বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সন্ধি

মোট প্রশ্ন২,০৭৪এই পাতা৫৩প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সন্ধি

PrepBank · পাতা ২১ / ২১ · ২,০০১২,০৫৩ / ২,০৭৪

২,০০১.
'যথোপযুক্ত' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. যথঃ + উপযুক্ত
  2. যথো + উপযুক্ত
  3. যথাঃ + উপযুক্ত
  4. যথা + উপযুক্ত
সঠিক উত্তর:
যথা + উপযুক্ত
উত্তর
সঠিক উত্তর:
যথা + উপযুক্ত
ব্যাখ্যা
স্বরসন্ধির নিয়মে গঠিত সন্ধি:
প্রথম পদের শেষের অ-ধ্বনি বা আ-ধ্বনির সঙ্গে দ্বিতীয় পদের প্রথম হয়-উ ধ্বনি বা দীর্ঘ-ঊ ধ্বনির যোগে ও-ধ্বনি হয়। বানানে তা ও- কারের রূপ নিয়ে আগের বর্ণে যুক্ত হয়।
যেমন:

• অ + উ = ও (ও-ধ্বনিতে রূপান্তর):
- সর্ব + উচ্চ = সর্বোচ্চ;
- সূর্য + উদয় = সূর্যোদয়;
- দীর্ঘ + উচ্চারণ = দীর্ঘোচ্চারণ;
- প্রশ্ন + উত্তর = প্রশ্নোত্তর।

• অ + ঊ = ও (ও-ধ্বনিতে রূপান্তর):
- নব + ঊঢ়া = নবোঢ়া;
- সর্ব + ঊর্ধ্ব = সর্বোর্ধ্ব।

• আ + উ = ও (ও-ধ্বনিতে রূপান্তর):
- যথা + উচিত = যথোচিত;
- কথা + উপকথন = কথোপকথন;
- যথা + উপযুক্ত = যথোপযুক্ত ইত্যাদি।

• আ + ঊ = ও (ও-ধ্বনিতে রূপান্তর):
- গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি;
- মহা + ঊর্মি = মহোমি;
- মহা + ঊর্ধ্ব = মহোর্ধ্ব ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,০০২.
'কথোপকথন' শব্দের শুদ্ধ সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. কথা + উপোকথন
  2. কথ + উপকথন
  3. কথা + উপকথন
  4. কথো + কথন
সঠিক উত্তর:
কথা + উপকথন
উত্তর
সঠিক উত্তর:
কথা + উপকথন
ব্যাখ্যা
• স্বরসন্ধির নিয়ম:
প্রথম পদের শেষের অ-ধ্বনি বা আ-ধ্বনির সঙ্গে দ্বিতীয় পদের প্রথম হয়-উ ধ্বনি বা দীর্ঘ-ঊ ধ্বনির যোগে ও-ধ্বনি হয়। বানানে তা ও- কারের রূপ নিয়ে আগের বর্ণে যুক্ত হয়।

• অ + উ = ও (ও-ধ্বনিতে রূপান্তর):
- সর্ব + উচ্চ = সর্বোচ্চ;
- সূর্য + উদয় = সূর্যোদয়;
- দীর্ঘ + উচ্চারণ = দীর্ঘোচ্চারণ;
- প্রশ্ন + উত্তর = প্রশ্নোত্তরায়।

• অ + উ = ও (ও-ধ্বনিতে রূপান্তর):
- নব + উঢ়া = নবোঢ়া;
- সর্ব+ ঊর্ধ্ব = সর্বোর্ধ্ব ইত্যাদি।

• আ + উ = ও (ও-ধ্বনিতে রূপান্তর):
- যথা + উচিত = যথোচিত;
- কথা + উপকথন = কথোপকথন;
- যথা + উপযুক্ত = যথোপযুক্ত ইত্যাদি।

• আ + উ = ও (ও-ধ্বনিতে রূপান্তর):
- গঙ্গা + উর্মি = গঙ্গোর্মি;
- মহা + উর্মি = মহোের্মি;
- মহা + ঊর্ধ্ব = মহোর্ধ্ব ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,০০৩.
‘অ + এ = ঐ’ সন্ধির নিয়মে গঠিত শব্দ-
  1. হিতৈষী
  2. জলৌকা
  3. মহৈক্য
  4. বনৌষধি
সঠিক উত্তর:
হিতৈষী
উত্তর
সঠিক উত্তর:
হিতৈষী
ব্যাখ্যা
• স্বরসন্ধির নিয়মে:
অ-কার কিংবা আ-কারের পর এ-কার কিংবা ঐ-কার থাকলে উভয় মিলে ঐ-কার হয়; ঐ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
যেমন:
• অ + এ = ঐ;
- জন + এক = জনৈক;
- হিত + এষী = হিতৈষী।

• আ + এ =ঐ;
- সদা + এব = সদৈব।
- তথা + এবচ = তথৈবচ।

• আ + ঐ = ঐ;
- মহা + ঐশ্বর্য = মহৈশ্বর্য;
- মহা + ঐক্য = মহৈক্য।

অন্যদিকে,
• অ + ও = ঔ;
- জল + ওকা = জলৌকা;
- বন + ওষধি = বনৌষধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,০০৪.
বিসর্গ সন্ধি যোগে গঠিত শব্দ কোনটি ?
  1. অকুতোভয়
  2. পিত্রিচ্ছা
  3. নরাধম
  4. যথার্থ
সঠিক উত্তর:
অকুতোভয়
উত্তর
সঠিক উত্তর:
অকুতোভয়
ব্যাখ্যা
• অ কার পরবর্তী স-জাত বিসর্গের পর বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ অথবা য, র, ল, ব, হ থাকলে সন্ধিতে বিসর্গ স্থলে ও হয় এবং ও কার পূর্ব বর্ণে যুক্ত হয়।
যেমন:
- অকুতঃ + ভয় = অকুতোভয়,
- সদ্যঃ + জাত = সদ্যেজাত,
- মনঃ + হর = মনোহর।

অন্যদিকে,
• সূত্র: ঋ ধ্বনির পর যদি ঋ না থেকে অন্য স্বরধ্বনি থাকে তবে ঋ এর জায়গায় র হয়। র ফা পূর্ব বর্ণে যুক্ত হয়।
যেমন:
- পিতৃ + অর্থ = পিত্রর্থ।
- পিতৃ + ইচ্ছা = পিত্রিচ্ছা।

• স্বরসন্ধির সাথে স্বরসন্ধির মিলনের নাম স্বরসন্ধি। স্বরসন্ধিযোগে গঠিত শব্দ।
আ + অ = আ;  যথা+অর্থ = যথার্থ।
অ + অ = আ;  নর+অধম = নরাধম।
ঈ + ই = ঈ; ফনী + ইন্দ্র = ফনীন্দ্র।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২,০০৫.
'মনস্তাপ' এর সন্ধি বিচ্ছেদ-
  1. মনো + তাপ
  2. মনঃ + তাপ
  3. মনস + তাপ
  4. মন + তাপ
সঠিক উত্তর:
মনঃ + তাপ
উত্তর
সঠিক উত্তর:
মনঃ + তাপ
ব্যাখ্যা
'মনস্তাপ' এর সন্ধি বিচ্ছেদ- 'মনঃ + তাপ'। 
(ত থাকলে পূর্বপদে বিসর্গ হয়)।
 
কয়েকটি বিসর্গ সন্ধি: 
তিরঃ + ধান = তিরোধান,
মনঃ + রম = মনোরম,
মনঃ + যোগ = মনোযোগ,
মনঃ + হর = মনোহর,
তপঃ + বন = তপোবন ইত্যাদি।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি অভিধান।
২,০০৬.
‘জ্যোতিরিন্দ্র' কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?
  1. বিসর্গ সন্ধি
  2. নিপাতনে সিদ্ধ সন্ধি
  3. স্বরসন্ধি
  4. ব্যঞ্জনসন্ধি
সঠিক উত্তর:
বিসর্গ সন্ধি
উত্তর
সঠিক উত্তর:
বিসর্গ সন্ধি
ব্যাখ্যা
বিসর্গ সন্ধি:
- বিসর্গের সাথে স্বরধ্বনির কিংবা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে।
- বস্তুত বিসর্গর্  এবং স্ এর সক্ষিপ্তরূপ।
- বিসর্গকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

• অ ও আ ভিন্ন অন্য স্বরের পরে বিসর্গ থাকলে এবং তার সঙ্গে অ, আ বর্গীয় ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ নাসিক্য ধ্বনি কিংবা য, ও, ল, ব, হ-এর সন্ধি হলে বিসর্গ স্থানে ‘র’ হয়। 

যেমন:
- দুঃ + যোগ = দুর্যোগ, 
- আশীঃ + বাদ = আশীর্বাদ, 
- নিঃ + আকার = নিরাকার ,
- জ্যোতিঃ + ইন্দ্র = জ্যোতিরিন্দ্র। 
- এরূপ নির্জন, দুরন্ত, বহির্গত, দুর্লোভ, প্রাদুর্ভাব, জ্যোতির্ময়, নিরাকরণ ইত্যাদি।

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, নবম-দশম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,০০৭.
‘দুষ্পাচ্য’ এর সিন্ধ বিচ্ছেদ কোনটি?
  1. দু+পাচ্য
  2. দুঃ+পাচ্য
  3. দুস+পাচ্য
  4. দু+প্রাচ্য
সঠিক উত্তর:
দুঃ+পাচ্য
উত্তর
সঠিক উত্তর:
দুঃ+পাচ্য
ব্যাখ্যা
• অঘোষ অল্পপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ কণ্ঠ্য কিংবা ওষ্ঠ্য ব্যঞ্জন (ক, খ, প, ফ) পরে থাকলে অ বা আ ধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ দন্ত্য শিশ ধ্বনি (স্) হয় এবং অ বা আ ব্যতীত অন্য স্বরধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ মূর্ধন্য শিশ্‌ ধ্বনি (ষ) হয়।
 যেমন: 
- নমঃ + কার = নমস্কার,
- পদঃ + খলন = পদস্থলন,
- নিঃ + কর = নিষ্কর,
- দুঃ + পাচ্য = দুষ্পাচ্য,
- দুঃ + কর = দুষ্কর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২,০০৮.
”পুনরুক্ত” শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. পূনঃ + উক্ত
  2. পুনঃ + উক্ত
  3. পুনঃ + উক্তি
  4. পুনঃ + ঊক্ত
সঠিক উত্তর:
পুনঃ + উক্ত
উত্তর
সঠিক উত্তর:
পুনঃ + উক্ত
ব্যাখ্যা
• অ-ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অ, আ, উ-ধ্বনি থাকলে বিসর্গ ও অ-ধ্বনি মিলের হয়।
যেমন:
পুনঃ + অধিকার= পুনরধিকার
প্রাতঃ আশ = প্রাতরাশ
পুনঃ + আবৃত্তি = পুনরাবৃত্তি
পুনঃ + উক্ত = পুনরুক্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।
২,০০৯.
যে সন্ধিগুলো কোন নিয়ম অনুসারে হয় না এগুলোকে কি বলে?
  1. নিপাতনে সিদ্ধ
  2. ব্যঞ্জনসন্ধি
  3. বিসর্গসন্ধি
  4. স্বরসন্ধি
সঠিক উত্তর:
নিপাতনে সিদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
নিপাতনে সিদ্ধ
ব্যাখ্যা
নিপাতনে সিদ্ধ সন্ধি:
- ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারেই যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না।
- অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রমকে বৈধতা দেয়ার নাম নিপাতনে সিদ্ধ।

• কয়েকটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ-
- আশ্চর্য = আ + চর্য,
- ষোড়শ = ষট্‌ + দশ,
- পতঞ্জলি = পতৎ + অঞ্জলি,
- একাদশ = এক + দশ,
- বৃহস্পতি = বৃহৎ + পতি,
- গোষ্পদ = গো + পদ ,
- বনস্পতি = বন্‌ + পতি,
- পরস্পর = পর্‌ + পর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,০১০.
নিচের কোনটি বিসর্গ সন্ধিসাধিত শব্দ?
  1. যথোচিত
  2. নিশ্চিন্ত
  3. পিত্রুপদেশ
  4. দুঃখার্ত
সঠিক উত্তর:
নিশ্চিন্ত
উত্তর
সঠিক উত্তর:
নিশ্চিন্ত
ব্যাখ্যা

 বিসর্গ সন্ধির উদাহরণ- নিঃ + চিন্ত = নিশ্চিন্ত।

অন্যদিকে,
• ব্যঞ্জনসন্ধির উদাহরণ হলো:
- যথা + উচিত = যথোচিত;
- দুঃখ + ঋত = দুঃখার্ত;
- পিতৃ + উপদেশ = পিত্রুপদেশ।

• বিসর্গ সন্ধি:
- বিসর্গের সাথে অর্থাৎ র্ ও স্-এর সাথে স্বরধ্বনির কিংবা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে।
- বিসর্গ সন্ধি দুইভাবে সাধিত হয়। যথা:
১. বিসর্গ + স্বর এবং
২. বিসর্গ + ব্যঞ্জন।

• পূর্বপদের শেষে যদি অ/আা ভিন্ন অন্য স্বরধ্বনির পর বিসর্গ (র-জাত) থাকে এবং পরপদের প্রথমে যদি স্বরধ্বনি থাকে তবে সন্ধির ফলে বিসর্গ র্‌ হয়ে যায় এবং পরের স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়।
যেমন -
- ইঃ + অ = ই + র্‌; নিঃ + অন্ন = নিরন্ন, বহিঃ + অঙ্গ = বহিরঙ্গ।
- ইঃ + আ = ই + রা; নিঃ + আকার = নিরাকার, নিঃ + আশা = নিরাশা।
- উঃ + অ = উ + র; দুঃ + অবস্থা = দুরবস্থা, চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ।
- উঃ + আ = উ + রা; দুঃ + আত্মা = দুরাত্মা, দুঃ + আশা = দুরাশা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,০১১.
'সীমন্ত' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) সীমনা + অন্ত
  2. খ) সীমা + অন্ত
  3. গ) সীমন + অত
  4. ঘ) সীং + অন্ত
সঠিক উত্তর:
গ) সীমন + অত
উত্তর
সঠিক উত্তর:
গ) সীমন + অত
ব্যাখ্যা
• স্বরসন্ধি:
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।

• নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি:
কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

• কয়েকটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ:
- কুল + অটা = কুলটা,
- সীমন + অত = সীমন্ত,
- গো + অক্ষ = গবাক্ষ,
- প্র + ঊঢ় = প্রৌঢ়,
- মার্ত + অণ্ড = মার্তণ্ড,
- স্ব + ঈর = স্বৈর,
- গো + ইন্দ্ৰ = গবেন্দ্র,
- গো + ঈশ্বর = গবেশ্বর,
- মার্ত + অণ্ড = মার্তণ্ড,
- রক্ত + ওষ্ঠ = রক্তোষ্ঠ,
- শার + অঙ্গ = শারঙ্গ,
- শুদ্ধ + ওদন = শুদ্ধোদন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,০১২.
'যথেষ্ট' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. যথাঃ + ইষ্ট
  2. যথা + ঈষ্ট
  3. যথঃ + ইষ্ট
  4. যথা + ইষ্ট
সঠিক উত্তর:
যথা + ইষ্ট
উত্তর
সঠিক উত্তর:
যথা + ইষ্ট
ব্যাখ্যা

• স্বরসন্ধির নিয়ম:
অ-কার কিংবা আ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে এ-কার হয়; এ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।

যেমন:
- শুভ + ইচ্ছা = শুভেচ্ছা, 
- পরম + ঈশ = পরমেশ,
- মহা + ঈশ = মহেশ,
- যথা + ইষ্ট = যথেষ্ট।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

২,০১৩.
নিচের কোন সন্ধিবিচ্ছেদটি ভুল?
  1. ক) হিত + ঐষি = হিতৈষি
  2. খ) মত + ঐক্য = মতৈক্য
  3. গ) তথা + এবচ = তথৈবচ
  4. ঘ) মহা + ঐশ্বর্য = মহৈশ্বর্য
সঠিক উত্তর:
ক) হিত + ঐষি = হিতৈষি
উত্তর
সঠিক উত্তর:
ক) হিত + ঐষি = হিতৈষি
ব্যাখ্যা

অ-কার কিংবা আ-কারের পর এ-কার কিংবা ঐ-কার থাকলে উভয়ে মিলে ঐ-কার হয়।
যেমন-
- মত + ঐক্য = মতৈক্য;
- জন + এক = জনৈক;
- হিত + এষী = হিতৈষী;
- তথা + এবচ = তথৈবচ;
- মহা + ঐশ্বর্য = মহৈশ্বর্য।

উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ-নবম দশম শ্রেণী; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,০১৪.
কোন শব্দটি নিপাতনে সিদ্ধ সন্ধিতে গঠিত?
  1. বাগীশ
  2. বাগাড়ম্বর
  3. দিগন্ত
  4. অন্যান্য
সঠিক উত্তর:
অন্যান্য
উত্তর
সঠিক উত্তর:
অন্যান্য
ব্যাখ্যা

কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো:

যেমন:
- প্র+এষণ = প্রেষণ,
- কুল+অটা = কুলটা,
- পর+পর = পরস্পর,
- অন্য + অন্য = অন্যান্য

অন্যদিকে,
ব্যঞ্জনসন্ধি - দিক্ + অন্ত = দিগন্ত, বাক্ + আড়ম্বর = বাগাড়ম্বর, বাক্ + ঈশ = বাগীশ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,০১৫.
কোন সন্ধিবিচ্ছেদটি সঠিক নয়?
  1. বিপৎ + জাল = বিপজ্জাল
  2. কুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা
  3. সৎ+ জন = সজ্জন
  4. যাবৎ + জীবন = যাবজ্জীবন
সঠিক উত্তর:
বিপৎ + জাল = বিপজ্জাল
উত্তর
সঠিক উত্তর:
বিপৎ + জাল = বিপজ্জাল
ব্যাখ্যা
• বিপৎ + জাল = বিপজ্জাল এই সন্ধিবিচ্ছেদটি সঠিক নয়।
• সঠিক সন্ধিবিচ্ছেদ: বিপদ + জাল = বিপজ্জাল।

• ত্ ও দ্‌-এরপর জ্ ও ঝ থাকলে ত্ ও দ্‌-এর স্থানে জ্ হয়। যেমন-
- ত্ + জ=জ্জ ;  সৎ+ জন = সজ্জন।
- দ্‌ + জ = জ্জ ; বিপদ + জাল = বিপজ্জাল।
- ত্ + ঝ = জ্ঝ;  কুৎ + ঝটিকা= কুজ্ঝটিকা ।

এরূপ উজ্জ্বল, তজ্জন্য, যাবজ্জীবন, জগজ্জীবন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২,০১৬.
'দুষ্কর' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. দু + কর
  2. দুঃ + কর
  3. দুঃ + কার
  4. দুষ + কর
সঠিক উত্তর:
দুঃ + কর
উত্তর
সঠিক উত্তর:
দুঃ + কর
ব্যাখ্যা
• 'দুষ্কর' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ - দুঃ + কর। 
- এটি একটি বিসর্গ সন্ধি।

সন্ধির নিয়ম:

- অঘোষ অল্পপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ কণ্ঠ্য কিংবা ওষ্ঠ্য ব্যঞ্জন (ক, খ, প, ফ) পরে থাকলে অ বা আ ধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ দন্ত্য শিশ ধ্বনি (স্) হয় এবং অ বা আ ব্যতীত অন্য স্বরধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ মূর্ধন্য শিশু ধ্বনি (য) হয়।

যেমন:
- নমঃ + কার = নমস্কার,
- পদঃ + খলন = পদস্খলন,
- নিঃ + কর = নিষ্কর,
- দুঃ + কর = দুষ্কর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২,০১৭.
শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. নির + আকার = নিরাকার
  2. চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ
  3. বহি + রঙ্গ = বহিরঙ্গ
  4. নির + অন্ন = নিরন্ন
সঠিক উত্তর:
চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ
ব্যাখ্যা
• শুদ্ধ সন্ধি বিচ্ছেদ- চতুরঙ্গ। 

---------------
বিসর্গ সন্ধি:
পূর্বপদের শেষে যদি অ/আ ভিন্ন অন্য স্বরধ্বনির পর বিসর্গ (র-জাত) থাকে এবং পরপদের প্রথমে যদি স্বরধ্বনি থাকে তবে সন্ধির ফলে বিসর্গ র্ হয়ে যায় এবং পরের স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়।
যেমন:

• নিয়ম: ইঃ + অ = ই + র্:
- নিঃ + অন্ন = নিরন্ন।
- বহিঃ + অঙ্গ = বহিরঙ্গ।

• নিয়ম: ইঃ + আ = ই + রা:
- নিঃ + আকার = নিরাকার।
- নিঃ + আশা = নিরাশা।

• নিয়ম: উঃ + অ = উ + র:
- দুঃ + অবস্থা = দুরবস্থা।
- চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ।

• নিয়ম: উঃ + আ = উ + রা:
- দুঃ + আত্মা = দুরাত্মা।
- দুঃ + আশা = দুরাশা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,০১৮.
তৃষ্ণার্ত শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) তৃষ্ণা + আর্ত
  2. খ) তৃষ্ণা + রিত
  3. গ) তৃষ্ণা + ষর্ত
  4. ঘ) তৃষ্ণা + ঋত
সঠিক উত্তর:
ঘ) তৃষ্ণা + ঋত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তৃষ্ণা + ঋত
ব্যাখ্যা

স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।
তৃষ্ণার্ত শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ তৃষ্ণা + ঋত।
সূত্র: অ/আ + ঋত = আর্‌।
অনুরূপভাবে, শীতার্ত = শীত + ঋত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি)।

২,০১৯.
'অত্যন্ত'-এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. ক) অতি + অন্ত
  2. খ) অতী + অন্ত
  3. গ) অতৎ + অন্ত
  4. ঘ) অত + অন্ত
সঠিক উত্তর:
ক) অতি + অন্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) অতি + অন্ত
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নের সঠিক সন্ধিবিচ্ছেদ হলো- অতি + অন্ত = অত্যন্ত

• ই-কার বা ঈ-কার পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে সন্ধির বেলায় পূর্ববর্তী ব্যঞ্জনবর্ণের সাথে য-ফলা লেখা হয়।
যেমন: অতি + অন্ত = অত্যন্ত, প্রতি + ঊষ = প্রত্যুষ;

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২,০২০.
'সর্বস্বান্ত' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. সর্বস্ব + অন্ত
  2. সর্ব + স্বান্ত
  3. সর্বস্ব + সান্ত
  4. সর্বস্ব + আন্ত
সঠিক উত্তর:
সর্বস্ব + অন্ত
উত্তর
সঠিক উত্তর:
সর্বস্ব + অন্ত
ব্যাখ্যা
• স্বরসন্ধির নিয়ম:
প্রথম পদের শেষের অ-ধ্বনি বা আ-ধ্বনির সঙ্গে দ্বিতীয় পদের প্রথম অ-ধ্বনি বা আ-ধ্বনির যোগে আ-ধ্বনি হয়। বানানে তা আ-কার রূপে আগের বর্ণে যুক্ত হয়।
যেমন:
- নব + অন্ন = নবান্ন;
- স্ব + অধীন = স্বাধীন;
- সর্বস্ব + অন্ত = সর্বস্বান্ত;
- সূর্য + অস্ত = সূর্যাস্ত;
- সিংহ + আসন = সিংহাসন;
- হত + আশ = হতাশ,
- স্ব + আয়ত্ত = স্বায়ত্ত ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,০২১.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি নয়?
  1. ক) বৃহস্পতি 
  2. খ) পতঞ্জলি 
  3. গ) তস্কর 
  4. ঘ) সংলাপ
সঠিক উত্তর:
ঘ) সংলাপ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সংলাপ
ব্যাখ্যা
• নিপাতনে সিদ্ধ সন্ধি: 
- সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো:
বৃহৎ + পতি= বৃহস্পতি, 
পতৎ + অঞ্জলি= পতঞ্জলি,
তদ্‌ + কর= তস্কর, 
গো+ইন্দ্র = গবেন্দ্র,
গো+অক্ষ = গবাক্ষ,
প্র+এষণ = প্রেষণ,
কুল+অটা = কুলটা,
পর+পর = পরস্পর,
অন্য + অন্য = অন্যান্য।

• 'সংলাপ' শব্দের সন্ধির নিয়ম: 
ম্‌- এর পর অন্তঃস্থ ধ্বনি যথা: য, র, ল, ব, কিংবা শ, ষ, স, হ থাকলে ম্‌- স্থলে অনুস্বার (ং) হয়।  
যেমন,
সম্‌+ লাপ= সংলাপ, 
সম্‌+ সার= সংসার, 
সম্‌+ বাদ= সংবাদ,
সম্‌+ যম= সংযম,
সম্‌+ রক্ষন= সংরক্ষণ। 


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ, ভাষা-শিক্ষা- হায়াৎ মামুদ।
২,০২২.
"চঞ" শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. চ্ + নৃ
  2. চ্ + ঙ্‌
  3. চ্ + ষ্‌
  4. চ্ + ন্‌
সঠিক উত্তর:
চ্ + ন্‌
উত্তর
সঠিক উত্তর:
চ্ + ন্‌
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
- চ বর্গের ধ্বনির পরে ন্‌ থাকলে সন্ধিতে ন্‌-এর স্থলে ঞ হয়।

যেমন:
চ্ + ন্‌ = চঞ
→ যাচ্ + না = যাচঞা,
→ জ্ + ন্‌ = জঞ, 
→ রাজ্ + নী = রাজ্ঞী ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
২,০২৩.
বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ-
  1. বাক্‌ + আড়ম্বর
  2. বাগ + অম্বর
  3. বাক + অম্বর
  4. বাগ + আড়ম্বর
সঠিক উত্তর:
বাক্‌ + আড়ম্বর
উত্তর
সঠিক উত্তর:
বাক্‌ + আড়ম্বর
ব্যাখ্যা
• 'বাগাড়ম্বর' শব্দের সন্ধি বিচ্ছেদ: 'বাক্ + আড়ম্বর = বাগাড়ম্বর'। 

• সন্ধির নিয়ম: 
- ক, চ, ট, ত, প থাকলে এবং তাদের পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, জ, ড (ড়), দ, ব হয়।
- পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়।  
যেমন, 
ক্+অ = গ+অ; 
দিক্ + অন্ত = দিগন্ত; 
ক্ + আ = গ + আ, 
বাক্ + আড়ম্বর = বাগাড়ম্বর, 
ক্ + ঈ = গ + ঈ,  
বাক্ + ঈশ = বাগীশ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ), ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।  
২,০২৪.
নিচের কোনটিতে ঘোষধ্বনি দ-এর প্রভাবে ‘ক’ হয়েছে গ?
  1. চলচ্চিত্র
  2. তন্মধ্যে
  3. বিপজ্জনক
  4. বাগ্দান
সঠিক উত্তর:
বাগ্দান
উত্তর
সঠিক উত্তর:
বাগ্দান
ব্যাখ্যা
• ব্যঞ্জন + ব্যঞ্জন:
ব্যঞ্জনসন্ধিতে একটি ধ্বনির প্রভাবে পার্শ্ববর্তী ধ্বনি পরিবর্তিত হয়ে যায়।

যেমন: 
- চলৎ + চিত্র = চলচ্চিত্র (এখানে চ-এর প্রভাবে ত হয়েছে চ)। 
- বিপদ্ + জনক = বিপজ্জনক (এখানে জ-এর প্রভাবে দ হয়েছে জ)। 
- উৎ + লাস = উল্লাস (এখানে ল-এর প্রভাবে ত হয়েছে ল)। 
- বাক্ + দান = বাগ্দান (এখানে ঘোষধ্বনি দ-এর প্রভাবে ক হয়েছে গ)। 
- তৎ + মধ্যে = তন্মধ্যে (এখানে নাসিক্য ধ্বনি ম-এর প্রভাবে ত হয়েছে ন )। 
- শম্ + কা = শঙ্কা (এখানে কণ্ঠ্যধ্বনি ক-এর প্রভাবে ম হয়েছে ঙ)। 
- সম্ + চয় = সঞ্চয় (এখানে তালব্যধ্বনি চ-এর প্রভাবে ম হয়েছে ঞ)। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২,০২৫.
'প্রাতরাশ' - শব্দটি কোন সন্ধিতে গঠিত?
  1. স্বর
  2. ব্যঞ্জন
  3. বিসর্গ
  4. নিপাতনে সিদ্ধ
সঠিক উত্তর:
বিসর্গ
উত্তর
সঠিক উত্তর:
বিসর্গ
ব্যাখ্যা

বিসর্গ সন্ধি:
- অন্তঃ, পুনঃ, প্রান্তঃ ইত্যাদির পর স্বরধ্বনি থাকলে সন্ধির ফলে বিসর্গ র হয়ে পরবর্তী স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়।

যেমন:
- প্রাতঃ + আশ = প্রাতরাশ,
- অন্তঃ + আত্মা = অন্তরাত্মা,
- অন্তঃ + ইত = অন্তরিত,
- অন্তঃ + ইন্দ্রিয় = অন্তরিন্দ্রিয়,
- অন্তঃ + ঈক্ষ = অন্তরীক্ষ,
- অন্তঃ+ ঈপ = অন্তরীপ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২,০২৬.
"অ+ ঈ = এ" - সন্ধি বিচ্ছেদের এই নিয়মে গঠিত শব্দ কোনটি?
  1. পরমেশ
  2. স্বেচ্ছা
  3. যথেষ্ট
  4. শুভেচ্ছা
সঠিক উত্তর:
পরমেশ
উত্তর
সঠিক উত্তর:
পরমেশ
ব্যাখ্যা
• সন্ধির নিয়ম:
অ-কার কিংবা আ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে এ-কার হয়; এ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন -
→ অ + ই = এ; স্ব + ইচ্ছা = স্বেচ্ছা; শুভ + ইচ্ছা = শুভেচ্ছা।
→ আ+ ই = এ; যথা + ইষ্ট = যথেষ্ট
→ অ + ঈ = এ; পরম + ঈশ = পরমেশ।
→ আ + ঈ = এ; মহা + ঈশ = মহেশ।
→ আ + ঈ = এ; ঢাকা + ঈশ্বরী = ঢাকেশ্বরী। 
এরূপ,
-পূর্ণেন্দু, শ্রবণেন্দ্রিয়, শুভেচ্ছা, নরেশ, রমেশ, নরেন্দ্র ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২,০২৭.
'পদ্ধতি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. পৎ + হতি
  2. পদ্ + হতি
  3. পধ্‌ + হতি
  4. পদঃ + হতি
সঠিক উত্তর:
পদ্ + হতি
উত্তর
সঠিক উত্তর:
পদ্ + হতি
ব্যাখ্যা

• ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি নিয়মে গঠিত সন্ধি:
ৎ বা দ্ এবং পরে হ থাকলে দুইয়ে মিলে দ্ধ হয় এবং শ্ থাকলে দুইয়ে মিলে চ্ছ হয়।
যেমন:
- উৎ + হার = উদ্ধার,
- উৎ + হৃত = উদ্ধৃত,
- পদ্ + হতি = পদ্ধতি,
- তদ্ + হিত = তদ্ধিত,
- উৎ + শ্বাস = উচ্ছ্বাস,
- উৎ + শৃঙ্খল = উচ্ছৃঙ্খল ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,০২৮.
"জনৈক" শব্দটি কোন সন্ধির উদাহরণ?
  1. স্বরসন্ধি
  2. বিসর্গসন্ধি
  3. ব্যঞ্জনসন্ধি
  4. নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর:
স্বরসন্ধি
উত্তর
সঠিক উত্তর:
স্বরসন্ধি
ব্যাখ্যা
স্বরসন্ধি:
- স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।

যেমন:
শুভ + ইচ্ছা = শুভেচ্ছা, 
সূর্য + উদয় = সূর্যোদয়, 
মহা + ঋষি = মহর্ষি, 
শীত + ঋত = শীতার্ত, 
জন + এক = জনৈক
বন + ওষধি = বনৌষধি,
প্রতি + এক = প্ৰত্যেক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ)।
২,০২৯.
‘ষষ্ঠ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ষষ্ + ট
  2. ষট + থ
  3. ষষ্ + থ
  4. ষট্ + ট
সঠিক উত্তর:
ষষ্ + থ
উত্তর
সঠিক উত্তর:
ষষ্ + থ
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
- 'ষ' এর পর যথাক্রমে 'ত' বা 'থ' থাকলে তার স্থানে যথাক্রমে 'ট' বা 'ঠ' হয়ে যায়।
যেমন: 
- কৃষ = তি-কৃষ্টি।
- ষষ্ঠ = ষষ্‌ + থ।

উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,০৩০.
'স্বাধীনতা' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. স্ব + অধীনতা
  2. স্বা্‌ + অধীনতা
  3. স্ব + আধীনতা
  4. স্বা + অধীনতা
সঠিক উত্তর:
স্ব + অধীনতা
উত্তর
সঠিক উত্তর:
স্ব + অধীনতা
ব্যাখ্যা

• 'স্বাধীনতা' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ- স্ব + অধীনতা।

• স্বরসন্ধির নিয়ম:
উ-কার কিংবা উ-কারের পর উ-কার কিংবা ঊ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ স্থানে ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়।
যেমন:
অনু + এষণ = অন্বেষণ,
তনু + ঈ = তন্বী,
অনু + ইত = অন্বিত,
স্ব + অধীন = স্বাধীন,
স্ব + ইচ্ছা = স্বেচ্ছা,
সু + আগত = স্বাগত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২,০৩১.
‘সদ্যোজাত' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ক) সৎ+জাত
  2. খ) সদ্যো+জাত
  3. গ) সদ্যঃ+জাত
  4. ঘ) সদ্য+জাত
সঠিক উত্তর:
গ) সদ্যঃ+জাত
উত্তর
সঠিক উত্তর:
গ) সদ্যঃ+জাত
ব্যাখ্যা
• কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
যেমন-
কুল + অটা = কুলটা,
গো + অক্ষ = গবাক্ষ (গবক্ষ নয়),
প্র + ঊঢ় = প্রৌঢ় (প্রোঢ় নয়),
অন্য + অন্য = অন্যান্য,
মার্ত + অণ্ড = মার্তণ্ড,
শুদ্ধ + ওদন = শুদ্ধোদন ইত্যাদি।

সদ্যোজাত হলো বিসর্গ সন্ধির উদাহরণ।
সদ্যঃ + জাত = সদ্যোজাত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি সংস্করণ ২০১৯।
২,০৩২.
নিচের কোনটি স্বরসন্ধি সাধিত শব্দ?
  1. পরিচ্ছেদ
  2.  প্রত্যেক
  3. সম্মান
  4. বাগ্দান
সঠিক উত্তর:
 প্রত্যেক
উত্তর
সঠিক উত্তর:
 প্রত্যেক
ব্যাখ্যা

• স্বরসন্ধির উদাহরণ-  প্রত্যেক।
- ‘প্রত্যেক’ শব্দের সন্ধি বিচ্ছেদ-: প্রতি+এক = প্রত্যেক [ই/ঈ + অন্য স্বর = য্ + স্বর। ]

উল্লেখ্য,
- স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।

অন্যদিকে, 
- পরি + ছেদ = পরিচ্ছেদ।
- বাক্ + দান = বাগ্দান।
- সম্ + মান = সম্মান।
- শব্দগুলো ব্যাঞ্জন সন্ধির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২,০৩৩.
অ/আ + অ/আ = আ; সন্ধির নিয়ম সাধিত শব্দ কোনটি?
  1. উত্তরাধিকার
  2. গঙ্গোর্মি
  3. জনৈক
  4. বনৌষধি
সঠিক উত্তর:
উত্তরাধিকার
উত্তর
সঠিক উত্তর:
উত্তরাধিকার
ব্যাখ্যা
স্বরসন্ধি:
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।

সূত্র: অ / আ + অ / আ = আ।
যেমন -
- উত্তর + অধিকার = উত্তরাধিকার,
- আশা + অতীত = আশাতীত।

অন্যদিকে,
সূত্র: অ / আ + উ / ঊ = ও।
যেমন -
- সূর্য + উদয় = সূর্যোদয়,
- গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি।

সূত্র: অ / আ + এ / ঐ = ঐ।
যেমন -
- জন + এক = জনৈক,
- সদা + এব = সদৈব।

সূত্র: অ / আ + ও / ঔ = ঔ।
যেমন -
- বন+ঔষধি = বনৌষধি,
- মহা + ওষধি = মহৌষধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯, ২০২২ সংস্করণ)।
২,০৩৪.
'মনশ্চক্ষু' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. মন + চক্ষু
  2. মনশ + চক্ষু
  3. মনঃ + চক্ষু
  4. মনো + চক্ষু
সঠিক উত্তর:
মনঃ + চক্ষু
উত্তর
সঠিক উত্তর:
মনঃ + চক্ষু
ব্যাখ্যা

• 'মনশ্চক্ষু'-এর সন্ধি বিচ্ছেদ- 'মনঃ + চক্ষু'। 

• 'মনশ্চক্ষু'-এর সন্ধি বিচ্ছেদ এর নিয়ম:  
আগে বিসর্গ ও পরে চ্ বা ছ্ থাকলে বিসর্গ স্থানে শ্ হয়। শ্ পরের বর্ণে যুক্ত হয়।
যেমন:
- দুঃ + চরিত্র = দুশ্চরিত্র,  
- নিঃ + চয় = নিশ্চয়,
- নিঃ + চল = নিশ্চল,
- নিঃ + চিহ্ন = নিশ্চিহ্ন,
- নিঃ + চুপ = নিশ্চুপ,
- দুঃ + চিন্তা = দুশ্চিন্তা,
- দুঃ + চেষ্টা = দুশ্চেষ্টা,
- নভঃ + চর = নভশ্চর,
- মনঃ + চক্ষু = মনশ্চক্ষু,
- শিরঃ + ছেদ = শিরশ্ছেদ। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

২,০৩৫.
`ধার‘ শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে-
  1. ক) ধি + আর
  2. খ) ধী + আর
  3. গ) ধার + অ
  4. ঘ) ধা + র
সঠিক উত্তর:
গ) ধার + অ
উত্তর
সঠিক উত্তর:
গ) ধার + অ
ব্যাখ্যা
সঠিক সন্ধি বিচ্ছেদ `ধার + অ‘
২,০৩৬.
'অ + অ = আ' এই নিয়মে গঠিত সন্ধির উদাহরণ কোনটি?
  1. সূর্যোদয়
  2. নরাধম
  3. জনৈক
  4. যথার্থ
সঠিক উত্তর:
নরাধম
উত্তর
সঠিক উত্তর:
নরাধম
ব্যাখ্যা
স্বরসন্ধি:
- স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।

সূত্র: অ / আ + অ / আ = আ।
যেমন:
- উত্তর + অধিকার = উত্তরাধিকার,
- নর + অধম = নরাধম, 
- আশা + অতীত = আশাতীত।

অন্যদিকে,
সূত্র: অ / আ + ঊ / ঊ = ও।
যেমন:
- সূর্য + উদয় = সূর্যোদয়,
- গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি।

সূত্র: অ / আ + এ / ঐ ঐ = ঐ।
যেমন:
- জন + এক = জনৈক, 
- সদা + এব = সদৈব।

সূত্র: আ + অ = আ।
যেমন:
 - যথা + অর্থ = যথার্থ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
২,০৩৭.
‘যদ্যপি’ এর সন্ধিবিচ্ছেদ-
  1. যদ + পি
  2. যদি + অপি
  3. যদ + অপি
  4. যদ্য + অপি
সঠিক উত্তর:
যদি + অপি
উত্তর
সঠিক উত্তর:
যদি + অপি
ব্যাখ্যা
 • ই-কার বা ঈ-কারের পর ই বা ঈ ভিন্ন অন্য কোনো স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' বা য-ফলা হয়, য-ফলা পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়।

যেমন: 
- ইতি + অন্ত = অত্যন্ত ,
- ইতি + আদি = ইত্যাদি,
- অতি + উক্তি = অত্যুক্তি,
- যদি + অপি = যদ্যপি,
- প্রতি + ঊষ = প্রত্যূষ ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
২,০৩৮.
কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ নয়?
  1. ক) উল্লাস
  2. খ) মার্তণ্ড
  3. গ) শুদ্ধোদন
  4. ঘ) প্রৌঢ়
সঠিক উত্তর:
ক) উল্লাস
উত্তর
সঠিক উত্তর:
ক) উল্লাস
ব্যাখ্যা
‘উল্লাস‘- এর সন্ধি বিচ্ছেদ- উৎ+ লাস। 
- এটি ব্যঞ্জনসন্ধির উদাহরণ। 

• নিপাতনে সিদ্ধ সন্ধি:
- সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

• নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ:
- গো + অক্ষ = গবাক্ষ (গবক্ষ নয়),
- প্র + ঊঢ় = প্রৌঢ় (প্রোঢ় নয়),
- অন্য + অন্য = অন্যান্য,
- মার্ত + অণ্ড = মার্তণ্ড,
- শুদ্ধ + ওদন = শুদ্ধোদন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।
২,০৩৯.
সন্ধিতে কিসের সংকোচন হয়?
  1. পদের
  2. বাক্যের
  3. শব্দের
  4. ধ্বনির
সঠিক উত্তর:
ধ্বনির
উত্তর
সঠিক উত্তর:
ধ্বনির
ব্যাখ্যা
• সন্ধি হলো বাংলা ব্যাকরণে এমন একটি প্রক্রিয়া যেখানে সন্নিহিত দুটি ধ্বনি (স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি) মিলিত হয়ে নতুন ধ্বনি বা রূপ গ্রহণ করে। এই প্রক্রিয়ায় ধ্বনির সংকোচন বা পরিবর্তন ঘটে, যা উচ্চারণকে সহজ ও শ্রুতিমধুর করে। উদাহরণ:

আশা + অতীত = আশাতীত: এখানে "আ" এবং "অ" ধ্বনির সংকোচন হয়ে "আ" হয়েছে।
হিম + আলয় = হিমালয়: এখানে "অ" এবং "আ" ধ্বনির মিলনে "আ" ধ্বনি তৈরি হয়েছে।
তৎ + মধ্যে = তন্মধ্যে: এখানে "ত" এবং "ম" ধ্বনির সংকোচনে "ন্ম" হয়েছে।

সুতরাং, সন্ধিতে ধ্বনির সংকোচন ঘটে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
২,০৪০.
'পর্যন্ত' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) প + যন্ত
  2. খ) পর্য + অন্ত
  3. গ) পরি + অন্ত
  4. ঘ) পর্য + ন্ত
সঠিক উত্তর:
গ) পরি + অন্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) পরি + অন্ত
ব্যাখ্যা
ই-কার বা ঈ-কার পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে সন্ধির বেলায় পূর্ববর্তী ব্যাঞ্জনবর্ণের সাথে য-ফলা লেখা হয়। যেমনঃ অতি+অন্ত = অত্যন্ত; প্রতি+অহ = প্রত্যহ; অতি+অধিক = অত্যধিক; আদি+অন্ত = আদ্যন্ত; যদি+অপি = যদ্যপি; পরি+অন্ত = পর্যন্ত।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২,০৪১.
'নবোঢ়া' শব্দের সন্ধি বিচ্ছেদ' নিচের কোনটি?
  1. নব + উঢ়া
  2. নব + ঊঢ়া
  3. নবো + উঢ়া
  4. নবো+ ঊঢ়া
সঠিক উত্তর:
নব + ঊঢ়া
উত্তর
সঠিক উত্তর:
নব + ঊঢ়া
ব্যাখ্যা
• ‘নবোঢ়া’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ: নব + ঊঢ়া = নবোঢ়া, স্বরসন্ধির উদাহরণ।

• সন্ধির নিয়ম:
অ-কার কিংবা আ-কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয় মিলে ও-কার হয়;ও-কার পূর্ববর্তী ব্যঞ্জনে যুক্ত হয়।
যেমন -
অ + উ = ও; সূর্য + উদয় = সূর্যোদয়
আ + উ = ও; যথা + উচিত = যথোচিত
অ + ঊ = ও; গৃহ + ঊর্ধ = গৃ্হোর্ধ্ব
আ + ঊ = ও; গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি

এরূপ - নীলোৎপল, চলোর্মি, ফলোদয়, পরোপকার ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,০৪২.
'প্র + এষণ = প্রেষণ' - কোন নিয়মে সাধিত সন্ধি?
  1. নিপাতনে সিদ্ধ
  2. বিসর্গ সন্ধি
  3. ব্যঞ্জনসন্ধি
  4. স্বরসন্ধি
সঠিক উত্তর:
নিপাতনে সিদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
নিপাতনে সিদ্ধ
ব্যাখ্যা
• নিপাতনে সিদ্ধ সন্ধি: সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো:
- গো + ইন্দ্র = গবেন্দ্র,
- গো + অক্ষ = গবাক্ষ,
- প্র + এষণ = প্রেষণ,
- কুল + অটা = কুলটা,
- পর + পর = পরস্পর,
- অন্য + অন্য = অন্যান্য।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,০৪৩.
'নিরপেক্ষ' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. নিঃ + অপেক্ষ
  2. নির + পেক্ষ
  3. নিঃ + পেক্ষ
  4. নীর + পেক্ষ
সঠিক উত্তর:
নিঃ + অপেক্ষ
উত্তর
সঠিক উত্তর:
নিঃ + অপেক্ষ
ব্যাখ্যা
• বিসর্গ সন্ধি:
বিসর্গের সাথে স্বর বা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে।
- বিসর্গ সন্ধি দুই ভাগে বিভক্ত যথা:
 ১. র্-জাত বিসর্গ,
 ২. স্-জাত বিসর্গ।

কয়েকটি বিসর্গ সন্ধির উদাহরণ হলো:
- তিরঃ + ধান = তিরোধান,
- মনঃ + রম = মনোরম,
- নিঃ + অপেক্ষ = নিরপেক্ষ, 
- মনঃ + যোগ = মনোযোগ,
- মনঃ + হর = মনোহর,
- তপঃ + বন = তপোবন ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও অভিগম্য অভিধান।
২,০৪৪.
‘নিষ্কর’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. নিস্ + কর
  2. নিঃ + কর
  3. নিষ্ + কর
  4. নি + কর
সঠিক উত্তর:
নিঃ + কর
উত্তর
সঠিক উত্তর:
নিঃ + কর
ব্যাখ্যা

• নিষ্কর শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ-  নিঃ+ কর = নিষ্কর।
[এটি একটি বিসর্গ সন্ধি।]

এরূপ কিছু সন্ধি বিচ্ছেদ হলো:
দুঃ+ কর = দুষ্কর;
• ভাঃ+ কর = ভাস্কর;
• নিঃ + চুপ = নিশ্চপ;
• নিঃ + চয় = নিশ্চয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২,০৪৫.
সন্ধিজাত শব্দ নয় কোনটি?
  1. স্বল্প
  2. স্বাগত
  3. অথৈ
  4. পবিত্র
সঠিক উত্তর:
অথৈ
উত্তর
সঠিক উত্তর:
অথৈ
ব্যাখ্যা
• 'অথৈ' - উপসর্গজাত শব্দ।
এখানে, খাঁটি বাংলা উপসর্গ 'অ' ব্যবহৃত হয়েছে।

অন্যদিকে,
• 'স্বল্প' শব্দের সন্ধি বিচ্ছেদ - সু + অল্প,
• 'স্বাগত' শব্দের সন্ধি বিচ্ছেদ - 'সু + আগত',
• 'পবিত্র' শব্দের সন্ধি বিচ্ছেদ- 'পো + ইত্র'।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
২,০৪৬.
‘নিরাময়’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোন নিয়মে হয়েছে?
  1. স্বরসন্ধির
  2. ব্যঞ্জনসন্ধির
  3. বিসর্গসন্ধির
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বিসর্গসন্ধির
উত্তর
সঠিক উত্তর:
বিসর্গসন্ধির
ব্যাখ্যা
• ‘নিরাময়’ - এর সন্ধি-বিচ্ছেদ - নিঃ + আময়।
- এটি বিসর্গসন্ধির নিয়মে গঠিত হয়।
-------------
• নিরাময় (বিশেষণ):
- রোগহীন; নীরোগ; সুস্থ।
- দূরীকৃত; বিতাড়িত (চিকিৎসা দ্বারা নিরাময় করা)।

• নিরাময় (বিশেষ্য):
- দূরীকরণ; বিতাড়ন (অসুস্থতা নিরাময়ের জন্য)।

• নিরাময়:
- শব্দ: তৎসম বা সংস্কৃত।
- সন্ধি বিচ্ছেদ: নিঃ + আময়।
- সমাস: বহুব্রীহি সমাস।

উৎস: অভিগম্য অভিধান; মাধ্যমিক বাংলা ব্যাকরণ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,০৪৭.
কোনটি 'পুনরায়' শব্দটির সন্ধি বিচ্ছেদ?
  1. পুন + রায়
  2. পুনঃ + আয়
  3. পুনঃ + রায়
  4. পুনর + আয়
সঠিক উত্তর:
পুনঃ + আয়
উত্তর
সঠিক উত্তর:
পুনঃ + আয়
ব্যাখ্যা
• 'পুনরায়' শব্দটির সন্ধি বিচ্ছেদ - পুনঃ + আয়

বিসর্গ ও ব্যঞ্জনের সন্ধি:
১. অ-কারের পরস্থিত স্-জাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্যধ্বনি কিংবা অন্তস্থ য, অন্তস্থ ব, র, ল, হ থাকলে অ-কার ও স্-জাত বিসর্গ উভয় স্থলে ও-কার হয়।
যেমন - তিরঃ + ধান = তিরোধান, মনঃ + রম মনোরম, মনঃ হর মনোহর, তপঃ + বন = তপোবন ইত্যাদি।

২. অ-কারের পরস্থিত র্-জাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্যধ্বনি কিংবা অন্তস্থ য, অন্তস্থ ব, র, ল, হ থাকলে বিসর্গ স্থানে 'র' হয়। যেমন -
- অন্তঃ + গত = অন্তর্গত,
- অন্তঃ + ধান = অন্তর্ধান,
- পুনঃ + আয় = পুনরায়,
- পুনঃ + উক্ত = পুনরুক্ত,
- অহঃ + অহ = অহরহ।
এরূপ - পুনর্জন্ম, পুনর্বার, প্রাতরুত্থান, অন্তর্ভুক্ত, পুনরপি, অন্তবর্তী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২,০৪৮.
ষোড়শ এর সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি?
  1. ক) ষো+অড়শ
  2. খ) ষো+অড়শ
  3. গ) ষট্+দশ
  4. ঘ) ষড়্+দশ
সঠিক উত্তর:
গ) ষট্+দশ
উত্তর
সঠিক উত্তর:
গ) ষট্+দশ
ব্যাখ্যা
- ষোড়শ হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি,  ষোড়শ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে- ষট্+দশ = ষোড়শ।

কিছু নিপাতনে সিদ্ধ সন্ধি হচ্ছে:
- পৎ+অঞ্জলি= পতঞ্জলি।
- এক্+দশ= একাদশ।
- তৎ+কর= তস্কর।
- গো+পদ= গোষ্পদ


উৎস:- বাংলা দ্বিতীয় পত্র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,০৪৯.
'অত্যন্ত' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. অতি + অন্ত্য 
  2. অতিঃ  + অন্ত
  3. অতি + অন্তঃ 
  4. অতি + অন্ত
সঠিক উত্তর:
অতি + অন্ত
উত্তর
সঠিক উত্তর:
অতি + অন্ত
ব্যাখ্যা

• স্বরসন্ধির নিয়ম:
- ই-কার কিংবা ঈ-কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বাঈ স্থানে 'য' বা য- ফলা হয়। য-ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়।
যেমন:
- ই + অ = য + অ;  অতি + অন্ত = অত্যন্ত।
- ই + আ = য + আ;  ইতি + আদি = ইত্যাদি।
- ই + উ = যু + উ;  অতি + উক্তি = অত্যুক্তি।
- ই + উ = যু + উ;  প্রতি + ঊষ = প্রত্যুষ।

এরূপ-প্রত্যহ, অত্যধিক, গত্যন্তর, প্রত্যাশা, প্রত্যাবর্তন, আদ্যন্ত, যদ্যপি, অভ্যুত্থান, অত্যাশ্চর্য, প্রত্যুপকার ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

২,০৫০.
নিচের কোন সন্ধি বিচ্ছেদ টি সঠিক?
  1. ক) মন + ঈষা
  2. খ) মনী + ইষা
  3. গ) মনস্ + ঈষা
  4. ঘ) মনঃ + ঈষা
সঠিক উত্তর:
গ) মনস্ + ঈষা
উত্তর
সঠিক উত্তর:
গ) মনস্ + ঈষা
ব্যাখ্যা

‘মনীষা' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ: 'মনস্ + ঈষা' 

• মনীষা একটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি।

নিপাতনে সিদ্ধ সন্ধি
কতগুলাে সন্ধি কোনাে নিয়মে সাধিত হয় না এমন সন্ধিকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

•নিচে কতগুলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ দেয়া হলো: 
- বন্ + পতি = বনস্পতি,
- ষট্ + দশ = ষােড়শ,
- বৃহৎ + পতি = বৃহস্পতি,
- মনস্ + ঈষা = মনীষা,
- এক + দশ = একাদশ।
- পর্ + পর = পরস্পর
- আ + চর্য = আশ্চর্য,
- গাে + পদ = গােষ্পদ,


উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
২,০৫১.
"প্রৌঢ়" শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. প্র + ঊঢ়
  2. প্রৌ + ঊঢ়
  3. প্রৈ + উঢ়
  4. প্রৈ + ঊঢ়
সঠিক উত্তর:
প্র + ঊঢ়
উত্তর
সঠিক উত্তর:
প্র + ঊঢ়
ব্যাখ্যা
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি:

যেমন:
- স্বৈর = স্ব + ঈর, 
- কুলটা = কুল + অটা, 
- অন্যান্য = অন্য + অন্য,
- প্রৌঢ় = প্র + ঊঢ় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,০৫২.
'আবির্ভাব' শব্দটি গঠিত হয়েছে-
  1. প্রত্যয় দ্বারা
  2. উপসর্গ দ্বারা
  3. সন্ধি দ্বারা
  4. বিভক্তি দ্বারা
সঠিক উত্তর:
সন্ধি দ্বারা
উত্তর
সঠিক উত্তর:
সন্ধি দ্বারা
ব্যাখ্যা
• 'আবির্ভাব' শব্দটি গঠিত হয়েছে- সন্ধি দ্বারা। 
------------ 
• 'আবির্ভাব' শব্দের অর্থ: 
- উদয়; প্রকাশ,
- অধিষ্ঠান; অবতরণ।
------------- 
• 'আবির্ভাব' এর সন্ধি বিচ্ছেদ আবিঃ+ভাব।  

• সন্ধির নিয়ম:
অ ও আ ভিন্ন অন্য স্বরের পর পরে বিসর্গ থাকলে এবং তার সঙ্গে অ, আ, বর্গীয় ঘােষ অল্পপ্রাণ ও ঘােষ মহাপ্রাণ নাসিক্যধ্বনি কিংবা য, র, ল, ব, হ-এর সন্ধি হলে বিসর্গ স্থানে ‘র’ হয়।
যেমন:
- দুঃ + যােগ = দুর্যোগ, 
- নিঃ + আকার = নিরাকার,
- আবিঃ+ভাব = আবির্ভাব, 
- আশীঃ + বাদ = আশীর্বাদ ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ), অষ্টম শ্রেণির বাংলা ব্যাকরণ।
২,০৫৩.
‘পুরস্কার’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) পুর+স্কার
  2. খ) পুরো+কারঃ
  3. গ) পুরঃ+কার
  4. ঘ) পুরঃ+স্কার
সঠিক উত্তর:
গ) পুরঃ+কার
উত্তর
সঠিক উত্তর:
গ) পুরঃ+কার
ব্যাখ্যা
• পুরঃ+কার = পুরস্কার। পুরস্কার বিসর্গ সন্ধি।

• পূর্বপদের শেষ ধ্বনি বিসর্গ হলে এবং পরপদের প্রথম ধ্বনি ব্যঞ্জন কিংবা স্বর হলে এ দুয়ের মধ্যে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে।
সংস্কৃত ভাষার নিয়মে সংস্কৃত শব্দের  শেষে ‘স্’ বা ‘র্’ থাকলে ‘স’ বা ‘র’ লোপ পেয়ে বিসর্গ হয়।
যেমন:
- র্-জাত বিসর্গ: নির্ >নিঃ; দুর্ >দুঃ; অন্তর্ >অন্তঃ ইত্যাদি।
- স্-জাত বিসর্গ: সরস্ >সর; মনস্ >মনঃ; পুরস্>পুরঃ ইত্যাদি।

কয়েকটি বিসর্গ সন্ধির উদাহরণ হলো:
নিঃ+চয় = নিশ্চয়
মনঃ+যোগ =মনোযোগ
পুরঃ+হিত = পুরোহিত
মনঃ+রম = মনোরম
ততঃ+অধিক = ততোধিক

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।