বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank - Bangladesh Affairs

মোট প্রশ্ন৩,৬২২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank - Bangladesh Affairs

PrepBank · পাতা ১৪ / ৩৭ · ১,৩০১১,৪০০ / ৩,৬২২

১,৩০১.
Who was one of the leaders of the Fakir-Sannyasi Rebellion? 
  1. Dudu Mia
  2. Haji Shariatullah
  3. Musa Shah
  4. Mir Nisar Ali
সঠিক উত্তর:
Musa Shah
উত্তর
সঠিক উত্তর:
Musa Shah
ব্যাখ্যা

• ফকির-সন্ন্যাসী বিদ্রোহ:
- ফকির-সন্ন্যাসী বিদ্রোহের ব্যাপ্তিকাল প্রায় ৪০ বছর (১৭৬০-১৮০০ খ্রিস্টাব্দে)।
- ১৭৬০ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ শুরু হয়।
- বর্ধমান জেলায় সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ শুরু করে।
- ১৭৭১ খ্রিস্টাব্দে মজনু শাহ সারা উত্তর বাংলায় ইংরেজ বিরোধী তৎপরতা শুরু করেন।
- ১৭৭৭ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত রংপুর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, ঢাকা, ময়মনসিংহ মুর্শিদাবাদ, বীরভূম, মালদহসহ বিভিন্ন অঞ্চলে ফকির-সন্ন্যাসী বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এ আন্দোলনের তীব্রতা ছিল উত্তর বঙ্গে।
- এ সব সংঘর্ষে বিদ্রোহীরা অনেক ব্রিটিশ সেনা কর্মকর্তাকে হত্যা করে এবং কোম্পানির বহু কুঠি লুঠ করে।
- ফকির মজনু শাহর যুদ্ধ কৌশল ছিল গেরিলা পদ্ধতি।
- তিনি ১৭৮৭ খ্রিস্টাব্দে মৃত্যবরণ করলে বিদ্রোহের নেতৃত্ব গ্রহণ করেন মুসা শাহ, সোবানশাহ, চেরাগ আলী শাহ, করিম শাহ, মাদার বক্স প্রমুখ ফকির।
- ১৮০০ খ্রিস্টাব্দে তারা চূড়ান্তভাবে পরাজিত হয়।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৩০২.
Who is the author of "Atmaprakash"?
  1. Daniel Defoe
  2. Humayun Ahmed
  3. Sunil Gangopadhyay
  4. William Congreve
সঠিক উত্তর:
Sunil Gangopadhyay
উত্তর
সঠিক উত্তর:
Sunil Gangopadhyay
ব্যাখ্যা
• সুনীল গঙ্গোপাধ্যায়:
- সুনীল গঙ্গোপাধ্যায় কবি ও উপন্যাসিক হিসেবে পশ্চিমবঙ্গের সাহিত্যে একটি শ্রেষ্ঠত্বের আসন লাভ করেছিলেন।
- তবে কবি হিসেবে তাঁর পরিচিতির চেয়ে ঔপন্যাসিক হিসেবে বেশি খ্যাতিলাভ করেছিলেন।
- সমকালীন জীবনের চিত্র ফুটিয়ে তুলতে তিনি বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়ে গেছেন।
- সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলায়। 
- কবিতা দিয়ে তাঁর সাহিত্য সাধনা শুরু।
- তাঁর প্রথম কবিতা 'একটি চিঠি' প্রকাশিত হয়েছিল 'দেশ' পত্রিকায় ১৯৫১ সালে।
- তাঁর রচিত ছোটগল্প 'খাঁচা' প্রথম প্রকাশিত হয় রমাপদ চৌধুরী সম্পাদিত 'ইন্দানীং' পত্রিকায়।
- তাঁর প্রথম উপন্যাস 'আত্মপ্রকাশ ১৯৬৪ সালে প্রকাশিত হয়।

• তাঁর উল্লেখযোগ্য কাব্য গ্রন্থগুলো হল:
- একা এবং কয়েকজন',
- 'হঠাৎ নীরার জন্য',
- 'ভোর বেলার উপহার',
- 'সাদা পৃষ্ঠা', 'তোমার সঙ্গে',
- 'সেই মুহূর্তে নীরা',
- 'কায়দাটা শিখে নেবে' ইত্যাদি ।

• সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসগুলো হল:
- 'আত্মপ্রকাশ',
- 'ছায়া দর্শন',
- 'অন্য জীবনের স্বাদ',
- 'স্বপ্ন সম্ভব',
- 'সুনীলের সাতদিন',
- 'বাণী ও অবিনাশ',
- 'কোথায় আলো'।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক।
১,৩০৩.
Who was honored with the Ekushey Padak 2025 for achievements in Culture and Education?
  1. Dr. Shahidul Alam
  2. Dr. Niyaz Zaman
  3. Dr. Mehedi Hasan Khan
  4. Dr. Mahfouz Ullah
সঠিক উত্তর:
Dr. Shahidul Alam
উত্তর
সঠিক উত্তর:
Dr. Shahidul Alam
ব্যাখ্যা

একুশে পদক ২০২৫ প্রাপ্ত ব্যক্তি:
- গবেষণা - মঈদুল হাসান (মূলধারা ৭১ এর রচয়িতা)।
- ভাষা ও সাহিত্যে - শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর) ও হেলাল হাফিজ (মরণোত্তর)।
- সংস্কৃতি ও শিক্ষা - ড. শহীদুল আলম (ফটোগ্রাফার, মানবাধিকার কর্মী এবং দৃকের প্রতিষ্ঠাতা),
- বিজ্ঞান ও প্রযুক্তি - মেহেদী হাসান খান (অভ্র'র জনক) ও রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা।
- সাংবাদিকতা - মাহফুজ উল্লা (মরণোত্তর)।
- সাংবাদিকতা ও মানবাধিকার - মাহমুদুর রহমান।
- শিল্পকলা (চলচ্চিত্র) - আজিজুর রহমান (মরণোত্তর) (ছুটির ঘণ্টা এবং আরও অনেক ছবির পরিচালক),
- সংগীত - উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা।
- আলোকচিত্র - নাসির আলী মামুন।
- চিত্রকলা - রোকেয়া সুলতানা।
- শিক্ষা - ড. নিয়াজ জামান।
- সমাজসেবা - মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)।
- ক্রিয়া- বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রথম আলো।

১,৩০৪.
The total government EPZs are in Bangladesh -
  1. 10
  2. 11
  3. 8
  4. 9
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
⇒ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (EPZ):
Export Processing Zone.
• শিল্প খাতের দ্রুত বিকাশ এর লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ-বেপজা দেশে ইপিজেড স্থাপনের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্টকরণসহ দেশে শিল্প খাত বিকাশে সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে।
• বেপজা এর পূর্ণরূপ: Bangladesh Export Processing Zone Authority (BEPZA). 

• বাংলাদেশে সরকারি EPZ এর সংখ্যা ৮ টি।
• এগুলোর অবস্থান হলো-
- চট্টগ্রাম,
- সাভার,
- মংলা (খুলনা),
- উত্তরা (নীলফামারী),
- ঈশ্বরদী (পাবনা),
- কুমিল্লা,
- কর্ণফুলী (চট্টগ্রাম) ও
- আদমজী (নারায়ণগঞ্জ)। 
• বাংলাদেশের প্রথম EPZ চট্টগ্রামে স্থাপিত হয়।
• এট ১৯৮০ সালে বাংলাদেশ সরকার কর্তৃক সংসদে পাশ হওয়া আইনবলে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়।
• বাংলাদেশের EPZ সমূহের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রন করে BEPZA.
• দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ উত্তরা , নীলফামারী।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৩, BEPZA Website এবং বাংলাপিডিয়া।
১,৩০৫.
How many goals are there in Sustainable Development Goals (SDG)
  1. ক) 12
  2. খ) 13
  3. গ) 25
  4. ঘ) 17
সঠিক উত্তর:
ঘ) 17
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 17
ব্যাখ্যা
• সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নির্ধারণ করা হয়।
- এসডিজির লক্ষ্যমাত্রাসমূহ ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যস্থির করা হয়।

• এসডিজির ১৭টি লক্ষ্য হলো:
অভীষ্ট-১. দারিদ্র্য নির্মূল
অভীষ্ট-২. ক্ষুধামুক্তি
অভীষ্ট-৩. সুস্বাস্থ্য
অভীষ্ট-৪. মানসম্মত শিক্ষা
অভীষ্ট-৫. লিঙ্গ সমতা
অভীষ্ট-৬. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
অভীষ্ট-৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
অভীষ্ট-৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
অভীষ্ট-৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
অভীষ্ট-১০. বৈষম্য হ্রাস
অভীষ্ট-১১. টেকসই শহর ও জনগণ
অভীষ্ট-১২. পরিমিত ভোগ ও উৎপাদন
অভীষ্ট-১৩. জলবায়ু বিষয়ে পদক্ষেপ
অভীষ্ট-১৪. সামুদ্রিক বাস্তুসংস্থান
অভীষ্ট-১৫. স্থলভাগের জীবন
অভীষ্ট-১৬. শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান 
অভীষ্ট-১৭. অভিষ্টের জন্যে অংশীদারিত্ব

সূত্র: SDG ওয়েবসাইট
১,৩০৬.
Who is the director of the movie 'Bangamata'?
  1. Tanvir Mokammel
  2. Gautam Kairi
  3. Raisul Islam Asad
  4. Delwar Jahan Jhantu
সঠিক উত্তর:
Gautam Kairi
উত্তর
সঠিক উত্তর:
Gautam Kairi
ব্যাখ্যা
•  বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গমাতা’। 
- ‘বঙ্গমাতা' চলচ্চিত্রের পরিচালক - গৌতম কৈরী।
- লেখক খোরশেদ বাহারের বঙ্গমাতা, ইতিহাসের নিভৃত সৈনিক উপন্যাস অবলম্বনে সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাসরীন মুস্তাফা এবং
- সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চলচ্চিত্রটি নির্মাণ করেছেন গৌতম কৈরী। 
- ছবিতে ‘বঙ্গমাতা’র চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি।
- ‘বঙ্গবন্ধু’ চরিত্রে অভিনয় করেছেন মনির আহমেদ,
- শেখ হাসিনার কিশোরীবেলার চরিত্রে আছেন লাবণ্য চৌধুরী।

সূত্র: প্রথম আলো। 
১,৩০৭.
What is Article 27 of the Constitution of Bangladesh?
  1. Freedom of movement
  2. Right to protection of law
  3. Equality of opportunity in public employment
  4. All citizens are equal before law and are entitled to equal protection of law
সঠিক উত্তর:
All citizens are equal before law and are entitled to equal protection of law
উত্তর
সঠিক উত্তর:
All citizens are equal before law and are entitled to equal protection of law
ব্যাখ্যা
সংবিধানে মৌলিক অধিকার: 
- বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে ২৭ নং অনুচ্ছেদ থেকে ৪৭ নং অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকারসমূহ সন্নিবেশিত রয়েছে।
- বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ২৭ নং অনুসারে, ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।

এছাড়া, 
- ২৯ নং অনুচ্ছেদে সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা,
- ৩১ নং অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের অধিকার,
- ৩৬ নং অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতার কথা উল্লেখ করা হয়েছে।

উৎস: পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৩০৮.
“Collection of rent (tax) from land is contrary to the law of Allah”—whose declaration was this?
  1. Mir Nisar Ali
  2. Fakir Majnu Shah
  3. Dudu Miah
  4. Haji Shariatullah
  5. All of them
সঠিক উত্তর:
Dudu Miah
উত্তর
সঠিক উত্তর:
Dudu Miah
ব্যাখ্যা

দুদু মিয়া:
- "জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী"- এটি ফরায়েজী আন্দোলনের অন্যতম প্রধান নেতা দুদু মিয়ার ঘোষণা।

উল্লেখ্য,
- দুদু মিয়া হাজী শরীয়তউল্লাহর একমাত্র পুত্র। তাঁর আসল নাম মুহসীনউদ্দীন।
- ১৮৪০ সালে পিতার মৃত্যুর পর দুদু মিয়া ফরায়েজী আন্দোলন এর নেতৃত্ব লাভ করেন।
- শিক্ষাগ্রহণের জন্য তিনি প্রায় পাঁচ বছর মক্কায় অতিবাহিত করেন এবং পিতার অসুস্থতার কারণে ১৯ বছর বয়সে দেশে ফিরে আসেন। 
- দুদু মিয়াকে ১৮৫৭ সালের সিপাহী বিপ্লব এর পর সরকার বন্দি করে। ১৮৬১ সালে মুক্তির পূর্বপর্যন্ত কলকাতার নিকটবর্তী আলীপুর জেলে তাঁকে আটক রাখা হয়। ১৮৬২ সালে ঢাকায় তাঁর মৃত্যু হয়।  

• দুদু মিয়ার নেতৃত্বেই ফরায়েজি আন্দোলন অনেক বেশি শক্তিশালী রাজনৈতিক-সামাজিক আন্দোলনের চরিত্র লাভ করে।
- দুদু মিয়া মনে করতেন, বিশ্বের মালিক ও প্রতিপালক একমাত্র আল্লাহ্। সুতরাং ভূসম্পত্তিসহ সকল প্রকার পার্থিব সম্পত্তি ও সম্পদের মালিকও আল্লাহ্। তাই কর বা খাজনা যদি দিতে হয়, তবে তা আল্লাহ্ পথে দিতে হবে, কোন ব্যক্তিকে নয়। তিনি ঘোষণা করেন ‘জমির মালিকানা কৃষকের’।
- সে সময়কার জমিদারেরা রায়তদের ওপর যে সমস্ত খাজনা ও কর আরোপ করেছিল, দুদু মিয়া সেগুলোকে বেআইনি ও নীতি-বিরুদ্ধ বলে ঘোষণা দেন।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৩০৯.
What does GSP stand for?
  1. ক) Global Server Position
  2. খ) Gold Standard Principle
  3. গ) Golden Service Point
  4. ঘ) Generalized System of Preferences
সঠিক উত্তর:
ঘ) Generalized System of Preferences
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Generalized System of Preferences
ব্যাখ্যা
GSP এর পূর্ণরূপ হলো Generalised System of Preferences.
জিএসপি হলো বৈদেশিক বাণিজ্যে উন্নত দেশসমূহ স্বল্পোন্নত দেশসমূহকে প্রদেয় শুল্কমুক্ত বা শুল্ক হ্রাস সংক্রান্ত বিশেষ সুবিধা।
(সূত্র: অফিস অব দ্যা ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ)
১,৩১০.
Which of the following book is not written by 'Sheikh Mujibur Rahman'?
  1. Nine Months to Freedom
  2. Amar Dekha Noya Chin
  3. Amar Kichhu Kotha
  4. Oshomapto Attojiboni
সঠিক উত্তর:
Nine Months to Freedom
উত্তর
সঠিক উত্তর:
Nine Months to Freedom
ব্যাখ্যা
আমার কিছু কথা:
- 'আমার কিছু কথা' বইটির লেখক শেখ মুজিবুর রহমান।
- প্রকাশনী: শিখা প্রকাশনী।

উল্লেখ্য,
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরো তিনটি গ্রন্থ হলো: ‘অসমাপ্ত আত্মজীবনী', 'কারাগারের রোজনামচা’, ‘আমার দেখা নয়াচীন'।

অন্যদিকে -
- মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র 'নাইন মান্থস টু ফ্রিডম'।

উৎস: আমার কিছু কথা -শেখ মুজিবুর রহমান।
১,৩১১.
Who referred to Bengal as “Bulgakpur”? 
  1. Ziauddin Barani
  2. Al-Biruni
  3. Ibn Battuta
  4. Abu’l Fazl
সঠিক উত্তর:
Ziauddin Barani
উত্তর
সঠিক উত্তর:
Ziauddin Barani
ব্যাখ্যা

• বাংলায় তুর্কি শাসনের ইতিহাস: 
- বাংলায় মুসলমান শাসন প্রতিষ্ঠার সূচনা করেন বখতিয়ার খলজি। 
- এ পর্বের প্রথম পর্যায় ছিল ১২০৪ থেকে ১৩৩৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত। 
- এ যুগের শাসনকর্তাদের পুরোপুরি স্বাধীন বলা যাবে না। 
- তাঁদের কেউ ছিলেন বখতিয়ারের সহযোদ্ধা খলজি মালিক, আবার কেউ কেউ তুর্কি বংশের শাসক। 
- শাসকদের সকলেই দিল্লির সুলতানদের অধীনে বাংলার শাসনকর্তা হয়ে এসেছিলেন। 
- পরবর্তীকালে অনেক শাসনকর্তাই দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীন হতে চেয়েছেন। 
- তবে তাঁদের বিদ্রোহ শেষ পর্যন্ত সফল হয়নি। 
- দিল্লির আক্রমণের মুখে তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। 
- মুসলিম শাসনের এ যুগ ছিল বিদ্রোহ-বিশৃঙ্খলায় পূর্ণ। 
- তাই ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বাংলাদেশের নাম দিয়েছিলেন 'বুলগাকপুর'। এর অর্থ 'বিদ্রোহের নগরী'।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।

১,৩১২.
The headquarters of Bangladesh Sugarcrop Research Institute (BSRI) is located in which district?
  1. Sirajganj
  2. Pabna
  3. Thakurgaon
  4. Joypurhat
সঠিক উত্তর:
Pabna
উত্তর
সঠিক উত্তর:
Pabna
ব্যাখ্যা

সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট:
- বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থিত।
- পাকিস্তান আমলে ১৯৫১ সালে প্রথম ইক্ষু গবেষণা কেন্দ্র হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়।
- দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে এ কেন্দ্রটিকে শিল্প মন্ত্রণালয়ের অধীন তৎকালীন বাংলাদেশ চিনিকল সংস্থার নিকট হস্তান্তর করা হয়।
- এ সংস্থাটি ১৯৭৪ সালে ‘‘ ইক্ষু গবেষণা ইন্সটিটিউট’’ নামে একটি প্রকল্প প্রণয়ন করে।
- মূলত এ ইন্সটিটিউট হতে দু’ধরনের কাজ সম্পাদিত হয়,
(ক) ইক্ষুর উন্নত জাত ও উন্নত উৎপাদন কলা কৌশল উদ্ভাবন।
(খ) উদ্ভাবিত উন্নত জাত ও উন্নত উৎপাদন কলা-কৌশলসমূহ ইু চাষীদের মধ্যে বিস্তার ঘটানো।

তথ্যসূত্র - বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।

১,৩১৩.
How much rainfall in Bangladesh is caused by Kalbaishakhi storms?
  1. About one-fifth
  2. About two-fifths
  3. About three-fifths
  4. About four-fifths
সঠিক উত্তর:
About one-fifth
উত্তর
সঠিক উত্তর:
About one-fifth
ব্যাখ্যা
- গ্রীষ্মকালে বায়ুর উষ্ণতা সাগর থেকে দেশের অভ্যন্তর দিকে বৃদ্ধি পেতে থাকে।
- কালবৈশাখী ঝড় গ্রীষ্মকালীন আবহাওয়ার অন্যতম বৈশিষ্ট্য।
- এই ঝড় বিদ্যুৎ এবং বজ্রসহ প্রবলবেগে মার্চ-এপ্রিল মাসে সাধারণত উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়।
- তীব্র গতি সম্পন্ন কালবৈশাখী ঝড় দেশের প্রচুর ক্ষতি করে।
- বাংলাদেশের প্রায় এক-পঞ্চমাংশ বৃষ্টিপাত কালবৈশাখীর দ্বারা সংঘটিত হয়
- গ্রীষ্মকালীন বৃষ্টিপাত ধান, পাট ও আখ চাষের জন্য বিশেষ উপযোগী।
- অন্যদিকে শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু আমাদের দেশে শৈত্যপ্রবাহের আগমন ঘটায়।
- এই সময় গম ও রবিশস্য চাষ উপযোগী।
- প্রকৃতি প্রভাবিত কৃষিকাজই পরিবেশসম্মত ও কৃষকের জন্য লাভজনক।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
১,৩১৪.
Mahasthangarh is located in which district?
  1. Barguna
  2. Chapainawabganj
  3. Bogra
  4. Cumilla
  5. Narsingdi
সঠিক উত্তর:
Bogra
উত্তর
সঠিক উত্তর:
Bogra
ব্যাখ্যা
মহাস্থানগড়:
- মহাস্থানগড় বগুড়া জেলায় অবস্থিত।
- পূর্বে মহাস্থানগড়ের নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর।
- মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত।
- মহাস্থানগড় সমগ্র বাংলার সর্বপ্রধান ও সর্বপ্রাচীন এ দূর্গনগরী ।
- কয়েক শতাব্দী পর্যন্ত এ স্থান পরাক্রমশালী মৌর্য, গুপ্ত এবং পাল শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সমান্ত রাজাগণের রাজধানী ছিল।
- বিখ্যাত চীনা পরিব্রাজক হুয়েন সাঙ ভারতবর্ষ ভ্রমণকালে (৬৩৯-৬৪৫) পুন্ড্রনগর পরিদর্শন করেন।

সূত্র - বগুড়া জেলা অফিসিয়াল ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
১,৩১৫.
How many individuals or organizations were awarded on 'National Jute Day 2024'?
  1. 9
  2. 10
  3. 11
  4. 13
সঠিক উত্তর:
11
উত্তর
সঠিক উত্তর:
11
ব্যাখ্যা
‘জাতীয় পাট দিবস ২০২৪’ পুরষ্কার:
- পাট খাতের সমৃদ্ধির ধারা চলমান রাখতে এবং এই খাতে বিশেষ অবদান রাখার জন্য ২০২৪ সালে পাট দিবসে ১১টি ক্যাটাগরিতে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। 
- জাতীয় পাট দিবস-২০২৪ –এর প্রতিপাদ্য হচ্ছে - ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ’।

যেসব ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়:
১. পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক/ বিজ্ঞানী/ উদ্ভাবক,
২. সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি,
৩. সেরা পাট উৎপাদনকারী চাষি,
৪. পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল,
৫.পাটজাত পণ্য রফতানিকারক সেরা প্রতিষ্ঠান,
৬.পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল,
৭.পাটের সুতা রফতানিকারক সেরা প্রতিষ্ঠান,
৮. বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল,
৯. বহুমুখী পাটপণ্য রফতানিকারক সেরা প্রতিষ্ঠান,
১০.বহুমুখী পাটপণ্যের সেরা মহিলা উদ্যোক্তা এবং,
১১. বহুমুখী পাটজাতপণ্য উৎপাদনকারী সেরা পুরুষ উদ্যোক্তা।

উৎস: প্রধানমন্ত্রীর কার্যালয় ওয়েবসাইট ও দৈনিক ইনকিলাপ।
১,৩১৬.
Who achieved the 'Sea to Summit'?
  1. Musa Ibrahim
  2. Babar Ali
  3. Towhid Hasan  
  4. Ikramul Hasan Shakil
সঠিক উত্তর:
Ikramul Hasan Shakil
উত্তর
সঠিক উত্তর:
Ikramul Hasan Shakil
ব্যাখ্যা

 ‘সি টু সামিট’-এর কৃতিত্ব অর্জন করেন ইকরামুল হাসান শাকিল।

ইকরামুল হাসান শাকিল:
- ৬ষ্ঠ বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট হয় করেছেন ইকরামুল হাসান শাকিল।
- ২০২৫ সালের ১৯ মে তিনি এভারেস্ট চূড়া জয় করেন।
- সবচেয়ে কম সময়ে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে নতুন রেকর্ডও গড়েছেন তিনি।
- কক্সবাজার থেকে হেঁটে গিয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইকরামুল হাসান শাকিল।
- ইকরামুল হাসান তাঁর এই অভিযানের নাম দিয়েছেন ‘সি টু সামিট’, অর্থাৎ সমুদ্র থেকে শৃঙ্গ।
- শাকিলের 'সি টু সামিট' অভিযাত্রা শুরু হয় ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে কক্সবাজার থেকে।
- এরপর ৯০ দিনের মধ্যেই বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্য দিয়ে প্রায় এক হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দেন এবং ২৯ হাজার ৩১ ফুট উচ্চতার এভারেস্ট জয় করেন।

⇒ এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন।
- তাঁরা হলেন মুসা ইব্রাহীম, এম এ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন, মো. খালেদ হোসাইন, বাবর আলী, ইকরামুল হাসান শাকিল।
- ১ম বাংলাদেশি: মুসা ইব্রাহিম, ২০১০ সালের ২৩ মে।
- ২য় বাংলাদেশি: এম এ মুহিত, ২০১১ সালের ২১ মে।
- ৩য় বাংলাদেশি: নিশাত মজুমদার, ২০১২ সালের ১৯ মে।
- ৪র্থ বাংলাদেশি: ওয়াসফিয়া নাজরিন, ২০১২ সালের ২৬ মে।
- ৫ম বাংলাদেশি: বাবর আলী, ২০২৪ সালের ১৯ মে।
- ৬ষ্ঠ বাংলাদেশি: ইকরামুল হাসান শাকিল, ২০২৫ সালের ১৯ মে।

এছাড়াও,
- মো. খালেদ হোসেন, ২০১৩ সালের ২০ মে মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করেন। তবে চূড়া থেকে নামার পথে দুর্ঘটনায় মারা যান তিনি। তাই এভারেস্ট জয়ী হিসেবে নিবন্ধিত হতে পারেননি।

উৎস: i) The Business Standard.
ii) প্রথম আলো।

১,৩১৭.
Who introduced the first paper currency in the Indian subcontinent?
  1. Lord Mayo
  2. Lord Ripon
  3. Lord Curzon
  4. Lord Canning
সঠিক উত্তর:
Lord Canning
উত্তর
সঠিক উত্তর:
Lord Canning
ব্যাখ্যা
ভারতীয় উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন লর্ড ক্যানিং।

লর্ড ক্যানিং:
- ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় লর্ড জন ক্যানিং।
- লর্ড ক্যানিং ১৮৫৬ থেকে ১৮৬২ সাল পর্যন্ত ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ১৮৫৮ সালের ১ নভেম্বর থেকে ভারতে প্রথম ভাইসরয় ছিলেন।
- তাঁর প্রশাসনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো ১৮৫৭ সালের সিপাহি বিপ্লব-এর শুরু।
- লর্ড ক্যানিং বিদ্রোহটি দমন করেন এবং এ ঘটনার পর ১৮৫৮ সালে পার্লামেন্টারি আইন পাস হয়।

উল্লেখ্য,
- লর্ড ক্যানিং ভারতীয় উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন।
- এর আগে মুদ্রা হিসেবে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা ব্যবহৃত হতো।
- লর্ড ক্যানিং উপমহাদেশে প্রথম বাজেট ঘোষণা করেন।
- ১৮৬১ সালে লর্ড ক্যানিং পুলিশ প্রশাসন ব্যবস্থা চালু করেন।

অন্যদিকে
- লর্ড রিপনকে ভারতীয় স্থানীয় স্বায়ত্তশাসনের জনক বলা হয়।
- বঙ্গবঙ্গ (১৯০৫) কার্যকর হয় লর্ড কার্জনের সময়ে।
- লর্ড মেয়োর শাসনামলেই ভারতবর্ষের প্রথম আদমশুমারি চালু হয় ১৮৭২ সালে।

উৎস: i) ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii) বাংলাপিডিয়া।
১,৩১৮.
Which was the first color film based on the Liberation War of Bangladesh? 
  1. Sangram
  2. Guerrilla
  3. Megher Onek Rong
  4. Aguner Poroshmoni
সঠিক উত্তর:
Megher Onek Rong
উত্তর
সঠিক উত্তর:
Megher Onek Rong
ব্যাখ্যা

• মেঘের অনেক রং: 
- মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম রঙিন চলচ্চিত্র মেঘের অনেক রং।
- হারুনর রশীদ এই চলচ্চিত্রটি পরিচালনা করেন।
- এটি ১৯৭৬ সালে নির্মিত হয়।
- ছবিটিকে বলা হয়, ‘যুদ্ধবিহীন মুক্তিযুদ্ধের ছবি’। কারণ ছবিটিতে কোনো যুদ্ধ দেখানো হয়নি।
- গল্পের প্রয়োজনে শুধু স্মৃতিতে উঠে আসে মুক্তিযুদ্ধের খণ্ডচিত্র। 
- এতে অভিনয় করেছেন মাথিন, ওমর এলাহী, রওশন আরা, আদনান প্রমুখ।

তথ্যসূত্র: প্রথম আলো ও বাংলাদেশ প্রতিদিন ও ডেইলি স্টার। (Link) 

১,৩১৯.
Which district of Bangladesh shares a border with Myanmar but not with India?
  1. Khagrachhari
  2. Rangamati
  3. Sylhet
  4. Bandarban
সঠিক উত্তর:
Bandarban
উত্তর
সঠিক উত্তর:
Bandarban
ব্যাখ্যা

• সীমান্তবর্তী জেলা:
- বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা ৩২টি।
- এর মধ্যে ৩০টি জেলা ভারতের সঙ্গে সীমান্তযুক্ত; 
- আর ৩টি জেলা মিয়ানমারের সঙ্গে সীমান্ত ভাগ করে—এগুলো হলো বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার।

- এই তিন জেলার মধ্যে রাঙামাটি একটি বিশেষ জেলা;
- কারণ এটি বাংলাদেশের একমাত্র জেলা যেখানে ভারত (ত্রিপুরা ও মিজোরামের অংশ) এবং মিয়ানমার—উভয় দেশের সঙ্গেই সীমান্ত রয়েছে;
- ফলে রাঙামাটি একটি ত্রি-সীমান্ত সংযোগকারী জেলা হিসেবে পরিচিত।

- অন্যদিকে, বান্দরবান জেলা কেবল মিয়ানমারের সঙ্গে সীমান্ত ভাগ করে, ভারতের সঙ্গে এর কোনো সীমান্ত নেই।
- একইভাবে, কক্সবাজারও শুধুমাত্র মিয়ানমারের সঙ্গে সীমান্তযুক্ত;
- ভারতের সঙ্গে এর কোনো সীমান্ত নেই, কারণ জেলার দক্ষিণ ও পশ্চিমাংশ বঙ্গোপসাগরের দিকে উন্মুক্ত।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন। 

১,৩২০.
Where is the secondary ground station of Bangabandhu Satellite-1 located ?
  1. Russia
  2. France
  3. Gazipur
  4. Betbunia
সঠিক উত্তর:
Betbunia
উত্তর
সঠিক উত্তর:
Betbunia
ব্যাখ্যা
বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১:
- বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ নির্মাণ করেছে বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থেলেস এলেনিয়া স্পেস।
- বঙ্গবন্ধু স্যাটেলাইটের গায়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রঙের নকশার ওপর ইংরেজিতে লেখা রয়েছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু- ১।
- বাংলাদেশ সরকারের একটি মনোগ্রামও রয়েছে এতে।
- বাংলাদেশ সময় ১২ মে, ২০১৮ তারিখ শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের উৎক্ষেপণ মঞ্চ থেকে 'বঙ্গবন্ধু স্যাটেলাইট– ১' মহাকাশে পাঠানো হয়।
- ফ্যালকন ৯ রকেটের নতুন সংস্করণ ব্লক ফাইভ বঙ্গবন্ধু স্যাটেলাইটকে নিয়ে যাত্রা করে নিজস্ব কক্ষপথে।
- রকেট উৎক্ষেপণের আধা ঘণ্টাখানেক পর স্যাটেলাইটটি কাঙ্ক্ষিত জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে পৌঁছায়।
- এই স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার, টেলিযোগাযোগ ও ডেটা কমিউনিকেশন সেবা পাওয়া যাবে।
- এর মাধ্যমে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট সদস্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ।
- বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ হয়েছে ২ হাজার ৯০২ কোটি টাকা।
- এর মেয়াদ ১৫ বছর।
- এই স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন সংখ্যা ২টি (প্রথমটি গাজীপুরে, দ্বিতীয়টি বেতবুনিয়ায়)।
- ট্রান্সপন্ডার রয়েছে ৪০টি।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন। 
১,৩২১.
Who is the founder of 'Shishu Swarga'?
  1. SM Sultan
  2. Quamrul Hassan
  3. Ziaur Rahman
  4. Zainul Abedin
সঠিক উত্তর:
SM Sultan
উত্তর
সঠিক উত্তর:
SM Sultan
ব্যাখ্যা
শিশু স্বর্গ:
- বিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতান প্রতিষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিষ্ঠান 'শিশু স্বর্গ'।
- এস এম সুলতান তার জীবনের সঞ্চয় দিয়ে শিশুদের জন্যে একটি নৌকা তৈরি করে এতে 'শিশু স্বর্গ' নামে ভ্রাম্যমাণ চিত্রাঙ্কন প্রতিষ্ঠান খোলেন।
- পরবর্তীতে নড়াইলের মাছিমদিয়ায় এস এম সুলতানের গ্রামে বাংলাদেশ সরকার সুলতান কমপ্লেক্স তৈরি করে।
- সেখানে 'শিশু স্বর্গ' নামে শিশুদের চিত্রাঙ্কন শেখার একটি স্কুল প্রতিষ্ঠা করে।
- এছাড়া এস এম সুলতান চারুপীঠ এবং নন্দকানন নামে আরো দুটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেছিলেন।

উৎস: i) নড়াইল জেলা ওয়েবসাইট।
ii) সমকাল।
১,৩২২.
Who repressed the Maratha Bargi?
  1. ক) Nabab Siraj Ud Daula
  2. খ) Alibardi Kha
  3. গ) Shamsuddin Ilias Shah
  4. ঘ) Isha Kha
সঠিক উত্তর:
খ) Alibardi Kha
উত্তর
সঠিক উত্তর:
খ) Alibardi Kha
ব্যাখ্যা

- দক্ষিণ ভারতের মারাঠারা বাংলায় ‘বর্গী’ নামে পরিচিত ছিলো।
- মারাঠা সৈন্যবাহিনীর সর্বনিম্ন পদধারী সৈনিকরা ‘বরগি’ নামে পরিচিত ছিলো। এই বরগি থেকেই বর্গী নামের উদ্ভব।
- আঠারো শতকে বাংলায় বর্গীরা ব্যাপক লুটতরাজ চালাতো।
- আলীবর্দি খান বাংলায় বর্গীদের দমন করেন।
(তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া)

১,৩২৩.
Which Article of the Constitution mentions 'Proclamation of Emergency'?
  1. 140(A)
  2. 140(B)
  3. 141(A)
  4. 141(B)
সঠিক উত্তর:
141(A)
উত্তর
সঠিক উত্তর:
141(A)
ব্যাখ্যা
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ১৪০ - কমিশনের দায়িত্ব।
- অনুচ্ছেদ ১৪১ - বার্ষিক রিপোর্ট।
- অনুচ্ছেদ ১৪১(ক) - জরুরী-অবস্থা ঘোষণা।
- অনুচ্ছেদ ১৪১(খ) - জরুরী-অবস্থার সময় সংবিধানের কতিপয় অনুচ্ছেদের বিধান স্থগিতকরণ।
- অনুচ্ছেদ ১৪১(গ) - জরুরী-অবস্থার সময় মৌলিক অধিকারসমূহ স্থগিতকরণ।
- অনুচ্ছেদ ১৪২ - সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা।
- অনুচ্ছেদ ১৪৩ - প্রজাতন্ত্রের সম্পত্তি।
- অনুচ্ছেদ ১৪৪ - সম্পত্তি ও কারবার প্রভৃতি-প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব।
- অনুচ্ছেদ ১৪৫ - চুক্তি ও দলিল।
- অনুচ্ছেদ ১৪৫(ক) - আন্তর্জাতিক চুক্তি।
- অনুচ্ছেদ ১৪৬ - বাংলাদেশের নামে মামলা।
- অনুচ্ছেদ ১৪৭ - কতিপয় পদাধিকারীর পারিশ্রমিক প্রভৃতি।
- অনুচ্ছেদ ১৪৮ - পদের শপথ।
- অনুচ্ছেদ ১৪৯ - প্রচলিত আইনের হেফাজত।
- অনুচ্ছেদ ১৫০ - ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
১,৩২৪.
What type of government system was introduced under the Constitution of 1956?
  1. Presidential system
  2. Military regime
  3. Parliamentary system 
  4. Monarchical system
সঠিক উত্তর:
Parliamentary system 
উত্তর
সঠিক উত্তর:
Parliamentary system 
ব্যাখ্যা

• ১৯৫৬ এর শাসনতন্ত্র আন্দোলন:
- ১৯৫৬ সালের শাসনতন্ত্র ছিল পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র।
- এটিকে বিলম্বিত শাসনতন্ত্র বলা চলে।
- সুদীর্ঘ ৯ বছর সাধনার পর শাসনতন্ত্র প্রণেতাগণ এ শাসনতন্ত্রটি দিতে পেরেছিলেন।

উল্লেখ্য,
- ১৯৫৫ সালে পাকিস্তানে দ্বিতীয় গণ পরিষদ গঠিত হয়।
- এর অগ্রভাগে ছিল তৎকালীন গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ।
- ১৯৫৫ সালের ৭ই জুলাই এ পরিষদের প্রথম অধিবেশন বসে।
- এ পরিষদের সদস্য সংখ্যা ছিল ৮০ জন।
- ১৯৫৬ সালের ৯ই জানুয়ারি গণপরিষদে শাসনতন্ত্র বিল উত্থাপিত হয়।
- এ বিলের উপর আলোচনা-সমালোচনা চলে।
- আলোচনার পর ১৯৫৬ সালের ২৯শে ফেব্রুয়ারি গণপরিষদ পাকিস্তানে ইসলামি প্রজাতন্ত্র ধরনের শাসনতন্ত্র গ্রহণ করে।
- অবশেষে ১৯৫৬ সালের ২রা মার্চ গভর্নর জেনারেল ইস্কান্দার মির্জা শাসনতন্ত্র বিলে সম্মতি দেন।
- ১৯৫৬ সালের ২৩ মার্চে দ্বিতীয় গণপরিষদ কর্তৃক এ শাসনতন্ত্র গৃহীত ও প্রবর্তিত হয়।
- পাকিস্তানের ইতিহাসে এ শাসনতন্ত্রটি ১৯৫৬ সালের শাসনতন্ত্র নামে পরিচিত।

⇒ এ শাসনতন্ত্রের অধীনে পাকিস্তানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় প্রাদেশিক স্বায়ত্তশাসন ও সংসদীয় ব্যবস্থা প্রবর্তন করা হয়।
- কিন্তু এ শাসনতন্ত্র যথার্থভাবে কাজ করতে পারেনি।
- এ শাসনতন্ত্র দিনে দিনে অকার্যকর হয়ে পড়ে।
- শাসনতন্ত্রের এ ব্যর্থতার জন্যে (পশ্চিম পাকিস্তানের) শাসকবর্গই দায়ী ছিলেন।
- যার পরিপ্রেক্ষিতে শাসনতন্ত্র রচনার আড়াই বছরের মধ্যেই এটি বাতিল ঘোষণা করা হয় এবং সামরিক শাসন জারী করা হয়।

উৎস: বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৩২৫.
Which district has the most forest area according to the Agricultural Statistics Yearbook 2024?
  1. Khagrachhari
  2. Rangamati
  3. Khulna
  4. Bandarban
সঠিক উত্তর:
Rangamati
উত্তর
সঠিক উত্তর:
Rangamati
ব্যাখ্যা

বাংলাদেশের বনাঞ্চল:
- দেশে মোট বনাঞ্চলের পরিমাণ - ৬৩,৬৩,০০০ একর।

সর্বাধিক বনাঞ্চলসম্পন্ন জেলা:
১) রাঙ্গামাটি - ১৩,৭৮,৫৬৪.১৩ একর।
২) বান্দরবান - ৭,৯৭,৫৪১.৪৯ একর।
৩) বাগেরহাট - ৫,৬৬,৫১২.৯৫ একর।
৪) খাগড়াছড়ি - ৫,৫৪,১১৬.২১ একর।
৫) খুলনা - ৫,৬৪,০৮১.৬১ একর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

১,৩২৬.
The duration of the 'First Five Year Plan' is-
  1. 1972-1977
  2. 1973-1978
  3. 1974-1979
  4. 1975-1980
সঠিক উত্তর:
1973-1978
উত্তর
সঠিক উত্তর:
1973-1978
ব্যাখ্যা
পঞ্চবার্ষিকী পরিকল্পনা:
- বাংলাদেশে মোট ৮টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
- প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৭৩-১৯৭৮)।
- দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৮০-১৯৮৫)।
- তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৮৫-১৯৯০)।
- চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৯০-১৯৯৫)।
- পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৯৭-২০০২)।
- ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১১-২০১৫)।
- সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১৬-২০২০)।
- অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২০-২০২৫)।

তথ্যসূত্র - পরিকল্পনা কমিশন ওয়েবসাইট।
১,৩২৭.
Bangladesh's top market in plastic products export- [ August,2025]
  1. India
  2. United States
  3. Germany
  4. China
  5. United Kingdom
সঠিক উত্তর:
India
উত্তর
সঠিক উত্তর:
India
ব্যাখ্যা
• রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী,
- ২০২৪-২৫ অর্থবছরে ২৮ কোটি ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানি হয়েছে।
- প্লাস্টিক পণ্য রপ্তানিতে বাংলাদেশের শীর্ষ বাজার ভারত।
- দ্বিতীয় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র।
- গত অর্থবছরে ভারতে ৫ কোটি ৬৭ লাখ ডলারের প্লাস্টিক পণ্য আর যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি হয়েছে ১ কোটি ৪০ লাখ ডলারের প্লাস্টিক পণ্য,
- যা এর আগের অর্থবছরের তুলনায় ৪২ শতাংশ বেশি।

উৎস: প্রথম আলো। [লিঙ্ক]
১,৩২৮.
During the Liberation War, which brigade force was formed with the 8th East Bengal Regiment?
  1. K Force
  2. S Force
  3. T Force
  4. Z Force
সঠিক উত্তর:
Z Force
উত্তর
সঠিক উত্তর:
Z Force
ব্যাখ্যা

ব্রিগেড ফোর্স:
- মুক্তিযুদ্ধের সময় ৩টি ব্রিগেড ফোর্স গঠন করা হয়।
• জেড ফোর্স,
• কে ফোর্স,
• এস ফোর্স।

⇒ জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স।
- ‘জেড ফোর্স’ নামে পরিচিত নিয়মিত বাহিনীর প্রথম ব্রিগেডটি জুলাই মাসে গঠিত হয়।
- ব্রিগেডটি ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত হয়।

⇒ কে.এম.সফিউল্লাহর নেতৃত্বে এস ফোর্স।
- ‘এস ফোর্স’ নামে পরিচিত দ্বিতীয় নিয়মিত ব্রিগেডটি অক্টোবরে গঠিত হয়।
- ব্রিগেডটি দ্বিতীয় ও একাদশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের নিয়ে অক্টোবরে গঠিত হয়।

⇒ খালেদ মোশাররফের নেতৃত্বে কে ফোর্স।
- ‘কে ফোর্স’ গঠিত হয় ৪র্থ, ৯ম ও ১০ম ইস্ট বেঙ্গলের সদস্যদের নিয়ে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৩২৯.
Who transformed the Faraizi movement into a political movement?
  1. Haji Shariatullah
  2. Sir Syed Ahmed
  3. Dudu Mia
  4. Fakir Majnu Shah
সঠিক উত্তর:
Dudu Mia
উত্তর
সঠিক উত্তর:
Dudu Mia
ব্যাখ্যা
ফরায়েজি আন্দোলন:
- ফরায়েজি আন্দোলন ছিল একটি ধর্মীয়-সামাজিক সংস্কার আন্দোলন।
- উনিশ শতকের প্রথমার্ধে হাজী শরীয়তুল্লাহ ফরায়েজী আন্দোলনের সূত্রপাত করেন।
- তিনি বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর জেলায় ১৭৮২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
- ফরায়েজি শব্দটি আরবি ‘ফরজ’ (অবশ্য কর্তব্য) শব্দ থেকে এসেছে। যাঁরা ফরজ পালন করে তারাই ফরায়েজি।
- হাজী শরীয়তুল্লাহ যে ফরজের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, তা ছিল পবিত্র কুরআনে বর্ণিত পাঁচটি অবশ্যপালনীয় (ফরজ) মৌলনীতি।
- তিনি ভারতবর্ষকে ‘দারুল হারব' অর্থাৎ বিধর্মীর রাজ্য বলে ঘোষণা করেন।
- জমিদার শ্রেণি নানা অজুহাতে ফরায়েজি প্রজাদের উপর অত্যাচার শুরু করলে হাজী শরীয়তুল্লাহ প্রজাদের রক্ষার জন্য লাঠিয়াল বাহিনী গঠনের সিদ্ধান্ত নেন।
- ১৮৩৯ খ্রিস্টাব্দে তার উপর পুলিশি নিষেধাজ্ঞা জারি করা হয়।
- ১৮৪০ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।
- হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পরে ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন তাঁর যোগ্যপুত্র মুহম্মদ মুহসিন উদ্দীন আহমদ ওরফে দুদু মিয়া।
- তিনি ১৮১৯ খ্রিস্টাব্দে জন্ম গ্রহণ করেন।
- দুদু মিয়া ফরায়েজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন।
- ১৮৬২ খ্রিস্টাব্দে দুদু মিয়া মৃত্যুবরণ করেন।
- তাঁর মৃত্যুর পর যোগ্য নেতৃত্বের অভাবে ফরায়েজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৩৩০.
'Free and compulsory education' is enshrined in the constitution of Bangladesh by the article:
  1. ক) 14
  2. খ) 18
  3. গ) 19
  4. ঘ) 17
সঠিক উত্তর:
ঘ) 17
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 17
ব্যাখ্যা
- বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ভাগে ১৭ নং অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার ‍মূলনীতি হিসেবে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাকে সন্নিবেশিত করা হয়েছে।
অন্যদিকে,
- ১৪ নং অনুচ্ছেদ : কৃষক ও শ্রমিকের মুক্তি
- ১৮ নং অনুচ্ছেদ : জনস্বাস্থ্য ও নৈতিকতা
- ১৯ নং অনুচ্ছেদ : সুযোগের সমতা।

তথ্যসূত্রঃ বাংলাদেশের সংবিধান 
১,৩৩১.
Which is the second largest export sector of Bangladesh?
  1. Readymade Garments
  2. Leather and Leather Products
  3. Fish, Shrimps, and Prawns
  4. Jute and Jute Products
সঠিক উত্তর:
Jute and Jute Products
উত্তর
সঠিক উত্তর:
Jute and Jute Products
ব্যাখ্যা
রপ্তানি আয়:
- ২০২২-২৩ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক।
- ২০২২-২৩ অর্থবছরে তৈরি পোশাক ও নীটওয়্যার পণ্যের রপ্তানি আয়: ৩১,৩৬২ মিলিয়ন মার্কিন ডলার বা ৩১.৩৬২ বিলিয়ন মার্কিন ডলার।
- এটি মোট রপ্তানি আয়ের ৮৪.৫৮%।
- এর মধ্যে নীটওয়্যার: ৪৬.০১% ও তৈরি পোশাক: ৩৮.৫৭%।

উল্লেখ্য,
- দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয়: পাট ও পাটজাত পণ্য থেকে (১.২৯%)।
- পাটজাত পণ্য থেকে আয় আসে ৪৮০ মিলিয়ন মার্কিন ডলার।

এছাড়াও,
- ‘শিল্পজাত পণ্য’- এর অবদান/রপ্তানির হার: ৯৭.১১%।
- প্রাথমিক পণ্য হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে: ‘কৃষিজাত পণ্য’ (০.৯২%)।
- দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি হয়েছে: ‘হিমায়িত খাদ্য’ (০.৮৬%)।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
১,৩৩২.
Where is Burimari land port located?
  1. Sylhet
  2. Lalmonirhat
  3. Jessore
  4. Kurigram
সঠিক উত্তর:
Lalmonirhat
উত্তর
সঠিক উত্তর:
Lalmonirhat
ব্যাখ্যা
বিভিন্ন স্থলবন্দরের নাম ও অবস্থান:
- বুড়িমারী স্থলবন্দর: পাটগ্রাম, লালমনিরহাট।
- বেনাপোল স্থলবন্দর: বেনাপোল, শার্শা, যশোর।
- আখাউড়া স্থলবন্দর: আখাউড়া, বাহ্মনবাড়িয়া।
- নাকুগাঁও স্থলবন্দর: নালিতাবাড়ী, শেরপুর।
- তামাবিল স্থলবন্দর: গোয়াইনঘাট, সিলেট।
- সোনাহাট স্থলবন্দর: ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।
- দর্শনা স্থলবন্দর: দামুরহুদা, চুয়াডাঙ্গা।
- বিলোনিয়া স্থলবন্দর: বিলোনিয়া, ফেনী।

উৎস: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।
১,৩৩৩.
How frequently does the central bank announce monetary policy in Bangladesh?
  1. ক) Yearly
  2. খ) Quarterly
  3. গ) Monthly
  4. ঘ) Half yearly
সঠিক উত্তর:
ঘ) Half yearly
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Half yearly
ব্যাখ্যা
• ২০২২ সাল থেকে পুনরায় বছরে দুইবার মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। 
• ২০১৯ সাল থেকে বছরে একবার মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। 
• ২০০৬ সাল থেকে বছরে দুইবার মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। 

সূত্র: বাংলাদেশ ব্যাংক
১,৩৩৪.
The highest number of test match for Bangladesh has been played by:
  1. ক) Tamim Iqbal
  2. খ) Musfiqur Rahman
  3. গ) Habibul Bashar
  4. ঘ) Mohammad Rafiq
সঠিক উত্তর:
খ) Musfiqur Rahman
উত্তর
সঠিক উত্তর:
খ) Musfiqur Rahman
ব্যাখ্যা
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সংখ্যক টেস্ট ম্যাচ খেলার রেকর্ডটি মুশফিকুর রহিমের দখলে৷
১,৩৩৫.
According to Bangladesh Bank, Grameen Bank is a -
  1. Specialized bank
  2. Non-scheduled bank
  3. Private commercial bank
  4. Scheduled bank
সঠিক উত্তর:
Non-scheduled bank
উত্তর
সঠিক উত্তর:
Non-scheduled bank
ব্যাখ্যা
• বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসরে গ্রামীন ব্যাংক একটি অ-তফসিল ভুক্ত ব্যাংক।

• তফসিলি ব্যাংক:
- বাংলাদেশে ৬২টি তফসিলি ব্যাংক রয়েছে যারা বাংলাদেশ ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে কাজ করে। 

• অ-তফসিলি ব্যাংক:
- বাংলাদেশে বর্তমানে ৫টি অ-তফসিলি ব্যাংক রয়েছে যা হল:

• আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক,
• কর্মসংস্থান ব্যাংক,
গ্রামীণ ব্যাংক,
• জুবিলি ব্যাংক,
• পল্লী সঞ্চয় ব্যাংক।

• ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক: ১টি

• গ্রামীণ ব্যাংক:
- গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডঃ মুহাম্মদ ইউনূস।
- ১৯৮৩ সালে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়।
- গ্রামীণ ব্যাংকের অনন্য বৈশিষ্ট্য হলো, ব্যাংক থেকে ঋণ পেতে কোনও জামানতের প্রয়োজন হয় না।
- ২০০৬ সালে ড.ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

উৎস : বাংলাদেশ ব্যাংক এবং গ্রামীণ ব্যাংক।
১,৩৩৬.
Which state-owned commercial bank in Bangladesh was the first to introduce Agent Banking?
  1. Janata Bank PLC
  2. Agrani Bank PLC
  3. Sonali Bank PLC
  4. Rupali Bank PLC
সঠিক উত্তর:
Agrani Bank PLC
উত্তর
সঠিক উত্তর:
Agrani Bank PLC
ব্যাখ্যা

- অগ্রণী ব্যাংক লিমিটেড (এবিএল) বাংলাদেশের প্রথম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হিসেবে এজেন্ট ব্যাংকিং চালু করে। 

⇒ বাংলাদেশের ব্যাংকবিহীন জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনার মহৎ উদ্দেশ্যে অগ্রণী ব্যাংক লিমিটেড রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর এবং হবিগঞ্জ জেলার মাধবপুর ও শায়েস্তাগঞ্জ এলাকায় সফলভাবে আগ্রণী–ডিওইআর (Agrani-DOER) পাইলট প্রকল্প বাস্তবায়ন করেছে।

- পাইলট প্রকল্পগুলোর সাফল্যের ধারাবাহিকতায় ব্যাংকটি সারা দেশে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে।

উল্লেখ্য,
- বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং প্রথম চালু করে ব্যাংক এশিয়া পিএলসি।
- বাংলাদেশ ব্যাংক ২০১৩ সালের ৯ ডিসেম্বর এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য একটি নীতিমালা জারি করে।
- এই নীতিমালার ভিত্তিতে ব্যাংক এশিয়া ২০১৪ সালের ১৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে।

উৎস: অগ্রণী ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

১,৩৩৭.
In which year did Bangladesh first deployed troops in UN Peacekeeping operations?
  1. 1974
  2. 1976
  3. 1978
  4. 1988
সঠিক উত্তর:
1988
উত্তর
সঠিক উত্তর:
1988
ব্যাখ্যা
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ:
- জাতিসংঘের উদ্যোগে গঠিত শান্তিরক্ষা বাহিনী এখন পৃথিবীর বিভিন্ন দেশে শান্তিরক্ষায় নিয়োজিত।
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
- জাতিসংঘের নিজস্ব কোন শান্তিরক্ষা বাহিনী নেই।
- পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শান্তিরক্ষা বাহিনীর জন্য সদস্য সংগ্রহ করা হয়।
- বাংলাদেশের সেনাবাহিনীও জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে।

উল্লেখ্য,
- ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬তম সদস্য হিসাবে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- সর্বপ্রথম বাংলাদেশ ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য পাঠায়।
- ১৯৮৮ সালে বাংলাদেশ দুটি অপারেশনে অংশগ্রহণ করে, একটি ইরাক-ইরান (UNIIMOG) এবং অন্যটি নামিবিয়া (UNTAG)।
- UNIIMOG মিশনে ১৫ জন সদস্য প্রেরণ করে আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষী মিশন কার্যক্রমে অংশগ্রহণ করে।
- বিগত চার দশক ধরে শান্তিরক্ষা মিশনে বিশেষ অবদান রাখছে বাংলাদেশ।
- বাংলাদেশ সেনাবাহিনী ৪০টি দেশে ৬৩টি মিশনে অংশ গ্রহণ করেছে।

উৎস: i) United Nations in Bangladesh ওয়েবসাইট।
         ii) ARMED FORCES DIVISION ওয়েবসাইট।
১,৩৩৮.
Per capita income in Bangladesh at present-
  1. ক) 2,462 USD
  2. খ) 2,591 USD
  3. গ) 2,824 USD
  4. ঘ) None of above
সঠিক উত্তর:
গ) 2,824 USD
উত্তর
সঠিক উত্তর:
গ) 2,824 USD
ব্যাখ্যা
চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত অর্থনীতির বিভিন্ন সূচক বিশ্লেষণ করে মাথাপিছু আয়ের বছর শেষের হিসাব প্রাক্কলন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। 
তথ্যমতে,
দেশে ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় বেড়েছে ২৩৩ ডলার। 
নতুন মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮২৪ মার্কিন ডলার বা ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা।
 
উৎস: পত্রিকা রিপোর্ট। 
১,৩৩৯.
According to ADB 'Basic Statistics 2025' report, what is Bangladesh's position among the largest economies in Asia currently? [May, 2025]
  1. 8th
  2. 9th
  3. 10th
  4. 11th
সঠিক উত্তর:
10th
উত্তর
সঠিক উত্তর:
10th
ব্যাখ্যা
- এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সম্প্রতি ২০২৫ বেসিক স্ট্যাটিসটিকস নামে এশিয়ার দেশগুলোর অর্থনীতির বিভিন্ন সূচকের পরিসংখ্যান প্রকাশ করেছে। 
- এশিয়ার দশম বৃহৎ অর্থনীতির দেশ বাংলাদেশ। 
- বাংলাদেশের জিডিপির আকার ৪৫০ দশমিক ৫ বিলিয়ন ডলার বা ৪৫ হাজার ৫০ কোটি ডলার।
- ৪৬টি দেশের জিডিপির আকারের হিসাব দিয়েছে এডিবি।
- তবে এই তালিকায় জাপান নেই।
- দক্ষিণ এশিয়ায় এখন ভারতের পর বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে বড়।
- বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ।
- এশিয়ার মধ্যে সবচেয়ে বড় অর্থনীতির দেশ চীন।
- চীনের জিডিপির আকার ১৮ লাখ ৯৬ হাজার ৫০০ কোটি ডলার। 
- দ্বিতীয় স্থানে থাকা ভারতের জিডিপির আকার ৩ লাখ ৯১ হাজার ১৪০ কোটি ডলার।
- তৃতীয় স্থানে থাকা কোরিয়ার জিডিপি হলো ১ লাখ ৮৬ হাজার ৯৫০ কোটি ডলারের।

উৎস: প্রথম আলো (২৯ এপ্রিল ২০২৫)
১,৩৪০.
Which district has the lowest literacy rate according to the 2022 Population census?
  1. Pirojpur
  2. Jamalpur
  3. Mymensingh
  4. Dhaka
  5. Madaripur
সঠিক উত্তর:
Jamalpur
উত্তর
সঠিক উত্তর:
Jamalpur
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%)।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর (৬১.৭০%)।

উৎস: জনশুমারি ও গৃহগণনা ২০২২।

১,৩৪১.
Bangladesh will graduate from LDC in -
  1. 2025
  2. 2026
  3. 2027
  4. 2028
সঠিক উত্তর:
2026
উত্তর
সঠিক উত্তর:
2026
ব্যাখ্যা
LDC (Least Developed Countries):
- বাংলাদেশ ২০২৬ সালে LDC হতে উত্তরণ করবে।
- LDC হলো জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ১৯৭১ সালে তৈরিকৃত বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশসমূহের একটি তালিকা।
- বাংলাদেশ ১৯৭৫ সালে LDC তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- বর্তমানে LDC তালিকায় ৪৬টি দেশ রয়েছে।
- এ পর্যন্ত মোট ৬টি দেশ LDC তালিকা থেকে উত্তরণ করতে সমর্থ হয়েছে।
- বাংলাদেশ ২০১৮ সালে প্রথমবারের মতো LDC তালিকা থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে।
- অর্জিত লক্ষ্যসমূহ ২০২১ সাল পর্যন্ত অক্ষুণ্ণ থাকায় ২০২৬ সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে LDC তালিকা থেকে বের হয়ে যাবে।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
১,৩৪২.
What is the name of the first sculpture based on the Liberation War of Bangladesh?
  1. Aparajeyo Bangla
  2. Shongshoptok
  3. Jagrata Chourangi
  4. Swadhinata Sangram
সঠিক উত্তর:
Jagrata Chourangi
উত্তর
সঠিক উত্তর:
Jagrata Chourangi
ব্যাখ্যা
⇒ মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত প্রথম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী।

জাগ্রত চৌরঙ্গী:
- জাগ্রত চৌরঙ্গী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তার অবস্থিত।
- জাগ্রত চৌরঙ্গীর স্থপতি খ্যাতিমান ভাস্কর আবদুর রাজ্জাক।
- মহান মুক্তিযুদ্ধের শুরুতে ১৯ মার্চের সশস্ত্র প্রতিরোধযুদ্ধে নিহত ও আহত বীরদের অসামান্য আত্মত্যাগের স্মরণে ১৯৭৩ সালে নির্মিত হয়েছিল জাগ্রত চৌরঙ্গী।
- তৎকালীন গাজীপুরে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল আমীন আহম্মেদ চৌধুরী বীরবিক্রম ভাস্কর্যটি নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন।
- ২৪ ফুট ৫ ইঞ্চি বেদিসহ জাগ্রত চৌরঙ্গীর উচ্চতা ৪২ ফুট ২ ইঞ্চি। কংক্রিট, গ্রে ও হোয়াইট সিমেন্টের ঢালাইয়ে নির্মিত ভাস্কর্যটিতে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩ নম্বর সেক্টরের ১০০ জন এবং ১১ নম্বর সেক্টরের ১০৭ জন শহীদ সেনা ও মুক্তিযোদ্ধার নাম রয়েছে।
- ভাস্কর আবদুর রাজ্জাক সহযোগী হামিদুজ্জামান খানকে নিয়ে ১৯৭২ সালে ভাস্কর্যটির নির্মাণকাজ শুরু করেন। কাজ শেষ হয় ১৯৭৩ সালের সেপ্টেম্বরে।

তথ্যসূত্র -জাতীয় তথ্য বাতায়ন ও দৈনিক কালের কন্ঠ, ২ ডিসেম্বর ২০২০।
১,৩৪৩.
Recently who was granted Honorary Citizenship of Bangladesh? [May, 2025]
  1. Baroness Rosie Winterton
  2. Dr. Edric Baker
  3. Kihak Sung
  4. Ban Ki-moon
সঠিক উত্তর:
Kihak Sung
উত্তর
সঠিক উত্তর:
Kihak Sung
ব্যাখ্যা
সম্প্রতি কাকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছে? - কিহাক সাং।

সম্মানসূচক নাগরিকত্ব:
- সম্প্রতি ইয়াংওয়ানের চেয়ারম্যান কিহাক সাংকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছে।

- বাংলাদেশ মুক্তিযুদ্ধ, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবদানের স্বীকৃতি দিতে বিদেশি বন্ধুদের সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে আসছে।
- ৯ এপ্রিল, ২০২৫ কোরিয়ার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেছে বাংলাদেশ।
- কিহাক সাং তাঁর ৭৮ বছরের জীবনের অর্ধেকের বেশি সময় ধরে জড়িয়ে আছেন বাংলাদেশের সঙ্গে।

⇒ সরকারের নির্দেশনা অনুসারে বিদেশি নাগরিকদের সম্মানসূচক নাগরিকত্ব দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ।
- একজন বাংলাদেশি নাগরিক যে আইনি ও রাজনৈতিক অধিকার ভোগ করেন, সেটা সম্মানসূচক নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা পাবেন না।
- এমন নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা ভোট দেওয়া বা ভোটে প্রার্থী হতে পারবেন না। তাঁরা ‘অন অ্যারাইভাল’ ভিসা সুবিধা পাবেন।

এছাড়াও,
- মোহাম্মদ আলী, অমর্ত্য সেন, ডা. এড্রিক বেকার (২০১১), ফাদার মারিনো রিগন, গর্ডন গ্রিনিজ-তাদেরকে বাংলাদেশি পাসপোর্ট ও সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়।

উৎস: প্রথম আলো।
১,৩৪৪.
Who was entrusted with the duty of handwriting the Constitution of Bangladesh in 1972?
  1. A K M Abdur Rouf
  2. Samarjit Rai Chowdhury
  3. Hashem Khan
  4. Dr Kamal Hossain
সঠিক উত্তর:
A K M Abdur Rouf
উত্তর
সঠিক উত্তর:
A K M Abdur Rouf
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকরী হয়।
- গণপরিষদের সদস্যরা হস্তলিখিত মূল সংবিধানের বাংলা ও ইংরেজী লিপিতে স্বাক্ষর করে ১৫ ডিসেম্বর, ১৯৭২।
- হস্তলিখিত সংবিধানে প্রথম স্বাক্ষর করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানে স্বাক্ষর করেন নি।
- গণপরিষদের ৩৯৯ জন সদস্য হস্তলিখিত মূল সংবিধানে স্বাক্ষর করেন।

উল্লেখ্য,
- বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল পাতা ছিল ৯৩ পৃষ্ঠার।
- স্বাক্ষরসহ সংবিধান ছিল ১০৯ পাতার।
- হস্তলিখিত সংবিধানটির মূল লেখক ছিলেন শিল্পী আব্দুর রউফ।
- সংবিধানটির অঙ্গসজ্জা করেন শিল্পাচার্য জয়নুল আবেদীন।
- সংবিধানের প্রচ্ছদে শীতলপাটির উপর লেখা 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান'।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
         ii) বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
১,৩৪৫.
Across which river is the Maulana Bhashani Bridge built?
  1. Teesta
  2. Padma 
  3. Brahmaputra
  4. Meghna
সঠিক উত্তর:
Teesta
উত্তর
সঠিক উত্তর:
Teesta
ব্যাখ্যা

• মওলানা ভাসানী সেতু:
- তিস্তা নদীর ওপর নির্মিত হয়েছে ‘মওলানা ভাসানী সেতু’।
- এটি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রাম জেলার চিলমারী পর্যন্ত বিস্তৃত।
- সেতুটির দৈর্ঘ্য ১৪৯০ মিটার এবং প্রস্থ ৯.৬০ মিটার এবং সেতুটিতে মোট ৩০টি পিলার রয়েছে।
- সেতুটি সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ও এলজিইডির তত্ত্বাবধানে চীনা একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ করেছে।
- মোট নির্মাণ ব্যয় হয়েছে ৮৮৫ কোটি টাকা।
- ২০ আগস্ট, ২০২৫ সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উৎস: বাসস।

১,৩৪৬.
What is the per capita income of Bangladesh by BBS.
  1. ক) 2824
  2. খ) 2814
  3. গ) 2834
  4. ঘ) 2854
সঠিক উত্তর:
ক) 2824
উত্তর
সঠিক উত্তর:
ক) 2824
ব্যাখ্যা
- Bangladesh Bureau of Statistics (BBS) এর মতে, ২০২১-২২ অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় ২৮২৪ মার্কিন ডলার বা ২৪১৪৭০ টাকা।
- ২০২১-২২ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি ৭.২৫%। 
- গত অর্থবছর শেষে  দেশের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৫৯১ ডলার। 

তথ্যসূত্র: Bangladesh Bureau of Statistics (BBS)
১,৩৪৭.
What is the name of the Marma community’s New Year festival?
  1. Pangchowai
  2. Thingyan
  3. Sangrai
  4. Biju
সঠিক উত্তর:
Sangrai
উত্তর
সঠিক উত্তর:
Sangrai
ব্যাখ্যা
মারমা:
- মারমা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী।
- এই জনগোষ্ঠীর জনগণের অধিকাংশই বাংলাদেশের তিনটি পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িতে বসবাস করে।
- তারা মঙ্গোলয়েড বর্ণগোষ্ঠীর অন্তর্গত।
- তাদের নিজস্ব ভাষা রয়েছে।
- এই ভাষা ‘ভোট বর্মী’ শাখার বর্মী দলভুক্ত একটি ভাষা।
- মারমারা মূলত বৌদ্ধ ধর্মালম্বী।
- মারমাদের সবচেয়ে বড় উৎসব সাংগ্রাই।
- মারমা জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসবের নাম ‘সাংগ্রাই’।
- মারমা সম্প্রদায়ের মধ্যে তিন স্তরবিশিষ্ট প্রথাগত রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা বিদ্যমান।
- গ্রাম পর্যায়ের প্রশাসনিক প্রধান হলেন একজন কারবারি।
- মৌজা পর্যায়ের প্রধান হলেন একজন হেডম্যান।
- সার্কেল প্রধান হলেন রাজা।
- গ্রামের কারবারি মৌজার হেডম্যান এবং সার্কেল প্রধানের মূল দায়-দায়িত্ব হলো জুম ট্যাক্স সংগ্রহ করা।

উল্লেখ্য,
- সাংগ্রাই রাখাইন জনগোষ্ঠীর বর্ষবরণ ও প্রধান উৎসব।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও দৈনিক কালের কন্ঠ, ০৪ এপ্রিল, ২০১৭।
১,৩৪৮.
Where is Swatch of No Ground located?
  1. ক) In the river Jamuna
  2. খ) In the Bay of Bengal
  3. গ) At the mouth of the Meghna
  4. ঘ) Sandwip Channel
সঠিক উত্তর:
খ) In the Bay of Bengal
উত্তর
সঠিক উত্তর:
খ) In the Bay of Bengal
ব্যাখ্যা
Swatch of no Ground a trough-shaped marine valley or canyon that cross the continental shelf diagonally and situated on the south of the Ganges-Brahmaputra delta. It is also known as Ganga Trough.
১,৩৪৯.
Who directed the films 'Stop Genocide and Jibon Thekey Neya'?
  1. Zahir Raihan
  2. Tanveer Mokammel
  3. Chashi Nazrul Islam
  4. Tarek Masood
সঠিক উত্তর:
Zahir Raihan
উত্তর
সঠিক উত্তর:
Zahir Raihan
ব্যাখ্যা
• জহির রায়হান:
- জহির রায়হান ছিলেন চলচ্চিত্র নির্মাতা, লেখক।
- ১৯৩৫ সালে তিনি ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা মওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ কলকাতা আলীয়া মাদ্রাসার অধ্যাপক এবং ঢাকা আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।

• জহির রায়হান পরিচালিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে:
- Stop Genocide,
- জীবন থেকে নেওয়া,
- কখনও আসেনি,
- কাজল,
- কাঁচের দেয়াল,
- বেহুলা,
- আনোয়ারা,
- সঙ্গম,
- বাহানা প্রভৃতি।

সূত্র: বাংলাপিডিয়া।
১,৩৫০.
Which of the following ethnic groups is a matriarchal societies?
  1. Chakma
  2. Khasi
  3. Marma
  4. Monipuri
সঠিক উত্তর:
Khasi
উত্তর
সঠিক উত্তর:
Khasi
ব্যাখ্যা
খাসিয়া:
- বাংলাদেশের সিলেট অঞ্চলে ও ভারতের আসামে এই জনগোষ্ঠী বাস করে।
- এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
- সিলেটের খাসিয়ারা সিনতেং গোত্রভুক্ত জাতি।
- খাসিয়া গ্রাম পুঞ্জি এবং পুঞ্জি প্রধান সিয়েম নামে পরিচিত।
- এদের আদি নিবাস ছিলো তিব্বতে।
- খাসিয়াদের পরিবার মাতৃতান্ত্রিক।
- খাসিয়াদের ধর্ম খ্রিস্টান।
- প্রধান দেবতার নাম উব্লাই নাংথউ।

⇒ খাসিয়ারা প্রায় পাঁচ শতাধিক বছর আগে আসাম থেকে বাংলাদেশে আসে।
- তারা আসামে এসেছিল সম্ভবত তিববত থেকে।
- এক কালে এ উপজাতিরা ছিল যাযাবর।
- তাদের প্রধান আবাসস্থল উত্তর-পূর্ব ভারত।

অন্যদিকে,
- চাকমা, মারমা ও ত্রিপুরাদের পরিবার পিতৃতান্ত্রিক।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, পঞ্চম শ্রেণি।
১,৩৫১.
Which district ranks first in soybean production in Bangladesh? 
  1. Bogra
  2. Lakshmipur
  3. Dinajpur
  4. Noakhali
  5. Faridpur
সঠিক উত্তর:
Lakshmipur
উত্তর
সঠিক উত্তর:
Lakshmipur
ব্যাখ্যা

• বাংলাদেশে 'সয়াবিন' উৎপাদনে শীর্ষ জেলা- লক্ষ্মীপুর জেলায়।
-  দেশে মোট উৎপাদিত সয়াবিনের ৮০ শতাংশই মিলছে লক্ষ্মীপুর থেকে।
-  জেলায় এবার ৪২ হাজার হেক্টর জমিতে সয়াবিন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে এর চেয়ে আরও ১ হাজার ৬৬০ হেক্টর বেশি জমিতে সয়াবিনের আবাদ করা হয়েছে।

উল্লেখ্য,
• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৪ অনুসারে বিভিন্ন ফসল উৎপাদনে শীর্ষ জেলা সমূহ:
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- ভূট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ এবং প্রথম আলো। 

১,৩৫২.
During the liberation war, which district was the first one to be freed from the enemy's control?
  1. Dhaka
  2. Jashore
  3. Sylhet
  4. Noakhali
সঠিক উত্তর:
Jashore
উত্তর
সঠিক উত্তর:
Jashore
ব্যাখ্যা
- মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা যশোর।
- ৬ ডিসেম্বর ১৯৭১ সালে যশোর জেলা প্রথম শত্রুমুক্ত হয়।
- গাজীপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে উঠেছিল।
- ৭ ডিসেম্বর মাগুরা জেলা শত্রুমুক্ত হয়।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও জাতীয় তথ্য বাতায়ন।
১,৩৫৩.
কত সালে জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৭২
  2. ১৯৭৩
  3. ১৯৭৪
  4. ১৯৭৫
সঠিক উত্তর:
১৯৭৩
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৩
ব্যাখ্যা
বীমা প্রতিষ্ঠান:
- বাংলাদেশের স্বাধীনতার পর জীবন বীমার সুফল দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে ১৯৭২ সনের রাষ্ট্রপতির ৯৫নং আদেশ বলে বাংলাদেশের বীমা শিল্প জাতীয়করণের আওতায় আনা হয়।
- ১৯৭৩ সালে জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশে জীবন বীমা কোম্পানীর সংখ্যা ৩৬টি।
- বাংলাদেশে প্রাইভেট জীবন বীমা কোম্পানীর সংখ্যা ৩৪টি।
- বর্তমানে বাংলাদেশে দুটি রাষ্ট্রায়ত্ত বীমা প্রতিষ্ঠান রয়েছে।
- এগুলো হলো:
• সাধারণ বীমা কর্পোরেশন এবং
• জীবন বীমা কর্পোরেশন।
- দুটি প্ৰতিষ্ঠান ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- এগুলা অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন।

তথ্যসূত্র - সাধারণ বীমা কর্পোরেশন ও জীবন বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
১,৩৫৪.
Which Mughal Emperor initiated the celebration of the Bengali New Year?
  1. Babar
  2. Jahangir
  3. Shahjahan
  4. Akbar
সঠিক উত্তর:
Akbar
উত্তর
সঠিক উত্তর:
Akbar
ব্যাখ্যা

• বাংলা নববর্ষ: 
- বাংলা নববর্ষ প্রবর্তনের কৃতিত্ব মূলত মুঘল সম্রাট আকবরের।
- মুঘল সম্রাট আকবর কৃষকদের খাজনা আদায়ের সুবিধার্থে বাংলা সনের প্রবর্তন করেন।
- হিজরি সন কৃষি ফসলের সাথে মিলত না, ফলে কৃষকদের অসুবিধা হতো।
- এ সমস্যা সমাধানের জন্য আকবর তার রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতেহউল্লাহ সিরাজি (আমির ফতুল্লাহ শিরাজি)-কে দায়িত্ব দেন সৌর সন এবং হিজরি সনের সমন্বয়ে একটি নতুন পঞ্জিকা তৈরি করতে।
- এই কৃষিকাজের সুবিধার্থেই মুগল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিস্টাব্দে বাংলা সন প্রবর্তন করেন। 
- হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়। 
- নতুন এই সনের প্রথম মাস বৈশাখ হওয়ায় 'পহেলা বৈশাখ' কে 'বাংলা নববর্ষ' হিসেবে পালনের প্রথা শুরু হয় আকবরের আমল থেকেই।
- নতুন সনটি প্রথমে ‘ফসলি সন’ নামে পরিচিত ছিল যা পরে 'বঙ্গাব্দ' নামে পরিচিত হয়। 

তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও বনিক বার্তা। (Link)

১,৩৫৫.
The Concert for Bangladesh was held in -
  1. ক) Paris
  2. খ) London
  3. গ) New York
  4. ঘ) Washington
সঠিক উত্তর:
গ) New York
উত্তর
সঠিক উত্তর:
গ) New York
ব্যাখ্যা
১৯৭১ সালের ১ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ারে 'কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠিত হয়।
- এর উদ্দেশ্য ছিলো কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বাংলাদেশের শরনার্থীদের সহায়তা করা।
- কনসার্ট ফর বাংলাদেশের মূল উদ্যোক্তা ছিলেন বিখ্যাত ভারতীয় সেতারবাদক পণ্ডিত রবিশংকর।
- এই অনুষ্ঠানে মার্কিন ব্যান্ডদল বিটলস পারফর্ম করে।
- এতে জর্জ হ্যারিসন, বব ডিলান, রিঙ্গো স্টার প্রমুখ অংশগ্রহণ করেন।
- বাংলাদেশর আকবর আলী খাঁ, তবলাবাদক ওস্তাদ আল্লারাখা প্রমুখ এতে যুক্ত ছিলেন।

সূত্র: মুক্তিযুদ্ধ জাদুঘর ওয়েবসাইট ও দৈনিক জনকণ্ঠ। 
১,৩৫৬.
Of which movement does Bahadur Shah Park bear the memory?
  1. Non-Cooperation Movement, 1920
  2. Sannyasi Fakir Rebellion, 1770-1800
  3. Nachole Uprising, 1949
  4. Sepoy Revolt, 1857
সঠিক উত্তর:
Sepoy Revolt, 1857
উত্তর
সঠিক উত্তর:
Sepoy Revolt, 1857
ব্যাখ্যা
- বাহাদুর শাহ পার্ক মূলত সিপাহী বিদ্রোহ, ১৮৫৭-এর স্মৃতিচিহ্ন বহন করে।

বাহাদুর শাহ পার্ক: 

- বাহাদুর শাহ পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত।
- ১৮৫৮ সালে রানি ভিক্টোরিয়ার নামানুসারে এই স্থানের নামকরণ করা হয়েছিল ‘ভিক্টোরিয়া পার্ক’।
- তবে, পার্কটি আগে আন্টাঘর ময়দান নামে পরিচিত ছিল।
- ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর, ইংরেজ শাসকরা এক প্রহসনমূলক বিচারের মাধ্যমে অসংখ্য বিপ্লবী সিপাহিকে ফাঁসি দেয়।
- সিপাহিদের লাশ এনে এই ময়দানের বিভিন্ন গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়, যাতে জনগণকে ভয় দেখানো যায়।
- ১৯৫৭ সালে (মতান্তরে ১৯৬১) সিপাহী বিদ্রোহের শতবার্ষিকী উপলক্ষে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয় এবং পার্কটির নাম পরিবর্তন করে ‘বাহাদুর শাহ পার্ক’ রাখা হয়।
- সিপাহী বিদ্রোহটি ইংরেজ শাসনের সমাপ্তি ঘটিয়ে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এর শাসন পুনরায় আনার জন্য অনুষ্ঠিত হয়েছিল।
- তাই তাঁর নামানুসারে এই পার্কের নতুন নামকরণ করা হয়।
 
সূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
১,৩৫৭.
Where is 'Ananda Bihar' located?
  1. Sonargaon
  2. Mainamati
  3. Paharpur
  4. Mahasthangarh
  5. Wari-Bateshwar
সঠিক উত্তর:
Mainamati
উত্তর
সঠিক উত্তর:
Mainamati
ব্যাখ্যা

আনন্দবিহার:
- আনন্দবিহার প্রত্নতাত্ত্বিক দিক থেকে সমৃদ্ধ কুমিল্লার নিকটবর্তী কোটবাড়ি এলাকায় অবস্থিত।
- এ বিহার ময়নামতিতে আবিষ্কৃত সৌধমালার মধ্যে সর্ববৃহৎ।
- এ এলাকার সর্ববৃহৎ পুষ্করিণীসহ আনন্দবিহার কমপ্লেক্সটি সাত শতকের শেষ বা আট শতকের প্রথম দিকের কোনো এক সময়ে প্রথম দেববংশের তৃতীয় শাসক শ্রী আনন্দ দেব কর্তৃক নির্মিত হয়।

⇒  দেববংশীর রাজা ভবদেব এই বিহারটি প্রতিষ্ঠা করেন।
- ঐ সময় বিহারটি এশিয়ার জ্ঞানচর্চার কেন্দ্র বিন্দুতে পরিগণিত হয়।
- সেই সময় একে বিশ্বিবদ্যালয়ের মর্যাদা দেওয়া হয়।
- তার প্রমাণ হলো, বিখ্যাত চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং আনন্দ বিহারে আসেন এবং তিনি এখানে প্রায় ৪০০০ ভিক্ষু ও ময়নামতি অঞ্চলে ৩৫টি শিক্ষাকেন্দ্র দেখতে পান।
- যার কারণে তিনি কুমিল্লাবাসীকে প্রবল শিক্ষানুরাগী বলে আখ্যায়িত করেন।
- প্রত্নতাত্ত্বিকদের মতে ভারতের নালন্দের পর এশিয়ার দি¦তীয় বৃহত্তম শিক্ষাকেন্দ্র ছিলো লালমাই-ময়নামতি অঞ্চল।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

১,৩৫৮.
Who won the Independence Award 2025 in social service?
  1. Prof Jamal Nazrul Islam
  2. Sir Fazle Hasan Abed
  3. Aranya Chiran
  4. Department of Fire Service and Civil Defence
সঠিক উত্তর:
Sir Fazle Hasan Abed
উত্তর
সঠিক উত্তর:
Sir Fazle Hasan Abed
ব্যাখ্যা
স্বাধীনতা পুরস্কার ২০২৫:
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৭ জন বিশিষ্ট ব্যক্তি ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার পেয়েছেন।
- পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজনের স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

⇒ স্বাধীনতা পুরস্কার ২০২৫ প্রাপ্ত:
- বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর),
- শিক্ষা ও গবেষণা: বদরুদ্দীন মোহাম্মদ উমর,
- সাহিত্য: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর),
- সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর),
- সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর),
- মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর),
- প্রতিবাদী তারুণ্য: আবরার ফাহাদ (মরণোত্তর)।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
১,৩৫৯.
Which amendment introduced the 'Caretaker Government' system?
  1. 9th Amendment
  2. 11th Amendment
  3. 13th Amendment
  4. 15th Amendment
সঠিক উত্তর:
13th Amendment
উত্তর
সঠিক উত্তর:
13th Amendment
ব্যাখ্যা

ত্রয়োদশ সংশোধনী:
- ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। 
- সংবিধানের ৫৮ অনুচ্ছেদে খ, গ এবং ঘ ধারা সংযোজনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়।
- এই সংশোধনী মোতাবেক, একজন প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনধিক ১০ জন উপদেষ্টার দ্বারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক
সরকারের কথা বলা হয়।
- ১৯৯৬ সালের ২৭ মার্চ এ সংশোধনী জাতীয় সংসদে পাস হয়।

অন্যদিকে,
• নবম সংশোধনী (জুলাই, ১৯৮৯)।
- জনগণের সরাসরি ভোটে উপরাষ্ট্রপতি নির্বাচনের বিধান করা হয়।
- রাষ্ট্রপতি পদে কোনো ব্যক্তি পর পর দুই মেয়াদের অধিক অধিষ্ঠিত না হতে পারার নিয়ম করা হয়।

• একাদশ সংশোধনী (আগস্ট, ১৯৯১)।
- অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ কর্তৃক প্রয়োগকৃত সকল কার্যক্রম বৈধ করা হয় এবং পুনরায় তাঁর প্রধান বিচারপতি পদে ফিরে যাবার বিধান করা হয়।

• পঞ্চদশ সংশোধনী (জুলাই, ২০১১)।
- তত্বাবধায়ক সরকার বাতিল করা হয়।
- ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মূলনীতি পুনঃস্থাপন করা হয় এবং সংরক্ষিত মহিলা আসন ৫০ এ উন্নীত করা হয়।

উৎস: পৌরনীতি ও নাগরিকতা, (এসএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৩৬০.
When was the constitution of Bangladesh adopted in the Constituent Assembly?
  1. April 8, 1972
  2. October 28, 1972
  3. November 4, 1972
  4. December 1, 1972
সঠিক উত্তর:
November 4, 1972
উত্তর
সঠিক উত্তর:
November 4, 1972
ব্যাখ্যা
সংবিধান:
- সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়।
- গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন।
- এদিন পরিষদের সামনে সকল প্রস্তাব উত্থাপন করেন আইনমন্ত্রী ড. কামাল হোসেন।
- 'খসড়া সংবিধান প্রণয়ন কমিটি' সংক্রান্ত প্রস্তাবটি গণপরিষদে উত্থাপন করেন যোগাযোগ মন্ত্রী এম মনসুর আলী।
- ১৭ এপ্রিল, ১৯৭২ সালে খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
- ৪ নভেম্বর, ১৯৭২ সালে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়।
- ১৪ ডিসেম্বর ও ১৫ ডিসেম্বর, ১৯৭২ সালে গণপরিষদ সদস্যরা সংবিধানে স্বাক্ষর করেন।
- সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধীদলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এতে স্বাক্ষর করেননি।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।
- সংবিধান গৃহীত হওয়ার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- সংবিধান গৃহীত হওয়ার সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন আবু সাঈদ চৌধুরী।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান, আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বাংলাপিডিয়া।
১,৩৬১.
The first EPZ of the country was set up in -
  1. Dhaka
  2. Pabna
  3. Chattogram
  4. Narayanganj
সঠিক উত্তর:
Chattogram
উত্তর
সঠিক উত্তর:
Chattogram
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম ইপিজেড:
- বাংলাদেশের প্রথম ইপিজেড ১৯৮৩ সালে চট্টগ্রামের পতেঙ্গায় প্রতিষ্ঠিত হয়।
- এটি দেশের প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং এখানেই দেশের প্রথম ইপিজেডের কার্যক্রম শুরু হয়।
- ইপিজেডগুলোর মূল উদ্দেশ্য ছিল বিদেশী বিনিয়োগ আকর্ষণ করা এবং রপ্তানির জন্য পণ্য উৎপাদন বৃদ্ধি করা।

EPZ:
- EPZ-এর পূর্ণরূপ Export Processing Zone.
- EPZ কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (BEPZA) প্রতিষ্ঠিত হয় ১৯৮০ সালে।
- বর্তমানে দেশে মোট ইপিজেডের সংখ্যা ৯টি,
- এর মধ্যে ৮টি সরকারি এবং ১টি বেসরকারি।

উৎস: BEPZA ওয়েবসাইট।
১,৩৬২.
Who was the founder of British rule in the Indian subcontinent?
  1. Lord Cornwallis
  2. Warren Hastings
  3. William Bentinck
  4. Robert Clive
সঠিক উত্তর:
Robert Clive
উত্তর
সঠিক উত্তর:
Robert Clive
ব্যাখ্যা
রবার্ট ক্লাইভ:
- উপমহাদেশে ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা রবার্ট ক্লাইভ।
- উপমহাদেশে ব্রিটিশ শাসনের ইতিহাসে রবার্ট ক্লাইভের স্থান বিশেষ গুরুত্বপূর্ণ।
- তরুণ বয়সে মাদ্রাজে (বর্তমান চেন্নাই) ঈস্ট ইন্ডিয়া কোম্পানির চাকুরী গ্রহণ করে স্বীয় কর্ম প্রচেষ্টার দ্বারা উপমহাদেশে ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি লাভ করেছেন।
- ১৭৬৫ খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে এলাহাবাদ চুক্তি স্বাক্ষর করলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দিউয়ানি লাভ করে দ্বৈত শাসন প্রবর্তন করে।
- রবার্ট ক্লাইভের চারিত্রিক দোষ থাকা সত্বেও উপমহাদেশে ইংরেজ শক্তির গোড়াপত্তনে তাঁর অবদান অস্বীকার করা যায় না।
- উপমহাদেশের ইতিহাসে ব্রিটিশ সাম্রাজ্যের স্থপতি ও প্রতিষ্ঠাতা হিসাবে লর্ড ক্লাইভের নাম অবিস্মরণীয়।
- কেননা প্রথম পর্যায়ে তিনি দাক্ষিণাত্যে কোম্পানিকে রক্ষা করেন।
- দ্বিতীয় পর্যায়ে তিনি বাংলা জয় করেন। তৃতীয় পর্যায়ে তিনি নবাব ও সম্রাটকে নিয়ন্ত্রণ করে সার্বভৌম ক্ষমতার অধিকারী হন এবং ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি লাভ করেন।

তথ্যসূত্র - ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৩৬৩.
Who was the founder/propagator of the Faraizi Movement?
  1. TituMir
  2. Nawab Salimullah
  3. Haji Shariatullah
  4. Dudu Miyan
সঠিক উত্তর:
Haji Shariatullah
উত্তর
সঠিক উত্তর:
Haji Shariatullah
ব্যাখ্যা

ফরায়েজি আন্দোলন:
- ফরায়েজি আন্দোলন ছিল একটি ধর্মীয়-সামাজিক সংস্কার আন্দোলন।
- উনিশ শতকের প্রথমার্ধে হাজী শরীয়তুল্লাহ ফরায়েজী আন্দোলনের সূত্রপাত করেন।
- তিনি বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর জেলায় ১৭৮২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
- ফরায়েজি শব্দটি আরবি ‘ফরজ’ (অবশ্য কর্তব্য) শব্দ থেকে এসেছে। যাঁরা ফরজ পালন করে তারাই ফরায়েজি।
- হাজী শরীয়তুল্লাহ যে ফরজের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, তা ছিল পবিত্র কুরআনে বর্ণিত পাঁচটি অবশ্যপালনীয় (ফরজ) মৌলনীতি।
- তিনি ভারতবর্ষকে ‘দারুল হারব' অর্থাৎ বিধর্মীর রাজ্য বলে ঘোষণা করেন।
- জমিদার শ্রেণি নানা অজুহাতে ফরায়েজি প্রজাদের উপর অত্যাচার শুরু করলে হাজী শরীয়তুল্লাহ প্রজাদের রক্ষার জন্য লাঠিয়াল বাহিনী গঠনের সিদ্ধান্ত নেন।
- ১৮৩৯ খ্রিস্টাব্দে তার উপর পুলিশি নিষেধাজ্ঞা জারি করা হয়।
- ১৮৪০ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।
- হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পরে ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন তাঁর যোগ্যপুত্র মুহম্মদ মুহসিন উদ্দীন আহমদ ওরফে দুদু মিয়া।
- তিনি ১৮১৯ খ্রিস্টাব্দে জন্ম গ্রহণ করেন।
- দুদু মিয়া ফরায়েজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন।
- ১৮৬২ খ্রিস্টাব্দে দুদু মিয়া মৃত্যুবরণ করেন।
- তাঁর মৃত্যুর পর যোগ্য নেতৃত্বের অভাবে ফরায়েজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৩৬৪.
A statute for the protection of the rights of consumers in Bangladesh was first enacted in the year -
  1. in 2007
  2. in 2009
  3. in 2011
  4. in 2012
সঠিক উত্তর:
in 2009
উত্তর
সঠিক উত্তর:
in 2009
ব্যাখ্যা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর:
- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন।
- এটি পণ্য ও পরিষেবার উপর ভোক্তাদের অভিযোগ গ্রহণ ও তা নিষ্পত্তি এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণ করার অভিলক্ষ্যে কাজ করে থাকে।
- ইহার প্রধান সদর দপ্তর ঢাকায় অবস্থিত।

কার্যাবলি:
১. বাজার তদারকির মাধ্যমে ভোক্তা-স্বার্থ সংরক্ষণ;
২. ভোক্তাদের অভিযোগ নিষ্পত্তি এবং
৩. জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক সভা, সেমিনার ও ওয়ার্কসপ আয়োজনসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ।

উল্লেখ্য,
- 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯', ভোক্তা-অধিকার সংরক্ষণ, ভোক্তা-অধিকার বিরোধী কার্য প্রতিরোধ ও তৎসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিধান করিবার লক্ষ্যে প্রণীত আইন।
-  ন্যায্য মূল্যে ন্যায্য সেবা ও পণ্য পাওয়া ভোক্তাদের একটি অধিকার।
- এ আইন প্রণয়নের মাধ্যমে প্রতিদিনই বাজার তদারকি করে অপরাধ দমনের ক্ষেত্র তৈরি হয়েছে এবং ভোক্তাগণ তাদের অধিকার লঙ্ঘিত হলে এই আইন অনুযায়ী অভিযোগ দায়েরের সুযোগ পাচ্ছেন।
- এই আইন বাস্তবায়ন প্রক্রিয়ায় ভোক্তা ও ব্যবসায়ীগণ সচেতন হতে শুরু করেছেন।

উৎস: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১,৩৬৫.
On which river is the dam for Bangladesh's largest artificial lake situated in?
  1. Padma
  2. Meghna
  3. Jamuna
  4. Karnafuli
সঠিক উত্তর:
Karnafuli
উত্তর
সঠিক উত্তর:
Karnafuli
ব্যাখ্যা

কাপ্তাই হ্রদ:
- কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটি জেলার একটি কৃত্রিম হ্রদ।
- এটি বাংলাদেশের একমাত্র এবং সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ, যা কর্ণফুলী নদী  এর উপর অবস্থিত।
- কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৯৫৬ সালে এ বাধের নির্মাণ কাজ শুরু হয়।
- ১৯৬২ সালে কাপ্তাই বাধের নির্মাণ কাজ শেষ হয় এবং বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
- প্রধানত  জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এর সৃষ্টি হলেও, এ জলাধারে প্রচুর পরিমাণে মিঠাপানির  মাছ চাষ হয়। 
- মূল লেকের আয়তন প্রায় ১,৭২২ বর্গ কিমি, তবে আশপাশের আরও প্রায় ৭৭৭ বর্গ কিমি এলাকাও প্লাবিত হয়েছে।
- মূলত রাঙ্গামাটি জেলাতেই জলাধারটি সীমিত যার অন্তর্ভুক্ত উপজেলাসমূহ হচ্ছে রাঙ্গামাটি সদর, কাপ্তাই, নানিয়ারচর, লংগদু, বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি।

তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন ও International Rivers Website.

১,৩৬৬.
When was the United Front Cabinet dismissed and direct governor's rule was imposed?
  1. May 12, 1954
  2. May 18, 1954
  3. May 22, 1954
  4. May 30, 1954
সঠিক উত্তর:
May 30, 1954
উত্তর
সঠিক উত্তর:
May 30, 1954
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট:
- চারটি বিরোধী রাজনৈতিক দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।
- ২১ ফেব্রুয়ারিকে স্মরণীয় করে রাখার জন্য যুক্তফ্রন্টের ইশতেহার করা হয় ২১ দফা।
- যুক্তফ্রন্ট ১৯৫৪ সালের নির্বাচনে জয়লাভ করে ৪ সদস্য বিশিষ্ট মন্ত্রীসভা গঠন করে।

⇒ যুক্তফ্রন্টের মন্ত্রিসভা:
• মুখ্যমন্ত্রী, অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র বিভাগ: শেরেবাংলা এ কে ফজলুল।
• বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার: আবু হোসেন সরকার।
• শিক্ষা: সৈয়দ আজিজুল হক।
• কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন বিভাগ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

⇒ যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল:
- কেন্দ্রীয় সরকার ১৯৫৪ সালের ৩০ মে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করে পাকিস্তানের গভর্ণর জেনারেল গোলাম মুহাম্মদ পূর্ব বাংলায় কেন্দ্রের শাসন জারী করেন।
- পূর্ব বাংলায় কেন্দ্রের শাসন জারি ছিল ১৯৫৫ সালের ২ জুন পর্যন্ত।
- মুসলিম লীগ ও কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রে মাত্র চার বছরে সাত মন্ত্রিসভার পতন ঘটে।
- কেন্দ্রীয় সরকার তিনবার গভর্নরের শাসন জারি করে।
- যুক্তফ্রন্টের দলগুলোর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব ও কেন্দ্রীয় সরকারের চক্রান্তের ফলে গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠতে পারেনি।
- ১৯৫৬ সাল পর্যন্ত পূর্ব বাংলায় কেন্দ্রের শাসন বলবৎ ছিল।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৩৬৭.
Who issued the first martial law in independent Bangladesh?
  1. Khandaker Mushtaq Ahmad
  2. Hussain Muhammad Ershad
  3. Major Ziaur Rahman
  4. SM Shafiuddin Ahmed
সঠিক উত্তর:
Khandaker Mushtaq Ahmad
উত্তর
সঠিক উত্তর:
Khandaker Mushtaq Ahmad
ব্যাখ্যা
- ১৫ই আগস্টের বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে নির্মম হত্যাকাণ্ডের পর পূর্বপরিকল্পনা অনুযায়ী খন্দকার মোশতাক আহমদ রাষ্ট্রক্ষমতা দখল করে নেন।
- প্রায় তিন মাসের মতো ক্ষমতায় ছিলেন মোশতাক।
- মোশতাকের স্বল্পকালীন শাসনকাল বাংলাদেশের রাজনীতিতে ভয়াবহ বিপর্যয় বয়ে আনে।
- মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের সমস্ত অর্জন মুছে ফেলার চেষ্টা করা হয় এবং পাকিস্তানের ভাবধারার পুনঃপ্রতিষ্ঠা শুরু হয়।
- ক্ষমতা দখল করে পাঁচ দিনের মাথায় খন্দকার মোশতাক আহমদ স্বাধীন বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি করেন।
 
সূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ শ্রেণি।
১,৩৬৮.
Dr. Muhammad Yunus received the President's Award- 
  1. In 1985
  2. In 1989
  3. In 1978
  4. In 1987
  5. In 1980
সঠিক উত্তর:
In 1978
উত্তর
সঠিক উত্তর:
In 1978
ব্যাখ্যা

ড. মুহাম্মদ ইউনুস:
- বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস।
- তিনি ১৯৭৮ সালে প্রেসিডেন্ট পদক লাভ করেন।
- ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। 
- তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন।
- তিনি ক্ষুদ্রঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত।
- তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।
- তিনি এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

এছাড়াও, 
- র‍্যামন ম্যাগসেসে এওয়ার্ড ও বিশ্ব খাদ্য পুরস্কারসহ আরও অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন।
• ড. মুহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে আলোচিত তার তিন শূন্য বা থ্রি জিরো তত্ত্বের জন্য।
- সেগুলো হচ্ছে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা।
- তা অর্জনে প্রয়োজন তারুণ্য, প্রযুক্তি, সুশাসন ও সামাজিক ব্যবসা।
- ড. মুহাম্মদ ইউনূস ১৯৮৭ সালে স্বাধীনতা পদক লাভ করেন।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন এবং প্রথম আলো।

১,৩৬৯.
Where is the National Academy for Primary Education (NAPE) located?
  1. Dhaka
  2. Chattogram
  3. Mymensingh
  4. Khulna
সঠিক উত্তর:
Mymensingh
উত্তর
সঠিক উত্তর:
Mymensingh
ব্যাখ্যা

- জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) সর্বপ্রথম ১৯৬৯ সনে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে ২ বৎসর মেয়াদি ইন্টারমিডিয়েট ইন এডুকেশন (আই এড) কোর্স পরিচালিত হয়।
- ময়মনসিংহ ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, ফেনী, রংপুর ও যশোরে অনুরূপ আরো পাঁচটি জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) স্থাপিত হয়। 
- মহান স্বাধীনতার পর ১৯৭২ সালে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি)গুলো রূপান্তরিত হয়ে কলেজ অব এডুকেশন নামে যাত্রা  শুরু করে । 
- ১৯৭৮ সালে ঢাকাস্থ কলেজ অব এডুকেশনটি সরকারী কবি নজরুল কলেজ হিসেবে রূপান্তরিত হয়। 
- অন্য চারটি কলেজ অব এডুকেশন (চট্টগ্রাম, ফেণি, রংপুর ও যশোর) টিচার্স ট্রেনিং কলেজে উন্নীত হয়।
- এছাড়া ১৯৭৮ সালে ময়মনসিংহস্থ কলেজ অব এডুকেশনটি "মৌলিক শিক্ষা একাডেমি" (Academy for Fundamental Education) নামে প্রতিষ্ঠিত হয়।  
- ১৯৮৫ সালে এর নামকরণ করা হয় ‘‘জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)" ।
- ২০০৪ সালের ১ অক্টোবর থেকে একাডেমী স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম  পরিচালনা করে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

১,৩৭০.
How many martyrs are officially gazetted in the July uprising?
  1. 814
  2. 824
  3. 834
  4. 854
সঠিক উত্তর:
834
উত্তর
সঠিক উত্তর:
834
ব্যাখ্যা
- জুলাই গণ–অভ্যুত্থান ২০২৪–এ শহীদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার।
 মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এটি প্রকাশ করেছে।
- গেজেট প্রকাশের তারিখ: ১৫ জানুয়ারি,২০২৫ সাল।
- সরকারি এ গেজেট অনুযায়ী, জুলাই গণ–অভ্যুত্থানে শহীদের সংখ্যা ৮৩৪।
- গেজেটে ‘মেডিকেল কেস আইডি’, শহীদদের নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে।

উৎস: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় 
প্রথম আলো।
১,৩৭১.
Who was the leader of the Young Bengal Movement?
  1. Debendranath Tagore
  2. Henry Louis Vivian Derozio
  3. Keshab Chandra Sen
  4. Raja Rammohan Roy
সঠিক উত্তর:
Henry Louis Vivian Derozio
উত্তর
সঠিক উত্তর:
Henry Louis Vivian Derozio
ব্যাখ্যা
⇒ ইয়াং বেঙ্গল মুভমেন্টের নেতৃত্বে কে ছিলেন?
- হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।

ডিরোজিও ও ইয়াং বেঙ্গল মুভমেন্ট:
- উনিশ শতকের প্রথমার্ধ জুড়ে ছিল রাজা রামমোহন রায়ের আন্দোলনের ধারা। দৃঢ়ভাবে সে ধারাকে বাঁচিয়ে রেখেছিল হিন্দু কলেজের প্রতিভাবান ছাত্রবৃন্দ ইয়াং বেঙ্গল আন্দোলনের মাধ্যমে । যার নেতৃত্বে ছিলেন হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুইস ডিরোজিও।
- তিনি তাঁর ছাত্র-অনুসারীদের স্বাধীন মতামত ব্যক্ত করার শিক্ষা দেন।
- ডিরোজিও ১৮০৯ খ্রিস্টাব্দে কলকাতা শহরে জন্ম গ্রহণ করেন।
- ডিরোজিও তাঁর স্কুল শিক্ষক ডেভিড ড্রামন্ডের প্রগতিবাদী, সংস্কারমুক্ত, অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ মানবতাবাদী চিন্তাধারা দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন।
- বাংলার ‘রেনেসাঁস’ যুগের এই প্রতিভাবান তরুণ মাত্র তেইশ বছর বয়সে ১৮৩১ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
- তাঁর মৃত্যুর পরও তাঁর হাতে গড়া অনুসারী, ছাত্ররা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে থাকেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, রামতনু লাহিড়ী, রাধানাথ সিকদার, প্যারিচাঁদ মিত্র, কৃষ্ণমোহন ব্যনার্জি প্রমুখ।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৩৭২.
Which is currently the smallest river in Bangladesh?
  1. Feni River
  2. Gangina River
  3. Sangu River
  4. Naf River
  5. Bhairab River
সঠিক উত্তর:
Gangina River
উত্তর
সঠিক উত্তর:
Gangina River
ব্যাখ্যা
দেশের নদ-নদী:
- দেশে বর্তমানে জীবন্ত নদ-নদীর সংখ্যা ১০০৮।
- দেশের দীর্ঘতম নদী পদ্মা।
- দেশের তিন বিভাগের ১২টি জেলায় প্রবাহিত নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।
- দেশের ক্ষুদ্রতম নদী গাঙ্গিনা নদী।
- সবচেয়ে বেশি ৩৬টি উপজেলা দিয়ে প্রবাহিত নদী মেঘনা।
- সবচেয়ে বেশি নদ-নদী রয়েছে ঢাকা বিভাগে, ২২২টি।
- জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি নদী রয়েছে সুনামগঞ্জ জেলায়, ৯৭টি।
- সব মিলিয়ে দেশে ২২ হাজার কিলোমিটারের দীর্ঘ নদীপথ রয়েছে।
- বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশের নদ-নদী: সংজ্ঞা ও সংখ্যাবিষয়ক সেমিনার’ শীর্ষক অনুষ্ঠানে জাতীয় নদী রক্ষা কমিশন দেশের নদ-নদীর সংখ্যা ও তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।
- নদ-নদীর এই তালিকা তৈরির কাজ শুরু হয় ২০১৯ সালে।

উৎস: ২৫ সেপ্টেম্বর, ২০২৩, কালের কন্ঠ।
১,৩৭৩.
Where is the 'Bengal Fan' landform located?
  1. Bay of Bengal
  2. Indian Ocean
  3. Madhupur region
  4. Atlantic Ocean
সঠিক উত্তর:
Bay of Bengal
উত্তর
সঠিক উত্তর:
Bay of Bengal
ব্যাখ্যা
• গঙ্গা গিরিখাত (Ganga Trench):
- বঙ্গোপসাগরের সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিরূপ হলো গঙ্গা অব নো গ্রাউন্ড (Swatch of no Ground) নামে পরিচিত।
- এটি একটি অত্যন্তখাড়া তীর বিশিষ্ট সামুদ্রিক গিরিখাত, যা উত্তর-পূর্ব দিক থেকে দক্ষিণ-পশ্চিম দিকে প্রলম্বিত হয়ে বঙ্গোপসাগরের গভীর তলদেশের সাথে মিশেছে।
- সোয়াচ অব নো গ্রাউন্ড জোয়ার- ভাটা, পললের গতিবিধি ও অবক্ষেপন, পানির গতি-প্রকৃতি প্রভৃতির উপর প্রভাব বিস্তার করে।
- গঙ্গা-ব্রহ্মপুত্র নদীবাহিত পলি সোয়াচ অব নো গ্রাউন্ডের মধ্য দিয়ে টারবিডিটি স্রোতের মাধ্যমে প্রায় ৩,০০০ কিলোমিটার দক্ষিণে নিয়ে আসে।
⇒ এ পলি মিশ্রিত স্রোত বঙ্গোপসাগরের তলদেশে অগভীর খাতের সৃষ্টি করে শিরা- উপশিরার ন্যায় বেষ্টনি তৈরি করেছে। যা ‘বেঙ্গল ফ্যান’ (Bengal Fan) বা ‘গাঙ্গেয় ফ্যান' (Ganges Fan) নামে পরিচিত।


উৎস: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৩৭৪.
The name of the current Chief of Army Staff of Bangladesh is-
  1. SM Shafiuddin Ahmed
  2. Aziz Ahmed
  3. SM Saifuddin Ahmed
  4. Kazi Habibul Awal
সঠিক উত্তর:
SM Shafiuddin Ahmed
উত্তর
সঠিক উত্তর:
SM Shafiuddin Ahmed
ব্যাখ্যা
সেনাপ্রধান:
- বাংলাদেশের ১৭তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ
- আইন, ২০১৮ অনুযায়ী তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
- যা ২৪ জুন ২০২১ থেকে পরবর্তী ৩ বছরের জন্য কার্যকর হয়।
- এস এম শফিউদ্দিন আহমেদ ২৩ ডিসেম্বর ১৯৮৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৪র্থ ব্যাটালিয়নের আওতাধীন, নবম বাংলাদেশ মিলিটারি একাডেমি দীর্ঘমেয়াদি কোর্সে পদাতিক কোরে কমিশন লাভ করেন।
- এস এম শফিউদ্দিন আহমেদ ২০১৯ সালের ২৫ আগস্ট লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি লাভ করেন।

উৎস: Bangladesh Army website & বাংলা ট্রিবিউন পত্রিকা রিপোর্ট।[লিঙ্ক]
১,৩৭৫.
Which structural engineering concept was invented by Fazlur Rahman Khan?
  1. Tension dome
  2. Tube-in-Tube structure
  3. Cantilever frame
  4. Glass facade technique
সঠিক উত্তর:
Tube-in-Tube structure
উত্তর
সঠিক উত্তর:
Tube-in-Tube structure
ব্যাখ্যা

ফজলুর রহমান খান: 
- বিশ্বখ্যাত স্থপতি ও পুরকৌশলী ফজলুর রহমান খান আধুনিক উচ্চ ভবন নির্মাণে এক যুগান্তকারী স্থাপত্য কৌশল উদ্ভাবন করেন, এর নাম “Tube in Tube” system.
- এই প্রযুক্তিতে একটি ভবনের ভিতরের ও বাইরের অংশ একত্রে একটি টিউবের মতো গঠন তৈরি করে, এর ফলে ভবনটি উচ্চতা ও ভূমিকম্পসহ প্রতিকূল পরিবেশে দাঁড়িয়ে থাকতে পারে।
- এই কৌশল ভবনের ওজন বণ্টন ও স্থায়িত্বের ক্ষেত্রে একটি বিপ্লব এনেছিল।
- এর ফলে খুব বেশি খরচ ছাড়াই একশত তলা বা তার বেশি উচ্চতার ভবন নির্মাণ সম্ভব হয়।
- এই পদ্ধতি ব্যবহার করেই তিনি যুক্তরাষ্ট্রের সিয়ার্স টাওয়ার (বর্তমানে উইলিস টাওয়ার) ও জন হ্যানকক সেন্টার নির্মাণ করেন।

উল্লেখ্য, 
"Tube structure" আধুনিক আকাশচুম্বী ভবনের ভিত্তি স্থাপন করেছে বলেই তাকে বলা হয় "Father of tubular designs for high-rises"।  

সূত্র: পত্রিকা রিপোর্ট। 

১,৩৭৬.
How many Pakistani soldiers surrendered in the Bangladesh Liberation War?
  1. 92,000
  2. 93,000
  3. 95,000
  4. 97,000
সঠিক উত্তর:
93,000
উত্তর
সঠিক উত্তর:
93,000
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ:
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেলে ঢাকা রেসকোর্স ময়দানে মিত্রবাহিনীর কাছে ৯৩,০০০ হাজার পাকিস্তান সেনাবাহিনী নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে।
- তাদের এ আত্মসমর্পণের মধ্য দিয়ে ২৬ মার্চ শুরু হওয়া মুক্তিযুদ্ধের সফল পরিসমাপ্তি ঘটে।

উল্লেখ্য,
- ১৬ ডিসেম্বর ১৯৭১ সকালে মানেকশ ভারতের পূর্বাঞ্চল বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল জে এফ আর জেকবকে আত্মসমর্পণের দলিল ও আনুষ্ঠানিকতা চূড়ান্ত করার জন্য ঢাকায় পাঠান।
- ১৬ ডিসেম্বর বিকালে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহ্রাওয়ার্দী উদ্যান) পাকিস্তান সামরিক বাহিনীর ৯৩ হাজার সৈন্য বিনা শর্তে সম্মিলিত বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
- এই আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন পূর্বাঞ্চলের সম্মিলিত বাহিনী প্রধান লেঃ জেনারেল জগজিত সিং অরোরা ও পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় অধিনায়ক লেঃ জেঃ এ কে নিয়াজী।
- এই আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন মুক্তিবাহিনীর উপ-সেনা প্রধান ও বিমান বাহিনী প্রধান গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
- ১৬ ডিসেম্বর ১৯৭১ বাংলাদেশ শত্রুমুক্ত হয়।
- প্রতি বছর এই দিনটি "বিজয় দিবস" হিসাবে পালিত হয়।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্ৰেণি।
ii) ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৩৭৭.
Which schedule of the constitution of Bangladesh describes 'Transitional and temporary provisions'?
  1. 1st Schedule
  2. 2nd Schedule
  3. 3rd Schedule
  4. 4th Schedule
সঠিক উত্তর:
4th Schedule
উত্তর
সঠিক উত্তর:
4th Schedule
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের তফসিল:
- বাংলাদেশের সংবিধানে তফসিল ৭টি।
- যথা:
- প্রথম তফসিল: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন,
- দ্বিতীয় তফসিল: রাষ্ট্রপতি নির্বাচন (বর্তমানে বিলুপ্ত),
- তৃতীয় তফসিল: শপথ ও ঘোষণা,
- চতুর্থ তফসিল: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী,
- পঞ্চম তফসিল: ১৯৭১ সালের ৭ই মার্চের ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ভাষণ,
- ষষ্ঠ তফসিল: ১৯৭১ সালের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা,
- সপ্তম তফসিল: ১৯৭১ সালের ১০ই এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
১,৩৭৮.
How many factories are operating under BCIC?
  1. 9
  2. 10
  3. 11
  4. 13
সঠিক উত্তর:
11
উত্তর
সঠিক উত্তর:
11
ব্যাখ্যা

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি):
- বর্তমানে বিসিআইসি’র অধীনে ১১টি চালু শিল্প কারখানা রয়েছে।

⇒ চালু কারখানাগুলোর মধ্যে:
• ইউরিয়া সার কারখানা: ৫টি (চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড, যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড,আশুগঞ্জ ফার্টিলাইজার এ্যান্ড কেমিক্যাল কোম্পানী লিঃ, শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিঃ,ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানী )।
• ডিএপি সার কারখানা: ১টি (ডিএপি ফার্টিলাইজার কোং লিঃ)।
• টিএসপি সার কারখানা: ১টি (টিএসপি কমপ্লেক্স লিঃ)।
• কাগজ কারখানা: ১টি (কর্ণফুলী পেপার মিলস্ লিঃ)।
• সিমেন্ট কারখানা: ১টি (ছাতক সিমেন্ট কোম্পানী লিঃ)।
• গ্লাসশীট কারখানা: ১টি (উসমানিয়া গ্লাসশীট ফ্যাক্টরী লিঃ)।
• স্যানিটারীওয়্যার ইস্যুলেটর কারখানা: ১টি (বাংলাদেশ ইস্যুলেটর এন্ড স্যানিটারীওয়্যার ফ্যাক্টরী লিঃ)।

উৎস: BCIC ওয়েবসাইট। 

১,৩৭৯.
The first fertilizer factory in Asia was established in -
  1. Sylhet
  2. Chattogram
  3. Narsingdi
  4. Dhaka
সঠিক উত্তর:
Sylhet
উত্তর
সঠিক উত্তর:
Sylhet
ব্যাখ্যা
• সার শিল্প:
- ১৯৬১ সালে সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রথম ।
- এশিয়ার প্রথম সার কারখানা হলো "ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড"(ফেঞ্চুগঞ্জ সার কারখানা)।
- যেটি সংক্ষেপে এনজিএফএফ (NGFF) নামে পরিচিত।
- দেশের প্রথম সার কারখানা হচ্ছে ফেঞ্চুগঞ্জ সারকারখানা।
- এই কারখানাটি ১৯৬১ সালে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইগাঁও ইউনিয়নের অবস্থিত।
- এই কারখানাটিতে ১৯৬৯ সালে এ্যামোনিয়াম সালফেট পস্ন্যান্টটি স্থাপন করা হয়।
- এ ফ্যাক্টরীর বার্ষিক উৎপাদন ক্ষমতা ছিল ১,০৬,০০০ মেট্রিক টন।

সূত্র: ফেঞ্চুগঞ্জ উপজেলার ওয়েবসাইট ও প্রথম আলো।
১,৩৮০.
What is the timeframe of Bangladesh's first five-year plan?
  1. 1975 - 80
  2. 1973 - 78
  3. 1974 - 79
  4. 1985 - 90
সঠিক উত্তর:
1973 - 78
উত্তর
সঠিক উত্তর:
1973 - 78
ব্যাখ্যা
• বাংলাদেশ সরকারের 'পরিকল্পনা কমিশন' এর 'সাধারণ অর্থনীতি বিভাগ' (General Economic Division) পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে। 
- বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল - ১৯৭৩-৭৮।
- বাংলাদেশে এ পর্যন্ত ৭টি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে।
- অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ জুলাই, ২০২০ - জুন, ২০২৫।
- পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন করে - জাতীয় অর্থনৈতিক কাউন্সিল।
- বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে- পরিকল্পনা কমিশন।
- বাংলাদেশে এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে।

সূত্র: পরিকল্পনা কমিশন।
১,৩৮১.
In which year was the Bangladesh Cricket Board (BCB) established?
  1. in 1972
  2. in 1973
  3. in 1974
  4. in 1975
  5. in 1976
সঠিক উত্তর:
in 1972
উত্তর
সঠিক উত্তর:
in 1972
ব্যাখ্যা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি):
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭২ সালে।
- প্রধান সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ। 

⇒ বিসিবি ১৯৭৭ সালে ICC-এর সদস্য হন।

উৎস: বিসিবি ওয়েবসাইট।
১,৩৮২.
The geographic location of Bangladesh is on the line of -
  1. Trophic of Cancer
  2. Aretic Circle
  3. Equator
  4. Trophic Capricom
  5. Above all
সঠিক উত্তর:
Trophic of Cancer
উত্তর
সঠিক উত্তর:
Trophic of Cancer
ব্যাখ্যা
ট্রপিক অব ক্যান্সার:
- ট্রপিক অব ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা।
- উত্তর গোলার্ধে ২৩.৫° উত্তর অক্ষরেখাকে কর্কটক্রান্তি রেখা নামে অভিহিত করা হয়।
- এটি বাংলাদেশের উপর দিয়ে (চুয়াডাঙা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি) অতিক্রম করেছে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।
- এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব দিকে বাংলাদেশ অবস্থিত।
- এদেশ প্রায় ২০°৩৪' উত্তর থেকে ২৬°৩৮' উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১' পূর্ব থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত।
- বাংলাদেশের মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
- ফলে এদেশ ক্রান্তীয় অঞ্চলের অন্তর্ভুক্ত।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
১,৩৮৩.
'Bangladesh Investment Development Authority' is under which ministry?
  1. ক) Commerce ministry
  2. খ) Finance ministry
  3. গ) Planning Ministry
  4. ঘ) None of the above
সঠিক উত্তর:
ঘ) None of the above
উত্তর
সঠিক উত্তর:
ঘ) None of the above
ব্যাখ্যা
- BIDA (Bangladesh Investment Development Authority) বা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
- এটি ২০১৬ সালে গঠিত হয়।
- এটির কাজ হলো বেসরকারি বিনিয়োগ বিশেষত বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা এবং বিনিয়োগকারীদের বিভিন্ন সুবিধাদি প্রদান করা।

(তথ্যসূত্রঃ BIDA ওয়েবসাইট)
১,৩৮৪.
Which river of Bangladesh originates in Tibet?
  1. Padma
  2. Karatoya
  3. Brahmaputra
  4. Meghna
সঠিক উত্তর:
Brahmaputra
উত্তর
সঠিক উত্তর:
Brahmaputra
ব্যাখ্যা
ব্রহ্মপুত্র (Brahmaputra) নদ:
- ব্রহ্মপুত্র নদ হিমালয় পর্বতের তিব্বত অংশের মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে।
- এরপর তিব্বত হয়ে ভারতের আসাম রাজ্যের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- বাংলাদেশে ময়মনসিংহ জেলার দেওয়ানগঞ্জের কাছে দক্ষিণ-পূর্ব দিকে বাঁক নিয়ে ভৈরববাজারের দক্ষিণে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে।
- মেঘনা নদীতে মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত এটি পুরাতন ব্রহ্মপুত্র নামে পরিচিত।
- প্রধান শাখানদী: বংশী ও শীতলক্ষ্যা।
- প্রধান উপনদী: ধরলা ও তিস্তা।

⇒ ১৭৮৭ সালে ডাউকি চ্যুতিতে তীব্র ভূমিকম্পের পর ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়েছিল।
- ভূমিকম্পে ব্রহ্মপুত্রের একটি নতুন স্রোতধারা সৃষ্টি হয় যা বর্তমানে যমুনা নামে পরিচিত।

এছাড়াও, বিভিন্ন নদীর উৎপত্তিস্থল:
- পদ্মা নদীর উৎপত্তিস্থল গঙ্গা নামে হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ।
- মেঘনা নদীর উৎপত্তিস্থল আসামের লুসাই পাহাড়।
- করতোয়া নদীর উৎপত্তিস্থল সিকিমের পার্বত্য অঞ্চল।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৩৮৫.
Which of the following ISO standards is related to Information Security Management System?
  1. ISO 45001
  2. ISO 9001
  3. ISO 27001
  4. ISO 13485
সঠিক উত্তর:
ISO 27001
উত্তর
সঠিক উত্তর:
ISO 27001
ব্যাখ্যা
ISO:
- International Organization for Standardization:
- ১৯৪৬ সালে লন্ডনে ২৫টি দেশের ৬৫ জন প্রতিনিধি আন্তর্জাতিক মান নির্ধারণের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন এবং ISO আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে।
- সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।

উল্লেখ্য,
- তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনা ব্যবস্থার (Information Security Management System - ISMS) সঙ্গে সংশ্লিষ্ট ISO মান হলো ISO/IEC 27001.
- এই মানটি একটি প্রতিষ্ঠানের তথ্য ও ডেটা সুরক্ষার ঝুঁকি সনাক্ত, বিশ্লেষণ এবং ব্যবস্থাপনায় সহায়তা করে।
- ISO/IEC 27001 মান অনুযায়ী পরিচালিত হলে বোঝা যায় যে প্রতিষ্ঠানটি তথ্য নিরাপত্তায় আন্তর্জাতিক মান বজায় রাখছে।

অন্যদিকে:
- ISO 13485: চিকিৎসা সরঞ্জামের মান ব্যবস্থাপনা পদ্ধতির জন্য।
- ISO 9001: গুণমান ব্যবস্থাপনা পদ্ধতির জন্য।
- ISO 45001: পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাপনা পদ্ধতির জন্য।

সূত্র: ISO এর ওয়েবসাইট।
১,৩৮৬.
“Ma Go Bhavna Keno / Amra Tomar Shantipriyo Shanto Chele” was sung by which artist?
  1. Hemanta Mukhopadhyay 
  2. Abdul Gaffar Chowdhury
  3. Gauriprasanna Majumdar
  4. Gobind Haldar
সঠিক উত্তর:
Hemanta Mukhopadhyay 
উত্তর
সঠিক উত্তর:
Hemanta Mukhopadhyay 
ব্যাখ্যা

- মা গো ভাবনা কেন / আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে’ গানটির গায়ক হেমন্ত মুখোপাধ্যায়।

• মা গো ভাবনা কেন / আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে:
- আমাদের মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ নামের জাতিরাষ্ট্রের স্বাপ্নিকদের দুটি গান যেমন অশেষ প্রেরণায় উদ্বুদ্ধ করেছে মুক্তিযুদ্ধ চলাকালীন নয় মাস ধরে তন্মধ্যে ‘মা গো ভাবনা কেন/ আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে' গানটি অন্যতম।
- এই গানটির রচয়িতা বিখ্যাত গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। 
- তাঁকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ গভীরভাবে উদ্বুদ্ধ করেছিল।
- গানটির সুরকার ও গায়ক হেমন্ত মুখোপাধ্যায়।
-  বাংলাদেশ সরকার ২০১২ সালে তাঁকে (গৌরীপ্রসন্ন মজুমদারকে) মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননায় (মরণোত্তর) ভূষিত করে।
 
তথ্যসূত্র: প্রথম আলো। 

১,৩৮৭.
According to the income tax act 2023, what is the tax-free income limit for a disabled person?
  1. 400,000 Taka
  2. 350,000 Taka
  3. 475,000 Taka
  4. 500,000 Taka
সঠিক উত্তর:
475,000 Taka
উত্তর
সঠিক উত্তর:
475,000 Taka
ব্যাখ্যা
আয়কর আইন, ২০২৩ অনুসারে,
- প্রত্যেক স্বাভাবিক ব্যক্তি করদাতা (অনিবাসী বাংলাদেশিসহ), হিন্দু যৌথ পরিবার, অংশীদারী ফার্ম এর ক্ষেত্রে আয়ের সীমা ৩,৫০,০০০ টাকার উপরে হলে আয়কর প্রদান এর জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন। তবে -
(ক) মহিলা করদাতা এবং ৬৫ বৎসর বা তদূর্ধ্ব বয়সের করদাতার আয় ৪,০০,০০০ টাকা এর উপরে হলে তিনি কর প্রদানে উপযুক্ত হবেন;
(খ) তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার আয় ৪,৭৫,০০০ টাকা এর উপরে হলে তিনি কর প্রদানে উপযুক্ত হবেন;
(গ) গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় ৫,০০,০০০ টাকা এর উপরে হলে তিনি কর প্রদানে উপযুক্ত হবেন;
(ঘ) কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা ৫০,০০০ টাকা অধিক হবে; প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়েই করদাতা হইলে যেকোনো একজন এই সুবিধা ভোগ করবেন।

উৎস: NBR ওয়েবসাইট।
১,৩৮৮.
When did Cyclone Sidr strike Bangladesh?
  1. In 2009
  2. In 2008
  3. In 2007
  4. In 2006
সঠিক উত্তর:
In 2007
উত্তর
সঠিক উত্তর:
In 2007
ব্যাখ্যা
সিডর:
- বিশ্ব আবহাওয়া সংস্থা শ্রীলঙ্কার দেওয়া নাম অনুসারে সিডরের নাম ঠিক করে। 
- সিডর (SIDR) শব্দের অর্থ চোখ।
- সরকারি তথ্য অনুসারে, বাংলাদেশে ১৯৬০ থেকে ২০২০ সাল পর্যন্ত মোট ৩৫টি বড় ঘূর্ণিঝড় বা সাইক্লোনের হদিস পাওয়া যায়।
- এর মধ্যে সবচেয়ে মারাত্মক পাঁচটি ঘূর্ণিঝড়ের মধ্যে অন্যতম সিডর।
- ১৫ নভেম্বর, ২০০৭ তারিখে ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রচন্ড ভাবে আঘাত হানে।
- আঘাতের সময় সিডরের গতিবেগ ছিল ঘণ্টায় ২৬০ কিলোমিটার। 
- সিডরকে ১৯৭০ ও ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর সবচেয়ে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় বিবেচনা করা হয় ।

উৎস: প্রথম আলো।
১,৩৮৯.
According to the Economic Review 2025, which sector has the highest contribution to the GDP?
  1. Agriculture
  2. Industry
  3. Services
  4. Remittance
সঠিক উত্তর:
Services
উত্তর
সঠিক উত্তর:
Services
ব্যাখ্যা

- জিডিপিতে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি।
- সেবা খাতের অবদান ৫১.৬২%

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:

-  শিল্প খাতের অবদান ৩৭.৪৪%।
- সেবা খাতের অবদান ৫১.৬২%
- কৃষি খাতের অবদান ১০.৯৪%।
- কৃষি খাতে প্রবৃদ্ধির হার ১.৭৯%।
- কৃষি খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৪৪.৬৭%।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

১,৩৯০.
Against which team Bangladesh got the first win in one day international match?
  1. Scotland
  2. Canada
  3. Kenya
  4. Zimbabwe
সঠিক উত্তর:
Kenya
উত্তর
সঠিক উত্তর:
Kenya
ব্যাখ্যা
• কেনিয়ার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথম জয়টা পায়।

ওয়ানডে ক্রিকেট:
- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে।
- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে বিপক্ষে ১৯৮৬ সালের ৩১ মার্চ।
- বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পায় ১৯৯৭ সালে।
- বাংলাদেশ আইসিসি ট্রফি জয় করে ১৯৯৭ সালে।
- একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ তাদের প্রথম জয়টা পায় ২২ ম্যাচ পর।

তথ্যসূত্র - ক্রিক ইনফো ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো, ১৬ সেপ্টেম্বর ২০১৮।
১,৩৯১.
Which is the the first privatized bank of our country? 
  1. Dutch Bangla Bank 
  2. Uttara Bank PLC
  3. AB Bank PLC
  4. City Bank
সঠিক উত্তর:
Uttara Bank PLC
উত্তর
সঠিক উত্তর:
Uttara Bank PLC
ব্যাখ্যা

উত্তরা ব্যাংক পিএলসি:
- উত্তরা ব্যাংক পিএলসি বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক।
- এটি বাংলাদেশের প্রথম বেসরকারিকৃত (privatized) বাণিজ্যিক ব্যাংক।
- বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ব্যাংকটি প্রথম বেসরকারিকরণ করা হয়েছিল।
- ১৯৮৩ সালের ৩০ জুন ব্যাংকটি বেসরকারিকৃত করা হয়।

উল্লেখ্য,
- ১৯৬৫ সালের ২৮ জানুয়ারি বিখ্যাত বাঙালি ব্যবসায়ীর উদ্যোগে তৎকালীন পূর্ব পাকিস্তানের সুবিধাবঞ্চিত মানুষের সুবিধার্থে এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং "ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন" নামে চারটি শাখা নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং কার্যক্রম শুরু করে।
- ১৯৭১ সালে অসহযোগ আন্দোলনের সময় এই ব্যাংকটি পূর্ব বাংলার কোষাগারের দায়িত্ব পালন করে।
- স্বাধীনতার পর ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশনকে জাতীয়করণ করা হয় এবং "উত্তরা ব্যাংক" নামকরণ করা হয় এবং ২৬ মার্চ ১৯৭২ থেকে ব্যাংকিং কার্যক্রম পুনরায় শুরু করে। 
- ১৯৮৩ সালের জুনে বেসরকারিকরণের পর এটি "উত্তরা ব্যাংক লিমিটেড" নাম ধারণ করে।
- ৩ জুলাই, ২০২৩ থেকে এটি "উত্তরা ব্যাংক লিমিটেড" এর পরিবর্তে "উত্তরা ব্যাংক পিএলসি" নামে তার নতুন যাত্রা শুরু করে। 
- বর্তমানে ব্যাংকটির ২৪৯টি শাখা এবং ৪৭টি উপশাখা রয়েছে।
- চেয়ারম্যান: জনাব আজহারুল ইসলাম।

অন্যদিকে,
- বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক (private bank) এবি ব্যাংক পিএলসি। 

উৎস: UTTARA BANK PLC ওয়েবসাইট।

১,৩৯২.
Who is the chairman of the Planning Commission?
  1. Prime Minister
  2. Finance Minister
  3. Trade Minister
  4. None of them
সঠিক উত্তর:
Prime Minister
উত্তর
সঠিক উত্তর:
Prime Minister
ব্যাখ্যা
পরিকল্পনা কমিশন:
- পরিকল্পনা কমিশন বার্ষিক উন্নয়ন কর্মসূচি, পঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনাসহ সরকারের যাবতীয় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করে থাকে।
- পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী।
- বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী।
- ভাইস চেয়ারম্যান পরিকল্পনা মন্ত্রী।

তথ্যসূত্র - পরিকল্পনা কমিশনের ওয়েবসাইট।
১,৩৯৩.
When was the e TIN introduced?
  1. 2012
  2. 2013
  3. 2014
  4. 2015
সঠিক উত্তর:
2013
উত্তর
সঠিক উত্তর:
2013
ব্যাখ্যা
E-TIN:
- E-TIN এর পূর্ণরূপ: Electronic Taxpayer's Identification Number.
- 'E-TIN' চালু করা হয় ২০১৩ সালে।
- এটি আয়কর নিবন্ধনের আধুনিক সংস্করন।
- এটি ১২ ডিজিটের ১টি নম্বর।
- একজন করদাতাকে সহজে, ঘরেবসে অনলাইনে নিবন্ধন পেতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
- www. incometax.gov.bd এই সাইট গেলে ই- টিআইএন নিবন্ধন নেওয়া যাবে।

তথ্যসূত্র - জাতীয় রাজস্ব বোর্ড ওয়েবসাইট।
১,৩৯৪.
In which region of Bangladesh is cotton cultivated the most? [Agricultural Statistics Yearbook-2024]
  1. Dinajpur 
  2. Jhenaidah
  3. Faridpur
  4. Rangpur 
সঠিক উত্তর:
Jhenaidah
উত্তর
সঠিক উত্তর:
Jhenaidah
ব্যাখ্যা

• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ অনুসারে, 

- মোট তুলা উৎপাদন- ৬৭,৩৪৫.২ মে.টন।
- মোট তুলা আবাদ হয়েছে- ২৮৪৪৩.৭৯ একর ।

- বাংলাদেশে সবচেয়ে বেশি তুলা উৎপন্ন হয় - ঝিনাইদহ জেলায় ((২৫,১১৮.৬০ বেল)) ।
- ঝিনাইদহ জেলা -৩,৯৮২ একর জমিতে তুলার চাষাবাদ হয়।

উল্লেখ্য,
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪।

১,৩৯৫.
On what date did the Anti-Discrimination Student Movement in Dhaka began demanding the abolition of quotas in government jobs?
  1. July 1, 2024
  2. July 10, 2024
  3. July 29, 2024
  4. July 30, 2024
সঠিক উত্তর:
July 1, 2024
উত্তর
সঠিক উত্তর:
July 1, 2024
ব্যাখ্যা
কোটা সংস্কার আন্দোলন:
- সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে ১ জুলাই, ২০২৪ আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

⇒ শুরুতে এ আন্দোলন অহিংস ছিল।
- কিন্তু পরবর্তীকালে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেপরোয়া হলে ১৫ জুলাই, ২০২৪ আন্দোলন সহিংস রূপ নেয়।
- অতঃপর শিক্ষার্থীদের এ আন্দোলন প্রবল আকার ধারণ করে।
- সহিংসতার মাত্রা ক্রমান্বয়ে বাড়তে থাকে।
- যার শেষ পরিণতি ঘটে ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মাধ্যমে।
- ৫ আগস্ট, ২০২৪ পতন ঘটে দীর্ঘ প্রায় ১৬ বছরের কর্তৃত্ববাদী সরকার শেখ হাসিনার।

উৎস: i) BBC.
ii) প্রথম আলো।
১,৩৯৬.
What is the full form of BFIU?
  1. Bangladesh Foreign Investment Unit
  2. Bangladesh Financial Intelligence Unit
  3.  Bangladesh Fiscal Integrity Unit
  4. Bangladesh Finance Investigation Unit
সঠিক উত্তর:
Bangladesh Financial Intelligence Unit
উত্তর
সঠিক উত্তর:
Bangladesh Financial Intelligence Unit
ব্যাখ্যা
বিএফআইইউ (BFIU): 
- এর পূর্ণরূপ: Bangladesh Financial Intelligence Unit.

- অর্থপাচার (ML), সন্ত্রাসে অর্থায়ন (TF) এবং গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার অর্থায়ন (PF) প্রতিরোধে বাংলাদেশের কেন্দ্রীয় সংস্থা।
- এই ইউনিটটি সন্দেহজনক লেনদেন/কার্যকলাপ সংক্রান্ত রিপোর্ট (STRs/SARs),
- নগদ লেনদেন রিপোর্ট (CTRs) এবং রিপোর্টিং সংস্থা (ROs)
- ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত ML, TF এবং PF সম্পর্কিত তথ্য বিশ্লেষণের দায়িত্বে নিয়োজিত।
- পরবর্তীতে, বিএফআইইউ প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে।
- এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা পাঠায়।
- এই ইউনিট রিপোর্টিং সংস্থাগুলোর ML, TF এবং PF সম্পর্কিত কার্যক্রম তদারকির ক্ষমতাও রাখে।
- এছাড়া, বিএফআইইউ বিদেশি সহযোগী সংস্থাগুলোর সঙ্গে ML,
- TF এবং PF সম্পর্কিত তথ্য বিনিময়ের দায়িত্বও পালন করে থাকে।

উৎস: BFIU ওয়েবসাইট। 
১,৩৯৭.
The reign of which Sultan of Bengal is called the ‘Golden Age’?
  1. Alauddin Hussain Shah
  2. Ghiyasuddin Azam Shah
  3. Shamsuddin Ilyas Shah
  4. Fakhruddin Mubarak Shah
সঠিক উত্তর:
Alauddin Hussain Shah
উত্তর
সঠিক উত্তর:
Alauddin Hussain Shah
ব্যাখ্যা

- আলাউদ্দিন হোসেন শাহের আমলে বাংলায় শান্তি, সমৃদ্ধি, এবং শিল্প-সাহিত্যের অভূতপূর্ব বিকাশ ঘটেছিল, তাই তার শাসনকালকে প্রায়শই 'স্বর্ণযুগ' বলা হয়।  

• আলাউদ্দীন হোসেন শাহ:
- আলাউদ্দীন হুসেন শাহ বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠা করেন।
- ১৪৯৩ সালে হোসেন শাহ 'আলাউদ্দীন হোসেন শাহ' উপাধি গ্রহণ করে সিংহাসনে আরোহণ করেন।
- তিনি আরাকান ও চট্টগ্রাম দখল করেন।
- তার সময়ে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়া হতো।
- তিনি বাংলাকে রাজদরবারের ভাষা হিসেবে স্থান দেন।
- তিনি বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতা করেন।
- তাকে নৃপতি তিলক, জগৎভূষণ, কৃষ্ণাবতার বলা হতো।
- তার শাসনামলকে বাংলার স্বর্ণযুগ বলা হয়। 

উল্লেখ্য,
- তিনি অনেক জনকল্যাণমূলক কাজও করেন।
- তিনি গরিব-দুঃখীদের জন্যে দেশে অনেক লঙ্গরখানা স্থাপন ও পানির কূপ খনন করেন।
- তিনি বহু মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও খানকাহ নির্মাণ করেন।
- তিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রীচৈতন্যদেবকে সম্মান করতেন এবং তাঁকে বৈষ্ণব ধর্ম প্রচারে সুবিধা দিয়েছিলেন।
- তার সময়ে বিজয়গুপ্ত পদ্মপুরাণ বা মনসা মঙ্গল, বিপ্রদাস মনসা বিজয় এবং যশোরাজ খান শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করেন।
- মালাধর বসু শ্রীমদ্ভাগবত বাংলা ভাষায় অনুবাদ করেন।
- তিনি শ্রীকৃষ্ণ বিজয় নামে আর একটি কাব্যও রচনা করেন।
- তাঁর রাজত্বকালে গৌড়ের 'ছোট সোনা' মসজিদ নির্মিত হয়।
- দীর্ঘ ২৬ বছর রাজত্ব করার পর আলাউদ্দীন হোসেন শাহ ১৫১৯ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৩৯৮.
Which Article related to 'Annual Financial Statement' in the Constitution?
  1. Article 80
  2. Article 81
  3. Article 87
  4. Article 93
সঠিক উত্তর:
Article 87
উত্তর
সঠিক উত্তর:
Article 87
ব্যাখ্যা
বার্ষিক আর্থিক বিবৃতি:
- বাংলাদেশের সংবিধানের ৮৭ নং অনুচ্ছেদ বাজেটকে 'বার্ষিক আর্থিক বিবৃতি' নামে বর্ণিত হয়েছে।

উল্লেখ্য,
⇒ সংবিধানের অনুচ্ছেদ - ৮৭: বার্ষিক আর্থিক বিবৃতি
(১) প্রত্যেক অর্থ-বৎসর সম্পর্কে উক্ত বৎসরের জন্য সরকারের অনুমিত আয় ও ব্যয়-সংবলিত একটি বিবৃতি (এই ভাগে "বার্ষিক আর্থিক বিবৃতি" নামে অভিহিত) সংসদে উপস্থাপিত হবে।
(২) বার্ষিক আর্থিক বিবৃতিতে পৃথক পৃথকভাবে
(ক) এই সংবিধানের অধীন সংযুক্ত তহবিলের উপর দায়রূপে বর্ণিত ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ, এবং
(খ) সংযুক্ত তহবিল হতে ব্যয় করা হবে, এইরূপ প্রস্তাবিত অন্যান্য ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ, প্রদর্শিত হবে এবং অন্যান্য ব্যয় হতে রাজস্ব খাতের ব্যয় পৃথক করে প্রদর্শিত হবে।

অন্যদিকে -
- অনুচ্ছেদ ৮১: 'অর্থবিল' সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
- অনুচ্ছেদ ৮০: আইন প্রণয়ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে।
- অনুচ্ছেদ ৯৩ : অধ্যাদেশ প্রণয়ন-ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে।

উৎস: বাংলাদেশের সংবিধান।
১,৩৯৯.
On which date did Dhaka experience its shortest day in 2025? 
  1. June 21
  2. December 22
  3. November 22
  4. December 21
সঠিক উত্তর:
December 21
উত্তর
সঠিক উত্তর:
December 21
ব্যাখ্যা

ঢাকার সবচেয়ে ছোট দিন:
- ২০২৫ সালে ঢাকার সবচেয়ে ছোট দিন ২১ ডিসেম্বর। 

উল্লেখ্য,
- বাংলাদেশসহ উত্তর গোলার্ধের সব দেশের মানুষদের জন্য ২১ ডিসেম্বর বছরের সবচেয়ে দীর্ঘতম রাত।
- ডিসেম্বর মাস থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলতে থাকে। আর উত্তর গোলার্ধ চলে যায় অনেকটা দূরে। এই সময় উত্তরে সূর্যের আলো ক্ষীণভাবে পড়ে। ফলে সেখানে তখন সৃষ্টি হয় শীতকাল, আর দক্ষিণে গরমকাল। ২১ ডিসেম্বর দিনটিতে উত্তর গোলার্ধ সূর্যের থেকে অনেকটাই দূরে থাকে। ফলে সেখানে সূর্যের আলো এতটাই কম পড়ে যে, দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর রাত হয় দীর্ঘ। একে বলে উইন্টার সলসটিস বা সূর্যের দক্ষিণ অয়নান্ত। এই সময় দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় আর উত্তর গোলার্ধে রাত দীর্ঘতম হয়। 
- অর্থাৎ একই সময়ে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে থাকবে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত।

তথ্যসূত্র:  i) Times & Date. (Link) 
ii) যুগান্তর। 

১,৪০০.
When did the Bengali language recognized as the International Mother language?
  1. 1998
  2. 1999
  3. 2000
  4. 2001
সঠিক উত্তর:
1999
উত্তর
সঠিক উত্তর:
1999
ব্যাখ্যা
ইউনেস্কো ও বাংলা ভাষা:
- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ৩০তম সাধারণ সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করা হয়।
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে সারা বিশ্বে এ দিবস পালন শুরু হয়।
- বাংলা ভাষাকে বিশ্বের মাঝে যথাযথভাবে তুলে ধরার জন্য ২০০৩ সালে বাংলাদেশ সরকার ইউনেস্কোকে 'একুশে পদক' প্রদান করেন।

উল্লেখ্য,
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকার ছাত্র ও সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে।
- পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে ১৪৪ ধারা ভেঙে ছাত্র-ছাত্রীরা মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন মাটির বীর সন্তান।
- মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখার জন্য ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে জাতি ২১ ফেব্রুয়ারি 'অমর একুশে', ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে।

⇒ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার বিষয়ে প্রাথমিক উদ্যোগ গ্রহণ করেন কানাডাপ্রবাসী মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এবং কানাডার বহুভাষিক ও বহুজাতিক সংগঠন ‘মাতৃভাষা প্রেমিক গোষ্ঠী’। তৎকালীন সরকার ৭ ডিসেম্বর ১৯৯৯ পল্টন ময়দানে অনুষ্ঠিত বিশাল জনসভায় ঘোষণা করেন যে, পৃথিবীর বিকাশমান ও বিলুপ্তপ্রায় ভাষাগুলির মর্যাদা ও অধিকার রক্ষায় গবেষণার জন্য ঢাকায় একটি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন।
- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের (ইউনেসকো) ১৬০তম অধিবেশনে বাংলাদেশসহ ২৭টি দেশের সমর্থন নিয়ে সর্বসম্মতিক্রমে ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।
- ২০০০ সালের ২১শে ফেব্রুয়ারি এই বিশেষ দিবসটিকে বিশ্বের ১৮৮টি দেশ প্রথম বারের মতো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালন করে। 
- ইউনেসকোর পর জাতিসংঘও ৫ ডিসেম্বর ২০০৮ তারিখে ২১শে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়।

উৎস: i) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
ii) বাংলাপিডিয়া।