বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning)

মোট প্রশ্ন২,৮৬২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning)

PrepBank · পাতা ১৬ / ২৯ · ১,৫০১১,৬০০ / ২,৮৬২

১,৫০১.
পণ্য : বিজ্ঞাপন : : প্রার্থী : ?
  1. প্রচার
  2. নির্বাচন
  3. নেটওয়ার্ক
  4. প্রতীক
সঠিক উত্তর:
প্রচার
উত্তর
সঠিক উত্তর:
প্রচার
ব্যাখ্যা
প্রশ্ন: পণ্য : বিজ্ঞাপন : : প্রার্থী : ?

সমাধান:
পণ্যের যেমন বিজ্ঞাপন দরকার তেমনি প্রার্থীর প্রচার প্রয়োজন।
 
১,৫০২.
'যে নিজে সৃষ্টি হয়েছে' এক কথায় কী হবে?
  1. স্বয়ংক্রিয়
  2. স্বয়ম্ভূ
  3. স্বয়ংবরা
  4. স্বয়ংসম্পূর্ণ
সঠিক উত্তর:
স্বয়ম্ভূ
উত্তর
সঠিক উত্তর:
স্বয়ম্ভূ
ব্যাখ্যা
প্রশ্ন: 'যে নিজে সৃষ্টি হয়েছে' এক কথায় কী হবে?

সমাধান: 
যে নিজে সৃষ্টি হয়েছে - স্বয়ম্ভূ
যার মধ্যে সবকিছু বিদ্যমান - স্বয়ংসম্পূর্ণ
যে নারী নিজে বর বরণ করে - স্বয়ংবরা
যা নিজে থেকে কাজ করে - স্বয়ংক্রিয়'
১,৫০৩.
অট্টালিকা : ঈট :: মানুষ : ?
  1. ক) জীবন
  2. খ) কোষ
  3. গ) পরমাণু
  4. ঘ) পানি
সঠিক উত্তর:
খ) কোষ
উত্তর
সঠিক উত্তর:
খ) কোষ
ব্যাখ্যা

অট্টালিকা গঠনের ক্ষুদ্রতম একক ঈট। অর্থাৎ অসংখ্য ঈটের সমন্বয়ে অট্টালিকা গঠিত হয়।
মানুষ বা জীব গঠনের ক্ষুদ্রতম একক কোষ। অর্থাৎ অসংখ্য কোষের সমন্বয়ে জীব গঠিত হয়।

১,৫০৪.
কী ছাড়া বাজি ধরা যায় না?
  1. ধনী হওয়া
  2. জুয়ার আসর
  3. শিক্ষিত হওয়া
  4. ঝুকি নেওয়া
সঠিক উত্তর:
ঝুকি নেওয়া
উত্তর
সঠিক উত্তর:
ঝুকি নেওয়া
ব্যাখ্যা
ঝুকি ছাড়া Gamble বা বাজি হয় না।
১,৫০৫.
ক : চ : : ত : ?
  1. ক) দ
  2. খ) প
  3. গ) ন
  4. ঘ) গ
সঠিক উত্তর:
খ) প
উত্তর
সঠিক উত্তর:
খ) প
ব্যাখ্যা
'ক' বর্গীয় বর্ণের পর 'চ' বর্গীয় বর্ণ এবং 'ত' বর্গীয় বর্ণের পর 'প' বর্গীয় বর্ণ

ক বর্গীয় বর্ণ = ক, খ , গ, ঘ,ঙ
চ বর্গীয় বর্ণ = চ, ছ, জ, ঝ, ঞ
ট বর্গীয় বর্ণ = ট, ঠ, ড, ঢ, ণ  
ত বর্গীয় বর্ণ = ত, থ, দ, ধ, ন
প বর্গীয় বর্ণ =প, ফ, ব, ভ, ম 
১,৫০৬.
উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে, _____ বিরামচিহ্নটি ব্যবহৃত হয়। 
  1. ত্রিবিন্দু
  2. ড্যাস
  3. সেমিকোলন
  4. কোলন
সঠিক উত্তর:
কোলন
উত্তর
সঠিক উত্তর:
কোলন
ব্যাখ্যা

প্রশ্ন: উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে, _____ বিরামচিহ্নটি ব্যবহৃত হয়। 

সমাধান:

কোলন (:)
বাক্যে নানা কারণে কোলনচিহ্ন ব্যবহৃত হয়। 

যেমন:
১. উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে: বাংলা সন্ধি দু প্রকার: স্বরসন্ধি ও ব্যঞ্জনসন্ধি।

২. উদ্ধৃতির আগে: রবীন্দ্রনাথ বলেছেন: “মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে।"

৩. নাটকের সংলাপের আগে:

দুকড়ি: কী চাই?
কাঙালি: আজ্ঞে, মহাশয় হচ্ছেন দেশহিতৈষী।
দুকড়ি : তা তো সকলেই জানে কিন্তু আসল ব্যাপারটা কী?
কাঙালি: আপনি সাধারণের হিতের জন্য প্রাণপণ-

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।

১,৫০৭.
যদি DMFKHRG = ENGLISH হয়, তবে OQNAKDL = কী হবে?
  1. SCIENCE
  2. LETTERS
  3. PROBLEM
  4. CHAPTER
সঠিক উত্তর:
PROBLEM
উত্তর
সঠিক উত্তর:
PROBLEM
ব্যাখ্যা
প্রশ্ন: যদি DMFKHRG = ENGLISH হয়, তবে OQNAKDL = কী হবে?

সমাধান:
দেওয়া আছে,
DMFKHRG = ENGLISH
এখানে,
প্রতিটি বর্ণ, বর্ণমালায় তার পরের অবস্থানের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়।

∴ OQNAKDL = PROBLEM
১,৫০৮.
নিচের প্রথম দুটি উক্তি সত্য হলে, তৃতীয় উক্তিটি কী হবে?
I. টানিয়া এরিকের চেয়ে বয়সে বড়।
II. ক্লিফ টানিয়ার চেয়ে বয়সে বড়।
III. এরিক ক্লিফের চেয়ে বয়সে বড়।
  1. সত্য
  2. মিথ্যা
  3. অনিশ্চিত
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
মিথ্যা
উত্তর
সঠিক উত্তর:
মিথ্যা
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের প্রথম দুটি উক্তি সত্য হলে, তৃতীয় উক্তিটি কী হবে?
I. তানিয়া হাসানের চেয়ে বয়সে বড়।
II. রাকিব তানিয়ার চেয়ে বয়সে বড়।
III. হাসান রাকিবের চেয়ে বয়সে বড়।

সমাধান:
১. প্রথম উক্তি অনুযায়ী: তানিয়া > হাসান 
২. দ্বিতীয় উক্তি অনুযায়ী: রাকিব > তানিয়া

- এই দুটি তথ্যকে একত্রে সাজালে আমরা পাই: রাকিব > তানিয়া > হাসান।
- এই যৌক্তিক ক্রম অনুসারে, রাকিব সবার চেয়ে বড় এবং হাসান সবার চেয়ে ছোট। সুতরাং, রাকিব অবশ্যই হাসানের চেয়ে বড় হবে। কিন্তু তৃতীয় উক্তিতে বলা হয়েছে, "হাসান রাকিবের চেয়ে বয়সে বড়", যা প্রাপ্ত তথ্যের সম্পূর্ণ বিপরীত।
- তাই তৃতীয় উক্তিটি নিশ্চিতভাবেই মিথ্যা।

১,৫০৯.
যদি 573214 দিয়ে NATURE বোঝায়, তাহলে NEAR দিয়ে নিচের কোনটি বোঝাবে? 
  1. ক) 5147
  2. খ) 7154
  3. গ) 5471
  4. ঘ) 4751
সঠিক উত্তর:
গ) 5471
উত্তর
সঠিক উত্তর:
গ) 5471
ব্যাখ্যা
5 7 3 2  1 4
↓ ↓  ↓ ↓  ↓ ↓
N A T U R E

NEAR → 5471
১,৫১০.
'যা ভাবা হয়নি' এর এক কথায় প্রকাশ হলো -
  1. ক) অভাবিত
  2. খ) ভাবী 
  3. গ) লিপ্সা 
  4. ঘ) ঈপ্সিত
সঠিক উত্তর:
ক) অভাবিত
উত্তর
সঠিক উত্তর:
ক) অভাবিত
ব্যাখ্যা
'মনোগত ইচ্ছা' এর এক কথায় প্রকাশ -ঈপ্সিত 
'লাভ করা ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা 
'যে বা যা হবে' এর এক কথায় প্রকাশ - ভাবী 
'যা ভাবা হয়নি'এর এক কথায় প্রকাশ - অভাবিত 

[উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
১,৫১১.
নিচের কোনটি আলাদা?
  1. কোকিল
  2. তোতা
  3. কাক
  4. বাদুর
সঠিক উত্তর:
বাদুর
উত্তর
সঠিক উত্তর:
বাদুর
ব্যাখ্যা
বাদুর একটি স্তন্যপায়ী প্রাণি।
অন্যদিকে, কোকিল, তোতা ও কাক - পাখি।
১,৫১২.
A, E এর চেয়ে গভীর, B, A এর চেয়ে গভীর, C, B এর চেয়ে গভীর, B, D এর চেয়ে গভীর, E, D এর চেয়ে গভীর। কোনটি সবচেয়ে গভীর?
  1. E
  2. C
  3. B
  4. A
সঠিক উত্তর:
C
উত্তর
সঠিক উত্তর:
C
ব্যাখ্যা
প্রশ্ন: A, E এর চেয়ে গভীর, B, A এর চেয়ে গভীর, C, B এর চেয়ে গভীর, B, D এর চেয়ে গভীর, E, D এর চেয়ে গভীর। কোনটি সবচেয়ে গভীর?

সমাধান:
A, E এর চেয়ে গভীর
A > E
B, A এর চেয়ে গভীর
B > A
C, B এর চেয়ে গভীর
C > B
B, D এর চেয়ে গভীর
B > D
E, D এর চেয়ে গভীর
E > D

∴ C > B > A > E > D
∴ সবচেয়ে গভীর C
১,৫১৩.
যদি TEACHER দিয়ে VGCEJGT বোঝায়, তবে DULLARD দিয়ে নিচের কোনটি বোঝায়?
  1. ক) FNNCWTF
  2. খ) FWNCTNF
  3. গ) FNWNCTF
  4. ঘ) FWNNCTF
সঠিক উত্তর:
ঘ) FWNNCTF
উত্তর
সঠিক উত্তর:
ঘ) FWNNCTF
ব্যাখ্যা
এখানে,
প্রতিটি বর্ণের পরের বর্ণটি বাদ দিয়ে বসেছে।  

T → V            D → F
E → G            U → W
A → C            L → N
C → E            L → N
H → J            A → C
E → G           R → T
R → T           D → F

DULLARD = FWNNCTF
১,৫১৪.
যদি COLLEGE : LECTURER হয়, তবে UNIVERSITY : ?
  1. LECTURER
  2. ASSISTANT PROFESSOR
  3. ASSOCIATE PROFESSOR
  4. PROFESSOR
সঠিক উত্তর:
LECTURER
উত্তর
সঠিক উত্তর:
LECTURER
ব্যাখ্যা
কলেজে যিনি শিক্ষক হিসেবে যোগদান করেন সর্বপ্রথম পদবী হয় প্রভাষক।
অনুরূপভাবে, বিশ্ববিদ্যালয়ে যিনি শিক্ষক হিসেবে যোগদান করেন সর্বপ্রথম পদবী হয় প্রভাষক।
১,৫১৫.
Follow the ______ one who is wise.
  1. Advice
  2. Steps
  3. Suggestions
  4. Matter
সঠিক উত্তর:
Advice
উত্তর
সঠিক উত্তর:
Advice
ব্যাখ্যা
Follow the ______ one who is wise.

Advice অর্থ উপদেশ
Steps  অর্থ পদক্ষেপ
Suggestions অর্থ পরামর্শ, 
Matter অর্থ বিষয়বস্তু।

সে অনুসারে শূন্যস্থানে advice শব্দটি অধিক মানানসই।
Follow the advice of one who is wise এর অর্থ দাঁড়ায় - যিনি জ্ঞানী তার উপদেশ অনুসরণ করুন।
১,৫১৬.
Find the odd one out.
  1. Venal
  2. Rapacious
  3. Scrupulous
  4. Covetous
সঠিক উত্তর:
Scrupulous
উত্তর
সঠিক উত্তর:
Scrupulous
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -

ক) Venal - অর্থের জন্য কোনো অসৎ কাজ করতে প্রস্তুত; ক্রয়সাধ্য; অর্থপিশাচ; অর্থলোলুপ। অর্থপ্রাপ্তির দ্বারা প্রভাবিত বা অর্থপ্রাপ্তির জন্য কৃত; ধনাকাঙ্ক্ষা প্রণোদিত; ধনাকাঙ্ক্ষাপ্রসূত। 
খ) Rapacious - লোভী; লোলুপ (বিশেষত অর্থলোলুপ); অন্য প্রাণী শিকারের মাধ্যমে জীবনধারণকারী; হিংস্র।
ঘ) Covetous - লোভী, পরধন লোলুপ।
গ) Scrupulous - নৈতিক কোনো অন্যায় না-করার বিষয়ে সতর্ক; বিবেকবান; বিবেকদর্শী; খুঁতখুঁতে।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Venal, Rapacious এবং  Covetous একে অপরের সমার্থক অর্থ প্রকাশ করছে।
- অন্যদিকে, Scrupulous শব্দটি এদের বিপরীত অর্থ প্রকাশ করছে।
- তাই Odd one হচ্ছে - Scrupulous.

Source: Accessible Dictionary by Bangla Academy and Merriam-Webster Dictionary.
১,৫১৭.
P এবং Q দুই ভাই। R এবং S দুই বোন। P-এর ছেলে হলো S-এর ভাই। তাহলে Q হলো R-এর -
  1. পিতা
  2. পুত্র
  3. ভাই
  4. চাচা
সঠিক উত্তর:
চাচা
উত্তর
সঠিক উত্তর:
চাচা
ব্যাখ্যা

প্রশ্ন: P এবং Q দুই ভাই। R এবং S দুই বোন। P-এর ছেলে হলো S-এর ভাই। তাহলে Q হলো R-এর -

সমাধান: 
এখানে,
P এবং Q দুই ভাই। R এবং S দুই বোন। 
P এর ছেলে হলো S এর ভাই 
R হলো S এর বোন
অতএব, R হলো P এর মেয়ে।
অর্থাৎ, Q হলো R এর চাচা।

১,৫১৮.
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব হবে অপশন ক  
১,৫১৯.
অর্থ ও শিক্ষায় যারা পশ্চাদবর্তী তারাই__________
  1. কর্মবিমুখ
  2. দেউলিয়া
  3. অনগ্রসর
  4. নিঃস্ব
সঠিক উত্তর:
অনগ্রসর
উত্তর
সঠিক উত্তর:
অনগ্রসর
ব্যাখ্যা
প্রশ্ন: অর্থ ও শিক্ষায় যারা পশ্চাদবর্তী তারাই____________

সমাধান:
অর্থ ও শিক্ষায় যারা পশ্চাদবর্তী তারাই অনগ্রসর। 

• "অর্থ ও শিক্ষায় পশ্চাদবর্তী" বলতে বোঝানো হয়েছে—
যারা অর্থনৈতিকভাবে দরিদ্র এবং শিক্ষাগতভাবে পিছিয়ে।
অর্থ ও শিক্ষায় পিছয়ে পড়ার ফলে তারা উন্নয়ন ও অগ্রগতির দিক থেকেও পিছিয়ে থাকে অর্থাৎ অনগ্রসর হয়।
১,৫২০.
তাপমাত্রা : থার্মোমিটার :: সমুদ্রের গভীরতা : ?
  1. ফ্যাদোমিটার
  2. ল্যাকটোমিটার
  3. স্পিডোমিটার
  4. থার্মোমিটার
সঠিক উত্তর:
ফ্যাদোমিটার
উত্তর
সঠিক উত্তর:
ফ্যাদোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: তাপমাত্রা : থার্মোমিটার :: সমুদ্রের গভীরতা : ?

সমাধান:
- থার্মোমিটার হলো তাপমাত্রা পরিমাপক যন্ত্র।
- ফ্যাদোমিটার দ্বারা সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়।

এছাড়াও,
- বায়ুচাপ মাপার যন্ত্র ব্যারোমিটার।
- ল্যাকটোমিটার হলো দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র।
- স্পিডোমিটার, একটি যন্ত্র যা একটি গাড়ির গতি নির্দেশ করে।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৫২১.
An electric light is related to a candle as an automobile is to-
  1. a carriage
  2. electricity
  3. a fire
  4. speed
  5. glow
সঠিক উত্তর:
a carriage
উত্তর
সঠিক উত্তর:
a carriage
ব্যাখ্যা
প্রশ্ন: An electric light is related to a candle as an automobile is to-

সমাধান:
electric light - বৈদ্যুতিক বাতি।
candle - মোমবাতি; দীপ।
automobile - মোটরগাড়ি।
carriage - অশ্বচালিত চার চাকার বাহন; ঘোড়ার গাড়ি।

অন্যদিকে,
electricity - বিদ্যুৎ; বিদ্যুৎ সরবরাহ।
fire - অগ্নি; আগুন।
speed - দ্রুততা; গতির দ্রুততা।

An electric light is related to a candle as an automobile is to a carriage.
১,৫২২.
ক, গ, ঙ, ছ, _____ ধারার পরবর্তী অক্ষর কি হবে?
  1. ক) জ
  2. খ) ঞ
  3. গ) ঝ
  4. ঘ) ণ
সঠিক উত্তর:
গ) ঝ
উত্তর
সঠিক উত্তর:
গ) ঝ
ব্যাখ্যা

এখানে,
ক এর একটি বর্ণের পরের বর্ণ গ
গ এর একটি বর্ণের পরের বর্ণ ঙ
ঙ এর একটি বর্ণের পরের বর্ণ ছ
ছ এর একটি বর্ণের পরের বর্ণ ঝ হবে

১,৫২৩.
 X, Y এর থেকে দ্বিগুণ ভারী এবং এদের মধ্যবর্তী দুরত্ব ২১ সেমি। তাহলে A ব্লকটিকে কোথায় স্থাপন করলে এটি ভারসম্য অবস্থায় থাকবে?
  1. X থেকে ৫ সেমি দূরে
  2. X থেকে ৯ সেমি দূরে
  3. X থেকে ১২ সেমি দূরে
  4. X থেকে ৭ সেমি দূরে
সঠিক উত্তর:
X থেকে ৭ সেমি দূরে
উত্তর
সঠিক উত্তর:
X থেকে ৭ সেমি দূরে
ব্যাখ্যা
x = 2a
y = a
ধরি, A ব্লকটিকে x থেকে b দুরত্বে স্থাপন করলে এটি ভারসম্য অবস্থায় থাকবে
তাহলে,
2ab = a(21-b)
2ab = 21a – ab
3ab = 21a
b = 21/3 = 7
১,৫২৪.
যদি '+' দ্বারা গুণ, '÷' দ্বারা বিয়োগ, '-' দ্বারা যোগ, '×' দ্বারা ভাগ বুঝায় তাহলে ৫৫ × ৫ + ২ - ৯ ÷ ৬ রাশিমালার মান কত?
  1. ২১
  2. ২৫
  3. ৪৫
  4. ৬০
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা
প্রশ্ন: যদি '+' দ্বারা গুণ, '÷' দ্বারা বিয়োগ, '-' দ্বারা যোগ, '×' দ্বারা ভাগ বুঝায় তাহলে ৫৫ × ৫ + ২ - ৯ ÷ ৬ রাশিমালার মান কত?

সমাধান: 
৫৫ × ৫ + ২ - ৯ ÷ ৬ কে লিখতে হবে,
৫৫ ÷ ৫ × ২ + ৯ - ৬ 
= ১১ × ২ + ৯ - ৬
= ২২ + ৯ - ৬
= ৩১ - ৬
= ২৫
১,৫২৫.
আজ রবিবার হলে গত পরশু দিনের আগের দিন কী বার ছিল?
  1. বুধবার
  2. বৃহস্পতিবার
  3. শুক্রবার
  4. শনিবার
সঠিক উত্তর:
বৃহস্পতিবার
উত্তর
সঠিক উত্তর:
বৃহস্পতিবার
ব্যাখ্যা
প্রশ্ন: আজ রবিবার হলে গত পরশু দিনের আগের দিন কী বার ছিল? 

সমাধান:
- গত পরশু দিনের আগের দিন(বৃহস্পতিবার)
- গত পরশু (শুক্রবার) 
- গতকাল (শনিবার) 
- আজ (রবিবার)
১,৫২৬.
'Reconciliation' এর বাংলা পরিভাষা শব্দ-
  1. পুনর্যোজন
  2. সুপারিশ
  3. পুনর্মিলন
  4. পুনর্বিবেচনা
সঠিক উত্তর:
পুনর্মিলন
উত্তর
সঠিক উত্তর:
পুনর্মিলন
ব্যাখ্যা
প্রশ্ন: 'Reconciliation' এর বাংলা পরিভাষা শব্দ-

সমাধান:
'Reconciliation' এর বাংলা পরিভাষা শব্দ- পুনর্মিলন

তাছাড়া,
Recommendation এর বাংলা পরিভাষা শব্দ- সুপারিশ।
Recomposition এর বাংলা পরিভাষা শব্দ- পুনর্যোজন।
Reconsideration এর বাংলা পরিভাষা শব্দ- পুনর্বিবেচনা।

উৎস: বাংলা একাডেমি- প্রশাসনিক পরিভাষা। 
১,৫২৭.
Milk : White : : Sky : ?
  1. ক) Blue
  2. খ) Green
  3. গ) Pink
  4. ঘ) White
সঠিক উত্তর:
ক) Blue
উত্তর
সঠিক উত্তর:
ক) Blue
ব্যাখ্যা
Milk(দুধ) এর কালার White(সাদা)
Sky(আকাশ) এর কালার Blue(নীল)
১,৫২৮.
He died ______ negligence.
  1. in
  2. by
  3. at
  4. through
সঠিক উত্তর:
through
উত্তর
সঠিক উত্তর:
through
ব্যাখ্যা
প্রশ্ন: He died ______ negligence.

সমাধান:
♦ Prepositions with die
১। যুদ্ধক্ষেত্রে বা ঘুমের মধ্যে বা শান্তিতে মারা গেলে Die in বসে ।
- He died in the battle field.
- His uncle died in sleep.
- His mother died in peace.

২। কোন accident এ মারা গেলে in বসে ।
Many people die in an accident.
He died in a car crash.
এরসাথে by বসালে ভুল হবে । He died by a car crash.

৩। দেশের জন্য বা কোন আদর্শের জন্য মারা গেলে die for বসে ।
- Many men died in 1971 for our freedom.

৪। রোগে মারা গেলে বা আঘাত পেয়ে মারা গেলে dies of বা die from বসে ।
- The man died from cancer/cholera.

৫। অবহেলায় মারা গেলে die through বসে।
- He died through negligence.

৬। ক্ষতের বা আঘাতের কারণে মারা যাওয়া বুঝাতে of/from ব্যবহৃত হয়।
The cyclist died from his injuries.

Sources - Oxford, Cambridge, and Merriam Webster Dictionary. Common Mistakes in English by T J Fitikides
১,৫২৯.
A cow does not always have-
  1. heart
  2. eyes
  3. calf
  4. skin
  5. tail
সঠিক উত্তর:
calf
উত্তর
সঠিক উত্তর:
calf
ব্যাখ্যা
প্রশ্ন: A cow does not always have-

সমাধান:
heart - হৃৎপিণ্ড
eyes - চোখ; চক্ষু; নেত্র; অক্ষি।
calf - বাছুর।
skin - গায়ের চামড়া; ত্বক।
tail - লেজ; লেজুড়।

A cow does not always have calf.
গরুর সবসময় বাছুর থাকবে না।
১,৫৩০.
Misfortune is to sorrow, as success is to-
  1. joy
  2. money
  3. health
  4. food
সঠিক উত্তর:
joy
উত্তর
সঠিক উত্তর:
joy
ব্যাখ্যা
প্রশ্ন: Misfortune is to sorrow, as success is to-

সমাধান:
Misfortune - দুর্ভাগ্য; দুর্দৈব; দুরদৃষ্ট।
sorrow - দুঃখ বা বিষাদ।
success - সাফল্য; সফলতা।
joy - আনন্দ; গভীর হর্ষ

দুর্ভাগ্য যেমন দুঃখ বা বিষাদ দেয়, তেমনি সাফল্য আনন্দ বয়ে আনে।
Misfortune is to sorrow, as success is to joy.
১,৫৩১.
একটি ছবি দেখিয়ে উর্মি বললো, সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে, ছবির ছেলেটি উর্মির কী হয়?
  1. ক) ছেলে
  2. খ) ভাই
  3. গ) চাচা
  4. ঘ) মামা
সঠিক উত্তর:
খ) ভাই
উত্তর
সঠিক উত্তর:
খ) ভাই
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছবি দেখিয়ে উর্মি বললো, সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে, ছবির ছেলেটি উর্মির কী হয়?

সমাধান: 
উর্মির দাদার একমাত্র ছেলে ⇒ উর্মির বাবা
উর্মির বাবার ছেলে ⇒ উর্মির ভাই
১,৫৩২.
DOMINANT :
  1. defective
  2. multiple
  3. inferred
  4. recessive
সঠিক উত্তর:
recessive
উত্তর
সঠিক উত্তর:
recessive
ব্যাখ্যা

DOMINANT - প্রবল; প্রধান; কর্তৃত্বময়; বিশিষ্টতম; প্রভাবশালী।

অপশনসমূহ, 
defective - ত্রুটিপূর্ণ; অপূর্ণ; অপক্ব। 
multiple - বহু অংশ বা উপাদানবিশিষ্ট; বহুধা; বহুবিধ। 
inferred - অনুমান করা; সিদ্ধান্তে আসা। 
recessive - অপসরণশীল; অপসরণ-প্রবণ।

অপশনসমূহ বিবেচনায় সঠিক antonym হচ্ছে recessive.

১,৫৩৩.
সংযুক্ত অবস্থায় কোনো যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে চাকাটি বড়টির চেয়ে _____ ঘুরবে। 
  1. ক) সমান গতিতে
  2. খ) দ্রুত গতিতে
  3. গ) ধীর গতিতে
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) দ্রুত গতিতে
উত্তর
সঠিক উত্তর:
খ) দ্রুত গতিতে
ব্যাখ্যা
সংযুক্ত অবস্থায় কোনো যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে চাকাটি বড়টির চেয়ে দ্রুত গতিতে ঘুরবে।
১,৫৩৪.
''কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ________ আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে।''
  1. বরিশালে
  2. সিলেটে
  3. রংপুরে
  4. ময়মনসিংহে
সঠিক উত্তর:
রংপুরে
উত্তর
সঠিক উত্তর:
রংপুরে
ব্যাখ্যা
- ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) সমবেত জনসমুদ্রে জাতির উদ্দেশে ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু। তাঁর এই ভাষণ জাতিকে অনুপ্রাণিত করে স্বাধীনতার জন্য সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে।
- ২০১৭ সালে ইউনেস্কো এই ঐতিহাসিক ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।

'' আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে।...'' 

অতএব, শূন্যস্থানে রংপুরে বসবে। 
১,৫৩৫.
একজন পুরুষকে দেখিয়ে একজন মহিলা বলল,” এই লোকটি আমার আম্মার মায়ের একমাত্র ছেলে।” সম্পর্কে মহিলাটি লোকটির কি হবেন?
  1. ক) খালা
  2. খ) মামা
  3. গ) বোন
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
আম্মার মায়ের একমাত্র ছেলে = মামা।
তাহলে, মহিলাটি লোকটির ভাগ্নি হবেন।
১,৫৩৬.
ক, খ এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ এর মা। চ ঘ এর কন্যা। সম্পর্কে চ ক এর কী হয়?
  1. ক) বোন
  2. খ) খালা
  3. গ) নানি
  4. ঘ) ফুফু
সঠিক উত্তর:
ঘ) ফুফু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফুফু
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ এর মা। চ ঘ এর কন্যা। সম্পর্কে চ ক এর কী হয়?

সমাধান:
খ ও গ পরস্পর ভাই।
ঘ, গ এর মা হওয়ায় খ এরও মা।
চ, ঘ এর কন্যা হওয়ায় খ, গ এবং চ পরস্পরের ভাই বোন।
এখন, ক, খ এর পুত্র হওয়ায় চ হবে ক এর ফুফু
১,৫৩৭.
একটি পুকুরে কচুরিপানা প্রতিদিন দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। যদি পুকুরটি কচুরিপানা দিয়ে ভরে যেতে ২৮ দিন লাগে তবে অর্ধেক পুকুরটি ভরে যেতে কত দিন লাগবে?
  1. ৭ দিন
  2. ১৪ দিন
  3. ১৬ দিন
  4. ২৭ দিন
সঠিক উত্তর:
২৭ দিন
উত্তর
সঠিক উত্তর:
২৭ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পুকুরে কচুরিপানা প্রতিদিন দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। যদি পুকুরটি কচুরিপানা দিয়ে ভরে যেতে ২৮ দিন লাগে তবে অর্ধেক পুকুরটি ভরে যেতে কত দিন লাগবে?

সমাধান:
যেহেতু পুকুরটির কচুরিপানা প্রতিদিন দ্বিগুণ হারে বৃদ্ধি পায়, সেহেতু এর আগের দিন আজকের দিনের অর্ধেক হবে।
পুকুরটি কচুরিপানা দিয়ে ভরে যেতে ২৮ দিন লাগে।
তাহলে ২৮ দিনের আগের দিন অর্থাৎ ২৭ দিনে কচুরিপানা দিয়ে অর্ধেক ভরে যাবে।
১,৫৩৮.
D, C থেকে লম্বা। C, B থেকে লম্বা। A, C থেকে ছোট। A , B থেকে লম্বা। সবচেয়ে লম্বা কে?
  1. A
  2. B
  3. C
  4. D
সঠিক উত্তর:
D
উত্তর
সঠিক উত্তর:
D
ব্যাখ্যা
প্রশ্ন: D, C থেকে লম্বা। C, B থেকে লম্বা। A, C থেকে ছোট। A , B থেকে লম্বা। সবচেয়ে লম্বা কে? 

সমাধান: 
প্রদত্ত তথ্য গুলোকে অসমতা আকারে প্রকাশ করে পাই,
D, C থেকে লম্বা = D > C
C, B থেকে লম্বা = C > B
A, C থেকে ছোট = C > A
A , B থেকে লম্বা = A > B

অসমতাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাই 
D > C > A > B

সবচেয়ে লম্বা = D 
১,৫৩৯.
(আমাদেরই অনেক আগের একটি প্রশ্ন) LOGICAL, INFERENTIAL, VALUABLE, EDUCATION, MULTIPLE, CHOICE, QUESTION -
  1. ক) QCMLVEI
  2. খ) LIVEMOQ
  3. গ) IVCMQEL
  4. ঘ) QCMEVIL
সঠিক উত্তর:
ঘ) QCMEVIL
উত্তর
সঠিক উত্তর:
ঘ) QCMEVIL
ব্যাখ্যা
প্রথম অক্ষরগুলো বিপরীত দিকে লেখা।
১,৫৪০.
যদি ক, খ- এর ভাই হয় এবং গ, খ- এর পুত্র হয় এবং ঘ, গ- এর ভাই হয়। ক, ঘ- এর কী হয়?
  1. ভাই
  2. বাবা
  3. চাচা
  4. ভাতিজা
সঠিক উত্তর:
চাচা
উত্তর
সঠিক উত্তর:
চাচা
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ক, খ- এর ভাই হয় এবং গ, খ- এর পুত্র হয় এবং ঘ, গ- এর ভাই হয়। ক, ঘ- এর কী হয়?

সমাধান:
ক, খ- এর ভাই হয়
গ, খ- এর পুত্র হয়
∴ ক, গ- এর চাচা।

ঘ, গ- এর ভাই হয়
∴ ক, ঘ- এরও চাচা হয়।
১,৫৪১.
It is impossible for a family without_____?
  1. Education
  2. House
  3. Food
  4. Members
সঠিক উত্তর:
Members
উত্তর
সঠিক উত্তর:
Members
ব্যাখ্যা
প্রশ্ন: It is impossible for a family without_____?

সমাধান:
It is impossible for a family without members. 
কারণ, Family তে members থাকতে হবে। Members ছাড়া Family হবে না।
১,৫৪২.
পূর্ণ স্বাক্ষরের পরিবর্তে প্রদত্ত সংক্ষিপ্ত স্বাক্ষরকে কী বলা হয়?
  1. ক) প্রতিস্বাক্ষর
  2. খ) অনুমোদন
  3. গ) অনুস্বাক্ষর
  4. ঘ) অনুলিপি
সঠিক উত্তর:
গ) অনুস্বাক্ষর
উত্তর
সঠিক উত্তর:
গ) অনুস্বাক্ষর
ব্যাখ্যা
অনুস্বাক্ষর (বিশেষ্য)
অর্থ: পূর্ণ স্বাক্ষরের পরিবর্তে প্রদত্ত সংক্ষিপ্ত স্বাক্ষর। 
উৎস: বাংলা একাডেমি অভিধান।
১,৫৪৩.
নিচের কোনটি শুদ্ধ বানান? 
  1. ক) প্রমিতিকরন
  2. খ) প্রমিতীকরণ
  3. গ) প্রমিতিকরণ
  4. ঘ) প্রমিতীকরন
সঠিক উত্তর:
খ) প্রমিতীকরণ
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রমিতীকরণ
ব্যাখ্যা
প্রমিতীকরণ:
এটি সংস্কৃত ভাষার শব্দ। 
এর অর্থ-মানসম্মতকরণ, সমতাবিধান 
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান 
১,৫৪৪.
শহীদ মিনার যদি ভাষা আন্দোলন হয়, তবে 'বধ্যভূমি' কী? 
  1.  মহান মুক্তিযুদ্ধ
  2. ঊনসত্তরের গণআন্দোলন
  3. বুদ্ধিজীবী হত্যাকাণ্ড
  4. বাংলা ভাষা
সঠিক উত্তর:
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড
উত্তর
সঠিক উত্তর:
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড
ব্যাখ্যা

প্রশ্ন: শহীদ মিনার যদি ভাষা আন্দোলন হয়, তবে 'বধ্যভূমি' কী? 

সমাধান:
সঠিক উত্তর: গ) বুদ্ধিজীবী হত্যাকাণ্ড
শহীদ মিনার হলো ভাষা আন্দোলনের (১৯৫২) প্রতীক/স্মৃতিসৌধ। এটি ভাষা শহীদদের স্মরণে নির্মিত, এবং ভাষা আন্দোলনের সাথে সরাসরি যুক্ত।

ঠিক তেমনই,
বধ্যভূমি (যেমন রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর বধ্যভূমি ইত্যাদি) হলো বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রতীক/স্মৃতিস্থান। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ১৪ ডিসেম্বর ১৯৭১ পাকিস্তানি সেনা ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে বাঙালি বুদ্ধিজীবীদের (শিক্ষক, ডাক্তার, সাংবাদিক, লেখক ইত্যাদি) ধরে নিয়ে এসব স্থানে হত্যা করে। এটি মুক্তিযুদ্ধের একটি নির্দিষ্ট অংশ/অত্যাচারের প্রতীক।


কেন অন্য অপশনগুলো ভুল-
ক) মহান মুক্তিযুদ্ধ ⇒ মুক্তিযুদ্ধের প্রতীক হলো জাতীয় স্মৃতিসৌধ (সাভার), না বধ্যভূমি। বধ্যভূমি শুধু হত্যাকাণ্ডের স্থান।
খ) ঊনসত্তরের গণআন্দোলন ⇒ এর প্রতীক আসাদ গেট বা অন্য কিছু, বধ্যভূমি নয়।
ঘ) বাংলা ভাষা ⇒ এটি আন্দোলনের বিষয়, কিন্তু প্রতীক নয়।

১,৫৪৫.
নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে মানব দেহের অঙ্গ হয়?
  1. ক) SONPE
  2. খ) DULAMEK
  3. গ) NARBE
  4. ঘ) TOXCRE
সঠিক উত্তর:
ঘ) TOXCRE
উত্তর
সঠিক উত্তর:
ঘ) TOXCRE
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে মানব দেহের অঙ্গ হয়?

সমাধান:
TOXCRE কে সাজালে CORTEX হয়। যা সেরেব্রামের পাতলা আবরণ (Cerebral CORTEX)।
১,৫৪৬.
যদি PLASTIC এর কোড QMBTUJD হয়, তাহলে LIMITED এর কোড কী হবে?
  1. MKNKUFE
  2. MJNJUEF
  3. MKPKUFE
  4. MJNJUFE
সঠিক উত্তর:
MJNJUFE
উত্তর
সঠিক উত্তর:
MJNJUFE
ব্যাখ্যা
প্রশ্ন: যদি PLASTIC এর কোড QMBTUJD হয়, তাহলে LIMITED এর কোড কী হবে?

সমাধান:
PLASTIC = QMBTUJD
এখানে প্রতিটি বর্ণ, বর্ণমালায় তার পরের অবস্থানের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়।

∴ LIMITED = MJNJUFE
১,৫৪৭.
Teacher : Ignorance : Light : ?
  1. Study
  2. Lightning
  3. Electricity
  4. Darkness
সঠিক উত্তর:
Darkness
উত্তর
সঠিক উত্তর:
Darkness
ব্যাখ্যা

Teacher - শিক্ষক।
Ignorance - অজ্ঞতা; অজ্ঞানতা; অনভিজ্ঞান; অনভিজ্ঞতা।

সম্পর্ক: Teacher (শিক্ষক) এর কাজ হচ্ছে Ignorance (অজ্ঞতা) দূর করা। 

একইভাবে, Light (আলো) এর কাজ হচ্ছে Darkness (অন্ধকার) দূর করা। 

১,৫৪৮.
কোনটি বেমানান?
  1. ক) ঘড়ি
  2. খ) মোজা
  3. গ) জুতা
  4. ঘ) শার্ট
সঠিক উত্তর:
ক) ঘড়ি
উত্তর
সঠিক উত্তর:
ক) ঘড়ি
ব্যাখ্যা
ঘড়ি ইলেকট্রনিকস দ্রব্য।
১,৫৪৯.
কোনো ব্যক্তি যদি তীব্র মানসিক চাপের মুখে নিজের প্রকৃত পরিচয় ভুলে গিয়ে সম্পূর্ণ ভিন্ন এক বা একাধিক ব্যক্তিত্ব ধারণ করে এবং এক এক সময় এক এক পরিচয়ে আচরণ করে, তবে এই অবস্থাকে মনোবিজ্ঞানের ভাষায় কী বলে?
  1. Borderline Personality Disorder
  2. Dissociative Identity Disorder
  3. Schizophrenia
  4. Obsessive-Compulsive Disorder
সঠিক উত্তর:
Dissociative Identity Disorder
উত্তর
সঠিক উত্তর:
Dissociative Identity Disorder
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো ব্যক্তি যদি তীব্র মানসিক চাপের মুখে নিজের প্রকৃত পরিচয় ভুলে গিয়ে সম্পূর্ণ ভিন্ন এক বা একাধিক ব্যক্তিত্ব ধারণ করে এবং এক এক সময় এক এক পরিচয়ে আচরণ করে, তবে এই অবস্থাকে মনোবিজ্ঞানের ভাষায় কী বলে?

সমাধান:
সঠিক উত্তর: খ)Dissociative Identity Disorder

• Dissociative Identity Disorder (DID):
- এটি এমন একটি মানসিক ব্যাধি যেখানে একজন ব্যক্তির মধ্যে একাধিক পৃথক ব্যক্তিত্ব বা পরিচয় তৈরি হয়।
- বিভিন্ন সময়ে এই ভিন্ন ব্যক্তিত্বগুলো আচরণ ও চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং ব্যক্তি অনেক সময় নিজের পূর্বের আচরণ বা পরিচয় মনে রাখতে পারে না।
- সাধারণত শৈশবের কোনো চরম বা দীর্ঘস্থায়ী মানসিক আঘাত (Trauma) থেকে উদ্ভূত হয়। এটি মূলত একটি অবচেতন প্রতিরক্ষা ব্যবস্থা, যেখানে মন অসহ্য যন্ত্রণা বা ভয় থেকে বাঁচতে মূল সত্তা থেকে বিচ্ছিন্ন হয়ে একাধিক 'অল্টার' বা উপ-ব্যক্তিত্ব তৈরি করে।
- এটিকে আগে Multiple Personality Disorder (MPD) বলা হতো।

• অন্যান্য অপশন:
- Borderline Personality Disorder: এটি মূলত আবেগ নিয়ন্ত্রণহীনতা এবং অস্থিতিশীল সম্পর্কের ব্যাধি।
- Schizophrenia: এটি একটি গুরুতর রোগ যেখানে বাস্তবতার সাথে বিচ্ছেদ ঘটে এবং হ্যালুসিনেশন দেখা দেয়, কিন্তু ব্যক্তিত্বের বিভাজন ঘটে না।
 - (Obsessive-Compulsive Disorder) OCD: এটি মূলত অনাকাঙ্ক্ষিত চিন্তা এবং একই কাজ বারবার করার বাধ্যবাধকতা। যেমন: বারবার হাত ধোয়া, দরজা লক করা হয়েছে কিনা বারবার পরীক্ষা করা, ময়লা বা জীবাণু নিয়ে অতিরিক্ত ভয়।

উৎস: National Library of Medicine [link]

১,৫৫০.
নিচের কোন জন অন্যদের থেকে আলাদা?
  1. ক) সৈয়দ নজরুল ইসলাম
  2. খ) আব্দুস সামাদ আজাদ
  3. গ) তাজউদ্দিন আহমেদ
  4. ঘ) এ এইচ এম কামরুজ্জামান
সঠিক উত্তর:
খ) আব্দুস সামাদ আজাদ
উত্তর
সঠিক উত্তর:
খ) আব্দুস সামাদ আজাদ
ব্যাখ্যা
সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামরুজ্জামান সবাই মুজিবনগর সরকারের প্রতিষ্ঠাকালীন নেতৃত্বে ছিলেন।

আবদুস সামাদ আজাদ মুজিবনগরস্থ প্রবাসী বাংলাদেশ সরকারের অন্যতম সংগঠক ছিলেন। শুরুতে তিনি মুজিবনগর সরকারের রাজনৈতিক উপদেষ্টা এবং ভ্রাম্যমান রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন। কিন্তু নেতৃত্বে ছিলেন না।
১,৫৫১.
নিচের কোন শব্দগুচ্ছ বর্ণানুক্রমিকভাবে সাজানো রয়েছে?
  1. কৌতূহল, খ্যাতনামা, ক্ষীয়মাণ, জিগমিষা, জিজ্ঞাসা, জিঞ্জির
  2. কৌতূহল, ক্ষীয়মাণ, খ্যাতনামা, জিগমিষা, জিঞ্জির, জিজ্ঞাসা
  3. কৌতূহল, ক্ষীয়মাণ, খ্যাতনামা, জিগমিষা, জিজ্ঞাসা, জিঞ্জির
  4. কৌতূহল, ক্ষীয়মাণ, খ্যাতনামা, জিজ্ঞাসা, জিগমিষা, জিঞ্জির
সঠিক উত্তর:
কৌতূহল, ক্ষীয়মাণ, খ্যাতনামা, জিগমিষা, জিজ্ঞাসা, জিঞ্জির
উত্তর
সঠিক উত্তর:
কৌতূহল, ক্ষীয়মাণ, খ্যাতনামা, জিগমিষা, জিজ্ঞাসা, জিঞ্জির
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন শব্দগুচ্ছ বর্ণানুক্রমিকভাবে সাজানো রয়েছে?

সমাধান:
উল্লিখিত অপশনের যুক্তবর্ণ গুলো গঠিত হয়েছে-
ক্ষ = ক্‌ + ষ; ঞ্জ = ঞ্‌ + জ; জ্ঞ = জ্‌ + ঞ

বর্ণমালায় ক্রমানুয়ায়ী,
ক, খ, গ, জ, ঞ
সুতরাং বর্ণনাক্রমানুসারে সাজালে,
কৌতূহল, ক্ষীয়মাণ, খ্যাতনামা, জিগমিষা, জিজ্ঞাসা, জিঞ্জির

১,৫৫২.
'বা প হ রি' শব্দটির সাথে কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: 'বা প হ রি' শব্দটির সাথে কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে?

সমাধান:
'বা প হ রি' শব্দটির সাথে 'ণ' বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে - পরিবাহণ।

- পরিবাহণ
- (বিজ্ঞান) কোনো বস্তুর মধ্য দিয়ে তড়িৎ তাপ ইত্যাদির সঞ্চালন।

উৎস:১. বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান২. Accessible Dictionary by Bangla Academy

১,৫৫৩.
______ ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে।
  1. ক) শত বছর
  2. খ) হাজার বছর
  3. গ) বছর বছর
  4. ঘ) কোটি বছর
সঠিক উত্তর:
খ) হাজার বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) হাজার বছর
ব্যাখ্যা
বনলতা সেন
 জীবনানন্দ দাশ
                  -বনলতা সেন   

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দুদণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।
১,৫৫৪.
একটি রাষ্ট্রের জন্য কোনটি আবশ্যক নয়?
  1. গণতন্ত্র
  2. জনসংখ্যা
  3. নির্দিষ্ট ভূখণ্ড
  4. সার্বভৌমত্ব
সঠিক উত্তর:
গণতন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
গণতন্ত্র
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রাষ্ট্রের জন্য কোনটি আবশ্যক নয়?

সমাধান
রাষ্ট্রের সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের ৪টি উপাদান পাওয়া যায়। যথা-
(ক) জনসমষ্টি
(খ) নির্দিষ্ট ভূখণ্ড
(গ) সরকার
(ঘ) সার্বভৌমত্ব।

সে হিসেবে গণতন্ত্র আবশ্যক নয়। 

উৎসঃ এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৫৫৫.
'Madrid'-এর সাথে স্পেন যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে 'Vienna'-এর সাথে কোন দেশ সম্পর্কিত?
  1. মিশর
  2. অস্ট্রিয়া
  3. রাশিয়া
  4. থাইল্যান্ড
সঠিক উত্তর:
অস্ট্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রিয়া
ব্যাখ্যা

প্রশ্ন: 'Madrid'-এর সাথে স্পেন যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে 'Vienna'-এর সাথে কোন দেশ সম্পর্কিত?

সমাধান:
Madrid হলো স্পেনের রাজধানী।
Vienna হলো অস্ট্রিয়ার রাজধানী।

অতএব, Vienna, অস্ট্রিয়ার সাথে সম্পর্কিত।

১,৫৫৬.
যদি LIVE = OREV হয়, তাহলে TECH =?
  1. GVXS
  2. GVXT
  3. GUXS
  4. GVYS
সঠিক উত্তর:
GVXS
উত্তর
সঠিক উত্তর:
GVXS
ব্যাখ্যা
প্রশ্ন: যদি LIVE = OREV হয়, তাহলে TECH =?

সমাধান:

LIVE = OREV 
প্রতিটি বর্ণ তার বিপরীত অবস্থানের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে।

∴ TECH = GVXS
১,৫৫৭.
যদি VNQKC = WORLD হয়, তবে GDKKN = কী হবে?
  1. HELLO
  2. PEACE
  3. IDEAL
  4. EARTH
সঠিক উত্তর:
HELLO
উত্তর
সঠিক উত্তর:
HELLO
ব্যাখ্যা
প্রশ্ন: যদি VNQKC = WORLD হয়, তবে GDKKN = কী হবে?

সমাধান:
দেওয়া আছে,
VNQKC = WORLD
এখানে প্রতিটি বর্ণ, বর্ণমালায় তার পরবর্তী অবস্থানের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে।

∴ GDKKN = HELLO
১,৫৫৮.
কোনটি সূর্য এর সমার্থক শব্দ নয়?
  1. ক) মিত্র
  2. খ) তপন
  3. গ) মিহির
  4. ঘ) কোরক
সঠিক উত্তর:
ঘ) কোরক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোরক
ব্যাখ্যা
মিত্র, তপন ও মিহির হচ্ছে সূর্য এর সমার্থক শব্দ কিন্তু কোরক হচ্ছে মুকুল এর সমার্থক শব্দ।
১,৫৫৯.
'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর এক কথায় প্রকাশ-
  1. শিঞ্জন
  2. টঙ্কার
  3. ঝংকার
  4. কূজন
সঠিক উত্তর:
ঝংকার
উত্তর
সঠিক উত্তর:
ঝংকার
ব্যাখ্যা
প্রশ্ন: 'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর এক কথায় প্রকাশ-

সমাধান:
- 'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- 'ঝংকার'।

 তাছাড়া, 
- 'ধনুকের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- 'টঙ্কার'।
- 'অলঙ্কারের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- শিঞ্জন।
- ঘোড়ার ডাক এর এক কথায় প্রকাশ-- ‘হ্রেষা’।

আরো কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ 
- 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ-- মন্দ্র।  
- হরিণের চামড়া এর এক কথায় প্রকাশ-- অজিন।
- ময়ূরের ডাক এর এক কথায় প্রকাশ-- কেকা।
- পাখির ডাক এর এক কথায় প্রকাশ-- কূজন।
- হাতির গর্জন এর এক কথায় প্রকাশ-- বৃংহিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১,৫৬০.
সোনারগাঁও যখন সুবর্ণগ্রাম, চট্রগ্রাম তখন-
  1. ক) জালালাবাদ
  2. খ) রোহিতগিরি
  3. গ) ইসলামাবাদ
  4. ঘ) জাহাঙ্গীরনগর
সঠিক উত্তর:
গ) ইসলামাবাদ
উত্তর
সঠিক উত্তর:
গ) ইসলামাবাদ
ব্যাখ্যা
- প্রাচীনকালে ‘সুবর্ণগ্রাম’ নামে পরিচিত ছিল- সোনারগাঁও।
- ময়নামতি - রোহিতগিরি।
- চট্রগ্রাম - ইসলামাবাদ/পোর্টোগ্রান্ডে/শাতিলগঞ্জ।
- সিলেট - জালালাবাদ/শ্রীহট্ট।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
১,৫৬১.
A, B এবং C তিন জন বোন। D, E এর ভাই এবং E, B এর মেয়ে। D এর সাথে A এর সম্পর্ক কী?
  1. ক) মা
  2. খ) খালা
  3. গ) বোন
  4. ঘ) নানী
সঠিক উত্তর:
খ) খালা
উত্তর
সঠিক উত্তর:
খ) খালা
ব্যাখ্যা
প্রশ্ন: A, B এবং C তিন জন বোন। D, E এর ভাই এবং E, B এর মেয়ে। D এর সাথে A এর সম্পর্ক কী?

সমাধান:
E, B এর মেয়ে
D, E এর ভাই
D, B এর ছেলে 
A, B এবং C তিন জন বোন
A এর D এর খালা
১,৫৬২.
BIRD is to NEST as BEE is to ______ 
  1. Web
  2. Tree
  3. Hole
  4. Hive
সঠিক উত্তর:
Hive
উত্তর
সঠিক উত্তর:
Hive
ব্যাখ্যা

প্রশ্ন: BIRD is to NEST as BEE is to ______ 

সমাধান: 
পাখি যেমন বাসায় (NEST) থাকে। 

একইভাবে, 
মৌমাছি তেমনি মৌচাকে (HIVE) থাকে।

অন্য অপশনগুলো- 
খ) Web এর অর্থ মাকড়সার জাল।
গ) Hole এর অর্থ গর্ত, যা সাধারণত খরগোশ বা অন্য প্রাণীর হয়।
ঘ) Tree এর অর্থ গাছ, যা মৌমাছির বাসস্থান নয় (মৌচাক গাছে ঝুলতে পারে, কিন্তু বাসা নয়)।

সুতরাং, BIRD : NEST : : BEE : HIVE

১,৫৬৩.

উপরের কাগজটি ভাঁজ করলে তার নিচের কোন চিত্রের ন্যায় হবে?
  1. বাম দিক থেকে প্রথমটি
  2. বাম দিক থেকে দ্বিতীয়টি
  3. বাম দিক থেকে তৃতীয়টি
  4. বাম দিক থেকে চতুর্থটি
সঠিক উত্তর:
বাম দিক থেকে দ্বিতীয়টি
উত্তর
সঠিক উত্তর:
বাম দিক থেকে দ্বিতীয়টি
ব্যাখ্যা
বাম দিক থেকে দ্বিতীয়টির ন্যায় হবে।
১,৫৬৪.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ক) হেলসিনকি
  2. খ) ক্যানবেরা
  3. গ) ভিয়েনা
  4. ঘ) কোপেনহেগেন
সঠিক উত্তর:
খ) ক্যানবেরা
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্যানবেরা
ব্যাখ্যা
ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন এবং অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা অবস্থিত ইউরোপ মহাদেশে৷
কিন্তু অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার অবস্থান অস্ট্রেলিয়া মহাদেশে৷
১,৫৬৫.
মাহফুজের চেয়ে আলিফ খাটো, মোহনের চেয়ে মাহফুজ খাটো, আবিরের চেয়ে মোহন খাটো এবং সুমনের চেয়ে আবির খাটো। কে সবচেয়ে বেশি লম্বা?
  1. সুমন
  2. মোহন
  3. মাহফুজ
  4. আবির
সঠিক উত্তর:
সুমন
উত্তর
সঠিক উত্তর:
সুমন
ব্যাখ্যা

প্রশ্ন: মাহফুজের চেয়ে আলিফ খাটো, মোহনের চেয়ে মাহফুজ খাটো, আবিরের চেয়ে মোহন খাটো এবং সুমনের চেয়ে আবির খাটো। কে সবচেয়ে বেশি লম্বা?

সমাধান:
এখানে,
আলিফ < মাহফুজ,
মাহফুজ < মোহন,
মোহন < আবির,
আবির < সুমন

অসমতাটির ক্রমটি হবে-
আলিফ < মাহফুজ < মোহন < আবির < সুমন

∴ সবচেয়ে বেশি লম্বা সুমন।

১,৫৬৬.
নিচের কোন শব্দটি PHOTOSYNTHETIC শব্দটি দ্বারা গঠিত করা যায় না?
  1. THOSE
  2. SCENT
  3. PRONE
  4. COTTON
সঠিক উত্তর:
PRONE
উত্তর
সঠিক উত্তর:
PRONE
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন শব্দটি PHOTOSYNTHETIC শব্দটি দ্বারা গঠিত করা যায় না?

সমাধান:
PRONE শব্দটির R বর্ণটি 'PHOTOSYNTHETIC' শব্দটিতে নেই।
তাই PRONE শব্দটি PHOTOSYNTHETIC শব্দটির অক্ষর রাশি দ্বারা তৈরি করা যাবে না।
১,৫৬৭.
যদি ক, খ এর পিতা হয় এবং খ, গ এর মাতা হয় এবং গ, ঘ এর কন্যা হয় তাহলে ক এবং ঘ এর মধ্যে সম্পর্ক কী হবে?
  1. ভাই - ভাই
  2. বাবা - ছেলে
  3. শ্বশুড় - জামাই
  4. নানা - নাতী
সঠিক উত্তর:
শ্বশুড় - জামাই
উত্তর
সঠিক উত্তর:
শ্বশুড় - জামাই
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ক, খ এর পিতা হয় এবং খ, গ এর মাতা হয় এবং গ, ঘ এর কন্যা হয় তাহলে ক এবং ঘ এর মধ্যে সম্পর্ক কী হবে?

সমাধান:
ক, খ এর পিতা হয় এবং খ, গ এর মাতা হয়
∴ ক, গ এর নানা হবে।

গ, ঘ এর কন্যা হয় এবং খ, গ এর মাতা হয়
∴ খ এর স্বামী হলো ঘ

ক, খ এর পিতা হলে এবং খ এর স্বামী ঘ হলে
ক, ঘ এর শ্বশুর হবে

∴ ক এবং ঘ এর মধ্যে সম্পর্ক হলো শ্বশুড় - জামাই।

১,৫৬৮.
P, B এর চেয়ে ভারী, R, A এর চেয়ে পাতলা, P, R এর চেয়ে পাতলা, কে সবচেয়ে ভারী?
  1. A
  2. B
  3. P
  4. R
সঠিক উত্তর:
A
উত্তর
সঠিক উত্তর:
A
ব্যাখ্যা
প্রশ্ন: P, B এর চেয়ে ভারী, R, A এর চেয়ে পাতলা, P, R এর চেয়ে পাতলা, কে সবচেয়ে ভারী?

সমাধান:
P, B এর চেয়ে ভারী
P > B

R, A এর চেয়ে পাতলা
A > R

P, R এর চেয়ে পাতলা
R > P

∴ A > R > P > B 

∴ A সবচেয়ে ভারী। 
১,৫৬৯.
"LINBER" শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
  1. একটি সাগর
  2. একটি শহর
  3. একটি দেশ
  4. একটি প্রাণী
সঠিক উত্তর:
একটি শহর
উত্তর
সঠিক উত্তর:
একটি শহর
ব্যাখ্যা

প্রশ্ন: "LINBER" শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?

সমাধান:
'LINBER' শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে 'BERLIN' পাওয়া যাবে। 
জার্মানির রাজধানী শহর হচ্ছে বার্লিন।

১,৫৭০.
যদি করিম, রহিমের ছেলের ছেলের ভাই হয় তাহলে রহিম করিমের -
  1. ক) নাতি
  2. খ) ভাই
  3. গ) চাচা
  4. ঘ) দাদা
সঠিক উত্তর:
ঘ) দাদা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দাদা
ব্যাখ্যা
রহিমের ছেলের ছেলের ভাই = রহিমের নাতি (করিম)। অর্থাৎ, রহিম করিমের দাদা হবেন।
১,৫৭১.
বাক্যের পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নাম-
  1. ক) আকাঙ্খা
  2. খ) আসক্তি
  3. গ) যোগ্যতা
  4. ঘ) পূর্নতা
সঠিক উত্তর:
গ) যোগ্যতা
উত্তর
সঠিক উত্তর:
গ) যোগ্যতা
ব্যাখ্যা
একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকে-
- আকাঙ্ক্ষা,
- আসত্তি, ও
- যোগ্যতা।

• বাক্যের পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নামই যোগ্যতা।
যেমন- ‘বর্ষাকালে জলপথে নৌকা চলে’ এটি একটি যোগ্যতা সম্পন্ন কাব্য। কারণ বাক্যটিরে পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধন আছে।
- কিন্তু বাক্যটি ‘বর্ষাকালে আকাশ পথে নৌকা চলে’- হলে বাক্যটি ভাব প্রকাশের যোগ্যতা হারাবে।

সূত্র:- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বোর্ড বই।
১,৫৭২.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
1 নং চিত্রে কালো বিন্দুটি সন্নিহিত কোণের ডান দিকে আছে।
১,৫৭৩.
It is impossible to win respect-
  1. without money
  2. without education
  3. without respecting others
  4. without a famous character
সঠিক উত্তর:
without respecting others
উত্তর
সঠিক উত্তর:
without respecting others
ব্যাখ্যা
প্রশ্ন: It is impossible to win respect-

সমাধান:
গ) without respecting others 
 এটি একটি নৈতিক ও সর্বজনীন সত্য।
 আপনি যদি অন্যকে সম্মান না করেন, তবে আপনার প্রতিও কেউ সম্মান দেখাবে না। ✅
১,৫৭৪.
সৌর জগতের সবচেয়ে বড় গ্রহ ______
  1. ক) শনি
  2. খ) বুধ
  3. গ) বৃহস্পতি
  4. ঘ) মঙ্গল
সঠিক উত্তর:
গ) বৃহস্পতি
উত্তর
সঠিক উত্তর:
গ) বৃহস্পতি
ব্যাখ্যা
- বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ।
- বৃহস্পতিকে গ্রহরাজ বলা হয়।
- বৃহস্পতির বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি।
- এ গ্রহে জীবের অস্তিত্ব নেই।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি ।
১,৫৭৫.
সেজান জুয়েল থেকে বয়সে বড়।
জুয়েল রাকিবের আগে জন্মগ্রহণ করে।
রাকিব সেজান ও জুয়েল থেকে বড়।
যদি প্রথম ও দ্বিতীয় বিবৃতি সত্য হয়, তাহলে তৃতীয় বিবৃতিটি-
  1. সত্য
  2. মিথ্যা
  3. অনিশ্চিত
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
মিথ্যা
উত্তর
সঠিক উত্তর:
মিথ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: সেজান জুয়েল থেকে বয়সে বড়।
জুয়েল রাকিবের আগে জন্মগ্রহণ করে।
রাকিব সেজান ও জুয়েল থেকে বড়।
যদি প্রথম ও দ্বিতীয় বিবৃতি সত্য হয়, তাহলে তৃতীয় বিবৃতিটি-

সমাধান:
সেজান জুয়েল থেকে বয়সে বড়।
সেজান > জুয়েল

জুয়েল রাকিবের আগে জন্মগ্রহণ করে।
জুয়েল > রাকিব

∴ সেজান > জুয়েল > রাকিব

∴ প্রথম ও দ্বিতীয় বিবৃতি সত্য হলে তৃতীয় বিবৃতিটি মিথ্যা হবে।
১,৫৭৬.
যদি ৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ বুধবার হয়, তাহলে ৬ অক্টোবর, ২০২৩ তারিখ কী বার হবে?
  1. বৃহস্পতিবার
  2. শুক্রবার
  3. শনিবার
  4. বুধবার
সঠিক উত্তর:
শুক্রবার
উত্তর
সঠিক উত্তর:
শুক্রবার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ বুধবার হয়, তাহলে ৬ অক্টোবর, ২০২৩ তারিখ কী বার হবে?

সমাধান:
৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখের পর থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত মোট দিন (৩০ - ৬) = ২৪ দিন
১ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত দিন ৬ দিন 

∴ মোট দিন = ২৪ + ৬ = ৩০ দিন 

এখন,
৩০ ÷ ৭ = ভাগফল ৪, ভাগশেষ ২

∴  ৬ অক্টোবর, ২০২৩ তারিখে বার হবে (বুধবার + ২ দিন) = শুক্রবার 
১,৫৭৭.
XLNKLHVI = COMPOSER হলে, MLEVORHG = ?
  1. SPECTATOR
  2. AUTHOR
  3. NOVELIST
  4. AUDIENCE
সঠিক উত্তর:
NOVELIST
উত্তর
সঠিক উত্তর:
NOVELIST
ব্যাখ্যা
প্রশ্ন: XLNKLHVI = COMPOSER হলে, MLEVORHG = ?

সমাধান:

 XLNKLHVI = COMPOSER
প্রতিটি বর্ণ তার বিপরীত অবস্থানের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে।

∴ MLEVORHG = NOVELIST
১,৫৭৮.
যদি ABC = ZYX হয়, তবে GIVV = ?
  1. TERE
  2. TEER
  3. TREE
  4. FREE
সঠিক উত্তর:
TREE
উত্তর
সঠিক উত্তর:
TREE
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ABC = ZYX হয়, তবে GIVV = ? 

সমাধান:

ABC = ZYX
শুরু থেকে ১ম বর্ণ- A শেষ থেকে ১ম বর্ণ- Z
শুরু থেকে ২য় বর্ণ- B শেষ থেকে ২য় বর্ণ- Y
শুরু থেকে ৩য় বর্ণ- C শেষ থেকে ৩য় বর্ণ- X

অনুরুপ প্যাটার্ন মেনেই GIVV = TREE হয়।
১,৫৭৯.
ফিলিপাইন : পেসো :: থাইল্যান্ড : ?
  1. ক) ডং
  2. খ) বাথ 
  3. গ) রুপি
  4. ঘ) ডলার
সঠিক উত্তর:
খ) বাথ 
উত্তর
সঠিক উত্তর:
খ) বাথ 
ব্যাখ্যা
- ফিলিপাইনের মুদ্রা : পেসো
- থাইল্যান্ডের মুদ্রা : বাথ 
- ভিয়েতনামের মুদ্রা : ডং

[উৎস: ব্রিটানিকা]
১,৫৮০.
যদি DHAKA কে সাংকেতিক ভাষায় 481111 লেখা হয়, তাহলে CUMILLA-এর সাংকেতিক ভাষা নিচের কোনটি হবে?
  1. 32113912121
  2. 36131313
  3. 362222
  4. 3121393221
সঠিক উত্তর:
32113912121
উত্তর
সঠিক উত্তর:
32113912121
ব্যাখ্যা
প্রশ্ন: যদি DHAKA কে সাংকেতিক ভাষায় 481111 লেখা হয়, তাহলে CUMILLA-এর সাংকেতিক ভাষা নিচের কোনটি হবে?

সমাধান:

DHAKA = 481111
এখানে,
D = 4
H = 8
A = 1
K = 11
A = 1

∴ CUMILLA = 32113912121
C = 3
U = 21
M = 13
I = 9
L = 12
L = 12
A = 1
১,৫৮১.
সাবিনার চেয়ে শান্তা বড়, সাবিনার চেয়ে  তানিয়া ছোট , জাকিয়ার চেয়ে ইতি বড়, তানিয়ার চেয়ে ইতি ছোট । সবচেয়ে ছোট কে?
  1. সাবিনা
  2. জাকিয়া
  3. ইতি
  4. তানিয়া
সঠিক উত্তর:
জাকিয়া
উত্তর
সঠিক উত্তর:
জাকিয়া
ব্যাখ্যা
প্রশ্ন: সাবিনার চেয়ে শান্তা বড়, সাবিনার চেয়ে  তানিয়া ছোট , জাকিয়ার চেয়ে ইতি বড়, তানিয়ার চেয়ে ইতি ছোট । সবচেয়ে ছোট কে?

সমাধান:
প্রদত্ত তথ্যগুলোকে অসমতা আকারে প্রকাশ করে পাই
সাবিনা এর চেয়ে শান্তা বড় = শান্তা > সাবিনা
সাবিনা এর চেয়ে তানিয়া ছোট = সাবিনা > তানিয়া
জাকিয়া এর চেয়ে  ইতি বড়  ইতি > জাকিয়া
তানিয়া এর চেয়ে ইতি ছোট = তানিয়া > ইতি

অসমতাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাই,
শান্তা > সাবিনা > তানিয়া > ইতি > জাকিয়া।
১,৫৮২.
A, B এর পুত্র। B ও C পরস্পর ভাই। D হচ্ছে C এর মা। E, D এর কন্যা। সম্পর্কে E, A এর কী হয়?
  1. মা 
  2. নানী 
  3. খালা 
  4. ফুফু 
সঠিক উত্তর:
ফুফু 
উত্তর
সঠিক উত্তর:
ফুফু 
ব্যাখ্যা

প্রশ্ন: A, B এর পুত্র। B ও C পরস্পর ভাই। D হচ্ছে C এর মা। E, D এর কন্যা। সম্পর্কে E, A এর কী হয়?

সমাধান:
B ও C পরস্পর ভাই।
S, C এর মা হওয়ায় B এরও মা।
E, D এর কন্যা হওয়ায় B, C এবং E পরস্পরের ভাই বোন।
এখন, A, B এর পুত্র হওয়ায় E হবে A এর ফুফু।

১,৫৮৩.
'রু, হ, নি, সা,' বর্ণগুলোর সাথে কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়? 
  1. ক 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: 'রু, হ, নি, সা,' বর্ণগুলোর সাথে কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়?

সমাধান:
'রু, হ, নি, সা,' বর্ণগুলোর সাথে "ৎ" বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়। 

• 'রু, হ, নি, সা,' বর্ণগুলোর সাথে "ৎ" বর্ণটি যোগ করলে যে শব্দটি পাওয়া যায় তা হলো- নিরুৎসাহ।
এটি একটি অর্থবোধক শব্দ।
এর অর্থ - উৎসাহহীন, উদ্যমের অভাব। 

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৫৮৪.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. ক) আকস্মিক
  2. খ) আকষ্মিক
  3. গ) অকস্মিক
  4. ঘ) অকষ্মিক
সঠিক উত্তর:
ক) আকস্মিক
উত্তর
সঠিক উত্তর:
ক) আকস্মিক
ব্যাখ্যা
শুদ্ধ বানান হলো:
আকস্মিক:
এর অর্থ- 
১. হঠাৎ ঘটেছে বা ঘটে এমন, অতর্কিত, অকস্মাৎ, অপ্রত্যাশিত। 
২. অকারণ, অহেতুক 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান  
১,৫৮৫.
আপনাকে আপনার এলাকার একটি স্কুলে স্বেচ্ছাসেবী হিসেবে নিয়মিত শিক্ষকতা করার জন্য বলা হল। কিন্তু সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের সময় আপনার নেই। এখন আপনি কি করবেন?
  1. অন্য এলাকায় চলে যাবেন।
  2. কর্তৃপক্ষকে অন্য এমন লোককে নিতে বলবেন, যে তার করণীয় ভূমিকা পালন করছে না।
  3. কর্তৃপক্ষকে জানিয়ে দেবেন যে, আপনার সময় নেই।
  4. কর্তৃপক্ষকে বলবেন, আপনাকে সেখানকার নিছক একজন সাময়িক শিক্ষক হিসেবে নেয়া হোক।
সঠিক উত্তর:
কর্তৃপক্ষকে জানিয়ে দেবেন যে, আপনার সময় নেই।
উত্তর
সঠিক উত্তর:
কর্তৃপক্ষকে জানিয়ে দেবেন যে, আপনার সময় নেই।
ব্যাখ্যা
প্রশ্ন: আপনাকে আপনার এলাকার একটি স্কুলে স্বেচ্ছাসেবী হিসেবে নিয়মিত শিক্ষকতা করার জন্য বলা হল। কিন্তু সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের সময় আপনার নেই। এখন আপনি কি করবেন?

সমাধান:
কর্তৃপক্ষকে জানিয়ে দেবেন যে, আপনার সময় নেই। এতে করে ওরা অন্য একজন ভালোভাবে প্রস্তুত এমন শিক্ষক নেয়ার চেষ্টা করতে পারবে।
১,৫৮৬.
Telephone : Cable : : Radio : ?
  1. Microphone
  2. Wire
  3. Electricity
  4. Wireless
সঠিক উত্তর:
Wireless
উত্তর
সঠিক উত্তর:
Wireless
ব্যাখ্যা
প্রশ্ন: Telephone : Cable : : Radio : ?

সমাধান:
সঠিক উত্তর ঘ) Wireless.
এই Analogical সম্পর্কটি হলো- "transmission medium" সম্পর্ক।
- Telephone দিয়ে কথা বলা হয় Cable এর মাধ্যমে অর্থাৎ, Telephone এর সিগনাল পাঠানোর মাধ্যম হলো Cable।
- তেমনি, Radio দিয়ে শব্দ পাঠানো বা গ্রহণ করা হয় Wireless মাধ্যমে।
যেভাবে telephone তার (cable) এর মাধ্যমে প্রচার হয় সেভাবে radio তরঙ্গ (wireless) মাধ্যেমে প্রচার হয়।
১,৫৮৭.
আমরা, বাংলাদেশের জনগণ, ১৯৭১ খ্রীষ্টাব্দের মার্চ মাসের ২৬ তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া [জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের] মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ _________ করিয়াছি।
  1. ক) মুক্ত
  2. খ) স্বাধীন
  3. গ) প্রতিষ্ঠা
  4. ঘ) প্রতিষ্ঠিত
সঠিক উত্তর:
ঘ) প্রতিষ্ঠিত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রতিষ্ঠিত
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা -
আমরা, বাংলাদেশের জনগণ, ১৯৭১ খ্রীষ্টাব্দের মার্চ মাসের ২৬ তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া 2[জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের] মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি;
[আমরা অঙ্গীকার করিতেছি যে, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল -জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে ;]
আমরা আরও অঙ্গীকার করিতেছি যে, আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা- যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে;
আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে, আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানবজাতির প্রগতিশীল আশা-আকাঙ্খার সহিত সঙ্গতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করিতে পারি, সেইজন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তিস্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ন রাখা এবং ইহার রক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধান আমাদের পবিত্র কর্তব্য;
এতদ্বারা আমাদের এই গণপরিষদে, অদ্য তের শত ঊনআশী বঙ্গাব্দের কার্তিক মাসের আঠারো তারিখ, মোতাবেক ঊনিশ শত বাহাত্তর খ্রীষ্টাব্দের নভেম্বর মাসের চার তারিখে, আমরা এই সংবিধান রচনা ও বিধিবদ্ধ করিয়া সমবেতভাবে গ্রহণ করিলাম।

১,৫৮৮.
Which choice provides the answers?
Laugh is to cry ____ is to sad.
  1. solemn
  2. sombre
  3. tears
  4. happy
সঠিক উত্তর:
happy
উত্তর
সঠিক উত্তর:
happy
ব্যাখ্যা
প্রশ্ন: Which choice provides the answers?
Laugh is to cry ____ is to sad.

সমাধান:
Laugh - শব্দ করে হাসা।
cry - কাঁদা; আর্তনাদ করা।
happy - ভাগ্যবান; সুখী; তৃপ্ত।
sad - অসুখী; বিষণ্ণ।

Laugh এর বিপরীত cry
happy এর বিপরীত sad
Laugh is to cry happy is to sad.

অন্যদিকে, 
tears - চোখের জল; অশ্রু।
sombre - কৃষ্ণবর্ণ; অন্ধকারময়।
solemn - গভীর শ্রদ্ধা বা ভাবনার সঞ্চার করে এমন; ভাবগম্ভীর।
১,৫৮৯.
কেউ কেটা : সামান্য :: গয়ংগচ্ছ : ?
  1. ক) আয়ু ফুরিয়ে আসা
  2. খ) কদাচিৎ
  3. গ) ঢিলেমি
  4. ঘ) অসম্ভব বস্তু
সঠিক উত্তর:
গ) ঢিলেমি
উত্তর
সঠিক উত্তর:
গ) ঢিলেমি
ব্যাখ্যা
'কালে ভদ্রে' বাগধারা টির অর্থ 'কদাচিৎ',
'কেউ কেটা' বাগধারার অর্থ 'সামান্য' 
'ঝিঙেফুল' ফোটা বাগধারার অর্থ 'আয়ু ফুরিয়ে আসা' 
'গয়ংগচ্ছ' বাগধারার অর্থ 'ঢিলেমি।
ব্যাঙের সর্দি - অসম্ভব বস্তু।
ফোঁপরদালালি - অযাচিত মাতব্বরি করা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১,৫৯০.
যদি কোন সারিতে সালমানের অবস্থান বামদিক থেকে ১৮ তম এবং ডান দিক থেকে ১৯তম হয় তবে সারিতে মোট কত জন আছে? 
  1. ৩২ জন
  2. ৩৩ জন
  3. ৩৬ জন
  4. ৩৭ জন
সঠিক উত্তর:
৩৬ জন
উত্তর
সঠিক উত্তর:
৩৬ জন
ব্যাখ্যা
সারিতে সালমানের অবস্থান বামদিক থেকে ১৮ তম এবং ডান দিক থেকে ১৯তম  

সারিতে মোট লোক আছে = (বামদিক থেকে সালমানের অবস্থান + ডান দিক থেকে সালমানের অবস্থান ) - ১
                                       = (১৮ + ১৯) - ১
                                       = ৩৬ জন
১,৫৯১.
'বিহায়সে গমন করে যে' এর এক কথায় বলা হয়- 
  1. ক) বিহঙ্গ
  2. খ) কোচওয়ান
  3. গ) প্লবগ 
  4. ঘ) জঙ্গম 
সঠিক উত্তর:
ক) বিহঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
ক) বিহঙ্গ
ব্যাখ্যা
বিহায়সে গমন করে যে - বিহঙ্গ 
ঘোড়ার গাড়ির চালক- কোচওয়ান 
যা লাফিয়ে চলে- প্লবগ 
গমন করতে পারে যে - জঙ্গম 

উৎস: ভাষা- শিক্ষা,  ড. হায়াৎ মাহমুদ 
১,৫৯২.
নিচের কোন স্থানটি অন্যগুলোর চেয়ে ব্যতিক্রম?
  1. ক) রেসকোর্স ময়দান
  2. খ) শহীদ মিনার
  3. গ) রায়ের বাজার বধ্যভূমি
  4. ঘ) মুজিবনগর
সঠিক উত্তর:
খ) শহীদ মিনার
উত্তর
সঠিক উত্তর:
খ) শহীদ মিনার
ব্যাখ্যা
শহীদ মিনার ভাষা আন্দোলনের সাথে সম্পর্কযুক্ত এবং বাকি তিনটি অপশন মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কযুক্ত।
১,৫৯৩.
ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর পুত্র। চ এর সাথে ক এর সম্পর্ক কী?
  1. ক এর মামা চ
  2. ক এর খালু চ
  3. চ এর নানা ক
  4. ক এর চাচা চ
সঠিক উত্তর:
ক এর মামা চ
উত্তর
সঠিক উত্তর:
ক এর মামা চ
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর পুত্র। চ এর সাথে ক এর সম্পর্ক কী?

সমাধান:
ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন।
∴ গ, ক এর খালা।

ঘ হচ্ছে গ এর মা। তাহলে ঘ, খ এরও মা।
∴ ঘ, ক এর নানী।

চ, ঘ এর পুত্র। চ, ক এর নানীর পুত্র।
∴ চ, ক এর মামা।
১,৫৯৪.
গারো পাহাড় : ময়মনসিংহ : : চিম্বুক পাহাড় :
  1. ক) বান্দরবান
  2. খ) রাঙামাটি
  3. গ) খাগড়াছড়ি
  4. ঘ) চট্টগ্রাম
সঠিক উত্তর:
ক) বান্দরবান
উত্তর
সঠিক উত্তর:
ক) বান্দরবান
ব্যাখ্যা
- গারো পাহাড় ময়মনসিংহ জেলায় অবস্থিত এবং চিম্বুক পাহাড় বান্দরবান জেলায় অবস্থিত।

বান্দরবান জেলার পর্যটন স্থানসমূহ:

- আলী সুড়ঙ্গ
- উপবন লেক
- কানাপাড়া পাহাড়
- কেওক্রাডং
- ক্যামলং জলাশয়
- চিম্বুক পাহাড়
- জীবন নগর পাহাড়
- তাজিংডং বিজয়
- নীলগিরি
- নীলাচল
- প্রান্তিক লেক
- বগা লেক
- বৌদ্ধ ধাতু জাদী (স্বর্ণ মন্দির)
- মিরিঞ্চা
- শৈল প্রপাত
- শ্রভ্র নীল

গারো পাহাড়
- গারো পাহাড়  গারো পাহাড় বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত, পূর্ব-পশ্চিম বরাবর বিস্তৃত একটি পর্বতশ্রেণী।
- বাংলাদেশের ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলাসমূহ গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এই অঞ্চলসমূহ এই পাহাড়ের পাদদেশীয় পালিজ সমৃদ্ধ।

সূত্র: 
১. http://www.bandarban.gov.bd
২. বাংলাপিডিয়া
১,৫৯৫.
রাকিব, রিফাতের ছবি দেখিয়ে বলল, "সে আমার পিতামহের একমাত্র পুত্রের স্ত্রীর ছেলে"। রিফাত এর বাবা সম্পর্কে রাকিবের কী হয়?
  1. চাচা 
  2. মামা 
  3. ভাই 
  4. বাবা
সঠিক উত্তর:
বাবা
উত্তর
সঠিক উত্তর:
বাবা
ব্যাখ্যা

প্রশ্ন: রাকিব, রিফাতের ছবি দেখিয়ে বলল, "সে আমার পিতামহের একমাত্র পুত্রের স্ত্রীর ছেলে"। রিফাত এর বাবা সম্পর্কে রাকিবের কী হয়?

সমাধান:
পিতামহের একমাত্র পুত্র ⇒ বাবা
বাবার স্ত্রী ⇒ মা
মায়ের ছেলে ⇒ ভাই।

∴ রিফাত, রাকিবের ভাই।
তাহলে রিফাত এর বাবা রাকিবের ও বাবা।
 
সঠিক উত্তর ঘ) বাবা

১,৫৯৬.
নিচের কোনটি ভিন্ন?
  1. মালঞ্চ
  2. মৃত্যুক্ষুধা
  3. চোখের বালি
  4.  শেষের কবিতা
সঠিক উত্তর:
মৃত্যুক্ষুধা
উত্তর
সঠিক উত্তর:
মৃত্যুক্ষুধা
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন??

সমাধান:
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস
- শেষের কবিতা
- চোখের বালি
- গোরা
- যোগাযোগ
- চতুরঙ্গ
- ঘরে-বাইরে
- চার-অধ্যায়
- মালঞ্চ

অন্যদিকে,
- মৃত্যুক্ষুধা কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস।
তাই, এটি অপশনের অন্যান্যগুলো থেকে ভিন্ন।

কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
বাঁধন-হারা,
মৃত্যুক্ষুধা,
কুহেলিকা।

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।]

১,৫৯৭.
165135 = peace; 1215225 = ?
  1. ক) lead
  2. খ) love
  3. গ) loop
  4. ঘ) aura
সঠিক উত্তর:
খ) love
উত্তর
সঠিক উত্তর:
খ) love
ব্যাখ্যা

165135 = peace;
এখানে,
16th Letter = P
5 = E
1 = A
3 = C
5 = E
তাহলে,
12 = L
15 = O
22 = V
5 = E
অর্থাৎ, LOVE.

১,৫৯৮.
নিচের শব্দগুলোর মধ্যে কোনটি অসামঞ্জস্যপূর্ণ?
  1. ক) কিলোমিটার
  2. খ) কিলোগ্রাম
  3. গ) মাইল
  4. ঘ) গজ
সঠিক উত্তর:
খ) কিলোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
খ) কিলোগ্রাম
ব্যাখ্যা
কিলোগ্রাম ভর পরিমাপের একক হিসেবে ব্যবহৃত হয়। কিলোমিটার, মাইল, গজ দূরত্ব পরিমাপের একক হিসেবে ব্যবহৃত হয়।
১,৫৯৯.
পাঁচজন ব্যক্তি হলেন ক, খ, গ, ঘ, ঙ। ক হলেন খ এর বোন, গ হলেন খ এর বাবা, ঘ হলেন গ এর মা এবং ঙ হলেন ঘ এর ছেলে। ঙ এর সঙ্গে ক এর সম্পর্ক কী?
  1. দাদা
  2. ভাই
  3. বাবা
  4. চাচা
সঠিক উত্তর:
চাচা
উত্তর
সঠিক উত্তর:
চাচা
ব্যাখ্যা

প্রশ্ন: পাঁচজন ব্যক্তি হলেন ক, খ, গ, ঘ, ঙ। ক হলেন খ এর বোন, গ হলেন খ এর বাবা, ঘ হলেন গ এর মা এবং ঙ হলেন ঘ এর ছেলে। ঙ এর সঙ্গে ক এর সম্পর্ক কী?

সমাধান:
গ হলেন খ এর বাবা।
ক হলেন খ এর বোন। অর্থাৎ ক ও খ ভাই-বোন
∴ গ হলেন ক এর বাবা।

আবার,
ঘ হলেন গ এর মা।
অর্থাৎ, ঘ হলেন ক এর দাদি।

এখন, ঙ হলেন ঘ এর ছেলে।
যেহেতু ঘ এর ছেলে হলেন ঙ এবং গ, তাই ঙ হলেন গ এর ভাই।

গ হলেন ক এর বাবা, এবং গ ও ঙ ভাই।
সুতরাং, ঙ হলেন ক এর চাচা।

অতএব, ঙ এর সঙ্গে ক এর সম্পর্ক হলো চাচা।

১,৬০০.
যদি BCS = 1218 হয়, তাহলে MCQ = কী হবে?
  1. 52137
  2. 48212
  3. 12216
  4. 23814
সঠিক উত্তর:
12216
উত্তর
সঠিক উত্তর:
12216
ব্যাখ্যা
প্রশ্ন: যদি BCS = ১২১৮ হয়, তাহলে MCQ = কী হবে?

সমাধান:

দেওয়া আছে,
BCS = 1218 
এখানে প্রতিটি বর্ণ, বর্ণমালায় তার আগের বর্ণের ক্রম বা নম্বরের অবস্থানের দ্বারা প্রতিস্থাপিত হয়।
[B এর আগের বর্ণ A, বর্ণমালায় A এর অবস্থান = 1,
C এর আগের বর্ণ B, বর্ণমালায় B এর অবস্থান = 2,
S এর আগের বর্ণ R, বর্ণমালায় R এর অবস্থান = 18]

MCQ এর ক্ষেত্রে,
[M এর আগের বর্ণ L, বর্ণমালায় L এর অবস্থান = 12,
C এর আগের বর্ণ B, বর্ণমালায় B এর অবস্থান = 2,
Q এর আগের বর্ণ P, বর্ণমালায় p এর অবস্থান = 16]
∴ MCQ = 12216