বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু

মোট প্রশ্ন৬,৪০৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু

PrepBank · পাতা / ৬৪ · ৪০১৫০০ / ৬,৪০৪

৪০১.
৬, ৮ ও ১০ এর গাণিতিক গড় ৭, ৯ ও x এর গাণিতিক গড়ের সমান হলে x এর মান কত?
  1. ক) ৬
  2. খ) ৫
  3. গ) ৭
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
ঘ) ৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮
ব্যাখ্যা
(৬ + ৮ + ১০)/৩ = (৭ + ৯ + x)/৩
বা, ২৪ = ১৬ + x
∴ x = ৮
৪০২.
3x²y², 4xy³z², এবং 12x³y² এর ল.সা.গু কত?
  1. 12x²y³z²
  2. 8x³y³z²
  3. 24x³y²z³
  4. 12x³y³z²
সঠিক উত্তর:
12x³y³z²
উত্তর
সঠিক উত্তর:
12x³y³z²
ব্যাখ্যা
প্রশ্ন:  3x²y², 4xy³z², এবং 12x³y² এর ল.সা.গু কত?

সমাধান,
এখানে,

3, 4 ও 12 এর ল.সা.গু = 12

প্রদত্ত রাশিগুলোর সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক যথাক্রমে x³, y³,z²

∴  ল.সা.গু= 12x³y³z²
৪০৩.
একটি প্রকৃত ভগ্নাংশের হর, লব অপেক্ষা 4 বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার হর, লব অপেক্ষা 40 বেশি হয়। ভগ্নাংশটি কত?
  1. 3/7
  2. 4/7
  3. 5/7
  4. 6/7
সঠিক উত্তর:
3/7
উত্তর
সঠিক উত্তর:
3/7
ব্যাখ্যা

x লব হলে, হর = x + 4

ভগ্নাংশের বর্গ = {x/(x + 4)}2
= x2/(x2 + 8x + 16)
প্রশ্নানুসারে, x2 + 8x + 16 = x2 + 40
বা, x = 3
∴ হর = 7
ভগ্নাংশটি = 3/7 

৪০৪.
৫, ৯, ক এবং খ এর গড় ১৪ হলে (ক + ৭) এবং (খ - ৩) এর গড় কত?
  1. ক) ২৩
  2. খ) ৩৬
  3. গ) ৪২
  4. ঘ) ৪৬
সঠিক উত্তর:
ক) ২৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৩
ব্যাখ্যা
৫, ৯, ক এবং খ এর সমষ্টি = ১৪ × ৪
বা, ৫ + ৯ + ক + খ = ৫৬
বা, ১৪ + ক + খ = ৫৬
বা, ক + খ = ৫৬ - ১৪
বা, ক + খ = ৪২

অতএব, (ক + ৭) এবং (খ - ৩) এর গড়
= {(ক + ৭) + (খ - ৩)}/২
= (ক + খ + ৪)/২
= (৪২ + ৪)/২
= ২৩
৪০৫.
নিচের ভগ্নাংশ গুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ক) ৩/৫
  2. খ) ৪/৭
  3. গ) ৫/৮
  4. ঘ) ৬/১১
সঠিক উত্তর:
গ) ৫/৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫/৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশ গুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

সমাধান
৩/৫ = ০.৬ 
৪/৭ = ০.৫৭ 
৫/৮ = ০.৬২৫ 
৬/১১ = ০.৫৪৫ 

∴ বৃহত্তম ভগ্নাংশটি হলো: ৫/৮।
৪০৬.
নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ক) ৩/৫
  2. খ) ৪/১৫
  3. গ) ৩/২০
  4. ঘ) ৭/২৫
সঠিক উত্তর:
ক) ৩/৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩/৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
৩/৫ = ০.৬
৪/১৫ = ০.২৬
৩/২০ = ০.১৫
৭/২৫ = ০.২৮
৪০৭.
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ৩৩ হলে তাদের গুণফল কত হবে?
  1. ১২৩৩
  2. ১২১৩
  3. ১৪৪৩
  4. ১৩২০
সঠিক উত্তর:
১৩২০
উত্তর
সঠিক উত্তর:
১৩২০
ব্যাখ্যা

প্রশ্নঃ তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ৩৩ হলে তাদের গুণফল কত হবে?

সমাধানঃ
ধরি, তিনটি ক্রমিক সংখ্যা হলো: ক, (ক + ১), (ক + ২)

প্রশ্নমতে,
ক + (ক + ১) + (ক + ২) = ৩৩
বা, ৩ক + ৩ = ৩৩
বা, ৩ক = ৩০
 বা, ক = ১০

সুতরাং তিনটি ক্রমিক সংখ্যা হলো: ১০, ১১, ১২

তাদের গুণফল = ১০ × ১১ × ১২
 = ১১০ × ১২ = ১৩২০

৪০৮.
৩/৪, ৫/৮ ও ১/৩ এর ল.সা.গু কত?
  1. ১/২৪
  2. ১৫
  3. ১৮
  4. ১/১২
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৪, ৫/৮ ও ১/৩ এর ল.সা.গু কত?

সমাধান:
লবগুলোর ল.সা.গু = ১৫
হরগুলোর গ.সা.গু = ১

∴ ভগ্নাংশের ল.সা.গু = লবগুলোর ল.সা.গু/হরগুলোর গ.সা.গু
∴ ল.সা.গু = ১৫/১ = ১৫
৪০৯.
(a + b) , (a2 + b) , (a + b2) এর গ.সা.গু কত?
  1. 1
  2. 0
  3. (a + b)
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন : (a + b) , (a2 + b) , (a + b2) এর গ.সা.গু কত?

সমাধান :
এখানে, 
১ম রাশি = a + b
২য় রাশি = a2 + b
৩য় রাশি = a + b2

( a + b) , (a2 + b ) এবং ( a + b2) ; এই তিনটি রাশির 1 ছাড়া আর কোন সাধারণ উৎপাদক নেই ।
সুতরাং , এদের গ.সা.গু = 1
৪১০.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √14
  2. √18
  3. √25
  4. √27
সঠিক উত্তর:
√25
উত্তর
সঠিক উত্তর:
√25
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
মূলদ সংখ্যা:
p/q আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, যখন p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0।
যেমন: √25 = 5 , 5/1 = 5
যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবেও লেখা যায়।
সকল পূর্ণসংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা।
তাই, √25 একটি মূলদ সংখ্যা।

অমূলদ সংখ্যা:
যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন: √2 = 1.414213..., √3 = 1.732 ..., ইত্যাদি অমূলদ সংখ্যা।
কোনাে অমূলদ সংখ্যাকে দুইটিপূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
৪১১.
দুটি সংখ্যার ল.সা.গু ১২০ এবং গ.সা.গু ৪। একটি সংখ্যা অপর সংখ্যার তিন দশমাংশ হলে ছোট সংখ্যাটি কত? 
  1. ১৬
  2. ১২
  3. ৪০
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ১২০ এবং গ.সা.গু ৪। একটি সংখ্যা অপর সংখ্যার তিন দশমাংশ হলে ছোট সংখ্যাটি কত? 

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ১০ক
ছোট সংখ্যাটি = ৩ক

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু x গ.সা.গু
⇒ ১০ক × ৩ক = ১২০× ৪
⇒ ৩০ ক = ৪৮০ 
⇒ ক = ১৬
⇒ ক = ৪

∴ ছোট সংখ্যাটি = ৩ × ৪ = ১২
৪১২.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০৫, ১০০১ এবং ২৪৩৬ নিঃশেষে বিভাজ্য?
  1. ১১
  2. ২১
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০৫, ১০০১ এবং ২৪৩৬ নিঃশেষে বিভাজ্য? 

সমাধান: 
নির্ণেয় বৃহত্তম সংখ্যা হবে ১০৫, ১০০১ এবং ২৪৩৬ এর গ.সা.গু 
১০৫ = ৩ × ৫ × ৭ 
১০০১ = ৭ × ১১ × ১৩ 
২৪৩৬ = ২ × ২ × ৩ × ৭ × ২৯ 
∴ প্রদত্ত সংখ্যাগুলোর গ.সা.গু = ৭ 

∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ৭ ।
৪১৩.
১৫ থেকে ৪৫ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
  1. ১০ টি
  2. ৮ টি
  3. ৬ টি
  4. ১২ টি
সঠিক উত্তর:
৮ টি
উত্তর
সঠিক উত্তর:
৮ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ থেকে ৪৫ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

সমাধান:
১৫ থেকে ৪৫ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো,
১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩

∴ মৌলিক সংখ্যার সংখ্যা, ৮ টি
৪১৪.
পরপর দশটি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৭০ হলে শেষ ৫টির যোগফল কত?
  1. ৯৫
  2. ৯৮
  3. ১০৫
  4. ১১৫
সঠিক উত্তর:
৯৫
উত্তর
সঠিক উত্তর:
৯৫
ব্যাখ্যা
প্রশ্ন: পরপর দশটি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৭০ হলে শেষ ৫টির যোগফল কত?

সমাধান:
ধরি,
প্রথম সংখ্যাটি ক
 
∴প্রথম পাঁচটি সংখ্যার সমষ্টি = (ক + ক + ১ + ক + ২ + ক + ৩ + ক + ৪) = ৭০
 বা, ৫ক + ১০ = ৭০
বা, ৫ক = ৭০ - ১০ 
বা, ৫ক = ৬০ 
ক = ১২ 

শেষ পাঁচটি সংখ্যার সমষ্টি = (ক + ৫ + ক + ৬ + ক + ৭ + ক + ৮ + ক + ৯)
 = ৫ক + ৩৫
= ৫ х ১২ + ৩৫
= ৬০ + ৩৫ 
= ৯৫
৪১৫.
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?  
  1. ২৪১
  2. ২৫৩
  3. ২৩৩
  4. ২৬৩
সঠিক উত্তর:
২৫৩
উত্তর
সঠিক উত্তর:
২৫৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? 

সমাধান: 
⇒ যে সকল সংখ্যার গুণনীয়ক কেবল ১ এবং ঐ সংখ্যা তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
⇒ ১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা ২৫টি। 
যেমন: ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭ । 

আবার, 
⇒ ২০০ থেকে ৩০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে: ২১১, ২২৩, ২২৭, ২২৯, ২৩৩, ২৩৯, ২৪১, ২৫১, ২৫৭, ২৬৩ ২৬৯, ২৭১, ২৭৭, ২৮১, ২৮৩ ও ২৯৩ । 
সুতরাং, ২৫৩ সংখ্যাটি মৌলিক নয়। 
⇒ ২৫৩ = ১১ × ২৩ ।
৪১৬.
এক নটিক্যাল মাইল সমান -
  1. ক) ১৬৫০.১৮ মিটার
  2. খ) ১৮৫৩.১৮ মিটার
  3. গ) ১৯৫৩.১৮ মিটার
  4. ঘ) ১৭৫০.১৮ মিটার
সঠিক উত্তর:
খ) ১৮৫৩.১৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮৫৩.১৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: এক নটিক্যাল মাইল সমান -

সমাধান:
এক নটিক্যাল মাইল=১.৮৫৩১ কিলোমিটার
=১৮৫৩.১৮ মিটার
৪১৭.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √৮৪১
  2. ১.৭৫
  3. √(৪৫/৮০)
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
মূলদ সংখ্যা:
p/q  আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, যখন p ও q  পূর্ণসংখ্যা এবং q ≠ 0।
যেমন: √16 = 4 ,3/1 = 3,  11/2= 5.5, 5/ 3 = 1.666... ইত্যাদি মূলদ সংখ্যা।

- যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবেও লেখা যায়।
- সকল পূর্ণসংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা।
 
এখানে,
√৮৪১ = ২৯, ইহা একটি মূলদ সংখ্যা।

 ১.৭৫ = ১৭৫/১০০ = ৭/৪, ইহা একটি মূলদ সংখ্যা।

√(৪৫/৮০) = √(৯/১৬)
= ৩/৪, ইহা একটি মূলদ সংখ্যা।

∴ সবগুলো অপশনই সঠিক।
৪১৮.
৭/১৫ এর হর এবং লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি ২/৩ হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৭/১৫ এর হর এবং লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি ২/৩ হবে?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(৭ + ক)/(১৫ + ক) = ২/৩
⇒ ২১ + ৩ক = ৩০ + ২ক
⇒ ৩ক - ২ক = ৩০ - ২১
⇒ ক = ৯
৪১৯.
নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ক) ০.৩
  2. খ) √০.৩
  3. গ) ২/৩
  4. ঘ) ২/৫
সঠিক উত্তর:
ক) ০.৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ০.৩
ব্যাখ্যা

√০.৩ = ০.৫৪৭৮
২/৩ = ০.৬৭
২/৫ = ০.৪০

সুতরাং, প্রশ্নোক্ত সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা হলো ০.৩

৪২০.
একটি সংখ্যা ৭৫০ থেকে যত বড়ো ৯২০ থেকে তত ছোটো। সংখ্যাটি কত?
  1. ৮৩০
  2. ৮৪০
  3. ৮৩৫
  4. ৮৫৫
সঠিক উত্তর:
৮৩৫
উত্তর
সঠিক উত্তর:
৮৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৭৫০ থেকে যত বড়ো ৯২০ থেকে তত ছোটো। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৭৫০ = ৯২০ - ক
বা, ২ক = ৯২০ + ৭৫০
বা, ২ক = ১৬৭০
∴ ক = ৮৩৫
৪২১.
একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত ৩ : ২। লব থেকে ৬ বাদ দিলে যে ভগ্নাংশ পাওয়া যায়, সেটি মূল ভগ্নাংশের ২/৩ গুণ হয়। ভগ্নাংশটির হর কত? 
  1. ক) ২৭
  2. খ) ১৮
  3. গ) ২৪
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
ক) ২৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত ৩ : ২। লব থেকে ৬ বাদ দিলে যে ভগ্নাংশ পাওয়া যায়, সেটি মূল ভগ্নাংশের ২/৩ গুণ হয়।  ভগ্নাংশটির হর কত? 

সমাধান: 
মনেকরি,
ভগ্নাংশটির লব= ২ক 
ভগ্নাংশটির হর= ৩ক 

প্রশ্নমতে 
(২ক - ৬)/৩ক = (২ক/৩ক) × (২/৩)
বা, (২ক - ৬)/৩ক = ৪/৯
বা, ১৮ক - ৫৪ = ১২ক 
বা, ১৮ক - ১২ক = ৫৪
বা, ৬ক = ৫৪
    ক = ৯

ভগ্নাংশটির হর = ৩ × ৯ = ২৭
৪২২.
If you count 1 to 100, how many 5's will you pass on the way?
  1. 20
  2. 42
  3. 11
  4. 13
সঠিক উত্তর:
20
উত্তর
সঠিক উত্তর:
20
ব্যাখ্যা

প্রশ্ন: If you count 1 to 100, how many 5's will you pass on the way?

সমাধান:
1 থেকে 100 পর্যন্ত গণনা করলে কতবার 5 আসবে তা বের করতে হবে।

একক স্থানে 5: 
5, 15, 25, 35, 45, 55, 65, 75, 85, 95
= 10টি

দশক স্থানে 5:
50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59
= 10টি

মোট = 10 + 10 = 20টি

(এখানে, 55 সংখ্যাটিতে '5' অঙ্কটি এককের স্থানে এবং দশকের স্থানে, উভয় জায়গাতেই একবার করে আছে, তাই এটিকে উভয় গণনায় ধরা হয়েছে।)
∴ উত্তর: ক) 20

৪২৩.
যদি ক এবং খ জোড় সংখ্যা ও গ  বিজোড় সংখ্যা হয়, নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না ?
  1. কখ 
  2. কগ 
  3. গ/ক 
  4. গখ/ক 
সঠিক উত্তর:
গ/ক 
উত্তর
সঠিক উত্তর:
গ/ক 
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ক এবং খ জোড় সংখ্যা ও গ  বিজোড় সংখ্যা হয়, নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না ?

সমাধান:
ধরি,
ক = ২, খ = ৪ এবং গ = ৩

এখন, 
ক) তে আছে, ক × খ = ২ × ৪ = ৮ হবে । 
খ) তে আছে, ক × গ  = ২ × ৩ = ৬ হবে । 
ঘ) তে আছে, গখ/ক = (৩ × ৪)/২ = ৬ হবে ।

কিন্তু,
গ) তে আছে, গ/ক = ৩/২  হবে না।(কারণ বিজোড় সংখ্যা জোড় সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণসংখ্যা হয় না)
তাই জোড় হতে পারবে না। 

সঠিক উত্তর - গ) গ/ক

৪২৪.
পানিপূর্ণ একটি বালতির ওজন ১৫ কেজি। শূন্য বালতির ওজন ১.৫ কেজি। ধাক্কা লেগে ৫ কেজি পানি পড়ে গেলে ঐ বালতিতে আর কতটুকু পানি রয়েছে?
  1. ক) ১৪ কেজি
  2. খ) ১৩.৫০ কেজি
  3. গ) ৮.৫ কেজি
  4. ঘ) ১০ কেজি
সঠিক উত্তর:
গ) ৮.৫ কেজি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮.৫ কেজি
ব্যাখ্যা

পানির পরিমাণ = ১৫ - (৫ + ১.৫) = ৮.৫ কেজি 

৪২৫.
৪৯ সংখ্যার ভাজক কয়টি? 
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৯ সংখ্যার ভাজক কয়টি? 

সমাধান: 
৪৭
= ১ × ৪৯
= ৭ × ৭ 

৪৯ সংখ্যার ভাজক ১, ৭, ৪৯ 

∴ ৪৯ সংখ্যার ভাজক ৩টি
৪২৬.
বাস্তব সংখ্যার সেট R গঠিত হয় -
  1. { 1, 2, 3, 2/3, 5.....}
  2. খ) {-∞,∞}
  3. গ) {Q ∪ Q′}
  4. ঘ) {± 1, ± 2, ± 3..... }
সঠিক উত্তর:
গ) {Q ∪ Q′}
উত্তর
সঠিক উত্তর:
গ) {Q ∪ Q′}
ব্যাখ্যা

বাস্তব সংখ্যার(Real Number) সেট গঠিত হয় মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে।
সাধারণত মূলদ সংখ্যাকে (Rational Number) Q এবং অমূলদ সংখ্যাকে (Irrational Number) I বা Q' দ্বারা প্রকাশ করা হয়।
সুতরাং বাস্তব সংখ্যার সেট হবে R = {Q ∪ Q′}.

৪২৭.
P সংখ্যক সংখ্যার গড় M এবং Q সংখ্যক সংখ্যার গড় N হলে সবগুলো সংখ্যার গড় কত?
  1. (PM + QN)/(P + Q)
  2. (PM + QN)/(M + N)
  3. (M + N)/2
  4. (PM + QN)/2
সঠিক উত্তর:
(PM + QN)/(P + Q)
উত্তর
সঠিক উত্তর:
(PM + QN)/(P + Q)
ব্যাখ্যা

প্রশ্ন: P সংখ্যক সংখ্যার গড় M এবং Q সংখ্যক সংখ্যার গড় N হলে সবগুলো সংখ্যার গড় কত?

সমাধান: 
দেওয়া আছে, 
P সংখ্যক সংখ্যার গড় = M
∴ P সংখ্যক সংখ্যার সমষ্টি = PM 

আবার, 
Q সংখ্যক সংখ্যার গড় = N 
∴ Q সংখ্যক সংখ্যার সমষ্টি = QN 

মোট সংখ্যা = P + Q 
তাদের সমষ্টি = PM + QN 
∴ তাদের গড় = (PM + QN)/(P + Q) 

৪২৮.
কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ৫/৩২, ৭/৮০ এবং ৮৭/১৬ কে ভাগ করলে ভাগফল পূর্ণসংখ্যা হবে ?
  1. ক) ১/১৩০
  2. খ) ১/১২০
  3. গ) ১/১৪০
  4. ঘ) ১/১৬০
সঠিক উত্তর:
ঘ) ১/১৬০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১/১৬০
ব্যাখ্যা
বৃহত্তম সংখ্যাটি হবে ৫/৩২, ৭/৮০ এবং ৮৭/১৬ এর গ.সা.গু 
৫,৭,৮৭ এর গ.সা.গু = ১
৩২,৮০,১৬ এর ল.সা.গু = ১৬০

ভগ্নাংশগুলোর গ.সা.গু = ভগ্নাংশের লবগুলোর গ.সা.গু/ভগ্নাংশের হরগুলোর ল.সা.গু
                                    = ১/১৬০
৪২৯.
একজন কৃষক তাঁর জমির ১/২ অংশে আলু, ১/৪ অংশে বেগুন, ১/৫ অংশে বাঁধাকপি এবং বাকি অংশে মুগ ডাল চাষ করেন। তিনি তাঁর জমির কত অংশে মুগ ডাল চাষ করেন?
  1. ৪/১৫ অংশে
  2. ১/২০ অংশে
  3. ৩/১১ অংশে
  4. ৫/১৮ অংশে
সঠিক উত্তর:
১/২০ অংশে
উত্তর
সঠিক উত্তর:
১/২০ অংশে
ব্যাখ্যা
প্রশ্ন: একজন কৃষক তাঁর জমির ১/২ অংশে আলু, ১/৪ অংশে বেগুন, ১/৫ অংশে বাঁধাকপি এবং বাকি অংশে মুগ ডাল চাষ করেন। তিনি তাঁর জমির কত অংশে মুগ ডাল চাষ করেন?

সমাধান:
আলু, বেগুন এবং বাঁধাকপি চাষ করেন = (১/২) + (১/৪) + (১/৫) অংশে
= (১০ + ৫ + ৪)/২০ অংশে
= ১৯/২০ অংশে

∴ মুগ ডাল চাষ করেন = ১ - (১৯/২০) অংশে
= (২০ - ১৯)/২০ অংশে
= ১/২০ অংশে
৪৩০.
১ হতে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?
  1. ১০
  2. ১২
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হতে ৩০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে?

সমাধান: 
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ, মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি। 
১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯ = ১০টি
৪৩১.
একটি খুঁটির ১/২ অংশ মাটির নিচে, ১/৩ অংশ পানির মধ্যে এবং বাকি ২ মিটার পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত? 
  1. ১০ মিটার
  2. ১২ মিটার
  3. ১৫ মিটার
  4. ১৬ মিটার
সঠিক উত্তর:
১২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১২ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খুঁটির ১/২ অংশ মাটির নিচে, ১/৩ অংশ পানির মধ্যে এবং বাকি ২ মিটার পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ধরি, 
খুটির দৈর্ঘ্য = x মিটার 

তাহলে, মাটির নিচে ও পানির মধ্যে আছে = (১/২ + ১/৩) × x অংশ
= (৫x/৬) অংশ
আবার,
পানির উপরে আছে = (x - ৫x/৬)
= (x/৬) অংশ 

প্রশ্নমতে, 
x/৬ = ২ 
∴ x = ১২ 

∴ খুটির দৈর্ঘ্য = ১২ মিটার।

৪৩২.
৭০ - ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
  1. ক) ২টি
  2. খ) ১টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৩টি
সঠিক উত্তর:
ঘ) ৩টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩টি
ব্যাখ্যা
১ - ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২, ৩, ৫, ৭ = ৪টি।
১০ - ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ১১, ১৩, ১৭, ১৯ = ৪টি।
২০ - ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৩, ২৯ = ২টি।
৩০ - ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৩১, ৩৭ = ২টি।
৪০ - ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৪১, ৪৩, ৪৭ = ৩টি।
৫০ - ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৫৩, ৫৯ = ২টি।
৬০ - ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৬১, ৬৭ = ২টি।
৭০ - ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৭১, ৭৩, ৭৯ = ৩টি
৮০ - ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৮৩, ৮৯ = ২টি।
৯০ - ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৯৭ = ১টি।

∴ ১ - ১০০ পর্যন্ত সংখ্যা গুলোর মধ্যে ২৫টি মৌলিক সংখ্যা।
৪৩৩.
দুইটি সংখ্যার ল.সা.গু ৪৮ এবং সংখ্যাদ্বয়ের অনুপাত ২ : ৩ হলে সংখ্যাদ্বয়ের সমষ্টি কত? 
  1. ৪০
  2. ৩২ 
  3. ৩৬ 
  4. ২৪
সঠিক উত্তর:
৪০
উত্তর
সঠিক উত্তর:
৪০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ৪৮ এবং সংখ্যাদ্বয়ের অনুপাত ২ : ৩ হলে সংখ্যাদ্বয়ের সমষ্টি কত? 

সমাধান: 
মনে করি,
সংখ্যা দুইটি ২x ও ৩x
∴ সংখ্যা দুইটির ল.সা.গু = ৬x

প্রশ্নমতে, 
৬x = ৪৮
বা, x = ৪৮/৬
∴ x = ৮

∴ সংখ্যাদ্বয়ের সমষ্টি = ২x + ৩x
= ৫x
= ৫ × ৮
= ৪০ 

৪৩৪.
তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল ৬ হলে সংখ্যাত্রয়ের সমষ্টির দ্বিগুণের মান কত?
  1. ১২
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল ৬ হলে সংখ্যাত্রয়ের সমষ্টির দ্বিগুণের মান কত? 

সমাধান: 
6 = 1 × 2 × 3

সংখ্যা তিনটি হল 1, 2, 3

সংখ্যাত্রয়ের সমষ্টির দ্বিগুণের মান= 2 (1 + 2 + 3)
= 12 
৪৩৫.
কোনটি প্রকৃত ভগ্নাংশের উদাহারণ?
  1. ৩/৪
  2. ১২/১০
  3. ৪/৩
  4. ২৫/১৭
সঠিক উত্তর:
৩/৪
উত্তর
সঠিক উত্তর:
৩/৪
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি প্রকৃত ভগ্নাংশের উদাহারণ?

সমাধান:
আমরা জানি,
প্রকৃত ভগ্নাংশের লব ছোট ও হর বড় হয়।
এবং
অপ্রকৃত ভগ্নাংশের লব বড় ও হর ছোট হয়।

এখানে,
প্রকৃত ভগ্নাংশ হলো ৩/৪ 

এবং অপ্রকৃত ভগ্নাংশ হলো ১২/১০, ৪/৩, ২৫/১৭ 
৪৩৬.
যদি ১৫ টি ফলের মধ্যে শতকরা ৪০ ভাগ কমলা হয় এবং বাকিগুলো আপেল হয় তবে আপেলের সংখ্যা কত?
  1. ক) ১০ টি
  2. খ) ৬ টি
  3. গ) ৮ টি
  4. ঘ) ৯ টি
সঠিক উত্তর:
ঘ) ৯ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯ টি
ব্যাখ্যা

১০০ টি ফলের মধ্যে কমলা ৪০ টি
∴ ১৫〃 〃 〃 〃(৪০×১৫)/১০০ টি
                  = ৬ টি
∴ ১৫ টি ফলের মধ্যে আপেল (১৫-৬) = ৯ টি

৪৩৭.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩,৪ ও ৫ ভাগশেষ থাকবে? 
  1. ক) ১৪
  2. খ) ১২
  3. গ) ১৬
  4. ঘ) ১৮
সঠিক উত্তর:
খ) ১২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২
ব্যাখ্যা
বৃহত্তম সংখ্যাটি হবে (২৭ - ৩ ) বা ২৪, (৪০ - ৪)বা ৩৬ এবং (৬৫ - ৫)বা ৬০ এর গ.সা. গু 
২৪,৩৬,৬০ এর গ. সা. গু = ১২ 
বৃহত্তম সংখ্যাটি= ১২ 
৪৩৮.
নিচের কোনটি সত্য?
  1. ক) ।a। ≥ a
  2. খ) । ab । = । a ।.। b ।
  3. গ) । a + b । ≤ । a । + । b ।
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
পরম মানের ধর্মাবলী:
। a + b । ≤ । a । + । b ।
। ab । = । a ।.। b ।
।a। ≥ a
। a/b । = । a । / । b । (b ≠ 0)
৪৩৯.
১ থেকে ২৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত?
  1. ১২
  2. ১২.৫
  3. ১৩
  4. ১৩.৫
সঠিক উত্তর:
১৩
উত্তর
সঠিক উত্তর:
১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত?

সমাধান:
গড় = (১ম সংখ্যা + শেষ সংখা)/২
= (১ + ২৫)/২
= ১৩
৪৪০.
০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
  1. ২১৮৭
  2. ২২৮৭
  3. ২৯৮৭
  4. ৩১৪৭
সঠিক উত্তর:
২১৮৭
উত্তর
সঠিক উত্তর:
২১৮৭
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? 

সমাধান: 
০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৩২১০ 
আবার, 
০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০২৩ 

∴ নির্ণেয় বিয়োগফল = (৩২১০ - ১০২৩) 
= ২১৮৭ ।
৪৪১.
০.২ × ০.০২ × ০.০০২ = কত?
  1. ০.০০০০০৮
  2. ০.০০০০৮
  3. ০.০০০০০০৮
  4. কোনটিই সঠিক নয়
সঠিক উত্তর:
০.০০০০০৮
উত্তর
সঠিক উত্তর:
০.০০০০০৮
ব্যাখ্যা
প্রশ্ন: ০.২ × ০.০২ × ০.০০২ = কত?

সমাধান:
০.২ × ০.০২ × ০.০০২
= ০.০০০০০৮
৪৪২.
অরিণ ও ওয়াফি এর বর্তমান বয়সের সমষ্টি ১৮ বছর। ৪ বছর পরে অরিণের বয়স ওয়াফির বয়সের তিনগুণ হলে অরিণের বর্তমান বয়স কত?
  1. ক) ১৩ বছর
  2. খ) ১৪.৫ বছর
  3. গ) ১২.৫ বছর
  4. ঘ) ১৫.৫ বছর
সঠিক উত্তর:
ঘ) ১৫.৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫.৫ বছর
ব্যাখ্যা
ধরি, অরিণের বয়স ক বছর
∴ওয়াফির বয়স (১৮ - ক) বছর
৪ বছর পর অরিণের বয়স (ক+৪) বছর
এবং ওয়াফির (২২-ক) বছর
∴ক + ৪ = ৩(২২-ক)
⇒ক +৪ = ৬৬ - ৩ক
⇒ক + ৩ক = ৬৬ - ৪
∴ক = ৬২/৪ = ১৫.৫
৪৪৩.
P, Q রাশি দুটির গড় A এবং X, Y রাশি দুটির গড় B তাহলে P, Q, X, Y রাশি চারটির গড় কত?
  1. ক) (A + B)/2
  2. খ) (A - B)/2
  3. গ) (A + B)/4
  4. ঘ) A + B
সঠিক উত্তর:
ক) (A + B)/2
উত্তর
সঠিক উত্তর:
ক) (A + B)/2
ব্যাখ্যা
P, Q রাশি দুটির সমষ্টি 2A
X, Y রাশি দুটির সমষ্টি 2B
P, Q, X, Y রাশি চারটির সমষ্টি = 2A + 2B
P, Q, X, Y রাশি চারটির গড় = (2A + 2B)/4 = (A + B)/2
৪৪৪.
যদি ১৫, ২৮ ও ৩৩ এই তিনটি সংখ্যার গুণফল z হয়, তবে নিচের কোনটি একটি পূর্ণসংখ্যা হবে না?
  1. z/২১ 
  2. z/২৪ 
  3. z/৫৫ 
  4. সবগুলোই পূর্ণসংখ্যা
সঠিক উত্তর:
z/২৪ 
উত্তর
সঠিক উত্তর:
z/২৪ 
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ১৫, ২৮ ও ৩৩ এই তিনটি সংখ্যার গুণফল z হয়, তবে নিচের কোনটি একটি পূর্ণসংখ্যা হবে না?

সমাধান: 
দেওয়া আছে, 
z = ১৫ × ২৮ × ৩৩

এখন, 
ক) z/২১ = {(৩ × ৫) (৪ × ৭) (৩ × ১১)}/(৩ × ৭) = ৪ × ৫ × ৩ × ১১  ; [যা একটি পূর্ণসংখ্যা]
খ) z/২৪ = {(৩ × ৫) (৪ × ৭) (৩ × ১১)}/(৩ × ৮) = (৪ × ৫ × ৭ × ৩ × ১১)/৮  ; [যা একটি পূর্ণসংখ্যা হবে না]
গ) z/৫৫ = {(৩ × ৫) (৪ × ৭) (৩ × ১১)}/(৫ × ১১) = ৩ × ৪ × ৩ × ৭  ; [যা একটি পূর্ণসংখ্যা]

সুতরাং, সঠিক উত্তর: খ) z/২৪

৪৪৫.
যখন কোন একটি সংখ্যা থেকে 24 বিয়োগ করা হয়, তখন প্রাপ্ত ফলাফল সংখ্যাটির সাত ভাগের চার ভাগ হয়। সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত? 
  1. ক) 56
  2. খ) 11
  3. গ) 9
  4. ঘ) 13
সঠিক উত্তর:
খ) 11
উত্তর
সঠিক উত্তর:
খ) 11
ব্যাখ্যা
মনেকরি 
সংখ্যাটি x 

প্রশ্নমতে,
x - 24 = 4x/7 
x - 4x/7 = 24
(7x - 4x)/7 = 24
3x/7 = 24
3x = 24 × 7 
x = (24 × 7)/3
x = 56  

সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল =  5 + 6 = 11
৪৪৬.
তিনটি পরপর মৌলিক সংখ্যার প্রথম দুটির গুণফল ২২১, শেষ দুইটির গুণফল ৩২৩ হলে সংখ্যা তিনটি কত?
  1. ৭, ১১, ১৩
  2. ৫, ৭, ১১
  3. ১১, ১৩, ১৭
  4. ১৩, ১৭, ১৯
সঠিক উত্তর:
১৩, ১৭, ১৯
উত্তর
সঠিক উত্তর:
১৩, ১৭, ১৯
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি পরপর মৌলিক সংখ্যার প্রথম দুটির গুণফল ২২১, শেষ দুইটির গুণফল ৩২৩ হলে সংখ্যা তিনটি কত?

সমাধান:
অপশন গুলো লক্ষ করলে দেখা যাবে পরপর প্রথম দুটি সংখ্যা ১৩ এবং ১৭ হলে এদের গুণফল হবে ২২১। এবং ২য় এবং ৩য় সংখ্যা ১৭ এবং ১৯ হলে এদের গুণফল হবে ৩২৩।
৪৪৭.
কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১ যোগ করলে যোগফল ৪, ৮, ১০, ১২ ও ১৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ১৯৭
  2. ২৩৯
  3. ২৬১
  4. ৩০৯
সঠিক উত্তর:
২৩৯
উত্তর
সঠিক উত্তর:
২৩৯
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১ যোগ করলে যোগফল ৪, ৮, ১০, ১২ ও ১৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
এখানে,
৪, ৮, ১০, ১২ ও ১৬ এর ল.সা.গু = ২৪০

∴ ক্ষুদ্রতম সংখ্যা = (২৪০ - ১)
= ২৩৯
৪৪৮.
১০০ জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর ৬৫। এদের মধ্যে ৬০ জন ছাত্রীর গড় নম্বর ৭০ হলে, ছাত্রদের গড় নম্বর কত?
  1. ৫০
  2. ৫৪.৫
  3. ৫৭.৫
  4. ৬০
সঠিক উত্তর:
৫৭.৫
উত্তর
সঠিক উত্তর:
৫৭.৫
ব্যাখ্যা

প্রশ্ন: ১০০ জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর ৬৫। এদের মধ্যে ৬০ জন ছাত্রীর গড় নম্বর ৭০ হলে, ছাত্রদের গড় নম্বর কত?

সমাধান: 
দেওয়া আছে,
১০০ জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর = ৬৫ 
∴ ১০০ জন শিক্ষার্থীর পরিসংখ্যানে মোট নম্বর (৬৫ × ১০০) 
= ৬৫০০

আবার, ৬০ জন ছাত্রীর গড় নম্বর = ৭০ 
 ∴ ৬০ জন ছাত্রীর মোট নম্বর (৭০ × ৬০)
= ৪২০০

এখন, ছাত্রের সংখ্যা (১০০ - ৬০) জন
= ৪০ জন

ছাত্রদের মোট নম্বর (৬৫০০ - ৪২০০) = ২৩০০

∴ ছাত্রদের গড় নম্বর = ২৩০০/৪০
= ৫৭.৫

৪৪৯.
৬টি সংখ্যার গড় ১৪। এদের মধ্যে ৪টি সংখ্যার গড় ১৫ হলে অপর দুটির গড় কত? 
  1. ক) ১০
  2. খ) ১৮
  3. গ) ১২
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
গ) ১২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২
ব্যাখ্যা
৬টি সংখ্যার গড় ১৪
৬টি সংখ্যার সমষ্টি = ১৪ × ৬ = ৮৪ 

৪টি সংখ্যার গড় ১৫ 
৪টি সংখ্যার সমষ্টি = ১৫ × ৪ = ৬০

২টি সংখ্যার সমষ্টি =৮৪ - ৬০ = ২৪ 
২টি সংখ্যার গড় = ২৪/২ = ১২
৪৫০.
১০ থেকে ৫০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?
  1. ক) ৩৮
  2. খ) ৪৮
  3. গ) ১০৭
  4. ঘ) ১১৭
সঠিক উত্তর:
খ) ৪৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ থেকে ৫০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?

 সমাধান: 
১০ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯ যাদের সেগুলো হলো ১৯, ২৯, 
এদের সমষ্টি = ১৯ + ২৯ = ৪৮
৪৫১.
জটিল সংখ্যার সেট ∅ গঠিত হয়-
  1. ক) {x +iy}
  2. খ) {x +iy; x,y∈R}
  3. গ) {2i, 3i,..... }
  4. ঘ) {i, ±3i,2}
সঠিক উত্তর:
খ) {x +iy; x,y∈R}
উত্তর
সঠিক উত্তর:
খ) {x +iy; x,y∈R}
ব্যাখ্যা
চলক x ও y বাস্তব সংখ্যা এবং এদের সাথে i একটি ইমাজিনারি নাম্বার থাকায় জটিল সংখ্যার সেট হয় ∅ = {x +iy; x,y ∈R}
৪৫২.
The ratio of the present ages of a mother and daughter is 7:1 . Four years ago the ratio of their ages was 19:1 . What will be the mother's age four years from now?
  1. ক) 42 years
  2. খ) 38 years
  3. গ) 46 years
  4. ঘ) 36 years
  5. ঙ) None of these
সঠিক উত্তর:
গ) 46 years
উত্তর
সঠিক উত্তর:
গ) 46 years
ব্যাখ্যা

Let's assume the present age of mother be 7x years and daughter be x years.
(7x-4)/(x-4) = 19/1
⇒ 7x-4 = 19(x-4)
⇒ 19x-7x = 76-4
⇒ 12x = 72
⇒ x = 6
∴ Mother's age after 4 years = 7x+4 = 7×6+4 = 46 years.

৪৫৩.
৪০টি আম এবং ৪৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যায়?
  1. ১০
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০টি আম এবং ৪৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যায়?

সমাধান:
৪০ এবং ৪৬ এর গ. সা. গু. ই হবে নির্ণেয় বালকের সংখ্যা ।
৪০ = ১ × ২ × ২ × ২ × ৫
৪৬ = ১ × ২ × ২৩

∴ ৪০ এবং ৪৬ এর গ. সা. গু. = ১ × ২ = ২

∴ অর্থাৎ সর্বোচ্চ ২ জন বালকের মধ্যে ৪০ টি আম ও ৪৬ টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যায়। 
৪৫৪.
কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গসংখ্যা ৯, ১৫ এবং ২৫ দ্বারা বিভাজ্য?
  1. ১২৫
  2. ৬২৫
  3. ২২৫
  4. ১২২৫
সঠিক উত্তর:
২২৫
উত্তর
সঠিক উত্তর:
২২৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গসংখ্যা ৯, ১৫ এবং ২৫ দ্বারা বিভাজ্য?

সমাধান
ক্ষুদ্রতম পূর্ণ বর্গসংখ্যাটি হবে ৯, ১৫, ২৫ এর ল.সা.গু 
৯ = ৩ × ৩
১৫ = ৩ × ৫
২৫ = ৫ × ৫

৯, ১৫, ২৫ এর ল.সা.গু = ৩ × ৩ × ৫ × ৫ = ২২৫
৪৫৫.
পিতা ও দুই সন্তানের গড় বয়স ৩০ বছর। দুই সন্তানের বয়সের গড় ২০ বছর হলে, পিতার বয়স কত?
  1. ২০ বছর
  2. ৩০ বছর
  3. ৪০ বছর
  4. ৫০ বছর
সঠিক উত্তর:
৫০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই সন্তানের গড় বয়স ৩০ বছর। দুই সন্তানের বয়সের গড় ২০ বছর হলে, পিতার বয়স কত?

সমাধান:
পিতা ও দুই সন্তানের বয়সের গড় ৩০ বছর
পিতা ও দুই সন্তানের বয়সের সমষ্টি =  ৩০ × ৩ বছর
= ৯০ বছর 

দুই সন্তানের বয়সের গড় ২০ বছর
দুই সন্তানের বয়সের সমষ্টি = ২০ × ২ বছর
= ৪০ বছর 

পিতার বয়স = (৯০ - ৪০)বছর
= ৫০ বছর 
৪৫৬.
৩০ থেকে ৬০ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে?
  1. ৭টি
  2. ৯টি
  3. ১০টি
  4. ১১টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা

প্রশ্ন: ৩০ থেকে ৬০ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে?

সমাধান:
যে সংখ্যাগুলো ১ এবং সেই সংখ্যাটি ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, তারাই মৌলিক সংখ্যা।

৩০ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো:
৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯
মৌলিক সংখ্যার সংখ্যা = ৭ টি।
সুতরাং, ৩০ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা হলো ৭ টি।

নোট:
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা (মোট ২৫টি):
২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।

৪৫৭.
১ হতে ৫১ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
  1. ক) ২৬
  2. খ) ২৮
  3. গ) ৩০
  4. ঘ) ৩১
সঠিক উত্তর:
ক) ২৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৬
ব্যাখ্যা

গড় = (শেষ সংখ্যা + প্রথম সংখ্যা)/২।
∴ (৫১ + ১)/২ = ২৬

৪৫৮.
৬১ থেকে ৮০ এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত?
  1. ১৩
  2. ১৫
  3. ১৮
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৬১ থেকে ৮০ এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত?

সমাধান: 
৬১ থেকে ৮০ এর মধ্যে মৌলিক সংখ্যা = ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯
৬১ থেকে ৮০ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা = ৭৯
৬১ থেকে ৮০ এর মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৬১

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য = ৭৯ - ৬১ = ১৮
৪৫৯.
দুটি সংখ্যার অনুপাত ৫ঃ৭ এবং তাদের গ.সা.গু. ৬ হলে সংখ্যা দুটির ল.সা.গু. কত?
  1. ২০৬
  2. ২০৮
  3. ২০৫
  4. ২১০
সঠিক উত্তর:
২১০
উত্তর
সঠিক উত্তর:
২১০
ব্যাখ্যা
ধরি, সংখ্যা দুইটি ৫ক ও ৭ক
∴ ৫ক ও ৭ক এর গ.সা.গু. = ক
প্রশ্নমতে,
ক = ৬
∴ সংখ্যা দুইটি যথাক্রমে ৫ × ৬ = ৩০ এবং ৭ × ৬ = ৪২
∴ ৩০ ও ৪২ এর ল.সা.গু. = ২১০
৪৬০.
কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে ২০ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ২৪ বেশি হবে? 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে ২০ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ২৪ বেশি হবে? 

সমাধান: 
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে, 
২ক + ২০ = ক + ২৪
বা, ২ক - ক = ২৪ - ২০
∴  ক = ৪
∴ সংখ্যাটি = ৪ ।
৪৬১.
দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ১২ গুণ। দুটি সংখ্যার গুণফল ৫৮৮ হলে তাদের ল.সা.গু কত?
  1. ৭৪
  2. ৭৮
  3. ৮৪
  4. ৯৪
সঠিক উত্তর:
৮৪
উত্তর
সঠিক উত্তর:
৮৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ১২ গুণ। দুটি সংখ্যার গুণফল ৫৮৮ হলে তাদের ল.সা.গু কত?

সমাধান:
ধরি, গ.সা.গু = ক
এবং ল.সা.গু = ১২ক

আমরা জানি,
দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গুর গুণফল = দুটি সংখ্যার গুণফল
১২ক = ৫৮৮
⇒ ক = ৪৯
⇒ ক = ৭

∴ ল.সা.গু = (১২ × ৭) = ৮৪
৪৬২.
কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে ১০ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ১৪ বেশি হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে ১০ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ১৪ বেশি হবে?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে, 
বা, ২ক + ১০ = ক + ১৪
বা, ২ক - ক = ১৪ - ১০
∴ ক = ৪ 

∴ সংখ্যাটি = ৪ ।
৪৬৩.
৮০০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: ৮০০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে?

সমাধান:
৮০০ = ২ × ২ × ২ × ২ × ২ × ৫ × ৫
= ২ × ৫

পূর্ণবর্গ হওয়ার জন্য প্রত্যেক মৌলিক গুণনীয়কের ঘাত জোড় সংখ্যা হতে হবে। এখানে ২ এর ঘাত ৫ (বিজোড়)।

তাই ২ দ্বারা গুণ করতে হবে।
অর্থাৎ, ৮০০ × ২ = ১৬০০ পূর্ণবর্গ হবে।

∴ সংখ্যাটিকে  ২ দ্বারা গুণ করতে হবে। 

৪৬৪.
x2 - 5 = 0 হলে x হলো-
  1. ক) যৌগিক সংখ্যা
  2. খ) মূলদ সংখ্যা
  3. গ) অমূলদ সংখ্যা
  4. ঘ) পূর্ণবর্গ সংখ্যা
সঠিক উত্তর:
গ) অমূলদ সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
গ) অমূলদ সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 5 = 0 হলে x হলো-

সমাধান: 
x2 - 5 = 0
x2 = 5
x = √5

পূর্ণবর্গ সংখ্যা নয় 
পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূলকে অমূলদ সংখ্যা বলে।
5 সংখ্যাটি পূর্ণবর্গ নয়।
অতএব, 5 এর বর্গমূল অমূলদ সংখ্যা।
৪৬৫.
যদি x = 16 এবং y = 3 হলে নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √(x + y)
  2. √(x - y)
  3. √(xy)
  4. √x/y
সঠিক উত্তর:
√x/y
উত্তর
সঠিক উত্তর:
√x/y
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x = 16 এবং y = 3 হলে নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
√(x + y) = √(16 + 3) = √19 ; যা অমূলদ
√(x - y) = √(16 - 3) = √13 ; যা অমূলদ
√(xy) = √(16 × 3) = √48 ; যা অমূলদ
√x/y = √16/3 = 4/3 ; যা মূলদ
৪৬৬.
বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ। তিন বছর পরে, পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ হয়। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
  1. ৩৫ বছর, ৭ বছর
  2. ৫০ বছর, ১০ বছর
  3. ৪৫ বছর, ৯ বছর
  4. ২৫ বছর, ৫ বছর
সঠিক উত্তর:
৪৫ বছর, ৯ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪৫ বছর, ৯ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ। তিন বছর পরে, পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ হয়। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?

সমাধান: 
পুত্রের বর্তমান বয়স x বছর
পিতার বর্তমান বয়স ৫xবছর

তিন বছর পরে পিতার বয়স = (৫x + ৩) বছর
তিন বছর পরে পুত্রের বয়স = (x + ৩) বছর

প্রশ্নমতে,
৫x + ৩ = (x + ৩) × ৪
বা, ৫x + ৩ = ৪x + ১২
বা, ৫x - ৪x = ১২ - ৩
 x = ৯ বছর

অতএব,
পুত্রের বর্তমান বয়স = ৯ বছর 
পিতার বর্তমান বয়স = (৫ × ৯) = ৪৫ বছর
৪৬৭.
√০.০৯ = কত?
  1. ক) ০.০০৩
  2. খ) -০.০০৩
  3. গ) ০.৩
  4. ঘ) -০.৩
সঠিক উত্তর:
গ) ০.৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ০.৩
ব্যাখ্যা

০.৩×০.৩ = ০.০৯
∴ √০.০৯
= √(০.৩×০.৩)
= √(০.৩)
= ০.৩

৪৬৮.
একটি সংখ্যা থেকে সংখ্যাটির ৪০% বিয়োগ করলে ৩০ থাকে। সংখ্যাটি কত?
  1. ক) ৫০
  2. খ) ৫৬
  3. গ) ৬০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ৫০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫০
ব্যাখ্যা
অর্থাৎ, সংখ্যাটির (১০০ - ৪০)% = ৬০% = ৩০
∴ সংখ্যাটি, ১০০% = (৩০/৬০%)×১০০% = ৫০
৪৬৯.
(√৩ × √৫) এর মান কত?
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ১৫
  4. ঘ) ১৮
সঠিক উত্তর:
গ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: (√৩ × √৫) এর মান কত?

সমাধান:
(√৩ × √৫)
= (√১৫)
= ১৫
৪৭০.
একটি বাক্সের দুই-তৃতীয়াংশ টি-শার্ট পরীক্ষা করার পর ৪টি ত্রুটিযুক্ত ও ৩৬টি ত্রুটিমুক্ত পাওয়া গেলো। ৮৫% টি-শার্ট ত্রুটিমুক্ত পেতে হলে অবশিষ্ট টি-শার্টের মধ্যে কতটি ত্রুটিমুক্ত টি-শার্ট পেতে হবে?
  1. ১৩ টি
  2. ১৫ টি
  3. ১৭ টি
  4. ১৯টি
সঠিক উত্তর:
১৫ টি
উত্তর
সঠিক উত্তর:
১৫ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সের দুই-তৃতীয়াংশ টি-শার্ট পরীক্ষা করার পর ৪টি ত্রুটিযুক্ত ও ৩৬টি ত্রুটিমুক্ত পাওয়া গেলো। ৮৫% টি-শার্ট ত্রুটিমুক্ত পেতে হলে অবশিষ্ট টি-শার্টের মধ্যে কতটি ত্রুটিমুক্ত টি-শার্ট পেতে হবে?

সমাধান: 
মোট টি-শার্টের ২/৩ অংশ = ৩৬ + ৪
⇒ মোট টি-শার্ট = ৪০ × (৩/২) 
= ৬০ টি 

এখন,
৬০ এর ৮৫% = ৬০ × (৮৫/১০০)
= ৫১ টি 

∴ত্রুটিমুক্ত টি-শার্ট লাগবে = ৫১ - ৩৬ 
= ১৫ টি 
৪৭১.
দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ২৫ গুণ। দুটি সংখ্যার গুণফল ২০২৫ হলে তাদের  ল.সা.গু কত? 
  1. ২২৫
  2. ২৫৫
  3. ৫২২
  4. ৫২৫
সঠিক উত্তর:
২২৫
উত্তর
সঠিক উত্তর:
২২৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ২৫ গুণ। দুটি সংখ্যার গুণফল ২০২৫ হলে তাদের  ল.সা.গু কত? 

সমাধান: 
ধরি,
দুটি সংখ্যার গ.সা.গু = x
দুটি সংখ্যার ল.সা.গু  = ২৫x 

আমরা জানি, 
দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গুর গুণফল = দুটি সংখ্যার গুণফল 
∴ ২৫x × x = ২০২৫ 
⇒  ২৫x = ২০২৫ 
⇒  x = ৮১  
⇒ x = ৯ 
∴ x = ৯ 

∴ ল.সা.গু = ২৫ × ৯ 
= ২২৫ । 
৪৭২.
(১/৮) : (১/৪) : (১/২) অনুপাতটি নিচের কোন অনুপাতের সমান?
  1. ১ : ২ : ৩
  2. ১ : ৩ : ৫
  3. ২ : ৩ : ৪
  4. ১ : ২ : ৪
সঠিক উত্তর:
১ : ২ : ৪
উত্তর
সঠিক উত্তর:
১ : ২ : ৪
ব্যাখ্যা

প্রশ্ন: (১/৮) : (১/৪) : (১/২) অনুপাতটি নিচের কোন অনুপাতের সমান?

সমাধান:
(১/৮) : (১/৪) : (১/২)
= (৮/৮) : (৮/৪) : (৮/২)  
= ১ : ২ : ৪

৪৭৩.
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ৮৯
  2. খ) ৭২
  3. গ) ১৪২
  4. ঘ) ৭০
সঠিক উত্তর:
ঘ) ৭০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭০
ব্যাখ্যা
৬|১২, ১৮, ২৪
  ২|২, ৩, ৪
      ১, ৩, ২

∴ ল.সা.গু = ৬ × ২ × ৩ × ২ = ৭২
∴ লঘিষ্ঠ সংখ্যাটি = ৭২ - ২ = ৭০।
৪৭৪.
৮৪ টি চকলেট ও ১০২ টি লিচু কত জন বালকের মধ্যে সমানভাগে ভাগ করা দেয়া যাবে?
  1. ৪ জন
  2. ৮ জন
  3. ৫ জন
  4. ৬ জন
সঠিক উত্তর:
৬ জন
উত্তর
সঠিক উত্তর:
৬ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৮৪ টি চকলেট ও ১০২ টি লিচু কত জন বালকের মধ্যে সমানভাগে ভাগ করা দেয়া যাবে?

সমাধান:
৮৪ ও ১০২ এর গ.সা.গুই হবে নির্ণয় বালকের সংখ্যা।
এখন, ৮৪ ও ১০২ এর গ.সা.গু = ৬

অতএব, ৬ জন বালকের মাঝে ৮৪ টি চকলেট ও ১০২ টি লিচু সমানভাগে ভাগ করে দেয়া যাবে।
৪৭৫.
(০.৫ × ০.০৬ × ০.০০৭)/০.০০৩ = কত?
  1. ০.৭
  2. ০.০৭
  3. ০.০০৭
  4. ০.০০০৭
সঠিক উত্তর:
০.০৭
উত্তর
সঠিক উত্তর:
০.০৭
ব্যাখ্যা
প্রশ্ন: (০.৫ × ০.০৬ × ০.০০৭)/০.০০৩ = কত?

সমাধান:
(০.৫ × ০.০৬ × ০.০০৭)/০.০০৩
= ০.০০০২১/০.০০৩
= ০.০৭
৪৭৬.
১/৩ ও ১/৫ এর গ.সা.গু কোনটি? 
  1. ১/১৫
  2. ১/৩০
  3. ১/৬০
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
১/১৫
উত্তর
সঠিক উত্তর:
১/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১/৩ ও ১/৫ এর গ.সা.গু কোনটি? 

সমাধান: 
আমরা জানি, 
ভগ্নাংশের গ.সা.গু = (লবগুলোর গ.সা.গু)/(হরগুলোর ল.সা.গু) 
এখানে, 
লব ১ ও ১ এর গ.সা.গু = ১ 
এবং হর ৩, ৫ এর ল.সা.গু = ১৫ 
∴ গ.সা.গু = ১/১৫ । 
৪৭৭.
√.49 + √.0049 = কত?
  1. 0.077
  2. 0.007
  3. 0.77
  4. 0.070
সঠিক উত্তর:
0.77
উত্তর
সঠিক উত্তর:
0.77
ব্যাখ্যা

√.49 + √.0049
= 0.7 + 0.07
= 0.77

৪৭৮.
কোন ক্ষুদ্রতম সংখ্যা ৯৯৯৯৯ এর সাথে যোগ করলে যোগফল ৪, ৫, ২, ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ২৫
  2. ২৩
  3. ২১
  4. ২৭
সঠিক উত্তর:
২১
উত্তর
সঠিক উত্তর:
২১
ব্যাখ্যা
২, ৩, ৪, ৫ এর ল. সা. গু = ৬০,
৯৯৯৯৯ কে ৬০ দিয়ে ভাগ করলে ৩৯ অবশিষ্ট থাকে .
∴ যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে = (৬০ - ৩৯) = ২১
৪৭৯.
পিতা ও মাতার বয়সের গড় ৪২ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের গড় বয়স ৩২ বছর। পুত্রের বয়স কত?
  1. ক) ৮ বছর
  2. খ) ১০ বছর
  3. গ) ১২ বছর
  4. ঘ) ১৪ বছর
সঠিক উত্তর:
গ) ১২ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও মাতার বয়সের গড় ৪২ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের গড় বয়স ৩২ বছর। পুত্রের বয়স কত?

সমাধান:
সমাধান:
এখানে,
পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় = ৩২ বছর
 ∴ তিন জনের বয়সের সমষ্টি = ৩২ × ৩ = ৯৬ বছর

আবার,
পিতা ও মাতার বয়সের গড় = ৪২ বছর 
∴ পিতা ও মাতার বয়সের সমষ্টি = ৪২ × ২ = ৮৪ বছর

∴ পুত্রের বয়স = (৯৬ - ৮৪) বছর = ১২ বছর।
৪৮০.
কতজন বালককে ৬, ৮, ১০ ও ১২ সারিতে সাজানো যাবে আবার বর্গাকারেও সাজানো যাবে?
  1. ৪৯০০
  2. ৩৬০০
  3. ২৫০০
  4. ১৬০০
সঠিক উত্তর:
৩৬০০
উত্তর
সঠিক উত্তর:
৩৬০০
ব্যাখ্যা

৬, ৮, ১০ ও ১২ সংখ্যাগুলোর ল.সা.গু = ২ × ২ × ৩ × ২ × ৫ = ১২০
সুতরাং নির্ণেয় বর্গ সংখ্যাটি = ২ × ২ × ৩ × ৩ × ২ × ২ × ৫ × ৫
= ৩৬০০

৪৮১.
দুইটি সংখ্যার অনুপাত 5 : 6 এবং তাদের ল.সা.গু 120 হলে দুইটির গ.সা.গু কত? 
  1. 8
  2. 5
  3. 6
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত 5 : 6 এবং তাদের ল.সা.গু 120 হলে দুইটির গ.সা.গু কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
দুইটি সংখ্যার অনুপাত = 5 : 6

মনে করি, 
একটি সংখ্যা = 5x  এবং 
অপর সংখ্যাটি = 6x 
∴ সংখ্যা দুটির গ.সা.গু = x এবং
ল.সা.গু = 30x 

শর্তমতে, 
30x = 120 
বা, x = 120/30 
∴ x = 4 

∴ গ.সা.গু = 4  ।
৪৮২.
৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যা মোট কতটি?
  1. ক) ৫
  2. খ) ৩
  3. গ) ৭
  4. ঘ) ৪
সঠিক উত্তর:
ঘ) ৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪
ব্যাখ্যা
৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে - ৪৩, ৪৭, ৫৩ এবং ৫৯; মোট ৪ টি।
৪৮৩.
কতগুলো ঘণ্টা একসাথে বাজার পর যথাক্রমে ২, ৪, ৬, ৮, ১০, ১২ সেকেন্ড পর পর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে?
  1. ২ মিনিট
  2. ১ মিনিট ১০ সেকেন্ড
  3. ২ মিনিট ১২ সেকেন্ড
  4. ৩ মিনিট
সঠিক উত্তর:
২ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
২ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: কতগুলো ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে ২, ৪, ৬, ৮, ১০, ১২ সেকেন্ড পর পর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে?

সমাধান:
২, ৪, ৬, ৮, ১০, ১২ এর ল.সা.গু’ই হবে নির্ণেয় সময়।

২, ৪, ৬, ৮, ১০, ১২ এর ল.সা.গু = ১২০
ঘন্টাগুলো আবার একত্রে বাজবে = ১২০ সেকেন্ড পর
= ১২০/৬০
= ২ মিনিট পর
৪৮৪.
সাইফুল সাহেবের সম্পত্তির ৭/৮ অংশের মূল্য ৯১০০ টাকা। ঐ সম্পত্তির ১/৪ অংশের মূল্য কত?
  1. ২৬০০ টাকা
  2. ৩২০০ টাকা
  3. ৩৬০০ টাকা
  4. ৪২০০ টাকা
সঠিক উত্তর:
২৬০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সাইফুল সাহেবের সম্পত্তির ৭/৮ অংশের মূল্য ৯১০০ টাকা। ঐ সম্পত্তির ১/৪ অংশের মূল্য কত?

সমাধান:
দেওয়া আছে,
সাইফুল সাহেবের সম্পত্তির ৭/৮ অংশের মূল্য = ৯১০০ টাকা
∴ সাইফুল সাহেবের সম্পত্তির ১ অংশের মূল্য = (৯১০০ × ৮)/৭ টাকা
∴ সাইফুল সাহেবের সম্পত্তির ১/৪ অংশের মূল্য = (৯১০০ × ৮ × ১)/(৭ × ৪) টাকা
= ২৬০০ টাকা
৪৮৫.
তিনটি ক্রমিক ধনাত্মক বিজোড় সংখ্যার যোগফল ১৫ হলে তাদের গুণফল কত হবে?
  1. ১০৫
  2. ১৯৫
  3. ২২৫
  4. ৩১৫
সঠিক উত্তর:
১০৫
উত্তর
সঠিক উত্তর:
১০৫
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক ধনাত্মক বিজোড় সংখ্যার যোগফল ১৫ হলে তাদের গুণফল কত হবে?

সমাধান:
ধরি, সংখ্যা তিনটি যথাক্রমে = ক, ক + ২ এবং ক + ৪

শর্তমতে,
ক + (ক + ২) + (ক + ৪) = ১৫
⇒ ৩ক + ৬ = ১৫
⇒ ৩ক = ১৫ - ৬
⇒ ক = ৯/৩ = ৩

∴ সংখ্যা তিনটি যথাক্রমে = ৩, ৩ + ২ = ৫ এবং ৩ + ৪ = ৭
∴ সংখ্যা তিনটির গুণফল = ৩ × ৫ × ৭ = ১০৫
৪৮৬.
দুইটি সংখ্যার গুণফল ৫২৫ এবং এদের গ.সা.গু ৫ হলে ল.সা.গু কত?
  1. ১০৫
  2. ১০৭
  3. ১১৫
  4. ১২০
সঠিক উত্তর:
১০৫
উত্তর
সঠিক উত্তর:
১০৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৫২৫ এবং এদের গ.সা.গু ৫ হলে ল.সা.গু কত?

সমাধান:
আমরা জানি,
ল.সা.গু = সংখ্যা দুইটির গুণফল/সংখ্যা দুইটির গ.সা.গু
⇒ ল.সা.গু = ৫২৫/৫
∴ ল.সা.গু = ১০৫
৪৮৭.
তেলভর্তি একটি পাত্রের ওজন ১৮ কেজি। পাত্রের এক-তৃতীয়াংশ তেলভর্তি হলে তার ওজন ৮ কেজি। খালি পাত্রের ওজন কত?
  1. ৩ কেজি
  2. ৫ কেজি
  3. ৮ কেজি
  4. ১০ কেজি
সঠিক উত্তর:
৩ কেজি
উত্তর
সঠিক উত্তর:
৩ কেজি
ব্যাখ্যা

প্রশ্ন: তেলভর্তি একটি পাত্রের ওজন ১৮ কেজি। পাত্রের এক-তৃতীয়াংশ তেলভর্তি হলে তার ওজন ৮ কেজি। খালি পাত্রের ওজন কত?

সমাধান:
ধরি,
খালি পাত্রের ওজন = x কেজি
পূর্ণ তেলের ওজন = y কেজি

প্রথম শর্ত অনুসারে: x + y = ১৮ ...... (1)

দ্বিতীয় শর্ত অনুসারে: x + y/৩ = ৮ ...... (2)

সমীকরণ (1) - সমীকরণ (2) ⇒
(x + y) - (x + y/৩) = ১৮ - ৮
বা, y - y/৩ = ১০
বা, (৩y - y)/৩ = ১০
বা, ২y/৩ = ১০
বা, y = ১০ × ৩/২
বা, y = ১৫ কেজি

সমীকরণ (1) থেকে:
x + ১৫ = ১৮
বা, x = ১৮ - ১৫
বা, x = ৩ কেজি

সুতরাং, খালি পাত্রের ওজন = ৩ কেজি

৪৮৮.
x ও y এর মানের গড় ৯ এবং z = ১২ হলে, x, y এবং z এর মানের গড় কত হবে?
  1. ১০
  2. ১৫
  3. ২৪
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা
প্রশ্ন: x ও y এর মানের গড় ৯ এবং z = ১২ হলে, x, y এবং z এর মানের গড় কত হবে?

সমাধান:
দেওয়া আছে, 
x ও y এর মানের গড় = ৯ 
∴  x ও y এর মানের সমষ্টি = ৯ × ২ 
∴ x + y = ১৮ 

এখন, 
x, y ও z এর মানের সমষ্টি = x + y + z 
= ১৮ + ১২ 
= ৩০ 
∴ x, y ও z এর মানের গড় = ৩০/৩ 
= ১০
৪৮৯.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √৭/২
  2. √৫
  3. √৩/৬
  4. √৩৬/৫
সঠিক উত্তর:
√৩৬/৫
উত্তর
সঠিক উত্তর:
√৩৬/৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
মূলদ সংখ্যা: যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাই মূলদ সংখ্যা। অর্থাৎ, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, সে সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। যেখানে p এবং q উভয়ই পূর্ণসংখ্যা এবং q শূন্য নয় এমন সংখ্যা।

এখানে,
√৭/২ ; একটি অমূলদ সংখ্যা। [√৭ পূর্ণ সংখ্যা নয়]
√৫ ; একটি অমূলদ সংখ্যা। [√৫ পূর্ণ সংখ্যা নয়]
√৩/৬ ; একটি অমূলদ সংখ্যা। [√৩ পূর্ণ সংখ্যা নয়]

√৩৬/৫ = ৬/৫ ; একটি মূলদ সংখ্যা। [সংখ্যাটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এবং ৬ ও ৫ উভয়ই পূর্ণ সংখ্যা]
৪৯০.
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২৩ বৎসর। ৩ বৎসর পর দুই পুত্রের গড় বয়স ১৩ বৎসর হলে, পিতার বর্তমান বয়স কত?
  1. ক) ৪৬ বৎসর
  2. খ) ৪৯ বৎসর
  3. গ) ৫১ বৎসর
  4. ঘ) ৫৪ বৎসর
সঠিক উত্তর:
খ) ৪৯ বৎসর
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৯ বৎসর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২৩ বৎসর। ৩ বৎসর পর দুই পুত্রের গড় বয়স ১৩ বৎসর হলে, পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২৩ বৎসর।
পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের সমষ্টি = (২৩ × ৩) অছর
= ৬৯ বছর

৩ বৎসর পর দুই পুত্রের গড় বয়স ১৩ বৎসর 
৩ বৎসর পর দুই পুত্রের বয়সের সমষ্টি = (১৩ × ২) বছর
= ২৬ বছর
দুই পুত্রের বর্তমান বয়সের সমষ্টি = ২৬ - ৩ -৩ বছর
= ২০ বছর

∴ পিতার বর্তমান বয়স = (৬৯ - ২০) বছর
= ৪৯ বছর
৪৯১.
3/5 ভগ্নাংশটির লব ও হরের প্রত্যেকের সাথে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি 4/5 হবে?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
সঠিক উত্তর:
গ) 5
উত্তর
সঠিক উত্তর:
গ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: 3/5 ভগ্নাংশটির লব ও হরের প্রত্যেকের সাথে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি 4/5 হবে?

সমাধান: 
মনেকরি 
সংখ্যাটি x 

প্রশ্নমতে,
(3 + x)/(5 + x) = 4/5
15 + 5x = 20 + 4x
5x - 4x = 20 - 15
x = 5 
৪৯২.
দুইটি সংখ্যার ল.সা.গু ২৭২ ও গ.সা.গু ১। একটি সংখ্যা ১৬ হলে, অপর সংখ্যা কত?
  1. ১২
  2. ১৪
  3. ১৭
  4. ১৯
সঠিক উত্তর:
১৭
উত্তর
সঠিক উত্তর:
১৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ২৭২ ও গ.সা.গু ১। একটি সংখ্যা ১৬ হলে, অপর সংখ্যা কত?

সমাধান:
একটি সংখ্যা × অপর সংখ্যা = লসাগু × গসাগু
বা, ১৬ × অপর সংখ্যা = ২৭২ × ১
বা, অপর সংখ্যা = ২৭২/১৬ = ১৭
৪৯৩.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে?
  1. ক) ১৬
  2. খ) ১৪
  3. গ) ১২
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
গ) ১২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২
ব্যাখ্যা
নির্ণেয় সংখ্যাটি হবে (২৭ - ৩) = ২৪, (৪০-৪) = ৩৬, (৬৫ - ৫) = ৬০ এর গসাগু।
২৪ = ২×২×২×৩
৩৬ = ২×২×৩×৩
৬০ = ২×২×৩×৫
সুতরাং, নির্ণেয় গসাগু = ২×২×৩ = ১২
৪৯৪.
চারটি ঘণ্টা একত্রে বেজে পরে যথাক্রমে ১, ৫/৪, ৩/২ ও ৭/৪ সেকেন্ড অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে?
  1. ১ মিনিট ৩০ সেকেন্ড
  2. ১ মিনিট ১৫ সেকেন্ড
  3. ১ মিনিট ৪৫ সেকেন্ড
  4. ১ মিনিট ২৫ সেকেন্ড
সঠিক উত্তর:
১ মিনিট ৪৫ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
১ মিনিট ৪৫ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: চারটি ঘণ্টা একত্রে বেজে পরে যথাক্রমে ১, ৫/৪, ৩/২ ও ৭/৪ সেকেন্ড অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে?

সমাধান:
১, ৫, ৩, ৭ লবগুলোর ল.সা.গু = ১০৫
১, ৪, ২, ৪ হরগুলোর গ.সা.গু = ১

আমরা জানি,
ভগ্নাংশের ল.সা.গু = লবগুলোর ল.সা.গু/হরগুলোর গ.সা.গু
বা, ভগ্নাংশের ল.সা.গু = ১০৫/১ = ১০৫

অর্থাৎ, ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে ১০৫ সেকেন্ড বা ১ মিনিট ৪৫ সেকেন্ড পর।
৪৯৫.
কোনটি মৌলিক সংখ্যা?
  1. ১৬
  2. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি মৌলিক সংখ্যা?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
৩ মৌলিক সংখ্যা
৪৯৬.
নিচের কোন সংখ্যাটি সবচেয়ে ছোট?
  1. - ২
  2. - ৪
সঠিক উত্তর:
- ৪
উত্তর
সঠিক উত্তর:
- ৪
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি সবচেয়ে ছোট?

সমাধান:
আমরা জানি
ঋণাত্মক সংখ্যা যত বড় হয়, তা তত ছোট হয়।
প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট - ৪
৪৯৭.
দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৪১। বড় সংখ্যাটি কত?
  1. ১২
  2. ২১
  3. ৫২
  4. ২২
সঠিক উত্তর:
২১
উত্তর
সঠিক উত্তর:
২১
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৪১। বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ক + ১

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ৪১
⇒ ক + ২ক + ১ - ক = ৪১
⇒ ২ক + ১ = ৪১
⇒ ২ক = ৪১ - ১
⇒ ২ক = ৪০
⇒ ক = ৪০/২
∴ ক = ২০

∴ বড় সংখ্যাটি = ২০ + ১ = ২১ 

৪৯৮.
০.০২ × ০.০০৩ × ০.০০১ = ?
  1. ০.০০০০০০০১
  2. ০.০০০০০০৬
  3. ০.০০০০০৬
  4. ০.০০০০০০০৬
সঠিক উত্তর:
০.০০০০০০০৬
উত্তর
সঠিক উত্তর:
০.০০০০০০০৬
ব্যাখ্যা
০.০২ × ০.০০৩ × ০.০০১ = ০.০০০০০০০৬
৪৯৯.
যদি কোন সংখ্যার ৫০% থেকে ২৫ বিয়োগ করলে ফলাফল ৫০ হয়, তবে সংখ্যাটি কত?
  1. ৭৫
  2. ১০০
  3. ১২৫
  4. ১৫০
সঠিক উত্তর:
১৫০
উত্তর
সঠিক উত্তর:
১৫০
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোন সংখ্যার ৫০% থেকে ২৫ বিয়োগ করলে ফলাফল ৫০ হয়, তবে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক এর ৫০%) - ২৫ = ৫০
⇒ ক × (৫০/১০০) - ২৫ = ৫০
⇒ ক/২ = ৫০ + ২৫
⇒ ক/২ = ৭৫
⇒ ক = ৭৫ × ২
∴ ক = ১৫০
৫০০.
কতজন ছাত্রকে ১১২ টি কলা ও ১৪০ টি আপেল সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে যাতে প্রত্যেকে সমান সংখ্যক কলা ও আপেল পায়?
  1. ২৮ জন
  2. ৩৮ জন
  3. ১১২ জন
  4. ১৪০ জন
সঠিক উত্তর:
২৮ জন
উত্তর
সঠিক উত্তর:
২৮ জন
ব্যাখ্যা

প্রশ্ন: কতজন ছাত্রকে ১১২ টি কলা ও ১৪০ টি আপেল সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে যাতে প্রত্যেকে সমান সংখ্যক কলা ও আপেল পায়?

সমাধান:
এখানে, ১১২ ও ১৪০ এর গ.সা.গু'ই হবে নির্ণেয় ছাত্রের সংখ্যা।
১১২ = ২ × ২ × ২ × ২ × ৭
১৪০ = ২ × ২ × ৫ × ৭

∴ ১১২ ও ১৪০ এর গ.সা.গু = ২ × ২ × ৭ = ২৮

∴ ২৮ জন ছাত্রকে ১১২ টি কলা ও ১৪০ টি আপেল সমানভাবে ভাগ করে দেয়া যাবে।