বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সোশ্যাল নেটওয়ার্কিং ও তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭৩০এই পাতা২৮প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সোশ্যাল নেটওয়ার্কিং ও তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান

PrepBank · পাতা / · ৭০১৭২৮ / ৭৩০

৭০১.
‘কন্ট্রোল ট্যাবুলেটিং রেকর্ডিং কোম্পানি (সিটিআর)’ থেকে 'ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশন' নামকরণ করা হয় কত সালে?
  1. ১৯১১
  2. ১৯২৪
  3. ১৯৩৩
  4. ১৯৯৮
সঠিক উত্তর:
১৯২৪
উত্তর
সঠিক উত্তর:
১৯২৪
ব্যাখ্যা
• ১৯১১ সালের ১৬ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অ্যান্ডিকটে প্রতিষ্ঠিত হয় ‘কন্ট্রোল ট্যাবুলেটিং রেকর্ডিং কোম্পানি বা সিটিআর’। ১৯২৪ সালে এর নামকরণ হয় ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশন। এর ডাকনাম ‘বিগ ব্লু’।

♦ চার্লস ফ্লিন্ট ইন্টারন্যাশনাল টাইম রেকর্ডিং কোম্পানি প্রতিষ্ঠা করেন। যুক্তরাষ্ট্রে ঘড়ি ও কম্পিউটিং স্কেলের বাজারে এই কোম্পানির তখন রমরমা অবস্থা। ফ্লিন্ট তখন কিনে নেন হলেরিথ ট্যাবুলেটিং মেশিন কোম্পানি। পরে আরও একটি সহ মোট তিনটি প্রতিষ্ঠান একীভূত করে তিনি প্রতিষ্ঠা করেন কন্ট্রোল ট্যাবুলেটিং রেকর্ডিং কোম্পানি। নতুন সিটিআর কোম্পানি সব রকমের প্রযুক্তি পণ্য তৈরি শুরু করে। কয়েক বছর পর সিটিআরের নাম বদলে রাখা হয় আইবিএম।

-  আইবিএম কম্পিউটারের যন্ত্র (হার্ডওয়্যার), সহযোগী যন্ত্র (মিডিলওয়্যার), সফটওয়্যার পণ্যের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান। একই সঙ্গে ওয়েব হোস্টিং সেবাদাতা এবং মেইনফ্রেম কম্পিউটার থেকে শুরু করে হালের ন্যানোপ্রযুক্তি পরামর্শক হিসেবেও কাজ করছে প্রতিষ্ঠানটি।

- আইবিএম পৃথিবীর সবচেয়ে বড় গবেষণা সংস্থা হিসেবেও স্বীকৃত। ১২টির বেশি দেশজুড়ে ১৯টি গবেষণাকেন্দ্র রয়েছে আইবিএমের।

- বিশ্বের অন্যতম পুরোনো ও বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আইবিএম বেশ কিছু যুগান্তকারী উদ্ভাবনে জড়িত। এগুলোর মধ্যে আছে:
অটোমেটেড টেলার মেশিন (এটিএম), ডায়ানমিক র‌্যানডম-অ্যাকসেস মেমোরি (ডির‌্যাম), ফ্লপি ডিস্ক, হার্ডডিস্ক ড্রাইভ, ম্যাগনেটিক স্ট্রিপ কার্ড, রিলেশনাল ডেটাবেজ, এসকিউএল প্রোগ্রামিং ভাষা ও ইউপিসি বারকোড।

- অত্যাধুনিক কম্পিউটার চিপ, কোয়ান্টাম কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা অবকাঠামোর নতুন উদ্ভাবনের কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

- আইবিএমের কর্মী বা সাবেক কর্মীদের গবেষণা ও উদ্ভাবন ছয়টি নোবেল পুরস্কার ও ছয়টি টুরিং অ্যাওয়ার্ড পেয়েছে।

উৎস: www.prothomalo.com.
৭০২.
কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয়?
  1. ক) ইমো
  2. খ) ইনস্টাগ্রাম
  3. গ) স্ন্যাপচ্যাট
  4. ঘ) ইয়াহু
সঠিক উত্তর:
ঘ) ইয়াহু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইয়াহু
ব্যাখ্যা

ইয়াহু একটি Search Engine।
সূত্রঃ উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (মাহবুবুর রহমান)

৭০৩.
Apple's virtual assistant is named:
  1. Siri
  2. Cortana
  3. Alexa
  4. Google Assistant
সঠিক উত্তর:
Siri
উত্তর
সঠিক উত্তর:
Siri
ব্যাখ্যা
Virtual Assistant (VA):
- Virtual Assistant, AI সহকারী বা ডিজিটাল সহকারীও বলা হয়।
- এটি একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যা প্রাকৃতিক ভাষা (Natural Language)- এর Voice Command বোঝে এবং ব্যবহারকারীর নির্দেশ দেয়া কাজ সম্পূর্ণ করে।

অপশন আলোচনা:
- Siri হলো Apple কর্তৃক উদ্ভাবিত Virtual Assistant Software.
- Cortana হলো Microsoft কর্তৃক উদ্ভাবিত Virtual Assistant Software.
- Google Assistant হলো Google উদ্ভাবিত Virtual Assistant Software.
- Alexa হলো Amazon উদ্ভাবিত Virtual Assistant Software.

উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৭০৪.
ই-মেইল বা এসএমএসের মাধ্যমে ভুয়া লিঙ্ক পাঠিয়ে সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার প্রক্রিয়ার নাম কী?
  1. Plagiarism
  2. Debugging
  3. Phishing
  4. Sneaking 
সঠিক উত্তর:
Phishing
উত্তর
সঠিক উত্তর:
Phishing
ব্যাখ্যা

• ই-মেইল বা এসএমএসের মাধ্যমে ভুয়া লিঙ্ক পাঠিয়ে ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার প্রক্রিয়াকে ফিশিং (Phishing) বলা হয়। এটি একটি ধরণের সাইবার অপরাধ, যেখানে অপরাধীরা বিশ্বাসযোগ্য সংস্থা বা ব্যক্তির নাম ব্যবহার করে ব্যবহারকারীদের প্রতারণা করে। তারা সাধারণত দেখতে সুন্দর ও প্রকৃত লগিন পেজের মতো ভুয়া ওয়েবসাইট তৈরি করে এবং ব্যবহারকারীকে সেখানে তার তথ্য দেওয়ার জন্য প্রলুব্ধ করে। ফিশিংয়ের লক্ষ্য হলো ব্যবহারকারীর আর্থিক ও ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘন করা। সচেতনতা ও সতর্কতা অবলম্বন করলেই ফিশিং থেকে রক্ষা পাওয়া সম্ভব।

- সঠিক উত্তর: গ) Phishing.

• সাইবার অপরাধ:
- ইন্টারনেটকে কেন্দ্র করে এবং এর সহযোগীতায় সংঘটিত অপরাধকে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বলে।

•বিভিন্ন ধরণের সাইবার অপরাধ:
• ফিশিং (Phishing):
- ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।

• ফ্রেকিং (Phreaking):
- বিভিন্ন টেলিকমিউনিকেশন সিস্টেমকে হ্যাক করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার প্রক্রিয়াকে ফ্রেকিং বলে।

• হ্যাকিং (Hacking):
- কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, ডেটার উপর অননুমোদিতভাবে অধিকার (Access) লাভ করার উপায়কে হ্যাকিং বলে। যে সব ব্যক্তি/ব্যক্তিবর্গ এ ধরনের কর্মে/ অপকর্মের সাথে জড়িত থাকে তাদের হ্যাকার বলে।

• ভিশিং (Vishing):
- মোবাইল, টেলিফোন, ইন্টারনেটভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং (Vishing) বা ভয়েস ফিশিং (Voice phishing) বলা হয়। ।

• স্প্যামিং (Spamming):
- অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।

• স্পুফিং (Spoofing):
- নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমন হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা একটি পোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে।

• স্নিকিং (Sneaking):
- গোপনে বা সন্তর্পণে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্পিকিং (Sneaking) বলে।

• প্লেজিয়ারিজম (Plagiarism):
- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকেই প্লেজিয়ারিজম বলে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করারই হল প্লেজিয়ারিজম।

• ডিবাগিং (Debugging):
- প্রোগ্রামিং এর ভুল ত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে ডিবাগিং বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৭০৫.
গুগল টক একটি -
  1. ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ্লিকেশন
  2. ইমেইল সেবা
  3. সার্চ ইঞ্জিন
  4. ওয়েব ব্রাউজার
সঠিক উত্তর:
ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ্লিকেশন
উত্তর
সঠিক উত্তর:
ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ্লিকেশন
ব্যাখ্যা
• গুগল টক হলো একটি ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ্লিকেশন। এটি text এবং voice communication সেবা প্রদান করে।

• গুগল (Google):

- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি থেকে ব্যাকরাব নামে গুগল প্রতিষ্ঠার কাজ শুরু করেন।
- গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সুন্দর পিচাই। 
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল’ (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।

উৎস:
১. গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।
২. ব্রিটানিকা।
৭০৬.
অ্যামাজন-এর ইলাস্টিক কম্পিউটিং ক্লাউড (EC2) কী ধরনের সেবা প্রদান করে থাকে?
  1. ক) প্ল্যাটফর্মভিত্তিক সেবা
  2. খ) অবকাঠামােগত সেবা
  3. গ) সফটওয়্যারভিত্তিক সেবা
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
খ) অবকাঠামােগত সেবা
উত্তর
সঠিক উত্তর:
খ) অবকাঠামােগত সেবা
ব্যাখ্যা

অবকাঠামােগত সেবা (laas: Infrastructure as a service) : এই মডেলে অবকাঠামাে ভাড়া দেওয়া হয়। অ্যামাজন -এর ইলাস্টিক কম্পিউটিং ক্লাউড (EC2) এরকম একটি মডেল। EC2 -এর প্রতিটি সার্ভারে 1 থেকে 4 টি ভার্চুয়াল মেশিনে চলে, ক্রেতারা এগুলােই ভাড়া নিয়ে থাকেন।
ব্যবহারকারীরা ভার্চুয়াল মেশিনে নিজেদের ইচ্ছেমতাে অপারেটিং সিস্টেম ইনস্টল করে নিজের নিয়ন্ত্রণে অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালাতে পারেন।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি

৭০৭.
ChatGPT কীভাবে উত্তর দেয়:
  1. ডেভেলপাররা লিখে রাখা স্ক্রিপ্ট ব্যবহার করে
  2. প্রশিক্ষণের ডেটা থেকে প্যাটার্ন চিনে
  3. ইন্টারনেট থেকে ব্যবহারকারীর তথ্য নিয়ে
  4. যেকোনো শব্দ বাছাই করে
সঠিক উত্তর:
প্রশিক্ষণের ডেটা থেকে প্যাটার্ন চিনে
উত্তর
সঠিক উত্তর:
প্রশিক্ষণের ডেটা থেকে প্যাটার্ন চিনে
ব্যাখ্যা

• ChatGPT উত্তর দেয় প্রশিক্ষণের ডেটা থেকে প্যাটার্ন চিনে। এটি কোন নির্দিষ্ট স্ক্রিপ্ট অনুসরণ করে না, বরং কোটি কোটি লেখার উদাহরণ থেকে ভাষার গঠন, শব্দের ব্যবহার, এবং বাক্যের প্রাসঙ্গিকতা শেখে। ব্যবহারকারীর প্রশ্ন পাওয়ার পর, মডেলটি তার শেখা প্যাটার্নের ভিত্তিতে সবচেয়ে সম্ভাব্য এবং প্রাসঙ্গিক উত্তর তৈরি করে। এটি ইন্টারনেট থেকে লাইভ তথ্য নেয় না এবং স্বতঃসিদ্ধভাবে যেকোনো শব্দও নির্বাচন করে না; বরং প্রশিক্ষিত ডেটার জ্ঞান ও সম্ভাব্যতা বিশ্লেষণ করে সঠিক বাক্য সাজায়। তাই ChatGPT মূলত প্যাটার্ন চিনে উত্তর তৈরি করে, যা ব্যবহারকারীর প্রশ্নের সাথে মানানসই হয়।

উত্তর: খ) প্রশিক্ষণের ডেটা থেকে প্যাটার্ন চিনে।

​​• ChatGPT (চ্যাটজিপিটি):
- ৩০ নভেম্বর, ২০২২ তারিখে চালু হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তার চ্যাটবট (AI Chatbot), যার নাম ChatGPT.
- ChatGPT এর পূর্ণরুপ হচ্ছে Chat Generative Pre-trained Transformer.
- এটি Reinforcement Learning from Human Feedback (RLHF) মডেল ব্যবহার করে।
- বর্তমানে GPT- 5 ভার্শন চলছে।
- OpenAI নামক প্রযুক্তি কোম্পানি চালু করেছে জনপ্রিয় এই চ্যাটবটটি।

• চ্যাটজিপিটির বৈশিষ্ট্য:
- এটি কম্পিউটার কোড তৈরি করতে পারে।
- সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট লিখতে পারে।
- এমনকি টেলিভিশন শোয়ের জন্য স্ক্রিপ্ট লিখতে পারে।
- এটি মানুষের সাথে মানুষের মত স্বাভাবিক আলাপচারিতা করতে পারে।

উৎস: www.openai.com.

৭০৮.
What is the full form of IBAN?
  1. International Banking Account Number
  2. International Bank Account Number
  3. Internal Bank Account Number
  4. Integrated Bank Access Number
সঠিক উত্তর:
International Bank Account Number
উত্তর
সঠিক উত্তর:
International Bank Account Number
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) International Bank Account Number

IBAN (International Bank Account Number)
- IBAN হলো আন্তর্জাতিক ব্যাংক একাউন্ট নম্বর।
- এটি ব্যবহার করা হয় দেশের বাইরে লেনদেন (cross-border transactions) সহজ এবং নিরাপদ করার জন্য।
- এই সিস্টেমের মাধ্যমে ব্যাংক ও সরকারগুলোর মধ্যে দ্রুত এবং নিরাপদ আন্তর্জাতিক পেমেন্ট সম্ভব হয়।
- IBAN প্রধানত ইউরোপে ব্যবহৃত, তবে কিছু অ-ইউরোপীয় দেশেও এটি ব্যবহৃত হয়।
- ব্যাংকগুলো প্রায়ই বিদেশে টাকা পাঠানোর জন্য SWIFT এবং IBAN উভয় নম্বরই চায়।

সূত্র: ব্রিটানিকা।

৭০৯.
নিচের কোনটি বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স সাইট?
  1. ক) Amazon.com
  2. খ) Cellbazaar 
  3. গ) E-selling 
  4. ঘ) E-business 
সঠিক উত্তর:
ক) Amazon.com
উত্তর
সঠিক উত্তর:
ক) Amazon.com
ব্যাখ্যা
E-Commerce (ই-কমার্স) জগতে বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স সাইট  হিসেবে বিশ্বখ্যাত হল অ্যামাজন (Amazon) ডট কম। 

ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা কেনা-বেচা করাকে ই-কমার্স(E-Commerce) বলে। এখানে ‘E’ দ্বারা ‘ Electronic’ শব্দটিকে বুঝানো হয়েছে। 

Amazon.com: 
- বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স সাইট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইন্টারনেট ভিত্তিক খুচরা বিক্রেতা।
- প্রতিষ্ঠাতা –জেফ বেজোস (Jeff Bezos). 
- ৫ জুলাই,১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়।
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়াটলে এর সদর দপ্তর অবস্থিত।


এছাড়াও সারা বিশ্ব জুড়ে জনপ্রিয় ই-কমার্স সাইট হলো – alibaba.com, ebay.com, walmart.com, flipkart.com 

সোর্স: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭১০.
Linkedin অফিশিয়ালি চালু হয় কত সালে?
  1. ২০০১ সাল
  2. ২০০২ সাল
  3. ২০০৩ সাল
  4. ২০০৪ সাল
সঠিক উত্তর:
২০০৩ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০০৩ সাল
ব্যাখ্যা
• LinkedIn:
- LinkedIn একটি বিজনেস ওরিয়েন্টেড সামাজিক যোগাযোগ মাধ্যম ৷
- ২০০২ সালে রেইড হফম্যান LinkedIn উদ্ভাবন করেন।
- ২০০৩ সালে LinkedIn অফিসিয়ালি চালু হয়।
- বর্তমান CEO  Ryan Roslansky.
- সদর দপ্তর  Sunnyvale, California, United States.
- ২০০৬ সালে এটির সদস্যসংখ্যা ২০ মিলিয়নের অধিক ছিল এবং বর্তমানে ২০০টিরও বেশি দেশে ১ বিলিয়নেরও বেশি মানুষ LinkedIn ব্যবহার করে।

উৎস: লিংকডইনের অফিসিয়াল ওয়েবসাইট।
৭১১.
ওরাকল কর্পোরেশন-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. Cupertino, California
  2. Menlo park, California
  3. Washington, D.C.
  4. Austin, Texas
সঠিক উত্তর:
Austin, Texas
উত্তর
সঠিক উত্তর:
Austin, Texas
ব্যাখ্যা
• ওরাকল কর্পোরেশন:
- ওরাকল কর্পোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি কর্পোরেশন।
- ১৯৭৭ সালের ১৬ জুন ওরাকল যাত্রা শুরু করে।
- কোম্পানিটি কম্পিউটার হার্ডওয়্যার সিস্টেম এবং এন্টারপ্রাইজ সফটওয়্যার পণ্যে পারদর্শী-বিশেষভাবে নিজস্ব ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্রান্ডে।
- Headquarters: Austin, Texas, United States
- Founders: Larry Ellison, Bob Miner, Ed Oates
- বর্তমান (জুন, ২০২৪) CEO: Safra Catz [Sep 2014 – present]

উৎস: ব্রিটানিকা।
৭১২.
কোনটি ব্যাতিক্রম?
  1. ক) Facebook
  2. খ) WhatsApp
  3. গ) Instagram
  4. ঘ) Viber
সঠিক উত্তর:
ঘ) Viber
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Viber
ব্যাখ্যা
মালিকানা ভিত্তিতে ভাইবার ব্যাতিক্রম। কারণ বাকি তিনটি সেবার মালিক ফেসবুক।
৭১৩.
ChatGPT কোন কোম্পানির উদ্যোগে উদ্ভাবন করা হয়েছে?
  1. OpenAI
  2. Microsoft
  3. Google
  4. Apple
সঠিক উত্তর:
OpenAI
উত্তর
সঠিক উত্তর:
OpenAI
ব্যাখ্যা

• ChatGPT একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট, যা OpenAI কোম্পানির উদ্যোগে উদ্ভাবন করা হয়েছে। এটি মূলত প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ প্রযুক্তি ব্যবহার করে মানুষের সাথে স্বাভাবিক কথোপকথন করতে সক্ষম। ChatGPT বিভিন্ন ধরণের তথ্য বিশ্লেষণ করতে পারে, প্রশ্নের উত্তর দিতে পারে, লেখা তৈরি করতে পারে এবং শিক্ষামূলক সহায়তা প্রদান করতে পারে। যদিও Microsoft, Google এবং Apple কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, ChatGPT বিশেষভাবে OpenAI-এর গবেষণা এবং প্রযুক্তির ফলাফল। OpenAI-এর লক্ষ্য হলো নিরাপদ এবং লাভজনক কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করা, যা মানুষ এবং সমাজের জন্য উপকারী হবে।
- তাই সঠিক উত্তর হলো ক) OpenAI.

• ChatGPT:
- ৩০ নভেম্বর, ২০২২ তারিখে চালু হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তার চ্যাটবট ChatGPT.
- ChatGPT এর পূর্ণরুপ হচ্ছে Chat Generative Pre-trained Transformer.
- এটি Reinforcement Learning from Human Feedback (RLHF) মডেল ব্যবহার করে।
- OpenAI নামক প্রযুক্তি কোম্পানি চালু করেছে জনপ্রিয় এই চ্যাটবটটি।
- চ্যাটজিপিটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান।

উৎস: Britannica.

৭১৪.
আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটার কোনটি?
  1. ক) মাইক্রো কম্পিউটার
  2. খ) সুপার কম্পিউটার
  3. গ) মিনি কম্পিউটার
  4. ঘ) মেইনফ্রেম কম্পিউটার
সঠিক উত্তর:
ঘ) মেইনফ্রেম কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মেইনফ্রেম কম্পিউটার
ব্যাখ্যা
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি। 
- IBM এর পূর্ণরূপ হচ্ছে International Business Machines Corporation. 
- IBM এর প্রতিষ্ঠাতা হলেন চার্লস র‍্যানলেট ফ্লিন্ট। 
- এটি ১৯১১ সালের ১৬ জুন প্রতিষ্ঠিত হয়। 
- এটি শুরুতে কম্পিউটিং-ট্যাবুলেটিং-রেকর্ডিং কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে। 
- পরে ১৯২৪ সালে নাম দেওয়া হয় 'ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস'। 
- এর সদরদপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত। 
- IBM এর বর্তমান লোগোটি ১৯৭২ সাল থেকে ব্যবহার করা হচ্ছে। 
- আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম মেইনফ্রেম কম্পিউটার। 
- এই কোম্পানিকে বিগ ব্লু নামে ডাকা হয়। 

উৎস: আইবিএম ওয়েবসাইট।
৭১৫.
ফেসবুক কত সালে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ কিনে নেয়?
  1. ২০০৯
  2. ২০১০
  3. ২০১৪
  4. ২০১৫
সঠিক উত্তর:
২০১৪
উত্তর
সঠিক উত্তর:
২০১৪
ব্যাখ্যা

WhatsApp was founded by Jan Koum and Brian Acton who had previously spent 20 years combined at Yahoo.
WhatsApp joined Facebook in 2014, but continues to operate as a separate app with a laser focus on building a messaging service that works fast and reliably anywhere in the world.

Source: whatsapp.com

৭১৬.
X.com এর প্রতিষ্ঠাতা -
  1. ক) রবার্ট মিশেন
  2. খ) বিল গেটস
  3. গ) এলন মাস্ক
  4. ঘ) Paypal inc.
সঠিক উত্তর:
গ) এলন মাস্ক
উত্তর
সঠিক উত্তর:
গ) এলন মাস্ক
ব্যাখ্যা
X.com এর প্রতিষ্ঠাতা এলন মাস্ক। X.com পরবর্তীতে PayPal এ রূপান্তরিত হয়।
৭১৭.
নিচের কোনটি মাইক্রোসফটের মালিকানাধীন?
  1. Xbox
  2. Instagram
  3. Snapchat
  4. Nextstop
সঠিক উত্তর:
Xbox
উত্তর
সঠিক উত্তর:
Xbox
ব্যাখ্যা
Xbox হলো যুক্তরাষ্ট্রের মাইক্রোসফটের মালিকানাধীন একটি ভিডিও গেমিং ব্র‍্যান্ড।
এ ব্র‍্যান্ডে ভিডিও গেম কনসোল, এপ্লিকেশন (গেম), স্ট্রিমিং সেবা দিয়ে থাকে।
৭১৮.
Facebook কোন কোম্পানির অন্তর্ভুক্ত?
  1. Meta Platforms
  2. IBM
  3. Apple
  4. Microsoft
সঠিক উত্তর:
Meta Platforms
উত্তর
সঠিক উত্তর:
Meta Platforms
ব্যাখ্যা
Facebook Meta Platforms কোম্পানির অন্তর্ভুক্ত।

• Facebook:
- Facebook একটি মার্কিন অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যম ও নেটওয়ার্ক পরিষেবা।
- এটি Meta Platforms কোম্পানির একটি অংশ।
- ২০০৪ সালে Facebook প্রতিষ্ঠিত হয়।
- Facebook-এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের Menlo Park, California-তে অবস্থিত।

- প্রতিষ্ঠাতারা হলেন:
• Mark Zuckerberg,
• Eduardo Saverin,
• Dustin Moskovitz,
• Chris Hughes.

- Facebook বিশ্বে সবচেয়ে বড় সামাজিক নেটওয়ার্কে পরিণত হয়েছে।
- ২০২১ সালের তথ্য অনুযায়ী, Facebook-এর প্রায় তিন বিলিয়ন ব্যবহারকারী রয়েছে।
- প্রতিদিন প্রায় আড়াই বিলিয়ন ব্যবহারকারী Facebook ব্যবহার করে।

উৎস: ব্রিটানিকা।
৭১৯.
নিম্নলিখিত কোন কোম্পানিটি মেটা কর্তৃক মালিকানাধীন নয়?
  1. WhatsApp
  2. Oculus
  3. YouTube
  4. Instagram
সঠিক উত্তর:
YouTube
উত্তর
সঠিক উত্তর:
YouTube
ব্যাখ্যা
• WhatsApp, Oculus, এবং Instagram সবই মেটার মালিকানাধীন।

YouTube গুগল (Google)-এর মালিকানাধীন, তাই এটি মেটার মালিকানাধীন নয়।

• অপশন আলোচনা:
- WhatsApp:
WhatsApp একটি মেসেজিং অ্যাপ যা ২০১৪ সালে মেটা (তখন Facebook) কিনেছিল। তাই, WhatsApp মেটার মালিকানাধীন।

- Oculus:
Oculus একটি ভার্চুয়াল রিয়ালিটি (VR) প্রযুক্তি কোম্পানি, যা মেটা (তখন Facebook) ২০১৪ সালে কিনেছিল। এটি মেটার মালিকানাধীন।

- YouTube:
YouTube একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যা গুগল (Google) মালিকানাধীন। মেটার সাথে এর কোন সম্পর্ক নেই। তাই, YouTube মেটার মালিকানাধীন নয়।

- Instagram:
Instagram একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যা মেটা (তখন Facebook) ২০১২ সালে কিনেছিল। তাই, Instagram মেটার মালিকানাধীন।

উৎস: ব্রিটানিকা।
৭২০.
X (Twitter) কোন ব্যক্তির মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম?
  1. জেফ বেজোস
  2. ইলন মাস্ক
  3. বিল গেটস
  4. ল্যারি পেজ
সঠিক উত্তর:
ইলন মাস্ক
উত্তর
সঠিক উত্তর:
ইলন মাস্ক
ব্যাখ্যা

• ২০২২ সালে Twitter (বর্তমান X) অধিগ্রহণ করেন ইলন মাস্ক (Elon Musk).

• X (পূর্বে Twitter)-এর পরিচয়:
- X একটি জনপ্রিয় মাইক্রোব্লগিং ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।
- আগে এটি Twitter নামে পরিচিত ছিল।

• প্রতিষ্ঠা ও ইতিহাস:
- Twitter প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে।
- প্রতিষ্ঠাতা: জ্যাক ডরসি, নোয়া গ্লাস, বিজ স্টোন ও ইভান উইলিয়ামস।

• মালিকানা পরিবর্তন:
- ২০২২ সালে ইলন মাস্ক Twitter অধিগ্রহণ করেন।
- অধিগ্রহণের পর ২০২৩ সালে Twitter-এর নাম পরিবর্তন করে X রাখা হয়।

• সেবার ধরন ও ব্যবহার:
- X একটি ফ্রি সোশ্যাল মিডিয়া ও মাইক্রোব্লগিং সেবা প্রদান করে।
- দ্রুত তথ্য আদান-প্রদান ও মতামত প্রকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

• আয়ের প্রধান উৎস:
- X-এর আয়ের প্রধান উৎস হলো বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশনভিত্তিক সেবা।

• অন্যান্য অপশনসমূহ:
- জেফ বেজোস: Amazon-এর প্রতিষ্ঠাতা।
- বিল গেটস: Microsoft-এর সহ-প্রতিষ্ঠাতা
- ল্যারি পেজ: Google-এর সহ-প্রতিষ্ঠাতা।

উৎস:
১) Encyclopaedia Britannica — Twitter [Link].
২) Official X (About) [Link].

৭২১.
X Corp. কী ধরনের প্ল্যাটফর্ম?
  1. সার্চ ইঞ্জিন
  2. অনলাইন কেনাকাটার সাইট
  3. সামাজিক যোগাযোগমাধ্যম
  4. মোবাইল অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
সামাজিক যোগাযোগমাধ্যম
উত্তর
সঠিক উত্তর:
সামাজিক যোগাযোগমাধ্যম
ব্যাখ্যা
X Corp. একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম।

Twitter:
- এটি একটি অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এবং মাইক্রোব্লগিং সেবা।
- এটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এই প্ল্যাটফর্মে ২৮০ অক্ষরের বেশি নয় — এমন ছোট বার্তা বা টুইট পাঠানো হয়।
- ২১শ শতকের শুরুর দিকে রাজনীতি ও সংস্কৃতি গঠনে Twitter/X-এর গুরুত্বপূর্ণ প্রভাব ছিল।
- Twitter-এর উত্তরসূরি X Corp.
- X Corp. এর মালিকানা রয়েছে X Holdings Corp.-এর কাছে।
- X Holdings Corp.-এর মালিক হলেন দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী আমেরিকান উদ্যোক্তা Elon Musk.
- এটি ব্যবহারকারীদের মধ্যে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানে সহায়ক একটি মাধ্যম হিসেবে বিবেচিত হয়।

উৎস: ব্রিটানিকা।
৭২২.
অ্যালফাবেট ইনকর্পোরেশনের প্রতিষ্ঠান-
  1. ক) গুগল
  2. খ) ফেসবুক
  3. গ) এপল
  4. ঘ) মাইক্রোসফট
সঠিক উত্তর:
ক) গুগল
উত্তর
সঠিক উত্তর:
ক) গুগল
ব্যাখ্যা
অ্যালফাবেট ইনকর্পোরেশন গুগল এবং গুগলের অধীনস্থ সকল কোম্পানির অভিভাবক।|
Source: abc.xyz
৭২৩.
নিচের কোনটি গুগলের সাথে সম্পর্কিত নয়?
  1. Chrome
  2. Gmail
  3. Bing
  4. YouTube
সঠিক উত্তর:
Bing
উত্তর
সঠিক উত্তর:
Bing
ব্যাখ্যা
গুগল (Google): 
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন। 
- গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সুন্দর পিচাই। 
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল’ (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম। 
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।

গুগলের সার্ভিসসমূহ:
-Google Nest,
- Drive,
- Google Maps,
- Google Workspace,
- Chrome,
- Gmail,
- Android,
- Google Assistant,
- YouTube,
- Google Keep,
- Google Meet,
- Google Photos,
- Chromebook,
- AdSense প্রভৃতি।

• Bing বর্তমানে জনপ্রিয় ওয়েব সার্চ ইঞ্জিন, যা Microsoft এর মালিকানাধীন।

উৎস:
১) ব্রিটানিকা।
২) গুগল।
৭২৪.
Which company owns GitHub?
  1. Microsoft
  2. Google
  3. IBM
  4. Meta
সঠিক উত্তর:
Microsoft
উত্তর
সঠিক উত্তর:
Microsoft
ব্যাখ্যা

Microsoft company owns GitHub.

GitHub 
- GitHub হলো একটি ওপেন-সোর্স সফটওয়্যার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম, যা ব্যবহারকারীদের তাদের প্রোগ্রামিং কোড অনলাইনে শেয়ার, এডিট এবং সংরক্ষণ করার সুযোগ দেয়।
- এটি ক্লাউড কম্পিউটিং-এর মাধ্যমে একাধিক ব্যবহারকারীর জন্য অ্যাক্সেসযোগ্য।
- GitHub-এর প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে ভার্সন কন্ট্রোল, সোর্স কোড ম্যানেজমেন্ট, এবং রিভিশন কন্ট্রোল।
- মাইক্রোসফট জুন ২০১৮-এ GitHub $7.5 বিলিয়ন স্টক অপশন দিয়ে কিনে। কোম্পানিটির  নতুন ফাংশন যোগ, নিরাপত্তা বৃদ্ধি এবং ডেভেলপারদের প্ল্যাটফর্মে যোগ দিতে উৎসাহিত করে GitHub-কে আরও জনপ্রিয় করেছে।
- GitHub সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য প্রধান ভার্সন কন্ট্রোল সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়।
- এটি ব্যক্তিগত ও কোম্পানির উভয় ব্যবহারকারীর দ্বারা ব্যবহৃত হয়, যেমন Microsoft, Netflix, এবং Google।
- Fortune 100 কোম্পানির প্রায় ৯০% এই প্ল্যাটফর্ম ব্যবহার করে।

উৎস: ব্রিটানিকা।

৭২৫.
বিশ্বের কয়টি দেশে স্টারলিংকের কভারেজ রয়েছে?
  1. ২০টি
  2. ৪০টি
  3. ৬০টি
  4. ১০০টি
সঠিক উত্তর:
৬০টি
উত্তর
সঠিক উত্তর:
৬০টি
ব্যাখ্যা
স্টারলিংক ইন্টারনেট:
- স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেয়।
- স্টারলিংক মূলত অরবিটাল স্যাটেলাইটের নেটওয়ার্ক।
- এটি ইলন মাস্কের স্পেস এক্সের অধীন।
- যা ২০১৫ সালে তৈরি করা হয়েছিল।
- এই প্রকল্পের জন্য প্রাথমিক প্রোটোটাইপ স্যাটেলাইটগুলো কক্ষপথে ২০১৮ সালে চালু করা হয়েছিল।
- স্পেস এক্স এখন পর্যন্ত প্রায় ১০০০টি স্টারলিংক স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে।
- মার্কিন নভোচারী প্রতিষ্ঠান স্পেসএক্সকেও ইন্টারনেট সরবরাহ করে স্টারলিংক।
- পৃথিবীর ৬০টি দেশে তাদের কভারেজ রয়েছে।
- স্টারলিংক ছোট উপগ্রহের একটি অ্যারের (সারি) মাধ্যমে সীমাহীন উচ্চ-গতির ডেটা সরবরাহ করে। গতি প্রতি সেকেন্ডে ১৫০ মেগাবিট (১৫০ এমবিপিএস)। স্পেসএক্স এই হার দ্বিগুণ করার পরিকল্পনা করেছে।
- উকলা (ookla) স্পিডটেস্ট অনুসারে, স্টারলিংক লিথুয়ানিয়ায় ২০২২ সালের প্রথম ত্রৈমাসিকে ১৬০ এমবিপিএস ডাউনলোড গতি রেকর্ড করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ৯১ এমবিপিএস, কানাডায় ৯৭ এমবিপিএস এবং অস্ট্রেলিয়ায় ১২৪ এমবিপিএস পাওয়া গেছে। মেক্সিকোতে স্টারলিঙ্কের গতি রেকর্ড করা হয়েছে গড়ে ১০৫ দশমিক ৯১ এমবিপিএস।

উৎস: Starlink ওয়েবসাইট।
৭২৬.
Which company developed the Android operating system?
  1. Apple
  2. Google
  3. Microsoft
  4. IBM
সঠিক উত্তর:
Google
উত্তর
সঠিক উত্তর:
Google
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) Google

Google
- Google হলো একটি আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি, যা ১৯৯৮ সালে সার্গেই ব্রিন ও ল্যারি পেইজ প্রতিষ্ঠা করেন।
- ২০১৫ সাল থেকে Google, Alphabet Inc. নামক হোল্ডিং কোম্পানির অধীনে কাজ করছে।
- অ্যান্ড্রয়েড OS তৈরি করেছে Google Inc. (২০০৫ সালে Android Inc. অধিগ্রহণের পর)
- এটি Linux-এর উপর ভিত্তি করে তৈরি একটি ওপেন-সোর্স অপারেটিং সিস্টেম
- Google বিশ্বব্যাপী ৭০% এর বেশি অনলাইন সার্চ পরিচালনা করে।
- সদর দপ্তর: মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- ২০১২ সালে Motorola Mobility অধিগ্রহণের মাধ্যমে Google হার্ডওয়্যার বিক্রেতা হিসেবেও পরিচিত হয়।
- শুরুতে কেবল অনলাইন সার্চ ফার্ম হিসেবে কাজ করলেও বর্তমানে Google ৫০টিরও বেশি ইন্টারনেট পরিষেবা ও পণ্য সরবরাহ করে, যেমন:
১। ইমেইল (Gmail)
২। অনলাইন ডকুমেন্ট তৈরি (Google Docs)
৩। মোবাইল ফোন ও ট্যাবলেটের জন্য সফটওয়্যার

সূত্র: ব্রিটানিকা। 

৭২৭.
Meta Platforms, Inc. পূর্বে কোন নামে পরিচিত ছিল?
  1. Meta Networks
  2. Facebook, Inc.
  3. Instagram, Inc.
  4. Oculus, Inc.
সঠিক উত্তর:
Facebook, Inc.
উত্তর
সঠিক উত্তর:
Facebook, Inc.
ব্যাখ্যা

• ২০২১ সালে Facebook, Inc. কোম্পানির নাম পরিবর্তন করে Meta Platforms, Inc. রাখা হয়।

• মেটা(Meta):
- Meta Platforms, Inc. হলো একটি আমেরিকান প্রযুক্তি কোম্পানি, যা মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্রযুক্তিভিত্তিক সেবা প্রদান করে।
- ২০২১ সালে Facebook, Inc. কোম্পানির নাম পরিবর্তন করে Meta Platforms, Inc. রাখা হয়।
- “Meta” নামটি এসেছে Metaverse ধারণা থেকে, যা ভার্চুয়াল ও ডিজিটাল বিশ্বের সমন্বিত ভবিষ্যৎ নির্দেশ করে।
- Meta–এর প্রতিষ্ঠাতা ও CEO হলেন Mark Zuckerberg।
 
• Meta–এর প্রধান প্ল্যাটফর্ম ও সেবা:
- Facebook – সামাজিক যোগাযোগমাধ্যম।
- Instagram – ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম।
- WhatsApp – মেসেজিং ও ভয়েস কল সেবা।
- Messenger – ইনস্ট্যান্ট মেসেজিং সেবা।
- Oculus – ভার্চুয়াল রিয়েলিটি(VR) প্রযুক্তি।
 
• Meta ও Metaverse:
- Meta মূলত Metaverse উন্নয়নে কাজ করছে।
- Metaverse হলো একটি ভার্চুয়াল থ্রিডি ডিজিটাল পরিবেশ, যেখানে ব্যবহারকারীরা ভার্চুয়ালি কাজ, যোগাযোগ ও বিনোদন করতে পারে।
- Meta ভার্চুয়াল রিয়েলিটি(VR) ও অগমেন্টেড রিয়েলিটি(AR) প্রযুক্তির মাধ্যমে Metaverse বাস্তবায়নের চেষ্টা করছে।

উৎস: Meta, Facebook & Britannica [Link]

৭২৮.
২০০৬ সালে ভিডিও শেয়ারিংয়ের জন্য গুগল কোন কোম্পানিটি অধিগ্রহণ করেছিল?
  1. YouTube
  2. Vimeo
  3. Dailymotion
  4. TikTok
সঠিক উত্তর:
YouTube
উত্তর
সঠিক উত্তর:
YouTube
ব্যাখ্যা
• ২০০৬ সালে গুগল ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে YouTube কোম্পানিটি অধিগ্রহণ করে। YouTube তখনই দ্রুত জনপ্রিয়তা অর্জন করছিল, যেখানে ব্যবহারকারীরা সহজেই ভিডিও আপলোড, শেয়ার এবং দেখার সুযোগ পেত। গুগল এই অধিগ্রহণের মাধ্যমে অনলাইনে ভিডিও কন্টেন্টের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করে। YouTube এর জনপ্রিয়তা এবং ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় এটি গুগলের অন্যতম মূল প্ল্যাটফর্মে পরিণত হয়। গুগলের অধিগ্রহণের ফলে YouTube আরও উন্নত প্রযুক্তি ও সার্ভিস পায়, যা বিশ্বব্যাপী ভিডিও শেয়ারিং সংস্কৃতিকে নতুন মাত্রা দেয়। তাই সঠিক উত্তর হলো: YouTube.

• গুগল (Google):
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সুন্দর পিচাই। (তথ্য: জুলাই, ২০২৫)
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল’ (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- গুগলের পূর্ব নাম হল ব্যাকরাব।

উৎস:
১. গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।
২. ব্রিটানিকা।