বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning)

মোট প্রশ্ন২,৮৬২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning)

PrepBank · পাতা ২০ / ২৯ · ১,৯০১২,০০০ / ২,৮৬২

১,৯০১.
কোনটি শুদ্ধ বানান?
  1. আমাবশ্যা
  2. অমাবশ্যা
  3. অমাবষ্যা
  4. অমাবস্যা
সঠিক উত্তর:
অমাবস্যা
উত্তর
সঠিক উত্তর:
অমাবস্যা
ব্যাখ্যা

প্রশ্ন: কোনটি শুদ্ধ বানান?

সমাধান:
শুদ্ধ বানান হলো: অমাবস্যা
- অমাবস্যা হল চন্দ্রমাসের শেষ দিন, যখন চাঁদ অদৃশ্য থাকে।

১,৯০২.
কোনো একটি সাংকেতিক ভাষায় COMPUTER কে RFUVQNPC লিখা হলে, MEDICINE কে কী লিখা হবে?
  1. MFEDJJOE
  2. EOJDEJFM
  3. MFEJDJOE
  4. EOJDJEFM
সঠিক উত্তর:
EOJDJEFM
উত্তর
সঠিক উত্তর:
EOJDJEFM
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি সাংকেতিক ভাষায় COMPUTER কে RFUVQNPC লিখা হলে, MEDICINE কে কী লিখা হবে?

সমাধান:
COMPUTER 
RETUPMOC
RFUVQNPC
এখানে প্রথমে সবগুলো বর্ণ বিপরীত ক্রমে লিখা হয়। তারপর ১ম ও শেষের বর্ণ বাদে মাঝের সবগুলো তার পরের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়।

MEDICINE
ENICIDEM
EOJDJEFM
১,৯০৩.
জনপ্রিয়তা : গর্ব :: প্রত্যাখ্যান:?
  1. অবহেলা
  2. ব্যর্থতা
  3. হতাশা
  4. অযোগ্যতা
সঠিক উত্তর:
হতাশা
উত্তর
সঠিক উত্তর:
হতাশা
ব্যাখ্যা
জনপ্রিয়তা বৃদ্ধি পেলে গর্ব হয় এবং প্রত্যাখ্যান বৃদ্ধি পেলে হতাশা বাড়ে এমন একটি সম্পর্ক নির্দেশ করছে এখানে। 
------------
অন্য অপশনগুলোর ক্ষেত্রে এমন সম্পর্ক পাওয়া যায় না। 
১,৯০৪.
নিচের কোনটি ব্যতিক্রম?  
  1. ক) সময়
  2. খ) ত্বরণ
  3. গ) কাজ
  4. ঘ) বেগ
সঠিক উত্তর:
ক) সময়
উত্তর
সঠিক উত্তর:
ক) সময়
ব্যাখ্যা
মৌলিক রাশিঃ
দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎপ্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ- এই সাতটি রাশিকে মৌলিক রাশি বলে। রাশিগুলোকে পরিমাপ করতে অন্য কোন এককের উপর নির্ভর করতে হয় না।

লব্ধ রাশিঃ
যে রাশিগুলো মৌলিক রাশির উপর নির্ভরশীল তাদেরকে লব্ধ রাশি বলে।
যেমন- বেগ, কাজ, ত্বরণ ইত্যাদি।

সূত্রঃ পদার্থবিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১,৯০৫.
নিচের কোনটি বতিক্রম?
  1. ক) পয়োধি
  2. খ) তোয়ধি
  3. গ) বারিদ
  4. ঘ) সায়র
সঠিক উত্তর:
গ) বারিদ
উত্তর
সঠিক উত্তর:
গ) বারিদ
ব্যাখ্যা
- সাগর এর কয়েকটি সমার্থক শব্দ হলো - পয়োধি, তোয়ধি, সায়র, সমুদ্র, বারিধি, দরিয়া, অর্ণব, পারাবার, পাথার প্রভৃতি।

- বারিদ হচ্ছে মেঘ এর সমার্থক শব্দ ।

সূত্র: ভাষা-শিক্ষা - ড. হায়াৎ মামুদ
১,৯০৬.
The devil would not listen to ____.
  1. the wise
  2. the human
  3. the scriptures
  4. a fall
সঠিক উত্তর:
the scriptures
উত্তর
সঠিক উত্তর:
the scriptures
ব্যাখ্যা
প্রশ্ন: The devil would not listen to ____

সমাধান:
The devil would not listen to the scriptures.
এটি একটি প্রবাদ বাক্য, যার বাংলা অর্থ -
'' চোরে না শোনে ধর্মের কাহিনী।''
১,৯০৭.
গ, জ, ড, ......... ধারাটির পরবর্তী অক্ষরটি কী হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: গ, জ, ড, ......... ধারাটির পরবর্তী অক্ষরটি কী হবে?

সমাধান:
, ঘ, ঙ, চ, ছ, , ঝ, ঞ,ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ,
১,৯০৮.
মনে কর প্রথম দুটি উক্তি সত্য। তবে শেষের উক্তিটি-
  1. সত্য
  2. মিথ্যা
  3. অনিশ্চিত
  4. আংশিক সত্য
সঠিক উত্তর:
অনিশ্চিত
উত্তর
সঠিক উত্তর:
অনিশ্চিত
ব্যাখ্যা
• প্রথমেই বলা রাখা ভালো, প্রশ্নটি কনফিউজিং। প্রশ্নকর্তার দৃষ্টিভঙ্গির উপর মূলত সঠিক উত্তরটি নির্ভর করছে।
- প্রশ্নটি দুটি দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করা যায়। বিষয় দুটি নিম্নে আলোচনা করা হলো -

⇒ "মনে কর প্রথম দুটি উক্তি সত্য। তবে শেষের উক্তিটি-" প্রশ্নটি থেকে যদি আমরা "প্রথম" শব্দটি বাদ দিয়ে দেই, তাহলে প্রশ্নটি দাঁড়াচ্ছে - "মনে কর দুটি উক্তি সত্য। তবে শেষের উক্তিটি-"।
তাহলে আর কোন কনফিউশন থাকছে না। সরাসরি দ্বিতীয় উক্তিকে সত্য বলে দেওয়া যাচ্ছে।

⇒ কিন্তু প্রশ্নে যেহেতু "প্রথম" শব্দটি আছে; সেহেতু দুইটির পর আরো উক্তি আছে, এটাই বুঝাচ্ছে। নাহলে, প্রথম শব্দটির ব্যবহার "বাহুল্য/অবান্তর" হয়ে যাচ্ছে। 
যেমন কেউ নিশ্চয়ই এটা বলবেন না যে, আমার প্রথম দুটি চোখে পরিস্কার দেখতে পাই।
কিন্তু, কেউ ১০টি আম কিনে এটা বলতে পারবেন যে, প্রথম দুটি আম বেশ মিষ্টি ছিল। 

- প্রশ্নকর্তা সম্ভবত প্রশ্নটি ট্রিকি করার জন্য "প্রথম" শব্দটি জুড়ে দিয়েছেন।
- সেক্ষেত্রে প্রথম দুটি উক্তি সত্য হলেও তার পরের উক্তিগুলো সত্য নাকি মিথ্যা সেটা বলা যাচ্ছে না। শেষের উক্তিটি সত্য, মিথ্যা বা যেকোন কিছুই হতে পারে।
- তাই প্রশ্নের শর্ত বিশ্লেষণ করে এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর - "অনিশ্চিত" হবে।

[আমরা অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে "অনিশ্চিত" নিয়েছি। বাকিটা প্রশ্নকর্তার উপর নির্ভর করে।]
১,৯০৯.
যদি মাসের ৫তম দিন রবিবার হয়, তবে মাসের ২১তম দিন কী বার হবে?
  1. রবিবার
  2. সোমবার
  3. মঙ্গলবার
  4. বুধবার
সঠিক উত্তর:
মঙ্গলবার
উত্তর
সঠিক উত্তর:
মঙ্গলবার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি মাসের ৫তম দিন রবিবার হয়, তবে মাসের ২১তম দিন কী বার হবে?

সমাধান:
৫তম দিন = রবিবার
(৫ + ৭) বা ১২ তম দিন= রবিবার
(১২ + ৭) বা ১৯ তম দিন= রবিবার
২০ তম দিন = সোমবার
২১ তম দিন = মঙ্গলবার
১,৯১০.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ক) গাজর
  2. খ) টমেটো
  3. গ) আলু
  4. ঘ) পেঁয়াজ
সঠিক উত্তর:
খ) টমেটো
উত্তর
সঠিক উত্তর:
খ) টমেটো
ব্যাখ্যা
পেঁয়াজ, গাজর ও আলু মাটির নিচে জন্মে কিন্তু টমেটো গাছের ডালে জন্মে।
উল্লেখ্য, পেঁয়াজ মসলা নয়, পেঁয়াজ সবজি।
১,৯১১.
--- ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব।
  1. পুষ্টিকর খাদ্য
  2. ঔষধ
  3. সচেতনতা
  4. টীকাদান কর্মসূচি
সঠিক উত্তর:
সচেতনতা
উত্তর
সঠিক উত্তর:
সচেতনতা
ব্যাখ্যা
পুষ্টিকর খাদ্য, ঔষধ ও টীকাদান কর্মসূচি যতই থাক না কেন ‘সচেতনতা’ ছাড়া বিভিন্ন সংক্রামক ব্যাধির আক্রমণ থেকে রক্ষা পাওয়া অসম্ভব।
১,৯১২.
If in a certain language, TEACHER is coded as VGCEJGT, then how will STUDENT be coded?
  1. UWEVGPV
  2. UVWFGPV
  3. UWDUGPV
  4. UVEWGPV
সঠিক উত্তর:
UVWFGPV
উত্তর
সঠিক উত্তর:
UVWFGPV
ব্যাখ্যা
প্রশ্ন: If in a certain language, TEACHER is coded as VGCEJGT, then how will STUDENT be coded?

সমাধান:

TEACHER is written as VGCEJGT.
Logic: Each letter is shifted forward by two positions.
T → V
E → G
A → C
C → E
H → J
E → G
R → T

Apply the same logic to STUDENT:
S → U
T → V
U → W
D → F
E → G
N → P
T → V
Answer: UVWFGPV
১,৯১৩.
মিহির : ভানু :: শোভন : ?
  1. কেশরী
  2. করী
  3. অনুপম  
  4. তনু
সঠিক উত্তর:
অনুপম  
উত্তর
সঠিক উত্তর:
অনুপম  
ব্যাখ্যা
সুন্দর শব্দের সমার্থক শব্দ :- শোভন, চারু , সুকান্ত , নিরুপম , অনুপম  ইত্যাদি। 

'মিহির' শব্দের সমার্থক শব্দ : 
- সূর্য 
- রবি, 
- তপন 
- সবিতা 
- প্রভাকর 
- দিবাকর 
- ভাস্কর 
- দিনেশ 
- কিরণমালী 
- দিনমণি 
- দিনপতি 
- ভানু 
- আদিত্য 
- মার্তণ্ড 
- অংশুমালী 
- দিননাথ 
- উষাপতি 
- চিত্রভানু 
- দিনকর 
- দিবাবসু 
- বিভাবসু 
- বিভাকর 
- পূষণ 
- অংশুমান
- অরুণ 

[ উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
১,৯১৪.
‘Canberra’-এর সাথে অস্ট্রেলিয়া যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে ‘Caracas’ -এর সাথে কোন দেশ সম্পর্কিত?
  1. Venezuela 
  2. Colombia
  3. Uganda
  4. Brazil
সঠিক উত্তর:
Venezuela 
উত্তর
সঠিক উত্তর:
Venezuela 
ব্যাখ্যা

প্রশ্ন: ‘Canberra’-এর সাথে অস্ট্রেলিয়া যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে ‘Caracas’ -এর সাথে কোন দেশ সম্পর্কিত?

সমাধান:
Canberra হলো অস্ট্রেলিয়ার রাজধানী।
Caracas হলো ভেনেজুয়েলার রাজধানী।

অতএব, Caracas, Venezuela-র সাথে সম্পর্কিত।

অপশন আলোচনা:
ক) Venezuela - Caracas হলো Venezuela-এর রাজধানী। 
খ) Colombia - Colombia-র রাজধানী Bogotá.
গ) Uganda - Uganda-র রাজধানী Kampala.
ঘ) Brazil - Brazil-এর রাজধানী Brasília.

১,৯১৫.
বাজার অর্থনীতির মূল চালিকাশক্তি হলো ______।
  1. দ্রব্যমূল্য
  2. প্রতিযোগিতা
  3. শুল্ক
  4. আমদানি
সঠিক উত্তর:
দ্রব্যমূল্য
উত্তর
সঠিক উত্তর:
দ্রব্যমূল্য
ব্যাখ্যা
প্রশ্ন: বাজার অর্থনীতির মূল চালিকাশক্তি হলো ______।

সমাধান:
বাজার অর্থনীতির মূল চালিকাশক্তি হলো দ্রব্যমূল্য

- বাজার হলো এমন একটি ব্যবস্থা যেখানে ক্রেতা-বিক্রেতা দ্রব্য ক্রয় ও বিক্রয়ে মূল্য নির্ধারণ ও বিনিময় ব্যবস্থা সম্পন্ন করে।
- বাজার হচ্ছে ক্রেতা ও বিক্রেতার মধ্যে পণ্য বিনিময়ের মাধ্যম। বাজার ব্যবস্থায় প্রতিটি বিনিময়যোগ্য পণ্য বা সেবার বিনিময় দাম থাকবে
- পণ্য বা সেবার দামই উৎপাদককে সংকেত দেবে কোনো পণ্য বা দ্রব্য কতটুকু তৈরি করতে হবে। ভোক্তারা বেশি চাইলে পণ্যের দাম বাড়বে এবং এই দাম বৃদ্ধির সংকেতে উৎপাদক বেশি পরিমাণ উৎপাদনে আগ্রহী হবে। আবার পণ্য বা দ্রব্যের দাম কমে গেলে এবং তা স্থায়ী হলে উৎপাদক দ্রব্য উৎপাদন কমিয়ে দেবে। 
- দাম ও উৎপাদনের ভারসাম্য সৃষ্টি করে বাজার। আর চূড়ান্ত চাহিদা ও মোট সরবরাহ বাজারে পণ্যের দাম কী হবে তা নির্ধারণ করে।

উৎস: কৃষি অর্থনীতি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১,৯১৬.
ঘড়ি : কাটা :: থার্মোমিটার : ?
  1. ফারেনহাইট
  2. তাপমাত্রা
  3. চিকিৎসা
  4. পারদ
সঠিক উত্তর:
পারদ
উত্তর
সঠিক উত্তর:
পারদ
ব্যাখ্যা
ঘড়িতে যেমন সময় পরিমাপ করতে কাঁটা ব্যবহার হয়। তেমনি, থার্মোমিটারে তাপমাত্রা পরিমাপ করতে পারদ ব্যবহার হয়।
১,৯১৭.
প্রদত্ত চিত্রে (Z) এর উন্মোচিত রূপের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ কোনটি? 

  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ঘ) 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4
ব্যাখ্যা
একটি কাগজ নিয়ে প্রথমে যথাক্রমে X ও Y চিত্রে প্রদর্শিতরূপে ভাঁজ করি। তারপর যথাক্রমে Z চিত্রে প্রদর্শিতরূপে দুইটি ছিদ্র করি। 
তারপর কাগজের ভাঁজ খুলে উন্মোচিত করলে (4) নং চিত্রটির অনুরূপ পাওয়া যাবে।

অর্থাৎ, প্রদত্ত চিত্রে  (Z) এর উন্মোচিত রূপের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ হলো অপশন ঘ(4)
১,৯১৮.
একজন ব্যক্তির বেতন ৫% বেড়েছে। কিন্তু এক বছর পর তা আবার ৫% কমেছে। মোটের ওপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?
  1. ক) ২৫% কমেছে
  2. খ) ২৫% বেড়েছে
  3. গ) ১৬% কমেছে
  4. ঘ) ০.২৫% কমেছে
সঠিক উত্তর:
ঘ) ০.২৫% কমেছে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ০.২৫% কমেছে
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তির  বেতন ৫% বেড়েছে। কিন্তু এক বছর পর তা আবার ৫% কমেছে। মোটের ওপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?

সমাধান:
ধরি, ব্যক্তির বেতন ১০০ টাকা
৫% বৃদ্ধিতে বেতন = ১০০ + ১০০ এর ৫% 
= ১০০ + (১০০ × ৫/১০০)
= ১০০ + ৫ 
= ১০৫ টাকা

৫% কমে বেতন হবে = ১০৫ - ১০৫ এর ৫%
= ১০৫ - (১০৫ × ৫/১০০ )
= ১০৫ - ৫.২৫
= ৯৯.৭৫ টাকা

বেতন কমেছে = ১০০ - ৯৯.৭৫ = ০.২৫ টাকা

অতএব, বেতন শতকরা  ০.২৫% কমেছে।
১,৯১৯.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ক) টমেটো
  2. খ) ঢ্যাঁড়শ
  3. গ) মরিচ
  4. ঘ) পেঁয়াজ
সঠিক উত্তর:
গ) মরিচ
উত্তর
সঠিক উত্তর:
গ) মরিচ
ব্যাখ্যা
- মরিচ ছাড়া বাকিগুলো হলো সবজির উদাহরণ।
- মরিচ হল একপ্রকার মশলা।
১,৯২০.
শুদ্ধ বানান কোনটি?
  1. ভবিষ্যৎবাণি
  2. ভবিষ্যদ্‌বাণী
  3. ভবিষ্যতবাণী
  4. ভবিষ্যৎবাণী
সঠিক উত্তর:
ভবিষ্যদ্‌বাণী
উত্তর
সঠিক উত্তর:
ভবিষ্যদ্‌বাণী
ব্যাখ্যা

প্রশ্ন: শুদ্ধ বানান কোনটি?

সমাধান:

• শুদ্ধ বানান-  ভবিষ্যদ্‌বাণী। 
- শব্দটি বিশেষ্য পদ। 
- এটি একটি সংস্কৃত শব্দ। 
অর্থ:
- ভবিষ্যতে কী ঘটবে সে বিষয়ে উক্তি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৯২১.
নিচের বাক্যটি কোন ধরেনর বাক্য?
'সে যে কোথায় আমার তা জানা নেই'
  1. যৌগিক
  2. জটিল
  3. সরল
  4. খণ্ড বাক্য
সঠিক উত্তর:
জটিল
উত্তর
সঠিক উত্তর:
জটিল
ব্যাখ্যা
জটিল বাক্য: 
একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়।

যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা তাঁরা, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে।

• যেমন: সে যে কোথায় আমার তা জানা নেই।
- এখানে 'সে- যে' সাপেক্ষ সর্বনাম থাকায় বাক্যটি জটিল বাক্য হবে।

অনুরূপভাবে,
- যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই ।
- যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।
- যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম।
- যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।

• বাক্যে যদিও__তবু/যদিও__তথাপি থাকলে জটিল বাক্য হয়ে থাকে।

উৎস: নবম-দশম শ্রেণি, বাংলা ব্যাকরণ (২০২২ সংস্করণ)।
১,৯২২.
VERVE : ENTHUSIASM :: ? : ?
  1. ক) Loyalty : Duplicity
  2. খ) Devotion : Reverence
  3. গ) Eminence : Anonymity
  4. ঘ) Generosity : Elation
সঠিক উত্তর:
খ) Devotion : Reverence
উত্তর
সঠিক উত্তর:
খ) Devotion : Reverence
ব্যাখ্যা
VERVE : ENTHUSIASM :: Devotion : Reverence
সমার্থক শব্দযুগল।
VERVE : ENTHUSIASM = উদ্দীপনা।
Devotion : Reverence = ভক্তি, শ্রদ্ধা।
১,৯২৩.
Concern, Carrot, Cook, Camel শব্দগুলো থেকে ইংরেজি অভিধানে কোনটি আগে বসবে?
  1. Carrot
  2. Camel
  3. Concern
  4. Cook
সঠিক উত্তর:
Camel
উত্তর
সঠিক উত্তর:
Camel
ব্যাখ্যা
প্রশ্ন: Concern, Carrot, Cook, Camel শব্দগুলো থেকে ইংরেজি অভিধানে কোনটি আগে বসবে?

সমাধান:
Concern, Carrot, Cook, Camel
সবগুলো C বর্ণ দিয়ে শুরু
২য় বর্ণ o এবং a এর মাঝে a আগে আসে।
Carrot, Camel
৩য় বর্ণ r ও  m এর মাঝে m আগে আসে
Camel

∴ ইংরেজি অভিধানে সবার আগে Camel বসবে। 
১,৯২৪.
স্বাধীন : নির্ভয় : : সংশয় :
  1. নির্ভয়
  2. প্রত্যয়
  3. বিস্ময়
  4. দ্বিধা
সঠিক উত্তর:
দ্বিধা
উত্তর
সঠিক উত্তর:
দ্বিধা
ব্যাখ্যা
প্রশ্ন: স্বাধীন : নির্ভয় : : সংশয় :

সমাধান:
স্বাধীন ও নির্ভয় পরস্পর সমার্থক শব্দ এবং সংশয় ও দ্বিধা পরস্পর সমার্থক শব্দ।
১,৯২৫.
প্রশ্নবোধকস্থানে কোনটি বসবে? 
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    তীরচিহ্নগুলির একটি নীচের অংশ থেকে বৃত্তের উপরের চিত্রের উপরের অংশে চলে যায় এবং উল্লম্বভাবে উল্টে যায়
    অপশন গ সঠিক
    ১,৯২৬.
    যদি অক্টোবর মাসের ১ তারিখ মঙ্গলবার হয়, তাহলে নভেম্বর মাসে ১ তারিখ কী বার হবে?
    1. মঙ্গলবার
    2. বুধবার
    3. বৃহস্পতিবার
    4. শুক্রবার
    সঠিক উত্তর:
    শুক্রবার
    উত্তর
    সঠিক উত্তর:
    শুক্রবার
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি অক্টোবর মাসের ১ তারিখ মঙ্গলবার হয়, তাহলে নভেম্বর মাসে ১ তারিখ কী বার হবে?

    সমাধান:
    ৭ দিন পর ৮ম দিনে পুনরায় একই বার আসে।
    তাই অক্টোবর মাসের ১ম দিন মঙ্গলবার হলে ৮ম, ১৫তম, ২২তম, ২৯তম দিন মঙ্গলবার হবে।

    অক্টোবর মাসের ৩০ তারিখ হবে বুধবার।
    অক্টোবর মাসের ৩১ তারিখ হবে বৃহস্পতিবার।
    নভেম্বর মাসের ১ তারিখ হবে শুক্রবার।
    ১,৯২৭.
    রিফাত একটি মেয়েকে পরিচয় করিয়ে দিয়ে বলল, 'এ হলো আমার বাবার একমাত্র ছেলের মেয়ে।' তাহলে ঐ মেয়েটির সঙ্গে রিফাতের সম্পর্ক কী?
    1. বোন 
    2. ভাগ্নি
    3. মেয়ে
    4. মা
    সঠিক উত্তর:
    মেয়ে
    উত্তর
    সঠিক উত্তর:
    মেয়ে
    ব্যাখ্যা

    প্রশ্ন: রিফাত একটি মেয়েকে পরিচয় করিয়ে দিয়ে বলল, 'এ হলো আমার বাবার একমাত্র ছেলের মেয়ে।' তাহলে ঐ মেয়েটির সঙ্গে রিফাতের সম্পর্ক কী?

    সমাধান: 
    রিফাতের বাবার একমাত্র ছেলে = রিফাত নিজে
    রিফাতের বাবার একমাত্র ছেলের মেয়ে = রিফাতের মেয়ে

    সুতরাং, রিফাত যে মেয়েটিকে পরিচয় করিয়ে দিচ্ছে, সে তার নিজের মেয়ে।

    ১,৯২৮.
    বাংলা বানান রীতি অনুযায়ী নিচের কোনটি শুদ্ধ বানান?
    1. ক) অণূসূয়া
    2. খ) অণুসূয়া
    3. গ) অনসূয়া
    4. ঘ) অনূসূয়া
    সঠিক উত্তর:
    গ) অনসূয়া
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) অনসূয়া
    ১,৯২৯.
    নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা?
    1. Kiwi
    2. Eagle
    3. Emu
    4. Ostrich
    সঠিক উত্তর:
    Eagle
    উত্তর
    সঠিক উত্তর:
    Eagle
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা?

    সমাধান:
    Kiwi, Eagle, Emu, Ostrich সবগুলোই পাখি।
    কিন্তু এদের মধ্যে একমাত্র Eagle উড়তে পারে বাকিগুলো উড়তে পারে না।

    Eagle শব্দটি অন্যদের থেকে আলাদা।
    ১,৯৩০.
    An _________ will not change his skin.
    1. Chinese
    2. Brazilian
    3. Egyptian
    4. Ethiopian
    সঠিক উত্তর:
    Ethiopian
    উত্তর
    সঠিক উত্তর:
    Ethiopian
    ব্যাখ্যা

    প্রশ্ন: An _________ will not change his skin.

    সমাধান:
    An Ethiopian will not change his skin.
    এটি একটি প্রবাদ বাক্য, যার বাংলা অর্থ -
    'কয়লা ধুইলে ময়লা যায় না।'

    ১,৯৩১.
    What is related to few as ordinary is to exceptional?
    1. none
    2. some
    3. many
    4. less
    5. more
    সঠিক উত্তর:
    many
    উত্তর
    সঠিক উত্তর:
    many
    ব্যাখ্যা
    প্রশ্ন: What is related to few as ordinary is to exceptional?

    সমাধান:
    ordinary - স্বাভাবিক; সাধারণ।
    exceptional - ব্যতিক্রমী; অসাধারণ।
    few - বেশি নয়; স্বল্প।
    many - বহু; বহুসংখ্যক; অনেক।

    Ordinary is to exceptional as few is to many.
    ১,৯৩২.
    আপনার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কী হয়?
    1. চাচা
    2. মামা
    3. ভাই
    4. কোনটিই নয়
    সঠিক উত্তর:
    ভাই
    উত্তর
    সঠিক উত্তর:
    ভাই
    ব্যাখ্যা

    প্রশ্ন: আপনার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কী হয়?

    সমাধান:
    ​চাচার একমাত্র বড় ভাই → আপনার বাবা
    ​বাবার মেয়ে → আপনার বোন
    ​বোনের ছোট ভাই → আপানার ভাই

    ১,৯৩৩.
    রাষ্ট্র একটি____________ প্রতিষ্ঠান। 
    1. জাতীয়
    2. দলীয়
    3. ধর্মীয়
    4. রাজনৈতিক
    সঠিক উত্তর:
    রাজনৈতিক
    উত্তর
    সঠিক উত্তর:
    রাজনৈতিক
    ব্যাখ্যা
    প্রশ্ন: রাষ্ট্র একটি____________ প্রতিষ্ঠান। 

    সমাধান:
    রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান ।

    • রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান যেখানে শাসক ও শাসিতের সম্পর্ক বিদ্যমান। 
    অধ্যাপক গার্নারের মতে, 'সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে ।'

    অধ্যাপক গার্নারের সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের চারটি উপাদান পাওয়া যায়।
    যথা-
    ১। জনসমষ্টি,
    ২। নির্দিষ্ট ভূখণ্ড,
    ৩। সরকার ও
    ৪। সার্বভৌমত্ব ।
    ১,৯৩৪.
    মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলে গেলে কোন বস্তুর ভরের কী পরিবর্তন ঘটে?
    1. ক) বৃদ্ধি পাবে
    2. খ) হ্রাস পাবে
    3. গ) অপরিবর্তিত থাকবে
    4. ঘ) শূন্য হয়ে যাবে
    সঠিক উত্তর:
    গ) অপরিবর্তিত থাকবে
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) অপরিবর্তিত থাকবে
    ব্যাখ্যা
    প্রশ্ন: মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলে গেলে কোন বস্তুর ভরের কী পরিবর্তন ঘটে?

    সঠিক উত্তর: অপরিবর্তিত থাকবে

    ভর: কোনো বস্তুতে পদার্থের নির্দিষ্ট পরিমাণই হলো ভর
    স্থান পরিবর্তন হলেও পদার্থের নির্দিষ্ট পরিমাণের কোন পরিবর্তন হয় না তাই ভর একই থাকে।

    কিন্তু বস্তুর ওজন বস্তুটির ভর ও অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে।
    মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলে গেলে অভিকর্ষজ ত্বরণের মান হ্রাস পায়। তাই ওজন কমে।
    ১,৯৩৫.
    "সময়ের ধুলো জমে আছে পুরনো বাতায়নের কাঠে।" - এখানে 'বাতায়ন' শব্দের অর্থ কী?
    1. জানালা
    2. মন 
    3. পথ 
    4. দরজা 
    সঠিক উত্তর:
    জানালা
    উত্তর
    সঠিক উত্তর:
    জানালা
    ব্যাখ্যা

    প্রশ্ন: "সময়ের ধুলো জমে আছে পুরনো বাতায়নের কাঠে।" - এখানে 'বাতায়ন' শব্দের অর্থ কী?

    সমাধান: 
    • 'বাতায়ন' শব্দ বিশ্লেষণ:
    - বাতায়ন = জানালা, গবাক্ষ
    - এটি একটি তৎসম শব্দ (সংস্কৃত থেকে আগত)।
    - প্রতিশব্দ: জানালা, গবাক্ষ, খিড়কি।

    উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

    ১,৯৩৬.
    আফ্রিকা : আলজেরিয়া : : এশিয়া :
    1. ক) ভারত
    2. খ) চীন
    3. গ) বাংলাদেশ
    4. ঘ) ইরান
    সঠিক উত্তর:
    খ) চীন
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) চীন
    ব্যাখ্যা
    আফ্রিকা : আলজেরিয়া : : এশিয়া : চীন

    - আলজেরিয়া আফ্রিকার আয়তনে বৃহত্তম দেশ, চীন এশিয়ার আয়তনে বৃহত্তম দেশ।

    উৎস: ওয়ার্ড এটলাস
    ১,৯৩৭.
    In an oven it is impossible to-
    1. boil water
    2. cook fish
    3. make mayonnaise
    4. bake a cake
    সঠিক উত্তর:
    make mayonnaise
    উত্তর
    সঠিক উত্তর:
    make mayonnaise
    ব্যাখ্যা
    প্রশ্ন: In an oven it is impossible to-

    সমাধান:
    একটি oven এ water boil, cake baking ও fish cook করা গেলেও mayonnaise (এক প্রকার সস্‌) তৈরি করা যায় না।
    ১,৯৩৮.
    প্রশ্নবোধক স্থানে কী বসবে? 
    ZA5, Y4B, XC6, W3D,_____
    1. E7V
    2. V2E
    3. VE7
    4. VE5
    সঠিক উত্তর:
    VE7
    উত্তর
    সঠিক উত্তর:
    VE7
    ব্যাখ্যা
    এখানে শেষ দিক থেকে লেখা সিরিজ
    অর্থাৎ
    Z, Y, X,W,V
    প্রথম দিক থেকে লেখা সিরিজ
    অর্থাৎ A, B,C,D,E
     আর সংখ্যা সিরিজটি লেখা 5,4,6,3,7,.......

    ZA5, Y4B, XC6,W3D, VE7
    ১,৯৩৯.
    শিশুরা স্বভাবত _____।
    1. ক) বোকা
    2. খ) লোভী
    3. গ) অনুকরণপ্রিয়
    4. ঘ) হাস্যরসপ্রিয়
    সঠিক উত্তর:
    গ) অনুকরণপ্রিয়
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) অনুকরণপ্রিয়
    ব্যাখ্যা

    শিশুরা স্বভাবত অনুকরণপ্রিয়। কারণ তারা যা দেখে মূলত তাই শিখে। অন্যরা যা করে তারা সেটা দেখে দেখে শিখতে চায়।

    ১,৯৪০.
    গতকাল থেকে নীলার জ্বর-কাশিসহ করোনার উপসর্গ দেখা দিয়েছে। এমতাবস্থায় তার করনীয় কী?
    1. ক) স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাবেন।
    2. খ) বিষয়টি গোপন রেখে নিজে নিজে করোনার চিকিৎসা নিবেন।
    3. গ) আরও কিছুদিন অপেক্ষা করে দেখবেন।
    4. ঘ) করোনা টেস্ট করাবেন এবং নিশ্চিত না হওয়া পর্যন্ত সবার থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
    সঠিক উত্তর:
    ঘ) করোনা টেস্ট করাবেন এবং নিশ্চিত না হওয়া পর্যন্ত সবার থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) করোনা টেস্ট করাবেন এবং নিশ্চিত না হওয়া পর্যন্ত সবার থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
    ব্যাখ্যা
    কোন ব্যাখ্যা যোগ হয়নি।
    ১,৯৪১.
    হোয়াংহো নদীর সাথে কুয়েনলুন পর্বতের যেরূপ সম্পর্ক সাঙ্গু নদীর সাথে নিম্নের কোনটির সেরূপ সম্পর্ক?
    1. লুসাই পাহাড়
    2. কৈলাস শৃঙ্গ
    3. আরাকান পর্বত
    4. মেঘালয় পর্বত
    সঠিক উত্তর:
    আরাকান পর্বত
    উত্তর
    সঠিক উত্তর:
    আরাকান পর্বত
    ব্যাখ্যা
    প্রশ্ন: হোয়াংহো নদীর সাথে কুয়েনলুন পর্বতের যেরূপ সম্পর্ক সাঙ্গু নদীর সাথে নিম্নের কোনটির সেরূপ সম্পর্ক?

    সমাধান:
    হোয়াংহো নদীর উৎপত্তি কুয়েনলুন পর্বত থেকে, সাঙ্গু নদীর উৎপত্তি আরাকান পবর্ত হতে।

    কয়েকটি নদীর উৎপত্তিস্থল:
    - কর্ণফুলি: কর্ণফুলি নদী চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী যা ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়েছে।
    - পদ্মা: বাংলাদেশের প্রধান নদী পদ্মা। এ নদী গঙ্গা নামে মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে।
    - মহানন্দা: হিমালয়ের পাদদেশে দার্জিলিং এর নিকটবর্তী মহালড্রীম পর্বত হতে মহানন্দা নদীর উৎপত্তি হয়েছে।
    ১,৯৪২.
    যদি COMPUTER = RFUVQNPC হয়, তাহলে MEDICINE = ?
    1. MFEDJJOE
    2. EOJDEJFM
    3. MFEJDJOE
    4. EOJDJEFM
    সঠিক উত্তর:
    EOJDJEFM
    উত্তর
    সঠিক উত্তর:
    EOJDJEFM
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি COMPUTER = RFUVQNPC হয়, তাহলে MEDICINE = ?

    সমাধান:
    COMPUTER 
    RETUPMOC
    RFUVQNPC
    এখানে প্রথমে সবগুলো বর্ণ বিপরীত ক্রমে লিখা হয়। তারপর ১ম ও শেষের বর্ণ বাদে মাঝের সবগুলো তার পরের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়।

    MEDICINE
    ENICIDEM
    EOJDJEFM
    ১,৯৪৩.
    Arrange the words given below in a meaningful sequence.
    1. Yarn   2. Plant   3. Saree   4. Cotton   5. Cloth
    1. 2, 4, 5, 1, 3
    2. 2, 4, 3, 5, 1
    3. 2, 4, 1, 5, 3
    4. 2, 4, 5, 3, 1
    সঠিক উত্তর:
    2, 4, 1, 5, 3
    উত্তর
    সঠিক উত্তর:
    2, 4, 1, 5, 3
    ব্যাখ্যা
    প্রশ্ন: Arrange the words given below in a meaningful sequence.
    1. Yarn   2. Plant   3. Saree   4. Cotton   5. Cloth

    সমাধান:
    Yarn ⇒ সুতা
    Plant ⇒ গাছ
    Saree ⇒ শাড়ি
    Cotton ⇒ তুলা
    Cloth ⇒ কাপড়

    Plant ⇒ Cotton ⇒ Yarn ⇒ Cloth ⇒ Saree
    2 ⇒ 4 ⇒ 1 ⇒ 5 ⇒ 3
    ১,৯৪৪.
    'নম্র' এর বিপরীত শব্দ -
    1. ক) উদ্ধত
    2. খ) বিরত 
    3. গ) নিন্দা 
    4. ঘ) স্থূল 
    সঠিক উত্তর:
    ক) উদ্ধত
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) উদ্ধত
    ব্যাখ্যা
    'নম্র' এর বিপরীত শব্দ - উদ্ধত 
    'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত 
    'প্রশস্তি'এর বিপরীত শব্দ - নিন্দা 
    'শীর্ণ' এর বিপরীত শব্দ - স্থূল 

    উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ 
    ১,৯৪৫.
    চারজন বন্ধু বেঞ্চে বসে আছে। হাসানের ডানে করিম আর বামে রবিন। করিম ও হাসানের মাঝে তামিম বসে আছে। তাহলে ডান দিক থেকে দ্বিতীয় জন কে?
    1. রবিন
    2. হাসান
    3. তামিম
    4. করিম
    সঠিক উত্তর:
    তামিম
    উত্তর
    সঠিক উত্তর:
    তামিম
    ব্যাখ্যা

    প্রশ্ন: চারজন বন্ধু বেঞ্চে বসে আছে। হাসানের ডানে করিম আর বামে রবিন। করিম ও হাসানের মাঝে তামিম বসে আছে। তাহলে ডান দিক থেকে দ্বিতীয় জন কে?

    সমাধান:
    প্রদত্ত তথ্য থেকে একটি ক্রম তৈরি করি,

    হাসানের ডানে করিম এবং তাদের মাঝে তামিম,
    অর্থাৎ:
    হাসান - তামিম - করিম

    আবার, হাসানের বামে রবিন।
    তাহলে সম্পূর্ণ ক্রমটি দাঁড়ায়:
    রবিন - হাসান - তামিম - করিম

    বেঞ্চে ডান দিক থেকে গণনা করলে,
    ডান দিক থেকে দ্বিতীয় জন হচ্ছে তামিম।

    ১,৯৪৬.
    ভিন্নার্থক বাগ্‌ধারা কোনটি?
    1. ক) মানিক জোড়
    2. খ) সুখের পায়রা
    3. গ) বসন্তের কোকিল
    4. ঘ) দুধের মাছি
    সঠিক উত্তর:
    ক) মানিক জোড়
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) মানিক জোড়
    ব্যাখ্যা
    'মানিক জোড়' বাগ্‌ধারাটির অর্থ = প্রগাঢ় সংযোগ বা বন্ধুত্ব। 
    অন্যদিকে, 
    'দুধের মাছি', 'বসন্তের কোকিল' ও 'সুখের পায়রা' বাগ্‌ধারার অর্থ = সুসময়ের বন্ধু 

    উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
    ১,৯৪৭.
    Choose the word which is different from the rest.
    1. Mustard
    2. Rice
    3. Wheat
    4. Barley
    সঠিক উত্তর:
    Mustard
    উত্তর
    সঠিক উত্তর:
    Mustard
    ব্যাখ্যা
    All except Mustard are foodgrains, while mustard is an oilseed.
    - সরিষা ছাড়া বাকি সব খাদ্যশস্য, আর সরিষা একটি তেলবীজ।
    ১,৯৪৮.
    A mother is always____ than her daughter.
    1. wiser
    2. older
    3. taller
    4. more wrinkled
    সঠিক উত্তর:
    older
    উত্তর
    সঠিক উত্তর:
    older
    ব্যাখ্যা
    প্রশ্ন: A mother is always____ than her daughter.

    সমাধান:
    ক) wiser → সব সময় নয়, কারণ কখনো মেয়ে বেশি জ্ঞানী হতে পারে।

    খ) older  → হ্যাঁ, মা সর্বদা বয়সে বড় হয় মেয়ের থেকে।

    গ) taller → সব সময় নয়, মেয়েরা উচ্চতায় বড় হতে পারে।

    ঘ) more wrinkled → সব সময় না, বয়সের ওপর নির্ভর করে।
    ১,৯৪৯.
    সৃজনশীলতার উৎস হলো ________ । 
    1. জ্ঞান
    2. প্রয়োজনীয়তা
    3. কল্পনা
    4. অভিজ্ঞতা
    সঠিক উত্তর:
    কল্পনা
    উত্তর
    সঠিক উত্তর:
    কল্পনা
    ব্যাখ্যা

    প্রশ্ন: সৃজনশীলতার উৎস হলো ________ । 

    সমাধান:
    সৃজনশীলতার মূল উৎস হলো কল্পনা (Imagination)। 
    - সৃজনশীলতা হল নতুন ধারণা, ভাবনা বা সৃষ্টি করার ক্ষমতা।
    - কল্পনা (Imagination) মানুষের মননশীলতা এবং ভাবনার প্রসারণের মাধ্যমে নতুন কিছু উদ্ভাবন বা সৃষ্টি করার মূল চালিকা শক্তি।
    - উদাহরণস্বরূপ: কোনো শিল্পী, লেখক বা বিজ্ঞানী নতুন রচনা বা আবিষ্কার করার সময় তার কল্পনাশক্তি ব্যবহার করে।

    অন্যান্য অপশন:
    (ক) জ্ঞান — সৃজনশীলতার সহায়ক, কিন্তু উৎস নয়।
    (গ) প্রয়োজনীয়তা — আবিষ্কারের উৎস হতে পারে, সৃজনশীলতার নয়।
    (ঘ) অভিজ্ঞতা — সহায়ক ভূমিকা রাখে, তবে মূল উৎস নয়।

    ১,৯৫০.
    মাছ সম্পর্কিত বিদ্যাকে বলা হয়-
    1. Herpetology
    2. Ornithology
    3. Ichthyology
    4. Entomology
    সঠিক উত্তর:
    Ichthyology
    উত্তর
    সঠিক উত্তর:
    Ichthyology
    ব্যাখ্যা
    প্রশ্ন: মাছ সম্পর্কিত বিদ্যাকে বলা হয়-

    সমাধান: 
    - মাছ সম্পর্কিত বিদ্যাকে Ichthyology বলে।
    - পাখি সম্পর্কিত বিদ্যাকে Ornithology বলে।
    - উভচর ও সরীসৃপ বিষয়ক বিদ্যাকে Herpetology বলে।
    - কীটপতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞানকে কীটতত্ত্ব বা Entomology বলে।

    উৎস: প্রাণিবিদ্যা একাদশ-দ্বাদশ শ্রেণি এবং জীববিজ্ঞান নবম-দশম শ্রেণি।
    ১,৯৫১.
    নিচের কোনটি ব্যতিক্রম?
    1. গ্রীস
    2. রোমানিয়া
    3. কোস্টারিকা
    4. ক্রোয়েশিয়া
    সঠিক উত্তর:
    কোস্টারিকা
    উত্তর
    সঠিক উত্তর:
    কোস্টারিকা
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

    সমাধান:
    প্রদত্ত দেশগুলোর মধ্যে ব্যতিক্রম হলো- কোস্টারিকা। 

    • গ্রীস, রোমানিয়া ও ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের দেশ।

    অন্যদিকে, 
    • কোস্টারিকা উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ।
    ১,৯৫২.
    Blood : Clot : : Water : ?
    1. ক) Ice
    2. খ) Bubble
    3. গ) Moisture
    4. ঘ) Snow
    সঠিক উত্তর:
    ক) Ice
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) Ice
    ব্যাখ্যা
    Blood বা রক্ত জমাট বাঁধলে বা ঘনীভূত হলে Clot হয় [Clot অর্থ তরল পদার্থের (বিশেষত রক্তের) ঘনীভূত পিণ্ড বা চাপ]। একইভাবে Water বা পানি ঘনীভূত হলে Ice বা বরফ হয়।
    ১,৯৫৩.
    ভৌগোলিক অবস্থানের দিক থেকে কোনটি ভিন্ন?
    1. নেপাল
    2. ভুটান
    3. থাইল্যান্ড
    4. বাংলাদেশ
    সঠিক উত্তর:
    থাইল্যান্ড
    উত্তর
    সঠিক উত্তর:
    থাইল্যান্ড
    ব্যাখ্যা
    প্রশ্ন: ভৌগোলিক অবস্থানের দিক থেকে কোনটি ভিন্ন?

    সমাধান: 
    সঠিক উত্তর: গ) থাইল্যান্ড
    থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ায়, অন্য তিনটি দক্ষিণ এশিয়ায় অবস্থিত।

    * দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো হলো- কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন এবং পূর্ব তিমুর।
    এবং
    * দক্ষিণ এশিয়ার দেশ ৮টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান।
    ১,৯৫৪.
    পাঁচটি প্লেন একই সাথে এয়ারপোর্ট ছেড়ে গেল। প্লেন-B, প্লেন-A এবং প্লেন-D এর পূর্বে তবে প্লেন-C এর পরে গন্তব্যে পৌঁছাল। প্লেন-E, প্লেন-D এর আগে কিন্তু প্লেন-A এর পরে পৌঁছাল। কোন প্লেনটি সবার শেষে গন্তব্যে পৌছাল?
    1. প্লেন-A
    2. প্লেন-B
    3. প্লেন-D
    4. প্লেন-E
    সঠিক উত্তর:
    প্লেন-D
    উত্তর
    সঠিক উত্তর:
    প্লেন-D
    ব্যাখ্যা
    প্রশ্ন: পাঁচটি প্লেন একই সাথে এয়ারপোর্ট ছেড়ে গেল। প্লেন-B, প্লেন-A এবং প্লেন-D এর পূর্বে তবে প্লেন-C এর পরে গন্তব্যে পৌঁছাল। প্লেন-E, প্লেন-D এর আগে কিন্তু প্লেন-A এর পরে পৌঁছাল। কোন প্লেনটি সবার শেষে গন্তব্যে পৌছাল?

    সমাধান:
    প্লেন-B, প্লেন-A এবং প্লেন-D এর পূর্বে তবে প্লেন-C এর পরে গন্তব্যে পৌঁছাল
    ∴ C এর পৌছানোর সময় < B এর পৌছানোর সময় < A, D এর পৌছানোর সময়

     প্লেন-E, প্লেন-D এর আগে কিন্তু প্লেন-A এর পরে পৌঁছাল
    ∴ A এর পৌছানোর সময় < E এর পৌছানোর সময় < D এর পৌছানোর সময়

    ∴ C এর পৌছানোর সময় < B এর পৌছানোর সময় < A এর পৌছানোর সময় < E এর পৌছানোর সময় < D এর পৌছানোর সময়

    যার পৌছানোর সময় বেশি সে পড়ে পৌছায়।
    ∴ D সবার পরে পৌছাবে।
    ১,৯৫৫.
    A হল B এর পুত্র; B এবং D বোন; E হল D এর মা এবং C হল E এর পুত্র। C, A এর সম্পর্কে কী হয়? 
    1. চাচা 
    2. ভাই 
    3. বাবা 
    4. মামা 
    সঠিক উত্তর:
    মামা 
    উত্তর
    সঠিক উত্তর:
    মামা 
    ব্যাখ্যা

    প্রশ্ন: A হল B এর পুত্র; B এবং D বোন; E হল D এর মা এবং C হল E এর পুত্র। C, A এর সম্পর্কে কী হয়?

    সমাধান:
    A হল B এর পুত্র

    B এবং D বোন
    অতএব, D, A এর খালা
    B, A এর মা

    E হল D এর মা
    E হলেন A এর নানী

    C হল E এর পুত্র
    অতএব, C, A এর মামা।

    ১,৯৫৬.
    It is impossible to write a drama without ____
    1. Pen
    2. Pencil
    3. director
    4. plot
    সঠিক উত্তর:
    plot
    উত্তর
    সঠিক উত্তর:
    plot
    ব্যাখ্যা
    প্রশ্ন: It is impossible to write a drama without ____

    সমাধান:
    It is impossible to write a drama without plot. 
    Pen, Pencil, director ছাড়া drama বা নাটক সম্ভব কিন্তু, plot বা The logical arrangements of incidents যা ছাড়া নাটক রচনা করা অসম্ভব।
    ১,৯৫৭.
    আপনি রাস্তায় হাটছেন। এমন সময় হটাৎ এক বৃদ্ধ লোক আপনার সামনে এসে জ্ঞান হারালো। এমতাবস্থায় আপনি কি করবেন?
    1. তাকে সেখানেই রেখে চলে যাব কারণ এটি আমার দায়িত্ব নয়
    2. তাকে পানি খাওয়ানোর চেষ্টা করব এবং জোর করে উঠানোর চেষ্টা করব
    3. তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাবো
    4. দাঁড়িয়ে দেখব এবং অন্য কারো সাহায্যের জন্য অপেক্ষা করব
    সঠিক উত্তর:
    তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাবো
    উত্তর
    সঠিক উত্তর:
    তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাবো
    ব্যাখ্যা

    প্রশ্ন: আপনি রাস্তায় হাটছেন। এমন সময় হটাৎ এক বৃদ্ধ লোক আপনার সামনে এসে জ্ঞান হারালো। এমতাবস্থায় আপনি কি করবেন?

    সমাধান:
    যখন কেউ হঠাৎ জ্ঞান হারায়, তখন তার জরুরি চিকিৎসা সেবা প্রয়োজন। এমন পরিস্থিতিতে:
    - সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করা।
    - ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া বা অ্যাম্বুলেন্স ডাকা উচিত।
    - এটি মানবিক দায়িত্ব এবং নৈতিক কর্তব্য।

    ১,৯৫৮.
    PENURY : MONEY : :?
    1. Independence : Freedom
    2. Infirmity : Illness
    3. Starvation : Sustenance
    4. Spontaneity : Care
    সঠিক উত্তর:
    Starvation : Sustenance
    উত্তর
    সঠিক উত্তর:
    Starvation : Sustenance
    ব্যাখ্যা
    Penury (noun): 
    English Meaning - The state of being extremely poor. 
    Bangla Meaning - দীনতা। 

    Money (noun) - অর্থ। 

    • সম্পর্ক: এই analogy টির সম্পর্ক হচ্ছে দীনতা দূর করতে অর্থের প্রয়োজন। 

    অপশনসমূহ, 
    ক) Independence - স্বাধীনতা; Freedom - মুক্তি। 
    খ) Infirmity - দুর্বলতা; Illness - অসুখ।
    গ) Starvation - খাদ্যাভাবজনিত দুঃখকষ্ট বা মৃত্যু; Sustenance - খাদ্য বা পানীয়; পুষ্টি; পুষ্টিকর উপাদান।
    ঘ) Spontaneity - স্বতঃস্ফূর্ততা; Care - সতর্কতা।

    অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, অপশন (গ) Starvation : Sustenance যথার্থ হবে। 
    - কারণ, খাদ্যাভাবজনিত সমস্যা দূর করার উপায় হচ্ছে পুষ্টিকর খাদ্য। 

    Source:
    1. Cambridge Dictionary. 
    2. Accessible Dictionary by Bangla Academy.
    ১,৯৫৯.
    Quiet is related to sound in the same way that darkness is related to -
    1. cellar
    2. sunlight
    3. noise
    4. stillness
    5. lound
    সঠিক উত্তর:
    sunlight
    উত্তর
    সঠিক উত্তর:
    sunlight
    ব্যাখ্যা
    প্রশ্ন: Quiet is related to sound in the same way that darkness is related to -

    সমাধান:
    Quiet - শান্ত; নীরব।
    sound - শব্দ; ধ্বনি।
    darkness - অন্ধকার; তিমির।
    sunlight - সূর্যালোক; রোদ।

    অন্যদিকে,
    cellar - কয়লা, মদ ইত্যাদি সংরক্ষণের ভূগর্ভস্থঘর; (কোনো ব্যক্তির) মদ্যভাণ্ডার।
    noise - আওয়াজ; অতিশব্দ।

    Quiet এর বিপরীত Sound, তেমনি Darkness এর বিপরীত Sunlight.
    Quiet is related to sound in the same way that darkness is related to sunlight.
    ১,৯৬০.
    আয়নায় প্রদত্ত X চিত্রের প্রতিবিম্ব কী হবে?
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    সঠিক উত্তর:
    3
    উত্তর
    সঠিক উত্তর:
    3
    ব্যাখ্যা
    কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।
    ১,৯৬১.
    As the controversial argument continued, the debaters became more _________ and their remarks became more ________.
    1. ক) emotional - adroit
    2. খ) vehement - acrimonious
    3. গ) reticent - cliche
    4. ঘ) affable - adverse
    সঠিক উত্তর:
    খ) vehement - acrimonious
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) vehement - acrimonious
    ব্যাখ্যা
    Question: As the controversial argument continued, the debaters became more _________ and their remarks became more ________.

    Solution: 
    The blanks will be fill up with vehement and acrimonious.
    ১,৯৬২.
    নিম্নের কোনটি ভিন্নধর্মী?
    1. ক) লোহা
    2. খ) টিন
    3. গ) তামা
    4. ঘ) পিতল
    সঠিক উত্তর:
    ঘ) পিতল
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) পিতল
    ব্যাখ্যা
    পিতল - একটি সংকর ধাতু যা তামা ও দস্তার সমন্বয়ে গঠিত। অন্যদিকে, তামা, লোহা ও টিন মৌলিক ধাতু।
    ১,৯৬৩.
    ব্যবসায় সফল হতে হলে আপনাকে অবশ্যই __ হতে হবে।
    1. বুদ্ধিমান
    2. পরিশ্রমী
    3. ধনী
    4. রসিক
    সঠিক উত্তর:
    পরিশ্রমী
    উত্তর
    সঠিক উত্তর:
    পরিশ্রমী
    ব্যাখ্যা
    বড় ধরণের ব্যাবসা চালাতে বা উদ্যোক্তা হতে হলে অবশ্যই বুদ্ধির প্রয়োজনীয়তা এগিয়ে রাখতে হবে।
    তবে, এটাও সত্য পরিশ্রম ছাড়া কোন বুদ্ধিই কাজে লাগবে না।
    সব ব্যবসায় প্রখর বুদ্ধির প্রয়োজনীয়তা নেই।
    শিল্পপতিও ব্যবসায়ী আবার মুদি দোকানদারও ব্যাবসায়ী আবার রাস্তার পাশে সবজি বিক্রেতাও ব্যবসায়ী।
    মুদির দোকানীকে অতোটা বুদ্ধিমান হবার প্রয়োজন নেই,
    শুধু পরিশ্রম করে গেলেও তিনি ব্যবসায় ভাল করবেন।
    বিষয়টি নিয়ে ওয়ারেন বাফেটের একটা উক্তি এরকম,
    "You don’t need a lot of brains to be in this business. What you do need is emotional stability. You have to be able to think independently.”
    এমন অনেক সফল ব্যবসায়ী পাওয়া যাবে যারা গড়পড়তা বুদ্ধিমত্তা এবং অক্লান্ত পরিশ্রম দিয়ে সফল হয়েছে।
    কিন্তু, আপনি এমন কোন ব্যবসায়ী পাবেন না যিনি পরিশ্রম ছাড়া শুধু বুদ্ধিমত্তা দিয়েই সফল হয়ে গেছেন।
    তাই, আর যাই হোক না কেন পরিশ্রমী হতেই হবে।
    ১,৯৬৪.
    প্রদত্ত চিত্রটিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরালে নিচের কোনটি হবে? 
    1. ক)
    2. খ)
    3. গ)
    4. ঘ)
    সঠিক উত্তর:
    খ)
    উত্তর
    সঠিক উত্তর:
    খ)
    ব্যাখ্যা
    প্রদত্ত চিত্রটিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরালে অপশন খ এর চিত্রটি হবে।
    ১,৯৬৫.
    কোনটি ব্যাতিক্রম? heptagon, triangle, hexagon, cube, pentagon
    1. ক) pentagon
    2. খ) heptagon
    3. গ) triangle
    4. ঘ) cube
    সঠিক উত্তর:
    ঘ) cube
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) cube
    ব্যাখ্যা
    Cube ত্রিমাত্রিক আকার। বাকীগুলো দ্বিমাত্রিক।
    ১,৯৬৬.
    প্রদত্ত X চিত্রটিকে যুক্ত করে নিচের কোনটি গঠন করা যাবে? 
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    সঠিক উত্তর:
    1
    উত্তর
    সঠিক উত্তর:
    1
    ব্যাখ্যা
    প্রদত্ত X চিত্রটিকে যুক্ত করে অপশন ক  এর চিত্রটি গঠন করা যাবে।
    ১,৯৬৭.
    নিচের কোনটি অন্যগুলোর চেয়ে ভিন্ন?
    1. পারদ
    2. এলুমিনিয়াম
    3. লোহা
    4. তামা
    সঠিক উত্তর:
    পারদ
    উত্তর
    সঠিক উত্তর:
    পারদ
    ব্যাখ্যা
    পারদ ছাড়া বাকি পদার্থগুলো কঠিন প্রকৃতির।
    ১,৯৬৮.
    Author : Book :: Sculptor : ?
    1. Marbel
    2. Statue
    3. Hammer
    4. Gallery
    সঠিক উত্তর:
    Statue
    উত্তর
    সঠিক উত্তর:
    Statue
    ব্যাখ্যা

    প্রশ্ন: Author : Book :: Sculptor : ?

    সমাধান:
    • Author - লেখক
    • Book - বই

    • একজন লেখক (Author) একটি বই (Book) তৈরি করেন বা লেখেন।
    • এখানে সম্পর্ক হলো: স্রষ্টা এবং তার সৃষ্টির মাঝে।

    • ঠিক তেমনি, Sculptor (ভাস্কর) যিনি একটি Statue (মূর্তি/ভাস্কর্য) তৈরি বা খোদাই করেন। এটিও একই রকম সৃষ্টির সম্পর্ক।

    • উল্লেখ্য-
    - Marble (মার্বেল): এটি ভাস্করের কাজের একটি উপাদান, কিন্তু এটি তার চূড়ান্ত সৃষ্টি নয়।
    - Hammer (হাতুড়ি): এটি ভাস্করের কাজের একটি সরঞ্জাম, কিন্তু এটি তার সৃষ্টি নয়।
    - Gallery: গ্যালারি হলো সেই জায়গা যেখানে ভাস্কর্য প্রদর্শন করা হয়, কিন্তু এটি ভাস্করের সৃষ্টি নয়।

    ১,৯৬৯.
    নিচের কোন বানানটি শুদ্ধ?
    1. ক) কুসংষ্কার
    2. খ) নিশিথীনি
    3. গ) মরিচীকা
    4. ঘ) স্বায়ত্তশাসন
    সঠিক উত্তর:
    ঘ) স্বায়ত্তশাসন
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) স্বায়ত্তশাসন
    ব্যাখ্যা
    কুসংষ্কার বানানটি ভুল। এর সঠিক বানান হবে - কুসংস্কার।
    নিশিথীনি বানানটি ভুল। এর সঠিক বানান হবে - নিশীথিনী।
    মরিচীকা বানানটি ভুল। এর সঠিক বানান হবে - মরীচিকা।
    স্বায়ত্তশাসন বানানটি সঠিক।

    উৎস: Accessible Dictionary.
    ১,৯৭০.
    এক মহিলাকে পরিচয় করিয়ে রফিক বলল,'সে হয় আমার ছেলের একমাত্র মেয়ের মা' মহিলাটি রফিকের কী হয়? 
    1. মেয়ে
    2. পুত্রবধূ
    3. মা
    4. খালা
    সঠিক উত্তর:
    পুত্রবধূ
    উত্তর
    সঠিক উত্তর:
    পুত্রবধূ
    ব্যাখ্যা
    রফিকের ছেলের একমাত্র মেয়ে হচ্ছে  রফিকের নাতনি।  
    রফিকের নাতনির মা হলো রফিকের ছেলের বউ। 
    মহিলাটি রফিকের পুত্রবধূ।
    ১,৯৭১.
    নিচের কোনটি ভিন্ন?
    1. শশাঙ্ক
    2. বিধু
    3. সুধাংশু
    4. সবিতা
    সঠিক উত্তর:
    সবিতা
    উত্তর
    সঠিক উত্তর:
    সবিতা
    ব্যাখ্যা
    চাঁদ শব্দের সমার্থক শব্দ: চন্দ্র, নিশাকর, বিধু, শশধর, শশাঙ্ক, সুধাংশু, হিমাংশু।

    সূর্য শব্দের সমার্থক শব্দ: আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা। 

    সুতরাং, সবিতা ভিন্ন। 

    উৎস: বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি)।
    ১,৯৭২.
    নিচের কোনটি ভিন্ন?
    1. মেঘালয়
    2. নাগাল্যান্ড
    3. লাদাখ
    4. অরুণাচল
    সঠিক উত্তর:
    লাদাখ
    উত্তর
    সঠিক উত্তর:
    লাদাখ
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

    সমাধান:
    - অপশনে উল্লিখিত লাদাখ ব্যতিত বাকি তিনটি সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত।
    - উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য 'সেভেন সিস্টার্স' নামে পরিচিত।
    - রাজ্যগুলাে হচ্ছে: অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা।
    ১,৯৭৩.
    It is impossible to define life-
    1. without computers and technology
    2. without sorrows and happiness
    3. without fame and wealth
    4. without power and politics
    সঠিক উত্তর:
    without sorrows and happiness
    উত্তর
    সঠিক উত্তর:
    without sorrows and happiness
    ব্যাখ্যা

    প্রশ্ন: It is impossible to define life-

    সমাধান:
    সঠিক উত্তর: খ) without sorrows and happiness
    - কারণ দুঃখ এবং সুখ জীবনের মৌলিক উপাদান, এবং এগুলো ছাড়া জীবনের পূর্ণতা পায় না।
    - দর্শনের ভাষায়, জীবনকে কেবল বস্তুগত অর্জন বা প্রযুক্তি দিয়ে সংজ্ঞায়িত করা যায় না। বরং হাসি-কান্না, আনন্দ-বেদনা এবং বিপরীতমুখী অভিজ্ঞতার মধ্য দিয়েই জীবনের প্রকৃত স্বরূপ ফুটে ওঠে।

    ১,৯৭৪.
    রাত্রিকালীন যুদ্ধকে এককথায় কী বলে?
    1. ভুজঙ্গ
    2. সৌপ্তিক
    3. নশ্বর
    4. জুগুপ্সা
    সঠিক উত্তর:
    সৌপ্তিক
    উত্তর
    সঠিক উত্তর:
    সৌপ্তিক
    ব্যাখ্যা
    প্রশ্ন: রাত্রিকালীন যুদ্ধকে এককথায় কী বলে?

    সমাধান:
    রাত্রিকালীন যুদ্ধ = সৌপ্তিক
    যা চিরস্থায়ী নয় এক কথায় প্রকাশ = নশ্বর
    নিন্দা করার ইচ্ছা এক কথায় প্রকাশ  = জুগুপ্সা
    ভুজ বা বাহুতে ভর করে চলে যে = ভুজঙ্গ
    ১,৯৭৫.
    প্রদত্ত শব্দগুলোকে ইংরেজি অভিধানের ক্রমানুসারে সাজালে কোন ক্রমটি পাওয়া যাবে?
    1. Measurement 2. Methodology 3. Melanin 4. Metaphor 5. Meritorious
    1. ক) 1, 4, 2, 3, 5
    2. খ) 1, 3, 5, 4, 2
    3. গ) 1, 5, 3, 2, 4
    4. ঘ) 3, 1, 5, 4, 2
    সঠিক উত্তর:
    খ) 1, 3, 5, 4, 2
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) 1, 3, 5, 4, 2
    ব্যাখ্যা
    প্রদত্ত শব্দগুলোকে ইংরেজি অভিধানের ক্রমানুসারে সাজালে কোন ক্রমটি পাওয়া যাবে? 
    1. Measurement 2. Methodology 3. Melanin 4. Metaphor 5. Meritorious

    The correct order according to the English dictionary is:
    1. Measurement
    3. Melanin
    5. Meritorious
    4. Metaphor
    2. Methodology

    ক্রমটি হবে =1, 3, 5, 4, 2.
    ১,৯৭৬.
    নিচের কোন উত্তরটি আলাদা?
    1. হার্ভে জে অল্টার
    2. চার্লস এম রাইস
    3. মাইকেল হটন
    4. এমানুয়েল শারপন্টিয়ের
    সঠিক উত্তর:
    এমানুয়েল শারপন্টিয়ের
    উত্তর
    সঠিক উত্তর:
    এমানুয়েল শারপন্টিয়ের
    ব্যাখ্যা
    - হার্ভে জে অল্টার, চার্লস এম রাইস এবং মাইকেল হটন এরা তিনজন ২০২০ সালে চিকিৎসা বিজ্ঞানে হেপাটাইসিস সি ভাইরাস আবিস্কারের জন্য নোবেল পুরষ্কার পেয়েছেন।
    - অপরপক্ষে এমানুয়েল শারপন্টিয়ের রসায়নে জিনোম এডিটিং এর পদ্ধতি আবিষ্কারের জন্য নোবেল পুরষ্কার পেয়েছেন।
    ১,৯৭৭.
    Bacteria: Cholera :: Virus: ?
    1. Leprosy
    2. Tetanus
    3. Diphtheria
    4. Influenza
    সঠিক উত্তর:
    Influenza
    উত্তর
    সঠিক উত্তর:
    Influenza
    ব্যাখ্যা
    প্রশ্ন: Bacteria: Cholera :: Virus: ?

    সমাধান:
    • ভাইরাস ঘটিত রোগ:
    - ভাইরাস দ্বারা আক্রান্ত রোগকে ভাইরাস জনিত রোগ বলে।
    - কয়েকটি উল্লেখযোগ্য ভাইরাস জনিত রোগ: জন্ডিস, পোলিও, জলাতঙ্ক, কোভিড-১৯, হার্পিস, দাদ, গুটি বসন্ত, জল বসন্ত, হাম, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু ইত্যাদি।

    • ব্যাকটেরিয়াজনিত রোগ:
    - ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগকে ব্যাকটেরিয়া জনিত রোগ বলে।
    - কয়েকটি উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া জনিত রোগ: যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, নিউমোনিয়া, মেনিনজাইটিস, কলেরা, গনোরিয়া, সিফিলিস, টাইফয়েড, আমাশয়, প্লেগ, কুষ্ঠ ইত্যাদি।
    ১,৯৭৮.
    নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
    1. ক) ভর
    2. খ) দৈর্ঘ্য
    3. গ) ঘনত্ব
    4. ঘ) সময়
    সঠিক উত্তর:
    গ) ঘনত্ব
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ঘনত্ব
    ব্যাখ্যা
    দৈর্ঘ্য, ভর, সময় হলো পদার্থের মৌলিক রাশি। 
    কারণ এই রাশিগুলোকে পরিমাপ করতে অন্য কোন এককের উপর নির্ভর করতে হয় না।
    অপরদিকে, ঘনত্ব হলো লব্ধ রাশি। 
     
    ১,৯৭৯.
    P × খ = 64 হলে R × ক = কত?
    1. 64
    2. 56
    3. 44
    4. 36
    সঠিক উত্তর:
    36
    উত্তর
    সঠিক উত্তর:
    36
    ব্যাখ্যা
    প্রশ্ন: P × খ = 64 হলে R × ক = কত?

    সমাধান:


    P × খ = 16 × 2 = 32
    ⇒ 32 × 2 = 64

    R × ক = 18 × 1 = 18
    ⇒ 18 × 2 = 36
    ১,৯৮০.
    One should not be ______________ to gambling.
    1. devoted
    2. addiction
    3. devotion
    4. addicted
    সঠিক উত্তর:
    addicted
    উত্তর
    সঠিক উত্তর:
    addicted
    ব্যাখ্যা
    প্রশ্ন: One should not be ______________ to gambling. 

    সমাধান:
    One should not be addicted to gambling. 

    খারাপ কাজে আসক্তি বোঝাতে addicted to বসে। 

    বাক্যটিতে addicted to বসানো হয়েছে কারণ 
    এর অর্থ হবে- 
    জুয়াতে আসক্ত হওয়া উচিত নয়। 
    ১,৯৮১.
    A, B এর ছবি দেখিয়ে বলল, "সে আমার মাতামহের একমাত্র কন্যার ছেলের স্ত্রী"। B, এর স্বামী সম্পর্কে A এর কী হয়?
    1. বাবা
    2. চাচা
    3. মামা
    4. ভাই
    সঠিক উত্তর:
    ভাই
    উত্তর
    সঠিক উত্তর:
    ভাই
    ব্যাখ্যা
    প্রশ্ন: A, B এর ছবি দেখিয়ে বলল, "সে আমার মাতামহের একমাত্র কন্যার ছেলের স্ত্রী"। B, এর স্বামী সম্পর্কে A এর কী হয়?

    সমাধান:
    মাতামহের একমাত্র কন্যা ⇒ মা
    মায়ের ছেলে ⇒ ভাই
    ভাইয়ের স্ত্রী ⇒ বউ/ভাইয়ের বউ।
    ∴ B, A এর ভাইয়ের বউ।
    তাহলে B এর স্বামী A এর ভাই।
    ১,৯৮২.
    আপনার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার স্ত্রীসহ আপনাকে তার বাড়িতে খাবার দাওয়াত দিয়েছেন। কিন্তু আপনার স্ত্রী কর্মকর্তার স্ত্রীকে সহ্য করতে পারেন না। এ অবস্থায় আপনি কী করবেন?
    1. স্ত্রীকে নিয়ে দাওয়াতে যাবেন কিন্তু তাকে বিশেষ করে বলবেন যে সে যেন কর্মকর্তার স্ত্রীর স্বাভাবিক আচরণ করে।
    2. তাদের বাড়িতে দাওয়াত খেতে যাবেন এবং কারো সাথে কোন কথা বলবেন না।
    3. ঊর্ধতন কর্মকর্তাকে বলবেন যে, আপনার ঐ সময় অন্য জায়গায় কাজ আছে।
    4. তারা পরবর্তী সপ্তাহে আপনার বাড়িতে দাওয়াতে আসবেন সেই সাপেক্ষে তাদের নিমন্ত্রণ গ্রহণ করবেন।
    সঠিক উত্তর:
    স্ত্রীকে নিয়ে দাওয়াতে যাবেন কিন্তু তাকে বিশেষ করে বলবেন যে সে যেন কর্মকর্তার স্ত্রীর স্বাভাবিক আচরণ করে।
    উত্তর
    সঠিক উত্তর:
    স্ত্রীকে নিয়ে দাওয়াতে যাবেন কিন্তু তাকে বিশেষ করে বলবেন যে সে যেন কর্মকর্তার স্ত্রীর স্বাভাবিক আচরণ করে।
    ব্যাখ্যা
    প্রশ্ন: আপনার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার স্ত্রীসহ আপনাকে তার বাড়িতে খাবার দাওয়াত দিয়েছেন। কিন্তু আপনার স্ত্রী কর্মকর্তার স্ত্রীকে সহ্য করতে পারেন না। এ অবস্থায় আপনি কী করবেন?

    সমাধান
    যেহেতু অফিসের ঊর্ধতন কর্মকর্তার স্ত্রীকে আপনার স্ত্রী সহ্য করতে পারেনা সেজন্য তাকে আগে থেকে বুঝিয়ে নিয়ে গেলে-ই সবচেয়ে ভাল হবে।
    সেক্ষেত্রে পরবর্তীতে কোন ঝামেলা হওয়ার অশংকা থাকে না।
    ১,৯৮৩.
    নিচের কোনটি ভিন্ন?
    1. লাল
    2. কমলা
    3. ম্যাজেন্টা
    4. সবুজ
    সঠিক উত্তর:
    ম্যাজেন্টা
    উত্তর
    সঠিক উত্তর:
    ম্যাজেন্টা
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

    সমাধান: 
    ম্যাজেন্টা ছাড়া বাকি তিনটি রং (লাল, কমলা, সবুজ) রংধনুর সাত রং এর অন্তর্ভুক্ত।
    রংধনুতে ৭টি রং থাকে।
    এগুলো হলো বেনীআসহকলা- বেগুনী, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা এবং লাল।
    ১,৯৮৪.
    কোন পশু শব্দ করতে পারে না?  
    1. ক) হাতি
    2. খ) বানর
    3. গ) জিরাফ
    4. ঘ) বাদুড়
    সঠিক উত্তর:
    গ) জিরাফ
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) জিরাফ
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোন পশু শব্দ করতে পারে না?  

    সমাধান: 
    জিরাফ শব্দ করতে পারে না। 
    ১,৯৮৫.
    ক্লাসে আপনি দেখলেন একজন ছাত্র পরীক্ষার সময় নকল করছে। আপনি কী করবেন?
    1. বিষয়টি এড়িয়ে যাবেন।
    2. অন্য সহপাঠীদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।
    3. শিক্ষকের কাছে ঘটনাটি জানাবেন।
    4. নকল করতে সাহায্য করবেন।
    সঠিক উত্তর:
    শিক্ষকের কাছে ঘটনাটি জানাবেন।
    উত্তর
    সঠিক উত্তর:
    শিক্ষকের কাছে ঘটনাটি জানাবেন।
    ব্যাখ্যা
    প্রশ্ন: ক্লাসে আপনি দেখলেন একজন ছাত্র পরীক্ষার সময় নকল করছে। আপনি কী করবেন?

    সমাধান:
    এমন পরিস্থিতিতে সঠিক কাজ হলো শিক্ষকের কাছে ঘটনাটি জানানো।

    কারণ:
    - এটি নৈতিকতার একটি অংশ যে, অন্যায় কিছু ঘটলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত।
    - নকল করা শিক্ষার জন্য ক্ষতিকর এবং এটি অন্যদের প্রতি অবিচার।
    - বিষয়টি এড়িয়ে যাওয়া বা অন্যদের সাথে আলোচনা করলে সমস্যার সমাধান হবে না, বরং পরিস্থিতি আরও জটিল হতে পারে।
    - নকল করতে সাহায্য করাও একটি অন্যায় এবং এটি সঠিক পথে চলার বিপরীত কাজ।
    তাই, ঘটনাটি শিক্ষকের কাছে জানানোই সবচেয়ে উত্তম সমাধান।
    ১,৯৮৬.
    Infallible :  Error :  : 
    1. invulnerable : emotion
    2. immovable : choice
    3. impeccable : flaw
    4. intolerable : defect
    সঠিক উত্তর:
    impeccable : flaw
    উত্তর
    সঠিক উত্তর:
    impeccable : flaw
    ব্যাখ্যা
    প্রশ্ন: Infallible :  Error :  : 

    সমাধান:
    infallible (অভ্রান্ত/ভুলভ্রান্তির ঊর্ধ্বে) তাতে কোন error (ভুল) থাকে না। আর যা impeccable (নিখুঁত) তাতে কোন flaw (ত্রুটি) থাকে না।
    ১,৯৮৭.
    কোন একটি সাংকেতিক ভাষায় WATER কে 51234 এবং SUN কে 796 লিখা হলে, SWEET কে কী লিখা হবে?
    1. 72335
    2. 75332
    3. 64312
    4. 95136
    সঠিক উত্তর:
    75332
    উত্তর
    সঠিক উত্তর:
    75332
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোন একটি সাংকেতিক ভাষায় WATER কে 51234 এবং SUN কে 796 লিখা হলে, SWEET কে কী লিখা হবে?

    সমাধান:
    এখানে,
    WATER ⇔ 51234
    W ⇔ 5
    A ⇔ 1
    T ⇔ 2
    E ⇔ 3
    R ⇔ 4

    SUN ⇔ 796
    S ⇔ 7
    U ⇔ 9
    N ⇔ 6

    ∴ SWEET ⇔ 75332
    (কারণ: S ⇔ 7, W ⇔ 5, E ⇔ 3, E ⇔ 3, T ⇔ 2)
    ১,৯৮৮.
    একটি ছেলের ছবি দেখিয়ে নাদিয়া বললো, "সে হয় আমার চাচার বাবার মেয়ের ছেলে।" ছেলেটি নাদিয়ার সম্পর্কে কী হয়?
    1. মামা
    2.  চাচা
    3. ভাতিজা
    4. ভাই
    সঠিক উত্তর:
    ভাই
    উত্তর
    সঠিক উত্তর:
    ভাই
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি ছেলের ছবি দেখিয়ে নাদিয়া বললো, "সে হয় আমার চাচার বাবার মেয়ের ছেলে।" ছেলেটি নাদিয়ার সম্পর্কে কী হয়?

    সমাধান:
    নাদিয়ার ভাষ্য অনুযায়ী সম্পর্কের ধাপগুলো লক্ষ্য করি:
    ১. নাদিয়ার চাচার বাবা = নাদিয়ার দাদা।
    ২. নাদিয়ার দাদার মেয়ে = নাদিয়ার ফুফু।
    ৩. নাদিয়ার ফুফুর ছেলে = নাদিয়ার ফুফাতো ভাই।

    যেহেতু অপশনে 'ভাই' বিদ্যমান, তাই সঠিক উত্তর হবে ভাই।

    ১,৯৮৯.
    একজন ব্যক্তিকে দেখিয়ে, এক পুরুষ এক মহিলাকে বলল, " তার মা তোমার বাবার একমাত্র কন্যা।" মহিলাটি সেই ব্যক্তির কী হবে?
    1. কন্যা
    2. স্ত্রী
    3. ফুফু
    4. মা
    সঠিক উত্তর:
    মা
    উত্তর
    সঠিক উত্তর:
    মা
    ব্যাখ্যা

    প্রশ্ন: একজন ব্যক্তিকে দেখিয়ে, এক পুরুষ এক মহিলাকে বলল, " তার মা তোমার বাবার একমাত্র কন্যা।" মহিলাটি সেই ব্যক্তির কী হবে?

    সমাধান:
    ব্যক্তির মা তোমার বাবার একমাত্র কন্যা
    ⇒ ব্যক্তির মা মহিলার বাবার একমাত্র কন্যা

    মহিলার বাবার একমাত্র কন্যা ⇒ মহিলা নিজে
    ∴ ব্যক্তির মা মহিলা নিজে

    ∴ মহিলা সেই ব্যক্তির মা।

    ১,৯৯০.
    If I had known Rifat was coming ______ then which one is the correct answer?
    1. I would go to the station
    2. I had gone to the station
    3. I would have gone to the station
    4. I would went to the station
    সঠিক উত্তর:
    I would have gone to the station
    উত্তর
    সঠিক উত্তর:
    I would have gone to the station
    ব্যাখ্যা
    • 3rd Conditional এর নিয়মানুযায়ী,
    - If clause- এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause a would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।
    - Conditional sentence এ Had + Sub + V3 + Extension এভাবে কোন sentence শুরু হলে সেটি Perfect conditional / 3rd conditional হয়।

    তাই, Complete Sentence - If I had known Rifat was coming I would have gone to the station. 
    ১,৯৯১.
    একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশি কষ্ট হবে?
    1. ক) টেনে নেয়া ব্যক্তির
    2. খ) ঠেলে নেয়া ব্যক্তির
    3. গ) দুজনের সমান কষ্ট হবে
    4. ঘ) কোনটিই নয়
    সঠিক উত্তর:
    খ) ঠেলে নেয়া ব্যক্তির
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ঠেলে নেয়া ব্যক্তির
    ব্যাখ্যা
    লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ কারন টানার সময় আপাত ওজন হ্রাস পায় কিন্তু ঠেলার সময় আপত ওজন বৃদ্ধি পায়।
    ১,৯৯২.
    যদি 40351 দ্বারা SPAIN বুঝায়, 0351 তবে দ্বারা বুঝাবে-
    1. PPAI
    2. AINP
    3. PIIN
    4. PAIN
    সঠিক উত্তর:
    PAIN
    উত্তর
    সঠিক উত্তর:
    PAIN
    ব্যাখ্যা
    4→S
    0→P
    3→A
    5→I
    1→N  

    0351 = PAIN
    ১,৯৯৩.
    ঢাকা গেট : মীর জুমলা : : হোসেনী দালান : ?
    1. গিয়াসউদ্দিন আযম শাহ
    2. মীর জুমলা
    3. শাহ সুজা
    4. মীর মুরাদ
    সঠিক উত্তর:
    মীর মুরাদ
    উত্তর
    সঠিক উত্তর:
    মীর মুরাদ
    ব্যাখ্যা
    প্রশ্ন: ঢাকা গেট : মীর জুমলা : : হোসেনী দালান : ?

    সমাধান:
    ঢাকা গেট : মীর জুমলা : : হোসেনী দালান : মীর মুরাদ

    ঢাকা গেটঃ
    ঢাকা গেট মীর জুমলার গেট বা রমনা গেট নামেও পরিচিত একটি স্মৃতিস্তম্ভ এবং ঢাকার প্রাচীনতম মুঘল স্থাপত্যগুলির মধ্যে একটি হিসাবে তালিকাভুক্ত করা হয়।

    হোসেনী দালানঃ
    হোসেনী দালান নির্মাণ করেন শাহ সুজার নৌ সেনাপতি মীর মুরাদ। এটি ১৭ শতকে নির্মিত হয়েছিল এবং এটি ঢাকার বকশীবাজারে অবস্থিত একটি শিয়া উপাসনালয়।
    ১,৯৯৪.
    আপনি একটি রেস্তোরায় আপনার কয়েকজন সহকর্মীকে সপরিবারে দাওয়াত করলেন। রেস্তোরায় বসার কিছুক্ষণ পর বেয়ারা আপনাদের খাবারের অর্ডার নিতে আসলেন। এমতাবস্থায় আপনি কী করবেন?
    1. প্রথমেই আপনি অর্ডার করবেন
    2. সবচেয়ে বয়স্ক ব্যক্তিকে প্রথমে অর্ডার করার অনুরোধ করবেন
    3. কোন মহিলা/মহিলাবৃন্দ থাকলে তাকে/তাদের প্রথমে অর্ডার করার অনুরোধ করবেন
    4. কোন শিশু থাকলে তাকে প্রথমে সুযোগ দিবেন
    সঠিক উত্তর:
    কোন মহিলা/মহিলাবৃন্দ থাকলে তাকে/তাদের প্রথমে অর্ডার করার অনুরোধ করবেন
    উত্তর
    সঠিক উত্তর:
    কোন মহিলা/মহিলাবৃন্দ থাকলে তাকে/তাদের প্রথমে অর্ডার করার অনুরোধ করবেন
    ব্যাখ্যা
    প্রশ্ন: আপনি একটি রেস্তোরায় আপনার কয়েকজন সহকর্মীকে সপরিবারে দাওয়াত করলেন। রেস্তোরায় বসার কিছুক্ষণ পর বেয়ারা আপনাদের খাবারের অর্ডার নিতে আসলেন। এমতাবস্থায় আপনি কী করবেন?

    সমাধান:
    আমরা সকল ক্ষেত্রেই নারী বা মহিলাদের প্রাধান্য দিতে হবে।
    তাই মহিলা/মহিলাবৃন্দ থাকলে তাকে/তাদের প্রথমে অর্ডার করার অনুরোধ করবো।
    ১,৯৯৫.
    'Ramjan', Tamanna, 'Faruque' তিন ভাইবোন। এদের মধ্যে ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণটি মোট কতবার ব্যবহৃত হয়?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'Ramjan', Tamanna, 'Faruque' তিন ভাইবোন। এদের মধ্যে ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণটি মোট কতবার ব্যবহৃত হয়?

    সমাধান:
    ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণটি a
    Ramjan তে a আছে = ২ বার
    Tamanna তে a আছে = ৩ বার
    Faruque তে a আছে = ১ বার

    এদের মধ্যে ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণটি মোট আছে = ২ + ৩ + ১
    = ৬ বার
    ১,৯৯৬.
    খ, ঘ- এর চেয়ে দামী; খ, ক- এর চেয়ে দামী; ঘ, গ- এর চেয়ে দামী; ঙ, খ এর চেয়ে দামী; ক, গ- এর চেয়ে দামী হলে কোনটি সবচেয়ে সস্তা?
    1. ক) ক
    2. খ) খ
    3. গ) গ
    4. ঘ) ঙ
    সঠিক উত্তর:
    গ) গ
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) গ
    ব্যাখ্যা
    প্রশ্ন: খ, ঘ- এর চেয়ে দামী; খ, ক- এর চেয়ে দামী; ঘ, গ- এর চেয়ে দামী; ঙ, খ এর চেয়ে দামী; ক, গ- এর চেয়ে দামী হলে কোনটি সবচেয়ে সস্তা? 

    খ, ঘ- এর চেয়ে দামী ⇒ ঘ < খ 
    খ, ক- এর চেয়ে দামী ⇒ ক < খ 
    ঘ, গ- এর চেয়ে দামী ⇒ গ < ঘ 
    ঙ, খ- এর চেয়ে দামী ⇒ খ < ঙ
    ক,গ- এর চেয়ে দামী ⇒ গ < ক

    ∴ সবচেয়ে সস্তা  গ।
    ১,৯৯৭.
    নিম্নের চারটির মধ্যে কোনটি ভিন্ন?
    1. তামা
    2. লোহা
    3. পিতল
    4. টিন
    সঠিক উত্তর:
    পিতল
    উত্তর
    সঠিক উত্তর:
    পিতল
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিম্নের চারটির মধ্যে কোনটি ভিন্ন?

    সমাধান:
    পিতল একটি সংকার ধাতু যা তামা ও দস্তার সমন্বয়ে গঠিত। 
    তামা, লোহা ও টিন মৌলিক ধাতু।
    ১,৯৯৮.
    ২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কী বার ছিল?
    1. বুধবার
    2. বৃহস্পতিবার
    3. শুক্রবার
    4. শনিবার
    সঠিক উত্তর:
    বৃহস্পতিবার
    উত্তর
    সঠিক উত্তর:
    বৃহস্পতিবার
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কী বার ছিল?

    সমাধান:
    আগস্ট মাসে বাকি থাকে  = ৩ দিন
    সেপ্টেম্বর মাসে = ৩০ দিন
    অক্টোবর মাসে = ১ দিন
    অর্থাৎ মোট দিন সংখ্যা = ৩৪ দিন
    এখন ৩৪ তম দিন বৃহস্পতিবার হবে।
    ১,৯৯৯.
    আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে তিন দম্পতি প্রত্যেক দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?
    1. ১৫ জন
    2. ১২ জন
    3. ১১ জন
    4. ৯ জন
    সঠিক উত্তর:
    ১৫ জন
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৫ জন
    ব্যাখ্যা
    প্রশ্ন: আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে তিন দম্পতি প্রত্যেক দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?

    সমাধান:
    বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে তিন দম্পতি, অর্থাৎ ৪টি দম্পতি মিলে= ৪ × ২ = ৮ জন
    মোট সন্তান = ৩ দম্পতি × ২ জন করে সন্তান = ৬ জন
    আমি নিজে = ১ জন

    ∴ মোট লোকসংখ্যা = ৮ + ৬ + ১ = ১৫ জন
    ২,০০০.
    মনে করুন আপনি লটারিতে ১০ লক্ষ টাকা জিতলেন। আপনি কি করবেন?
    1. ভাগ্য পরীক্ষার জন্য রেস খেলা শুরু করবেন
    2. একটি গাড়ি কিনবেন
    3. আপনার মনিবকে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলে কাজে ইস্তফা দিবেন
    4. সঞ্চয়পত্রে টাকা লাগাবেন
    সঠিক উত্তর:
    সঞ্চয়পত্রে টাকা লাগাবেন
    উত্তর
    সঠিক উত্তর:
    সঞ্চয়পত্রে টাকা লাগাবেন
    ব্যাখ্যা
    প্রশ্ন: মনে করুন আপনি লটারিতে ১০ লক্ষ টাকা জিতলেন। আপনি কি করবেন?

    সমাধান:
    একটি বড় পরিমাণ অর্থ পেয়ে গেলে আমি সবচেয়ে প্রথমে সতর্কতার সাথে এগুলো সঞ্চয় করব। আমি একটি নিরাপদ সঞ্চয় পরিকল্পনা তৈরি করব যেখানে টাকার একটি অংশ আমি সঞ্চয়পত্র বা অন্যান্য নিরাপদ বিনিয়োগে লাগাব। এরপর আমি আমার প্রয়োজনীয়তা অনুযায়ী টাকা খরচ করার সিদ্ধান্ত নেব।

    ∴ সঠিক উত্তর সঞ্চয়পত্রে টাকা লাগাবেন।