বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু

মোট প্রশ্ন৬,৪০৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু

PrepBank · পাতা ১১ / ৬৪ · ১,০০১১,১০০ / ৬,৪০৪

১,০০১.
একটি সংখ্যা ২০ থেকে কত বেশি এবং ৭০ থেকে তত কম? সংখ্যাটি কত? 
  1. ৪৫
  2. ৪৩ 
  3. ৪১
  4. ৪৮ 
সঠিক উত্তর:
৪৫
উত্তর
সঠিক উত্তর:
৪৫
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ২০ থেকে কত বেশি এবং ৭০ থেকে তত কম? সংখ্যাটি কত?

সমাধান: 
মনে করি,
সংখ্যাটি = x

প্রশ্নমতে,
x - ২০ = ৭০ - x
বা, x + x = ৭০ + ২০
বা, ২x = ৯০
বা, x = ৯০/২
∴ x = ৪৫

∴ সংখ্যাটি = ৪৫ ।

১,০০২.
৬৫৫৮ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. ক) ৩
  2. খ) ২
  3. গ) -২
  4. ঘ) ০
সঠিক উত্তর:
ক) ৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩
ব্যাখ্যা

৬৫৫৮ | ৮১
৬৪
______
১৬১ |১৫৮
       ১৬১
________
      -৩
∴ ৬৫৫৮ এর সাথে ৩ যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। 

১,০০৩.
২.১ + ০.০১ + ০.০০১ এর মান কত?
  1. ক) ২.০১১
  2. খ) ২.০০১
  3. গ) ২.১১১
  4. ঘ) ১.১১১
সঠিক উত্তর:
গ) ২.১১১
উত্তর
সঠিক উত্তর:
গ) ২.১১১
ব্যাখ্যা
প্রশ্ন:  ২.১ + ০.০১ + ০.০০১ এর মান কত?

সমাধান:
২১ + ০.০১ + ০.০০১
= ২.১১১
১,০০৪.
একটি স্কুলের ছাত্রদেরকে ৬, ৮, ১২, ও ১৫ জন করে সারিতে দাঁড় করালে প্রতিবারই ১০ জন ছাত্র অবশিষ্ট থাকে। স্কুলের মোট ছাত্রসংখ্যা কত?
  1. ১২০
  2. ১২৫
  3. ১৩০
  4. ১৪০
সঠিক উত্তর:
১৩০
উত্তর
সঠিক উত্তর:
১৩০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি স্কুলের ছাত্রদেরকে ৬, ৮, ১২, ও ১৫ জন করে সারিতে দাঁড় করালে প্রতিবারই ১০ জন ছাত্র অবশিষ্ট থাকে। স্কুলের মোট ছাত্রসংখ্যা কত?

সমাধান:
৬ = ২ × ৩
৮ = ২ × ২ × ২
১২ = ২ × ২ × ৩
১৫ = ৩ × ৫

৬, ৮, ১২, ও ১৫ এর লসাগু = ২ × ২ × ২ × ৩ × ৫ = ১২০

∴ ছাত্রসংখ্যা = ১২০ + ১০ = ১৩০

১,০০৫.
৬টি কাঠির গড় দৈর্ঘ্য ৪৪.২ মিটার এবং এদের ৫টির গড় দৈর্ঘ্য ৪৬ মিটার। ৬ষ্ঠ কাঠিটির দৈর্ঘ্য কত?
  1. ৩৫.১ মিটার
  2. ৩৫.২ মিটার
  3. ৩৫.৩ মিটার
  4. ৩৫.৪ মিটার
সঠিক উত্তর:
৩৫.২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৫.২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬টি কাঠির গড় দৈর্ঘ্য ৪৪.২ মিটার এবং এদের ৫টির গড় দৈর্ঘ্য ৪৬ মিটার। ৬ষ্ঠ কাঠিটির দৈর্ঘ্য কত?

সমাধান:
৬টি কাঠির মোট দৈর্ঘ্য = (৪৪.২ × ৬) মিটার 
= ২৬৫.২ মিটার 

৫টি কাঠির মোট দৈর্ঘ্য = (৪৬ × ৫) মিটার 
= ২৩০ মিটার 

∴ ৬ষ্ঠ কাঠিটির দৈর্ঘ্য = (২৬৫.২ - ২৩০) মিটার 
= ৩৫.২ মিটার
১,০০৬.
কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়?
  1. ৩/৫
  2. ৩০/৫০
  3. ৮/১১
  4. ১১/১৭
সঠিক উত্তর:
৮/১১
উত্তর
সঠিক উত্তর:
৮/১১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়?

সমাধান:
৩/৫ = ০.৬
৩০/৫০ = ০.৬
৮/১১ = ০.৭২
১১/১৭ = ০.৬৫
১,০০৭.
১০০ থেকে ১৩০ এর মধ্যবর্তী সর্বোচ্চ ও সর্বনিম্ন মৌলিক সংখার যোগফল কত?
  1. ২২০
  2. ২২২
  3. ২২৫
  4. ২২৮
সঠিক উত্তর:
২২৮
উত্তর
সঠিক উত্তর:
২২৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ থেকে ১৩০ এর মধ্যবর্তী সর্বোচ্চ ও সর্বনিম্ন মৌলিক সংখার যোগফল কত?

সমাধান:
১০০ থেকে ১৩০ এর মধ্যবর্তী,
সর্বোচ্চ মৌলিক সংখ্যা = ১২৭
সর্বনিম্ন মৌলিক সংখ্যা = ১০১

∴ পার্থক্য = (১২৭ + ১০১) = ২২৮
১,০০৮.
৩ জন পুরুষ, ৪ জন বালক ও ১ জন স্ত্রীলোকের বয়সের গড় ৩০ বছর। পুরুষদের বয়সের গড় ৩৫ বছর ও বালকদের বয়সের গড় ২৮ বছর হলে, স্ত্রীলোকের বয়স কত?
  1. ১৫ বছর
  2. ২১ বছর
  3. ২৩ বছর
  4. ২৭ বছর
সঠিক উত্তর:
২৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৩ বছর
ব্যাখ্যা
৩ জন পুরুষ, ৪ জন বালক ও ১ জন স্ত্রীলোকের মোট বয়স ৩০ × ৮ বছর বা ২৪০ বছর
পুরুষদের বয়সের সমষ্টি = ৩৫ × ৩ = ১০৫ বছর
বালকদের বয়সের সমষ্টি = ২৮ × ৪  বছর = ১১২ বছর
স্ত্রীলোকের বয়স = ২৪০ - ১০৫ - ১১২ বছর = ২৩ বছর
১,০০৯.
কোন সংখ্যার ১/২ অংশের সাথে ১১ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?
  1. ৫৩
  2. ৬৬
  3. ৩৬
  4. ৬৩
সঠিক উত্তর:
৬৬
উত্তর
সঠিক উত্তর:
৬৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ১/২ অংশের সাথে ১১ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?

সমাধান:
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক/২) + ১১ = ২ক/৩
⇒ ১১ = (২ক/৩) - (ক/২)
⇒ (২ক/৩) - (ক/২) = ১১
⇒ (৪ক - ৩ক)/৬ = ১১
⇒ ক/৬ = ১১
∴ ক = ৬৬
১,০১০.
নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
  1. ৭/৩৬
  2. ৫/২৭
  3. ১১/৪৫
  4. ২/৯
সঠিক উত্তর:
৫/২৭
উত্তর
সঠিক উত্তর:
৫/২৭
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? 
 
সমাধান: 
৫/২৭ = ০.১৮৫ (ক্ষুদ্রতম), 
৭/৩৬ = ০.১৯৪ (বৃহত্তম), 
১১/৪৫ = ০.২৪৪ (বৃহত্তম) এবং 
২/৯ = ০.২২২ (বৃহত্তম) 
 
∴ ক্ষুদ্রতম সংখ্যা = ৫/২৭।
১,০১১.
√০.০০০১ = ?
  1. ক) ০.০০০০০০১
  2. খ) ০.০১
  3. গ) ০.১
  4. ঘ) ০.০০০১
সঠিক উত্তর:
খ) ০.০১
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.০১
ব্যাখ্যা

এখানে,
(০.০১)2
= ০.০১ × ০.০১
= ০.০০০১
∴ √০.০০০১ = √(০.০১)2
= ০.০১

১,০১২.
প্রথম ৪টি মৌলিক সংখ্যার গুণফল কত?
  1. ১০৫
  2. ১৫০
  3. ১৮০
  4. ২১০
সঠিক উত্তর:
২১০
উত্তর
সঠিক উত্তর:
২১০
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ৪টি মৌলিক সংখ্যার গুণফল কত?

সমাধান:
আমরা জানি,
প্রথম ৪টি মৌলিক সংখ্যা = ২, ৩, ৫, ৭

এদের গুণফল = (২ × ৩ × ৫ × ৭) = ২১০
১,০১৩.
দু’টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭ হলে সংখ্যা দু’টির সমষ্টি কত?
  1. ক) ৩৫
  2. খ) ৩৩
  3. গ) ৩৯
  4. ঘ) ৩৭
সঠিক উত্তর:
ঘ) ৩৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৭
ব্যাখ্যা

ক্রমিক সংখ্যাদ্বয় n, n + ১ হলে,
(n + ১)2 - n2 = ৩৭
বা, n2 + 2n + ১ - n2 = ৩৭
বা, 2n = ৩৬
∴ n = ১৮
∴ সংখ্যাদ্বয় ১৮, ১৯ এবং সমষ্টি = ১৮ + ১৯
= ৩৭

১,০১৪.
০, ১, ২, ৩ দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে সমষ্টি কত হবে?
  1. ২১৮৭
  2. ৪০৩০
  3.  ৩১৮৭
  4. ৪২৩৩
সঠিক উত্তর:
৪২৩৩
উত্তর
সঠিক উত্তর:
৪২৩৩
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ১, ২, ৩ দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে সমষ্টি কত হবে?

সমাধান:
০ দ্বারা কোন সংখ্যা শুরু হয় না।তাই ক্ষুদ্রতম সংখ্যা তৈরির ক্ষেত্রে প্রথমে ১ বসিয়ে তারপর ০ বসাতে হবে।
তাই ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ১০২৩ এবং বৃহত্তম সংখ্যাটি হবে ৩২১০
সুতরাং সমষ্টি = ৩২১০ + ১০২৩ = ৪২৩৩
১,০১৫.
৪১ হতে ৯০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
  1. ক) ১১টি
  2. খ) ১৩টি
  3. গ) ১৪টি
  4. ঘ) ১২টি
সঠিক উত্তর:
ঘ) ১২টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৪১ হতে ৯০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

সমাধান:
৪১ হতে ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলাে:
৪১ , ৪৩ , ৪৭ , ৫৩ , ৫৯ , ৬১ , ৬৭ , ৭১ , ৭৩ , ৭৯ , ৮৩ , ৮৯ = ১২টি 
১,০১৬.
ভাজ্য সম্পর্কে নিচের কোনটি সঠিক?
  1. ক) ভাজক × ভাগফল + ভাগশেষ
  2. খ) ভাগফল × ভাগশেষ + ভাজক
  3. গ) ভাজক + ভাগশেষে × ভাগফল
  4. ঘ) ভাজক × ভাগশেষ + ভাগফল
সঠিক উত্তর:
ক) ভাজক × ভাগফল + ভাগশেষ
উত্তর
সঠিক উত্তর:
ক) ভাজক × ভাগফল + ভাগশেষ
ব্যাখ্যা

ভাগফলের সাথে ভাজক গুণ দিয়ে এর সাথে ভাগশেষ যোগ করলে ভাজ্য পাওয়া যায়।
সুতরাং সঠিক সূত্র হবে: ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ।

১,০১৭.
দুইটি দলের সদস্য সংখ্যার ল.সা.গু. ৯০ এবং গ.সা.গু. ১৫ হলে, উভয় দলের সদস্য মোট কত জন?
  1. ৬৫
  2. ৯৫
  3. ৭৫
  4. ৮৫
সঠিক উত্তর:
৭৫
উত্তর
সঠিক উত্তর:
৭৫
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি দলের সদস্য সংখ্যার ল.সা.গু. ৯০ এবং গ.সা.গু. ১৫ হলে, উভয় দলের সদস্য মোট কত জন?

সমাধান: 
 দুটি দলের সদস্য সংখ্যার গুণফল
= তাদের ল.সা.গু. × গ.সা.গু.
= ৯০ × ১৫
= ১৩৫০
এখন অপশন যাচাই করে পাই, ১৩৫০ কে ৬৫, ৮৫ কিংবা ৯৫ দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা আসে না। শুধু ৭৫ দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা আসে।

সুতরাং সর্বনিম্ন মোট সদস্য সংখ্যা = ৭৫ জন।

১,০১৮.
নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়?
  1. ৫৭৬
  2. ৮৪৩
  3. ৯৬১
  4. ৭৮৪
সঠিক উত্তর:
৮৪৩
উত্তর
সঠিক উত্তর:
৮৪৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়?

সমাধান:
- যে সংখ্যার সর্ব ডানদিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক ২ বা ৩ বা ৭ বা ৮ তা পূর্ণবর্গ নয় ।
- যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে, ঐ সংখ্যা পূর্ণবর্গ নয়।
- একক স্থানীয় অঙ্ক ১ বা ৪ বা ৫ বা ৬ বা ৯ হলে, ঐ সংখ্যা পূর্ণবর্গ হতে পারে। যেমন : ৮১, ৬৪, ২৫, ৩৬, ৪৯ ইত্যাদি পূর্ণবর্গ সংখ্যা ।
- আবার সংখ্যার ডানদিকে জোড়সংখ্যক শূন্য থাকলে ঐ সংখ্যা পূর্ণবর্গ হতে পারে। যেমন : ১০০, ৪৯০০ ইত্যাদি বর্গসংখ্যা ।

এখন,
√৯৬১ = ৩১
√৭৮৪ = ২৮
√৫৭৬ = ২৪

অতএব, ৫৭৬, ৭৮৪, ৯৬১ হলো পূর্ণবর্গ সংখ্যা।
সুতরাং, ৮৪৩ পূর্ণবর্গ সংখ্যা নয়।
১,০১৯.
কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
  1. ৩/৫
  2. ১৩/২৭
  3. ৮/১১
  4. ৩৩/৫০
সঠিক উত্তর:
৮/১১
উত্তর
সঠিক উত্তর:
৮/১১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?

সমাধান:
৩৩/৫০ = ০.৬৬
৮/১১ = ০.৭২
৩/৫ = ০.৬
১৩/২৭ = .৪৮
আবার
২/৩ = ০.৬৬
১,০২০.
রাজশাহী থেকে খুলনার দূরত্ব ২৮২ কি.মি.। একটি বাস ৭ ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো। পথে বাসটি ১ ঘন্টা যাত্রা বিরতি করলো। বাসটির গড় গতিবেগ কত কিলোমিটার /ঘন্টা?
  1. ক) ৫৫
  2. খ) ৪৭
  3. গ) ৪২
  4. ঘ) ৪৯
সঠিক উত্তর:
খ) ৪৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৭
ব্যাখ্যা
বাসটির গড় গতিবেগ = ২৮২/(৭ - ১) = ৪৭ কিলোমিটার /ঘন্টা
১,০২১.
চার অংকের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৯, ১২, ১৫ ও ২৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ২০
  2. ৪০
  3. ৬০
  4. ৮০
সঠিক উত্তর:
৮০
উত্তর
সঠিক উত্তর:
৮০
ব্যাখ্যা

প্রশ্ন: চার অংকের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৯, ১২, ১৫ ও ২৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
চার অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০।

৯ = ৩
১২ = ২ × ৩
১৫ = ৩ × ৫
২৪ = ২ × ৩

∴ ল.সা.গু = ২ × ৩ × ৫
= ৮ × ৯ × ৫ = ৩৬০

এখন ১০০০ কে ৩৬০ দিয়ে ভাগ করি,
১০০০ ÷ ৩৬০ = ২ ভাগফল,
৩৬০ × ২ = ৭২০
∴ ভাগশেষ = ১০০০ - ৭২০ = ২৮০

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৩৬০ - ২৮০ = ৮০

অর্থাৎ, ১০০০ এর সাথে ৮০ যোগ করলে ফলাফল হবে ৩৬০ এর গুণিতক, যা ৯, ১২, ১৫ ও ২৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য।

১,০২২.
একটি বাক্সে ২৬০টি কলম আছে। এর সাথে কমপক্ষে আরো কতগুলো কলম যোগ করলে সেগুলো ৩, ৪, অথবা ৬ জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
  1. ক) ৫টি
  2. খ) ৮টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৩টি
সঠিক উত্তর:
গ) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪টি
ব্যাখ্যা
প্রশ্ন : একটি বাক্সে ২৬০টি কলম আছে। এর সাথে কমপক্ষে আরো কতগুলো কলম যোগ করলে সেগুলো ৩, ৪, অথবা ৬ জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?

সমাধান :
৩, ৪ এবং ৬ এর ল.সা.গু = ১২
২৬০ ÷ ১২ = ভাগফল ২১, ভাগশেষ ৮
 
অর্থাৎ, আরো ১২ - ৮ = ৪টি কলম যোগ করলে ৩, ৪, অথবা ৬ জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে। 
১,০২৩.
.০১ × (২/৫) = ?
  1. ক) .০০৫
  2. খ) .০০৪
  3. গ) .০০৬
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) .০০৪
উত্তর
সঠিক উত্তর:
খ) .০০৪
ব্যাখ্যা
.০১ × (২/৫) = ০.০২/৫ = ০.০০৪
১,০২৪.
কতগুলো ঘণ্টা একসাথে বাজার পর ৮ সেকেন্ড, ১৫ সেকেন্ড, ২৪ সেকেন্ড এবং ৩০ সেকেন্ড পর পর বাজতে থাকলো। ঘণ্টাগুলো কতক্ষণ পর আবার একত্রে বাজবে?
  1. ২ মিনিট
  2. ৪ মিনিট
  3. ২ মিনিট ১৫ সেকেন্ড
  4. ৩ মিনিট ৪৫ সেকেন্ড
সঠিক উত্তর:
২ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
২ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: কতগুলো ঘণ্টা একসাথে বাজার পর ৮ সেকেন্ড, ১৫ সেকেন্ড, ২৪ সেকেন্ড এবং ৩০ সেকেন্ড পর পর বাজতে থাকলো। ঘণ্টাগুলো কতক্ষণ পর আবার একত্রে বাজবে?

সমাধান:
৮, ১৫, ২৪, ৩০ এর ল.সা.গু যত ঘণ্টাগুলো ততক্ষণ পরে আবার একত্রে বাজবে।
৮, ১৫, ২৪, ৩০ এর ল.সা.গু = ১২০
ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে = ১২০ সেকেন্ড পর
= ১২০/৬০ মিনিট
= ২ মিনিট
১,০২৫.
কোনটি মূলদ সংখ্যা?
  1. ক) √5
  2. খ) √7
  3. গ) √10
  4. ঘ) √4
সঠিক উত্তর:
ঘ) √4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) √4
ব্যাখ্যা
যে সংখ্যাটি দশমিকের পর অসীম আবৃত তাকে মূলদ সংখ্যা বলে।এখানে √4 মূলদ সংখ্যা।
১,০২৬.
কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটি ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?
  1. ক) ৫৩
  2. খ) ৬৩
  3. গ) ৩৬
  4. ঘ) ৩৫
সঠিক উত্তর:
গ) ৩৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৬
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি x
x এর ১/২ + ৬ = x এর ২/৩
⇒ x/২ + ৬ = ২x/৩
⇒ ২x/৩ - x/২ = ৬
⇒ (৪x - ৩x)/৬ = ৬
∴ x = ৩৬

১,০২৭.
একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, সংখ্যাটি কত?
  1. ক) ৪১
  2. খ) ৩৪
  3. গ) ৪৯
  4. ঘ) ৪৩
সঠিক উত্তর:
ঘ) ৪৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৩
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি ক
বা, ক - ৩১ = ৫৫ - ক
বা, ২ক = ৮৬
বা, ক = ৪৩
∴ সংখ্যাটি ৪৩।

১,০২৮.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. ক) √৮
  2. খ) √২
  3. গ) √৭
  4. ঘ) √৫/৪
সঠিক উত্তর:
ক) √৮
উত্তর
সঠিক উত্তর:
ক) √৮
ব্যাখ্যা
√৮
= ৮১/৩
= (২)১/৩
= ২
যেহেতু ২ একটি মুলদ সংখ্যা, তাই √৮ একটি মূলদ সংখ্যা।
১,০২৯.
৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টি কত?
  1. ১৩৮
  2. ১৪৪
  3. ১৫২
  4. ১৪০
সঠিক উত্তর:
১৪০
উত্তর
সঠিক উত্তর:
১৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টি কত?

সমাধান:
৬০ থেকে ৮০ মধ্যবর্তী,
ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৬১
বৃহত্তম মৌলিক সংখ্যা = ৭৯

∴ তাদের সমষ্টি = ৬১ + ৭৯ = ১৪০
১,০৩০.
দুইটি ভগ্নাংশের গুণফল (৪/২৭)। একটি ভগ্নাংশ (২/৩) হলে, অপর ভগ্নাংশ কত?
  1. ৩/৭
  2. ১/৯
  3. ২/৯
  4. ২/৭
সঠিক উত্তর:
২/৯
উত্তর
সঠিক উত্তর:
২/৯
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি ভগ্নাংশের গুণফল (৪/২৭)। একটি ভগ্নাংশ (২/৩) হলে, অপর ভগ্নাংশ কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি ভগ্নাংশের গুণফল (৪/২৭)
একটি ভগ্নাংশ (২/৩)

∴ অপর ভগ্নাংশ = দুইটি ভগ্নাংশের গুণফল ÷ একটি ভগ্নাংশ 
= (৪/২৭) ÷ (২/৩)
= (৪/২৭) × (৩/২)
= ২/৯

∴ অপর ভগ্নাংশ = ২/৯

১,০৩১.
  1. ১৩
  2. ৩৬
  3. ১১
  4. ২৩
সঠিক উত্তর:
১৩
উত্তর
সঠিক উত্তর:
১৩
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
১,০৩২.
কোন বৃহত্তম সংখ্যা ২০০০ হতে বিয়োগ করলে বিয়োগফল ৭, ১১, ১৩ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ১০০১
  2. খ) ১৯৯৯
  3. গ) ২০০২
  4. ঘ) ৯৯৯
সঠিক উত্তর:
ঘ) ৯৯৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯৯৯
ব্যাখ্যা
৭, ১১ ও ১৩ এর ল.সা.গু. = ৭ × ১১ × ১৩ = ১০০১
বৃহত্তম সংখ্যাটি হবে = ২০০০ - ১০০১ = ৯৯৯
[সুতরাং, সংখ্যাটি থেকে ৯৯৯ বিয়োগ করলে ১০০১ থাকবে যা ৭, ১১, ১৩ দ্বারা বিভাজ্য হবে এবং ১০০১ সংখ্যাটি লঘিষ্ঠ সাধারণ গুণিতক]
১,০৩৩.
একটি খুঁটির ৩/৫ অংশ কালো এবং বাকি অংশ সাদা। খুঁটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য ৫ মিটার হলে সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত?
  1. ১০ মিটার
  2. ২৬ মিটার
  3. ২০ মিটার
  4. ২৫ মিটার
সঠিক উত্তর:
২৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটির ৩/৫ অংশ কালো এবং বাকি অংশ সাদা। খুঁটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য ৫ মিটার হলে সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য = ১ অংশ

খুঁটির কালো অংশ = ৩/৫ অংশ
খুঁটির সাদা অংশ = ১ - (৩/৫) অংশ
= (৫ - ৩)/৫ অংশ
= ২/৫ অংশ

∴ কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য = (৩/৫) - (১/৫) অংশ
= (৩ - ২)/৫ অংশ
= ১/৫ অংশ

প্রশ্নমতে,
১/৫ অংশ = ৫ মিটার
১ বা সম্পূর্ণ অংশ = (৫ × ৫) মিটার
= ২৫ মিটার
১,০৩৪.
a, b, c, d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ হবে?
  1. ক) abcd
  2. খ) ab+cd
  3. গ) abcd-1
  4. ঘ) abcd+1
সঠিক উত্তর:
ঘ) abcd+1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) abcd+1
ব্যাখ্যা
শর্টকাট টেকনিকঃ যে কোনো স্বাভাবিক সংখ্যার গুনফলের সাথে ১ যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
১,০৩৫.
a একটি জোড় সংখ্যা এবং b একটি বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা হতে পারবে না?
  1. ab
  2. ab + 3
  3. a + b
  4. a - b
সঠিক উত্তর:
ab
উত্তর
সঠিক উত্তর:
ab
ব্যাখ্যা
প্রশ্ন: a একটি জোড় সংখ্যা এবং b একটি বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা হতে পারবে না?

সমাধান:
• a + b : জোড় সংখ্যা + বিজোড় সংখ্যা = বিজোড় সংখ্যা [যেমন ২ + ৩ = ৫]
• a - b : জোড় সংখ্যা - বিজোড় সংখ্যা = বিজোড় সংখ্যা [যেমন ২ - ১ = ১]
• ab : জোড় সংখ্যা × বিজোড় সংখ্যা = জোড় সংখ্যা [যেমন ২ × ৩ = ৬]
• ab + 3 : (জোড় সংখ্যা × বিজোড় সংখ্যা) + 3 = জোড় সংখ্যা + 3 = বিজোড় সংখ্যা [যেমন (২ × ৩) + ৩ = ৯]

অতএব, a একটি জোড় সংখ্যা এবং b একটি বিজোড় সংখ্যা হলে ab বিজোড় সংখ্যা হতে পারবে না।
১,০৩৬.
পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা এবং তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত কত?
  1. ক) ১/১০০
  2. খ) ১০
  3. গ) ১/১০
  4. ঘ) ১০০
সঠিক উত্তর:
ঘ) ১০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০০
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা এবং তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত কত?

সমাধান:
পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০
তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০

অনুপাত = ১০০০০/১০০ = ১০০
১,০৩৭.
ভাজক ভাগফলের চেয়ে ৫ বেশি এবং ভাগশেষ ভাজকের এক-দশমাংশ। ভাগফল ৪৫ হলে ভাজ্য কত?
  1. ২২৫৫
  2. ২৫৫০
  3. ২৬১০
  4. ২৪৩১
সঠিক উত্তর:
২২৫৫
উত্তর
সঠিক উত্তর:
২২৫৫
ব্যাখ্যা

প্রশ্ন: ভাজক ভাগফলের চেয়ে ৫ বেশি এবং ভাগশেষ ভাজকের এক-দশমাংশ। ভাগফল ৪৫ হলে ভাজ্য কত?

সমাধান:
দেওয়া আছে, ভাগফল = ৪৫

প্রশ্নমতে,
ভাজক = ৪৫ + ৫ = ৫০
ভাগশেষ = ৫০ × (১/১০) = ৫

আমরা জানি,
ভাজ্য = (ভাগফল × ভাজক) + ভাগশেষ
ভাজ্য = (৪৫ × ৫০) + ৫ = ২২৫০ + ৫
∴ ভাজ্য = ২২৫৫

১,০৩৮.
চার অংকের বৃহত্তম সংখ্যা থেকে তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?
  1. ৯৮৯৯
  2. ৯৮৮৯
  3. ৯৯৮৯
  4. ৯৮৯৬
সঠিক উত্তর:
৯৮৯৯
উত্তর
সঠিক উত্তর:
৯৮৯৯
ব্যাখ্যা
প্রশ্ন: চার অংকের বৃহত্তম সংখ্যা থেকে তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?

সমাধান:
এখানে,
চার অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯
এবং তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০

সুতরাং, বিয়োগফল = ৯৯৯৯ - ১০০
= ৯৮৯৯
১,০৩৯.
একটি সংখ্যা ৭৬২ হতে যত বড় ৮৪০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৮১২
  2. ৮১০
  3. ৮০১
  4. ৮০০
সঠিক উত্তর:
৮০১
উত্তর
সঠিক উত্তর:
৮০১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৭৬২ হতে যত বড় ৮৪০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৭৬২ = ৮৪০ - ক
⇒ ক + ক = ৮৪০ + ৭৬২
⇒ ২ক = ১৬০২
⇒ ক = ১৬০২/২
∴ ক = ৮০১

সুতরাং, সংখ্যাটি = ৮০১
১,০৪০.
দুইটি সংখ্যার গুণফল ১৫৭৫ এবং গ.সা.গু ৫। সংখ্যা দুটির ল.সা.গু কত?
  1. ৩০৫
  2. ৩২৫
  3. ৩১৫
  4. ৩৩৫
সঠিক উত্তর:
৩১৫
উত্তর
সঠিক উত্তর:
৩১৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ১৫৭৫ এবং গ.সা.গু ৫। সংখ্যা দুটির ল.সা.গু কত?

সমাধান:
আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যাদ্বয়ের ল.সা.গু × গ.সা.গু
বা, ১৫৭৫ = ল.সা.গু × ৫
বা, ল.সা.গু = ১৫৭৫ ÷ ৫
∴  ল.সা.গু = ৩১৫
১,০৪১.
০.০০৮১ এর বর্গমূল কত?
  1. ০.০৯
  2. ০.৯
  3. ০.০০৯
  4. ০.৯০
সঠিক উত্তর:
০.০৯
উত্তর
সঠিক উত্তর:
০.০৯
ব্যাখ্যা

প্রশ্ন: ০.০০৮১ এর বর্গমূল কত?

সমাধান:
০.০০৮১ এর বর্গমূল = √(০.০০৮১)
= √(৮১/১০০০০)
= ৯/১০০
= ০.০৯

১,০৪২.
কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ১৪৭০ কে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. ক) ২০
  2. খ) ২৫
  3. গ) ২৮
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
ঘ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ১৪৭০ কে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান:
১৪৭০ = ২ × ৩ × ৫ × (৭ × ৭)
এখানে, ২, ৩ ও ৫  জোড়বিহীন সংখ্যা। 
তাই, ২ × ৩ × ৫ = ৩০ দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
১,০৪৩.
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা ৪১ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 
  1. ১০০৪১
  2. ১০০০৪
  3. ১০০২৫
  4. ১০০৪৪
সঠিক উত্তর:
১০০০৪
উত্তর
সঠিক উত্তর:
১০০০৪
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা ৪১ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 

সমাধান: 
আমরা জানি, 
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০ 
∴ ৪১) ১০০০০(২৪৩ 
            ৮২
       ______________
            ১৮০
            ১৬৪
      _______________
               ১৬০
               ১২৩
       _______________
                 ৩৭

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = (১০০০০ - ৩৭) + ৪১ 
= ১০০০৪ ।
১,০৪৪.
একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য আরেকটি টুকরোর দৈর্ঘ্যের ৩ গুণ। টুকরো দুটো সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরোর চেয়ে কত গুণ বড় হবে?
  1. ক) ৩ গুণ
  2. খ) ৪ গুণ
  3. গ) ৫ গুণ
  4. ঘ) ৮ গুণ
সঠিক উত্তর:
খ) ৪ গুণ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ গুণ
ব্যাখ্যা

ধরি, ছোট টুকরোর দৈর্ঘ্য x একক।
∴ বড় টুকরোর দৈর্ঘ্য ৩x একক।
তাহলে সংযুক্ত টুকরো দৈর্ঘ্য হবে (x + ৩x) = ৪x একক।
অর্থাৎ, সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরোর চেয়ে ৪ গুণ বড় হবে।

১,০৪৫.
যদি x বিজোড় সংখ্যা হয়, নিচের কোনটি সত্য?
  1. 5x - 2 হলো জোড়।
  2. 5x2 + 2 হলো বিজোড়।
  3. 5x2 + 3 হলো বিজোড়।
  4. 5x3 + 4 হলো জোড় ।
সঠিক উত্তর:
5x2 + 2 হলো বিজোড়।
উত্তর
সঠিক উত্তর:
5x2 + 2 হলো বিজোড়।
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x বিজোড় সংখ্যা হয়, নিচের কোনটি সত্য?

সমাধান:

5x - 2 হলো জোড়।
5x2 + 2 হলো বিজোড়।
5x2 + 3 হলো বিজোড়।
5x3 + 4 হলো জোড়।

ধরি
x = 1 

অপশন ক) 5x - 2 = 5.1 - 2 = 3 যা বিজোড়।
অপশন খ) 5x2 + 2 = 5.12 + 2 = 7 যা বিজোড়।
অপশন গ) 5x2 + 2 = 5.12 + 3 = 8 যা জোড়।
অপশন ঘ) 5x3 + 2 = 5.13 + 4 = 9 যা বিজোড়।
১,০৪৬.
৭২ ও ১২৮ এর ভাজক সংখ্যার পার্থক্য কতটি?
  1. ২ টি
  2. ৩ টি
  3. ৪ টি
  4. ৫ টি
সঠিক উত্তর:
৪ টি
উত্তর
সঠিক উত্তর:
৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৭২ ও ১২৮ এর ভাজক সংখ্যার পার্থক্য কতটি?

সমাধান:
৭২ এর ভাজকসমূহ = ১, ২, ৩, ৪, ৬, ৮, ৯, ১২, ১৮, ২৪, ৩৬, ৭২
∴ মোট ভাজক সংখ্যা=  ১২টি

১২৮ এর ভাজকসমূহ: ১, ২, ৪, ৮, ১৬, ৩২, ৬৪, ১২৮
∴ মোট ভাজক সংখ্যা = ৮টি

অতএব, ৭২ ও ১২৮ এর ভাজক সংখ্যার পার্থক্য = ১২ - ৮ = ৪টি
১,০৪৭.
0.01/(0.1×0.1) = কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 0.01
  4. ঘ) 0.10
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা

0.01/(0.1×0.1)
= 0.01/0.01
= 1

১,০৪৮.
৭,৫০০ টাকা ১ : ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হবে?
  1. ক) ৩০০০
  2. খ) ২০০০
  3. গ) ২৫০০
  4. ঘ) ২৬০০
সঠিক উত্তর:
খ) ২০০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০০
ব্যাখ্যা
প্রশ্ন: ৭,৫০০ টাকা ১ : ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হবে?

সমাধান:
অনুপাতের রাশিগুলোর যোগফল = ১ + ২ + ৩ + ৪ + ৫ = ১৫
অনুপাতের বৃহত্তম অংশ = ৭৫০০ এর ৫/১৫
= ২৫০০ টাকা

এবং অনুপাতের ক্ষুদ্রতম অংশ = ৭৫০০ এর ১/১৫
= ৫০০ টাকা।

∴ অনুপাতের বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য= (২৫০০ - ৫০০) টাকা  
= ২০০০ টাকা
১,০৪৯.
কোন ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয় । ভগ্নাংশটি কত?
  1. 3/5
  2. 4/5
  3. 3/4
  4. 4/7
সঠিক উত্তর:
3/5
উত্তর
সঠিক উত্তর:
3/5
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয় । ভগ্নাংশটি কত?

সমাধান: 
ধরি, ভগ্নাংশটি x/y 

১ম শর্তমতে
(x + 7)/y = 2
⇒ x + 7 = 2y
∴ x - 2y = - 7..............(1)

২য় শর্তমতে
x/(y - 2) = 1
⇒ x = y - 2
∴ x - y = - 2..............(2)

(1) নং - (2) নং ⇒ 
x - 2y - x + y = -7 + 2
⇒ - y = - 5
∴ y = 5

(2) নং ⇒ 
x - 5 = - 2
⇒ x = -2 + 5
∴ x = 3

ভগ্নাংশটি = 3/5
১,০৫০.
তিনটি ধারাবাহিক ৩-এর গুণিতকের যোগফল ১১৭। সবচেয়ে বড় সংখ্যাটি কত?
  1. ১২
  2. ১৮
  3. ২৭
  4. ৪২
সঠিক উত্তর:
৪২
উত্তর
সঠিক উত্তর:
৪২
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ধারাবাহিক ৩-এর গুণিতকের যোগফল ১১৭। সবচেয়ে বড় সংখ্যাটি কত? 

সমাধান:
ধরি,
প্রথম গুণিতক = ৩ক
দ্বিতীয় গুণিতক = ৩(ক + ১) = ৩ক + ৩
তৃতীয় গুণিতক = ৩(ক + ২) = ৩ক + ৬

প্রশ্নানুসারে,
৩ক + (৩ক + ৩) + (৩ক + ৬) = ১১৭
⇒ ৯ক + ৯ = ১১৭
⇒ ৯ক = ১০৮
⇒ ক = ১০৮/৯
∴ ক = ১২

∴ সবচেয়ে বড় সংখ্যা = ৩ক + ৬
= (৩ × ১২) + ৬
= ৩৬ + ৬
= ৪২

১,০৫১.
. ৩ × .৩ × .৩ = ?
  1. .০০৩
  2. .০০৯
  3. .০২৭
  4. ০.২৭
সঠিক উত্তর:
.০২৭
উত্তর
সঠিক উত্তর:
.০২৭
ব্যাখ্যা
প্রশ্ন: . ৩ × .৩ × .৩ = ?

সমাধান:
. ৩ × .৩ × .৩ = (৩ × ৩ × ৩)/(১০ × ১০ × ১০)
= ০.০২৭
১,০৫২.
১/৬, ৫/১২, ৫/৪৮ এর গড় কত?
  1. ক) ১১/২৪
  2. খ) ১১/১৬
  3. গ) ১১/৪৮
  4. ঘ) ৩৩/১৬
সঠিক উত্তর:
গ) ১১/৪৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১/৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১/৬, ৫/১২, ৫/৪৮ এর গড় কত?

সমাধান:
১/৬, ৫/১২, ৫/৪৮ এর সমষ্টি = (১/৬) + (৫/১২) + (৫/৪৮)
                                         = (৮ + ২০ + ৫) /৪৮
                                           = ৩৩/৪৮
                                           = ১১/১৬

নির্ণেয় গড় = (১১/১৬) ÷ ৩ 
                  = (১১/১৬) × (১/৩)
                   = ১১/৪৮
১,০৫৩.
৮০ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা গুলোর যোগফল কত?
  1. ১৯৯
  2. ২২৯
  3. ২৫৯
  4. ২৬৯
সঠিক উত্তর:
২৬৯
উত্তর
সঠিক উত্তর:
২৬৯
ব্যাখ্যা
৮০ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩টি।
যথা- ৮৩, ৮৯ ও ৯৭। সংখ্যা তিনটির যোগফল = ৮৩ + ৮৯ + ৯৭ = ২৬৯
১,০৫৪.
৩০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
  1. ক) ৮৬
  2. খ) ৬৮
  3. গ) ৭৮
  4. ঘ) ৫৮
সঠিক উত্তর:
ঘ) ৫৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৮
ব্যাখ্যা
৩০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রত্তম মৌলিক সংখ্যা ৮৯ এবং ৩১।
এদের পার্থক্য = ৮৯ - ৩১ = ৫৮
১,০৫৫.
দু’টি সংখ্যার গুণফল ১৮৯ এবং যোগফল ৩০ হলে সংখ্যা দু’টি কত?
  1. ৯ এবং ২১
  2. ৭ এবং ২৩
  3. ৮ এবং ২২
  4. ১২ এবং ১৮
সঠিক উত্তর:
৯ এবং ২১
উত্তর
সঠিক উত্তর:
৯ এবং ২১
ব্যাখ্যা

এখানে, সকল সংখ্যা জোড়ের সমষ্টি ৩০;  কিন্তু শুধু ৯ × ২১ = ১৮৯
সুতরাং, সঠিক উত্তর - ক) ৯ এবং ২১

১,০৫৬.
একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 
  1. ৪২ 
  2. ৪৩ 
  3. ৩৯ 
  4. ৪১ 
সঠিক উত্তর:
৪৩ 
উত্তর
সঠিক উত্তর:
৪৩ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত?

সমাধান: 
মনে করি, 
সংখ্যাটি = x

প্রশ্নমতে,
x - ৩১ = ৫৫ - x
বা, x + x = ৫৫ + ৩১
বা, ২x = ৮৬
বা, x = ৮৬/২
∴ x = ৪৩

∴ সংখ্যাটি = ৪৩ ।

১,০৫৭.
০.৪৭ কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে?
  1. ক) ৪৭/৯০
  2. খ) ৪৩/৯০
  3. গ) ৪৩/৯৯
  4. ঘ) ৪৭/১০০
সঠিক উত্তর:
ঘ) ৪৭/১০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৭/১০০
ব্যাখ্যা
০.৪৭ = ৪৭/১০০
১,০৫৮.
x একটি ধনাত্মক পূর্ণসংখ্যা। x কে ৪ দ্বারা ভাগ করা হলে r অবশিষ্ট থাকে এবং x কে ৯ দ্বারা ভাগ করা হলে R অবশিষ্ট থাকে। r2 + R এর সর্বোচ্চ সম্ভাব্য মান কত হতে পারে?
  1. ১৭
  2. ১৯
  3. ২১
  4. ২৫
  5. ২৬
সঠিক উত্তর:
১৭
উত্তর
সঠিক উত্তর:
১৭
ব্যাখ্যা
প্রশ্ন: x একটি ধনাত্মক পূর্ণসংখ্যা। x কে ৪ দ্বারা ভাগ করা হলে r অবশিষ্ট থাকে এবং x কে ৯ দ্বারা ভাগ করা হলে R অবশিষ্ট থাকে। r2 + R এর সর্বোচ্চ সম্ভাব্য মান কত হতে পারে?

সমাধান:
x একটি ধনাত্মক পূর্ণসংখ্যা
আমরা জানি,
ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়।

x কে ৪ দ্বারা ভাগ করা হলে r অবশিষ্ট থাকে 
∴ r এর মান ১, ২, ৩ হতে পারবে।

x কে ৯ দ্বারা ভাগ করা হলে R অবশিষ্ট থাকে
∴ R এর মান ১, ২, ৩, ৪, ৫,৬ ,৭ ,৮ হতে পারবে

r2 + R এর সর্বোচ্চ হবে যদি r ও R সর্বোচ্চ হয়
∴ r2 + R = ৩ + ৮ = ৯ + ৮ = ১৭
১,০৫৯.
১ ÷ (৩/৫){(১/৩) + (২/৩)} = কত?
  1. ৩/৫
  2. ৫/৩
  3. ২/৩
সঠিক উত্তর:
৫/৩
উত্তর
সঠিক উত্তর:
৫/৩
ব্যাখ্যা

প্রশ্ন: ১ ÷ (৩/৫){(১/৩) + (২/৩)} = কত?

সমাধান:
= ১ ÷ (৩/৫){(১/৩) + (২/৩)}
= ১ ÷ (৩/৫){(১ + ২)/৩}
= ১ ÷ (৩/৫)(৩/৩)
= ১ ÷ (৩/৫) × ১
= ১ ÷ (৩/৫)
= ১ × (৫/৩)
= ৫/৩

১,০৬০.
কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
  1. ৪/২৭
  2. ৭/৩৬
  3. ১৬/৪৫
  4. ৪/৫
সঠিক উত্তর:
৪/২৭
উত্তর
সঠিক উত্তর:
৪/২৭
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?

সমাধান:
৪/২৭ = ০.১৪৮
৭/৩৬ = ০.১৯৪
১৬/৪৫ =০.৩৫৫
৪/৫ = ০.৮
১,০৬১.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ক) ৩/৫
  2. খ) ৪/৭
  3. গ) ৫/৮
  4. ঘ) ৬/১১
সঠিক উত্তর:
গ) ৫/৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫/৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

সমাধান
৩/৫ = ০.৬ (ক্ষুদ্রতম) 

৪/৭ = ০.৫৭ (ক্ষুদ্রতম) 

৫/৮ = ০.৬২ (বৃহত্তম) 

৬/১১ = ০.৫৪ (ক্ষুদ্রতম) 

∴ বৃহত্তম সংখ্যা = ৫/৮।
১,০৬২.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮ এবং তাদের ল.সা. গু  ৪৮০ হলে, সংখ্যা দুইটির যোগফল কত?
  1. ১৫২
  2. ১৫৬
  3. ১৬০
  4. ১৬৬
সঠিক উত্তর:
১৫৬
উত্তর
সঠিক উত্তর:
১৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮ এবং তাদের ল.সা. গু  ৪৮০ হলে, সংখ্যা দুইটির যোগফল কত?

সমাধান:
মনে করি,
একটি সংখ্যা = ৫ক
এবং অপর সংখ্যাটি = ৮ক
∴ সংখ্যা দুইটির ল.সা.গু = ৪০ক

প্রশ্নমতে,
৪০ক = ৪৮০
⇒ ক = ৪৮০/৪০
∴ ক = ১২
একটি সংখ্যা = ৫ × ১২ = ৬০
অপর সংখ্যাটি = ৮ × ১২ = ৯৬

∴ সংখ্যা দুইটির যোগফল = ১৫৬।
১,০৬৩.
৮৩২ এর ভাজক সংখ্যা কতটি?
  1. ১৪
  2. ১৬
  3. কোনটিই নয়
সঠিক উত্তর:
১৪
উত্তর
সঠিক উত্তর:
১৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৮৩২ এর ভাজক সংখ্যা কতটি?

সমাধান:
৮৩২ কে তার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই,
৮৩২ ÷ ২ = ৪১৬
৪১৬ ÷ ২ = ২০৮
২০৮ ÷ ২ = ১০৪
১০৪ ÷ ২ = ৫২
৫২ ÷ ২ = ২৬
২৬ ÷ ২ = ১৩
সুতরাং, ৮৩২ এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ হলো: ৮৩২ = ২ × ১৩

∴ ভাজক সংখ্যা = (৬ + ১)(১ + ১) = ৭ × ২ = ১৪
১,০৬৪.
দুইটি সংখ্যার ল.সা.গু ৩৩০ এবং গুণফল ৯৯০ হলে, সংখা দুটির গ.সা.গু কত?
  1. ১০
  2. ১৫
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ৩৩০ এবং গুণফল ৯৯০ হলে, সংখা দুটির গ.সা.গু কত?

সমাধান:
আমরা জানি,
সংখা দুটির গ.সা.গু = সংখা দুটির গুণফল/সংখা দুটির ল.সা.গু
= ৯৯০/৩৩০
= ৩
১,০৬৫.
শূন্যসহ সকল ধনাত্নক ও ঋনাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে কী বলা হয়?
  1. মূলদ সংখ্যা
  2. অমূলদ সংখ্যা
  3. পূর্ণ সংখ্যা
  4. স্বাভাবিক সংখ্যা
সঠিক উত্তর:
পূর্ণ সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
পূর্ণ সংখ্যা
ব্যাখ্যা
পূর্ণ সংখ্যার সেট (Set of Integers):
শূন্যসহ ধনাত্মক এবং ঋণাত্মক সকল অখন্ড সংখ্যাই পূর্ণ সংখ্যার আওতাভুক্ত। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার ঋণাত্মক এবং শূন্য মিলে যে সংখ্যা গঠিত হয় তাকে পূর্ণ সংখ্যার সেট বলে ।
যেমন, - 3, - 2, - 1, 0, 1, 2, 3, ইত্যাদি পূর্ণসংখ্যার উদাহরণ ।
সকল পূর্ণ সংখ্যার সেটকে Z দ্বারা প্রকাশ করা হয় ।
অতএব, Z = {.............., - 3, - 2, - 1, 0, 1, 2, 3, ..............}
স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যার বর্ণনা থেকে আমরা পাই, Z এর মধ্যে N এর সকল সদস্য অন্তর্ভুক্ত আছে। অতএব, N হল Z এর উপসেট অর্থাৎ N ⊂ Z.
১,০৬৬.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. √০.৩
  2. ০.৩
  3. ১/৩
  4. ২/৫
সঠিক উত্তর:
√০.৩
উত্তর
সঠিক উত্তর:
√০.৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
√০.৩ = ০.৫৪
০.৩ = ০.৩
১/৩ = ০.৩৩
২/৫ = ০.৪
১,০৬৭.
নিম্নলিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ক) ৫/৯
  2. খ) ৬/৯
  3. গ) ৭/৯
  4. ঘ) ৭/১২
সঠিক উত্তর:
ক) ৫/৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫/৯
ব্যাখ্যা
৫/৯ = ০.৫৬
৬/৯ = ০.৬৭
৭/৯ = ০.৭৮
৭/১২ = ০.৫৮
সুতরাং, ক্ষুদ্রতম ভগ্নাংশ = ৫/৯
১,০৬৮.
অসীম দশমিক ভগ্নাংশ কোনটি?
  1. ক) 10÷5
  2. খ) √২
  3. গ) √২৫
  4. ঘ) 1÷2
সঠিক উত্তর:
খ) √২
উত্তর
সঠিক উত্তর:
খ) √২
ব্যাখ্যা
√২=১.৪১৪২১৩৫….
১,০৬৯.
একটি সংখ্যার বর্গমূলের সাথে ৮ যোগ করলে যোগফল ১৪ হলে সংখ্যাটি কত? 
  1. ক) ২৫
  2. খ) ৩৬
  3. গ) ৪৯
  4. ঘ) ৬৪
সঠিক উত্তর:
খ) ৩৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৬
ব্যাখ্যা
মনেকরি 
সংখ্যাটি ক 

প্রশ্নমতে 
√ক  + ৮ = ১৪
√ক = ১৪ - ৮
√ক = ৬
(√ক) = ৬
ক = ৩৬
১,০৭০.
দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 9/7 হলে, সংখ্যা দুটি কত?
  1. ক) 63, 25
  2. খ) 105, 15
  3. গ) 45, 35
  4. ঘ) 35, 27
সঠিক উত্তর:
গ) 45, 35
উত্তর
সঠিক উত্তর:
গ) 45, 35
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 9/7 হলে, সংখ্যা দুটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুটি যথাক্রমে x ও y
১ম শর্তমতে,
xy = 1575 ............................. (1)
x/y = 9/7
⇒ 7x = 9y ............................. (2)

∴ xy = 1575
⇒ 7x × y = 7 × 1575
⇒ 9y × y = 11025
⇒ y2 = 1225
⇒ y = √1225
∴ y = 35

(2) নং হতে পাই,
7x = 9 × 35
⇒ 7x = 315
⇒ x = 315/7
∴ x = 45

নির্ণেয় সমাধান (x, y) = (45, 35)
১,০৭১.
কোনো পুস্তকের ১১২ পৃষ্ঠা পড়বার পরেও তার ৫/১৩ অংশ পড়তে বাকি থাকলে পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা কত?
  1. ক) ১৭২ পৃষ্ঠা 
  2. খ) ১৬২ পৃষ্ঠা 
  3. গ) ১৫৬ পৃষ্ঠা 
  4. ঘ) ১৮২ পৃষ্ঠা 
সঠিক উত্তর:
ঘ) ১৮২ পৃষ্ঠা 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮২ পৃষ্ঠা 
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পুস্তকের ১১২ পৃষ্ঠা পড়বার পরেও তার ৫/১৩ অংশ পড়তে বাকি থাকলে পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা কত?

সমাধান: 
পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা = ১ অংশ 

অবশিষ্ট অংশ = ১ - (৫/১৩) অংশ 
= (১৩ - ৫)/১৩ অংশ 
= ৮/১৩ অংশ 

প্রশ্নমতে
 ৮/১৩ অংশ  = ১১২ পৃষ্ঠা 
১ অংশ  =(১১২ × ১৩)/৮
             = ১৮২ পৃষ্ঠা
১,০৭২.
১০ টি সংখ্যার যোগফল ৪৬২, প্রথম ৪টির গড় ৫২ ও শেষ ৫টির গড় ৩৮ হলে ৫ম সংখ্যাটি কত?
  1. ক) ৬২
  2. খ) ৭২
  3. গ) ৬৪
  4. ঘ) ৫৪
সঠিক উত্তর:
গ) ৬৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ টি সংখ্যার যোগফল ৪৬২, প্রথম ৪টির গড় ৫২ ও শেষ ৫টির গড় ৩৮ হলে ৫ম সংখ্যাটি কত?

সমাধান:
প্রথম ৪টি সংখ্যার গড় ৫২
প্রথম ৪টির সংখ্যার সমষ্টি = (৫২ × ৪) = ২০৮

আবার,
শেষ ৫টি সংখ্যার গড় ৩৮
শেষ ৫টি সংখ্যার সমষ্টি = (৩৮ × ৫) = ১৯০

∴ ৫ম সংখ্যাটি = {৪৬২ - (২০৮ + ১৯০)}
= ৬৪
১,০৭৩.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. ক) (√২০০)/(৫√২)
  2. খ) √২৫৬
  3. গ) √৩২/৪
  4. ঘ) ০.৪
সঠিক উত্তর:
গ) √৩২/৪
উত্তর
সঠিক উত্তর:
গ) √৩২/৪
ব্যাখ্যা
প্রশ্ন- নিচের কোনটি অমূলদ সংখ্যা?

সমাধান-
• (√২০০)/(৫√২)
= (√১০০ × √২)/(৫√২)
= (১০√২)/(৫√২)
= ২, যা মূলদ সংখ্যা।

• √২৫৬ = ১৬, যা মূলদ সংখ্যা।

• √৩২/৪
= (√১৬ × √২)/৪
= ৪√২/৪
= √২, যা অমূলদ সংখ্যা।

• ০.৪ = ৪/১০, যা মূলদ সংখ্যা।
১,০৭৪.
যুদ্ধের কারণে একটি শহরে বিমান আক্রমণের সময় ঐ শহরের চারটি স্থান থেকে যথাক্রমে মিনিট অন্তর অন্তর সাইরেন বাজতে লাগলো। একবার একত্রে বাজার কতক্ষণ পর আবার সাইরেনগুলো একত্রে বাজবে?
  1. ১ ঘণ্টা ২৫ মিনিট
  2. ১ ঘণ্টা ৩০ মিনিট
  3. ১ ঘণ্টা ৪০ মিনিট
  4. ১ ঘণ্টা ৪৫ মিনিট
সঠিক উত্তর:
১ ঘণ্টা ৪৫ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
১ ঘণ্টা ৪৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: যুদ্ধের কারণে একটি শহরে বিমান আক্রমণের সময় ঐ শহরের চারটি স্থান থেকে যথাক্রমে মিনিট অন্তর অন্তর সাইরেন বাজতে লাগলো। একবার একত্রে বাজার কতক্ষণ পর আবার সাইরেনগুলো একত্রে বাজবে?

সমাধান:
= ১, ৫/৪, ৩/২, ৭/৪
∴ নির্ণেয় সময় হবে ১, ৫/৪, ৩/২ এবং ৭/৪ এর ল.সা.গু.

আমরা জানি,
ভগ্নাংশের ল.সা.গু. = লবগুলোর ল.সা.গু./হরগুলোর গ.সা.গু
= ১, ৩, ৫, ৭ ল.সা.গু./১, ৪, ২, ৪ এর গ.সা.গু.
= ১০৫/১
= ১০৫
অতএব সাইরেনগুলো আবার একত্রে বাজবে ১০৫ মিনিট বা ১ ঘণ্টা ৪৫ মিনিট পর।
১,০৭৫.
x2 - 4x + 3 এবং x2 - 5x + 6 এর ল.সা.গু = কত?
  1. (x + 2)(x + 3)
  2. (x - 3)
  3. (x - 1)(x - 2)(x - 3)
  4. 1
সঠিক উত্তর:
(x - 1)(x - 2)(x - 3)
উত্তর
সঠিক উত্তর:
(x - 1)(x - 2)(x - 3)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 4x + 3 এবং x2 - 5x + 6 এর ল.সা.গু = কত? 

সমাধান: 
১ম রাশি = x2 - 4x + 3
= x2 - 3x - x + 3
= x(x - 3) - 1(x - 3)
= (x - 3)(x - 1)

২য় রশি = x2 - 5x + 6
= x2 - 2x - 3x + 6
= x(x - 2) - 3(x - 2)
= (x - 2)(x - 3)

∴ নির্ণেয় ল.সা.গু = (x - 1)(x - 2)(x - 3)
১,০৭৬.
কোনো লঘিষ্ট সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ১২, ১৮, ও ২৪ দ্বারা বিভাজ্য হবে?
  1. ৫৯
  2. ৬৯
  3. ৭০
  4. ৭২
সঠিক উত্তর:
৬৯
উত্তর
সঠিক উত্তর:
৬৯
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো লঘিষ্ট সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ১২, ১৮, ও ২৪ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
সংখ্যাটি হবে ১২, ১৮, ও ২৪ এর ল.সা.গু অপেক্ষা ৩ কম।
এখন, ১২, ১৮, ও ২৪ এর ল.সা.গু = ৭২

∴ সংখ্যাটি = (৭২ - ৩) = ৬৯
১,০৭৭.
দুটি সংখ্যার ল.সা.গু. ১০০ এবং গ.সা.গু. ১০। একটি সংখ্যা অপর সংখ্যার ২/৫ অংশ হলে বড় সংখ্যাটি কত?
  1. ক) ৩০
  2. খ) ২০
  3. গ) ৪০
  4. ঘ) ৫০
সঠিক উত্তর:
ঘ) ৫০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু. ১০০ এবং গ.সা.গু. ১০। একটি সংখ্যা অপর সংখ্যার ২/৫ অংশ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি
বড় সংখ্যাটি ক 
ছোট সংখ্যাটি ২ক/৫

শর্তমতে,
(২ক/৫) × ক = ১০০ × ১০
২ক/৫ = ১০০০
২ক = ১০০০ × ৫
= (১০০০ × ৫)/২
= ২৫০০
= ৫০
ক = ৫০ 


১,০৭৮.
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল.সা.গু. ৩৬০। সংখ্যা দুইটির সমষ্টি কত?
  1. ১৮০
  2. ২১০
  3. ২০৪
  4. ২২৪
সঠিক উত্তর:
২১০
উত্তর
সঠিক উত্তর:
২১০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল.সা.গু. ৩৬০। সংখ্যা দুইটির সমষ্টি কত?

সমাধান:
মনে করি, সংখ্যা দুইটি হলো ৩ক এবং ৪ক

সংখ্যা দুইটির ল.সা.গু. হলো ৩ × ৪ × ক = ১২ক

প্রশ্নমতে,
১২ক = ৩৬০
⇒ ক = ৩৬০/১২
⇒ ক = ৩০

সুতরাং, সংখ্যা দুইটি হলো ৩ × ৩০ = ৯০ এবং ৪ × ৩০ = ১২০

সংখ্যা দুইটির সমষ্টি = ৯০ + ১২০ = ২১০

১,০৭৯.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 141 হলে, বড় সংখ্যাটি কত?
  1. 71 
  2. 73
  3. 76
  4. 78
সঠিক উত্তর:
71 
উত্তর
সঠিক উত্তর:
71 
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 141 হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যা x 
∴ ছোট সংখ্যা x - 1 

শর্তমতে,
x2 - (x - 1)2 =141
বা, x2 - x2 + 2x - 1 = 141
বা, 2x - 1 = 141 
বা, 2x = 142
বা, x = 142/2
∴ x = 71 
১,০৮০.
যদি ১৫ জন ছাত্র গণিতে গড়ে ৯০ নম্বর পায় এবং ১০ জন ছাত্র গড়ে ৮০ নম্বর পায়, তাহলে মোট ২৫ জন ছাত্রের গড় নম্বর কত?
  1. ৮৪
  2. ৮৬
  3. ৮৫
  4. ৮৮
সঠিক উত্তর:
৮৬
উত্তর
সঠিক উত্তর:
৮৬
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ১৫ জন ছাত্র গণিতে গড়ে ৯০ নম্বর পায় এবং ১০ জন ছাত্র গড়ে ৮০ নম্বর পায়, তাহলে মোট ২৫ জন ছাত্রের গড় নম্বর কত?

সমাধান:
১৫ জন ছাত্রের গড় নম্বর = ৯০ 
∴ ১৫ জন ছাত্রের মোট নম্বর = (৯০ × ১৫) = ১৩৫০ 

১০ জন ছাত্রের গড় নম্বর = ৮০ 
∴ ১০ জন ছাত্রের মোট নম্বর = (৮০ × ১০) = ৮০০ 

এখন,
২৫ জন ছাত্রের গড় নম্বর,
= (১৩৫০ + ৮০০) / ২৫
= ২১৫০ / ২৫
= ৮৬
১,০৮১.
দু'টি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের ল.সা.গু. = 180 হলে গ.সা.গু = ?
  1. ক) 1
  2. খ) 12
  3. গ) 45
  4. ঘ) 15
সঠিক উত্তর:
ঘ) 15
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 15
ব্যাখ্যা

সংখ্যা দু'টি 3x, 4x
∴ ল.সা.গু. = 180, গ.সা.গু = x
∴ 3x × 4x = 180 × x
বা, 12x = 180
∴ x = 15

১,০৮২.
ক ও খ এর মানের গড় ৭ এবং গ এর মান ১০ হলে, ক, খ এবং গ এর গড় মান কত হবে? 
  1. ক) ৭
  2. খ) ৮
  3. গ) ৯
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
খ) ৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮
ব্যাখ্যা
ক ও খ এর সমষ্টি = ৭ × ২ = ১৪
ক,খ, গ এর মানের সমষ্টি = ১৪ + ১০ = ২৪

সুতরাং গড় = ২৪/৩ = ৮
১,০৮৩.
দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ২৩ হলে, সংখ্যাদ্বয়ের যোগফল -
  1. ২১
  2. ২৩
  3. ১৯
  4. ২৫
সঠিক উত্তর:
২৩
উত্তর
সঠিক উত্তর:
২৩
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ২৩ হলে, সংখ্যাদ্বয়ের যোগফল -

সমাধান:
মনেকরি 
সংখ্যা দুইটি ক ও ক + ১

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ২৩
বা, ক + ২ক + ১ - ক = ২৩
বা, ২ক + ১ = ২৩
বা, ২ক = ২৩ - ১
বা, ২ক = ২২
∴ ক = ১১ 

সংখ্যাদ্বয়ের যোগফল = ১১ + ১ + ১১ = ২৩
১,০৮৪.
x3 - 3x2 - 10x এবং x3 + 6x2 + 8x এর গ.সা.গু কত?
  1. x(x + 2)(x + 4)(x - 5)
  2. x(x + 4)
  3. x(x + 2)(x + 4)
  4. x(x + 2)
সঠিক উত্তর:
x(x + 2)
উত্তর
সঠিক উত্তর:
x(x + 2)
ব্যাখ্যা

প্রশ্ন: x3 - 3x2 - 10x এবং x3 + 6x2 + 8x এর গ.সা.গু কত? 

সমাধান: 
১ম রাশি = x3 - 3x2 - 10x
= x(x2 - 3x - 10)
= x(x2 - 5x + 2x - 10)
= x {x(x - 5) + 2(x - 5)}
= x(x + 2)(x - 5) 

২য় রাশি = x3 + 6x2 + 8x
= x(x2 + 6x + 8)
= x(x2 + 2x + 4x + 8)
= x {x(x + 2) + 4(x + 2)}
= x(x + 2)(x + 4) 

∴ নির্ণেয় গ.সা.গু = x(x + 2)  ।

১,০৮৫.
একটি সংখ্যার পাঁচ গুণের সাথে ১২ যোগ করলে যে মান পাওয়া যায়, তা সংখ্যাটির সাত গুণ থেকে ৪৮ বিয়োগ করলে প্রাপ্ত মানের সমান হয়। সংখ্যাটি কত?
  1. ২৫
  2. ৩০
  3. ৩৫
  4. ৪০
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার পাঁচ গুণের সাথে ১২ যোগ করলে যে মান পাওয়া যায়, তা সংখ্যাটির সাত গুণ থেকে ৪৮ বিয়োগ করলে প্রাপ্ত মানের সমান হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
৫ক + ১২ = ৭ক - ৪৮
⇒ ১২ + ৪৮ = ৭ক - ৫ক
⇒ ৬০ = ২ক
⇒ ক = ৬০/২
∴ ক = ৩০

∴ সংখ্যাটি ৩০

১,০৮৬.
দু’টি সংখ্যার অনুপাত ৪ঃ৭ এবং তাদের ল.সা.গু ১৯৬। সংখ্যা দু’টির গ.সা.গু কত?
  1. ১১
  2. ১৩
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
মনেকরি,
সংখ্যা দু'টি = ৪x, ৭x
∴ গ.সা.গু = x
∴ ৪x × ৭x = ১৯৬ × x
বা, ২৮x = ১৯৬
∴ x = ৭
১,০৮৭.
১০ থেকে ৭০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৭ তাদের গড় কত? 
  1. ৪২
  2. ৪৩
  3. ৪৪
  4. ৪৫
সঠিক উত্তর:
৪২
উত্তর
সঠিক উত্তর:
৪২
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ থেকে ৭০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৭ তাদের গড় কত? 

সমাধান: 
১০ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৭ যাদের সেগুলো হলো ১৭, ৩৭, ৪৭ এবং ৬৭
এদের সমষ্টি = ১৭ + ৩৭ + ৪৭ + ৬৭ = ১৬৮
এদের গড় = ১৬৮/৪ = ৪২
১,০৮৮.
সোহেল তার মোট সম্পত্তির ৫/৮ অংশ ব্যয় করার পরে অবশিষ্টের ৪/৭ অংশ ব্যয় করে দেখলেন যে তার কাছে ৭২০০ টাকা আছে। তার মোট সম্পত্তির মূল্য কত?
  1. ৪২৭০০ টাকা
  2. ৪৩৯৬০ টাকা
  3. ৪৩৯৯৮ টাকা
  4. ৪৪৮০০ টাকা
সঠিক উত্তর:
৪৪৮০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৪৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সোহেল তার মোট সম্পত্তির ৫/৮ অংশ ব্যয় করার পরে অবশিষ্টের ৪/৭ অংশ ব্যয় করে দেখলেন যে তার কাছে ৭২০০ টাকা আছে। তার মোট সম্পত্তির মূল্য কত?

সমাধান:
মোট সম্পত্তি = ১ অংশ
অবশিষ্ট রইলো = ১ - (৫/৮)
= (৮ - ৫)/৮ = ৩/৮ অংশ

∴ (৩/৮) এর (৪/৭) অংশ
= (৩/৮) × (৪/৭) অংশ
= ৩/১৪ অংশ

প্রশ্নমতে,
(৩/৮) - (৩/১৪) অংশ = ৭২০০
⇒ (২১ - ১২)/৫৬ অংশ = ৭২০০
⇒ ৯/৫৬ অংশ = ৭২০০
⇒ ১ অংশ = (৫৬ × ৭২০০)/৯ = ৪৪৮০০ টাকা
১,০৮৯.
a2 - 11a + 30 এবং a2 - 25 এর গ.সা.গু কত?
  1. a - 5
  2. a + 5
  3. a
  4. 1
সঠিক উত্তর:
a - 5
উত্তর
সঠিক উত্তর:
a - 5
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - 11a + 30 এবং a2 - 25 এর গ.সা.গু কত?

সমাধান:
১ম রাশি = a2 - 11a + 30
= a2 - 5a - 6a + 30
= a(a - 5) - 6(a - 5)
= (a - 5)(a - 6)

২য় রাশি = a2 - 25
= a2 - 52
= (a + 5)(a - 5)

∴ নির্ণেয় গ.সা.গু = a - 5
১,০৯০.
৯ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর। ৩ জন ছাত্রের বয়সের গড় ১৭ বছর হলে বাকি ৬ জন ছাত্রের বয়সের গড় কত?
  1. ক) ১৪ বছর
  2. খ) ১৫ বছর
  3. গ) ১৬ বছর
  4. ঘ) ১৭ বছর
সঠিক উত্তর:
ক) ১৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৯ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর। ৩ জন ছাত্রের বয়সের গড় ১৭ বছর হলে বাকি ৬ জন ছাত্রের বয়সের গড় কত?

সমাধান: 
৯ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর
∴ ৯ জন ছাত্রের বয়সের সমষ্টি = (১৫ × ৯) বছর
= ১৩৫ বছর

আবার,
৩ জন ছাত্রের বয়সের গড় ১৭ বছর
∴ ৩ জন ছাত্রের বয়সের সমষ্টি = (১৭ × ৩) বছর
= ৫১ বছর

∴ ৬ জন ছাত্রের বয়সের সমষ্টি = (১৩৫ - ৫১) বছর = ৮৪ বছর
∴ ৬ জন ছাত্রের বয়সের গড় = (৮৪/৬) বছর
= ১৪ বছর
১,০৯১.
৬০ এর এমন কয়টি উৎপাদক আছে যেগুলো ৬ দিয়ে বিভাজ্য?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ এর এমন কয়টি উৎপাদক আছে যেগুলো ৬ দিয়ে বিভাজ্য?

সমাধান:
৬০ এর উৎপাদক গুলো হলো  ১, ২, ৩ ,৪, ৫, ৬, ১০, ১২, ১৫, ২০, ৩০, ৬০

৬দিয়ে বিভাজ্য গুলো হলো  ৬, ১২, ৩০, ৬০ 
 মোট = ৪ টি
১,০৯২.
√4 × i4 এর মান নির্ণয় করুন।
  1. - 2
  2. 2
  3. 1
  4. - 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

প্রশ্ন: √4 × i4 এর মান নির্ণয় করুন।

সমাধান: 
এখানে, √4 = √(2)2 
= 2
এবং i4 = (i2)2
= (- 1)2            [∵ i2 = -1]
= 1

প্রদত্ত রাশি, √4 × i4 = 2 × 1 = 2

১,০৯৩.
কোনো সেনাবাহিনীতে যদি আরো ১১ জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে ২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সেনাবাহিনীতে কত জন সৈন্য ছিল? 
  1. ৫৮৪ জন
  2. ৫৮৯ জন
  3. ৬০০ জন 
  4. ৬১১ জন 
সঠিক উত্তর:
৫৮৯ জন
উত্তর
সঠিক উত্তর:
৫৮৯ জন
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সেনাবাহিনীতে যদি আরো ১১ জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে ২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সেনাবাহিনীতে কত জন সৈন্য ছিল? 

সমাধান: 
২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সংখ্যাগুলোর ল.সা.গু = ৬০০
∴ নির্ণেয় সৈন্য সংখ্যা = (৬০০ - ১১) জন
= ৫৮৯ জন।

১,০৯৪.
০.১৬২৩ - ৩১ = কত?
  1. -৩০.৮৩৭৭
  2. -২৯.০৩৭৭
  3. -৩২.৮২৬৪
  4. -৩১.০৩৭৭
সঠিক উত্তর:
-৩০.৮৩৭৭
উত্তর
সঠিক উত্তর:
-৩০.৮৩৭৭
ব্যাখ্যা

প্রশ্ন: ০.১৬২৩ - ৩১ = কত?

সমাধান:
দেওয়া আছে,
০.১৬২৩ - ৩১

∴ ০.১৬২৩ - ৩১
= - (৩১ - ০.১৬২৩)
= -৩০.৮৩৭৭

অতএব, সঠিক উত্তর:
ক) -৩০.৮৩৭৭

১,০৯৫.
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) সবগুলোই মৌলিক
সঠিক উত্তর:
ক) ১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১
ব্যাখ্যা
১ মৌলিক সংখ্যা নয়।
১,০৯৬.
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪। তাদের ল.সা.গু ১০৮ হলে বড় সংখ্যাটি কত?
  1. ২৭
  2. ৩৬
  3. ৪৮
  4. ৫১
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪। তাদের ল.সা.গু ১০৮ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ৩ক
বড় সংখ্যাটি = ৪ক
এদের ল.সা.গু = ১২ক

প্রশ্নমতে,
১২ক = ১০৮
⇒ ক = ১০৮/১২
∴ ক = ৯

অতএব, বড় সংখ্যাটি = ৪ × ৯ = ৩৬
১,০৯৭.
২০ ও ১০০ এর মধ্যে ৩ ও ৪ দ্বারা বিভাজ্য মোট কয়টি সংখ্যা আছে?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা

প্রশ্ন: ২০ ও ১০০ এর মধ্যে ৩ ও ৪ দ্বারা বিভাজ্য মোট কয়টি সংখ্যা আছে?

সমাধান:
যে সকল সংখ্যা ৩ ও ৪ উভয় দ্বারা বিভাজ্য, তারা অবশ্যই ৩ ও ৪ এর লসাগু দ্বারা বিভাজ্য হবে।
৩ ও ৪ এর লসাগু = ১২

২০ ও ১০০ এর মধ্যে ১২ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো:
১২ × ২ = ২৪
১২ × ৩ = ৩৬
১২ × ৪ = ৪৮
১২ × ৫ = ৬০
১২ × ৬ = ৭২
১২ × ৭ = ৮৪
১২ × ৮ = ৯৬

সংখ্যাগুলো হলো: ২৪, ৩৬, ৪৮, ৬০, ৭২, ৮৪ এবং ৯৬

∴ মোট সংখ্যা আছে ৭টি।

১,০৯৮.
এক দোকানদার ১২ দিনে ৫০৪ টাকা আয় করলেন। প্রথম ৪ দিনে গড় আয় ৪০ টাকা হলে বাকি দিনগুলোর গড় আয় কত টাকা হবে?
  1. ক) ৪০ টাকা
  2. খ) ৪২ টাকা
  3. গ) ৪৩ টাকা
  4. ঘ) ৪৭ টাকা
সঠিক উত্তর:
গ) ৪৩ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৩ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক দোকানদার ১২ দিনে ৫০৪ টাকা আয় করলেন। প্রথম ৪ দিনে গড় আয় ৪০ টাকা হলে বাকি দিনগুলোর গড় আয় কত টাকা হবে?

সমাধান: 
প্রথম ৪ দিনের মোট টাকা = (৪০ × ৪) টাকা = ১৬০ টাকা
৮ দিনের মোট আয় = ৫০৪ - ১৬০ = ৩৪৪ টাকা
৮ দিনের গড় আয় = ৩৪৪/৮ = ৪৩ টাকা
১,০৯৯.
একটি বাঁশের ১/৪ অংশ কাদায়, ৩/৫ অংশ পানিতে এবং অবশিষ্ট ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত?
  1. ক) ১৬ মিটার
  2. খ) ১২ মিটার
  3. গ) ২০ মিটার
  4. ঘ) ১৫ মিটার
সঠিক উত্তর:
গ) ২০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁশের ১/৪ অংশ কাদায়, ৩/৫ অংশ পানিতে এবং অবশিষ্ট ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত?

সমাধান: 
একটি বাঁশের ১/৪ অংশ কাদায়, ৩/৫ অংশ পানিতে আছে। 
বাকি অংশ ১ - ১/৪ - ৩/৫ অংশ 
= (২০ - ৫ - ১২)/২০ অংশ 
= ৩/২০ অংশ 

৩/২০ অংশ = ৩ মিটার 
১ অংশ = ৩ × ২০/৩ মিটার 
= ২০ মিটার 

∴ বাঁশটির দৈর্ঘ্য ২০ মিটার। 
১,১০০.
একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট ৬৫৬১ টাকা হয়। ছাত্র সংখ্যা কত? 
  1. ক) ৭৫
  2. খ) ৮৫
  3. গ) ৮১
  4. ঘ) ৯১
সঠিক উত্তর:
গ) ৮১
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট ৬৫৬১ টাকা হয়। ছাত্র সংখ্যা কত? 

সমাধান: 
মনে করি, 
ছাত্র সংখ্যা = ক জন 

১ জন ছাত্র দেয় = ক টাকা 
∴ ক জন ছাত্র দেয় = (ক × ক) টাকা 
= ক টাকা 

প্রশ্নমতে, 
= ৬৫৬১ 
বা, (ক) = (৮১)২ 
∴ ক = ৮১ 

∴ ছাত্র সংখ্যা = ৮১ জন।