বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাগ্‌ধারা ও প্রবাদ প্রবচন

মোট প্রশ্ন১,৫৫৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাগ্‌ধারা ও প্রবাদ প্রবচন

PrepBank · পাতা ১২ / ১৬ · ১,১০১১,২০০ / ১,৫৫৯

১,১০১.
'পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে' প্রবাদের অর্থ কী?
  1. অস্থানে মূল্যবান বস্তুর অবস্থান
  2. একবার সুবিধে পেলে পেয়ে বসে
  3. বাড়াবাড়ি পতনের কারণ
  4. সাধ্যের অতীত আশা করা
সঠিক উত্তর:
বাড়াবাড়ি পতনের কারণ
উত্তর
সঠিক উত্তর:
বাড়াবাড়ি পতনের কারণ
ব্যাখ্যা
• "পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে" অর্থ - বাড়াবাড়ি পতনের কারণ। 

অন্যদিকে, 
• 'বসতে পেলে শুতে চায়' অর্থ - একবার সুবিধে পেলে পেয়ে বসে। 
• 'বানরের গলায় মুক্তার মালা' অর্থ - অস্থানে মূল্যবান বস্তুর অবস্থান। 
• 'বামন হয়ে চাঁদে হাত' অর্থ - সাধ্যের অতীত আশা করা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১০২.
'খোল নলচে বদলানো' বাগধারার অর্থ কী?
  1. ক) অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা
  2. খ) ছটফট করা
  3. গ) আমূল পরিবর্তন
  4. ঘ) অপদার্থ লোক
সঠিক উত্তর:
গ) আমূল পরিবর্তন
উত্তর
সঠিক উত্তর:
গ) আমূল পরিবর্তন
ব্যাখ্যা
• 'খোল নলচে বদলানো' বাগধারার অর্থ হচ্ছে আমূল পরিবর্তন
- বাক্য গঠন: গাড়িটার খোল নলচে বদলানো দরকার।

অন্যান্য অপশনের বাগধারা ও অর্থ:
• কায়েতের ঘরের ঢেঁকি = অপদার্থ লোক।
- বাক্য গঠন: ঐ হতভাগা কায়েতের ঘরের ঢেঁকিকে নিয়ে আমার সুবিধার চেয়ে অসুবিধেই বেশি হবে।

• খাবি খাওয়া = ছটফট করা।
- বাক্য গঠন:  খাবি খেয়ে লাভ নেই, যা কিছু কর ভেবে চিন্তে কর।

• গরিবের ঘোড়া রোগ = অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা।
- বাক্য গঠন: কোনোমতে পাশ করেছ, এখন পড়তে চাও ইংরেজি স্কুলে, গরীবের ঘোড়া রোগ হয়েছে আর কি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১০৩.
'কান ভাঙ্গানো' বাগ্‌ধারাটির অর্থ কি?
  1. ক) কূটবুদ্ধি
  2. খ) অকাজের কথা
  3. গ) কুপরামর্শ
  4. ঘ) আজগুবি গল্প
সঠিক উত্তর:
গ) কুপরামর্শ
উত্তর
সঠিক উত্তর:
গ) কুপরামর্শ
ব্যাখ্যা
• 'কান ভাঙ্গানো' বাগ্‌ধারাটির অর্থ - কুপরামর্শ।

এছাড়া,
খেজুরে আলাপ = অকাজের কথা।
জিলাপির প্যাঁচ = কূটবুদ্ধি।
আষাঢ়ে গল্প = আজগুবি গল্প।

উৎস: বাংলা ভাষার ব্যকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১,১০৪.
নিচের কোন বাগধারাটি ব্যতিক্রম?
  1. ক) বিড়াল তপস্বী
  2. খ) বক ধার্মিক
  3. গ) ভিজে বিড়াল
  4. ঘ) ধর্মপুত্র যুধিষ্ঠির
সঠিক উত্তর:
ঘ) ধর্মপুত্র যুধিষ্ঠির
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ধর্মপুত্র যুধিষ্ঠির
ব্যাখ্যা

বক ধার্মিক - ভণ্ড
বিড়াল তপস্বী - ভণ্‌ড সাধু
ভিজে বেড়াল - সাধু বেশে অসৎ লোক
ধর্মপুত্র যুধিষ্ঠির - পরম ধার্মিক বলে অধার্মিক হিসেবে ব্যাঙ্গ করা 


উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১০৫.
'দাঁত ফোটানো' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. শুরু করা
  2. ইশারা দেওয়া
  3. আশকারা দেওয়া
  4. কঠিন বিষয় আয়ত্ত করা
  5. চিহ্নিত করে রাখা
সঠিক উত্তর:
কঠিন বিষয় আয়ত্ত করা
উত্তর
সঠিক উত্তর:
কঠিন বিষয় আয়ত্ত করা
ব্যাখ্যা

• 'দাঁত ফোটানো' অর্থ: কঠিন বিষয় আয়ত্ত করা
- বাক্য: অঙ্কের বিষয়ে দাঁত ফোটানো যাচ্ছে না।

গুরুত্বপূর্ণ বাগধারা:
- দহরম মহরম - অন্তরঙ্গতা।
- দুধের মাছি - সুসময়ের বন্ধু।
- দা-কুমড়া সম্বন্ধ - শত্রুভাব।
- দক্ষিণ হস্ত - প্রধান সহযোগী।
- দেতো হাসি - কৃত্রিম হাসি।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,১০৬.
‘নির্মম’ - কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে?
  1. ক) ইঁদুর কপালো
  2. খ) অন্তর টিপুনী
  3. গ) বিষের পুটুলি
  4. ঘ) মাছের মা
সঠিক উত্তর:
ঘ) মাছের মা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মাছের মা
ব্যাখ্যা
• 'মাছের মা' বাগধারার অর্থ- 'নিষ্ঠুর'। 

• 'মাছের মা' বাগধারার ব্যাখ্যা: 
- বাঙালির চিরকালীন ধারণা এই যে, মা মাছ বাচ্চাদের লালন পালন না করে তাদের ধরে খেয়ে ফেলে নৃশংসের মতো।
- মা মাছ দয়া মায়াহীন। সে বাচ্চা খেতেও দ্বিধা করে না- এমন অনুমান থেকে 'মাছের মা' বাগ্‌ধারা ও 'মাছের মায়ের পুত্রশোক' প্রবাদটি চালু হয়েছে। 
- 'মাছের মায়ের পুত্রশোক' প্রবাদটির অর্থ = কৃত্রিম শোক। 

• অন্তর টিপুনী মানে হচ্ছে গোপন ব্যথা/ অলক্ষ্যে অন্যের হৃদয়ে আঘাত দেওয়া।
বাক্য গঠন: অন্তরটিপুনি স্বভাবের জন্য অনেক সময় অন্যের বিরক্তিভাজন হতে হয়। 

• 'ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ = মন্দ ভাগ্য।
উদাহরণ: তার মত ইঁদুর কপালে লোক খুব কমই দেখেছি।

• 'বিষের পুটুলি' বাগধারাটির অর্থ- 'বিদ্বেষী'। 
বাক্য গঠন: তাদের দুইজনে মোটেও বনিবনা নেই, একজন যেন আরেকজনের বিষের পুটুলি। 

উৎস: প্রবাদের উৎসসন্ধান, সমর পাল, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,১০৭.
'দোজবরে' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. অগোছালো অবস্থা
  2. উভয় সংকট
  3. দুই বার জীবন পেয়েছে যে
  4. দ্বিতীয়বার যে বিয়ে করতে চায় বা করেছে
সঠিক উত্তর:
দ্বিতীয়বার যে বিয়ে করতে চায় বা করেছে
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয়বার যে বিয়ে করতে চায় বা করেছে
ব্যাখ্যা
• 'দোজবরে' বাগ্‌ধারাটির অর্থ- দ্বিতীয়বার যে বিয়ে করতে চায় বা করেছে।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- নবমীর পাঁঠা - প্রাণভয়ে ভীত। 
- নাড়াবুনে - মূর্খ। 
- নদের চাঁদ - সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। 
- ধান ভানতে শিবের গীত - অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা। 
- ধর্মের ষাঁড় - স্বেচ্ছাচারী ব্যক্তি/অপদার্থ/অকর্মণ্য। 
- ধোপা নাপিতা বন্ধ করা - একঘরে করা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১০৮.
‘বিবাদের বিষয়’ অর্থে ব্যবহৃত বাগ্‌ধারা কোনটি?
  1. ঢেঁকি অবতার
  2. ঢাকের বাঁয়া
  3. ঢেঁকির কুমির
  4. নারদের ঢেঁকি
সঠিক উত্তর:
নারদের ঢেঁকি
উত্তর
সঠিক উত্তর:
নারদের ঢেঁকি
ব্যাখ্যা
• ‘নারদের ঢেঁকি’ বাগ্‌ধারাটির অর্থ - বিবাদের বিষয়।

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'ঢেঁকি অবতার' বাগ্‌ধারাটির অর্থ - নির্বোধ লোক।
• 'ঢাকের বাঁয়া' বাগ্‌ধারাটির অর্থ - অপ্রয়োজনীয়।
• 'ঢেঁকির কুমির' বাগ্‌ধারাটির অর্থ - অপদার্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১০৯.
'কোণঠাসা করা' বাগ্‌ধারার অর্থ কী?
  1. সর্বনাশ করা
  2. দুর্বল জায়গায় খোঁচা
  3. বেকায়দায় ফেলা
  4. সর্বস্বান্ত করা 
সঠিক উত্তর:
বেকায়দায় ফেলা
উত্তর
সঠিক উত্তর:
বেকায়দায় ফেলা
ব্যাখ্যা

• 'কোণঠাসা করা' বাগ্‌ধারার অর্থ - বেকায়দায় ফেলা।

অন্যদিকে,
• 'ঘুঘু চরানো' অর্থ - সর্বনাশ করা। 
• 'আঁতে ঘা' অর্থ - দুর্বল জায়গায় খোঁচা।
• 'ভিটায় ঘুঘু চরানো'  অর্থ - সর্বস্বান্ত। 

উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াত মামুদ। 

১,১১০.
‘দহরম-মহরম’ এর বিপরীতার্থক বাগধারা কোনটি?
  1. ক) অহিনকুল
  2. খ) দুধের মাছি
  3. গ) বসন্তের কোকিল
  4. ঘ) জিলাপির প্যাচ
সঠিক উত্তর:
ক) অহিনকুল
উত্তর
সঠিক উত্তর:
ক) অহিনকুল
ব্যাখ্যা
• 'দহরম মহরম' বাগ্‌ধারাটির অর্থ = ঘনিষ্ঠ সম্পর্ক
- বিপরীত অর্থে ব্যবহৃত বাগধারা: অহি নকুল= ভীষণ শত্রুতা

অন্যদিকে,
দুধের মাছি = সুসময়ের বন্ধু।
বসন্তের কোকিল = সুসময়ের বন্ধু। 
জিলাপির প্যাচ = কুটিলতা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,১১১.
'ছাতা দিয়ে মাথা রক্ষা' বাগধারাটির অর্থ কি?
  1. সম্মান রক্ষা করা
  2. সামান্য উপকার
  3. স্বার্থপর হওয়া
  4. উর্ধ্বতন কর্তৃপক্ষের ভূমিকা
সঠিক উত্তর:
সম্মান রক্ষা করা
উত্তর
সঠিক উত্তর:
সম্মান রক্ষা করা
ব্যাখ্যা

"বাঙ্গালা ভাষার অভিধান, জ্ঞানেন্দ্র মোহন দাস" অনুসারে -

• ছাতা দিয়ে মাথা রাখা

১. মাথায় ছাতা ধরিয়া রৌদ্র বৃষ্টি হইতে মাথা বাঁচান।
২. আশ্রয় বা অর্থ সাহায্য দ্বারা মান রক্ষা করা।



বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা অনুসারে - 
• ছাতা দিয়ে মাথা রাখা
অর্থ - বিপদে সাহায্য করা। 
উদাহরণ বাক্য - তিনি ছাতা দিয়ে আমার মাথা রেখেছেন, আমি তাঁর প্রতি চিরদিন কৃতজ্ঞ থাকব। 

উল্লেখ্য - ‘ছাতাদিয়ে মাথা রাখা’ এবং 'ছাতা দিয়ে মাথা রক্ষা' বাগধারা দুটি প্রায় একই অর্থ প্রকাশক। তাই কাছাকাছি উত্তর হিসেবে অপশন ‘ক’ গ্রহণ করা হলো।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাঙ্গালা ভাষার অভিধান- জ্ঞানেন্দ্র মোহন দাস।

১,১১২.
'দরিদ্র কিন্তু বিলাসী' অর্থে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
  1. ক) কলমের খোঁচা
  2. খ) কলমি কাপ্তেন
  3. গ) কানখড়কে
  4. ঘ) কাগুজে বাঘ
সঠিক উত্তর:
খ) কলমি কাপ্তেন
উত্তর
সঠিক উত্তর:
খ) কলমি কাপ্তেন
ব্যাখ্যা
• 'কলমি কাপ্তেন' বাগধারাটির অর্থ হচ্ছে দরিদ্র কিন্তু বিলাসী
- বাক্য গঠন: ওর বাবুয়ানি দেখে চমকে যেও না। সে স্বভাবী কলমি কাপ্তেন।

• অন্যান্য অপশনের বাগধারা ও অর্থ:
কলমের খোঁচা (সহজ কিন্তু সুনিশ্চিত) - ঘুষ গ্রহণ করায় মন্ত্রীর কলমের খোঁচাতেই সালামের চাকরি চলে গেল।
কানখড়কে (যার কান খুব সজাগ) - যা কানখড়কে লোক সে, আস্তে বললেও শুনে ফেলে।
কাগুজে বাঘ (মিথ্যা জুজু) - সাম্রাজ্যবাদ মোটেই কাগুজে বাঘ নয়।

 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১১৩.
'আস্তাকুঁড়ের পাতা' বাগধারার অর্থ কী?
  1. বেখাপ্পা
  2. নিচ ব্যক্তি
  3. অত্যন্ত অলস
  4. রুগ্‌ণ 
সঠিক উত্তর:
নিচ ব্যক্তি
উত্তর
সঠিক উত্তর:
নিচ ব্যক্তি
ব্যাখ্যা

• 'আস্তাকুঁড়ের পাতা' বাগ্‌ধারার অর্থ - নিচ ব্যক্তি। 

অন্যদিকে, 
• 'অকর্মার ধাড়ি' অর্থ - অত্যন্ত অলস। 
• 'আখাম্বা' অর্থ - বেখাপ্পা। 
• 'তালপাতার সেপাই' অর্থ- রুগ্‌ণ/ছিপছিপে।

উৎস: ভাষা-শিক্ষা, ড হায়াত মামুদ; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং অভিগম্য অভিধান। 

১,১১৪.
'চাঁদেরও কলঙ্ক আছে' প্রবাদের অর্থ কী?
  1. দোষী হয়েও অপরের সামান্য ত্রুটির সমালোচনা করা
  2. মানী ব্যক্তির পরিচয়ের প্রয়োজন পড়ে না
  3. ক্ষমতার সত্ত্বেও ত্রুটি থাকে
  4. যোগ্য ব্যক্তিরাও ত্রুটিমুক্ত নন
সঠিক উত্তর:
যোগ্য ব্যক্তিরাও ত্রুটিমুক্ত নন
উত্তর
সঠিক উত্তর:
যোগ্য ব্যক্তিরাও ত্রুটিমুক্ত নন
ব্যাখ্যা
• 'চাঁদেরও কলঙ্ক আছে' প্রবাদের অর্থ - যোগ্য ব্যক্তিরাও ত্রুটিমুক্ত নন। 

অন্যদিকে, 
• 'চেনা বামনের পৈতে লাগে না' অর্থ- মানী ব্যক্তির পরিচয়ের প্রয়োজন পড়ে না। 
•  'চালুনি বলে ছুঁচ তোর দেখি ছ্যাঁদা' অর্থ- দোষী হয়েও অপরের সামান্য ত্রুটির সমালোচনা করা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১১৫.
‘টীকা ভাষ্য’ অর্থ-
  1. ক) ব্যাখ্যা বিশ্লেষণ
  2. খ) সারকথা
  3. গ) উৎস খোঁজা
  4. ঘ) নির্ঘন্ট
সঠিক উত্তর:
ক) ব্যাখ্যা বিশ্লেষণ
উত্তর
সঠিক উত্তর:
ক) ব্যাখ্যা বিশ্লেষণ
ব্যাখ্যা
'টীকা ভাষ্য' বাগ্‌ধারাটির অর্থ = দীর্ঘ আলোচনা। 
বিষয়ের উপর টিকা ভাষ্য থাকলে পরীক্ষার্থীরা উপকৃত হয়। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১১৬.
‘যশুরে কই’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. ক্রোধী লোক
  2. বেঢপ ব্যক্তি
  3. ক্ষীণজীবী লোক
  4. নিষ্ঠুর ব্যক্তি
সঠিক উত্তর:
বেঢপ ব্যক্তি
উত্তর
সঠিক উত্তর:
বেঢপ ব্যক্তি
ব্যাখ্যা
• ‘যশুরে কই’ বাগ্‌ধারাটির অর্থ - বেঢপ ব্যক্তি / স্ফীত মস্তক শীর্ণ দেহী।

অন্যদিকে,
• ‘যমের দোসর’ বাগধারাটির অর্থ - নিষ্ঠুর ব্যক্তি। 
• ‘পুঁটি মাছের প্রাণ’ বাগধারাটির অর্থ - ক্ষীণজীবী লোক।
• ‘ফোঁস মনসা’ অর্থ - ক্রোধী লোক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১১৭.
'ঘাম দিয়ে জ্বর ছাড়া' প্রবাদের অর্থ কী?
  1. আনন্দের আড়ালে দুঃখের ইঙ্গিত
  2. অভ্যন্তরীণ শত্রু
  3. বড় রকমের বিপদ থেকে উদ্ধার লাভ
  4. একবার বিপদে পড়লে তার সাদৃশ্য চোখে পড়লে ভীত হয়
সঠিক উত্তর:
বড় রকমের বিপদ থেকে উদ্ধার লাভ
উত্তর
সঠিক উত্তর:
বড় রকমের বিপদ থেকে উদ্ধার লাভ
ব্যাখ্যা
• 'ঘাম দিয়ে জ্বর ছাড়া' প্রবাদ এর অর্থ- বড় রকমের বিপদ থেকে উদ্ধার লাভ। 

অন্যদিকে, 
• 'ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখনি' অর্থ- আনন্দের আড়ালে দুঃখের ইঙ্গিত। 
• 'ঘরের শত্রু বিভীষণ' অর্থ- অভ্যন্তরীণ শত্রু। 
• 'ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ডরায়' অর্থ- একবার বিপদে পড়লে তার সাদৃশ্য চোখে পড়লে ভীত হয়। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১১৮.
'অগস্ত যাত্রা' বাগ্‌ধারা অর্থ কী?
  1. শেষ শয্যা
  2. অন্তর্গত আঘাত
  3. শেষ যাত্রা
  4. অনন্যোপায়
সঠিক উত্তর:
শেষ যাত্রা
উত্তর
সঠিক উত্তর:
শেষ যাত্রা
ব্যাখ্যা

• 'অগস্ত যাত্রা' বাগ্‌ধারা অর্থ - শেষ যাত্রা

অন্যদিকে,
অগত্যা মধুসূদন - অনন্যোপায়।
অঙ্কুশ-তাড়না - অন্তর্গত আঘাত।
অনন্তশয্যা - শেষ শয্যা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,১১৯.
'ডানাকাটা পরী' বাগধারার অর্থ কী?
  1. ক) অদৃশ্য বস্তু
  2. খ) অদর্শনীয়
  3. গ) পরমা সুন্দরী
  4. ঘ) চিরকুমারী
সঠিক উত্তর:
গ) পরমা সুন্দরী
উত্তর
সঠিক উত্তর:
গ) পরমা সুন্দরী
ব্যাখ্যা
ডানাকাটা পরী বাগধারার অর্থ পরমা সুন্দরী (ব্যঙ্গার্থে),
ঠেকা মেয়ে বাগধারার অর্থ চিরকুমারী,
ডুমুরের ফুল বাগধারার অর্থ অদর্শনীয় বা অদৃশ্য বস্তু।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১২০.
‘বানরের গলায় মুক্তার মালা’ প্রবাদ-প্রবচনটির অর্থ নিচের কোনটি?
  1. ক) যোগ্যতার মূল্য সর্বাবস্থায়
  2. খ) অস্থানে মূল্যবান বস্তুর অবস্থান
  3. গ) দুর্বলের প্রতি সর্বদা দোষারোপ
  4. ঘ) বড় ধরনের ক্ষতি করা
সঠিক উত্তর:
খ) অস্থানে মূল্যবান বস্তুর অবস্থান
উত্তর
সঠিক উত্তর:
খ) অস্থানে মূল্যবান বস্তুর অবস্থান
ব্যাখ্যা

- ‘বানরের গলায় মুক্তার মালা’প্রবাদ-প্রবচনটির অর্থ 'অস্থানে মূল্যবান বস্তুর অবস্থান'
- 'হাতে না মেরে ভাতে মারা' এর অর্থ 'বড় ধরনের ক্ষতি করা'
- 'যত দোষ নন্দ ঘোষ' এর অর্থ দুর্বলের প্রতি সর্বদা দোষারোপ 
- 'মরা হাতি লাখ টাকা' এর অর্থ 'যোগ্যতার মূল্য সর্বাবস্থায়' 

[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]

১,১২১.
'কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই'- প্রবাদটির অর্থ কী?
  1. ক) কেউ কষ্ট করে আবার কেউ কষ্ট করেই তাঁর ফল ভোগ করে।
  2. খ) কেউ কষ্ট করেই তাঁর কুফল ভোগ করে।
  3. গ) কেউ কষ্ট করে কেউ কষ্ট না করেই তাঁর ফল ভোগ করে।
  4. ঘ) কেউ কষ্ট না করে কেউ কষ্ট করেই তাঁর কুফল ভোগ করে।
সঠিক উত্তর:
গ) কেউ কষ্ট করে কেউ কষ্ট না করেই তাঁর ফল ভোগ করে।
উত্তর
সঠিক উত্তর:
গ) কেউ কষ্ট করে কেউ কষ্ট না করেই তাঁর ফল ভোগ করে।
ব্যাখ্যা
• 'কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই'- প্রবাদটির অর্থ হচ্ছে কেউ কষ্ট করে কেউ কষ্ট না করেই তাঁর ফল ভোগ করে।
- প্রবাদটি বঙ্কিমচন্দ্রের 'বিড়াল' গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১২২.
'কচ্ছপের কামড়' বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে-
  1. কঠিন কামড়
  2. অলসতা
  3. কঠিন কাজে সফল হওয়া
  4. নাছোড়বান্দা
সঠিক উত্তর:
নাছোড়বান্দা
উত্তর
সঠিক উত্তর:
নাছোড়বান্দা
ব্যাখ্যা
• 'কচ্ছপের কামড়' বাগ্‌ধারাটির সঠিক অর্থ - 'নাছোড়বান্দা'। 
বাক্য গঠন: লোকটি এ কাজটি পাওয়ার জন্য একেবারে কচ্ছপের কামড়ের মত লেগে আছে। 
 
• আরো কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা: 
- 'ইতর বিশেষ' বাগ্‌ধারাটির অর্থ - পার্থক্য, 
- 'খয়ের খাঁ' বাগ্‌ধারাটির অর্থ - তোষামোদকারী,
- ঢেঁকি অবতার বাগ্‌ধারাটির অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক,
- 'গৌরচন্দ্রিকা' বাগ্‌ধারাটির অর্থ -  ভূমিকা, 
- 'গোঁফ খেজুরে' বাগ্‌ধারাটির অর্থ - অত্যন্ত অলস।
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ ও ২০১৮ সংস্করণ)।
১,১২৩.
'অন্ধিসন্ধি' বাগধারার অর্থ কী?
  1. ফাঁকফোকর
  2. একমাত্র অবলম্বন
  3. আয়ু বা সময় শেষ হয়ে যাওয়া
  4. গোপন ব্যথা, গোপনীয় ইশারা
সঠিক উত্তর:
ফাঁকফোকর
উত্তর
সঠিক উত্তর:
ফাঁকফোকর
ব্যাখ্যা
প্রশ্ন: 'অন্ধিসন্ধি' বাগধারার অর্থ কী?

সমাধান:
অন্ধিসন্ধি - ফাঁকফোকর।
অন্ধের যষ্টি - একমাত্র অবলম্বন।
অন্নজল ওঠা - আয়ু বা সময় শেষ হয়ে যাওয়া।
অন্তর টিপুনি - গোপন ব্যথা, গোপনীয় ইশারা।
১,১২৪.
'তয়নাত করা' বাগ্‌ধারাটির অর্থ -
  1. প্রতীজ্ঞা করা
  2. ব্যবসা করা
  3. মীমাংসা করা
  4. স্থির করা
সঠিক উত্তর:
স্থির করা
উত্তর
সঠিক উত্তর:
স্থির করা
ব্যাখ্যা
• 'তয়নাত করা' বাগ্‌ধারাটির অর্থ - স্থির করা

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'উড়নপেকে' বাগ্‌ধারাটির অর্থ - অপব্যয়ী।
• 'ঊনকোটি চৌষট্টি' বাগ্‌ধারাটির অর্থ - প্রায় সম্পূর্ণ।
• 'ঊনপঞ্চাশ বায়ু' বাগ্‌ধারাটির অর্থ - পাগলামি।
• 'দফা নিকেশ' বাগ্‌ধারাটির অর্থ - সমূহ সর্বনাশ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১২৫.
‘গা লাগা’ বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. ক) অভ্যস্ত হওয়া
  2. খ) মনোযোগ দেওয়া
  3. গ) অনুভূত হওয়া
  4. ঘ) ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
খ) মনোযোগ দেওয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) মনোযোগ দেওয়া
ব্যাখ্যা
শব্দাত্মক ও পদাত্মক বাগ্‌ধারার অর্থের পার্থক্য ঘটে। যেমন - গা সওয়া - অভ্যস্ত হওয়া; গা লাগা - মনযোগ দেওয়া; গায়ে লাগা - অনুভূত হওয়া।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি
১,১২৬.
'তালকানা' বাগ্‌ধারার অর্থ -
  1. গোলযোগ
  2. কাণ্ডজ্ঞানহীন
  3. তোষামোদকারী
  4. ক্ষণস্থায়ী
সঠিক উত্তর:
কাণ্ডজ্ঞানহীন
উত্তর
সঠিক উত্তর:
কাণ্ডজ্ঞানহীন
ব্যাখ্যা
• 'তালকানা' বাগ্‌ধারার অর্থ - কাণ্ডজ্ঞানহীন

অন্যদিকে,
তাসের ঘর - ক্ষণস্থায়ী। 
ঢাকের কাঠি - তোষামোদকারী। 
ডামাডোল - গোলযোগ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১২৭.
'আয়োসুয়ো' বাগ্‌ধারার অর্থ কী?
  1. সামান্য লোক
  2. আরামপ্রিয় নারী
  3. সধবা স্ত্রীলোকের দল
  4. গুজব
সঠিক উত্তর:
সধবা স্ত্রীলোকের দল
উত্তর
সঠিক উত্তর:
সধবা স্ত্রীলোকের দল
ব্যাখ্যা

• 'আয়োসুয়ো' বাগ্‌ধারার অর্থ - সধবা স্ত্রীলোকের দল।

অন্যদিকে,
- উড়ো কথা - গুজব।
- আদাড়ের হাড়ি - সামান্য লোক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,১২৮.
'নথ নাড়া' বাগধারাটির অর্থ
  1. ক) ক্ষোভ প্রকাশ
  2. খ) নিন্দা করা
  3. গ) তুষ্ট করা
  4. ঘ) অহংকার প্রকাশ
সঠিক উত্তর:
ঘ) অহংকার প্রকাশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অহংকার প্রকাশ
ব্যাখ্যা
'নথ নাড়া' বাগধারাটির অর্থ = গর্ব করা/অহংকার করা।
১,১২৯.
কোনটি সমার্থক বাগ্‌ধারা নয়?
  1. ক) দা-কুমড়া
  2. খ) আদায়-কাঁচকলায়
  3. গ) রুই-কাতলা
  4. ঘ) অহি-নকুল
সঠিক উত্তর:
গ) রুই-কাতলা
উত্তর
সঠিক উত্তর:
গ) রুই-কাতলা
ব্যাখ্যা
রুই-কাতলা’ বাগ্‌ধারার অর্থ- প্রতিপত্তিশালী লোকজন।
অন্যদিকে,
আদায়-কাচকলায়, দা-কুমড়া, অহি-নকুল বাগ্‌ধারাগুলোর অর্থ শত্রুতা

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি।
১,১৩০.
নিম্নের কোনটি অপরগুলো থেকে আলাদা?
  1. ক) ধামাধরা
  2. খ) খয়ের খাঁ
  3. গ) তালকানা
  4. ঘ) ঢাকের কাঠি
সঠিক উত্তর:
গ) তালকানা
উত্তর
সঠিক উত্তর:
গ) তালকানা
ব্যাখ্যা
ধামাধরা = তোষামুদে
খয়ের খাঁ = তোষামোদকারী
ঢাকের কাঠি = তোষামোদকারী

উল্লেখ্য,  তালকানা = কাণ্ডজ্ঞানহীন 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,১৩১.
নিচের কোন বাগধারাটি 'সুসময়ের বন্ধু' অর্থে ব্যবহৃত হয় না?
  1. ক) দুধের মাছি
  2. খ) দহরম মহরম
  3. গ) বসন্তের কোকিল
  4. ঘ) সুখের পায়রা
সঠিক উত্তর:
খ) দহরম মহরম
উত্তর
সঠিক উত্তর:
খ) দহরম মহরম
ব্যাখ্যা

দুধের মাছি, বসন্তের কোকিল, সুখের পায়রা - বাগধারাগুলোর অর্থ 'সুসময়ের বন্ধু'।
অন্যদিকে, দহরম মহরম - অর্থ অন্তরঙ্গতা।
উৎসঃ ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,১৩২.
'ঘুণাক্ষর' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. বিস্ময়
  2. অনভিজ্ঞ
  3. সামান্যতম ইঙ্গিত
  4. দুর্বল ছেলে
সঠিক উত্তর:
সামান্যতম ইঙ্গিত
উত্তর
সঠিক উত্তর:
সামান্যতম ইঙ্গিত
ব্যাখ্যা
• 'ঘুণাক্ষর' বাগ্‌ধারাটির অর্থ- সামান্যতম ইঙ্গিত।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- ‘কেবলা হাকিম’ বাগ্‌ধারাটির অর্থ - অনভিজ্ঞ।
- ‘আটাশে ছেলে’ বাগ্‌ধারাটির অর্থ - দুর্বল ছেলে।
- ‘উড়নপেকে’ বাগ্‌ধারাটির অর্থ - অপব্যয়ী।
- ‘ক-অক্ষর গোমাংশ’ বাগ্‌ধারাটির অর্থ - সম্পূর্ণ মূর্খ।
- চক্ষু চড়ক গাছ বাগ্‌ধারাটির অর্থ- বিস্ময় অর্থে সঠিক।
- তিলে তিলে বাগ্‌ধারাটির অর্থ- ধীরে ধীরে অর্থে সঠিক।
- নকড়া ছকড়া করা বাগ্‌ধারাটির অর্থ- তুচ্ছ জ্ঞান করা অর্থে সঠিক বাগধারা।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১৩৩.
নীচের কোন বাগধারা দ্বয় সমার্থক বা একই অর্থ প্রকাশ করে?
  1. কচু বনের কালাচাঁদ, গোবর গণেশ
  2. সাপে নেউলে, শাপে বর
  3. ভেক ধরা, লেজে খেলানো
  4. নদের চাঁদ, ধোপ দুরস্ত
সঠিক উত্তর:
কচু বনের কালাচাঁদ, গোবর গণেশ
উত্তর
সঠিক উত্তর:
কচু বনের কালাচাঁদ, গোবর গণেশ
ব্যাখ্যা
• ‘কচু বনের কালাচাঁদ’ বাগধারার অর্থ - অপদার্থ।
• ‘গোবর গণেশ’ বাগধারার অর্থ - অপদার্থ।
- বাগধারা দ্বয় সমার্থক বা একই অর্থ প্রকাশ করে।

- অন্যান্য অপশন গুলি - 
• ‘সাপে নেউলে’ বাগধারার অর্থ - ভীষণ শত্রুতা।
• ‘শাপে বর’ বাগধারার অর্থ - অমংগলে মঙ্গল।
• ‘ভেক ধরা’ বাগধারার অর্থ - ভান করা।
• ‘লেজে খেলানো’ বাগধারার অর্থ - চালাকি করে বশীভূত করা। 
• ‘নদের চাঁদ’ বাগধারার অর্থ - সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ।
• ‘ধোপ দুরস্ত’ বাগধারার অর্থ - বাবুয়ানি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১৩৪.
'চোখের পর্দা' এর বিপরীত বাগ্‌ধারা কোনটি?
  1. চোখের নেশা
  2. চশমখোর
  3. চক্ষু চরক গাছ
  4. চক্ষুশূল
সঠিক উত্তর:
চশমখোর
উত্তর
সঠিক উত্তর:
চশমখোর
ব্যাখ্যা

•  'চোখের পর্দা' এর বিপরীত বাগ্‌ধারা 'চশমখোর'। 

- 'চোখের পর্দা' বাগ্‌ধারাটির অর্থ = লজ্জা 
- 'চশমখোর' বাগ্‌ধারাটির অর্থ = নির্লজ্জ 

অন্যদিকে, 
- 'চক্ষুশূল' = দেখলে বিরক্তিবোধ হয় এমন ব্যক্তি।
- 'চক্ষু চরক গাছ' = বিস্ময় 
- 'চোখে সরষে ফুল দেখা' = বিপদে দিশেহারা হওয়া 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,১৩৫.
‘অপোগণ্ডু’ বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. অকর্মণ্য
  2. নিলজ্জ
  3. হতবুদ্ধি
  4. শ্রমকাতুরে
সঠিক উত্তর:
অকর্মণ্য
উত্তর
সঠিক উত্তর:
অকর্মণ্য
ব্যাখ্যা
• ‘অপোগণ্ডু’ বাগধারার অর্থ -  অকর্মণ্য/ অপ্রাপ্ত বয়স্ক।
- বাক্য: এমন অপোগণ্ডু লোকের উপরে নির্ভর করা যায় না।

অন্যদিকে,
• ‘কানকাটা’ বাগধারার অর্থ - নিলজ্জ।
• ‘আক্কেল গুড়ুম’ বাগধারার অর্থ - হতবুদ্ধি।
• ‘চিনির পুতুল’ বাগধারার অর্থ - শ্রমকাতুরে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১৩৬.
'অন্ধের নড়ি'- বাগ্‌ধারাটির সঠিক অর্থ কোনটি?
  1. সুচতুর ব্যক্তি
  2. একমাত্র সন্তান
  3. একমাত্র অবলম্বন
  4. সুসময়ের বন্ধু
সঠিক উত্তর:
একমাত্র অবলম্বন
উত্তর
সঠিক উত্তর:
একমাত্র অবলম্বন
ব্যাখ্যা

'অন্ধের নড়ি' বাগধারার অর্থ হলো- একমাত্র অবলম্বন। 
- এটি মূলত একজন অসহায় ব্যক্তির একমাত্র ভরসা বা সহায়তাকে নির্দেশ করে। 
----------------- 
• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
অকাল কুষ্মাণ্ড – অপদার্থ, অকেজো, 
অক্কা পাওয়া – মারা যাওয়া, 
অগস্ত্য যাত্রা – চির দিনের জন্য প্রস্থান, 
অগাধ জলের মাছ – সুচতুর ব্যক্তি, 
অর্ধচন্দ্র – গলা ধাক্কা, 
অন্ধের যষ্ঠি – একমাত্র অবলম্বন, 
অগ্নিশর্মা – নিরতিশয় ক্রুদ্ধ, 
অগ্নিপরীক্ষা – কঠিন পরীক্ষা, 
শিবরাত্রির সলতে = একমাত্র সন্তান,
শিরে সংক্রান্তি = বিপদ মাথার ওপর,
শরতের শিশির = সুসময়ের বন্ধু,
শত্রুর মুখে ছাই = কুদৃষ্টি এড়ানো,
শ্রীঘর = কারাগার,
ষাঁড়ের গোবর = অযোগ্য,
ষোল আনা = পুরোপুরি,
চোখের বালি = চক্ষুশূল,
চোখ কপালে তোলা = বিস্মিত হওয়া,
চোখে ধুলো দেওয়া = প্রতারণা করা,
চোখের মণি = প্রিয়,
কচুকাটা করা = নির্মমভাবে ধ্বংস করা,
কলম পেষা = কেরানিগিরি,
কপাল ফেরা = সৌভাগ্য লাভ,
কেঁচো খুড়তে সাপ = বিপদজনক পরিস্থিতি,
কেউ কেটা = গণ্যমান্য,
গা ঢাকা দেওয়া = আত্মগোপন,
গায়ে কাঁটা দেওয়া = রোমাঞ্চিত হওয়া,
গায়ে ফুঁ দিয়ে বেড়ানো = কোনো দায়িত্ব গ্রহণ না করা,
ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো = নিজ খরচে পরের বেগার খাটা,
ঘোড়ার ঘাস কাটা = অকাজে সময় নষ্ট করা,
ঝোপ বুঝে কোপ মারা = সুযোগ মত কাজ করা। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

১,১৩৭.
নিচের কোন বাগ্‌ধারাদুটি প্রায় একই অর্থ প্রকাশ করে?
  1. বামনের গরু ও রামগরুড়ের ছানা
  2. পুঁটিমাছের প্রাণ ও কৈ মাছের প্রাণ
  3. তোলা হাঁড়ি ও রাশভারি
  4. ছয়কে নয় নয়কে ছয় ও নমাসে-ছমাসে
সঠিক উত্তর:
তোলা হাঁড়ি ও রাশভারি
উত্তর
সঠিক উত্তর:
তোলা হাঁড়ি ও রাশভারি
ব্যাখ্যা
• ‘রাশভারি’ বাগ্‌ধারার অর্থ - গম্ভীর প্রকৃতির।
• ‘তোলা হাাঁড়ি’ বাগ্‌ধারার অর্থ - গম্ভীর।

অন্যদিকে,
• ‘বামনের গরু’ বাগ্‌ধারার অর্থ - যে অল্প পরিশ্রমে বেশি কাজ করে।
• ‘রামগরুড়ের ছানা’ বাগ্‌ধারার অর্থ - গোমড়ামুখো লোক।

• ‘পুঁটিমাছের প্রাণ’ বাগ্‌ধারার অর্থ - ক্ষীণজীবী লোক / ছোট মন। 
• ‘কৈ মাছের প্রাণ’ বাগ্‌ধারার অর্থ - যা সহজে মরে না।

• ‘ছয়কে নয় নয়কে ছয়’ বাগ্‌ধারার অর্থ - অপচয় করা।
• ‘নমাসে-ছমাসে’ বাগ্‌ধারার অর্থ - কালে-ভদ্রে বা কদাচিৎ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,১৩৮.
শিব রাত্রির সলতে- বাগধারটির অর্থ কী? 
  1. শিবরাত্রির আলো
  2. একমাত্র সঞ্চয়
  3. একমাত্র সন্তান
  4. শিবরাত্রির গুরুত্ব
সঠিক উত্তর:
একমাত্র সন্তান
উত্তর
সঠিক উত্তর:
একমাত্র সন্তান
ব্যাখ্যা
• শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ - একমাত্র সন্তান বা বংশধর।
বাক্য গঠন: দুলাল বা- মার শিবরাত্রির সলতে। 

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা: 
- 'কালে ভদ্রে' বাগধারা টির অর্থ - কদাচিৎ। 
- ‘ডাকাবুকো’ বাগধারা টির অর্থ - নির্ভীক। 
- ‘পায়া ভারি’  বাগধারা টির অর্থ - অহঙ্কার। 
- ‘কানকাটা’  বাগধারা টির অর্থ - বেহায়া। 
- ‘বকধার্মিক’  বাগধারা টির অর্থ - ভণ্ড।
- 'ঝিঙেফুল' ফোটা বাগধারার অর্থ - আয়ু ফুরিয়ে আসা। 

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
৩) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,১৩৯.
"নেশাগ্রস্ত" অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. টুপ ভুজঙ্গ
  2. ডাকাবুকো
  3. ডামাডোল
  4. কূপমুণ্ডক
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
টুপ ভুজঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
টুপ ভুজঙ্গ
ব্যাখ্যা

• 'টুপ ভুজঙ্গ' বাগ্‌ধারার অর্থ - নেশাগ্রস্ত

অন্যদিকে,
ডাকাবুকো - নির্ভীক।
ডামাডোল - গোলযোগ।
কূপমুণ্ডক - সীমাবদ্ধ জ্ঞান।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,১৪০.
'গঙ্গা জলে গঙ্গা পুজো' প্রবাদ প্রবচনের অর্থ কী?
  1. গায়ে পড়ে কর্তৃত্ব জাহির করা
  2. দায়িত্ব গ্রহণের পরিবর্তে ঘুরে বেড়ানো
  3. আয়ত্তে না আসতেই আড়ম্বর
  4. যার জিনিস তাকেই দান করা
সঠিক উত্তর:
যার জিনিস তাকেই দান করা
উত্তর
সঠিক উত্তর:
যার জিনিস তাকেই দান করা
ব্যাখ্যা
• 'গঙ্গা জলে গঙ্গা পুজো' প্রবাদ প্রবচনের অর্থ - যার জিনিস তাকেই দান করা

অন্যদিকে,
- 'গাছে কাঁঠাল গোঁফে তেল' প্রবাদ প্রবচনের অর্থ - আয়ত্তে না আসতেই আড়ম্বর। 
- 'গায়ে ফু-দিয়ে বেড়ানো' প্রবাদ প্রবচনের অর্থ - দায়িত্ব গ্রহণের পরিবর্তে ঘুরে বেড়ানো।
- 'গাঁয়ে মানে না আপনি মোড়ল' প্রবাদ প্রবচনের অর্থ - গায়ে পড়ে কর্তৃত্ব জাহির করা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১৪১.
'ঢুঁ মারা' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অদৃশ্য হওয়া
  2. লুকোচুরি
  3. প্রচারণা
  4. অনুসন্ধান
সঠিক উত্তর:
অনুসন্ধান
উত্তর
সঠিক উত্তর:
অনুসন্ধান
ব্যাখ্যা

• 'ঢুঁ মারা' বাগ্‌ধারার অর্থ - অনুসন্ধান/ চেষ্টা। 

অন্যদিকে, 
• 'ডুব মারা' অর্থ - অদৃশ্য হওয়া। 
• 'ঢাক ঢাক গুড় গুড়' অর্থ- লুকোচুরি। 
• 'ঢাকঢোল পেটানো' অর্থ- প্রচারণা।

উৎস: ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ। 

১,১৪২.
‘হৃদয়ের মাঝে মেঘ উদয় করি'। নয়নের মাঝে করিলবারি। এখানে কি ধরনের অলঙ্কার এর প্রয়োগ হয়েছে?
  1. ক) অসঙ্গতি
  2. খ) বিভাবনা
  3. গ) বিরোধাভাস
  4. ঘ) বিষম
সঠিক উত্তর:
ক) অসঙ্গতি
উত্তর
সঠিক উত্তর:
ক) অসঙ্গতি
ব্যাখ্যা
কার্য এবং কারণের ঘটনাস্থান যদি ভিন্ন হয় অর্থাৎ একস্থানে কারণ ঘটেছে এবং অপর স্থানে তার ফল দেখা যাচ্ছে, তখন তাকে অসঙ্গতি অলঙ্কার বলে।

যেমন: হৃদয়ের মাঝে মেঘ উদয় করি। নয়নের মাঝে ঝরিল বারি।
‘শ্রাবণের কালো মেঘ ছাইল গগনে / আঁখি জল বরষিল রাধিকা নয়নে।’

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১৪৩.
'কড়ি কপালে' বাগধারাটির অর্থ কী?
  1. সম্পূর্ণ ভেজা
  2. ভাগ্যবান
  3. মনগড়া কথা
  4. তিরস্কার
সঠিক উত্তর:
ভাগ্যবান
উত্তর
সঠিক উত্তর:
ভাগ্যবান
ব্যাখ্যা
কড়ি কপালে বাগধারা টির অর্থ ভাগ্যবান। 
কাক ভূষণ্ডি বাগধারার অর্থ দীর্ঘায়ু ব্যক্তি।
কপোল কল্পনা বাগধারার অর্থ মনগড়া কথা। 
কটু-কাটব্য বাগধারার অর্থ তিরস্কার।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১৪৪.
'অঙ্কুশ তাড়না' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অতি ব্যস্ত
  2. অন্তর্গত আঘাত
  3. তেজঃপূর্ণ
  4. ছটফটানি
সঠিক উত্তর:
অন্তর্গত আঘাত
উত্তর
সঠিক উত্তর:
অন্তর্গত আঘাত
ব্যাখ্যা

• 'অঙ্কুশ তাড়না' বাগ্‌ধারার অর্থ - অন্তর্গত আঘাত। 

অন্যদিকে,
-------------
'অগ্নিগর্ভ' অর্থ  - বলিষ্ঠ / তেজঃপূর্ণ। 
'অন্তব্যস্ত' অর্থ - অতি ব্যস্ত। 
'অকটবিকট'  অর্থ - ছটফটানি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম (২০১৯-সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,১৪৫.
'ভণ্ড' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. ডাকাবুকো
  2. কূপমণ্ডুক
  3. বকধার্মিক
  4. কাকভূষণ্ডী
সঠিক উত্তর:
বকধার্মিক
উত্তর
সঠিক উত্তর:
বকধার্মিক
ব্যাখ্যা
• 'বকধার্মিক' বাগ্‌ধারার অর্থ - ভণ্ড।

অন্যদিকে, 
- 'কূপমণ্ডুক' অর্থ - সীমাবদ্ধ জ্ঞান।
- 'কাকভূষণ্ডী' অর্থ - দীর্ঘজীবী।
- 'ডাকাবুকো' অর্থ - নির্ভীক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
১,১৪৬.
'লঘু পাপে গুরু দণ্ড' প্রচলিত এমন শব্দগুচ্ছকে কী বলে?
  1. এক কথায় প্রকাশ
  2. প্রবাদ-প্রবচন
  3. ভাবসম্প্রসারণ
  4. সারাংশ
সঠিক উত্তর:
প্রবাদ-প্রবচন
উত্তর
সঠিক উত্তর:
প্রবাদ-প্রবচন
ব্যাখ্যা
প্রবাদ-প্রবচন:
দীর্ঘদিনের অভিজ্ঞতা-লব্ধ কোনো গভীর জীবনসত্য লোকপ্রিয় কোন সংক্ষিপ্ত উক্তির মধ্যে সংহত হয়ে প্রকাশিত হলে তাকে প্রবাদ-প্রবচন বলে।
যেমন:
• 'অতি ভক্তি চোরের লক্ষণ' অর্থ-বেশি অনুগত্য দেখানো সন্দেহজনক।
• 'উলুবনে মুক্তা ছড়ানো' অর্থ - অযোগ্য পাত্রে মূল্যবান বস্তু দান করা।
• 'ধর্মের কল বাতাসে নাড়ে' অর্থ- গোপন অন্যায়ের আকস্মিক প্রকাশ।
'লঘু পাপে গুরু দণ্ড' অর্থ - অপরাধের তুলনায় অধিক সাজা।
• 'গরিবের ঘোড়া রোগ' অর্থ - অক্ষমের অতিরিক্ত প্রত্যাশা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১৪৭.
কোন জোড়াটি সমার্থক?
  1. অন্ধের নড়ি - কানু ছাড়া গীত নাই
  2. অগ্নিশর্মা - চোখের বালি
  3. আকাশ কুসুম - আকাশ-পাতাল
  4. উড়নপেকে - উলুখাগড়া
সঠিক উত্তর:
অন্ধের নড়ি - কানু ছাড়া গীত নাই
উত্তর
সঠিক উত্তর:
অন্ধের নড়ি - কানু ছাড়া গীত নাই
ব্যাখ্যা
• সমার্থক জোড়া: অন্ধের নড়ি - কানু ছাড়া গীত নাই; যাদের অর্থ: একমাত্র অবলম্বন।

অন্যদিকে, 
• ‘অগ্নিশর্মা’ বাগ্‌ধারাটির অর্থ = ক্ষিপ্ত।
• ‘চোখের বালি’ বাগ্‌ধারাটির অর্থ = চক্ষুশূল।
• ‘আকাশ কুসুম’ বাগ্‌ধারাটির অর্থ = অসম্ভব কল্পনা।
• ‘আকাশ-পাতাল’ বাগ্‌ধারাটির অর্থ = বিশাল ব্যবধান।
• ‘উড়নপেকে’ বাগ্‌ধারাটির অর্থ = অপব্যয়ী।
• ‘উলুখাগড়া’ বাগ্‌ধারাটির অর্থ = গুরুত্বহীন লোক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) , বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১৪৮.
'কাঠের পুতুল' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. সৌভাগ্যবান
  2. নির্জীব
  3. চালাক
  4. অলস
সঠিক উত্তর:
নির্জীব
উত্তর
সঠিক উত্তর:
নির্জীব
ব্যাখ্যা
• 'কাঠের পুতুল' বাগ্‌ধারাটির অর্থ - নির্জীব বা অসার।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'আলালের ঘরের দুলাল' অর্থ - অতি আদরের বড় লোকের নষ্ট পুত্র।
- 'গোঁফ খেজুরে' অর্থ - নিতান্ত অলস।
- ‘ননীর পুতুল’ অর্থ - শ্রমবিমুখ।
- ‘তালকানা’ অর্থ - কাণ্ডজ্ঞানহীন।
- ‘ফপর দালালি’ অর্থ - অতিরিক্ত চালবাজ।
- ‘একাদশে বৃহস্পতি’ অর্থ - সৌভাগ্যের বিষয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,১৪৯.
‘কুলোপনা চক্কর’ বাগধারাটি কী অর্থে ব্যবহৃত হয়?
  1. ক) সারহীন আড়ম্বর
  2. খ) ভবঘুরে
  3. গ) অকাজের লোক
  4. ঘ) ফাকি দেওয়া
সঠিক উত্তর:
ক) সারহীন আড়ম্বর
উত্তর
সঠিক উত্তর:
ক) সারহীন আড়ম্বর
ব্যাখ্যা

কুলোপনা চক্কর - সারহীন আড়ম্বর।
যেমন - আজকাল শহরের অনেকেই কুলোপনা চক্করের দলে পড়েছেন।

উৎস: আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১,১৫০.
'দুর্বল' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. কেতা-দুরস্ত
  2. উড়নচণ্ডী
  3. উনপাঁজুরে
  4. উড়ো কথা
সঠিক উত্তর:
উনপাঁজুরে
উত্তর
সঠিক উত্তর:
উনপাঁজুরে
ব্যাখ্যা
• 'উনপাঁজুরে' বাগ্‌ধারার অর্থ - দুর্বল ও ব্যক্তিত্বহীন।

অন্যদিকে,
- 'উড়নচণ্ডী' বাগ্‌ধারার অর্থ - অমিতব্যয়ী।
- 'উড়ো কথা' বাগ্‌ধারার অর্থ - গুজব।
- 'কেতা-দুরস্ত' বাগ্‌ধারার অর্থ - পরিপাটি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১৫১.
'কুয়োর ব্যাঙ' - বাগ্‌ধারার অর্থ কী?
  1. তোষামোদ
  2. যা সহজে মরে না
  3. ছোট মানুষ
  4. সংকীর্ণমনা লোক
সঠিক উত্তর:
সংকীর্ণমনা লোক
উত্তর
সঠিক উত্তর:
সংকীর্ণমনা লোক
ব্যাখ্যা
• 'কুয়োর ব্যাঙ' বাগ্‌ধারার অর্থ - সংকীর্ণমনা লোক

অন্যদিকে,
- 'কৈ মাছের প্রাণ' বাগ্‌ধারার অর্থ- যা সহজে মরে না।
- 'আমড়াগাছি করা' বাগ্‌ধারার অর্থ - তোষামোদি করা।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা হলো:
• ‘ঢাক ঢাক গুড় গুড়’ বাগধারাটির অর্থ - লুকোচুরি।
• ‘ঢাকঢোল পেটানো’ বাগধারাটির অর্থ - প্রচারণা।
• ‘ঢি ঢি পড়া’ বাগধারাটির অর্থ - দুর্নাম রটনা।
• ‘ঢুঁ মারা’ বাগধারাটির অর্থ - অনুসন্ধান/চেষ্টা।
• তুলকালাম’ বাগধারাটির অর্থ - হৈ চৈ/ সাংঘাতিক ঘটনা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১সংস্করণ)।
১,১৫২.
সমার্থক অর্থে ব্যবহৃত বাগ্‌ধারা নয় কোনটি?
  1. অকাল কুষ্মাণ্ড
  2. কচু বনের কালাচাঁদ
  3. গোবর গণেশ
  4. ধামাধরা
সঠিক উত্তর:
ধামাধরা
উত্তর
সঠিক উত্তর:
ধামাধরা
ব্যাখ্যা
• ‘ধামাধরা’ বাগ্‌ধারাটির অর্থ - তোষামোদকারী।

সমার্থক অর্থে ব্যবহৃত বাগ্‌ধারাগুলো হলো:
• ‘কচু বনের কালাচাঁদ’ অর্থ - অপদার্থ।
• ‘গোবর গণেশ’ অর্থ - অপদার্থ।
• ‘অকালকুষ্মাণ্ড’ অর্থ - অপদার্থ।
• ‘নদের চাঁদ’ অর্থ - সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ।
• ‘আমড়া কাঠের ঢেঁকি’ অর্থ - অপদার্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১৫৩.
'নারদের ঢেঁকি' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. অপদার্থ
  2. দুর্লভ বস্তু
  3. বিবাদের বিষয়
  4. অত্যন্ত অলস
সঠিক উত্তর:
বিবাদের বিষয়
উত্তর
সঠিক উত্তর:
বিবাদের বিষয়
ব্যাখ্যা
• ‘নারদের ঢেঁকি’ বাগ্‌ধারাটির অর্থ - বিবাদের বিষয়।

অন্যদিকে,
• 'কচু বনের কালাচাঁদ' অর্থ - অপদার্থ।  
• 'আকাশের চাঁদ' অর্থ - দুর্লভ বস্তু।
• ‘গোঁফ খেজুরে’ অর্থ - অত্যন্ত অলস।  

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১৫৪.
‘গোকুলের ষাঁড়’ অর্থ-
  1. জ্ঞানী
  2. ধূর্ত
  3. ভবঘুরে
  4. অপদার্থ
সঠিক উত্তর:
ভবঘুরে
উত্তর
সঠিক উত্তর:
ভবঘুরে
ব্যাখ্যা
• ‘গোকুলের ষাঁড়’ বাগধারাটির অর্থ- স্বেচ্ছাচারী/ভবঘুরে।

• সংসদ বাংলা অভিধান অনুসারে,
‘গোকুলের ষাঁড়’ অর্থ- বৃন্দাবনের মুক্তভাবে বিচরণশীল ষাঁড়ের মতো স্বেচ্ছাচারী এবং দায়িত্বজ্ঞানহীন ব্যক্তি। 

• প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীনের বই অনুসারে,
‘গোকুলের ষাঁড়’ বাগধারাটির অর্থ: নিষ্কর্মা/ অপদার্থ। 

তবে অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে ‘গোকুলের ষাঁড়’ বাগধারাটির অর্থ- ভবঘুরে নেয়া হয়েছে।

উৎস: সংসদ বাংলা অভিধান, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন, অভিগম্য অভিধান। 
১,১৫৫.
’বাগধারা’ কোথায় আলোচিত হয়?
  1. ধ্বনিতত্ত্বে
  2. রূপতত্ত্বে
  3. শব্দতত্ত্বে
  4. বাক্যতত্ত্বে
সঠিক উত্তর:
বাক্যতত্ত্বে
উত্তর
সঠিক উত্তর:
বাক্যতত্ত্বে
ব্যাখ্যা
• নবম ও দশম শ্রেণির পুরাতন ব্যাকরণ অনুযায়ী, বাগ্‌ধারা ও প্রবাদ-প্রবচন বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।

- কিন্তু নতুন ব্যাকরণ ও বাংলা একাডেমি প্রণীত আধুনিক বাংলা ব্যাকরণ গ্রন্থ অনুসারে, বাগধারা ও প্রবাদ-প্রবচন অর্থতত্ত্বে আলোচিত হবে। কারণ, বাগধারা ও প্রবাদ প্রবচনে বাক্য নয়, অর্থই মুখ্য। 

প্রশ্নটি রিয়েল জবের পরীক্ষায় আসছে। তাই, অপশন বিবেচনায় উত্তর 'বাক্যতত্ত্ব' রাখা হয়েছে।

রূপতত্ত্ব:
- রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়।
- এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি স্থান পায়।
- বিশেষ গুরুত্ব পায় শব্দগঠন প্রক্রিয়া।
- উপসর্গ, সমাস, প্রত্যয়, পুরুষ রূপতত্ত্বের আলোচ্য বিষয়। 
 
অর্থতত্ত্ব: 
- ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলা হয়।
অর্থতত্ত্বের আলোচ্য বিষয়:
- বিপরীত শব্দ,
- প্রতিশব্দ,
- শব্দজোড়, 
- বাগধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত।
এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে ।

ধ্বনিতত্ত্ব: 
- ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি।
- লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত।
- ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাগযন্ত্র, বাগযন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি।

বাক্যতত্ত্ব:
- বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়।
- বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য।
- বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়।
- এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
- কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতিও বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০২২সংস্করণ)।
১,১৫৬.
'হাড়হদ্দ' বাগ্‌ধারার অর্থ কী?
  1. গভীরভাবে
  2. সর্বস্বান্ত হওয়া
  3. সবকিছু
  4. ভরপুর
সঠিক উত্তর:
সবকিছু
উত্তর
সঠিক উত্তর:
সবকিছু
ব্যাখ্যা

• 'হাড়হদ্দ' বাগ্‌ধারার অর্থ- সবকিছু। 
বাক্য- তোমার হাড়হদ্দ সবই আমার জানা আছে।

অন্যদিকে, 
• 'হাড়ে হাড়ে' অর্থ - গভীরভাবে। 
• 'পথে বসা' অর্থ - সর্বস্বান্ত হওয়া। 
• 'টইটম্বুর' অর্থ - ভরপুর। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,১৫৭.
'গোঁয়ার গোবিন্দ' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. ক) মূর্খ
  2. খ) অপদার্থ
  3. গ) তোষামুদে
  4. ঘ) কাণ্ডজ্ঞানহীন
সঠিক উত্তর:
ঘ) কাণ্ডজ্ঞানহীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাণ্ডজ্ঞানহীন
ব্যাখ্যা
গোঁয়ার গোবিন্দ = কাণ্ডজ্ঞানহীন 
উদাহরণ - গোঁয়ার গোবিন্দ হলে কোন কাজই ঠিকভাবে করতে পারবে না। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১৫৮.
নিচের কোন বাগধারাটির অর্থ ভিন্ন?
  1. মণিকাঞ্চন যোগ
  2. সোনায় সোহাগা
  3. আদায়-কাঁচকলায়
  4. আমে দুধে মেলা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
আদায়-কাঁচকলায়
উত্তর
সঠিক উত্তর:
আদায়-কাঁচকলায়
ব্যাখ্যা
• ‘আদায় কাঁচকলায়’ বাগ্‌ধারাটি ভিন্ন অর্থ প্রকাশ করে। 

• 'আদায় কাঁচকলায়' বাগ্‌ধারাটির অর্থ - শত্রুতা।
- বাক্য: রীনা আর রীমার মধ্যে আদায় কাঁচকলায় সম্পর্ক। 

অপরদিকে,
• মণিকাঞ্চন যোগ, সোনায় সোহাগা ও আমদুধে মেশা বাগ্‌ধারাগুলোর অর্থ - উপযুক্ত মিলন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাগধারা বাগবিধি মুহাম্মদ আসাদুজ্জামান।
১,১৫৯.
বাগ্‌ধারা নির্ণয় করুন: 'অষ্টমঙ্গলা'
  1. আনন্দের রেশ থাকাবস্থা
  2. বিশাল ব্যবধান
  3. হতবুদ্ধি হওয়া
  4. অসম্ভব জিনিস
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
আনন্দের রেশ থাকাবস্থা
উত্তর
সঠিক উত্তর:
আনন্দের রেশ থাকাবস্থা
ব্যাখ্যা

'অষ্টমঙ্গলা' বাগ্‌ধারার অর্থ - আনন্দের রেশ থাকাবস্থা

অন্যদিকে,
আক্কেল গুড়ুম - হতবুদ্ধি হওয়া।
আকাশ-পাতাল - বিশাল ব্যবধান।
অকালকুসুম - অসম্ভব জিনিস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,১৬০.
শরতের শিশির -বাগধারার অর্থ কী? 
  1. সুসময়ের বন্ধু
  2. সুসময়ের সঞ্চয়
  3. শরতের শোভা
  4. শরতের শিউলি ফুল
সঠিক উত্তর:
সুসময়ের বন্ধু
উত্তর
সঠিক উত্তর:
সুসময়ের বন্ধু
ব্যাখ্যা
• 'শরতের শিশির' বাগ্‌ধারার অর্থ - সুসময়ের বন্ধু বা ক্ষণস্থায়ী।

গুরুত্বপূর্ণ কিছু বাগধারা:
'কচু বনের কালাচাঁদ' বাগধারার অর্থ- 'অপদার্থ'।
'ঢাকের বাঁয়া' বাগধারার অর্থ- 'যার কোন মূল্য নেই'।
'নারকের ঢেঁকি' বাগধারার অর্থ- 'বিবাদের বিষয়'।
'সোনার কাঠি রূপার কাঠি' বাগধারার অর্থ- 'বাঁচামরার লড়াই'।
'তাসের ঘর' বাগধারার অর্থ- 'ক্ষণস্থায়ী'।
'চোখের বালি' বাগধারার অর্থ- 'চক্ষুশূল'।
'গুড়ে বালি' বাগধারার অর্থ- 'আশায় নৈরাশ্য'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১৬১.
কোন বাগ্‌ধারাটি দিয়ে ‘শপথ করা’ বুঝায়?
  1. মাথা ব্যথা
  2. মাথা দেওয়া
  3. মাথা ঘামানো
  4. মাথা খাওয়া
সঠিক উত্তর:
মাথা খাওয়া
উত্তর
সঠিক উত্তর:
মাথা খাওয়া
ব্যাখ্যা
• 'মাথা খাওয়া' বাগ্‌ধারাটি দিয়ে শপথ করা বুঝায়।

‘মাথা’ সম্পর্কিত বাগ্‌ধারার অর্থ:
- মাথা ধরা = রোগ বিশেষ।
- মাথা ব্যথা = আগ্রহ।
- মাথা দেওয়া = দায়িত্ব গ্রহণ।
- মাথাপিছু = জনপ্রতি।
- গাঁয়ের মাথা = মোড়ল।
- মাথা খাওয়া = শপথ করা
- মাথা ঘামানো = ভাবনা করা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,১৬২.
‘লক্ষ্মীর বরযাত্রী’ বাগধারার অর্থ-
  1. ক) সুসময়ের বন্ধু
  2. খ) সুসময়ের সঞ্চয়
  3. গ) শরতের শোভা
  4. ঘ) শরতের শিউলি ফুল
সঠিক উত্তর:
ক) সুসময়ের বন্ধু
উত্তর
সঠিক উত্তর:
ক) সুসময়ের বন্ধু
ব্যাখ্যা
শরতের শিশির/ দুধের মাছি/ সুখের পায়রা/ লক্ষ্মীর বরযাত্রী/ বসন্তের কোকিল সবগুলো বাগধারার অর্থ সুসময়ের বন্ধু।
১,১৬৩.
‘সত্যি কথা বললে অনেকেরই ______ লাগে'।
  1. ক) খারাপ
  2. খ) আঁতে ঘা
  3. গ) ভালো
  4. ঘ) একচোখা
সঠিক উত্তর:
খ) আঁতে ঘা
উত্তর
সঠিক উত্তর:
খ) আঁতে ঘা
ব্যাখ্যা
আঁতে ঘা
- অপমান বোধ করা,
- মনে ব্যথা পাওয়া।

- (সত্যি কথা বললে অনেকেরই আঁতে ঘা লাগে।)
১,১৬৪.
'ঊনপাঁজরে' বাগধারাটির অর্থ কী?
  1. ক) অপদার্থ
  2. খ) পাগলামি
  3. গ) গোঁজামিল দেওয়া
  4. ঘ) প্রবল প্রতিদ্বন্দ্বী
সঠিক উত্তর:
ক) অপদার্থ
উত্তর
সঠিক উত্তর:
ক) অপদার্থ
ব্যাখ্যা
'ঊনপাঁজরে' - অপদার্থ
ঊনপঞ্চাশ বায়ু - পাগলামি
এন্ডায় গন্ডায় - গোঁজামিল দেওয়া
এক বনে দুই বাঘ - প্রবল প্রতিদ্বন্দ্বী
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১,১৬৫.
'অন্ধিসন্ধি' বাগ্‌ধারাটির অর্থ কোনটি?
  1. দীর্ঘসূত্রিতা
  2. নিষ্ফল আবেদন
  3. বাড়াবাড়ি
  4. গোপন তথ্য
সঠিক উত্তর:
গোপন তথ্য
উত্তর
সঠিক উত্তর:
গোপন তথ্য
ব্যাখ্যা
• ‘অন্ধিসন্ধি’ শব্দের অর্থ: 
- ছিদ্র; ফাঁক; রন্ধ্র।
- ভিতরের কথা; গুপ্ত তথ্য (মনের অন্ধিসন্ধি)।

• ‘অন্ধিসন্ধি’ বাগ্‌ধারার অর্থ - গোপন তথ্য/ ফাঁকফোকর।

অন্যদিকে,
• ‘আঠারো মাসে বছর’ বাগ্‌ধারার অর্থ - দীর্ঘসূত্রিতা।
• ‘অরণ্যে রোদন’ বাগ্‌ধারার অর্থ - নিষ্ফল আবেদন।
• ‘আঠারো আনা’ বাগ্‌ধারার অর্থ - বাড়াবাড়ি।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান;
- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর,
- ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১,১৬৬.
নিচের কোন বাগ্‌ধারা দুটি সমার্থক অর্থ প্রকাশ করে?
  1. তাসের ঘর-তামার বিষ
  2. অগ্নিশর্মা-অগ্নিপরীক্ষা
  3. অহিনকুল-দাকুমড়া
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অহিনকুল-দাকুমড়া
উত্তর
সঠিক উত্তর:
অহিনকুল-দাকুমড়া
ব্যাখ্যা
• ‘অহিনকুল সম্পর্ক’ বাগ্‌ধারার অর্থ - ভীষণ শত্রুতা।
• ‘দা-কুমড়া সম্বন্ধ’ বাগ্‌ধারার অর্থ - শত্রুতা।

অন্যদিকে,
- 'অগ্নিশর্মা' বাগ্‌ধারার অর্থ - ক্ষিপ্ত।
- 'অগ্নিপরীক্ষা' বাগ্‌ধারার অর্থ - কঠিন পরিক্ষা।
- 'তামার বিষ' বাগ্‌ধারার অর্থ - অর্থের কুপ্রভাব।
- 'তাসের ঘর' বাগ্‌ধারার অর্থ - ক্ষণস্থায়ী বা ক্ষণস্থায়ী ঘর।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ?)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১৬৭.
'চোদ্দবুড়ি' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. প্রচুর
  2. ভাগ্যবান
  3. গম্ভীর
  4. সবসুদ্ধ
  5. কোনোটি নয়
সঠিক উত্তর:
প্রচুর
উত্তর
সঠিক উত্তর:
প্রচুর
ব্যাখ্যা
• 'চোদ্দবুড়ি' বাগ্‌ধারাটির অর্থ - প্রচুর

অন্যদিকে,
- 'চাঁদ-কপালে' বাগ্‌ধারাটির অর্থ - ভাগ্যবান।
- 'ঝাড়েবংশে' বাগ্‌ধারাটির অর্থ - সবসুদ্ধ।
- 'তোলা হাঁড়ি' বাগ্‌ধারাটির অর্থ - গম্ভীর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১৬৮.
বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক?
  1. অমাবস্যার চাঁদ, আকাশ কুসুম
  2. বক ধার্মিক, বিড়াল তপস্বী
  3. রুই কাতলা, কেউকেটা
  4. বক ধার্মিক, ভিজে বিড়াল 
সঠিক উত্তর:
বক ধার্মিক, বিড়াল তপস্বী
উত্তর
সঠিক উত্তর:
বক ধার্মিক, বিড়াল তপস্বী
ব্যাখ্যা

- 'বিড়াল তপস্বী', এবং 'বক ধার্মিক' বাগ্‌ধারার অর্থ - ভণ্ড সাধু।

অন্যদিকে,
'অমাবস্যার চাঁদ' বাগ্‌ধারার অর্থ - দুর্লভ বস্তু।
'আকাশ কুসুম' বাগ্‌ধারার অর্থ - অসম্ভব কল্পনা।
‘রুই কাতলা’ বাগ্‌ধারার অর্থ - ক্ষমতাশালী ব্যক্তি। 
'কেউকেটা' বাগ্‌ধারার অর্থ - তুচ্ছ ব্যক্তি।
'ভিজে বিড়াল' বাগ্‌ধারার অর্থ - কপটাচারী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,১৬৯.
'কচুবনে কালাচাঁদ' বাগ্‌ধারাটির অর্থ-
  1. অপদার্থ
  2. অস্থানে মূল্যবান রত্ন
  3. অবহেলিত বস্ত
  4. বাহিরে পরিপাটি
সঠিক উত্তর:
অপদার্থ
উত্তর
সঠিক উত্তর:
অপদার্থ
ব্যাখ্যা
'কচুবনের কালাচাঁদ' বাগধারাটির অর্থ- 'অপদার্থ।
- বাক্য গঠন: সুমনের মতো কচুবনের কালাচাঁদ আর দেখিনি। 

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- কূপমুন্ডক = সীমাবদ্ধ জ্ঞান।
- কাকভূষণ্ডী - দীর্ঘজীবী।
- পায়া ভারি - অহঙ্কার।
- কানকাটা - বেহায়া।
- বকধার্মিক - ভণ্ড।
- বুদ্ধির ঢেঁকি -  নির্বোধ।
- ভিজে বিড়াল - কপট ব্যক্তি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১৭০.
'Bachelors’ wives and maids children are always well taught.' প্রবাদটির অর্থ কি?
  1. ভিক্ষার চাল কাঁড়া আকাঁড়া
  2. মাথা নেই তার মাথা ব্যথা
  3. বিয়ে করতে কড়ি, ঘর বাঁধতে দড়ি
  4. দূরের জিনিস ভালো মনে হয়
সঠিক উত্তর:
মাথা নেই তার মাথা ব্যথা
উত্তর
সঠিক উত্তর:
মাথা নেই তার মাথা ব্যথা
ব্যাখ্যা
• Bachelors’ wives and maids children are always well taught.
অর্থ- মাথা নেই তার মাথা ব্যথা।

Other options-
Beggars must not be choosers- ভিক্ষার চাল, কাঁড়া আর আকাঁড়া।
Be sure before you marry of a house wherein to tarry- বিয়ে করতে কড়ি, ঘর বাঁধতে দড়ি।
Blue are the hills that are far from us- দূরের জিনিস ভালো মনে হয়।
১,১৭১.
‘A golden key can open any door’ প্রবাদটির অর্থ -
  1. ক) টাকায় বাঘের দুধ মেলে
  2. খ) পরিশ্রম সাফল্যের চাবিকাঠি
  3. গ) টাকা দেবে গৌরী সেন
  4. ঘ) বন্ধ দুয়ার খােলে স্বর্গলােকের চাবি
সঠিক উত্তর:
ক) টাকায় বাঘের দুধ মেলে
উত্তর
সঠিক উত্তর:
ক) টাকায় বাঘের দুধ মেলে
ব্যাখ্যা
A golden key can open any door প্রবাদটির অর্থ - টাকায় বাঘের দুধ মেলে
<Diligence is the mother of good luck প্রবাদটির অর্থ - পরিশ্রমই সৌভাগ্যের মূল বা প্রসূতি।
১,১৭২.
‘হরিলুট’ বাগ্‌ধারার অর্থ কী?
  1. চুরির অভ্যাস
  2. ব্যয়কুণ্ঠ
  3. প্রতারণা
  4. অপচয়
সঠিক উত্তর:
অপচয়
উত্তর
সঠিক উত্তর:
অপচয়
ব্যাখ্যা
• ‘হরিলুট’ বাগ্‌ধারাটির অর্থ - অপচয়।
বাক্য: পরের টাকা পেলে হরিলুট দেওয়া যায়।

অন্যদিকে,
• 'হাতটান' অর্থ - চুরির অভ্যাস। 
• 'হাতভারী' অর্থ - ব্যয়কুণ্ঠ। 
• ‘মামদোবাজি’ অর্থ - প্রতারণা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,১৭৩.
’মাছের মায়ের পুত্রশোক’ বাগ্‌ধারাটির অর্থ-
  1. সর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি
  2. কপট বেদনাবোধ
  3. মুখে মধু অন্তরে বিষ
  4. গোপন কথা প্রকাশ করা
সঠিক উত্তর:
কপট বেদনাবোধ
উত্তর
সঠিক উত্তর:
কপট বেদনাবোধ
ব্যাখ্যা
• মাছের মায়ের পুত্রশোক বাগ্‌ধারাটির অর্থ-  কপট বেদনাবোধ।
যেমন:
- নিজের পুত্রের মৃর্তুতে একফোঁটা চোখের পানি পড়ল না- অথচ অন্যের জন্য কাঁদছে, এ যে মাছের মায়ের পুত্রশোক।

অন্যদিকে,
• রাঘব বোয়াল বাগ্‌ধারাটির অর্থ- সর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি।
• হাটে হাঁড়ি ভাঙা  বাগ্‌ধারাটির গোপন কথা প্রকাশ করা।
• মিছরির ছুরি বাগ্‌ধারাটির অর্থ- মুখে মধু অন্তরে বিষ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম ও দশম শ্রেণি (২০১৮ সালের সংস্করণ)।
১,১৭৪.
'তামার বিষ' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. ধনসম্পদের অহংকার
  2. নেশায় চুর
  3. অর্থের কুপ্রভাব
  4. অতি সামান্য ধন
সঠিক উত্তর:
অর্থের কুপ্রভাব
উত্তর
সঠিক উত্তর:
অর্থের কুপ্রভাব
ব্যাখ্যা
• 'তামার বিষ' বাগ্‌ধারা অর্থ - অর্থের কুপ্রভাব। 
বাক্য: সে যে লম্বা কথা বলে তার মূলে আছে তামার বিষ।

অন্যদিকে, 
• 'টাকার গরম' অর্থ - ধনসম্পদের অহংকার।
• 'টুপ ভুজঙ্গ' অর্থ - নেশায় চুর। 
• 'ব্যাঙের আধুলি' অর্থ - অতি সামান্য ধন। 

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৭৫.
'ভিজে বিড়াল' বাগ্‌ধারাটি কী অর্থে ব্যবহৃত হয়?
  1. সীমাবদ্ধ জ্ঞান
  2. কপট ব্যক্তি
  3. বেহায়া
  4. চাটুকার
সঠিক উত্তর:
কপট ব্যক্তি
উত্তর
সঠিক উত্তর:
কপট ব্যক্তি
ব্যাখ্যা
• ‘ভিজে বিড়াল’ বাগ্‌ধারাটির অর্থ - কপট ব্যক্তি।

অন্যদিকে,
- ‘কূপমণ্ডূক’ অর্থ - সীমাবদ্ধ জ্ঞান / ঘরকুনো।
- ‘কানকাটা’ অর্থ - বেহায়া।
- ‘খয়ের খাঁ' অর্থ - চাটুকার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১৭৬.
'ঘটি ডোবে না নামে তালপুকুর' প্রবাদটি কী অর্থ প্রকাশ করে?
  1. অক্ষমতা সত্ত্বেও বড়াই করা।
  2. দায়িত্ব গ্রহণের পরিবর্তে ঘুরে বেড়ানো।
  3. নিজের ক্ষতি করেও অপরের উপকার সাধন।
  4. ফাঁকা প্রতিশ্রুতি অর্থহীন।
সঠিক উত্তর:
অক্ষমতা সত্ত্বেও বড়াই করা।
উত্তর
সঠিক উত্তর:
অক্ষমতা সত্ত্বেও বড়াই করা।
ব্যাখ্যা
• 'ঘটি ডোবে না নামে তালপুকুর' অর্থ- অক্ষমতা সত্ত্বেও বড়াই করা।
- বাক্য: দুবেলা ভাত খেতে প চায়-ঘটি ডোবে না, নামে তালপুকুর।

অন্যদিকে, 
• 'গায়ে ফু-দিয়ে বেড়ানো' অর্থ- দায়িত্ব গ্রহণের পরিবর্তে ঘুরে বেড়ানো। 
• 'ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো' অর্থ- নিজের ক্ষতি করেও অপরের উপকার সাধন। 
• 'কথায় চিঁড়ে ভিজে না' অর্থ- ফাঁকা প্রতিশ্রুতি অর্থহীন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১৭৭.
‘বেহায়া’ অর্থ কোন বাগ্‌ধারটির?
  1. ক) ঠোট কাটা
  2. খ) চশমখোর
  3. গ) ক ও খ
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
গ) ক ও খ
ব্যাখ্যা
উপরিউক্ত দুটি বাগ্‌ধারার অর্থ ই বেহায়া।

ঠোট কাটা = বেহায়া।
চশমখোর = বেহায়া।

এরূপ বাগ্‌ধারা -
সোনায় সোহাগা = উপযুক্ত মিলন।
মণিকাঞ্চন যোগ = উপযুক্ত মিলন ।

উৎস: বাংলা ভাষার ব্যকরণ ও নির্মিতি, নবম - দশম শ্রেণি।
১,১৭৮.
"আমাদের রাজনীতিতে বন্ধুত্বের চেয়ে নেতাদের শুম্ভ-নিশুম্ভের যুদ্ধ যেন বেড়েই চলেছে।" - এ বাক্যে " "শুম্ভ-নিশুম্ভের যুদ্ধ" বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. বিচিত্র রকমের
  2. সাময়িক বৈরাগ্য
  3. ভীষণ লড়াই
  4. বিশৃঙ্খলা
সঠিক উত্তর:
ভীষণ লড়াই
উত্তর
সঠিক উত্তর:
ভীষণ লড়াই
ব্যাখ্যা
• "আমাদের রাজনীতিতে বন্ধুত্বের চেয়ে নেতাদের শুম্ভ-নিশুম্ভের যুদ্ধ যেন বেড়েই চলেছে।" - এ বাক্যে " "শুম্ভ-নিশুম্ভের যুদ্ধ" বাগ্‌ধারাটির অর্থ — 'ভীষণ লড়াই'।

অন্যদিকে, 
• ‘সাত সতের’ বাগ্‌ধারাটির অর্থ - বিচিত্র রকমের।
• 'শ্মশান বৈরাগ্য' বাগ্‌ধারাটির অর্থ - সাময়িক বৈরাগ্য।
• 'হ য ব র ল' বাগ্‌ধারাটির অর্থ - বিশৃঙ্খলা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১৭৯.
নিচের কোন বাগ্‌ধারাটির অর্থ 'মোসাহেব'?
  1. খয়ের খাঁ
  2. কাছাঢিলা
  3. কেবলা হাকিম
  4. লেফাফা দুরস্ত
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
খয়ের খাঁ
উত্তর
সঠিক উত্তর:
খয়ের খাঁ
ব্যাখ্যা
• 'খয়ের খাঁ'  বাগ্‌ধারাটির অর্থ -  চাটুকার।
• 'মোসাহেব' অর্থ - চাটুকার। 

অন্যদিকে,
- 'কাছাঢিলা' বাগ্‌ধারাটির অর্থ - অসাবধান।  
- 'কেবলা হাকিম' বাগ্‌ধারাটির অর্থ - অনভিজ্ঞ।
- 'লেফাফা দুরস্ত' - বাইরে পরিপাটি।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১৮০.
'পাকা ধানে মই দেয়া' প্রবাদটি দ্বারা কী বুঝায়?
  1. সঠিক সময় সঠিক কাজ করা।
  2. বিপুল ক্ষতি করা।
  3. অন্যের সম্পদ দখল।
  4. দুর্বল জায়গায় আঘাত করা।
সঠিক উত্তর:
বিপুল ক্ষতি করা।
উত্তর
সঠিক উত্তর:
বিপুল ক্ষতি করা।
ব্যাখ্যা
• পাকা ধানে মই দেয়া অর্থ:  বিপুল ক্ষতি করা।

• কিছু গুরুত্বপূর্ণ প্রাদ প্রবচন:
- ধরাকে সরা জ্ঞান করা- সকলকে তুচ্ছ ভাবা। 
- অল্পজলের মাছ - নিতান্তই বোকা। 
- ধরি মাছ না ছুঁই পানি- কৌশলে কার্যোদ্ধার। 
- অন্ধকে দর্পণ দেখানো- নির্বোধকে জ্ঞান দান। 
- নাকে তেল দিয়ে ঘুমানো- নিশ্চিত কার্যোদ্ধার। 
- অসারের তর্জন গর্জন সার- গুণহীনের বৃথা আস্ফালন। 
- ওঝার ব্যাটা বনগরু- পণ্ডিতের মূর্খ পুত্র। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১৮১.
‘ঘুণাক্ষর’ কোন অর্থে সঠিক বাগধারা?
  1. সামান্য ইঙ্গিত
  2. বিস্ময়
  3. তুচ্ছ জ্ঞান করা
  4. ধীরে ধীরে
সঠিক উত্তর:
সামান্য ইঙ্গিত
উত্তর
সঠিক উত্তর:
সামান্য ইঙ্গিত
ব্যাখ্যা

'ঘুণাক্ষর' - সামান্য ইঙ্গিত অর্থে সঠিক বাগধারা।
চক্ষু চড়ক গাছ- বিস্ময় অর্থে সঠিক।
তিলে তিলে - ধীরে ধীরে অর্থে সঠিক।
নকড়া ছকড়া করা - তুচ্ছ জ্ঞান করা অর্থে সঠিক বাগধারা।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,১৮২.
'শিকায় তোলা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. তোষামুদি করা
  2. মুলতবি
  3. বিচারের মুখোমুখি করা
  4. মাথায় তুলে রাখা
সঠিক উত্তর:
মুলতবি
উত্তর
সঠিক উত্তর:
মুলতবি
ব্যাখ্যা
'শিকায় তোলা' বাগ্‌ধারাটির অর্থ মুলতবি বা স্থগিত।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- রাম ধোলাই - প্রচণ্ড পিটুনি।
- লেজে গোবরে - বিশৃঙ্খলা। 
- লবেজান করা - নাজেহাল করা। 
- শরতের শিশির - সুসময়ের বন্ধু / ক্ষণস্থায়ী। 
- শাপে বর - অনিষ্টে ইষ্ট লাভ। 
- শবরীর প্রতীক্ষা - দীর্ঘকাল ধরে। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১৮৩.
‘অকালপক্ব’ - অর্থে নিচের কোন বাগ্‌ধারাটি সঠিক?
  1. ক) আমড়া কাঠের ঢেঁকি
  2. খ) ইঁচড়ে পাকা
  3. গ) উড়নচণ্ডী
  4. ঘ) ইতর বিশেষ
সঠিক উত্তর:
খ) ইঁচড়ে পাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ইঁচড়ে পাকা
ব্যাখ্যা
• 'ইঁচড়ে পাকা' বাগ্‌ধারাটির অর্থ - অকালপক্ব।

এছাড়া,
⇒ আমড়া কাঠের ঢেঁকি - অপদার্থ।
⇒ 'ইতর বিশেষ' বাগ্‌ধারাটির অর্থ - পার্থক্য।
⇒ 'উড়নচণ্ডী' বাগ্‌ধারাটির অর্থ - বেহিসেবি।
⇒ 'অক্ষরে অক্ষরে' বাগ্‌ধারাটির অর্থ - যথাযথ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নমব-দশম শ্রেণি, ২০২২ সংস্করণ।
১,১৮৪.
নিচের কোনটির অর্থ ব্যতিক্রম?
  1. ক) অগাকান্ত
  2. খ) অঘাচণ্ডী
  3. গ) অগস্ত্য যাত্রা
  4. ঘ) অঘারাম
সঠিক উত্তর:
গ) অগস্ত্য যাত্রা
উত্তর
সঠিক উত্তর:
গ) অগস্ত্য যাত্রা
ব্যাখ্যা
অগাকান্ত, অঘাচণ্ডী ও অঘারাম বাগধারা তিনটির অর্থ নির্বোধ বা নিরেট বোকা।
অগস্ত্য যাত্রা বাগধারাটির অর্থ শেষ বিদায়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১৮৫.
A to Z কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়?
  1. ক) শেষ পর্যন্ত
  2. খ) সম্পূর্ণভাবে
  3. গ) সারাক্ষণ
  4. ঘ) সবসময়
সঠিক উত্তর:
খ) সম্পূর্ণভাবে
উত্তর
সঠিক উত্তর:
খ) সম্পূর্ণভাবে
ব্যাখ্যা
'A to Z' একটি ইংরেজি বাগ্‌ধারা। 
এর অর্থ - 'সম্পূর্ণভাবে'
তাই, 'A to Z' কথাটি 'সম্পূর্ণভাবে' অর্থে ব্যবহৃত হয়েছে।
১,১৮৬.
'রি রি করা' - এখানে দ্বিরুক্ত শব্দটি দিয়ে কী নির্দেশ করা হয়?
  1. তীব্র ব্যথা
  2. মাথা ব্যাথা 
  3. তীব্র ক্রোধ
  4. ঘৃণা করা 
সঠিক উত্তর:
তীব্র ক্রোধ
উত্তর
সঠিক উত্তর:
তীব্র ক্রোধ
ব্যাখ্যা

• রি রি (অব্যয়) - তীব্র ক্রোধ বা অন্য প্রকার অনুভূতি বোঝানোর জন্য ব্যবহৃত শব্দ।
বাক্য: রাগে গা রি রি করছে।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- ‘অন্ধকার দেখা’ বাগধারাটির অর্থ - দিশেহারা হয়ে পড়া। 
- ‘কেউকেটা’ বাগধারাটির অর্থ - সামান্য।
- ‘অকূল পাথার’ বাগধারাটির অর্থ - ভীষণ বিপদ।
- ‘আদায় কাঁচকলায়’ বাগধারাটির অর্থ - শত্রুতা।

উৎস: বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান; অভিগম্য অভিধান।

১,১৮৭.
'নয় ছয়' বাগধারাটির অর্থ কী?
  1. ক) চুরি করা
  2. খ) কুটিলতা
  3. গ) বেতাল হওয়া
  4. ঘ) অপচয়
সঠিক উত্তর:
ঘ) অপচয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অপচয়
ব্যাখ্যা
• 'নয় ছয়' বাগধারাটির অর্থ অপচয়। 
বাক্য গঠন: সে বাড়ি বিক্রির টাকাগুলো নয় ছয় করে ফেলল। 

অন্যান্য অপশন:
• 'পুকুরচুরি' বাগধারার অর্থ- বড় রকমের চুরি করা।
• 'জিলাপির প্যাঁচ' বাগধারার অর্থ- কুটিলতা।
• 'বেতাল হওয়া' বাগধারার অর্থ- বেতাল হওয়া।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
১,১৮৮.
'ঢাকের কাঠি' বাগধারার অর্থ কি?
  1. কপট ব্যক্তি
  2. ঘনিষ্ঠ সম্পর্ক
  3. হতভাগ্য
  4. মোসাহেব
সঠিক উত্তর:
মোসাহেব
উত্তর
সঠিক উত্তর:
মোসাহেব
ব্যাখ্যা
• ‘ঢাকের কাঠি’ বাগ্‌ধারার অর্থ - মোসাহেব বা তোষামুদে।

অন্যদিকে
• 'বর্ণচোরা আম' বাগ্‌ধারার অর্থ - কপট ব্যক্তি। 
• 'দহরম মহরম' বাগ্‌ধারার অর্থ - ঘনিষ্ঠ সম্পর্ক।
• 'ইঁদুর কপালে/ আট কপালে' বাগ্‌ধারার অর্থ - হতভাগ্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১৮৯.
নিচের বাগধারাটির অর্থ নির্ণয় করুন।
লেফাফা দুরস্ত:
  1. চৌকস ব্যক্তি
  2. সৌখিন ব্যক্তি
  3. পোশাক সর্বস্ব
  4. বাইরে পরিপাটি
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বাইরে পরিপাটি
উত্তর
সঠিক উত্তর:
বাইরে পরিপাটি
ব্যাখ্যা

• 'লেফাফা দুরস্ত' বাগ্‌ধারার অর্থ - বাইরে পরিপাটি

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
'খয়ের খাঁ' - তোষামোদকারী,
- 'খোদার খাসি' - ভাবনাচিন্তাহীন বা হৃষ্টপুষ্ট ব্যক্তি,
- 'ক-অক্ষর গোমাংশ' - সম্পূর্ণ মূর্খ।
- 'চুলোয় যাওয়া' নষ্ট হওয়া।
- 'গুড়ে বালি' - আশায় নৈরাশ্য।
- 'গোড়ায় গলদ' শুরুতেই ভুল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,১৯০.
‘Physician heal thyself’ এর প্রকৃত বাংলা প্রবাদ কোনটি?
  1. ক) নিজের ঢোল নিজে পেটানো
  2. খ) ঘোড়ার আগে গাড়ি
  3. গ) চাচা আপন প্রাণ বাচা
  4. ঘ) চোরে চোরে মাসতুত ভাই
সঠিক উত্তর:
গ) চাচা আপন প্রাণ বাচা
উত্তর
সঠিক উত্তর:
গ) চাচা আপন প্রাণ বাচা
ব্যাখ্যা
Physician heal thyself - চাচা আপন প্রাণ বাচা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
১,১৯১.
'ঝড়ো কাক' বাগ্‌ধারার অর্থ-
  1. পোষ্য-ভারাক্রান্ত
  2. সমমনা
  3. জমকালো কিন্তু বেমানান
  4. বিপর্যস্ত অবস্থা
সঠিক উত্তর:
বিপর্যস্ত অবস্থা
উত্তর
সঠিক উত্তর:
বিপর্যস্ত অবস্থা
ব্যাখ্যা

• 'ঝড়ো কাক' বাগ্‌ধারার অর্থ- বিপর্যস্ত অবস্থা। 

অন্যদিকে, 
• 'ছা-পোষা' অর্থ- পোষ্য-ভারাক্রান্ত। 
• 'ঝাঁকের কই' অর্থ- সমমনা।
• 'জবরজং' অর্থ- জমকালো কিন্তু বেমানান। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,১৯২.
'বড় বেশি বাড়াবাড়ি' - অর্থে ব্যবহৃত বাগধারা কোনটি?
  1. তামার বিষ
  2. গাছপাথর
  3. কাঁচা পয়সা
  4. আঠারো আনা
সঠিক উত্তর:
আঠারো আনা
উত্তর
সঠিক উত্তর:
আঠারো আনা
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা ও অর্থ:
তামার বিষ - অর্থের কুপ্রভাব 
আঠারো আনা - বড় বেশি বাড়াবাড়ি 
কাঁচা পয়সা - নগদ উপার্জন 
গাছপাথর- হিসাবনিকাশ  

[উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ ]
১,১৯৩.
‘পক্ষপাত দুষ্ট’ অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. চক্ষুদান করা
  2. এক চোখা
  3. আমি-আমি করা
  4. চোখের বালি
সঠিক উত্তর:
এক চোখা
উত্তর
সঠিক উত্তর:
এক চোখা
ব্যাখ্যা
• ‘এক চোখা ’বাগ্‌ধারার অর্থ - পক্ষপাত দুষ্ট।
• বাক্য: তার ওই এক চোখা ব্যবহারের জন্যে সবাই তাকে অপছন্দ করে।

অন্যদিকে,
‘চক্ষুদান করা’ বাগ্‌ধারার অর্থ - চুরি করা। 
‘আমি-আমি করা’ বাগ্‌ধারার অর্থ - আত্মপ্রশংসা করা।
‘চোখের বালি’ বাগ্‌ধারার অর্থ - চক্ষুশূল।
১,১৯৪.
‘তুলোধুনো হওয়া’ প্রবাদটি কী অর্থ প্রকাশ করে?
  1. নাজেহাল হওয়া
  2. হঠাৎ বড়োলোক হওয়া
  3. ভীষণ মার খাওয়া
  4. স্বেচ্ছায় কষ্টভোগের দুর্মতি
সঠিক উত্তর:
ভীষণ মার খাওয়া
উত্তর
সঠিক উত্তর:
ভীষণ মার খাওয়া
ব্যাখ্যা
• ‘তুলোধুনো হওয়া’ প্রবাদটির অর্থ - ভীষণ মার খাওয়া।

অন্যান্য প্রবাদগুলোর অর্থ-
• ‘সাত ঘাটের জল খাওয়া’ অর্থ - নাজেহাল হওয়া।
• ‘আঙুল ফুলে কলা গাছ’ অর্থ - হঠাৎ বড়োলোক হওয়া।
• ‘সুখে থাকতে ভূতে কিলায়’ অর্থ - স্বেচ্ছায় কষ্টভোগের দুর্মতি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১৯৫.
'আকাশ ভেঙ্গে পরা' বাগধারাটির অর্থ কী?
  1. ক) হঠাৎ বিপদ দেখা
  2. খ) স্তম্ভিত হওয়া
  3. গ) মন্দ ভাগ্য
  4. ঘ) দিশাহারা হয়ে পরা
সঠিক উত্তর:
ক) হঠাৎ বিপদ দেখা
উত্তর
সঠিক উত্তর:
ক) হঠাৎ বিপদ দেখা
ব্যাখ্যা

ইঁদুর কপালে - মন্দ ভাগ্য
অন্ধকার দেখা - দিশাহারা হয়ে পরা
থ বনে যাওয়া - স্তম্ভিত হওয়া
আকাশ ভেঙ্গে পরা - হঠাৎ বিপদ দেখা

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণী।

১,১৯৬.
'অরণ্যে রোদন’ বাগধারাটির অর্থ কী?
  1. ক) অবিরাম কান্না
  2. খ) বারংবার চেষ্টা করা
  3. গ) বৃথা চেষ্টা
  4. ঘ) ছিচাকাঁদুনে
সঠিক উত্তর:
গ) বৃথা চেষ্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) বৃথা চেষ্টা
ব্যাখ্যা
• অরণ্য রোদন - বাগধারাটির অর্থ নিষ্ফল আবেদন।

এছাড়াও আরোকিছু গুরুত্বপূর্ণ বাগধারা হলো-
- অন্ধের ষষ্ঠি ও অন্ধের নড়ি বাগধারা দুইটির অর্থ একমাত্র সম্বল।
- অকাল কুষ্মান্ড বাগধারার অর্থ - অপদার্থ, অকেজো।
- তাল পাতার সেপাই - অতিশয় দুর্বল।
• 'কৈ মাছের প্রাণ' বাগধারার অর্থ - যা সহজে মরে না।
• 'পুটি মাছের প্রাণ' বাগধারার অর্থ - ছোটো মন।
• 'তানকানা' বাগধারার অর্থ - কাণ্ডজ্ঞানহীন।
• 'তিলকে তাল করা' বাগধারার অর্থ - ছোটকে বড় করা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১,১৯৭.
'কূপমুণ্ডক' বাগ্‌ধারার অর্থ কী?
  1. বেহায়া
  2. সীমাবদ্ধ জ্ঞান
  3. নির্ভীক
  4. কদাচিৎ
সঠিক উত্তর:
সীমাবদ্ধ জ্ঞান
উত্তর
সঠিক উত্তর:
সীমাবদ্ধ জ্ঞান
ব্যাখ্যা

• ‘কূপমুণ্ডক’ বাগ্‌ধারার অর্থ - সীমাবদ্ধ জ্ঞান

অন্যদিকে,
কালে ভদ্রে - কদাচিৎ। 
ডাকাবুকো - নির্ভীক।
কানকাটা - বেহায়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,১৯৮.
'খড়ের আগুন' বাগধারাটির অর্থ কী?
  1. ক) দুর্ভাগ্য
  2. খ) উগ্র প্রকৃতি
  3. গ) বিপদ ডেকে আনা
  4. ঘ) নিরুদ্বিগ্ন
সঠিক উত্তর:
খ) উগ্র প্রকৃতি
উত্তর
সঠিক উত্তর:
খ) উগ্র প্রকৃতি
ব্যাখ্যা
- 'খড়ের আগুন' বাগধারাটির অর্থ হচ্ছে উগ্র প্রকৃতি/ রুক্ষ
বাক্য গঠন: জ্যৈষ্ঠ মাসে দেশে খড়ের আগুন পরিলক্ষিত হয়।

অন্যান্য অপশন:
খণ্ডকপালে (দুর্ভাগ্য) - আমি খণ্ড কপালে মানুষ রে ভাই, এত সুখ কি আমার সইবে!
খাল কেটে কুমির আনা (বিপদ ডেকে আনা) - ভালো মানুষ ভেবে দুষ্ট লোককে ঘরে আশ্রয় দেওয়া আর খাল কেটে কুমির আনা সমান কথা।
খাতির জমা (নিরুদ্বিগ্ন) - বেতনের টাকা পেয়ে জামান সাহেব খাতির জমা হয়ে বসলেন।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,১৯৯.
কোন বাগধারাটি ‘স্বতন্ত্র’ অর্থ প্রকাশক?
  1. আদায়-কাঁচকলায়
  2. সাপে-নেউলে
  3. দা-কুমড়া
  4. সাতেও না পাঁচেও না
সঠিক উত্তর:
সাতেও না পাঁচেও না
উত্তর
সঠিক উত্তর:
সাতেও না পাঁচেও না
ব্যাখ্যা
• সাতেও না পাঁচেও না' বাগধারাটির অর্থ = নিরাসক্ত থাকা। 

অন্যদিকে,
আদায় কাঁচকলায় = ঘাের শত্রুতা।
দা-কুমড়া = শত্রুতা।
অহি নকুল (সাপে-নেউলে) = ভীষণ শত্রুতা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
১,২০০.
'সবেধন নীলমণি' বাগধারার অর্থ কী?
  1. ক) দুর্লভ বস্তু
  2. খ) একমাত্র সম্পদ
  3. গ) তোষামুদকারী
  4. ঘ) অপদার্থ লোক
সঠিক উত্তর:
খ) একমাত্র সম্পদ
উত্তর
সঠিক উত্তর:
খ) একমাত্র সম্পদ
ব্যাখ্যা
'সবেধন নীলমণি' অর্থ একমাত্র সম্পদ। অন্যদিকে আকাশের চাঁদ বাগধারার অর্থ দুর্লভ বস্তু। ধামাধরা অর্থ তোষামুদকারী। ষাঁড়ের গোবর অর্থ অপদার্থ লোক।
(সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর)