বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

মোট প্রশ্ন৯,৩৩৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

PrepBank · পাতা ৩৭ / ৯৩ · ৩,৬০১৩,৭০০ / ৯,৩৩৪

৩,৬০১.
ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
  1. চতুর্দশ লুই
  2. ষোড়শ লুই
  3. সপ্তদশ লুই
  4. অষ্টাদশ লুই
সঠিক উত্তর:
ষোড়শ লুই
উত্তর
সঠিক উত্তর:
ষোড়শ লুই
ব্যাখ্যা

ফরাসি বিপ্লব:
- ফরাসি বিপ্লব আধুনিক ইউরোপের রাজনৈতিক, সামাজিক ও চিন্তার জগতে নতুন দিগন্তের সূচনা করে। 
- 'স্বাধীনতা, সাম্য, মৈত্রী'- ফরাসি বিপ্লবের মূল স্লোগান।
- ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসি বিপ্লব শুরু হয়।
- এই বিপ্লব ১০ বছর স্থায়ী হয়েছিল।
- রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে।
- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।
- বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।

উৎস: Britannica.

৩,৬০২.
গ্রিসের পূর্ব নাম কী ছিলো?
  1. ফ্রেঞ্চ সোমালিল্যান্ড
  2. মেসিডোনিয়া
  3. হেলাস
  4. আথিন
সঠিক উত্তর:
হেলাস
উত্তর
সঠিক উত্তর:
হেলাস
ব্যাখ্যা
- গ্রিসের প্রাচীন নাম "হেলাস" এবং এর লোকেরা "হেলেনিস" নামে পরিচিত ছিল।
- এই নামের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে কারণ এটি গ্রীক জনগণের পরিচয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে।

গুরুত্বপূর্ণ দেশের পূর্ব নাম:
- জাপানের পূর্ব নাম নিপ্পন।
- চীনের পূর্ব নাম ক্যাথে।
- ইন্দোনেশিয়ার পূর্ব নাম ডাচ ইস্ট ইন্ডিয়া।
- ইথিওপিয়ার পূর্ব নাম আবিসিনিয়া।
- জিবুতির পূর্ব নাম ফ্রেঞ্চ সোমালিল্যান্ড।

সূত্র: Britannica
৩,৬০৩.
বর্তমানে ভারতের অঙ্গরাজ্য কয়টি? [অক্টোবর,২০২৫]
  1. ৩০টি
  2. ২৯ টি
  3. ২৮ টি
  4. ২৫টি
সঠিক উত্তর:
২৮ টি
উত্তর
সঠিক উত্তর:
২৮ টি
ব্যাখ্যা

• ভারতের ২৮টি অঙ্গরাজ্য রয়েছে।
- ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে।
- ভারতের সবচেয় বড় অঙ্গরাজ্য: রাজস্থান। [আয়তনে]। 

ভারত: 
- সরকারের ধরন: সংসদীয় গণতন্ত্র ও প্রজাতন্ত্র।
- রাজধানী: নয়াদিল্লি।
- সরকার প্রধান: নরেন্দ্র মোদী। 
- রাষ্ট্রপতি: দ্রৌপদী মুর্মু।
- সংবিধান গৃহীত: ২৬ নভেম্বর ১৯৪৯;
- কার্যকর ২৬ জানুয়ারি ১৯৫০।
- স্বাধীনতা লাভ: ১৫ আগস্ট ১৯৪৭ (ব্রিটিশ শাসন থেকে)।
- ভাষা: সরকারি ভাষা: হিন্দি ও ইংরেজি।
- মুদ্রা: ভারতীয় রুপি।
- জনসংখ্যা: জনসংখ্যায় বিশ্বের বড় দেশ।
- জাতীয় পশু: বাঘ।
- জাতীয় পাখি: ময়ূর।
- ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র।

উৎস: ব্রিটানিকা।

৩,৬০৪.
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে কবে?
  1. ১৪ আগস্ট, ১৯৪৫ সাল
  2. ৯ আগস্ট, ১৯৪৫ সাল
  3. ৬ সেপ্টেম্বর, ১৯৪৫ সাল
  4. ২ সেপ্টেম্বর, ১৯৪৫ সাল
সঠিক উত্তর:
২ সেপ্টেম্বর, ১৯৪৫ সাল
উত্তর
সঠিক উত্তর:
২ সেপ্টেম্বর, ১৯৪৫ সাল
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- সময়কাল: ১ সেপ্টেম্বর ১৯৩৯ – ২ সেপ্টেম্বর ১৯৪৫
- ১৯৩৯ সালে জার্মানির পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- ১৯৪১ সালে জার্মানি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ (অপারেশন বারবারোসা) করে।
- ১৯৪১ সালের ৭ ডিসেম্বর জাপানের পার্ল হারবার আক্রমণের ফলে যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রবেশ করে।
- ১৯৪৪ সাল: নরম্যান্ডি অভিযান (D-Day) এর মাধ্যমে পশ্চিম ইউরোপে মিত্রশক্তির অগ্রগতি।
- ৬ ও ৯ আগস্ট ১৯৪৫: যুক্তরাষ্ট্র হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমা হামলা করে।
- ২ সেপ্টেম্বর ১৯৪৫: জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের মাধ্যমে যুদ্ধের সমাপ্তি হয়।

উৎস: Britannica.
৩,৬০৫.
‘দি রিপাবলিক' বিখ্যাত গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) সক্রেটিস
  2. খ) প্লেটো
  3. গ) আলেকজান্ডার
  4. ঘ) অ্যারিস্টটল
সঠিক উত্তর:
খ) প্লেটো
উত্তর
সঠিক উত্তর:
খ) প্লেটো
ব্যাখ্যা
- ‘দি রিপাবলিক' বিখ্যাত গ্রন্থটির রচয়িতা হলেন- প্লেটো

গ্রিক দর্শন ও সংস্কৃতি
:
- পৃথিবী ব্যাপী সভ্যতার ইতিহাসে গ্রীক দর্শন গোটা বিশ্বের দর্শন ও সভ্যতাকে প্রভাবিত করেছে। 
- অদ্যাবধি জ্ঞানের জগতে যে সকল গ্রিক কবি দার্শনিক জ্ঞানের আলোক বর্তিকা বিতরণ করেছেন তাদের মধ্যে বিশ্ব বিখ্যাত শিক্ষাগুরু সক্রেটিস। 
- সক্রেটিস এর ছাত্র প্লেটো ও প্লেটো এর ছাত্র অ্যারিস্টটল বিশেষভাবে উল্লেখযোগ্য। 
- গ্রিক দার্শনিকদের যুক্তি, ব্যাখ্যা ও দর্শন জগতকে সমৃদ্ধিশালী করে। 
- এই সকল যুক্তিবাদী দার্শনিককে সফিস্ট বলা হয়। 
- প্লেটোর বিখ্যাত গ্রন্থ সিম্পোজিয়াম, রিপাবলিক এবং লজ প্রভৃতি। 
- অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থ লজিক, ফিজিক্স এবং পলিটিক্স প্রভৃতি। 
- অ্যারিস্টটলের পলিটিক্স' (Politics) গ্রন্থে রাজনীতি, গণতন্ত্র ইত্যাদি বিষয়ে মতামত তুলে ধরা হয়েছে।
- আর বিশ্ববিজেতা আলেকজান্ডার নিজেও একজন দার্শনিক ও জ্ঞানী ব্যক্তি ছিলেন। 
- তাঁর শিক্ষক ছিলেন দার্শনিক প্লেটো। 

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৬০৬.
রাশিয়া কখন ইউক্রেনে হামলা শুরু করে?
  1. ক) ২২ ফেব্রুয়ারি, ২০২২ সালে
  2. খ) ২৪ ফেব্রুয়ারি, ২০২২ সালে
  3. গ) ২১ ফেব্রুয়ারি, ২০২৩ সালে
  4. ঘ) ২৯ ফেব্রুয়ারি, ২০২৩ সালে
সঠিক উত্তর:
খ) ২৪ ফেব্রুয়ারি, ২০২২ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪ ফেব্রুয়ারি, ২০২২ সালে
ব্যাখ্যা
- ২৪ ফেব্রুয়ারি, ২০২২ সালে রাশিয়া ইউক্রেনের অভ্যন্তরে হামলা শুরু করে।
 
• রাশিয়া-ইউক্রেন যুদ্ধ:
- রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি, ২০২২ ইউক্রেনে সামরিক হামলা শুরু করে।
- এই হামলার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সামরিক সংঘাত ঘটে।
- ইউক্রেন ন্যাটোতে যোগদানের তৎপরতার প্রেক্ষাপটে রাশিয়া তার নিরাপত্তাগত স্বার্থে ইউক্রেনে আক্রমণ করে।
- তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন খাদ্যশস্য রপ্তানি বিষয়ে চুক্তি স্বাক্ষর করে- ২২ জুলাই, ২০২২।
- ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়- ইউক্রেনকে।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ যে নদীর তীরে অবস্থিত- নিপার নদী।

উৎস: ব্রিটানিকা এবং প্রথম আলো।
৩,৬০৭.
পতাকায় চাঁদ ও সূর্য রয়েছে কোন দেশের? 
  1. নেপাল
  2. সৌদি আরব
  3. মালয়েশিয়া
  4. ব্রুনাই
সঠিক উত্তর:
নেপাল
উত্তর
সঠিক উত্তর:
নেপাল
ব্যাখ্যা

• পতাকায় চাঁদ ও সূর্য রয়েছে নেপাল।
- নেপালের পতাকা বিশ্বের একমাত্র অ আয়তকার  জাতীয় পতাকা।
- এটি দুটি ত্রিভুজ অংশ নিয়ে গঠিত উপরেরটি ছোট এবং নিচেরটি বড়।
- এ পতাকার মধ্যে রয়েছে দুটি প্রতীক: চাঁদ ও সূর্য।

নেপাল: 
- সরকারী নাম: Federal Democratic Republic of Nepal. 
- অবস্থান: দক্ষিণ এশিয়ায়, ভারতের চারদিকে ঘেরা, উত্তরে তিব্বত।
- আয়তন: ১৪৭,৫১৬ কিমি।
- রাজধানী :কাঠমান্ডু।
- প্রধান ধর্ম: হিন্দুধর্ম।
- শাসনব্যবস্থা: পার্লামেন্টারি ফেডারেল গণতন্ত্র; দুই কক্ষ বিশিষ্ট সংসদ।
- মুদ্রা: নেপালি রুপি।

উৎস: ব্রিটানিকা। 

৩,৬০৮.
বর্তমানে 'মায়া সভ্যতা'র অন্তর্ভুক্ত দেশ নয় কোনটি?
  1. ক) এলসালভাদর
  2. খ) গুয়েতেমালা
  3. গ) বেলিজ
  4. ঘ) কেপ ভার্দে
সঠিক উত্তর:
ঘ) কেপ ভার্দে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কেপ ভার্দে
ব্যাখ্যা
কেপ ভার্দে প্রশান্ত মহাসাগরে আফ্রিকা মহাদেশের একটি সার্বভৌম দ্বীপ দেশ। 

• মায়া সভ্যতা বিরাজমান ছিল বর্তমান যুগের মধ্য আমেরিকার এক বিস্তীর্ণ অঞ্চলজুড়ে।
- মেক্সিকোর জুকাটান উপদ্বীপ থেকে মায়া সভ্যতার যাত্রা শুরু যা বর্তমানের গুয়েতেমালা, বেলিজ, এলসালভাদর এবং হন্ডুরাস জুড়ে প্রসারিত হয়েছিল।

উৎস: ব্রিটানিকা.কম
৩,৬০৯.
প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের উদ্ভাবক-
  1. ক) রাশিয়া
  2. খ) ফ্রান্স
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ইরান
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের উদ্ভাবক দেশ যুক্তরাষ্ট্র। 
- আক্রমণকারী ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য এটি ব্যবহার করা হয়। 
- এছাড়াও যুক্তরাষ্ট্রের আরও কিছু ক্ষেপণাস্ত্র- ট্রাইডেন্ট, টমাহক ইত্যাদি। 

উৎসঃ যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
৩,৬১০.
অলিম্পিক খেলার উৎপত্তি কোন সভ্যতায়?
  1. রোমান সভ্যতায়
  2. গ্রিক সভ্যতায়
  3. মিশরীয় সভ্যতায়
  4. পার্সিয়ান সভ্যতায়
সঠিক উত্তর:
গ্রিক সভ্যতায়
উত্তর
সঠিক উত্তর:
গ্রিক সভ্যতায়
ব্যাখ্যা

- প্রাচীন গ্রিসের অলিম্পিয়া নামক স্থানে দেবতা জিউসের সম্মানে অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছিল। আধুনিক অলিম্পিক গেমস এরই অনুপ্রেরণায় গঠিত।  

​অলিম্পিক খেলা
- বড় কোন প্রয়োজনে বিচ্ছিন্ন নগর রাষ্ট্রগুলোর ঐক্যবদ্ধ হওয়া জরুরি।
- এই চিন্তা হতে প্রাচীন গ্রীকরা একটা উৎসব অনুষ্ঠানের চিন্তা করলেন।
- যার ফসল হিসেবে শুরু হলো অলিম্পিক খেলা ৭৭৬ খ্রিস্টপূর্বাব্দে।
- প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত এ খেলায় বিভিন্ন নগর রাষ্ট্রের খেলোয়াড়রা অংশ নিত।
- এ খেলার সূত্র ধরে পারস্পরিক শত্রুতার বদলে গ্রিকদের মাঝে একটি সাংস্কৃতিক ঐক্য গড়ে ওঠে।

সূত্র: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৬১১.
ক্যাঙ্গারুর দেশ বলা হয়-
  1. নিউজিল্যান্ড
  2. অস্ট্রেলিয়া
  3. জাপান
  4. তাইওয়ান
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগলিক উপনাম:
- হাজার হ্রদের দেশ: ফিনল্যান্ড।
- নীল নদের দেশ: মিশর।
- ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া।
- মার্বেলের দেশ: ইতালি।
- পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান।
- পিরামিডের দেশ: মিশর।

উৎস: Britannica.com.
৩,৬১২.
নিচের কোন দেশটির সাথে ভারতের সীমানা নেই?
  1. ক) শ্রীলংকা
  2. খ) নেপাল
  3. গ) ভুটান
  4. ঘ) মায়ানমার 
সঠিক উত্তর:
ক) শ্রীলংকা
উত্তর
সঠিক উত্তর:
ক) শ্রীলংকা
ব্যাখ্যা
- ভারতের সাথে মোট ৭টি দেশের সীমানা রয়েছে। এগুলো হলো:-
১। বাংলাদেশ 
২। চীন 
৩। পাকিস্তান 
৪। নেপাল 
৫। মায়ানমার 
৬। ভুটান 
৭। আফগানিস্তান 

তথ্যসূত্র:- https://www.mha.gov.in/sites/default/files/BMIntro-1011.pdf
৩,৬১৩.
Nihilism ধারণাটি কার মাধ্যমে জনপ্রিয়তা লাভ করে?
  1. জেরেমি বেন্থাম
  2. লুডভিক ভিডগেনস্টাইন
  3. ফ্রেডারিখ নীটশে
  4. আরউইন শ
সঠিক উত্তর:
ফ্রেডারিখ নীটশে
উত্তর
সঠিক উত্তর:
ফ্রেডারিখ নীটশে
ব্যাখ্যা

- Nihilism অর্থ হলো শূন্যবাদ। এটি ল্যাটিন শব্দ Nihil থেকে উদ্ভূত যার অর্থ কিছুই না।
- এটি একপ্রকার সংশয়বাদী দার্শনিক ধারণা। Nihilism ধারণাটি জার্মান দার্শনিক ফ্রেডারিখ নীটশে এর মাধ্যমে জনপ্রিয়তা লাভ করে। নীটশে উনিশ শতকের পশ্চিমা সমাজে প্রথাগত মূল্যবোধ ও নৈতিকতার অবনমন প্রসঙ্গে এই প্রত্যয়টির ব্যবহার করেন।
(তথ্যসূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)

৩,৬১৪.
সোয়াচ অব নো গ্রাউন্ড কোন অঞ্চলে অবস্থিত?
  1. আরব সাগর
  2. বঙ্গোপসাগর 
  3. আন্দামান সাগর
  4. লোহিত সাগর
সঠিক উত্তর:
বঙ্গোপসাগর 
উত্তর
সঠিক উত্তর:
বঙ্গোপসাগর 
ব্যাখ্যা

→ 'সোয়াচ অব নো গ্রাউন্ড' হলো বঙ্গোপসাগরের-একটি গিরিখাত।

সোয়াচ অব নো গ্রাউন্ড (Swatch of No Ground):
- সোয়াচ অব নো গ্রাউন্ড বঙ্গোপসাগরের একটি গিরিখাত।

- এটি বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে।
- গিরিখাতটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত।
- সোয়াচ অব নো গ্রাউন্ডকে "গঙ্গা খাদ" নামেও ডাকা হয়।
- এর প্রস্থ ৫ থেকে ৭ কিলোমিটার এবং তলদেশ তুলনামূলকভাবে সমতল।
- মহীসোপানের কিনারায় খাদের গভীরতা প্রায় ১,২০০ মিটার।
- বঙ্গোপসাগরের নিচে কান্দা ও উপ-বদ্বীপ উপত্যকার আকারে এটি প্রায় ২,০০০ কিলোমিটার পর্যন্ত সম্প্রসারিত।

উৎস: বাংলাপিডিয়া।

৩,৬১৫.
মালদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত?
  1. ক) প্রশান্ত
  2. খ) উত্তর
  3. গ) আটলান্টিক
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
ঘ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভারত
ব্যাখ্যা
এশিয়ার ক্ষুদ্রতম দেশ হলাে মালদ্বীপ। এর আয়তন ২৯৮ বর্গ কিলােমিটার। উল্লেখ্য, মালদ্বীপ বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশও বটে। এটি ভারত মহাসাগরে অবস্থিত।
উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
৩,৬১৬.
কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরার কোন দেশের নাগরিক?
  1. ক) মার্কিন যুক্তরাষ্ট্র
  2. খ) সুইজারল্যান্ড
  3. গ) ফ্রান্স
  4. ঘ) সুইডেন
সঠিক উত্তর:
খ) সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা
• টেনিসকে বিদায় জানালেন কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরার (সুইজারল্যান্ড)। মোট ২০টি গ্র্যান্ড স্লাম জেতা এই কিংবদন্তি ক্যারিয়ার শুরু করেন ১৯৯৮ সালে।   

উল্লেখ্য, 
• টেনিসকে বিদায় জানালেন মার্কিন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। মোট ২৩টি গ্র্যান্ড স্লাম জেতা এই কিংবদন্তি ক্যারিয়ার শুরু করেন ১৯৯৫ সালে। 

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২।
৩,৬১৭.
আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি?
  1. কানাডা
  2. চীন
  3. যুক্তরাষ্ট্র
  4. রাশিয়া
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশসমূহ:
- আয়তনে বৃহত্তম দেশ: রাশিয়া।
- আয়তনে দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা।

• আয়তনে ক্ষুদ্রতম দেশ: 
- প্রথম: ভ্যাটিকান সিটি,
- দ্বিতীয়: মোনাকো,
- তৃতীয় : নাউরু।

এছাড়া,
- জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ: ভ্যাটিকান সিটি
- সিচেলিস আফিকার ক্ষুদ্রতম দেশ।

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস ব্রিটানিকা।
৩,৬১৮.
নিচের কোনটি চার্লস ব্যাবেজ আবিষ্কার করেন?
  1. এনিগমা ইঞ্জিন
  2. ডিফারেন্স ইঞ্জিন
  3. এসেম্বলি লাইনার
  4. এনালাইজিং ইঞ্জিন
সঠিক উত্তর:
ডিফারেন্স ইঞ্জিন
উত্তর
সঠিক উত্তর:
ডিফারেন্স ইঞ্জিন
ব্যাখ্যা
চার্লস ব্যাবেজ:

- ১৭৯১ সালের ২৬ ডিসেম্বর লন্ডনে জন্মগ্রহণ করেন।
- ব্যাবেজ ছিলেন একজন ব্রিটিশ গণিতবিদ, মৌলিক ও উদ্ভাবনী চিন্তাবিদ।
- কম্পিউটারের জনক হিসাবে তিনি সমধিক পরিচিত।
-  ১৮১০ সালে ভর্তি হন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। এরপর পরই মূলত তিনি গণিতের প্রতি আগ্রহী হয়ে ওঠেন।
- ১৮২৮ থেকে ১৮৩৯ সাল পর্যন্ত কেমব্রিজে গণিতের লুকাসিয়ান অধ্যাপক ছিলেন তিনি।
- ১৮২০ এর দশকে ব্যাবেজ তার ‘ডিফারেন্স ইঞ্জিন’ আবিষ্কার করেন।
- এটি ছিল এমন একটি যন্ত্র, যা গাণিতিক গণনা করতে পারে।
- দর্শনশাস্ত্র ও কোড-ব্রেকিং এর ক্ষেত্রেও ব্যাবেজের যথেষ্ট অবদান রয়েছে।
- ১৮৭১ সালের ১৮ অক্টোবর লন্ডনে নিজ বাড়িতে পরলোকগমন করেন।

তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ০৭ নভেম্বর ২০২১।
৩,৬১৯.
সোভিয়েত ইউনিয়ন ভেঙে মোট কতটি রাষ্ট্রের জন্ম হয়?
  1. ক) ১০ টি
  2. খ) ১২ টি
  3. গ) ১৩ টি
  4. ঘ) ১৫ টি
সঠিক উত্তর:
ঘ) ১৫ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫ টি
ব্যাখ্যা
১৯৯১ সালের ২৫ ডিসেম্বর সাবেক সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ভেঙে যায়। এতে পৃথিবীতে নতুন ১৫ টি রাষ্ট্রের জন্ম হয়। এগুলো হলোঃ রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, মোলদাভিয়া, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান। ১৯১৭ রাশিয়ায় বলশেভিক বিপ্লবের ফলশ্রুতিতে ১৯২২ সালে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়। (সূত্রঃ হিস্টোরি ডটকম)
৩,৬২০.
সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে
  2. ১০ ডিসেম্বর, ১৯৮৫ সালে
  3. ৮ নভেম্বর, ১৯৮৫ সালে
  4. ১০ নভেম্বর, ১৯৮৫ সালে
সঠিক উত্তর:
৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে
ব্যাখ্যা

• SAARC:
- এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- এটি প্রতিষ্ঠত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে ঢাকায়।
- SAARC ৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। যথা:
- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
-  সার্ক এর মালদ্বীপ ও শ্রীলংকা দ্বীপ রাষ্ট্র।
- SAARC এর সচিবালয় কাঠমান্ডু, নেপালে অবস্থিত।
- সচিবালয়: ১৯৮৭ সালের ১৭ জানুয়ারী নেপালের কাঠমান্ডু-তে।
- এর সর্বশেষ সদস্য হলো আফগানিস্তান।

• SAARC এর আঞ্চলিক কেন্দ্র:
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গুজরাট, গান্ধীনগর, ভারত।
- সার্ক কৃষি কেন্দ্র: ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র: কাঠমান্ডু, নেপাল।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র: ইসলামাবাদ, পাকিস্তান।

উৎস: SAARC ওয়েবসাইট।

৩,৬২১.
কোন দেশের অধিবাসীরা 'ডাচ' নামে পরিচিত?
  1. ক) স্পেন
  2. খ) হল্যান্ড
  3. গ) হাঙ্গেরি
  4. ঘ) পর্তুগাল
সঠিক উত্তর:
খ) হল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) হল্যান্ড
ব্যাখ্যা

হল্যান্ডের (নেদারল্যান্ড) অধিবাসীদের ওলন্দাজ বা ডাচ বলা হয়।
তারা ‘ডাচ ইস্টইন্ডিয়া কোম্পানি’ গঠন করে বাণিজ্যের উদ্দেশে ১৬০২ খ্রিস্টাব্দে উপমহাদেশে আসে।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

৩,৬২২.
'শারম আল শেখ' কোন দেশের বিখ্যাত স্থান?
  1. ওমান
  2. মিশর
  3. কাতার
  4. সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
মিশর
উত্তর
সঠিক উত্তর:
মিশর
ব্যাখ্যা
শারম আল শেখ:
- শারম আল শেখ মিশরের সিনাই উপদ্বীপের দক্ষিণ তীরে অবস্থিত একটি শহর।
- এটি শারম এল-শায়েখ, 'সলোমনের বে' নামেও পরিচিত।

উল্লেখ্য,
- এটি ১৯৬৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ইসরায়েলিদের দখলে ছিল।
- প্রবেশদ্বারটি তিরান প্রণালীতে শারম আল-শেখ উপসাগরের ১৪ মাইল (২৩ কিমি) উত্তর-পূর্বে অবস্থিত।
- ক্যাম্প ডেভিড অ্যাকর্ডস শান্তি চুক্তির পরিপূর্ণতায় ১৯৮০ এর দশকের ইসরায়েলি বাহিনীকে সিনাই উপদ্বীপ থেকে প্রত্যাহার করে নেয়।

উৎস: Britannica.
৩,৬২৩.
ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদী কোনটি?
  1. টেমস্
  2. ভলগা
  3. দানিয়ুব
  4. রাইন
সঠিক উত্তর:
ভলগা
উত্তর
সঠিক উত্তর:
ভলগা
ব্যাখ্যা

ইউরোপ মহাদেশ:
- ইউরোপ মহাদেশ আয়তনে বিশ্বে ষষ্ঠ।
- ইউরোপ মহাদেশের উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভূ-মধ্যসাগর ও কৃষ্ণসাগর, পূর্বে কাস্পিয়ান সাগর, ইউরাল নদী ও ইউরাল পর্বত এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান মাউন্ট এলবুর্জ।
- ইউরোপ মহাদেশর মধ্যে আয়তনে বৃহৎ দেশ রাশিয়া এবং ক্ষুদ্রতম ভ্যাটিকান।
- এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে রাশিয়ার অবস্থান হলেও এটি ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত।
- ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদী ভলগা।
- এশিয়া এবং ইউরোপ মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলা হয়।

উল্লেখ্য,
- দানিয়ুব ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী।
- টেমস নদীর তীরে লন্ডন শহর অবস্থিত।

 উৎস: ভূগোল দ্বিতীয় পত্র (এইচএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৬২৪.
কারা সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র অংকন করেন?
  1. রোমানরা
  2. গ্রিকরা
  3. মিশরীয়রা
  4. ক্যালডিয়রা
সঠিক উত্তর:
গ্রিকরা
উত্তর
সঠিক উত্তর:
গ্রিকরা
ব্যাখ্যা

গ্রিক সভ্যতা:
- গ্রিস দেশটি আড্রিয়াটিক সাগর, ভূমধ্যসাগর ও ঈজিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত। 
- আনুমাণিক খ্রিস্টপূর্ব ১৩০০-১২০০ খ্রিস্টপূর্বাব্দে গ্রিক সভ্যতার সূচনা হয় যার পূর্ণ বিকাশ ঘটে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ ও ৫ম শতকে।
- গ্রিকরা ৩৩৮ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সভ্যতার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়।
- অড্রিয়াটিক সাগর, ভূমধ্যসাগর, এজিয়ান সাগর দ্বারা বেষ্টিত থাকার কারণে গ্রীক সভ্যতাকে 'ওসেনিয়ান' (সাগরীয়) সভ্যতা বলা হয়।
- গ্রীক সভ্যতার দুটি স্তর রয়েছে। প্রথম স্তর হেলেনিক সভ্যতা এবং দ্বিতায় স্তরে হেলেনিস্টিক সভ্যতা।
- গ্রিকরা প্রথম বিজ্ঞান চর্চা শুরু করে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে।
- পৃথিবীর মানচিত্র প্রথম অংকন করেন গ্রিক বিজ্ঞানিরা।
- তারাই প্রথম প্রমাণ করেন যে, পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়।
- গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্র গ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন।
- চাঁদের নিজস্ব কোনো আলো নেই, বজ্র ও বিদ্যুৎ জিউসের ক্রোধের কারণে নয় প্রাকৃতিক কারণে ঘটে। এই সত্য তারাই প্রথম আবিষ্কার করেন।
- জ্যামিতি বিষয়ে পন্ডিত ইউক্লিড পদার্থবিদ্যায়ও পারদর্শী ছিলেন। বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস, চিকিৎসা বিজ্ঞানী হিপোক্রেটসের যথেষ্ট খ্যাতি ছিল।

উৎস: i) ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
          ii) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
          iii) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৬২৫.
'D-Day' কবে পালন করা হয়? 
  1. ৫ জানুয়ারি
  2. ৮ ফেব্রুয়ারী
  3. ৭ মে
  4. ৬ জুন
সঠিক উত্তর:
৬ জুন
উত্তর
সঠিক উত্তর:
৬ জুন
ব্যাখ্যা
'D-Day': 

• 'D-Day' ২য় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪৪ সালের ৬ জুন দখলকৃত ফ্রান্স উদ্ধারের জন্য মিত্রবাহিনী স্থল, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে এক অপারেশন পরিচালনা করে যার কোড নাম ছিলো Operation Overlord।
• ১৯৪৪ সালের ৬ই জুন, নাৎসী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে প্রায় ১ লক্ষ ৫৬ হাজার যৌথ বাহিনীর সদস্য ফ্রান্সের নরম্যান্ডি উপকূলের ৫টি সৈকতে অবতরণ করেন।
৬ জুন দিনটিকে ডি ডে (D-Day) হিসাবে পালন করা হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা এবং হিস্টোরি.কম।
৩,৬২৬.
বিসমার্ক কে ছিলেন?
  1. রাশিয়ার জার
  2. অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী
  3. জার্মানির চ্যান্সেলর
  4. ইংল্যান্ডের প্রধানমন্ত্রী
সঠিক উত্তর:
জার্মানির চ্যান্সেলর
উত্তর
সঠিক উত্তর:
জার্মানির চ্যান্সেলর
ব্যাখ্যা
অটো ভন বিসমার্ক:
- অটো ভন বিসমার্ক ছিলেন জার্মান সাম্রাজ্যের প্রথম চ্যান্সেলর।
- তিনি ছিলেন জার্মান সাম্রাজ্যের স্থপতি। তাকে আধুনিক জার্মানির জনকও বলা হয়।

⇒ বিসমার্ক ছিলেন প্রুশিয়ান সেনাবাহিনীর একজন সামরিক কর্মকর্তা এবং ভূস্বামী।
- তিনি ১৮৬২-১৮৭১ পর্যন্ত প্রুশিয়ার প্রধান মন্ত্রী ছিলেন, পরে ১৮৭১-১৮৯০ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।
- বিসমার্কের কূটনীতির অন্যতম প্রধান কৌশল ছিল "রক্ত ও লোহা" (Blood and Iron) নীতি, যার মাধ্যমে তিনি যুদ্ধের মাধ্যমে জার্মানির একীভূতকরণকে এগিয়ে নেন।
- তার নেতৃত্বে প্রুশিয়া ১৮৭০-৭১ সালে ফ্রেঞ্চ-প্রুশিয়ান যুদ্ধ জয়লাভ করে এবং এর ফলে ১৮৭১ সালে জার্মান সাম্রাজ্যের সৃষ্টি হয়।

উৎস: i) Britannica.
ii) BBC.
৩,৬২৭.
উরুগুয়ের রাজধানীর নাম কি?
  1. ক) মন্টিভিডিও
  2. খ) সান্টিয়াগো
  3. গ) বোগোটা
  4. ঘ) আসুনসিওন
সঠিক উত্তর:
ক) মন্টিভিডিও
উত্তর
সঠিক উত্তর:
ক) মন্টিভিডিও
ব্যাখ্যা

উরুগুয়ের সবচেয়ে বড় শহর এবং রাজধানী - মন্টেভিডিও
চিলির রাজধানী - সান্টিয়াগো
কলম্বিয়ার রাজধানী - বোগোটা
উৎসঃ ব্রিটানিকা।

৩,৬২৮.
VAJA কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ক) ইরাক
  2. খ) ইরান
  3. গ) মিশর
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
খ) ইরান
উত্তর
সঠিক উত্তর:
খ) ইরান
ব্যাখ্যা
ইরানের গোয়েন্দা সংস্থা (MOI) / Vezarat-e ettela’at jomhuri-ye eslami-ye iran (VAJA) প্রায়শই গোয়েন্দা ও সুরক্ষা সংস্থা (MOIS, যা Vezarat-e Ettela'at va Amniat-e Keshvar or VEVAK) নামে পরিচিত। তবে বর্তমান নামটিতে ''and Security / Ettela'at va Amniat-e'' অন্তর্ভুক্ত নেই। VEVAK এর পরিবর্তীত নামটিই VAJA। সূত্র- globalsecurity.org ওয়েবসাইট।
৩,৬২৯.
'ভিজিনজাম সমুদ্র বন্দর' কোন দেশে অবস্থিত?
  1. কানাডা
  2. জর্ডান
  3. রাশিয়া
  4. ভারত
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
সমুদ্রবন্দর:
- ভারতের সর্বদক্ষিণের সমুদ্রবন্দর ‘ভিজিনজাম’।
- কেরালায় অবস্থিত এ বন্দরে বিভিন্ন দেশের জাহাজ নোঙর করে তেল ভরাটসহ অন্যান্য পণ্য এক জাহাজ থেকে আরেক জাহাজে উঠাতে পারবে।
- আন্তর্জাতিক সমুদ্রপথের পাশে এ অঞ্চলের অবস্থান, সেই পথে বিশ্বের ৩০ শতাংশ কার্গো জাহাজ চলাচল করে।
- আবার এই বন্দরের গভীরতা ২৪ মিটারের বেশি। ফলে বিশ্বের সবচেয়ে বড় জাহাজগুলোও এখানে অনায়াসে ভিড়তে পারবে। 

অন্যদিকে,
- 'আকাবা' সমুদ্রবন্দর অবস্থিত জর্ডানে।
- 'এডেন' সমুদ্রবন্দর ইয়েমেনে অবস্থিত।
- গ্লাসগো সমুদ্র বন্দর অবস্থিত স্কটল্যান্ডে।
- মন্ট্রিল, কুইবেক, ভ্যাঙ্কুভার সমুদ্রবন্দর অবস্থিত কানাডায়।

উৎস: ওয়ার্ল্ড এটলাস এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৩,৬৩০.
ইসলামের কত জন খলিফাকে রাশিদুন খলিফা বলা হয়?
  1. ২ জন
  2. ৩ জন
  3. ৪ জন
  4. ৬ জন
সঠিক উত্তর:
৪ জন
উত্তর
সঠিক উত্তর:
৪ জন
ব্যাখ্যা
রাশিদুন খিলাফত:
- রাশিদুন খিলাফত ছিল হযরত মুহাম্মদ (সাঃ) এর মৃত্যুর পর প্রতিষ্ঠিত চারটি প্রধান খিলাফতের মধ্যে প্রথম।
- ৬৩২ সালে মহানবীর (সা.) এর মৃত্যুর পর এই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
- ইসলামের প্রথম চার খলিফাকে খুলাফায়ে রাশেদীন বা রাশিদুন খলিফা বলা হয়। 

⇒ 'খোলাফায়ে রাশেদীন'রা হলেন:
১. হযরত আবু বকর সিদ্দিক (রা) (৬৩২-৬৩৪ খ্রি.),
২. হযরত ওমর ফারুক (রা) (৬৩৪-৬৪৪ খ্রি.),
৩. হযরত উসমান (রা) (৬৪৪-৬৫৬ খ্রি.) এবং,
৪. হযরত আলী (রা) (৬৫৬-৬৬১ খ্রি.)।
- উক্ত চারজন খলিফা ছিলেন রাসূলুল্লাহর (সঃ) ঘনিষ্ঠ সহচর।
- তাঁরা নবীর (স) শিক্ষা ও আদর্শের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ ও বাস্তবায়ন করেছেন।
- তাঁদের শাসন ছিল ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ।
- এ সময় রাজধানী ছিল মদিনা।
- তাঁদের ত্রিশ বছরের খিলাফত কালই ইসলামী শাসনব্যবস্থার আদর্শ সোনালী যুগ।

উৎস: i) Britannica.
ii) ইসলামের ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৬৩১.
কম্বোডিয়ার রাজধানীর নাম কী?
  1. নমপেন
  2. হ্যানয়
  3. নাইপিদো
  4. নুসানতারা
সঠিক উত্তর:
নমপেন
উত্তর
সঠিক উত্তর:
নমপেন
ব্যাখ্যা
• কম্বোডিয়া:
- কম্বোডিয়ার রাজধানীর নাম নমপেন।
- দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ।

অন্যদিকে,
- মিয়ানমারের রাজধানীর নাম নাইপিদো।
- ভিয়েতনামের রাজধানীর নাম হ্যানয়।
- ইন্দোনেশিয়ার রাজধানীর নাম নুসানতারা।

উৎস: Britannica.
৩,৬৩২.
বসনিয়া-হার্জেগোভিনা এবং সার্বিয়াকে বিভক্তকারী নদীর নাম কী?
  1. ক) দানিউব
  2. খ) দ্রাভা
  3. গ) দ্রিনা
  4. ঘ) দৌগভা
সঠিক উত্তর:
গ) দ্রিনা
উত্তর
সঠিক উত্তর:
গ) দ্রিনা
ব্যাখ্যা

- বসনিয়া-হার্জোগাভিনা এবং সার্বিয়াকে বিভক্তকারী আন্তর্জাতিক নদী দ্রিনা।
- দানিউব নদী ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী।
- এটি ইউরোপ মহাদেশের অন্যতম প্রধান পরিবহন পথ।
সূত্র: ওয়ার্ল্ড এটলাস

৩,৬৩৩.
বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধের নাম কী? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. বাইহেতান বাঁধ
  2. থ্রি জর্জেস বাঁধ
  3. ইতাইপু বাঁধ
  4. ভাজন্ট বাঁধ
সঠিক উত্তর:
থ্রি জর্জেস বাঁধ
উত্তর
সঠিক উত্তর:
থ্রি জর্জেস বাঁধ
ব্যাখ্যা
থ্রি জর্জেস ড্যাম (Three Gorges Dam): 
- বর্তমানে থ্রি জর্জেস বাঁধটি বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ হিসেবে পরিচিত।
- নির্মাণ শুরু: ১৯৯৪
- মূল বাঁধ নির্মাণ সম্পন্ন: ২০০৬
- সম্পূর্ণ কার্যকর: ২০১২ (সমস্ত জেনারেটর চালু), ২০১৬ (শিপ লিফট চালু)
- অবস্থান: ইয়াংজি নদী, চীন
- লক্ষ্য: বন্যা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ উৎপাদন, নৌপরিবহন উন্নতি
- বিদ্যুৎ উৎপাদন (২২,৫০০ মেগাওয়াট – বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প)
- নৌপরিবহন সুবিধা (১০,০০০ টন পর্যন্ত জাহাজ চলাচল)
- থ্রি জর্জেস ড্যাম চীনের অন্যতম উচ্চাভিলাষী প্রকল্প, যা পরিবেশগত ও সামাজিক বিতর্কের মধ্যেও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উল্লেখ্য,
- চীনের হুবেইতে অবস্থিত থ্রি জর্জেস বাঁধ (বিশ্বের বৃহত্তম) তাৎক্ষণিক উৎপাদন ক্ষমতা (২২৫০০ মেগাওয়াট), একই দেশের বাইহেতান বাঁধ (১৬০০০ মেগাওয়াট) ক্ষমতা সহ দ্বিতীয় স্থানে রয়েছে। প্যারাগুয়ে / ব্রাজিলের ইতাইপু বাঁধটি (১৪০০০ মেগাওয়াট) তৃতীয় বৃহত্তম।

উৎস: প্রথম আলো (২৭ ডিসেম্বর ২০২৪)
Britannica.
৩,৬৩৪.
কোন দেশ বাংলাদেশের সাথে 'Comprehensive Economic Partnership Agreement (CEPA)' স্বাক্ষর করে?
  1. ভুটান
  2. তুরস্ক
  3. ভারত
  4. নেপাল
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা

বাংলাদেশ-ভারত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সাথে Comprehensive Economic Partnership Agreement (CEPA) নামে একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছেন।

এছাড়াও,
• এই চুক্তির মাধ্যমে উভয় দেশের পণ্য শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাবে। 
•  ফলে বাংলাদেশ-ভারত মধ্যে বাণিজ্য আরও বৃদ্ধি পাবে।
•  চুক্তিতে বাংলাদেশের পাওয়া সুবিধার মধ্যে রয়েছে কুশিয়ারা নদীর পানি, জ্বালানি সহায়তা, খাদ্যপণ্য আমদানির সুযোগ।
• আর ভারতের পাওয়া সুবিধার মধ্যে রয়েছে চট্টগ্রাম বন্দর ব্যবহার এবং ফেনী নদীর পানি।

অন্যদিকে,
• ভারত আশ্বাসেই রয়েছে - তিস্তা নদীর পানি বণ্টন, এবং সমন্বিত অর্থনৈতিক অংশীদারি চুক্তি (সেপা), রোহিঙ্গা প্রত্যাবাসন ও সীমান্ত হত্যা ইস্যু।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।

৩,৬৩৫.
গণতন্ত্রের সূচনা হয় কোথায়?
  1. রোম
  2. এথেন্স
  3. ফ্লোরেন্স
  4. দামেস্ক
সঠিক উত্তর:
এথেন্স
উত্তর
সঠিক উত্তর:
এথেন্স
ব্যাখ্যা
গণতন্ত্রের সূচনা:
- ‘গণতন্ত্র’ পরিভাষাটি ইংরেজি ‘Democracy’ থেকে এসেছে। গ্রিক শব্দ Demos অর্থ হলো জনগণ আর Kritos অর্থ শাসনক্ষমতা বা কর্তৃত্ব।

- প্রথম গণতন্ত্রের সূচনা হয় গ্রিসের নগররাষ্ট্র এথেন্সে।
- এখানে সোলন এবং ক্লিসথেনিস নামক দুই রাজনৈতিক নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

⇒ খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে সলোন (Solon) গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন। এ জন্য তাঁকে আখ্যায়িত করা হয় ‘গণতন্ত্রের জনক’। 
- আর যুক্তরাজ্যে সংসদীয় বা আধুনিক গণতন্ত্রের যাত্রা শুরু হয় ১৫ জুন ১২১৫ ম্যাগনাকার্টা (Magna Carta) চুক্তির মাধ্যমে। এর প্রথম নাম ছিল ‘চার্টার অব রানিমেড’ (Charter of Runnymede)। পরে এটি ম্যাগনাকার্টা চার্টার নামে পরিচিতি লাভ করে।

উৎস: Britannica.
৩,৬৩৬.
তাইওয়ান কবে জাতিসংঘের সদস্যপদ হারায়?
  1. ১৯৪৯ সালে
  2. ১৯৭০ সালে
  3. ১৯৭১ সালে
  4. ১৯৭২ সালে
সঠিক উত্তর:
১৯৭১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭১ সালে
ব্যাখ্যা
তাইওয়ান:
- দক্ষিণপূর্ব চীনের উপকূল থেকে ১০০ মাইল দূরের দ্বীপ তাইওয়ান।
- ফরমোজা প্রণালী চীন ও তাইওয়ানের মাঝে অবস্থিত।
- রাজধানী: তাইপে।
- ১৯৪৯ সালে চিয়াং কাইশেকএর নেতৃত্বাধীন জাতীয়তাবাদীদের বিরুদ্ধে যুদ্ধে জিতে যান মাও সে তুংয়ের নেতৃত্বাধীন সমাজতন্ত্রীরা।
- সমাজতন্ত্রীরা চীন দখল করে নিয়ে গণচীন নামকরণ করে।
- ১৯৪৯ সালে চিয়াং কাইশেক তাইওয়ানে পলায়ন করেন এবং তাইওয়ানকে রিপাবলিক অব চায়না ঘোষণা করেন।
- তখনও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তাইওয়ান চীনের প্রতিনিধিত্ব করত।
- ১৯৭১ সালে জাতিসংঘে তাইওয়ান সদস্যপদ হারায় এবং চীন তাইওয়ানের স্থলাভিষিক্ত হয়।
- তাইওয়ানের ক্ষেত্রে চীন ‘একচীন নীতি’ মেনে চলে।
- ‘এক চীন’ নীতি বাস্তবায়ন করতে তাইওয়ানকে যেকোনো মূল্যে করায়ত্ত করতে চায় বেইজিং।

উৎস: i) The Daily Star
ii) Britannica
৩,৬৩৭.
'দারিয়ুস দ্য গ্রেট' কোন সভ্যতার সম্রাট ছিলেন?
  1. পারস্য 
  2. রোমান 
  3. মিশরীয়
  4. গ্রিক
সঠিক উত্তর:
পারস্য 
উত্তর
সঠিক উত্তর:
পারস্য 
ব্যাখ্যা

দারিয়ুস দ্য গ্রেট:
- 'দারিয়ুস দ্য গ্রেট' পারস্য সভ্যতার সম্রাট ছিলেন।

⇒ বর্তমান ‘ইরান’ নামে পরিচিত অঞ্চলেই প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর অন্যতম প্রাচীন পরাশক্তি পারস্য সাম্রাজ্য।
- পারস্য অঞ্চলে ৫৫০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৬৫১ সাল পর্যন্ত সময়ের মধ্যে পর্যায়ক্রমিকভাবে উৎপত্তি লাভ করা একাধিক সাম্রাজ্যের সমষ্টি।
- ঐতিহাসিকরা এই সময়কালকে মোট চারটি প্রধান ভাগে ভাগ করেছেন।
- আকামেনিদ সাম্রাজ্য (খ্রিস্টপূর্ব ৫৫০-খ্রিস্টপূর্ব ৩৩০), সেলুসিড সাম্রাজ্য (খ্রিস্টপূর্ব ৩১২-খ্রিস্টপূর্ব ৬৩), পার্থিয়ান সাম্রাজ্য (খ্রিস্টপূর্ব ২৪৭-২২৪ খ্রিস্টাব্দ) এবং সর্বশেষ সাসানীয় সাম্রাজ্য (২২৬-৬৫১ খ্রিস্টাব্দ)।

⇒ আকামেনিদ সাম্রাজ্যের তৃতীয় সম্রাট দারিয়ুস দ্য গ্রেট।
- তাঁর শাসনামলে সাম্রাজ্যের সর্বাধিক বিস্তৃতি ঘটে।
-  দারিয়ুস পার্সেপোলিস নগরীর গোড়াপত্তন করেন।
- সম্রাট দারিয়ুস বিভিন্ন পরিমাপের একক নির্ধারণের পাশাপাশি অভিন্ন মুদ্রাও চালু করেন। 
- পৃথিবীর ইতিহাসে পারসিকরাই সর্বপ্রথম, যারা এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মাঝে সড়কপথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছিল।
- পৃথিবীর প্রথম ডাকসেবা এই সম্রাটের হাত ধরেই চালু হয়।
- এসব কারণে দারিয়ুসকে পারস্য সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে গণ্য করা হয়।
- ৪৮৬ খ্রিস্টপূর্বাব্দে সম্রাট দারিয়ুস মারা যান। নিজের তৈরি করা সমাধিক্ষেত্র ‘নাকশে রুস্তম’-এ তাঁকে সমাধিস্থ করা হয়। 

উৎস: i) Britannica.
ii) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ষষ্ঠ শ্রেণি।

৩,৬৩৮.
"অ্যাপারথাইড" কোন দেশে প্রচলিত ছিল?
  1. যুক্তরাষ্ট্র
  2. দক্ষিণ আফ্রিকা
  3. অস্ট্রেলিয়া
  4. ব্রাজিল
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
অ্যাপারথাইড বা বর্ণবাদ
- "অ্যাপারথাইড" শব্দটি দক্ষিণ আফ্রিকার সরকারি নীতির মাধ্যমে গৃহীত বর্ণবৈষম্য ব্যবস্থাকে বোঝায়।
- এটি ১৯৪৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় প্রচলিত ছিল, যার মাধ্যমে সাদা, কালো, এবং অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষদের মধ্যে কঠোর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিভাজন তৈরি করা হয়।
- ১৯৪৮ সালে দক্ষিণ আফ্রিকার জাতীয় পার্টি সরকার আনুষ্ঠানিকভাবে "অ্যাপারথাইড" নীতি কার্যকর করে।
- এই নীতির আওতায় কালো এবং রঙিন মানুষদের ভোটাধিকার, ভূমি মালিকানা, শিক্ষা, এবং বাসস্থানের অধিকার কঠোরভাবে সীমাবদ্ধ করা হয়।
- নেলসন ম্যান্ডেলা এবং আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC) অ্যাপারথাইড বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠন এবং রাষ্ট্রগুলোর চাপের কারণে দক্ষিণ আফ্রিকাকে বাণিজ্যিক ও কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করা হয়।
- ১৯৯৪ সালে নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
- অ্যাপারথাইড নীতি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়।
- দেশটির Truth and Reconciliation Commission (TRC) বর্ণবৈষম্যের ক্ষত পূরণে কাজ করে।

আইনি কাঠামো:
- কালো মানুষদের জন্য আলাদা বাসস্থান এবং কাজের অঞ্চল নির্ধারণ করা হয়।
- "পাস আইন" (Pass Laws) চালু করে তাদের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
- আন্তঃজাতিগত বিবাহ এবং যৌথ বসবাস নিষিদ্ধ করা হয়।

অ্যাপারথাইডের প্রভাব:
- কালো মানুষের আর্থসামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়।
- বৈষম্যের কারণে দীর্ঘমেয়াদী দারিদ্র্য এবং শিক্ষা-স্বাস্থ্য খাতে অগ্রগতিতে ব্যাঘাত ঘটে।

উল্লেখযোগ্য ঘটনা:
- শার্পভিল গণহত্যা (১৯৬০): পুলিশের গুলিতে অ্যাপারথাইড বিরোধী আন্দোলনে বহু মানুষ নিহত হয়।
- সোয়েটো বিদ্রোহ (১৯৭৬): ছাত্র আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

উৎস: Nelson Mandela Foundation
United Nations
Britannica
৩,৬৩৯.
পিকিং মানব কোন প্রজাতির অন্তর্ভুক্ত ছিল?
  1. হোমো স্যাপিয়েন্স
  2. হোমো হ্যাবিলিস
  3. হোমো ইরেক্টাস
  4. অস্ট্রালোপিথেকাস
সঠিক উত্তর:
হোমো ইরেক্টাস
উত্তর
সঠিক উত্তর:
হোমো ইরেক্টাস
ব্যাখ্যা

পিকিং মানব (Peking Man):
- পিকিং মানব হলো 'হোমো ইরেক্টাস' (Homo erectus) প্রজাতির একটি আদিম মানুষের গোষ্ঠী।
- ১৯২০-এর দশকে চীনের বেইজিংয়ের (তৎকালীন পিকিং) নিকটবর্তী ঝৌকৌদিয়ান (Zhoukoudian) গুহায় এদের জীবাশ্ম বা কঙ্কাল আবিষ্কৃত হয়।
- ধারণা করা হয়, এরা আজ থেকে প্রায় ৭,৫০,০০০ থেকে ২,৩০,০০০ বছর আগে বসবাস করত।

• আবিষ্কারের ইতিহাস:
- ১৯২১ সালে সুইডিশ ভূতাত্ত্বিক জোহান গুনার অ্যান্ডারসন প্রথম এই স্থানটি শনাক্ত করেন।
- পরবর্তীতে ১৯২৭ সালে কানাডীয় নৃতাত্ত্বিক ডেভিডসন ব্ল্যাক একটি দাঁত খুঁজে পান এবং একে একটি নতুন প্রজাতি হিসেবে ঘোষণা করেন।
- ১৯২৯ সালে চীনা প্রত্নতাত্ত্বিক পেই ওয়েনঝং (Pei Wenzhong) প্রথম একটি পূর্ণাঙ্গ খুলি (Skullcap) আবিষ্কার করেন।

• আগুনের ব্যবহার: পিকিং মানবের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো আগুনের ব্যবহার।
- গুহায় পোড়া হাড় এবং ছাইয়ের স্তর দেখে প্রমাণিত হয়েছে যে, তারা আগুন নিয়ন্ত্রণ করতে এবং তা ব্যবহার করে খাবার রান্না করতে শিখিয়েছিল। এটি মানব বিবর্তনের ইতিহাসে একটি বিশাল মাইলফলক।

• হাতিয়ার তৈরি:
- মূলত শিকার করা এবং পশুর চামড়া ছাড়ানোর জন্য তারা কুঠার ও চাঁছনি ব্যবহার করত।

• রহস্যময় অন্তর্ধান (Missing Fossils):
- ১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জাপান চীন আক্রমণ করে, তখন নিরাপত্তার খাতিরে পিকিং মানবের আদি কঙ্কালগুলো যুক্তরাষ্ট্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
- কিন্তু যাত্রাপথে সেগুলো রহস্যজনকভাবে হারিয়ে যায় এবং আজ অবধি সেগুলোর কোনো হদিস পাওয়া যায়নি।
- বর্তমানে কেবল কঙ্কালগুলোর ছাঁচ (Casts) টিকে আছে।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট এবং ন্যাশনাল জিওগ্রাফিক।

৩,৬৪০.
চীন কর্তৃক গ্রহীত মেঘা প্রকল্প BRI এর অর্থ হচ্ছে-
  1. ক) Belt of Road Initiative
  2. খ) Basic of Regional Initiative
  3. গ) Build Regional Infrastructure
  4. ঘ) Big Road Infrastructure
সঠিক উত্তর:
ক) Belt of Road Initiative
উত্তর
সঠিক উত্তর:
ক) Belt of Road Initiative
ব্যাখ্যা
BRI এর পূর্ণরূপ হচ্ছে Belt of Road Initiative.
 
- চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) ঘোষণা করেছিলেন।
- সমুদ্র ও সড়কপথে চীনের সঙ্গে ইউরোপ ও এশিয়াকে বাণিজ্যসূত্রে গাঁথার প্রকল্প বিআরআই।
- চীনের আনুষ্ঠানিক ভাষ্য হলো, বিআরআই বেইজিংয়ের সঙ্গে বিশ্ব অর্থনীতির সরাসরি সংযোগ।
 
সূত্র: ব্রিটানিকা  ও প্রথম আলো 
৩,৬৪১.
গ্রিকদের মতে যুদ্ধদেবতা কে ছিলেন?
  1. ক) জিউস
  2. খ) হেরা
  3. গ) এরিস
  4. ঘ) এথেনা
সঠিক উত্তর:
গ) এরিস
উত্তর
সঠিক উত্তর:
গ) এরিস
ব্যাখ্যা
গ্রিক সভ্যতা: 

- গ্রিকদের ১২ টি দেবদেবী ছিলো।
- জিউস ছিলো দেবতাদের রাজা।
- গ্রিকদের বিশ্বাস ছিলো দেবদেবীরা বাস করতেন অলিম্পাস পর্বতের চূড়ায়।
- হেরা - বিবাহ বন্ধনে অটুট রাখার দেবী। জিউসের স্ত্রী।
- এরিস - যুদ্ধদেবতা।
- এথেনা - প্রজ্ঞার দেবী। জিউসের কন্যা।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৩,৬৪২.
সাহিত্যে নোবেল জয়ী কোন ব্যক্তির জন্ম ভারতীয় উপমহাদেশে?
  1. আর্নেস্ট হেমিংওয়ে
  2. গার্সিয়া মার্কেস
  3. পাবলো নেরুদা
  4. রুডিয়ার্ড কিপলিং
সঠিক উত্তর:
রুডিয়ার্ড কিপলিং
উত্তর
সঠিক উত্তর:
রুডিয়ার্ড কিপলিং
ব্যাখ্যা
সাহিত্যে নোবেল জয়ী রুডিয়ার্ড কিপলিং-এর জন্ম ভারতীয় উপমহাদেশে। 

রুডিয়ার্ড কিপলিং (Rudyard Kipling):

- রুডিয়ার্ড কিপলিং ছিলেন ইংরেজি সাহিত্যের একজন প্রখ্যাত লেখক এবং কবি।
- ১৯০৭ সালে প্রথম ইংরেজিভাষী লেখক হিসেবে কিপলিং ‘নোবেল সাহিত্য পুরস্কার’ জয় করেন। 
- ১৮৬৫ সালের ৩০ ডিসেম্বর ব্রিটিশ ভারতের মুম্বাই নগরীতে জন্মগ্রহণ করেন রুডইয়ার্ড কিপলিং।
- তিনি পুরস্কার গ্রহণের সময় যুক্তরাজ্যের অধিবাসী ছিলেন।
- ১৯৩৬ সালের ১৮ জানুয়ারি তিনি যুক্তরাজ্যে মৃত্যুবরণ করেন।

⇒ ছোটগল্পের অন্যতম প্রধান প্রবর্তক হিসেবে বিবেচনা করা হয় তাকে।
- তাঁর বিখ্যাত কাজগুলির মধ্যে 'The Jungle Book" এবং 'Kim' উল্লেখযোগ্য।
- রুডিয়ার্ড কিপলিং-এর সাহিত্য ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিক ভারতের প্রভাব ধারণ করে।
- ব্রিটিশ সরকার তাকে ইংল্যান্ডের সম্মানিত ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সমাহিত করা হয়েছিল।

অন্যদিকে,
- আর্নেস্ট হেমিংওয়ে একজন মার্কিন সাহিত্যিক ও সাংবাদিক ছিলেন। তার জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে। ১৯৫৪ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- গার্সিয়া মার্কেস একজন কলম্বীয় সাহিত্যিক, সাংবাদিক, প্রকাশক ও রাজনীতিবিদ। তার জন্ম কলম্বিয়ায়। ১৯৮২ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- পাবলো নেরুদা একজন চিলীয় কবি-কূটনীতিক ও রাজনীতিবিদ। তার জন্ম চিলিতে। তিনি ১৯৭১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন।

উৎস: i) Britannica.
ii) Nobel Prize ওয়েবসাইট।
৩,৬৪৩.
হোয়াইট হাউস যে শহরে অবস্থিত __
  1. ক) নিউইয়র্কে
  2. খ) ওয়াশিংটনে
  3. গ) শিকাগোতে
  4. ঘ) হনলুলুতে
সঠিক উত্তর:
খ) ওয়াশিংটনে
উত্তর
সঠিক উত্তর:
খ) ওয়াশিংটনে
ব্যাখ্যা
হোয়াইট হাউস:

- হোয়াইট হাউস মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন।
- এটি ওয়াশিংটন ডি. সির পেনসিলভানিয়া এভিনিউয়ে অবস্থিত।
- এই বাসভবনটি ১৭৯২ থেকে ১৮০০ সালের মধ্যে প্রতিষ্ঠিত হয়।
- জন অ্যাডামসের পর থেকে যুক্তরাষ্ট্রের সকল রাষ্ট্রপতিই এই বাসভবনে ছিলেন।

তথ্যসূত্র - Britannica.com
৩,৬৪৪.
ছায়াঘড়ি ও জলঘড়ি আবিষ্কার করে কারা?
  1. সুমেরীয়রা 
  2. মিশরীয়রা 
  3. ক্যালডীয়রা 
  4. গ্রিকরা
সঠিক উত্তর:
মিশরীয়রা 
উত্তর
সঠিক উত্তর:
মিশরীয়রা 
ব্যাখ্যা

মিশরীয় সভ্যতা:
- মিশরীয় সভ্যতার যাত্রা শুরু হয়েছিল ৫০০০ খ্রিস্টপূর্বাব্দে।
- রাজা মেনেস নামে এক শক্তিশালী সামন্ত রাজা খ্রিস্টপূর্ব ৩২০০ অব্দে উত্তর ও দক্ষিণ মিসরকে একত্রিত করে একটি বড় রাজ্যে পরিণত করেন।
- বিখ্যাত গ্রিক ঐতিহাসিক হেরোডটাস মিসরের উৎকর্ষতা দেখে বিস্মিত হয়ে তিনি মিসরকে "নীলনদের দান" বা "The gift of the Nile" বলে উল্লেখ করেছেন।

⇒ মিশরীয় সভ্যতা ছিল কৃষিনির্ভর। সে কারণে নীল নদের প্লাবন, নাব্যতা, পানি প্রবাহের মাপ জোয়ারভাটা ইত্যাদি ছাড়াও জমির মাপ তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এসবের সঙ্গে জ্যোতিষশাস্ত্র ও অংক শাস্ত্রের ছিল গভীর যোগাযোগ। ফলে এ দুটি বিদ্যা তারা আয়ত্ত করেছিল প্রয়োজনের তাগিদে।
- তারা অংক শাস্ত্রের দুটি শাখা- জ্যামিতি এবং পাটিগণিতের প্রচলন করে। মিশরীয় সভ্যতার মানুষ যোগ, বিয়োগ ও ভাগের ব্যবহার জানত।
- খ্রিস্টপূর্ব ৪২০০ অব্দে তারা পৃথিবীতে প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করে।
- ৩৬৫ দিনে বছর এ হিসাবের আবিষ্কারকও তারা।
- প্রাচীন মিশরের অধিবাসীরা সময় নির্ধারণের জন্য সূর্য ঘড়ি, ছায়াঘড়ি, জলঘড়ি আবিষ্কার করে।
- ধর্মের কারণে মিশরীয়রা বিজ্ঞানচর্চায় আগ্রহী ছিল।
- চিকিৎসা শাস্ত্রে মিশরীয়রাই সর্বপ্রথম ‘মেটেরিয়া মেডিকা' বা ঔষুধের তালিকা প্রণয়নে সক্ষম হয়।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৬৪৫.
২০০১ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তানে পরিচালিত অভিযান কী নামে পরিচিত?
  1. অপারেশন ডেজার্ট স্টর্ম
  2. অপারেশন জেরোনিমো
  3. অপারেশন ওডিসি ডন
  4. অপারেশন এনডিউরিং ফ্রিডম
সঠিক উত্তর:
অপারেশন এনডিউরিং ফ্রিডম
উত্তর
সঠিক উত্তর:
অপারেশন এনডিউরিং ফ্রিডম
ব্যাখ্যা
- অপারেশন এনডিউরিং ফ্রিডম : ২০০১ সাল থেকে আফগানিস্তানে চলমান মার্কিন অভিযান।
- অপারেশন ডেজার্ট স্টর্ম : ১৯৯০ সালের ২ আগস্ট ইরাক কর্তৃক কুয়েত আক্রান্ত হলে ১৯৯১ সালের ১৭ জানুয়ারি মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী ইরাকের উপর বিমান হামলা।
- অপারেশন জেরোনিমো : ওসামা বিন লাদেন যে অভিযানে নিহত হন।
- অপারেশন ওডিসি ডন : ২০১১ সালে বহুজাতিক বাহিনীর লিবিয়া আক্রমণ।
(তথ্যসূত্র: হিস্টোরি ডটকম)
৩,৬৪৬.
অক্সফাম ইন্টারন্যাশনালের সদরদপ্তর কোন শহরে অবস্থিত?
  1. ক) নাইরোবি
  2. খ) জুরিখ
  3. গ) বার্লিন
  4. ঘ) লন্ডন
সঠিক উত্তর:
ক) নাইরোবি
উত্তর
সঠিক উত্তর:
ক) নাইরোবি
ব্যাখ্যা
অক্সফাম ইন্টারন্যাশনাল একটি বহুজাতিক এনজিও কনফেডারেশন। ১৯৪২ সালে যুক্তরাজ্যে গঠিত Oxford Committee for Famine Relief (Oxfam) ১৯৯৫ সালে বিশ্বের বিভিন্ন দেশের ১৯টি বেসরকারি স্বাধীন দাতব্য প্রতিষ্ঠানের সমন্বয়ে অক্সফাম ইন্টারন্যাশনাল নামে একটি কনফেডারেশন হিসেবে আত্মপ্রকাশ করে। এর সদরদপ্তর কেনিয়ার নাইরোবি শহরে অবস্থিত। অক্সফাম বিশ্বের ৯০টির অধিক দেশে দারিদ্র্য বিমোচনে কাজ করছে।
(সূত্রঃ অক্সফাম ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)
৩,৬৪৭.
অক্টোবর বিপ্লবের নেতৃত্বে ছিলেন-
  1. ভ. ই . লেনিন
  2. কালমার্কস
  3. মুসোলিনী
  4. নেপোলিয়ন
সঠিক উত্তর:
ভ. ই . লেনিন
উত্তর
সঠিক উত্তর:
ভ. ই . লেনিন
ব্যাখ্যা
রুশ বিপ্লব:
- রাশিয়ার আর্থ-সামাজিক জীবনে এক গুণগত পরিবর্তনের মধ্যে দিয়ে এক নতুন যুগের সূচনা করে বলশেভিক বিপ্লব এর মধ্যদিয়ে।
- রুশ বিপ্লবের নেতৃত্বদানকারী দল- বলশেভিক পার্টি।
- অক্টোবর মাসে সংঘটিত হয়েছিল বলে এই বিপ্লবকে অক্টোবর বিপ্লব ও বলা হয়ে থাকে ।
- এটি পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব।
- এই বিপ্লবকে বলশেভিক বিপ্লব নামে অভিহিত করা হয়।
- এই বিপ্লবের মূলশক্তি ছিল শ্রমিক শ্রেণি।
 - রুশ বিপ্লবের নেতৃত্বে ছিলেন-  ভ. ই . লেনিন।
- ১৯১৭ সালের বলশেভিক বিপ্লব বুর্জোয়া যুগের অবসান ঘটিয়ে শ্রমিক শ্রেণীর রাজত্ব প্রতিষ্ঠা করে। 

কালমার্কস:
-কার্ল মার্কস ছিলেন একজন বিপ্লবী, সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ। 
- তার বিখ্যাত গ্রন্থ-  দ্যাস ক্যাপিটেল।

মুসোলিনী:
- ইতালীয় প্রধানমন্ত্রী এবং বিংশ শতাব্দীর ইউরোপের প্রথমফ্যাসিবাদী স্বৈরশাসকরা ।
- ফ্যাসিবাদের প্রবক্তা

উৎস:
১. আধুনিক ইউরোপের ইতিহাস, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

২. Britannica
৩,৬৪৮.
Great Leap Forward কার নীতি?
  1. লি- কেকিয়াং
  2. চিয়াং কাইশেক
  3. মাও সে তুং
  4. হু চিন মিং
সঠিক উত্তর:
মাও সে তুং
উত্তর
সঠিক উত্তর:
মাও সে তুং
ব্যাখ্যা
মাও সেতুং:
- চীনা কমিউনিষ্ট আন্দোলনের অন্যতম নেতা মাও সেতুং ছিলেন গণপ্রজাতন্ত্রী চীনের প্রধান স্থপতি।
- ১৯৪৯ সালের ১ অক্টোবর, এক বিপ্লবের মাধ্যমে কমিউনিস্ট বিপ্লবী মাও-সেতুং এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন গণচীন প্রতিষ্ঠিত হয়।
- মাও-সেতুং কে গণচীনের জনক বলা হয়।

⇒ Great Leap Forward:
- ১৯৫৮ সালে চীনে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করার প্রাক-মুহূর্তে গণচীনের জনক মাও সেতুং একটি নতুন নীতি ঘোষণা করেন।
- এই নীতি 'গ্রেড লিপ ফরোয়ার্ড' নামে পরিচিত।
- এই নীতির মূল লক্ষ্য ছিল চীনকে একটি কৃষিপ্রধান দেশ থেকে দ্রুত শিল্পায়িত ও আধুনিক অর্থনীতির দেশে রূপান্তর করা।
- মাও সেতুং বিশ্বাস করতেন যে দ্রুত শিল্পায়নের মাধ্যমে চীন যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শিল্পোন্নত দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে।

উৎস: i) Britannica.
ii) History.com
৩,৬৪৯.
'র‍্যান্ড' কোন দেশের মুদ্রার নাম?
  1. ক) রাশিয়া
  2. খ) দক্ষিণ আফ্রিকা
  3. গ) ব্রুনাই
  4. ঘ) পোল্যান্ড
সঠিক উত্তর:
খ) দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
খ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
আফ্রিকা মহাদেশের সর্ব দক্ষিণাঞ্চলের দেশ হলো - দক্ষিণ আফ্রিকা।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম - Republic of South Africa
- দক্ষিণ আফ্রিকার রাজধানী: (৩টি)
                  - নির্বাহী রাজধানী - প্রিটোরিয়া,
                  - বিচার বিভাগীয় রাজধানী - ব্লুমফন্টেইন ও
                  - সংসদীয় রাজধানী - কেপ টাউন
- রাষ্ট্রীয় ভাষা - ইংরেজি
- দক্ষিণ আফ্রিকা মুদ্রার নাম - র‍্যান্ড (Rand)
- সংসদের নাম - পার্লামেন্ট (২ কক্ষ বিশিষ্ট); উচ্চকক্ষ - National Council ও নিম্নকক্ষ - National Assembly

- ব্রুনাই মুদ্রার নাম ডলার 
- রাশিয়ার মুদ্রার নাম রুবল 
- পোল্যান্ড মুদ্রার নাম জলোটি (złoty)

[উৎস: ব্রিটানিকা]
৩,৬৫০.
ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ-
  1. তুরস্ক
  2. সৌদি আরব
  3. কুয়েত
  4. মিশর
সঠিক উত্তর:
মিশর
উত্তর
সঠিক উত্তর:
মিশর
ব্যাখ্যা
ইসরাইল:
- মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরাইল।
- ফিলিস্তিন অংশের ভূমি দখল করে রাষ্ট্র গঠন করে ইসরাইল।
- মুসলমান, ইহুদি ও খ্রিস্টান এই তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্রভূমি ফিলিস্তিনের জেরুজালেম।
- বেলফোর ঘোষণা ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত।
- ১৯৪৮ সালের ১৪ই মে ব্রিটিশ ও মার্কিনদের সহায়তায় ইহুদিরা আরব ভূমিতে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করে।
- তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়।
- গোয়েন্দা সংস্থা: মোসাদ, আমান।
- ইসরায়েলের স্বপ্নদ্রষ্টা অস্ট্রিয়ান সাংবাদিক থিওডর হার্জেল।
- ইহুদিবাদ অন্দোলনের প্রবক্তা থিওডোর হার্জল।
- যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয়।
- ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ মিশর।
- ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ তুরস্ক।

উৎস: Britannica. 
৩,৬৫১.
নিচের কোন দেশটির সেনাবাহিনী নেই?
  1. ডোমিনিকা
  2. কোস্টারিকা
  3. লিচেনস্টাইন
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
কোস্টারিকা:
- ১৯৪৮ সালে মিলিটারি বাহিনী বিলুপ্ত করা হয়। 

ডোমিনিকা:
- ১৯৮১ সালে মিলিটারি ভেঙ্গে দেওয়া হয়।

লিচেনস্টাইন:
- ১৮৬৮ সালে মিলিটারি বাহিনী বিলুপ্ত করা হয়। 

উৎস: World Population Review Website.
৩,৬৫২.
গ্রিসের কোন নগররাষ্ট্রকে গণতন্ত্রের জন্মস্থান হিসেবে বিবেচনা করা হয়?
  1. মেসিডোনিয়া
  2. থেসালোনিকি
  3. অলিম্পিয়া
  4. এথেন্স
সঠিক উত্তর:
এথেন্স
উত্তর
সঠিক উত্তর:
এথেন্স
ব্যাখ্যা

⇒ প্রথম গণতন্ত্রের সূচনা হয় গ্রিসের নগররাষ্ট্র এথেন্সে।

গণতন্ত্রের সূচনা:
- 'গণতন্ত্র' পরিভাষাটি ইংরেজি 'Democracy' থেকে এসেছে।
- গ্রিক শব্দ Demos অর্থ হলো জনগণ আর Kritos অর্থ শাসনক্ষমতা বা কর্তৃত্ব।
- ব্যুৎপত্তিগত অর্থে গণতন্ত্র হলো জনগণের শাসন।
- খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে সলোন গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন।
- গ্রিক সভ্যতার এথেন্স নগররাষ্ট্র ছিলো তখন গণতান্ত্রিক ও প্রগতিশীলতার ধারক।
- অ্যাথেন্সকে সাধারণত গণতন্ত্রের জন্মস্থান হিসাবে বিবেচনা করা হয়।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও কালের কণ্ঠ, ১৯ সেপ্টেম্বর, ২০১৮।

৩,৬৫৩.
হিরোশিমা নগরীতে বিস্ফোরিত পারমাণবিক বােমার নাম কী ছিল?
  1. Tomahawk
  2. Agni
  3. Fat Man
  4. Little Boy
সঠিক উত্তর:
Little Boy
উত্তর
সঠিক উত্তর:
Little Boy
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরে এবং ৯ আগস্ট নাগাসাকি শহরে পারমাণবিক বোমা বর্ষণ করে।
হিরোশিমায় নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো লিটলবয় এবং নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো ফ্যাটম্যান।
৩৩তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান ১৯৪৫ সালের আগস্টে জাপানে পারমাণবিক বোমা বর্ষণের নির্দেশ দেন।

[উৎস: হিস্টোরি ডটকম]
৩,৬৫৪.
কাকে ‘সবুজ বিপ্লবের জনক’ অভিহিত করা হয়?
  1. জুনাকো তাবেই
  2. নোরম্যান বোরলগ
  3. সুভনটে আরহেনিয়াস
  4. গ্রান্ট পাউলি
সঠিক উত্তর:
নোরম্যান বোরলগ
উত্তর
সঠিক উত্তর:
নোরম্যান বোরলগ
ব্যাখ্যা
- মার্কিন কৃষিবিদ অধ্যাপক নোরম্যান আর্নেস্ট বোরলগকে ‘সবুজ বিপ্লবের জনক’ বলা হয়।
- তিনি ১৯৭০ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- বিংশ শতাব্দীতে নরম্যান বোরলগ কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের গমের ব্যাপক ফলনের মাধ্যমে এ বিপ্লবের সূচনা হয়।
(তথ্যসূত্রঃ ব্রিটানিকা)
৩,৬৫৫.
জার্মানির নবম চ্যান্সেলর-
  1. আঙ্গেলা মের্কেল
  2. ন্যান্সি ফেসার
  3. ওলাফ শলৎজ
  4. রবার্ট হ্যাবেক
সঠিক উত্তর:
ওলাফ শলৎজ
উত্তর
সঠিক উত্তর:
ওলাফ শলৎজ
ব্যাখ্যা

- ৮ ডিসেম্বর, ২০২১ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানির নবম চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির (SPD) নেতা ওলাফ শলৎজ (Olaf Scholz)।
- ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পান গ্রিন পার্টির নেতা রবার্ট হ্যাবেক।
- জার্মানির ইতিহাসে প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী গ্রিন পার্টির আনালিনা বেয়ারবক।
- স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করবেন SPD'র ন্যান্সি ফেসার।
উৎস: আন্তর্জাতিক পত্রিকা রিপোর্ট।

৩,৬৫৬.
কোন দেশের ডাকটিকিটে দেশের নাম লেখা নেই?
  1. ফ্রান্স
  2. ইতালি
  3. যুক্তরাষ্ট্র
  4. গ্রেট ব্রিটেন
সঠিক উত্তর:
গ্রেট ব্রিটেন
উত্তর
সঠিক উত্তর:
গ্রেট ব্রিটেন
ব্যাখ্যা
গ্রেট ব্রিটেনের ডাকটিকিট:
– 1840 সালের রোল্যান্ড হিলের ডাক সংস্কার গ্রেট ব্রিটেনের ডাক ব্যবস্থায় বিপ্লব ঘটিয়েছিল।
– ব্রিটেনই একমাত্র দেশ যেটি তার ডাকটিকিটগুলিতে তার নাম যুক্ত করে না।
– স্ট্যানলি গিবনস এর কাছে গ্রেট ব্রিটেনের জনপ্রিয় ডাকটিকিটগুলির একটি বড় স্টক রয়েছে।

উৎস: স্ট্যানলি গিবনস ওয়েবসাইট।
৩,৬৫৭.
ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সর্ম্পকিত?
  1. ক) নীল চাষ
  2. খ) সমুদ্র অর্থনীতি
  3. গ) সবুজ বিপ্লব
  4. ঘ) বিশ্বায়ন
সঠিক উত্তর:
খ) সমুদ্র অর্থনীতি
উত্তর
সঠিক উত্তর:
খ) সমুদ্র অর্থনীতি
ব্যাখ্যা

- ব্লু-ইকোনমি বা সুনীল অর্থনীতি হচ্ছে সমুদ্র সম্পদনির্ভর অর্থনীতি। সাগরের জলরাশি ও এর তলদেশের বিশাল সম্পদকে কাজে লাগানোর অর্থনীতি। 
- ব্লু ইকোনমি সম্পর্কে প্রথম ধারণা দেন বেলজিয়ামের অর্থনীতিবিদ গ্রুন্টার পাউলি।
- ১৯৯৪ সালে তিনি প্রথম এই প্রত্যয়টি ব্যবহার করেন।

- পরবর্তীতে ২০১০ সালে তার ব্লু ইকোনমি বইয়ে তিনি বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
- তবে বৈশ্বিকভাবে ২০১২ সালের ২০-২২ জুন রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত রিও+২০ সম্মেলনে ব্লু ইকোনমি ধারণাটি গুরুত্ব লাভ করে।
- বিশ্বব্যাংক আধুনিক ব্লু ইকোনোমির সংজ্ঞায় বলেছে - ব্লু ইকোনোমি হলো টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য সামুদ্রিক পরিবেশের সুরক্ষা করে সমুদ্রের ব্যবহারযোগ্য সকল ধরণের সম্পদ সঠিকমাত্রায় ব্যবহার করা। এখানে, ইকোনোমি শুধু ব্যবসায়িক দিক বুঝায় না, বরং সমুদ্রের জীবন্ত প্রাণীদের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিতের পাশাপাশি টেকসই উন্নয়নে অবদান রাখাও বুঝায়।
- ২০১৪ সালে বাংলাদেশ মিয়ানমারের নিকট থেকে সমুদ্রসীমা বিজয়ের পর বঙ্গোপসাগরে অধিকার প্রতিষ্ঠিত হয় এবং ব্লু ইকোনমির বড় অংশীদার হয়।  বিশাল সমুদ্রজয়ের পর সমুদ্র অর্থনীতি ঘিরে নতুন স্বপ্ন দেখা শুরু হয় বাংলাদেশের।
- বাংলাদেশের 'ব-দ্বীপ পরিকল্পনা - ২১০০' বাস্তবায়নে ব্লু ইকোনমির উপর জোর দেওয়া হয়েছে।

উৎস: SDG ওয়েবসাইট, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট (আর্টিকেল), ফিন্যানসিয়াল এক্সপ্রেস রিপোর্ট।
৩,৬৫৮.
Operation Midnight Hammer কী?
  1. যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পারমানবিক স্থাপনায় হামলা
  2. ইসরাইল কর্তৃক ইরানের তেহরানে হামলা
  3. ইরান কর্তৃক ইসরাইলের হামলা
  4. ইসরাইল কর্তৃক লেবাননে হামলা
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পারমানবিক স্থাপনায় হামলা
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পারমানবিক স্থাপনায় হামলা
ব্যাখ্যা

অপারেশন মিডনাইট হ্যামার (Operation Midnight Hammer):
- Operation Midnight Hammer হলো যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পারমানবিক স্থাপনায় হামলা।

⇒ ২২ জুন, ২০২৫ তারিখে ইরানের পারমাণবিক স্থাপনায় ‘অপারেশন মিডনাইট হ্যামার’ অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্র।
- প্রায় ২৫ মিনিট দীর্ঘ এই অভিযানে যুক্তরাষ্ট্রের ১২৫টি যুদ্ধবিমান অংশ নিয়েছে। যুক্তরাষ্ট্রের মিসৌরি থেকে উড্ডয়নের প্রায় ৩৭ ঘণ্টা উড়ে অপারেশন মিডনাইট হ্যামারে অংশ সাতটি বি-২ বোমারু বিমান। এই বিমানগুলো ইরানের ৩টি  পরমাণু স্থাপনা ফর্দো, ইস্ফাহান এবং নাতাঞ্জ লক্ষ্য করে ১৪টি বাংকার বাস্টার বোমা ছোড়ে। প্রতিটি বি-২ বোমারু বিমান দুটি করে বাংকার বিধ্বংসী বোমা বহনে সক্ষম। প্রতিটি বোমার ওজন ৩০ হাজার পাউন্ড।
- এ ছাড়া এই অভিযানে অংশ নেয় জ্বালানি ভরার ট্যাংকার ও নজরদারি বিমান।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি নির্মূল করাই ছিল এই মিশনের লক্ষ্য।

উৎস: i) CSIS.
ii) CNN পত্রিকা। 

৩,৬৫৯.
Bangladesh Square is located in -
  1. Liberia
  2. Bangladesh
  3. Haiti
  4. Siaralieon
সঠিক উত্তর:
Liberia
উত্তর
সঠিক উত্তর:
Liberia
ব্যাখ্যা
বাংলাদেশ স্কয়ার:
- বাংলাদেশ স্কয়ার লাইবেরিয়ায় অবস্থিত।
- ২০০৮ সালে এটি নির্মাণ করা হয়।
- বাংলাদেশি শান্তিরক্ষীরা অবসর কাটানোর জন্য শিক্ষামূলক স্থাপনা হিসেবে 'বাংলাদেশ স্কয়ার' নির্মাণ করেন। 

উৎস: Britannica.
৩,৬৬০.
মধ্যপ্রাচ্যের কোন দেশটির আইনসভা ও সংবিধান নেই?
  1. ক) ইয়েমেন
  2. খ) ইসরাইল
  3. গ) সিরিয়া
  4. ঘ) সৌদি আরব
সঠিক উত্তর:
ঘ) সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সৌদি আরব
ব্যাখ্যা
সৌদি আরব:

- সৌদি আরবের কোনো আইনসভা ও সংবিধান নেই।
- দেশটির রাজধানী রিয়াদ।
- ১৯৩২ সালে সৌদি আরবে আবদুল আজিজ ইবনে সউদ কর্তৃক রাজতন্ত্রের সূচনা হয়।
- সৌদি আরবের শ্রেষ্ঠ করি ইমরুল কায়েস।
- সৌদি আরবই একমাত্র দেশ যার পতাকায় কালেমা লেখা আছে।
- পৃথিবীতে একমাত্র সৌদি আরবের পতাকা কখনো অর্ধনমিত করা হয় না।
- মুসলিম সম্প্রদায়ের জন্যে পবিত্র নগরী মক্কা ও মদিনা সৌদি আরবে অবস্থিত।

তথ্যসূত্র - Worldatlas.com
৩,৬৬১.
'দামেস্ক' কোন দেশের রাজধানী?
  1. মিশর
  2. জর্ডান
  3. সিরিয়া
  4. ইয়েমেন
সঠিক উত্তর:
সিরিয়া
উত্তর
সঠিক উত্তর:
সিরিয়া
ব্যাখ্যা
সিরিয়া:
- আলেপ্পো শহরটি সিরিয়ায় অবস্থিত।
- আনুষ্ঠানিকভাবে সিরিয়ান আরব প্রজাতন্ত্র।
- সিরিয়া মধ্যপ্রাচ্যের ভূমধ্যসাগরের পূর্ব উপকূল বরাবর অবস্থিত।
- আয়তন: ৭১,৪৯৮ বর্গ মাইল (১৮৫,১৮০ বর্গ কিমি)।
- রাজধানী: দামেস্ক।
- ভাষা: আরবি (অফিসিয়াল), কুর্দি, আর্মেনিয়ান।
- ধর্ম: ইসলাম (প্রধানত সুন্নি), এছাড়াও খ্রিস্টান।
- মুদ্রা: সিরিয়ান পাউন্ড।
- দেশটি ১৯৬২ সালে স্বাধীনতা লাভ করে।

তথ্যসূত্র - Britannica.com
৩,৬৬২.
'নারওয়াল' কী?
  1. চীনের তৈরি সাবমেরিন
  2. রাশিয়ার তৈরি সাবমেরিন
  3. তাইওয়ানের তৈরি সাবমেরিন
  4. দক্ষিণ কোরিয়ার তৈরি সাবমেরিন
সঠিক উত্তর:
তাইওয়ানের তৈরি সাবমেরিন
উত্তর
সঠিক উত্তর:
তাইওয়ানের তৈরি সাবমেরিন
ব্যাখ্যা

• নারওয়াল সাবমেরিন:
- সম্পূর্ণ নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে তৈরি নিজেদের প্রথম সাবমেরিন নারওয়ালের প্রথম ট্রায়াল সম্পন্ন করেছে চীনের স্বায়ত্বশাসিত দ্বীপ-ভূখণ্ড তাইওয়ান।
- ২০২২ সালে প্রথম নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে সাবমেরিন তৈরির সিদ্ধান্ত নেয় তাইওয়ান সরকার।
 - তারপর সে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় সিএসবিসি কর্প নামে একটি তাইওয়ানিজ কোম্পানিকে।
- মোট ৮টি সাবমেরিন তৈরির জন্য সিএসবিসি কর্পের সঙ্গে চুক্তি হয়েছে।
- চুক্তিতে উল্লিখিত আটটি সাবমেরিনের প্রথমটি নারওয়াল।

উৎস: বণিক বার্তা।

৩,৬৬৩.
প্রথমবারের মতো মানুষবিহীন বিমান বহনে সক্ষম রণতরী চালু করেছে কোন দেশ?
  1. চীন
  2. যুক্তরাজ্য
  3. রাশিয়া
  4. তুরস্ক
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা
টিসিজি আনাদোলু:
 
- ১০ এপ্রিল, ২০২৩ প্রথমবারের মতো মানুষবিহীন বিমান বহনে সক্ষম রণতরী চালু করেছে তুরস্ক।
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেই প্রথমবারের মতো বিমানবাহী রণতরীটি চালু করল দেশটি।
- নৌ অভিযানে ড্রোনের সক্ষমতা বাড়াতেই তুরস্কের এ উদ্যোগ।
- উভচর রণতরীটির নাম 'টিসিজি আনাদোলু'।
- এটি ছোট রানওয়ে থেকে উড্ডয়নে সক্ষম হেলিকপ্টার ও যুদ্ধবিমান বহন করতে পারবে।
- রণতরীটির দৈর্ঘ্য ২৩২ মিটার এবং প্রস্থ ৩২ মিটার।
- এটি বিভিন্ন ধরনের যুদ্ধযানসহ ১ হাজার ৪০০ সেনা বহন করতে পারবে।
 
তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ১১ এপ্রিল ২০২৩।
৩,৬৬৪.
পৃথিবীতে ইউরো মুদ্রা গ্রহণকারী দেশ-
  1. ক) ২৬টি
  2. খ) ২০টি
  3. গ) ২৭টি
  4. ঘ) ২৩টি
সঠিক উত্তর:
ক) ২৬টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৬টি
ব্যাখ্যা
- ইউরো মুদ্রা চালু হয় ১৯৯৯ সালে।
- একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা চালু হয় ২০০২ সালে।
- পৃথিবীতে ইউরো মুদ্রা গ্রহণকারী দেশ হলো ২৬টি। 
- যার মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য ২০টি এবং ইউরোপিয়ান ইউনিয়ন বহির্ভূত দেশ ৬টি। 
- আবার ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য কিন্তু যারা এখনও ইউরো মুদ্রা গ্রহণ করেনি এমন দেশ ৭টি।
- ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য এবং তাদের মুদ্রা ইউরো এমন ২০ টি দেশ হলো: আয়ারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, লাটভিয়া, লিথুনিয়া, পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ফিনল্যান্ড, ইতালি, ইস্তোনিয়া/এস্তোনিয়া, গ্রীস, নেদারল্যান্ডস, মাল্টা, সাইপ্রাস, শ্লোভেনিয়া, শ্লোভাকিয়া, ক্রোয়েশিয়া।
- ইউরোপীয় ইউনিয়নের সদস্য  কিন্তু যারা এখনও ইউরো মুদ্রা গ্রহণ করেনি এমন দেশ ৭ টি হলো: হাঙ্গেরি, বুলগেরিয়া, পোল্যান্ড, রোমানিয়া, ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র ও সুইডেন।
- ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য না হয়েও যারা ইউরো মুদ্রা গ্রহণ করেছে এমন দেশ ৬ টি হলো: মন্টিনেগ্রো,  এন্ডোরা, মোনাকো, ভ্যাটিকান সিটি, স্যানমারিনো ও কসোভো।
৩,৬৬৫.
ভারতে গঠিত সর্বপ্রথম সমাজতান্ত্রিক দল -
  1. ক) কংগ্রেস
  2. খ) কমিউনিস্ট পার্টি
  3. গ) নিখিল বঙ্গ প্রজা পার্টি
  4. ঘ) কৃষক প্রজা পার্টি
সঠিক উত্তর:
খ) কমিউনিস্ট পার্টি
উত্তর
সঠিক উত্তর:
খ) কমিউনিস্ট পার্টি
ব্যাখ্যা
ভারতীয় উপমহাদেশের প্রথম দিকের রাজনৈতিক দলগুলোর মধ্যে,
- ১৮৮৫ সালে বৃটিশ ভারতে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
- ১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।

সর্বপ্রথম সমাজতান্ত্রিক দল ছিল ভারতের কমিউনিস্ট পার্টি। ১৯২৫ সালে এ সংগঠনটি গঠিত হয়।

উৎস: Live MCQ লেকচার।
৩,৬৬৬.
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির পক্ষ অবলম্বন করেনি কোন দেশ?
  1. ক) জার্মানি
  2. খ) জাপান
  3. গ) ইতালি
  4. ঘ) সোভিয়েত ইউনিয়ন
সঠিক উত্তর:
ঘ) সোভিয়েত ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সোভিয়েত ইউনিয়ন
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
▪ ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
▪ দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিলো জার্মানি, জাপান ও ইতালি।
▪ মিত্রশক্তিতে ছিলো ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড, নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।
▪ ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সরাসরি যোগদান করে।
▪ ৭ মে ১৯৪৫ জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে।
▪ ২ সেপ্টেম্বর ১৯৪৫ জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
▪ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের দুটি ব্যবহার হয়েছিল।
▪ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানব ইতিহাসের সবচেয়ে মারাত্মক সংঘাত; এর ফলে ৭০ থেকে ৮৫ মিলিয়ন প্রাণহানি ঘটে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

তথ্যসূত্র: হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা।
৩,৬৬৭.
কোন দেশটি আরব লীগের সদস্য?
  1. ক) তুরস্ক
  2. খ) ইরান
  3. গ) ফিলিস্তিন
  4. ঘ) আফগানিস্তান
সঠিক উত্তর:
গ) ফিলিস্তিন
উত্তর
সঠিক উত্তর:
গ) ফিলিস্তিন
ব্যাখ্যা
আরব লীগ হলো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৪৫ সালের ২২ মার্চ গঠিত হয়।

এটির সদর দপ্তর মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত। আরব লীগের বর্তমান মহাসচিব মিশরের আহমেদ আবুল ঘেইত।
ফিলিস্তিনসহ আরব লীগের বর্তমান সদস্য সংখ্যা ২২টি। তবে এদের মধ্যে সিরিয়ার সদস্যপদ স্থগিত রয়েছে।

তুরস্ক, ইরান ও আফগানিস্তান আরব লীগের সদস্য নয়।

(তথ্যসূত্র: আরব লীগ ওয়েবসাইট)
৩,৬৬৮.
নিচের কোনটি এশিয়ার স্থলবেষ্টিত রাষ্ট্র নয়?
  1. তাজিকিস্তান
  2. থাইল্যান্ড
  3. মঙ্গোলিয়া
  4. উজবেকিস্তান
সঠিক উত্তর:
থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
থাইল্যান্ড
ব্যাখ্যা
♦ স্থলবেষ্টিত দেশ:

- স্থলবেষ্টিত দেশ হচ্ছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যার কোনো মহাসাগরে সরাসরি প্রবেশাধিকার নেই।
- বর্তমানে ৪৪টি ল্যান্ডলকড দেশ রয়েছে। 

• এশিয়ার স্থলবেষ্টিত দেশ ১২টি। যথা:

- আফগানিস্তান,
- আর্মেনিয়া,
- আজারবাইজান,
- ভুটান,
- তুর্কমেনিস্তান,
- কাজাখস্তান,
- কিরগিজস্তান,
- লাওস,
- মঙ্গোলিয়া,
- নেপাল,
- তাজিকিস্তান এবং
- উজবেকিস্তান।

এছাড়াও, 
- উজবেকিস্তানকে দ্বিগুণ স্থলবেষ্টিত দেশ বলা হয় কারণ এর প্রতিবেশী দেশগুলোও স্থলবেষ্টিত দেশ।

উৎস: ব্রিটানিকা এবং World Atlas.
৩,৬৬৯.
বিশ্বে প্রধান স্বর্ণ উৎপাদনকারী দেশ হলো-
  1. ক) উত্তর আমেরিকা
  2. খ) দক্ষিণ আফ্রিকা
  3. গ) চীন
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
গ) চীন
উত্তর
সঠিক উত্তর:
গ) চীন
৩,৬৭০.
অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় মরুভূমি কোনটি?
  1. সিম্পসন
  2. আরব্রোজ
  3. গ্রেট স্যান্ডি
  4. গ্রেট ভিক্টোরিয়া
সঠিক উত্তর:
গ্রেট ভিক্টোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ্রেট ভিক্টোরিয়া
ব্যাখ্যা
গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি:
- এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় মরুভূমি।
- মোট আয়তন ৩৪৮,৭৫০ বর্গ কিলোমিটার।
- এটি মূলত সমতল তৃণভূমি।
- এখানে রয়েছে লবণাক্ত হৃদ, ছোট পাহাড় ও শুকনা উপত্যকা।
- সাহারা মরুভূমির মতো এখানেও হাজার বছর ধরে আদিবাসীরা বসবাস করছে।

উৎস: Worldatlas.
৩,৬৭১.
পোপের দেহরক্ষী বাহিনীকে কী বলা হয়?
  1. রেভ্যুলেশনারি গার্ড
  2. পোপ গার্ড
  3. সুইস গার্ড
  4. ভ্যাটিকান গার্ড
সঠিক উত্তর:
সুইস গার্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইস গার্ড
ব্যাখ্যা
• পোপ:
- পোপ হলেন রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং প্রাতিষ্ঠানিক প্রধান।
- তাকে খ্রিস্টান ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়।
- পোপের আসন ভ্যাটিকান সিটিতে অবস্থিত এবং তিনি সাধারণত বিশ্বজুড়ে ক্যাথলিকদের ধর্মীয় ও নৈতিক নেতৃত্ব প্রদান করেন।
- পোপের দেহরক্ষী বাহিনীকে বলা হয় - সুইস গার্ড।
- বর্তমানে (২০২৫ সাল পর্যন্ত), পোপ হলেন পোপ ফ্রান্সিস।

উৎস: ব্রিটানিকা
৩,৬৭২.
'Discovery of India' গ্রন্থের লেখক কে?
  1. আবুল কালাম আজাদ
  2. ইন্দিরা গান্ধী
  3. মহাত্মা গান্ধী
  4. জওহরলাল নেহেরু
সঠিক উত্তর:
জওহরলাল নেহেরু
উত্তর
সঠিক উত্তর:
জওহরলাল নেহেরু
ব্যাখ্যা

পণ্ডিত জওহরলাল নেহেরু:
- পরিচয়: স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী; কংগ্রেস নেতা,
- মেয়াদকাল: ১৯৪৭–১৯৬৪,
- রাজনৈতিক দর্শন: আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রবক্তা,
- শিক্ষা বিষয়ে মত: “দেশ উন্নত হয় যদি বিশ্ববিদ্যালয়গুলো উন্নত হয়”—এই দর্শনে বিশ্বাসী,
• সাহিত্যকর্ম: An Autobiography, Glimpses of World History,
- The Discovery of India,
- পররাষ্ট্রনীতি: জোটনিরপেক্ষ আন্দোলনের অন্যতম রূপকার,
- বিশেষ উপাধি: ‘আধুনিক ভারতের রূপকার’।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

৩,৬৭৩.
'অপরাজেয় বাংলা' ভাস্কর্যের ভাস্কর কে?
  1. ক) শামীম শিকদার
  2. খ) সৈয়দ আব্দুল্লাহ খালেদ
  3. গ) নভেরা আহমেদ
  4. ঘ) হামিদুজ্জামান খান
সঠিক উত্তর:
খ) সৈয়দ আব্দুল্লাহ খালেদ
উত্তর
সঠিক উত্তর:
খ) সৈয়দ আব্দুল্লাহ খালেদ
ব্যাখ্যা
'অপরাজেয় বাংলা' ভাস্কর্যটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মরণে নিবেদিত একটি ভাস্কর্য। যা তিনজন মুক্তিযোদ্ধাকে চিত্রায়িত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত ভাস্কর্যটি ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে উদ্বোধন করা হয়। এর ভাস্কর ছিলেন সৈয়দ আব্দুল্লাহ খালেদ।
উৎসঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট।
৩,৬৭৪.
ইমরুল কায়েস কোন ভাষার শ্রেষ্ঠ কবি?
  1. ক) ফার্সি
  2. খ) উর্দু
  3. গ) আরবি
  4. ঘ) সংস্কৃত
সঠিক উত্তর:
গ) আরবি
উত্তর
সঠিক উত্তর:
গ) আরবি
ব্যাখ্যা
• ইমরুল কায়েস আরবি ভাষার শ্রেষ্ঠ কবি। 

- তাঁর পুরো নাম ইমরু আল-কায়স ইবনে হুজর। 
-  প্রাক-ইসলামী সময়ের সবচেয়ে বিখ্যাত কবি হিসাবে স্বীকৃত।
-  আল-মুআল্লাকাত তাঁর বিখ্যাত রচনা। 

সূত্র: ব্রিটানিকা। 
৩,৬৭৫.
ব্যাবিলনের কিংবদন্তি শূন্য উদ্যানের অবস্থান কোথায় ছিল?
  1. লেবানন
  2. ইরান
  3. ইরাক
  4. জর্ডান
সঠিক উত্তর:
ইরাক
উত্তর
সঠিক উত্তর:
ইরাক
ব্যাখ্যা

- ব্যাবিলনের কিংবদন্তি শূন্য উদ্যানের অবস্থান বর্তমান ইরাকে

• ব্যাবিলনের শূন্য উদ্যান:
- ‘ব্যাবিলনের শূন্য উদ্যান' নির্মাণ করেন রাজা নেবুচাঁদনেজার।
- প্রাচীন মেসোপটেমীয় সভ্যতার একটি শহর ব্যাবিলন।
- এই ব্যাবিলন শহরের (বর্তমান ইরাক) ইউফ্রেটিস নদীর তীরে খ্রিস্টপূর্ব ৬০০ সালে রাজা দ্বিতীয় নেবুচাঁদনেজার তাঁর রানি আমিতিসের মনোরঞ্জনের উদ্দেশ্যে একটি ছাদবাগান নির্মাণ করেন।
- একেই ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত বাগান বলে।

উল্লেখ্য,
- একে ঝুলন্ত উদ্যান বলার কারণ হচ্ছে, এর ভিত্তিস্থাপন করার পর মাটি থেকে এর উচ্চতা ছিল ৮০ ফুট।
- জানা গেছে, প্রায় ৪ হাজার শ্রমিক দিনরাত পরিশ্রম করে তৈরি করেছিল এই উদ্যান।
- ৫১৪ খ্রিস্টাব্দে পার্শ্ববর্তী পারস্য রাজ্যের সাথে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে এই সুন্দর উদ্যানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।
- এই সময় ব্যাবিলনের রাজপ্রাসাদ-সহ বিভিন্ন স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়।

তথ্যসূত্র: i) Britannica.
ii) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ষষ্ঠ শ্রেণি।

৩,৬৭৬.
ফ্রান্স কত সালে প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে?
  1. ১৯৫৫ সালে
  2. ১৯৬০ সালে
  3. ১৯৬৫ সালে
  4. ১৯৭০ সালে
সঠিক উত্তর:
১৯৬০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬০ সালে
ব্যাখ্যা
পারমাণবিক অস্ত্র পরীক্ষা:
- ফ্রান্স ১৯৬০ সালে সাহারা মরুভূমিতে প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে।
- ১০৫মিটার (৩৪৪ফুট) টাওয়ার থেকে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়। 
- NPT এর অধীনে স্বীকৃত পাঁচটি পারমাণবিক অস্ত্র রাষ্ট্রের মধ্যে ফ্রান্স অন্যতম।
- ফ্রান্সের পারমাণবিক বোমা তৈরিতে প্রধান ব্যক্তিরা হলেন - পিয়েরে গুইলাউমাট, জেনারেল চার্লস আইলেরেট এবং ইয়েভেস রোকার্ড।
- বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম পারমাণবিক মজুদ রয়েছে, যা সাবমেরিন এবং এয়ার-লঞ্চ ক্রুজ মিসাইল দ্বারা সরবরাহযোগ্য।

উৎস: ব্রিটানিকা এবং nti.org.[Link]
৩,৬৭৭.
মেসোপটেমীয় সভ্যতাকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা
মেসোপটেমীয় সভ্যতা:
- এ সভ্যতাকে চারটি পর্যায়ে ভাগ করা যায়-
• সুমেরীয়।
• ব্যাবিলনীয়।
• অ্যাসেরীয়।
• ক্যালেডীয়।
- Mesopotamia মানে হলো দুই নদীর মধ্যবর্তী অঞ্চল।
- পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা 'মেসোপটেমীয় সভ্যতা'।
- ফোরাত ও দজলা নদীর মাঝখানে গড়ে ওঠা এই সভ্যতার নামকরণ হয়েছে গ্রিক শব্দে।
- ওই সময় উরুক নামে গুরুত্বপূর্ণ একটি শহর ছিল। এ শব্দ থেকেই ইরাকের নাম রাখা হয়।
- বর্তমান ইরাকের বেশির ভাগ অংশ এবং সিরিয়ার কিছু অংশ একসময় মেসোপটেমীয় সভ্যতারই
অংশ ছিল।
- খ্রিস্টপূর্ব ১৫০ সালের দিকে এ অঞ্চল পার্সিয়ানদের নিয়ন্ত্রণে ছিল। পরে রোমানদের দখলে যায়। মুসলিম শাসনামলে এ অঞ্চল ইরাক নামে পরিচিতি পায়।

তথ্যসূত্র - Britannica.com
৩,৬৭৮.
'The Potato Eaters' চিত্রকর্মটি কার?
  1. মাইকেল অ্যাঞ্জেলো
  2. ভিনসেন্ট ভ্যান গগ
  3. লিওনার্দো দ্য ভিঞ্চি
  4. পাবলো পিকাসো
সঠিক উত্তর:
ভিনসেন্ট ভ্যান গগ
উত্তর
সঠিক উত্তর:
ভিনসেন্ট ভ্যান গগ
ব্যাখ্যা
• "The Potato Eaters" ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের একটি বিখ্যাত চিত্রকর্ম।

• ভিনসেন্ট ভ্যান গগ:-
- ভিনসেন্ট ভ্যান গগ ছিলেন একজন ডাচ চিত্রশিল্পী।

• তাঁর আঁকা আরো কিছু শিল্পকর্ম:
- The Starry Night;
- Van Gogh self-portrait;
- Café Terrace at Night;
- The Yellow House;
- Almond Blossoms ।
- Sunflowers ইত্যাদি

উৎস: ভ্যানগগ মিউজিয়াম ও ব্রিটানিকা।
৩,৬৭৯.
হিব্রুরা মূলত কোন ধর্মের অনুসারী?
  1. হিন্দুধর্ম
  2. খ্রিস্টধর্ম
  3. ইহুদী ধর্ম
  4. ইসলাম
সঠিক উত্তর:
ইহুদী ধর্ম
উত্তর
সঠিক উত্তর:
ইহুদী ধর্ম
ব্যাখ্যা

হিব্রু: 
- মিসরীয় এবং মেসোপটেমীয় সভ্যতার পর প্রাচীন মানব সভ্যতায় অবদান রেখেছিল হিব্রুরা।
- হিব্রুরা ইহুদী ধর্মের অনুসারী।
- ইসরাইলী জাতি হিসেবে অধিক পরিচিত।
- ঐতিহাসিকদের মতে, প্রাচীন ফোরাত (ইউফ্রেটিস) নদীর অপর পাড় থেকে প্যালেস্টাইনে আসা মানবগোষ্ঠী হিব্রুরা।
- হিব্রু শব্দের অর্থ 'বিদেশী' (Alien)।
- তাই নৃতাত্ত্বিক অর্থে হিব্রুরা কোনো নির্দিষ্ট জাতি নয়।
- মিসরীয় ও ব্যাবিলনীয় উৎস থেকে আহরিত হয়েছিল হিব্রু সভ্যতার অনেক উপাদান।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৬৮০.
'সিনহুয়া' কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা?
  1. চীন
  2. সিরিয়া
  3. ইসরায়েল
  4. ইরান
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
বিভিন্ন দেশের সংবাদ সংস্থা:
- বাংলাদেশ: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), মিডিয়া সিন্ডিকেট, ইস্টার্ন নিউজ এজেন্সি (এনা), ইন্টার সার্ভিস পাবলিক রিলেসন (আইএসপিআর), ইউনাইটেড নিউজ অব, বাংলাদেশ (ইউএনবি), আবাস, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)।
- যুক্তরাষ্ট্র: এসোসিয়েট প্রেস (এপি), ভয়েস অব আমেরিকা (VOA), ক্যাবল নিউজ, নেটওয়ার্ক (CNN)।
- যুক্তরাজ্য: রয়টার্স, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)।
- পাকিস্তান: এসোসিয়েট প্রেস অব পাকিস্তান (এপিপি), পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল (পিপিআই), ইউনাইটেড প্রেস অব পাকিস্তান (ইউপিপি)।
- চীন: সিনহুয়া।
- ফ্রান্স: এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)।
- ভারত: প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (PTI), ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া (ইউএনআই)।
- রাশিয়া: ইতার-তাস (ITAR-TASS), রাশিয়া টুডে (Rossiya Segodnya), ইন্টারফ্যাক্স।
- ইন্দোনেশিয়া: আনতারা।
- ইরান: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা), ইরান নিউজ এজেন্সি (আইএনএ)।
- ইরাক: নিউজ এজেন্সি (ইনা)।
- অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাষ্টিং কর্পোরেশন (এবিসি)।
- কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)।
- সিরিয়া: সানা।
- লিবিয়া: জানা।
- মালয়েশিয়া: বারনামা।
- মিশর: মেনা (মিডিল ইস্ট নিউজ এজেন্সি)।
- পর্তুগাল: লুসা।
- বেলজিয়াম: বেলজা।
 
উৎস: সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
৩,৬৮১.
১০নং ডাউনিং স্ট্রিট কী?
  1. ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রেস অফিস
  2. ব্রিটেনের আইনসভার চিফ হুইপের কার্যালয়
  3. ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয়
  4. ব্রিটিশ অর্থমন্ত্রীর কার্যালয়
সঠিক উত্তর:
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয়
উত্তর
সঠিক উত্তর:
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয়
ব্যাখ্যা
- যুক্তরাজ্যের অর্থমন্ত্রীকে 'Chancellor of Ex-chequer' বলা হয়।
- ৯ নং ডাউনিং স্ট্রিট: বৃটেনের আইনসভার চিফ হুইপ এর কার্যালয়।
- ১২ নং ডাউনিং স্ট্রিট: বৃটেনের আইনসভার চিফ হুইপ এর বাসভবন। 
- ১০ নং ডাউনিং স্ট্রিট: ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয়।
- ১১ নং ডাউনিং স্ট্রিট: ব্রিটিশ অর্থমন্ত্রীর কার্যালয়।
- যুক্তরাজ্যের রানীর বাসভবন হচ্ছে বাকিংহাম প্যালেস/উইন্ডসর ক্যাসেল।
- ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় 'হোয়াইট হল'।

সূত্র:- যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৩,৬৮২.
রোম কে বলা হয় -
  1. সাত পাহাড়ের শহর
  2. চির শান্তির শহর
  3. নীরব শহর
  4. সবকটি
সঠিক উত্তর:
সবকটি
উত্তর
সঠিক উত্তর:
সবকটি
ব্যাখ্যা
গুরুত্বপূর্ন ভৌগলিক উপনাম (শহর)
- উদ্যানের শহর - শিকাগো।
- বিগ এ্যাপল - নিউওইয়র্ক।
- গোলাপী শহর -জয়পুর, রাজস্থান।
- চির বসন্তের নগরী - কিটো, ইকুয়েডর।
- সাত পাহাড়ের শহর - রোম।
- চির শান্তির শহর - রোম।
- নীরব শহর - রোম।
- নিষিদ্ধ শহর - লাসা, তিব্বত।
- মসজিদের শহর - ঢাকা ও ইস্তাম্বুল।
- মন্দিরের শহর - বেনারস।
- স্বর্ণ নগরী - জোহান্সবার্গ।
- সম্মেলনের শহর - জেনেভা।
- গ্রানাইটের শহর - এভারডিন।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
৩,৬৮৩.
বর্তমানে কোন রাষ্ট্রের সীমানায় মেসোপটেমীয়া অঞ্চল অবস্থিত ছিল?
  1. মিশর
  2. ইরাক
  3. ভারত
  4. গ্রিস
সঠিক উত্তর:
ইরাক
উত্তর
সঠিক উত্তর:
ইরাক
ব্যাখ্যা
সভ্যতা:
- মেসোপটেমীয় সভ্যতা হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা মধ্যে একটি।
- এটি বর্তমান ইরাক রাষ্ট্রের সীমানার মধ্যে অবস্থিত ছিল।
- সিরিয়া, তুরস্ক, ইরান, ও কুয়েতে এই সভ্যতার কিছু অংশ রয়েছে।
- মেসোপটেমিয়া একটি উন্নত সাংস্কৃতিক সভ্যতা ছিল, যেখানে লেখনী, গণনা, ও কলা প্রচলিত ছিল।

উৎস: হিস্টরি.কম ও ব্রিটানিকা।
৩,৬৮৪.
Sunshine Policy বাস্তবায়নের কারনে শান্তিতে নোবেল পুরস্কার পান কে?
  1. কিম ইয়ং-স্যাম
  2. কিম দায়ে জং
  3. ইউন সুক ইওল
  4. কিম সাং-হুন
সঠিক উত্তর:
কিম দায়ে জং
উত্তর
সঠিক উত্তর:
কিম দায়ে জং
ব্যাখ্যা
• Sunshine Policy:
- Sunshine Policy- এর সাথে জড়িত- উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া।
- দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নের জন্য ১৯৯০-এর দশকে দক্ষিণ কোরিয়া এক নীতি গ্রহন করে যা ‘সানসাইন পলিসি’ (Sunshine Policy) নামে পরিচিত।
- এই পলিসির আওতায় দুই কোরীয়ার শীর্ষ নেতাদের মধ্যে কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়।
- Sunshine Policy-র প্রবক্তা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জং।
- Sunshine Policy বাস্তবায়নের কারনে ২০০০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান- কিম দায়ে জং।

উৎস: ব্রিটানিকা।
৩,৬৮৫.
আলেকজান্ডার বর্তমান কোন দেশে জন্মগ্রহণ করেন?
  1. বুলগেরিয়া
  2. উত্তর মেসিডোনিয়া
  3. তুরস্ক
  4. গ্রিস
সঠিক উত্তর:
গ্রিস
উত্তর
সঠিক উত্তর:
গ্রিস
ব্যাখ্যা
গ্রিকবীর আলেকজান্ডার খ্রিস্টপূর্ব ৩৫৬ অব্দে বর্তমান গ্রিসের উত্তরাঞ্চলের (প্রাচীন ম্যাসিডোন রাজ্য) ‘পেলা’ শহরে জন্মগ্রহণ করেন।
তিনি খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দে মাত্র ৩২ বছর বয়সে ব্যাবিলনে মারা যান।
খ্রিস্টপূর্ব ৩২৭-৩২৬ অব্দের ভারত অভিযান শেষে ফেরার পথে ব্যাবিলনে তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
(সূত্র: হিস্টোরি ডটকম)
৩,৬৮৬.
আনন্দ বিহার কোন বংশের রাজত্বকালে নির্মিত হয়?
  1. দেববংশ
  2. খড়গবংশ
  3. বর্মবংশ
  4. চন্দ্রবংশ
সঠিক উত্তর:
দেববংশ
উত্তর
সঠিক উত্তর:
দেববংশ
ব্যাখ্যা
দেব বংশ:
- অষ্টম শতকের মাঝামাঝি একই অঞ্চলে দেব বংশের উদ্ভব হয়।
- দেববংশের চারজন রাজার নাম পাওয়া যায়। এরা হলেন-
• শ্রী শান্তিদেব,
• শ্রী বীরদেব,
• শ্রী আনন্দদেব,
• শ্রী ভবদেব।
- শক্তিশালী দেব রাজারা ছিলেন বৌদ্ধ।
- তাঁদের রাজধানী ছিল দেবপর্বতে।
- কুমিল্লার নিকট ময়নামতির দক্ষিণে ছিল এই দেবপর্বত।
- সমগ্র সমতট অঞ্চল জুড়ে দেবরাজাদের রাজত্ব ছিল।
- দেবরাজা আনন্দের রাজধানীতে 'আনন্দ বিহার' বলে একটি বৌদ্ধ বিহার নির্মাণ করা হয়।
- আনুমানিক ৭৫০ খ্রিস্টাব্দ থেকে ৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত দেবরাজাদের শাসন চালু থাকে।

তথ্যসূত্র - ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৬৮৭.
উত্তর কোরিয়ার মুদ্রার নাম কী?
  1. ইয়েন
  2. উন
  3. ডং
  4. পেসো
সঠিক উত্তর:
উন
উত্তর
সঠিক উত্তর:
উন
ব্যাখ্যা

বিভিন্ন দেশের মুদ্রার নাম:
- স্পেনের মুদ্রার নাম ইউরো।
- ফ্রান্সের মুদ্রার নাম ইউরো।
- যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড।
- যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার।
- জাপানের মুদ্রার নাম ইয়েন।
- উত্তর কোরিয়ার মুদ্রার নাম উন।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ।
- ফিলিপাইনের মুদ্রার নাম পেসো।
- মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট।
- ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
- চীনের মুদ্রার নাম ইউয়ান।
- নেপালের মুদ্রার নাম রুপি।

তথ্যসূত্র - Britannica.com

৩,৬৮৮.
‘হায়লি গুব্বি’ আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?
  1. কেনিয়া
  2. তানজানিয়া
  3. নাইজেরিয়া
  4. ইথিওপিয়া
সঠিক উত্তর:
ইথিওপিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইথিওপিয়া
ব্যাখ্যা

• ‘হায়লি গুব্বি’ আগ্নেয়গিরি:
- ইথিওপিয়ার উত্তরাঞ্চলের একটি সুপ্ত আগ্নেয়গিরি হচ্ছে ‘হায়লি গুব্বি’ আগ্নেয়গিরি।
- আগ্নেয়গিরিটি ইথিওপিয়ার আফার অঞ্চলে আদ্দিস আবাবা থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তর-পূর্বে ইরিত্রিয়া সীমান্তের কাছে অবস্থিত।
- প্রায় ৫০০ মিটার উচ্চতার এ আগ্নেয়গিরি রিফট ভ্যালির মধ্যে অবস্থিত।
- প্রায় ১২ হাজার বছর নিষ্ক্রিয় থাকার পর প্রথমবারের মতো গত ২৩ নভেম্বর, ২০২৫ এই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে।
- এ অগ্ন্যুৎপাতের ধোঁয়া আকাশে ১৪ কিলোমিটার পর্যন্ত ওপরে উঠে যায়।

উৎস: প্রথম আলো। 

৩,৬৮৯.
পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?
  1. ক) ৩ নভেম্বর ২০২০
  2. খ) ৫ নভেম্বর ২০২১
  3. গ) ৭ নভেম্বর ২০২০
  4. ঘ) ৮ নভেম্বর ২০২০
সঠিক উত্তর:
ক) ৩ নভেম্বর ২০২০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩ নভেম্বর ২০২০
ব্যাখ্যা
পরবর্তী ৫৯ তম মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর ২০২০। মার্কিন আইন অনুাযায়ী প্রতি চার বছর পর পর নভেম্বর মাসের প্রথম সোমবারের পর মঙ্গলবারে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। (সূত্রঃ ওয়াশিংটনপোস্ট ও ইউএস অফিশিয়াল ওয়েবসাইট)
৩,৬৯০.
জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের আসন সংখ্যা কত?
  1. ২৪১ টি
  2. ২৪৭ টি
  3. ২৪৯ টি
  4. ২৫৩ টি
সঠিক উত্তর:
২৪৭ টি
উত্তর
সঠিক উত্তর:
২৪৭ টি
ব্যাখ্যা
জাপানের পার্লামেন্ট:

- জাপানের পার্লামেন্টের নাম- ডায়েট।
- জাপানের পার্লামেন্ট 'ডায়েট' দুই কক্ষ বিশিষ্ট।
- উচ্চকক্ষ হাউস অফ কাউন্সিলর (House of Councillors).
- হাউস অফ কাউন্সিলর ২৪৭ আসন।
- নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ( House of Representatives).
- হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ৪৮০ আসন।

তথ্যসূত্র - Britannica.com (লিংক)
৩,৬৯১.
'আগুন ও বরফের ভূমি’ বলা হয় কোন দেশকে?
  1. ক) আইসল্যান্ড
  2. খ) আয়ারল্যান্ড
  3. গ) স্কটল্যান্ড
  4. ঘ) মালম্বীপ 
সঠিক উত্তর:
ক) আইসল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) আইসল্যান্ড
ব্যাখ্যা
আগ্নেয়গিরি আর বরফের দেশ আইসল্যান্ড৷
উৎস: পত্রিকা রিপোর্ট।
৩,৬৯২.
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী কোন সালে ভোটাধিকার লাভ করে?
  1. ১৯৫৬ সালে
  2. ১৯৪৬ সালে
  3. ১৯৬৩ সালে
  4. ১৯৬৫ সালে
সঠিক উত্তর:
১৯৬৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৫ সালে
ব্যাখ্যা

• আমেরিকায় কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার: 
- আমেরিকায় কৃষ্ণাঙ্গরা ভোটাধিকার পায় ১৯৬৫ সালে। 
- ১৯৬৫ সালে ডায়ান ন্যাশ আরও কয়েকজনকে নিয়ে নাগরিক অধিকার আন্দোলনের ছাত্র শাখার কার্যক্রম শুরু করেন।
- যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ভোটাধিকারের জন্য প্রচার চালাতে থাকেন তিনি।
- অহিংস কৌশল অবলম্বন করে ডায়ান ন্যাশ নিজের জীবনের ঝুঁকি নিয়ে কৃষ্ণাঙ্গ নারী ও পুরুষদের ভোটার হিসেবে নিবন্ধন করান। 
- এভাবে ১৯৬৫ সালের ভোটাধিকার আইন পাসে অবদান রাখেন তিনি।

উল্লেখ্য,
- ১৯৬৫ সালের পূর্বে যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে কৃষ্ণাঙ্গদের ভোটার হওয়ার ক্ষেত্রে নানা রকম নিয়ম চালু করা হয়েছিল।
- এসব নিয়মের লক্ষ্য ছিল মূলত কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা।

তথ্যসূত্র: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট। 

৩,৬৯৩.
ভারতের সেভেন সিস্টারস খ্যাত রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন নয় কোনটি?
  1. মেঘালয়
  2. মিজোরাম
  3. আসাম
  4. মণিপুর
সঠিক উত্তর:
মণিপুর
উত্তর
সঠিক উত্তর:
মণিপুর
ব্যাখ্যা
সেভেন সিস্টার্স:
- সেভেন সিস্টার্সের অরুণাচল রাজ্যটির সাথে বাংলাদেশের সীমান্ত নেই।
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- রাজ্যগুলো হচ্ছে -আসাম, অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড।
- ভারতের সেভেন সিস্টারস খ্যাত রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন নয় মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল রাজ্য।
- ভারতের মোট ৫টি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী।
- এগুলো হলো: আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ।

তথ্যসূত্র - ওয়ার্ল্ড এটলাস।
৩,৬৯৪.
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে কোন দুইটি দেশের মাঝে বিরোধ রয়েছে?
  1. যুক্তরাজ্য ও আর্জেন্টিনা
  2. যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
  3. জার্মানি ও পোল্যান্ড
  4. রাশিয়া ও চীন
সঠিক উত্তর:
যুক্তরাজ্য ও আর্জেন্টিনা
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য ও আর্জেন্টিনা
ব্যাখ্যা
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ:
- এটি মালভিনাস দ্বীপপুঞ্জ নামেও পরিচিত।
- দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপপুঞ্জ যা যুক্তরাজ্যের অভ্যন্তরীণ স্বায়ত্তশাসিত বিদেশি অঞ্চল।
- এই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মাঝে বিরোধ রয়েছে।
- ১৯৮২ সালের ২ এপ্রিল আর্জেন্টিনার সামরিক সরকার ফকল্যান্ড আক্রমণ করে।
- এরই প্রেক্ষিতে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের যুদ্ধ শুরু হয়।
- ১০ সপ্তাহ পর স্ট্যানলিতে ব্রিটিশ সৈন্যদের কাছে আর্জেন্টাইন বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে এই যুদ্ধ শেষ হয়।
- ব্রিটিশ সৈন্যরা জোরপূর্বক দ্বীপগুলো পুনরায় দখল করে নেয়।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
৩,৬৯৫.
বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান কে?
  1. ক) জেসিন্ডা আরডার্ন
  2. খ) সেবাস্তিয়ান কুর্জ
  3. গ) ওলেসি হংচারুক
  4. ঘ) সানা মেরিন
সঠিক উত্তর:
খ) সেবাস্তিয়ান কুর্জ
উত্তর
সঠিক উত্তর:
খ) সেবাস্তিয়ান কুর্জ
ব্যাখ্যা

- বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান - সেবাস্তিয়ান কুর্জ (অস্ট্রিয়া)।
তিনি ৩১ বছর বয়সে অস্ট্রিয়ার চ্যান্সেলর নিযুক্ত হন। তার বর্তমান বয়স ৩৪।
- সেবাস্তিয়ান কুর্জের পূর্বে কনিষ্ঠতম সরকার প্রধান ছিলেন ফিনল্যান্ডের সানা মেরিন। 
- জেসিন্ডা আর্ডার্ন নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী। তার বর্তমান বয়স ৪০ বছর।
উৎসঃ সিএনএন, বিবিসি, ডয়েচভেলে এবং LIVE MCQ সাম্প্রতিক সমাচার

৩,৬৯৬.
নিচের কোন দেশের সাথে ইজরাইলের কূটনৈতিক সম্পর্ক নেই?
  1. ক) ইউক্রেন
  2. খ) থাইল্যান্ড
  3. গ) উত্তর কোরিয়া
  4. ঘ) আলবেনিয়া
সঠিক উত্তর:
গ) উত্তর কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) উত্তর কোরিয়া
ব্যাখ্যা
• ইজরাইলের কূটনৈতিক সম্পর্ক:
- কূটনীতি (Diplomacy) হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিদ্যার একটি শাখা যেখানে রাষ্ট্র ও রাষ্ট্র সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক চুক্তি বা আলোচনা সর্ম্পকিত   কলা কৌশল অধ্যয়ন করা হয়।
- সাধারন অর্থে কূটনীতি হচ্ছে কোন রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত সরকারি কার্যক্রম।
- যে সকল দেশের সাথে ইজরাইলের সাথে কূটনৈতিক সর্ম্পক নেই সেগুলো হলো:
- ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, আলজেরিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, ব্রুনাই, জিবুতি, মালদ্বীপ, ভেনিজুয়েলা, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, মালি, মালেশিয়া, নাইজার, সুদান, সোমালিয়া, সিরিয়া, সৌদি আরব, ওমান, পাকিস্তান, উত্তর কোরিয়া, কিউবা, কোমোরোস, কাতার, তিউনিশিয়া, ইয়েমেন। 

উৎস: ইজরাইলের সরকারী ওয়েবসাইট।
৩,৬৯৭.
Finland was a colony of which country?
  1. Denmark
  2. Sweden
  3. Portugal
  4. England
  5. Italy
সঠিক উত্তর:
Sweden
উত্তর
সঠিক উত্তর:
Sweden
ব্যাখ্যা
ফিনল্যান্ড:
- হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড।
- ফিনল্যান্ড নর্ডিক অঞ্চলে অবস্থিত একটি দেশ।
- ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর হেলসিঙ্কি।
- দেশটি ঘন বনাঞ্চলে পূর্ণ এবং পূর্ব ও পশ্চিম ইউরোপের সীমান্ত তৈরি করে আছে।
- ফিনল্যান্ডের পশ্চিম সীমান্তবর্তী দেশ সুইডেন ও পূর্ব সীমান্তবর্তী দেশ রাশিয়া।
- ১৮০৯ সালের পূর্ব পর্যন্ত দীর্ঘদিন ফিনল্যান্ড সুইডেনের উপনিবেশ ছিল।
- এই সময়টাতে সুইডেন ফিনল্যান্ডকে তাদের উপনিবেশ হিসাবে ব্যবহার করতো।
- ফিনল্যান্ডের আইনসভা এডুসকুন্টা।

উল্লেখ্য,
- কয়েক হাজার বছর আগেও এটি বরফে ঢাকা ছিল।
- বরফের চাপে এখানকার ভূমি স্থানে স্থানে দেবে গিয়ে হাজার হাজার হ্রদের সৃষ্টি করেছে।

উৎস: Britannica.
৩,৬৯৮.
রোমান সভ্যতার সবচেয়ে বড় কৃতিত্ব ছিল -
  1. স্থাপত্যের ক্ষেত্রে
  2. ধর্মের ক্ষেত্রে
  3. আইনের ক্ষেত্রে
  4. রণকৌশলের ক্ষেত্রে
সঠিক উত্তর:
আইনের ক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
আইনের ক্ষেত্রে
ব্যাখ্যা
রোমান সভ্যতার সবচেয়ে বড় কৃতিত্ব ছিল - আইনের ক্ষেত্রে।

রোমান সভ্যতা:

- গ্রিক সভ্যতার অবসানের আগেই ইতালিতে টাইবার নদীর তীরে একটি বিশাল সম্রাজ্য ও সভ্যতা গড়ে ওঠে।
- রােমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা রােমান সভ্যতা নামে পরিচিত।
- রােমান সভ্যতা প্রায় ছয়শ’ বছর স্থায়ী হয়েছিল।
- ৭৫৩ খ্রিষ্টপূর্বাব্দে রোম নগরী প্রতিষ্ঠিত হয় এবং ৪৭৬ খ্রিষ্টাব্দে জার্মান বর্বর জাতিগুলোর হাতে রোমান সম্রাজ্যের চূড়ান্ত পতন হয়।

⇒ সভ্যতায় রোমের অবদান:
- রোম শিল্প, সাহিত্য, দর্শন, স্থাপত্য সর্বক্ষেত্রে গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল।
- রোমানদের সবচেয়ে বড় অবদান আইনের ক্ষেত্রে।
- রোমের অর্থনীতি ছিল দাসদের ওপর নির্ভরশীল।
- সম্রাট হার্ডিয়ানের তৈরি ধর্মমন্দির প্যানথিয়ন রোমানদের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন।
- ৮০ খ্রিষ্টাব্দে রোমান সম্রাট টিটাস কর্তৃক নির্মিত কলোসিয়াম নাট্যশালা নির্মিত হয়, যেখানে একসঙ্গে ৫৬০০ দর্শক বসতে পারত।
- স্থাপত্যকলার পাশাপাশি রোমান ভাস্কর্যেরও উৎকর্ষ সাধিত হয়েছিল।

উৎস: i) Britannica.
ii) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৩,৬৯৯.
কোন প্রণালী রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমা নির্ধারণ করেছে?
  1. মালাক্কা প্রণালী
  2. জিব্রাল্টার প্রণালী 
  3. বেরিং প্রণালী
  4. হরমুজ প্রণালী
সঠিক উত্তর:
বেরিং প্রণালী
উত্তর
সঠিক উত্তর:
বেরিং প্রণালী
ব্যাখ্যা

প্রণালী:
- প্রণালী বিশ্ব বাণিজ্য, সামরিক এবং কূটনৈতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- বেরিং প্রণালী- আর্কটিক মহাসাগরকে বেরিং সাগরের সাথে সংযুক্ত করে;
- এবং এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশগুলিকে তাদের নিকটতম বিন্দুতে পৃথক করে।
- এই প্রণালীতে অসংখ্য দ্বীপ রয়েছে, যার মধ্যে দুটি ডায়োমেড দ্বীপপুঞ্জ এবং প্রণালীর দক্ষিণে সেন্ট লরেন্স দ্বীপ রয়েছে।
- তাছাড়া, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সীমা নির্ধারণ করে বেরিং প্রণালী। 
--------------- 
অন্যদিকে, 
• মালাক্কা প্রণালী:
- দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ পথ হলো মালাক্কা প্রণালী। 
- এটি ভারত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরের মধ্যে প্রধান শিপিং লিংক।
- মালাক্কা প্রণালী- আন্দামান সাগর ( ভারত মহাসাগর ) এবং দক্ষিণ চীন সাগর ( প্রশান্ত মহাসাগর ) এর মধ্যে সংযোগকারী জলপথ ।

জিব্রাল্টার প্রণালী:
- ইউরোপ এবং আফ্রিকার সংযোগপথ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিব্রাল্টার প্রণালী। 
- এটি ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করে। 

হরমুজ প্রণালী:
- পারস্য উপসাগরের প্রবেশদ্বার হলো হরমুজ প্রণালী। 
- হরমুজ প্রণালী একমাত্র সমুদ্রপথ যা তেল সমৃদ্ধ পারস্য উপসাগর (পশ্চিম) ওমান উপসাগর এবং আরব সাগর (দক্ষিণ-পূর্ব) এর সাথে সংযুক্ত করে। 

উৎস: Britannica. 

৩,৭০০.
ইসরাইলের আইন সভার নাম-
  1. মজলিস
  2. ফোকেটিং
  3. নেসেট
  4. লয়াজিরগা
সঠিক উত্তর:
নেসেট
উত্তর
সঠিক উত্তর:
নেসেট
ব্যাখ্যা
• আইন সভা: 
- আফগানিস্তানের আইনসভা: লয়াজিরগা।
- ফোকেটিং: ডেনমার্কের আইনসভা।
- রিক্সড্যাগ: সুইডেনের আইনসভা।
- আলথিং: আইসল্যান্ডের আইনসভা।
- এডুসকুন্ডা: ফিনল্যান্ডের আইনসভা।
- নেসেট: ইসরাইল আইনসভা।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।