বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

মোট প্রশ্ন৯,৩৩৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

PrepBank · পাতা ৩৬ / ৯৩ · ৩,৫০১৩,৬০০ / ৯,৩৩৪

৩,৫০১.
নর্ড স্ট্রিম-১ কোন দেশের মালিকানাধীন গ্যাস পাইপলাইন?
  1. রাশিয়া
  2. চীন
  3. কানাডা
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
• নর্ড স্ট্রিম-১ রাশিয়ার দেশের মালিকানাধীন গ্যাস পাইপলাইন। 

• নর্ড স্ট্রিম-১: 
- রাশিয়ার গ্যাস রপ্তানির সবচেয়ে বড় পাইপলাইন নর্ড স্ট্রিম ১। 
- এটির মাধ্যমে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ করে।
- নর্ড স্ট্রিম-১ পাইপলাইন বাল্টিক সমুদ্রের নিচে দিয়ে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার (৭৪৫) এলাকা জুড়ে বিস্তৃত।
- এটি রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গ এলাকা থেকে জার্মানির উত্তর-পূর্ব প্রান্ত পর্যন্ত প্রসারিত।
- ২০১১ সালে এই পাইপলাইনের উদ্বোধন হয়।
- এটি রাশিয়া থেকে দিনে ১৭০ ঘন মিটার গ্যাস জার্মানিতে পাঠাতে পারে।

সূত্র: ডেইলি স্টার বাংলা ও Nord Stream ওয়েবসাইট (লিঙ্ক) ।
৩,৫০২.
ভারতের সংবিধানের কোন ধারা বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা হারায়?
  1. ৩০৭ ধারা
  2. ৩৭৭ ধারা
  3. ৩৭০ ধারা
  4. ৩৭১ ধারা
সঠিক উত্তর:
৩৭০ ধারা
উত্তর
সঠিক উত্তর:
৩৭০ ধারা
ব্যাখ্যা
- ১৭ অক্টোবর ১৯৪৯ ভারতের সংবিধানে ৩৭০ অনুচ্ছেদ যুক্ত করা হয়।
- ২০২০ সালে বিলুপ্ত করা ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ এর বিষয়বস্তু ছিল - আলাদা পতাকা রাখার স্বাধীনতা, নিজস্ব সংবিধান ও দ্বৈত নাগরিকত্ব, কাশ্মীর ভারতীয় সংবিধানের আওতামুক্ত।
- এই অনুচ্ছেদ বাতিলের ফলে জম্মু ও কাশ্মীর ভারতের রাজ্যের মর্যাদা হারায় এবং ‘জম্মু ও কাশ্মীর’ ও ‘লাদাখ’ নামে দুটি কেন্দ্র শাসিত নতুন অঞ্চল হিসাবে বিবেচিত হয়।

উৎস: ইন্ডিয়া টাইমস্‌ ও বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকা রিপোর্ট।
৩,৫০৩.
অ্যাডলফ হিটলার জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন কত সালে?
  1. ক) ১৯৩২ সালে
  2. খ) ১৯৩৩ সালে
  3. গ) ১৯৩৪ সালে
  4. ঘ) ১৯৩০ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৩৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৩৩ সালে
ব্যাখ্যা
অ্যাডলফ হিটলার:
- অ্যাডলফ হিটলার ১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন।
- ১৯৪৫ সালের এপ্রিলে আত্মহত্যার পূর্ব পর্যন্ত তিনি জার্মানির চ্যান্সেলর ছিলেন।
- তার রাজনৈতিক দলের নাম নাৎসী (Nazi) পার্টি।
- হিটলারের গোপন পুলিশ বাহিনী গেস্টাপো নামে পরিচিত।
- হিটলারের আত্মজীবনীর নাম Mein Kamph.
- যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন বলেছেন- হিটলার।
- হিটলার আত্মহত্যা করেন- ৩০ এপ্রিল, ১৯৪৫ সালে।

সূত্র:- হিস্টোরি ডটকম।
৩,৫০৪.
ফরাসি বিপ্লবের শিশু বলা হয়-
  1. কার্ল মার্ক্স
  2. রুশো
  3. নেপোলিয়ন বোনাপার্ট
  4. লেনিন
সঠিক উত্তর:
নেপোলিয়ন বোনাপার্ট
উত্তর
সঠিক উত্তর:
নেপোলিয়ন বোনাপার্ট
ব্যাখ্যা
ফরাসি বিপ্লব:
- ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দূর্গ পতনের মাধ্যমে ফরাসি বিপ্লব শুরু হয়।
- এই বিপ্লব দশ বছর স্থায়ি হয়েছিল।
- এই বিপ্লবের মূল মন্ত্র ছিলো স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।
- এ সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
- ১৭৯৩ সালের ২১ জানুয়ারি রাজা ষোড়শ লুইকে গিলোটিনে হত্যা করা হয়।
- লেখনীর মাধ্যমে বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।
- নেপোলিয়ন বোনাপার্ট এই বিপ্লবের আদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিলেন।
- এবং বিপ্লবের পরবর্তী সময়ে তিনি ফ্রান্সের একজন প্রভাবশালী সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন। 

উৎস: i) ইতিহাস-৪, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) কালের কণ্ঠ।
৩,৫০৫.
ন্যাটো প্রতিষ্ঠাকালীন সদরদপ্তর ছিলো কোথায়?
  1. ক) ব্রাসেলস
  2. খ) প্যারিস
  3. গ) লন্ডন
  4. ঘ) অসলো
সঠিক উত্তর:
গ) লন্ডন
উত্তর
সঠিক উত্তর:
গ) লন্ডন
ব্যাখ্যা
- ১৯৪৯ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ১২টি দেশের সমন্বয়ে North Atlantic Treaty Organizations (NATO) সামরিক জোট গঠিত হয়।
- শুরুতে ন্যাটো জোটের সদরদপ্তর ছিলো লন্ডনে। সেখান থেকে ১৯৫২ সালে প্যারিসে এবং ১৯৬৭ সালে ব্রাসেলসে স্তানান্তর করা হয়।
- ন্যাটোর বর্তমান মহাসচিব নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী জেনস স্টলেনবার্গ।
- ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০টি। সর্বশেষ সদস্য উত্তর মেসিডোনিয়া।
- তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ।
(তথ্যসূত্র: ন্যাটো ওয়েবসাইট)
৩,৫০৬.
'Containment Doctrine'-এর প্রবক্তা কে?
  1. জর্জ এফ. কেনান
  2. হেনরি কিসিঞ্জার
  3. হ্যারি এস. ট্রুম্যান
  4. ফ্রাঙ্কলিন রুজবেল্ট
সঠিক উত্তর:
জর্জ এফ. কেনান
উত্তর
সঠিক উত্তর:
জর্জ এফ. কেনান
ব্যাখ্যা

• Containment Doctrine:
- Containment Doctrine ছিল যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধকালীন একটি গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি।
- এর মূল উদ্দেশ্য ছিল বিশ্বজুড়ে কমিউনিজমের বিস্তার রোধ করা, বিশেষত সোভিয়েত ইউনিয়নের প্রভাব প্রতিরোধ করা।
- স্নায়ুযুদ্ধকালীন মার্কিন কূটনীতিক জর্জ এফ. কেনান ১৯৪৭ সালে এর প্রস্তাব করেন।
- তিনি Foreign Affairs পত্রিকায় একটি প্রবন্ধ লেখেন, যা "X Article" নামে পরিচিত।

⇒ ১৯৪৭ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান ঘোষণা দেন যে, যুক্তরাষ্ট্র গ্রিস ও তুরস্ককে অর্থনৈতিক ও সামরিক সহায়তা প্রদান করবে, যেন তারা কমিউনিস্ট বিদ্রোহ বা প্রভাব থেকে রক্ষা পায়।
- এই ঘোষণা ইতিহাসে Truman Doctrine নামে পরিচিত।
- এটি ছিল Containment Doctrine–এর প্রথম বাস্তব প্রয়োগ।

উৎস: Office of the Historian (.gov)।

৩,৫০৭.
ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. ক) ইস্টানা আইল্যান্ড
  2. খ) সেনার আয়ল্যান্ড
  3. গ) ম্যারিনা বে
  4. ঘ) সেন্তোসা
সঠিক উত্তর:
ঘ) সেন্তোসা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সেন্তোসা
ব্যাখ্যা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং আন-এর মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠকটি সিঙ্গাপুরের স্যান্তোসা দ্বীপের একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়।
 
উৎস: বিবিসি ওয়েবসাইট। 
৩,৫০৮.
পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম -
  1. ক) আটলান্টিক মহাসাগর
  2. খ) উত্তর মহাসাগর
  3. গ) প্রশান্ত মহাসাগর
  4. ঘ) ভারত মহাসাগর
সঠিক উত্তর:
ক) আটলান্টিক মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
ক) আটলান্টিক মহাসাগর
ব্যাখ্যা
- পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর।

অন্যদিকে--
- পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর।
- প্রশান্ত মহাসাগরের আয়তন - ১৬ কোটি ৮৭ লক্ষ বর্গকিলোমিটার।
- গড় গভীরতা - গড় - ৪,১৮৮ মি.; সর্বোচ্চ গভীরতা - ১০,৯২০ মি. এই মহাসাগরে পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার রিফ অবস্থিত।
- ২৩০০ কিলোমিটার দীর্ঘ এই প্রবাল প্রাচীর অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে প্রশান্ত মহাসাগরে অবস্থিত।


উৎস: ওয়ার্ল্ড এটলাস
৩,৫০৯.
টাইগ্রিস নদী কোন সাগরে পতিত হয়?
  1. ভারত মহাসাগর
  2. পারস্য উপসাগর
  3. কৃষ্ণসাগর
  4. লোহিত সাগর
সঠিক উত্তর:
পারস্য উপসাগর
উত্তর
সঠিক উত্তর:
পারস্য উপসাগর
ব্যাখ্যা

• টাইগ্রিস নদী:
- টাইগ্রিস নদী হলো মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক নদী।
- এটি মূলত তুরস্কের পূর্বাঞ্চল থেকে উৎপন্ন হয়ে সিরিয়া ও ইরাক হয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়।
- টাইগ্রিস নদী তুরস্কের তৌরুস পর্বতমালা থেকে উৎপন্ন হয়।
- এটি সিরিয়ার একটি ছোট অংশ দিয়ে প্রবাহিত হয়ে মূলত ইরাকের মধ্য দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়।
- ইরাকের দক্ষিণ অংশে টাইগ্রিস নদী ও ইউফ্রেটিস নদী একত্রিত হয়ে একটি নতুন নদী গঠন করে যার নাম শাত আল-আরব (Shatt al-Arab)।
- শাত আল-আরব নদী শেষ পর্যন্ত পারস্য উপসাগরে পতিত হয়।
- ইরাক ও ইরানের মধ্যে শাত-ইল আরব নিয়ে বিবাদ ছিলো।
- এই নদীটি হাজার বছর ধরে মেসোপটেমিয়া সভ্যতার (সুমের, আকাদ, ব্যাবিলন ইত্যাদি) প্রাণরেখা হিসেবে বিবেচিত হয়ে এসেছে।
- টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝে অবস্থিত অঞ্চলকে বলা হয় মেসোপটেমিয়া, যার অর্থ “নদীর মাঝে ভূখণ্ড”।

তথ্যসূত্র: National Geographic Society ও ব্রিটানিকা

৩,৫১০.
বাস্তিল দুর্গের পতন হয় কবে?
  1. ১৭৭৯ সালের ১৪ জুলাই
  2. ১৭৮৪ সালের ১৪ জুলাই
  3. ১৭৮৯ সালের ১৪ জুলাই
  4. ১৭৯৮ সালের ১৪ জুলাই
সঠিক উত্তর:
১৭৮৯ সালের ১৪ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
১৭৮৯ সালের ১৪ জুলাই
ব্যাখ্যা
ফরাসি বিপ্লব:
- ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতন হয়। 
- বাস্তিল দুর্গ পতনের মাধ্যমে ফরাসি বিপ্লব শুরু হয়।
- এই বিপ্লব দশ বছর স্থায়ি হয়েছিল।
- এই বিপ্লবের মূল মন্ত্র ছিলো স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।
- এ সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
- ১৭৯৩ সালের ২১ জানুয়ারি রাজা ষোড়শ লুইকে গিলোটিনে হত্যা করা হয়।
- লেখনীর মাধ্যমে বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।
- রাজশক্তির অপশাসন হটিয়ে মহান ফরাসী বিপ্লব যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করে তারই পথ ধরে ১৭৯২ সালে ফ্রান্সে নতুন একটি সংবিধান প্রণয়ন করা হয় এবং প্রথম প্রজাতন্ত্রের যাত্রা শুরু হয়।
- এরপর ১৮৪৮-এ ২য় প্রজাতন্ত্র, ১৮৭০-এ তৃতীয় প্রজাতন্ত্র, ১৯৪৬-এ চতুর্থ প্রজাতন্ত্র এবং ১৯৫৮ সালে পঞ্চম প্রজাতন্ত্রের সূত্রপাত হয়।

উৎস: ইতিহাস-৪, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রাষ্ট্রবিজ্ঞান-৪, বিএ ও বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৫১১.
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ কোনটি?
  1. নিউ গিনি
  2. গ্রিনল্যান্ড 
  3. মাদাগাস্কার
  4. বাফিন দ্বীপ
সঠিক উত্তর:
নিউ গিনি
উত্তর
সঠিক উত্তর:
নিউ গিনি
ব্যাখ্যা

- নিউ গিনি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ, যার আয়তন ৭৮৫,৭৫৩ বর্গ কিমি।
- এটি প্রশান্ত মহাসাগরে , অস্ট্রেলিয়ার উত্তরে এবং কোরাল সাগরে, সলোমন দ্বীপপুঞ্জের পশ্চিমে, বান্দা সাগরের পূর্বে এবং ফিলিপাইন সাগরের দক্ষিণে অবস্থিত। 
- দ্বীপটি দুটি মহাদেশ, এশিয়া এবং ওশেনিয়া অতিক্রম করে।
- এশিয়া এবং ওশেনিয়ার মধ্যবর্তী সীমানাকে সাধারণত পাপুয়া নিউ গিনি এবং ইন্দোনেশিয়ার সীমানা হিসাবে বিবেচনা করা হয়।
- দ্বীপের পূর্ব দিকে পাপুয়া নিউ গিনিকে ওশেনিয়ার অংশ হিসাবে বিবেচনা করা হয়,
- নিউ গিনি অত্যন্ত বহুভাষিক। প্রকৃতপক্ষে, পাপুয়া নিউ গিনিই বিশ্বের সবচেয়ে ভাষাগতভাবে বৈচিত্র্যময় দেশ, যেখানে ৭০০ টিরও বেশি ভাষা বলা হয়।

অন্যদিকে,
- গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ। 
- গ্রিনল্যান্ডের মোট ভূমির আয়তন ২.১৬ মিলিয়ন বর্গকিলোমিটার, যদিও এই সংখ্যায় কিছু ছোট, উপকূলীয় দ্বীপও অন্তর্ভুক্ত।
- দ্বীপটি বাফিন উপসাগরের পূর্বে, যার ওপারে উত্তর কানাডা অবস্থিত, অবস্থিত। 
- গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগর এবং আর্কটিক মহাসাগর অতিক্রম করে । 

- মাদাগাস্কার , যা এই দেশের নামও, ভারত মহাসাগরে অবস্থিত একটি পূর্ব আফ্রিকান দ্বীপ।
- মাদাগাস্কারের মোট ভূমির আয়তন ৫৮৭,৭১৩ বর্গ কিমি।

- বাফিন দ্বীপ উত্তর কানাডায় অবস্থিত। 
- এটি কানাডিয়ান ভূখণ্ড নুনাভুতের অংশ, যার রাজধানী ইকালুইট দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত। 
- বাফিন দ্বীপের মোট আনুমানিক ১১,০০০ জনসংখ্যার প্রায় অর্ধেক ইকালুইটে বাস করে।
- বাফিন দ্বীপের মোট আয়তন ৫০৭,৪৫১ বর্গ কিমি।

উৎস: worldatlas.com

৩,৫১২.
মিয়ানমারে ১৯৯০ সালের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েও কোন পার্টি সামরিক জান্তার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেনি?
  1. এনডিএল
  2. এলএনডি
  3. এনএলডি
  4. বিএসপিপি
সঠিক উত্তর:
এনএলডি
উত্তর
সঠিক উত্তর:
এনএলডি
ব্যাখ্যা
মিয়ানমার:
- দেশটি বার্মা নামেও পরিচিত।
- রাজধানী: নেপিদো।
- মুদ্রা: কিয়াট।
- প্রধান ভাষা: বার্মিজ।
- বর্তমান প্রেসিডেন্ট: মিন্ট সোয়ে।
- সীমান্তরক্ষী বাহিনী: বর্ডার গার্ড পুলিশ (BGP)।
- ১৯৬২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত টানা দীর্ঘ ৪৭ বছর জান্তা সরকারের শাসনাধীন ছিল দেশটি।
- ২০১১ সালে নির্বাচনের মাধ্যমে বেসামরিক সরকারের হাতে নামমাত্র ক্ষমতা হস্তান্তর করে সামরিক বাহিনী।
- ২০১৫ সালে অং সাং সু চি’র নেতৃত্বাধীন বিরোধীদল এনএলডি জয়লাভ করে সরকার গঠন করে।
- ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি ও তার সরকারের পতন হয়।

উল্লেখ্য,
- National League for Democracy (এনএলডি) মিয়ানমারে ১৯৯০ সালের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়।
- কিন্তু বিপুলভাবে বিজয়ী হয়েও সামরিক জান্তার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেনি এনএলডি।
- এরপর ২০১৫ সালে দেশটিতে অনুষ্ঠিত হয় প্রথম সাধারণ নির্বাচন।
- এতে জয়লাভ করে অং সান সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমােক্রেসি (NLD)। 

উৎস: Britannica.
৩,৫১৩.
গোলাপ বিপ্লব কোন দেশে সংগঠিত হয়?
  1. কিউবা
  2. ভেনিজুয়েলা
  3. যুক্তরাষ্ট্র
  4. জর্জিয়া
সঠিক উত্তর:
জর্জিয়া
উত্তর
সঠিক উত্তর:
জর্জিয়া
ব্যাখ্যা

গোলাপ বিপ্লব (Rose Revolution): 
- স্থান ও বছর: জর্জিয়া, ২০০৩।
- মূল নেতৃত্ব: মিখাইল সাকাশভিলি, সাবেক জাস্টিস মিনিস্টার ও UNM প্রধান।
- মূল ঘটনা: শান্তিপূর্ণ প্রতিবাদ/বিদ্রোহ, নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করা।
- ফলাফল: প্রেসিডেন্ট শেভার্ডনাদজ ক্ষমতা থেকে অবসান; সাকাশভিলি পরবর্তী বছরের নির্বাচনে জয়লাভ।
- পরবর্তী পদক্ষেপ: দুর্নীতি দমন, অর্থনৈতিক স্থিতিশীলতা, জাতিগত বিরোধ প্রশমন।
- গোলাপ বিপ্লব হলো শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের একটি উদাহরণ, যা পরে টিউলিপ (কিরগিজস্তান) এবং কমলা/অরেঞ্জ (ইউক্রেন) বিপ্লবের সাথে তুলনা করা হয়।

উৎস: ব্রিটানিকা ও হিস্টরি.কম।

৩,৫১৪.
স্নায়ুযুদ্ধের ফলশ্রুতিতে কোন সংস্থাটি গঠিত হয়?
  1. ওআইসি
  2. জোট নিরপেক্ষ আন্দোলন
  3. আরব লীগ
  4. আফ্রিকান ইউনিয়ন
সঠিক উত্তর:
জোট নিরপেক্ষ আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
জোট নিরপেক্ষ আন্দোলন
ব্যাখ্যা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যথাক্রমে পুঁজিবাদী ব্লক ও সমাজতান্ত্রিক ব্লকে বিভক্ত হয়ে পড়ে। এই দুই বলয় প্রবল মাত্রায় স্নায়ুযুদ্ধে লিপ্ত হয়।
- এরূপ পরিস্থিতিতে যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট ব্রোজ মার্শাল টিটো, ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়ার আহমেদ সুকর্ণ, মিশরের গামাল আবদেল নাসের, ঘানার কওয়ামি নক্রুমা প্রমুখ নেতৃত্ববৃন্দ জোট নিরপেক্ষ অবস্থান অবলম্বন করেন।
- এই লক্ষ্যে ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত বান্দুং সম্মেলনে NAM (Non-Aligned Movement) গঠনের বিষয়ে আলোচনা হয়।
- ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর ২৪টি দেশের অংশগ্রহণে সাবেক যুগোশ্লাভিয়ার (বর্তমান সার্বিয়া) রাজধানী বেলগ্রেড শহরে প্রথম NAM (The Non-Aligned Movement) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে।
(তথ্যসূত্রঃ ন্যাম ওয়েবসাইট)
৩,৫১৫.
বিখ্যাত পর্যটক ইবনে বতুতা রচিত গ্রন্থ কোনটি?
  1. ক) কিতাবুল উম
  2. খ) কিতাবুল রেহালা
  3. গ) কিতাবুল আসার
  4. ঘ) কিতাবুল আযকার
সঠিক উত্তর:
খ) কিতাবুল রেহালা
উত্তর
সঠিক উত্তর:
খ) কিতাবুল রেহালা
ব্যাখ্যা
- ইবনে বতুতা (মরক্কো ) ১৩৪৬ খ্রিস্টাব্দে বাংলায় সফর করেন ফখরুদ্দীন মুবারক শাহের আমলে ।
- তাঁর পুরো নাম শেখ আবু আবদুল্লাহ মুহম্মদ।
- তাঁর রচিত গ্রন্থ- ইবনে জুযাই , কিতাবুল রেহালা
- মেগান্থিসিস প্রাচীন গ্রীসের একজন পর্যটক এবং ভূগোলবিদ।
- ফা-হিয়েন বাংলায় ভ্রমণকারী প্রথম চীনা পরিব্রাজক । বাংলায় আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের (৩৮০-৪১৩খ্রি.) সময়ে ।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এস এস সি প্রোগ্রাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া ।
৩,৫১৬.
বর্জ্য ব্যবস্থা সম্পর্কিত কনভেনশন কোনটি?
  1. ক) অটোয়া কনভেনশন
  2. খ) মন্ট্রিয়াল কনভেনশন
  3. গ) বাসেল কনভেনশন
  4. ঘ) কার্টাগেনা কনভেনশন
সঠিক উত্তর:
গ) বাসেল কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
গ) বাসেল কনভেনশন
ব্যাখ্যা
১৯৮৯ সালের ২২ মার্চ ফ্রান্সের বাসেল শহরে বিপজ্জনক বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একটি কনভেনশন গৃহিত হয়। ১৯৯২ সালের ৫ মে এটি কার্যকর হয়। অটোয়া, মন্ট্রিয়া ও কার্টাগেনা প্রটোকল যথাক্রমে স্থলমাইন নিষিদ্ধকরণ, ওজনস্তর সুরক্ষা এবং জৈব নিরাপত্তা বিষয়ক কনভেনশন। (সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
৩,৫১৭.
বর্তমানে বিশ্বে জনসংখ্যায় দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি? [জানুয়ারি, ২০২৫]
  1. চীন
  2. ভারত
  3. রাশিয়া
  4. কানাডা
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্বের জনবহুল দেশ:
- বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে পরিচিত চীন ২০২৩ সালে ভারতের পেছন পড়ে যায়।
- বর্তমানে বিশ্বে জনসংখ্যায় দ্বিতীয় বৃহত্তম দেশ চীন।
- ২০২৪ সালের শেষে চীনের জনসংখ্যা দাঁড়িয়েছে ১.৪০৮ বিলিয়নে, যা ২০২৩ সালের ১.৪১০ বিলিয়ন থেকে কম।
- ২০২৪ সালে টানা তৃতীয় বছরের মতো জনসংখ্যা কমেছে।
- উচ্চ জীবনযাত্রার ব্যয়, নারীদের কর্মক্ষেত্রে প্রবেশ এবং উচ্চশিক্ষার প্রতি আগ্রহ জন্মহার হ্রাসের জন্য দায়ী বলে মনে করা হয়।

উল্লেখ্য,
চীন ১৯৮০-এর দশকে জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে চালু করা কঠোর 'এক সন্তান নীতি' ২০১৬ সালে বাতিল করে এবং ২০২১ সালে দম্পতিদের তিন সন্তান নেওয়ার অনুমতি দেয়।

তথ্যসূত্র: এএফপি ওয়েবসাইট।
৩,৫১৮.
সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? (মার্চ-২০২৬)
  1. ফয়েজ আল-হাশেম
  2. তাকফির আল-মুসলিম
  3. আহমেদ আল-শারা
  4. মারওয়ান আল-রাশিদ
সঠিক উত্তর:
আহমেদ আল-শারা
উত্তর
সঠিক উত্তর:
আহমেদ আল-শারা
ব্যাখ্যা

- সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট - আহমেদ আল-শারা।

- আহমেদ আল-শারা, যাকে আবু মোহাম্মদ আল-জোলানি নামেও পরিচিত,
- একজন ইসলামপন্থী এবং হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর নেতা, 
- তিনি ২০২৪ সালে সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল-আসাদের পতনের অভিযানে নেতৃত্ব দিয়েছিল।
- ২০২৫ সালের জানুয়ারিতে তাকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি মনোনীত করা হয়।

উৎস: ব্রিটানিকা।

৩,৫১৯.
প্যাম্পাস তৃণভূমি কোথায় দেখা যায়?
  1. আফ্রিকা
  2. দক্ষিণ আমেরিকা
  3. মধ্য এশিয়া
  4. উত্তর আমেরিকা
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা
- প্যাম্পাস ও ল্যানোস তৃণভূমি : দক্ষিণ আমেরিকা
- প্রেইরি তৃণভূমি : উত্তর আমেরিকা
- সাভানা তৃণভূমি : আফ্রিকা
- স্তেপ তৃণভূমি : পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়া।
(সূত্রঃ ন্যাশনাল জিওগ্রাফিক)
৩,৫২০.
১৯৯৭ সালে এশিয়ার কোন রাষ্ট্রে 'একদেশ, দুই নীতি' চালু হবে? 
  1. লাওস
  2. ভিয়েতনাম
  3. মঙ্গোলিয়া
  4. গণচীন
সঠিক উত্তর:
গণচীন
উত্তর
সঠিক উত্তর:
গণচীন
ব্যাখ্যা
‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি:
- ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি চালু আছে চীনে।
- চীনের দুটি বিশেষ প্রশাসনিক অঞ্চলের একটি হংকং, অন্যটি ম্যাকাও।
- হংকং চীনের দক্ষিণ-পূর্ব উপকূলের একটি সমৃদ্ধিশালী দ্বীপ।
- চীনের ‘প্রবেশদ্বার’ নামে পরিচিত হংকং আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র।

উল্লেখ্য,
- ২৪৩ খ্রিষ্টপূর্বাব্দে চীনের কিং সাম্রাজ্যের সময় প্রথমবারের মতো হংকং চীন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়।
- রানি ভিক্টোরিয়ার আমলে হংকং পরিণত হয় ব্রিটিশ উপনিবেশে।
- উপনিবেশ হিসেবে ৯৯ বছরের ইজারার মেয়াদ শেষ হলে ১৯৯৭ সালে ব্রিটেন চীনের কাছে হংকংকে ফিরিয়ে দেয়।
- হংকংয়ের ব্রিটিশ উপনিবেশে পরিণত হওয়ার পেছনে আছে ‘আফিম যুদ্ধের’ ভূমিকা।
- প্রথম আফিম যুদ্ধে চীন পরাজিত হলে ১৮৪১ সালে ব্রিটেন হংকং দ্বীপ দখল করে নেয় এবং হংকংকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করে।
- নানকিং চুক্তির মাধ্যমে হংকং ব্রিটিশ সাম্রাজ্যের ‘ক্রাউন কলোনি’তে পরিণত হয়।
- ১৯৮৪ সালে বেইজিংয়ের ‘হল অব দ্য পিপল’-এ ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং চীনা প্রধানমন্ত্রী ঝাও জিয়াং হংকংকে চীনের কাছে ফিরিয়ে দেওয়ার যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।
- ঘোষণাপত্র অনুযায়ী ব্রিটেন হংকংকে ১৯৯৭ সালের ১ জুলাই চীনের কাছে হস্তান্তর করতে রাজি হয়।
- ১৯৯৭ সালের ১ জুলাই মধ্যরাতে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, প্রিন্স চার্লস, চীনের প্রেসিডেন্ট জিয়াং জেমিন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইটসহ অনেক আন্তর্জাতিক নেতার অংশগ্রহণে হংকংকে শান্তিপূর্ণভাবে চীনের কাছে হস্তান্তর করা হয়।
- ঘোষণাপত্রের অন্যতম শর্ত ছিল চীনের অধীনে যাওয়ার ৫০ বছর পর্যন্ত চীন হংকংকে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি অনুযায়ী শাসন করবে অর্থাৎ পররাষ্ট্র ও নিরাপত্তার বিষয়গুলো ছাড়া হংকং পূর্ণ স্বায়ত্তশাসন ভোগ করবে।
- ২০৪৭ সালে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির বাধ্যবাধকতা উঠে গেলে চীন হংকংকে নিজেদের একটি প্রদেশ হিসেবে ঘোষণা করবে।

উৎস: Britannica.
৩,৫২১.
উইঘুর কী?
  1. চীনের মুসলমানদের উপাসনালয়ের নাম
  2. চীনের সামরিক বাহিনীর শাখা
  3. চীনের একটি সম্প্রদায়ের নাম
  4. চীনের এক বিশেষ পোশাক
সঠিক উত্তর:
চীনের একটি সম্প্রদায়ের নাম
উত্তর
সঠিক উত্তর:
চীনের একটি সম্প্রদায়ের নাম
ব্যাখ্যা
চীন:
- চীন পূর্ব এশিয়ার একটি বৃহত্তম দেশ।
- এর আয়তন প্রায় ৩৬৯৬,০৯৭ বর্গ মাইল (৯,৫৭২,৯০০ বর্গ কিমি)।
- দেশটির রাজধানী বেইজিং। দেশের মুদ্রা হলো ইউয়ান।

উইঘুর: 
- উইঘুর' হলো- চীনের একটি সম্প্রদায়ের নাম।


উল্লেখ্য,
- চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় একটি প্রদেশের নাম “জিনজিয়াং”।
- জিনজিয়াং এর রাজধানী হলো উরুমকি।
- উইঘুর এবং হানা সম্প্রদায়ের বসবাস হলো জিনজিয়াং প্রদেশে।

সূত্র: Amnesty International, Human Rights Watch, ব্রিটানিকা, কাউন্সিল অন ফরেন রিলেশন ওয়েবসাইট।
৩,৫২২.
‘আরব বসন্ত’ বলতে কী বুঝায়?
  1. ক) আরব বিশ্বে গণজাগরন
  2. খ) আরব অঞ্চলের বসন্তকাল
  3. গ) আরব রাজতন্ত্র
  4. ঘ) আরবের নারীদের ক্ষমতায়ন
সঠিক উত্তর:
ক) আরব বিশ্বে গণজাগরন
উত্তর
সঠিক উত্তর:
ক) আরব বিশ্বে গণজাগরন
ব্যাখ্যা
- আরব বসন্ত হলাে আরবের বিভিন্ন দেশে শাসনব্যবস্থা ও শাসকদের বিরুদ্ধে গণজাগরণ
- আরব বসন্তের সূচনা হয় তিউনিশিয়া থেকে। 
- তিউনিশিয়ার পর মিশর, লিবিয়া, ইয়েমেন প্রভৃতি দেশে এই বিপ্লব ছড়িয়ে পড়ে।

Source: National Geographic & Britannica
৩,৫২৩.
দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় :
  1. স্থলবেষ্টিত রাষ্ট্র
  2. নিরপেক্ষ রাষ্ট্র
  3. বাফার রাষ্ট্র
  4. জিরো সাম রাষ্ট্র
সঠিক উত্তর:
বাফার রাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
বাফার রাষ্ট্র
ব্যাখ্যা
বাফার রাষ্ট্র:
- দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বাফার স্টেট বলা হয়।
- দুটি বৃহৎ শক্তিশালী দেশের মধ্যস্থলে অবস্থিত ক্ষুদ্র রাষ্ট্রটি শক্তির ভারসাম্য বজায় রাখতে অনেক সময় বিশেষভাবে সাহায্য করে।
- দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ফ্রান্স ও জার্মানির মধ্যবর্তী এলাকায় অবস্থিত বেলজিয়ামের কথা উল্লেখ করতে পারি।
- বৈশ্বিক রাজনীতি ও কুটনীতিতে দুই বা ততােধিক বিবাদমান শক্তি বা দেশসমূহের মধ্যে সংঘর্ষ ও সংঘাত এড়ানাের জন্য দুইরাষ্ট্র বা শক্তির মাঝখানে যে ক্ষুদ্র রাষ্ট্র সৃষ্টি করা হয় বা বজায় রাখা হয় এবং যা অস্তিত্বশীল, সে রাষ্ট্রকে বাফার রাষ্ট্র বলা হয়।

উল্লেখ্য,
- বেলজিয়াম (জার্মানি-ফ্রান্সের মাঝে), নেপাল ও ভুটান (ভারত-চীন) এবং মঙ্গোলিয়া (চীন-রাশিয়ার মাঝে) বাফার স্টেটের উদাহরণ।

উৎস: Britannica.
৩,৫২৪.
মার্কিন যুক্তরাষ্ট্রে দাস প্রথা বিলুপ্ত হয় কত সালে?
  1. ১৮৬৩
  2. ১৮৭২
  3. ১৮৭৭
  4. ১৮৮৩
সঠিক উত্তর:
১৮৬৩
উত্তর
সঠিক উত্তর:
১৮৬৩
ব্যাখ্যা
আব্রাহাম লিংকন:
- তিনি ১২ ফেব্রুয়ারী ১৮০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হজেনভিলে জন্মগ্রহন করেন।
- আব্রাহাম লিংকন ছিলেন আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট।
- ২২শে সেপ্টেম্বর, ১৮৬২ সালে লিংকন দাস প্রথা প্রাথমিক ভাবে মুক্তির ঘোষণা জারি করেন।
- ১ জানুয়ারী, ১৮৬৩ সালে তিনি এটিকে সরকারী ভাবে দাস প্রথা চুড়ান্ত ভাবে বিলুপ্ত হয়।
- এ লক্ষে ১৮৬৩ সালে তিনি Emancipation Proclamation এ স্বাক্ষর করেন।

এছাড়াও,
- ১৮৬১ সালের ৪ মার্চ থেকে ১৮৬৫ সালের ১৫ এপ্রিল পর্যন্ত তিনি আমেরিকার প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত ছিলেন।
- গেটিসবার্গের ভাষণ (Gettysburg Address) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের একটি বিখ্যাত ভাষণ।
- ১৮৬১ সাল থেকে ১৮৬৫ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে কনফেডারেট ও ইউনিয়নিস্টদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয় যা মার্কিন গৃহযুদ্ধ নামে পরিচিত। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। আব্রাহাম লিংকন।
- তিনি ১৫ এপ্রিল ১৮৬৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র: Britannica.com & History.com
৩,৫২৫.
রাশিয়ার প্রেসিডেন্ট কত বছরের মেয়াদে নির্বাচিত হন?
  1. ৪ বছর
  2. ৫ বছর
  3. ৬ বছর
  4. ৮ বছর
সঠিক উত্তর:
৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬ বছর
ব্যাখ্যা
রাশিয়ার প্রেসিডেন্ট:
- রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার রাষ্ট্রের নির্বাহী প্রধান।
- রাষ্ট্রপতি ৬ বছরের মেয়াদে জনগণের ভোটের মাধ্যমে সরাসরি নির্বাচিত হন।
- ২০২৪ সালে রাশিয়ায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ইউনাইটেড রাশিয়া জয়লাভ করে।

উল্লেখ্য,
- মার্চ, ২০২৪-এ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অনুষ্ঠিত হয়।
- নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে বিপুল ভোটে জয় পেয়েছেন ভ্লাদিমির পুতিন।
- ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দলের নাম ইউনাইটেড রাশিয়া।
- প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৫মবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
- এর মাধ্যমে রাশিয়ার ২০০ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকতে যাচ্ছেন পুতিন।
- ১৯৯৯ সালের প্রথম ক্ষমতায় বসেছিলেন তিনি।
- এরপর থেকে তিনি ধারাবাহিকভাবে রাশিয়ার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

উৎস: i) Britannica.
ii) ১৮ মার্চ ২০২৪, Reuters.
৩,৫২৬.
আগরতলা ভারতের কোন রাজ্যের রাজধানী?
  1. ক) পশ্চিম বাংলা
  2. খ) ত্রিপুরা
  3. গ) মিজোরাম
  4. ঘ) মেঘালয়
সঠিক উত্তর:
খ) ত্রিপুরা
উত্তর
সঠিক উত্তর:
খ) ত্রিপুরা
ব্যাখ্যা
ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যসমূহ ও রাজধানীঃ
১. আসাম -- দিসপুর
২. মিজোরাম -- আইজল
৩. অরুনাচল -- ইটানগর
৪. মেঘালয় -- শীলং
৫. ত্রিপুরা -- আগরতলা
৬. মণিপুর -- ইম্ফল এবং
৭. নাগাল্যান্ড -- কোহিমা
উৎসঃ Live MCQ Content (upcoming)
৩,৫২৭.
বর্ণমালা প্রথম উদ্ভাবন কারা করেছিলেন?
  1. মেসোপটেমীয়
  2. ফিনিশীয়
  3. মিশরীয়
  4. গ্রিক
সঠিক উত্তর:
ফিনিশীয়
উত্তর
সঠিক উত্তর:
ফিনিশীয়
ব্যাখ্যা

• ফিনিশীয় সভ্যতা:
- ভূমধ্যসাগর এবং লেবানন পর্বতের মাঝে একখণ্ড সরু উপকূল অঞ্চলে ফিনিশীয় নামের ক্ষুদ্র রাষ্ট্রটি গড়ে উঠেছিল।
- ফিনিশীয়দের সামনে ছিল সাগর আর পিছনে ছিল পাহাড়।
- প্রাচীন সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের পরিচয় শ্রেষ্ঠতম নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে।
- মূলত ফিনিশীয়রাই প্রথম পৃথিবীর ইতিহাসে সমৃদ্ধ বাণিজ্যিক সভ্যতা গড়ে তোলে।
 - ফিনিশীয় নাবিকরা রাতে তারা দেখে জাহাজ চালাত। 
- এ কারণে ধ্রুবতারাকে অনেকে ফিনিশীয় তারা বলে থাকে। 
- সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের বড় অবদান হলো বর্ণমালার উদ্ভাবন।
- তারা ২২টি ব্যঞ্জনবর্ণের উদ্ভাবন করে।

তথ্যসূত্র: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৫২৮.
গ্লাসনস্ত নীতির প্রবর্তক কে?
  1. মিখাইল গর্বাচেভ
  2. দিমিত্রি মেদভেদেভ
  3. ভ্লাদিমির পুতিন
  4. জর্জ ডব্লিউ বুশ
সঠিক উত্তর:
মিখাইল গর্বাচেভ
উত্তর
সঠিক উত্তর:
মিখাইল গর্বাচেভ
ব্যাখ্যা

গ্লাসনস্ত নীতি:
- গ্লাসনস্ত, রাজনৈতিক ও সামাজিক বিষয়গুলির উন্মুক্ত আলোচনার খোলাখুলি নীতি যেখানে সোভিয়েতের জনগণ নির্ভয়ে তাদের মতামত প্রকাশ করতে পারবে।
- এটি সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট  মিখাইল গর্বাচেভ  ১৯৮০-এর দশকের শেষের দিকে প্রতিষ্ঠা করেছিলেন।
- এর মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক কাঠামোতে মৌলিক পরিবর্তন আসে।
-  সোভিয়ত সরকার, সরকারি কর্মকর্তাদের সমালোচনার অনুমতি দেয় ।
-  সংবাদ ও তথ্যের অবাধ প্রচারের অনুমতি দেওয়া হয়।

উৎস: Britannica

৩,৫২৯.
নেলসন ম্যান্ডেলা কোন দ্বীপে বন্দী ছিলেন?
  1. সেন্ট হেলেনা 
  2. সেন্ট এলবা 
  3. রোবেন দ্বীপ
  4. কর্সিকা দ্বীপ
সঠিক উত্তর:
রোবেন দ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
রোবেন দ্বীপ
ব্যাখ্যা
নেলসন ম্যান্ডেলা: 
- নেলসন ম্যান্ডেলা ছিলেন একজন কৃষ্ণাঙ্গ জাতীয়তাবাদী এবং দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি (১৯৯৪-৯৯)।
- ম্যান্ডেলা এবং ডি ক্লার্ককে তাদের প্রচেষ্টার জন্য ১৯৯৩ সালে যৌথভাবে শান্তিতে নোবেল পুরষ্কার দেওয়া হয়।
- ১৯৬৪ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ম্যান্ডেলা কেপ টাউনের কাছে রোবেন দ্বীপ কারাগারে বন্দী ছিলেন ।
- ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারী, রাষ্ট্রপতি ডি ক্লার্কের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার সরকার ম্যান্ডেলাকে কারাগার থেকে মুক্তি দেয়।
- মুক্তির অল্প সময়ের মধ্যেই, ম্যান্ডেলাকে এএনসির উপ-সভাপতি নির্বাচিত করা হয় ; তিনি ১৯৯১ সালের জুলাই মাসে দলের সভাপতি হন । 
- বর্ণবাদের অবসান ঘটাতে এবং দক্ষিণ আফ্রিকায় অ-বর্ণবাদী গণতন্ত্রে শান্তিপূর্ণ রূপান্তর আনতে ম্যান্ডেলা ডি ক্লার্কের সাথে আলোচনায় এএনসির নেতৃত্ব দেন ।

উৎস: Britannica.
৩,৫৩০.
স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে?
  1. জাকির হোসেন
  2. ড. রাজেন্দ্র প্রসাদ
  3. জওহরলাল নেহেরু
  4. প্রতিভা পাতিল
সঠিক উত্তর:
জওহরলাল নেহেরু
উত্তর
সঠিক উত্তর:
জওহরলাল নেহেরু
ব্যাখ্যা
ভারত:
- দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত।
- ভারত স্বাধীনতা লাভ করে: ১৫ আগস্ট, ১৯৪৭ সালে।
- সংবিধান কার্যকর হয়: ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- প্রজাতন্ত্র ঘোষণা দেয়: ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- অঙ্গরাজ্য: ২৮টি।
- আইনসভা: দ্বি-কক্ষ বিশিষ্ট। যথা: রাজ্যসভা (উচ্চকক্ষ) ও লোকসভা (নিম্নকক্ষ)।
- ভারতের লোকসভার আসন সংখ্যা: ৫৪৩টি।
- ভারতের রাজ্যসভার আসন সংখ্যা: ২৪৫টি।

এছাড়াও,
- ভারতের প্রথম প্রধানমন্ত্রী: জওহরলাল নেহেরু।
- প্রথম রাষ্ট্রপতি: ড. রাজেন্দ্র প্রসাদ।
- প্রথম মুসলমান রাষ্ট্রপতি: জাকির হোসেন।
- প্রথম নারী রাষ্ট্রপতি: প্রতিভা পাতিল।
- বর্তমান প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদী।
- বর্তমান রাষ্ট্রপতি: দ্রৌপদী মুর্মু (প্রথম সাওতাল উপজাতি রাষ্ট্রপতি)।

উৎস: Ministry of External Affairs.
৩,৫৩১.
লাওসের মুদ্রার নাম কী?
  1. বাত
  2. ডং
  3. লাও
  4. কিপ
সঠিক উত্তর:
কিপ
উত্তর
সঠিক উত্তর:
কিপ
ব্যাখ্যা

লাওস:
- লাওস দক্ষিণ-পূর্ব এশিয়ার ল্যান্ডলকড দেশ।
- লাওসের (Laos) সরকারি নাম Loas People's Democratic Republic.
- এর উত্তর-পশ্চিমে চীন, পূর্বে ভিয়েতনাম, দক্ষিণে কম্বোডিয়া এবং পশ্চিমে থাইল্যান্ড।
- দক্ষিণ-পূর্ব এশিয়ার দরিদ্রতম দেশগুলোর মধ্যে এটি অন্যতম।
- ১৯৭৫ সালে কমিউনিস্টরা দেশ থেকে রাজতন্ত্রের অবসান ঘটায়। 
- মার্কসবাদী-লেনিনবাদী মতাদর্শ দ্বারা পরিচালিত দেশ লাওস।
- রাজধানী: ভিয়েনতিয়েন।
- বর্তমান প্রধানমন্ত্রী: সোনেক্সে সিফানডোন।
- আইনসভা: জাতীয় পরিষদ।
- মুদ্রা: কিপ।
- অফিসিয়াল ভাষা: লাও।

উৎস: Britannica.

৩,৫৩২.
নিম্নের কোন দেশটির সাথে ইরানের সীমান্ত নেই?
  1. আর্মেনিয়া
  2. আজারবাইজান
  3. তুর্কমেনিস্তান
  4. জর্ডান
সঠিক উত্তর:
জর্ডান
উত্তর
সঠিক উত্তর:
জর্ডান
ব্যাখ্যা
জর্ডানের সাথে ইরানের কোনো স্থল বা সমুদ্র সীমান্ত নেই।

ইরান:

- দক্ষিণ-পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে অবস্থিত ইরান।
- খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বর্তমান ইরান ছিল বিশ্বের শ্রেষ্ঠ সাম্রাজ্য পারস্যের কেন্দ্র। 
- ইরান ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্যের পূর্ব প্রান্তে অবস্থিত।
- ইরানের স্থল সীমান্ত রয়েছে সাতটি দেশের সাথে: আফগানিস্তান, পাকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, তুরস্ক এবং ইরাক।
- রাজধানী: তেহরান।
- সরকারি ভাষা: ফারসি।
- ধর্ম: শিয়া সম্প্রদায়ভুক্ত মুসলমান।
- সর্বোচ্চ নেতা: আয়াতুল্লাহ আলি খামেনি (Ayatollah Ali Khamenei)।
- প্রেসিডেন্ট : মাসুদ পেজেশকিয়ান।
- মুদ্রা: রিয়াল।

উৎস: i) Britannica.
ii) National Geographic.
৩,৫৩৩.
আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কোন সালে?
  1. ক) ১৭৭৪
  2. খ) ১৭৭৫
  3. গ) ১৭৭৬
  4. ঘ) ১৭৭৭
সঠিক উত্তর:
গ) ১৭৭৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭৭৬
ব্যাখ্যা
• মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র একটি ঐতিহাসিক দলিল যা ৪ জুলাই ১৭৭৬ পেনসিলভানিয়া প্রাদেশিক আইনসভায় অনুষ্ঠিত ২য় কন্টিনেন্টাল কংগ্রেসের সভায় গৃহীত হয়।

• এর মাধ্যমে যুক্তরাজ্যের সাথে যুদ্ধরত তেরটি মার্কিন উপনিবেশ নিজেদের ব্রিটিশ শাসনের বাইরে স্বাধীন ও সার্বভৌম হিসেবে ঘোষণা করে এবং যুক্তরাষ্ট্র নামে নতুন রাষ্ট্র গঠন করে।
• পাঁচ সদস্যের একটি কমিটি কংগ্রেসে ভোটাভুটির জন্য আগেই আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার একটি খসড়া প্রস্তুত করে রেখেছিলেন।

উৎস:  ব্রিটানিকা।
৩,৫৩৪.
মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে দাসপ্রথা বিলুপ্ত হয় কত সালে?
  1. ক) ১৮৬২ সাল
  2. খ) ১৮৬৫ সাল
  3. গ) ১৮৬৪ সাল
  4. ঘ) ১৮৬৩ সাল
সঠিক উত্তর:
খ) ১৮৬৫ সাল
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮৬৫ সাল
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন দাসপ্রথা বিলুপ্তির লক্ষ্যে, ১ জানুয়ারি ১৮৬৩ সালে তিনি 'Emancipation Proclamation' এ স্বাক্ষর করেন। মূলত এই ঘোষণার মাধ্যমেই যুক্তরাষ্ট্রে দাসপ্রথা নিষিদ্ধ হয়।
- এই ঘোষণাকে স্থায়ী বা সাংবিধানিক আইনে পরিণত করতে লিংকন সংবিধানের ১৩তম সংশোধনী আনেন।
- ২ ডিসেম্বর ১৮৬৫ মার্কিন কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেনটেটিভ এ ১৩তম সংশোধনী পাস হয়। অর্থ্যাৎ, যুক্তরাষ্ট্রে সাংবিধানিকভাবে ১৮৬৫ সালে স্থায়ীভাবে দাসপ্রথা বিলুপ্ত হয়।

তথ্যসূত্র:- হিস্টোরি ডটকম এবং নিউইয়র্ক টাইমস।
৩,৫৩৫.
'দ্য প্রমিস' উপন্যাসটির রচয়িতা কে?
  1. ডগলাস স্টুয়ার্ট
  2. আব্দুল রাজ্জাক গুরনাহ
  3. ড্যামন গ্যালগেট
  4. ডেভিড ডিওপ
সঠিক উত্তর:
ড্যামন গ্যালগেট
উত্তর
সঠিক উত্তর:
ড্যামন গ্যালগেট
ব্যাখ্যা
দ্য প্রমিস (The Promise) হলো দক্ষিণ আফ্রিকান কথা সাহিত্যিক ও ঔপন্যাসিক ড্যামন গ্যালগেট রচিত এটি উপন্যাস।
- এই গ্রন্থের জন্যে ড্যামন গ্যালগেট ২০২১ সালে ইংরেজি সাহিত্যের সবচেয় মর্যাদাকর পুরস্কার বিবেচিত বুকার পুরস্কার-২০২১ লাভ করেন।
---------
- ২০২০ সালের বুকার পুরস্কার লাভ করেন- ডগলাস স্টুয়ার্ট, Shuggie Bain উপন্যাসের জন্য।
- আব্দুল রাজ্জাক গুরনাহর গ্রন্থ : Paradise
- ডেভিড ডিওপ (ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার-২০২১ বিজয়ী) রচিত গ্রন্থ : At Night All Blood Is Black

(তথ্যসূত্র: বুকার পুরস্কার ও অন্যান্য সংশ্লিষ্ট ওয়েবসাইট)
৩,৫৩৬.
বেলগ্রেড শহরটি কোন দেশে অবস্থিত?
  1. ক) সার্বিয়া
  2. খ) ইন্দোনেশিয়া
  3. গ) বেলজিয়াম
  4. ঘ) তুরস্ক
সঠিক উত্তর:
ক) সার্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) সার্বিয়া
ব্যাখ্যা
বেলগ্রেড(সার্বো-ক্রোয়েশিয়ান বেওগ্রাড) শহর সার্বিয়ার রাজধানী। এটি দেশের উত্তর-মধ্য অংশে দানুব এবং সাভা নদীর সঙ্গমে অবস্থিত। সূত্র- ব্রিটানিকা।
৩,৫৩৭.
নিচের কোন দেশটি ককেশাস অঞ্চলে অবস্থিত?
  1. নরওয়ে
  2. আর্মেনিয়া
  3. এস্তোনিয়া
  4. আলবেনিয়া
সঠিক উত্তর:
আর্মেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
আর্মেনিয়া
ব্যাখ্যা
- ককেশাস পর্বতমালার দক্ষিণে ট্রান্সককেশাস অঞ্চল অবস্থিত। এই অঞ্চলে তিনটি স্বাধীন রাষ্ট্র অবস্থিত। এগুলো হলো:
- জর্জিয়া
- আর্মেনিয়া এবং
- আজারবাইজান।
অন্যদিকে,
- এস্তোনিয়া বাল্টিক রাষ্ট্র
- আলবেনিয়া বলকান রাষ্ট্র
- নরওয়ে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র।

(তথ্যসূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস)
৩,৫৩৮.
সামান্তবাদের সূত্রপাত ঘটে-
  1. ফ্রান্সে
  2. ইতালিতে
  3. স্পেনে
  4. রাশিয়া
সঠিক উত্তর:
ইতালিতে
উত্তর
সঠিক উত্তর:
ইতালিতে
ব্যাখ্যা

সামন্তবাদ:
-সামন্তবাদ একটি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা, যা প্রধানত মধ্যযুগে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে প্রচলিত ছিল।
- সামান্তবাদ শব্দটি এসেছে- Feudam থেকে।
- সামান্তবাদ ছিল-  এক প্রকার ভূমি ব্যবস্থাপনা ।  
- সামান্তবাদ ব্যবস্থার অধীনে ক্ষুদ্র জমির মালিকেরা সবকিছু হারানোর ভয়ে, শক্তিশালী ভূ- স্বামীদের সাহায্য প্রার্থনা করত।
- সামান্তবাদের প্রথম সূত্রপাত ঘটে - ইতালিতে।
- সামান্তবাদের বিকাশ ঘটে - ফ্রান্সে।
সামান্তবাদের অবসান ঘটে- ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে।

উৎস:
britannica

৩,৫৩৯.
বাতাসের শহর হিসেবে পরিচিত ______
  1. ক) শিকাগো
  2. খ) নিউইয়র্ক
  3. গ) ওয়াশিংটন
  4. ঘ) সিডনি
সঠিক উত্তর:
ক) শিকাগো
উত্তর
সঠিক উত্তর:
ক) শিকাগো
ব্যাখ্যা
• শিকাগোর অন্য নাম Windy city বা বাতাসের শহর।
• শিকাগো মার্কিন যুক্তরাষ্ট্রের শহরগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম শহর।
• ইলিনয় অঙ্গরাজ্যে অবস্থিত শহরটি অফিশিয়ালি প্রতিষ্ঠিত হয় ৪ মার্চ ১৮৩৭ সালে।

উৎস: হিস্টরি.কম ও গার্ডিয়ান।
৩,৫৪০.
কোন দেশ থেকে 'আরব বসন্ত'-এর সূচনা হয়?
  1. মিশর
  2. লিবিয়া
  3. তিউনিশিয়া
  4. সিরিয়া
সঠিক উত্তর:
তিউনিশিয়া
উত্তর
সঠিক উত্তর:
তিউনিশিয়া
ব্যাখ্যা

আরব বসন্ত:
-মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কিছু দেশে ২০১০ সালে শুরু হওয়া গণআন্দোলন যা রাজতন্ত্র ও স্বৈরশাসন উচ্ছেদ করে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সংঘটিত হয়।
- আরব বসন্তের শুরু হয়েছিল আফ্রিকার দেশ তিউনিশিয়ায়। 
- তিউনিশিয়াকে আরব বসন্তের সূতিকাগার বলা হয়।
- ২০১৩ সালের দিকে এসে আরব বসন্তের আন্দোলন স্তিমিত হয়ে যায়।
- আরব বসন্তের প্রভাবে তিউনিশিয়া, মিশর, লিবিয়া, ইয়েমেন, বাহরাইন, মরক্কো, সিরিয়া প্রভৃতি দেশে ক্ষমতা বদল বা কিছু কিছু ক্ষেত্রে ক্ষমতা হ্রাস ইত্যাদি পরিবর্তন ঘটেছে। এখনো এই তথাকথিত আরব বসন্তের জেরে সিরিয়া, ইয়েমেন, লিবিয়া প্রভৃতি দেশে চরম রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজমান।

উৎস: ব্রিটানিকা ও হিস্টরি.কম। 

৩,৫৪১.
হিব্রু সভ্যতার কেন্দ্রবিন্দু ছিলো -
  1. ক) মিশরের কায়রো নগর
  2. খ) প্রাচীন রোম নগর
  3. গ) জেরুজালেম নগর
  4. ঘ) কনস্টান্টিনোপল নগর
সঠিক উত্তর:
গ) জেরুজালেম নগর
উত্তর
সঠিক উত্তর:
গ) জেরুজালেম নগর
ব্যাখ্যা
- হিব্রু সভ্যতা বর্তমান প্যালেস্টাইনে বিকশিত হয়েছিলো। হিব্রু সভ্যতার কেন্দ্রবিন্দু ছিলো জেরুজালেম নগর। খ্রিস্টপূর্ব প্রায় ১৮০০ অব্দে হযরত ইব্রাহিম (আ.) নেতৃত্বে হিব্রু সভ্যতার সূচনা ঘটে।
- বিশ্ব সভ্যতায় হিব্রুদের সর্বাধিক অবদান হলো ধর্মের ক্ষেত্রে। হিব্রুরাই প্রথম একেশ্বরবাদী ধর্মের সূত্রপাত করে। পরবর্তীতে খ্রিস্ট ও ইসলাম ধর্ম এই একেশ্বরবাদী ধর্ম গোটা পৃথিবীতে প্রচার করে।
- এছাড়া ‘ডিউটোরোনোমিক কোড’ নামে আইন প্রণয়নের জন্যেও হিব্রুরা সভ্যতা বিখ্যাত।

(তথ্যসূত্র: ব্রিটানিকা এবং ইতিহাস : এসএসসি প্রোগ্রাম : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৩,৫৪২.
হেলেনিক সভ্যতা কোথায় বিকশিত হয়েছিলো?
  1. ক) আলেকজান্দ্রিয়া
  2. খ) গ্রিক উপদ্বীপ
  3. গ) ব্যাবিলন
  4. ঘ) আনাতোলিয়া
সঠিক উত্তর:
খ) গ্রিক উপদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
খ) গ্রিক উপদ্বীপ
ব্যাখ্যা
গ্রিক সভ্যতা হেলেনিক ও হেলেনিস্টিক নামে দুটো স্তরে বিভক্ত। এর মধ্যে প্রথম স্তরটি হলো হেলেনিক সভ্যতা।

- গ্রিকরা তাদের দেশকে হেলাস বলতো। হেলাস থেকে হেলেনিক শব্দের উৎপত্তি। হেলেনিক সভ্যতা কেবল গ্রিক উপদ্বীপে বিকশিত হয়। এই সভ্যতার কেন্দ্রবিন্দু ছিলো এথেন্স। খ্রিস্টপূর্ব ২০০০ অব্দ থেকে ৩৩৭ অব্দ পর্যন্ত হেলেনিক যুগ বিদ্যমান ছিলো।

- পরবর্তীতে আলেকজান্ডারের সময়ে এশিয়া, আফ্রিকা ও ইউরোপে গ্রিক সাম্রাজ্য বিস্তৃত লাভ করার ফলে গ্রিক সংস্কৃতির বিস্তৃতি ঘটে। এতে করে গ্রিক সংস্কৃতির সাথে বাহিরের সংস্কৃতির সংমিশ্রণে নতুন আরেকটি সভ্যতার উন্মেষ ঘটে যা হেলেনিস্টিক সভ্যতা নামে পরিচিত।
- হেলেনিস্টিক সভ্যতার কেন্দ্রভূমি ছিলো মিশরের আলেকজান্দ্রিয়া

(তথ্যসূত্র: ব্রিটানিকা এবং হিস্টোরি ওয়েবসাইট)
৩,৫৪৩.
বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে?
  1. ক) শ্রীমাভো বন্দরনায়েক
  2. খ) ইসাবেল পেরন
  3. গ) হেলেন ক্লার্ক
  4. ঘ) গোল্ডা মায়ার
সঠিক উত্তর:
খ) ইসাবেল পেরন
উত্তর
সঠিক উত্তর:
খ) ইসাবেল পেরন
ব্যাখ্যা
- বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট : ইসাবেল পেরন (আর্জেন্টিনা)
- বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী : শ্রীমাভো বন্দরনায়েক (শ্রীলংকা)
- বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী : বেনজীর ভুট্টো (পাকিস্তান)
- বিশ্বের দ্বিতীয় মুসলিম মহিলা প্রধানমন্ত্রী : বেগম খালেদা জিয়া (বাংলাদেশ)
- হেলেন ক্লার্ক : নিউজিল্যান্ডের প্রথম মহিলা প্রধানমন্ত্রী
- গোল্ডা মায়ার : ইসরাইলের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।

(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৩,৫৪৪.
ইরাকে কখন মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক অভিযান শুরু হয়?
  1. ২০০৩ সালের ১৮ মার্চ
  2. ২০০৩ সালের ২০ মার্চ
  3. ২০০৩ সালের ২২ মার্চ
  4. ২০০৩ সালের ২৪ মার্চ
সঠিক উত্তর:
২০০৩ সালের ২০ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
২০০৩ সালের ২০ মার্চ
ব্যাখ্যা
২০০৩ সালের ২০ মার্চ ইরাকে মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক অভিযান শুরু হয়।

ইরাকে মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক অভিযান:
- ২০০৩ সালের ১৯ মার্চ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ বাহিনী হামলা চালায় ইরাকে।
- শুরু হয় ইরাক যুদ্ধ।
- পরদিন থেকে অর্থাৎ ২০০৩ সালের ২০ মার্চ দেশটিতে স্থল অভিযান শুরু করে পশ্চিমা বাহিনী।
- মাসখানেকের বেশি চলে সর্বাত্মক যুদ্ধ।
- ইঙ্গ–মার্কিন বাহিনীর সঙ্গে এ অভিযানে যুক্ত হন পোল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের সেনারা।

উল্লেখ্য,
- তখন ইরাকের নেতা ছিলেন সাদ্দাম হোসেন।
- যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য অভিযোগ করে, প্রেসিডেন্ট সাদ্দাম ইরাকে গণবিধ্বংসী অস্ত্রের (ডব্লিউএমডি) মজুত গড়ে তুলেছেন।
- সেই সঙ্গে আল–কায়েদার মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছেন।
- তাই সাদ্দামের বিরুদ্ধে শুরু হয় ইঙ্গ–মার্কিন বাহিনীর যুদ্ধ।
- ২০০৩ সালের ১ মে জর্জ ডব্লিউ বুশ ইরাক যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দেন।
- তবে তিনি জানান যে যুদ্ধ শেষ হলেও পশ্চিমা সেনারা ইরাক ছাড়বে না। 
- ২০১১ সাল পর্যন্ত ইরাকে মার্কিন সেনারা অবস্থান করেন।

উৎস: United States Navy (.mil) ওয়েবসাইট।
৩,৫৪৫.
নাথু লা পাস (Nathula Pass) কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
  1. চীন ও ভারত
  2. ভারত ও নেপাল
  3. মিয়ানমার ও চীন
  4. নেপাল ও ভূটান
সঠিক উত্তর:
চীন ও ভারত
উত্তর
সঠিক উত্তর:
চীন ও ভারত
ব্যাখ্যা
• নাথু লা পাস (Nathula Pass) - চীন ও ভারতের মধ্যে অবস্থিত একটি গিরিপথ।
- এটি তিব্বত ও সিকিম সীমান্তে অবস্থিত।
- এটি চীনের পুরাতণ সিল্ক রোডের একটি অংশ।
- এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১৪,৪৫০ ফুট উপরে অবস্থিত।
- বর্তমানে চীন-ভারতের বাণিজ্যের অন্যতম রূট হিসাবে এই গিরিপথটি ব্যবহৃত হয়।

উৎস: সিকিমের সরকারি ওয়েবসাইট।
৩,৫৪৬.
১৯৫০ সালের ১১ মার্চ গঠিত “ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ”-এর আহবায়ক কে ছিলেন?
  1. ক) গাজীউল হক
  2. খ) অধ্যাপক আবুল কাসেম
  3. গ) আবদুল মতিন
  4. ঘ) অলি আহাদ
  5. ঙ) গোলাম মাহবুব
সঠিক উত্তর:
গ) আবদুল মতিন
উত্তর
সঠিক উত্তর:
গ) আবদুল মতিন
ব্যাখ্যা
১৯৪৯ সাল থেকে ১৯৫১ সাল পর্যন্ত সময়কে ভাষা আন্দোলনের প্রস্তুতি পর্ব বলা যায়। এই সময়ে আরবি হরফে বাংলা লেখার ষড়যন্ত্র শুরু হয়। ১৯৪৯ সালের মার্চ মাসে মাওলানা আকরাম খানকে সভাপতি করে পাকিস্তানি শাসকগোষ্ঠী ‘পূর্ববাংলা ভাষা কমিটি’ গঠন করে। এই কমিটি গঠনের প্রতিবাদ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯৫০ সালের ১১ মার্চ আবদুল মতিনকে আহবায়ক করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণির ইতিহাস -২য় পত্র বই (উন্মুক্ত)।
৩,৫৪৭.
নীল নদের অববাহিকায় কোন সমৃদ্ধ সভ্যতার উদ্ভব হয়?
  1. মেসোপটেমীয় সভ্যতা
  2. ফিনিশীয় সভ্যতা
  3. মিশরীয় সভ্যতা
  4. ব্যাবিলনীয় সভ্যতা
সঠিক উত্তর:
মিশরীয় সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
মিশরীয় সভ্যতা
ব্যাখ্যা
মিশরীয় সভ্যতা: 
- আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্ব অংশে অবস্থিত দেশটির নাম ইজিপ্ট বা মিশর।
- খ্রিষ্টপূর্ব ৫০০০ থেকে ৩২০০ অব্দ পর্যন্ত নীল নদের অববাহিকায় একটি সমৃদ্ধ সভ্যতার উদ্ভব হয়, যা মিশরীয় সভ্যতা নামে পরিচিত।
- এ সময় থেকে মিশর প্রাচীন সভ্যতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রাখতে শুরু করে।
- মিশরীয় সভ্যতা ২৫০০ বছরেরও বেশি সময়ব্যাপী স্থায়ী হয়েছিল।
- প্রাচীন মিশরের নিরবচ্ছিন্ন ও দীর্ঘ ইতিহাসের সূচনা হয় ৫০০০ খ্রিষ্টপূর্বাব্দে। বিশেষ করে নবোপলীয় যুগে।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৩,৫৪৮.
'The Communist Manifesto' নামক গ্রন্থটির রচয়িতা কে?
  1. জন স্টুয়ার্ড মিল
  2. কার্ল মার্ক্স
  3. ম্যাকিয়াভেলি
  4. ই এম হোয়াইট
সঠিক উত্তর:
কার্ল মার্ক্স
উত্তর
সঠিক উত্তর:
কার্ল মার্ক্স
ব্যাখ্যা
কার্ল মার্ক্স:
- কার্ল মার্ক্স একজন জার্মান দার্শনিক।
- কার্ল মার্ক্স ১৮১৮ সালের ৫ মে জার্মানির রাইন প্রদেশের ট্রায়ারে জন্মগ্রহণ করেন।
- সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক।

তার লেখা উল্লেখযোগ্য বই:-
- The Communist Manifesto (১৮৪৮ সালে প্রকাশিত হয়)
- ‘কম্যুনিষ্ট মেনিফেষ্টো’ রচনা করেছেন কার্লমার্কস ও এঙ্গেলস। 
- Das Kapital (১৮৬৭ সালে প্রকাশিত হয়,৩ খন্ডে বিভক্ত)
- কার্ল মার্ক্স এবং ফ্রেডরিখ এঙ্গেলস-এর বিখ্যাত একটি বই ‘The German Ideology’

সূত্র: ব্রিটানিকা।
৩,৫৪৯.
এন্টার্কটিকা মহাদেশের সর্বনিম্ন পয়েন্টের নাম:
  1. ক) Mount Vinson
  2. খ) Deep lake
  3. গ) Deception Island
  4. ঘ) Mount Sidley
সঠিক উত্তর:
খ) Deep lake
উত্তর
সঠিক উত্তর:
খ) Deep lake
ব্যাখ্যা

- এন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ পয়েন্টের নাম Mount Vinson যা Vinson Massif পর্বতমালার অংশ।
- সর্বনিম্ন পয়েন্টের নাম Deep lake।
- এছাড়া Deception Island এবং Mount Sidley এই মহাদেশের দুটি আগ্নেয়গিরির নাম।

সূত্র: ওয়ার্ল্ড এটলাস

৩,৫৫০.
যুক্তরাষ্ট্রের 'মনরো নীতি' ঘোষণা করা হয়েছিল কবে? 
  1. ১৮২৩ সালে
  2. ১৮২০ সালে
  3. ১৮৩৫ সালে
  4. ১৮২৮ সালে
সঠিক উত্তর:
১৮২৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮২৩ সালে
ব্যাখ্যা

• মনরো ডকট্রিন (Monroe Doctrine): 
-  ২ ডিসেম্বর ১৮২৩ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেমস মনরো কর্তৃক কংগ্রেসকে দেওয়া বার্ষিক ভাষণে ঘোষণা করা হয়।
- জেমস মনরো ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম রাষ্ট্রপতি।
 - তিনি ১৮১৭ থেকে ১৮২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন।
- তিনি উত্তর ও দক্ষিণ আমেরিকার বিষয়গুলিতে হস্তক্ষেপ না করতে ইউরোপীয় শক্তিগুলিকে সতর্ক করেন। 

» মনরো ডকট্রিনের মূল বক্তব্য ছিল:

১. উত্তর ও দক্ষিণ আমেরিকার কোনো স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে ইউরোপের কোনো দেশ হস্তক্ষেপ করতে পারবে না।
২. এই অঞ্চলে নতুন করে কোনো উপনিবেশ স্থাপন করা যাবে না।
৩. কোনো ইউরোপীয় হস্তক্ষেপকে আমেরিকার নিরাপত্তার ওপর সরাসরি আক্রমণ হিসেবে দেখা হবে।
৪. বিনিময়ে তিনি প্রতিশ্রুতি দেন যে, যুক্তরাষ্ট্র বিদ্যমান ইউরোপীয় উপনিবেশগুলোকে স্বীকৃতি দেবে এবং ইউরোপীয় দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়গুলিতে হস্তক্ষেপ করবে না।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও আল জাজিরা।

৩,৫৫১.
S-400 কোন দেশের তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা?
  1. ক) ইসরায়েল
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) রাশিয়া
  4. ঘ) চীন 
সঠিক উত্তর:
গ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) রাশিয়া
ব্যাখ্যা
• এস-৪০০:
- রাশিয়ার তৈরি বিশ্বের সবচেয়ে কার্যকরি ও আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা হচ্ছে এস-৪০০।
- ডিসেম্বরে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘এস-৪০০’ কিনতে যাচ্ছে ভারত।
- বর্তমানে রাশিয়ার এস-৪০০ কিনতে আগ্রহী বহু দেশ। এর মধ্যে অন্যতম হচ্ছে, চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, কাতার।
- এস-৪০০'র রাডার, সেন্সর এবং মিসাইল একটি বিরাট এরিয়ায় প্রভাব বিস্তার করতে পারে।
- রাডারে ক্ষমতা প্রায় ৬০০ কিলোমিটার আর মিসাইলের ক্ষমতা ৪০০ কিলোমিটার পর্যন্ত।
- এস-৪০০তে রয়েছে অতিরিক্ত শনাক্তকারী রাডার, টাওয়ার ও এন্টোনা পোস্ট যা এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়া যায়।
- এস-৪০০ একই সময়ে ৩৬টি লক্ষবস্তুতে আঘাত হানতে পারে এমনকি একই সময়ে ৭২টি মিসাইল ছুঁড়তে সক্ষম।

উৎস: যুগান্তর পত্রিকা।
৩,৫৫২.
'The Social Contract'-গ্রন্থটির রচয়িতা কে?
  1. জঁ-জ্যাক রুশো
  2. নিকোলো ম্যাকিয়াভেলি
  3. টমাস হবস 
  4. জন লক
সঠিক উত্তর:
জঁ-জ্যাক রুশো
উত্তর
সঠিক উত্তর:
জঁ-জ্যাক রুশো
ব্যাখ্যা

• 'The Social Contract' ফরাসি দার্শনিক জ্যা জ্যাক রুশোর একটি বিখ্যাত বই।

- তার আরো কয়েকটি উল্লেখযোগ্য বই -
Emile, Or Treatise on Education
Discourse on Inequality
Confessions
Reveries of a Solitary Walker
Discourse on the Arts and Sciences
Political and Economic Guiding Principles in the Government of the State ইত্যাদি।

উৎস: ব্রিটানিকা।

৩,৫৫৩.
পানামা খালের মালিকানা কত সালে পানামার নিকট হস্তান্তর করা হয়?
  1. ১৯৯৮ সালে
  2. ১৯৯৭ সালে
  3. ১৯৯৯ সালে
  4. ২০০০ সালে
সঠিক উত্তর:
১৯৯৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৯ সালে
ব্যাখ্যা
পানামা খাল: 

• এটি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত ।
• পানামা খাল খনন শুরু হয় ১৯০৪ সালে।
• শেষ হয় ১৯১৪ সালে।
• প্রথম ব্যবহার: ১৫ আগস্ট, ১৯১৪। 
• পৃথিবীর গভীরতম খাল ।
• পানামা খাল আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।
• এটি উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে পৃথক করেছে।
• পানামা খাল খনন কাজ সমাপ্ত করে যুক্তরাষ্ট্র।
পানামা খালের মালিকানা ১৯৯৯ সালে পানামার নিকট হস্তান্তর করা হয়।

তথ্যসূত্র: ব্রিটিনিকা ও  Live Mcq লেকচার।
৩,৫৫৪.
দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি?
  1. ক) চতুর্দশ
  2. খ) দ্বাদশ
  3. গ) পঞ্চদশ
  4. ঘ) ষোড়শ
সঠিক উত্তর:
গ) পঞ্চদশ
উত্তর
সঠিক উত্তর:
গ) পঞ্চদশ
ব্যাখ্যা

- দ্রৌপদী মুর্মু ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি।রাষ্ট্রপতি হিসেবে ২৫ জুলাই ২০২২ তারিখে শপথ গ্রহণ করেন দ্রৌপদী মুর্মু।

ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু;
- সাঁওতাল নারী হিসেবে, সবচেয়ে কম বয়সে ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন দ্রৌপদী মুর্মু।
- ৬৪ বছর বয়সী দ্রৌপদী মুর্মু দেশটির সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়া প্রথম আদিবাসী নারী এবং দেশটির সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। 
- দ্রৌপদীর পারিবারিক পদবি ছিল টুডু। স্কুল-কলেজেও তিনি এই পদবি ব্যবহার করতেন। বিয়ের পর পদবি বদলে রাখেন মুর্মু।
- দ্রৌপদী মুর্মুই ভারতের প্রথম রাষ্ট্রপতি, যাঁর জন্ম ভারতের স্বাধীনতার পর।
- ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে ৬৪ শতাংশ ভোট পেয়েছেন দ্রৌপদী। উত্তর প্রদেশ ও মহারাষ্ট্র থেকে সবচেয়ে বেশিসংখ্যক ভোট পেয়েছেন দ্রৌপদী। আশ্চর্যজনকভাবে বিরোধী দলের ১৭ জন এমপি এবং ১২৫ জন এমএলএ বা বিধায়কের ভোট পেয়েছেন তিনি।
- ১৯৫৮ সালের ২০ জুন ভারতের ওডিশার ময়ুরভঞ্জ জেলার উপারবেদা গ্রামে জন্ম নেন দ্রৌপদী মুর্মু। স্থানীয় স্কুলেই প্রাথমিক এবং মাধ্যমিক পড়ালেখা করেন। পরে রাম দেবী মহিলা কলেজ থেকে লেখাপড়ার পাট চুকান। ওডিশার সচিবালয়ে কেরানি হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। তার কিছুদিন পরই বিয়ে করেন ব্যাংক কর্মকর্তা শ্যামচরণ মুর্মুকে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো,

               ২৯ জুলাই ২০২২।
৩,৫৫৫.
কোন সভ্যতায় বিশ্বখ্যাত শূন্য উদ্যান নির্মাণ করা হয়েছিল?
  1. রোমান সভ্যতা
  2. চৈনিক সভ্যতা
  3. ব্যাবিলনীয় সভ্যতা
  4. মিশরীয় সভ্যতা
সঠিক উত্তর:
ব্যাবিলনীয় সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
ব্যাবিলনীয় সভ্যতা
ব্যাখ্যা
ব্যাবিলনীয় সভ্যতা:
- খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকে সুমেরীয় অঞ্চলে উত্থান ঘটে অ্যাসিরিয়ানদের। 
- খ্রিস্টপূর্ব সপ্তম শতকে অ্যাসিরিয়ানদের পরাজিত করে সামন্তরাজা নেবুচাঁদনেজার ব্যাবিলনকে কেন্দ্র করে নতুন একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
- এই সাম্রাজ্য ‘নব্য ব্যাবিলনীয় সাম্রাজ্য নামে পরিচিত।
- এই সাম্রাজ্যের শ্রেষ্ঠ নৃপতি ছিলেন নেবুচাঁদনেজার। 
- জেরুজালেম বিজয়ী এ রাজা রাণীর সন্তুষ্টি বিধানের জন্য নগর দেয়ালের উপরে এক মনোরম উদ্যান নির্মাণ করেন।
- এ উদ্যানই বিশ্বখ্যাত ‘ব্যাবিলনের শূন্য উদ্যান’ বা ‘ঝুলন্ত উদ্যান' নামে পরিচিত।
- পৃথিবীর সপ্ত আশ্চর্যের অন্যতম হিসেবে পরিচিত- ‘ব্যাবিলনের শূন্য উদ্যান'। 

উল্লেখ্য,
- অ্যামোরাইট নামের এক জাতি খ্রিস্টপূর্ব ১৮৯৪ অব্দে মেসোপটেমিয়ার সুমের ও আক্কাদ নগরীর মাঝামাঝি অবস্থিত ব্যাবিলন নামক স্থানে একটি সভ্যতা গড়ে তোলে। এটিই ব্যাবিলনীয় সভ্যতা নামে পরিচিত।
- ব্যাবিলন ছিল দক্ষিণ মেসোপটেমিয়ার একটি রাজ্য, যা আধুনিক ইরাকের অন্তর্গত।
- প্রাচীনকালে মেসোপটেমিয়া অঞ্চলে যেসব সভ্যতা গড়ে উঠেছিল সেগুলোর অন্যতম হলো ব্যাবিলনীয় সভ্যতা।
- ব্যাবিলন শব্দটির অর্থ দেবতার নগরী।
- টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর দুটি যেখানে সবচেয়ে কাছাকাছি এসেছে, সেখানে গড়ে তোলা হয়েছে এই নগরী।

তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় ষষ্ঠ শ্রেণি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৫৫৬.
'Symposium' গন্থের লেখক কে?
  1. ক) এরিস্টটল
  2. খ) সক্রেটিস
  3. গ) আলেকজান্ডার
  4. ঘ) প্লেটো
সঠিক উত্তর:
ঘ) প্লেটো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্লেটো
ব্যাখ্যা
• প্লেটো (৪২৭- ৩৪৭খ্রিস্টপূর্ব):
- প্রাচীন গ্রীক দার্শনিক
- তার শিক্ষক ছিলেন- সক্রেটিস
- প্লেটোর গ্রন্থ 'Symposium' 

• তাঁর লেখা অন্যান্য উল্লেখযোগ্য বইসমূহ -
- 'The Republic' 
- Apologia Socrates
- Allegory of the Cave
- The Laws (348 BCE)
- Plato: Complete Works ইত্যাদি।

• তার বিখ্যাত উক্তি -
“মূর্খতার চেয়ে বড় পাপ আর নাই”
“জ্ঞানীরা কিছু বলার থাকলে কথা বলে আর নির্বোধরা কিছু বলার জন্য বলে”
“মানুষ হচ্ছে তিন শ্রেনীর- জ্ঞানের অনুরাগী, সম্মানের অনুরাগী এবং লাভবান
হওয়ার অনুরাগী”
‘মন যখন চিন্তা করে তখন নিজের সাথে কথা বলে।’
“অজ্ঞ থাকার চেয়ে না জন্মানোই ভালো কারণ অজ্ঞতা সব দূর্ভাগ্যের প্রধান
কারণ”

তথ্যসূত্র: Britannica & History.com
৩,৫৫৭.
নিচের কোন দেশের মুদ্রার নাম দিরহাম?
  1. ইরান
  2. ইরাক
  3. সিরিয়া
  4. সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

রিয়াল যেসব দেশের মুদ্রা:
- সৌদি আরব,
- ওমান,
- ইয়েমেন,
- কাতার,
- ইরান।

দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক,
- কুয়েত,
- জর্ডান,
- বাহরাইন,
- আলজেরিয়া,
- তিউনেশিয়া।

দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত,

পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর,
- সিরিয়া,
- লেবানন।

তথ্যসূত্র - Britannica.com

৩,৫৫৮.
ভারত ও চীনের সীমান্ত রেখার নাম -
  1. ক) ম্যাকমোহন লাইন
  2. খ) ডুরান্ড লাইন
  3. গ) র‍্যাডক্লিফ লাইন
  4. ঘ) লাইন অব কন্ট্রোল
সঠিক উত্তর:
ক) ম্যাকমোহন লাইন
উত্তর
সঠিক উত্তর:
ক) ম্যাকমোহন লাইন
ব্যাখ্যা
ম্যাকমোহন লাইন

- বর্তমানে ভারত ও চীনের মধ্যে আইন স্বীকৃত সীমানা।
- যদিও চীন সরকার একে বিতর্কিত অংশ বলে মনে করে।
- এর নামকরণ করা হয় স্যার হেনরি ম্যাকমোহনের নামে।


তথ্যসূত্র: হিস্টরি.কম।
৩,৫৫৯.
নিচের কোন দেশটি 'দক্ষিণের গ্রেট ব্রিটেন' নামে পরিচিত?
  1. পোর্ট মোর্সবি
  2. নিউজিল্যান্ড
  3. অস্ট্রেলিয়া
  4. পাপুয়া নিউগিনি
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
ব্যাখ্যা
নিউজিল্যান্ড:
- নিউজিল্যান্ড দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ দেশ।
- আয়তন: ১০২,৫৮৭ বর্গ মাইল (২৬৫,৭০০ বর্গ কিমি)।
- রাজধানী: ওয়েলিংটন।
- ভাষা: ইংরেজি, মাওরি (উভয় সরকারী)।
- ধর্ম: খ্রিস্টান (প্রোটেস্ট্যান্ট, রোমান ক্যাথলিক), এছাড়াও বৌদ্ধ, হিন্দু ধর্ম।
- মুদ্রা: নিউজিল্যান্ড ডলার।
- দেশটি 'দক্ষিণের গ্রেট ব্রিটেন' নামে পরিচিত।
- এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র যার একটি আইনসভা রয়েছে।
- এর রাষ্ট্রপ্রধান হলেন ব্রিটিশ রাজা, গভর্নর-জেনারেল প্রতিনিধিত্ব করেন এবং সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী।

পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগলিক উপনাম:
- নিশীথ সূর্যের দেশ: নরওয়ে।
- সূর্যোদয়ের দেশ: জাপান।
- নিষিদ্ধ দেশ: তিব্বত।
- শান্ত দেশ: কোরিয়া।
- সাদা হাতির দেশ: থাইল্যান্ড।
- দক্ষিণের গ্রেট ব্রিটেন: নিউজিল্যান্ড।
- তামার দেশ: জাম্বিয়া।
- পিরামিডের দেশ: মিশর।
- প্রাচীরের দেশ: চীন।
- ভূমিকম্পের দেশ: জাপান।
- ম্যাপল পাতার দেশ: কানাডা।

তথ্যসূত্র - Britannica.com
৩,৫৬০.
Recently, which of the following category 4 hurricanes hit USA?
  1. ক) Maria
  2. খ) Irma
  3. গ) Ida
  4. ঘ) Dorian
  5. ঙ) None
সঠিক উত্তর:
গ) Ida
উত্তর
সঠিক উত্তর:
গ) Ida
ব্যাখ্যা
Ida was a category 4 hurricane (on the Saffir-Simpson Hurricane Wind Scale) that caused catastrophic damage when it made landfall in southeastern Louisiana.
On August 26th, 2021, Hurricane Ida formed as a tropical storm in the Atlantic.

Source: nhc.noaa.gov
৩,৫৬১.
উইন্ডহুক কোন দেশের রাজধানী?
  1. লিথুয়ানিয়া
  2. নামিবিয়া
  3. বতসোয়ানা
  4. সাইপ্রাস
সঠিক উত্তর:
নামিবিয়া
উত্তর
সঠিক উত্তর:
নামিবিয়া
ব্যাখ্যা
উইন্ডহুক : নামিবিয়ার রাজধানী

অন্যদিকে,
- লিথুয়ানিয়ার রাজধানী : ভিলনিয়াস
- বতসোয়ানার রাজধানী : গ্যাবরোন
- সাইপ্রাসের রাজধানী : নিকোশিয়া।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৩,৫৬২.
ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয় কোনটিকে?
  1. বিল অব রাইটস
  2. ভার্সাই চুক্তি
  3. প্যারিস চুক্তি
  4. ম্যাগনাকার্টা
সঠিক উত্তর:
ম্যাগনাকার্টা
উত্তর
সঠিক উত্তর:
ম্যাগনাকার্টা
ব্যাখ্যা
ম্যাগনাকার্টা:
- ম্যাগনা কার্টা হলো রাজার ক্ষমতা খর্ব করার একটি ঐতিহাসিক দলিল।
- ম্যাগনাকার্টাকে ব্রিটেনের শাসনতন্ত্রের বাইবেল বলা হয়।
- ১২১৫ সালের ১৫ই জুন টেমস নদীর তীরে রানিমেড নামক স্থানে তৎকালীন ইংল্যান্ডের রাজা জন ম্যাগনাকার্টায় স্বাক্ষর করেন।
- এতে ঘোষণা করা হয় কেউ আইনের উর্ধ্বে নয়।
- এর মাধ্যমে আইনের শাসনের ধারণার যাত্রা শুরু হয়।
- এটিকে ব্রিটেনের প্রথম শাসনতন্ত্রও বলা হয়।
 
উল্লেখ্য,
- এটি প্রাথমিকভাবে সফল হয়নি।
- নথিটি ১২১৬, ১২১৭ এবং ১২২৫ সালে পুনরায় পরিবর্তন সহ জারি করা হয়েছিল।
- অবশেষে এটি আইন ব্যবস্থার ভিত্তি হিসাবে কাজ করে।
- পরবর্তী প্রজন্ম ম্যাগনা কার্টাকে নিপীড়ন থেকে স্বাধীনতার প্রতীক হিসাবে উদযাপন করে।
 
উৎস: History Channel.
৩,৫৬৩.
ট্রাফালগার যুদ্ধ সংঘটিত হয় কোন দেশে?
  1. ইংল্যান্ড
  2. স্পেন
  3. ফ্রান্স
  4. জার্মানি
সঠিক উত্তর:
স্পেন
উত্তর
সঠিক উত্তর:
স্পেন
ব্যাখ্যা

• ট্রাফালগার যুদ্ধ: 
- ট্রাফালগার যুদ্ধ ছিলো ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী নৌযুদ্ধ।
- ট্রাফালগারের যুদ্ধ স্পেনে, কেপ ট্রাফালগারের উপকূলে সংঘটিত হয়েছিল।
- ১৮০৫ সালের ২১ অক্টোবর স্পেন উপকূলে এই যুদ্ধ সংঘটিত হয়, ফ্রান্স ও স্পেনের মিলিত নৌশক্তির বিরুদ্ধে এডমিরাল লর্ড নেলসনের নেতৃত্বে ব্রিটেন জয় লাভ করে।
- এই যুদ্ধে ব্রিটেনের বিজয় ও নেলসনের প্রতি সম্মান জানাতে, লন্ডনে নেলসনের সমাধির পাশে ট্রাফালগার স্কয়ার নির্মিত হয়।
- ট্রাফালগার স্কয়ার বর্তমানে ইংল্যান্ডের সেন্ট্রাল লন্ডনে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মিলনস্থল। 

উৎস: ব্রিটানিকা.কম, হিস্টোরি ওয়েবসাইট।

৩,৫৬৪.
সুমেরীয় সভ্যতায় ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতাদের পদবী কী ছিল?
  1. ফারাও
  2. পাতেজী
  3. শেঠ
  4. লুগাল
সঠিক উত্তর:
পাতেজী
উত্তর
সঠিক উত্তর:
পাতেজী
ব্যাখ্যা

সুমেরীয় সভ্যতা:
- মেসোপটেমীয়া অঞ্চলের সবচেয়ে প্রাচীন সভ্যতা সুমেরীয়।
- ৫০০০ খ্রিস্টপূর্বে সুমেরীয় জাতি মেসোপটেমিয়ার দক্ষিণাংশে এবং পারস্য উপকূল অঞ্চলে বসবাস শুরু করে।
- এরা অ-সেমিটিক জাতিগোষ্ঠি এবং মধ্য এশিয়া থেকে স্থানান্তরিত হয়ে মেসোপটেমিয়া অঞ্চলে বসতি স্থাপন করে।
- লিখন পদ্ধতি, জ্ঞান-বিজ্ঞান চর্চা, আইন কানুন প্রণয়ন, ধর্মীয় অনুশাসন ইত্যাদি সুমেরীয়রাই প্রথম শুরু করে।
- সুমেরীয় সভ্যতায় ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতাদের পদবী ছিল 'পাতেজী'।
- সুমেরীয়দের পরবর্তী বিখ্যাত শাসক ছিলেন সম্রাট 'ডুঙি'।
- সম্রাট ডুঙির নেতৃত্বে সুমেরীয়গণ খ্রিস্টপূর্ব ২১০০ অব্দে একটি ঐক্যবদ্ধ সাম্রাজ্য গড়ে তুলেন।
- ডুঙি সুমের জাতির জন্য সর্বপ্রথম একটি বিধিবদ্ধ আইন (Code) প্রচলন করেন। 
- সুমেরীয় সমাজে শিল্প ও ব্যবসা পরিচালনায় নারীদের অধিকার দেওয়া হয়েছিল।
- মেসোপটেমীয় সভ্যতার বিকাশ এবং নিত্য নতুন আবিষ্কারের মূলে সুমেরীয়দের অবদানই অধিক ছিল।
- সুমেরীয় শ্রেষ্ঠ স্থাপত্যকীর্তি ‘জিগগুরাট' নামক ধর্মমন্দির।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৫৬৫.
প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে-
  1. পর্তুগাল
  2. যুক্তরাজ্য
  3. সুইডেন
  4. লিথুনিয়া
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা

- রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
- ইইউর প্রতিষ্ঠাতাকালীন সদস্য দেশ ছিলো ৬টি।
- তবে বর্তমান সদস্য দেশ ২৭টি।
- ব্রিটেন ১৯৭৩ সালের ১ জানুয়ারি ইইউতে যোগ দেয় এবং ২০২০ সালের ৩১ জানুয়ারি ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ব্রিটেন ইইউ ত্যাগ করে যার ফলে ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা ২৭টি।
- এর মধ্য দিয়ে ব্রিটেন প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়ন থেকে পদত্যাগ করে।
উৎসঃ ইইউর ওয়েবসাইট।

৩,৫৬৬.
‘ম্যাগনাকার্টা’ স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ক) ১০৮৮ সালে
  2. খ) ১১৫৬ সালে
  3. গ) ১২১৫ সালে
  4. ঘ) ১৬৮৯ সালে
সঠিক উত্তর:
গ) ১২১৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২১৫ সালে
ব্যাখ্যা
১২১৫ সালের ১৫ই জুন টেমস নদীর তীরে রানিমেড নামক স্থানে তৎকালীন ইংল্যান্ডের রাজা জন ও জনগণের মধ্যে ‘ম্যাগনাকার্টা’ স্বাক্ষরিত হয়।
‘ম্যাগনাকার্টা’কে ব্রিটেনের ‘শাসনতন্ত্রের বাইবেল’ বলা হয়। এর মাধ্যমে আইনের শাসনের ধারণার যাত্রা শুরু হয়।
(সূত্র: www.magnacarta800th.com)
৩,৫৬৭.
চীনের মুদ্রার নাম কী?
  1. ক) রিংগিত
  2. খ) দিনার
  3. গ) লিরা
  4. ঘ) আরএমবি
সঠিক উত্তর:
ঘ) আরএমবি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আরএমবি
ব্যাখ্যা
Renminbi(RMB or CNY) is the official name of the currency introduced by the Communist People's Republic of China at the time of its foundation in 1949. This translates as 'the people's money'. The basic unit is the Yuan.
Source: BBC
৩,৫৬৮.
'স্টেট ডুমা' কোন দেশের পার্লামেন্টের নিম্নকক্ষ হিসেবে পরিচিত?
  1. ডেনমার্ক 
  2. রাশিয়া
  3. ইউক্রেন 
  4. জাপান 
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা

• রাশিয়া:
- আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া।
- রাজধানী ও বৃহত্তম নগরী: মস্কো।
- রাশিয়ার রাষ্ট্রীয় ভাষা রুশ। 
- মুদ্রার নাম রুবল।
- রাশিয়ার সাথে ১৪টি দেশের সীমান্ত রয়েছে।
- রাশিয়ার সম্রাটদের বলা হতো জার। 
- রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
- ফেডারেশন কাউন্সিল’ রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ এবং স্টেট ডুমা রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ।
- রাশিয়া একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটি।
- সাংবিধানিকভাবে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ রাশিয়া।
- রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন: ক্রেমলিন।

অন্যদিকে -
- ডেনমার্কের আইনসভা: ফোকেটিং। 
- ইউক্রেনের আইনসভা:  ভার্খোভনা রাডা। 
- জাপানের আইনসভা: ডায়েট। 

তথ্যসূত্র: i) WorldAtlas.
         ii) Central Intelligence Agency

৩,৫৬৯.
দক্ষিণ আফ্রিকার আইনসভার নিম্নকক্ষ কোনটি?
  1. হাউস অব কমন্স
  2. ন্যাশনাল অ্যাসেম্বলি
  3. হাউজ অব মেম্বারস
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ন্যাশনাল অ্যাসেম্বলি
উত্তর
সঠিক উত্তর:
ন্যাশনাল অ্যাসেম্বলি
ব্যাখ্যা
দক্ষিণ আফ্রিকা:
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- আইনসভার নাম পার্লামেন্ট,
• উচ্চকক্ষ National Council.
• নিম্নকক্ষ National Assembly.
- দক্ষিণ আফ্রিকার রাজধানী ৩টি,
• নির্বাহী রাজধানী প্রিটোরিয়া।
• সংসদীয় রাজধানী কেপ টাউন।
• বিচার বিভাগীয় রাজধানী ব্লুমফন্টেইন।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় / প্রশাসনিক নাম Republic of South Africa.
- দক্ষিণ আফ্রিকা মুদ্রার নাম র‍্যান্ড।

তথ্যসূত্র - Britannica.com
৩,৫৭০.
আয়তনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য কোনটি?
  1. ক্যালিফোর্নিয়া 
  2. টেক্সাস
  3. ফ্লোরিডা
  4. আলাস্কা
সঠিক উত্তর:
আলাস্কা
উত্তর
সঠিক উত্তর:
আলাস্কা
ব্যাখ্যা

মার্কিন যুক্তরাষ্ট্র:
- আবিষ্কারক: ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক কলম্বাস।
- স্বাধীনতা লাভ করে: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস: ৪ জুলাই।
- প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩ টি।
- বর্তমান অঙ্গরাজ্য: ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
- ইলেক্টোরাল ভোটের সংখ্যা: ৫৩৮টি।

উল্লেখ্য,
- আয়তনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য হলো আলাস্কা। আলাস্কার আয়তন প্রায় ছয় লাখ বর্গমাইল। ১৮৬৭ সালের ১৮ অক্টোবর রাশিয়া আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা হস্তান্তর করে।
- যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। 

• আলাস্কা অঙ্গরাজ্য:
- আলাস্কা যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য।
- ৩ জানুয়ারি, ১৯৫৯ সালে আলাস্কা যুক্তরাষ্ট্রের ৪৯তম রাজ্য হিসেবে যোগ হয়।
- এটি রাশিয়ার সবচেয়ে কাছের আমেরিকান অঙ্গরাজ্য।

উৎস: i) BBC.
ii) Britannica.

৩,৫৭১.
পঞ্চম মহাকাশ পর্যটক কে?
  1. চার্লস সিমোনি
  2. ডেনিস টিটো
  3. মার্ক শাটলওয়ার্থ
  4. আনুশেহ আনসারি
সঠিক উত্তর:
চার্লস সিমোনি
উত্তর
সঠিক উত্তর:
চার্লস সিমোনি
ব্যাখ্যা
পঞ্চম মহাকাশ পর্যটক:

- চার্লস সিমোনি পঞ্চম মহাকাশ পর্যটক।
- ২০০৭ সালে সিমোনি আমেরিকান মহাকাশ পর্যটন সংস্থা স্পেস অ্যাডভেঞ্চারস, লিমিটেডের মাধ্যমে মহাকাশ গমন করেন।
- রাশিয়ার স্টার সিটিতে ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে তাকে ছয় মাস প্রশিক্ষণ দেয়া হয়।
- সিমোনিকে কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে ৭ এপ্রিল, ২০০৭-এ দুই রাশিয়ান মহাকাশচারী, এক্সপিডিশন ১৫ কমান্ডার ফিওদর ইয়ুরচিখিন এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার ওলেগ কোটভ সহ সয়ুজ TMA-10-এ মহাকাশে পাঠানো হয়েছিল।
- ৯ এপ্রিল তিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (ISS) এ পৌঁছেন।
- সেখানে তিনি ১১ দিন অবস্থান করেন।
- তিনি সয়ুজ TMA-9-এ চড়ে পৃথিবীতে ফিরে আসেন, ২১ এপ্রিল কাজাখস্তানের স্টেপসে অবতরণ করেন।

তথ্যসূত্র - Britannica.com
৩,৫৭২.
ট্রাফালগার যুদ্ধে জয়ী হয় কোন দেশ?
  1. ফ্রান্স
  2. স্পেন
  3. জার্মানি
  4. ব্রিটেন
সঠিক উত্তর:
ব্রিটেন
উত্তর
সঠিক উত্তর:
ব্রিটেন
ব্যাখ্যা
- ট্রাফালগার যুদ্ধে ব্রিটেন জয় লাভ করে।

ট্রাফালগার যুদ্ধ: 

- ট্রাফালগার যুদ্ধ ছিলো ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী নৌযুদ্ধ।
- ১৮০৫ সালের ২১ অক্টোবর স্পেন উপকূলে এই যুদ্ধ সংঘটিত হয়, ফ্রান্স ও স্পেনের মিলিত নৌশক্তির বিরুদ্ধে এডমিরাল লর্ড নেলসনের নেতৃত্বে ব্রিটেন জয় লাভ করে।
- এই যুদ্ধে ব্রিটেনের বিজয় ও নেলসনের প্রতি সম্মান জানাতে, লন্ডনে নেলসনের সমাধির পাশে ট্রাফালগার স্কয়ার নির্মিত হয়।
- ট্রাফালগার স্কয়ার বর্তমানে ইংল্যান্ডের সেন্ট্রাল লন্ডনে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মিলনস্থল। 

উৎস: ব্রিটানিকা.কম, হিস্টোরি ওয়েবসাইট।
৩,৫৭৩.
The Great Ocean Road কোথায় অবস্থিত?
  1. কানাডা
  2. নিউজিল্যান্ড
  3. অস্ট্রেলিয়া
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
• The Great Ocean Road:
- The Great Ocean Road অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে অবস্থিত একটি বিখ্যাত পর্যটন সড়ক।
- এটি ভিক্টোরিয়ার দক্ষিণ উপকূলের পাশাপাশি ২৫৪ কিলোমিটার (১৫৭ মাইল) দীর্ঘ একটি পথ, যা বারমুডা থেকে Twelve Apostles পর্যন্ত বিস্তৃত।
- এই সড়কটি বিশ্বের অন্যতম সুন্দর রোড ট্রিপ গন্তব্য হিসেবে পরিচিত, যেখানে পর্যটকরা উপকূলীয় দৃশ্য, মহাসমুদ্রের দৃশ্য, ও বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন।
-------------------

• অস্ট্রেলিয়া:
- অস্ট্রেলিয়া একটি দ্বীপ মহাদেশ।
- দেশটি এশিয়ার দক্ষিণ-পূর্বে ওশেনিয়া অঞ্চলে অবস্থিত।
- অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা।
- সিডনী অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর।
- দুইটি শহরই দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায় অবস্থিত।

উৎস: ব্রিটানিকা।
৩,৫৭৪.
উত্তর আমেরিকার সর্বনিম্ন বিন্দু -
  1. ডেথ ভ্যালি
  2. ভালডেস পেনিনসুলা
  3. লেক আয়ার
  4. দেনালি
সঠিক উত্তর:
ডেথ ভ্যালি
উত্তর
সঠিক উত্তর:
ডেথ ভ্যালি
ব্যাখ্যা
ডেথ ভ্যালি:
- এটি উত্তর আমেরিকার সর্বনিম্ন বিন্দু।
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব ক্যালিফোর্নিয়াতে অবস্থিত।
- ডেথ ভ্যালি প্রায় ১৪০ মাইল (২২৫ কিমি) দীর্ঘ।
- উপত্যকাটি পশ্চিমে প্যানামিন্ট রেঞ্জ দ্বারা এবং পূর্বে অমরগোসা রেঞ্জের কালো এবং গ্রেপভাইন পর্বত দ্বারা আবদ্ধ। 
- এটি গ্রেট বেসিন এবং মোজাভে মরুভূমির মধ্যে অনির্ধারিত সীমান্তের কাছে অবস্থিত।
- এটি উষ্ণতম এবং শুষ্ক অঞ্চল।

অন্যদিকে -
- উত্তর আমেরিকার সর্বোচ্চ বিন্দু দেনালি।
- দক্ষিণ আমেরিকার সর্বনিম্ন বিন্দু ভালডেস পেনিনসুলা।
- লেক আয়ার ওশেনিয়া মহাদেশের সর্বনিম্ন বিন্দু।

উৎস: Britannica.
৩,৫৭৫.
'সামুরাই' শব্দটি ব্যবহৃত হয়-
  1. জাপান
  2. ভিয়েতনাম
  3. চীন
  4. দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা

'সামুরাই'
- ’সামুরাই’ শব্দটি মূলত জাপানের অভিজাত যোদ্ধাদের ( বুশি ) বোঝাতে ব্যবহৃত হত।

- কিন্তু এটি দ্বাদশ শতাব্দীতে ক্ষমতায় আসা এবং ১৮৬৮ সালে মেইজি পুনরুদ্ধারের আগ পর্যন্ত জাপানি সরকারে আধিপত্য বিস্তারকারী দেশের যোদ্ধা শ্রেণীর সকল সদস্যের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছিল ’সামুরাই’ ।
- সামুরাইরা প্রাদেশিক যোদ্ধা দল থেকে আবির্ভূত হয়।
- তাদের উত্থান ঘটে কামাকুরা যুগে (১১৯২–১৩৩৩)।
- তারা সামরিক দক্ষতা নিয়ে গভীর গর্ববোধ করত।
- প্রভুর প্রতি নিষ্ঠা ছিল সামুরাই জীবনের মূল বৈশিষ্ট্য।
- তারা রাজকীয় দরবারের আগের নীরব ও কোমল সংস্কৃতি থেকে আলাদা ছিল।
- সামুরাইরা একটি সুশৃঙ্খল ও কঠোর সংস্কৃতি গড়ে তোলে।
- তাদের জীবনযাপন ছিল কঠোর ও শৃঙ্খলাবদ্ধ।
- সামুরাই সংস্কৃতি থেকে বহু অনন্য জাপানি শিল্পের সৃষ্টি হয়।
- এর মধ্যে উল্লেখযোগ্য—চা অনুষ্ঠান (Tea Ceremony)।
- আরেকটি গুরুত্বপূর্ণ শিল্প হলো ফুল সাজানো—ইকেবানা (Ikebana)।
- এসব সাংস্কৃতিক ধারা আজও জাপানে প্রচলিত রয়েছে।

উৎস: ব্রিটানিকা।

৩,৫৭৬.
ইউরো মুদ্রা গ্রহণকারী দেশের সংখ্যা কতটি? (ফেব্রুয়ারি-২০২৬)
  1. ১৯টি
  2. ২৩টি
  3. ২৭টি
  4. ২১টি
সঠিক উত্তর:
২১টি
উত্তর
সঠিক উত্তর:
২১টি
ব্যাখ্যা

ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ তারিখে 'ইউরো' মুদ্রা চালু করে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে 'ইউরো' মুদ্রা অভিন্ন মুদ্রা হিসেবে ২০০২ সালে কার্যকর হয়।

⇒ এখন পর্যন্ত ২১টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি, ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া ও বুলগেরিয়া।

উল্লেখ্য,
- ১ জানুয়ারি, ২০২৬ তারিখে বুলগেরিয়া ইউরোজোন-এর ২১তম সদস্য হিসেবে যোগদান করেছে। এর মধ্য দিয়ে দেশটির নিজস্ব মুদ্রা ‘লেভ’ বাতিল করা হয়েছে। উল্লেখ্য যে, ২০০৭ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করেছিল বুলগেরিয়া।
- এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে ক্রোয়েশিয়া ইউরোজোনে যোগ দিয়েছিল।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে ২১টির সরকারি মুদ্রা ইউরো।

উৎস: European Union ওয়েবসাইট।

৩,৫৭৭.
প্লেটোর মতে মৌলিক সততা কতটি?
  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি
সঠিক উত্তর:
চারটি
উত্তর
সঠিক উত্তর:
চারটি
ব্যাখ্যা
- মৌলিক সততা বলতে সেসব সদগুণাবলীকে বুঝায় যা বিভিন্ন শ্রেণীর সদগুণাবলির ভিত্তি হিসেবে বিবেচিত।
প্লেটোর মতে মৌলিক সততা চারটি। এগুলো হলো:
- জ্ঞান
- সাহসিকতা
- আত্মসংযম ও
- ন্যায়পরায়ণতা।
(তথ্যসূত্র: সিভিক এডুকেশন-১ : বিএসএস : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৩,৫৭৮.
কত সালে হংকং চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৮৪২ সালে
  2. ১৮৬০ সালে
  3. ১৯৯৭ সালে
  4. ১৯৯৯ সালে
সঠিক উত্তর:
১৯৯৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৭ সালে
ব্যাখ্যা
হংকং:
- হংকং চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল।
- এটি দক্ষিণ চীন সাগরের তীরে অবস্থিত।
- ১৮৪২ সালে নানকিং চুক্তির মাধ্যমে ব্রিটিশরা হংকং দ্বীপটি চীন থেকে অধিকার করে নেয়। এটি ছিল দ্বিতীয় আফিম যুদ্ধ এর ফলস্বরূপ।
- ১৯৯৭ সালে, "এক দেশ, দুই ব্যবস্থা" নীতির আওতায় হংকং চীনের কাছে হস্তান্তরিত হয়। 

⇒ ১৯৯৭ সালে, হংকং চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল (SAR) হিসেবে প্রতিষ্ঠিত হয়। এর মানে হল যে, হংকং চীনের অংশ হলেও এটি স্বায়ত্তশাসিত এবং এতে নিজস্ব আইন এবং প্রশাসন রয়েছে।

উল্লেখ্য,
- হংকং কে কেন্দ্র করে চীনে 'এক দেশ দুই নীতি' চালু হয় ১৯৯৭ সালে এবং এই নীতি চালু থাকবে ২০৪৭ সাল পর্যন্ত।

উৎস: Britannica.
৩,৫৭৯.
অপারেশন বারবারোসা কার নেতৃত্বে শুরু হয়?
  1. হিটলার
  2. হিরোহিতো 
  3. স্টালিন 
  4. মুসোলিনি 
সঠিক উত্তর:
হিটলার
উত্তর
সঠিক উত্তর:
হিটলার
ব্যাখ্যা

• অপারেশন বারবারোসা হিটলারের নেতৃত্বে শুরু হয়।

• অপারেশন বারবারোসা:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পূর্ব ফ্রন্টের যুদ্ধ বা জার্মানীর রাশিয়া আক্রমণ।
- ১৯৪১ সালে ২২ জুন জার্মানীর হিটলার 'অপারেশন বারবারোসা' নামে পরিচিত সোভিয়েত ইউনিয়ন অভিযান শুরু করেছিলেন।
- এই অভিযানে ১৯টি প্যানযার ডিভিশন, ৩ হাজার ট্যাংক, ২৫০০ বিমান এবং ৭০০০ কামান অংশ গ্রহণ করে।
- সর্বমোট ত্রিশ লক্ষ সৈনিক সাথে ৬ লক্ষ মোটরযান এবং ৬-৭ লক্ষ ঘোড়া ব্যবহার হয়েছিল এই অভিযানে।

উৎস: ব্রিটানিকা।

৩,৫৮০.
ফিলিস্তিনের ফাতাহ ও হামাসসহ ১৪টি রাজনৈতিক দল ও গোষ্ঠীর ঐতিহাসিক সমঝোতা চুক্তিটি স্বাক্ষরিত হয় কোথায়?
  1. ক) মিশরে
  2. খ) তুর্কিয়ে
  3. গ) আলজেরিয়ায়
  4. ঘ) আরব আমিরাতে
সঠিক উত্তর:
গ) আলজেরিয়ায়
উত্তর
সঠিক উত্তর:
গ) আলজেরিয়ায়
ব্যাখ্যা
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ফিলিস্তিনের ফাতাহ ও হামাসসহ ১৪টি রাজনৈতিক দল ও গোষ্ঠী ঐতিহাসিক সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করে।
▪ এর মাধ্যমে ফাতাহ ও হামাসের মধ্যকার গত ১৫ বছরের বিভাজন ও মতানৈক্য দূর হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
▪ ফিলিস্তিনি জাতীয় ঐক্যের পাশাপাশি ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের কথাও রয়েছে। একই সঙ্গে আগামী এক বছরের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলা হয়েছে।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২
৩,৫৮১.
‘ইনতেফাদা’ শব্দটি কোন জাতির প্রতিরোধ সংগ্রামের সাথে সংশ্লিষ্ট?
  1. ক) প্যালেস্টাইন
  2. খ) উইঘুর মুসলিম
  3. গ) বলিভাররিয়ান বিপ্লব
  4. ঘ) জেসমিন বিপ্লব
সঠিক উত্তর:
ক) প্যালেস্টাইন
উত্তর
সঠিক উত্তর:
ক) প্যালেস্টাইন
ব্যাখ্যা
- ইন্তিফাদাহ (intifada) হলো আরবি শব্দ যার অর্থ shaking off.
- এই নামটি প্যালেস্টাইন বা ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামের সাথে জড়িত। 
- পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটাতে ইন্তিফাদাহ (intifada) শুরু হয়। 
- প্রথম ইন্তিফাদাহ শুরু হয় ১৯৮৭ সালের ডিসেম্বরে এবং অসলো একর্ডের মধ্য দিয়ে ১৯৯৩ সালের সেপ্টেম্বরে শেষ হয়। 
- দ্বিতীয় ইন্তিফাদাহ বা আল আকসা ইন্তিফাদাহ শুরু হয় ২০০০ সালের সেপ্টেম্বরে এবং ২০০৫ সালের শেষদিকে শেষ হয়। 

উৎস: ব্রিটানিকা
৩,৫৮২.
কোন জলপ্রপাত ‘মোজি-ওয়া-তুনিয়া’ নামে পরিচিত?
  1. নায়াগ্রা জলপ্রপাত
  2. ভিক্টোরিয়া জলপ্রপাত
  3. অ্যাঞ্জেল জলপ্রপাত
  4. ক্যাইয়েট্যুর জলপ্রপাত
সঠিক উত্তর:
ভিক্টোরিয়া জলপ্রপাত
উত্তর
সঠিক উত্তর:
ভিক্টোরিয়া জলপ্রপাত
ব্যাখ্যা

জলপ্রপাত:
- ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকা মহাদেশের দুটি দেশ জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমানায় অবস্থিত পৃথিবীর দীর্ঘতম জলপ্রপাত।
- দুই দেশের সীমান্তবর্তী নদী ‘জাম্বেজি’ থেকেই এর উৎপত্তি। 
- পানি পড়ার সময় প্রচণ্ড আওয়াজ হয় বলে এর স্থানীয় নাম ‘মোজি-ওয়া-তুনিয়া’। 
- উচ্চতা প্রায় ১০৮ মিটার এবং চওড়ায় প্রায় ১,৭০০ মিটার। 
- প্রতি সেকেন্ডে প্রায় ৯৩৫ ঘনমিটার পানি নিচে গড়িয়ে পড়ে। 
- ১৮৫৫ সালে ব্রিটিশ অভিযাত্রী ডেভিড লিভিংস্টোন জলপ্রপাতটি দেখে এর নামকরণ করেন রাণী ভিক্টোরিয়ার নামে। 
- সে সময় থেকেই ভিক্টোরিয়া ফলস নামে পরিচিতি পায়। 
- ২০১৩  সালে জিম্বাবুয়ে সরকার পুনরায় এর নামকরণ করে ‘মোজি-ওয়া-তুনিয়া ফলস’। 
- জলপ্রপাতের অন্যতম আকর্ষণীয় দৃশ্য এখানকার জলীয়বাষ্পে আলো পড়ে রংধনুর সৃষ্টি হওয়া। 
- ১৯৮৯ সালে ইউনেসকো ‘ভিক্টোরিয়া জলপ্রপাত’ এবং ‘মোজি-ওয়া-তুনিয়া জলপ্রপাত’ উভয় নামেই বিশ্ব ঐতিহ্যর অন্তভুক্ত করে।
 
উৎস: Britannica. com 

৩,৫৮৩.
পানামা খাল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় কোন মার্কিন প্রেসিডেন্টের সময়ে?
  1. জিমি কার্টার
  2. বিল ক্লিনটন
  3. জর্জ এইচ. ডব্লিউ. বুশ
  4. রোনাল্ড রিগ্যান
সঠিক উত্তর:
জিমি কার্টার
উত্তর
সঠিক উত্তর:
জিমি কার্টার
ব্যাখ্যা
পানামা খাল: 
- পানামা খাল আনুষ্ঠানিকভাবে পানামার কাছে হস্তান্তর করা হয় মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সময়ে।
- ১৯৭৭ সালে তৎকালীন পানামার জাতীয়তাবাদী নেতা ওমর তোরিজোস এবং মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার একটি চুক্তি সই করেন, এটা  "তোরিজোস-কার্টার চুক্তি" নামে পরিচিত।
- চুক্তি অনুযায়ী, পানামা খাল ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর পানামার নিয়ন্ত্রণে আসে।

উল্লেখ্য, 
- পানামার কাছে হস্তান্তরের আগে খালটি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের অধীনে ছিল এবং
- তারা সেখানে "ক্যানাল জোন" নামে একটি বিশেষ অঞ্চল পরিচালনা করত।
- পানামা খালের নিয়ন্ত্রণ ফেরানোর বিষয়টি পানামার জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল, যা এই চুক্তির মাধ্যমে বাস্তবায়িত হয়।
- খালটি বর্তমানে পানামা খাল কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয়।

সূত্র: প্রথম আলো ও ব্রিটানিকা।
৩,৫৮৪.
নিম্নের কোনটি ভূ-বেষ্টিত রাষ্ট্র?
  1. জর্ডান
  2. মরক্কো
  3. মিশর
  4. আফগানিস্তান
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা
ভূ-বেষ্টিত রাষ্ট্র (Landlocked country):
- ভূ-বেষ্টিত রাষ্ট্র হলো এমন দেশ, যার চারপাশে শুধুমাত্র স্থলভূমি রয়েছে এবং কোনো সাগর বা মহাসাগরের সরাসরি প্রবেশাধিকার নেই।
- এটি তাদের অর্থনীতি, পরিবহন, বাণিজ্য এবং সামরিক কৌশলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, কারণ এসব রাষ্ট্রকে বাণিজ্যের জন্য প্রতিবেশী দেশগুলোর ওপর নির্ভর করতে হয়।
- আফগানিস্তান একটি ভূ-বেষ্টিত দেশ।
- এটি দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার সংযোগস্থলে অবস্থিত।
- আফগানিস্তান চারদিকে স্থলসীমা দ্বারা বেষ্টিত এবং সমুদ্রের সাথে কোন সরাসরি সংযোগ নেই।
- এর চারপাশে ইরান, পাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান এবং চীন রয়েছে।

অন্য দেশগুলো:
জর্ডান - লোহিত সাগরের সাথে সংযুক্ত।
মরক্কো - ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত।
মিশর - ভূমধ্যসাগর এবং লোহিত সাগরের সাথে সংযুক্ত।

তথ্যসূত্র - Britannica.com
৩,৫৮৫.
'ক্রুজিরো' কোন দেশের মুদ্রার নাম?
  1. লুক্সেমবার্গ
  2. ব্রাজিল
  3. কম্বোডিয়া
  4. মঙ্গোলিয়া
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা
ব্রাজিল:
- ব্রাজিল আয়তনে দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ।
- ব্রাজিল আটলান্টিক মহাসাগরের উপকূলরেখাসহ দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব দিকে একটি বিশাল ত্রিভুজের আকৃতি নিয়েছে।
- চিলি ও ইকুয়েডর ছাড়া দক্ষিণ আমেরিকার প্রতিটি দেশের সঙ্গে এর সীমান্ত আছে।
- রাজধানী: ব্রাসিলিয়া।
- ভাষা: পর্তুগিজ।
- মুদ্রা: ব্রাজিলিয়ান রিয়েল।
- এটি একটি বহুদলীয় ফেডারেল প্রজাতন্ত্র যেখানে দুটি আইনসভা রয়েছে।
- এর রাষ্ট্র ও সরকার প্রধান হলেন রাষ্ট্রপতি।
- ব্রাজিলে ২৬টি রাজ্য রয়েছে।

⇒ ব্রাজিল পর্তুগালের উপনিবেশ ছিল।
- ১৫০০ থেকে ১৮২২ সাল পর্যন্ত ব্রাজিল একটি পর্তুগিজ উপনিবেশ ছিল।
- ১৮১৫ সালে ব্রাজিলে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- ১৮২২ সালে ব্রাজিল পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করে।
- ১৮২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ব্রাজিলকে স্বীকৃতি দেয়।
- ১৮৮৮ সালে দাসপ্রথা বিলুপ্ত হয়।
- ১৮৮৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রথম ব্রাজিলিয়ান প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

⇒ দেশটির উত্তরে আছে বিশ্বের বৃহত্তম জঙ্গল আমাজন।
- আমাজন বনের ৬৪ শতাংশ অঞ্চল শুধুমাত্র ব্রাজিলেই অবস্থিত।

উল্লেখ্য,
- ব্রাজিলের সাবেক মুদ্রা ক্রুজিরো, তবে বর্তমান মুদ্রা রিয়াল।

উৎস: Britannica.
৩,৫৮৬.
ইজিয়ান সভ্যতা গড়ে ওঠে-
  1. ক) এশিয়াতে
  2. খ) অস্ট্রেলিয়ায়
  3. গ) আফ্রিকায়
  4. ঘ) মেক্সিকোতে
সঠিক উত্তর:
ক) এশিয়াতে
উত্তর
সঠিক উত্তর:
ক) এশিয়াতে
ব্যাখ্যা
গ্রিস ও এশিয়া মাইনরকে পৃথক করেছে ইজিয়ান সাগর। এই ইজিয়িন সাগর জুড়ে ছিল ছোট বড় অনেক দ্বীপ। ইজিয়ান সাগরের দ্বীপমালা ও এশিয়া মাইনরের উপকূলে একটি উন্নত সভ্যতা গড়ে ওঠে। ইতিহাসে এ সভ্যতা ইজিয়ান সভ্যতা নামে পরিচিত।
৩,৫৮৭.
প্রথম নারী হিসেবে ২০২৪ সালে চন্দ্রাভিযানে যাবেন কে?
  1. ডেনিস পেরিয়ার
  2. মারিতা লিন্ডাল
  3. ক্রিস্টিনা কোচ
  4. জেনিফার হোস্টেন
সঠিক উত্তর:
ক্রিস্টিনা কোচ
উত্তর
সঠিক উত্তর:
ক্রিস্টিনা কোচ
ব্যাখ্যা
চন্দ্রাভিযান:

- ১৯৭২ সালের অ্যাপোলো মিশনের পর এবারেই প্রথম নভোচারীদের নিয়ে চাঁদে যাওয়ার এই মিশন পরিচালিত হচ্ছে।
- এই মিশনের নাম দেওয়া হয়েছে আর্টেমিস–টু।
- ২০২৪ সালের নভেম্বর মাসে এই মিশন শুরু হবে।
- মিশনটি পরিচালনা করবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
- প্রথমবারের মতো এ চন্দ্র মিশনে একজন নারীকে রাখা হচ্ছেন।
- ক্রিস্টিনা কোচই প্রথম নারী হিসেবে চন্দ্র অভিযানে যাচ্ছেন।
- আগামী বছরের এই চন্দ্রাভিযানে যুক্তরাষ্ট্রের তিনজন এবং কানাডার একজন নভোচারী অংশ নেবেন।
- নাসার নভোচারী হিসেবে যাঁদের নাম ঘোষণা করা হয়েছে, রেইড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ ও জেরেমি হ্যানসেন।

তথ্যসুত্র - দৈনিক প্রথম আলো, ০৪ এপ্রিল ২০২৩।
৩,৫৮৮.
The South Pole is located in the -
  1. Arctic
  2. Antarctic
  3. Antipodes
  4. Occident
সঠিক উত্তর:
Antarctic
উত্তর
সঠিক উত্তর:
Antarctic
ব্যাখ্যা
অ্যান্টার্কটিকা মহাদেশ:
- অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণতম মহাদেশ।
- অ্যান্টার্কটিক দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত।
- এটিতে ভৌগোলিক দক্ষিণ মেরু রয়েছে।
- এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ।
- এর আয়তন ১,৪২,০০,০০০ বর্গ কি.মি.।

⇒ অ্যান্টার্কটিকার বেশিরভাগ অংশই বরফ দ্বারা আবৃত তাই এটি মানুষ বসবাসের অনুপযোগী।
- বিশ্বের প্রায় ৭০% স্বাদু পানির রিজার্ভ সেখানে হিমায়িত রয়েছে।

⇒ আন্টার্কটিকার সর্বোচ্চ বিন্দু: ভিনসন মাসিফ এবং,
- সর্বনিম্ন বিন্দু: বেন্টলে স্যাবগ্লাসিয়াল।

⇒ এ মহাদেশের জীবজন্তু: পেঙ্গুইন, তিমি ও সীল।
- এ মহাদেশের প্রধান সম্পদ: পাথর।
- প্রধান খনিজ দ্রব্য: কয়লা।

উল্লেখ্য,
- ভূপৃষ্ঠের একেবারে দক্ষিণের স্থানটিকে দক্ষিণ মেরু (South Pole) বলা হয়ে থাকে।
- উত্তর মেরুর ঠিক বিপরীতে এর অবস্থান।
- উত্তর মেরুর সব দিকেই যেমন দক্ষিণ, একইভাবে দক্ষিণ মেরুর সব দিকে উত্তর।
- অ্যান্টার্কটিকা মহাদেশে এর অবস্থান।
- দক্ষিণ মেরু সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ হাজার ৩০১ ফুট উচ্চতায় অবস্থিত।
- দক্ষিণ মেরু উত্তরের চেয়েও বেশি ঠাণ্ডা।

উৎস: World Atlas.
৩,৫৮৯.
বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
  1. ফ্রান্স
  2. জার্মানি
  3. বেলজিয়াম
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
বেলজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
বেলজিয়াম
ব্যাখ্যা

ওয়াটারলু যুদ্ধ (Battle of Waterloo):
- ফ্রান্সের সম্রাট নেপোলিয়ান বেনাপোর্ট ও সম্মিলিত ব্রিটিশ বাহিনীর মধ্যে বেলজিয়ামের ওয়াটারলু নামক স্থানে এই যুদ্ধ সংঘটিত হয়।

• যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ:
- যুদ্ধ সংঘটনকাল – ১৮ জুন, ১৮১৫ সাল।
- বিবাদমান পক্ষ – নেপোলিয়ানের নেতৃত্বে ফ্রান্স বাহিনী ও সম্মিলিত ব্রিটিশ বাহিনী
- বিজয়ী - সম্মিলিত ব্রিটিশ বাহিনী।
- বিজিত - ফ্রান্স বাহিনী

উল্লেখ্য,
- ব্রিটিশ সম্মিলিত বাহিনী গঠিত হয় – বেলজিয়ান, জার্মান ও ডাচ বাহিনীর সমন্বয়ে।
- এই বাহিনী নেতৃত্ব দেন- আর্থার ওয়েলেসলি যিনি ছিলেন ‘প্রথম ডিউক অব ওয়েলিংটন'। 
- যুদ্ধে নেপোলিয়ানের শোচনীয় পরাজয় ঘটে।
- ২২ জুন, ১৮১৫ সালে নেপোলিয়ানকে ক্ষমতাচ্যুত করে ব্রিটিশ নিয়ন্ত্রিত 'সেইন্ট হেলেনা' দ্বীপে নির্বাসন দেওয়া হয়।
- ৫ মে, ১৮২১ সালে নেপোলিয়ান মৃত্যুবরণ করেন। তাকে সেইন্ট হেলেনা দ্বীপে সমাহিত করা হয়।

উৎস: ব্রিটানিকা ও লাইভ এমসিকিউ লেকচার। 

৩,৫৯০.
খ্রিস্টধর্মের অনুসারীদের ধর্মগ্রন্থ-
  1. ক) বাইবেল
  2. খ) ত্রিপিটক
  3. গ) গ্রন্থ সাহেব
  4. ঘ) বেদ
সঠিক উত্তর:
ক) বাইবেল
উত্তর
সঠিক উত্তর:
ক) বাইবেল
ব্যাখ্যা
খ্রিস্টধর্ম 
- এটি যীশু খ্রিস্টের জীবন ও শিক্ষার উপর ভিত্তি করে একটি বিশ্বাস।
- যীশুর জীবন ও শিক্ষাকে কেন্দ্র করে এই ধর্ম বিকশিত হয়েছে।
- প্রচারক-  যিশু খ্রিস্ট।
- জেরুজালেমের বেথেলহামে যীশু জন্মগ্রহণ করেন।
- খ্রিস্টধর্মের অনুসারীদের ধর্মগ্রন্থ -  বাইবেল। এটি দুটি প্রধান ভাগে বিভক্ত: ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্ট ।
- খ্রিস্টানরা একেশ্বরবাদী। এই ঐশ্বরিক ঈশ্বরত্ব তিনটি অংশ নিয়ে গঠিত: পিতা (স্বয়ং ঈশ্বর), পুত্র (যীশু খ্রীষ্ট) এবং পবিত্র আত্মা।
- খ্রিস্টানরা দাবি করে যে যীশু আবার পৃথিবীতে ফিরে আসবেন যা দ্বিতীয় আগমন নামে পরিচিত।
- উপাসনালয়- গির্জা
- পবিত্র স্থান - জেরুজালেম

তথ্যসূত্র: Britannica & History.com
৩,৫৯১.
জার্মানি কর্তৃক কোন দেশ আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল?
  1. ফ্রান্স
  2. রাশিয়া
  3. পোল্যান্ড
  4. ব্রিটেন
সঠিক উত্তর:
পোল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
পোল্যান্ড
ব্যাখ্যা

◉ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় জার্মানির পোল্যান্ড আক্রমণের মাধ্যমে ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর। এই আগ্রাসনের পর যুক্তরাজ্য ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিলো জার্মানি, জাপান ও ইতালি।
- মিত্রশক্তিতে ছিলো ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড, নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।
- ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সরাসরি যোগদান করে।
- ৭ মে ১৯৪৫ জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ২ সেপ্টেম্বর ১৯৪৫ জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের দুটি ব্যবহার হয়েছিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানব ইতিহাসের সবচেয়ে মারাত্মক সংঘাত; এর ফলে ৭০ থেকে ৮৫ মিলিয়ন প্রাণহানি ঘটে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

সূত্র: হিস্টোরি ও ব্রিটানিকা.কম।

৩,৫৯২.
আনান কমিশন কোন আন্তর্জাতিক সমস্যার ওপর প্রতিবেদন প্রকাশ করেছে?
  1. ক) ফিলিস্তিন সমস্যা
  2. খ) রোহিঙ্গা সমস্যা
  3. গ) দ্য ক্রস অব দ্য মেরিট 
  4. ঘ) জলবায়ু সমস্যা
সঠিক উত্তর:
খ) রোহিঙ্গা সমস্যা
উত্তর
সঠিক উত্তর:
খ) রোহিঙ্গা সমস্যা
ব্যাখ্যা
• আনান কমিশন:
- ২০১৬ এর সেপ্টেম্বরে কফি আনানকে মায়ানমারের রোহিঙ্গা শরণার্থী সংকট তদন্তে গঠিত একটি জাতিসংঘ কমিশনের প্রধান নিযুক্ত করা হয়, যা 'আনান কমিশন' নামে পরিচিত।
- আনান কমিশনের প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন মিয়ানমারের নাগরিক উইন ম্রা ও আই লুইন।
- কফি আনান ঘানার একজন কূটনীতিবিদ এবং জাতিসংঘের সপ্তম মহাসচিব ছিলেন।
- কফি আনান ১৯৯৭ সালে  নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন।
- কফি আনান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, যেটি শান্তি, উন্নয়ন এবং মানবাধিকারের হুমকিগুলি কাটিয়ে উঠতে রাজনৈতিক ইচ্ছাশক্তিকে একত্রিত করতে চায়।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৩,৫৯৩.
নীল নদ কোন মহাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়?
  1. এশিয়া
  2. আফ্রিকা
  3. ইউরোপ
  4. দক্ষিণ আমেরিকা
সঠিক উত্তর:
আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
আফ্রিকা
ব্যাখ্যা

নীল নদ:
- নীল নদ পৃথিবীর দীর্ঘতম নদী।
- নীল নদের দৈর্ঘ্য প্রায় ৬,৬৫০ কিলোমিটার।
- এটি আফ্রিকা মহাদেশের একটি বিশাল অংশের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- নীল নদ উগান্ডা, ইথিওপিয়া, সুদান, দক্ষিণ সুদান, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, কেনিয়া, তানজানিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি এবং মিশরসহ বেশ কয়েকটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- নীল নদ এবং সাদা নদ হল নীল নদের প্রধান উপনদী।
- এই নদী উত্তর দিকে প্রবাহিত হয়। অবশেষে নীল নদ ভূমধ্যসাগরে প্রবাহিত হয়।

উৎস: Britannica. & Worldatlas.com

৩,৫৯৪.
কোন দুইটি দেশের মধ্যে 'আবু মুসা দ্বীপ' নিয়ে বিরোধ চলমান?
  1. ইরান এবং সংযুক্ত আরব আমিরাত 
  2. ইরান ও ইরাক
  3. ইরাক এবং সংযুক্ত আরব আমিরাত
  4. সিরিয়া ও ইসরাইল
সঠিক উত্তর:
ইরান এবং সংযুক্ত আরব আমিরাত 
উত্তর
সঠিক উত্তর:
ইরান এবং সংযুক্ত আরব আমিরাত 
ব্যাখ্যা

আবু মুসা দ্বীপপুঞ্জ:
- এটি পারস্য উপসাগরের প্রবেশপথের কাছে একটি ছোট দ্বীপ। 
- এই দ্বীপটি ইরান এবং সংযুক্ত আরব আমিরাত উভয়ই দাবি করে।
- এটি ইরানের সিরি দ্বীপ থেকে ৩১ মাইল পূর্বে আর বন্দর-ই লেঙ্গেহ থেকে প্রায় ৪২ মাইল দক্ষিণে অবস্থিত।
- অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ৪০ মাইল পূর্বে অবস্থিত।
- আবু মুসার মোট আয়তন প্রায় ৪ বর্গমাইল।
- আরব আমিরাতের শারজাহ ও ইরানের মধ্যে বিরোধ শুরু হয় ঊনবিংশ শতাব্দীর শেষ থেকে।
- ১৯০৩ সালে ব্রিটেন ইরানি কর্মকর্তাদের সরিয়ে শারজাহের পক্ষে দাঁড়ায়।
- ব্রিটেনের প্রত্যাহার ঘোষণায় ইরান দাবি জানায় ১৯৬৮ সালে।
- ইরান–শারজাহ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন ১৯৭১ সালে।
- এই চুক্তি কার্যকর ছিল ২০ বছর।
- ১৯৯২ সালে ইউএই ইরানের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ তোলে।
- ইউএই আন্তর্জাতিক আদালতে যেতে চায় কিন্তু ইরান তা প্রত্যাখ্যান করে।

উল্লেখ্য,
- ইরান ও ইরাকের মধ্যকার বিরোধপুর্ণস্থান হল শাত-ইল-আরব।
-  সিরিয়া ও ইসরাইলের মধ্যে বিরোধ চলছে গোলান মালভূমি নিয়ে।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

৩,৫৯৫.
সর্বপ্রথম লোহার অস্ত্রে সজ্জিত বাহিনী গঠন করে -
  1. ক) এ্যাসিরীয়রা
  2. খ) ব্যাবিলনীয়রা
  3. গ) ক্যালডীয়রা
  4. ঘ) মিশরীয়রা
সঠিক উত্তর:
ক) এ্যাসিরীয়রা
উত্তর
সঠিক উত্তর:
ক) এ্যাসিরীয়রা
ব্যাখ্যা
• সামরিক ক্ষেত্রে এ্যাসিরীয়দের গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা ছিল।
- তারা সর্বপ্রথম লোহার অস্ত্রে সজ্জিত বাহিনী গঠন করে ও যুদ্ধ রথের ব্যবহার করে।
- সে যুগের বিচারে তাদের সৈন্যবাহিনী ছিল বেশ আধুনিক।
- বহু নতুন নতুন অস্ত্র, যুদ্ধ কৌশল আবিষ্কারের কারণে প্রতিবেশীদের উপর আধিপত্য বিস্তার করে।
- সামরিক প্রয়োজনে শক্তিশালি গুপ্তচর ও যাতায়াত ব্যবস্থা।
- তারাই প্রথম বৃত্তকে ৩৬০° তে ভাগ করে। পৃথিবীকে
- সর্বপ্রথম তারা অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেছিল।
- তারা পাঁচশ'রও বেশি উদ্ভিদ ও খনিজ ওষুধের তালিকা প্রণয়ন করে সেগুলোর গুণাগুণ ও ব্যবহার পদ্ধতি লিপিবদ্ধ করে।

সূত্র: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৫৯৬.
চীনের আদি মানুষকে বলা হতো -
  1. ক) চৌ মানব
  2. খ) জেকিয়াং মানব
  3. গ) পিকিং মানুষ
  4. ঘ) জাভা মানব
সঠিক উত্তর:
গ) পিকিং মানুষ
উত্তর
সঠিক উত্তর:
গ) পিকিং মানুষ
ব্যাখ্যা
চৈনিক সভ্যতা:
- ধারণা করা হয়, খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে চিনের প্রাচীন সভ্যতা গড়ে ওঠেছিল।
- চীন পূর্ব এশিয়ার বৃহত্তম রাষ্ট্র। দেশটির তিনটি অঞ্চলে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল।
একটি - হোয়াং হো নদীর তীরে
দ্বিতীয়টি-  ইয়াং জেকিয়াং নদীর তীরে
তৃতীয়টি - দক্ষিণ চিনের ভূখন্ডে
- এই সভ্যতা সৃষ্টি হয়েছিল- শাং ও চৌ রাজাদের আমলে।
- ১৯২৯ খ্রিস্টাব্দে চিনে প্রাগৈতিহাসিক যুগের মানুষের মাথার খুলি পাওয়া গেছে।
- চিনের রাজধানী পিকিং-এর (বর্তমান বেইজিং) কাছে এই খুলি পাওয়া যায়।
- চিনের আদিম মানুষ যাদেরকে- ‘পিকিং মানুষ’ বলা হয়।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (SSC Programme), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৫৯৭.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কী?
  1. ক) হোয়াইট হল
  2. খ) ওয়েস্ট মিনিস্টার অ্যাবে
  3. গ) বুশ হাউজ
  4. ঘ) হোয়াইট হাউজ
সঠিক উত্তর:
ঘ) হোয়াইট হাউজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হোয়াইট হাউজ
ব্যাখ্যা
- ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় 'হোয়াইট  হল'। 
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন 'হোয়াইট হাউজ'। 
- ব্রিটিশ রাজপরিবারের বাসভবন 'বাকিংহাম প্যালেস'। 
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয়ের নাম ১০ নং ডাউনিং স্ট্রিট’। 

উৎস: ব্রিটানিকা।
৩,৫৯৮.
The socialist revolution take place in China -
  1. In 1911
  2. In 1912
  3. In 1949
  4. In 1966
  5. In 1976
সঠিক উত্তর:
In 1949
উত্তর
সঠিক উত্তর:
In 1949
ব্যাখ্যা
গণচীন:
- ১৯১২ সালের ১২ ফেব্রুয়ারি চীনে প্রায় দুই হাজার বছরের রাজতন্ত্র উচ্ছেদ হয়ে প্রজাতন্ত্রের সূচনা হয়।
- এই দিন চীনের কিং রাজবংশের সর্বশেষ সম্রাট পুয়িকে সিংহাসন থেকে উৎখাত করা হয়।
- ১৯৪৯ সালে মাও সেতুং এর নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় এবং গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৯ সালের ১লা অক্টোবর, এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে China) বা গণচীন প্রতিষ্ঠিত হয়।
- মাও সেতুং কে গণচীনের জনক বলা হয়।

উল্লেখ্য,
- ১৯১১ সালের অক্টোবরে সান ইয়েৎ সেনের নেতৃত্বে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়।
- ১৯৬৬ সালে কমিউনিস্ট নেতা মাও সেতুং- এর আহ্বানে চীনের সাংস্কৃতিক বিপ্লব শুরু হয়।
- এটি ১৯৭৬ সালে সমাপ্ত হয়।

উৎস: Britannica.
৩,৫৯৯.
আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
  1. ক) ভারত
  2. খ) কাজাখাস্তান
  3. গ) চীন
  4. ঘ) মঙ্গোলিয়া
সঠিক উত্তর:
গ) চীন
উত্তর
সঠিক উত্তর:
গ) চীন
ব্যাখ্যা
আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ চীন।
চীন আয়তনে বিশ্বের ৪র্থ বৃহত্তম দেশ।
৩,৬০০.
চীনের আদি মানুষকে বলা হতো -
  1. চৌ মানব
  2. জেকিয়াং মানব
  3. পিকিং মানুষ
  4. জাভা মানব
সঠিক উত্তর:
পিকিং মানুষ
উত্তর
সঠিক উত্তর:
পিকিং মানুষ
ব্যাখ্যা
চৈনিক সভ্যতা:
- ধারণা করা হয়, খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে চিনের প্রাচীন সভ্যতা গড়ে ওঠেছিল।
- চীন পূর্ব এশিয়ার বৃহত্তম রাষ্ট্র। দেশটির তিনটি অঞ্চলে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল।
→ একটি - হোয়াং হো নদীর তীরে,
→ দ্বিতীয়টি-  ইয়াং জেকিয়াং নদীর তীরে,
→ তৃতীয়টি - দক্ষিণ চিনের ভূখন্ডে।
- এই সভ্যতা সৃষ্টি হয়েছিল- শাং ও চৌ রাজাদের আমলে।
- ১৯২৯ খ্রিস্টাব্দে চিনে প্রাগৈতিহাসিক যুগের মানুষের মাথার খুলি পাওয়া গেছে।
- চিনের রাজধানী পিকিং-এর (বর্তমান বেইজিং) কাছে এই খুলি পাওয়া যায়।
- চিনের আদিম মানুষ যাদেরকে- ‘পিকিং মানুষ’ বলা হয়।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (SSC Programme), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।