বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল পরিবর্তনশীল তথ্য

মোট প্রশ্ন৭,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল পরিবর্তনশীল তথ্য

PrepBank · পাতা ৫০ / ৭৬ · ৪,৯০১৫,০০০ / ৭,৭৫২

৪,৯০১.
২০২৭ সালে ফিফা নারী ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ কোনটি?
  1. রাশিয়া
  2. ব্রাজিল
  3. জাপান
  4. চীন
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা

 নারী ফুটবল বিশ্বকাপ ২০২৭:
- থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ৭৪তম ফিফা কংগ্রেসে ঘোষণা করা হয় যে, ২০২৭ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হবে ব্রাজিল।
- দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে ফিফা নারী বিশ্বকাপ আয়োজন করবে ব্রাজিল।
- এ সিদ্ধান্ত ফিফার ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নারী বিশ্বকাপ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে গৃহীত হয়, যেখানে প্রথমবারের মতো উন্মুক্ত ভোটের মাধ্যমে আয়োজক নির্ধারিত হয়।
- ভোটে ব্রাজিল পায় ১১৯ ভোট, আর বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানির যৌথ প্রার্থিতা পায় ৭৮ ভোট।
- ১৯৯১ সালে নারী বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে ২০২৩ পর্যন্ত হয়েছে ৯টি আসর।
- এর মধ্যে তিনটি করে হয়েছে ইউরোপ ও উত্তর আমেরিকায়, এশিয়ায় দুটি, ওশেনিয়ায় ১টি।
- ব্রাজিল ২০১৪ সালে ছেলেদের ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল। 

উৎস: ফিফা ওয়েবসাইট।

৪,৯০২.
বর্তমানে বৈশ্বিক এলএনজি রপ্তানিতে কোন দেশ শীর্ষে রয়েছে?
  1. যুক্তরাষ্ট্র
  2. অস্ট্রেলিয়া
  3. কাতার
  4. সৌদি আরব
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বৈশ্বিক এলএনজি রপ্তানিতে শীর্ষ দেশ:
- প্রাকৃতিক গ্যাসকে শীতল করে তাপাঙ্ক মাইনাস ১৬২ ডিগ্রী সেলসিয়াসে নামিয়ে এনে এলএনজি তৈরি হয়।
- ২০২৩ সাল শেষে বৈশ্বিক এলএনজি রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।
- দেশটি কাতার ও অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ এলএনজি রপ্তানিকারক দেশের তকমা নিজের করে নিয়েছে।
- লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের দেয়া তথ্য বলছে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানি আগের বছরের তুলনায় ১৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে।
- রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি ৮৯ লাখ টন।
- ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রধান এলএনজি রপ্তানি গন্তব্য ছিল ইউরোপ। 

 উৎস: The Energy Year ওয়েবসাইট। [link]
৪,৯০৩.
বাংলাদেশি ছয় শান্তিরক্ষী সম্প্রতি কোন দেশে নিহত হয়েছেন?  [ডিসেম্বর, ২০২৫]
  1. সুদান 
  2. কঙ্গো 
  3. রুয়ান্ডা
  4. লিবিয়া
সঠিক উত্তর:
সুদান 
উত্তর
সঠিক উত্তর:
সুদান 
ব্যাখ্যা

• বাংলাদেশি ছয় শান্তিরক্ষী নিহত: 
- ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিকস বেইসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বর্বরোচিত ড্রোন হামলা চালায়। 
- এ ঘটনায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও ৯ জন আহত হন।
- সুদানের সরকারের এক বিবৃতিতে, এ হামলার জন্য সরকারবিরোধী আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দায়ী করা হয়েছে।
- কাদুগলি শহরটি প্রায় দেড় বছর ধরে আরএসএফ অবরুদ্ধ করে রেখেছে।
- ২০২৩ সালের এপ্রিল থেকে আধা সামরিক আরএসএফ দেশটির সেনাবাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।

তথ্যসূত্র: প্রথম আলো।  

৪,৯০৪.
সম্প্রতি আজারবাইজানে অনুষ্ঠিত কপ - ২৯ এর বিরোধিতা করেছিলেন কে? [ডিসেম্বর- ২০২৪]
  1. আলোকা নুর
  2. গ্রেটা থুনবার্গ
  3. এমিলিয়া ক্লার্ক
  4. ক্লার্ক আলোকা
সঠিক উত্তর:
গ্রেটা থুনবার্গ
উত্তর
সঠিক উত্তর:
গ্রেটা থুনবার্গ
ব্যাখ্যা
- সম্প্রতি আজারবাইজানে অনুষ্ঠিত কপ-২৯ জলবায়ু সম্মেলনের বিরোধিতা করেছিলেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। তিনি এবং অন্যান্য পরিবেশকর্মীরা দাবি করেছেন যে, আজারবাইজান জলবায়ু সম্মেলনের আয়োজনের জন্য যোগ্য নয়, কারণ দেশটি বিভিন্ন নিপীড়নমূলক নীতি অনুসরণ করছে। গ্রেটা থুনবার্গের মতে, আজারবাইজান একটি নিপীড়ক রাষ্ট্র, যেখানে নাগরিক সমাজের ওপর দমনপীড়ন চলছে এবং জাতিগত নির্মূল অভিযান চালানো হয়েছে।

কপ সম্মেলন (Cop Conference):
- COP -এর পূর্ণরূপ Conferences of the Parties.
- জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ রূপরেখা সম্মেলন কার্যকর হয় ১৯৯৪ সালে।
- প্রথম কপ-১ সম্মেলন অনুষ্ঠিত হয়- জার্মানির বার্লিন শহরে ১৯৯৫ সালে।
- UNFCC ভুক্ত সদস্য দেসসমূহ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করে।
- কপ- ২৯, ২০২৪ সালে আজারবাইজানে অনুষ্ঠিত হয়েছে। 

এছাড়াও,
- কপ- ৩০, ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।
- আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছে জাতিসংঘ।

উৎস: UNFCCC ওয়েবসাইট ও প্রথম আলো।
৪,৯০৫.
বাংলাদেশের ‘Host and Rohingya Enhancement of Lives Project (HELP)’ প্রকল্পে অর্থায়ন করেছে কোন সংস্থা? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. জাতিসংঘ
  2. বিশ্বব্যাংক
  3. জাইকা
  4. এডিবি
সঠিক উত্তর:
বিশ্বব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
বিশ্বব্যাংক
ব্যাখ্যা

Host and Rohingya Enhancement of Lives Project (HELP) প্রকল্প:
- ২০২৪ সালের মে মাসে Host and Rohingya Enhancement of Lives Project (HELP) এবং Inclusive Services and Opportunities Project (ISO) দুটি প্রকল্প পাস হয়।
- গত ২১ সেপ্টেম্বর, ২০২৫ বিশ্বব্যাংকের অর্থায়নে চালু হয়েছে প্রকল্প দুটি।
- ৭০ কোটি ডলারের এই প্রকল্প দুটি মাঠপর্যায়ে বাস্তবায়ন করবে বাংলাদেশ সরকার।
- প্রকল্প দুটি শেষ করার সম্ভাব্য তারিখ ২০২৮ সালের ৩০ জুন।
- বাস্তবায়নে কাজ করবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, পরিবেশ বিভাগসহ বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

৪,৯০৬.
বর্তমান অর্থবছরের বাজেটে ব্যক্তি করদাতার মোট আয়ের উপর সর্বোচ্চ কর হার কত?
  1. ২২%
  2. ২৫%
  3. ২৮%
  4. ৩০%
সঠিক উত্তর:
৩০%
উত্তর
সঠিক উত্তর:
৩০%
ব্যাখ্যা

বর্তমান অর্থবছরের (২০২৫-২০২৬) বাজেটে ব্যক্তি করদাতার মোট আয়ের উপর সর্বোচ্চ কর হার ৩০%।

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ব্যক্তি করদাতা – করহার:

- ৩,৫০,০০০/- টাকা পর্যন্ত: শূন্য।
- পরবর্তী ১,০০,০০০/- টাকার: ৫%,
- পরবর্তী ৪,০০,০০০/- টাকার: ১০%,
- পরবর্তী ৫,০০,০০০/- টাকার: ১৫%,
- পরবর্তী ৫,০০,০০০/- টাকার: ২০%,
- পরবর্তী ২০,০০,০০০/- টাকার: ২৫%,
- অবশিষ্ট টাকার উপর: ৩০%।

উল্লেখ্য, করমুক্ত আয়সীমা:
• সাধারণ করদাতা: ৩,৫০,০০০ টাকা।
• মহিলা ও ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতা: ৪,০০,০০০ টাকা।
• প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ করদাতা: ৪,৭৫,০০০ টাকা।
• গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা: ৫,০০,০০০ টাকা।
• কোন প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিবাবকের ক্ষেত্রে এরূপ প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত সীমা ৫০,০০০/- টাকা বেশি।

এছাড়াও, ২০২৫-২৬ বাজেটে, ভাতাভোগীর মাসিক ভাতার হার:
- বয়স্ক ভাতা: ৬৫০ টাকা।
- বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা: ৬৫০ টাকা।
- অসচ্ছল প্রতিবন্ধী ভাতা: ৯০০ টাকা।
- অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতার হার: ৬৫০ টাকা।
- মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায়: ৮৫০ টাকা।

উৎস: জাতীয় বাজেট ২০২৫-২৬। 

৪,৯০৭.
একাধিক বিশ্বকাপে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম খেলোয়াড় - (মার্চ, ২০২৫)
  1. মোহাম্মদ আশরাফুল
  2. সাকিব আল হাসান
  3. মুশফিকুর রহিম
  4. মাহমুদউল্লাহ রিয়াদ
সঠিক উত্তর:
মাহমুদউল্লাহ রিয়াদ
উত্তর
সঠিক উত্তর:
মাহমুদউল্লাহ রিয়াদ
ব্যাখ্যা
বিশ্বকাপে সেঞ্চুরি:
- বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ রিয়াদ।
- ২০১৫ সালে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি।
- দুটি সেঞ্চুরি আছে সাকিব আল হাসানের, একটি মুশফিকুর রহিমের।
- ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ।
- মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলেছিলেন ১১১ রানের ইনিংস। ওই সেঞ্চুরিতে একাধিক রেকর্ডের মালিক হন তিনি।
- প্রোটিয়াদের বিপক্ষে শতকটি ছিল বিশ্বমঞ্চে তার তৃতীয়।
- একাধিক বিশ্বকাপে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম খেলোয়াড়ও মাহমুদউল্লাহ।

তথ্যসূত্র - ক্রিক ইনফো ওয়েবসাইট ও ডেইলি স্টার, ১১ নভেম্বর, ২০২৩।
৪,৯০৮.
বাংলাদেশে প্রথম ডিজিটাল শুমারি 'জনশুমারি ও গৃহগণনা' কবে অনুষ্ঠিত হয়?
  1. ১৯৭৪ সালে
  2. ১৯৯১ সালে
  3. ২০১১ সালে
  4. ২০২২ সালে
সঠিক উত্তর:
২০২২ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০২২ সালে
ব্যাখ্যা
প্রথম ডিজিটাল শুমারি 'জনশুমারি ও গৃহগণনা':

• অনুষ্ঠিত হয়- ২০২২ সালের ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত।  
• এটি দেশের ষষ্ঠ জাতীয় আদমশুমারি। 
• বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তত্ত্বাবধানে এটি পরিচালিত হয়। 
• সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোণা জেলায় বন্যা থাকায় ২৮ জুন ২০২২ পর্যন্ত তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান ছিল। 
• ২০১৩ সালে প্রণীত পরিসংখ্যান আইন অনুযায়ী ইতিপূর্বে পরিচিত 'আদমশুমারি'-কে 'জনশুমারি' হিসেবে অভিহিত করা হয়। 
• প্রতি দশ বছর পর পর আদমশুমারি পরিচালিত হয়।
• কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারী, সিলেটে বন্যা এবং সরঞ্জামের অভাবের কারণে সৃষ্ট জটিলতার ফলে এই আদমশুমারি বিলম্বিত হয়।
• অবিভক্ত বাংলায় প্রথম আনুষ্ঠানিক আদমশুমারি হয় ১৮৭২ সালে লর্ড মেয়ারের সময়।
• পাকিস্তান আমলে ১৯৬১ সালে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়।
• স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। 
• দ্বিতীয় আদমশুমারি: ১৯৮১ সালে।
• তৃতীয় আদমশুমারি: ১৯৯১ সালে। 
• চতুর্থ আদমশুমারি : ২০০১ সালে।
• পঞ্চম আদমশুমারি: ২০১১ সালে

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
৪,৯০৯.
'ভূমি উন্নয়ন কর আইন-২০২৩' অনুসারে, কত বিঘা পর্যন্ত কৃষি জমির উন্নয়ন কর মওকুফের বিধান রাখা হয়েছে?
  1. ২২ বিঘা
  2. ২৩ বিঘা
  3. ২৪ বিঘা
  4. ২৫ বিঘা
সঠিক উত্তর:
২৫ বিঘা
উত্তর
সঠিক উত্তর:
২৫ বিঘা
ব্যাখ্যা
ভূমি উন্নয়ন কর আইন-২০২৩:
- ভূমি উন্নয়ন কর ধার্য ও আদায়ে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে জাতীয় সংসদে ‘ভূমি উন্নয়ন কর আইন-২০২৩’ পাস হয়েছে।
- বিলের প্রস্তাব অনুযায়ী, ২৫ বিঘা পর্যন্ত কৃষিজমির উন্নয়ন কর মওকুফের বিধান রাখা হয়েছে।
- তবে ২৫ বিঘার বেশি জমির মালিক হলে পুরোটারই ভূমি উন্নয়ন কর দিতে হবে।
- বাংলা সনের পরিবর্তে ইংরেজি বর্ষপঞ্জি অনুযায়ী ওই কর আদায় করা হবে।
- ১০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে জাতীয় সংসদ অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
- ভূমি উন্নয়ন কর আইন-২০২৩’ শীর্ষক আইনে জনস্বার্থে ২৩টি ধারা সন্নিবেশ করা হয়েছে।
- এ ছাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, উত্তরাধিকারী, কালেক্টর ইত্যাদি সংজ্ঞাকে যুগোপযোগী করা হয়েছে।
- এ ছাড়া বিলের বিধান অনুযায়ী, কোনো ভূমির মালিক টানা তিন বছর ভূমি উন্নয়ন কর না দিলে তাকে প্রথম বছর থেকে তৃতীয় বছর পর্যন্ত সোয়া ৬ শতাংশ হারে জরিমানাসহ কর পরিশোধ করতে হবে। 

উল্লেখ্য,
- পহেলা বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত সময়ের জন্য ভূমি উন্নয়ন কর দিতে হতো।
- এখন সেটা হবে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত।

উৎস: ১০ সেপ্টেম্বর, ২০২৩, কালের কন্ঠ।
৪,৯১০.
বর্তমানে বাংলাদেশে কয়টি কয়লা ক্ষেত্র বিদ্যমান?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা
কয়লা ক্ষেত্র:
- বাংলাদেশে আবিস্কৃত মোট কয়লা ক্ষেত্র ৫টি।
- ১৯৬২ সালে জয়পুরহাট জেলার জামালগঞ্জে দেশের সর্বপ্রথম কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়।
- দেশে একমাত্র দিনাজপুর জেলার বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলিত হচ্ছে।
- গভীরতা বেশি হওয়ায় জামালগঞ্জ খনি থেকে এখনো কয়লা উত্তোলন শুরু হয়নি।

দেশের কয়লা খনিসমূহ হলো:
• ফুলবাড়ী: দিনাজপুর, আবিষ্কারক ও আবিষ্কারের সন: জিএসবি, ১৯৮৯।
• খালাসপীর: রংপুর, আবিষ্কারক ও আবিষ্কারের সন: বি.এইচ.পি মিনারেলস, ১৯৯৭।
• জামালগঞ্জ: আবিষ্কারক ও আবিষ্কারের সন: জয়পুরহাট, জিএসবি, ১৯৬২।
• বড়পুকুরিয়া: দিনাজপুর, আবিষ্কারক ও আবিষ্কারের সন: জিএসবি, ১৯৮৫।
• দীঘিপাড়া: দিনাজপুর, আবিষ্কারক ও আবিষ্কারের সন: জিএসবি, ১৯৯৫।

সূত্র: খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট।
৪,৯১১.
২০২৫ সালের অস্কার প্রাপ্ত চলচ্চিত্র কোনটি?
  1. মুফাসা
  2. আনোরা
  3. ফিউরিওসা
  4. রেবেল মুন
সঠিক উত্তর:
আনোরা
উত্তর
সঠিক উত্তর:
আনোরা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

অস্কার পুরস্কার ২০২৫:

- যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় অনুযায়ী ২ মার্চ, ২০২৫ অস্কার পুরস্কার ঘোষণা করা হয়।
- এটি ছিল অস্কারের ৯৭ তম আসর।


উল্লেখ্য,
• সেরা সিনেমা: আনোরা।
• সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (আনোরা)।
• সেরা অভিনেতা: অ্যড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)।
• সেরা পরিচালক: শন বেকার (আনোরা)।
• সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালদানা (এমিলিয়া পেরেজ)।
• সেরা পার্শ্ব অভিনেতা: কিইরিন কালকেইন (আ রিয়েল পেইন)।
• সেরা রূপান্তরিত চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রন)।
• সেরা মৌলিক চিত্রনাট্য: আনোরা (শন বেকার)।
• সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ)।
• সেরা মৌলিক সুর: দ্য ব্রুটালিস্ট।
• সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: আই এম স্টিল হিয়ার-ব্রাজিল।
• সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো।
• সেরা প্রামাণ্যচিত্র: নো আদার ল্যান্ড।

তথ্যসূত্র- বিবিসি বাংলা পত্রিকা রিপোর্ট।
৪,৯১২.
সর্বশেষ (২০২৪) কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেন?
  1. আকবর আলী
  2. বাবর আলী
  3. খালেদ আহমেদ
  4. নিশাত মজুমদার
সঠিক উত্তর:
বাবর আলী
উত্তর
সঠিক উত্তর:
বাবর আলী
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশী এভারেস্ট জয়ী:

- বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম এভারেস্ট পর্বত বা মাউন্ট এভারেস্ট (Mount Everest)।
- ১৯৫৩ সালে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে নেপালের দিক থেকে দক্ষিণ-পূর্ব শৈলশিরা ধরে
প্রথম এই শৃঙ্গ জয় করেন।
- বিশ্বের মধ্যে বাংলাদেশ হচ্ছে ৬৭তম এভারেস্টজয়ী দেশ।
- এখন পর্যন্ত ৫ জন বাংলাদেশী এভারেস্ট জয় করেছেন।
- তাঁরা হলেন মুসা ইব্রাহীম, এম এ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন ও বাবর আলী।
- প্রথম বাংলাদেশি হিসেবে ২৩ মে ২০১০ সালে প্রথম এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম। নারীদের মধ্যে প্রথম বাংলাদেশি এভারেস্টজয়ী হচ্ছেন নিশাত মজুমদার।
- সর্বশেষ ১৯ মে, ২০২৪ সালে এভারেস্ট জয় করেন বাবর আলী।

এছাড়াও,
- মো. খালেদ হোসেন, ২০১৩ সালের ২০ মে মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করেন।
- তবে চূড়া থেকে নামার পথে দুর্ঘটনায় মারা যান তিনি।
- তাই এভারেস্ট জয়ী হিসেবে নিবন্ধিত হতে পারেননি।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৯ আগস্ট ২০২২, দৈনিক কালের কণ্ঠ, ৬ ডিসেম্বর, ২০২২ ও দ্যা ডেইলী স্টার, ১৯ মে, ২০২৪।
৪,৯১৩.
নিচের কোন দুটি দেশ বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের অধিকারী? [আগস্ট, ২০২৫]
  1. চীন ও ভারত
  2. যুক্তরাষ্ট্র ও চীন
  3. যুক্তরাষ্ট্র ও রাশিয়া
  4. রাশিয়া ও উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র ও রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র ও রাশিয়া
ব্যাখ্যা
পারমাণবিক অস্ত্রধারী দেশ:
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ বিশ্বের ৯টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়।
- ২০২৫ সালের শুরুর দিকে, অনুমান করা হয় ৯টি দেশের হাতে মোট ১২ হাজার ২৪১টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে।
- বিশ্বে মোট পারমাণবিক অস্ত্রের ৮৭ শতাংশই রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অস্ত্রাগারে।
- এ ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা প্রায় ৮৩ শতাংশ পারমাণবিক যুদ্ধাস্ত্র নিয়ন্ত্রণ করে, যা বাস্তবে মোতায়েন করা বা সক্রিয় অবস্থায় রয়েছে।
- বাকি ১৩ শতাংশ অস্ত্র রয়েছে ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েলের হাতে।
- আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তথ্যমতে, বর্তমানে যুক্তরাষ্ট্র প্রায় ১ হাজার ৪১৯টি এবং রাশিয়া প্রায় ১ হাজার ৫৪৯টি কৌশলগত পারমাণবিক যুদ্ধাস্ত্র শতাধিক বোমারু বিমান ও ক্ষেপণাস্ত্রে মোতায়েন করে রেখেছে।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]
৪,৯১৪.
নিচের কোন দেশটি D-8 এর সদস্য নয়?
  1. ইরান
  2. মালয়েশিয়া
  3. নাইজেরিয়া
  4. ইথিওপিয়া
সঠিক উত্তর:
ইথিওপিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইথিওপিয়া
ব্যাখ্যা
Developing 8 (D-8):

• ডি - ৮ এর পূর্ণনাম - The D-8 Organization for Economic Cooperation যা Developing - 8 নামেও পরিচিত। 
• প্রতিষ্ঠাকাল: ১৫ জুন, ১৯৯৭ সাল।
• সদস্য সংখ্যা: ৮টি দেশ। D-8 এর সদস্য দেশগুলো হলো:
- তুরস্ক;
- পাকিস্তান;
- বাংলাদেশ;
- ইরান;
- মিশর;
- নাইজেরিয়া;
- মালয়েশিয়া;
- ইন্দোনেশিয়া।

• প্রতিষ্ঠাকালীন চুক্তি: Istanbul Declaration.
• সদরদপ্তর: ইস্তাম্বুল, তুর্কিয়ে।

উৎস: ডি - ৮ এর ওয়েবসাইট।
৪,৯১৫.
রোবট নভোযান ‘অডিসিয়াস’ কোন রকেটের সাহায্যে মহাকাশে যাত্রা শুরু করেছিল?
  1. ফ্যালকন ৭
  2. ফ্যালকন ৮
  3. ফ্যালকন ৯
  4. ফ্যালকন ১০
সঠিক উত্তর:
ফ্যালকন ৯
উত্তর
সঠিক উত্তর:
ফ্যালকন ৯
ব্যাখ্যা
রোবট নভোযান:
- ২২ ফেব্রুয়ারি ২০২৪ সালে চাঁদের মাটিতে অবতরণ করে যুক্তরাষ্ট্রের নভোযান ‘অডিসিয়াস’।
- চাঁদের দক্ষিণ মেরুর কাছে ‘ইস্টার্ন’এলাকায় অবতরণ করে এটি।
- যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের সাহায্যে মহাকাশে যাত্রা শুরু করে ।
- রোবট অডিসিয়াসের নকশা ও এটির পরিচালনা করেছে টেক্সাসের হিউস্টনভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ইনটুইটিভ মেশিনস। 
- বাণিজ্যিক মহাকাশযানের মাধ্যমে পরিচালিত এই চন্দ্রাভিযানে অর্থায়ন করছে নাসা। 

উৎস: প্রথম আলো ও কালের কন্ঠ পত্রিকা রিপোর্ট।
৪,৯১৬.
শরিয়াহভিত্তিক একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের নতুন নাম কী?
  1. সেন্ট্রাল ইসলামী ব্যাংক
  2. সম্মিলিত ইসলামী ব্যাংক
  3. নিউ ইসলামী ব্যাংক অব বাংলাদেশ
  4. ন্যাশনাল ইসলামী ব্যাংক
সঠিক উত্তর:
সম্মিলিত ইসলামী ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
সম্মিলিত ইসলামী ব্যাংক
ব্যাখ্যা

• সম্মিলিত ইসলামী ব্যাংক:
- অনিয়ম ও দুর্নীতির কারণে সংকটে পড়া দেশের শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্তে নতুন ব্যাংকটির নাম চূড়ান্ত হয় 'সম্মিলিত ইসলামী ব্যাংক'। 
- এই পাঁচটি ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।
- একীভূত কার্যক্রম বাস্তবায়নে সরকার গঠিত কমিটি নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু করেছে।
- শুরুতে এটিকে সরকারি খাতের একটি ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার ২০ হাজার কোটি টাকার মূলধন জোগান দেবে।

উৎস: ইত্তেফাক ও প্রথম আলো পত্রিকা।

৪,৯১৭.
৩১তম জলবায়ু সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে?
  1. তুরস্ক, ২০২৬
  2. অস্ট্রেলিয়া, ২০২৬
  3. অস্ট্রেলিয়া, ২০২৭ 
  4. জার্মানি, ২০২৬ 
সঠিক উত্তর:
তুরস্ক, ২০২৬
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক, ২০২৬
ব্যাখ্যা

কপ সম্মেলন (Cop Conference):
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা। 
 
⇒ ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১):
- ২০২৬ সালের ৯ - ২০ নভেম্বর ৩১তম জলবায়ু সম্মেলন তুরস্কের আন্তালিয়া শহরে অনুষ্ঠিত হবে।
- তুরস্কই আনুষ্ঠানিকভাবে কপ-৩১-এর সভাপতির দায়িত্ব পালন করবে।
- জাতিসংঘের নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের কপ আয়োজনের অধিকার পশ্চিমা ইউরোপ, অস্ট্রেলিয়া ও অন্য দেশ নিয়ে গঠিত একটি গ্রুপের প্রাপ্য ছিল।
- অন্যদিকে, অস্ট্রেলিয়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবে এবং প্রায় ২০০ দেশের প্রতিনিধিদের নিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমঝোতা গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ আলোচনাগুলো অস্ট্রেলিয়াই পরিচালনা করবে।

উল্লেখ্য,
- ২০২৫ সালের ১০ - ২১ নভেম্বর ব্রাজিলের আমাজনের রেইনফরেস্ট এলাকায় বেলেমে ৩০তম জলবায়ু সম্মেলন (কপ-30) অনুষ্ঠিত হয়েছে।
- এই সম্মেলনের সভাপতিত্ব করেছেন ব্রাজিলীয় কূটনীতিক আন্দ্রে কোরেয়া দো লাগো।
- কপ৩০–এর স্লোগান Global Mutirão (বিশ্বব্যাপী সম্মিলিত প্রচেষ্টা)। 

উৎস: UNFCCC ওয়েবসাইট।

৪,৯১৮.
২০২৪ সালে বাংলা একাডেমি নজরুল পুরস্কার লাভ করেন -
  1. সিরাজুল ইসলাম চৌধুরী
  2. রাজিয়া সুলতানা
  3. মোমেনা খাতুন
  4. আহমদ রফিক
সঠিক উত্তর:
রাজিয়া সুলতানা
উত্তর
সঠিক উত্তর:
রাজিয়া সুলতানা
ব্যাখ্যা
নজরুল পুরস্কার:
- ২০২২ সালে বাংলা একাডেমি নজরুল পুরস্কার চালু করে।
- পুরস্কার হিসেবে দেওয়া হয় ২ লাখ টাকার চেক, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক এবং পুষ্পস্তবক।

⇒ ২০২৪ সালে নজরুল পুরস্কার লাভ করেন অধ্যাপক রাজিয়া সুলতানা।
- বাংলা একাডেমি নজরুল-সাহিত্যের গবেষণায় অবদানের জন্য অধ্যাপক রাজিয়া সুলতানাকে নজরুল পুরস্কার ২০২৪- এ ভূষিত করেছে।
- ২৩শে মে ২০২৪ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে নজরুল পুরস্কার ২০২৪ প্রদান করা হয়।

উৎস: বাংলা একাডেমি ওয়েবসাইট।
৪,৯১৯.
সম্প্রতি কাঁঠালের জীবন রহস্য উন্মোচনে কোন বিজ্ঞানী নেতৃত্ব দেন?
  1. ক) বিজ্ঞানী অধ্যাপক তোফাজ্জল ইসলাম
  2. খ) বিজ্ঞানী আবু ফয়েজ আহমেদ
  3. গ) বিজ্ঞানী জায়েদ বিন মালেক
  4. ঘ) বিজ্ঞানী হাসন মোল্লা
সঠিক উত্তর:
ক) বিজ্ঞানী অধ্যাপক তোফাজ্জল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
ক) বিজ্ঞানী অধ্যাপক তোফাজ্জল ইসলাম
ব্যাখ্যা
• কাঁঠালের জীবন রহস্য উন্মোচন:
- সম্প্রতি বাংলাদেশের বিজ্ঞানীরা যে ফলের জীবন রহস্য উন্মোচন করেন – কাঁঠাল।
- কাঁঠালের জীবন রহস্য উন্মোচনের গবেষণায় নেতৃত্ব দেন – বিজ্ঞানী অধ্যাপক তোফাজ্জল ইসলাম।

- জাতীয় ফল কাঁঠালের মুকুল আসে জানুয়ারিতে। পরিপক্ব কাঁঠাল আসে আরও দুই-তিন মাস পরে।
- কিন্তু বছর তিনেক আগে খাগড়াছড়ির রামগড়ের চা–বাগানে বারো মাস ফলন দেয়, এমন এক জাতের কাঁঠালের সন্ধান পান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বিজ্ঞানীরা।
- এখন দেশি-বিদেশি বিজ্ঞানীরা এই জাতের কাঁঠালের জীবনরহস্য উন্মোচন করেছেন।

- নতুন জাতের এই কাঁঠালের নাম ‘বারি-৩’ দিয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট।
- এই জাতের কাঁঠালগাছ যাতে সারা দেশে হয়, ফল দেয়, সেই লক্ষ্যে বিজ্ঞানীরা গবেষণা করেছেন।
- গবেষণার ফলাফল চলতি মাসে ‘ফ্রন্টিয়ার্স ইন প্ল্যান্ট সায়েন্স’ নামের একটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
- গবেষণার পরের ধাপ হিসেবে রপ্তানিযোগ্য ও সহজে সংরক্ষণ করা সম্ভব এমন জাতের কাঁঠাল উদ্ভাবনে গবেষকেরা কাজ করছেন।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ।
৪,৯২০.
২০২৪ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অধিনায়ক কে ছিলেন?
  1. সাবিনা খাতুন
  2. ঋতুপর্ণা চাকমা
  3. রূপনা চাকমা
  4. মাছুরা পারভীন
সঠিক উত্তর:
সাবিনা খাতুন
উত্তর
সঠিক উত্তর:
সাবিনা খাতুন
ব্যাখ্যা
নারী সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪:
- এটি নারী সাফ চ্যাম্পিয়নশিপের ৭ম সংস্করণ।

- ২০২৪ সালের অক্টোবরে নেপালে অনুষ্ঠিত হয়।
- অংশগ্রহণকারী দল: ৭টি।
- মোট ম্যাচ: ১২টি।
- মোট গোল: ৬২টি।
- চ্যাম্পিয়ন: বাংলাদেশ।
- রানার্স আপ: নেপাল।
- সেরা খেলোয়াড়: ঋতুপর্ণা চাকমা।
- সেরা গোলরক্ষক: রূপনা চাকমা।
- ফেয়ার প্লে ট্রফি: ভুটান।

উল্লেখ্য,
- ২০২৪ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাবিনা খাতুন। 

উৎস: i) SAFF ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
৪,৯২১.
Which country ranked 1st in the Global Innovation Index (GII) 2025?
  1. United States
  2. Singapore
  3. Switzerland
  4. Sweden
সঠিক উত্তর:
Switzerland
উত্তর
সঠিক উত্তর:
Switzerland
ব্যাখ্যা

Global Innovation Index-2025:
- প্রকাশিত: সেপ্টেম্বর, ২০২৫।
- প্রকাশক: জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা (WIPO)।
- WIPO ১৩৯টি দেশের সূচক প্রকাশ করেছে।
- এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।
- বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৫- শীর্ষ স্থানে রয়েছে সুইজারল্যান্ড এবং সর্বনিম্ন স্থানে রয়েছে নাইজার (১৩৯তম)।
- বাংলাদেশের অবস্থান ১০৬তম।

⇒ বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৫ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. দক্ষিণ কোরিয়া, 
৫. সিঙ্গাপুর।

উৎস: WIPO ওয়েবসাইট।

৪,৯২২.
ডেনমার্কে সাথে লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনা সংক্রান্ত মূল কনসেশন চুক্তিটি কত বছর মেয়াদী? [ডিসেম্বর, ২০২৫]
  1. ৩০ বছর
  2. ৩৩ বছর
  3. ৩৫ বছর
  4. ৩৮ বছর
সঠিক উত্তর:
৩৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৩ বছর
ব্যাখ্যা

লালদিয়া কনটেইনার টার্মিনাল চুক্তি:
- কনসেশন চুক্তি হয় সরকারি–বেসরকারি অংশীদারির প্রকল্পের আওতায় সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে।
- সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য কোনো টার্মিনাল উন্নয়ন বা টার্মিনাল নির্মাণের জন্য জমি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে তুলে দেওয়া হয়।
- বেসরকারি প্রতিষ্ঠান বিনিয়োগ করে টার্মিনাল নির্মাণ বা উন্নয়ন করে।
- এর বিনিময়ে বেসরকারি প্রতিষ্ঠান নির্ধারিত সেবার বিনিময়ে মাশুল আদায় করে।
- মাশুলের নির্ধারিত অংশ দর–কষাকষির মাধ্যমে পায় সরকারি সংস্থা।

উল্লেখ্য,
- পতেঙ্গায় লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় ১৭ নভেম্বর, ২০২৫ ডেনমার্কের মায়ের্সক গ্রুপের এপিএম টার্মিনালসের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি সই হয়।
- মূল কনসেশন চুক্তিটি ৩৩ বছরের।
- এর মধ্যে নির্মাণে ৩ বছর এবং বাকি ৩০ বছর পরিচালনার।
- শর্ত পূরণ হলে আরও ১৫ বছর মেয়াদ বাড়ানোর সুযোগ আছে।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]

৪,৯২৩.
২০২১-২২ অর্থবছরের বাজেটের ঘাটতি পূরণের জন্য কোন উৎস থেকে সবচেয়ে বেশি অর্থায়নের পরিকল্পনা রয়েছে?
  1. অভ্যন্তরীণ ঋণ
  2. বৈদেশিক ঋণ
  3. বৈদেশিক অনুদান
  4. ভ্যাট
সঠিক উত্তর:
অভ্যন্তরীণ ঋণ
উত্তর
সঠিক উত্তর:
অভ্যন্তরীণ ঋণ
ব্যাখ্যা

উৎসঃ বাজেট, ২০২১-২২ ও Live MCQ Dynamic Panel
৪,৯২৪.
কুখ্যাত ‘এভিন কারাগার’ কোথায় অবস্থিত?
  1. ক) ইরান
  2. খ) কিউবা
  3. গ) রুয়ান্ডা
  4. ঘ) ভেনিজুয়েলা
সঠিক উত্তর:
ক) ইরান
উত্তর
সঠিক উত্তর:
ক) ইরান
ব্যাখ্যা
• কুখ্যাত ‘এভিন কারাগার’ ইরানে অবস্থিত।
• রাজনৈতিক বন্দী, সাংবাদিক ও বিদেশি নাগরিকদের আটকে রাখার কারণে তেহরানে এই কারাগারের বিশেষ পরিচিতি রয়েছে।

-------------------------
▪ গুয়ানতানামো কারাগার মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূ-খণ্ডের বাইরে কিউবার দক্ষিণ-পূর্ব পাশে ক্যারিবীয় সাগরে অবস্থিত একটি কারাগার যা বন্দীদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত। এই কারাগারটি ২০০২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করা হয়।
▪ গিতারামা কেন্দ্রিয় কারাগার রুয়ান্ডায় অবস্থিত।
▪ সাবানেতা কারাগার ভেনিজুয়েলায় অবস্থিত।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার নভেম্বর ২০২২ এবং বিবিসি বাংলা।
৪,৯২৫.
বাংলাদেশের প্রক্রিয়াজাত কৃষিপণ্য সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয়? (মার্চ-২০২৬)
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য 
  3. সংযুক্ত আরব আমিরাত
  4. সৌদি আরব
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

- বাংলাদেশের প্রক্রিয়াজাত কৃষিপণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয় সংযুক্ত আরব আমিরাতে। 

• কৃষিপণ্য রপ্তানি বাজার: 
- বর্তমানে বাংলাদেশে প্রক্রিয়াজাত কৃষিপণ্যের স্থানীয় বাজারের আকার প্রায় ৪.৮ বিলিয়ন মার্কিন ডলার। 
- সর্বশেষ ২০২৪–২৫ অর্থবছরে দেশ থেকে ১ বিলিয়ন বা ১০০ কোাটি মার্কিন ডলারের কৃষিজাত পণ্য রপ্তানি হয়েছে।
 - বর্তমানে ১৪৫টি দেশে সুগন্ধি চাল, ফল, সবজি, মাছ, মাংসের পাশাপাশি বিস্কুট, চানাচুর, নুডলস, জুস, মসলাসহ প্রায় ১৭২ ধরনের কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি হচ্ছে।
- বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১৪৫টি দেশে ১৭২ ধরনের কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি করে। 
- এর মধ্যে ১০৬টি দেশে প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি হয়। 
- এ খাতের প্রধান পাঁচ রপ্তানি পণ্যের বাজার হলো: 
১. সংযুক্ত আরব আমিরাত (UAE)
২. সৌদি আরব
৩. ভারত
৪. যুক্তরাজ্য
৫. যুক্তরাষ্ট্র

- এই পাঁচ দেশেই মোট রপ্তানির প্রায় ৬০ শতাংশ যায়। সর্বোচ্চ প্রায় ৯৩ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয় ইউএইতে।

তথ্যসূত্র: প্রথম আলো ও ফিনানশিয়াল এক্সপ্রেস।

৪,৯২৬.
সম্প্রতি, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (IRGC)-কে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে কোন সংস্থা?
  1. ন্যাটো
  2. আফ্রিকান ইউনিয়ন
  3. ইউরোপীয় ইউনিয়ন
  4. জাতিসংঘ
সঠিক উত্তর:
ইউরোপীয় ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
ইউরোপীয় ইউনিয়ন
ব্যাখ্যা

ইরানের বিপ্লবী গার্ডকে 'সন্ত্রাসী সংগঠন' ঘোষণা:
- সময়: ৩০ জানুয়ারি, ২০২৬
- ইরানের বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিষ্ঠুর দমন-পীড়নের জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসকে (আইআরজিসি) 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
- প্রসঙ্গত, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর প্রতিষ্ঠিত আইআরজিসি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি আনুগত্যশীল একটি অভিজাত প্যারামিলিটারি বাহিনী।
- পৃথক নৌ ও বিমান বাহিনীসহ এর স্থলবাহিনীর সদস্য সংখ্যা প্রায় ১ লাখ ৫০ হাজার।
- যুক্তরাষ্ট্র ২০১৯ সালে, কানাডা ২০২৪ সালে ও অস্ট্রেলিয়া ২০২৫ সালে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।

উৎস: বিবিসি বাংলা। 

৪,৯২৭.
বিমসটেক-এর বর্তমান সভাপতি দেশ কোনটি? [ডিসেম্বর, ২০২৫]
  1. বাংলাদেশ
  2. ভারত
  3. থাইল্যান্ড
  4. মিয়ানমার
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা

BIMSTEC:
- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation বা বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সংস্থা।
- এটি একটি অর্থনৈতিক সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ৬ জুন, ১৯৯৭।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি।
- বর্তমান সদস্য: ৭টি (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান)।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রমণি পান্ডে।

⇒ ‘BIMSTEC’ এর বর্তমান সভাপতি দেশ: বাংলাদেশ।
- এপ্রিল, ২০২৫-এ বাংলাদেশ সভাপতির দায়িত্ব গ্রহণ করে।
- বাংলাদেশ এর আগে ১৯৯-৯৯ এবং ২০০৫-০৬ সালে সভাপতির দায়িত্ব পালন করে।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।

৪,৯২৮.
'মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে- ২০২৫’ অনুযায়ী, বর্তমানে দেশে নারীদের মোট প্রজনন হার কত? [ডিসেম্বর, ২০২৫]
  1. ১ দশমিক ৪
  2. ২ দশমিক ৪
  3. ৩ দশমিক ৪
  4. ৪ দশমিক ৪
সঠিক উত্তর:
২ দশমিক ৪
উত্তর
সঠিক উত্তর:
২ দশমিক ৪
ব্যাখ্যা

মোট প্রজনন হার:
- দেশের জনসংখ্যা এখন ১৮ কোটির বেশি।
- দেশে প্রতি বর্গকিলোমিটারে ১ হাজার ২০০ জনের বেশি মানুষ বাস করে।
- ইউনিসেফ ও বিবিএসের সর্বশেষ জরিপ বলছে, নারীদের গড় সন্তান জন্মদান হার বেড়েছে।
- ১৬ নভেম্বর, ২০২৫ প্রকাশিত ‘মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০২৫’-এ বলা হয়েছে, নারীদের গড় সন্তান জন্মদান হার বা মোট প্রজনন হার ২ দশমিক ৪।
- ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত টিএফআর ৩ দশমিক ৩ ছিল।
- আবার ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত টিএফআর ২ দশমিক ৩ ছিল।
- ২০১২ সালের জনসংখ্যা নীতিতে বলা হয়েছিল, ২০১৫ সালের মধ্যে টিএফআর ২ দশমিক ১ করা হবে।

উল্লেখ্য,
- প্রজননক্ষম নারী সারা জীবনে (২৫ থেকে ৪৯ বছর বয়স পর্যন্ত) গড়ে যত সন্তানের জন্ম দে, তাকে বলা হয় মোট প্রজনন হার (টোটাল ফার্টিলিটি রেট বা টিএফআর)।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

৪,৯২৯.
বিশ্বের পঞ্চম বৃহত্তম কার্বন ডাই-অক্সাইড নির্গমনকারী দেশ কোনটি? [জানুয়ারি, ২০২৬]
  1. চীন
  2. যুক্তরাষ্ট্র
  3. ভারত
  4. জাপান
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা

কার্বন ডাই-অক্সাইড নির্গমনকারী দেশ:
- শিল্পোন্নত দেশ জাপান বিশ্বের পঞ্চম বৃহত্তম কার্বন ডাই-অক্সাইড নির্গমনকারী দেশ।
- বৈশ্বিক উদ্যোগের সঙ্গে তাল মিলিয়ে ২০২১ সালে দেশটি জলবায়ু পরিবর্তনসংক্রান্ত নিজেদের আন্তর্জাতিক অঙ্গীকার ঘোষণা করে।
- ২০২৩ সালে জাপান সরকার ‘কার্বনমুক্তকরণ এবং বর্ধনশীল অর্থনৈতিক কাঠামোর জন্য কাঠামোগত রূপান্তর (জিএক্স প্রসার কৌশল)’ অনুমোদন করে।
- সেই লক্ষ্যে জিএক্স (গ্রিন ট্রান্সফরমেশন) বা কার্বনমুক্ত সমাজে উত্তরণের জন্য আগামী এক দশকে সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে প্রায় ১৫০ ট্রিলিয়ন ইয়েন বা ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
- ২০৫০ সালের মধ্যে কার্বননিরপেক্ষতা অর্জনের জন্য ২০৩০ সালে (২০১৩ সালের তুলনায়) গ্রিনহাউস গ্যাস নির্গমন ৪৬ শতাংশ কমানোর একটি মধ্যমেয়াদি লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]

৪,৯৩০.
লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বর্তমান প্রধান কে? [ডিসেম্বর, ২০২৪]
  1. খালেদ মাশাল
  2. নাঈম কাশেম
  3. খলিল আল-হাইয়া
  4. হাশেম সাফিয়েদ্দিন
সঠিক উত্তর:
নাঈম কাশেম
উত্তর
সঠিক উত্তর:
নাঈম কাশেম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

হিজবুল্লাহ:

- হিজবুল্লাহ একটি রাজনৈতিকভাবে প্রভাবশালী শিয়া মুসলিম সংগঠন।
- এটি লেবাননের একটি রাজনৈতিক ও সশ্বস্ত্ৰ গোষ্ঠী।
- হিজবুল্লাহ ইরান ও সিরিয়ার সমর্থনপুষ্ট।
- ১৯৭৫ সাল থেকে ১১৯০ সাল পর্যন্ত চলা লেবাননের গৃহযুদ্ধের সময় ইরানের রেভলিউশনারি গার্ডস ১৯৮২ সালে হিজবুল্লাহ গঠন করে।
- সংগঠনটি মূলত ইসলামিক জাতীয়তাবাদ, ইহুদিবাদ বিরোধী ও পশ্চিমা সংস্কৃতি বিরোধী।
- মূলত ইরানের উদ্যোগেই হিজবুল্লাহ সংগঠনটির জন্ম হয়েছিল।
- বর্তমান মহাসচিব: নাঈম কাশেম।

⇒ হিজবুল্লাহ লেবানন সরকারে প্রতিনিধিত্ব করছে।
- হিজবুল্লাহ লেবাননে একটি শক্তিশালী গ্যারিলা গ্রুপের জন্ম দিয়েছে।
- এজন্য হিজবুল্লাহকে বলা হয় 'রাষ্ট্রের ভেতরে আলাদা রাষ্ট্র'।

⇒ এর তৃতীয় মহাসচিব: শেখ হাসান নাসরুল্লাহ।
- ১৯৯২ সাল থেকে শেখ হাসান নসরুল্লাহ হিজবুল্লাহর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
- সম্প্রতি ২৮ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে তিনি মৃত্যুবরণ করেন।

⇒ ১৯৮২ সালে লেবাননে ইসরাইলি আগ্রাসন ও গৃহযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৮৫ সালে প্রকাশ্যে হিজবুল্লাহর আত্মপ্রকাশ ঘটে।

⇒ তাদের নিজস্ব রেডিও ও টিভি চ্যানেল রয়েছে।
- আল মানার হিজবুল্লাহ পরিচালিত একটি টিভি চ্যানেল।

উৎস: i) Britannica. 
ii) Alma Research and Education Center. [link]
৪,৯৩১.
বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস কোথায় অবস্থিত?
  1. ক) সীতাকুণ্ড, চট্রগ্রাম
  2. খ) বিজয় সরণী, ঢাকা
  3. গ) মিঠামইন, কিশোরগঞ্জ
  4. ঘ) মৌলভীবাজার, সিলেট
সঠিক উত্তর:
গ) মিঠামইন, কিশোরগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
গ) মিঠামইন, কিশোরগঞ্জ
ব্যাখ্যা
• বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস:
- অবস্থান -মিঠামইন, কিশোরগঞ্জ।
- উদ্বোধন করা হয় - ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ সালে ।
- ঘোড়াউত্রা নদীর তীরে ২৭৫ একর জায়গায় নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- জাতীয় ও জনগুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তাসহ হাওরাঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ৩৫০ কোটি ৩৪ লাখ ৩৩ হাজার টাকা ব্যয়ে ২৭৫ একর জায়গায় আনুষ্ঠানিক সূচনা হলো হাওরের বুকে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের।

তথ্যসূত্র: ডেইলি স্টার নিউজ।
৪,৯৩২.
নিচের কোনটি মধ্যপ্রাচ্যর একটি দেশ?
  1. নাইজেরিয়া
  2. কাতার
  3. আফগানিস্তান
  4. দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
কাতার
উত্তর
সঠিক উত্তর:
কাতার
ব্যাখ্যা
মধ্যপ্রাচ্য: 
- কাতার মধ্য প্রাচ্যর দেশ।

- মধ্যপ্রাচ্য একটি ভৌগোলিক ও সাংস্কৃতিক দিক থেকে বৈচিত্র্যময় অঞ্চল,
- যা উত্তর আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার ১৭টি দেশের সমন্বয়ে গঠিত।
- এই অঞ্চলে প্রায় আধা বিলিয়নেরও বেশি মানুষ বসবাস করে,
- যার মোট জনসংখ্যা প্রায় ৪৯৩ মিলিয়ন।
- মধ্যপ্রাচ্যকে ব্যাপকভাবে “সভ্যতার পিতৃভূমি” হিসেবে পরিচিতি লাভ করেছে,
- কারণ বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতাগুলো উর্বর হ্রদক্ষেত্র (Fertile Crescent) এবং নীল উপত্যকায় উদ্ভূত হয়েছিল।
- মধ্যপ্রাচ্যের ১৭টি দেশের নাম:
- সৌদি আরব, ইরান, তুরস্ক, ইরাক, সিরিয়া, জর্ডান, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, ওমান, কাতার, ইয়েমেন, মিশর, লিবিয়া।

উৎস: World atlas.
৪,৯৩৩.
বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ সিসার মাত্রা পাওয়া গিয়েছে-[জানুয়ারি, ২০২৬]
  1. ৫০ হাজার পিপিএম
  2. ৬০ হাজার পিপিএম
  3. ৭০ হাজার পিপিএম
  4. ৮০ হাজার পিপিএম
সঠিক উত্তর:
৭০ হাজার পিপিএম
উত্তর
সঠিক উত্তর:
৭০ হাজার পিপিএম
ব্যাখ্যা

 • বাংলাদেশের মাটিতে সিসার মাত্রা:
- আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা পিওর আর্থের চারটি সিসা প্রতিকার প্রকল্পের গবেষণায় পরিচালিত বাংলাদেশের মাটিতে সিসার মাত্রা সর্বোচ্চ ৭০ হাজার পিপিএম পর্যন্ত পাওয়া গেছে; যা মার্কিন পরিবেশ সংরক্ষণ সংস্থার (ইপিএ) নির্ধারিত মানদণ্ড ২০০ পিপিএমের তুলনায় প্রায় ৩৫০ গুণ বেশি।
- একই এলাকায় শিশুদের রক্তে সিসার মাত্রা পাওয়া গেছে সর্বোচ্চ ৪৭ মাইক্রোগ্রাম পার ডেসিলিটার।
- এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) মানদণ্ড ৩.৫।

উৎস: সমকাল।

৪,৯৩৪.
ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ -
  1. মালয়েশিয়া
  2. সিঙ্গাপুর
  3. লাওস
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- মিয়ানমার হলো দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যে আসিয়ানের সদস্য।
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।
- আসিয়ান আঞ্চলিক ফোরাম (ASEAN Regional Forum- ARF) এর সদস্য সংখ্যা ২৭টি।
- বাংলাদেশ ARF এর সদস্য।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৪,৯৩৫.
UNFCCC এর বর্তমান সদস্য সংখ্যা কত? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ১৯৭টি
  2. ১৯৮টি
  3. ১৯২টি
  4. ১৯৫টি
সঠিক উত্তর:
১৯৮টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৮টি
ব্যাখ্যা

UNFCCC: 
- পূর্ণরূপ: United Nations Framework Convention on Climate Change.
- জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কাঠামো সনদ।
- প্রতিষ্ঠা: ৯ মে ১৯৯২ সালে।
- কার্যকর হয় ২১ মার্চ ১৯৯৪ সালে।
- সদর দপ্তর: বন, জার্মানি।
-  প্রধান উদ্দেশ্য: জলবায়ু ব্যবস্থায় মানুষের কারণে সৃষ্ট বিপজ্জনক হস্তক্ষেপ প্রতিরোধের জন্য গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব স্থিতিশীল করা।
- সদস্য সংখ্যা: ১৯৮টি পক্ষ (১৯৭টি রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, সেপ্টেম্বর, ২০২৫)

• প্রধান কার্যক্রম:
- গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি।
- উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু তহবিল প্রদান।

• গুরুত্বপূর্ণ প্রোগ্রাম:

- Paris Agreement (২০১৫): গ্লোবাল তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ করা।
- Kyoto Protocol (১৯৯৭): উন্নত দেশগুলোর জন্য বাধ্যতামূলক নির্গমন হ্রাস লক্ষ্য।
- Nationally Determined Contributions (NDCs): দেশগুলোর জলবায়ু অঙ্গীকার।
- Global Stocktake: জলবায়ু লক্ষ্যের অগ্রগতি পর্যালোচনা।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

৪,৯৩৬.
২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির রানার্স আপ দল কোনটি?
  1. ভারত
  2. নিউজিল্যান্ড
  3. ইংল্যান্ড
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
ব্যাখ্যা
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি- ২০২৫:
- এটি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর।
- টুর্নামেন্ট শুরু হয়: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫।
- ফাইনাল ম্যাচ: ০৯ মার্চ, ২০২৫।
- অংশগ্রহণকারী দল: ৮টি। যথা:
• বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান।
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ: নিউজিল্যান্ড।
- ম্যান অব দ্যা ফাইনাল: রোহিত শর্মা।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: রাচিন রবীন্দ্র।
- সবচেয়ে বেশি রান: রাচিন রবীন্দ্র।
- সবচেয়ে বেশি উইকেট: ম্যাট হেনরি।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
৪,৯৩৭.
ন্যাটোতে বর্তমানে প্রতিরক্ষা খাতে সদস্যদের ব্যয়ের লক্ষ্য কত নির্ধারণ করা হয়েছে?
  1. জিডিপির ২%
  2. জিডিপির ৩.৫%
  3. জিডিপির ৪%
  4. জিডিপির ৫%
সঠিক উত্তর:
জিডিপির ৫%
উত্তর
সঠিক উত্তর:
জিডিপির ৫%
ব্যাখ্যা

২০২৫ ন্যাটো ৭৬তম শীর্ষ সম্মেলন:
- ২০২৫ সালের ২৪-২৫ জুন নেদারল্যান্ডসের হেগ শহরে অনুষ্ঠিত ৭৬তম ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- সম্মেলনে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে তাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ নির্ধারণের ব্যাপারে একমত হয়েছে।
- ন্যাটোর গাইডলাইন অনুযায়ী, প্রতিটি দেশকে জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করা উচিত।
- এই ৫ শতাংশের মধ্যে অন্তত ৩.৫ শতাংশ ব্যয় করা হবে সরাসরি প্রতিরক্ষার জন্য, বাকি অর্থ ব্যয় করা হবে প্রতিরক্ষা সংক্রান্ত "গুরুত্বপূর্ণ অবকাঠামো," নাগরিক প্রস্তুতি, উদ্ভাবন এবং প্রতিরক্ষা শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধির জন্য।

উল্লেখ্য,
- এর পূর্বে প্রতিটি দেশকে জিডিপির ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার বাধ্যবাধকতা ছিল।

উৎস: NATO ওয়েবসাইট।

৪,৯৩৮.
বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (GDP) কোন খাতের অবদান সবচেয়ে বেশি? [অর্থনৈতিক সমীক্ষা - ২০২৪]
  1. শিল্প খাত
  2. কৃষি খাত
  3. সেবা খাত
  4. তথ্যপ্রযুক্তি খাত
সঠিক উত্তর:
সেবা খাত
উত্তর
সঠিক উত্তর:
সেবা খাত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-------------------------
জিডিপিতে খাতভিত্তিক অবদান:
- জিডিপিতে কৃষি খাতের অবদান ১১.০২ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩.২১ শতাংশ।
- জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৭.৯৫ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৬.৬৬ শতাংশ।
- জিডিপিতে সেবা খাতের অবদান ৫১.০৪ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৫.৮০ শতাংশ।

⇒ জিডিপিতে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি। 

উল্লেখ্য,
• কৃষি খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৪৫.০০%।
• শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ১৭.০০%।
• সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৩৮.০০%।

গুরুত্বপূর্ণ তথ্য:
- জিডিপির সর্ববৃহৎ খাত: সেবাখাত (১৩টি খাত নিয়ে গঠিত) এবং ছোট খাত: কৃষিখাত।
- আবার, কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত: কৃষিখাত (৪৫.০০% শ্রমশক্তি নিয়োজিত) এবং ছোট খাত: শিল্পখাত (১৭.০০% শ্রমশক্তি নিয়োজিত)।
- অর্থনীতি/ জিডিপির সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত: শিল্পখাত; প্রবৃদ্ধির হার – ৬.৬৬%।
- অন্যদিকে, কৃষিখাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে কম; প্রবৃদ্ধির হার: ৩.২১%।
- সার্বিকভাবে অর্থনীতি/ জিডিপিতে কৃষি ও সেবা খাতের অবদান: ক্রমহ্রাসমান এবং শিল্পখাতের অবদান: ক্রমবর্ধমান।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৪,৯৩৯.
বাংলাদেশে কোন জাতের ধানের উৎপাদন সর্বোচ্চ? [কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪]
  1. আউশ
  2. আমন 
  3. বোরো 
  4. সমান উৎপাদন
সঠিক উত্তর:
বোরো 
উত্তর
সঠিক উত্তর:
বোরো 
ব্যাখ্যা

ধান উৎপাদন:
- ধান বাংলাদেশের প্রধান খাদ্য শস্য।
- বাংলাদেশে ধানের হেক্টরপ্রতি গড় ফলন ৪.২ টন।
- আবহাওয়া ও জলবায়ুর ওপর ভিত্তি করে দেশের ধান উৎপাদনের তিনটি মৌসুম লক্ষ্য করা যায়। যথা: আউশ, আমন ও বোরো।

⇒ বাংলাদেশে বোরো জাতের ধানের উৎপাদন সর্বোচ্চ।
- উৎপাদনের পরিমাণ বিচারে বোরো ধান শীর্ষে এবং তারপরই রয়েছে আমন ও আউশ।
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুসারে, দেশের ২৮৮.২০ লক্ষ একর জমিতে মোট ৪০৬.৯৭ লক্ষ মেট্রিক টন ধান উৎপন্ন হয়। এর মধ্যে আউশ ধান উৎপন্ন হয় ২৯.৭৩ লক্ষ মেট্রিক টন, আমন ধান উৎপন্ন হয় ১৬৬.৫৬ লক্ষ মেট্রিক টন, বোরো ধান উৎপন্ন হয় ২১০.৬৮ লক্ষ মেট্রিক টন।

উৎস: i) কৃষি মন্ত্রণালয়।
         ii) কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৪,৯৪০.
২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় কোন দেশে সবচেয়ে বেশি মূল্যস্ফীতি ছিল? 
  1. বাংলাদেশ
  2. ভারত
  3. পাকিস্তান
  4. শ্রীলঙ্কা
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা

• ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বাধিক মূল্যস্ফীতি: 
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি মূল্যস্ফীতি বিরাজমান। 
 
- সর্বোচ্চ মূল্যস্ফীতির দিক থেকে ২০২৫ সালে বাংলাদেশ শীর্ষে ছিল।
- ২০২৬ সালেও বাংলাদেশে সর্বোচ্চ মূল্যস্ফীতি থাকবে।
- সম্প্রতি বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও ২০২৬ সালের সম্ভাবনা শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়।
- জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক সম্পর্ক বিভাগ (UN DESA) প্রকাশিত World Economic Situation and Prospects 2026-ভিত্তিক বিশ্লেষণে বলা হয়েছে – দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ২০২৫ সালে গড় মূল্যস্ফীতি বাংলাদেশে সর্বোচ্চ ছিল এবং ২০২৬ সালেও সর্বোচ্চ থাকার পূর্বাভাস আছে।
- বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।
- বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়ে বলেছে, ২০২৬ সালে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি কিছুটা কমে ৭ দশমিক ১ শতাংশ হতে পারে।
- তখনো বাংলাদেশের মূল্যস্ফীতি দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ থাকবে।

তথ্যসূত্র: প্রথম আলো।

৪,৯৪১.
জেলহত্যা দিবস-
  1. ক) ১৪ ডিসেম্বর
  2. খ) ১৬ ডিসেম্বর
  3. গ) ২৫ মার্চ
  4. ঘ) ৩ নভেম্বর
সঠিক উত্তর:
ঘ) ৩ নভেম্বর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩ নভেম্বর
ব্যাখ্যা
জেলহত্যা দিবস ৩ নভেম্বর। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৪,৯৪২.
২০২৫ সালের অস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা চলচ্চিত্র কোনটি?
  1. The Brutalist
  2. Wicked
  3. Conclave
  4. Anora
সঠিক উত্তর:
Anora
উত্তর
সঠিক উত্তর:
Anora
ব্যাখ্যা
অস্কার পুরস্কার-২০২৫:
⇒ ২০২৫ সালে ৯৭তম অস্কার পুরস্কারে -
- সেরা চলচ্চিত্র: আনোরা (Anora)।
- সেরা পরিচালক: শন বেকার (আনোরা)।
- সেরা অভিনেতা: অ্যাড্রিয়েন ব্রডি (চলচ্চিত্র- দ্য ব্রুটালিস্ট)।
- সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন।
- সেরা প্রামাণ্যচিত্র: নো আদার ল্যান্ড (বাসেল অ্যাদ্রা, র‌্যাচেল সোর, হামদান বালাল, ইউভাল অ্যাব্রাহাম)।
- সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: দ্য অনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা (মলি ও’ব্রায়েন, লিসা রেমিংটন)।

উল্লেখ্য,
- বর্তমান বিশ্বে চলচ্চিত্র শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ এবং সম্মানজনক পুরস্কার হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার।
- ১৯২৯ সালের ১৬ মে যাত্রা শুরু হয় অস্কার পুরস্কারের।
- বর্তমানে মোট ২৪টি ক্যাটাগরিতে বর্তমানে অস্কার পুরস্কার দেওয়া হয়।
- ২০১৩ সাল থেকে লস অ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটারে অস্কার প্রদান অনুষ্ঠিত হয়।

উৎস: Oscar ওয়েবসাইট।
৪,৯৪৩.
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) -এর বর্তমান সভাপতি কে? [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. ফারুক আহমেদ
  2. আমিনুল ইসলাম বুলবুল
  3. নাজমুল হাসান পাপন
  4. নিজাম উদ্দিন চৌধুরী সুজন
সঠিক উত্তর:
আমিনুল ইসলাম বুলবুল
উত্তর
সঠিক উত্তর:
আমিনুল ইসলাম বুলবুল
ব্যাখ্যা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি):
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭২ সালে।
- প্রধান সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান সভাপতি: আমিনুল ইসলাম বুলবুল। [ব্যাখ্যা আপডেট - ফেব্রুয়ারি, ২০২৬]

উৎস: বিসিবি ওয়েবসাইট।

৪,৯৪৪.
বিশ্বের বৃহত্তম ই-কমার্স কোম্পানি কোনটি? (জানুয়ারি-২০২৬)
  1. আলিবাবা
  2. অ্যামাজন
  3. শপিফাই
  4. মার্কাডো লিব্রে
সঠিক উত্তর:
অ্যামাজন
উত্তর
সঠিক উত্তর:
অ্যামাজন
ব্যাখ্যা

- বিশ্বের বৃহত্তম ই-কমার্স কোম্পানি- অ্যামাজন।
- বিশ্বের প্রায় সব দেশেই অ্যামাজন অনলাইনে পণ্য সরবরাহ করে থাকে।
- অ্যামাজনের সহপ্রতিষ্ঠাতা জেফ বেজোস বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনী।
- ১৯৯৪ সালে অনলাইনে বই বিক্রি দিয়ে তিনি এ ব্যবসা শুরু করেন। 
- ই-কমার্সের পাশাপাশি ক্লাউড কম্পিউটিং, এআইসহ বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করেছে তারা।
- এ ছাড়া হোল ফুড ও আইএমডিবির মতো সাবসিডিয়ারি কোম্পানি আছে অ্যামাজনের।
- তাদের কর্মীর সংখ্যা ১৫ লাখ ৪৬ হাজার।
- কম্পানিটির বাজার মূলধন: ২ লাখ ৪৩ হাজার কোটি ডলার।

এছাড়াও,
- দ্বিতীয় অবস্থানে আছে, চীনের আলিবাবা, কম্পানিটির বাজার মূলধন: ৩৫ হাজার ৭৪০ কোটি ডলার।

উৎস: প্রথম আলো [লিংক]।

৪,৯৪৫.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ কোন পদ্ধতি অনুসারে পরিচালনা করা হয়েছে?
  1. ডি-জুরি (de jure) পদ্ধতি
  2. ডি-ফ্যাক্টো (de facto) পদ্ধতি
  3. মোডিফাইড ডি-ফ্যাক্টো (modified de facto) পদ্ধতি
  4. মোডিফাইড ডি-জুরি (modified de jure) পদ্ধতি
সঠিক উত্তর:
মোডিফাইড ডি-ফ্যাক্টো (modified de facto) পদ্ধতি
উত্তর
সঠিক উত্তর:
মোডিফাইড ডি-ফ্যাক্টো (modified de facto) পদ্ধতি
ব্যাখ্যা
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ মোডিফাইড ডি-ফ্যাক্টো (modified de facto) পদ্ধতি অনুসারে পরিচালনা করা হয়েছে।

জাতিসংঘের গাইডলাইন অনুযায়ী জনশুমারি মূলত নিম্নবর্ণিত তিন ধরনের গণনা পদ্ধতি অনুসরণ করে পরিচালনা করা হয়:

ডি-জুরি (de jure) পদ্ধতি:
- এই পদ্ধতিতে খানার সদস্যগণকে শুধুমাত্র তাদের সচরাচর বাসস্থানে গণনাভুক্ত করা হয়।

ডি-ফ্যাক্টো (de facto) পদ্ধতি:
- এই পদ্ধতিতে খানার সদস্যগণকে শুমারি মুহূর্তে তাদের অবস্থানে গণনাভুক্ত করা হয়।

মোডিফাইড ডি-ফ্যাক্টো (modified de facto) পদ্ধতি:
- এই পদ্ধতিতে খানার সদস্যগণকে শুমারি মুহুর্তে তাদের অবস্থানে গণনাভুক্ত করার পাশাপাশি শুমারি মুহুর্তে যারা ভ্রমণরত, হাসপাতাল ও হোটেলে থাকবেন বা কর্মরত থাকবেন তাদেরকে স্ব স্ব খানায় গণনাভুক্ত করা হয়।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
৪,৯৪৬.
LDC ভুক্ত দেশ সমূহের ৫ম সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. ক) ইন্দোনেশিয়া
  2. খ) সুইজারল্যান্ড
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) কাতার
সঠিক উত্তর:
ঘ) কাতার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাতার
ব্যাখ্যা
LDCs এর পূর্ণরূপ হলো Least Developed Countries.
- LDC হলো জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ১৯৭১ সালে তৈরিকৃত বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশসমূহের একটি তালিকা।
- বাংলাদেশ ১৯৭৫ সালে LDC তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- বর্তমানে LDC তালিকায় ৪৬টি দেশ রয়েছে।

LDC ভুক্ত দেশ সমূহের পঞ্চম সম্মেলন:
- জাতিসংঘের উদ্যোগে স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম LDC সম্মেলন (5th United Nations Conference on the Least Developed Countries-LDC5) ২০২৩ সালের ৫-৯ মার্চ কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে দোহা প্ল্যান অব একশন : ২০২২-২০৩১ গৃহীত হয়।
- সম্মেলনে সদস্য দেশসমূহকে ২০৩০ সালের মধ্যে SDG অর্জনের উপর জোর দেওয়া হয়।


উল্লেখ্য,
- বাংলাদেশ ২০১৮ সালে প্রথমবারের মতো LDC তালিকা থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। অর্জিত লক্ষ্যসমূহ ২০২১ সাল পর্যন্ত অক্ষুন্ন থাকায় ২০২৬ সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে LDC তালিকা থেকে বের হয়ে যাবে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
সম্মেলনের লিঙ্ক: [Link]
৪,৯৪৭.
বাংলাদেশের জাতীয় আয়ের (জিডিপি-র) কত শতাংশ কৃষি থেকে আসে?
  1. ১২.৪০%
  2. ১২.৮৯%
  3. ১৩.০২%
  4. ১৩.৩৫%
সঠিক উত্তর:
১৩.৩৫%
উত্তর
সঠিক উত্তর:
১৩.৩৫%
ব্যাখ্যা
❐ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর [BBS]-এর সাম্প্রতিক তথ্য অনুসারে,বর্তমান জিডিপিতে কৃষিখাতের অবদান ১১.৬২ শতাংশ।
❐ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৪ অনুসারে, কৃষি খাতের অবদান ১১.০২ শতাংশ।
➝ তবে, এই প্রশ্নটি পুরনো তথ্য অনুসারে করা হয়েছে। তাই, এখানে সঠিক উত্তর: ১৩.৩৫ শতাংশ।

বাংলাদেশের জাতীয় আয়ে খাতভিত্তিক অবদান:
- বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৪ অনুসারে,
• কৃষি খাতের অবদান ১১.০২ শতাংশ ও প্রবৃদ্ধির হার ৩.২১ শতাংশ।
- কৃষি খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৪৫.০০%।

• শিল্প খাতের অবদান ৩৭.৯৫ শতাংশ ও প্রবৃদ্ধির হার ৬.৬৬ শতাংশ।
- শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ১৭.০০%।

• সেবা খাতের অবদান ৫১.০৪ শতাংশ ও সেবা খাতে প্রবৃদ্ধির হার ৫.৮০ শতাংশ।
- সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৩৮.০০%।

অন্যদিকে,
⇒ সর্বশেষ মে, ২০২৫ তারিখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর [BBS] ২০২৪-২৫ অর্থবছরের জিডিপি'র সাময়িক হিসাব প্রকাশ করা হয়েছিলো। হিসাব অনুযায়ী জিডিপিতে -
• কৃষি খাতের অবদান ১১.৬২ শতাংশ ও প্রবৃদ্ধির হার: ১.৭৯%।
• শিল্প খাতের অবদান ৩৪.৮১ শতাংশ ও প্রবৃদ্ধির হার: ৪.৩৪।
• সেবা খাতের অবদান ৫৩.৫৬ শতাংশ ও প্রবৃদ্ধির হার: ৪.৫১%।
- এছাড়াও, মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।

উৎস: i) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ওয়েবসাইট।
ii) বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৪।
৪,৯৪৮.
১৯তম 'জি-২০' সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. নয়াদিল্লী, ভারত
  2. জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা
  3. রিও ডি জেনিরো, ব্রাজিল
  4. বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা
সঠিক উত্তর:
রিও ডি জেনিরো, ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
রিও ডি জেনিরো, ব্রাজিল
ব্যাখ্যা
জি-২০:
- গ্রুপ অফ টুয়েন্টি (G20) হলো আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- এটি সমস্ত প্রধান আন্তর্জাতিক অর্থনৈতিক ইস্যুতে বৈশ্বিক স্থাপত্য এবং শাসন গঠন এবং শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- ১৯৯৯ সালে এই অর্থনৈতিক জোট এশিয়ান আর্থিক সংকটের পরে অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সমস্যা নিয়ে আলোচনার জন্য একটি ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- জি-২০ জোটের বর্তমান সদস্য: আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।
- জি-২০ জোটের নতুন সদস্য আফ্রিকান ইউনিয়ন। 
- বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।
- ২০২৪ সালে পরবর্তী ১৯তম সম্মেলন জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলের রিও ডি জেনিরোতে।

উল্লেখ্য,
- ২০২৩ সালে ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয় ১৮তম জি-২০ সম্মেলন।
- ভারতে প্রথমবারের মতো জি-২০ সম্মেলনের আয়োজন করা হয়।

উৎস: i) ৪ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
         ii) G-20 ওয়েবসাইট।
৪,৯৪৯.
Which enumeration method was followed in the 2022 Census?
  1. De-jure only
  2. De-facto only
  3. Modified De-facto
  4. Household head reporting
  5. Random sampling
সঠিক উত্তর:
Modified De-facto
উত্তর
সঠিক উত্তর:
Modified De-facto
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় : ১৫-২১ জুন ২০২২ সালে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে -  CAPI.
- CAPI এর পূর্ণরূপ - Computer Assisted Personal Interviewing.
- গণনায় যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে-  মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি।
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
- সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা- ঢাকা (১০০৬৭ জন)।
- সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা- রাঙ্গামাটি (১০৬ জন)।
- সবচেয়ে বেশি মানুষ বাস করে - ঢাকা বিভাগে (৪৫৬৪৪৫৮৬ জন)।
- সবচেয়ে কম মানুষ বাস করে - বরিশাল বিভাগে (৯৩২৫৮২০ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। (২১৫৬ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বরিশাল বিভাগে। (৬৮৮ জন)।
- সবচেয়ে বেশি জনসংখ্যা বাস করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (৫৯,৯০,৭২৩ জন)।
- সবচেয়ে কম জনসংখ্যা বাস করে বরিশাল সিটি কর্পোরেশনে (৭,০৮,৫৭০ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (প্রতি বর্গ কিলোমিটারে ৩৯,৪০৬ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম রংপুর সিটি কর্পোরেশনে (প্রতি বর্গ কিলোমিটারে ৩,৪৪৫ জন)।
- ভাসমান জনসংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে - ঢাকা বিভাগ।
- ভাসমান জনসংখ্যার দিক দিয়ে সর্বনিম্ন অবস্থানে আছে - ময়মনসিংহ বিভাগ।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

৪,৯৫০.
বাংলাদেশের চামড়াজাত পণ্যের বড় বাজার- [আগস্ট,২০২৫]
  1. চীন
  2. যুক্তরাষ্ট্র
  3. ভারত
  4. জার্মানি
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

বাংলাদেশের রপ্তানি পণ্য:
​- দেশের প্রধান রপ্তানি খাত পোশাক শিল্প।
​- দ্বিতীয় প্রধান রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য খাত।
​- গত জুলাই মাসে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে ১২ কোটি ৭৪ লাখ ডলার রপ্তানি আয় এসেছে।
​- গত বছরের একই মাসে যা ছিল ৯ কোটি ৮২ লাখ ডলারের।
​- এ খাতের রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ২৯ শতাংশ।
​- বাংলাদেশের চামড়াজাত পণ্যের বড় বাজার যুক্তরাষ্ট্র।

​উৎস: প্রথম আলো।

৪,৯৫১.
রবীন্দ্র-সাহিত্যের গবেষণায় বাংলা একাডেমি কোন ব্যক্তিকে ২০২৪ সালে ‘রবীন্দ্র পুরস্কার’ প্রদান করে?
  1. আবদুল হাকিম
  2. রাজিয়া সুলতানা
  3. ভীষ্মদেব চৌধুরী
  4. সমীর কুমার সরকার
সঠিক উত্তর:
ভীষ্মদেব চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
ভীষ্মদেব চৌধুরী
ব্যাখ্যা
রবীন্দ্র পুরস্কার:
- রবীন্দ্রসাহিত্যের গবেষণা ও সমালোচনা এবং রবীন্দ্রসংগীতের আজীবন সাধনার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।
- বাংলা একাডেমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ২০১০ সাল থেকে রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করে।
- প্রতিবছর দুই বা তিনজনকে এ পুরস্কার দেওয়া হয়। এ পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা।

উল্লেখ্য,
- ২০২৪ সালে বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’ পেয়েছেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী ও শিল্পী লাইসা আহমদ।
- বাংলা একাডেমি রবীন্দ্র-সাহিত্যের গবেষণায় অবদানের জন্য অধ্যাপক ভীষ্মদেব চৌধুরীকে এবং রবীন্দ্রসংগীত-চর্চায় অবদানের জন্য অধ্যাপক লাইসা আহমদ লিসাকে রবীন্দ্র পুরস্কার ২০২৪-এ ভূষিত করেছে।

⇒ অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী মূলত সাহিত্য-গবেষক, সমালোচক। সিলেট শহরের সুরমা নদীর তীর ঘেঁষা তোপখানায় তার জন্ম ১৯৫৭ সালের ৩০ নভেম্বর। তার শিক্ষকতা দিয়ে চাকরি জীবনের সূচনা ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিরিশোত্তর বাংলা কথাসাহিত্য, রবীন্দ্র ছোটগল্প এবং বাংলাদেশের সাহিত্য ছিল তার পাঠদান, চিন্তা-চর্চা আর লেখার প্রধান বিষয়।

⇒ সংগীতশিল্পী লাইসা আহমদ লিসা। রবীন্দ্রনাথের গানসহ সুস্থধারার সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জয় করে চলেছেন শ্রোতার মন। তিনি ছায়ানটের সাধারণ সম্পাদক।

উৎস: i) বাংলা একাডেমি ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
৪,৯৫২.
আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ এর বাণিজ্যিক সেবা উদ্বোধন করা হয় কত তারিখে?
  1. ক) ০২ অক্টোবর ২০১৯
  2. খ) ১৬ ডিসেম্বর ২০১৯
  3. গ) ১৪ নভেম্বর ২০১৯
  4. ঘ) ১২ অক্টোবর ২০১৯
সঠিক উত্তর:
ক) ০২ অক্টোবর ২০১৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ০২ অক্টোবর ২০১৯
ব্যাখ্যা
আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ এর বাণিজ্যিক সেবা উদ্বোধন করা হয় ০২ অক্টোবর ২০১৯। এর মাধ্যমে দেশের রাষ্ট্রায়ত্ত ৪টি ও ৩০টি বেসরকারি টেলিভিশনের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর- ২০১৯]
৪,৯৫৩.
বাংলাদেশে বর্তমানে কয়টি পৌরসভা রয়েছে রয়েছে? [জুলাই, ২০২৫]
  1. ৩৩০ টি
  2. ৩৩১টি
  3. ৩৫০টি
  4. ৩৫১টি
সঠিক উত্তর:
৩৩০ টি
উত্তর
সঠিক উত্তর:
৩৩০ টি
ব্যাখ্যা
• স্থানীয় সরকার বিভাগ:
- বাংলাদেশে বর্তমানে পৌরসভা রয়েছে ৩৩০টি।

উল্লেখ্য,
- সিটি কর্পোরেশন রয়েছে ১২টি।
- জেলা রয়েছে ৬৪টি।
- উপজেলা রয়েছে ৪৯৫টি।
- বিভাগ রয়েছে ৮টি।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৪,৯৫৪.
আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
  1. চীন
  2. জার্মানি
  3. যুক্তরাষ্ট্র
  4. জাপান
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ:
- পরিসংখ্যান প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার তথ্যানুসারে, বিশ্বের শীর্ষ আমদানিকারক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র।
- ২০২২ সালে এই দেশটি আমদানি করেছে ৩৩ হাজার ৭৬২ বিলিয়ন বা ৩৩ লাখ ৭৬ হাজার ২০০ কোটি ডলারের পণ্য।
- যুক্তরাষ্ট্র যন্ত্রপাতি, বৈদ্যুতিক যন্ত্র, যানবাহন, খনিজ, জ্বালানি, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, পোশাকসহ নানা পণ্য আমদানি করে থাকে।
উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক দেশ চীন, যারা একই সঙ্গে বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক।
- বিশ্বের তৃতীয় বৃহত্তম আমদানিকারক দেশ হচ্ছে জাপান।
- চতুর্থ স্থানে আছে যুক্তরাজ্য।
- পঞ্চম স্থানে আছে দক্ষিণ কোরিয়া।
- ষষ্ঠ স্থানে আছে হংকং।
- সপ্তম স্থানে আছে কানাডা।
- অষ্টম স্থানে আছে সিঙ্গাপুর।
- নবম স্থানে আছে তুরস্ক।
- দশম স্থানে আছে ভিয়েতনাম।

উৎস: ১৮ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
৪,৯৫৫.
বাংলাদেশের গম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ময়মনসিংহ
  2. দিনাজপুর
  3. রংপুর
  4. ঠাকুরগাঁও
সঠিক উত্তর:
ঠাকুরগাঁও
উত্তর
সঠিক উত্তর:
ঠাকুরগাঁও
ব্যাখ্যা

• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ অনুসারে-

- ভুট্টা উৎপন্ন শীর্ষ জেলা - দিনাজপুর জেলা
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪।

৪,৯৫৬.
Which country became Bangladesh’s top tea export destination during the fiscal year 2024–25?
  1. United Arab Emirates
  2. Saudi Arabia
  3. United Kingdom
  4. Germany
সঠিক উত্তর:
United Arab Emirates
উত্তর
সঠিক উত্তর:
United Arab Emirates
ব্যাখ্যা

• চা:
- চা বাংলাদেশের ২য় অর্থকরী ফসল।
- বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- বাংলাদেশের মৌলভীবাজার ও হবিগঞ্জে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়।
- বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম থাকায় বিদেশে এর চাহিদা রয়েছে। চা রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে।

⇒ ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে সংযুক্ত আরব আমিরাতে।

উল্লেখ্য,
- বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয়েছিল ১৮৪০ সালে চট্টগ্রামের পাইওনিয়ার বাগানে। চট্টগ্রামের পাইওনিয়ার বাগানে প্রথম চা উৎপাদিত হয় ১৮৪৩ সালে। কিন্তু বিভিন্ন কারণে সেখানে চা চাষ বিলম্বিত হয়।
- মালনীছড়া বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান।

তথ্যসূত্র: i) বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।
ii) কৃষি তথ্য সার্ভিস।

৪,৯৫৭.
জাতিসংঘের মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩–২৪–এ বাংলাদেশের অবস্থান কততম?
  1. ১২৯তম
  2. ১৩৩তম
  3. ১১৬তম
  4. ১২২তম
সঠিক উত্তর:
১২৯তম
উত্তর
সঠিক উত্তর:
১২৯তম
ব্যাখ্যা
জাতিসংঘ মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩–২৪’:
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) প্রতি বছর মানব উন্নয়ন প্রতিবেদন (Human Development Report - HDR) প্রকাশ করে।
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্তৃক প্রকাশিত ‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩–২৪’ এ বাংলাদেশের অবস্থান ১২৯ তম।
- মানুষের অগ্রগতি তুলে ধরতে জনস্বাস্থ্য, শিক্ষা ও আয়ের তথ্য বিশ্লেষণ করে ইউএনডিপির মানব উন্নয়ন সূচক তৈরি করা হয়।

উল্লেখ্য,
- সর্বশেষ ২০২২ সালের রিপোর্ট প্রকাশিত হয়েছে।

এছাড়াও,
- ইউএনডিপি মানব উন্নয়ন সূচকে সুইজারল্যান্ড, নরওয়ে ও আইসল্যান্ড শীর্ষ স্থান ধরে রেখেছে।
- অন্যদিকে দক্ষিণ সুদান, চাদ ও নাইজারের অবস্থান সবার নিচে।

উৎস: UNDP ওয়েবসাইট।
৪,৯৫৮.
২০২৫ সালে সমাজসেবায় কে স্বাধীনতা পুরস্কার লাভ করেন?
  1. স্যার ফজলে হাসান আবেদ
  2. আজম খান
  3. নভেরা আহমেদ
  4. আবরার ফাহাদ
সঠিক উত্তর:
স্যার ফজলে হাসান আবেদ
উত্তর
সঠিক উত্তর:
স্যার ফজলে হাসান আবেদ
ব্যাখ্যা
স্বাধীনতা পুরস্কার ২০২৫:
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৭ জন বিশিষ্ট ব্যক্তি ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
- পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজনের স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়েছে।

⇒ স্বাধীনতা পুরস্কার ২০২৫ প্রাপ্ত:
- বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর),
- সাহিত্য: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর),
- সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর),
- সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর),
- মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর),
- শিক্ষা ও গবেষণা: বদরুদ্দীন মোহাম্মদ উমর,
- প্রতিবাদী তারুণ্য: আবরার ফাহাদ (মরণোত্তর)।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
৪,৯৫৯.
How many countries are currently members of UNESCO? [February - 2025]
  1. 190
  2. 191
  3. 193
  4. 194
  5. 196
সঠিক উত্তর:
194
উত্তর
সঠিক উত্তর:
194
ব্যাখ্যা
UNESCO: 
- এর পূর্ণরূপ United Nations Educational, Scientific and Cultural Organization. 
- UNESCO হচ্ছে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা, এর প্রধান কাজ হলো বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা। 
- এটি ১৯৪৫ সালের ১৬ নভেম্বর চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, এবং
- এর সদর দপ্তর প্যারিস, ফ্রান্সে অবস্থিত। প্রতিষ্ঠার স্থান ছিল লন্ডন, যুক্তরাজ্য।
- বর্তমানে UNESCO-র সদস্য দেশ সংখ্যা ১৯৪টি।[ফেব্রুয়ারি - ২০২৫] 
- বিশ্ব ঐতিহ্য সংরক্ষণের অংশ হিসেবে, UNESCO পৃথিবীজুড়ে ঐতিহাসিক এবং প্রাকৃতিক গুরুত্বপূর্ণ স্থানগুলোকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে থাকে। 

সূত্র: UNESCO ওয়েবসাইট।
৪,৯৬০.
বাংলাদেশের জিডিপিতে সেবা খাতের প্রবৃদ্ধির হার কত? ( মে ২০২৫)
  1. ৬.৬৫%
  2. ৫.০৯%
  3. ৫.৬৮%
  4. ৫.৫৬%
সঠিক উত্তর:
৫.০৯%
উত্তর
সঠিক উত্তর:
৫.০৯%
ব্যাখ্যা
• বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-২০২৫ অনুসারে , অর্থনীতিতে বিভিন্ন খাতের অবদান : 
- জিডিপিতে কৃষি খাতের অবদান - ১১.১৯%।
- জিডিপিতে কৃষি খাতের প্রবৃদ্ধির হার - ৩.৩০%।
- জিডিপিতে শিল্পে খাতের অবদান - ৩৭.৩৭%।
- জিডিপিতে শিল্পে খাতের প্রবৃদ্ধির হার - ৩.৫১% ।
- জিডিপিতে সেবা খাতের অবদান -৫১.৪৪%।
- জিডিপিতে সেবা খাতের প্রবৃদ্ধির হার - ৫.০৯%। (চূড়ান্ত)

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
৪,৯৬১.
According to UNFPA, what is the current population of Bangladesh? [জুলাই, ২০২৫]
  1. 165.7 million
  2. 170.5 million
  3. 175.7 million
  4. 180.3 million
  5. None of these above
সঠিক উত্তর:
175.7 million
উত্তর
সঠিক উত্তর:
175.7 million
ব্যাখ্যা
• বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ: ইউএনএফপিএ
- ইউএনএফপিএ’র বাংলাদেশ প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং প্রতিবেদন উন্মোচন করে বলেন,
- ২০২৫ সালে বিশ্ব জনসংখ্যা দাঁড়িয়েছে ৮.২ বিলিয়নে।
- আর বাংলাদেশে জনসংখ্যা ১৭৫.৭ মিলিয়ন, যার অর্ধেক নারী এবং দুই-তৃতীয়াংশ (১১৫ মিলিয়ন) কর্মক্ষম।
- এটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুফল অর্জনের একটি সুযোগ।
- তিনি বলেন, জনসংখ্যার ৭ শতাংশ প্রায় ১.২ কোটি মানুষ ৬৫ বছর বা তার বেশি বয়সী, যা বয়স্ক জনগণের সংখ্যা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

উৎস: ইত্তেফাক পত্রিকা।
৪,৯৬২.
ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছেন কে?
  1. খন্দকার এম. তোহা
  2. আবদুল মোমেন
  3. খন্দকার এম. তালহা
  4. নাসিমা আক্তার
সঠিক উত্তর:
খন্দকার এম. তালহা
উত্তর
সঠিক উত্তর:
খন্দকার এম. তালহা
ব্যাখ্যা

ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি:
- ইউনেস্কোর ৪৩তম সাধারণ পরিষদে বাংলাদেশের হয়ে সভাপতিত্ব করবেন খন্দকার এম. তালহা।

⇒ সম্প্রতি (অক্টোবর, ২০২৫)-এ বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
- প্যারিসে ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ২২২তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থী রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা জাপানের প্রার্থীকে ৩০–২৭ ভোটের ব্যবধানে পরাজিত করে এই অনন্য মর্যাদা অর্জন করেছে।
- রাষ্ট্রদূত তালহা বর্তমানে ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি এবং এর সঙ্গে ফ্রান্স, মোনাকো ও কোত দিভোয়ারের রাষ্ট্রদূতের দায়িত্বে আছেন।
- তিনি ইউনেস্কোর আসন্ন ৪৩তম সাধারণ সম্মেলনে (এই মাসের শেষ দিকে উজবেকিস্তানের সামারকান্দে অনুষ্ঠিত হবে) রোমানিয়ার রাষ্ট্রদূত সিমোনা মিরেলা মিকুলেস্কুর স্থলাভিষিক্ত হবেন।
- রাষ্ট্রদূত তালহা ২০২১ সালে ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পান।

উৎস: i) UN ওয়েবসাইট। 
ii) প্রথম আলো।

৪,৯৬৩.
'শীতকালীন অলিম্পিক-২০২৬' শীতকালীন অলিম্পিকের কততম আসর?
  1. ২২তম
  2. ২৩তম
  3. ২৪তম
  4. ২৫তম
সঠিক উত্তর:
২৫তম
উত্তর
সঠিক উত্তর:
২৫তম
ব্যাখ্যা

শীতকালীন অলিম্পিক ২০২৬:
- এটি শীতকালীন অলিম্পিকের ২৫তম আসর।
- সময়সূচী: সালের ৬-২২ ফেব্রুয়ারি, ২০২৬।
- স্থান: মিলান ও কর্টিনা ডি'অ্যামপেজো, ইতালি।
- তৃতীয়বারের মতো ইতালি বিশ্বের বৃহত্তম শীতকালীন ক্রীড়া ইভেন্ট আয়োজন করেছে।
- ৯২টি দেশের প্রায় তিন হাজার ক্রীড়াবিদ অংশ নিয়েছেন এবারের আয়োজনে।
- ২০২৬ শীতকালীন গেমসের মাসকট মিলো ও তিনা।

উল্লেখ্য,
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- দুই শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অলিম্পিক গেমস সংক্রান্ত সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে।
- প্রথম শীতকালীন অলিম্পিক আসর বসেছিল ফ্রান্সের চামোনিক্স শহরে, ১৯২৪ সালে। 

উৎস: i) Olympics.
 ii) Britannica.

৪,৯৬৪.
BIMSTEC এর বর্তমান সদস্য সংখ্যা কত? (জুন, ২০২৫)
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা
• BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.
- প্রতিষ্ঠিত হয়: ৬ জুন, ১৯৯৭ সালে।
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।(জুন, ২০২৫)

• বর্তমান সদস্য:
- বাংলাদেশ,
- ভারত,
- শ্রীলঙ্কা,
- থাইল্যান্ড,
- মিয়ানমার,
- নেপাল ও
- ভুটান।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
৪,৯৬৫.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী নিচের কোন জেলায় সবচেয়ে বেশি আউশ ধান উৎপাদন হয়?
  1. রংপুর
  2. কুমিল্লা
  3. ময়মনসিংহ
  4. বরিশাল
সঠিক উত্তর:
কুমিল্লা
উত্তর
সঠিক উত্তর:
কুমিল্লা
ব্যাখ্যা
ধান উৎপাদন:
- বাংলাদেশের প্রায় ৮০-৮৫ ভাগ জমিতে ধান চাষ করা হয়।
- ধান উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ।
- ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: রংপুর।
- আউশ ধান উৎপাদনে শীর্ষ জেলা: কুমিল্লা।
- আমন ধান উৎপাদনে শীর্ষ জেলা: দিনাজপুর।
- বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৪,৯৬৬.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী, দেশে তিন ফসলি জমির পরিমাণ কত?
  1. ৪৫,৯২,০০০ একর
  2. ৪৬,৯২,০০০ একর
  3. ৪৭,৯২,০০০ একর
  4. ৪৮,৯২,০০০ একর
সঠিক উত্তর:
৪৫,৯২,০০০ একর
উত্তর
সঠিক উত্তর:
৪৫,৯২,০০০ একর
ব্যাখ্যা
আবাদী ও অনাবাদী জমি:
- আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ ৮২, ৯০,০০০ একর।
- মোট আবাদযোগ্য জমি ৩,৯৩,৫৮,০০০ একর।
- এক ফসলি জমি ৫০,৮৪,০০০ একর।
- দুই ফসলি জমি ১,০১,৪৯,০০০ একর।
- তিন ফসলি জমি ৪৫,৯২,০০০ একর।
- চার ফসলি জমি ৫০,০০০ একর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৪,৯৬৭.
সার্বিকভাবে অর্থনীতি/ জিডিপিতে শিল্পখাতের অবদান -
  1. ক্রমহ্রাসমান
  2. অপরিবর্তিত
  3. ক্রমবর্ধমান
  4. হ্রাস পাচ্ছে
সঠিক উত্তর:
ক্রমবর্ধমান
উত্তর
সঠিক উত্তর:
ক্রমবর্ধমান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
------------------------
অর্থনৈতিক সমীক্ষা -২০২২ অনুসারে,
কৃষি খাতের অবদান - ১১.৫০%।
- সেবা খাতের অবদান - ৫১.৪৪%।  
- শিল্প খাতের অবদান - ৩৭.০৭%।

অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী জিডিপিতে বিভিন্ন খাতের অবদান:
- সেবা খাতের অবদান ৫১.২৪ শতাংশ।
- শিল্প খাতের অবদান ৩৭.৫৬ শতাংশ।
- কৃষি খাতের অবদান ১১.২০ শতাংশ।
 
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী জিডিপিতে বিভিন্ন খাতের অবদান:খাতভিত্তিক GDP:
- জিডিপিতে কৃষি খাতের অবদান ১১.০২ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩.২১ শতাংশ।
- জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৭.৯৫ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৬.৬৬ শতাংশ।
- জিডিপিতে সেবা খাতের অবদান ৫১.০৪ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৫.৮০ শতাংশ।

সুতরাং দেখা যায়,
- সার্বিকভাবে অর্থনীতি/ জিডিপিতে কৃষি ও সেবা খাতের অবদান: ক্রমহ্রাসমান এবং শিল্পখাতের অবদান: ক্রমবর্ধমান।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪, ২০২৩, ২০২২।
৪,৯৬৮.
দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশ মাছের অবদান শতকরা কত?
  1. ৯%
  2. ১২%
  3. ১৫%
  4. ১৬%
সঠিক উত্তর:
১২%
উত্তর
সঠিক উত্তর:
১২%
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ইলিশ:

- জাতীয় মাছ ইলিশ আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।

⇒ বর্তমানে ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে বিশ্বে প্রথম বাংলাদেশ।
- বাংলাদেশে উৎপাদিত হয় বিশ্বের মোট ইলিশের ৮৬%।
- দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশ মাছের অবদান প্রায় ১২%। 
- বাংলাদেশের জিডিপিতে ইলিশের অবদান ১%।

⇒ প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকে ২২দিন।
- সবচেয়ে বেশি ইলিশ ধরা পড়ে ভোলা জেলায়।
- বাংলাদেশে ইলিশের চারটি প্রজনন ক্ষেত্র রয়েছে।
- দেশে ইলিশ অধ্যুষিত জেলা ৩৮টি।
- ইলিশের অভয়াশ্রম ৬টি।

উৎস: i) ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প।
ii) তথ্য অধিদফতর (পিআইডি)। [link]
৪,৯৬৯.
২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে?
  1. জে. হপফিল্ড
  2. ড্যারন অ্যাসেমোগলু
  3. সাইমন জনসন
  4. জেমস এ. রবিনসন
সঠিক উত্তর:
জে. হপফিল্ড
উত্তর
সঠিক উত্তর:
জে. হপফিল্ড
ব্যাখ্যা
নোবেল পুরস্কার ২০২৪:

• সাহিত্য:
- ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন হান কাং।
- অবদান: নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

• শান্তি:
- ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

• চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
- অবদান: ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

• পদার্থবিজ্ঞান:
- ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- অবদান: ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• রসায়ন:
- ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- অবদান: মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• অর্থনীতি:
- ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
- অবদান: গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে তা নিয়ে কার্যকরী গবেষণা করার জন্য।

তথ্যসূত্র - Nobel Prize ওয়েবসাইট।
৪,৯৭০.
IMF এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হার কত হবে? [আগস্ট, ২০২৫]
  1. ৩ শতাংশ
  2. ৪ শতাংশ
  3. ৫ শতাংশ
  4. ৬ শতাংশ
সঠিক উত্তর:
৩ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৩ শতাংশ
ব্যাখ্যা
বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হার:
- আইএমএফের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হার ৩ শতাংশ হবে।
- যা গত এপ্রিলের পূর্বাভাসে ২ দশমিক ৮ শতাংশ বলা হয়েছিল। অর্থাৎ প্রবৃদ্ধি আগের চেয়ে শূন্য দশমিক ২ শতাংশীয় পয়েন্ট বাড়তে পারে।
- এ ছাড়া ২০২৬ সালের জন্য ৩ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।
- তবে আইএমএফ জানিয়েছে, প্রবৃদ্ধির হার এখনো করোনাপূর্ব গড় প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশের নিচে রয়ে গেছে।
- এছাড়া বৈশ্বিক মূল্যস্ফীতি ২০২৪ সালে কমে ৪ দশমিক ২ শতাংশে নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]
৪,৯৭১.
২০২১-২২ অর্থবছরে (জুলাই-ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যের বাইরের কোন দেশ থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) কানাডা
  3. গ) জার্মানি
  4. ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
প্রবাসীদের প্রেরিত অর্থের সিংহভাগই আসে মধ্যপ্রাচ্যের দেশসমূহ থেকে। 
২০২১-২২ অর্থবছরে জুলাই-ফেব্রুয়ারি সময়ে মধ্যপ্রাচ্যের দেশসমূহের মধ্যে সর্বাধিক রেমিট্যান্স এসেছে - সৌদি আরব থেকে। 
দ্বিতীয় - মার্কিন যুক্তরাষ্ট্র, তৃতীয় - যুক্তরাজ্য। 
ইউরোপিয়ান দেশসমূহের মধ্যে শীর্ষে রয়েছে - যুক্তরাজ্য।

২০২২ (ফেব্রুয়ারি) সালে বিশ্বের বিভিন্ন দেশে ২,০২,২৬৭ জনকে প্রবাসী হিসেবে প্রেরণ করা হয়। সবচেয়ে বেশি প্রেরণ করা হয় - সৌদিআরব (১,২৭,১৮৭ জন যা মোট অভিবাসনের ৭৪.০৮%), দ্বিতীয় – সংযুক্ত আরব আমিরাতে (২৭,৪৭০ জন)।
 
উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২২
৪,৯৭২.
বাংলাদেশের কোন জেলায় সর্বাধিক তামাক উৎপাদন হয়? [কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩]
  1. ফরিদপুর
  2. যশোর
  3. কুষ্টিয়া
  4. রংপুর
সঠিক উত্তর:
কুষ্টিয়া
উত্তর
সঠিক উত্তর:
কুষ্টিয়া
ব্যাখ্যা
তামাক:
- Solanaceae গোত্রের বড় পাতাবিশিষ্ট উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম Nicotiana tabacum.
- তামাকের ইংরেজি ‘Tobacco’ এসেছে স্প্যানিশ ‘Tabaco’ শব্দ থেকে।
- তামাকগাছের শুকানো পাতাকে সাধারণত আমরা তামাক হিসেবে চিনি।
- এর শুকানো পাতা সাধারণত সিগারেট, বিড়ি, হুঁকা, পান খাওয়ার জর্দায় ও নস্যি হিসেবে গুলে ব্যবহৃত হয়।

⇒ তামাকের চাষ প্রায় সব ধরনের জমিতেই করা যায়।
- যেসব এলাকার গড় তাপমাত্রা ৪০ ডিগ্রি ফারেনহাইটের মতো, সেসব অঞ্চলে এ গাছ ভালো জন্মে।
- বাংলাদেশে তামাক রবিশস্য হিসেবে চাষ করা হয়।
- বাংলাদেশের প্রধান প্রধান তামাক উৎপাদনকারী জেলা হচ্ছে রংপুর, কুষ্টিয়া, যশোর, ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম ও পটুয়াখালী।

উল্লেখ্য,
⇒ বাংলাদেশের কুষ্টিয়া জেলায় সর্বাধিক তামাক উৎপাদন হয় (কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩)।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৪,৯৭৩.
'আন্তর্জাতিক বুকার পুরস্কার ২০২৩' লাভ করেন কে?
  1. শেহান করুণাতিলাকা
  2. ড্যামন গ্যালগাট
  3. ডগলাস স্টুয়ার্ট
  4. জর্জি গোসপোদিনভ
সঠিক উত্তর:
জর্জি গোসপোদিনভ
উত্তর
সঠিক উত্তর:
জর্জি গোসপোদিনভ
ব্যাখ্যা
আন্তর্জাতিক বুকার পুরস্কার:
- প্রতিবছর যেকোনো ভাষায় লেখা উপন্যাস ও গল্পগ্রন্থের মধ্যে যেগুলো ইংরেজিতে অনূদিত হয়ে যুক্তরাজ্য বা আয়ারল্যান্ড থেকে প্রকাশ পায়, তেমন একটি বইকে দেওয়া হয় এ পুরস্কার।
- পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার পাউন্ড, যা সমান দুই ভাগে ভাগ করে বিজয়ী বইয়ের লেখক ও অনুবাদককে প্রদান করা হয়।
- 'আন্তর্জাতিক বুকার পুরস্কার- ২০২৩' ২৩ মে, ২০২৩ ঘোষণা করা হয়।
- Time Shelter উপন্যাসের জন্য ২০২৩ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন লেখক জর্জি গোসপোদিনভ ও অনুবাদক অ্যাঞ্জেলা রোডেল।
- প্রথম বুলগেরিয়ান হিসেবে তিনি এ পুরস্কার লাভ করেন।
- Time Shelter উপন্যাসটি বুলগেরিয়ান ভাষায় লিখিত উপন্যাসের ইংরেজি অনুবাদ।

অন্যদিকে -
- 'আন্তর্জাতিক বুকার পুরস্কার ২০২২' লাভ করেন শেহান করুণাতিলাকা।
- 'আন্তর্জাতিক বুকার পুরস্কার ২০২১' লাভ করেন ড্যামন গ্যালগাট।
- 'আন্তর্জাতিক বুকার পুরস্কার ২০২০' লাভ করেন ডগলাস স্টুয়ার্ট।

উৎস: ২৮ মে, ২০২৩, প্রথম আলো।
৪,৯৭৪.
UNESCO গঠনের জন্য কোন শহরে সম্মেলন অনুষ্ঠিত হয়?
  1. নিউইয়র্ক
  2. লন্ডন
  3. প্যারিস
  4. জেনেভা
সঠিক উত্তর:
লন্ডন
উত্তর
সঠিক উত্তর:
লন্ডন
ব্যাখ্যা
• UNESCO: 
-  এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
-  জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং তথ্যের মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে।
- স্থাপিত: ১৬ নভেম্বর ১৯৪৫।
- কার্যক্রম শুরু: ৪ নভেম্বর ১৯৪৬।
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।
- সদস্য সংখ্যা: ১৯৩টি সদস্য রাষ্ট্র।

• সম্মেলনের বিবরণ:

- স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- তারিখ: ১ - ১৬ নভেম্বর, ১৯৪৫।
- অংশগ্রহণকারী দেশ: ৪৪টি দেশ।
- উদ্দেশ্য: দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা

• UNESCO-র প্রধান লক্ষ্যগুলো হলো:
- শিক্ষা ও সাক্ষরতা উন্নয়ন
- বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ
- সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ
- তথ্যের স্বাধীনতা ও মিডিয়া উন্নয়ন
- টেকসই উন্নয়ন ও শান্তির সংস্কৃতি গড়ে তোলা

উৎস:  UNESCO ওয়েবসাইট।
৪,৯৭৫.
ফুটবল বিশ্বকাপ ২০২৬ এ কয়টি দেশ অংশগ্রহণ করবে?
  1. ৩৬টি
  2. ৪০টি
  3. ৪৪টি
  4. ৪৮টি
সঠিক উত্তর:
৪৮টি
উত্তর
সঠিক উত্তর:
৪৮টি
ব্যাখ্যা

ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর অনুষ্ঠিত হবে।
- আয়োজক দেশ: ৩টি।
• মার্কিন যুক্তরাষ্ট্র,
• কানাডা এবং
• মেক্সিকো।

- সময়কাল: ১১ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র - ফিফা ওয়েবসাইট।

৪,৯৭৬.
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে? [ডিসেম্বর ২০২৪]
  1. মাসাতো কান্ডা
  2. ফ্যাবিও প্যানেটা
  3. হিরোশি মাতসুমোতো
  4. মাসাতসুগু আসাকাওয়া
সঠিক উত্তর:
মাসাতো কান্ডা
উত্তর
সঠিক উত্তর:
মাসাতো কান্ডা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

⇒ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) এর নতুন প্রেসিডেন্ট:

- জাপানের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মাসাতো কান্ডা এডিবির ১১তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।
- ADB এর বোর্ড অব গভর্নরস তাকে সর্বসম্মতিক্রমে ১১তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে।
- তিনি মাসাতসুগু আসাকাওয়ার স্থলাভিষিক্ত হবেন, যার মেয়াদ শেষ হচ্ছে ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি।
- কান্ডার দায়িত্ব গ্রহণের তারিখ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫।

⇒ উল্লেখ্য, 
- ADB- এর পূর্ণরূপ: Asian Development Bank. এটি প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট, ১৯৬৬ সালে এবং আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সালে।
- এর সদর দপ্তর অবস্থিত ম্যানিলা, ফিলিপাইন।
- বর্তমান সদস্য ৬৮টি (প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৩১টি) সদস্য দেশগুলোর মধ্যে - এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দেশ ৪৯টি এবং এশিয়ার বাইরের দেশ ১৯টি।
- সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে।

তথ্যসূত্র: এডিবি ওয়েবসাইট ও বাংলাদেশ সংবাদ সংস্থা।
৪,৯৭৭.
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্যানুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু কত?
  1. ক) ৭১.২
  2. খ) ৭২.৮
  3. গ) ৭৩.২
  4. ঘ) ৭৪.৫
সঠিক উত্তর:
খ) ৭২.৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭২.৮
ব্যাখ্যা
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্যানুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২.৮ বছর।
- নারীদের গড় আয়ু-৭৪.৫ বছর।
- পুরুষের গড় আয়ু-৭১.২ বছর।

তথ্যসূত্র:- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট।
৪,৯৭৮.
২০২৪ সালে আজারবাইজানে Conference of the Parties- এর কততম সম্মেলন অনুষ্ঠিত হয়?(নভেম্বর, ২০২৪)
  1. ২৯তম
  2. ২৮তম
  3. ২৭তম
  4. ২৬তম
  5. ৩০তম
সঠিক উত্তর:
২৯তম
উত্তর
সঠিক উত্তর:
২৯তম
ব্যাখ্যা
কপ সম্মেলন (COP Conference):
- COP এর পূর্ণরূপ হল - Conference Of the Parties.
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- ২০২৪ সালে ২৯তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP-29) অনুষ্ঠিত হয় – আজারবাইজান।
- এটি অনুষ্ঠিত হয় ১১ নভেম্বর, ২০২৪- ২২ নভেম্বর, ২০২৪ তারিখে।
- ২৮তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP-28) সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত হয়।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
৪,৯৭৯.
২০২৪ সালে কোপা আমেরিকার কততম আসর অনুষ্ঠিত হয়?
  1. ২৩তম
  2. ৪৬তম
  3. ৪৮তম
  4. ৫২তম
সঠিক উত্তর:
৪৮তম
উত্তর
সঠিক উত্তর:
৪৮তম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

কোপা আমেরিকা ২০২৪:

- আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র।
- এটি কোপা আমেরিকার ৪৮তম আসর।
- মোট দল: ১৬টি।
- অনুষ্ঠিত সময়: ২১ জুন - ১৫ জুলাই, ২০২৪।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (১৬তম শিরোপা)
- রানার-আপ: কলম্বিয়া।
- তৃতীয় স্থান: উরুগুয়ে।
- মোট ম্যাচ ৩২।
- গোল্ডেন বুট (সর্বোচ্চ গোলদাতা): লাওতারো মার্টিনেজ (আর্জেন্টিনা, ৫টি গোল)।
- টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: হামেস রোদ্রিগেস (কলম্বিয়া)।
- সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- ফেয়ার প্লে পুরস্কার: কলম্বিয়া।

উৎস: Copa América ওয়েবসাইট।
৪,৯৮০.
২০২৫ সালের 'বুকার পুরস্কার' লাভ করেন -
  1. বানু মুশতাক
  2. সালমান রুশদি
  3. ডেভিড সালাই
  4. হিলারি ম্যান্টেল
সঠিক উত্তর:
ডেভিড সালাই
উত্তর
সঠিক উত্তর:
ডেভিড সালাই
ব্যাখ্যা

বুকার পুরস্কার:
- বুকার পুরস্কার (Booker Prize) একটি সাহিত্য পুরস্কার।
- এটি যুক্তরাজ্য থেকে প্রদান করা হয়।
- পুরস্কারটির পূর্বনাম ছিল: Booker–McConnell Prize ও Man Booker Prize।
- শুরুতে পুরস্কারটি শুধু ব্রিটিশ লেখকদের প্রদান করা হত।
- পরবর্তীতে তা কমনওয়েলথ দেশ সমূহের ইংরেজি ভাষার লেখক এবং ২০১৪ সাল থেকে বিশ্বব্যাপী ইংরেজি ভাষার লেখকদের প্রদান করা হয়ে আসছে।
- ১৯৬৯ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।
- বুকারজয়ের শর্ত হলো, উপন্যাসটি ইংরেজিতে লেখা হতে হবে এবং যুক্তরাজ্যে বা আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে।

⇒ ২০২৫ সালের 'বুকার পুরস্কার' লাভ করেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সালাই।
- ইংরেজি ভাষায় রচিত 'ফ্ল্যাশ (Flesh)' উপন্যাসের জন্য খেতাবটি জয় করেন ডেভিড সালাই। যেখানে নির্যাতিত হাঙ্গেরিয়ান এক অভিবাসীর গল্প তুলে ধরেন তিনি। বিদেশে ভাগ্য গড়েও শেষ পর্যন্ত সবকিছু হারানোর হৃদয়বিদারক কাহিনীর কারণে ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে বইটি। - 'ফ্লেশ (Flesh)' সালাইয়ের ষষ্ঠ উপন্যাস।

অন্যদিকে,
- ২০২৫ সালের 'আন্তর্জাতিক বুকার পুরস্কার' জিতেছেন ভারতীয় লেখক, আইনজীবী ও অধিকারকর্মী বানু মুশতাক। ছোটগল্পের সংকলন ‘হার্ট ল্যাম্প/ Heart Lamp’–এর জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

উৎস: The Booker Prizes ওয়েবসাইট।

৪,৯৮১.
দক্ষিণ এশিয়ার কোন দেশে মার্কিন শুল্কহার সবচেয়ে কম? [আগস্ট, ২০২৫]
  1. ভারত
  2. ভুটান
  3. পাকিস্তান
  4. মালদ্বীপ
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা
মার্কিন শুল্কহার:
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম মার্কিন শুল্কহার এখন পাকিস্তানের।
- দেশটির শুল্কহার ২৯ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে।
-  এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে ১ আগস্ট থেকে।
- অপরদিকে, প্রতিবেশী চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারতের ক্ষেত্রে এ হার ২৫ শতাংশ, যা পাকিস্তানের চেয়ে ৬ শতাংশ বেশি।

উল্লেখ্য,
- কম শুল্কহার পাকিস্তানের তৈরি পোশাক রপ্তানি খাতকে বড় ধরনের সুবিধা দেবে।
- বর্তমানে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের মোট রপ্তানির প্রায় ৬০ শতাংশই আসে এই খাত থেকে।
- এ খাতে পাকিস্তানের প্রধান প্রতিযোগী ভারত, বাংলাদেশ ও ভিয়েতনাম তুলনামূলক বেশি শুল্কের মুখে পড়েছে।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]
৪,৯৮২.
২০২৪ সালে অর্থনীতিতে কে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ডেভিড বেকার
  2. জন জে. হপফিল্ড
  3. ড্যারন অ্যাসেমোগলু
  4. ভিক্টর অ্যামব্রোস
সঠিক উত্তর:
ড্যারন অ্যাসেমোগলু
উত্তর
সঠিক উত্তর:
ড্যারন অ্যাসেমোগলু
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৪ সালের নোবেল বিজয়ী:

• সাহিত্য: হান কাং।
- অবদান: নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

• শান্তি: জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

• চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
- অবদান: ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

• পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- অবদান: ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- অবদান: মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• অর্থনীতি: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
- অবদান: গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে তা নিয়ে কার্যকরী গবেষণা করার জন্য।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৪,৯৮৩.
চলতি ২০২৪-২৫ অর্থবছরে (জুলাই-ফেব্রুয়ারি) ব্যাংকিং খাতে লেনদেন কমেছে- [মে, ২০২৫]
  1. প্রায় ৫ শতাংশ
  2. প্রায় ৭ শতাংশ
  3. প্রায় ৯ শতাংশ
  4. প্রায় ১০ শতাংশ
সঠিক উত্তর:
প্রায় ৫ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
প্রায় ৫ শতাংশ
ব্যাখ্যা
ব্যাংক খাতে লেনদেন:
- বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে ব্যাংক খাতে লেনদেন কমেছে প্রায় ৫ শতাংশ।
- ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাসে দেশের ব্যাংক খাতে মোট লেনদেন হয়েছিল ৩৬ লাখ ১৬ হাজার ৩৩৪ কোটি টাকা।
- চলতি ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এ লেনদেন ৩৪ লাখ ৪০ হাজার ৫৭ কোটি টাকায় নেমে এসেছে।
- সেই হিসাবে গত অর্থবছরের তুলনায় ব্যাংক খাতে ১ লাখ ৭৬ হাজার ২৭৭ কোটি টাকার লেনদেন কম হয়েছে।
- এক্ষেত্রে লেনদেন কমার হার ৪ দশমিক ৮৭ শতাংশ।

এছাড়া,
- এ সময়ে চেকের মাধ্যমে অর্থ লেনদেন ১৯৯ শতাংশ, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ৩ দশমিক ৯৬ শতাংশ, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ৪ দশমিক ৬৩ শতাংশ লেনদেন কমেছে।
- তবে চলতি অর্থবছরের প্রথম আট মাসে ইএফটি ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন বেড়েছে।

উল্লেখ্য,
- লেনদেনের হিসাবায়নের ক্ষেত্রে চেক, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি), ডেবিট ও ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিংকে হিসাবে নেওয়া হয়েছে।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [LINK]
৪,৯৮৪.
How many people won the Nobel Prize in 2023?
  1. 10
  2. 11
  3. 12
  4. 13
সঠিক উত্তর:
11
উত্তর
সঠিক উত্তর:
11
ব্যাখ্যা
২০২৩ সালের নোবেল বিজয়ী:
- সাহিত্য: জন ফসে।
- শান্তি: নার্গিস মোহাম্মদী।
- চিকিৎসাবিজ্ঞান: ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান।
- পদার্থবিজ্ঞান: পিয়েরে অ্যাগোস্টনি, ফিরেন্স ক্রাসজ এবং অ্যান লরিয়েল।
- রসায়ন: মুঙ্গি জি বাউইন্ডি, লুইস ই ব্রাস এবং আলেক্সি ই.ইকিমভ।
- অর্থনীতি: ক্লদিয়া গোল্ডিন।

সুতরাং, মোট ১১ জন ব্যক্তি ২০২৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন।

উৎস: Noble Prize ওয়েবসাইট।
৪,৯৮৫.
According to the Human Development Report 2023-24, the top country in carbon-dioxide emission per capita is -
  1. United Arab Emirates
  2. China
  3. Qatar
  4. Kuwait
সঠিক উত্তর:
Qatar
উত্তর
সঠিক উত্তর:
Qatar
ব্যাখ্যা
মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩-২৪:
- মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩-২৪ অনুসারে, মাথাপিছু কার্বন-ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ -
১। কাতার,
২। বাহরাইন, মন্টিনিগ্রো,
৩। ব্রুনাই, 
৪। সংযুক্ত আরব আমিরাত,
৫। কুয়েত, 
৬। ত্রিনিদাদ ও টোবাগো, ওমান,
৭। সৌদি আরব, 
৮। যুক্তরাষ্ট্র
৯। অস্ট্রেলিয়া,
১০। কানাডা।

উৎস: UNEP ওয়েবসাইট।
৪,৯৮৬.
NATO- এর নতুন সদস্য রাষ্ট্র কোনটি? (সেপ্টম্বর-২০২৫)
  1. সুইডেন
  2. ইউক্রেন
  3. ফিনল্যান্ড
  4. সার্বিয়া
সঠিক উত্তর:
সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
সুইডেন
ব্যাখ্যা

NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organization.
- ন্যাটো ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে।
- সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ১২টি দেশ।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৩২টি দেশ। (আগস্ট , ২০২৫)
- ন্যাটোতে যোগদানকারী দুইটি মুসলিম দেশ তুরস্ক ও আলবেনিয়া।
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- ২০২৪ সালে সুইডেন ন্যাটোর সর্বশেষ ৩২তম সদস্য পদ লাভ করে।

উৎস: ন্যাটো।

৪,৯৮৭.
Traffic Index by City 2023 অনুযায়ী যানজটে শীর্ষ শহর কোনটি?
  1. ক) ঢাকা
  2. খ) করাচি
  3. গ) মুম্বাই
  4. ঘ) লাগোস
সঠিক উত্তর:
ঘ) লাগোস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লাগোস
ব্যাখ্যা
World Traffic Index: 
- প্রকাশকাল: ৫ এপ্রিল ২০২৩ইং।
- প্রকাশক: বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান নামবিও।
- অন্তর্ভুক্ত শহর: ২৩৯ টি।
- শিরোনাম: Traffic Index by City 2023.
- যানজটে শীর্ষ শহর: লাগোস (নাইজেরিয়া)।
- কম যানযটের শহর: বেস্ট (নেদারল্যান্ডস)।

অন্যান্য তথ্য:
- ঢাকা শহরের অবস্থান: ৫ম। 
- দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান: তৃতীয়।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার(মে, ২০২৩)।
৪,৯৮৮.
এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB) এর সর্বশেষ পূর্ণাঙ্গ সদস্য দেশ কোনটি?
  1. ক) শ্রীলঙ্কা
  2. খ) ইকুয়েডর
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) আলজেরিয়া
সঠিক উত্তর:
ঘ) আলজেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আলজেরিয়া
ব্যাখ্যা
এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB) এর পূর্ণাঙ্গ সদস্য দেশ হিসেবে কুক আইল্যান্ডকে ১ জুন ২০২০ এবং বেনিনকে ২৭ মে ২০২০ তারিখে গ্রহণ করে। তার আগে আলজেরিয়াকে ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে পূর্ণাঙ্গ দেশ হিসেবে গ্রহণ করা হয়।
যেহেতু অপশনে কুক আইল্যান্ড এবং বেনিন নেই। তাই, আলজেরিয়া উত্তর হিসেবে ঠিক আছে। সুত্রঃ AIIB Website.
৪,৯৮৯.
BIMSTEC সদস্যদেশ কয়টি? [জুলাই, ২০২৫]
  1. ৪টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ১৫টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা
• BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.
- প্রতিষ্ঠিত হয়: ৬ জুন, ১৯৯৭ সালে।
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।

• এগুলো হলো:
- বাংলাদেশ,
- ভারত,
- শ্রীলঙ্কা,
- থাইল্যান্ড,
- মিয়ানমার,
- নেপাল ও
- ভুটান।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
৪,৯৯০.
বিশ্বে সবচেয়ে বেশি 'ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' রয়েছে কোন দেশে? (জানুয়ারি-২০২৬)
  1. ইতালি
  2. চীন
  3. জার্মানী
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা

• বিশ্ব ঐতিহ্যবাহী স্থান: 
- হেরিটেজ সাইট বা ঐতিহ্যবাহী স্থান বলতে মূলত বোঝানো হয় বিশেষ ধরনের (মরুভূমি,দালান, পাহাড়,বন, স্মৃতিস্তম্ভ,হ্রদ,প্রাসাদ )। 
- ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় লিপিবদ্ধ করা রয়েছে এসব স্থান।
- ইউনেস্কোর একটি প্রকল্প আছে, যার নাম ‘আন্তর্জাতিক বিশ্ব ঐতিহ্য প্রকল্প’।
- এই প্রকল্পের আওতায় ২১টি রাষ্ট্র নিয়ে গঠিত বিশ্ব ঐতিহ্য কমিটি তালিকা প্রণয়নের কাজ করেন।
- এই প্রকল্পের কাজ হলো বিশ্বের নানা স্থানে ছড়িয়ে থাকা অনন্যসাধারণ সাংস্কৃতিক ও প্রাকৃতিক গুরুত্ববিশিষ্ট স্থানসমূহ চিহ্নিত করা।
- একই সঙ্গে তা একটি বৈশ্বিক তালিকায় নাম লিপিবদ্ধ করা। তালিকাভুক্ত স্থানসমূহকে পরবর্তী সময়ে শ্রেণীভুক্ত করা হয়।
- বিশ্বের বিভিন্ন দেশেই কমবেশি আছে ‘ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’।
- ইতালিতে বিশ্বের সর্বাধিক ‘ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ আছে।
 
• ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে বেশি World Heritage Sites থাকা দেশসমূহ: 
১) ইতালি - ৬০ টি
২) চীন  -  ৫৯ টি
৩) জার্মানি  -  ৫৪ টি
৪) ফ্রান্স  -  ৫৩ টি
৫) স্পেন  -  ৫০ টি

উৎস: ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ওয়েবসাইট ও পত্রিকা।

৪,৯৯১.
বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া ড্রিমলাইনার কয়টি?
  1. ক) ৪ টি
  2. খ) ৫ টি
  3. গ) ৬ টি
  4. ঘ) ৭ টি
সঠিক উত্তর:
গ) ৬ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬ টি
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি ২০২০।
৪,৯৯২.
At present who is holding the responsibility of the Ministry of Finance in Bangladesh? [November, 2024]
  1. Salehuddin Ahmed
  2. Dr. Muhammad Yunus
  3. Dr. M Sakhawat Hossain
  4. Muhammad Fouzul Kabir Khan
সঠিক উত্তর:
Salehuddin Ahmed
উত্তর
সঠিক উত্তর:
Salehuddin Ahmed
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

অন্তর্বর্তীকালীন সরকার:

- ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট, ২০২৪ তারিখে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।
- নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগস্ট, ২০২৪ সালে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।
- এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

⇒ অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
- শপথ গ্রহণের স্থান: বঙ্গভবন।
- মোট উপদেষ্টা: ২৪ জন।

উল্লেখ্য,
⇒ ড. মুহাম্মদ ইউনূস:
- মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়।

⇒ ড. এম সাখাওয়াত হোসেন:
- নৌ-পরিবহন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

⇒ জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান:
- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়।

⇒ ড. আসিফ নজরুল:
- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

⇒ জনাব সালেহ উদ্দিন আহমেদ:
- অর্থ মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।
৪,৯৯৩.
চলতি অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু জিডিপি বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে-
  1. ২০৯৬ মার্কিন ডলার
  2. ২১৩০ মার্কিন ডলার
  3. ২১৫০ মার্কিন ডলার
  4. ২২২৭ মার্কিন ডলার
সঠিক উত্তর:
২২২৭ মার্কিন ডলার
উত্তর
সঠিক উত্তর:
২২২৭ মার্কিন ডলার
ব্যাখ্যা
- চলতি ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু জিডিপি বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২,২২৭ মার্কিন ডলার।
- জিডিপির আকার ‍বৃদ্ধি পেয়ে হয়েছে ৩০ লক্ষ ৮৭ হাজার ৩০০ কোটি টাকা।
(তথ্যসূত্র: প্রথম আলো)
৪,৯৯৪.
বৈশ্বিক গণতন্ত্র সূচক-২০২২ অনুসারে শীর্ষদেশ কোনটি?
  1. ক) নরওয়ে
  2. খ) ডেনমার্ক
  3. গ) আইসল্যান্ড
  4. ঘ) নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
ক) নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
ক) নরওয়ে
ব্যাখ্যা
ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিট প্রকাশিত বিশ্ব গণতন্ত্র সূচক-২০২২ রিপোর্ট অনুসারে
- শীর্ষদেশ : নরওয়ে
- দ্বিতীয় : নিউজিল্যান্ড
- সর্বনিম্ন দেশ (১৬৭তম) : আফগানিস্তান।
- বাংলাদেশের অবস্থান : ৭৩তম।

(তথ্যসূত্র: বিশ্ব গণতন্ত্র সূচক-২০২২)
৪,৯৯৫.
'International Development Association' এর সদস্য দেশ কতটি? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. ১৭২টি
  2. ১৭৩টি
  3. ১৭৪টি
  4. ১৭৫টি
সঠিক উত্তর:
১৭৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৭৫টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

IDA:
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে। এজন্যে IDA এ  Soft Loan Window নামে পরিচিত।
- IDA ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি।
- সর্বশেষ সদস্য সুরিনাম (অক্টোবর ২০২৪ জয়েন করে)।
- সদস্য দেশগুলোর যথাক্রমে বেসরকারি খাতের উন্নয়নে এবং বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে থাকে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে।

উৎস: World Bank ওয়েবসাইট।
৪,৯৯৬.
এনার্জি ট্রানজিশন ইনডেক্স-২০২৩ অনুসারে বিশ্বের শীর্ষ দেশ -
  1. সুইডেন
  2. ফিনল্যান্ড
  3. ডেনমার্ক
  4. আইসল্যান্ড
সঠিক উত্তর:
সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
সুইডেন
ব্যাখ্যা
এনার্জি ট্রানজিশন ইনডেক্স-২০২৩:
- এনার্জি ট্রানজিশন ইনডেক্স হলো ১২০টি দেশকে তাদের শক্তি ব্যবস্থার কার্যকারিতা, সেইসাথে একটি নিরাপদ, টেকসই, সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য শক্তি ভবিষ্যতে রূপান্তরের জন্য তাদের প্রস্তুতির উপর ভিত্তি করে।

এনার্জি ট্রানজিশন ইনডেক্স-২০২৩ অনুসারে শীর্ষ দেশ:
1. সুইডেন,
2. ডেনমার্ক,
3. নরওয়ে,
4. ফিনল্যান্ড,
5. সুইজারল্যান্ড। 

উৎস: World Economic Forum ওয়েবসাইট। [link]
৪,৯৯৭.
৬ষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলন-২০২৩, কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?
  1. ইন্দোনেশিয়ায়
  2. ভারতে
  3. দক্ষিন আফ্রিকায়
  4. বাংলাদেশে
সঠিক উত্তর:
বাংলাদেশে
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশে
ব্যাখ্যা
ভারত মহাসাগরীয় সম্মেলন:
- বাংলাদেশের রাজধানী ঢাকায় ১২-১৩ মে, ২০২৩ ৬ষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলন (ইন্ডিয়ান ওশান কনফারেন্স- আইওসি) অনুষ্ঠিত হয়। 
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলন উদ্বোধন করেন। 
- সম্মেলনে মরিশাসের প্রেসিডেন্ট, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এবং প্রায় ২৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের প্রতিনিধিসহ আরও দেড় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। 

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৪,৯৯৮.
দেশের সর্বশেষ ওয়াসা -
  1. ক) সিলেট ওয়াসা
  2. খ) চট্টগ্রাম ওয়াসা
  3. গ) রাজশাহী ওয়াসা
  4. ঘ) খুলনা ওয়াসা
সঠিক উত্তর:
ক) সিলেট ওয়াসা
উত্তর
সঠিক উত্তর:
ক) সিলেট ওয়াসা
ব্যাখ্যা
- দেশে বর্তমানে ওয়াসার সংখ্যা ৫ টি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট।
- সিলেট ওয়াসা দেশের ৫ম এবং সর্বশেষ ওয়াসা।

উৎস: প্রথম আলো(০৪ মার্চ ২০২২), Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার জুন ২০২২।
৪,৯৯৯.
‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কে?
  1. মীর মাহবুবুর রহমান মুগ্ধ
  2. মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ
  3. আসিফ মাহমুদ
  4. ফাইয়াজ আলফি
সঠিক উত্তর:
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ
উত্তর
সঠিক উত্তর:
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

 ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ 
- ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের সহায়তার জন্য গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।
- ২০২৪ সালের  ১২ সেপ্টেম্বর ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং আন্দোলনের নিহত মুগ্ধর জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের জুলাই ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়।

সূত্র- প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৫,০০০.
নিচের কোনটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল?
  1. ক) আনোয়ারা অর্থনৈতিক অঞ্চল
  2. খ) আলুটিলা বিশেষ পর্যটন অঞ্চল
  3. গ) মেঘনা অর্থনৈতিক অঞ্চল
  4. ঘ) আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চল
সঠিক উত্তর:
গ) মেঘনা অর্থনৈতিক অঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
গ) মেঘনা অর্থনৈতিক অঞ্চল
ব্যাখ্যা
বাংলাদেশে বর্তমানে ৯৭টি অর্থনৈতিক অঞ্চল রয়েছে। যার মধ্যে সরকারি ৬৮টি এবং বেসরকারি ২৯টি। 
সরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে রয়েছে:
- বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর (Bangabandhu Sheikh Mujib Shilpa Nagar)
- আনোয়ারা অর্থনৈতিক অঞ্চল (Anowara Economic Zone)
- আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চল (Araihajazar Economic Zone)
- নারায়ণগঞ্জ অর্থনৈতিক অঞ্চল (Narayanganj Economic Zone)
- আলুটিলা বিশেষ অর্থনৈতিক অঞ্চল (Alutila Special Tourism Zone)
 
বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে রয়েছে:
- মেঘনা অর্থনৈতিক অঞ্চল (Meghna Industrial Economic Zone)
- আব্দুল মোনেম অর্থনৈতিক অঞ্চল (Abdul Monem Economic Zone)  
- গার্মেন্টস শিল্প পার্ক (Garments Industries Park)
 
উৎস: বেজা ওয়েবসাইট