বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning)

মোট প্রশ্ন২,৮৬২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning)

PrepBank · পাতা ১৯ / ২৯ · ১,৮০১১,৯০০ / ২,৮৬২

১,৮০১.
He is trying to _____ his son as a candidate for the job.
  1. put in
  2. put up with
  3. put aside
  4. put forward
সঠিক উত্তর:
put forward
উত্তর
সঠিক উত্তর:
put forward
ব্যাখ্যা
প্রশ্ন: He is trying to _____ his son as a candidate for the job.

সমাধান:
put forward (phrasal verb)
English meaning: recommend someone as a suitable candidate for a job or position.
Bangla Meaning: কাউকে এগিয়ে দেওয়া; কারো নাম প্রস্তাব করা।
- যেহেতু বাক্যটি দ্বারা বাবা তার ছেলেকে চাকরির জন্য এগিয়ে দেয়া বা উপস্থাপন করার চেষ্টা করছে, তাই শূন্যস্থানে put forward বসালেই বাক্যের অর্থ পূর্ণতা পায়।
অন্য Phrasal verb গুলো এই বাক্যের সাথে সঙ্গতি পূর্ণ নয়।
অপশনে উল্লিখিত অন্য phrasal verb গুলোর অর্থ -
ক) put up with - সহ্য করা; বিনা প্রতিবাদে মেনে নেওয়া।
খ) put in - বাক্যালাপের মধ্যে নিজের বিস্ময়সূচক কথা ঢুকিয়ে দেওয়া।
গ) put something aside - সরিয়ে রাখা।
১,৮০২.
২০১৮ সালের ১৭ মার্চ শনিবার হলে, একই বছরের ১ মে কী বার ছিল?
  1. মঙ্গলবার
  2. বুধবার
  3. সোমবার
  4. রবিবার
সঠিক উত্তর:
মঙ্গলবার
উত্তর
সঠিক উত্তর:
মঙ্গলবার
ব্যাখ্যা

প্রশ্ন: ২০১৮ সালের ১৭ মার্চ শনিবার হলে, একই বছরের ১ মে কী বার ছিল?

সমাধান:
১৭ মার্চ থেকে ১ মে পর্যন্ত মোট দিনের সংখ্যা হিসাব করি:
মার্চ মাসের অবশিষ্ট দিন = (৩১ - ১৭) = ১৪ দিন
এপ্রিল মাস = ৩০ দিন
মে মাসের তারিখ = ১ দিন

মোট দিন সংখ্যা = ১৪ + ৩০ + ১ = ৪৫ দিন।

এখন,
এই ৪৫ দিনকে সপ্তাহের ৭ দিন দ্বারা ভাগ করে অতিরিক্ত দিন (Odd Days) বের করি,
৪৫ ÷ ৭ = ৬ সপ্তাহ ৩ দিন অবশিষ্ট।

যেহেতু ৩ দিন অবশিষ্ট আছে, তাই বারটি হবে শনিবারের ৩ দিন পরের বার।
শনিবার + ৩ দিন = রবিবার, সোমবার, মঙ্গলবার

∴ ২০১৮ সালের ১ মে ছিল মঙ্গলবার।

১,৮০৩.
'রাসেল তানভীরের চেয়ে লম্বা।'
'ইকবাল রাসেলের চেয়ে লম্বা।'
'তানভীর ইকবালের চেয়ে খাট নয়।'
যদি প্রথম দুটি উক্তি সত্য হয়, তাহলে তৃতীয় উক্তিটি-
  1. সত্য
  2. মিথ্যা
  3. অনিশ্চিত
  4. আংশিক সত্য
সঠিক উত্তর:
মিথ্যা
উত্তর
সঠিক উত্তর:
মিথ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: 'রাসেল তানভীরের চেয়ে লম্বা।'
'ইকবাল রাসেলের চেয়ে লম্বা।'
'তানভীর ইকবালের চেয়ে খাট নয়।'
যদি প্রথম দুটি উক্তি সত্য হয়, তাহলে তৃতীয় উক্তিটি-

সমাধান:
রাসেল তানভীরের চেয়ে লম্বা। এবং ইকবাল রাসেলের চেয়ে লম্বা।
∴ তানভীর < রাসেল < ইকবাল 

∴ তানভীর ইকবালের চেয়ে খাট হবে।

∴ তৃতীয় উক্তি তথা 'তানভীর ইকবালের চেয়ে খাট নয়।' কথাটি মিথ্যা।
১,৮০৪.
নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা?
  1. Copper
  2. Iron
  3. Mercury
  4. Gold
সঠিক উত্তর:
Mercury
উত্তর
সঠিক উত্তর:
Mercury
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা?

সমাধান:
সঠিক উত্তর গ) Mercury

কারণ,
Copper, Iron, Gold - এগুলো কঠিন ধাতু।
Mercury - একমাত্র তরল ধাতু।
১,৮০৫.
একদিন সকালে সুজন সূর্যের দিকে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে আবার ডানদিকে ঘুরে আবার ডানে এবং কিছু দূর যাওয়ার পর আবার ডানদিকে মোড় নেয়। এখন সে কোন দিকে মুখ করছে?
  1. ক) উত্তর
  2. খ) পূর্ব
  3. গ) পশ্চিম
  4. ঘ) দক্ষিণ
সঠিক উত্তর:
ক) উত্তর
উত্তর
সঠিক উত্তর:
ক) উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: একদিন সকালে সুজন সূর্যের দিকে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে আবার ডানদিকে ঘুরে আবার ডানে এবং কিছু দূর যাওয়ার পর আবার ডানদিকে মোড় নেয়। এখন সে কোন দিকে মুখ করছে?

সমাধান: 
যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্য স্থান D 
প্রদত্ত চিত্র অনুসারে সুজন উত্তর দিকে মুখ করে আছে।  

 
১,৮০৬.
প্রত্যক্ষণ, শিক্ষণ, আবেগ ইত্যাদিকে কোন শব্দ দ্বারা চিহ্নিত করা হয়?
  1. Mental process
  2. Mental maturity
  3. Mental characteristics
  4. Mental illness
সঠিক উত্তর:
Mental process
উত্তর
সঠিক উত্তর:
Mental process
ব্যাখ্যা

প্রশ্ন: প্রত্যক্ষণ, শিক্ষণ, আবেগ ইত্যাদিকে কোন শব্দ দ্বারা চিহ্নিত করা হয়?

সমাধান:
• মনোবিজ্ঞানের সংজ্ঞানুযায়ী, মানুষের মনের অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ যেমন—প্রত্যক্ষণ (Perception), শিক্ষণ (Learning), আবেগ (Emotion), স্মৃতি (Memory) ও চিন্তা (Thinking)—এগুলো সবই 'Mental process' বা মানসিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত।

প্রত্যক্ষণ (Perception): ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া তথ্যকে অর্থপূর্ণ করা।
শিক্ষণ (Learning): অভিজ্ঞতার মাধ্যমে আচরণের পরিবর্তন।
আবেগ (Emotion): কোনো উদ্দীপকের প্রতি মানসিক ও শারীরিক প্রতিক্রিয়া।
- এই বিষয়গুলো মানুষের তথ্য গ্রহণ, অনুধাবন এবং প্রতিক্রিয়ার সাথে সরাসরি যুক্ত, যাকে সমষ্টিগতভাবে 'Mental process' বা মানসিক প্রক্রিয়া বলা হয়।

অন্যান্য অপশন:
- Mental maturity: এটি মানসিক পরিপক্কতাকে বোঝায়, যা সাধারণত বয়স ও অভিজ্ঞতার সাথে বিকশিত হয়।
- Mental characteristics: এটি মানসিক বৈশিষ্ট্য বা স্বভাবকে বোঝায় যা একজন মানুষকে অন্যজনের থেকে আলাদা করে (যেমন: শান্ত স্বভাব বা মেধা)।
- Mental illness: এটি মানসিক রোগ বা অস্বাভাবিক অবস্থাকে নির্দেশ করে।

১,৮০৭.
'Madrid'-এর সাথে স্পেন যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে 'Oslo'-এর সাথে কোন দেশ সম্পর্কিত?
  1. ডেনমার্ক
  2. নরওয়ে
  3. সুইডেন
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা

প্রশ্ন: 'Madrid'-এর সাথে স্পেন যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে 'Oslo'-এর সাথে কোন দেশ সম্পর্কিত?

সমাধান:
Madrid হলো স্পেনের রাজধানী।
Oslo হলো নরওয়ের রাজধানী।

তাহলে, Oslo নরওয়ের সাথে সম্পর্কিত।

১,৮০৮.
ইদানীং আপনার মনে হচ্ছে সংসার আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। আপনি এমন অবস্থায়-
  1. ক) খুবই হতাশাবোধ করবেন
  2. খ) বন্ধুদের সাথে বিষয়টি আলাপ করবেন
  3. গ) সংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন
  4. ঘ) ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে মন খারাপ করবেন
সঠিক উত্তর:
গ) সংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন
উত্তর
সঠিক উত্তর:
গ) সংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন
ব্যাখ্যা
হতাশ হয়ে,ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বা বন্ধুদের সাথে আলাপ করে পারিবারিক সমস্যার সমাধান করা যায় না। সমস্যা সমাধানের সর্বোৎকৃষ্ঠ উপায় হলো সংসারের প্রতি গভীর মনোযোগ দেয়া।
১,৮০৯.
B এর ওজন হল C এর ওজনের তিনগুণ। C এর ওজন হল D এর ওজনের অর্ধেক। D এর ওজন হল F এর ওজনের 5 গুণ। F এর ওজন হল E এর দ্বিগুণ। এখানে C-এর ওজন কতজন ব্যক্তির ওজনের চেয়ে বেশি?
  1. ক) ২ জন
  2. খ) ৩ জন
  3. গ) ১ জন
  4. ঘ) ৪ জন
সঠিক উত্তর:
ক) ২ জন
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ জন
ব্যাখ্যা
ধরি, E এর ওজন হল 15 কেজি। 
অতএব, F এর ওজন হল 30 কেজি, D এর ওজন হল 150 কেজি, C এর ওজন হল 75 কেজি এবং B এর ওজন হল 225 কেজি। 
সুতরাং, C হলো E এবং F এর চেয়ে ভারী।
১,৮১০.
আকাশ এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. খলোক
  2. অবনী
  3. নভঃ
  4. অম্বর
সঠিক উত্তর:
অবনী
উত্তর
সঠিক উত্তর:
অবনী
ব্যাখ্যা
প্রশ্ন: আকাশ এর সমার্থক শব্দ নয় কোনটি?

সমাধান:
• আকাশ এর সমার্থক শব্দ: অম্বর, ব্যোম, খ, গগণ, অন্তরিক্ষ, শূণ্যলোক, আসমান, দ্যূলোক, অভ্র, নীলিমা, শূণ্য নভঃ, অনন্ত, সুরপথ, অম্বরতল,খলোক, ইত্যাদি।

• অবনী হলো পৃথিবী'র সমার্থক শব্দ।
১,৮১১.
সুমির বাবার তো _____ অবস্থা। অতি জরুরি ভিত্তিতে হাসপাতালে নিতে হবে।
  1. এখন তখন
  2. যখন তখন
  3. খুব খারাপ
  4. আজকাল
  5. .
সঠিক উত্তর:
যখন তখন
উত্তর
সঠিক উত্তর:
যখন তখন
ব্যাখ্যা
সুমির বাবার তো যখন তখন অবস্থা। অতি জরুরি ভিত্তিতে হাসপাতালে নিতে হবে।
যখন তখন - জীবন মৃত্যুর সন্ধিক্ষণ।
১,৮১২.
নিচের কোনটি আলাদা?
  1. পানি (H20)
  2. চিনি (C12H22O11)
  3. মিথেন (CH4)
  4. সালফিউরিক এসিড (H2SO4)
সঠিক উত্তর:
মিথেন (CH4)
উত্তর
সঠিক উত্তর:
মিথেন (CH4)
ব্যাখ্যা
পানি, চিনি ও সালফিউরিক এসিড - প্রত্যেক যৌগে হাইড্রোজেন ও অক্সিজেন থাকলেও মিথেনে নেই।
সকল চিনির রাসায়নিক নাম সুক্রোজ। এবং এর রাসায়নিক সংকেত = C12H22O11
গ্লুকোজ(C6H12O6) ও ফ্রুক্টোজ এর সমন্বয়ে সুক্রোজ গঠিত হয়।
[ ফ্রুক্টোজ হলো ৬ কার্বনবিশিষ্ট মনোস্যাকারাইড। এর আণবিক সংকেত হল C6H12O6 যা গ্লুকোজের মতই।
এটিও একটি রিডিউসিং শ্যুগার।
এর গঠনে কিটো গ্রুপ থাকায় একে কিটোহেক্সোজও বলা হয়। ]
পানির সংকেত = H20
সালফিউরিক এসিড সংকেত = H2SO4
মিথেন এর সংকেত = CH4
১,৮১৩.
নিচের কোনটি ভিন্ন?
  1. শশাঙ্ক
  2. সুধাংশু
  3. হিমাংশু
  4. ভাস্কর
সঠিক উত্তর:
ভাস্কর
উত্তর
সঠিক উত্তর:
ভাস্কর
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

সমাধান:
'চন্দ্র' এর সমার্থক শব্দ
কলানিধি, চাঁদ, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, সুধানিধি ইত্যাদি।
 
সূর্য এর সমার্থক শব্দ
আদিত্য, অর্ক, রবি, তপন, সবিতা, প্রভাকর, ভাস্কর, দিবাকর। 
১,৮১৪.
আপনার বাবার মায়ের স্বামীর প্রথম স্ত্রীর মেয়ের ছেলে আপনার কী হয়?
  1. চাচাতো ভাই
  2. মামা
  3. ফুফাতো ভাই
  4. খালু
সঠিক উত্তর:
ফুফাতো ভাই
উত্তর
সঠিক উত্তর:
ফুফাতো ভাই
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার বাবার মায়ের স্বামীর প্রথম স্ত্রীর মেয়ের ছেলে আপনার কী হয়?

সমাধান:
আপনার বাবার মা ⇒ আপনার দাদী
দাদীর স্বামী ⇒ আপনার দাদা
দাদার প্রথম স্ত্রী ⇒ আপনার দাদী/সৎ-দাদী
দাদী/সৎ-দাদীর মেয়ে ⇒ আপনার বাবার বোন/সৎ-বোন (আপনার ফুফু)
ফুফুর ছেলে ⇒ আপনার ফুফাতো ভাই
১,৮১৫.
যদি MENU = NGQY হয়, তবে MANY = ?
  1. ক) NCQC
  2. খ) NDRZ
  3. গ) MCQB
  4. ঘ) ODRB
সঠিক উত্তর:
ক) NCQC
উত্তর
সঠিক উত্তর:
ক) NCQC
ব্যাখ্যা

M এর জন্য N ( পার্থক্য ১)
E এর জন্য G( পার্থক্য ২)
N এর জন্য Q( পার্থক্য ৩)
U এর জন্য Y( পার্থক্য ৪)
অতএব, MANY = NCQC
বিশেষ দ্রষ্টব্যঃ Y এর পর Z। আবার, Z এরপর পুনরায় ঘুরে A ও B আসে। অর্থাৎ Y এরপর Z, A ও B আসে। কাজেই পরের বর্ণ C বসবে।

১,৮১৬.
নিচের কোনটি সমগোত্রীয় নয়?
  1. Aeroplane
  2. Car
  3. Scooter
  4. Truck
সঠিক উত্তর:
Aeroplane
উত্তর
সঠিক উত্তর:
Aeroplane
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সমগোত্রীয় নয়?

সমাধান:
Car, Scooter এবং Truck এই যানবাহন গুলো স্থলপথে চলাচল করে।

অন্যদিকে,
Aeroplane আকাশে উড়ে।
১,৮১৭.
যদি RIPPLE দিয়ে 613382 এবং LIFE দিয়ে 8192 বোঝায়, তবে, PILLER দিয়ে নিচের কোনটি বোঝায়?
  1. 263188
  2. 318826
  3. 388126
  4. 886231
সঠিক উত্তর:
318826
উত্তর
সঠিক উত্তর:
318826
ব্যাখ্যা
এখানে,
R→6                   এবং  L→8
I→1                             I →1
P→3                            F→9
P→3                            E→2
L→8
E→2 

সুতরাং,PILLER→318826
১,৮১৮.
Lungs : Pneumonia :: Liver : ?
  1. Nephritis
  2. Hepatitis
  3. Dermatitis
  4. Diabetes
সঠিক উত্তর:
Hepatitis
উত্তর
সঠিক উত্তর:
Hepatitis
ব্যাখ্যা

প্রশ্ন: Lungs : Pneumonia :: Liver : ?

সমাধান:
সঠিক উত্তর: খ) Hepatitis
• এখানে প্রথম শব্দজোড় 'Lungs' (ফুসফুস) এবং 'Pneumonia' (নিউমোনিয়া) এর মধ্যে সম্পর্ক হলো 'অঙ্গ: সেই অঙ্গের রোগ'। নিউমোনিয়া ফুসফুসের একটি সংক্রামক প্রদাহজনিত রোগ।

• একইভাবে,
- বিকল্পগুলোর মধ্যে 'Liver' (যকৃত) এর সাথে সরাসরি সম্পর্কিত রোগটি হলো 'Hepatitis' (হেপাটাইটিস), যা যকৃতের প্রদাহজনিত সংক্রামক রোগ এবং যকৃতের কার্যক্ষমতা নষ্ট করে।

অন্যান্য অপশন:
- Nephritis (নেফ্রাইটিস): বৃক্ক বা কিডনির (Kidney) একটি প্রদাহজনিত রোগ।
- Dermatitis (ডার্মাটাইটিস): ত্বকের (Skin) প্রদাহ বা এলার্জিজনিত সমস্যা।
- Diabetes (ডায়াবেটিস): মূলত অগ্ন্যাশয় (Pancreas) ও ইনসুলিন হরমোনের সাথে সম্পর্কিত একটি বিপাকীয় রোগ।

১,৮১৯.
Genuine : Authentic :: Mirage : ?
  1. ক) Image
  2. খ) Transpiration
  3. গ) Reflection
  4. ঘ) Illusion
সঠিক উত্তর:
ঘ) Illusion
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Illusion
ব্যাখ্যা
Genuine - অকৃত্রিম ; Authentic - খাঁটি। একই ভাবে Mirage - মরীচিকা ; Illusion - বিভ্রম। শব্দ যুগল synonyms.
১,৮২০.
A mother is always ____ than her daughter.
  1. wiser
  2. taller
  3. stouter
  4. older
সঠিক উত্তর:
older
উত্তর
সঠিক উত্তর:
older
ব্যাখ্যা
প্রশ্ন: A mother is always ____ than her daughter.

সমাধান:
Wise - বুদ্ধিমান, বুদ্ধিমতী
Tall - লম্বা
Stout - নির্ভীক

কন্যা তার মায়ের চেয়ে বুদ্ধিমতী, লম্বা ও নির্ভীকচিত্তের হতে পারে, কিন্তু তার মায়ের চেয়ে বয়স্ক হবে না। 
তাই মা তাঁর মেয়ের চেয়ে সবসময় বয়স্ক হবেন।
১,৮২১.
কোনো বিশেষ উপলক্ষ্যে আপনার কোন বন্ধু বা বান্ধবী আপনাকে কিছু উপহার দেবে বলে প্রতিশ্রুতি দেয়। এরপর দিতে ভুলে গেলে আপনি কী করবেন?
  1. ক) উপহারের কথাটা মাথা থেকে বের করে দিবেন।
  2. খ) মনে কিছুই করবেন না ।
  3. গ) তার সাথে অভিমান করে কথা বলবেন না ।
  4. ঘ) তাকে একবার মনে করিয়ে দিবেন।
সঠিক উত্তর:
ঘ) তাকে একবার মনে করিয়ে দিবেন।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তাকে একবার মনে করিয়ে দিবেন।
ব্যাখ্যা
কোনো বিশেষ উপলক্ষ্যে আপনার কোন বন্ধু বা বান্ধবী আপনাকে কিছু উপহার দেবে বলে প্রতিশ্রুতি দেয়। এরপর দিতে ভুলে গেলে তাকে একবার মনে করিয়ে দেওয়া উচিত হবে।
১,৮২২.
আরিবা মানহা নামের একটি মেয়েকে দেখিয়ে বলল, 'ওর ভাইয়ের মায়ের বাবা আমার দাদা হয়'। সম্পর্কে আরিবা মানহার কী হয়?
  1. চাচী
  2. মামাতো বোন
  3. আপন বোন
  4. চাচাতো বোন
সঠিক উত্তর:
মামাতো বোন
উত্তর
সঠিক উত্তর:
মামাতো বোন
ব্যাখ্যা
প্রশ্ন: আরিবা মানহা নামের একটি মেয়েকে দেখিয়ে বলল, 'ওর ভাইয়ের মায়ের বাবা আমার দাদা হয়'। সম্পর্কে আরিবা মানহার কী হয়?

সমাধান:
মানহার ভাইয়ের মা ⇒ মানহার মা
মানহার মায়ের বাবা ⇒ মানহার নানা

মানহার নানা, আরিবার দাদা হয়।
∴ মানহার মা আরিবার ফুফু হয়। আরিবার বাবা মানহা মামা হয়।
∴ আরিবা মানহার মামাতো বোন হয়।
১,৮২৩.
cleanliness is next to_______.
  1. Godliness
  2. Clearness
  3. Goodliness
  4. Perfectness
সঠিক উত্তর:
Godliness
উত্তর
সঠিক উত্তর:
Godliness
ব্যাখ্যা
প্রশ্ন: cleanliness is next to_______.

সমাধান:
সঠিক উত্তর:
ক) Godliness

এটি একটি প্রবাদ বাক্য। যার অর্থ,
'পরিষ্কার পরিচ্ছন্নতাই মানুষকে দেবতা করে'।
১,৮২৪.
(S, O, S, A, A, R, L, B, T) অক্ষরগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
  1. একটি দেশ
  2. একটি পাখি
  3. একটি মহাসাগর
  4. একটি গাছ
সঠিক উত্তর:
একটি পাখি
উত্তর
সঠিক উত্তর:
একটি পাখি
ব্যাখ্যা

প্রশ্ন: (S, O, S, A, A, R, L, B, T) অক্ষরগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?

সঠিক উত্তর:
একটি পাখি 

ব্যাখ্যা: 
অক্ষরগুলো "ALBATROSS" শব্দটি গঠন করে, যা একটি পাখির নাম।

১,৮২৫.
P, Q থেকে লম্বা। Q, R এর থেকে লম্বা। M, N থেকে লম্বা। N, Q অপেক্ষা লম্বা। কার উচ্চতা সব থেকে কম?
  1. P
  2. Q
  3. R
  4. N
সঠিক উত্তর:
R
উত্তর
সঠিক উত্তর:
R
ব্যাখ্যা

প্রশ্ন: P, Q থেকে লম্বা। Q, R এর থেকে লম্বা। M, N থেকে লম্বা। N, Q অপেক্ষা লম্বা। কার উচ্চতা সব থেকে কম?

সমাধান:
প্রদত্ত শর্তানুসারে,
P > Q > M > N > R 

অথবা, 
P > N > Q > M > R 
R এর উচ্চতা সব থেকে কম। 

১,৮২৬.
গ্যাসঃবিদ্যুৎঃঃপানিঃ?
  1. ক) জীবন
  2. খ) সেচ
  3. গ) বৃষ্টি
  4. ঘ) অক্সিজেন
সঠিক উত্তর:
খ) সেচ
উত্তর
সঠিক উত্তর:
খ) সেচ
ব্যাখ্যা
বিদ্যুৎ তৈরিতে গ্যাস ব্যবহার করা হয় আর সেচকাজে পানি ব্যবহার করা হয়।
১,৮২৭.
আপনার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোটভাই আপনার সম্পর্কে কী হয়? 
  1. ভাগ্নে
  2. ভাতিজা
  3. মামা
  4. ভাই
সঠিক উত্তর:
ভাই
উত্তর
সঠিক উত্তর:
ভাই
ব্যাখ্যা
আপনার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোটভাই আপনার সম্পর্কে ভাই হয়। 
১,৮২৮.
উদ্ধরণ চিহ্নের পূর্বে ও খণ্ডবাক্যের শেষে কোন চিহ্ন বসে?
  1. কোলন
  2. ড্যাস
  3. কমা
  4. সেমিকোলন
সঠিক উত্তর:
কমা
উত্তর
সঠিক উত্তর:
কমা
ব্যাখ্যা
- উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে) কমা বসাতে হবে।

- বক্তার প্রত্যেক্ষ উক্তিকে এই চিহ্নের অন্তর্ভুক্ত করতে হয়।
যথা:
রহিম বলল, “দরিদ্রের উপকার করবে।”

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৮২৯.
Metamorphosis : Change : :?
  1. Growth : Expand
  2. Mutation : Reproduce
  3. Evolution : Adapt
  4. Migration : Traveller
সঠিক উত্তর:
Growth : Expand
উত্তর
সঠিক উত্তর:
Growth : Expand
ব্যাখ্যা
Metamorphosis (noun): 
Meaning - A complete change of character, appearance, or condition; রূপান্তর; আকারের বা চরিত্রের পরিবর্তন।

Change (verb): 
Meaning - পরিবর্তন করা বা হওয়া। 

• সম্পর্ক: Metamorphosis ও Change হচ্ছে similar words; Metamorphosis এর ফলাফল হচ্ছে Change. 

অপশনসমূহ, 
ক) Growth - ক্রমবৃদ্ধি; Expand - প্রসারিত করা বা হওয়া।
খ) Mutation - রূপান্তর; Reproduce - বংশবৃদ্ধি করা।
গ) Evolution - বিবর্তনপ্রক্রিয়া; Adapt - খাপ খাওয়ানো;
ঘ) Migration - অভিপ্রয়াণ; Traveler - পর্যটক।

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তরটি হচ্ছে ক) Growth : Expand. 
কারণ, Growth এর ফলাফল হচ্ছে Expand; যা প্রদত্ত analogy এর সাথে সম্পর্কযুক্ত। 
১,৮৩০.
  1. L
  2. M
  3. N
  4. P
সঠিক উত্তর:
N
উত্তর
সঠিক উত্তর:
N
ব্যাখ্যা
1 - B(2) ; difference - 1
3 - E(5) ; difference - 2
5 - H(8) ; difference - 3
7 - K(11) ; difference - 4
9 - N(14) ; difference - 5
১,৮৩১.
থাইল্যান্ড : ফুকেট : : জাপান : ?
  1. সুমাত্রা
  2. বোর্নিও
  3. আন্দামান
  4. বোনিন
সঠিক উত্তর:
বোনিন
উত্তর
সঠিক উত্তর:
বোনিন
ব্যাখ্যা
প্রশ্ন: থাইল্যান্ড : ফুকেট : : জাপান : ?

সমাধান:
থাইল্যান্ড : ফুকেট : : জাপান : বোনিন 

ফুকেট থাইল্যান্ডের একটি দ্বীপ।
অনুরূপভাবে,
বোনিন হলো জাপানের একটি দ্বীপ।

অন্যদিকে,
সুমাত্রা , বালি , বোর্নিও দ্বীপ ইন্দোনেশিয়ার অন্তর্গত। (বোর্নিও দ্বীপ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই এই তিন দেশেরই অন্তর্ভুক্ত।)

উৎস: World Atlas.
১,৮৩২.
SPORTS-এর কোড যদি HGILKH হয় তাহলে MEDIUM-এর কোড কী হবে?
  1. PFSGVP
  2. NFRXVP
  3. NFRWVN
  4. PFQGVP
সঠিক উত্তর:
NFRWVN
উত্তর
সঠিক উত্তর:
NFRWVN
ব্যাখ্যা
প্রশ্ন: SPORTS-এর কোড যদি HGILKH হয় তাহলে MEDIUM-এর কোড কী হবে?

সমাধান:

ইংরেজি বর্ণগুলোকে Ascending ও Descending অর্ডারে সাজিয়ে পাই,
SPORTS = HKLIGH ⇒ HGILKH [বর্ণগুলোকে ডান থেকে বাম পাশে অর্থাৎ উল্টো করে সাজিয়ে]
∴ MEDIUM = NVWRFN ⇒ NFRWVN [বর্ণগুলোকে ডান থেকে বাম পাশে অর্থাৎ উল্টো করে সাজিয়ে]
১,৮৩৩.
নিচের জন্তুগুলোর মধ্যে কোনটি ভিন্ন প্রকৃতির প্রাণী?
ঘোড়া, গাধা, জেব্রা, নীল গাই।
  1. নীল গাই
  2. গাধা
  3. ঘোড়া
  4. জেব্রা
সঠিক উত্তর:
নীল গাই
উত্তর
সঠিক উত্তর:
নীল গাই
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের জন্তুগুলোর মধ্যে কোনটি ভিন্ন প্রকৃতির প্রাণী?
ঘোড়া, গাধা, জেব্রা, নীল গাই।

সমাধান:
নীল গাই এর শিং থাকে। 
গাধা, ঘোড়া এবং জেব্রার শিং থাকে না।
তাই, নীল গাই ভিন্ন প্রকৃতির প্রাণী।
১,৮৩৪.
নিম্নের কোন শব্দটির অর্থ বন্ধনীর বাহিরের দু'টি শব্দের অর্থের সাথে মিলে যায়?
CROWD (.........) NEWSPAPER
  1. BILL
  2. PRESS
  3. CORN
  4. EDITOR
সঠিক উত্তর:
PRESS
উত্তর
সঠিক উত্তর:
PRESS
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোন শব্দটির অর্থ বন্ধনীর বাহিরের দু'টি শব্দের অর্থের সাথে মিলে যায়?
CROWD (...........) NEWSPAPER

সমাধান:
CROWD হলে PRESS আসে তারপর নিউজ হয়ে NEWSPAPER আসে।
১,৮৩৫.
অর্থনীতি : অ্যাডাম স্মিথ : : পৌরনীতি : ?
  1. এরিস্টটল
  2. সক্রেটিস
  3. থেলিস
  4. অগাস্ট কোঁৎ
সঠিক উত্তর:
এরিস্টটল
উত্তর
সঠিক উত্তর:
এরিস্টটল
ব্যাখ্যা
অর্থনীতির জনক - অ্যাডাম স্মিথ
পৌরনীতির জনক - এরিস্টটল
দর্শনের জনক - থেলিস 
সমাজবিজ্ঞানের জনক - অগাস্ট ক্যোঁৎ 
১,৮৩৬.
গুরুজন : ভক্তি : : শিশু : ? 
  1. ক) শাসন
  2. খ) যত্ন
  3. গ) স্নেহ
  4. ঘ) সম্মান
সঠিক উত্তর:
গ) স্নেহ
উত্তর
সঠিক উত্তর:
গ) স্নেহ
ব্যাখ্যা
গুরুজনকে ভক্তি করতে হয়, আর 
শিশুকে স্নেহ করতে হয়।
১,৮৩৭.
ক, খ এর চেয়ে লম্বা, খ, গ এর চেয়ে খাট, গ, ঘ এর চেয়ে খাট, ঘ, ক এর চেয়ে লম্বা হলে সবচেয়ে লম্বা কে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এর চেয়ে লম্বা, খ, গ এর চেয়ে খাট, গ, ঘ এর চেয়ে খাট, ঘ, ক এর চেয়ে লম্বা হলে সবচেয়ে লম্বা কে?

সমাধান: 
ক, খ এর চেয়ে লম্বা ⇒ ক > খ 
খ, গ এর চেয়ে খাট ⇒ গ > খ 
গ, ঘ এর চেয়ে খাট ⇒ ঘ > গ 
ঘ, ক এর চেয়ে লম্বা ⇒ ঘ > ক 

∴ সবচেয়ে লম্বা ঘ।
১,৮৩৮.
What word makes the truest sentence?
Fathers are ____ wiser than their sons.
  1. always
  2. usually
  3. much
  4. rarely
  5. never
সঠিক উত্তর:
usually
উত্তর
সঠিক উত্তর:
usually
ব্যাখ্যা
প্রশ্ন: What word makes the truest sentence?
Fathers are ____ wiser than their sons.

সমাধান:
Fathers are usually wiser than their sons.
বাবা সাধারণত তার ছেলেদের চেয়ে জ্ঞানী হন।
১,৮৩৯.
________ is to cork as box is to ______.
  1. bottle - lid
  2. bottle - crate
  3. bottle - hat
  4. bottle - fight
সঠিক উত্তর:
bottle - lid
উত্তর
সঠিক উত্তর:
bottle - lid
ব্যাখ্যা

Bottle - বোতল (কাচ, প্লাস্টিক বা অন্য কিছুর)।
Cork - বোতলের ছিপি।

একইভাবে, 
Box - বাক্স; পেটিকা; পেটি। 
Lid - ঢাকনা; ঢাকনি। 

Other options, 
crate - ঝুড়ি।
hat - সাধারণত কিনারাওয়ালা বাইরে পরার টুপি।
fight - যুদ্ধ; লড়াই।

তাই, সঠিক analogy টি হচ্ছে - Bottle is to cork as box is to lid.

১,৮৪০.
যদি CAFE = FACE হয়, তবে TALE = ?
  1. ক) LATE
  2. খ) ECAL
  3. গ) CALE
  4. ঘ) LECA
সঠিক উত্তর:
ক) LATE
উত্তর
সঠিক উত্তর:
ক) LATE
ব্যাখ্যা
এখানে CAFE = FACE এর C আর F পরস্পরের স্থান পরিবর্তন করেছে, A আর E এর কোনো পরিবর্তন হয় নি। তাই TALE শব্দের A আর E এর কোনো পরিবর্তন হবে না, T আর L পরস্পরের স্থান পরিবর্তন করবে এবং TALE = LATE হবে।
১,৮৪১.
If n is an integer, which of the following cannot be an integer?
  1. ক) (n -2)/2
  2. খ) √n
  3. গ) 2/(n +1)
  4. ঘ) √1/(n2 + 2)
সঠিক উত্তর:
ঘ) √1/(n2 + 2)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) √1/(n2 + 2)
ব্যাখ্যা

Choose n to be 0.
Then (n -2)/2
= (0 -2)/2
= -1 which is an integer.
So, eliminate
next, √n = √0 = 0.
Eliminate.
Next, 2/(n +1) = 2/1 = 2
eliminate, 
Next, √1/(n2 + 2)
= √1/2
= 1/√2 which is not an integer
So, the Answer is: √1/(n2 + 2)

১,৮৪২.
আরিফ এবং রাজীব আলোচনারত ছিল। এমন সময় তাদের নিকট একটি ছেলে আসল। আরিফ তখন রাজীবকে বলল,"সে আমার বাবার ছেলের বোনের ছেলে"। ছেলেটি আরিফের কী হবে?
  1. ক) ভাই
  2. খ) ভাতিজা
  3. গ) ভাগ্নে
  4. ঘ) পুত্র
সঠিক উত্তর:
গ) ভাগ্নে
উত্তর
সঠিক উত্তর:
গ) ভাগ্নে
ব্যাখ্যা
প্রশ্ন: আরিফ এবং রাজীব আলোচনারত ছিল। এমন সময় তাদের নিকট একটি ছেলে আসল। আরিফ তখন রাজীবকে বলল,"সে আমার বাবার ছেলের বোনের ছেলে"। ছেলেটি আরিফের কী হবে?

সমাধান: 
বাবার ছেলে ⇔ আরিফের ভাই
ভাইয়ের বোন ⇔ আরিফের বোন
বোনের ছেলে ⇔ আরিফের ভাগ্নে। 
১,৮৪৩.
র, প এর চেয়ে হালকা; ক, স এর চেয়ে ভারী; স, ত এর চেয়ে ভারী; প, স এর চেয়ে হালকা; ত, প এর চেয়ে ভারী হলে সবচেয়ে ভারী কে?
  1. ক) ক
  2. খ) প
  3. গ) স
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ক
উত্তর
সঠিক উত্তর:
ক) ক
ব্যাখ্যা

প্রশ্নমতে,
র < প
স < ক
ত < স
প < স
প < ত
অর্থাৎ, র < প < ত < স < ক
সুতরাং সবচেয়ে ভারী হচ্ছে - ক

১,৮৪৪.
Mary is heavier than Janee. Jessy is heavier than Mary. Who is lightest?
  1. Jessy
  2. Mary
  3. Janee
  4. Both Jassy and Janee
সঠিক উত্তর:
Janee
উত্তর
সঠিক উত্তর:
Janee
ব্যাখ্যা
প্রশ্ন: Mary is heavier than Janee. Jessy is heavier than Mary. Who is lightest?

সমাধান:
Mary is heavier than Janee.
Mary > Janee

Jessy is heavier than Mary.
Jessy > Mary

∴ Jessy > Mary > Janee
∴ Janee is the lightest.
১,৮৪৫.
তিনি________ছাড়া ব্যবসা শুরু করেছিলেন।
  1. লাভ
  2. উদ্দেশ্য
  3. পরিকল্পনা
  4. আস্থা
সঠিক উত্তর:
পরিকল্পনা
উত্তর
সঠিক উত্তর:
পরিকল্পনা
ব্যাখ্যা
প্রশ্ন: তিনি________ছাড়া ব্যবসা শুরু করেছিলেন।

সমাধান:
তিনি পরিকল্পনা ছাড়া ব্যবসা শুরু করেছিলেন।
এটি একটি বাস্তব ও অর্থপূর্ণ বাক্য।
১,৮৪৬.
নিচের চিত্রে কয়টি বর্গক্ষেত্র আছে?
  1. ক) 35টি 
  2. খ) 45টি 
  3. গ) 30টি 
  4. ঘ) 55টি 
সঠিক উত্তর:
ঘ) 55টি 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 55টি 
ব্যাখ্যা


প্রত্যেক সারি এবং কলামে ৫টি করে বর্গক্ষেত্র আছে।

মোট বর্গক্ষেত্র সংখ্যা =12 + 22 + 32 + 42+ 52  = 
                                  = 1 + 4 + 9 + 16 + 25
                                  = 55 টি 
১,৮৪৭.
589654237, 89654237, 8965423, 965423, ?
  1. ক) 58965
  2. খ) 65423
  3. গ) 89654
  4. ঘ) 96542
সঠিক উত্তর:
ঘ) 96542
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 96542
ব্যাখ্যা
589654237, 89654237, 8965423, 965423, ?

এখানে,
589654237
89654237 - বাম পাশের ডিজিট বাদ দেয়া হয়েছে।
8965423 - ডান পাশের ডিজিট বাদ দেয়া হয়েছে।
965423 - বাম পাশের ডিজিট বাদ দেয়া হয়েছে।
তাহলে পরবর্তী সংখ্যায় ডান পাশের ডান পাশের ডিজিট বাদ যাবে।
∴ 96542
১,৮৪৮.
নিচের চারটির মধ্যে কোনটি ভিন্ন?
  1. অ্যালুমিনিয়াম
  2. লোহা
  3. তামা
  4. পারদ
সঠিক উত্তর:
পারদ
উত্তর
সঠিক উত্তর:
পারদ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চারটির মধ্যে কোনটি ভিন্ন?

সমাধান:
প্রদত্ত অপশনগুলোর মধ্যে পারদ তরল পদার্থ।
অ্যালুমিনিয়াম, লোহা, তামা সবগুলো কঠিন পদার্থ।

তাই, চারটির মধ্যে পারদ ভিন্ন।
১,৮৪৯.
আকাশ একটি শ্রেণির যেকোন প্রান্ত থেকে একাদশ অবস্থানে রয়েছে। শ্রেণিতে কতজন বালক রয়েছে? 
  1. ক) ১১ জন
  2. খ) ২০ জন
  3. গ) ২১ জন
  4. ঘ) ১৮ জন
সঠিক উত্তর:
গ) ২১ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ২১ জন
ব্যাখ্যা
আকাশের ডান দিকে রয়েছে = ১০ জন 
আকাশের বাম দিকে রয়েছে = ১০ জন 
শ্রেণিতে বালক রয়েছে = ১০ + ১০ + ১ = ২১জন
১,৮৫০.
ইদানীং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। এ অবস্থায় আপনি কী করবেন?
  1. খুবই হতাশাবোধ করবেন
  2. বন্ধুদের সাথে বিষয়টি আলাপ করবেন
  3. সংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন
  4. ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে মন খারাপ করবেন
সঠিক উত্তর:
সংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন
উত্তর
সঠিক উত্তর:
সংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন
ব্যাখ্যা
প্রশ্ন: ইদানীং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। এ অবস্থায় আপনি কী করবেন?

সমাধান:
হতাশ হয়ে,ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বা বন্ধুদের সাথে আলাপ করে পারিবারিক সমস্যার সমাধান করা যায় না। সমস্যা সমাধানের সর্বোৎকৃষ্ঠ উপায় হলো সংসারের প্রতি গভীর মনোযোগ দেয়া।
১,৮৫১.
R, P এর চেয়ে হালকা; K, S এর চেয়ে ভারী; S, T এর চেয়ে ভারী; P, S এর চেয়ে হালকা; T, P এর চেয়ে ভারী হলে সবচেয়ে ভারী কে?
  1. S
  2. P
  3. K
  4. T
সঠিক উত্তর:
K
উত্তর
সঠিক উত্তর:
K
ব্যাখ্যা
প্রশ্ন: R, P এর চেয়ে হালকা; K, S এর চেয়ে ভারী; S, T এর চেয়ে ভারী; P, S এর চেয়ে হালকা; T, P এর চেয়ে ভারী হলে সবচেয়ে ভারী কে?

সমাধান:
R, P এর চেয়ে হালকা
R < P

K, S এর চেয়ে ভারী
S < K

S, T এর চেয়ে ভারী
T < S

P, S এর চেয়ে হালকা
P < S

T, P এর চেয়ে ভারী
P < T

অর্থাৎ, R < P < T < S < K
সুতরাং সবচেয়ে ভারী হচ্ছে - K
১,৮৫২.
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ঘ) 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব হবে অপশন ঘ 


১,৮৫৩.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে? 
CNN, EPP, GRR, ______ , KVV
  1. ক) KUU
  2. খ) ITT
  3. গ) IUU
  4. ঘ) HVV
সঠিক উত্তর:
খ) ITT
উত্তর
সঠিক উত্তর:
খ) ITT
ব্যাখ্যা
এখানে 
১ম সিরিজ = C, E, G, I, K
২য় সিরিজ = NN, PP, RR, TT, VV

CNN, EPP, GRR, ITT , KVV
১,৮৫৪.
আপনার অফিসে একজন সহকর্মী আপনার ভাবনা বা পরিকল্পনা নিজের বলে সভায় উপস্থাপন করেছে। সেক্ষেত্রে আপনি কী করবেন?
  1. কর্তৃপক্ষের কাছে অভিযোগ করবেন
  2. তার সাথে একান্তে কথা বলে বিষয়টি স্পষ্ট করবেন
  3. তার সাথে ঝগড়া করবেন
  4. চুপ করে থাকবেন এবং পরেরবার সতর্ক হবেন
সঠিক উত্তর:
তার সাথে একান্তে কথা বলে বিষয়টি স্পষ্ট করবেন
উত্তর
সঠিক উত্তর:
তার সাথে একান্তে কথা বলে বিষয়টি স্পষ্ট করবেন
ব্যাখ্যা

প্রশ্ন: আপনার অফিসে একজন সহকর্মী আপনার ভাবনা বা পরিকল্পনা নিজের বলে সভায় উপস্থাপন করেছে। সেক্ষেত্রে আপনি কী করবেন?

সমাধান:
পেশাগত পরিবেশে সরাসরি ঝগড়া বা তৎক্ষণাৎ অভিযোগ করা পরিস্থিতি আরও খারাপ করতে পারে। প্রথমে শান্তভাবে ও ব্যক্তিগতভাবে সহকর্মীর সাথে কথা বলে বিষয়টি পরিষ্কার করা সবচেয়ে পরিপক্ব ও নৈতিক পদক্ষেপ। এতে ভুল বোঝাবুঝি থাকলে তা সমাধান হতে পারে।
যদি এতে সমাধান না হয়, তখন পরবর্তী ধাপে কর্তৃপক্ষকে জানানো যুক্তিসংগত।


অন্য অপশনগুলো সঠিক নয় করণ-
খ) সরাসরি অভিযোগ করা চূড়ান্ত পদক্ষেপ, আগে চেষ্টা করা উচিত নয়
গ) ঝগড়া পেশাগত আচরণের পরিপন্থী
ঘ) চুপ থাকলে নিজের অধিকার ও পরিশ্রমের মূল্য নষ্ট হয়

১,৮৫৫.
রাগের সময় সে যতই গর্জায়, বসের সামনে গিয়ে হয়ে যায় ভিজে বেড়াল।
এখানে, 'ভিজে বেড়াল' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. সাধু বেশে অসৎ লোক
  2. ভান করা
  3. নির্বোধ
  4. অনিষ্টকারী
সঠিক উত্তর:
সাধু বেশে অসৎ লোক
উত্তর
সঠিক উত্তর:
সাধু বেশে অসৎ লোক
ব্যাখ্যা

প্রশ্ন: রাগের সময় সে যতই গর্জায়, বসের সামনে গিয়ে হয়ে যায় ভিজে বেড়াল।
এখানে, 'ভিজে বেড়াল' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?

সমাধান: 

• 'ভিজে বেড়াল' বাগ্‌ধারার অর্থ- সাধু বেশে অসৎ লোক। 

অন্যদিকে, 
• 'বিষবৃক্ষ' অর্থ- অনিষ্টকারী। 
• 'বুদ্ধির ঢেঁকি' অর্থ- নির্বোধ। 
• 'ভেক ধরা' অর্থ- ভান করা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৮৫৬.
Skin : Dermis :: Skull: - ?
  1. Cerebral Cortex
  2. Cerebellum
  3. Medulla
  4. Cerebrum
সঠিক উত্তর:
Cerebral Cortex
উত্তর
সঠিক উত্তর:
Cerebral Cortex
ব্যাখ্যা
Skin -  গায়ের চামড়া; ত্বক। 
Dermis - অন্তস্ত্বক; ত্বক্; অন্তশ্চর্ম। 

সম্পর্ক: Skin এর ভিতরের আবরণ হচ্ছে Dermis. 

Skull - মাথার খুলি; করোটি।
Cerebral Cortex - মস্তিষ্কের প্রধান অংশ সেরেব্রামকে আচ্ছাদিত করে রাখা বেশি ঘনত্বের নিউরন দিয়ে তৈরি আবরণকে Cerebral cortex বলা হয়। এটি Skull এর ভিতরের আবরণ। 

সম্পর্ক: Skull এর ভিতরের আবরণ হচ্ছে Cerebral Cortex. 

Other options, 
Cerebrum - মস্তিষ্কের বৃহত্তম অগ্রভাগ; গুরুমস্তিষ্ক;
Cerebellum - লঘুমস্তিষ্ক। 
Medulla - মজ্জা।
১,৮৫৭.
আপনার বন্ধু আপনার কাছ থেকে একটি ব্যক্তিগত জিনিস ধার নিয়েছিলেন, কিন্তু নির্দিষ্ট সময়ে তা ফেরত দেননি। এখন তিনি আপনার সাথে যোগাযোগ এড়িয়ে চলছেন। আপনি কী করবেন?
  1. কিছু না করে বন্ধুত্ব ত্যাগ করবেন
  2. তার বাসায় গিয়ে জিনিসটি ফেরত নেবেন
  3. তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন
  4. তাকে বার্তা পাঠিয়ে জিনিসটি ফেরত চাইবেন
সঠিক উত্তর:
তাকে বার্তা পাঠিয়ে জিনিসটি ফেরত চাইবেন
উত্তর
সঠিক উত্তর:
তাকে বার্তা পাঠিয়ে জিনিসটি ফেরত চাইবেন
ব্যাখ্যা

প্রশ্ন: আপনার বন্ধু আপনার কাছ থেকে একটি ব্যক্তিগত জিনিস ধার নিয়েছিলেন, কিন্তু নির্দিষ্ট সময়ে তা ফেরত দেননি। এখন তিনি আপনার সাথে যোগাযোগ এড়িয়ে চলছেন। আপনি কী করবেন?

সমাধান:
সঠিক উত্তর: ঘ) তাকে বার্তা পাঠিয়ে জিনিসটি ফেরত চাইবেন 

কারণ, প্রথমে শান্ত এবং ভদ্রভাবে যোগাযোগ করা উচিত। সরাসরি হুমকি বা আইনি পথে না গিয়ে বন্ধুত্ব বজায় রেখে সমস্যা সমাধান করা উত্তম।

১,৮৫৮.
'তৃষ্ণা, গরম, ঘাম, তাপ, রোদ, অস্বস্তি' শব্দগুলোর প্রথম অক্ষরগুলো নিলে কোন ধারাটি পাওয়া যাবে?
  1. ক) তৃ ঘা গ তা অ রো
  2. খ) তৃ গ ঘা তা রো অ
  3. গ) তৃ গ তা অ ঘা রো
  4. ঘ) তৃ রো গ তা ঘা অ
সঠিক উত্তর:
খ) তৃ গ ঘা তা রো অ
উত্তর
সঠিক উত্তর:
খ) তৃ গ ঘা তা রো অ
ব্যাখ্যা
তৃষ্ণা, গরম, ঘাম, তাপ, রোদ, অস্বস্তি  শব্দগুলোর প্রথম অক্ষরগুলো নিলে হয়: তৃ গ ঘা তা রো অ
১,৮৫৯.
নিচের বর্ণমালার চতুর্থ বর্ণ থেকে জোড় স্থানের অক্ষরগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন নবম বর্ণ কোনটি?
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের বর্ণমালার চতুর্থ বর্ণ থেকে জোড় স্থানের অক্ষরগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন নবম বর্ণ কোনটি?
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ

সমাধান:
প্রদত্ত বর্ণমালার চতুর্থ বর্ণ ঘ থেকে শুরু করে জোড় স্থানের বর্ণগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালাটি হবে:

ক খ গ

এই ক্রমে কাটা হয়নি এমন নবম বর্ণটি হবে ণ।
১,৮৬০.
একটি ছেলের ছবি দেখিয়ে তানিয়া বললো, "সে হচ্ছে আমার বাবার মায়ের মেয়ের ছেলে।" ছেলেটি তানিয়ার সম্পর্কে কী হয়?
  1. চাচাতো ভাই
  2. মামা
  3. ফুপাতো ভাই
  4. চাচা
সঠিক উত্তর:
ফুপাতো ভাই
উত্তর
সঠিক উত্তর:
ফুপাতো ভাই
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ছেলের ছবি দেখিয়ে তানিয়া বললো, "সে হচ্ছে আমার বাবার মায়ের মেয়ের ছেলে।" ছেলেটি তানিয়ার সম্পর্কে কী হয়?

সমাধান:
ছবিটি একটি ছেলের। বক্তা হচ্ছে তানিয়া।
"আমার বাবার মা" = দাদি
"দাদির মেয়ে" = তানিয়ার ফুফু
"ফুফুর ছেলে" = তানিয়ার ফুপাতো ভাই

অতএব, ছেলেটি তানিয়ার সম্পর্কে ফুপাতো ভাই হয়।

১,৮৬১.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. This is an unique case.
  2. This is a unique case.
  3. This is a very unique case.
  4. This is the most unique case.
সঠিক উত্তর:
This is a unique case.
উত্তর
সঠিক উত্তর:
This is a unique case.
ব্যাখ্যা

Unique (adjective):
Meaning - অদ্বিতীয়; অনন্য; একমাত্র; অনন্যরূপে; অনন্যসাধারণভাবে। 

• কতগুলো শব্দ আছে যেগুলো superlative এর অর্থ প্রদান করে।
- যেমন: absolute, almighty, chief, complete, daily, entire, excellent, perfect, supreme, unique ইত্যাদি।
- তাই এগুলোর পূর্বে more, most, very বা অন্যকোন qualifier বসে না।
যেমন:
- This is a unique case.

• Vowel sound (a, e, i, o, u) এর পূর্বে 'an' ব্যবহৃত হয়। যেমন: An elephant, An ice-cream, An ox, An honest man, etc. 
- তবে 'U' এর উচ্চারণ ‘ইউ’-এর মত অথবা 'O' এর উচ্চারণ 'ওয়া' এর মত হলে তার পূর্বে 'a' বসে। যেমন: A united group, a university, a one-year-old child, a unique story. 

তাই, This is a unique case. বাক্যটি সঠিক।
- কারণ উক্ত sentence টিতে Article, a এর সঠিক ব্যবহার দেখানো হয়েছে।

১,৮৬২.
২০২৪ সালের ১ জানুয়ারি সোমবার ছিলো। ২০২৪ সালের ৩১ মার্চের পরের দিন কী বার ছিলো?
  1. রবিবার
  2. সোমবার
  3. মঙ্গলবার
  4. বুধবার
সঠিক উত্তর:
সোমবার
উত্তর
সঠিক উত্তর:
সোমবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২৪ সালের ১ জানুয়ারি সোমবার ছিলো। ২০২৪ সালের ৩১ মার্চের পরের দিন কী বার ছিলো?

সমাধান:
২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ এর মাঝে মোট দিন (৩০ + ২৯ + ৩১) = ৯০ দিন [২০২৪ অধিবর্ষ তাই ফেব্রুয়ারি মাস ২৯ দিনের]
৯০ ÷ ৭ = ১২, ভাগশেষ ৬

∴ ২০২৪ সালের ৩১ মার্চ হবে সোমবার + ৬ দিন = রবিবার।
∴ ২০২৪ সালের ৩১ মার্চের পরের দিন হবে = সোমবার।
১,৮৬৩.
রাইতুল মুসার চেয়ে দ্রুত দৌড়ায়। সানি রাইতুলের চেয়ে দ্রুত দৌড়ায়। মুসা সানির চেয়ে দ্রুত দৌড়ায়। যদি প্রথম দুটি উক্তি সত্য হয়, তবে শেষ উক্তিটি -
  1. ক) মিথ্যা
  2. খ) সত্য
  3. গ) অনিশ্চিত
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) মিথ্যা
উত্তর
সঠিক উত্তর:
ক) মিথ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: রাইতুল মুসার চেয়ে দ্রুত দৌড়ায়।
সানি রাইতুলের চেয়ে দ্রুত দৌড়ায়।
মুসা সানির চেয়ে দ্রুত দৌড়ায়।
যদি প্রথম দুটি উক্তি সত্য হয়, তবে শেষ উক্তিটি - 

সমাধান: 
রাইতুল মুসার চেয়ে দ্রুত দৌড়ায়।
রাইতুল > মুসা 

সানি রাইতুলের চেয়ে দ্রুত দৌড়ায়।
সানি > রাইতুল 

উক্তি দুটি সত্য,
তাই, সানি সবচেয়ে দ্রুত দৌড়ায়।

মুসা সানির চেয়ে দ্রুত দৌড়ায়। এই উক্তিটি মিথ্যা।
১,৮৬৪.
নিচের কোনটি ভিন্ন?
  1. দ্য ডেইলি স্টার
  2. ইত্তেফাক
  3. প্রথম আলো
  4. জনকণ্ঠ
সঠিক উত্তর:
দ্য ডেইলি স্টার
উত্তর
সঠিক উত্তর:
দ্য ডেইলি স্টার
ব্যাখ্যা
দ্য ডেইলি স্টার একটি ইংরেজি সংবাদপত্র কিন্তু বাকিগুলো বাংলা সংবাদপত্র।
১,৮৬৫.
কোন শব্দটি ভিন্ন?
  1. পারাবার
  2. অর্ণব
  3. বারিধি
  4. তটিনী
সঠিক উত্তর:
তটিনী
উত্তর
সঠিক উত্তর:
তটিনী
ব্যাখ্যা
প্রশ্ন: কোন শব্দটি ভিন্ন?

সমাধান:
‘নদীর’ সমর্থক শব্দ: সরিৎ,স্রোতস্বিনী, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, গাঙ্গ, কল্লোলিনী, পয়স্বিনী ইত্যাদি।

অপরদিকে,
সমুদ্রের সমার্থক শব্দ: সাগর, অর্ণব, পারাবার, সিন্ধু, বারিধি, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার ইত্যাদি।

তাই, তটিনী শব্দটি ভিন্ন।
১,৮৬৬.
ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা এবং চ, ঘ এর পুত্র। চ এর সঙ্গে ক এর সম্পর্ক কী?
  1. ক) ক চাচা এর চ
  2. খ) ক এর খালু চ
  3. গ) চ এর নানা ক
  4. ঘ) ক এর মামা চ
সঠিক উত্তর:
ঘ) ক এর মামা চ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক এর মামা চ
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা এবং চ, ঘ এর পুত্র। চ এর সঙ্গে ক এর সম্পর্ক কী?

সমাধান:
ঘ এর পুত্র চ। 
খ ও গ হলো পরস্পর বোন এবং ক হচ্ছে খ এর পুত্র।

সুতরাং, ক এর নানী ঘ। 
নানীর পুত্র স্বভাবতই মামা।
∴ ক এর মামা চ।
১,৮৬৭.
Who was the Chief Minister of Bengal on 14th August, 1947?
  1. A. K. Fazlul Huq
  2. Shyma Prasad Mukherjee
  3. Sir Khawaza Nazimuddin
  4. H. S. Suhrawardy
  5. Bidhan Chandra Roy
সঠিক উত্তর:
Sir Khawaza Nazimuddin
উত্তর
সঠিক উত্তর:
Sir Khawaza Nazimuddin
ব্যাখ্যা
- ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান সৃষ্টি হলে খাজা নাজিম উদ্দিন পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী নিযুক্ত হন।
-  ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর জিন্নাহ ইন্তেকাল করলে তিনি ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের গভর্নর জেনারেল পদে অধিষ্ঠিত হন।
- ১৯৪৮ সালে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার ব্যাপারে প্রচেষ্টা চালাবেন বলে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের সাথে চুক্তি করেন। কিন্তু পশ্চিম পাকিস্তানি নেতাদের চাপে তিনি সে চুক্তি বাস্তবায়িত করতে পারেন নি।
- ১৯৫১ সালের ১৬ অক্টোবর পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান নিহত হলে খাজা নাজিমউদ্দীন ১৭ অক্টোবর অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহন করেন। কেন্দ্রীয় অর্থ সচিব গোলাম মুহম্মদকে পাকিস্তানের গভর্নর জেনারেল নিযুক্ত করা হলে খাজা নাজিমউদ্দীন ১৯৫১ সালে ২৪ অক্টোবর পাকিস্তানের প্রধানমন্ত্রীর পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৫১ সালের নভেম্বরে তিনি পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হন এবং ১৬ নভেম্বর মুসলিম লীগের সভাপতি মনোনীত হন।
- ১৯৫২ সালে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার পক্ষে প্রকাশ্যে সমর্থন দিয়ে তিনি সমালোচিত ও নিন্দিত হন। 

উৎস: বাংলাপিডিয়া [লিঙ্ক]।
১,৮৬৮.
If one man is on each team, any of the following pairs could be together on a team EXCEPT
  1. ক) M and N
  2. খ) M and Q
  3. গ) N and O
  4. ঘ) N and Q
সঠিক উত্তর:
ক) M and N
উত্তর
সঠিক উত্তর:
ক) M and N
ব্যাখ্যা
Q. (29-32): Read the following passage and select the most appropriate answer.
A group of eight people is made up of three teams. Team-I consists of two women M and N, Team-II consists of three men O, P and Q and Team-III consists of three children R, S and T. Each of the people must be on one and only one of three categories formed according to the following conditions.
Each category must have either two or three members
Each team must have at least one child
M and R cannot be on the same team
P and Q cannot be on the same team
O and S must be on the same team

- If one man is on each team, any of the following pairs could be together on a team EXCEPT

Solution:
যদি প্রতি টিমে একজন পুরুষ থাকে তাহলে কোন জোড় একসাথে থাকতে পারবে না যেখানে,
- প্রতি টিমে অবশ্যই একজন বালক থাকতে হবে।
- M এবং R একই টিমে থাকতে পারবে না।
- P এবং Q একই টিমে থাকতে পারবে না।
- O এবং S অবশ্যই একই টিমে থাকবে।
তাহলে নিম্নোক্ত ভাবে টিম সাজানো যাবে।

উপরোক্ত চিত্রানুযায়ী, M এবং N একই টিমে থাকতে পারবে না।
১,৮৬৯.
White : Peace : : ?
  1. Red : Danger
  2. Yellow : Blood
  3. Black : Sky
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
Red : Danger
উত্তর
সঠিক উত্তর:
Red : Danger
ব্যাখ্যা
প্রশ্ন: White : Peace : : ?

সমাধান:
সাদা হলো শান্তির প্রতীক
লাল হলো বিপদের সংকেত
White : Peace → White colour symbolizes Peace.
Red : Danger → Red colour symbolizes Danger.
১,৮৭০.
'ARILDZ' অক্ষরগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
  1. প্রাণী
  2. ফুল
  3. পাখি
  4. নদী
সঠিক উত্তর:
প্রাণী
উত্তর
সঠিক উত্তর:
প্রাণী
ব্যাখ্যা
প্রশ্ন: 'ARILDZ' অক্ষরগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?

সমাধান:
'ARILDZ' অক্ষরগুলোকে নতুন করে সাজালে LIZARD শব্দটি পাওয়া যাবে।
LIZARD = টিকটিকি (প্রাণী)

সুতরাং, 'LIZARD' অক্ষরগুলোকে নতুন করে সাজালে একটি প্রাণী পাওয়া যাবে।
১,৮৭১.
‘সে যে কোথায় তা আমার জানা নেই’ এটি কোন ধরনের বাক্য?
  1. যৌগিক
  2. জটিল
  3. সরল
  4. খণ্ড বাক্য
সঠিক উত্তর:
জটিল
উত্তর
সঠিক উত্তর:
জটিল
ব্যাখ্যা
প্রশ্ন: ‘সে যে কোথায় তা আমার জানা নেই’ এটি কোন ধরনের বাক্য? 

• জটিল বাক্য:

- যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা তাঁরা, সে-যে, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে।

যেমন -
- যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই।
- যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।
- যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম।
- সে যে কোথায় তা আমার জানা নেই। 

উৎস: নবম-দশম শ্রেণি, বাংলা ব্যাকরণ (২০২২ সংস্করণ)।
১,৮৭২.
Magpie : Bangladesh : : Peacock : ?
  1. ক) India
  2. খ) Pakistan
  3. গ) Bhutan
  4. ঘ) Nepal
সঠিক উত্তর:
ক) India
উত্তর
সঠিক উত্তর:
ক) India
ব্যাখ্যা
প্রশ্ন: Magpie : Bangladesh : : Peacock : ?

বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল।
ভারতের জাতীয় পাখি ময়ূর। 

পাকিস্তানের জাতীয় পাখি - চিকুর
ভুটানের জাতীয় পাখি - কাক
নেপালের জাতীয় পাখি - হিমালয়ান মোনাল
১,৮৭৩.
ক, খ- এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ-এর মা, চ, ঘ-এর পুত্র। চ এর সঙ্গে ক-এর সম্পর্ক কি?
  1. খালু
  2. নানা
  3. মামা
  4. কাকা
সঠিক উত্তর:
মামা
উত্তর
সঠিক উত্তর:
মামা
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ- এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ-এর মা, চ, ঘ-এর পুত্র। চ এর সঙ্গে ক-এর সম্পর্ক কি?

সমাধান:
ঘ এর পুত্র চ।
খ ও গ হলো পরস্পর বোন এবং ক হচ্ছে খ এর পুত্র।

সুতরাং, ক এর নানী ঘ।
নানীর পুত্র স্বভাবতই মামা।
∴ ক এর মামা চ।
১,৮৭৪.
কোন বিপরীত শব্দযুগল ভুল?
  1. ক) চয়-অপচয়
  2. খ) আটক-মুক্ত
  3. গ) নাগর-গ্রাম্য
  4. ঘ) উপরোধ-অনুরোধ
সঠিক উত্তর:
খ) আটক-মুক্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) আটক-মুক্ত
ব্যাখ্যা
আটক-এর বিপরীত ‘ছাড়’, আবদ্ধ-এর বিপরীত ‘মুক্ত’।
১,৮৭৫.
ক্রমাগত অর্থে 'অ' উপসর্গের প্রয়োগ ঘটেছে নিচের কোন শব্দে?
  1. অঝোর
  2. অপয়া
  3. অথৈ
  4. অজানা
সঠিক উত্তর:
অঝোর
উত্তর
সঠিক উত্তর:
অঝোর
ব্যাখ্যা

প্রশ্ন: ক্রমাগত অর্থে 'অ' উপসর্গের প্রয়োগ ঘটেছে নিচের কোন শব্দে?

সমাধান:

• বাংলা উপসর্গ:
বাংলা উপসর্গ মোট একুশটি অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

নিচে 'অ' উপসর্গ প্রয়োগ দেখানো হলো-
• নিন্দিত অর্থে: অকেজো, অচেনা, অপয়া। 
• অভাব অর্থে: অচিন, অজানা, অথৈ। 
•ক্রমাগত অর্থে: অঝোর, অঝোরে। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

১,৮৭৬.
It is impossible for a person who can’t walk -
  1. To develop a software
  2. To maintain a family
  3. To participate in politics
  4. To climb mount everest
সঠিক উত্তর:
To climb mount everest
উত্তর
সঠিক উত্তর:
To climb mount everest
ব্যাখ্যা
যে ব্যাক্তি হাটতে সক্ষম নয় সে মাউন্ড এভারেস্টের মত পাহাড় চূড়ায় উঠতে না পারলেও অপশনের অন্যান্য কাজগুলো করতে পারবে।
১,৮৭৭.
কোনো বাক্যের প্রথম অংশের উক্তি দ্বিতীয় অংশে ব্যাখ্যা করতে কোন চিহ্ন ব্যবহার হয়?
  1. ড্যাশ
  2. উদ্ধার চিহ্ন
  3. কমা
  4. কোলন
সঠিক উত্তর:
কোলন
উত্তর
সঠিক উত্তর:
কোলন
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো বাক্যের প্রথম অংশের উক্তি দ্বিতীয় অংশে ব্যাখ্যা করতে কোন চিহ্ন ব্যবহার হয়?

সমাধান:
একটি বাক্যের প্রথম অংশের কোনো উক্তিকে দ্বিতীয় অংশে ব্যাখ্যা করা এবং উদাহরণ উপস্থাপনের জন্য কোলন চিহ্ন ব্যবহৃত হয়।

যেমন-
 ভাষার দুটি রূপ: কথ্য ও লেখ্য।
 সভার সিদ্ধান্ত হলো: প্রতি মাসে সব সদস্যকে দশ টাকা করে চাঁদা দিতে হবে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম ও ১০ম শ্রেণি।

১,৮৭৮.
২০২৪ সালের ৪ এপ্রিল বৃহস্পতিবার হলে, ২৯ এপ্রিল কী বার হবে?
  1. শনিবার
  2. সোমবার
  3. মঙ্গলবার
  4. বুধবার
সঠিক উত্তর:
সোমবার
উত্তর
সঠিক উত্তর:
সোমবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২৪ সালের ৪ এপ্রিল বৃহস্পতিবার হলে, ২৯ এপ্রিল কী বার হবে?

সমাধান:
আমরা জানি,
যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়। অর্থ্যাৎ, বৃহস্পতিবারের ৭ দিন পর আবার বৃহস্পতিবার পাওয়া যাবে।
 
৪ তম দিন = বৃহস্পতিবার
১১ তম দিন = বৃহস্পতিবার
১৮ তম দিন = বৃহস্পতিবার
২৫ তম দিন = বৃহস্পতিবার
২৬ তম দিন = শুক্রবার
২৭ তম দিন = শনিবার
২৮ তম দিন = রবিবার
২৯ তম দিন = সোমবার
১,৮৭৯.
যদি সূর্যের বর্তমান ভর অপরিবর্তিত রেখে একে সংকুচিত করে একটি ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরে পরিণত করা হয়, তবে পৃথিবী থেকে এর মহাকর্ষীয় টান বা আকর্ষণ বল কত গুণ হবে?
  1. ২ গুণ
  2. ৪ গুণ
  3. অপরিবর্তিত থাকবে
  4. অর্ধেক হবে
সঠিক উত্তর:
অপরিবর্তিত থাকবে
উত্তর
সঠিক উত্তর:
অপরিবর্তিত থাকবে
ব্যাখ্যা

প্রশ্ন: যদি সূর্যের বর্তমান ভর অপরিবর্তিত রেখে একে সংকুচিত করে একটি ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরে পরিণত করা হয়, তবে পৃথিবী থেকে এর মহাকর্ষীয় টান বা আকর্ষণ বল কত গুণ হবে?

সমাধান:
- নিউটনের মহাকর্ষের সূত্র F = G (m1 × m2)/r2 অনুযায়ী, আকর্ষণ বল (F) শুধুমাত্র বস্তুদ্বয়ের ভর এবং তাদের মধ্যবর্তী দূরত্বের ওপর নির্ভর করে।
- এখানে সূর্যের ভর (m1) একই থাকছে এবং পৃথিবী থেকে সূর্যের কেন্দ্রের দূরত্ব (r) পরিবর্তিত হচ্ছে না।
- সূর্যের আয়তন কমে ব্ল্যাক হোল হলেও তার মোট ভর এবং পৃথিবীর সাথে তার দূরত্বের কোনো পরিবর্তন হচ্ছে না।
- তাই গাণিতিকভাবে মহাকর্ষ বল অপরিবর্তিত থাকবে। 

১,৮৮০.
ক, খ, গ, ঘ, ঙ মেট্রোরেলে ভ্রমণ করছেন। ক হলেন গ এর মা, গ আবার ঙ এর স্ত্রী। ঘ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী। ঙ এর সঙ্গে খ এর সম্পর্ক কী?
  1. শ্বশুর
  2. পিতা
  3. চাচা
  4. ভাই
সঠিক উত্তর:
শ্বশুর
উত্তর
সঠিক উত্তর:
শ্বশুর
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ, গ, ঘ, ঙ মেট্রোরেলে ভ্রমণ করছেন। ক হলেন গ এর মা, গ আবার ঙ এর স্ত্রী। ঘ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী। ঙ এর সঙ্গে খ এর সম্পর্ক কী?

সমাধান:
ক হলেন গ এর মা; খ হলেন ক এর স্বামী
∴ খ হচ্ছেন গ এর বাবা।

গ আবার ঙ এর স্ত্রী, গ - ক ও খ এর মেয়ে
∴ ঙ- ক ও খ এর মেয়ে-জামাই।

তাহলে, খ হচ্ছেন ঙ এর শ্বশুর।
১,৮৮১.
রাষ্ট্র একটি _________ সংগঠন।
  1. ক) সরকারি
  2. খ) জাতীয়
  3. গ) রাজনৈতিক
  4. ঘ) দলীয়
সঠিক উত্তর:
গ) রাজনৈতিক
উত্তর
সঠিক উত্তর:
গ) রাজনৈতিক
ব্যাখ্যা
রাষ্ট্র
- রাষ্ট্র হল কম বা বেশি এমন একটি জনসমষ্টি যারা একটি নির্দিষ্ট ভূখন্ডে স্থায়ীভাবে বসবাস করে, বাইরের নিয়ন্ত্রণ থেকে মুক্ত এবং যাদের এমন একটি সংগঠিত সরকার রয়েছে যার প্রতি অধিকাংশ অধিবাসীই স্বভাবজাত আনুগত্য পোষণ করে।
- রাষ্ট্র একটি রাজনৈতিক সংগঠন বা প্রতিষ্ঠান ।

রাষ্ট্রের উপাদান:

রাষ্ট্রের সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের ৪টি উপাদান পাওয়া যায়। যথাঃ
(ক) জনসমষ্টি
(খ) নির্দিষ্ট ভূখণ্ড
(গ) সরকার
(ঘ) সার্বভৌমত্ব।

- সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপুর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান। এটি রাষ্ট্রের চরম, পরম ও সর্বোচ্চ ক্ষমতা।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয় বোর্ড বই ও পৌরনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৮৮২.
সাংকেতিক কোড 153 মানে যদি হয় Read good books, সাংকেতিক কোড 367 মানে যদি হয় Books help learn এবং সাংকেতিক কোড 127 মানে যদি হয় Help me read তাহলে good শব্দটির সাংকেতিক কোড কী?
  1. 1
  2. 3
  3. 5
  4. 6
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: সাংকেতিক কোড 153 মানে যদি হয় Read good books, সাংকেতিক কোড 367 মানে যদি হয় Books help learn এবং সাংকেতিক কোড 127 মানে যদি হয় Help me read তাহলে good শব্দটির সাংকেতিক কোড কী?

সমাধান:
153 ⇒ read good books
367 ⇒ books help learn
বামপাশে 3 কমন এবং ডান পাশে books কমন

153 ⇒ read good books
127 ⇒ help me read
বামপাশে 1 কমন এবং ডান পাশে read কমন

367 ⇒ books help learn
127 ⇒ help me read
বামপাশে 7 কমন এবং ডান পাশে help কমন

153 ⇒ Read good books এ 3 = books, 1 = read এবং বাকি 5 = good
∴ good শব্দটির সাংকেতিক কোড 5.
১,৮৮৩.
Honey : Hive :: Ore : ?
  1. Stone
  2. Powder
  3. Mineral
  4. Clay
সঠিক উত্তর:
Mineral
উত্তর
সঠিক উত্তর:
Mineral
ব্যাখ্যা
Honey - মধু। 
Hive - বাক্স; মধুকোষ।

সম্পর্ক: Hive বা মধুকোষ এ Honey থাকে। 

Ore - আকরিক। 
Mineral - বিশেষ যেসব পদার্থের রাসায়নিক গঠন অপরিবর্তিত থাকে; খনিজ; আকরিক।

সম্পর্ক: Mineral বা খনিজ পদার্থে এ Ore বা আকরিক পাওয়া যায়।  

Other options, 
Stone - পাথর; 
Powder - চূর্ণ;
Clay - কাদামাটি; এঁটেলমাটি।
১,৮৮৪.
X চিহ্নিত স্বচ্ছ কাগজটি ডট অঙ্কিত রেখা বরাবর ভাজ করলে যে প্যাটার্ন পাওয়া যাবে তা নির্ণয় করুন।
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
১,৮৮৫.
Choose the opposite word (৪৪-৫০): HARMONY
  1. dishonesty
  2. indignity
  3. insecurity
  4. discord
সঠিক উত্তর:
discord
উত্তর
সঠিক উত্তর:
discord
ব্যাখ্যা

Harmony - সাদৃশ্য; মিল। 

অপশনসমূহ, 
dishonesty - অসাধুতা; অসততা; প্রতারণা।
indignity - অবমাননা; অপমান; অসম্মান; অমর্যাদা; অবজ্ঞা।
insecurity - নিরাপত্তাহীনতা; সংশয়পন্ন। 
discord - মতানৈক্য; ঝগড়া।

অপশনসমূহ বিবেচনায় সঠিক antonym হচ্ছে discord. 

১,৮৮৬.
নীচের বাক্যে দাগ দেয়া অংশটি কোন Parts of speech?
Our blessings come form above.
  1. Adjective
  2. Adverb
  3. Verb
  4. Noun
সঠিক উত্তর:
Noun
উত্তর
সঠিক উত্তর:
Noun
ব্যাখ্যা
নীচের বাক্যে দাগ দেয়া অংশটি কোন Parts of speech?
Our blessings come form above.

• Above:
- এর অর্থ 'উপরে' হিসেবে পরিচিত।
- সাধারণত এটি preposition হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
- কিন্তু বাক্যের বিভিন্ন অংশে বসে এটি অন্য parts of speech হিসেবেও কাজ করতে পারে। 

• Our blessings come from above.
- এই বাক্যে from এর object হিসেবে 'above' ব্যবহৃত হয়েছে, 
- অর্থাৎ preposition এর object হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটি preposition এর object হিসেবে এটি noun.
১,৮৮৭.
নিচের কোনটির অর্থ ভিন্ন?
  1. কায়েতের ঘরের ঢেঁকি 
  2. কচুকাটা করা
  3. ষাঁড়ের গোবর 
  4. ঊনপাঁজরে 
সঠিক উত্তর:
কচুকাটা করা
উত্তর
সঠিক উত্তর:
কচুকাটা করা
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটির অর্থ ভিন্ন?

সমাধান: 
কায়েতের ঘরের ঢেঁকি, ষাঁড়ের গোবর এবং ঊনপাঁজরে এই বাগধারা গুলোর অর্থ হলো- অকর্মণ্য বা অপদার্থ ব্যক্তি।

অন্যদিকে, 
কচুকাটা করা বাগধারাটির অর্থ হলো 'নির্মমভাবে ধ্বংস করা' বা 'নিপাত করা'। 

সুতরাং, ভিন্ন অর্থ হলো - কচুকাটা করা। 

১,৮৮৮.
নিচের কোনটি ভিন্ন?
  1. ইউরেনাস
  2. শুক্র
  3. ফোবোস
  4. নেপচুন
সঠিক উত্তর:
ফোবোস
উত্তর
সঠিক উত্তর:
ফোবোস
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

সমাধান:
ইউরেনাস, শুক্র, এবং নেপচুন — এরা সবাই গ্রহ (Planets)।
কিন্তু ফোবোস হলো মঙ্গল গ্রহের একটি উপগ্রহ।

অতএব, বাকিগুলো গ্রহ হলেও ফোবোস হলো উপগ্রহ তাই এটি ব্যতিক্রম বা ভিন্ন।
১,৮৮৯.
শহীদ মিনারঃ ভাষা আন্দোলনঃঃ বধ্যভূমিঃ ?
  1. ক) মুক্তিযুদ্ধ
  2. খ) বুদ্ধিজীবী হত্যা
  3. গ) স্বাধীকার আন্দোলন
  4. ঘ) বাংলা ভাষা
সঠিক উত্তর:
খ) বুদ্ধিজীবী হত্যা
উত্তর
সঠিক উত্তর:
খ) বুদ্ধিজীবী হত্যা
ব্যাখ্যা
ভাষা আন্দোলনের ফলে গড়ে উঠেছিলো শহীদ মিনারের, বুদ্ধিজীবী হত্যার ফলে বধ্যভূমি গঠিত হয়ছে।
১,৮৯০.
Sin is to confess, as fault is to _____
  1. consider
  2. forgiveness
  3. admit
  4. accept
সঠিক উত্তর:
admit
উত্তর
সঠিক উত্তর:
admit
ব্যাখ্যা
প্রশ্ন: Sin is to confess, as fault is to _____

সমাধান:
Sin অর্থ - পাপ।
Confess অর্থ - স্বীকার করা; কবুল করা।
- (প্রধানত রোমান ক্যাথলিক ধর্মমতে) পাদরি বা ধর্মগুরুর কাছে কৃত পাপের স্বীকারোক্তি দেওয়া।

Fault অর্থ - ত্রুটি; দোষ।
Admit অর্থ - (সত্যতা, দোষ) স্বীকার করা; 
- স্বীকারোক্তি করা: স্বীকার করা।
 
Sin (পাপ) করলে Confess (কৃত পাপের স্বীকারোক্তি দেওয়া) করতে হয়। 
Fault (দোষ) থাকলে তার admit (স্বীকার করা) করতে হয়। 
 
উৎস: বাংলা একাডেমি অভিধান।
১,৮৯১.
এলোমেলো বর্ণগুলো সাজিয়ে যে অর্থবোধক শব্দটি ব্যতিক্রম তা খুঁজে বের করুন।
  1. হে লি কা কু
  2. টি র কা মা ন্না
  3. ত্যু ধা মৃ ক্ষু
  4. ন বাঁ ধ-রা হা
সঠিক উত্তর:
টি র কা মা ন্না
উত্তর
সঠিক উত্তর:
টি র কা মা ন্না
ব্যাখ্যা
প্রশ্ন: এলোমেলো বর্ণগুলো সাজিয়ে যে অর্থবোধক শব্দটি ব্যতিক্রম তা খুঁজে বের করুন।

সমাধান:
এলোমেলো বর্ণগুলো সাজিয়ে পাই:
ন বাঁ ধ-রা হা- বাঁধন-হারা,
ত্যু ধা মৃ ক্ষু - মৃত্যুক্ষুধা,
হে লি কা কু - কুহেলিকা।
[সবগুলোই কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস]

টি র কা মা ন্না - 'মাটির কান্না' হলো জসীমউদ্‌দীন রচিত কাব্যগ্রন্থ।
১,৮৯২.
স্টেপলারের সাথে যেমন স্টেপল, সুচের সাথে তেমন -
  1. ছিদ্ৰ
  2. কাপড়
  3. সুতা
  4. সেলাই মেশিন
সঠিক উত্তর:
সুতা
উত্তর
সঠিক উত্তর:
সুতা
ব্যাখ্যা
প্রশ্ন: স্টেপলারের সাথে যেমন স্টেপল, সুচের সাথে তেমন -

সমাধান:
স্টেপলার মেশিনে স্টেপল (Staple) এর মাধ্যমে আটকানো/বাধা হয়। অনুরূপভাবে, সূচ দিয়ে সুতার মাধ্যমে সেলাই করা হয়।

দ্রষ্টব্যঃ অপশনে যা আছে সব বিশেষ্য। Staple কে ক্রিয়া ভাবলে অপশনের উত্তরও ক্রিয়া ধরতে হবে। অপশনে কোন ক্রিয়া নেই।

From Cambridge Dictionary-
Staple: A short, thin piece of wire used to fasten sheets of paper together. It has sharp ends that are pushed through the paper and then bent flat by a special device. 
 
And, Oxford:
Staple: A piece of thin wire with two short right-angled end pieces which are driven by a stapler through sheets of paper to fasten them together.
১,৮৯৩.
যদি ‘GLOSSORY’ কে এভাবে লেখা হয় ‘97533562’ এবং ‘GEOGRAPHY’ = ‘915968402’ হয়, তাহলে, ‘GEOLOGY’ -
  1. ক) 9156921
  2. খ) 9157592
  3. গ) 9057592
  4. ঘ) 9157591
সঠিক উত্তর:
খ) 9157592
উত্তর
সঠিক উত্তর:
খ) 9157592
১,৮৯৪.
আফ্রিকাকে ইউরোপ থেকে আলাদা করছে -
  1. জিব্রাল্টার প্রণালী
  2. পক্ প্রণালী
  3. সার্কাস প্রণালী
  4. পানামা ক্যানেল
সঠিক উত্তর:
জিব্রাল্টার প্রণালী
উত্তর
সঠিক উত্তর:
জিব্রাল্টার প্রণালী
ব্যাখ্যা
প্রশ্ন: আফ্রিকাকে ইউরোপ থেকে আলাদা করছে -

সমাধান:
আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী
- এই প্রণালী ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে।

অন্যদিকে,
- পক প্রণালী ভারতীয় রাজ্য তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি সামুদ্রিক প্রণালী।
- আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা ক্যানেল।
১,৮৯৫.
Telephone : Cable : : Radio :?
  1. Microphone
  2. Wireless
  3. Wire
  4. Electricity
সঠিক উত্তর:
Wireless
উত্তর
সঠিক উত্তর:
Wireless
ব্যাখ্যা
প্রশ্ন: Telephone : Cable : : Radio :?

সমাধান:
Telephone সাধারণত তারযুক্ত (Cable) প্রযুক্তি ছিল। 
Radio হলো তারবিহীন (Wireless) প্রযুক্তি। 
১,৮৯৬.
যদি ৯ × ৭ = ৩৫৪৫ এবং ৪ × ৩ = ১৫২০ হয় তবে, ৬ × ৮ = ?
  1. ৩০৪০
  2. ৪৮৩৬
  3. ৪০৩০
  4. ৩৬৪৮
সঠিক উত্তর:
৪০৩০
উত্তর
সঠিক উত্তর:
৪০৩০
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৯ × ৭ = ৩৫৪৫ এবং ৪ × ৩ = ১৫২০ হয় তবে, ৬ × ৮ = ?

সমাধান:
প্রথম ক্ষেত্রে,
৯ × ৫ = ৪৫
৭ × ৫ = ৩৫
∴ সংখ্যা = ৩৫৪৫

দ্বিতীয় ক্ষেত্রে,
৪ × ৫ = ২০
৩ × ৫ = ১৫
∴ সংখ্যা = ১৫২০

একইভাবে,
৬ × ৫ = ৩০
৮ × ৫ = ৪০
∴ সংখ্যা = ৪০৩০
১,৮৯৭.
থাইল্যান্ড : সমুই : : ফিলিপাইন : ?
  1. লুসন
  2. সেবু
  3. পাম্বান
  4. বোরাকাই
সঠিক উত্তর:
বোরাকাই
উত্তর
সঠিক উত্তর:
বোরাকাই
ব্যাখ্যা

প্রশ্ন: থাইল্যান্ড : সমুই : : ফিলিপাইন : ?

সমাধান: 
থাইল্যান্ডের একটি বিখ্যাত পর্যটন দ্বীপ হলো সমুই (Koh Samui)। 
তেমনি ফিলিপাইনের একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন দ্বীপ হলো বোরাকাই (Boracay)

সঠিক উত্তর ঘ) বোরাকাই

১,৮৯৮.
যদি ক, খ ও গ এর ভাই হয়। ঘ, খ এর মা এবং ঙ, ক এর বাবা। নিচের কোনটি সম্ভব নয়?
  1. খ, গ এর ভাই
  2. খ, গ এর বোন
  3. ঘ, ঙ এর স্ত্রী
  4. ক, গ এর বাবা
সঠিক উত্তর:
ক, গ এর বাবা
উত্তর
সঠিক উত্তর:
ক, গ এর বাবা
ব্যাখ্যা

ঙ - বাবা
ঘ - মা
ক, খ এবং গ তাদের তিন সন্তান। তাদের মধ্যে ‘ক’ ছেলে।
খ এবং গ এর মধ্যে কে ছেলে বা মেয়ে এটা নিশ্চিত নয়। তাই, খ, গ এর ভাই/বোন দুটোর যেকোনো একটা হতে পারে। অর্থাৎ, অপশন ক এবং খ দুইটারই সম্ভাবনা আছে।
কিন্তু, ক, গ এর বাবা হতে পারে না। এটাই এখানে একমাত্র অসম্ভব অপশন।

১,৮৯৯.
‘ল ব শা রি’ এলোমেলো অক্ষরগুলো সাজালে পাওয়া যাবে -
  1. ক) পাখি
  2. খ) জেলা
  3. গ) ফল
  4. ঘ) খেলা
সঠিক উত্তর:
খ) জেলা
উত্তর
সঠিক উত্তর:
খ) জেলা
ব্যাখ্যা
‘ল ব শা রি’ এলোমেলো অক্ষরগুলো সাজালে পাওয়া যায় ‘বরিশাল’ যা একটি জেলার নাম।
১,৯০০.
একজন ভদ্রমহিলা একজন পুরুষকে দেখিয়ে বলল, "এই পুরুষ লোকটি বাবার একমাত্র সন্তান এবং তার একমাত্র সন্তানের দাদা আমার শ্বশুর"। পুরুষটির সাথে মহিলার সম্পর্ক কী?
  1. পুত্রবধু
  2. মেয়ে
  3. বোন
  4. স্ত্রী
সঠিক উত্তর:
স্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
স্ত্রী
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ভদ্রমহিলা একজন পুরুষকে দেখিয়ে বলল, "এই পুরুষ লোকটি বাবার একমাত্র সন্তান এবং তার একমাত্র সন্তানের দাদা আমার শ্বশুর"। পুরুষটির সাথে মহিলার সম্পর্ক কী?

সমাধান:
পুরুষটির সন্তানের দাদা যদি মহিলার শ্বশুর হয় তাহলে পুরুষটি তার স্বামী বা তার স্বামীর ভাই।
যেহেতু পুরুষটি নিজেই তার বাবার একমাত্র সন্তান তার কোন ভাই নেই, তাই পুরুষটি মহিলার স্বামী।

∴ মহিলার সাথে পুরুষ লোকটির সম্পর্ক স্বামী - স্ত্রী।