বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning)

মোট প্রশ্ন২,৮৬২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning)

PrepBank · পাতা / ২৯ · ৮০১৯০০ / ২,৮৬২

৮০১.
নিচের কোন জোড়াটি অন্য জোড়াগুলো থেকে ভিন্নভাবে সম্পর্কিত?
  1. Shopkeeper: Customer
  2. Doctor: Patient
  3. Lawyer: Client
  4. Clerk: File
সঠিক উত্তর:
Clerk: File
উত্তর
সঠিক উত্তর:
Clerk: File
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো ঘ) Clerk: File।
- কারণ প্রথম তিনটি জোড়ায় একজন সেবাদানকারী ব্যক্তি এবং সেবা গ্রহণকারী ব্যক্তির (মানুষ) মধ্যকার সম্পর্ক বোঝানো হয়েছে। কিন্তু চতুর্থ জোড়ায় একজন ব্যক্তি এবং জড়বস্তুর (ফাইল) সম্পর্ক দেখানো হয়েছে।

Shopkeeper: Customer – এখানে দোকানদার তার গ্রাহককে পণ্য বা সেবা প্রদান করেন।
Doctor: Patient – এখানে ডাক্তার তার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন।
Lawyer: Client – এখানে আইনজীবী তার মক্কেলকে আইনি সেবা প্রদান করেন।
Clerk: File – এখানে ক্লার্ক বা কেরানি ফাইলের কাজ করেন, কিন্তু ফাইল কোনো মানুষ বা সেবা গ্রহণকারী নয়।

৮০২.
বাবু, আবিরের চেয়ে খাটো এবং সানি, বাবুর চেয়ে লম্বা। হবি, রফিকের চেয়ে লম্বা কিন্তু বাবুর চেয়ে খাটো। সবচেয়ে খাটো কে?
  1. আবির
  2. সানি
  3. রফিক
  4. হবি
সঠিক উত্তর:
রফিক
উত্তর
সঠিক উত্তর:
রফিক
ব্যাখ্যা
প্রশ্ন: বাবু, আবিরের চেয়ে খাটো এবং সানি, বাবুর চেয়ে লম্বা। হবি, রফিকের চেয়ে লম্বা কিন্তু বাবুর চেয়ে খাটো। সবচেয়ে খাটো কে?

সমাধান:
প্রশ্নমতে,
বাবু, আবিরের চেয়ে খাটো, বাবু < আবির,
সানি, বাবুর চেয়ে লম্বা, সানি > বাবু,
হবি, রফিকের চেয়ে লম্বা, হবি > রফিক
এবং বাবু > হবি

অর্থাৎ, রফিক < হবি < বাবু < সানি < আবির
∴ রফিক সবচেয়ে খাটো।
৮০৩.
নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্য নয়? 
  1. ক) বেগুন
  2. খ) আলু
  3. গ) পটল
  4. ঘ) ফুলকপি
সঠিক উত্তর:
খ) আলু
উত্তর
সঠিক উত্তর:
খ) আলু
ব্যাখ্যা
সবগুলো সবজির নাম। আলু ছাড়া বাকিগুলো মাটির উপরে হয়।  
৮০৪.
নিচের কোন উত্তরটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. মুখস্ত
  2. মিতালী
  3. মস্তিষ্ক
  4. মৎস
সঠিক উত্তর:
মস্তিষ্ক
উত্তর
সঠিক উত্তর:
মস্তিষ্ক
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন উত্তরটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?

সমাধান:
'মস্তিষ্ক' ছাড়া সব বানান ভুল। সঠিক বানানগুলো যথাক্রমে মুখস্থ, মৎস্য, মিতালি
৮০৫.
If the sixth book is a leather-bound and eighth book is a cloth-bound, which of the following must be a paperback?
  1. ক) the second
  2. খ) the first
  3. গ) the third
  4. ঘ) the fourth
সঠিক উত্তর:
ক) the second
উত্তর
সঠিক উত্তর:
ক) the second
ব্যাখ্যা
Questions (28-32): Read the following passage and select the most appropriate answer.
Nine books are to be arranged from the left to right on a shelf. Of these, four books are leather-bounds, three are cloth-bounds and remaining books are paperbacks. The leather bound books must be together. The paperback books must also be together. The clothbound books need not to be together.

- If the sixth book is a leather-bound and eighth book is a cloth-bound, which of the following must be a paperback?

Solution: 

৬ষ্ঠ স্থানে চামড়া মোড়ানো এবং ৮ম স্থানে কাপড়ে মোড়ানো বই থাকলে উপরোক্ত উপায়ে সাজানো যাবে।
যেখানে ২য় স্থানে অবশ্যই কাগজে মোড়ানো থাকবে।
৮০৬.
করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে আপনার কাছে এক লক্ষ মাস্ক মজুদ আছে৷ আপনার ব্যাবসায়িক মূলধনের পুরোটাই এখানে বিনিয়োগ করা হয়েছে।মাস্কের খুব বেশি চাহিদা হওয়ায় এই পরিস্থিতিতে আপনার কী করা উচিত?
  1. মজুদ অব্যাহত রাখা
  2. লোকজনের মাঝে বিলিয়ে দেয়া
  3. স্বাভাবিক দামে বিক্রি করা
  4. অস্বাভাবিক দামে বিক্রি করা
সঠিক উত্তর:
স্বাভাবিক দামে বিক্রি করা
উত্তর
সঠিক উত্তর:
স্বাভাবিক দামে বিক্রি করা
ব্যাখ্যা
মজুদ অব্যাহত রাখলে কারো কোনো ফায়দা হবে না। এবং লোকজনের মাঝে বিলিয়ে দিলে আপনার ব্যাবসায়িক মুলধন নষ্ট হবে এতে পরে আপনি নিজেই অসুবিধার সম্মুখীন হবেন৷ অস্বাভাবিক দামে বিক্রি করাটা অমানবিক।
তাই স্বাভাবিক ভাবেই ব্যাবসা করাটাই সবচেয়ে উচিত কাজ হবে৷
৮০৭.
ওরা আমাকে কেউকেটা ভেবে ভুল করেছিল।
এখানে, 'কেউকেটা' বাগ্‌ধারার অর্থ কী?
  1. তুচ্ছ ব্যক্তি
  2. আগুন্তুক
  3. গুরুভার
  4. তোষামুদে
সঠিক উত্তর:
তুচ্ছ ব্যক্তি
উত্তর
সঠিক উত্তর:
তুচ্ছ ব্যক্তি
ব্যাখ্যা

প্রশ্ন: ওরা আমাকে কেউকেটা ভেবে ভুল করেছিল।
এখানে, 'কেউকেটা' বাগ্‌ধারার অর্থ কী? 

সমাধান:

• ওরা আমাকে কেউকেটা ভেবে ভুল করেছিল।
এখানে, 'কেউকেটা' বাগ্‌ধারার অর্থ কী - তুচ্ছ ব্যক্তি। 

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
​- ​ধামাধরা = তোষামুদে; 
- ​হাল ধরা = দায়িত্ব বা নেতৃত্ব গ্রহণ;
- বিষবৃক্ষ = অনিষ্টকারী; 
- জগদ্দল পাথর = গুরুভার; 
- ​গৌরচন্দ্রিকা = ভূমিকা;

​উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৮০৮.
যদি VIRUS = ERIFH হয়, তাহলে MICROBE = ?
  1. ক) NRXILYV
  2. খ) VYLIXRN
  3. গ) NRWILXY
  4. ঘ) YXLIWRN
সঠিক উত্তর:
ক) NRXILYV
উত্তর
সঠিক উত্তর:
ক) NRXILYV
ব্যাখ্যা
প্রশ্ন: যদি VIRUS = ERIFH হয়, তাহলে MICROBE = ?

সমাধান:

V + I + R + U + S
E + R + I + F + H

এখন,
M + I + C + R + O + B + E
N + R + X + I + L + Y + V

∴ NRXILYV
৮০৯.
যদি PLAY-এর কোড ৮১২৩ এবং RHYME-এর কোড ৪৯৩৬৭ হয়, তাহলে MALE-এর কোড হবে-
  1. ৬৩২৩
  2. ৬১৯৮
  3. ৬২১৭
  4. ৬২৮৫
সঠিক উত্তর:
৬২১৭
উত্তর
সঠিক উত্তর:
৬২১৭
ব্যাখ্যা
প্রশ্ন: যদি PLAY-এর কোড ৮১২৩ এবং RHYME-এর কোড ৪৯৩৬৭ হয়, তাহলে MALE-এর কোড হবে-

সমাধান:
PLAY = ৮১২৩
P - ৮ , L - ১ , A - ২, Y - ৩

RHYME =  ৪৯৩৬৭
R - ৪ , H - ৯, Y - ৩, M - ৬, E - ৭

MALE - ৬২১৭
৮১০.
আপনার কর্মকর্তা আপনাকে বাড়িতে গিয়ে আপনার পরনের 'অভদ্র পোশাক' পরিবর্তন করে আসার জন্য বললেন। এর উত্তরে আপনি কি করবেন?
  1. চাকরি ত্যাগ করবেন এবং অন্য চাকরি খুঁজবেন
  2. বাসায় গিয়ে পোশাক পরিবর্তন করে তৎক্ষণাৎ ফিরবেন
  3. তাকে বলবেন আপনার পোশাক নিয়ে তাকে মাথা ঘামাতে হবে না
  4. অসুস্থতার ভাণ করবেন এবং সপ্তাহের বাকি দিনগুলো বিশ্রাম নিবেন
সঠিক উত্তর:
বাসায় গিয়ে পোশাক পরিবর্তন করে তৎক্ষণাৎ ফিরবেন
উত্তর
সঠিক উত্তর:
বাসায় গিয়ে পোশাক পরিবর্তন করে তৎক্ষণাৎ ফিরবেন
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার কর্মকর্তা আপনাকে বাড়িতে গিয়ে আপনার পরনের 'অভদ্র পোশাক' পরিবর্তন করে আসার জন্য বললেন। এর উত্তরে আপনি কি করবেন?

সমাধান:
বাসায় গিয়ে পোশাক পরিবর্তন করে তৎক্ষণাৎ ফিরবেন। এতে করে আপনার বিনয় ও ভদ্রতা ফুটে উঠবে।
৮১১.
মানসিক চাপমূলক পরিস্থিতি হলো-
  1. অত্যধিক উচ্চাশা
  2. যুদ্ধ
  3. ভালোবাসার বঞ্চনা
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা

প্রশ্ন: মানসিক চাপমূলক পরিস্থিতি হলো-

সমাধান:
• মানসিক চাপ :
- মানসিক চাপ হচ্ছে যেকোনো প্রভাব, যা শরীরের স্বাভাবিক ভারসাম্যতার বিঘ্ন ঘটায় এবং শারীরিক আঘাত, বঞ্চনা, সব ধরনের অসুস্থতা ও আবেগীয় অসুবিধা থেকে সৃষ্ট হয়।
- জৈবিক বা মানসিক, বাহ্যিক বা অভ্যন্তরীণ, অনিষ্টকর বা বঞ্চনাকর যেকোনো উদ্দীপকের কারণে সংগতিবিধান সম্পর্কিত অসুবিধাই হলো মানসিক চাপ।
- মানসিক চাপ যেমন ব্যক্তির ক্ষতি করে, তেমনি সেই ক্ষতিকর প্রভাব পরিবার ও সমাজকেও ক্ষতি করে। 

• মানসিক চাপমূলক পরিস্থিতি:
- মানসিক চাপমূলক পরিস্থিতি বিভিন্ন রকম হতে পরে। শৈশবকালে স্নেহ ভালোবাসার বঞ্চনা, মানসিক আঘাত, ত্রুটিপূর্ণ পারিবারিক পরিবেশ, সন্তান সম্পর্কে পিতামাতার প্রত্যাশা, অত্যধিক উচ্চাশা, স্বামী-স্ত্রীর কলহ, যুদ্ধ, জাতিগত বৈষম্য, অর্থনৈতিক মন্দা ও বেকারত্ব প্রভৃতি চাপমূলক পরিস্থিতি ব্যক্তির মানসিক চাপকে আরও বাড়িয়ে দেয়।

উৎস: মনোবিজ্ঞান- দ্বিতীয় পত্র (একাদশ-দ্বাদশ)- প্রফেসর যোগেন্দ্র কুমার মণ্ডল।

৮১২.
B এর চেয়ে A বেশি বুদ্ধিমান, C এর চেয়ে B কম বুদ্ধিমান, A এর চেয়ে C বেশি বুদ্ধিমান এবং B এর চেয়ে T কম বুদ্ধিমান। সবচেয়ে বেশি বুদ্ধিমান কে?
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) T
সঠিক উত্তর:
গ) C
উত্তর
সঠিক উত্তর:
গ) C
ব্যাখ্যা
প্রদত্ত তথগুলিকে অসমতা আকারে লিখে আমরা পাই,
A > B , B < C , C > A , T < B 

অসমতাগুলোকে ক্রমানুসারে আমরা পাই,
C > A > B > T
সবচেয়ে বেশি বুদ্ধিমান C
৮১৩.
একজন ছাত্র সকালে ইতিহাসের একটি অধ্যায় মুখস্থ করল। দুপুরে সে ভূগোলের একটি নতুন অধ্যায় শিখল। বিকেলে দেখা গেল, ভূগোলের নতুন তথ্যগুলো শেখার কারণে সে সকালের পড়া ইতিহাসের তথ্যগুলো ঠিকমতো মনে করতে পারছে না। এই ঘটনাটিকে কী বলা হয়?
  1. পূর্ব-শিক্ষণ প্রতিবন্ধকতা (Proactive Inhibition)
  2. অনুশিক্ষণ প্রতিবন্ধকতা (Retroactive Inhibition)
  3. অবদমন (Repression)
  4. অব্যবহার জনিত স্মৃতির অবক্ষয় (Passive Decay through disuse)
সঠিক উত্তর:
অনুশিক্ষণ প্রতিবন্ধকতা (Retroactive Inhibition)
উত্তর
সঠিক উত্তর:
অনুশিক্ষণ প্রতিবন্ধকতা (Retroactive Inhibition)
ব্যাখ্যা

• স্মৃতি ও বিস্মৃতির আলোচনায় যখন কোনো নতুন শিখন (Learning) পুরাতন তথ্যকে মনে করতে বাধা দেয়, তখন তাকে অনুশিক্ষণ প্রতিবন্ধকতা (Retroactive Inhibition) বলা হয়।
- এখানে ছাত্রটির ক্ষেত্রে দুপুরের 'ভূগোল' পড়াটি (নতুন শিক্ষা) সকালের 'ইতিহাস' পড়াটিকে (পুরাতন শিক্ষা) মনে করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
সঠিক উত্তর: খ) অনুশিক্ষণ প্রতিবন্ধকতা (Retroactive Inhibition)।

• ভুলে যাওয়ার কিছু কারণসমূহ:
১. অব্যবহার জনিত স্মৃতির অবক্ষয় (Passive decay through disuse):
- শিক্ষণকৃত বিষয় যদি ব্যবহার না করি যা অনুশীলন না করি তাহলে কালের স্রোতে তা হারিয়ে যায়। অর্থাৎ অব্যবহারজনিত কারণে কালের প্রবাহে স্মৃতি চিহ্নগুলো ধীরে ধীরে হারিয়ে যায়। ফলে আমরা শিক্ষণকৃত বিষয়গুলো বিস্মৃত হই। এই অব্যবহারজনিত বিস্মৃতির কারণেই আমরা অনেক জানা গল্প বা ঘটনায় বিস্মত হই।

২. অনুশিক্ষণ প্রতিবন্ধকতা (Retroactive inhibition):
- এই মতবাদের মূল বিষয় হল, নতুন বিষয় শিক্ষা করার ফলে আমরা পূর্বে শিক্ষা করা বিষয় ভুলে যাই। শিক্ষণ ও পুনরুদ্রেকের মধ্যকার বিরতির সময়ে মানসিক কার্যের ফলে স্মৃতির যে ব্যাঘাত হয় তাকে অনুশিক্ষণ প্রতিবন্ধকতা বা পশ্চাদমুখী বাধা বলা হয়। কোন বিষয় শিক্ষণের সময় প্রথমটি শেখার পর কিছুটা সময় বিরতি দিয়ে তবে দ্বিতীয়টা শিক্ষা করতে হয়। কিন্তু কোন একটা বিষয় শেখার পরই কোন বিরতি না দিয়ে যদি সাথে সাথে আর একটি বিষয় শিখি, তাহলে দেখা যাবে যে প্রথম বিষয়টির অংশ বিশেষ ভুলে গেছি। এর কারণ দ্বিতীয় বিষয়টি প্রথম বিষয়টি মনে রাখার পক্ষে বাধার সৃষ্টি করেছে এবং পেছন দিক থেকে এসে প্রথম বিষয়টিকে ভুলিয়ে দিচ্ছে।

৩. পূর্ব-শিক্ষণ প্রতিবন্ধকতা (Proactive inhibition) :
অনেক সময় দেখা যায় যে, পূর্বে শিক্ষণ করা বিষয় পরের শিক্ষাকৃত বিষয়ের ওপর প্রভাব বিস্তার করে। ফলে পরে শিক্ষণকৃত বিষয়টির কিছু অংশ বিস্মৃত হয়। পূর্বের শিক্ষণ এক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। এ ধরনের প্রতিবন্ধকতাই পূর্ব-শিক্ষণ প্রতিবন্ধকতা নামে পরিচিত।

৪. অবদমন (Repression):
- এটি মূলত কোনো কষ্টদায়ক বা অপ্রীতিকর স্মৃতিকে অবচেতন মনে ঠেলে দেওয়াকে বোঝায়।

উৎস: মনোবিজ্ঞান প্রথম পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মণ্ডল, একাদশ-দ্বাদশ শ্রেণি।

৮১৪.
"ATHER" শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
  1. একটি গ্রহ
  2. একটি খাবার
  3. একটি খেলা
  4. একটি মহাসাগর
সঠিক উত্তর:
একটি গ্রহ
উত্তর
সঠিক উত্তর:
একটি গ্রহ
ব্যাখ্যা
প্রশ্ন: "ATHER" শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?

সমাধান:
ATHER শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে যে শব্দ পাওয়া যায় তা হলো EARTH.
যা একটি গ্রহ। 
৮১৫.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) উট পাখি
  2. খ) এমু পাখি
  3. গ) ঈগল পাখি
  4. ঘ) কিউই পাখি
সঠিক উত্তর:
গ) ঈগল পাখি
উত্তর
সঠিক উত্তর:
গ) ঈগল পাখি
ব্যাখ্যা
উট পাখি, এমু পাখি, কিউই পাখি উড়তে পারে না।

ঈগল পাখি উড়তে পারে। 
৮১৬.
একটি রাষ্ট্রের ______ অবশ্যই থাকতে হবে।
  1. পার্লামেন্ট
  2. রাজনৈতিক দল
  3. সার্বভৌমত্ব
  4. প্রেসিডেন্ট
সঠিক উত্তর:
সার্বভৌমত্ব
উত্তর
সঠিক উত্তর:
সার্বভৌমত্ব
ব্যাখ্যা

রাষ্ট্রের উপাদানঃ
রাষ্ট্রের সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের ৪টি উপাদান পাওয়া যায়। যথা-
(ক) জনসমষ্টি (খ) নির্দিষ্ট ভূখণ্ড (গ) সরকার (ঘ) সার্বভৌমত্ব।

ক. স্থায়ী জনসমষ্টিঃ জনসমষ্টি রাষ্ট্রের প্রথম ও প্রধান উপাদান। জনসমষ্টি ছাড়া রাষ্ট্রের কথা ভাবা যায় না। আবার তেমনি জনসমষ্টির জন্যই রাষ্ট্র নামক রাজনৈতিক প্রতিষ্ঠানটির সৃষ্টি হয়েছে। মানুষ তার নিজস্ব প্রয়োজনেই রাষ্ট্র গঠন করেছে। জনমানবহীন রাষ্ট্র কল্পনা করা যায় না। কোন ভূখণ্ডে নাগরিকগণ স্থায়ীভাবে বসবাস করলে সেই জনসমষ্টিকে নিয়ে রাষ্ট্র গঠিত হতে পারে।

খ. নির্দিষ্ট ভূখণ্ডঃ রাষ্ট্রের দ্বিতীয় উপাদান নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড বলতে শুধু স্থলভাগকে বোঝায় না। নির্দিষ্ট ভূখণ্ড বলতে নির্দিষ্ট কোন ভৌগোলিক সীমানার স্থলভাগ, নদ-নদী, আন্তর্জাতিক স্বীকৃত সাগর ও মহাসাগরের সীমানা এর উপরিভাগের বায়ুমণ্ডলকে বোঝায়।
ভূখণ্ড ছাড়া রাষ্ট্র কল্পনা করা যায় না। যাযাবর জাতি শুধুমাত্র নিদিষ্ট ভূখণ্ডের অভাবে রাষ্ট্র গঠন করতে সমর্থ হয়নি।

গ. সরকারঃ সরকার জনগণের মুখপাত্র। সরকার রাষ্ট্র পরিচালনা করে। রাষ্ট্র গঠনের জন্য একটি সুসংগঠিত সরকার প্রয়োজন যার মাধ্যমে জনগণ এবং রাষ্ট্রের ইচ্ছা-অনিচ্ছা প্রকাশিত ও কার্যকর হবে। নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করা বৃহৎ জনগোষ্ঠীর একটি ক্ষুদ্র অংশ নিয়ে সরকার গঠিত হবে। সরকার গঠিত হয় আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগকে নিয়ে। তবে সরকারের রূপ বা প্রকৃতি সকল রাষ্ট্রে একরূপ নয়, ফলে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের সরকার দেখা যায়। যেমন : সংসদীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার ইত্যাদি।

ঘ. সার্বভৌমত্ব : রাষ্ট্র গঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব বলতে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। শুধু স্থায়ী জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড এবং সরকার থাকলে রাষ্ট্র হয় না। এ তিনটি নির্দিষ্ট উপাদানের ভিত্তিতে ২৬ মার্চ, ১৯৭১ এর আগে আমরা বাংলাদেশ রাষ্ট গঠন করতে পারিনি। যখন পূর্ববাংলার জনণের পক্ষে ঐতিহাসিকভাবে গণসমর্থনে প্রাপ্ত পরম রাজনৈতিক কর্তৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা তথা সার্বভৌমত্ব ঘোষণা করেন তখন এই চতুর্থ উপাদানের সংযোগে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
সার্বভৌম ক্ষমতা না থাকার জন্য কোন রাষ্ট্রের অন্তর্গত প্রদেশ রাষ্ট্র নয়। আন্তর্জাতিক সংঘ বা প্রতিষ্ঠানগুলো রাষ্ট্র নয়। এমনকি জাতিসংঘও রাষ্ট্র নয়।
সার্বভৌম ক্ষমতার দুটি দিক রয়েছে-
১। সার্বভৌম ক্ষমতা রাষ্ট্র অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা করে।
২। সার্বভৌম ক্ষমতা দেশকে বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত রাখতে পারে।
উৎসঃ এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৮১৭.
পাপড়ি : ফুল ::
  1. ক) মসলা : লবণ
  2. খ) চাকা : বাইসাইকেল
  3. গ) চেয়ার : টেবিল
  4. ঘ) বোতল : পানি
সঠিক উত্তর:
খ) চাকা : বাইসাইকেল
উত্তর
সঠিক উত্তর:
খ) চাকা : বাইসাইকেল
ব্যাখ্যা

পাপড়ি ফুলের অংশ, চাকা বাসাইকেলের অংশ।

৮১৮.
‘সীমানা ছাড়িয়ে’ উপন্যাসটির রচয়িতা কে?
  1. আনিস চৌধুরী
  2. সৈয়দ শামসুল হক
  3. সৈয়দ মুজতবা আলী
  4. জহির রায়হান
সঠিক উত্তর:
সৈয়দ শামসুল হক
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা

• সৈয়দ শামসুল হক:
- তিনি ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত লেখক হিসেবে সমধিক পরিচিত।
- সীমানা ছাড়িয়ে (১৯৬৪) উপন্যাসের রচিয়তা তিনি। 

• তাঁর রচিত কাব্যনাট্য:
- পায়ের আওয়াজ পাওয়া যায়।
- নুরুলদীনের সারাজীবন।
- এখানে এখন।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- তাস।
- শীত বিকেল।
- আনন্দের মৃত্যু।
- প্রাচীন বংশের নিঃস্ব সন্তান।
- জলেশ্বরীর গল্পগুলো।

• সৈয়দ শামসুল হকের কবিতা:
- একদা এক রাজ্যে।
- বৈশাখে রচিত পঙ্‌ক্তিমালা।
- পরানের গহীন ভিতর।
- বেজান শহরের জন্য কোরাস।
- কাননে কানে তোমারই সন্ধানে।
- আমি জন্মগ্রহণ করিনি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

৮১৯.
কোন বাক্যে শুদ্ধ প্রয়োগ ঘটেছে?
  1. তিনি সস্ত্রীক কুমিল্লা থাকেন।
  2. পূর্বদিকে সূর্য উদয় হয়।
  3. আমি অপমান হয়েছি।
  4. এ কথা প্রমাণ হয়েছে। 
সঠিক উত্তর:
তিনি সস্ত্রীক কুমিল্লা থাকেন।
উত্তর
সঠিক উত্তর:
তিনি সস্ত্রীক কুমিল্লা থাকেন।
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বাক্যে শুদ্ধ প্রয়োগ ঘটেছে?

সমাধান: 

• শুদ্ধ প্রয়োগ ঘটেছে : তিনি সস্ত্রীক কুমিল্লা থাকেন।

• বাক্যে যথার্থ শব্দ প্রয়োগ না করায় বাক্য গঠনে ভুল হয়। 
যেমন-
⇒ অশুদ্ধ: তিনি স্বস্ত্রীক কুমিল্লা থাকেন।
⇒ শুদ্ধ বাক্য: তিনি সস্ত্রীক কুমিল্লা থাকেন।

অন্য অপশনে, 
অশুদ্ধ: আমি অপমান হয়েছি।
শুদ্ধ: আমি অপমানিত হয়েছি।

অশুদ্ধ: এ কথা প্রমাণ হয়েছে। 
শুদ্ধ বাক্য: এ কথা প্রমাণিত হয়েছে।  

অশুদ্ধ: পূর্বদিকে সূর্য উদয় হয়।
শুদ্ধ: পূর্বদিকে সূর্য উদিত হয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৮২০.
চাঁদা, ত্রিভুজ, কম্পাস, স্কেল, খাতা, পেন্সিল
শব্দগুলোর আলোকে সঠিক ক্রম নিচের কোনটি?
  1. চাঁ ক ত্রি স্কে খা পে
  2. চাঁ স্কে ত্রি ক খা পে
  3. চাঁ খা ত্রি ক স্কে পে
  4. চাঁ ত্রি ক স্কে খা পে
সঠিক উত্তর:
চাঁ ত্রি ক স্কে খা পে
উত্তর
সঠিক উত্তর:
চাঁ ত্রি ক স্কে খা পে
ব্যাখ্যা
প্রশ্ন: চাঁদা, ত্রিভুজ, কম্পাস, স্কেল, খাতা, পেন্সিল
শব্দগুলোর আলোকে সঠিক ক্রম নিচের কোনটি?

সমাধান:
চাঁদা, ত্রিভুজ, কম্পাস, স্কেল, খাতা, পেন্সিল
শব্দগুলোর আদ্যক্ষর নিয়ে পাই,
চাঁ, ত্রি, ক, স্কে, খা, পে
৮২১.
Creation : Destruction :: Peace : ?
  1. Build
  2. Chaos
  3. Hunger
  4. Construction
সঠিক উত্তর:
Chaos
উত্তর
সঠিক উত্তর:
Chaos
ব্যাখ্যা
প্রশ্ন: Creation : Destruction :: Peace : ?

সমাধান:
Creation অর্থ সৃষ্টি
Destruction অর্থ বিনাশ।
Creation & Destruction দুটি বিপরীত শব্দ।
Peace অর্থ শান্তি।
Chaos নৈরাজ্য; বিশৃঙ্খলা; বিভ্রান্তি।
Peace এর বিপরীত শব্দ।

অন্যদিকে,
Build- নির্মাণ; গঠন। 
Hunger- ক্ষুধা; খিদা; বুভুক্ষা।
Construction- নির্মাণ; গঠন।

অতএব, Chaos সঠিক উত্তর।

উৎস: Accessible Dictionary.
 
৮২২.
প্রবাদ বাক্য 'লেগে থাকলে কাজ হয়'- এর সঠিক ইংরেজি কোনটি?
  1. Carry coals to Newcastle.
  2. Cast pearls before swine
  3. A stitch in time saves nine.
  4. Constant dripping wears away a stone.
সঠিক উত্তর:
Constant dripping wears away a stone.
উত্তর
সঠিক উত্তর:
Constant dripping wears away a stone.
ব্যাখ্যা
প্রশ্ন: প্রবাদ বাক্য 'লেগে থাকলে কাজ হয়'- এর সঠিক ইংরেজি কোনটি?

সমাধান:
প্রবাদ বাক্য 'লেগে থাকলে কাজ হয়'- এর সঠিক ইংরেজি - Constant dripping wears away a stone

অন্য অপশন গুলোর মধ্যে -
A stitch in time saves nine. - সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।
Carry coals to Newcastle. তেল মাথায় তেল দেওয়া
Cast pearls before swine - উলু বনে মুক্তা ছড়ানো।
৮২৩.
মুশফিকের মমিনুলের মত লম্বা; সাকিব তামিমের চেয়ে খাটো; তামিম মুশফিকের চেয়ে লম্বা হলেও মাশরাফির চেয়ে খাটো। এদের মধ্যে সবচেয়ে লম্বা কে?
  1. সাকিব
  2. তামিম
  3. মুশফিক
  4. কেউই না
সঠিক উত্তর:
কেউই না
উত্তর
সঠিক উত্তর:
কেউই না
ব্যাখ্যা

মুশফিক = মমিনুল
তামিম > সাকিব
মাশরাফি > তামিম > মুশফিক
এটা স্পষ্ট যে সবার মধ্যে লম্বা মাশরাফিই।

৮২৪.
‘এতে দোষ নেই’ বাক্যটি একটি _____ বাক্য।
  1. নেতিবাচক বাক্য
  2. অসম্ভব বাক্য
  3. অসম বাক্য
  4. অন্বেষণ বাক্য
সঠিক উত্তর:
নেতিবাচক বাক্য
উত্তর
সঠিক উত্তর:
নেতিবাচক বাক্য
ব্যাখ্যা
প্রশ্ন: ‘এতে দোষ নেই’ বাক্যটি একটি _____ বাক্য। 

• নেতিবাচক বাক্য:
- যে বাক্যের সাহায্যে কোন কিছুর নেতিবাচক বর্ণনা দেয়া হয়, তাকে বলা হয় নেতিবাচক বাক্য।

যেমন:
- এতে দোষ নেই। 
- সে এখন আর গান গায় না।
- ছেলেটির অসুখ এখনও ভালো হয়নি।
- তিনি এবার গ্রামে যাবেন না ইত্যাদি।
৮২৫.
নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা?
  1. Kiwi
  2. Eagle
  3. Emu
  4. Ostrich
সঠিক উত্তর:
Eagle
উত্তর
সঠিক উত্তর:
Eagle
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা?

সমাধান:
Kiwi, Eagle, Emu, Ostrich সবগুলোই পাখি।
কিন্তু এদের মধ্যে একমাত্র Eagle উড়তে পারে বাকিগুলো উড়তে পারে না।

Eagle শব্দটি অন্যদের থেকে আলাদা।
৮২৬.
বায়ুমণ্ডলে সবসময় থাকে ___।
  1. আদ্রতা
  2. বাতাস
  3. জীবাণু
  4. অক্সিজেন
সঠিক উত্তর:
বাতাস
উত্তর
সঠিক উত্তর:
বাতাস
ব্যাখ্যা
প্রশ্ন: বায়ুমণ্ডলে সবসময় থাকে ___।

সমাধান:
বায়ুমণ্ডলে সর্বদা বাতাস থাকে।

অন্যান্য উপাদান গুলো স্থান, কাল ভেদে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। 
৮২৭.
‘অনুশাসন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অনুশীলন
  2. আদেশ
  3. অনুসরণ
  4. অনুরূপ
সঠিক উত্তর:
আদেশ
উত্তর
সঠিক উত্তর:
আদেশ
ব্যাখ্যা
প্রশ্ন: ‘অনুশাসন’ শব্দের সমার্থক শব্দ কোনটি? 
- ‘অনুশাসন’ শব্দের সমার্থক শব্দ আদেশ। 

• অনুশাসন (বিশেষ্য)
-  তৎসম বা সংস্কৃত শব্দ। 

অর্থ: 
- আদেশ;
- বিধান; 
- উপদেশ;
- শিক্ষা।

সূত্র: অভিগম্য অভিধান।
৮২৮.
ক, খ- এর মা, খ গ- এর মেয়ে। গ, ঘ এর বাবা। ক ঘ-এর কে হন?
  1. ক) মা
  2. খ) খালা
  3. গ) ফুফু
  4. ঘ) দাদী
সঠিক উত্তর:
ক) মা
উত্তর
সঠিক উত্তর:
ক) মা
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ- এর মা, খ গ- এর মেয়ে। গ, ঘ এর বাবা। ক ঘ-এর কে হন?  

ক, খ- এর মা, খ গ- এর মেয়ে সুতরাং, ক গ- এর স্ত্রী। 
গ ঘ-এর বাবা সুতরাং, ঘ, ক ও গ এর সন্তান। 

∴ ক, ঘ- এর মা। 
৮২৯.
C, B এর চেয়ে হালকা; A, D এর চেয়ে ভারী; D, E এর চেয়ে ভারী; B, D এর চেয়ে হালকা; E, B এর চেয়ে ভারী হলে সবচেয়ে ভারী কে?
  1. D
  2. B
  3. A
  4. E
সঠিক উত্তর:
A
উত্তর
সঠিক উত্তর:
A
ব্যাখ্যা

প্রশ্ন: C, B এর চেয়ে হালকা; A, D এর চেয়ে ভারী; D, E এর চেয়ে ভারী; B, D এর চেয়ে হালকা; E, B এর চেয়ে ভারী হলে সবচেয়ে ভারী কে?

সমাধান:
C, B এর চেয়ে হালকা
R < B

A, D এর চেয়ে ভারী
D < A

D, E এর চেয়ে ভারী
E < D

B, D এর চেয়ে হালকা
B < D

E, B এর চেয়ে ভারী
B < E

অর্থাৎ, C < B < E < D < A
সুতরাং সবচেয়ে ভারী হচ্ছে - A

৮৩০.
কমলের জন্মদিন ২৯ ফেব্রুয়ারি। তাঁর জন্মসাল নিচের কোনটি হতে পারে?
  1. ১৯০০
  2. ২০০২
  3. ২০০৮
  4. ২০১০
সঠিক উত্তর:
২০০৮
উত্তর
সঠিক উত্তর:
২০০৮
ব্যাখ্যা
প্রশ্ন: কমলের জন্মদিন ২৯ ফেব্রুয়ারি। তাঁর জন্মসাল নিচের কোনটি হতে পারে?

সমাধান:
আমরা জানি,
লিপ ইয়ার বাদে অন্য বছর গুলোর ফেব্রুয়ারি মাস ২৮ দিনের হয়। কমলের জন্মদিন যেহেতু ২৯ ফেব্রুয়ারি তাই তাঁর জন্ম সালটি লিপ ইয়ার হবে।

যে সকল সাল ৪ দ্বারা নিঃশেষ বিভাজ্য হয় তারা লিপ ইয়ার।
অপশনের মধ্যে লিপ ইয়ার হচ্ছে ২০০৮ সাল।
৮৩১.
যদি FIGHT-কে লেখা হয় 19782, BIRD-কে লেখা হয় 3954 এবং GIRL-কে লেখা হয় 7956, তাহলে LIGHT-এর কোড কত?
  1. 19782
  2. 65782
  3. 68789
  4. 69782
সঠিক উত্তর:
69782
উত্তর
সঠিক উত্তর:
69782
ব্যাখ্যা

প্রশ্ন: যদি FIGHT-কে লেখা হয় 19782, BIRD-কে লেখা হয় 3954 এবং GIRL-কে লেখা হয় 7956, তাহলে LIGHT-এর কোড কত?

সমাধান:
এই ধরনের সমস্যায়, প্রতিটি অক্ষরের জন্য একটি নির্দিষ্ট অঙ্ক থাকে। আমরা প্রদত্ত কোডগুলো থেকে প্রতিটি অক্ষরের জন্য কোড বের করতে পারি:

FIGHT = 19782
⇒ F = 1, I = 9, G = 7, H = 8, T = 2

BIRD = 3954
⇒ B = 3, I = 9, R = 5, D = 4

GIRL = 7956
⇒ G = 7, I = 9, R = 5, L = 6

এখন, LIGHT-এর কোড বের করার জন্য আমরা প্রতিটি অক্ষরের জন্য প্রাপ্ত কোডগুলো ব্যবহার করব:
L = 6
I = 9
G = 7
H = 8
T = 2

সুতরাং, LIGHT-এর কোড হলো 69782।

৮৩২.
Honey : Hive : : Ore : ?
  1. Powder
  2. Stone
  3. Clay
  4. Mineral
সঠিক উত্তর:
Mineral
উত্তর
সঠিক উত্তর:
Mineral
ব্যাখ্যা

প্রশ্ন: Honey : Hive : : Ore : ?

সমাধান:
Honey - মধু। 
Hive - বাক্স; মধুকোষ।

সম্পর্ক: Hive বা মধুকোষ এ Honey থাকে। 

Ore - আকরিক। 
Mineral - বিশেষ যেসব পদার্থের রাসায়নিক গঠন অপরিবর্তিত থাকে; খনিজ; আকরিক।

সম্পর্ক: Mineral বা খনিজ পদার্থে এ Ore বা আকরিক পাওয়া যায়।  

অন্য অপশন গুলো হলো, 
Stone - পাথর; 
Powder - চূর্ণ;
Clay - কাদামাটি; এঁটেলমাটি।

৮৩৩.
উপস্থিত বুদ্ধি কীসের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?
  1. সবসময় সঠিক পরিকল্পনা করে কাজ করার জন্য
  2. অতীত সম্পর্কে চিন্তা করার জন্য
  3. দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য
  4. ধীরে ধীরে সমস্যার সমাধান করার জন্য
সঠিক উত্তর:
দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য
উত্তর
সঠিক উত্তর:
দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য
ব্যাখ্যা

প্রশ্ন: উপস্থিত বুদ্ধি কীসের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?

সমাধান:
উপস্থিত বুদ্ধি মানে হলো যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

তাই সঠিক উত্তর হলো-
গ) দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য।

৮৩৪.
"Morocco"-র সাথে "Rabat" যেভাবে সম্পর্কিত, "Ghana"-র সাথে তেমনি কোনটি সম্পর্কিত?
  1. Asmara
  2. Malabo
  3. Cairo
  4. Accra
সঠিক উত্তর:
Accra
উত্তর
সঠিক উত্তর:
Accra
ব্যাখ্যা
প্রশ্ন: "Morocco"-র সাথে "Rabat" যেভাবে সম্পর্কিত, "Ghana"-র সাথে তেমনি কোনটি সম্পর্কিত?

সমাধান:
• "Morocco"-র রাজধানীর নাম Rabat.
- একইভাবে "Ghana"-র রাজধানীর নাম Accra.

অন্যদিকে,
- "Eritrea"-র রাজধানীর নাম Asmara.
- "Equatorial Guinea "-র রাজধানীর নাম Malabo.
- "Egypt"-র রাজধানীর নাম Cairo.
৮৩৫.
৬৮০ এর ১২.৫% = ?
  1. ক) ৬৪
  2. খ) ৮৫
  3. গ) ৯২
  4. ঘ) ৯৬
সঠিক উত্তর:
খ) ৮৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮৫
ব্যাখ্যা
৬৮০ এর ১২.৫%
= ৬৮০ × (১২.৫/১০০)
= ৬৮০ × (১/৮)
= ৮৫
৮৩৬.
L.C.M of two prime numbers x and y (x > y) is 161.The value of 3y - x is:
  1. ক) -2
  2. খ) -1
  3. গ) 1
  4. ঘ) 2
সঠিক উত্তর:
ক) -2
উত্তর
সঠিক উত্তর:
ক) -2
ব্যাখ্যা

H.C.F of two prime numbers is 1.
Product of numbers = (1 × 161) = 161.
Let the numbers be a and b.
Then, ab = 161.
Now, co - primes with product 161 are (1, 161) and (7, 23).
Since x and y are prime numbers and x > y, we have x = 23 and y = 7
∴ 3y -x = (3 × 7) - 23 = -2
Answer is : -2

৮৩৭.
একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন, ঐ পুরুষের বোনের পিতার নাতি আমাকে মামী বলে ডাকে। পুরুষটির সাথে মহিলার সম্পর্ক কি?
  1. ক) জামাই
  2. খ) ভাই
  3. গ) স্বামী
  4. ঘ) চাচা
সঠিক উত্তর:
গ) স্বামী
উত্তর
সঠিক উত্তর:
গ) স্বামী
ব্যাখ্যা
পুরুষের বোনের পিতার নাতি হলো ঐ পুরুষের বোনের ছেলে অর্থাৎ ভাগিনা। সে হিসেবে ঐ ছেলে পুরুষকে মামা বলে ডাকবে এবং এবং তার স্ত্রী কে মামী বলে ডাকবে। সুতরাং, পুরুষটি মহিলার স্বামী।
৮৩৮.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) মনিকাঞ্চন যোগ
  2. খ) সোনায় সোহাগা
  3. গ) আদায় কাঁচকলায়
  4. ঘ) আম-দুধে মেশা
সঠিক উত্তর:
গ) আদায় কাঁচকলায়
উত্তর
সঠিক উত্তর:
গ) আদায় কাঁচকলায়
ব্যাখ্যা
আদায় কাঁচ কলায় - বাগধারাটির অর্থ এখানে ভিন্নার্থক। যার অর্থ - শত্রুভাবাপন্ন। অন্যদিকে, আম-দুধে মেশা = চমৎকার সম্মিলন; মনিকাঞ্চন যোগ = উপযুক্ত মিলন ও সোনায় সোহাগা = সুন্দর মিল। [উৎসঃ ভাষা-শিক্ষা--ড.হায়াৎ মামুদ]
৮৩৯.
___ এর সাথে কুষ্টিয়ার যেমন সম্পর্ক, তেমনি ___ এর সাথে বরিশালের সম্পর্ক।
  1. ক) পদ্মা-কুশিয়ারা
  2. খ) গড়াই-কীর্তনখোলা
  3. গ) গড়াই-সুরমা
  4. ঘ) গড়াই-কপোতাক্ষ
সঠিক উত্তর:
খ) গড়াই-কীর্তনখোলা
উত্তর
সঠিক উত্তর:
খ) গড়াই-কীর্তনখোলা
ব্যাখ্যা
প্রদত্ত নদী জোড়াগুলোর মধ্যে গড়াই নদী কুষ্টিয়ায় এবং কীর্তনখোলা নদী বরিশালে অবস্থিত। তাই, গড়াই-এর সাথে কুষ্টিয়ার যেমন সম্পর্ক, তেমনি কীর্তনখোলা-এর সাথে বরিশালের সম্পর্ক।
৮৪০.
যদি SMART কে HNZIG হিসেবে কোড করা হয়, তাহলে BRIGHT কে কীভাবে কোড করা হবে?
  1. PIGRTS
  2. TOVEGT
  3. SKRVD
  4. YIRTSG
সঠিক উত্তর:
YIRTSG
উত্তর
সঠিক উত্তর:
YIRTSG
ব্যাখ্যা
প্রশ্ন: যদি SMART কে HNZIG হিসেবে কোড করা হয়, তাহলে BRIGHT কে কীভাবে কোড করা হবে?

সমাধান:

ইংরেজি বর্ণগুলোকে Ascending ও Descending অর্ডারে সাজিয়ে পাই,
SMART → HNZIG
BRIGHT → YIRTSG
৮৪১.
Eye : Myopia :: Teeth : ? 
  1. Pyorrhoea
  2. Cataract
  3. Trachoma
  4. Glaucoma
সঠিক উত্তর:
Pyorrhoea
উত্তর
সঠিক উত্তর:
Pyorrhoea
ব্যাখ্যা

• এখানে প্রথম শব্দজোড় 'Eye' (চোখ) এবং 'Myopia' (মায়োপিয়া) এর মধ্যে সম্পর্ক হলো 'অঙ্গ : সেই অঙ্গের রোগ'।

মায়োপিয়া চোখের একটি দৃষ্টিজনিত সমস্যা।
- একইভাবে, বিকল্পগুলোর মধ্যে 'Teeth' (দাঁত) এর সাথে সরাসরি সম্পর্কিত রোগটি হলো 'Pyorrhoea' (পায়োরিয়া), যা মাড়ি ও দাঁতের ক্ষয় ঘটায়।

অন্যান্য অপশন:
- Cataract (ছানি): এটি চোখের একটি রোগ যেখানে লেন্স ঘোলা হয়ে যায়।
- Trachoma (ট্রাকোমা): এটি চোখের একটি সংক্রামক রোগ।
- Glaucoma (গ্লুকোমা): এটি চোখের একটি রোগ যেখানে অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়।

৮৪২.
একটি বৃত্তাকার মাঠের কেন্দ্রের কাছে A বিন্দুতে একটি লোক দৌড়ানোর জন্য দাড়িয়ে আছে। বৃত্তাকার মাঠের পরিধির কাছে B বিন্দুতে অপর লোক দৌড়ানোর জন্য দাড়িয়ে আছেএবং বৃত্তাকার মাঠের কেন্দ্র ও পরিধির মাঝামাঝি অবস্থানে তৃতীয় একজন লোক দৌড়ানোর জন্য দাড়িয়ে আছে। ১৫ সেকেন্ডে কোন লোকটি সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে?
  1. ক) A বিন্দুতে অবস্থানকারী লোকটি
  2. খ) B বিন্দুতে অবস্থানকারী লোকটি
  3. গ) C বিন্দুতে অবস্থানকারী লোকটি
  4. ঘ) A ও C বিন্দুতে অবস্থানকারী লোকটি
সঠিক উত্তর:
খ) B বিন্দুতে অবস্থানকারী লোকটি
উত্তর
সঠিক উত্তর:
খ) B বিন্দুতে অবস্থানকারী লোকটি
ব্যাখ্যা
একই পরিমাপের সরলরেখা বরাবর যে দূরত্ব অতিক্রম করা যায় বক্ররেখা বরাবর তার চেয়ে কম দূরত্ব অতিক্রম করা যায়।
A বিন্দুর ঘূর্ণন পথ এর তুলনায় B বিন্দুর ঘূর্ণন পথ তুলনামুলক কম বাঁকা।
তাই B বিন্দুতে অবস্থানকারী লোকটি সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে।
৮৪৩.
ইংরেজি বর্ণমালার ১ম স্বরবর্ণ ও ২য় স্বরবর্ণ - এর মাঝে কতটি বর্ণ রয়েছে? 
  1. ক) 2টি 
  2. খ) 3টি 
  3. গ) 4টি 
  4. ঘ) 5টি 
সঠিক উত্তর:
খ) 3টি 
উত্তর
সঠিক উত্তর:
খ) 3টি 
ব্যাখ্যা
প্রশ্ন: ইংরেজি বর্ণমালার ১ম স্বরবর্ণ ও ২য় স্বরবর্ণ - এর মাঝে কতটি বর্ণ রয়েছে? 

সমাধান:
ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ (Vowel) - গুলো হলো: A, E, I, O, U
১ম স্বরবর্ণ = A 
২য় স্বরবর্ণ = E  
A থেকে E পর্যন্ত বর্ণগুলো হলো = A, B, C, D, E
∴ A ও E - এর মাঝে বর্ণ রয়েছে - ৩টি।
৮৪৪.
একটি বইয়ের প্রয়োজনীয় অংশ কোনটি?
  1. ক) কল্পকাহিনী
  2. খ) পৃষ্ঠা
  3. গ) ছবি
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) পৃষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
খ) পৃষ্ঠা
ব্যাখ্যা

একটি বইয়ের প্রয়োজনীয় অংশটি এর পৃষ্ঠাগুলি।
পৃষ্ঠা ছাড়া কোন বই নেই। সমস্ত বই কল্পনা নয় এবং সমস্ত বইয়ের ছবি নেই।

৮৪৫.
My father lived _____ honest means.
  1. by
  2. on
  3. through
  4. upon
সঠিক উত্তর:
by
উত্তর
সঠিক উত্তর:
by
ব্যাখ্যা

প্রশ্ন: My father lived _____ honest means.

সমাধান: 
ইংরেজি ব্যাকরণ অনুযায়ী, কোনো উপায়ে বা পদ্ধতিতে জীবনধারণ করা বোঝাতে 'live by' হিসেবে ব্যবহৃত হয়।
Live by: কোনো উপায় বা উপার্জনের মাধ্যমে বেঁচে থাকা (যেমন: Live by honest means/honest labor)।

Live on: কোনো নির্দিষ্ট খাদ্যের ওপর নির্ভর করে বেঁচে থাকা (যেমন: Cow lives on grass)।

সুতরাং, সম্পূর্ণ বাক্যটি হবে- My father lived by honest means. (আমার বাবা সৎ উপায়ে জীবনধারণ করতেন।)

৮৪৬.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. নাইরোবি
  2. মোগাদিসু
  3. পোর্ট অব প্রিন্স
  4. ডাকার
সঠিক উত্তর:
পোর্ট অব প্রিন্স
উত্তর
সঠিক উত্তর:
পোর্ট অব প্রিন্স
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

সমাধান:
- সোমালিয়ার রাজধানী মোগাদিসু।
- হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্স।
- কেনিয়ার রাজধানী নাইরোবি।
- সেনেগালের রাজধানী ডাকার।

• সোমালিয়া, কেনিয়া, সেনেগাল আফ্রিকা মহাদেশের দেশ।
• হাইতি উত্তর আমেরিকার দেশ।

∴ পোর্ট অব প্রিন্স ব্যতিক্রম।

৮৪৭.
নিচের কোন বছর লিপ ইয়ার নয়?
  1. ১৯৪৮
  2. ১৯৫৪
  3. ২০০৪
  4. ২০২০
সঠিক উত্তর:
১৯৫৪
উত্তর
সঠিক উত্তর:
১৯৫৪
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বছর লিপ ইয়ার নয়?

সমাধান:
- ২০০৪, ২০২০, ১৯৪৮ সাল ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য কিন্তু ১৯৫৪ সাল ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়।
- তাই ১৯৫৪ লিপ ইয়ার নয়।

[গ্রেগরীয় অ্যালগরিদম অনুযায়ী, কোনো বছর ৪ দ্বারা বিভাজ্য এবং ১০০ দ্বারা বিভাজ্য না হলে তবে সেই বছর অধিবর্ষ হবে।
কিন্তু ১০০ দ্বারা বিভাজ্য হলে সেই বছর অধিবর্ষ হবে না যদি ঐ বছর ৪০০ দ্বারা বিভাজ্য না হয়।]
৮৪৮.
'প্রচ্ছন্ন'এর বিপরীত শব্দ-
  1. ক) নির্বাপণ 
  2. খ) ব্যক্ত
  3. গ) প্রতীচী 
  4. ঘ) প্রস্থিত 
সঠিক উত্তর:
খ) ব্যক্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্যক্ত
ব্যাখ্যা
'প্রজ্বলন' এর বিপরীত শব্দ- নির্বাপণ 
'প্রচ্ছন্ন'এর বিপরীত শব্দ- ব্যক্ত 
'প্রাচী' এর বিপরীত শব্দ-  প্রতীচী 
'প্রবিষ্ট'এর বিপরীত শব্দ- প্রস্থিত 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ 
৮৪৯.
‘RAPIS' শব্দটি সাজালে হয় :
  1. ক) মহাসাগর
  2. খ) শহর
  3. গ) দেশ
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) শহর
উত্তর
সঠিক উত্তর:
খ) শহর
ব্যাখ্যা
RAPIS শব্দ থেকে PARIS পাওয়া যায় যা একটি শহরের নাম।
প্যারিস ফ্রান্সের রাজধানী।
৮৫০.
The end justifies the_________.
  1. ক) makes
  2. খ) means
  3. গ) talks
  4. ঘ) rights
সঠিক উত্তর:
খ) means
উত্তর
সঠিক উত্তর:
খ) means
ব্যাখ্যা
The end justifies the means (প্রবাদ)

- সদুদ্দেশ্যে ভুলপন্থাও অনুমোদনযোগ্য।
- used to say that a desired result is so good or important that any method, even a morally bad one, may be used to achieve it.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy 
2. https://www.merriam-webster.com/
৮৫১.
তানভীর তোমার বাবার মায়ের নাতির ছেলে। তানভীর তোমার কী হয়?
  1. ক) ভাই
  2. খ) ভাতিজা
  3. গ) কাকা
  4. ঘ) ভাগ্নে
সঠিক উত্তর:
খ) ভাতিজা
উত্তর
সঠিক উত্তর:
খ) ভাতিজা
ব্যাখ্যা
প্রশ্ন: তানভীর তোমার বাবার মায়ের নাতির ছেলে। তানভীর তোমার কী হয়? 

তোমার বাবার মা ⇒ তোমার দাদী
দাদীর নাতি ⇒ তোমার ভাই 
ভাইয়ের ছেলে ⇒ তোমার ভাতিজা
৮৫২.
Bell : Sound : : Lamp :
  1. oil
  2. wick
  3. light
  4. flame
সঠিক উত্তর:
light
উত্তর
সঠিক উত্তর:
light
ব্যাখ্যা
প্রশ্ন: Bell : Sound : : Lamp :

সমাধান:
Bell (ঘণ্টা)- এর কাজ Sound (শব্দ) করা এবং Lamp (বাতি)- এর কাজ (Light) আলো দেয়া।
৮৫৩.
পথিকদের আহারাদি করার গৃহ-
  1. ক) দো য়া ব 
  2. খ) পা ন্থ শা লা 
  3. গ) পাঁ চ ফো ড় ন
  4. ঘ) অ লো লি কা
সঠিক উত্তর:
খ) পা ন্থ শা লা 
উত্তর
সঠিক উত্তর:
খ) পা ন্থ শা লা 
ব্যাখ্যা
পথিকদের আহারাদি করার গৃহ- পান্থশালা 
উলু উলু ধ্বনি - অলোলিকা
দুই নদীর মধ্যবর্তী স্থান - দোয়াব 
পাঁচ মিশালী মসলা - পাঁচফোড়ন 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
৮৫৪.
নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?
  1. প্লুটো
  2. মঙ্গল
  3. পৃথিবী
  4. চাঁদ
সঠিক উত্তর:
চাঁদ
উত্তর
সঠিক উত্তর:
চাঁদ
ব্যাখ্যা
- প্লুটো, মঙ্গল এবং পৃথিবী তিনটিই গ্রহ (Planet)।
- ২০০৬ সালে প্লুটো গ্রহের মর্যাদা হারায়, বর্তমানে এটাকে বামন গ্রহ (Dwarf Planet) বলা হয়ে থাকে।
প্লুটো সহ সৌরজগতে এরিস, ম্যাকিম্যাকি ও সিরেস নামে আরো কয়েকটি বামন গ্রহ আছে৷

উৎস: একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই।

অন্যদিকে, চাঁদ একটি উপগ্রহ (Sattelite)। তাই, এখানে সঠিক উত্তর ক) চাঁদ।
৮৫৫.
It is impossible to anticipate success-
  1. without incessant effort 
  2. without family support
  3. without mentor guidance
  4. without degree
সঠিক উত্তর:
without incessant effort 
উত্তর
সঠিক উত্তর:
without incessant effort 
ব্যাখ্যা

প্রশ্ন: It is impossible to anticipate success-

সমাধান:
সঠিক উত্তর ক) without incessant effort

• "It is impossible to anticipate success without incessant effort" (নিরন্তর প্রচেষ্টা ছাড়া সফলতা আশা করা অসম্ভব)।
- Incessant effort অর্থ হলো নিরলস/অবিরাম/ক্রমাগত পরিশ্রম। এটি সফলতার সবচেয়ে মৌলিক এবং অপরিহার্য শর্ত।

অন্যান্য অপশন:
খ) without family support - পারিবারিক সহায়তা গুরুত্বপূর্ণ হলেও অনেকে এটি ছাড়াই সফল হয়েছেন
গ) without mentor guidance - মেন্টর থাকলে ভালো, কিন্তু স্ব-শিক্ষিত (self-taught) হয়েও অনেকে সফল হয়েছেন
ঘ) without degree - ডিগ্রি ছাড়াই বিশ্বের অনেক সফল উদ্যোক্তা ও ব্যক্তিত্ব রয়েছেন (যেমন: Bill Gates, Steve Jobs, Mark Zuckerberg)।

৮৫৬.
নিচের A চিত্রটিকে দর্পণে দেখলে কেমন দেখাবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
চিত্রটিকে দর্পনে দেখলে ২ নং এর মতো দেখাবে।
৮৫৭.
X এবং Y দুই বন্ধু; R, X- এর বোন; S, Y- এর ভাই; R- এর মেয়ের ভাইয়ের পিতা S হলে, S এবং R- এর সম্পর্ক কী?
  1. ভাই-বোন
  2. স্বামী-স্ত্রী
  3. বাবা-মেয়ে
  4. কোন সম্পর্ক নেই
সঠিক উত্তর:
স্বামী-স্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
স্বামী-স্ত্রী
ব্যাখ্যা
প্রশ্ন: X এবং Y দুই বন্ধু; R, X- এর বোন; S, Y- এর ভাই; R- এর মেয়ের ভাইয়ের পিতা S হলে, S এবং R- এর সম্পর্ক কী?

সমাধান:
- Y এর ভাই হচ্ছে S
- X এর বোন হচ্ছে R
- R এর মেয়ের ভাইয়ের পিতা S, অর্থাৎ S হচ্ছে R এর স্বামী।

∴ S এবং R এর সম্পর্ক স্বামী-স্ত্রী।
৮৫৮.
যদি কোন সাংকেতিক ভাষায়, ENGLISH কে FPJPNYO লিখা হয়, তাহলে BENGALI কে কী লিখা হবে?
  1. CGFKFAP
  2. DGQKFLP
  3. CGQKFRP
  4. PGQIFRC
সঠিক উত্তর:
CGQKFRP
উত্তর
সঠিক উত্তর:
CGQKFRP
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোন সাংকেতিক ভাষায়, ENGLISH কে FPJPNYO লিখা হয়, তাহলে BENGALI কে কী লিখা হবে?

সমাধান:

ENGLISH
E + 1 = F
N + 2 = P
G + 3 = J
L + 4 = P
I + 5 = N
S + 6 = Y
H + 7 = O
ENGLISH = FPJPNYO

BENGALI
B + 1 = C
E + 2 = G
N + 3 = Q
G + 4 = K
A + 5 = F
L + 6 = R
I + 7 = P
BENGALI = CGQKFRP
৮৫৯.
A, B, C, D এবং E একটি বেঞ্চে বসে আছে। A বসেছে B এর পাশে, C বসেছে D এর পাশে, D বসেছে E এর সাথে নয় বরং বেঞ্চের বাম প্রান্তে আছে। C ডান দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। A হল B এবং E এর ডানদিকে। A এবং C একসাথে বসে আছে। A কোন অবস্থানে বসে আছে?
  1. B এবং D এর মধ্যে
  2. B এবং C এর মধ্যে
  3. E এবং D এর মধ্যে
  4. C এবং E এর মধ্যে
সঠিক উত্তর:
B এবং C এর মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
B এবং C এর মধ্যে
ব্যাখ্যা
A বসেছে B এবং C এর মাঝে

৮৬০.
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
  1. ক) গণিত খুব কঠিন
  2. খ) গণিত খুব জটিল
  3. গ) বানান ভুল দোষণীয়
  4. ঘ) বিধি লঙ্ঘন হয়েছে
সঠিক উত্তর:
খ) গণিত খুব জটিল
উত্তর
সঠিক উত্তর:
খ) গণিত খুব জটিল
ব্যাখ্যা

‘গণিত খুব কঠিন’-বাক্যটি ভুল। এর শুদ্ধরূপ-‘গণিত খুব জটিল’ ।
অন্যদিকে-
‘বানান ভুল দোষণীয়’ বাক্যটি ভুল। সঠিক রূপ - বানান ভুল দূষণীয়।
‘বিধি লঙ্ঘন হয়েছে’ বাক্যটি ভুল। সঠিক রূপ - বিধি লঙ্ঘিত হয়েছে।

৮৬১.
The girl______ her mother.
  1. takes to
  2. stands against
  3. turns out
  4. takes after
সঠিক উত্তর:
takes after
উত্তর
সঠিক উত্তর:
takes after
ব্যাখ্যা

প্রশ্ন: The girl______ her mother.

সমাধান: 
takes after এর অর্থ কারো চরিত্র, অভ্যাস বা চেহারায় কারো মত হওয়া।
বাক্যে 'The girl ______ her mother'
বলতে সাধারণত মেয়েটির তার মায়ের সাথে চেহারা বা আচরণে সাদৃশ্য বোঝায়। এজন্য takes after সবচেয়ে উপযুক্ত।

সঠিক উত্তর ঘ) takes after

৮৬২.
In a certain code CIRCLE is written as RICELC. How SQUARE is written in that code?
  1. ক) QSUERA
  2. খ) QUSERA
  3. গ) UQSERA
  4. ঘ) UQSAER
সঠিক উত্তর:
গ) UQSERA
উত্তর
সঠিক উত্তর:
গ) UQSERA
ব্যাখ্যা
CIRCLE শব্দের প্রথম ও তৃতীয় স্থানের বর্ণ C, R এবং চতুর্থ ও ষষ্ঠ স্থানের বর্ণ C, E এরা পরস্পর স্থান বিনিময় করলে পাওয়া যায় RICELC
তাহলে SQUARE এর প্রথম ও তৃতীয় স্থানের বর্ণ S, U এবং চতুর্থ ও ষষ্ঠ স্থানের বর্ণ A, E এরা পরস্পর স্থান বিনিময় করলে পাওয়া যায় - UQSERA
৮৬৩.
'FBI'-এর সাথে যুক্তরাষ্ট্র যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে 'FSB'-এর সাথে কোন দেশ সম্পর্কিত?
  1. জার্মানি
  2. ইসরায়েল
  3. রাশিয়া
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
প্রশ্ন: 'FBI'-এর সাথে যুক্তরাষ্ট্র যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে 'FSB'-এর সাথে কোন দেশ সম্পর্কিত?

সমাধান:
FBI হলো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
FSB হলো রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
৮৬৪.
AFL, BGM, CHN, DIO, ____?
  1. ক) PQR
  2. খ) EJP
  3. গ) IPE
  4. ঘ) JNR
সঠিক উত্তর:
খ) EJP
উত্তর
সঠিক উত্তর:
খ) EJP
ব্যাখ্যা
প্রতিটি সেটের বর্ণগুলো অবস্থান অনুযায়ী ক্রমবর্ধমান ভাবে অগ্রসর হয়েছে ইংরেজি বর্ণমালাতে এদের অবস্থান অনুসারে। যেমন সকল সেটের প্রথম বর্ণগুলো A,B,C,D,E ; সকল সেটের দ্বিতীয় অবস্থানের বর্ণগুলো F,G,H,I,J এবং সকল সেটের তৃতীয় অবস্থানের বর্ণগুলো L,M,N,O,P ।
৮৬৫.
যদি '+' দ্বারা গুণ, '÷' দ্বারা বিয়োগ, '-' দ্বারা যোগ, '×' দ্বারা ভাগ বুঝায় তাহলে, 
​৫৫ × ৫ + ২ - ৯ ÷ ৬ = কত?
  1. ২০
  2. ৩৪
  3. ১৮
  4. ২৫
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা

প্রশ্ন: যদি '+' দ্বারা গুণ, '÷' দ্বারা বিয়োগ, '-' দ্বারা যোগ, '×' দ্বারা ভাগ বুঝায় তাহলে, 
​৫৫ × ৫ + ২ - ৯ ÷ ৬ = কত?

সমাধান:
৫৫ × ৫ + ২ - ৯ ÷ ৬ কে লিখতে হবে,
৫৫ ÷ ৫ × ২ + ৯ - ৬
= ১১ × ২ + ৯ - ৬
= ২২ + ৯ - ৬
= ৩১ - ৬
= ২৫

৮৬৬.
আমি জন্মেছি বাংলায়, আমি _____ কথা বলি।
  1. ক) বাংলায়
  2. খ) ইংরেজিতে
  3. গ) আরবিতে
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) বাংলায়
উত্তর
সঠিক উত্তর:
ক) বাংলায়
ব্যাখ্যা

মানুষ তার মাতৃ ভূমির মাতৃভাষায় কথা বলে, যেহেতু আমার জন্মভূমি বাংলাদেশ তাই আমি বাংলাতে কথা বলি।
আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি।

৮৬৭.
It is impossible to make profit without-
  1. machinery
  2. investment
  3. advice
  4. joint venture
সঠিক উত্তর:
investment
উত্তর
সঠিক উত্তর:
investment
ব্যাখ্যা
প্রশ্ন: It is impossible to make profit without-

সমাধান:
বিনিয়োগ করা ছাড়া মুনাফা অর্জন করা যায় না।
∴ It is impossible to make profit without- investment.
৮৬৮.
বুলেটের থেকে_____ অনেক শক্তিশালী।
  1. মানুষ
  2. কামান
  3. ব্যালট
  4. কলম
সঠিক উত্তর:
ব্যালট
উত্তর
সঠিক উত্তর:
ব্যালট
ব্যাখ্যা
প্রশ্ন: বুলেটের থেকে_____ অনেক শক্তিশালী।

সমাধান:
''বুলেটের থেকে ব্যালট অনেক শক্তিশালী''।
প্রশ্নে প্রদত্ত লাইনটি মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডন্ট আব্রাহাম লিংকনের একটি অমর উক্তি।

তাঁর আরও কিছু উক্তিঃ
১। “Government of the people, by the people, for the people, shall not perish from the Earth.”
(গেটিসবার্গ ভাষণ থেকে – জনগণের সরকার, জনগণের দ্বারা পরিচালিত, জনগণের জন্য প্রতিষ্ঠিত – পৃথিবী থেকে তা কখনো বিলীন হবে না।)

২। “Those who deny freedom to others deserve it not for themselves.”
(যারা অন্যের স্বাধীনতা অস্বীকার করে, তারা নিজেরাও স্বাধীনতা পাওয়ার যোগ্য নয়।)

৩। “I am a slow walker, but I never walk back.”
(আমি ধীরে হাঁটি, কিন্তু কখনো পেছনে হাঁটি না।)
৮৬৯.
নিচের কোনটি ভিন্ন?
  1. H2SO4
  2. HNO3
  3. Ca(OH)2
  4. H3PO4
সঠিক উত্তর:
Ca(OH)2
উত্তর
সঠিক উত্তর:
Ca(OH)2
ব্যাখ্যা
H2SO4, HNO3, H3PO4 এগুলো এসিড 

Ca(OH)2 হলো ক্ষারক 
৮৭০.
Which of the following novels was written by Charles Dickens?
  1. The Vicar of Wakefield
  2. The Tower of London
  3. The old Curiosity Shop
  4. The Mayor of Casterbridge
  5. The Country House
সঠিক উত্তর:
The old Curiosity Shop
উত্তর
সঠিক উত্তর:
The old Curiosity Shop
ব্যাখ্যা
The old Curiosity Shop উপন্যাসের রচয়িতা Charles Dickens.
Charles Dickens's other famous novels - 
- A Tale of Two Cities
- David Copperfield
- Bleak House
- Great Expectations

অন্যদিকে,
"The Vicar of Wakefield" was written by Oliver Goldsmith.
"The Tower of London" was written by William Harrison Ainsworth.
"The Mayor of Casterbridge " was written by Thomas Hardy.
৮৭১.
প্রদত্ত শব্দগুলোর আলোকে যৌক্তিক ক্রম কোনটি?
1. Heel 2. Shoulder 3. Skull 4. Neck 5. Knee 6. Chest 7. Thigh 8. Stomach 9. Face 10. Hand
  1. 3, 4, 7, 9, 2, 5, 8, 10, 6, 1
  2. 3, 9, 4, 2, 10, 6, 8, 7, 5, 1
  3. 2, 4, 7, 10, 1, 5, 8, 9, 6, 3
  4. 4, 7, 10, 1, 9, 6, 2, 5, 8, 3
সঠিক উত্তর:
3, 9, 4, 2, 10, 6, 8, 7, 5, 1
উত্তর
সঠিক উত্তর:
3, 9, 4, 2, 10, 6, 8, 7, 5, 1
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর আলোকে যৌক্তিক ক্রম কোনটি?
1. Heel 2. Shoulder 3. Skull 4. Neck 5. Knee 6. Chest 7. Thigh 8. Stomach 9. Face 10. Hand

সমাধান:
সঠিক ক্রম হবে:
Skull - 3
Face - 9
Neck - 4
Shoulder - 2
Hand - 10
Chest - 6
Stomach - 8
Thigh - 7
Knee - 5
Heel - 1
∴ 3, 9, 4, 2, 10, 6, 8, 7, 5, 1
৮৭২.
প্রদত্ত শব্দগুলোকে যুক্তিযুক্ত ক্রমানুসারে সাজালে নিচের কোন ক্রমটি সঠিক হবে?
1. House 2. Street 3. Room 4. Town 5. District
  1. 3, 2, 1, 4, 5
  2. 3, 1, 4, 2, 5
  3. 3, 1, 2, 4, 5
  4. 3, 1, 2, 5, 4
সঠিক উত্তর:
3, 1, 2, 4, 5
উত্তর
সঠিক উত্তর:
3, 1, 2, 4, 5
ব্যাখ্যা
দেয়া আছে 
1. House 2. Street 3. Room 4. Town 5. District

সঠিক ক্রম 
 Room House Street Town District
  3            1         2        4       5
৮৭৩.
সেজান প্রতি ঘণ্টায় ৫ কিলোমিটার বেগে দৌড়ায়।
জুয়েল প্রতি ঘণ্টায় ৫ কিলোমিটার বেগে সাইকেল চালায়।
১০ কিলোমিটার দূরত্ব যেতে জুয়েলের কম সময় লাগবে।
প্রথম দুটি উক্তি সত্য হলে, তৃতীয় উক্তিটি-
  1. সত্য
  2. মিথ্যা
  3. অনিশ্চিত
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
মিথ্যা
উত্তর
সঠিক উত্তর:
মিথ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: সেজান প্রতি ঘণ্টায় ৫ কিলোমিটার বেগে দৌড়ায়।
জুয়েল প্রতি ঘণ্টায় ৫ কিলোমিটার বেগে সাইকেল চালায়।
১০ কিলোমিটার দূরত্ব যেতে জুয়েলের কম সময় লাগবে।
প্রথম দুটি উক্তি সত্য হলে, তৃতীয় উক্তিটি-

সমাধান:
সেজান প্রতি ঘণ্টায় ৫ কিলোমিটার বেগে দৌড়ায়।
জুয়েল প্রতি ঘণ্টায় ৫ কিলোমিটার বেগে সাইকেল চালায়।
যদি দুটি উক্তি সত্য হয় তাহলে ১০ কিলোমিটার দূরত্ব যেতে দুইজনের সমান সময় লাগবে।

সুতরাং, তৃতীয় উক্তিটি মিথ্যা।
৮৭৪.
আপনি একজন মেয়ে। আপনার বাবার বোনের বাবার একমাত্র ছেলের একমাত্র মেয়ের ছেলে আপনাকে কী বলে ডাকবে?
  1. মা
  2. খালা
  3. ফুফু
  4. চাচী
সঠিক উত্তর:
মা
উত্তর
সঠিক উত্তর:
মা
ব্যাখ্যা
প্রশ্ন: আপনি একজন মেয়ে। আপনার বাবার বোনের বাবার একমাত্র ছেলের একমাত্র মেয়ের ছেলে আপনাকে কী বলে ডাকবে?

সমাধান: 
আপনার বাবার বোন আপনার ফুফু হয়।
ফুফুর বাবা আপনার দাদা হয়।
দাদার একমাত্র ছেলে আপনার বাবা হয়।
বাবার একমাত্র মেয়ে আপনি নিজে।

∴ আপনার মেয়ে আপনাকে মা বলে ডাকবে।
৮৭৫.
আন্তঃমহাদেশীয় গাইডেড মিসাইল ব্যবহার করে ___।
  1. মহাকর্ষীয় রশ্মি
  2. লেজার রশ্মি
  3. আণবিক শক্তি
  4. আইসোটোপ
সঠিক উত্তর:
লেজার রশ্মি
উত্তর
সঠিক উত্তর:
লেজার রশ্মি
ব্যাখ্যা
প্রশ্ন: আন্তঃমহাদেশীয় গাইডেড মিসাইল ব্যবহার করে ___।

সমাধান:
আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র: যে সকল ক্ষেপণাস্ত্র এক মহাদেশ থেকে অন্য মহাদেশে সুনিয়ন্ত্রিতভাবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম তাদের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বলে।

লেজার: লেজার একটি অত্যন্ত ঘন, সংবদ্ধ ও একমুখী তরঙ্গ যা অত্যন্ত নিপুণভাবে দূরত্ব মাপতে পারে, দীর্ঘ পথ অতিক্রম করতে পারে এবং প্রচণ্ড তাপশক্তি সঞ্চার করতে পারে। 

- আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডে থাকে হাই এক্সক্লোসিভ এবং জ্বালানি হিসেবে থাকে সলিড বা লিকুইড লো একপ্লোসিভ জেট ফুয়েল যা মুহূর্তে লক্ষ্যবস্তুকে ধ্বংস করে দিতে পারে।

- বর্তমানে উন্নত ধরনের ক্ষেপণাস্ত্রগুলোতে থাকে কম্পিউটার গাইডেড সিস্টেম যার মাধ্যমে নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়। আর ক্ষেণাস্ত্রের গাইড বা সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত নিশ্চিত করতে যে সকল গাইডেড সিস্টেম ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম একটি হচ্ছে লেজার গাইডেন্স সিস্টেম।

- আন্তঃমহাদেশীয় গাইডেড মিসাইল ব্যবহার করে লেজার রশ্মি
 
৮৭৬.
Each sentence below has one or two blanks, each indicating something has been omitted. Beneath the sentence are five lettered words or sets of words. Choose the word or set of words for the blank that best fits the meaning of the sentence as a whole. (1 - 5)

The paradoxical aspect of the myths about Demeter, when we consider the predominant image of her as a tranquil and serene goddess, is her ____ search for her daughter.
  1. extended
  2. agitated
  3. comprehensive
  4. motiveless
  5. heartless
সঠিক উত্তর:
agitated
উত্তর
সঠিক উত্তর:
agitated
ব্যাখ্যা

extended - অতিরিক্ত। 
agitated - আলোড়িত; বিক্ষুব্ধ; উত্তেজিত।
comprehensive - সমন্বিত; বিভিন্ন অংশ অন্তর্ভুক্ত করে এমন। 
motiveless - উদ্দেশ্যহীন; অভিপ্রায়বিহীন।
heartless - হৃদয়হীন; নিষ্করুণ।

• বাক্যের অর্থ বিবেচনায় 'agitated' শব্দটি বসালে বাক্যটি পূর্ণতা পাবে। 

তাই, সঠিক উত্তর: agitated

৮৭৭.
ডাউন যদি অস্ট্রেলিয়ার সাথে সম্পর্কিত হয় তাহলে প্রেইরি কোনটির সাথে সম্পর্কিত?
  1. ক) উত্তর আমেরিকা
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
ক) উত্তর আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
ক) উত্তর আমেরিকা
ব্যাখ্যা
ডাউন হচ্ছে অস্ট্রেলিয়ার তৃণভূমি। অপরদিকে, প্রেইরি হচ্ছে উত্তর আমেরিকার তৃণভূমি।
৮৭৮.
’উপদ্বীপ’ শব্দে ’উপ’ উপসর্গটি ব্যবহৃত হয়েছে _____ অর্থে। 
  1. ক্ষুদ্র
  2. সামীপ্য
  3. বিশেষ
  4. সদৃশ
সঠিক উত্তর:
সদৃশ
উত্তর
সঠিক উত্তর:
সদৃশ
ব্যাখ্যা

প্রশ্ন: ’উপদ্বীপ’ শব্দে ’উপ’ উপসর্গটি ব্যবহৃত হয়েছে _____ অর্থে। 

সমাধান:

• ’উপদ্বীপ’ শব্দে ’উপ’ উপসর্গটি ’সদৃশ’ অর্থে ব্যবহৃত হয়।

- ’উপ’ একটি তৎসম (সংস্কৃত) উপসর্গ।

’উপ’ উপসর্গটি অন্য যেসব অর্থে ব্যবহৃত হয়-
• ’সামীপ্য" অর্থে- উপকূল, উপকণ্ঠ ।
• ’সদৃশ’ অর্থে- উপদ্বীপ, উপবন।
• ’ক্ষুদ্র’ অর্থে- উপগ্রহ, উপসাগর, উপনেতা
• ’বিশেষ’ অর্থে- উপনয়ন (পৈতা), উপভোগ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি ২০১৯ সালের সংস্করণ।

৮৭৯.
একটি গাছের সারিতে একটি গাছ বাম দিক থেকে ৭ম এবং ডান দিক থেকে ১৪ তম অবস্থানে থাকলে, সারিতে মোট গাছের সংখ্যা কত?
  1. ২০টি
  2. ১৯ টি
  3. ২১ টি
  4. ২২ টি
সঠিক উত্তর:
২০টি
উত্তর
সঠিক উত্তর:
২০টি
ব্যাখ্যা
মোট গাছ = ৭+১৩ = ২০ টি।
৮৮০.
কিছু মাসে ৩০ দিন, কিছু মাসে ৩১ দিন থাকে। কয়টি মাসে ২৮ দিন থাকে?
  1. ১২
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা

প্রশ্ন: কিছু মাসে ৩০ দিন, কিছু মাসে ৩১ দিন থাকে। কয়টি মাসে ২৮ দিন থাকে?

সমাধান:
• ১২টি মাসেই ২৮ দিন থাকে।
• মাসে ৩০ বা ৩১ দিনই থাকুক না কেন, ২৮ দিন থাকবেই।

৮৮১.
একজন মেয়েকে দেখিয়ে ফরিদ বললাে, 'সে আমার নানার একমাত্র মেয়ের মেয়ে' মেয়েটির সাথে ফরিদের সম্পর্ক কী?
  1. ক) মা
  2. খ) বোন
  3. গ) খালা
  4. ঘ) ভাগ্নী
সঠিক উত্তর:
খ) বোন
উত্তর
সঠিক উত্তর:
খ) বোন
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মেয়েকে দেখিয়ে ফরিদ বললাে, ''সে আমার নানার একমাত্র মেয়ের মেয়ে" মেয়েটির সাথে ফরিদের সম্পর্ক কী?

সমাধান:
নানার একমাত্র মেয়ে ⇒ মা
মায়ের মেয়ে ⇒ বোন
৮৮২.
১৭৫৭ : পলাশীর যুদ্ধ : : ১৭৬৪ :?
  1. পানি পথের ৩য় যুদ্ধ
  2. সিপাহী বিদ্রোহ
  3. বক্সারের যুদ্ধ
  4. ফরায়েজী আন্দোলন
সঠিক উত্তর:
বক্সারের যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
বক্সারের যুদ্ধ
ব্যাখ্যা
প্রশ্ন: ১৭৫৭ : পলাশীর যুদ্ধ : : ১৭৬৪ :?

সমাধান:
পলাশী যুদ্ধ:
- ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আমবাগানের যুদ্ধে স্বাধীন বাংলার নবাব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয়। ফলে প্রায় ২০০ বছরের জন্য বাংলা স্বাধীনতা হারায়।
- প্রতি বছর সে জন্য ২৩ জুন পলাশী দিবস হিসাবে পালিত হয়।
- বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংঘটতি হয়েছিল তাই পলাশীর যুদ্ধ নামে পরচিতি।

• বক্সারের যুদ্ধ:
- ১৭৬৪ সালের ২২ অক্টোবর বিহারের বক্সার নামক স্থানে সংঘটিত এ যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে। 
- মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট ২য় শাহ আলমের মিলিত জোটের সাথে ইংরেজ প্রধান রবার্ট ক্লাইভের এ যুদ্ধ সংঘটিত হয়। 

পানিপথের তৃতীয় যুদ্ধ:
- সময়কাল - ১৪ জানুয়ারি, ১৭৬১ সালে।
- আহমদ শাহ আবদালি বনাম মারাঠা।
- ফলাফল - মারাঠা বাহিনী পরাজিত হন।

সিপাহি বিদ্রোহ:
- ১৮৫৭ সালের ২৯শে মার্চ পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে মঙ্গলপাণ্ডে নামে এক সিপাহী কর্তৃক গুলি বর্ষণের মাধ্যমে এই বিদ্রোহের সূত্রপাত ঘটে।
- সিপাহি বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়।
- দ্রুত এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে মিরাট, কানপুর, পাঞ্জাব, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, বাংলাসহ ভারতের প্রায় সর্বত্র। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, যশোর, সিলেট, কুমিল্লা, পাবনা, রংপুর, দিনাজপুর, রাজশাহী এই বিদ্রোহে শামিল হয়।

• ফরায়েজি আন্দোলন: 
- ফরায়েজি আন্দোলন ছিলো একটি ধর্মীয়-সামাজিক সংস্কার আন্দোলন।
- উনিশ শতকের প্রথমার্ধে হাজী শরীয়তউল্লাহ ফরায়েজী আন্দোলনের সূত্রপাত করেন।
- ফরায়েজী আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিলো বৃহত্তর ফরিদপুর অঞ্চল।
- ১৮৪০ সালে শরীয়তউল্লাহর মৃত্যুর পর তার পুত্র মুহাম্মদ মুহসিন উদ্দিন ওরফে দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব দেন।
- দুদু মিয়া ফরায়েজী আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন। 
- ১৮৬২ সালে দুদু মিয়ার মৃত্যুর পর সুযোগ্য নেতৃত্বের অভাবে ফরায়েজি আন্দোলনের সমাপ্তি ঘটে। 

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৮৩.
‘Run riot’ means -
  1. ক) Run so fast
  2. খ) Be Ruined
  3. গ) Behave in a lawless way
  4. ঘ) To hurt intensely
সঠিক উত্তর:
গ) Behave in a lawless way
উত্তর
সঠিক উত্তর:
গ) Behave in a lawless way
ব্যাখ্যা
‘Run riot’ means- to behave in a way that is violent and/or not under control.
Source: oxfordlearnersdictionaries.com
৮৮৪.
যদি EIGHT = 49 হয় তাহলে, NINE =?
  1. 41
  2. 37
  3. 42
  4. 39
সঠিক উত্তর:
42
উত্তর
সঠিক উত্তর:
42
ব্যাখ্যা
প্রশ্ন: যদি EIGHT = 49 হয় তাহলে, NINE =?

সমাধান:


 E + I + G + H + T
= 5 + 9 + 7 + 8 + 20 
= 49

∴ N + I + N + E
= 14 + 9 + 14 + 5
= 42
৮৮৫.
আজ রবিবার, ৩৫৩ দিন পর কী বার হবে?
  1. শুক্রবার
  2. মঙ্গলবার
  3. বুধবার
  4. সোমবার
সঠিক উত্তর:
বুধবার
উত্তর
সঠিক উত্তর:
বুধবার
ব্যাখ্যা
প্রশ্ন: আজ রবিবার, ৩৫৩ দিন পর কী বার হবে?

সমাধান:
এখানে,
৩৫৩ কে ৭ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে ৩।
৩৫৩ দিন থেকে ৩ দিন বাদ দিলে হয় ৩৫০ দিন।

আমরা জানি,
যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
অর্থ্যাৎ, শুক্রবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শুক্রবার পাওয়া যাবে।

অর্থাৎ,
৩৫১ তম দিন রবিবার।
৩৫২ তম দিন সোমবার।
৩৫৩ তম দিন মঙ্গলবার । 
৩৫৪ তম দিন বুধবার।
৮৮৬.
নিচের কোনটি ভিন্ন ধরণের?
  1. টেনিস
  2. ক্রিকেট
  3. ফুটবল
  4. দাবা
সঠিক উত্তর:
দাবা
উত্তর
সঠিক উত্তর:
দাবা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন ধরণের?

সমাধান:
টেনিস, ক্রিকেট, ফুটবল খেলায় শারীরিক শ্রম হয়।
দাবা খেলায় মেধা খাটাতে হয়, শারীরিক শ্রম তেমন নেই। 
৮৮৭.
The two people are the same in length and width but not in _____.
  1. density
  2. depth
  3. volume
  4. size
সঠিক উত্তর:
depth
উত্তর
সঠিক উত্তর:
depth
ব্যাখ্যা

density - ঘনতা;
depth - গভীর জ্ঞান, চিন্তা, অনভূতি ইত্যাদি; গভীরতা; প্রগাঢ়তা; 
volume - ঘনফল; ঘনমান; আয়তন। 
size - আয়তন। 

অর্থ বিবেচনায় সঠিক উত্তরটি হচ্ছে - depth

Complete Sentence - The two people are the same in length and width but not in depth. 

৮৮৮.
‘শ্বেত বর্ণ পদ্ম’ কে এককথায় কী বলা হয়?
  1. মহাশ্বেতা
  2. পুণ্ডরীক
  3. ধুরন্ধর
  4. অবিমৃশ্যকারী
সঠিক উত্তর:
পুণ্ডরীক
উত্তর
সঠিক উত্তর:
পুণ্ডরীক
ব্যাখ্যা
প্রশ্ন: ‘শ্বেত বর্ণ পদ্ম’ কে এককথায় কী বলা হয়?

সমাধান:
• ‘শ্বেত বর্ণ পদ্ম’ এর এককথায় প্রকাশ - পুণ্ডরীক।

• অন্যান্য অপশন আলোচনা:
- ‘যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা’ এর এককথায় প্রকাশ - মহাশ্বেতা।
- 'অতি কর্মনিপুণ ব্যক্তি' এর এককথায় প্রকাশ - ধুরন্ধর।
- 'যে ভবিষ্যত না ভেবেই কাজ করে' এর এক কথায় প্রকাশ - অবিমৃশ্যকারী।
৮৮৯.
'*' চিহ্নিত পৃষ্ঠের বিপরীত পৃষ্ঠের চিহ্ন কোনটি?
  1. @
  2. $
  3. +
  4. 8
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: '*' চিহ্নিত পৃষ্ঠের বিপরীত পৃষ্ঠের চিহ্ন কোনটি?

সমাধান:
প্রদত্ত চিত্র হতে দেখতে পাওয়া যায়,
@, - , +, $ চিহ্নগুলো '*' চিহ্নিত পৃষ্ঠের পাশাপাশি কোন না কোন পৃষ্ঠে রয়েছে। একমাত্র 8 পাশাপাশি কোন পৃষ্ঠে নেই।
সুতরাং, '*' চিহ্নিত পৃষ্ঠের বিপরীত পৃষ্ঠে থাকবে '8'.
৮৯০.
Q. (29-32): Read the following passage and select the most appropriate answer.
A group of eight people is made up of three teams. Team-I consists of two women M and N, Team-II consists of three men O, P and Q and Team-III consists of three children R, S and T. Each of the people must be on one and only one of three categories formed according to the following conditions.
Each category must have either two or three members
Each team must have at least one child
M and R cannot be on the same team
P and Q cannot be on the same team
O and S must be on the same team
If two men are on a team together, who of the following must be on a team with only one other member?
  1. ক) O
  2. খ) P
  3. গ) Q
  4. ঘ) R
সঠিক উত্তর:
ঘ) R
উত্তর
সঠিক উত্তর:
ঘ) R
ব্যাখ্যা
Q. (29-32): Read the following passage and select the most appropriate answer.
A group of eight people is made up of three teams. Team-I consists of two women M and N, Team-II consists of three men O, P and Q and Team-III consists of three children R, S and T. Each of the people must be on one and only one of three categories formed according to the following conditions.
Each category must have either two or three members
Each team must have at least one child
M and R cannot be on the same team
P and Q cannot be on the same team
O and S must be on the same team

- If two men are on a team together, who of the following must be on a team with only one other member?

Solution: 
দুইজন পুরুষ যাতে একই টিমে থাকে তবে,
- প্রতিটিমে অবশ্যই একজন বালক থাকতে হবে।
- M এবং R একই টিমে থাকতে পারবে না।
- P এবং Q একই টিমে থাকতে পারবে না।
- O এবং S অবশ্যই একই টিমে থাকবে।
তাহলে নিম্নোক্ত ভাবে টিম সাজানো যাবে।



অর্থাৎ, R অবশ্যই ২ জনের টিমে থাকবে। সাথে হয় P নাহয় Q থাকবে।
৮৯১.
Choose the word that is a necessary part of: 'Guitar'
  1. ক) band
  2. খ) teacher
  3. গ) songs
  4. ঘ) strings
সঠিক উত্তর:
ঘ) strings
উত্তর
সঠিক উত্তর:
ঘ) strings
ব্যাখ্যা
⇒ String - (বাদ্যযন্ত্রের) তার; তন্ত্রী।

- String ছাড়া একটি গিটারের অস্তিত্ব নেই, তাই String একটি গিটার একটি অপরিহার্য অংশ.
- একটি গিটারের জন্য একটি ব্যান্ড প্রয়োজনীয় নয়।
- শিক্ষক ছাড়াই গিটার বাজানো শেখা যায়।
- গান হল গিটারের উপজাত।

- তাই সঠিক উত্তর হবে অপশন (ঘ)
৮৯২.
কোনটি অন্যগুলোর চেয়ে বেমানান?
  1. ক) প্যালাডিয়াম
  2. খ) প্লাটিনাম
  3. গ) পারদ
  4. ঘ) ফসফরাস
সঠিক উত্তর:
ঘ) ফসফরাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফসফরাস
ব্যাখ্যা
ফসফরাস একটি অধাতু, বাকিগুলো ধাতু।
৮৯৩.
যদি '+' অর্থ '×', '×' অর্থ '-', '-' অর্থ '÷', '÷' অর্থ '+' হয়, তবে ২০ + ৫ - ১০ × ৪ ÷ ২ = ?
  1. ১৬
  2. ২৫
  3. ৩৮
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: যদি '+' অর্থ '×', '×' অর্থ '-', '-' অর্থ '÷', '÷' অর্থ '+' হয়, তবে ২০ + ৫ - ১০ × ৪ ÷ ২ = ?

সমাধান:
যদি '+' অর্থ '×', '×' অর্থ '-', '-' অর্থ '÷', '÷' অর্থ '+' হয়
এখন,
২০ + ৫ - ১০ × ৪ ÷ ২
পরিবর্তিত রূপ হবে,
২০ × ৫ ÷ ১০ - ৪ + ২
= ১০০ ÷ ১০ - ৪ + ২
= ১০ - ৪ + ২
= ৬ + ২
= ৮
৮৯৪.
What least number must be subtracted from 427398 so that remaining number is divisible by 15?
  1. ক) 3
  2. খ) 5
  3. গ) 7
  4. ঘ) 9
সঠিক উত্তর:
ক) 3
উত্তর
সঠিক উত্তর:
ক) 3
ব্যাখ্যা

On dividing 427398 by 15 we get the remainder 3, so 3 should be subtracted
Answer : 3

৮৯৫.
Find the greatest number of five digits which is divisible by 15, 21 and 36:
  1. ক) 99540
  2. খ) 99650
  3. গ) 99780
  4. ঘ) 99430
সঠিক উত্তর:
ক) 99540
উত্তর
সঠিক উত্তর:
ক) 99540
ব্যাখ্যা

Greatest number of five digits = 99999.
Required number must be divisible by L.C.M. of 15, 21 and 36, i.e 1260
On dividing 99999 by 1260, we get 459 as a reminder.
∴ Required number = (99999 - 459) = 99540
Answer : 99540

৮৯৬.
খাবার রান্না করা অসম্ভব -
  1. ক) একটি মাটি সরবরাহ ছাড়া
  2. খ) বিদ্যুৎ সরবরাহ ছাড়া
  3. গ) তাপ ছাড়া
  4. ঘ) কাঠের সরবরাহ ছাড়া
সঠিক উত্তর:
গ) তাপ ছাড়া
উত্তর
সঠিক উত্তর:
গ) তাপ ছাড়া
ব্যাখ্যা
Question: খাবার রান্না করা অসম্ভব -


Solution:
খাবার রান্নার জন্য তাপ আবশ্যক।
তাপ ছাড়া খাবার রান্না করা অসম্ভব।
৮৯৭.
জেনারেশন জেড : ১৯৯৭ - ২০১২ :: জেনারেশন আলফা : ?
  1. ১৯৪৬ - ১৯৬৪
  2. ১৯৬৫ - ১৯৮০
  3. ১৯৮১ - ১৯৯৬
  4. ২০১২ - বর্তমান
সঠিক উত্তর:
২০১২ - বর্তমান
উত্তর
সঠিক উত্তর:
২০১২ - বর্তমান
ব্যাখ্যা
প্রশ্ন: জেনারেশন জেড : ১৯৯৭ - ২০১২ :: জেনারেশন আলফা : ?

সমাধান:
• জেনারেশন জেড বা জেন-জি: এঁদের জন্মকাল ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত তারা জেন-জি এর অন্তরভূক্ত।  

• জেনারেশন আলফা: এদের জন্মকাল আনুমানিক ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স ০ থেকে ১২ বছর। যদিও আলফা প্রজন্মের শেষ সময় এখনো নির্ধারিত হয়নি। এই প্রজন্ম এখনো শিশু এবং এদের আচরণগত বৈশিষ্ট্য ও পরিসংখ্যান এখনো সর্বব্যাপী প্রকাশিত নয়, কাজেই বলা যাচ্ছে না যে এই সময়কাল শেষ হবে কত সালে।

• জেনারেশন ওয়াই বা মিলেনিয়ালস বা সহস্রাব্দ প্রজন্ম: এঁদের জন্মকাল আনুমানিক ১৯৮১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত

• বেবি বুমার্স জেনারেশন: এঁদের জন্মকাল আনুমানিক ১৯৪৬ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত এবং এঁদের বর্তমান বয়স ৬০ থেকে ৭৮ বছর।

• জেনারেশন এক্স: এঁদের জন্মকাল আনুমানিক ১৯৬৫ থেকে ১৯৮০ সাল পর্যন্ত এবং এঁদের বর্তমান বয়স ৪৪ থেকে ৫৯ বছর।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট। [Link]
৮৯৮.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ক) The Oval
  2. খ) Eden gardens
  3. গ) Lord's
  4. ঘ) Bernabeu
সঠিক উত্তর:
ঘ) Bernabeu
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Bernabeu
ব্যাখ্যা
সমাধান:
The Oval, Eden gardens, Lord's ক্রিকেট খেলার সাথে জড়িত।
Bernabeu ফুটবল খেলার সাথে জড়িত ।
৮৯৯.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) AND Gate
  2. খ) OR Gate
  3. গ) NAND Gate
  4. ঘ) NOT Gate
সঠিক উত্তর:
গ) NAND Gate
উত্তর
সঠিক উত্তর:
গ) NAND Gate
ব্যাখ্যা
AND, OR, NOT এই Gate গুলো মৌলিক গেইট, সার্বজনীন গেইট নয়।

NAND Gate সার্বজনীন গেইট। 
৯০০.
মাহি একটি মেয়ের ছবির দিকে নির্দেশ করে রাহিকে বলল, ‘উনার মায়ের ভাই, আমার মায়ের বাবার একমাত্র ছেলে’। ছবির মেয়েটির মাতা মাহির কি হয়?
  1. ক) মা
  2. খ) খালাতো বোন
  3. গ) খালা
  4. ঘ) ক ও গ উভয়ই হতে পারেন
সঠিক উত্তর:
ঘ) ক ও গ উভয়ই হতে পারেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক ও গ উভয়ই হতে পারেন
ব্যাখ্যা

প্রশ্নঃ মাহি একটি মেয়ের ছবির দিকে নির্দেশ করে রাহিকে বলল, ‘উনার মায়ের ভাই, আমার মায়ের বাবার একমাত্র ছেলে’। ছবির মেয়েটির মাতা মাহির কি হয়?

মেয়েটির মায়ের ভাই বা মামা; মাহির মায়ের বাবা (নানার) একমাত্র ছেলে বা মামা।
অর্থাৎ, ছবির মেয়েটির এবং মাহির মামা একজনই। তাই, মেয়েটি মাহির বোন বা খালাতো বোন দুইটাই হতে পারে।
তাহলে, মেয়েটির মাতা মাহির মা বা খালা যেকোনো একজন হবেন।