বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বানান ও বাক্যশুদ্ধি

মোট প্রশ্ন২,৬৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বানান ও বাক্যশুদ্ধি

PrepBank · পাতা ১৬ / ২৭ · ১,৫০১১,৬০০ / ২,৬৯১

১,৫০১.
নিচের কোনটি সত্য নয়?
  1. ক) বিদেশি শব্দের বানানে ণ-ত্ব বিধান মানা যাবে না।
  2. খ) আনো প্রত্যয়ান্ত শব্দের শেষে ‘ো‘-কার যুক্ত হবে।
  3. গ) সাধারণত সমাসবদ্ধ পদগুলি আলাদা লিখতে হয়।
  4. ঘ) সাধারণত দেশ, ভাষা, জাতিবাচক শব্দে ই-কার বসবে।
সঠিক উত্তর:
গ) সাধারণত সমাসবদ্ধ পদগুলি আলাদা লিখতে হয়।
উত্তর
সঠিক উত্তর:
গ) সাধারণত সমাসবদ্ধ পদগুলি আলাদা লিখতে হয়।
ব্যাখ্যা

অপশন গ তে উল্লেখিত নিয়মটি ভুল।
সঠিক হলো: সাধারণত সমাসব্ধ পদগুলি আলাদা করে লিখতে হয় না। বরং একসাথে লিখতে হয়। তাই এটি সঠিক উত্তর।

অপশন ক তে উল্লেখিত নিয়মটি সঠিক। যেমন: স্টেশন
অপশন খ তে উল্লেখিত নিয়মটিও সঠিক। যেমন: খাওয়ানো, করানো ইত্যাদি।
অপশন ঘ তে উল্লেখিত নিয়মটিও সঠিক। যেমন: আরবি, ফরাসি, ইংরেজি, জাপানি ইত্যাদি।

তথ্যসূত্র: প্রমিত বাংলা বানান-ড. মোহাম্মদ আমীন, বাংলা ভাষার ব্যাকরণ-নবম-দশম শ্রেণি।

১,৫০২.
অশুদ্ধ বানান কোনটি?
  1. ক) ভুল
  2. খ) সত্তা
  3. গ) পূণ্য
  4. ঘ) গৌণ
সঠিক উত্তর:
গ) পূণ্য
উত্তর
সঠিক উত্তর:
গ) পূণ্য
ব্যাখ্যা
অশুদ্ধ বানান = পূণ্য
শুদ্ধ রূপ - পুণ্য 

পুণ্য  (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = √পূ + উন্য 
অর্থ: 
- সৎকর্ম
- সৎকর্মের ফল, সওয়াব।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৫০৩.
অশুদ্ধ বানান কোনটি?
  1. মুমুক্ষু
  2. রুক্মিনী
  3. মোহিনী
  4. রোমহর্ষক
সঠিক উত্তর:
রুক্মিনী
উত্তর
সঠিক উত্তর:
রুক্মিনী
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান - রুক্মিনী
- শুদ্ধ বানান - রুক্মিণী।
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- বিদর্ভরাজ ভীষ্মকের কন্যা ও শ্রীকৃষ্ণের প্রধান মহিষী।

অন্যদিকে,
- মুমুক্ষু, মোহিনী এবং রোমহর্ষক - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান।

১,৫০৪.
‘গরু মাংস খায়'- বাক্যটি অশুদ্ধ কেন?
  1. ক) আসত্তির অভাবে
  2. খ) যােগ্যতার অভাবে
  3. গ) অর্থ অস্পষ্ট বলে
  4. ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) যােগ্যতার অভাবে
উত্তর
সঠিক উত্তর:
খ) যােগ্যতার অভাবে
ব্যাখ্যা
বাক্যে ব্যবহৃত পদগুলাের মধ্যে অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনের নাম যােগ্যতা। যেমন- বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়। কিন্তু 'গরু মাংস খায়' বাক্যে যােগ্যতার অভাব রয়েছে। কারণ গরু কখনাে মাংস খায় না।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১,৫০৫.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. আদ্যক্ষর
  2. নিশীথিনী
  3. অভ্যুথান
  4. নিরিক্ষন
সঠিক উত্তর:
নিশীথিনী
উত্তর
সঠিক উত্তর:
নিশীথিনী
ব্যাখ্যা
• বাংলা একডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'নিশীথিনী' - শুদ্ধ বানান।

অন্য অপশনের শুদ্ধ বানান:
- 'আদ্যক্ষর - আদ্যাক্ষর।
- 'অভ্যুথান - অভ্যুত্থান।
- 'নিরিক্ষন' - নিরীক্ষণ।

উৎস: বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম।
১,৫০৬.
অশুদ্ধ বানান -
  1. সমীচীন
  2. ভাগীরথি
  3. কৃষিজীবী
  4. বিভীষিকা
সঠিক উত্তর:
ভাগীরথি
উত্তর
সঠিক উত্তর:
ভাগীরথি
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - 'ভাগীরথি'।
- শুদ্ধরূপ ভাগীরথী। 
- এটি একটি বিশেষ্য পদ।
- এটি সংস্কৃত ভাষার শব্দ।
এর অর্থ:
- গঙ্গা নদীর অন্য নাম, গঙ্গার শাখা নদী বিশেষ।

অন্যদিকে,
- বিভীষিকা, কৃষিজীবী এবং সমীচীন - বানানগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫০৭.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. বানান ভুল দোষনীয়।
  2. ইহা প্রমাণ হয়েছে।
  3. অপরাহ্ণ লিখতে অনেকেই ভুল করে।
  4. স্বাক্ষরতা কর্মসূচি সফল হয়েছে।
সঠিক উত্তর:
অপরাহ্ণ লিখতে অনেকেই ভুল করে।
উত্তর
সঠিক উত্তর:
অপরাহ্ণ লিখতে অনেকেই ভুল করে।
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য - "অপরাহ্ণ লিখতে অনেকেই ভুল করে।"

অন্যদিকে, 
"বানান ভুল দোষনীয়।" - বানান ভুল দূষনীয়।
"ইহা প্রমাণ হয়েছে।" - ইহা প্রমাণিত হয়েছে।
"স্বাক্ষরতা কর্মসূচি সফল হয়েছে।" - সাক্ষরতা কর্মসূচি সফল হয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৫০৮.
নিম্নের শুদ্ধ বানান কোনটি?
  1. ক) ভ্রুন
  2. খ) প্রতিদন্দ্বিতা
  3. গ) সমীচিন
  4. ঘ) প্রত্যয়ন
সঠিক উত্তর:
ঘ) প্রত্যয়ন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রত্যয়ন
ব্যাখ্যা
প্রত্যয়ন বানানটি সঠিক।

অন্যান্য বানানের শুদ্ধরূপ:
ভ্রূণ (ভ্রুন্‌)

[স. √ভ্রুণি+অ]
বিশেষ্য
- মাতৃগর্ভে সকল অঙ্গ বৃদ্ধিপ্রাপ্রাপ্ত হওয়ার পূর্ব পর্যন্ত অপরিণত সন্তান বা শাবক।
- বীজের অঙ্কুর সৃষ্টিকারী অংশ। 

প্রতিদ্বন্দ্বিতা (প্রোতিদ্‌দোন্‌দিতা) 
[স. প্রতিদ্বন্দ্ব+ইন্‌+তা] 
বিশেষ্য 
- পরষ্পরের দ্বন্দ্ব বা বিরোধ।
- প্রতিপক্ষের সঙ্গে শক্তি পরীক্ষা।
- প্রতিযোগিতা।

সমীচীন (শোমিচিন)
[স. সম্যচ্‌+ঈন] 
বিশেষণ 
- সংগত
- উপযুক্ত
- উত্তম 
- যথার্থ, সত্য
- উচিত

উৎস: আধুনিক বাংলা অভিধান, একাডেমি অভিধান।
১,৫০৯.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) ঘ্রাণেন্দ্রীয়
  2. খ) ঘ্রানেন্দ্রিয়
  3. গ) ঘ্রানেন্দ্রীয়
  4. ঘ) ঘ্রাণেন্দ্রিয়
সঠিক উত্তর:
ঘ) ঘ্রাণেন্দ্রিয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঘ্রাণেন্দ্রিয়
ব্যাখ্যা
শুদ্ধ বানানটি হচ্ছে ঘ্রাণেন্দ্রিয়।
যার অর্থ- যে ইন্দ্রিয়ের সাহায্যে ঘ্রাণ নেয়া হয়।

উৎসঃ বাংলা একাডেমির অভিধান
১,৫১০.
কোনটি অশুদ্ধ?
  1. সভায় অনেক ছাত্র এসেছিল।
  2. সময় বড় সংক্ষেপ।
  3. এ মামলায় আমি সাক্ষ্য দেব না।
  4. আমি অহর্নিশ সে কথাই ভেবেছি।
সঠিক উত্তর:
সময় বড় সংক্ষেপ।
উত্তর
সঠিক উত্তর:
সময় বড় সংক্ষেপ।
ব্যাখ্যা
অশুদ্ধ বাক্য: সময় বড় সংক্ষেপ।
শুদ্ধ বাক্য: সময় বড় সংক্ষিপ্ত।

অন্যদিকে:
- আমি অহর্নিশ সে কথাই ভেবেছি।
- এ মামলায় আমি সাক্ষ্য দেব না।
- সভায় অনেক ছাত্র এসেছিল।
উপরিউক্ত বাক্যগুলো শুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫১১.
'আহবান' এর প্রকৃত উচ্চারণ কোনটি?
  1. ক) আওভান
  2. খ) আহ্বান
  3. গ) আহবান
  4. ঘ) আবহান
সঠিক উত্তর:
ক) আওভান
উত্তর
সঠিক উত্তর:
ক) আওভান
ব্যাখ্যা
• আহবান (আওভান)
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = আ+√হ্বে+অন

• অর্থ:
- আমন্ত্রণ, নিমন্ত্রণ। 
- সম্বোধন, ডাক

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৫১২.
`দেশের সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।' বাক্যটি কোন দোষে দুষ্ট?
  1. ক) গুরুচন্ডালি দোষ
  2. খ) বাহুল্য দোষ
  3. গ) উপমার ভুল প্রয়োগ
  4. ঘ) অপ্রচলিত শব্দের ব্যবহার
সঠিক উত্তর:
খ) বাহুল্য দোষ
উত্তর
সঠিক উত্তর:
খ) বাহুল্য দোষ
ব্যাখ্যা
• "দেশের সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন"- বাক্যটিতে বাহুল্য দোষ রয়েছে। 

• বাহুল্য দোষ:
- প্রয়ােজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলে বাক্যে বাহুল্য দোষ ঘটে এবং শব্দ তার যােগ্যতা গুণ হারিয়ে ফেলে।
- যেমন: দেশের সব শিক্ষকগণ এখানে উপস্থিত হয়েছেন।
- বাংলা ভাষায় একই বাক্যে দুইবার বহুবচন ব্যবহৃত হয় না।
- দুইবার বহুবচন বাচক চিহ্ন বা শব্দ ব্যবহার করলে শব্দ বাহুল্য দোষে দুষ্ট হয়।
- বাক্যটি হবে দেশের "দেশের আলেমগণ সভায় উপস্থিত ছিলেন" অথবা "দেশের সকল আলেম সভায় উপস্থিত ছিলেন"।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৫১৩.
কোন বানানটি সঠিক নয়?
  1. ক) পরিষ্কার
  2. খ) আবিষ্কার
  3. গ) পুরস্কার
  4. ঘ) শ্রদ্ধাঞ্জলী
সঠিক উত্তর:
ঘ) শ্রদ্ধাঞ্জলী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শ্রদ্ধাঞ্জলী
ব্যাখ্যা

- প্রদত্ত অপশনগুলোতে শ্রদ্ধাঞ্জলী বানানটি ভুল।
- অঞ্জলি যুক্ত শব্দে সাধারণত ই-কার হয়।
- তাই সঠিক বানানটি হবে শ্রদ্ধাঞ্জলি।
উৎসঃ প্রমিত বাংলা বানান রীতি ও বাংলা একাডেমির অভিধান।

১,৫১৪.
শুদ্ধ বানান -
  1. বিবাদমান
  2. অচিন্তনীয়
  3. প্রতিযোগীতা
  4. পিপিলিকা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
অচিন্তনীয়
উত্তর
সঠিক উত্তর:
অচিন্তনীয়
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - অচিন্তনীয়

অন্যদিকে,
পিপিলিকা – পিপীলিকা, 
প্রতিযোগীতা – প্রতিযোগিতা, 
বিবাদমান – বিবদমান।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫১৫.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
  2. এটা অপক্ক হাতের লেখা।
  3. পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা

• অপশনের সবগুলো বাক্যই অশুদ্ধ।

অশুদ্ধ বাক্য: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
শুদ্ধ বাক্য: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান।

অশুদ্ধ বাক্য: এটা অপক্ক হাতের লেখা।
শুদ্ধ বাক্য: এটা কাঁচা হাতের লেখা।

অশুদ্ধ বাক্য: সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
শুদ্ধ বাক্য: সকল আলেম সভায় উপস্থিত ছিলেন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৫১৬.
শুদ্ধ বানান কোনটি?
  1. হীনোম্নন্যতা
  2. হীনোম্মন্যতা
  3. হীনম্ন্যন্যতা
  4. হীনম্মন্যতা
সঠিক উত্তর:
হীনম্মন্যতা
উত্তর
সঠিক উত্তর:
হীনম্মন্যতা
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - হীনম্মন্যতা
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত শব্দ।

শব্দের অর্থ:
- নিজের সম্বন্ধে হীন ধারণা পোষণ।
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৫১৭.
নিচের কোন বানানটি সঠিক?
  1. কিংবদন্তী
  2. চীৎকার
  3. বর্ণালী
  4. সঙ্গী
সঠিক উত্তর:
সঙ্গী
উত্তর
সঠিক উত্তর:
সঙ্গী
ব্যাখ্যা
• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- শুদ্ধ বানান- সঙ্গী।
- এটি একটি বিশেষ্য পদ।

অর্থ:
- যে সঙ্গে থাকে,
- সহচর;
- বন্ধু।

অন্যদিকে,
- ”কিংবদন্তী” শব্দের শুদ্ধরূপ= কিংবদন্তি।
- ”চীৎকার” শব্দের শুদ্ধরূপ= চিৎকার। 
- ”বর্ণালী” শব্দের শুদ্ধরূপ= বর্ণালি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫১৮.
‘আমি তার উদ্ধতপূর্ণ আচরণে ব্যাথিত হইয়াছি’ সাধু ভাষার এ বাক্যে মোট কয়টি ভুল আছে?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
সঠিক উত্তর:
খ) ৩টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩টি
ব্যাখ্যা
• ‘আমি তার উদ্ধতপূর্ণ আচরণে ব্যাথিত হইয়াছি’ - সাধু ভাষার এ বাক্যে তিনটি ভুল রয়েছে।

• প্রদত্ত বাক্যে ‘তার’ শব্দের পরিবর্তে হবে সাধুরূপ - তাহার।

এবং প্রদত্ত বাক্যে ‘উদ্ধত’ এবং ‘ব্যাথিত ’শব্দটির প্রয়োগ সঠিক নয়। বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• শুদ্ধ বানান - ঔদ্ধত্য (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ,
অর্থ: দৃঢ়তা, স্পর্ধা, অবিনয়, উগ্রতা, দর্প, গর্ব।

• শুদ্ধ বানান - ব্যথিত (বিশেষণ)
- সংস্কৃত শব্দ।
অর্থ: সন্তপ্ত, দুঃখপ্রাপ্ত, ব্যথা পেয়েছে এমন, পীড়িত।

⇒ সুতরাং, বাক্যটি হবে এরূপ: আমি তাহার ঔদ্ধত্যপূর্ণ আচরণে ব্যথিত হইয়াছি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫১৯.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. ক) পূর্বদিকে সূর্য উদয় হয়।
  2. খ) মেয়েটি স্বয়স্বর
  3. গ) সে অপমানিত হয়েছে।
  4. ঘ) তার সৌজন্যেতায় মুগ্ধ হয়েছি।
সঠিক উত্তর:
গ) সে অপমানিত হয়েছে।
উত্তর
সঠিক উত্তর:
গ) সে অপমানিত হয়েছে।
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য = সে অপমানিত হয়েছে। 

অশুদ্ধ বাক্যের শুদ্ধ রূপ- 
- পূর্বদিকে সূর্য উদিত হয়।  
- মেয়েটি সয়ংবরা।
- তার সৌজন্যে মুগ্ধ হয়েছি। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৫২০.
কোনটি শুদ্ধ বানান?
  1. বীকীরণ
  2. বিকিরণ
  3. বিকীরণ
  4. বিকিরন
সঠিক উত্তর:
বিকিরণ
উত্তর
সঠিক উত্তর:
বিকিরণ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'বিকিরণ'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: বি + √কৃ + অন।
  অর্থ:
- বিক্ষেপ,
- বিস্তৃতি,
- বিস্তারকরণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
১,৫২১.
নিম্নের কোন বানানটি সঠিক?
  1. ক) আকুঞ্চন
  2. খ) বিকুঞ্চণ
  3. গ) প্রসারন
  4. ঘ) বিশ্লেষন
সঠিক উত্তর:
ক) আকুঞ্চন
উত্তর
সঠিক উত্তর:
ক) আকুঞ্চন
ব্যাখ্যা

আকুঞ্চন [আকুন্চন্] (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) আ+কুন্চ্+ অন(লুট্)}
১ সঙ্কোচন; ঈষৎ কুঁকড়ে কিংবা কুঁচকে যাওয়া।
২ নিষ্পেষণ (পার্শ্বস্থ জানুর দৃঢ় আকুঞ্চন থেকে-বুদ্ধদেব বসু)।
আকুঞ্চিত (বিশেষণ) ঈষৎ সঙ্কুচিত; গুটানো (নাসাগ্র আকুঞ্চিত করিতে থাকিবে-রবীন্দ্রনাথ ঠাকুর)।

অন্যান্য অশুদ্ধ বানানের শুদ্ধ রূপ:
- বিকুঞ্চন
- প্রসারণ
- বিশ্লেষণ

উৎস: বাংলা একাডেমি অভিধান।

১,৫২২.
শুদ্ধ বানান নির্ণয় করুন-
  1. মাধুর্য্য
  2. আকাঙ্খা
  3. পিচাশিনী
  4. বৈমাত্র
সঠিক উত্তর:
বৈমাত্র
উত্তর
সঠিক উত্তর:
বৈমাত্র
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'বৈমাত্র' বানানটি শুদ্ধ।

অন্যদিকে,
- অশুদ্ধ: মাধুর্য্য ।  
- শুদ্ধ: মাধুর্য। 

- অশুদ্ধ: আকাঙ্খা। 
- শুদ্ধ: আকাঙ্ক্ষা। 

- অশুদ্ধ: পিচাশিনী । 
- শুদ্ধ: পিচাশ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫২৩.
কোনটি ভুল বানান যুক্ত?
  1. ক) ত্রিনয়ণ
  2. খ) ব্রাহ্মণ
  3. গ) পিণাক
  4. ঘ) দুর্নীতি
সঠিক উত্তর:
ক) ত্রিনয়ণ
উত্তর
সঠিক উত্তর:
ক) ত্রিনয়ণ
ব্যাখ্যা

ভুল বানান যুক্ত শব্দটি রয়েছে অপশন ‘ক’-তে। যার শুদ্ধ রূপ হলো - ত্রিনয়ন।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।

১,৫২৪.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. ফুল গুলো আমাকে দাও।
  2. আমায় একা রেখে যেও না।
  3. সে অনেক দিন চিঠি লেখেনা।
  4. অপ্রয়োজনীয় গ্রন্থ সমূহ সরিয়ে রাখো।
সঠিক উত্তর:
আমায় একা রেখে যেও না।
উত্তর
সঠিক উত্তর:
আমায় একা রেখে যেও না।
ব্যাখ্যা
‘টি, টা, খানা, খানি, গুলি, গুলো, রা, এরা, গণ, বৃন্দ, সমূহ’এর প্রয়োগ:
• টি, -টা, -খানা, -খানি, -গুলি, -গুলো, -রা, - এরা, গণ, -বৃন্দ, -সমূহ এইগুলো কখনোই আলাদা বসবে না।
আবার একবচন শব্দের সঙ্গে -টি, টা, খানা, খানি, -কিংবা, -গুলি, -গুলো, -রা, -এরা, -গণ, সমূহ যোগ করে যখন বহুবচন করা হবে তখনও শব্দগুলো আলাদা বসবে না।
• আমরা ভুল করে লিখি- বই গুলো, চিঠি গুলো, গ্রন্থ সমূহ ইত্যাদি। প্রকৃতপক্ষে এগুলো সবই জোড়া লাগবে; তাই লিখতে হবে বইগুলো, চিঠিগুলো, গ্রন্থসমূহ। কিন্তু সমূহ আনন্দ, সমূহ বিপদ, সমূহ ক্ষতি, সমূহ সর্বনাশ এসব ক্ষেত্রে আলাদা হবে।

•‘না, নেই, নয়’ এর প্রয়োগ:
না, নাই, নয় এই নেতিবাচক শব্দ সবসময় পৃথক শব্দ হিসেবে বসবে। কখনো কোনো শব্দের সঙ্গে জুড়ে যাবে না। যেমন- করিনা, যাইনা, যেওনা, লেখেনা ইত্যাদি না হয়ে, হবে- করি না, যাই না, যেও না, লেখে না ইত্যাদি।

অতএব নিয়ম অনুসারে,
• শুদ্ধ বাক্য: আমায় একা রেখে যেও না।

অশুদ্ধ বাক্যগুলোর শুদ্ধরূপ হলো:
- ফুলগুলো আমাকে দাও।
- অপ্রয়োজনীয় গ্রন্থসমূহ সরিয়ে রাখো।
- সে অনেক দিন চিঠি লেখে না।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫২৫.
শুদ্ধ বানান কোনটি?
  1. নূন্যতম
  2. ন্যায্য
  3. নিক্কন
  4. নৃসংশ
  5. সবগুলোই
সঠিক উত্তর:
ন্যায্য
উত্তর
সঠিক উত্তর:
ন্যায্য
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: ন্যায্য। 
- বিশেষণ পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- ন্যায়সংগত;
- যুক্তিসংগত।

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো-
নৃসংশ - নৃশংস। 
নূন্যতম - ন্যূনতম। 
নিক্কন  নিক্বণ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫২৬.
নিচের কোন বর্ণনাটি সঠিক?
  1. ক) প্রত্যেক ব্যক্তি সাধারন স্বার্থের চেয়ে নিজের স্বার্থ সমুন্নত রাখবে।
  2. খ) কর্মচারীদের পদকে দীর্ঘ সময় অস্থায়ী রাখবে।
  3. গ) একটি নির্দেশনায় সামাঞ্জস্যহীন বিষয় থাকতে পারে।
  4. ঘ) সঠিক সময় কাজ পেতে কর্তৃত্ব ও দায়িত্ব নানা রকম রাখতে হবে।
  5. ঙ) প্রত্যেক ব্যক্তি নিজের চেয়ে সাধারণ স্বার্থ সমুন্নত রাখবে।
সঠিক উত্তর:
ঙ) প্রত্যেক ব্যক্তি নিজের চেয়ে সাধারণ স্বার্থ সমুন্নত রাখবে।
উত্তর
সঠিক উত্তর:
ঙ) প্রত্যেক ব্যক্তি নিজের চেয়ে সাধারণ স্বার্থ সমুন্নত রাখবে।
ব্যাখ্যা
ঙ) তে প্রদত্ত বাক্যটি অর্থপূর্ণ।
অন্যান্য অপশনে প্রদত্ত বাক্যগুলো অর্থপূর্ণ নয়।

ক) তে প্রদত্ত বাক্যটিতে "সাধারন স্বার্থের চেয়ে নিজের স্বার্থ সমুন্নত রাখবে" থাকায় গ্রহণয়োগ্যতা হারিয়েছে।
খ) কর্মচারীদের পদকে দীর্ঘ সময় অস্থায়ী রাখা হলে কাজের প্রণোদনা/অনুপ্রেরণা হারিয়ে ফেলবে। তাই এটিও গ্রহণযোগ্য নয়।
গ) একটি নির্দেশনায় সামঞ্জস্যহীন বিষয় থাকার সুযোগ নেই। তাই এই বাক্যটিও অগ্রহণযোগ্য।
ঘ) এই অপশনে প্রদত্ত বাক্যটি অর্থপূর্ণ নয়।
১,৫২৭.
শুদ্ধ বানান কোনটি?
  1. ভ্রাতূস্পুত্র
  2. ভ্রাতূষ্পুত্র
  3. ভ্রাতুস্পুত্র
  4. ভ্রাতুষ্পুত্র
সঠিক উত্তর:
ভ্রাতুষ্পুত্র
উত্তর
সঠিক উত্তর:
ভ্রাতুষ্পুত্র
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'ভ্রাতুষ্পুত্র'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
- সঠিক প্রকৃতি প্রত্যয়: ভ্রাতুঃ + পুত্র।
যার অর্থ:
- ভাইয়ের ছেলে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫২৮.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. মনঃকষ্ট
  2. স্বত্ব
  3. স্রোতঃস্বিনী
  4. তরুনাস্থি
সঠিক উত্তর:
তরুনাস্থি
উত্তর
সঠিক উত্তর:
তরুনাস্থি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'তরুনাস্থি'- বানানটি অশুদ্ধ। 
এর শুদ্ধ বানান: তরুণাস্থি। 

• 'তরুণাস্থি' (বিশেষ্য):
- প্রকৃত- প্রত্যয়: তরুণ + √ অস্‌ + ত'। 
- শব্দের অর্থ: 'দেহের নরম ও কোমল হাড়। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১,৫২৯.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. আহুত
  2. সর্বাঙ্গীণ
  3. দুতালি
  4. শুশ্রুষা
সঠিক উত্তর:
সর্বাঙ্গীণ
উত্তর
সঠিক উত্তর:
সর্বাঙ্গীণ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'সর্বাঙ্গীণ'
- সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
- প্রকৃতি প্রত্যয়: সর্বাঙ্গ + ঈন।
 অর্থ:
- সর্বাঙ্গব্যাপী,
- পূর্ণাঙ্গ,
- সম্পূর্ণ।

অন্যদিকে,
শুদ্ধ বানান - 'দূতালি'
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- দূতগিরি।

শুদ্ধ বানান - 'আহূত'
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- আহ্বান করা হয়েছে এমন।

• শুদ্ধ বানান - 'শুশ্রূষা'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- পরিচর্যা, সেবা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫৩০.
শুদ্ধ বানান -
  1. অচিন্ত্যনীয়
  2. খৃষ্টাব্দ
  3. ঐক্যমত
  4. লক্ষণীয়
সঠিক উত্তর:
লক্ষণীয়
উত্তর
সঠিক উত্তর:
লক্ষণীয়
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - লক্ষণীয়
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- লক্ষ করার যোগ্য, বিশেষভাবে খেয়াল রাখতে হবে এমন।

অন্যদিকে,
- অচিন্তনীয়, খ্রিষ্টাব্দ এবং ঐকমত্য - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫৩১.
নিচের কোন শব্দের বানানে ‘ঙ’ এবং ‘ং’ দুইটার প্রয়োগই শুদ্ধ?
  1. ক) অংক/অঙ্ক
  2. খ) আতংক/আতঙ্ক
  3. গ) আকাংক্ষা/আকাঙ্ক্ষা
  4. ঘ) টংকা/টঙ্কা
সঠিক উত্তর:
ঘ) টংকা/টঙ্কা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) টংকা/টঙ্কা
ব্যাখ্যা
 অভিগম্য অভিধান অনুসারে,
- টঙ্কা/টংকা শব্দের বানানে ‘ঙ’ এবং ‘ং’ দুইটার প্রয়োগই শুদ্ধ।

বাংলা একাডেমি আধুনিক বাংরা অভিধান অনুসারে,
• টঙ্কা শব্দের উচ্চারণ টংকা
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত-প্রত্যয় = [√টঙ্ক্+অ+আ (টাপ্)]
অর্থ: টাকা, বেতন, মাহিনা।

অন্যদিকে, 
বাংলা লেখার নিয়ম কানুন, ড. হায়াৎ মামুদ ও প্রমীত বানানের নিয়ম অনুসারে,
• কিছু শব্দে কখনোই ং প্রযুক্ত হবে না, কেবল ঙ ব্যবহৃত হবে।
- যেমন: অঙ্ক, আতঙ্ক, আকাঙ্ক্ষা, অঙ্কন, অঙ্গন, ইঙ্গিত ইত্যাদি।
১,৫৩২.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. মহারাজা সভাগৃহে প্রবেশ করিলেন।
  2. আমি অহর্নিশ সে কথাই ভেবেছি।
  3. গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না।
  4. অতিলোভে তাতী নষ্ট।
সঠিক উত্তর:
আমি অহর্নিশ সে কথাই ভেবেছি।
উত্তর
সঠিক উত্তর:
আমি অহর্নিশ সে কথাই ভেবেছি।
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য: আমি অহর্নিশ সে কথাই ভেবেছি।

অন্যদিকে,
অশুদ্ধ বাক্য: অতিলোভে তাতী নষ্ট।
শুদ্ধ বাক্য: অতিলোভে তাঁতি নষ্ট।

অশুদ্ধ বাক্য: গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না।
শুদ্ধ বাক্য: ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না।

অশুদ্ধ বাক্য: মহারাজা সভাগৃহে প্রবেশ করিলেন।
শুদ্ধ বাক্য: মহারাজ সভাগৃহে প্রবেশ করিলেন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৩৩.
প্রমিত বানানে লেখা শব্দটি হলাে
  1. ক) বৈপরিত
  2. খ) আয়ত্তীকরণ
  3. গ) একত্রিত
  4. ঘ) ধুলিকণা
সঠিক উত্তর:
খ) আয়ত্তীকরণ
উত্তর
সঠিক উত্তর:
খ) আয়ত্তীকরণ
ব্যাখ্যা

এখানে, অপশনগুলোর 'আয়ত্তীকরণ' বানানটি শুদ্ধ; অর্থ্যাৎ প্রমিত বানানে লেখা।
অন্যদিকে,
বৈপরিত, একত্রিত, ধুলিকণা এদের শুদ্ধরূপ/প্রমিত বানান - বৈপরীত্য, একত্র এবং ধূলিকণা।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

১,৫৩৪.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. সকল আলেম সভায় উপস্থিত ছিলেন।
  2. এটা কাঁচা হাতের লেখা।
  3. পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান।
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা
অপশনে সবগুলো বাক্যই শুদ্ধ।

শুদ্ধ বাক্য: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান।
শুদ্ধ বাক্য: এটা কাঁচা হাতের লেখা।
শুদ্ধ বাক্য: সকল আলেম সভায় উপস্থিত ছিলেন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৩৫.
‘পেনসিল’ বানানে কেন মূর্ধন্য-ণ বসবেনা? 
  1. শব্দগুলো সংস্কৃত বলে
  2. সমাসবদ্ধ নিয়ম এখানে খাটেনা 
  3. শব্দটি বিশেষ্য পদ বলে
  4. বিদেশি শব্দে ‘ণ’ হয় না
সঠিক উত্তর:
বিদেশি শব্দে ‘ণ’ হয় না
উত্তর
সঠিক উত্তর:
বিদেশি শব্দে ‘ণ’ হয় না
ব্যাখ্যা

‘কমিশন’ বানানে মূর্ধন্য-ণ হবে না কারণ- বিদেশি শব্দে ‘ণ’ হয় না। 
------------------------------
• ণ-ত্ব বিধান:
- তৎসম শব্দ হলো বাংলা ভাষায় ব্যবহৃত সেই শব্দগুলো, যেগুলো সংস্কৃত ভাষা থেকে কোনো পরিবর্তন ছাড়াই এসেছে। 
- ‘তৎ’ মানে সংস্কৃতের এবং ‘সম’ মানে তুল্য বা অপরিবর্তিত।
- বাংলা ভাষায় মূর্ধন্য-ণ (ণ) ব্যবহারের নিয়ম মূলত তৎসম বা সংস্কৃত শব্দের ক্ষেত্রেই প্রযোজ্য।
- এ নিয়মকে বলা হয় ণত্ব বিধান।
- ণত্ব বিধান অনুযায়ী, তৎসম শব্দে দন্ত্য-ন (ন) নির্দিষ্ট পরিবেশে মূর্ধন্য-ণ (ণ)-এ রূপান্তরিত হয় এবং সেই বানান অবিকৃতভাবেই রাখতে হয়।
- বাংলা তদ্ভব, দেশি ও বিদেশি শব্দে সাধারণত মূর্ধন্য-ণ ব্যবহৃত হয় না।

- উদাহরণসমূহ:
- ইংরেজি: কর্নার, কর্ন, গ্রিন, ফার্নিচার, জার্নাল। 
- ফারসি/আরবি: কুরআন, তুফান, নিশান, সুলতান, কোরবান, কামান। 
- অন্যান্য: কোম্পানি, লন্ডন, পেনসিল, হর্ন, স্টেনগান। 

উৎস:
বাংলা ২য় পত্র, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়;
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

১,৫৩৬.
'যদ্যপি' শব্দের অর্থ কী?
  1. যতক্ষণ
  2. যখন
  3. যদিও
  4. যথার্থ
সঠিক উত্তর:
যদিও
উত্তর
সঠিক উত্তর:
যদিও
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
’যদ্যপি’ শব্দের উচ্চরণ জোদোপি।
শব্দটির অর্থ:
অব্য, 
যদিও। 
একান্তই যদি।

অন্যদিকে,
’যতক্ষণ’ শব্দের অর্থ: যে সময় পর্যন্ত।
’যথার্থ’ শব্দের অর্থ: যোগ্য।
’যখন’ শব্দের অর্থ: যে সময় ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫৩৭.
অশুদ্ধ বানান -
  1. অদ্ভূত
  2. ভূতুড়ে
  3. উদ্ভূত
  4. পুঞ্জীভূত
সঠিক উত্তর:
অদ্ভূত
উত্তর
সঠিক উত্তর:
অদ্ভূত
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান - অদ্ভূত
- শুদ্ধ বানান - অদ্ভুত।

নিয়ম:
• 'অদ্ভুত' শব্দটি ছাড়া বাকি সব ক্ষেত্রে ভূত বানানে ঊ-কার হবে।
যেমন:
- ভূতুড়ে,
- উদ্ভূত,
- ভূতপূর্ব,
- পুঞ্জীভূত,
- ঘনীভূত ইত্যাদি।

উৎস: লাইভ এমসিকিউ লেকচার ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৫৩৮.
কোন বাক্যে ‘উৎকর্ষতা’ শব্দটি সঠিকভাবে ব্যবহৃত হয়েছে?
  1.  শিক্ষার উৎকর্ষতা বৃদ্ধি করতে হবে
  2. শিক্ষার উৎকৃষ্ট বৃদ্ধি করতে হবে
  3. শিক্ষার উৎকৃষ্টতা বৃদ্ধি করতে হবে
  4. কোনোটি নয় 
সঠিক উত্তর:
শিক্ষার উৎকৃষ্টতা বৃদ্ধি করতে হবে
উত্তর
সঠিক উত্তর:
শিক্ষার উৎকৃষ্টতা বৃদ্ধি করতে হবে
ব্যাখ্যা

শিক্ষার উৎকৃষ্টতা বৃদ্ধি করতে হবে- এই বাক্যে ‘উৎকর্ষতা’ শব্দ সঠিকভাবে ব্যবহৃত হয়েছে। 

• নিয়ম:
-  বাংলা ভাষায় কিছু প্রত্যয় (যেমন: ই, তা, ত্ব) মূলত বিশেষণকে বিশেষ্যে রূপান্তরিত করার জন্য ব্যবহৃত হয়।
- কিন্তু যদি এগুলো ইতিমধ্যেই বিশেষ্য হিসেবে থাকা শব্দের সঙ্গে যুক্ত করা হয়, তা অপপ্রয়োগ বা অশুদ্ধ হয়।
- যেমন- 
- বিশেষণ + 'ই' → সঠিক, যেমন: 'ভালো + 'ই' → ভালোই বলতে শুধু ভালো বুঝায়। 
- বিশেষ্য + 'তা' → অশুদ্ধ, যেমন: 'উৎকর্ষতা' → এখানে বিশেষ্যের দ্বিত্ব প্রয়োগ হয়েছে, তাই 'তা' প্রত্যয়টি অপপ্রয়োগ। 
- আবার, বিশেষণ + 'তা'→ সঠিক, যেমন: উৎকৃষ্ট + 'তা'→ এখানে 'তা' প্রত্যয়টি বিশেষণের সাথে যুক্ত হয়ে বিশেষণকে বিশেষ্যে রূপান্তরিত করেছে।
- তাই, উৎকর্ষতা’ শব্দের শুদ্ধ প্রয়োগ হবে- 'উৎকর্ষ বা উৎকৃষ্টতা'।
- এবং সঠিক বাক্যটি হবে-  শিক্ষার উৎকৃষ্টতা বৃদ্ধি করতে হবে। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৫৩৯.
শুদ্ধ শব্দ কোনটি?
  1. ক) ঐক্যমত
  2. খ) লক্ষণীয়
  3. গ) খৃষ্টাব্দ
  4. ঘ) অচিন্ত্যনীয়
সঠিক উত্তর:
খ) লক্ষণীয়
উত্তর
সঠিক উত্তর:
খ) লক্ষণীয়
ব্যাখ্যা

শুদ্ধ শব্দঃ
- ঐকমত্য
- লক্ষণীয়
- খৃস্টাব্দ
- অচিন্তনীয়

উৎসঃ বাংলা একাডেমী অভিধান

১,৫৪০.
কোনটি অশুদ্ধ বাক্য?
  1. এটি লজ্জাস্কর ব্যাপার।
  2. শশিভূষণ কি আসে নাই?
  3. হস্তীটি অত্যন্ত স্থূল।
  4. কালিদাস বিখ্যাত কবি।
সঠিক উত্তর:
এটি লজ্জাস্কর ব্যাপার।
উত্তর
সঠিক উত্তর:
এটি লজ্জাস্কর ব্যাপার।
ব্যাখ্যা
অশুদ্ধ বাক্য: এটি লজ্জাস্কর ব্যাপার।
শুদ্ধ বাক্য: এটা লজ্জাকর ব্যাপার।

তাছাড়া,
- কালিদাস বিখ্যাত কবি।
- হস্তীটি অত্যন্ত স্থূল।
- শশিভূষণ কি আসে নাই?
উপরিউক্ত বাক্যগুলো শুদ্ধ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৪১.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) কেবল মাত্র তুমি যাবে
  2. খ) এতে আশ্চার্য হলাম
  3. গ) বিবিধ জিনিস কিনলাম
  4. ঘ) এ সংবাদে সন্তোষ হলাম
সঠিক উত্তর:
গ) বিবিধ জিনিস কিনলাম
উত্তর
সঠিক উত্তর:
গ) বিবিধ জিনিস কিনলাম
ব্যাখ্যা
• প্রয়োগ অনুসারে, প্রদত্ত অপশনগুলোর মধ্যে "বিবিধ জিনিস কিনলাম।" শুদ্ধ বাক্য।

অন্য অশুদ্ধ বাক্যগুলোর শুদ্ধরূপ হচ্ছে-
- কেবল তুমি যাবে।,
- এতে আশ্চর্যান্বিত হলাম। এবং
- এ সংবাদে সন্তুষ্ট হলাম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৫৪২.
সাধু ভাষায় 'ঙ্গ'- স্থলে চলিত ভাষায় কোন কোমল রূপ ব্যবহার করা হয়?
  1. কোনটিই নয়
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
• সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর:
- সাধু ভাষায় শব্দের 'ণ'/'ঙ্গ'- স্থলে চলিত ভাষায় 'ন'/'ঙ' কোমল রূপটি ব্যবহার করা হয়।
যেমন-

সাধু -- চলিত:
• গৃহিণী - গিন্নি;
• বাঙ্গালি (অশুদ্ধ) - বাঙালি;
• রঙ্গিন (অশুদ্ধ) - রঙিন।

উৎস: ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ।
১,৫৪৩.
শুদ্ধ বানানবিশিষ্ট শব্দ কোনটি?
  1. আর্শিবাদ
  2. ভবিষ্যৎ
  3. দীর্ঘজীবি
  4. পিপিলীকা
সঠিক উত্তর:
ভবিষ্যৎ
উত্তর
সঠিক উত্তর:
ভবিষ্যৎ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান- ভবিষ্যৎ।

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপঃ
- পিপীলিকা;
- আর্শীবাদ;
- দীর্ঘজীবী।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১,৫৪৪.
শুদ্ধ বানান কোনটি?
  1. স্বায়ত্তশাসন
  2. সায়ত্তশাসন
  3. সায়ত্বশাসন
  4. স্বায়ত্বশাসন
সঠিক উত্তর:
স্বায়ত্তশাসন
উত্তর
সঠিক উত্তর:
স্বায়ত্তশাসন
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - স্বায়ত্তশাসন
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- স্বশাসিত রাষ্ট্র (একনায়ক-শাসিত নয়)।

উৎস: বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান।

১,৫৪৫.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. তুমি কি বার্ষিক ক্রীরা প্রতিযােগীতায় অংশগ্রহণ করবে না? 
  2. পরোপকার মানুষত্বের পরিচায়ক।   
  3. শিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধশালী হতে পারে।
  4. রবি ঠাকুরের গীতাঞ্জলি বিখ্যাত কাব্য।
সঠিক উত্তর:
রবি ঠাকুরের গীতাঞ্জলি বিখ্যাত কাব্য।
উত্তর
সঠিক উত্তর:
রবি ঠাকুরের গীতাঞ্জলি বিখ্যাত কাব্য।
ব্যাখ্যা
রবি ঠাকুরের গীতাঞ্জলি বিখ্যাত কাব্য - বাক্যটি শুদ্ধ।

অন্যান্য বাক্যগুলোর শুদ্ধরূপ:
অশুদ্ধ - তুমি কি বার্ষিক ক্রীরা প্রতিযােগীতায় অংশগ্রহণ করবে না?
শুদ্ধ - তুমি কি বার্ষিক ক্রীড়া প্রতিযােগিতায় অংশগ্রহণ করবে না?
অশুদ্ধ - পরোপকার মানুষত্বের পরিচায়ক।    
শুদ্ধ - পরােপকার মনুষ্যত্বের পরিচায়ক।
অশুদ্ধ - শিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধশালী হতে পারে।
শুদ্ধ - শিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধ (সমৃদ্ধিশালী) হতে পারে। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৫৪৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) পার্শ্বপ্রতীক্রিয়া
  2. খ) পার্শ্বপ্রোতিক্রিয়া
  3. গ) পার্শ্বপ্রতিক্রীয়া
  4. ঘ) পার্শ্বপ্রতিক্রিয়া
সঠিক উত্তর:
ঘ) পার্শ্বপ্রতিক্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পার্শ্বপ্রতিক্রিয়া
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - পার্শ্বপ্রতিক্রিয়া 
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত প্রত্যয় - [পার্শ্ব+প্রতিক্রিয়া]
অর্থ: ওষুধ প্রয়োগ বা কোনো উদ্যোগ গ্রহনের ফলে বিরূপ পরিণাম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫৪৭.
কোন বানানটি শুদ্ধ নয়?
  1. জিগীষা
  2. গোধূলি
  3. মুহুর্মুহু
  4. দুরকাঙ্ক্ষা
সঠিক উত্তর:
দুরকাঙ্ক্ষা
উত্তর
সঠিক উত্তর:
দুরকাঙ্ক্ষা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'দুরাকাঙ্ক্ষা'
- বিশেষ্য পদ। 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = দুর্‌ঃ + আ + √কাঙ্ক্ষ্‌ + অ + আ।
 অর্থ:
- দুর্লভ বস্তু লাভ করার আশা।

অন্যদিকে,
- মুহুর্মুহু, গোধূলি, জিগীষা শব্দগুলোর বানান শুদ্ধ।
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫৪৮.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) ধরণি
  2. খ) পল্লী
  3. গ) যুবতী
  4. ঘ) ঊষা
সঠিক উত্তর:
ক) ধরণি
উত্তর
সঠিক উত্তর:
ক) ধরণি
ব্যাখ্যা
• ‘ধরণি’ বানান টি শুদ্ধ।

- যেসব তৎসম শব্দে ই ঈ বা উ ঊ উভয় শুদ্ধ কেবল সেসব শব্দে ই বা উ এবং তার কারচিহ্ন হবে।

• পল্লী এর শুদ্ধ বানান - পল্লি
• যুবতী এর শুদ্ধ বানান - যুবতি
• ঊষা এর শুদ্ধ বানান - উষা

উৎস : উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলা বানান অভিধান- বাংলা একাডেমি।
১,৫৪৯.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) মাধুর্য্য
  2. খ) মাধূর্য
  3. গ) মাধ্যুর্য
  4. ঘ) মাধুর্য
সঠিক উত্তর:
ঘ) মাধুর্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মাধুর্য
ব্যাখ্যা
শুদ্ধ - মাধুর্য (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয় = [মধুর+য]
অর্থ: মধুরতা, মনোহারিতা, সৌন্দর্য, লাবণ্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫৫০.
"________ রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।" 
  1. মূমূর্ষু
  2. মুমুর্ষু
  3. মুমূর্ষু
  4. মূমুর্ষু
সঠিক উত্তর:
মুমূর্ষু
উত্তর
সঠিক উত্তর:
মুমূর্ষু
ব্যাখ্যা

সঠিক বানান - গ) মুমূর্ষু।
সুতরাং সঠিক বাক্যটি হবে - মুমূর্ষু রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুমূর্ষু (বিশেষণ):
- এটি সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ।
অর্থ -
- মৃত্যুকাল আসন্ন এমন।
- মরণাপন্ন
- মৃতপ্রায়।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৫৫১.
নিচের কোন বানান অশুদ্ধ?
  1. ঈদ
  2. গোরু
  3. ইগল
  4. ঘুস
সঠিক উত্তর:
ঈদ
উত্তর
সঠিক উত্তর:
ঈদ
ব্যাখ্যা

বাংলা একাডেমি প্রণীত আধুনিক বাংলা অভিধান অনুযায়ী গোরু, ইগল, ঘুস শুদ্ধ বানান।
কিন্তু ঈদ বিদেশি শব্দ বলে এটাতে ঈ-কার না হয়ে ইদ হবে।
উৎস : বাংলা একাডেমি প্রণীত আধুনিক বাংলা অভিধান

১,৫৫২.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. প্রতিযোগীতায় অংশগ্রহণ করাই বড় কথা।
  2. দুঃসংবাদটি শুনে সে চোখের অশ্রুজল সংবরণ করতে পারল না।
  3. এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ।
  4. উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।
সঠিক উত্তর:
উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।
উত্তর
সঠিক উত্তর:
উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।

অন্যদিকে,
অশুদ্ধ: প্রতিযোগীতায় অংশগ্রহণ করাই বড় কথা।
শুদ্ধ: প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড় কথা।

অশুদ্ধ: দুঃসংবাদটি শুনে সে চোখের অশ্রুজল সংবরণ করতে পারল না।
শুদ্ধ : দুঃসংবাদটি শুনে সে চোখের জল সংবরণ করতে পারল না।

অশুদ্ধ: এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ।
শুদ্ধ: এ বিষয়ে অজ্ঞতাই তার পতনের কারণ।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
১,৫৫৩.
শুদ্ধ বানান গুচ্ছ কোনটি?
  1. ক) রূমাল, স্বরূপ, এরুপ
  2. খ) অনুরূপ, রূপবতী, রুপালি
  3. গ) রূপবান, রুপসি, রুমাল
  4. ঘ) রুদ্রাক্ষ, রুদ্ধশ্বাস, প্রতিরুপ।
সঠিক উত্তর:
খ) অনুরূপ, রূপবতী, রুপালি
উত্তর
সঠিক উত্তর:
খ) অনুরূপ, রূপবতী, রুপালি
ব্যাখ্যা
'রূপ' দ্বারা গঠিত শব্দে সাধারণত ঊ-কার হয়। 

শুদ্ধ বানান সমূহ- অনুরূপ, রূপবতী, স্বরূপ, রূপবান, রূপসী, রুমাল, রুপালি, প্রতিরূপ, রুদ্রাক্ষ, রুদ্ধশ্বাস। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৫৫৪.
বানানের নিয়ম অনুসারে নিচের কোনটি শুদ্ধ?
  1. পুঞ্জীভুত
  2. উদ্ভুত
  3. ঘনীভুত
  4. অদ্ভুত
সঠিক উত্তর:
অদ্ভুত
উত্তর
সঠিক উত্তর:
অদ্ভুত
ব্যাখ্যা
নিয়ম:
• অদ্ভুত শব্দটি ছাড়া বাকি সব ক্ষেত্রে ভূত বানানে ঊ-কার হবে।
যেমন:
- ভূতুড়ে,
- উদ্ভূত,
- ভূতপূর্ব,
- পুঞ্জীভূত,
- ঘনীভূত ইত্যাদি।

উৎস: লাইভ এমসিকিউ লেকচার ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫৫৫.
নিচের কোন বাক্যরূপটি শুদ্ধ?
  1. অশ্রুজলে চোখ ভেসে গেলো।
  2. সৎ চরিত্রের লোক সকলের প্রিয়।
  3. অঙ্ক কষিতে ভূল করিওনা।
  4. আমি ঘটনাটি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।
সঠিক উত্তর:
সৎ চরিত্রের লোক সকলের প্রিয়।
উত্তর
সঠিক উত্তর:
সৎ চরিত্রের লোক সকলের প্রিয়।
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য : সৎ চরিত্রের লোক সকলের প্রিয়।
---------------
• ভাষা শিক্ষা (ড. হায়াৎ মামুদ) অনুসারে, ''অশ্রুজলে চোখ ভেসে গেলো।'' - বাক্যটি অশুদ্ধ। 
কিন্তু, বাংলা একাডেমি অভিধান অনুসারে - অশ্রুজলে চোখ ভেসে গেলো।'' - বাক্যটিও শুদ্ধ। 
--------------------- 
ভাষা শিক্ষা (ড. হায়াৎ মামুদ) অনুসারে, ''অশ্রুজলে বুক ভেসে গেল'' বাক্যটির শুদ্ধরূপ হলো:- অশ্রুতে বুক ভেসে গেল।
অঙ্ক কষিতে ভূল করিওনা বাক্যটির শুদ্ধরূপ হলো:- অঙ্ক কষিতে ভুল করিওনা।
'আমি ঘটনাটি চাক্ষুস প্রত্যক্ষ করেছি।' বাক্যটির শুদ্ধরূপ হলো: 'আমি ঘটনাটি  প্রত্যক্ষ করেছি।' / 'আমি ঘটনাটি চাক্ষুস দেখেছি।' 
-----------------
বিশেষ তথ্য :
অশ্রু/অশ্রুজল/অশ্রুবারি: 
তিনটি শব্দই শুদ্ধ। অশ্রু শব্দের অর্থ চোখের জল বা চোখের বারি। বাংলা একাডেমি বাংলা অভিধানমতে, সংস্কৃত অশ্রুজল (অশ্রু + জল) ও সংস্কৃত অশ্রুবারি (অশ্রু + বারি) শব্দের অর্থ নয়নবারি। শব্দ দুটি অশ্রুর সমার্থক।
অনেকে মনে করেন ‘অশ্রুবারি’ ও ‘অশ্রুজল’ বাহুল্য । তাদের যুক্তি, যেখানে অশ্রু অর্থ চোখের জল, সেখানে অশ্রুর সঙ্গে পুনরায় জল ও বারি লেখা হলে ‘অশ্রুজল/অশ্রুবারি' শব্দের অর্থ হয়ে যায় : চোখের জল জল। এ যুক্তি ঠিক নয়, ঠিক হতো যদি ‘অশ্রু ও বারি’ এবং ‘অশ্রু ও জল' পরস্পর ফাঁক রেখে যথাক্রমে ‘অশ্রু জল', ‘অশ্রু বারি’ লেখা হতো ।

উৎস : ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৫৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. অশরীরী
  2. অশরিরি
  3. অশরিরী
  4. অশরীরি
সঠিক উত্তর:
অশরীরী
উত্তর
সঠিক উত্তর:
অশরীরী
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - অশরীরী
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- প্রেতাত্মা,
- দেহহীন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫৫৭.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. দক্ষিনায়ন
  2. দক্ষিণায়ণ
  3. দক্ষিণায়ন
  4. দক্ষিনায়ণ
সঠিক উত্তর:
দক্ষিণায়ন
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণায়ন
ব্যাখ্যা
উত্তর: গ) দক্ষিণায়ন।

• "দক্ষিণায়ন" হল - শুদ্ধ বানান। এটি দুটি শব্দ থেকে গঠিত: 'দক্ষিণ' + 'আয়ন'।

এখানে,
"দক্ষিণায়ন" শব্দটি জ্যোতির্বিদ্যায় বিষুবরেখা থেকে সূর্যের ক্রমশ দক্ষিণে গমনকাল।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৫৫৮.
অভিধান অনুসারে, নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ব্যূৎপত্তি
  2. কল্যাণীয়াষু
  3. প্রনয়ণ
  4. পরাহ্ণ
  5. কোনটিই নয় 
সঠিক উত্তর:
পরাহ্ণ
উত্তর
সঠিক উত্তর:
পরাহ্ণ
ব্যাখ্যা

• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- এর শুদ্ধ বানান- 'পরাহ্ণ'। 

• প্রমিত বাংলা বানানের নিয়ম:
তৎসম শব্দে 'অপর, পরা, পূর্ব, প্রা' ইত্যাদি উপসর্গের সঙ্গে 'অহ্ন' প্রত্যয় যুক্ত হলে 'অহ্ন' শব্দের 'দন্ত- ন' পরিবর্তিত হয়ে 'মূর্ধন্য-ণ হয়।
যেমন- অপরাহ্ণ, পরাহ্ণ, প্রাহ্ণ, পূর্বাহ্ণ ইত্যাদি।

অন্যদিকে,
• ’কল্যাণীয়াষু’ শব্দের শুদ্ধ বানান = ‘কল্যাণীয়াসু।
• 'প্রনয়ণ' এর শুদ্ধ রূপ- 'প্রণয়ন'।
• ’ব্যূৎপত্তি’ শব্দের শুদ্ধ বানান = ব্যুৎপত্তি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৫৫৯.
শুদ্ধ বানান কোনটি?
  1. অভিষেক
  2. অনুষঙ্গ
  3. প্রতিষেধক
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা

• ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে 'ষ' হয়।
যেমন:
- অভিসেক > অভিষেক, সুসুপ্ত > সুষুপ্ত, অনুসঙ্গ > অনুষঙ্গ, প্রতিসেধক > প্রতিষেধক, প্রতিস্থান > প্রতিষ্ঠান, অনুস্থান > অনুষ্ঠান, বিসম> বিষম, সুসমা > সুষমা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা একাডেমি, প্রমিত বাংলা বানানের নিয়ম।

১,৫৬০.
নিম্নের কোন বাক্যটি সঠিক?
  1. ক) ইহার আবশ্যক নাই।
  2. খ) আশা করি তুমি আরোগ্য লাভ করিয়াছ।
  3. গ) মাতাহীন শিশুর কি দুঃখ ।
  4. ঘ) তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন।
সঠিক উত্তর:
খ) আশা করি তুমি আরোগ্য লাভ করিয়াছ।
উত্তর
সঠিক উত্তর:
খ) আশা করি তুমি আরোগ্য লাভ করিয়াছ।
ব্যাখ্যা

- অশুদ্ধ বাক্যের শুদ্ধরূপ গুলো হচ্ছে -
- ইহার আবশ্যকতা নাই।
- মাতৃহীন শিশুর কি দুঃখ।
- তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন।
উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।

১,৫৬১.
কোনটি অশুদ্ধ বানান?
  1. উল্লেখিত
  2. উপরিউক্ত
  3. উপরিস্থিত
  4. উপরন্তু
সঠিক উত্তর:
উল্লেখিত
উত্তর
সঠিক উত্তর:
উল্লেখিত
ব্যাখ্যা
• অশুদ্ধ: উল্লেখিত।

• শুদ্ধ বানান: উল্লিখিত,
- এটি সংস্কৃত শব্দ।
- সঠিক প্রকৃতি প্রত্যয় = উদ্ + √লিখ্ +ত,
যার অর্থ:
- ওপরে বা পূর্বে লিখিত।
- পূর্বোক্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫৬২.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করবো।
  2. শুধুমাত্র এই কটা টাকা দিলে?
  3. তার বৈমাত্রেয় ভ্রাতা ডাক্তার।
  4. পরবর্তীতে আপনি এলে ভালো হবে।
সঠিক উত্তর:
তার বৈমাত্রেয় ভ্রাতা ডাক্তার।
উত্তর
সঠিক উত্তর:
তার বৈমাত্রেয় ভ্রাতা ডাক্তার।
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: তার বৈমাত্রেয় ভ্রাতা ডাক্তার।

অশুদ্ধ বাক্যগুলোর শুদ্ধরূপ -
• অশুদ্ধ: শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করবো।
• শুদ্ধ: শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব।

• অশুদ্ধ: শুধুমাত্র এই কটা টাকা দিলে?
• শুদ্ধ: শুধু / মাত্র এই কটা টাকা দিলে?

• অশুদ্ধ: পরবর্তীতে আপনি এলে ভালো হবে।
• শুদ্ধ: পরবর্তী কালে আপনি এলে ভালো হবে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৬৩.
নিচের কোনটি শুদ্ধ বানান নয়?
  1. গীতাঞ্জলি
  2. অতিথি
  3. কৌতূহল
  4. সমীচীণ
সঠিক উত্তর:
সমীচীণ
উত্তর
সঠিক উত্তর:
সমীচীণ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'সমীচীণ'- অশুদ্ধ বানান। 
- শব্দটির শুদ্ধরূপ: 'সমীচীন'।

• 'সমীচীন':
- এটি সংস্কৃত ভাষার শব্দ।
অর্থ: সংগত, উপযুক্ত, উত্তম।

• আরো কিছু শুদ্ধ বানান:
ধরনি, পিওন, প্রণামি, ধরন,স্বতঃপ্রণোদিত, ঐকমত্য।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৫৬৪.
কোনটি সঠিক বানান?
  1. ক) শ্মশ্রু
  2. খ) শশ্রূ
  3. গ) শ্মশ্রূ
  4. ঘ) স্মশ্রু
সঠিক উত্তর:
ক) শ্মশ্রু
উত্তর
সঠিক উত্তর:
ক) শ্মশ্রু
ব্যাখ্যা
শ্মশ্রু (বিশেষ্য) - মুখের দীর্ঘলোম; গোঁফদাড়ি৷
শ্বশ্রূ (বিশেষ্য) - স্বামী বা স্ত্রীর মা; শ্বশুরের স্ত্রী; শাশুড়ি।
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান
১,৫৬৫.
'ঐশ্বর্য' এর সঠিক উচ্চারণ কোনটি?
  1. ক) ওই্‌শ্‌শোরজ 
  2. খ) ঐশ্‌শোরজ
  3. গ) ওই্‌শ্‌শরজো 
  4. ঘ) ওই্‌শ্‌শোরজো 
সঠিক উত্তর:
ঘ) ওই্‌শ্‌শোরজো 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ওই্‌শ্‌শোরজো 
ব্যাখ্যা
'ঐশ্বর্য' এর সঠিক উচ্চারণ = ওই্‌শ্‌শোরজো 

ঐশ্বর্য (ওই্‌শ্‌শোরজো)
- বিশেষ্য পদ 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = ঈশ্বর+য 
অর্থ: 
- ধন, সম্পত্তি, 
- ঈশ্বরত্ব, প্রভুত্ব।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৫৬৬.
সঠিক বাক্যটি চিহ্নিত করুন:
  1. দেশের সকল বেসরকারি শিক্ষকগণ তাদের চাকুরী স্থায়ীকরণে আন্দোলন করছেন।
  2. রাহাতকে উপদেশ প্রদান আর অরণ্যে ক্রন্দন একই কথা।
  3. আমার হৃদয়-মন্দিরে আশার বীজ উপ্ত হলো।
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা

প্রথম বাক্যটি বাহুল্যদোষে দুষ্ট।
বাক্যটির সঠিক রূপ - দেশের সকল বেসরকারি শিক্ষক তাদের চাকুরী স্থায়ীকরণে আন্দোলন করছেন।
বা, দেশের বেসরকারি শিক্ষকগণ তাদের চাকুরী স্থায়ীকরণে আন্দোলন করছেন।

দ্বিতীয় বাক্যটিতে বাগধারার অপপ্রয়োগ হয়েছে।
বাক্যটির সঠিক রূপটি হবে - রাহাতকে উপদেশ প্রদান আর অরণ্যে রোদন একই কথা।

তৃতীয় বাক্যটিতে উপমার ভুল প্রয়োগ হয়েছে।
সঠিক বাক্যরূপটি হবে - আমার হৃদয়-ক্ষেত্রে আশার বীজ উপ্ত হলো।

উৎসঃ নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ।

১,৫৬৭.
'ভান্ডার' শব্দে দন্ত্য-ন ব্যবহার হয় কোন যুক্তিতে?
  1. তৎসম শব্দ বলে
  2. তদ্ভব শব্দ বলে
  3. দেশি শব্দ বলে
  4. বিদেশি শব্দ বলে
সঠিক উত্তর:
তদ্ভব শব্দ বলে
উত্তর
সঠিক উত্তর:
তদ্ভব শব্দ বলে
ব্যাখ্যা

উত্তর: খ) তদ্ভব শব্দ বলে।

ব্যাখ্যা:
‘ভান্ডার’ শব্দটির উৎস নিয়ে বিশ্লেষণ করলে জানা যায়, এটি সংস্কৃত শব্দ ‘ভাণ্ডাগার’ থেকে এসেছে। সাধারণত, যেসব শব্দ সংস্কৃত বা প্রাকৃত থেকে পরিবর্তিত হয়ে বাংলায় আসে, তাদের তদ্ভব বলা হয়।

তদ্ভব শব্দের বানানের নিয়ম:
- তদ্ভব শব্দে সবসময় দন্ত্য-ন (ন) ব্যবহৃত হয়।
- মূর্ধন্য-ণ (ণ) কখনো ব্যবহৃত হয় না।

উদাহরণ: কান, মন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা দ্বিতীয় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৫৬৮.
শুদ্ধ বানান কোনটি?
  1. গণ্যমান্য
  2. ক্ষতিগ্রস্থ
  3. চিত্রাংকন
  4. জ্বরাজীর্ণ
সঠিক উত্তর:
গণ্যমান্য
উত্তর
সঠিক উত্তর:
গণ্যমান্য
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: গণ্যমান্য।
- বিশেষণ পদ। 
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- সম্ভ্রান্ত।
- বিশেষভাবে মান্য,
- সম্মাননীয়।

অন্যদিকে, অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো-
• ক্ষতিগ্রস্থ - ক্ষতিগ্রস্ত। 
• চিত্রাংকন - চিত্রাঙ্কন। 
• জ্বরাজীর্ণ - জরাজীর্ণ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫৬৯.
'মহীয়ান' এর স্ত্রীবাচক শব্দ হিসেবে কোন শব্দটি শুদ্ধ হবে?
  1. মহীয়সি
  2. মহিয়সী
  3. মহীয়সী
  4. মহয়সী
সঠিক উত্তর:
মহীয়সী
উত্তর
সঠিক উত্তর:
মহীয়সী
ব্যাখ্যা

• 'মহীয়ান' শব্দের স্ত্রীবাচক শব্দ হিসেবে শুদ্ধ শব্দ - মহীয়সী। 

------------------
• মহীয়ান (বিশেষণ পদ):
এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- অতি মহান, মহত্তর।

স্ত্রীবাচক শব্দ- মহীয়সী।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৫৭০.
নিচের কোন বানানটি অশুদ্ধ? 
  1. অধিকারিত্ব
  2. মনোযোগীতা
  3. বিলাসিনী
  4. অপক্ষপাতিত্ব  
সঠিক উত্তর:
মনোযোগীতা
উত্তর
সঠিক উত্তর:
মনোযোগীতা
ব্যাখ্যা

অশুদ্ধ বানান- 'মনোযোগীতা'।
- শুদ্ধ বানান- 'মনোযোগিতা'।

• মনোযোগিতা-
- ‘মনোযোগিতা’ একটি ভাববাচক বিশেষ্য পদ।
- এটি ‘মনোযোগ’ শব্দের সঙ্গে ‘তা’ প্রত্যয় যুক্ত হয়ে গঠিত হয়েছে।
- শব্দটির অর্থ হলো মনোযোগের অবস্থা, একাগ্রতা বা অভিনিবেশ।
- অর্থাৎ, যখন মন কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর কেন্দ্রীভূত ও নিবিষ্ট থাকে, সেই গুণ বা অবস্থাকেই ‘মনোযোগিতা’ বলা হয়।
---------------------------- 
• নিয়ম: 
- কোনো শব্দের শেষে যদি দীর্ঘ ঈ-কার থাকে এবং শব্দটি যদি ‘ইন’ ভাগান্ত হয়, তবে সেই শব্দের পরে ত্ব / তা / নি ইত্যাদি প্রত্যয় যুক্ত হলে শব্দের শেষের দীর্ঘ ঈ-কার পরিবর্তিত হয়ে হ্রস্ব ই-কার হয়ে যায়।
- এটি বাংলা বানানরীতির একটি গুরুত্বপূর্ণ নিয়ম।

- উদাহরণ—
• অধিকারী → অধিকারিণী, 
• অধিকারী → অধিকারিত্ব,
• বিলাসী → বিলাসিনী,
• অপক্ষপাতী → অপক্ষপাতিত্ব,
• মনোযোগী → মনোযোগিতা।
- এখানে প্রতিটি ক্ষেত্রে মূল শব্দের শেষে দীর্ঘ ঈ-কার থাকলেও প্রত্যয় যুক্ত হওয়ার সময় তা হ্রস্ব ই-কারে রূপান্তরিত হয়েছে।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

১,৫৭১.
শুদ্ধ বানান কোনটি?
  1. ভাগীরোথী
  2. ভাগীরথি
  3. ভাগিরথী
  4. ভাগীরথী
সঠিক উত্তর:
ভাগীরথী
উত্তর
সঠিক উত্তর:
ভাগীরথী
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - ভাগীরথী
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- গঙ্গানদীর অন্য নাম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫৭২.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. সহযোগীতা
  2. শ্রদ্ধাঞ্জলি
  3. পুণ্য
  4. হরীতকী
সঠিক উত্তর:
সহযোগীতা
উত্তর
সঠিক উত্তর:
সহযোগীতা
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'সহযোগীতা' বানানটি অশুদ্ধ।
- শুদ্ধ বানান হবে-  সহযোগিতা।

• 'সহযোগিতা' শব্দের অর্থ: সহয়তা, সাহায্য।

অন্যদিকে,
হরীতকী, শ্রদ্ধাঞ্জলি ও পুণ্য বানান গুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫৭৩.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) মাহাত্ম্য
  2. খ) মুহুর্মুহু
  3. গ) মুদ্রণ
  4. ঘ) মুণিঋষি
সঠিক উত্তর:
ঘ) মুণিঋষি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মুণিঋষি
ব্যাখ্যা

অশুদ্ধ বানানের শুদ্ধ রূপ:
মুনি (বিশেষ্য) ঋষি; তপস্বী; যোগী 
{(তৎসম বা সংস্কৃত) √মন্‌+ই}

ঋষি (বিশেষ্য)
১ শাস্ত্রজ্ঞ তপস্বী; মুনি; যোগী; দরবেশ; সুফি।
২ শাস্ত্রপ্রণেতা; বেদমন্ত্র দ্রষ্টা।
ঋষী (স্ত্রীলিঙ্গ)।
আর্ষ (বিশেষণ)।
আর্য প্রয়োগ (বিশেষ্য) ব্যাকরণের নিয়মে ভুল হলেও ঋষি কর্তৃক ব্যবহৃত বলে স্বীকৃত শুদ্ধ প্রয়োগ।
ঋষিকল্প, ঋষিতুল্য, ঋষিসদৃশ্য বিশেষণ ঋষির ন্যায় জ্ঞানী ও শ্রদ্ধার্হ।
ঋষিপ্রোক্ত (বিশেষণ) ১ ঋষি কর্তৃক উক্ত বা নির্দেশিত।
২ আর্ষ; আর্ষপ্রয়োগ।
{সংস্কৃত √ঋষ্+ই(ইন্)}

উৎস: বাংলা ভাষার নিয়ম কানুন, হায়াৎ মাহমুদ , বাংলা একাডেমি বানান ও আধুনিক বাংলা অভিধান

১,৫৭৪.
কোন্ বানানটি শুদ্ধ?
  1. মুহুর্মুহু
  2. মূহুর্মুহু.
  3. মূহুর্মুহু
  4. মূহুর্মহু
সঠিক উত্তর:
মুহুর্মুহু
উত্তর
সঠিক উত্তর:
মুহুর্মুহু
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'মুহুর্মুহু
- অব্যয় পদ। 
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = মুহুঃ + মুহুঃ।
অর্থ:
- বারবার,
- ঘনঘন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫৭৫.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
  2. সব মাছগুলোর দাম কত।
  3. আমি অহর্নিশ সে কথাই ভেবেছি। 
  4. গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না।
সঠিক উত্তর:
আমি অহর্নিশ সে কথাই ভেবেছি। 
উত্তর
সঠিক উত্তর:
আমি অহর্নিশ সে কথাই ভেবেছি। 
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য - আমি অহর্নিশ সে কথাই ভেবেছি

অন্যদিকে,
অশুদ্ধ বাক্য: গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না।
শুদ্ধ বাক্য: ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না।

অশুদ্ধ বাক্য: সব মাছগুলোর দাম কত।
শুদ্ধ বাক্য: মাছগুলোর দাম কত।

অশুদ্ধ বাক্য: সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
শুদ্ধ বাক্য: সকল আলেম সভায় উপস্থিত ছিলেন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৭৬.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. সে তাহার শিক্ষকের একান্ত বাধ্যগত ছাত্র।
  2. অত্যন্ত দুঃখিত হলাম। 
  3. অপব্যায় একটি মারাত্মক ব্যাধি।
  4. আমি সন্তোষ হলাম।
সঠিক উত্তর:
অত্যন্ত দুঃখিত হলাম। 
উত্তর
সঠিক উত্তর:
অত্যন্ত দুঃখিত হলাম। 
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: খুব দুঃখ পেলাম/অত্যন্ত দুঃখিত হলাম।

অশুদ্ধ বাক্যগুলোর শুদ্ধরূপ হলো-
• অশুদ্ধ: সে তাহার শিক্ষকের একান্ত বাধ্যগত ছাত্র।
• শুদ্ধ: সে তাহার শিক্ষকের একান্ত বাধ্য/অনুগত ছাত্র।

• অশুদ্ধ: অপব্যায় একটি মারাত্মক ব্যাধি।
• শুদ্ধ: অপব্যয় একটি মারাত্মক ব্যাধি।

• অশুদ্ধ: আমি সন্তোষ হলাম।
• শুদ্ধ : আমি সন্তুষ্ট হলাম।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
১,৫৭৭.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. সব বিষয়ে বাহুল্য বর্জন করবে।
  2. অনেক লোক জমা হয়েছিল।
  3. সলজ্জ হাসি হেসে মেয়েটি উত্তর দিল।
  4. সৎ চরিত্রবান লোক সকলের প্রিয়।
সঠিক উত্তর:
সৎ চরিত্রবান লোক সকলের প্রিয়।
উত্তর
সঠিক উত্তর:
সৎ চরিত্রবান লোক সকলের প্রিয়।
ব্যাখ্যা
চরিত্রবান বলার পরে সৎ বলার দরকার নেই।
তাই শুদ্ধ বাক্যটা হবে : চরিত্রবান লোক সকলের প্রিয়।
উৎস : ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৭৮.
নিচের কোন বাক্যটি সঠিক? 
  1. বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। 
  2. বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। 
  3. বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। 
  4. বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
সঠিক উত্তর:
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। 
উত্তর
সঠিক উত্তর:
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। 
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• শুদ্ধ বাক্য: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
১,৫৭৯.
নিচের কোন শব্দগুচ্ছ শুদ্ধ বানানে লেখা?
  1. ক) দুর্বিসহ, আভ্যন্তরীণ
  2. খ) দুর্বিসহ, অভ্যন্তরীণ
  3. গ) দুর্বিষহ, অভ্যন্তরীণ
  4. ঘ) দুর্বিষহ,আভ্যন্তরীন
সঠিক উত্তর:
গ) দুর্বিষহ, অভ্যন্তরীণ
উত্তর
সঠিক উত্তর:
গ) দুর্বিষহ, অভ্যন্তরীণ
ব্যাখ্যা
অভ্যন্তরীণ (অভ্যন্তর + ঈন):
১. মধ্যবর্তী
২. অভ্যন্তরে আছে এমন, ভেতরের
৩. মানসিক

শুদ্ধ বানানটি  'দুর্বিষহ'
'দুর্বিষহ' এর অর্থ = সহ্য করা যায় না এমন।

[উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান]
১,৫৮০.
নিম্নের কোন শব্দটি অশুদ্ধ বানানে লেখা?
  1. মনঃক্ষুণ্ণ
  2. অপদস্ত
  3. তিরস্ক্রিয়া
  4. হীনম্মন্যতা
সঠিক উত্তর:
অপদস্ত
উত্তর
সঠিক উত্তর:
অপদস্ত
ব্যাখ্যা
• অশুদ্ধ: অপদস্ত।

• শুদ্ধ: অপদস্থ (বিশেষণ)।
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: লাঞ্ছিত, অসম্মানিত।

অন্যদিকে,
• শুদ্ধ বানান: মনঃক্ষুণ্ণ (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: মানসিকভাবে ক্ষুণ্ণ হয়েছে এমন, বিষণ্ণ, হতাশ।

• শুদ্ধ বানান: তিরস্ক্রিয়া,
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: অবজ্ঞা, অনাদর, র্ভৎসনা।

• হীনম্মন্যতা (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: নিজের সম্বন্ধে হীন ধারণা পোষণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫৮১.
কোনটি অশুদ্ধ বাক্য?
  1. ব্যাপারটা আমার আয়ত্ত নয়।
  2. ঘটনা বর্ণিত হয়েছে।
  3. বিধি লঙ্ঘন হয়েছে।
  4. ইহার আবশ্যকতা নেই।
সঠিক উত্তর:
বিধি লঙ্ঘন হয়েছে।
উত্তর
সঠিক উত্তর:
বিধি লঙ্ঘন হয়েছে।
ব্যাখ্যা
অশুদ্ধ বাক্য: বিধি লঙ্ঘন হয়েছে।
শুদ্ধ বাক্য: বিধি লঙ্ঘিত হয়েছে।

অন্যদিকে, 
- ব্যাপারটা আমার আয়ত্ত নয়।
- ইহার আবশ্যকতা নেই।
- ঘটনা বর্ণিত হয়েছে।
উপরিউক্ত বাক্যগুলো শুদ্ধ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৮২.
নিচের কোন বানানটি ঠিক?
  1. ক) দূরবীণ
  2. খ) দূরবীন
  3. গ) দূরবিন
  4. ঘ) দুরবিন
সঠিক উত্তর:
ঘ) দুরবিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দুরবিন
ব্যাখ্যা

দুরবিন একটি ফারসি শব্দ। তাই ঊ-কার, ঈ-কার এবং ণ হবে না।

উৎস : ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ব্যাকরণ, ড. শাজাহান মনির, বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যাকরণ, নবম-দশম শ্রেণির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।

১,৫৮৩.
শুদ্ধ বানান কোনটি?
  1. ঐন্দ্রজালিক
  2. ইন্দ্রজালিক
  3. ইন্দ্রিয়জিৎ
  4. উপরের সবকটি
সঠিক উত্তর:
উপরের সবকটি
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবকটি
ব্যাখ্যা

সবগুলো বানান সঠিক।

• শুদ্ধ বানান - ইন্দ্রজালিক।
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দের অর্থ - কুহকী, মায়াবী।

• শুদ্ধ বানান - ঐন্দ্রজালিক।
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দের অর্থ - কুহকী, মায়াবী।

• শুদ্ধ বানান - ইন্দ্রিয়জিৎ।
- শব্দের অর্থ - ইন্দ্রিয়কে জয় করে এমন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৫৮৪.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. তিনি শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।
  2. বন্ধুর ভুল সম্পর্কে সতর্কিত করা উচিৎ।
  3. তার কথার সঙ্গে কাজের সামঞ্জস্য নেই।
  4. সাক্ষরতা কর্মসূচি সফল হয়েছে।
সঠিক উত্তর:
বন্ধুর ভুল সম্পর্কে সতর্কিত করা উচিৎ।
উত্তর
সঠিক উত্তর:
বন্ধুর ভুল সম্পর্কে সতর্কিত করা উচিৎ।
ব্যাখ্যা
• "বন্ধুর ভুল সম্পর্কে সতর্কিত করা উচিৎ।" - বাক্যটি অশুদ্ধ।

• বাক্যটির শুদ্ধরূপ:
- বন্ধুর ভুল সম্পর্কে সতর্ক করা উচিত।

আরো কিছু শুদ্ধ বাক্য:
• ইহা প্রমাণিত হয়েছে।
• দুষ্কৃতকারীরা সমাজের শত্রু।
• ইহার আবশ্যকতা নাই।
• নিরাপরাধ ব্যক্তিকে ক্ষমা কর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৫৮৫.
বিরাম চিহ্নের নিয়মানুসারে কোন বাক্যটি সঠিক?
  1. ক) এটা তোমার বই, ঠিক তো?
  2. খ) এটা তোমার বই ঠিক তো?
  3. গ) এটা তোমার বই, ঠিক তো।
  4. ঘ) এটা তোমার বই? ঠিক তো?
সঠিক উত্তর:
ঘ) এটা তোমার বই? ঠিক তো?
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এটা তোমার বই? ঠিক তো?
ব্যাখ্যা
• এটা তোমার বই? ঠিক তো? - বাক্যটি সঠিক।
• প্রশ্নচিহ্ন (?) - 
১. বাক্যের মধ্যে সোজাসুজি প্রশ্ন জিজ্ঞাসা করা হলে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়। 
- যেমন: তোমার নাম কি?
২. সন্দেহ বোঝাতে বাক্যের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়। 
- যেমন: এটা তোমার বই? ঠিক তো?


উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৮৬.
কোন বানান টি অশুদ্ধ?
  1. ক) অভিষিক্ত
  2. খ) অভিষবন
  3. গ) অভিশ্রুতি
  4. ঘ) অভিশঙ্কী
সঠিক উত্তর:
খ) অভিষবন
উত্তর
সঠিক উত্তর:
খ) অভিষবন
ব্যাখ্যা
অশুদ্ধ- অভিষবন
শুদ্ধ রূপ - অভিষবণ 
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = অভি+√সু+অন
অর্থ: মদ্যপান।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৫৮৭.
শুদ্ধ বানান কোনটি? 
  1. ধ্যাণধারনা
  2. ধ্যানধারনা
  3. ধ্যানধারণা
  4. ধ্যাণধারণা
সঠিক উত্তর:
ধ্যানধারণা
উত্তর
সঠিক উত্তর:
ধ্যানধারণা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - ধ্যানধারণা
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- একাগ্র চিন্তা ও বিশ্বাস,
- স্মরণ ও মনন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫৮৮.
কোন বানানটি শুদ্ধ নয়?
  1. ক) দারিদ্রতা
  2. খ) উপযোগিতা
  3. গ) রুগ্ণ
  4. ঘ) কাহিনি
সঠিক উত্তর:
ক) দারিদ্রতা
উত্তর
সঠিক উত্তর:
ক) দারিদ্রতা
ব্যাখ্যা
বাংলা একাডেমী অভিধান অনুসারে দারিদ্রতা বানানটি অশুদ্ধ। সঠিক বানান সম্বলিত এরূপ শব্দ হলো দরিদ্র, দারিদ্র্য, দরিদ্রতা, দারিদ্র।
১,৫৮৯.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. দশচক্রে ঈশ্বর ভূত।
  2. আমার আর বাঁচিবার স্বাদ নাই।
  3. আজকাল বিদ্বান মেয়ের অভাব নেই।
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা

• সঠিক উত্তর - কোনটিই নয়। উপরিউক্ত বাক্যে সবগুলো বাক্যই অশুদ্ধ।

অশুদ্ধ: দশচক্রে ঈশ্বর ভূত।
শুদ্ধ: দশচক্রে ভগবান ভূত।

অশুদ্ধ: আমার আর বাঁচিবার স্বাদ নাই।
শুদ্ধ: আমার আর বাঁচার সাধ নাই।

অশুদ্ধ: আজকাল বিদ্বান মেয়ের অভাব নেই।
শুদ্ধ: আজকাল বিদুষী মেয়ের অভাব নেই।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 

১,৫৯০.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. মনঃকষ্ট
  2. নিরীক্ষণ
  3. নীর্নিমেষ
  4. তেজস্ক্রিয়তা
সঠিক উত্তর:
নীর্নিমেষ
উত্তর
সঠিক উত্তর:
নীর্নিমেষ
ব্যাখ্যা

• শুদ্ধ ও অশুদ্ধ বানান: 

অশুদ্ধ বানান: নীর্নিমেষ; 
- শুদ্ধ রূপ: নির্নিমেষ; 
- শ্রেণি: বিশেষণ; 
- উৎপত্তি: সংস্কৃত; 
- অর্থ: নিমেষহীন, অপলক। 
-------------------------
অন্যদিকে:
• শুদ্ধ বানান: মনঃকষ্ট;
- পদ: বিশেষ্য;
- উৎপত্তি: সংস্কৃত;
- অর্থ: মনের দুঃখ বা মনোবেদনা; মানুষের অন্তর্গত মানসিক যন্ত্রণাকে বোঝায়। 

• শুদ্ধ বানান: নিরীক্ষণ;
- শ্রেণি: বিশেষ্য;
- উৎপত্তি: সংস্কৃত;
- অর্থ: যত্নসহকারে অবলোকন, গভীর পর্যবেক্ষণ। 

• শুদ্ধ বানান: তেজস্ক্রিয়তা;
- শ্রেণি: বিশেষ্য;
- উৎপত্তি: সংস্কৃত;
- অর্থ: নিউক্লিয়াস বিভাজনের ফলে পরমাণুকেন্দ্র থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা বা গামা রশ্মির বিকিরণ। 

• শুদ্ধ বানান: মনঃকষ্ট।
• মনঃকষ্ট একটি বিশেষ্য পদ, যা সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত। 
- এর গঠন: মনস্‌ + √কষ্‌ + ত।
-অর্থ হলো মনের দুঃখ বা মনোবেদনা, এটি মানুষের অন্তর্গত মানসিক যন্ত্রণাকে বোঝায়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৫৯১.
শুদ্ধ বানান কোনটি?
  1. দৃষ্টিকোন
  2. উন্মীলন
  3. নভোঃমণ্ডল
  4. ব্যাথিত
সঠিক উত্তর:
উন্মীলন
উত্তর
সঠিক উত্তর:
উন্মীলন
ব্যাখ্যা
অশুদ্ধ বানানের শুদ্ধ রূপ- 

দৃষ্টিকোণ (দৃশ্‌টিকোন্‌)
[স. দৃষ্টি+কোণ]
- বিশেষ্য

অর্থ - বিশেষ অবস্থা থেকে অবলোকন।
        - দৃষ্টিভঙ্গি।

নভোমণ্ডল (নভোমন্‌ডোল্‌)
[স. নভস্,+মণ্ডল]
- বিশেষ্য
অর্থ - গগনমণ্ডল 
       - আকাশপট 

ব্যথিত (বেথিতো)
- বিশেষণ
[স. √ব্যথি+ত]
অর্থ - সন্তপ্ত, দুঃখপ্রাপ্ত
        - ব্যাথা পেয়েছে এমন, পীড়িত। 


উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৫৯২.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. তার লেখা প্রবন্ধটি অত্যন্ত অন্তঃসারশূন্য।
  2. তার লেখা প্রবন্ধটি অত্যন্ত অন্তসারশূন্য।
  3. তার লেখা প্রবন্ধটি অত্যন্ত অন্তসারঃশূন্য।
  4. তার লেখা প্রবন্ধটি অত্যন্ত অন্তঃসারঃশূন্য।
সঠিক উত্তর:
তার লেখা প্রবন্ধটি অত্যন্ত অন্তঃসারশূন্য।
উত্তর
সঠিক উত্তর:
তার লেখা প্রবন্ধটি অত্যন্ত অন্তঃসারশূন্য।
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
"তার লেখা প্রবন্ধটি অত্যন্ত অন্তঃসারশূন্য।" - বাক্যটি শুদ্ধ।

অন্য অপশনের,
'অন্তঃসারশূন্য' - বানাটি অশুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৫৯৩.
সমাস সাধিত অশুদ্ধি ঘটেছে নিচের কোন শব্দে?
  1. নিরভিমান
  2. নীরোগ
  3. নিরপরাধী
  4. নির্দোষ
সঠিক উত্তর:
নিরপরাধী
উত্তর
সঠিক উত্তর:
নিরপরাধী
ব্যাখ্যা
• সমাস সাধিত অশুদ্ধি ঘটেছে ‘নিরপরাধী’ শব্দে।
- শুদ্ধ প্রয়োগ: নিরপরাধ।

কিছু সমাস ঘটিত অশুদ্ধ শব্দের সম্পর্কে সতর্কতা:
সংস্কৃত ইন্‌- প্রত্যয়ান্ত শব্দের প্রথমবার একবচনের রূপ হিসেবে বাংলায় ধনী, গুণী, মানী, পাপী ইত্যাদি হয়। কিন্তু নিঃ উপসর্গযোগে সমাসবদ্ধ হলে শব্দের শেষে ঈ- কার হয় না। সেখানে ধন, গুণ, মান, পাপ ইত্যাদি শব্দের সমান হয়।
যেমন- নেই ধন যার = নির্ধন; নেই গুণ যার = নির্গুণ; নেই পাপ যার = নিষ্পাপ। নির্ধনী, নির্গুণী, নিষ্পাপী ইত্যাদি অশুদ্ধ।

• কিছু সমাস সাধিত অশুদ্ধ শব্দের শুদ্ধ প্রয়োগ:
অশুদ্ধ শব্দ - শুদ্ধ শব্দ:
- নিরপরাধী - নিরপরাধ;
- অহর্নিশি - অহর্নিশ;
- নিরহঙ্কারী - নিরহঙ্কার;
- নির্দোষী - নির্দোষ;
- পিতাহারা - পিতৃহারা;
- অর্ধরাত্রি - অর্ধরাত্র;
- নিরভিমানী - নিরভিমান;
- দিবারাত্রি - দিবারাত্র;
- নীরোগী - নীরোগ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৯৪.
কোন বানানটি ভুল?
  1. ক) সমীচীন
  2. খ) জ্বলন্ত
  3. গ) কৃপণতা
  4. ঘ) প্রাজ্জল
সঠিক উত্তর:
ঘ) প্রাজ্জল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রাজ্জল
ব্যাখ্যা
ভুল বানানটির শুদ্ধরূপ- প্রাঞ্জল। যার অর্থ সহজ, সরল, সহজবোধ্য ইত্যাদি।
উৎসঃ‌ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা এবং বাংলা একাডেমির ডিকশনারি।
১,৫৯৫.
নিচের কোন বানানটি সঠিক নয়?
  1. উদ্ভূত
  2. পরিপক্ক
  3. প্রতিদ্বন্দ্বী
  4. ঐশ্বরিক
সঠিক উত্তর:
পরিপক্ক
উত্তর
সঠিক উত্তর:
পরিপক্ক
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - পরিপক্ক
- এর শুদ্ধরূপ - পরিপক্ব।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- সম্পূর্ণ পাকা (পরিপক্ক ফল),
- পরিণত (পরিপক্ক বুদ্ধি)।

অন্যদিকে,
- ঐশ্বরিক, প্রতিদ্বন্দ্বী এবং উদ্ভূত - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫৯৬.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. ক) এ পরিপ্রেক্ষিতে আমরা ঘটনাটি ঘটিয়েছি।
  2. খ) আজকের সন্ধ্যা বড়ই মনোমুগ্ধকর।
  3. গ) ভাত ছড়ালে শালিখের অভাব হয় না।
  4. ঘ) জাদুঘরে কিন্তু জাদু দেখানো হয় না।
সঠিক উত্তর:
গ) ভাত ছড়ালে শালিখের অভাব হয় না।
উত্তর
সঠিক উত্তর:
গ) ভাত ছড়ালে শালিখের অভাব হয় না।
ব্যাখ্যা
'ভাত ছড়ালে শালিখের অভাব হয় না।' বাক্যটি অশুদ্ধ। এর শুদ্ধরূপ হবে- ভাত ছড়ালে কাকের অভাব হয় না।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৫৯৭.
কোন অশুদ্ধ বাক্য?
  1. তােমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ নই।
  2. আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
  3. তিনি সেদিন থেকে আর সেখানে যান না।
  4. তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।
সঠিক উত্তর:
আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
উত্তর
সঠিক উত্তর:
আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
ব্যাখ্যা
অশুদ্ধ: আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
শুদ্ধ বাক্য: আপনি সপরিবারে আমন্ত্রিত।

অন্যদিকে,
- তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।
- তিনি সেদিন থেকে আর সেখানে যান না।
- তােমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ নই।
বাক্যগুলোর প্রয়োগ শুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৯৮.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. বাঙালী
  2. ইংরেজি
  3. হিজারি
  4. হেঁয়ালী
সঠিক উত্তর:
ইংরেজি
উত্তর
সঠিক উত্তর:
ইংরেজি
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - ইংরেজি।

অন্যদিকে,
• অশুদ্ধ বানান - হিজারি।

• শুদ্ধ বানান - হিজরি, 
- ফারসি শব্দ।
অর্থ:
- খ্রিষ্টজন্মের ৬২২ বছর পরে হজরত মুহাম্মদ (সা.)-এর মক্কা ত্যাগ করে মদিনায় গমনের (হিজরতের) দিন থেকে গণিত চান্দ্র-অব্দ।

• অশুদ্ধ বানান - বাঙালী।
• শুদ্ধ বানান - বাঙালি,
- বাংলা শব্দ।
অর্থ: বাংলাদেশের আধি-বাসী।

• অশুদ্ধ বানান - হেঁয়ালী।
• শুদ্ধ বানান - হেঁয়ালি,
অর্থ: প্রহেলিকা, ধাঁধা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫৯৯.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. ক) চন্দ্র সূর্যগ্রহণ অপেক্ষা বিস্ময়কর ঘটনা
  2. খ) চন্দ্র ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা
  3. গ) চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা
  4. ঘ) চন্দ্র অপেক্ষা সূর্যগ্রহণ বিস্ময়কর ঘটনা
সঠিক উত্তর:
গ) চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা
উত্তর
সঠিক উত্তর:
গ) চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা
ব্যাখ্যা
‘চন্দ্রগ্রহণ’ এবং ‘সূর্যগ্রহণ’ দুইটি আলাদা শব্দ।
বাক্যে শব্দদ্বয় স্বতন্ত্রভাবে বসবে।
তাই সঠিক উত্তর অপশন (গ)।
১,৬০০.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ষান্মাসিক 
  2. স্নেহাষ্পদ 
  3. নির্নীমেষ
  4. পূর্বাহ্ণ
সঠিক উত্তর:
পূর্বাহ্ণ
উত্তর
সঠিক উত্তর:
পূর্বাহ্ণ
ব্যাখ্যা

• প্রমিত বাংলা বানানের নিয়ম:
তৎসম শব্দে 'অপর, পরা, পূর্ব, প্রা' ইত্যাদি উপসর্গের সঙ্গে 'অহ্ন' প্রত্যয় যুক্ত হলে 'অহ্ন' শব্দের 'দন্ত- ন' পরিবর্তিত হয়ে 'মূর্ধন্য-ণ হয়।
যেমন- অপরাহ্ণ, পরাহ্ণ, প্রাহ্ণ, পূর্বাহ্ণ ইত্যাদি।

• প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে, শুদ্ধ বানান- 'পূর্বাহ্ণ'।



অন্য অপশন:
• ভুল বানান - ষান্মাসিক  – এর শুদ্ধ হবে — ষাণ্মাসিক;
• ভুল বানান- স্নেহাষ্পদ – শুদ্ধ হবে — স্নেহাস্পদ;
• ভুল বানান - নির্নীমেষ – শুদ্ধ হব —  নির্নিমেষ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মতি- ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন ।