বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি
PrepBank · পাতা ৬ / ৯৩ · ৫০১–৬০০ / ৯,৩৩৪
৫০১.
পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করে -
ক
ক) মিশরীয়রা
খ
খ) গ্রিকরা
গ
গ) রোমানরা
ঘ
ঘ) ফিনিশীয়রা
সঠিক উত্তর: খ
খ) গ্রিকরা
উত্তর
সঠিক উত্তর: খ
খ) গ্রিকরা
খ
ব্যাখ্যা
• প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে প্রথম বিজ্ঞানের চর্চা শুরু হয়। • গ্রিকরা প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করে। • পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয় এ কথা প্রথম গ্রিকরাই প্রমাণ করে।
অন্যদিকে, • মিশরীয়রা প্রথম ৩৬৫ দিনে সৌরবর্ষ ও সৌরপঞ্জিকা উদ্ভাবন করে। এছাড়া তারা সূর্যঘড়ি, ছায়াঘড়ি ও জলঘড়ি আবিষ্কার করে। • বিশ্বসভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে - আইন প্রণয়ন।
উৎস:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং ব্রিটানিকা
৫০২.
মিয়ানমারের মুদ্রার নাম কী?
ক
কিয়াট
খ
লিরা
গ
পেসো
ঘ
গুর্দে
সঠিক উত্তর: ক
কিয়াট
উত্তর
সঠিক উত্তর: ক
কিয়াট
ক
ব্যাখ্যা
মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট। এছাড়া, - তুরস্কের মুদ্রা লিরা। - মেক্সিকো, ফিলিপাইন, আর্জেন্টিনা, কিউবা, চিলি , কলম্বিয়া, উরুগুয়ে প্রভৃতি দেশের মুদ্রা পেসো। - হাইতির মুদ্রা গুর্দে। এক নজরে মিয়ানমার- - দক্ষিণপূর্ব এশিয়ার একটি দেশ। - ১৯৪৮ সালের ৪ জানুয়ারি, যুক্তরাজ্যের থেকে স্বাধীনতা লাভ করে। - রাজধানী ইয়াংগুন ( পূর্বনাম রেঙ্গুন )। - মিয়ানমার ও বাংলাদেশকে বিভক্তকারী নদী নাফ নদী। - সীমান্তরক্ষী বাহিনীর নাম বর্ডার গার্ড পুলিশ বা বিজিপি। এই বাহিনীর পূর্বনাম ছিলো নাসাকা, যা ২০১৩ সালে বিলুপ্ত হয়। - বাংলাদেশের ৩ টি জেলার সাথে ২৭১ কিমি জুড়ে মিয়ানমারের সীমান্ত রয়েছে, যথা- রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার। - জার্মানির হামবুর্গে অবস্থিত সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইবুনাল (International Tribunal for the law of the Sea ) ১৪ মার্চ ২০১২ বাংলাদেশ - মিয়ানমার সমুদ্রসীমা বিরোধ মামলার রায় দেয়। এ রায়ে বাংলাদেশ তার সমুদ্র সীমা দাবিতে জয়ী হয়। -মিয়ানমারেরে রাখাইন এবং চিন; এই দুই রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে ।
তথ্য - ব্রিটানিকা, জাতীয় তথ্য বাতায়ন।
৫০৩.
‘We shall fight on the beaches.’- উক্তিটি কার?
ক
ক) ভ্লাদিমির লেনিন
খ
খ) উইনস্টন চার্চিল
গ
গ) আব্রাহাম লিংকন
ঘ
ঘ) মাও সেতুং
সঠিক উত্তর: খ
খ) উইনস্টন চার্চিল
উত্তর
সঠিক উত্তর: খ
খ) উইনস্টন চার্চিল
খ
ব্যাখ্যা
উইনস্টন চার্চিল
- ইংরেজ রাজনীতিবিদ ও লেখক। - তবে তিনি যুক্তরাজ্যের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন প্রধানমন্ত্রী হিসেবে অধিক পরিচিত। - ১৯৫৩ সালে The History of Second World War গ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন।
- ১৯৪০ সালের ৪ জুন যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অফ কমন্সে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল কর্তৃক প্রদত্ত বক্তৃতার দেয়া একটি সাধারণ শিরোনাম ‘We shall fight on the beaches.’।
- ফ্রান্সের যুদ্ধের সময়কালে প্রদত্ত তিনটি প্রধান বক্তৃতার মধ্যে এটি ছিল দ্বিতীয়। - অন্যগুলো হলো: → 'Blood, toil, tears and sweat.' (১৩ মে, ১৯৪০) → 'This was their finest hour.' (১৮ জুন, ১৯৪০)
- তাঁর লেখা কয়েকটি গ্রন্থ: → The Struggle for Survival → The River War → Great Contemporaries → The Story of the Malakand Field Force → Memoirs of the Second World War → A History of the English-Speaking Peoples
তথ্যসূত্র: ব্রিটানিকা।
৫০৪.
ভারতের 'মিজোরাম' রাজ্যের রাজধানী কোথায়?
ক
ক) দিসপুর
খ
খ) ইটানগর
গ
গ) কোহিমা
ঘ
ঘ) আইজল
সঠিক উত্তর: ঘ
ঘ) আইজল
উত্তর
সঠিক উত্তর: ঘ
ঘ) আইজল
ঘ
ব্যাখ্যা
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের স্বাধীনতাকামী সাতটি রাজ্য একত্রে সেভেন সিস্টারস হিসেবে পরিচিত। রাজ্যগুলাে হলাে—আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল, মনিপুর, মেঘালয় ও মিজোরাম। ৭টি রাজ্যের আয়তন ইন্ডিয়ার মােট আয়তনের ৭ শতাংশ। ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যসমূহ ও রাজধানীঃ ১. আসাম -- দিসপুর ২. মিজোরাম -- আইজল ৩. অরুনাচল -- ইটানগর ৪. মেঘালয় -- শীলং ৫. ত্রিপুরা -- আগরতলা ৬. মণিপুর -- ইম্ফল এবং ৭. নাগাল্যান্ড -- কোহিমা উৎসঃ Live MCQ Content (upcoming)
৫০৫.
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের উৎপত্তিস্থল কোন শহর?
ক
ক) উলানবাটোর
খ
খ) উরুমচি
গ
গ) উহান
ঘ
ঘ) কাশগড়
সঠিক উত্তর: গ
গ) উহান
উত্তর
সঠিক উত্তর: গ
গ) উহান
গ
ব্যাখ্যা
- সম্প্রতি গোটা বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের উৎপত্তিস্থল বিবেচনা করা হচ্ছে চীনের হুবেই প্রদেশের উহান শহরকে। - ৩১ ডিসেম্বর ২০১৯ চীনা কর্তৃপক্ষ উহান শহরে প্রথম করোনা সংক্রমণ চিহ্নিত করে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অভিহিত করে। পরবর্তীতে উহান থেকে এই ভাইরাস বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ে। (তথ্যসূত্রঃ আল জাজিরা)
৫০৬.
প্রথম বিশ্বযুদ্ধের ফলে কোন সাম্রাজ্যের পতন ঘটে?
ক
রুশ সাম্রাজ্য
খ
জার্মান সাম্রাজ্য
গ
অটোমান সাম্রাজ্য
ঘ
বর্ণিত সবগুলো
সঠিক উত্তর: ঘ
বর্ণিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর: ঘ
বর্ণিত সবগুলো
ঘ
ব্যাখ্যা
প্রথম বিশ্বযুদ্ধ: - প্রথম বিশ্বযুদ্ধ ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘাতের একটি। - যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪। - শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮। - কেন্দ্রীয়শক্তি: জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য ও বুলগেরিয়া। - মিত্রশক্তি: সার্বিয়া, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান প্রভৃতি দেশ। - প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯১৯ সালে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়। - প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল: কেন্দ্রীয় শক্তির পতন ও মিত্র শক্তির বিজয়।
উল্লেখ্য, - প্রথম বিশ্বযুদ্ধের ফলে ৪টি সাম্রাজ্যের পতন ঘটেছিল। এগুলো হলো: রুশ, জার্মান, অস্ট্রো-হাঙ্গেরীয় ও অটোমান। - ১৯১৭ সালের রুশ বিপ্লবের ফলে জারতন্ত্রের পতন ঘটে। - যুদ্ধের শেষে জার্মানি পরাজিত হলে এই সাম্রাজ্যেরও অবসান ঘটে। - অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্য ভেঙে একাধিক ছোট ছোট রাষ্ট্রে পরিণত হয়। - ১৯২২ সাল নাগাদ অটোমান সাম্রাজ্য সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় যা মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক বিন্যাসের জন্ম দেয়।
উৎস: i) History.com ii) Britannica.
৫০৭.
বাস্তিল দুর্গের পতন ঘটেছিল -
ক
১৪ জুলাই ১৭৮৯
খ
৭ জুন ১৭৮৮
গ
৫ অক্টোবর ১৭৮৮
ঘ
২৬ আগস্ট ১৭৮৮
সঠিক উত্তর: ক
১৪ জুলাই ১৭৮৯
উত্তর
সঠিক উত্তর: ক
১৪ জুলাই ১৭৮৯
ক
ব্যাখ্যা
বাস্তিল দুর্গ: - ফরাসি স্বৈরতন্ত্র এবং অত্যাচারের একমাত্র প্রতীক ছিল এই বাস্তিল দুর্গ। - এই বাস্তিল দুর্গে রাজতন্ত্রের বিরোধী ব্যক্তিদের বন্দি করে রাখা হতো ও অত্যাচার করা হতো। - তাই জনগণের কাছে বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক। - রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে। - ১৭৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের বিদ্রোহী জনগণ বাস্তিল দুর্গ আক্রমণ করে ধ্বংস করেছিল। - সমস্ত বন্দিরাও মুক্তি পায়। বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসী বিপ্লব শুরু হয়।
উল্লেখ্য, - বাস্তিল দুর্গের পতনের ফলে রাজা ষোড়শ লুই-এর স্বৈরশাসনের অবসান হয়। - রাজা জাতীয় পরিষদকে স্বীকৃতি দেন এবং এই সময় থেকে রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা আইনসভার হাতে চলে যায়। - ফ্রান্সের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সূচনা হয় এবং অভিজাততন্ত্রের পতন আসন্ন হয়ে ওঠে।
উৎস: Britannica.
৫০৮.
নিচের কোন দেশসমূহের মাঝে ইয়োপ কিপুর যুদ্ধ সংঘটিত হয়?
ক
আরব-রাশিয়া
খ
চীন-জাপান
গ
যুক্তরাজ্য-সোভিয়েত ইউনিয়ন
ঘ
আরব-ইসরাইল
সঠিক উত্তর: ঘ
আরব-ইসরাইল
উত্তর
সঠিক উত্তর: ঘ
আরব-ইসরাইল
ঘ
ব্যাখ্যা
ইয়োম কিপুর যুদ্ধ: - মোট ৪টি আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয়। - Yom Kippur War নামে পরিচিত ৪র্থ আরব-ইসরাইল যুদ্ধ। - এই যুদ্ধ সংঘটিত হয় ১৯৭৩ সালে। - আরব দেশসমূহ পাশ্চাত্যের উপর তেল অবরোধ করে ইয়োম কিপুর যুদ্ধে। - ইহুদিদের পবিত্র দিন ইয়োম কিপুরের সময় ইসরায়েল-অধিকৃত অঞ্চলে আরব জোটের অতর্কিত হামলার মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়। - মিশরীয় ও সিরিয়ান সেনারা যুদ্ধবিরতি রেখা ভেদ করে যথাক্রমে সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমিতে ঢুকে পড়ে। - যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয়ে তাদের নিজ নিজ মিত্রদের এসময়ে সহায়তা করে। - ফলে দুইটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। - এসময় মুসলিমদের পবিত্র রমজান মাস ছিল। - এই যুদ্ধ অক্টোবর যুদ্ধ ও রমজান যুদ্ধ নামেও পরিচিত।
উৎস: World Atlas Website.
৫০৯.
ভারতের কেন্দ্রীয় সরকারের কর্মকমিশন কী নামে পরিচিত?
ক
Federal Service Commission
খ
Union Public Service Commission
গ
Indian National Service Commission
ঘ
India Civil Service Commission
সঠিক উত্তর: খ
Union Public Service Commission
উত্তর
সঠিক উত্তর: খ
Union Public Service Commission
খ
ব্যাখ্যা
ভারতীয় সংবিধানের ৩১৫-৩২৩ ধারায় কর্মকমিশন সম্পর্কে বলা হয়েছে। সংবিধানের ৩১৫ ধারা অনুযায়ী ভারতের কেন্দ্রীয় সরকারের কর্মকমিশনের নাম Union Public Service Commission. এর সদস্যদের নিয়োগ দিয়ে থাকেন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় কর্মকমিশন ব্যতীত ভারতের রাজ্য সমূহের জন্যে পৃথক পাবলিক সার্ভিস কমিশন এবং একাধিক রাজ্যের জন্যে জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশনের বিধান রয়েছে। (সূত্র: Union Public Service Commission ওয়েবসাইট)
৫১০.
কারা বিশ্বের প্রথম মহাকাব্য হিসাবে বিবেচিত “গিলগামেশের মহাকাব্য” (Epic of Gilgamesh) রচনা করেছিলেন?
ক
ক) ব্যাবিলনীয়রা
খ
খ) সুমেরীয়রা
গ
গ) অ্যাসিরীয়ারা
ঘ
ঘ) ক্যালডীয়রা
সঠিক উত্তর: খ
খ) সুমেরীয়রা
উত্তর
সঠিক উত্তর: খ
খ) সুমেরীয়রা
খ
ব্যাখ্যা
সুমেরীয় সভ্যতা ( Sumerian Civilization)
- মেসোপটেমীয়া অঞ্চলে সবচেয়ে প্রাচীন যে সভ্যতাটি গড়ে উঠেছিল, তার নাম সুমেরীয় সভ্যতা। - বর্তমানে ইরাকের টাইগ্রীস ও ইউফ্রেটিস (তৎকালীন দজলা ও ফোরাত) নদীর মধ্যবর্তী উর্বর স্থানে সুমেরীয় সভ্যতার গোড়াপত্তন ঘটে। - ‘চাকা’ আবিষ্কার – সুমেরীয়রা প্রথম চাকার ব্যবহার শুরু করে। - তাদের কৃষকরা প্রথম দুই চাকা বিশিষ্ট 'রথ' (Chariot) ব্যবহার শুরু করেছিল। - উন্নত সেচ ব্যবস্থা – টাইগ্রিস ও ইউফ্রিটিস নদীর পানি ব্যবহার করে কৃষির উন্নতির জন্য তারা উন্নত সেচ ব্যবস্থার উদ্ভাবন করেছিলো । - লিখন-পদ্ধতির আবিষ্কার - সুমেরীয়দের আবিষ্কৃত লিখন পদ্ধতির নাম “কিউনিফর্ম” (Cuneiform)। - কিউনিফর্ম লিপি বাম থেকে ডানদিকে লেখাঁ হত এবং এর বর্ণের সংখ্যা ছিলো ৩২টি। - তারা বিশ্বের প্রথম মহাকাব্য হিসাবে বিবেচিত “গিলগামেশের মহাকাব্য” (Epic of Gilgamesh) রচনা করেছিলেন। - জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা আবিষ্কারেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন সুমেরীয়রা। - সুমেরীয়রা বহু ঈশ্বরবাদে বিশ্বাসী ছিল। তাদের অনেক দেবতা ছিল। প্রধান দবতা ‘নাগাল’। - ২২৩৪ খ্রিস্টপূর্বাব্দে লুগালজাগেসি (King Lugalzagesi) আক্কাডীয়ান রাজা ‘সারগন’ এর নিকট পরাজিত হলে সুমেরীয় সাম্রাজ্যের অবসান হয়। সুমেরীয়, ব্যবিলনীয়, এ্যাসিরীয়, ক্যালডীয় ও আক্কাদীয় সভ্যতা
তথ্যসূত্র: Britannica & History.com
৫১১.
‘অরেঞ্জ বিপ্লব' কোন দেশে সংঘটিত হয়?
ক
যুক্তরাজ্য
খ
কানাডা
গ
যুক্তরাষ্ট্র
ঘ
ইউক্রেন
সঠিক উত্তর: ঘ
ইউক্রেন
উত্তর
সঠিক উত্তর: ঘ
ইউক্রেন
ঘ
ব্যাখ্যা
অরেঞ্জ বিপ্লব: - ‘অরেঞ্জ বিপ্লব' সংঘটিত হয় ইউক্রেনে। - অরেঞ্জ বিপ্লব ছিল একটি ধারাবাহিক প্রতিবাদ এবং রাজনৈতিক ঘটনা। - এটি সংঘটিত হয়েছিল ২০০৪ সালে। - ইউক্রেনের রাজধানী কিয়েভ ছিল নাগরিক প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রবিন্দু। - ২০০৪ সালে ইউক্রেনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে এ আন্দোলনের সূত্রপাত।
তথ্যসূত্র - Britannica.com
৫১২.
Which country is the largest producer of natural gas?
ক
ক) Qatar
খ
খ) Russia
গ
গ) Saudi Arabia
ঘ
ঘ) Nigeria
সঠিক উত্তর: খ
খ) Russia
উত্তর
সঠিক উত্তর: খ
খ) Russia
খ
ব্যাখ্যা
- প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বেশি উৎপাদনকারী দেশ- যুক্তরাষ্ট্র। - প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী শীর্ষ তিনটি দেশ হলো: ১. যুক্তরাষ্ট্র, ২. রাশিয়া, ৩. ইরান।
যেহেতু জব সল্যুশনের প্রশ্ন তাই অপশনে যুক্তরাষ্ট্র না থাকায় উত্তর হিসেবে রাশিয়া নেয়া হয়েছ।
তথ্যসূত্র: ওয়ার্ল্ডওমিটার।
৫১৩.
নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমার নাম কী?
ক
ক) লিটল বয়
খ
খ) ফ্যাটম্যান
গ
গ) প্যাট্রিয়ট
ঘ
ঘ) ডেস্ট্রয়ার
সঠিক উত্তর: খ
খ) ফ্যাটম্যান
উত্তর
সঠিক উত্তর: খ
খ) ফ্যাটম্যান
খ
ব্যাখ্যা
জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জাপানের নাগাসাকি শহরের ওপর ১৯৪৫ সালের ৯ আগষ্ট ফ্যাটমান নামের নিউক্লীয় বোমার বিস্ফোরণ ঘটায়। উল্লেখ্য যে, ১৯৪৫ সালের ৬ আগষ্ট হিরোশিমা শহরের ওপর যুক্তরাষ্ট্র লিটল বয় নামের নিউক্লীয় বোম ফেলে। উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
৫১৪.
তালেবান কবে আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়?
ক
ক) ৩০ জুলাই, ২০২১
খ
খ) ০৫ আগস্ট, ২০২১
গ
গ) ১৫ আগস্ট, ২০২১
ঘ
ঘ) ২২ আগস্ট, ২০২১
সঠিক উত্তর: গ
গ) ১৫ আগস্ট, ২০২১
উত্তর
সঠিক উত্তর: গ
গ) ১৫ আগস্ট, ২০২১
গ
ব্যাখ্যা
- গত ১৫ আগস্ট, ২০২১ আফগানিস্তানের তালেবান যোদ্ধারা অনেকটা রক্তপাতহীনভাবে দেশটির রাজধানী কাবুল দখল করে নেয়। - এর আগে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি পালিয়ে পার্শ্ববর্তী তাজিকিস্তানে আশ্রয় নেন। - কাবুল দখলের মাধ্যমে প্রায় ২০ বছর পর তালেবান গোষ্ঠী পুনরায় আফগানিস্তানে ক্ষমতাসীন হয়। - ২০০১ সালে ইঙ্গ-মার্কিন বাহিনীর আক্রমণের মুখে তালেবান ক্ষমতাচ্যুত হয়েছিলো। (তথ্যসূত্র: আল জাজিরা রিপোর্ট)
৫১৫.
২০২১ সালের আইনের শাসন সূচকে শীর্ষদেশ কোনটি?
ক
ফিনল্যান্ড
খ
ডেনমার্ক
গ
নরওয়ে
ঘ
সিঙ্গাপুর
সঠিক উত্তর: খ
ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর: খ
ডেনমার্ক
খ
ব্যাখ্যা
আইনের শাসন সূচক-২০২১: - প্রকাশক : ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (যুক্তরাষ্ট্র) - মোট দেশ : ১৩৯টি - শীর্ষদেশ : ডেনমার্ক - সর্বনিম্ন দেশ : ভেনেজুয়েলা (১৩৯তম) - বাংলাদেশের অবস্থান: ১২৪তম। (তথ্যসূত্র: ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট ওয়েবসাইট)
৫১৬.
জার্মান সাম্রাজ্যের প্রথম চ্যান্সেলর -
ক
অ্যাঞ্জেলা মার্কেল
খ
অটো ভন বিসমার্ক
গ
হারম্যান মুলার
ঘ
অ্যাডলফ হিটলার
সঠিক উত্তর: খ
অটো ভন বিসমার্ক
উত্তর
সঠিক উত্তর: খ
অটো ভন বিসমার্ক
খ
ব্যাখ্যা
অটো ভন বিসমার্ক: - জার্মান সাম্রাজ্যের প্রথম চ্যান্সেলর অটো ভন বিসমার্ক। - তিনি ছিলেন জার্মান সাম্রাজ্যের স্থপতি। - তাকে আধুনিক জার্মানির জনকও বলা হয়।
উল্লেখ্য, - তিনি ছিলেন প্রুশিয়ান সেনাবাহিনীর একজন সামরিক কর্মকর্তা এবং ভূস্বামী। - তিনি ১৮৬২-১৮৭১ পর্যন্ত প্রুশিয়ার প্রধান মন্ত্রী ছিলেন, পরে ১৮৭১-১৮৯০ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। - বিসমার্কের কূটনীতির অন্যতম প্রধান কৌশল ছিল "রক্ত ও লোহা" (Blood and Iron) নীতি, যার মাধ্যমে তিনি যুদ্ধের মাধ্যমে জার্মানির একীভূতকরণকে এগিয়ে নেন। - তার নেতৃত্বে প্রুশিয়া ১৮৭০-৭১ সালে ফ্রেঞ্চ-প্রুশিয়ান যুদ্ধ জয়লাভ করে এবং এর ফলে ১৮৭১ সালে জার্মান সাম্রাজ্যের সৃষ্টি হয়।
⇒ দ্বিতীয় উইলহেলমের সাথে মতবিরোধের পর বিসমার্ক জার্মানির প্রধানমন্ত্রিত্বের পদ থেকে সরে দাঁড়ান ১৮৯০ সালে। - তাঁর এই বিদায় নেওয়ার ঘটনাটি আজও ইতিহাসে ‘ড্রপিং দি পাইলট’ (Dropping the Pilot) নামে বিখ্যাত হয়ে আছে।
উৎস: i) Britannica. ii) BBC.
৫১৭.
'নাভাইয়া' পারমাণবিক পরীক্ষা স্থানটি কোন দেশে অবস্থিত?
ক
রাশিয়া
খ
ভারত
গ
যুক্তরাষ্ট্র
ঘ
ফ্রান্স
সঠিক উত্তর: ক
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর: ক
রাশিয়া
ক
ব্যাখ্যা
'নাভাইয়া' পারমাণবিক পরীক্ষা স্থানটি রাশিয়ায় অবস্থিত। - দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১২তম প্রধান অধিদপ্তরের সাবেক প্রধান কর্নেল জেনারেল ভ্লাদিমির ভেরখোভৎসেভ নোভায়া জিমলিয়া দ্বীপপুঞ্জে অবস্থিত পরীক্ষাকেন্দ্রে রাশিয়ার পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন।
প্রসঙ্গত, ⇒ সোভিয়েত ইউনিয়নের পতনের আগের বছর ১৯৯০ সাল থেকে মস্কো আর কোনো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়নি। সোভিয়েত ইউনিয়ন থাকাকালে মোট ৭১৫টি পারমাণবিক পরীক্ষা চলে। ১৯৯০ সালের ২৪ অক্টোবর সবশেষ নোভায়া জেমলিয়া সাইটে একটি পরীক্ষা হয়েছিল।
উল্লেখ্য, ⇒ ফেডারেশন অব অ্যাটোমিক সায়েন্টিস্ট-এর ‘স্ট্যাটাস অব দ্য ওয়ার্ল্ডস নিউক্লিয়ার ফোর্সেস-২০২৫’–এর হিসাব অনুযায়ী, বর্তমানে বিভিন্ন দেশের কাছে আনুমানিক ১২ হাজার ৩৩১টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে।
⇒ বিশ্বে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে রাশিয়ার কাছে। দেশটির হাতে আনুমানিক ৫ হাজার ৮৮৯টি পারমাণবিক অস্ত্র রয়েছে। ⇒ পরমাণু অস্ত্রধারী দ্বিতীয় শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বর্তমানে এই দেশটির হাতে আনুমানিক ৫ হাজার ২৪৪টি পারমাণবিক অস্ত্র রয়েছে। চীনের হাতে আনুমানিক ৪১০টি পারমাণবিক অস্ত্র রয়েছে। সেগুলো ক্ষেপণাস্ত্র, সাবমেরিন ও বিমানের মাধ্যমে উৎক্ষেপণ বা নির্দিষ্ট লক্ষ্যে ছোড়া যায়।
⇒ ফ্রান্সের কাছে আনুমানিক ২৯০টি পারমাণবিক অস্ত্র রয়েছে, ⇒ যুক্তরাজ্যের কাছে আনুমানিক ২২৫টি পারমাণবিক অস্ত্র রয়েছে, যেগুলো স্কটল্যান্ড উপকূলে অবস্থিত নৌঘাঁটি থেকে পারমাণবিক ক্ষমতাধর সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা যায়।
কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র: - গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র আফ্রিকা মহাদেশের একটি রাষ্ট্র। - পূর্বে এর নাম ছিল জায়ারে। - কঙ্গোর রাজধানী ব্রাজাভিল। - সরকারি ভাষা ফরাসি। - বেলজিয়াম থেকে ১৯৬০ সালে স্বাধীনতা লাভ করে। - সীমান্তবর্তী দেশ ৯টি।
উৎস: Worldatlas.
৫১৯.
মায়া সভ্যতায় বছর হিসাব করা হতো -
ক
ক) ৮ মাসে
খ
খ) ১২ মাসে
গ
গ) ১৮ মাসে
ঘ
ঘ) ২৪ মাসে
সঠিক উত্তর: গ
গ) ১৮ মাসে
উত্তর
সঠিক উত্তর: গ
গ) ১৮ মাসে
গ
ব্যাখ্যা
মায়া সভ্যতা: - হাজার হাজার বছর পুরনো এ সভ্যতাকে আমেরিকাতে স্প্যানিশদের আসার আগে সবচেয়ে আধুনিক সভ্যতা হিসেবে ধরা হয়। - মেক্সিকো,গুয়েতেমালা,বেলিজ, হন্ডুরাস ও এলসালভেদর এর পশ্চিমাংশ। - তৎকালীন পৃথিবীর সবচেয়ে আধুনিক ও উন্নত সভ্যতা ছিল এ মায়া সভ্যতা। - মায়া সভ্যতায় বসবাসকারীদের মায়ানও বলা হতো। - মায়া সভ্যতার ক্যালেন্ডার হলো হাব । - হাব অনুযায়ী – ২০ দিনে ১ মাস এবং ১৮ মাসে ১ বছর।
উৎস: Live MCQ লেকচার ও সময় নিউজ(রিপোর্ট - ৯ মে ২০২১)।
৫২০.
চীনের মহাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেন কে?
ক
হান সম্রাট
খ
লাও-ৎসে
গ
কনফুসিয়াস
ঘ
কিন শি হুয়াং
সঠিক উত্তর: ঘ
কিন শি হুয়াং
উত্তর
সঠিক উত্তর: ঘ
কিন শি হুয়াং
ঘ
ব্যাখ্যা
চৈনিক সভ্যতা (Chinese Civilization): - চীনের হোয়াংহো (Yellow River) ও ইয়াংৎসে নদী (Yangtze River) নদীর অববাহিকায় এই সভ্যতার বিকাশ ঘটে। - হোয়াংহো নদীতে প্রায়ই ভয়াবহ বন্যা হতো, যা জনপদ ধ্বংস করত। এ কারণে নদীটিকে ‘চীনের দুঃখ’ বলা হয়। তবে এই বন্যার পলিমাটিই জমিকে উর্বর করে সভ্যতাকে টিকিয়ে রাখে।
• সাং রাজবংশের সময় থেকেই চীনে লিখন পদ্ধতির বিকাশ ঘটে। - উত্তর দিক থেকে আগত যাযাবর জাতিগোষ্ঠীর (যেমন—জিয়ংনু) আক্রমণ প্রতিরোধের জন্য সম্রাট কিন শি হুয়াং চীনের মহাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। - এটি বিশ্বের অন্যতম বৃহৎ স্থাপত্য নিদর্শন।
• চীনারা চিত্রভিত্তিক লিখন পদ্ধতি ব্যবহার করত। - পরবর্তীকালে তারা গাছের ছাল, পুরনো কাপড় ও শণজাত আঁশ থেকে বিশ্বের প্রথম কাগজ আবিষ্কার করে।
• কনফুসিয়াস ও লাও-ৎসে-র দর্শন চীনা সমাজে গভীর প্রভাব ফেলে। - কনফুসিয়াসের নৈতিকতা ও কর্তব্যভিত্তিক দর্শন রাষ্ট্রশাসন ও সমাজব্যবস্থার ভিত্তি গড়ে তোলে।
- চীনের রেশম বিশ্বজুড়ে জনপ্রিয় ছিল। এই রেশম পরিবহনের দীর্ঘ বাণিজ্যপথকে ‘সিল্ক রোড’ বলা হয়, - যা প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ স্থাপন করে।
উৎস: ব্রিটানিকা এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২১.
সম্প্রতি, ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নিয়োগ পেয়েছেন? [ডিসেম্বর, ২০২৪]
ক
ফ্রাঁসোয়া বায়রু
খ
মিশেল বার্নিয়ে
গ
ইমানুয়েল ম্যাক্রোঁ
ঘ
মিশেল বায়রু
সঠিক উত্তর: ক
ফ্রাঁসোয়া বায়রু
উত্তর
সঠিক উত্তর: ক
ফ্রাঁসোয়া বায়রু
ক
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী: - ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মধ্যপন্থী মিত্র ফ্রাঁসোয়া বায়রুকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। - সম্প্রতি পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে ক্ষমতাচ্যুত হন। - মিশেল বার্নিয়ে মাত্র তিনমাস প্রধানমন্ত্রী পদে টিকে ছিলেন। - ফ্রাঁসোয়া বায়রু হবেন ২০২৪ সালের নিয়োগ হওয়া চতুর্থ প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, - ৭৩ বছর বয়সী ফ্রাঁসোয়া বায়রু মধ্যপন্থি জোটের অন্যতম নেতা। - তিনি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একজন মেয়র। - ১৯৯৩ থেকে ১৯৯৬ পর্যন্ত বায়রু পরপর তিনটি সরকারে জাতীয় শিক্ষা মন্ত্রী ছিলেন। - ২০০৭ সালে মধ্যপন্থি ডেমোক্রেটিক মুভমেন্ট (মোডেম) দল প্রতিষ্ঠা করেন তিনি।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান পত্রিকা। [Link]
৫২২.
রোমের প্রেমের দেবতা ছিলেন -
ক
জুপিটার
খ
নেপচুন
গ
মিনার্ভা
ঘ
ভেনাস
সঠিক উত্তর: ঘ
ভেনাস
উত্তর
সঠিক উত্তর: ঘ
ভেনাস
ঘ
ব্যাখ্যা
রোমান সভ্যতা: - খ্রিস্টপূর্ব দ্বিতীয় ও প্রথম শতকে রোমানরা গ্রিক সাম্রাজ্য দখল করে। - রোমানরা ইতালি ও ইতালির পশ্চিম দিকে অবস্থিত ভূমধ্যসাগর তীরবর্তী দেশগুলো জয় করে। - লাতিনদের একটি ক্ষুদ্র জাতি থেকে সুবিশাল সাম্রাজ্যের বিকাশ হয়, মধ্য ইটালির ল্যাটিয়ামে রোম ছিল তাদের প্রধান শহর। - রোমান সাহিত্য-সংস্কৃতিতে গ্রিক সভ্যতার প্রভাব পরিলক্ষিত হয়। - সে যুগে রোমান সাহিত্য চর্চা ছিল ব্যাপক। মলিয়ে পুটাস এবং টেরেন্স ছিলেন বিখ্যাত সাহিত্যিক ও নাট্যকার। - রোমানরা গণপ্রজাতন্ত্রে বিশ্বাসী ছিলেন। ফলে শাসনকার্যে ধর্মীয় প্রভাব বা পুরোহিততন্ত্র পাকাপোক্ত হয়ে বসতে পারেনি। - রোমানদের নিকট আকাশের দেবতা জুপিটার হিসেবে খ্যাত। - গ্রিক দেবতা এথেনার জায়গায় রোমীয় দেবতা মিনার্ভা স্থান দখল করে। - রোমের প্রেমের দেবতা ছিলেন ভেনাস। - বাতাস এবং সমুদ্রের দেবতা নেপচুন রোমানদের নিকট খুবই জনপ্রিয় ও শক্তিশালী ছিল। - প্রাচীন সভ্যতায় রোমানদের অন্যতম কৃতিত্ব হলো রোমান আইন ব্যবস্থা (Roman Law)। - রোমান দেওয়ানী ও ফৌজদারী আইন (সিভিল ও ক্রিমিনাল'ল) খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতেই সংকলিত হয়।
তথ্যসূত্র - ব্রিটানিকা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২৩.
হুথি আনসারুল্লাহ কোন দেশের বিদ্রোহীগোষ্ঠী?
ক
ক) সিরিয়া
খ
খ) ইরাক
গ
গ) আফগানিস্তান
ঘ
ঘ) ইয়েমেন
সঠিক উত্তর: ঘ
ঘ) ইয়েমেন
উত্তর
সঠিক উত্তর: ঘ
ঘ) ইয়েমেন
ঘ
ব্যাখ্যা
- হুথি আনসারুল্লাহ ইয়েমেন শিয়া মতাবলম্বী একটি সশ্বস্ত্র বিদ্রোহীগোষ্ঠী। এরা ইরানের সমর্থনপুষ্ট। - ২০১৪ সালে সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদির সাথে হুথিদের বিরোধের ফলে হুথিরা ইয়েমেনের অধিকাংশ এলাকা দখল করে নেয়। - এর ফলে মনসুর হাদির সমর্থনে সৌদি আরব নেতৃত্বাধীন জোট ২০১৫ সাল থেকে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। (তথ্যসূত্রঃ মিডল ইস্ট মনিটর)
৫২৪.
আইনের শাসন সূচক-২০২১ অনুসারে আইনের শাসনে বিশ্বে সর্বনিম্ন দেশ কোনটি?
ক
কম্বোডিয়া
খ
ভেনেজুয়েলা
গ
আফগানিস্তান
ঘ
মিয়ানমার
সঠিক উত্তর: খ
ভেনেজুয়েলা
উত্তর
সঠিক উত্তর: খ
ভেনেজুয়েলা
খ
ব্যাখ্যা
ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট সংস্থা গত ১৪ অক্টোবর ২০২১ বিশ্বের মোট ১৩৯টি দেশ নিয়ে আইনের শাসন সূচক-২০২১ রিপোর্ট প্রকাশ করে।
রিপোর্ট অনুসারে বিশ্বে আইনের শাসন সূচকে: - প্রথম : ডেনমার্ক - সর্বনিম্ন দেশ : ভেনেজুয়েলা - বাংলাদেশের অবস্থান : ১২৪তম।
(তথ্যসূত্র: আইনের শাসন সূচক-২০২১ রিপোর্ট)
৫২৫.
Black Forest is located in which country?
ক
Mexico
খ
Brazil
গ
South Africa
ঘ
Germany
ঙ
Nigeria
সঠিক উত্তর: ঘ
Germany
উত্তর
সঠিক উত্তর: ঘ
Germany
ঘ
ব্যাখ্যা
ব্ল্যাক ফরেস্ট: - ব্ল্যাক ফরেস্ট পর্বত জার্মানিতে অবস্থিত।
উল্লেখ্য, - জার্মানির দক্ষিণ পশ্চিমে অবস্থিত পাহাড়ি বনভূমি 'ব্ল্যাক ফরেস্ট। - এটি পশ্চিম এবং দক্ষিণে রাইন উপত্যকা দ্বারা আবদ্ধ। - ব্ল্যাক ফরেস্ট পর্বত থেকে দানিয়ুব নদীর উৎপত্তি ঘটেছে। - দানিয়ুব ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী (২,৮৫০ কি.মি.)। - ইউরোপের দশটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে দানিয়ুব নদী কৃষ্ণসাগরে পতিত হয়েছে।
উৎস: Britannica.
৫২৬.
ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী সর্বশেষ আরব রাষ্ট্র-
ক
ক) সুদান
খ
খ) মরক্কো
গ
গ) সংযুক্ত আরব আমিরাত
ঘ
ঘ) বাহরাইন
সঠিক উত্তর: খ
খ) মরক্কো
উত্তর
সঠিক উত্তর: খ
খ) মরক্কো
খ
ব্যাখ্যা
ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী আরব রাষ্ট্রসমূহঃ ১ম দেশ- মিশর (১৯৭৯) ২য় দেশ- জর্ডান (১৯৯৪) ৩য় দেশ- সংযুক্ত আরব আমিরাত (২০২০) ৪র্থ দেশ- বাহরাইন (২০২০) ৫ম দেশ- সুদান (২০২০) এবং সর্বশেষ ৬ষ্ঠ দেশ- মরক্কো (২০২০)। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে মরক্কো। উৎসঃ সাম্প্রতিক সমাচার এবং বিবিসি নিউজ।
৫২৭.
ইসরাইল একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে কোন যুদ্ধের মাধ্যমে?
ক
৪র্থ আরব ইসরাইল যুদ্ধ
খ
৩য় আরব ইসরাইল যুদ্ধ
গ
২য় আরব-ইসরাইল যুদ্ধ
ঘ
১ম আরব-ইসরাইল যুদ্ধ
সঠিক উত্তর: ঘ
১ম আরব-ইসরাইল যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর: ঘ
১ম আরব-ইসরাইল যুদ্ধ
ঘ
ব্যাখ্যা
১ম আরব-ইসরাইল যুদ্ধ: - যুদ্ধ সংঘটিত হয়: ১৯৪৮ সাল। - ইসরায়েল এবং আরব রাষ্ট্রসমূহ ও ফিলিস্তিনি আরব বাহিনীর গুলোর সম্মিলিত সামরিক বাহিনী মধ্যে সংঘটিত হয়। - এটি আরবিতে নাকবা ও হিব্রুতে মিলখেমেত হাতজমাউত বলে পরিচিত। - এই যুদ্ধের মাধ্যমে ইসরাইল একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে।
২য় আরব-ইসরাইল যুদ্ধ: - এই যুদ্ধ সংঘটিত হয় ১৯৫৬ সালে।
৩য় আরব ইসরাইল যুদ্ধ: - সংঘটিত হয় ১৯৬৭ সালে।
৪র্থ আরব ইসরাইল যুদ্ধ: - সংঘটিত হয় ১৯৭৩ সালে।
তথ্যসূত্র - Worldatlas.com
৫২৮.
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র থেকে দাস প্রথা বিলুপ্ত করেন?
ক
আব্রাহাম লিংকন
খ
জর্জ ওয়াশিংটন
গ
৫৬ দিন
ঘ
মার্টিন লুথার কিং
সঠিক উত্তর: ক
আব্রাহাম লিংকন
উত্তর
সঠিক উত্তর: ক
আব্রাহাম লিংকন
ক
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত: - ১৮৬৫ সালের ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সংবিধানের ত্রয়োদশ সংশোধনী গৃহীত হয়। - এই ত্রয়োদশ সংশোধনী মার্কিন যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত করে।
উল্লেখ্য, - ১৮৬০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসাবে আব্রাহাম লিংকন ইউনাইটেড স্টেটের ১৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। - ১৮৬০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই লিংকন দাস প্রথা বিলুপ্তির পক্ষে স্পষ্ট অবস্থান নেন। - ১৮৬৩ সালের ১৯ নভেম্বর লিংকন পেনসালভেনিয়ার গেটিসবার্গের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এক হৃদয়স্পর্শী ভাষণে বলেন, ‘গণতন্ত্র হলো জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার।’ - আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্র থেকে দাস প্রথা বিলুপ্ত করেন এবং ক্রীতদাসদের স্বাধীন নাগরিকের মর্যাদা দেন।
অন্যদিকে - - রিচার্ড নিক্সন ছিলেন যুক্তরাষ্ট্রের ৩৭তম প্রেসিডেন্ট। তিনি ‘ওয়াটার গেট’ কেলেঙ্কারীর সাথে জড়িত ছিলেন। - জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের ১ম প্রেসিডেন্ট এবং স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন। - যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায়ে আন্দোলনের অহিংসবাদী নেতা ছিলেন মার্টিন লুথার কিং।
উৎস: History Channel.
৫২৯.
জাপানের পার্লামেন্টের নাম কী?
ক
পিপন্স কাউন্সিল
খ
নেসেট
গ
ডায়েট
ঘ
কংগ্রেস
সঠিক উত্তর: গ
ডায়েট
উত্তর
সঠিক উত্তর: গ
ডায়েট
গ
ব্যাখ্যা
জাপানের পার্লামেন্ট: - জাপানের পার্লামেন্টের নাম: ডায়েট। - 'ডায়েট' দুই কক্ষ বিশিষ্ট। • উচ্চকক্ষ হাউস অফ কাউন্সিলর (House of Councillors). • নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ( House of Representatives).
- হাউস অফ কাউন্সিলরে ২৪৭টি আসন রয়েছে। - হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ৪৮০টি আসন রয়েছে।
তথ্যসূত্র - Britannica.com
৫৩০.
প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে কোন দেশ?
ক
ক) যুক্তরাষ্ট্র
খ
খ) চীন
গ
গ) জাপান
ঘ
ঘ) রাশিয়া
সঠিক উত্তর: ঘ
ঘ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর: ঘ
ঘ) রাশিয়া
ঘ
ব্যাখ্যা
মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের কৃতিত্ব সাবেক সোভিয়েত ইউনিয়নের। ১৯৫৭ সালের ৪ অক্টোবর স্পুটনিক-১ নামে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে নতুন ইতিহাস তৈরি করে দেশটি। একই বছর সোভিয়েত ইউনিয়ন মহাকাশে দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-২ উৎক্ষেপণ করে। স্পুটনিক-২ লাইকা নামে একটা কুকুর বহন করে নিয়ে যায়। অবশ্য উৎক্ষেপণের কয়েক ঘণ্টার মধ্যে তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ত্রুটির কারণে লাইকা মারা যায়। মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৫৮ সালের ৩১ জানুয়ারি তাদের প্রথম কৃত্রিম উপগ্রহ এক্সপ্লোরার-১ মহাকাশে উৎক্ষেপণ করে। বাংলাদেশ ২০১৮ সালের ১২ মে প্রথম কৃত্রিম উপগ্রহ 'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১' মহাকাশে উৎক্ষেপণ করে। উৎসঃ সমকাল।
৫৩১.
দক্ষিণ আফ্রিকার জাতীয় মুদ্রার নাম কী?
ক
ডলার
খ
ইউরো
গ
পাউন্ড
ঘ
র্যান্ড
সঠিক উত্তর: ঘ
র্যান্ড
উত্তর
সঠিক উত্তর: ঘ
র্যান্ড
ঘ
ব্যাখ্যা
- দক্ষিণ আফ্রিকা মুদ্রার নাম: র্যান্ড।
দক্ষিণ আফ্রিকা: - দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র। - দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম Republic of South Africa. - দেশটির দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত। - দুই মহাসাগর মিলিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য প্রায় ১৭৩৯ মাইল। - দেশটির আইনসভার নাম পার্লামেন্ট। - দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট। - যথা: উচ্চকক্ষ National Council, নিম্নকক্ষ National Assembly. - মুদ্রার নাম: র্যান্ড।
এছাড়াও, - দক্ষিন আফ্রিকার রাজধানী ৩টি। যথা: - নির্বাহী বা প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া। - সংসদীয় রাজধানী: কেপ টাউন। - বিচার বিভাগীয় রাজধানী: ব্লোয়েমফন্টেইন।
উৎস: Worldatlas. ও Britannica.
৫৩২.
কার উদ্যোগে ফ্রাইডেস ফর ফিউচার আন্দোলনের সূত্রপাত ঘটে?
ক
ভলতেয়ার
খ
লীনা মরগান
গ
গ্রেটা থুনবার্গ
ঘ
মালালা ইউসুফজাই
সঠিক উত্তর: গ
গ্রেটা থুনবার্গ
উত্তর
সঠিক উত্তর: গ
গ্রেটা থুনবার্গ
গ
ব্যাখ্যা
ফ্রাইডেস ফর ফিউচার: - 'ফ্রাইডেস ফর ফিউচার' একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্দোলন। - এটি স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে সূত্রপাত হওয়া একটি আন্দোলন। - ২০১৮ সালের আগস্টে এই আন্দোলন সংঘটিত হয়। - সুইডেনে স্কুল শিক্ষার্থী গ্রেটা থুনবার্গের উদ্যোগে এই আন্দোলনের সূত্রপাত ঘটে। - এই আন্দোলনের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবীতে সারা বিশ্বে স্কুল শিক্ষার্থীরা শুক্রবারে স্কুলে না গিয়ে রাজপথে নেমে আসে।
তথ্যসূত্র - ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্ট ওয়েবসাইট।
৫৩৩.
রাশিয়ার মধ্যস্থতায় কবে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়?
ক
ক) ২৭ অক্টোবর ২০২০
খ
খ) ৭ নভেম্বর ২০২০
গ
গ) ৯ নভেম্বর ২০২০
ঘ
ঘ) ২৭ নভেম্বর ২০২০
সঠিক উত্তর: গ
গ) ৯ নভেম্বর ২০২০
উত্তর
সঠিক উত্তর: গ
গ) ৯ নভেম্বর ২০২০
গ
ব্যাখ্যা
নাগার্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার ছয় সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে গত ৯ নভেম্বর ২০২০ রাশিয়ার মধ্যস্থতায় পূর্ণাঙ্গ যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির শর্ত অনুযায়ী উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে থাকবে এবং আর্মেনিয়া আজারবাইজানের নিকট ১ ডিসেম্বরের মধ্যে অতিরিক্ত তিনটি জেলা হস্তান্তর করে। এছাড়া নাগার্নো কারাবাখে আগামী পাঁচ বছরের জন্যে রাশিয়ার ১,৯৬০ জন সৈন্য অবস্থান করবে। গত ২৭ সেপ্টেম্বর ২০২০ নাগার্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘর্ষ বাঁধে। (সূত্র: আনাদুলু এজেন্সি)
৫৩৪.
‘বিটকয়েন’ কে আবিষ্কার করেন?
ক
এলন মাক্স
খ
মার্ক জুকারবার্গ
গ
সাতোশি নাকামাতো
ঘ
স্টিভ জবস
সঠিক উত্তর: গ
সাতোশি নাকামাতো
উত্তর
সঠিক উত্তর: গ
সাতোশি নাকামাতো
গ
ব্যাখ্যা
- অনলাইনে ডলার-পাউন্ড-ইউরোর পাশাপাশি কেনাকাটা করা যায় বিটকয়েনে। - তবে অন্যান্য মুদ্রাব্যবস্থায় যেমন সে দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংক জড়িত থাকে, বিটকয়েনের ক্ষেত্রে তা নয়। - ২০০৯ সালে সাতোশি নাকামোতো ছদ্মনামের কেউ কিংবা একদল সফটওয়্যার ডেভেলপার নতুন ধরনের ভার্চ্যুয়াল মুদ্রা বা ইলেকট্রনিক মুদ্রার প্রচলন করে। - এ ধরনের মুদ্রা ক্রিপ্টোকারেন্সি নামে পরিচিতি পায়। - নাকামোতোর উদ্ভাবিত সে ক্রিপ্টোকারেন্সির নাম দেওয়া হয় বিটকয়েন।
উৎস: দৈনিক প্রথম আলো পত্রিকা (১১ ডিসেম্বর, ২০১৬)।
৫৩৫.
‘রুবল‘ কোন দেশের মুদ্রা?
ক
কানাডা
খ
রাশিয়া
গ
ভেনিজুয়েলা
ঘ
ফিলিপাইন
সঠিক উত্তর: খ
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর: খ
রাশিয়া
খ
ব্যাখ্যা
• রাশিয়া: - আয়তনে বিশ্বের বিশ্বের বৃহত্তম দেশ - রাশিয়া। - বর্তমান প্রেসিডেন্ট - ভ্লাদিমির পুতিন। - তার রাজনৈতিক দলের নাম - ইউনাইটেড রাশিয়া। - রাশিয়ার সাথে ১৪ টি দেশের সীমান্ত রয়েছে। - রাশিয়ার মুদ্রার নাম - রুবল। - রাশিয়ায় রাজতন্ত্রের অবসান ঘটে - ১৯১৭ সালে। - সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় - ১৯২২ সালে। - রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন - ক্রেমলিন। - রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদ - ৬ বছর। - সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় - ১৯২২ সালে।
তথ্যসূত্র: ব্রিটানিকা।
৫৩৬.
ইতিহাস বিখ্যাত ট্রয় নগরীর অবস্থান কোন দেশে?
ক
তুরস্ক
খ
গ্রিস
গ
ইতালি
ঘ
মিশর
সঠিক উত্তর: ক
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর: ক
তুরস্ক
ক
ব্যাখ্যা
ট্রয় নগরী: - ইতিহাস বিখ্যাত ট্রয় নগরীর অবস্থান বর্তমান তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে। - এটি ইজিয়ান সাগরের তীরবর্তী কানাক্কাল প্রদেশে অবস্থিত। - গ্রিক উপকথা অনুসারে, খ্রিষ্টপূর্ব ১২৫০-১২৪০ সালের মধ্যে ট্রয়ের যুদ্ধ সংঘটিত হয়। - যুদ্ধের কেন্দ্রবিন্দু ছিল রাজা প্রিয়মের শাসনাধীন সমৃদ্ধিশালী এই নগর। - ব্যবসা-বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত হওয়ায় এটি বারবার আক্রমণের শিকার হয়। - ট্রয়ের বিখ্যাত ‘ট্রোজান হর্স’ উপকথা ও আধুনিক প্রত্নতাত্ত্বিক গবেষণা এই নগরীকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলেছে।
সূত্র: প্রথম আলো ও ব্রিটানিকা।
৫৩৭.
রোম নগরী প্রতিষ্ঠিত হয়-
ক
ক) ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে
খ
খ) ২৪৬ খ্রিস্টপূর্বাব্দে
গ
গ) ৭৫৩ খ্রিস্টপূর্বাব্দে
ঘ
ঘ) ৪৮০ খ্রিস্টপূর্বাব্দে
সঠিক উত্তর: গ
গ) ৭৫৩ খ্রিস্টপূর্বাব্দে
উত্তর
সঠিক উত্তর: গ
গ) ৭৫৩ খ্রিস্টপূর্বাব্দে
গ
ব্যাখ্যা
রোমান সভ্যতা নগরকেন্দ্রিক সভ্যতা। ইন্দো-ইউরোপীয় গোষ্ঠীর এক গোত্রের লোকেরা মধ্য ইতালির টাইবার নদীর তীরবর্তী পাহাড়ে বসতি গড়ে তুলেছিল। এদেরকে ‘ল্যাটিন’ বলা হত। ল্যাটিনদের এসব বসতি একত্র হয়ে একটি রাজ্য স্থাপিত হয়। তখন ঐ রাজ্যের রাজা ছিলেন রোমিউলাস। তার নামানুসারে রাজ্যের মূল নগরীর নামকরণ করা হয় ‘রোম’। গ্রিক সভ্যতার সমসাময়িক রোমান সভ্যতা হেলেনিক ও হেলেনিস্টিক সভ্যতার অনেক সংস্কৃতি গ্রহণ করেছিল। ঐতিহাসিকদের ধারণা, ৭৫৩ খ্রিস্টপূর্বাব্দে রোম নগরী প্রতিষ্ঠিত হয় এবং ৪৭৬ খ্রিস্টাব্দে জার্মান বর্বর জাতিগুলোর হাতে রোমান সাম্রাজ্যের চূড়ান্ত পতন হয়। সূত্র- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি।
৫৩৮.
'বোস্টন টি পার্টি' কোন বিপ্লবের সূচনা করে?
ক
অরেঞ্জ বিপ্লব
খ
অক্টোবর বিপ্লব
গ
আমেরিকান বিপ্লব
ঘ
টিউলিপ বিপ্লব
সঠিক উত্তর: গ
আমেরিকান বিপ্লব
উত্তর
সঠিক উত্তর: গ
আমেরিকান বিপ্লব
গ
ব্যাখ্যা
বোস্টন টি পার্টি: - 'বোস্টন টি পার্টি' আমেরিকান বিপ্লবের সূচনা করে। - এটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিবাদ এবং এটি আমেরিকান স্বাধীনতা যুদ্ধের দিকে পরিচালিত করে।
⇒ Boston Tea party সংঘটিত হয়েছিল ১৭৭৩ সালের ১৬ ডিসেম্বর। - এই পার্টিটি ছিল বোস্টনে সন অব লিবার্টিদের একটি রাজনৈতিক প্রতিবাদ। - মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে টি পার্টিটি একটি ঐতিহাসিক ঘটনা। - ১৭৭০ সালের ৫ মার্চ বোস্টন রাজস্ব বিভাগের সামনে আমেরিকানদের সাথে ব্রিটিশ সৈনিকরা কর আদায়ের ইস্যুকে কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষে জড়িয়ে পড়ে। - তখন ব্রিটিশরা উত্তেজিত ব্যবসায়ীদের দিকে গুলি ছুড়লে সেখানে ৫ জন নিহত হয়। - অংশগ্রহণকারীরা কেউ কেউ আদিবাসী মার্কিনীদের ছদ্মবেশে চা আইনের বিরোধিতায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক প্রেরিত চায়ের একটি গোটা চালান ধ্বংস করে দেন। - তারা এরপর জাহাজে উঠে পড়েন এবং চায়ের সিন্দুকগুলো বোস্টন পোতাশ্রয়ে ছুড়ে ফেলেন। - ব্রিটিশ সরকার এর কঠোরভাবে জবাব দেয় এবং এই ঘটনাটি মার্কিন বিপ্লবের দিকে এগিয়ে যায়। - এই ঘটনাটি ১৭৭৬ সালে আমেরিকার স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করে।
উৎস: History.com.
৫৩৯.
প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে?
ক
ক) চন্দ্রগুপ্ত মৌর্য
খ
খ) সমুদ্রগুপ্ত
গ
গ) হর্ষবর্ধন
ঘ
ঘ) প্রথম চন্দ্রগুপ্ত
সঠিক উত্তর: খ
খ) সমুদ্রগুপ্ত
উত্তর
সঠিক উত্তর: খ
খ) সমুদ্রগুপ্ত
খ
ব্যাখ্যা
- গুপ্ত সাম্রাজ্যের দ্বিতীয় শাসক সমুদ্রগুপ্তকে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয়। তিনি ৩২৫ খ্রিস্টাব্দ থেকে ৩৮০ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন পরিচালনা করেন। - উত্তরে হিমালয় থেকে দক্ষিণে দাক্ষিণাত্য ও পশ্চিমে পাঞ্জাব থেকে পূর্বে সমতট ব্যতীত সমগ্র বাংলা পর্যন্ত বিস্তৃত এলাকা জয় করে সমুদ্রগুপ্ত প্রায় সমগ্র ভারতকে একত্রিত করেন (তথ্যসূত্র: ইতিহাস : প্রথমপত্র : এইচএসসি প্রোগ্রাম : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৫৪০.
আর্য জাতিগোষ্ঠী খ্রিস্টপূর্ব কত অব্দে ভারতে আসে?
ক
ক) খ্রিস্টপূর্ব ৩২০০ অব্দ
খ
খ) খ্রিস্টপূর্ব ২৫০০ অব্দ
গ
গ) খ্রিস্টপূর্ব ২০০০ অব্দ
ঘ
ঘ) খ্রিস্টপূর্ব ১০০০ অব্দ
সঠিক উত্তর: গ
গ) খ্রিস্টপূর্ব ২০০০ অব্দ
উত্তর
সঠিক উত্তর: গ
গ) খ্রিস্টপূর্ব ২০০০ অব্দ
গ
ব্যাখ্যা
- সিন্ধু সভ্যতার পতনের পর ভারতে আর্য বা বৈদিক সভ্যতা গড়ে উঠে। আর্যদের আদি নিবাস ইউরাল পর্বতের দক্ষিণে কিরগিজস্তানে ছিলো বলে ধারনা করা হয়। - এরা খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে ভারতের উত্তর-পশ্চিম অঞ্চল দিয়ে ভারতে প্রবেশ করে। তবে অনেকের মতে আর্যরা খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে ভারতে প্রবেশ করে। - আর্যরা প্রথমে সিন্ধু তীরে বসতি স্থাপন করে। পরবর্তীতে উত্তর ও পূর্ব ভারতে ছড়িয়ে পড়ে। বাংলায় আর্যদের আগমন শুরু হয় খ্রিস্টপূর্ব এক হাজার অব্দ থেকে। (তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
৫৪১.
স্বাধীনতা লাভের পূর্বে চিলি কোন দেশের উপনিবেশ ছিল?
ক
পর্তুগাল
খ
স্পেন
গ
নেদারল্যান্ডস
ঘ
যুক্তরাজ্য
সঠিক উত্তর: খ
স্পেন
উত্তর
সঠিক উত্তর: খ
স্পেন
খ
ব্যাখ্যা
চিলি স্পেনের উপনিবেশ ছিল।
চিলি: - লাতিন আমেরিকার দেশ চিলি। - এটি দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিম অংশের একটি দেশ। - চিলি স্পেনের একটি উপনিবেশ ছিল। - ১৮১৮ সালের ১২ ফেব্রুয়ারি দেশটি স্পেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন হয়। - এর মধ্য দিয়ে চিলিতে প্রায় ৩০০ বছরের ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। - চিলির রাজধানী সান্তিয়াগো। - চিলিকে 'কবিদের দেশ' বা 'land of poets' বলা হয়।
উৎস: Britannica.
৫৪২.
Ayatollah Ruhollah Khomeini is a revolutionary leader of which country?
ক
Iraq
খ
Iran
গ
Libya
ঘ
Israel
ঙ
Türkiye
সঠিক উত্তর: খ
Iran
উত্তর
সঠিক উত্তর: খ
Iran
খ
ব্যাখ্যা
ইরানে ইসলামি বিপ্লব: - ১৯৭৯ সালে ইরানে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনীর নেতৃত্বে ইসলামী বিপ্লব সংঘটিত হয়। - এই বিপ্লবের সূত্রপাত ঘটে ১৯৭৮ সালের জানুয়ারিতে। - ১১ ফেব্রুয়ারি ১৯৭৯ সালে ইরানের তদানীন্তন সরকারের পতনের মাধ্যমে এই বিপ্লব পূর্ণতা লাভ করে। - এই বিপ্লবের মাধ্যমে ইরানের তৎকালীন শাসক মোহাম্মদ রেজা শাহ পাহলভীর পতন ঘটে। - ১ এপ্রিল ১৯৭৯ খোমেনী ইরানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করেন।
উল্লেখ্য, - শেষ ইরানি রাজবংশ ছিল পাহলভী রাজবংশ ছিল। - ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ১৯৫৩ সাল পর্যন্ত একটি সাংবিধানিক রাজতন্ত্র হিসেবে দীর্ঘ আটাশ বছর এই রাজবংশ শাসন পরিচালনা করে। - আর ১৯৫৩ সাল থেকে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব পর্যন্ত স্বৈরাচারী রাজতন্ত্র হিসেবে ইরান শাসন করে। - রাজনৈতিক অস্থিরতার ফলে ১৭ জানুয়ারি, ১৯৭৯ তারিখে ইরানের ইসলামী বিপ্লব সংঘটিত হয় ও রেজা শাহ পাহলভী ইরান ছেড়ে পালিয়ে যান।
⇒ আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী: - ইরানের ইসলামী বিপ্লবের নেতা ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। - তিনি একজন ইরানি রাজনীতিবিদ, বিপ্লবী ও শিয়া ধর্মগুরু। - ১৯৬৩ সালে তিনি তৎকালীন শাহ সরকারের অত্যাচার, নিপীড়ন ও আমেরিকার পদলেহী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান।
উৎস: Britannica.
৫৪৩.
পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয় কারা প্রথম প্রমান করেন?
ক
সিন্ধু জ্যোতির্বিদরা
খ
গ্রিক বিজ্ঞানীরা
গ
মিশরীয় জ্যোতির্বিদরা
ঘ
চীনের বিজ্ঞানীরা
সঠিক উত্তর: খ
গ্রিক বিজ্ঞানীরা
উত্তর
সঠিক উত্তর: খ
গ্রিক বিজ্ঞানীরা
খ
ব্যাখ্যা
গ্রিক বিজ্ঞানীদের অবদান:
- পৃথিবীর মানচিত্র প্রথম অংকন করে গ্রিক বিজ্ঞানীরা।
- গ্রিক বিজ্ঞানীরা প্রথম প্রমান করেন পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়।
- বিখ্যাত গনিতবিদ পিথাগোরাস, চিকিৎসা বিজ্ঞানী হিপোক্রেটসের গ্রিক সভ্যতায় যথেষ্ট খ্যাতি ছিল।
- চাদের নিজের কোন আলো নেই, বজ্র ও বিদ্যুৎ জিউসের ক্রোধের কারনে নয় প্রাকৃতিক কারনে ঘটে।এই সত্য তারাই আবিষ্কার করে।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।[link]
৫৪৪.
'এক দেশ, এক ভোট’ নীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট?
ক
চীন
খ
নেপাল
গ
ভারত
ঘ
যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর: গ
ভারত
উত্তর
সঠিক উত্তর: গ
ভারত
গ
ব্যাখ্যা
নীতি: - ‘এক দেশ, এক ভোট’ বলতে বোঝায়, সারা দেশে একযোগে নির্বাচন। - এটি ভারতের সাথে সংশ্লিষ্ট। - সারা ভারত জুড়ে লোকসভা এবং সমস্ত রাজ্যের বিধানসভার নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, ভারতে, বর্তমানে বর্তমানে দেশের সাধারণ নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন আলাদা আলাদা সময়ে হয় তবে কেন্দ্রীয় সরকার চাইছে ‘এক দেশ এক ভোট নীতিতে ফিরে যেতে।
অন্যদিকে, - ১৯৭৯ সালে জনসংখ্যার বিস্ফোরণ ঠেকাতে এক সন্তান নীতি চালু করে চীন৷ - ২০১৬ সালে দুই সন্তান নেয়ার অনুমতি দেওয়া হয়৷
উৎস: ব্রিটানিকা এবং বিবিসি পত্রিকা রিপোর্ট।
৫৪৫.
'মাউন্ট এলব্রুস' কোন মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম?
ক
এশিয়া
খ
আফ্রিকা
গ
ইউরোপ
ঘ
উত্তর আমেরিকা
সঠিক উত্তর: গ
ইউরোপ
উত্তর
সঠিক উত্তর: গ
ইউরোপ
গ
ব্যাখ্যা
ইউরোপ মহাদেশ: - আয়তনে বিশ্বে ষষ্ঠ মহাদেশ ইউরোপ। - ইউরোপ মহাদেশ ৪৫টি দেশ নিয়ে গঠিত। - এর মধ্যে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। - এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে রাশিয়ার অবস্থান হলেও এটি ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত। - এ মহাদেশের দীর্ঘতম নদী ভলগা (৩,৬৮৭ কিলোমিটার)। - ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম 'মাউন্ট এলব্রুস'। - ইউরোপ মহাদেশের উত্তরে উত্তর মহাসাগর, - দক্ষিণে ভুমধ্যসাগর ও কৃষ্ণসাগর, - পূর্বে কাস্পিয়ান সাগর, - ইউরাল নদী ও ইউরাল পর্বত এবং - পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
অন্যদিকে, - মাউন্ট এভারেস্ট এশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম। - কিলিমাঞ্জারো আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম। - মাউন্ট ডেনালি উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম ।
উৎস: World Atlas
৫৪৬.
সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য -
ক
ইরাকের আক্রমণ হতে সৌদি আরবকে রক্ষা করা
খ
ইরাকের কুয়েত দখল অবসান করা
গ
স্বল্পমূল্যে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা
ঘ
উপরের সবকটি
সঠিক উত্তর: ঘ
উপরের সবকটি
উত্তর
সঠিক উত্তর: ঘ
উপরের সবকটি
ঘ
ব্যাখ্যা
[প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে আর গুরুত্বপূর্ণ নয়।]
সৌদি আরব: - আরব উপদ্বীপের সুবিশাল অংশজুড়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের অবস্থান। - ভূখণ্ডের দিক থেকে এশিয়ার পঞ্চম বৃহৎ রাষ্ট্র সৌদি আরব। - এর উত্তরে জর্দান ও ইরাক, উত্তর-পূর্বে কুয়েত, কাতার ও বাহরাইন, পূর্বে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ-পূর্বে ওমান এবং দক্ষিণে ইয়েমেন। - এটিই একমাত্র দেশ যেখানে লোহিত সাগর ও পারস্য সাগরের উপকূল রয়েছে। - দেশটির বেশির ভাগ ভূখণ্ডই মরুভূমি ও পার্বত্যময়। - ১৯৩২ সালে ইবনে সাউদ সৌদি আরবে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। - সৌদি আরব দুই পবিত্র মসজিদের ভূমি হিসেবেও পরিচিত (মক্কা এবং মদিনা)। - তেল-গ্যাসের বিশাল মজুদ রয়েছে সৌদি আরবে। - দেশটির সমৃদ্ধির প্রধান কারণ এটিই। - রাজধানী ও সবচেয়ে বড় শহর: রিয়াদ। - দাপ্তরিক ভাষা : আরবি। - মুদ্রা: সৌদি রিয়াল। - জাতিসংঘে যোগদান: ২৪ অক্টোবর ১৯৪৫। - সৌদি আরবের কোনো আইনসভা ও সংবিধান নেই। - সৌদি আরবই একমাত্র দেশ যার পতাকায় কালেমা লেখা আছে। - পৃথিবীতে একমাত্র সৌদি আরবের পতাকা কখনো অর্ধনমিত করা হয় না।
⇒ সৌদি আরবে আমেরিকান সৈন্য: - সৌদি আরবে তেল আবিষ্কৃত হওয়ার পরে এটি দ্রুত সম্পদশালী রাষ্ট্রে পরিণত হয়। - সৌদি আরবের জনসংখ্যা কম হওয়ায় সশস্ত্রবাহিনীতে যোগদানের উপযুক্ত লোকের সংখ্যাও ছিল কম, ফলে সৌদি সশস্ত্রবাহিনী সংখ্যাগত দিক থেকে ছিল বেশ দুর্বল। - সৌদি সশস্ত্রবাহিনীতে দুটি জিনিসের ঘাটতি ছিল– প্রশিক্ষণ এবং সৈন্যসংখ্যা। - সৌদি আরবের উত্তরাঞ্চলীয় প্রতিবেশী রাষ্ট্র ইরাকের সৌদি আরবকে আক্রমণ করার সামর্থ্য ছিল। - ইরাক ও কুয়েতের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। - ইরাক কুয়েতকে ঐতিহাসিকভাবে ইরাকি ভূমি হিসেবে বিবেচনা করত। - সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত তেলক্ষেত্রগুলোর মধ্যে কয়েক মাইল বালি ছাড়া আর কোনো বাধা ছিল না। - এমতাবস্থায় ইরাকি ট্যাঙ্কবহর যদি সৌদি সীমান্ত অতিক্রম করে সৌদি তেলক্ষেত্রগুলোর দিকে ধাবিত হতো, সৌদি আরবের পক্ষে কিছুই করা সম্ভব হতো না। - সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের কাছে একটি পথই খোলা ছিল। - সেটি হলো সৌদি আরবের মাটিতে মার্কিন সৈন্য মোতায়েন করা। - এছাড়াও অন্য একটি কারণ হল স্বল্পমূল্যে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা। - এজন্য সৌদি আরব আমেরিকান সৈন্য মোতায়েন করেছিল।
উৎস: Britannica.
৫৪৭.
যুক্তরাষ্ট্রের ৪৫-তম প্রেসিডেন্ট কে ছিলেন?
ক
রিচার্ড নিক্সন
খ
বিল ক্লিনটন
গ
কেনেডি
ঘ
ডনাল্ড ট্রাম্প
সঠিক উত্তর: ঘ
ডনাল্ড ট্রাম্প
উত্তর
সঠিক উত্তর: ঘ
ডনাল্ড ট্রাম্প
ঘ
ব্যাখ্যা
ডোনাল্ড ট্রাম্প: - ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম এবং ৪৭তম প্রেসিডেন্ট।
উল্লেখ্য, ⇒ ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের ৪৭তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। - তিনি ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে নির্বাচনে অংশ নেন এবং প্রেসিডেন্ট নির্বাচিত হন।
⇒ তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী, বিনিয়োগকারী, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, লেখক হিসেবে আলোচিত। - তিনি দ্য ট্রাম্প অর্গানাইজেশ্যানের পরিচালক এবং ট্রাম্প এন্টারটেইনম্যান্ট রিসোর্টের প্রতিষ্ঠাতা। - তার আত্মজীবনীমূলক বইয়ের নাম - Trump: The Art of the Deal।
এছাড়াও, - ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি, ২০১৭ ইংরেজি যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে আলোচিত - সমালোচিত প্রেসিডেন্ট ধারা যায়। - বিভিন্ন বিতর্কিত কাজ করে আলোচনায় থাকা ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্ন-কক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে অভিশংসিত হয়েছিলেন। - অবশ্য তার আগে আরো দুইজন প্রেসিডেন্ট হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে অভিসংশিত হয়েছিলেন। - তারা হচ্ছেন অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটন।
অন্যদিকে, রিচার্ড নিক্সন: - রিচার্ড নিক্সন ছিলেন যুক্তরাষ্ট্রের ৩৭তম প্রেসিডেন্ট। - তিনি ‘ওয়াটার গেট’ কেলেঙ্কারীর সাথে জড়িত ছিলেন এবং একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি পদত্যাগ করেছিলেন।
বিল ক্লিনটন: - মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিনটন। - তিনি দুই মেয়াদে (১৯৯৩-২০০১) আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন।
- জন এফ কেনেডি ১৯৬১ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৩ সালের ২২ নভেম্বর, জন এফ কেনেডি ডালাস, টেক্সাসে এক কাফি সফরের সময় এক সন্ত্রাসী হামলায় নিহত হন।
উৎস: Britannica.
৫৪৮.
ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন চালায় কবে?
ক
১৩ জুন, ২০২৫
খ
১৪ জুন, ২০২৫
গ
১২ জুন, ২০২৫
ঘ
১১ জুন, ২০২৫
সঠিক উত্তর: ক
১৩ জুন, ২০২৫
উত্তর
সঠিক উত্তর: ক
১৩ জুন, ২০২৫
ক
ব্যাখ্যা
• ইরানে সামরিক অভিযান শুরু করেছে ইসরাইল। - তেহরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ১৩ জুন ২০২৫ চালানো হামলার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন রাইজিং লায়ন’। - এর লক্ষ্য ছিল তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির আঘাত হানা।
অপরদিকে, - অপারেশন ‘ট্রু প্রমিজ থ্রি’ শুরু করে ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। - গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের লড়াইয়ের নাম দেয়া হয়েছে অপারেশন আল-আকসা ফ্লাড। - হামাসের বিরুদ্ধে অপারেশন “সোর্ডস অব আয়রন” অপারেশন চালায় ইসরাইল।
উৎস: বিবিসি বাংলা।
৫৪৯.
ভারতের কেন্দ্রশাসিত রাজ্য সংখ্যা কতটি?
ক
২৭টি
খ
২৮টি
গ
৮টি
ঘ
১৮টি
সঠিক উত্তর: গ
৮টি
উত্তর
সঠিক উত্তর: গ
৮টি
গ
ব্যাখ্যা
ভারত: - এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়া অংশে ভারতের অবস্থান। - দেশটি ১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। - এর রাজধানী নয়াদিল্লী। - ২৮টি অঙ্গরাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত রাজ্য নিয়ে ভারত গঠিত । - দক্ষিণ এশিয়ার বৃহত্তম এদেশের আয়তন ৩২,৮৭,২৬৩ বর্গকিলোমিটার। - ভারতের নদীগুলোর মধ্যে অন্যতম সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, কৃষ্ণা, কাবেরী, নর্মদা ইত্যাদি। - ভারতের সংবিধানে ২২টি ভাষা স্বীকৃত রয়েছে।
উৎস: Know India Website.
৫৫০.
২০২২ সালের Global Fire Power (GFP) প্রতিবেদন অনুসারে, বিশ্বের সামরিক শক্তিতে শীর্ষ দেশ -
ক
ক) চীন
খ
খ) রাশিয়া
গ
গ) যুক্তরাষ্ট্র
ঘ
ঘ) ইসরায়েল
সঠিক উত্তর: গ
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর: গ
গ) যুক্তরাষ্ট্র
গ
ব্যাখ্যা
জানুয়ারি ২০২২ Global Fire Power (GFP) বিশ্বের সামরিক শক্তির র্যাঙ্কিংয়ের উপর '2022 Military Strength Ranking' শিরোনামে ১৪০টি দেশকে অন্তর্ভুক্ত করে একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনের সূচক অনুযায়ী - শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র (অবস্থান ১ম)। সর্বনিম্ন দেশ: ভুটান (অবস্থান ১৪০তম)। বাংলাদেশের অবস্থান: ৪৬তম।
উৎস: পত্রিকা রিপোর্ট।
৫৫১.
অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের গোড়াপত্তন হয় কত সালে?
ক
ক) ১৩৪৩ সালে
খ
খ) ১২৯৯ সালে
গ
গ) ১৩৮২ সালে
ঘ
ঘ) ১১৯৭ সালে
সঠিক উত্তর: খ
খ) ১২৯৯ সালে
উত্তর
সঠিক উত্তর: খ
খ) ১২৯৯ সালে
খ
ব্যাখ্যা
উসমানীয় সাম্রাজ্য: - ১২৯৯ খ্রিস্টাব্দের দিকে আনাতোলিয়ায় (বর্তমান তুরস্ক) ওসমান গাজী বা প্রথম ওসমান অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের গোড়া পত্তন করেন। - ওসমান গাজীর নাম থেকেই উসমানীয় বা অটোমান নামে উদ্ভব ঘটেছে। তিনি ছিলেন দিরিলিস আর্তুগ্রুল এর ছেলে। - ১৪৫৩ সালে অটোমান সুলতান দ্বিতীয় মেহমুদ বাইজানটাইনদের পরাজিত করে কনস্টান্টিনোপল বা ইস্তানবুল অধিকার করেন এবং একে অটোমান সাম্রাজ্যের রাজধানী করেন।
- সুলতান প্রথম সুলেমানের শাসনামলে (১৫২০-১৫৬৬ খ্রি.) অটোমান সাম্রাজ্য তার সর্বোচ্চ শিখরে আরোহণ করে। সে সময় বর্তমান গ্রিস, রোমানিয়া, হাঙ্গেরি, মেসিডোনিয়া, বুলগেরিয়া, তুরস্ক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, মিশর, জর্ডান ও আরবের অংশবিশেষ অটৈামান সাম্রাজ্যভুক্ত ছিলো। - সতের শতক থেকে অটোমান সাম্রাজ্যের পতনের সূত্রপাত ঘটে। প্রথম বিশ্বযুদ্ধে অটোমানরা কেন্দ্রীয় শক্তির পক্ষ অবলম্বন করে। ফলে প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর ১৯২২ সালে আনুষ্ঠানিকভাবে অটোমান সাম্রাজ্যের পতন ঘটে। - শেষ অটোমান সুলতান ছিলেন ষষ্ঠ মুহাম্মদ ওয়াহিদউদ্দিন। - আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্ক অটোমান খেলাফত বিলুপ্ত করে ১৯২৩ সালের ২৯ অক্টোবর তুরস্ককে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করেন।
উৎস: ব্রিটানিকা এবং হিস্টোরি ওয়েবসাইট।
৫৫২.
বিশ্বের কোন দেশের সবচেয়ে বেশি সংখ্যক সীমান্ত প্রতিবেশী দেশ রয়েছে?
ক
ভারত
খ
ব্রাজিল
গ
চীন
ঘ
তুরস্ক
সঠিক উত্তর: গ
চীন
উত্তর
সঠিক উত্তর: গ
চীন
গ
ব্যাখ্যা
• সর্বাধিক সীমান্ত-বেষ্টিত দেশসমূহ: - বিশ্বে সবচেয়ে বেশি স্থল সীমান্তযুক্ত দেশ হলো চীন এবং রাশিয়া।
• চীনের সীমান্তবর্তী দেশসমূহ (১৪টি): আফগানিস্তান, ভুটান, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, লাওস, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, উত্তর কোরিয়া, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, ভিয়েতনাম।
ডমিনো তত্ত্ব: - দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য 'ডমিনো তত্ত্বটি' প্রযোজ্য ছিল। - স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্র যে কয়েকটি পররাষ্ট্র নীতি গ্রহন করেছিল, তার মধ্যে 'ডমিনো তত্ত্ব' অন্যতম। - কোনো একটি রাষ্ট্রে যদি সাম্যবাদীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রটিও সাম্যবাদীদের দখলে চলে যাবে। - সাম্যবাদের প্রসার ঠেকানো ছিল ডমিনো তত্ত্বের মূল কথা। - দক্ষিণ পূর্ব এশিয়ায় 'ভিয়েতনাম যুদ্ধ' ও স্নায়ুযুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র এই ডমিনো তত্ত্ব প্রয়োগ করেছিল। - সাবেক মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান এই তত্ত্বের উদ্যোক্তা হলেও তার পরবর্তী প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার প্রথম এই অঞ্চলে প্রয়োগ করেন।
উৎস: History.com.
৫৫৪.
কোন যুদ্ধে বাংলাদেশ প্রথম শান্তিরক্ষী পাঠায়?
ক
ক) উপসাগরীয় যুদ্ধ
খ
খ) ইরান-ইরাক যুদ্ধ
গ
গ) দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ
ঘ
ঘ) আরব-ইসরায়েল যুদ্ধ
সঠিক উত্তর: খ
খ) ইরান-ইরাক যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর: খ
খ) ইরান-ইরাক যুদ্ধ
খ
ব্যাখ্যা
ইরান-ইরাক যুদ্ধ (Iran Iraq War)
যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ: যুদ্ধ সংঘটনকাল: ২২ সেপ্টেম্বর, ১৯৮০ - ২০ আগস্ট, ১৯৮৮ সাল পর্যন্ত। ফলাফল জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি।
ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন “শাত-ইল-আরব” জলপথের নিয়ন্ত্রণ ও ইরানের তেল সমৃদ্ধ সীমান্তবর্তী অঞ্চল “কোহেস্তান” (Khuzestān) দখলের জন্য ২২ সেপ্টেম্বর ১৯৮০ সালে ইরান আক্রমণ করেন। দীর্ঘ ৮ বছর যুদ্ধ চলার পর ১৯৮৮ সালের ২০ জুলাই জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে দুই দেশ। ১৯৮৮ সালের ২০ আগস্ট আনুষ্ঠানিকভাবে যুদ্ধ সমাপ্ত হয়।
ইরাক-ইরান যুদ্ধের সময় জাতিসংঘের গঠিত শান্তিরক্ষা মিশন এর নাম United Nations Iran Iraq Military Observer Group (UNIIMOG)।
এই মিশনে বাংলাদেশ প্রথম শান্তিরক্ষী পাঠায়।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
৫৫৫.
জার্মান সাম্রাজ্যের প্রথম চ্যান্সেলর কে?
ক
এডলফ হিটলার
খ
কার্ল মার্কস
গ
দ্বিতীয় নিকোলাস
ঘ
অটো ভন বিসমার্ক
সঠিক উত্তর: ঘ
অটো ভন বিসমার্ক
উত্তর
সঠিক উত্তর: ঘ
অটো ভন বিসমার্ক
ঘ
ব্যাখ্যা
•অটো ভন বিসমার্ক: - অটোভন বিসমার্ক আধুনিক জার্মানির জনক। - - জার্মানিতে ১৮৭১ সালে ক্ষমতায় বসেন অটোভন বিসমার্ক। - তিনি জার্মান সাম্রাজ্যের প্রথম চ্যান্সেলর। - তাঁর হাত ধরে জার্মান রাজ্যগুলো একক রাষ্ট্রের পতাকাতলে জড়ো হয়। - ইউরোপে অন্যতম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে জার্মানি। - Blood and Iron Policy-এর প্রবক্তা অটো ভন বিসমার্ক।
উৎস: i) Britannica. ii) History Flame.
৫৫৬.
`মোনালিসা` চিত্রটির চিত্রকর কে?
ক
নেপোলিয়ন ভিঞ্জি
খ
পাবলো পিকাসো
গ
লিওনার্দো দ্যা ভিঞ্চি
ঘ
ভিনসেন্ট ভ্যানগণ
সঠিক উত্তর: গ
লিওনার্দো দ্যা ভিঞ্চি
উত্তর
সঠিক উত্তর: গ
লিওনার্দো দ্যা ভিঞ্চি
গ
ব্যাখ্যা
মোনালিসা: - বিশ্বখ্যাত 'মোনালিসা' চিত্রটির চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চি। - অনেক গবেষকদের মতে, ১৫০৩ থেকে ১৫০৬ সালের মধ্যে তিনি এ ছবিটি এঁকেছিলেন। - ১৮২১ সালে নেপোলিয়নের মৃত্যুর পর ছবিটি উপহার দেওয়া হয় ল্যুভর জাদুঘরকে। - সেই থেকে শিল্পকর্মটি ফ্রান্সের ল্যুভর জাদুঘরে সংরক্ষিত আছে। - ল্যুভর জাদুঘরের তথ্যমতে, প্রায় ৮০% পর্যটক শুধু মোনালিসার চিত্রটি দেখার জন্য আসে। - ছবিটি আঁকতে তার প্রায় চার বছর সময় লাগে।
উৎস: ব্রিটানিকা এবং প্রথম আলো পত্রিকা নিউজ।
৫৫৭.
নিচের কোন শহরটি একটি দেশের রাজধানী নয়?
ক
ক) ক্যানবেরা
খ
খ) ওয়াশিংটন ডিসি
গ
গ) টরেন্টো
ঘ
ঘ) অটোয়া
সঠিক উত্তর: গ
গ) টরেন্টো
উত্তর
সঠিক উত্তর: গ
গ) টরেন্টো
গ
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের রাজধানী হলো ওয়াশিংটন ডিসি।
অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা।
কানাডার রাজধানী হলো অটোয়া।
অপরদিকে, টরেন্টো হলো কানাডার অন্টারিও রাজ্যের রাজধানী।
উৎস: ব্রিটানিকা।
৫৫৮.
"শাসক হবে সিংহের মতো সাহসী, শৃগালের মতো ধূর্ত।"-উক্তিটি কার?
ক
ম্যাকিয়াভেলি
খ
প্লেটো
গ
এরিস্টটল
ঘ
লর্ড ব্রাইস
সঠিক উত্তর: ক
ম্যাকিয়াভেলি
উত্তর
সঠিক উত্তর: ক
ম্যাকিয়াভেলি
ক
ব্যাখ্যা
- ইতালীয় রাষ্ট্রদার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলিকে 'জাতীয় রাষ্ট্রের' প্রবক্তা বা স্বপ্নদ্রষ্টা বলা হয়। - ম্যাকিয়াভেলির মতে, "শাসক হবে সিংহের মতো সাহসী, শৃগালের মতো ধূর্ত।"
- গ্রীক দার্শনিক প্লেটোর বিখ্যাত উক্তি, ''শাসক যদি ন্যায়বান হয় তাহলে আইন অনাবশ্যক, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হয় তাহলে আইন নিরর্থক।'' - রাষ্ট্রবিজ্ঞানী লর্ড ব্রাইস এর মতে যার মধ্যে বুদ্ধি, বিবেক এবং আত্মসংযম থাকবে এবং এসবের প্রয়োগ থাকবে সেই সুনাগরিক। - এরিস্টটলের মতে সততা হলো মধ্যপন্থা নির্বাচন করার অভ্যাস, যে মধ্যপন্থা নিয়ন্ত্রিত বিচারবুদ্ধি ও ব্যবহারিক জ্ঞানসম্পন্ন ব্যক্তি দ্বারা নির্ধারিত।
তথ্যসূত্র:- ব্রিটানিকা।
৫৫৯.
‘মনপুরা ৭০’ চিত্রকর্মের চিত্রশিল্পী কে?
ক
এস এম সুলতান
খ
জয়নুল আবেদিন
গ
হাসেম খান
ঘ
কামরুল হাসান
সঠিক উত্তর: খ
জয়নুল আবেদিন
উত্তর
সঠিক উত্তর: খ
জয়নুল আবেদিন
খ
ব্যাখ্যা
মনপুরা ৭০:
- সত্তরের ভয়াবহ ঘুর্ণিঝড়ে বিপর্যস্ত মানুষের অসহায়তাকে অবলম্বন করে একটি চিত্রশিল্প ‘মনপুরা ৭০’। - ‘মনপুরা ৭০’ শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্ম। - আধুনিকযুগে শিল্পাচার্য জয়নুল আবেদিন শিল্পচর্চার পথিকৃৎ। - ১৯৪৩-এর বাংলার মন্বন্তর-ভিত্তিক চিত্রমালা তাঁকে ভারতব্যাপী খ্যাতি এনে দেয় এবং এক সকরুণ মানব-ট্র্যাজেডির তাৎক্ষণিক, সহানুভূতিপূর্ণ ও সবল রূপায়ন হিসেবে এগুলি বহির্বিশ্বেও শিল্পরসিকদের দৃষ্টি আকর্ষণ করে। - দুর্ভিক্ষের স্কেচে, কেবল তুলির কালো রেখায় যার সূচনা, সেটাকে বর্ণপ্রয়োগের ন্যূনতায় ও স্পেস ব্যবহারের পরিমিতিবোধে তিনি ক্রমশ এক নিজস্ব শৈলীতে রূপান্তরিত করেন। - তাঁর এপর্যায়ের ছবিগুলো- ‘বিদ্রোহী’, ‘মই দেওয়া’, ‘সাঁওতাল যুগল’ ‘সংগ্রাম’ এবং লোকশৈলীর মটিফে জ্যামিতিক বিন্যাসে সন্নিবেশিত চিত্র- ‘পাইন্যার মা’, ‘প্রসাধন’, ‘গুণটানা' প্রভৃতি।
তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৫৬০.
বঙ্গবন্ধু রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ সম্প্রতি কোন ভাষায় অনূদিত হয়?
ক
পর্তুগিজ ভাষা
খ
কোরিয়ান ভাষা
গ
স্পেনিশ ভাষা
ঘ
তামিল ভাষা
সঠিক উত্তর: খ
কোরিয়ান ভাষা
উত্তর
সঠিক উত্তর: খ
কোরিয়ান ভাষা
খ
ব্যাখ্যা
- বঙ্গবন্ধু রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ সম্প্রতি গত ১ জুলাই ২০২১ কোরিয়ান ভাষায় অনূদিত হয়। - কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বইটি কোরিয়ান ভাষায় অনুবাদ করেন লি ডং হিউন। (তথ্যসূত্র: প্রথম আলো)
৫৬১.
ঐতিহাসিক ’ট্রাফালগার যুদ্ধ’ কোন দেশে সংঘটিত হয়েছিল?
ক
ইংল্যান্ড
খ
ফ্রান্স
গ
স্পেন
ঘ
পোল্যান্ড
সঠিক উত্তর: গ
স্পেন
উত্তর
সঠিক উত্তর: গ
স্পেন
গ
ব্যাখ্যা
ট্রাফালগার যুদ্ধ: - ট্রাফালগার যুদ্ধ ছিলো ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী নৌযুদ্ধ। - ট্রাফালগারের যুদ্ধ স্পেনের, কেপ ট্রাফালগারের উপকূলে সংঘটিত হয়েছিল। - ১৮০৫ সালের ২১ অক্টোবর স্পেন উপকূলে এই যুদ্ধ সংঘটিত হয়, - ফ্রান্স ও স্পেনের মিলিত নৌশক্তির বিরুদ্ধে এডমিরাল লর্ড নেলসনের নেতৃত্বে ব্রিটেন জয় লাভ করে। - এই যুদ্ধে ব্রিটেনের বিজয় ও নেলসনের প্রতি সম্মান জানাতে, লন্ডনে নেলসনের সমাধির পাশে ট্রাফালগার স্কয়ার নির্মিত হয়। - ট্রাফালগার স্কয়ার বর্তমানে ইংল্যান্ডের সেন্ট্রাল লন্ডনে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মিলনস্থল।
উৎস: ব্রিটানিকা.কম, হিস্টোরি ওয়েবসাইট।
৫৬২.
বিখ্যাত 'Social Contract' গ্রন্থটির লেখক কে ছিলেন?
ক
ক) কার্ল মার্কস
খ
খ) লেনিন
গ
গ) রুশো
ঘ
ঘ) মন্টেস্কু
সঠিক উত্তর: গ
গ) রুশো
উত্তর
সঠিক উত্তর: গ
গ) রুশো
গ
ব্যাখ্যা
• রুশোর দৃষ্টিতে প্রতিবাদই ছিলো প্রথম প্রতিরোধ যার চূড়ান্ত পরিণতি ঘটে যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে। - রুশোর লেখালেখি ফরাসি বিপ্লব-পূর্ব সময়ে মানুষকে প্রতিবাদের চেতনায় উদ্দীপ্ত করে। এ - রুশো মনে করতেন মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্ম গ্রহণ করেও চারপাশের নানা দায়িত্বও নিয়মের মধ্যে পড়ে পরাধীন হয়ে পড়ে। - তিনি সব জনগণের একনিষ্ঠ সার্বভৌমত্বে বিশ্বাসী ছিলেন। - তিনিই প্রথম মতামত প্রদান করেন রাষ্ট্র যদি জনগণের কথা মতো পরিচালিত না হয় তবে সেই রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা জনগণের অধিকার এমনকি নৈতিক দায়িত্বও বটে। - তিনি বিখ্যাত সোসিয়েল কন্টাক্ট (Social Contract) গ্রন্থে এই কথাই স্পষ্ট করে বলেছেন।
• বিশেষ করে ধর্মের নামে মঠ কেন্দ্রিক ব্যবসার পাশাপাশি শাসনতান্ত্রিক নানা অনিয়ম ও লাগামহীন স্বৈরতন্ত্রের ঘোর বিরোধী ছিলেন মন্টেস্কু। - ‘দি পার্সিয়ান লেটার্স (The Persian Leters)' গ্রন্থে তিনি ঐ সময়ের সামাজিক অবস্থার বিবরণ দিয়ে জ্ঞানগর্ভ সমালোচনা করে গেছেন। - ব্যক্তি-স্বাতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসন, আইন ও বিচার বিভাগ পৃথকীকরণের দাবি নিয়ে তিনি রচনা করেন দি স্পিরিট অব ল'জ (The Sprit of Laws) আরেকটি বিখ্যাত বই।
সূত্র: ইতিহাস ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬৩.
রোহিঙ্গা মুসলিম নিধনে নেতৃত্ব প্রদানকারী অন্যতম জেনারেল কে?
ক
মুং মই
খ
উথান
গ
সুচি
ঘ
মাউং মাউং
সঠিক উত্তর: ঘ
মাউং মাউং
উত্তর
সঠিক উত্তর: ঘ
মাউং মাউং
ঘ
ব্যাখ্যা
রোহিঙ্গা মুসলিম নিধনে নেতৃত্ব প্রদানকারী অন্যতম জেনারেল - মাউং মাউং সো।
রোহিঙ্গা নিধন: - রোহিঙ্গা নিধন অভিযানে নেতৃত্ব দেওয়ায় দেশটির সেনাবাহিনীর মাউং মাউং কে বহিষ্কার করা হয়েছে। - কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের চাপে দেশটির সেনাবাহিনী এমন পদক্ষেপ নিয়েছে। - মিয়ানমার সেনাবাহিনীর ঊর্ধতন কর্মকর্তার বিরুদ্ধে এটাই বড় ধরণের কোনো পদক্ষেপ।
অন্যদিকে, - মাউং মাউং সো রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে বিভিন্ন ফেসবুক পোস্ট ব্যবহার করেছেন। - শুধু তাই নয়, রোহিঙ্গাদের উপর যখন নির্যাতন চলছিল, তখন তিনি চুপ ছিলেন বলেও অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। - নিষেধাজ্ঞার ফলে কানাডা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে থাকা ওই ব্যক্তিদের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। - রাখাইন রাজ্যের মংডু ও আকিয়াব এলাকায় চালিয়েছে গণহত্যা ও লুটতরাজ।
উৎস: দৈনিক ইনকিলাব এবং ekushey-tv পত্রিকা রিপোর্ট।[লিঙ্ক]
৫৬৪.
আধুনিক সিঙ্গাপুরের জনক হলেন-
ক
লি কুয়ান ইউ
খ
সুকর্ণ দিয়ান
গ
কুই কিন মিন
ঘ
দিন জু ইউ
সঠিক উত্তর: ক
লি কুয়ান ইউ
উত্তর
সঠিক উত্তর: ক
লি কুয়ান ইউ
ক
ব্যাখ্যা
• লি কুয়ান ইউ: - আধুনিক সিঙ্গাপুরের জনক হলেন লি কুয়ান ইউ। - লি কুয়ান ইউ ১৯৫৯ সালের জুন মাসে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হন। - তিনি ১৯৫৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ছিলেন। - তাঁর দীর্ঘ শাসনামলে , সিঙ্গাপুর দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ দেশ হয়ে ওঠে ।
উৎস: ব্রিটানিকা।
৫৬৫.
ফরাসি বিপ্লবের শ্লোগান কী ছিলো?
ক
গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা
খ
মুক্তি, একতা ও সমতা
গ
স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব
ঘ
গণতন্ত্র, স্বাধীনতা, সমৃদ্ধি
সঠিক উত্তর: গ
স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব
উত্তর
সঠিক উত্তর: গ
স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব
গ
ব্যাখ্যা
ফরাসি বিপ্লব: - ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দূর্গ আক্রমণের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা হয়। - বাস্তিল দূর্গ ছিলো একটি রাজকীয় কারাগার। - এর পতনের মাধ্যমে ফ্রান্সের শত বছরের পুরনো রাজতন্ত্র ও সামন্তব্যবস্থা ভেঙে জনগণের অধিকার স্বীকৃত হয়। - ফ্রান্সের তৎকালীন রাজা ষোড়শ লুই ক্ষমতাচ্যুত হন। - ফরাসি বিপ্লবের শ্লোগান ছিলো ‘স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব’।
উৎস: এনসাইক্লোপিডিয়া ও ব্রিটানিকা
৫৬৬.
কার শাসনামলে 'ফা-হিয়েন' ভারতবর্ষে আসেন?
ক
সমুদ্রগুপ্ত
খ
প্রথম চন্দ্রগুপ্ত
গ
চন্দ্রগুপ্ত মৌর্য
ঘ
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
সঠিক উত্তর: ঘ
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
উত্তর
সঠিক উত্তর: ঘ
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ঘ
ব্যাখ্যা
ফা-হিয়েন: - চীনা পরিব্রাজক ফা-হিয়েন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে গৌতমবুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলি পরিদর্শনের উদ্দেশ্যে ৩৯৯ খ্রিষ্টাব্দে ভারত অভিমুখে যাত্রা করেন। - ভারত ও দ:পূর্ব এশিয়ার কয়েকটি দ্বীপ সফর করে তিনি ৪১৪ খ্রিস্টাব্দে দেশে ফিরে যান। - ফা-হিয়েনের বর্ণনায় পাটলীপুত্র, তাম্রলিপ্তি, তক্ষশীলা, সারনাথ, মথুরা, পেশোয়ার, কুশীনগরসহ বেশ কিছু প্রসিদ্ধ স্থানের বিবরণ আছে। - তাঁর ভ্রমণ কাহিনী থেকে গুপ্তযুগীয় ভারতের আর্থ-সামাজিক, ধর্মীয় এবং পরোক্ষভাবে রাজনৈতিক অবস্থার কিছু চিত্র পাওয়া যায়, যা খুবই গুরুত্বপূর্ণ। - ফা-হিয়েন গুপ্ত শাসনের উচ্ছ্বসিত প্রশংসা করেন। ধর্ম বিষয়ে গুপ্ত সম্রাটদের ঔদার্যে তিনি মুগ্ধ হন। সমগ্র রাষ্ট্রে তিনি শান্তি ও সমৃদ্ধি প্রত্যক্ষ করেন। - মোদ্দা কথা হলো - ফা-হিয়েনের ভ্রমণ লিপি ভারতের ইতিহাসের একটি বিশিষ্ট ও প্রামাণ্য দলিল।
উৎস: ইতিহাস ১ম পত্র, এইচ এস সি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬৭.
নিউ সিল্ক রোড এর প্রবক্তা কোন দেশ?
ক
চীন
খ
ভারত
গ
ভুটান
ঘ
নেপাল
সঠিক উত্তর: ক
চীন
উত্তর
সঠিক উত্তর: ক
চীন
ক
ব্যাখ্যা
নিউ সিল্ক রোড: - চীন নিউ সিল্ক রোড এর প্রবক্তা। - সিল্ক রোড হলো চীনের চালু করা বাণিজ্য পথ। - প্রাচীনকালে চীন থেকে মধ্য এশিয়া হয়ে দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া তথা ইউরোপে আর উত্তর আফ্রিকায় চীনের রেশম আর রেশমী কাপড় পাঠানো হয়েছিল বলে এ পথ 'সিল্ক রোড' নামে সুপরিচিত। - এর দৈর্ঘ্য ৩০০০ কিলোমিটার।
উল্লেখ্য, - সিল্ক রোড গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব প্রথম শতকে চীনের হান রাজবংশের আমলে। - দশম শতাব্দীতে চীনের সং রাজবংশের আমলে 'সিল্ক রোড' বাণিজ্যের মাল পরিবহনের পথ হিসেবে ব্যবহার বন্ধ হয়। - ১৯৩০ সালে যুক্তরাজ্য প্রাচীন সিল্ক রোড চালুর উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন না হওয়ায় ২০১৪ সালে চীন নিউ সিল্ক রোড চালুর উদ্যোগ গ্রহণ করে। - উদ্দেশ্য ৩ মহাদেশব্যাপী যোগাযোগ অবকাঠামো নির্মান ও আন্তর্জাতিক অর্থনৈতিক অঞ্চল ও করিডোর প্রতিষ্ঠা। - এর আওতায় রয়েছে ৬৮টি দেশ ও ৬০ শতাংশ জনসংখ্যা ও ৪০ শতাংশ বৈশ্বিক প্রবৃদ্ধি।
উৎস: Britannica.
৫৬৮.
‘বিশিষ্ট ব্যাক্তি’ অর্থে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ ও মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ।
১. ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদের বই অনুসারে, কেউকেটা বাগধারার অর্থ - বিশিষ্ট ব্যক্তি। ২. মাধ্যমিক ব্যাকরণ বই অনুসারে, কেউকেটা বাগধারার অর্থ - সামান্য।
৫৬৯.
আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থান কোনটি?
ক
ক) মারিয়ানা ট্রেঞ্চ
খ
খ) পুয়ের্তো রিকো ট্রেঞ্চ
গ
গ) দিয়ামান্টিনা (জাভা) ট্রেঞ্চ
ঘ
ঘ) সাউথ স্যান্ডোইচ ট্রেঞ্চ
সঠিক উত্তর: খ
খ) পুয়ের্তো রিকো ট্রেঞ্চ
উত্তর
সঠিক উত্তর: খ
খ) পুয়ের্তো রিকো ট্রেঞ্চ
খ
ব্যাখ্যা
মহাসাগরগুলোর গভীরতম স্থান • প্রশান্ত মহাসাগর - মারিয়ানা ট্রেঞ্চ এর গভীরতা ১০,৯২০ মিটার বা ৩৫,৮২৭ ফুট। • আটলান্টিক মহাসাগর - পুয়ের্তো রিকো ট্রেঞ্চ এর গভীরতা ৯,২১৮ মিটার বা ৩০,২৪৬ ফুট। • ভারত মহাসাগর - দিয়ামান্টিনা (জাভা) ট্রেঞ্চ এর গভীরতা ৭,৪৫৫ মিটার বা ২৪,৪৬০ ফুট। • দক্ষিণ মহাসাগর - সাউথ স্যান্ডোইচ ট্রেঞ্চ এর গভীরতা ৭,২৩৫ মিটার বা ২৩,৭৩৭ ফুট।
তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
৫৭০.
Which is the world's narrowest country?
ক
Peru
খ
Chile
গ
Kenya
ঘ
Azerbaijan
ঙ
Bhutan
সঠিক উত্তর: খ
Chile
উত্তর
সঠিক উত্তর: খ
Chile
খ
ব্যাখ্যা
চিলি: - চিলি দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ। - আয়তন: ২৯১,৯৩০ বর্গ মাইল (৭৫৬,০৯৬ বর্গ কিমি)। - রাজধানী: সান্তিয়াগো। - ভাষা: স্প্যানিশ (অফিসিয়াল)। - ধর্ম: খ্রিস্টান ধর্ম (প্রধানত রোমান ক্যাথলিক, এছাড়াও প্রোটেস্ট্যান্ট, অন্যান্য খ্রিস্টান)। - মুদ্রা: চিলি পেসো। - চিলি বিশ্বের সবচেয়ে সংকীর্ণ দেশ।
তথ্যসূত্র - Britannica.com
৫৭১.
'ওয়াফা' (WAFA) কোন দেশের সংবাদ সংস্থা?
ক
সিরিয়া
খ
কিউবা
গ
ফিলিস্তিন
ঘ
ইরান
সঠিক উত্তর: গ
ফিলিস্তিন
উত্তর
সঠিক উত্তর: গ
ফিলিস্তিন
গ
ব্যাখ্যা
ফিলিস্তিন: - ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের একটি দেশ। - ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশের অন্তর্গত। - এটি দুটি প্রধান অঞ্চলে বিভক্ত: পশ্চিম তীরে (West Bank) এবং গাজা উপত্যকা (Gaza Strip)। - এটি বর্তমানে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে বিরোধের কারণে বেশ পরিচিত।
⇒ রাজধানী: ইস্ট জেরুজালেম, রামাল্লাহ। - ফিলিস্তিনের আনুষ্ঠানিক রাজধানী ইস্ট জেরুজালেম (East Jerusalem) হিসেবে বিবেচিত। তবে, ইসরায়েল ১৯৬৭ সালে জেরুজালেমের পূর্ব অংশ দখল করে এবং তা নিজেদের রাজধানী হিসেবে ঘোষণা করেছে। ফলে, জেরুজালেম শহর এখন ইসরায়েলের দখলে রয়েছে. - ফিলিস্তিনের প্রশাসনিক কেন্দ্র বর্তমানে রামাল্লাহ (Ramallah) শহরে অবস্থিত, যা পশ্চিম তীরে (West Bank) অবস্থিত। রামাল্লাহ ফিলিস্তিনের বর্তমান সরকারের কার্যক্রম পরিচালনা করার স্থান এবং এটি অধিকাংশ ফিলিস্তিনী সংস্থার সদর দপ্তর। - মুদ্রা: মিশরীয় পাউন্ড, ইসরাইলি শেকেল, জর্ডানীয় দিনার। - সংবাদ সংস্থা: প্যালেস্টাইন নিউজ অ্যাজেন্সি (Wafa)।
উল্লেখ্য, - স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় ১৫ নভেম্বর ১৯৮৮ সালে। - ১৯৮৮ সালের ১৫ নভেম্বর আলজেরিয়ার রাজধানী আলজেয়ার্সে প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের সভায় এ ঘোষণা দেওয়া হয়েছিল। - ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাত পবিত্র জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমারেখায় এই ঘোষণা দিয়েছিলেন। - এর মাধ্যমে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) ইসরায়েল-ফিলিস্তিন বিরোধের দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কাজ শুরু করে। - স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া। - ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে ২৯ নভেম্বর, ২০১২ সালে।
উৎস: i) UN ওয়েবসাইট। ii) Al Jazeera.
৫৭২.
"A Grammar of Politics” গ্রন্থের রচয়িতা-
ক
অধ্যাপক ডাইসি
খ
বার্ট্রান্ড রাসেল
গ
হ্যারল্ড লাস্কি
ঘ
মন্টেস্কু
সঠিক উত্তর: গ
হ্যারল্ড লাস্কি
উত্তর
সঠিক উত্তর: গ
হ্যারল্ড লাস্কি
গ
ব্যাখ্যা
- আইন বিষয়ে লেখা হ্যারল্ড লাস্কির বিখ্যাত বই "A Grammar of Politics”. - ÓLaw of the Constitution” আইন বিষয়ে লেখা অধ্যাপক ডাইসির বিখ্যাত বই। - 'The Spirit of Laws'- গ্রন্থের রচয়িতা ফরাসি দার্শনিক মন্টেস্কু। তিনি এই গ্রন্থে সর্বপ্রথম পরিপূর্ণভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আধুনিক ব্যাখ্যা দান করেন। - 'The Conquest of Happiness' ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল রচিত।
তথ্যসূত্র:- পৌরনীতি ও নাগরিকতা , এস এস সি প্রোগ্রাম এবং ব্রিটানিকা।
৫৭৩.
প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়-
ক
ক) ভারত-পাকিস্তান যুদ্ধে
খ
খ) প্রথম বিশ্বযুদ্ধে
গ
গ) দ্বিতীয় বিশ্বযুদ্ধে
ঘ
ঘ) কোরীয় যুদ্ধে
সঠিক উত্তর: গ
গ) দ্বিতীয় বিশ্বযুদ্ধে
উত্তর
সঠিক উত্তর: গ
গ) দ্বিতীয় বিশ্বযুদ্ধে
গ
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধে: - প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়- দ্বিতীয় বিশ্বযুদ্ধে। - ১ সেপ্টেম্বর, ১৯৩৯ সালে জার্মান কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। - দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল - জার্মান, জাপান ও ইতালি। - মিত্রশক্তিতে ছিল- ফ্রন্স, পোল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন, বৃটেন, যুক্তরাষ্ট্র, চীন, নেদারল্যান্ডস প্রভৃতি দেশ। - যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ গ্রহণ করে- ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে। - জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্থন করে- ৭ মে, ১৯৪৫ সালে। - জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্থনের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়- ২ সেপ্টেম্বর, ১৯৪৫ সালে।
তথ্যসূত্র: Britannica & History.com
৫৭৪.
ইসলাম ধর্মের প্রতিষ্ঠার ইতিহাসে খন্দকের যুদ্ধ নামটি জড়িয়ে আছে। 'খন্দক' শব্দের অর্থ কী?
ক
ক) পরিখা
খ
খ) ধনুক
গ
গ) তলোয়ার
ঘ
ঘ) উট
সঠিক উত্তর: ক
ক) পরিখা
উত্তর
সঠিক উত্তর: ক
ক) পরিখা
ক
ব্যাখ্যা
খন্দকের যুদ্ধ: - খন্দকের যুদ্ধ শাওয়াল মাসে সংঘটিত হয়। - এ যুদ্ধ আহজাব নামেও পরিচিত। আহজাব অর্থ সম্মিলিত বাহিনী। - ইসলামের যুদ্ধগুলোর মধ্যে খন্দকের যুদ্ধ অন্যতম। - ৫ হিজরির শাওয়াল মাসে খন্দকের যুদ্ধ সংঘটিত হয়। - এই যুদ্ধে মক্কার কুরাইশ, মদিনার ইহুদি, বেদুইন, পৌত্তলিকেরা সম্মিলিতভাবে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করেছিল।
- খন্দক শব্দের অর্থ পরিখা বা গর্ত। যেহেতু এ যুদ্ধে অনেক পরিখা খনন করা হয়, তাই এর নাম দেওয়া হয়েছে খন্দকের যুদ্ধ। - ইহুদিদের প্ররোচনায় কুরাইশ ও অন্যান্য গোত্র মদিনার মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করে। - আহজাব যুদ্ধে ৮ জন মুসলিম শহীদ হন। অন্যদিকে, শত্রুপক্ষে ৪ জন মারা যায়। অবরোধের সময় কেউ বলেছেন ২৪ দিন, অন্য বর্ণনায় ১৫ দিন পাওয়া যায়।
তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো আর্কাইভ, ২৮ জুন ২০১৯।
৫৭৫.
হিব্রু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
ক
ফিলিস্তিন ও ইসরাইল অঞ্চলকে কেন্দ্র করে
খ
ইয়াংসিকিয়াং নদীর অববাহিকায়
গ
উত্তর ইসরায়েল ও লেবাননে
ঘ
মিসিসিপি নদী তীরে
সঠিক উত্তর: ক
ফিলিস্তিন ও ইসরাইল অঞ্চলকে কেন্দ্র করে
উত্তর
সঠিক উত্তর: ক
ফিলিস্তিন ও ইসরাইল অঞ্চলকে কেন্দ্র করে
ক
ব্যাখ্যা
⇒ হিব্রু সভ্যতা হল বর্তমানের ফিলিস্তিন ও ইসরাইল অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠা একটি প্রাচীন সভ্যতা।
হিব্রু সভ্যতা: - হিব্রু জাতি প্রাচীন মিসরীয় এবং মেসোপটেমীয় সভ্যতার পর প্রাচীন মানব সভ্যতায় অবদান রেখেছিল। - হিব্রুরাই ইহুদী ধর্মের অনুসারী এবং ইসরাইলী জাতি হিসেবে সমধিক পরিচিত। - ঐতিহাসিকদের মতে প্রাচীন ফোরাত নদীর (ইউফ্রেটিস নদী) অপর পাড় থেকে যে সব মানবগোষ্ঠী বিতাড়িত হয়ে প্যালেস্টাইনে বসতি স্থাপন করে তারাই হিব্রু জনগোষ্ঠী। - হিব্রু শব্দের অর্থ 'বিদেশী' (Alien) থেকে এর প্রমাণ পাওয়া যায়। তাই নৃতাত্ত্বিক অর্থে হিব্রুরা কোনো নির্দিষ্ট জাতি নয়। - মিসরীয় ও ব্যাবিলনীয় উৎস থেকে আহরিত হয়েছিল হিব্রু সভ্যতার অনেক উপাদানই। - হিব্রু জাতি খ্রিস্টপূর্ব ১৮০০ অব্দে তাদের আদি পুরুষ ইব্রাহিমের (আঃ) (আব্রাহাম) নেতৃত্বে উত্তর-পশ্চিম মেসোপটেমিয়ায় একত্রে বসবাস শুরু করে। - তাওরাত বা ওল্ড টেস্টামেন্ট (Old Testament) হিব্রু ধর্মের (ইহুদী জাতির) প্রধান ধর্মগ্রন্থ। - হিব্রুদের প্রধান দেবতা ছিলেন জেহোভা। - জেহোভাকে তারা আকার-বিশিষ্ট একেশ্বর বলে মনে করত। - এ যুগে ইহুদীরা জরথুস্ত্র ধর্মের প্রভাবে আসে এবং আবার একেশ্বরবাদে আকৃষ্ট হয়।
তথ্যসূত্র - ব্রিটানিকা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৭৬.
রোম নগরী প্রতিষ্ঠা করেন কে?
ক
ক) অগাস্টাস সিজার
খ
খ) মার্ক এন্টনি
গ
গ) লেপিডাস
ঘ
ঘ) রোমিউলাস
সঠিক উত্তর: ঘ
ঘ) রোমিউলাস
উত্তর
সঠিক উত্তর: ঘ
ঘ) রোমিউলাস
ঘ
ব্যাখ্যা
- রোমান সম্রাট রোমিউলাস রোম নগরীর পত্তন করেন। তার নাম অনুসারেই এই নগরীর নামকরণ করা হয় রোম। - ৭৫৩ খ্রিস্টপূর্বাব্দে রোম নগরী প্রতিষ্ঠিত হয়। - টাইবার নদীর তীরে রোম নগরী সাতটি পর্বতের উপর অবস্থিত হওয়ায় একে সাত পাহাড়ের শহরও বলা হয়। (সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৫৭৭.
গাম্বিয়ার রাজধানীর নাম কী?
ক
নোয়াকচট
খ
লুসাকা
গ
নিয়ামি
ঘ
বানজুল
সঠিক উত্তর: ঘ
বানজুল
উত্তর
সঠিক উত্তর: ঘ
বানজুল
ঘ
ব্যাখ্যা
বানজুল : গাম্বিয়ার রাজধানী অন্যদিকে, - নোয়াকচট : মৌরিতানিয়ার রাজধানী - নিয়ামি : নাইজারের রাজধানী - লুসাকা : জাম্বিয়ার রাজধানী।
(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৫৭৮.
ইরানে ইসলামিক বিপ্লবের নায়ক ছিলেন কে?
ক
হোসেইন আমির
খ
শাহ পাহলভী
গ
আয়াতুল্লাহ আলী খামেনি
ঘ
আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী
সঠিক উত্তর: ঘ
আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী
উত্তর
সঠিক উত্তর: ঘ
আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী
ঘ
ব্যাখ্যা
- ইরানের বিপ্লবের নায়ক ছিলেন আয়াতোল্লাহ রুহুলুল্লাহ খোমেনি।
ইরান: - ঐতিহাসিকভাবে পারস্য নামে পরিচিত। - অফিসিয়াল নাম: ইসলামি প্রজাতন্ত্রী ইরান (Islamic Republic of Iran)। - রাজধানী: তেহরান (এটি দেশটির বৃহত্তম শহর এবং রাজনৈতিক-অর্থনৈতিক কেন্দ্র)। - বর্তমান সর্বোচ্চ নেতা (Supreme Leader): আয়াতুল্লাহ আলী খামেনি। - মুদ্রা: রিয়াল (Rial)। - ভাষা: ফার্সি (অফিসিয়াল)। এছাড়া কুর্দি, আজারি এবং লুরি ভাষা প্রচলিত। - ধর্ম: ইসলাম। জনসংখ্যার ৯০% এর বেশি শিয়া মুসলিম; বাকিরা সুন্নি এবং অন্যান্য সংখ্যালঘু ধর্মের। - ইরান দক্ষিণ-পশ্চিম এশিয়ায় অবস্থিত। - এর উত্তরে কাস্পিয়ান সাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর। - এটি তুরস্ক, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান এবং মধ্য এশিয়ার দেশগুলোর সাথে সীমানা রয়েছে।
• ইরানের ইসলামিক বিপ্লব: - এই বিপ্লব সংঘটিত হয় ১৯৭৯ সালে। - এই বিপ্লবের মাধ্যমে ইরানের শাহ রাজতন্ত্রের পতন ঘটে। - বিপ্লবের মাধ্যমে পাশ্চাত্যের প্রভাবমুক্ত হয়ে একটি ইসলামি প্রজাতন্ত্রে আবির্ভূত হয় ইরান। - শেষ রাজা ছিলেন শাহ পাহলভী। - ইরানের বিপ্লবের নায়ক ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী। - তিনি দীর্ঘদিন ফ্রান্সে নির্বাসিত ছিলেন।
উৎস: Britannica.
৫৭৯.
বিখ্যাত 'ওয়াটার লু' যুদ্ধ কতসালে সংঘটিত হয়?
ক
১৮১৩ সালে
খ
১৮১৫ সালে
গ
১৭১৬ সালে
ঘ
১৮৫৪ সালে
সঠিক উত্তর: খ
১৮১৫ সালে
উত্তর
সঠিক উত্তর: খ
১৮১৫ সালে
খ
ব্যাখ্যা
ওয়াটারলু যুদ্ধ: - বিখ্যাত ওয়াটার লু যুদ্ধক্ষেত্র বেলজিয়ামে অবস্থিত। - বিখ্যাত 'ওয়াটার লু' যুদ্ধ সংঘটিত হয় ১৮১৫ সালে। - এই যুদ্ধে পরাজিত হন ফরাসি বীর নেপোলিয়ন বোনাপার্ট। - পরাজয়ের ফলে তাঁকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে দেওয়া হয়েছে। - তিনি ১৮২১ সালে মৃত্যুবরণ করেন। - ওয়াটার লুর যুদ্ধে বিজয়ী সেনাপতির নাম আর্থার ওয়েলেসলি (ডিউক অব ওয়েলিংটন)।
উৎস: Britannica Website.
৫৮০.
অমৃতসরের স্বর্ণমন্দির কোন ধর্মাবলম্বীদের পবিত্র স্থান?
ক
ক) হিন্দু
খ
খ) জৈন
গ
গ) শিখ
ঘ
ঘ) বৌদ্ধ
সঠিক উত্তর: গ
গ) শিখ
উত্তর
সঠিক উত্তর: গ
গ) শিখ
গ
ব্যাখ্যা
ভারতের পাঞ্জাব রাজ্যে অবস্থিত অমৃতসর স্বর্ণমন্দির শিখ ধর্মাবলম্বীদের প্রধান উপাসনালয় বা গুরুদুয়ারা এবং পবিত্রতম স্থান। ১৬০৪ সালে শিখদের পঞ্চম গুরু অর্জন এটি প্রথম নির্মাণ করেন। পরবর্তীতে মহারাজা রঞ্জিত সিং তার সময়ে এটি স্বর্ণোখোচিত করে পুনঃনির্মাণ করেন। ১৯৮৪ সালে ভারতীয় সেনাবাহিনী শিখ বিচ্ছিন্নতাবাদীদের দমনের উদ্দেশ্যে স্বর্ণমন্দিরে অপারেশন ব্লু স্টার পরিচালনা করে যার জের ধরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শিখ দেহরক্ষীদের দ্বারা নিহত হন। (সূত্রঃ এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা)
৫৮১.
তিয়ানানমেন স্কয়ার গণহত্যা কোথায় সংঘটিত হয়েছিল?
ক
চীন
খ
ভিয়েতনাম
গ
উত্তর কোরিয়া
ঘ
জাপান
সঠিক উত্তর: ক
চীন
উত্তর
সঠিক উত্তর: ক
চীন
ক
ব্যাখ্যা
তিয়ানানমেন স্কয়ার গণহত্যা: - তিয়ানানমেন স্কয়ার গণহত্যা চীনের বেইজিংয়ের তিয়ানানমেন স্কোয়ারে ঘটেছিল। - ১৯৮৯ সালের জুন মাসের প্রথম দিকে এই গণহত্যা সংঘটিত হয়েছিল।
⇒ তিয়ানআনমেনে স্কয়ার ঘিরে বিক্ষোভ শুরু হয়েছিল ১৯৮৯ সালের ১৫ এপ্রিল। - সেসময় চীনা ছাত্ররা বেইজিংয়ের ওই স্কয়ারে জড়ো হতে শুরু করে। - জনপ্রিয় সংস্কারপন্থী চীনা নেতা হু ইয়াওবাং এর মৃত্যুকে ঘিরে গণবিক্ষোভ দানা বাঁধতে থাকে সেসময়। - ওই বিক্ষোভ দমাতে একপর্যায়ে ৩ ও ৪ জুন পিপলস লিবারেশন আর্মি ট্যাঙ্ক নিয়ে তিয়েনআনমেন স্কয়ারে হামলা চালায়। - ভয়ানক মানবিক বিপর্যয়ের মধ্যে দিয়ে তারা ওই বিক্ষোভকে ছত্রভঙ্গ করে দেয়। চীনা চীনা কমিউনিস্ট পার্টি সেসময় জানায়, ওই ঘটনায় ৩৬ বিশ্ববিদ্যালয় ছাত্রসহ ২০০ জন নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন ৩ হাজারের বেশি মানুষ।
উৎস: Britannica.
৫৮২.
দক্ষিণ সুদান কত সালে সুদান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভ করে?
ক
২০০৫ সালে
খ
২০০৮ সালে
গ
২০১১ সালে
ঘ
২০১৫ সালে
সঠিক উত্তর: গ
২০১১ সালে
উত্তর
সঠিক উত্তর: গ
২০১১ সালে
গ
ব্যাখ্যা
দক্ষিণ সুদান: - দক্ষিণ সুদান উত্তর-পূর্ব আফ্রিকায় অবস্থিত বিশ্বের নবীনতম স্বাধীন রাষ্ট্র। - ২০১১ সালের আগে, দক্ষিণ সুদান উত্তরে তার প্রতিবেশী সুদানের অংশ ছিল। ২০১১ সালে সুদান থেকে বিচ্ছিন্ন হয়ে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে। - রাজধানী: জুবা। - ভাষা: ইংরেজি। - মুদ্রা: পাউন্ড। - সরকার ব্যবস্থা: রাষ্ট্রপতিশাসিত প্রজাতন্ত্র।
উল্লেখ্য, - সুদান প্রায় শতবছরের ওপর ব্রিটিশদের অধীনে ছিল। ১৯৫৬ সালে সুদান স্বাধীনতা লাভ করে। - দক্ষিণ সুদানে ১৯৫৫ সালে গৃহযুদ্ধ বাধে, যা ১৯৭২ সাল পর্যন্ত চলে। ফলে ১৯৭২ সালে দক্ষিণ সুদান স্বায়ত্তশাসন লাভ করে। - পরবর্তী সময়ে ১৯৮৩ সালে সামরিক জান্তা জাফর নিমেরি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে সুদানে ফেডারেল সরকার ও ইসলামি আইন চালুর উদ্যোগ নিলে দক্ষিণ সুদানে পুনরায় গৃহযুদ্ধ শুরু হয়। শেষ পর্যন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে ২০১১ সালের ৯ জুলাই এক গণভোটের মাধ্যমে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে। - ১৪ জুলাই, ২০১১ তারিখে দক্ষিণ সুদান জাতিসংঘের সদস্য হয়। - দক্ষিণ সুদান জাতিসংঘের সর্বশেষ ১৯৩তম সদস্য।
কোন শহরকে কেন্দ্র করে ‘হেলেনিক সংস্কৃতি' গড়ে উঠেছিল?
ক
ক) স্পার্টা
খ
খ) এথেন্স
গ
গ) রোম
ঘ
ঘ) আলেজান্দ্রিয়া
সঠিক উত্তর: খ
খ) এথেন্স
উত্তর
সঠিক উত্তর: খ
খ) এথেন্স
খ
ব্যাখ্যা
গ্রিকসভ্যতার সঙ্গে দুইটি সংস্কৃতির নাম জড়িত। একটি ‘হেলেনিক’ অপরটি ‘হেলেনিস্টিক’। - গ্রিক উপদ্বীপের প্রধান শহর এথেন্সকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘হেলেনিক সংস্কৃতি'। - গ্রিক বীর আলেকজান্ডারের নেতৃত্বে মিশরের আলেজান্দ্রিয়াকে কেন্দ্র করে গ্রিক ও অ-গ্রিক সংস্কৃতির মিশ্রণে জন্ম হয় নতুন এক সংস্কৃতির। ইতিহাসে এ সংস্কৃতি ‘হেলেনিস্টিক সংস্কৃতি' নামে পরিচিত। উৎসঃ ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৫৮৫.
'কিউবা ক্ষেপনাস্ত্র সংকট' কত সালে সংঘটিত হয়?
ক
১৯৫১ সালে
খ
১৯৬২ সালে
গ
১৯৬৪ সালে
ঘ
১৯৬৮ সালে
সঠিক উত্তর: খ
১৯৬২ সালে
উত্তর
সঠিক উত্তর: খ
১৯৬২ সালে
খ
ব্যাখ্যা
• কিউবা ক্ষেপণাস্ত্র সংকট: - কিউবা ক্ষেপণাস্ত্র সংকট (Cuban Missile Crisis) অক্টোবর ১৯৬২ সালে ঘটে। - এতে সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপন শুরু করলে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে তীব্র মুখোমুখি অবস্থা সৃষ্টি হয়। - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জন এফ. কেনেডি এবং সোভিয়েত প্রধানমন্ত্রী ছিলেন নিকিতা ক্রুশ্চেভ। - ১৬ থেকে ২৮ অক্টোবর ১৩ দিন ধরে চলা এই সংকট শীতল যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক মুহূর্তগুলোর একটি ছিল, যা বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। - শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হয়।
উৎস: ব্রিটানিকা।
৫৮৬.
Reuters is a new agency of which country?
ক
USA
খ
UK
গ
Australia
ঘ
Russia
সঠিক উত্তর: খ
UK
উত্তর
সঠিক উত্তর: খ
UK
খ
ব্যাখ্যা
রয়টার্স: - রয়টার্স (Reuters) লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা। - এটি ১৮৫১ সালে প্রতিষ্ঠা করেন পল জুলিয়াস রয়টার। - এটি থমসন রয়টার্সের একটি বিভাগীয় প্রতিষ্ঠান। - এর সদর দপ্তর লন্ডনে। - বর্তমানে ২০০টি দেশের রয়টার্স সংবাদ সরবরাহ করে।
উৎস: রয়টার্স ওয়েবসাইট।
৫৮৭.
নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত -
ক
ডেনমার্ক
খ
নরওয়ে
গ
বেলজিয়াম
ঘ
লুক্সেমবার্গ
সঠিক উত্তর: খ
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর: খ
নরওয়ে
খ
ব্যাখ্যা
নরওয়ে: - নরওয়ে ইউরোপের বৃহত্তম দেশগুলির মধ্যে একটি। - দেশটির আয়তন .৩৮৪,৪৮৩ বর্গ কিমি। - এর রাজধানী: অসলো। - মুদ্রা: নরওয়েজিয়ান ক্রোন। - নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত নরওয়ে। - উত্তর গোলার্ধে অবস্থিত হওয়ায় মে থেকে জুলাই মাস পর্যন্ত এখানে সূর্য পুরোপুরি অস্তমিত হয় না।
তথ্যসূত্র - Britannica.com
৫৮৮.
‘এভিন কারাগার' কোন দেশে অবস্থিত?
ক
ক) ইরান
খ
খ) ইরাক
গ
গ) সিরিয়া
ঘ
ঘ) কাতার
সঠিক উত্তর: ক
ক) ইরান
উত্তর
সঠিক উত্তর: ক
ক) ইরান
ক
ব্যাখ্যা
• এভিন কারাগার: - কুখ্যাত 'এভিন কারাগার' অবস্থিত ইরানে। - রাজনৈতিক বন্দী, সাংবাদিক ও বিদেশি নাগরিকদের আটকে রাখার কারণে তেহরানের এভিন কারাগারের বিশেষ পরিচিতি রয়েছে। - গতবছর এই কারাগারের আগুন লাগে।
উৎস: বিবিসি।
৫৮৯.
আব্বাসীয় বংশের পতন ঘটে কখন?
ক
১২৫৮খ্রি.
খ
১২০০খ্রি.
গ
১৫৩০খ্রি.
ঘ
১৪২৬খ্রি.
সঠিক উত্তর: ক
১২৫৮খ্রি.
উত্তর
সঠিক উত্তর: ক
১২৫৮খ্রি.
ক
ব্যাখ্যা
আব্বাসীয় শাসনামাল: - ইসলামের ইতিহাসের গৌরবদীপ্ত অধ্যায়ের সূচনা অংশ হচ্ছে আব্বাসীয় বংশের শাসন। - উমাইয়া খিলাফতের পতনের পর ৭৫০ খ্রি. আব্বাসীয় রাজবংশের শাসন প্রতিষ্ঠিত হয়। - আব্বাসীয়দের সুদীর্ঘ পাঁচশ বছরের রাজত্বকাল । - উমাইয়া যুগ ছিল আরবদের একক আধিপত্যের যুগ। - আব্বাসীয়রা আরব-অনারব সকল শ্রেণীর মুসলমানদের সমান অধিকার দান করেন। - তাই আব্বাসীয় খিলাফত ছিল সর্বজনীন। - আব্বাসীয় রাজবংশে মোট ৩৭ জন খলিফা শাসন পরিচালনা করেছেন। - তাঁরা ৭৫০ খ্রিস্টাব্দ হতে ১২৫৮ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসনকার্য পরিচালনা করেন।
উৎস: ইসলামের ইতিহাস ১ম পত্র, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৯০.
'ডায়েট' কোন দেশের আইনসভা?
ক
নরওয়ে
খ
জাপান
গ
ইসরায়েল
ঘ
ডেনমার্ক
সঠিক উত্তর: খ
জাপান
উত্তর
সঠিক উত্তর: খ
জাপান
খ
ব্যাখ্যা
জাপানের আইনসভা: - জাপানের জাতীয় আইনসভা বা সংসদ হলো 'ডায়েট'। - এশিয়া মহাদেশে ডায়েটই হলো প্রাচীন সংসদ। - দুই কক্ষ বিশিষ্ট ডায়েটের নিম্নকক্ষ হলো প্রতিনিধি সভা বা "House of Representatives" এবং উচ্চতর কক্ষ "House of Councillors"। - উভয় কক্ষের সদস্যরা প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচিত হন। - প্রতিনিধি সভার বর্তমান সদস্য সংখ্যা ৫১১। - উচ্চতর কক্ষ বা "House of Councillors"-এর সদস্য সংখ্যা ২৫২। - জন প্রতিনিধি সভার সদস্যরা ৪ বছরের জন্য নির্বাচিত হন এবং হাউস অব কাউন্সিলরস এর সদস্যরা ৬ বছরের জন্য।
তথ্যসূত্র - রাষ্ট্রবিজ্ঞান: বৈদেশিক রাজনৈতিক ব্যবস্থা, এসএসএইচএল প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৯১.
বিশ্বের বৃহত্তম লৌহখনি কোন দেশে অবস্থিত? [মে, ২০২৫]
ক
ঘানা
খ
পেরু
গ
ব্রাজিল
ঘ
নাইজেরিয়া
সঠিক উত্তর: গ
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর: গ
ব্রাজিল
গ
ব্যাখ্যা
বিশ্বের বৃহত্তম লৌহখনি: - ওয়ার্ল্ড অ্যাটলাস এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বড় লোহার খনি সেরা নোর্তে মাইনিং কমপ্লেক্স। - এর অবস্থান ব্রাজিলের পারা প্রদেশে। - ১৯৮৪ সালে খনিটি চালু হয়। - এটি গড়ে তোলে ব্রাজিলের অন্যতম বৃহৎ খনন সংস্থা ভেলে এসএ। - ২০২৩ সালে খনিটি থেকে প্রায় ১০ কোটি ২৮ লাখ টন (২২৬ বিলিয়ন পাউন্ড) লোহার আকরিক উত্তোলন করা হয়েছে। - সর্বশেষ হিসাব অনুযায়ী, সেখানে ২.৭৮ বিলিয়ন টন আকরিক রয়েছে, যা এই খনিকে লোহা আকরিকের শীর্ষ সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তথ্যসূত্র: worldatlas. [link]
৫৯২.
নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
ক
অ্যালপাইন
খ
অস্ট্রিক
গ
সেমাটিক
ঘ
মঙ্গোলীয়
সঠিক উত্তর: খ
অস্ট্রিক
উত্তর
সঠিক উত্তর: খ
অস্ট্রিক
খ
ব্যাখ্যা
বাঙালি জাতির নরগোষ্ঠীগত পরিচয়: - বাঙালির ইতিহাস (আদিপর্ব) গ্রন্থে নীহাররঞ্জন রায় উল্লেখ করেছেন, বাঙালির নৃগোষ্ঠী গঠনে আদি অস্ট্রেলীয় ও দ্রাবিড় প্রভাবের পাশাপাশি আর্যপ্রভাবও রয়েছে। - বাংলাদেশে বিভিন্ন সময়ে মঙ্গোলীয় নৃগোষ্ঠীর আগমন ঘটে যারা রংপুর, সিলেট, ময়মনসিংহ ও পার্বত্য চট্টগ্রামে বসতি স্থাপন করেছিল। - বাংলাদেশে বিভিন্ন সময় অনেক বহিরাগত রাজবংশ যেমন- সেন, বর্মণ, খড়গ ও চন্দ্র বাঙালির দৈহিক কাঠামোতে প্রভাব ফেলেছে। - এছাড়া তুর্কি, পাঠান, মোঘল, ইরানি, আবিসিনীয় ও আরবীয় রক্তের ধারাও বাঙালির ধমনিতে প্রবহমান। - ষোড়শ শতাব্দীতে বহিরাগত ইংরেজ, পর্তুগীজ, ডাচ, ফরাসি, দিনেমার এবং আরাকানের মগ জলদস্যুদের প্রভাবও বাঙালির রক্তে বিদ্যমান। - এসবের দীর্ঘ ও পর্যায়ক্রমিক সংমিশ্রনে বাংলাদেশে সংকর বা মিশ্র জনগোষ্ঠী গড়ে উঠেছে। - সংকর জাতি হওয়া সত্ত্বেও বাঙালির স্বকীয় দৈহিক বৈশিষ্ট্য লক্ষ করা যায়। - বাঙালির লম্বা প্রকৃতির মাথা, কালো চুল, চোখের মণি বাদামি বা কালো, গায়ের রং কালো-বাদামি, মাঝারি দৈহিক উচ্চতা, মুখাকৃতি লম্বা, মধ্যমাকৃতির নাসিকা এবং মুখে দাড়ি-গোঁফের প্রাচুর্য স্বকীয় বৈশিষ্ট্যের পরিচয় বহন করে। - নৃতাত্ত্বিকদের মতে, এ বৈশিষ্ট্য অনেকটাই অস্ট্রিক প্রভাবিত। - বাঙালির সংস্কৃতির ক্ষেত্রেও অস্ট্রিক ভাষার প্রকট প্রভাব রয়েছে।
উৎস: সমাজবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৯৩.
What is the name of the Philippine currency?
ক
Peso
খ
Dollar
গ
Yen
ঘ
Dong
সঠিক উত্তর: ক
Peso
উত্তর
সঠিক উত্তর: ক
Peso
ক
ব্যাখ্যা
ফিলিপাইন: - ফিলিপাইন দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ। - দেশটির আয়তন ২৯৫,৬৩৩ বর্গ কিমি। - এর রাজধানী - ম্যানিলা। - দেশটির ভাষা - ফিলিপিনো (পিলিপিনো) এবং ইংরেজি। - ফিলিপাইনের মুদ্রার নাম পেসো।
বিভিন্ন দেশের মুদ্রার নাম: - স্পেনের মুদ্রার নাম ইউরো। - ফ্রান্সের মুদ্রার নাম ইউরো। - যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড। - যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার। - জাপানের মুদ্রার নাম ইয়েন। - উত্তর কোরিয়ার মুদ্রার নাম উন। - ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
উৎস: i) বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ii) Britannica.
৫৯৫.
নিচের কোন দেশটি কোনো বহিঃশক্তির উপনিবেশ ছিলো না?
ক
কাতার
খ
ওমান
গ
পাকিস্তান
ঘ
লিবিয়া
সঠিক উত্তর: খ
ওমান
উত্তর
সঠিক উত্তর: খ
ওমান
খ
ব্যাখ্যা
এক নজরে ওমান: দেশের নাম – ওমান রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম - Sultanate of Oman রাজধানী – মাসকট (Muscat) রাষ্ট্রীয় ভাষা – আরবি রাষ্ট্রধর্ম - ইসলাম মুদ্রার নাম - রিয়াল (Rial Omani) শাসন/সরকার ব্যবস্থা - পরম রাজতন্ত্র (Abosulote Monarchy) সংসদের/উপদেষ্টা পরিষদের নাম - Council of Oman (২ কক্ষ বিশিষ্ট)। উচ্চকক্ষ - Council of State (আসন – ৮৫টি) ও নিম্নকক্ষ - Consultative Assembly (আসন – ৮৬টি) উপনিবেশ – পর্তুগীজ ও পার্সিয়ানদের দ্বারা কয়েকবার আক্রমনের স্বীকার হলেও দীর্ঘ সময় কোনো দেশের উপনিবেশ ছিলো না। ----------------- অন্যদিকে, কাতার - দীর্ঘদিন অটোমান সাম্রাজ্যের দখলে ছিলো। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন কাতারের বৈদেশিক নীতি নিয়ন্ত্রণ করতো। ১৯৭১ সালে ব্রিটেনের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে। পাকিস্তান - প্রায় ২০০ বছর ব্রিটিশ শাসনাধীন ছিলো। ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীনতা লাভ করে। লিবিয়া - দীর্ঘদিন অটোমান ও ইতালিয়ান উপনিবেশ ছিলো এবং ১৯৫১ সালে স্বাধীনতা লাভ করে।
উৎস: ব্রিটানিকা
৫৯৬.
কোন দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয়?
ক
আলজেরিয়া
খ
বাংলাদেশ
গ
তুরস্ক
ঘ
ইরাক
সঠিক উত্তর: ক
আলজেরিয়া
উত্তর
সঠিক উত্তর: ক
আলজেরিয়া
ক
ব্যাখ্যা
ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি: - ১৯৮৮ সালের ১৫ নভেম্বর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান ইয়াসির আরাফাত প্যালেস্টাইনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছিলেন যার রাজধানী ছিল জেরুজালেম। - তিনি আলজিয়ার্স প্যালেস্টাইনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছিলেন। - আলজেরিয়া প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। - সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের তিন দেশ- স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। - এ পর্যন্ত বিশ্বের ১৪৬টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। - ২০২৪ সালের ১০ই মে জাতিসংঘের সাধারণ পরিষদের এক ভোটাভুটিতে ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৩টি দেশ ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ প্রাপ্তির পক্ষে ভোট দিয়েছে। - ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদায় রয়েছে (২০১২ সাল থেকে) । - এর ফলে তাদের জাতিসংঘে আসন থাকলেও ভোটাভুটিতে অংশ নিতে পারে না। - আরব লীগ ও অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের মতো অন্য অনেক সংস্থার সদস্য হিসাবে রয়েছে ফিলিস্তিন। - ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ (টু-স্টেট সলিউশন) তত্ত্বটি এসেছিলো ১৯৯৩ সালে অসলো শান্তি আলোচনার মাধ্যমে।
উৎস: i) বিবিসি বাংলা। ii) Al jazeera Report.
৫৯৭.
নিচের কোন দেশটি মধ্যপ্রাচ্যের একটি দেশ?
ক
কাতার
খ
নাইজেরিয়া
গ
মাদাগাস্কার
ঘ
আফগানিস্তান
ঙ
কোনটিই নয়।
সঠিক উত্তর: ক
কাতার
উত্তর
সঠিক উত্তর: ক
কাতার
ক
ব্যাখ্যা
কাতার: - এটি মধ্যপ্রাচ্যের একটি দেশ। - আয়তন: ৪,৪৯৩ বর্গ মাইল (১১,৬৩৭ বর্গ কিমি)। - রাজধানী: দোহা। - ভাষা: আরবি (অফিসিয়াল), ইংরেজি। - ধর্ম: ইসলাম (সরকারি; প্রধানত সুন্নি)। - মুদ্রা: কাতার রিয়াল।
তথ্যসূত্র - Britannica.com
৫৯৮.
কোন দেশের মুদ্রার নাম রিয়াল?
ক
ব্রাজিল
খ
সৌদি আরব
গ
ইয়েমেন
ঘ
সবগুলোই
সঠিক উত্তর: ঘ
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর: ঘ
সবগুলোই
ঘ
ব্যাখ্যা
যেসব দেশের মুদ্রা রিয়াল - • ব্রাজিল • সৌদি আরব • ইয়েমেন • ওমান • কম্বোডিয়া • কাতার
• যেসকল দেশের মুদ্রা দিনার: বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, মেসিডোনিয়া, সার্বিয়া, আলজেরিয়া, লিবিয়া ও তিউনিশিয়া যেসকল দেশের মুদ্রা মার্কিন ডলার: যুক্তরাষ্ট্র, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, পালাউ, ইকুয়েডর, পূর্ব তিমুর ও এল সালভেদর।
• অস্ট্রেলিয়ান ডলার: অস্ট্রেলিয়া, কিরিবাতি, নাউরু ও টুভ্যালু
• যেসকল দেশের মুদ্রা পেসো: কিউবা, ডোমিনিকা প্রজাতন্ত্র, ফিলিপাইন, মেক্সিকো, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া ও উরুগুয়ে।
• যেসকল দেশের মুদ্রা রুপি: ভারত, সিচেলিস, নেপাল, পাকিস্তান, শ্রীলংকা ও মরিশাস।
• যেসকল দেশের মুদ্রা পাউন্ড: লেবানন, সিরিয়া, যুক্তরাজ্য, মিশর, সুদান ও দ. সুদান
• অন্যান্য কিছু দেশের মুদ্রার নাম: - ইন্দোনেশিয়া ও মালদ্বীপের মুদ্রার নাম রুপিয়া। - উ. কোরিয়া ও দ. কোরিয়ার মুদ্রার নাম ওন। - রাশিয়া ও বেলারুশের মুদ্রার নাম রুবল। - কিরঘিজিস্তান ও উজবেকিস্তানের মুদ্রার নাম সোম। - ইরানের মুদ্রার নাম তুমান। - ডেনমার্ক ও নরওয়ের মুদ্রার নাম- ক্রোন - সুইডেন ও আইসল্যান্ডের মুদ্রার নাম ক্রোনা - আজারবাইজান ও তুর্কমেনিস্তানের মুদ্রার নাম মানাত - আরব আমিরাত ও মরক্কোর মুদ্রার নাম দিরহাম। - মলদোভা ও রোমানিয়ার মুদ্রার নাম লিউ।
উৎস: ব্রিটানিকা ও worldatlas website.
৫৯৯.
প্রাচীন রোমান সভ্যতার বিখ্যাত নাট্যশালার নাম কী ছিল?
ক
প্যান্থিয়ন
খ
কলোসিয়াম
গ
সার্কাস ম্যাক্সিমাস
ঘ
অ্যাক্রোপলিস
সঠিক উত্তর: খ
কলোসিয়াম
উত্তর
সঠিক উত্তর: খ
কলোসিয়াম
খ
ব্যাখ্যা
- রোমানদের বিখ্যাত নাট্যশালা ‘কলোসিয়াম’।
• রোমান সভ্যতা (Roman Civilization): - ইতালির টাইবার নদীর তীরে এক বিশাল এলাকা জুড়ে এই সভ্যতা গড়ে উঠেছিল। - রোমানদের মতে, রোমিউলাস ও রেমাস নামে দুই ভাই এই রোম নগরীর পত্তন করেছিলেন। - খ্রিস্টপূর্ব ৫০৯ অব্দে রোমে রাজতন্ত্রের অবসান ঘটে এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। - এখানে 'সিনেট' নামক শক্তিশালী পরিষদ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ করত।
• আইন ও শাসনব্যবস্থা: - রোমানদের শ্রেষ্ঠ অবদান ছিল তাদের আইনব্যবস্থা। - 'বারোটি ব্রোঞ্জ পাতের আইন' (Twelve Tables) ছিল সাধারণ মানুষের অধিকার রক্ষায় বিশ্বের প্রথম লিখিত আইনের অন্যতম।
• রোমানরা সামরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী ছিল। উত্তর আফ্রিকার কার্থেজের বিরুদ্ধে তাদের দীর্ঘস্থায়ী যুদ্ধ 'পিউনিক যুদ্ধ' নামে পরিচিত, যার ফলে রোম সমগ্র ভূমধ্যসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তার করে। - জুলিয়াস সিজার রোমের একচ্ছত্র অধিপতি হয়েছিলেন, কিন্তু তার মৃত্যুর পর অগাস্টাস সিজার রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট হিসেবে আত্মপ্রকাশ করেন এবং রোমে দীর্ঘস্থায়ী শান্তি (Pax Romana) প্রতিষ্ঠা করেন।
- রোমানদের বিখ্যাত নাট্যশালা ‘কলোসিয়াম’ (Colosseum).
উৎস: ব্রিটানিকা এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০০.
ক্রিস্টোফার কলম্বাস আমেরিকার কোন স্থানে প্রথম পদার্পণ করেন?
ক
ক) বারবুডা
খ
খ) বাহামা
গ
গ) কিউবা
ঘ
ঘ) ফ্লোরিডা
সঠিক উত্তর: খ
খ) বাহামা
উত্তর
সঠিক উত্তর: খ
খ) বাহামা
খ
ব্যাখ্যা
- বিখ্যাত ইতালিয়ান নাবিক ক্রিস্টোফার কলম্বাস স্পেনের রাজা ফার্ডিনান্ড এবং রাণী ইসাবেলার আর্থিক সহায়তায় ১৪৯২ সালে আটলান্টিক মহাসাগরের পশ্চিম উপকূলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং একই বছরের ১২ অক্টোবর বাহামা দ্বীপে পা রাখেন। - তার এই পদার্পণের সূত্র ধরেই পরবর্তীতে আমেরিকা মহাদেশ আবিষ্কৃত হয়। - তবে ইউরোপীয়দের মধ্যে সবার আগে ভাইকিংরা আমেরিকা মহাদেশে পা রাখে। - আমেরিকা নামকরণ করা হয় আমেরিগো ভেসপুচির নামানুসারে। (তথ্যসূত্রঃ ব্রিটানিকা এবং আধুনিক ইউরোপের ইতিহাস : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)