বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু

মোট প্রশ্ন৬,৪০৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু

PrepBank · পাতা ৫৪ / ৬৪ · ৫,৩০১৫,৪০০ / ৬,৪০৪

৫,৩০১.
২৪, ৩৬ এবং ৪৮ এর ল, সা, গু কত?
  1. ১২৪
  2. ১৫২
  3. ৮৮
  4. ১৪৪
সঠিক উত্তর:
১৪৪
উত্তর
সঠিক উত্তর:
১৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪, ৩৬ এবং ৪৮ এর ল, সা, গু কত?

সমাধান:
 সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই,
২৪ = ২ × ২ × ২ × ৩ 
৩৬ = ২ × ২ × ৩ × ৩
৪৮ = ২ × ২ × ২ × ২ × ৩

∴ ২৪, ৩৬ এবং ৪৮ এর ল, সা, গু = ২ × ২ × ২ × ২ × ৩ × ৩ = ১৪৪
৫,৩০২.
২০২৫ সালের ফেব্রুয়ারী মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৬৫ সে.মি । ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?
  1. ১৮.২০ সে.মি.
  2. ১৭.৫০ সে.মি.
  3. ১৬.২৫ সে.মি.
  4. ১৮.৮৫ সে.মি.
সঠিক উত্তর:
১৮.২০ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১৮.২০ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২৫ সালের ফেব্রুয়ারী মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৬৫ সে.মি । ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?

সমাধান:
আমরা জানি,
২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে মোট দিন = ২৮ দিন (কারণ ২০২৫ সাল লিপ ইয়ার নয়)

দেওয়া আছে,
দৈনিক গড় বৃষ্টিপাত = ০.৬৫ সেন্টিমিটার
মোট দিন = ২৮ দিন

∴ মোট বৃষ্টিপাত = গড় দৈনিক বৃষ্টিপাত × দিনের সংখ্যা
= ০.৬৫ × ২৮ = ১৮.২০ সে.মি.
৫,৩০৩.
নিচের কোনটি আদর্শ সংখ্যা?
  1. ১৮
  2. ২২
  3. ২৪
  4. ২৮
সঠিক উত্তর:
২৮
উত্তর
সঠিক উত্তর:
২৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি আদর্শ সংখ্যা?

সমাধান:
আদর্শ সংখ্যা বা নিখুঁত সংখ্যা (Perfect Number) বলতে সেই সংখ্যাকে বুঝায়। যে সংখ্যাটি নিজের চেয়ে ছোট নিজের সকল উৎপাদক এর যোগফল এর সমান।
যেমন-
২৮ এর উৎপাদকগুলো হলোঃ ১, ২, ৪, ৭, ১৪ এবং ২৮।
২৮ এর চেয়ে ছোট উৎপাদকগুলো হলোঃ ১, ২, ৪, ৭ এবং ১৪
এখানে,
১ + ২ + ৪ + ৭ + ১৪ = ২৮, যা সংখ্যাটির সমান।
সুতরাং, ২৮ একটি আদর্শ সংখ্যা।
৫,৩০৪.
১১টি সংখ্যার গড় ৩০। প্রথম পাঁচটি সংখ্যার গড় ২৫ ও শেষ পাঁচটি সংখ্যার গড় ২৮। ষষ্ঠ সংখ্যাটি কত?
  1. ৬৫
  2. ৬২
  3. ৬০
  4. ৬৪
সঠিক উত্তর:
৬৫
উত্তর
সঠিক উত্তর:
৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১১টি সংখ্যার গড় ৩০। প্রথম পাঁচটি সংখ্যার গড় ২৫ ও শেষ পাঁচটি সংখ্যার গড় ২৮। ষষ্ঠ সংখ্যাটি কত?

সমাধান:
দেওয়া আছে, 
১১টি সংখ্যার গড় = ৩০
∴ ১১টি সংখ্যার সমষ্টি = (৩০ × ১১) = ৩৩০ 

আবার,
প্রথম ৫টি সংখ্যার গড় = ২৫ 
∴ প্রথম ৫টি সংখ্যার সমষ্টি = (২৫ × ৫) = ১২৫

অনুরূপভাবে,
শেষ ৫টি সংখ্যার গড় = ২৮
∴ শেষ ৫টি সংখ্যার সমষ্টি = (২৮ × ৫) = ১৪০

∴ ষষ্ঠ সংখ্যাটি = ৩৩০ - (১২৫ + ১৪০) 
= (৩৩০ - ২৬৫) 
= ৬৫

∴ ষষ্ঠ সংখ্যাটি = ৬৫
৫,৩০৫.
ক-এর কাছে ২৬০ টাকা আছে। এর সাথে কত টাকা যোগ করলে সে সমস্ত টাকাকে ৬, ৭ অথবা ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে?
  1. ৭৬
  2. ৮২
  3. ৯২
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৭৬
উত্তর
সঠিক উত্তর:
৭৬
ব্যাখ্যা
প্রশ্ন: ক এর কাছে ২৬০ টাকা আছে। এর সাথে কত টাকা যোগ করলে সে সমস্ত টাকাকে ৬, ৭ অথবা ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে?

সমাধান:
৬, ৭, ৮ এর লসাগু = ১৬৮

২৬০ কে ১৬৮ দ্বারা ভাগ করলে ভাগশেষ ৯২ থাকে।

যোগ করতে হবে = ১৬৮ - ৯২ =৭৬ 
৫,৩০৬.
দুইটি সংখ্যার ল.সা.গু ৮৪ এবং গ.সা.গু ১৪। একটি সংখ্যা অপর সংখ্যার ১.৫ গুণ হলে বড় সংখ্যাটি কত?
  1. ক) ২৮
  2. খ) ৩৮
  3. গ) ৪২
  4. ঘ) ৪৮
সঠিক উত্তর:
গ) ৪২
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ৮৪ এবং গ.সা.গু ১৪। একটি সংখ্যা অপর সংখ্যার ১.৫ গুণ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
একটি সংখ্যা x
অপর সংখ্যা 1.5x
সংখ্যা দুইটির গুণফল = 1.5x2

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
1.5x2 = 84 × 14
বা, 1.5x2 = 1176
বা, x2 = 1176/1.5
বা, x2 = 784
বা, x = √784
∴ x = 28

∴ বড় সংখ্যাটি = 1.5 × 28 = 42
৫,৩০৭.
কোনো সংখ্যার ৪০% থেকে ১২ বিয়োগ করলে বিয়োগফল ২৮ হলে সংখ্যাটি হবে -
  1. ক) ২০০
  2. খ) ১৫০
  3. গ) ১০০
  4. ঘ) ৯০
সঠিক উত্তর:
গ) ১০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার ৪০% থেকে ১২ বিয়োগ করলে বিয়োগফল ২৮ হলে সংখ্যাটি হবে -

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে,
∴ ক এর ৪০% - ১২ = ২৮
বা, ক এর (৪০/১০০) - ১২ = ২৮
বা, ৪০ক/১০০ = ২৮ + ১২ 
বা, ৪০ক/১০০ = ৪০
বা, ৪০ক = ৪০ × ১০০ 
বা, ৪০ক = ৪০০০
বা, ক = ৪০০০/৪০
∴ ক = ১০০

∴ সংখ্যাটি = ১০০
৫,৩০৮.
চার অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যােগফল হতে ১ কম কোনটি?
  1. ক) ১৯৯৯৮
  2. খ) ১০৯৯৯
  3. গ) ১০৯৯৮
  4. ঘ) ১১৯৮৮
সঠিক উত্তর:
গ) ১০৯৯৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০৯৯৮
ব্যাখ্যা
চার অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯
চার অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০

যােগফল = (৯৯৯৯ + ১০০০)
              = ১০৯৯৯ 

চার অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যােগফল হতে ১ কম = ১০৯৯৯ - ১  
                                                                                            = ১০৯৯৮
৫,৩০৯.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ৯০
  2. ৯১
  3. ১০০
  4. ৯৯
সঠিক উত্তর:
১০০
উত্তর
সঠিক উত্তর:
১০০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান: 
বৃহত্তম  সংখ্যাটি = ক + ১ 
ক্ষুদ্রতম সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ১৯৯
বা, ক+ ২ক + ১ - ক = ১৯৯
বা, ২ক = ১৯৯ - ১
বা, ২ক = ১৯৮
বা, ক = ৯৯

∴  বৃহত্তম সংখ্যাটি = ক + ১ = ৯৯ + ১ = ১০০
৫,৩১০.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. √১৬
  2. √৩৬
  3. √২৭
  4. √৬৪
সঠিক উত্তর:
√২৭
উত্তর
সঠিক উত্তর:
√২৭
ব্যাখ্যা

- পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা হয়।
- যেহেতু √১৬ = ৪, √৩৬ = ৬, √৬৪ = ৮ সুতরাং সংখ্যা গুলো মূলদ সংখ্যা।
- অপরদিকে, √২৭ সংখ্যাটি পূর্ণবর্গ নয় বলে এটি একটি অমূলদ সংখ্যা।

৫,৩১১.
একটি সংখ্যাকে ১০২ দিয়ে ভাগ করলে ভাগশেষ ২৩ থাকে। যদি ঐ সংখ্যাকে ১৭ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে?
  1. ক) 1
  2. খ) 3
  3. গ) 6
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) 6
উত্তর
সঠিক উত্তর:
গ) 6
ব্যাখ্যা

সংখ্যাটি = (১০২ X ১) + ২৩ = ১২৫
এখন, ১২৫ কে ১৭ দিয়ে ভাগ করলে ভাগফল ৭ এবং ভাগশেষ ৬ হবে।

৫,৩১২.
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৮৫ হয়। সংখ্যাটি কত?
  1. ১৫
  2. ১৭
  3. ১৯
  4. ২১
সঠিক উত্তর:
১৭
উত্তর
সঠিক উত্তর:
১৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৮৫ হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক 

প্রশ্নমতে
৩ক + ২ক = ৮৫
⇒ ৫ক = ৮৫
⇒ ক = ১৭
৫,৩১৩.
৩/৫, ৫/৭, ৪/৭, ও ১/৪ এর ল. সা. গু কত?
  1. ক) ৩/৭
  2. খ) ৬০
  3. গ) ৬০/৭
  4. ঘ) ৬/৭
সঠিক উত্তর:
খ) ৬০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০
ব্যাখ্যা
প্রদত্ত ভগ্নাংশগুলো ৩/৫, ৫/৭, ৪/৭, ও ১/৪ 

ভগ্নাংশগুলোর লব ৩, ৫, ৪ ও ১ এর ল. সা. গু = ৬০
ভগ্নাংশগুলোর হর ৫, ৭, ৭ ও ৪ এর গ. সা. গু = ১

ভগ্নাংশগুলোর ল. সা. গু = ভগ্নাংশগুলোর লবগুলোর এর ল. সা. গু / ভগ্নাংশগুলোর হরগুলোর গ. সা. গু
                                     = ৬০/১ = ৬০
৫,৩১৪.
৬, ৮, ১০ এর গাণিতিক গড়, ৮, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ক) ৬
  2. খ) ৭
  3. গ) ৮
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
খ) ৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৬, ৮, ১০ এর গাণিতিক গড়, ৮, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?

সমাধান:
ধরি, 
সংখ্যাটি = x 

এখন, 
(৬ + ৮ + ১০)/৩ = (x + ৮ + ৯)/৩ 
বা, ২৪ = x  + ১৭ 
বা, ২৪ - ১৭ = x
∴ x = ৭

∴ সংখ্যাটি = ৭
৫,৩১৫.
  1. ১১/৩
  2. ১৩/৩
  3. ৩/১৩
  4. ৩/১১
সঠিক উত্তর:
১৩/৩
উত্তর
সঠিক উত্তর:
১৩/৩
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
৫,৩১৬.
কত টাকার ৩/৫ অংশ ৯০ টাকার ৪/৫ অংশের সমান?
  1. ১১৫
  2. ১২০
  3. ১২৫
  4. ১৩০
সঠিক উত্তর:
১২০
উত্তর
সঠিক উত্তর:
১২০
ব্যাখ্যা
প্রশ্ন: কত টাকার ৩/৫ অংশ ৯০ টাকার ৪/৫ অংশের সমান?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর (৩/৫) = ৯০ এর (৪/৫)
বা, ৩ক/৫ = ৭২
বা, ক = (৭২ × ৫)/৩
বা, ক = ১২০

অর্থাৎ সংখ্যাটি = ১২০ 
৫,৩১৭.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ৯১
  2. খ) ৮৭
  3. গ) ৬৩
  4. ঘ) ৫৯
সঠিক উত্তর:
ঘ) ৫৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
৫৯ মৌলিক সংখ্যা
৫,৩১৮.
(৩ + √৫) কোন ধরনের সংখ্যা? 
  1. অবাস্তব সংখ্যা
  2. অমূলদ সংখ্যা
  3. অনির্ণেয়
  4. মূলদ সংখ্যা
সঠিক উত্তর:
অমূলদ সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
অমূলদ সংখ্যা
ব্যাখ্যা

প্রশ্ন: (৩ + √৫) কোন ধরনের সংখ্যা? 

সমাধান: 
(৩ + √৫) একটি অমূলদ সংখ্যা

কারণ, এখানে ৩ একটি মূলদ সংখ্যা।
এবং √৫ একটি অমূলদ সংখ্যা, কারণ ৫ পূর্ণবর্গ সংখ্যা নয়।

গাণিতিক নিয়ম অনুযায়ী,
একটি মূলদ সংখ্যার সাথে একটি অমূলদ সংখ্যা যোগ করলে যোগফল সবসময় একটি অমূলদ সংখ্যা হয়। 
যেহেতু √৫-এর মান একটি অসীম অনাবৃত দশমিক (২.২৩৬০৬৭৯...), তাই (৩ + √৫)-এর মানও হবে একটি অসীম দশমিক, যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা সম্ভব নয়। তাই এটি অমূলদ সংখ্যা। 

৫,৩১৯.
(০.৪ × ০.০৫ × ০.০২)/০.০১ =?
  1. ০.৪
  2. ০.০৪
  3. ০.০০৪
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
০.০৪
উত্তর
সঠিক উত্তর:
০.০৪
ব্যাখ্যা
প্রশ্ন: (০.৪ × ০.০৫ × ০.০২)/০.০১ =?

সমাধান:
(০.৪ × ০.০৫ × ০.০২)/০.০১
= ০.০০০৪/০.০১
=০.০৪
৫,৩২০.
৭টি সংখ্যার গড় ৪০। এর সাথে ৩টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৩টির গড় ২১। সমষ্টিগত ভাবে ১০টি সংখ্যার গড় কত?
  1. ৩৬
  2. ৩৪.৩
  3. ৪২ 
  4. ৩২.৫ 
সঠিক উত্তর:
৩৪.৩
উত্তর
সঠিক উত্তর:
৩৪.৩
ব্যাখ্যা

প্রশ্ন: ৭টি সংখ্যার গড় ৪০। এর সাথে ৩টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৩টির গড় ২১। সমষ্টিগত ভাবে ১০টি সংখ্যার গড় কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
৭টি সংখ্যার গড় ৪০
∴ ৭ টি সংখ্যার সমষ্টি = ৭ × ৪০ = ২৮০

এবং 
৩ টি সংখ্যার সমষ্টি = ৩ × ২১ = ৬৩

∴ ১০ টি সংখ্যার সমষ্টি = ২৮০ + ৬৩ = ৩৪৩

∴ ১০ টি সংখ্যার গড় = ৩৪৩/১০ = ৩৪.৩

৫,৩২১.
তিন বছর আগে রহিম ও করিমের বয়সের গড় ছিল ১৮ বছর। আলম তাদের সাথে যোগদান করায় তাদের বর্তমান বয়সের গড় বেড়ে ২২ বছর হয়। আলমের বয়স কত?
  1. ২০ বছর
  2. ২৮ বছর
  3. ২৪ বছর
  4. ৩০ বছর
সঠিক উত্তর:
২৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: তিন বছর আগে রহিম ও করিমের বয়সের গড় ছিল ১৮ বছর। আলম তাদের সাথে যোগদান করায় তাদের বর্তমান বয়সের গড় বেড়ে ২২ বছর হয়। আলমের বয়স কত?

সমাধান: 
৩ বছর আগে রহিম ও করিমের বয়সের গড় = ১৮ বছর 
∴ বর্তমানে রহিম ও করিমের বয়সের গড় = (১৮ + ৩) বছর = ২১ বছর 
∴ বর্তমানে রহিম ও করিমের মোট বয়স = (২১ × ২) বছর = ৪২ বছর 

আবার, 
রহিম, করিম ও আলমের মোট বয়স = (২২ × ৩) বছর = ৬৬ বছর 

∴ আলমের বয়স = (৬৬ - ৪২) বছর 
= ২৪ বছর।
৫,৩২২.
দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে ২৮৮ ও ১২। একটি সংখ্যা ৩৬ হলে, অপরটি কত? 
  1. ক) ৯৬
  2. খ) ৭২
  3. গ) ৯২
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ৯৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯৬
ব্যাখ্যা
দেয়া আছে,
দুটি সংখ্যার ল.সা.গু = ২৮৮
দুটি সংখ্যার গ.সা.গু = ১২
একটি সংখ্যা ৩৬

আমরা জানি,
১ম সংখ্যা × ২য় সংখ্যা = সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু.
২য় সংখ্যা = (সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু.)/১ম সংখ্যা
∴ ২য় সংখ্যা = (২৮৮ × ১২)/৩৬
                    = ৯৬
৫,৩২৩.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ৬৫
  2. খ) ৮১
  3. গ) ৪৩
  4. ঘ) ৬৩
সঠিক উত্তর:
গ) ৪৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৩
ব্যাখ্যা
১ থেকে বড় যে সব সংখ্যার ১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোন গুণনীয়ক থাকে না, তাদের মৌলিক সংখ্যা বলে।
৪৩ একটি মৌলিক সংখ্যা।
৫,৩২৪.
৮টি সংখ্যার গড় ৮। প্রত্যেকটি সংখ্যা হতে ২ বিয়োগ করলে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৭
সঠিক উত্তর:
গ) ৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৮টি সংখ্যার গড় ৮। প্রত্যেকটি সংখ্যা হতে ২ বিয়োগ করলে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে?

সমাধান:
৮টি সংখ্যার গড় ৮
৮টি সংখ্যার সমষ্টি = ৮ × ৮ = ৬৪

প্রত্যেকটি সংখ্যা হতে ২ বিয়োগ করলে
মোট বিয়োগ করতে হবে = ২ × ৮ = ১৬

বিয়োগ করার পর ৮টি সংখ্যার সমষ্টি =৬৪ - ১৬ = ৪৮
নতুন সংখ্যাগুলোর গড় হবে = ৪৮/৮ = ৬
৫,৩২৫.
৮৪ টি কলা ও ৬৩ টি কমলা সর্বোচ্চ কতজন বালিকার মধ্যে নিঃশেষে ভাগ করে দেয়া যাবে?
  1. ১৫ জন
  2. ১৮ জন
  3. ২১ জন
  4. ২৪ জন
সঠিক উত্তর:
২১ জন
উত্তর
সঠিক উত্তর:
২১ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৮৪ টি কলা ও ৬৩ টি কমলা সর্বোচ্চ কতজন বালিকার মধ্যে নিঃশেষে ভাগ করে দেয়া যাবে?

সমাধান:
৮৪ ও ৬৩ এর গ.সা.গু = ২১

সুতরাং, ৮৪ ও ৬০ এর গ · সা · গুই হবে নির্ণেয় বালিকার সংখ্যা।

অতএব, সর্বোচ্চ ২১ জন বালিকার মধ্যে ৮৪ টি কলা ও ৬৩ টি কমলা নিঃশেষে ভাগ করে দেয়া যাবে।
৫,৩২৬.
তিনটি সংখ্যার অনুপাত ২ : ৩ : ৫। তাদের ল.সা.গু ২৪০০ হলে, তাদের গ.সা. গু কত? 
  1. ৬০
  2. ৭০
  3. ৮০
  4. ৪০
সঠিক উত্তর:
৮০
উত্তর
সঠিক উত্তর:
৮০
ব্যাখ্যা
ধরি,
সংখ্যা তিনটি যথাক্রমে ২ক, ৩ক ও ৫ক

∴ তাদের ল.সা .গু = ২×৩×৫×ক = ৩০ক

প্রশ্নমতে,
৩০ক = ২৪০০
∴ ক = ৮০
সুতরাং সংখ্যা তিনটি হলো
২× ৮০=১৬০,
৩× ৮০=২৪০,
৫× ৮০=৪০০

১৬০, ২৪০ এর ৪০০ এর গ. সা.গু = ৮০
৫,৩২৭.
নিচের কোন সংখ্যার বর্গের সাথে তার পূর্ববর্তী সংখ্যার বর্গ যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. 7
  2. 4
  3. 5
  4. 6
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যার বর্গের সাথে তার পূর্ববর্তী সংখ্যার বর্গ যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি = x
∴ তার পূর্ববর্তী সংখ্যা = x - 1

প্রশ্নমতে,
x2+(x-1)2= পূর্ণবর্গ সংখ্যা
⇒ x2 + x2 - 2.x.1 + 12 = পূর্ণবর্গ সংখ্যা
⇒ 2x2 - 2x + 1 = পূর্ণবর্গ সংখ্যা............(1)

যদি x = 4 হয়,
2.(4)2 - 2.4 + 1 = পূর্ণবর্গ সংখ্যা
⇒ 2×16 - 8 +1 = পূর্ণবর্গ সংখ্যা
⇒ 32 - 8 +1 = পূর্ণবর্গ সংখ্যা
⇒ 33 - 8 = পূর্ণবর্গ সংখ্যা
⇒ 25 = পূর্ণবর্গ সংখ্যা

∴ সংখ্যাটি হবে = 4
৫,৩২৮.
পাঁচটি সংখ্যার গড় ৩৫ এবং প্রথম তিনটি সংখ্যার সমষ্টি ৬৫ হলে শেষ দুটি সংখ্যার গড় কত?
  1. ক) ৪৫
  2. খ) ৫৫
  3. গ) ৬৫
  4. ঘ) ৩৫
সঠিক উত্তর:
খ) ৫৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচটি সংখ্যার গড় ৩৫ এবং প্রথম তিনটি সংখ্যার সমষ্টি ৬৫ হলে শেষ দুটি সংখ্যার গড় কত?

সমাধান:
পাঁচটি সংখ্যার গড় ৩৫
পাঁচটি সংখ্যার সমষ্টি = (৩৫ × ৫) = ১৭৫
শেষ দুটি সংখ্যার সমষ্টি = (১৭৫ - ৬৫) = ১১০

∴ শেষ দুটি সংখ্যার গড় = ১১০/২ = ৫৫
৫,৩২৯.
৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত?
  1. ক) ১৩ বছর
  2. খ) ১৪ বছর
  3. গ) ১৫ বছর
  4. ঘ) ১৬ বছর
সঠিক উত্তর:
ক) ১৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৩ বছর
ব্যাখ্যা

৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের সমষ্টি = (৩৫ x ১৫) বছর।
= ৫২৫ বছর।
৬ জন পুরুষ এবং ৮ জন স্ত্রীলোকের বয়সের সমষ্টি = {(৬ x ৪০) + (৮ x ৩৪)} বছর।
= ৫১২ বছর।
বালকের বয়স = (৫২৫ - ৫১২) বছর।
= ১৩ বছর।

৫,৩৩০.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১২১ হলে, বড় সংখ্যাটি কত? 
  1. ২১
  2. ৬০
  3. ৬১
  4. ৬৭
সঠিক উত্তর:
৬১
উত্তর
সঠিক উত্তর:
৬১
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১২১ হলে, বড় সংখ্যাটি কত? 

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি ক
বড় সংখ্যাটি ক + ১ 

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ১২১
বা, ক + ২ক + ১ - ক = ১২১
বা, ২ক = ১২১ - ১
বা, ২ক = ১২০
বা, ক = ৬০

∴ বড় সংখ্যাটি = ৬০ + ১
= ৬০ + ১
= ৬১
৫,৩৩১.
পিতা, মাতা ও পুত্রের গড় বয়স ৩৯ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। মাতার বয়স কত?
  1. ক) ৪১ বছর 
  2. খ) ৪৩ বছর 
  3. গ) ৪৫ বছর 
  4. ঘ) ৪৭ বছর 
সঠিক উত্তর:
খ) ৪৩ বছর 
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৩ বছর 
ব্যাখ্যা
পিতা, মাতা ও পুত্রের গড় বয়স ৩৯ বছর। 
পিতা, মাতা ও পুত্রের মোট বয়স = (৩৯ × ৩) বছর
                                                  = ১১৭ বছর 

পিতা ও পুত্রের গড় বয়স ৩৭ বছর
পিতা ও পুত্রের  মোট বয়স = (৩৭ × ২) বছর
                                          = ৭৪ বছর

মাতার বয়স = (১১৭ - ৭৪) বছর 
                   = ৪৩ বছর 
৫,৩৩২.
x ও y উভয় বিজোড় সংখ্যা হলে, নিচের কোনটি জোড় সংখ্যা?
  1. xy
  2. x + y
  3. x + y + 1
  4. xy + 4
সঠিক উত্তর:
x + y
উত্তর
সঠিক উত্তর:
x + y
ব্যাখ্যা
প্রশ্ন: x ও y উভয় বিজোড় সংখ্যা হলে, নিচের কোনটি জোড় সংখ্যা?

সমাধান:
দুইটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদাই জোড় সংখ্যা হয়।

ধরি, 
বিজোড় সংখ্যা দুইটি x = 3 এবং y = 5, 
অপশন অনুসারে, 
ক) xy = (3 × 5) = 15 (বিজোড় সংখ্যা)।
খ) x + y = (3 + 5) = 8 (জোড় সংখ্যা)।
গ) x + y + 1 = (3 + 5 + 1) = 9 (বিজোড় সংখ্যা)। 
ঘ) xy + 4 = (3 × 5) + 4 = 15 + 4 = 19 (বিজোড় সংখ্যা)।
৫,৩৩৩.
একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো, এই দলে কতজন কট আউট হলো?
  1. ২ জন
  2. ৩ জন
  3. ৪ জন
  4. ৫ জন
সঠিক উত্তর:
৩ জন
উত্তর
সঠিক উত্তর:
৩ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো, এই দলে কতজন কট আউট হলো?

সমাধান:
ধরি
স্ট্যাম্প আউট হয় = ক জন
কট আউট হয় = ৩ক/২ জন
মোট উইকেট ১০টির অর্ধেক বোল্ড আউট হয়

শর্তমতে,
ক + (৩ক/২) + ৫ = ১০
⇒ (২ক + ৩ক)/২ = ১০ - ৫
⇒ ৫ক/২ = ৫
∴ ক = ২ জন

∴ কট আউট হয় = (৩ × ২)/২ জন
= ৩ জন
৫,৩৩৪.
করিম তার স্ত্রীকে সম্পত্তির ১/৩ অংশ এবং ৩ পুত্রের প্রত্যেককে ১/৩ অংশ করে দান করেন। যদি তার স্ত্রী ও দুই পুত্রের প্রাপ্ত সম্পত্তির মোট পরিমাণ ৩৫০০০০ টাকা হয় তাহলে করিমের মোট সম্পত্তির পরিমাণ কত টাকা? 
  1. ৪৭৬০০০ টাকা
  2. ৪৫০০০০ টাকা
  3. ৭২০০০০ টাকা 
  4. ৫৪৮০০০ টাকা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৪৫০০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৫০০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: করিম তার স্ত্রীকে সম্পত্তির ১/৩ অংশ এবং ৩ পুত্রের প্রত্যেককে ১/৩ অংশ করে দান করেন। যদি তার স্ত্রী ও দুই পুত্রের প্রাপ্ত সম্পত্তির মোট পরিমাণ ৩৫০০০০ টাকা হয় তাহলে করিমের মোট সম্পত্তির পরিমাণ কত টাকা?


সমাধান:
ধরি,
করিমের মোট সম্পত্তির পরিমাণ = ক টাকা 
তার স্ত্রী পান = ক/৩ টাকা 
অবশিষ্ট সম্পত্তি = ক - (ক/৩) = (৩ক - ক)/৩ = ২ক/৩ টাকা 

প্রত্যেক পুত্র পায় = (২ক/৩) এর (১/৩) অংশ
= ২ক/৯ টাকা 

প্রশ্নমতে,
(ক/৩) + ২(২ক/৯) = ৩৫০০০০
⇒ (ক/৩) + (৪ক/৯) = ৩৫০০০০
⇒ (৩ক + ৪ক)/৯ = ৩৫০০০০
⇒ ৭ক/৯ = ৩৫০০০০
⇒ ৭ক = (৩৫০০০০ × ৯)
⇒ ক = (৩৫০০০০ × ৯)/৭
⇒ ক = ৪৫০০০০ 

∴ করিমের মোট সম্পত্তির পরিমাণ = ৪৫০০০০ টাকা। 

৫,৩৩৫.
১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? 
  1. ৫০০১
  2. ৫৫০১
  3. ৫০৫০
  4. ৫৫৫০
সঠিক উত্তর:
৫০৫০
উত্তর
সঠিক উত্তর:
৫০৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? 

সমাধান: 
সংখ্যাগুলোর যোগফল = {(১০০ + ১) × ১০০}/২ 
= (১০১ × ১০০)/২ 
= ৫০৫০ । 
৫,৩৩৬.
একটি বিজোড় স্বাভাবিক সংখ্যার পাঁচ গুণের সাথে পরবর্তী বিজোড় স্বাভাবিক সংখ্যার চার গুণ যোগ করলে ৮৯ হয় । প্রথম বিজোড় স্বাভাবিক সংখ্যাটি কত?
  1. ১১
  2. ১৩
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিজোড় স্বাভাবিক সংখ্যার পাঁচ গুণের সাথে পরবর্তী বিজোড় স্বাভাবিক সংখ্যার চার গুণ যোগ করলে ৮৯ হয় । প্রথম বিজোড় স্বাভাবিক সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
প্রথম বিজোড় সংখ্যা = x
তাহলে পরবর্তী বিজোড় সংখ্যা = x + ২

শর্তমতে,
⇒ ৫x + ৪(x + ২) = ৮৯
⇒ ৫x + ৪x + ৮ = ৮৯
⇒ ৯x = ৮৯ - ৮
⇒ ৯x = ৮১
⇒ x = ৯

∴ প্রথম বিজোড় পূর্ণসংখ্যাটি ৯
৫,৩৩৭.
৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? 
  1. ৬৭
  2. ৬৩
  3. ৬৯
  4. ৬৮
সঠিক উত্তর:
৬৯
উত্তর
সঠিক উত্তর:
৬৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? 

সমাধান: 
৪০ থেকে ১০০ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা = ৯৭
আবার, 
৪০ থেকে ১০০ এর মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৪১
∴ ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার যোগফল = (৯৭ + ৪১)
= ১৩৮

∴ ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় = ১৩৮/২
= ৬৯ ।
৫,৩৩৮.
x2 - 2x - 3 ও x2 + 2x - 3 এর গ.সা.গু. কত?
  1. ক) x + 1
  2. খ) x - 1
  3. গ) 1
  4. ঘ) 0
সঠিক উত্তর:
গ) 1
উত্তর
সঠিক উত্তর:
গ) 1
ব্যাখ্যা

১ম রাশি,
x2 - 2x - 3
= x2 - 3x + x - 3
= ( x - 3 ) ( x + 1 )
২য় রাশি,
x2 + 2x - 3
= x2 + 3x - x -3
= ( x + 3 ) ( x - 1 )
এখানে রাশিদ্বয়ের উৎপাদকগুলোর মধ্যে ১ ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নেই। তাই গ.সা.গু. = 1

৫,৩৩৯.
(৭২ ÷ ৯ × ৮) - (৭২ ÷ ৯ এর ৮) = কত?
  1. ৬২
  2. ৬৩
  3. ৬৫
  4. ১৭
সঠিক উত্তর:
৬৩
উত্তর
সঠিক উত্তর:
৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: (৭২ ÷ ৯ × ৮) - (৭২ ÷ ৯ এর ৮) = কত?

সমাধান:
(৭২ ÷ ৯ × ৮) - (৭২ ÷ ৯ এর ৮)
= (৮ × ৮) - (৭২ ÷ ৭২)
= ৬৪ - ১
= ৬৩
৫,৩৪০.
i7 + i + 1 = কত?
  1. ক) - i
  2. খ) 2i
  3. গ) 1
  4. ঘ) 2(i + 1)
সঠিক উত্তর:
গ) 1
উত্তর
সঠিক উত্তর:
গ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: i7 + i + 1 = কত?

আমরা জানি 
i2 = - 1
i3 = i2.i = (- 1). i = - i 
i7 =(i2)3.i = (- 1)3.i = - i

এখন 
i7 + i + 1 = - i + i + 1 = 1
৫,৩৪১.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের ল.সা.গু ১৪০ হলে, সংখ্যা দুইটির গ.সা.গু কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের ল.সা.গু ১৪০ হলে, সংখ্যা দুইটির গ.সা.গু কত?

সমাধান:
সংখ্যা দুটি যথাক্রমে  ৫ক ও ৭ক 
∴ ল.সা.গু = ৩৫ক এবং গ.সা.গু = ক

প্রশ্নমতে,
৩৫ক = ১৪০
⇒ ক = ১৪০/৩৫
∴ ক = ৪

∴ গ.সা.গু = ৪
৫,৩৪২.
  1. ক) ০.১
  2. খ) ০.০১
  3. গ) ১
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
ঘ) ১০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান: 
(০.১ × ০.২ × ০.০০৩)/(০.০১ × ০.০২ × ০.০০৩)
= (১ × ২ × ৩ × ১০)/(১ × ২ × ৩)
= ১০
৫,৩৪৩.
ভাজক ভাগফলের এক পঞ্চমাংশ এবং ভাগশেষ ভাজকের অর্ধেক। ভাগফল ১৪০ হলে, ভাজ্য কত?
  1. ৭৮৩৪
  2. ৩৯৮০
  3. ৩৯৩৪
  4. ৫৭৯৪
সঠিক উত্তর:
৩৯৩৪
উত্তর
সঠিক উত্তর:
৩৯৩৪
ব্যাখ্যা

প্রশ্ন: ভাজক ভাগফলের এক পঞ্চমাংশ এবং ভাগশেষ ভাজকের অর্ধেক। ভাগফল ১৪০ হলে, ভাজ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
ভাগফল = ১৪০

ভাজক ভাগফলের এক পঞ্চমাংশ
∴ ভাজক = ভাগফল × (১/৫) = ১৪০ × (১/৫) = ২৮

ভাগশেষ ভাজকের অর্ধেক
∴ ভাগশেষ = ভাজক × (১/২) = ২৮ × (১/২) = ১৪

আমরা জানি,
ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ
= (২৮ × ১৪০) + ১৪
= ৩৯২০ + ১৪
= ৩৯৩৪
∴ ভাজ্য = ৩৯৩৪

৫,৩৪৪.
নিচের কোন ক্রমিক পূর্ণ সংখ্যাদ্বয়ের বর্গের অন্তর ৪৩?
  1. ২১ এবং ২২
  2. ২২ এবং ২৩
  3. ২৩ এবং ২৪
  4. ২৪ এবং ২৫
সঠিক উত্তর:
২১ এবং ২২
উত্তর
সঠিক উত্তর:
২১ এবং ২২
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ক্রমিক পূর্ণ সংখ্যাদ্বয়ের বর্গের অন্তর ৪৩?

সমাধান:
মনেকরি 
সংখ্যা দুইটি ক ও ক + ১

প্রশ্নমতে 
(ক + ১) - ক = ৪৩
+ ২ক + ১ - ক = ৪৩
২ক + ১ = ৪৩
২ক = ৪৩ - ১
২ক = ৪২
ক = ২১

সংখ্যা দুইটি ২১ ও ২১ + ১ = ২২
৫,৩৪৫.
100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70। এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে, ছাত্রদের গড় নম্বর কত?
  1. 55.5
  2. 60.5
  3. 65.5
  4. 62.5
সঠিক উত্তর:
62.5
উত্তর
সঠিক উত্তর:
62.5
ব্যাখ্যা
প্রশ্ন: 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70। এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে, ছাত্রদের গড় নম্বর কত?

সমাধান: 
100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর = 70
∴ 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে মোট নম্বর = (70 × 100) 
= 7000

আবার, 
60 জন ছাত্রীর গড় নম্বর = 75 
∴ 60 জন ছাত্রীর মোট নম্বর = (75 × 60) 
= 4500

এখন, ছাত্রের সংখ্যা = (100 - 60) বা 40 জন।

∴ ছাত্রের মোট নম্বর = (7000 - 4500) 
= 2500

∴ ছাত্রদের গড় নম্বর = 2500/40
= 62.5
৫,৩৪৬.
একজন চাকরিজীবীর বেতনের ১/৫ অংশ কাপড় ক্রয়ে, ১/২ অংশ খাদ্য ক্রয়ে এবং ১/৪ অংশ বাসা ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল?
  1. ৫%
  2. ১০%
  3. ১৫%
  4. ২০%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন চাকরিজীবীর বেতনের ১/৫ অংশ কাপড় ক্রয়ে, ১/২ অংশ খাদ্য ক্রয়ে এবং ১/৪ অংশ বাসা ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল?

সমাধান:
মোট ব্যায় = (১/৫) + (১/২) + (১/৪) অংশ 
= (৪ + ১০ + ৫)/২০ অংশ
= ১৯/২০ অংশ 

বাকি থাকে = ১ - (১৯/২০) অংশ
= ১/২০ অংশ

শতকরা বাকী থাকে = [(১/২০) × ১০০]℅ = ৫%
৫,৩৪৭.
দুই সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ৩৬ হলে অপরটি কত?
  1. ক) ১০
  2. খ) ১৫
  3. গ) ২০
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
গ) ২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০
ব্যাখ্যা
দুইটি সংখ্যার গ সা গু - ২, ল সা গু ৩৬০এবং একটি সংখ্যা ৩৬।
গ সা গু X ল সা গু = ১ম সংখ্যা × ২য় সংখ্যা
২ × ৩৬০ = ৩৬ × ২য় সংখ্যা
∴২য় সংখ্যা = (২×৩৬০)/৩৬ = ২০
৫,৩৪৮.
১০০ শিক্ষার্থীর গনিতের গড় নম্বর ৮০। এদের মধ্যে ৫৫ জন ছাত্রীর গড় নম্বর ৭৮ হলে, ছাত্রদের গড় নম্বর কত?
  1. ৮৯.৪৪
  2. ৮২.৪৪
  3. ৮৩.৪৪
  4. ৮০.৪৪
সঠিক উত্তর:
৮২.৪৪
উত্তর
সঠিক উত্তর:
৮২.৪৪
ব্যাখ্যা

১০০ জন শিক্ষার্থীর মোট নম্বর = ৮০০০
৫৫ জন ছাত্রীর মোট নম্বর = ৪২৯০
∴ ৪৫ জন ছাত্রের মোট নম্বর = ৮০০০ - ৪২৯০
= ৩৭১০
∴ গড় নম্বর = ৩৭১০/৪৫
= ৮২.৪৪

৫,৩৪৯.
a, a2, a(a+b) এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি?
  1. ক) a(a+b)
  2. খ) a2(a+b)
  3. গ) a
  4. ঘ) a2
সঠিক উত্তর:
খ) a2(a+b)
উত্তর
সঠিক উত্তর:
খ) a2(a+b)
ব্যাখ্যা
a, a2, a(a+b) এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক (ল.সা.গু) = a2(a+b)
৫,৩৫০.
দুটি সংখ্যার গ.সা.গু ১৬ এবং ল.সা.গু ১৯২। একটি সংখ্যা ৪৮ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ক) ৮০
  2. খ) ৩২
  3. গ) ৭২
  4. ঘ) ৬৪
সঠিক উত্তর:
ঘ) ৬৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু ১৬ এবং ল.সা.গু ১৯২। একটি সংখ্যা ৪৮ হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
অপর সংখ্যাটি = x

আমরা জানি,
সংখ্যা দুটির গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × সংখ্যা দুটির গ.সা.গু 
বা, ৪৮ × x = ১৯২ × ১৬
বা, x = (১৯২ × ১৬)/৪৮
∴ x = ৬৪ 
৫,৩৫১.
৬ জন পুরুষ , ৮ জন স্ত্রী লোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর । পুরুষদের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর । বালকের বয়স কত?
  1. ক) ১৪ বছর
  2. খ) ১৫ বছর
  3. গ) ১৬ বছর
  4. ঘ) ১৩ বছর
সঠিক উত্তর:
ঘ) ১৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৩ বছর
ব্যাখ্যা
৬ জন পুরুষ , ৮ জন স্ত্রী লোক এবং ১ জন বালকের বয়সের সমষ্টি = ১৫ × ৩৫ = ৫২৫ বছর
∴ বালকের বয়স = ৫২৫ - (৬×৪০ + ৮ × ৩৪) = ১৩ বছর
৫,৩৫২.
ছয় অংকের ক্ষুদ্রতম সংখ্যা এবং পাঁচ অংকের বৃহত্তম সংখ্যার অন্তরফল-
  1. ক) -1
  2. খ) 0
  3. গ) 1
  4. ঘ) 100001
সঠিক উত্তর:
গ) 1
উত্তর
সঠিক উত্তর:
গ) 1
ব্যাখ্যা

ছয় অংকের ক্ষুদ্রতম সংখ্যা =  100000
পাঁচ অংকের বৃহত্তম সংখ্যা = (-)99999
                                                     = 1

৫,৩৫৩.
একটি সংখ্যার অর্ধেক তার এক-তৃতীয়াংশের চেয়ে ১২ বেশী। সংখ্যাটি কত?
  1. ৭২
  2. ৬০
  3. ৪৮
  4. ৩৬
সঠিক উত্তর:
৭২
উত্তর
সঠিক উত্তর:
৭২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার অর্ধেক তার এক-তৃতীয়াংশের চেয়ে ১২ বেশী। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক/২) - (ক/৩) = ১২
⇒ (৩ক - ২ক)/৬ = ১২
⇒ ক/৬ = ১২
⇒ ক = ১২ × ৬ 
⇒ ক = ৭২
৫,৩৫৪.
৩০টি আম ও ৩৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে? 
  1. ৩ জন
  2. ৬ জন
  3. ৫ জন
  4. ৮ জন
সঠিক উত্তর:
৬ জন
উত্তর
সঠিক উত্তর:
৬ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০টি আম ও ৩৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে?

সমাধান: 
বালকের সংখ্যা হবে ৩০ ও ৩৬ এর গ.সা.গু।
∴ ৩০ ও ৩৬ এর গ.সা.গু = ৬

∴ নির্ণেয় বালকের সংখ্যা = ৬ জন।
৫,৩৫৫.
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ৩০, বড়টি ও ছোটটির বিয়োগফল ২ হলে, ছোট সংখ্যাটি-
  1. ১০
  2. ১১
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ৩০, বড়টি ও ছোটটির বিয়োগফল ২ হলে, ছোট সংখ্যাটি-

সমাধান:
মনে করি,
সংখ্যা তিনটি যথাক্রমে ক, ( ক + ১) ও ( ক + ১ + ১) বা (ক + ২)

প্রশ্নমতে
ক + ক + ১ + ক + ২ = ৩০
⇒ ৩ক + ৩ = ৩০
⇒ ৩ক = ২৭
∴ ক = ৯

অতএব, ছোট সংখ্যাটি = ৯
৫,৩৫৬.
১ থেকে ১৫ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের গুণফল কত? 
  1. ৩০১৩০
  2. ৩৩১০০
  3. ৩৩৩০০ 
  4. ৩০০৩০
সঠিক উত্তর:
৩০০৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০০৩০
ব্যাখ্যা

প্রশ্ন: ১ থেকে ১৫ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের গুণফল কত? 

সমাধান: 
১ থেকে ১৫ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা হলো ২, ৩, ৫, ৭, ১১, ১৩ 
∴ মৌলিক সংখ্যাগুলোর গুণফল = ২ × ৩ × ৫ × ৭ × ১১ × ১৩ 
= ৬ × ৩৫ × ১৪৩  
= ২১০ × ১৪৩  
= ৩০০৩০ ।

৫,৩৫৭.
নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. ক) ১/৮
  2. খ) ২/১৫
  3. গ) ৫/৪৫
  4. ঘ) ১/৩
সঠিক উত্তর:
গ) ৫/৪৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫/৪৫
ব্যাখ্যা
সমাধান: 
১/৮ = ০.১২৫
২/১৫ = ০.১৩৩
৫/৪৫ = ১/৯ = ০.১১১
১/৩ = ০.৩৩
৫,৩৫৮.
a, b, c, d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা?
  1. ক) abcd
  2. খ) ab + cd
  3. গ) abcd + 1
  4. ঘ) abcd - 1
সঠিক উত্তর:
গ) abcd + 1
উত্তর
সঠিক উত্তর:
গ) abcd + 1
ব্যাখ্যা
প্রশ্ন: a, b, c, d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা?

সমাধান:
আমরা জানি,
যে কোনাে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যােগ করলে যােগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 
a, b, c, d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা।
a, b, c, d এর গুণফল = abcd 

abcd গুণফলের সাথে 1 যােগ করলে যােগফল  = abcd + 1
abcd + 1 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 
৫,৩৫৯.
দু’টি সংখ্যার অনুপাত ৫ঃ৬ এবং তাদের ল.সা.গু. ৭৮০ হলে বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ১৩০
  2. ৬৫
  3. ৭৮
  4. ১৫৬
সঠিক উত্তর:
১৫৬
উত্তর
সঠিক উত্তর:
১৫৬
ব্যাখ্যা

মনেকরি,
সংখ্যাদ্বয় ৫a, ৬a
∴ ল.সা.গু. = ৩০a = ৭৮০
∴ a = ২৬
∴ বৃহত্তম সংখ্যা = ৬a
= ৬ × ২৬
= ১৫৬

৫,৩৬০.
একটি সংখ্যার একক, দশক, শতক স্থানীয় অংক যথাক্রমে c, b, a হলে, সংখ্যাটি কত?
  1. ক) abc
  2. খ) a + b + c
  3. গ) 100c + 10b + a
  4. ঘ) 100a + 10b + c
সঠিক উত্তর:
ঘ) 100a + 10b + c
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 100a + 10b + c
ব্যাখ্যা

100a + 10b + c সংখ্যাটিতে c একক স্থানে, b দশক স্থানে এবং a শতক স্থানে আছে।

৫,৩৬১.
a এর মান কত হলে x + (√x/4) + a2 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. ক) 1/64
  2. খ) 1/4
  3. গ) 1/16
  4. ঘ) 1/8
সঠিক উত্তর:
ঘ) 1/8
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1/8
ব্যাখ্যা
প্রশ্ন: a এর মান কত হলে x + (√x/4) + a2 একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?

সমাধান:
x + (√x/4) + a2
= (√x)2 + 2 . √x . (1/8) + (1/8)2 + a2 - (1/8)2
= {(√x + (1/8)}2 + a2 - (1/8)2

পূর্ণ বর্গ সংখ্যা হবে যদি a2 - (1/8)2 = 0 হয়
a2 - (1/8)2 = 0 
বা, a2 = (1/8)2
∴ a = 1/8
৫,৩৬২.
৫ টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে ৫, ১০, ১৫, ২০ ও ২৫ সেকেন্ড অন্তর আবার বাজতে লাগল, কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে?
  1. ক) ২ মিনিট
  2. খ) ৫ মিনিট
  3. গ) ৬ মিনিট
  4. ঘ) ১০ মিনিট
সঠিক উত্তর:
খ) ৫ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ মিনিট
ব্যাখ্যা

৫, ১০, ১৫, ২০ ও ২৫ এর ল.সা.গু. = ৩০০
∴ ৩০০ সেকেন্ড বা ৫ মিনিট পর আবার ঘন্টাগুলো একত্রে বাজবে।

৫,৩৬৩.
১৩২ টি কলা এবং ১৭৪ টি আপেল কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়া যাবে?
  1. ক) ১৫
  2. খ) ১৪
  3. গ) ৮
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
ঘ) ৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১৩২ টি কলা এবং ১৭৪ টি আপেল কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়া যাবে?

সমাধান: 
১৩২ = ১ × ২ × ২ × ৩ × ১১
১৭৪ = ১ × ২ × ৩ × ২৯

গ.সা.গু = ৬

∴ ৬ জন বালকের মাঝে সমান ভাগে ভাগ করে দেয়া যাবে।
৫,৩৬৪.
৭, ৮ ও ৯ এর গাণিতিক গড় ৬, ১০ ও নিচের কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ১২
  2. ১৪
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: ৭, ৮ ও ৯ এর গাণিতিক গড় ৬, ১০ ও নিচের কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি = x

প্রশ্নমতে,
(৭ + ৮ + ৯)/৩ = (৬ + ১০ + x)/৩
বা, ২৪/৩ = (১৬ + x)/৩
বা, ৮ = (১৬ + x)/৩
বা, ১৬ + x = ২৪
বা, x = ২৪ - ১৬ 
∴ x = ৮

∴ ৭, ৮ ও ৯ এর গাণিতিক গড় = ৬, ৮ ও ১০ এর গাণিতিক গড়

৫,৩৬৫.
কোন দুটি সহমৌলিক?
  1. ক) ২৭, ৫৪
  2. খ) ৬৩, ৯১
  3. গ) ১৮৯, ২১০
  4. ঘ) ৫২, ৯৭
সঠিক উত্তর:
ঘ) ৫২, ৯৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫২, ৯৭
ব্যাখ্যা
পরীক্ষায় খুব বেশি ঝামেলার প্রশ্ন দেয়া হয় না। সাধারণ গুণনীয়ক হিসেবে নিচের থেকে শুরু করলে মিলে যাওয়ার কথা। ৩ দিয়ে শুরু করলে দেখা যায়, অপশন ক ও গ সহমৌলিক এর জোড়া নয়। ৭ দিয়ে দেখলে অপশন খ বাদ যায়। অর্থাৎ উত্তর ঘ।
৫,৩৬৬.
কোন সংখ্যার ৩০% থেকে ৩০ বিয়োগ করলে বিয়োগফল ৩০ হবে?
  1. ২০০
  2. ৩০০০
  3. ২৫০
  4. ১০০
সঠিক উত্তর:
২০০
উত্তর
সঠিক উত্তর:
২০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৩০% থেকে ৩০ বিয়োগ করলে বিয়োগফল ৩০ হবে?

সমাধান:
মনেকরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
ক এর ৩০% - ৩০ = ৩০
বা, ক এর ৩০/১০০ = ৩০ + ৩০
বা, ৩০ক/১০০ = ৬০
বা, ৩০ক = ১০০ × ৬০
বা, ক = (১০০ × ৬০)/৩০
∴ ক = ২০০
৫,৩৬৭.
০.০০৩৬ এর বর্গমূল কত? 
  1. ক) ৬
  2. খ) ০.৬
  3. গ) ০.০৬
  4. ঘ) ০.০০৬
সঠিক উত্তর:
গ) ০.০৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ০.০৬
ব্যাখ্যা
০.০০৩৬ এর বর্গমূল =√(০.০০৩৬) = ০.০৬
৫,৩৬৮.
(২) - ১ এর মোট মৌলিক উৎপাদক কয়টি?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৬
  4. ঘ) ৭
সঠিক উত্তর:
ক) ২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২
ব্যাখ্যা
প্রশ্ন: (২) - ১ এর মোট মৌলিক উৎপাদক কয়টি?


সমাধান:
(২) - ১
= ৮ - ১
= ৬৪ - ১
= ৬৩ 

৬৩
= ১ × ৬৩
= ৩ × ২১
= ৭ × ৯

মৌলিক উৎপাদক গুলো ৩, ৭
∴ মোট মৌলিক উৎপাদক ২ টি
৫,৩৬৯.
৬০টি আপেল ও ৯০টি কমলা সর্বাধিক কতজন বালকের মধ্যে সমান ভাগ করা যাবে?
  1. ৩০ জন
  2. ১৫ জন
  3. ১৮ জন
  4. ১০ জন
সঠিক উত্তর:
৩০ জন
উত্তর
সঠিক উত্তর:
৩০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: ৬০টি আপেল ও ৯০টি কমলা সর্বাধিক কতজন বালকের মধ্যে সমান ভাগ করা যাবে?

সমাধান: 
বালকের সংখ্যা হবে ৬০ ও ৯০ এর গ.সা.গু।
∴ ৬০ ও ৯০ এর গ.সা.গু = ৩০

∴ নির্ণেয় বালকের সংখ্যা = ৩০ জন।

৫,৩৭০.
একটি সংখ্যার বর্গমূলের সাথে ৯ যোগ করলে যোগফল ১৪ হলে সংখ্যাটি কত? 
  1. ৩৬
  2. ১৬
  3. ২৫
  4. ৪৯
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা
মনেকরি 
সংখ্যাটি ক 

শর্তমতে 
√ক  + ৯ = ১৪ 
√ক = ১৪ -৯ 
√ক = ৫ 
ক = ২৫
৫,৩৭১.
০.০০৮ ÷ ০.০০২৫ = ?
  1. ২.৫
  2. ৩.০
  3. ২.৪
  4. ৩.২
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৩.২
উত্তর
সঠিক উত্তর:
৩.২
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০০৮ ÷ ০.০০২৫ = ?

সমাধান:
০.০০৮ ÷ ০.০০২৫ 
= ০.০০৮/০.০০২৫
=৩.২
৫,৩৭২.
একটি জলাধারের ১/৫ অংশ পূর্ণ আছে। জলাধারটির ৩/৫ অংশ পূর্ণ করতে আরও ২০ লিটার পানির প্রয়োজন। জলাধারটির ধারণক্ষমতা কত লিটার?
  1. ৫০ লিটার 
  2. ৪০ লিটার 
  3. ৩০ লিটার 
  4. ৬০ লিটার 
সঠিক উত্তর:
৫০ লিটার 
উত্তর
সঠিক উত্তর:
৫০ লিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জলাধারের ১/৫ অংশ পূর্ণ আছে। জলাধারটির ৩/৫ অংশ পূর্ণ করতে আরও ২০ লিটার পানির প্রয়োজন। জলাধারটির ধারণক্ষমতা কত লিটার?

সমাধান: 
২০ লিটার পানি দ্বারা পূর্ণ হয় জলাধারের {(৩/৫) - (১/৫)} অংশ 
= ২/৫ অংশ 

জলাধারের ২/৫ অংশের ধারণক্ষমতা = ২০ লিটার 
∴ জলাধারের ১ বা সম্পূর্ণ অংশের ধারণক্ষমতা = (২০ × ৫)/২ লিটার 
= ৫০ লিটার।
৫,৩৭৩.
একজন ওয়েটার প্রতিদিন প্রথম ৮ ঘণ্টা কাজের জন্য ঘণ্টায় ১০ টাকা করে এবং পরবর্তী সময়ের ঘণ্টায় ১২ টাকা করে মজুরি পায়। দৈনিক ১০ ঘন্টা কাজ করলে তার ঘণ্টাপ্রতি গড় মজুরি কত? 
  1. ১৪ টাকা
  2. ১০.৪ টাকা
  3. ১২.৪ টাকা
  4. ১১.৪ টাকা
সঠিক উত্তর:
১০.৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০.৪ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ওয়েটার প্রতিদিন প্রথম ৮ ঘণ্টা কাজের জন্য ঘণ্টায় ১০ টাকা করে এবং পরবর্তী সময়ের ঘণ্টায় ১২ টাকা করে মজুরি পায়। দৈনিক ১০ ঘন্টা কাজ করলে তার ঘণ্টাপ্রতি গড় মজুরি কত? 

সমাধান:
প্রথম ৮ ঘণ্টায় পায় = ৮ × ১০ = ৮০ টাকা।
পরবর্তী ২ ঘণ্টায় পায় = ২ × ১২= ২৪ টাকা।

১০ ঘণ্টায় মোট মজুরি পায়= ৮০ + ২৪ = ১০৪ টাকা
∴ ঘণ্টা প্রতি গড় মজুরি = ১০৪/১০ = ১০.৪ টাকা।

৫,৩৭৪.
তিনটি সংখ্যার গড় ৪০। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ৩৫ হলে, তৃতীয় সংখ্যাটি কত?
  1. ৪০
  2. ৪৫
  3. ৫০
  4. ৫৫
সঠিক উত্তর:
৫০
উত্তর
সঠিক উত্তর:
৫০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার গড় ৪০। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ৩৫ হলে, তৃতীয় সংখ্যাটি কত? 

সমাধান:
৩টি সংখ্যার গড় ৪০
∴ ৩টি সংখ্যার সমষ্টি = (৪০ × ৩)
= ১২০ 

প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ৩৫
∴ প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি = (৩৫ × ২)
= ৭০

∴ তৃতীয় সংখ্যাটি = ১২০ - ৭০ = ৫০
৫,৩৭৫.
নিচের কোন সংখ্যাটি ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য?
  1. ৩৫৮৪
  2. ৫৪২
  3. ২৬২২
  4. ৩৮০৩
সঠিক উত্তর:
২৬২২
উত্তর
সঠিক উত্তর:
২৬২২
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য?

সমাধান:
৩ দ্বারা নিঃশেষে বিভাজ্যতার নীতি: কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল ৩ দ্বারা বিভাজ্য হলে , প্রদত্ত সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে।

এখানে,
৩৫৮৪ = ৩ + ৫ + ৮ + ৪ = ২০ ; যা ৩ দ্বারা বিভাজ্য নয়
৫৪২ = ৫ + ৪ + ২ = ১১ ; যা ৩ দ্বারা বিভাজ্য নয়
৩৮০৩= ১ + ২ + ৩ + ৪ = ১০ ; যা ৩ দ্বারা বিভাজ্য নয়
২৬২২ = ২ + ৬ + ২ + ২ = ১২ ; যা ৩ দ্বারা বিভাজ্য

∴ ২৬২২/৩ = ৮৭৪ ; যা ৩ দ্বারা বিভাজ্য
৫,৩৭৬.
দুইটি রাশির ল.সা.গু, তাদের গ.সা.গু এর  ১২গুণ। ল.সা.গু ও গ.সা.গু এর সমষ্টি ৪০৩। যদি একটি সংখ্যা ৯৩ হয়, তবে অপর সংখ্যাটি কত?
  1. ১২২
  2. ১২৪
  3. ১২৬
  4. ১২৮
সঠিক উত্তর:
১২৪
উত্তর
সঠিক উত্তর:
১২৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রাশির ল.সা.গু, তাদের গ.সা.গু এর  ১২গুণ। ল.সা.গু ও গ.সা.গু এর সমষ্টি ৪০৩। যদি একটি সংখ্যা ৯৩ হয়, তবে অপর সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
গ.সা.গু = ক 
ল.সা.গু = ১২ক 

প্রশ্নমতে 
১২ক + ক = ৪০৩
বা, ১৩ক = ৪০৩
বা, ক = ৪০৩/১৩
∴ ক = ৩১ 

∴ গ.সা.গু = ৩১ 
∴ ল.সা.গু = ১২ × ৩১ = ৩৭২

∴অপর সংখ্যাটি = (৩১ × ৩৭২)/৯৩ = ১২৪
৫,৩৭৭.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৯ এবং তাদের ল.সা.গু ৩১৫ হলে সংখ্যা দুটির গ.সা.গু কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৯ এবং তাদের ল.সা.গু ৩১৫ হলে সংখ্যা দুটির গ.সা.গু কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার অনুপাত = ৫ : ৯

ধরি,
সংখ্যা দুটি যথাক্রমে ৫ক ও ৯ক
∴ ল.সা.গু = ৪৫ক এবং গ.সা.গু = ক

প্রশ্নমতে,
৪৫ক = ৩১৫
⇒ ক = ৩১৫/৩৫
∴ ক = ৭

∴ গ.সা.গু = ৭
৫,৩৭৮.
কোন সংখ্যার এক-তৃতীয়াংশ ও এক-চতুর্থাংশের পার্থক্য ৬?
  1. ৬৮
  2. ৭২
  3. ৬০
  4. ৭৮
সঠিক উত্তর:
৭২
উত্তর
সঠিক উত্তর:
৭২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার এক-তৃতীয়াংশ ও এক-চতুর্থাংশের পার্থক্য ৬?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক/৩) - (ক/৪) = ৬
⇒ (৪ক - ৩ক)/১২ = ৬
⇒ ক/১২ = ৬
∴ ক = ৭২

সুতরাং, সংখ্যাটি = ৭২
৫,৩৭৯.
২১-৩০ পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত?
  1. ক) ৫২
  2. খ) ৭২
  3. গ) ৮২
  4. ঘ) ৬২
সঠিক উত্তর:
ক) ৫২
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫২
ব্যাখ্যা
২১-৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি যথা- ২৩ ও ২৯। সংখ্যা দুটির যোগফল ২৩ + ২৯ = ৫২
৫,৩৮০.
৬% হারে ৪০০ টাকার মুনাফা কত বছরে ১২০ টাকা হবে?
  1. ক) ৫ বছর
  2. খ) ৪ বছর
  3. গ) ৩ বছর
  4. ঘ) ২ বছর
সঠিক উত্তর:
ক) ৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫ বছর
ব্যাখ্যা

আমরা জানি, সরল মুনাফার ক্ষেত্রে
সময় = (মুনাফা×১০০)/(আসল×সুদের হার)
       = (১২০×১০০)/(৪০০×৬)
       = ৫ বছর

৫,৩৮১.
২০, ২৪, ২৮ এবং ৩০ এর ল.সা.গু কত?
  1. ৪৪০
  2. ৫২০
  3. ৮৪০
  4. ৯০০
সঠিক উত্তর:
৮৪০
উত্তর
সঠিক উত্তর:
৮৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ২০, ২৪, ২৮ এবং ৩০ এর ল.সা.গু কত? 

সমাধান: 
২০ = ২ × ২ × ৫
২৪ = ২ × ২ × ২ × ৩
২৮ = ২ × ২ × ৭
৩০ = ২ × ৩ × ৫

∴ ২০, ২৪, ২৮ এবং ৩০ এর ল.সা.গু = ২ × ২ × ২ × ৩ × ৫ × ৭
= ৮৪০
৫,৩৮২.
১০ থেকে ৮০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যার দশক স্থানীয় অঙ্ক ৩ অথবা ৭? 
  1. ৮ টি
  2. ৯ টি
  3. ১০ টি
  4. ১১ টি
সঠিক উত্তর:
৯ টি
উত্তর
সঠিক উত্তর:
৯ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ থেকে ৮০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যার দশক স্থানীয় অঙ্ক ৩ অথবা ৭? 

সমাধান:
১০ থেকে ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহের,
দশক স্থানীয় অঙ্ক ৩ এমন সংখাগুলো হলো = ১৩, ২৩, ৪৩, ৫৩, ৭৩ = ৫ টি সংখ্যা 
দশক স্থানীয় অঙ্ক ৭ এমন সংখাগুলো হলো = ১৭, ৩৭, ৪৭, ৬৭ = ৪টি সংখ্যা
∴ দশক স্থানীয় অঙ্ক ৩ অথবা ৭ = (৫ + ৪)টি = ৯টি সংখ্যার
৫,৩৮৩.
রহিম মিয়া তার বাবার সম্পত্তির ৭/১৮ অংশের মালিক। তিনি তার সম্পত্তির ৫/৬ অংশ তিন সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ কত?
  1. ৩২৪/৩৫
  2. ১০৮/৩২৪
  3. ২৪/২৩৫
  4. ৩৫/৩২৪
সঠিক উত্তর:
৩৫/৩২৪
উত্তর
সঠিক উত্তর:
৩৫/৩২৪
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম মিয়া তার বাবার সম্পত্তির ৭/১৮ অংশের মালিক। তিনি তার সম্পত্তির ৫/৬ অংশ তিন সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ কত?

সমাধান:
রহিম মিয়া তার তিন সন্তানকে ভাগ করে দিলেন =(৭/১৮) এর (৫/৬) অংশ 
= ৩৫/১০৮ অংশ

রহিম মিয়া তার সন্তানদের প্রত্যেককে দেন = (৩৫/১০৮)/৩ অংশ 
= (৩৫/১০৮) × (১/৩) অংশ
= ৩৫/৩২৪ অংশ
৫,৩৮৪.
৯ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর। ৩ জন ছাত্রের বয়সের সমষ্টি ৫১ বছর হলে, বাকি ৬ জন ছাত্রের বয়সের গড় কত?
  1. ক) ১৩ বছর
  2. খ) ১৪ বছর
  3. গ) ১৫ বছর
  4. ঘ) ১৬ বছর
সঠিক উত্তর:
খ) ১৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৯ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর। ৩ জন ছাত্রের বয়সের সমষ্টি ৫১ বছর হলে, বাকি ৬ জন ছাত্রের বয়সের গড় কত?

সমাধান:
দেওয়া আছে,
৯ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর
∴ ৯ জন ছাত্রের বয়সের সমষ্টি = (১৫ × ৯) বছর
= ১৩৫ বছর

আবার,
৩ জন ছাত্রের বয়সের সমষ্টি ৫১ বছর 
∴ ৬ জন ছাত্রের বয়সের সমষ্টি = (১৩৫ - ৫১) বছর
= ৮৪ বছর

∴ ৬ জন ছাত্রের বয়সের গড় = (৮৪/৬) বছর
= ১৪ বছর
৫,৩৮৫.
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৬। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যা থেকে ১৮ বেশি। সংখ্যাটি কত?
  1. ২৪
  2. ৪২
  3. ৩৫
  4. ৫৩
সঠিক উত্তর:
২৪
উত্তর
সঠিক উত্তর:
২৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৬। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যা থেকে ১৮ বেশি। সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি, একক স্থানীয় অঙ্ক = ক
তাহলে, দশক স্থানীয় অঙ্ক = ৬ - ক
∴ সংখ্যাটি = ১০(৬ - ক) + ক = ৬০ - ৯ক
∴ অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি = ১০ক + (৬ - ক) = ৯ক + ৬

প্রশ্নমতে,
৯ক + ৬ - ১৮ = ৬০ - ৯ক
⇒ ৯ক + ৯ক = ৬০ - ৬ + ১৮
⇒ ১৮ক = ৭২
∴ ক = ৪

∴ সংখ্যাটি = ৬০ - (৯ × ৪) = ২৪
৫,৩৮৬.
১ থেকে ১৫ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত?
  1. ক) ৩২
  2. খ) ১৬
  3. গ) ৮
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১৫ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত?

সমাধান:
১ থেকে ১৫ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো ১, ৩, ৫, ৭, ৯, ১১, ১৩, ১৫
সংখ্যাগুলোর সমষ্টি = ১ + ৩  + ৫ + ৭ + ৯ + ১১ + ১৩ + ১৫
= ৬৪

∴ গড় = ৬৪/৮
= ৮
৫,৩৮৭.
ল.সা.গু এর পূর্ণরূপ কী?
  1. ক) লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক
  2. খ) লঘিষ্ঠ সাধারণ গুণফল
  3. গ) লঘিষ্ঠ সাধারণ গুণিতক
  4. ঘ) লঘিষ্ঠ সাধারণ গুণক
সঠিক উত্তর:
গ) লঘিষ্ঠ সাধারণ গুণিতক
উত্তর
সঠিক উত্তর:
গ) লঘিষ্ঠ সাধারণ গুণিতক
ব্যাখ্যা
- ল.সা.গু এর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 
- গ.সা.গু এর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
৫,৩৮৮.
৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? 
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৮
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
গ) ৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? 

সমাধান: 
৬, ৮, ১০ এর গাণিতিক গড় = (৬ + ৮ + ১০)/৩ 
= ২৪/৩ 
= ৮ 

ধরি, 
নির্ণেয় সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
৭ + ৯ + x = ৮ × ৩ 
বা, ১৬ + x = ২৪ 
বা, x = ২৪ - ১৬ 
∴ x = ৮ 
৫,৩৮৯.
৩/৫, ১/৪, ২/৩ এর গ.সা.গু কত?
  1. ১/৬০
  2. ৬০
  3. ৩০
  4. ১/৩০
সঠিক উত্তর:
১/৬০
উত্তর
সঠিক উত্তর:
১/৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৫, ১/৪, ২/৩ এর গ.সা.গু কত?

সমাধান:
৩, ১, ২ এর গ. সা. গু = ১
৫, ৪, ৩ এর ল. সা. গু = ৬০

∴ নির্ণেয় ল. সা. গু = ১/৬০
৫,৩৯০.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৫৭, ৯৩ এবং ১৮৩ কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৫৭, ৯৩ এবং ১৮৩ কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না?

সমাধান:
নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে ৫৭, ৯৩ ও ১৮৩ এর গ.সা.গু.।
এখন,
৫৭ = ৩ × ১৯
৯৩ = ৩ × ৩১
এবং ১৮৩ = ৩ × ৬১

∴ ৫৭, ৯৩ ও ১৮৩ এর গ.সা.গু. ৩

নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি ৩

৫,৩৯১.
৩টি সংখ্যার গুণফল ২৮৮। দুটি সংখ্যা ৮ এবং ৯ হলে তৃতীয় সংখ্যাটি কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৩টি সংখ্যার গুণফল ২৮৮। দুটি সংখ্যা ৮ এবং ৯ হলে তৃতীয় সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি,
তৃতীয় সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক × ৮ × ৯ = ২৮৮
⇒ ৭২ক = ২৮৮
⇒ ক = ২৮৮/৭২
∴ ক = ৪

সুতরাং, ৩য় সংখ্যাটি = ৪
৫,৩৯২.
নিচের কোন সংখ্যাটি ৮ দ্বারা নিঃশেষে বিভাজ্যা নয়? 
  1. ৭৪৪ 
  2. ৬৪৮
  3. ৪৭২ 
  4. ১৫৬
সঠিক উত্তর:
১৫৬
উত্তর
সঠিক উত্তর:
১৫৬
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ৮ দ্বারা নিঃশেষে বিভাজ্যা নয়? 

সমাধান: 
৮ দ্বারা বিভাজ্যতার নিয়ম:
কোনো সংখ্যা ৮ দ্বারা বিভাজ্য হবে যদি তার শেষের তিনটি অঙ্ক মিলে গঠিত সংখ্যাটি ৮ দ্বারা বিভাজ্য হয়।

এখন, 
৭৪৪ = (২ × ২ × ২) × ৩ × ৩১ = ৮ × ৩ × ৩১  ; [যা ৮ দ্বারা বিভাজ্য]
৬৪৮ = (২ × ২ × ২) × ৩ × ৩ × ৩ × ৩ = ৮ × ৩ × ৩ × ৩ × ৩  ; [যা ৮ দ্বারা বিভাজ্য]
৪৭২ = (২ × ২ × ২) × ৫৯ = ৮ × ৫৯  ; [যা ৮ দ্বারা বিভাজ্য]
১৫৬ = ২ × ২ × ৩ × ১৩   ; [যা ৮ দ্বারা বিভাজ্য নয়]

৫,৩৯৩.
৭/১১ এর হর এবং লবের সাথে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি ৩/৪ হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৭/১১ এর হর এবং লবের সাথে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি ৩/৪ হবে?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(৭ + ক)/(১১ + ক) = (৩/৪)
⇒ ৪(৭ + ক) = ৩(১১ + ক)
⇒ ২৮ + ৪ক = ৩৩ + ৩ক
⇒ ৪ক - ৩ক = ৩৩ - ২৮
∴ ক = ৫
৫,৩৯৪.
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪,৩৬,৪৮ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ১৭০
  2. খ) ২৪৮
  3. গ) ৮৯
  4. ঘ) ১৪১
সঠিক উত্তর:
ঘ) ১৪১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৪১
ব্যাখ্যা
সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৪৮ এর ল.সা.গু অপেক্ষা ৩ কম।
এখন, ২৪, ৩৬ এবং ৪৮ এর ল.সা.গু = ১৪৪
∴লঘিষ্ট সংখ্যাটি হচ্ছে = ১৪৪ - ৩ = ১৪১
৫,৩৯৫.
২৮৮ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: ২৮৮ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান:
কোনো সংখ্যা পূর্ণবর্গ হতে হলে, তার মৌলিক উৎপাদকে সবগুলোর সূচক জোড় সংখ্যা হতে হবে।

২৮৮-এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই:
২৮৮ = ২ × ১৪৪
= ২ × ১২ × ১২
= ২ × (২ × ২ × ৩) × (২ × ২ × ৩)
= ২ × ৩

এখানে, ৩ এর সূচক ২, যা জোড় সংখ্যা। কিন্তু ২ এর সূচক ৫, যা বিজোড়।
সংখ্যাটিকে পূর্ণবর্গ করতে হলে ২ এর সূচককেও জোড় সংখ্যা হতে হবে। এর জন্য সংখ্যাটিকে আরও একটি ২ দিয়ে গুণ করতে হবে।

সুতরাং, ২৮৮ সংখ্যাটিকে ২ দিয়ে গুণ করলে তা পূর্ণবর্গ সংখ্যা হবে।
(যেমন: ২৮৮ × ২ = ৫৭৬, যা ২৪-এর বর্গ।)

৫,৩৯৬.
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৭ যোগ করলে যোগফল ১৮, ২৪, ৩৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ৬৫
  2. ১০১
  3. ১৩৭
  4. ২০৯
সঠিক উত্তর:
৬৫
উত্তর
সঠিক উত্তর:
৬৫
ব্যাখ্যা

১৮, ২৪, ৩৬ এর ল.সা.গু. = ৬ × ৩ × ২ × ২ = ৭২
∴ নির্নেয় লঘিষ্ঠ সংখ্যা = ৭২ - ৭ = ৬৫

৫,৩৯৭.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের ল.সা.গু. ২১০ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ক) ২৬
  2. খ) ৩২
  3. গ) ৪২
  4. ঘ) ৪৮
সঠিক উত্তর:
গ) ৪২
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪২
ব্যাখ্যা
দেয়া আছে,
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৭ 
তাদের ল.সা.গু. ২১০

মনেকরি,
সংখ্যা দু'টি = ৫x, ৭x
৫x ও ৭x এর ল.সা গু = ৩৫x

প্রশ্নমতে,
               ৩৫x =২১০
                  x =২১০/৩৫
                ∴ x = ৬

∴ বড় সংখ্যাটি = ৭ × ৬ 
                        = ৪২
৫,৩৯৮.
দু’টি সংখ্যার অনুপাত ৩ঃ২ এবং ল.সা.গু ৪৮ হলে সংখ্যা দু’টির যোগফল কত?
  1. ক) ১৩
  2. খ) ৮
  3. গ) ৪০
  4. ঘ) ৪২
সঠিক উত্তর:
গ) ৪০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০
ব্যাখ্যা
সংখ্যাদ্বয় = ৩ক, ২ক
∴ সমষ্টি = ৩ক + ২ক = ৫ক
এবং ল.সা.গু = ৬ক = ৪৮
∴ ক = ৮
∴ সমষ্টি ৫ক
= ৫ × ৮
= ৪০
৫,৩৯৯.
দুইটি সংখ্যার যোগফল ৫৫। ছোট সংখাটির ৬ গুণ বড় সংখ্যাটির ৫ গুণের সমান হলে বড় সংখ্যাটি কত?
  1. ২৫
  2. ৩০
  3. ৩৫
  4. ৪০
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার যোগফল ৫৫। ছোট সংখাটির ৬ গুণ বড় সংখ্যাটির ৫ গুণের সমান হলে বড় সংখ্যাটি কত?
 
সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ক
তাহলে, বড় সংখ্যাটি = ৫৫ - ক
 
প্রশ্নমতে,
৬ক = ৫(৫৫ - ক)
বা, ৬ক = ২৭৫ - ৫ক
বা, ৬ক + ৫ক = ২৭৫
বা, ১১ক = ২৭৫
বা, ক =২৭৫/১১
∴ ক = ২৫
 
∴ বড় সংখ্যাটি= ৫৫ - ২৫ = ৩০
৫,৪০০.
কোনটি অংক নয়?
  1. ক) ১৫
  2. খ) ৫টি
  3. গ) ১০
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
খ) ৫টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫টি
ব্যাখ্যা

কোন অঙ্কের সাথে যদি অন্য কোন জিনিস সংযুক্ত থাকে তাহলে তাকে আর অংক বলা যায় না। তা সংখ্যায় পরিণত হয়ে যায়।

যেহেতু ৫ এর সাথে টি যুক্ত আছে তাই তা অংক নয়।