উত্তর
ব্যাখ্যা
অনবরত চাকরির লোভে যুবকেরা সোনার শক্তিভরা জীবনকে বিড়ম্বিত করে দিচ্ছে।
[উদ্যম ও পরিশ্রম - মোহাম্মদ লুৎফর রহমান; বাংলা সাহিত্য (৯ম - ১০ম) শ্রেণি পৃষ্ঠা নং ৫৯]
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১৫ / ২৯ · ১,৪০১–১,৫০০ / ২,৮৬২
অনবরত চাকরির লোভে যুবকেরা সোনার শক্তিভরা জীবনকে বিড়ম্বিত করে দিচ্ছে।
[উদ্যম ও পরিশ্রম - মোহাম্মদ লুৎফর রহমান; বাংলা সাহিত্য (৯ম - ১০ম) শ্রেণি পৃষ্ঠা নং ৫৯]
প্রশ্ন: B, A-এর থেকে খাটো, A-এর থেকে C লম্বা, D-এর থেকে C খাটো। E, C-এর থেকে খাটো কিন্তু A-এর থেকে বড়। সবচেয়ে লম্বা কে?
সমাধান:
এখানে,
A > B
C > A
D > C
C > E
E > A
লম্বা থেকে খাটোর ক্রমটি হবে,
B < A < E < C < D
অর্থাৎ সবচেয়ে লম্বা হলো D।
প্রশ্ন: Square : Cube ::
সমাধান:
Square : Cube সম্পর্কটি হলো:
Square (বর্গক্ষেত্র) = ২-মাত্রিক (2D) আকৃতি
Cube (ঘনক) = ৩-মাত্রিক (3D) আকৃতি
একইভাবে, Circle : Sphere সম্পর্কে:
Circle (বৃত্ত) = ২-মাত্রিক (2D) আকৃতি
Sphere (গোলক) = ৩-মাত্রিক (3D) আকৃতি
অর্থাৎ, যেমন একটি বর্গক্ষেত্রকে ত্রিমাত্রিক করলে ঘনক হয়, তেমনি একটি বৃত্তকে ত্রিমাত্রিক করলে গোলক হয়।
অন্যান্য অপশন:
ক) line : triangle (রেখা : ত্রিভুজ): এটি 1-মাত্রিক : 2-মাত্রিক সম্পর্ক। এটি 2D : 3D সম্পর্কের সাথে মেলে না।
খ) side : perimeter (বাহু : পরিসীমা): এটি অংশ : সামগ্রিক পরিমাপ সম্পর্ক। এটি মাত্রার পার্থক্য বোঝায় না।
ঘ) addition : subtraction (যোগ : বিয়োগ): এটি দুটি বিপরীত গাণিতিক প্রক্রিয়া-র সম্পর্ক। এটি জ্যামিতিক মাত্রার সম্পর্কের সাথে মেলে না।
প্রশ্ন: প্রত্যক্ষণ, শিক্ষণ, আবেগ ইত্যাদিকে কোন শব্দ দ্বারা চিহ্নিত করা হয়?
সমাধান:
প্রত্যক্ষণ (Perception), শিক্ষণ (Learning), আবেগ (Emotion) — এগুলো মনের কার্যকলাপ বা প্রক্রিয়া, যেগুলো মানুষ কীভাবে চিন্তা করে, অনুভব করে ও আচরণ করে তা নির্দেশ করে। এই ধরনের কার্যকলাপকে বলা হয় Mental process (মানসিক প্রক্রিয়া)।
Mental characteristics → মানসিক বৈশিষ্ট্য (যেমন বুদ্ধিমত্তা, মনোভাব ইত্যাদি)।
Mental health → মানসিক স্বাস্থ্য।
প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?
সমাধান:
এভারেস্ট:
অবস্থান- হিমালয় পর্বতমালায়, নেপাল ও চীন (তিব্বত) সীমান্তে।
উচ্চতা- প্রায় ৮,৮৪৮ মিটার (বিশ্বের সর্বোচ্চ পর্বত)।
মহাদেশ- এশিয়া।
কাঞ্চনজঙ্ঘা:
অবস্থান- হিমালয় পর্বতমালায়, ভারত ও নেপাল সীমান্তে।
উচ্চতা- প্রায় ৮,৫৮৬ মিটার (বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত)।
মহাদেশ- এশিয়া।
মাউন্ট ফুজি:
অবস্থান- জাপানের হনশু দ্বীপে।
উচ্চতা- প্রায় ৩,৭৭৬ মিটার।
মহাদেশ- এশিয়া।
বিশেষত্ব: এটি একটি আগ্নেয়গিরি এবং জাপানের একটি সাংস্কৃতিক প্রতীক।
কিলিমানজারো:
অবস্থান- তানজানিয়ায়, আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলে।
উচ্চতা- প্রায় ৫,৮৯৫ মিটার (আফ্রিকার সর্বোচ্চ পর্বত)।
মহাদেশ- আফ্রিকা।
বিশেষত্ব- এটিও একটি আগ্নেয়গিরি।
ভৌগোলিক অবস্থান অনুসারে এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, এবং মাউন্ট ফুজি সবই এশিয়া মহাদেশে অবস্থিত।
কিন্তু কিলিমানজারো আফ্রিকা মহাদেশে অবস্থিত।
সুতরাং, কিলিমানজারো ব্যতিক্রম।
প্রশ্ন: যদি B-এর ভাই A, C-এর বোন B এবং D-এর বাবা C হয় তাহলে সম্পর্কে A, D-এর কী হয়?
সমাধান:
সম্পর্কে A, D-এর চাচা হয়।
দেওয়া আছে:
B-এর ভাই A → A ও B ভাইবোন, A ছেলে।
C-এর বোন B → B ও C ভাইবোন, B মেয়ে।
D-এর বাবা C
∴ A, B, C — তিনজনই ভাইবোন।
যেহেতু C হলো D-এর বাবা
এবং A হলো C-এর ভাই
তাই A হলো D-এর চাচা (পিতার ভাই)।
আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্যচর্চার উপায়ান্তর নেই।
[বই বড়া; প্রমথ চৌধুরী;বাংলা সাহিত্য ৯ম-১০ম শ্রেণি]
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন ধরনের?
সমাধান:
Prologue → প্রস্তাবনা, প্রারম্ভিক পরিচয় দেওয়া
addendum → সংযোজন, দলিল ইত্যাদির শেষে সংযোজনীয় বস্তু
Postscript → পুনশ্চ, বইয়ের উপসংহারের পরে সংযোজিত অংশ
Appendix → পরিশিষ্ট, অতিরিক্তভাবে সংযুক্ত অংশ
এখানে লক্ষ্য করুন:
Addendum, Appendix, Postscript → সবই লেখার শেষে সংযোজন
Prologue → লেখার শুরুতে থাকা অংশ
সুতরাং ভিন্ন ধরনের শব্দ হলো Prologue.
উৎস: Accessible Dictionary by Bangla Academy.
প্রশ্ন: A যদি B এর সাথে খাপখায় যেমনভাবে C, D এর সাথে, তাহলে নিচের জোড়াগুলোর মধ্যে কোন জোড়া যুক্তিযুক্তভাবে খাপ খায়?
সমাধান:
এই ধরনের যুক্তিভিত্তিক প্রশ্নে আমাদের দেখতে হবে কোন জোড়ায় সম্পর্কের ধরন একই রকম।
"A যদি B এর সাথে খাপখায় যেমনভাবে C, D এর সাথে" - এর মানে হলো:
• A এবং B এর মধ্যে যে সম্পর্ক,
• C এবং D এর মধ্যে সেই একই ধরনের সম্পর্ক।
» খাদ্য যেমন খাবারের জন্য, পানি তেমনি পান করার জন্য
ধরি, A = খাদ্য, B = খাবারের জন্য, C = পানি, D = পান করার জন্য।
সম্পর্ক বিশ্লেষণ:
খাদ্য এবং খাবারের জন্য: খাদ্য মানুষের জীবনধারণের জন্য খাওয়া হয়। এটি একটি উদ্দেশ্যমূলক সম্পর্ক, যেখানে খাদ্যের উদ্দেশ্য হলো খাওয়া।
পানি এবং পান করার জন্য: পানি জীবনধারণের জন্য পান করা হয়। এটিও একটি উদ্দেশ্যমূলক সম্পর্ক।
তুলনা: উভয় ক্ষেত্রেই A এবং C (খাদ্য এবং পানি) জীবনধারণের জন্য প্রয়োজনীয় উপাদান, এবং B এবং D (খাবারের জন্য এবং পান করার জন্য) তাদের ব্যবহারের উদ্দেশ্য নির্দেশ করে। এই সম্পর্কটি অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ।
⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯
অন্য অপশন গুলো:
ক) পাখিকে যেমন দৌড়াতে হয়, মাছকে তেমন সাঁতার কাটতে হয়।
ভুল, কারণ পাখি দৌড়ায় না, উড়ে। তাই সম্পর্কটি সঠিক নয়।
খ) আঁধারের বিপরীত যেমন উজ্জ্বল, তেমনি নীরবতার বিপরীত হলো উচ্চশব্দ।
এখানে 'আঁধার - উজ্জ্বল' বিপরীতার্থক সম্পর্ক, আর 'নীরবতা - উচ্চশব্দ' ও বিপরীতার্থক সম্পর্ক। যা সঠিক নয়।
ঘ) রঙ যেমন ছায়াযুক্ত হয়, গতি তেমনি দ্রুত হয়।
রঙের ছায়া হওয়া এবং গতির দ্রুত হওয়ার মধ্যে কোন যৌক্তিক সম্পর্ক নেই।
সুতরাং, সঠিক উত্তর - গ) খাদ্য যেমন খাবারের জন্য, পানি তেমনি পান করার জন্য।
প্রশ্ন: "CORIA" শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
সমাধান:
CORIA শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে যে শব্দ পাওয়া যায় তা হলো CAIRO. CAIRO (কায়রো) হলো মিশরের রাজধানী,
যা একটি শহর।
প্রশ্ন: Bee : Hive : : Ant : ?
সমাধান:
Bee-এর জন্য Hive হলো সেই জায়গা যেখানে তারা বাস করে এবং কাজ করে, অর্থাৎ Bee-এর “বাসস্থান” বা “বাসস্থান সুবিধা” হলো Hive
একইভাবে, Ant-এর জন্য Anthill হলো সেই জায়গা যেখানে তারা বাস করে এবং কাজ করে। অর্থাৎ Bee : Hive :: Ant : Anthill
সঠিক উত্তর:
ক) Anthill
∴ Bee : Hive : : Ant : Anthill
'' +'' এর অর্থ '' × '', '' - '' অর্থ '' + '', ''×'' এর অর্থ '' ;÷ '' এবং ''÷'' এর অর্থ ''-'' হলে ৫ + ৫ × ৫ - ৫ ÷ ৫ = ২৯
প্রশ্ন: অতিরিক্ত তথ্য উপস্থাপন ও কালনির্দেশের ক্ষেত্রে ব্যবহার করা হয় -
সমাধান:
বন্ধনী:
- অতিরিক্ত তথ্য উপস্থাপন ও কালনির্দেশের ক্ষেত্রে বন্ধনীর ব্যবহার হয়।
বন্ধনী তিন প্রকার:
১) প্রথম বন্ধনী ( ),
২) দ্বিতীয় বন্ধনী { },
৩) তৃতীয় বন্ধনী [ ]।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
প্রশ্ন: একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, 'তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে।' ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কী?
সমাধান:
তাঁর বলতে ছবির পুরুষ।
তার ভাইয়ের বাবা = ছবির পুরুষের বাবা
আমার দাদার একমাত্র ছেলে হলো মহিলার বাবা
ছবির পুরুষের বাবা = মহিলার বাবা
∴ তাদের তিন জনের বাবা একজনই ।
∴ ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক ভাই।
প্রশ্ন: Rand : South Africa :: Shilling : ?
সমাধান:
'Rand' হলো দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম।
'Shilling' হলো কেনিয়ার মুদ্রার নাম।
অর্থাৎ, দক্ষিণ আফ্রিকার মুদ্রা Rand, ঠিক তেমনি কেনিয়ার মুদ্রা Shilling.
প্রশ্ন: গাছের একটি সারিতে একটি আমগাছ বাম দিক থেকে ১১তম এবং ডান দিক থেকে ১৫তম স্থানে আছে। ওই সারির ঠিক মাঝখানের গাছটি যেকোনো এক প্রান্ত থেকে কত নম্বর অবস্থানে আছে?
সমাধান:
আমরা জানি,
মোট গাছের সংখ্যা = বাম দিক থেকে অবস্থান + ডান দিক থেকে অবস্থান - ১
∴ মোট গাছ = ১১ + ১৫ - ১
= ২৬ - ১
= ২৫টি
যেহেতু মোট ২৫টি গাছ আছে (বিজোড় সংখ্যা), তাই ঠিক মাঝখানে একটি গাছ থাকবে।
মাঝখানের গাছের অবস্থান = (মোট গাছের সংখ্যা + ১)/২
= (২৫ + ১)/২
= ২৬/২
= ১৩তম
প্রশ্ন: Arrange the following words in a meaningful sequence.
1. Rain; 2. Cloud; 3. Evaporation; 4. River; 5. Sea
সমাধান:
প্রদত্ত উপাদানগুলো পানিচক্র (Water Cycle) অনুযায়ী সাজিয়ে পাই,
Evaporation ⇒ নদী, সমুদ্র বা অন্য জলাশয় থেকে পানি বাষ্প হয়ে ওঠে।
Cloud ⇒ বাষ্প ঘন হয়ে মেঘ তৈরি করে।
Rain ⇒ মেঘ থেকে বর্ষণ বা বৃষ্টি হয়।
River ⇒ বৃষ্টি নদীতে পড়ে।
Sea ⇒ নদীর জল সমুদ্রে যায়।
সঠিক ক্রম: Evaporation ⇒ Cloud ⇒ Rain ⇒ River ⇒ Sea
3 ⇒ 2 ⇒ 1 ⇒ 4 ⇒ 5
প্রশ্ন: L, M এর চেয়ে হালকা; P, O এর চেয়ে ভারী; O, N এর চেয়ে ভারী; M, O এর চেয়ে হালকা; N, M এর চেয়ে ভারী হলে সবচেয়ে হালকা কে?
সমাধান:
L, M এর চেয়ে হালকা → L < M
P, O এর চেয়ে ভারী → O < P
O, N এর চেয়ে ভারী → N < O
M, O এর চেয়ে হালকা → M < O
N, M এর চেয়ে ভারী → M < N
অর্থাৎ, L < M < N < O < P
সুতরাং সবচেয়ে হালকা হচ্ছে - L
এখানে,
ক>খ এবং গ<ক
খ এবং গ এর সম্পর্ক নির্ণয় সম্ভব নয়।
∴ অপশনের কোনো সম্পর্ক সঠিক নয় তাই সঠিক উত্তর হবে কোনোটিই নয়।
প্রশ্ন: জাপানের সাথে 'ইয়েন' যেভাবে সম্পর্কিত, রাশিয়ার সাথে তেমনি কোনটি সম্পর্কিত?
সমাধান:
- জাপানের মুদ্রার নাম ইয়েন (Yen)।
- রাশিয়ার মুদ্রার নাম রুবল (Ruble বা Rouble)।
অতএব, জাপানের সাথে 'ইয়েন' যেভাবে সম্পর্কিত (দেশের জাতীয় মুদ্রা), রাশিয়ার সাথে তেমনি 'রুবল' সম্পর্কিত।
অন্যান্য অপশন:
- পাউন্ড: যুক্তরাজ্যের মুদ্রা।
- লিরা: তুরস্কের মুদ্রা।
- ইউরো: ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশের মুদ্রা।
observable - লক্ষণীয়;
real - বাস্তব;
comprehended - বোধগম্য;
imaginable - কল্পনীয়; চিন্তনীয়।
প্রশ্নের বাক্যটিতে 'imaginable' বসালে বাকিটি পূর্ণতা পাবে। কারণ এখানে বুঝাচ্ছে এ বিস্ময়কর ঘটনাটি কল্পনাতীত।
Complete Sentence - The notion that a parasite can alter the behaviour of a host organism is not mere fiction; indeed, the phenomenon is not even imaginable.