উত্তর
ব্যাখ্যা
সমাধান:
৩/৪ = ০.৭৫
৫/৯ = ০.৫৫
৭/১২ = ০.৫৮
১১/১৮ = ০.৬১
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১৮ / ৬৪ · ১,৭০১–১,৮০০ / ৬,৪০৪
প্রশ্ন:
সমাধান:
√(0.000009)
=0.0000091/2
=0.003
প্রশ্ন: দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৪৭ হলে, সংখ্যা দুটি কত?
সমাধান:
ধরি,
দুটি ক্রমিক সংখ্যা যথাক্রমে, n এবং n + ১
প্রশ্নমতে,
(n + ১)২ - n২ = ৪৭
n২ + ২n + ১ - n২ = ৪৭
⇒ ২n + ১ = ৪৭
⇒ ২n = ৪৬
⇒ n = ৪৬/২ = ২৩
∴ n = ২৩
সুতরাং সংখ্যা দুটি হলো ২৩ এবং ২৪
২০০০ সালের ফেব্রুয়ারী মাস ২৯ দিনের।
∴ মোট বৃষ্টিপাতের পরিমাণ = (২৯ X ০.৫৫) সেমি
= ১৫.৯৫ সেমি।
৪০ থেকে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা ৯৭
৪০ থেকে ১০০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ৪১
∴ সংখ্যা দুইটির গড় = (৯৭ + ৪১)/২ = ৬৯
(a+b)2= a2+ 2ab+ b2
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৪৭, ৭৯, ১১১ কে ভাগ করলে যথাক্রমে ২, ৪, ৬ ভাগশেষ থাকবে?
সমাধান:
দেওয়া আছে, একটি বৃহত্তম সংখ্যা দ্বারা ৪৭, ৭৯, ১১১ কে ভাগ করলে যথাক্রমে ২, ৪, ৬ ভাগশেষ থাকবে।
এখানে,
৪৭ - ২ = ৪৫
৭৯ - ৪ = ৭৫
১১১ - ৬ = ১০৫
∴ বৃহত্তম সংখ্যাটি হবে ৪৫, ৭৫ ও ১০৫ এর গ. সা. গু।
৪৫ = ৩ × ৩ × ৫
৭৫ = ৩ × ৫ × ৫
১০৫ = ৩ × ৫ × ৭
∴ গ. সা. গু. = ৩ × ৫ = ১৫
∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ১৫।
প্রশ্ন: একটি বাঁশের ০.১২৫ অংশ কাদায়, ৩/৭ অংশ পানিতে এবং অবশিষ্ট ২৫ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত?
সমাধান:
দেওয়া আছে,
কাদায় আছে = ০.১২৫ অংশ = ১২৫/১০০০ অংশ = ১/৮ অংশ।
পানিতে আছে = ৩/৭ অংশ।
ধরি,
সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য = ক মিটার
প্রশ্নমতে,
ক - (ক/৮) - (৩ক/৭) = ২৫
⇒ (৫৬ক - ৭ক - ২৪ক)/৫৬ = ২৫
⇒ ২৫ক/৫৬ = ২৫
⇒ ২৫ক = ২৫ × ৫৬
⇒ ক = (২৫ × ৫৬)/২৫
∴ ক = ৫৬
সুতরাং সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য = ৫৬ মিটার।
প্রশ্ন: চারটি ঘণ্টা একত্রে বেজে পরে যথাক্রমে ৬, ১২, ১৫ ও ২০ সেকেন্ড অন্তর বাজাতে লাগলো। কতক্ষণ পরে ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?
সমাধান:
৬, ১২, ১৫ ও ২০ এর ল.সা.গু = ৬০ সেকেন্ড
∴ চারটি ঘণ্টা ৬০ সেকেন্ড পরে পুনরায় একত্রে বাজবে।
৭, ৫, ৯, ৩ সংখ্যা গুলোর ল.সা.গু = ৩১৫
সুতরাং সংখ্যাগুলো = ৩/৭ × ৩১৫ = ৩ × ৪৫ = ১৩৫
আবার, ২/৫ × ৩১৫ = ২ × ৬৩ = ১২৬
আবার, ৪/৯ × ৩১৫ = ৪ × ৩৫ = ১৪০
এবং ১/৩ × ৩১৫ = ১ × ১০৫ = ১০৫
সুতরাং সবচেয়ে বড় ভগ্নাংশটি হচ্ছে = ৪/৯।
৩/২ এর ক% = ৬
বা, ৩/২ এর ক/১০০ = ৬
বা, ৩ক = ১২০০
বা, ক = ৪০০
প্রশ্ন: ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড়ের অর্ধেকের মান কত?
সমাধান:
৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৬১
৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৭৯
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় = (৬১ + ৭৯)/২
= ১৪০/২ = ৭০
∴ অর্ধেকের মান = ৭০/২ = ৩৫
প্রশ্ন: ৪.৫ + (৬.৪ ÷ ০.৮ × ১.৫) - ৯ × ২ ÷ ৬ + ১.৫ = ?
সমাধান:
প্রশ্ন: ৭ কোটি সমান কত?
সমাধান:
আমরা জানি,
১ কোটি = ১০০ লক্ষ
∴ ৭ কোটি = (৭ × ১০০) লক্ষ
= ৭০০ লক্ষ
আবার,
১০ লক্ষ = ১ মিলিয়ন
∴ ১ লক্ষ = ১/১০ মিলিয়ন
∴ ৭০০ লক্ষ = ৭০০/১০ মিলিয়ন
= ৭০ মিলিয়ন
সুতরাং, ৭ কোটি = ৭০০ লক্ষ = ৭০ মিলিয়ন।
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ৩০। ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত?
সমাধান:
ধরি,
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে x - ১, x এবং x + ১
প্রশ্নমতে,
x - ১ + x + x + ১ = ৩০
বা, ৩x = ৩০
বা, x = ৩০/৩
∴ x = ১০
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে ৯, ১০ এবং ১১
∴ ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল = (৯ × ১০)
= ৯০ ।
প্রশ্ন:
সমাধান:
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের ল.সা.গু ২১০। প্রথম সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
প্রথম সংখ্যাটি = ৫ক
দ্বিতীয় সংখ্যাটি = ৭ক
∴ ৫ক ও ৭ক এর ল.সা.গু = ৩৫ক
প্রশ্নমতে,
৩৫ক = ২১০
⇒ ক = ২১০/৩৫
∴ ক = ৬
∴ প্রথম সংখ্যা = ৫ক = ৫ × ৬ = ৩০
প্রশ্ন: দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৪৭। বড় সংখ্যাটি কত?
সমাধান:
ধরি, ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ক + ১
প্রশ্নমতে,
(ক + ১)২ - ক২ = ৪৭
বা, ক২ + ২ক + ১ - ক২ = ৪৭
বা, ২ক + ১ = ৪৭
বা, ২ক = ৪৬
∴ ক = ২৩
∴ বড় সংখ্যাটি = ২৩ + ১ = ২৪
ধরি, টাকার পরিমাণ = x
প্রশ্নমতে,
x টাকার ৩/৫ অংশ = ৯০ টাকার ৫/৬
বা, x টাকার ৩/৫অংশ = ৭৫
বা, x = (৭৫× ৫)/৩
∴ x = ১২৫ টাকা।
১ম রাশি,
a³ - 1 = (a - 1) (a² + a + 1)
২য় রাশি,
a³ + 1 = (a + 1) (a² - a + 1)
৩য় রাশি,
1 + a² + a4
= (a² + 1)² - a²
= (a² + a + 1) (a² - a + 1)
∴ নির্ণেয় ল.সা.গু. = (a - 1) (a² + a + 1) (a + 1) (a² - a + 1) = (a³ + 1) (a³ - 1) = a6 - 1
প্রশ্ন: একটি বাঁশের ১/৫ অংশ কাঁদায়, ২/৫ অংশ পানিতে এবং ৬ মিটার পানির উপরে আছে। বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত?
সমাধান:
ধরি,
বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য = x মিটার
প্রশ্নমতে,
x - (x/৫ + ২x/৫) = ৬
বা, x - (x + ২x)/৫ = ৬
বা, x - (৩x/৫) = ৬
বা (৫x - ৩x)/৫ = ৬
বা, ২x/৫ = ৬
বা, ২x = ৩০
বা, x = ৩০/২
∴ x = ১৫
∴ বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য = ১৫ মিটার।
প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু ১০ এবং ল.সা.গু ৮৩৭০। একটি সংখ্যা ২৭০ হলে, অপর সংখ্যাটি কত?
সমাধান:
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × সংখ্যা দুটির গ.সা.গু
⇒ ২৭০ × অপর সংখ্যা = ৮৩৭০ × ১০
⇒ অপর সংখ্যা = (৮৩৭০ × ১০)/২৭০
∴ অপর সংখ্যা = ৩১০ ।
প্রশ্ন: একটি বিজোড় স্বাভাবিক সংখ্যার চার গুণের সাথে পরবর্তী বিজোড় স্বাভাবিক সংখ্যার পাঁচ গুণ যোগ করলে ৯১ হয়। প্রথম বিজোড় স্বাভাবিক সংখ্যাটি কত?
সমাধান:
ধরি, প্রথম বিজোড় সংখ্যা = ক
∴ পরবর্তী বিজোড় সংখ্যা = ক + ২
শর্তমতে,
৪ক + ৫(ক + ২) = ৯১
⇒ ৪ক + ৫ক + ১০ = ৯১
⇒ ৯ক = ৯১ - ১০
⇒ ৯ক = ৮১
⇒ ক = ৮১/৯
⇒ ক = ৯
∴ প্রথম বিজোড় পূর্ণসংখ্যাটি ৯
প্রশ্ন: ৯ টি ক্রমিক সংখ্যার গড় ৪৫ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
সমাধান:
সবচেয়ে ছোট ক্রমিক সংখ্যা ক হলে,
ক্রমিক সংখ্যাগুলো হবে: ক, (ক + ১), (ক + ২), (ক + ৩), (ক + ৪), (ক + ৫), (ক + ৬), (ক + ৭), (ক + ৮)
ক্রমিক সংখ্যাগুলোর সমষ্টি = ক + (ক + ১) + (ক + ২) + (ক + ৩) + (ক + ৪) + (ক + ৫) + (ক + ৬) + (ক + ৭) + (ক + ৮)
= ৯ক + (১ + ২ + ৩ + ৪ + ৫ + ৬ + ৭ + ৮)
= ৯ক + ৩৬
= ৯(ক + ৪)
শর্তমতে,
৯(ক + ৪) = ৪৫ × ৯
⇒ ক + ৪ = (৪৫ × ৯) / ৯
⇒ ক + ৪ = ৪৫
⇒ ক = ৪৫ - ৪ = ৪১
অতএব, ক্ষুদ্রতম সংখ্যা = ক = ৪১
প্রশ্ন: নিচের কোন জোড়াটি পরস্পর সহমৌলিক?
সমাধান:
আমরা জানি, দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবল ১ হলে তারা পরস্পর সহমৌলিক।
অপশন (ক): ১৮, ৪৫
১৮-এর গুণনীয়ক: ১, ২, ৩, ৬, ৯, ১৮
৪৫-এর গুণনীয়ক: ১, ৩, ৫, ৯, ১৫, ৪৫
সাধারণ গুণনীয়ক: ১, ৩, ৯
∴ ১৮, ৪৫ সহমৌলিক নয়।
অপশন (খ): ৩১, ৪৩
৩১-এর গুণনীয়ক: ১, ৩১ (৩১ একটি মৌলিক সংখ্যা)
৪৩-এর গুণনীয়ক: ১, ৪৩ (৪৩ একটি মৌলিক সংখ্যা)
সাধারণ গুণনীয়ক: কেবল ১
∴ ৩১, ৪৩ পরস্পর সহমৌলিক।
অপশন (গ): ১২, ৩৩
১২-এর গুণনীয়ক: ১, ২, ৩, ৪, ৬, ১২
৩৩-এর গুণনীয়ক: ১, ৩, ১১, ৩৩
সাধারণ গুণনীয়ক: ১, ৩
∴ ১২, ৩৩ সহমৌলিক নয়।
অপশন (ঘ): ২৭, ৯৯
২৭-এর গুণনীয়ক: ১, ৩, ৯, ২৭
৯৯-এর গুণনীয়ক: ১, ৩, ৯, ১১, ৩৩, ৯৯
সাধারণ গুণনীয়ক: ১, ৩, ৯
∴ ২৭, ৯৯ সহমৌলিক নয়।
সঠিক উত্তর: (খ) ৩১, ৪৩
মেশিন চারটি এক ঘন্টায় যথাক্রমে কাজ করতে পারে ১/৩, ১/৪,১/৫ এবং ১/৬ অংশ।
এখানে বেশি ক্ষমতাসম্পন্ন মেশিন হলো প্রথম দুইটি মেশিন।
এরা একত্রে এক ঘন্টায় সর্বোচ্চ কাজ করতে পারে (১/৩+১/৪)=৭/১২ অংশ।
প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?
সমাধান:
প্রতিটি সংখ্যা:
2√243 = 2√35 = 2 × 32√3 =18√3 → অমূলদ সংখ্যা
3√343 = 3√73 = 3 × 7√7 = 21√73→ অমূলদ সংখ্যা
3√392 = 3√(8 × 49) = 3√(8 × 72) = 3 × 7√8 = 21√8 = 42√2→ অমূলদ সংখ্যা
3√676 = 3√262 = 3 × 26 = 78 → পূর্ণ সংখ্যা → মূলদ
∴ মূলদ সংখ্যা = ৩√৬৭৬
প্রশ্ন: ১০০৮ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?
সমাধান:
১০০৮ = ২ × ২ × ২ × ২ × ৩ × ৩ × ৭
= ২৪ × ৩২ × ৭১
এখানে,
২ এর সূচক ৪, ৩ এর সূচক ২ এবং ৭ এর সূচক হলো ১
এখন,
প্রত্যেক সূচকের মানের সাথে ১ যোগ করে তাদের গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাই হবে নির্ণেয় ভাজক সংখ্যা।
∴ নির্ণেয় ভাজক সংখ্যা = (৪ + ১) × (২ + ১) × (১ + ১)
= ৫ × ৩ × ২
= ৩০
∴ নির্ণেয় ভাজক সংখ্যা = ৩০।
প্রশ্ন: একটি ভাগ অঙ্কের ভাগফলের এক-তৃতীয়াংশ ভাজক, ভাগশেষ ভাজকের অর্ধেক। ভাগফল ১৩২ হলে, ভাজ্য কত?
সমাধান:
দেওয়া আছে,
ভাজক = ভাগফলের এক তৃতীয়াংশ = ১৩২/৩ = ৪৪
ভাগশেষ = ভাজকের অর্ধেক = ৪৪/২ = ২২
আমরা জানি,
ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ
= (৪৪ × ১৩২) + ২২
= ৫৮০৮ + ২২
= ৫৮৩০
প্রশ্ন: ২/৫ এবং ৩/৭ এর ল.সা.গু কত?
সমাধান:
আমরা জানি,
ভগ্নাংশের ল.সা.গু = লব এর ল.সা.গু/হর এর গ.সা.গু
∴ লব ২ ও ৩ এর ল.সা.গু = ৬
হর ৫ ও ৭ এর গ.সা.গু = ১
∴ ২/৫ এবং ৩/৭ এর ল.সা.গু = ৬/১
= ৬ ।