বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

ল.সা.গু ও গ.সা.গু

মোট প্রশ্ন৬৬৫এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ল.সা.গু ও গ.সা.গু

PrepBank · পাতা / · ২০১৩০০ / ৬৬৫

২০১.
দুটি সংখ্যার  ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, ছোট সংখ্যাটি কত? 
  1. ২০
  2. ১০
  3. ৩০
  4. ১৫
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার  ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, ছোট সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি,
বড় সংখ্যাটি = x
ছোট সংখ্যাটি = ২x/৩

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × সংখ্যা দুইটি গ.সা.গু 
⇒ x. (২x/৩) = ৬০ × ১০
⇒ ২x = ৬০০ × ৩
⇒ x = ১৮০০/২
⇒ x = √৯০০ 
∴ x = ৩০ 
বড় সংখ্যাটি = ৩০ 

∴ ছোট সংখ্যাটি = (৩০ × ২)/৩ 
= ২০  ।
২০২.
দুটি সংখ্যার গ.সা.গু., বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০ এবং ২৪৪৮। সংখ্যা দুটি কত?
  1. ১৮৪ ও ১০০
  2. ২০৪ ও ১৪৪
  3. ২৩৪ ও ১৬৯
  4. ২৫২ ও ১৮৯
সঠিক উত্তর:
২০৪ ও ১৪৪
উত্তর
সঠিক উত্তর:
২০৪ ও ১৪৪
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু., বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০ এবং ২৪৪৮। সংখ্যা দুটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুটি = ১২x ও ১২y

তাহলে,
১২x - ১২y = ৬০
∴ ১২(x - y) = ৬০
⇒ x - y = ৫ .......... (১)

এবং,
সংখ্যা দুটির ল.সা.গু = ১২xy
∴ ১২xy = ২৪৪৮
⇒ xy = ২৪৪৮/১২
⇒ xy = ২০৪

আমরা জানি,
(x + y) = (x - y) + ৪xy

∴ (x + y) = ৫ + ৪ × ২০৪
= ২৫ + ৮১৬
= ৮৪১

⇒ x + y = ২৯ .......... (২)

এখন, (১) + (২) করলে পাই,
২x = ৩৪
⇒ x = ১৭

এবং, (২) - (১) করলে পাই,
২y = ২৪
⇒ y = ১২

অতএব,
সংখ্যা দুটি = ১২ × ১৭ এবং ১২ × ১২
= ২০৪ ও ১৪৪

২০৩.
দুটি সংখ্যার গুণফল ১৩৪৪। সংখ্যা দুটির গ. সা. গু ১৬ হলে ল. সা. গু কত?
  1. ৯৬
  2. ৮৪
  3. ৭২
  4. ৬৪
সঠিক উত্তর:
৮৪
উত্তর
সঠিক উত্তর:
৮৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ১৩৪৪। সংখ্যা দুটির গ. সা. গু ১৬ হলে ল. সা. গু কত?

সমাধান:
দেওয়া আছে,
দুটি সংখ্যার গুণফল = ১৩৪৪
সংখ্যা দুটির গ. সা. গু = ১৬

আমরা জানি,
দুটি সংখ্যার ল. সা. গু = দুটি সংখ্যার গুণফল/সংখ্যা দুটির গ. সা. গু
= ১৩৪৪/১৬
= ৮৪
২০৪.
যদি a + b + c = 6 এবং a2 + b2 + c2 = 14 হয়, তবে ab + bc + ca = কত?
  1. 9
  2. 11
  3. 15
  4. 22
সঠিক উত্তর:
11
উত্তর
সঠিক উত্তর:
11
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a + b + c = 6 এবং a2 + b2 + c2 = 14 হয়, তবে ab + bc + ca = কত?

সমাধান:
দেওয়া আছে,
a + b + c = 6 এবং a2 + b2 + c2 = 14

আমরা জানি,
2(ab + bc + ca) = (a + b + c)2 - (a2 + b2 + c2)
⇒ (ab + bc + ca) = {(a + b + c)2 - (a2 + b2 + c2)}/2
= (62 - 14)/2
= (36 - 14)/2
= 22/2
= 11
২০৫.
দুইটি সংখ্যার ল.সা.গু ৭২০ এবং গ.সা.গু ৪। একটি সংখ্যা ৮০ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ৩৬
  2. ৪২
  3. ৪৮
  4. ৫৬
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ৭২০ এবং গ.সা.গু ৪। একটি সংখ্যা ৮০ হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান:
দেওয়া আছে,
ল.সা.গু = ৭২০
গ.সা.গু = ৪
একটি সংখ্যা = ৮০

ধরি,
অপর সংখ্যাটি = a

আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
বা, ৮০ × a = ল.সা.গু × গ.সা.গু
বা, ৮০ × a = ৭২০ × ৪
বা, a = (৭২০ × ৪)/৮০
∴ a = ৩৬
∴ অপর সংখ্যাটি ৩৬।
২০৬.
দুইটি সংখ্যার গ.সা.গু. ৬ এবং ল.সা.গু. ৩৬০০। একটি সংখ্যা ১৫০ হলে অপর সংখ্যাটি কত?
  1. ১৯৬
  2. ১৮২
  3. ১৪৪
  4. ১১২
সঠিক উত্তর:
১৪৪
উত্তর
সঠিক উত্তর:
১৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু. ৬ এবং ল.সা.গু. ৩৬০০। একটি সংখ্যা ১৫০ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার গ.সা.গু. = ৬
ল.সা.গু. = ৩৬০০

এবং
একটি সংখ্যা = ১৫০

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু
∴ অপর সংখ্যা = (ল.সা.গু. × গ.সা.গু)/একটি সংখ্যা
= (৩৬০০ × ৬)/১৫০
= ১৪৪

∴ অপর সংখ্যাটি = ১৪৪
২০৭.
(x2 + x), (x2 + 2x + 1) এবং (x2 - 1) এর গ.সা.গু কত?
  1. x(x2 - 1)(x + 1)
  2. 1
  3. (x + 1)
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
(x + 1)
উত্তর
সঠিক উত্তর:
(x + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: (x2 + x ), (x2 + 2x + 1) এবং (x2 - 1 ) এর গ.সা.গু কত?

সমাধান :
১ম রাশি = (x2 + x)
= x(x + 1)

২য় রাশি = (x2 + 2x + 1)
= (x + 1)2

৩য় রাশি = (x2 - 1)
= (x + 1)(x - 1)

রাশি তিনটির গ.সা.গু = (x + 1)
২০৮.
দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ১২ গুণ। দুটি সংখ্যার গুণফল ৭৬৮ হলে, তাদের ল.সা.গু কত?
  1. ৫৬
  2. ৭৮
  3. ৮৪
  4. ৯৬
সঠিক উত্তর:
৯৬
উত্তর
সঠিক উত্তর:
৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ১২ গুণ। দুটি সংখ্যার গুণফল ৭৬৮ হলে, তাদের ল.সা.গু কত?

সমাধান:
ধরি,
দুটি সংখ্যার গ.সা.গু = ক
দুটি সংখ্যার ল.সা.গু = ১২ক

আমরা জানি,
দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গুর গুণফল = দুটি সংখ্যার গুণফল
∴ ১২ক × ক = ৭৬৮
⇒ ১২ক = ৭৬৮
⇒ ক = ৭৬৮/১২
⇒ ক২ = ৬৪
⇒ ক = ৮
∴ ক = ৮

∴ ল.সা.গু = ১২ × ৮
= ৯৬
২০৯.
দুটি সংখ্যার গ.সা.গু ৮ এবং ল.সা.গু ৯৬। যদি একটি সংখ্যা ৩২ হয়, তবে অপর সংখ্যাটি কত? 
  1. ১২ 
  2. ২৪ 
  3. ৪৮ 
  4. ৬৪ 
সঠিক উত্তর:
২৪ 
উত্তর
সঠিক উত্তর:
২৪ 
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু ৮ এবং ল.সা.গু ৯৬। যদি একটি সংখ্যা ৩২ হয়, তবে অপর সংখ্যাটি কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
দুটি সংখ্যার গ.সা.গু = ৮ এবং ল.সা.গু = ৯৬
একটি সংখ্যা = ৩২
অপর সংখ্যাটি = কত? 

আমরা জানি, 
দুটি সংখ্যার গ.সা.গু × ল.সা.গু = প্রথম সংখ্যা × অপর সংখ্যা 
বা, ৮ × ৯৬ = ৩২ × অপর সংখ্যা 
বা,অপর সংখ্যা = (৮ × ৯৬)/৩২ 
∴ অপর সংখ্যা = ২৪ । 
২১০.
কত জনের মধ্যে ১২৫টি কমলা ও ১৪৫ টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যায়?
  1. ২৫ জন
  2. ৫ জন
  3. ৩৫ জন
  4. ১৫ জন
সঠিক উত্তর:
৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কত জনের মধ্যে ১২৫টি কমলা ও ১৪৫ টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যায়?

সমাধান:
১২৫ ও ১৪৫ এর গ.সা.গু. উত্তর হবে।
১২৫ এর গুণনীয়ক = ১, ৫, ২৫, ১২৫
১৪৫ এর গুণনীয়ক = ১, ৫, ২৯, ১৪৫
১২৫ এবং ১৪৫ এর গরিষ্ঠ গুণনীয়ক হচ্ছে ৫

সুতরাং ৫ জনের মধ্যে কমলা ও কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে।
২১১.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৮, ৪১ ও ৬৬ কে ভাগ করলে যথাক্রমে ৪, ৫, ৬ ভাগশেষ থাকবে? 
  1. ১২
  2. ১৬
  3. ১৮
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৮, ৪১ ও ৬৬ কে ভাগ করলে যথাক্রমে ৪, ৫, ৬ ভাগশেষ থাকবে?

সমাধান: 
এখানে, 
২৮ - ৪ = ২৪, 
৪১ - ৫ = ৩৬ এবং 
৬৬ - ৬ = ৬০ 

বৃহত্তম সংখ্যাটি হবে ২৪, ৩৬ এবং ৬০ এর গ.সা.গু 
∴ ২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু = ১২ 

∴ বৃহত্তম সংখ্যা = ১২ ।
২১২.
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৪ যোগ করলে যোগফল ২০, ২৪ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
  1. ১৪২
  2. ১৯০
  3. ২২২
  4. ২৩৬
সঠিক উত্তর:
২৩৬
উত্তর
সঠিক উত্তর:
২৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৪ যোগ করলে যোগফল ২০, ২৪ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
নির্ণেয় সংখ্যাটি হবে ২০, ২৪ ও ৪৮ এর ল.সা.গু অপেক্ষা ৪ কম।
এখন, ২০, ২৪ ও ৪৮ এর ল.সা.গু = ২৪০

∴ লঘিষ্ট সংখ্যাটি হচ্ছে = ২৪০ - ৪ = ২৩৬
২১৩.
(x2 + x), (x2 + 2x + 1) এবং (x2 - 1) এর গ.সা.গু কত?
  1. x(x2 - 1)(x + 1)
  2. 1
  3. (x + 1)
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
(x + 1)
উত্তর
সঠিক উত্তর:
(x + 1)
ব্যাখ্যা
প্রশ্ন : (x2 + x), (x2 + 2x + 1) এবং (x2 - 1) এর গ.সা.গু কত?

সমাধান :
১ম রাশি = (x2 + x)
= x (x + 1)

২য় রাশি = (x2 + 2x + 1)
= (x + 1)2

৩য় রাশি = (x2 - 1)
= (x + 1)(x - 1)

∴ রাশি তিনটির গ.সা.গু = ( x + 1 )
২১৪.
কোন সংখ্যার ৩/৮ অংশ ৭৫ এর সমান?
  1. ১৮০
  2. ১৯৬
  3. ২০০
  4. ২১০
সঠিক উত্তর:
২০০
উত্তর
সঠিক উত্তর:
২০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৩/৮ অংশ ৭৫ এর সমান?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর (৩/৮) = ৭৫
⇒ ৩ক = ৭৫ × ৮
⇒ ৩ক = ৬০০
⇒ ক = ৬০০/৩
∴ ক = ২০০
২১৫.
দুইটি সংখ্যার গ.সা.গু ১৬ এবং ল.সা.গু ৯৬। একটি সংখ্যা অপর সংখ্যার ১.৫ গুণ হলে বড় সংখ্যাটি কত?
  1. 32
  2. 36
  3. 42
  4. 48
সঠিক উত্তর:
48
উত্তর
সঠিক উত্তর:
48
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু ১৬ এবং ল.সা.গু ৯৬। একটি সংখ্যা অপর সংখ্যার ১.৫ গুণ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
একটি সংখ্যা x
অপর সংখ্যা 1.5x
সংখ্যা দুইটির গুণফল = 1.5x2

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
1.5x2 = 96 × 16
বা, 1.5x2 = 1536
বা, x2 = 1536/1.5
বা, x2 = 1024
বা, x = √1024
∴ x = 32

∴ বড় সংখ্যাটি = 1.5 × 32 = 48
২১৬.
একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ২২৪ সে.মি. ও ৩২০ সে.মি. । পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে?
  1. ১৬ সে.মি.
  2. ৩২ সে.মি.
  3. ৬৪ সে.মি.
  4. ৯৬ সে.মি.
সঠিক উত্তর:
৩২ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৩২ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ২২৪ সে.মি. ও ৩২০ সে.মি. । পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে?

সমাধান:
একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে ২২৪ সে.মি. ও ৩২০ সে.মি. এর গ.সা.গু।
২২৪ ও ৩২০ এর গ.সা.গু = ৩২

∴ সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে = ৩২ সে.মি.
২১৭.
দুটি সংখ্যার ল.সা.গু. এবং গ.সা.গু. যথাক্রমে ৯০ এবং ৬। একটি সংখ্যা অপর সংখ্যার তিন-পঞ্চমাংশ হলে, সংখ্যা দুইটির অন্তরফল কত?
  1. ১০
  2. ১২
  3. ১৫
  4. ১৮
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু. এবং গ.সা.গু. যথাক্রমে ৯০ এবং ৬। একটি সংখ্যা অপর সংখ্যার তিন-পঞ্চমাংশ হলে, সংখ্যা দুইটির অন্তরফল কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ৫ক
∴ ছোট সংখ্যাটি = ৫ক × (৩/৫) = ৩ক

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
⇒ ৫ক × ৩ক = ৯০ × ৬
⇒ ১৫ক = ৫৪০
⇒ ক = ৫৪০/১৫
⇒ ক = ৩৬
⇒ ক = ৬

অর্থাৎ
ছোট সংখ্যাটি = (৩ × ৬) = ১৮
এবং বড় সংখ্যাটি = (৫ × ৬) = ৩০

∴ সংখ্যা দুইটির অন্তরফল = (৩০ - ১৮) = ১২
২১৮.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৩৬, ৫১ ও ৬৬ কে ভাগ করলে যথাক্রমে ১, ২ ও ৩ ভাগশেষ থাকবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৩৬, ৫১ ও ৬৬ কে ভাগ করলে যথাক্রমে ১, ২ ও ৩ ভাগশেষ থাকবে?

সমাধান:
এখানে,
৩৬ - ১ = ৩৫
৫১ - ২ = ৪৯
৬৬ - ৩ = ৬৩
∴ ৩৫, ৪৯ ও ৬৩ এর গ.সা.গু'ই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা।

∴ ৩৫, ৪৯ ও ৬৩ এর গ.সা.গু = ৭

অতএব, নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ৭
২১৯.
৪০টি আম এবং ৪৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে?
  1. ২ জন
  2. ৩ জন
  3. ৪ জন
  4. ৫ জন
সঠিক উত্তর:
২ জন
উত্তর
সঠিক উত্তর:
২ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০টি আম এবং ৪৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে?

সমাধান:
৪০ এবং ৪৬ এর গ. সা. গু. ই হবে নির্ণেয় বালকের সংখ্যা হবে।
∴ ৪০ এবং ৪৬ এর গ. সা. গু. = ২

∴ নির্ণেয় বালকের সংখ্যা = ২ জন।
২২০.
দুটি সংখ্যার গ.সা.গু ১৫ এবং ল.সা.গু ৯০০। একটি সংখ্যা ৭৫ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ১২০
  2. ২২৫
  3. ৩০০
  4. ১৮০
সঠিক উত্তর:
১৮০
উত্তর
সঠিক উত্তর:
১৮০
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু ১৫ এবং ল.সা.গু ৯০০। একটি সংখ্যা ৭৫ হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান:
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × গ.সা.গু
⇒ ৭৫ × অপর সংখ্যা = ৯০০ × ১৫
⇒ অপর সংখ্যা = (৯০০ × ১৫)/৭৫
⇒ অপর সংখ্যা = ৯০০/৫ 
⇒ অপর সংখ্যা = ১৮০

∴ অপর সংখ্যাটি হলো ১৮০।

২২১.
x2 - 4x + 3 এবং x2 - 5x + 6 এর ল.সা.গু কত?
  1. (x - 2)(x - 3) 
  2. 1
  3. (x - 1)(x - 2)(x - 3)
  4. (x - 1)(x - 3)
সঠিক উত্তর:
(x - 1)(x - 2)(x - 3)
উত্তর
সঠিক উত্তর:
(x - 1)(x - 2)(x - 3)
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - 4x + 3 এবং x2 - 5x + 6 এর ল.সা.গু কত?

সমাধান:

১ম রাশি = x2 - 4x + 3
= x2 - 3x - x + 3
= x(x - 3) - 1(x - 3)
= (x - 3)(x - 1)

২য় রশি = x2 - 5x + 6
= x2 - 2x - 3x + 6
= x(x - 2) - 3(x - 2)
= (x - 2)(x - 3)

নির্ণেয় ল.সা.গু = (x - 1)(x - 2)(x - 3)

২২২.
৩০, ৭০ ও ৩৮৫ এর ল.সা.গু নির্ণয় করুন।
  1. ১২৪০
  2. ১৭২০
  3. ২৩১০
  4. ২৫২০
সঠিক উত্তর:
২৩১০
উত্তর
সঠিক উত্তর:
২৩১০
ব্যাখ্যা

প্রশ্ন: ৩০, ৭০ ও ৩৮৫ এর ল.সা.গু নির্ণয় করুন।

সমাধান:
৩০ = ১ × ২ × ৩ × ৫
৫০ = ১ × ২ × ৫ × ৭
৩৮৫ = ১ × ৫ × ৭ × ১১

∴ নির্ণেয় ল.সা.গু = ১ × ২ × ৩ × ৫ × ৭ × ১১
= ৬ × ৫ × ৭ × ১১
= ৩০ × ৭ × ১১
= ২১০ × ১১
= ২৩১০

২২৩.
৩/৪ এবং ৪/৭ এর ল.সা.গু কত? 
  1. ১২
  2. ১০
  3. ১৫
  4. ১৮
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৪ এবং ৪/৭ এর ল.সা.গু কত? 

সমাধান: 
আমরা জানি, 
ভগ্নাংশের ল.সা.গু = লব এর ল.সা.গু/হর এর গ.সা.গু 

∴ লব ৩ ও ৪ এর ল.সা.গু = ১২
হর ৪ ও ৭ এর গ.সা.গু = ১

∴ ৩/৪ এবং ৪/৭ এর ল.সা.গু = ১২/১
= ১২ ।
২২৪.
দুটি সংখ্যার ল. সা. গু. ১৩৫ এবং গ. সা. গু. ৯। একটি সংখ্যা অপর সংখ্যার তিন-পঞ্চমাংশ হলে ছোট সংখ্যাটি কত?
  1. ৪২
  2. ২৭
  3. ৪৫
  4. ২৮
সঠিক উত্তর:
২৭
উত্তর
সঠিক উত্তর:
২৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল. সা. গু. ১৩৫ এবং গ. সা. গু. ৯। একটি সংখ্যা অপর সংখ্যার তিন-পঞ্চমাংশ হলে ছোট সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি, 
বড় সংখ্যাটি = ৫ক 
∴ ছোট সংখ্যাটি = ৩ক 

আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = দুইটি সংখ্যার ল. সা. গু × দুইটি সংখ্যার গ. সা. গু 
বা, ৩ক × ৫ক = ১৩৫ × ৯ 
বা, ১৫ক = ১৩৫ × ৯ 
বা, ক = (১৩৫ × ৯ )/১৫
বা, ক = ৮১
বা, ক = ৯
∴ ক = ৯

∴ ছোট সংখ্যাটি = ৩ক 
= ৩ × ৯ 
= ২৭
২২৫.
৩/৪ এবং ৪/৭ এর ল.সা.গু কত?
  1. ৬/১১
  2. ৬/৯
  3. ১২/১৭
  4. ১২
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৪ এবং ৪/৭ এর ল.সা.গু কত? 

সমাধান: 
ভগ্নাংশের লসাগু = লব এর ল.সা.গু/হর এর গ.সা.গু

লব এর ল.সা.গু = ৩ ও ৪ এর ল.সা.গু = ১২
হর এর গ.সা.গু = ৪ ও ৭ এর গ.সা.গু = ১

তাহলে ৩/৪ এবং ৪/৭ এর ল.সা.গু = ১২/১
= ১২
২২৬.
দুটি সংখ্যার ল.সা.গু ৪০ এবং গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার এক-চতুর্থাংশ হলে বড় সংখ্যাটি কত?
  1. ৩০
  2. ৩৫
  3. ২০
  4. ৪০
সঠিক উত্তর:
৪০
উত্তর
সঠিক উত্তর:
৪০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ৪০ এবং গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার এক-চতুর্থাংশ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ৪ক

আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
⇒ ৪ক × ক = ৪০ × ১০
⇒ ৪ক = ৪০০
⇒ ক = (৪০০/৪)
⇒ ক = ১০০
∴ ক = ১০
সুতরাং, বড় সংখ্যাটি = ৪ × ১০ = ৪০
২২৭.
P = x2 - 16, Q = x2 + 7x + 12, R = 4x + 16 হলে, P, Q ও R এর গ.সা.গু নির্ণয় করুন।
  1. x + 3
  2. x + 5
  3. x + 4
  4. 1
সঠিক উত্তর:
x + 4
উত্তর
সঠিক উত্তর:
x + 4
ব্যাখ্যা

প্রশ্ন: P = x2 - 16, Q = x2 + 7x + 12, R = 4x + 16 হলে, P, Q ও R এর গ.সা.গু নির্ণয় করুন।

সমাধান:
দেওয়া আছে,
P = x2 - 16
Q = x2 + 7x + 12
R = 4x + 16

∴ P = x2 - 16
= x2 - 42
= (x + 4) (x - 4)

∴ Q = x2 + 7x + 12
= x2 + 4x + 3x + 12
= x(x + 4) + 3(x + 4)
= (x + 4) (x + 3)

∴ R = 4x + 16
= 4(x + 4)

∴ P, Q ও R এর গ.সা.গু = (x + 4)

২২৮.
দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ৪ এবং ২২৮। একটি সংখ্যা ১২ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ৬৮
  2. ৭২
  3. ৭৬
  4. ৮২
সঠিক উত্তর:
৭৬
উত্তর
সঠিক উত্তর:
৭৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ৪ এবং ২২৮। একটি সংখ্যা ১২ হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার গ.সা.গু = ৪
ল.সা.গু = ২২৮
এবং একটি সংখ্যা = ১২

আমরা জানি,
গ.সা.গু × ল.সা.গু = ১ম সংখ্যা × ২য় সংখ্যা
⇒ (৪ × ২২৮) = (১২ × ২য় সংখ্যা)
⇒ ২য় সংখ্যা = (৪ × ২২৮)/১২
= ৭৬
২২৯.
৪/৫, ৮/৯ এবং ২/৫ এর গ.সা.গু কত?
  1. ৪৫/২
  2. ২/৪৫
  3. ৪/৪৫
  4. ১/৪৫
সঠিক উত্তর:
২/৪৫
উত্তর
সঠিক উত্তর:
২/৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৪/৫, ৮/৯ এবং ২/৫ এর গ.সা.গু কত?

সমাধান:
৪, ৮, ২ এর গ.সা.গু = ২
৫, ৯, ৫ এর ল.সা.গু = ৪৫

আমরা জানি,
ভগ্নাংশের গ.সা.গু = লবগুলোর গ.সা.গু/হরগুলোর ল.সা.গু
= ২/৪৫
২৩০.
দুইটি সংখ্যার গ.সা.গু ১৩ এবং তাদের ল.সা.গু ৫২০। একটি সংখ্যা ৬৫ হলে অপর সংখ্যাটি কত?
  1. ১০৪
  2. ৯৬
  3. ৮৫
  4. ৭২
সঠিক উত্তর:
১০৪
উত্তর
সঠিক উত্তর:
১০৪
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু ১৩ এবং তাদের ল.সা.গু ৫২০। একটি সংখ্যা ৬৫ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান:
আমরা জানি,
সংখ্যাদ্বয়ের গুণফল = ল.সা.গু × গ.সা.গু
বা, একটি সংখ্যা × অপর সংখ্যা = ৫২০ × ১৩
বা, ৬৫ × অপর সংখ্যা = ৫২০ × ১৩
বা, অপর সংখ্যা = (৫২০ × ১৩)/৬৫

∴ অপর সংখ্যা = ৫২০/৫ = ১০৪

২৩১.
৮টি কলম ও ১২টি পেন্সিল সমানসংখ্যক করে প্যাকেটে রাখতে হলে কতটি প্যাকেট বানানো যাবে?
  1. ৪ টি
  2. ৮ টি
  3. ২৪ টি
  4. ৯৬ টি
সঠিক উত্তর:
৪ টি
উত্তর
সঠিক উত্তর:
৪ টি
ব্যাখ্যা

প্রশ্ন: ৮টি কলম ও ১২টি পেন্সিল সমানসংখ্যক করে প্যাকেটে রাখতে হলে কতটি প্যাকেট বানানো যাবে?

সমাধান:
নির্ণেয় প্যাকেটের সংখ্যা হবে ৮ ও ১২ এর গ.সা.গু এর সমান।

এখন,
৮ ও ১২ এর গ.সা.গু = ৪

∴ নির্ণেয় প্যাকেটের সংখ্যা = ৪ টি

২৩২.
দুইটি সংখ্যার অনুপাত ৯ : ১২ এবং ল.সা.গু. ২১৬। বড় সংখ্যাটি কত?
  1. ২৪
  2. ৪৮
  3. ৬০
  4. ৭২
সঠিক উত্তর:
৭২
উত্তর
সঠিক উত্তর:
৭২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৯ : ১২ এবং ল.সা.গু. ২১৬। বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, ১ম সংখ্যা = ৯ক 
২য় সংখ্যা = ১২ক

∴ সংখ্যা দুইটির ল.সা.গু. = ৩৬ক

প্রশ্নমতে, ৩৬ক = ২১৬
⇒ ক = ২১৬/৩৬
⇒ ক = ৬

অর্থাৎ ১ম সংখ্যা = ৯ × ৬ = ৫৪
২য় সংখ্যা = ১২ × ৬ = ৭২

∴ বড় সংখ্যাটি = ৭২
২৩৩.
দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬ সংখ্যা দুইটির ল. সা. গু. ৯৬ হলে গ. সা. গু. কত?
  1. ২৪
  2. ৩২
  3. ১৬
  4. ১২
সঠিক উত্তর:
১৬
উত্তর
সঠিক উত্তর:
১৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬, সংখ্যা দুটির ল. সা. গু. ৯৬ হলে গ. সা. গু. কত?

সমাধান:
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = গ. সা. গু × ল.সা.গু
⇒ ১৫৩৬ = ৯৬ × গ. সা. গু.
গ.সা.গু. = ১৫৩৬/৯৬ = ১৬
২৩৪.
কতজন বালকের মধ্যে ১২৫টি আম ও ১৪৫টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যায়?
  1. ২৫ জন
  2. ১৫ জন
  3. ১০ জন
  4. ০৫ জন
সঠিক উত্তর:
০৫ জন
উত্তর
সঠিক উত্তর:
০৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কতজন বালকের মধ্যে ১২৫ টি আম ও ১৪৫ টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যায়?

সমাধান:
বালকের সংখ্যা হবে ১২৫ এবং ১৪৫ এর গ.সা.গু. 
১২৫ এবং ১৪৫ এর গ.সা.গু. হলো ৫
তাই সর্বোচ্চ ৫ জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে।
২৩৫.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৮, ১৬, ২০ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৭ অবশিষ্ট থাকবে-
  1. ৭৩
  2. ৮০
  3. ৮৭
  4. ৯২
সঠিক উত্তর:
৮৭
উত্তর
সঠিক উত্তর:
৮৭
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৮, ১৬, ২০ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৭ অবশিষ্ট থাকবে-

সমাধান:
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৮, ১৬, ২০ এর ল.সা.গু থেকে ৭ বেশি

৮, ১৬, ২০ এর ল.সা.গু = ৮০

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৮০ + ৭ = ৮৭
২৩৬.
নিচের কোন পূর্ণ সংখ্যাটি ৪, ৫, ৬ এবং ৮ দ্বারা ভাগ করলে যথাক্রমে ২, ৩, ৪ ও ৬ অবশিষ্ট থাকে?
  1. ১১৬
  2. ১২০
  3. ১২২
  4. ১১৮
সঠিক উত্তর:
১১৮
উত্তর
সঠিক উত্তর:
১১৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন পূর্ণ সংখ্যাটি ৪, ৫, ৬ এবং ৮ দ্বারা ভাগ করলে যথাক্রমে ২, ৩, ৪ ও ৬ অবশিষ্ট থাকে?

সমাধান: 
৪, ৫, ৬ এবং ৮ এর ল.সা.গু = ১২০
৪ - ২ = ২;
৫ - ৩ = ২;
৬ - ৪ = ২
৮ - ৬ = ২

∴ নির্ণেয় সংখ্যা = ১২০ - ২ = ১১৮
২৩৭.
তিনটি সংখ্যার অনুপাত ৩ : ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ২৪০০ হলে, তাদের গ.সা.গু কত?
  1. ৪০
  2. ৬০
  3. ৮০
  4. ৫৪
সঠিক উত্তর:
৪০
উত্তর
সঠিক উত্তর:
৪০
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি সংখ্যার অনুপাত ৩ : ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ২৪০০ হলে, তাদের গ.সা.গু কত?

সমাধান:
ধরি, তিনটি সংখ্যা যথাক্রমে ৩ক, ৪ক এবং ৫ক

এখন, ৩ক, ৪ক, ৫ক এর ল.সা.গু = ৬০ক

শর্তমতে,
৬০ক = ২৪০০
⇒ ক = ২৪০০/৬০
⇒ ক = ৪০

∴ প্রথম সংখ্যা = ৩ক = ৩ × ৪০ = ১২০
দ্বিতীয় সংখ্যা = ৪ক = ৪ × ৪০ = ১৬০
তৃতীয় সংখ্যা = ৫ক = ৫ × ৪০ = ২০০

এখন গ.সা.গু নির্ণয় করি:
১২০ = ২ × ৩ × ৫
১৬০ = ২ × ৫
২০০ = ২ × ৫2

∴ গ.সা.গু = ২ × ৫ = ৮ × ৫ = ৪০

অতএব, তাদের গ.সা.গু = ৪০

২৩৮.
তিনটি সংখ্যার অনুপাত ৩ : ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ২৪০০ হলে গ.সা.গু কত?
  1. ৬০
  2. ৪০
  3. ৩০
  4. ২৫
সঠিক উত্তর:
৪০
উত্তর
সঠিক উত্তর:
৪০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার অনুপাত ৩ : ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ২৪০০ হলে গ.সা.গু কত?

সমাধান:
ধরি,
সংখ্যাগুলো যথাক্রমে ৩ক, ৪ক এবং ৫ক
∴ তাদের ল.সা.গু = ৬০ক
এবং গ.সা.গু = ক
∴ ৬০ক = ২৪০০
বা, ক = ২৪০০/৬০ = ৪০

∴ গ.সা.গু = ৪০
২৩৯.
x2 - 9 এবং x2 - 6x + 9 এর ল.সা.গু নির্ণয় করুন।
  1. (x + 3)(x - 3)
  2. (x - 3)2
  3. (x2 - 9)(x - 3)
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
(x2 - 9)(x - 3)
উত্তর
সঠিক উত্তর:
(x2 - 9)(x - 3)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 9 এবং x2 - 6x + 9 এর ল.সা.গু নির্ণয় করুন।

সমাধান:
১ম রাশি = x2 - 9
= x2 - 32
= (x + 3)(x - 3)

২য় রাশি = x2 - 6x + 9
= x2 - 2. x. 3 + 32
= (x - 3)2
= (x - 3)(x - 3)

∴ ল.সা.গু = (x + 3)(x - 3)(x - 3)
= (x2 - 9)(x - 3)
২৪০.
১২/৩৫, ১৮/৪২ ও ২৪/৪৯ এর গ.সা.গু নিচের কোনটি?
  1. ১/১৪৫
  2. ১/৮৪
  3. ১/৩৫
  4. ১/২৪৫
সঠিক উত্তর:
১/২৪৫
উত্তর
সঠিক উত্তর:
১/২৪৫
ব্যাখ্যা

প্রশ্ন: ১২/৩৫, ১৮/৪২ ও ২৪/৪৯ এর গ.সা.গু নিচের কোনটি?

সমাধান: আমরা জানি,
ভগ্নাংশের গ.সা.গু. = (লব গুলোর গ.সা.গু.)/(হর গুলোর ল.সা.গু.)

এখানে,
লব ১২, ১৮ ও ২৪ এর গ.সা.গু. নির্ণয়:
১২ = ২ × ৩
১৮ = ২ × ৩
২৪ = ২ × ৩

∴ গ.সা.গু. = ২ × ৩ = ৬

হর ৩৫, ৪২ ও ৪৯ এর ল.সা.গু. নির্ণয়:
৩৫ = ৫ × ৭
৪২ = ২ × ৩ × ৭
৪৯ = ৭

∴ ল.সা.গু. = ২ × ৩ × ৫ × ৭
= ২ × ৩ × ৫ × ৪৯ = ১৪৭০

∴ ভগ্নাংশের গ.সা.গু. = ৬/১৪৭০
= ১/২৪৫

২৪১.
দুটি সংখ্যার ল.সা.গু. ৬০ এবং গ. সা.গু. ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, ছোট সংখ্যাটি কত? 
  1. ১৮
  2. ৩০
  3. ১৫
  4. ২০
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, ছোট সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
বড় সংখ্যাটি = x 
ছোট সংখ্যাটি = ২x/৩ 

আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × সংখ্যা দুইটি গ.সা.গু
⇒ x. ২x/৩ = ৬০ × ১০ 
⇒ ২x = ৬০০ × ৩ 
⇒ x = ১৮০০/২
⇒ x২ = √৯০০
∴ x = ৩০
বড় সংখ্যাটি = ৩০

∴ ছোট সংখ্যাটি = (৩০ × ২)/৩
= ২০ ।
২৪২.
পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল  ৪, ৬, ৮, ১০ ও ১২ দ্বারা বিভাজ্য হবে?
  1. ৬০
  2. ৪০
  3. ৮০
  4. ৭০
সঠিক উত্তর:
৮০
উত্তর
সঠিক উত্তর:
৮০
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল  ৪, ৬, ৮, ১০ ও ১২ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
৪, ৬, ৮, ১০, ১২ এর ল.সা.গু = ১২০
পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০

এখানে,
ভাজক = ১২০
ভাজ্য = ১০০০০
ভাগফল = ৮৩
ভাগশেষ = ৪০

অতএব, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ১২০ - ৪০ = ৮০
২৪৩.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে? 
  1. ১২
  2. ১৫ 
  3. ১৮
  4. ২১ 
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে? 

সমাধান: 
দেওয়া আছে,
একটি বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে। 
এখানে, 
২৭ - ৩ = ২৪ 
৪০ - ৪ = ৩৬ 
৬৫ - ৫ = ৬০ 

এখন,
২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু ই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা । 
∴ ২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু = ১২

∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ১২ ।

২৪৪.
চার অংকের কোন বৃহত্তম সংখ্যাকে ১২, ২৪, ৩০ এবং ৩৬ দ্বারা নিঃশেষে ভাগ করা যায়?
  1. ৯৩৬৩
  2. ৯১৬০
  3. ৯৭২০
  4. ৯৩৬০
সঠিক উত্তর:
৯৭২০
উত্তর
সঠিক উত্তর:
৯৭২০
ব্যাখ্যা
প্রশ্ন: চার অংকের কোন বৃহত্তম সংখ্যাকে ১২, ২৪, ৩০ এবং ৩৬ দ্বারা নিঃশেষে ভাগ করা যায়?

সমাধান:
চার অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯
আবার,
১২, ২৪, ৩০, ৩৬ এর ল.সা.গু = ৩৬০

৯৯৯৯ কে ৩৬০ দ্বারা ভাগ করলে ২৭৯ অবশিষ্ট থাকে।

∴ বৃহত্তম সংখ্যাটি = ৯৯৯৯ - ২৭৯ = ৯৭২০
২৪৫.
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের গ.সা.গু ৫ হলে সংখ্যা দুইটির ল.সা.গু কত?
  1. ৪৮
  2. ৫৬
  3. ৬০
  4. ১২০
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের গ.সা.গু ৫ হলে সংখ্যা দুইটির ল.সা.গু কত?

সমাধান:
ধরি,
একটি সংখ্যা = ৩ক
অপর সংখ্যা = ৪ক

সংখ্যাদ্বয়ের গ.সা.গু = ক
সংখ্যাদ্বয়ের ল.সা.গু = ১২ক

প্রশ্নমতে,
ক = ৫

∴ সংখ্যাদ্বয়ের ল.সা.গু = ১২ক
= ১২ × ৫
= ৬০

∴ সংখ্যা দুইটির ল.সা.গু = ৬০
২৪৬.
দুইটি সংখ্যার গ.সা.গু. 11 এবং ল.সা.গু. 7700। একটি সংখ্যা 275 হলে, অপর সংখ্যাটি -
  1. 318
  2. 308
  3. 283
  4. 279
সঠিক উত্তর:
308
উত্তর
সঠিক উত্তর:
308
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু. 11 এবং ল.সা.গু. 7700। একটি সংখ্যা 275 হলে, অপর সংখ্যাটি -

সমাধান: 
আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = দুইটি সংখ্যার ল. সা. গু. ×  দুইটি সংখ্যার গ. সা. গু. 
বা, একটি সংখ্যা × অপর সংখ্যা =  দুইটি সংখ্যার ল. সা. গু. ×  দুইটি সংখ্যার গ. সা. গু. 
বা, 275 × অপর সংখ্যা = 11 × 770 
বা, অপর সংখ্যা = (11 × 770)/275
∴ অপর সংখ্যা = 308

∴ অপর সংখ্যাটি = 308
২৪৭.
p3, p2, p2q2 এর গ.সা.গু
  1. p
  2. q2
  3. p2
  4. q
সঠিক উত্তর:
p2
উত্তর
সঠিক উত্তর:
p2
ব্যাখ্যা
প্রশ্ন: p3, p2, p2q2 এর গ.সা.গু
 
সমাধান:
১ম রাশি = p3
২য় রাশি = p2
৩য় রাশি = p2q2
 
নির্ণেয় গ.সা.গু = p2
২৪৮.
৭৬ টি আপেল ও ৫৬ টি আম সর্বোচ্চ কতজন বালকের মধ্যে নিঃশেষে ভাগ করে দেয়া যাবে?
  1. ২ জন
  2. ৪ জন
  3. ৬ জন
  4. ৮ জন
সঠিক উত্তর:
৪ জন
উত্তর
সঠিক উত্তর:
৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৬ টি আপেল ও ৫৬ টি আম সর্বোচ্চ কতজন বালকের মধ্যে নিঃশেষে ভাগ করে দেয়া যাবে?

সমাধান:
৭৬ ও ৫৬ এর গ.সা.গু = ৪
অতএব, সর্বোচ্চ ৪ জন বালকের মধ্যে ৭৬ টি আপেল ও ৫৬ টি আম নিঃশেষে ভাগ করে দেয়া যাবে।
২৪৯.
২/৫, ৩/৪, ৫/৭ ভগ্নাংশগুলোর ল.সা.গু কত? 
  1. ১০ 
  2. ১৫ 
  3. ৩০ 
  4. ৪৫ 
সঠিক উত্তর:
৩০ 
উত্তর
সঠিক উত্তর:
৩০ 
ব্যাখ্যা

প্রশ্ন: ২/৫, ৩/৪, ৫/৭ ভগ্নাংশগুলোর ল.সা.গু কত?

সমাধান: 
আমরা জানি, 
ভগ্নাংশগুলোর ল.সা.গু = (লবগুলোর ল.সা.গু)/(হরগুলোর গ.সা.গু) 
এখানে,
২, ৩, ৫ লবগুলোর ল.সা.গু = ৩০
এবং
৫, ৪, ৭ হরগুলোর গ.সা.গু = ১ 

∴ ২/৫, ৩/৪, ৫/৭ ভগ্নাংশগুলোর ল.সা.গু = ৩০/১ 
= ৩০ ।

২৫০.
দুটি সংখ্যার গুণফল ১৫৩৬ । সংখ্যা দুটির ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু কত?
  1. ১৬ 
  2. ১২ 
  3. ২৪
  4. ৩২
সঠিক উত্তর:
১৬ 
উত্তর
সঠিক উত্তর:
১৬ 
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ১৫৩৬ । সংখ্যা দুটির ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
দুটি সংখ্যার গুণফল = ১৫৩৬ 
সংখ্যা দুটির ল.সা.গু = ৯৬ 

আমরা জানি, 
সংখ্যাদ্বয়ের গুণফল = ল.সা.গু × গ.সা.গু
বা, ১৫৩৬ = ৯৬ × গ.সা.গু 
বা, গ.সা.গু = ১৫৩৬/৯৬ 
∴ গ.সা.গু = ১৬ ।
২৫১.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের ল.সা.গু. ৩০০ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ৬০
  2. ৮০
  3. ৯০
  4. ১২০
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের ল.সা.গু. ৩০০ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যা দুটি যথাক্রমে ৫ক এবং ৬ক।
∴ সংখ্যা দুটির ল.সা.গু. = (৫ × ৬) × ক = ৩০ক

প্রশ্নমতে,
৩০ক = ৩০০
⇒ ক = ১০

∴ বৃহত্তম সংখ্যাটি = ৬ক = ৬ × ১০ = ৬০

২৫২.
৮/১৫, ১২/২৫ ও ১৬/৩৫ এর গ.সা.গু নিচের কোনটি?
  1. ৮/১৮৯
  2. ২/৬৩
  3. ২/৩
  4. ৪/৫২৫
সঠিক উত্তর:
৪/৫২৫
উত্তর
সঠিক উত্তর:
৪/৫২৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৮/১৫, ১২/২৫ ও ১৬/৩৫ এর গ.সা.গু নিচের কোনটি?

সমাধান:
আমরা জানি, ভগ্নাংশের গ.সা.গু = (লব গুলোর গ.সা.গু)/(হর গুলোর ল.সা.গু)

লব ৮, ১২ ও ১৬ এর গ.সা.গু নির্ণয়:
৮ = ২
১২ = ২ × ৩
১৬ = ২
∴ গ.সা.গু = ২ = ৪

হর ১৫, ২৫ ও ৩৫ এর ল.সা.গু নির্ণয়:
১৫ = ৩ × ৫
২৫ = ৫
৩৫ = ৫ × ৭
∴ ল.সা.গু = ৩ × ৫ × ৭ = ৫২৫

∴ ভগ্নাংশের গ.সা.গু = ৪/৫২৫

২৫৩.
দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু. ১৬০ হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত?
  1. ৩২
  2. ৪০
  3. ৪২
  4. ৪৫
সঠিক উত্তর:
৩২
উত্তর
সঠিক উত্তর:
৩২
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু. ১৬০ হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত?

সমাধান:
দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৫

মনেকরি
একটি সংখ্যা = ৪ক
অপর সংখ্যা = ৫ক
৪ক ও ৫ক এর ল.সা.গু. = ২০ক

প্রশ্নমতে
২০ক = ১৬০
বা, ক = ১৬০/২০
ক = ৮

ক্ষুদ্রতর সংখ্যাটি = ৪ × ৮ = ৩২ 

২৫৪.
দুইটি সংখ্যার ল.সা.গু. ৩০ এবং গ.সা.গু. ১৫ । একটি সংখ্যা অপর সংখ্যার অর্ধেক হলে ছোট সংখ্যাটি কত?
  1. ১২
  2. ১৫
  3. ২৫
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু. ৩০ এবং গ.সা.গু. ১৫ । একটি সংখ্যা অপর সংখ্যার অর্ধেক হলে ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
একটি সংখ্যা = ক
অপর সংখ্যা = ক/২

প্রশ্নমতে,
ক × (ক/২) = ৩০ × ১৫
⇒ ক/২ = ৪৫০
⇒ ক = ৪৫০ × ২
⇒ ক = ৯০০
⇒ ক = ৩০ [ বর্গমূল করে ] 

∴ ছোট সংখ্যাটি = ৩০/২ = ১৫
২৫৫.
১০/৩ এবং ১৫/৪ এর ল.সা.গু কত?
  1. ২০/৩
  2. ৫/৮
  3. ৩০
  4. ২৪
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা

প্রশ্ন: ১০/৩ এবং ১৫/৪ এর ল.সা.গু কত?

সমাধান:
আমরা জানি,
ভগ্নাংশের ল.সা.গু = লবগুলোর ল.সা.গু/হরগুলোর গ.সা.গু

লব  ১০ ও ১৫ এর ল.সা.গু = ৩০
হর ৩ ও ৪ এর গ.সা.গু = ১

∴ ১০/৩ এবং ১৫/৪ এর ল.সা.গু = ৩০/১
= ৩০

২৫৬.
দুইটি সংখ্যার অনুপাত ৮ : ৯ এবং তাদের ল.সা.গু ৩৬০ হলে, সংখ্যা দুইটির গ.সা.গু কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৮ : ৯ এবং তাদের ল.সা.গু ৩৬০ হলে, সংখ্যা দুইটির গ.সা.গু কত?

সমাধান:
মনে করি,
একটি সংখ্যা = ৮ক
এবং অপর সংখ্যাটি = ৯ক

সংখ্যা দুটির গ.সা.গু = ক
এবং ল.সা.গু = ৭২ক

শর্তমতে,
৭২ক = ৩৬০
⇒ ক = ৩৬০/৭২
⇒ ক = ৫

∴ সংখ্যা দুটির গ.সা.গু = ৫
২৫৭.
৪টি ঘড়ির ঘণ্টার কাঁটা যথাক্রমে প্রতি ঘণ্টায় ৪, ৬, ৮ ও ১২ বার আবর্তন করে। সকাল ৯টায় কাঁটাগুলো একই অবস্থানে ছিল। কত ঘণ্টা পর কাঁটাগুলো আবার একই অবস্থানে আসবে?
  1. ২৪ ঘণ্টা
  2. ১২ ঘণ্টা
  3. ১৬ ঘণ্টা
  4. ৬ ঘণ্টা
সঠিক উত্তর:
২৪ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
২৪ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪টি ঘড়ির ঘণ্টার কাঁটা যথাক্রমে প্রতি ঘণ্টায় ৪, ৬, ৮ ও ১২ বার আবর্তন করে। সকাল ৯টায় কাঁটাগুলো একই অবস্থানে ছিল। কত ঘণ্টা পর কাঁটাগুলো আবার একই অবস্থানে আসবে?

সমাধান:
কাঁটাগুলো একসাথে একই অবস্থানে আসার জন্য, ৪, ৬, ৮, এবং ১২-এর ল.সা.গু বের করতে হবে।
৪, ৬, ৮ ও ১২ এর ল.সা.গু = ২৪

অর্থাৎ, কাঁটাগুলো ২৪ ঘণ্টা পর আবার একই অবস্থানে আসবে।
২৫৮.
a3 - 1, 1 + a3 এবং 1 + a2 + a4 রাশির ল.সা.গু. কত?
  1. a2 - 3
  2. a2 - 2
  3. a6 + 3
  4. a6 - 1
সঠিক উত্তর:
a6 - 1
উত্তর
সঠিক উত্তর:
a6 - 1
ব্যাখ্যা
প্রশ্ন: a3 - 1, 1 + a3 এবং 1 + a2 + a4 রাশির ল.সা.গু. কত?
 
সমাধান:
১ম রাশি,
a3 - 1 = (a - 1)(a2 + a + 1)
 
২য় রাশি,
a3 + 1 = (a + 1)(a2 - a + 1)
 
৩য় রাশি,
1 + a2 + a4
= 1 + 2. 1. a2 + (a2)2 - a2
= (a2 + 1)2 - a2
= (a2 + a + 1) (a2 - a + 1)
 
∴ নির্ণেয় ল.সা.গু. = (a - 1)(a2 + a + 1)(a + 1)(a2 - a + 1)
= (a3 + 1)(a3 - 1)
= a6 - 1
২৫৯.
দুটি সংখ্যার গ.সা.গু ১০ এবং ল.সা.গু ৮৩৭০ । একটি সংখ্যা ২৭০ হলে, অপর সংখ্যাটি কত? 
  1. ৩১০
  2. ৩০০
  3. ৩২০
  4. ৩৬০
সঠিক উত্তর:
৩১০
উত্তর
সঠিক উত্তর:
৩১০
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু ১০ এবং ল.সা.গু ৮৩৭০ । একটি সংখ্যা ২৭০ হলে, অপর সংখ্যাটি কত? 

সমাধান: 
আমরা জানি, 
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × সংখ্যা দুটির গ.সা.গু 
⇒ ২৭০ × অপর সংখ্যা = ৮৩৭০ × ১০ 
⇒ অপর সংখ্যা = (৮৩৭০ × ১০)/২৭০ 
∴ অপর সংখ্যা = ৩১০ । 

২৬০.
দুটি সংখ্যার গ.সা.গু ১২ এবং ল.সা.গু ১৮০। একটি সংখ্যা ৩৬ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ৭২
  2. ৮৪
  3. ৬০
  4. ৯০
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু ১২ এবং ল.সা.গু ১৮০। একটি সংখ্যা ৩৬ হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান:
আমরা জানি,
একটি সংখ্যা × অপর সংখ্যা = ল.সা.গু × গ.সা.গু
⇒ ৩৬ × অপর সংখ্যা = ১৮০ × ১২
⇒ অপর সংখ্যা = (১৮০ × ১২)/৩৬
⇒ অপর সংখ্যা = ৬০

∴ অপর সংখ্যাটি হলো ৬০

২৬১.
দুইটি ধনাত্মক সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু এর গুণফল ৫৪। সংখ্যা দুইটির পার্থক্য ৩। বড় সংখ্যাটি কত?
  1. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ধনাত্মক সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু এর গুণফল ৫৪। সংখ্যা দুইটির পার্থক্য ৩। বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি যথাক্রমে ক ও (ক + ৩)

প্রশ্নমতে,
দুইটি সংখ্যার গুণফল = এদের ল. সা .গু × গ. সা .গু
⇒ ক(ক + ৩) = ৫৪
⇒ ক + ৩ক - ৫৪ = ০
⇒ ক + ৯ক - ৬ক - ৫৪ = 0
⇒ ক(ক + ৯) - ৬( ক + ৯) = 0
⇒ (ক + ৯)(ক - ৬) = ০
⇒ ক = - ৯ , ৬ [- ৯ গ্রহনযোগ্য নয়]

সুতরাং, ছোট সংখ্যাটি = ৬
∴ বড় সংখ্যাটি = (৬ + ৩) = ৯
২৬২.
দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ২৫ গুণ। দুটি সংখ্যার গুণফল ২০২৫ হলে তাদের  ল.সা.গু কত? 
  1. ২৫৫
  2. ২২৫
  3. ৫২৫
  4. ৪৬৫
সঠিক উত্তর:
২২৫
উত্তর
সঠিক উত্তর:
২২৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ২৫ গুণ। দুটি সংখ্যার গুণফল ২০২৫ হলে তাদের  ল.সা.গু কত? 

সমাধান: 
ধরি,
দুটি সংখ্যার গ.সা.গু = x
দুটি সংখ্যার ল.সা.গু  = ২৫x 

আমরা জানি, 
দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গুর গুণফল = দুটি সংখ্যার গুণফল 
∴ ২৫x × x = ২০২৫ 
⇒  ২৫x = ২০২৫ 
⇒  x = ৮১  
⇒ x = ৯ 
∴ x = ৯ 

∴ ল.সা.গু = ২৫ × ৯ 
= ২২৫ । 
২৬৩.
সর্বনিম্ন কত সংখ্যক সৈন্যকে ১২, ১৫, ১৮ এবং ২০ জনের দলে এবং তাদেরকে বর্গ আকারে সাজানো সম্ভব?
  1. ১৮০ জন
  2. ৯০০ জন
  3. ১৬০০ জন
  4. ২৫০০ জন
সঠিক উত্তর:
৯০০ জন
উত্তর
সঠিক উত্তর:
৯০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: সর্বনিম্ন কত সংখ্যক সৈন্যকে ১২, ১৫, ১৮ এবং ২০ জনের দলে এবং তাদেরকে বর্গ আকারে সাজানো সম্ভব?

সমাধান:
১২, ১৫, ১৮ এবং ২০ এর ল.সা.গু নির্ণয় করি,
১২ = ২ × ২ × ৩
১৫ = ৩ × ৫
১৮ = ২ × ৩ × ৩
২০ = ২ × ২ × ৫

∴ ল.সা.গু = ২ × ২ × ৩ × ৫ × ৩

যেহেতু সৈন্যদেরকে বর্গের আকারে সাজানো যায় তাই ল.সা.গু এর সাথে ৫ দ্বারা গুণ করতে হবে।
∴ সৈন্য সংখ্যা = ২ × ২ × ৩ × ৫ × ৩ × ৫
= ৯০০ জন
২৬৪.
দুটি সংখ্যার অনুপাত ৩ : ২ এবং তাদের গ.সা.গু ১৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?
  1. ৭৬
  2. ৮৪
  3. ৯২
  4. ৯৮
সঠিক উত্তর:
৮৪
উত্তর
সঠিক উত্তর:
৮৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৩ : ২ এবং তাদের গ.সা.গু ১৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?

সমাধান:
ল.সা.গু = অনুপাতের গুণফল × গ.সা.গু
= ২ × ৩ × ১৪
= ৮৪
২৬৫.
৩/১০০, ৩/১০, ৯/১০০ এর ল.সা.গু কত?
  1. ০.০৯
  2. ০.৩
  3. ০.০৩
  4. ০.৯
সঠিক উত্তর:
০.৯
উত্তর
সঠিক উত্তর:
০.৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/১০০, ৩/১০, ৯/১০০ এর ল.সা.গু কত?

সমাধান: 
৩/১০০
৩/১০
৯/১০০

এখানে, লব গুলোর ল.সা.গু = ৯
হর গুলোর গ.সা.গু = ১০

ভগ্নাংশগুলোর ল.সা.গু  = (লবগুলোর ল.সা.গু)/(হরগুলোর গ.সা.গু)
= ৯/১০
= ০.৯
২৬৬.
দুটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ৪৮০ হলে সংখ্যা দুটি কত?
  1. ৭৫, ৯০
  2. ৬০, ৭২
  3. ৯৬, ৭২
  4. ১২০, ৯৬
সঠিক উত্তর:
১২০, ৯৬
উত্তর
সঠিক উত্তর:
১২০, ৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ৪৮০ হলে সংখ্যা দুটি কত?

সমাধান:
মনে করি,
ছোট সংখ্যাটি = ৪ক
এবং বড় সংখ্যাটি = ৫ক

∴ ৪ক এবং ৫ক এর ল.সা.গু = ২০ক
প্রশ্নমতে,
২০ক = ৪৮০
⇒ ক = ৪৮০/২০
⇒ ক = ২৪

∴ ছোট সংখ্যাটি = (৪ × ২৪) = ৯৬
বড় সংখ্যাটি = (৫ × ২৪) = ১২০
২৬৭.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ অবশিষ্ট থাকে?
  1. ৪৮
  2. ৫২
  3. ৫৮
  4. ৬২
সঠিক উত্তর:
৫৮
উত্তর
সঠিক উত্তর:
৫৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ অবশিষ্ট থাকে?

সমাধান:
এখানে,
৩ - ১ = ২
৪ - ২ = ২
৫ - ৩ = ২
৬ - ৪ = ২

∴ ৩, ৪, ৫ ও ৬ সংখ্যাগুলো থেকে ১, ২, ৩ ও ৪ সংখ্যাগুলো বিয়োগ করলে প্রতিক্ষেত্রে ২ অবশিষ্ট থাকে।

এখন,
৩, ৪, ৫ ও ৬ সংখ্যাগুলোর ল.সা.গু = ৬০
∴ নির্ণেয় সংখ্যা = ৬০ - ২ = ৫৮
২৬৮.
২, ৬ এবং ১০ এর ল. সা. গু. কত?
  1. ৩০
  2. ৬০
  3. ৮০
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৬ এবং ১০ এর ল. সা. গু. কত?

সমাধান: 
২ = ১ × ২ 
৬ = ২ × ৩
১০ = ২ × ৫
২, ৬ এবং ১০ এর ল. সা. গু. = ২ × ৩ × ৫ 
= ৩০ 
২৬৯.
দুইটি সংখ্যার অনুপাত ৯ : ১২ এবং ল.সা.গু. ২১৬। ছোট সংখ্যাটি কত?
  1. ৩৬
  2. ৪৬
  3. ৫৪
  4. ৭২
সঠিক উত্তর:
৫৪
উত্তর
সঠিক উত্তর:
৫৪
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৯ : ১২ এবং ল.সা.গু. ২১৬। ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, ১ম সংখ্যা = ৯ক
২য় সংখ্যা = ১২ক
∴ সংখ্যা দুইটির ল.সা.গু. = ৩৬ক

প্রশ্নমতে,
৩৬ক = ২১৬
⇒ ক = ২১৬/৩৬
⇒ ক = ৬

অর্থাৎ ১ম সংখ্যা = ৯ × ৬ = ৫৪
২য় সংখ্যা = ১২ × ৬ = ৭২

∴ ছোট সংখ্যাটি = ৫৪

২৭০.
দুইটি সংখ্যার গ.সা.গু. ১১ এবং ল.সা.গু. ৭৭০০। একটি সংখ্যা ২৭৫ হলে অপর সংখ্যাটি কত?
  1. ৩০৮
  2. ৩১৮
  3. ২৮৯
  4. ২৮৩
সঠিক উত্তর:
৩০৮
উত্তর
সঠিক উত্তর:
৩০৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু ১১ এবং ল.সা.গু ৭৭০০। একটি সংখ্যা ২৭৫ হলে অপর সংখ্যাটি কত? 

সমাধান: 
আমরা জানি, 
একটি সংখ্যা × অপর সংখ্যা = ল.সা.গু × গ.সা.গু 
∴ অপর সংখ্যা = ( ল.সা.গু × গ.সা.গু)/একটি সংখ্যা 
= (১১ × ৭৭০০)/২৭৫ 
= ৮৪৭০০/২৭৫ 
= ৩০৮ 

∴ অপর সংখ্যাটি = ৩০৮।
২৭১.
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৫ এবং তাদের ল.সা.গু ১৪০ হলে, সংখ্যা দুইটি কত?
  1. ৩৫, ২৫
  2. ২৮, ২০
  3. ৪৯, ৩৫
  4. ৪২, ৩০
সঠিক উত্তর:
২৮, ২০
উত্তর
সঠিক উত্তর:
২৮, ২০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৭: ৫ এবং তাদের ল.সা.গু ১৪০ হলে, সংখ্যা দুইটি কত?

সমাধান:
মনে করি, সংখ্যা দুইটি যথাক্রমে ৭ক এবং ৫ক
∴ সংখ্যা দুটির ল.সা.গু ৩৫ক

প্রশ্নমতে,
৩৫ক = ১৪০
⇒ ক = ১৪০/৩৫
⇒ ক = ৪

সুতরাং, প্রথম সংখ্যাটি = ৭ × ৪ = ২৮
এবং দ্বিতীয় সংখ্যাটি = ৫ × ৪ = ২০

∴ সংখ্যা দুইটি হলো ২৮ ও ২০

২৭২.
একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ৫ মিটার এবং পিছনের চাকার পরিধি ৬ মিটার। গাড়িটি কতটুকু পথ অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে ৩০ বার বেশি ঘুরবে?
  1. ৩০০ মিটার
  2. ৬০০ মিটার
  3. ৯০০ মিটার
  4. ১২০০ মিটার
সঠিক উত্তর:
৯০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৯০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ৫ মিটার এবং পিছনের চাকার পরিধি ৬ মিটার। গাড়িটি কতটুকু পথ অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে ৩০ বার বেশি ঘুরবে?

সমাধান:
৫ ও ৬ এর ল.সা.গু = ৫ × ৬ = ৩০

৩০ মিটার পথ চলতে সামনের চাকাকে ঘুরতে হয় = ৩০/৫ = ৬ বার
৩০ মিটার পথ চলতে পিছনের চাকাকে ঘুরতে হয় = ৩০/৬ = ৫ বার

∴ সামনের চাকা পিছনের চাকা থেকে ১ বার বেশি ঘুরে = ৩০ মিটারে
∴ সামনের চাকা পিছনের চাকা থেকে ৩০ বার বেশি ঘুরে = ৩০ × ৩০ মিটারে
= ৯০০ মিটারে

∴  গাড়িটি ৯০০ মিটার পথ অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে ৩০ বার বেশি ঘুরবে।
২৭৩.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১২, ১৮ ও ২৪ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ভাগশেষ ৫ থাকবে ?
  1. ৭৭
  2. ৬৭
  3. ১৪৪
  4. ৭২
সঠিক উত্তর:
৭৭
উত্তর
সঠিক উত্তর:
৭৭
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১২, ১৮ ও ২৪ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ভাগশেষ ৫ থাকবে ?

সমাধান:
 ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ১২, ১৮ ও ২৪ এর  ল.সা.গু অপেক্ষায় ৫ বেশি। 

১২, ১৫, ১৮ ও ২৪ এর ল.সা.গু -
১২ = ২ × ২ × ৩
১৮ = ২ × ৩ × ৩
২৪ = ২ × ২ × ২ × ৩

∴ ১২, ১৫, ২০ ও ২৪ এর ল.সা.গু = ২ × ২ × ২ × ৩ × ৩
= ৭২

∴ ক্ষুদ্রতম সংখ্যাটি হবে =( ৭২ + ৫ )
= ৭৭
২৭৪.
১০০০ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৩, ৪, ৬ এবং ১২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ১০
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০০ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৩, ৪, ৬ এবং ১২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
৩, ৪, ৬ এবং ১২ এর লসাগু ১২
১২ দ্বারা ১০০০ কে ভাগ করলে ভাগশেষ ৪ হয়।

∴ ভাগশেষ ও ভাজকের পার্থক্যই হবে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা।

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ১২ - ৪
= ৮
২৭৫.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১২, ১৮, ২৪ এবং ৩২ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৮ হবে?
  1. ২৮০
  2. ২৯৬
  3. ২৮৮
  4. ৩০০
সঠিক উত্তর:
২৯৬
উত্তর
সঠিক উত্তর:
২৯৬
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১২, ১৮, ২৪ এবং ৩২ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৮ হবে?

সমাধান:
প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হলো সংখ্যাগুলোর ল.সা.গু।
সুতরাং ১২, ১৮, ২৪ ও ৩২ এর ল.সা.গু এর সাথে ভাগশেষ ৮ যোগ করলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে।

সংখ্যাগুলোর মৌলিক উৎপাদক বিশ্লেষণ:
১২ = ২ × ৩
১৮ = ২ × ৩
২৪ = ২ × ৩
৩২ = ২

ল.সা.গু = ২ × ৩ = ২৮৮

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ল.সা.গু + ভাগশেষ
= ২৮৮ + ৮
= ২৯৬

২৭৬.
চারটি সাইরেন একত্রে বেজে যথাক্রমে ২৫, ৩০, ৪০ ও ৪৫ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পরে সাইরেনগুলো পুনরায় একত্রে বাজবে?
  1. ১২ মিনিট
  2. ১৬ মিনিট
  3. ২০ মিনিট
  4. ৩০ মিনিট
সঠিক উত্তর:
৩০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৩০ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: চারটি সাইরেন একত্রে বেজে যথাক্রমে ২৫, ৩০, ৪০ ও ৪৫ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পরে সাইরেনগুলো পুনরায় একত্রে বাজবে?

সমাধান:
২৫ = ৫
৩০ = ২ × ৩ × ৫
৪০ = ২ × ৫
৪৫ = ৩ × ৫

∴ ল.সা.গু. = ২ × ৩ × ৫
= ১৮০০ সেকেন্ড

আমরা জানি, ৬০ সেকেন্ড = ১ মিনিট।
∴ সময় = ১৮০০/৬০ মিনিট = ৩০ মিনিট।

∴ ৩০ মিনিট পরে সাইরেনগুলো পুনরায় একত্রে বাজবে।

২৭৭.
দুইটি সংখ্যার ল.সা.গু ৭০ এবং গ.সা.গু ৭। একটি সংখ্যা ৩৫ হলে অপরটি কত?
  1. ১৪
  2. ১৫
  3. ২১
সঠিক উত্তর:
১৪
উত্তর
সঠিক উত্তর:
১৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ৭০ এবং গ.সা.গু ৭। একটি সংখ্যা ৩৫ হলে অপরটি কত?

সমাধান:
একটি সংখ্যা ৩৫
ধরি,
অপর সংখ্যা, ক

আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = দুটি সংখ্যার ল.সা.গু × দুটি সংখ্যার গ.সা.গু 

শর্তমতে,
ক × ৩৫ = ৭০ × ৭
বা, ক = ৪৯০/৩৫
∴ ক = ১৪

অপর সংখ্যা = ১৪ 
২৭৮.
(২/৩), (৪/৫), (৫/৬) ভগ্নাংশগুলোর গ.সা.গু নিচের কোনটি?
  1. ১/৩০
  2. ১/১৫
  3. ১/২০
  4. ১/৬০
সঠিক উত্তর:
১/৩০
উত্তর
সঠিক উত্তর:
১/৩০
ব্যাখ্যা

প্রশ্ন: (২/৩), (৪/৫), (৫/৬) ভগ্নাংশগুলোর গ.সা.গু নিচের কোনটি?

সমাধান:
(২/৩), (৪/৫), (৫/৬) ভগ্নাংশগুলোর গ.সা.গু = লব গুলোর গ.সা.গু/হর গুলোর ল.সা.গু

এখন,
২, ৪ ও ৫ এর গ.সা.গু = ১
৩, ৫ ও ৬ এর ল.সা.গু = ৩০

∴ নির্ণেয় গ.সা.গু = ১/৩০।

২৭৯.
কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২ ও ১৮৬ কে ভাগ করলে, প্রত্যেকবার ৬ অবশিষ্ট থাকবে?
  1. ১২
  2. ১৫
  3. ১৬
  4. ২২
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন:কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২ ও ১৮৬ কে ভাগ করলে, প্রত্যেকবার ৬ অবশিষ্ট থাকবে?

সমাধান:
১০২ এবং ১৮৬ কে যে সংখ্যা দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ৬ অবশিষ্ট থাকবে।
সেই সংখ্যা দিয়ে ১০২ - ৬ = ৯৬ এবং ১৮৬ - ৬ = ১৮০ কে ভাগ করলে অবশিষ্ট থাকবে না।
অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি এমন হতে হবে যা দ্বারা ৯৬ এবং ১৮০ এর গ.সা.গু-এর সমান
৯৬ এবং ১৮০ এর গ.সা.গু = ১২

∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা ১২।
২৮০.
x2 - 25,  x2 + 5x,  x2 + 7x + 10 এর গ. সা. গু. কত?
  1. x + 5
  2. x - 5
  3. x + 3
  4. x
সঠিক উত্তর:
x + 5
উত্তর
সঠিক উত্তর:
x + 5
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 25,  x2 + 5x,  x2 + 7x + 10 এর গ. সা. গু. কত? 
 
সমাধান: 
১ম রাশি = x2 - 25 
= (x)2 - (5)2 
= (x + 5)(x - 5) 
 
২য় রাশি = x2 + 5x
= x(x + 5) 
 
৩য় রাশি =  x2 + 7x + 10 
= x2 + 2x + 5x + 10 
= x(x + 2) + 5(x + 2) 
= (x + 2)(x + 5) 
 
∴ নির্ণেয় গ. সা. গু. = (x + 5)
২৮১.
x2 - 3x, x2 - 9, x2 - 4x + 3 এর ল.সা.গু কত?
  1. x(x - 3) (x - 1)
  2.  x(x2 - 9) (x - 1)
  3. x(x - 3)   
  4. x2 - 9
সঠিক উত্তর:
 x(x2 - 9) (x - 1)
উত্তর
সঠিক উত্তর:
 x(x2 - 9) (x - 1)
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - 3x, x2 - 9, x2 - 4x + 3 এর ল.সা.গু কত?

সমাধান:

১ম রাশি = x2 - 3x
= x(x - 3)

২য় রাশি = x2 - 9
= x2 - 32
= (x + 3)(x - 3)
               
৩য় রাশি = x2 - 4x + 3
= x2 - 3x - x + 3
= x(x - 3) - 1(x - 3)
= (x - 3)(x - 1)

নির্ণেয় ল.সা.গু = x(x - 3)(x - 1)(x + 3)
= x(x2 - 9) (x - 1)

২৮২.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫, ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ হবে? 
  1. ৩১
  2. ৩৯
  3. ৪১
  4. ৭১
সঠিক উত্তর:
৩১
উত্তর
সঠিক উত্তর:
৩১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫, ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ হবে? 

সমাধান: 
৩, ৫ ও ৬ এর ল.সা.গু. = ৩০ 
∴ ক্ষুদ্রতম সংখ্যাটি হবে (৩০ + ১) 
= ৩১ । 
২৮৩.
x2 - 8x + 15,  x2 - 25, x2 + 2x - 15 এর গ.সা.গু নির্ণয় করুন।
  1. (x + 5)
  2. (x - 5)
  3. (x - 3)
  4. 1
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - 8x + 15,  x2 - 25, x2 + 2x - 15 এর গ.সা.গু নির্ণয় করুন।

সমাধান:
১ম রাশি = x2 - 8x + 15
= x2 - 8x + 15
= x2 - 3x - 5x + 15
= x(x - 3) - 5(x - 3)
= (x - 3) (x - 5)

২য় রাশি = x2 - 25
= x2 - 52
= (x - 5) (x + 5)

৩য় রাশি = x2 + 2x - 15
= x2 + 5x - 3x - 15
= x(x + 5) - 3(x + 5)
= (x + 5) (x - 3)

নির্ণেয় গ.সা.গু = 1

২৮৪.
একটি স্বেচ্ছাসেবী দলে যদি নতুন ১৩ জন সদস্য যোগ দেয়, তবে তাদেরকে ২০, ৪০ ও ৭০ সারিতে দাঁড় করানো যাবে। ঐ স্বেচ্ছাসেবী দলের সদস্য সংখ্যা কত?
  1. ১৯৩ জন
  2. ২২৫ জন
  3. ২৬৭ জন
  4. ২৭৩ জন
সঠিক উত্তর:
২৬৭ জন
উত্তর
সঠিক উত্তর:
২৬৭ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্বেচ্ছাসেবী দলে যদি নতুন ১৩ জন সদস্য যোগ দেয়, তবে তাদেরকে ২০, ৪০ ও ৭০ সারিতে দাঁড় করানো যাবে। ঐ স্বেচ্ছাসেবী দলের সদস্য সংখ্যা কত?

সমাধান:
প্রশ্নমতে,
স্বেচ্ছাসেবী দলের সদস্য সংখ্যা = (২০, ৪০ ও ৭০ এর ল.সা.গু) - ১৩
২০, ৪০ ও ৭০ সংখ্যাগুলোর ল.সা.গু = ২৮০

∴ স্বেচ্ছাসেবী দলের সদস্য সংখ্যা = ২৮০ - ১৩
= ২৬৭ জন
২৮৫.
৩০টি আম ও ৩৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে? 
  1. ৫ জন
  2. ৩ জন
  3. ৬ জন
  4. ৯ জন
সঠিক উত্তর:
৬ জন
উত্তর
সঠিক উত্তর:
৬ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০টি আম ও ৩৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে? 

সমাধান: 
নির্ণেয় বালকের সংখ্যা হবে ৩০ ও ৩৬ এর গ. সা. গু 
∴ ৩০ ও ৩৬ এর গ. সা. গু = ৬ 

∴ নির্ণেয় বালকের সংখ্যা = ৬ জন।
২৮৬.
x3 + 2x2 - 3x এবং 2x3 + 5x2 - 3x এর ল.সা.গু নিচের কোনটি?
  1. x(x + 1)(x + 2)(2x - 3)
  2. x(x + 3)(x - 1)(2x - 1)
  3. x(x - 3)(x + 2)(2x + 1)
  4. x(x - 1)(x - 2)(2x + 3)
সঠিক উত্তর:
x(x + 3)(x - 1)(2x - 1)
উত্তর
সঠিক উত্তর:
x(x + 3)(x - 1)(2x - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: x3 + 2x2 - 3x এবং 2x3 + 5x2 - 3x এর ল.সা.গু নিচের কোনটি?

সমাধান:
১ম রাশি = x3 + 2x2 - 3x
= x(x2 + 2x - 3)
= x(x2 + 3x - x - 3)
= x{x(x + 3) - 1(x + 3)}
= x(x + 3)(x - 1)

২য় রাশি = 2x3 + 5x2 - 3x
= x(2x2 + 5x - 3)
= x(2x2 + 6x - x - 3)
= x{2x(x + 3) - 1(x + 3)}
= x(x + 3)(2x - 1)

∴ ল.সা.গু = x(x + 3)(x - 1)(2x - 1)
২৮৭.
দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটোর ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু. কত?
  1. ১৬
  2. ২৪
  3. ৩২
  4. ১২
সঠিক উত্তর:
১৬
উত্তর
সঠিক উত্তর:
১৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটোর ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু. কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬
সংখ্যা দুইটির ল.সা.গু ৯৬

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × গ.সা.গু
⇒ ১৫৩৬ = ৯৬ × গ.সা.গু
⇒ গ.সা.গু = ১৫৩৬/৯৬
∴ গ.সা.গু = ১৬
২৮৮.
কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১ যোগ করলে যোগফল ৩, ৬, ৯, ১২ এবং ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 
  1. ১৭৯ 
  2. ৩৬১ 
  3. ৩৫৯ 
  4. ৭২১ 
সঠিক উত্তর:
১৭৯ 
উত্তর
সঠিক উত্তর:
১৭৯ 
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১ যোগ করলে যোগফল ৩, ৬, ৯, ১২ এবং ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 

সমাধান: 
৩, ৬, ৯, ১২ এবং ১৫ এর ল.সা.গু = ১৮০ 

∴ নির্ণেয় ল.সা.গু = (১৮০ - ১)
= ১৭৯ । 
২৮৯.
৩০টি আম ও ৩৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে? 
  1. ৩ জন
  2. ৫ জন
  3. ৬ জন
  4. ৮ জন
সঠিক উত্তর:
৬ জন
উত্তর
সঠিক উত্তর:
৬ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০টি আম ও ৩৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে? 

সমাধান: 
নির্ণেয় বালকের সংখ্যা হবে ৩০ ও ৩৬ এর গ. সা. গু 
∴ ৩০ ও ৩৬ এর গ. সা. গু. = ৬ 

∴ নির্ণেয় বালকের সংখ্যা = ৬ জন।
২৯০.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের ল.সা.গু ৩১৫ হলে, সংখ্যা দুইটির গ.সা.গু কত?
  1. ১৫
  2. ২১
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের ল.সা.গু ৩১৫ হলে, সংখ্যা দুইটির গ.সা.গু কত?

সমাধান:
মনে করি,
একটি সংখ্যা = ৫ক
এবং অপর সংখ্যাটি = ৭ক

সংখ্যা দুটির গ.সা.গু = ক
এবং ল.সা.গু = ৩৫ক

শর্তমতে,
৩৫ক = ৩১৫
⇒ ক = ৩১৫/৩৫
⇒ ক = ৯

∴ সংখ্যা দুটির গ.সা.গু = ৯
২৯১.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৬, ৩৯ এবং ৬৪ কে ভাগ করলে যথাক্রমে ২, ৩ এবং ৪ ভাগশেষ থাকবে?
  1. ১২
  2. ১৪
  3. ১৬
  4. ১৮
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৬, ৩৯ এবং ৬৪ কে ভাগ করলে যথাক্রমে ২, ৩ এবং ৪ ভাগশেষ থাকবে?

সমাধান:
এখানে,
২৬ - ২ = ২৪
৩৯ - ৩ = ৩৬
৬৪ - ৪ = ৬০

২৪, ৩৬ এবং ৬০ এর গ.সা.গু = ১২

সুতরাং, নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি = ১২
২৯২.
দুইটি সংখ্যার অনুপাত ১ : ২, তাদের গ.সা.গু ৯ হলে, সংখ্যা দুইটির ল.সা.গু কত? 
  1. ১২
  2. ১৬
  3. ১৮
  4. ২৭
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ১ : ২, তাদের গ.সা.গু ৯ হলে, সংখ্যা দুইটির ল.সা.গু কত? 

সমাধান:
ধরি,
একটি সংখ্যা ক 
অপর সংখ্যা ২ক
∴ সংখ্যা দুটির গ.সা.গু = ক
এবং, সংখ্যা দুটির ল.সা.গু = ২ক

শর্তমতে,
ক = ৯ 

∴ ল.সা.গু = ২ × ৯ = ১৮
২৯৩.
দুটি সংখ্যার গ.সা.গু, বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০ এবং ২৪৪৮ । সংখ্যা দুটি কত?
  1. ১০৮, ১৪৪
  2. ১১২, ১৪৮
  3. ১৪৪, ২০৮
  4. ১৪৪, ২০৪
সঠিক উত্তর:
১৪৪, ২০৪
উত্তর
সঠিক উত্তর:
১৪৪, ২০৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু, বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০ এবং ২৪৪৮ । সংখ্যা দুটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুটি = ১২x ও ১২y
১২x - ১২y = ৬০
∴ x - y = ৫ .............. (1)

এবং ১২xy = ২৪৪৮
xy = ২০৪

(x + y) = √[(x - y)2+ ৪xy]
(x + y) = √[৫ + ৪ × ২০৪]
x + y = √৮৪১
x + y = ২৯ ......... (2)

x = ১৭, y = ১২

∴ সংখ্যা দুটি ১৪৪ ও ২০৪
২৯৪.
১৮, ৪২, ১০২ এর গ.সা.গু কত? 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮, ৪২, ১০২ এর গ.সা.গু কত? 

সমাধান: 
১৮ = ১ × ২ × ৩ × ৩ 
৪২ = ১ × ২ × ৩ × ৭ 
১০২ = ১ × ২ × ৩ × ১৭ 

∴ নির্ণেয় গ.সা.গু = ১ × ২ × ৩ 
= ৬ । 
২৯৫.
জাবির, নাবিল ও নকিব একত্রে ১টি করে চকলেট খাওয়ার পর ৩, ৭ ও ৯ মিনিট অন্তর অন্তর একটি চকলেট খায়। কতক্ষণ পর তারা আবার একত্রে চকলেট খাবে?
  1. ১ ঘণ্টা ১৩ মিনিট
  2. ১ ঘণ্টা
  3. ১ ঘণ্টা ১ মিনিট
  4. ১ ঘণ্টা ৩ মিনিট
সঠিক উত্তর:
১ ঘণ্টা ৩ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
১ ঘণ্টা ৩ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: জাবির, নাবিল ও নকিব একত্রে ১টি করে চকলেট খাওয়ার পর ৩, ৭ ও ৯ মিনিট অন্তর অন্তর একটি চকলেট খায়। কতক্ষণ পর তারা আবার একত্রে চকলেট খাবে?

সমাধান:
৩, ৭ ও ৯ এর ল.সা.গু- ই হবে নির্ণেয় সময়।
৩, ৭ ও ৯ এর ল.সা.গু = ৬৩

অতএব, জাবির, নাবিল ও নকিব ৬৩ মিনিট বা ১ ঘণ্টা ৩ মিনিট পর পুনরায় একত্রে চকলেট খাবে।
২৯৬.
একটি সৈন্যদলে যদি নতুন ১৩ জন সদস্য নিয়োগ দেয়া হতো, তবে তাদেরকে ২০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সৈন্যদলের সদস্য সংখ্যা কত? 
  1. ৩৮৩ জন
  2. ৪১৩ জন
  3. ৪৭৭ জন
  4. ৫৮৭ জন
সঠিক উত্তর:
৫৮৭ জন
উত্তর
সঠিক উত্তর:
৫৮৭ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সৈন্যদলে যদি নতুন ১৩ জন সদস্য নিয়োগ দেয়া হতো, তবে তাদেরকে ২০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সৈন্যদলের সদস্য সংখ্যা কত? 

সমাধান:
সৈন্যদলের সদস্য সংখ্যা = (২০, ৪০, ৫০ ও ৬০ এর ল. সা. গু) - ১৩

সংখ্যাগুলোর  ল. সা. গু = ৬০০

∴ সৈন্যদলের সদস্য সংখ্যা = ৬০০ - ১৩ জন 
= ৫৮৭ জন
২৯৭.
দুইটি সংখ্যার ল. সা. গু ১৪৪ এবং গ. সা. গু ১২ । একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত? 
  1. ২৪
  2. ৩৬
  3. ৪৮
  4. ১৮
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল. সা. গু ১৪৪ এবং গ. সা. গু ১২ । একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত? 

সমাধান: 
আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = দুইটি সংখ্যার ল. সা. গু × দুইটি সংখ্যার গ. সা. গু
বা, একটি সংখ্যা × অপর সংখ্যা = দুইটি সংখ্যার ল. সা. গু × দুইটি সংখ্যার গ. সা. গু
বা, ৪৮ × অপর সংখ্যা = ১৪৪ × ১২ 
বা, অপর সংখ্যা = (১৪৪ × ১২)/৪৮ 
∴ অপর সংখ্যা = ৩৬

∴ অপর সংখ্যাটি = ৩৬ । 
২৯৮.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৮, ১২, ১৮ এবং ২৪ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৫ হবে?
  1. ৬০
  2. ৬৫
  3. ৭৭
  4. ৮৫
সঠিক উত্তর:
৭৭
উত্তর
সঠিক উত্তর:
৭৭
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৮, ১২, ১৮ এবং ২৪ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৫ হবে?

সমাধান:
প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হলো সংখ্যাগুলোর ল.সা.গু.।
সুতরাং ৮, ১২, ১৮ ও ২৪ এর ল.সা.গু. এর সাথে ৫ যোগ করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে।

এখন,
৮ = ২ × ২ × ২
১২ = ২ × ২ × ৩
১৮ = ২ × ৩ × ৩
২৪ = ২ × ২ × ২ × ৩

৮, ১২, ১৮ ও ২৪ এর ল.সা.গু. = ২ × ২ × ২ × ৩ × ৩ = ৭২

∴ নির্ণেয় সংখ্যা = ৭২ + ৫ = ৭৭
২৯৯.
চার অংকের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ১০, ১৫, ২০ ও ৩০ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ১৫
  2. ২০
  3. ২৫
  4. ৩০
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা

প্রশ্ন: চার অংকের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ১০, ১৫, ২০ ও ৩০ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
চার অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০।

১০ = ২ × ৫
১৫ = ৩ × ৫
২০ = ২ × ২ × ৫
৩০ = ২ × ৩ × ৫

∴ ল.সা.গু = ২ × ২ × ৩ × ৫
= ৬০

১০০০ কে ৬০ দিয়ে ভাগ করি,
১০০০ ÷ ৬০ = ১৬ (ভাগফল),
১৬ × ৬০ = ৯৬০
১০০০ - ৯৬০ = ৪০ (ভাগশেষ)

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৬০ - ৪০ = ২০

অর্থাৎ, ১০০০ এর সাথে ২০ যোগ করলে যোগফল হবে ৬০ এর গুণিতক, যা ১০, ১৫, ২০ ও ৩০ দ্বারা নিঃশেষে বিভাজ্য।

৩০০.
ন্যূনতম কতটি লজেন্স ৬, ১০ বা ১৮ জন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
  1. ৭৪ টি
  2. ৮৮ টি
  3. ৯০ টি 
  4. ১০২ তি
সঠিক উত্তর:
৯০ টি 
উত্তর
সঠিক উত্তর:
৯০ টি 
ব্যাখ্যা
প্রশ্ন: ন্যূনতম কতটি লজেন্স ৬, ১০ বা ১৮ জন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?

সমাধান:
৬, ১০ ও ১৮ এর ল.সা.গু'ই হবে নির্ণেয় শিশুর সংখ্যা।

৬, ১০ বা ১৮ এর ল.সা.গু = ৯০ টি 

অতএব, ন্যূনতম ৯০টি লজেন্স ৬, ১০ বা ১৮ জন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে।