বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Property Related Law

মোট প্রশ্ন৭৬৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Property Related Law

PrepBank · পাতা / · ৩০১৪০০ / ৭৬৭

৩০১.
প্রথম জরিপ খতিয়ান কোনটি?
  1. বি. এস খতিয়ান
  2. আর. এস খতিয়ান
  3. সি. এস খতিয়ান
  4. এস. এ খতিয়ান
সঠিক উত্তর:
সি. এস খতিয়ান
উত্তর
সঠিক উত্তর:
সি. এস খতিয়ান
ব্যাখ্যা
• মূলত জমির মালিকানা স্বত্ব রক্ষা ও রাজস্ব আদায়ের জন্য জরিপ বিভাগ কর্তৃক প্রতিটি মৌজার জমির এক বা একাধিক মালিকের নাম, পিতা বা স্বামীর নাম, ঠিকানা, দাগ নম্বর, ভূমির পরিমাণ, হিস্যা(অংশ), খাজনা ইত্যাদি বিবরণসহ যে ভূমি স্বত্ব প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বলে।

- বাংলাদেশে সাধারণত ৪ ধরনের খতিয়ান রয়েছে।
 যথা-
১. সি. এস খতিয়ান
২. এস. এ খতিয়ান
৩. আর. এস খতিয়ান
৪. বি. এস খতিয়ান / সিটি জরিপ

সি. এস খতিয়ান: 
১৯৪০ সালে ব্রিটিশ সরকার জরিপ করে যে খতিয়ান তৈরি করে তাকে সি. এস খতিয়ান বলা হয়। আমাদের দেশে এটিই প্রাথমিক খতিয়ান হিসাবে বিবেচিত।

এস. এ খতিয়ান:
পাকিস্তান আমলে ১৯৫০ সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের চতুর্থ অধ্যায় এর ১৭ হতে ৩১ দ্বারা মতে ১৯৫৬-৬০ সালের দিকে যে খতিয়ান তৈরি করা হয় তাকে এস. এ (State Acquision) খতিয়ান বলে।

আর. এস খতিয়ান:
বাংলাদেশ সরকার পূর্বের তৈরিকৃত খতিয়ানের ভুল ত্রুটি সংশোধন করার জন্য নতুনভাবে উদ্যোগ নিয়ে যে খতিয়ান প্রস্তুত করেন তা আর. এস(Renisional Survey)খতিয়ান নামে পরিচিত।

বি. এস খতিয়ান / সিটি জরিপ:
১৯৯৮-৯৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত চলমান জরিপকে বি. এস খতিয়ান বা সিটি জরিপ বলে। এই খতিয়ান প্রস্তুতের কার্যক্রম এখনো চলছে।
৩০২.
What is the provision of Section 9 of The Transfer of Property Act?
  1. Oral transfer
  2. Operation of transfer
  3. Rule against perpetuity
  4. Condition restraining alienation
সঠিক উত্তর:
Oral transfer
উত্তর
সঠিক উত্তর:
Oral transfer
ব্যাখ্যা
⇒  সম্পত্তি হস্তান্তর আইনের ৯ ধারার বিধান: মৌখিক হস্তান্তর:
যে সকল ক্ষেত্রে লিখিত হওয়ার আবশ্যকতা আইন দ্বারা প্রত্যক্ষ ভাবে উল্লেখ করা হয় নাই, সে সকল ক্ষেত্রে লিখিত দলিল ছাড়াই সম্পত্তি হস্তান্তর করা যেতে পারে।
মৌখিক হস্তান্তর (Oral transfer) :
সম্পত্তি হস্তান্তর আইনের ৯ ধারায় বলা হয়েছে, যেসকল ক্ষেত্রে লিখিত দলিলের আবশ্যকতা আইনে সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হয় নাই, সেসকল ক্ষেত্রে লিখিত দলিল ছাড়াই সম্পত্তি হস্তান্তর করা যেতে পারে। রেজিস্ট্রেশন আইন সম্পত্তি হস্তান্তর আইনের পরিপূরক। সুতরাং যে সকল হস্তান্তরে রেজিস্ট্রেশনের বিধান রয়েছে, তা মৌখিক ভাবে হস্তান্তর করা যায় না। এক্ষেত্রে বলা যায়, যে সকল সম্পত্তির হস্তান্তর লিখিত দলিলের মাধ্যমে হওয়ার প্রয়োজন নেই এবং যে সকল হস্তান্তরের জন্য রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই সে সকল হস্তান্তর মৌখিক ভাবে করা যায়।
------------------------
- Section 9: Oral transfer:
-A transfer of property may be made without writing in every case in which a writing is not expressly required by law.
৩০৩.
Chapter II of the Transfer of Property Act shall not be deemed to effect any rule of:
  1. Parsi law
  2. Christian law
  3. Mohammedan law
  4. none of the above
সঠিক উত্তর:
Mohammedan law
উত্তর
সঠিক উত্তর:
Mohammedan law
ব্যাখ্যা

⇒ Transfer of Property Act, 1882 এর Section 2-এ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে: Section 2: Repeal of Acts, Saving: "Chapter II of this Act shall not be deemed to affect any rule of Muhammadan law."
- Chapter II (ধারা ৫ থেকে ৫৩-এ পর্যন্ত) - যেখানে সম্পত্তি হস্তান্তরের সাধারণ নীতি বর্ণিত হয়েছে। এই অধ্যায়ের কোনো বিধান মুসলিম আইনের কোনো নিয়মকে প্রভাবিত করবে না। মুসলিম পারিবারিক আইন ও উত্তরাধিকার আইন এই অধ্যায়ের আওতামুক্ত।
- এটি একটি সেভিং ক্লজ (Saving Clause) যা মুসলিম ব্যক্তিগত আইনকে (Personal Law) সুরক্ষা প্রদান করে। মুসলিম আইনে সম্পত্তি হস্তান্তরের বিশেষ বিধান যেমন: উইলের ১/৩ অংশ সীমাবদ্ধতা, হিবা (দান) এর বিশেষ নিয়ম, ওয়াকফ প্রতিষ্ঠার বিধান, উত্তরাধিকার সংক্রান্ত বিশেষ বিধান। এই সকল বিধান Transfer of Property Act-এর সাধারণ বিধান দ্বারা প্রভাবিত হয়নি।

৩০৪.
খাই খালাসী রেহেন এর বৈশিষ্ট্য কী?
  1. দাতা দলিল জমা দেন
  2. গ্রহীতা টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত দখল রাখে
  3. শর্তাধীন বিক্রয় চূড়ান্ত করা হয়
  4. দখল হস্তান্তর করা হয় না
সঠিক উত্তর:
গ্রহীতা টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত দখল রাখে
উত্তর
সঠিক উত্তর:
গ্রহীতা টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত দখল রাখে
ব্যাখ্যা

⇒ নগদ অর্থ ঋণ হিসেবে গ্রহণের নিশ্চয়তার উদ্দেশ্যে ভবিষ্যত দেনা সৃষ্টি করতে পারে, এমন সম্পত্তির স্বত্ব অপরের নিকট হস্তান্তর করাকে রেহেন বা বন্ধক বলে।

সম্পত্তি হস্তান্তর আইনে ৬ প্রকার রেহেনের উল্লেখ রয়েছে।

ক) সাধারণ রেহেন:
সম্পত্তির দখল হস্তান্তর না করে রেহেনের টাকা ব্যক্তিগতভাবে পরিশােধের দায়িত্ব গ্রহণ করলে তাকে সাধারণ রেহেন বলে। এখানে শর্ত থাকে চুক্তি মােতাবেক ঋণ গ্রহীতা টাকা পরিশােধ করতে না পারলে ঋণদাতা উক্ত সম্পত্তি বিক্রয় করে তার প্রাপ্য টাকা গ্রহণ করতে পারবে।

(খ) শর্তাধীন বিক্রয়ের মাধ্যমে রেহেন :
যদি কোন সম্পত্তি এই শর্তে বিক্রয় করা হয় যে, নির্দিষ্ট তারিখে টাকা পরিশােধ না করলে বিক্রয় চূড়ান্ত হবে অর্থাৎ নির্দিষ্ট সময়ে টাকা পরিশােধ করলে বিক্রয় বাতিল হবে তাহলে তাকে শর্তাধীন বিক্রয়ের মাধ্যমে নেহেন বলে।

(গ) খাই খালাসী রেহেন:
দাতা সম্পত্তির দখল গ্রহীতাকে প্রদান করবে, টাকা পরিশােধ না হওয়া পর্যন্ত দখল রাখবে তাকে খাই খালাসী রেহেন বলে ।

(ঘ) ইংলিশ রেহেন:
দাতা নির্দিষ্ট তারিখে রেহেনের টাকা পরিশােধের অঙ্গীকার করে সম্পত্তি গ্রহীতার নিকট হস্তান্তর করবে। শর্ত থাকবে নির্দিষ্ট তারিখে টাকা পরিশােধ করলে গ্রহীতা দাতাকে সম্পত্তি ফিরিয়ে দিবে। এটি হলাে ইংলিশ রেহেন।

(ঙ) দলিল জমা দেওয়ার রেহেন:
ঢাকা, নারায়নগঞ্জ, চট্টগ্রাম শহরে বা সরকারী গেজেট দ্বারা নির্ধারিত অন্য কোন শহরে কোন ব্যক্তি যখন মহাজন বা তার প্রতিনিধির উপর জামানত সৃষ্টির জন্য দলিল জমা দেয়া হয় তাকে দলিল জমা দেওয়ার রেহেন বলে।

(চ) সংজ্ঞাহীন রেহেন:
যে রেহেন উপরােক্ত কোন রেহেনের অন্তর্ভুক্ত হয় না তাকে সংজ্ঞাহীন রেহেন বলে ।

৩০৫.
Under what condition is partial redemption of mortgaged property allowed?
  1. When interest is fully paid
  2. When property is inherited
  3. When the mortgage deed allows it
  4. When mortgagee acquires the mortgagor’s share
সঠিক উত্তর:
When mortgagee acquires the mortgagor’s share
উত্তর
সঠিক উত্তর:
When mortgagee acquires the mortgagor’s share
ব্যাখ্যা
ধারা ৬০- বন্ধক রাখা সম্পত্তির অংশ বিশেষ মুক্ত করার বিধান:
যদি কোনো ব্যক্তি বন্ধক রাখা একটি সম্পত্তির শুধুমাত্র একটি অংশ বা শেয়ারে আগ্রহী হন, তাহলে তিনি কেবলমাত্র নিজের অংশটুকু মুক্ত করতে পারবেন না, বন্ধকের বাকি টাকার অনুপাতে পরিশোধ করে;
কিন্তু ব্যতিক্রম হচ্ছে- যদি বন্ধকরক্ষক (mortgagee) বা একাধিক বন্ধকরক্ষক থাকলে সকলেই পুরো বা আংশিকভাবে সেই বন্ধকদাতার শেয়ার অধিগ্রহণ করেন, তাহলে তখন কেবল সেই ব্যক্তি তার অংশ মুক্ত করতে পারেন।

[Nothing in this section shall entitle a person interested in a share only of the mortgaged property to redeem his own share only, on payment of a proportionate part of the amount remaining due on the mortgage, except only where a mortgagee, or, if there are more mortgagees than one, all such mortgagees, has or have acquired, in whole or in part, the share of a mortgagor.]
৩০৬.
Termination of agency কোন ধারায় আছে?
  1. ২০১ ধারায়
  2. ২০৩ ধারায়
  3. ২০৪ ধারায়
  4. ২০০ ধারায়
সঠিক উত্তর:
২০১ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
২০১ ধারায়
ব্যাখ্যা
• চুক্তি আইনের ২০১ ধারার বিধান প্রতিনিধিত্বের পরিসমাপ্তি (Termination of agency):
প্রতিনিধিত্বের পরিসমাপ্তি ঘটতে পারে-
- প্রিন্সিপাল তার ক্ষমতা প্রত্যাহার করলে; অথবা
- এজেন্ট তার এজেন্সির কাজ পরিহার করলে; অথবা
- এজেন্সির কাজ সম্পন্ন হয়ে গেলে; অথবা
- প্রিন্সিপাল বা এজেন্টের মধ্যে কারও মৃত্যু হলে বা অপ্রকৃতিস্থ হলে; অথবা 
- দেনাদারদের প্রতিকারের জন্য প্রিন্সিপাল দেউলিয়া হলে।
-------------
• Section 201. Termination of agency:
 An agency is terminated by the principal revoking his authority; or by the agent renouncing the business of the agency; or by the business of the agency being completed; or by either the principal or agent dying or becoming of unsound mind; or by the principal being adjudicated an insolvent under the provisions of any Act for the time being in force for the relief of insolvent debtors.
৩০৭.
রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ৮১ ধারা অনুযায়ী, এই আইন কার্যকর হওয়ার পর কৃষি জমির একমাত্র শ্রেণীর অধিকারী কে হবেন?
  1. রায়ত
  2. মালিক
  3. জমিদার
  4. প্রজাস্বত্বধারী
সঠিক উত্তর:
মালিক
উত্তর
সঠিক উত্তর:
মালিক
ব্যাখ্যা

⇒ রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০-এর ধারা ৮১ অনুযায়ী, আইন কার্যকর হওয়ার পর কোনো এলাকায় কৃষি জমির একমাত্র শ্রেণীর অধিকারী হবে ‘মালিক’। এই মালিকদের অধিকার ও দায়িত্ব এই ধারা দ্বারা নিয়ন্ত্রিত হবে।

⇒ রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ৮১ ধারা: রায়তি কৃষকের শ্রেণিবিভাগ এবং তাহাদের অধিকার ও দায়িত্বসমূহ নিয়ন্ত্রণ:
(১) কোনো এলাকায় এই ভাগ সম্পূর্ণরূপে কার্যকর হইবার তারিখে অথবা তারিখ হইতে উক্ত এলাকায় কেবল মালিক নামে কৃষি জমির এক শ্রেণির অধিকারী থাকিবে এবং উক্ত ভূমি মালিকদের অধিকার ও দায়সমূহ এই ভাগের বিধান দ্বারা নিয়ন্ত্রিত হইবে:
তবে শর্ত থাকে যে, এই ধারা উক্তরূপ কোনো মালিককে তাহার জোতের খনিজ সম্পদের অধিকারসহ ভূনিম্নস্থ কোনো স্বার্থের উপর কোনো অধিকার প্রদান করিবে না:
আরও শর্ত থাকে যে, যেক্ষেত্রে সরকার নির্দিষ্ট সময়ের জন্য কোনো ভূমি ইজারা প্রদান করে, সেইক্ষেত্রে উক্ত ইজারা-গ্রহীতার অধিকার ও দায়সমূহ ইজারায় বর্ণিত শর্তাবলি অনুযায়ী পরিচালিত হইবে।
-------------
⇒The State Acquisition and Tenancy Act, 1950- Section 81- Class of agricultural tenants and regulation of their rights and liabilities:
(1) On and from the date of coming into force of the whole of this Part in any area, there shall, within that area, be only one class of holders of agricultural land, namely, maliks, and the rights and liabilities of every such land-holder shall be regulated by the provisions of this Part: 
Provided that nothing in this section shall confer on any such malik any right to any interests in the sub-soil including rights to minerals in his holding:
Provided further that when the Government lease out any land for any particular period, the rights and liabilities of such a lessee shall be governed by such terms and conditions as may be set forth in the lease.

৩০৮.
রায়তের দখলে থাকা চা বাগানের খাস জমি কার লিখিত অনুমতি ছাড়া হস্তান্তর করা যাবে না?
  1. ভূমি সংস্কার বোর্ড
  2. ডেপুটি কমিশনার
  3. জেলা ভূমি অফিসার
  4. উপজেলা নির্বাহী অফিসার
সঠিক উত্তর:
ডেপুটি কমিশনার
উত্তর
সঠিক উত্তর:
ডেপুটি কমিশনার
ব্যাখ্যা
ধারা ৮৮: রায়াতদের হোল্ডিং-এর হস্তান্তরযোগ্যতা:
রায়তের হোল্ডিং বা তার অংশ বা হিস্যা, এই আইন অনুযায়ী, অন্যান্য স্থাবর সম্পত্তির মতোই রায়তের দ্বারা হস্তান্তর করা যাবে।

তবে,
- চা বাগানের খাস জমি (যা ধারা ২০(২) অনুযায়ী রায়তের দখলে থাকে) বা তার অংশ, ডেপুটি কমিশনারের লিখিত অনুমতি ছাড়া হস্তান্তর করা যাবে না, এবং এই হস্তান্তর চা বাগানের পূর্ণতা বা চা চাষের কার্যক্রমে কোনো ধরনের বাধা সৃষ্টি করতে পারবে না।

অর্থাৎ The State Acquisition and Tenancy Act এর ধারা ৮৮ অনুযায়ী, রায়তের দখলে থাকা চা বাগানের খাস জমি বা তার অংশ ডেপুটি কমিশনারের লিখিত অনুমতি ছাড়া হস্তান্তর করা যাবে না। এছাড়া, হস্তান্তর চা বাগানের পূর্ণতা বা চা চাষের কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারবে না। 
৩০৯.
সম্পত্তি হস্তান্তর আইনের ৬৯ ধারায় আদালতের হস্তক্ষেপ ব্যতীত কোন ধরণের সম্পত্তি বিক্রয় করার অধিকার দেয়া হয়েছে?
  1. ইজারাধীন সম্পত্তি
  2. বিচারাধীন সম্পত্তি
  3. বেদখলকৃত সম্পত্তি
  4. বন্ধকী সম্পত্তি
সঠিক উত্তর:
বন্ধকী সম্পত্তি
উত্তর
সঠিক উত্তর:
বন্ধকী সম্পত্তি
ব্যাখ্যা
[ধারা ৬৯] আদালতের হস্তক্ষেপ ব্যতীত বিক্রয়-
 
আদালতের হস্তক্ষেপ ব্যতীত বন্ধকী সম্পত্তি বিক্রয় করতে বন্ধকগ্রহীতাকে ৬৯ ধারায় ক্ষমতা দেওয়া হয়েছে। বন্ধকের ক্ষেত্রে সাধারণ নিয়ম হলো- ৬৭ ধারায় বন্ধকগ্রহীতা ফোরক্লোসার বা আদালতের মাধ্যমে বন্ধকি সম্পত্তি বিক্রয়ের জন্য মোকদ্দমা দায়ের করবে। এমনকি ৬৮ ধারায় বন্ধকি-অর্থের জন্য বন্ধকগ্রহীতা মোকদ্দমা দায়ের করতে পারে। কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রে, ৬৯ ধারা-বন্ধকগ্রহীতাকে বন্ধকী-সম্পত্তি আদালতের আশ্রয় গ্রহণ ছাড়াই বিক্রয় করার অধিকার দিয়েছে।
যেমন:

ক. যেক্ষেত্রে বন্ধকটি হলো ইংলিশ বন্ধক এবং কোন পক্ষই হিন্দু, মোহাম্মাদান বা বৌদ্ধ বা সরকারী গেজেটে প্রকাশিত কোন বংশ, বা শ্রেণীর না;
খ. যেক্ষেত্রে বন্ধকগ্রহীতা এবং বন্ধকী দলিল সরকারকে বিক্রয়ে ব্যক্তভাবে ক্ষমতা দিয়েছে;
গ. যেক্ষেত্রে বন্ধকী দলিল বিক্রয়ের ব্যক্ত ক্ষমতা দিয়েছে এবং বন্ধকটি ঢাকা বা সরকারি গেজেটে প্রকাশিত কোন শহরে সম্পাদন করা হয়েছে।
৩১০.
সম্পত্তি হস্তান্তর আইনের ৯ ধারার বিধান কী?
  1. Operation of transfer
  2. Oral transfer
  3. Rule against perpetuity
  4. Condition restraining alienation
সঠিক উত্তর:
Oral transfer
উত্তর
সঠিক উত্তর:
Oral transfer
ব্যাখ্যা
⇒  সম্পত্তি হস্তান্তর আইনের ৯ ধারার বিধান: মৌখিক হস্তান্তর:
যে সকল ক্ষেত্রে লিখিত হওয়ার আবশ্যকতা আইন দ্বারা প্রত্যক্ষ ভাবে উল্লেখ করা হয় নাই, সে সকল ক্ষেত্রে লিখিত দলিল ছাড়াই সম্পত্তি হস্তান্তর করা যেতে পারে।

- Section 9: Oral transfer:
A transfer of property may be made without writing in every case in which a writing is not expressly required by law.

মৌখিক হস্তান্তর (Oral transfer) :
সম্পত্তি হস্তান্তর আইনের ৯ ধারায় বলা হয়েছে, যেসকল ক্ষেত্রে লিখিত দলিলের আবশ্যকতা আইনে সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হয় নাই, সেসকল ক্ষেত্রে লিখিত দলিল ছাড়াই সম্পত্তি হস্তান্তর করা যেতে পারে। রেজিস্ট্রেশন আইন সম্পত্তি হস্তান্তর আইনের পরিপূরক। সুতরাং যে সকল হস্তান্তরে রেজিস্ট্রেশনের বিধান রয়েছে, তা মৌখিক ভাবে হস্তান্তর করা যায় না। এক্ষেত্রে বলা যায়, যে সকল সম্পত্তির হস্তান্তর লিখিত দলিলের মাধ্যমে হওয়ার প্রয়োজন নেই এবং যে সকল হস্তান্তরের জন্য রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই সে সকল হস্তান্তর মৌখিক ভাবে করা যায়।
৩১১.
According to Section 124 of The Transfer of Property Act, 1882, if a gift includes both existing and future property, the gift is:
  1. Entirely valid
  2. Entirely void
  3. Valid only for the existing property
  4. Valid only for the future property
সঠিক উত্তর:
Valid only for the existing property
উত্তর
সঠিক উত্তর:
Valid only for the existing property
ব্যাখ্যা
Section 124:  Gift of existing and future property:
A gift comprising both existing and future property is void as to the latter.

• ধারা ১২৪- বর্তমান ও ভবিষ্যৎ সম্পত্তি একত্রে দান:
বর্তমান ও ভবিষ্যৎ উভয় সম্পত্তি একত্রে দান করা হলে, শেষােক্ত সম্পত্তির দান বাতিল বলে গণ্য হবে।

ধারা ১২৪ অনুযায়ী,
যদি কোনো ব্যক্তি বর্তমান এবং ভবিষ্যৎ সম্পত্তি একত্রে দান করেন, তবে সেই দানের যে অংশটি ভবিষ্যৎ সম্পত্তি বা ভবিষ্যতে অর্জিত হতে পারে, তা বাতিল বলে গণ্য হবে। এর অর্থ হলো, দাতার মালিকানাধীন বর্তমানে বিদ্যমান সম্পত্তি দান করা বৈধ হলেও ভবিষ্যৎ সম্পত্তি, যা দাতার দানকালে তার মালিকানায় নেই এবং ভবিষ্যতে অর্জিত হতে পারে এমন সম্পত্তি, দানের আওতায় আসবে না এবং সেই অংশটি আইনের বাতিল বলে বিবেচিত হবে।
৩১২.
The Contract Act, 1872 এর বিধান মতে কোন শর্তটি জিম্মা (bailment) এর আবশ্যকীয় উপাদান নয়?
  1. চুক্তি থাকতে হবে
  2. বিষয়বস্তু অর্পণ বা হস্তান্তর করতে হবে
  3. স্থাবর সম্পত্তি হতে হবে
  4. বিশেষ উদ্দেশ্যে জিম্মা
সঠিক উত্তর:
স্থাবর সম্পত্তি হতে হবে
উত্তর
সঠিক উত্তর:
স্থাবর সম্পত্তি হতে হবে
ব্যাখ্যা
• চুক্তি আইনের ১৪৮ ধারার বিধান "জিম্মা", "জিম্মাদাতা" এবং "জিম্মাদার" এদের সংজ্ঞা (Bailment, bailor, and bailee defined):

- জিম্মা- চুক্তির ভিত্তিতে কোন ব্যক্তি কর্তৃক অপর কোন ব্যক্তিকে কোনো উদ্দেশ্যে কোন মালপত্র এরূপভাবে প্রদান করা হয় যে, যখন উদ্দেশ্য সাধিত হয় তখন মাল প্রদানকারীর নির্দেশ অনুসারে তা ফেরত দিতে বা অন্যভাবে এর বিলি ব্যবস্থা করতে হবে।

- জিম্মাদাতা- মালামাল প্রদানকারী ব্যক্তিকে জিম্মাদাতা বলা হয়।

- জিম্মাদার- যে ব্যক্তির নিকট এগুলি প্রদান করা হয় তাকে জিম্মাদার বলা হয়।

- জিম্মা এমন একধরনের চুক্তি যেখানে ২টি পক্ষ থাকে। যেমন: জিম্মাদাতা ও জিম্মাদার।
- এই ধরনের চুক্তি দ্বারা অস্থাবর সম্পত্তি হস্তান্তর করা যায়।

অর্থাৎ উল্লিখিত প্রশ্নে Contract of Bailment এ জামানত হিসেবে স্থাবর সম্পত্তি হতে হবে শর্তটি জিম্মা (bailment) এর আবশ্যকীয় উপাদান নয়।
-----------
Section 148. "Bailment", "bailor", and "bailee" defined:
 A "bailment" is the delivery of goods by one person to another for some purpose, upon a contract that they shall, when the purpose is accomplished, be returned or otherwise disposed of according to the directions of the person delivering them.
The person delivering the goods is called the "bailor".
The person to whom they are delivered is called the "bailee". 
 
Explanation – If a person already in possession of the goods of another contracts to hold them as a bailee, he thereby becomes the bailee, and the owner becomes the bailor, of such goods although they may not have been delivered by way of bailment.
৩১৩.
The Registration Act, 1908 এর ২৬ ধারার বিধান অনুযায়ী বাংলাদেশের বাইরে সম্পাদিত দলিল কত সময়ের মধ্যে রেজিস্ট্রির জন্য দাখিল করতে হবে?
  1. দলিল সম্পাদনের ৩ মাসের মধ্যে
  2. দলিল সম্পাদনের ৬ মাসের মধ্যে
  3. দলিলটি বাংলাদেশে পৌঁছাবার পরবর্তী ৪ মাসের মধ্যে
  4. দলিলটি বাংলাদেশে পৌঁছাবার পরবর্তী ৬ মাসের মধ্যে
সঠিক উত্তর:
দলিলটি বাংলাদেশে পৌঁছাবার পরবর্তী ৪ মাসের মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
দলিলটি বাংলাদেশে পৌঁছাবার পরবর্তী ৪ মাসের মধ্যে
ব্যাখ্যা
⇒ রেজিস্ট্রেশন আইনের ২৬ ধারার বিধান বাংলাদেশের বাহিরে সম্পাদিত দলিলপত্র:- বাংলাদেশের বাহিরে সকল বা যে কোন পক্ষ কর্তৃক সম্পাদিত বলিয়া দাবিকৃত কোন দলিল দাখিলকরনের জন্য ইতঃপূর্বে নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরও যেক্ষেত্রে নিবন্ধনের জন্য দাখিল করা না হয়, সেইক্ষেত্রে নিবন্ধনকারী কর্মকর্তা যদি এই মর্মে সন্তুষ্ট হন যে.-
(ক) দলিলটি উক্তরূপে সম্পাদিত, এবং
(খ) ইহা বাংলাদেশে পৌছিবার পর চার মাস সময়ের মধ্যে নিবন্ধনের জন্য দাখিল করা হইয়াছে।
তাহা হইলে তিনি, উপযুক্ত ফি পরিশোধ সাপেক্ষে, উক্ত দলিল নিবন্ধনের জন্য গ্রহণ করিতে পারিবেন।
---------------
⇒ The Registration Act, 1908 Section 26. Documents executed out of Bangladesh:
-When a document purporting to have been executed by all or any of the parties out of Bangladesh is not presented for registration will after the expiration of the time hereinbefore prescribed in that behalf, the registering officer, if satisfied- 
(a) that the instrument was so executed, and 
(b) that it has been presented for registration within four months after its arrival in Bangladesh, 
may, on payment of the proper registration fee, accept such document for registration.
৩১৪.
রায়াতকে তার অধিকার বা জমির অংশ থেকে উচ্ছেদ করার জন্য কোন ধরনের আদেশ প্রয়োজন?
  1. সরকারের আদেশ
  2. সিভিল কোর্টের আদেশ
  3. ভূমি অফিসের আদেশ
  4. রেজিস্ট্রেশন অফিসের আদেশ
সঠিক উত্তর:
সিভিল কোর্টের আদেশ
উত্তর
সঠিক উত্তর:
সিভিল কোর্টের আদেশ
ব্যাখ্যা
The State Acquisition and Tenancy Act, 1950- ধারা ৮৫ - রায়াতের উচ্ছেদের ভিত্তি:
"একটি রায়াতকে তার অধিকার বা অধিকারভুক্ত কোন অংশ থেকে উচ্ছেদ করা যাবে না, সিভিল কোর্টের একটি উচ্ছেদ আদেশ ছাড়া, যা সম্পূর্ণ অধিকার বা যে কোন অংশের জন্য, যেটি সংশ্লিষ্ট আইন অনুসারে রায়াতের বিরুদ্ধে কোনো অপরাধ বা আইন লঙ্ঘনের কারণে দেওয়া হয়েছে।"

অর্থাৎ, একটি রায়াতকে তার জমি বা জমির অংশ থেকে উচ্ছেদ করতে হলে, সেটি কেবল সিভিল কোর্টের আদেশের মাধ্যমে হতে পারে, যেখানে রায়াত কোনো আইনি লঙ্ঘন করেছে বা এই আইনের কোনো শর্ত ভঙ্গ করেছে।
৩১৫.
The State Acquisition and Tenancy Act,1950 এর কত ধারায় হোল্ডিং-এর সংজ্ঞা দেওয়া হয়েছে?
  1. ২(১২) ধারায়
  2. ২(১৩) ধারায়
  3. ২(১৪) ধারায়
  4. ২(১৫) ধারায়
সঠিক উত্তর:
২(১৩) ধারায়
উত্তর
সঠিক উত্তর:
২(১৩) ধারায়
ব্যাখ্যা
⇒রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ২(১৩) ধারায় হোল্ডিং-এর সংজ্ঞা দেওয়া হয়েছে।
- ধারা ২(১৩)- জোত [Holding]:
'হোল্ডিং বা জোত' অর্থ ভূমির একটি খণ্ড অথবা খণ্ডসমূহ বা তার একটি অবিভক্ত অংশ যা কোনো রায়ত বা অধীনস্থ রায়ত কর্তৃক অধিকৃত এবং যা কোনো পৃথক প্রজাস্বত্বের বিষয়বস্তু;
একটি খতিয়ানে একটি দাগ থাকতে পারে, আবার একাধিক দাগও থাকতে পারে। এ রকম একটি খতিয়ানের অন্তর্ভুক্ত ভূমিকে হোল্ডিং বা জোত-জমা বলা হয়।
-----------------------------
⇒The State Acquisition and Tenancy Act, 1950-Section-2(13) “holding” means a parcel or parcels of land or an undivided share thereof, held by a raiyat or an under-raiyat and forming the subject of a separate tenancy;
৩১৬.
সম্পত্তি হস্তান্তর আইনের দানের বিধান অনুযায়ী, বন্ধকী সম্পত্তিকে পুনরায় বন্ধক -
  1. দেয়া যাবে না
  2. বন্ধকগ্রহীতার মৌখিক অনুমতি সাপেক্ষে দেয়া যাবে
  3. বন্ধকগ্রহীতার লিখিত অনুমতি সাপেক্ষে দেয়া যাবে
  4. খ বা গ
সঠিক উত্তর:
বন্ধকগ্রহীতার লিখিত অনুমতি সাপেক্ষে দেয়া যাবে
উত্তর
সঠিক উত্তর:
বন্ধকগ্রহীতার লিখিত অনুমতি সাপেক্ষে দেয়া যাবে
ব্যাখ্যা
ধারা ৫৩ঘ: বন্ধককৃত স্থাবর সম্পত্তি হস্তান্তর করা যাবে না

বন্ধকগ্রহীতার লিখিত অনুমতি ব্যতীত নিবন্ধনকৃত বন্ধকী সম্পত্তিকে পুনরায় বন্ধক করা যাবে না অথবা বিক্রয় করা যাবে না, এবং অন্যথায় যে কোন পুনঃবন্ধক বা বিক্রয় বাতিল হবে।

Section 53D: Immoveable Property under mortgage not to be transferred
No immoveable property under registered mortgage shall be re-mortgaged or sold without the written consent of the mortgagee, and any re-mortgage or sale made otherwise shall be void.
৩১৭.
রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন এর ৮১ ধারা অনুযায়ী কৃষি প্রজাগণকে কয় শ্রেণীতে বিভক্ত করা হয়েছে?
  1. এক শ্রেণীতে
  2. দুই শ্রেণীতে
  3. তিন শ্রেণীতে
  4. কোন শ্রেণীতে বিভক্ত করা হয়নি
সঠিক উত্তর:
এক শ্রেণীতে
উত্তর
সঠিক উত্তর:
এক শ্রেণীতে
ব্যাখ্যা
⇒ রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ৮১ ধারার বিধান: রায়তি কৃষকের শ্রেণিবিভাগ এবং তাহাদের অধিকার ও দায়িত্বসমূহ নিয়ন্ত্রণ:
(১) কোনো এলাকায় এই ভাগ সম্পূর্ণরূপে কার্যকর হইবার তারিখে অথবা তারিখ হইতে উক্ত এলাকায় কেবল মালিক নামে কৃষি জমির এক শ্রেণির অধিকারী থাকিবে এবং উক্ত ভূমি মালিকদের অধিকার ও দায়সমূহ এই ভাগের বিধান দ্বারা নিয়ন্ত্রিত হইবে:
তবে শর্ত থাকে যে, এই ধারা উক্তরূপ কোনো মালিককে তাহার জোতের খনিজ সম্পদের অধিকারসহ ভূনিম্নস্থ কোনো স্বার্থের উপর কোনো অধিকার প্রদান করিবে না:
আরও শর্ত থাকে যে, যেক্ষেত্রে সরকার নির্দিষ্ট সময়ের জন্য কোনো ভূমি ইজারা প্রদান করে, সেইক্ষেত্রে উক্ত ইজারা-গ্রহীতার অধিকার ও দায়সমূহ ইজারায় বর্ণিত শর্তাবলি অনুযায়ী পরিচালিত হইবে।
--------
Section 81. Class of agricultural tenants and regulation of their rights and liabilities
(1) On and from the date of coming into force of the whole of this Part in any area, there shall, within that area, be only one class of holders of agricultural land, namely, maliks, and the rights and liabilities of every such land-holder shall be regulated by the provisions of this Part: 

Provided that nothing in this section shall confer on any such malik any right to any interests in the sub-soil including rights to minerals in his holding:

Provided further that when the Government lease out any land for any particular period, the rights and liabilities of such a lessee shall be governed by such terms and conditions as may be set forth in the lease.
৩১৮.
In a gift under the Transfer of Property Act, 1882, "If the donee dies before acceptance, ____________."
  1. the gift is voidable
  2. the gift is void
  3. the gift is valid
  4. both A and B
সঠিক উত্তর:
the gift is void
উত্তর
সঠিক উত্তর:
the gift is void
ব্যাখ্যা
The Transfer of Property Act, 1882 Section 122.“Gift” defined:
 “Gift” is the transfer of certain existing moveable or immoveable property made voluntarily and without consideration, by one person, called the donor, to another, called the donee, and accepted by or on behalf of the donee.
Acceptance when to be made:
Such acceptance must be made during the lifetime of the donor and while he is still capable of giving. 
If the donee dies before acceptance, the gift is void.
--------------
⇒ সম্পত্তি হস্তান্তর আইনের ১২২ ধারার বিধান: দান (Gift) এর সংজ্ঞা:
- এক ব্যক্তি স্বেচ্ছায় এবং প্রতিদান ছাড়া নির্দিষ্ট বিদ্যমান কোন অস্থাবর বা স্থাবর সম্পত্তি অন্য ব্যক্তিকে হস্তান্তর করলে এবং সে ব্যক্তি বা তার পক্ষ হতে এই হস্তান্তর গ্রহণ করলে তাকে দান বলা হয়।
- যে ব্যক্তি এভাবে সম্পত্তি হস্তান্তর করে তাকে দাতা এবং যে ব্যক্তি তা গ্রহণ করে তাকে দানগ্রহীতা বলা হয়।

দান কখন গ্রহণ করতে হয় (Acceptance when to be made)
-দাতার জীবনকালে এবং দাতা দান করতে সম্পূর্ণ সক্ষম অবস্থায় উক্ত দান অবশ্যই গ্রহণ করতে হবে।
- দান গ্রহণের পূর্বে যদি দানগ্রহীতা মারা যায় তাহলে দান বাতিল হবে।
৩১৯.
'দলিল নিবন্ধনের সকল ফিস দলিল দাখিলের সময় প্রদান করতে হবে'- The Registration Act, 1908 এর কত ধারার বিধান?
  1. ধারা ৮০
  2. ধারা ৮১
  3. ধারা ৮২
  4. ধারা ৮৫
সঠিক উত্তর:
ধারা ৮০
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৮০
ব্যাখ্যা

The Registration Act, 1908 এর ধারা ৮০- দলিল দাখিলের সময় ফিস প্রদেয়:
এই আইনের অধীন দলিল নিবন্ধনের সকল ফিস দলিল দাখিলের সময় প্রদেয়।

Section 80- Fees payable on presentation:
All fees for the registration of documents under this Act shall payable on the presentation of such documents.

৩২০.
নিম্নবর্ণিত কোন মামলায় Ad valorem কোর্ট ফি দিতে হবে না?
  1. দলিল বাতিল
  2. বণ্টন মামলা
  3. চুক্তি বলবৎকরণ
  4. দখল পুনরুদ্ধার
সঠিক উত্তর:
বণ্টন মামলা
উত্তর
সঠিক উত্তর:
বণ্টন মামলা
ব্যাখ্যা
কোর্ট ফি ২ ধরনের:
১/ মূল্যমানের উপর ভিত্তি করে [Ad-valorem court fee];
২/ নির্দিষ্ট [Fixed court fee]।
 
মূল্যমানের উপর ভিত্তি করে [Ad-valorem court fee]:
কোন মোকদ্দমার মূল্যমান এর উপর বা দাবীর মূল্যমানের উপর ভিত্তি করে এই কোর্ট ফি নির্ণয় করা হয়ে থাকে।
 
নির্দিষ্ট [Fixed court fee]:
কিছু বিষয়ে বিচারের বিষয়টি যাই থাকুক না কেন আদালতেকে সুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমান ফি দিতে হয়। মোকদ্দমার মূল্যমানের উপর কোর্ট ফি নির্ভর করে না।

 বণ্টন মামলায় দখলে থাকলে ৩০০ টাকা Fixed court fee এবং দখলে না থাকলে Ad-valorem court fee দিতে হবে।
৩২১.
আপিলযোগ্য আদেশের ক্ষেত্রে আপিল চূড়ান্ত হওয়ার তারিখ হতে _________ নিবন্ধনের উদ্দেশ্যে আদেশের কপি দাখিল করা যাবে।
  1. ১ মাসের মধ্যে
  2. ৩ মাসের মধ্যে
  3. ৪ মাসের মধ্যে
  4. ৬ মাসের মধ্যে
সঠিক উত্তর:
৩ মাসের মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
৩ মাসের মধ্যে
ব্যাখ্যা

• The Registration Act,1908 এর ধারা ২৩: দলিল দাখিলকরণের সময়:
ধারা ২৪, ২৫ এবং ২৬ এর বিধানাবলি সাপেক্ষে, উইল ব্যতীত অন্য কোন দলিল যদি উহা সম্পাদনের তারিখ হইতে তিন মাসের মধ্যে উপযুক্ত কর্মকর্তার নিকট নিবন্ধনের উদ্দেশ্যে দাখিল করা না হয়, তাহা হইলে উহা নিবন্ধনের জন্য গৃহীত হইবে না:

তবে শর্ত থাকে যে, ডিক্রি বা আদেশের নকল, ডিক্রি বা আদেশ দানের তারিখ হইতে তিন মাসের মধ্যে, বা, যেক্ষেত্রে উহা আপিলযোগ্য, সেইক্ষেত্রে আপিল চূড়ান্ত হওয়ার তারিখ হইতে তিন মাসের মধ্যে দাখিল করা যাইবে।

Section 23. Time for presenting documents:
Subject to the provisions contained in sections 24, 25 and 26, no document other than a will shall be accepted for registration unless presented for that purpose to the proper officer within 19[three months] from the date of its execution: 

Provided that a copy of a decree or order may be presented within three months from the day on which the decree or order was made, or, where it is appealable, within three months from the day on which it becomes final.

৩২২.
একটি বিক্রয় চুক্তি সম্পাদনের কত দিনের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য উপস্থাপন করতে হয়?
  1. ৩০
  2. ৬০
  3. ৯০
  4. ১২০
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা

ধারা ১৭ক- বিক্রয় চুক্তি, ইত্যাদির নিবন্ধন:

(১) এই আইন বা আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, যে কোন স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তিপত্র লিখিত হইতে হইবে, তৎসঙ্গে উহা সংশ্লিষ্ট পক্ষগণ কর্তৃক সম্পাদিত ও নিবন্ধিত হইতে হইবে।

(২) উপ-ধারা (১) এ উল্লিখিত বিক্রয়-চুক্তি, সম্পাদনের তারিখ হইতে ৬০ দিনের মধ্যে নিবন্ধনের জন্য দাখিল করিতে হইবে এবং এইক্ষেত্রে দলিল নিবন্ধনের বিধানাবলি প্রযোজ্য হইবে।

Section 17A- Registration of contract for sale, etc:
(1) Notwithstanding anything to the contrary contained in this Act or any other law for the time being in force, a contract for sale of any immovable property shall be in writing, executed by the parties thereto and registered. 
 
(2) A contract for sale referred to in sub-section (1) shall be presented for registration within sixty days from the date of execution of the contract and the provisions regarding registration of instruments shall apply.

৩২৩.
উত্তরকালীন অসম্ভবতা (supervening impossibility) এর ক্ষেত্রে নিম্নের কোন শর্তটি প্রযোজ্য নয়?
  1. চুক্তি করার সময় চুক্তি পালন সম্ভব ছিল
  2. চুক্তি পরবর্তী কার্যসম্পাদন অসম্ভব হয়
  3. অসম্ভবতা অঙ্গীকারকারীর অবহেলার কারণে হয়
  4. অসম্ভবতা প্রাকৃতিক বা রাষ্ট্রীয় কারণে হয়
সঠিক উত্তর:
অসম্ভবতা অঙ্গীকারকারীর অবহেলার কারণে হয়
উত্তর
সঠিক উত্তর:
অসম্ভবতা অঙ্গীকারকারীর অবহেলার কারণে হয়
ব্যাখ্যা
• চুক্তি করার পর কোন ঘটনা দ্বারা চুক্তি পালন করা অসম্ভব হয়ে পড়লে তাকে উত্তরকালীন অসম্ভবতা (Supervening impossibility) বলে। পরবর্তীকালে কোন ঘটনা দ্বারা চুক্তি পালন করা অসম্ভব হয়ে পড়লে চুক্তির পরিসমাপ্তি ঘটে। চুক্তি সৃষ্টির সময় যা করা সম্ভব ছিল পরবর্তীকালে কোন অপ্রত্যাশিত ঘটনার জন্য তা যদি অসম্ভব হয়ে পড়ে এরূপ ঘটনাকে উত্তরকালীন অসম্ভবতা (Supervening impossibility) বলে। তাই অসম্ভবতা অঙ্গীকারবদ্ধকারীর অবহেলার কারণে হয় এই শর্তটি Supervening impossibility এর ক্ষেত্রে প্রযোজ্য নয়।

চুক্তি আইনের ৫৬ ধারার ১ম অংশে বলা হয়েছে, যে কাজ এর প্রকৃতির জন্য করা অসম্ভব সে কাজ করার সম্মতি বাতিল। উদাহরণ-ক খ-এর সাথে যাদু বলে ধন আবিষ্কার করতে সম্মত হন। সম্মতিটি বাতিল। কারণ, যাদু বলে ধন আবিষ্কার সম্ভব নয়।

উদাহরণ- ১
রোকেয়া বেগম একটি জন্মদিনের অনুষ্ঠান করার জন্য সাদমান মুশরিফাতের কাছ থেকে ৫০০০ টাকা দিয়ে এক দিনের জন্য একটি ঘর ভাড়া করলো। জন্মদিনের অনুষ্ঠানের আগের দিন ঘরটি আগুনে পুড়ে গেলো।উত্তরকালীনঅসম্ভবতার কারণে রোকেয়া বেগম এবং সাদমান মুশরিফাতের মধ্যকার চুক্তিটি পরিসমাপ্তি হয়ে গেলো।এই চুক্তির জন্য সাদমান মুশরিফাত দায়ী থাকবে না।
৩২৪.
জমির মালিকানা নিয়ে প্রশ্ন জড়িত থাকলে তার প্রতিকার ও খতিয়ান সংশোধনের আদেশ কে দিতে পারেন?
  1. সহকারী কমিশনার (ভূমি)
  2. দেওয়ানী আদালত
  3. ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল
  4. সেটেলমেন্ট অফিসার
সঠিক উত্তর:
দেওয়ানী আদালত
উত্তর
সঠিক উত্তর:
দেওয়ানী আদালত
ব্যাখ্যা
- The State Acquisition and Tinancy Act, 1950 এর ১৪৫ক ধারার   সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে যুগ্ম জেলা জজদের মধ্য হতে ভূমি জরিপ ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ করবেন।
এভাবে বিচারক নিয়োগ না হওয়া পর্যন্ত সরকার যুগ্ম জেলা জজদের ভূমি জরিপ ট্রাইব্যুনালের বিচারকাজের ক্ষমতা দিতে পারবে। (উপধারা- ৩ক)
এরূপভাবে ক্ষমতাপ্রাপ্ত যুগ্ম জেলা জজ ট্রাইব্যুনালের নিয়োগপ্রাপ্ত বিচারক হিসেবে গণ্য হবেন। (উপধারা- ৩খ) 
এ ছাড়া ভূমি জরিপ ট্রাইব্যুনাল থেকে স্থানান্তরিত মামলা নিষ্পত্তির জন্য সরকার এক বা একাধিক সিনিয়র সহকারী জজ বা সহকারী জজকে ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ বা ক্ষমতা দিতে পারবে। (উপধারা- ৩গ)

- মালিকানার প্রশ্ন এবং খতিয়ান সংশোধনের উদ্দেশ্যে দেওয়ানী আদালতে The Specific Relief Act, 1877'র ৪২ ধারার অধীনে মালিকানা তথা স্বত্বের ঘোষণা কিংবা ঐ সম্পত্তিতে দখলের অধিকার আছে মর্মে ঘোষণার মামলায় ডিক্রি প্রাপ্ত হয়ে উক্ত ডিক্রি বলে SAT Act, 1950'র ৫৪ ধারানুসারে খতিয়ানের ভুল সংশোধন করে নেওয়া হয়।
৩২৫.
একজন অকৃষি প্রজা কোন উদ্দেশ্যে জমি ব্যবহার করতে পারেন না?
  1. ব্যবসায়িক কাজে
  2. ধর্মীয় উদ্দেশ্যে
  3. চা চাষের উদ্দেশ্যে
  4. আবাসিক উদ্দেশ্যে
সঠিক উত্তর:
চা চাষের উদ্দেশ্যে
উত্তর
সঠিক উত্তর:
চা চাষের উদ্দেশ্যে
ব্যাখ্যা
The Non-Agricultural Tenancy Act, 1949 ধারা ৪: অকৃষি প্রজা যে সকল উদ্দেশ্যে অকৃষি জমি ব্যবহার করতে পারেন-
(ক) গৃহস্থালি বা আবাসিক উদ্দেশ্যে;
(খ) শিল্প বা ব্যবসায়িক উদ্দেশ্যে;
(গ) ধর্মীয় বা অন্যান্য উদ্দেশ্যে।

⇒ 'চা চাষ' কৃষি কাজের (agricultural) অন্তর্গত, তাই এটি অকৃষি প্রজার জমি ব্যবহারের বৈধ উদ্দেশ্য নয়।
৩২৬.
কৃষি কার্য বা শিল্প উৎপাদন ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে স্থাবর সম্পত্তির ইজারা হলে যে কোন পক্ষ কর্তৃক ইজারার মাসের শেষ দিন হতে _______ পূর্বে দেওয়া নোটিশ মূলে বাতিলযোগ্য।
  1. ৭ দিন
  2. ১০ দিন
  3. ১৫ দিন
  4. ২১ দিন
সঠিক উত্তর:
১৫ দিন
উত্তর
সঠিক উত্তর:
১৫ দিন
ব্যাখ্যা
• সম্পত্তি হস্তান্তর আইনের ১০৬ ধারা- লিখিত চুক্তি বা স্থানীয় রীতির অবর্তমানে কতিপয় ইজারার মেয়াদ:

কৃষি কার্য বা শিল্প উৎপাদনের জন্য স্থাবর সম্পত্তির ইজারা হলে তা বছর হতে বছরের ইজারা হিসেবে গণ্য করা হবে এবং এই ইজারাদাতা ও গ্রহীতার মধ্যে যে কোন পক্ষ কর্তৃক ইজারার বছরের শেষ দিন হতে ৬ মাস পূর্বে দেওয়া নোটিশ মূলে সমাপ্তিযোগ্য।

অন্য কোন উদ্দেশ্যে স্থাবর সম্পত্তির ইজারা হলে তা মাস হতে মাসের ইজারা হিসেবে গণ্য হবে এবং তা ইজারাদাতা ও গ্রহীতার মধ্যে যে কোন পক্ষ কর্তৃক ইজারার মাসের শেষ দিন হতে ১৫ দিন পূর্বে দেওয়া নোটিশ মূলে বাতিলযোগ্য।

এই ধারার আওতায় প্রত্যেকটি নোটিশ অবশ্যই লিখিত এবং নোটিশ দাতা বা তার পক্ষ হতে স্বাক্ষরিত হতে হবে এবং এই নোটিশ ডাকযোগে বা অর্পণের মাধ্যমে বা ব্যক্তিগত ভাবে প্রদান করতে হবে অথবা তার পরিবারের কোন সদস্যকে বা তার বাসভবনের কোন কর্মচারীকে তা প্রদান করতে হবে। অথবা যদি এরূপ সম্ভব না হয় তাহলে সম্পত্তির প্রকাশ্য স্থানে লটকিয়ে দিতে হবে।

Section 106- Duration of certain leases in absence of written contract or local usage:

In the absence of a contract or local law or usage to the contrary, a lease of immoveable property for agricultural or manufacturing purposes shall be deemed to be a lease from year to year, terminable, on the part of either lessor or lessee, by six months' notice expiring with the end of a year of the tenancy; and a lease of immoveable property for any other purpose shall be deemed to be a lease from month to month, terminable, on the part of either lessor or lessee, by fifteen days' notice expiring with the end of a month of the tenancy. 
 
Every notice under this section must be in writing signed by or on behalf of the person giving it, and either be sent by post to the party who is intended to be bound by it or be tendered or delivered personally to such party, or to one of his family or servants at his residence, or (if such tender or delivery is not practicable) affixed to a conspicuous part of the property.
৩২৭.
The Non-Agricultural Tenancy Act, 1949 এর ২৪ ধারা অনুসারে pre-emption-এর ক্ষেত্রে উক্ত আইনের ২৩ ধারার নোটিশ জারির কতদিনের ভিতর আদালতে মামলা দায়ের কত হবে?
  1. দুই মাস
  2. তিন মাস
  3. চার মাস
  4. ছয় মাস
সঠিক উত্তর:
চার মাস
উত্তর
সঠিক উত্তর:
চার মাস
ব্যাখ্যা
• The Non-Agricultural Tenancy Act, 1949 এর ধারা ২৪ এর অধীন অকৃষি ভূমির ক্ষেত্রে অগ্রক্রয়ের আবেদন করা হয়-

আবেদন করতে পারবে:
কোন প্রজা অ-কৃষি জমির অংশ/শেয়ার হস্তান্তর/বিক্রয় করলে, ঐ জমির এক বা একাধিক সহ-অংশীদার [co-sharer] ঐ জমির অংশ/শেয়ার হস্তান্তর/ক্রয় করতে আবেদন করতে পারবে।

আবেদনের সময়সীমা:
১. নোটিশ প্রদান করা হলে- নোটিশ জারি/প্রদানের তারিখ হইতে ৪ মাসের মধ্যে।
২. নোটিশ প্রদান করা না হলে- হস্তান্তর/বিক্রয় সম্পর্কে অবগত হওয়ার ৪ মাসের মধ্যে।
৩২৮.
The State Acquisition and Tenancy Act, 1950 এর কত ধারায় একই গ্রামে রায়তের জোতের সংযুক্তকরণ বিধান আলোচনা করা হয়েছে?
  1. ১১৬ ধারা
  2. ১১৭ ধারা
  3. ১১৮ ধারা
  4. ১১৯ ধারা
সঠিক উত্তর:
১১৬ ধারা
উত্তর
সঠিক উত্তর:
১১৬ ধারা
ব্যাখ্যা
The State Acquisition and Tenancy Act, 1950 এর ১১৬ ধারার বিধান একই গ্রামে প্রজার জোতের সংযুক্তকরণ:
-একই গ্রামের মধ্যে একই প্রজার যদি পৃথক একাধিক ভূখণ্ড থাকে, তবে উক্ত ভূখণ্ডগুলি কিংবা উহার কতিপয় যদি পৃথক প্রজাস্বত্বের অধীন হয়, তবে উক্ত ভূখণ্ডগুলি রাজস্ব কর্মকর্তার আদেশক্রমে একই প্রজাস্বত্বে সংযুক্ত করা যাইবে।
----------
Section 116. Amalgamation of holdings of a tenant in the same village:
- Where various parcels of land are held by one tenant within one village, and such parcels of land or some of them are the subject of separate tenancies, such parcels of land shall, under the orders of the Revenue-officer, be amalgamated into one tenancy.
৩২৯.
Under section 162 of The Contract Act, 1872, which circumstance causes the termination of a gratuitous bailment?
  1. On expiry of time
  2. On death of bailor or bailee
  3. On insolvency of bailee only
  4. On breach of contract
সঠিক উত্তর:
On death of bailor or bailee
উত্তর
সঠিক উত্তর:
On death of bailor or bailee
ব্যাখ্যা
ধারা ১৬২: বিনা প্রতিদানে জিম্মা (gratuitous bailment) মৃত্যু দ্বারা সমাপ্ত হয়-

[A gratuitous bailment is terminated by the death either of the bailor or of the bailee.]
যদি জিম্মা চুক্তি বিনা প্রতিদানে (gratuitous) হয়ে থাকে, তবে জিম্মাদার (Bailor) বা জিম্মাদাতা (Bailee)- যে কোনো একজনের মৃত্যুর ফলে জিম্মা চুক্তি সমাপ্ত হয়ে যায়।
৩৩০.
“Doctrine of Holding Over” এর অর্থ কী?
  1. উপ-ইজারা প্রদান করা
  2. জমি বিক্রির পর মালিকানা হস্তান্তর
  3. ইজারার মেয়াদ শেষ হলেও দখল বজায় রাখা
  4. আদালতের আদেশে দখল বজায় রাখা
সঠিক উত্তর:
ইজারার মেয়াদ শেষ হলেও দখল বজায় রাখা
উত্তর
সঠিক উত্তর:
ইজারার মেয়াদ শেষ হলেও দখল বজায় রাখা
ব্যাখ্যা
The Transfer of Property Act, 1882, ধারা ১১৬: মেয়াদ পরবর্তী দখলের প্রতিক্রিয়া-
যদি কোন সম্পত্তির ইজারাগ্রহীতা বা নিম্ন ইজারগ্রহীতা ইজারার মেয়াদ পরিসমাপ্তির পরও ইজারা সম্পত্তিতে দখল বজায় রাখে এবং ইজারাদাতা বা তার আইনগত প্রতিনিধি ইজারাগ্রহীতা বা নিম্ন ইজারাগ্রহীতার নিকট হতে খাজনা গ্রহণ করে বা দখল বহাল রাখবার জন্য অন্য কোন ভাবে সম্মতি প্রদান করে, তাহলে ভিন্নরূপ চুক্তির অবর্তমানে যে উদ্দেশ্যে ঐ সম্পত্তি ইজারা দেওয়া হয়েছে সেই উদ্দেশ্যের ভিত্তিতে ১০৬ ধারা অনুযায়ী এই ইজারা বছর হতে বছরে বা মাস হতে মাসে নবায়িত হবে।

উদাহরণ
• পাঁচ বছরের জন্য A, B-কে একটি বাড়ি ভাড়া দিলেন। B আবার মাসিক একশত টাকা ভাড়ায় বাড়িটি C-কে ভাড়া দিলেন। পাঁচ বছর কেটে গেল কিন্তু C বাড়িটি তার দখলে রেখে দিলেন এবং A-কে ভাড়া দিতে লাগলেন। C-এর ইজারা মাস হতে মাসে নবায়িত হলো।
• A, C-এর জীবন কালের জন্য B-কে একটি খামার ইজারা দিলেন। C মারা গেলেন, কিন্তু B, A-এর সম্মতিতে দখল বজায় রাখলেন। B-এর ইজারা বছর হতে বছরে নবায়িত হলো। 

এই ধারানুযায়ী, কোন ইজারার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও যদি কোন ইজারাগ্রহীতা ইজারাদাতার সম্মতিতে ইজারা সম্পত্তির দখল বজায় রাখে তা (Holding over) বা মেয়াদ উত্তীর্ণ দখল বলে পরিগণিত হবে। একেই Doctrine of Holding over বলে। এই রকম দখলের অনুমতি দেওয়া হলে তা বছর হতে বছর বা মাস হতে মাস ভিত্তিতে নবায়িত হবে। এরূপ ইজারাগ্রহীতাকে Tenant at will, Tenant holding over বলে।
৩৩১.
সম্পত্তি হস্তান্তরের শর্ত অনুযায়ী যদি আয় সঞ্চিত হওয়ার নির্দেশ দেওয়া হয়, তবে সঞ্চয়ের সময়সীমা কত পর্যন্ত হতে পারে?
  1. হস্তান্তরের পর ২৫ বছর পর্যন্ত
  2. হস্তান্তরের পর ১০ বছর পর্যন্ত
  3. হস্তান্তরগ্রহীতার জীবনকাল পর্যন্ত
  4. হস্তান্তরকারীর জীবনকাল বা হস্তান্তরের ১৮ বছর পর্যন্ত
সঠিক উত্তর:
হস্তান্তরকারীর জীবনকাল বা হস্তান্তরের ১৮ বছর পর্যন্ত
উত্তর
সঠিক উত্তর:
হস্তান্তরকারীর জীবনকাল বা হস্তান্তরের ১৮ বছর পর্যন্ত
ব্যাখ্যা
• ধারা ১৭: সঞ্চিত করার নির্দেশ (Direction for accumulation)
১) যখন কোনো সম্পত্তি হস্তান্তরের শর্ত অনুযায়ী সেই সম্পত্তির আয় সম্পূর্ণ বা আংশিকভাবে সঞ্চিত (accumulated) হওয়ার নির্দেশ দেওয়া হয়, এবং সঞ্চয়ের সময়সীমা কোনও একের বেশি সময়ের জন্য নির্ধারিত থাকে, যেমন-
(ক) হস্তান্তরকারীর জীবনকাল, বা
(খ) হস্তান্তরের তারিখ থেকে ১৮ বছর পর্যন্ত,
তাহলে সঞ্চয়ের এই নির্দেশ অকার্যকর হবে, যদি সঞ্চয়ের সময়সীমা উল্লিখিত সময়ের মধ্যে বেশি হয়ে থাকে। এই সময়ের পর, সম্পত্তি এবং তার আয় যেমন ছিল তেমনই হস্তান্তর করা হবে, যেন সঞ্চয়ের নির্দেশ আগেই শেষ হয়ে গেছে।

২) এই ধারা নিচের কিছু ক্ষেত্রে প্রযোজ্য নয়:
(i) হস্তান্তরকারীর দেনা পরিশোধের উদ্দেশ্যে, অথবা
(ii) হস্তান্তরকারীর সন্তান বা পরবর্তী প্রজন্মের জন্য অর্থ বরাদ্দের উদ্দেশ্যে, অথবা
(iii) হস্তান্তরিত সম্পত্তির রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণ উদ্দেশ্যে; এমন পরিস্থিতিতে সঞ্চয়ের নির্দেশ বৈধ থাকবে।

• এই ধারায় Doctrine of Accumulation নীতির প্রয়োগ ঘটেছে। এই ধারার মূল উদ্দেশ্য- হস্তান্তরিত সম্পত্তির আয় সঞ্চিত করার নির্ধারিত সময়কে দীর্ঘ হতে না দেওয়া। গচ্ছিত রাখার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। যথা-
১. হস্তান্তরকারীর জীবনকাল;
২. হস্তান্তরের তারিখ থেকে ১৮ বছর। এই ২টির মধ্যে যেটি দীর্ঘতর সেই সময়ের জন্য আয় গচ্ছিত রাখা যাবে।
৩৩২.
চুক্তি আইন, ১৮৭২-এর ধারা ৩০ কোন দণ্ডবিধির ধারাকে প্রভাবিত করে না?
  1. দণ্ডবিধি ধারা ২৯৪
  2. দণ্ডবিধি ধারা ২৯৪ক
  3. দণ্ডবিধি ধারা ২৯৫
  4. দণ্ডবিধি ধারা ২৯৬
সঠিক উত্তর:
দণ্ডবিধি ধারা ২৯৪ক
উত্তর
সঠিক উত্তর:
দণ্ডবিধি ধারা ২৯৪ক
ব্যাখ্যা

⇒ চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ৩০-এর শেষ অংশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে: "Nothing in this section shall be deemed to legalize any transaction connected with horse-racing, to which the provisions of section 294A of the Penal Code apply."
(এই ধারার কোনো কিছুই ঘোড়দৌড় সংক্রান্ত কোনো লেনদেনকে বৈধতা দিয়েছে বলে গণ্য হবে না, যার ক্ষেত্রে দণ্ডবিধির ২৯৪ক ধারা প্রযোজ্য।)
- দণ্ডবিধি, ১৮৬০ এর ধারা ২৯৪ক-এ জুয়া ও জুয়ার অফিস রাখার অপরাধ ও শাস্তি বর্ণিত আছে। চুক্তি আইনের ধারা ৩০-এ ঘোড়দৌড়ের পুরস্কার সংক্রান্ত ব্যতিক্রম দেওয়া হলেও, তা দণ্ডবিধির ২৯৪ক ধারাকে প্রভাবিত করে না—অর্থাৎ ধারা ২৯৪ক-এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ থাকলে তা বহাল থাকে।
- সুতরাং, চুক্তি আইনের ধারা ৩০ দণ্ডবিধির ধারা ২৯৪ক-কে প্রভাবিত করে না।

⇒ চুক্তি আইনের ৩০ ধারার বিধান বাজি সম্পর্কিত সম্মতি বাতিল:
- বাজি সম্পর্কিত সম্মতি বাতিল এবং
- বাজিতে জেতা হয়েছে এমন কিছু উদ্ধার করার জন্য অথবা কোন খেলা বা অনিশ্চিত ঘটনা যার উপর বাজি ধরা হয়েছে তার ফলাফল আনার উদ্দেশ্যে কারো কাছে গচ্ছিত কোন জিনিস আদায় করার জন্য কোন মোকদ্দমা দায়ের করা যাবে না।
- ঘোড় দৌড়ের নির্দিষ্ট পুরস্কারের ক্ষেত্রে ব্যতিক্রম- এ ধারা অনুসারে কোন ঘোড় দৌড়ে জয়লাভকারী বা জয়লাভকারীগণকে পুরস্কার হিসাবে ৫০০ টাকা বা তার বেশি কোন মূল্যের কোন প্লেট, পুরস্কার বা কোন অর্থ, চাঁদা বা কোন কিছু দান করার সম্মতি দেয়া হলে তা অবৈধ বলে গণ্য হবে না।
- দণ্ডবিধির ২৯৪ক ধারা প্রভাবিত হবে না: এ ধারার কোন কিছু ঘোড় দৌড় সম্পর্কিত যে লেনদেনের ক্ষেত্রে দণ্ডবিধির ২৯৪ক ধারার বিধানাবলি প্রয়োগযোগ্য সে সকল লেনদেনকে বৈধতা প্রদান করেছে বলে গণ্য হবে না।
-----
⇒ The Contract Act, 1872- section 30. Agreements by way of wager void Exceptions in favour of certain prizes for horse-racing. Section 294A of the Penal Code not affected:
 Agreements by way of wager are void; and no suit shall be brought for recovering anything alleged to be own on any wager, or entrusted to any person to abide the result of any game or other uncertain event on which wager is made. 

This section shall not be deemed to render unlawful a subscription, or contribution, or agreement to subscribe or contribute, made or entered into for or toward any plate, prize or sum of money, of the value or amount of five hundred Taka or upwards, to be awarded to the winner or winners of any horse race. 

Nothing in this section shall be deemed to legalize any transaction connected with horse-racing, to which the provisions of section 294A of the Penal Code apply.

৩৩৩.
রেজিস্ট্রেশন আইনে নিবন্ধিত দলিলকে অনিবন্ধিত দলিলের উপর প্রাধান্য দেওয়া হয়েছে কত ধারায়?
  1. ৪৯ ধারায়
  2. ৫০ ধারায়
  3. ৫১ ধারায়
  4. ৫২ ধারায়
সঠিক উত্তর:
৫০ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৫০ ধারায়
ব্যাখ্যা
• স্থাবর সম্পত্তি সংক্রান্ত নিবন্ধিত দলিল:

⇒ রেজিস্ট্রেশন আইনের ৫০ ধারা মোতাবেক একই স্থাবর সম্পত্তি সংক্রান্ত নিবন্ধিত ও অনিবন্ধিত দলিল থাকলে নিবন্ধিত দলিল প্রাধান্য পাবে।

⇒ নিবন্ধিত দলিল এবং অনিবন্ধিত দলিল একই প্রকৃতির হোক বা না হোক আদালতের ডিক্রি বা আদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

⇒ তবে অনিবন্ধিত দলিলের অধীন কোন ব্যক্তি যদি The Transfer of Property Act, 1882 এর 53.A (আংশিক সম্পাদন নীতি) ধারার অধীনে দখলে থাকে এবং সকল শর্ত পূরণ করে তাহলে পরবর্তীতে কোন দলিল নিবন্ধন হলে তা পূর্ববর্তী অনিবন্ধিত দলিলের উপর প্রাধান্য পাবে না।
৩৩৪.
বিক্রয়ের চুক্তির ফলে সংশ্লিষ্ট সম্পত্তিতে-
  1. দায় বা স্বত্ব সৃষ্টি হয় না
  2. দায় সৃষ্টি হয় কিন্তু স্বত্ব সৃষ্টি হয় না
  3. স্বত্ব এবং দায় সৃষ্টি হয়
  4. দায় সৃষ্টি হয় না কিন্তু স্বত্ব সৃষ্টি হয়
সঠিক উত্তর:
দায় বা স্বত্ব সৃষ্টি হয় না
উত্তর
সঠিক উত্তর:
দায় বা স্বত্ব সৃষ্টি হয় না
ব্যাখ্যা
ধারা ৫৪ বিক্রয়ের চুক্তিঃ
স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি বলতে এই মর্মে চুক্তি বুঝায় যে, ক্রেতা ও বিক্রেতার মধ্যে নির্ধারিত শর্তে সম্পত্তিটি বিক্রয় হবে। বিক্রয়ের চুক্তির ফলে সংশ্লিষ্ট সম্পত্তিতে কোন স্বত্ব বা দায় সৃষ্টি হয় না।

Contract for sale
A contract for the sale of immoveable property is a contract that a sale of such property shall take place on terms settled between the parities. It does not, of itself, create any interest in or charge on such property.
৩৩৫.
"Gratuitous transfer" অর্থ কী?
  1. বন্ধক রাখা
  2. সম্পত্তি বিক্রয় করা
  3. বিনিময় ছাড়া হস্তান্তর
  4. সরকারি অনুমতিসাপেক্ষে হস্তান্তর
সঠিক উত্তর:
বিনিময় ছাড়া হস্তান্তর
উত্তর
সঠিক উত্তর:
বিনিময় ছাড়া হস্তান্তর
ব্যাখ্যা
Gratuitous Transfer:
Gratuitous শব্দটির অর্থ হলো বিনা পারিশ্রমিকে, উপহারস্বরূপ, বা বিনা মূল্যেই কিছু দেওয়া। আর transfer মানে হলো হস্তান্তর বা স্থানান্তর করা।

সুতরাং, Gratuitous transfer মানে হলো-
যে হস্তান্তরে কোনো মূল্য (consideration) নেই, অর্থাৎ কোনো আর্থিক বিনিময় ছাড়াই এক ব্যক্তি অন্য ব্যক্তিকে সম্পত্তি প্রদান করেন।

উদাহরণ:
উপহার (Gift): বাবা তার ছেলেকে একটি জমি উপহার দিলেন। এখানে কোনো টাকার বিনিময় হয়নি।
- এটি gratuitous transfer।

দান (Donation): কেউ মন্দির বা এতিমখানায় সম্পত্তি দান করল বিনিময় ছাড়া।
- এটিও gratuitous transfer।

দেনার বিনিময়ে নয়: যদি কারো কাছে দেনা না থাকলেও সে কাউকে কোনো জমি দিয়ে দেয়, তাহলেও এটি gratuitous transfer।
৩৩৬.
রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ২(১৭) ধারায় কীসের সংজ্ঞা রয়েছে?
  1. “rent-receiver”
  2. “khas land”
  3. “homestead”
  4. “non-agricultural tenant”
সঠিক উত্তর:
“non-agricultural tenant”
উত্তর
সঠিক উত্তর:
“non-agricultural tenant”
ব্যাখ্যা
রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ২(১৭) ধারায় 'অকৃষি প্রজা' এর সংজ্ঞা রয়েছে।

ধারা ২ উপধারা-(১৭) 'অকৃষি প্রজা' অর্থ একজন প্রজা যে কৃষি চাষ বা ফলচাষের সাথে সম্পর্কিত নয় এরূপ ভূমির অধিকারী থাকে; তবে যে ব্যক্তি চিরস্থায়ী ইজারা ব্যতীত অন্য কোনো প্রকার ইজারাসূত্রে ভূমি ও তার উপর নির্মিত দালান ও প্রয়োজনীয় সংলগ্ন জায়গা অধিকারে রাখে সে তার অন্তর্ভুক্ত হইবে না;
----------
Section 2 (17) “non-agricultural tenant” means a tenant who holds land for purposes not connected with agriculture or horticulture, but does not include a person holding land together with any building standing thereon any necessary adjuncts thereto under a lease other than a lease in perpetuity;
৩৩৭.
স্থাবর সম্পত্তির দান কমপক্ষে কয় জন সাক্ষী দ্বারা প্রত্যায়িত হবে?
  1. তিন জন
  2. দুই জন
  3. এক জন
  4. কোন নির্দিষ্ট সংখ্যা উল্লেখ নেই
সঠিক উত্তর:
দুই জন
উত্তর
সঠিক উত্তর:
দুই জন
ব্যাখ্যা
ধারা-১২৩: দান হস্তান্তর পদ্ধতি

স্থাবর সম্পত্তির দান অবশ্যই দাতা কর্তৃক বা তার পক্ষে স্বাক্ষরিত, কমপক্ষে দুই জন সাক্ষী দ্বারা প্রত্যায়িত এবং নিবন্ধন করতে হবে। মুসলিম আইনের অধীন হেবা স্থাবর সম্পত্তির দান বলে গণ্য হবে এবং নিবন্ধন করতে হবে। অস্থাবর সম্পত্তির দান নিবন্ধন অথবা শুধু দখল অর্পনের মাধ্যমে কার্যকর করা যায়।

Section 123: Transfer how effected
For the purpose of making a gift of immoveable property, the transfer must be effected by a registered instrument signed by or on behalf of the donor, and attested by at least two witnesses.
Notwithstanding anything contained in any other law for the time being in force, a heba under Muhammadan law shall be deemed to be a gift of immoveable property for the aforesaid purpose.For the purpose of making a gift of moveable property, the transfer may be effected either by a registered instrument signed as aforesaid or by delivery. Such delivery may be made in the same way as goods sold may be delivered
৩৩৮.
অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ধারা ৮৫ক অনুযায়ী, ডেপুটি কমিশনার কর্তৃক প্রদত্ত ক্ষতিপূরণ নির্ধারণের আদেশের বিরুদ্ধে আপীল করা যাবে কার নিকট?
  1. ভূমি আপীল বোর্ডের নিকট
  2. হাইকোর্ট বিভাগের নিকট 
  3. জেলা জজের নিকট
  4. সাব-ডিভিশনাল অফিসারের নিকট
সঠিক উত্তর:
জেলা জজের নিকট
উত্তর
সঠিক উত্তর:
জেলা জজের নিকট
ব্যাখ্যা

⇒ অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯-এর ধারা ৮৫ক অনুযায়ী, ডেপুটি কমিশনার কর্তৃক ক্ষতিপূরণ নির্ধারণের আদেশের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপীল করা যাবে জেলা জজের নিকট।

⇒ অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ৮৫ক ধারার বিধান আপীল:
- অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ৯ (১) ধারার বিধান অনুসারে বা ২০ ধারার বিধান মোতাবেক ডেপুটি কমিশনার ক্ষতিপূরণ নির্ধারণ করলে তার আদেশের বিরুদ্ধে জেলা জজের নিকট ৩০ দিনের মধ্যে আপীল করা যাবে।
------------
⇒ The Non-Agricultural Tenancy Act, 1949, Section 85A- Appeal:
- An appeal against an order passed by the Deputy Commissioner determining compensation under the proviso to sub-section (1) of section 9 or the proviso to section 20 shall, if presented within thirty days of such order, lie to the District Judge.

৩৩৯.
সম্পত্তি হস্তান্তর আইনের ধারা ৯ অনুযায়ী কোন হস্তান্তর মৌখিকভাবে করা যায়?
  1. নালিশযোগ্য দাবি
  2. স্থাবর সম্পত্তির বিক্রয়
  3. এক বছরের কম মেয়াদের ইজারা
  4. ১০০ টাকার বেশি মূল্যমানের বন্ধক
সঠিক উত্তর:
এক বছরের কম মেয়াদের ইজারা
উত্তর
সঠিক উত্তর:
এক বছরের কম মেয়াদের ইজারা
ব্যাখ্যা

সম্পত্তি হস্তান্তর আইনের ধারা ৯ অনুযায়ী, কিছু হস্তান্তর লিখিত দলিলের মাধ্যমে করা বাধ্যতামূলক, যেমন:
- স্থাবর সম্পত্তির বিক্রয়
- ১০০ টাকা বা তার বেশি মূল্যমানের বন্ধক
- এক বছরের বেশি মেয়াদের বা বার্ষিক ঋণ সংরক্ষণের ইজারা
- স্থাবর সম্পত্তির দান, বিনিময়, নালিশযোগ্য দাবি

তবে কিছু হস্তান্তর মৌখিকভাবে করা যায়, যেমন:
- পার্টিশন (Partition)
- সারেন্ডার (Surrender)
- রিলিজ (Release)
- মাসিক বা এক বছরের কম মেয়াদের ইজারা
- ১০০ টাকার কম মূল্যমানের বন্ধক
সুতরাং, এক বছরের কম মেয়াদের ইজারা মৌখিক হস্তান্তরের মধ্যে পড়ে।

সঠিক উত্তর: গ) এক বছরের কম মেয়াদের ইজারা।

৩৪০.
The State Acquisition and Tenancy Act, 1950 এর কত ধারায় "জোত (holding)" এর সংজ্ঞা রয়েছে?
  1. ২ (৯)
  2. ২ (১১)
  3. ২ (১৩)
  4. ২ (১৫)
সঠিক উত্তর:
২ (১৩)
উত্তর
সঠিক উত্তর:
২ (১৩)
ব্যাখ্যা
The State Acquisition and Tenancy Act, 1950 এর ২ (১৩) ধারায় "জোত (holding)" এর সংজ্ঞা রয়েছে।

- ধারা ২ (১৩) এর বিধান জোত (holding): বলতে জমির একটি খন্ড অথবা খন্ডসমূহ বা তার একটি অবিভক্ত অংশ যা একজন রায়ত বা অধীন রায়ত কর্তৃক ধারণকৃত ও যা কোন পৃথক প্রজাস্বত্বের বিষয়বস্তু।
----
Section 2(13) “holding” means a parcel or parcels of land or an undivided share thereof, held by a raiyat or an under-raiyat and forming the subject of a separate tenancy;
৩৪১.
অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ২০ ধারার অধীন ডেপুটি কমিশনার ক্ষতিপূরণ আদেশ দিলে, উক্ত আদেশের বিরুদ্ধে জেলা জজের নিকট কত দিনের মধ্যে আপীল করা যাবে?
  1. ১৫ দিন
  2. ৩০ দিন
  3. ৬০ দিন
  4. ৯০ দিন
সঠিক উত্তর:
৩০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৩০ দিন
ব্যাখ্যা

• অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ৮৫ক ধারার বিধান- আপীল:
- অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ৯ (১) ধারার বিধান অনুসারে বা ২০ ধারার বিধান মোতাবেক ডেপুটি কমিশনার ক্ষতিপূরণ নির্ধারণ করলে, তার আদেশের বিরুদ্ধে জেলা জজের নিকট ৩০ দিনের মধ্যে আপীল করা যাবে।
----
Section 85A- Appeal:
An appeal against an order passed by the Deputy Commissioner determining compensation under the proviso to sub-section (1) of section 9 or the proviso to section 20 shall, if presented within thirty days of such order, lie to the District Judge.

৩৪২.
Under Section 145E of The State Acquisition and Tenancy Act, 1950 , whose decisions and orders are considered final?
  1. The Revenue Officer
  2. The Civil Court
  3. The High Court Division
  4. The Land Survey Tribunal
সঠিক উত্তর:
The Land Survey Tribunal
উত্তর
সঠিক উত্তর:
The Land Survey Tribunal
ব্যাখ্যা

The State Acquisition and Tenancy Act, 1950: Section 45E: Finality of Tribunals decisions and orders:
Subject to the decisions and orders of the Land Survey Appellate Tribunal, the decisions and orders of the Land Survey Tribunal shall be final.

[ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালের সিদ্ধান্ত ও আদেশের অধীনস্থ থেকে, ভূমি জরিপ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত ও আদেশ চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।]

৩৪৩.
সম্পত্তি হস্তান্তর আইনের ৯১ ধারা অনুসারে নিম্নোক্ত কোন ব্যক্তি বন্ধকমুক্ত করার জন্য মামলা করতে পারে না?
  1. বন্ধকী সম্পত্তিতে স্বার্থ আছে এমন ব্যক্তি
  2. বন্ধকী অর্থ বা এর অংশবিশেষ পরিশোধের নিশ্চয়তা প্রদানকারী ব্যক্তি
  3. বন্ধকী সম্পত্তির পাশ্ববর্তী সম্পত্তিতে স্বার্থ আছে এমন ব্যক্তি
  4. বন্ধকদাতার পাওনাদার যিনি বন্ধকী সম্পত্তি বিক্রয় করার জন্য আদালতের ডিক্রি পেয়েছেন
সঠিক উত্তর:
বন্ধকী সম্পত্তির পাশ্ববর্তী সম্পত্তিতে স্বার্থ আছে এমন ব্যক্তি
উত্তর
সঠিক উত্তর:
বন্ধকী সম্পত্তির পাশ্ববর্তী সম্পত্তিতে স্বার্থ আছে এমন ব্যক্তি
ব্যাখ্যা
• ধারা ৯১ অনুসারে, নিম্নোক্ত ব্যক্তিগণ বন্ধকমুক্ত করার জন্য মামলা করতে পারেন-

⇒ বন্ধকদাতা,
⇒ বন্ধকী সম্পত্তিতে স্বার্থ আছে এমন ব্যক্তি,
⇒ বন্ধকী অর্থ বা এর অংশবিশেষ পরিশোধের নিশ্চয়তা প্রদানকারী ব্যক্তি,
⇒ বন্ধকদাতার যে কোন পাওনাদার, যিনি বন্ধকী সম্পত্তি বিক্রয় করার জন্য আদালতের ডিক্রি পেয়েছেন।

Section 91: Person who may sue for redemption

Besides the mortgagor, any of the following persons may redeem, or institute a suit for redemption of, the mortgaged property, namely:- 
(a) any person (other than the mortgagee of the interest sought to be redeemed) who has any interest in, or charge upon, the property mortgaged or in or upon the right to redeem the same; 
(b) any surety for the payment of the mortgage-debt or any part thereof; or 
(c) any creditor of the mortgagor who has in a suit for the administration of his estate obtained a decree for sale of the mortgaged property.
৩৪৪.
সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ এর ধারা ৫৬ অনুযায়ী, ক্রেতা কোন সম্পত্তি থেকে বন্ধকের টাকা পরিশোধ করে নেওয়ার দাবি করতে পারে?
  1. বিক্রয়কৃত সম্পত্তি থেকে
  2. বিক্রয় করা হয়নি এমন সম্পত্তি থেকে
  3. বন্ধকগ্রহীতার ব্যক্তিগত সম্পত্তি থেকে
  4. ক্রেতার ব্যক্তিগত সম্পত্তি থেকে
সঠিক উত্তর:
বিক্রয় করা হয়নি এমন সম্পত্তি থেকে
উত্তর
সঠিক উত্তর:
বিক্রয় করা হয়নি এমন সম্পত্তি থেকে
ব্যাখ্যা

• বিক্রয়ের ক্ষেত্রে বিন্যাস মানে- যখন দুই বা ততোধিক সম্পত্তির মালিক সম্পত্তিগুলো প্রথমে একজনের নিকট বন্ধক দেয় এবং পরবর্তীতে উক্ত সম্পত্তিগুলোর মধ্য হতে এক বা একাধিক সম্পত্তি অন্যজনের নিকট বিক্রয় করে, এক্ষেত্রে ক্রেতা বন্ধকগ্রহীতাকে যেটা তার কাছে বিক্রি করা হয়নি এমন সম্পত্তিগুলো থেকে বন্ধকের টাকা যতটুকু সম্ভব পরিশোধ করে নেওয়ার জন্য বলতে পারে।

উদাহরণ
রফিক ক, খ, গ, ঘ, চ নামক ৫টি প্লটের মালিক। এই প্লটগুলি সে প্রথমে রহিমের নিকট বন্ধক দিলো। পরবর্তীতে ক ও খ প্লটের জমি রাকিবের নিকট বিক্রয় করলো। এখন রাকিব, রহিমকে অবশিষ্ট গ, ঘ ও চ প্লট হতে বন্ধকের টাকা পরিশোধ করে নিতে বলতে পারে। এটিই হলো বিক্রয়ের ক্ষেত্রে বিন্যাসের নীতি।

সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ এর ধারা ৫৬: পরবর্তী ক্রেতা কর্তৃক বিন্যাস:
যদি দুই বা ততোধিক সম্পত্তির মালিক সকল সম্পত্তি প্রথমে একজনের নিকট বন্ধক দেয় এবং তারপর এর মধ্য হতে এক বা একাধিক সম্পত্তি অন্য জনের নিকট বিক্রয় করে, তাহলে ক্রেতা যে সম্পত্তি ক্রয় করে নাই, তা হতে বন্ধকের টাকা যতদূর সম্ভব, পরিশোধ করে নেওয়ার দাবি করতে পারে। কিন্তু এরূপ দাবি বন্ধকগ্রহীতা বা তার মাধ্যমে দাবিদার কোন ব্যক্তি অথবা মূল্যের বিনিময়ে এই সম্পত্তির কোন একটি স্বত্ব অর্জন করেছে তেমন কোন ব্যক্তির স্বার্থ ক্ষুন্ন করবে না।

Section 56: Marshalling by subsequent purchaser:
If the owner of two or more properties mortgages them to one person and then sells one or more of the properties to another person, the buyer is in the absence of a contract to the contrary, entitled to have the mortgage-debt satisfied out of the property or properties not sold to him, so far as the same will extend, but not so as to prejudice the rights of the mortgagee or persons claiming under him or of any other person who has for consideration acquired an interest in any of the properties.

৩৪৫.
জমির খতিয়ানে নিচের কোন বিষয় অন্তর্ভুক্ত করা থাকে না?
  1. পিতা বা স্বামীর নাম
  2. কালেক্টরের নাম
  3. ইজমেন্টের অধিকার
  4. জেলার নাম
সঠিক উত্তর:
কালেক্টরের নাম
উত্তর
সঠিক উত্তর:
কালেক্টরের নাম
ব্যাখ্যা
- মূলত জমির মালিকানা স্বত্ব রক্ষা ও রাজস্ব আদায়ের জন্য জরিপ বিভাগ কর্তৃক প্রতিটি মৌজার জমির এক বা একাধিক মালিকের নাম, পিতা বা স্বামীর নাম, ঠিকানা, দাগ নম্বর, ভূমির পরিমাণ, হিস্যা(অংশ), খাজনা ইত্যাদি বিবরণসহ যে ভূমি স্বত্ব প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বলে।

- খতিয়ানে কি কি বিষয় অন্তর্ভুক্ত করতে হবে সে গুলো হলো-
১. প্রজা বা দখলদারের নাম, পিতার নাম ও ঠিকানা, তারা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, তাদের অধিকৃত জমির অবস্থান শ্রেণী পরিমাণ ও সীমানা।
২. প্রজার অথবা জমির মালিকের নাম, পিতার নাম ও ঠিকানা।
৩. খতিয়ান প্রস্তুতের সময় খাজনা এবং ২৮, ২৯, ৩০ বিধি অনুযায়ী নির্ধারিত খাজনা। যদি খাজনা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে তাহলে যে সময় ও যে যে পদ্ধক্ষেপে বৃদ্ধি পায় তার বিবরণ। যে পদ্ধতিতে খাজনা ধার্য হয়েছে তার বিবরণ।
৪. গোচরণ ভূমি, বনভূমি ও মৎস্য খামারের জন্য ধারণকৃত অর্থ। কৃষি কাজের উদ্দেশ্যে প্রজা কর্তৃক পানির ব্যবহার এবং পানি সরবরাহের জন্য যন্ত্রপাতি সংস্কার ও রক্ষণাবেক্ষণ সম্পর্কিত প্রজা ও জমির মালিকের বর্ণনা।
৫. নিজস্ব জমি হলে তার বিবরণ।
৬.পথ চলার অধিকার ও জমির সংলগ্ন অন্যান্য ইজমেন্টের অধিকার।
৭. খতিয়ান নম্বর, দাগ নম্বর, বাট্টা নম্বর, এরিয়া নম্বর, মৌজা নম্বর ও জে. এল নম্বর, জেলার নাম, উপজেলা/থানা/ইউনিয়ন ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে।

অর্থাৎ জমির খতিয়ানে কালেক্টরের নাম অন্তর্ভুক্ত করা থাকে না।
৩৪৬.
সম্পত্তি হস্তান্তর আইনের ধারা ৫৩গ অনুযায়ী, স্থাবর সম্পত্তি বিক্রি করার পূর্বশর্ত কী?
  1. সম্পত্তির দখল থাকা
  2. নিবন্ধন দলিল থাকা
  3. খতিয়ানে নাম অন্তর্ভুক্ত থাকা
  4. মৌখিক সাক্ষীর উপস্থিত থাকা
সঠিক উত্তর:
খতিয়ানে নাম অন্তর্ভুক্ত থাকা
উত্তর
সঠিক উত্তর:
খতিয়ানে নাম অন্তর্ভুক্ত থাকা
ব্যাখ্যা
সম্পত্তি হস্তান্তর আইনের ৫৩গ ধারার বিধান: খতিয়ান না থাকা কোন স্থাবর সম্পত্তি বিক্রয় করা যাবে না:
কোন ব্যক্তি কোন অস্থাবর সম্পত্তি বিক্রয় করতে পারবেন না যদি না তার নাম, যদি তিনি উত্তরাধিকার ব্যতীত অন্য কোন উপায়ে সম্পত্তির মালিক হন, অথবা তার নাম বা তার পূর্বসূরির নাম, যদি তিনি উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হন, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর অধীনে প্রস্তুতকৃত সর্বশেষ খতিয়ানে সেই সম্পত্তির সম্পর্কে উল্লেখিত থাকে, এবং অন্যথায় কৃত যেকোন বিক্রয় বাতিল হবে।

Section 53C. Immoveable Property without Khatian not to be sold:
No immoveable property shall be sold by a person unless his name, if he is the owner of the property otherwise than by inheritance, or his name or the name of his predecessor, if he is the owner of the property by inheritance, appears in respect of the property in the latest khatian prepared under the State Acquisition and Tenancy Act, 1950, and any sale made otherwise shall be void.
৩৪৭.
যেক্ষেত্রে কোন অকৃষি প্রজা ১২ বৎসর বা তার অধিক সময়ের জন্য কোন অকৃষি ভূমিতে দখলে থাকে, সেই ক্ষেত্রে উক্ত অকৃষি ভূমিতে সে নিম্নলিখিত কার্য করার অধিকারী হবে-
  1. যেকোন অবকাঠামো নির্মাণ করতে
  2. পুকুর খনন করতে
  3. মসজিদ, মন্দির বা অন্য যেকোন উপাসানালয়ের স্থান নির্মাণ করতে
  4. উল্লিখিত সব
সঠিক উত্তর:
উল্লিখিত সব
উত্তর
সঠিক উত্তর:
উল্লিখিত সব
ব্যাখ্যা
• অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯: ধারা ৬- অকৃষি ভূমি ব্যবহারের পদ্ধতি:
 
যেক্ষেত্রে কোন অকৃষি প্রজা ১২ বৎসর বা তার অধিক সময়ের জন্য কোন অকৃষি ভূমিতে দখলে থাকে সেই ক্ষেত্রে উক্ত অকৃষি ভূমিতে সে নিম্নলিখিত কার্য করার অধিকারী হবে-

ক. পাকা অবকাঠামোসহ যেকোন অবকাঠামো নির্মাণ করতে;
খ. মসজিদ, মন্দির বা অন্য যেকোন উপাসানালয়ের স্থান নির্মাণ করতে;
গ. যেকোন পুকুর খনন করতে; এবং
ঘ. এমন ভূমিতে গাছ রোপণ, উক্ত বৃক্ষের ফুল, ফল এবং অন্যান্য পণ্য ভোগ করতে এবং উক্ত বৃক্ষের কাঠ ব্যবহার বা হস্তান্তর করতে;

অন্যদিকে, যেক্ষেত্রে কোন অকৃষি প্রজা ১২ বৎসরের কম কিন্তু ১ বৎসরের অধিক সময়ের জন্য কোন অকৃষি ভূমিতে দখলে থাকে সেই ক্ষেত্রে সে উক্ত অকৃষি ভূমিতে নিম্নলিখিত কার্য করার অধিকারী হবে-

ক. পাকা অবকাঠামো ব্যতীত যেকোন অবকাঠামো নির্মাণে;
খ. যেকোন বৃক্ষ রোপন করতে, এবং এমন বৃক্ষের ফুল, ফল এবং অন্যান্য পণ্য ভোগ করতে।
গ. উক্ত বৃক্ষের কাঠ ব্যবহার বা হস্তান্তর করতে।
৩৪৮.
'জনসাধারণের কল্যাণে চিরন্তন হস্তান্তরের বিধি-নিষেধ প্রযোজ্য হবে না।'- সম্পত্তি হস্তান্তর আইনের কত ধারায় বলা হয়েছে?
  1. ১৪ ধারায়
  2. ১৭ ধারায়
  3. ১৬ ধারায়
  4. ১৮ ধারায়
সঠিক উত্তর:
১৮ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
১৮ ধারায়
ব্যাখ্যা
• চিরন্তন হস্তান্তর বিরুদ্ধ নীতি এমনভাবে হস্তান্তর করা যাবে না যা হস্তান্তরের তারিখে এক বা একাধিক ব্যক্তির জীবনকাল এবং জীবনকালের পর হতে অপর কোন ব্যক্তির নাবালক কাল অতিবাহিত হওয়ার পরে কার্যকর হবে। The Transfer of Property Act, 1882 এর ১৪ ধারায় এই নীতি প্রতিফলিত হয়েছে।
 
ধারা ১৮: জনসাধারণের কল্যাণে চিরন্তন হস্তান্তর-
ধর্ম, জ্ঞান, বাণিজ্য, স্বাস্থ্য, নিরাপত্তা বা মানব জাতির কল্যাণকর কাজের অগ্রগতির জন্য জনস্বার্থে কোন সম্পত্তি হস্তান্তর করলে ১৪, ১৬ ও ১৭ ধারার বিধি- নিষেধ প্রযোজ্য হবে না।
 
Section 18: Transfer in perpetuity for benefit of public-
The restrictions in sections 14, 16 and 17 shall not apply in the case of a transfer of property for the benefit of the public in the advancement of religion, knowledge, commerce, health, safety, or any other object beneficial to mankind.
৩৪৯.
সম্পত্তি হস্তান্তর আইনে দলিল বলতে অন্তর্ভুক্ত হবে না-
  1. বিনিময় দলিল
  2. নালিশযোগ্য দাবীর দলিল
  3. উইল
  4. বন্ধক দলিল
সঠিক উত্তর:
উইল
উত্তর
সঠিক উত্তর:
উইল
ব্যাখ্যা
• সম্পত্তি হস্তান্তর আইনে দলিল বলতে উইল ব্যতীত অন্য যেকোন দলিল অন্তর্ভুক্ত হবে।

Section 3:
“instrument” means a non-testamentary instrument:
৩৫০.
রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ৯৮ক ধারায় ভূমির খাজনা নির্ধারণের ক্ষেত্রে রায়ত বা অকৃষি প্রজাকে সর্বনিম্ন কতদিনের নোটিশ দিতে হবে?
  1. ৭ দিন
  2. ১০ দিন
  3. ১৫ দিন
  4. ৩০ দিন
সঠিক উত্তর:
১৫ দিন
উত্তর
সঠিক উত্তর:
১৫ দিন
ব্যাখ্যা
রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ৯৮ক ধারায় ডেপুটি কমিশনার ভূমির খাজনা নির্ধারণ বা পুনঃনির্ধারণ করতে পারবে।

নিম্নলিখিত ২টি ক্ষেত্রে ডেপুটি কমিশনার কোন ভূমির খাজনা নির্ধারণ বা পুনঃনির্ধারণ করতে পারে-

ক. যেক্ষেত্রে রায়ত অথবা অকৃষি প্রজা কর্তৃক অধিকৃত ভূমির খাজনা ৪র্থ অধ্যায়ে অথবা ১৪৪ ধারা মোতাবেক নির্ধারণ করা হয় নাই অথবা উক্ত ভূমির খাজনা ১০৭ ধারা মোতাবেক নির্ধারণ করা হয় নাই; বা

খ. যে ক্ষেত্রে কোন ভূমির খাজনা ক ক্লজে উল্লেখিত কোন বিধান মোতাবেক কৃষি ভূমি হিসাবে নির্ধারণ করা হয়েছে, যা পরবর্তীতে অকৃষি ভূমি হিসাবে ব্যবহৃত হচ্ছে।

⇒ এই ধারায় কোন ভূমির খাজনা নির্ধারণ করতে উক্ত ভূমির রায়ত বা অকৃষি প্রজাকে সর্বনিম্ন ১৫ দিনের নোটিশ দিতে হবে। অন্যথায়, খাজনা নির্ধারণ বা পুনঃনির্ধারণ করা যাবে না (ধারা ৯৮ক (২))।
৩৫১.
সম্পত্তি হস্তান্তর আইনের কোন ধারায় 'Rule of Marshalling' আলোচনা করা হয়েছে?
  1. ৫৪
  2. ৫৬
  3. ৫৫
  4. ৫৮
সঠিক উত্তর:
৫৬
উত্তর
সঠিক উত্তর:
৫৬
ব্যাখ্যা
সম্পত্তি হস্তান্তর আইনের ৫৬ ধারার বিধান পরবর্তী ক্রেতা কর্তৃক বিন্যাস (Marshalling by subsequent purchaser):
যদি দুই বা ততোধিক সম্পত্তির মালিক সকল সম্পত্তি প্রথমে একজনের নিকট রেহেন দেয় এবং তারপর এর মধ্য হতে এক বা একাধিক সম্পত্তি অন্য জনের নিকট বিক্রয় করে, তাহলে ক্রেতা যে সম্পত্তি ক্রয় করে নাই, তা হতে রেহেনের টাকা যতদূর সম্ভব, পরিশোধ করে নেওয়ার দাবি করতে পারে; কিন্তু এরূপ দাবি রেহেনগ্রহীতা বা তার মাধ্যমে দাবিদার কোন ব্যক্তি অথবা মূল্যের বিনিময়ে এই সম্পত্তির কোন একটি স্বত্ব অর্জন করেছে তেমন কোন ব্যক্তির স্বার্থ ক্ষুন্ন করবে না।

অর্থাৎ সম্পত্তি হস্তান্তর আইনের ৫৬ ধারা বিক্রয়ের ক্ষেত্রে বিন্যাসের নীতি (The Rule of Marshalling) আলোচনা করা হয়েছে।
--------------------
The Transfer of Property Act, 1882 Section 56. Marshalling by subsequent purchaser:
- If the owner of two or more properties mortgages them to one person and then sells one or more of the properties to another person, the buyer is in the absence of a contract to the contrary, entitled to have the mortgage-debt satisfied out of the property or properties not sold to him, so far as the same will extend, but not so as to prejudice the rights of the mortgagee or persons claiming under him or of any other person who has for consideration acquired an interest in any of the properties.
৩৫২.
A transfers Tk. 500 to B on condition that she shall murder C. The transfer is ______.
  1. valid
  2. void
  3. voidable at option of B
  4. voidable at option of C
সঠিক উত্তর:
void
উত্তর
সঠিক উত্তর:
void
ব্যাখ্যা
ধারা ২৫: শর্তযুক্ত হস্তান্তর (Conditional Transfer)-
যদি কোনো সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে যে স্বার্থ বা অধিকার সৃষ্টি হয় তা কোনো শর্তের উপর নির্ভরশীল হয়, এবং সেই শর্তটি —
- অসম্ভব হয়, বা
- আইনের দ্বারা নিষিদ্ধ হয়, বা
- এমন প্রকৃতির হয় যে, তা অনুমোদন করলে কোনো আইনের বিধান ব্যর্থ হয়, বা
- প্রতারণাপূর্ণ (fraudulent) হয়, বা
- অন্য কারও ব্যক্তি বা সম্পত্তির ক্ষতি ঘটায়, বা
- আদালত যদি মনে করে যে শর্তটি অনৈতিক বা জননীতির (public policy) বিরুদ্ধে,

তাহলে সেই শর্ত ব্যর্থ হবে এবং সেই শর্তযুক্ত হস্তান্তর বাতিল বলে গণ্য হবে।

উদাহরণসমূহ:
(ক) A একটি খামার B-কে ইজারা দেয় এই শর্তে যে B এক ঘণ্টায় ১০০ মাইল হাঁটবে।
- এই চুক্তিটি বাতিল, কারণ শর্তটি অসম্ভব।

(খ) A, B-কে ৫০০ টাকা দেয় এই শর্তে যে B, A-এর মেয়ে C-কে বিয়ে করবে। কিন্তু হস্তান্তরের তারিখে C মৃত।
- এই হস্তান্তর বাতিল, কারণ শর্তটি অসম্ভব।

(গ) A, B-কে ৫০০ টাকা হস্তান্তর করে এই শর্তে যে B, C-কে হত্যা করবে।
- এই হস্তান্তর বাতিল (void), কারণ শর্তটি আইনবিরুদ্ধ এবং অপরাধমূলক।

(ঘ) A, তার ভাগ্নি C-কে ৫০০ টাকা দেয় এই শর্তে যে সে তার স্বামীকে ত্যাগ করবে।
- এই হস্তান্তর বাতিল, কারণ এটি জননীতির বিরুদ্ধে ও অনৈতিক।
৩৫৩.
The State Acquisition and Tenancy Act, 1950 এর ৯৫ ধারা অনুযায়ী খাইখালাসি বন্ধকের সর্বোচ্চ মেয়াদ কত বছর?
  1. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
⇒ The State Acquisition and Tenancy Act, 1950 এর ৯৫ ধারার বিধান রায়তি জোতের বন্ধকের উপর সীমাবদ্ধতা জমির পরিমাণ ও সময়ের সীমাবদ্ধতা:
-কোন রায়ত তার জোত বা তার অংশ বিশেষ সম্পূর্ণ খাইখালাসী রেহেন ব্যতীত অন্য কোনরূপ রেহেন দিতে পারবে না এবং এরূপ সম্পূর্ণ খাইখালাসী রেহেনের চুক্তির মেয়াদ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ৭ বছরের বেশি হবে না।
- এরূপ খাইখালাসী রেহেন উক্ত মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে যে কোন সময় মুক্ত করতে পারে অর্থাৎ ৭ বছর উত্তীর্ণ হওয়ার আগে কোন জমি উদ্ধার করতে চাইলে অবশিষ্ট দেনা আনুপাতিক হারে পরিশোধ করতে হবে।
-------
Section 95. Limitation on mortgage of raiyat holdings:
(1) Notwithstanding anything contained in any other law for the time being in force, a raiyat shall not enter into any form of usufructuary mortgage other than a complete usufructuary mortgage in respect of his holding or of a portion or share thereof, and every such complete usufructuary mortgage shall be subject to the same limitations as are imposed by section 90 on a transfer of the holding of a raiyat or of any share or portion thereof; and the period for which such complete usufructuary mortgage may be entered into by any raiyat shall not exceed, by any agreement express or implied, seven years: 

Provided that any such usufructuary mortgage may be redeemed at any time before the expiry of the said period, on payment of an amount which shall bear the same proportion to the total consideration money received by the mortgagor, as the unexpired period bears to the total period for which the mortgage had been entered into.
৩৫৪.
রেজিস্ট্রেশন আইনানুসারে নাবালক কে?
  1. যার বয়স ১৬ বছর নয়
  2. যে সাবালক নয়
  3. শিশু আইনে যে নাবলক
  4. ব্যক্তিগত আইনে যে সাবালক নয়
সঠিক উত্তর:
ব্যক্তিগত আইনে যে সাবালক নয়
উত্তর
সঠিক উত্তর:
ব্যক্তিগত আইনে যে সাবালক নয়
ব্যাখ্যা
•নিবন্ধন আইন, ১৯০৮ এর ধারা ২(৮) মতে নাবালক (minor) বলতে ঐ ব্যক্তিকে বুঝায় যে ব্যক্তি তার ব্যক্তিগত আইনে সাবালকত্ব প্রাপ্ত হয়নি।

• নিবন্ধন আইন, ১৯০৮ এর ২(৮) ধারায় বলা হয়েছে, নাবালক অর্থ কোন ব্যক্তি যে তার ব্যক্তিগত আইন অনুসারে সাবালকত্ব প্রাপ্ত হয়নি। ব্যক্তিগত আইন বলতে The Majority Act, 1875 এর উল্লেখিত আইনকে বোঝানো হয়েছে এবং এই কারণে The Majority Act, 1875 এর ৩ ধারা অনুসারে, বাংলাদেশে বসবাসরত একজন ব্যক্তির সাবালকত্ব অর্জনের বয়স নির্ধারিত হতে হবে। The Majority Act, 1875 এর ৩ ধারা অনুযায়ী, বাংলাদেশে বসবাসরত যে কোনো ব্যক্তি ১৮ বৎসর বয়স পূর্ণ হলে সাবালক হয়।
৩৫৫.
The word 'ostensible owner' refers to -
  1. Owner of property by the decree of the court
  2. Owner of property by one person actually purchased by another member of the family
  3. Owner of the property being unborn person
  4. Ownership by way of feeding the grant by estoppel
সঠিক উত্তর:
Ownership by way of feeding the grant by estoppel
উত্তর
সঠিক উত্তর:
Ownership by way of feeding the grant by estoppel
ব্যাখ্যা
• Ostensible owner বা প্রতীয়মান মালিক অর্থ হলো যে প্রকৃত মালিক না। প্রতীয়মান মালিক অর্থ এমন একজন ব্যক্তি যে প্রকৃত মালিক না হয়েও যার মালিকানার সকল লক্ষণ আছে। এইরুপ মালিকানার ক্ষেত্রে স্বকার্যজনিত বাধার দ্বারা অশুদ্ধ হস্তান্তর সিদ্ধ হয় [Ownership by way of feeding the grant by estoppel]। 'হস্তান্তর করার কালে স্বত্ব ছিলনা'- হস্তান্তরকারী এইরুপ দাবি করা হতে এই নীতি দ্বারা বারিত হবে।

ধারা ৪১: কৃত্রিম মালিক কর্তৃক হস্তান্তর
যেখানে কোন ব্যক্তি স্থাবর সম্পত্তিতে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিগণের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিক্রমে, ঐ সম্পত্তির কৃত্রিম মালিকে পরিণত হয় এবং মূল্যের বিনিময়ে সে তা হস্তান্তর করে, সেখানে গ্রহীতা হস্তান্তরকারীর হস্তান্তরের ক্ষমতা নির্ধারণের জন্য যুক্তিসঙ্গত সাবধানতা অবলম্বন করে থাকলে এবং সৎ বিশ্বাসে কাজ করে থাকলে, হস্তান্তরকারীর হস্তান্তরের ক্ষমতা ছিল না, এই যুক্তিতে হস্তান্তর বাতিলযোগ্য হবে না।

Section 41: Transfer by ostensible owner
Where, with consent, express or implied, of the persons interested in immoveable property, a person is the ostensible owner of such property and transfers the same for consideration, the transfer shall not be voidable on the ground that the transferor was not authorised to make it: provided that the transferee, after taking reasonable care to ascertain that the transferor had power to make the transfer, has acted in good faith.
৩৫৬.
The Contract Act, 1872 এর বিধান মতে Coercion-এর মাধ্যমে সম্মতি আদায় করলে সে চুক্তি -
  1. বৈধ
  2. বাতিল
  3. বাতিলযোগ্য
  4. অবৈধ
সঠিক উত্তর:
বাতিলযোগ্য
উত্তর
সঠিক উত্তর:
বাতিলযোগ্য
ব্যাখ্যা

⇒ The Contract Act, 1872 এর ধারা ১৫ ও ১৯ অনুসারে, Coercion (প্রতারণা বা বলপ্রয়োগ) -এর মাধ্যমে কোনো চুক্তি সম্পাদিত হলে তা বাতিলযোগ্য (Voidable) হয়।
এর অর্থ হলো, যে পক্ষটির সম্মতি জবরদস্তিমূলকভাবে নেওয়া হয়েছে, সেই পক্ষ চুক্তিটি বাতিল করার অধিকারী। তবে চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল (Void) বা অবৈধ (Illegal) নয়, যতক্ষণ না ক্ষতিগ্রস্ত পক্ষ তা বাতিল করার সিদ্ধান্ত নেয়।

আইনের সংশ্লিষ্ট ধারাগুলো নিচে উল্লেখ করা হলো:
ধারা ১৪ অনুযায়ী, সম্মতি তখনই মুক্ত বা স্বাধীন (free consent) বলে গণ্য হয় যখন তা বলপ্রয়োগ (coercion), অনুচিত প্রভাব (undue influence), প্রতারণা (fraud), মিথ্যা বর্ণনা (misrepresentation) বা ভুল (mistake) দ্বারা প্রভাবিত না হয়।

ধারা ১৫ অনুযায়ী, Coercion (বলপ্রয়োগ) বলতে বোঝায় বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী নিষিদ্ধ কোনো কাজ করা বা করার হুমকি দেওয়া, অথবা কোনো ব্যক্তির স্বার্থহানি করে বেআইনিভাবে কোনো সম্পত্তি আটক করা বা আটকের হুমকি দেওয়া, যার উদ্দেশ্য হলো কোনো ব্যক্তিকে চুক্তিতে আবদ্ধ হতে বাধ্য করা।

ধারা ১৯ অনুযায়ী, যখন কোনো চুক্তিতে সম্মতি বলপ্রয়োগ (Coercion), অনুচিত প্রভাব (Undue influence), প্রতারণা (Fraud) বা ভুল তথ্য পরিবেশন (Misrepresentation)-এর মাধ্যমে আদায় করা হয়, তখন সেই চুক্তিটি সেই পক্ষের ইচ্ছাধীন বাতিলযোগ্য হয়, যার সম্মতি এভাবে আদায় করা হয়েছে। অর্থাৎ, যে পক্ষের উপর বলপ্রয়োগ করা হয়েছে, তিনি চাইলে চুক্তিটি বাতিল করতে পারেন, তবে অপর পক্ষ তা বাতিল করতে পারে না।

অর্থাৎ The Contract Act, 1872 এর বিধান মতে Coercion (বলপ্রয়োগ বা জবরদস্তি)-এর মাধ্যমে সম্মতি আদায় করলে সে চুক্তি গ) বাতিলযোগ্য (Voidable) হয়। 

৩৫৭.
যদি কোনো ব্যক্তি কোনো চুক্তি কার্যকর করার ক্ষমতা না থাকা সত্ত্বেও চুক্তিতে আবদ্ধ হয় এবং পরবর্তীকালে যদি এ চুক্তি কার্যকর করার ক্ষমতা অর্জন করে, তাহলে সে ঐ চুক্তি কার্যকর করতে বাধ্য থাকবে- কোন নীতির মূল কথা?
  1. Doctrine of priority
  2. Doctrine of estoppel
  3. Doctrine of Accumulation
  4. Doctrine of Marshalling
সঠিক উত্তর:
Doctrine of estoppel
উত্তর
সঠিক উত্তর:
Doctrine of estoppel
ব্যাখ্যা
Feeding the grant by estoppel নীতিটি হলো, যদি কোনো ব্যক্তি কোনো চুক্তি কার্যকর করার ক্ষমতা না থাকা সত্ত্বেও চুক্তিতে আবদ্ধ হয় এবং পরবর্তীকালে যদি এ চুক্তি কার্যকর করার ক্ষমতা অর্জন করে, তাহলে সে ঐ চুক্তি কার্যকর করতে বাধ্য থাকবে। সম্পত্তি হস্তান্তর আইনের ৪৩ ধারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৮ ধারার মত Feeding the grant by estoppel নীতির উপর প্রতিষ্ঠিত।

৪৩ ধারা অনুসারে, যেখানে কোনো ব্যক্তি প্রতারণামূলকভাবে বা ভুলক্রমে প্রকাশ করে যে, সে কোনো নির্দিষ্ট স্থাবর সম্পত্তি হস্তান্তরের জন্য ক্ষমতাবান এবং মূল্যের বিনিময়ে তা হস্তান্তরের ঘোষণা করে, সেখানে পরবর্তীকালে এই চুক্তি বহাল থাকার সময় সে যদি ঐ সম্পত্তিতে কোনো স্বত্ব অর্জন করে, তাহলে হস্তান্তর গ্রহীতার ইচ্ছা অনুসারে এই হস্তান্তর তার এই পরবর্তীকালে অর্জিত স্বত্বের উপর বলবৎ হবে।

Section 43: Transfer by unauthorised person who subsequently acquires interest in property transferred-
Where a person fraudulently or erroneously represents that he is authorised to transfer certain immoveable property and professes to transfer such property for consideration, such transfer shall, at the option of the transferee, operate on any interest which the transferor may acquire in such property at any time during which the contract of transfer subsists. 
 
Nothing in this section shall impair the right of transferees in good faith for consideration without notice of the existence of the said option. 
 
Illustration 
A, a Hindu, who has separated from his father B, sales to C three fields, X, Y and Z, representing that A is authorised to transfer the same. Of these fields Z does not belong to A, it having been retained by B on the partition; but on B's dying A as heir obtains Z. C, not having rescinded the contract of sale, may require A to deliver Z to him.
৩৫৮.
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ধারা ৭ অনুযায়ী অবৈধ দখলের সর্বোচ্চ শাস্তি কী?
  1. ১ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড
  2. ২ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড
  3. ৩ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড
  4. ৫ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড
সঠিক উত্তর:
২ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
২ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড
ব্যাখ্যা

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩- ধারা ৭: অবৈধ দখল প্রতিরোধ ও দণ্ড:
(১) State Acquisition and Tenancy Act, 1950 (Act No. XXVIII of 1951) এর section 143 বা 144 এর অধীন প্রণীত হালনাগাদকৃত বলবৎ সর্বশেষ খতিয়ান মালিক অথবা তাহার নিকট হইতে উত্তরাধিকারসূত্রে বা হস্তান্তর বা দখলের উদ্দেশ্যে আইনানুগভাবে সম্পাদিত দলিল বা আদালতের আদেশের মাধ্যমে মালিকানা বা দখলের অধিকার প্রাপ্ত না হইলে, কোনো ব্যক্তি উক্ত ভূমি স্বীয় দখলে রাখিতে পারিবেন না।

(২) আইনানুগভাবে দখলের অধিকারপ্রাপ্ত কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করা যাইবে না এবং তাহাকে উক্ত ভূমির দখল বা উহাতে প্রবেশে বাধা প্রদান করা যাইবে না।

(৩) যদি কোনো ব্যক্তি উপ-ধারা (১) বা (২) এর বিধান লংঘন করেন, তাহা হইলে তাহার অনুরূপ কার্য হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ২(দুই) বৎসর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন:
তবে শর্ত থাকে যে, উত্তরাধিকারসূত্রে বা হস্তান্তরের মাধ্যমে মালিকানাপ্রাপ্ত ভূমির দখলদার ব্যক্তি রেকর্ড সংশোধন বা স্বীয় স্বত্ব ঘোষণার দাবিতে মামলা বা অন্য কোনো কার্যধারা দায়ের করিয়া থাকিলে তাহার উক্ত কার্য এই ধারার অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে না।

৩৫৯.
'Doctrine of Frustration' কোন আইনের বিধান দ্বারা অনুমিত?
  1. The Transfer of property Act, 1882
  2. The Contract Act, 1872
  3. The Registration Act, 1908
  4. The Limitation Act, 1908
সঠিক উত্তর:
The Contract Act, 1872
উত্তর
সঠিক উত্তর:
The Contract Act, 1872
ব্যাখ্যা
• যখন একটি চুক্তি পালন অসম্ভব হয়ে পড়ে অথবা প্রতিশ্রুতিদাতার নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো ঘটনার ফলে চুক্তিটির বাস্তবায়ন অবৈধ হয়ে দাঁড়ায়, তখন চুক্তিটি বাতিল ও বিলুপ্ত হয়ে যায় এটা Doctrine of frustration পরিচিত।

• চুক্তি আইনের ধারা ৫৬ অসম্ভব কাজ করার চুক্তি: 
-যে কাজ শুরু হতে অসম্ভব সে কাজ করার চুক্তি বাতিল।
- কোনো কাজ করার চুক্তি যা, চুক্তিটি করার পর অসম্ভব হয় বা যে ঘটনা অঙ্গীকারকারী বারণ করতে পারেনি সে ঘটনার কারণে বেআইনি হয়, সে চুক্তি যখন অসম্ভব বা বেআইনি হয় তখন বাতিল হয়।
- যেক্ষেত্রে কোনো ব্যক্তি এমন কোনো কিছু করার অঙ্গীকার করেছে, যা সে জানতো বা যুক্তিসঙ্গত চেষ্টা করে জানতে পারতাে এবং যা অঙ্গীকারগ্রহীতা অসম্ভব বা বেআইনি বলে জানতে পারত না, সেক্ষেত্রে উক্ত অঙ্গীকারকারীর অঙ্গীকার অসম্পাদনের মাধ্যমে উক্ত অঙ্গীকারগ্রহীতার যে ক্ষতি হয় সেজন্য তাকে অবশ্যই ক্ষতিপূরণ দিবে।

• ব্যর্থতা তত্ত্ব (The Doctrime of Frustration): যখন একটি চুক্তির উদ্দেশ্য আর কোনভাবেই সম্পাদন বা বাস্তবায়ন করা যায় না, তখন আদালত চুক্তির পরিসমাপ্তি হয়েছে বলে ঘোষণা দিতে পারে, এরূপ ঘোষণাকে ব্যর্থতার তত্ত্ব বলা হয়।

এ্যানসন (Anson) সকল আইন ব্যবস্থাতেই চুক্তি পালনের নিয়মের পাশা-পাশি চুক্তি অবসানের বিধানও থাকে, যদি অবস্থা বিশেষের পরিবর্তনের ফলে চুক্তির পালন আইনত কিংবা বাস্তবে অসম্ভব হয়।

ব্যর্থতার তত্ত্ব সম্পর্কে বৃটেনের আইন: ১৮৬৩ সালের পূর্বে বৃটিশ Common Law অনুযায়ী চুক্তিতে বিপরীত মর্মে কোন শর্ত না থাকলে চুক্তির সংশিষ্ট পক্ষসমূহ চুক্তি পালনের অসম্ভাব্যতাকে চুক্তির পরিসমাপ্তির কারণ বলে আত্মপক্ষ সমর্থনের যুক্তি হিসেবে ব্যবহার করতে পারতো না। অর্থাৎ সকল চুক্তি আক্ষরিক অর্থে প্রযোজ্য হতো এবং সকল পক্ষই চুক্তি সম্পাদন করতে সর্বোতভাবে বাধ্য থাকতো।

১৮৬৩ সালের পর ব্যর্থতা তত্ত্বের প্রচলন শুরু হয় এবং এই তত্ত্বানুযায়ী অনেক ক্ষেত্রে আদালত ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে রেহাই দেয়। নিম্নলিখিত ক্ষেত্রে বৃটেনের আদালত চুক্তি নষ্ট হয়েছে বলে রায় দিতে পারে:-

ক) চুক্তির অপরিহার্য বস্তুর বিনাশ হলে;
খ) কোন উদ্দেশ্য অর্জন অসম্ভব হলে;
গ) আইনের পরিবর্তন হলে;
ঘ) পূর্বশর্ত পালনে ব্যর্থ হলে:
ঙ) মৃত্যু বা ব্যক্তিগত ক্ষমতা বিনষ্ট হলে; এবং
চ) যুদ্ধ ঘোষিত হলে।

• ব্যর্থতা তত্ত্বের ভিত্তি (Basis of the Doctrine of Furstration): বৃটেনের আইন অনুসারে আদালত নিম্নলিখিত অবস্থায় ব্যর্থতা তত্ত্ব প্রয়োগের মাধ্যমে চুক্তির পরিসমাপ্তির নির্দেশ দিয়েছেন :-
১. ধারণামূলক শর্ত: কোন কোন ক্ষেত্রে এই ধারণা করা হয় যে, প্রত্যেক চুক্তি পালিত না হওয়া পর্যন্ত একটি বিশেষ বস্তু বা অবস্থার উপস্থিতি বিদ্যমান থাকা আবশ্যিক বলে মনে করা হয়, ঐ অবস্থার অস্তিত্ব থাকলেই চুক্তি সম্পাদনযোগ্য অন্যথায় নয়। সুতরাং চুক্তি পালনের জন্য উক্ত বস্তু বা অবস্থা বিদ্যমান থাকা অপরিহার্য।
২. চুক্তির ভিত্তি ধ্বংস: যদি চুক্তিভুক্ত পক্ষসমূহের বিনা দোষে যে বস্তু বা অবস্থার উপর ভিত্তি করে চুক্তি সম্পাদন হয়েছিল, সই ভিত্তি বস্তু বা অবস্থা ধ্বংস হয়ে যায়, তবে তা ব্যর্থতা তত্ত্বের আওতায় আসবে।
৩. ন্যায়সঙ্গত সমাধান: চুক্তির গঠন এবং ব্যাখ্যার প্রকৃতি দ্বারা অর্থাৎ চুক্তিতে যদি এমন শর্ত বা অবস্থার উলে-খ থাকে যা ঘটলে চুক্তি বাতিল হবে, সেক্ষেত্রে অন্তর্নিহিত অর্থ দ্বারাই ন্যায়সঙ্গত সমাধান হবে অর্থাৎ চুক্তি বাতিল হবে।
৪. শর্তের পরিবর্তন: যে ক্ষেত্রে আদালত দেখতে পায় যেসব অবস্থার পরিপ্রেক্ষিতে একটি চুক্তি পালনীয় হবে যেসব অবস্থার আমূল পরিবর্তন ঘটেছে এবং এই পরিবর্তনের জন্য কোন পক্ষই দায়ী ছিল না। সেক্ষেত্রে চুক্তি ব্যর্থ হয়েছে বলে গণ্য করা হবে।
৩৬০.
The State Acquisition and Tenancy Act, 1950 অনুসারে খসড়া স্বত্বলিপি প্রকাশ হলে কার নিকট আপিল দায়ের হয়?
  1. ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল
  2. সহকারী কমিশনার (ভূমি)
  3. সহকারী জজ
  4. সহকারী সেটেলমেন্ট অফিসার
সঠিক উত্তর:
সহকারী সেটেলমেন্ট অফিসার
উত্তর
সঠিক উত্তর:
সহকারী সেটেলমেন্ট অফিসার
ব্যাখ্যা
⇒ The State Acquisition and Tenancy Act 1950 এর ১৪৪ ধারার অধীন সরকার কোন জেলা, জেলার অংশ বা স্থানীয় এলাকার জন্য রাজস্ব কর্মকর্তা [Revenue Officer) দ্বারা খতিয়ান প্রস্তুত বা সংশোধন করার আদেশ দিতে পারে।
- যখন ১৪৪ ধারার বিধান অনুযায়ী কোন খতিয়ান প্রস্তুত বা সংশোধন করা হয়, রাজস্ব কর্মকর্তা উক্ত খতিয়ানের একটি খসড়া নির্ধারিত সময়ের জন্য প্রকাশ করবে। রাজস্ব কর্মকর্তা উক্ত খসড়া সম্পর্কে আপত্তি গ্রহণ এবং বিবেচনা করবে।

- ধারা ১৪৪ (৬) এ বলা আছে,
রাজস্ব কর্মকর্তা  কর্তৃক আপত্তি শুনানী শেষে রাজস্ব কর্মকর্তার আদেশ দ্বারা কোন ব্যক্তি সংক্ষুব্ধ হলে সে সহকারী সেটেলমেন্ট অফিসারের পদ মর্যাদার নীচে নয় এইরুপ কোন রাজস্ব কর্মকর্তার নিকট আপীল করতে পারবে।

অর্থাৎ, ১৪৪ ধারায় প্রকাশিত খসড়া খতিয়ানের বিষয়ে আপত্তি দাখিল করতে হবে রাজস্ব কর্মকর্তার নিকট এবং উক্ত আপত্তি শুনানী শেষে রাজস্ব কর্মকর্তা যে আদেশ দিবে, সেটার বিরুদ্ধে আপীল করতে হবে সহকারী সেটেলমেন্ট কর্মকর্তার নিচের পদমর্যাদার নিচে নয় এমন রাজস্ব কর্মকর্তার নিকট।
৩৬১.
The Transfer of Property Act, 1882 এর কত ধারায় 'Right to foreclosure or sale' সম্পর্কে বলা আছে?
  1. ৪২
  2. ৫৭
  3. ৫১
  4. ৬৭
সঠিক উত্তর:
৬৭
উত্তর
সঠিক উত্তর:
৬৭
ব্যাখ্যা
Section 67:
In the absence of a contract to the contrary, the mortgagee has at any time after the mortgage-money has become due to him, and before a decree has been made for the redemption of the mortgaged property, or the mortgage-money has been paid or deposited as hereinafter provided, a right to obtain from the Court a decree that the mortgagor shall be absolutely debarred of his right to redeem the property, or a decree that the property be sold.

ফোরক্লোজার [Foreclosure]:

রেহেনদাতার রেহেনী সম্পত্তি রেহেনমুক্ত করার অধিকার সম্পূর্ণরূপে রহিত করাকে ফোরক্লোজার বলে। ফোরক্লোজারের অধিকার প্রয়োগের জন্য আদালতে (৬০ বছরের মধ্যে- আর্টিকেল ১৪৭; লিমিটেশন এক্ট) মামলা করার প্রয়োজন হয়। আদালতের ডিক্রির মাধ্যমে তা কার্যকর হবে।
রেহেন সম্পত্তি উদ্ধারের অধিকার হরণ বা বিক্রয়ের অধিকার: ৬৭ ধারা অনুযায়ী- রেহেনী অর্থ পরিশোধযোগ্য হওয়ার পর রেহেনদাতা তা পরিশোধ না করলে রেহেনী অর্থ আদায়ের জন্য রেহেনগ্রহীতা আদালত হতে ২ ধরনের ডিক্রি পেতে পারেন। অর্থাৎ রেহেনী অর্থ আদায়ের পদ্ধতি ২টি:-

i) রেহেনদাতার রেহেনী সম্পত্তি রেহেনমুক্ত করার অধিকার সম্পূর্ণরূপে রহিত করে বা,
ii) রেহেনী সম্পত্তি বিক্রয়ের [Sale] দ্বারা প্রতিকার।

বিঃদ্র: সম্পত্তি হস্তান্তর আইনে যে ৬ প্রকার রেহেনের কথা উল্লেখ আছে তার মধ্যে শুধুমাত্র দুই প্রকার রেহেনের ক্ষেত্রে Foreclosure এর অধিকার প্রয়োগ করতে পারে:
i) শর্তসাপেক্ষে বিক্রয় রেহেন ধারা ৫৮ (সি) এবং
ii) শ্রেণীবিহীন রেহেনের ধারা ৫৮(জি)] ক্ষেত্রে রেহেনি দলিলে [Mortgage Deed] ফোরক্লোজারের অধিকার দেওয়া থাকলে রেহেনগ্রহীতা ফোরক্লোজারের অধিকার
প্রয়োগ করতে পারে।
৩৬২.
সম্পত্তি হস্তান্তর আইনে নালিশযোগ্য দাবী (Actionable Claim) বলতে কী বোঝায়?
  1. বন্ধকের ক্ষেত্রে ঋণের দাবী
  2. অনিরাপদ ঋণের দাবী
  3. নিরাপদ ঋণের দাবী
  4. জামানতসহ ঋণের দাবী
সঠিক উত্তর:
অনিরাপদ ঋণের দাবী
উত্তর
সঠিক উত্তর:
অনিরাপদ ঋণের দাবী
ব্যাখ্যা
• নালিশযোগ্য দাবী (Actionable Claim)

অনিরাপদ ঋণের দাবীকে নালিশযোগ্য দাবী বলা হয়েছে। অনিরাপদ ঋণ অর্থ যে ঋণের বিপরীতে কোন জামানত থাকে না বা জামানতবিহীন ঋণ। জামানতসহ বন্ধকের ক্ষেত্রে ঋণের দাবী নালিশযোগ্য দাবী না কারণ বন্ধক একটি নিরাপদ ঋণ।

Section 3:
“Actionable claim” means a claim to any debt, other than a debt secured by mortgage of immoveable property or by hypothecation or pledge of moveable property, or to any beneficial interest in moveable property not in the possession, either actual or constructive, of the claimant, which the Civil Courts recognize as affording grounds for relief, whether such debt or beneficial interest be existent, accruing, conditional or contingent:
৩৬৩.
অগ্নিরোধক বাক্স কোথায় সরবরাহ করা হবে?
  1. থানা কার্যালয়ে
  2. প্রত্যেক রেজিস্ট্রারের কার্যালয়ে
  3. প্রত্যেক সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে
  4. মহা-পরিদর্শকের কার্যালয়ে
সঠিক উত্তর:
প্রত্যেক রেজিস্ট্রারের কার্যালয়ে
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যেক রেজিস্ট্রারের কার্যালয়ে
ব্যাখ্যা
ধারা ১৬- রেজিস্টার বহি ও অগ্নিরোধক বাক্স:
(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার প্রত্যেক নিবন্ধনকারী কর্মকর্তার কার্যালয়ের জন্য প্রয়োজনীয় বহি সরবরাহ করিবে।

(২) এইরূপ সরবরাহকৃত বহি, সময় সময় সরকারের অনুমোদনক্রমে, মহা-পরিদর্শক কর্তৃক নির্ধারিত ফরম সংবলিত হইবে এবং উক্ত বহির পৃষ্ঠাসমূহে ধারাবাহিকভাবে পৃষ্ঠাসংখ্যা মুদ্রিত থাকিবে এবং বহি ইস্যুকারী কর্মকর্তা কর্তৃক উক্তরূপ প্রত্যেক বহির শীর্ষপৃষ্ঠায় মোট পৃষ্ঠা সংখ্যা উল্লেখক্রমে প্রত্যায়ন করিতে হইবে।

(৩) সরকার প্রত্যেক রেজিস্ট্রারের কার্যালয়ে অগ্নিরোধক বাক্স সরবরাহ করিবে, এবং প্রত্যেক জেলায় দলিল নিবন্ধনের সহিত সম্পর্কিত রেকর্ডপত্র নিরাপদ সংরক্ষণের জন্য উক্ত জেলায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করিবে।
৩৬৪.
কৃষিকাজের জন্য ব্যবহৃত স্থাবর সম্পত্তির ইজারা বাতিল করতে হলে কত মাস আগে নোটিশ দিতে হবে?
  1. ১ মাস
  2. ২ মাস
  3. ৩ মাস
  4. ৬ মাস
সঠিক উত্তর:
৬ মাস
উত্তর
সঠিক উত্তর:
৬ মাস
ব্যাখ্যা
ধারা ১০৬: লিখিত চুক্তি বা প্রথার অনুপস্থিতিতে ইজারার মেয়াদ নির্ধারণ-
যদি কোনো লিখিত চুক্তি, স্থানীয় আইন বা প্রচলিত প্রথা না থাকে, তাহলে নিম্নরূপভাবে স্থাবর সম্পত্তির ইজারাকে বিবেচনা করা হবে—

কৃষিকাজ বা উৎপাদনমুখী কাজে ব্যবহৃত স্থাবর সম্পত্তির ইজারা - একে বছর ভিত্তিক ইজারা (Year to Year Lease) হিসেবে গণ্য করা হবে। উভয় পক্ষ (ইজারাদাতা বা ইজারাগ্রহীতা) ছয় মাসের নোটিশ দিয়ে তা বাতিল করতে পারবেন, যা ভাড়ার মেয়াদের বছরের শেষে কার্যকর হবে।

অন্যান্য যে কোনো উদ্দেশ্যে ব্যবহৃত স্থাবর সম্পত্তির ইজারা - একে মাস ভিত্তিক ইজারা (Month to Month Lease) হিসেবে ধরা হবে। উভয় পক্ষ ১৫ দিনের নোটিশ দিয়ে তা বাতিল করতে পারবেন, যা ভাড়ার মাসের শেষে কার্যকর হবে।

• নোটিশ দেওয়ার নিয়ম:
- নোটিশ অবশ্যই লিখিত হতে হবে।
- এটি প্রেরক বা তার পক্ষ থেকে স্বাক্ষরিত হতে হবে।
- ডাকযোগে পাঠানো যেতে পারে, অথবা সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তিকে, তার পরিবারের কাউকে বা বাসস্থানের কর্মচারীকে প্রদান করা যেতে পারে।
- যদি তা সম্ভব না হয়, তবে সংশ্লিষ্ট সম্পত্তির একটি দৃশ্যমান স্থানে নোটিশ লাগিয়ে দেওয়া যেতে পারে।
৩৬৫.
The State Acquisition and Tenancy Act, 1950 এর ধারা ১১৬ অনুযায়ী, কোন পরিস্থিতিতে প্রজার জোত সংযুক্ত করা যাবে?
  1. একই গ্রামের মধ্যে একাধিক প্রজার ভূখণ্ড থাকলে
  2. একাধিক গ্রামের মধ্যে একই প্রজার পৃথক একাধিক ভূখণ্ড থাকলে
  3. একাধিক গ্রামের মধ্যে সরকারি খাস ভূমি থাকলে
  4. একই গ্রামের মধ্যে একই প্রজার পৃথক একাধিক ভূখণ্ড থাকলে
সঠিক উত্তর:
একই গ্রামের মধ্যে একই প্রজার পৃথক একাধিক ভূখণ্ড থাকলে
উত্তর
সঠিক উত্তর:
একই গ্রামের মধ্যে একই প্রজার পৃথক একাধিক ভূখণ্ড থাকলে
ব্যাখ্যা

• The State Acquisition and Tenancy Act, 1950 এর ১১৬ ধারা- একই গ্রামে প্রজার জোতের সংযুক্তকরণ:
একই গ্রামের মধ্যে একই প্রজার যদি পৃথক একাধিক ভূখণ্ড থাকে, তবে উক্ত ভূখণ্ডগুলি কিংবা উহার কতিপয় যদি পৃথক প্রজাস্বত্বের অধীন হয়, তবে উক্ত ভূখণ্ডগুলি রাজস্ব কর্মকর্তার আদেশক্রমে একই প্রজাস্বত্বে সংযুক্ত করা যাইবে।

Section 116- Amalgamation of holdings of a tenant in the same village:
Where various parcels of land are held by one tenant within one village, and such parcels of land or some of them are the subject of separate tenancies, such parcels of land shall, under the orders of the Revenue-officer, be amalgamated into one tenancy.

৩৬৬.
রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের কত ধারায় "সম্পূর্ণ খাইখালাসি বন্ধক” এর সংজ্ঞা দেওয়া আছে?
  1. ২(৩)
  2. ২(৭)
  3. ২(৯)
  4. ২(৬)
সঠিক উত্তর:
২(৬)
উত্তর
সঠিক উত্তর:
২(৬)
ব্যাখ্যা
⇒ রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের ২(৬) ধারার বিধান "সম্পূর্ণ খাই-খালাসি বন্ধক” অর্থ কোনো প্রজা কর্তৃক ঋণ হিসাবে গৃহীত অর্থ বা শস্য ফেরত প্রদান করিবার নিশ্চয়তাস্বরূপ কোনো ভূমির দখলাধিকার এই শর্তে হস্থান্তর করা যাহা বন্ধকের মেয়াদে উক্ত ভূমি হইতে প্রাপ্ত মুনাফার মাধ্যমে, সকল সুদসহ, ঋণটি পরিশোধ হইয়াছে মর্মে গণ্য হইবে;
-------------- 
- The State Acquisition and Tenancy Act, 1950, Section 2(6) “complete usufructuary mortgage” means a transfer by a tenant of the right of possession in any land for the purpose of securing the payment of money or the return of grain advanced or to be advanced by way of loan upon the condition that the loan, with all interests thereon, shall be deemed to be extinguished by the profits arising from the land during the period of the mortgage.
৩৬৭.
'ক', তার গ্রামের মহাজন 'খ' এর নিকট ঋণগ্রস্ত অবস্থায় নতুন ঋণের জন্য এমন শর্তে চুক্তি করেন, যা অযৌক্তিক বলে প্রতীয়মান হয়। এই চুক্তি অনুচিত প্রভাব দ্বারা প্রভাবিত হয় নাই, তা প্রমাণের দায়িত্ব কার?
  1. 'ক'
  2. 'খ'
  3. আদালত
  4. 'ক' এবং 'খ' উভয়ের
সঠিক উত্তর:
'খ'
উত্তর
সঠিক উত্তর:
'খ'
ব্যাখ্যা
Contract Act, 1872, ধারা ১৬- "অনুচিত প্রভাব" এর সংজ্ঞা-
(১) কোনো চুক্তি অনুচিত প্রভাব দ্বারা প্রভাবিত হইয়াছে যেক্ষেত্রে চুক্তির পক্ষগণের মধ্যে বিদ্যমান সম্পর্ক এইরূপ হয় যে, একপক্ষ অপর পক্ষের ইচ্ছার প্রভাব বিস্তার করিবার অবস্থায় থাকেন, এবং সেই অবস্থা ব্যবহার করিয়া অপর পক্ষের নিকট হইতে অনুচিত সুবিধা গ্রহণ করেন।

(২) বিশেষ করিয়া এবং পূর্ববর্তী নীতির সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া, কোনো ব্যক্তি অপর ব্যক্তির ইচ্ছার উপর প্রভাব বিস্তার করিতে পারিবেন বলিয়া গণ্য হইবে-
(ক) যেক্ষেত্রে অপর ব্যক্তির উপর তিনি প্রকৃত বা দৃশ্যত কর্তৃত্বের অধিকারী হন অথবা যেক্ষেত্রে তিনি অন্যের সহিত বিশ্বাসমূলক সম্পর্কে অবস্থান করেন; বা
(খ) যেক্ষেত্রে তিনি এমন ব্যক্তির সহিত চুক্তি করেন যাহার মানসিক সক্ষমতা সাময়িকভাবে বা স্থায়ীভাবে বার্ধক্য, ব্যাধি অথবা মানসিক বা শারীরিক দুর্দশাজনিত কারণে নষ্ট হইয়াছে।

(৩) যেক্ষেত্রে কোনো ব্যক্তি অপর ব্যক্তির ইচ্ছার উপর প্রভাব বিস্তার করিবার অবস্থানে থাকেন এবং তাহার সহিত চুক্তিতে আবদ্ধ হন, এবং লেনদেনটি আপাতদৃষ্টিতে বা উত্থাপিত সাক্ষ্যের ভিত্তিতে অযৌক্তিক বলিয়া মনে হয়, সেই ক্ষেত্রে উক্ত চুক্তিটি অনুচিত প্রভাব দ্বারা প্রভাবিত হয় নাই উহা প্রমাণের ভার যিনি অপর ব্যক্তির ইচ্ছার উপর প্রভাব বিস্তার করিবার অবস্থানে রহিয়াছেন তাহার উপর বর্তাইবে

উদাহরণ:
'ক' তাহার গ্রামের মহাজন 'খ' এর নিকট ঋণগ্রস্ত অবস্থায় নতুন ঋণের জন্য এমন শর্তে চুক্তি করেন যাহা অযৌক্তিক বলিয়া প্রতীয়মান হয়। ইহা অনুচিত প্রভাব দ্বারা প্রভাবিত হয় নাই উহা প্রমাণের দায়িত্ব 'খ' এর উপর বর্তাইবে।

⇒ এই উপ-ধারার কোনো কিছুই সাক্ষ্য আইন, ১৮৭২ এর ধারা ১১১ এর বিধানাবলিকে প্রভাবিত করিবে না।
৩৬৮.
The Transfer of Property Act, 1882 এর ১০৯ ধারায় কার অধিকারের বিধান উল্লেখ আছে?
  1. লিজগ্রহীতার
  2. লিজদাতার
  3. লিজগ্রহীতার হস্তান্তরগ্রহীতার অধিকার
  4. লিজদাতার হস্তান্তরগ্রহীতার অধিকার
সঠিক উত্তর:
লিজদাতার হস্তান্তরগ্রহীতার অধিকার
উত্তর
সঠিক উত্তর:
লিজদাতার হস্তান্তরগ্রহীতার অধিকার
ব্যাখ্যা
ধারা ১০৯: লিজদাতার হস্তান্তরগ্রহীতার অধিকার (Rights of lessor’s transferee):
যদি লিজদাতা (lessor) লীজকৃত সম্পত্তি বা তার কোনো অংশ, অথবা তার স্বার্থের কোনো অংশ হস্তান্তর করেন, তাহলে যদি বিপরীত কোনো চুক্তি না থাকে, হস্তান্তরগ্রহীতা (transferee) উক্ত সম্পত্তি বা অংশের বর্তমান মালিক থাকা পর্যন্ত, লিজদাতার সকল অধিকার ভোগ করবেন এবং লিজগ্রহীতা (lessee) যদি ইচ্ছা প্রকাশ করেন, তবে তিনি হস্তান্তরগ্রহীতাকে লিজদাতার দায়িত্ব পালনে বাধ্য করতে পারবেন।

তবে, কেবল হস্তান্তরের কারণে লিজদাতা তার লীজ অনুযায়ী আরোপিত কোনো দায়িত্ব থেকে মুক্ত হবেন না, যদি না লিজগ্রহীতা হস্তান্তরগ্রহীতাকে দায়বদ্ধ ব্যক্তি হিসেবে গণ্য করতে সম্মত হন।

শর্ত হলো:
- হস্তান্তরগ্রহীতা হস্তান্তরের পূর্বে যে ভাড়ার বকেয়া ছিল, তার জন্য অধিকারী হবেন না।
- যদি লিজগ্রহীতা এই হস্তান্তর সম্পর্কে অজ্ঞ থাকেন এবং আগের মতো লিজদাতাকেই ভাড়া প্রদান করেন, তাহলে তাকে হস্তান্তরগ্রহীতাকে পুনরায় ভাড়া দিতে হবে না।

লিজদাতা, হস্তান্তরগ্রহীতা এবং লিজগ্রহীতা সম্মত হলে, হস্তান্তরিত অংশের জন্য লীজে নির্ধারিত প্রিমিয়াম বা ভাড়ার কত অংশ প্রযোজ্য হবে, তা নির্ধারণ করতে পারেন। যদি তারা একমত না হন, তাহলে সংশ্লিষ্ট সম্পত্তির অধিকারে মামলা করার এখতিয়ারসম্পন্ন কোনো আদালত তা নির্ধারণ করতে পারে।
৩৬৯.
The Registration Act, 1908 এর ধারা ২৩ অনুযায়ী, কোন দলিল নিবন্ধনের জন্য কত সময়ের মধ্যে উপস্থাপন করতে হবে?
  1. ১ মাস
  2. ৩ মাস
  3. ৬ মাস
  4. ১ বছর
সঠিক উত্তর:
৩ মাস
উত্তর
সঠিক উত্তর:
৩ মাস
ব্যাখ্যা

⇒ নিবন্ধন আইন, ১৯০৮-এর ধারা ২৩ অনুযায়ী, উইল ব্যতীত অন্য কোনো দলিল নিবন্ধনের জন্য যথাযথ কর্মকর্তার কাছে তার সম্পাদনের তারিখ থেকে তিন মাসের মধ্যে উপস্থাপন করতে হবে। এই সময়সীমা ধারা ২৪, ২৫, এবং ২৬-এর বিধান সাপেক্ষে প্রযোজ্য। তবে, কিছু ব্যতিক্রমের ক্ষেত্রে (যেমন, জরুরি প্রয়োজন বা অনিবার্য দুর্ঘটনার কারণে) ধারা ২৫ অনুযায়ী জরিমানা দিয়ে এই সময়সীমা বাড়ানো যেতে পারে, কিন্তু সাধারণ নিয়ম হিসেবে তিন মাসের মধ্যে দলিল উপস্থাপন করতে হয়। উইলের ক্ষেত্রে ধারা ২৭ অনুযায়ী যে কোনো সময়ে নিবন্ধনের জন্য উপস্থাপন করা যায়।

• নিবন্ধন আইন, ১৯০৮-এর ধারা ২৩: দলিল দাখিলকরণের সময়:
ধারা ২৪, ২৫ এবং ২৬ এর বিধানাবলি সাপেক্ষে, উইল ব্যতীত অন্য কোন দলিল যদি উহা সম্পাদনের তারিখ হইতে তিন মাসের মধ্যে উপযুক্ত কর্মকর্তার নিকট নিবন্ধনের উদ্দেশ্যে দাখিল করা না হয়, তাহা হইলে উহা নিবন্ধনের জন্য গৃহীত হইবে না:
তবে শর্ত থাকে যে, ডিক্রি বা আদেশের নকল, ডিক্রি বা আদেশ দানের তারিখ হইতে তিন মাসের মধ্যে, বা, যেক্ষেত্রে উহা আপিলযোগ্য, সেক্ষেত্রে আপিল চূড়ান্ত হওয়ার তারিখ হইতে তিন মাসের মধ্যে দাখিল করা যাইবে।
--------
•The Registration Act, 1908, Section 23. Time for presenting documents:
Subject to the provisions contained in sections 24, 25 and 26, no document other than a will shall be accepted for registration unless presented for that purpose to the proper officer within 19[three months] from the date of its execution: 
Provided that a copy of a decree or order may be presented within three months from the day on which the decree or order was made, or, where it is appealable, within three months from the day on which it becomes final.

৩৭০.
Inter vivos অর্থ কী?
  1. Between dead persons
  2. Between artificial persons
  3. Between corporate persons
  4. Between living persons
সঠিক উত্তর:
Between living persons
উত্তর
সঠিক উত্তর:
Between living persons
ব্যাখ্যা
⇒ Inter vivos অর্থ between living persons,
⇒  especially : from one living person to another.
inter vivos gifts 
property transferred inter vivos.

- সম্পত্তি হস্তান্তর বলতে বুঝায় যা দ্বারা কোন জীবিত ব্যক্তি বর্তমানে বা ভবিষ্যতে কোন সম্পত্তি অন্য এক বা একাধিক জীবিত ব্যক্তিকে (Inter vivos) বা নিজেকে এবং এক বা একাধিক জীবিত ব্যক্তিকে হস্তান্তর করে এবং সম্পত্তি হস্তান্তর করা বলতে এরূপ কাজ সম্পন্ন করাকে বুঝায়।
- এটি Doctrine of Inter vivos (between two or more living persons) নামে পরিচিত।

⇒ inter vivos
(in-tur veye-vohs) adj. Latin for "among the living," usually referring to the transfer of property by agreement between living persons and not by a gift through a will. It can also refer to a trust (inter vivos trust) which commences during the lifetime of the person (trustor or settlor) creating the trust as distinguished from a trust created by a will (testamentary trust), which comes into existence upon the death of the writer of the will.

⇒ inter vivos transfer.
An inter vivos transfer is a transfer of property made during a person’s lifetime. It can be contrasted with a testamentary transfer, which is a transfer made in a will after death. A revocable trust is considered an inter vivos transfer even though the benefit of the trust is not enjoyed by the beneficiary until after the death of the donor because legal title is transferred at the time the trust is created.
৩৭১.
'A' agrees to sell to 'B' "a hundred tons of oil". There is nothing whatever to show what kind of oil was intended. The agreement is ______.
  1. valid
  2. void
  3. voidable
  4. voidable at option of 'A'
সঠিক উত্তর:
void
উত্তর
সঠিক উত্তর:
void
ব্যাখ্যা
• উল্লিখিত ক্ষেত্রে 'A', 'B'-এর নিকট ১০০ টন তেল বিক্রয় করতে সম্মত হয়। কিন্তু কোন ধরণের তেল বিক্রয় করার অভিপ্রায় ছিলো, সেটা উল্লেখ ছিলো না। অনিশ্চয়তার কারণে সম্মতিটি বাতিল (void)। কিন্তু সম্মতিতে যদি তেলের সুনির্দিষ্ট বর্ণনা উল্লেখ থাকতো, তাহলে সেটা বাতিল হতো না।
 
চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ২৯:
যে সম্মতির অর্থ অনিশ্চিত বা সুনিশ্চিত করা সম্ভব নয় এমন সম্মতি বাতিল।
[Agreements, the meaning of which is not certain, or capable of being made certain, are void.]

অর্থাৎ ২৯ ধারার অধীন যেক্ষেত্রে সম্মতির অর্থ বা ভাষা অস্পষ্ট বা অনিশ্চিত এবং যেগুলো সুনির্দিষ্ট করা যায় না, সেক্ষেত্রে সম্মতি বাতিল হবে।
 
উদাহরণ-
৫০০ টাকায় বা ১০০০ টাকায় ক তার সাদা ঘোড়া বিক্রয় করার জন্য খ এর সাথে সম্মত হয়। কিন্তু দুইটি মূল্যের মধ্যে কোন মূল্য পরিশোধ করতে হবে সেটার কোন উল্লেখ না থাকায় অনিশ্চয়তার কারণে চুক্তিটি বাতিল।
৩৭২.
'Transfer for benefit of unborn person'- বিধান সম্পত্তি হস্তান্তর আইনের কত ধারায় উল্লেখ আছে?
  1. ধারা ১০
  2. ধারা ১২
  3. ধারা ১৩
  4. ধারা ১৪
সঠিক উত্তর:
ধারা ১৩
উত্তর
সঠিক উত্তর:
ধারা ১৩
ব্যাখ্যা
ধারা ১৩: জন্ম না নেওয়া ব্যক্তির উপকারার্থে হস্তান্তর:
যখন কোনো সম্পত্তি হস্তান্তরের মাধ্যমে এমন একজন ব্যক্তির জন্য স্বার্থ সৃষ্টি করা হয়, যিনি হস্তান্তরের সময় জীবিত ছিলেন না, এবং সেই স্বার্থটি পূর্বে সৃষ্টি করা অন্য এক স্বার্থের অধীন হয়-
তখন, ঐ অনাগত (unborn) ব্যক্তির জন্য সৃষ্টি করা স্বার্থ কার্যকর হবে না, যদি না তা হস্তান্তরকারীর অবশিষ্ট স্বার্থ পুরোটাই অন্তর্ভুক্ত করে।

Section 13: Transfer for benefit of unborn person-
Where, on a transfer of property, an interest therein is created for the benefit of a person not in existence at the date of the transfer, subject to a prior interest created by the same transfer, the interest created for the benefit of such person shall not take effect, unless it extends to the whole of the remaining interest of the transferor in the property.
৩৭৩.
সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী একটি দলিলকে 'প্রত্যয়িত' (Attested) হওয়ার জন্য ন্যূনতম কতজন সাক্ষীর প্রয়োজন?
  1. একজন
  2. দুইজন
  3. তিনজন
  4. চারজন
সঠিক উত্তর:
দুইজন
উত্তর
সঠিক উত্তর:
দুইজন
ব্যাখ্যা

⇒ সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২-এর ধারা ৩ অনুযায়ী, একটি দলিলকে 'প্রত্যয়িত' (Attested) হিসেবে গণ্য করার জন্য ন্যূনতম দুইজন সাক্ষীর উপস্থিতি প্রয়োজন।
প্রত্যয়িত দলিলে সাক্ষীরা নিশ্চিত করে যে:
১. দলিলটি সম্পাদনকারী ব্যক্তিকে স্বাক্ষর করতে বা চিহ্ন দিতে দেখেছে, অথবা
২. তাদের উপস্থিতিতে ও নির্দেশে অন্য কারো স্বাক্ষর দেখেছে, অথবা
৩. সম্পাদনকারীর স্বাক্ষর সম্পর্কে ব্যক্তিগত স্বীকৃতি লাভ করেছে।
সাক্ষীরা তারপর নিজেদের স্বাক্ষর করে দলিলকে প্রত্যয়িত করে।
উল্লেখযোগ্য: একাধিক সাক্ষীর একই সময় উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়।
দলিলের পক্ষ কখনোই প্রত্যায়নকারী সাক্ষী হতে পারে না।
সুতরাং, ন্যূনতম দুইজন সাক্ষীর উপস্থিতি আবশ্যক।

৩৭৪.
'Inspector-General of Registration' নিয়োগ দেয় কে?
  1. সংসদ
  2. রাষ্ট্রপতি
  3. সরকার
  4. সুপ্রিম কোর্ট
সঠিক উত্তর:
সরকার
উত্তর
সঠিক উত্তর:
সরকার
ব্যাখ্যা
ধারা ৩: মহা-পরিদর্শক, নিবন্ধন (Inspector-General of Registration):
(১) সরকার একজন কর্মকর্তাকে বাংলাদেশের জন্য মহা-পরিদর্শক, নিবন্ধন (Inspector-General of Registration) হিসেবে নিয়োগ দিবে।
তবে শর্ত থাকে যে, সরকার চাইলে এমন নিয়োগ না দিয়ে, এই আইনের অধীনে মহা-পরিদর্শক, নিবন্ধনের উপর আরোপিত যে কোন ক্ষমতা ও দায়িত্ব একজন বা একাধিক কর্মকর্তা কর্তৃক এবং নির্ধারিত এলাকা বা সীমানার মধ্যে পালন ও প্রয়োগের জন্য আদেশ প্রদান করতে পারে।

(২) একজন মহা-পরিদর্শক, নিবন্ধন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্য কোনো পদ একসাথে (একই সময়ে) ধারণ করতে পারবেন।
৩৭৫.
অকৃষি প্রজা 'ক' এবং তার ভূ-স্বত্বাধিকারীর মধ্যে উন্নয়ন কাজ সম্পর্কিত প্রশ্নে ডেপুটি কমিশনার সিদ্ধান্ত প্রদান করেন। উক্ত সিদ্ধান্তের বিরুদ্ধে-
  1. আপিল করা যাবে না
  2. সরাসরি হাইকোর্টে আপিল করা যাবে
  3. ডেপুটি কমিশনারের কাছে রিভিশন করা যাবে
  4. জেলা জজের নিকট আপিল করা যাবে
সঠিক উত্তর:
জেলা জজের নিকট আপিল করা যাবে
উত্তর
সঠিক উত্তর:
জেলা জজের নিকট আপিল করা যাবে
ব্যাখ্যা

• অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ৬৬ ধারার বিধান- উন্নয়ন ইত্যাদি করার অধিকারের প্রশ্নে কালেক্টর সিদ্ধান্ত দিবেন:
১) যদি অকৃষি প্রজা ও তার ভূ-স্বত্বাধিকারীর মধ্যে এমন প্রশ্ন উঠে-
ক) উন্নয়ন কাজ করার অধিকার সম্বন্ধে; বা
খ) কোন বিশেষ একটি কাজ উন্নয়নমূলক কি না, 

তখন যে কোন পক্ষের আবেদন অনুযায়ী ডেপুটি কমিশনার সে সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করবেন।

২) ডেপুটি কমিশনারের প্রদত্ত আদেশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে জেলা জজের নিকট আপিল করা যাবে। এরূপ আপিলের ক্ষেত্রে জেলা জজের সিদ্ধান্ত চূড়ান্ত।

৩৭৬.
'ক' এবং 'খ' একটি চুক্তি করে যে, 'ক' 'খ' কে ২০,০০০ টাকা দেবে যদি 'খ' 'গ' কে শারীরিকভাবে আঘাত করে এবং হত্যা করে । এই চুক্তিটি কী ধরনের চুক্তি?
  1. বৈধ চুক্তি
  2. বাতিলযোগ্য চুক্তি
  3. সম্পূর্ণ বাতিল চুক্তি
  4. শর্তসাপেক্ষে বৈধ চুক্তি
সঠিক উত্তর:
সম্পূর্ণ বাতিল চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
সম্পূর্ণ বাতিল চুক্তি
ব্যাখ্যা

⇒ চুক্তি আইন, ১৮৭২-এর ধারা ২৩ অনুসারে, একটি চুক্তির প্রতিদান বা উদ্দেশ্য বৈধ হবে যদি না তা:
১) আইন দ্বারা নিষিদ্ধ হয়,
২) কোনো আইনের বিধান ব্যর্থ করে,
৩) প্রতারণাপূর্ণ হয়,
৪) অন্য ব্যক্তির বা সম্পত্তির ক্ষতি করে,
৫) আদালত কর্তৃক অযৌক্তিক বা জননীতির পরিপন্থী বলে বিবেচিত হয়।
এখানে, ‘ক’ এবং ‘খ’-এর চুক্তির উদ্দেশ্য হলো ‘খ’-এর দ্বারা ‘গ’-কে শারীরিকভাবে আঘাত করা এবং হত্যা করা।
এই উদ্দেশ্য: অন্য ব্যক্তির ক্ষতি করে (ধারা ২৩-এর চতুর্থ শর্ত), কারণ হত্যা একটি গুরুতর শারীরিক ক্ষতি।
আইন দ্বারা নিষিদ্ধ (ধারা ২৩-এর প্রথম শর্ত), কারণ হত্যা দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা ৩০২-এর অধীনে ফৌজদারি অপরাধ।
জননীতির পরিপন্থী (ধারা ২৩-এর পঞ্চম শর্ত), কারণ হত্যার মতো কাজ সমাজের নৈতিকতা ও জননীতির বিরুদ্ধে।
যেহেতু চুক্তির উদ্দেশ্য বেআইনি, তাই ধারা ২৩ অনুসারে এই চুক্তি সম্পূর্ণ বাতিল (void)।

⇒ চুক্তি আইনের ২৩ ধারার বিধান: কোন কোন প্রতিদানসমূহ এবং উদ্দেশ্যাবলি আইনানুগ এবং কোন কোনটি আইনানুগ নয়:
কোন সম্মতির প্রতিদান বা উদ্দেশ্য আইনানুগ হয় যদি না তা আইন দ্বারা নিষিদ্ধ করা না হয়; বা তা কোন আইনের বিধানাবলি ব্যর্থ করে; বা তা প্রতারণাপূর্ণ হয়; বা তা অন্য ব্যক্তির বা অন্যের সম্পত্তির জন্য ক্ষতিকর পরিগণিত হয়; বা তা আদালত অযৌক্তিক বা জননীতির পরিপন্থি মনে করেন।
এরূপ প্রতিটি ক্ষেত্রে চুক্তির প্রতিদান বা উদ্দেশ্যকে বেআইনি বলা হয়। যে সকল চুক্তির উদ্দেশ্য বা প্রতিদান বেআইনি সেগুলো বাতিল।
----------
⇒ The Contract Act, 1872 Section 23. What considerations and objects are lawful and what not:
The consideration or object of an agreement is lawful, unless- it is forbidden by law; or is of such a nature that, if permitted, it would defeat the provisions of any law; or is fraudulent; or involves or implies injury to the person or property of another; or the Court regards it as immoral, or opposed to public policy.
In each of these cases, the consideration or object of an agreement is said to be unlawful. Every agreement of which the object or consideration is unlawful is void.

৩৭৭.
বর্তমান ও ভবিষ্যৎ উভয় সম্পত্তি একত্রে দান করলে, ভবিষ্যৎ সম্পত্তির দান ________।
  1. বাতিল হবে
  2. বাতিলযোগ্য হবে
  3. শর্ত সাপেক্ষে বাতিল হবে
  4. ভবিষ্যতে সম্পন্ন করতে হবে
সঠিক উত্তর:
বাতিল হবে
উত্তর
সঠিক উত্তর:
বাতিল হবে
ব্যাখ্যা
⇒ সম্পত্তি হস্তান্তর আইনের ১২৪ ধারার বিধান: বর্তমান ও ভবিষ্যৎ সম্পত্তির দান: বর্তমান ও ভবিষ্যৎ উভয় সম্পত্তি একত্রে দান করলে, ভবিষ্যৎ সম্পত্তির দান বাতিল হবে।
- অর্থাৎ দানের বিষয়বস্তু অবশ্যই বর্তমান কোন জিনিস হতে হবে অর্থাৎ ভবিষ্যৎ সম্পত্তির দান বাতিল বলে গণ্য হবে।
------------------
⇒ Section 124. Gift of existing and future property:
A gift comprising both existing and future property is void as to the latter.
৩৭৮.
'ক', 'খ'-এর নিকট এই শর্ত সাপেক্ষে একটা খামার ইজারা দিল যে, 'খ' ঘণ্টায় একশত মাইল হাঁটবে। এক্ষেত্রে-
  1. উক্ত ইজারা বৈধ হবে
  2. উক্ত ইজারা অবৈধ হবে
  3. শর্ত পূরণ করলে ইজারা বৈধ হবে
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
উক্ত ইজারা অবৈধ হবে
উত্তর
সঠিক উত্তর:
উক্ত ইজারা অবৈধ হবে
ব্যাখ্যা
ধারা ২৫: শর্তযুক্ত হস্তান্তর

যখন সম্পত্তি হস্তান্তর দ্বারা এমন একটি স্বার্থ সৃষ্টি করা হয় এবং যা এমন শর্তের উপর নির্ভরশীল যা পালন করা অসম্ভব বা আইনে নিষিদ্ধ বা এরূপ প্রকৃতির যে, যা পালন করতে দেওয়া হলে আইনের কোনো বিধান ব্যর্থ হবে বা প্রতারণামূলক বা অন্য কোনো ব্যক্তির শরীর বা সম্পত্তির সাথে সংশ্লিষ্ট বা শরীর বা জনস্বার্থের বিরোধী বলে মনে করে, তখন এ স্বার্থ ব্যর্থ হবে।

উদাহরণঃ
(ক) 'ক', 'খ'-এর নিকট এই শর্ত সাপেক্ষে একটা খামার ইজারা দিল যে, 'খ' ঘণ্টায় একশত মাইল হাঁটবে, তবে এরূপ ইজারা অবৈধ হবে।
(খ) 'ক', 'খ'-কে এই শর্তে ৫০০/- টাকা দিল যে, সে 'ক'-এর কন্যা 'গ'-কে বিবাহ করবে। কিন্তু দেখা গেল যে, প্রতিশ্রুতিমত প্রদানের তারিখে 'গ' মৃত ছিল। তবে এরূপ হস্তান্তর অবৈধ ও বাতিল হবে।
(গ) 'ক' এই শর্তে 'খ'-কে ৫০০ টাকা দিল যে, সে 'খ'-কে খুন করবে। যা অবৈধ ও বাতিলযোগ্য।
(ঘ) 'ক' তার ভাইঝি 'গ'-কে এই শর্তে ৫০০ টাকা দিল যে, 'গ' তার স্বামীকে পরিত্যাগ করবে। এই জাতীয় হস্তান্তরও অবৈধ ও বাতিলযোগ্য হবে।

Section 25: Conditional transfer
An interest created on a transfer of property and dependent upon a condition fails if the fulfilment of the condition is impossible, or is forbidden by law, or is of such a nature that, if permitted, it would defeat the provisions of any law, or is fraudulent, or involves or implies injury to the person or property of another, or the Court regards it as immoral or opposed a public policy. 
 
Illustrations 
(a) A lets a farm to B on condition that he shall walk a hundred miles in an hour. The lease is void. 
(b) A gives Tk. 500 to B on condition that he shall marry A's daughter C. At the date of the transfer C was dead. The transfer is void. 
(c) A transfers Tk. 500 to B on condition that she shall murder C. The transfer is void. 
(d) A transfers Tk. 500 to his niece C if she will desert her husband. The transfer is void.
৩৭৯.
সার্বজনীন দানগ্রহীতা দাতার কোন ধরনের দায়ের জন্য দায়ী থাকবে?
  1. দায়ী হবে না
  2. দেনার সমপরিমাণ
  3. দানের সম্পত্তির সমপরিমাণ
  4. দানের সম্পত্তির তিন গুণ পর্যন্ত
সঠিক উত্তর:
দানের সম্পত্তির সমপরিমাণ
উত্তর
সঠিক উত্তর:
দানের সম্পত্তির সমপরিমাণ
ব্যাখ্যা
• ধারা ১২৮: সার্বজনীন দানগ্রহীতা-
দাতা তার সমস্ত সম্পত্তি কাউকে দান করে গেলে গ্রহীতাকে সার্বজনীন দানগ্রহীতা বলে। সার্বজনীন দান গ্রহীতা দাতার দানের সময় বিদ্যমান সমস্ত দেনা ও দায়ের জন্য দানের সম্পত্তির মূল্যের সমপরিমাণ ব্যক্তিগতভাবে দায়ী থাকবে।

Section 128: Universal donee-
Subject to the provisions of section 127, where a gift consists of the donor's whole property, the donee is personally liable for all the debts due by and liabilities of the donor at the time of the gift to the extent of the property comprised therein.
৩৮০.
বিচারাধীন মামলা সম্পর্কিত নীতি কোনটি?
  1. Doctrine of res judicata
  2. Doctrine of subrogation
  3. Doctrine of lis pendens
  4. Doctrine of holding over
সঠিক উত্তর:
Doctrine of lis pendens
উত্তর
সঠিক উত্তর:
Doctrine of lis pendens
ব্যাখ্যা
• Doctrine of Lis Pendens (ল্যাটিন শব্দগুচ্ছ, যার অর্থ: "pending litigation" বা বিচারাধীন মামলা চলাকালে) একটি গুরুত্বপূর্ণ আইনি নীতি যা সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২–এর ধারা ৫২–তে উল্লিখিত আছে।

ধারা ৫২: বিচারাধীন মামলা চলাকালীন সম্পত্তি হস্তান্তর-
যখন বাংলাদেশে কোনো আদালতে এমন একটি মামলা বা কার্যক্রম বিচারাধীন থাকে, যা পরস্পরের মিথষ্ক্রিয়ার (collusive) নয় এবং যার মধ্যে কোনো স্থাবর সম্পত্তির অধিকার সরাসরি ও নির্দিষ্টভাবে প্রশ্নবিদ্ধ হয়, তখন:
- মামলার যেকোনো পক্ষ উক্ত সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে পারবে না,
- যদি না তা আদালতের অনুমোদনক্রমে ও নির্ধারিত শর্তে করা হয়,
- কারণ, এমন হস্তান্তর অন্য পক্ষের অধিকারকে প্রভাবিত করতে পারে, যা মামলার রায় বা আদেশ দ্বারা নির্ধারিত হবে।

সহজ ভাষায়:
যে সম্পত্তি নিয়ে মামলা চলছে, তা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালতের অনুমতি ছাড়া হস্তান্তর বা লেনদেন করা যাবে না।
৩৮১.
'Law as to summonses, commissions and witnesses' বিধানটি রেজিস্ট্রেশন আইনের কত ধারায় বর্ণিত রয়েছে?
  1. ধারা ৪০
  2. ধারা ৪১
  3. ধারা ৩৯
  4. ধারা ৩৮
সঠিক উত্তর:
ধারা ৩৯
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৩৯
ব্যাখ্যা
• Section 39. Law as to summonses, commissions and witnesses:
The law in force for the time being as to summonses, commissions and compelling the attendance of witnesses, and for their remuneration in suits before Civil Courts, shall, save as aforesaid and mutatis mutandis, apply to any summons or commission issued and any person summoned to appear under the provisions of this Act.
৩৮২.
প্রাপ্তবয়স্ক ব্যক্তির বিবাহে বাধা প্রদানকারী চুক্তি—
  1. বৈধ
  2. বাতিল
  3. শর্তসাপেক্ষ বৈধ
  4. আদালতের অনুমোদনক্রমে বৈধ
সঠিক উত্তর:
বাতিল
উত্তর
সঠিক উত্তর:
বাতিল
ব্যাখ্যা

⇒ চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ২৬ অনুযায়ী— "Every agreement in restraint of the marriage of any person, other than a minor, is void."
অর্থাৎ, নাবালক (minor) ছাড়া প্রাপ্তবয়স্ক কারও বিবাহে বাধা দেয়ার জন্য কোনো চুক্তি করা হলে, সেটি Void (বাতিল) বলে গণ্য হবে।
 
উদাহরণ: যদি A এবং B এর মধ্যে চুক্তি হয় যে, "B কোনোদিন বিয়ে করবে না", তবে এই চুক্তি বাতিল।

⇒ The Contract Act, 1872 Section 26: Agreement in restraint of marriage void: Every agreement in restrain of the marriage of any person, other than a minor, is void.

৩৮৩.
চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ২৩ অনুসারে কোন ক্ষেত্রে চুক্তির প্রতিদান বা উদ্দেশ্য বেআইনি গণ্য হবে?
  1. প্রতারণাপূর্ণ হলে
  2. আইন দ্বারা নিষিদ্ধ হলে
  3. আইনের বিধান ব্যর্থ করলে
  4. উপরোক্ত সবগুলো ক্ষেত্রে
সঠিক উত্তর:
উপরোক্ত সবগুলো ক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
উপরোক্ত সবগুলো ক্ষেত্রে
ব্যাখ্যা

⇒ চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ২৩-এ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, চুক্তির প্রতিদান বা উদ্দেশ্য বেআইনি হবে যদি তা:
- আইন দ্বারা নিষিদ্ধ হয় (forbidden by law); অথবা
- আইনের বিধান ব্যর্থ করে (defeat the provisions of any law); অথবা
- প্রতারণাপূর্ণ হয় (fraudulent); অথবা
- অন্য ব্যক্তি বা সম্পত্তির ক্ষতির সাথে জড়িত হয় (injury to person or property); অথবা
- আদালত কর্তৃক অনৈতিক বা জননীতির পরিপন্থী বিবেচিত হয় (immoral or opposed to public policy)।
প্রদত্ত অপশনগুলোর মধ্যে প্রতারণাপূর্ণ, আইন দ্বারা নিষিদ্ধ এবং আইনের বিধান ব্যর্থ করলে — এই তিনটি ক্ষেত্রই ধারা ২৩-এর অধীনে বেআইনি প্রতিদান বা উদ্দেশ্য হিসেবে গণ্য হবে।
সুতরাং, উপরোক্ত সবগুলো ক্ষেত্রে চুক্তির প্রতিদান বা উদ্দেশ্য বেআইনি হবে।

⇒ চুক্তি আইনের ২৩ ধারার বিধান: কোন কোন প্রতিদানসমূহ এবং উদ্দেশ্যাবলি আইনানুগ এবং কোন কোনটি আইনানুগ নয়:
কোন সম্মতির প্রতিদান বা উদ্দেশ্য আইনানুগ হয় যদি না তা আইন দ্বারা নিষিদ্ধ করা না হয়; বা তা কোন আইনের বিধানাবলি ব্যর্থ করে; বা তা প্রতারণাপূর্ণ হয়; বা তা অন্য ব্যক্তির বা অন্যের সম্পত্তির জন্য ক্ষতিকর পরিগণিত হয়; বা তা আদালত অযৌক্তিক বা জননীতির পরিপন্থি মনে করেন।
এরূপ প্রতিটি ক্ষেত্রে চুক্তির প্রতিদান বা উদ্দেশ্যকে বেআইনি বলা হয়। যে সকল চুক্তির উদ্দেশ্য বা প্রতিদান বেআইনি সেগুলো বাতিল।
-----------------
⇒ The Contract Act, 1872 Section 23. What considerations and objects are lawful and what not:
The consideration or object of an agreement is lawful, unless- it is forbidden by law; or is of such a nature that, if permitted, it would defeat the provisions of any law; or is fraudulent; or involves or implies injury to the person or property of another; or the Court regards it as immoral, or opposed to public policy.
In each of these cases, the consideration or object of an agreement is said to be unlawful. Every agreement of which the object or consideration is unlawful is void.

৩৮৪.
সম্পাদনের তারিখ হতে কত দিনের মধ্যে একটি বিক্রয়-চুক্তি নিবন্ধনের জন্য দাখিল করতে হবে?
  1. ১৫দিন
  2. ৩০দিন
  3. ৪৫দিন
  4. ৬০দিন
সঠিক উত্তর:
৬০দিন
উত্তর
সঠিক উত্তর:
৬০দিন
ব্যাখ্যা
রেজিস্ট্রেশন আইনের ১৭ক ধারার বিধান: বিক্রয় চুক্তি, ইত্যাদির নিবন্ধন
 (১) এই আইন বা আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, যে কোন স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তিপত্র লিখিত হইতে হইবে, তৎসঙ্গে উহা সংশ্লিষ্ট পক্ষগণ কর্তৃক সম্পাদিত ও নিবন্ধিত হইতে হইবে।
 
(২) উপ-ধারা (১) এ উল্লিখিত বিক্রয়-চুক্তি, সম্পাদনের তারিখ হইতে ৬০ দিনের মধ্যে নিবন্ধনের জন্য দাখিল করিতে হইবে এবং এইক্ষেত্রে দলিল নিবন্ধনের বিধানাবলি প্রযোজ্য হইবে।
----
Section 17A. Registration of contract for sale, etc.
(1) Notwithstanding anything to the contrary contained in this Act or any other law for the time being in force, a contract for sale of any immovable property shall be in writing, executed by the parties thereto and registered. 
 
(2) A contract for sale referred to in sub-section (1) shall be presented for registration within sixty days from the date of execution of the contract and the provisions regarding registration of instruments shall apply.
৩৮৫.
একজন বাড়িওয়ালাকে তার পাওনা ভাড়া আদায়ে The Small Cause Courts Act, 1887 এর 27A ধারার বিধানমতে কত দিনের মধ্যে Small causes Court এর আবেদন করতে হবে?
  1. ০৩ মাস
  2. ১২ মাস
  3. ০৬ মাস
  4. ০৩ বছর
সঠিক উত্তর:
১২ মাস
উত্তর
সঠিক উত্তর:
১২ মাস
ব্যাখ্যা
• The Small Cause Courts Act, 1887 এর ২৭ ধারার অধীনে যেকোনো ব্যক্তি সম্পত্তি বাজেয়াপ্ত (Distress warrant) - এর জন্য আবেদন করতে পারে। ২৭(ক) ধারায় বলা হয়েছে-

একজন বাড়িওয়ালা তার পাওনা ভাড়া আদায়ের জন্য ১২ মাসের বা ১ বছরের মধ্যে Small Causes Court এ আবেদন করতে হবে।
৩৮৬.
'Improvements to mortgaged property' সম্পত্তি হস্তান্তর আইনের কত ধারায় দেয়া আছে?
  1. ৬৪ ধারায়
  2. ৬৩ক ধারায়
  3. ৬৫ ধারায়
  4. ৬৫ক ধারায়
সঠিক উত্তর:
৬৩ক ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৬৩ক ধারায়
ব্যাখ্যা
ধারা ৬৩ক: রেহেনী সম্পত্তির উন্নয়ন

রেহেন কার্যকর অবস্থায় রেহেনী সম্পত্তি রেহেনগ্রহীতার দখলে থাকার সময় উন্নয়ন (Improvement) করা হলে রেহেন মুক্তির সময় রেহেনদাতা এই উন্নতির স্বত্ব লাভের অধিকারী হবেন এবং নিম্নলিখিত ক্ষেত্র ব্যতীত এর ব্যয় তাকে পরিশোধ করতে হবে না। অর্থাৎ শুধুমাত্র নিম্নলিখিত ক্ষেত্রে তাকে ব্যয় পরিশোধ করতে হবে-

⇒ এরূপ উন্নয়ন রেহেনগ্রহীতার ব্যয়ে হলে,
⇒ রেহেনী সম্পত্তির ধ্বংস বা ক্ষতি প্রতিরোধের জন্য হলে,
⇒ জামানতের পরিমাণ হ্রাস প্রতিরোধের জন্য হলে,
⇒ কোন সরকারী কর্মকর্তা বা সরকারী কর্তৃপক্ষের আইনসঙ্গত আদেশক্রমে করা হলে,

উপর্যুক্ত ক্ষেত্রে রেহেনদাতাকে মূল রেহেনী অর্থ ছাড়াও উন্নয়নের ব্যয় পরিশোধ করতে হবে। সুদের কোন হার নির্ধারিত না থাকলে বার্ষিক ৯% হারে সুদ দিতে হবে এবং উন্নয়নের ফলে কোন লাভ হয়ে থাকলে তা রেহেনদাতাকে প্রদান করতে হবে।

Section 63A: Improvements to mortgaged property
(1) Where mortgaged property in possession of the mortgagee has, during the continuance of the mortgage, been improved, the mortgagor, upon redemption, shall, in the absenceof a contract to the contrary, be entitled to the improvement; and the mortgagor shall not, save only in cases provided for in sub-section (2), be liable to pay the cost thereof. 
 
(2) Where any such improvement was effected at the cost of the mortgagee and was necessary to preserve the property from destruction or deterioration or was necessary to prevent the security from becoming insufficient, or was made in compliance with the lawful order of any public servant or public authority, the mortgagor shall, in the absence of a contract to the contrary, be liable to pay the proper cost thereof as an addition to the principal money with interest at the same rate as is payable on the principal, or, where no such rate is fixed, at the rate of nine per cent. per annum, and the profits if any, accruing by reason of the improvement shall be credited to the mortgagor.
৩৮৭.
'ক', 'খ'-এর নিকট ১০ শতক ভূমি বিক্রির দলিল সম্পাদন করে। উক্ত ১০ শতকের মধ্যে ৭ শতক সাভার, ২ শতক ধামরাই এবং ১ শতক কেরাণীগঞ্জ উপজেলায় অবস্থিত। উক্ত দলিলটি রেজিস্ট্রির জন্য কোথায় উপস্থাপন করতে হবে?
  1. সাভার সাব-রেজিস্ট্রার অফিসে
  2. টাঙ্গাইল সাব-রেজিস্ট্রার অফিসে
  3. কেরানীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে
  4. ঢাকার সাব-রেজিস্ট্রার অফিসে
সঠিক উত্তর:
সাভার সাব-রেজিস্ট্রার অফিসে
উত্তর
সঠিক উত্তর:
সাভার সাব-রেজিস্ট্রার অফিসে
ব্যাখ্যা
রেজিস্ট্রেশন আইন: ১৯০৮ এর ২৮ ধারায় বলা হয়েছে,

যে জমি হস্তান্তর করার জন্য দলিল রেজিস্ট্রি করা হবে, সেই জমির সম্পূর্ণ বা বেশি অংশ যে সাব-রেজিস্ট্রার অফিসের অধীন অবস্থিত সেই সাব-রেজিস্ট্রার অফিসে দলিলটি রেজিস্ট্রির জন্য উপস্থাপন করতে হবে।

উক্ত সম্পত্তির বৃহত্তর অংশ একই উপজেলায় অবস্থিত না হলে যে সাব-রেজিস্ট্রারের এলাকায় এইরুপ সম্পত্তির কোন অংশ বিশেষ অবস্থিত সেই সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দলিলটি নিবন্ধনের জন্য দাখিল করা যাবে।

'ক', 'খ'-এর নিকট ১০ শতক ভূমি বিক্রির দলিল সম্পাদন করে। উক্ত ১০ শতকের মধ্যে বেশি অংশ (৭ শতক) সাভারে অবস্থিত হওয়ায়, দলিলটি রেজিস্ট্রির জন্য সাভার সাব-রেজিস্ট্রার অফিসে উপস্থাপন করতে হবে।
৩৮৮.
দলিল রেজিস্ট্রেশনের প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়?
  1. সম্পত্তির মূল্য বৃদ্ধি করা
  2. জালিয়াতি ও প্রতারণা রোধ করা
  3. দলিলের বিশুদ্ধতা নিশ্চিত করা
  4. সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে সাহায্য করা
সঠিক উত্তর:
সম্পত্তির মূল্য বৃদ্ধি করা
উত্তর
সঠিক উত্তর:
সম্পত্তির মূল্য বৃদ্ধি করা
ব্যাখ্যা

⇒ রেজিস্ট্রেশন আইন, ১৯০৮ এর উদ্দেশ্যগুলোর মধ্যে দলিলের বিশুদ্ধতা নিশ্চিত করা, জালিয়াতি ও প্রতারণা রোধ করা এবং সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে সাহায্য করা অন্তর্ভুক্ত। কিন্তু সম্পত্তির মূল্য বৃদ্ধি করা এই আইনের উদ্দেশ্য নয়।

⇒ দলিল রেজিস্ট্রেশনের প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে:
- দলিলের বিশুদ্ধতা নিশ্চিত করা
- জালিয়াতি ও প্রতারণা রোধ করা
- সম্পত্তির হস্তান্তর প্রক্রিয়া স্বচ্ছ করা
- সরকারি রেকর্ডে তথ্য সংরক্ষণ
- আদালতে দলিল প্রমাণ হিসেবে ব্যবহার নিশ্চিত করা
- সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে সাহায্য করা
তবে সম্পত্তির মূল্য বৃদ্ধি করা এই উদ্দেশ্যগুলোর মধ্যে নেই।

৩৮৯.
উইল সম্পর্কিত দলিল নিবন্ধনের জন্য নিবন্ধন অফিসে কত দিনের মধ্যে দাখিল করতে হয়?
  1. ১ মাস
  2. ৩ মাস
  3. ৬ মাস
  4. যেকোন সময়
সঠিক উত্তর:
যেকোন সময়
উত্তর
সঠিক উত্তর:
যেকোন সময়
ব্যাখ্যা
 •নিবন্ধন আইন, ১৯০৮ এর ধারা ২৭: উইল যে কোন সময় দাখিল করা বা জমা দেওয়া যাইবে:

- উইল যে কোন সময় নিবন্ধনের জন্য দাখিল করা যাইবে, অথবা অতঃপর বর্ণিত পদ্ধতিতে জমা দেওয়া যাইবে।

- উইল হইল একমাত্র দলিল যাহা দাখিলের জন্য কোন সময়সীমা নাই।
৩৯০.
The State Acquisition and Tenancy Act, 1950 এর ধারা ১৪২ অনুযায়ী বকেয়া খাজনা আদায়ের তামাদি মেয়াদ কত?
  1. ১ বছর
  2. ২ বছর
  3. ৩ বছর
  4. ৫ বছর
সঠিক উত্তর:
৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর
ব্যাখ্যা

⇒ The State Acquisition and Tenancy Act, 1950–এর ধারা ১৪২ অনুযায়ী, যে বছরের খাজনা বকেয়া পড়ে, সেই বছরের শেষ দিন থেকে গণনা করে বকেয়া খাজনা আদায়ের জন্য তামাদি মেয়াদ হবে ৩ (তিন) বছর।

⇒ The State Acquisition and Tenancy Act, 1950 এর ১৪২ ধারার বিধান: তামাদি:
- যে বছরের খাজনা বকেয়া পড়ে সেই বকেয়া খাজনা আদায়ের জন্য তামাদি মেয়াদ সেই বছরের শেষ দিন হতে তিন বছর হবে।
-----------
⇒ The State Acquisition and Tenancy Act, 1950- Section 142. Limitation:
- The period of limitation for the recovery of an arrear of rent shall be three years running from the last day of the year in which the arrear fell due.

৩৯১.
সম্পত্তি হস্তান্তর আইনের ধারা ৪১ অনুযায়ী কৃত্রিম মালিক (Ostensible Owner) দ্বারা হস্তান্তরের নীতি কী?
  1. Doctrine of Estoppel
  2. Doctrine of cy-pres
  3. Doctrine of Election
  4. Doctrine of Double Possibilities
সঠিক উত্তর:
Doctrine of Estoppel
উত্তর
সঠিক উত্তর:
Doctrine of Estoppel
ব্যাখ্যা

⇒ সম্পত্তি হস্তান্তর আইনের ধারা ৪১ অনুসারে, কৃত্রিম মালিক (Ostensible Owner) দ্বারা হস্তান্তরের নীতি হলো Doctrine of Estoppel। এই নীতি অনুযায়ী, যদি কোনো ব্যক্তি প্রকৃত মালিকের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিক্রমে কৃত্রিম মালিক হিসেবে বিবেচিত হয় এবং মূল্যের বিনিময়ে সম্পত্তি হস্তান্তর করে, তবে হস্তান্তরগ্রহীতা যুক্তিসঙ্গত সাবধানতার সাথে সৎ বিশ্বাসে কাজ করলে, হস্তান্তরটি বৈধ বলে গণ্য হবে। এই ধারার উদ্দেশ্য হলো সৎ বিশ্বাসে সম্পত্তি গ্রহণকারীকে সুরক্ষা প্রদান করা।

⇒ সম্পত্তি হস্তান্তর আইনের ৪১ ধারার বিধান: প্রতীয়মান মালিক কর্তৃক হস্তান্তর: যখন কোন ব্যক্তি, স্থাবর সম্পত্তিতে স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিগণের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিক্রমে, ঐ সম্পত্তির প্রতীয়মান মালিক বলে পরিগণিত হয় এবং মূল্যের বিনিময়ে সে তা হস্তান্তর করে, তখন তার হস্তান্তরের ক্ষমতা নির্ধারণের জন্য গৃহীত যুক্তিসঙ্গত সাবধানতা গ্রহণ করে থাকলে এবং সরল বিশ্বাসে কার্য করে থাকলে, দাতার হস্তান্তরের ক্ষমতা ছিল না, এই যুক্তিতে হস্তান্তর বাতিলযোগ্য হবে না।
----------
- The Transfer of Property Act, 1882 Section 41. Transfer by ostensible owner:
 - Where, with consent, express or implied, of the persons interested in immoveable property, a person is the ostensible owner of such property and transfers the same for consideration, the transfer shall not be voidable on the ground that the transferor was not authorised to make it: provided that the transferee, after taking reasonable care to ascertain that the transferor had power to make the transfer, has acted in good faith.

৩৯২.
The Contract Act, 1872 অনুযায়ী নিম্নের কোনটি এজেন্সি সমাপ্তির কারণ নয়?
  1. মালিক মারা গেলে
  2. এজেন্ট মারা গেলে
  3. এজেন্ট দেউলিয়া হয়ে গেলে
  4. মালিক অপ্রকৃতিস্থ হলে
সঠিক উত্তর:
এজেন্ট দেউলিয়া হয়ে গেলে
উত্তর
সঠিক উত্তর:
এজেন্ট দেউলিয়া হয়ে গেলে
ব্যাখ্যা
• চুক্তি আইনের ২০১ ধারার বিধান প্রতিনিধিত্বের পরিসমাপ্তি (Termination of agency):
প্রতিনিধিত্বের পরিসমাপ্তি ঘটতে পারে-
- প্রিন্সিপাল তার ক্ষমতা প্রত্যাহার করলে; অথবা
- এজেন্ট তার এজেন্সির কাজ পরিহার করলে; অথবা
- এজেন্সির কাজ সম্পন্ন হয়ে গেলে; অথবা
- প্রিন্সিপাল বা এজেন্টের মধ্যে কারও মৃত্যু হলে বা অপ্রকৃতিস্থ হলে; অথবা 
- দেনাদারদের প্রতিকারের জন্য প্রিন্সিপাল দেউলিয়া হলে।

অর্থাৎ  The Contract Act, 1872 অনুযায়ী এজেন্ট দেউলিয়া হয়ে গেলে এজেন্সি সমাপ্তির হয় না।
-------------
• Section 201. Termination of agency:
 An agency is terminated by the principal revoking his authority; or by the agent renouncing the business of the agency; or by the business of the agency being completed; or by either the principal or agent dying or becoming of unsound mind; or by the principal being adjudicated an insolvent under the provisions of any Act for the time being in force for the relief of insolvent debtors.
৩৯৩.
সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী, কেবল মামলা করার অধিকার (mere right to sue)-
  1. হস্তান্তরযোগ্য নয়
  2. সম্পূর্ণ হস্তান্তরযোগ্য
  3. আংশিক হস্তান্তরযোগ্য
  4. আদালতের অনুমতি সাপেক্ষে হস্তান্তরযোগ্য
সঠিক উত্তর:
হস্তান্তরযোগ্য নয়
উত্তর
সঠিক উত্তর:
হস্তান্তরযোগ্য নয়
ব্যাখ্যা
• ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনের ৬ ধারা অনুযায়ী নিম্নের সম্পত্তি হস্তান্তর করা যায় না :

(ক) উত্তরাধিকারসূত্রে সম্ভাব্য সম্পত্তি পাওয়ার সুযোগ, কোনো আত্মীয়ের মৃত্যুর পরে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা বা এ ধরনের কেবলমাত্র সম্ভাবনার উপর ভিত্তি করে কিছু - হস্তান্তরযোগ্য নয়।
(খ) কোনো শর্ত ভঙ্গের কারণে পুনরায় দখলে যাওয়ার (re-entry) কেবলমাত্র অধিকার - শুধুমাত্র সংশ্লিষ্ট সম্পত্তির মালিক ছাড়া অন্য কারও কাছে হস্তান্তরযোগ্য নয়।
(গ) ইজমেন্ট (easement) অধিকার;
(ঘ) যে সম্পত্তির ব্যবহারের অধিকার শুধু মালিকের ব্যক্তিগত ব্যবহারের জন্য সীমাবদ্ধ;
(ঙ) ভবিষ্যতে পাওয়া যেকোনো রকম ভরণ-পোষণের অধিকার;
(চ) কেবল মামলা করার অধিকার (mere right to sue);
(ছ) সরকারি পদ (public office) এবং সরকারি চাকরিজীবীদের বেতন (পাওয়ার আগে বা পরে);
(জ) সরকার প্রদত্ত সেনা, নৌ, বিমান বাহিনীর এবং বেসামরিক পেনশন বা রাজনৈতিক পেনশন;
(ঝ) নিচের যেকোনো শর্তে হস্তান্তর করা যাবে না:
- যেখানে হস্তান্তরের স্বভাবগত দিকের সঙ্গে সাংঘর্ষিক,
- অবৈধ উদ্দেশ্য বা মূল্যবোধের ভিত্তিতে (চুক্তি আইনের ২৩ ধারা অনুযায়ী),
- যিনি আইনত সম্পত্তি গ্রহণে অযোগ্য — তার কাছে।

(ঞ) এই ধারায় কিছুই এমন নয় যা অনুমোদন দেয়:
- এমন ভাড়াটে যাঁর দখলের অধিকার হস্তান্তরযোগ্য নয়,
- এমন ভূস্বামী যিনি রাজস্ব প্রদানে ব্যর্থ হয়েছেন,
- বা আদালতের ব্যবস্থাপনায় থাকা কোনো ভূসম্পত্তির ইজারাদার — তাঁদের জন্যও হস্তান্তরের অনুমতি নেই।
৩৯৪.
The Transfer of Property Act, 1882 এর বিধান অনুযায়ী স্থাবর সম্পত্তির মাসিক ইজারা হলে ইজারা দাতা বা ইজারা গ্রহীতা কত দিনের নোটিশে ইজারার সমাপ্তি ঘটাতে পারে?
  1. ৭ দিন পূর্বে
  2. ১০ দিন পূর্বে
  3. ১৫ দিন পূর্বে
  4. ১৪ দিন পূর্বে
সঠিক উত্তর:
১৫ দিন পূর্বে
উত্তর
সঠিক উত্তর:
১৫ দিন পূর্বে
ব্যাখ্যা
ধারা ১০৬: লিখিত চুক্তি বা স্থানীয় রীতির অবর্তমানে কতিপয় ইজারার মেয়াদ

কৃষি কার্য বা শিল্প উৎপাদনের জন্য স্থাবর সম্পত্তির ইজারা হলে তা বছর হতে বছরের ইজারা হিসেবে গণ্য করা হবে এবং এই ইজারাদাতা ও গ্রহীতার মধ্যে যে কোন পক্ষ কর্তৃক ইজারার বছরের শেষ দিন হতে ৬ মাস পূর্বে দেওয়া নোটিশ মূলে সমাপ্তিযোগ্য।
অন্য কোন উদ্দেশ্যে স্থাবর সম্পত্তির ইজারা হলে তা মাস হতে মাসের ইজারা হিসেবে গণ্য হবে এবং তা ইজারাদাতা ও গ্রহীতার মধ্যে যে কোন পক্ষ কর্তৃক ইজারার মাসের শেষ দিন হতে ১৫ দিন পূর্বে দেওয়া নোটিশ মূলে বাতিলযোগ্য।

এই ধারার আওতায় প্রত্যেকটি নোটিশ অবশ্যই লিখিত এবং নোটিশ দাতা বা তার পক্ষ হতে স্বাক্ষরিত হতে হবে এবং এই নোটিশ ডাকযোগে বা অর্পণের মাধ্যমে বা ব্যক্তিগত ভাবে প্রদান করতে হবে অথবা তার পরিবারের কোন সদস্যকে বা তার বাসভবনের কোন কর্মচারীকে তা প্রদান করতে হবে। অথবা যদি এরূপ সম্ভব না হয় তাহলে সম্পত্তির প্রকাশ্য স্থানে লটকিয়ে দিতে হবে।

⇒ কোন চুক্তি বা প্রচলিত আইনের অবর্তমানে কৃষিকাজ ব্য শিল্প উৎপাদনের জন্য স্থাবর সম্পত্তি ইজারা দেয়া হলে তা বার্ষিক ইজারা বলে গণ্য হবে।
⇒ কৃষিকাজ বা শিল্প উৎপাদন ব্যতীত অন্য কোন কাজের জন্য স্থাবর সম্পত্তি ইজারা দেওয়া হলে তা মাসিক ইজারা বলে গন্য হবে।

Section 106: Duration of certain leases in absence of written contract or local usage
In the absence of a contract or local law or usage to the contrary, a lease of immoveable property for agricultural or manufacturing purposes shall be deemed to be a lease from year to year, terminable, on the part of either lessor or lessee, by six months' notice expiring with the end of a year of the tenancy; and a lease of immoveable property for any other purpose shall be deemed to be a lease from month to month, terminable, on the part of either lessor or lessee, by fifteen days' notice expiring with the end of a month of the tenancy. 
 
Every notice under this section must be in writing signed by or on behalf of the person giving it, and either be sent by post to the party who is intended to be bound by it or be tendered or delivered personally to such party, or to one of his family or servants at his residence, or (if such tender or delivery is not practicable) affixed to a conspicuous part of the property.
৩৯৫.
যদি অধীনস্ত প্রজার লিখিত চুক্তি থাকে কিন্তু তাতে কোনো মেয়াদ নির্ধারিত না থাকে, তবে তাকে উচ্ছেদ করার জন্য প্রয়োজন-
  1. মৌখিক নোটিশ
  2. আদালতের আদেশ
  3. দুই মাসের লিখিত নোটিশ
  4. ছয় মাসের লিখিত নোটিশ
সঠিক উত্তর:
ছয় মাসের লিখিত নোটিশ
উত্তর
সঠিক উত্তর:
ছয় মাসের লিখিত নোটিশ
ব্যাখ্যা
The Non-Agricultural Tenancy Act, 1949 ধারা ২০: অধীন-প্রজাকে উচ্ছেদ (Ejectment of an under-tenant):

বর্তমানে কার্যকর কোনো আইন বা চুক্তিতে ভিন্ন কিছু থাকলেও, এই আইনের বিধান অনুযায়ী একজন অধীন-প্রজা (under-tenant) কেবল নিচের যে কোনো একটি বা একাধিক কারণে উচ্ছেদের জন্য দায়ী হবেন; অন্য কোনো কারণে নয়:
(ক) যদি তিনি তার অধীনে থাকা অকৃষি জমিকে এমনভাবে ব্যবহার করেন, যাতে তা ধারা ৪-এ উল্লিখিত উদ্দেশ্যগুলোর জন্য ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।
(খ) যদি তিনি লিখিত চুক্তির (written lease) অধীনে জমি ধারণ করে থাকেন এবং চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়।

তবে,
যদি কোনো অধীন-প্রজা লিখিত চুক্তি ছাড়া বা এমন লিখিত চুক্তির অধীনে থাকেন যেখানে মেয়াদ নির্দিষ্ট নেই, তাহলে মালিক তাকে এক বছরের শেষে কার্যকর ছয় মাসের লিখিত নোটিশ প্রদান করে এবং ডেপুটি কমিশনার কর্তৃক নির্ধারিত উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে উচ্ছেদ করতে পারেন।
৩৯৬.
একটি বিক্রয়-চুক্তি সম্পাদনের তারিখ হতে কত দিনের মধ্যে নিবন্ধনের জন্য দাখিল করতে হবে?
  1. ৭দিন
  2. ১৫দিন
  3. ৩০দিন
  4. ৬০দিন
সঠিক উত্তর:
৬০দিন
উত্তর
সঠিক উত্তর:
৬০দিন
ব্যাখ্যা

• ধারা ১৭কঃ বিক্রয় চুক্তি, ইত্যাদির নিবন্ধন
 (১) এই আইন বা আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, যে কোন স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তিপত্র লিখিত হইতে হইবে, তৎসঙ্গে উহা সংশ্লিষ্ট পক্ষগণ কর্তৃক সম্পাদিত ও নিবন্ধিত হইতে হইবে।

(২) উপ-ধারা (১) এ উল্লিখিত বিক্রয়-চুক্তি, সম্পাদনের তারিখ হইতে ৬০ দিনের মধ্যে নিবন্ধনের জন্য দাখিল করিতে হইবে এবং এইক্ষেত্রে দলিল নিবন্ধনের বিধানাবলি প্রযোজ্য হইবে।
----
Section 17A. Registration of contract for sale, etc.
(1) Notwithstanding anything to the contrary contained in this Act or any other law for the time being in force, a contract for sale of any immovable property shall be in writing, executed by the parties thereto and registered. 
 
(2) A contract for sale referred to in sub-section (1) shall be presented for registration within sixty days from the date of execution of the contract and the provisions regarding registration of instruments shall apply.

৩৯৭.
অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ধারা ৬৪ অনুযায়ী, কোন কাজ ‘উন্নয়ন’-এর অন্তর্ভুক্ত নয়?
  1. পথ বা রাস্তা নির্মাণ
  2. কৃষি কাজে জমির ব্যবহার বৃদ্ধি
  3. পানি সরবরাহের সুবিধা প্রদান
  4. বায়ুচলাচলের জন্য খোলা জায়গা প্রদান
সঠিক উত্তর:
কৃষি কাজে জমির ব্যবহার বৃদ্ধি
উত্তর
সঠিক উত্তর:
কৃষি কাজে জমির ব্যবহার বৃদ্ধি
ব্যাখ্যা

⇒ অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯-এর ধারা ৬৪ অনুযায়ী, ‘উন্নয়ন’ (Improvement) বলতে অকৃষি জমির মূল্য বৃদ্ধি করে এমন কাজকে বোঝায়, যা জমির ব্যবহারের উদ্দেশ্যের (ধারা ৪-এ উল্লিখিত) সাথে সামঞ্জস্যপূর্ণ এবং জমির সরাসরি উপকারের জন্য বা উপকারী হিসেবে সম্পাদিত হয়। এই ধারায় নিম্নলিখিত কাজগুলো ‘উন্নয়ন’-এর অন্তর্ভুক্ত হিসেবে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে:
(ক) পথ বা রাস্তা নির্মাণ
(খ) বায়ুচলাচলের জন্য খোলা জায়গা প্রদান
(গ) পানি সরবরাহের সুবিধা প্রদান
(ঘ) নিকাশি সংযোগ স্থাপন
তবে, ধারা ৬৪-এ আরও উল্লেখ করা হয়েছে যে, অকৃষি প্রজা কর্তৃক সম্পাদিত কোনো কাজ যদি জমির মালিকের সম্পত্তির মূল্য উল্লেখযোগ্যভাবে হ্রাস করে, তবে তা ‘উন্নয়ন’-এর অন্তর্ভুক্ত হবে না।
- কৃষি কাজে জমির ব্যবহার বৃদ্ধি এই তালিকায় সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই এবং এটি অকৃষি জমির উদ্দেশ্যের (ধারা ৪-এ উল্লিখিত) সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ এই আইন অকৃষি জমির প্রজাস্বত্বের জন্য প্রযোজ্য। কৃষি কাজে জমির ব্যবহার অকৃষি জমির প্রকৃতি ও উদ্দেশ্যের পরিপন্থী হতে পারে এবং এটি জমির মালিকের সম্পত্তির মূল্য হ্রাস করতে পারে।
সুতরাং, সঠিক উত্তর হলো খ) কৃষি কাজে জমির ব্যবহার বৃদ্ধি।

৩৯৮.
নিবন্ধন আইনের ধারা ২৩ অনুযায়ী উইল ব্যতীত অন্য দলিল কতদিনের মধ্যে নিবন্ধনের জন্য উপস্থাপন করতে হবে?
  1. ১ মাস 
  2. ৩ মাস 
  3. ৪ মাস
  4. ৬ মাস
সঠিক উত্তর:
৩ মাস 
উত্তর
সঠিক উত্তর:
৩ মাস 
ব্যাখ্যা

⇒ নিবন্ধন আইন, ১৯০৮-এর ধারা ২৩ অনুযায়ী, উইল ব্যতীত অন্য কোনো দলিল নিবন্ধনের জন্য যথাযথ কর্মকর্তার কাছে তার সম্পাদনের তারিখ থেকে তিন মাসের মধ্যে উপস্থাপন করতে হবে। এই সময়সীমা ধারা ২৪, ২৫, এবং ২৬-এর বিধান সাপেক্ষে প্রযোজ্য। তবে, কিছু ব্যতিক্রমের ক্ষেত্রে (যেমন, জরুরি প্রয়োজন বা অনিবার্য দুর্ঘটনার কারণে) ধারা ২৫ অনুযায়ী জরিমানা দিয়ে এই সময়সীমা বাড়ানো যেতে পারে, কিন্তু সাধারণ নিয়ম হিসেবে তিন মাসের মধ্যে দলিল উপস্থাপন করতে হয়। উইলের ক্ষেত্রে ধারা ২৭ অনুযায়ী যে কোনো সময়ে নিবন্ধনের জন্য উপস্থাপন করা যায়।

⇒ নিবন্ধন আইন, ১৯০৮-এর ধারা ২৩: দলিল দাখিলকরণের সময়:
ধারা ২৪, ২৫ এবং ২৬ এর বিধানাবলি সাপেক্ষে, উইল ব্যতীত অন্য কোন দলিল যদি উহা সম্পাদনের তারিখ হইতে তিন মাসের মধ্যে উপযুক্ত কর্মকর্তার নিকট নিবন্ধনের উদ্দেশ্যে দাখিল করা না হয়, তাহা হইলে উহা নিবন্ধনের জন্য গৃহীত হইবে না:
তবে শর্ত থাকে যে, ডিক্রি বা আদেশের নকল, ডিক্রি বা আদেশ দানের তারিখ হইতে তিন মাসের মধ্যে, বা, যেক্ষেত্রে উহা আপিলযোগ্য, সেক্ষেত্রে আপিল চূড়ান্ত হওয়ার তারিখ হইতে তিন মাসের মধ্যে দাখিল করা যাইবে।
--------
⇒ The Registration Act, 1908, Section 23. Time for presenting documents:
Subject to the provisions contained in sections 24, 25 and 26, no document other than a will shall be accepted for registration unless presented for that purpose to the proper officer within [three months] from the date of its execution: 
Provided that a copy of a decree or order may be presented within three months from the day on which the decree or order was made, or, where it is appealable, within three months from the day on which it becomes final.

৩৯৯.
সম্পত্তি হস্তান্তর আইনের ৫৩গ ধারা লঙ্ঘন করে কোনো স্থাবর সম্পত্তি বিক্রয় করা হলে, সেই বিক্রয়ের ফলাফল কী হবে?
  1. বিক্রয়টি বাতিল হবে
  2. বিক্রয়টি স্থগিতাদেশ যোগ্য হবে
  3. বিক্রেতাকে জরিমানা করা হবে
  4. বিক্রয়টি বৈধ হবে, কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে
সঠিক উত্তর:
বিক্রয়টি বাতিল হবে
উত্তর
সঠিক উত্তর:
বিক্রয়টি বাতিল হবে
ব্যাখ্যা

⇒ সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২-এর ধারা ৫৩গ স্পষ্টভাবে নির্দেশ করে যে, যদি বিক্রেতার নাম (বা উত্তরাধিকারসূত্রে মালিক হলে তাঁর পূর্বসূরির নাম) রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০-এর অধীনে প্রস্তুত সর্বশেষ খতিয়ানে উল্লেখ না থাকে, তবে সেই স্থাবর সম্পত্তির বিক্রয় বাতিল (Void) হবে।
অতএব, বিক্রয়টি আইনত অবৈধ এবং বাতিল বলে গণ্য হবে।

⇒ সম্পত্তি হস্তান্তর আইনের ৫৩গ ধারার বিধান: খতিয়ান না থাকা কোন স্থাবর সম্পত্তি বিক্রয় করা যাবে না:
কোন ব্যক্তি কোন অস্থাবর সম্পত্তি বিক্রয় করতে পারবেন না যদি না তার নাম, যদি তিনি উত্তরাধিকার ব্যতীত অন্য কোন উপায়ে সম্পত্তির মালিক হন, অথবা তার নাম বা তার পূর্বসূরির নাম, যদি তিনি উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হন, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর অধীনে প্রস্তুতকৃত সর্বশেষ খতিয়ানে সেই সম্পত্তির সম্পর্কে উল্লেখিত থাকে, এবং অন্যথায় কৃত যেকোন বিক্রয় বাতিল হবে।
------------
⇒ The Transfer of Property Act, 1882, Section 53C. Immoveable Property without Khatian not to be sold:
No immoveable property shall be sold by a person unless his name, if he is the owner of the property otherwise than by inheritance, or his name or the name of his predecessor, if he is the owner of the property by inheritance, appears in respect of the property in the latest khatian prepared under the State Acquisition and Tenancy Act, 1950, and any sale made otherwise shall be void.

৪০০.
The State Acquisition and Tenancy Act, 1950 এর ১৫০ ধারা অনুসারে, কোন পরিস্থিতিতে রাজস্ব কর্মকর্তার আদেশ পর্যালোচনা করা যাবে না?
  1. আদেশটি মৌখিক হলে
  2. আদেশটি বাতিল না হলে
  3. আবেদনকারী অনুপস্থিত থাকলে
  4. আদেশের বিরুদ্ধে আপিল করা হয়ে থাকলে
সঠিক উত্তর:
আদেশের বিরুদ্ধে আপিল করা হয়ে থাকলে
উত্তর
সঠিক উত্তর:
আদেশের বিরুদ্ধে আপিল করা হয়ে থাকলে
ব্যাখ্যা
The State Acquisition and Tenancy Act, 1950 এর ধারা ১৫০: রাজস্ব কর্মকর্তার দ্বারা পর্যালোচনা (Review by Revenue-officer):
(১) কোনো স্বার্থসম্পন্ন পক্ষের আবেদনক্রমে অথবা নিজ উদ্যোগে, একজন রাজস্ব কর্মকর্তা নিজে বা তাঁর পূর্বসূরিদের দ্বারা এই অংশের অধীনে গৃহীত কোনো আদেশ পর্যালোচনা করতে পারেন এবং সেই পর্যালোচনার মাধ্যমে উক্ত আদেশ সংশোধন, বাতিল বা অনুমোদন করতে পারেন:

তবে শর্ত থাকে যে—
(ক) কোনো আদেশের পর্যালোচনার আবেদন সেই আদেশ প্রদানের তারিখ থেকে ত্রিশ দিনের মধ্যে না করা হলে তা গৃহীত হবে না, তবে ত্রিশ দিন অতিবাহিত হওয়ার পর আবেদন করা হলে, আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করার যথার্থ কারণ ছিল।
(খ) কোনো আদেশের বিরুদ্ধে যদি আপিল করা হয়ে থাকে বা কোনো উচ্চতর রাজস্ব কর্তৃপক্ষের কাছে সংশোধনের আবেদন করা হয়ে থাকে, তবে সেই আদেশ পর্যালোচনা করা যাবে না।
(গ) কোনো আদেশ পর্যালোচনার মাধ্যমে সংশোধন বা বাতিল করার আগে সংশ্লিষ্ট পক্ষকে যুক্তিসঙ্গত নোটিশ প্রদান করতে হবে যেন তারা উপস্থিত হয়ে নিজেদের বক্তব্য পেশ করতে পারে।

(২) পর্যালোচনার আবেদন প্রত্যাখ্যান বা পূর্বের কোনো আদেশ পর্যালোচনার মাধ্যমে অনুমোদন করার বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না।