বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

The Penal Code, 1860

মোট প্রশ্ন২,৪৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

The Penal Code, 1860

PrepBank · পাতা ১৩ / ২৫ · ১,২০১১,৩০০ / ২,৪৪৭

১,২০১.
দণ্ডবিধির ১৪১ ধারা অনুযায়ী, কোনো সমাবেশকে বেআইনি হিসেবে গণ্য করার মূল ভিত্তি কী?
  1. সমাবেশের স্থান
  2. সমাবেশের সময়
  3. সমাবেশে অংশগ্রহণকারীদের সংখ্যা
  4. সমাবেশকারীদের সাধারণ উদ্দেশ্য
সঠিক উত্তর:
সমাবেশকারীদের সাধারণ উদ্দেশ্য
উত্তর
সঠিক উত্তর:
সমাবেশকারীদের সাধারণ উদ্দেশ্য
ব্যাখ্যা

⇒ দণ্ডবিধির ১৪১ ধারা অনুসারে, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ তখনই বেআইনি বলে গণ্য হবে, যদি উক্ত সমাবেশে অংশগ্রহণকারীদের সাধারণ উদ্দেশ্য নিম্নে উল্লিখিত যেকোনো একটির সঙ্গে সম্পর্কিত হয়:
১. সরকার বা জনসেবককে ভীতি প্রদর্শন
২. আইন বা আইনি প্রক্রিয়ার বাস্তবায়নে বাধা দেওয়া
৩. দুষ্কর্ম বা অপরাধ সংঘটন
৪. বলপ্রয়োগ করে সম্পত্তি দখল বা অধিকার হরণ
৫. বলপ্রয়োগ করে কোনো ব্যক্তিকে তার আইনি দায়িত্ব না করতে বা অধিকার প্রয়োগ থেকে বিরত রাখা

সুতরাং, গুরুত্বপূর্ণ বিষয় হলো সাধারণ উদ্দেশ্য। শুধু পাঁচজনের বেশি লোক একত্রিত হলেই (যা একটি প্রাথমিক শর্ত) তা বেআইনি হয় না; তাদের সাধারণ উদ্দেশ্যই চূড়ান্ত নির্ধারক।

⇒ দণ্ডবিধির ১৪১ ধারার বিধান বেআইনি সমাবেশ:- পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশকে 'বেআইনি সমাবেশ' সেক্ষেত্রেই বলা হয়, যেক্ষেত্রে উক্ত সমাবেশের ব্যক্তিদের সাধারণ লক্ষ্য হয়-
প্রথম:- বাংলাদেশের সরকার বা আইনসভাকে অথবা কোন সরকারি কর্মচারীকে অনুরূপ কর্মচারীর আইনসম্মত ক্ষমতা প্রয়োগের সময় অপরাধমূলক বলপ্রয়োগ অথবা অপরাধমূলক বলপ্রয়োগের হুমকি কর্তৃক ভীতি প্রদর্শন করা; কিংবা
দ্বিতীয়:- কোন আইনের অথবা কোন আইনগত ব্যবস্থার কার্যকরকরণে বাধা সৃষ্টি করা; কিংবা
তৃতীয়:- কোন ব্যক্তির দুষ্কর্ম বা অপরাধমূলক অনধিকার প্রবেশ অথবা অন্যবিধ অপরাধ অনুষ্ঠিত করা; কিংবা
চতুর্থ:- কোন ব্যক্তির প্রতি অপরাধমূলক বলপ্রয়োগ করে বা অপরাধমূলক বলপ্রয়োগের হুমকি প্রদর্শন করে কোন সম্পত্তির দখল গ্রহণ করা, অথবা কোন ব্যক্তিকে পথের অধিকার ভোগ হতে বঞ্চিত করা অথবা জল ব্যবহারের অধিকার হতে বঞ্চিত করা অথবা তাকে তার দখলে অবস্থিত অপর কোন অশরীরী অধিকার থেকে বঞ্চিত করা অথবা কোন অধিকার বা কল্পিত অধিকার প্রতিষ্ঠা করা; কিংবা
পঞ্চম:- অপরাধমূলক বল প্রয়োগ করে বা অপরাধমূলক বল প্রয়োগের হুমকি প্রদর্শন করে কোন ব্যক্তিকে সে আইনত বাধ্য নয় এমন একটি কার্য সম্পাদনে বাধ্য করা অথবা যে কার্যটি করতে সে আইনত বাধ্য বা অধিকারী তা সম্পাদন হতে বিরত করা।

ব্যাখ্যা:- যে সমাবেশ, সমাবিষ্ট হওয়াকালে বেআইনি ছিল না তা পরে বেআইনি সমাবেশ হতে পারে।
----------------
⇒ The Penal Code, 1860-Section-141. Unlawful assembly:
An assembly of five or more persons is designated an "unlawful assembly," if the common object of the persons composing that assembly is:
First.-To overawe by criminal force, or show of criminal force, Government or Legislature, or any public servant in the exercise of the lawful power of such public servant; or
Second.-To resist the execution of any law, or of any legal process; or
Third.- To commit any mischief or criminal trespass, or other offence; or
Fourth.-By means of criminal force, or show of criminal force, to any person to take or obtain possession of any property, or to deprive any person of the enjoyment of a right of way, or of the use of water or other incorporeal right of which he is in possession or enjoyment, or to enforce any right or supposed right; or
Fifth.-By means of criminal force, or show of criminal force, to compel any person to do what he is not legally bound to do, or to omit to do what he is legally entitled to do.

Explanation.-An assembly which was not unlawful when it assembled, may subsequently become an unlawful assembly.

১,২০২.
সরকারি কর্মচারীকে সরকারি কাজে বাধা প্রদান করার জন্য কত দিনের কারাদণ্ড হতে পারে?
  1. অনধিক ৩ মাস
  2. অনধিক ৬ মাস
  3. অনধিক ১ বছর
  4. অনধিক ৫ বছর
সঠিক উত্তর:
অনধিক ৩ মাস
উত্তর
সঠিক উত্তর:
অনধিক ৩ মাস
ব্যাখ্যা
• ১৮৬ ধারা মতে সরকারি কর্মচারীকে সরকারি কাজে বাধা প্রদান করার জন্য অনধিক ৩ মাস কারদণ্ড বা অনধিক ৫০০ অর্থদণ্ড বা উভয়দণ্ডের শাস্তির বিধান আছে।
১,২০৩.
পেনাল কোডের ২৯৯ ধারায় Culpable Homicide –এর কয়টি ব্যাখ্যা (explanation) দেওয়া হয়েছে?
  1. ২ টি
  2. ৩ টি
  3. ৪ টি
  4. ৫ টি
সঠিক উত্তর:
৩ টি
উত্তর
সঠিক উত্তর:
৩ টি
ব্যাখ্যা
♦পেনাল কোডের ২৯৯ ধারায় Culpable Homicide এর ৩ টি explanation দেওয়া হয়েছে। অন্যদিকে ৩০০ ধারায় খুনের অপরাধের ৫ টি ব্যতিক্রম দেওয়া হয়েছে যেগুলোর উপস্থিতিতে নিন্দনীয় নরহত্যা খুন হিসেবে গ্রহণযোগ্য হবে না।
♦ দন্ডবিধির ২৯৯ ধারায় নিন্দনীয় নরহত্যার সংজ্ঞা (Culpable homicide)- কোন ব্যক্তিকে প্রত্যক্ষভাবে হত্যা না করে এমন কাজ করা যা তার মৃত্যু ঘটায় তাই হলো নিন্দনীয় নরহত্যা বা Culpable homicide।
♦ দন্ডবিধির ২৯৯ ধারামতে নিম্নলিখিত ৩টি ক্ষেত্রে কোন কাজ নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হবে। যথা-
i) মৃত্যু ঘটানোর উদ্দেশ্য (with the intention of causing death); অথবা
ii) দৈহিক জখমের উদ্দেশ্যে( with the intention of causing such bodily injury); অথবা
iii) মৃত্যু ঘটতে পারে এরকম জ্ঞান নিয়ে (with the knowledge that he is likely by such act to cause death) কোন কাজ করার ফলে কোন ব্যক্তির মৃত্যু হলে তা নিন্দনীয় নরহত্যা বা Culpable homicide বলে গণ্য হবে।
♦পেনাল কোডের ২৯৯ ধারায় Culpable Homicide এর ৩ টি explanation হলঃ
ব্যাখ্যা (Explanation) ১:- যে ব্যক্তি অসুস্থতা, রোগ বা দৈহিক অপারগতায় ভুগতেছে, তার দৈহিক জখম করে মৃত্যু ত্বরান্বিত করলে তার মৃত্যু ঘটাবার অপরাধ হয়েছে বলে বিবেচনা করা হবে।
ব্যাখ্যা (Explanation) ২:- যখন দৈহিক আঘাত বা জখমের কারণে মৃত্যু ঘটে, তখন যে ব্যক্তি অনুরূপ দৈহিক আঘাত বা জখম ঘটায়, সে ব্যক্তি মৃত্যু ঘটিয়েছে বলে বিবেচনা করা হবে, যদিও যথোচিত প্রতিকারের ও সুনিপুণ চিকিৎসার ফলে সে মৃত্যু রোধ করা যেত।
ব্যাখ্যা (Explanation) ৩:- মাতৃগর্ভে কোন শিশুর মৃত্যু ঘটানো নরহত্যা নয়। কিন্তু যদি কোন শিশুর (দেহের) কোন অংশ নিষ্ক্রান্ত করার পর জীবিত শিশুটির মৃত্যু ঘটানো হয়, তবে তা শাস্তিযোগ্য নরহত্যা বলে পরিগণিত হবে, যদিও শিশুটি শ্বাসপ্রশ্বাস গ্রহণ না করে থাকে অথবা সম্পূর্ণরূপে ভুমিষ্ঠ না হয়ে থাকে।
১,২০৪.
A, একটি গুরুতর এবং আকস্মিক উত্তেজনার কারণে, Z কে পিস্তল দিয়ে গুলি করে, এমন পরিস্থিতিতে যে, যদি তার গুলির কারণে Z এর মৃত্যু ঘটে, তবে তা অপরাধমূলক হত্যার চেষ্টা হিসেবে গণ্য হবে। এই পরিস্থিতিতে A দণ্ডবিধির _______ এর অধীনে অপরাধ করেছে।
  1. ধারা ৩০৪
  2. ধারা ৩০৭
  3. ধারা ৩০৮
  4. ধারা ৩০৯
সঠিক উত্তর:
ধারা ৩০৮
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৩০৮
ব্যাখ্যা
ধারা ৩০৮ - অপরাধমূলক নরহত্যার উদ্যোগ:
যে ব্যক্তি এমন কোনো কাজ করে যার মধ্যে এমন উদ্দেশ্য বা জ্ঞান থাকে এবং এমন পরিস্থিতি থাকে যে, যদি সে তার সেই কাজ দ্বারা মৃত্যু ঘটাতে সক্ষম হয়, তবে তাকে হত্যার অপরাধ না হলেও অপরাধের গম্ভীরতা অনুযায়ী দায়ী করা হবে, তাকে অপরাধমূলক হত্যার চেষ্টা হিসেবে গণ্য করা হবে এবং সাজা হবে: তিন বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয়ই হতে পারে এবং, যদি কোনো ব্যক্তিকে আঘাত করা হয় এমন কাজ দ্বারা, তবে সাজা হবে: সাত বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয়ই হতে পারে।

উদাহরণ
A, একটি গুরুতর এবং আকস্মিক উত্তেজনার কারণে, Z কে পিস্তল দিয়ে গুলি করে, এমন পরিস্থিতিতে যে, যদি তার গুলির কারণে মৃত্যু ঘটে, তবে তা অপরাধমূলক হত্যা হবে, তবে এটি খুনের অপরাধ না হয়ে অপরাধমূলক হত্যার চেষ্টা হিসেবে গণ্য হবে। এই পরিস্থিতিতে A ধারা ৩০৮ এর অধীনে অপরাধ করেছে।
১,২০৫.
মৃত্যুদণ্ডে অথবা যাবজীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংঘটনে সহায়তার ফলে যদি অপরাধ সংঘটিত না হয়, তবে সর্বোচ্চ কী শাস্তি হতে পারে?
  1. ৩ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড
  2. ৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড
  3. ৭ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড
  4. ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড
সঠিক উত্তর:
৭ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
৭ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড
ব্যাখ্যা
দণ্ডবিধির ১১৫ ধারার বিধান- মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তাকরণ, অপরাধ অনুষ্ঠিত না হইলে:
কোন ব্যক্তি যদি মৃত্যুদণ্ডে অথবা যাবজীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংঘটনে সহায়তা করে কিন্তু সহায়তা করার ফলে উক্ত অপরাধটি অনুষ্ঠিত না হয় এবং অনুরূপ সহায়তার দণ্ডদানের জন্য এই বিধিতে কোন স্পষ্ট বিধান না থেকে থাকে, তবে উক্ত ব্যক্তি সাত বৎসর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং তাকে অর্থদণ্ডে ও দণ্ডিত করা যাবে।

সহায়তার ফলে অপরাধ অনুষ্ঠিত হলে: এবং যদি এমন কোন কাজ সম্পাদিত হয় যাতে সহায়তার জন্য সহায়তাকারী দায়ী হয় এবং যাতে কোন ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়, তবে যোগসাজশকারী সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং এই কারাদণ্ডের মেয়াদ চৌদ্দ বৎসর পর্যন্ত হতে পারবে, এবং সহায়তাকারীকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে।
১,২০৬.
'ক' একটি সম্পদ ভর্তি বাক্স বহনকারী ষাঁড় দেখতে পায়; সে ষাঁড়টিকে একটি বিশেষ দিকে তাড়িয়ে দিতে থাকে যাতে সে অসাধুভাবে বাক্সটি হস্তগত করতে পারে। 'ক' নিচের কোন অপরাধটি করতে যাচ্ছে?
  1. চুরি
  2. দস্যুতা
  3. অসাধুভাবে আত্মসাৎ
  4. বলপূর্বক গ্রহণ
সঠিক উত্তর:
চুরি
উত্তর
সঠিক উত্তর:
চুরি
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৩৭৮ ধারার বিধান- চুরি:
কোন ব্যক্তি যদি কারো দখল হতে তার সম্মতি ব্যতীত কোন অস্থাবর সম্পত্তি অসাধুভাবে গ্রহণ করার উদ্দেশ্য নিয়ে উক্ত সম্পত্তি অনুরূপভাবে গ্রহণের জন্য স্থানান্তর করে, তবে উক্ত ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে।

উদাহরণ:
(ক) A, Z-এর জমিতে থাকা একটি গাছ কেটে ফেলে, উদ্দেশ্য হলো গাছটি Z-এর সম্মতি ছাড়াই নিজের কবজায় নেওয়া। এখানে, যখনই A গাছটি কাটে এই উদ্দেশ্যে, সে চুরি করেছে।

(খ) A তার পকেটে কুকুরের খাবার রাখে এবং সেই খাবারের গন্ধে Z-এর কুকুর তাকে অনুসরণ করতে থাকে। যদি A-এর উদ্দেশ্য হয় Z-এর কুকুরটিকে Z-এর দখল থেকে সম্মতি ছাড়া সরিয়ে নেওয়া, তাহলে যেই মুহূর্তে কুকুরটি তাকে অনুসরণ শুরু করে, তখনই A চুরি করেছে।

(গ) A একটি ষাঁড়ের সামনে পড়ে, যে একটি গুপ্তধনের বাক্স বহন করছিল। A ষাঁড়টিকে একটি নির্দিষ্ট দিকে চালিয়ে দেয় যাতে সে গুপ্তধনটি অসৎ উদ্দেশ্যে নিতে পারে। ষাঁড়টি যখনই হাঁটা শুরু করে, তখনই A চুরি করেছে।

ব্যাখ্যা ৪:
যদি কেউ কোনো জীবন্ত বা অজীব বস্তুকে এমনভাবে প্রভাবিত করে যাতে সে অন্যের দখল থেকে সম্পদ সরিয়ে নিতে পারে, তাহলে চুরি তখনই সম্পন্ন হয় যখন সেই সম্পদ নড়তে শুরু করে।
১,২০৭.
দণ্ডবিধির ধারা ৩০৫ অনুযায়ী, ১৮ বছরের কম বয়স্ক ব্যক্তির আত্মহত্যায় সহায়তা প্রদানকারীকে সর্বোচ্চ কী শাস্তি দেওয়া হবে?
  1. মৃত্যুদণ্ড
  2. যাবজ্জীবন কারাদণ্ড
  3. দশ বছরের কারাদণ্ড
  4. সাত বছরের কারাদণ্ড
সঠিক উত্তর:
মৃত্যুদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
মৃত্যুদণ্ড
ব্যাখ্যা

⇒ দণ্ডবিধির ৩০৫ ধারার বিধান শিশুর বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যায় সহায়তা বা প্ররোচনা দান:- যদি আঠারো বৎসরের কম বয়স্ক কোন ব্যক্তি, কোন উন্মাদ ব্যক্তি, প্রলাপগ্রস্ত ব্যক্তি, নির্বোধ ব্যক্তি, বা কোন ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় আত্মহত্যা করে, তবে যে ব্যক্তি এই আত্মহত্যায় সহায়তা বা প্ররোচনা দান করে, সে ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে অথবা অনধিক দশ বৎসর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।
-------------
⇒ The Penal Code, 1860- Section 305: Abetment of suicide of child or insane person:
-If any person under eighteen years of age, any insane person, any delirious person, any idiot, or any person in a state of intoxication commits suicide, whoever abets the commission of such suicide shall be punished with death or imprisonment for life, or imprisonment for a term not exceeding ten years, and shall also be liable to fine.

১,২০৮.
কারাদণ্ডের মেয়াদ এক বৎসরের অধিক হলে, সর্বোচ্চ কত সময় অপরাধীকে নির্জন কারাবাসে রাখা যেতে পারে?
  1. ১ মাস
  2. ২ মাস
  3. ৩ মাস
  4. ৬ মাস
সঠিক উত্তর:
৩ মাস
উত্তর
সঠিক উত্তর:
৩ মাস
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৭৩ ধারা- নির্জন কারাবাস:
যদি কোন ব্যক্তিকে এমন কোন অপরাধের জন্য দণ্ডিত করা হয়, যে অপরাধের জন্য আদালত এই আইনবলে তাকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন তবে, আদালত তার দণ্ডাজ্ঞার মাধ্যমেই আদেশ করতে পারবেন যে অপরাধীকে তার বিরুদ্ধে প্রদত্ত কারাদণ্ডের মেয়াদের কোন অংশবিশেষের বা কয়েকটি অংশের জন্য-যা সর্বসাকুল্যে তিন মাসের বেশি হতে পারবে না-নির্জন কারাবাসে আবদ্ধ রাখা হবে বিভিন্ন ক্ষেত্রে কতসময়ের জন্য অপরাধীকে নির্জন কারাবাসে আবদ্ধ রাখা হবে তা নিম্নে নির্দেশ করা যাচ্ছে:
কারাদণ্ডের মেয়াদ ছয় মাসের অধিক না হলে অনধিক এক মাস পর্যন্ত;
কারাদণ্ডের মেয়াদ ছয় মাসের অধিক কিন্তু এক বৎসরের অনধিক হলে অনধিক দুই মাস পর্যন্ত;
কারাদণ্ডের মেয়াদ এক বৎসরের অধিক হলে অনধিক তিন মাস পর্যন্ত।
১,২০৯.
প্রকাশ্যে মাতাল ব্যক্তির অশোভন আচরণ কত ধারার অপরাধ?
  1. দণ্ডবিধির ৫০৮ ধারা
  2. দণ্ডবিধির ৫০৯ ধারা
  3. দণ্ডবিধির ৫১০ ধারা
  4. দণ্ডবিধির ৫১১ ধারা
সঠিক উত্তর:
দণ্ডবিধির ৫১০ ধারা
উত্তর
সঠিক উত্তর:
দণ্ডবিধির ৫১০ ধারা
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৫১০ ধারা অনুযায়ী প্রকাশ্যে মাতাল ব্যক্তির অশুভ আচরণ এর জন্য শাস্তি হতে পারে ২৪ ঘণ্টা পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা ১০ টাকা জরিমানা বা উভয় দণ্ড। ৫১০ ধারাটিতে দণ্ডবিধির সর্বনিম্ন শাস্তি উল্লেখ আছে।

⇒ দণ্ডবিধির ৫১০ ধারা অনুযায়ী নেশাগ্রস্থ ব্যক্তি দ্বারা প্রকাশ্যে অসদাচরণ:- কোন ব্যক্তি যদি নেশাগ্রস্ত অবস্থায় কোন প্রকাশ্য স্থানে গমন করে, বা যে স্থানে প্রবেশ করা তার পক্ষে অনধিকার প্রবেশ, সে স্থানে প্রবেশ করে এবং সে স্থানে এমন আচরণ করে, যার ফলে কারো বিরক্তি ঘটে, তবে সে ব্যক্তি চব্বিশ ঘন্টা পর্যন্ত যেকোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে অথবা দশ টাকা পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে দণ্ডিত হবে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

----------------------------------------------------------------------- 
⇒ Section 510. Misconduct in public by a drunken person:- Whoever, in a state of intoxication appears in any public place, or in any place which it is a trespass in him to enter, and there conducts himself in such a manner as to cause annoyance to any person, shall be punished with simple imprisonment for a term which may extend to twenty-four hours, or with fine which may extend to ten taka, or with both.
১,২১০.
Rape এর শাস্তি কোন ধারায়?
  1. ৩৭৫
  2. ৩৭৬
  3. ৩৭৭
  4. ৩০২
সঠিক উত্তর:
৩৭৬
উত্তর
সঠিক উত্তর:
৩৭৬
ব্যাখ্যা
♦ দন্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণের শাস্তি রয়েছে। ৩৭৬ ধারার বিধান অনুযায়ী ধর্ষণকারী যাবজ্জীবন কারাদন্ড বা অনধিক ১০ বৎসর কারাদন্ড এবং অর্থদন্ডে দন্ডিত হবে।
♦ তবে ধর্ষিতা নারী যদি ধর্ষকের স্ত্রী হয় এবং স্ত্রীর বয়স ১২ বছরের কম না হয় তাহলে ধর্ষক অনধিক ২ বৎসর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়দন্ডে দন্ডিত হবে।
১,২১১.
দণ্ডবিধির ৩২৬ক ধারায় এসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ, মাথা বা উভয় চোখে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর জখম করার সর্বোচ্চ শাস্তি কী?
  1. যাবজ্জীবন কারাদণ্ড
  2. ১০ বৎসর পর্যন্ত কারাদণ্ড
  3. মৃত্যুদণ্ড
  4. ৭ বৎসর কারাদণ্ড
সঠিক উত্তর:
মৃত্যুদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
মৃত্যুদণ্ড
ব্যাখ্যা
দণ্ডবিধির ৩২৬ক ধারায় এসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ, মাথা বা উভয় চোখে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর জখম করার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।
১,২১২.
ক, গ এর পকেটে হাত ঢুকিয়ে গ এর পকেট মারার চেষ্টা করে। গ এর পকেটে কিছু না থাকায় ক এর চেষ্টা ব্যর্থ হয়। ক দণ্ডবিধির কোন ধারায় অপরাধী হবে?
  1. ৫১০ ধারা
  2. ৫০৯ ধারা
  3. ৫১১ ধারা
  4. ৫০৮ ধারা
সঠিক উত্তর:
৫১১ ধারা
উত্তর
সঠিক উত্তর:
৫১১ ধারা
ব্যাখ্যা
♦ দণ্ডবিধির ধারা ৫১১ এর উদাহরণ ( খ) অনুযায়ী ক অপরাধ সংঘটনের  উদ্যোগ করেন এই জন্য সে অপরাধী হবে।

♦ দণ্ডবিধির ধারা ৫১১ তে বলা আছে কোন ব্যক্তি যদি যাবজ্জীবন কারাদন্ডে অথবা কারাদন্ডে দান্ডনীয় কোন অপরাধ সংঘটন করার অথবা অনুরূপ কোন অপরাধ সংঘটন করানোর উদ্যোগ করে এবং অনুরূপ উদ্যোগের মাধ্যমে অপরাধটি সংঘটনের উদ্দেশ্যে কোন কাজ করে, তবে যেক্ষেত্রে অনুরূপ উদ্যোগের সাজার জন্য দণ্ডবিধিতে কোন প্রকাশ্য বিধান করা হয় নাই, সেক্ষেত্রে সে ব্যক্তি অপরাধটির জন্য সে ধরনের অপরাধের জন্য বিহিত দণ্ডের দীর্ঘতম মেয়াদের অর্ধেক পর্যন্ত যেকোন মেয়াদের যাবজীবন কারাদণ্ডে বা সে অপরাধটির জন্য যে অর্থ দণ্ডেও বিধান করা হয়েছে সে অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
১,২১৩.
Whoever causes bodily pain, disease or infirmity to any person is said to __________.
  1. Hurt
  2. Cause hurt
  3. Grievous hurt
  4. Voluntarily causing hurt
সঠিক উত্তর:
Cause hurt
উত্তর
সঠিক উত্তর:
Cause hurt
ব্যাখ্যা
⇒ Section 319. Hurt:- Whoever causes bodily pain, disease or infirmity to any person is said to cause hurt.
--------
⇒ দণ্ডবিধির ৩১৯ ধারার বিধান: আঘাত:- কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তির দৈহিক যন্ত্রণা, ব্যাধি বা অপরাগতা ঘটায়, তবে উক্ত ব্যক্তি আঘাত করেছে বলে পরিগণিত হবে।
১,২১৪.
সংগোপনে অনাধিকার গৃহপ্রবেশের সংজ্ঞা রয়েছে কত ধারায়?
  1. ৪৪১ ধারায়
  2. ৪৪২ ধারায়
  3. ৪৪৩ ধারায়
  4. ৪৪৪ ধারায়
সঠিক উত্তর:
৪৪৩ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৪৪৩ ধারায়
ব্যাখ্যা
• ধারা-৪৪৩ অনুযায়ী  সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ (Lurking house trespass)- কোন ব্যক্তির গৃহ, তাবু প্রভৃতিতে গোপনে অর্থাৎ গৃহের প্রকৃত মালিকের অজ্ঞাতে বা অজান্তে অপরাধমূলক অনধিকার প্রবেশ করলে তা সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ বলে গণ্য হবে।
১,২১৫.
একজন লোক H এর জমির ধান কেটে চুরি করলে তাদের বিরুদ্ধে The penal code, 1860 এর কোন ধারায় চার্জ হবে?
  1. ৩৭৯
  2. ৩৭৯ ও ৪৪৭
  3. ৪৪৭
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
৩৭৯
উত্তর
সঠিক উত্তর:
৩৭৯
ব্যাখ্যা
♦জমির ধান কেটে চুরি করার জন্য ৩৭৯ ধারার অধীন চার্জ গঠনের সাথে ৪৪৭ ধারার অধীন যৌথভাবে চার্জ গঠন করার কোন সুযোগ নেই কারণ জমি হতে দণ্ডায়মান ধান কাটা এবং নিয়ে যাওয়ার জন্য উক্ত জমিতে প্রবেশ করতে হয়। সুতরাং ৪৪৭ ধারার অধীন জমিতে প্রবেশের জন্য চার্জ গঠনের প্রয়োজন নেই ।
♦অর্থাৎ জমির ধান কেটে চুরি করার জন্য ৩৭৯ ধারার অধীন চার্জ গঠন করা হবে।
১,২১৬.
The Penal Code, 1860 এর কত ধারায় অপ্রকৃতিস্থ বা উম্মাদ ব্যক্তির কার্য অপরাধ বলে গণ্য হবেনা?
  1. ধারা ৮২
  2. ধারা ৮৩
  3. ধারা ৮৪
  4. ধারা ৮৫
সঠিক উত্তর:
ধারা ৮৪
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৮৪
ব্যাখ্যা
♦The Penal Code, 1860 এর ৮৪ ধারা মতে যে অপকৃতিস্থ বা উম্মাদ ব্যক্তি অপকৃতিস্থ/উম্মাদ থাকাবস্থায় তার কার্যের প্রকৃতি বুঝতে অক্ষম কিংবা তার কার্যটি যে বেআইনি বা আইনের পরিপন্থী তা বুঝতে অক্ষম ছিল সে সময়ে তার কার্যটি অপরাধ গণ্য হবে না।
১,২১৭.
একজন মুসলমান বা হিন্দু পরস্পর ভিন্ন ধর্মের উপাসনালয়ে ঢুকে পবিত্র স্থান নোংরা ও ক্ষতিগ্রস্থ করে এবং তা ধর্মকে অপাদস্থ করার মানসে সংঘঠিত করে তাহলে উক্ত ব্যক্তির ২৯৫ ধারার বিধান মতে কী শাস্তি হবে?
  1. ৫ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়ই
  2. ১০ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়ই
  3. ২ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়ই
  4. ৩ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়ই
সঠিক উত্তর:
২ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
২ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়ই
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ২৯৫ ধারার বিধান কোন শ্রেণী বিশেষের ধর্মের প্রতি অবমাননা প্রদর্শনের উদ্দেশ্যে উপসানালয়ের স্থান বিনষ্ট বা অপবিত্র করা:- কোন ব্যক্তি যদি কোন উপাসনা স্থান বিনস্ট করে, ক্ষতিগ্রস্ত করে বা অপব্রিত করে অথবা জনসাধারণের কোন শ্রেণী দ্বারা পবিত্র বলে গণ্য কোন বস্তু বিনষ্ট করে, ক্ষতিগ্রস্ত করে বা অপবিত্র করে, এবং জনসাধারণের কোন শ্রেণীর ধর্মকে অপদস্থ করার মানসেই তা করে অথবা অনুরূপ বিনষ্টকরণ, ক্ষতিসাধন বা অবপবিত্রকরণকে একশ্রেণীর জনসাধারণ তাদের ধর্মের প্রতি অবমাননা বলে বিবেচনা করবে জানা সত্ত্বেও তা করে, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
-------------
⇒ Injuring or defiling place of worship, with intent to insult the religion of any class:

Section 295. Whoever destroys, damages or defiles any place of worship, or any object held sacred by any class of persons with the intention of thereby insulting the religion of any class of persons or with the knowledge that any class of persons is likely to consider such destruction, damage or defilement as an insult to their religion, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.
১,২১৮.
দণ্ডবিধি অনুযায়ী মনুষ্য হরণের সর্বোচ্চ শাস্তি কী?
  1. ৩ বছর কারাদণ্ড
  2. ৫ বছর কারাদণ্ড
  3. ৭ বছর কারাদণ্ড
  4. ১০ বছর কারাদণ্ড
সঠিক উত্তর:
৭ বছর কারাদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
৭ বছর কারাদণ্ড
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৩৬২ ধারার বিধান অপহরণ বা মনুষ্যহরণ:- যদি কোন ব্যক্তি, অপর কোন ব্যক্তিকে কোন স্থান হতে গমন করার জন্য জোরপূর্বক বাধ্য করে বা কোন প্রতারণামূলক উপায়ে প্রলুব্ধ করে, তবে উক্ত ব্যক্তি অনুরূপ ব্যক্তিকে অপহরণ করে বলে গণ্য হবে।

⇒ দণ্ডবিধির ৩৬৩ ধারার বিধান মনুষ্য হরণের সাজা:- কোন ব্যক্তি যদি কাউকে বাংলাদেশ হতে অথবা আইনসম্মত অভিভাবকত্ব হতে অপহরণ করে নিয়ে যায়, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।
------------
⇒ Section 362. Abduction:- Whoever by force compels, or by any deceitful means induces, any person to go from any place, is said to abduct that person.
⇒ Section 363. Punishment for kidnapping:- Whoever kidnaps any person from Bangladesh or from lawful guardianship, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine. 
১,২১৯.
দণ্ডবিধির ৪১০ ধারা অনুসারে, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সাথে যুক্ত সম্পত্তি কী বলে গণ্য হবে?
  1. বৈধ সম্পত্তি
  2. সাধারণ সম্পত্তি
  3. চোরাই সম্পত্তি
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
চোরাই সম্পত্তি
উত্তর
সঠিক উত্তর:
চোরাই সম্পত্তি
ব্যাখ্যা

⇒ দণ্ডবিধির ৪১০ ধারায় "চোরাই সম্পত্তি" (Stolen Property) এর সংজ্ঞায় স্পষ্টভাবে উল্লেখ আছে যে, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ (Criminal Breach of Trust) এর সাথে যুক্ত সম্পত্তি চোরাই সম্পত্তি বলে গণ্য হবে। এছাড়াও চুরি, জোরপূর্বক আদায়, দস্যুতা বা অপরাধমূলক আত্মসাতের মাধ্যমে হস্তান্তরিত সম্পত্তিও এর অন্তর্ভুক্ত।
সুতরাং, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ (Criminal Breach of Trust)-এর মাধ্যমে প্রাপ্ত বা সম্পর্কিত সম্পত্তিও দণ্ডবিধি অনুযায়ী চোরাই সম্পত্তি হিসেবে গণ্য হবে।

⇒ দণ্ডবিধির ৪১০ ধারার বিধান চোরাই সম্পত্তি:
- চুরি বা জোরপূর্বক আদায় বা দস্যুতার কর্তৃক যে সম্পত্তি হস্তান্তরিত হয়েছে বা যে সম্পত্তি অপরাধমূলকভাবে আত্মসাৎ হয়েছে বা যে সম্পত্তি সম্পর্কে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ হয়েছে সে সম্পত্তিকে "চোরাই সম্পত্তি” বলে। অনুরূপ হস্তান্তর অথবা আত্মসাৎ বা বিশ্বাস ভঙ্গ বাংলাদেশের মধ্যে বা বাহিরে যেখানে সাধিত বা সংঘটিত হোক না কেন, সংশ্লিষ্ট সম্পত্তি 'চোরাই সম্পত্তি' বলে উহা আইনানুগভাবে দখলের অধিকারী ব্যক্তির দখলে আসে, তবে আর উহা চোরাই সম্পত্তি থাকে না।
-----------
⇒The Penal Code, 1860- Section 410: Stolen property:
- Property, the possession whereof has been transferred by theft, or by extortion, or by robbery, and property which has been criminally misappropriated or in respect of which criminal breach of trust has been committed, is designated as "stolen property," whether the transfer has been made, or the misappropriation or breach of trust has been committed, within or without Bangladesh. But, if such property subsequently comes into the possession of a person legally entitled to the possession thereof, it then ceases to be stolen property.

১,২২০.
‘D’, একজন পুলিশ অফিসার, ‘Z’-কে অপরাধের স্বীকারোক্তি আদায়ের জন্য নির্যাতন করে, যার ফলে ‘Z’ সাধারণ শারীরিক আঘাত পায়। দণ্ডবিধি ১৮৬০-এর কোন ধারা অনুসারে ‘D’ অপরাধী হবে?
  1. ধারা ৩২৩
  2. ধারা ৩২৭
  3. ধারা ৩২৯
  4. ধারা ৩৩০
সঠিক উত্তর:
ধারা ৩৩০
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৩৩০
ব্যাখ্যা

⇒ দণ্ডবিধির ধারা ৩৩০ স্পষ্টভাবে বলে— যদি কেউ কাউকে আঘাত করে তার কাছ থেকে স্বীকারোক্তি, তথ্য বা সম্পত্তি আদায় করার জন্য, তবে সে এই ধারার অধীনে অপরাধী হবে।
- এখানে ‘D’ একজন পুলিশ অফিসার হিসেবে ‘Z’-কে নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের জন্য, তাই তার অপরাধ ধারা ৩৩০ এর মধ্যে পড়ে।

⇒ দণ্ডবিধির ৩৩০ ধারার বিধান: ভীতি প্রদর্শনের মাধ্যমে স্বীকারোক্তি আদায় বা সম্পত্তি প্রত্যর্পণ করতে বাধ্য করার জন্যে স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদান করা:
-যে ব্যক্তি, কোন ব্যক্তির বা সে ব্যক্তির সাথে স্বার্থ সংশ্লিষ্ট অন্য কারো নিকট থেকে যে স্বীকারোক্তির বা তথ্যদানের ফলে কোন অপরাধ বা অসদাচরণ সম্পর্কে সন্ধান পাওয়া যেতে পারে, সে স্বীকারোক্তি বা তথ্য আদায় করার উদ্দেশ্যে, অথবা সে ব্যক্তিকে বা সে ব্যক্তির সাথে স্বার্থ সংশ্লিষ্ট অন্য কারো নিকট থেকে যে স্বীকারোক্তির বা তথ্যদানের ফলে কোন অপরাধ বা অসদাচরণের সন্ধান পাওয়া যেতে পারে, সে স্বীকারোক্তি বা তথ্য আদায় করার উদ্দেশ্যে, অথবা সে ব্যক্তিকে বা সে ব্যক্তির সাথে স্বার্থসংশ্লিষ্ট অন্য কাউকে কোন সম্পত্তি বা জামানত প্রত্যর্পণ করতে বা প্রত্যর্পণের ব্যবস্থা করে দিতে বাধ্য করার উদ্দেশ্যে, অথবা কোন দাবী পূরণে বাধ্য করার উদ্দেশ্যে অথবা যে তথ্য দানের ফলে কোন সম্পত্তি বা মূল্যবান জামানত পুনরুদ্ধার হতে পারে সে তথ্যদানে বাধ্য করার উদ্দেশ্যে উক্ত ব্যক্তিকে স্বেচ্ছাকৃতভাবে আঘাত করে, তবে উক্ত আঘাতকারী সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।

উদাহরণ:
(অ) ক জনৈক পুলিশ কর্মকর্তা। সে চ-কে কোন অপরাধ স্বীকার করতে বাধ্য করার জন্য পীড়ন করে। ক এই ধারায় বর্ণিত অপরাধে অপরাধী সাব্যস্ত হবে। 

(আ) ক জনৈক পুলিশ কর্মকর্তা। কোন জায়গায় অপহৃত দ্রব্য লুকিয়ে রাখা হয়েছে সে তথ্যদানে বাধ্য করার জন্য সে চ-কে পীড়ন করে। ক এই ধারায় বর্ণিত অপরাধে অপরাধী সাব্যস্ত হবে।
-----------------------
The Penal Code,1860: Section 330- Voluntarily causing hurt to extort confession, or to compel restoration of property:
Whoever voluntarily causes hurt, for the purpose of extorting from the sufferer or any person interested in the sufferer, any confession or any information which may lead to the detection of an offence or misconduct, or for the purpose of constraining the sufferer or any person interested in the sufferer to restore or to cause the restoration of any property or valuable security or to satisfy any claim or demand, or to give information which may lead to the restoration of any property or valuable security, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine. 
 
Illustrations:
(a) A, a police-officer, tortures Z in order to induce Z to confess that he committed a crime. A is guilty of an offence under this section. 
(a) A, a police-officer, tortures B to induce him to point out where certain stolen property is deposited. A is guilty of an offence under this section. 
(b) A, a revenue officer, tortures Z in order to compel him to pay certain arrears of revenue due from Z. A is guilty of an offence under this section. 
(c) A, a zamindar, tortures a raiyat in order to compel him to pay his rent. A is guilty of an offence under this section.

১,২২১.
X একজন সরকারী কর্মচারী X এর স্ত্রী Y একজন মক্কেলকে অবৈধ সুবিধা প্রদানের বিষয়ে তার স্বামীকে পরামর্শ দিবে এই উদ্দেশ্যে উক্ত মক্কেলের নিকট হতে একটি উপহার গ্রহণ করে। সরকারী কর্মচারী X কাজটি সম্পন্ন করে তার স্ত্রী Y-কে সহায়তা করে। পেনাল কোডের অধীন Y এরুপ অপরাধে সহায়তার কারণে সর্বোচ্চ শাস্তি হতে পারে_____।
  1. ১ বৎসর বিনাশ্রম কারাদন্ড
  2. ১ বৎসর বিনাশ্রম বা সশ্রম কারাদন্ড
  3. ২ বৎসর বিনাশ্রম কারাদন্ড
  4. ৩ বৎসর বিনাশ্রম বা সশ্রম কারাদন্ড
সঠিক উত্তর:
৩ বৎসর বিনাশ্রম বা সশ্রম কারাদন্ড
উত্তর
সঠিক উত্তর:
৩ বৎসর বিনাশ্রম বা সশ্রম কারাদন্ড
ব্যাখ্যা
♦এক্ষেত্রে X ১৬৪ ধারায় অপরাধ করেছে। ১৬৪ ধারায় সরকারী কর্মচারী কর্তৃক ১৬২ বা ১৬৩ ধারায় বর্ণিত অপরাধসমূহে সহায়তা করার জন্য যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে পারে যার মেয়াদ ৩ বৎসর পর্যন্ত হতে পারে বা অর্থে দণ্ডে বা উভয়।
১,২২২.
'Y' এর যে রাস্তায় চলাচলের অধিকার আছে সে পথে 'X' বিঘ্ন সৃষ্টি করে। এতে 'Y' এর চলাচল বাধাগ্রস্থ হয়। 'X' এর কৃত অপরাধ হল?
  1. অন্যায় আটক
  2. অন্যায় অর্পণ
  3. অন্যায়ভাবে বাধা
  4. অন্যায় নিয়ন্ত্রণ
সঠিক উত্তর:
অন্যায়ভাবে বাধা
উত্তর
সঠিক উত্তর:
অন্যায়ভাবে বাধা
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৩৩৯ ধারার বিধান অবৈধ বাধা (Wrongful restraint):- যে ব্যক্তি কোন ব্যক্তিকে ইচ্ছাপূর্বক এমনভাবে বাধাদান করে যার ফলে উক্ত ব্যক্তির যেদিকে যাবার অধিকার রয়েছে, এমন কোন দিকে উক্ত ব্যক্তির যাবার পথ রুদ্ধ হয়, তবে সে ব্যক্তি উক্ত ব্যক্তিকে অবৈধভাবে বাধাদান করেছে বলে পরিগণিত হয়।

ব্যতিক্রম :- যদি কোন লোক স্থলে বা জলে কোন বেসরকারি পথে বাধা দেওয়ার আইনসম্মত অধিকার তার রয়েছে বলে সরল মনে বিশ্বাসবশতঃ উক্ত পথে বিঘ্ন সৃষ্টি করে, তবে তার কাজ এই ধারার অর্থের আওতায় অপরাধ হবে না।

⇒ উদাহরণ
যে পথ অতিক্রম করার অধিকার চ-এর রয়েছে, সে পথে ক বিঘ্ন সৃষ্টি করে। ক সরল মনে বিশ্বাস করে না যে, পথটি রোধ করার অধিকার তার রয়েছে। ক-এর পথ রোধের ফলে চ পথ অতিক্রম করতে অসমর্থ হয়। ক অবৈধভাবে চ-কে বাধাদান করেছে।
--------
Wrongful restraint:
Section 339. Whoever voluntarily obstructs any person so as to prevent that person from proceeding in any direction in which that person has a right to proceed, is said wrongfully to restrain that person. 
 
Exception. The obstruction of a private way over land or water which a person in good faith believes himself to have a lawful right to obstruct, is not an offence within the meaning of this section. 
 
Illustration 
A obstructs a path along which Z has a right to pass, A not believing in good faith that he has a right to stop the path. Z is thereby prevented from passing. A wrongfully restrains Z.
১,২২৩.
দণ্ডবিধির ৫৭ ধারা অনুযায়ী, শাস্তির মেয়াদ গণনায় যাবজ্জীবন কারাদণ্ডকে কীভাবে বিবেচনা করা হয়?
  1. ২০ বছরের সশ্রম কারাদণ্ড হিসেবে
  2. ৩০ বছরের সশ্রম কারাদণ্ড হিসেবে
  3. ১৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড হিসেবে
  4. ২৫ বছরের সশ্রম কারাদণ্ড হিসেবে
সঠিক উত্তর:
৩০ বছরের সশ্রম কারাদণ্ড হিসেবে
উত্তর
সঠিক উত্তর:
৩০ বছরের সশ্রম কারাদণ্ড হিসেবে
ব্যাখ্যা

⇒ দণ্ডবিধির ৫৭ ধারা অনুযায়ী, শাস্তির মেয়াদ গণনায় যাবজ্জীবন কারাদণ্ডকে ৩০ বছরের সশ্রম কারাদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।
- দণ্ডবিধির ৫৭ ধারায় বলা হয়েছে যে, দণ্ডের মেয়াদের ভগ্নাংশ হিসাবের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড ৩০ বছর কারাদণ্ডের সমান বলে গণ্য হবে।
- সুতরাং দণ্ডবিধির ৫৭ ধারামতে শাস্তির ভগ্নাংশ হিসাব করতে যাবজ্জীবন কারাদণ্ডকে ৩০ বছর ধরতে হবে।
----------
 ⇒ The Penal Code,1860- Section 57: Fractions of terms of punishment:
- In calculating fractions of terms of punishment, imprisonment for life shall be reckoned as equivalent to rigorous imprisonment for thirty years.

১,২২৪.
দণ্ডবিধি, ১৮৬০ এর ধারা ৪৭৮ এ কোনটির সংজ্ঞা দেওয়া হয়েছে?
  1. ট্রেডমার্ক
  2. প্রোপার্টি মার্ক
  3. জাল দলিল
  4. কপিরাইট
সঠিক উত্তর:
ট্রেডমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ট্রেডমার্ক
ব্যাখ্যা

⇒ দণ্ডবিধির ধারা ৪৭৮- ট্রেডমার্ক:
- যে চিহ্নটি কোন পণ্য বা মালামাল নির্দিষ্ট ব্যক্তির উৎপাদন বা বাণিজ্যের নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়, তাকে ট্রেডমার্ক বলা হয়, এবং এই কোডের উদ্দেশ্যে "ট্রেডমার্ক" শব্দের মধ্যে যেকোনো ট্রেডমার্ক অন্তর্ভুক্ত থাকবে যা ১৮৮৩ সালের পেটেন্ট, ডিজাইন এবং ট্রেডমার্ক আইন অনুযায়ী ট্রেডমার্ক রেজিস্টারে নিবন্ধিত, এবং যেকোনো ট্রেডমার্ক যা নিবন্ধন থাকা বা না থাকা সত্ত্বেও কোনো ব্রিটিশ অধিভুক্ত অঞ্চল বা বিদেশী রাষ্ট্রে আইন দ্বারা সুরক্ষিত, যেখানে ১৮৮৩ সালের পেটেন্ট, ডিজাইন এবং ট্রেডমার্ক আইনের ১০৩ ধারা, সরকারি আদেশের মাধ্যমে, সংশ্লিষ্ট সময়ে প্রযোজ্য হয়েছে।
-----------
⇒ The Penal Code, 1860, Section-478. Trade mark:
- A mark used for denoting that goods are the manufacture or merchandise of a particular person is called a trade mark, and for the purposes of this Code the expression "trade mark" includes any trade mark which is registered in the register of trade marks kept under the Patents, Designs and Trade Marks Act, 1883, and any trade mark which, either with or without registration, is protected by law in any British possession or Foreign State to which the provisions of the one hundred and third section of the Patents, Designs and Trade Marks Act, 1883, are, under Order-in-Council, for the time being applicable.

১,২২৫.
পেনাল কোডের ৩২৫ ধারায় কোন অপরাধের শাস্তি বর্ণিত আছে?
  1. Voluntarily causing hurt by dangerous weapon or means
  2. Voluntarily causing grievous hurt
  3. Voluntarily causing grievous hurt by dangerous weapon or means
  4. Voluntarily causing grievous hurt by corrosive substances etc
সঠিক উত্তর:
Voluntarily causing grievous hurt
উত্তর
সঠিক উত্তর:
Voluntarily causing grievous hurt
ব্যাখ্যা
♦ পেনাল কোডের ৩২৫ ধারায় স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দানের (Voluntarily causing grievous hurt) শান্তি রয়েছে: কোন ব্যক্তি, যদি ৩৩৫ ধারার বিধান সাপেক্ষে, স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করে, তবে সে ব্যক্তি ৭ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে ।
১,২২৬.
দণ্ডবিধির ৪৪ ধারানুযায়ী ক্ষতি (Injury) বলতে কি বুঝায়?
  1. অবৈধভাবে কোন ব্যক্তির দেহ বা মনে কোনরূপ ক্ষতি সাধন করা
  2. অবৈধভাবে কোন ব্যক্তির সম্পত্তিতে কোনরূপ ক্ষতি সাধন
  3. অবৈধভাবে কোন ব্যক্তির সুনামে কোনরূপ ক্ষতি সাধন করা
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
♦ দণ্ডবিধির ৪৪ ধারার বিধান ক্ষতি:- যদি কোন ব্যক্তির দেহ, মন, সুনাম বা সম্পত্তিতে অবৈধভাবে কোনরূপ ক্ষতিসাধন করা হয় তবে তাকে 'ক্ষতি' বলে।
-----------------------------------
♦“Injury”- Section 44. The word "injury" denotes any harm whatever illegally caused to any person, in body, mind, reputation or property.
১,২২৭.
কেউ নিজের সম্পত্তি প্রতারণামূলকভাবে গোপন করলে, দণ্ডবিধির ৪২৪ ধারার অধীনে কী ধরনের শাস্তি পেতে পারে?
  1. ৩ বছর পর্যন্ত কারাদণ্ড
  2. ২ বছর পর্যন্ত কারাদণ্ড
  3. ১ বছর পর্যন্ত কারাদণ্ড
  4. নিজের সম্পত্তির ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য নয়
সঠিক উত্তর:
২ বছর পর্যন্ত কারাদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
২ বছর পর্যন্ত কারাদণ্ড
ব্যাখ্যা
দণ্ডবিধির ৪২৪ ধারা: অসাধু বা প্রতারণামূলকভাবে সম্পত্তি অপসারণ বা গোপন করা:
যে ব্যক্তি অসাধু বা প্রতারণামূলকভাবে নিজের বা অন্যকারো সম্পত্তি গোপন করে অথবা অপসারণ করে, অথবা এমন কাজে সহায়তা করে যা সম্পত্তি গোপন বা অপসারণে সহায়তা করে, অথবা নিজের কোনো দাবি বা দাবির ছেড়ে দেয় যা তার অধিকারভুক্ত, তাকে দুই বছর পর্যন্ত মেয়াদের জন্য কারাদণ্ড, অথবা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

[Whoever dishonestly or fraudulently conceals or removes any property of himself or any other person, or dishonestly or fraudulently assists in the concealment or removal thereof, or dishonestly releases any demand or claim to which he is entitled, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.]
১,২২৮.
ডাকাত ব্যতীত অন্য কোন ব্যক্তি ডাকাতির মাল রাখলে বা গ্রহণ করলে সর্বোচ্চ শাস্তি কী?
  1. অর্থদণ্ড
  2. মৃত্যুদণ্ড
  3. যাবজ্জীবন
  4. বিনাশ্রম কারাদণ্ড
সঠিক উত্তর:
যাবজ্জীবন
উত্তর
সঠিক উত্তর:
যাবজ্জীবন
ব্যাখ্যা
• দণ্ডবিধি ৪১২ ধারা মতে ডাকাত ব্যতীত অন্য কোন ব্যক্তি ডাকাতির মাল রাখলে বা গ্রহণ করলে শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড।
১,২২৯.
দণ্ডবিধির ৯৬ ধারা অনুসারে, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করে করা কাজ কী বলে গণ্য হয়?
  1. অপরাধ
  2. অপরাধ নয়
  3. সামান্য অপরাধ
  4. শাস্তিযোগ্য অপরাধ
সঠিক উত্তর:
অপরাধ নয়
উত্তর
সঠিক উত্তর:
অপরাধ নয়
ব্যাখ্যা
⇒ সঠিক উত্তর: খ) অপরাধ নয়।
⇒ দণ্ডবিধির ৯৬ ধারায় বলা হয়েছে যে, যদি কোনো ব্যক্তি তার বা অন্যের শরীর বা সম্পত্তি রক্ষার জন্য ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করে, তাহলে সে কাজ অপরাধ বলে গণ্য হবে না।

- অর্থাৎ, যখন একজন ব্যক্তি নিজের বা অন্যের আত্মরক্ষা বা সম্পত্তি রক্ষার জন্য প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করে, তখন এটি অপরাধের মধ্যে পড়বে না। এটি আইনের অধীনে স্বীকৃত একটি সুরক্ষা ব্যবস্থা।
-------
⇒ The Penal Code, 1860- Section- 96. Things done in private defence:
Nothing is an offence which is done in the exercise of the right of private defence.
১,২৩০.
'A' makes an attempt to steal some jewels by breaking open a box, and finds after so opening the box, that there is no jewel in it. He has done an act towards the commission of theft, and therefore is guilty under _________ of The Penal Code, 1860.
  1. Section 107
  2. Section 378
  3. Section 506
  4. Section 511
সঠিক উত্তর:
Section 511
উত্তর
সঠিক উত্তর:
Section 511
ব্যাখ্যা
Section 511- Punishment for attempting to commit offences punishable with imprisonment for life or imprisonment:
Whoever attempts to commit an offence punishable by this Code with imprisonment for life or imprisonment, or to cause such an offence to be committed, and in such attempt does any act towards the commission of the offence, shall, where no express provision is made by this Code for the punishment of such attempt, be punished with imprisonment of any description provided for the offence, for a term which may extend to one-half of the longest term of imprisonment provided for that offence, or with such fine as is provided for the offence, or with both. 
 
Illustration-
(a) A makes an attempt to steal some jewels by breaking open a box, and finds after so opening the box, that there is no jewel in it. He has done an act towards the commission of theft, and therefore is guilty under this section. 

(b) A makes an attempt to pick the pocket of Z by thrusting his hand into Z's pocket. A fails in the attempt in consequence of Z's having nothing in his pocket. A is guilty under this section.

দণ্ডবিধির ৫১১ ধারা- যাবজ্জীবন কারাদণ্ডে বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংঘটনের উদ্যোগের সাজা:
কোন ব্যক্তি যদি এই বিধিবলে যাবজ্জীবন কারাদণ্ডে অথবা কারাদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধ সংঘটন করার অথবা অনুরূপ কোন অপরাধ সংঘটন করানোর উদ্যোগ করে এবং অনুরূপ উদ্যোগের মাধ্যমে অপরাধটি সংঘটনের উদ্দেশ্যে কোন কাজ করে, তবে যেক্ষেত্রে অনুরূপ উদ্যোগের সাজার জন্য এই বিধিতে কোন প্রকাশ্য বিধান করা হয় নাই, সেক্ষেত্রে সে ব্যক্তি অপরাধটির জন্য সে ধরনের অপরাধের জন্য বিহিত দণ্ডের দীর্ঘতম মেয়াদের অর্ধেক পর্যন্ত যেকোন মেয়াদের যাবজ্জীবন কারাদণ্ডে বা সে অপরাধটির জন্য যে অর্থ দণ্ডেও বিধান করা হয়েছে সে অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

উদাহরণ:
(ক) 'ক' একটি বাক্স ভেঙ্গে কিছু গহনাপত্র চুরি করার উদ্যোগ করে। সে বাক্সটি ভেঙ্গে দেখতে পায় যে, উহাতে কোন গহনাপত্র নাই। সে চুরির উদ্দেশ্যে এই কাজটি করেছে; সুতরাং সে এই ধারার আওতায় অপরাধী বলে পরিগণিত হবে।
(খ) 'ক', 'চ'- এর পকেটে হাত দিয়ে চ-এর পকেট মারার উদ্যোগ নেয়। 'চ'- এর পকেটে কিছু ছিল না বলে ক-এর চেষ্টা ব্যর্থ হয়। 'ক' এই ধারার আওতায় অপরাধী বলে পরিগণিত হবে।
১,২৩১.
'গ' কে একটি মূর্তির উদ্দেশ্যে বলি দেওয়া হতে পারে জানা সত্ত্বেও 'ক' যদি বাংলাদেশ থেকে 'গ' কে অপহরণ করে, তাহলে 'ক' সর্বোচ্চ-
  1. মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে পারে
  2. যাবজীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারে
  3. শুধুমাত্র অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে
  4. ১৪ বছর কারাদণ্ডে দণ্ডিত হতে পারে
সঠিক উত্তর:
যাবজীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারে
উত্তর
সঠিক উত্তর:
যাবজীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারে
ব্যাখ্যা
ধারা ৩৬৪: হত্যার উদ্দেশ্যে অপহরণ বা গোপনীয়ভাবে নেওয়া:
যে ব্যক্তি কাউকে হত্যা করার উদ্দেশ্যে বা হত্যার সম্ভাবনায় তাকে এমনভাবে অপহরণ বা গোপনভাবে নিয়ে যায় যে তার মৃত্যুর সম্ভাবনা সৃষ্টি হয়, সে ব্যক্তি যাবজীবন কারাদণ্ডে অথবা দশ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবে।

ব্যাখ্যা:
(ক) ক যদি বাংলাদেশ থেকে গ কে অপহরণ করে এবং জানা বা বিশ্বাস করে যে গ কে একটি মূর্তির উদ্দেশ্যে বলি দেওয়া হতে পারে, তবে এ এই ধারার অধীনে অপরাধ করেছে।
(খ) ক যদি গ কে তার বাড়ি থেকে জোর করে বা লোভ দেখিয়ে নিয়ে যায় যাতে গ কে হত্যা করা হতে পারে, তবে এ এই ধারার অধীনে অপরাধ করেছে।

Section 364- Kidnapping or abducting in order to murder:
Whoever kidnaps or abducts any person in order that such person may be murdered or may be so disposed of as to be put in danger of being murdered, shall be punished with imprisonment for life or rigorous imprisonment for a term which may extend to ten years, and shall also be liable to fine. 
 
Illustrations-
(a) A kidnaps Z from Bangladesh, intending or knowing it to be likely that Z may be sacrificed to an idol. A has committed the offence defined in this section. 
(b) A forcibly carries or entices B away from his home in order that B may be murdered. A has committed the offence defined in this section.
১,২৩২.
'চ', 'ম' কে ৩ দিনের জন্য অবৈধভাবে অবরোধ করে রাখে। এক্ষেত্রে 'চ' কত বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে পারে?
  1. ৫ বছর
  2. ৪ বছর
  3. ৩ বছর
  4. ২ বছর
সঠিক উত্তর:
২ বছর
উত্তর
সঠিক উত্তর:
২ বছর
ব্যাখ্যা
দণ্ডবিধির ৩৪৩ ধারা- তিন বা ততোধিক দিনের জন্য অবৈধ অবরোধ:
কোন ব্যক্তি যদি কাউকে তিন বা ততোধিক দিনের জন্য অবৈধভাবে অবরোধ করে রাখে, তবে উক্ত ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

Section 343: Wrongful confinement for three or more days:
Whoever wrongfully confines any person for three days or more, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.
১,২৩৩.
মিথ্যা দলিল প্রস্তুতকরণের কয়টি উপায়ের কথা The Penal Code, 1860 এ বলা হয়েছে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
জালিয়াতি অথবা জালিয়াতি করে অপরকে ঠকানোর লক্ষ্যে মিথ্যা ও জাল দলিল সৃষ্টি মূলত একই ধরনের অপরাধ; তবে শুধুমাত্র দলিলটি লিখলে বা মুদ্রণ করলেই হবে না, দলিলটি অবশ্যই সই, স্বাক্ষরিত ও সম্পাদিত হতে হবে। দন্ডবিধির ৪৬৪ ধারামতে নিম্নলিখিত ৩টি উপায়ে মিথ্যা বা জাল দলিল প্রস্তুত করা যায়। যথা-

• প্রথমত: সঠিক সময়ে সঠিক ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত, সীলমোহরযুক্ত কিংবা সম্পাদিত হয়েছে বলে বিশ্বাস জন্মানোর উদ্দেশ্যে অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে উক্ত দলিল বা দলিলের অংশবিশেষ প্রণয়ন, স্বাক্ষর, সীলমোহরযুক্ত বা সম্পাদন করে অথবা দলিলটি সম্পাদিত হয়েছে বলে বোঝানোর জন্য কোন চিহ্ন বা প্রতীক স্থাপন করে জাল দলিল প্রস্তুত করা যায়; অথবা

• দ্বিতীয়ত: কোন দলিল সঠিকভাবে সম্পাদিত হওয়ার পরে উক্ত দলিল অসাধুভাবে অথবা প্রতারণামূলকভাবে বাতিলকরণের মাধ্যমে বা অন্য কোন উপায়ে দলিলের কোন গুরুত্বপূর্ণ অংশে পরিবর্তন করে জাল দলিল প্রস্তুত করা যায়; অথবা

• তৃতীয়ত: যদি কোন লোক অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে এমন কোন ব্যক্তিকে দিয়ে কোন দলিল স্বাক্ষরিত, সীলমোহরযুক্ত, সম্পাদিত কিংবা পরিবর্তিত করায় যে লোক মানসিক অপ্রকৃতিস্থতার কারণে অথবা তাকে যেভাবে প্রতারণা করা হয়েছে তার ফলে উক্ত দলিলটির বিষয়বস্তু বা পরিবর্তনের প্রকৃতি সম্পর্কে অবহিত নয় বলে সে জানে; এভাবে মিথ্যা বা জাল দলিল প্রস্তুত করা যায়।
১,২৩৪.
দণ্ডবিধি, ১৮৬০ এর কোন ধারা অনুযায়ী বিদেশে সংঘটিত অপরাধের বিচার বাংলাদেশে করা যায়?
  1. ধারা ২
  2. ধারা ৩
  3. ধারা ৪
  4. ধারা ৫
সঠিক উত্তর:
ধারা ৪
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৪
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধি, ১৮৬০ এর ধারা ৪ অনুযায়ী, বিদেশে সংঘটিত অপরাধের বিচার বাংলাদেশে করা যেতে পারে।
- এই ধারায় বলা হয়েছে যে, বাংলাদেশী নাগরিক বা কোনো ব্যক্তির বিরুদ্ধে যিনি বাংলাদেশে বিচারের আওতায় আনা যেতে পারেন, তার বিরুদ্ধে বিদেশে সংঘটিত কোনো অপরাধে দণ্ডবিধি প্রযোজ্য হবে যদি সেই অপরাধ বাংলাদেশে দণ্ডনীয় হয় বা যদি অপরাধী বাংলাদেশের কোনো জাহাজ বা বিমানে অবস্থান করে।

- এটি বিদেশে সংঘটিত অপরাধের ক্ষেত্রে বিচার প্রক্রিয়া বাংলাদেশের আইন অনুসারে পরিচালনার অধিকার প্রদান করে।
১,২৩৫.
বেনামি চিঠি বা যোগাযোগের [anonymous communication] মাধ্যমে কোনো অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি দণ্ডবিধির কত ধারায় বর্ণিত রয়েছে?
  1. ৫০৩ ধারায়
  2. ৫০৫ ধারায়
  3. ৫০৭ ধারায়
  4. ৫০৮ ধারায়
সঠিক উত্তর:
৫০৭ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৫০৭ ধারায়
ব্যাখ্যা

দণ্ডবিধির ধারা ৫০৭- অজ্ঞাত পরিচয় দ্বারা অপরাধমূলক ভীতি প্রদর্শন:
যে ব্যক্তি অজ্ঞাত পরিচয় দ্বারা অপরাধমূলক ভীতি প্রদর্শন করে, বা যে ব্যক্তি হুমকি প্রদানের জন্য যার নাম বা অবস্থান গোপন রাখার ব্যবস্থা গ্রহণ করে, তাকে দুই বছরের পর্যন্ত যেকোন ধরনের কারাদণ্ডে দণ্ডিত করা হবে। এছাড়া, এই অপরাধের জন্য পূর্ববর্তী ধারায় প্রদত্ত শাস্তিও তাকে প্রদান করা হবে।

Criminal intimidation by an anonymous communication:
Whoever commits the offence of criminal intimidation by an anonymous communication, or having taken precaution to conceal the name or abode of the person from whom the threat comes, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, in addition to the punishment provided for the offence by the last preceding section.

১,২৩৬.
A রাস্তায় কিছু টাকা পেল। A জানতো না যে কে ঐ টাকার মালিক। প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা না করেই A উক্ত টাকা নিজে খরচ করে ফেললো। A এর উক্ত কাজটি-
  1. অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ
  2. অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎকরণ
  3. চুরি
  4. লোভ
সঠিক উত্তর:
অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎকরণ
উত্তর
সঠিক উত্তর:
অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎকরণ
ব্যাখ্যা
♦ দণ্ডবিধির ৪০৩ ধারার অধীনে অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ করেছে বলে গণ্য হবে। 

♦ পেনাল কোডের ৪০৩ ধারার বিধান অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ: কোন ব্যক্তি যদি অসাধুভাবে কোন অস্থাবর সম্পত্তি আত্মসাৎ করে অথবা তা তার নিজের ব্যবহারে প্রয়োগ করে, তবে উক্ত ব্যক্তি ১ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।

ব্যাখ্যা ১:- কিছু সময়ের জন্য একটি অসাধু আত্মসাত্ত এই ধারা অনুযায়ী আত্মসাৎ বলে গণ্য হবে।

ব্যাখ্যা ২:- কোন ব্যক্তি যদি কোন সম্পত্তি কারো দখলে নেই দেখতে পেয়ে সম্পত্তিটি তার মালিকের স্বপক্ষে সংরক্ষণের উদ্দেশ্যে অথবা মালিককে প্রত্যর্পণের উদ্দেশ্যে নিয়ে যায়, তবে সে অসাধুভাবে তা নিয়ে গিয়েছে বা আত্মসাৎ করেছে বলে গণ্য হবে না এবং কোন অপরাধে অপরাধী হবে না;
কিন্তু সে উপরে বর্ণিত অপরাধে অপরাধী হবে যদি সে সম্পত্তিটির মালিককে জানা সত্ত্বেও বা মালিককে খুঁজে বাহির করার উপায় থাকা সত্ত্বেও তা নিজের কাজে ব্যবহার করে, অথবা যদি সে মালিককে খুঁজে বাহির করার ও তাকে বিজ্ঞাপিত করার জন্য যুক্তিসঙ্গত মাধ্যম অবলম্বনের উদ্দেশ্যে যথোপযুক্ত সময় পর্যন্ত সম্পত্তিটি সংরক্ষণ না করে তা তার নিজের কাজে ব্যবহার করে। অনুরূপ ক্ষেত্রে যুক্তিসঙ্গত মাধ্যম কি এবং যথোপযুক্ত সময় কত দীর্ঘ হবে তা একটি ঘটনাগত প্রশ্ন। সম্পত্তিটি প্রাপকের পক্ষে তার যথার্থ মালিককে তা জানার বা কোন বিশেষ ব্যক্তি যে তার মালিক তা জানার আবশ্যকতা নেই; যদি সে সম্পত্তিটি আত্মসাৎ করার সময় সেটা যে তার নয় তা বিশ্বাস করে বা সরল মনে বিশ্বাস করে যে, প্রকৃত মালিককে খুঁজে বের করা সম্ভব নয়, তবে তাই যথেষ্ট হবে।

♦ যেহেতু A টাকা নিজ ব্যবহারে পরিণত করেছে, তাই সে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করেছে বলে গণ্য হবে। তাই সে ৪০৩ ধারায় দণ্ডিত হবে।
১,২৩৭.
দণ্ডবিধি অনুসারে জাল ব্যাংক নোট খাঁটি হিসাবে ব্যবহার করণের সর্বোচ্চ শাস্তি কী?
  1. মৃত্যুদণ্ড
  2. যাবজ্জীবন কারাদণ্ড
  3. ১০ বছর কারাদণ্ড
  4. ৭ বছর কারাদণ্ড
সঠিক উত্তর:
যাবজ্জীবন কারাদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
যাবজ্জীবন কারাদণ্ড
ব্যাখ্যা
দণ্ডবিধির ৪৮৯-খ ধারার বিধান জাল বা মেকি মুদ্রা-নোট বা ব্যাংক-নোট খাঁটি হিসাবে ব্যবহার করণ:
কোন ব্যক্তি যদি কোন পত্রমুদ্রা বা ব্যাংক নোট নকল বা মেকি বলে জানা সত্ত্বেও বা উহা তদ্রূপ বলে তার বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও, কোন নকল বা মেকি পত্রমুদ্রা বা ব্যাংক নোট অপর কোন ব্যক্তির কাছে বিক্রয় করে বা অপর কোন ব্যক্তির নিকট থেকে ক্রয় বা গ্রহণ করে কিংবা অপর কোনোভাবে উহাকে খাটি বলে ব্যবহার করে বা লেনদেন করে, তবে-উক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে অথবা দশ বৎসর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।
-----------------
Section-489B: Using as genuine a forged document: Whoever sells to, or buys or receives from, any other person, or otherwise traffics in or uses as genuine, any forged or counterfeit currency-note or bank-note, knowing or having reason to believe the same to be forged or counterfeit, shall be punished with imprisonment for life, or with imprisonment of either description for a term which may extend to ten years, and shall be liable to fine.
১,২৩৮.
পেনাল কোডে বর্ণিত অপরাধগুলির মধ্যে সর্বনিম্ন সাজা-
  1. ২৪ ঘণ্টার বিনাশ্রম কারাদণ্ড বা ১০ টাকা জরিমানা
  2. ২৪ ঘণ্টা পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা ১০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই
  3. ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড বা ১০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই
  4. ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড বা ৫০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই
সঠিক উত্তর:
২৪ ঘণ্টা পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা ১০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
২৪ ঘণ্টা পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা ১০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই
ব্যাখ্যা
• দণ্ডবিধির ৫১০ ধারায় দণ্ডবিধির সর্বনিম্ন শাস্তি উল্লেখ আছে।

দণ্ডবিধির ৫১০ ধারা অনুযায়ী, নেশাগ্রস্থ ব্যক্তি দ্বারা প্রকাশ্যে অসদাচরণ:
কোন ব্যক্তি যদি নেশাগ্রস্ত অবস্থায় কোন প্রকাশ্য স্থানে গমন করে, বা যে স্থানে প্রবেশ করা তার পক্ষে অনধিকার প্রবেশ, সে স্থানে প্রবেশ করে এবং সে স্থানে এমন আচরণ করে, যার ফলে কারো বিরক্তি ঘটে, তবে সে ব্যক্তি চব্বিশ ঘন্টা পর্যন্ত যেকোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে অথবা দশ টাকা পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে দণ্ডিত হবে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

Section 510- Misconduct in public by a drunken person:
Whoever, in a state of intoxication appears in any public place, or in any place which it is a trespass in him to enter, and there conducts himself in such a manner as to cause annoyance to any person, shall be punished with simple imprisonment for a term which may extend to twenty-four hours, or with fine which may extend to ten taka, or with both.
১,২৩৯.
'A', a police-officer, tortures 'Z' in order to induce 'Z' to confess that he committed a crime. 'A' is guilty of an offence under section ________ of The Penal Code, 1860.
  1. 326
  2. 330
  3. 335
  4. 338
সঠিক উত্তর:
330
উত্তর
সঠিক উত্তর:
330
ব্যাখ্যা
Section 330- Voluntarily causing hurt to extort confession, or to compel restoration of property:
Whoever voluntarily causes hurt, for the purpose of extorting from the sufferer or any person interested in the sufferer, any confession or any information which may lead to the detection of an offence or misconduct, or for the purpose of constraining the sufferer or any person interested in the sufferer to restore or to cause the restoration of any property or valuable security or to satisfy any claim or demand, or to give information which may lead to the restoration of any property or valuable security, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine. 
 
Illustrations:
(a) A, a police-officer, tortures Z in order to induce Z to confess that he committed a crime. A is guilty of an offence under this section.
(a) A, a police-officer, tortures B to induce him to point out where certain stolen property is deposited. A is guilty of an offence under this section.
(b) A, a revenue officer, tortures Z in order to compel him to pay certain arrears of revenue due from Z. A is guilty of an offence under this section.
(c) A, a zamindar, tortures a raiyat in order to compel him to pay his rent. A is guilty of an offence under this section.

দণ্ডবিধির ৩৩০ ধারার বিধান: ভীতি প্রদর্শনের মাধ্যমে স্বীকারোক্তি আদায় বা সম্পত্তি প্রত্যর্পণ করতে বাধ্য করার জন্যে স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদান করা:
যে ব্যক্তি, কোন ব্যক্তির বা সে ব্যক্তির সাথে স্বার্থ সংশ্লিষ্ট অন্য কারো নিকট থেকে যে স্বীকারোক্তির বা তথ্যদানের ফলে কোন অপরাধ বা অসদাচরণ সম্পর্কে সন্ধান পাওয়া যেতে পারে, সে স্বীকারোক্তি বা তথ্য আদায় করার উদ্দেশ্যে, অথবা সে ব্যক্তিকে বা সে ব্যক্তির সাথে স্বার্থ সংশ্লিষ্ট অন্য কারো নিকট থেকে যে স্বীকারোক্তির বা তথ্যদানের ফলে কোন অপরাধ বা অসদাচরণের সন্ধান পাওয়া যেতে পারে, সে স্বীকারোক্তি বা তথ্য আদায় করার উদ্দেশ্যে, অথবা সে ব্যক্তিকে বা সে ব্যক্তির সাথে স্বার্থসংশ্লিষ্ট অন্য কাউকে কোন সম্পত্তি বা জামানত প্রত্যর্পণ করতে বা প্রত্যর্পণের ব্যবস্থা করে দিতে বাধ্য করার উদ্দেশ্যে, অথবা কোন দাবী পূরণে বাধ্য করার উদ্দেশ্যে অথবা যে তথ্য দানের ফলে কোন সম্পত্তি বা মূল্যবান জামানত পুনরুদ্ধার হতে পারে সে তথ্যদানে বাধ্য করার উদ্দেশ্যে উক্ত ব্যক্তিকে স্বেচ্ছাকৃতভাবে আঘাত করে, তবে উক্ত আঘাতকারী সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।

উদাহরণ:
(অ) ক জনৈক পুলিশ কর্মকর্তা। সে চ-কে কোন অপরাধ স্বীকার করতে বাধ্য করার জন্য পীড়ন করে। ক এই ধারায় বর্ণিত অপরাধে অপরাধী সাব্যস্ত হবে। 
(আ) ক জনৈক পুলিশ কর্মকর্তা। কোন জায়গায় অপহৃত দ্রব্য লুকিয়ে রাখা হয়েছে সে তথ্যদানে বাধ্য করার জন্য সে চ-কে পীড়ন করে। ক এই ধারায় বর্ণিত অপরাধে অপরাধী সাব্যস্ত হবে।
১,২৪০.
A warehouse-keeper entrusted with goods sells them without the owner's consent. He is liable under ___________ of The Penal Code, 1860.
  1. Section 403
  2. Section 405
  3. Section 407
  4. Section 420
সঠিক উত্তর:
Section 407
উত্তর
সঠিক উত্তর:
Section 407
ব্যাখ্যা
Section 407- Criminal breach of trust by carrier, etc.
Whoever, being entrusted with property as a carrier, wharfinger or warehouse-keeper, commits criminal breach of trust in respect of such property, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.

ধারা ৪০৭: পরিবহনকারী, গুদামদার ইত্যাদির দ্বারা বিশ্বাসভঙ্গ-
যে কেউ, যিনি পরিবহনকারী (carrier), ঘাটের মালিক বা তত্ত্বাবধায়ক (wharfinger), অথবা গুদামদার (warehouse-keeper) হিসেবে কোনো সম্পত্তি সংরক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত হন, এবং সেই সম্পত্তি সম্পর্কে বিশ্বাসভঙ্গ করেন, তিনি সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং তার সাথে অর্থদণ্ডও হতে পারে।
১,২৪১.
কোন অপরাধের সর্বোচ্চ কারাদণ্ডের পরিমাণ বেশি?
  1. স্বেচ্ছাকৃত আঘাত
  2. অনিষ্ট
  3. অবৈধ বাধাদান
  4. বেআইনী সমাবেশ
সঠিক উত্তর:
স্বেচ্ছাকৃত আঘাত
উত্তর
সঠিক উত্তর:
স্বেচ্ছাকৃত আঘাত
ব্যাখ্যা
ধারা ৩২৩ - স্বেচ্ছাকৃতভাবে আঘাত দানের শাস্তি:
যদি কেউ ৩৩৪ ধারায় উল্লেখিত ক্ষেত্র ছাড়াই অপর কোন ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে আঘাত দেয়, তবে উক্ত ব্যক্তি এক বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা এক হাজার টাকা পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

ধারা ৩৪১ - অবৈধ বাধাদানের শাস্তি:

কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে অবৈধভাবে নিয়ন্ত্রণ করে, তবে সে ব্যক্তি একমাস পর্যন্ত যেকোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে, অথবা পাচশত টাকা পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

ধারা ১৪৩ - বেআইনী সমাবেশের সদস্য হওয়ার শাস্তি:
কোন ব্যক্তি যদি বেআইনী সমাবেশে যোগদান করে, তবে তাকে ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত করা যাবে।

ধারা ৪২৬ - অনিষ্টের শাস্তি:
কোন ব্যক্তি যদি ক্ষতি সাধন করে, তবে উক্ত ব্যক্তি তিনমাস পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
১,২৪২.
দণ্ডবিধির কোন ধারায় সরকারি কর্মচারী বলে ছদ্মবেশ ধারণের শাস্তির বিধান রয়েছে?
  1. ১৬৯ ধারা
  2. ১৭০ ধারা
  3. ১৭১ ধারা
  4. ১৭২ ধারা
সঠিক উত্তর:
১৭০ ধারা
উত্তর
সঠিক উত্তর:
১৭০ ধারা
ব্যাখ্যা
দণ্ডবিধির ১৭০ ধারা- সরকারী কর্মচারী বলে ছদ্মবেশ ধারণ:
কোন ব্যক্তি যদি কোন পদে অধিষ্ঠিত নয় বলে জানা সত্ত্বেও সে পদে অধিষ্ঠিত রয়েছে বলে পরিচয় দেয় অথবা অন্য যে ব্যক্তি যে পদে অধিষ্ঠিত আছে নিজেকে সে পদে অধিষ্ঠিত সে ব্যক্তি বলে ছদ্মবেশ ধারণ করে এবং এইরূপ মিথ্যা ছদ্মবেশ ধারণ করে সে পদের অধিকার বলে কোন কাজ করে বা করতে চেষ্টা করে, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

Section 170- Personating a public servant:
Whoever pretends to hold any particular office as a public servant, knowing that he does not hold such office or falsely personates any other person holding such office, and in such assumed character does or attempts to do any act under colour of such office, shall be punished with imprisonment of either description, for a term which may extend to two years, or with fine, or with both.
১,২৪৩.
দণ্ডবিধি অনুসারে 'Adulteration of drugs' অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি কী?
  1. ছয় মাস পর্যন্ত কারাদণ্ড
  2. এক বছর পর্যন্ত কারাদণ্ড
  3. দুই বছর পর্যন্ত কারাদণ্ড
  4. তিন বছর পর্যন্ত কারাদণ্ড
সঠিক উত্তর:
ছয় মাস পর্যন্ত কারাদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
ছয় মাস পর্যন্ত কারাদণ্ড
ব্যাখ্যা
ধারা ২৭৪ - ওষুধের ভেজাল [Adulteration of drugs]:
যে ব্যক্তি কোনো ওষুধ বা চিকিৎসা প্রস্তুতিকে এমনভাবে ভেজাল দেয়, যাতে সেই ওষুধ বা চিকিৎসা প্রস্তুতির কার্যকারিতা কমে যায় অথবা তার কার্যক্রম পরিবর্তিত হয়, বা এটি ক্ষতিকর হয়, এবং যদি তার উদ্দেশ্য থাকে যে এটি বিক্রি বা ব্যবহার করা হবে অথবা জানে যে এটি বিক্রি বা ব্যবহার করা হবে, এমনভাবে যে এটি মনে হবে যে এটি ভেজাল মুক্ত, তবে তাকে ছয় মাস পর্যন্ত যে কোনো ধরনের কারাদণ্ড অথবা এক হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড দেয়া হবে।

[Whoever adulterates any drug or medical preparation in such a manner as to lessen the efficacy or change the operation of such drug or medical preparation, or to make it noxious, intending that it shall be sold or used for, or knowing it to be likely that it will be sold or used for, any medicinal purpose, as if it had not undergone such adulteration, shall be punished with imprisonment of either description for a term which may extend to six months, or with fine which may extend to one thousand taka, or with both.]
১,২৪৪.
দণ্ডবিধির ধারা ৩১৭ অনুসারে, কোনো পিতা-মাতা বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যদি ১২ বছরের কম বয়সী শিশুকে পরিত্যাগের উদ্দেশ্যে ফেলে রেখে যায়, তবে সর্বোচ্চ শাস্তি কী হবে?
  1. ১০ বছর পর্যন্ত কারাদণ্ড
  2. ৭ বছর পর্যন্ত কারাদণ্ড
  3. ৫ বছর পর্যন্ত কারাদণ্ড
  4. ৩ বছর পর্যন্ত কারাদণ্ড
সঠিক উত্তর:
৭ বছর পর্যন্ত কারাদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
৭ বছর পর্যন্ত কারাদণ্ড
ব্যাখ্যা

⇒ দণ্ডবিধির ধারা ৩১৭ অনুসারে, যদি কোনো পিতা-মাতা বা কোনো ব্যক্তি যার কাছে ১২ বছরের কম বয়সী শিশুর দায়িত্ব রয়েছে, সে শিশুটিকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করার উদ্দেশ্যে কোনো স্থানে রেখে আসে বা প্রকাশ্যে ফেলে যায়, তবে অপরাধীটি সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। এছাড়াও তাকে জরিমানাও দেওয়া হতে পারে।

এই ধারাটির উদ্দেশ্য হল নিষ্পাপ শিশুদের পরিত্যাগ ও অবহেলার হাত থেকে রক্ষা করা। তবে উল্লেখ্য, যদি এই পরিত্যাগের ফলে শিশুটির মৃত্যু ঘটে, তবে অপরাধীকে খুন (Murder) বা শাস্তিযোগ্য নরহত্যা (Culpable Homicide) এর মামলায়ও বিচার করা যেতে পারে (ধারা ৩১৭ এর Explanation অনুযায়ী)।
 ⇒ দণ্ডবিধির ধারা ৩১৭ - ১২ বছরের নিচে শিশু সন্তানকে ফেলে যাওয়া বা পরিত্যাগ করা : যে ব্যক্তি, ১২ বছরের কম বয়সী কোনো শিশুর পিতা বা মাতা, অথবা ওই শিশুর দেখাশোনার দায়িত্বে নিয়োজিত, সে যদি ইচ্ছাকৃতভাবে পুরোপুরিভাবে শিশুটিকে পরিত্যাগ করার উদ্দেশ্যে ওই শিশুকে কোনো স্থানে রেখে দেয় বা ফেলে দেয়, তাহলে সে ব্যক্তি সর্বোচ্চ সাত বছর মেয়াদে কারাদণ্ড, অথবা - অর্থদণ্ড, অথবা - উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

⇒The Penal Code, 1860-Section 317. Exposure and abandonment of child under twelve years by parent or person having care of it.
Whoever being the father or mother of a child under the age of twelve years, or having the care of such child, shall expose or leave such child in any place with the intention of wholly abandoning such child, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, or with fine, or with both. 
 
Explanation: This section is not intended to prevent the trial of the offender for murder or culpable homicide, as the case may be, if the child die in consequence of the exposure.

১,২৪৫.
যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামী জখমের মাধ্যমে খুনের উদ্যোগ নিলে ৩০৭ ধারায় সর্বোচ্চ শাস্তি কী হতে পারে?
  1. মৃত্যুদণ্ড
  2. যাবজ্জীবন কারাদণ্ড
  3. ১০ বৎসর কারাদণ্ড
  4. ৭ বৎসর কারাদণ্ড
সঠিক উত্তর:
মৃত্যুদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
মৃত্যুদণ্ড
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৩০৭ ধারার বিধান খুনের উদ্যোগ:- কোন ব্যক্তি যদি এমন উদ্দেশ্য নিয়ে বা এমন আশঙ্কা জানা সত্ত্বেও এমন অবস্থায় এমন কোন কার্য করে, যার ফলে মৃত্যু ঘটলে সে খুনের দায়ে অপরাধী সাব্যস্ত হবে, তবে উক্ত ব্যক্তি দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে, এবং যদি অনুরূপ কাজের কর্তৃক কোন ব্যক্তিকে আঘাত করা হয়, তবে অপরাধী যাবজ্জীবন কারাদণ্ডে অথবা ইতোপূর্বে যে সাজার উলেখ করা হয়েছে, সে দণ্ডে দণ্ডিত হবে।

⇒ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তির উদ্যোগ:- যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কোন ব্যক্তি যদি এই ধারায় উল্লেখিত অপরাধ করে এবং তার ফলে কেউ আহত হয়, তবে উক্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যেতে পারে।
---------------------------
⇒The Penal Code, 1860- Section- 307: Attempt to murder Attempts by life-convicts:
-Whoever does any act with such intention or knowledge, and under such circumstances that, if he by that act caused death, he would be guilty of murder, shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine; and, if hurt is caused to any person by such act, the offender shall be liable either to imprisonment for life, or to such punishment as is hereinbefore mentioned. 
 
⇒ When any person offending under this section is under sentence of imprisonment for life, he may, if hurt is caused, be punished with death.
১,২৪৬.
‘ক’ দণ্ডবিধির ৩২৫ ধারার অধীন গুরুতর আঘাত করার অপরাধে অভিযুক্ত হলো। 'ক' আদালতে প্রমাণ করলো যে, সে মারাত্মক ও আকস্মিক উস্কানিতে উক্ত আঘাত করেছিল। এক্ষেত্রে তাকে দণ্ডবিধির কোন ধারার অধীনে দণ্ডিত করা যেতে পারে?
  1. ৩৩৪ ধারা 
  2. ৩৩৫ ধারা
  3. ৩৩৬ ধারা
  4. উত্তেজনাবশত হওয়ায় তাকে দণ্ডিত করা যাবে না
সঠিক উত্তর:
৩৩৫ ধারা
উত্তর
সঠিক উত্তর:
৩৩৫ ধারা
ব্যাখ্যা

সঠিক উত্তর : ৩৩৫ ধারা। 

দণ্ডবিধির
ধারা ৩৩৫: উসকানির কারণে স্বেচ্ছায় দেওয়া গুরুতর আঘাত-
যে ব্যক্তি গুরুতর এবং আকস্মিক উসকানির কারণে স্বেচ্ছায় গুরুতর আঘাত প্রদান করবে, যদি সে এই আঘাত দেওয়ার উদ্দেশ্য না থাকে বা তার জানা না থাকে যে, সে অন্য কোনো ব্যক্তিকে আঘাত করতে পারে, যিনি উসকানি দিয়েছেন, তাহলে তাকে সর্বোচ্চ চার বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, অথবা সর্বোচ্চ দুই হাজার টাকা অর্থদণ্ড, অথবা উভয়ই দণ্ড দেওয়া হতে পারে।

১,২৪৭.
The Penal Code, 1860 এর ৫১১ ধারায় কোন ধরনের অপরাধ সংঘটনের উদ্যোগের সাজা দেয়া হয়?
  1. মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ
  2. যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ
  3. কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ
  4. খ বা গ
সঠিক উত্তর:
খ বা গ
উত্তর
সঠিক উত্তর:
খ বা গ
ব্যাখ্যা
• দণ্ডবিধির ৫১১ ধারা- যাবজ্জীবন কারাদণ্ডে বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংঘটনের উদ্যোগের সাজা:

কোন ব্যক্তি যদি এই বিধিবলে যাবজ্জীবন কারাদণ্ডে অথবা কারাদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধ সংঘটন করার অথবা অনুরূপ কোন অপরাধ সংঘটন করানোর উদ্যোগ করে এবং অনুরূপ উদ্যোগের মাধ্যমে অপরাধটি সংঘটনের উদ্দেশ্যে কোন কাজ করে, তবে যেক্ষেত্রে অনুরূপ উদ্যোগের সাজার জন্য এই বিধিতে কোন প্রকাশ্য বিধান করা হয় নাই, সেক্ষেত্রে সে ব্যক্তি অপরাধটির জন্য সে ধরনের অপরাধের জন্য বিহিত দণ্ডের দীর্ঘতম মেয়াদের অর্ধেক পর্যন্ত যেকোন মেয়াদের যাবজ্জীবন কারাদণ্ডে বা সে অপরাধটির জন্য যে অর্থদণ্ডেও বিধান করা হয়েছে সে অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

উদাহরণ:
(ক) 'ক' একটি বাক্স ভেঙ্গে কিছু গহনাপত্র চুরি করার উদ্যোগ করে। সে বাক্সটি ভেঙ্গে দেখতে পায় যে, উহাতে কোন গহনাপত্র নাই। সে চুরির উদ্দেশ্যে এই কাজটি করেছে; সুতরাং সে এই ধারার আওতায় অপরাধী বলে পরিগণিত হবে।

(খ) 'ক', 'চ'- এর পকেটে হাত দিয়ে চ-এর পকেট মারার উদ্যোগ নেয়। 'চ'- এর পকেটে কিছু ছিল না বলে ক-এর চেষ্টা ব্যর্থ হয়। 'ক' এই ধারার আওতায় অপরাধী বলে পরিগণিত হবে।

Section 511- Punishment for attempting to commit offences punishable with imprisonment for life or imprisonment:
Whoever attempts to commit an offence punishable by this Code with imprisonment for life or imprisonment, or to cause such an offence to be committed, and in such attempt does any act towards the commission of the offence, shall, where no express provision is made by this Code for the punishment of such attempt, be punished with imprisonment of any description provided for the offence, for a term which may extend to one-half of the longest term of imprisonment provided for that offence, or with such fine as is provided for the offence, or with both. 
 
Illustration
(a) A makes an attempt to steal some jewels by breaking open a box, and finds after so opening the box, that there is no jewel in it. He has done an act towards the commission of theft, and therefore is guilty under this section. 

(b) A makes an attempt to pick the pocket of Z by thrusting his hand into Z's pocket. A fails in the attempt in consequence of Z's having nothing in his pocket. A is guilty under this section.
১,২৪৮.
ক ও খ আনন্দ করার জন্য পরস্পর অসি খেলার জন্য একমত হয়। অসি খেলা চলাকালে ক এর কারনে খ আঘাত পায় এবং খ এর পা ভেঙ্গে যায়। ক এর অপরাধ?
  1. কোন অপরাধ করেনি
  2. গুরুতর জখমের চেষ্টা
  3. গুরুতর জখম
  4. সাধারণ জখম
সঠিক উত্তর:
কোন অপরাধ করেনি
উত্তর
সঠিক উত্তর:
কোন অপরাধ করেনি
ব্যাখ্যা
♦ দণ্ডবিধির ধারা ৮৭ এর উদাহরণ অনুযায়ী- মৃত্যু ঘটাবার অথবা গুরুতর আঘাত করার উদ্দেশ্যে সম্পাদিত নয়, অথবা মৃত্যু ঘটাতে পারে বা গুরুতর আঘাত করতে পারে এইরূপ না জেনে সম্পাদিত কোন কাজ করার পর এতে কোন ক্ষতি হওয়ার ফলে অপরাধ হবে না; অথবা ১৮ বৎসরের অধিক বয়স্ক কোন ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনুরূপ কাজের ফল হতে উদ্ভূত ক্ষতি স্বীকার করার সম্মতিদানের পর তার সম্মতি নিয়ে উক্তরূপ ক্ষতি সাধনের ইচ্ছা করে কাজটি করার পর তাতে কোনরূপ ক্ষতি হওয়ার ফলে কাজটি অপরাধ হবে না; অথবা যে ব্যক্তি কাজটি করছে, সে ব্যক্তি কাজটি করার ফলে ক্ষতি অনুষ্ঠিত হতে পারে জানা সত্ত্বেও যে ব্যক্তির ক্ষতি হতে পারে, সে ব্যক্তির ক্ষতির ঝুঁকি স্বীকারে সম্মতিক্রমে কাজটি করার পর তাতে কোনরূপ ক্ষতি হওয়ার ফলে কাজটি অপরাধ হবে না।
১,২৪৯.
'অপরাধমূলক কার্যে জড়িত ব্যক্তিগণ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারেন।'- দণ্ডবিধির কোন ধারার সাথে উক্ত বিধান সাদৃশ্যপূর্ণ?
  1. ধারা ৩৬
  2. ধারা ৩৮
  3. ধারা ৩৫
  4. ধারা ৩৯
সঠিক উত্তর:
ধারা ৩৮
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৩৮
ব্যাখ্যা
• ধারা ৩৮: অপরাধমূলক কার্যে জড়িত ব্যক্তিগণ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারেন:
যেক্ষেত্রে কতিপয় ব্যক্তি কোন অপরাধমূলক কার্য সংঘটনে নিয়োজিত কিংবা জড়িত হন, সেক্ষেত্রে তারা উক্ত কাজের মাধ্যমে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারেন।

উদাহরণ:
‘ক’ এমন উগ্র প্ররোচনায় ক্ষিপ্ত হয়ে ‘চ’ কে আক্রমণ করে যে, তার এই আক্রমনে ‘চ’ নিহত হইলে তাহা শুধু অপরাধমূলক প্রাণনাশ হইবে, যাহা খুন বলিয়া গণ্য হইবে না।

'চ' এর প্রতি 'খ' এর বিদ্বেষ থাকায় এবং 'চ' কে হত্যা করিবার জন্য 'খ' এর অভিপ্রায় থাকায়, 'খ' বিনা প্ররোচনায় 'চ' কে হত্যার কার্যে 'ক' কে সহায়তা করে। এই দৃষ্টান্তে 'ক' ও 'খ' উভয়েই 'চ' কে হত্যার কার্যে ব্যাপৃত থাকলেও, 'খ' খুনের অপরাধে অপরাধী সাব্যস্ত হবে কারন অভিপ্রয় ছিল এবং 'ক' কেবল অপরাধমূলক প্রাণনাশের অপরাধে অপরাধী হবে।
১,২৫০.
একজন পরিবহনকারী (carrier) তার কাছে গ্রাহকের জমা দেওয়া মালামাল বিক্রি করে টাকা আত্মসাৎ করলে। তার বিরুদ্ধে কোন ধারায় মামলা দায়ের করা যেতে পারে?
  1. দণ্ডবিধির ৪০৬ ধারা
  2. দণ্ডবিধির ৪০৭ ধারা
  3. দণ্ডবিধির ৪০৮ ধারা
  4. দণ্ডবিধির ৩৭৯ ধারা
সঠিক উত্তর:
দণ্ডবিধির ৪০৭ ধারা
উত্তর
সঠিক উত্তর:
দণ্ডবিধির ৪০৭ ধারা
ব্যাখ্যা

⇒  পরিবহনকারী (carrier), গুদামদার (warehouse-keeper) বা ঘাটের মালিক (wharfinger) হিসেবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যদি তার কাছে জমা দেওয়া মালামাল/সম্পত্তি আত্মসাৎ বা অপব্যবহার করে, তবে তা দণ্ডবিধির ধারা ৪০৭-এর অধীন বিশ্বাসভঙ্গের অপরাধ (Criminal breach of trust by carrier, etc.) হিসেবে গণ্য হবে।
সুতরাং, পরিবহনকারীর এই কাজের জন্য দণ্ডবিধির ধারা ৪০৭-এ মামলা দায়ের করা যাবে।

⇒ দণ্ডবিধির ধারা ৪০৭: পরিবহনকারী, গুদামদার ইত্যাদির দ্বারা বিশ্বাসভঙ্গ-
যে কেউ, যিনি পরিবহনকারী (carrier), ঘাটের মালিক বা তত্ত্বাবধায়ক (wharfinger), অথবা গুদামদার (warehouse-keeper) হিসেবে কোনো সম্পত্তি সংরক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত হন, এবং সেই সম্পত্তি সম্পর্কে বিশ্বাসভঙ্গ করেন, তিনি সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং তার সাথে অর্থদণ্ডও হতে পারে।

⇒ The Penal Code- Section 407- Criminal breach of trust by carrier, etc.
Whoever, being entrusted with property as a carrier, wharfinger or warehouse-keeper, commits criminal breach of trust in respect of such property, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.

১,২৫১.
কোন অপরাধ সংঘটনে সহায়তা [Abetment of an offence] করা
  1. সর্বদা একটি অপরাধ
  2. প্রেক্ষাপটের উপর ভিত্তি করে অপরাধ হতে পারে কিন্তু সর্বদা অপরাধ না
  3. কোন অপরাধ না
  4. প্ররোচিত অপরাধটি সংঘটিত হলে শুধুমাত্র তখন অপরাধ হবে
সঠিক উত্তর:
সর্বদা একটি অপরাধ
উত্তর
সঠিক উত্তর:
সর্বদা একটি অপরাধ
ব্যাখ্যা
♦যে অপরাধ সংঘটনের জন্য প্ররোচনা করা হয়েছে, তা সংঘটিত হোক বা না হোক, প্ররোচনা [Abetment] প্রমাণিত হলে, সেটা একটি অপরাধ হবে এবং দুষ্কর্মের সহয়তাকারী দোষী হয়।
১,২৫২.
নিচের কোন ক্ষেত্রে চুরি হয়েছে বলে গণ্য হবে?
  1. স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী দান করল
  2. কেউ রাস্তায় পড়ে থাকা রিং তুলে নিল
  3. বই ফেরত দেওয়ার উদ্দেশ্যে বন্ধুর লাইব্রেরি থেকে বই ধার নিল
  4. কেউ গাছ কেটে মালিকের অনুমতি ছাড়া তা নিয়ে গেল
সঠিক উত্তর:
কেউ গাছ কেটে মালিকের অনুমতি ছাড়া তা নিয়ে গেল
উত্তর
সঠিক উত্তর:
কেউ গাছ কেটে মালিকের অনুমতি ছাড়া তা নিয়ে গেল
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৩৭৮ ধারা অনুযায়ী, চুরি সংঘটিত হওয়ার জন্য তিনটি মূল উপাদান থাকতে হয়:
অস্থাবর সম্পত্তি (movable property) হতে হবে,
তা কারো দখলে থাকতে হবে,
এবং সেই দখলদারের সম্মতি ব্যতীত অসাধুভাবে গ্রহণ বা স্থানান্তর করতে হবে।

এখন অপশনগুলো বিশ্লেষণ করি:
ক) স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী দান করল:
→ এটি চুরি নয়। স্বামী-স্ত্রীর মধ্যে দান করার ক্ষেত্রে যদি স্ত্রী বিশ্বাস করে যে তিনি অনুমতিসম্পন্ন, তবে এটি চুরি হবে না। এখানে dishonest intention বা অসাধু মনোভাব স্পষ্ট নয়।

খ) কেউ রাস্তায় পড়ে থাকা রিং তুলে নিল:
→ এটা চুরি নয় কারণ রাস্তায় পড়ে থাকা বস্তু কারো দখলে নেই। তবে যদি ব্যক্তি তা আত্মসাৎ করে নেয়, তাহলে criminal misappropriation হতে পারে।

গ) বই ফেরত দেওয়ার উদ্দেশ্যে বন্ধুর লাইব্রেরি থেকে বই ধার নিল:
→ এখানে যদি ব্যক্তি বিশ্বাস করে যে বন্ধুর পরোক্ষ সম্মতি রয়েছে, তাহলে এটা চুরি নয়। Explanation 5 অনুযায়ী, পরোক্ষ সম্মতির ভিত্তিতে তা বৈধ হতে পারে।

ঘ) কেউ গাছ কেটে মালিকের অনুমতি ছাড়া তা নিয়ে গেল:
→ এখানেই চুরি হয়েছে।
Explanation 1 ও 2 অনুসারে, গাছ যতক্ষণ মাটির সাথে যুক্ত থাকে ততক্ষণ তা চুরির বস্তু নয়। কিন্তু যখনই তা কেটে মাটি থেকে বিচ্ছিন্ন করা হয় এবং dishonestly নিয়ে যাওয়া হয়, তখন তা চুরি হিসেবে গণ্য হবে।

⇒ দণ্ডবিধির ৩৭৮ ধারায় চুরির বিধান রয়েছে। ৩৭৮ ধারামতে কোন ব্যক্তির দখল থেকে সম্মতি ব্যতীত কোন অস্থাবর সম্পত্তি (Movable property) অসাধুভাবে গ্রহণের উদ্দেশ্যে স্থানান্তর করলে বা সরানো হলে তা চুরি বলে গণ্য হবে। অন্যভাবে বলা যায়, যদি কোন ব্যক্তি কোন অস্থাবর সম্পত্তি অসাধুভাবে গ্রহণের উদ্দেশ্যে সম্পত্তির দখলে থাকা ব্যক্তির সম্মতি ছাড়া উক্ত সম্পত্তি স্থানান্তর করে তবে তা চুরি বলে গণ্য হবে।
⇒ দণ্ডবিধির ৩৭৮ ধারার বিধান চুরি:- কোন ব্যক্তি যদি কারো দখল হতে তার সম্মতি ব্যতীত কোন অস্থাবর সম্পত্তি অসাধুভাবে গ্রহণ করার উদ্দেশ্য নিয়ে উক্ত সম্পত্তি অনুরূপভাবে গ্রহণের জন্য স্থানান্তর করে, তবে উক্ত ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে।
ব্যাখ্যা ১:- কোন বস্তু যতক্ষণ পর্যন্ত অস্থাবর সম্পত্তি না হওয়া বিধায় মাটির সাথে যুক্ত থাকে, ততক্ষণ পর্যন্ত উহা চুরি করার বস্তু বলে গণ্য হবে না, কিন্তু যে মুহূর্তে উহাকে মাটি হতে বিচ্ছিন্ন করা হয় সে মুহূর্তেই উহা চুরি করার বস্তু হওয়ার যোগ্য গণ্য হবে।
ব্যাখ্যা ২:- যে কাজ কর্তৃক (মাটি হতে) বিচ্ছিন্নতা সাধন করা হয়, সে কাজ দ্বারাই স্থানান্তর করা হলে তা চুরি হতে পারে।
ব্যাখ্যা ৩:- কোন ব্যক্তি কোন বস্তুর গতির প্রতিবন্ধক অপসারণ করলে বা উহাকে অপর কোন বন্ধু হতে বিচ্ছিন্ন করলে এবং বাস্তবিকভাবে উহা স্থানান্তর করলে উক্ত বস্তু স্থানান্তর করে বলে পরিগণিত হবে।
ব্যাখ্যা ৪:- কোন ব্যক্তি যে কোন উপায়ে কোন পশুকে হাঁটায়, সে লোক সে পশুকে এবং অনুরূপভাবে সৃষ্ট গতির ফলে উক্ত পশু দ্বারা স্থানান্তরিত প্রত্যেক বস্তুকে স্থানান্তর করে বলে গণ্য হবে।
ব্যাখ্যা ৫:- সংজ্ঞায় উল্লিখিত সম্মতি প্রকাশ্য অথবা পরোক্ষ হতে পারে: এবং উক্ত সম্মতি দখলকারী ব্যক্তি বা উক্ত উদ্দেশ্য প্রকাশ্য বা পরোক্ষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তির দ্বারা প্রদত্ত হতে পারে।
----------------
⇒ The Penal Code, 1860- Section 378: Theft:
- Whoever, intending to take dishonestly any moveable property out of the possession of any person without that person's consent, moves that property in order to such taking, is said to commit theft.
Explanation 1.- A thing so long as it is attached to the earth, not being moveable property, is not the subject of theft; but it becomes capable of being the subject of theft as soon as it is severed from the earth.
Explanation 2.- A moving effected by the same act which effects the severance may be a theft.
Explanation 3.- A person is said to cause a thing to move by removing an obstacle which prevented it from moving or by separating it from any other thing, as well as by actually moving it.
Explanation 4.- A person, who by any means causes an animal to move, is said to move that animal, and to move everything which, in consequence of the motion so caused, is moved by that animal.
Explanation 5.- The consent mentioned in the definition may be express or implied, and may be given either by the person in possession, or by any person having for that purpose authority either express or implied.
১,২৫৩.
কোন রাষ্ট্র বা সার্বভৌম শক্তির কর্তৃত্ববলে সীলমোহরকৃত ও ইস্যুকৃত ধাতু, যাহা অর্থ হিসাবে ব্যবহৃত-তাহাকে বলা হয়-
  1. বাংলাদেশী মুদ্রা (Bangladesh coin)
  2. মুদ্রা (Coin)
  3. টাকা
  4. বাংলাদেশী নোট
সঠিক উত্তর:
মুদ্রা (Coin)
উত্তর
সঠিক উত্তর:
মুদ্রা (Coin)
ব্যাখ্যা
♦ দণ্ডবিধির ২৩০ ধারার বিধান: 'মুদ্রার' সংজ্ঞা:- বর্তমানে অর্থরূপে ব্যবহৃত এবং অনুরূপে ব্যবহৃত হওয়ার জন্য কোন রাষ্ট্রে বা সার্বভৌম শক্তির ক্ষমতাধীনে স্ট্যাম্পযুক্ত ও ইস্যুকৃত ধাতব দ্রব্যকে মুদ্রা বলে।

- বাংলাদেশী মুদ্রা:- বাংলাদেশী মুদ্রা বলতে বাংলাদেশের সরকারের ক্ষমতাধীন অর্থরূপে ব্যবহারের জন্য স্ট্যাম্পযুক্ত ও ইস্যুকৃত ধাতবদ্রব্য বুঝাবে; এবং অর্থরূপে, ব্যবহার রহিত হওয়া সত্ত্বেও এই অধ্যায়ের উদ্দেশ্যাবলীর দিক হতে অনুরূপভাবে স্ট্যাম্পযুক্ত ও ইস্যুকৃত ধাতবদ্রব্য বাংলাদেশী মুদ্রা বলে পরিচিত হবে।

---------------------
♦ “Coin” defined Bangladesh coin:
- Section 230. Coin is metal used for the time being as money, and stamped and issued by the authority of some State or Sovereign Power in order to be so used. 
 
- Bangladesh coin is metal stamped and issued by the authority of the Government in order to be used as money; and metal which has been so stamped and issued shall continue to be Bangladesh coin for the purposes of this Chapter, notwithstanding that it may have ceased to be used as money. 
 
Illustrations 
 
(a) Cowries are not coin. 
 
(b) Lumps of unstamped copper, though used as money, are not coin. 
 
(c) Medals are not coin, inasmuch as they are not intended to be used as money. 
 
(d) The coin denominated as the Company's taka is the Queen's coin. 
 
(e) The "Farukhabad" taka, which was formerly used as money under the authority of the Government of India, is Bangladesh coin although it is no longer so used.
১,২৫৪.
‘Culpable homicide by causing death of person other than person whose death was intended’ – বিষয়টি সম্পর্কে দণ্ডবিধির কোন ধারায় উল্লেখ করা হয়েছে?
  1. ধারা ৩০০
  2. ধারা ৩০১
  3. ধারা ৩০৪
  4. ধারা ২৯৯
সঠিক উত্তর:
ধারা ৩০১
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৩০১
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ধারা ৩০১।
⇒ দণ্ডবিধির ৩০১ ধারা-এ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, যদি কোনো ব্যক্তি একজনের মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে কাজ করে কিন্তু ভুলবশত অন্য কারো মৃত্যু ঘটায়, তাহলে অপরাধীকে সেই ব্যক্তির মৃত্যু ঘটানোর মতোই শাস্তি দেওয়া হবে যার মৃত্যু ঘটানোর ইচ্ছা বা উদ্দেশ্য ছিল।
- এই ধারাটি 'Doctrine of Transfer of Malice' বা 'দুষ্ট অভিপ্রায়ের হস্তান্তর' নীতিকে প্রতিষ্ঠা করে। অর্থাৎ, অপরাধীর দুষ্ট অভিপ্রায় আসল লক্ষ্য থেকে ভুল লক্ষ্যে স্থানান্তরিত হলেও অপরাধের দায় একই থাকে।

উদাহরণ: যদি কেউ 'ক' কে হত্যার উদ্দেশ্যে গুলি করে কিন্তু 'খ' মারা যায়, তাহলে অপরাধীকে 'ক' কে হত্যার চেষ্টার মতোই শাস্তি দেওয়া হবে।

⇒ দণ্ডবিধির ৩০১ ধারার বিধান: যার মৃত্যু ঘটাবার উদ্দেশ্য ছিল তাকে ব্যতীত অপর ব্যক্তির মৃত্যু ঘটাইয়া শাস্তি যোগ্য নরহত্যা সংঘটন:-
-কোন ব্যক্তি যদি এমন কোন কার্য করে যা কর্তৃক মৃত্যু সংঘটনের ইচ্ছা বা উদ্দেশ্য তার ছিল অথবা যার দরুন মৃত্যু সংঘটন হতে পারে বলে তার জানা ছিল এবং এই কার্য কর্তৃক সে এমন কোন ব্যক্তির মৃত্যু সংঘটন করে শাস্তিযোগ্য নরহত্যা করে, যার মৃত্যু সে কামনা করে নাই বা যার মৃত্যু হতে পারে বলে তার জানা ছিল না, তবে অপরাধী যে ব্যক্তির মৃত্যু সংঘটনের ইচ্ছা করেছিল, কিংবা যে ব্যক্তির মৃত্যু ঘটতে পারে বলে জানত সে ব্যক্তির মৃত্যু সংঘটন করলে তার অপরাধটি যে-রূপ হত, এই ক্ষেত্রেও সেরূপ হবে।
-----------
⇒ The Penal Code, 1860, Section 301: Culpable homicide by causing death of person other than person whose death was intended:
-If a person, by doing anything which he intends or knows to be likely to cause death, commits culpable homicide by causing the death of any person, whose death he neither intends nor knows himself to be likely to cause, the culpable homicide committed by the offender is of the description of which it would have been if he had caused the death of the person whose death he intended or knew himself to be likely to cause.
১,২৫৫.
'ক' মৃত্যু হবে জেনেও 'খ' এর মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে গুলি ছোঁড়েন কিন্তু ঐ গুলিতে 'গ' এর মৃত্যু হয়। 'ক' এক্ষেত্রে দণ্ডবিধির কোন ধারায় অপরাধ করেছেন?
  1. ২৯৯
  2. ৩০০
  3. ৩০১
  4. ৩০২
সঠিক উত্তর:
৩০১
উত্তর
সঠিক উত্তর:
৩০১
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৩০১ ধারার বিধান যার মৃত্যু ঘটাবার উদ্দেশ্য ছিল তাকে ব্যতীত অপর ব্যক্তির মৃত্যু ঘটাইয়া শাস্তি যোগ্য নরহত্যা সংঘটন:-
- কোন ব্যক্তি যদি এমন কোন কার্য করে যা কর্তৃক মৃত্যু সংঘটনের ইচ্ছা বা উদ্দেশ্য তার ছিল অথবা যার দরুন মৃত্যু সংঘটন হতে পারে বলে তার জানা ছিল এবং এই কার্য কর্তৃক সে এমন কোন ব্যক্তির মৃত্যু সংঘটন করে শাস্তিযোগ্য নরহত্যা করে, যার মৃত্যু সে কামনা করে নাই বা যার মৃত্যু হতে পারে বলে তার জানা ছিল না, তবে অপরাধী যে ব্যক্তির মৃত্যু সংঘটনের ইচ্ছা করেছিল, কিংবা যে ব্যক্তির মৃত্যু ঘটতে পারে বলে জানত সে ব্যক্তির মৃত্যু সংঘটন করলে তার অপরাধটি যে-রূপ হত, এই ক্ষেত্রেও সেরূপ হবে।

⇒ অর্থাৎ 'ক' মৃত্যু হবে জেনেও 'খ' এর মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে গুলি ছোঁড়েন কিন্তু ঐ গুলিতে 'গ' এর মৃত্যু হয়। 'ক' এক্ষেত্রে দণ্ডবিধির ৩০১ ধারার অধীনে খুনের অপরাধ করেছেন।
---------------
⇒ Section 301. Culpable homicide by causing death of person other than person whose death was intended:-
- If a person, by doing anything which he intends or knows to be likely to cause death, commits culpable homicide by causing the death of any person, whose death he neither intends nor knows himself to be likely to cause, the culpable homicide committed by the offender is of the description of which it would have been if he had caused the death of the person whose death he intended or knew himself to be likely to cause.
১,২৫৬.
দণ্ডবিধির ৫৩ ধারার অধীনে নিম্নের কোনটি শাস্তির অন্তর্ভুক্ত নয়?
  1. মৃত্যুদণ্ড
  2. অর্থদণ্ড
  3. নির্বাসন
  4. সম্পত্তি বাজেয়াপ্ত
সঠিক উত্তর:
নির্বাসন
উত্তর
সঠিক উত্তর:
নির্বাসন
ব্যাখ্যা
• দণ্ডবিধির ৫৩ ধারার অধীনে নির্বাসন (Exile) শাস্তির অন্তর্ভুক্ত নয়।

দণ্ডবিধির ৫৩ ধারায় পাঁচ প্রকার শাস্তি উল্লেখ আছে। যথা:
(i) মৃত্যুদণ্ড (Death penalty)
(ii) যাবজ্জীবন কারাদণ্ড (Imprisonment for life)
(iii) কারাদণ্ড (Imprisonment) দুই প্রকার:
ক) সশ্রম( Rigorous, that is, with hard labour) এবং
খ) বিনাশ্রম (Simple)
(iv) সম্পত্তি বাজেয়াপ্ত (forfeiture of property)
(v) অর্থদণ্ড (fine)

ব্যাখ্যা: যাবজ্জীবন কারাদণ্ড সর্বদায় সশ্রম কারাদণ্ড হবে।
১,২৫৭.
দণ্ডবিধির ধারা ২-এর অধীনে বিচারযোগ্য ব্যক্তি হতে পারেন:
  1. শুধুমাত্র বাংলাদেশি নাগরিক
  2. শুধুমাত্র সরকারি কর্মকর্তা
  3. শুধুমাত্র বিদেশি নাগরিক
  4. বাংলাদেশি এবং বিদেশি নাগরিক উভয়
সঠিক উত্তর:
বাংলাদেশি এবং বিদেশি নাগরিক উভয়
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশি এবং বিদেশি নাগরিক উভয়
ব্যাখ্যা
বাংলাদেশের ভিতরে সংঘটিত অপরাধসমূহের শাস্তি (ধারা ২):
দণ্ডবিধির ২ ধারায় দণ্ডবিধির Intraterritorial Application বা রাষ্ট্রের ভিতরে প্রয়োগ এর স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ ২ ধারা অনুযায়ী বাংলাদেশ নামক রাষ্ট্রের ভিতরে দণ্ডবিধিতে উল্লেখিত যেকোন অপরাধের বিচার করার এখতিয়ার বাংলাদেশের ফৌজদারী আদালতের আছে।

২ ধারা অনুযায়ী,
বাংলাদেশের ভিতরে যেকোন ব্যক্তি সে বাংলাদেশী হোক বা বিদেশী হোক বা অন্য যে কোন দেশের নাগরিক হোক না কেন, সে যদি দণ্ডবিধিতে উল্লেখিত কোন অপরাধ করে, তাহলে তার ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য হবে এবং তার বিচার ও শাস্তি দেওয়ার এখতিয়ার বাংলাদেশের ফৌজদারী আদালতের থাকবে।

Section 2: Punishment of offences committed within Bangladesh:
Every person shall be liable to punishment under this Code and not otherwise for every act or omission contrary to the provisions thereof, of which he shall be guilty within Bangladesh.
১,২৫৮.
To be liable under Section 143, a person must-
  1. Use force in the assembly
  2. Commit an offence during the assembly
  3. Be a member of an unlawful assembly
  4. Organize the unlawful assembly
সঠিক উত্তর:
Be a member of an unlawful assembly
উত্তর
সঠিক উত্তর:
Be a member of an unlawful assembly
ব্যাখ্যা

সঠিক উত্তর: C. Be a member of an unlawful assembly

দণ্ডবিধির ১৪৩ ধারা অনুযায়ী, কোনো ব্যক্তিকে শাস্তিযোগ্য হতে হলে তার অপরাধটি শুধু একটি—সে যেন বেআইনি সমাবেশের সদস্য হয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো:
- ব্যক্তিকে বলপ্রয়োগ করতে হবে না;
- তাকে অপরাধ সংঘটন করতেই হবে না;
- সমাবেশটি সে আয়োজন করেছে কিনা, সেটিও গুরুত্বপূর্ণ নয়।

⇒ শুধুমাত্র বেআইনি সমাবেশের সদস্য হওয়াই এই ধারা অনুযায়ী অপরাধ।

দণ্ডবিধির ১৪৩ ধারার বিধান- বেআইনী সমাবেশের সদস্য হওয়ার শাস্তি:
কোনো ব্যক্তি যদি বেআইনী সমাবেশের সদস্য হয়, তবে তাকে ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত করা যাবে।

⇒ Section 143- Punishment:
Whoever is a member of an unlawful assembly, shall be punished with imprisonment of either description for a term which may extend to six months, or with fine, or with both.

১,২৫৯.
বাংলাদেশের বাইরে অপরাধ করেও কোন ব্যক্তিকে বাংলাদেশে বিচারের আওতায় আনা যাবে?
  1. যদি সে বাংলাদেশি নাগরিক হয়
  2. যদি বাংলাদেশের কোনো জাহাজ বা বিমানে অপরাধ হয়
  3. যদি বাংলাদেশি আইনে সেই অপরাধের বিচারের বিধান থাকে
  4. উপরের সবগুলোই
সঠিক উত্তর:
উপরের সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলোই
ব্যাখ্যা

⇒ বাংলাদেশ দণ্ডবিধির ধারা ৩ ও ৪ অনুযায়ী, নিম্নলিখিত ক্ষেত্রে বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধের জন্য বাংলাদেশে বিচার করা যায়:
ক) বাংলাদেশের নাগরিক দ্বারা বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধের ক্ষেত্রে (ধারা ৪(১))।
খ) বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ বা বিমানে, সেটি পৃথিবীর যেখানেই থাকুক না কেন, সংঘটিত অপরাধের ক্ষেত্রে (ধারা ৪(৪))।
গ) বাংলাদেশি কোনো আইনে যদি বিধান থাকে যে বাংলাদেশের বাইরে সংঘটিত কোন অপরাধ বাংলাদেশে বিচার্য হবে (ধারা ৩)।
সুতরাং, উল্লিখিত সবগুলো শর্তই সঠিক।

⇒ দণ্ডবিধি, ১৮৬০, ধারা-৩: বাংলাদেশের বাইরে সংঘটিত কিন্তু আইন অনুযায়ী বাংলাদেশের মধ্যে বিচারযোগ্য অপরাধের শাস্তি:
যে কোনো ব্যক্তি যদি বাংলাদেশের কোনো আইন অনুসারে বাংলাদেশের বাইরে সংঘটিত কোনো অপরাধের জন্য বিচারের সম্মুখীন হওয়ার দায়ে দায়বদ্ধ হন, তাহলে বাংলাদেশের বাইরে সংঘটিত সেই কাজের জন্য এই দণ্ডবিধির বিধান অনুযায়ী তার সাথে এমনভাবে আচরণ করা হবে যেন সেই কাজটি বাংলাদেশের মধ্যে সংঘটিত হয়েছে।
⇒ দণ্ডবিধির ৪ ধারার বিধান রাষ্ট্রের সীমানার বাহিরে সংঘটিত অপরাধ সমূহের ক্ষেত্রে প্রতিবিধির আওতা সম্প্রসারণ:
নিম্নোক্ত ব্যক্তিগণ দ্বারা সংঘটিত কোন অপরাধের ক্ষেত্রেও এই বিধির বিধানগুলো প্রয়োগযোগ্য হবে;
(১) বাংলাদেশের বাইরে অবস্থিত কোন জায়গায় বাংলাদেশের নাগরিক,
(৪) বাংলাদেশে রেজিষ্ট্রকৃত যে কোন জাহাজ বা বিমান পোতে আরোহী যে কোন ব্যক্তি উক্ত জাহাজ কিংবা বিমান পোতে যেখানেই থাকুক না কেন।
ব্যাখ্যা: এই ধারা মতে যে কার্য বাংলাদেশের মধ্যে সংঘটিত হলে এই বিধি অনুযায়ী দণ্ডনীয় হত তা বাংলাদেশের বাইরে সংঘটিত হলে তার অপরাধ কথাটির আওতাভুক্ত হবে।
--------------
⇒ The Penal Code, 1860, Section-2: Punishment of offences committed within Bangladesh:
-Every person shall be liable to punishment under this Code and not otherwise for every act or omission contrary to the provisions thereof, of which he shall be guilty within Bangladesh.
⇒ The Penal Code, 1860, Section- 3: Punishment of offences committed beyond, but which by law may be tried within Bangladesh:
- Any person liable, by any Bangladesh Law, to be tried for an offence committed beyond Bangladesh shall be dealt with according to the provisions of this Code for any act committed beyond Bangladesh in the same manner as if such act had been committed within Bangladesh.
⇒ The Penal Code, 1860, Section-4: Extension of Code to extra-territorial offences:
-The provisions of this Code apply also to any offence committed by- 
(1) any citizen of Bangladesh in any place without and beyond Bangladesh; 
(4) any person on any ship or aircraft registered in Bangladesh wherever it may be. 
Explanation.-In this section the word "offence" includes every act committed outside Bangladesh which, if committed in Bangladesh, would be punishable under this Code.

Illustrations:
(a) A, a Bangladesh subject, commits a murder in Uganda. He can be tried and convicted of murder in any place in Bangladesh in which he may be found. 

১,২৬০.
ধারা ২৭৪ কোন অপরাধের সাথে সম্পর্কিত?
  1. খাদ্যে ভেজাল দেয়া
  2. ওষুধে ভেজাল দেয়া
  3. ক্ষতিকর পরিবেশ সৃষ্টি করা
  4. জাল দলিল সৃষ্টি করা
সঠিক উত্তর:
ওষুধে ভেজাল দেয়া
উত্তর
সঠিক উত্তর:
ওষুধে ভেজাল দেয়া
ব্যাখ্যা

ধারা ২৭৪ – ওষুধ ভেজালকরণ:
যদি কোনো ব্যক্তি কোনো ওষুধ বা চিকিৎসা-প্রস্তুতিতে এমনভাবে ভেজাল মেশান যাতে ওই ওষুধের কার্যকারিতা কমে যায়, তার স্বাভাবিক কার্যক্ষমতা পরিবর্তিত হয়, কিংবা সেটি মানবদেহের জন্য ক্ষতিকর বা বিষাক্ত হয়ে ওঠে, তবে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের ভেজাল মেশানোর উদ্দেশ্য থাকতে পারে—ওষুধটি যেন ভেজালযুক্ত না বলে ধরে নিয়ে বিক্রি হয় বা চিকিৎসার কাজে ব্যবহৃত হয়; কিংবা ভেজাল থাকার পরও সেটি চিকিৎসা কাজে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা ব্যক্তি জানেন। অর্থাৎ, ভেজাল যুক্ত থাকা সত্ত্বেও ওষুধকে বিশুদ্ধ পণ্য হিসেবে ব্যবহার বা বিক্রির অভিপ্রায় থাকলে এই ধারা প্রযোজ্য হয়।

এই অপরাধে দোষী হলে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত যেকোনো ধরনের কারাদণ্ড (সশ্রম বা বিনাশ্রম) অথবা সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত জরিমানা, কিংবা উভয় দণ্ড আরোপ করা যেতে পারে। ধারা ২৭৪ মূলত জনস্বাস্থ্য ও জননিরাপত্তা সুরক্ষার উদ্দেশ্যে প্রণীত, কারণ ওষুধে ভেজাল মেশানো মানুষের জীবন ও চিকিৎসার উপর গুরুতর ঝুঁকি সৃষ্টি করতে পারে।

১,২৬১.
রশিদ তার ৬ জন সঙ্গী নিয়ে একটি বাস থামিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করে। এই অপরাধের দায়ে রশিদ সর্বোচ্চ কোন শাস্তির সম্মুখীন হতে পারে?
  1. যাবজ্জীবন কারাদণ্ড
  2. ১০ বছরের সশ্রম কারাদণ্ড
  3. ৫ বছরের কারাদণ্ড
  4. ২ বছরের কারাদণ্ড
সঠিক উত্তর:
যাবজ্জীবন কারাদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
যাবজ্জীবন কারাদণ্ড
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৩৯১ ধারা- ডাকাতি:
যদি পাঁচ বা ততোধিক ব্যক্তি মিলিতভাবে দস্যুতা সংঘটন করে বা দস্যুতা সংঘটনের চেষ্টা করে, অথবা যদি কোন ক্ষেত্রে মিলিতভাবে দস্যুতা সংঘটনের চেষ্টা করে, অথবা যদি কোন ক্ষেত্রে মিলিতভাবে দস্যুতা সংঘটন প্রচেষ্টারত ব্যক্তির ও অনুরূপ কার্যে বা প্রচেষ্টায় সহায়তাকারী ব্যক্তির মোট সংখ্যা পাঁচ বা ততোধিক হয়, তবে অনুরূপ কাজ সংঘটনকারী বা প্রচেষ্টাকারী বা সহায়তাকারী প্রত্যেক ব্যক্তি ডাকাতি করছে বলে পরিগণিত হবে।

⇒ দণ্ডবিধির ৩৯৫ ধারা- ডাকাতির সাজা:
কোন ব্যক্তি যদি ডাকাতি করে, তবে উক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে অথবা দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডনীয় হবে। 
--------
রশিদ এবং তার সঙ্গীরা একটি বাস থামিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করে যা দণ্ডবিধির অধীনে একটি ডাকাতির অপরাধ হিসেবে গণ্য হয়। দণ্ডবিধির ৩৯৫ ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে যে, ডাকাতির অপরাধে দোষী ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডে অথবা দশ বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা যেতে পারে, এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হতে পারে। যেহেতু রশিদ এবং তার সঙ্গীরা এই ধরনের অপরাধ করেছে, তাই তারা সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তির সম্মুখীন হতে পারে।
১,২৬২.
মারাত্মক অস্ত্রে সজ্জিত অবস্থায় ডাকাতি করার উদ্যোগ গ্রহণের সর্বনিম্ন শাস্তি কী?
  1. ৩ বছরের কারাদণ্ড
  2. ৫ বছরের কারাদণ্ড
  3. ৭ বছরের কারাদণ্ড
  4. ১০ বছরের কারাদণ্ড
সঠিক উত্তর:
৭ বছরের কারাদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
৭ বছরের কারাদণ্ড
ব্যাখ্যা
ধারা ৩৯৮: মারাত্মক অস্ত্রে সজ্জিত অবস্থায় দস্যুতা বা ডাকাতি করার উদ্যোগ:

ডাকাতি বা দস্যুতার চেষ্টা করার সময় অপরাধী যদি কোনো মারাত্মক অস্ত্র দ্বারা সজ্জিত থাকে, তাহলে তাকে যে কারাদণ্ড প্রদান করা হবে তা সাত বছরের কম হবে না
[If, at the time of attempting to commit robbery or dacoity, the offender is armed with any deadly weapon, the imprisonment with which such offender shall be punished shall not be less than seven years.]
১,২৬৩.
ক” একজন সৈনিক। সে তার উর্ধ্বতন কর্মকর্তার আদেশে জনতার উপর গুলি চালায়। এতে করে ৫ জন ব্যক্তি গুরুতরভাবে জখম হয়। ক” কোন ধরনের অপরাধ করেছে?
  1. গুরুতর জখম
  2. কোন অপরাধ করেনি
  3. সাধারণ জখম
  4. গুরুতর জখমের চেষ্টা
সঠিক উত্তর:
কোন অপরাধ করেনি
উত্তর
সঠিক উত্তর:
কোন অপরাধ করেনি
ব্যাখ্যা
♦এখানে ক” কোন অপরাধ করেনি কারণ সে নিজেকে আইনগতভাবে উর্ধ্বতন কর্মকর্তার আদেশ মানতে বাধ্য বলে মনে করে সরল বিশ্বাসে গুলি করেছে। দণ্ডবিধির ৭৬ ধারা অনুযায়ী কোন ব্যক্তি নিজেকে কোন কাজ করতে আইনগতভাবে বাধ্য মনে করে সরল বিশ্বাসে (Good faith) কোন কাজ করলে তার উক্ত কাজ অপরাধ হবে না।
১,২৬৪.
যে ব্যক্তির সুবিধার্থে দাঙ্গা সংঘটিত হয় তার শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে?
  1. দণ্ডবিধির ১৫৫ ধারায়
  2. দণ্ডবিধির ১৫৪ ধারায়
  3. দণ্ডবিধির ১৫৬ ধারায়
  4. দণ্ডবিধির ১৫৮ ধারায়
সঠিক উত্তর:
দণ্ডবিধির ১৫৫ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
দণ্ডবিধির ১৫৫ ধারায়
ব্যাখ্যা
♦ দণ্ডবিধির ১৫৫ ধারার বিধান যে ব্যক্তির স্বার্থে দাঙ্গা অনুষ্ঠিত হয় তার দায়দায়িত্ব:- যে ভূমি সম্পর্কে দাঙ্গা অনুষ্ঠিত হয়েছে, দাঙ্গাটি যদি ভূমির মালিক বা দখলদারের অথবা উক্ত স্বার্থ বা স্বত্বের দাবিদার কোন ব্যক্তির অথবা যে বিরোধীয় বিষয়টি নিয়ে দাঙ্গার সূত্রপাত হয়েছে উহাতে কোন স্বার্থ বা স্বত্বের দাবিদার কোন ব্যক্তির স্বার্থে বা স্বপক্ষে অথবা যে ব্যক্তি উহা হতে কোনভাবে উপকৃত হয়েছে তার স্বার্থে বা স্বপক্ষে অনুষ্ঠিত হয়, তবে অনুরূপ ব্যক্তি অর্থ দণ্ডে দণ্ডিত হবে-যদি উক্ত ব্যক্তি বা তার প্রতিনিধি বা তার ম্যানেজার অনুরূপ দাঙ্গা অনুষ্ঠিত হতে পারে অথবা যে বেআইনী সমাবেশ দ্বারা অনুরূপ দাঙ্গা অনুষ্ঠিত হবে তা 'অনুষ্ঠিত হতে পারে বলে তার বা তাদের বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও অনুরূপ দাঙ্গা বা সমাবেশ নিরোধ করার এবং উহা দমন ও ছত্রভঙ্গ করার জন্য যথাক্রমে তার বা তাদের আয়ত্তাধীন সকল আইনসম্মত উপায় অবলম্বন না করে।

--------------
♦ Liability of person for whose benefit riot is committed
Section 155. Whenever a riot is committed for the benefit or on behalf of any person who is the owner or occupier of any land respecting which such riot takes place or who claims any interest in such land, or in the subject of any dispute which gave rise to the riot, or who has accepted or derived any benefit therefrom, such person shall be punishable with fine, if he or his agent or manager, having reason to believe that such riot was likely to be committed or that the unlawful assembly by which such riot was committed was likely to be held, shall not respectively use all lawful means in his or their power to prevent such assembly or riot from taking place, and for suppressing and dispersing the same.
১,২৬৫.
What is the maximum term of imprisonment for selling or offering noxious food or drink as stated in Section 273?
  1. Three months
  2. Six months
  3. One year
  4. Two years
সঠিক উত্তর:
Six months
উত্তর
সঠিক উত্তর:
Six months
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ২৭৩ ধারার বিধান: ক্ষতিকর খাদ্য বা পানীয় বিক্রয়:
- কোন ব্যক্তি যদি এমন কোন দ্রব্য, খাদ্য বা পানীয় হিসেবে বিক্রয় করে, প্রদান করে বা বিক্রয়ার্থে উপস্থাপন করে, যা ক্ষতিকার করা হয়েছে বা সেরূপ হয়ে গিয়েছে অথবা যা এমন অবস্থায় রয়েছে, যাতে উহা খাদ্য বা পানীয় হিসেবে ব্যবহারের অনুপযুক্ত এবং উহা খাদ্য বা পানীয় হিসেবে স্বাস্থ্যহানিকর জানাসত্ত্বেও বা বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও তা করে, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা এক হাজার টাকা পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
---------------------------
⇒ The Penal Code, 1860- Section 273. Sale of noxious food or drink:
- Whoever sells, or offers or exposes for sale, as food or drink, any article which has been rendered or has become noxious, or is in a state unfit food or drink, knowing or having reason to believe that the same is noxious as food or drink, shall be punished with imprisonment of either description for a term which may extend to six months, or with fine which may extend to one thousand taka, or with both.
১,২৬৬.
আদালতের কার্যবিবরণীর রিপোর্ট প্রকাশ করলে The Penal Code,1860 এর ৪৯৯ ধারায় তা-
  1. মানহানি
  2. গোপনীয়তা ভঙ্গ
  3. মানহানি নয়
  4. আদালত অবমাননা
সঠিক উত্তর:
মানহানি নয়
উত্তর
সঠিক উত্তর:
মানহানি নয়
ব্যাখ্যা

⇒ দণ্ডবিধির ৪৯৯ ধারায় মানহানির ১০ টি ব্যতিক্রম (Exception) রয়েছে অর্থাৎ এই ১০ টি ক্ষেত্রে কোন মানহানিকর উক্তি বা তথ্য প্রকাশ করা হলেও মানহানির অপরাধ হবে না।

⇒ ৪৯৯ ধারায় ১০টি ব্যতিক্রম নিচে দেয়া হল-
১) জনস্বার্থে বা জনগণের কল্যাণের জন্য কারো প্রতি সত্য-দোষারোপ করা হলে তা মানহানি হবে না।
২) জনগণের প্রতি সরকারি কর্মচারীর আচরণ সম্পর্কে সৎ বিশ্বাসে কোন অভিমত প্রকাশ করা হলে তা মানহানি নয়।
৩) কোন জনসমস্যা/গণসমস্যা সম্পর্কে কোন ব্যক্তির আচরণ সম্পর্কে সৎ বিশ্বাসে অভিমত প্রকাশ করা হলে তা মানহানি নয়।
৪) কোন আদালতের কার্য বিবরণীর রিপোর্ট প্রকাশ করা হলে তা মানহানি নয়।
৫) আদালত কর্তৃক সিদ্ধান্ত নেয়া হয়েছে এমন কোন ফৌজদারি বা দেওয়ানি মোকদ্দমার দোষ, গুণ বা সাক্ষী বা সাক্ষ্যের সম্পর্কে সৎ বিশ্বাসে কোন অভিমত প্রকাশ করা হলে তা মানহানি নয়।

৬) কোন বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভার জনগণের উপর ন্যস্ত করা হলে তখন এ বিষয়ে সৎ বিশ্বাসে অভিমত প্রকাশ করা হলে তা মানহানি নয়। যেমন- কোন ব্যক্তি কোন বই প্রকাশ করলে বা প্রকাশ্য স্থানে বক্তৃতা দিলে তখন তা বিচার করার জন্য জনগণের কাছে উপস্থাপন করা হয়েছে বলে গণ্য করা হবে।
৭) অন্যের উপর আইনসম্মতভাবে ক্ষমতা রয়েছে এমন ব্যক্তি সরল বিশ্বাসে কোন নিন্দা করলে তা মানহানি হবে না।
৮) ক্ষমতাসম্পন্ন কোন ব্যক্তির নিকট সৎ বিশ্বাসে অভিমত দেয়া হলে তা মানহানি বলে গণ্য হবে না। যেমন- পুলিশের কাছে কারো ব্যাপারে অভিযোগ করা।
৯) কোন ব্যক্তি নিজের বা অন্যের স্বার্থ রক্ষা করতে গিয়ে বা জনস্বার্থে সৎ বিশ্বাসে কোন দোষারোপ করলে তা মানহানি নয়।
১০) জনকল্যাণে সৎ বিশ্বাসে কোন ব্যক্তিকে সতর্ক করে কিছু বলা হলে তা মানহানি হবে না।

১,২৬৭.
কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির প্রতি বলপ্রয়োগ (Force) করে বলে বিবেচিত হবে, যদি সে উক্ত ব্যক্তিকে-
  1. গতিশীল করায় (cause of motion)
  2. গতি রোধ করায় (cessation of motion)
  3. তার গতি পরিবর্তন করায় (change of motion)
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৩৪৯ ধারার বিধান: বলপ্রয়োগ:- কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তির গতি সঞ্চার করে, গতি পরিবর্তন করে বা গতি স্তব্ধ করে, অথবা যদি সে কোন বস্তুতে এমন গতি সঞ্চার করে, বা গতি স্তব্ধ করে, যাতে উহা অপর কোন ব্যক্তির দেহের কোন অংশের সংস্পর্শে আসে, অথবা যদি সে অপর কোন ব্যক্তির পরিহিত বা বাহিত কোন দ্রব্যে অনুরূপ গতি সঞ্চার, গতি পরিবর্তন বা গতি স্তব্ধ করে, অথবা যদি সে এমন কোন বস্তুর সাথে উহা করে যা এমনভাবে সংস্থিত যে, উহার সংস্পর্শ দ্বিতীয়োক্ত ব্যক্তির অনুভব-শক্তি ব্যাহত করে, তবে সে ব্যক্তি অন্য ব্যক্তির প্রতি বলপ্রয়োগ করেছে বলে পরিগণিত হয়:-

তবে শর্ত থাকে যে, যে ব্যক্তি গতি সঞ্চার করে, গতি পরিবর্তন করে বা গতি স্তব্ধ করে, সে ব্যক্তির গতি সঞ্চারের, গতি পরিবর্তনের বা গতি স্তব্ধকরণের পদ্ধতি নিম্নোক্ত তিনটি উপায়ের যেকোন একটি হতে হবে-
প্রথমত:- তার নিজ দেহের শক্তি প্রয়োগ করে।
দ্বিতীয়ত:- কোন বস্তু এমনভাবে ব্যবহার করে, যার ফলে তার নিজের বা অপর কোন ব্যক্তির কোন কাজ ব্যতীত গতি বা গতির পরিবর্তন বা গতির স্তব্ধতা সাধিত হয়।
তৃতীয়ত:- কোন পশুকে চালিত করে গতি পরিবর্তন বা পশুটির গতি স্তব্ধ করে। 
------------------- 
⇒ The Penal Code, 1860-Section 349: Force:
 A person is said to use force to another if he causes motion, change of motion, or cessation of motion to that other, or if he causes to any substance such motion, or change of motion, or cessation of motion as brings that substance into contact with any part of that other's body, or with anything which that other is wearing or carrying, or with anything so situated that such contact affects that other's sense of feeling:

Provided that the person causing the motion, or change of motion, or cessation of motion, causes that motion, change of motion, or cessation of motion in one of the three ways hereinafter described: 
 
Firstly. By his own bodily power. 
Secondly. By disposing any substance in such a manner that the motion or change or cessation of motion takes place without any further act on his part, or on the part of any other person. 
Thirdly. By inducing any animal to move, to change its motion, or to cease to move.
১,২৬৮.
কারো সুনাম ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য যদি জাল নথি তৈরি করা হয়, তবে অপরাধীর বিরুদ্ধে কী ধরনের শাস্তি আরোপিত হবে?
  1. কেবল কারাদণ্ড
  2. কেবল অর্থদণ্ড
  3. কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয়
  4. কারাদণ্ড বা অর্থদণ্ড যেকোনো একটি
সঠিক উত্তর:
কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয়
উত্তর
সঠিক উত্তর:
কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয়
ব্যাখ্যা
দণ্ডবিধির ৪৬৯ ধারা অনুযায়ী খ্যাতি ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে জালিয়াতি:

যে ব্যক্তি জালিয়াতি করে এবং তার উদ্দেশ্য থাকে যে জাল করা নথিটি কোনো পক্ষের খ্যাতি ক্ষতিগ্রস্ত করবে, অথবা সে জানে যে এটি খ্যাতি ক্ষতিগ্রস্ত করার জন্য ব্যবহৃত হতে পারে, তাকে তিন বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে এবং তাকে অর্থদণ্ডও দেওয়া হতে পারে।
[Whoever commits forgery, intending that the document forged shall harm the reputation of any party, or knowing that it is likely to be used for that purpose, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine.]
১,২৬৯.
Penal Code অনুযায়ী কোন ধারার অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেয়া যায় না?
  1. ৩০২
  2. ৩০৩
  3. ৩০৪
  4. ৩৯৬
সঠিক উত্তর:
৩০৪
উত্তর
সঠিক উত্তর:
৩০৪
ব্যাখ্যা
• দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের জন্য, ৩০৩ ধারায় যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক সংঘটিত খুনের জন্য এবং ৩৯৬ ধারায় ডাকাতির সময় খুনের জন্য অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড।

কিন্তু ৩০৪ ধারায় খুন বলে গণ্য নয় এমন নিন্দনীয় নরহত্যার সর্বোচ্চ শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড। অর্থাৎ দণ্ডবিধির ৩০৪ ধারার অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড হবে না।
১,২৭০.
চুরি অপরাধ নিম্নের কোনটির সাথে সম্পর্কিত?
  1. জমির সাথে
  2. দন্ডায়মান গাছের সাথে
  3. স্বর্ণালংকারের সাথে
  4. দালানের সাথে
সঠিক উত্তর:
স্বর্ণালংকারের সাথে
উত্তর
সঠিক উত্তর:
স্বর্ণালংকারের সাথে
ব্যাখ্যা
♦ দন্ডবিধির ৩৭৮ ধারায় চুরির বিধান রয়েছে। ৩৭৮ ধারামতে কোন ব্যক্তির দখল থেকে সম্মতি ব্যতীত কোন অস্থাবর সম্পত্তি (Movable property) অসাধুভাবে গ্রহণের উদ্দেশ্যে স্থানান্তর করলে বা সরানো হলে তা চুরি বলে গণ্য হবে। অন্যভাবে বলা যায়, যদি কোন ব্যক্তি কোন অস্থাবর সম্পত্তি অসাধুভাবে গ্রহণের উদ্দেশ্যে সম্পত্তির দখলে থাকা ব্যক্তির সম্মতি ছাড়া উক্ত সম্পত্তি স্থানান্তর করে তবে তা চুরি বলে গণ্য হবে।

♦ চুরির অপরাধ অস্থাবর সম্পত্তি যেমন টাকা, স্বর্ণালংকার ইত্যাদির সাথে সম্পর্কিত। যখন কোন ব্যক্তি অন্য ব্যক্তির দখলে থাকা কোন অস্থাবর সম্পত্তি উক্ত ব্যক্তির সম্মতি ছাড়া অসাধু উপায়ে গ্রহণ করার অভিপ্রায়ে বা অনুরুপ গ্রহণের উদ্দেশ্যে উক্ত সম্পত্তি স্থানান্তর করে, সেই ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে। চুরির উপাদান বা শর্তসমূহ:
(i) অন্যকোনো ব্যক্তির দখল হতে অসাধুভাবে সম্পত্তি গ্রহণ করা
(ii) সম্পত্তিটি অবশ্যই অস্থাবর সম্পত্তি হবেl যেমন টাকা, স্বর্ণালংকার ইত্যাদি।
(iii) উক্ত সম্পত্তি অন্য ব্যক্তির দখল থেকে নিতে হবে।
 (iv) সম্পত্তিটি উক্ত ব্যক্তির সম্মতি ছাড়া নিবে।
(v) চুরি সম্পন্ন হবে যদি সম্পত্তিটি সামান্য হলেও প্রকৃতপক্ষে স্থানান্তর করা হয়।

♦সুতরাং একমাত্র অস্থাবর সম্পত্তি চুরি করা যায় । উপরের অপশনগুলোর মধ্যে একমাত্র স্বর্ণালংকার হলো অস্থাবর সম্পত্তি।
১,২৭১.
মূল দণ্ডবিধিতে কয়টি ধারা ছিল?
  1. ৩৮০টি
  2. ৪০৮টি
  3. ৪৮৮টি
  4. ৫৮৮টি
সঠিক উত্তর:
৪৮৮টি
উত্তর
সঠিক উত্তর:
৪৮৮টি
ব্যাখ্যা
• দণ্ডবিধি ১৮৬০ আইনে মোট অধ্যায় ২৩ টি এবং দণ্ডবিধির মোট ধারা ৫১১ টি (মূল দণ্ডবিধিতে ৪৮৮টি ধারা ছিল)।

• ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম আইন কমিশন গঠন করা হয় ১৮৩৪ সালে। প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন থমাস ব্যাবিংটন ম্যাকুলে (Lord Macaulay)। প্রথম আইন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন G.W. Anderson, F. Millet, এবং J.M. Macleod। ১৮৩৭ সালে এই কমিশন দন্তবিধি প্রণয়নের জন্য খসড়া জমা দেয় এবং ৬ অক্টোবর ১৮৬০ সালে বিলটি পাস হয় এবং দণ্ডবিধি ১লা জানুয়ারী ১৮৬২ সালে আইনটি কার্যকর হয়। দণ্ডবিধি ১৮৬০ সালের ৪৫ নং আইন।
১,২৭২.
'ক' ইচ্ছাকৃতভাবে একটি ব্যক্তি মালিকানার গাড়িকে বাধা দেয় যাতে চারজন ভ্রমণ করছিল। 'ক' কোন ধরনের অপরাধ করেছে?
  1. অবৈধ অবরোধ
  2. অবৈধ বাধা
  3. অবৈধ আটক
  4. বৈধ অবরোধ
সঠিক উত্তর:
অবৈধ বাধা
উত্তর
সঠিক উত্তর:
অবৈধ বাধা
ব্যাখ্যা
- দণ্ডবিধির ৩৩৯ ধারার অধীনে অবৈধ বাধা দানের অপরাধ করেছে।
- কোন ব্যক্তিকে তার যে দিকে গমনের অধিকার রয়েছে সেই দিকে গমনে বাধা প্রদান করলে তাকে অবৈধ বাধা বলে।
- কিন্তু কোন সংরক্ষিত স্থান বা বেসরকারি স্থান বা জলপথে যেতে বাধা প্রদানের ক্ষেত্রে ৩৩৯ ধারার অবৈধ বাধা প্রযোজ্য হবে না।
১,২৭৩.
দণ্ডবিধির ৩০৬ ধারা অনুযায়ী, কোনো সুস্থ বয়স্ক ব্যক্তির আত্মহত্যায় প্ররোচনার জন্য সর্বোচ্চ শাস্তি কী?
  1. মৃত্যুদণ্ড
  2. যাবজ্জীবন কারাদণ্ড
  3. দশ বছরের কারাদণ্ড
  4. তিন বছরের কারাদণ্ড
সঠিক উত্তর:
দশ বছরের কারাদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
দশ বছরের কারাদণ্ড
ব্যাখ্যা

⇒ দণ্ডবিধির ধারা ৩০৬ অনুযায়ী, কোনো সুস্থ বয়স্ক ব্যক্তি আত্মহত্যা করলে এবং কেউ তাকে আত্মহত্যার জন্য প্ররোচিত করে, তাহলে সেই প্ররোচনাকারীকে সর্বাধিক ১০ বছরের কারাদণ্ড এবং জরিমানা দেওয়া যেতে পারে।
- মৃত্যুদণ্ড বা জীবনভর কারাদণ্ড ধারা ৩০৬–এ প্রযোজ্য নয়; এগুলো ধারা ৩০৫–এর জন্য নির্ধারিত।

⇒ দণ্ডবিধির ৩০৬ ধারার বিধান আত্মহত্যায় সহায়তা বা প্ররোচনা দান:- কোন ব্যক্তি যদি আত্মহত্যা করে, তবে যে ব্যক্তি আত্মহত্যায় সহায়তা বা প্ররোচনা দান করবে, উক্ত ব্যক্তি দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।
------------
⇒ The Penal Code, 1860-Section 306 Abetment of suicide:- If any person commits suicide, whoever abets the commission of such suicide, shall be punished with imprisonment either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.

১,২৭৪.
দণ্ডবিধির ৪৬৫ ধারা অনুযায়ী জালিয়াতির সর্বোচ্চ কারাদণ্ড কত?
  1. ৬ মাস
  2. ১ বছর
  3. ২ বছর
  4. ৩ বছর
সঠিক উত্তর:
২ বছর
উত্তর
সঠিক উত্তর:
২ বছর
ব্যাখ্যা

সঠিক উত্তর : ২ বছর কারাদণ্ড।

⇒ দণ্ডবিধির ৪৬৩ ধারায় জালিয়াতি কে সংজ্ঞায়িত করা হয়েছে। দণ্ডবিধির ৪৬৩ ধারা অনুযায়ী ,কোন ব্যক্তি জালিয়াতি (Forgery) করেছে বলে গণ্য হবে যদি সে নিম্নলিখিত উদ্দেশ্যে কোন দলিল বা দলিলের অংশ প্রস্তুত করে;

১. কোনো ব্যক্তি বা জনসাধারণের ক্ষতি সাধন করতে [with intent to cause damage or injury]; বা
২. কোনো দাবি বা অধিকার সমর্থন করতে [to support any claim or title]; বা
৩. কোনো ব্যক্তিকে কোন সম্পত্তি পরিত্যাগ করতে [to cause any person to part with property]; বা
৪. কোনো লোককে প্রকাশ্য বা অপ্রকাশ্য চুক্তি সম্পাদনে বাধ্য করতে [to enter into any express or implied contract]; বা
৫. প্রতারণা করার অভিপ্রায়ে বা প্রতারণা সংঘটিত হতে পারে [with intend to commit fraud or fraud may be committed]।

ধারা ৪৬৫- জালিয়াতির শাস্তি:
যে কোনো ব্যক্তি জালিয়াতি (Forgery) সংঘটিত করে, তাকে নিম্নলিখিত শাস্তি দেওয়া যেতে পারে:
-কারাদণ্ড (Imprisonment) – আইন অনুযায়ী যে কোনো রূপের কারাদণ্ড (rigorous বা simple) হতে পারে, এবং কারাদণ্ডের মেয়াদ সর্বোচ্চ দুই বছর পর্যন্ত হতে পারে; বা
- অর্থদণ্ড (Fine); বা
- উভয়ই (Both) – কারাদণ্ড ও অর্থদণ্ড উভয়ই প্রযোজ্য হতে পারে।

১,২৭৫.
আঠার বৎসরের কম বয়স্ক কোন বালিকাকে অবৈধ যৌন সহবাস করিতে বাধ্য করার জন্য কোন স্থান হইতে গমন করিতে বাধ্য বা প্রলুব্ধ করার জন্য শাস্তি সম্পর্কিত দণ্ডবিধির ধারা কত?
  1. দণ্ডবিধির ৩৬৬ ধারা
  2. দণ্ডবিধির ৩৬৬ক ধারা
  3. দণ্ডবিধির ৩৬৬খ ধারা
  4. দণ্ডবিধির ৩৬৭ ধারা
সঠিক উত্তর:
দণ্ডবিধির ৩৬৬ক ধারা
উত্তর
সঠিক উত্তর:
দণ্ডবিধির ৩৬৬ক ধারা
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৩৬৬ক ধারার বিধান অপ্রাপ্ত বয়স্কা বালিকা সংগ্রহ করণ:- কোন ব্যক্তি যদি যে কোন প্রকারেই হোক আঠারো বৎসরের কম বয়সী কোন অপ্রাপ্ত বয়স্কা বালিকাকে কোন স্থান হতে গমনে বা কোন কাজ সম্পাদনে বাধ্য করে এবং যদি তা করার উদ্দেশ্য হয়, বালিকাটিকে অপর কোন ব্যক্তির সাথে যৌন- অবৈধ সহবাসে জোরপূর্বক বা ফুসলিয়ে বাধ্য করা, অথবা তাকে অন্যভাবে অপর কোন ব্যক্তির সাথে অবৈধ যৌন-সহবাসে জোরপূর্বক বা ফুসলিয়ে বাধ্য করা হতে পারে বলে জানা সত্ত্বেও তাকে কোনস্থান হতে গমনে বা কোন কাজ সম্পাদন বাধ্য করে, তবে সে ব্যক্তি দশ বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।
----------
Procuration of minor girl:
Section 366A. Whoever, by any means whatsoever, induces any minor girl under the age of eighteen years to go from any place or to do any act with intent that such girl may be, or knowing that it is likely that she will be, forced or seduced to illicit intercourse with another person shall be punishable with imprisonment which may extend to ten years and shall also be liable to fine.
১,২৭৬.
Under Section 95 of The Penal Code, what type of harm is not considered an offence?
  1. Severe harm
  2. Harm caused by accident
  3. Harm with the intent to injure
  4. Slight harm that no ordinary person would complain about
সঠিক উত্তর:
Slight harm that no ordinary person would complain about
উত্তর
সঠিক উত্তর:
Slight harm that no ordinary person would complain about
ব্যাখ্যা
→ দণ্ডবিধির ৯৫ ধারা মতে সামান্য ক্ষতিকারক কার্য:
- সামান্য ক্ষতিকারক যে কার্যে সাধারণ বোধ ও মেজাজ সম্পন্ন কোন ব্যক্তি ক্ষতির অভিযোগ করবে না, এমন কোন কাজ অপরাধ বলে পরিগণিত হবে না- যদিও কার্যটির ফলে অনুরূপ ক্ষতিসাধিত হয় বা কাজটি অনুরূপ ক্ষতিসাধনের উদ্দেশ্যে প্রণোদিত হয়, অথবা কার্যটির ফলে অনুরূপ ক্ষতি হতে পারে বলে উহার সম্পন্নকারীর জানা থাকে।
------------
→ Section 95. Act causing slight harm:
- Nothing is an offence by reason that it causes, or that it is intended to cause, or that it is known to be likely to cause, any harm, if that harm is so slight that no person of ordinary sense and temper would complain of such harm.
১,২৭৭.
বৈচারিক কার্যক্রমে মিথ্যা সাক্ষ্য দানের সর্বোচ্চ কারাদণ্ড _______।
  1. ৩ মাস
  2. ৬ মাস
  3. ১০ বছর
  4. ৭ বছর
সঠিক উত্তর:
৭ বছর
উত্তর
সঠিক উত্তর:
৭ বছর
ব্যাখ্যা
♦ পেনাল কোডে্র ১৯৩ ধারায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার শাস্তি (Punishment for false evidence ) দেওয়া আছে : মিথ্যা সাক্ষ্য দেওয়া বা মিথ্যা সাক্ষ্য তৈরি করার শাস্তি:

১) অন্য কোন ক্ষেত্রে হলে-৩ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড।
২) বিচার বিভাগীয় কার্যক্রম হলে- ৭ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড।

ব্যাখ্যা ১:- সামরিক আদালত সংঘটিত বিচারও একটি বিচার বিভাগীয় কার্যক্রম।

ব্যাখ্যা ২:- কোন আদালতের কোন কার্যক্রম শুরু হওয়ার পূর্বে আইনের নির্দেশানুগ প্রারম্ভিক তদন্ত ও বিচারবিভাগী কার্যক্রমের একটি পর্যায় যদিও সে তদন্ত কোন আদালতে সংঘটিত নাও হতে পারে।
১,২৭৮.
দণ্ডবিধির ৩০৭ ধারার বিধান অনুযায়ী, যদি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কেউ খুনের উদ্যোগে কাউকে আহত করে, তাহলে তার শাস্তি কী হতে পারে?
  1. মৃত্যুদণ্ড
  2. শুধুমাত্র অর্থদণ্ড
  3. অতিরিক্ত ১০ বছর কারাদণ্ড
  4. শাস্তি বাড়ানো যাবে না
সঠিক উত্তর:
মৃত্যুদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
মৃত্যুদণ্ড
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৩০৭ ধারার দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী, যদি কোন ব্যক্তি, যিনি ইতোমধ্যে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন, খুনের উদ্যোগ নেয় এবং সেই প্রচেষ্টার ফলে কেউ আহত হয়, তাহলে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যেতে পারে।

⇒ দণ্ডবিধির ৩০৭ ধারার বিধান খুনের উদ্যোগ:- কোন ব্যক্তি যদি এমন উদ্দেশ্য নিয়ে বা এমন আশঙ্কা জানা সত্ত্বেও এমন অবস্থায় এমন কোন কার্য করে, যার ফলে মৃত্যু ঘটলে সে খুনের দায়ে অপরাধী সাব্যস্ত হবে, তবে উক্ত ব্যক্তি দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে, এবং
যদি অনুরূপ কাজের কর্তৃক কোন ব্যক্তিকে আঘাত করা হয়, তবে অপরাধী যাবজ্জীবন কারাদণ্ডে অথবা ইতোপূর্বে যে সাজার উলেখ করা হয়েছে, সে দণ্ডে দণ্ডিত হবে।
⇒ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তির উদ্যোগ:- যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কোন ব্যক্তি যদি এই ধারায় উল্লেখিত অপরাধ করে এবং তার ফলে কেউ আহত হয়, তবে উক্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যেতে পারে।
উদাহরণ:
(অ) ক চ-কে হত্যা করার উদ্দেশ্যে এমন অবস্থায় গুলি করে, যে অবস্থায় মৃত্যু অনুষ্ঠিত হলে ক খুনের দায়ে অপরাধী সাব্যস্ত হবে। ক এই ধারা বলে দণ্ডিত হবে।
(আ) ক একটি অতি অল্প বয়স্ক শিশুকে হত্যা করার উদ্দেশ্যে উহাকে মরুভূমিতে রেখে আসে। ইহার ফলে শিশুটির মৃত্যু না হলেও ‘ক’ এই ধারায় বর্ণিত অপরাধ করেছে।
(ই) ক, চ কে খুন করার উদ্দেশ্যে একটি বন্দুক ক্রয় করে উহা গুলি ভর্তি করে। এতদূর পর্যন্ত ক অপরাধ করেছে বলে বিবেচনা করা হবে না। ক চ-এর প্রতি গুলি বর্ষণ করে। এইক্ষেত্রে সে এই ধারায় উল্লেখিত অপরাধ করেছে, এবং এই গুলি বর্ষণের দরুণ যদি সে চ-কে আহত করে থাকে, তবে সে এই ধারার প্রথম অনুচ্ছেদের শেষাংশে নিদিষ্ট দণ্ডে দণ্ডিত হবে।
(ঈ) ক চ-কে বিষ প্রয়োগ করে খুন করার উদ্দেশ্যে বিষ ক্রয় করে এবং খাদ্যে বিষ মিশ্রিত করে; বিষ মিশ্রিত খাদ্য দ্রব্যটি ক-এর নিকটই রয়েছে। এতদূর পর্যন্ত ক এই ধারায় বর্ণিত অপরাধ করেছে বলে বিবেচনা করা হবে না। ক বিষ মিশ্রিত খাদ্য দ্রবটি চএর খাবার টেবিলে রাখে অথবা উহা চ-এর খাবার টেবিলে রাখার জন্য চ-এর চাকরকে প্রদান করে । ক এই ধারায় বর্ণিত অপরাধ করেছে।
--------
⇒ The Penal Code, 1860, Section 307: Attempt to murder, Attempts by life-convicts:
Whoever does any act with such intention or knowledge, and under such circumstances that, if he by that act caused death, he would be guilty of murder, shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine; and, if hurt is caused to any person by such act, the offender shall be liable either to imprisonment for life, or to such punishment as is hereinbefore mentioned.
⇒ When any person offending under this section is under sentence of imprisonment for life, he may, if hurt is caused, be punished with death.
Illustration
(a) A shoots at Z with intention to kill him, under such circumstances that, if death ensued, A would be guilty of murder. A is liable to punishment under this section.
(b) A with the intention of causing the death of a child of tender years exposes it in a desert place. A has committed the offence defined by this section, though the death of the child does not ensue.
(c) A, intending to murder Z, buys a gun and loads it. A has not yet committed the offence. A fires the gun at Z. He has committed the offence defined in this section, and, if by such firing he wounds, he is liable to the punishment provided by the latter part of the first paragraph of this section.
(d) A, intending to murder Z, by poison, purchases poison and mixes the same with food which remains in A's keeping; A has not yet committed the offence in this section. A places the food on Z's table or delivers it to Z's servants to place it on Z's table. A has committed the offence defined in this section.
১,২৭৯.
দণ্ডবিধির ২৯৯ ধারা অনুসারে নিচের কোন শিশুর মৃত্যু ঘটানোটি নরহত্যা বলে বিবেচিত হবে না?
  1. মাতৃগর্ভস্থ শিশুর।
  2. জীবন্ত শিশু যার বয়স ৫ দিনের কম।
  3. জীবিত শিশু যার পিতা-মাতার ভুলের কারণে মৃত্যু হয়েছে।
  4. জীবিত শিশু যার কোন অংশ প্রসূত হয়ে থাকে কিন্তু কান্না করেনাই।
সঠিক উত্তর:
মাতৃগর্ভস্থ শিশুর।
উত্তর
সঠিক উত্তর:
মাতৃগর্ভস্থ শিশুর।
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ২৯৯ ধারার বিধান শাস্তিযোগ্য নরহত্যা (Culpable homicide):- কোন ব্যক্তি যদি মৃত্যু ঘটাবার উদ্দেশ্য নিয়ে কৃত কোন কাজ কর্তৃক মৃত্যু ঘটায়, অথবা যে দৈহিক জখম মৃত্যু ঘটাতে পারে, তেমন দৈহিক জখম ঘটাবার উদেশ্য নিয়ে কৃত কোন কাজের সংঘটন কর্তৃক মৃত্যু ঘটায়, অথবা যে কাজ মৃত্যু ঘটাতে পারে বলে সে জানে, সে কাজ সম্পাদন কর্তৃক মৃত্যু ঘটায়, তবে সেই ব্যক্তি শাস্তিযোগ্য নরহত্যার দোষে দোষী হবে।

⇒ ব্যাখ্যা (Explanation) ১:- যে ব্যক্তি অসুস্থতা, রোগ বা দৈহিক অপারগতায় ভুগতেছে, তার দৈহিক জখম করে মৃত্যু ত্বরান্বিত করলে তার মৃত্যু ঘটাবার অপরাধ হয়েছে বলে বিবেচনা করা হবে।
⇒ ব্যাখ্যা (Explanation) ২:- যখন দৈহিক আঘাত বা জখমের কারণে মৃত্যু ঘটে, তখন যে ব্যক্তি অনুরূপ দৈহিক আঘাত বা জখম ঘটায়, সে ব্যক্তি মৃত্যু ঘটিয়েছে বলে বিবেচনা করা হবে, যদিও যথোচিত প্রতিকারের ও সুনিপুণ চিকিৎসার ফলে সে মৃত্যু রোধ করা যেত।
⇒ ব্যাখ্যা (Explanation) ৩:- মাতৃগর্ভে কোন শিশুর মৃত্যু ঘটানো নরহত্যা নয়। কিন্তু যদি কোন শিশুর (দেহের) কোন অংশ নিষ্ক্রান্ত করার পর জীবিত শিশুটির মৃত্যু ঘটানো হয়, তবে তা শাস্তিযোগ্য নরহত্যা বলে পরিগণিত হবে, যদিও শিশুটি শ্বাসপ্রশ্বাস গ্রহণ না করে থাকে অথবা সম্পূর্ণরূপে ভুমিষ্ঠ না হয়ে থাকে।

⇒ দণ্ডবিধির ২৯৯ ধারার ব্যাখ্যা-৩ মতে মাতৃগর্ভস্থ কোন শিশুর মৃত্যু ঘটানো খুন বা নিন্দনীয় নরহত্যা কোনটাই হবে না। তবে মাতৃগর্ভস্থ শিশুটি সম্পূর্ণরূপে জন্মগ্রহণ না করেও শিশুটির দেহের কোন অংশ নিষ্ক্রান্ত করার পর জীবিত শিশুটির মৃত্যু ঘটানো হলে তা নিন্দনীয় নরহত্যা বলে বিবেচিত হবে।
১,২৮০.
'A' এর প্ররোচনায় 'X' খুন করার উদ্দেশ্যে 'Y' কে ছুরিকাঘাত করে। কিন্তু পরে 'Y' চিকিৎসার ফলে সুস্থ হয়ে উঠে। 'A' নিম্নের কোন অপরাধ করেছে?
  1. নরহত্যার প্ররোচনা
  2. খুন করার প্ররোচনা
  3. গুরুতর আঘাতের প্ররোচনা
  4. কোন অপরাধ করেনি
সঠিক উত্তর:
খুন করার প্ররোচনা
উত্তর
সঠিক উত্তর:
খুন করার প্ররোচনা
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ২৯৯ ধারার ব্যাখ্যা ২ অনুযায়ী 'A' খুন করার প্ররোচনার অপরাধ করেছে।

⇒ দণ্ডবিধির ২৯৯ ধারার বিধান শাস্তিযোগ্য নরহত্যা (Culpable homicide):- কোন ব্যক্তি যদি মৃত্যু ঘটাবার উদ্দেশ্য নিয়ে কৃত কোন কাজ কর্তৃক মৃত্যু ঘটায়, অথবা যে দৈহিক জখম মৃত্যু ঘটাতে পারে, তেমন দৈহিক জখম ঘটাবার উদেশ্য নিয়ে কৃত কোন কাজের সংঘটন কর্তৃক মৃত্যু ঘটায়, অথবা যে কাজ মৃত্যু ঘটাতে পারে বলে সে জানে, সে কাজ সম্পাদন কর্তৃক মৃত্যু ঘটায়, তবে সেই ব্যক্তি শাস্তিযোগ্য নরহত্যার দোষে দোষী হবে।
⇒ ব্যাখ্যা (Explanation) ১:- যে ব্যক্তি অসুস্থতা, রোগ বা দৈহিক অপারগতায় ভুগতেছে, তার দৈহিক জখম করে মৃত্যু ত্বরান্বিত করলে তার মৃত্যু ঘটাবার অপরাধ হয়েছে বলে বিবেচনা করা হবে।
⇒ ব্যাখ্যা (Explanation) ২:- যখন দৈহিক আঘাত বা জখমের কারণে মৃত্যু ঘটে, তখন যে ব্যক্তি অনুরূপ দৈহিক আঘাত বা জখম ঘটায়, সে ব্যক্তি মৃত্যু ঘটিয়েছে বলে বিবেচনা করা হবে, যদিও যথোচিত প্রতিকারের ও সুনিপুণ চিকিৎসার ফলে সে মৃত্যু রোধ করা যেত।
⇒ ব্যাখ্যা (Explanation) ৩:- মাতৃগর্ভে কোন শিশুর মৃত্যু ঘটানো নরহত্যা নয়। কিন্তু যদি কোন শিশুর (দেহের) কোন অংশ নিষ্ক্রান্ত করার পর জীবিত শিশুটির মৃত্যু ঘটানো হয়, তবে তা শাস্তিযোগ্য নরহত্যা বলে পরিগণিত হবে, যদিও শিশুটি শ্বাসপ্রশ্বাস গ্রহণ না করে থাকে অথবা সম্পূর্ণরূপে ভুমিষ্ঠ না হয়ে থাকে।
---------------
⇒ Section 299: Culpable homicide:
-Whoever causes death by doing an act with the intention of causing death, or with the intention of causing such bodily injury as is likely to cause death, or with the knowledge that he is likely by such act to cause death, commits the offence of culpable homicide. 

Explanation 1. A person who causes bodily injury to another who is labouring under a disorder, disease or bodily infirmity, and thereby accelerates the death of that other, shall be deemed to have caused his death. 
Explanation 2. Where death is caused by bodily injury, the person who causes such bodily injury shall be deemed to have caused the death, although by resorting to proper remedies and skilful treatment the death might have been prevented.
Explanation 3. The causing of the death of a child in the mother's womb is not homicide. But it may amount to culpable homicide to cause the death of a living child, if any part of that child has been brought forth, though the child may not have breathed or been completely born.
১,২৮১.
দণ্ডবিধির ধারা ৫১০ অনুসারে, অর্থদণ্ডের সর্বোচ্চ পরিমাণ কত টাকা?
  1. ৫ টাকা
  2. ১০ টাকা
  3. ৫০ টাকা
  4. ১০০ টাকা
সঠিক উত্তর:
১০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০ টাকা
ব্যাখ্যা

⇒ দণ্ডবিধির ৫১০ ধারা অনুযায়ী, নেশাগ্রস্থ ব্যক্তি দ্বারা প্রকাশ্যে অসদাচরণ:
কোন ব্যক্তি যদি নেশাগ্রস্ত অবস্থায় কোন প্রকাশ্য স্থানে গমন করে, বা যে স্থানে প্রবেশ করা তার পক্ষে অনধিকার প্রবেশ, সে স্থানে প্রবেশ করে এবং সে স্থানে এমন আচরণ করে, যার ফলে কারো বিরক্তি ঘটে, তবে সে ব্যক্তি চব্বিশ ঘন্টা পর্যন্ত যেকোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে অথবা দশ টাকা পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে দণ্ডিত হবে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

⇒ The Penal Code, 1860, Section 510- Misconduct in public by a drunken person:
Whoever, in a state of intoxication appears in any public place, or in any place which it is a trespass in him to enter, and there conducts himself in such a manner as to cause annoyance to any person, shall be punished with simple imprisonment for a term which may extend to twenty-four hours, or with fine which may extend to ten taka, or with both.

১,২৮২.
দণ্ডবিধির ৩০৫ ধারা কাদের আত্মহত্যায় সহায়তা বা প্ররোচনার ক্ষেত্রে প্রযোজ্য?
  1. উন্মাদ, প্রলাপগ্রস্ত
  2. নির্বোধ বা নেশাগ্রস্ত ব্যক্তি
  3. ১৮ বছরের কম বয়সী শিশু
  4. উল্লিখিত সকলের ক্ষেত্রে
সঠিক উত্তর:
উল্লিখিত সকলের ক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
উল্লিখিত সকলের ক্ষেত্রে
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ধারা ৩০৫-এ শিশু বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যায় প্ররোচনা বা সহায়তা-কে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। যদি কোনো ব্যক্তি ১৮ বছরের কম বয়সী শিশু, উন্মাদ, প্রলাপগ্রস্ত, নির্বোধ বা মদ্যপ অবস্থায় থাকা ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচিত বা সহায়তা করে, তবে সে ব্যক্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, অথবা অনধিক ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবে।

⇒ দণ্ডবিধির ধারা ৩০৫ নিম্নলিখিত ব্যক্তিদের আত্মহত্যায় সহায়তা বা প্ররোচনা দেওয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে:
১. ১৮ বছরের কম বয়সী ব্যক্তি (অর্থাৎ শিশু)
২. উন্মাদ ব্যক্তি (Insane)
৩. প্রলাপগ্রস্ত ব্যক্তি (Delirious)
৪. নির্বোধ ব্যক্তি (Idiot)
৫. নেশাগ্রস্ত ব্যক্তি (Intoxicated person)

⇒ দণ্ডবিধির ৩০৫ ধারার বিধান শিশুর বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যায় সহায়তা বা প্ররোচনা দান:- যদি আঠারো বৎসরের কম বয়স্ক কোন ব্যক্তি, কোন উন্মাদ ব্যক্তি, প্রলাপগ্রস্ত ব্যক্তি, নির্বোধ ব্যক্তি, বা কোন ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় আত্মহত্যা করে, তবে যে ব্যক্তি এই আত্মহত্যায় সহায়তা বা প্ররোচনা দান করে, সে ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে অথবা অনধিক দশ বৎসর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।
------------
⇒ The Penal Code, 1860- Section 305. Abetment of suicide of child or insane person:
If any person under eighteen years of age, any insane person, any delirious person, any idiot, or any person in a state of intoxication commits suicide, whoever abets the commission of such suicide shall be punished with death or imprisonment for life, or imprisonment for a term not exceeding ten years, and shall also be liable to fine.
১,২৮৩.
'A' incites a dog to spring upon 'Z', without 'Z''s consent. Here, if 'A' intends to cause injury, fear or annoyance to 'Z', he uses _________ to Z.
  1. Assault
  2. Criminal force
  3. Force
  4. Wrongful restraint
সঠিক উত্তর:
Criminal force
উত্তর
সঠিক উত্তর:
Criminal force
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৩৫০ ধারার বিধান অপরাধমূলক বলপ্রয়োগ:- কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তির উপর সম্মতি ব্যতীত বল প্রয়োগ করে এবং কোন অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে অথবা অনুরূপ শক্তি প্রয়োগ কর্তৃক, যে ব্যক্তির উপর বল প্রয়োগ করা হল, তার জখম বা ভয় বা বিরক্তি উৎপাদনের উদ্দেশ্যে অথবা তার শক্তি প্রয়োগের ফলে, যার উপর শক্তি প্রয়োগ করা হল, তার জখম, ভয় বা বিরক্তি উৎপাদিত হতে পারে জানা সত্ত্বেও যদি সে অনুরূপ বল প্রয়োগ করে, তবে সে ব্যক্তি অন্য ব্যক্তির উপর অপরাধমূলক বল প্রয়োগ করেছে বলে পরিগণিত হয়।

⇒ উদাহরণ
(ক) চ নদীতে নোঙ্গর করা একটি নৌকাতে বসে আছে। ক নোঙ্গর তুলে দিল এবং এইভাবে ইচ্ছাপূর্বক নৌকাটিকে নদীতে ভেসে যেতে দিল। এখানে ক ইচ্ছাকৃতভাবে চ-তে গতি সঞ্চার করল, এবং তা করল একটি বস্তুকে এমনভাবে সঞ্চালিত করে, যে বস্তুটি সঞ্চালনের পর কোন ব্যক্তির অন্যকোন কাজ ব্যতীতই উহাতে গতি সঞ্চারিত হয়েছে। সুতরাং ক-ইচ্ছাকৃতভাবে চ-এর উপর বল প্রয়োগ করেছে এবং ক যদি এটা চ-এর সম্মতি ব্যতীত করে থাকে এবং তার উদ্দেশ্য যদি হয় কোন অপরাধ অনুষ্ঠান করা, অথবা সে যদি এইরূপ উদ্দেশ্য নিয়ে বা এইরূপ জানা সত্ত্বেও কার্যটি করে থাকে যে, চ জখম, বিরক্তি বা ভীতিগ্রস্ত হতে পারে, তবে ক চ-এর উপর অপরাধমূলক বল প্রয়োগ করেছে।
-----------
Criminal force:
Section 350. Whoever intentionally uses force to any person, without that person's consent, in order to the committing of any offence, or intending by the use of such force to cause, or knowing it to be likely that by the use of such force he will cause injury, fear or annoyance to the person to whom the force is used, is said to use criminal force to that other. 
 
Illustrations:
(a) Z is sitting in a moored boat on a river. A unfastens the moorings, and thus intentionally causes the boat to drift down the stream. Here A intentionally causes motion to Z, and he does this by disposing substances in such a manner that the motion is produced without any other action on any person's part. A has therefore intentionally used force to Z; and if he has done so without Z's consent, in order to the committing of any offence, or intending or knowing it to be likely that this use of force will cause injury, fear or annoyance to Z, A has used criminal force to Z. 
 
(b) Z is riding in a chariot. A lashes Z's horses, and thereby causes them to quicken their pace. Here A has caused change of motion to Z by inducing the animals to change their motion. A has therefore used force to Z; and if A has done this without Z's consent, intending or knowing it to be likely that he may thereby injure, frighten or annoy Z, A has used criminal force to Z. 
 
(c) Z is riding in a palanquin. A, intending to rob Z, seizes the pole and stops the palanquin. Here A has caused cessation of motion to Z, and he has done this by his own bodily power. A has therefore used force to Z; and as A has acted thus intentionally, without Z's consent, in order to the commission of an offence. A has used criminal force to Z. 
 
(d) A intentionally pushes against Z in the street. Here A has by his own bodily power moved his own person so as to bring it into contact with Z. He has therefore intentionally used force to Z; and if he has done so without Z's consent, intending or knowing it to be likely that he may thereby injure, frighten or annoy Z, he has used criminal force to Z. 
 
(e) A throws a stone, intending or knowing it to be likely that the stone will be thus brought into contact with Z, or with Z's clothes, or with something carried by Z, or that it will strike water, and dash up the water against Z's clothes or something carried by Z. Here, if the throwing of the stone produce the effect of causing any substance to come into contact with Z, or Z's clothes, A has used force to Z; and if he did so without Z's consent, intending thereby to injure, frighten or annoy Z, he has used criminal force to Z. 
 
(f) A intentionally pulls up a woman's veil. Here A intentionally uses force to her, and if he does so without her consent intending or knowing it to be likely that he may thereby injure, frighten or annoy her, he has used criminal force to her. 
 
(g) Z is bathing, A pours into the bath water which he knows to be boiling. Here A intentionally by his own bodily power causes such motion in the boiling water as brings that water into contact with Z, or with other water so situated that such contact must affect Z's sense of feeling: A has therefore intentionally used force to Z; and if he has done this without Z's consent intending or knowing it to be likely that he may thereby cause injury, fear or annoyance to Z, A has used criminal force. 
 
(h) A incites a dog to spring upon Z, without Z's consent. Here, if A intends to cause injury, fear or annoyance to Z, he uses criminal force to Z.
১,২৮৪.
দণ্ডবিধির ধারা ৪১৪-এর অধীনে সর্বোচ্চ কারাদণ্ডের মেয়াদ কত?
  1. ছয় মাস
  2. এক বছর
  3. তিন বছর
  4. সাত বছর
সঠিক উত্তর:
তিন বছর
উত্তর
সঠিক উত্তর:
তিন বছর
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ধারা ৪১৪ অনুযায়ী, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে (voluntarily), চুরিকৃত সম্পত্তি লুকানো, অপসারণ বা বিক্রয়ে সহায়তা করে, এ সময় জানে বা বিশ্বাস করার কারণ থাকে যে সম্পত্তিটি চুরিকৃত, তাহলে তার শাস্তি হবে সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড (সাধারণ বা কঠোর) অথবা জরিমানা অথবা উভয় শাস্তি।

⇒ The Penal Code, 1860 – Section 414. Assisting in concealment of stolen property:
- Whoever voluntarily assists in concealing or disposing of or making away with property which he knows or has reason to believe to be stolen property, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, or with fine, or with both.
১,২৮৫.
দণ্ডবিধিতে 'Unnatural offences' এর ক্ষেত্রে কী শাস্তির বিধান রয়েছে?
  1. শুধু অর্থদণ্ড
  2. শুধু কারাদণ্ড
  3. কারাদণ্ড বা অর্থদণ্ড যেকোনো একটি
  4. কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয়
সঠিক উত্তর:
কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয়
উত্তর
সঠিক উত্তর:
কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয়
ব্যাখ্যা
দণ্ডবিধির ৩৭৭ ধারা- অস্বাভাবিক অপরাধসমূহ:

কোনো ব্যক্তি যদি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কোন পুরুষ, স্ত্রীলোক বা পশুর সাথে যৌন সঙ্গম করে, তবে সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে, অথবা দেশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে।
ব্যাখ্যা: এই ধারায় বর্ণিত অপরাধের জন্য আবশ্যকীয় যৌন সঙ্গমের জন্য যৌনাঙ্গ প্রবিষ্ট করাই যথেষ্ট হবে।

Section 377⇒ Unnatural offences:
Whoever voluntarily has carnal intercourse against the order of nature with any man, woman or animal, shall be punished with imprisonment for life, or with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.

Explanation- Penetration is sufficient to constitute the carnal intercourse necessary to the offence described in this section.
১,২৮৬.
অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি The Penal Code, 1860 এর কোন ধারায় রয়েছে?
  1. ৪২৭
  2. ৩২৬
  3. ৩০৭
  4. ৫০৬
সঠিক উত্তর:
৫০৬
উত্তর
সঠিক উত্তর:
৫০৬
ব্যাখ্যা
♦ দণ্ডবিধির ৫০৩ ধারায় অপরাধমূলক ভীতি প্রদর্শনের বিধান রয়েছে। কোন ব্যক্তিকে আতঙ্কিত করার জন্য উক্ত ব্যক্তির সম্পত্তি বা সুনাম বা দেহের ক্ষতি ( injury to property, reputation or person) করার ভয় বা হুমকি (threat) দেখানো হলে, তাকে অপরাধমূলক ভীতি প্রদর্শন বা Criminal Intimidation বলে।

♦ দণ্ডবিধির ৫০৬ ধারায় অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি রয়েছে যা অনধিক ২ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড।
১,২৮৭.
দণ্ডবিধির কত ধারায় গণ-উৎপাত বা Public nuisance এর সংজ্ঞা রয়েছে?
  1. ২৬৮
  2. ২৬৯
  3. ২৫৮
  4. ২৪৮
সঠিক উত্তর:
২৬৮
উত্তর
সঠিক উত্তর:
২৬৮
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ২৬৮ ধারায় গণ-উৎপাত বা Public nuisance এর সংজ্ঞা রয়েছে। ২৬৮ ধারামতে যদি কোন লোক এমন কোন কাজ করে যার ফলে জনসাধারণের বা নিকটবর্তী সম্পত্তির মালিক বা বসবাসকারী লোকদের কোন ক্ষতি, বিপদের আশঙ্কা বা বিরক্তির সৃষ্টি হয়; তাহলে সেই লোক গণ উৎপাত বা Public nuisance করেছে বলে গণ্য হবে।

⇒  দণ্ডবিধির ২৬৮ ধারার বিধান জনসাধারণের উপদ্রব :- যদি কোন এমন কোন কার্য করে বা এমন কোন কার্য করা হতে বেআইনীভাবে বিরত থাকে, যার ফলে জনসাধারণের বা সাধারণভাবে নিকটবর্তী সম্পত্তির মালিক বা অধিবাসী ব্যক্তিদের কোন ক্ষতি হয়, বিপদাশঙ্ক হয় বা বিরক্তির সৃষ্টি হয়, অথবা যার ফলে যেসব ব্যক্তি কোন সাধারণ অধিকার ব্যবহার করতে যাবে, তাদের ক্ষতিসাধন, ব্যাঘাত, বিপদাশঙ্ক বা বিরক্তি সৃষ্টি হবে, সে ব্যক্তি জনসাধারণের বিরক্তি উৎপাদক কাজ সম্পাদনের ফলে অপরাধী সাব্যস্ত হবে।

- কোন মামুলী বিরক্তি উৎপাদক কাজ কিছু সুবিধা বা সৌকর্য বিধান করেছে-এই অজুহাতে সে মামুলী বিরক্তি উৎপাদক কাজটি রেহাই পাবে না।
---------------------------------------
⇒The Penal Code,1860: Section 268: Public nuisance:
-A person is guilty of a public nuisance who does any act or is guilty of an illegal omission which causes any common injury, danger or annoyance to the public or to the people in general who dwell or occupy property in the vicinity, or which must necessarily cause injury, obstruction, dangers or annoyance to persons who may have occasion to use any public right.A common nuisance is not excused on the ground that it causes some convenience or advantage.
১,২৮৮.
The Penal Code, 1860 এর ১০৩ ধারা কোন ধরণের আত্মরক্ষার অধিকার নিয়ে আলোচনা করে?
  1. দেহ সম্পর্কিত আত্মরক্ষা
  2. সম্পত্তি সম্পর্কিত আত্মরক্ষা 
  3. সম্মান সম্পর্কিত আত্মরক্ষা
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
সম্পত্তি সম্পর্কিত আত্মরক্ষা 
উত্তর
সঠিক উত্তর:
সম্পত্তি সম্পর্কিত আত্মরক্ষা 
ব্যাখ্যা

⇒ দণ্ডবিধির ধারা ১০৩: যেক্ষেত্রে সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত আত্নরক্ষার অধিকার মৃত্যু ঘটাইবার ক্ষেত্রেও প্রযোজ্য হয়:
সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার ৯৯ ধারায় আরোপিত নিয়ন্ত্রণ সাপেক্ষে স্বেচ্ছাকৃতভাবে অপরাধকারীর মৃত্যু সংঘটন বা তার অপর কোনরূপ ক্ষতিসাধন পর্যন্ত প্রয়োগযোগ্য হবে, যদি যে অপরাধটি করার বা করার চেষ্টার বিরুদ্ধে এই অধিকার প্রয়োগ আবশ্যকীয় হয়ে পড়েছে সে অপরাধটি নিম্নবর্ণিত বিভিন্ন প্রকৃতির মধ্যে যে কোন এক ধরনের হয়, যথা:-
প্রথমত (First): দস্যুতা;
দ্বিতীয়ত (Secondly): রাত্রিবেলা অপথে গৃহে প্রবেশ করা:
তৃতীয়ত (Thirdly): কোন গৃহ, তাবু বা যানবাহনে অগ্নিসংযোগ করে ক্ষতি সাধন, যদি গৃহটি, তাবুটি বা যানবাহনটি মানুষের বাসস্থান হিসেবে অথবা সম্পত্তি রাখার স্থান হিসেবে ব্যবহৃত হয়;
চতুর্থত (Fourthly): চুরি, অনিষ্টকারিতা, অথবা গৃহে অনধিকার প্রবেশ, যদি পরিস্থিতি এমন হয় যে, সংশ্লিষ্ট আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারটি প্রয়োগ না করলে মৃত্যু বা গুরুতর আঘাত অনিবার্য বলে ন্যায়সঙ্গতভাবেই আশঙ্কার উদ্ভব হয়।

১,২৮৯.
নিচের কোন ক্ষেত্রে Joint Liability (যৌথ দায়) হবে?
  1. সাধারণ অভিপ্রায় থাকলে
  2. অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায়ে অপরাধ করলে
  3. কতিপয় কার্যের একটি সম্পাদনের মাধ্যমে অপরাধে সহযোগিতা করলে
  4. সবকটি
সঠিক উত্তর:
সবকটি
উত্তর
সঠিক উত্তর:
সবকটি
ব্যাখ্যা
♦দণ্ডবিধির ধারা-৩৪ থেকে ৩৮: যৌথ দায় (Joint Liability)- একাধিক ব্যক্তি যখন কোন অপরাধ করে তখন তাদের মধ্যে কে কতটুকু ভূমিকা পালন করেছে তা গুরুত্বপূর্ণ প্রশ্ন নয় বরং সমস্ত অপরাধের জন্য তারা প্রত্যেকে সমানভাবে দোষী হবেন। দন্ডবিধির ৩৪, ৩৫, ৩৭ এবং ৩৮ ধারায় যৌথ দায় বা Joint Liability সম্পর্কিত বিধান রয়েছে।
♦যে ক্ষেত্রে অপরাধীকে যৌথভাবে দায়ী করা যায়ঃ
১) দণ্ডবিধির ৩৪ ধারা মতে অভিন্ন বা সাধারণ অভিপ্রায় পূরণকল্পে অপরাধমূলক কার্য।
২)দণ্ডবিধির ৩৫ ধারা মতে অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় নিয়ে অপরাধমূলক কার্য।
৩)দণ্ডবিধির ৩৭ ধারা মতে যে কোন একটি কাজ সম্পাদনের মাধ্যমে অপরাধ সংঘটনে সহযোগীতা ।
৪) দণ্ডবিধির ৩৮ ধারা মতে একই অপরাধ সংঘটন করলেও ভিন্ন ভিন্ন অপরাধে দোষী।
১,২৯০.
একজন বিক্রেতা পচা ফল খাদ্য হিসেবে বিক্রয়ের উদ্দেশ্যে দোকানে সাজিয়ে রাখে, যদিও সে জানে ফলগুলো খাওয়ার অনুপযুক্ত। দণ্ডবিধির ২৭৩ ধারায় সর্বোচ্চ কী শাস্তি হতে পারে?
  1. ৩ মাস কারাদণ্ড বা ১০০০ টাকা অর্থদণ্ড বা উভয়ই
  2. ৬ মাস কারাদণ্ড বা ১০০০ টাকা অর্থদণ্ড বা উভয়ই
  3. ১ বছর কারাদণ্ড বা ১০০০ টাকা অর্থদণ্ড বা উভয়ই
  4. ৩ বছর কারাদণ্ড বা ১০০০ টাকা অর্থদণ্ড বা উভয়ই
সঠিক উত্তর:
৬ মাস কারাদণ্ড বা ১০০০ টাকা অর্থদণ্ড বা উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
৬ মাস কারাদণ্ড বা ১০০০ টাকা অর্থদণ্ড বা উভয়ই
ব্যাখ্যা

⇒ দণ্ডবিধির ২৭৩ ধারার বিধান: ক্ষতিকর খাদ্য বা পানীয় বিক্রয়:
কোন ব্যক্তি যদি এমন কোন দ্রব্য, খাদ্য বা পানীয় হিসেবে বিক্রয় করে, প্রদান করে বা বিক্রয়ার্থে উপস্থাপন করে, যা ক্ষতিকর করা হয়েছে বা সেরূপ হয়ে গিয়েছে অথবা যা এমন অবস্থায় রয়েছে, যাতে উহা খাদ্য বা পানীয় হিসেবে ব্যবহারের অনুপযুক্ত এবং উহা খাদ্য বা পানীয় হিসেবে স্বাস্থ্যহানিকর জানা সত্ত্বেও বা বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও তা করে, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা এক হাজার টাকা পর্যন্ত যেকোনো পরিমাণ অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

১,২৯১.
দণ্ডবিধির কত ধারায় অপহরণ (Abduction) এর সংজ্ঞা রয়েছে?
  1. ৩৬৩
  2. ৩৫৯
  3. ৩৬১
  4. ৩৬২
সঠিক উত্তর:
৩৬২
উত্তর
সঠিক উত্তর:
৩৬২
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৩৬২ ধারার বিধান অপহরণ বা মনুষ্যহরণ:- যদি কোন ব্যক্তি, অপর কোন ব্যক্তিকে কোন স্থান হতে গমন করার জন্য জোরপূর্বক বাধ্য করে বা কোন প্রতারণামূলক উপায়ে প্রলুব্ধ করে, তবে উক্ত ব্যক্তি অনুরূপ ব্যক্তিকে অপহরণ করে বলে গণ্য হবে।
⇒ দণ্ডবিধির ৩৬৩ ধারার বিধান মনুষ্য হরণের সাজা:- কোন ব্যক্তি যদি কাউকে বাংলাদেশ হতে অথবা আইনসম্মত অভিভাবকত্ব হতে অপহরণ করে নিয়ে যায়, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।
------------
⇒ Section 362. Abduction:- Whoever by force compels, or by any deceitful means induces, any person to go from any place, is said to abduct that person.
⇒ Section 363. Punishment for kidnapping:- Whoever kidnaps any person from Bangladesh or from lawful guardianship, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.
১,২৯২.
The Penal Code, 1860 অনুসারে অপসহায়তা বা প্ররোচনার [Abetment] উপাদান কয়টি?
  1. ২ টি
  2. ৩ টি
  3. ৪ টি
  4. ৫ টি
সঠিক উত্তর:
৩ টি
উত্তর
সঠিক উত্তর:
৩ টি
ব্যাখ্যা
⇒ যে সমস্ত কাজ করলে অপরাধ হয় সেই সমস্ত কাজ করার জন্য প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কোন ইন্ধন জোগান কিংবা সমর্থন করাকে আইনের ভাষায় প্ররোচনা বা Abetment বলা হয়।
-দণ্ডবিধির ১০৭ ধারা অনুযায়ী ৩ ভাবে প্ররোচনা বা অপরাধে সহায়তা অপরাধ হতে পারে।
(i) কাউকে প্ররোচিত করে (instigation)
(ii) ষড়যন্ত্রে অংশগ্রহণ করে (engagement)
(iii) কার্য বা কার্যবিরতি দ্বারা ইচ্ছাকৃতভাবে সাহায্য করে (aiding)
-------------
⇒Section 107: Abetment of a thing: A person abets the doing of a thing, who
Firstly.-Instigates any person to do that thing; or
Secondly.-Engages with one or more other person or persons in any conspiracy for the doing of that thing, if an act or illegal omission takes place in pursuance of that conspiracy, and in order to the doing of that thing; or
Thirdly.-Intentionally aids, by any act or illegal omission, the doing of that thing.

Explanation-1: A person who, by wilful misrepresenta-tion, or by wilful concealment of a material fact which he is bound to disclose, voluntarily causes or procures, or attempts to cause or procure, a thing to be done, is said to instigate the doing of that thing.
১,২৯৩.
সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের সময় তাকে আক্রমণ করলে, আক্রমণকারী সর্বনিম্ন কত বছরের কারাদণ্ড পেতে পারে?
  1. ১ বছর
  2. ৬ মাস
  3. ৩ মাস
  4. নির্দিষ্ট কোনো মেয়াদ উল্লেখ নেই
সঠিক উত্তর:
নির্দিষ্ট কোনো মেয়াদ উল্লেখ নেই
উত্তর
সঠিক উত্তর:
নির্দিষ্ট কোনো মেয়াদ উল্লেখ নেই
ব্যাখ্যা
দণ্ডবিধির ৩৫৩ ধারা: সরকারি কর্মচারীর দায়িত্ব পালন থেকে বিরত রাখার জন্য আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগ:
যে ব্যক্তি কোনো সরকারি কর্মচারীর দায়িত্ব পালনকালে তাকে আক্রমণ করে বা তার বিরুদ্ধে অপরাধমূলক বলপ্রয়োগ করে, অথবা তাকে তার দায়িত্ব পালন থেকে বিরত রাখার উদ্দেশ্যে এমন কাজ করে, অথবা সরকারি কর্মচারী হিসেবে তার দায়িত্ব পালনের সময় কোনো বৈধ কার্য সম্পাদন করতে গিয়ে আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগ করে, সেই ব্যক্তি তিন বছর পর্যন্ত যেকোনো মেয়াদের কারাদণ্ড, বা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।

দণ্ডবিধির ৩৫৩ ধারার অধীনে,
সরকারি কর্মচারীর বিরুদ্ধে আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগের জন্য যে শাস্তির বিধান রয়েছে, তাতে কারাদণ্ডের জন্য কোনও নির্দিষ্ট সর্বনিম্ন মেয়াদ উল্লেখ নেই। এর অর্থ হলো আদালত অপরাধের গুরুত্ব এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে শাস্তির মেয়াদ নির্ধারণ করতে পারে, যা সর্বোচ্চ ৩ বছর হতে পারে বা শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। তাই, "ঘ) কোন নির্দিষ্ট মেয়াদ নেই" উত্তরটি সঠিক।

Section 353- Assault or criminal force to deter public servant from discharge of his duty:
Whoever assaults or uses criminal force to any person being a public servant in the execution of his duty as such public servant, or with intent to prevent or deter that person from discharging his duty as such public servant, or in consequence of anything done or attempted to be done by such person in the lawful discharge of his duty as such public servant, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, or with fine, or with both.
১,২৯৪.
The Penal Code, 1860 অনুসারে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতিসাধনের উদ্দেশ্যে কোনো কিছু করলে কাজটি ___________ করেছে বলে গণ্য হবে।
  1. অণ্যায়ভাবে
  2. বেআইনীভাবে
  3. অসাধুভাবে
  4. অবৈধভাবে
সঠিক উত্তর:
অসাধুভাবে
উত্তর
সঠিক উত্তর:
অসাধুভাবে
ব্যাখ্যা
♦ The Penal Code, 1860  এর ধারা-২৪ অনুসারে: অসাধুভাবে (Dishonestly)- কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির প্রতি অবৈধ লাভ বা অবৈধ ক্ষতিসাধনের উদ্দেশ্যে কোন কিছু করলে উক্ত ব্যক্তি উক্ত কাজটি অসাধুভাবে করেছে বলে গণ্য হবে।
১,২৯৫.
A, একজন সরকারি কর্মকর্তা, যাকে আইন অনুযায়ী কোনো সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি সে ইচ্ছাকৃতভাবে সেই নির্দেশ না মানে এবং জানে যে এর ফলে Z এর ক্ষতি হবে, তাহলে A দণ্ডবিধির ______ধারার অধীনে অপরাধ করেছে এবং শাস্তি পাবে।
  1. ১৬৬
  2. ১৬৮
  3. ১৭০
  4. ১৭২
সঠিক উত্তর:
১৬৬
উত্তর
সঠিক উত্তর:
১৬৬
ব্যাখ্যা
আইন লঙ্ঘনকারী সরকারি কর্মচারী, যার উদ্দেশ্য অন্য কোনো ব্যক্তির ক্ষতি করা (দণ্ডবিধির- ধারা ১৬৬)
যে ব্যক্তি, সরকারি কর্মচারী হিসেবে, আইন অনুযায়ী যে ভাবে তার কর্তব্য পালন করতে হবে তা জানার পরও ইচ্ছাকৃতভাবে আইন লঙ্ঘন করে, এবং জানে বা ধারণা করে যে তার এই অমান্যতার ফলে কোনো ব্যক্তির ক্ষতি হতে পারে, সে ব্যক্তি এক বছরের জন্য সাধারণ কারাদণ্ডে দণ্ডিত হবে, অথবা অর্থদণ্ডে দণ্ডিত হবে, অথবা উভয়ই হতে পারে।

উদাহরণ:
ক, একজন কর্মকর্তা, আইন অনুযায়ী কোনো সম্পত্তি কার্যকর করতে নির্দেশপ্রাপ্ত, যাতে খ এর পক্ষে আদালতের সিদ্ধান্ত মোতাবেক চূড়ান্ত নিষ্পত্তি ঘটাতে পারে, যদি সে সচেতনভাবে সেই নির্দেশ অমান্য করে এবং জানে যে এর ফলে খ এর ক্ষতি হতে পারে, তাহলে এ ব্যক্তি উক্ত ধারায় অপরাধ করেছেন।
১,২৯৬.
দণ্ডবিধির ৫১ ধারার বিধান কী?
  1. “Oath”
  2. “Death”
  3. “Injury”
  4. “Good faith”
সঠিক উত্তর:
“Oath”
উত্তর
সঠিক উত্তর:
“Oath”
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৫১ ধারার বিধান শপথ/ হলফ:
- আইনের বিধানমতে শপথের পরিবর্তে গ্রহণীয় দৃঢ়, প্রতিজ্ঞান্তিক অনুমোদন, এবং কোন আদালতেই হোক অথবা আদালতের বাইরে অন্যত্রই হোক, যে ঘোষণা কোন সরকারী কর্মচারীর সম্মুখে অথবা প্রমাণ হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে প্রদান করার জন্য আইনবলে নির্দেশ করা হয় বা ক্ষমতা দেওয়া হয়, তার ‘শপথ’ কথাটির অন্তর্ভুক্ত।
----------
⇒ The Penal Code,1860. Section-51. “Oath”
The word "oath" includes a solemn affirmation substituted by law for an oath, and any declaration required or authorized by law to be made before a public servant or to be used for the purpose of proof, whether in a Court of Justice or not.
১,২৯৭.
দণ্ডবিধির ১৪১ ধারা অনুসারে "বেআইনি সমাবেশ" গঠনের জন্য ন্যূনতম কতজন ব্যক্তির উপস্থিতি প্রয়োজন?
  1. ৩ জন
  2. ৫ জন
  3. ৭ জন
  4. ১০ জন
সঠিক উত্তর:
৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৫ জন
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ১৪১ ধারার মতে, বেআইনি সমাবেশ গঠনের জন্য ন্যূনতম পাঁচজন ব্যক্তির উপস্থিতি প্রয়োজন।
যে কোনো সমাবেশ, যেখানে পাঁচ বা ততোধিক ব্যক্তি জনসাধারণের শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে সমবেত হয়, তাকে বেআইনি সমাবেশ হিসেবে গণ্য করা হবে।
- ধারা ১৪১:
"পাঁচ বা ততোধিক ব্যক্তি জনসাধারণের শান্তি শৃঙ্খলা বিঘ্নকারী যে কোন সমাবেশ করলে তাকে বেআইনি সমাবেশ বলে।"
- এর মানে হল যে, পাঁচজন বা তার অধিক ব্যক্তির সমাবেশ, যদি কোনও বেআইনি কার্যকলাপের উদ্দেশ্যে হয় (যেমন: সরকারের বিরুদ্ধে হুমকি, আইনের কার্যকরীকরণে বাধা ইত্যাদি), তবে সেটি বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হবে।
১,২৯৮.
এক বাড়িতে আগুন লেগেছে। আগুন থামাতে প্রতিবেশীর বাড়ির দেওয়াল ভেঙে দিতে হয়েছে, যাতে আগুন ছড়িয়ে না পড়ে। এক্ষেত্রে প্রতিবেশীর সম্পত্তির ক্ষতি হলেও কোন নীতি অনুসারে তা অপরাধ হিসেবে গণ্য হবে না?
  1. Doctrine of Double Offence
  2. Doctrine of Double Danger
  3. Doctrine of Alternative Danger
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
Doctrine of Alternative Danger
উত্তর
সঠিক উত্তর:
Doctrine of Alternative Danger
ব্যাখ্যা
'Doctrine of Alternative Danger' অর্থ হলো- বৃহত্তর ক্ষতি এড়ানোর জন্য ক্ষুদ্রতর ক্ষতি মেনে নেওয়া। দণ্ডবিধির ৮১ ধারা অনুযায়ী, সম্ভাব্য ক্ষতিকারক কোন কার্য যদি শরীর বা সম্পত্তির ক্ষতি প্রতিরোধের জন্য সৎ উদ্দেশ্যে করা হয় তাহলে তা অপরাধ নয়।

এই নীতি অনুসারে,
কোনো ব্যক্তি যদি সত্য উদ্দেশ্যে এবং বিবেচনাসম্মতভাবে কোনো কাজ করে থাকেন যা শরীর বা সম্পত্তির ক্ষতি প্রতিরোধের জন্য করা হয়েছে, তাহলে সেই কাজটি অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ, দুটি ক্ষতির মধ্যে যদি একটি ছোট ক্ষতি মেনে নিতে হয় বড় ক্ষতি এড়ানোর জন্য, তাহলে তা অপরাধ নয়। যেমন, কোনো বন্যা দুর্গত এলাকায় মানুষ উদ্ধার করতে গিয়ে যদি অন্যের সম্পত্তি ক্ষতিগ্রস্থ হয়, তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না কারণ বড় বিপদ এড়ানোর জন্য ছোট ক্ষতি মেনে নেওয়া হয়েছে।

"Doctrine of Alternative Danger" বা বৈকল্পিক বিপদ তত্ত্বের কিছু উদাহরণ দেওয়া হলো:

⇒ এক বাড়ির আগুন লেগেছে। আগুন থামাতে প্রতিবেশীর বাড়ির দেওয়াল ভেঙে দিতে হয়েছে যাতে আগুন ছড়িয়ে না পড়ে। এক্ষেত্রে প্রতিবেশীর সম্পত্তির ক্ষতি হলেও তা অপরাধ হিসেবে গণ্য হবে না কারণ বড় আগুন থামানোর জন্য ছোট ক্ষতি মেনে নেওয়া হয়েছে।


⇒ এক জায়গায় বন্যা হয়েছে। উদ্ধারকারীদের মানুষ বাঁচাতে গিয়ে কারো বাড়ি/সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলে সেটা অপরাধ নয়, কারণ মানুষ বাঁচানোই বড় বিষয়।

⇒ রাস্তায় দুর্ঘটনা ঘটে এক ব্যক্তির পা ভেঙে গেছে। চিকিৎসক তাকে হাসপাতালে নিতে অন্য একটি গাড়ি ভাঙার অনুমতি দিলে সেটা অপরাধ নয়, কারণ রোগীর জীবন বাঁচানোই বড় বিষয়।

⇒ হঠাৎ করে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিলে সেই জায়গার বাসিন্দাদের বাঁচাতে প্রশাসন বাঁধ ভেঙে দিতে পারে। এক্ষেত্রে বাঁধ ভাঙার জন্য তারা অপরাধী হবেন না।
১,২৯৯.
একজন ব্যক্তি যদি অবহেলার কারণে মৃত্যুর ঘটনা ঘটায় এবং অপরাধটি নরহত্যা হিসেবে বিবেচিত হয় না, তবে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে:
  1. ১ বছরের কারাদণ্ড
  2. ৩ বছরের কারাদণ্ড
  3. ৫ বছরের কারাদণ্ড 
  4. ৭ বছরের কারাদণ্ড
সঠিক উত্তর:
৫ বছরের কারাদণ্ড 
উত্তর
সঠিক উত্তর:
৫ বছরের কারাদণ্ড 
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ) ৫ বছরের কারাদণ্ড।

দণ্ডবিধির ৩০৪ক ধারা- অবহেলার ফলে মৃত্যু সংঘটন:

কোন ব্যক্তি যদি বেপরোয়াভাবে বা অবহেলাজনকভাবে কার্য করে কারো মৃত্যু ঘটায় এবং তা শাস্তিযোগ্য নরহত্যা না হয়, তবে সে ব্যক্তি পাঁচ বৎসর পর্যন্ত মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থদণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

Section 304A: Causing death by negligence:
 Whoever causes the death of any person by doing any rash or negligent act not amounting to culpable homicide shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both.

১,৩০০.
কেরানী বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের শাস্তি রয়েছে-
  1. ৪০৬ ধারায়
  2. ৪০৭ক ধারায়
  3. ৪০৭ ধারায়
  4. ৪০৮ ধারায়
সঠিক উত্তর:
৪০৮ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৪০৮ ধারায়
ব্যাখ্যা
• দণ্ডবিধি ৪০৮ ধারা  অনুযায়ী কেরানী বা চাকর (Clerk or servant) কর্তৃক অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের শান্তি হলো  অনধিক ৭ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড।
• দণ্ডবিধির ৪০৮ ধারা মতে কেবলমাত্র কেরানী এবং চাকর দণ্ডিত হতে পারে। উক্ত কেরানী বা চাকর সরকারি বা ব্যক্তিগত যে চাকুরিতেই নিয়োজিত থাকুক না কেন তাতে কিছুই যায় আসে না।