বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সন্ধি

মোট প্রশ্ন২,০৭৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সন্ধি

PrepBank · পাতা ২০ / ২১ · ১,৯০১২,০০০ / ২,০৭৪

১,৯০১.
নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?
  1. ক) পরি+ ঈক্ষা= পরীক্ষা
  2. খ) ভৌ+ উক= ভাবুক
  3. গ) অত+ এব= অতএব
  4. ঘ) উমা+ ঈশ= উমেশ
সঠিক উত্তর:
গ) অত+ এব= অতএব
উত্তর
সঠিক উত্তর:
গ) অত+ এব= অতএব
ব্যাখ্যা
অত+ এব= অতএব; সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়।

এর সঠিক সন্ধি- বিচ্ছেদ হবে: অতঃ + এব= অতএব।

নিয়ম: বিসর্গের পর অ ভিন্ন অন্য স্বর থাকলে সন্ধিতে পূর্ববর্তী বিসর্গ লোপ পায়। 
যেমন: শিরঃ + উপরি= শিরোপরি। 


উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
১,৯০২.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?
  1. শে + অন = শয়ন
  2. সম্ + কীর্ণ = সংকীর্ণ
  3. কুল + অটা = কুলটা
  4. নদী + অম্বু = নদ্যম্বু
সঠিক উত্তর:
কুল + অটা = কুলটা
উত্তর
সঠিক উত্তর:
কুল + অটা = কুলটা
ব্যাখ্যা
সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে

কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো:
- প্র + ঊঢ় = প্রৌঢ়
- কুল + অটা = কুলটা
- গো + অক্ষ = গবাক্ষ
- গো + অস্থি = গবাস্থি
- গো + ইন্দ্র = গবেন্দ্র

[উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
১,৯০৩.
'জমানো' শব্দটির সন্ধি বিচ্ছেদ-
  1. ক) জমান + ও
  2. খ) জমা + ন
  3. গ) জমা + নো
  4. ঘ) জমা + আনো
সঠিক উত্তর:
ঘ) জমা + আনো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জমা + আনো
ব্যাখ্যা
'জমানো' শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে -  জমা + আনো = জমানো।

জমানো/জমানো/ শব্দটি আরবি শব্দ ‘জমা’ থেকে এসছে।
অর্থ:
- সঞ্চয় বা সংগ্রহ করা (টাকা জমানো)।
- একত্র করা (লোক জমানো)।
- জমাট বা ঘনীভূত করা (বরফ জমানো)।
- সরগরম করা (আসর জমানো)।
- সংগৃহীত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অভিধান ও বাংলা একাডেমি ব্যাকরণ।
১,৯০৪.
শব্দ গঠন প্রক্রিয়া নয় কোনটি?
  1. ক) সন্ধি
  2. খ) উপসর্গ
  3. গ) প্রত্যয়
  4. ঘ) সমাস
সঠিক উত্তর:
ক) সন্ধি
উত্তর
সঠিক উত্তর:
ক) সন্ধি
ব্যাখ্যা
 বাংলা শব্দের গঠন বিবেচনা করলে দেখা যায় যে, মূলত তিনভাবে বাংলা শব্দ গঠিত হতে পারে।
এগুলাে হলাে :
- উপসর্গ যােগে,
- প্রত্যয় যােগে এবং
- যৌগিকীকরণ তথা সমাসের মাধ্যমে।

• মনে রাখা প্রয়ােজন যে, সন্ধির সাহায্যে শব্দ গঠনের প্রচলিত ধারণা যথাযথ নয়।
- সন্ধি মূলত একটি ধ্বনিতাত্ত্বিক প্রক্রিয়া যা শব্দস্তরে প্রযুক্ত হয়।
- অর্থাৎ, একটি শব্দ গঠনের পর যদি দেখা যায় যে, ওই শব্দে এমন কতগুলাে ধ্বনি পাশাপাশি বসেছে যাদের এক ধ্বনিতে পরিণত করা সম্ভব তাহলে সেখানে সন্ধি ঘটতে পারে।
- কিন্তু এটি যে বাধ্যতামূলক কোনাে বিষয়, তা কিন্তু নয়। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৯০৫.
'বিপৎসংকুল' এর সন্ধিবিচ্ছেদ - 
  1. বিপৎ্ + সংকুল
  2. বিপত + সংকুল
  3. বিপদ্ + সংকুল
  4. বিপদঃ + সংকুল
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বিপদ্ + সংকুল
উত্তর
সঠিক উত্তর:
বিপদ্ + সংকুল
ব্যাখ্যা
• সন্ধির নিয়ম:
দ্ ও ধ্ এর পরে 'স' থাকলে দ্ ও ধ্ স্থলে অল্পপ্রাণ ধ্বনি/ 'ৎ' হয়।
যেমন - 
বিপদ্ + সংকুল = বিপৎসংকুল৷
ধ্ > ত্— ক্ষুধ্ + পিপাসা = ক্ষুৎপিপাসা।
এরূপ হৃৎকম্প, তৎপর, তত্ত্ব, তৎসম ইত্যাদি৷

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ - নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৯০৬.
’গঙ্গোর্মি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. গঙ্গা + ঊর্মি
  2. গঙ্গা + উর্মি
  3. গঙা + উর্মি
  4. গঙ্গা + ওর্মি
সঠিক উত্তর:
গঙ্গা + ঊর্মি
উত্তর
সঠিক উত্তর:
গঙ্গা + ঊর্মি
ব্যাখ্যা

• স্বরসন্ধি: স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নাম স্বরসন্ধি।
• অ-কার কিংবা আ-কারের পর উ-কার কিংবা উ-কার থাকলে উভয়ে মিলে ও-কার হয়; ও-কার পূর্ববর্তী ব্যঞ্জনে যুক্ত হয়।
যেমন-
সূর্য + উদয় = সূর্যোদয়।
যথা + উচিত = যথোচিত।
গৃহ + ঊর্ধ্ব = গৃহোর্ধ্ব।
গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি।
এরূপ – নীলোৎপল, চলোর্মি, মহোৎসব, নবোঢ়া, ফলোদয়, যথোপযুক্ত, হিতোপদেশ, পরোপকার, প্রশ্নোত্তর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১,৯০৭.
নিচের কোনটি সঠিক?
  1. অতঃ + পর = অতপর
  2. মনঃ + ক্ষুণ্ণ = মনঃক্ষুণ্ণ
  3. বহিঃ + প্রকাশ = বহিপ্রকাশ
  4. নিঃ + সন্দেহ = নিসন্দেহ
সঠিক উত্তর:
মনঃ + ক্ষুণ্ণ = মনঃক্ষুণ্ণ
উত্তর
সঠিক উত্তর:
মনঃ + ক্ষুণ্ণ = মনঃক্ষুণ্ণ
ব্যাখ্যা

 পূর্বপদের অন্ত্য-বিসর্গের পর ক/দ/খ/প/ফ/র/শ/স্ থাকলে সন্ধিতে বিসর্গ অপরিবর্তিত বা অক্ষত থাকে।
যেমন
- অধঃ + ক্রম = অধঃক্রম,
- মনঃ কষ্ট = মনঃকষ্ট।
- অধঃ + ক্ষেপ = অধঃক্ষেপ,
- মনঃ + ক্ষুণ্ণ = মনঃক্ষুণ্ণ।
- অতঃ + পর = অতঃপর,
- বহিঃ + প্রকাশ = বহিঃপ্রকাশ।
- অন্তঃ + রাষ্ট্রীয় = অন্তঃরাষ্ট্রীয়।
- দুঃ + শাসন = দুঃশাসন,
- নিঃ + শেষ = নিঃশেষ।
- দুঃ+ স্বপ্ন = দুঃস্বপ্ন,
- নিঃ + সন্দেহ = নিঃসন্দেহ।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

১,৯০৮.
'দিগন্ত' শব্দটি কোন সন্ধিঘটিত নিয়মে গঠিত?
  1. ক) স্বরসন্ধি
  2. খ) ব্যঞ্জনসন্ধি
  3. গ) বিসর্গসন্ধি
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ব্যঞ্জনসন্ধি
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্যঞ্জনসন্ধি
ব্যাখ্যা
• ব্যঞ্জনসন্ধি:
স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।
ব্যঞ্জনসন্ধি সাধারণত চার নিয়মে হয়, 
১. স্বর+ব্যঞ্জন,
২. ব্যঞ্জন + স্বর,
৩. ব্যঞ্জন + ব্যঞ্জন,
৪. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি।

যেমন:
- কথা + ছলে = কথাচ্ছলে,
- উৎ + শৃঙ্খল = উচ্ছৃঙ্খল,
- দিক্ + অন্ত = দিগন্ত,
- পরি + ছেদ = পরিচ্ছেদ।

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণি।
১,৯০৯.
কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি?
  1. ক) উৎ+ছেদ = উচ্ছেদ
  2. খ) সম+সার = সংসার
  3. গ) পুরঃ+কার = পুরস্কার
  4. ঘ) বৃহৎ+পতি = বৃহস্পতি
সঠিক উত্তর:
ঘ) বৃহৎ+পতি = বৃহস্পতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বৃহৎ+পতি = বৃহস্পতি
ব্যাখ্যা
বৃহৎ+পতি = বৃহস্পতি - নিপাতনে সিদ্ধ সন্ধি।

কতগুলাে সন্ধি কোনাে নিয়মে সাধিত হয় না এমন সন্ধিকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
যেমন:
- পর্ + পর = পরস্পর,
- আ + চর্য = আশ্চর্য,
- গাে + পদ = গােষ্পদ,
- বন্ + পতি = বনস্পতি,
- ষট্ + দশ = ষােড়শ,
- বৃহৎ + পতি = বৃহস্পতি,
- মনস্ + ঈষা = মনীষা,
- এক + দশ = একাদশ।

এগুলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১,৯১০.
"মহোর্ধ্ব" শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. মহঃ + ঊর্ধ্ব
  2. মহা + ঊর্ধ্ব
  3. মহো + উর্ধ্ব
  4. মহঃ + উর্ধ্ব
সঠিক উত্তর:
মহা + ঊর্ধ্ব
উত্তর
সঠিক উত্তর:
মহা + ঊর্ধ্ব
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
• প্রথম পদের শেষের অ-ধ্বনি বা আ-ধ্বনির সঙ্গে দ্বিতীয় পদের প্রথম হ্রষ-উ ধ্বনি বা দীর্ঘ-ঊ ধ্বনির যোগে ও-ধ্বনি হয়। বানানে তা ও- কারের রূপ নিয়ে আগের বর্ণে যুক্ত হয়।
যেমন:
- সর্ব + উচ্চ = সর্বোচ্চ,
- নব + উঢ়া= নবোঢ়া,
- সর্ব + ঊর্ধ্ব = সর্বোর্ধ্ব,
- যথা + উচিত = যথোচিত,
- গঙ্গা + উর্মি = গঙ্গোর্মি,
- মহা + উর্মি= মহোর্মি,
- মহা + ঊর্ধ্ব = মহোর্ধ্ব ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৯১১.
স-জাত বিসর্গ সন্ধির উদাহরণ কোনটি
  1. ক) নিরাকার
  2. খ) আশীর্বাদ
  3. গ) দুর্যোগ
  4. ঘ) নমস্কার
সঠিক উত্তর:
ঘ) নমস্কার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নমস্কার
ব্যাখ্যা

বিসর্গসন্ধি ও ব্যঞ্জনসন্ধির সম্পর্কঃ

সংস্কৃত নিয়ম অনুযায়ী শব্দ বা পদের শেষে ‘র্’ বা ‘স্’ থাকলে তাদের বদলে ‘ঃ’ বা অঘোষ ‘হ’ উচ্চারিত হয়।
এর উপর ভিত্তি করে বিসর্গকে ২ভাগে ভাগ করা হয়েছে-

র-জাত বিসর্গঃ ‘র্’ ধ্বনির জায়গায় যে বিসর্গ হয়, তাকে র-জাত বিসর্গ বলে।
যেমন : অন্তর- অন্তঃ, প্রাতর- প্রাতঃ, পুনর- পুনঃ, ইত্যাদি।

স-জাত বিসর্গঃ ‘স্’ ধ্বনির জায়গায় যে বিসর্গ হয়, তাকে স-জাত বিসর্গ বলে।
যেমন : নমস- নমঃ, পুরস- পুরঃ, শিরস- শিরঃ, ইত্যাদি।
নমঃ + কার = নমস্কার।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম - দশম শ্রেণী)

১,৯১২.
স্বরসন্ধির নিয়ম সাধিত শব্দ কোনটি?
  1. দ্রাবক
  2. প্রাগুক্ত
  3. ষড়ঋতু
  4. মৃদঙ্গ
সঠিক উত্তর:
দ্রাবক
উত্তর
সঠিক উত্তর:
দ্রাবক
ব্যাখ্যা

• স্বরসন্ধির নিয়ম:
স্বরবর্ণ পরে থাকলে এ-ধ্বনির জায়গায় অয়্‌, ঐ-ধ্বনির জায়গায় আয়, ও-ধ্বনির জায়গায় অব্ এবং ঔ-ধ্বনির জায়গায় আব্‌ হয়। পরবর্তী স্বরধ্বনি বানানে সন্ধিজাত য়, ব্‌ কিংবা র্-এর সঙ্গে যুক্ত হয়।

যেমন:
শে + অন = শয়ন,
নে+ অন = নয়ন,
নৈ + অক = নায়ক,
গৈ + অক = গায়ক,
ভো + অন = ভবন,
পো + অন = পবন,
পৌ + অক = পাবক,
ভৌ + উক = ভাবুক,
নৌ + ইক = নাবিক,
দ্রৌ + অক = দ্রাবক ইত্যাদি।

অন্যদিকে, 
ব্যঞ্জন + স্বর = ব্যঞ্জন সন্ধির নিয়ম সাধিত শব্দ-
• প্রাক্ + উক্ত = প্রাগুক্ত,
• ষট্ + ঋতু = ষড়ঋতু,
• মৃৎ + অঙ্গ = মৃদঙ্গ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৯১৩.
'অতীত' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. অতী + ইত 
  2. অতি + ঈত
  3. অতি + ইত
  4. অত + ঈত
সঠিক উত্তর:
অতি + ইত
উত্তর
সঠিক উত্তর:
অতি + ইত
ব্যাখ্যা

• স্বরসন্ধির নিয়ম:
ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়। দীর্ঘ ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
যেমন: 
- সুধী + ইন্দ্র = সুধীন্দ্র,
- পরি + ঈক্ষা = পরীক্ষা,
- সতী + ইন্দ্র = সতীন্দ্র,
- অতি + ইত = অতীত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১,৯১৪.
নিচের কোন সন্ধি বিচ্ছেদটি অশুদ্ধ?
  1. হত + আশ = হতাশ
  2. যথা + অযথ = যথাযথ
  3. নব + অন্ন = নবান্ন
  4. মহা + আর্ঘ = মহার্ঘ
সঠিক উত্তর:
মহা + আর্ঘ = মহার্ঘ
উত্তর
সঠিক উত্তর:
মহা + আর্ঘ = মহার্ঘ
ব্যাখ্যা
⇒ স্বরসন্ধির নিয়ম:
অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয় এবং এই আ-কার পূর্ব বর্ণের সঙ্গে যুক্ত হয়।

⇒ সূত্র: অ + অ = আ:
• নব + অন্ন = নবান্ন;
• স্ব + অধীন = স্বাধীন;
• প্রাণ + অধিক = প্রাণাধিক;
• হত + আশ = হতাশ;
• সূর্য + অস্ত = সূর্যাস্ত।

⇒ সূত্র: আ + অ = আ:
• আশা + অতীত = আশাতীত;
• মহা + অর্ঘ = মহার্ঘ;
• ত্বরা + অন্বিত = ত্বরান্বিত;
• যথা + অযথ = যথাযথ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৯১৫.
'গিরীন্দ্র' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. গিরি + ঈন্দ্র
  2. গিরি + ইন্দ্র
  3. গিরী + ইন্দ্র
  4. গির্‌ + ইন্দ্র
সঠিক উত্তর:
গিরি + ইন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
গিরি + ইন্দ্র
ব্যাখ্যা
• 'গিরীন্দ্র' শব্দের সন্ধি বিচ্ছেদ - গিরি + ইন্দ্র।
-------------- 

• সন্ধির নিয়ম: 
ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়। দীর্ঘ ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
যেমন -
→ ই + ই = ঈ; অতি + ইত = অতীত।
→ ই + ঈ = ঈ; পরি + ঈক্ষা = পরীক্ষা।
→ ঈ + ই = ঈ; সতী + ইন্দ্র = সতীন্দ্র।
→ ঈ + ঈ = ঈ; সতী + ঈশ = সতীশ।

এরূপ,
- গিরীন্দ্র, ক্ষিতীশ, মহীন্দ্র, শ্রীশ, পৃথ্বীশ, অতীব, প্রতীক্ষা, প্রতীত, রবীন্দ্র, দিল্লীশ্বর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১,৯১৬.
'মুখচ্ছবি' কোন নিয়মে ব্যঞ্জনসন্ধি?
  1. ব্যঞ্জন + ব্যঞ্জন
  2. ব্যঞ্জন + স্বর
  3. স্বর + স্বর
  4. স্বর + ব্যঞ্জন
সঠিক উত্তর:
স্বর + ব্যঞ্জন
উত্তর
সঠিক উত্তর:
স্বর + ব্যঞ্জন
ব্যাখ্যা
ব্যঞ্জনসন্ধি:
- স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে।
- এদিক থেকে ব্যঞ্জন সন্ধিকে তিন ভাগে ভাগ করা যায়।
যথা -
১. ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি,
২. স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি,
৩. ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি।

• স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি:
স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জনধ্বনিটি দ্বিত্ব (চ্ছ) হয়।
যথা-
অ + ছ = চ্ছ; মুখ + ছবি = মুখচ্ছবি।
আ + ছ = চ্ছ; কথা + ছলে = কথাচ্ছলে।
ই + ছ = চ্ছ; পরি + ছদ = পরিচ্ছদ।
এরূপ - একচ্ছত্র, বিচ্ছেদ, পরিচ্ছেদ, বিচ্ছিন্ন, অঙ্গচ্ছেদ, আলোকচ্ছটা, প্রতিচ্ছবি, প্রচ্ছদ, আচ্ছাদন, বৃক্ষচ্ছায়া, স্বচ্ছন্দে, অনুচ্ছেদ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৯১৭.
নিচের কোনটি বিসর্গ সন্ধিযোগে গঠিত শব্দ?
  1. নরাধম
  2. যথার্থ
  3. ফনীন্দ্র
  4. অন্তর্গত
সঠিক উত্তর:
অন্তর্গত
উত্তর
সঠিক উত্তর:
অন্তর্গত
ব্যাখ্যা
• বিসর্গ সন্ধি: বিসর্গের সাথে স্বর বা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গ সন্ধি দুই ভাগে বিভক্ত যথা-
 ১. র্-জাত বিসর্গ।
 ২. স্-জাত বিসর্গ।

• সংস্কৃত ভাষার নিয়মে সংস্কৃত শব্দের শেষে ‘সৃ’ বা ‘র্’ থাকলে ‘স’ বা ‘র’ লোপ পেয়ে বিসর্গ সন্ধি হয়।
যেমন:
• র্-জাত বিসর্গ: নির্>নিঃ; দুর্>দুঃ, অন্তর্>অন্তঃ ইত্যাদি।
• স্-জাত বিসর্গ: সরস্>সরঃ; মনস্>মনঃ; পুরস্>পুরঃ ইত্যাদি।

• বিসর্গ সন্ধির বৈশিষ্ট্য হলো সন্ধির ফলে র্-জাত বিসর্গের ‘র’ এবং স্-জাত বিসর্গের ‘স’ অনেক ক্ষেত্রে লোপ পেয়ে আবার ‘র’ এবং ‘স’ ফিরে আসে।
- র্-জাত বিসর্গ সন্ধি হলো: অন্তঃ + গত = অন্তর্গত।
- স্-জাত বিসর্গ সন্ধি হলো: মনঃ + কাম + মনস্কাম।

অন্যদিকে,
• স্বরসন্ধির সাথে স্বরসন্ধির মিলনের নাম স্বরসন্ধি। স্বরসন্ধিযোগে গঠিত শব্দ
- অ + অ = আ;  নর+অধম = নরাধম।
- আ + অ = আ;  যথা+অর্থ = যথার্থ।
- ঈ + ই = ঈ; ফনী + ইন্দ্র = ফনীন্দ্র।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৯১৮.
‘আ + ঈ = এ’ নিয়মে গঠিত শব্দ কোনটি?
  1. মহেশ
  2. শুভেচ্ছা
  3. যথেষ্ট
  4. পরমেশ
সঠিক উত্তর:
মহেশ
উত্তর
সঠিক উত্তর:
মহেশ
ব্যাখ্যা
• অ-কার কিংবা আ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয় মিলে এ-কার হয়; এ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন: 
অ + ই = এ; শুভ + ইচ্ছা = শুভেচ্ছা।
আ + ই = এ; যথা + ইষ্ট = যথেষ্ট। 
অ + ঈ = এ; পরম + ঈশ= পরমেশ।
আ + ঈ = এ; মহা + ঈশ = মহেশ।  

এরূপ- পূর্ণেন্দু, রমেশ. নরেন্দ্র, নরেশ, স্বেচ্ছা, শ্রবণেন্দ্রিয় ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৯১৯.
তৎসম শব্দের স্বরসন্ধি কয় প্রকার?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
ক) ২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২
ব্যাখ্যা
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নাম স্বরসন্ধি।
স্বরসন্ধি আবার দুই প্রকারের হয়ে থাকে।
যথা : ১. বহিঃসন্ধি ও ২. অন্তঃসন্ধি

উৎস : নবম—দশম শ্রেণির নতুন ব্যাকরণ বই, বাংলা একাডেমির ব্যাকরণ ও হায়াৎ মামুদের ভাষা—শিক্ষা।
১,৯২০.
“সদ্যোজাত” শব্দটি কিভাবে গঠিত হয়েছে?
  1. ক) সৎ + জাত
  2. খ) সদ্যো + জাত
  3. গ) সদ্যঃ + জাত
  4. ঘ) সদ্য + জাত
সঠিক উত্তর:
গ) সদ্যঃ + জাত
উত্তর
সঠিক উত্তর:
গ) সদ্যঃ + জাত
ব্যাখ্যা
অ-কারের পরস্থিত স-জাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্য ধ্বনি কিংবা অন্তঃস্থ য, অন্তঃস্থ ব, র, ল, হ থাকলে অ-কার ও স-জাত বিসর্গ স্থলে ও-কার হয়।
যেমন-
সদ্যঃ + জাত = সদ্যোজাত,
তিরঃ + ধান = তিরোধান,
মনঃ‌ + রম = মনোরম,
মনঃ + হর = মনোহর,
তপঃ + বন = তপোবন ইত্যাদি।
উৎসঃ‌ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১,৯২১.
'পাবক' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. পা + অক
  2. পাব + অক
  3. পৌ + অক
  4. পাব + ওক
সঠিক উত্তর:
পৌ + অক
উত্তর
সঠিক উত্তর:
পৌ + অক
ব্যাখ্যা
• স্বরসন্ধির নিয়ম:
এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়।
যেমন:
• ঔ + উ = আব্‌ + উ; ভৌ + উক = ভাবুক।
• ও + ই = অব্‌ + ই; পো + ইত্র = পবিত্র।
• ঔ + অ = আব্ + অ; পৌ + অক = পাবক।
• ও + আ = অব্ + আ; গো + আদি = গবাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮-সংস্করণ)।
১,৯২২.
"উন্নীত" শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. উ + নীত
  2. উদ্‌ + নীত
  3. উৎ + নীত
  4. উঃ + নীত
সঠিক উত্তর:
উৎ + নীত
উত্তর
সঠিক উত্তর:
উৎ + নীত
ব্যাখ্যা

সন্ধির নিয়ম:
- আগে ৎ বা দ্‌ এবং ন্‌ / ম্‌ থাকলে ৎ বা দ্‌ স্থানে 'ন্‌' হয়, এবং পরের ন-এর সঙ্গে মিলে 'ন্ন' কিংবা ম-এর সঙ্গে মিলে 'ন্ম' হয়। কিন্তু, ৎ / দ্-এর পর ল্ থাকলে ৎ / দ্ সন্ধিতে 'ল্‌' হয় এবং ল্ পরের ল-এর সঙ্গে মিলে 'ল্ল' হয়।

যেমন:
- উৎ + নীত = উন্নীত,
- ক্ষুধ্‌ + নিবৃত্তি = ক্ষুন্নিবৃত্তি,
- তদ্‌ + মাত্র = তন্মাত্র,
- উৎ + লাস = উল্লাস।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৯২৩.
'সার + অঙ্গ = সারঙ্গ' - এটি কোন সন্ধির উদাহরণ?
  1. স্বরসন্ধি
  2. বিসর্গ সন্ধি
  3. ব্যঞ্জনসন্ধি
  4. নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর:
নিপাতনে সিদ্ধ সন্ধি
উত্তর
সঠিক উত্তর:
নিপাতনে সিদ্ধ সন্ধি
ব্যাখ্যা

নিপাতনে সিদ্ধ সন্ধি:
- সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

যেমন:
- সার + অঙ্গ = সারঙ্গ,
- গো + অক্ষ = গবাক্ষ,
- প্র + এষণ = প্রেষণ,
- কুল + অটা = কুলটা,
- পর + পর = পরস্পর ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১,৯২৪.
"পরমেশ" শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ -
  1. পরম + ঈশ
  2. পরম + ইশ
  3. পরমঃ + ঈশ
  4. পরম + এশ
সঠিক উত্তর:
পরম + ঈশ
উত্তর
সঠিক উত্তর:
পরম + ঈশ
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
- অ-কার কিংবা আ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে এ-কার হয়; এ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।

যেমন:
→ শুভ + ইচ্ছা = শুভেচ্ছা, 
→ যথা + ইষ্ট = যথেষ্ট, 
পরম + ঈশ = পরমেশ
→ মহা + ঈশ = মহেশ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৯২৫.
সন্ধি বিচ্ছেদ করুন: তৃষ্ণার্ত
  1. তৃষ্ণা + অর্ত
  2. তৃষ্ণা + আর্ত
  3. তৃষ্ণা + ঋত
  4. তৃষ্ণা + রিত
সঠিক উত্তর:
তৃষ্ণা + ঋত
উত্তর
সঠিক উত্তর:
তৃষ্ণা + ঋত
ব্যাখ্যা
স্বরসন্ধি:
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নাম স্বরসন্ধি।

• অ-কার কিংবা আ-কারের পর 'ঋত'-শব্দ থাকলে (অ, আ+ঋ) উভয় মিলে 'আর' হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ ও পরবর্তী বর্ণে রেফ লেখা হয়।
যেমন -
- অ + ঋ = আর ⇒ শীত + ঋত = শীতার্ত।
- আ + ঋ = আর ⇒ তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত
এরূপ - ভয়ার্ত, ক্ষুধার্ত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৯২৬.
‘মহর্ষি’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
  1. মহা + ঋষি
  2. মহ + ঋষি
  3. মহা + র্ষি
  4. মহর্ষ + ঋ
সঠিক উত্তর:
মহা + ঋষি
উত্তর
সঠিক উত্তর:
মহা + ঋষি
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) মহা + ঋষি

স্বরসন্ধির ক্ষেত্রে, 
- অ-কার কিংবা আ-কারের পর ঋ-কার থাকলে উভয়ে মিলে 'অর' হয় এবং তা রেফ (') রূপে পরবর্তী বর্ণের সাথে লেখা হয়।
- উদাহরণ:
  অ + ঋ = অর্ → দেব + ঋষি = দেবর্ষি
  আ + ঋ = অর্ → মহা + ঋষি = মহর্ষি
- এরূপ: অধমর্ণ, উত্তমর্ণ, সপ্তর্ষি, রাজর্ষি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি (২০১৯ সালের সংস্করণ)।

১,৯২৭.
কোন সন্ধিগুলো কোনো নিয়ম অনুসারে হয় না?
  1. বিসর্গসন্ধি
  2. নিপাতনে সিদ্ধ
  3. ব্যঞ্জনসন্ধি
  4. স্বরসন্ধি
সঠিক উত্তর:
নিপাতনে সিদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
নিপাতনে সিদ্ধ
ব্যাখ্যা
• নিপাতনে সিদ্ধ সন্ধি:
- কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

- ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারেই যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না।
- অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রমকে বৈধতা দেয়ার নাম নিপাতনে সিদ্ধ।

• কয়েকটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ-
- আশ্চর্য = আ + চর্য,
- ষোড়শ = ষট্‌ + দশ,
- পতঞ্জলি = পতৎ + অঞ্জলি,
- একাদশ = এক + দশ,
- বৃহস্পতি = বৃহৎ + পতি,
- গোষ্পদ = গো + পদ ,
- বনস্পতি = বন্‌ + পতি,
- পরস্পর = পর্‌ + পর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৯২৮.
'অত্যুক্তি' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. অত + উক্তি
  2. অতি + ঊক্তি
  3. অতঃ + উক্তি
  4. অতি + উক্তি
সঠিক উত্তর:
অতি + উক্তি
উত্তর
সঠিক উত্তর:
অতি + উক্তি
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
• ই-কার কিংবা ঈ-কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' বা য(্য) ফলা হয়। য-ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়।

যেমন -
- অতি + অন্ত = অত্যন্ত, 
- ইতি + আদি = ইত্যাদি, 
- অতি + উক্তি = অত্যুক্তি, 
- প্রতি + ঊষ = প্রত্যূষ, 
- মসী + আধার = মস্যাধার, 
- প্রতি + এক = প্রত্যেক, 
- নদী + অম্বু = নদ্যম্বু। 
এরূপ - প্রত্যহ, অত্যধিক, গত্যন্তর, প্রত্যাশা, প্রত্যাবর্তন, আদ্যন্ত, যদ্যপি, অভ্যুত্থান, অত্যাশ্চর্য, প্রত্যুপকার ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৯২৯.
‘অন্বিত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ -
  1. অনু + বিত
  2. অনু + ইত
  3. ওনু + ইত
  4. অনু + নিত
সঠিক উত্তর:
অনু + ইত
উত্তর
সঠিক উত্তর:
অনু + ইত
ব্যাখ্যা
• উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার কিংবা ঊ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ স্থানে ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়।

যেমন-
- অনু + এষণ = অন্বেষণ,
- সু + অল্প = স্বল্প
- তনু + ঈ = তন্বী,
- অনু + ইত = অন্বিত,
- সু + আগত = স্বাগত,
- পশু + অধম = পশ্বধম ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৯৩০.
‘বৃষ্টি' এর সন্ধি
  1. ক) বৃষ + তি
  2. খ) বৃষ + টি
  3. গ) বৃষ + চী
  4. ঘ) বৃস + তি
সঠিক উত্তর:
ক) বৃষ + তি
উত্তর
সঠিক উত্তর:
ক) বৃষ + তি
ব্যাখ্যা
• বৃষ্টি শব্দের সন্ধি বিচ্ছেদ:  বৃষ্‌ + তি = বৃষ্টি

সূত্র: ষ্‌ এর পরে ত্‌ বা থ্‌ থাকলে ত্‌ ও থ্‌ স্থানে যথাক্রমে ট ও ঠ হয়।
যেমন-
কৃষ্টি - কৃষ্‌ + তি
ষষ্ঠ - ষষ্‌ + থ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।
১,৯৩১.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
  1. ক) গোষ্পদ
  2. খ) অতীন্দ্রিয়
  3. গ) মহর্ষি
  4. ঘ) গবাদি
সঠিক উত্তর:
ক) গোষ্পদ
উত্তর
সঠিক উত্তর:
ক) গোষ্পদ
ব্যাখ্যা
• পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
• কিছু স্বরসন্ধি ও কিছু ব্যঞ্জনসন্ধি কোনো সূত্র বা নিয়ম অনুসরণ করে না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

নিপাতনে সিদ্ধ কিছু স্বরসন্ধি হলো:
কুল+অটা = কুলটা
গো+অক্ষ = গবাক্ষ ইত্যাদি।

নিপাতনে সিদ্ধ কিছু ব্যঞ্জনসন্ধি হলো:
গো+পদ = গোষ্পদ
এক+দশ = একাদশ
বৃহৎ+পতি = বৃহস্পতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১,৯৩২.
'উল্লাস' কোন নিয়মে ব্যঞ্জনসন্ধি?
  1. ক) স্বর+ ব্যঞ্জন
  2. খ) ব্যঞ্জন+ ব্যঞ্জন
  3. গ) স্বর + ব্যঞ্জন
  4. ঘ) নিপাতনে সিদ্ধ
সঠিক উত্তর:
খ) ব্যঞ্জন+ ব্যঞ্জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্যঞ্জন+ ব্যঞ্জন
ব্যাখ্যা
'উল্লাস' ব্যঞ্জন+ ব্যঞ্জন এ ব্যঞ্জনসন্ধি।

• স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।

ব্যঞ্জনসন্ধিতে একটি ধ্বনির প্রভাবে পার্শ্ববর্তী ধ্বনি পরিবর্তিত হয়ে যায়।
যেমন –
চলৎ+চিত্র = চলচ্চিত্র (এখানে চ-এর প্রভাবে ত হয়েছে চ)
বিপদ্+জনক = বিপজ্জনক (এখানে জ-এর প্রভাবে দ হয়েছে জ)
উৎ+লাস = উল্লাস (এখানে ল-এর প্রভাবে ত হয়েছে ল)
বাক্+দান = বাগ্দান (এখানে ঘোষধ্বনি দ-এর প্রভাবে ক হয়েছে গ)
তৎ+মধ্যে = তন্মধ্যে (এখানে নাসিক্য ধ্বনি ম-এর প্রভাবে ত হয়েছে ন)
শম্+কা = শঙ্কা (এখানে কণ্ঠ্যধ্বনি ক-এর প্রভাবে ম হয়েছে ঙ)
সম্+চয় = সঞ্চয় (এখানে তালব্যধ্বনি চ-এর প্রভাবে ম হয়েছে ঞ)
সম্+তাপ = সন্তাপ (এখানে দন্ত্যধ্বনি ত-এর প্রভাবে ম হয়েছে ন)
সম্+মান = সম্মান (এখানে ওষ্ঠ্যধ্বনি ম-এর প্রভাবে ম অপরিবর্তিত রয়েছে
ষষ্+থ = ষষ্ঠ (এখানে মূর্ধন্যধ্বনি ষ-এর প্রভাবে থ হয়েছে ঠ)।

• কিছু ব্যঞ্জনসন্ধি নিয়ম ছাড়া হয়, সেগুলোকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি বলে। যেমন – গো+পদ = গোষ্পদ, এক+দশ = একাদশ, বৃহৎ+পতি = বৃহস্পতি ইত্যাদি।
১,৯৩৩.
‘বরঞ্চ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) বরন + চয়
  2. খ) বরন + চ
  3. গ) বরম্‌ + চ
  4. ঘ) বরং + চ
সঠিক উত্তর:
গ) বরম্‌ + চ
উত্তর
সঠিক উত্তর:
গ) বরম্‌ + চ
ব্যাখ্যা

বরঞ্চ (বরোন্‌চ):
সঠিক সন্ধি বিচ্ছেদ - বরম্‌ + চ
শব্দটি সংস্কৃত ভাষা থেকে বাংলায় আগত।
শব্দটির অর্থ - বরং।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৯৩৪.
'স্বায়ত্ত' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. স্বা + আয়ত্ত
  2. স্ব + আয়ত্ত
  3. সব্‌ + আয়ত্ত
  4. স্‌ + আয়ত্ত
সঠিক উত্তর:
স্ব + আয়ত্ত
উত্তর
সঠিক উত্তর:
স্ব + আয়ত্ত
ব্যাখ্যা
• স্বরসন্ধির নিয়ম:
প্রথম পদের শেষের অ-ধ্বনি বা আ-ধ্বনির সঙ্গে দ্বিতীয় পদের প্রথম অ-ধ্বনি বা আ-ধ্বনির যোগে আ-ধ্বনি হয়। বানানে তা আ-কার রূপে আগের বর্ণে যুক্ত হয়।
যেমন:
- নব + অন = নবান্ন;
- স্ব + অধীন = স্বাধীন;
- সর্বস্ব + অন্ত = সর্বস্বান্ত;
- সূর্য + অস্ত = সূর্যাস্ত;
- সিংহ + আসন = সিংহাসন;
- হত + আশ = হতাশ,
- স্ব + আয়ত্ত = স্বায়ত্ত ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৯৩৫.
সন্ধি ও সমাসের সম্পর্ক সম্পর্কে সঠিক বক্তব্য কোনটি?
  1. সব সমাসবদ্ধ পদই সন্ধিবদ্ধ
  2. সন্ধিবদ্ধ পদ সমাসবদ্ধ নাও হতে পারে
  3. সন্ধি ও সমাস পরস্পর সম্পূর্ণ অসংযুক্ত
  4. সন্ধিবদ্ধ পদ মানেই সমাসবদ্ধ পদ
সঠিক উত্তর:
সন্ধিবদ্ধ পদ মানেই সমাসবদ্ধ পদ
উত্তর
সঠিক উত্তর:
সন্ধিবদ্ধ পদ মানেই সমাসবদ্ধ পদ
ব্যাখ্যা

সন্ধি ও সমাসের পার্থক্য:
- সন্ধি ও সমাস—উভয়ই শব্দগঠনের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলেও এদের প্রকৃতি ও উদ্দেশ্যে মৌলিক পার্থক্য রয়েছে।

১) সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্ব শাখায় আলোচিত হয়, কারণ এতে মূলত ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন ঘটে। 
- অন্যদিকে, সমাস আলোচিত হয় শব্দতত্ত্বে, কারণ এতে ধ্বনির নয়, বরং পদের মিলন ঘটে।

২) সন্ধির প্রধান উদ্দেশ্য হলো উচ্চারণকে সহজ করা এবং ভাষায় ধ্বনিগত মাধুর্য সৃষ্টি করা। ফলে সন্ধিতে শব্দের অর্থের চেয়ে ধ্বনির পরিবর্তনই মুখ্য হয়ে ওঠে।
- সমাসের মূল উদ্দেশ্য হলো বাক্যে ব্যবহৃত শব্দকে সংক্ষেপ করা—অর্থাৎ পরস্পর অর্থসঙ্গত একাধিক পদকে একপদে রূপান্তর করা। এতে ভাষা সংক্ষিপ্ত ও অর্থবহ হয়।

৩) আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য হলো—
- সন্ধিবদ্ধ পদ সবসময়ই সমাসবদ্ধ পদ হিসেবে বিবেচিত হয়, কারণ সেখানে ধ্বনির মিলনের পাশাপাশি অর্থগত সংযোগও থাকতে পারে।
- কিন্তু সমাসবদ্ধ পদ সব সময় সন্ধিবদ্ধ নাও হতে পারে; অনেক ক্ষেত্রে কোনো ধ্বনিগত পরিবর্তন ছাড়াই কেবল পদের সংযোগে সমাস গঠিত হয়।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

১,৯৩৬.
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি কোনটি?
  1. ক) চলচ্চিত্র
  2. খ) সঞ্চয়
  3. গ) বৃহস্পতি
  4. ঘ) শুভেচ্ছা
সঠিক উত্তর:
গ) বৃহস্পতি
উত্তর
সঠিক উত্তর:
গ) বৃহস্পতি
ব্যাখ্যা
• ব্যঞ্জন সন্ধি: 
- স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জন সন্ধি বলে।

• নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি: 
- কিছু ব্যঞ্জন সন্ধি নিয়ম ছাড়া হয়, সেগুলোকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলে।
যেমন:
গো +পদ = গোষ্পদ।
বৃহৎ+পতি = বৃহস্পতি।
এক+দশ = একাদশ। 

• ব্যঞ্জনসন্ধিতে একটি ধ্বনির প্রভাবে পার্শ্ববর্তী ধ্বনি পরিবর্তিত হয়ে যায়।
যেমন- 
চলৎ + চিত্র = চলচ্চিত্র;  (এখানে চ- এর প্রভাবে ত হয়েছে চ)। 
সম্‌ + চয় = সঞ্চয়; (এখানে তালব্যধ্বনি চ- এর প্রভাবে 'ম' হয়েছে 'ঞ')। 

• অ/আ + ই/ঈ = এ। সূত্রযোগে সন্ধি বিচ্ছেদ ঘটেছে 'শুভেচ্ছা' শব্দে। 
যেমন – শুভ + ইচ্ছা = শুভেচ্ছা। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১,৯৩৭.
'উদ্‌ঘাটন' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ-
  1. উদঃ + ঘাটন
  2. উৎ + ঘাটন
  3. উদ + ঘাটন
  4. উৎ + ঘটন
সঠিক উত্তর:
উৎ + ঘাটন
উত্তর
সঠিক উত্তর:
উৎ + ঘাটন
ব্যাখ্যা
• সঠিক সন্ধি বিচ্ছেদ - উৎ + ঘাটন = উদ্‌ঘাটন।

• সন্ধির নিয়ম: 
- ব্যঞ্জন ধ্বনিসমূহের যে কোনো বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পর যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ধ্বনি কিংবা ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি, (য > জ), ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ ধ্বনি (ব), ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি (র) কিংবা ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি (ব) থাকলে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ঘোষ অল্পপ্রাণরূপে উচ্চারিত হয়।
যথা:
- বাক্ + দান = বাগদান,
- ষট্ + যন্ত্ৰ ষড়যন্ত্র,
- উৎ + ঘাটন = উদ্‌ঘাটন,
- উৎ + যোগ = উদ্যোগ,
- উৎ + বন্ধন = উদ্বন্ধন,
- তৎ + রূপ = তদ্রুপ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৮ সংস্করণ)।
১,৯৩৮.
শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ষৎ + নবতি = ষণ্ণবতি
  2. তৎ + নিষ্ঠ = তন্নিষ্ঠ
  3. এতদ্ + ঢক্কা = এতড্‌ঢক্কা
  4. চিন্‌ + ময় = চিন্ময়
সঠিক উত্তর:
এতদ্ + ঢক্কা = এতড্‌ঢক্কা
উত্তর
সঠিক উত্তর:
এতদ্ + ঢক্কা = এতড্‌ঢক্কা
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
• ত্ [ৎ] কিংবা দ্-এর পরে ড্ কিংবা ঢ্‌ থাকলে ত্ বা দ্‌ স্থানে ড্‌ হয়।

যেমন:
- এতদ্ + ঢক্কা = এতড্‌ঢক্কা,
- উৎ + ডীয়মান = উড্ডীয়মান,
- উৎ + ডীন = উড্ডীন।

অন্যদিকে,
অশুদ্ধ সন্ধিবিচ্ছেদের শুদ্ধরূপ:
- ষট্ + নবতি = ষণ্ণবতি,
- চিৎ + ময় = চিন্ময়,
- তদ্ + নিষ্ঠ = তন্নিষ্ঠ।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৯৩৯.
নিচের কোনটি অশুদ্ধ?
  1. চতুঃ + পদ = চতুষ্পদ
  2. অন্তঃ + রাষ্ট্রীয় = অন্তরাষ্ট্রীয়
  3. অতঃ + পর = অতঃপর
  4. বহিঃ + প্রকাশ = বহিঃপ্রকাশ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অন্তঃ + রাষ্ট্রীয় = অন্তরাষ্ট্রীয়
উত্তর
সঠিক উত্তর:
অন্তঃ + রাষ্ট্রীয় = অন্তরাষ্ট্রীয়
ব্যাখ্যা

• সঠিক সন্ধিবিচ্ছেদ: অন্তঃ + রাষ্ট্রীয় = অন্তঃরাষ্ট্রীয়।
• পূর্বপদের অন্ত্য-বিসর্গের পর ক/দ/খ/প/ফ/র/শ/স্ থাকলে সন্ধিতে বিসর্গ অপরিবর্তিত বা অক্ষত থাকে।
যেমন
- অধঃ + ক্রম = অধঃক্রম,
- মনঃ কষ্ট = মনঃকষ্ট।
- অধঃ + ক্ষেপ = অধঃক্ষেপ,
- মনঃক্ষুণ্ণ = মনঃক্ষুণ্ণ।
- অতঃ + পর = অতঃপর,
- বহিঃ + প্রকাশ = বহিঃপ্রকাশ।
- অন্তঃ + রাষ্ট্রীয় = অন্তঃরাষ্ট্রীয়।
- দুঃ + শাসন = দুঃশাসন,
- নিঃ+ শেষ = নিঃশেষ।
- দুঃ+ স্বপ্ন = দুঃস্বপ্ন,
- নিঃ সন্দেহ = নিঃসন্দেহ।

• বিসর্গযুক্ত ই-ধ্বনি বা উ-ধ্বনির পর ক/খ/প/ফ থাকলে সন্ধির ফলে বিসর্গ(ঃ) স্থানে য হয়। 
- এবং বিসর্গযুক্ত অ-ধ্বনি বা আ-ধ্বনির পর ক/খ/প/ফ থাকলে সন্ধির ফলে বিসর্গ (ঃ) স্থানে স-ধ্বনি হয়। স পরবর্তী ব্যঞ্জনে যুক্ত হয়।
যেমন:
- চতুঃ + পদ = চতুষ্পদ।
- আবিঃ + কার = আবিষ্কার।
- নিঃ + পত্তি = নিষ্পত্তি, 
- নিঃ + ফল =  নিষ্ফল।
- দুঃ + কৃতি = দুষ্কৃতি,
- চতুঃ + কোণ = চতুষ্কোণ।
- ভ্রাতুঃ পুত্র = ভ্রাতুষ্পুত্র।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

১,৯৪০.
নিচের কোনটি সঠিক?
  1. ক) দিক + নির্ণয় = দিগনির্ণয়
  2. খ) দিগ + নির্ণয় = দিগ্‌নির্ণয়
  3. গ) দিক্ + নির্ণয় = দিগ্‌নির্ণয়
  4. ঘ) দিগ + নির্ণয় = দিঙ্নির্ণয়
সঠিক উত্তর:
গ) দিক্ + নির্ণয় = দিগ্‌নির্ণয়
উত্তর
সঠিক উত্তর:
গ) দিক্ + নির্ণয় = দিগ্‌নির্ণয়
ব্যাখ্যা

ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে ক্ + ন থাকলে গঙ + ন হয়৷
যেমন- দিক্ + নির্ণয় = দিগ্‌নির্ণয় বা দিঙ্‌নির্ণয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী

১,৯৪১.
'পরিচ্ছদ' শব্দের সন্ধিবিচ্ছেদ-
  1. পরি + চ্ছদ
  2. পরিঃ + চ্ছদ
  3. পরি + ছদ
  4. পরিঃ + ছদ
সঠিক উত্তর:
পরি + ছদ
উত্তর
সঠিক উত্তর:
পরি + ছদ
ব্যাখ্যা
• 'পরিচ্ছদ' শব্দের সন্ধিবিচ্ছেদ- পরি + ছদ।

• সূত্র:
• স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জনধ্বনিটি দ্বিত্ব (চ্ছ) হয়। যথা-
- অ + ছ = চ্ছ; এক + ছত্র = একচ্ছত্র।
- আ+ ছ = চ্ছ; কথা + ছলে = কথাচ্ছলে।
- ই+ছ = চ্ছ; পরি + ছদ = পরিচ্ছদ।
এরূপ মুখচ্ছবি, বিচ্ছেদ, পরিচ্ছেদ, বিচ্ছিন্ন, অঙ্গচ্ছেদ, আলোকচ্ছটা, প্রতিচ্ছবি, প্রচ্ছদ, আচ্ছাদন, বৃক্ষচ্ছায়া, স্বচ্ছন্দে, অনুচ্ছেদ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১,৯৪২.
'স্বৈর' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কী? 
  1. স্ব + ঈর
  2. সু + ঈর
  3. স্ব + ইর
  4. স্বঃ + ইর
সঠিক উত্তর:
স্ব + ঈর
উত্তর
সঠিক উত্তর:
স্ব + ঈর
ব্যাখ্যা

• স্ব + ঈর = স্বৈর একটি ​নিপাতনে সিদ্ধ সন্ধি।

• ​নিপাতনে সিদ্ধ সন্ধি: 
কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

​কয়েকটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ:
- অন্য + অন্য = অন্যান্য,
- কুল + অটা = কুলটা,
- গো + অক্ষ = গবাক্ষ,
- প্র + ঊঢ় = প্রৌঢ়,
- স্ব + ঈর = স্বৈর,
- গো + ইন্দ্ৰ = গবেন্দ্র,
- গো + ঈশ্বর = গবেশ্বর,
- অক্ষ + ঊহিণী = অক্ষৌহিণী,
- মার্ত + অণ্ড = মার্তণ্ড,
- রক্ত + ওষ্ঠ = রক্তোষ্ঠ,
- সীমন + অত = সীমন্ত।

​উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১,৯৪৩.
'পুনর্মিলন' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. পুন + মিলন
  2. পুণঃ + মিলন
  3. পুনঃ + মিলন
  4. পুনর + মিলন
সঠিক উত্তর:
পুনঃ + মিলন
উত্তর
সঠিক উত্তর:
পুনঃ + মিলন
ব্যাখ্যা
• 'পুনর্মিলন' শব্দের সন্ধি বিচ্ছেদ = পুনঃ + মিলন

বিসর্গসন্ধি:
বিসর্গসন্ধিতে বিসর্গের কয়েক ধরনের পরিবর্তন লক্ষ করা যায়:
- বিসর্গ বিদ্যমান থাকে: মনঃ + কষ্ট = মনঃকষ্ট, অধঃ + পতন = অধঃপতন, বয়ঃ + সন্ধি = বয়ঃসন্ধি।
- বিসর্গ 'ও' হয়ে যায়: মনঃ + যােগ = মনােযােগ, তিরঃ + ধান = তিরােধান, তপঃ + বন = তপোবন।
- বিসর্গ 'র্‌’ হয়ে যায়: নিঃ + আকার = নিরাকার, পুনঃ + মিলন = পুনর্মিলন, আশীঃ + বাদ = আশীর্বাদ।
- বিসর্গ শ্‌ / ষ্‌ / স্‌ হয়: নিঃ + চয় = নিশ্চয়, দুঃ + কর = দুষ্কর, পুরঃ + কার = পুরস্কার।
- কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়: নিঃ + রব = নীরব, নিঃ + রস = নীরস, নিঃ + রােগ = নীরােগ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১,৯৪৪.
’মরূদ্যান’এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. মরূ + উদ্যান
  2. মরু + উদ্যান
  3. মরু + ঊদ্যান
  4. মরূ + ঊদ্যান
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
মরু + উদ্যান
উত্তর
সঠিক উত্তর:
মরু + উদ্যান
ব্যাখ্যা
• উ-কার কিংবা ঊ-কারের পর -কার কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে ঊ-কার হয়; ঊ-কার পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়।
যেমন-
- মরু + উদ্যান = মরূদ্যান, (উ+ উ = ঊ)
- বহু + ঊর্ধ্ব = বহূর্ধ্ব। (উ+ ঊ = ঊ) ।
- বধূ + উৎসব = বধূৎসব। (ঊ+ উ = ঊ) ।
- মভূ + ঊর্ধ্ব = ভূর্ধ্ব। (ঊ+ ঊ = ঊ) ।

উল্লেখ্য,
মরুদ্যান অর্থ:
- মরুভূমিতে অবস্থিত জল ও বৃক্ষাদিপূর্ণ স্থান।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সালের সংস্করণ)।
১,৯৪৫.
শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. স্ব + অল্প = স্বল্প
  2. ষষ্ + ঠ = ষষ্ঠ
  3. সৃষ্ + তি = সৃষ্টি
  4. অনু + ঈত = অন্বিত
সঠিক উত্তর:
সৃষ্ + তি = সৃষ্টি
উত্তর
সঠিক উত্তর:
সৃষ্ + তি = সৃষ্টি
ব্যাখ্যা
• নিয়ম: উ বা ঊ ধ্বনির পর যদি অন্য স্বরধ্বনি থাকে তকে উ/ঊ এর জায়গায় ব ফলা হয়।
যেমন:
- তনু + ঈ = তন্বী,
- সু + অল্প = স্বল্প,
- অনু + ইত = অন্বিত,
- অনু + এষণ = অন্বেষণ।

• নিয়ম: আগে মূর্ধন্য ষ্ এবং এর পরে ত্ বা থ্ থাকলে, যথাক্রমে ত্ ও থ্ স্থানে ট ও ঠ হয়।
যেমন:
- বৃষ্‌ + তি = বৃষ্টি,
- সৃষ্ + তি = সৃষ্টি,
- ষষ্ + থ = ষষ্ঠ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৯৪৬.
'সুধীন্দ্র' এর সন্ধি বিচ্ছেদ-
  1. সুধি + ঈন্দ্র
  2. সুধি + ইন্দ্র
  3. সুধী + ইন্দ্র
  4. সুধী + ঈন্দ্র
সঠিক উত্তর:
সুধী + ইন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
সুধী + ইন্দ্র
ব্যাখ্যা
• 'সুধীন্দ্র' এর সঠিক সন্ধি বিচ্ছেদ- 'সুধী + ইন্দ্র = সুধীন্দ্র'। 

• সন্ধির নিয়ম: 
ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়। দীর্ঘ ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
যেমন- 
সুধী + ইন্দ্র = সুধীন্দ্র,
পরি + ঈক্ষা = পরীক্ষা,
সতী + ইন্দ্র = সতীন্দ্র,
অতি + ইত = অতীত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৯৪৭.
'যাচ্ছেতাই' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. যাচ্ছে + তাই
  2. যা + ইচ্ছে + তাই
  3. যাচ্ছা + তাই
  4. যা + ইচ্ছা + তাই
সঠিক উত্তর:
যা + ইচ্ছা + তাই
উত্তর
সঠিক উত্তর:
যা + ইচ্ছা + তাই
ব্যাখ্যা
• 'যাচ্ছেতাই' শব্দের সন্ধি বিচ্ছেদ - যা + ইচ্ছা + তাই

স্বরসন্ধি:
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে।

• সন্ধিতে দুটি সন্নিহিত স্বরের একটির লোপ হয়।
যেমন -
- অ + এ = এ (অ লোপ); শত + এক = শতেক।
- আ + আ = আ (একটি আ লোপ); শাঁখা + আরি = শাঁখারি। 
- আ + উ = উ (আ লোপ); মিথ্যা + উক = মিথ্যুক।
- ই + এ = ই (এ লোপ); কুড়ি+ এক = কুড়িক।

• কোনো কোনো স্থলে পাশাপাশি দুটি স্বরের শেষেরটি লোপ পায়।
যেমন -
- যা + ইচ্ছা + তাই = যাচ্ছেতাই
এখানে (আ+ই) এর মধ্যে ই লোপ পেয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৯৪৮.
কোনটি বিসর্গসন্ধির উদাহরণ?
  1. ক) নীরােগ
  2. খ) ষষ্ঠ
  3. গ) স্বল্প
  4. ঘ) পরিচ্ছেদ
সঠিক উত্তর:
ক) নীরােগ
উত্তর
সঠিক উত্তর:
ক) নীরােগ
ব্যাখ্যা
নীরােগ = নিঃ+রােগ; এটি বিসর্গসন্ধির উদাহরণ। 
এরূপ সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়।
অনুরূপভাবে:
- নিঃ+রব = নীরব,
- নিঃ+রস = নীরস।

অন্যদিকে, 
স্বল্প = সু+অল্প  [স্বরসন্ধি]
পরিচ্ছেদ = পরি+ছেদ [ব্যঞ্জনসন্ধি]
ষষ্ঠ = ষষ্‌+থ [ব্যঞ্জনসন্ধি]

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)। 
১,৯৪৯.
'সীমন্ত' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ক) সীমা + অন্ত
  2. খ) সীমা + অনন্ত
  3. গ) সীমন্‌ + অন্ত
  4. ঘ) সীমন্‌ + অনন্ত
সঠিক উত্তর:
গ) সীমন্‌ + অন্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) সীমন্‌ + অন্ত
ব্যাখ্যা
সীমন্‌ + অন্ত = সীমন্ত; এটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ। 

• নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি
কোন নিয়ম অনুসারে সন্ধি না হয়ে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির যখন পরিবর্তন ঘটে তখন সেই রূপ সন্ধিকে নিপাতন-সিদ্ধ সন্ধি বলে।
যেমন, 
কুল + অটা = কুলটা
শুদ্ধ + ওদন = শুদ্ধোদন
স্ব + ঈর = স্বৈর।
স্ব + ঈরিণী = স্বৈরিণী
বিম্ব + ওষ্ঠ = বিম্বোষ্ঠ 
অক্ষ + ঊহিণী = অক্ষৌহিণী
মার্ত + অণ্ড = মার্তণ্ড

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৯৫০.
নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?
  1. ক) বিপদ + চয় = বিপচ্চয়
  2. খ) উদ্‌ + ছেদ = উচ্ছেদ
  3. গ) বিপদ + ছায়া = বিপচ্ছায়া
  4. ঘ) সৎ + চিন্তা = সচ্চিন্তা
সঠিক উত্তর:
খ) উদ্‌ + ছেদ = উচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
খ) উদ্‌ + ছেদ = উচ্ছেদ
ব্যাখ্যা
উদ্‌ + ছেদ = উচ্ছেদ; সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়।
এর সঠিক সন্ধি বিচ্ছেদ: উৎ + ছেদ = উচ্ছেদ 

সন্ধির নিয়ম:
ত্‌ ও দ্‌ এর পর চ্‌ ও ছ্‌-  থাকলে ত্‌ ও দ্‌ স্থানে চ্‌ হয়। 
যেমন:
- উৎ + ছেদ = উচ্ছেদ 
- বিপদ + ছায়া = বিপচ্ছায়া 
- বিপদ + চয় = বিপচ্চয় 
- সৎ + চিন্তা = সচ্চিন্তা 


উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ - নবম-দশম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)। 
১,৯৫১.
'নদ্যম্বু' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. নদি + অম্বু
  2. নদী + অম্বু
  3. নদীঃ + অম্বু
  4. নদী + দ্যম্বু
সঠিক উত্তর:
নদী + অম্বু
উত্তর
সঠিক উত্তর:
নদী + অম্বু
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
ই/ঈ-এর পর ভিন্ন ধ্বনির সন্ধি:

যেমন:
- অতি + অন্ত = অত্যন্ত, 
- ইতি + আদি = ইত্যাদি, 
- অতি + উক্তি = অত্যুক্তি, 
- প্রতি + এক = প্রত্যেক, 
- নদী + অম্বু = নদ্যম্বু
- মসী + আধার = মস্যাধার, 
- প্রতি + ঊষ = প্রত্যুষ ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
১,৯৫২.
‘জলৌঘ’ - শব্দে সন্ধির কোন নিয়ম প্রয়োগ হয়েছে?
  1. আ + ও = ঔ
  2. আ + ঔ = ঔ
  3. অ + ঔ = ঔ
  4. অ + ও = ঔ
সঠিক উত্তর:
অ + ও = ঔ
উত্তর
সঠিক উত্তর:
অ + ও = ঔ
ব্যাখ্যা

সন্ধির নিয়ম:
- প্রথম পদের শেষের অ-ধ্বনি বা আ-ধ্বনি সঙ্গে দ্বিতীয় পদের প্রথম ও-ধ্বনি বা ঔ-ধ্বনির যোগে ঔ- ধ্বনি হয়। বানানে তা ঔ-কারের রূপ নিয়ে আগের বর্ণে যুক্ত হয়।

যেমন:
নিয়ম: অ + ও = ঔ:
- বন + ওষধি = বনৌষধি,
- জল + ওকা = জলৌকা,
- জল + ওঘ = জলৌঘ

নিয়ম: আ + ও = ঔ:
- মহা + ওষধি = মহৌষধি,
- গঙ্গা + ওঘ = গঙ্গৌঘ।

নিয়ম: অ + ঔ = ঔ;
- পরম + ঔষধ = পরমৌষধ,
- চিত্ত + ঔদার্য = চিত্তৌদার্য,
- দিব্য + ঔষধ = দিব্যৌষধ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৯৫৩.
‘সংকীর্ণ’ -এর সন্ধি বিচ্ছেদ হলো-
  1. সং + কীর্ণ
  2. সৎ + কীর্ণ
  3. সন্ + কীর্ণ
  4. সম্ + কীর্ণ
সঠিক উত্তর:
সম্ + কীর্ণ
উত্তর
সঠিক উত্তর:
সম্ + কীর্ণ
ব্যাখ্যা
- আগে ম্‌ এবং পরে ক্‌/খ্‌/গ্‌/ঘ্‌- এর যে কোনোটি থাকলে ম্‌ স্থানে অনুস্বার (ং) বা অঙ (ঙ) হয়।
- কিন্তু ম-এর পর চ্‌ থেকে ম্‌ পর্যন্ত যে কোনো ধ্বনি থাকলে পূর্বপদের ম্‌-স্থানে ঐ বর্গের পঞ্চম ধ্বনি হয়।
 যেমন:
-  সম্ + কীর্ণ = সংকীর্ণ।
- সম্‌ + গীত = সংগীত।
- সম্‌ + গত = সঙ্গত ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৯৫৪.
'অন্তর্গত' এর শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. অন্ত + গত
  2. অন্তর্‌ + গত
  3. অন্তঃ + গত
  4. অন্তঃ + র্গত
সঠিক উত্তর:
অন্তঃ + গত
উত্তর
সঠিক উত্তর:
অন্তঃ + গত
ব্যাখ্যা
• বিসর্গ সন্ধি:
বিসর্গের সাথে স্বর বা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গ সন্ধি দুই ভাগে বিভক্ত। 
যথা-
১. র-জাত বিসর্গ।
২. স্-জাত বিসর্গ।

কিছু বিসর্গ সন্ধির সন্ধি বিচ্ছেদ হলো-
প্রাতঃ + আশ = প্রাতরাশ;
পুনঃ + আয় = পুনরায়,
অন্তঃ + ধান = অন্তর্ধান,
অন্তঃ + গত = অন্তর্গত,
পুনঃ + উক্ত = পুনরুক্ত,
অহঃ + অহ = অহরহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
১,৯৫৫.
সন্ধির নিয়মে কোনটি অশুদ্ধ?
  1. অনু + অয় = অন্বয়
  2. ভো + অন = ভবন
  3. গুরু + ঈ = গুর্বী
  4. গো + অক = গায়ক
সঠিক উত্তর:
গো + অক = গায়ক
উত্তর
সঠিক উত্তর:
গো + অক = গায়ক
ব্যাখ্যা
• সন্ধির নিয়মে অশুদ্ধ: গো + অক = গায়ক।
• সন্ধিটির শুদ্ধরূপ: গৈ + অক = গায়ক।

• স্বরসন্ধির নিয়ম:
এ, ঐ, ও, ঔ এরপরে অন্য কোন স্বরধ্বনি আসলে ‘এ’ এর জায়গায় ‘অয়’, ‘ঐ’ এর জায়গায় ‘আয়’, ‘ও’ এর জায়গায় ‘অব’ এবং ‘ঔ’ এর জায়গায় ‘আব’ হয়।
যেমন:
- গায়ক - গৈ + অক;
- নায়ক - নৈ + অক;
- নাবিক - নৌ + ইক;
- ভাবুক - ভৌ + উক;
- পবিত্র - পো + ইত্র;
- গবাদি - গো + আদি;
- গবেষণা - গো + এষণা।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৯৫৬.
'ক্ষুৎপিপাসা' শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
  1. ক) ক্ষুত+পিপাসা
  2. খ) ক্ষুধ্‌ +পিপাসা
  3. গ) ক্ষুৎ+পিপাসা
  4. ঘ) ক্ষুদ+পিপাসা
সঠিক উত্তর:
খ) ক্ষুধ্‌ +পিপাসা
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্ষুধ্‌ +পিপাসা
ব্যাখ্যা
- 'ক্ষুৎপিপাসা' শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে ক্ষুধ্‌ +পিপাসা।

• আগে দ্‌ বা ধ্‌ এবং পরে ক্‌, প্‌, স্‌- ধ্বনি থাকলে দ্‌, বা ধ্‌ এর স্থানে ৎ হয়।
যেমন-
তদ্‌+কাল = তৎকাল।
তদ্‌+পর = তৎপর।
তদ্‌+সম = তৎসম।
ক্ষুধ্‌+কাতর = ক্ষুৎকাতর।
ক্ষুধ্‌ +পিপাসা = ক্ষুৎপিপাসা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৯৫৭.
'দিগন্ত' - শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. দিক্ + অন্ত
  2. দিক্‌ + আন্ত
  3. দিগ + অন্ত
  4. দিগ্‌ + আন্ত
সঠিক উত্তর:
দিক্ + অন্ত
উত্তর
সঠিক উত্তর:
দিক্ + অন্ত
ব্যাখ্যা
সন্ধির নিয়ম: 
- ক, চ, ট, ত, প থাকলে এবং তাদের পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, জ, ড (ড়), দ, ব হয়।
- পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়।  
যেমন, 
- ক্ + অ = গ+অ; 
- দিক্ + অন্ত = দিগন্ত,
- ক্ + আ = গ + আ, 
- বাক্ + আড়ম্বর = বাগাড়ম্বর, 
- ক্ + ঈ = গ + ঈ,  
- বাক্ + ঈশ = বাগীশ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ) ও ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,৯৫৮.
নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?
  1. জন + এক = জনৈক
  2. মরু + উদ্যান = মরূদ্যান
  3. সদা + এব = সদৈব
  4. নে + অক = নায়ক
সঠিক উত্তর:
নে + অক = নায়ক
উত্তর
সঠিক উত্তর:
নে + অক = নায়ক
ব্যাখ্যা
• স্বরসন্ধি: 
- স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে।

• সন্ধির নিয়ম:
- অ/আ + এ/ঐ = ঐ; যেমন- জন + এক = জনৈক। 
- আ + এ = ঐ; যেমন- সদা + এব = সদৈব। 
- উ/ঊ + উ/ঊ = ঊ; যেমন- মরু + উদ্যান = মরূদ্যান। 
- ঐ + অন্য স্বর; যেমন- নৈ + অক = নায়ক। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১,৯৫৯.
নিচের কোন সন্ধি-বিচ্ছেদটি সঠিক?
  1. ক) সম + চয় = সঞ্চয়
  2. খ) সৎ + উপায় = সদুপায়
  3. গ) মনো +যোগ = মনোযোগ
  4. ঘ) দিক + অন্ত = দিগন্ত
সঠিক উত্তর:
খ) সৎ + উপায় = সদুপায়
উত্তর
সঠিক উত্তর:
খ) সৎ + উপায় = সদুপায়
ব্যাখ্যা
সৎ + উপায় = সদুপায় 
এটি একটি সঠিক সন্ধির উদাহরণ।

অন্যদিকে:
- দিক্‌ + অন্ত = দিগন্ত
- সম্ + চয় = সঞ্চয় 
- মন: +যোগ = মনোযোগ 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি, সংস্করণ ২০২১
১,৯৬০.
‘অত্যধিক’ -এর সন্ধি বিচ্ছেদ করুনঃ
  1. অতি + ধিক
  2. অত্যা + অধিক
  3. অতি + অধিক
  4. অ + তাধিক
সঠিক উত্তর:
অতি + অধিক
উত্তর
সঠিক উত্তর:
অতি + অধিক
ব্যাখ্যা
‘অত্যধিক’ - এর সন্ধি বিচ্ছেদ - অতি + অধিক

• স্বরসন্ধি:

স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নাম স্বরসন্ধি।

• ই-কার কিংবা ঈ-কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' বা য(্য) ফলা হয়। য-ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়।
যেমন -
- ই + অ = য্ + অ ⇒ অতি + অধিক = অত্যধিক
- ই + আ = য্ + আ ⇒ ইতি + আদি = ইত্যাদি।
- ই + উ = য্‌ + উ ⇒ অতি + উক্তি = অত্যুক্তি।
- ই + উ = য্ + উ ⇒ প্রতি + ঊষ = প্রত্যূষ।
- ঈ + আ = য্ + আ ⇒ মসী + আধার = মস্যাধার।
- ই + এ = য্‌ + এ ⇒ প্রতি + এক = প্রত্যেক।
- ঈ + অ = য্ + অ ⇒ নদী + অম্মু = নদ্যম্বু।

এরূপ - প্রত্যহ, অত্যন্ত, গত্যন্তর, প্রত্যাশা, প্রত্যাবর্তন, আদ্যন্ত, যদ্যপি, অভ্যুত্থান, অত্যাশ্চর্য, প্রত্যুপকার ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৯৬১.
সন্ধি বিচ্ছেদ করুনঃ 'প্রত্যেক'
  1. ক) প্রতি + ক
  2. খ) প্রতি + অ্যাক
  3. গ) প্রতি + এক
  4. ঘ) প্রত্যে + ক
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) প্রতি + এক
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রতি + এক
ব্যাখ্যা

ই-কার কিংবা ঈ-কার এর পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ 'য' হয়। য-ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লিখা হয়। যেমন - ইতি + আদি = ইত্যাদি, অতি + উক্তি = অত্যুক্তি, প্রতি + এক = প্রত্যেক।
সূত্রঃ ৯ম-১০ম শ্রেণীর বোর্ড বই।

১,৯৬২.
নিচের কোন সন্ধি বিচ্ছেদটি অশুদ্ধ?
  1. এক্‌ + দশ = একাদশ
  2. গো + পদ = গোস্পদ
  3. মনস্‌ + ইষা = মনীষা
  4. আ + চর্য = আশ্চর্য
সঠিক উত্তর:
মনস্‌ + ইষা = মনীষা
উত্তর
সঠিক উত্তর:
মনস্‌ + ইষা = মনীষা
ব্যাখ্যা
• 'মনীষা' শব্দের সন্ধি বিচ্ছেদ = মনস্‌ + ঈষা। 
- এটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ। 

 নিপাতনে সিদ্ধ সন্ধি: 
কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

• কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ: 
- বন্‌ + পতি = বনস্পতি,
- আ + চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোস্পদ,
- পর্‌ + পর = পরস্পর,
- বৃহৎ + পতি = বৃহস্পতি,
- মনস্‌ + ঈষা = মনীষা,
- ষট্ + দশ = ষোড়শ,
- এক্‌ + দশ = একাদশ,
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৯৬৩.
নিচের কোনটি সঠিক? 
  1. কুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা 
  2. উৎ + জল = উজ্জ্বল 
  3. উৎ + শৃঙ্ক্ষল = উৎশৃঙ্ক্ষল 
  4. উৎ + লিখিত = উল্লেখিত 
সঠিক উত্তর:
কুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা 
উত্তর
সঠিক উত্তর:
কুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা 
ব্যাখ্যা
• ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি:
- ত্ ও দ্-এরপর জ্‌ ও ঝ্‌ থাকলে ত্ ও দ্‌ - এর স্থানে জ্‌ হয়।
যেমন -
- ত্ + জ = জ্জ; সৎ + জন = সজ্জন।
- দ্‌ + জ = জ্জ; বিপদ + জাল = বিপজ্জাল।
- ত্‌ + ঝ = জ্ঝ; কুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা

অন্যদিকে,
বাকি অপশনের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ:
- উৎ + জ্বল = উজ্জ্বল।
- উৎ + শৃঙ্খল = উচ্ছৃঙ্খল।
- উৎ + লিখিত = উল্লিখিত। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৪ সংস্করণ)।
১,৯৬৪.
'কৃদন্ত' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?    
  1. কৃ + দন্ত
  2. কৃৎ + অন্ত
  3. কৃ +অন্ত
  4. কৃঃ +অন্ত
সঠিক উত্তর:
কৃৎ + অন্ত
উত্তর
সঠিক উত্তর:
কৃৎ + অন্ত
ব্যাখ্যা

• 'কৃদন্ত' এর সঠিক সন্ধিবিচ্ছেদ - কৃৎ + অন্ত।

সন্ধির সূত্র:
ক, চ, ট, ত্, প্-এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ্, জ্, ড্ (ড়), দ্, ব্ হয়।
- পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- দিক্ + অন্ত = দিগন্ত,
- ণিচ্ + অন্ত = ণিজন্ত,
- ষট্ + আনন = ষড়ানন,
- তৎ + অবধি = তদবধি,
- সুপ্ + অন্ত = সুবন্ত।

এরূপ- বাগীশ, তদন্ত, বাগাড়ম্বর, কৃদন্ত, সদানন্দ, সদুপায়, সদুপদেশ, জগদিন্দ্র ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ( ২০১৮ সংস্করণ)।

১,৯৬৫.
'দুস্তর' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. দুস্‌ + তর
  2. দুঃ + তর
  3. দুস্ত + তর
  4. দুঃ + স্তর
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
দুঃ + তর
উত্তর
সঠিক উত্তর:
দুঃ + তর
ব্যাখ্যা
• বিসর্গ সন্ধির নিয়ম:
বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গের স্থলে তালব্য শিশ ধ্বনি হয়, অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্য শিশ ধ্বনি হয়, অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ দন্ত্য ব্যঞ্জনের স্থলে দন্ত্য শিশ ধ্বনি হয়।

যেমন:
সূত্র: ( + ত/ থ = স + ত / থ)-
• দুঃ + তর = দুস্তর।
• দুঃ + থ = দুস্থ।

সূত্র: (+চ/ছ = শ+চ / ছ)-
• নিঃ + চয় = নিশ্চয়।
• শিরঃ + ছেদ = শিরশ্ছেদ।

সূত্র: ( + ট / ঠ = ষ + ট/ ঠ)-
• ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার।
• নিঃ + ঠুর = নিষ্ঠুর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৯)।
১,৯৬৬.
'ক্ষুন্নিবৃত্তি' - এর শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ক্ষুৎ + নিবৃত্তি
  2. ক্ষুধ্‌ + নিবৃত্তি
  3. ক্ষুত্‌ + নিবৃত্তি
  4. ক্ষুধ্‌ + নিবৃত্ত
সঠিক উত্তর:
ক্ষুধ্‌ + নিবৃত্তি
উত্তর
সঠিক উত্তর:
ক্ষুধ্‌ + নিবৃত্তি
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
- আগে ৎ বা দ্‌ এবং ন্‌ / ম্‌ থাকলে ৎ বা দ্‌ স্থানে 'ন্‌' হয়, এবং পরের ন-এর সঙ্গে মিলে 'ন্ন' কিংবা ম-এর সঙ্গে মিলে 'ন্ম' হয়। কিন্তু, ৎ / দ্-এর পর ল্ থাকলে ৎ / দ্ সন্ধিতে 'ল্‌' হয় এবং ল্ পরের ল-এর সঙ্গে মিলে 'ল্ল' হয়।

যেমন:
- উৎ + নীত = উন্নীত,
- ক্ষুধ্‌ + নিবৃত্তি = ক্ষুন্নিবৃত্তি,
- তদ্‌ + মাত্র = তন্মাত্র,
- উৎ + লাস = উল্লাস।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৯৬৭.
'তস্কর' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. তস্‌ + কর
  2. তঃ + কর
  3. তৎ + কর
  4. তদ্‌ + কর
সঠিক উত্তর:
তৎ + কর
উত্তর
সঠিক উত্তর:
তৎ + কর
ব্যাখ্যা
• 'তস্কর' এর সন্ধি বিচ্ছেদ- 'তৎ + কর'। 
- 'তস্কর' নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ।

• নিম্নে আরও কিছু নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ দেওয়া হলো: 
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি,
- ষট্+দশ = ষোড়শ,
- গো + পদ = গোষ্পদ, 
- আ + চর্য = আশ্চর্য, 
- বন্‌ + পতি = বনস্পতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১,৯৬৮.
'দুস্থ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) দুস্‌ + থ
  2. খ) দু + থ
  3. গ) দুঃ + থ
  4. ঘ) দৃ + থ
সঠিক উত্তর:
গ) দুঃ + থ
উত্তর
সঠিক উত্তর:
গ) দুঃ + থ
ব্যাখ্যা
বিসর্গের পর অঘােষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গের স্থলে তালব্য শিশ ধ্বনি হয়, অঘােষ অল্পপ্রাণ কিংবা অঘােষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্য শিশ ধ্বনি হয়, অঘােষ অল্পপ্রাণ কিংবা অঘােষ মহাপ্রাণ দন্ত্য ব্যঞ্জনের স্থলে দন্ত্য শিশ ধ্বনি হয়।
যেমনঃ 
- নিঃ + চয় = নিশ্চয়।
- শিরঃ ছেদ = শিরচ্ছেদ।
- ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার। 
- নিঃ + ঠুর = নিষ্ঠুর।
- দুঃ + তর = দুস্তর।
- দুঃ + থ = দুস্থ। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৯৬৯.
পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছদ কোনটি?
  1. ক) পদ + ধতি
  2. খ) পৎ + ধতি
  3. গ) পথ + ধতি
  4. ঘ) পদ +হতি
সঠিক উত্তর:
ঘ) পদ +হতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পদ +হতি
ব্যাখ্যা
স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। যেমন- গো + এষণা = গবেষণা। স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ব্যঞ্জন সন্ধি হয়। দিগন্ত (দিক+অন্ত), পরিচ্ছদ (পরি+ছদ), পদ্ধতি (পদ্+হতি)। সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।
১,৯৭০.
কটূক্তি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কী?
  1. ক) কটূ + উক্তি
  2. খ) কটূ + ঊক্তি
  3. গ) কটু + উক্তি
  4. ঘ) কটু + ঊক্তি
সঠিক উত্তর:
গ) কটু + উক্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) কটু + উক্তি
ব্যাখ্যা
সন্ধিবদ্ধ শব্দে ঊ থাকলে ঊ = উ/ঊ + উ/ঊ হবে। 

মূল শব্দ  -  সন্ধি বিচ্ছেদ

মরূদ্যান  =  মরু + উদ্যান
ভূর্ধ্ব  =  ভূ + ঊর্ধ্ব
কটূক্তি  =  কটু + উক্তি    
বহূর্ধ্ব  =  বহু + ঊর্ধ্ব
অনূর্ধ্ব  =  অনু + ঊর্ধ্ব    
তরূর্ধ্ব  =  তরু + ঊর্ধ্ব

উৎস : নবম—দশম শ্রেণির নতুন ব্যাকরণ বই, বাংলা একাডেমির ব্যাকরণ ও হায়াৎ মামুদের ভাষা—শিক্ষা।
১,৯৭১.
"স্বাগত" - শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. সু + আগত
  2. স্ব + আগত
  3. স + আগত
  4. সু + গত
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
সু + আগত
উত্তর
সঠিক উত্তর:
সু + আগত
ব্যাখ্যা

সন্ধির নিয়ম:
- উ-কার কিংবা উ-কারের পর উ-কার কিংবা ঊ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ স্থানে ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়।

যেমন:
- সু + অল্প = স্বল্প,
- তনু + ঈ = তন্বী,
- অনু + ইত = অন্বিত,
- সু + আগত = স্বাগত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

১,৯৭২.
কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক?
  1. বধু + উৎসব = বধূৎসব
  2. বহু + ঊর্ধ্ব = বহূর্ধ্ব
  3. পে + ইত্র = পবিত্র
  4. ভো + উক = ভাবুক
সঠিক উত্তর:
বহু + ঊর্ধ্ব = বহূর্ধ্ব
উত্তর
সঠিক উত্তর:
বহু + ঊর্ধ্ব = বহূর্ধ্ব
ব্যাখ্যা
• সঠিক উওর - বহু + ঊর্ধ্ব = বহূর্ধ্ব
- এটি স্বরসন্ধির উদাহরণ।

অন্যদিকে,
- বাকি অপশনগুলোও স্বরসন্ধির উদাহরণ। 
- যাদের শুদ্ধরূপ -
→ বধূ + উৎসব = বধূৎসব,
→ পো + ইত্র = পবিত্র,
→ ভৌ + উক = ভাবুক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৯৭৩.
সঠিক সন্ধিবিচ্ছেদ নির্ণয় করুন: 'তদবধি'
  1. তদ্‌ + অবধি
  2. তৎ + অবধি
  3. তধ্‌ + অবধি
  4. তদঃ + অবধি
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
তৎ + অবধি
উত্তর
সঠিক উত্তর:
তৎ + অবধি
ব্যাখ্যা

সন্ধির নিয়ম:
- ক, চ, ট, ত্, প্-এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ্, জ্, ড্ (ড়), দ্, ব্ হয়। পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়।

যেমন:
- দিক্ + অন্ত = দিগন্ত,
- ণিচ্ + অন্ত = ণিজন্ত,
- ষট্ + আনন = ষড়ানন,
- তৎ + অবধি = তদবধি,
- সুপ্ + অন্ত = সুবন্ত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১,৯৭৪.
‘পরস্পর' শব্দটি কোন সন্ধির নিয়মে গঠিত হয়েছে?
  1. ক) স্বর সন্ধি
  2. খ) ব্যঞ্জন সন্ধি
  3. গ) বিসর্গ সন্ধি
  4. ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর:
ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি
ব্যাখ্যা
নিপাতনে সিদ্ধ সন্ধি: 
- সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। 
- কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো - 
• গো+ইন্দ্র = গবেন্দ্র, 
• গো+অক্ষ = গবাক্ষ, 
• প্র+এষণ = প্রেষণ, 
• কুল+অটা = কুলটা, 
• পর+পর = পরস্পর
• অন্য + অন্য = অন্যান্য। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
১,৯৭৫.
'বৃহস্পতি' কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?
  1. স্বরসন্ধি
  2. ব্যঞ্জনসন্ধি
  3. বিসর্গ সন্ধি
  4. নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর:
নিপাতনে সিদ্ধ সন্ধি
উত্তর
সঠিক উত্তর:
নিপাতনে সিদ্ধ সন্ধি
ব্যাখ্যা
• নিপাতনে সিদ্ধ সন্ধি:
- সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

কতগুলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ: 
- পর্ + পর = পরস্পর
- আ + চর্য = আশ্চর্য,
- গাে + পদ = গােষ্পদ,
- বন্ + পতি = বনস্পতি,
- ষট্ + দশ = ষােড়শ,
- বৃহৎ + পতি = বৃহস্পতি,
- মনস্ + ঈষা = মনীষা,
- এক্‌ + দশ = একাদশ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৯৭৬.
'হাচ্ছানি' - শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. হাত + ছানি
  2. হাৎ + ছানি
  3. হাদ্‌ + ছানি
  4. হাত + চ্ছানি
সঠিক উত্তর:
হাত + ছানি
উত্তর
সঠিক উত্তর:
হাত + ছানি
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
- চ-বর্গীয় ধ্বনির আগে যদি ত-বর্গীয় ধ্বনি আসে তাহলে, ত-বর্গীয় ধ্বনি লোপ হয় এবং চ-বর্গীয় ধ্বনির দ্বিত্ব হয়। অর্থাৎ ত-বর্গীয় ধ্বনি ও চ-বর্গীয় ধ্বনি পাশাপাশি এলে প্রথমটি লুপ্ত হয়ে পরবর্তী ধ্বনিটি দ্বিত্ব হয়।

যেমন:
- নাত + জামাই = নাজ্জামাই
- বদ্ + জাত = বজ্জাত,
- হাত + ছানি = হাচ্ছানি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৯৭৭.
'গন্তব্য' শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো-
  1. ক) গত + ব্য
  2. খ) গন্‌ + তব্য
  3. গ) গম্ + তব্য
  4. ঘ) গন্ত + ব্য
সঠিক উত্তর:
গ) গম্ + তব্য
উত্তর
সঠিক উত্তর:
গ) গম্ + তব্য
ব্যাখ্যা
আগে ম্ এবং পরে ক্/খ্/গ্/ ঘ্ - এর যে কোনটি থাকলে ম্ স্থানে অনুস্বার ( ং) বা অঙ ( ঙ) হয়।
কিন্তু ম এর পর চ্ থেকে ম্ পর্যন্ত যে কোনো ধ্বনি থাকলে পূর্বপদের ম্- স্থানে ঐ বর্গের পঞ্চম ধ্বনি হয়। 
- যেমনঃ 
- সম্ + কীর্ণ = সংকীর্ণ 
- গম্ + তব্য = গন্তব্য 
- কিম্ + তু = কিন্তু 
- সম্ + ধান = সন্ধান 
- সম্ + বোধন = সম্বোধন 
- সম্ + মান = সম্মান

[উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
১,৯৭৮.
বাংলা ব্যঞ্জনধ্বনি ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম অনুসরণ করে?
  1. ক) সমীভবন
  2. খ) বিষমীভবন
  3. গ) দ্বিত্ব ব্যঞ্জন
  4. ঘ) ব্যঞ্জনচ্যুতি
সঠিক উত্তর:
ক) সমীভবন
উত্তর
সঠিক উত্তর:
ক) সমীভবন
ব্যাখ্যা
বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবন(Assimilation) -এর নিয়ম এই হয়ে থাকে, আর তা-ও মূলত কথ্যরীতিতে সীমাবদ্ধ। 
যেমন:
- এক+এক = একেক
- বদ্‌+জাত  বজ্জাত 

সমীভবন:
শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে বলা হয় সমীভবন।
যেমন: জন্ম > জম্ম, কাঁদনা > কান্না।

প্রগত সমীভবন: পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন।
যেমন: চক্র > চক্ক, পক্ব > পক্ক।
পরাগত সমীভবন: পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন।
যেমন: তৎ + জন্য > তজ্জন্য, তৎ + হিত > তদ্ধিত।
অন্যোন্য সমীভবন: যখন পরস্পরের প্রভাবে দুটি ধ্বনিই পরিবর্তিত হয়।
যেমন: সত্য > সচ্চ, চিকিৎসা > চিকিচ্ছা, উৎশ্বাস > উচ্ছ্বাস।

উৎস: বাংলাবিদ লেকচার এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১,৯৭৯.
‘স্বাগত’ এর সন্ধি বিচ্ছেদ কি?
  1. ক) সু+আগত
  2. খ) স্বা-গত
  3. গ) সু+গত
  4. ঘ) স্বাগত
সঠিক উত্তর:
ক) সু+আগত
উত্তর
সঠিক উত্তর:
ক) সু+আগত
ব্যাখ্যা
• স্বাগত - সু + আগত।
স্বাগত - শুভাগত; অভ্যর্থিত অতিথি।

উৎস: বাংলা একাডেমী অভিধান।
১,৯৮০.
‘একাদশ’ কোন নিয়মে সাধিত ব্যঞ্জনসন্ধি?
  1. ব্যঞ্জন+স্বর
  2. স্বর+ব্যঞ্জন
  3. ব্যঞ্জন+ব্যঞ্জন
  4. নিপাতনে সিদ্ধ
সঠিক উত্তর:
নিপাতনে সিদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
নিপাতনে সিদ্ধ
ব্যাখ্যা

স্বর-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জনসন্ধি বলে।
কিছু ব্যঞ্জনসন্ধি নিয়ম ছাড়া হয়, সেগুলোকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি বলে। যেমন,
গো + পদ = গোষ্পদ,
এক + দশ = একাদশ,
বৃহৎ + পতি = বৃহস্পতি।


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

১,৯৮১.
‘বজ্জাত’ শব্দের যর্থাথ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) বৎ + জাত
  2. খ) বত্ + জাত
  3. গ) বদ + জাত
  4. ঘ) বদ্ + জাত
সঠিক উত্তর:
ঘ) বদ্ + জাত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বদ্ + জাত
ব্যাখ্যা
ত- বর্গীয় ধ্বনি ও চ- বর্গীয় ধ্বনি পাশাপাশি এলে প্রথমটি লুপ্ত হয়ে পরবর্তী ধ্বনিটি দ্বিত্ব হয়। যেমনঃ নাত + জামাই = নাজজামাই, বদ্ + জাত, = বজ্জাত, হাত + ছানি = হাচ্ছানি ইত্যাদি। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম- দশম শ্রেণির র্বোড বই।
১,৯৮২.
নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ?
  1. ষষ্ঠ
  2. সম্মান
  3. স্বচ্ছ
  4. মনোযোগ
সঠিক উত্তর:
মনোযোগ
উত্তর
সঠিক উত্তর:
মনোযোগ
ব্যাখ্যা
• বিসর্গসন্ধিতে বিসর্গের কয়েক ধরনের পরিবর্তন লক্ষ্যকরা যায়:
১. বিসর্গ বিদ্যমান থাকে: মনঃ + কষ্ট = মনঃকষ্ট, অধঃ + পতন = অধঃপতন।
২. বিসর্গ 'ও' হয়ে যায়: মনঃ + যোগ = মনোযোগ, তিরঃ + ধান = তিরোধান।
৩. বিসর্গ 'র' হয়ে যায়: নিঃ + আকার = নিরাকার, পুনঃ + মিলন = পুনর্মিলন।

অন্যদিকে,
• 'ষষ্ঠ' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ = ষষ্‌ + থ। এটি ব্যঞ্জণসন্ধির উদাহরণ।
• 'সম্মান = সম্‌+মান'; ব্যঞ্জনসন্ধি।
• স্বচ্ছ = সু + অচ্ছ। এটি স্বরসন্ধির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৯৮৩.
নিচের অপশনগুলো থেকে ব্যঞ্জন সন্ধি শনাক্ত করুন-
  1. ক) বধূক্তি
  2. খ) ণিজন্ত
  3. গ) শীতার্থ
  4. ঘ) নদ্যম্বু
সঠিক উত্তর:
খ) ণিজন্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) ণিজন্ত
ব্যাখ্যা
ণিজন্ত (ণিচ্‌ + অন্ত) ব্যঞ্জন সন্ধির উদাহরণ।

অন্যদিকে,
বধূক্তি, শীতার্থ, নদ্যম্বু স্বরসন্ধির উদাহরণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১,৯৮৪.
'পিত্রালয়' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. পিতা + আলয়
  2. পিতৃ + আলয়
  3. পিতৃ + লয়
  4. পিত্রা + লয়
সঠিক উত্তর:
পিতৃ + আলয়
উত্তর
সঠিক উত্তর:
পিতৃ + আলয়
ব্যাখ্যা
• 'পিত্রালয়' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ: পিতৃ + আলয়।  
- এটি স্বরসন্ধির উদাহরণ। 

• সন্ধির নিয়ম:
ঋ-কারের পর ঋ ভিন্ন অন্য স্বর থাকলে ‘ঋ’ স্থানে ‘র’ হয় এবং তা র-ফলা রূপে পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।

যেমন -
- পিতৃ + আলয় = পিত্রালয়,
- পিতৃ + আদেশ = পিত্রাদেশ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১,৯৮৫.
'মনঃকষ্ট' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. মন + কষ্ট
  2. মনস+কষ্ট
  3. মনোঃ + কষ্ট
  4. মনঃ + কষ্ট
সঠিক উত্তর:
মনঃ + কষ্ট
উত্তর
সঠিক উত্তর:
মনঃ + কষ্ট
ব্যাখ্যা

• 'মনঃকষ্ট' এর সন্ধি বিচ্ছেদ - মনঃ + কষ্ট।

বিসর্গসন্ধি: 
বিসর্গসন্ধিতে বিসর্গের কয়েক ধরনের পরিবর্তন লক্ষ করা যায়:
• বিসর্গ বিদ্যমান থাকে: মনঃ + কষ্ট = মনঃকষ্ট, অধঃ + পতন = অধঃপতন, বয়ঃ + সন্ধি = বয়ঃসন্ধি;
• বিসর্গ ও হয়ে যায়; মনঃ + যােগ = মনােযােগ, তিরঃ + ধান = তিরােধান, তপঃ + বন = তপোবন;
• বিসর্গ র’ হয়ে যায়: নিঃ + আকার = নিরাকার, পুনঃ + মিলন = পুনর্মিলন, আশীঃ + বাদ = আশীর্বাদ;
• বিসর্গ শ/ষ/ হয়: নিঃ + চয় = নিশ্চয়, দুঃ + কর = দুষ্কর, পুরঃ + কার = পুরস্কার;
• কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়: নিঃ + রব = নীরব, নিঃ + রস = নীরস, নিঃ + রােগ = নীরােগ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৯৮৬.
কোনটি বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জনসন্ধি?
  1. সংস্কার
  2. সংসার
  3. সংহার
  4. স্বয়ংবরা
সঠিক উত্তর:
সংস্কার
উত্তর
সঠিক উত্তর:
সংস্কার
ব্যাখ্যা
• বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জনসন্ধি - সংস্কার

ব্যঞ্জনসন্ধি:
স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে।
- এদিক থেকে ব্যঞ্জন সন্ধিকে তিন ভাগে ভাগ করা যায়।
যথা -
১. ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি,
২. স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি,
৩. ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি।

বিশেষ নিয়মে সাধিত কতগুলো ব্যঞ্জনসন্ধি:
- উৎ + স্থান = উত্থান,
- সম্‌ + কার = সংস্কার,
- উৎ + স্থাপন = উত্থাপন,
- সম্‌ + কৃত = সংস্কৃত,
- পরি + কার = পরিষ্কার।

অন্যদিকে,
• সাধারণ নিয়মে সাধিত ব্যঞ্জনসন্ধি - সংসার (সম্‌ + সার), সংহার (সম্‌ + হার), স্বয়ংবরা (স্বয়ম্‌ + বরা)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৯৮৭.
সন্ধির শুদ্ধ গঠন নয় কোনটি?
  1. অতি + অধিক = অত্যধিক
  2. তৎ + শক্তি = তচ্ছক্তি
  3. উৎ+ শ্বাস = উচ্ছ্বাস
  4. চতুঃ + ধা = চতুর্ধা
সঠিক উত্তর:
তৎ + শক্তি = তচ্ছক্তি
উত্তর
সঠিক উত্তর:
তৎ + শক্তি = তচ্ছক্তি
ব্যাখ্যা
• সন্ধির শুদ্ধ গঠন নয়- তৎ + শক্তি = তচ্ছক্তি। 
• শুদ্ধ সন্ধি-বিচ্ছেদ: তদ্ + শক্তি = তচ্ছক্তি।

-------------
• সন্ধি:
পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে। অন্য কথায়, সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে।

• নিয়ম:
ই বা ঈ ধ্বনির পর যদি অন্য স্বরধ্বনি থাকে তবে ই/ঈ এর জায়গায় য হয়।
যেমন:
- অতি + অধিক = অত্যধিক,
- আদি + অন্ত = আদ্যন্ত,
- ইতি + আদি = ইত্যাদি,
- অতি + আচার = অত্যাচার,
- প্রতি + ঊষ = প্রত্যুষ।

• নিয়ম:
ত ও দ এর পর শ থাকলে ত ও দ- এর স্থলে চ এবং শ- এর স্থলে ছ উচ্চারিত হয়। যেমন:
- উৎ+ শ্বাস = উচ্ছ্বাস।
- তদ্ + শক্তি = তচ্ছক্তি।
- পদ্ + হতি = পদ্ধতি।
- তদ্ + হিত = তদ্ধিত।

• নিয়ম:
অ ও আ ভিন্ন অন্য স্বরের পর পরে বিসর্গ থাকলে এবং তার সঙ্গে অ, আ, বর্গীয় ঘােষ অল্পপ্রাণ ও ঘােষ মহাপ্রাণ নাসিক্যধ্বনি কিংবা য, র, ল, ব, হ-এর সন্ধি হলে বিসর্গ স্থানে ‘র’ হয়।
যেমন:
- চতুঃ + ধা = চতুর্ধা;
- দুঃ + যােগ = দুর্যোগ;
- নিঃ + আকার = নিরাকার।

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণি।
১,৯৮৮.
'তন্মাত্র' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. তৎ + মাত্র
  2. তন্‌ + মাত্র
  3. তদ্‌ + মাত্র
  4. তন্ম + মাত্র
সঠিক উত্তর:
তদ্‌ + মাত্র
উত্তর
সঠিক উত্তর:
তদ্‌ + মাত্র
ব্যাখ্যা

• ব্যঞ্জন সন্ধির নিয়ম:
আগে ৎ বা দ্‌ এবং ন্ ম্ থাকলে ৎ বা দ্‌ স্থানে 'ন' হয়, এবং পরের ন-এর সঙ্গে মিলে 'ন্ন' কিংবা ম-এর সঙ্গে মিলে 'ন্ম' হয়। কিন্তু, ৎ/ দ্‌-এর পর ল্ থাকলে ৎ / দ্‌ সন্ধিতে 'ল্' হয় এবং ল্ পরের ল-এর সঙ্গে মিলে 'ল্ল' হয়।
যেমন:
উৎ + নীত = উন্নীত,
ক্ষুধ + নিবৃত্তি = ক্ষুন্নিবৃত্তি,
তদ্‌ + মাত্র = তন্মাত্র,
উৎ + লাস = উল্লাস।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৯৮৯.
শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. তন্‌ + নিমিত্ত = তন্নিমিত্ত
  2. নিঃ + চেষ্ট = নিশ্চেষ্ট
  3. মৃত + ময় = মৃন্ময়
  4. উদ্‌ + লিখিত = উল্লিখিত
সঠিক উত্তর:
নিঃ + চেষ্ট = নিশ্চেষ্ট
উত্তর
সঠিক উত্তর:
নিঃ + চেষ্ট = নিশ্চেষ্ট
ব্যাখ্যা

• 'নিশ্চেষ্ট' এর সন্ধি বিচ্ছেদ: নিঃ + চেষ্ট।

---------------------
• স্বরসন্ধির নিয়ম: 
- আগে ৎ বা দ্‌ এবং পরে ৎ + ন/ম্ থাকলে ৎ বা দ্‌ স্থানে ন্ দ্ + ন হয়, এবং পরের ন-এর সঙ্গে মিলে ন্ন কিংবা ম-এর সঙ্গে মিলে ন্ম হয়।
- কিন্তু, দ্-এর পর ল্ থাকলে ৎ/দ্ সন্ধিতে ল্ দ্ + ম হয় এবং ল্ পরের ল-এর ৎ+ সঙ্গে মিলে ল্ল হয়।
যেমন:
- উৎ + নতি = উন্নতি,
- তদ্‌ + নিমিত্ত = তন্নিমিত্ত,
- মৃৎ + ময় = মৃন্ময়,
- তদ্‌ + মধ্যে = তন্মধ্যে,
- উৎ + লিখিত = উল্লিখিত। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৯৯০.
'পুনরুত্থান'-এর সন্ধিবিচ্ছেদ-   
  1. পুণ+ উত্থান
  2. পূণঃ + উত্থান
  3. পুণঃ + উত্থান
  4. পুনঃ + উত্থান  
সঠিক উত্তর:
পুনঃ + উত্থান  
উত্তর
সঠিক উত্তর:
পুনঃ + উত্থান  
ব্যাখ্যা

'পুনরুত্থান'-এর সন্ধিবিচ্ছেদ- পুনঃ + উত্থান।

• বিসর্গসন্ধি:
- 'পুনরুত্থান' ‘র্’-জাত বিসর্গসন্ধির উদাহরণ। 
- বিসর্গসন্ধি হলো এমন একটি সন্ধি যেখানে শব্দের শেষে থাকা বিসর্গ পরবর্তী স্বর বা ব্যঞ্জনের সঙ্গে মিলিত হয়ে উচ্চারণের সুবিধার্থে রূপ বদলায়।
- অনেক ক্ষেত্রে বিসর্গ লোপ পায়, কখনও ‘র্’ বা ‘স্’-জাত বিসর্গে রূপান্তরিত হয়, আবার কোথাও ‘ও’-কারে বা দীর্ঘ স্বরে পরিবর্তিত হয়।

• ‘র্’-জাত বিসর্গসন্ধি:
- শব্দের শেষে থাকা র্ → বিসর্গ হয়ে পরবর্তী স্বরের সঙ্গে মিললে আবার র ধ্বনিতে ফিরে আসে।
- উদাহরণ:
- অন্তঃ + অঙ্গ = অন্তরঙ্গ।
- প্রাতঃ + আশ = প্রাতরাশ।
- পুনঃ + উত্থান = পুনরুত্থান।
- অন্তঃ + গত = অন্তর্গত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১,৯৯১.
নিচের কোন সন্ধিবিচ্ছেদটি সঠিক নয়?
  1. ক) মহা+ঋষি=মহর্ষি
  2. খ) শীত+ঋত=শীতার্ত
  3. গ) উপরি+উক্ত=উপরিউক্ত
  4. ঘ) যথা+উচিত=যথোচিত
  5. ঙ) যদি+অপি=যদ্যপি
সঠিক উত্তর:
গ) উপরি+উক্ত=উপরিউক্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) উপরি+উক্ত=উপরিউক্ত
ব্যাখ্যা
উপরি+উক্ত=উপর্যুক্ত
১,৯৯২.
'সংশয়' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. সং + শয়
  2. সম্‌ + আশয়
  3. সন্‌ + শয়
  4. সম্‌ + শয়
সঠিক উত্তর:
সম্‌ + শয়
উত্তর
সঠিক উত্তর:
সম্‌ + শয়
ব্যাখ্যা

সন্ধির নিয়ম:
- ম্‌- এর পর অন্তঃস্থ ধ্বনি যথা: য, র, ল, ব, কিংবা শ, ষ, স, হ থাকলে ম্‌- স্থলে অনুস্বার (ং) হয়।  

যেমন:
- সম্‌ + যম = সংযম,
- সম্‌ + রক্ষণ = সংরক্ষণ,
- সম্‌ + শয় = সংশয়,
- সম্‌ + হার = সংহার,
- স্বয়ম্‌ + বরা = স্বয়ংবরা ইত্যাদি।
 
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৯৯৩.
গবাদি - কোন সূত্রে সিদ্ধ?
  1. ক) স্বরধ্বনি + ব্যাঞ্জনধ্বনি
  2. খ) স্বরধ্বনি + স্বরধ্বনি
  3. গ) ব্যাঞ্জনধ্বনি + স্বরধ্বনি
  4. ঘ) ব্যাঞ্জনধ্বনি + ব্যাঞ্জনধ্বনি
সঠিক উত্তর:
খ) স্বরধ্বনি + স্বরধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
খ) স্বরধ্বনি + স্বরধ্বনি
ব্যাখ্যা
- 'গবাদি' শব্দটি স্বরসন্ধির উদাহরণ।
- এর সন্ধিবিচ্ছেদ 'ও+ অন্য স্বর' সূত্র দ্বারা সিদ্ধ। 
- ও+ অন্য স্বর = অব্‌+স্বর। যেমন – গাে+আদি = গবাদি। 

• স্বরসন্ধির আরও কিছু উদাহরণ - 
⇒ অ/আ+অ/আ = আ। যেমন – উত্তর+অধিকার = উত্তরাধিকার, আশা+অতীত = আশাতীত
⇒ ই/ঈইঈ = ঈ। যেমন – অতি+ইন্দ্রিয় = অতীন্দ্রিয়, পরি+ঈক্ষা = পরীক্ষা
⇒ উ/উ+উ/ঊ = উ। যেমন – মরু+উদ্যান = মরূদ্যান
⇒ অ/আ+ই/ঈ = এ। যেমন – শুভ+ইচ্ছা = শুভেচ্ছা
⇒ অ/আ+উ/ঊ = ও। যেমন – সূর্য+উদয় = সূর্যোদয়
⇒ ও+ অন্য স্বর = অবৃ+স্বর। যেমন – গাে+আদি = গবাদি
⇒ ঔ+ অন্য স্বর = আবৃ+স্বর। যেমন – নৌ+ইক = নাবিক ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ)।
১,৯৯৪.
কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক?
  1. প্রতি + উষ = প্রত্যূষ
  2. ইতি + আতি = ইত্যাদি
  3. নদী + অম্বু = নদ্যম্বু
  4. পুর + কার
সঠিক উত্তর:
নদী + অম্বু = নদ্যম্বু
উত্তর
সঠিক উত্তর:
নদী + অম্বু = নদ্যম্বু
ব্যাখ্যা
- সঠিক সন্ধি বিচ্ছেদ গুলো হলো-
ই/ঈ + অন্যস্বর = য-ফলা, এই নিয়মে গঠিত সন্ধি-
নদী + অম্বু = নদ্যম্বু।
প্রতি + ঊষ = প্রত্যূষ।
ইতি + আদি = ইত্যাদি।
পুরঃ + কার (বিসর্গ সন্ধি)। বিসর্গ সন্ধির নিয়ম অনুসারে- অ এর পরে বিসর্গঃ + ক = স + ক।  

উৎস- বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।
১,৯৯৫.
‘সঞ্চয়’ -এর সন্ধি বিচ্ছেদ কি?
  1. সন্ + চয়
  2. সম্ + চয়
  3. সঞ + চয়
  4. সং + চয়
সঠিক উত্তর:
সম্ + চয়
উত্তর
সঠিক উত্তর:
সম্ + চয়
ব্যাখ্যা
• সন্ধি বিচ্ছেদে নাসিক্য বর্ণের পরিবর্তে ’ম‘ হয়।

এরূপ-
- সম্ + ধি= সন্ধি,
- সম্ + চয়= সঞ্চয়,
- সম্ +তাপ= সন্তাপ,
- কিম +ভূত= কিম্ভূত,
- সম্ +সার= সংসার,
- সম্ +বাদ= সংবাদ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ২০১৯ সংস্করণ।
১,৯৯৬.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?
  1. ক) শুভ+ইচ্ছা = শুভেচ্ছা
  2. খ) জন+এক = জৈনক
  3. গ) গো+ইন্দ্র = গবেন্দ্র
  4. ঘ) পিতৃ+আলয় = পিত্রালয়
সঠিক উত্তর:
গ) গো+ইন্দ্র = গবেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
গ) গো+ইন্দ্র = গবেন্দ্র
ব্যাখ্যা
• সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো:
গো+ইন্দ্র = গবেন্দ্র
গো+অক্ষ = গবাক্ষ
প্র+এষণ = প্রেষণ
কুল+অটা = কুলটা
পর+পর = পরস্পর

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৯৯৭.
'হাচ্ছানি' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. হাচ + ছানি
  2. হাত + চানি
  3. হাত + ছানি
  4. হাতঃ + ছানি
সঠিক উত্তর:
হাত + ছানি
উত্তর
সঠিক উত্তর:
হাত + ছানি
ব্যাখ্যা
• সন্ধির নিয়ম:
- ত- বর্গীয় ধ্বনি ও চ- বর্গীয় ধ্বনি পাশাপাশি এলে প্রথমটি লুপ্ত হয়ে পরবর্তী ধ্বনিটি দ্বিত্ব হয়।
যেমন: 
- নাত + জামাই = নাজজামাই,
- বদ্ + জাত, = বজ্জাত,
- হাত + ছানি = হাচ্ছানি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৯৯৮.
নিচের কোন শব্দটিতে বিসর্গ ‘ও’ হয়েছে? 
  1. নীরোগ
  2. আরোগ্য
  3. ভৌগোলিক
  4. তিরোধান
সঠিক উত্তর:
তিরোধান
উত্তর
সঠিক উত্তর:
তিরোধান
ব্যাখ্যা
বিসর্গসন্ধি: 
- বিসর্গসন্ধিতে বিসর্গের কয়েক ধরনের পরিবর্তন লক্ষ করা যায়। 
যেমন- 
১. বিসর্গ বিদ্যমান থাকে। 
যেমন- মনঃ + কষ্ট = মনঃকষ্ট, অধঃ + পতন = অধঃপতন, বয়ঃ + সন্ধি = বয়ঃসন্ধি। 

২. বিসর্গ ‘ও’ হয়ে যায়। 
যেমন- মনঃ + যোগ = মনোযোগ, তিরঃ + ধান = তিরোধান, তপঃ + বন = তপোবন। 

৩. বিসর্গ ‘র্’ হয়ে যায়। 
যেমন- নিঃ + আকার = নিরাকার, পুনঃ + মিলন = পুনর্মিলন, আশীঃ + বাদ = আশীর্বাদ। 

৪. বিসর্গ শ/ষ/স্ হয়। 
যেমন- নিঃ + চয় = নিশ্চয়, দুঃ + কর = দুষ্কর, পুরঃ + কার = পুরস্কার। 

৫. কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়। 
যেমন- নিঃ + রব = নীরব, নিঃ + রস = নীরস, নিঃ + রোগ = নীরোগ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১,৯৯৯.
কাঁদ + না - এটি কোন সন্ধি?
  1. ক) স্বরসন্ধি
  2. খ) ব্যঞ্জন সন্ধি
  3. গ) খাঁটি বাংলা সন্ধি
  4. ঘ) বিসর্গ সন্ধি
সঠিক উত্তর:
খ) ব্যঞ্জন সন্ধি
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্যঞ্জন সন্ধি
ব্যাখ্যা
ব্যঞ্জনসন্ধি
- স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।

সাধারণত, ব্যঞ্জনসন্ধি  তিন নিয়মে হয়: 
১. স্বর+ব্যঞ্জন
২. ব্যঞ্জন + স্বর
৩. ব্যঞ্জন + ব্যঞ্জন

কাঁদ + না = কান্না; 
স্বর+ব্যঞ্জন সূত্র যোগে গঠিত ব্যঞ্জনসন্ধি। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
২,০০০.
'তিরোধান' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? 
  1. তিরঃ + ধান
  2. তিরোঃ + ধান
  3. তিরধঃ + ধান 
  4. তিরো + ধান
  5. কোনটিই নয় 
সঠিক উত্তর:
তিরঃ + ধান
উত্তর
সঠিক উত্তর:
তিরঃ + ধান
ব্যাখ্যা

সন্ধিবিচ্ছেদ:
- 'তিরোধান,' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ- তিরঃ + ধান।
- এটি মূলত বিসর্গ সন্ধির নিয়ম অনুযায়ী গঠিত।
- বিসর্গ (:) যখন ‘ধ’ ব্যঞ্জনবর্ণের আগে আসে, তখন বিসর্গটি ‘ও-কার’ (:) হয়ে ‘র’-এর সাথে যুক্ত হয়।
- এই নিয়ম অনুযায়ী তিরঃ + ধান = তিরোধান হয়েছে। 
------------------
• বিসর্গসন্ধি:
- বিসর্গসন্ধি হলো এমন এক ধরনের সন্ধি যেখানে শব্দের শেষে থাকা বিসর্গ পরবর্তী স্বর বা ব্যঞ্জনের সঙ্গে মিলিত হয়ে উচ্চারণ সুবিধার জন্য রূপ পরিবর্তন করে।

- বিসর্গের পরে যে ব্যঞ্জন আসে তার প্রকার অনুযায়ী বিসর্গের পরিবর্তন ঘটে
- কয়েকটি বিসর্গ সন্ধি-
- মনোযোগ = মনঃ+যোগ,
- মনোরথ = মনঃ+রথ,
- পুরোহিত = পুরঃ+হিত, 
- নির্জন = নিঃ+জন, 
- আশীর্বাদ = আশীঃ+বাদ), 
- দুরন্ত = দুঃ+অন্ত, 
- প্রাদুর্ভাব = প্রাদুঃ+আভাব,
- প্রাতরাশ = প্রাতঃ + আশ, 
- দুরাচার = দুঃ + আচার
- তিরঃ + ধান = তিরোধান,
- মনঃ + রম = মনোরম,
- মনঃ + হর = মনোহর,
- নিরবধি = নিঃ + অবধি, 
- তপঃ + বন = তপোবন ইত্যাদি।

উৎস:
উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; 
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।