বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল পরিবর্তনশীল তথ্য

মোট প্রশ্ন৭,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল পরিবর্তনশীল তথ্য

PrepBank · পাতা ৪৯ / ৭৬ · ৪,৮০১৪,৯০০ / ৭,৭৫২

৪,৮০১.
সর্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়া সর্বশেষ স্কিম কোনটি?
  1. প্রবাস
  2. প্রগতি
  3. সমতা
  4. প্রত্যয়
সঠিক উত্তর:
প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যয়
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• প্রত্যয় স্কিম:

→ সর্বজনীন পেনশনে ‘প্রত্যয়’ নামে নতুন স্কিম চালু করা হয়েছে।
→ সব স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এ স্কিম নিতে পারবেন।
→ ২০২৪ সালের ১৩ মার্চ প্রজ্ঞাপনের মাধ্যমে সব স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা ও তাদের অধীন অঙ্গ-প্রতিষ্ঠানগুলোর চাকরিতে যেসব কর্মকর্তা বা কর্মচারী চলতি বছরের ১ জুলাই ও তার পরে নতুন যোগদান করবেন, তাদের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনের অন্তর্ভুক্ত করেছে সরকার।

তথ্যসূত্র: ইত্তেফাক (২০ মার্চ, ২০২৪)।
৪,৮০২.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন অনুসারে, জনসংখ্যা বৃদ্ধির হার কত?
  1. ১.০২%
  2. ১.১৭%
  3. ১.১২%
  4. ১.৩২%
সঠিক উত্তর:
১.১২%
উত্তর
সঠিক উত্তর:
১.১২%
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।

সূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
৪,৮০৩.
জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলন (কপ-২৯)-এর মূল ফোকাস কী?
  1. মরুকরণ প্রক্রিয়া হ্রাসকরণ
  2. জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক
  3. জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ
  4. জলবায়ু পরিবর্তনের অভিঘাত কমাতে অর্থায়ন
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তনের অভিঘাত কমাতে অর্থায়ন
উত্তর
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তনের অভিঘাত কমাতে অর্থায়ন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলন (কপ-২৯)-এর মূল ফোকাস জলবায়ু পরিবর্তনের অভিঘাত কমাতে অর্থায়ন। 

কপ সম্মেলন (Cop Conference):

- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।

⇒ ২৯তম জলবায়ু সম্মেলন (COP-29) ১১-২২ নভেম্বর, ২০২৪ তারিখে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হচ্ছে।
- আয়োজকদের মতে, কপ-২৯ এর মূল ফোকাস অর্থায়নের দিকে থাকবে, কারণ গ্রিনহাউস গ্যাস নির্গমন উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব থেকে জীবন ও জীবিকা রক্ষা করতে দেশগুলোর জন্য ট্রিলিয়ন ডলার প্রয়োজন।
- প্যারিস চুক্তির অধীনে তাদের হালনাগাদ জাতীয় জলবায়ু কর্মপরিকল্পনা উপস্থাপনের জন্য এই সম্মেলন ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ।
- এ কর্মপরিকল্পনা ২০২৫ সালের প্রথম দিকে নির্ধারিত হবে।

উল্লেখ্য,
- কপ–২৯ সম্মেলনে আলোচনার মূল বিষয় হলো অর্থ। 
- কপ-২৯ সম্মেলনের মূল লক্ষ্য, জলবায়ু সংকটের ভুক্তভোগী দরিদ্র দেশগুলোকে আরও অর্থসহায়তা দেওয়ার পথ খুঁজে বের করা।
- ২০১৫ সালের প্যারিস চুক্তির অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২০৩০ সালের মধ্যে ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশ্বনেতারা।
- এ লক্ষ্যে কার্বন নিঃসরণ কমাতে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি সামলাতে ২০২৫ সাল নাগাদ উদীয়মান অর্থনীতির দেশগুলোকে নির্দিষ্ট পরিমাণ অর্থসহায়তা দিতে রাজি হলেও এখন পর্যন্ত সেই সহায়তার পরিমাণ সন্তোষজনক নয়।

উৎস: i) UNFCCC ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
৪,৮০৪.
ইরানের নতুন (২০২৪) পররাষ্ট্রমন্ত্রী কে?
  1. আয়াতুল্লাহ মোহাম্মদ আলী
  2. মালেক রহমাতি
  3. আমির আবদোল্লাহিয়ান
  4. আলী বাগেরি কানি
সঠিক উত্তর:
আলী বাগেরি কানি
উত্তর
সঠিক উত্তর:
আলী বাগেরি কানি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

- ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে।

- প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে এক হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন।
- আমির আবদোল্লাহিয়ান নিহত হওয়ার পর ইরানের মন্ত্রিসভা আলী বাগেরিকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছে।
- আলী বাগেরি ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
- এর আগে ২০০৭ থেকে ২০১৩ সালে তিনি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি সেক্রেটারির দায়িত্ব পালন করেন।

সূত্র- মেহের নিউজ।
৪,৮০৫.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা -
  1. ময়মনসিংহ
  2. ঠাকুরগাঁও
  3. দিনাজপুর
  4. ফরিদপুর
সঠিক উত্তর:
দিনাজপুর
উত্তর
সঠিক উত্তর:
দিনাজপুর
ব্যাখ্যা

কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী:
শীর্ষ জেলা:
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

শীর্ষ বিভাগ:
- ধান উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- গম উৎপাদনে শীর্ষ বিভাগ রাজশাহী।
- ভূট্টা উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- পাট উৎপাদনে শীর্ষ বিভাগ ঢাকা।
- তুলা উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- চা উৎপাদনে শীর্ষ বিভাগ সিলেট।
- তামাক উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- আলু উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৪,৮০৬.
বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে? (ডিসেম্বর, ২০২৫)
  1. কাজী হাবিবুল আউয়াল
  2. কে এম নুরুল হুদা
  3. এ এম এম নাসির উদ্দিন
  4. রকিবুদ্দিন আহমদ
সঠিক উত্তর:
এ এম এম নাসির উদ্দিন
উত্তর
সঠিক উত্তর:
এ এম এম নাসির উদ্দিন
ব্যাখ্যা

নির্বাচন কমিশন:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আওতায় নির্বাচন কমিশন গঠিত। 
- এটি সাংবিধানিকভাবে গঠিত একটি প্রতিষ্ঠান।
- প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চারজন কমিশনারসহ মোট পাঁচজন নিয়ে নির্বাচন কমিশন গঠিত।
- নির্বাচন কমিশনারগণকে রাষ্ট্রপতি নিয়োগ দেন।
- নির্বাচন কমিশনের সভায় প্রধান নির্বাচন কমিশনার সভাপতির কাজ করেন।
- বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
- প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারের মেয়াদ তাদের কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর।
- নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের কর্তব্য।
- নির্বাচন কমিশন সংবিধানে বর্ণিত নির্দেশনাবলি এবং দেশের নির্বাচনি আইন দ্বারা পরিচালিত হয়।
- নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত নির্বাচন সমূহ,
• রাষ্ট্রপতি নির্বাচন।
• জাতীয় সংসদ নির্বাচন।
• সিটি কর্পোরেশন নির্বাচন।
• জেলা পরিষদ নির্বাচন।
• উপজেলা পরিষদ নির্বাচন।
• পৌরসভা নির্বাচন।
• ইউনিয়ন পরিষদ নির্বাচন।

তথ্যসূত্র - পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি ও নির্বাচন কমিশন ওয়েবসাইট।

৪,৮০৭.
সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার কোন দেশে সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয়?
  1. কম্বোডিয়া
  2. লাওস
  3. ইন্দোনেশিয়া
  4. মালয়েশিয়া
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র:
- ইন্দোনেশিয়া ১০ কোটি ডলার ব্যয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম একটি ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেছে।
- দেশটি সবুজ (পরিবেশ বান্ধব), নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের আরো সুযোগ খোঁজার প্রেক্ষাপটে এটার উদ্বোধন করেছে।
- সিরাটা ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র রাজধানী জাকার্তা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে পশ্চিম জাভাতে ২০০ হেক্টর (৫০০ একর) জলাধারের উপর নির্মিত।
- এ কেন্দ্র থেকে ৫০,০০০ পরিবারের বিদ্যুৎ সরবরাহের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।
- এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র।
- ইন্দোনেশিয়ার জাতীয় বিদ্যুৎ কোম্পানি পেরুসাহান লিস্টিক নেগারা এবং আবুধাবি ভিত্তিক নবায়নযোগ্য বিদ্যুৎ কোম্পানির মধ্যে সহযোগিতায় প্রকল্পটির কাজ শেষ হতে তিন বছর সময় লেগেছে এবং ব্যয় হয়েছে প্রায় ১০ কোটি ডলার।

উৎস: ৯ নভেম্বর, ২০২৩, বাংলাদেশ সংবাদ সংস্থা। [link]
৪,৮০৮.
বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট কোন জেলায় অবস্থিত?
  1. ক) খুলনা
  2. খ) পটুয়াখালি
  3. গ) গোপালগঞ্জ
  4. ঘ) কক্সবাজার
সঠিক উত্তর:
ক) খুলনা
উত্তর
সঠিক উত্তর:
ক) খুলনা
ব্যাখ্যা
বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট অবস্থিত - খুলনায়। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, মার্চ- ২০২০]
৪,৮০৯.
বর্তমানে বিসিআইসি’র অধীনে কয়টি চালু শিল্প কারখানা রয়েছে? [জুলাই, ২০২৫]
  1. ১০টি
  2. ১১টি
  3. ১২টি
  4. ১৩টি
সঠিক উত্তর:
১১টি
উত্তর
সঠিক উত্তর:
১১টি
ব্যাখ্যা
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি):
- বর্তমানে বিসিআইসি’র অধীনে ১১টি চালু শিল্প কারখানা রয়েছে।

⇒ চালু কারখানাগুলোর মধ্যে:
• ইউরিয়া সার কারখানা: ৫টি (চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড, যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড,আশুগঞ্জ ফার্টিলাইজার এ্যান্ড কেমিক্যাল কোম্পানী লিঃ, শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিঃ,ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানী )।
• ডিএপি সার কারখানা: ১টি (ডিএপি ফার্টিলাইজার কোং লিঃ)।
• টিএসপি সার কারখানা: ১টি (টিএসপি কমপ্লেক্স লিঃ)।
• কাগজ কারখানা: ১টি (কর্ণফুলী পেপার মিলস্ লিঃ)।
• সিমেন্ট কারখানা: ১টি (ছাতক সিমেন্ট কোম্পানী লিঃ)।
• গ্লাসশীট কারখানা: ১টি (উসমানিয়া গ্লাসশীট ফ্যাক্টরী লিঃ)।
• স্যানিটারীওয়্যার ইস্যুলেটর কারখানা: ১টি (বাংলাদেশ ইস্যুলেটর এন্ড স্যানিটারীওয়্যার ফ্যাক্টরী লিঃ)।

উৎস: BCIC ওয়েবসাইট।
৪,৮১০.
শিল্পোন্নত দেশ হলেও কোন দেশটি G-7 এর সদস্য নয়?
  1. জাপান
  2. জার্মানি
  3. যুক্তরাষ্ট্র
  4. ভারত
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা

- শিল্পোন্নত দেশ হলেও কোন দেশটি G-7 এর সদস্য নয় ভারত

G-7:

• G-7 (Group of 7) - বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশের সরকার প্রধানের জোট।
• জি- ৭ প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর ১৯৭৫ সালে।   
• পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
• তবে, ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

•  জি- ৭ -এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ছয়টি দেশ - ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র  
• জি- ৭ এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি – কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
• এশিয়ার একমাত্র সদস্য দেশ জাপান।

তথ্যসূত্র : জি- ৭ -এর ওয়েবসাইট।

৪,৮১১.
What is the amount of the Bangladesh's Annual Development Program (ADP) for the fiscal year 2025-26?
  1. 2.26 trillion Taka
  2. 2.3 trillion Taka
  3. 2.5 trillion Taka
  4. 2.65 trillion Taka
সঠিক উত্তর:
2.3 trillion Taka
উত্তর
সঠিক উত্তর:
2.3 trillion Taka
ব্যাখ্যা

২০২৫-২৬ বাজেট:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তর্বর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেৎ উত্থাপনকারী: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
- বাজেটের শিরোনাম: বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়।
- বাজেট ঘোষণা: ২ জুন, ২০২৫।
- বাজেট কার্যকর: ১ জুলাই, ২০২৫।
- বাজেটের আকার: ৭,৮৯,৯৯৯ কোটি টাকা (জিডিপির ১২.৭ শতাংশ)।
- রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা: ৫,৬৪,০০০ কোটি টাকা।
- বাজেট ঘাটতি: ২,২৬,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৬২ শতাংশ)।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৩০,০০০ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।
- সামাজিক নিরাপত্তার ঝার বৃদ্ধি: ১২.১৮%।
- জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা: ৫.৫%। 


উৎস: জাতীয় বাজেট ২০২৫-২৬।

৪,৮১২.
দেশে সেচের আওতাধীন জমির পরিমাণ কত?
  1. প্রায় ৫০ লক্ষ হেক্টর
  2. প্রায় ৫৬ লক্ষ হেক্টর
  3. প্রায় ৬২ লক্ষ হেক্টর
  4. প্রায় ৬৮ লক্ষ হেক্টর
সঠিক উত্তর:
প্রায় ৫৬ লক্ষ হেক্টর
উত্তর
সঠিক উত্তর:
প্রায় ৫৬ লক্ষ হেক্টর
ব্যাখ্যা
- বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২১ অনুযায়ী ২০১৯-২০ অর্থবছরে সেচের আওতাধীন জমির পরিমাণ ৫৬.২৭ লক্ষ হেক্টর।
- ২০২০-২০২১ অর্থবছরে সেচের লক্ষ্যমাত্রা ৫৬.৩০ লক্ষ হেক্টর।

(তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২১ : পৃষ্ঠা-৯৫)
৪,৮১৩.
আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান-
  1. ক) সপ্তম
  2. খ) অষ্টম
  3. গ) নবম
  4. ঘ) দশম
সঠিক উত্তর:
ক) সপ্তম
উত্তর
সঠিক উত্তর:
ক) সপ্তম
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০১৯।
৪,৮১৪.
বর্তমানে বিশ্বে তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) সৌদি আরব
  2. খ) কাতার
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

- ২০১৮ সালে বিশ্বের নতুন তেল সম্রাটের খ্যাতি অর্জন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
- ১৯৭৫ সাল থেকে তেল উৎপাদনে রাশিয়া ও সৌদি আরবের পরের অবস্থানে রয়েছে দেশটি।
- এই মুহূর্তে বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিস্ট্রেশনের তথ্যানুযায়ী, ২০২১ সালে বিশ্বে শীর্ষ ১০ জ্বালানি তেল উৎপাদনকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, রাশিয়া, কানাডা, চীন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, ইরান ও কুয়েত।
- বর্তমানে বৈশ্বিক তেল উৎপাদনের ২০ শতাংশ যুক্তরাষ্ট্র এবং ১১ শতাংশ করে সৌদি আরব ও রাশিয়ার।
- মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিদিন গড়ে ৯,৩৫২,০০০ ব্যারেল তেল উৎপাদন করে।
- যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল সরবরাহকারী।

উৎস: প্রথম আলো, ১০ মার্চ ২০২৩।

৪,৮১৫.
বাংলাদেশের জাতীয় আয় গণনার খাত কয়টি? [মে, ২০২৫]
  1. ১৫টি
  2. ১৯টি
  3. ২৪টি
  4. ২৬টি
সঠিক উত্তর:
১৯টি
উত্তর
সঠিক উত্তর:
১৯টি
ব্যাখ্যা
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জিডিপির হিসাব প্রাক্কলনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান।
- আন্তর্জাতিকভাবে সম্মত System of National Accounts (SNA) ফ্রেমওয়ার্ক অনুসরণ করে বিভিন্ন দেশ জিডিপি প্রাক্কলন করে।
- জিডিপি নিরূপণে তিনটি পদ্ধতি: উৎপাদন (Production Aproach), আয় (Income Approach) এবং ব্যয় (Expenditure Approach) পদ্ধতি ব্যবহৃত হয়।
- তবে বাংলাদেশ উৎপাদন ও ব্যয় ভিত্তিক জিডিপি প্রণয়ন করে।
- উৎপাদন ভিত্তিতে জিডিপি প্রাক্কলনে অর্থনীতিকে ৩টি বৃহৎ খাত তথা: কৃষি, শিল্প ও সেবায় বিভক্ত করা হয়েছে।
- বাংলাদেশের জাতীয় আয় গণনার খাত ১৯টি। 
- বর্তমান সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যাপক প্রসার বিশেষ করে সেবা খাতে নতুন নতুন খাত/উপখাত অর্থনীতিতে যুক্ত হয়েছে।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪
৪,৮১৬.
স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স- ২০২১ অনুসারে, বাংলাদেশে সাক্ষরতার হার কত?
  1. ক) ৭৬.৪%
  2. খ) ৭২.২%
  3. গ) ৭৪.৫%
  4. ঘ) ৭১.২%
সঠিক উত্তর:
ক) ৭৬.৪%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭৬.৪%
ব্যাখ্যা
• স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স- ২০২১ অনুসারে, বাংলাদেশে সাক্ষরতার হার- ৭৬.৪%। 
• প্রতিবেদনটি প্রকাশিত হয় - ১৭ এপ্রিল ২০২৩।
• প্রকাশক - বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

উল্লেখ্য, 
জনশুমারি ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী দেশে বর্তমানে স্বাক্ষরতার হার ৭৪ দশমিক ৬৬ শতাংশ।

উৎস: স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স- ২০২১, Live MCQ সাম্প্রতিক সমাচার জুন, ২০২৩।
৪,৮১৭.
বাংলাদেশে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা কয়টি? [মে - ২০২৫] 
  1. ২৮টি
  2. ২৬টি
  3. ২৭টি
  4. ২৯টি
সঠিক উত্তর:
২৯টি
উত্তর
সঠিক উত্তর:
২৯টি
ব্যাখ্যা
• গ্যাসক্ষেত্র:
- প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে ।
- প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে। 
- দেশে বর্তমানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৯টি।
- সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।
- সর্বশেষ ভোলার ইলিশা -১ দেশের ২৯তম গ্যাসক্ষেত্র।

উৎস: বাংলাপিডিয়া ও প্রথম আলো।
৪,৮১৮.
বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?
  1. লাকসাম
  2. সৈয়দপুর
  3. চট্টগ্রাম
  4. আখাউড়া
সঠিক উত্তর:
সৈয়দপুর
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দপুর
ব্যাখ্যা
বাংলাদেশ রেলওয়ে:
- বাংলাদেশ রেলপথ সরকারি মালিকানা ও সরকার কর্তৃক পরিচালিত দেশের একটি মুখ্য পরিবহন সংস্থা।
- দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সৈয়দপুরে অবস্থিত।
- এ কারণে সৈয়দপুরকে রেলওয়ে শহর বলা হয়।
- সৈয়দপুর রেলওয়ে কারখানাটি ১৮৭০ সালে নীলফামারী জেলার সৈয়দপুর শহরে প্রতিষ্ঠিত হয়।
- এই রেলওয়ে কারখানাকে কেন্দ্র করেই মূলত সৈয়দপুর শহরের গোড়া পত্তন হয়েছিল।
- এটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত হয়।

উল্লেখ্য,
- নাট-বল্টু থেকে শুরু করে রেলওয়ের ব্রডগেজ ও মিটারগেজ লাইনের বগি মেরামতসহ সব কাজ করা হয়। 
- ১১০ দশমিক ২৯ একর জায়গায় প্রতিষ্ঠিত কারখানাটিতে রয়েছে ২৮টি শপ (উপকারখানা)।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও ইত্তেফাক পত্রিকা নিউজ।
৪,৮১৯.
বিশ্বের উজ্জ্বলতম এক্স-রে মেশিনের নাম কী?
  1. এলসিএলএস
  2. লিনাক কোহেরেন্ট লাইট সোর্স ২
  3. সফট রে অটো প্রেসার ডিডিআর ডিজিটাল ম্যামোগ্রাফি সিস্টেম বিটিএম -10
  4. 65kW গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ডিজিটাল এক্স রে মেশিন
সঠিক উত্তর:
লিনাক কোহেরেন্ট লাইট সোর্স ২
উত্তর
সঠিক উত্তর:
লিনাক কোহেরেন্ট লাইট সোর্স ২
ব্যাখ্যা
লিনাক কোহেরেন্ট লাইট সোর্স ২:
- লিনাক কোহেরেন্ট লাইট সোর্স ২ (এলসিএলএস–টু) এক্স-রে লেজার নামের শক্তিশালী এক্স-রে মেশিন তৈরি করেছেন বিজ্ঞানীরা।
- বিশ্বের উজ্জ্বলতম এক্স-রে মেশিন এটি।
- বিজ্ঞানীদের দাবি, বিশ্বের উজ্জ্বলতম এই এক্স-রে মেশিনের মাধ্যমে সালোকসংশ্লেষণ ও অন্যান্য রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণু ও অণুর অবস্থান ধারণ করা সম্ভব হবে।
- বর্তমানে চিকিৎসা খাতে যে এক্স-রে মেশিন ব্যবহার করা হয়, তার চেয়ে কোটি কোটি গুণ উজ্জ্বল ছবি প্রদর্শন করতে পারে এই এক্স-রে মেশিন।
- এক্স-রে মেশিনটিতে বিশাল একটি তামার প্লেট উচ্চশক্তির এক্স-রের জন্য ইলেকট্রনের উৎস হিসেবে ব্যবহার করা হয়েছে।
- বর্তমানে এক্স-রে মেশিনটির মাধ্যমে গবেষকেরা পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়াগুলোকে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।
-  যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এসএলএসি ন্যাশনাল অ্যাক্সিলারেটর গবেষণাগারে সংযোজন করা এক্স-রে মেশিনটি এলসিএলএস এক্স-রে মেশিনের তুলনায় ১০ হাজার গুণ বেশি উজ্জ্বল ছবি তৈরি করতে পারে।
- এলসিএলএস-টু লেজারের মাধ্যমে ইলেকট্রন, মাইক্রোওয়েভ ও চুম্বকীয় শক্তির জটিল প্রক্রিয়ার মাধ্যমে ছবি ধারণ করতে পারে এক্স-রে মেশিনটি। 

উৎস: ৫ অক্টোবর, ২০২৩, প্রথম আলো। [link]
৪,৮২০.
বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কী?
  1. সৈয়দ রেফাত আহমেদ
  2. এইচ এম ইব্রাহিম
  3. মোহাম্মদ ফজলুল করিম
  4. জুবায়ের রহমান চৌধুরী
সঠিক উত্তর:
জুবায়ের রহমান চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
জুবায়ের রহমান চৌধুরী
ব্যাখ্যা

⇒ বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
- তিনি দেশের ২৬তম প্রধান বিচারপতি।

⇒ প্রধান বিচারপতি:
- সংবিধানের ৯৫ নং অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতিকে নিয়োগ দেন মহামান্য রাষ্ট্রপতি।
- প্রধান বিচারপতিকে শপথ পড়ান মহামান্য রাষ্ট্রপতি।
- প্রধান বিচারপতির সাথে পরামর্শ করেই অন্যান্য বিচারপতি দের নিয়োগ দেয়া হয়।


⇒ উল্লেখ্য:
- সংবিধানের প্রণয়নকালে বিচারপতিদের চাকরির বয়সসীমা ছিল ৬২ বছর।
- ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ৯৬ ধারা পুন:স্থাপন করে বিচারপতিদের বয়স করা হয় ৬৭ বছর।
- সুপ্রিম কোর্টের বিচারপতির বয়সসীমা দায়িত্ব গ্রহণের তারিখ হতে পরবর্তী ৫ বছর।

⇒ অন্যদিকে:
- বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আবু সাদাত মো. সায়েম।
- তিনি ১৬ ডিসেম্বর ১৯৭১ থেকে ৫ নভেম্বর ১৯৭৫ পর্যন্ত প্রধান বিচারপতি ছিলেন।

তথ্যসূত্র - সুপ্রিমকোর্ট ওয়েবসাইট।

৪,৮২১.
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের অধিকারী -
  1. রোহিত শর্মা
  2. কুমার সাঙ্গাকারা
  3. শচীন টেন্ডুলকার
  4. বিরাট কোহলি
সঠিক উত্তর:
শচীন টেন্ডুলকার
উত্তর
সঠিক উত্তর:
শচীন টেন্ডুলকার
ব্যাখ্যা
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের অধিকারী:
- একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের অধিকারী শচীন টেন্ডুলকার।

সর্বাধিক রানের অধিকারী -
১। শচীন টেন্ডুলকার,
২। কুমার সাঙ্গাকারা,
৩। বিরাট কোহলি,
৪। রিকি টমাস পন্টিং,
৫। সনাৎ জয়াসুরিয়া।

উৎস: ESPN Cricinfo. [link]
৪,৮২২.
ADB-এর বর্তমান প্রেসিডেন্ট কে? (ডিসেম্বর ২০২৫)
  1. মাসাতো কান্ডা
  2. তাকেহিকো নাকাও
  3. হারুহিকো কুরোদা
  4. ইসাকু ওয়াতানাবে
সঠিক উত্তর:
মাসাতো কান্ডা
উত্তর
সঠিক উত্তর:
মাসাতো কান্ডা
ব্যাখ্যা

এশীয় উন্নয়ন ব্যাংক:
- ADB এর পূর্ণরূপ Asian Development Bank.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৬ সালে।
- সদর দপ্তর: ম্যানিলা, ফিলিপাইনের।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৩১টি।
- বর্তমান সদস্য: ৬৯টি।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭৩ সালে।
- সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে।
- বর্তমান প্রেসিডেন্ট: মাসাতো কান্ডা।

তথ্যসূত্র - এশীয় উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইট।

৪,৮২৩.
বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য কয়টি?
  1. ১৫৮টি
  2. ১৬৪টি
  3. ১৮৫টি
  4. ১৭৩টি
সঠিক উত্তর:
১৬৪টি
উত্তর
সঠিক উত্তর:
১৬৪টি
ব্যাখ্যা

- বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization) ১ জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- এই সংস্থাটির প্রধানের পদবী মহাপরিচালক।
- বর্তমান মহাপরিচালক (প্রথম মহিলা) নাইজেরিয়ার এনগোজি ওকোনজো-ইওয়েলা।
- বাংলাদেশ সংস্থাটির প্রতিষ্ঠাকালীন সদস্য।
- বিশ্ব বাণিজ্য সংস্থা বর্তমান সদস্য ১৬৪টি।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান।
উৎসঃ বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট।

৪,৮২৪.
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বর্তমান সভাপতি কে? [জানুয়ারি, ২০২৫]
  1. ড. মুহাম্মদ ইউনূস
  2. সালেহ উদ্দিন আহমেদ
  3. ওয়াহিদউদ্দিন মাহমুদ
  4. ড. আসিফ নজরুল
সঠিক উত্তর:
ড. মুহাম্মদ ইউনূস
উত্তর
সঠিক উত্তর:
ড. মুহাম্মদ ইউনূস
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বর্তমান সভাপতি ড. মুহাম্মদ ইউনূস।

ECNEC:

- ECNEC-এর পূর্ণরূপ: The Executive Committee of the National Economic Council.
- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC) সরকারের দ্বিতীয় শক্তিশালী কমিটি।
- এটি ১৯৮২ সালে গঠিত হয়।
- এর সভাপতি দেশটির প্রধানমন্ত্রী।
- অর্থমন্ত্রী এর বিকল্প চেয়ারম্যান বা সভাপতি।
- এ কমিটির সদস্যগণ সরকার প্রধান কর্তৃক মনোনীত হয়ে থাকেন।

⇒ নিম্নোক্ত মন্ত্রীদের মধ্য থেকে কমিটির সদস্য মনোনয়ন দেয়া হয়:
• স্থানীয় সরকার পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রী,
• শিক্ষা মন্ত্ৰী,
• প্রযুক্তি মন্ত্ৰী,
• পানি সম্পদ মন্ত্রী,
• শিল্প ও বাণিজ্য মন্ত্ৰী,
• ডাক ও টেলিযোগাযোগ মন্ত্ৰী,
• কৃষি, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং,
• পরিকল্পনা মন্ত্রী।

উল্লেখ্য,
- প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চেয়ারপারসন করে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) গঠন করা হয়েছে।
- এ পরিষদে সদস্য হিসেবে আছেন সরকারের বাকি সব উপদেষ্টা।
- ১০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে এই পরিষদ গঠন করা হয়েছে।
- সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কিত নীতি ও কৌশল গ্রহণে দিক-নির্দেশনা দেওয়া; দীর্ঘমেয়াদি ও মধ্যমেয়াদি পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও কর্মপন্থা চূড়ান্তকরণ এবং অনুমোদন প্রদান; দীর্ঘমেয়াদি ও মধ্যমেয়াদি পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা; আর্থ-সামাজিক উন্নয়নে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও দিক-নির্দেশনা প্রদান এবং জাতীয় অর্থনৈতিক পরিষদের দায়িত্ব পালনে সহায়ক বিবেচিত যে কোনো কমিটি গঠন।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।
৪,৮২৫.
Who is the current executive head of UNAIDS? (November, 2024)
  1. KD Elbow
  2. Jan Xiang
  3. Carrie Lam
  4. Xiang Xing
  5. Winnie Byanyim
সঠিক উত্তর:
Winnie Byanyim
উত্তর
সঠিক উত্তর:
Winnie Byanyim
ব্যাখ্যা
UNAIDS:
- UNAIDS টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্যের হুমকি হিসেবে শেষ করার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে।
- এটি ১৯৯৬ সালে কার্যক্রম শুরু করে।
- UNAIDS জাতিসংঘের ব্যবস্থায় একমাত্র যৌথ কর্মসূচি বিশ্বের ৭০ টি দেশে এর কার্যালয় রয়েছে।
- এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত।
- বর্তমান নির্বাহী প্রধানের নাম Winnie Byanyim. (নভেম্বর, ২০২৪)

তথ্যসূত্র - UNAIDS অফিশিয়াল ওয়েবসাইট।
৪,৮২৬.
জাতিসংঘ সাধারণ পরিষদে কোন সালকে ‘শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর’ হিসেবে পালনের প্রস্তাব গৃহীত হয়েছে?
  1. ২০২৪ সাল
  2. ২০২৫ সাল
  3. ২০২৭ সাল
  4. ২০২৬ সাল
সঠিক উত্তর:
২০২৫ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০২৫ সাল
ব্যাখ্যা
শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর:
- জাতিসংঘ সাধারণ পরিষদে ২০২৫ সালকে শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণা দেওয়ার জন্য একটি প্রস্তাব গৃহীত হয়েছে।
- প্রস্তাবটি টেকসই উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা এবং মানবাধিকারকে উন্নীত করে এমন একটি মূল্য হিসেবে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে শান্তি ও বিশ্বাসকে শক্তিশালীকরণ নিশ্চিত করার জন্য অন্তর্ভুক্তিমূলক সংলাপ এবং আলোচনার মাধ্যমে সংঘাতের সমাধান করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে।
- এটি সমস্ত সদস্য রাষ্ট্র, জাতিসংঘ ব্যবস্থার সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক, আঞ্চলিক এবং উপ-আঞ্চলিক সংস্থাগুলোর পাশাপাশি অন্যান্য প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদেরকে যথাযথভাবে আন্তর্জাতিক বছর পালন করতে এবং শান্তি ও বিশ্বাসের সুবিধাগুলো প্রচার করতে উৎসাহিত করে।
 
অন্যদিকে -
- একটি পৃথক প্রস্তাবে, সাধারণ পরিষদ ১৫ নভেম্বরকে আন্তর্জাতিক সংগঠিত অপরাধের সকল প্রকারের প্রতিরোধ এবং লড়াইয়ের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে।
 
উৎস: ২২ মার্চ ২০২৪, The Business Standard।
৪,৮২৭.
Where did the “Will for Peace 2026” multinational naval exercise recently begin? [January, 2026]
  1. Australia
  2. South Africa
  3. United States 
  4. Japan 
সঠিক উত্তর:
South Africa
উত্তর
সঠিক উত্তর:
South Africa
ব্যাখ্যা

• Will for Peace 2026:
- ২০২৬ সালের জানুয়ারি ১০ তারিখে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের সাইমনস টাউনে “Will for Peace 2026” নামের যৌথ নৌ  মহড়া শুরু হয়।
 - এতে অংশগ্রহণ করেছে BRICS সদস্য দেশগুলো: চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা।
 - এই অনুশীলনের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক নৌপথ ও সামুদ্রিক অর্থনৈতিক কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করা এবং অংশগ্রহণকারী দেশের নৌসেনাদের মধ্যে সামরিক সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি করা।

তথ্যসূত্র: চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

৪,৮২৮.
জি -৭ এর ৪২ তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) জাপান
  4. ঘ) রামিয়া
সঠিক উত্তর:
গ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
গ) জাপান
ব্যাখ্যা
জি -৭ এর ৪২ তম শীর্ষ সম্মেলন জাপানের কাশিকো আইল্যান্ডে অনুষ্ঠিত হয়।
Source:NBCNews
৪,৮২৯.
World Happiness Report 2025 অনুযায়ী, বাংলাদেশ বিশ্বের কততম সুখী দেশ? [মার্চ, ২০২৫]
  1. ১২৪ তম
  2. ১২৯ তম
  3. ১৩৪ তম
  4. ১৪২ তম
সঠিক উত্তর:
১৩৪ তম
উত্তর
সঠিক উত্তর:
১৩৪ তম
ব্যাখ্যা
World Happiness Report 2025:
- গ্যালাপ, দ্য অক্সফোর্ড ওয়েলবিইং রিসার্চ সেন্টার ও জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) ও একটি সম্পাদকীয় বোর্ডের যৌথ উদ্যোগে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
- বিশ্বের ১৪০টিরও বেশি দেশও থেকে গ্যালাপ বিশ্ব জরিপের মাধ্যমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
- অংশগ্রহণকারী মানুষদের আগের ৩ বছর (এবারের প্রতিবেদনের ক্ষেত্রে ২০২২-২০২৪) তাদের জীবন কেমন কেটেছে, তা মূল্যায়ন করা হয়।
- টানা অষ্টম বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশ হয়েছে ফিনল্যান্ড।
- আর সবচেয়ে অসুখী দেশের তকমা অর্জন করেছে আফগানিস্তান।
- তালিকা অনুযায়ী ১৪৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪ তম।
-  গত বছর ১৪৩ দেশের মধ্যে ১২৯তম অবস্থানে ছিল দেশটি।

এছাড়া,
দক্ষিণ এশিয়ার নেপাল ৯২, পাকিস্তান ১০৯, ভারত ১১৮, মিয়ানমার ১২৬ ও শ্রীলঙ্কার অবস্থান ১৩৩তম অবস্থানে রয়েছে।

উৎস: World Happiness Report 2025 রিপোর্ট।
৪,৮৩০.
Which is the top country according to the Global Peace Index 2025 report?
  1. Switzerland
  2. Austria
  3. New Zealand
  4. Iceland
সঠিক উত্তর:
Iceland
উত্তর
সঠিক উত্তর:
Iceland
ব্যাখ্যা

Global Peace Index 2025:
- অস্ট্রেলিয়াভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইইপি সম্প্রতি গ্লোবাল পিস ইনডেক্স ২০২৫ প্রকাশ করেছে।
- সূচকটি ১৬৩টি দেশের শান্তিপূর্ণ অবস্থা বিশ্লেষণ করে তৈরি করা হয়।

শীর্ষ দেশ:
আইসল্যান্ড।
আয়ারল্যান্ড।
নিউজিল্যান্ড।
অস্ট্রিয়া।
সুইজারল্যান্ড।
সিঙ্গাপুর।
পর্তুগাল।
ডেনমার্ক।
স্লোভেনিয়া
ফিনল্যান্ড।

⇒ বাংলাদেশের অবস্থান ১২৩ তম।

তথ্যসূত্র - Global Peace Index 2025.

৪,৮৩১.
আন্তর্জাতিক পুলিশ সংস্থার বর্তমান সদস্য সংখ্যা কত? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. ১৯৪টি
  2. ১৯৫টি
  3. ১৯৬টি
  4. ১৯৭টি
সঠিক উত্তর:
১৯৬টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৬টি
ব্যাখ্যা
Interpol:
- Interpol-এর পূর্ণরূপ International Criminal Police Organization.
- অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩ (ভিয়েনা, অস্ট্রিয়া)। 
- ইন্টারপোলের ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- সদস্য সংখ্যা: ১৯৬টি।

উৎস: Interpol ওয়েবসাইট।
৪,৮৩২.
IsDB এর বর্তমান সদস্য দেশ কয়টি? (অক্টোবর, ২০২৪)
  1. ৫৫টি
  2. ৫৬টি
  3. ৫৭টি
  4. ৫৮টি
সঠিক উত্তর:
৫৭টি
উত্তর
সঠিক উত্তর:
৫৭টি
ব্যাখ্যা
Islamic Development Bank (IsDB):
- ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলনে IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
- ১৯৭৫ সালের ২০ অক্টোবর IsDB আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
- IsDB এর বর্তমান সদস্য ৫৭টি। (অক্টোবর, ২০২৪)
- Islamic Development Bank (IsDB) এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ১২ আগস্ট IsDB তে যোগ দেয়।
- IsDB এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো ওআইসি এর সদস্য হওয়া।
- IsDB এর বর্তমান প্রেসিডেন্ট সৌদি আরবের Dr. Muhammad Sulaiman Al Jasser. (অক্টোবর, ২০২৪)

তথ্যসূত্র - IDB অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৮৩৩.
২০২৪ সালে প্রকাশিত অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, জিডিপি কয়টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।
- জিডিপিতে বিভিন্ন খাতের অবদান -
• কৃষি: ১১.০২%।
• শিল্প: ৩৭.৯৫%।
• সেবা: ৫১.০৪%।
- ৩টি বৃহৎ খাতে নিয়োজিত জনশক্তি -
• কৃষি:৪৫%।
• শিল্প: ১৭%।
• সেবা: ৩৮%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৪,৮৩৪.
How many foreign commercial banks are now operating in Bangladesh? [September, 2025]
  1. 6
  2. 8
  3. 9
  4. 10
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা

ব্যাংক খাত:
- বর্তমানে দেশে প্রধানত দুই শ্রেণির ব্যাংক রয়েছে। যথা:
১। তফসিলী ব্যাংক:
- যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হয়ে এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নিয়ম-নীতি মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাকে তালিকাভুক্ত ব্যাংক বলে। বর্তমানে মোট তফসিলি ব্যাংক: ৬২টি। যথা:
• রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক: ৬টি,
• বিশেষায়িত ব্যাংক: ৩টি,
• বেসরকারি বাণিজ্যিক ব্যাংক: ৪৩টি,
• ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক: ১টি,
• বিদেশি ব্যাংক: ৯টি।

⇒ বিদেশি ব্যাংক: ৯টি।
১. ব্যাংক আলফালাহ্ লিমিটেড,
২. কমার্শিয়াল ব্যাংক অব সিলন,
৩. হাবিব ব্যাংক লিমিটেড,
৪. এইচএসবিসি,
৫. ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান,
৬. সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট,
৭. স্টেট ব্যাংক অব ইন্ডিয়া,
৮. স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক,
৯. উরি ব্যাংক।

২। অ-তফসিলী ব্যাংক:
- যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকার অন্তর্ভুক্ত নয় তাদেরকে অ-তালিকাভুক্ত ব্যাংক বলে। এরূপ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের বিধি-নিষেধ মেনে চলে না। বর্তমানে অ-তফসিলী ব্যাংক: ৫টি।
১. আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক,
২. কর্মসংস্থান ব্যাংক,
৩. গ্রামীণ ব্যাংক,
৪. জুবিলি ব্যাংক,
৫. পল্লী সঞ্চয় ব্যাংক।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

৪,৮৩৫.
২০২৩ সালে 'ফিফা দ্য বেস্ট' কে নির্বাচিত হয়েছে?
  1. ক্রিস্টিয়ানো রোনালদো
  2. লিওনেল মেসি
  3. কিলিয়ান এমবাপ্পে
  4. আর্লিং হলান্ড
সঠিক উত্তর:
লিওনেল মেসি
উত্তর
সঠিক উত্তর:
লিওনেল মেসি
ব্যাখ্যা
২০২৩ সালে 'ফিফা দ্য বেস্ট':
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: লিওনেল মেসি (আর্জেন্টিনা),
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বোনমাতি (স্পেন),
- পুরুষ গোলকিপার: এদেরসন (ব্রাজিল),
- নারী গোলকিপার: মেরি আর্পস (ইংল্যান্ড),
- পুরুষ কোচ: পেপ গার্দিওলা (স্পেন),
- নারী কোচ: সারিনা ভাইগমান (নেদারল্যান্ডস),
- ফিফা পুসকাস অ্যাওয়ার্ড: গিলের্মে মাদরুগা (ব্রাজিল),
- ফিফা স্পেশাল অ্যাওয়ার্ড: মার্তা (ব্রাজিল),
- ফিফা ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড: ব্রাজিল জাতীয় ফুটবল দল,
- ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: হুগো দানিয়েল ইনিগুয়েজ (আর্জেন্টিনা)।

উৎস: FIFA ওয়েবসাইট। 
৪,৮৩৬.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীকে কতটি ইলেকটোরাল কলেজের ভোট পেতে হয়?
  1. ২৩৮টি
  2. ৩৭০টি
  3. ২৭০টি
  4. ৫৩৮টি
সঠিক উত্তর:
২৭০টি
উত্তর
সঠিক উত্তর:
২৭০টি
ব্যাখ্যা
ইলেকটোরাল কলেজ:
- ইলেকটোরাল কলেজ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পরোক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি নির্বাচন করা হয়।
- যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইলেকটোরাল কলেজের মোট ভোটসংখ্যা ৫৩৮টি।
- প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীকে ২৭০টি ইলেকটোরাল কলেজের ভোট পেতে হয়।
-প্রতিটি অঙ্গরাজ্যের জন্য নির্দিষ্টসংখ্যক ইলেকটোরাল ভোট রয়েছে।

উল্লেখ্য,
আবিষ্কারক: ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক কলম্বাস।
স্বাধীনতা লাভ করে: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস: ৪ জুলাই।
প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩টি।
বর্তমান অঙ্গরাজ্য: ৫০টি।
সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
বর্তমা প্রেসিডেন্ট: জো বাইডেন।
যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ: ফ্রান্স।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট। 
৪,৮৩৭.
বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? [জুলাই, ২০২৫]
  1. চীন
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. জাপান
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
কার্বন নিঃসরণকারী দেশ:
- যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’ তথ্যানুসারে, বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে চীন।
- দেশটি ২০২৩ সালে প্রায় ১ হাজার ৩২৬ কোটি টন কার্বন নিঃসরণ করেছে।
- এটি বৈশ্বিক নিঃসরণের প্রায় ৩৫ শতাংশ।
- ভারী শিল্প, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ও দ্রুত নগরায়ণের কারণে চীনে দূষণের মাত্রা ভয়ানকভাবে বেড়েছে।

উল্লেখ্য,
- বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র।
- দেশটি ২০২৩ সালে প্রায় ৪৮৫ কোটি টন কার্বন নিঃসরণ করেছে।
- বৈশ্বিক নিঃসরণের প্রায় ১৩ শতাংশ এটি।

তথ্যসূত্র- নিউজ প্রতিবেদন। [Link]
৪,৮৩৮.
বোরো ধান উৎপাদনে শীর্ষ বিভাগ কোনটি? [মার্চ, ২০২৫]
  1. রাজশাহী
  2. রংপুর
  3. চট্টগ্রাম
  4. ময়মনসিংহ
সঠিক উত্তর:
রাজশাহী
উত্তর
সঠিক উত্তর:
রাজশাহী
ব্যাখ্যা
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুসারে,  উৎপাদনে শীর্ষ বিভাগ:
- বোরো ধান উৎপাদনের শীর্ষ বিভাগ: রাজশাহী।

এছাড়াও,
- ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: রংপুর।
- আউশ ধান উৎপাদনের শীর্ষ বিভাগ: চট্টগ্রাম।
- আমন ধান উৎপাদনের শীর্ষ বিভাগ: রংপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৪,৮৩৯.
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে?
  1. সৌদি আরব
  2. যুক্তরাষ্ট্র
  3. সংযুক্ত আরব আমিরাত
  4. বাহরাইন 
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রাপ্তি:
- ২০২৪-২৫ অর্থবছরে দেশে সব মিলিয়ে প্রায় ৩০.৩৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে।
- এই আয় ২০২৩-২৪ অর্থবছরের ২৩.৯১ বিলিয়ন ডলারের চেয়ে ৬.৪২ বিলিয়ন ডলার বা ২৬.৮ শতাংশ বেশি।
- ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে।

⇒  রেমিট্যান্স প্রেরণে শীর্ষ দেশ:
১. যুক্তরাষ্ট্র, 
২. সৌদি আরব, 
৩. সংযুক্ত আরব আমিরাত, 
৪. যুক্তরাজ্য, 
৫. মালয়েশিয়া। 

উৎস: i) প্রথম আলো।
ii) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট। [link]

৪,৮৪০.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে?
  1. ৫২.৮১%
  2. ৫৬.২৫%
  3. ৫৯.৪৪%
  4. ৬২.৮৭%
সঠিক উত্তর:
৫৯.৪৪%
উত্তর
সঠিক উত্তর:
৫৯.৪৪%
ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন:
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১২ ফেব্রুয়ারি, ২০২৬।
- প্রতিদ্বন্দ্বী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে?রাজনৈতিক দল ৫০টি (নিবন্ধিত ৬০টি)।
- প্রদত্ত ভোটের হার ৫৯.৪৪%।
- মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।
- গণভোট পড়েছে ৬০.২৬%।
- তৃতীয়-লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।
- পোস্টাল ব্যালটে ভোট নিবন্ধনকারী ভোটারের সংখ্যা ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন।
- ভোট প্রদান ১২ লাখ ২৪ হাজার ১৮৮ জন (৮০.১১%)।
- মোট প্রার্থী ২২২৮ জন।
- স্বতন্ত্র ২৭৩ জন (নির্বাচিত ৭ জন)।
- নির্বাচিত নারী প্রার্থী ৭ জন,
- বিএনপি থেকে ৬ জন।
- স্বতন্ত্র ১ জন।

তথ্যসূত্র - ডেইলি স্টার বাংলা এবং প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

৪,৮৪১.
সপ্তম দেশ হিসেবে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) তালিকা থেকে বের হয় কোন দেশ?
  1. ভুটান
  2. মালদ্বীপ
  3. সামোয়া
  4. বানুয়াতু
সঠিক উত্তর:
ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা
→ সপ্তম দেশ হিসেবে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) তালিকা থেকে বের হয় - ভুটান।
→ সপ্তম দেশ হিসেবে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) তালিকা থেকে ১৩ ডিসেম্বর, ২০২৩ বের হয় দেশটি। 
→ ভুটান ছাড়া বর্তমানে এলডিসিভুক্ত দেশের সংখ্যা ৪৫।
→ এলডিসির তালিকা থেকে ২০২৬ সালে বাংলাদেশ, নেপাল, অ্যাঙ্গোলা, সলোমোন দ্বীপপুঞ্জ এবং সাও টোমির উত্তরণ ঘটতে পারে।
→ তবে এলডিসি থেকে বের হয়ে যাওয়ার তিন বছর পর বাণিজ্য অগ্রাধিকার এবং সহজ শর্তে ঋণ পাওয়ার সুবিধা থেকে বঞ্চিত হতে হবে এ দেশগুলোকে।

তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো।
৪,৮৪২.
আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল করে ২০২৩ সালের -
  1. ক) ৭ জুলাই
  2. খ) ৮ জুলাই
  3. গ) ১২ জুলাই
  4. ঘ) ১৬ জুলাই
সঠিক উত্তর:
ক) ৭ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭ জুলাই
ব্যাখ্যা
মেট্রোরেল:
- ৭ জুলাই,
২০২৩ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রোরেল।
 সবুজ পতাকা নাড়িয়ে স্বপ্নের মেট্রোরেল চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
- অক্টোবরের শেষ দিকে এ অংশে (আগারগাঁও-মতিঝিল) মেট্রোরেলের চলাচলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তথ্যসূত্র: যুগান্তর (৭ জুলাই, ২০২৩)।
৪,৮৪৩.
ভারতের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র তৈরি করছে কোন দেশ? [ডিসেম্বর, ২০২৫]
  1. যুক্তরাষ্ট্র
  2. জাপান
  3. রাশিয়া
  4. ইসরায়েল
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা

ভারতের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র:
- ভারতের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র তৈরি করছে রাশিয়া।
- ভারতের তামিলনাড়ু রাজ্যের কুণ্ডনকুলমে বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ চলছে।
- তামিলনাড়ু রাজ্যের কুণ্ডনকুলমে নির্মাণাধীন এই বিদ্যুৎকেন্দ্রটি ছয়টি রিঅ্যাক্টর নিয়ে গঠিত।
- যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে ছয় হাজার মেগাওয়াট।
- বিদ্যুৎকেন্দ্রের ছয়টি ইউনিটের মধ্যে দুটি এরই মধ্যে গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। চারটির নির্মাণকাজ চলছে।

উল্লেখ্য,
- ২০২৫ সালের শুরুতে ভারত ঘোষণা দেয়, তারা ২০৭০ সালের মধ্যে ১০০ গিগাওয়াটের পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে।
- এই লক্ষ্যমাত্রা বর্তমান সক্ষমতার চেয়ে ১০ গুণ বেশি, যা পূরণে ছোট আকারের চুল্লিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

৪,৮৪৪.
'বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪'-এর শীর্ষ দেশ কোনটি?
  1. ফিনল্যান্ড
  2. আইসল্যান্ড
  3. সুইজারল্যান্ড
  4. আয়ারল্যান্ড
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা
বৈশ্বিক উদ্ভাবনী সূচক (Global Innovation Index):
- সর্বশেষ সেপ্টেম্বর, ২০২৪-এ বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
- প্রতিবেদন প্রকাশকারী সংস্থা: WIPO.
- এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।
- ১৩৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৬তম।

⇒ বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. সিঙ্গাপুর,
৫. যুক্তরাজ্য।

উৎস: WIPO ওয়েবসাইট
৪,৮৪৫.
Global Climate Risk Index-2021 অনুসারে ২০০০-২০১৯ সময়ে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ কোনটি?
  1. মোজাম্বিক
  2. পুয়ের্টোরিকো
  3. মিয়ানমার
  4. হাইতি
সঠিক উত্তর:
পুয়ের্টোরিকো
উত্তর
সঠিক উত্তর:
পুয়ের্টোরিকো
ব্যাখ্যা
- জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান জার্মানওয়াচ সম্প্রতি ২০০০ সাল থেকে ২০১৯ সালের ডাটা পর্যালোচনা করে গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স-২০২১ প্রকাশ করে৷ এই রিপোর্টে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশসমূহের মধ্যে:
- প্রথম : পুয়ের্টোরিকো
- দ্বিতীয় : মিয়ানমার
- তৃতীয় : হাইতি।
- বাংলাদেশের অবস্থান : সপ্তম।
(তথ্যসূত্রঃ জার্মানওয়াচ ওয়েবসাইট)
৪,৮৪৬.
সম্প্রতি, যুদ্ধ অবসানে রুয়ান্ডা কোন দেশের সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করেছে? [জুলাই, ২০২৫]
  1. মালি
  2. নাইজেরিরা
  3. দক্ষিণ সুদান
  4. ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো
সঠিক উত্তর:
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো
উত্তর
সঠিক উত্তর:
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো
ব্যাখ্যা
শান্তি চুক্তি:
- যুদ্ধ অবসানে রুয়ান্ডা ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) ২৭ জুন, ২০২৫ ওয়াশিংটনে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেছে। 
- চুক্তিটিতে গেরিলাদের প্রতি সমর্থন প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিয়েছে দুই দেশ। 
- চুক্তিটিতে আরেকটি সশস্ত্র গোষ্ঠী, ডেমোক্র্যাটিক ফোর্সেস ফর দ্য লিবারেশন অফ রুয়ান্ডা (এঢডিএলআর) বন্ধ করার দাবি জানানো হয়েছে।
- এফডিএলআর গোষ্ঠীটি ১৯৯৪ সালে রুয়ান্ডায় টুটসি গণহত্যার সাথে যুক্ত জাতিগত হুতুরা প্রতিষ্ঠা করে।
- চুক্তিতে অগ্রগতি পর্যবেক্ষণের জন্য একটি যৌথ নিরাপত্তা সমন্বয় সংস্থাও গঠন করা হয়েছে এবং তিন মাসের মধ্যে একটি ‘আঞ্চলিক অর্থনৈতিক একত্রীকরণ কাঠামো’ তৈরির জন্য অস্পষ্ট আহ্বান জানানো হয়েছে
- ফরাসি  প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ চুক্তিটিকে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ বলে প্রশংসা করে এটিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তথ্যসূত্র- বাসস। [link]
৪,৮৪৭.
ASEAN Free Trade Area (AFTA )-এর বর্তমান সদস্যদেশ কতটি? (সেপ্টেম্বর-২০২৫)
  1. ১১টি
  2. ১০টি
  3. ৮টি
  4. ১২টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা

• ASEAN Free Trade Area (AFTA ).
- AFTA হলো আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- ১৯৯২ সালের ২৮ জানুয়ারি চতুর্থ আসিয়ান সামিটে AFTA চুক্তি স্বাক্ষরিত হয় যা ১৯৯৩ সালের ১ জানুয়ারি কার্যকর হয়।
- AFTA এর বর্তমান সদস্য সংখ্যা ১০টি। 
এগুলো হলো:
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া
- ফিলিপাইন
- সিঙ্গাপুর
- ভিয়েতনাম
- কম্বোডিয়া
- লাওস
- থাইল্যান্ড
- ব্রুনাই এবং
- মায়ানমার।

উৎস: আসিয়ান ওয়েবসাইট।

৪,৮৪৮.
বিবিএস এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের মাথাপিছু আয় কত? [এপ্রিল, ২০২৫]
  1. ২৬৩৮ ইউএস ডলার
  2. ২৭৩৮ ইউএস ডলার
  3. ২৮৩৮ ইউএস ডলার
  4. ২৮৮৪ ইউএস ডলার
সঠিক উত্তর:
২৭৩৮ ইউএস ডলার
উত্তর
সঠিক উত্তর:
২৭৩৮ ইউএস ডলার
ব্যাখ্যা
চলতি মূল্যে মাথাপিছু আয়:
- ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩০৪,১০২ টাকা (২,৭৩৮ ইউএস ডলার)।
- পূর্ববর্তী অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২৭৩,৩৬০ টাকা (২,৭৪৯ ইউএস ডলার)।
- ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় দেশীয় মুদ্রায় মাথাপিছু আয় বাড়লেও ডলার মূল্যে কিছুটা কমেছে।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
৪,৮৪৯.
কোন প্রতিষ্ঠানটি গবেষণা ও প্রশিক্ষণে ২০২১ সালে স্বাধীনতা পদক লাভ করেছে?
  1. বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট
  2. বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
  3. বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন
  4. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর:
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
ব্যাখ্যা
- স্বাধীনতা পদক ২০২১ প্রাপ্তরা হলেন:
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে:
- প্রয়াত আহসানউল্লাহ মাস্টার
- প্রয়াত আখতারুজ্জামান বাবু
- প্রয়াত এ কে এম বজলুর রহমান
- প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ
সাহিত্যে:
- কবি মহাদেব সাহা
সংস্কৃতিতে:
- গীতিকার গাজী মাজহারুল আনোয়ার
- নাট্যজন আতাউর রহমান
বিজ্ঞান ও প্রযুক্তিতে:
- ড. মৃন্ময় গুহ নিয়োগী
সমাজসেবা বা জনসেবায়:
- অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন
গবেষণা ও প্রশিক্ষণে:
- বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।
(তথ্যসূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট)
৪,৮৫০.
Which of the following countries is not a member of the D-8?
  1. Nigeria
  2. Indonesia
  3. Bangladesh
  4. Saudi Arabia
সঠিক উত্তর:
Saudi Arabia
উত্তর
সঠিক উত্তর:
Saudi Arabia
ব্যাখ্যা

- সৌদ আরব D-৪-এর সদস্য দেশ নয়।
-  D-৪-এর সর্বশেষে ৯ম দেশ আজারবাইজান।

D-8:

- D-৪-এর পূর্ণরূপ: Developing Eight.
- এটি মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- Istanbul Declaration-এর মাধ্যমে D-৪ প্রতিষ্ঠিত হয়।
- গঠিত হয়: ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- বর্তমান সদস্য: ৯টি দেশ।
- D-৪ এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আজারবাইজান।
- সংস্থাটির বর্তমান ও পঞ্চম মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-৪ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।

উল্লেখ্য,
- ডিসেম্বর, ২০২৪-এ আজারবাইজান সংস্থাটির ৯ম সদস্য হিসেবে যোগদান করে।

উৎস: Developing Eight ওয়েবসাইট।

৪,৮৫১.
What is the current tax-free income limit for an ordinary person? (September, 2025)
  1. 350000 BDT
  2. 400000 BDT
  3. 450000 BDT
  4. 500000 BDT
সঠিক উত্তর:
350000 BDT
উত্তর
সঠিক উত্তর:
350000 BDT
ব্যাখ্যা

করমুক্ত আয় সীমা:
- বর্তমানে সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৩৫০০০০ টাকা।
- নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪০০০০০ টাকা।
- প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫০০০ টাকা।
- গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয় সীমা: ৫০০০০০ টাকা।
- তৃতীয় লিঙ্গের ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫০০০ টাকা।

উল্লেখ্য:
- ২০২৬-২৭ অর্থবছর ও ২০২৭-২৮ অর্থবছর এ সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা হবে ৩৭৫০০০ টাকা।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬ অর্থবছর।

৪,৮৫২.
ওঁরাও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বাংলাদেশের কোন জেলায় বসবাস করে?
  1. গাজীপুর
  2. রাজশাহী
  3. চাঁপাইনবাবগঞ্জ
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী- ওঁরাও:
- ওঁরাও দক্ষিণ এশিয়ার একটি বড় নৃগোষ্ঠী।।
- ভারতের ঝাড়খণ্ড রাজ্য, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে এদের বাস।
- বাংলাদেশে বর্তমানে গাজীপুর, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, সিরাজগঞ্জ, দিনাজপুর, রংপুর, বগুড়া ও রাজশাহী জেলা বসবাস করে।
- ওঁরাওদের ভাষার নাম কুরুখ ও সাদ্রি।
- এই ভাষার কোনো বর্ণমালা নেই।
- ওঁরাও আদিবাসীরা নৃতাত্ত্বিক বিচারে আদি অস্ট্রেলীয় (প্রোটো-অস্ট্রেলীয়) জনগোষ্ঠীর উত্তরপুরুষ।
- ওঁরাও সমাজব্যবস্থা পিতৃতান্ত্রিক।
- এদের গ্রামপ্রধানকে বলা হয় মাহাতো।
- ধর্মবিশ্বাসে সৃষ্টিকর্তা হিসেবে সর্বশক্তিমান ‘ধরমী’ বা ‘ধার্মেশ’ বা ‘ধরমেশ’ স্বীকৃত।
- তাদের প্রধান উৎসবের নাম কারাম।

উৎস: ¡) বাংলাপিডিয়া।
         ¡¡) কালের কণ্ঠ।
৪,৮৫৩.
সম্প্রতি (সেপ্টেম্বর, ২০২৩) কোন নদী রক্ষা ব্যবস্থাপনায় বিশ্বব্যাংক কর্তৃক অর্থ অনুমোদন দেওয়া হয়েছে?
  1. পদ্মা
  2. যমুনা
  3. তিস্তা
  4. ব্রহ্মপুত্র
সঠিক উত্তর:
যমুনা
উত্তর
সঠিক উত্তর:
যমুনা
ব্যাখ্যা
যমুনা নদী রক্ষায় বিশ্বব্যাংক কর্তৃক অনুমোদন:
- যমুনা নদীর ব্যবস্থাপনা কার্যক্রম উন্নয়নে ১০ কোটি ২০ লাখ ডলার দিচ্ছে বিশ্বব্যাংক।
- যা স্থানীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ১ হাজার ১১২ কোটি টাকা।
- ‘যমুনা রিভার সাসটেইনেবল ম্যানেজমেন্ট প্রজেক্ট-১’ শীর্ষক প্রকল্পের আওতায় এই অর্থ ব্যয় করা হবে। 
- এ সংক্রান্ত অর্থ সহায়তার বিষয়টি অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক।
- ‘যমুনা নদীর টেকসই এবং জলবায়ু সহনশীল ব্যবস্থাপনা দেশ ও জনগণের জন্য ব্যাপক অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে।
- বিশ্বব্যাংক বাংলাদেশকে নদী তীরবর্তী অংশগুলোকে রক্ষা করতে এবং ন্যাভিগেশন চ্যানেলগুলোর উন্নতির জন্য একটি বহু-পর্যায়ভিত্তিক কর্মসূচির বিকাশ ও বাস্তবায়নে সহায়তা করছে।

উল্লেখ্য,
- বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায় সেক বলেছেন, যমুনা পৃথিবীর বৃহত্তম এবং গতিশীল নদীগুলো একটি।
- এর উপরে লাখ লাখ মানুষের জীবন ও জীবিকা নির্ভর করে।
- তবুও জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান পানির স্তরের কারণে নদী ভাঙন প্রতি বছর হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করে।

উৎস: ২০ সেপ্টেম্বর, ২০২৩, যুগান্তর। [link]
৪,৮৫৪.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, বাংলাদেশের জিডিপিকে উৎপাদনের ভিত্তিতে কতটি বৃহৎ খাতে বিভক্ত করা হয়েছে? 
  1. ৬টি
  2. ৩টি
  3. ৫টি
  4. ৪টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা

জিডিপিতে খাত অনুযায়ী অবদান:
- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এই ১৯টি খাতের ৩টি বৃহৎ খাতে অন্তর্ভুক্ত।
- এবং ৬টি খাত আবার উপখাতে বিভক্ত।
- বাংলাদেশের জিডিপি'কে উৎপাদনের ভিত্তিতে ৩টি বৃহৎ খাতে বিভক্ত করা হয়েছে।
- যথা,কৃষিখাত, শিল্পখাত ও সেবাখাত।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

৪,৮৫৫.
ন্যাটোর গাইডলাইন অনুযায়ী, প্রতিটি দেশকে জিডিপির কত শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে হবে?
  1. ২ শতাংশ
  2. ৩.৫ শতাংশ
  3. ৪.২৫ শতাংশ
  4. ৫ শতাংশ
সঠিক উত্তর:
৫ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৫ শতাংশ
ব্যাখ্যা
NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation অথবা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- ন্যাটো মূলত সামরিক সহযোগিতার জোট।
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

⇒ ন্যাটোর গাইডলাইন অনুযায়ী, প্রতিটি দেশকে জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করা উচিত।
- ২০২৫ সালের ২৪-২৫ জুন নেদারল্যান্ডসের হেগ শহরে অনুষ্ঠিত ৭৬তম ন্যাটো শীর্ষ সম্মেলনে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে তাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ নির্ধারণের ব্যাপারে একমত হয়েছে।
- এই ৫ শতাংশের মধ্যে অন্তত ৩.৫ শতাংশ ব্যয় করা হবে সরাসরি প্রতিরক্ষার জন্য, বাকি অর্থ ব্যয় করা হবে প্রতিরক্ষা সংক্রান্ত "গুরুত্বপূর্ণ অবকাঠামো," নাগরিক প্রস্তুতি, উদ্ভাবন এবং প্রতিরক্ষা শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধির জন্য।

উল্লেখ্য,
- এর পূর্বে প্রতিটি দেশকে জিডিপির ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার বাধ্যবাধকতা ছিল।

উৎস: NATO ওয়েবসাইট।
৪,৮৫৬.
সম্প্রতি অনুষ্ঠিত ৪৯তম জাতীয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন কে? (জানুয়ারি, ২০২৬)
  1. শাহনেওয়াজ চৌধুরী
  2. হাসিবুর রহমান
  3. নিয়াজ মোরশেদ
  4. মিনহাদুল আবেদীন
সঠিক উত্তর:
নিয়াজ মোরশেদ
উত্তর
সঠিক উত্তর:
নিয়াজ মোরশেদ
ব্যাখ্যা

৪৯তম জাতীয় দাবার প্রতিযোগিতা:
- ৪৯তম জাতীয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ।
- শেষ রাউন্ডে নিয়াজ ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসকে হারান আর ফাহাদ সাকের উল্লাহ'র বিপক্ষে হেরে যান।
- এতে নিয়াজ সাড়ে দশ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন ও ফাহাদ সাড়ে নয় পয়েন্টে রানার আপ হন।

⇒ উল্লেখ্য:
- জাতীয় দাবায় এটি নিয়াজের সপ্তম শিরোপা।
- উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ ১৯৭৯-৮২ পর্যন্ত টানা চারবার চ্যাম্পিয়ন ছিলেন জাতীয় দাবায়। এরপর ২০১২ ও ২০১৯ সালে শিরোপা জিতেছেন।
- প্রথম চ্যাম্পিয়ন হয়েছিলেন ১৯৭৯ সালে মাত্র ১২ বছর ১১ মাস বয়সে।
- সবচেয়ে কম বয়সে জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড এখনো নিয়াজেরই।
- সর্বশেষ চ্যাম্পিয়ন হন ২০১৯ সালে। সবচেয়ে বেশি বয়সে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও তাঁর।

তথ্যসূত্র - পত্রিকা প্রতিবেদন।

৪,৮৫৭.
সিরিয়ার নতুন অন্তর্বর্তী সরকার প্রধান কে? [ডিসেম্বর, ২০২৪]
  1. আবদুল কাসিম
  2. আনাস হাক্কানি
  3. মোহাম্মদ আল–বশির
  4. মোহাম্মদ আল জোলানি
সঠিক উত্তর:
মোহাম্মদ আল–বশির
উত্তর
সঠিক উত্তর:
মোহাম্মদ আল–বশির
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

সিরিয়া:

- ভূমধ্যসাগরের আরব উপদ্বীপের উত্তরে পশ্চিম এশিয়ায় সিরিয়া অবস্থিত।
- ১৯৪৬ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে।
- এর রাজধানী: দামেস্ক।
- বিখ্যাত শহর: আলেপ্পো, ইদলিব ও পালমিরা।
- মুদ্রা: পাউন্ড।

⇒ সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ আল–বশির।
- ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন। 

উল্লেখ্য,
- ২০১১ সালে সিরিয়াস গৃহযুদ্ধ শুরু হয়।
- টানা গৃহযুদ্ধের কারণে কার্যত ধসে গেছে দেশের অর্থনীতি, সমাজ ব্যবস্থা।
- এইচটিএস বিদ্রোহী গোষ্ঠীটিই প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে গৃহযুদ্ধে সবচেয়ে বেশি কার্যকরী ও প্রাণঘাতী ছিলো।
- বিদ্রোহীদের ১২ দিনের পতন হয় প্রেসিডেন্ট বাশার আল–আসাদের।
- বাশার আল–আসাদের পতনের আগে থেকেই ইদলিব বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল–শামসের (এইচটিএস) নিয়ন্ত্রণে ছিল। 
- সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট তাদেরই সরকার, বাশারকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্বে ছিল এই এইচটিএস।

উৎস: i) Britannica.
ii) BBC.
৪,৮৫৮.
অর্থনীতি/জিডিপির সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত কোনটি?
  1. ক) সেবাখাত
  2. খ) কৃষিখাত
  3. গ) পরিবহন খাত
  4. ঘ) শিল্পখাত
সঠিক উত্তর:
ঘ) শিল্পখাত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শিল্পখাত
ব্যাখ্যা
• জিডিপির সর্ববৃহৎ খাত – সেবাখাত (১৩টি খাত নিয়ে গঠিত) এবং ছোট খাত - কৃষিখাত। 
• আবার, কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত - কৃষিখাত (৪০.৬% শ্রমশক্তি নিয়োজিত) এবং ছোট খাত - শিল্পখাত (২০.৪% শ্রমশক্তি নিয়োজিত)।
• অর্থনীতি/জিডিপির সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত - শিল্পখাত; প্রবৃদ্ধির হার ১০.৪৪%। 
• অন্যদিকে, কৃষিখাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে কম; প্রবৃদ্ধির হার - ২.২০%।
• সার্বিকভাবে অর্থনীতি/জিডিপিতে কৃষি ও সেবা খাতের অবদান – ক্রমহ্রাসমান এবং শিল্পখাতের অবদান - ক্রমবর্ধমান। 
• যদিও সাময়িক হিসাবে ২০২০-২১ অর্থবছরে সেবা খাতের প্রবৃদ্ধির হার পূর্ববর্তী অর্থবছরের ০.৫৮ শতাংশ হতে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬.৩১ শতাংশে।
 
তথ্যসূত্র:- অর্থনৈতিক সমীক্ষা ২০২২।
৪,৮৫৯.
২০২৪ সালের নির্বাচনে জয়ী ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট কে?
  1. মেঘবতী সুকর্ণপুত্রী
  2. জোকো উইদোদো
  3. প্রাবোও সুবিয়ান্তো
  4. গাঞ্জার প্রানোয়ো
সঠিক উত্তর:
প্রাবোও সুবিয়ান্তো
উত্তর
সঠিক উত্তর:
প্রাবোও সুবিয়ান্তো
ব্যাখ্যা

• ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন ⎯ ২০২৪:
- দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি ও বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় - ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে।
- এতে বেসরকারীভাবে জয়ী হয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো।
- প্রাথমিক ফলাফলে ৫৫ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন তিনি। 
- সুবিয়ান্তো এর আগেও দুই বার প্রেসিডেন্ট নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।
- তিনি সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইডোডোর সমর্থিত প্রার্থী এবং মেয়াদান্তে জোকোর স্থলাভিষিক্ত হবেন।

সূত্র: আল-জাজিরা, প্রথম আলো ও যুগান্তর পত্রিকা রিপোর্ট।

৪,৮৬০.
নিচের কোনটি অপ্রচলিত রপ্তানি পণ্য?
  1. চামড়া ও চামড়াজাত পণ্য
  2. হোম টেক্সটাইল
  3. শাকসবজি
  4. তাঁত ও হস্তশিল্পজাত পণ্য
সঠিক উত্তর:
হোম টেক্সটাইল
উত্তর
সঠিক উত্তর:
হোম টেক্সটাইল
ব্যাখ্যা
- যেসব রপ্তানি পণ্য অভ্যন্তরীণ উৎস থেকে উৎপন্ন কিংবা কাঁচামালের যোগান স্থানীয় উৎস অথবা মূল্য সংযোজনের পরিমাণ ৭০% বা তার বেশি তাদের প্রচলিত রপ্তানি পণ্য বিবেচনা করা হয়।
এসব পণ্যের মধ্যে রয়েছে:
- কাঁচা পাট
- পাটজাত পণ্য
- চামড়া ও চামড়াজাত পণ্য
- শাকসবজি
- তাঁত ও হস্তশিল্পজাত পণ্য
- চা
- মাছ
- তামাক (আংশিক)
- ফল
- চিংড়ি
- মসলা (স্থানীয়) প্রভৃতি।
অন্যদিকে,
- যেসব রপ্তানি পণ্যের মূল্য সংযোজনের পরিমাণ ৭০% এর কম তাদের অপ্রচলিত রপ্তানি পণ্য ধরা হয়।
এসব পণ্যের মধ্যে রয়েছে:
- ইঞ্জিনিয়ারিং পণ্য
- বাইসাইকেল
পেট্রোলিয়াম উপজাত
- ঔষধ
- রাসায়নিক সার
- কসমেটিকস
- হোম টেক্সটাইল
- ওভেন গার্মেন্টস
- কটন প্রোডাক্টস
- ফুটওয়্যার
- পিভিসি ব্যাগস প্রভৃতি।
(তথ্যসূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট)
৪,৮৬১.
বিনিয়োগ ঝুঁকি ও সহনশীলতা সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ১৯০ তম
  2. ১৯১ তম
  3. ১৯২ তম
  4. ১৯৩ তম
সঠিক উত্তর:
১৯৩ তম
উত্তর
সঠিক উত্তর:
১৯৩ তম
ব্যাখ্যা

গ্লোবাল ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড রেসিলিয়েন্স ইনডেক্স:
- সম্প্রতি বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স ‘গ্লোবাল ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড রেসিলিয়েন্স ইনডেক্স’ প্রকাশ করেছে।
- বিনিয়োগ ঝুঁকি ও সহনশীলতা সূচকে বাংলাদেশের অবস্থান ১৯৩ তম।
- দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৫ম। 
- হেনলি অ্যান্ড পার্টনার্সের ‘গ্লোবাল ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড রেসিলিয়েন্স ইনডেক্স’ অনুসারে, ১০০ পয়েন্টের মধ্যে বাংলাদেশের স্কোর হলো ৪৪.৭৮।
- এর মধ্যে ঝুঁকি উপসূচকে স্কোর হলো ৫২।
- ১০০–এর মধ্যে স্কোর যত কম হবে, তত ঝুঁকি কম।
- অন্যদিকে সহনশীলতা উপসূচকে বাংলাদেশের স্কোর হলো ৪১.৫৬।
- ১০০–এর মধ্যে যত বেশি স্কোর করা যাবে, তত টেকসই সেই দেশটি।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।

৪,৮৬২.
বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে?
  1. পেলে
  2. জিদান
  3. বেকেনবাওয়ার
  4. ম্যারাডোনা
সঠিক উত্তর:
পেলে
উত্তর
সঠিক উত্তর:
পেলে
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক যা পরিবর্তনশীল। 

- বিগত ৫০ বছরের সেরা ফুটবলার পেলে।

উল্লেখ্য,
- ২৫তম বিসিএস ২০০৪ সালে অনুষ্ঠিত হয়।
- তখন-এর সময় বিবেচনায় পেলে-কে উত্তর হিসেবে নেওয়া হয়েছে।
- তবে বর্তমানের প্রাসঙ্গিক হলে উত্তর হবে মেসি।

উৎস: Goal.com
৪,৮৬৩.
'শহীদ সোলাইমানি' স্যাটেলাইট নক্ষত্রমালা নির্মাণ করছে কোন দেশ? [আগস্ট, ২০২৫]
  1. তুরস্ক
  2. ইরান
  3. পাকিস্তান
  4. সৌদি আরব
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
'শহীদ সোলাইমানি' স্যাটেলাইট:
- ‘শহীদ সোলাইমানি’ প্রকল্পটি হচ্ছে ইরানের প্রথম ন্যারোব্যান্ড স্যাটেলাইট নক্ষত্রমালা, যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হচ্ছে।
- এই প্রকল্পের লক্ষ্য হলো, ইন্টারনেট অব থিংস সেবার সম্প্রসারণ করা।
- এই প্রকল্পে প্রায় ২০টি স্যাটেলাইট নির্মাণ করা হবে এবং সেগুলো বিভিন্ন কক্ষপথে স্থাপন করা হবে, যাতে পুরো দেশব্যাপী ন্যারোব্যান্ড যোগাযোগ সেবা নিশ্চিত করা যায়।
- মূল স্যাটেলাইটগুলো পূর্ণমাত্রার উৎক্ষেপণ শুরু হবে ২০২৫ সালের শেষভাগে, যা ২০২৬ সাল পর্যন্ত চলবে।
- এই প্রকল্পটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের একটি কনসোর্টিয়ামের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]
৪,৮৬৪.
ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. ইভো মোরালেস
  2. জেইর বলসোনারো
  3. আলেক্সান্দার লুকাশেঙ্কো
  4. রদ্রিগো দুতার্তে
সঠিক উত্তর:
জেইর বলসোনারো
উত্তর
সঠিক উত্তর:
জেইর বলসোনারো
ব্যাখ্যা

- ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট হলেন জেইর বলসোনারো। তিনি ২০১৯ সালের জানুয়ারি থেকে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে,
- ইভো মোরালেস বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট।
- আলেক্সান্দার লুকাশেঙ্কো বেলারুশের বর্তমান প্রেসিডেন্ট।
- রদ্রিগো দুতার্তে ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্ট।
(তথ্যসূত্র: আর জাজিরা)

৪,৮৬৫.
আইবিএম এর বর্তমান সিইও কে? (২৬ মার্চ, ২০২৫)
  1. জিনি রমেটি
  2. সত্য নাদেলা
  3. অরভিন্দ কৃষ্ণা
  4. সুন্দর পিচাই
সঠিক উত্তর:
অরভিন্দ কৃষ্ণা
উত্তর
সঠিক উত্তর:
অরভিন্দ কৃষ্ণা
ব্যাখ্যা
• আইবিএম (IBM):
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM এর পুরো নাম International Business Machines Corporation.
- ১৯১১ সালে এটি প্রতিষ্ঠিত হয়।

- IBM কে Big Blue (বিগ ব্লু) বলা হয়।
- IBM এর সদর দপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IBM এর নির্বাহী পরিচালকের (CEO) নাম হল অরভিন্দ কৃষ্ণা। (তথ্য: ২৬ মার্চ, ২০২৫)
- IBM এর তৈরিকৃত প্রথম কম্পিউটার- IBM 5150.

উৎস: IBM website.
৪,৮৬৬.
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর বর্তমান মহাসচিব কে? (জুন, ২০২৫)
  1. উগোচি ড্যানিয়েলস
  2. উইলিয়াম লেসি সুইং
  3. আন্তোনিও ভিতোরিনো
  4. অ্যামি ই. পোপ
সঠিক উত্তর:
অ্যামি ই. পোপ
উত্তর
সঠিক উত্তর:
অ্যামি ই. পোপ
ব্যাখ্যা
IOM:
- আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM.
- IOM পূর্ণরূপ INTERNATIONAL ORGANIZATION FOR MIGRATION.
- সংস্থাটি ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য ১৭৫টি দেশ এবং পর্যবেক্ষক - ৮টি দেশ। (জুন, ২০২৫)
- সংস্থাটির বর্তমান ও প্রথম মহিলা মহাসচিব অ্যামি ই. পোপ। (জুন, ২০২৫)
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - IOM অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৮৬৭.
নিচের কোন দেশে চ্যাটজিপিটির এন্ড্রয়েড ভার্সন চালু রয়েছে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ভারত
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
চ্যাটজিপিটি:
- ChatGPT এর পূর্ণরূপ: Chat Generative Pre- trained Transformer.
- ৩০ নভেম্বর, ২০২২ তারিখে চালু হয়েছে।
- OpenAI নামক প্রযুক্তি কোম্পানি চালু করেছে জনপ্রিয় এই চ্যাটবটটি।
- চ্যাটজিপিটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান।
- সম্প্রতি বিশ্বের ৪টি দেশে চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড ভার্সন চালু হয়েছে।
- তা হলো: বাংলাদেশ, ব্রাজিল, ভারত ও যুক্তরাষ্ট্র

উৎস: সমকাল পত্রিকা রিপোর্ট ।
৪,৮৬৮.
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, বর্তমানে গুরুত্বহীন] চাকমা শরণার্থীদের দ্বিতীয় দফায় ১ম ‍দিন অর্থাৎ ২১ জুলাই, ১৯৯৪ তারিখে কতজন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন?
  1. ৩৮৭ জন
  2. ৩৭৫ জন
  3. ৩৫৭ জন
  4. ৩৭৮ জন
সঠিক উত্তর:
৩৭৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৩৭৫ জন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
--------------------- 
• চাকমা শরণার্থীদের দ্বিতীয় দফায় ২১ জুলাই, ১৯৯৪ তারিখে — ৩৭৫ জন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।

চাকমা শরণার্থীরা ৯০-এর দশকে পার্বত্য চট্টগ্রামের সংঘাতমূলক পরিস্থিতির কারণে সীমান্ত অতিক্রম করে ভারতের ত্রিপুরা রাজ্যে আশ্রয় নিয়েছিলেন। শান্তিচুক্তি এবং বিভিন্ন আলোচনার মাধ্যমে তাদের প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হয়।

উৎস: স্বাধীকার পত্রিকা রিপোর্ট, ১৯৯৭, jumjourna, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি নিয়ে লেখা গবেষণা নিবন্ধ।
৪,৮৬৯.
২০২৩ সালে 'জাতিসংঘ পানি সম্মেলন' অনুষ্ঠিত হয় - 
  1. ক) দোহা, কাতারে
  2. খ) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে
  3. গ) মার্সেই, ফ্রান্সে
  4. ঘ) ইস্তানবুল, তুরস্কে
সঠিক উত্তর:
খ) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে
উত্তর
সঠিক উত্তর:
খ) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ পানি সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ৫০ বছরের মধ্যে জাতিসংঘ আয়োজিত এটি প্রথম আন্তর্জাতিক পানি সম্মেলন।
- এর লক্ষ্য ও উদ্দেশ্য হলো জাতিসংঘের সদস্য রাষ্ট্র, এর আওতাধীন বিভিন্ন অঙ্গ-সংস্থাসমূহ এবং অন্যান্য সকল অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বৈশ্বিক পানি বিষয়ক কর্মসূচির বাস্তবায়নে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন।
- ২০২৩ সালের জাতিসংঘ পানি সম্মেলনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
- বিশ্বের ২৬ শতাংশ মানুষ বিশুদ্ধ পানি পায় না৷ আর ৪৬ শতাংশ মানুষ ভালো ব্যবস্থাপনার পয়ঃনিষ্কাশন সেবা থেকে বঞ্চিত৷

উৎস: এএফপি এবং কালের কন্ঠ।
৪,৮৭০.
APEC এর পূর্ণরূপ কী?
  1. Asian Pacific Economic Community
  2. Asia-Pacific Economic Cooperation
  3. Asian-Pacific Economic Council
  4. Asia-Pacific Economic Council
সঠিক উত্তর:
Asia-Pacific Economic Cooperation
উত্তর
সঠিক উত্তর:
Asia-Pacific Economic Cooperation
ব্যাখ্যা
APEC:
- এর পূর্ণরূপ: Asia-Pacific Economic Cooperation (APEC).
- প্রতিষ্ঠিত: 1989 সালে।
- প্রতিষ্ঠার স্থান: কানবেরা, অস্ট্রেলিয়া।
- প্রতিষ্ঠার উদ্দেশ্য: এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক বৃদ্ধি, সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগে উন্মুক্ততা ও স্থিতিশীলতা নিশ্চিত করা।
- প্রধান কার্যালয়: সিঙ্গাপুর।
- সদস্যপদ: সদস্য সংখ্যা ২১টি ।[ মে,২০২৫]
- বাংলাদেশ APEC-এর সদস্য নয়।

- উদ্দেশ্য ও কার্যক্রম: 
- মুক্ত বাণিজ্য প্রসার,
- সদস্য অর্থনীতির মধ্যে শুল্ক ও অশুল্ক বাধা কমানো,
- অর্থনৈতিক সমন্বয়,
- অর্থনীতি, প্রযুক্তি, ও মানবসম্পদ উন্নয়নে যৌথ সহযোগিতা,
- ক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ,
- উন্নয়নশীল সদস্যদের সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল ইকোনমি ও নারী-অর্থনীতির প্রসারে সহায়তা।

উৎস: APEC ওয়েবসাইট।
৪,৮৭১.
বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে, দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ কোনটি? [ডিসেম্বর, ২০২৫]
  1. শ্রীলংকা
  2. ভারত
  3. নেপাল
  4. বাংলাদেশ
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ:
- বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ অ্যান্ড আদার সাউথ এশিয়ান কান্ট্রিজ ক্লাইমেট রেজিলিয়েন্স উইল বি প্রাইভেট সেক্টর লেড’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়া বিশ্বের সবচেয়ে জলবায়ু–ঝুঁকিপূর্ণ অঞ্চলের একটি।
- ২০৩০ সালের মধ্যে এই অঞ্চলের ৯০ শতাংশ মানুষ চরম উচ্চ তাপের ঝুঁকিতে থাকবে ও প্রায় এক-চতুর্থাংশ মানুষ বন্যার ঝুঁকিতে থাকবে।
- আর এর মধ্যেই সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ।
- দেশের ২৫০টি উপকূলীয় গ্রামে পরিচালিত এক জরিপে দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে সবচেয়ে জরুরি জলবায়ু সহনশীল অবকাঠামো।
- দীর্ঘ মেয়াদে ৫৭ শতাংশ পরিবার পর্যাপ্ত দুর্যোগ-সুরক্ষা অবকাঠামোর অভাবকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

৪,৮৭২.
সর্বশেষ NAM সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?(সেপ্টেম্বর, ২০২৪)
  1. উগান্ডা
  2. সামোয়া
  3. গ্যাবন
  4. টঙ্গো
সঠিক উত্তর:
উগান্ডা
উত্তর
সঠিক উত্তর:
উগান্ডা
ব্যাখ্যা
NAM:
- NAM-এর প্রথম সম্মেলন বান্দুং সম্মেলন বেলগ্রেডে ১৯৬১ সালে অনুষ্ঠিত হয়।
- NAM এর পূর্ণরূপ- The Non-Aligned Movement.
- NAM-এর বর্তমান সদস্য সংখ্যা ১২১টি ।
- বাংলাদেশ ১৯৭৩ সালে সদস্যপদ লাভ করে।
- ৪ বছর পরপর NAM-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- NAM-এর পর্যবেক্ষক রাষ্ট্র সংখ্যা ১৭টি এবং সংস্থা ১০ টি।
- ২০২৪ সালে ১৫ - ২০ জানুয়ারি উগান্ডার কাম্পালায় NAM এর ১৯ তম সম্মেলন অনুষ্ঠিত হয়।
- বর্তমান চেয়ারম্যান দেশ - উগান্ডা (২০২৪ - ২০২৭)।
- NAM-এর কোনো সদর দপ্তর নেই।

উৎস: Worldatlas & ব্রিটানিকা।
৪,৮৭৩.
For the first time, how many districts in the country have been declared water-stressed areas? [September,2025]
  1. 5 Districts 
  2. 4 Districts 
  3. 3 Districts 
  4. 2 Districts 
সঠিক উত্তর:
4 Districts 
উত্তর
সঠিক উত্তর:
4 Districts 
ব্যাখ্যা

- বাংলাদেশ পানি আইন, ২০১৩ এর আওতায় দেশে প্রথমবারের মতো ৪ অঞ্চলকে 'অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা' হিসেবে ঘোষণা করা হয়েছে। 
- বাংলাদেশের উত্তর-পশ্চিম হাইড্রোলজিক্যাল অঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার মোট ৪৭টি ইউনিয়নকে অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
- একইভাবে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ৩টি ইউনিয়ন এবং ১টি পৌরসভাকে অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়।

উৎস: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।[লিঙ্ক]

৪,৮৭৪.
বিশ্বব্যাংক ভূমি সম্মেলন - ২০২৪ কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. যুক্তরাজ্য
  2. যুক্তরাষ্ট্র
  3. চীন
  4. আরব আমিরাত
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্বব্যাংক ভূমি সম্মেলন

- প্রতিপাদ্য: 'ভূমির দখলিস্বত্ব ও জলবায়ু কার্যক্রমে প্রবেশাধিকার নিশ্চিতকরণ'
- স্থান: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- সময়কাল: ১৩-১৭ মে , ২০২৪।
- বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ই-নামজারি ব্যবস্থার জন্য ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড ২০২০ এবং ডিজিটাল ভূমি উন্নয়ন কর ব্যবস্থার জন্য ২০২২ সালে আইটিইউ ডব্লিউএসআইএস পুরস্কারে ভূষিত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।
- বিশ্বব্যাংকের ভূমি সম্মেলন ২০২৪-এ অংশগ্রহণের অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

সূত্র- প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৪,৮৭৫.
তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. ইয়েন চিয়া কান
  2. সাই ইং ওয়েন
  3. লি ডাক থো
  4. চিয়াং কাইশেক
সঠিক উত্তর:
সাই ইং ওয়েন
উত্তর
সঠিক উত্তর:
সাই ইং ওয়েন
ব্যাখ্যা
- তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট হলেন সাই ইং ওয়েন। তিনি দেশটি প্রথম নারী প্রেসিডেন্ট।
- ২০১৬ সালের ২০ মে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার রাজনৈতিক দল ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি।
- দেশটির সবচেয়ে পুরনো রাজনৈতিক দলের নাম কুমিনটাঙ।
- তাইওয়ানের অফিসিয়াল নাম হলো রিপাবলিক অব চায়না।
- তাইয়োনের রাজধানী তাইপেই।
- তাইওয়ানকে চীন তার একটি প্রদেশ বিবেচনা করে থাকে।
(তথ্যসূত্র: তাইওয়ানের সরকারি ওয়েবসাইট এবং ব্রিটানিকা)
৪,৮৭৬.
বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু-
  1. যমুনা সেতু
  2. হার্ডিঞ্জ সেতু
  3. ব্রহ্মপুত্র সেতু
  4. তিস্তা সেতু
সঠিক উত্তর:
যমুনা সেতু
উত্তর
সঠিক উত্তর:
যমুনা সেতু
ব্যাখ্যা
• এটা তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন (১৬তম বি.সি.এস.)।

• বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হলো যমুনা সেতু। এটি যমুনা নদীর ওপর নির্মিত এবং সড়ক ও রেল যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।

• সে সময় অনুসারে, 
উত্তর- যমুনা সেতু।
যমুনা বহুমুখী সেতু বা বঙ্গবন্ধু সেতু যা যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি নির্মিত হয় ১৯৯৮ সালে।

তবে,
একক দীর্ঘতম রেল সেতু - হার্ডিঞ্জ সেতু। 

• উল্লেখ্য, বর্তমানে (২০২৪) 
পদ্মা সেতু, যা রেলসেতু হিসেবেও ব্যবহৃত হচ্ছে, তার দৈর্ঘ্য ৬.১৫ কিমি (৩.৮ মাইল) কিন্তু এটি মূলত একটি সড়ক ও রেল সেতু।
তবে, পদ্মা সেতু দীর্ঘতম সেতু হিসাবে বিবেচিত।

উৎস: বাংলাপিডিয়া, বিভিন্ন পত্রিকা রিপোর্ট, জাতীয় তথ্য বাতায়ন।
৪,৮৭৭.
কোন সাময়িকী বাংলাদেশকে "কান্ট্রি অব দ্য ইয়ার -২০২৪" ঘোষণা করেছে?
  1. ফোর্বস
  2. নিউজ উইক
  3. দ্য ইকোনমিস্ট
  4. নিউইয়র্ক টাইমস
সঠিক উত্তর:
দ্য ইকোনমিস্ট
উত্তর
সঠিক উত্তর:
দ্য ইকোনমিস্ট
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 
----------------
• দ্য ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার -২০২৪:
প্রতি বছর সেরা দেশ নির্বাচন করে প্রভাবশালী বৃটিশ সাময়িকী — দ্য ইকোনমিস্ট।
দ্য ইকোনমিস্টের মতে,
২০২৪ সালের বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশ নির্বাচিত হয়েছে।

- এই ঘোষণা (ডিসেম্বর ২০২৪) দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদন থেকে জানা যায়।
- বাংলাদেশ নির্বাচিত হওয়ার সবচেয়ে বড় কারণ ছিল জুলাই মাসে ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থান, যা ১৫ বছরের স্বৈরশাসনের অবসান ঘটায়।

অন্যান্য চূড়ান্ত তালিকাভুক্ত পাঁচটি দেশ:
- সিরিয়া (রানারআপ): বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা।
- আর্জেন্টিনা: অর্থনৈতিক সংস্কার।
- দক্ষিণ আফ্রিকা: খারাপ সরকারের পরিবর্তে নতুন সরকার গঠন।
- পোল্যান্ড: গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা।

পূর্ববর্তী বর্ষসেরা দেশগুলো:
২০২৩: গ্রীস (আর্থিক সংকট কাটিয়ে মধ্যপন্থী সরকার পুনর্নির্বাচিত হওয়া)।
২০২২: ইউক্রেন (রাশিয়ার আগ্রাসন প্রতিরোধ)।
২০২১: কলম্বিয়া (গৃহযুদ্ধের অবসান)।
২০২০: মালাউই (গণতন্ত্রায়ন)।

তথ্যসূত্র: দ্য ইকোনমিস্ট এবং ডেইলি স্টার বাংলা।
৪,৮৭৮.
১৭ ডিসেম্বর, ২০২৪ হাইকোর্ট সংবিধানের কোন সংশোধনী আংশিক অবৈধ ঘোষণা করে?
  1. দ্বাদশ সংশোধনী
  2. পঞ্চদশ সংশোধনী
  3. চতুর্দশ সংশোধনী
  4. তৃতীয় সংশোধনী
সঠিক উত্তর:
পঞ্চদশ সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চদশ সংশোধনী
ব্যাখ্যা
- ১৭ ডিসেম্বর, ২০২৪ তারিখে বাংলাদেশের হাইকোর্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক অবৈধ ঘোষণা করে।
- বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন।
- রায়ে পঞ্চদশ সংশোধনীর ছয়টি বিধান বাতিল করা হয়।
- এই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং গণভোট পদ্ধতি ফিরিয়ে আনা হয়।
- ২০১১ সালের ৩০ জুন পাস হওয়া এই সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল।
- হাইকোর্টের এই রায় বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।
 
সূত্র - বিবিসি বাংলা।
৪,৮৭৯.
দেশের ২০২৫ সালের ‘বর্ষপণ্য’ ছিল-
  1. ইস্পাত শিল্প
  2. কুটির শিল্প
  3. আসবাব পত্র
  4. বস্ত্র শিল্প
সঠিক উত্তর:
আসবাব পত্র
উত্তর
সঠিক উত্তর:
আসবাব পত্র
ব্যাখ্যা
‘ফার্নিচার পণ্য’কে ২০২৫ সালের ‘বর্ষপণ্য’ হিসেবে ঘোষণা করা হয়।
- ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন।
- ১৯৯৫ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করছে বাংলাদেশ।

উৎস; প্রথম আলো।
৪,৮৮০.
আরবলীগের বর্তমান সদস্য রাষ্ট্র কতটি? [সেপ্টেম্বর,২০২৫]
  1. ২৩টি
  2. ২২টি
  3. ২৫টি
  4. ২৪টি
সঠিক উত্তর:
২২টি
উত্তর
সঠিক উত্তর:
২২টি
ব্যাখ্যা

 আরব লীগ: 
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- স্বাক্ষরিত হয়: ৭ অক্টোবর ১৯৪৪ সালে ।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল- আরব লীগের ভিত্তি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: সাতটি দেশ, মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সৌদি আরব, সিরিয়া এবং উত্তর ইয়েমেন।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য দেশ: মোট ২২টি রাষ্ট্র।(সেপ্টেম্বর, ২০২৫)।
- Secretary-General: Mr. Ahmed Aboul Gheit. (সেপ্টেম্বর, ২০২৫)।

উল্লেখ্য,
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।

উৎস: Arab League ওয়েবসাইট।

৪,৮৮১.
‘দুর্নীতি ধারণা সূচক ২০২২’ অনুযায়ী শীর্ষ দেশ কোনটি?
  1. ক) সোমালিয়া
  2. খ) আফগানিস্তান
  3. গ) ভারত
  4. ঘ) ভূটান
সঠিক উত্তর:
ক) সোমালিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) সোমালিয়া
ব্যাখ্যা
দূর্নীতি ধারণা সূচক ২০২২
- প্রকাশকাল: ৩১ জানুয়ারি ২০২৩।
- প্রকাশক: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI)।
- মোট অন্তর্ভুক্ত দেশের সংখ্যা: ১৮০টি।
- সূচকে শীর্ষ দূর্নীতিগ্রস্ত দেশ: সোমালিয়া; স্কোর: ১২।
- সূচকে সর্বনিম্ন দূর্নীতিগ্রস্ত দেশ: ডেনমার্ক; স্কোর: ৯০।
- ত্রুটিপূর্ণ গণতন্ত্র: ভারত (৪৬), শ্রীলংকা (৬০)।

সার্কভুক্ত দেশ সমূহের অবস্থান:
ভূটান: ৬৮।
মালদ্বীপ: ৪0।
ভারত: ৪0।
শ্রীলংকা: ৩৬।
নেপাল: ৩৪।
পাকিস্তান: ২৭।
বাংলাদেশ: ২৫।
আফগানিস্তান: ২৪।
৪,৮৮২.
২০২৪ সালের আইসিসি T20 বিশ্বকাপ ক্রিকেটে 'প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট' কে ছিলেন?
  1. আর্শদীপ সিং
  2. রহমানউল্লাহ গুরবাজ
  3. ভিরাট কোহলি
  4. জসপ্রীত বুমরাহ
সঠিক উত্তর:
জসপ্রীত বুমরাহ
উত্তর
সঠিক উত্তর:
জসপ্রীত বুমরাহ
ব্যাখ্যা
আইসিসি T20 বিশ্বকাপ ক্রিকেট ২০২৪:
- আয়োজক দেশ: আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।
- এটি T20 ক্রিকেট বিশ্বকাপের ৯ম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ২০টি।
- মোট ম্যাচ: ৫৫টি।
- অনুষ্ঠিত হয়: ২-২৯ জুন।
- চ্যাম্পিয়ন: ভারত।
- রানার্স আপ: দক্ষিণ আফ্রিকা।
- প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট: জসপ্রীত বুমরাহ
- প্লেয়ার অব দ্যা ফাইনাল: ভিরাট কোহলি।
- সর্বাধিক রান: রহমানউল্লাহ গুরবাজ।
- সর্বাধিক উইকেট: ফজলহক ফারুকি ও আর্শদীপ সিং।

উল্লেখ্য,
- মোট ৯টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
- ২০টি দেশকে ভাগ করা হয়েছে ৪টি গ্রুপে, প্রতিটি গ্রুপে ৫টি করে দল রয়েছে।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
৪,৮৮৩.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ এর রিপোর্ট অনুযায়ী, দেশের সর্বাধিক বনাঞ্চলসম্পন্ন জেলা কোনটি?
  1. খুলনা
  2. বাগেরহাট
  3. বান্দরবান
  4. রাঙ্গামাটি
সঠিক উত্তর:
রাঙ্গামাটি
উত্তর
সঠিক উত্তর:
রাঙ্গামাটি
ব্যাখ্যা
বাংলাদেশের বনাঞ্চল:
- দেশে মোট বনাঞ্চলের পরিমাণ - ৬৩,৬৩,৩০৯.৩৩ একর বা বা ২৫,৭৫,১৯৬.০১ হেক্টর।

সর্বাধিক বনাঞ্চলসম্পন্ন জেলা:
১) রাঙ্গামাটি - ১৩,৭৮,৫৫৫.১৩ একর।
২) বান্দরবান - ৭,৯৭,৫১৬.৪৯ একর।
৩) বাগেরহাট - ৫,৬৬,৫১২.৯৫ একর।
৪) খাগড়াছড়ি - ৫,৫৪,১১৬.২১ একর।
৫) খুলনা - ৫,৪৬,০৮১.৬১ একর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৪,৮৮৪.
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে যুক্ত হওয়া সর্বশেষ দুটি বিমানের নাম হলাে-
  1. ক) আকাশ তৱী ও শ্বেত বলাকা
  2. খ) আকাশ তরী ও হংস বলাকা
  3. গ) আকাশ তরী ও গাংচিল।
  4. ঘ) আকাশ তরী ও শ্বেত কবুতর
সঠিক উত্তর:
ক) আকাশ তৱী ও শ্বেত বলাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) আকাশ তৱী ও শ্বেত বলাকা
ব্যাখ্যা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমানে মোট উড়োজাহাজের সংখ্যা - ২১টি।
- ৫ মার্চ ২০২১ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান বহরে সর্বশেষ যুক্ত হয় 'শ্বেত বলাকা'।
- সম্পূর্ণ নতুন ড্যাশ ৮-কিউ ৪০০ শ্বেতবলাকা বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি টু জি ভিত্তিতে কেনা।
- ১৪ই মার্চ আকাশতরী ও শ্বেতবলাকা বিমানের বাণিজ্যিক যাত্রার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উৎসঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওয়েবসাইট এবং লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মার্চ-এপ্রিল, ২০২১।

 
৪,৮৮৫.
বাংলাদেশের সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মাণ করা হচ্ছে কোন জেলায়?
  1. ক) নাটোর
  2. খ) পঞ্চগড়
  3. গ) চাঁপাইনবাবগঞ্জ
  4. ঘ) দিনাজপুর
সঠিক উত্তর:
গ) চাঁপাইনবাবগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
গ) চাঁপাইনবাবগঞ্জ
ব্যাখ্যা
রাবার ড্যাম:
- চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে নির্মাণ করা হচ্ছে দেশের সর্ববৃহৎ রাবার ড্যাম।
- এটির দৈর্ঘ্য ৩৫৩ মিটার ও প্রস্থ ১৫৮ মিটার।
-  এই প্রকল্প বাস্তবায়ন হলে নদীর ৭০ কিলোমিটার জুড়ে সারাবছরই পানি থাকবে।
- এতে  নদীর পানি দিয়ে সারাবছর কৃষিকাজে সেচ সুবিধা পাওয়া যাবে।
- বছর জুড়ে মাছ চাষ করা সম্ভব হবে।  
- চাঁপাইনবাবগঞ্জের  মহানন্দা নদীর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু থেকে ৫০০ মিটার ভাটিতে নির্মিত হচ্ছে রাবার ড্যাম।
- এ ড্যাম নির্মিত হলে হলে শুষ্ক মৌসুমে সদর উপজেলার রেহাইচর থেকে ভোলাহাট পর্যন্ত নদীতে ১৩ ফুট পর্যন্ত পানি বিদ্যমান থাকব।

তথ্যসূত্র: যুগান্তর পত্রিকা।
৪,৮৮৬.
বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালকের নাম কী?
  1. মুহম্মদ নূরুল হুদা
  2. সেলিনা হোসেন
  3. হাবীবুল্লাহ সিরাজী
  4. শামসুজ্জামান খান
সঠিক উত্তর:
মুহম্মদ নূরুল হুদা
উত্তর
সঠিক উত্তর:
মুহম্মদ নূরুল হুদা
ব্যাখ্যা
বাংলা একাডেমি:

- বাংলা একাডেমীর মুল ভবনের নাম ছিল বর্ধমান হাউস।
- বাংলা একাডেমী বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান।
- ১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর, ১৯৫৫) ঢাকার বর্ধমান হাউসে এটি প্রতিষ্ঠিত হয়।
- বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালকের নাম- জনাব মুহম্মদ নূরুল হুদা।
- বাংলা একাডেমির বর্তমান সভাপতি হিসেবে দায়িত্বে নিয়োজিত আছেন সেলিনা হোসেন।
- আবু হোসেন সরকার ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ঐতিহাসিক বর্ধমান হাউসে (স্থাপিত ১৯০৬) বাংলা একাডেমীর উদ্বোধন করেন।
- প্রথম মহাপরিচালক প্রফেসর মযহারুল ইসলাম।
- বাংলা একাডেমির প্রথম সভাপতি মাওলানা আঁকরাম খাঁ (১৯৬১ সাল)।
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয় ১৯৬০ সাল থেকে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও বাংলা একাডেমি ওয়েবসাইট।
৪,৮৮৭.
বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? মার্চ, ২০২৬]
  1. তৃতীয়
  2. চতুর্থ
  3. পঞ্চম
  4. ষষ্ঠ
সঠিক উত্তর:
পঞ্চম
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চম
ব্যাখ্যা

বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান-
- Food and Agriculture Organization–এর The State of World Fisheries and Aquaculture 2024 (২০২২ সালের তথ্যের ভিত্তিতে) প্রতিবেদন অনুযায়ী, বদ্ধ জলাশয়ে (যেমন পুকুর) চাষকৃত মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে।
- আগে এ ক্ষেত্রে তৃতীয় অবস্থানে থাকলেও বর্তমানে তা পঞ্চমে নেমে এসেছে।
- তবে সামগ্রিক স্বাদুপানির মাছ উৎপাদনে বাংলাদেশ এখনো বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

- বাংলাদেশের মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবস্থানসমূহ:
- বদ্ধ জলাশয়ে চাষ (Aquaculture): ৫ম। 
- স্বাদুপানির মাছ উৎপাদন (মোট): ২য়। 
- অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে আহরণ: ৩য়। 
- ইলিশ উৎপাদন: বিশ্বে ১ম। 
- সামুদ্রিক মাছ উৎপাদন: ১৪তম। 
- তেলাপিয়া উৎপাদন: বিশ্বে ৪র্থ, এশিয়ায় ৩য়। 

উৎস: The Daily Star [লিঙ্ক]। 

৪,৮৮৮.
WTO-এর বর্তমান সদস্য -
  1. ১৬৩টি
  2. ১৬৪টি
  3. ১৬৫টি
  4. ১৬৬টি
সঠিক উত্তর:
১৬৬টি
উত্তর
সঠিক উত্তর:
১৬৬টি
ব্যাখ্যা
WTO (World Trade Organization):
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা। 
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে। 

উৎস: World Trade Organization ওয়েবসাইট।
৪,৮৮৯.
তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন (OPEC) এর বর্তমান মহাসচিবের নাম কী? (জানুয়ারি, ২০২৫)
  1. হাইথাম আল গাইস
  2. আব্দুল্লাহ সালেম
  3. আবদুল রহমান আল-বাজ্জাজ
  4. মোহাম্মদ সালেহ জোখদার
সঠিক উত্তর:
হাইথাম আল গাইস
উত্তর
সঠিক উত্তর:
হাইথাম আল গাইস
ব্যাখ্যা
OPEC:
- OPEC তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন।
- OPEC এর পূর্ণরূপ Organization of the Petroleum Exporting Countries.
- সংগঠনটি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণ করে।
- বাগদাদ সম্মেলনের মাধ্যমে OPEC প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬০ সাল।
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান মহাসচিব: হাইথাম আল গাইস। (জানুয়ারি, ২০২৫)
- বর্তমান সদস্য: ১২টি। (জানুয়ারি, ২০২৫)
- আলজেরিয়া, কঙ্গো, গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ভেনেজুয়েলা।

তথ্যসূত্র - OPEC অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৮৯০.
ভিয়েনা কনভেনশনে স্বাক্ষরকারী দেশ কয়টি? (নভেম্বর, ২০২৪)
  1. ২৮টি
  2. ২৯টি
  3. ৩০টি
  4. ৩১টি
সঠিক উত্তর:
২৮টি
উত্তর
সঠিক উত্তর:
২৮টি
ব্যাখ্যা
ভিয়েনা কনভেনশন:
- Vienna Convention for the Protection of the Ozone Layer (ভিয়েনা কনভেনশন)- হলো জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক চুক্তি।
- স্বাক্ষর ও গৃহীত - ১৯৮৫ সালের ২২ মার্চ অস্ট্রিয়ার ভিয়েনায়।
- কার্যকর ১৯৮৮ সালের ২২ সেপ্টেম্বর।
- স্বাক্ষরকারী পক্ষ - ২৮টি।
- অনুমোদনকারী পক্ষ - ১৯৮টি।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৪,৮৯১.
'বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩' পেয়েছেন -
  1. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
  2. জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল
  3. মসলিন কাপড় পুনরুদ্ধার প্রকল্প
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল
উত্তর
সঠিক উত্তর:
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল
ব্যাখ্যা
বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩:
- প্রশাসনের ২৮ জন কর্মকর্তা ও দুটি সরকারি প্রতিষ্ঠানের হাতে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ উপলক্ষে ৩১ জুলাই, ২০২৩ তারিখে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই পদক তুলে দেন প্রধানমন্ত্রী।
- প্রশাসনের কর্মকর্তাদের কর্মদক্ষতা, মননশীলতা ও উদ্ভাবনী প্রয়াসকে উৎসাহিত করতে ২০১৬ সাল থেকে জনপ্রশাসন পদক দেওয়া শুরু করে সরকার। 
- ‘নীতি ও প্রশাসনিক পদ্ধতির সংস্কার’ শ্রেণিতে খাদ্য মন্ত্রণালয় এবং ‘গবেষণা ও মানবকল্যাণে এর ব্যবহার’ শ্রেণিতে প্রাতিষ্ঠানিকভাবে পদক পেয়েছেন 'জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল'।

অন্যদিকে -
- 'বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২' পায় 'তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ'। 
- 'বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২১' পায় 'মসলিন কাপড় পুনরুদ্ধার প্রকল্প'।

উৎস: ৩১ জুলাই ২০২৩, সময় নিউজ।
৪,৮৯২.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? [ জানুয়ারি,২০২৬]
  1. ১৯৪টি
  2. ১৯৬টি
  3. ১৯৩টি
  4. ১৯১টি
সঠিক উত্তর:
১৯৪টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৪টি
ব্যাখ্যা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO):
- এর পূর্ণরূপ: World Health Organization.
- গঠিত হয়: ১৯৪৮ সালের ৭ এপ্রিল।
- সদর দপ্তর: সুইজারল্যান্ডের, জেনেভায়।
- বর্তমান সদস্য: ১৯৪টি। [জানুয়ারি,২০২৬]

এছাড়াও,
- WHO-এর প্রধান উদ্দেশ্য: সর্বোচ্চ সম্ভাব্য সকল মানুষের স্বাস্থ্য নিশ্চিত করা।
- বর্তমান মহাপরিচালক: Dr Tedros Adhanom Ghebreyesus.
- মহাপরিচালকের মেয়াদ: ৫ বছর।
- ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়।

উৎস: WHO ওয়েবসাইট।

৪,৮৯৩.
In 2023, who own the Nobel Prize in medicine?
  1. Katalin Kariko
  2. Patrick Modiano
  3. Svetlana Alexievich
  4. Jean Tirople
সঠিক উত্তর:
Katalin Kariko
উত্তর
সঠিক উত্তর:
Katalin Kariko
ব্যাখ্যা

২০২৩ সালের নোবেল বিজয়ী:
- সাহিত্য: জন ফসে।
- শান্তি: নার্গিস মোহাম্মদী।
- চিকিৎসাবিজ্ঞান: ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান।
- পদার্থবিজ্ঞান: পিয়েরে অ্যাগোস্টনি, ফিরেন্স ক্রাসজ এবং অ্যান লরিয়েল।
- রসায়ন: মুঙ্গি জি বাউইন্ডি, লুইস ই ব্রাস এবং আলেক্সি ই.ইকিমভ।
- অর্থনীতি: ক্লদিয়া গোল্ডিন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।


৪,৮৯৪.
WTO এর সর্বশেষ রাউন্ড কোনটি? [জানুয়ারি - ২০২৫]
  1. নাইরোবি রাউন্ড
  2. টোকিও রাউন্ড
  3. দোহা রাউন্ড
  4. উরুগুয়ে রাউন্ড
সঠিক উত্তর:
দোহা রাউন্ড
উত্তর
সঠিক উত্তর:
দোহা রাউন্ড
ব্যাখ্যা
• WTO:
- বিশ্ব বাণিজ্য সংস্থা বা World Trade Organization (WTO) ১ জানুয়ারি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত।
- WTO প্রতিষ্ঠার আগে এর পূর্বনাম ছিল General Agreement on Tariffs and Trade (GATT),
- এটি ১৯৪৮ সালে কার্যকর হয় এবং ১ জানুয়ারি ১৯৯৫ সালে WTO-তে রূপান্তরিত হয়।
- WTO-এর বর্তমান সদস্য সংখ্যা ১৬৬টি।  

উল্লেখ্য, 
- WTO-এর চলমান বা সর্বশেষ রাউন্ড হচ্ছে দোহা রাউন্ড, এটি ২০০১ সালে শুরু হয়।  

সূত্র: WTO ওয়েবসাইট ও Britannica.
৪,৮৯৫.
ইকো (ECO) -এর সদস্য দেশ কতটি? [জানুয়ারি, ২০২৬]
  1. ৮টি
  2. ১০টি
  3. ১১টি
  4. ১২টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা

ইকো (ECO):
- ECO এর পূর্ণরুপ- Economic Cooperation Organization.
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে। 
- এর সদর দপ্তর তেহরান, ইরান।
- ECO এর পূর্ব নাম Regional Co-operation for Development (RCD)
- এই সংস্থার মৌলিক লক্ষ্য হল সদস্য রাষ্ট্রগুলির যৌথ কল্যাণ।
- ECO এর অন্যতম লক্ষ্য টেকসই অর্থনৈতিক উন্নয়নের অব্যাহত প্রচারের জন্য উপযুক্ত এবং অনুকূল পরিস্থিতি তৈরি করা।
- ECO এর সদস্য দেশ ১০টি। যথা-
- ইরান,
- পাকিস্তান,
- তুরস্ক,
- আফগানিস্তান,
- কিরঘিজস্তান,
- তুর্কেমেনিস্তান,
- উজবেকিস্তান,
- কাজাখস্তান,
- আজারবাইজান এবং
- তাজিকিস্তান। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: ইকো ওয়েবসাইট।

৪,৮৯৬.
বাংলাদেশের কোন জেলায় আলুর উৎপাদন সবচেয়ে বেশি হয়? [কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪]
  1. রংপুর
  2. দিনাজপুর 
  3. ঠাকুরগাঁও 
  4. পাবনা 
সঠিক উত্তর:
রংপুর
উত্তর
সঠিক উত্তর:
রংপুর
ব্যাখ্যা

আলু:
- আলু বিশ্বের অন্যতম প্রধান ফসল।
- উৎপাদনের দিক থেকে ধান, গম ও ভুট্টার পরেই চতুর্থ স্থানে আছে আলু।
- আলু একটি স্টার্চ প্রধান খাদ্য এবং ভাতের বিকল্প হিসেবে খাওয়া যেতে পারে।
- আলু চাষের জন্য বেলে দো-আঁশ মাটি সবচেয়ে উপযোগী।

উল্লেখ্য,
- বর্তমানে আলু চাষের মোট জমির শতকরা ৬৫ ভাগ জমিতে উন্নত জাতের আলু এবং ৩৫ ভাগ জমিতে দেশি জাতের আলুর চাষ হয়ে থাকে।
- ১৯৬০ সাল থেকে এ পর্যন্ত যেসব উন্নত জাতের আলুর চাষ হচ্ছে তার মধ্যে হিরা, আইলসা, পেট্রোনিস, মুল্টা, ডায়ামন্ড, কার্ডিনাল, মন্ডিয়াল, কুফরী সিন্দুরী, চমক, ধীরা, গ্রানোলা, ক্লিওপেট্রা ও চিনেলা জাতটি সবচেয়ে বেশি চাষ হয়েছে।
- এগুলো সবই উচ্চফলনশীল জাত।

⇒ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুসারে, আলু উৎপাদনে শীর্ষ জেলা: রংপুর।

উৎস: i) কৃষি তথ্য সার্ভিস।
ii) কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৪,৮৯৭.
বিশ্বের প্রথম দেশ হিসেবে আইএমএফ এর Resilience and Sustainability Facility (RSF) তহবিল থেকে ঋণ পায় কোন দেশ?
  1. ক) কেনিয়া
  2. খ) বাংলাদেশ
  3. গ) বার্বাডোজ
  4. ঘ) শ্রীলঙ্কা
সঠিক উত্তর:
গ) বার্বাডোজ
উত্তর
সঠিক উত্তর:
গ) বার্বাডোজ
ব্যাখ্যা
• IMF:
- প্রথম দেশ হিসেবে আইএমএফ এর Resilience and Sustainability Facility (RSF) তহবিল থেকে ঋণ পায়  - বার্বাডোজ। 
- এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) নতুন তহবিল থেকে প্রথম ঋণ পাবে।
- IMF এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি।
- প্রতিষ্ঠা লাভ করে -১৯৪৪ সালে।
- সংস্থাটি স্বল্প আয়ের দেশে সুবিধাজনক ঋণ সহায়তা দিয়ে থাকে।
- আইএমএফ এর সদস্য দেশ ১৯০ টি ।

উৎস: আইএমএফ অফিশিয়াল ওয়েবসাইট।
৪,৮৯৮.
বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ খাতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কয়টি?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-------------------- 
• পরিবহন ও যোগাযোগ খাতে রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান — ৭ টি।

• সংস্থাগুলোর নাম: 
- বাংলাদেশ সমুদ্র পরিবহন কর্পোরেশন,
- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন,
- বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন,
- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ,
- মংলা বন্দর কর্তৃপক্ষ,
- বাংলাদেশ স্থল-বন্দর কর্তৃপক্ষ,
- এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা-২০২৪।
৪,৮৯৯.
২০১৮-২০১৯ অর্থ বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার কত?
  1. ৬.৩%
  2. ৬.৮%
  3. ৮.১৫%
  4. ৭.৮৬%
সঠিক উত্তর:
৮.১৫%
উত্তর
সঠিক উত্তর:
৮.১৫%
ব্যাখ্যা
⇒ ২০১৮-২০১৯ অর্থ বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার ৮.৫%।

জাতীয় বাজেট ২০২৫-২৬:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)।
- বাজেট উত্থাপন: ২ জুন, ২০২৫।
- অনুমোদন হয় : ২২ জুন, ২০২৫।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৫।
- জিডিপির আকার: ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
- অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
- অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত: সুদ।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬।
৪,৯০০.
ককবোরক কোন নৃগোষ্ঠীর ভাষা?
  1. ক) চাকমা
  2. খ) ত্রিপুরা
  3. গ) গারো
  4. ঘ) সাঁওতাল
সঠিক উত্তর:
খ) ত্রিপুরা
উত্তর
সঠিক উত্তর:
খ) ত্রিপুরা
ব্যাখ্যা
ককবোরক ত্রিপুরা সম্প্রদায়ের ভাষা। এর অর্থ মানুষের ভাষা। এই ভাষার নিজস্ব বর্ণমালা নেই। বাংলা ও রোমান হরফে লেখা হয়।
আচিক খুসিক গারো উপজাতিদের ভাষা। চাকমা এবং সাওতালরা যথাক্রমে চাকমা, ও সাওতালি ভাষায় কথা বলে।
(সূত্রঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)