বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank - Bangladesh Affairs

মোট প্রশ্ন৩,৬২২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank - Bangladesh Affairs

PrepBank · পাতা ১৩ / ৩৭ · ১,২০১১,৩০০ / ৩,৬২২

১,২০১.
What is the current tax-free income limit for an ordinary person? (February, 2026)
  1. 350000 BDT
  2. 375000 BDT
  3. 400000 BDT
  4. 450000 BDT
  5. 475000 BDT
সঠিক উত্তর:
350000 BDT
উত্তর
সঠিক উত্তর:
350000 BDT
ব্যাখ্যা

করমুক্ত আয় সীমা:
- বর্তমানে সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৩৫০০০০ টাকা।
- নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪০০০০০ টাকা।
- প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫০০০ টাকা।
- গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয় সীমা: ৫০০০০০ টাকা।
- তৃতীয় লিঙ্গের ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫০০০ টাকা।

উল্লেখ্য:
- ২০২৬-২৭ অর্থবছর ও ২০২৭-২৮ অর্থবছর এ সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা হবে ৩৭৫০০০ টাকা।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬ অর্থবছর।

১,২০২.
The basic exemption limit for women and senior citizens aged 65 is - (May, 2025)
  1. 350,000 BDT
  2. 400,000 BDT
  3. 475,000 BDT
  4. 500,000 BDT
সঠিক উত্তর:
400,000 BDT
উত্তর
সঠিক উত্তর:
400,000 BDT
ব্যাখ্যা
করমুক্ত আয় সীমা:
- বর্তমানে সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৩৫০০০০ টাকা।
- নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪০০০০০ টাকা।
- প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫০০০ টাকা।
- গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয় সীমা: ৫০০০০০ টাকা।
- তৃতীয় লিঙ্গের ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫০০০ টাকা।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৪-২৫ অর্থবছর।
১,২০৩.
What is the time difference between Bangladesh and the UK Greenwich Observatory?
  1. +4.30 hours
  2. +5 hours
  3. +6 hours
  4. -6 hours
সঠিক উত্তর:
+6 hours
উত্তর
সঠিক উত্তর:
+6 hours
ব্যাখ্যা
• গ্রিনিচ মান:
- বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের গ্রিনিচ মানমন্দিরের সময়ের পার্থক্য +৬ ঘন্টা। অর্থাৎ, ৬ ঘন্টা আগে।
- পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
- সেজন্যে বাংলাদেশ মূল মধ্যরেখা বা গ্রিনিচ মানমন্দির থেকে ৯০ ডিগ্রি পূর্বদিকে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০ x ৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘন্টা।
- গ্রীনিচের পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোর সময় গ্রীনিচের থেকে এগিয়ে থাকে।

- গ্রীনিচ মানমন্দির যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত। 
- এর উপর দিয়ে মূল মধ্যরেখা বা শূন্য ডিগ্রী দ্রাঘিমারেখা গেছে।
- ১৮৮৪ সালের ১ নভেম্বর জিএমটি আন্তর্জাতিকভাবে প্রমাণ সময় হিসেবে গৃহিত হয়।
- তবে ১৯৭২ সালে GMT এর পরিবর্তে আন্তর্জাতিক প্রমাণ সময় হিসেবে UTC (Coordinated Universal Time) গৃহিত হয়।
- গ্রীনিচ মানমন্দির অফিসিয়াল টাইম জোন হিসেবে ব্যবহৃত হয়। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
১,২০৪.
Who founded the Mughal Empire in India?
  1. Aurangzeb
  2. Humayun
  3. Shah Jahan
  4. Babur
  5. Akbar
সঠিক উত্তর:
Babur
উত্তর
সঠিক উত্তর:
Babur
ব্যাখ্যা

বাবর:
- জহিরউদ্দীন মুহম্মদ বাবর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
- পিতার দিক থেকে বাবর ছিলেন বিখ্যাত তুর্কি তৈমুর লং-এর অধস্তন পঞ্চম পুরুষ এবং মায়ের দিক থেকে তাঁর পূর্বপুরুষ ছিলেন বিখ্যাত মোঙ্গল নেতা চেঙ্গিস খান।
- উপমহাদেশে বাবরের প্রতিষ্ঠিত রাজবংশ মুঘল বংশ নামে পরিচিত হয়েছে মোঙ্গলদের সাথে তাঁর সম্পর্ক থাকার কারণেই।
- বাবর ১৪৮৩ খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার ফারগানায় জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা ওমর মির্জা ফারগনার শাসনকর্তা ছিলেন।
- পিতার মৃত্যুর পর বাবর বার বছর বয়সে ফারগানার অধিপতি হন।
- ১৫০৪ খ্রিস্টাব্দে উজবেক শাসনের দুর্বলতার সুযোগ নিয়ে প্রথম বারের মতো বাবর কাবুল জয় করেন।
- কাবুল বিজয়ের পরও বাবর পিতৃসিংহাসন পুনরুদ্ধার ও রক্ষায় ব্যর্থ হয়ে ভারতবর্ষের দিকে দৃষ্টি নিবন্ধ করেন।
- কাবুল অধিকারের পর বাবর ভারত বিজয়ের পরিকল্পনা করেন।
- এসময় ভারতের শাসন ক্ষমতায় ছিলেন লোদী সুলতানরা।
- বাবরের আক্রমণের পূর্বে ভারতের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদী।
- ভারতের কেন্দ্রীয় শক্তির দুর্বলতার সুযোগ গ্রহণ করে বাবর এদেশে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।

তথ্যসূত্র - ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,২০৫.
When is the corona vaccination inaugurated in Bangladesh?
  1. January 25
  2. January 26
  3. January 27
  4. January 28
সঠিক উত্তর:
January 27
উত্তর
সঠিক উত্তর:
January 27
ব্যাখ্যা

২৭ জানুয়ারী, ২০২১ঃ ঢাকায় অবস্থিত কুর্মিটোলা জেনারেল হসপিটালের একজন নার্সকে টিকাদানের মাধ্যমে উদ্ধোধন করা হয় করোনা টিকার।
উৎসঃ লাইভ এমসিকিউ, সাম্প্রতিক সমাচার।

১,২০৬.
When was the first referendum held in Bangladesh?
  1. 1978
  2. 1977
  3. 1979
  4. 1976
সঠিক উত্তর:
1977
উত্তর
সঠিক উত্তর:
1977
ব্যাখ্যা

• গণভোট, ১৯৭৭:
সামরিক শাসনকে বৈধ করার লক্ষ্যে ৩০ মে, ১৯৭৭ বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৮৭ শতাংশ ভোটার অংশ এবং জিয়াউর রহমানের পক্ষে ৯৯ শতাংশ ভোট পরে বলে সরকারিভাবে জানানো হয়।

​• গণভোট ১৯৮৫:
প্রশাসনিক গণভোট ১৯৮৫ সালে ।
হুসেইন মুহাম্মদ এরশাদের সমর্থন যাচাইয়ের লক্ষ্যে হ্যাঁ-না ভোট।

​• ​তৃতীয় গণভোট:
সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়- ১৯৯১ সালে।
সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন প্রস্তাব।

উৎস: বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,২০৭.
Who is the first female 'Megseysey' award winner in Bangladesh?
  1. Tahmina Anam
  2. Taherunnesa Abdullah
  3. Shirin Sharmin Chaudhury
  4. Atiya Rahman
সঠিক উত্তর:
Taherunnesa Abdullah
উত্তর
সঠিক উত্তর:
Taherunnesa Abdullah
ব্যাখ্যা
- বাংলাদেশিদের মধ্যে প্রথম ম্যাগসেসে পুরস্কার পান সমাজসেবী তাহেরুন্নেসা আবদুল্লাহ।
- তিনি ম্যাগসাইসাই পান ১৯৭৮ সালে।
- তিনি প্রধানত নারী সমবায় সমিতি গঠন ও পরিবার পরিকল্পনা বিষয়ে কাজ করেন।

• ম্যাগসেসে পুরস্কার:
- ১৯৫৭ সালের ১৭ মার্চ মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় মারা যান র‍্যামন ম্যাগসেসে।
- ১৯৫৮ সাল থেকে তার নামে প্রতিষ্ঠিত র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন থেকে এ পুরস্কার দেয়া শুরু হয়।
- প্রতিবছর ম্যাগসেসের জন্মদিন ৩১ আগস্ট ম্যানিলা থেকে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সূত্র: দৈনিক প্রথম আলো ও ম্যাগসেসে পুরস্কার ওয়েবসাইট।
১,২০৮.
When was Bangladesh included in the list of Least Developed Countries (LDCs)?
  1. In 1972
  2. In 1975
  3. In 1974
  4. In 1976
সঠিক উত্তর:
In 1975
উত্তর
সঠিক উত্তর:
In 1975
ব্যাখ্যা

স্বল্পোন্নত দেশের তালিকা: 
- ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়।
- ১৯৭৫ সালে এলডিসি তালিকায় যুক্ত হয় বাংলাদেশ।
- এলডিসিভুক্ত দেশ হওয়ার কারণে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত বাণিজ্য-সুবিধাসহ নানা সুবিধা পেয়েছে বাংলাদেশ।
- ২০২৬ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে বের হবে বাংলাদেশ।
-সম্প্রতি, এলডিসি তালিকা থেকে উত্তরণ আরও তিন থেকে পাঁচ বছর পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে দেশের ১৬টি শীর্ষ বাণিজ্য সংগঠন।

উৎস: প্রথম আলো।

১,২০৯.
The designer of the National Martyrs' Monument is-
  1. Syed Mainul Hossain
  2. Kamrul Hasan
  3. Zainul Abedin
  4. Syaymol Chowdhury
সঠিক উত্তর:
Syed Mainul Hossain
উত্তর
সঠিক উত্তর:
Syed Mainul Hossain
ব্যাখ্যা
জাতীয় স্মৃতিসৌধ:
- জাতীয় স্মৃতিসৌধ এটি সাভারে অবস্থিত।
- নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।
- বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রাচারের অন্তর্ভুক্ত।
- স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা বা পর্যায় হিসেবে সাতটি ঘটনাকে বিবেচনা করে সৌধটি নির্মিত হয়েছে।
- ১৯৭২ এর ১৬ই ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
- ১৯৮২ সালের ১৬ ই ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মুহাম্মাদ এরশাদ এর উদ্বোধন করেন।

এছাড়াও,
- বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান।
- ১৯৭২ সালে কামরুল হাসান সবুজের মাঝে লাল বৃত্তের জাতীয় পতাকার নকশা করেন।

উৎস: দৈনিক প্রথম আলো পত্রিকা রিপোর্ট ও বাংলাপিডিয়া।
১,২১০.
Who founded the Tamaddun Majlish?
  1. Nurul Amin
  2. Abul Kashem
  3. A K Fazlul Haque
  4. Mahbubul Haq
সঠিক উত্তর:
Abul Kashem
উত্তর
সঠিক উত্তর:
Abul Kashem
ব্যাখ্যা

 তমদ্দুন মজলিশ:
তমদ্দুন মজলিশ  ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। দেশে ইসলামী আদর্শ ও ভাবধারা সমুন্নত করার প্রত্যয় নিয়ে ভারত বিভাগের অব্যবহিত পরেই ঢাকায় গড়ে উঠে এই সংগঠনটি। এটি ছিলো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংগঠন।
- ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ও অধ্যাপকের উদ্যোগে তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠিত হয়।

- এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিলো - বাংলা ভাষার মাধ্যমে সংস্কৃতির সেবা করা। পাকিস্তান সৃষ্টির পর বাংলা ভাষার পক্ষে সংস্থাটির ভূমিকা ছিলো প্রাথমিক ও গুরুত্বপূর্ণ।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয় এবং তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।

- তমদ্দুন মজলিশের মুখপত্র ছিলো - সাপ্তাহিক সৈনিক পত্রিকা। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালের ১৪ নভেম্বর (২৮ কার্তিক ১৩৫৫)। শুরুতে সৈনিক পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ছিলেন শাহেদ আলী এবং পরে সভাপতি হন আবদুল গফুর।

১৯৪৭ সালের ১৬ সেপ্টেম্বর "পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু?" শিরোনামে বাংলা ভাষার পক্ষে তমদ্দুন মজলিশ একটি পুস্তিকা প্রকাশ করে।

উৎস: স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র (প্রথম খন্ড), পৃষ্ঠা - ৪৯ ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী।

১,২১১.
Under which Act scheduled banks of Bangladesh are regulated?
  1. The Bank Company act 1990
  2. The Bank Company act 1991
  3. The Bank Company act 1992
  4. The Bank Company act 1993
সঠিক উত্তর:
The Bank Company act 1991
উত্তর
সঠিক উত্তর:
The Bank Company act 1991
ব্যাখ্যা
• ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১:
- ব্যাংক-কোম্পানী সম্পর্কিত বিধান প্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন।
- বাংলাদেশের সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুসারে।

সূত্র: বাংলাদেশের সংবিধান।[Link]
১,২১২.
What is the full form of NNP?
  1. National Net Profit
  2. Net National Product
  3. New National Plan
  4. National Nutrient Program
সঠিক উত্তর:
Net National Product
উত্তর
সঠিক উত্তর:
Net National Product
ব্যাখ্যা

NNP:
- NNP এর পূর্ণরূপ Net National Product.
- মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনের অবচয়জনিত ব্যয় বাদ দিলে পাওয়া যায় নীট জাতীয় উৎপাদন।
- মোট জাতীয় উৎপাদন করতে সারা বছর ধরে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করতে হয়।
- ফলে যন্ত্রপাতির অবচয়জনিত কারণে প্রকৃত মূল্য হ্রাস পেতে থাকে।
- দেশের উৎপাদন ক্ষমতা বজায় রাখতে হলে মোট জাতীয় উৎপাদনের কিছু অংশ মূলধনের ক্ষয়ক্ষতি পুরণের জন্য কর্তন করতে হয়।
- একে মূলধনের অবচয়জনিত ব্যয় বলে।
- নীট জাতীয় উৎপাদন মোট জাতীয় উৎপাদন মূলধনের অবচয়জনিত ব্যয়।

তথ্যসূত্র - অর্থনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,২১৩.
Which article of the constitution of Bangladesh mentions about 'ownership'?
  1. Article 11
  2. Article 37
  3. Article 13
  4. Article 72(1)
সঠিক উত্তর:
Article 13
উত্তর
সঠিক উত্তর:
Article 13
ব্যাখ্যা
মালিকানা নীতি:
- বাংলাদেশ সংবিধানে তিন ধরনের মালিকানার কথা বলা হয়েছে।
- সংবিধানের ১৩ অনুচ্ছেদ অনুযায়ী, এই মালিকানাগুলোর মধ্যে রয়েছে:
১. রাষ্ট্রীয় মালিকানা,
২. সমবায় মালিকানা এবং,
৩. ব্যক্তিগত মালিকানা।

⇒ সংবিধানের অনুচ্ছেদ-১৩:
- মালিকানার নীতি- “উৎপাদনযন্ত্র, উৎপাদনব্যবস্থা ও বন্টনপ্রণালীসমূহের মালিক বা নিয়ন্ত্রক হইবেন জনগণ এবং এই উদ্দেশ্যে মালিকানা-ব্যবস্থা নিম্নরূপ হইবে:
(ক) রাষ্ট্রীয় মালিকানা, অর্থাৎ অর্থনৈতিক জীবনের প্রধান প্রধান ক্ষেত্র লইয়া সুষ্ঠু ও গতিশীল রাষ্ট্রায়ত্ত সরকারী খাত সৃষ্টির মাধ্যমে জনগণের পক্ষে রাষ্ট্রের মালিকানা;
(খ) সমবায়ী মালিকানা, অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে সমবায়সমূহের সদস্যদের পক্ষে সমবায়সমূহের মালিকানা; এবং
(গ) ব্যক্তিগত মালিকানা, অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে ব্যক্তির মালিকানা৷”

অন্যদিকে,
- সংবিধানের ৭২(১) নং অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত ও ভঙ্গ করেন।
- সংবিধানের ১১ নং অনুচ্ছেদে গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়টি নিশ্চিত হয়েছে।
- ৩৭ নং অনুচ্ছেদ অনুসারে, আইনের দ্বারা আরোপিত যুক্তিসংগত বিধিনিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থায় সমবেত হওয়ার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে।

উৎস: বাংলাদেশের সংবিধান।
১,২১৪.
How many countries and organizations have JEC/JC agreements with Bangladesh? [January, 2025]
  1. 14
  2. 16
  3. 18
  4. 20
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা
যৌথ অর্থনৈতিক কমিশন (Joint Economic Commission - JEC) / যৌথ কমিশন (Joint Commission - JC):
- ইআরডি’র একটি গুরুত্বপূর্ণ কাজ হলো দ্বিপাক্ষিক দেশ ও বহুপাক্ষিক সংস্থার সঙ্গে যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) / যৌথ কমিশন (জেসি) / যৌথ অর্থনৈতিক কমিটি বৈঠকের আয়োজন করা।
- বাংলাদেশের সঙ্গে ১৮টি দেশ ও সংস্থার জেইসি/জেসি চুক্তি রয়েছে।
- এই দেশগুলো হলো: ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, চীন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, সৌদি আরব, ইরান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, রোমানিয়া, তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়ন।
- জেইসি/জেসি বৈঠকের মূল উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা অনুসন্ধান করা।
- উভয় দেশের তুলনামূলক সুবিধা কাজে লাগানোর জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।
- এই বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা করার একটি কার্যকর প্ল্যাটফর্ম।
- যৌথ কমিশন বৈঠকে দুটি উদ্দেশ্য পূরণ হয়: 
  -  প্রথমত, আগের বৈঠকে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করা।
  -  দ্বিতীয়ত, ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ প্রসারিত করা।
- বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য, শিল্প, বিনিয়োগ, নাগরিক বিমান, সংস্কৃতি, শিপিং, শিক্ষা, স্বাস্থ্য, শ্রম রপ্তানি প্রভৃতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উৎস: Economic Relations Division ওয়েবসাইট। 
বাংলাদেশের সঙ্গে কয়টি দেশ ও সংস্থার JEC/JC চুক্তি রয়েছে
১,২১৫.
In which year did Vasco da Gama arrive in the Indian subcontinent?
  1. In 1492
  2. In 1495
  3. In 1498
  4. In 1501
সঠিক উত্তর:
In 1498
উত্তর
সঠিক উত্তর:
In 1498
ব্যাখ্যা

• পর্তুগিজ:
-  পর্তুগিজদের মধ্যে যে দুঃসাহসী নাবিক প্রথম সমুদ্রপথে ভারতের পশ্চিম-উপকূলের কালিকট বন্দরে এসে উপস্থিত হন, তিনি ভাস্কো-ডা-গামা। 
-  ১৪৯৮ খ্রিস্টাব্দের ২৭ মে তার এ উপমহাদেশে আগমন ব্যবসায়-বাণিজ্য এবং যোগাযোগ ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করে।
-   প্রথম আগত ইউরোপীয়ান বাণিজ্যিক দল হলেও তাদের অপকর্ম ও দস্যুতার কারণে বাংলার সুবেদার শায়েস্তা খান পর্তুগিজদের চট্টগ্রাম ও সন্দ্বীপের ঘাঁটি দখল করে, তাদের বাংলা থেকে বিতাড়িত করেন।
-  তাছাড়া পর্তুগিজরা এদেশে আগত ইউরোপীয় অন্যন্য শক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত হয়ে এদেশ ত্যাগে বাধ্য হয়।

তথ্যসূত্র:
i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়;
ii) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

১,২১৬.
Who is the author of Khwabnama?
  1. Humayun Azad
  2. Akhtaruzzaman Elias
  3. Syed Shamsul Haq
  4. Selina Hossain
  5. Rehman Sobhan
সঠিক উত্তর:
Akhtaruzzaman Elias
উত্তর
সঠিক উত্তর:
Akhtaruzzaman Elias
ব্যাখ্যা

খোয়াবনামা:
- খোয়াবনামা কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের একটি বিখ্যাত উপন্যাস।
- এটি সর্বপ্রথম প্রকাশিত হয় ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে, মাওলা ব্রাদার্স প্রকাশনী থেকে।
- একই বছরের এপ্রিলে বইটি বেরোয় পশ্চিমবঙ্গের নয়া উদ্যোগ প্রকাশনী থেকে।
- এ উপন্যাসটি মূলত বঙ্গভঙ্গ, অর্থাৎ ১৯৪৭ সালের কিছুদিন আগে এবং পরবর্তী সময় নিয়ে রচিত।
- এর কাহিনি বিস্তৃতি লাভ করেছে বগুড়া জেলার একটি ক্ষুদ্রাকার ও প্রত্যন্ত জনপদে।
- অঞ্চলটির কেন্দ্রে রয়েছে একটি বিল এবং সেই বিলকে ঘিরে গড়ে উঠেছে গিরিরডাঙা, নিজগিরির ডাঙা, গোলাবাড়ি হাট ইত্যাদি পল্লি।
- এসব জনপদে প্রাচীনকাল থেকে চলে আসা ফকির-সন্ন্যাসী বিদ্রোহ বিষয়ক বিভিন্ন লোককথা, তেভাগা আন্দোলন, জোতদারি সমাজব্যবস্থা, দেশভাগ ও মুসলিম লীগের রাজনীতি, হিন্দু-মুসলিম সাম্প্রদায়িকতা সম্পর্ক ঘিরে লেখা হয়েছে এই উপন্যাসটি।
- কাহিনির প্রয়োজনে ও বাস্তবতার নিরিখে এতে আরও যুক্ত হয় সাধারণ গ্রাম্য মানুষের অসহায়ত্ব, কাম, ক্ষোভ, ধর্মীয় ও জাতিগত বিদ্বেষ।

উৎস: প্রথম আলো।

১,২১৭.
Which team set a world record in Bangladesh by parachuting with national flags on the 54th Victory Day? 
  1. Team Durjoy
  2. Team Nirbhik
  3. Team Bangladesh
  4. Team Agnibeena
সঠিক উত্তর:
Team Bangladesh
উত্তর
সঠিক উত্তর:
Team Bangladesh
ব্যাখ্যা

• সর্বাধিক পতাকা উড়িয়ে প্যারাস্যুটিং করার বিশ্ব রেকর্ড: 
-১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে অন্যান্য আয়োজনের পাশাপাশি এবার সর্বাধিক পতাকা উড়িয়ে প্যারাস্যুটিং করে বিশ্ব রেকর্ড করলো বাংলাদেশ।
- বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে স্বাধীনতার ৫৪ বছর উদ্‌যাপনে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং করেন।
- বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে ‘টিম বাংলাদেশের’ ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করেছে।
- মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার পর জাতীয় পতাকা হাতে নিয়ে আকাশ থেকে ঝাঁপ দিয়ে এই ইতিহাস গড়েন তারা।
- এটি বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করার রেকর্ড।

তথ্যসূত্র: প্রথম আলো। 

১,২১৮.
In which article of the constitution of Bangladesh, communalism is articulated?
  1. ক) 12
  2. খ) 13
  3. গ) 14
  4. ঘ) 15
সঠিক উত্তর:
ক) 12
উত্তর
সঠিক উত্তর:
ক) 12
ব্যাখ্যা
অনুচ্ছেদ — বিষয়
12               র্ধম নিরপেক্ষতা ও সাম্প্রদায়িকতা
13               মালিকানার নীতি
14               কৃষক ও শ্রমিকের মুক্তি
15               মৌলিক প্রয়োজনের ব্যবস্থা

Source: বাংলাদেশের সংবিধান
১,২১৯.
During Liberation War of Bangladesh, Dhaka was under which sector?
  1. ক) sector 1
  2. খ) sector 2
  3. গ) sector 5
  4. ঘ) sector 7
সঠিক উত্তর:
খ) sector 2
উত্তর
সঠিক উত্তর:
খ) sector 2
ব্যাখ্যা
In the War of Liberation in 1971 the whole geographical area of the then East Pakistan was strategically divided into eleven sectors with a sector commander for each of them. For better efficiency in military operations each of the sectors were divided into a number of sub-sectors under a commander.

Sector 2 comprised of the districts of Dhaka, Comilla, and Faridpur, and part of Noakhali district.
This sector was raised from the nucleus of 4 East Bengal and the EPR troops of Comilla and Noakhali.

[Source: banglapedia.org]
১,২২০.
Who was the first Bangladeshi to receive ‘The Hague Award’?
  1. Dr. Syeda Sultana Razia
  2. Dr. Hasina Begum
  3. Syeda Rizwana Hasan
  4. Dr. Ferdousi Qadri
  5. Dr. Mahbuba Nasreen
সঠিক উত্তর:
Dr. Syeda Sultana Razia
উত্তর
সঠিক উত্তর:
Dr. Syeda Sultana Razia
ব্যাখ্যা
দ্য হেগ অ্যাওয়ার্ড (The Hague Award):
- প্রথম বাংলাদেশি হিসেবে ‘দ্য হেগ অ্যাওয়ার্ডে’ ভূষিত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া।
- ২০২৩ সালে OPCW-এর ২৮তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই সম্মাননা অর্জন করেন।
- OPCW-The Hague Award বিশ্বজুড়ে রাসায়নিক অস্ত্র নিয়ন্ত্রণ ও সুরক্ষার ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রদান করা হয়।
- ড. রাজিয়া বাংলাদেশের রাসায়ানিক সুরক্ষা এবং সুরক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
- তিনি ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত OPCW-এর বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ডের সদস্য ছিলেন এবং রাসায়নিক অস্ত্রমুক্ত একটি সুরক্ষিত বিশ্ব গঠনে নতুন জ্ঞান সৃষ্টি করেছেন।

সূত্র: তথ্য অধিদফতর (পিআইডি) ওয়েবসাইট ও পত্রিকা রিপোর্ট।
১,২২১.
Which Mughal Subahdar made Dhaka the capital of Bengal?
  1. Shaista Khan
  2. Islam Khan
  3. Mir Jumla
  4. Murshid Quli Khan
  5. Nawab Siraj
সঠিক উত্তর:
Islam Khan
উত্তর
সঠিক উত্তর:
Islam Khan
ব্যাখ্যা

- ঢাকাকে বাংলার রাজধানী করেছিলেন মুঘল সুবাহদার ইসলাম খান চিশতি।

ইসলাম খান চিশতি: 
- ইসলাম খান ১৬০৮ সালে বাংলার সুবাহদার হিসেবে নিয়োগ পান।
- তিনি দেখেন রাজমহল রাজধানী হিসেবে ভাটি অঞ্চলের শাসনে অযোগ্য।
- ভাটির বারো ভূঁইয়া ও আফগানদের দমন ছিল তাঁর মূল লক্ষ্য।
- ঢাকা ছিল ভাটির কেন্দ্রস্থলে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।
- নদীপথে যোগাযোগ সুবিধাজনক হওয়ায় তিনি ঢাকাকে বেছে নেন।
- রাজধানী সরিয়ে তিনি প্রশাসনিক ও সামরিক সুবিধা নিশ্চিত করেন।
- ১৬১০ সালের দিকে তিনি ঢাকায় পৌঁছে এটি রাজধানী ঘোষণা করেন।
- তিনি এর নাম দেন "জাহাঙ্গীরনগর" সম্রাট জাহাঙ্গীরের সম্মানে।
- ঢাকায় বসেই তিনি বাংলা জয়ের গুরুত্বপূর্ণ সব অভিযান পরিচালনা করেন।

সূত্র: বাংলাপিডিয়া। 

১,২২২.
What is the percentage of 'Methane' in natural gas obtained in Bangladesh?
  1. 60%
  2. 65%
  3. 70%
  4. 80%
সঠিক উত্তর:
80%
উত্তর
সঠিক উত্তর:
80%
ব্যাখ্যা
প্রাকৃতিক গ্যাস:
- প্রাকৃতিক গ্যাসে সবচেয়ে পরিমানে বেশি থাকে মিথেন।
• মিথেনের পরিমান ৮০%।
• প্রাকৃতিক গ্যাসে ইথেন ৭%।
• প্রাকৃতিক গ্যাসে প্রোপেন ৬%।
• প্রাকৃতিক গ্যাসে বিউটেন ৪%।
• প্রাকৃতিক গ্যাসে পেন্টেন ৩%।
- তাই প্রাকৃতিক গ্যাস বলতে 'মিথেন' কে বোঝায়।

তথ্যসূত্র - রসায়ন, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
১,২২৩.
Which is the largest power plant in Bangladesh in terms of electricity production? [November, 2024]
  1. Rampal Power Station
  2. Payra Power Plant
  3. Barapukuria Power Station
  4. Matarbari Power Station
  5. SS Power Plant
সঠিক উত্তর:
Payra Power Plant
উত্তর
সঠিক উত্তর:
Payra Power Plant
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র:

- পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত।
- এটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।
- বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে এটি বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎকেন্দ্র।
- পায়রা বিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৩২০ মেগাওয়াট।

⇒ বিদ্যুৎকেন্দ্রটি তৈরি হয়েছে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে।
- ২০১৪ সালে এই সংক্রান্ত চুক্তি হয়েছিল।
- নির্মাণের কাজ করেছে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড।
- আড়াইশো কোটি ডলার ব্যয়ে এই কেন্দ্র নির্মাণের সিংহভাগ অর্থায়ন করেছে চীন।
- ২০১৬ সালের অক্টোবরে এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছিল।
- এর কাছেই রয়েছে পায়রা বন্দর।
- যেখান থেকে বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি কয়লা আমদানি সহজ হবে বলে সরকার আশা করছে।

অন্যদিকে,
- বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারীদের মধ্যে আদানি গ্রুপই সবচেয়ে বড়।
- এরপর যথাক্রমে রয়েছে পায়রা (১২৪৪ মেগাওয়াট), রামপাল (১২৩৪ মেগাওয়াট) এবং এসএস পাওয়ার (১২২৪ মেগাওয়াট)।
- বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে দেশীয় কয়লা ব্যবহার হলেও তিনটি ইউনিটের মধ্যে দুটি উৎপাদনে আছে, বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ৪৪৪ মেগাওয়াট।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) The Daily Star Bangla.
১,২২৪.
What is the full form of FID?
  1. Financial Institutions Division
  2. Financial Inductrial Division
  3. Financial Investigation Division
  4. Foreign Institutions Department
সঠিক উত্তর:
Financial Institutions Division
উত্তর
সঠিক উত্তর:
Financial Institutions Division
ব্যাখ্যা
FID:
- FID-এর পূর্ণরূপ: Financial Institutions Division.
- FID বা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
- আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হলো একটি বাংলাদেশ সরকারী বিভাগ যা অর্থ মন্ত্রণালয়ের অধীন।
- আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (FID) ২০১০ সালের জানুয়ারী মাসে একটি স্বতন্ত্র বিভাগ হিসাবে আত্মপ্রকাশ করে।
- আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ক্যাপিটাল মার্কেট, বীমা খাত এবং মাইক্রোক্রেডিট খাতের সঙ্গে সম্পর্কিত আইন ও নীতি সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে। 
- আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা যেমন: বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA)-এর সাথে সমন্বয়মূলক কার্যাবলী সম্পাদন করে।
 
উৎস: আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ওয়েবসাইট। 
১,২২৫.
Which bank was the first to introduce dual currency debit card system in Bangladesh?
  1. ক) Mutual Trust Bank
  2. খ) City Bank
  3. গ) Dutch Bangla Bank
  4. ঘ) AB Bank
সঠিক উত্তর:
ঘ) AB Bank
উত্তর
সঠিক উত্তর:
ঘ) AB Bank
ব্যাখ্যা
- এবি ব্যাংক এর পূর্ণরূপ আরব - বাংলাদেশ ব্যাংক। 
- এটি বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। 
- এবি ব্যাংক বাংলাদেশের সর্বপ্রথম ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড চালু করে। 
- ক্রেডিট কার্ডের বিকল্প হিসেবে প্রথমবারের মতো ডুয়াল কারেন্সি ‘ভিসা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড’ চালু করে ব্যাংকটি।
 
উৎস: পত্রিকা রিপোর্ট। 
১,২২৬.
Which of the following represents the geographical longitudinal location of Bangladesh?
  1. 78°01′–92°40′ East longitude
  2. 90°01′–92°41′ East longitude
  3. 88°01′–92°41′ East longitude
  4. 80°01′–92°41′ East longitude
সঠিক উত্তর:
88°01′–92°41′ East longitude
উত্তর
সঠিক উত্তর:
88°01′–92°41′ East longitude
ব্যাখ্যা

• বাংলাদেশের ভৌগলিক অবস্থান:
- বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণাংশে দক্ষিণ এশিয়ায় অবস্থিত।
- বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।
- বাংলাদেশের আয়তন - ১,৪৭, ৫৭০ বর্গ কিলোমিটার
- এর ভৌগোলিক অবস্থান ২০°৩৪´ উত্তর থেকে ২৬°৩৮´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১´ পূর্ব থেকে ৯২°৪১´ পূর্ব দ্রাঘিমাংশে। 
- পূর্ব থেকে পশ্চিমে এর সর্বোচ্চ বিস্তৃতি প্রায় ৪৪০ কিমি এবং উত্তর উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ দক্ষিণ-পূর্বে সর্বোচ্চ বিস্তৃতি ৭৬০ কিমি।
- বাংলাদেশের পশ্চিমে, উত্তরে, পুর্বে ও দক্ষিণ পূর্বে ঘিরে রয়েছে যথাক্রমে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মায়ানমার সীমান্ত।
- বাংলাদেশের সর্বমোট ভূসীমান্তের দৈর্ঘ্য ২৪০০ কিমি, যার ৯২% সীমান্ত ভারতের সাথে বাকি, ৮% সীমান্ত মায়ানমারের সাথে।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ - নবম ও দশম শ্রেণি।  

১,২২৭.
According to which article of the constitution, a person cannot be a member of parliament who acquired citizenship of a foreign country?
  1. Article 47
  2. Article 48
  3. Article 64
  4. Article 65
  5. Article 66
সঠিক উত্তর:
Article 66
উত্তর
সঠিক উত্তর:
Article 66
ব্যাখ্যা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান:
- পঞ্চম ভাগের ৬৬ নং অনুচ্ছেদ অনুযায়ী -
(১) কোন ব্যক্তি বাংলাদেশের নাগরিক হলে এবং তাঁর বয়স পঁচিশ বৎসর পূর্ণ হলে বিধান-সাপেক্ষে তিনি সংসদের সদস্য নির্বাচিত হবার এবং সংসদ-সদস্য থাকার যোগ্য হবেন।

(২) কোন ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হবার এবং সংসদ-সদস্য থাকবার যোগ্য হবেন না, যদি
- কোন উপযুক্ত আদালত তাঁকে অপ্রকৃতিস্থ বলে ঘোষণা করেন,
- তিনি দেউলিয়া ঘোষিত হবার পর দায় হতে অব্যাহতি লাভ না করে থাকেন;
- তিনি কোন বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোন বিদেশী রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন;
- তিনি নৈতিক স্খলনজনিত কোন ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যূন দুই বৎসরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাঁহার মুক্তিলাভের পর পাঁচ বৎসরকাল অতিবাহিত না হয়ে থাকে;
- তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন কোন অপরাধের জন্য দণ্ডিত হয়ে থাকেন;
- আইনের দ্বারা পদাধিকারীকে অযোগ্য ঘোষণা করতেছে না, এমন পদ ব্যতীত তিনি প্রজাতন্ত্রের কর্মে কোন লাভজনক পদে অধিষ্ঠিত থাকেন; অথবা
- তিনি কোন আইনের দ্বারা বা অধীন অনুরূপ নির্বাচনের জন্য অযোগ্য হন।

উৎস: বাংলাদেশের সংবিধান।
১,২২৮.
The Cultural Capital of SAARC in 2017 was -
  1. ক) Paharpur
  2. খ) Mahasthangarh
  3. গ) Nalanda
  4. ঘ) Taxila
সঠিক উত্তর:
খ) Mahasthangarh
উত্তর
সঠিক উত্তর:
খ) Mahasthangarh
ব্যাখ্যা
The SAARC Cultural Centre launched a programme for designating a city amongst the SAARC Member countries as the SAARC Cultural Capital for a year during which a series of year-long cultural events with a national but with an overall South Asian dimension will be organized.
In the year 2016 the SAARC Cultural Capital was Bamyan, in Afghanistan.
In the year 2017 the SAARC Cultural Capital was Mahasthangarh, Bangladesh.
Source: saarcculture.org
১,২২৯.
What is the current designation of the head of the Bangladesh Public Administration Training Center?
  1. Director General
  2. Director
  3. Rector
  4. Chairman
সঠিক উত্তর:
Rector
উত্তর
সঠিক উত্তর:
Rector
ব্যাখ্যা
• বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র: 
- বাংলাদেশ সরকারের প্রধান প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্র।
- ক্যাডার ও নন-ক্যাডারভুক্ত সকল সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ প্রদানের জন্য ১৯৮৪ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- এটি ঢাকার অদূরে সাভারে অবস্থিত।
- সরকারের একজন সচিব এর প্রধান কর্মকর্তা।
- তাঁর পদবী রেক্টর।

সূত্র : বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) ওয়েব সাইট।
১,২৩০.
Currently, how many foreign commercial banks in Bangladesh?
  1. ক) 10
  2. খ) 9
  3. গ) 11
  4. ঘ) 6
সঠিক উত্তর:
খ) 9
উত্তর
সঠিক উত্তর:
খ) 9
ব্যাখ্যা
- বাংলাদেশের বর্তমানে তফসিলি ব্যাংক ৬১টি।
- সরকারি বা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ৬টি।
- বিশেষায়িত ব্যাংক ৩টি।
- বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৪৩টি।
- বিদেশি বাণিজ্যিক ব্যাংক ৯টি।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২।
১,২৩১.
Which is currently the smallest river in Bangladesh?
  1. Gangina River
  2. Feni River
  3. Atrai River
  4. Sangu River
  5. Naf River
সঠিক উত্তর:
Gangina River
উত্তর
সঠিক উত্তর:
Gangina River
ব্যাখ্যা
দেশের নদ-নদী:
- দেশে বর্তমানে জীবন্ত নদ-নদীর সংখ্যা ১০০৮। (নভেম্বর ২০২৪)
- দেশের দীর্ঘতম নদী পদ্মা।
- দেশের তিন বিভাগের ১২টি জেলায় প্রবাহিত নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।
- দেশের ক্ষুদ্রতম নদী গাঙ্গিনা নদী।
- সবচেয়ে বেশি ৩৬টি উপজেলা দিয়ে প্রবাহিত নদী মেঘনা।
- সবচেয়ে বেশি নদ-নদী রয়েছে ঢাকা বিভাগে, ২২২টি।
- জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি নদী রয়েছে সুনামগঞ্জ জেলায়, ৯৭টি।

উৎস: নদী রক্ষা কমিশন ও কালের কন্ঠ।
১,২৩২.
What is the first private sector financial institution in Bangladesh?  
  1. IPDC Finance PLC 
  2. IDLC Finance PLC
  3. LankaBangla Finance PLC 
  4. Phoenix Finance and Investments Ltd
সঠিক উত্তর:
IPDC Finance PLC 
উত্তর
সঠিক উত্তর:
IPDC Finance PLC 
ব্যাখ্যা

•  IPDC Finance PLC
- পূর্ব নাম: “Industrial Promotion and Development Company of Bangladesh Limited” 
- এটি বাংলাদেশের প্রথম বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান।
- এটি ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকালে এর শেয়ারহোল্ডার হিসেবে ছিলেন উল্লেখযোগ্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং সরকার:

১) International Finance Corporation (IFC), USA
২) German Investment and Development Company (DEG), Germany
৩) The Aga Khan Fund for Economic Development (AKFED), Switzerland
৪) Commonwealth Development Corporation (CDC), UK
৫) Government of Bangladesh


• ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (Finance Companies (FCs)):

- ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বা এনবিএফআই হলো এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান, যারা সম্পূর্ণ ব্যাংকিং লাইসেন্স পায় না, বা কোনও জাতীয় বা আন্তর্জাতিক ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে নিয়ন্ত্রিত হয় না।
- দেশে প্রথম আর্থিক প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় ১৯৮১ সালে।
- ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংক লাইসেন্স দিয়ে থাকে এবং আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৪-এর মাধ্যমে নিয়ন্ত্রণ করে।
- অর্থাৎ ব্যাংকগুলোর মতো ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর রেগুলেটরি বডি হচ্ছে বাংলাদেশ ব্যাংক।

তথ্যসূত্র: i) Bangladesh Bank ওয়েবসাইট। (Link)
ii) প্রথম আলো ও IPDC ওয়েবসাইট। 

১,২৩৩.
What is the name of the artwork depicting martyr Abu Saeed in the July Uprising?
  1. Ashtasaptak
  2. Akutoboy
  3. Unnoto Momo Shir
  4. Jagrata momo shir
সঠিক উত্তর:
Unnoto Momo Shir
উত্তর
সঠিক উত্তর:
Unnoto Momo Shir
ব্যাখ্যা
উন্নত মম শির:
- জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম উন্নত মম শির।

⇒ ইতিহাসের অম্লান তরুণ আবু সাঈদকে নিয়ে এই অনবদ্য চিত্রকলা অঙ্কন করেছেন শিল্পী শহীদ কবির।
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের সড়কে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ।
- তিনি ২০০১ সালে রংপুরের জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে মকবুল হোসেন ও মনোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন।

উৎস: প্রথম আলো।
১,২৩৪.
How many pages with the signature of the handwritten constitution of Bangladesh?
  1. 103
  2. 105
  3. 107
  4. 109
সঠিক উত্তর:
109
উত্তর
সঠিক উত্তর:
109
ব্যাখ্যা
সংবিধান:
- হস্তলিখিত সংবিধানের মূল লেখক আব্দুর রউফ।
- হস্তলিখিত সংবিধানের অঙ্গসজ্জা কার্যক্রমের মূল তত্বাবধায়ক ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন।
- ১৪ ডিসেম্বর ও ১৫ ডিসেম্বর ১৯৭২ সালে গণপরিষদের সদস্যগণ হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেন।
- হস্তলিখিত সংবিধানে ৩৯৯ জন গণপরিষদ সদস্যের স্বাক্ষর রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হস্তলিখিত সংবিধানে প্রথম স্বাক্ষর করেন। একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানে স্বাক্ষর করেন নি।
- বাংলাদেশের হস্তলিখিত সংবিধান স্বাক্ষর ছাড়া ৯৩ পৃষ্ঠা। বাংলাদেশের হস্তলিখিত সংবিধান স্বাক্ষর সহ - ১০৯ পৃষ্ঠা।
- ১৬ ডিসেম্বর, ১৯৭২ হতে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
১,২৩৫.
In which part of the Constitution are the fundamental principles of state policy described?
  1. Part One
  2. Part Three
  3. Part Two
  4. Part Five
  5. Part Four
সঠিক উত্তর:
Part Two
উত্তর
সঠিক উত্তর:
Part Two
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধান:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে;
- প্রথম ভাগে: প্রজাতন্ত্র;
- দ্বিতীয় ভাগে: রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ,
- তৃতীয় ভাগে: মৌলিক অধিকারসমূহ,
- চতুর্থ ভাগে: নির্বাহী বিভাগ,
- পঞ্চম ভাগে: আইনসভা,
- ষষ্ঠ ভাগে: বিচার বিভাগ,
- সপ্তম ভাগে: নির্বাচন,
- অষ্টম ভাগে: মহাহিসাব নিরীক্ষণ ও নিয়ন্ত্রক,
- নবম ভাগে: কর্ম কমিশন,
- দশম ভাগে: সংবিধান সংশোধন ও,
- একাদশ ভাগে: বিবিধ বিষয়াবলি আলোচনা করা হয়েছে।

উৎস: বাংলাদেশের সংবিধান।
১,২৩৬.
Who is the first woman president of Bangla Academy?
  1. Dr. Neelima Ibrahim
  2. Sufia Kama
  3. Selina Hossain
  4. Sultana Akhtar
  5. None of the above
সঠিক উত্তর:
Selina Hossain
উত্তর
সঠিক উত্তর:
Selina Hossain
ব্যাখ্যা
- বাংলা একাডেমির প্রথম নারী ও বর্তমান সভাপতির দায়িত্বে রয়েছেন কথা সাহিত্যিক ও ঔপন্যাসিক সেলিনা হোসেন।
- বাংলা একাডেমির প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হক।
- বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক অধ্যাপক মযহারুল ইসলাম।
- বাংলা একাডেমির প্রথম সভাপতি ছিলেন মওলানা মোহাম্মদ আকরম খাঁ।
- বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা হলেন ড. মুহাম্মদ শহিদুল্লাহ।

সূত্র- বাংলা একাডেমি ওয়েবসাইট।
১,২৩৭.
Which is the main source of revenue for the government of Bangladesh?
  1. Remittance
  2. Foreign trade
  3. Tax
  4. Clothing industry
সঠিক উত্তর:
Tax
উত্তর
সঠিক উত্তর:
Tax
ব্যাখ্যা
বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ:
- বাংলাদেশ সরকার বার্ষিক রাজস্ব ও উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য যে সমস্ত উৎস থেকে সম্পদ সংগ্রহ করে তাকে সরকারের আয়ের উৎস বলে।
- যে সমস্ত বিভিন্ন উৎস থেকে বাংলাদেশ সরকারে মোট প্রাপ্তি সংগৃহীত হয় তা দু'ভাগে বিভক্ত। যথা-
• কর রাজস্ব।
• কর বহির্ভূত রাজস্ব।

কর রাজস্ব:
- কোনরূপ প্রত্যক্ষ প্রতিদানের আশা না করে দেশের জনসাধারণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলে।
- কর আরোপ করে সরকার যে রাজস্ব আদায় করে তাকে কর রাজস্ব বলে।
- কর বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস।
- সরকারে রাজস্ব আয়ের শতকরা প্রায় ৮২ ভাগ কর রাজস্ব থেকে অর্জিত হয়।

তথ্যসূত্র - অর্থনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,২৩৮.
Which article of the constitution mentions 'ombudsman'?
  1. Article 75
  2. Article 76
  3. Article 77
  4. Article 71
সঠিক উত্তর:
Article 77
উত্তর
সঠিক উত্তর:
Article 77
ব্যাখ্যা
- সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ‘ন্যায়পাল’ এর কথা উল্লেখ করা হয়েছে।

• অনুচ্ছেদ - ৭৭ : ন্যায়পাল:
১. সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ-প্রতিষ্ঠার জন্য বিধান করতে পারবেন।
২. সংসদ আইনের দ্বারা ন্যায়পালকে কোন মন্ত্রণালয়, সরকারী কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষের যে কোন কার্য সম্পর্কে তদন্ত পরিচালনার ক্ষমতাসহ যেরূপ ক্ষমতা কিংবা যেরকম দায়িত্ব প্রদান করবেন, ন্যায়পাল সেইরূপ ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
৩. ন্যায়পাল তার দায়িত্বপালন সম্পর্কে বাৎসরিক রিপোর্ট প্রণয়ন করবেন এবং অনুরূপ রিপোর্ট সংসদে উপস্থাপিত হবে।

অন্যদিকে:
- ৭১ নং অনুচ্ছেদে দ্বৈত সদস্যতায় বাধা,
- ৭৬ নং অনুচ্ছেদ সংসদের স্থায়ী কমিটিসমূহ,
- ৭৫ নং অনুচ্ছেদে কার্যপ্রণালী-বিধি, কোরাম প্রভৃতি।

সূত্র:- বাংলাদেশের সংবিধান।
১,২৩৯.
The position of Bangladesh in the UN peace activities is -
  1. ক) first
  2. খ) second
  3. গ) fifth
  4. ঘ) seventh
সঠিক উত্তর:
ক) first
উত্তর
সঠিক উত্তর:
ক) first
ব্যাখ্যা



Source: peacekeeping.un.org/en/troop-and-police-contributors

১,২৪০.
How much budget has been proposed for the 2025-26 fiscal year?
  1. 6 lakh 80 thousand crore taka
  2. 7 lakh 45 thousand crore taka
  3. 7 lakh 90 thousand crore taka
  4. 8 lakh 90 thousand crore taka
সঠিক উত্তর:
7 lakh 90 thousand crore taka
উত্তর
সঠিক উত্তর:
7 lakh 90 thousand crore taka
ব্যাখ্যা
২০২৫-২৬ অর্থবছরের বাজেট: 
- ঘোষণা হয়: ২ জুন, ২০২৫ সাল
- বাজেট পাশ: ২৩ জুন, ২০২৫ সাল (সম্ভাব্য)
- কার্যকর: ১ জুলাই, ২০২৫ সাল (সম্ভাব্য)
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (বর্তমান অর্থ উপদেষ্টা)
- ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার: মোট ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা (জিডিপির ১২.৭০%)
- ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার: মোট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা (জিডিপির ১৪.২০%)
- বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৬২%)।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা: ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা (জিডিপির ৯%)
- জিডিপি প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা: ৫.৫ শতাংশ
- মূল্যস্ফীতির হারের লক্ষ্যমাত্রা: ৬.৫ শতাংশ
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা

 উৎস: অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়।
১,২৪১.
According to BBS report, what is the per capita income in Bangladesh? [May, 2025]
  1. 2,638 USD
  2. 2,675 USD
  3. 2,722 USD
  4. 2,738 USD
সঠিক উত্তর:
2,738 USD
উত্তর
সঠিক উত্তর:
2,738 USD
ব্যাখ্যা
জিডিপি'র চূড়ান্ত হিসাব:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের জনসংখ্যা, কৃষি, শিল্প, জনমিতি, অর্থনীতি, আর্থ-সামাজিক বিষয়াদি, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, ইত্যাদি সংক্রান্ত পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশ করে থাকে।
- ১০ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৩-২৪ অর্থবছরের জিডিপি'র চূড়ান্ত হিসাবের প্রতিবেদন প্রকাশ করেছে।

⇒ চূড়ান্ত হিসাব অনুসারে,
- বর্তমান মাথাপিছু আয় ২,৭৩৮ মার্কিন ডলার (সাময়িক হিসাবে যা ছিলো ২,৭৮৪ মার্কিন ডলার)।
- বর্তমান মাথাপিছু জিডিপি ২,৬২৫ মার্কিন ডলার (সাময়িক হিসাবে যা ছিলো ২,৬৪৩ মার্কিন ডলার)।

⇒ চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪.২২% (সাময়িক হিসাবে যা ছিলো ৫.৮২%)।
- কৃষি খাতে প্রবৃদ্ধির হার: ৩.৩০% (সাময়িক হিসাবে যা ছিলো ৩.২১%)।
- শিল্প খাতে প্রবৃদ্ধির হার: ৩.৫১% (সাময়িক হিসাবে যা ছিলো ৬.৬৬%)।
- সেবা খাতে প্রবৃদ্ধির হার: ৫.০৯% (সাময়িক হিসাবে যা ছিলো ৫.৮০%)।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ওয়েবসাইট।
১,২৪২.
When did the first gas extraction in Bangladesh begin?
  1. 1955
  2. 1957
  3. 1986
  4. 1987
সঠিক উত্তর:
1957
উত্তর
সঠিক উত্তর:
1957
ব্যাখ্যা
• গ্যাসক্ষেত্র:
- প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে ।
- প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে। 
- বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র।
- বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্র সাঙ্গু গ্যাসক্ষেত্র।
- দেশে বর্তমানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৯টি।
- সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।
- সর্বশেষ ভোলার ইলিশা -১ দেশের ২৯তম গ্যাসক্ষেত্র।
 
উৎস: বাংলাপিডিয়া ও প্রথম আলো।
১,২৪৩.
Who was the commander of Sector 2 during the Bangladesh Liberation War?
  1. Major Ziaur Rahman
  2. Major Khaled Mosharraf
  3. Major K.M. Shafiullah
  4. Major Najmul Haque
  5. Captain Mohiuddin Jahangir
সঠিক উত্তর:
Major Khaled Mosharraf
উত্তর
সঠিক উত্তর:
Major Khaled Mosharraf
ব্যাখ্যা

২ নং সেক্টর:   
- ২ নং সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ।
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ২ নং সেক্টর গঠিত হয়েছিল ঢাকা, কুমিল্লা, ফরিদপুর ও নোয়াখালির অংশ নিয়ে।
- এই সেক্টরের প্রথম দায়িত্বভার পান মেজর খালেদ মোশাররফ।
- তিনি পূর্ব পাকিস্তান রাইফেলস (ইপিআর) এবং ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের নিয়ে বাহিনী সংগঠিত করেন।
- তাঁর নেতৃত্বে সেক্টরের সদরদপ্তর স্থাপন করা হয় ভারতের মেলাঘরে।
- তাঁর কৌশলগত পরিকল্পনায় সেক্টরের বাহিনী সফলভাবে গেরিলা ও সম্মুখ যুদ্ধ পরিচালনা করে।
- কুমিল্লা-ফেনী অঞ্চলের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মুক্ত করা তাঁর অধীন বাহিনীর একটি বড় সাফল্য।
- বেলোনিয়া সূচিব্যুহ দখলে রাখার কৃতিত্বও এই সেক্টরের অধীনে ঘটে।
- পরবর্তীতে মেজর এ.টি.এম. হায়দার সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব নেন।

সূত্র: বাংলাপিডিয়া।

১,২৪৪.
According to the Agricultural Statistics Yearbook 2023, which district is the top producer of potatoes?
  1. Rangpur
  2. Rajshahi
  3. Dinajpur
  4. Barisal
সঠিক উত্তর:
Rangpur
উত্তর
সঠিক উত্তর:
Rangpur
ব্যাখ্যা
আলু উৎপাদনে শীর্ষ :
বিভাগ:
প্রথম: রংপুর বিভাগ (৪১,১৩,৭০৭ মে. টন)
দ্বিতীয় – রাজশাহী বিভাগ (৩৬,৪১,০৫৮ মে. টন)

জেলা:
প্রথম: রংপুর জেলা (১১,৯৩,৭৯৬ মে. টন)
দ্বিতীয়: বগুড়া জেলা (১১,৪৬,২৮৮ মে. টন)

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২৩
১,২৪৫.
Which British journalist first reported the Dhaka massacre to the outside world in 1971?
  1. Mark Tolley
  2. Simon Dring
  3. David Smith
  4. Peter Fish
সঠিক উত্তর:
Simon Dring
উত্তর
সঠিক উত্তর:
Simon Dring
ব্যাখ্যা

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং:
- সাইমন ড্রিং (জন্ম ১৯৪৫) একজন ব্রিটিশ সাংবাদিক, টেলিভিশন উপস্থাপক ও পরিচালক এবং ২৫শে মার্চ বর্বর পাকিস্তানি বাহিনীর গণহত্যার প্রথম প্রত্যক্ষদর্শী বিদেশী সংবাদদাতা।
- তিনি লন্ডনের ডেইলি টেলিগ্রাফ, ডেইলি মেইল, দ্য সানডে টাইমস, নিউজউইক, বিবিসি টেলিভিশন রেডিও নিউজ, রয়টার প্রভৃতি গণমাধ্যমে সাংবাদিক হিসেবে কাজ করেন।

⇒ লন্ডনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকার প্রতিনিধি হিসেবে যুদ্ধের পূর্বেই তাঁর ঢাকায় আগমন।
- ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে বাঙালিদের ওপর পাকিস্তানি বাহিনীর গণহত্যা শুরুর পূর্বে শাহবাগস্থ তখনকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ২শর মতো বিদেশী সাংবাদিককে পাকিস্তানি সামরিক জান্তা কঠোর প্রহরায় বিশেষ কক্ষে আবদ্ধ করে রাখে। তাঁদের মধ্যে লন্ডনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকার প্রতিনিধি সাইমন ড্রিংও ছিলেন।

- সকলকে পরের দিন প্লেনে তুলে পাঠিয়ে দেয়া হলেও সাইমন ড্রিং ও এসোসিয়েটেড প্রেসের ফটোগ্রাফার মাইকেল লরেন্ট  লুকিয়ে থেকে নিজেদের সাময়িকভাবে রক্ষা করতে সক্ষম হন।
- ২৭শে মার্চ কিছু সময়ের জন্য কারফিউ তুলে নেয়া হলে তাঁরা দুজন ঢাকা শহরে বেড়িয়ে পড়েন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল (বর্তমান জহুরুল হক হল), জগন্নাথ হল, রাজারবাগ পুলিশ লাইন্স, ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধুর ৩২নং ধানমন্ডির বাস ভবন, রেসকোর্সের কালীবাড়ি মন্দির, পুরনো ঢাকার হিন্দু অধ্যুষিত এলাকাসহ ২৫শে মার্চ রাত থেকে শুরু করে পাকহানাদারদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত ঢাকা নগরীর বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন শেষে সাইমন ড্রিং একটি প্রতিবেদন তৈরি করেন।
- এটি ৩০শে মার্চ, ১৯৭১ লন্ডন থেকে প্রকাশিত দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় 'Tanks Crush Revolt in Pakistan 7,000 slaughtered: Homes burned' শিরোনামে প্রথম পৃষ্ঠায় তিন কলামে সাইমন ড্রিং (তখন বয়স ২৭)-এর ছবিসহ সবিস্তার ছাপা হয়।
- বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর ২৫শে মার্চের হত্যাকাণ্ডের কোনো প্রত্যক্ষদর্শী বিদেশী সাংবাদিকের এটিই ছিল প্রথম প্রতিবেদন।
- এটি প্রকাশিত হওয়ার পর ঢাকায় সে রাতে ও পরবর্তী দুদিন পাকবাহিনী কী নিষ্ঠুর হত্যাকাণ্ড ও ধ্বংসলীলা চালিয়েছিল, সে সম্বন্ধে বিশ্ববাসী জানতে পারে।

উৎস: i) সংগ্রামের নোটবুক।
ii) দ্য ডেইলি স্টার পত্রিকা।

১,২৪৬.
According to the Agricultural Statistics Yearbook 2023, which of the following districts produces the highest amount of wheat?
  1. Jhenaidah
  2. Dinajpur
  3. Thakurgaon
  4. Mymensingh
সঠিক উত্তর:
Thakurgaon
উত্তর
সঠিক উত্তর:
Thakurgaon
ব্যাখ্যা
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী:
শীর্ষ জেলা:
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- ভূট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

শীর্ষ বিভাগ:
- ধান উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- গম উৎপাদনে শীর্ষ বিভাগ রাজশাহী।
- ভূট্টা উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- পাট উৎপাদনে শীর্ষ বিভাগ ঢাকা।
- তুলা উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- চা উৎপাদনে শীর্ষ বিভাগ সিলেট।
- তামাক উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- আলু উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
১,২৪৭.
The 52nd Convocation Speaker of the University of Dhaka is
  1. Takaaki Kajita
  2. Abhijeet Banerjee
  3. Amit Chakma
  4. Emperor Naruhito
সঠিক উত্তর:
Takaaki Kajita
উত্তর
সঠিক উত্তর:
Takaaki Kajita
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন বক্তা ছিলেন - তাকাকি কাজিতা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন:
- ৯ ডিসেম্বর, ২০১৯ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
- জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট ফর কসমিক রে রিসার্চ-এর পরিচালক এবং নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী অধ্যাপক ড. তাকাকি কাজিতাকে সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়।
- সমাবর্তন অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান করা হয়েছে।

উৎস: ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট।
১,২৪৮.
During the liberation war of Bangladesh, Mujibnagar was-
  1. Under Sector No.8
  2. Under Sector No.4
  3. Under Sector No.2
  4. Under Sector No.1
সঠিক উত্তর:
Under Sector No.8
উত্তর
সঠিক উত্তর:
Under Sector No.8
ব্যাখ্যা
• বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৮নং সেক্টরের অধীনে ছিল- মুজিবনগর।

• মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে-১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো।
- তার মধ্যে মুজিবনগর - ৮ নং সেক্টরের অধীনে ছিলো।
- নৌ-বাহিনীর অধীনে ছিল - ১০ নং সেক্টর (সকল নদী ও বঙ্গোপসাগর)।
- ১০ নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না।

গুরত্বপূর্ণ কিছু সেক্টর: 
- চট্টগ্রাম - ১নং সেক্টর,
- ঢাকা - ২ নং সেক্টর,
- সিলেট- ৪ নং সেক্টর,
- রাজশাহী - ৭ নং সেক্টর,
- মুজিবনগর - ৮ নং সেক্টর। 

উৎস: বাংলাপিডিয়া ও এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,২৪৯.
How many people have received Ramon Magsaysay Award from Bangladesh so far?
  1. 15
  2. 14
  3. 13
  4. 12
সঠিক উত্তর:
13
উত্তর
সঠিক উত্তর:
13
ব্যাখ্যা
র‍্যামন ম্যাগসেসে পুরস্কার:
- ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের নামে এ পুরস্কার দেওয়া হয়।
- র‍্যামন ম্যাগসেসে ১৯৫৭ সালের ১৭ মার্চ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মারা যান।
- ১৯৫৮ সাল থেকে পুরস্কার দেওয়া শুরু হয়।
- এখন পর্যন্ত ১৩ জন ব্যক্তি বাংলাদেশ থেকে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন।

পুরস্কারপ্রাপ্ত ১৩ বাংলাদেশি:
১. বাংলাদেশিদের মধ্যে ১৯৭৮ সালে প্রথম র‍্যামন ম্যাগসেসে পান সমাজসেবী তহরুন্নেসা আবদুল্লাহ।
২. ১৯৮০ সালে র‍্যামন ম্যাগসেসে পান ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ।
৩. ১৯৮৪ সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পান।
৪. গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ১৯৮৫ সালে সামাজিক নেতৃত্বের খাতে র‍্যামন ম্যাগসেসে পান।
৫. ক্যাথলিক ধর্মযাজক রিচার্ড উইলিয়াম টিম ১৯৮৭ সালে ম্যাগসাইসাই পান।
৬. দিদার কমপ্রিহেন্সিভ ভিলেজ ডেভেলপমেন্ট কো-অপারেটিভ সোসাইটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইয়াসিন ম্যাগসাইসাই পান ১৯৮৮ সালে।
৭. বেসরকারি সংগঠন বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা অ্যাঞ্জেলা গোমেজ র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পান ১৯৯৯ সালে।
৮. সাংবাদিকতা, সাহিত্য এবং সৃজনশীল যোগাযোগকলায় ২০০৪ সালে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পান বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
৯. ২০০৫ সালে র‍্যামন ম্যাগসেসে পান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
১০. প্রতিবন্ধিতার শিকার ব্যক্তিদের উন্নয়নের গতিধারায় নিয়ে আসার স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পান বেসরকারি সংগঠন সিডিডির নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান।
১১. বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ২০১২ সালে পুরস্কারটি পান।
১২. ২০২১ সালে র‍্যামন ম্যাগসেসে পুরস্কারটি পান প্রখ্যাত বিজ্ঞানী ফেরদৌসী কাদরী।
১৩. ২০২৩ সালে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাংলাদেশের করভি রাখসান্দ।

উৎস: i) The Ramon Magsaysay Award Foundation ওয়েবসাইট।
         ii) ৩১ আগস্ট, ২০২১, প্রথম আলো।
১,২৫০.
How many tribal groups are there in Bangladesh?
  1. ক) 24
  2. খ) 25
  3. গ) 26
  4. ঘ) 27
সঠিক উত্তর:
ঘ) 27
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 27
ব্যাখ্যা
বাংলাদেশের প্রধান নরগোষ্ঠী বাঙালি। তবে আবহমান কাল থেকে এখানে অনেকগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করছে।
- বাংলাদেশে এখন প্রায় ৫৭ টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে।
তবে, ২০১১ সালের আদমশুমারিতে দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা উল্লেখ করা হয়েছে ২৭টি।
এ শুমারি অনুযায়ী দেশের মোট জনসংখ্যার ১.১৩ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্গত।

দেশে মোট ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যা হচ্ছে ১৫,৪৮,১৪১ জন।
পরিসংখ্যান অনুযায়ী চাকমা নৃগোষ্ঠীর সংখ্যা সর্বাধিক (৪,৪৪,৭৪৮জন)।
দ্বিতীয় অবস্থানে রয়েছে মারমা ক্ষুদ্র নৃগোষ্ঠী। এদের সংখ্যা ২,০২,৯৭৪ জন।

সূত্র: আদম শুমারি ২০১১ রিপোর্ট ও একাদশ-দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র (উন্মুক্ত)।
১,২৫১.
How many urea fertilizer factories are currently operating under BCIC? [June, 2025]
  1. 5
  2. 7
  3. 10
  4. 11
  5. 13
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি):
- বর্তমানে বিসিআইসি’র অধীনে ১১ টি চালু সার কারখানা আছে।
- বিসিআইসি’র উৎপাদিত পন্যের মধ্যে ৮০% রাসায়নিক সার ; এর মধ্যে ৭০% ইউরিয়া সার ও ১০% অন্যান্য সার।
- তাছাড়া যৌথ অংশীদারিত্বে ১০টি কারখানা রয়েছে।
- উল্লেখ্য যে, ১৯৯৬-৯৭ সাল থেকে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সারা দেশে কৃষকদের মাঝে সার বিতরনের মত স্পর্শকাতর বিষয়টি বিসিআইসি’র উপর ন্যাস্ত হয়।
- বিসিআইসি অত্যন্ত আস্তা এবং সফলতার সাথে এই গুরু দয়িত্ব পালন করে যাচ্ছে।

⇒ চালু সার কারখানাগুলোর মধ্যে:
• ৫টি ইউরিয়া সার কারখানা।
• ১টি ডিএপি সার কারখানা।
• ১টি টিএসপি সার কারখানা।
• ১টি কাগজ কারখানা।
• ১টি সিমেন্ট কারখানা।
• ১টি গ্লাসশীট কারখানা।
• ১টি স্যানিটারীওয়্যার ও ইনসুলেটর কারখানা রয়েছে।

উল্লেখ্য ৫টি ইউরিয়া সার কারখানা হলো -
- চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড, 
- যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড,
- আশুগঞ্জ ফার্টিলাইজার এ্যান্ড কেমিক্যাল কোম্পানী লিঃ,
- শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিঃ,
- ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানী ।

উৎস: BCIC ওয়েবসাইট।
১,২৫২.
The founder and first emperor of the Mughal Empire -
  1. Akbar
  2. Jahangir
  3. Humayun
  4. Babur
সঠিক উত্তর:
Babur
উত্তর
সঠিক উত্তর:
Babur
ব্যাখ্যা
বাবর:
- জহিরউদ্দীন মুহম্মদ বাবর ভারতবর্ষে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
- পিতার দিক থেকে বাবর ছিলেন বিখ্যাত তুর্কি তৈমুর লং-এর অধস্তন পঞ্চম পুরুষ এবং মায়ের দিক থেকে তাঁর পূর্বপুরুষ ছিলেন বিখ্যাত মোঙ্গল নেতা চেঙ্গিস খান।
- উপমহাদেশে বাবরের প্রতিষ্ঠিত রাজবংশ মোগল বংশ নামে পরিচিত হয়েছে মোঙ্গলদের সাথে তাঁর সম্পর্ক থাকার কারণেই।
- বাবর ১৪৮৩ খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার ফারগানায় জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা ওমর মির্জা ফারগনার শাসনকর্তা ছিলেন।
- পিতার মৃত্যুর পর বাবর বার বছর বয়সে ফারগানার অধিপতি হন।
- ১৫০৪ খ্রিস্টাব্দে উজবেক শাসনের দুর্বলতার সুযোগ নিয়ে প্রথম বারের মতো বাবর কাবুল জয় করেন।
- কাবুল বিজয়ের পরও বাবর পিতৃসিংহাসন পুনরুদ্ধার ও রক্ষায় ব্যর্থ হয়ে ভারতবর্ষের দিকে দৃষ্টি নিবন্ধ করেন।

তথ্যসূত্র - ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,২৫৩.
The former name of Bangabhaban was -
  1. ক) Chameli House
  2. খ) Governor House
  3. গ) Burdwan House
  4. ঘ) Chancery House
সঠিক উত্তর:
খ) Governor House
উত্তর
সঠিক উত্তর:
খ) Governor House
ব্যাখ্যা
Bangabhaban, official residence of the President of Bangladesh. It was originally the temporary official residence of the British Viceroy of India, and later, of the Governor of East Bengal, and was known as Governor House.
Source: Banglapedia
১,২৫৪.
What is the main content of Article 22?
  1. Repeal laws that are inconsistent with fundamental rights
  2. Culture of tribes, ethnic minorities, ethnic groups and communities
  3. Separation of the judiciary from the executive branch
  4. Promoting international peace, security and solidarity
সঠিক উত্তর:
Separation of the judiciary from the executive branch
উত্তর
সঠিক উত্তর:
Separation of the judiciary from the executive branch
ব্যাখ্যা
অনুচ্ছেদ ২২৷ নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরণ:
রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হতে বিচারবিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করবে৷

বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা:
- সংবিধান অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ আদলত 'সুপ্রিম কোর্ট' নামে অভিহিত হবে।
- আপিল বিভাগ এবং হাইকোর্টে বিভাগ নিয়ে গঠিত এই সুপ্রিম কোর্ট শাসন বিভাগ থেকে কার্যকরভাবে পৃথক থাকবে।
- সংবিধানের ২২ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের নির্বাহী অর্থাৎ প্রশাসনিক অঙ্গসমূহ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হবে।

এছাড়া,
- অনুচ্ছেদ ২৩।ক: উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি
- অনুচ্ছেদ ২৫: আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন
- অনুচ্ছেদ ২৬: মৌলিক অধিকারের সাথে অসমঞ্জস আইন বাতিল

উৎস: বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশের সংবিধান।
১,২৫৫.
Muhammad Bakhtiyar Khalji was a resident of which country?
  1. Jordan
  2. Iraq
  3. Iran
  4. Afghanistan
সঠিক উত্তর:
Afghanistan
উত্তর
সঠিক উত্তর:
Afghanistan
ব্যাখ্যা
বাংলায় মুসলিম শাসন:
- বখতিয়ার খলজি আফগানিস্তানের গরমশীরের (দস্ত-ই-মার্গ) অধিবাসী ছিলেন।
- রাজধানী নদীয়া আক্রমন করে বখতিয়ার খলজি বাংলা দখল করেন।
- বখতিয়ার খলজি লক্ষন সেনকে পরাজিত করে বাংলা দখল করেন।
- বখতিয়ার খলজির বাংলা দখলের মাধ্যমে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা পায়।
- বখতিয়ার খলজি ১২০৪-০৫ সালে শীতকালীন সময়ে নদীয়া আক্রমণ করেছিলেন।
- নদীয়া দখলের পর বখতিয়ার খলজি গৌড় বা লক্ষ্মণাবতীর দিকে যাত্রা করেন।
- তিনি লক্ষ্মণাবতী অধিকার করে সেখানে তাঁর রাজধানী স্থাপন করেন।
- এটি মুসলমান আমলে লখনৌতি নামে পরিচিত হয়।
- বাংলাদেশে বখতিয়ার খলজি রাজ্য পূর্বে তিস্তা ও করতোয়া নদী, দক্ষিণে পদ্মা নদী ও উত্তরে দিনাজপুর জেলার দেবকোট হয়ে রংপুর শহর অবধি ছিল।
- অতি সাধারণ অবস্থা থেকেই তিনি অল্প সময়ের মধ্যে নিজ প্রতিভাবলে লখনৌতিতে মুসলিম রাজ্যের প্রতিষ্ঠা করতে সক্ষম হন।
- এ মুসলিম রাজ্যের প্রতিষ্ঠাই ছিল তাঁর জীবনের বড় কৃতিত্ব।
- বখতিয়ার খলজি বিজিত এলাকায় খুতবা পাঠ ও মুদ্রা প্রচলনের ব্যবস্থা করেন এবং সমগ্র এলাকাকে তাঁর সহকর্মী তুর্কি খলজি আমীরদের মধ্যে ভাগ করে দেন ।

সূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা,এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,২৫৬.
According to the Economic Survey 2025, to which of the following countries does Bangladesh export the most?
  1. Germany
  2. United Kingdom
  3. China
  4. Canada
  5. United States
সঠিক উত্তর:
United States
উত্তর
সঠিক উত্তর:
United States
ব্যাখ্যা

রপ্তানি আয়:
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ - যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।
- যুক্তরাষ্ট্রে রপ্তানি হার ১৮.০০%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি।
- জার্মানিতে রপ্তানি হার ১০.৯৬%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য।
- যুক্তরাজ্যে রপ্তানি হার ৯.৫৭%।

• এশিয়া,
- এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে – জাপানে।
- জাপানে রপ্তানি হার ২.৯২%।

• অঞ্চল,
- অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে - ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে।
- ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র - জার্মানি।
- ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

১,২৫৭.
What is the main source of government revenue in the budget?
  1. Foreign Grants
  2. Taxes 
  3. Profits from State Enterprises
  4. Foreign Loans
সঠিক উত্তর:
Taxes 
উত্তর
সঠিক উত্তর:
Taxes 
ব্যাখ্যা

বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ:
বাংলাদেশ সরকার বার্ষিক রাজস্ব ও উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য যে সমস্ত উৎস থেকে সম্পদ সংগ্রহ করে তাকে সরকারের আয়ের উৎস বলে।
- যে সমস্ত বিভিন্ন উৎস থেকে বাংলাদেশ সরকারে মোট প্রাপ্তি সংগৃহীত হয় তা দু'ভাগে বিভক্ত, যথা-
১. কর রাজস্ব এবং
২. কর বহির্ভূত রাজস্ব।
- কর রাজস্ব বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস।
- রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক আহরিত করসমূহের উৎস:
- মূল্য সংযোজন কর ১,৮৮,৫১৮ কোটি টাকা।
- আয়, মুনাফা ও মূলধনের উপর কর- ১,৮২,০০১ কোটি টাকা।
- সম্পূরক শুল্ক- ৬৮,২৪৪ কোটি টাকা।
- আমদানি শুল্ক- ৫১,৪৩৮ কোটি টাকা।
- আবগারি শুল্ক- ৬,০৯১ কোটি টাকা।
- রপ্তানি শুল্ক- ৭৮ কোটি টাকা।

উৎস: বাজেট ২০২৫-২৬।

১,২৫৮.
When did Bangladesh become a member of the World Olympic Association?
  1. 1976
  2. 1980
  3. 1982
  4. 1984
সঠিক উত্তর:
1980
উত্তর
সঠিক উত্তর:
1980
ব্যাখ্যা

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন:
- বাংলাদেশ অলিম্পিক সংস্থা (Bangladesh Olympic Association - BOA) বাংলাদেশের জাতীয় অলিম্পিক কমিটি.
- এটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) স্বীকৃতিপ্রাপ্ত। 
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৬ সালে।
- বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশানের সদস্যপদ লাভ করে: ১৯৮০ সালে।
- সদর দপ্তর: পুরানা পল্টন, ঢাকা। 
- বর্তমান সভাপতি: জেনারেল ওয়াকার-উজ-জামান।

উৎস: Bangladesh Olympic Association ওয়েবসাইট।

১,২৫৯.
What is the global rank of Bangladesh in terms of population?
  1. ক) 7th
  2. খ) 9th
  3. গ) 8th
  4. ঘ) 10th
সঠিক উত্তর:
গ) 8th
উত্তর
সঠিক উত্তর:
গ) 8th
ব্যাখ্যা
- জনসংখ্যায় বিশ্বে অষ্টম বৃহত্তম দেশ বাংলাদেশ

World Population Prospects 2022:
জুলাই ২০২২ এ জাতিসংঘের জনসংখ্যা বিভাগ 'World Population Prospects 2022' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদন অনুসারে –
• জনসংখ্যার দিক থেকে পৃথিবীর শীর্ষ তিন দেশ – ১. চীন (১৪২৬ মিলিয়ন); ২. ভারত (১৪১২ মিলিয়ন) ও ৩. যুক্তরাষ্ট্র (৩৩৭ মিলিয়ন)।
• জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম (১৭০ মিলিয়ন)।
• জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ - মোনাকো (২৪,৪৭৬ জন/বর্গ কিমি)।
• জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান - ষষ্ঠ (১,৩১৫ জন/বর্গ কিমি)
• সার্কভুক্ত দেশের মধ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি – মালদ্বীপ (চতুর্থ) (১,৭৪৬ জন/বর্গ কিমি)।
• ২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত, দ্বিতীয় চীন।
• ২০৫০ সালে বাংলাদেশের জনসংখ্যা হবে ২০৪ মিলিয়ন।

তথ্যসূত্র: UNFPA ওয়েবসাইট। -
১,২৬০.
Beginning from which financial year does the maternity allowance program start?
  1. 2005-2006
  2. 2007-2008
  3. 2004-2005
  4. 2006-2007
সঠিক উত্তর:
2007-2008
উত্তর
সঠিক উত্তর:
2007-2008
ব্যাখ্যা
মাতৃত্বকালীন ভাতা কর্মসূচি:
- মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় দরিদ্র মা,র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচি ও মা ও শিশু সহায়তা কর্মসূচির তথ্যমহিলা বিষয়ক অধিদপ্তর অপর গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা কর্মসূচিটি পুষ্টি সমৃদ্ধ আগামী প্রজন্ম তৈরির লক্ষ্যে গ্রামীন এলাকার সাত লক্ষ সত্তর হাজার দরিদ্র গর্ভবতী মায়েদের জন্য ভাতা প্রদান করছে।
- মাতৃগর্ভ অর্থাৎ শূন্য থেকে ৪ বছর বয়স পর্যন্ত শিশুর পুষ্টির চাহিদা, মনো-সামাজিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের উপর গুরুত্ব দিয়ে এই ভাতা প্রদান কর্মসূচির রুপরেখা প্রনয়ন করা হয়েছে। কর্মসূচিটি মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু হ্রাস, শীর্ণকায় ও খর্বাকার শিশুর সংখ্যা কমিয়ে আনা এবং শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশের মাধ্যমে দেশের ভবিষ্যত মানবসম্পদ তৈরিতে অবদানের উদ্দেশ্যে বাস্তবায়ন করা হচ্ছে।
- ২০০৭-২০০৮ অর্থ বছর থেকে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচি শুরু করা হয়। 

সূত্র: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
১,২৬১.
Which article of the Constitution of Bangladesh deals with the declaration of a state of emergency?
  1. Article 70
  2. Article 140
  3. Article 141
  4. Article 142
সঠিক উত্তর:
Article 141
উত্তর
সঠিক উত্তর:
Article 141
ব্যাখ্যা

সংবিধানে জরুরি অবস্থা:
- সংবিধানে যুক্ত হয়- ১৯৭৩ সালের দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে।
- সংশ্লিষ্ট অনুচ্ছেদ- ১৪১(ক), ১৪১(খ), ১৪১(গ)।
- মেয়াদ- সর্বাধিক ১২০ দিন।
- বাংলাদেশে মোট ৫ বার জরুরি অবস্থা জারি হয়েছে।

• জরুরী বিধানাবলী
- ১৪১ক। জরুরী-অবস্থা ঘোষণা।
- ১৪১খ। জরুরী-অবস্থার সময় সংবিধানের কতিপয় অনুচ্ছেদের বিধান স্থগিতকরণ।
- ১৪১গ। জরুরী-অবস্থার সময় মৌলিক অধিকারসমূহ স্থগিতকরণ। 

উল্লেখ্য,
- ১৪০ নং অনুচ্ছেদে কমিশনের দায়িত্ব সম্পর্কে বলা আছে।
- ১৪২ নং অনুচ্ছেদে সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা সম্পর্কে বলা আছে।

উৎস: বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন, এস.এস.এইচ.এল., বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ সংবিধান, আরিফ খান।

১,২৬২.
Where is the historical 'Panam Nagar' located?
  1. Mainamati
  2. Mahasthangarh
  3. Sonargaon
  4. Bikrampur
সঠিক উত্তর:
Sonargaon
উত্তর
সঠিক উত্তর:
Sonargaon
ব্যাখ্যা
• পানাম নগর:
- পানাম  সোনারগাঁয়ের একটি প্রাচীন এলাকা।
- বর্তমান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার অন্তর্গত এ এলাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোগরাপাড়া ক্রসিং থেকে প্রায় আড়াই কিলোমিটার উত্তরে অবস্থিত।
- তেরো শতকের শেষপাদে সোনারগাঁয়ে হিন্দু আমলের রাজধানী শহরটি এখানেই অবস্থিত ছিল বলে ধারণা করা হয়।
- পরবর্তী সময়ে পুরনো রাজধানী শহরের দক্ষিণে যে মুসলিম রাজধানী শহর গড়ে ওঠে, তারও অংশ ছিল এ পানাম এলাকা। 
- মুগলদের সোনারগাঁও অধিকারের (১৬১১) পর মহাসড়ক ও সেতু নির্মাণ করে রাজধানী শহরের সঙ্গে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়।

সূত্র: বাংলাপিডিয়া।
১,২৬৩.
The first Bangladeshi to Receive the 'Knight Award' from the Queen of Britain-
  1. Fazle Hasan Abed
  2. F.R Khan
  3. Dr. Md. Yunus
  4. Abdullah Abu Syed
  5. None of above
সঠিক উত্তর:
Fazle Hasan Abed
উত্তর
সঠিক উত্তর:
Fazle Hasan Abed
ব্যাখ্যা
ফজলে হাসান আবেদ:
- স্যার ফজলে হাসান আবেদ ১৯৩৬ সালের ২৭শে এপ্রিল হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর বাবার নাম মরহুম সিদ্দিক হাসান এবং মায়ের নাম মরহুমা সৈয়দা সুফিয়া খাতুন।
- ফজলে হাসান আবেদ ব্র্যাকের প্রতিষ্ঠাতা।

উল্লেখ্য,
- যুক্তরাজ্যের সর্বোচ্চ সম্মানসূচক উপাধি 'নাইট'।
- দ্বিতীয় বাঙালি এবং স্বাধীন বাংলাদেশের প্রথম ও একমাত্র বাংলাদেশি হিসেবে এ গৌরবময় উপাধি অর্জন করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ।

অন্যদিকে -
- ২০১৭ সালে ‘নাইট’ উপাধি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আখলাকুর রহমান চৌধুরী।
- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বাঙালি হিসেবে ‘নাইট’ খেতাব পেয়েছিলেন।

উৎস: i) ব্র্যাক ওয়েবসাইট।
ii) ৩ নভেম্বর ২০১৭, প্রথম আলো।
১,২৬৪.
Who was Mir Jumla?
  1. Mughal Emperor
  2. Subahdar
  3. Naib e Nazim
  4. Nawab
সঠিক উত্তর:
Subahdar
উত্তর
সঠিক উত্তর:
Subahdar
ব্যাখ্যা
মীর জুমলা: 
- আওরঙ্গজেবের সেনাপতি মীর জুমলা সুজাকে দমন করার জন্য বাংলার রাজধানী জাহাঙ্গীরনগর পর্যন্ত এসেছিলেন।
- সম্রাট আওরঙ্গজেব মীর জুমলাকে (১৬৬০-১৬৬৩ সাল) বাংলার সুবাদারের দায়িত্ব দেন।
- কুচবিহার এবং আসাম বিজয় মীর জুমলার সামরিক প্রতিভার স্বাক্ষর বহন করে।
- তাঁর সময়েই কুচবিহার সম্পূর্ণরূপে প্রথমবারের মতো মুঘল সাম্রাজ্যের অধীনে আসে।
- আসাম অভিযানের দ্বারা তিনি মুঘল সাম্রাজ্যের সীমান্ত আসাম পর্যন্ত বর্ধিত করেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
১,২৬৫.
Which article of the Constitution mentions ‘Equality before the Law’? 
  1. Article 29
  2. Article 26
  3. Article 27
  4. Article 28
সঠিক উত্তর:
Article 27
উত্তর
সঠিক উত্তর:
Article 27
ব্যাখ্যা

- আইনের দৃষ্টিতে সমতা সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে রয়েছে।
 - সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।

 এছাড়াও
 - গুরুত্বপূর্ণ কয়েকটি অনুচ্ছেদ:
 - ২৬ নং:মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল;
 - ২৭নং: আইনের দৃষ্টিতে সমতা;
 - ২৮ নং: ধর্ম, প্রভৃতি কারণে বৈষম্য;
 - ২৯নং:  সরকারী নিয়োগ-লাভে সুযোগের সমতা;
 
 তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান।

১,২৬৬.
Where is the historical 'Panam Nagar' located?
  1. Mahasthangarh
  2. Mainamati
  3. Sonargaon
  4. None of these
সঠিক উত্তর:
Sonargaon
উত্তর
সঠিক উত্তর:
Sonargaon
ব্যাখ্যা
• পানাম নগর:
- পানাম  সোনারগাঁয়ের একটি প্রাচীন এলাকা।
- বর্তমান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার অন্তর্গত এ এলাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোগরাপাড়া ক্রসিং থেকে প্রায় আড়াই কিলোমিটার উত্তরে অবস্থিত।
- তেরো শতকের শেষপাদে সোনারগাঁয়ে হিন্দু আমলের রাজধানী শহরটি এখানেই অবস্থিত ছিল বলে ধারণা করা হয়।
- পরবর্তী সময়ে পুরনো রাজধানী শহরের দক্ষিণে যে মুসলিম রাজধানী শহর গড়ে ওঠে, তারও অংশ ছিল এ পানাম এলাকা। 
- মুগলদের সোনারগাঁও অধিকারের (১৬১১) পর মহাসড়ক ও সেতু নির্মাণ করে রাজধানী শহরের সঙ্গে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়।

সূত্র: বাংলাপিডিয়া।
১,২৬৭.
What does RPO stands for in term of Election Commission?
  1. Representation of the People Order
  2. Representation of the People Objective
  3. Representation of the Public Objective
  4. Representative of the People Order
  5. Representative of the Public Order
সঠিক উত্তর:
Representation of the People Order
উত্তর
সঠিক উত্তর:
Representation of the People Order
ব্যাখ্যা
RPO:
- RPO-এর পূর্ণরূপ: Representation of People Order.
- বাংলাদেশে সংবিধানের আওতায় নির্বাচন সংশ্লিষ্ট যতগুলো আইন আছে তার মধ্যে নির্বাচন পরিচালনা সংক্রান্ত মূল আইন হলো আরপিও বা গণপ্রতিনিধিত্ব আইন।

⇒ বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীতে সংবিধান তৈরির পর নির্বাচন পরিচালনার জন্য প্রথমবারের মতো আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ প্রণয়ন করা হয়েছিলো।
- সংবিধানের অধীনেই করা হয়েছিলো গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (রিপ্রেজেন্টেটিভ পিপলস অর্ডার ১৯৭২) , যা এ পর্যন্ত অনেকবার সংস্কার হয়েছে।
- বিশেষ করে বাংলাদেশে ২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুই বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছিলো এ আইনে।
- রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতার বিষয় নিরূপণ কিংবা রাজনৈতিক দলগুলোর কমিটিতে ৩৩ শতাংশ নারীকে রাখার মতো গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো সে সময়ে সংযোজিত হয়েছে।

উৎস: i) বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট।
ii) বিবিসি।
১,২৬৮.
During liberation war of bangladesh, comilla was under which sector?
  1. Sector 1
  2. Sector 2
  3. Sector 3
  4. Sector 4
সঠিক উত্তর:
Sector 2
উত্তর
সঠিক উত্তর:
Sector 2
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে সেক্টরসমূহ:
- মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরের অধীনে ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়।

• ১নং সেক্টর: চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালি জেলার মুহুরী নদীর পূর্বাংশের সমগ্র এলাকা নিয়ে গঠিত। এ সেক্টরের হেডকোয়ার্টার ছিল হরিনাতে। সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।

• ২ নং সেক্টর: ঢাকা, কুমিল্লা, ফরিদপুর এবং নোয়াখালি জেলার অংশ নিয়ে গঠিত। এ সেক্টরের বাহিনী গঠিত হয় ৪- ইস্টবেঙ্গল এবং কুমিল্লা ও নোয়াখালির ইপিআর বাহিনী নিয়ে। আগরতলার মেলাঘরে ছিল এ সেক্টরের সদরদপ্তর। সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।

• ৩ নং সেক্টর: উত্তরে চূড়ামনকাঠি (শ্রীমঙ্গলের নিকট) থেকে সিলেট এবং দক্ষিণে ব্রাহ্মণবাড়ীয়ার সিঙ্গারবিল পর্যন্ত এলাকা নিয়ে গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন মেজর কে.এম শফিউল্লাহ এবং পরে মেজর এ.এন.এম নূরুজ্জামান।

• ৪নং সেক্টর: উত্তরে সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা থেকে দক্ষিণে কানাইঘাট থানা পর্যন্ত ১০০ মাইল বিস্তৃত সীমান্ত এলাকা নিয়ে গঠিত। সিলেটের ইপিআর বাহিনীর সৈন্যদের সঙ্গে ছাত্র মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে এ সেক্টর গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন মেজর চিত্তরঞ্জন দত্ত এবং পরে ক্যাপ্টেন এ রব। হেডকোয়ার্টার ছিল প্রথমে করিমগঞ্জ এবং পরে আসামের মাসিমপুরে।

• ৫ নং সেক্টর: সিলেট জেলার দুর্গাপুর থেকে ডাউকি (তামাবিল) এবং জেলার পূর্বসীমা পর্যন্ত বিস্তৃত এলাকা নিয়ে গঠিত। সেক্টর কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী। হেড কোয়ার্টার ছিল বাঁশতলাতে।

• ৬ নং সেক্টর: সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা নিয়ে গঠিত। প্রধানত রংপুর ও দিনাজপুরের ইপিআর বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম খাদেমুল বাশার।

• ৭ নং সেক্টর: রাজশাহী, পাবনা, বগুড়া এবং দিনাজপুর জেলার দক্ষিণাংশ নিয়ে গঠিত হয়। ইপিআর সৈন্যদের নিয়ে এই সেক্টর গঠিত হয়। এই বাহিনী ক্যাপ্টেন গিয়াস ও ক্যাপ্টেন রশিদের নেতৃত্বে রাজশাহীতে প্রাথমিক অভিযান পরিচালনা করে। সেক্টর কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক এবং পরে সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান।

• ৮ নং সেক্টর: এপ্রিল মাসে এই সেক্টরের অপারেশনাল এলাকা ছিল কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, ফরিদপুর ও পটুয়াখালী জেলা। মে মাসের শেষে অপারেশন এলাকা সঙ্কুচিত করে কুষ্টিয়া, যশোর ও খুলনা জেলা, সাতক্ষীরা মহকুমা এবং ফরিদপুরের উত্তরাংশ নিয়ে এই সেক্টর পুনর্গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী এবং পরে মেজর এম.এ মঞ্জুর।

• ৯ নং সেক্টর: বরিশাল ও পটুয়াখালি জেলা এবং খুলনা ও ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে গঠিত। এই সেক্টরের হেড কোয়ার্টার ছিল বশিরহাটের নিকটবর্তী টাকিতে। সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম.এ জলিল এবং পরে মেজর এম.এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন।

• ১০ নং সেক্টর: নৌ-কমান্ডো বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়। এই বাহিনী গঠনের উদ্যোক্তা ছিলেন ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর আট জন বাঙালি নৌ-কর্মকর্তা।

• ১১ নং সেক্টর: টাঙ্গাইল জেলা এবং কিশোরগঞ্জ মহকুমা ব্যতীত সমগ্র ময়মনসিংহ জেলা নিয়ে গঠিত। সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম. আবু তাহের। মেজর তাহের যুদ্ধে গুরুতর আহত হলে স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহকে সেক্টরের দায়িত্ব দেয়া হয়। মহেন্দ্রগঞ্জ ছিল সেক্টরের হেডকোয়ার্টার।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
১,২৬৯.
Suez Canal is owned by which country?
  1. ক) Syria
  2. খ) Turkey
  3. গ) UAE
  4. ঘ) Egypt
সঠিক উত্তর:
ঘ) Egypt
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Egypt
ব্যাখ্যা

সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্তিম সামুদ্রিক খাল।
এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে।
দশ বছর ধরে খননের পর পথটি ১৮৬৯ খ্রিস্টাব্দে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়। ফার্দিনান্দ দে লেসেপ্স নামক একজন ফরাসি প্রকৌশলী এই খাল খননের উদ্যোক্তা।
সুয়েজ খালের মালিকানা ও পরিচালনা মিসরের সুয়েজ ক্যানেল অথরিটির ওপর ন্যাস্ত। ‌আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী, সুয়েজ খাল শান্তিকালীন সময় অথবা যুদ্ধকালীন সময় - সব সময়েই যে কোন দেশের পতাকাবাহী বাণিজ্যিক বা যুদ্ধ জাহাজের জন্য উন্মুক্ত থাকবে।
সূত্র: history.statestate.gov

১,২৭০.
Which of the following is the main source of revenue for the insurance companies in Bangladesh?
  1. Premium
  2. Investment Income
  3. Share trading
  4. Deposit collection
  5. None of these
সঠিক উত্তর:
Premium
উত্তর
সঠিক উত্তর:
Premium
ব্যাখ্যা
• বাংলাদেশের বীমা কোম্পানিগুলোর রাজস্বের প্রধান উৎস প্রিমিয়াম।

বীমা প্রিমিয়াম:
- বীমা চুক্তিতে বীমাকারী বীমা গ্রহীতাকে ক্ষতিপূরণ বা দাবী পরিশোধের প্রতিশ্রুতির প্রতিদানই হচ্ছে বীমা প্রিমিয়াম।
- বীমাচুক্তি বলে বীমাকারী বীমা গ্রহীতার নিজের বা অন্যের জীবন অথবা সম্পত্তির উপরে ভবিষ্যতে সম্ভাব্য কোন অনিশ্চয়তা বা বিপদজনিত আর্থিক ক্ষতি লাঘব বা পূরণ করে দেয়া অথবা যথারীতি বীমা দাবি পরিশোধের প্রতিশ্রুতি প্রদানের বিনিময়ে বীমা গ্রহীতার কাছ থেকে নির্দিষ্ট হারে বা নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অথবা এককালীন অর্থ গ্রহণ করে, তাকেই বীমার কিস্তি বা প্রিমিয়াম বলা হয়।
- বীমা প্রতিষ্ঠানগুলো তাদের প্রিমিয়াম আয় থেকে বীমা দাবী, কমিশন, উন্নয়ন কর্মকর্তাদের বেতন-বোনাস এবং ব্যবস্থাপনা ব্যয় পরিশোধ করার পর উদ্বৃত্ত অর্থ (যদি থাকে) নিম্নলিখিত কারণে নিরাপদ ও লাভজনক খাতে বিনিয়োগ করে থাকে।
- সংগৃহীত প্রিমিয়ামের সাথে সুদ, বোনাস ইত্যাদি যুক্ত হয়ে স্বাভাবিক কারণেই বীমা দাবীর পরিমাণ প্রাপ্ত প্রিমিয়ামের তুলনায় অনেক বেশী হয়ে থাকে। তাই প্রাপ্ত প্রিমিয়াম নিরাপদ ও লাভজনক খাতে বিনিয়োগ করে সম্ভাব্য দাবীর সমপর্যায়ে আনার জন্য প্রিমিয়াম বিনিয়োগের কোন বিকল্প নেই।
- বীমা গ্রাহকদের কাছ থেকে প্রাপ্ত প্রিমিয়াম পরিশোধযোগ্য বীমা দাবী অপেক্ষা অনেক কম। বীমা দাবীর টাকা সময়মত পরিশোধ করতে যেন কোন আর্থিক অসুবিধার সম্মুখীন হতে না হয়, সে জন্য প্রিমিয়াম বিনিয়োগ অপরিহার্য।
- সরকারী উন্নয়ন কর্মকান্ড, দেশীয় শিল্পের বিকাশের মাধ্যমে জাতীয় উৎপাদন বৃদ্ধি এবং উদ্বৃত্ত উৎপাদন রপ্তানীর মাধ্যমে জাতীয় অর্থনৈতিক শক্তি সুদৃঢ় করার জন্য বীমা শিল্পের সংগৃহীত বিপুল প্রিমিয়াম বিনিয়োগ করা আবশ্যক।

তথ্যসূত্র - সাধারণ বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
১,২৭১.
Which institution is the only one to receive the 'Ekushey Padak 2026'?
  1. Artcell
  2. Cryptic Fate
  3. Warfaze
  4. Souls
সঠিক উত্তর:
Warfaze
উত্তর
সঠিক উত্তর:
Warfaze
ব্যাখ্যা

একুশে পদক ২০১৬:
- বিভিন্ন ক্ষেত্রে গৌরববোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬' তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী।
- প্রতিষ্ঠান হিসেবে- ব্যান্ড সংগীতের দল ওয়ারফেজ মনোনীত হয়েছে।

একুশে পদক ২০২৬ প্রাপ্ত ব্যক্তি:
- চলচ্চিত্রে: ফরিদা আক্তার ববিতা,
- চারুকলায়: অধ্যাপক মো. আব্দুস সাত্তার,
- স্থাপত্যে: মেরিনা তাবাসসুম,
- সংগীতে: আইয়ুব বাচ্চু,
- নৃত্যে: অর্থি আহমেদ,
- নাট্যকলায়: ইসলাম উদ্দিন পালাকার,
- সাংবাদিকতায়: শফিক রেহমান,
- শিক্ষায়: অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার ও ভাস্কর্যে তেজস হালদার যশ।

তথ্যসূত্র: ডেইলি স্টার বাংলা ও প্রথম আলো।

১,২৭২.
How many Brigades were formed during liberation war of Bangladesh?
  1. 3
  2. 5
  3. 7
  4. 11
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
ব্রিগেড ফোর্স:
- মুক্তিযুদ্ধের সময় ৩টি ব্রিগেড ফোর্স গঠন করা হয়।

১। জেড ফোর্স:
- জিয়াউর রহমানের নেতৃত্বে গঠিত হয় 'জেড' ফোর্স।
- নিয়মিত বাহিনীর প্রথম ব্রিগেডটি জুলাই মাসে গঠিত হয়।
- ব্রিগেডটি ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত হয়।

২। কে ফোর্স:
 - কে.এম.সফিউল্লাহর নেতৃত্বে 'এস' ফোর্স গঠিত হয় । 
- এই দ্বিতীয় নিয়মিত ব্রিগেডটি অক্টোবরে গঠিত হয়।
- ব্রিগেডটি দ্বিতীয় ও একাদশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের নিয়ে অক্টোবরে গঠিত হয়।

৩। এস ফোর্স:
- খালেদ মোশারফের নেতৃত্বে 'কে' ফোর্স গঠিত হয়।
- ‘কে' ফোর্স গঠিত হয়  ৪র্থ, ৯ম ও ১০ম ইস্ট বেঙ্গলের সদস্যদের নিয়ে।

উৎস: বাংলাপিডিয়া।
১,২৭৩.
A London-based group that took humanitarian aid during the Liberation War of Bangladesh is known as
  1. Operation Omega
  2. Operation Searchlight
  3. Operation Crack Platoon
  4. Operation Jackpot
সঠিক উত্তর:
Operation Omega
উত্তর
সঠিক উত্তর:
Operation Omega
ব্যাখ্যা
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানবিক সাহায্য গ্রহণকারী লন্ডন-ভিত্তিক একটি দল অপারেশন ওমেগা নামে পরিচিত।

অপারেশন ওমেগা:
- বাংলাদেশের মুক্তি-আন্দোলনের পক্ষে ইংল্যান্ডে জন্ম নেয় অনন্য উদ্যোগ ‘অপারেশন ওমেগা’।
- এর সদস্যরা মনে করেন বাংলাদেশের ভেতরে দুর্গত জীবনযাপন করছেন যেসব মানুষ, তাদের কাছে খাবার, ওষুধ ও প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেয়া অপর মানুষের দায়িত্ব।
- ব্রিটিশ নাগরিক রজার মুডির যুদ্ধবিরোধী পত্রিকা ‘পিস নিউজ’-এ পাকিস্তানি বাহিনীর গণহত্যার চিত্র তুলে ধরা হয়। 
- সাহায্য সামগ্রীসহ সাবেক ব্রিটিশ পুলিশ মার্ক ডুরানের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট টীম ১ জুলাই লন্ডনের ট্রাফেলগার স্কোয়ার থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের উদেশ্যে যাত্রা করে।
- মেডিকেল ও খাবার সহায়তা ছাড়াও নানাভাবে তাঁরা তাঁদের কাজ চালান।
- ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর এদের কয়েকজন আটক হয় এবং পাকিস্তান সরকার তাঁদের সাজা দেয়।
- বলা হয়, ফ্লাইট এ পাকিস্তান ত্যাগ করা সময়কাল পর্যন্ত তারা সাজা ভোগ করবেন।

উল্লেখ্য,
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনীর পরিচালিত প্রথম অভিযান ছিল 'অপারেশন জ্যাকপট'।
- ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে, তারই নাম অপারেশন সার্চলাইট।
- ক্র্যাক প্লাটুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একদল তরুণ মুক্তিযোদ্ধাদের সংগঠিত দল। যারা তৎকালীন সময় একটি কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন। এই গেরিলা দলটি অত্যন্ত দক্ষতার সাথে ‘হিট এন্ড রান’ পদ্ধতিতে অসংখ্য আক্রমণ পরিচালনা করে পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে ব্যাপক ত্রাসের সঞ্চার করেন।

উৎস: i) প্রথম আলো।
ii) সংগ্রামের নোটবুক।
১,২৭৪.
Where is the historical site 'Panam Nagar' located?
  1. Bikrampur
  2. Sonargaon
  3. Mahasthangarh
  4. Mainamati
সঠিক উত্তর:
Sonargaon
উত্তর
সঠিক উত্তর:
Sonargaon
ব্যাখ্যা
• পানাম নগর:
- পানাম  সোনারগাঁয়ের একটি প্রাচীন এলাকা।
- বর্তমান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার অন্তর্গত এ এলাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোগরাপাড়া ক্রসিং থেকে প্রায় আড়াই কিলোমিটার উত্তরে অবস্থিত।
- তেরো শতকের শেষপাদে সোনারগাঁয়ে হিন্দু আমলের রাজধানী শহরটি এখানেই অবস্থিত ছিল বলে ধারণা করা হয়।
- পরবর্তী সময়ে পুরনো রাজধানী শহরের দক্ষিণে যে মুসলিম রাজধানী শহর গড়ে ওঠে, তারও অংশ ছিল এ পানাম এলাকা। 
- মুগলদের সোনারগাঁও অধিকারের (১৬১১) পর মহাসড়ক ও সেতু নির্মাণ করে রাজধানী শহরের সঙ্গে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়।
 
সূত্র: বাংলাপিডিয়া।
১,২৭৫.
River Research Institute of Bangladesh is located in -
  1. Chandpur
  2. Faridpur
  3. Dhaka
  4. Mymensingh
সঠিক উত্তর:
Faridpur
উত্তর
সঠিক উত্তর:
Faridpur
ব্যাখ্যা
বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট:
- বাংলাদেশের একটি গবেষণা প্রতিষ্ঠান যা প্রধানত বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণ, নদীর নাব্যতারক্ষা ও পাললিকীকরণ, সেচব্যবস্থা এবং নদীর তীর সংরক্ষণ কাজে জরিপ পরিচালনা ও ব্যবস্থা গ্রহণের কাজ করে থাকে।
- এটি ফরিদপুরে অবস্থিত।
- নগই তিনটি পরিদপ্তরের সমন্বয়ে গঠিত, যথা- হাইড্রলিক রিসার্চ, জিওটেকনিক্যাল রিসার্চ এবং অর্থ ও প্রশাসন পরিদপ্তর।
- বাংলাদেশের সামগ্রীক উন্নয়নে প্রয়োজনীয় টেকসই পানিসম্পদ উন্নয়নকল্পে পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়ন করতে নগই প্রতিষ্ঠিত হয়েছে।
- ১৯৯১ সালের ২০ আগস্ট এ ইনস্টিটিউট এক অধ্যাদেশ বলে বিডব্লিউডিবি থেকে পৃথক হয়ে একটি জাতীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত হয়।
- নগই সেপ্টেম্বর, ১৯৮৮ সাল হতে নিয়মিত সাময়ীকি প্রকাশ করে আসছে।
- ১৯৯১ সালের শুরু থেকেই নগই, টেকনিক্যাল জার্নাল (পেশাগত জার্নাল) নামে জার্নাল প্রকাশ করে আসছে।
- নগই এর টেকনিক্যাল জার্নাল  ২০০০ সালে ISSN কর্তৃক আমত্মর্জাতিক স্বীকৃতি লাভ করে।
- নগই নয়জন সদস্যের সমন্বয়ে একটি পরিচালনা পর্ষদ (BoG) দ্বারা পরিচালিত।

 উৎস: বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।
১,২৭৬.
Which is the current name of ancient 'Chandradwip'?
  1. Barisal
  2. Naogaon
  3. Bogura
  4. Sylhet
সঠিক উত্তর:
Barisal
উত্তর
সঠিক উত্তর:
Barisal
ব্যাখ্যা
চন্দ্রদ্বীপ:
- প্রাচীন যুগে বাংলা কোন একক রাজ্য ছিল না।
- বাংলার বিভিন্ন অংশ তখন অনেকগুলো ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল।
- যেমন: পুণ্ড্র, বরেন্দ্র, বঙ্গ, সমতট, চন্দ্রদ্বীপ, হরিকেল, রাঢ় ইত্যাদি।
- বর্তমান বরিশাল জেলা ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখন্ড ও প্রাণকেন্দ্র।
- মধ্যযুগে চন্দ্রদ্বীপ বেশ সমৃদ্ধ ছিল।
- এ প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল।

অন্যদিকে,
- সিলেটের প্রাচীন নাম হরিকেল।
- কুমিল্লা ও নোয়াখালী সমতট জনপদের অন্তর্ভুক্ত ছিল।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
১,২৭৭.
Where is the 'Kantajew Temple' located in Bangladesh? 
  1. Dinajpur
  2. Rajshahi
  3. Bogura
  4. Pabna
সঠিক উত্তর:
Dinajpur
উত্তর
সঠিক উত্তর:
Dinajpur
ব্যাখ্যা

• কান্তজীউ মন্দির: 
- স্থাপত্য শিল্পের উজ্জ্বল নিদর্শন দিনাজপুরের কান্তজীউ মন্দির কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঢেপা নদীর তীরে অবস্থিত।
- টেরাকাটা অলঙ্কারের বৈচিত্র্যে এবং ইন্দো-পারস্য স্থাপনা কৌশল অবলম্বনে মন্দিরটি নির্মিত।
- হিন্দু পুরাণ মতে এই অঞ্চলে শ্রীকৃষ্ণের যুদ্ধ-বিগ্রহ অধিষ্ঠান হয়েছিল।
- হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান দেবতা শ্রীকৃষ্ণের ১০৮ নামের একটি হচ্ছে শ্রীকান্ত বা রুক্সিনীকান্ত।
- শ্রীকৃষ্ণের নামের এই কান্ত শব্দটি দিয়েই দিনাজপুরের তৎকালীন জমিদার প্রাণনাথ মন্দিরটির নাম রাখেন কান্তজীউ মন্দির।
- জীউ বা জী শব্দটি ব্যবহৃত হয় সম্মানার্থে।
- কান্তনগর মন্দির ইটের তৈরী অষ্টাদশ শতাব্দীর মন্দির।
- বাংলার স্থাপত্যসমূহের মধ্যে বিখ্যাত এ মন্দিরটির বিশিষ্টতার অন্যতম কারণ হচ্ছে পৌরাণকি কাহিনীসমূহ পোড়ামাটির অলঙ্করণে দেয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে।
- এ নবরত্ন বা ‘নয় শিখর’যুক্ত হিন্দু মন্দিরের চুড়া হতে আদি নয়টি শিখর ১৮৯৭ সালের ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়েছিল। বাংলাদেশের সর্বৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নির্দশন রয়েছে এ মন্দিরে।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও ডেইলি স্টার। (Link)

১,২৭৮.
Which article of the constitution Bangladesh establishes the fundamental rights to education for all?
  1. ক) 17
  2. খ) 21
  3. গ) 37
  4. ঘ) 39
  5. ঙ) None
সঠিক উত্তর:
ক) 17
উত্তর
সঠিক উত্তর:
ক) 17
ব্যাখ্যা
17th article of the constitution Bangladesh establishes the fundamental rights to free and compulsory education for all.
Source: Constitution of Bangladesh
১,২৭৯.
How many points are there in the July Declaration?
  1. 8
  2. 17
  3. 21
  4. 28
সঠিক উত্তর:
28
উত্তর
সঠিক উত্তর:
28
ব্যাখ্যা

জুলাই ঘোষণাপত্র:
-  ‘জুলাই ঘোষণাপত্র’ হলো ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের একটি দলিল যার মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে।
- অন্যদিকে জুলাই জাতীয় সনদ হলো রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐকমত্যের একটি রাজনৈতিক দলিল।
- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৫ আগস্ট, ২০২৫ তারিখে র ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ শীর্ষক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন।

⇒ জুলাই ঘোষণাপত্রে ২৮টি ধারা অন্তর্ভুক্ত রয়েছে। 
- ২৮ দফা এ ঘোষণাপত্রে বলা হয়েছে, “বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে, ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে।

উৎস: প্রথম আলো।

১,২৮০.
The Sunderbans was declared as a World Heritage Site by which organization?
  1. UNICEF
  2. UNFPA
  3. UNDP
  4. UNESCO
  5. UNHCR
সঠিক উত্তর:
UNESCO
উত্তর
সঠিক উত্তর:
UNESCO
ব্যাখ্যা

সুন্দরবন:
- সুন্দরবন পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমি ।
- এ বনের অধিকাংশ এলাকা জোয়ার ভাটার কারণে দিনে দু'বার লোনা পানি দ্বারা বিধৌত হয় বলে একে ম্যানগ্রোভ বন বলা হয়।
- ম্যানগ্রোভ বন হলো উপকূলীয় বন।
- সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০০০০ বর্গ কিলোমিটার।
- বাংলাদেশের সুন্দরবনের আয়তন প্রায় ৬০১৭ বর্গ কিলোমিটার যা দেশের আয়তনের ৪.২%, সমগ্র বনভূমির প্রায় ৪৪% এবং বন অধিদপ্তর নিয়ন্ত্রিত বনভূমির ৩৮.১২%, এর মধ্যে ৬৯% স্থলভাগ ও ৩১% জলভাগ।
- এর অন্য নাম বাদাবন।

⇒ সুন্দরবন সংলগ্ন জেলা ৩টি।
- সেগুলো হলো বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা।
- তন্মধ্যে খুলনা জেলাস্থ সুন্দরবনের আয়তন ২০৭২.২৪ বর্গ কিলোমিটার।

⇒ সুন্দরবনের প্রধান বৃক্ষ হলো সুন্দরী।
- সুন্দরী গাছের নাম থেকেই এই বনের নাম হয়েছে সুন্দরবন।
- সুন্দরবনের অন্যান্য গাছের মধ্যে গরান, গেওয়া, কেওড়া, ধুন্দল, গোলপাতা ইত্যাদি উল্লেখযোগ্য।
- বন্যপ্রাণীসমূহের মধ্যে: রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, বানর ইত্যাদি।

⇒ ১৮৭৮ সালে সমগ্র সুন্দরবন এলাকাকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা দেয়া হয়।
- ইউনেস্কো ৭ ডিসেম্বর, ১৯৯৭ সালে সুন্দরবনকে ৭৯৮তম 'World Heritage site' বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে।

এছাড়াও,
- ইউনেস্কো ১৯৮৭ সালে ভারত সংলগ্ন সুন্দরবন অঞ্চলকে 'World Heritage site' হিসেবে স্বীকৃতি প্রদান করে।

উৎস: i) বনবিভাগ ওয়েবসাইট।
ii) বাংলাপিডিয়া।

১,২৮১.
In July 2021, the country which issued a postage stamp featuring Bangabandhu is-
  1. ক) India
  2. খ) Australia
  3. গ) Turkey
  4. ঘ) Brazil
সঠিক উত্তর:
গ) Turkey
উত্তর
সঠিক উত্তর:
গ) Turkey
ব্যাখ্যা
The Bangladesh Embassy in Ankara has unveiled a special postage stamp to mark the birth centenary of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman in Turkey.
The Turkish Postal Department released a special postage stamp with the image of Bangabandhu.
Source: Daily Newspaper Report
১,২৮২.
The foundation of the Nawabi rule in Bengal was laid during the reign of which ruler?
  1. Mir Qasim
  2. Shuja-ud-Din Khan
  3. Alivardi Khan.
  4. Murshid Quli Khan
  5. Islam Khan
সঠিক উত্তর:
Murshid Quli Khan
উত্তর
সঠিক উত্তর:
Murshid Quli Khan
ব্যাখ্যা

মুর্শিদকুলী খান:
- ১৭০৭ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যু হয়।
- এরপর পুরো মুঘল সাম্রাজ্যে গোলযোগ দেখা দেয়। এ সময় থেকে অনুপস্থিত নাজিমের পক্ষে তিনিই বাংলার নায়েব এ নাজিম হিসেবে শাসন করতে থাকেন।
- সম্রাট আওরঙ্গজেবের পর কোনো কোনো সুবা স্বাধীন হয়ে যায়। বাংলাও এর ব্যতিক্রম ছিল না।
- বিশেষ করে মুশিদকুলী খানের সময় থেকে বাংলায় নবাবী আমলের সূচনা হয়।
- মুর্শিদকুলী খানের কোনো পুত্র সন্তান ছিল না।
- তাঁর উত্তরাধিকার হিসেবে কন্যা জিনাত-উন-নেসার স্বামী সুজাউদ্দীন খান বাংলা, বিহার ও উড়িষ্যার সিংহাসনে বসেন।

অন্যদিকে
- সুজাউদ্দীন আলীবর্দীকে উপদেষ্টা নিয়োগ করেন। সুজাউদ্দীন ১৭৩৩ সালে আলীবর্দীকে বিহারের শাসনভার অর্পণ করেন।
- ১৭৪১ সালের শেষ নাগাদ আলীবর্দী তাঁর সব শত্রুকে পরাভূত করে সমগ্র বাংলা বিহার ও উড়িষ্যায় তাঁর কর্তৃত্ব প্রতিষ্ঠ করেন।

উৎস: বাংলাপিডিয়া;  ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী।

১,২৮৩.
Among Asian countries, to which country Bangladesh exports the most?
  1. China
  2. Japan
  3. Thailand
  4. India
সঠিক উত্তর:
Japan
উত্তর
সঠিক উত্তর:
Japan
ব্যাখ্যা
রপ্তানি:

- এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে – জাপানে।
- জাপানে রপ্তানি হার ৩.৪৭%।
- দেশ হিসেবে একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ - যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।
- যুক্তরাষ্ট্রে রপ্তানি হার ৯৭.৩৭%।
- এছাড়াও জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য উদ্ধৃত্ত রয়েছে।
- অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে - ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে।
- ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র - জার্মানি।
- ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।

তথ্যসূত্র- অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
১,২৮৪.
Who was the first Bangladeshi winner of K2?
  1. Musa Ibrahim
  2. Wasfia Nazreen
  3. Nishat Majumdar
  4. Rebecca Hamid
সঠিক উত্তর:
Wasfia Nazreen
উত্তর
সঠিক উত্তর:
Wasfia Nazreen
ব্যাখ্যা
- বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2.
- এটি কারাকুম রেঞ্জে অবস্থিত। 
- K2 বিজয়ী প্রথম বাংলাদেশি - ওয়াসফিয়া নাজরীন।
 
- মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
- এই শৃঙ্গটি হিমালয়ের মহালঙ্গুর হিমাল পর্বতমালায় অবস্থিত।

উৎস: ব্রিটানিকা, ডেইলি স্টার।
১,২৮৫.
How much remittance has Bangladesh earned in 2024? [May, 2025]
  1. 17 billion dollars
  2. 22 billion dollars
  3. 27 billion dollars
  4. 32 billion dollars
সঠিক উত্তর:
27 billion dollars
উত্তর
সঠিক উত্তর:
27 billion dollars
ব্যাখ্যা
রেমিট্যান্স:
- ২০২৪ সালে দেশে রেমিট্যান্স প্রবাহের নতুন রেকর্ড হয়েছে।
- ২০২৪ সালে বাংলাদেশে আসা রেমিট্যান্স এর পরিমাণ ২৭ বিলিয়ন ডলার।
- বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের রেমিট্যান্স প্রবাহ আগের বছরের তুলনায় ২৩ শতাংশ বেশি।
- সরকারি তথ্য অনুযায়ী, এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ ছিল ২০২১ সালে ২২ বিলিয়ন ডলার।

উৎস: The Daily Star বাংলা (১ জানুয়ারি, ২০২৫)।
১,২৮৬.
Which is recognized as the first Ramsar site in Bangladesh?
  1. Tangua Haor
  2. Chalan Beel
  3.  Hail Haor
  4. Sundarbans
সঠিক উত্তর:
Sundarbans
উত্তর
সঠিক উত্তর:
Sundarbans
ব্যাখ্যা

• রামসার সাইট:
- রামসার কনভেনশন রামসার চুক্তি হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা ১৯৭১ সালে ইরানের রামসার শহরে স্বাক্ষরিত হয়।
- এর উদ্দেশ্য হলো জলাভূমি (wetlands) সংরক্ষণ এবং সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা।
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- বাংলাদেশের ২টি স্থান রামসার সাইট  হিসেবে অন্তর্ভুক্ত।
- রামসার সাইট ২টি হলো: সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর।
- বাংলাদেশের প্রথম রামসার সাইট সুন্দরবন।
- ১৯৯২ সালের ২১ মে সুন্দরবনকে রামসার সাইট (রামসার কনভেনশন কর্তৃক আন্তর্জাতিকভাবে স্বীকৃত জলাভূমি) হিসেবে ঘোষণা করা হয়।
- বাংলাদেশের দ্বিতীয় 'রামসার সাইট টাঙ্গুয়ার হাওর।
- এটি সুনামগঞ্জ জেলায় অবস্থিত।
- ২০০০ সালের ২৯ জানুয়ারি টাঙ্গুয়ার হাওরকে সুন্দরবনের পর বাংলাদেশের দ্বিতীয় 'রামসার সাইট' হিসেবে ঘোষণা করা হয়েছে।

তথ্যসূত্র: রামসার কনভেনশন ওয়েবসাইট।

১,২৮৭.
How many women were awarded the 'July Konya Award-2025'?
  1. 24
  2. 36
  3. 104
  4. 100
সঠিক উত্তর:
100
উত্তর
সঠিক উত্তর:
100
ব্যাখ্যা

জুলাই কন্যা অ্যাওয়ার্ড:
- ১০০ জন নারীকে 'জুলাই কন্যা অ্যাওয়ার্ড-২০২৫' প্রদান করা হয়।
- ৮ আগস্ট ২০২৫ তারিখে জুলাই কন্যা ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া ১০০ জন নারী এবং শহীদ পরিবারের সদস্যদের হাতে  'জুলাই কন্যা অ্যাওয়ার্ড-২০২৫' সম্মাননা তুলে দেওয়া হয়।
- অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুন নাঈম প্রমী।
- অনুষ্ঠানে ১০০ নির্বাচিত নারীর হাতে "জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫" সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
- পাশাপাশি তাদের জীবন ও কর্মভিত্তিক সাফল্যের গল্প শ্রোতাদের সামনে উপস্থাপন করা হয়, যাতে অন্য নারীরা অনুপ্রাণিত হতে পারেন।

উৎস: প্রথম আলো।

১,২৮৮.
Which amendment of the Constitution of Bangladesh is referred to as the “First distortion of the Constitution”?
  1. Eleventh Amendment
  2. Ninth Amendment
  3. Fifth Amendment
  4. Seventh Amendment
সঠিক উত্তর:
Fifth Amendment
উত্তর
সঠিক উত্তর:
Fifth Amendment
ব্যাখ্যা
- রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংশোধন করায় পঞ্চম সংশোধনীকে 'First distortion of Constitution' বলা হয়।

• পঞ্চম সংশোধনী:
- ১৯৭৯ সালে জাতীয় সংসদে অনুমোদিত হয় - পঞ্চম সংশোধনী আইন।
- এই আইন দ্বারা সংবিধানের চতুর্থ তফসিল সংশোধন করা হয় ।
- ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত যে সকল সামরিক বিধি, সংবিধান সংশোধন সহ বিভিন্ন অধ্যাদেশ জারি করা হয় সেগুলো সংবিধানের পঞ্চম সংশোধনী হিসেবে কাজ করা হয় ।
- এই সংশোধনীর মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তিত হয় এবং সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম সন্নিবেশিত হয় ।
- পঞ্চম সংশোধনীর মাধ্যমে প্রথম বারের মতো বাহাত্তরের সংবিধানের মূলনীতি থেকে সরে আসে।

বাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহ: 
- প্রথম সংশোধনী (১৯৭৩): যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারে মৌলিক অধিকার স্থগিত করার বিধান।
- দ্বিতীয় সংশোধনী (১৯৭৩): জরুরি অবস্থায় মৌলিক অধিকার স্থগিত এবং সংশ্লিষ্ট সংবিধানের ধারা সংশোধন।
- তৃতীয় সংশোধনী (১৯৭৪): ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় ও সীমান্ত চুক্তি কার্যকর করার বিধান।
- চতুর্থ সংশোধনী (১৯৭৫): সংসদীয় ব্যবস্থা বিলুপ্ত করে রাষ্ট্রপতি শাসিত একদলীয় শাসন প্রবর্তন।
- পঞ্চম সংশোধনী (১৯৭৯): সামরিক শাসনের অধীনে করা সংশোধনী ও আইনগুলোকে বৈধতা প্রদান।
- ষষ্ঠ সংশোধনী (১৯৮১): সংবিধানের ৫১ ও ৬৬ অনুচ্ছেদ সংশোধন।
- সপ্তম সংশোধনী (১৯৮৬): সামরিক শাসনের সময়কালের সকল আদেশ বৈধ ঘোষণা।
- অষ্টম সংশোধনী (১৯৮৮): ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা ও হাইকোর্ট বেঞ্চ বিকেন্দ্রীকরণ।
- নবম সংশোধনী (১৯৮৯): উপ-রাষ্ট্রপতির প্রত্যক্ষ নির্বাচনের বিধান ও রাষ্ট্রপতির মেয়াদ সীমাবদ্ধকরণ।
- দশম সংশোধনী (১৯৯০): জাতীয় সংসদে নারীদের জন্য ৩০টি সংরক্ষিত আসনের বিধান।
- একাদশ সংশোধনী (১৯৯১): বিচারপতি সাহাবুদ্দীন আহমদের অস্থায়ী রাষ্ট্রপতির পদে বৈধতা দান।
- দ্বাদশ সংশোধনী (১৯৯১): সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন ও উপ-রাষ্ট্রপতির পদ বিলুপ্তি।
- ত্রয়োদশ সংশোধনী (১৯৯৬): নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন।
- চতুর্দশ সংশোধনী (২০০৪): সংরক্ষিত নারী আসন বৃদ্ধি ও বিচারপতির অবসর বয়স বৃদ্ধি।
- পঞ্চদশ সংশোধনী (২০১১): তত্ত্বাবধায়ক সরকার বাতিল, ধর্মনিরপেক্ষতা পুনঃপ্রতিষ্ঠা এবং ক্ষমতা দখল নিষিদ্ধকরণ।
- ষোড়শ সংশোধনী (২০১৪): বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে অর্পণ।
- সপ্তদশ সংশোধনী (২০১৮): সংরক্ষিত নারী আসনের মেয়াদ ২৫ বছর পর্যন্ত বর্ধিত।

সূত্র:- বাংলাদেশের সংবিধান - আরিফ খান ও প্রথম আলো প্রতিবেদন।
১,২৮৯.
Metrorail system has been launched in Bangladesh as the _____ country in Asia.
  1. 21st
  2. 22nd
  3. 23rd
  4. 24td
সঠিক উত্তর:
22nd
উত্তর
সঠিক উত্তর:
22nd
ব্যাখ্যা
মেট্রোরেল:
- বাংলাদেশ সরকারের মালিকাধীন Dhaka Mass Transit Company Limited.
- এর দৈর্ঘ্য ১২৯ কি.মি.।
- মেট্রোরেলের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় ২৬ জুন, ২০১৬ তারিখে।
- মেট্রোরেল উদ্বোধন করা হয় ২৮ ডিসেম্বর, ২০২২ তারিখে।
- মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- মেট্রোরেলের প্রথম চালক মরিয়ম আফিজা।
- ঢাকা মেট্রোরেলের প্রথম রেলপথ এমআরটি লাইন-৬। 
- সাধারণ যাত্রীদের জন্যে মেট্রোরেল উন্মুক্ত করা হয় ২৯ ডিসেম্বর, ২০২২ তারিখে।
- জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা মেট্রোরেল প্রকল্পে যোগ দেয়।
- এশিয়ার মধ্যে ২২তম দেশ হিসেবে মেট্রোরেল সিস্টেম চালু হয়েছে বাংলাদেশে।

উৎস: i) Dhaka Metro Mass Rapid Transit System - Railway Technology.
          ii) ৪ নভেম্বর ২০২৩, বিবিসি বাংলা।
১,২৯০.
The government is forming a company to collect the defaulted debt -
  1. ক) Bangladesh Asset Management Corporation
  2. খ) Bangladesh Defaulted Debt Management Corporation
  3. গ) Bangladesh Debt Management Corporation
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
ক) Bangladesh Asset Management Corporation
উত্তর
সঠিক উত্তর:
ক) Bangladesh Asset Management Corporation
ব্যাখ্যা

খেলাপী ঋণ আদায়ে বাংলাদেশ সরকার যে সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছে সেই সংগঠনের নাম Bangladesh Asset Management Corporation (BAMCO)।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

১,২৯১.
Which US company is working with Petrobangla in oil and gas production in Bangladesh?
  1. Chevron
  2. Cairn Energy
  3. Santo's
  4. Longwood's
সঠিক উত্তর:
Chevron
উত্তর
সঠিক উত্তর:
Chevron
ব্যাখ্যা
• বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক তেল ও গ্যাস কোম্পানি Chevron Corporation (সেভরন) বাংলাদেশের পেট্রোবাংলার সঙ্গে অংশীদারিত্বে তেল ও গ্যাস উৎপাদনে কাজ করছে।

• Chevron বর্তমানে বাংলাদেশের তিনটি গ্যাসক্ষেত্রে কাজ করছে:

- Bibiyana Gas Field (বিবিয়ানা গ্যাসক্ষেত্র) – 
- Jalalabad Gas Field (জলালাবাদ গ্যাসক্ষেত্র)
- Moulvibazar Gas Field (মৌলভীবাজার গ্যাসক্ষেত্র)

এই ক্ষেত্রগুলোতে সেভরন পিএসসি (Production Sharing Contract) ভিত্তিতে পেট্রোবাংলার সঙ্গে যৌথভাবে কাজ করে থাকে।
এখানে Chevron অপারেটর হিসেবে কাজ করে এবং গ্যাস উত্তোলনের পর সেটি পেট্রোবাংলার মাধ্যমে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ করা হয়।

উৎস : Chevron Bangladesh ও Petrobangla অফিসিয়াল ওয়েবসাইট:
১,২৯২.
Which is the most recently discovered gas field in the country? [June, 2025]
  1. Sangu
  2. Ilisha-1
  3. Tengratila
  4. Bangura
  5. Kailashtila
সঠিক উত্তর:
Ilisha-1
উত্তর
সঠিক উত্তর:
Ilisha-1
ব্যাখ্যা
• বাংলাদেশের গ্যাসক্ষেত্র:
- সর্বশেষ গ্যাসক্ষেত্র ভোলার ইলিশা-১। [জুন,২০২৫]
- এটি অনুসন্ধান করে, (বাপেক্স)।
- এটি দেশের ২৯তম গ্যাসক্ষেত্র। 
- বাংলাদেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে সিলেট জেলার হরিপুরে।
- এই গ্যাসক্ষেত্র থেকে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে।
- ২৮তম গ্যাসক্ষেত্র জকিগঞ্জ গ্যাসক্ষেত্র, সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়।

উল্লেখ্য, 
- উত্তোলনযোগ্য, প্রমাণিত ও সম্ভাব্য (2P) গ্যাসের মজুদের পরিমাণের হিসাবে দেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র - তিতাস।
- এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত।
- দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র - বিবিয়ানা (পরিমাণ ৫৮১৮.৩ বি.ঘ.ফু), এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত।
- প্রাথমিক মজুদের পরিমাণের হিসাবে বৃহত্তম গ্যাসক্ষেত্র বিবিয়ানা (প্রাথমিক মোট মজুদ পরিমাণ – ৮৩৫০.০ বি.ঘ.ফু) এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত।
- দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র তিতাস (পরিমাণ– ৮১৪৮.৯ বি.ঘ.ফু) এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ এবং প্রথম আলো।
১,২৯৩.
Who was the first president of the Bangladesh Awami League?
  1. Sheikh Mujibur Rahman
  2. Shamsul Haq
  3. Huseyn Shaheed Suhrawardy
  4. Abdul Hamid Khan Bhashani
সঠিক উত্তর:
Abdul Hamid Khan Bhashani
উত্তর
সঠিক উত্তর:
Abdul Hamid Khan Bhashani
ব্যাখ্যা
• বাংলাদেশ আওয়ামী লীগ:
- বাংলাদেশ আওয়ামী লীগ  বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহৎ রাজনৈতিক দলের অন্যতম বাংলাদেশ আওয়ামী লীগ।
- বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আওয়ামী লীগ মুখ্য ভূমিকা পালন করে।
- ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার কে.এম দাস লেনের রোজ গার্ডেনে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়।
- নতুন এই দলের নামকরণ হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ।
⇒ মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে সভাপতি, আতাউর রহমান খান, শওকত হোসেন ও আলী আহমদ খানকে সহ-সভাপতি, শামসুল হককে সাধারণ সম্পাদক, শেখ মুজিবুর রহমান (তখন কারাবন্দি), খোন্দকার মোশতাক আহমদ ও এ.কে রফিকুল হোসেনকে যুগ্ম-সম্পাদক, এবং ইয়ার মোহাম্মদ খানকে কোষাধ্যক্ষ করে আওয়ামী লীগ গঠিত হয়।
- জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক দল ছিল।
- ১৯৫৫ সালের ২১-২৩ অক্টোবরের তৃতীয় কাউন্সিল সভায় ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির অধিকারী হিসেবে দলের নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেয়া হয়।
- দলটি কল্যাণমূলক অর্থনীতিতে বিশ্বাস করে। ছাত্র, শ্রমিক, কৃষক, যুবক ও মহিলাদের মধ্যে এই দলের অঙ্গ-সংগঠন রয়েছে।

সূত্র: বাংলাপিডিয়া। 
১,২৯৪.
In which district of Bangladesh is the Bibir Bazar land port located?
  1. Kurigram
  2. Dinajpur
  3. Brahmanbaria
  4. Cumilla
সঠিক উত্তর:
Cumilla
উত্তর
সঠিক উত্তর:
Cumilla
ব্যাখ্যা
বিবির বাজার স্থলবন্দর:
- বিবির বাজার স্থলবন্দর কুমিল্লা জেলায় অবস্থিত।
- এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর, এটি ভারতীয় সীমান্তের সাথে সংযুক্ত এবং বাণিজ্যিক লেনদেনের জন্য ব্যবহৃত হয়।
- ২০০৬ সালে এই স্থলবন্দর উদ্ধোধন হয় এবং ২০১০ সালে এই স্থলবন্দরের কার্যক্রম চালু হয়।

সূত্র: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।
১,২৯৫.
Which districts of Bangladesh share a land border with Myanmar?
  1. Chittagong, Cox’s Bazar, Rangamati
  2. Rangamati, Bandarban, Cox’s Bazar
  3. Khagrachhari, Rangamati, Cox’s Bazar
  4. Sylhet, Bandarban, Chittagong
সঠিক উত্তর:
Rangamati, Bandarban, Cox’s Bazar
উত্তর
সঠিক উত্তর:
Rangamati, Bandarban, Cox’s Bazar
ব্যাখ্যা

সীমান্তবর্তী জেলা:
- বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা ৩২টি।
- এদের মধ্যে ভারতের সাথে সীমান্তবর্তী জেলা ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি।
- রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলার সাথে মিয়ানমারের স্থলসীমান্ত রয়েছে।
- রাঙামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের স্থলসীমান্ত রয়েছে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

১,২৯৬.
Bangladesh Bank is not a-
  1. ক) Central Bank
  2. খ) Note Issuer
  3. গ) Commercial Bank
  4. ঘ) Bank of Government
সঠিক উত্তর:
গ) Commercial Bank
উত্তর
সঠিক উত্তর:
গ) Commercial Bank
ব্যাখ্যা
- বাংলাদেশ ব্যাংক  বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও মুদ্রা নিয়ন্ত্রণের প্রধান কর্তৃপক্ষ।
- ১৯৭২ সালের বাংলাদেশ ব্যাংক আদেশ (১৯৭২ সালের রাষ্ট্রপতি আদেশ নং ১২৭) বলে ঢাকায় স্থাপিত হয় এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এর কার্যক্রম শুরুর তারিখ ধরা হয়।
- বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত। প্রধান কার্যালয় ছাড়াও ঢাকার সদরঘাটে এর একটি শাখা আছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের একটি করে শাখা আছে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বগুড়া, রংপুর এবং বরিশাল শহরে।
- কেন্দ্রীয় ব্যাংক, রিজার্ভ ব্যাংক অথবা মনিটারি অথোরিটি হিসেবে বাংলাদেশ ব্যাংক দেশের সরকারকে ঋণ প্রদানের ক্ষেত্রে একচেটিয়া স্বত্ত্বাধিকারী ব্যাংকিং প্রতিষ্ঠান।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া
১,২৯৭.
During Liberation War of Bangladesh, Faridpur was under which sector?
  1. ক) sector 1
  2. খ) sector 2
  3. গ) sector 5
  4. ঘ) sector 7
সঠিক উত্তর:
খ) sector 2
উত্তর
সঠিক উত্তর:
খ) sector 2
ব্যাখ্যা
In the War of Liberation in 1971 the whole geographical area of the then East Pakistan was strategically divided into eleven sectors with a sector commander for each of them. For better efficiency in military operations each of the sectors were divided into a number of sub-sectors under a commander.

Sector 2 comprised of the districts of Dhaka, Comilla, and Faridpur, and part of Noakhali district.
This sector was raised from the nucleus of 4 East Bengal and the EPR troops of Comilla and Noakhali.

[Source: banglapedia.org]
১,২৯৮.
Which indigenous group celebrates the traditional festival ‘Wangala’?
  1. Garo
  2. Tripura
  3. Khasi
  4. Chakma
  5. Pangon
সঠিক উত্তর:
Garo
উত্তর
সঠিক উত্তর:
Garo
ব্যাখ্যা
• গারো: 
- গারোরা ময়মনসিংহ, টাঙ্গাইলের মধুপুর, নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও গাজীপুরের শ্রীপুরে বাস করে।
- বৃহত্তর সিলেট জেলায়ও কিছু সংখ্যক গারো রয়েছে।
- বাংলাদেশের বাইরে ভারতের মেঘালয় ও অন্যান্য রাজ্যেও গারোরা বাস করে।
- বাংলাদেশের গারোরা সাধারণত সমতলের বাসিন্দা।
- গারোরা সাধারণত 'মান্দি' নামে নিজেদের পরিচয় দেয়।
- গারোরা মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক।
- গারোদের আদি ধর্মের নাম ছিল 'সাংসারেক'।
- তাদের প্রধান দেবতার নাম ছিল 'তাতারা রাবুগা'।
- বর্তমানে গারোদের অধিকাংশ লোক খ্রিষ্ট ধর্মাবলম্বী।
- তাদের প্রধান সামাজিক ও কৃষি উৎসব হলো 'ওয়ানগালা'।
- বাংলাদেশের গারোদের ভাষা 'আচিক'। 
- গারো ভাষা তিব্বতীয়-বর্মি ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত।

উল্লেখ্য, 

- গারোদের সমাজ মাতৃসূত্রীয়।
- গারো সমাজে বেশ কয়েকটি দল রয়েছে।
- এরকম প্রধান পাঁচটি দল হচ্ছে সাংমা, মারাক, মোমিন, শিরা ও আরেং।

উৎস:  বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অষ্টম শ্রেণি।
১,২৯৯.
What is the size of the budget for the 2025-26 fiscal year?
  1. 6,89,999 crore taka
  2. 7,89,999 crore taka
  3. 8,89,999 crore taka
  4. 9,89,999 crore taka
সঠিক উত্তর:
7,89,999 crore taka
উত্তর
সঠিক উত্তর:
7,89,999 crore taka
ব্যাখ্যা
২০২৫-২৬ অর্থবছরের বাজেট:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তর্বর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেট উত্থাপনকারী: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট ঘোষণা: ২ জুন, ২০২৫।
- বাজেট কার্যকর: ১ জুলাই, ২০২৫।
- বাজেটের আকার: ৭,৮৯,৯৯৯ কোটি টাকা (জিডিপির ১২.৭ শতাংশ)।
- রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা: ৫,৬৪,০০০ কোটি টাকা।
- বাজেট ঘাটতি: ২,২৬,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৬২ শতাংশ)।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৩০,০০০ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।
- জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা: ৫.৫%।

উৎস: জাতীয় বাজেট ২০২৫-২৬।
১,৩০০.
Which superpower initially vetoed Bangladesh’s entry to the UN?
  1. USA
  2. USSR
  3. China
  4. UK
  5. France
সঠিক উত্তর:
China
উত্তর
সঠিক উত্তর:
China
ব্যাখ্যা

- জাতিসংঘের বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভেটো প্রদানকারী রাষ্ট্র ছিল চীন।

জাতিসংঘ ও বাংলাদেশ: 
- বাংলাদেশের স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালের ৮ আগস্ট জাতিসংঘে সদস্যপদের জন্য আবেদন করা হয়।
- কিন্তু ওই বছর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীন ভেটো প্রদান করে, ফলে বাংলাদেশ সদস্য হতে ব্যর্থ হয়।
- এটি ছিল জাতিসংঘের স্থায়ী সদস্য হিসেবে চীনের প্রদত্ত প্রথম ভেটো।
- পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুটোর প্ররোচনায় চীন এই পদক্ষেপ নিয়েছিল।
- চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এটিকে ‘ন্যায়সঙ্গত ভেটো’ বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও প্রয়োগের হুমকি দেন।
- ১৯৭২ সালের ১৭ অক্টোবর বাংলাদেশ জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে।
- অবশেষে সব বাধা অতিক্রম করে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ ১৩৬ তম সদস্য রাষ্ট্র হিসেবে জাতিসংঘে যোগ দেয়।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট ও প্রথম আলো।