উত্তর
ব্যাখ্যা
A < B , B < C, D < C, B < D
একত্রে করে পাই,
A < B < D < C
সবচেয়ে ছোট A
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১০ / ২৯ · ৯০১–১,০০০ / ২,৮৬২
Ruling - শাসন/আধিপত্য করা।
King - রাজা; নৃপতি।
সম্পর্ক: King এর কাজ হচ্ছে Ruling (শাসন করা)।
একইভাবে,
Learning - শেখা; জ্ঞানার্জন করা।
Scholar - পাঠশালার পড়ুয়া; বিদ্যার্থী; শিক্ষার্থী।
সম্পর্ক: Scholar এর কাজ হচ্ছে Learning (জ্ঞানার্জন করা)।
Source: Accessible Dictionary by Bangla Academy.
প্রশ্ন: 'সিয়াম ফাহিমের চেয়ে লম্বা।' 'আরাফাত সিয়ামের চেয়ে লম্বা।' 'ফাহিম আরাফাতের চেয়ে খাটো নয়।' যদি প্রথম দুটি উক্তি সত্য হয়, তাহলে তৃতীয় উক্তিটি—
সমাধান:
প্রথম দুটি উক্তি বিশ্লেষণ করলে পাই:
১. সিয়াম > ফাহিম (সিয়াম ফাহিমের চেয়ে লম্বা)
২. আরাফাত > সিয়াম (আরাফাত সিয়ামের চেয়ে লম্বা)
সুতরাং, তিনজনের উচ্চতার ক্রম হবে: আরাফাত > সিয়াম > ফাহিম।
অর্থাৎ, আরাফাত সবার চেয়ে লম্বা এবং ফাহিম সবার চেয়ে খাটো।
তৃতীয় উক্তিতে বলা হয়েছে: 'ফাহিম আরাফাতের চেয়ে খাটো নয়'।
কিন্তু উপরের ক্রম অনুযায়ী দেখা যাচ্ছে ফাহিম প্রকৃতপক্ষে আরাফাতের চেয়ে খাটো।
∴ তৃতীয় উক্তিটি মিথ্যা।
প্রশ্ন: পুকুরে একজন মহিলা কাপড় ধুয়ে নিচ্ছে। এমন সময় একজন লোক এসে মহিলার সাথে কথা বলতে শুরু করল। রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ভদ্রলোক এ দৃশ্য দেখে জানতে চাইল লোকটির সাথে মহিলার সম্পর্ক কি? মহিলা বলল, "সে আমার ছেলের মামীর শ্বশুরের ছেলে"। তাহলে লোকটি মহিলার-
সমাধান:
'আমার ছেলে' - মহিলার নিজের ছেলে।
'ছেলের মামী' - মহিলার ভাইয়ের স্ত্রী।
'মামীর শ্বশুর' - মহিলার পিতা
'মামীর শ্বশুরের ছেলে' অর্থাৎ, মহিলার বাবার ছেলে অর্থাৎ, মহিলার ভাই।
অতএব, লোকটি হলো মহিলার ভাই।
E = 9
D = 1
U = 2
C = 3
A = 6
T = 5
I = 4
O = 8
N = 7
সুতরাং EAT = 965 হবে।
প্রশ্ন: নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
সমাধান:
• চাঁদ অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
- বুধ, শুক্র এবং পৃথিবী হলো গ্রহ যারা সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে।
- অন্যদিকে, চাঁদ হলো একটি উপগ্রহ যা পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে, সূর্যের চারদিকে নয়।
অতএব, চাঁদ তার শ্রেণিবিভাগ এবং কক্ষপথের দিক থেকে অন্য তিনটি থেকে ভিন্ন।
প্রশ্ন: What does the word aesthete most nearly mean?
সমাধান:
• The word "aesthete" most nearly means - A person who has a deep appreciation for beauty or art.
- Aesthete (noun)
English Meaning: a person who deeply appreciates, values, or is sensitive to beauty, especially in art and nature.
Bangla Meaning: সৌন্দর্য ও শিল্পের প্রতি গভীর অনুরাগ বা সংবেদনশীলতা সম্পন্ন ব্যক্তি; রসাস্বাদক।
Example Sentence:
1. The gallery was filled with aesthetes admiring the new collection of paintings.
2. She is an aesthete who finds beauty in even the simplest natural scenes.
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary.
Cobbler (noun):
Meaning - মুচি।
Leather (noun):
Meaning - চামড়া, জুতা ইত্যাদি বানাতে প্রক্রিয়াজাত জীবজন্তুর গাত্রাবরণ।
সম্পর্ক: Cobbler (মুচি) Leather নিয়ে কাজ করে।
Carpenter (noun):
Meaning - সূত্রধর; ছুতার; কাঠমিস্ত্রি।
Wood (noun):
Meaning - কাঠ।
সম্পর্ক: Carpenter (কাঠমিস্ত্রি) কাজ করে Wood (কাঠ) নিয়ে।
তাই, সঠিক analogy - Cobbler : Leather :: Carpenter : Wood.
অন্যান্য অপশনসমূহ,
Furniture - আসবাবপত্র; গৃহসজ্জা।
Hammer - হাতুড়ি।
Chair - কেদারা; চেয়ার।
Source: Accessible Dictionary by Bangla Academy.
প্রশ্ন: প্রধান শিক্ষক বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রের মান নিশ্চিত করতে সহকারী শিক্ষক কামাল সাহেবকে গণিতের প্রশ্ন প্রণয়নের দায়িত্ব দেন। প্রশ্ন জমা দেওয়ার পর তিনি কয়েক দফা সংশোধনের নির্দেশ দেন। কিছুটা বিরক্তি থাকলেও কামাল সাহেব দায়িত্বশীলতার সঙ্গে সংশোধন সম্পন্ন করেন। প্রধান শিক্ষকের বারবার সংশোধনের নির্দেশ কোন পেশাগত মূল্যবোধের প্রতিফলন?
সমাধান:
মাননিয়ন্ত্রণ সচেতনতা:
প্রধান শিক্ষক প্রশ্নপত্রের গুণগত মান বজায় রাখতে একাধিকবার পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন। এটি তার পেশাগত দায়বদ্ধতা, মানোন্নয়ন মনোভাব এবং গুণগত মান নিশ্চিত করার সচেতনতার পরিচায়ক।
অপশন আলোচনা:
অযৌক্তিক কঠোরতা:
অযৌক্তিক কঠোরতা বলতে বোঝায় অপ্রয়োজনীয় বা উদ্দেশ্যহীনভাবে কঠিন আচরণ করা। অনুচ্ছেদে প্রধান শিক্ষকের সংশোধনের পেছনে স্পষ্ট উদ্দেশ্য ছিল—প্রশ্নপত্রের মান নিশ্চিত করা।
ব্যক্তিগত অসন্তোষ:
ব্যক্তিগত অসন্তোষ হলে সংশোধনের কারণ হতো ব্যক্তিগত বিরোধ বা অসন্তুষ্টি। কিন্তু অনুচ্ছেদে এমন কোনো ইঙ্গিত নেই। সংশোধনের উদ্দেশ্য ছিল প্রাতিষ্ঠানিক মান রক্ষা করা।
কর্তৃত্ব প্রদর্শন:
কর্তৃত্ব প্রদর্শন বলতে অকারণে ক্ষমতা প্রয়োগ বোঝায়। এখানে প্রধান শিক্ষক যুক্তিসঙ্গত কারণে সংশোধনের নির্দেশ দিয়েছেন। উদ্দেশ্য ছিল মান নিশ্চিত করা, ব্যক্তিগত ক্ষমতা দেখানো নয়।
প্রশ্ন: If Z = 1, RUN = 28, then DOG = ?
সমাধান:
ইংরেজি বর্ণমালায় শেষের দিক থেকে বর্ণগুলোর মান-
Z = 1
R = 9, U = 6, N = 13
RUN = 9 + 6 + 13 = 28
DOG এর ক্ষেত্রে,
D = 23, O = 12, G = 20
∴ DOG = 23 + 12 + 20 = 55
প্রশ্ন: নিচের কোনটি ভিন্নধর্মী?
সমাধান:
দেওয়া উপাদানগুলো,
ক) অক্সিজেন (O2) ⇒ অধাতু (non-metal), গ্যাস
খ) হিলিয়াম (He) ⇒ নিস্ক্রিয় গ্যাস
গ) নাইট্রোজেন (N2) ⇒ অধাতু (non-metal), গ্যাস
ঘ) হাইড্রোজেন (H2) ⇒ অধাতু (non-metal), গ্যাস
হিলিয়াম একমাত্র নিস্ক্রিয় গ্যাস, যা রাসায়নিকভাবে কোনো বিক্রিয়া অংশ গ্রহণ করে না।
বাকি তিনটি সব অধাতু (non-metals), এবং রাসায়নিকভাবে সক্রিয় (যেমন: অক্সিজেন ও নাইট্রোজেন অনেক যৌগ গঠন করে, কার্বনও বিভিন্ন যৌগ তৈরি করে)।
সুতরাং, সঠিক উত্তর খ) হিলিয়াম
প্রশ্ন: Choose the correct spelling.
সমাধান:
• The correct spelling is - Manoeuvre. (অপশন 'গ')
• Manoeuvre (noun)
English Meaning: A movement or series of moves requiring skill and care; a carefully planned action.
Bangla Meaning: কৌশলী নড়াচড়া; দক্ষতার সাথে সম্পন্ন পরিকল্পিত পদক্ষেপ।
Example Sentence:
1. The pilot executed a difficult manoeuvre to avoid the storm.
2. The soldiers practiced a complex manoeuvre during the drill session.
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
প্রশ্ন: হোয়াংহো নদীর সাথে কুয়েনলুন পর্বতের যেরূপ সম্পর্ক সাঙ্গু নদীর সাথে নিম্নের কোনটির সেরূপ সম্পর্ক?
সমাধান:
হোয়াংহো নদীর উৎপত্তি কুয়েনলুন পর্বত থেকে, সাঙ্গু নদীর উৎপত্তি আরাকান পবর্ত হতে।
কয়েকটি নদীর উৎপত্তিস্থল:
- কর্ণফুলি: কর্ণফুলি নদী চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী যা ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়েছে।
- পদ্মা: বাংলাদেশের প্রধান নদী পদ্মা। এ নদী গঙ্গা নামে মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে।
- মহানন্দা: হিমালয়ের পাদদেশে দার্জিলিং এর নিকটবর্তী মহালড্রীম পর্বত হতে মহানন্দা নদীর উৎপত্তি হয়েছে।
প্রশ্ন: যদি ROSE = 57 হয়, তাহলে LEAF = ?
সমাধান:
এখানে, শব্দের প্রতিটি বর্ণের বর্ণক্রমের যোগফল হলো শব্দটির কোড।
R = 18
O = 15
S = 19
E = 5
যোগফল = 18 + 15 + 19 + 5 = 57
এখন, LEAF:
L = 12
E = 5
A = 1
F = 6
যোগফল = 12 + 5 + 1 + 6 = 24
প্রশ্ন: "সে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে"- এই বাক্যটিতে 'উত্তীর্ণ' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
সমাধান:
• এখানে "উত্তীর্ণ" শব্দটির অর্থ হলো সফলভাবে কোনো ধাপ, পরীক্ষা বা বাধা অতিক্রম করা।
যা প্রশ্নে উল্লেখিত বাক্যের প্রেক্ষিতে পুরোপুরি মানানসই।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
প্রশ্ন: 'আকাশ ও পৃথিবীর অন্তরালোকে' এক কথায় বলে?
সমাধান:
আকাশ ও পৃথীবির অন্তরালকে এক কথায় বলে- 'রোদসী'।
অন্যদিকে,
- আকাশ ও পৃথিবী বা স্বর্গ বা মর্ত্য = ক্রন্দসী।
- রোদে শুকানো আম = আমশি।
- অতলস্পর্শ - তলদেশ স্পর্শ করা যায় না এমন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
প্রশ্ন: মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ হচ্ছে -
সমাধান:
• মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ হচ্ছে - ঠ।
• মূর্ধন্য ব্যঞ্জন:
- দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম মূর্ধা। যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে,সেগুলোকে মূর্ধন্য ব্যঞ্জন বলে।
- “ট, ঠ, ড, ঢ, ড়, ঢ়” মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
• দন্তমূলীয় ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে দন্তমূলীয় ব্যঞ্জন বলে।
- ”ন, র, ল, স” দন্ত্যমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
• ওষ্ঠ্য ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে ওষ্ঠ্য ব্যঞ্জন বলে।
- এগুলো দ্বি-ওষ্ঠ্য ধ্বনি নামেও পরিচিত।
- ”প, ফ, ব, ভ, ম” ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
• দন্ত্য ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে দন্ত্য ব্যঞ্জন বলে।
- ”ত, থ, দ, ধ” দন্ত্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।
প্রথমত, প্রশ্নটা আপেক্ষিক। একদম ১ + ১ = ২ এভাবে বলা সম্ভব নয়। আপনার বিবেচনা থেকে উত্তর করতে পারেন।
বড় ধরণের ব্যাবসা চালাতে বা উদ্যোক্তা হতে হলে অবশ্যই বুদ্ধির প্রয়োজনীয়তা এগিয়ে রাখতে হবে। তবে, এটাও সত্য পরিশ্রম ছাড়া কোন বুদ্ধিই কাজে লাগবে না।
সব ব্যবসায় প্রখর বুদ্ধির প্রয়োজনীয়তা নেই। শিল্পপতিও ব্যবসায়ী আবার মুদি দোকানদারও ব্যাবসায়ী আবার রাস্তার পাশে সবজি বিক্রেতাও ব্যবসায়ী। মুদির দোকানীকে অতোটা বুদ্ধিমান হবার প্রয়োজন নেই, শুধু পরিশ্রম করে গেলেও তিনি ব্যবসায় ভাল করবেন।
বিষয়টি নিয়ে ওয়ারেন বাফেটের একটা উক্তি এরকম, "You don’t need a lot of brains to be in this business. What you do need is emotional stability. You have to be able to think independently.”
এমন অনেক সফল ব্যবসায়ী পাওয়া যাবে যারা গড়পড়তা বুদ্ধিমত্তা এবং অক্লান্ত পরিশ্রম দিয়ে সফল হয়েছে। কিন্তু, আপনি এমন কোন ব্যবসায়ী পাবেন না যিনি পরিশ্রম ছাড়া শুধু বুদ্ধিমত্তা দিয়েই সফল হয়ে গেছেন। তাই, আর যাই হোক না কেন পরিশ্রমী হতেই হবে।
প্রশ্ন: মানুষের আচরণকে সবচেয়ে বেশি প্রভাবিত করে কোনটি?
সমাধান:
মনোবিজ্ঞানে (Psychology) মানুষের আচরণ গঠন ও পরিচালনায় সবচেয়ে বেশি প্রভাব ফেলে প্রেষণা (Motivation)।
প্রেষণা হলো সেই অভ্যন্তরীণ শক্তি বা প্রক্রিয়া যা,
আচরণকে একটা নির্দিষ্ট দিকে পরিচালিত করে এবং আচরণকে চালিয়ে যাওয়ার জন্য শক্তি ও অধ্যবসায় যোগায়।
অর্থাৎ, কেন একজন মানুষ কোনো কাজ করে, কেন সে একটা লক্ষ্যের দিকে যায়, কেন সে কঠোর পরিশ্রম করে - এসবের মূলে থাকে প্রেষণা।
প্রশ্ন: একটি বাক্সের মধ্যে একটি পেন্সিল আছে। বাক্সটি একটি তাকের উপরে অবস্থান করছে। তাকটি জানালার নিচে অবস্থান করছে। তাহলে নিচের কোন বাক্যটি উপরের বর্ণনার জন্য প্রযোজ্য হবে?
সমাধান:
বর্ণনা অনুযায়ী অবস্থানের ক্রম হলো:
১. সবার উপরে আছে জানালা।
২. জানালার নিচে তাকটি অবস্থিত।
৩. তাকের উপরে বাক্সটি অবস্থিত।
৪. বাক্সের মধ্যে পেন্সিলটি অবস্থিত।
যেহেতু তাকটি জানালার নিচে এবং পেন্সিলটি সেই তাকের উপরের বাক্সে আছে, তাই যুক্তিগতভাবে পেন্সিলটিও জানালার নিচেই অবস্থিত।
প্রশ্ন: P হলো Q এবং R-এর আপন ভাই। S হলো R-এর মা। T হলো P-এর বাবা। নিচের কোন উক্তিটি নিশ্চিতভাবে সত্য নাও হতে পারে?
সমাধান:
P এখানে Q এবং R-এর আপন ভাই হওয়ায় তারা একই বাবা-মা'র সন্তান;
S হলো R-এর মা, তাই P এবং Q-এরও মা;
T হলো P-এর বাবা, তাই Q এবং R-এরও বাবা এবং S-এর স্বামী।
কিন্তু Q-এর লিঙ্গ (Gender) সম্পর্কে কিছু বলা নেই। Q ছেলে হতে পারে, আবার মেয়েও হতে পারে। তাই "Q হলো T-এর ছেলে" - এটি নিশ্চিত নয়।
প্রশ্ন: ইলেক চিহ্ন কেন ব্যবহার করা হয়?
সমাধান:
• বিলুপ্ত বর্ণের জন্য- ইলেক বা লোপ চিহ্ন দিতে হয়।
• ইলেক বা লোপ চিহ্ন:
- বাক্যে এক বা একাধিক বর্ণকে বর্জন করা হলে, তা প্রকাশের জন্য বর্জিত স্থানে ইংরেজি ভাষায় অ্যাপস্ট্রফি বলে পরিচিত ( ' ) লোপচিহ্নটি ব্যবহৃত হয়।
- বাংলায় একে 'উর্ধ্বকমা' বলা হয়।
- আধুনিক- প্রমিত বানানে 'উর্ধ্বকমা' বর্জনীয়।
- ইলেক বা লোপ চিহ্ন থাকলে - থামার প্রয়োজন নেই।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।