বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বানান ও বাক্যশুদ্ধি

মোট প্রশ্ন২,৬৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বানান ও বাক্যশুদ্ধি

PrepBank · পাতা ১৮ / ২৭ · ১,৭০১১,৮০০ / ২,৬৯১

১,৭০১.
শুদ্ধ শব্দ কোনটি?
  1. নিশুতি
  2. নিষুতি
  3. নিসুতি
  4. নিষুতী
সঠিক উত্তর:
নিশুতি
উত্তর
সঠিক উত্তর:
নিশুতি
ব্যাখ্যা
• শুদ্ধ শব্দ - নিশুতি
- শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: মধ্যরাত; গভীর রাত; গভীর রাতের নিদ্রা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭০২.
কোন শব্দটি ভুল?
  1. মরূদ্যান
  2. কটূক্তি
  3. পরিপক্ক
  4. অঞ্জলি
সঠিক উত্তর:
পরিপক্ক
উত্তর
সঠিক উত্তর:
পরিপক্ক
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'পরিপক্ব'
- এটি একটি বিশেষণ পদ।
- এটি সংস্কৃত ভাষার শব্দ।

অন্যদিকে,
- মরূদ্যান,
- কটূক্তি,
- অঞ্জলি।
শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭০৩.
কোন বানানটি অশুদ্ধ?
  1. শৌখিন
  2. বেহেস্ত
  3. ষ্টিমার
  4. কিশমিশ
সঠিক উত্তর:
ষ্টিমার
উত্তর
সঠিক উত্তর:
ষ্টিমার
ব্যাখ্যা
ষ্টিমার -অশুদ্ধ বানান।
- এর শুদ্ধ বানান হচ্ছে - স্টিমার।

• বিদেশি শব্দের ক্ষেত্রে 'ষ' ব্যবহারের প্রয়োজন নেই।
যেমন:
- কিশমিশ, নাশতা, পোশাক, স্টিমার, বেহেস্ত, শখ, শয়তান, শরবত, শরম, শহর, শামিয়ানা, শার্ট, শৌখিন

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা বানানের নিয়ম।
১,৭০৪.
শুদ্ধ বানানটি নির্ণয় করুন-
  1. সায়ত্বশাসন
  2. সায়ত্তশাসন
  3. স্বায়ত্তশাসন
  4. স্বায়ত্বশাসন
সঠিক উত্তর:
স্বায়ত্তশাসন
উত্তর
সঠিক উত্তর:
স্বায়ত্তশাসন
ব্যাখ্যা

শুদ্ধ বানান- স্বায়ত্তশাসন।

• স্বায়ত্তশাসন: (বিশেষ্য)
- স্বশাসিত রাষ্ট্র (একনায়ক-শাসিত নয়)।



উৎস: বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান।

১,৭০৫.
‘রিকশা' শব্দটি কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. বাংলা
  2. পর্তুগিজ
  3. জাপানি
  4. ফরাসি
সঠিক উত্তর:
জাপানি
উত্তর
সঠিক উত্তর:
জাপানি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
রিকশা (বিশেষ্য):
- জাপানি ভাষা থেকে আগত শব্দ 
অর্থ: মানুষ্যবাহিত দুই বা তিন চাকার সড়কযান

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৭০৬.
বাংলাদেশ এক উন্নয়নশীল দেশ৷ বাক্যটিতে কোন ধরনের ভুল আছে?
  1. ক) নির্দেশকজনিত
  2. খ) প্রত্যয়জনিত
  3. গ) বিভক্তিজনিত
  4. ঘ) কারকজনিত
সঠিক উত্তর:
ক) নির্দেশকজনিত
উত্তর
সঠিক উত্তর:
ক) নির্দেশকজনিত
ব্যাখ্যা
এখানে নির্দেশক হিসেবে 'টি' যুক্ত করা উচিত ছিলো। শুদ্ধ বাক্য হবে - ''বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ৷''
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১,৭০৭.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. অন্যায়ের প্রতিফল অনিবার্য।
  2. সব মাছগুলোর দাম কত।
  3. গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না।
  4. আগত শনিবারে তারা যাবে।
সঠিক উত্তর:
অন্যায়ের প্রতিফল অনিবার্য।
উত্তর
সঠিক উত্তর:
অন্যায়ের প্রতিফল অনিবার্য।
ব্যাখ্যা
শুদ্ধ: অন্যায়ের প্রতিফল অনিবার্য।

অন্যদিকে,
অশুদ্ধ: আগত শনিবারে তারা যাবে।
শুদ্ধ: আগামী শনিবারে তারা যাবে।

অশুদ্ধ বাক্য: গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না।
শুদ্ধ বাক্য: ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না।

অশুদ্ধ বাক্য: সব মাছগুলোর দাম কত।
শুদ্ধ বাক্য: মাছগুলোর দাম কত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৭০৮.
প্রমিত বানানের নিয়ম অনুসারে কোনটি শুদ্ধ?
  1. কার্য্যালয়
  2. কার্যালয়
  3. কার্য্যলয়
  4. কার্যলয়
সঠিক উত্তর:
কার্যালয়
উত্তর
সঠিক উত্তর:
কার্যালয়
ব্যাখ্যা

• শুদ্ধ বানান- কার্যালয়।
- এটি একটি সংস্কৃত শব্দ। 
- শব্দটি বিশেষ্য পদ।  

 
-------------------
• বানানের নিয়ম:

রেফ এর পর তৎসম, অতৎসম শব্দে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না।
যেমন:
- কার্য্যালয় হবে না, সঠিক বানান হবে কার্যালয়।
- নির্দ্দিষ্ট হবে না, সঠিক বানান নির্দিষ্ট।
- ধর্ম্মসভা বানানটি ভুল, সঠিক বানান হবে ধর্মসভা।
- তেমনি ভাবে পর্ব্বত হবে না , সঠিক বানান হবে পর্বত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,৭০৯.
কোন শব্দের বানানটি অশুদ্ধ?
  1. ক) সহকারী
  2. খ) উপকারী
  3. গ) ছলনাকারী
  4. ঘ) পাইকারী
সঠিক উত্তর:
ঘ) পাইকারী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পাইকারী
ব্যাখ্যা
অশুদ্ধ বানান = পাইকারী 
শুদ্ধ বানান = পাইকারি

পাইকারি (বিশেষণ) 
- ফারসি শব্দ 
অর্থ: একসঙ্গে অনেক জিনিস কেনাবেচা করে এমন।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৭১০.
অশুদ্ধ বানানের শব্দ কোনটি?
  1. ক) ভূতুড়ে
  2. খ) ভূতপূর্ব
  3. গ) উদ্ভূত
  4. ঘ) অদ্ভূত
সঠিক উত্তর:
ঘ) অদ্ভূত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অদ্ভূত
ব্যাখ্যা
অশুদ্ধ বানান = অদ্ভূত
অশুদ্ধ বানানের শুদ্ধ রূপ = অদ্ভুত

অদ্ভুত (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = অতৎ+√ভূ+উত
অর্থ: বিস্ময়কর, আশ্চর্যজনক, 
- অসাধারন, আকস্মিক ইত্যাদি।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৭১১.
কোন বানানটি শুদ্ধ নয়?
  1. ভস্ম
  2. মনমোহন
  3. রামায়ণ
  4. স্টেডিয়াম
সঠিক উত্তর:
মনমোহন
উত্তর
সঠিক উত্তর:
মনমোহন
ব্যাখ্যা

মনমোহন- এর শুদ্ধরূপ মনোমোহন।
ভস্ম, রামায়ণ, স্টেডিয়াম শুদ্ধ বানানে লেখা।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৭১২.
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে, কোনটি শুদ্ধ?
  1. নিষ্টাবান
  2. নিষ্কন্টক
  3. পুরষ্কার
  4. নিষ্প্রভ 
  5. কোনোটিই নয় 
সঠিক উত্তর:
নিষ্প্রভ 
উত্তর
সঠিক উত্তর:
নিষ্প্রভ 
ব্যাখ্যা

• শুদ্ধ বানান: নিষ্প্রভ। 
অর্থ: প্রভাহীন, অনুজ্জ্বল। 

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধ রূপ হলো:
- নিষ্ঠাবান,
- পুরস্কার,
- নিষ্কণ্টক।

-------------------
• বানানের নিয়ম:
• বিসর্গযুক্ত অ-ধ্বনির সঙ্গে সন্ধি হলে বর্ণে সাধারণত 'স' যুক্ত হয় (পুরঃ + কার = পুরস্কার) এবং বিসর্গযুক্ত ই-ধ্বনির সঙ্গে সন্ধি হলে সাধারণত 'ষ' যুক্ত হয় (বহিঃ + কার = বহিষ্কার)।

• তবে স্ক / স্ক সংক্রান্ত সমস্যার সহজ সমাধানকল্পে বলা যায় : অ-যুক্ত বা মুক্ত বর্ণের পরে সাধারণত 'স' হবে। যেমন: নমস্কার, পুরস্কার, বনস্পতি, তিরস্কার, বাচস্পতি ইত্যাদি।

• ই-যুক্ত বর্ণের পর সাধারণত 'ষ' হবে। যেমন: আবিষ্কার, নিষ্কলঙ্ক, পরিষ্কার, নিষ্ফল, নিষ্প্রভ, নিষ্পাপ, নিষ্পন্ন, নিষ্কর, জ্যোতিষ্ক ইত্যাদি।
(স্প / স্ত / স্থ থাকলে 'ষ' হয় না। যেমন: নিস্পন্দ / নিস্তব্ধ / দুস্থ ইত্যাদি)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,৭১৩.
নিচের কোনটিতে সবগুলো বানান শুদ্ধ?
  1. ক) প্রতীতি, দধীচি, নুপুর
  2. খ) মুমূর্ষু, পিপীলিকা, ক্ষীনজীবী
  3. গ) উদীচী, নিশীথ, দুরুহ
  4. ঘ) সমীচীন, নিপীড়িত, বীণাপাণি
সঠিক উত্তর:
ঘ) সমীচীন, নিপীড়িত, বীণাপাণি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সমীচীন, নিপীড়িত, বীণাপাণি
ব্যাখ্যা
অপশন ক) তে নুপুর বানানটি ভুল। এর শুদ্ধরূপ নূপুর,
অপশন খ) তে ক্ষীনজীবী বানানটি ভুল। এর শুদ্ধরূপ ক্ষীণজীবী,
অপশন গ) তে দুরুহ বানানটি ভুল। এর শুদ্ধরূপ দুরূহ।
উৎস : ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ
১,৭১৪.
অশুদ্ধ বানান কোনটি?
  1. কণ্টক
  2. ঠাণ্ডা  
  3. প্রচণ্ড
  4. লুণ্ঠন
সঠিক উত্তর:
ঠাণ্ডা  
উত্তর
সঠিক উত্তর:
ঠাণ্ডা  
ব্যাখ্যা

অশুদ্ধ বানান - ঠাণ্ডা। 

• শুদ্ধ বানান- ঠান্ডা। 
- হিন্দি ভাষার শব্দ।
- শব্দটি বিশেষ্য ও বিশেষণ উভয়য় পদ হিসেবে ব্যবহৃত হয়। 


----------------------
• মূর্ধন্য-ণ ও দন্ত্য-ন এর ব্যবহার:

- অতৎসম শব্দের বানানে ণ ব্যবহার করা হবে না।
যেমন:
অঘ্রান, ইরান, কান, কোরান, গভর্নর, গুনতি, গোনা, ঝরনা, ধরন, পরান, রানি, সোনা, হর্ন।

- তৎসম শব্দে ট, ঠ, ড, ঢ-য়ের পূর্বে যুক্ত নাসিক্যবর্ণ ণ হয়।
যেমন:
কণ্টক, প্রচণ্ড, লুণ্ঠন।

- কিন্তু অতৎসম শব্দের ক্ষেত্রে ট ঠ ড ঢ-য়ের আগে কেবল ন হবে।
যেমন:
গুন্ডা, ঝান্ডা, ঠান্ডা, ডান্ডা, লন্ঠন। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৭১৫.
কোন বাক্যে অপপ্রয়োগ ঘটেছে?
  1. আমি অহর্নিশ সে কথাই ভেবেছি।
  2. চরিত্রবান লোক সকলের প্রিয়।
  3. যাবতীয় প্রাণীবৃন্দ এই গ্রহের বাসিন্দা।
  4. তোমার মতো এমন বুদ্ধিমতী বালিকা আমি আর দ্বিতীয়টি দেখিনি।
সঠিক উত্তর:
যাবতীয় প্রাণীবৃন্দ এই গ্রহের বাসিন্দা।
উত্তর
সঠিক উত্তর:
যাবতীয় প্রাণীবৃন্দ এই গ্রহের বাসিন্দা।
ব্যাখ্যা
• অশুদ্ধ: যাবতীয় প্রাণীবৃন্দ এই গ্রহের বাসিন্দা।
• শুদ্ধ: যাবতীয় প্রাণী এই গ্রহের বাসিন্দা।

অন্যদিকে, 
- আমি অহর্নিশ সে কথাই ভেবেছি।
- চরিত্রবান লোক সকলের প্রিয়।
- তোমার মতো এমন বুদ্ধিমতী বালিকা আমি আর দ্বিতীয়টি দেখিনি।

[এই বাক্যগুলোর প্রয়োগ শুদ্ধ]

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৭১৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. আলস্যতা
  2. অলস্য
  3. আলসতা
  4. আলস্য
সঠিক উত্তর:
আলস্য
উত্তর
সঠিক উত্তর:
আলস্য
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- আলস্য বানানটি শুদ্ধ।
- এটি অলস(বিশেষণ) শব্দের বিশেষ্য।
- অর্থ: শ্রমবিমুখতা।
- এটি সংস্কৃত ভাষার শব্দ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১,৭১৭.
নিচের কোনটি অশুদ্ধ প্রয়োগ?
  1. জাত্যভিমান
  2. অর্ধাঙ্গিনী
  3. সমভিব্যাহারে
  4. প্রাণপণ
সঠিক উত্তর:
অর্ধাঙ্গিনী
উত্তর
সঠিক উত্তর:
অর্ধাঙ্গিনী
ব্যাখ্যা

অর্ধাঙ্গিনী হচ্ছে প্রচলিত শব্দ কিন্তু অভিধান অনুসারে তা অশুদ্ধ প্রয়োগ।
• এর শুদ্ধ রূপ - অর্ধাঙ্গী।
- অর্ধাঙ্গী (সংস্কৃত শব্দ)।
- প্রকৃত-প্রত্যয় = [অর্ধ+অঙ্গ+ঈ]
অর্থ: পত্নী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৭১৮.
নিম্নে কোন বাক্যটি সঠিক?
  1. আমার কথাই প্রমান হলো।
  2. আমার কথাই প্রমাণ হলো।
  3. আমার কথাই প্রমানীত হলো।
  4. আমার কথাই প্রমাণিত হলো।
সঠিক উত্তর:
আমার কথাই প্রমাণিত হলো।
উত্তর
সঠিক উত্তর:
আমার কথাই প্রমাণিত হলো।
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য: আমার কথাই প্রমাণিত হলো।

এখানে ১ম ও ২য় অপশনে, 
- প্রমাণ বানান ভুল লিখা হয়েছে এবং কর্মবাচ্যে সাধারণত কর্তার পরে বিশেষণ বসে।
- এখানে প্রমাণ বিশেষণ নয়।
- বিশেষণ হিসেবে 'প্রমাণিত' বসবে। 

৩য় অপশনে, 
- 'প্রমানীত' বানানটি ভুল। 

১,৭১৯.
কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) দ্বিতীয়ত
  2. খ) দুঃসহ
  3. গ) বহিস্থ:
  4. ঘ) পুনঃপুন
সঠিক উত্তর:
গ) বহিস্থ:
উত্তর
সঠিক উত্তর:
গ) বহিস্থ:
ব্যাখ্যা

বাংলা বানানে বিসর্গ এর অবস্থান:
- পদান্তে বিসর্গ থাকবে না। যেমন: প্রথমত, দ্বিতীয়ত, ক্রমশ, প্রধানত, বস্তুত, মূলত।
- পদমধ্যস্থ বিসর্গ থাকবে। যেমন: অন্তঃস্থ, দুঃখ, দুঃসহ, নিঃশব্দ, পুনঃপুন, স্বতঃস্ফূর্ত। 
- আভিধানসিদ্ধ হলে পদমধ্যস্থ বিসর্গ হবে না। যেমন:দুস্থ, নিশ্বাস, নিস্পৃহ, বহিস্থ, মনস্থ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি। 

১,৭২০.
'বাক্য হলো এক বা একাধিক শব্দের সুবিনাস্ত সমস্টি, যা বত্তার মনোভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করে।' বাক্যটিতে কয়টি ভুল আছে?
  1. দুইটি
  2. তিনটি 
  3. চারটি 
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
তিনটি 
উত্তর
সঠিক উত্তর:
তিনটি 
ব্যাখ্যা

প্রশ্নে প্রদত্ত বাক্যে তিনটি ভুল রয়েছে। এখানে সুবিনাস্ত, সমস্টি ও বত্তা শব্দের বানানগুলো ভুল। 

বানানগুলোর শুদ্ধ রূপ হলো-
সুবিন্যস্ত, 
- শব্দটি বিশেষণ পদ। 
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- সুশৃঙ্খলভাবে সজ্জিত।
- উত্তমরূপে স্থাপিত।

সমষ্টি,
- শব্দটি বিশেষ্য পদ। 
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- সংখ্যার যোগফল, মোট।
- সাকুল্য, সমগ্রতা।

বক্তা, 
- শব্দটি বিশেষ্য ও বিশেষণ উভয় পদ। 
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- যে বলে বা ভাষণ দেয়।
-  বাকপটু, বাগ্মী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৭২১.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়।
  2. দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়।
  3. দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়।
  4. দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক হয়।
সঠিক উত্তর:
দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়।
উত্তর
সঠিক উত্তর:
দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়।
ব্যাখ্যা
সঠিক উত্তর:
গ) দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়।

• বিশেষ্য পদের সঙ্গে পুনরায় বিশেষ্যবাচক ‘তা’ প্রত্যয় যুক্ত করলে শব্দটি অশুদ্ধ হয়ে যায়। যেমন— সৌজন্য, দৈন্য, দারিদ্র্য, আলস্য ইত্যাদি বিশেষ্য পদ। এগুলোর সাথে পুনরায় বিশেষ্যবাচক ‘তা’ যুক্ত করে সৌজন্যতা, দৈন্যতা, দারিদ্রতা, আলস্যতা তৈরি করলে তা অপপ্রয়োগজনিত অশুদ্ধ হবে।

অন্যদিকে,
- দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়। - এ বাক্যে 'দৈন্য' শব্দে তা-প্রত্যয়ের অশুদ্ধ প্রয়োগ ঘটেছে এবং মহত্ত্ব বানান অশুদ্ধ।
- দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়। - এ বাক্যে ‘মহত্বের’ বানানটি অশুদ্ধ। শুদ্ধ বানান হবে মহত্ত্বের।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭২২.
কোন বানানটি শুদ্ধ?
  1. অপকর্শ
  2. মুহুর্মূহু
  3. অন্যমনষ্ক
  4. মধ্যাহ্ন
সঠিক উত্তর:
মধ্যাহ্ন
উত্তর
সঠিক উত্তর:
মধ্যাহ্ন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - মধ্যাহ্ন,
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত প্রত্যয় = [মধ্য + অহন্]
অর্থ: দিনের মধ্যভাগ, দুপুরবেলা, দ্বিপ্রহর।

অন্যদিকে অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো:
• 'মুহুর্মূহু' এর শুদ্ধ বানান - মুহুর্মুহু; 
• 'অপকর্শ' এর শুদ্ধ বানান - অপকর্ষ;
• 'অন্যমনষ্ক' এর শুদ্ধ বানান - অন্যমনস্ক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭২৩.
শুদ্ধ প্রয়োগ ঘটেছে কোন বাক্যে?
  1. অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়।
  2. আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দিহান।
  3. বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
  4. সে সম্ভ্রান্তশীল পরিবারে জন্মগ্রহণ করেছে।
সঠিক উত্তর:
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
ব্যাখ্যা
• বিশেষ্যের জায়গায় বিশেষণের কিংবা বিশেষণের বাহুল্য প্রয়োগজনিত ভুল:
বাক্যের মধ্যে ব্যবহৃত বিশেষ্য পদকে বিশেষণ কিংবা বিশেষণ পদকে বিশেষ্য ভেবে পদ পরিবর্তন করে এ ধরনের ভুল করা হয়। যেমন : আবশ্যক শব্দটি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। এর বদলে -ঈয় প্রত্যয় যোগ করে আবশ্যকীয় শব্দের ব্যবহার যথাযথ নয়। 

প্রচলিত কিছু অশুদ্ধ বাক্যের শুদ্ধরূপ হলো- 

• অশুদ্ধ : অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়।
• শুদ্ধ বাক্য: অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।

• অশুদ্ধ: বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। 
• শুদ্ধ বাক্য: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।

• অশুদ্ধ বাক্য: সে সম্ভ্রান্তশীল পরিবারে জন্মগ্রহণ করেছে।
• শুদ্ধ বাক্য: সে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে।

• অশুদ্ধ: আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দিহান।
• শুদ্ধ বাক্য: আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দেহ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৭২৪.
কোনটি অশুদ্ধ বানান?
  1. ভদ্রোচিত
  2. অভিভূত
  3. কৃচ্ছ্রসাধন
  4. প্রতিদন্দ্বিতা
  5. কোনোটি নয়
সঠিক উত্তর:
প্রতিদন্দ্বিতা
উত্তর
সঠিক উত্তর:
প্রতিদন্দ্বিতা
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - 'প্রতিদন্দ্বিতা
- এর শুদ্ধ বানান - 'প্রতিদ্বন্দ্বিতা'
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষার থেকে এসেছে।
 এর অর্থ:
- পরস্পরের দ্বন্দ্ব বা বিরোধ।
- প্রতিযোগিতা।

অন্যদিকে,
- কৃচ্ছ্রসাধন, অভিভূত এবং ভদ্রোচিত - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭২৫.
শুদ্ধ বানান কোনটি?
  1. স্বত্বধিকারী
  2. স্বত্ত্বাধিকারী
  3. স্বতাধিকারী
  4. স্বত্বাধিকারী
সঠিক উত্তর:
স্বত্বাধিকারী
উত্তর
সঠিক উত্তর:
স্বত্বাধিকারী
ব্যাখ্যা
সঠিক বানান: স্বত্বাধিকারী।
‘স্বত্বাধিকারী’ শব্দটি এসেছে "স্বত্ব + অধিকারী" থেকে।

• স্বত্ব মানে অধিকার বা মালিকানা।
- অধিকারী মানে যিনি অধিকার রাখেন।
অর্থ: কোনো কিছুর মালিকানা বা অধিকার যার আছে।

• স্বত্বাধিকারী এর স্ত্রীবাচক শব্দ - 'স্বত্বাধিকারিণী'।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৭২৬.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. দৈন্যতা প্রশংসনীয় নয়।
  2. তিনি সাক্ষ্য দিয়েছেন।
  3. এতে আশ্চর্য হলাম। 
  4. জ্ঞানি মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।
সঠিক উত্তর:
তিনি সাক্ষ্য দিয়েছেন।
উত্তর
সঠিক উত্তর:
তিনি সাক্ষ্য দিয়েছেন।
ব্যাখ্যা

• শুদ্ধ বাক্যটি হলো: তিনি সাক্ষ্য দিয়েছেন। 

অন্যদিকে, 
• 'দৈন্যতা প্রশংসনীয় নয়। ' বাক্যটি শুদ্ধরূপ -  'দৈন্য / দীনতা প্রশংসনীয় নয়। '

- অশুদ্ধ শব্দ: এতে আশ্চর্য হলাম। 
- শুদ্ধ শব্দ: এতে আশ্চর্যান্বিত হলাম। 

- অশুদ্ধ শব্দ: জ্ঞানি মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।
- শুদ্ধ শব্দ: জ্ঞানি মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৭২৭.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) দেষ
  2. খ) বাল্মীকী
  3. গ) যাথার্থ্য
  4. ঘ) মধূসুদন
সঠিক উত্তর:
গ) যাথার্থ্য
উত্তর
সঠিক উত্তর:
গ) যাথার্থ্য
ব্যাখ্যা
শুদ্ধ বানান = যাথার্থ্য 
অশুদ্ধ বানানের শুদ্ধ রূপ =  দ্বেষ/দেশ, বাল্মীকি, মধুসূদন

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৭২৮.
শুদ্ধ বানান -
  1. মৃগণয়না
  2. মৃগোনয়না
  3. মৃগনয়োনা
  4. মৃগনয়না
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
মৃগনয়না
উত্তর
সঠিক উত্তর:
মৃগনয়না
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - মৃগনয়না
- এটি একটি বিশেষণ পদ।
- এটি একটি সংস্কৃত শব্দ।

শব্দের অর্থ:
- হরিণের চোখের মতো সুন্দর চোখ বিশিষ্ট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৭২৯.
শুদ্ধ বানান কোনটি?
  1. দুর্মোচ্য
  2. দুম্যর্চো
  3. দুম্যচো
  4. দুর্ম‍চো
সঠিক উত্তর:
দুর্মোচ্য
উত্তর
সঠিক উত্তর:
দুর্মোচ্য
ব্যাখ্যা
দুর্মোচ্য (বিশেষণ পদ), 
- এটি একটি সংস্কৃত শব্দ। 
অর্থ:
- সহজে মোছা যায় না এমন,
- দূরপনেয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭৩০.
সঠিক বানান চিহ্নিত করুন
  1. মন্ত্রী
  2. কার্য্য
  3. পাবর্ণ
  4. সারনি
সঠিক উত্তর:
মন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
মন্ত্রী
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'মন্ত্রী'
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।
এর অর্থ:
- সংসদীয় শাসনব্যবস্থায় প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর উপদেষ্টা।

অন্যদিকে,
- 'কার্য্য' শব্দের শুদ্ধরূপ - কার্য।
- 'পাবর্ণ' শব্দের শুদ্ধরূপ - পাবন।
- 'সারনি' শব্দের শুদ্ধরূপ - সারণি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭৩১.
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
  1. আনুষঙ্গিক
  2. তদানুসারে
  3. দুরবস্থা
  4. অণুবীক্ষণ
সঠিক উত্তর:
তদানুসারে
উত্তর
সঠিক উত্তর:
তদানুসারে
ব্যাখ্যা
তদানুসারে - বানানটি শুদ্ধ নয়।

• 'তদানুসারে' এর শুদ্ধ বানান - 'তদনুসারে'
- এটি ক্রিয়া বিশেষণ পদ।
- সংস্কৃত + বাংলা ( সংস্কৃত তদনুসার + বাংলা এ)।
অর্থ:
- সেই প্রকার, তদ্‌রূপে।

অন্যদিকে, 
- দুরবস্থা, অণুবীক্ষণ এবং আনুষঙ্গিক শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭৩২.
শুদ্ধ শব্দগুচ্ছ হলো-
  1. উদিচী, বুভুক্ষু
  2. নিস্কাসন, শীততাপ
  3. লক্ষণ, মধ্যস্ত
  4. কণ্টক, সমীচীন
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কণ্টক, সমীচীন
উত্তর
সঠিক উত্তর:
কণ্টক, সমীচীন
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'কণ্টক, সমীচীন' - বানানগুচ্ছ শুদ্ধ।

অন্য অপশনের শুদ্ধ বানান,
উদিচী, বুভুক্ষু - উদীচী; বুভুক্ষু।
নিস্কাসন, শীততাপ - নিষ্কাশন; শীতাতপ।
লক্ষণ, মধ্যস্ত - লক্ষণ; মধ্যস্থ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৭৩৩.
সমার্থ শব্দের বাহুল্যজনিত অশুদ্ধি ঘটেছে নিচের কোন শব্দে? 
  1. আরক্তিম
  2. অদ্যপি
  3. সঠিক 
  4. মূলসহ 
সঠিক উত্তর:
আরক্তিম
উত্তর
সঠিক উত্তর:
আরক্তিম
ব্যাখ্যা

সমার্থ শব্দের বাহুল্যজনিত অশুদ্ধি ঘটেছে আরক্তিম শব্দে।
- শুদ্ধ রূপ- রক্তিম।
----------------------------
• সমার্থ শব্দের বাহুল্যজনিত অশুদ্ধি:

- শুদ্ধ – অশুদ্ধ
- অদ্যাপি / অদ্যও – অদ্যাপিও,
- অশ্রু - অশ্রুজল,
- আয়ত্ত - আয়ত্তাধীন,
- কেবল / মাত্র - কেবলমাত্র,
- কদাপি - কদাপিও,
- বিবিধ - বিবিধপ্রকার,
- শুধু / মাত্র - শুধুমাত্র,
- সমূল / মূলসহ – সমূলসহ,
- সময় / কাল - সময়কাল,
- সুবুদ্ধি / বুদ্ধিমান – সুবুদ্ধিমান,
- স্বাগত - সুস্বাগত,
- স্বাস্থ্য - সুস্বাস্থ্য,
- প্রয়োজন - প্রয়োজনীয়তা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৭৩৪.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. অপরাহ্ন
  2. ন্যুনতম
  3. আকাঙ্ক্ষা
  4. শিরচ্ছেদ
সঠিক উত্তর:
আকাঙ্ক্ষা
উত্তর
সঠিক উত্তর:
আকাঙ্ক্ষা
ব্যাখ্যা

বাংলা একাডেমী আধুনিক বানান অভিধান অনুসারে,
• আকাঙ্ক্ষা বানানটি শুদ্ধ।

অন্য শব্দগুলোর বানানের শুদ্ধরূপ:
- ‘শিরশ্ছেদ’ 
- ন্যূনতম
- অপরাহ্ণ

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।

১,৭৩৫.
"অন্তঃসত্তা মহিলা মাতৃসদনে আগমন করেলন।" - এর শুদ্ধ বাক্য কোনটি?
  1. অন্তঃসত্বা মহিলা মাতৃসদনে আগমন করলেন।
  2. অন্তসত্ত্বা মহিলা মাতৃসদনে আগমন করলেন।
  3. অন্তঃসত্ত্বা মহিলা মাতৃসদনে আগমন করলেন।
  4. অন্তঃসত্ত্বা মহিলা মাতৃসনদে আগমন করলেন।
সঠিক উত্তর:
অন্তঃসত্ত্বা মহিলা মাতৃসদনে আগমন করলেন।
উত্তর
সঠিক উত্তর:
অন্তঃসত্ত্বা মহিলা মাতৃসদনে আগমন করলেন।
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য হবে:
"অন্তঃসত্ত্বা মহিলা মাতৃসদনে আগমন করলেন।"

বিশ্লেষণ:
অন্তঃসত্তা (অন্তঃসত্ত্বা) : "অন্তঃসত্ত্বা" শব্দটি সঠিক।
"অন্তঃসত্ত্বা" অর্থ = গর্ভবতী।

অন্য অপশনে,
"অন্তঃসত্তা" ভুল।
কারণ, "অন্তঃসত্তা" অর্থ - অভ্যন্তরে কোন বস্তুর অবস্থিতি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৭৩৬.
'দুর্বিসহ বানানটি অধিকাংশ ব্যক্তি ভূল করে৷' - বাক্যটিতে কয়টি অশুদ্ধ বানান রয়েছে?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. সবগুলো বানান ই সঠিক
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
• অশুদ্ধ বাক্য: দুর্বিসহ বানানটি অধিকাংশ ব্যক্তি ভূল করে৷

এই বাক্যটিতে,
২টি অশুদ্ধ বানান রয়েছে।
• দুর্বিসহ এর সঠিক বানান- দুর্বিষহ,
• ভূল এর সঠিক বানান- ভুল।

শুদ্ধ বাক্য: দুর্বিষহ বানানটি অধিকাংশ ব্যক্তি ভুল করে৷ 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৭৩৭.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. ক) ঊর্মিমালি
  2. খ) উল্লেখিত
  3. গ) ঊষা
  4. ঘ) ঊহ্য
সঠিক উত্তর:
ঘ) ঊহ্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঊহ্য
ব্যাখ্যা
ঊহ্য - বানানটি শুদ্ধ।

• অন্যান্য বানানগুলো অশুদ্ধ। এদের শুদ্ধরূপ-

ঊর্মিমালি - ঊর্মিমালী।
উল্লেখিত - উল্লিখিত।
ঊষা - উষা।

উৎস: বাংলা বানান - অভিধান, বাংলা একাডেমি।
১,৭৩৮.
শুদ্ধ বানান কোনটি?
  1. জবাবদীহি
  2. জবাবদিহি
  3. জবাবদিহী 
  4. জবাবদীহী 
সঠিক উত্তর:
জবাবদিহি
উত্তর
সঠিক উত্তর:
জবাবদিহি
ব্যাখ্যা

শুদ্ধ বানান: জবাবদিহি। 
- এটি মিশ্র ভাষার শব্দ (জবাব (আরবি) এবং দিহি (হিন্দি) ভাষার শব্দ)। 
- শব্দটি বিশেষ্য পদ। 
অর্থ:
- কারণ প্রদর্শন,
- কৈফিয়ত। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

১,৭৩৯.
কোনটি ভুল বানান?
  1. অধ্যসন
  2. পুজো
  3. পুণ্য
  4. মুহূর্ত
সঠিক উত্তর:
অধ্যসন
উত্তর
সঠিক উত্তর:
অধ্যসন
ব্যাখ্যা
• ভুল বানান - অধ্যসন
- শুদ্ধ বানান - অধ্যশন।
- শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: মাত্রাতিরিক্ত আহার, অতিভোজন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭৪০.
‘তা’ প্রত্যয়ের অপপ্রয়োগ ঘটেছে নিচের কোন শব্দে?
  1. বিশিষ্টতা
  2. স্বতন্ত্রতা
  3. সৌন্দর্যতা
  4. চঞ্চলতা
সঠিক উত্তর:
সৌন্দর্যতা
উত্তর
সঠিক উত্তর:
সৌন্দর্যতা
ব্যাখ্যা
• ‘সৌন্দর্যতা’ শব্দে ‘তা’ প্রত্যয়ের অপপ্রয়োগ ঘটেছে।
- শুদ্ধ প্রয়োগ: সৌন্দর্য, সুন্দরতা।

• ‘তা’ এবং ‘ত্ব’ প্রত্যয়ের অপপ্রয়োগ:
‘তা’ ‘ত্ব’ এবং ‘য’ হলো বিশেষ্যবাচক প্রত্যয়। যা কেবল বিশেষণ শব্দকে বিশেষ্য করে। তাই বিশেষ্য শব্দের সঙ্গে আবারো ‘তা’ ‘ত্ব’ বা য যুক্ত করলে তা ভুল হবে।
যেমন:
- দৈন্যতা শব্দটি অপপ্রয়োগ বা অশুদ্ধ। কারণ ‘দীন’ বিশেষণ শব্দের সঙ্গে বিশেষ্যবাচক ‘য’ প্রত্যয় যোগ করে ‘দৈন্য’ বিশেষ্য শব্দ গঠিত হয়। ফলে ‘দৈন্য’ শব্দের সঙ্গে আবারো বিশেষ্যবাচক ‘তা’ প্রত্যয় যুক্ত হলে তা ভুল বলে গণ্য হয়েছে।

এরূপ কিছু অশুদ্ধ শব্দের শুদ্ধরূপ হলো:
অশুদ্ধরূপ - শুদ্ধরূপ:
• অধৈর্যতা - অধৈর্য, ধীরতা।
• আলস্যতা - আলস্য, অলসতা।
• স্বাতন্ত্র‌্যতা - স্বাতন্ত্র‌্য, স্বতন্ত্রতা।
• ঐক্যতা - ঐক্য, একতা।
• দৈন্যতা - দৈন্য, দীনতা।
• বৈশিষ্ট্যতা -বৈশিষ্ট্য, বিশিষ্টতা
• কার্পণ্যতা - কার্পন্য, কৃপণতা।
• চাঞ্চল্যতা - চাঞ্চল্য, চঞ্চলতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৭৪১.
‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?
  1. ক) ব + ন + ধ + ন
  2. খ) বন্ + ধন্
  3. গ) ব + ন্ধ + ন
  4. ঘ) বান + ধন্
সঠিক উত্তর:
খ) বন্ + ধন্
উত্তর
সঠিক উত্তর:
খ) বন্ + ধন্
ব্যাখ্যা
• বন্ধন (বিশেষ্য)।
- তৎসম বা সংস্কৃত।
- প্রকৃত-প্রত্যয় = [√বন্ধ্‌ + অন(ল্যুট্‌)]
এর সঠিক উচ্চারণ - বন্‌ + ধোন্।
অর্থ:
- বাঁধন,
- অবরোধ; আটক; কয়েদ,
- আবেষ্টন; বদ্ধভাব (বেণী - বন্ধন),
- নির্মাণ; গ্রন্থন (সেতু - বন্ধন),
- নিয়ন্ত্রণ; সংযম; নিরোধ।

অতএব, কাছাকাছি অক্ষর বিন্যাস হিসেবে সঠিক উত্তর অপশন (খ)।

অন্যদিকে,
(ব + ন + ধ + ন) এগুলো অক্ষর নয় এক একটি বর্ণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭৪২.
অশুদ্ধ বানান কোনটি?
  1. মহিরুহ
  2. বিশ্রুতি
  3. সুশ্রী
  4. প্রতিদ্বন্দী
সঠিক উত্তর:
প্রতিদ্বন্দী
উত্তর
সঠিক উত্তর:
প্রতিদ্বন্দী
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান - প্রতিদ্বন্দী
- শুদ্ধ বানান - প্রতিদ্বন্দ্বী।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- প্রতিদ্বন্দ্বকারী; প্রতিপক্ষ, প্রতিযোগী।

অন্যদিকে,
- মহিরুহ, 
- বিশ্রুতি,
- সুশ্রী। 
উপরিউক্ত শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৭৪৩.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) ব্যার্থ
  2. খ) মাঢ়ি
  3. গ) নমষ্কার
  4. ঘ) নিস্প্রভ
সঠিক উত্তর:
খ) মাঢ়ি
উত্তর
সঠিক উত্তর:
খ) মাঢ়ি
ব্যাখ্যা

মাঢ়ি বানানটি সঠিক।
অর্থঃ [মাড়ি, মাঢ়ি] (বিশেষ্য) দন্তমূল আবরণকারী কোমল মাংস; gum (মাড়ি ফোলা)।

অন্যগুলোর শুদ্ধ বানানঃ
- ব্যর্থ
- নমস্কার
- নিষ্প্রভ।

[সূত্রঃ ভাষা - শিক্ষা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমী অভিধান]

১,৭৪৪.
শুদ্ধ বানান -
  1. আরাম্ভ
  2. অপরাহ্ণ
  3. জাজ্জ্বল্যমান
  4. আশ্বস্থ
সঠিক উত্তর:
অপরাহ্ণ
উত্তর
সঠিক উত্তর:
অপরাহ্ণ
ব্যাখ্যা

• শুদ্ধ বানান: অপরাহ্ণ।
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়, বিকেল।

অন্যদিকে,
• অশুদ্ধ বানান - আরাম্ভ।
শুদ্ধ বানান: আরম্ভ।
অর্থ: শুরু।

• অশুদ্ধ বানান - 'জাজ্জ্বল্যমান'।
- এর শুদ্ধ বানান - 'জাজ্বল্যমান'।
এর অর্থ:
- অতিশয় উজ্জ্বল।

• অশুদ্ধ বানান - আশ্বস্থ।
- এর শুদ্ধ বানান - আশ্বস্ত।
শব্দের অর্থ:
- ভরসাপ্রাপ্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৭৪৫.
নিচের কোনটি বানানটি অশুদ্ধ?
  1. ক) অমিতাচারী
  2. খ) অমিতাচারীণী
  3. গ) অমিতব্যয়িতা
  4. ঘ) অমানী
সঠিক উত্তর:
খ) অমিতাচারীণী
উত্তর
সঠিক উত্তর:
খ) অমিতাচারীণী
ব্যাখ্যা
অমিতাচারীণী বানানটি অশুদ্ধ।

এর শুদ্ধ রূপ - অমিতাচারিনী

- এটি অমিতাচারী এর স্ত্রী লিঙ্গ।
• অমিতাচারী এর অর্থ - অসংযমী বা অসংযত আচরণকারী।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৭৪৬.
কোনটি শুদ্ধরূপে লেখা বানান?
  1. নিপিড়িত
  2. নিপীড়িত
  3. নিপিড়ীত
  4. নিপীরিত
সঠিক উত্তর:
নিপীড়িত
উত্তর
সঠিক উত্তর:
নিপীড়িত
ব্যাখ্যা
শুদ্ধরূপে লেখা বানান: নিপীড়িত 
এর অর্থ- নির্যাতিত , নিগৃহীত 
এটি সংস্কৃত ভাষার শব্দ।  

[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি]
১,৭৪৭.
কোনটি শুদ্ধ বানান নয়?
  1. দরিদ্রতা
  2. শ্রদ্ধাঞ্জলি
  3. উপযোগিতা
  4. উর্দ্ধ
সঠিক উত্তর:
উর্দ্ধ
উত্তর
সঠিক উত্তর:
উর্দ্ধ
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান: উর্দ্ধ।

• শুদ্ধ বানান: ঊর্ধ্ব 
- এটি সংস্কৃত শব্দ।

অর্থ:
১ উপরের দিক; উপরিভাগ।
২ উচ্চতা (ঊর্ধ্বে তিন হাত)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭৪৮.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙ্গে।
  2. যার জন্য চুরি করি, সেই বলে চোরা।
  3. অতি লোভে তাঁত নষ্ট।
  4. শকুনের চোখ ভাগাড়ের দিকে।
সঠিক উত্তর:
শকুনের চোখ ভাগাড়ের দিকে।
উত্তর
সঠিক উত্তর:
শকুনের চোখ ভাগাড়ের দিকে।
ব্যাখ্যা
• "শকুনের চোখ ভাগাড়ের দিকে।" - বাক্যটি শুদ্ধ।

অন্য অপশনের শুদ্ধ বাক্য- 
• ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙ্গে। - ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে।
• যার জন্য চুরি করি, সেই বলে চোরা। - যার জন্য চুরি করি, সেই বলে চোর।
• অতি লোভে তাঁত নষ্ট। - অতি লোভে তাঁতি নষ্ট।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৭৪৯.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. সময়োপোযগী
  2. সময়োপযোগী
  3. সময়পোযোগি
  4. সময়পোযোগী
সঠিক উত্তর:
সময়োপযোগী
উত্তর
সঠিক উত্তর:
সময়োপযোগী
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'সময়োপযোগী'
- সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
- প্রকৃতি প্রত্যয়: সময় + উপ + √যুজ্‌ + ইন্‌।
অর্থ:
- সময়োচিত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭৫০.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. অন্যমনস্ক
  2. অন্যপূর্বা
  3. প্রজ্বলিত
  4. জাজ্জ্বল্যমান
সঠিক উত্তর:
জাজ্জ্বল্যমান
উত্তর
সঠিক উত্তর:
জাজ্জ্বল্যমান
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'জাজ্জ্বল্যমান' - অশুদ্ধ বানান।

• জাজ্জ্বল্যমান এর শুদ্ধ বানান - জাজ্বল্যমান। 

• 'জাজ্জ্বল্যমান' শব্দের অর্থ:
- অতিশয় উজ্জ্বল।

অন্যদিকে, 
• অন্যমনষ্ক এর শুদ্ধ বানান - অন্যমনস্ক।
• অন্যপুর্বা এর শুদ্ধ বানান - অন্যপূর্বা।
• প্রোজ্বলিত এর শুদ্ধ বানান - প্রজ্বলিত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৭৫১.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. নিরূপণ
  2. পুর্বাহ্ন
  3. পার্বন
  4. নিষ্কণ্ঠক
সঠিক উত্তর:
নিরূপণ
উত্তর
সঠিক উত্তর:
নিরূপণ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'নিরূপণ' - বানানটি শুদ্ধ।

• 'নিরূপণ' শব্দের অর্থ:
- নির্ণয়, নির্ধারণ।

অন্যদিকে, 
• পুর্বাহ্ন -পূর্বাহ্ণ,
• পার্বন - পার্বণ,
• নিষ্কণ্ঠক - নিষ্কণ্টক।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৭৫২.
নিন্মে কোন বাক্যটি শুদ্ধ?
  1. অন্যান্য বিষয়গুলো আলোচনা করো।
  2. ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা উপস্থিত।
  3. অনেক ছাত্ররা পরীক্ষা দিচ্ছে।
  4. আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে।
সঠিক উত্তর:
আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে।
উত্তর
সঠিক উত্তর:
আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে।
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য : আলোচনার মাধ্যমে সব  সমস্যার সমাধান হবে।
-----------------------------------------------------------
• অশুদ্ধ বাক্য:অন্যান্য বিষয়গুলো আলোচনা করো।
• শুদ্ধ বাক্য : অন্য বিষয়গুলো আলোচনা করো।

• অশুদ্ধ বাক্য: ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা উপস্থিত।
• শুদ্ধ বাক্য : ক্লাসে অনেক ছাত্রছাত্রী উপস্থিত।

• অশুদ্ধ বাক্য: অনেক ছাত্ররা পরীক্ষা দিচ্ছে।
• শুদ্ধ বাক্য : অনেক ছাত্র পরীক্ষা দিচ্ছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৭৫৩.
নিচের কোন বাক্যে বানানের শুদ্ধ প্রয়োগ ঘটেছে?
  1. কাউকে তিরষ্কার করো না।
  2. তাকে বহিষ্কার করা হয়েছে।
  3. ভালো কাজ করলে পুরষ্কার পাবে।
  4. ড. হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিস্কার করেন।
সঠিক উত্তর:
তাকে বহিষ্কার করা হয়েছে।
উত্তর
সঠিক উত্তর:
তাকে বহিষ্কার করা হয়েছে।
ব্যাখ্যা
• নিয়ম:
⇒ বিসর্গযুক্ত অ-ধ্বনির সঙ্গে সন্ধি হলে বর্ণে সাধারণত 'স' যুক্ত হয় (পুরঃ + কার = পুরস্কার) এবং বিসর্গযুক্ত ই-ধ্বনির সঙ্গে সন্ধি হলে সাধারণত 'ষ' যুক্ত হয় (বহিঃ + কার = বহিষ্কার)।
⇒ তবে স্ক / স্ক সংক্রান্ত সমস্যার সহজ সমাধানকল্পে বলা যায় : অ-যুক্ত বা মুক্ত বর্ণের পরে সাধারণত 'স' হবে। যেমন: নমস্কার, পুরস্কার, বনস্পতি, তিরস্কার, বাচস্পতি ইত্যাদি। অন্যদিকে ই-যুক্ত বর্ণের পর সাধারণত 'ষ' হবে। যেমন: আবিষ্কার, নিষ্কলঙ্ক, পরিষ্কার, নিষ্ফল, নিষ্প্রভ, নিষ্পাপ, নিষ্পন্ন, নিষ্কর, জ্যোতিষ্ক ইত্যাদি। (স্প / স্ত / স্থ থাকলে 'ষ' হয় না। যেমন: নিস্পন্দ / নিস্তব্ধ / দুস্থ ইত্যাদি)।

⇒ শুদ্ধ বাক্য: তাকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, অন্যান্য বাক্যে ব্যবহৃত অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধরূপ হলো:
• অশুদ্ধ: আবিস্কার।
শুদ্ধ বানান: আবিষ্কার (বিশেষ্য),
- এটি সংস্কৃত শব্দ।

• অশুদ্ধ: তিরষ্কার।
শুদ্ধ বানান: তিরস্কার (বিশেষ্য),
- এটি সংস্কৃত শব্দ।

• অশুদ্ধ: পুরষ্কার।
শুদ্ধ বানান: পুরস্কার (বিশেষ্য),
- এটি সংস্কৃত শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৭৫৪.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
  2. এটা অপক্ক হাতের লেখা।
  3. পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা

উপরিউক্ত বাক্যগুলো অশুদ্ধ।

অশুদ্ধ বাক্য: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
শুদ্ধ বাক্য: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান।

অশুদ্ধ বাক্য: এটা অপক্ক হাতের লেখা।
শুদ্ধ বাক্য: এটা কাঁচা হাতের লেখা।

অশুদ্ধ বাক্য: সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
শুদ্ধ বাক্য: সকল আলেম সভায় উপস্থিত ছিলেন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৭৫৫.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. দশচক্রে ভগবান ভূত।
  2. মালশুদ্ধ চোরটি ধরা পড়েছে।
  3. সমুদয় পক্ষীই নীড় বাঁধে।
  4. তার বৈমাত্রের সহোদয় অসুস্থ।
সঠিক উত্তর:
তার বৈমাত্রের সহোদয় অসুস্থ।
উত্তর
সঠিক উত্তর:
তার বৈমাত্রের সহোদয় অসুস্থ।
ব্যাখ্যা
• অশুদ্ধ বাক্য: তার বৈমাত্রের সহোদয় অসুস্থ।
• শুদ্ধ বাক্য: তাহার বৈমাত্রেয় ভ্রাতা অসুস্থ।

অন্যদিকে,
- দশচক্রে ভগবান ভূত।
- মালশুদ্ধ চোরটি ধরা পড়েছে।
- সমুদয় পক্ষীই নীড় বাঁধে।

উপরে উল্লিখিত বাক্যগুলো শুদ্ধ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
১,৭৫৬.
বাক্যের গুণ নয় কোনটি?
  1. ক) আগ্রহ
  2. খ) আকাঙ্খা
  3. গ) যোগ্যতা
  4. ঘ) আসত্তি
সঠিক উত্তর:
ক) আগ্রহ
উত্তর
সঠিক উত্তর:
ক) আগ্রহ
ব্যাখ্যা
বাক্যের গুণ ৩ টি।
যথা -
- আকাঙ্খা
- যোগ্যতা
- আসত্তি।

১. বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য এক পদের পর অন্য পদের যে সংস্থাপন , বাক্য পূর্ন না হওয়া পর্যন্ত শ্রোতার যে না-মেটা কৌতূহল, তাকে বাক্যের আকাঙ্খা বলে।
২. বাক্যের পদগুলি অর্থের সঙ্গতিক্রমে পূর্বাপর সন্নিবিষ্ট করার নাম আসত্তি।
৩. বাক্যের অন্তর্গত পদসমূহের বিশ্বাসযোগ্য ভাব সম্মিলনের নাম যোগ্যতা ।

উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ (২০১৯ সংস্করণ)।
১,৭৫৭.
‘প্র, পরি, নির’— এই উপসর্গগুলোর পর তৎসম শব্দে কী বসে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

• তৎসম শব্দে 'প্র, পরি, নির' প্রভৃতি উপসর্গের পর কতকগুলো শব্দের 'দন্ত্য- ন' পরিবর্তিত হয়ে মূর্ধন্য- ণ' হয়। 
যেমন- প্রণব, প্রণয়, প্রণাম, প্রয়াণ, প্রাণ, প্রণোদন ইত্যাদি।  

• সে অনুসারে, 'প্রয়ান' এর শুদ্ধ বানান হবে- 'প্রয়াণ'। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।

১,৭৫৮.
কোনটি শুদ্ধ বানান?
  1. আত্মসাত
  2. শ্বাশত
  3. ন্যূনাধিক
  4. প্রোজ্বলিত
সঠিক উত্তর:
ন্যূনাধিক
উত্তর
সঠিক উত্তর:
ন্যূনাধিক
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'ন্যূনাধিক' বানানটি সঠিক।
- ন্যূনাধিক (বিশেষণ) শব্দের অর্থ- কমবেশি; বেশিকম। 

অন্যদিকে,
- 'আত্মসাত' শুদ্ধ বানান - আত্মসাৎ।
- 'প্রোজ্বলিত' এর শুদ্ধ বানান- প্রজ্বলিত।
- 'শ্বাশত' এর শুদ্ধ বানান- শাশ্বত। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৭৫৯.
নিচের কোন বানানটি সঠিক?
  1. ক্ষতিগ্রস্থ
  2. ক্ষতিপুরণ
  3. ক্ষতচিহ্ণ
  4. ক্ষণজন্মা
সঠিক উত্তর:
ক্ষণজন্মা
উত্তর
সঠিক উত্তর:
ক্ষণজন্মা
ব্যাখ্যা
• সঠিক বানান: ক্ষণজন্মা,
- এটি সংস্কৃত থেকে আগত শব্দ।
এর অর্থ: শুভক্ষণে জন্মেছে এমন, সৌভাগ্যবান, বিরল ভাগ্যযুক্ত, মহামানব।

অন্যান্য শব্দগুলোর শিুদ্ধ বানান হলো:
• সঠিক বানান: ক্ষতিগ্রস্ত,
- এটি সংস্কৃত থেকে আগত শব্দ।
অর্থ: ক্ষতি হয়েছে এমন, অপকৃত।

• সঠিক বানান: ক্ষতিপূরণ,
- এটি সংস্কৃত থেকে আগত শব্দ।
অর্থ: লোকসানের জন্য মূর‌্যদান, খেসারত।

• সঠিক বানান: ক্ষতচিহ্ন,
- এটি সংস্কৃত থেকে আগত শব্দ।
অর্থ: ক্ষতস্থান শুকিয়ে যাওয়ার পরেও যে দাগ থেকে যায়, আঘাতের দাগ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭৬০.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) বিশেষন
  2. খ) ব্যধি
  3. গ) রোগগ্রস্থ
  4. ঘ) ছোঁয়াচে
সঠিক উত্তর:
ঘ) ছোঁয়াচে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ছোঁয়াচে
ব্যাখ্যা
ছোঁয়াচে (বিশেষণ) - সংক্রামক; স্পর্শে সংক্রমিত হয় এমন 
- ভুল বানান গুলোর শুদ্ধ বানান- বিশেষণ, ব্যাধি, রোগগ্রস্ত।
উৎস: বাংলা একাডেমি অভিধান।
১,৭৬১.
শুদ্ধরূপে লেখা বানান কোনটি?
  1. ক) আভ্যন্তরীন
  2. খ) অভ্যন্তরীন
  3. গ) অভ্যন্তরীণ
  4. ঘ) আভ্যন্তরীণ
সঠিক উত্তর:
গ) অভ্যন্তরীণ
উত্তর
সঠিক উত্তর:
গ) অভ্যন্তরীণ
ব্যাখ্যা
অভ্যন্তরীণ (অভ্যন্তর + ঈন):
১. মধ্যবর্তী
২. অভ্যন্তরে আছে এমন, ভেতরের
৩. মানসিক

উৎসঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৭৬২.
জ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?
  1. জ্‌+ঞ
  2. ঞ+গ
  3. ঞ+জ
  4. জ্‌+গ+ঞ
সঠিক উত্তর:
জ্‌+ঞ
উত্তর
সঠিক উত্তর:
জ্‌+ঞ
ব্যাখ্যা

• জ্ঞ যুক্তাক্ষরে জ্‌ + ঞ- এই দুটি বর্ণ রয়েছে। 
জ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ- জ্‌ + ঞ। 

• জ্ঞ (জ্‌ + ঞ) যুক্তবর্ণ দিয়ে গঠিত কিছু বাংলা শব্দ:
- বিজ্ঞান, সংজ্ঞা, অভিজ্ঞ, যজ্ঞ, প্রজ্ঞা, অজ্ঞ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

১,৭৬৩.
শুদ্ধ বানান কোনটি?
  1. শুশ্ৰুষু 
  2. শুশ্ৰূষু 
  3. শূশ্ৰুষু 
  4. শুশ্ৰুষূ
সঠিক উত্তর:
শুশ্ৰূষু 
উত্তর
সঠিক উত্তর:
শুশ্ৰূষু 
ব্যাখ্যা

• শুদ্ধ বানান: শুশ্ৰূষু। 
- এটি একটি সংস্কৃত শব্দ।
- শব্দটি বিশেষণ পদ।
অর্থ:
- সেবা করতে ইচ্ছুক; সেবক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

১,৭৬৪.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. পূর্বদিকে সূর্য উদয় হয়।
  2. নদীর জল হ্রাস হয়েছে।
  3. দৈন্যতা প্রশংসনীয় নয়।
  4. অধ্যয়নই ছাত্রদের তপস্যা।
সঠিক উত্তর:
অধ্যয়নই ছাত্রদের তপস্যা।
উত্তর
সঠিক উত্তর:
অধ্যয়নই ছাত্রদের তপস্যা।
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য = অধ্যয়নই ছাত্রদের তপস্যা।

অন্যদিকে,
• অশুদ্ধ বাক্য = দৈন্যতা প্রশংসনীয় নয়।
• শুদ্ধ বাক্য = দীনতা প্রশংসনীয় নয়।

• অশুদ্ধ বাক্য = নদীর জল হ্রাস হয়েছে।
• শুদ্ধ বাক্য = নদীর জল হ্রাস পেয়েছে।

• অশুদ্ধ বাক্য = পূর্বদিকে সূর্য উদয় হয়।
• শুদ্ধ বাক্য = পূর্বদিকে সূর্য উদিত হয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।
১,৭৬৫.
নিচের কোন বাক্যটি ভুল?
  1. নদীর জল হ্রাস পেয়েছে
  2. তারা একত্র গমন করলো
  3. তিনি আরোগ্য হলেন
  4. অপমানিত হবার ভয় নেই
সঠিক উত্তর:
তিনি আরোগ্য হলেন
উত্তর
সঠিক উত্তর:
তিনি আরোগ্য হলেন
ব্যাখ্যা
• 'তিনি আরোগ্য হলেন।' বাক্যটির শব্দরূপ হবে 'তিনি আরোগ্য লাভ করলেন।'
১,৭৬৬.
শুদ্ধ বানান কোনটি?
  1. বিভিষীকা
  2. অনুরনন
  3. পিপিলীকা
  4. অন্তঃসত্ত্বা
সঠিক উত্তর:
অন্তঃসত্ত্বা
উত্তর
সঠিক উত্তর:
অন্তঃসত্ত্বা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'অন্তঃসত্ত্বা' — শুদ্ধ বানান। 

অন্যদিকে, 
• 'পিপিলীকা' এর সঠিক বানান 'পিপীলিকা'। 
• 'বিভিষীকা' এর সঠিক বানান 'বিভীষিকা'। 
• 'অনুরনন' এর শুদ্ধ বানান - 'অনুরণন'।

উৎস: বাংলা বানান অভিধান, বাংলা একাডেমি।
১,৭৬৭.
শুদ্ধ বানান -
  1. স্বায়ত্তসাশন
  2. স্বায়ত্বশাসন
  3. স্বায়াত্তশাসন
  4. স্বায়ত্তশাসন
সঠিক উত্তর:
স্বায়ত্তশাসন
উত্তর
সঠিক উত্তর:
স্বায়ত্তশাসন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'স্বায়ত্তশাসন'
- এটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।
- এর প্রকৃতি-প্রত্যয়: স্বায়ত্ত + শাসন।
এর অর্থ: 
- স্বশাসিত রাষ্ট্র।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭৬৮.
নিচের শুদ্ধ বানান কোনটি?
  1. ক) বয়োপ্রাপ্ত
  2. খ) বয়ঃপ্রাপ্ত
  3. গ) বয়োঃপ্রাপ্ত
  4. ঘ) বয়প্রাপ্ত
সঠিক উত্তর:
খ) বয়ঃপ্রাপ্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) বয়ঃপ্রাপ্ত
ব্যাখ্যা
বয়ঃপ্রাপ্ত (বিশেষ্য) সাবালক; যৌবনপ্রাপ্ত; প্রাপ্তবয়স্ক।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১,৭৬৯.
কোন বানানটি শুদ্ধ?
  1. রীতিনীতি
  2. রিতীনীতি
  3. রিতীনিতী
  4. রীতিনিতি
সঠিক উত্তর:
রীতিনীতি
উত্তর
সঠিক উত্তর:
রীতিনীতি
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - রীতিনীতি
- এটি একটি বিশেষ্য পদ।
- এটি সংস্কৃত শব্দ।

শব্দের অর্থ:
- আচার-আচরণ।
- প্রথা, রেওয়াজ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৭৭০.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. মুমূর্ষু রোগীকে শুশ্রূষা কর।
  2. তোমার তিরস্কার বা পুরস্কার কিছুই চাই না।
  3. অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
  4. আমি সাক্ষী দিব না।
সঠিক উত্তর:
আমি সাক্ষী দিব না।
উত্তর
সঠিক উত্তর:
আমি সাক্ষী দিব না।
ব্যাখ্যা

• অশুদ্ধ বাক্য: আমি সাক্ষী দিব না।
• শুদ্ধ বাক্য: আমি সাক্ষ্য দিব না।

অন্যদিকে,
- মুমূর্ষু রোগীকে শুশ্রূষা কর।
- তোমার তিরস্কার বা পুরস্কার কিছুই চাই না।
- অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
- বাক্যগুলো শুদ্ধ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৭৭১.
কোন বানানটি শুদ্ধ?
  1. চূর্ণবিচূর্ণ
  2. চুর্নবিচূর্ণ
  3. চুর্ণবিচূর্ণ
  4. চুর্ণবিচুর্ণ
সঠিক উত্তর:
চূর্ণবিচূর্ণ
উত্তর
সঠিক উত্তর:
চূর্ণবিচূর্ণ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - চূর্ণবিচূর্ণ
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- সম্পূর্ণ চূর্ণিত,
- সম্পূর্ণ বিনষ্ট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭৭২.
নিচের কোন বানানটি ভুল?
  1. ক) শশিভূষণ
  2. খ) স্বায়ত্তশাসন
  3. গ) পসারিণী
  4. ঘ) ছান্দসীক
সঠিক উত্তর:
ঘ) ছান্দসীক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ছান্দসীক
ব্যাখ্যা

- ভুল বানানটি হলো ছান্দসীক।
- এর সঠিক বানানটি হবে ছান্দসিক।
- যার অর্থ ছন্দবিষয়ে জ্ঞানসম্পন্ন বা ছন্দবিষয়ক।
উৎসঃ প্রমিত বাংলা বানান রীতি ও বাংলা একাডেমির অভিধান।

১,৭৭৩.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) জ্ঞানভুসিত
  2. খ) জ্ঞাণভূষিত
  3. গ) জ্ঞানভূষিত
  4. ঘ) জ্ঞাণভূসিত
সঠিক উত্তর:
গ) জ্ঞানভূষিত
উত্তর
সঠিক উত্তর:
গ) জ্ঞানভূষিত
ব্যাখ্যা
'জ্ঞানভূষিত'- বানানটি শুদ্ধ।

বাংলা একাডেমী আধুনিক বানান অভিধান অনুসারে
কিছু বানানের শুদ্ধরূপ
- ‘শিরশ্ছেদ’ 
- আকাঙ্ক্ষা
- ন্যূনতম
- অপরাহ্ণ

উৎস : বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান
১,৭৭৪.
অশুদ্ধ বানান কোনটি?
  1. আমন্ত্রণ
  2. আক্রমন
  3. আগমনি
  4. আচরণ
সঠিক উত্তর:
আক্রমন
উত্তর
সঠিক উত্তর:
আক্রমন
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান- আক্রমন। 

শুদ্ধ বানান: আক্রমণ। 
- বিশেষ্য পদ। 
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে কোনো দেশের ওপর হামলা।
-  অন্যের ওপর হামলা।

অন্যদিকে, 
আমন্ত্রণ, আচরণ ও আগমনি শব্দগুলো শুদ্ধ বানানে লেখা। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭৭৫.
কোনটি শুদ্ধ?
  1. নিক্কন
  2. দিশারী
  3. নভোচর
  4. দুর্গ
সঠিক উত্তর:
দুর্গ
উত্তর
সঠিক উত্তর:
দুর্গ
ব্যাখ্যা

• শুদ্ধ বানান- দুর্গ। 
- এটি একটি সংস্কৃত শব্দ। 
- শব্দটি বিশেষ্য পদ। 
অর্থ:
- পরিখা বা প্রাচীরবেষ্টিত সংরক্ষিত কেল্লা। 

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ: নিক্বণ, দিশারি, নভশ্চর।  

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

১,৭৭৬.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. অমাবস্যা
  2. আমাবশ্যা
  3. অমাবশ্যা
  4. অমাবষ্যা
সঠিক উত্তর:
অমাবস্যা
উত্তর
সঠিক উত্তর:
অমাবস্যা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'অমাবস্যা'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: অমা + √বস্ + য +আ।
অর্থ:
- কৃষ্ণপক্ষের শেষ তিথি, ঘোর অন্ধকার রাত্রি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭৭৭.
নিচের কোন বাক্যটিতে গুরুচণ্ডালী দোষ দেখা যায় না?
  1. ক) শবপোড়া
  2. খ) শবদাহ
  3. গ) ঘোড়ারশকট
  4. ঘ) মড়াদাহ
সঠিক উত্তর:
খ) শবদাহ
উত্তর
সঠিক উত্তর:
খ) শবদাহ
ব্যাখ্যা

সাধু ভাষা ও চলিত ভাষা বাংলা ভাষারই দুটো রীতি । তাই একই রচনায় সাধু ও চলিত ভাষার সংমিশ্রণ অসংগত ও অশুদ্ধ।
ভাষারীতির এ অশিষ্ট প্রয়োগকে গুরুচণ্ডালী দোষ বলে।
শবপোড়া (অশুদ্ধ)  -  শবদাহ (শুদ্ধ)
ঘোড়ারশকট (অশুদ্ধ) - ঘোড়ারগাড়ি (শুদ্ধ)
মড়াদাহ (অশুদ্ধ) - মড়াপোড়া (শুদ্ধ)

উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম ও দশম শ্রেণী।

১,৭৭৮.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. নিঃস্তব্দ
  2. মঞ্জুরী
  3. উর্না
  4. যশঃপ্রার্থী
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
যশঃপ্রার্থী
উত্তর
সঠিক উত্তর:
যশঃপ্রার্থী
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'যশঃপ্রার্থী'- শব্দটির বানান শুদ্ধ।

• 'যশঃপ্রার্থী' শব্দের অর্থ:
- খ্যাতি বা সুনাম প্রত্যাশা করে এমন।

অন্য অপশনের অশুদ্ধ শব্দের শুদ্ধ বানান:
• নিঃস্তব্দ - নিস্তব্দ,
• মঞ্জুরী - মঞ্জুরি,
• উর্না - উর্ণা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৭৭৯.
শুদ্ধ বানান কোনটি?
  1. বন্দ্যোপাধায়
  2. বন্দ্যপাধ্যায়
  3. বন্দ্যোপাধ্যায় 
  4. বন্দ্যোপোধ্যায়
সঠিক উত্তর:
বন্দ্যোপাধ্যায় 
উত্তর
সঠিক উত্তর:
বন্দ্যোপাধ্যায় 
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• শুদ্ধ বানান - 'বন্দ্যোপাধ্যায়'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: বন্দ্য + উপাধ্যায়।
অর্থে:
- পদবিবিশেষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৭৮০.
নিচের কোনটি শুদ্ধ?
  1. ক) ঐক্যতা
  2. খ) পৌরুষত্ব
  3. গ) স্বতন্ত্রতা
  4. ঘ) সখ্যতা
সঠিক উত্তর:
গ) স্বতন্ত্রতা
উত্তর
সঠিক উত্তর:
গ) স্বতন্ত্রতা
ব্যাখ্যা

'তা' এবং 'ত্ব' হল বিশেষ্যবাচক প্রত্যয়।
যা কেবল বিশেষণবাচক শব্দকে বিশেষ্য করে।
তাই বিশেষ্য শব্দের সঙ্গে তা বা 'ত্ব' যুক্ত করলে ভুল হবে।

প্রশ্নের সঠিক শব্দ - স্বতন্ত্রতা/স্বাতন্ত্র্য

প্রশ্নের অন্যান্য অপশনগুলোর সঠিক উত্তর -
ঐক্য/একতা
পুরুষত্ব/পৌরুষ।
সখ্য।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৭৮১.
শুদ্ধ শব্দজোড় কোনটি
  1. ক) নূর, নুড়ি
  2. খ) নূড়ি, নুরানি
  3. গ) নূতন, নুরানি
  4. ঘ) নূপুর, নূন্য
সঠিক উত্তর:
গ) নূতন, নুরানি
উত্তর
সঠিক উত্তর:
গ) নূতন, নুরানি
ব্যাখ্যা
শুদ্ধ বানান সমূহ - নূতন, নূপুর, ন্যূন, নুর, নুড়ি, নুরানি

নুর (বিশেষ্য) 
- আরবি শব্দ
অর্থ: জ্যোতি; থুতনির দাড়ি।

নুড়ি (বিশেষ্য) 
- বাংলা শব্দ
অর্থ: পাথরের ছোটো টুকরো 

ন্যূন (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
অর্থ: 
- একটু কম, অপেক্ষাকৃত অল্প, 
- নিকৃষ্ট

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৭৮২.
কোনটি অশুদ্ধ বানান?
  1. বিদুষী
  2. ভয়ংকর
  3. বিদূষীত
  4. অভিভূত
সঠিক উত্তর:
বিদূষীত
উত্তর
সঠিক উত্তর:
বিদূষীত
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - 'বিদূষীত'।

- শব্দটির শুদ্ধ বানান - 'বিদূষিত'।
- এটি একটি বিশেষণ পদ।
এর অর্থ: দুষিত, নিন্দিত।

অন্যদিকে,
- বিদুষী, ভয়ংকর এবং অভিভূত - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭৮৩.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) দুর্বিসহ
  2. খ) দূর্বিষহ
  3. গ) দুর্বিষহ
  4. ঘ) দূর্বিসহ
সঠিক উত্তর:
গ) দুর্বিষহ
উত্তর
সঠিক উত্তর:
গ) দুর্বিষহ
ব্যাখ্যা
শুদ্ধ বানানটি  'দুর্বিষহ'
'দুর্বিষহ' এর অর্থ = সহ্য করা যায় না এমন।

[উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান]
১,৭৮৪.
নিচের কোনটি অশুদ্ধ?
  1. আতংক
  2. রঙিন
  3. সং
  4. অঙ্ক
সঠিক উত্তর:
আতংক
উত্তর
সঠিক উত্তর:
আতংক
ব্যাখ্যা
• অশুদ্ধ: আতংক।

• শুদ্ধ বানান: আতঙ্ক (বিশেষ্য পদ),
-  এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- ভয়,
- শঙ্কা,
- ত্রাস।

• বানানের নিয়ম:

- শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে সাধারণভাবে অনুস্বার (ং) ব্যবহৃত হবে।
যেমন:
গাং, ঢং, পালং, রং, রাং, সং।

- তবে অনুস্বারের সঙ্গে স্বর যুক্ত হলে ঙ হবে।
যেমন :
বাঙালি, ভাঙা, রঙিন, রঙের।

- ব্যতিক্রম: বাংলা ও বাংলাদেশ শব্দে অনুস্বার থাকবে।

অন্যদিকে,
বাংলা লেখার নিয়ম কানুন, ড. হায়াৎ মামুদ ও প্রমীত বানানের নিয়ম অনুসারে,
• কিছু শব্দে কখনোই ং প্রযুক্ত হবে না, কেবল ঙ ব্যবহৃত হবে।
- যেমন: অঙ্ক, আতঙ্ক, আকাঙ্ক্ষা, অঙ্কন, অঙ্গন, ইঙ্গিত ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭৮৫.
কোন বানানটি অশুদ্ধ?
  1. ঝরনা
  2. ঘূর্ণায়মান
  3. বামন
  4. কর্ণেল
সঠিক উত্তর:
কর্ণেল
উত্তর
সঠিক উত্তর:
কর্ণেল
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
⇒ কর্ণেল বানানটি অশুদ্ধ।
- কারণ বিদেশি শব্দের বানানে 'ণ' ব্যবহৃত হয় না। 

• এর শুদ্ধ বানান হবে - কর্নেল।
- যার অর্থ: সামরিক বাহিনীর রেজিমেন্টের অধিনায়ক। 

অন্যদিকে, 
ঝরনা, বামন ও ঘূর্ণায়মান শব্দের বানানগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭৮৬.
নিচের কোন বানানগুচ্ছ শুদ্ধ?
  1. ত্রিভূজ, প্রনয়ণ
  2. মরুদ্যান, অঞ্জলী
  3. বাল্মীকী, মূহুর্মুহু
  4. দুর্ভাবনা, মিথস্ক্রিয়া
সঠিক উত্তর:
দুর্ভাবনা, মিথস্ক্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
দুর্ভাবনা, মিথস্ক্রিয়া
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
শুদ্ধ বানানগুচ্ছ হলো: 
• 'দুর্ভাবনা' - দুশ্চিন্তা; অশুভ আশঙ্কা।
• 'মিথস্ক্রিয়া' - পারস্পরিক ক্রিয়া

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ:
• ত্রিভুজ, প্রণয়ন, 
• মরূদ্যান, অঞ্জলি, 
• বাল্মীকি,মুহুর্মুহু। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৭৮৭.
কোনটি অশুদ্ধ বানান?
  1. কঙ্কাল
  2. অহঙ্কার
  3. লঙ্ঘন
  4. শৃঙ্খলা
সঠিক উত্তর:
অহঙ্কার
উত্তর
সঠিক উত্তর:
অহঙ্কার
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - অহঙ্কার

নিয়ম:

- সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্ব পদের অন্তস্থিত ম্ স্থানে অনুস্বার (ং) হবে।
যেমন:
- অহম্ + কার = অহংকার

• এরূপ- ভয়ংকর, সংগীত, শুভংকর, হৃদয়ংগম, সংঘটন।

- সন্ধিবদ্ধ না হলে ‘ঙ’ স্থানে ‘ং’ হবে না।
যেমন:
অঙ্ক, অঙ্গ, আকাঙ্ক্ষা, আতঙ্ক, কঙ্কাল, গঙ্গা, বঙ্কিম, বঙ্গ, লঙ্ঘন, শঙ্কা, শৃঙ্খলা, সঙ্গে, সঙ্গী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭৮৮.
নিচের কোনটি ভুল বানান?
  1. সমিতি
  2. প্রতিপত্তিশালি
  3. প্রকৃতি
  4. জ্যামিতি
সঠিক উত্তর:
প্রতিপত্তিশালি
উত্তর
সঠিক উত্তর:
প্রতিপত্তিশালি
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'প্রতিপত্তিশালী'
- বিশেষণ পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: প্রতিপত্তি + √শাল্‌ + ইন্‌।
 অর্থ: 
- প্রভাবশালী, ক্ষমতাধর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
১,৭৮৯.
গুরুচণ্ডালী দোষ মুক্ত বাক্য কোনটি?
  1. ক) সে, তুমি ও আমি আজিকে বাগানে যাব।
  2. খ) কথাটি শুনে তিনি আশ্চার্যান্বিত হলেন
  3. গ) তার সৌজন্যে আমি মুগ্ধ হইলাম।
  4. ঘ) তাহারা মাঠে খেলা করছে
সঠিক উত্তর:
খ) কথাটি শুনে তিনি আশ্চার্যান্বিত হলেন
উত্তর
সঠিক উত্তর:
খ) কথাটি শুনে তিনি আশ্চার্যান্বিত হলেন
ব্যাখ্যা
গুরুচণ্ডালী দোষ মুক্ত অন্যান্য বাক্য:
- তারা মাঠে খেলা করছে।
- তার সৌজন্যে আমি মুগ্ধ হলাম।
- সে, তুমি ও আমি আজ বাগানে যাব। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৭৯০.
অশুদ্ধ বানান কোনটি?
  1. ক) সমীকরণ
  2. খ) পরিষ্কার
  3. গ) চূর্ণবিচূর্ণ
  4. ঘ) সায়ত্ত্বশাসন
সঠিক উত্তর:
ঘ) সায়ত্ত্বশাসন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সায়ত্ত্বশাসন
ব্যাখ্যা
বাংলা একাডেম আধুনিক বাংলা অভিধান অনুসারে,
সায়ত্ত্বশাসন' বানানটি অশুদ্ধ।

• এর শুদ্ধ বানান- 'স্বায়ত্তশাসন'। 

অন্য অপশনে,
সমীকরণ, পরিষ্কার, চূর্ণবিচূর্ণ- বানানগুলো শুদ্ধ। 

উৎস: বাংলা একাডেম আধুনিক বাংলা অভিধান। 
১,৭৯১.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) সায়ত্বশাসন
  2. খ) স্বায়ত্তশাসন
  3. গ) সায়ত্তশাসন
  4. ঘ) স্বায়ত্বশাসন
সঠিক উত্তর:
খ) স্বায়ত্তশাসন
উত্তর
সঠিক উত্তর:
খ) স্বায়ত্তশাসন
ব্যাখ্যা
• সঠিক বানানটি হচ্ছে স্বায়ত্তশাসন।

- স্বায়ত্তশাসন হলো সংবিধান স্বীকৃত উপায়ে প্রদেশে 'স' শাসন প্রতিষ্ঠা করা।
- অর্থাৎ সংবিধানের আওতাধীন কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত থেকে প্রাদেশিক সরকার পরিচালনা করাকে স্বায়ত্তশাসন বলা হয়।

উৎসঃ প্রমিত বাংলা বানান রীতি ও বাংলা একাডেমির অভিধান।
১,৭৯২.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. এটা হচ্ছে ষোড়শ বার্ষিক সাধারণ সভা।
  2. কথাটি শুনে তিনি আশ্চর্য হলেন।
  3. তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।
  4. সকল ছাত্ররা উপস্থিত আছে।
সঠিক উত্তর:
এটা হচ্ছে ষোড়শ বার্ষিক সাধারণ সভা।
উত্তর
সঠিক উত্তর:
এটা হচ্ছে ষোড়শ বার্ষিক সাধারণ সভা।
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: এটা হচ্ছে ষোড়শ বার্ষিক সাধারণ সভা।

অন্যান্য অশুদ্ধ বাক্যের শুদ্ধ রূপ:
- কথাটি শুনে তিনি আশ্চর্যান্বিত হলেন।
- তার সৌজন্যে মুগ্ধ হলাম।
- সকল ছাত্র উপস্থিত আছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৭৯৩.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. কণ্ঠ্য
  2. কুন্ডলি
  3. কণ্টক
  4. দারিদ্র্য
সঠিক উত্তর:
কুন্ডলি
উত্তর
সঠিক উত্তর:
কুন্ডলি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'কুন্ডলি'- বানানটি ভুল। 
এর শুদ্ধ বানান- 'কুণ্ডলী'।

• 'কুণ্ডলী' শব্দের অর্থ:
- কুণ্ডলাকারে পাকানো বা গুটানো বস্তু।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানারের নিয়ম।
১,৭৯৪.
নিচের কোন বাক্যটি সঠিক?
  1. সকল আলেমগণ আজ উপস্থিত।
  2. বিপদগ্রস্থকে সাহায্য কর।
  3. গরুর খাঁটি দুধ স্বাস্থ্যের জন্য উপকারী।
  4. ছেলেটি ভয়ানক মেধাবী
সঠিক উত্তর:
গরুর খাঁটি দুধ স্বাস্থ্যের জন্য উপকারী।
উত্তর
সঠিক উত্তর:
গরুর খাঁটি দুধ স্বাস্থ্যের জন্য উপকারী।
ব্যাখ্যা

- প্রদত্ত অপশনগুলোতে, 'গরুর খাঁটি দুধ স্বাস্থ্যের জন্য উপকারী।' বাক্যটি সঠিক।
- 'ছেলেটি ভয়ানক মেধাবী।' বাক্যটি শুদ্ধরূপ হবে ছেলেটি অত্যন্ত মেধাবী।
- 'বিপদগ্রস্থকে সাহায্য কর।' বাক্যটির শুদ্ধরূপ হবে বিপদগ্রস্তকে সাহায্য কর।
- 'সকল আলেমগণ আজ উপস্থিত' বাক্যটি বাহুল্য দোষে দুষ্ট। এর শুদ্ধরূপ হবে 'সকল আলেম আজ উপস্থিত' বা 'আলেমগণ আজ উপস্থিত'।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ও ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

১,৭৯৫.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. ক) তুমি নির্দোষ নও
  2. খ) একটা গোপনীয় কথা বলি
  3. গ) তিনি সত্য সাক্ষ্য দিলেন
  4. ঘ) সকালে পান্তা ভাত খাওয়া যেতে পারে
সঠিক উত্তর:
ঘ) সকালে পান্তা ভাত খাওয়া যেতে পারে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সকালে পান্তা ভাত খাওয়া যেতে পারে
ব্যাখ্যা
'সকালে পান্তা ভাত খাওয়া যেতে পারে' বাক্যটি ভুল। এখানে পান্তা শব্দের সাথে ভাত শব্দটি বাহুল্য। এর শুদ্ধরূপ হবে- সকালে পান্তা খাওয়া যেতে পারে। (সূত্রঃ বিষয় বাংলা : ড. সৌমিত্র শেখর)
১,৭৯৬.
“রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য।"- বাক্যটি কি কারণে অশুদ্ধ?
  1.  প্রত্যয়ের ভুল প্রয়োগের কারণে। 
  2. বিশেষ্যের অপপ্রয়োগের কারণে। 
  3. উপমার অপপ্রয়োগের কারণে।  
  4. বানানের অপপ্রয়োগের কারণে।  
সঠিক উত্তর:
 প্রত্যয়ের ভুল প্রয়োগের কারণে। 
উত্তর
সঠিক উত্তর:
 প্রত্যয়ের ভুল প্রয়োগের কারণে। 
ব্যাখ্যা

“রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য।"- বাক্যটি প্রত্যয়ের ভুল প্রয়োগের কারণে অশুদ্ধ। 

প্রত্যয়ের ভুল প্রয়োগ:
- “রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য” অশুদ্ধ কারণ এখানে ‘উৎকর্ষ’ (বিশেষ্য) শব্দের সাথে অতিরিক্ত ‘-তা’ প্রত্যয় সংযোজন করা হয়েছে, যা প্রত্যয়জনিত অশুদ্ধি।
- অর্থাৎ, ‘উৎকর্ষ’ ইতিমধ্যেই একটি পূর্ণ বিশেষ্য পদ যার অর্থ ভালো গুণ বা উৎকর্ষতা বোঝায়, তাই পুনরায় ‘-তা’ যোগ করার কোনো প্রয়োজন নেই।
- সঠিক রূপ হলো: “রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য”, এখানে বিশেষ্য ‘উৎকর্ষ’ যথাযথভাবে ব্যবহার হয়েছে।
---------------------------------------
• প্রত্যয়ের ভুল প্রয়োগের কারণে কিছু অশুদ্ধ — শুদ্ধ রূপ

অশুদ্ধ — ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা এসেছিল।
শুদ্ধ — ক্লাসে অনেক ছাত্রছাত্রী এসেছিল।

অশুদ্ধ — সৌজন্যতার জন্য অর্থের প্রয়োজন হয় না।
শুদ্ধ — সৌজন্যের / সৌজন্যবোধের জন্য অর্থের প্রয়োজন হয় না।

অশুদ্ধ — দুর্বলতবশত সে আসতে পারেনি।
শুদ্ধ — দুর্বলতাবশত সে আসতে পারেনি।

অশুদ্ধ — ইহার আবশ্যক নেই।
শুদ্ধ — ইহার আবশ্যকতা নেই।

অশুদ্ধ — তাহার সৌন্দর্যতাবোধ আমাকে অভিভূত করেছে।
শুদ্ধ — তার সৌন্দর্যবোধ আমাকে অভিভূত করেছে।

অশুদ্ধ — ছেলেটি অহর্নিশি তার মাকে জ্বালাতন করে।
শুদ্ধ — ছেলেটি অহর্নিশ তার মাকে জ্বালাতন করে।

অশুদ্ধ — তার সাংঘাতিক আনন্দ হলো।
শুদ্ধ — তার অপরিসীম আনন্দ হলো।

অশুদ্ধ — মহাসমারোহে প্রধান অতিথিকে সুস্বাগত জানানো হল।
শুদ্ধ — মহাসমারোহে প্রধান অতিথিকে স্বাগত জানানো হল।

অশুদ্ধ — মিছিল করার জন্য সবাই একত্রিত হলো।
শুদ্ধ — মিছিল করার জন্য সবাই একত্র হলো।

অশুদ্ধ — সৌজন্যতা বজায় রাখা উচিত।
শুদ্ধ — সৌজন্য বজায় রাখা উচিত।

অশুদ্ধ — ঘটনাটি প্রমাণ হয়েছে।
শুদ্ধ — ঘটনাটি প্রমাণিত হয়েছে।

অশুদ্ধ — বাহুল্যতা পরিহার করা উচিত।
শুদ্ধ — বাহুল্য পরিহার করা উচিত।

অশুদ্ধ — মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠতর সন্তান।
শুদ্ধ — মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।

অশুদ্ধ — ঐক্যতার ভিত্তিতে কাজটি সম্পাদিত হয়েছে।
শুদ্ধ — ঐক্যের ভিত্তিতে কাজটি সম্পাদিত হয়েছে।

অশুদ্ধ — সে সমৃদ্ধশালী পরিবারের সন্তান।
শুদ্ধ — সে সমৃদ্ধ পরিবারের সন্তান।

অশুদ্ধ — লোকটির পোশাকে দারিদ্র্যতার ছাপ স্পষ্ট।
শুদ্ধ — লোকটির পোশাকে দারিদ্র্যের ছাপ স্পষ্ট।

উৎস:
বাংলা ভাষা ২য় পত্র, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়;
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

১,৭৯৭.
কোন বানানটি সঠিক নয়?
  1. পসারিণী
  2. অভ্যন্তরীণ
  3. ক্ষণজীবী
  4. অগ্রহায়ন
সঠিক উত্তর:
অগ্রহায়ন
উত্তর
সঠিক উত্তর:
অগ্রহায়ন
ব্যাখ্যা

- অগ্রহায়ন বানানটি সঠিক নয়। এর শুদ্ধরূপ হবে অগ্রহায়ণ।
- ঋ, র, ষ এর পরে স্বরধ্বনি, হ, য়, ব, ং, ক-বর্গীয় এবং প-বর্গীয় ধ্বনি থাকলে পরবর্তী দন্ত ন মূর্ধন্য ণ হয়। যেমন-
• অভ্যন্তরীণ,
• পসারিণী,
• অগ্রহায়ণ,
• রূপায়ণ,
• প্রণয়ন,
• কৃপণ,
• গৃহিণী,
• নিরীক্ষণ,
• ক্ষণজীবী ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১,৭৯৮.
প্রশ্ন নং ১ - ৬: শব্দের সঠিক বানান নির্ণয় করুনঃ
  1. ত্দানুসারে
  2. তদানুসারে
  3. তদনুসারে
  4. ত্দনুসারে
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
তদনুসারে
উত্তর
সঠিক উত্তর:
তদনুসারে
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: তদনুসারে,
- এটি ক্রিয়া বিশেষণ পদ।
- সংস্কৃত + বাংলা ( সংস্কৃত তদনুসার + বাংলা এ)।
অর্থ: সেই প্রকার, তদ্‌রূপে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭৯৯.
ইন্-প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে ‘ত্ব’ ও ‘তা’ প্রত্যয় যুক্ত হলে কোন কারবর্ণটি ব্যবহৃত হয়?
  1. ই-কার
  2. ঊ-কার
  3. এ-কার
  4. উ-কার
সঠিক উত্তর:
ই-কার
উত্তর
সঠিক উত্তর:
ই-কার
ব্যাখ্যা
• তৎসম শব্দে ইন্-প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে ‘ত্ব’ ও ‘তা’ প্রত্যয় যুক্ত হলে ই-কার হবে।
যেমন:
কৃতী → কৃতিত্ব,
দায়ী → দায়িত্ব,
প্রতিযোগী → প্রতিযোগিতা,
মন্ত্রী → মন্ত্রিত্ব,
সহযোগী → সহযোগিতা।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
১,৮০০.
শুদ্ধ বাক্য নির্ণয় করুন
  1. অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
  2. অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
  3. পূর্বদিকে সূর্য উদয় হয়।
  4. মেয়েটি সুকেশা ও সুহাসি।
সঠিক উত্তর:
অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
উত্তর
সঠিক উত্তর:
অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
ব্যাখ্যা

• শুদ্ধ বাক্য: অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।

অন্যদিকে,
- ভুল বাক্য: পূর্বদিকে সূর্য উদয় হয়।
- শুদ্ধ বাক্য: পূর্বদিকে সূর্য উদিত হয়।

- অশুদ্ধ বাক্য: অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
- শুদ্ধ বাক্য: অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।

- অশুদ্ধ বাক্য: মেয়েটি সুকেশা ও সুহাসি।
- শুদ্ধ বাক্য: মেয়েটি সুকেশী ও সুহাসিনী।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।