বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সাহিত্যিক ছদ্মনাম, উপাধি এবং পত্রিকা-সাময়িকী ও সম্পাদক

মোট প্রশ্ন১,৬০৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সাহিত্যিক ছদ্মনাম, উপাধি এবং পত্রিকা-সাময়িকী ও সম্পাদক

PrepBank · পাতা / ১৬ · ৮০১৯০০ / ১,৬০৩

৮০১.
বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র কোনটি?
  1. সংবাদ প্রভাকর
  2. দিকদর্শন
  3. সমাচার দর্পণ
  4. বাঙ্গাল গেজেট
সঠিক উত্তর:
দিকদর্শন
উত্তর
সঠিক উত্তর:
দিকদর্শন
ব্যাখ্যা
• বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র- দিকদর্শন। 

দিকদর্শন: 
- প্রথম বাংলা সাময়িকপত্র “দিকদর্শন” (প্রথম বাংলা মাসিক পত্রিকা)।
- জন ক্লার্ক মার্শম্যান কর্তৃক ১৮১৮ সালে শ্রিরামপুর মিশন থেকে প্রকাশিত হয়।  
---------------------
অন্যদিকে,
সমাচার দর্পণ: 
- “সমাচার দর্পণ” শ্রীরামপুর মিশন থেকে জন ক্লার্ক মার্শম্যান  কর্তৃক সম্পাদিত বাংলা সাহিত্যের প্রথম সাপ্তাহিক পত্রিকা।  
- প্ত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হয় ২৩শে মে, ১৮১৮ সালে।   

সংবাদ প্রভাকর: 
- বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা- “সংবাদ প্রভাকর” ঈশ্বরচন্দ্র গুপ্ত কর্তৃক ১৮৩৯ সালে প্রকাশিত হয়।

• 'বাঙ্গাল গেজেট':
- পত্রিকার সম্পাদক - গঙ্গাকিশোর ভট্টাচার্য।
- এটি বাঙালি পরিচালিত প্রথম সাপ্তাহিক পত্রিকা।
- এটি ১৮১৮ সালে প্রকাশিত হয়; পত্রিকাটি দীর্ঘায়ু লাভ করতে পারে নি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
৮০২.
‘পরশুরাম’ ছদ্মনাম ব্যবহার করতেন কোন লেখক?
  1. রাজশেখর বসু
  2. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 
  3. সমরেশ বসু 
  4. ক ও খ
সঠিক উত্তর:
ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ
ব্যাখ্যা

• রাজশেখর বসু ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উভয় লেখকই ‘পরশুরাম’ ছদ্মনাম ব্যবহার করেছেন। 

--------------------
• রাজশেখর বসু: 

- রাজশেখর  বসু ছিলেন একজন লেখক, বিজ্ঞানী ও অভিধান প্রণেতা। ১৮৮০ সালের ১৬ মার্চ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বামুনপাড়া গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম; পৈতৃক নিবাস নদীয়া জেলার উলা গ্রামে।

- রাজশেখর চাকরি এবং বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি বাংলা  অভিধান ও  পরিভাষা রচনায় মনোনিবেশ করেন। ১৯০৬ সালে গঠিত জাতীয় শিক্ষা পরিষদে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল। তিনি ১৯৩৫ সালে  কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত বাংলা বানান সংস্কার সমিতি এবং ১৯৪৮ সালে সরকার গঠিত পরিভাষা সংসদের সভাপতি নির্বাচিত হন।

- লেখক হিসেবে তিনি ‘পরশুরাম’ ছদ্মনাম ব্যবহার করতেন। ১৯২২ সালে এ ছদ্মনামে তাঁর ‘শ্রীশ্রীসিদ্ধেশ্বরী লিমিটেড’ ব্যঙ্গ রচনাটি প্রকাশিত হয়। 
- তাঁর চলন্তিকা (১৯৩৭) বাংলা ভাষায় বহুল প্রচলিত একখানি জনপ্রিয় অভিধান।
- বিজ্ঞান ও সাহিত্য ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ রাজশেখর জগত্তারিণী স্বর্ণপদক (১৯৪০), রবীন্দ্র পুরস্কার (১৯৫৫), সরোজিনী পুরস্কার (১৯৫৫), সাহিত্য আকাদেমী পুরস্কার (১৯৫৮) ও পদ্মভূষণ (১৯৫৬) উপাধি লাভ করেন।

 তাঁর রচিত গ্রন্থের সংখ্যা মোট একুশ। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ:
• রম্য-রচনা :
- গড্ডলিকা, 
- কজ্জলী, 
- হনুমানের স্বপ্ন, 
- গল্পকল্প। 

• গল্প:
- কৃষ্ণকলি, 
- আনন্দীবাঈ। 

• প্রবন্ধ: 
- লঘুগুরু, 
- ভারতের খনিজ। 

অন্যদিকে,
• শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাতটি ছদ্মনাম ব্যবহার করেছেন এগুলো হলো:
- অনিলা দেবী;
- অপরাজিতা দেবী;
- শ্রী চট্টোপাধ্যায়;
- অনুরূপা দেবী;
- পরশুরাম;
- শ্রীকান্ত শর্মা ও
- সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।

৮০৩.
‘প্রাচ্যবিদ্যামহার্ণব’ উপাধি লাভ করেন কে?
  1. আশুতোষ চৌধুরী
  2. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  3. নগেন্দ্রনাথ বসু
  4. হরপ্রসাদ শাস্ত্রী
  5. দীনেশচন্দ্র সেন
সঠিক উত্তর:
নগেন্দ্রনাথ বসু
উত্তর
সঠিক উত্তর:
নগেন্দ্রনাথ বসু
ব্যাখ্যা
নগেন্দ্রনাথ বসু:
- বাংলা তথা ভারতীয় ভাষায় প্রথম বিশ্বকোষ রচয়িতা, প্রত্নতত্ত্ববিদ, ঐতিহাসিক।
- ১৮৬৬ সালে কলকাতায় তাঁর জন্ম।
- নগেন্দ্রনাথ জ্ঞানের বিভিন্ন শাখায় অসাধারণ প্রতিভার স্বাক্ষর রাখলেও তাঁর প্রধান পরিচয় বাংলা বিশ্বকোষ রচয়িতা হিসেবে।
- রঙ্গলাল মুখোপাধ্যায়ের সংকলন এবং তাঁর ভ্রাতা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের সম্পাদনায় এর প্রথম খন্ড প্রকাশিত হয়।
- পরে দীর্ঘ ২৭ বছরের পরিশ্রমে নগেন্দ্রনাথ বিশ্বকোষের ২২টি খন্ড প্রকাশ করেন।
- শেষ খন্ডটি প্রকাশিত হয় ১৯১১ সালে। ১৯১৬-৩১ সালে ২৪ খন্ডে এর একটি হিন্দি সংস্করণও প্রকাশিত হয়।
- ১৯৩৩-৩৮ সালের মধ্যে বিশ্বকোষের দ্বিতীয় সংস্করণের চারটি খন্ড প্রকাশের পর তাঁর মৃত্যু হয়।
- ভারতীয় পুরাতত্ত্বে অসাধারণ গবেষণার জন্য তাঁকে ‘প্রাচ্যবিদ্যামহার্ণব’ উপাধিতে ভূষিত করা হয়।

তাঁর কয়েকটি গুরুত্বপূর্ণ গবেষণাগ্রন্থ হলো:
- বঙ্গের জাতীয় ইতিহাস (কয়েক খন্ড),
- কায়স্থের বর্ণপরিচয়, শূন্যপুরাণ,
- Archaeological Survey of Mayurbhanja,
- Modern Buddhism and its Followers in Orissa,
- Social History of Kamrup ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া।
৮০৪.
'অচিন্ত্যকুমার সেনগুপ্ত' এর সাহিত্যিক ছদ্মনাম কোনটি?
  1. নীহারিকা দেবী
  2. নীল লোহিত
  3. লীলাময় রায়
  4. হাবু শর্মা
সঠিক উত্তর:
নীহারিকা দেবী
উত্তর
সঠিক উত্তর:
নীহারিকা দেবী
ব্যাখ্যা

• 'অচিন্ত্যকুমার সেনগুপ্ত' এর সাহিত্যিক ছদ্মনাম - নীহারিকা দেবী

অন্যদিকে,
- 'অন্নদাশংকর রায়' এর সাহিত্যিক ছদ্মনাম - লীলাময় রায়।
- সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম - নীল লোহিত।
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর ছদ্মনাম 'হাবু শর্মা'।

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৮০৫.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে 'বাংলা গদ্যের যথার্থ শিল্পী' নামে অভিহিত করেন কে?
  1.  রবীন্দ্রনাথ ঠাকুর
  2. প্রমথনাথ বিশী 
  3. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ক ও খ উভয়ই 
সঠিক উত্তর:
প্রমথনাথ বিশী 
উত্তর
সঠিক উত্তর:
প্রমথনাথ বিশী 
ব্যাখ্যা

• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী। মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

- তিনি বাংলা গদ্যে সুললিত শব্দবিন্যাস, পদবিভাগ ও যতি সন্নিবেশে সুবোধ্য ও শিল্প গুণান্বিত করে তোলেন। বাংলা গদ্যের অন্তর্নিহিত ধ্বনিঝংকার ও সুরবিন্যাস তিনিই প্রথম উপলব্ধি করেন।

- তিনি বাংলা গদ্যকে শ্বাসপর্ব ও অর্থপর্ব অনুসারে ভাগ করে সেখানে যতিচিহ্ন স্থাপন করেন। তিনি বাংলা গদ্যকে সাহিত্য গুণসম্পন্ন ও সর্বভাব প্রকাশক্ষম করেছিলেন।

- বিদ্যাসাগরের সৃষ্ট গদ্যরীতির প্রভাবেই পরবর্তী পর্যায়ে বাংলা গদ্যের পরিণত রূপের সৃষ্টি হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে বাংলা গদ্যের 'প্রথম শিল্পী' বলে অভিহিত করেছেন।
- প্রমথনাথ বিশী বিদ্যাসাগরকে 'বাংলা গদ্যের যথার্থ শিল্পী' নামে অভিহিত করেন।

- তাকে 'বাংলা গদ্যের জনক' বলা হয়। কারণ তিনি প্রথম বাংলা গদ্যকে গতিশীল করে প্রাণ দান করেছেন। সুতরাং, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্বে অনেকেরই গদ্যের বিকাশে অবদান থাকলেও, বাংলা ভাষার প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা তাকেই বলা যায়।

উৎস: বাংলাপিডিয়া, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৮০৬.
বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি?
  1. দিগদর্শন
  2. সমাচার দর্পণ
  3. সংবাদ প্রভাকর
  4. বেঙ্গল গেজেট
সঠিক উত্তর:
সংবাদ প্রভাকর
উত্তর
সঠিক উত্তর:
সংবাদ প্রভাকর
ব্যাখ্যা

সংবাদ প্রভাকর:
- 'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত।
- তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন।
- কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় কিন্তু ১৮৩৬ সালে পুনর্বার ছাপা হয়।
- ১৮৩৯ সালে বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
- সংবাদ প্রকাশের পাশাপাশি এ পত্রিকায় সাহিত্যচর্চাও হত।
- 'বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়', 'দীনবন্ধু মিত্রের' প্রাথমিক রচনাগুলো সংবাদ প্রভাকরেই প্রথম প্রকাশিত হত।
- ঈশ্বরচন্দ্র সংবাদ প্রভাকর ছাড়াও সংবাদ রত্নাবলী, পাষণ্ডপীড়ন ও সংবাদ সাধুরঞ্জন পত্রিকাও সম্পাদনা করেন।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

৮০৭.
ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত পত্রিকা নয় কোনটি?
  1. রত্নাবলী
  2. পাষন্ডপীড়ন
  3. সমাচার দর্পণ
  4. সংবাদ প্রভাকর
সঠিক উত্তর:
সমাচার দর্পণ
উত্তর
সঠিক উত্তর:
সমাচার দর্পণ
ব্যাখ্যা
⇒ ঈশ্বরচন্দ্র গুপ্ত:
• ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯): কবি, সাংবাদিক। 'ভ্রমণকারী বন্ধু' ছিল তাঁর ছদ্মনাম।
• ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির (মধ্যযুগ ও আধুনিক যুগের মিলনকারী) কবি হিসেবে পরিচিত। কারণ তিনি সমকালের সামাজিক ও ঐতিহাসিক বিষয় নিয়ে কবিতা রচনা করলেও তাঁর ভাষা, ছন্দ ও অলঙ্কার ছিলো মধ্যযুগীয়। ব্যঙ্গ-বিদ্রূপই ছিল তাঁর রচনার বিশেষত্ব।
• ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রথম বাংলা দৈনিক পত্রিকা ‘সংবাদ প্রভাকর’ সম্পাদনা করেন। তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন। এবং ১৮৩৯ সাল থেকে এটি দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে।
• তাঁর অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হলো কবিয়ালদের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার করে প্রকাশ করা।
• ঈশ্বরচন্দ্র সংবাদ প্রভাকর ছাড়াও সংবাদ রত্নাবলী, পাষন্ডপীড়ন ও সংবাদ সাধুরঞ্জন পত্রিকাও সম্পাদনা করেন।

অন্যদিকে,
• বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র 'সমাচার দর্পণ'। সমাচার দর্পণ পত্রিকা সম্পাদনা করেন জন ক্লার্ক মার্শম্যান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া; লাইভ এমসিকিউ লেকচার।
৮০৮.
কোন সাহিত্যিককে ‘বাংলার মিল্টন’ নামে অভিহিত করা হয়?
  1. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  2. শামসুর রাহমান
  3. সমর সেন
  4. সুফিয়া কামাল
সঠিক উত্তর:
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ‘বাংলার মিল্টন’ নামে পরিচিত।

• হেমচন্দ্র বন্দ্যোপাধ্যয়:
- হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় (১৮৩৮–১৯০৩) ছিলেন বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি ও দেশপ্রেমিক সাহিত্যিক।
- তিনি মধুসূদনের পরবর্তী সময়ের প্রধান কবি হিসেবে পরিচিত।
- হেমচন্দ্র আইনজীবী, কেরানি ও প্রধান শিক্ষকের পেশায় নিয়োজিত ছিলেন।
- তাঁর মহাকাব্যিক প্রবণতা, ছন্দ, ভাষা ব্যবহার এবং মহাকাব্য রচনার দক্ষতার জন্য ‘বাংলার মিল্টন’ নামে পরিচিত
- তাঁর প্রধান মহাকাব্য ‘বৃত্রসংহার’ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রচনাগুলোর মধ্যে গণ্য হয়। 
- তাঁর প্রথম কাব্য: ‘চিন্তাতরঙ্গিনী’।
- তিনি শেক্সপিয়রের টেমপেস্ট ও রোমিও-জুলিয়েট অনুবাদ করেছেন।
- এছাড়াও ‘কুলীন মহিলা বিলাপ’ কবিতায় তিনি বিধবা ও বহুবিবাহের সমাজিক অবহেলার প্রতি সচেতনতা প্রকাশ করেছেন।

 • অন্যান্য গুরুত্বপূর্ণ রচনা: 
- বীরবাহু,
- আশাকানন,
- ছায়াময়ী,
- দশমহাবিদ্যা,
- কবিতাবলী,
- সাঙ্গরূপক কাব্য,
- চিত্তবিকাশ।

অন্যদিকে :
• শামসুর রাহমান — আধুনিক নাগরিক কবি হিসেবে পরিচিত।
• সমর সেন — নাগরিক কবি নামে পরিচিত, বাংলার মিল্টন নন।
• সুফিয়া কামাল — ‘জননী সাহসিকা’ নামে পরিচিত।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম;
বাংলাপিডিয়া। 

৮০৯.
জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত পত্রিকা কোনটি?
  1. সমাচার চন্দ্রিকা
  2. বঙ্গদূত
  3. বেঙ্গল গেজেট
  4. দিগদর্শন
সঠিক উত্তর:
দিগদর্শন
উত্তর
সঠিক উত্তর:
দিগদর্শন
ব্যাখ্যা

• 'দিগদর্শন' পত্রিকা:
- বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র হলো দিগদর্শন।
- শ্রীরামপুরের ব্যাপ্টিস্ট মিশনারিদের উদ্যোগে ১৮১৮ সালের এপ্রিল মাসে জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় দিগদর্শন সাময়িকপত্র প্রকাশিত হয়।
- দিগদর্শনের মোট ২৬টি সংখ্যা প্রকাশিত হয়। ১৮২১ সালের পরে এটি বন্ধ হয়ে যায়।
- দিগদর্শন প্রকাশিত হওয়ার একমাস পর (২৩ মে, ১৮১৮) জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় প্রকাশিত হয় সমাচার দর্পণ সাময়িকী।
- গঙ্গাকিশোর ভট্টাচার্য এর প্রকাশনায় প্রকাশিত বেঙ্গল গেজেট হলো কোন বাঙালির উদ্যোগে প্রকাশিত প্রথম সংবাদপত্র।
- ঢাকা প্রকাশ হলো ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র।

অন্যদিকে, 
• ১৭৮০ খ্রিষ্টাব্দের ২৯শে জানুয়ারি কলকাতা থেকে প্রকাশিত হয় ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্র জেমস অগাস্টাস হিকি সম্পাদিত 'বেঙ্গল গেজেট'।

• ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ১৮২২ সালের ৫ মার্চ 'সমাচার চন্দ্রিকা' নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন।
• রামমোহন ও তাঁর অনুগামীদের দ্বারা পরিচালিত হয়ে নীলমণি হালদার 'বঙ্গদূত' পত্রিকা সম্পাদনা করেন।

-----------------------
• জন ক্লার্ক মার্শম্যান:

- জন ক্লার্ক মার্শম্যান ছিলেন মিশনারি, ইতিহাসবিদ, সাংবাদিক। ১৭৯৪ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ব্রিস্টলে তাঁর জন্ম।
- ১৮১৮ সালে মার্শম্যান শ্রীরামপুর কলেজ এর অধ্যক্ষ নিযুক্ত হন।
- এছাড়াও তিনি ১৮৩৩ সালে সরকারের অনুবাদক এবং ১৮৪০ সালে Government Gazette এর সম্পাদকের দায়িত্ব লাভ করেন।

তাঁর সম্পাদিত পত্রিকা:
- দিগদর্শন,
- সমাচার দর্পণ,
- ফ্রেন্ড অব ইন্ডিয়া,
- গভর্নমেন্ট গেজেট।

জন ক্লার্ক মার্শম্যান রচিত উল্লেখযোগ্য গ্রন্থ:
- ভারতবর্ষের ইতিহাস,
- পুরাবৃত্তের সংক্ষিপ্ত বিবরণ,
- জ্যোতিষ গোলাধ্যায়,
- সদগুণ ও বীর্জের ইতিহাস ঈশপস ফেলস,
- ক্ষেত্রবাগান বিবরণ,
- Murray's Grammar,
- Outline of the History of Bengal,
- The History of India,
- How Wars Arrive in India.

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৮১০.
কবি সাংবাদিক আবুল হাসান কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন?
  1. ক) জনকন্ঠ
  2. খ) ইত্তেফাক
  3. গ) গণকণ্ঠ
  4. ঘ) ঢাকা বার্তা
সঠিক উত্তর:
খ) ইত্তেফাক
উত্তর
সঠিক উত্তর:
খ) ইত্তেফাক
ব্যাখ্যা
কবি সাংবাদিক আবুল হাসান 'দৈনিক ইত্তেফাক' পত্রিকার সাথে সাথে যুক্ত ছিলেন।
- তিনি ১৯৬৯ সালে 'দৈনিক ইত্তেফাক' পত্রিকার বার্তা বিভাগে চাকরি করেন। 
- তিনি একজন সৃষ্টিশীল কবি হিসেবে খ্যাত৷

কাব্যগ্রন্থ:
- রাজা যায় রাজা আসে (১৯৭২),
- যে তুমি হরণ করাে (১৯৪৭),
- পৃথক পালঙ্ক (১৯৭৫)।

তার মৃত্যুর পরে প্রকাশিত কাব্যনাট্য: ওরা কয়েকজন  (১৯৮৮);

গল্প সংকলন: আবুল হাসান গল্প সংগ্রহ (১৯৯০)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮১১.
কোন লেখকের উপাধি 'সাহিত্যরত্ন'?
  1. মোহাম্মদ মোজাম্মেল হক
  2. মোহাম্মদ নজিবর রহমান
  3. আবুল হোসেন
  4. গোবিন্দচন্দ্র দাস
সঠিক উত্তর:
মোহাম্মদ নজিবর রহমান
উত্তর
সঠিক উত্তর:
মোহাম্মদ নজিবর রহমান
ব্যাখ্যা

মোহাম্মদ নজিবর রহমান:
- মোহাম্মদ নজিবর রহমান ছিলেন মূলত ঔপন্যাসিক।
- তিনি আনুমানিক ১৮৬০ সালে জন্মগ্রহণ করেন।
- ১৯২৩ সালের ১৮ অক্টোবর রায়গঞ্জের হাটি কুমরুল গ্রামে তাঁর মৃত্যু হয়।
- নজিবর রহমান ইসমাইল হোসেন সিরাজীর প্রত্যক্ষ অনুপ্রেরণায় সাহিত্যকর্মে ব্রত হন।
- নজিবর রহমান তাঁর উপন্যাসে গ্রামীণ মুসলিম পরিবারের অন্তরঙ্গ ছবি তুলে ধরতে সক্ষম হন।
- সাহিত্যে অবদানের জন্য তিনি ‘সাহিত্যরত্ন’ উপাধি লাভ করেন। 
- প্রথম সামাজিক উপন্যাস আনোয়ারা লিখে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন। 
- তাঁর জনপ্রিয় উপন্যাসের নাম ‘আনোয়ারা’।

তাঁর রচিত উপন্যাসগুলো হলো:
- চাঁদতারা বা হাসান গঙ্গা বাহমনি, 
- পরিণাম, 
- গরীবের মেয়ে, 
- দুনিয়া আর চাই না ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

৮১২.
মালাধর বসু কর্তৃক প্রাপ্ত উপাধি কোনটি?
  1. ক) গুণাকর
  2. খ) কবিকঙ্কন
  3. গ) কবিরঞ্জন
  4. ঘ) গুণরাজ খান
সঠিক উত্তর:
ঘ) গুণরাজ খান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গুণরাজ খান
ব্যাখ্যা
মালাধর বসু মধ্যুযুগের বাংলা সাহিত্যের কবি। 
- তিনি ভগবতের প্রথম বাংলা অনুবাদক। 
- তাঁর কাব্য 'শ্রীকৃষ্ণবিজয়' বাংলা সাহিত্যের দ্বিতীয় অনুবাদগ্রন্থ। 
- তাঁর কবিত্ব শক্তির জন্য শামসুদ্দীন ইউসুফ সাহেবের কাছ থেকে 'গুণরাজ খান' উপাধি লাভ করেন। 
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৮১৩.
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় এর সাহিত্যিক ছদ্মনাম কী?
  1. ক্বচিৎ প্রৌঢ়
  2. যাযাবর
  3. মৌমাছি
  4. জাবালি
সঠিক উত্তর:
যাযাবর
উত্তর
সঠিক উত্তর:
যাযাবর
ব্যাখ্যা

• বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় এর সাহিত্যিক ছদ্মনাম- যাযাবর

অন্যদিকে,
• বিভূতিভূষণ মুখোপাধ্যায়  এর সাহিত্যিক ছদ্মনাম- ক্বচিৎ প্রৌঢ়।
• বিমল ঘোষ এর সাহিত্যিক ছদ্মনাম- মৌমাছি।
• বিমল মিত্র এর সাহিত্যিক ছদ্মনাম- জাবালি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৮১৪.
নিচের কোন লেখকের সাহিত্যিক নাম 'আবুল হাসান'?
  1. আবুল হাসান মিয়া
  2. আবুল হোসাইন
  3. আবুল হুসেন
  4. আবুল হোসেন মিয়া
সঠিক উত্তর:
আবুল হোসেন মিয়া
উত্তর
সঠিক উত্তর:
আবুল হোসেন মিয়া
ব্যাখ্যা
আবুল হাসান:
- আবুল হাসানের প্রকৃত নাম - আবুল হোসেন মিয়া
- 'আবুল হাসান' তাঁর সাহিত্যিক নাম।
- তিনি একজন সৃষ্টিশীল কবি হিসেবে খ্যাত৷
- তিনি পেশায় সাংবাদিক ছিলেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- রাজা যায় রাজা আসে,
- যে তুমি হরণ করো,
- পৃথক পালঙ্ক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮১৫.
জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত পত্রিকা নয় কোনটি?
  1. দিগদর্শন
  2. সমাচার দর্পণ
  3. গভর্নমেন্ট গেজেট
  4. বেঙ্গল গেজেট
সঠিক উত্তর:
বেঙ্গল গেজেট
উত্তর
সঠিক উত্তর:
বেঙ্গল গেজেট
ব্যাখ্যা
• জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত পত্রিকা নয়- বেঙ্গল গেজেট। 
- ১৭৮০ খ্রিষ্টাব্দের ২৯শে জানুয়ারি কলকাতা থেকে প্রকাশিত হয় ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্র জেমস অগাস্টাস হিকি সম্পাদিত 'বেঙ্গল গেজেট'।

--------------------
• জন ক্লার্ক মার্শম্যান:

- জন ক্লার্ক মার্শম্যান ছিলেন মিশনারি, ইতিহাসবিদ, সাংবাদিক। ১৭৯৪ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ব্রিস্টলে তাঁর জন্ম।
- ১৮১৮ সালে মার্শম্যান শ্রীরামপুর কলেজ এর অধ্যক্ষ নিযুক্ত হন।
- এছাড়াও তিনি ১৮৩৩ সালে সরকারের অনুবাদক এবং ১৮৪০ সালে Government Gazette এর সম্পাদকের দায়িত্ব লাভ করেন।

তাঁর সম্পাদিত পত্রিকা:
- দিগদর্শন,
- সমাচার দর্পণ,
- ফ্রেন্ড অব ইন্ডিয়া,
- গভর্নমেন্ট গেজেট।

• জন ক্লার্ক মার্শম্যান রচিত উল্লেখযোগ্য গ্রন্থ:
- ভারতবর্ষের ইতিহাস,
- পুরাবৃত্তের সংক্ষিপ্ত বিবরণ,
- জ্যোতিষ গোলাধ্যায়,
- সদগুণ ও বীর্জের ইতিহাস ঈশপস ফেলস,
- ক্ষেত্রবাগান বিবরণ,
- Murray's Grammar,
- Outline of the History of Bengal,
- The History of India,
- How Wars Arrive in India.

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৮১৬.
নদীয়া সাহিত্য সভা আবদুল করিমকে কোন উপাধিতে সম্মানিত করেন?
  1. সাহিত্য রত্ন
  2. সাহিত্যসাগর
  3. সাহিত্য সম্রাট
  4. সাহিত্য বিশারদ
সঠিক উত্তর:
সাহিত্যসাগর
উত্তর
সঠিক উত্তর:
সাহিত্যসাগর
ব্যাখ্যা

• আবদুল করিম চট্টল ধর্মমণ্ডলী কর্তৃক 'সাহিত্য বিশারদ' উপাধিতে ভূষিত হন। এবং নদীয়া সাহিত্য সভা তাঁকে 'সাহিত্যসাগর' উপাধি দিয়ে সম্মানিত করেন।

উল্লেখ্য, 
• 'শেখ ফজলুল করিম' এর উপাধি সাহিত্য- বিশারদ।

অন্যদিকে,
- 'নজিবর রহমান' এর উপাধি- সাহিত্য রত্ন।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের জনক বলা হয়। তিনি 'বাংলার স্কট' ও 'সাহিত্য সম্রাট' নামে পরিচিত।
'কাজেম আল কোরেশী / কায়কোবাদ' এর উপাধি কাব্যভূষণ।
উল্লেখ্য,

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৮১৭.
‘যুবনাশ্ব’ ছদ্মনামে কোন সাহিত্যিক সাহিত্যকর্ম রচনা করতেন?
  1. ক) সতীনাথ ভাদুড়ী
  2. খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  3. গ) মণীশ ঘটক
  4. ঘ) বিমল মিত্র
সঠিক উত্তর:
গ) মণীশ ঘটক
উত্তর
সঠিক উত্তর:
গ) মণীশ ঘটক
ব্যাখ্যা
• মণীশ ঘটকের ছদ্মনাম যুবনাশ্ব। 

• অন্যদিকে: 
- চিত্রগুপ্ত ছদ্মনামে লিখতেন সতীনাথ ভাদুড়ী।
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর ছদ্মনাম 'হাবু শর্মা'। 
- বিমল মিত্র জাবালি ছদ্মনামে লিখতেন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮১৮.
'সবুজপত্র' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
  1. দ্বিজেন্দ্রলাল রায়
  2. প্রমথ চৌধুরী
  3. সত্যেন্দ্রনাথ দত্ত
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
প্রমথ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
'সবুজপত্র' পত্রিকা:
- বিংশ শতাব্দীর বাংলায় আধুনিকতার বাহন বাংলা সাময়িকী।
- প্রমথ চৌধুরীর সম্পাদনায় সবুজপত্র প্রথম প্রকাশিত হয় ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪ সালে) ২৫ বৈশাখ।
- এ ধরণের একটি সাময়িকী প্রকাশ করার জন্য  রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরীকে উৎসাহ প্রদান করেছিলেন।
- প্রমথ চৌধুরী নতুন সাহিত্য রীতি প্রবর্তনের চেষ্টা হিসেবে কথ্য বাংলাকে অগ্রাধিকার দেন, যা ‘বীরবলী’ ভাষা (তাঁর ছদ্মনাম ‘বীরবল’ থেকে) রূপে পরিচিতি লাভ করে।
- সবুজপত্রের প্রথম সংখ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত এবং সম্পাদকের নিজের লেখা সন্নিবেশিত হয়।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮১৯.
প্রথম বাংলা পত্রিকা কোনটি?
  1. ক) দিগদর্শন
  2. খ) কল্লোল
  3. গ) প্রভাকর
  4. ঘ) সংবাদ
সঠিক উত্তর:
ক) দিগদর্শন
উত্তর
সঠিক উত্তর:
ক) দিগদর্শন
ব্যাখ্যা
• বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র হলো 'দিগদর্শন'
- 'দিগদর্শন‌' ছিলো মাসিক পত্রিকা। 
- শ্রীরামপুরের ব্যাপ্টিস্ট মিশনারিদের উদ্যোগে ১৮১৮ সালের এপ্রিল মাসে জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় দিগদর্শন সাময়িকপত্র প্রকাশিত হয়।
- দিগদর্শনের মোট ২৬টি সংখ্যা প্রকাশিত হয়। ১৮২১ সালের পরে এটি বন্ধ হয়ে যায়।
- দিগ্দর্শন প্রকাশিত হওয়ার একমাস পর (২৩ মে, ১৮১৮) জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় প্রকাশিত হয় ‘সমাচার দর্পণ’ সাময়িকী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৮২০.
স্টেটসম্যান পত্রিকা ও প্রমথ চৌধুরীর সবুজপত্রের সঙ্গে নিচের কার সম্পৃক্ততা ছিল?
  1. ক) অমিয় চক্রবর্তী
  2. খ) বুদ্ধদেব বসু
  3. গ) সুধীন্দ্রনাথ দত্ত
  4. ঘ) বিষ্ণু দে
সঠিক উত্তর:
গ) সুধীন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) সুধীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা

সুধীন্দ্রনাথ ছিলেন ত্রিশের দশকের রবীন্দ্রকাব্যধারার বিরোধী খ্যাতিমান কবিদের অন্যতম। ফরাসি কবি মালার্মের প্রতীকী কাব্যাদর্শ তিনি অনুসরণ করেন।
ব্যক্তিস্বাতন্ত্র্য, মননশীলতা ও নাগরিক বৈদগ্ধ্য তাঁর কাব্যের প্রধান বৈশিষ্ট্য।
- ১৯৩১ সাল থেকে দীর্ঘ বারো বছর তিনি পরিচয় পত্রিকার সম্পাদক ছিলেন।
- ১৯৪৫-৪৯ সময়কালে তিনি স্টেটসম্যান পত্রিকায় কর্মরত ছিলেন।
- এছাড়া প্রমথ চৌধুরীর সবুজপত্রের সঙ্গেও তাঁর সম্পৃক্ততা ছিল।

উৎসঃ বাংলাপিডিয়া।

৮২১.
‘সাহিত্য সম্রাট’ নামে খ্যাত কে?
  1. ক) মাইকেল মধুসূদন দত্ত
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঘ) শরৎচন্দ্র চট্টোপাদ্যায়
সঠিক উত্তর:
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
• আধুনিক বাংলা সাহিত্যের বিকাশ যুগ এ পর্বের শ্রেষ্ঠ লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪)। তিনি বাংলা গদ্যকে সর্বপ্রকার ভাব প্রকাশের উপযোগী করে তোলেন।
• বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্য ও বাঙালি জীবনে অসামান্য প্রভাব বিস্তার করেন। তিনি তাঁর অসাধারণ প্রতিভাগুণে পন্ডিতি ও আলালি-হুতোমি রীতির মধ্যে সামঞ্জস্য স্থাপন করে সরল ও সরস গদ্যের সৃষ্টি করেন।
• “বঙ্গদর্শন”  (১৮৭২) নামক সাহিত্য-বিষয়ক মাসিক পত্রিকা সম্পাদনার মাধ্যমে তিনি সাহিত্যের ইতিহাসে এক নবযুগের সূচনা করেন। সাহিত্য-সমালোচনা, ঐতিহাসিক গবেষণা, ধর্ম ও দার্শনিক আলোচনা, রাজনৈতিক ও বৈজ্ঞানিক সাহিত্য, ব্যঙ্গ-সাহিত্য এর সবই তিনি প্রবর্তন করেন।
• বঙ্কিমচন্দ্রের প্রতিভাবলে যে সাহিত্যিক গোষ্ঠী গড়ে ওঠে, তাঁরাই দীর্ঘ পঞ্চাশ বছর যাবৎ বাংলা সাহিত্যে আধিপত্য করেন। বাংলায় তুলনামূলক সাহিত্যসমালোচনারও তিনিই পথিকৃৎ।
তবে তাঁর প্রধান পরিচয় ঔপন্যাসিক হিসেবে এবং এজন্য তিনি ‘সাহিত্যসম্রাট’ উপাধিতে ভূষিত হন। তাঁর রচিত বিখ্যাত উপন্যাস দুর্গেশনন্দিনী, কপালকুন্ডলা, কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ, আনন্দমঠ ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া।
৮২২.
কালীপ্রসন্ন সিংহ এর সাহিত্যিক ছদ্মনাম কোনটি?
  1. পরশুরাম
  2. লীলাময় রায়
  3. কালকূট
  4. হুতোম পেঁচা
সঠিক উত্তর:
হুতোম পেঁচা
উত্তর
সঠিক উত্তর:
হুতোম পেঁচা
ব্যাখ্যা

• কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম — হুতোম পেঁচা।

• অন্যদিকে,:
- রাজশেখর বসুর ছদ্মনাম 'পরশুরাম'।
- অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম 'লীলাময় রায়'। 
- সমরেশ বসুর ছদ্মনাম 'কালকূট'। 

• কালীপ্রসন্ন সিংহ:
- তিনি ছিলেন একাধারে সংগঠক, সাংবাদিক, লেখক, সমাজকর্মী।
- কালীপ্রসন্ন সিংহ বাংলা সাহিত্যে 'হুতোমী বাংলা' রীতির প্রবর্তক ।
- কালীপ্রসন্ন সিংহ মাত্র তেরো বছর বয়সে 'বিদ্যোৎসাহিনী সভা' প্রতিষ্ঠা করেন।

- তিনি "হুতোম প্যাঁচার নকশা” (১৮৬২) ও "সংস্কৃত মহাভারতের গদ্য অনুবাদ" (১৮৬৬) এই দুটি গ্রন্থের জন্য অমর হয়ে আছেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ।

৮২৩.
'তিমির হননের কবি' কোন কবির উপাধি?
  1. ক) জীবনানন্দ দাশ
  2. খ) অমিয় চক্রবর্তী
  3. গ) ফররুখ আহমদ
  4. ঘ) সুধীন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
ক) জীবনানন্দ দাশ
উত্তর
সঠিক উত্তর:
ক) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
জীবনানন্দ দাশ: 
- জীবনানন্দ দাশ একজন কবি ও শিক্ষাবিদ। 
- তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। 
- তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে। 
- তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক।তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। 
- মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি। 
- রূপসী বাংলার কবি বলা জীবননান্দ দাশকে। 

তাঁর উপাধি সমূহ: 
- ধুসরতার কবি, 
- তিমির হননের কবি
- রূপসী বাংলার কবি, 
- নির্জনতার কবি। 

তাঁর রচিত কয়েকটি কাব্যগ্রন্থ: 
- ঝরাপালক, 
- ধূসর পান্ডুলিপি, 
- বনলতা সেন, 
- মহাপৃথিবী, 
- সাতটি তারার তিমির, 
- রূপসী বাংলা ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮২৪.
প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কী?
  1. হুতোম প্যাঁচা
  2. বনফুল 
  3. টেকচাঁদ ঠাকুর
  4. ভোরের পাখি
সঠিক উত্তর:
টেকচাঁদ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
টেকচাঁদ ঠাকুর
ব্যাখ্যা

• প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম হলো টেকচাঁদ ঠাকুর।  

প্যারীচাঁদ মিত্র:
- প্যারীচাঁদ মিত্র ১৮১৪ সালের ২২ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। 
- তিনি ছিলেন লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী ও ব্যবসায়ী।
- তাঁর ছদ্মনাম ছিল 'টেকচাঁদ ঠাকুর'।
- কলকাতা পাবলিক লাইব্রেরির ডেপুটি লাইব্রেরিয়ান হিসেবে ১৮৩৬ সালে তাঁর কর্মজীবন শুরু হয়।
- তিনি বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ হিসেবে খ্যাত।
- সাহিত্যক্ষেত্রে তাঁর সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব হলো 'আলালের ঘরের দুলাল', যা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে পরিচিত।
- প্যারীচাঁদের উদ্যোগে অল্পশিক্ষিতা মহিলাদের জন্য বাংলা ভাষায় একটি মাসিক পত্রিকা প্রথম প্রকাশিত হয়, যার নাম 'মাসিক পত্রিকা' এবং প্রথম সংখ্যার প্রকাশকাল ১৬ আগস্ট ১৮৫৪।
- ১৯৭৭ সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। 

উল্লেখযোগ্য রচিত গ্রন্থসমূহ:
- আলালের ঘরের দুলাল,
- মদ খাওয়া বড় দায়,
- জাত থাকার কি উপায়,
- রামারঞ্জিকা,
- গীতাঙ্কুর,
- যৎকিঞ্চিৎ,
- অভেদী। 

অন্যদিকে, 
- হুতোম প্যাঁচা হলো কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম।  
- বনফুল হলো বলাইচাঁদ মুখোপাধ্যায় এর ছদ্মনাম।  
- 'রবীন্দ্রনাথ ঠাকুর'- বিহারীলাল চক্রবর্তীকে গীতি কাব্য-ধারার 'ভোরের পাখি' উপাধিতে আখ্যায়িত করেছেন।

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৮২৫.
ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত "দি পীস" পত্রিকাটি কত সালে প্রথম প্রকাশিত হয়?
  1. ক) ১৯২০
  2. খ) ১৯২১
  3. গ) ১৯২৪
  4. ঘ) ১৯২৩
সঠিক উত্তর:
ঘ) ১৯২৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯২৩
ব্যাখ্যা
মুহম্মদ শহীদুল্লাহ্ (১৮৮৫-১৯৬৯):
- শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ মুহম্মদ শহীদুল্লাহ্ এর জন্ম ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার পেয়ারা গ্রামে।
- ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে শহীদুল্লাহ্র বহু মননশীল ও জ্ঞানগর্ভ প্রবন্ধ নানা পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং এ সংক্রান্ত বিভিন্ন পত্র-পত্রিকা তিনি সম্পাদনা করেন।
- আল এসলাম পত্রিকার সহকারী সম্পাদক (১৯১৫)
- বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদক (১৯১৮-২১) হিসেবে
- তাঁর সম্পাদনা ও প্রকাশনায় মুসলিম বাংলার প্রথম শিশুপত্রিকা আঙুর (১৯২০) আত্মপ্রকাশ করে।
তাঁর অন্যান্য সম্পাদিত পত্রিকা -
- ইংরেজি মাসিক পত্রিকা দি পীস (১৯২৩)
- বাংলা মাসিক সাহিত্য পত্রিকা বঙ্গভূমি (১৯৩৭) এবং
- পাক্ষিক তকবীর (১৯৪৭)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৮২৬.
সাপ্তাহিক 'সুধাকর'-এর প্রথম সম্পাদক কে ছিলেন? 
  1. শেখ আব্দুর রহিম
  2. ইসমাইল হোসেন সিরাজী 
  3. শেখ আলিমুল্লাহ
  4. মো: ইয়াকুব আলী চৌধুরী
সঠিক উত্তর:
শেখ আব্দুর রহিম
উত্তর
সঠিক উত্তর:
শেখ আব্দুর রহিম
ব্যাখ্যা

• ‘সুধাকর’ পত্রিকা:
- সুধাকর কলকাতা থেকে ১৮৮৯ সালের ৮ নভেম্বর (১২৯৬ বঙ্গাব্দের ২৩ কার্তিক) প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকা।
- রেয়াজুদ্দীন আহমদ, মোহাম্মদ রেয়াজউদ্দীন আহমদ ও শেখ আবদুর রহিমের প্রচেষ্টায় এটি প্রকাশিত হয় এবং এর প্রথম সম্পাদক ছিলেন শেখ আবদুর রহিম (মতান্তরে মোহাম্মদ রেয়াজউদ্দীন আহমদ)।

- পত্রিকা প্রকাশের লক্ষ ও উদ্দেশ্য ছিল মুসলমানদের অতীত গৌরব ও ইসলামের মাহাত্ম্য প্রচার করা। এক পর্যায়ে এটি মিহির ও সুধাকর নামে প্রকাশিত হয়।
- খ্রিস্টান মিশনারিদের পরিচালিত খ্রিস্টীয় বান্ধব পত্রিকার সঙ্গে সুধাকরের ধর্মবিষয়ে বহু বিতর্ক হয়; এমনকি গো-হত্যার ব্যাপারে টাঙ্গাইলের মৌলবি নইমুদ্দীনের পক্ষে এবং মীর মশাররফ হোসেনের বিরুদ্ধে এটি প্রচারাভিযান চালায়। ধর্ম, সমাজ, ইতিহাস, ঐতিহ্য ইত্যাদি ছাড়াও সাহিত্যবিষয়ক মৌলিক রচনাও এতে প্রকাশিত হতো।
- ১৯১০ সাল পর্যন্ত এর প্রকাশনা অব্যাহত ছিল।

উৎস: বাংলাপিডিয়া।

৮২৭.
বাংলা গীতিকবিতার জনক হিসেবে পরিচিত কে?
  1. বিহারীলাল চক্রবর্তী
  2. গোলাম মোস্তফা
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
বিহারীলাল চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা

বিহারীলাল চক্রবর্তী:
- বিহারীলাল চক্রবর্তী আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে পরিচত।
- বাংলা গীতিকবিতার জনক হিসেবে পরিচিত বিহারীলাল চক্রবর্তী।
- তিনি আধুনিক বাংলা গীতিকাব্যের প্রথম ও প্রধান কবি।
- রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে 'ভোরের পাখি' উপাধিতে আখ্যায়িত করেন।
- বিহারীলাল চক্রবর্তীর প্রথম সার্থক গীতিকবিতা ‘বঙ্গসুন্দরী’।
- তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ: সারদা মঙ্গল।

বিহারীলাল চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ:
- স্বপ্নদর্শন,
- সঙ্গীতশতক,
- বঙ্গসুন্দরী,
- নিসর্গ সন্দর্শন,
- বন্ধু বিয়োগ,
- সারদা মঙ্গল,
- প্রেমপ্রবাহিনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

৮২৮.
কাজী মোতাহার হোসেন 'শিখা' পত্রিকার কত তম সংখ্যার সম্পাদনা করেন?
  1. ক) প্রথম সংখ্যা
  2. খ) দ্বিতীয় সংখ্যা
  3. গ) চতুর্থ সংখ্যা
  4. ঘ) পঞ্চম সংখ্যা
সঠিক উত্তর:
খ) দ্বিতীয় সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
খ) দ্বিতীয় সংখ্যা
ব্যাখ্যা
মুসলিম সাহিত্য-সমাজ  ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক ও ছাত্রের উদ্যোগে প্রতিষ্ঠিত সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। 
- মুসলিম সাহিত্য-সমাজের বার্ষিক মুখপত্র শিখা প্রথম প্রকাশিত হয় ১৩৩৩ বঙ্গাব্দের চৈত্র মাসে।
- শিখার মোট পাঁচটি সংখ্যা প্রকাশিত হয়েছিল।
- প্রথম সংখ্যা আবুল হুসেন,
- দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা কাজী মোতাহার হোসেন,
- চতুর্থ সংখ্যা মোহাম্মদ আবদুর রশিদ এবং
- পঞ্চম সংখ্যা আবুল ফজল সম্পাদনা করেন।

- শিখার প্রতিটি সংখ্যায় মুসলিম সাহিত্য-সমাজের সাময়িক অধিবেশন ও বার্ষিক সম্মেলনের বিবরণ এবং সাহিত্য-সভায় পঠিত রচনা প্রকাশিত হত।
- শিখার মুখবাণী ছিল -‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’।

উৎস: বাংলাপিডিয়া।
৮২৯.
বাংলা ভাষার প্রথম সংবাদপত্র কত সালে প্রকাশিত হয়?
  1. ১৮৪৮ সালে
  2. ১৮৩৮ সালে
  3. ১৮২৮ সালে
  4. ১৮১৮ সালে
সঠিক উত্তর:
১৮১৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮১৮ সালে
ব্যাখ্যা

• 'সমাচার দর্পণ' পত্রিকা:
- বাংলা ভাষার প্রথম সংবাদপত্র- 'সমাচার দর্পণ'।
- ১৮১৮ সালের ২৩ মে (শনিবার) মাসে হুগলির শ্রীরামপুর থেকে খ্রিষ্টান মিশনারিরা 'সমাচার দর্পণ' পত্রিকা প্রকাশ করে।
- সমাচার দর্পণ পত্রিকা সম্পাদনা করেন জন ক্লার্ক মার্শম্যান। এটি জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র।
- সমাচার দর্পণে প্রথমাবস্থায় সম্পাদকীয়-বিভাগে পন্ডিত ছিলেন 'জয়গোপাল তর্কালঙ্কার'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৮৩০.
নিচের পত্রিকাগুলো মধ্যে যেটি ব্যতিক্রমধর্মী -
  1. ক) প্রগতি
  2. খ) কালিকলম
  3. গ) সীমান্ত
  4. ঘ) পূর্বাশা
সঠিক উত্তর:
গ) সীমান্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) সীমান্ত
ব্যাখ্যা

প্রগতি, কালিকলম, পূর্বাশা - এই পত্রিকাগুলো বাংলা সাহিত্যের বিকাশে অবদান রেখেছিলো। 

সীমান্ত পত্রিকাটি বাংলাদেশের ভাষা আন্দোলনের সমর্থক পত্রিকা ছিলো। 
 - ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির সন্ধ্যায় সীমান্ত পত্রিকার অন্যতম সম্পাদক মাহবুব-উল-আলম চৌধুরী ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি’ শিরোনামে একটি দীর্ঘ কবিতা লেখেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং দৈনিক প্রথম আলো

৮৩১.
'দেশ' পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন কে?
  1. অতুলপ্রসাদ সেন
  2. আবুল কালাম শামসুদ্দীন
  3. বুদ্ধদেব বসু
  4. অদ্বৈত মল্লবর্মণ
সঠিক উত্তর:
অদ্বৈত মল্লবর্মণ
উত্তর
সঠিক উত্তর:
অদ্বৈত মল্লবর্মণ
ব্যাখ্যা
• অদ্বৈত মল্লবর্মণ ও সম্পাদিত পত্রিকাসমুহ: 
- জীবিকার সন্ধানে অদ্বৈত মল্লবর্মণ ১৯৩৪ সালে কুমিল্লার বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী নরেন্দ্র দত্তের সঙ্গে কলকাতা যান। সেখানে মাসিক পত্রিকা ত্রিপুরা সম্পাদনার মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়।

- পরে তিনি প্রেমেন্দ্র মিত্র সম্পাদিত নবশক্তি পত্রিকায় যোগ দেন। তিনি মোহাম্মদী, আজাদ, নবযুগ, কৃষক, যুগান্তর প্রভৃতি পত্রিকায়ও সাংবাদিকতা করেন।

- ১৯৪৫ সালে বিখ্যাত 'দেশ' পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে যোগদান করে তিনি আমৃত্যু এ দায়িত্ব পালন করেন। মাঝে কিছুদিন উপার্জন বৃদ্ধির উদ্দেশ্যে তিনি বিশ্বভারতীর প্রকাশনা শাখায় খন্ডকালীন চাকরি করেন।

উৎস: বাংলাপিডিয়া।
৮৩২.
‘কালিকলম’ পত্রিকার সম্পাদক কে?
  1. মুরলীধর বসু
  2. শৈলেজানন্দ মুখোপাধ্যায়
  3. প্রেমেন্দ্র মিত্র
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
‘কালিকলম’ পত্রিকা:
- এটি সচিত্র মাসিক সাহিত্য পত্রিকা। প্রথম প্রকাশ বৈশাখ ১৩৩৩ (১৯২৬)।
- মুরলীধর বসু, শৈলেজানন্দ মুখোপাধ্যায় ও প্রেমেন্দ্র মিত্রের সম্পাদনায় কলকাতা, কলেজ স্ট্রিট মার্কেটের বরদা এজেন্সি থেকে প্রকাশিত।
- পত্রিকাটির প্রথম সংখ্যার প্রথম রচনা ছিল শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ধারাবাহিক বড় গল্প ‘মহাযুদ্ধের ইতিহাস’।
- কল্লোল পত্রিকার সঙ্গে পাল্লা দিয়ে চলেছে কালিকলম। যদিও দুটি পত্রিকার ভাবাদর্শ ছিল এক, লেখকবৃন্দও প্রায় এক।

উৎস: বাংলাপিডিয়া।
৮৩৩.
কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে 'চর্যাপদ' কতসালে প্রকাশিত হয়?
  1. ক) ১৯০৭ সালে
  2. খ) ১৯১৬ সালে
  3. গ) ১৯০৯ সালে
  4. ঘ) ১৯১১ সালে
সঠিক উত্তর:
খ) ১৯১৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯১৬ সালে
ব্যাখ্যা
- চর্যাপদ হলো বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন।  
- ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায়  হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন।
- ১৯১৬ সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশিত হয়। 
- কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে প্রকাশিত  চর্যাপদ হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদনা করেন।  

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর , বাংলাপিডিয়া]
 
৮৩৪.
আবু জাফর শামসুদ্দীন ও মোহাম্মদ নাসির আলির যৌথ সম্পাদনায় প্রকাশিত সাহিত্যপত্র কোনটি?
  1. নয়া সড়ক
  2. দৈনিক আজাদ
  3. দৈনিক সোলতান
  4. দৈনিক সমকাল
সঠিক উত্তর:
নয়া সড়ক
উত্তর
সঠিক উত্তর:
নয়া সড়ক
ব্যাখ্যা

• 'নয়া সড়ক' পত্রিকা:
- 'নয়া সড়ক' একটি বার্ষিক সাহিত্যপত্র।
- ১৯৪৮ সালে পত্রিকাটি প্রকাশ হয় আবু জাফর শামসুদ্দীন ও মোহাম্মদ নাসির আলির যৌথ সম্পাদনায়।
- মনে করা হয়, ১৯৪৭ সালের ভারত ভাগের পর এটিই স্বাধীন পূর্ববাংলার প্রথম বাংলা সাহিত্যপত্র। পত্রিকার নামকরণেই বোঝা যায় নতুনের দিকে যাত্রার প্রত্যাশী ছিলেন আয়োজকগণ।
- এই সাহিত্যপত্রে মূলত মুসলিম লেখকদের লেখা ছিল। এই লেখকদের অনেকেই পরবর্তীকালে স্বনামে খ্যাত হয়েছিলেন। এই সাহিত্যপত্রটি আজ দুর্লভ।
- বাংলা একাডেমীর 'দুষ্প্রাপ্য' বিভাগে এর প্রথম সংখ্যাটি রক্ষিত আছে।

অন্যদিকে, 
-------------------
• দৈনিক সোলতান পত্রিকায় সাবএডিটর হিসেবে আবু জাফর শামসুদ্দীনর  কর্মজীবন শুরু হয়।

• দৈনিক আজাদ বিংশ শতাব্দীর ব্রিটিশ-শাসিত ভারতে প্রবর্তিত একটি বাংলা দৈনিক পত্রিকা ছিল। এটি ১৯৩৬ সালে চালু হয়ে ১৯৯০ পর্যন্ত প্রকাশিত হয়। আজাদ ঢাকার প্রথম দৈনিক পত্রিকা ছিল। পত্রিকাটি বাংলা ভাষা আন্দোলনের সময় বাংলা ভাষার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈনিক আজাদের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন মওলানা মুহাম্মদ আকরাম খাঁ।

• দৈনিক সমকাল বাংলাদেশের ঢাকা থেকে প্রকাশিত একটি বাংলা দৈনিক পত্রিকা। এটি ২০০৫ সালের ৩১ মে থেকে প্রকাশিত হয়ে আসছে। বিশিষ্ট সাংবাদিক গোলাম সারওয়ার এই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। পত্রিকাটির প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম আজাদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া। 

৮৩৫.
বিশ শতকের পত্রিকা- 
  1. প্রবাসী
  2. নবনূর
  3. বাসনা
  4. সবগুলোই 
সঠিক উত্তর:
সবগুলোই 
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই 
ব্যাখ্যা

• 'প্রবাসী' পত্রিকা ১৯০১ সালে প্রকাশিত হয়।
- রামানন্দ চট্টোপাধ্যায় এটির প্রথম সম্পাদক ছিলেন।

• 'নবনূর' পত্রিকা ১৯০৩ সালে প্রকাশিত হয়।
- সৈয়দ এমদাদ আলী এটির প্রথম সম্পাদক ছিলেন।

• 'বাসনা' পত্রিকা ১৯০৮ সালে প্রকাশিত হয়।
- শেখ ফজলল করিম এটির প্রথম সম্পাদক ছিলেন।

• তিনটি পত্রিকাই বিশ শতকে (১৯০১-২০০০) প্রকাশিত হয়েছিল,

তাই সঠিক উত্তর - ঘ) সবগুলোই ।

 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৮৩৬.
কোন পত্রিকাকে কেন্দ্র বাংলা গদ্যে চলিত রীতি প্রতিষ্ঠা লাভ করে?
  1. সংবাদ প্রভাকর
  2. কল্লোল
  3. সবুজপত্র
  4. প্রগতি
সঠিক উত্তর:
সবুজপত্র
উত্তর
সঠিক উত্তর:
সবুজপত্র
ব্যাখ্যা
সবুজপত্র পত্রিকা:
- প্রমথ চৌধুরীর সম্পাদনায় ১৯১৪ সালে মাসিক 'সবুজপত্র' পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
- বাংলা বৈশাখ ১৩২১ বঙ্গাব্দে পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। 
- বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরিসীম।
- সাধু গদ্যরীতির বদলে চলিত গদ্যরীতি এই পত্রিকা ব্যবহার ও প্রতিষ্ঠা করে। 
- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এই পত্রিকায় লেখার সুবাদে চলিত গদ্যরীতির স্বাচ্ছন্দ্য অনুভব এবং পরে তা চর্চা করেন।
- সাহিত্য জগতে এই পত্রিকা 'সবুজপত্র গোষ্ঠী' তৈরিতে সক্ষম হয়। 

প্রমথ চোধুরী:
- বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমথ চৌধুরী।
- বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হলেন প্রমথ চৌধুরী।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
- প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। 
- এ গদ্য/প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।
- বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন। 
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৩৭.
‘কালিকলম' পত্রিকার সম্পাদক ছিলেন কে?
  1. প্রমথ চৌধুরী
  2. নবীনচন্দ্র সেন
  3. প্রেমেন্দ্র মিত্র
  4. বদরুদ্দীন ওমর
সঠিক উত্তর:
প্রেমেন্দ্র মিত্র
উত্তর
সঠিক উত্তর:
প্রেমেন্দ্র মিত্র
ব্যাখ্যা
‘কালিকলম' পত্রিকা:
- কলকাতা থেকে ১৯২৬ খ্রিষ্টাব্দে মাসিক ‘কালিকলম' সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র।
- যে চেতনা ও সাহিত্যবোধ থেকে ‘কল্লোল' প্রকাশিত হয়েছিল, ‘কালিকলম’ও একই বোধ সম্পন্ন পত্রিকা ছিল। তবে পত্রিকাটি দীর্ঘায়ু হতে পারেনি। 'কল্লোল' ও ‘কালিকলমে'র লেখককুল ছিল মূলত একই।

প্রেমেন্দ্র মিত্র:
- প্রেমেন্দ্র মিত্র একাধারে কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক।
- তিনি জন্ম ১৯০৪ সালের সেপ্টেম্বর মাসে কাশিতে।
- তিনি কল্লোল পত্রিকার একজন নিয়মিত লেখক ছিলেন।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও ড. সৌমিত্র শেখর।
৮৩৮.
'গোপীচন্দ্রের গান' প্রকাশিত হয়-
  1. ক) ১৯৭৮
  2. খ) ১৯৯৮
  3. গ) ১৯২২
  4. ঘ) ১৯৩৭
সঠিক উত্তর:
গ) ১৯২২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯২২
ব্যাখ্যা
১৮৭৮ সালে ভাষাবিজ্ঞানী জর্জ গ্রিয়ারসন রংপুরের কৃষকদের কাছ থেকে 'ময়নামতি গোপীচন্দ্রের পুঁথি' সংগ্রহ করে 'মানিক চন্দ্র রাজার গান' নামে প্রকাশ করেন যা পরবর্তীতে ১৯২২ সালে 'কলকাতা বিশ্ববিদ্যালয়' থেকে 'গোপীচন্দ্রের গান' নামে প্রকাশিত হয়। শুকুর মহম্মদ রচিত 'গোপীচাঁদের সন্ন্যাস' নাথ গীতিকা। উৎস: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
৮৩৯.
'তত্ত্ববোধিনী' পত্রিকা কোন সংগঠনের মুখপত্র ছিল?
  1. ভারতসভা
  2. বঙ্গীয় সাহিত্য পরিষদ
  3. মুসলিম সাহিত্য সমাজ
  4. ব্রাহ্মসমাজ
সঠিক উত্তর:
ব্রাহ্মসমাজ
উত্তর
সঠিক উত্তর:
ব্রাহ্মসমাজ
ব্যাখ্যা
'তত্ত্ববোধিনী' পত্রিকা:
- এটি ব্রাহ্মসমাজের তত্ত্ববোধিনী সভার মুখপত্র ছিলো।
- ব্রাহ্মধর্মের প্রচার এবং তত্ত্ববোধিনী সভার সভ্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে ১৮৪৩ সালের ১৬ আগস্ট অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়। এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর।
- উনিশ শতকের শ্রেষ্ঠ গদ্যলেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ এ পত্রিকায় নিয়মিত লিখতেন এবং তাঁদের লেখার মাধ্যমে তখন বাংলা ভাষা ও সাহিত্যে এক নবযুগের সূচনা হয়।
- বেদান্ত-প্রতিপাদ্য ব্রহ্মবিদ্যার প্রচার পত্রিকারমুখ্য উদ্দেশ্য হলেও জ্ঞানবিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, সমাজতত্ত্ব এবং দর্শনবিষয়ক মূল্যবান রচনাও এতে প্রকাশিত হতো। তত্ত্ববোধিনী পত্রিকা ১৯৩২ সাল পর্যন্ত প্রকাশিত হয়েছে।

উৎস: বাংলাপিডিয়া।
৮৪০.
প্রমথ চৌধুরীর সম্পাদিত 'সবুজপত্র' পত্রিকার প্রথম প্রকাশ সাল কত?
  1. ১৯২৪
  2. ১৯১৪
  3. ১৯১১
  4. ১৯২১
সঠিক উত্তর:
১৯১৪
উত্তর
সঠিক উত্তর:
১৯১৪
ব্যাখ্যা
• 'সবুজপত্র' পত্রিকা: 
- 'সবুজপত্র' পত্রিকা প্রমথ চৌধুরীর সম্পাদিত সাহিত্য পত্রিকা।
- 'সবুজপত্র' পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৯১৪ সালে।  
- এটি বৈশাখ ১৩২১ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয় এবং ১৩ বছর চলে।
- এটি চলিত রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে।
- তিনি 'বিশ্বভারতী' পত্রিকার সম্পাদনা করেন।
--------------------  
• প্রমথ চৌধুরী:
- ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে তাঁর জন্ম।
- তিনি বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন।
- বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হলেন প্রমথ চৌধুরী।
- তাঁর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
- গদ্য / প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।
- বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন। 
- তিনি মাসিক ‘সবুজপত্র’ (১৯১৪) পত্রিকা সম্পাদনা করতেন।
- ১৯৪৬ সালে শান্তিনিকেতনে তাঁর মৃত্যু হয়।
 
• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- নানা কথা,
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- নানাচর্চা,
- প্রবন্ধ সংগ্রহ,
- বীরবলের হালখাতা,
- তেল নুন লকড়ি ইত্যাদি।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
৮৪১.
'তত্ত্ববোধিনী' পত্রিকা কত সালে প্রথম প্রকাশিত হয়?
  1. ১৮২৯ সালে
  2. ১৮৩৪ সালে
  3. ১৮৪২ সালে
  4. ১৮৪৩ সালে
সঠিক উত্তর:
১৮৪৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮৪৩ সালে
ব্যাখ্যা
• 'তত্ত্ববোধিনী' পত্রিকা:
- ১৮৪৩ সালের ১৬ আগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় ও অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকা।
- অক্ষয়কুমার দত্ত এ পত্রিকায় ১৮৫৫ সাল পর্যন্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন।
- তৎকালীন উদার, বিজ্ঞানমনস্ক ও দেশসচেতন পত্রিকা ছিলো 'তত্ত্ববোধিনী' পত্রিকা।
- এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয়কুমার দত্ত।
- অক্ষয়কুমার অবসর নিলে পত্রিকার সম্পাদক হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
- তবে অক্ষয়কুমারের সম্পাদনাকাল ছিল পত্রিকার স্বর্ণযুগ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৮৪২.
'সাহিত্যপত্র' পত্রিকাটির সম্পাদক কে?
  1. বুদ্ধদেব বসু
  2. বিষ্ণু দে
  3. প্রমথ চৌধুরী
  4. অমিয় চক্রবর্তী
সঠিক উত্তর:
বিষ্ণু দে
উত্তর
সঠিক উত্তর:
বিষ্ণু দে
ব্যাখ্যা
বিষ্ণু দে:
- ১৯০৯ সালের ১৮ জুলাই কলকাতার পটলডাঙ্গায় তাঁর জন্ম।
- তিনি ছিলেন কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক ও শিল্পানুরাগী।
- বিষ্ণু দে ত্রিশোত্তর বাংলা কবিতার নব্যধারার আন্দোলনের প্রধান পাঁচজন কবির অন্যতম ছিলেন।
- তিনি মার্কসবাদী চেতনায় উদ্বুদ্ধ ছিলেন।
- তাঁর কবিতায় টি.এস. এলিয়টের কবিতার প্রভাব রয়েছে।
- বিষ্ণু দে ‘পরিচয়’ পত্রিকায় (১৯৩১ থেকে ১৯৪৭ পর্যন্ত) সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং তাঁর প্রকাশিত অপর পত্রিকা হচ্ছে ‘সাহিত্যপত্র’ (১৯৪৮)।
- ১৯৮২ সালের ৩ ডিসেম্বর তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থ:
- উর্বশী ও আর্টেমিস,
- চোরাবালি,
- স্মৃতি সত্তা ভবিষ্যৎ,
- সাত ভাই চম্পা,
- সেই অন্ধকার চাই,
- তুমি শুধু পঁচিশে বৈশাখ,
- রবিকরোজ্জ্বল নিজদেশ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
৮৪৩.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক কোন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়?
  1. বেঙ্গল গেজেট
  2. বাঙ্গাল গেজেট​
  3. বঙ্গদর্শন
  4. দিগ্‌দর্শন
সঠিক উত্তর:
বঙ্গদর্শন
উত্তর
সঠিক উত্তর:
বঙ্গদর্শন
ব্যাখ্যা
'বঙ্গদর্শন' পত্রিকা:
- ১৮৭২ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক 'বঙ্গদর্শন' পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়
- উনিশ শতকের বাংলা ভাষা ও সাহিত্য, বিশেষত বাংলা গদ্যের গঠনে এর অবদান অবিস্মরণীয়।
- পত্রিকাটি ১৮৭৬ পর্যন্ত মাত্র চার বছর প্রকাশিত হয়।
- বঙ্গদর্শনের প্রধান লেখক বঙ্কিমচন্দ্র হলেও গঙ্গাচরণ, রামদাস সেন, অক্ষয় সরকার, চন্দ্রনাথ বসু প্রমুখ পন্ডিতও এতে নিয়মিত লিখতেন।
- বঙ্কিমচন্দ্র রচিত ভারতের জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম্’ এই পত্রিকায়ই প্রথম মুদ্রিত হয়।
- বঙ্কিমচন্দ্রের পরে তাঁর ভাই সঞ্জীবচন্দ্র ও শ্রীশচন্দ্র স্বল্প সময় বঙ্গদর্শন সম্পাদনা করেন।
- ২০০০ সাল থেকে পশ্চিমবঙ্গের নৈহাটিস্থ বঙ্কিমভবন গবেষণাকেন্দ্র কর্তৃক বঙ্গদর্শন নবরূপে ষাণ্মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হচ্ছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৮৪৪.
'ভ্রমর' কার ব্যবহৃত ছদ্মনাম?
  1. সুনীল গঙ্গোপাধ্যায়
  2. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
  3. বিমল মিত্র
  4. সমরেশ বসু
সঠিক উত্তর:
সমরেশ বসু
উত্তর
সঠিক উত্তর:
সমরেশ বসু
ব্যাখ্যা
• 'কালকূট' ও 'ভ্রমর' সমরেশ বসুর ছদ্মনাম।

অন্যদিকে, 
• 'নীললোহিত', 'সনাতন পাঠক', 'নীল উপাধ্যায়' সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম।
• বিমল মিত্রের ছদ্মনাম ছিল- জাবালি। 
• বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ছিল- যাযাবর। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
৮৪৫.
'সংবাদ প্রভাকর’ কবে দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়?
  1. ১৮৩১
  2. ১৮৫৯
  3. ১৮৩৯
  4. ১৮৪৭
সঠিক উত্তর:
১৮৩৯
উত্তর
সঠিক উত্তর:
১৮৩৯
ব্যাখ্যা
'সংবাদ প্রভাকর' পত্রিকা:
- 'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত।
- তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন।
- কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় কিন্তু ১৮৩৬ সালে পুনর্বার ছাপা হয়।
- ঈশ্বরচন্দ্র গুপ্ত সুযোগ্য সম্পাদনায় পত্রিকার জনপ্রিয়তা বৃদ্ধি পেলে ১৮৩৯ সালের ১৪ জুন থেকে এটি দৈনিক পত্রে রূপান্তরিত হয়।
- সংবাদ প্রকাশের পাশাপাশি এ পত্রিকায় সাহিত্যচর্চাও হত।
- 'বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়', 'দীনবন্ধু মিত্রের' প্রাথমিক রচনাওগুলো সংবাদ প্রভাকরেই প্রথম প্রকাশিত হত।
- ঈশ্বরচন্দ্র সংবাদ প্রভাকর ছাড়াও সংবাদ রত্নাবলী, পাষন্ডপীড়ন ও সংবাদ সাধুরঞ্জন পত্রিকাও সম্পাদনা করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
৮৪৬.
বিমল মিত্র কী ছদ্মনাম ব্যবহার করতেন?
  1. ক) প্রসাদ দত্ত
  2. খ) চিত্রগুপ্ত
  3. গ) জাবালি
  4. ঘ) যাযাবর
সঠিক উত্তর:
গ) জাবালি
উত্তর
সঠিক উত্তর:
গ) জাবালি
ব্যাখ্যা
• বিমল মিত্র জাবালি ছদ্মনামে লিখতেন।

অন্যদিকে,
• বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম যাযাবর
• শম্ভু মিত্রের ছদ্মনাম প্রসাদ দত্ত।
চিত্রগুপ্ত ছদ্মনামে লিখতেন সতীনাথ ভাদুড়ী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৮৪৭.
'সবুজপত্র' পত্রিকা সম্পাদনা করেন -
  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. অমিয় চক্রবর্তী
  3. প্রমথ চৌধুরী
  4. কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
প্রমথ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
'সবুজপত্র' পত্রিকা:
- প্রমথ চৌধুরীর সম্পাদনায় ১৯১৪ সালে মাসিক 'সবুজপত্র' পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
- বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরিসীম।
- বাংলা বৈশাখ ১৩২১ বঙ্গাব্দে পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়।
- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এই পত্রিকায় লেখার সুবাদে চলিত গদ্যরীতির স্বাচ্ছন্দ্য অনুভব এবং পরে তা চর্চা করেন।
- সাহিত্য জগতে এই পত্রিকা 'সবুজপত্র গোষ্ঠী' তৈরিতে সক্ষম হয়। ১৯২৭ সালে পত্রিকাটি বন্ধ হয়ে যায়।

প্রমথ চৌধুরী:
- তিনি ৭ আগস্ট, ১৮৬৮ সালে যশোরে জন্মগ্রহণ করেন।
- বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমথ চৌধুরী।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৪৮.
আধুনিক বাংলা গানের জগতে 'বুলবুল' নামে খ্যাত ছিলেন কে?
  1. বিহারীলাল চক্রবর্তী 
  2. কাজী নজরুল ইসলাম
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. শহীদ কাদরী
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা

• কাজী নজরুল ইসলাম:
-তিনি ২৪ মে ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
-নজরুলের ডাক নাম ছিল 'দুখু মিয়া'।
-বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি 'বিদ্রোহী কবি' নামে পরিচিত।
- তিনি আধুনিক বাংলা গানের জগতে 'বুলবুল' নামে খ্যাত।
-নজরুলের কবি ও শিল্পী জীবনের শুরু এ লেটোদল থেকেই।
-নজরুল সাহিত্যকর্ম এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অবিভক্ত বাংলায় পরাধীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, মৌলবাদ এবং দেশি-বিদেশি শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেন।
-তিনি বাংলাদেশের জাতীয় কবি।
-২৯ আগস্ট ১৯৭৬ কবি মৃত্যু বরণ করেন।

• তাঁর রচিত কাব্যগুলোর মধ্যে রয়েছে:
- অগ্নিবীণা,
- বিষের বাঁশি,
- ছায়ানট,
- প্রলয়শিখা,
- চক্রবাক,
- সিন্ধুহিন্দোল।

• তাঁর রচিত উপন্যাস-
- বাধন-হারা,
- মৃত্যুক্ষুধা, 
- কুহেলিকা, 
 
• তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ:
- যুগবাণী,
- দুর্দিনের যাত্রী ও
- রাজবন্দীর জবানবন্দী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৮৪৯.
প্রথম বাঙ্গালী সাংবাদিক কে?
  1. অন্নদাশঙ্কর রায়
  2. সুকুমার সেন
  3. গঙ্গাকিশোর ভট্টাচার্য
  4. ঈশ্বরচন্দ্র গুপ্ত
সঠিক উত্তর:
গঙ্গাকিশোর ভট্টাচার্য
উত্তর
সঠিক উত্তর:
গঙ্গাকিশোর ভট্টাচার্য
ব্যাখ্যা
• বাঙালীদের প্রচেষ্ঠায় প্রথম প্রকাশিত পত্রিকা - বাঙ্গাল গেজেট।
- প্রথম বাঙ্গালী সাংবাদিক: গঙ্গাকিশোর ভট্টাচার্য। 

• 'বাঙ্গাল গেজেট' পত্রিকা: 
- উপমহাদেশে ১৮১৮ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে দিগ্দর্শন নামে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়।
- এই মাসিক পত্রিকাটি প্রকাশ করে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন।
- একই বছর মে মাসে শ্রীরামপুরের খ্রিস্টান মিশনারিরা আরেকটি বাংলা সংবাদপত্র প্রকাশ করে।
- এটি ছিল জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত সাপ্তাহিক সমাচার দর্পণ।
- ১৮১৮ খ্রিস্টাব্দেই বাঙালি মালিকানায় প্রথম সংবাদপত্র বাঙ্গাল গেজেটি প্রকাশিত হয়, প্রকাশক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য্য, কারো কারো মতে গঙ্গাধর ভট্টাচার্য্য।
- মাঝে মধ্যে এতে ইংরেজি ও হিন্দিতে কিছু নিবন্ধ মুদ্রিত হলেও সাধারণভাবে এর ভাষা ছিল বাংলা।
- হরচন্দ্র রায় ছিলেন বাঙ্গাল গেজেটি-র সম্পাদনাকার্যে গঙ্গাকিশোরের অন্যতম সহযোগী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, এবং বাংলাপিডিয়া।
৮৫০.
'ছন্দোরাজ' নামে সাধারণ্যে পরিচিত ছিলেন কে?
  1. সত্যেন্দ্রনাথ দত্ত
  2. সুকুমার রায়
  3. সুকান্ত ভট্টাচার্য
  4. সোমেন চন্দ
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
• সত্যেন্দ্রনাথ দত্ত:
- সত্যেন্দ্রনাথ দত্ত ছিলেন কবি ও ছান্দসিক। কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।
- পিতা রজনীনাথ দত্ত ছিলেন কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী এবং পিতামহ অক্ষয়কুমার দত্ত ছিলেন 'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক।
- সত্যেন্দ্রনাথ ছিলেন ভারতী পত্রিকাগোষ্ঠীর অন্যতম বিশিষ্ট কবি।
- বাংলা ভাষার নিজস্ব বাগধারা ও ধ্বনি সহযোগে নতুন ছন্দসৃষ্টি তাঁর কবিপ্রতিভার মৌলিক কীর্তি। এজন্য তিনি 'ছন্দের জাদুকর' ও 'ছন্দোরাজ' নামে সাধারণ্যে পরিচিত।
- ১৯১৮ সালে ভারতী পত্রিকার বৈশাখ সংখ্যায় ছন্দ সম্পর্কিত তাঁর প্রসিদ্ধ রচনা 'ছন্দ-সরস্বতী' প্রকাশিত হয়।
- সত্যেন্দ্রনাথ দত্ত একাধিক ছদ্মনামে কাব্যচর্চা করতেন, যেমন-  নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর ইত্যাদি।
- ১৯২২ সালের ২৫শে ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পর রচিত 'সত্যেন-প্রয়াণ' কবিতা কাজী নজরুল ইসলাম লিখেন।

তাঁর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হলো:
- সবিতা,
- সন্ধিক্ষণ,
- বেণু ও বীণা,
- কুহু ও কেকা,
- অভ্র-আবীর,
- হসন্তিকা,
- বেলা শেষের গান,
- বিদায় আরতি,
- কাব্যসঞ্চয়ন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৮৫১.
সৈয়দ মুজতবা আলী ব্যবহৃত ছদ্মনাম কোনটি?
  1. সত্যপীর
  2. কলমগীর
  3. কবিরত্ন
  4. নবকুমার
সঠিক উত্তর:
সত্যপীর
উত্তর
সঠিক উত্তর:
সত্যপীর
ব্যাখ্যা
সৈয়দ মুজতবা আলী:
- সৈয়দ মুজতবা আলী শিক্ষাবিদ ও সাহিত্যিক। ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর পিতার কর্মস্থল শ্রীহট্ট (সিলেট) জেলার করিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু তাঁর পৈতৃক নিবাস ছিল হবিগঞ্জের উত্তরসুর গ্রামে।
- তিনি কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন।
- 'দেশে বিদেশে' সৈয়দ মুজতবা আলীর প্রথম গ্রন্থ।

- সৈয়দ মুজতবা আলী ব্যবহৃত ছদ্মনাম- প্রিয়দর্শী; ওমর খৈয়াম; মুসাফির; সত্য পীর।

তাঁর রচিত উপন্যাস:
- অবিশ্বাস্য,
- শবনম।

তাঁর রচিত ছোটগল্প:
- চাচা-কাহিনী,
- টুনি মেম।

অন্যদিকে, 
• সত্যেন্দ্রনাথ দত্ত একাধিক ছদ্মনামে কাব্যচর্চা করতেন। যেমন- নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৫২.
কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি?
  1. ক) রায় গুণাকর
  2. খ) কবিকন্ঠহার
  3. গ) কবিকঙ্কন
  4. ঘ) কবিররঞ্জন
সঠিক উত্তর:
ক) রায় গুণাকর
উত্তর
সঠিক উত্তর:
ক) রায় গুণাকর
ব্যাখ্যা

বাংলা মঙ্গলকাব্য ধারার ও সর্বোপরি মধ্যযুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায় (১৭১২-১৭৬০)।
তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
রাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় 'অন্নদামঙ্গল' কাব্য রচনা (১৭৫২) করেন।
এ কাব্যের জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে 'গুণাকর' (সকল গুনের আধার) উপাধি দেন।‌
উৎসঃ বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৮৫৩.
মোহাম্মদ মোজাম্মেল হককে ‘কাব্যকণ্ঠ’ উপাধিতে ভূষিত করে কোন প্রতিষ্ঠান?
  1. কলকাতা বিশ্ববিদ্যালয়
  2. বাংলা একাডেমি
  3. ঢাকা বিশ্ববিদ্যালয়
  4. বঙ্গীয় সাহিত্য পরিষৎ
সঠিক উত্তর:
বঙ্গীয় সাহিত্য পরিষৎ
উত্তর
সঠিক উত্তর:
বঙ্গীয় সাহিত্য পরিষৎ
ব্যাখ্যা
• মোহাম্মদ মোজাম্মেল হক:
- কবি, সাংবাদিক মোহাম্মদ মোজাম্মেল হক (১৮৬০-১৯৩৩) পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরের বাউইগাছি গ্রামে জন্মগ্রহণ করেন।
- 'শান্তিপুরের কবি' হিসেবে পরিচিত মোজাম্মেল হক মুসলিম জীবনাদর্শ, ইসলামের নবজাগরন ইত্যাদি অবলম্বনে কাব্য রচনা করলেও জীবনী ও উপন্যাস রচনায় বৈশিষ্ট্য দেখিয়েছেন।
- মোজাম্মেল হক 'লহরী' , 'মোসলেম ভারত' ও 'শান্তিপুর মাসিক সাহিত্য পত্রিকা'র সম্পাদক ও প্রকাশক ছিলেন।
- মোজাম্মেল হক ছিলেন মূলত কবি, তবে তাঁর গদ্যরচনাও আছে।
- তিনি বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক ‘কাব্যকণ্ঠ’ উপাধিতে ভূষিত হন।

• তাঁর রচিত উপন্যাস:
- জোহরা,
- দরাফ খান গাজী।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- কুসুমাঞ্জলি,
- অপূর্ব দর্শন,
- প্রেমহার,
- জাতীয় ফোয়ারা,
- ইসলাম সংগীত,
- হযরত মুহম্মদ ইত্যাদি।

• তাঁর রচিত গদ্যগ্রন্থ:
- মহর্ষি মনসুর,
- ফেরদৌসি চরিত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৮৫৪.
কোন লেখকের ছদ্মনাম "ত্রিবিক্রম বর্মণ"?
  1. প্রেমেন্দ্র মিত্র
  2. সত্যেন্দ্রনাথ দত্ত
  3. বিষ্ণু দে
  4. অমিয় চক্রবর্তী
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা

সত্যেন্দ্রনাথ দত্ত:
- সত্যেন্দ্রনাথ দত্ত কবি ও ছান্দসিক।
- কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।
- সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্য 'ছন্দের জাদুকর' বা 'ছন্দের রাজা' হিসেবে খ্যাত।
- সত্যেন্দ্রনাথ দত্তের কিছু ছদ্মনাম হলো: নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর।

অন্যদিকে,
• প্রেমেন্দ্র মিত্র সাহিত্য-সাধনার প্রথম পর্বে তিনি ‘কৃত্তিবাস ভদ্র’ ছদ্মনামে লিখতেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সবিতা,
- সন্ধিক্ষণ,
- বেণু ও বীণা,
- কুহু ও কেকা,
- তুলির লিখন,
- হোমশিখা,
- অভ্র-আবীর,
- হসন্তিকা,
- বেলা শেষের গান,
- বিদায় আরতি ইত্যাদি।‌

তাঁর রচিত অনুবাদকাব্য:
- তীর্থ রেণু,
- মণি মঞ্জুষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া এবং লাইভ এমসিকিউ লেকচার।

৮৫৫.
উপমহাদেশের প্রথম মুদ্রিত সংবাদপত্রের প্রতিষ্ঠাতা ও সম্পাদক কে ছিলেন?
  1. জে. সি. মার্শম্যান
  2. গঙ্গাকিশোর ভট্টাচার্য
  3. জেমস অগাস্টাস হিকি
  4. আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক
সঠিক উত্তর:
জেমস অগাস্টাস হিকি
উত্তর
সঠিক উত্তর:
জেমস অগাস্টাস হিকি
ব্যাখ্যা

উপমহাদেশের প্রথম মুদ্রিত সংবাদপত্রের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন- জেমস অগাস্টাস হিকি। 
-----------------------------------------------
• বেঙ্গল গেজেট:
- ভারত তথা উপমহাদেশের প্রথম মুদ্রিত সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট (বা হিকি'স বেঙ্গল গেজেট)।
- এটি ১৭৮০ সালের ২৯ জানুয়ারি কলকাতা থেকে প্রকাশিত হয়।
- এর প্রতিষ্ঠাতা, সম্পাদক ও মালিক ছিলেন আইরিশ ব্যক্তি জেমস অগাস্টাস হিকি।
- পত্রিকাটি ইংরেজিতে প্রকাশিত হতো।
- এটি ‘ক্যালকাটা জেনারেল অ্যাডভারটাইজার’ নামেও পরিচিত ছিল।
- হিকি তার সংবাদপত্রের মাধ্যমে দেশের ঘটনার বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ প্রতিবেদন দেওয়ার ব্রত নিয়েছিলেন।
- যদিও এটি মাত্র দুই বছর স্থায়ী হয়েছিল, তবুও বেঙ্গল গেজেট ভারতের প্রথম সংবাদপত্র হিসেবে স্বীকৃত।

অন্যদিকে,
• শ্রীরামপুর মিশন থেকে জে. সি. মার্শম্যান সমাচার দর্পন প্রকাশ করতেন।
• ১৮১৮ সালে গঙ্গাকিশোর ভট্টাচার্য বাঙ্গাল গেজেট পরিচালনা করতেন।
• স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা আজাদী চট্টগ্রাম থেকে ১৭ ডিসেম্বর ১৯৭১ সালে প্রকাশিত হয়।
- আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক। 

উৎস: বাংলাপিডিয়া। 

৮৫৬.
‘গুণরাজ খান’ উপাধি কে পেয়েছিলেন?
  1. দৌলত কাজী
  2. বিদ্যাপতি
  3. মালাধর বসু
  4. মুকুন্দরাম চক্রবর্তী
সঠিক উত্তর:
মালাধর বসু
উত্তর
সঠিক উত্তর:
মালাধর বসু
ব্যাখ্যা
মালাধর বসু ও তাঁর উপাধি: গুণরাজ খান।
মালাধর বসুকে গুণরাজ খান উপাধি দেওয়া হয়েছিল। তবে এই উপাধি কে দিয়েছিলেন, তা নিয়ে মতভেদ রয়েছে। কারণ, তাঁর কাব্যরচনার সময় দুইজন গৌড়েশ্বর ছিলেন:

এরা হলেন - 
• রুকনুদ্দিন বরবক শাহ – কাব্য রচনার প্রথম পর্যায় গৌড়েশ্বর।
• শামসুদ্দিন ইউসুফ শাহ – কাব্য রচনার শেষ পর্যায় গৌড়েশ্বর।

তবে কবির নিজ কাব্য থেকেই পাওয়া যায় এই উক্তি-
“গুণ নাই, অধম মুই, নাহি কোন জ্ঞান।
 গৌড়েশ্বর দিল নাম গুণরাজ খান।”

এই পদ থেকেই ধারণা করা হয়, মালাধর বসুকে গুণরাজ খান উপাধি দিয়েছিলেন রুকনুদ্দিন বরবক শাহ।

উল্লেখ্য:
মালাধর বসু ছিলেন গৌড়ের সুলতান রুকনুদ্দিন বরবক শাহের উচ্চপদস্থ কর্মচারী। তিনি সংস্কৃতপটু, হিন্দু ধর্মালম্বী হয়েও মুসলিম শাসকের কাছ থেকে এই সম্মান লাভ করেন, যা তৎকালীন সময়ের ধর্মীয় সহনশীলতার নিদর্শন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
৮৫৭.
রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকা সম্পাদনা করেন?
  1. তত্ত্ববোধিনী
  2. সাধনা
  3. ক ও খ
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ
ব্যাখ্যা

• রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদনা করেছেন-
- সাধনা (১৮৯৪),
- ভারতী (১৮৯৮),
- বঙ্গদর্শন (১৯০১),
- তত্ত্ববােধিনী (১৯১১)। 
------------------------

রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত পত্রিকাসমূহ:
• 'বঙ্গদর্শন' পত্রিকা:
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় ১৮৭২ খ্রিষ্টাব্দে মাসিক 'বঙ্গদর্শন' প্রকাশিত হয়।
- এ পত্রিকার মাধ্যমে বাংলা গদ্যের প্রভুত উন্নতি সাধনের লক্ষ্যে বঙ্কিমচন্দ্র একটি শক্তিশালী লেখকগোষ্ঠী গড়ে তোলেন।
- বঙ্কিমচন্দ্রের মৃত্যুর পর রবীন্দ্রনাথ 'বঙ্গদর্শন' সম্পাদনা করেন।

• 'সাধনা’ পত্রিকা:
- এটি জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের তরুণ-বংশধরদের সম্পাদিত চতুর্থ পত্রিকা।
- সাধনা প্রথম প্রকাশিত হয় ১২৯৮ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে (ডিসেম্বর, ১৮৯১)।
- ১৮৯১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র সুধীন্দ্রনাথ ঠাকুর সম্পাদনায় পত্রিকাটি প্রথম প্রকাশ ঘটে।
- চতুর্থ বছর সম্পাদনার ভার রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই গ্রহণ করেন।
- এই পত্রিকার প্রধান লেখক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই।

• ‘ভারতী' পত্রিকা :
- ‘ভারতী' একটি মাসিক পত্রিকা।
- প্রথম প্রকাশিত হয় ১৮৭৭ (১২৮৪ বঙ্গাব্দ) সালে।
- প্রতিষ্ঠাতা সম্পাদক দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। স্বর্ণকুমারী দেবী ১২৯১-১৩০১ বঙ্গাব্দ পর্যন্ত পত্রিকাটি সম্পাদনা করেন।
- পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরসহ ঠাকুর বাড়ির অনেকেই সম্পাদনা করেন।

• 'তত্ত্ববােধিনী' পত্রিকা:
- 'তত্ত্ববােধিনী' পত্রিকা ব্রাহ্মসমাজের মুখপত্র ছিল। এটি ছিল মাসিক পত্রিকা।
- পত্রিকাটির উদ্দেশ্য ছিল ব্রাহ্মসমাজের মাহাত্ম প্রচার‌ করা।
- ১৮৪৩ সালের ১৬ আগস্ট অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
- প্রতিষ্ঠাতা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর।
- অক্ষয়কুমারের পরে বিভিন্ন সময়ে এর সম্পাদনার দায়িত্ব পালন করেন নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ ঠাকুর, অযোধ্যানাথ পাকড়াশী, হেমচন্দ্র বিদ্যারত্ন, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর ও ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর। 

উৎস:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
২. বাংলাপিডিয়া।

৮৫৮.
কাজী মোতাহার হোসেন কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন?
  1. ক্রান্তি
  2. শিখা
  3. সওগাত
  4. মোহাম্মদী
সঠিক উত্তর:
শিখা
উত্তর
সঠিক উত্তর:
শিখা
ব্যাখ্যা
কাজী মোতাহার হোসেন:
- তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, বিজ্ঞানী এবং সাহিত্যিক।
- তার জীবনের অন্যতম কীর্তি হচ্ছে ঢাকায় 'মুসলিম সাহিত্য-সমাজ' প্রতিষ্ঠা।
- তিনি 'শিখা' পত্রিকার মুখপত্র হিসেবে কাজ করেন। মুসলিম সাহিত্য-সমাজের বার্ষিক মুখপত্র - শিখা পত্রিকা।
- শিখা পত্রিকার মুখবাণী ছিল "জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব"।
- কাজী মোতাহার হোসেন বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি প্রভৃতি বিষয়ে অসংখ্য প্রবন্ধ ও পুস্তক রচনা করেছেন।

তাঁর উলে­খযোগ্য গ্রন্থ:
- সঞ্চয়ন,
- নজরুল কাব্য পরিচিতি ;
- সে পথ লক্ষ্য করে;
- সিম্পোজিয়াম,
- গণিত শাস্ত্রের ইতিহাস; 
- আলোক বিজ্ঞান। 

উৎস: বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৫৯.
'শিখা' পত্রিকা প্রকাশিত হয় কত সালে?
  1. ১৯২৬ সালে
  2. ১৯২৭ সালে
  3. ১৯২৫ সালে
  4. ১৯৩০ সালে
সঠিক উত্তর:
১৯২৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯২৭ সালে
ব্যাখ্যা

• 'শিখা' পত্রিকা:
- ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য-সমাজে প্রতিষ্ঠিত হয়।
- ১৯২৭ সালে 'শিখা' নামে একটি বার্ষিক মুখপত্র প্রকাশ করে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন ছিলেন শিখা পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক।
- শিখা বছরে একবার প্রকাশিত হত।
- পত্রিকাটি মুসলিম সাহিত্য-সমাজের পক্ষে আবদুল কাদির কর্তৃক মুসলিম হল থেকে প্রকাশিত এবং মুন্সি আহমদ আলী কর্তৃক সাত রওজার (ঢাকা) ইসলামিয়া প্রেস থেকে মুদ্রিত।
- শিখার পাঁচটি সংখ্যা প্রকাশিত হয়।
- শিখা ছিল সমকালের অন্যান্য সাময়িকপত্র থেকে সম্পূর্ণ স্বতন্ত্র ধরনের।
- তাই প্রথম সংখ্যা প্রকাশের সঙ্গে সঙ্গেই পত্রিকাটি বুদ্ধিজীবী সমাজের দৃষ্টি আকর্ষণ করে।
মুসলিম সাহিত্য-সমাজের সারা বছরের কর্মকান্ডের পরিচয় বহন করত শিখা।
- শিখার প্রতিটি সংখ্যার শিরোদেশে ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’ কথাটি মুদ্রিত থাকত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৮৬০.
রফিক আজাদের ডাক নাম কী ছিল?
  1. বাচ্চু
  2. আজাদ
  3. জীবন
  4. সেলিম
সঠিক উত্তর:
জীবন
উত্তর
সঠিক উত্তর:
জীবন
ব্যাখ্যা
রফিক আজাদ: 
- রফিক আজাদ টাঙ্গাইল জেলার জাহিদগঞ্জের গুণীগ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম ছিল 'জীবন'।
- বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা 'উত্তরাধিকার' পত্রিকার সম্পাদক ছিলেন।
- তাঁর বিখ্যাত কবিতা 'ভাত দে হারামজাদা'। এটি 'সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে' কাব্যগ্রন্থে সংকলিত।

তাঁর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ:
- চুনিয়া আমার আর্কেডিয়া,
- অসম্ভবের পায়ে,
- কোনো খেদ নেই,
- হৃদয়ের কী বা দোষ,
- সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে,
- প্রিয় শাড়িগুলো ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৬১.
'কল্লোল' কোন শতকের পত্রিকা?
  1. আঠারো 
  2. উনিশ 
  3. বিশ 
  4. একুশ
সঠিক উত্তর:
বিশ 
উত্তর
সঠিক উত্তর:
বিশ 
ব্যাখ্যা

• 'কল্লোল' পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়। সুতরাং এটি বিশ শতকের পত্রিকা। 

• 'কল্লোল' পত্রিকা:
- অতি আধুনিক লেখকগোষ্ঠীর মুখপাত্র হিসেবে এই পত্রিকাটি ১৯২৩ সালে প্রথম প্রকাশিত হয়।
- কলকাতা থেকে মাসিক 'কল্লোল' পত্রিকা প্রকাশিত হয়েছিল।
- এ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ।
- 'কল্লোল' পত্রিকার লেখক ছিলেন অচিন্ত্যকমার সেনগুপ্ত, শৈলজানন্দ মুখোপাধ্যায়, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, মানিক বন্দ্যোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম ও মোহিতলাল মজুমদার প্রমুখ।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৮৬২.
কবি নজরুলের প্রতিষ্ঠা ও বিকাশে প্রধান সহায়ক পত্রিকাটি কার সম্পাদনায় প্রকাশিত হতো?
  1. মোহাম্মদ মোজাম্মেল হক
  2. মোহাম্মদ ওয়াজেদ আলী
  3. মোহাম্মদ নাসিরউদ্দীন
  4. মোহাম্মদ নজিবর রহমান
সঠিক উত্তর:
মোহাম্মদ মোজাম্মেল হক
উত্তর
সঠিক উত্তর:
মোহাম্মদ মোজাম্মেল হক
ব্যাখ্যা
• 'মোসলেম ভারত' পত্রিকা:
- কবি মোহাম্মদ মোজাম্মেল হকের সম্পাদনায় কলকাতা থেকে ১৩২৭বঙ্গাব্দের বৈশাখ (১৯২০) মাসে মাসিক 'মোসলেম ভারত' প্রকাশিত হয়।
- প্রথম বছর নিয়মিতভাবে প্রকাশিত হলেও পরের বছর অনিয়মিতভাবে প্রকাশ হয়। সব মিলিয়ে মাত্র ১৭টি সংখ্যা বেরিয়েছে।
- রবীন্দ্রনাথের বাণী পত্রিকাটির প্রতি সংখ্যার সূচনাতে মুদ্রিত হতো।
- 'মোসলেম ভারত' নজরুলের প্রতিষ্ঠা ও বিকাশে প্রধান সহায়ক হয়েছে। প্রতি সংখ্যায় নজরুলের একাধিক রচনা এখানে মুদ্রিত হয়।
- নজরুলের কামাল পাশা, মোহররম, শাত-ইল-আরব, বিদ্রোহী, বাঁধন হারা ইত্যাদি নানা ধরনের লেখা এই পত্রিকায় প্রকাশিত হত। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৮৬৩.
'ধূমকেতু' পত্রিকাটি কত খ্রিষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়?
  1. ১৯২০ খ্রিষ্টাব্দে
  2. ১৯৩২ খ্রিষ্টাব্দে
  3. ১৯২৪ খ্রিষ্টাব্দে
  4. ১৯২২ খ্রিষ্টাব্দে
সঠিক উত্তর:
১৯২২ খ্রিষ্টাব্দে
উত্তর
সঠিক উত্তর:
১৯২২ খ্রিষ্টাব্দে
ব্যাখ্যা

• 'ধূমকেতু' পত্রিকা:
- ১৯২২ খ্রিষ্টাব্দে অর্ধ সাপ্তাহিক পত্রিকা হিসেবে 'ধূমকেতু' কলকাতা থেকে প্রকাশিত হয়।
- কাজী নজরুল ইসলাম ছিলেন সম্পাদক। ব্রিটিশ বিরোধী রচনা এখানে ছাপা হতো।
- নজরুলের কবিতা 'আনন্দময়ীর আগমনে' পত্রিকায় প্রকাশ হলে কবিতা ও পত্রিকা উভয়ই ব্রিটিশ সরকার নিষিদ্ধ করে। এজন্য নজরুলকে এক বছর কারাবাসও করতে হয়।

রবীন্দ্রনাথ পত্রিকার সাফল্য কামনা করে লেখেন:
'আয় চলে আয় রে ধূমকেতু
আঁধারে বাঁধ অগ্নিসেতু দুর্দিনের এই দুর্গশিরে
উড়িয়ে দে তোর বিজয়কেতন।'

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৮৬৪.
কোন লেখকের ছদ্মনাম 'সুবচনী'?
  1. সুভাষ মুখোপাধ্যায়
  2. নারায়ণ গঙ্গোপাধ্যায়
  3. বিভূতিভূষণ মুখোপাধ্যায়
  4. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
সঠিক উত্তর:
সুভাষ মুখোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
সুভাষ মুখোপাধ্যায়
ব্যাখ্যা
সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম - সুবচনী।

অন্যদিকে,
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় এর ছদ্মনাম - যাযাবর।
বিভূতিভূষণ মুখোপাধ্যায় এর ছদ্মনাম - ক্বচিৎ প্রৌঢ়।
নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এর ছদ্মনাম - সুনন্দ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৬৫.
বাংলা গদ্যরীতির বিকাশে কোন পত্রিকার গুরুত্ব অপরিসীম?
  1. সবুজপত্র
  2. তত্ত্ববোধিনী
  3. পরিচয় 
  4. কল্লোল 
সঠিক উত্তর:
সবুজপত্র
উত্তর
সঠিক উত্তর:
সবুজপত্র
ব্যাখ্যা

• 'সবুজপত্র' পত্রিকা:
- প্রমথ চৌধুরীর সম্পাদনায় ১৯১৪ সালে মাসিক 'সবুজপত্র' পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
- বাংলা বৈশাখ ১৩২১ বঙ্গাব্দে পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়।
- বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরিসীম।
- সাধু গদ্যরীতির বদলে চলিত গদ্যরীতির ব্যবহার এই পত্রিকা প্রতিষ্ঠা করে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এই পত্রিকায় লেখার সুবাদে চলিত গদ্যরীতির স্বাচ্ছন্দ্য অনুভব এবং পরে তা চর্চা করেন।
- সাহিত্য জগতে এই পত্রিকা 'সবুজপত্র গোষ্ঠী' তৈরিতে সক্ষম হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

৮৬৬.
'পাষণ্ডপীড়ন' পত্রিকা সম্পাদনা করেন-
  1. ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  2. খ) এস ওয়াজেদ আলী
  3. গ) আহসান হাবীব
  4. ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তর:
ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
ব্যাখ্যা
ঈশ্বরচন্দ্র সম্পাদিত পত্রিকা- সংবাদ প্রভাকর, সংবাদ রত্নাবলী, পাষণ্ডপীড়ন ও সংবাদ সাধুরঞ্জন। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
৮৬৭.
বাংলার প্রথম সচিত্র মাসিক পত্রিকা কোনটি?
  1. ক) তত্ত্ববোধিনী
  2. খ) বিবিধার্থ সংগ্রহ
  3. গ) সংবাদ প্রভাকর
  4. ঘ) সম্বাদ কৌমুদী
সঠিক উত্তর:
খ) বিবিধার্থ সংগ্রহ
উত্তর
সঠিক উত্তর:
খ) বিবিধার্থ সংগ্রহ
ব্যাখ্যা
• বাংলার প্রথম সচিত্র মাসিক পত্রিকা বিবিধার্থ সংগ্রহ। 
- ১৮৫১ সালে রাজেন্দ্রলাল মিত্রের সম্পাদনায় এটি প্রকাশিত হয়। 
- এতে বিবিধ গবেষণামূলক আলোচনা স্থান পেয়েছে। 

• তত্ত্বোবধিনী পত্রিকা প্রকাশিত হয় ১৮৪৩ সালে। 
- মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর পত্রিকাটির প্রতিষ্ঠিতা এবং অক্ষয়কুমার দত্ত ছিলেন এর সম্পাদক। 

• 'সম্বাদ কৌমুদী' পত্রিকাটি সম্পাদনা করেন রাজা রামমোহন রায়।
এটি একটি সাময়িক পত্রিকা৷ যা ১৮২১ সালে প্রথম প্রকাশিত হয়।

• 'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত।
- তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।
৮৬৮.
বঙ্গদূত কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল? 
  1. নীলমণি হালদার
  2. অক্ষয়কুমার দত্ত
  3. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  4. রাজা রামমোহন রায়
সঠিক উত্তর:
নীলমণি হালদার
উত্তর
সঠিক উত্তর:
নীলমণি হালদার
ব্যাখ্যা

- 'বঙ্গদূত' পত্রিকা সম্পাদনা করেন- নীলমণি হালদার।

​'বঙ্গদূত':
- নীলমনি হালদার সম্পাদিত একটি সাপ্তাহিক পত্রিকা 'বঙ্গদূত'।
- এটি প্রকাশিত হয় ১৮২৯ সালের ১০ই মে।
- পত্রিকাটি সংস্কারবাদী প্রগতিমুখী চিন্তায় পরিচালিত হতো।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৮৬৯.
'দৃষ্টিহীন' কার ছদ্মনাম?
  1. সমরেশ বসু
  2. রাজশেখর বসু
  3. মধুসূদন মজুমদার
  4. বিমল ঘোষ
সঠিক উত্তর:
মধুসূদন মজুমদার
উত্তর
সঠিক উত্তর:
মধুসূদন মজুমদার
ব্যাখ্যা

বাংলা ভাষার কয়েকজন সাহিত্যিকের ছদ্মনাম:
- 'দৃষ্টিহীন' হলো মধুসূদন মজুমদারের ছদ্মনাম।
- বাংলা সাহিত্যে 'কালকূট' নামে পরিচিত সমরেশ বসু।
- 'পরশুরাম' রাজশেখর বসুর ছদ্মনাম।
- বলাইচাঁদ মুখোপাধ্যাযয়ের ছদ্মনাম ‘বনফুল'।
- সোমেন চন্দ এর ছদ্মনাম 'ইন্দ্রকুমার সোম'।
- 'মৌমাছি' হলো বিমল ঘোষ এর ছদ্মনাম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৮৭০.
'সন্দেশ' - পত্রিকার সম্পাদক ছিলেন কে?
  1. আহমদ ছফা
  2. রাজা রামমোহন রায়
  3. সুকুমার রায়
  4. শেখ আবদুর রহিম
সঠিক উত্তর:
সুকুমার রায়
উত্তর
সঠিক উত্তর:
সুকুমার রায়
ব্যাখ্যা

• 'সন্দেশ' পত্রিকা:
উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সম্পাদনায় ১৯১৩ সালে বিখ্যাত শিশুতোষ মাসিক পত্রিকা 'সন্দেশ' প্রথম প্রকাশিত হয় যা আজও  কলকাতা থেকে প্রকাশিত একটি জনপ্রিয় শিশুকিশোর সাহিত্য পত্রিকা।

- দেশবিদেশের গল্প, হাস্যকৌতুক, জ্ঞান বিজ্ঞানের কথা ইত্যাদি লেখার পাশাপাশি নিজের আঁকা নানা বুদ্ধিদীপ্ত ছবি সংযোজনের মাধ্যমে সন্দেশকে তিনি তরুণ হূদয়ের যোগ্য একটি পত্রিকা হিসেবে গড়ে তুলেছিলেন।

- তাঁর মৃত্যুর পর পুত্র সুকুমার রায় 'সন্দেশ' পত্রিকা পরিচালনা ও সম্পাদনার দায়িত্ব পালন করেন।

উৎস: বাংলাপিডিয়া।

৮৭১.
'ব্রাহ্মণসেবধি' পত্রিকার সম্পাদক ছিলেন-
  1. বিহারীলাল চক্রবর্তী
  2. গঙ্গাকিশোর ভট্টাচার্য
  3. শেখ আলীমুল্লাহ
  4. রাজা রামমোহন রায়
সঠিক উত্তর:
রাজা রামমোহন রায়
উত্তর
সঠিক উত্তর:
রাজা রামমোহন রায়
ব্যাখ্যা

- ব্রাহ্মণ সেবধি ও সম্বাদ কৌমুদী পত্রিকার সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায়।
- সমাচার সভারাজেন্দ্র পত্রিকার সম্পাদক ছিলেন শেখ আলীমুল্লাহ।
- বাঙ্গাল গেজেট পত্রিকার সম্পাদক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য।
- পূর্ণিমা পত্রিকার সম্পাদক ছিলেন বিহারীলাল চক্রবর্তী।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

৮৭২.
বাংলা ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা 'পরিচয়' এর সম্পাদক ছিলেন কে?
  1. ক) বুদ্ধদেব বসু
  2. খ) প্রেমেন্দ্র মিত্র
  3. গ) সুধীন্দ্রনাথ দত্ত
  4. ঘ) রণেশ দাশগুপ্ত
সঠিক উত্তর:
গ) সুধীন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) সুধীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
বাংলা সাহিত্যে তিরিশের আধুনিকতার আন্দোলনে 'পরিচয়' পত্রিকার ভূমিকা অনস্বীকার্য। 
- ১৯৩১ সালে ত্রৈমাসিক হিসেবে সুধীন্দ্রনাথ দত্তের সম্পাদনায় পত্রিকাটি কলকাতা থেকে আত্মপ্রকাশ করে। 
- সুধীন্দ্রনাথ দত্ত ১৯৩১ সাল থেকে দীর্ঘ বারো বছর পরিচয় পত্রিকার সম্পাদক ছিলেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৭৩.
'গভর্নমেন্ট গেজেট' পত্রিকা সম্পাদনা করেন কে?
  1. জন ক্লার্ক মার্শম্যান
  2. জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
  3. মাইকেল মধুসূদন দত্ত
  4. লুই ভিভিয়ান ডিরোজিও
সঠিক উত্তর:
জন ক্লার্ক মার্শম্যান
উত্তর
সঠিক উত্তর:
জন ক্লার্ক মার্শম্যান
ব্যাখ্যা
• 'গভর্নমেন্ট গেজেট' পত্রিকা সম্পাদনা করেন - জন ক্লার্ক মার্শম্যান।

জন ক্লার্ক মার্শম্যান:

- তিনি ১৭৯৪ সালে ব্রডমিড, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন।
- তিনি শ্রীরামপুর মিশনে শিক্ষা গ্রহণ করেন।
- তিনি বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতিতে প্রায় ত্রিশ বছর অবদান রাখেন।

তাঁর সম্পাদিত পত্রিকা:
- দিগদর্শন,
- সমাচার দর্পণ,
- ফ্রেন্ড অব ইন্ডিয়া,
- গভর্নমেন্ট গেজেট।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৭৪.
‘সত্যসুন্দর দাস’ কার ছদ্মনাম?
  1. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
  2. বলাইচাঁদ মুখোপাধ্যায় 
  3. মোহিতলাল মজুমদার
  4. সত্যেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
মোহিতলাল মজুমদার
উত্তর
সঠিক উত্তর:
মোহিতলাল মজুমদার
ব্যাখ্যা

• মোহিতলাল মজুমদার এর ছদ্মনাম - সত্যসুন্দর দাস।
- তিনি তাঁর সমালোচনামূলক প্রবন্ধগুলিতে ‘কৃত্তিবাস ওঝা’, ‘সব্যসাচী’, ‘শ্রী সত্যসুন্দর দাস’ ইত্যাদি ছদ্মনাম ব্যবহার করতেন।

মোহিতলাল মজুমদার:
- ১৮৮৮ সালের ২৬ অক্টোবর নদীয়ার কাচঁড়াপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- বঙ্গদর্শন পত্রিকা তৃতীয় পর্যায়ে মোহিতলালের সম্পাদনায়ই প্রকাশিত হয়।
- মোহিতলাল মজুমদারের সাহিত্যচর্চার শুরু মানসী পত্রিকার মাধ্যমে।

তাঁর উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হলো:
- স্বপন পসারী,
- স্মরগরল,
- আধুনিক বাংলা সাহিত্য,
- বাংলা কবিতার ছন্দ,
- কবি শ্রীমধুসূদন,
- সাহিত্য বিচার,
- বাংলা ও বাঙালী,
- কবি রবীন্দ্র ও রবীন্দ্রকাব্য (২ খন্ড ১৯৫২, ১৯৫৩) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।

৮৭৫.
মুকুন্দরাম চক্রবর্তীকে 'কবিকঙ্কণ' উপাধি দিয়েছে -
  1. রাজা কৃষ্ণচন্দ্র
  2. রাজা রঘুনাথ রায়
  3. জমিদার কৃষ্ণকান্ত
  4. রাজা শিবসিংহ
সঠিক উত্তর:
রাজা রঘুনাথ রায়
উত্তর
সঠিক উত্তর:
রাজা রঘুনাথ রায়
ব্যাখ্যা
মুকুন্দরাম চক্রবর্তী:
- মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগের বাংলা সাহিত্যের কবি।
- রাজা রঘুনাথ রায় তাঁকে গুরুরূপে গ্রহণ করেন এবং তাঁর অনুরোধে বিখ্যাত পাঁচালি চন্ডীমঙ্গল রচনা করেন।
- যুবরাজের পৃষ্ঠপোষকতা ও আনুকূল্যে জনৈক প্রসাদ দেব এ কাব্য সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন।
- তিনি কবি এবং সঙ্গীতশিল্পী উভয়কেই প্রচুর অলংকার সামগ্রী, বিলাসবহুল পোষাক-পরিচ্ছদ এবং ভ্রমণের জন্য ঘোড়া দিয়ে পুরস্কৃত করেন।
- রাজা রঘুনাথ রায় মুকুন্দরাম চক্রবর্তীকে ‘কবিকঙ্কণ’ উপাধিতে ভূষিত করেন।
- সুকুমার সেন মুকুন্দরামের পাঁচালিকে একটি দুর্লভ শ্রেষ্ঠ পাঁচালি হিসেবে বর্ণনা করেন।

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৭৬.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগ ব্যবহৃত ছদ্মনাম নয় কোনটি?
  1. কস্যচিৎ উপযুক্ত ভাইপো-সহচরস্য
  2. ক্বচিৎ প্রৌঢ়
  3. কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য
  4. কস্যচিৎ তত্ত্বণ্বেষিণ
সঠিক উত্তর:
ক্বচিৎ প্রৌঢ়
উত্তর
সঠিক উত্তর:
ক্বচিৎ প্রৌঢ়
ব্যাখ্যা
'কস্যচিৎ’ ছদ্মনাম ব্যবহারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থগুলো হলো:
• 'কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য' ছদ্মনামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাঁচটি গ্রন্থ রচনা করেন।
• অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা, রত্ন পরীক্ষা। এই পাঁচটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেনামি রচনা।

• 'কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য' নামে প্রথম রচনা 'অতি অল্প হইল' (১৮৭৩)।
• উক্ত বেনামিতে দ্বিতীয় রচনা 'আবার অতি অল্প হইল' (১৮৭৩)। এই বই দুটি বহুবিবাহ বিষয়ে তারানাথ তর্কবাচস্পতির লিখিত বক্তব্যের প্রতিবাদে লেখা, বিতর্কমূলক উত্তর-প্রত্যুত্তর।

• তৃতীয় রচনা ‘ব্রজবিলাস’ (নভেম্বর, ১৮৮৪) - ''কবিকুলতিলকস্য কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য'' ছদ্মনামে রচিত। বিধবাবিবাহের বিরুদ্ধে ব্রজনাথ বিদ্যারত্নের রচনার প্রত্যুত্তরে লিখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
 
• চতুর্থ রচনা ‘কস্যচিৎ তত্ত্বণ্বেষিণ ছদ্মনামে রচিত ‘বিধবা বিবাহ ও যশোহর হিন্দুধর্ম রক্ষণী সভা’।

• পঞ্চম রচনা ‘কস্যচিৎ উপযুক্ত ভাইপো-সহচরস্য’ ছদ্মনামে রচিত- রত্নপরীক্ষা।


অন্যদিকে,
• বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ছিল- ক্বচিৎ প্রৌঢ়।  

-------------------------------
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী।
- তিনি ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ 'বেতালপঞ্চবিংশতি'।

• বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম:
- শকুন্তলা,
- সীতার বনবাস,
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।

• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ:
- আখ্যান মঞ্জুরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৮৭৭.
রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি কে প্রদান করেন?
  1. মহাত্মা গান্ধী
  2. চি-সি-লিজন
  3. ব্রহ্মবান্ধব উপাধ্যায়
  4. ক্ষিতিমোহন সেন
সঠিক উত্তর:
ব্রহ্মবান্ধব উপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
ব্রহ্মবান্ধব উপাধ্যায়
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: গ) ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
-----------------

‘বিশ্বকবি’ উপাধি:
রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বিশ্বকবি’ উপাধি প্রদান করেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ব্রহ্মবান্ধব উপাধ্যায় রবীন্দ্রনাথের কবিতার সর্বজনীনতা ও বিশ্বজনীন আবেদনের জন্য তাঁকে ‘বিশ্বকবি’ বলে অভিহিত করেন। এই উপাধি পরবর্তীতে রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ব্যাপকভাবে গৃহীত হয়।
-----------------
• রবীন্দ্রনাথ ঠাকুর:
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে। তিনি একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- ১৯১৩ সালে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।
- এশিয়ার বিদগ্ধ ও বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম এই পুরস্কার জয়ের গৌরব অর্জন করেন।

- বাংলাদেশের শাহজাদপুর, পতিসর, কালিগ্রাম ও শিলাইদহে আসেন।
- তিনি ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধিসমূহ:
• রবীন্দ্রনাথ ঠাকুরকে 'বিশ্বকবি' সম্মানে ভূষিত করেন- ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
• 'গুরুদেব' সম্মানে ভূষিত করেন- মহাত্মা গান্ধী।
• কবিগুরু উপাধিতে ভূষিত করেন- ক্ষিতিমোহন সেন।
• ভারতের মহাকবি উপাধিতে ভূষিত করেন চীনা কবি চি-সি-লিজন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৮৭৮.
শরৎচন্দ্রের ‘শ্রীকান্ত’ উপন্যাসের প্রথম খণ্ডটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  1. ক) ভারতবর্ষ
  2. খ) ধূমকেতু
  3. গ) সাম্যবাদী
  4. ঘ) সওগাত
সঠিক উত্তর:
ক) ভারতবর্ষ
উত্তর
সঠিক উত্তর:
ক) ভারতবর্ষ
ব্যাখ্যা
- 'শ্রীকান্ত' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজৈবনিক উপন্যাস।
- শ্রীকান্ত উপন্যাসটি ৪টি খণ্ডে প্রকাশিত হয়।
- প্রথম খণ্ড মাসিক 'ভারতবর্ষে' (১৯১৬-১৭) 'শ্রীকান্তের ভ্রমণ কাহিনি নামে প্রকাশ পায়।
- লেখকের নাম মুদ্রিত হয় 'শ্রীশ্রীকান্ত শর্মা'।
- ২য় ও ৩য় খণ্ডও মাসিক 'ভারতবর্ষে' প্রকাশিত হয়।
- তবে ৪র্থ খণ্ড প্রকাশিত হয় 'বিচিত্র' পত্রিকায়।
- উল্লেখযোগ্য চরিত্র - শ্রীকান্ত, ইন্দ্রনাথ, রাজলক্ষ্মী, অন্নদিদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৮৭৯.
কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত পত্রিকা কোনটি?
  1. পরিচয়
  2. পুর্বমেঘ
  3. পূর্বাশা
  4. শিখা
সঠিক উত্তর:
পূর্বাশা
উত্তর
সঠিক উত্তর:
পূর্বাশা
ব্যাখ্যা
• 'পূর্বাশা' পত্রিকা:
- এটি কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত পত্রিকা। এর প্রকাশকাল ছিল ১৯৩২ সাল। পূর্বাশা' ছিল মাসিক পত্রিকা।
- টানা সাত বছর চলার পর বন্ধ হয়ে আবার পুনরায় কলকাতা থেকে ১৯৪৩ সালে প্রকাশিত হয়।
- ১৯৭১ সালে স্থায়ীবভাবে বন্ধ হয়ে যায় পত্রিকাটি।
- আধুনিক বিখ্যাত লেখকদের প্রায় সবাই এই পত্রিকায় লিখেছেন।

অন্যদিকে, 
• 'পূর্বমেঘ' পত্রিকা প্রফেসর জিল্লুর রহমান সিদ্দিকী এবং প্রফেসর মুস্তফা নূরউল ইসলামের সম্পাদনায় কলকাতা থেকে বের হতো।

• কলকাতা থেকে ‘পরিচয়’ পত্রিকা প্রথম প্রকাশিত হয় ১৩৩৮ বঙ্গাব্দের শ্রাবণ মাসে (১৯৩১, জুলাই)। পত্রিকাটি ত্রৈমাসিক। সম্পাদক ছিলেন আধুনিক কালের প্রখ্যাত কবি ও প্রাবন্ধিক সুধীন্দ্রনাথ দত্ত।

• 'শিখা' ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য সমাজ কর্তৃক প্রকাশিত পত্রিকা। এটি বিংশ শতকের বিশের দশকে ঢাকা থেকে প্রকাশিত হত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৮০.
কবি ও উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় কোন ছদ্মনামে লেখালেখি করতেন?
  1. ক) নীল লোহিত
  2. খ) সনাতন পাঠক
  3. গ) নীল উপাধ্যায়
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
কবি ও উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় 'নীললোহিত', 'সনাতন পাঠক', 'নীল উপাধ্যায়' ইত্যাদি ছদ্মনাম ব্যবহার করেছেন।

সুনীল গঙ্গোপাধ্যায় রচিত উপন্যাস:
- পূর্ব-পশ্চিম
- আত্মপ্রকাশ
- সেই সময়
- প্রথম আলো
- অরণ্যের দিনরাত্রি 
- একা এবং কয়েকজন ইত্যাদি। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক
৮৮১.
রবীন্দ্রনাথ ঠাকুর ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়কে কোন উপাধিতে ভূষিত করেছেন?
  1. ব্যাকরণচার্য
  2. ভাষাচার্য
  3. ধ্বনিচার্য
  4. জ্ঞানচার্য
সঠিক উত্তর:
ভাষাচার্য
উত্তর
সঠিক উত্তর:
ভাষাচার্য
ব্যাখ্যা
সুনীতিকুমার চট্টোপাধ্যায়:
- তিনি ছিলেন বাংলা ভাষার শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী। ১৮৯০ সালের ২৬ অক্টোবর পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিবপুরে তাঁর জন্ম।
- ভাষা বিষয়ে সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থ হলো 'অরিজিন এণ্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ'।
- শেষের কবিতা উপন্যাসে সুনীতিকুমারের স্বীকৃতি আছে।
- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়কে 'ভাষাচার্য' উপাধি দেন রবীন্দ্রনাথ ঠাকুর।

তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ:
- বেঙ্গলি ফোনেটিক রিডার্স,
- বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা,
- সরল ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ,
- ল্যাঙ্গুয়েজ এণ্ড লিটারেচর অফ মডার্ন ইন্ডিয়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৮৮২.
'চিত্রগুপ্ত' কার ছদ্মনাম? 
  1. বিমল মিত্র
  2. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
  3. সতীনাথ ভাদুড়ী
  4. সৈয়দ মুজতবা আলী
সঠিক উত্তর:
সতীনাথ ভাদুড়ী
উত্তর
সঠিক উত্তর:
সতীনাথ ভাদুড়ী
ব্যাখ্যা

• চিত্রগুপ্ত ছদ্মনামে লিখতেন সতীনাথ ভাদুড়ী।

অন্যদিকে: 
- বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম যাযাবর। 
- বিমল মিত্র জাবালি ছদ্মনামে লিখতেন।
-‘মুসাফির’ ছদ্মনামে সৈয়দ মুজতবা আলী লিখতেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৮৮৩.
'বেঙ্গল গেজেট' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন -
  1. জন ক্লার্ক মার্শম্যান
  2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. জেমস অগাস্টাস হিকি
সঠিক উত্তর:
জেমস অগাস্টাস হিকি
উত্তর
সঠিক উত্তর:
জেমস অগাস্টাস হিকি
ব্যাখ্যা
'বেঙ্গল গেজেট' পত্রিকা:
- ১৭৮০ খ্রিষ্টাব্দের ২৯শে জানুয়ারি কলকাতা থেকে প্রকাশিত হয় ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্র জেম্স অগাস্টাস হিকি সম্পাদিত 'বেঙ্গল গেজেট'।
- পত্রিকাটিতে মূলত বিজ্ঞাপন, বিদেশি ইংরেজি পত্রিকা থেকে উদ্ধৃতি, সংবাদদাতাদের বিবরণধর্মী লেখা ছাপা হতো।
- 'পোয়েটস্ কর্নার' বলে একটি বিশেষ অংশ ছিল। প্রকাশের প্রথম মাস দশেক কোনো রাজনৈতিক বিবাদপূর্ণ লেখা প্রকাশিত হয় নি।
- পরে প্রশাসনের বিপক্ষে কিছু লেখা বের হলে ১৭৮০ খ্রিষ্টাব্দের ১৪ই নবেম্বর ফোর্ট উইলিয়াম থেকে এক বিজ্ঞপ্তি জারি করে ডাকঘর মারফত পত্রিকা বিতরণ বন্ধ করা হয়। পরে হিকি মামলায় জড়িয়ে পড়েন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৮৮৪.
’নীল লোহিত’ কোন লেখকের সাহিত্যিক ছদ্মনাম?
  1. সুনীল গঙ্গোপাধ্যায়
  2.  জসীম উদ্‌দীন
  3. সৈয়দ মুজতবা আলী
  4. দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার
সঠিক উত্তর:
সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
সুনীল গঙ্গোপাধ্যায়
ব্যাখ্যা

 ‘নীল লোহিত’ হলো 'সুনীল গঙ্গোপাধ্যায়' এর ছদ্মনাম।

এছাড়াও তিনি পরিচিত ছিলেন-

- নীল উপাধ্যায়
- সনাতন পাঠক

• সুনীল গঙ্গোপাধ্যায় রচিত উপন্যাস:
- পূর্ব-পশ্চিম
- আত্মপ্রকাশ
- সেই সময়
- প্রথম আলো
- অরণ্যের দিনরাত্রি  
- একা এবং কয়েকজন ।

অন্যদিকে,
- সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম- সত্য পীর।
- দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার এর ছদ্মনাম- দৃষ্টিহীন।
-  জসীম উদ্‌দীন এর ছদ্মনাম- 'পল্লীকবি'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৮৮৫.
‘জরাসন্ধ’ ছদ্মনামটি কোন সাহিত্যিকের?
  1. অমিয় চক্রবর্তী
  2. চারুচন্দ্র চক্রবর্তী
  3. নারায়ণ গঙ্গোপাধ্যায়
  4. অন্নদাশঙ্কর রায়
সঠিক উত্তর:
চারুচন্দ্র চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
চারুচন্দ্র চক্রবর্তী
ব্যাখ্যা
চারুচন্দ্র চক্রবর্তী'র ছদ্মনাম - জরাসন্ধ।

অন্যদিকে,
- নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম - সুনন্দ।
- অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম - লীলাময় রায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৮৬.
'হাসন রাজা" ছদ্মনামে লিখতেন -
  1. ক) আবুল ফজল
  2. খ) এম. ওবায়দুল্লা
  3. গ) অহিদুর রেজা
  4. ঘ) কাজেম আল কোরেশী
সঠিক উত্তর:
গ) অহিদুর রেজা
উত্তর
সঠিক উত্তর:
গ) অহিদুর রেজা
ব্যাখ্যা
'হাসন রাজা" ছদ্মনামে লিখতেন - অহিদুর রেজা। 

অন্যদিকে: 
- "শমসের উল আজাদ" ছদ্মনামে লিখতেন -আবুল ফজল।  
- "আসকার ইবনে শাইখ" ছদ্মনামে লিখতেন -এম. ওবায়দুল্লা। 
-  "কায়কোবাদ" ছদ্মনামে লিখতেন -কাজেম আল কোরেশী। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৮৭.
সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কী?
  1. শ্রীমতী রাধামণি দেবী
  2. নীললোহিত
  3. হাবু শর্মা
  4. ভ্রমর
সঠিক উত্তর:
নীললোহিত
উত্তর
সঠিক উত্তর:
নীললোহিত
ব্যাখ্যা

• সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম - নীললোহিত

অন্যদিকে, 
- প্রভাতকুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম - শ্রীমতী রাধামণি দেবী।
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর ছদ্মনাম 'হাবু শর্মা'। 
- 'ভ্রমর' সমরেশ বসুর ছদ্মনাম। 

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৮৮৮.
'রায়গুণাকর' উপাধি লাভ করেন কে?
  1. বিহারীলাল চক্রবর্তী
  2. মুকুন্দরাম
  3. ভারতচন্দ্র 
  4. বিদ্যাপতি
সঠিক উত্তর:
ভারতচন্দ্র 
উত্তর
সঠিক উত্তর:
ভারতচন্দ্র 
ব্যাখ্যা
• ভারতচন্দ্র রায়গুণাকর:
- মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র রায়গুণাকর। 
- তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
- রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে ‘অন্নদামঙ্গল’ কাব্য রচনা করেন।
- ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের ৩টি খণ্ড ছিল।
- এ কাব্যের জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র তাঁকে ‘রায়গুণাকর’ উপাধি দেন।
- ভারতচন্দ্রের প্রথম কাব্য ছিল বিমিশ্র দেবতা সত্যনারায়ণের সম্মানে রচিত একটি পাঁচালি।
- ভারতচন্দ্র রায়গুণাকরকে মধ্যযুগের শেষ বড় কবি বা নাগরিক কবিও বলা হয়।

• তাঁর রচিত ‘অন্নদামঙ্গল’ কাব্যের গুরুত্বপূর্ণ উক্তি হল:
- আমার সন্তান যেন থাকে দুধেভাতে- উক্তিটি তিনি ঈশ্বরী পাটনী’র( কাব্যের চরিত্র) মুখ দিয়ে একথা বলিয়েছেন। 
- এখানে হিন্দি শব্দ পাটনী এর অর্থ হচ্ছে খেয়ামাঝি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,বাংলা সাহিত্যের ইতিহাস ও বাংলাপিডিয়া।
৮৮৯.
‘নারীশক্তি’ পত্রিকার সম্পাদক ছিলেন-
  1. ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. খ) সুফিয়া কামাল
  3. গ) ডা. লুৎফর রহমান
  4. ঘ) সেলিনা পারভীন
সঠিক উত্তর:
গ) ডা. লুৎফর রহমান
উত্তর
সঠিক উত্তর:
গ) ডা. লুৎফর রহমান
ব্যাখ্যা
• নারী সমাজের উন্নতির জন্য 'নারীশক্তি' নামে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক - ডা. লুৎফুর রহমান।

'নারীশক্তি' পত্রিকা
কলকাতায় মোহাম্মদ লুৎফর রহমান পতিতা নারীদের সামাজিক পুনর্বাসনের লক্ষ্যে ‘নারীতীর্থ’ (১৯২২) নামে একটি সংগঠন গড়ে তোলেন।
- এ সংগঠনের কার্যনির্বাহক কমিটির সভাপতি ছিলেন  বেগম রোকেয়া (১৮৮০-১৯৩৬)।
-  লুৎফর রহমান ছিলেন এর সম্পাদক।
- ‘নারীতীর্থ’- সংগঠনের মুখপত্র 'নারীশক্তি' পত্রিকাটি মোহাম্মদ লুৎফর রহমান -এর সম্পাদনায় প্রকাশিত হতো বাংলা ১৩২৯ সনে।
- এ মাসিক পত্রিকাটির মোট ছয়টি সংখ্যা প্রকাশ হয়েছিলো।

অন্যদিকে,
- বেগম রোকেয়া সম্পাদিত পত্রিকা ‘বেগম’।
- ‘শিলালিপি সেলিনা’ পারভীন সম্পাদিত পত্রিকা।

উৎস: বাংলাপিডিয়া।
৮৯০.
'সমাচার দর্পণ' পত্রিকার জবাব স্বরূপ প্রকাশিত হয়-
  1. ক) সম্বাদ কৌমুদী
  2. খ) সমাচার চন্দ্রিকা
  3. গ) ব্রাহ্মণ সেবধি
  4. ঘ) সম্বাদ প্রভাকর
সঠিক উত্তর:
ক) সম্বাদ কৌমুদী
উত্তর
সঠিক উত্তর:
ক) সম্বাদ কৌমুদী
ব্যাখ্যা

- 'সম্বাদ কৌমুদী' রাজা রামমোহন রায় সম্পাদিত পত্রিকা।
- এটি ১৮২১ সালে প্রথম প্রকাশিত হয়।
- 'সম্বাদ কৌমুদী' সাময়িক পত্রিকাটি 'সমাচার দর্পণ' পত্রিকার জবাব স্বরূপ প্রকাশিত হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

৮৯১.
কত সালে 'সবুজপত্র' পত্রিকা প্রথম প্রকাশিত হয়?
  1. ১৯০৭ সালে
  2. ১৯২৬ সালে
  3. ১৯১৬ সালে
  4. ১৯১৪ সালে
সঠিক উত্তর:
১৯১৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯১৪ সালে
ব্যাখ্যা

'সবুজপত্র' পত্রিকা:
- বিংশ শতাব্দীর বাংলায় আধুনিকতার বাহন বাংলা সাময়িকী।
- প্রমথ চৌধুরীর সম্পাদনায় সবুজপত্র প্রথম প্রকাশিত হয় ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪ সালে) ২৫ বৈশাখ।
- এ ধরণের একটি সাময়িকী প্রকাশ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরীকে উৎসাহ প্রদান করেছিলেন।
- প্রমথ চৌধুরী নতুন সাহিত্য রীতি প্রবর্তনের চেষ্টা হিসেবে কথ্য বাংলাকে অগ্রাধিকার দেন, যা 'বীরবলী' ভাষা (তাঁর ছদ্মনাম 'বীরবল' থেকে) রূপে পরিচিতি লাভ করে।
- সবুজপত্রের প্রথম সংখ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত এবং সম্পাদকের নিজের লেখা সন্নিবেশিত হয়।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৮৯২.
‘সই, কেমনে ধরিব হিয়া? আমার বঁধূয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া।’ উক্তিটি কার?
  1. ক) ভারতচন্দ্র
  2. খ) চণ্ডীদাস
  3. গ) মুকন্দরাম
  4. ঘ) জ্ঞানদাস
সঠিক উত্তর:
খ) চণ্ডীদাস
উত্তর
সঠিক উত্তর:
খ) চণ্ডীদাস
ব্যাখ্যা
‘সই, কেমনে ধরিব হিয়া?
আমার বঁধূয়া আন বাড়ি যায়
আমার আঙিনা দিয়া।’
উক্তিটি চৈতন্যপূর্ব যুগের কবি চণ্ডীদাসের।

- চণ্ডীদাস চৈতন্যপূর্ব যুগের কবি ছিলেন।
- তিনি ছিলেন সহজিয়াপন্থী কবি।
- রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে সহজ ভাষার সহজ ভাবের কবি বলে এবং এই গুণে তাকে বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান কবি বলে অভিহিত করেছেন।
- রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে দুঃখের কবিও বলেছিলেন।

তাঁর বিখ্যাত উক্তি-
- ‘বহুদিন পরে বঁধুয়া এলে। দেখা না হইত পরাণ গেলে।’
- ‘শোন হে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই।’
- ‘সখি কেমনে ধরিব হিয়া, আমারি বধূয়া আনবাড়ী যায় আমারি আঙিনা দিয়া।’

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৯৩.
'চিত্রগুপ্ত' কার ছদ্মনাম?
  1. মণীশ ঘটক
  2. প্রমথ চৌধুরী
  3. বিমল মিত্র
  4. সতীনাথ ভাদুড়ী
সঠিক উত্তর:
সতীনাথ ভাদুড়ী
উত্তর
সঠিক উত্তর:
সতীনাথ ভাদুড়ী
ব্যাখ্যা
• সতীনাথ ভাদুড়ী এর ছদ্মনাম- চিত্রগুপ্ত।

অন্যদিকে,
• 'দৃষ্টিহীন' - দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার এর ছদ্মনাম।
• 'যুবনাশ্ব'  - মণীশ ঘটকের ছদ্মনাম ।
• 'জাবালি' - বিমল মিত্র এর ছদ্মনাম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৯৪.
আবদুল কাদির কোন পত্রিকার প্রকাশক ও লেখক ছিলেন?
  1. ক) প্রগতি
  2. খ) ক্রান্তি
  3. গ) শিখা
  4. ঘ) পরিচয়
সঠিক উত্তর:
গ) শিখা
উত্তর
সঠিক উত্তর:
গ) শিখা
ব্যাখ্যা

আবদুল কাদির: কবি, প্রাবন্ধিক, গবেষক, ছান্দসিক ও সম্পাদক।
- ১৯২৬ সালে 'মুসলিম সাহিত্য সমাজ' এর নেতৃত্বে ঢাকার বুদ্ধির মুক্তি আন্দোলনের তিনি প্রধান উদ্যোক্তার ভূমিকা পালন করেন।
- মুসলিম সাহিত্য সমাজ থেকে প্রকাশিত ‘শিখা' পত্রিকার তিনি প্রকাশক ও লেখক (১৯২৭) ছিলেন।
তাঁর প্রকাশিত গ্রন্থ:
কবিতা :
- দিলরুবা (১৯৩৩),
- উত্তর বসন্ত (১৯৬৭)।
প্রবন্ধ:
- বাংলা কাব্যের ইতিহাস : মুসলিম সাধনার ধারা (১৯৪৪),
- কবি নজরুল (১৯৭০),
- কাজী আবদুল ওদুদ (১৯৭৬),
- লোকায়ত সাহিত্য (১৮৮৫)।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর৷

৮৯৫.
'কবিতা' পত্রিকার সম্পাদক কে?
  1. সুধীন্দ্রনাথ দত্ত
  2. বুদ্ধদেব বসু
  3. মোজাম্মেল হক
  4. প্রমথ চৌধুরী
সঠিক উত্তর:
বুদ্ধদেব বসু
উত্তর
সঠিক উত্তর:
বুদ্ধদেব বসু
ব্যাখ্যা

'কবিতা' পত্রিকা:
- বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে - কবিতা।
- বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, সমর সেন এই তিন কবি 'কবিতা' পত্রিকার সূচনা পর্বের সম্পাদনা সূত্রে সাথে যুক্ত ছিলেন।
- পত্রিকাটি ১৯৩৫ সালে প্রথম প্রকাশ পায় এবং ১৯৬১ সাল পর্যন্ত চলে।
- এ পত্রিকায় শুধু কবিতা ও কবিতা বিষয়ক গদ্য ছাপা হতো। 
- আধুনিক এমন কোনো বাঙালি উল্লেখযোগ্য কবি নেই, যিনি 'কবিতা' পত্রিকায় লিখেন নি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৮৯৬.
কোনটি আবুল কালাম শামসুদ্দীন সম্পাদিত পত্রিকা?
  1. দৈনিক নবযুগ
  2. নয়া সড়ক
  3. দৈনিক আজাদ
  4. সমকাল
সঠিক উত্তর:
দৈনিক আজাদ
উত্তর
সঠিক উত্তর:
দৈনিক আজাদ
ব্যাখ্যা

আবুল কালাম শামসুদ্দীন:
- ১৮৯৭ সালের ৩ নভেম্বর ময়মনসিংহ জেলার ত্রিশালে তাঁর জন্ম।
- তিনি ছিলেন সাংবাদিক ও সাহিত্যিক।
- তিনি ১৯২১ সালে অসহযোগ আন্দোলনে যোগদান করেন।
- ১৯২৩ সালে দৈনিক 'মোহাম্মদী' পত্রিকায় সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
- তিনি সওগাত পত্রিকার সম্পাদনা বিভাগে (১৯২৬) কর্মরত ছিলেন।
- তিনি 'দৈনিক আজাদ' পত্রিকার সম্পাদনা বিভাগে ১৯৩৬ সালে যোগ দেন এবং দীর্ঘ বাইশ বছর সম্পাদনা করেন।
- তিনি ১৯৭৮ সালে মৃত্যুবরণ করেন।

​অন্যদিকে,
​- দৈনিক নবযুগ পত্রিকার প্রথম প্রকাশনার সময় এর সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম ও কমরেড মুজাফফর আহমদ।
​- নয়া সড়ক ছিল একটি বাংলা বার্ষিক সাহিত্যপত্র। ১৯৪৮ সালে পত্রিকাটি প্রকাশ হয় আবু জাফর শামসুদ্দীন ও মোহাম্মদ নাসির আলির যৌথ সম্পাদনায়।
​- 'সমকাল' পত্রিকার সম্পাদক ছিলেন - সিকান্দার আবু জাফর।

​উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৮৯৭.
'বেঙ্গল গেজেট' পত্রিকার প্রথম সম্পাদক -
  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. রামরাম বসু
  3. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. জেমস অগাস্টাস হিকি
সঠিক উত্তর:
জেমস অগাস্টাস হিকি
উত্তর
সঠিক উত্তর:
জেমস অগাস্টাস হিকি
ব্যাখ্যা
'বেঙ্গল গেজেট' পত্রিকা:
- ১৭৮০ খ্রিষ্টাব্দের ২৯শে জানুয়ারি কলকাতা থেকে প্রকাশিত হয় ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্র জেমস অগাস্টাস হিকি সম্পাদিত 'বেঙ্গল গেজেট'।
- পত্রিকাটিতে মূলত বিজ্ঞাপন, বিদেশি ইংরেজি পত্রিকা থেকে উদ্ধৃতি, সংবাদদাতাদের বিবরণধর্মী লেখা ছাপা হতো।
- 'পোয়েটস্ কর্নার' বলে একটি বিশেষ অংশ ছিল। প্রকাশের প্রথম মাস দশেক কোনো রাজনৈতিক বিবাদপূর্ণ লেখা প্রকাশিত হয় নি।
- পরে প্রশাসনের বিপক্ষে কিছু লেখা বের হলে ১৭৮০ খ্রিষ্টাব্দের ১৪ই নবেম্বর ফোর্ট উইলিয়াম থেকে এক বিজ্ঞপ্তি জারি করে ডাকঘর মারফত পত্রিকা বিতরণ বন্ধ করা হয়। পরে হিকি মামলায় জড়িয়ে পড়েন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৮৯৮.
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত পত্রিকা কোনটি?
  1. ক) ধান শালিকের দেশ
  2. খ) উত্তরাধিকার
  3. গ) সাহিত্য পত্রিকা
  4. ঘ) মাসিক পত্রিকা
সঠিক উত্তর:
গ) সাহিত্য পত্রিকা
উত্তর
সঠিক উত্তর:
গ) সাহিত্য পত্রিকা
ব্যাখ্যা
'সাহিত্য পত্রিকা' ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত পত্রিকা। অপরদিকে বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকাগুলো হলো- বাংলা একাডেমী পত্রিকা, উত্তরাধিকার, ধানশালিকের দেশ ,বাংলা একাডেমী বিজ্ঞান পত্রিকা, বাংলা একাডেমি জার্নাল ও বাংলা একাডেমি বার্তা। মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন প্যারীচাঁদ মিত্র ও রাধানাথ শিকদার।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৯৯.
বিশ শতকে প্রকাশিত পত্রিকা কোনটি?
  1. তত্ত্ববোধিনী
  2. বঙ্গদর্শন
  3. সমকাল
  4. সংবাদ প্রভাকর
সঠিক উত্তর:
সমকাল
উত্তর
সঠিক উত্তর:
সমকাল
ব্যাখ্যা

 • 'সমকাল' পত্রিকাটি বিশ শতকে প্রকাশিত হয়।

• 'সমকাল' পত্রিকা:

- সিকান্দার আবু জাফর সম্পাদিত ১৯৫৭ খ্রিষ্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত মাসিক সাহিত্যপত্র 'সমকাল'।
- এর সহকারী সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশের আধুনিক সাহিত্যের বীজতলা নির্মাণে 'সমকালে'র ভূমিকা অনস্বীকার্য।
- পঞ্চাশ ও ষাটের দশকের বাংলাদেশের বাঙালি উল্লেখযোগ্য লেখকদের মধ্যে এমন কেউ নেই যিনি 'সমকালে' লেখেন নি। 'সমকালে' লেখা ছিল গর্বের।
- সম্পাদক সিকান্দার আবু জাফর একজন সংগঠকের মতো বাংলাদেশের বাঙালি লেখকদের বিনির্মাণে 'সমকাল' পত্রিকা নিয়ে এগিয়ে এসেছিলেন।

---------------------
• 'বঙ্গদর্শন' পত্রিকা:

- ১৮৭২ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) কর্তৃক 'বঙ্গদর্শন' পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়।
- উনিশ শতকের বাংলা ভাষা ও সাহিত্য, বিশেষত বাংলা গদ্যের গঠনে এর অবদান অবিস্মরণীয়।
- পত্রিকাটি ১৮৭৬ পর্যন্ত মাত্র চার বছর প্রকাশিত হয়।

• 'তত্ত্ববোধিনী' পত্রিকা:
- তত্ত্ববোধিনী পত্রিকা ব্রাহ্মসমাজের তত্ত্ববোধিনী সভার মুখপত্র।
- ১৮৪৩ সালের ১৬ আগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় ও অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকা।
- এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর।

• 'সংবাদ প্রভাকর' পত্রিকা:
- 'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত।
- তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন।
- ১৮৩৯ সাল থেকে এটি দৈনিক পত্রিকায় হিসেবে আত্মপ্রকাশ করে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৯০০.
জীবনানন্দ দাশকে ‘চিত্ররূপময়’ কবি বলেছেন-
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. বুদ্ধদেব বসু
  3. অমিয় চক্রবর্তী
  4. বিষ্ণু দে
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় বলেছেন। সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় জীবনানন্দ দাশ চিত্ররূপময় কবি।

তাছাড়া,
• 'বুদ্ধদেব বসু' কবি জীবনানন্দ দাশকে 'নির্জনতম' কবি বলে আখ্যায়িত করেছেন।

------------------
• জীবনানন্দ দাশ:
- জীবনানন্দ দাশ ১৮৯৯ সালে বরিশালে জন্মগ্রহণ করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে “চিত্ররূপময়” কবিতা বলে আখ্যায়িত করেছেন।
- তাঁকে বলা হয়ে থাকে- ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি।
- তাঁর রচিত প্রবন্ধ গ্রন্থ- “কবিতার কথা”।
- ‘কবিতার কথা’ প্রবন্ধের একটি বিখ্যাত উক্তি: “সকলেই কবি নন, কেউ কেউ কবি”
- “বনলতা সেন” তাঁর একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। “বনলতা সেন” কবিতার উপর আডগার এলেন পো এর প্রভাব রয়েছে।
- জীবনানন্দের মৃত্যুর পর প্রকাশিত হয় “রূপসী বাংলা” এবং “বেলা অবেলা কালবেলা” নামক কাব্য।

জীবনানন্দ দাশের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ-
- ধূসর পাণ্ডুলিপি,
- বনলতা সেন,
- ঝরা পালক,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- বেলা অবেলা কালবেলা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।