উত্তর
ব্যাখ্যা
মাইক্রোসফট সম্প্রতি Office 365 অ্যাপ্লিকেশন স্যুট প্রকাশ করেছে।
Office 365-এ আমরা নিম্নলিখিত অ্যাপ্লিকেশনগুলি পাই:
- Word
- Excel
- PowerPoint
- Access
- Publisher
- OneNote
- Onedrive
- Skype
Source: Google & Microsoft
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৭ / ৮ · ৬০১–৭০০ / ৭৩০
• গুগল (Google):
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- গুগলের প্রকৃত নাম বা পুরাতন নাম ব্যাকরাব (BackRub)।
- গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সুন্দর পিচাই।
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল’ (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- গুগলের সার্ভিসসমূহ: Google Nest, Drive, Google Maps, Google Workspace, Chrome, Gmail, Android, Google Assistant, YouTube, Google Keep, Google Meet, Contacts, Google Photos, Chromebook, AdSense প্রভৃতি।
উৎস:
১. ব্রিটানিকা।
২. অফিসিয়াল ওয়েবসাইট।
• LinkedIn ২০০৩ সালে Reid Hoffman (রিড হফম্যান) সহ পাঁচজন প্রতিষ্ঠাতা দ্বারা চালু হয়।
• LinkedIn:
- এটি বিজনেস অরিয়েন্টেড বা পেশাজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম বা ওয়েব সাইট।
- সামাজিক যোগাযোগের এই সাইটি পেশাজীবিরা নিজেদের দক্ষতা এবং যোগ্যতা দেখানোর জন্য ব্যবহার করে।
- রিড হফম্যান (Reid Hoffman) লিংডইনের প্রধান প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত, যিনি তার সহ-প্রতিষ্ঠাতা অ্যালেন ব্লু, কনস্টান্টিন গুয়েরিকে, এরিক লি, এবং জিন-লুক ভ্যালিয়ান্টের সাথে এই প্ল্যাটফর্ম তৈরি করেন।
- এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। এবং ২০০৩ সালে চালু করা হয়।
- প্রতিষ্ঠাতা - Reid Hoffman, Eric Ly.
- সদর দপ্তর - Sunnyvale, California.
- সিইও - Ryan Roslansky (জুন, ২০২৫)।
- ২০০৫ সালে কোম্পানিগুলোকে চাকরির বিজ্ঞপ্তি দেওয়ার সুযোগ দেয়।
অন্যান্য অপশনসমূহ:
মার্ক জুকারবার্গ: ফেসবুকের প্রতিষ্ঠাতা,
বিল গেটস: মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা,
জেফ বেজোস: অ্যামাজনের প্রতিষ্ঠাতা।
উৎস: LinkedIn অফিসিয়াল ওয়েবসাইট।
SQL এর পুরো অর্থ হচ্ছে Structured Query Language। এটি একটি অনন্য শক্তিশালী ডাটা মেনিপুলেশন ও ডেফিনেশন ল্যাংগুয়েজ। রিলেশনাল ডাটাবেজ এ্যাকসেস করার জন্য SQL হচ্ছে একটি হাতিয়ার।
অতীতে SQL কেবল মেইনফ্রেম কম্পিউটারে ব্যবহার করা হতো। বর্তমানে ডেস্কটপ কম্পিউটারেও রিলেশনাল ডাটাবেজ প্লাটফর্ম ব্যবহৃত হওয়ার ফলে SQL ব্যবহার শুরু হয়েছে। এগুলো এক বা একাধিক ডাটাবেজ, টেবিল, কলাম ইনডেক্স ইত্যাদিতে প্রয়োগ করা যায়।
অধিকাংশ SQL স্টেটমেন্টই ফলাফল হিসেবে এক সেট রেকর্ড প্রদান করে। SQL কুয়েরি প্রয়োগ করার জন্য SQL উইন্ডো ওপেন করে নিতে হয়।
১৯৭৪ সালে IBM (International Business Machine) এর Research Center এ SQL তৈরি করা হয়।
সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
• ইনটেল কর্পোরেশন:
- ইনটেল কর্পোরেশন একটি মার্কিন বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি।
- সেমিকন্ডাক্টর বা মাইক্রোপ্রসেসর চিপ তৈরির ক্ষেত্রে ইনটেল কর্পোরেশন (Intel Corporation) বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর একটি।
- মূলত কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU) তৈরির জন্য বিশ্বজুড়ে সর্বাধিক পরিচিত।
- এটি মাইক্রোপ্রসেসর এক্স ৮৬ সিরিজের প্রস্তুতকারক।
- যা বেশিরভাগ ব্যক্তিগত কম্পিউটারে (PC) ব্যবহৃত হয়।
- ১৮ জুলাই, ১৯৬৮ খ্রি. ইন্টেল প্রতিষ্ঠিত হয়।
- এই কোম্পানি শুরু করেন সেমিকন্ডাক্টরের অগ্রগামী রবার্ট নয়েস, গর্ডন মুর এবং এন্ড্রু গুভ।
- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা তে এর সদর দপ্তর অবস্থিত।
উল্লেখ্য:
- বর্তমানে কাস্টম চিপ তৈরির ক্ষেত্রে তাইওয়ানের TSMC (Taiwan Semiconductor Manufacturing Company) বিশ্বের বৃহত্তম।
উৎস: ব্রিটানিকা।
◉ IBM তাদের এন্টারপ্রাইজ কম্পিউটিং (Enterprise Computing) সমাধানের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত।
আইবিএম (IBM):
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM এর পুরো নাম International Business Machines Corporation.
- ১৯১১ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- IBM কে Big Blue (বিগ ব্লু) বলা হয়।
- IBM এর সদর দপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IBM এর তৈরিকৃত প্রথম কম্পিউটার- IBM 5150.
IBM-এর প্রধান সার্ভিসসমূহ,
- Enterprise Servers & Mainframes – IBM Z Series,
- Cloud Computing (IBM Cloud, Hybrid Cloud solutions),
- Artificial Intelligence (Watson AI),
- Cybersecurity & Data Analytics,
- Blockchain & Quantum Computing Research.
উৎস: IBM website. [লিংক]
• গুগলের প্রধান কার্যালয় হলো মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া। এটি "গুগলপ্লেক্স" নামে পরিচিত, যা একটি বিশাল ও আধুনিক ক্যাম্পাস। এখানে শুধুমাত্র অফিসের স্থান নয়, বরং কর্মীদের জন্য রেস্টুরেন্ট, খেলাধুলার সুবিধা, খোলা সবুজ এলাকা এবং উদ্ভাবন কেন্দ্রও রয়েছে। গুগলপ্লেক্সের নকশা এবং অবকাঠামো কর্মীদের সৃজনশীলতা ও সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করে। মাউন্টেইন ভিউ ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে অবস্থিত, যা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বিশ্বখ্যাত কেন্দ্র হিসেবে পরিচিত। গুগলের মূল কার্যক্রম, গবেষণা ও উন্নয়ন এখান থেকেই পরিচালিত হয়, যা কোম্পানিকে প্রযুক্তি ক্ষেত্রে অগ্রণী অবস্থানে রাখে। তাই সঠিক উত্তর হলো: গ) মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া।
• গুগল (Google):
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সুন্দর পিচাই।
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল’ (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- গুগলের পূর্ব নাম হল ব্যাকরাব।
• অন্যান্য অপশন আলোচনা:
- ইউটিউব এর সদর দপ্তর সান ব্রুনো, ক্যালিফোর্নিয়া।
- ফেসবুকের সদর দপ্তর - ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া।
উৎস:
১. গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।
২. ব্রিটানিকা।
• মেটা সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত। এটি ব্যবহারকারীদের অনলাইন কমিউনিটি তৈরি, বন্ধুদের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন ধরনের ভার্চুয়াল পরিবেশে ইন্টারঅ্যাকশন করার সুযোগ দেয়। মেটা বিভিন্ন সামাজিক অ্যাপ ও VR প্রযুক্তি ব্যবহার করে মানুষদের একসাথে অনলাইনে আসার এবং বাস্তবসম্মত ভার্চুয়াল অভিজ্ঞতা অর্জনের সুযোগ প্রদান করে। এতে ব্যবহারকারীরা ছবি, ভিডিও, পোস্ট শেয়ার করতে পারে এবং ভার্চুয়াল মিটিং, গেমিং বা ইভেন্টে অংশগ্রহণ করতে পারে। সংক্ষেপে, মেটা মূলত ডিজিটাল সামাজিক যোগাযোগ ও ভার্চুয়াল ইন্টারঅ্যাকশনের জন্য পরিচিত।
উত্তর: ক) সামাজিক যোগাযোগ মাধ্যম।
• Meta/Facebook:
- মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড, এর পূর্বনাম ফেসবুক, ইনকর্পোরেটেড।
- অক্টোবর ২০২১ সালে ফেসবুক তার নাম পরিবর্তন করে।
- এটি একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন।
- CEO: মার্ক জাকারবার্গ। (তথ্য: আগস্ট, ২০২৫ পর্যন্ত)।
- প্রতিষ্ঠাকাল: ৪ ফেব্রুয়ারি, ২০০৪।
- বাণিজ্যিক নাম: মেটা।
- সদরদপ্তর: ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- মেটার অধীনস্ত সেবাসমূহ হলো - Instagram, Threads, and WhatsApp, Messenger ইত্যাদি।
উৎস:
১. ব্রিটানিকা।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
◉ PageRank হলো গুগলের মূল সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম, যা Larry Page এবং Sergey Brin (Google-এর প্রতিষ্ঠাতা) তৈরি করেছিলেন। এটি ওয়েবসাইট বা ওয়েবপেজের লিংক স্ট্রাকচার বিশ্লেষণ করে নির্ধারণ করে কোন পেজ কতটা গুরুত্বপূর্ণ।
Google:
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি গুগল প্রতিষ্ঠা করেন।
- বর্তমান CEO: Sundar Pichai (Oct 2, 2015 - present)
- গুগল শব্দটির উৎপত্তি 'গুগোল' (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- গুগলের সার্ভিসসমূহ: Google Nest, Drive, Google Maps, Google Workspace, Chrome, Gmail, Android, Google Assistant, YouTube, Google Keep, Google Meet, Google Photos, Chromebook, AdSense প্রভৃতি।
অন্যদিকে,
EdgeRank হলো Facebook-এর News Feed অ্যালগোরিদম।
Timeline ও NewsFeed সোশ্যাল মিডিয়া (Facebook)-এর সাথে সম্পর্কিত।
উৎস: Google Official Website and Search Engine Journal.
◉ LinkedIn হলো বিশ্বের বৃহত্তম প্রফেশনাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম।
LinkedIn:
- LinkedIn একটি বিজনেস ওরিয়েন্টেড সামাজিক যোগাযোগ মাধ্যম ৷
- ২০০২ সালে রিড হফম্যান LinkedIn উদ্ভাবন করেন।
- ২০০৩ সালে LinkedIn অফিশিয়ালি চালু হয়।
LinkedIn এর মাধ্যমে ব্যবহারকারীরা,
- প্রফেশনাল প্রোফাইল তৈরি করতে পারে;
- চাকরির সন্ধান করতে পারে এবং চাকরিদাতা পেতে পারে;
- বিভিন্ন ইন্ডাস্ট্রির এক্সপার্টদের সাথে যোগাযোগ করতে পারে;
- প্রফেশনাল স্কিল শেখার জন্য কোর্স করতে পারে (LinkedIn Learning);
- বিজনেস নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পারে।
উৎস: LinkedIn Official Website.
◉ অ্যামাজনের ক্লাউড সার্ভিসের নাম হলো AWS বা Amazon Web Services। এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাউড প্ল্যাটফর্ম, যা কম্পিউটিং, স্টোরেজ, ডেটাবেস, কৃত্রিম বুদ্ধিমত্তা, অ্যানালিটিক্সসহ শতাধিক সেবা প্রদান করে।
Amazon Web Services (AWS):
- অ্যামাজনের ক্লাউড প্লাটফর্ম হলো AWS.
- AWS এর পূর্ণ রূপ Amazon Web Services.
- ক্লাউড কম্পিউটিংয়ের ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশক থেকেই।
- তবে ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার শুরু করে।
AWS মূলত তিনটি key cloud service model-এ কাজ করে:
- IaaS (Infrastructure as a Service) → Example: EC2, S3.
- PaaS (Platform as a Service) → Example: AWS Elastic Beanstalk.
- SaaS (Software as a Service) → Example: AWS WorkSpaces.
অন্যদিকে,
Azure → মাইক্রোসফটের ক্লাউড সার্ভিস।
Google Cloud → গুগলের ক্লাউড প্ল্যাটফর্ম।
iCloud → অ্যাপলের ক্লাউড স্টোরেজ সেবা।
উৎস: Amazon Web Services (AWS) ওয়েবসাইট।
ফেইসবুক (Facebook) বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট, যা ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। এটিতে বিনামূল্যে সদস্য হওয়া যায়। এর মালিক হলো ফেসবুক ইনক। ব্যবহারকারীগণ বন্ধু সংযোজন, বার্তা প্রেরণ এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী হালনাগাদ ও আদান প্রদান করতে পারেন, সেই সাথে একজন ব্যবহারকারী শহর, কর্মস্থল, বিদ্যালয় এবং অঞ্চল-ভিক্তিক নেটওয়ার্কেও যুক্ত হতে পারেন। এর সদরদপ্তর মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠাতাগণ- মার্ক জাকারবার্গ, এডুয়ার্ডো স্যাভেরিন, এন্ড্রু ম্যাককলাম, ডাস্টিন মস্কোভিটজ ও ক্রিস হিউজেস। প্রধান ব্যক্তি মার্ক জাকারবার্গ (চেয়ারম্যান এবং সিএও) এবং শেরিল স্যান্ডবার্গ (সিইও)। ফেইসবুকের অধীনস্থ কোম্পানি ইন্সটাগ্রাম, ফেসবুক ম্যাসেনজার, হোয়াটসঅ্যাপ, ওকুলাস ভিআর। এর প্রোগ্রামিং ভাষা- সি++, পিএইচপি (এইচএইচভিএম হিসেবে) এবং ডি প্রোগ্রামিং ভাষা।
• Mark Zuckerberg হলেন Meta Platforms Inc. (পূর্বে Facebook, Inc.)-এর CEO (Chief Executive Officer).
• Meta Platforms Inc.:
- Meta Platforms Inc. হলো একটি বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি।
- এটি পূর্বে Facebook Inc. নামে পরিচিত ছিল।
- Meta-এর অধীনে Facebook, Instagram, WhatsApp–এর মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ সেবা পরিচালিত হয়।
• Mark Zuckerberg-এর ভূমিকা (CEO):
- Mark Zuckerberg Meta Platforms Inc.-এর Chief Executive Officer (CEO).
- তিনি কোম্পানির কৌশলগত সিদ্ধান্ত, পণ্য উন্নয়ন ও প্রযুক্তিগত দিকনির্দেশনা নির্ধারণ করেন।
- সামাজিক যোগাযোগ ও ডিজিটাল প্রযুক্তির বিস্তারে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ।
• Facebook থেকে Meta-তে রূপান্তর:
- Facebook প্রতিষ্ঠার মাধ্যমে Mark Zuckerberg সামাজিক যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন করেন।
- পরবর্তীতে কোম্পানির পরিসর বিস্তৃত হওয়ায় Facebook Inc. নাম পরিবর্তন করে Meta Platforms Inc. করা হয়।
- এই পরিবর্তনের পরও Mark Zuckerberg CEO হিসেবে দায়িত্ব পালন করছেন।
• অন্যান্য অপশন:
- Microsoft → CEO: Satya Nadella.
- Google (Alphabet Inc.) → CEO: Sundar Pichai.
- Apple → CEO: Tim Cook.
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
সঠিক উত্তর: ঘ) উইকিপিডিয়া।
• ফেসবুক, টুইটার এবং লিংকড ইন হলো সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। অন্যদিকে, উইকিপিডিয়া হলো একটি অনলাইন বিশ্বকোষ। কাজের ধরন ও উদ্দেশ্যের ভিন্নতার কারণে উইকিপিডিয়া এখানে সামঞ্জস্যপূর্ণ নয়।
• উইকিপিডিয়া:
- উইকিপিডিয়া হলো একটি ইন্টারনেটভিত্তিক মুক্ত বিশ্বকোষ।
- 'Wikipedia' শব্দটি এসেছে 'Wiki' (সহযোগিতামূলকভাবে সম্পাদিত ওয়েবসাইট) এবং 'Encyclopedia' (বিশ্বকোষ) শব্দ থেকে।
- উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা হলেন ল্যারি স্যাঙ্গার এবং জিমি ওয়েলস।
- আনুষ্ঠানিকভাবে ২০০১ সালের ১৫ জানুয়ারি শুধুমাত্র ইংরেজি ভাষার জন্য www.wikipedia.com ওয়েবসাইটটি চালু করা হয়।
- ২০০১ সালের মধ্যে উইকিপিডিয়ায় ১৮ ভাষার প্রায় ২০,০০০ নিবন্ধ তৈরি করা হয়।
- বর্তমানে উইকিপিডিয়ায় ৩০০টিরও বেশি ভাষায় সংস্করণ রয়েছে।
- বাংলা উইকিপিডিয়া: বাংলা ভাষার সংস্করণটি চালু হয় ২০০৪ সালের ২৭ জানুয়ারি।
অন্যান্য অপশন:
• ফেসবুক:
- ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন মার্ক জাকারবার্গ।
- ২০০৪ সালে মার্ক জাকারবার্গ সামাজিক মাধ্যম হিসেবে ফেসবুক প্রতিষ্ঠা করেন।
- বর্তমানে মার্ক জাকারবার্গ ফেসবুকের চেয়ারম্যান ও সিইও।
- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ম্যানলো পার্কে ফেসবুকের সদর দপ্তর অবস্থিত।
• টুইটার (বর্তমান নাম X):
- ২০০৬ সালে জ্যাক ডরসি, নোয়া গ্লাস, বিজ স্টোন এবং ইভান উইলিয়ামস এটি প্রতিষ্ঠা করেন।
- এটি একটি মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম হিসেবে বিশ্বজুড়ে পরিচিত।
• লিংকড ইন:
- এটি ২০০২ সালে রিড হফম্যান এবং আরও কয়েকজন প্রতিষ্ঠাতা সদস্য দ্বারা প্রতিষ্ঠিত হয়।
- এটি মূলত পেশাদার নেটওয়ার্কিং এবং ক্যারিয়ার উন্নয়নের জন্য ব্যবহৃত হয়।
- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানিভেলে (Sunnyvale) লিংকড ইন-এর সদর দপ্তর অবস্থিত।
উৎস: ব্রিটানিকা।
গুগল হল একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি যা সার্চ ইঞ্জিন প্রযুক্তি, অনলাইন বিজ্ঞাপন, ক্লাউড কম্পিউটিং, কম্পিউটার সফ্টওয়্যার, কোয়ান্টাম কম্পিউটিং, ই-কমার্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভোক্তা ইলেকট্রনিক্সের উপর সেবা প্রদান করে থাকে।
ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা পরিষেবার ক্রয়-বিক্রয় করাকে ই-কমার্স বলা হয়। এটি ইলেকট্রনিক কমার্স বা ইন্টারনেট কমার্স নামেও পরিচিত।
যেমন- alibaba.com, amazon.com, ebay.com ইত্যাদি।
সুত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
◉ Apple I (বা Apple-1) হল Apple Inc. এর প্রথম কম্পিউটার, যা 1976 সালে Steve Wozniak ডিজাইন এবং তৈরি করেন। এটি একটি সিঙ্গেল-বোর্ড কম্পিউটার ছিল এবং ব্যবহারকারীদেরকে নিজেদের মনিটর, কীবোর্ড, এবং পাওয়ার সাপ্লাই যোগ করতে হতো।
অ্যাপল ইনকর্পোরেটেড:
- অ্যাপল ইনকর্পোরেটেড একটি বিখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- এটি কনজুমার ইলেকট্রিক, কম্পিউটার সফটওয়্যার, এবং অনলাইন সেবা ডিজাইন, ডেভলপ ও বিক্রি করে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৬ সালের ১ এপ্রিল।
- প্রতিষ্ঠাতা: স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন।
- সদর দপ্তর: কিউপারটিনো, ক্যালিফোর্নিয়ায়, যুক্তরাষ্ট্র।
- অ্যাপলের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম অ্যাপল পার্ক।
অন্যান্য অপশনসমূহ,
Macintosh: এটি Apple এর প্রথম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI) সহ কম্পিউটার, যা ১৯৮৪ সালে প্রকাশিত হয়েছিল।
Lisa: এটি Apple এর একটি প্রাথমিক কম্পিউটার, যা ১৯৮৩ সালে প্রকাশিত হয়েছিল এবং এটি GUI ব্যবহার করেছিল।
iMac: এটি Apple এর একটি জনপ্রিয় ডেস্কটপ কম্পিউটার লাইন, যা ১৯৯৮ সালে চালু হয়েছিল।
উৎস: ব্রিটানিকা।
মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম সফটওয়্যার এর নাম উইন্ডোজ।
তথ্য সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, পৃষ্ঠা- ৫।
- টুইটার একটি সামাজিক যোগাযোগ মাধ্যম।
- এটি আন্ত:যোগাযোগ ব্যবস্থা এবং মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট।
- যেখানে ব্যবহারকারীরা সর্বোচ্চ ২৮০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন।
- ২০০৬ সালে জ্যাক ডরসি, নোয়ান গ্লাস, বিজ স্টোন, ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন।
- টুইটারের বর্তমান সিইও জ্যাক ডরসি।
- এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো শহরে অবস্থিত।
উৎস: টুইটারের ওয়েবসাইট।
• NVIDIA হল একটি বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান, যা মূলত গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (GPU) তৈরি ও উন্নয়ন করে।
• NVIDIA এবং তার প্রধান পণ্য (GPU):
- NVIDIA প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে এবং এটি বিশ্বব্যাপী কম্পিউটার গ্রাফিক্স, গেমিং, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) ক্ষেত্রে একটি অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
- NVIDIA-এর সবচেয়ে জনপ্রিয় পণ্য হলো GPU (Graphics Processing Unit), যা মূলত গ্রাফিক্স প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয়।
• GPU এর ভূমিকা:
- GPU মূলত কম্পিউটার বা গেমিং কনসোলের গ্রাফিক্স প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত হয়।
- এটি অত্যন্ত দ্রুত এবং শক্তিশালী একটি প্রসেসর, যা ভিজ্যুয়াল গেম, সিনেমা, 3D রেন্ডারিং, এবং আরও অনেক ভিজ্যুয়াল কাজের জন্য প্রয়োজনীয় গ্রাফিক্স ডেটা প্রক্রিয়া করে।
- এর পাশাপাশি, GPU AI এবং মেশিন লার্নিং (Machine Learning) অ্যাপ্লিকেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- কারণ, GPU ডিপ লার্নিং এবং ডেটা প্রসেসিংয়ের জন্য parallel প্রসেসিং ক্ষমতা প্রদান করে যা CPU-র তুলনায় অনেক দ্রুত।
- NVIDIA প্রধানত GPU তৈরি করে, যা গ্রাফিক্স এবং কম্পিউটেশনাল কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্র: nvidia [লিংক]
• IBM ১৯৮০-এর দশকে মূলত পার্সোনাল কম্পিউটার (PC) তৈরিতে সুপরিচিত ছিল। এই সময়ে IBM প্রথমবার বাজারে একটি সহজলভ্য এবং অফিস বা ঘরে ব্যবহারযোগ্য কম্পিউটার নিয়ে আসে, যা বড় কর্পোরেশন থেকে শুরু করে ব্যক্তিগত ব্যবহারকারীর জন্যও সহজ করে তোলে। IBM PC-এর উদ্ভাবন কম্পিউটার শিল্পে বিপ্লব ঘটায়, কারণ এটি মডুলার ডিজাইন এবং ওপেন আর্কিটেকচারের মাধ্যমে বিভিন্ন হার্ডওয়্যার ও সফটওয়্যার নির্মাতাকে উৎসাহিত করে। এর ফলে বাজারে কম্পিউটার অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে। স্মার্টফোন, কোয়ান্টাম কম্পিউটিং বা ক্লাউড স্টোরেজ তখনো এই পর্যায়ে পৌঁছায়নি। তাই ১৯৮০-এর দশকে IBM-এর প্রধান অবদান ছিল পার্সোনাল কম্পিউটার।
আইবিএম:
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM এর পূর্ণরূপ হচ্ছে International Business Machines Corporation.
- আইবিএম কোম্পানিকে বিগ ব্লু নামে ডাকা হয়।
- IBM এর প্রতিষ্ঠাতা হলেন চার্লস র্যানলেট ফ্লিন্ট।
- এটি ১৯১১ সালের ১৬ জুন প্রতিষ্ঠিত হয়।
- এটি শুরুতে কম্পিউটিং-ট্যাবুলেটিং-রেকর্ডিং কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে।
- পরে ১৯২৪ সালে নাম দেওয়া হয় 'ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস'।
- IBM এর সদরদপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IBM এর বর্তমান লোগোটি ১৯৭২ সাল থেকে ব্যবহার করা হচ্ছে।
- আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম মেইনফ্রেম কম্পিউটার।
উৎস: আইবিএম অফিসিয়াল ওয়েবসাইট।
• Wikipedia হচ্ছে অনলাইন বিশ্বকোষ (online encyclopedia)।
- Bing, Google হচ্ছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন।
- Duckduckgo হলো গুগলের মতোই সার্চ ইঞ্জিন যা ইন্টারনেট থেকে তথ্য খুঁজে দেয়, কিন্তু এটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ট্র্যাক করে না।
অপরদিকে,
- Wikipedia হলো অনলাইন বিশ্বকোষ।
- Wikipedia এর নিয়ন্ত্রক সংস্থা: Wikimedia Foundation।
- প্রায় ৩২০+ ভাষায় পাওয়া যায় (এর মধ্যে বাংলা উইকিপিডিয়াও আছে)।
- বাংলা উইকিপিডিয়া ২৭ জানুয়ারি, ২০০৪ সালে শুরু হয়।
উৎস:
১.তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি,
২. ব্রিটানিকা।
• Lightshot (লাইটশট) মূলত একটি অত্যন্ত জনপ্রিয় এবং শক্তিশালী স্ক্রিনশট টুল (Screenshot Tool)। এটি উইন্ডোজ, ম্যাক এবং বিভিন্ন ব্রাউজার (যেমন: ক্রোম) এক্সটেনশন হিসেবে ব্যবহৃত হয়।
- META (আগে Facebook Inc.) হলো একটি প্রযুক্তি কোম্পানি যা মূলত সামাজিক যোগাযোগ এবং ভার্চুয়াল বাস্তবতার পণ্য ও সেবার জন্য পরিচিত। মেটার মালিকানাধীন প্রধান অ্যাপ ও সেবাগুলো হলো ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং থ্রেডস।
• Meta/Facebook:
- মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড, এর পূর্বনাম ফেসবুক, ইনকর্পোরেটেড।
- অক্টোবর ২০২১ সালে ফেসবুক তার নাম পরিবর্তন করে।
- এটি একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন।
- CEO: মার্ক জাকারবার্গ। (তথ্য: ২ জুন, ২০২৫ পর্যন্ত)।
প্রতিষ্ঠাকাল: ৪ ফেব্রুয়ারি, ২০০৪।
- বাণিজ্যিক নাম: মেটা।
- সদরদপ্তর: ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- মেটার অধীনস্ত সেবাসমূহ হলো - Instagram, Threads, and WhatsApp, Messenger ইত্যাদি।
উৎস:
১. ব্রিটানিকা।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ● তথ্য ও যোগাযোগ প্রযুক্তি vi) সোশ্যাল নেটওয়ার্কিং ও তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান
• ইন্সটাগ্রামের প্যারেন্ট ফার্মের নাম Meta Platforms Inc.। ইন্সটাগ্রাম ২০১০ সালে Kevin Systrom এবং Mike Krieger দ্বারা প্রতিষ্ঠিত হয়। পরে, ২০১২ সালে ফেসবুক ইন্সটাগ্রামকে ক্রয় করে। ২০২১ সালে ফেসবুক নিজেকে Meta Platforms Inc. হিসেবে পুনঃনামকরণ করে, যা সোশ্যাল মিডিয়া, ভার্চুয়াল রিয়েলিটি এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের বড় হোল্ডিং কোম্পানি হিসেবে পরিচিত। মাইক্রোসফট, অ্যামাজন বা আলফাবেট ইন্সটাগ্রামের মালিক নয়; তারা আলাদা প্রযুক্তি ও ই-কমার্স সংস্থা। তাই ইন্সটাগ্রামের আনুষ্ঠানিক প্যারেন্ট কোম্পানি হলো Meta Platforms Inc., যা ফেসবুকের অন্তর্ভুক্ত এবং সামাজিক যোগাযোগের বিশ্বের অন্যতম প্রধান সংস্থা।
সঠিক উত্তর: ক) Meta Platforms Inc.
• ইন্সটাগ্রাম:
- ইন্সটাগ্রাম একটি জনপ্রিয় সামাজিক মাধ্যম।
- ফটো এবং ভিডিও শেয়ারিং, সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম।
- ২০১০ সালে কেভিন সিস্ট্রম ও মাইক ক্রিয়েগার ইন্সটাগ্রাম প্রতিষ্ঠা করেন।
- ২০১২ সালে ফেসবুক এটি ১ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে কিনে নেয়।
- ফেসবুক ইনকর্পোরেটেড ২০২১ সালে কোম্পানির নাম পরিবর্তন করে Meta Platforms Inc. করে।
• Meta Platforms Inc. :
- Meta বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের প্যারেন্ট কোম্পানি।
- মেটা ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
- ২০২১ সালে মেটাভার্স প্রযুক্তিতে ফোকাস করার লক্ষ্যে “Meta” নামে রিব্র্যান্ড করা হয়।
- মেটার সদর দপ্তর: মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
উৎস:
১। ইন্সটাগ্রামের অফিশিয়াল ওয়েবসাইট (instagram.com)।
২। Meta Platforms, Inc.-এর অফিশিয়াল ওয়েবসাইট (meta.com)।
Blue Origin হচ্ছে একটি আমেরিকান প্রাইভেট এরোস্পেস কোম্পানী।
- ২০০০ সালে জেফ বেজোস এটি প্রতিষ্ঠা করেন।
- এর সদর দপ্তর ওয়াশিংটনের কেন্টে অবস্থিত।
উৎসঃ ব্রিটানিকা.কম
• সোশ্যাল মিডিয়া হলো এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা তথ্য শেয়ার, ছবি বা ভিডিও পোস্ট, বন্ধু বা অনুসারীদের সঙ্গে যোগাযোগ এবং মতামত বিনিময় করতে পারে। এর মধ্যে Instagram, Twitter এবং Facebook মূলত সোশ্যাল মিডিয়া হিসেবে পরিচিত, কারণ এদের মূল কাজই ব্যবহারকারীদের সংযোগ এবং কনটেন্ট শেয়ার করা। অন্যদিকে Google একটি সার্চ ইঞ্জিন এবং প্রযুক্তি কোম্পানি যা মূলত তথ্য অনুসন্ধান, ইমেইল, ক্লাউড স্টোরেজ এবং বিজ্ঞাপন সেবা প্রদান করে। যদিও Google-এর কিছু সেবা যেমন YouTube বা Google Meet সামাজিক যোগাযোগের সুযোগ দেয়, তবুও Google নিজেই একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত নয়। তাই সঠিক উত্তর হলো ক) Google.
গুগল (Google):
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি গুগল প্রতিষ্ঠা করেন।
- বর্তমান CEO: Sundar Pichai. (তথ্য: আগস্ট, ২০২৫ পর্যন্ত)
- গুগল শব্দটির উৎপত্তি 'গুগোল' (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- গুগলের সার্ভিসসমূহ: Google Nest, Drive, Google Maps, Google Workspace, Chrome, Gmail, Android, Google Assistant, YouTube, Google Keep, Google Meet, Google Photos, Chromebook, AdSense প্রভৃতি।
ইনস্টাগ্রাম:
- ইনস্টাগ্রাম চালু হয় ২০১০ সালের ৬ অক্টোবর।
- ইনস্টাগ্রাম প্রতিষ্ঠা করেন কেভিন সাইস্ট্রম ও মাইক ক্রিঞ্জার।
- ২০১২ সালে Instagram কিনে নিয়েছিল সোশ্যাল মিডিয়া জায়ান্ট Facebook।
- বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ মেটার অধীনে পরিচালিত হচ্ছে।
ফেসবুক:
- বর্তমান CEO: মার্ক জাকারবার্গ
- প্রতিষ্ঠাকাল: ৪ ফেব্রুয়ারি ২০০৪
- বাণিজ্যিক নাম: মেটা
- সদরদপ্তর: ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
- মেটার অধীনস্ত কোম্পানিগুলো হলো- ইনস্টাগ্রাম, হোয়াটস্ অ্যাপ, ফেসবুক, ম্যাসেঞ্জার ইত্যাদি।
X (Twitter):
- X এর পূর্বনাম টুইটার।
- অক্টোবর, ২০২২ সালে ইলন মাস্ক টুইটার কিনে নেয়।
- জুলাই, ২০২৩ সালে ইলন মাস্ক Twitter এর নাম পরিবর্তন করেন এবং নতুন নাম দেন X.
- X এ সর্বোচ্চ ২৮০ অক্ষরের বার্তা পোস্ট করা যায়।
- প্রতিষ্ঠাকাল: ২১ মার্চ ২০০৬ এবং চালু হয় ১৫ জুলাই ২০০৬ সালে।
- সদরদপ্তর: San Francisco, California, United States.
- প্রতিষ্ঠাতা: Jack Dorsey, Evan Williams, Biz Stone, Noah Glass.
- বর্তমান CEO: Linda Yaccarino. (তথ্য: আগস্ট, ২০২৫ পর্যন্ত)
উৎস: ব্রিটানিকা এ সংশ্লিষ্ট ওয়েবসাইট।
• বর্তমানে Google পরিচালিত হয় Alphabet Inc.-এর অধীনে, তাই সঠিক উত্তর হলো ক) Alphabet Inc.। ২০১৫ সালে গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন গুগলের কর্পোরেট কাঠামো পুনর্গঠন করে Alphabet Inc. নামে একটি হোল্ডিং কোম্পানি গঠন করেন। এর মাধ্যমে Google মূল সার্চ, ইউটিউব, অ্যান্ড্রয়েড ও বিজ্ঞাপন ব্যবসায় মনোযোগ দেয়, আর অন্যান্য উদ্ভাবনী প্রকল্প যেমন Waymo, Verily ইত্যাদি Alphabet-এর অধীনে আলাদা সত্তা হিসেবে পরিচালিত হয়। Amazon Web Services অ্যামাজনের ক্লাউড শাখা, Microsoft Corporation মাইক্রোসফটের মূল কোম্পানি এবং Meta Platforms ফেসবুকের মূল প্রতিষ্ঠান-এগুলো Google-এর সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নয়।
• Google:
- Google একটি আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি, যা ১৯৯৮ সালে সার্গেই ব্রিন ও ল্যারি পেইজ কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
- ২০১৫ সাল থেকে গুগল Alphabet Inc. নামক একটি হোল্ডিং কোম্পানির অধীনস্থ।
- গুগল বর্তমানে বিশ্বব্যাপী ৭০% এর বেশি অনলাইন সার্চ রিকোয়েস্ট পরিচালনা করে, যা ইন্টারনেট ব্যবহারকারীদের অভিজ্ঞতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে।
- গুগলের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়াতে অবস্থিত।
- গুগল শুরুতে শুধুমাত্র অনলাইন সার্চ ফার্ম হিসেবে যাত্রা শুরু করেছিল।
- বর্তমানে গুগল ৫০টিরও বেশি ইন্টারনেট পরিষেবা ও পণ্য সরবরাহ করে, যেমন:
• ইমেইল,
• অনলাইন ডকুমেন্ট তৈরি,
• মোবাইল ফোন ও ট্যাবলেটের জন্য সফটওয়্যার।
- ২০১২ সালে Motorola Mobility অধিগ্রহণের মাধ্যমে গুগল মোবাইল ফোনের মতো হার্ডওয়্যার বিক্রেতা হিসেবেও আত্মপ্রকাশ করে।
উৎস: ব্রিটানিকা।
• Instagram বর্তমানে Meta Platforms Inc.-এর মালিকানাধীন, যা একটি বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি এবং Facebook নামেও আগে পরিচিত ছিল।
• Instagram-এর মালিকানা (Ownership of Instagram):
- Instagram একটি স্বাধীন কোম্পানি নয়; এটি Meta Platforms Inc.-এর একটি প্রোডাক্ট।
- Meta Platforms Inc. পূর্বে Facebook Inc. নামে পরিচিত ছিল।
- Meta-এর অধীনে Instagram ছাড়াও Facebook ও WhatsApp পরিচালিত হয়।
• Meta Platforms Inc.:
- Meta একটি আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানি।
- এটি social media ও online communication service প্রদান করে।
- Instagram Meta-এর social networking ecosystem-এর একটি গুরুত্বপূর্ণ অংশ।
• Instagram ও ICT-এর সম্পর্ক:
- Instagram হলো ICT-based social media service.
- এটি Internet, mobile technology ও cloud-based system ব্যবহার করে পরিচালিত হয়।
উৎস: মেটা এবং ব্রিটানিকা।
• Large Language Model (LLM) হলো এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল যা বিপুল পরিমাণ টেক্সট ডেটা বিশ্লেষণ করে মানুষের ভাষা বুঝতে ও নতুন টেক্সট তৈরি করতে পারে।
• ChatGPT:
- ChatGPT হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট, যা মানুষের ভাষা বুঝে স্বাভাবিকভাবে উত্তর তৈরি করতে পারে।
- এটি OpenAI দ্বারা তৈরি একটি উন্নত Large Language Model (LLM) ভিত্তিক সিস্টেম।
- ChatGPT মূলত GPT (Generative Pre-trained Transformer) মডেলের উপর ভিত্তি করে তৈরি।
- এই মডেল বিপুল পরিমাণ টেক্সট ডেটা ব্যবহার করে প্রশিক্ষিত হয় এবং ভাষার প্যাটার্ন, শব্দের ব্যবহার ও বাক্য গঠন শিখে নেয়।
- ব্যবহারকারীর ইনপুট বিশ্লেষণ করে ChatGPT সম্ভাব্য পরবর্তী শব্দ বা বাক্য তৈরি করে উত্তর প্রদান করে।
• GPT (Generative Pre-trained Transformer):
- GPT হলো Transformer architecture ভিত্তিক একটি ভাষা মডেল।
- এটি Natural Language Processing (NLP) প্রযুক্তি ব্যবহার করে মানুষের ভাষা বিশ্লেষণ ও তৈরি করতে পারে।
- GPT মডেলকে প্রথমে বৃহৎ ডেটাসেটে pre-training করা হয় এবং পরে নির্দিষ্ট কাজে ব্যবহারের জন্য fine-tuning করা হয়।
• অন্যান্য অপশন:
- Expert System → পূর্বনির্ধারিত নিয়ম ও জ্ঞানভান্ডারের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা।
- Decision Tree Model → ডেটা বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহৃত একটি মেশিন লার্নিং অ্যালগরিদম।
- Genetic Algorithm → প্রাকৃতিক বিবর্তনের ধারণা অনুসরণ করে সমস্যা সমাধানের একটি অপ্টিমাইজেশন অ্যালগরিদম।
Source: OpenAI & Britannica.
Mobile Hardware মাইক্রোসফটের ব্যবসার খাত নয়।
• Microsoft Corporation:
- এটি একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: রেডমন্ড, ওয়াশিংটন, USA।
- ১৯৮০ ও ’৯০-এর দশকে MS-DOS এবং Windows অপারেটিং সিস্টেম দিয়ে বাজারে আধিপত্য তৈরি করে।
• বর্তমানে মাইক্রোসফটের পণ্য ও সেবা:
- ব্যক্তিগত কম্পিউটিং,
- বিনোদন,
- এন্টারপ্রাইজ ক্লাউড কম্পিউটিং,
- কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)।
• মাইক্রোসফটের তিনটি প্রধান ব্যবসায়িক খাত:
- Productivity and Business Processes,
- Intelligent Cloud,
- More Personal Computing.
প্রতিটি খাতের অধীনে রয়েছে বিভিন্ন পণ্য ও সেবা।
উৎস: ব্রিটানিকা।
◉ TensorFlow হলো Google-এর তৈরি একটি ওপেন সোর্স মেশিন লার্নিং ফ্রেমওয়ার্ক যা মূলত মেশিন লার্নিং ও ডিপ লার্নিং মডেল তৈরি, প্রশিক্ষণ এবং প্রয়োগে ব্যবহৃত হয়।
- TensorFlow তৈরি করে Google Brain Team। ২০১৫ সালে Google এটি open-source হিসেবে প্রকাশ করে।
• ডিপ লার্নিং:
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র মেশিন লার্নিং (ডিপ লার্নিং)।
- বর্তমান Reinforcement Learning গবেষণার মূল ভিত্তি হচ্ছে একটি যন্ত্রকে আলাদাভাবে কোনো কিছু শেখানো হবে না।
- মেশিনের সামনে উপস্থিত বিশাল পরিমাণ ডেটা থেকে একটি যন্ত্র নিজেই শিখে নেবে।
- মেশিন লার্নিংয়ের উদাহরণ হিসেবে বলা যায় ড্রাইভারবিহীন স্বয়ংক্রিয় গাড়ি চলাচল, আবহাওয়ার সফল ভবিষ্যৎবাণী ইত্যাদি।
- এছাড়াও বর্তমান বিশ্বে কম্পিউটার প্রযুক্তিনির্ভর এমন কোনো ক্ষেত্র খুঁজে পাওয়া যাবে না যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগ নেই। যেমন চিকিৎসাবিদ্যা, অটোমোবাইল, ফাইন্যান্স, সার্ভেইল্যান্স, সোশাল মিডিয়া, এন্টারটেনমেন্ট, শিক্ষা, স্পেস এক্সপ্লোরেশন, গেমিং, রোবটিক্স, কৃষি, ই- কমার্সসহ স্টক মার্কেটের শেয়ার লেনদেন, আইনি সমস্যার সম্ভাব্য সঠিক সমাধান, বিমান চালনা, যুদ্ধক্ষেত্র পরিচালনা ইত্যাদি ক্ষেত্রে এর ব্যাপক ব্যবহার বর্তমানে পরিলক্ষিত হচ্ছে।
উৎস:
১। Google Brain.
২। উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আলিম)।
- ওরাকল কর্পোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি কর্পোরেশন।
- এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার রেডউড সিটিতে অবস্থিত।
- ওরাকলের প্রতিষ্ঠাতা হলেন ল্যারি এলিসন, বব মিনার ও এড ওয়াটিস।
- এটি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭৬ সালে স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক অ্যাপল প্রতিষ্ঠা করেন।
- ১৯৭৫ সালে বিল গেটস এবং তার বন্ধু পল অ্যালেন মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন।
উৎস: সংশ্লিষ্ট কোম্পানির ওয়েবসাইট।
◉ IBM (International Business Machines Corporation)-কে প্রায়ই “Big Blue” নামে ডাকা হয়। এর কারণ হলো— IBM-এর কর্পোরেট লোগো এবং অফিসিয়াল ড্রেস কোডে নীল রঙের আধিক্য এবং কোম্পানির বিশালতা ও প্রযুক্তিগত প্রভাব।
আইবিএম:
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM এর পূর্ণরূপ হচ্ছে International Business Machines Corporation.
- আইবিএম কোম্পানিকে বিগ ব্লু নামে ডাকা হয়।
- IBM এর প্রতিষ্ঠাতা হলেন চার্লস র্যানলেট ফ্লিন্ট।
- এটি ১৯১১ সালের ১৬ জুন প্রতিষ্ঠিত হয়।
- এটি শুরুতে কম্পিউটিং-ট্যাবুলেটিং-রেকর্ডিং কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে।
- পরে ১৯২৪ সালে নাম দেওয়া হয় 'ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস'।
- IBM এর সদরদপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IBM এর বর্তমান লোগোটি ১৯৭২ সাল থেকে ব্যবহার করা হচ্ছে।
- আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম মেইনফ্রেম কম্পিউটার।
উৎস: আইবিএম অফিসিয়াল ওয়েবসাইট।
- ইনস্টাগ্রাম হচ্ছে স্মার্টফোন এবং অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে তৈরি হওয়া আলোকচিত্র ও ভিডিওর সামাজিক যোগাযোগ মাধ্যম।
- অক্টোবর, ২০১০ সালে কেভিন সিস্ট্রোম ও মাইক ক্রিয়েজার ইনস্টাগ্রাম প্রতিষ্ঠা করেন।
মেটা (Meta):
- মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড এর পূর্বনাম ছিল ফেসবুক ইনকর্পোরেটেড।
- ফেসবুক ২০২১ সালের অক্টোবর মাসে তার নাম পরিবর্তন করে মেটা রাখে।
- এটি একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- মেটার বর্তমান (জানুয়ারি, ২০২৫) CEO হলেন মার্ক জাকারবার্গ।
- মেটা প্রতিষ্ঠিত হয় ৪ জানুয়ারি ২০০৪।
- বাণিজ্যিক নাম: মেটা।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া-তে অবস্থিত।
- মেটার অধীনস্ত কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য: Instagram, Threads, WhatsApp, Messenger ইত্যাদি।
Imo:
- এটি একটি স্বাধীন মেসেজিং অ্যাপ যা Meta-এর অধীনস্থ নয়। Imo International Limited দ্বারা পরিচালিত।
উৎস:
১. ব্রিটানিকা
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
• সোশ্যাল প্লাটফর্ম (Social Platform):
- সোশ্যাল প্লাটফর্ম হলো সেই ডিজিটাল মাধ্যম যেখানে ব্যবহারকারীরা নিজেদের মধ্যে তথ্য, ছবি, ভিডিও বা বার্তা আদানপ্রদান করতে পারে।
- এটি মানুষকে সংযুক্ত রাখে এবং কমিউনিটি গঠনে সাহায্য করে।
- ব্যবহারকারীরা প্রোফাইল তৈরি করে অন্যদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে।
- উদাহরণ: Twitter, Instagram, Facebook ইত্যাদি।
• সার্চ ইঞ্জিন বা ব্রাউজার (Search Engine/Browser):
- সার্চ ইঞ্জিন হলো সেই সফটওয়্যার যা ইন্টারনেটে তথ্য খুঁজে বের করতে সাহায্য করে।
- এটি ব্যবহারকারীর অনুসন্ধান অনুসারে ওয়েবপেজ, ছবি বা ভিডিও সাজেস্ট করে।
- এটি সোশ্যাল প্লাটফর্মের মতো সামাজিক যোগাযোগের সুযোগ দেয় না।
- উদাহরণ: Bing, Google ইত্যাদি।
সুতরাং, উপরের তালিকায় যেটি সোশ্যাল প্লাটফর্ম নয়, তা হলো Bing।
- সঠিক উত্তর: খ) Bing
সূত্র - ব্রিটানিকা।
• মেটা (Meta) তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার অংশ হিসেবে 'Llama' (Large Language Model Meta AI) তৈরি করেছে। এটি একটি ওপেন-সোর্স লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ,যা বর্তমানে AI জগতে অত্যন্ত জনপ্রিয় এবং শক্তিশালী।
• LLM চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ:
- LLM (Large Language Model) চালানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল Graphics Card (GPU).
• LLama (Large Language Model Meta AI):
- LLama হলো একটি বড় ভাষা মডেল যা কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ক্ষেত্রে ব্যবহার করা হয়।
- এটি মূলত ভাষার বোঝাপড়া, টেক্সট জেনারেশন এবং ভাষা সম্পর্কিত বিভিন্ন কাজের জন্য তৈরি করা হয়েছে।
- LLama মডেলটি Meta কোম্পানি দ্বারা ডেভেলপ করা হয়েছে।
- Meta তাদের এই মডেলে "Responsible AI" ফ্রেমওয়ার্ক যুক্ত করেছে যা ক্ষতিকর উত্তর প্রদান প্রতিরোধে সাহায্য করে।
- LLama বিভিন্ন NLP (Natural Language Processing) কাজের জন্য গবেষণা এবং শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয়।
অন্যান্য অপশন:
- Microsoft: মাইক্রোসফট মূলত OpenAI-এর প্রধান অংশীদার এবং তারা 'Copilot' সেবা প্রদান করে। তবে তাদের নিজস্ব ছোট এআই মডেলের নাম 'Phi' ।
- OpenAI: এটি 'ChatGPT' এবং 'GPT-4' এর নির্মাতা প্রতিষ্ঠান। এটি একটি ক্লোজড-সোর্স মডেল (অর্থাৎ এর সোর্স কোড সবার জন্য উন্মুক্ত নয়)।
- Anthropic: এটি 'Claude' নামক এআই মডেল তৈরি করেছে।
উৎস:
- LLama [link]