বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বানান ও বাক্যশুদ্ধি

মোট প্রশ্ন২,৬৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বানান ও বাক্যশুদ্ধি

PrepBank · পাতা ১৫ / ২৭ · ১,৪০১১,৫০০ / ২,৬৯১

১,৪০১.
কোন বানানটি অশুদ্ধ?
  1. ইতালি
  2. শ্রীলঙ্কা
  3. মালদ্বীপ
  4. পর্তুগীজ
সঠিক উত্তর:
পর্তুগীজ
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগীজ
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান - পর্তুগীজ
- শুদ্ধ বানান - পর্তুগিজ।

নিয়ম:
যে কোন দেশ, জাতি ও ভাষার নাম লিখতে ই/ঈ কার দেয়ার প্রশ্ন এলে তাতে ই-কার ব্যবহৃত হবে।
যেমন-
• দেশ: গ্রিস, হাঙ্গেরি, ইতালি ইত্যাদি।
[ব্যতিক্রম- মালদ্বীপ ও শ্রীলঙ্কা]
• জাতি: বাঙালি, জার্মানি, পর্তুগিজ, তুর্কি ইত্যাদি।
• ভাষা: হিন্দি, আরবি, ফারসি ইত্যাদি।

উৎস: লাইভ এমসিকিউ লেকচার; বাংলা ভাষাও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি অভিধান।

১,৪০২.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) সজ্ঞা
  2. খ) সংজ্ঞা
  3. গ) সংগা
  4. ঘ) সংঙ্গা
সঠিক উত্তর:
খ) সংজ্ঞা
উত্তর
সঠিক উত্তর:
খ) সংজ্ঞা
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে 'সংজ্ঞা' বানানটি সঠিক।
১,৪০৩.
শুদ্ধ বানান কোনটি?
  1. দুষ্কাল
  2. আভ্যন্তরীণ
  3. দুষ্কৃতিকারী
  4. উপর্যক্ত
সঠিক উত্তর:
দুষ্কাল
উত্তর
সঠিক উত্তর:
দুষ্কাল
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: দুষ্কাল (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- খারাপ সময়,
- দুঃসময়,
- অশুভ সময়।

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো:
• অভ্যন্তরীণ (বিশেষণ পদ)।
অর্থ:
- মধ্যবর্তী,
- অভ্যন্তরে আছে এমন।

• দুষ্কৃতকারী (বিশেষণ পদ)।
অর্থ:
- দুষ্কর্মকারী,
- অন্যায়কারী,
- অপরাধী।

• উপর্যুক্ত (বিশেষণ পদ)।
অর্থ: পূর্বে কথিত বা উল্লেখ করা হয়েছে এমন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪০৪.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. অপরাহ্ণ বানান অনকেই ভুল করে।
  2. অপরাহ্ন বানান অনেকেই ভুল করে।
  3. অপরাহ্ণ বানান অনেকেই ভুল করে।
  4. অপরাহ্ণ বানান অনেকেই ভূল করে।
সঠিক উত্তর:
অপরাহ্ণ বানান অনেকেই ভুল করে।
উত্তর
সঠিক উত্তর:
অপরাহ্ণ বানান অনেকেই ভুল করে।
ব্যাখ্যা
শুদ্ধ বাক্যটি হলো:
গ) অপরাহ্ণ বানান অনেকেই ভুল করে।

অন্যান্য অপশন:
ক) "অনকেই" ভুল বানান।
খ) "অপরাহ্ন" ভুল বানান।
ঘ) "ভূল" - ভুল বানান।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৪০৫.
অশুদ্ধ বানান কোনটি?
  1. অন্যমনস্ক 
  2. মরুদ্যান
  3. উদ্ভূত
  4. তত্ত্বাবধান
সঠিক উত্তর:
মরুদ্যান
উত্তর
সঠিক উত্তর:
মরুদ্যান
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• মরুদ্যান বানানটি সঠিক নয়।
• সঠিক বানান: মরূদ্যান।



অন্যদিকে,
উদ্ভূত, অন্যমনস্ক ও তত্ত্বাবধান বানান সঠিক।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৪০৬.
সঠিক বানান নির্ণয় করুন।
  1. স্বতস্ফূর্ত
  2. স্বতঃস্ফুর্ত
  3. স্বতস্ফুর্ত
  4. স্বতঃস্ফূর্ত
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
স্বতঃস্ফূর্ত
উত্তর
সঠিক উত্তর:
স্বতঃস্ফূর্ত
ব্যাখ্যা

• শুদ্ধ বানান: স্বতঃস্ফূর্ত
- শব্দটি বিশেষণ পদ।
- এটি সংস্কৃত শব্দ।

অর্থ:
- আপনা থেকে প্রকাশিত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৪০৭.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. বিধি লঙঘন হয়েছে।
  2. এতে আশ্চর্য হলাম।
  3. বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে।
  4. জ্ঞানি মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।
সঠিক উত্তর:
বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে।
উত্তর
সঠিক উত্তর:
বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে।
ব্যাখ্যা
• 'বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে।'  বাক্যটি শুদ্ধ।

অন্যদিকে,
- অশুদ্ধ শব্দ: বিধি লঙঘন হয়েছে। 
- শুদ্ধ শব্দ: বিধি লঙ্ঘিত হয়েছে। 

- অশুদ্ধ শব্দ: এতে আশ্চর্য হলাম। 
- শুদ্ধ শব্দ: এতে আশ্চর্যান্বিত হলাম। 

- অশুদ্ধ শব্দ: জ্ঞানি মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।
- শুদ্ধ শব্দ: জ্ঞানি মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৪০৮.
নিচের কোনটি অশুদ্ধ?
  1. নিরূপণ
  2. তত্ত্বাবধান
  3. দুর্বিষহ
  4. তদানুসারে
সঠিক উত্তর:
তদানুসারে
উত্তর
সঠিক উত্তর:
তদানুসারে
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান- তদানুসারে। 

• শুদ্ধ বানান- তদনুসারে। 
- এটি সংস্কৃত শব্দ। 
- ক্রিয়া বিশেষণ পদ। তদোনুশারে।
অর্থ:
- সেই প্রকারে,
- তরূপে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪০৯.
কোনটি বানানটি শুদ্ধ?
  1. শিহরণ
  2. শিহরন
  3. শীহরণ
  4. শীহরন
সঠিক উত্তর:
শিহরন
উত্তর
সঠিক উত্তর:
শিহরন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - শিহরন
- শব্দটি বিশেষ্য।
- এটি বাংলা শব্দ।
- অর্থ: রোমাঞ্চ; কম্পন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪১০.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. কুসংষ্কার
  2. কুসংস্কার
  3. কুশংস্কার
  4. কূসংস্কার
সঠিক উত্তর:
কুসংস্কার
উত্তর
সঠিক উত্তর:
কুসংস্কার
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'কুসংস্কার' বানানটি শুদ্ধ।

• কুসংস্কার (বিশেষ্য পদ):

- এটি সংস্কৃত শব্দ।

অর্থ:
- যুক্তিহীন ও অনৈতিক সামাজিক আচার-আচরণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪১১.
তৎসম শব্দে 'ত-বর্গীয়' ধ্বনির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? 
  1. শ  
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রমিত বাংলা বানানের নিয়ম:
- প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী তৎসম শব্দে ত-বর্গীয় বর্ণের ক্ষেত্রে ‘ন’ প্রযোজ্য। 

- তৎসম শব্দে ত-বর্গীয় বর্ণ (ত, থ, দ, ধ, ন) থাকলে সেখানে সর্বদা দন্ত্য ‘ন’ ব্যবহৃত হয়, মূর্ধন্য ‘ণ’ নয়।
- অর্থাৎ, ণত্ব বিধানের প্রভাবে ‘ন’ কখনো ‘ণ’-এ পরিবর্তিত হয় না; এটি অপরিবর্তিত থাকে।
- উদাহরণ: অন্ত, গ্রন্থ, ক্রন্দন, কুন্দ, বন্ধন।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

১,৪১২.
কোনটি শুদ্ধ বানান?
  1. দারিদ্র
  2. দারিদ্রতা
  3. দারিদ্র্য
  4. দারিদ্র্যতা
সঠিক উত্তর:
দারিদ্র্য
উত্তর
সঠিক উত্তর:
দারিদ্র্য
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - দারিদ্র্য
- শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: দীনতা, দরিদ্র অবস্থা; অভাব।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪১৩.
অশুদ্ধ বানান নির্ণয় করুন।
  1. ভ্রাতুষ্পুত্র
  2. নূপুর
  3. ঔজ্জ্বল্য
  4. স্নেহাশীষ
সঠিক উত্তর:
স্নেহাশীষ
উত্তর
সঠিক উত্তর:
স্নেহাশীষ
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• অশুদ্ধ বানান - 'স্নেহাশীষ'

- এর শুদ্ধরূপ - স্নেহাশিস'
- এটি একটি বিশেষ্য পদ।
এর অর্থ:
- স্নেহপূর্ণ আশীর্বাদ।

অন্যদিকে,
- ভ্রাতুষ্পুত্র, বৈয়াকরণ, নূপুর এবং ঔজ্জ্বল্য - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৪১৪.
কোন বানানটি শুদ্ধ? 
  1. বিভিসীকা
  2. বিভীষিকা
  3. বীভিষিকা
  4. বীভিষীকা
সঠিক উত্তর:
বিভীষিকা
উত্তর
সঠিক উত্তর:
বিভীষিকা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: বিভীষিকা।
- ‘বিভীষিকা’ শব্দটি বিশেষ্য পদ।
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- আতঙ্ক,
- ভীতিকর ঘটনা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪১৫.
শুদ্ধ বানান - 
  1. স্ফুরন
  2. স্ফুড়ণ
  3.  স্ফুরণ
  4. স্ফুড়ন
সঠিক উত্তর:
 স্ফুরণ
উত্তর
সঠিক উত্তর:
 স্ফুরণ
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - স্ফুরণ
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- প্রকাশ, দীপ্তি।
- কম্পন, উদ্রেক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৪১৬.
 শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন-
  1.  বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।
  2. বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।
  3. বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
  4.  বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
সঠিক উত্তর:
 বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
উত্তর
সঠিক উত্তর:
 বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
ব্যাখ্যা

• বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। বাক্যটি শুদ্ধ।

• তৎসম শব্দের অতিশায়নে দুয়ের মধ্যে তুলনায় 'ঈয়স্' প্রত্যয় এবং বহুর মধ্যে তুলনায় 'ইষ্ঠ' প্রত্যয় যুক্ত হয়। বাংলায় সাধারণত 'ঈয়স্' প্রত্যয়ান্ত শব্দগুলো ব্যবহৃত হয় না। যেমন-
- মূল বিশেষণ- দুয়ের তুলনায়- বহুর তুলনায়
- লঘু - লঘিয়ান - লঘিষ্ঠ।
- অল্প - কনীয়ান (বাংলায় ব্যবহার নেই) - কনিষ্ঠ।
- বৃদ্ধ - জ্যায়ান - জ্যেষ্ঠ।
- শ্রেয় - শ্রেয়ান - শ্রেষ্ঠ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮-সংস্করণ)।

১,৪১৭.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) স্বত্ত্বাধিকারী
  2. খ) অন্তস্বত্তা
  3. গ) স্বায়ত্ত্বশাসন
  4. ঘ) প্রায়শ্চিত্ত
সঠিক উত্তর:
ঘ) প্রায়শ্চিত্ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রায়শ্চিত্ত
ব্যাখ্যা

• সঠিক বানানটি হচ্ছে প্রায়শ্চিত্ত।
• স্বত্ত্বাধিকারী, অন্তস্বত্তা ও স্বায়ত্ত্বশাসন বানানগুলোর শুদ্ধরূপ হচ্ছে যথাক্রমে স্বত্বাধিকারী, অন্তঃসত্ত্বা ও স্বায়ত্তশাসন।
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

১,৪১৮.
কোনটি শুদ্ধ বানান?
  1. শারীরীক
  2. শারিরিক
  3. শারীরিক
  4. শারিরীক
সঠিক উত্তর:
শারীরিক
উত্তর
সঠিক উত্তর:
শারীরিক
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - শারীরিক
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- শরীর-বিষয়ক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪১৯.
কোনটি অশুদ্ধ বানান?
  1. ক) পিপীলিকা
  2. খ) নিশীথীনি
  3. গ) শ্রদ্ধাঞ্জলি
  4. ঘ) আকাঙ্ক্ষা
সঠিক উত্তর:
খ) নিশীথীনি
উত্তর
সঠিক উত্তর:
খ) নিশীথীনি
ব্যাখ্যা
অশুদ্ধ বানান = নিশীথীনি
শুদ্ধ বানান = নিশীথিনী

নিশীথিনী (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = নিশীথ+ইন্‌+ঈ
অর্থ: 
- গভীর রাত
- রজনি

বাকি শব্দগুলো শুদ্ধ = শ্রদ্ধাঞ্জলি, পিপীলিকা, আকাঙ্ক্ষা 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৪২০.
কোন বানানটি অশুদ্ধ?
  1. অহঙ্ককার
  2. হৃদয়ংগম
  3. আকাঙ্ক্ষা
  4. সংগীত
সঠিক উত্তর:
অহঙ্ককার
উত্তর
সঠিক উত্তর:
অহঙ্ককার
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - অহঙ্ককার
- শুদ্ধরূপ - অহংকার।

নিয়ম:
- সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্ব পদের অন্তস্থিত ম্ স্থানে অনুস্বার (ং) হবে।
যেমন:
- অহম্ + কার = অহংকার।

• এরূপ- ভয়ংকর, সংগীত, শুভংকর, হৃদয়ংগম, সংঘটন।

- সন্ধিবদ্ধ না হলে ‘ঙ’ স্থানে ‘ং’ হবে না।
যেমন:
অঙ্ক, অঙ্গ, আকাঙ্ক্ষা, আতঙ্ক, কঙ্কাল, গঙ্গা, বঙ্কিম, বঙ্গ, লঙ্ঘন, শঙ্কা, শৃঙ্খলা, সঙ্গে, সঙ্গী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪২১.
কোন ত্রয়ীর বানান শুদ্ধ?
  1. ক) সত্তেও, সাত্বিক, সত্তা
  2. খ) বিঘূর্ণন, বিঘঘাষণ, বিমর্দণ
  3. গ) জায়মান, জম্বুমান, ভ্রাম্যমান
  4. ঘ) বিমর্ষ, মুমূর্ষু, সংঘর্ষ
সঠিক উত্তর:
ঘ) বিমর্ষ, মুমূর্ষু, সংঘর্ষ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিমর্ষ, মুমূর্ষু, সংঘর্ষ
ব্যাখ্যা

বিমর্ষ (বিশেষ্য) = অসহন; অসন্তোষ।
মুমূর্ষু (বিশেষণ) = মরণাপন্ন; মরণোন্মুখ; মৃত্যুকাল আসন্ন এমন।
সংঘর্ষ (বিশেষ্য) = পরস্পর ঠোকাঠুকি; মর্দন; ধাক্কা।

অন্যান্য অপশনের শুদ্ধ বানানগুচ্ছ-
অপশন ‘ক’- সত্ত্বেও, সাত্ত্বিক, সত্তা
অপশন ‘খ’- বিঘূর্ণন, বিঘোষণ, বিমর্দন
অপশন ‘গ’- জায়মান, জাম্ববান, ভ্রাম্যমাণ।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

১,৪২২.
কোনটি শুদ্ধ বানান?
  1. কৃচ্ছ্র্যসাধন
  2. কৃচ্ছসাধন
  3. কৃচ্ছ্বসাধন
  4. কৃচ্ছ্রসাধন
সঠিক উত্তর:
কৃচ্ছ্রসাধন
উত্তর
সঠিক উত্তর:
কৃচ্ছ্রসাধন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'কৃচ্ছ্রসাধন'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
- প্রকৃতি প্রত্যয়: কৃচ্ছ্র + √ সাধ্‌ + অন।

অর্থ:
- কৃচ্ছ্রসাধনা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪২৩.
কোন বাক্যটিতে ভাষার অপ-প্রয়োগ আছে?
  1. ক) তোমার এত বিলম্ব কেন?
  2. খ) বুঝেছি, তুমি এ কাজ পারবে না।
  3. গ) কোথায় আমরা একত্র হবো?
  4. ঘ) তিনি আমার বইটি প্রকাশিত করেছেন।
সঠিক উত্তর:
ঘ) তিনি আমার বইটি প্রকাশিত করেছেন।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তিনি আমার বইটি প্রকাশিত করেছেন।
ব্যাখ্যা
প্রদত্ত অপশন গুলোতে 'তিনি আমার বইটি প্রকাশিত করেছেন।' এই বাক্যটিতে ভাষার অপ-প্রয়োগ আছে। এর সঠিক প্রয়োগ হবে- তিনি আমার বইটি প্রকাশ করেছেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৪২৪.
কোনটি শুদ্ধ বানান?
  1. তদানুসারে
  2. দুরাবস্থা
  3. বয়োজ্যেষ্ঠ
  4. ভূবন
সঠিক উত্তর:
বয়োজ্যেষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
বয়োজ্যেষ্ঠ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'বয়োজ্যেষ্ঠ'
- এটি বিশেষণ পদ।
এর অর্থ
- বয়সে বড়।

অন্যদিকে,
- 'ভূবন' শব্দের শুদ্ধ বানান - ভুবন।  
- 'দুরাবস্থা ' শব্দের শুদ্ধ বানান - দুরবস্থা।
- 'তদানুসারে ' শব্দের শুদ্ধ বানান - তদনুসারে।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৪২৫.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. চক্ষুস্মান
  2. চক্ষুষ্মান
  3. চক্ষুশ্মান
  4. চক্ষুষ্মাণ
সঠিক উত্তর:
চক্ষুষ্মান
উত্তর
সঠিক উত্তর:
চক্ষুষ্মান
ব্যাখ্যা
শুদ্ধ বানানটি হলো চক্ষুষ্মান।
সূত্রঃ বাংলা একাডেমি প্রণীত অভিগম্য অভিধান।
১,৪২৬.
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
  1. ক) অশ্রুজলে ভেসে যায় দুইটি নয়ন।
  2. খ) তারা একত্রে গমন করলো।
  3. গ) আবাল্য হতে তিনি কাব্য প্রিয়।
  4. ঘ) এ মামলায় আমি সাক্ষ্যি দেব না।
সঠিক উত্তর:
ক) অশ্রুজলে ভেসে যায় দুইটি নয়ন।
উত্তর
সঠিক উত্তর:
ক) অশ্রুজলে ভেসে যায় দুইটি নয়ন।
ব্যাখ্যা

শুদ্ধ বাক্য: অশ্রুজলে ভেসে যায় দুইটি নয়ন।

বাক্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'যেতে নাহি দিব' কবিতা থেকে চয়নকৃত।
"একটি নিশ্বাসে তার আদরের ধন,—
অশ্রুজলে ভেসে যায় দুইটি নয়ন,"

অশ্রু/অশ্রুজল/অশ্রুবারি:
তিনটি শব্দই শুদ্ধ। অশ্রু শব্দের অর্থ চোখের জল বা চোখের বারি। বাংলা একাডেমি বাংলা অভিধানমতে, সংস্কৃত অশ্রুজল (অশ্রু + জল) ও সংস্কৃত অশ্রুবারি (অশ্রু + বারি) শব্দের অর্থ নয়নবারি। শব্দ দুটি অশ্রুর সমার্থক।

অনেকে মনে করেন ‘অশ্রুবারি’ ও ‘অশ্রুজল’ বাহুল্য। তাদের যুক্তি, যেখানে অশ্রু অর্থ চোখের জল, সেখানে অশ্রুর সঙ্গে পুনরায় জল ও বারি লেখা হলে ‘অশ্রুজল/অশ্রুবারি' শব্দের অর্থ হয়ে যায় : চোখের জল জল। এ যুক্তি ঠিক নয়, ঠিক হতো যদি ‘অশ্রু ও বারি’ এবং ‘অশ্রু ও জল' পরস্পর ফাঁক রেখে যথাক্রমে ‘অশ্রু জল', ‘অশ্রু বারি’ লেখা হতো ।

-------------------------
অন্য বাক্যগুলোর শুদ্ধরূপ -
- তারা একত্র গমন করলো।
- বাল্য হতেই তিনি কাব্য প্রিয়।
- এ মামলায় আমি সাক্ষ্য দেব না।

[বি.দ্র. আমাদের আর্কাইভে অনেকবার "অশ্রুজল" শব্দটি অপপ্রয়োগ হিসেবে দেয়া আছে, যা সঠিক নয়। ‘অশ্রুজল’ বাংলা একাডেমির অভিধানে প্রমিত হিসেবে স্বীকৃতি পেয়েছে। অতএব, অশ্রুজল অশুদ্ধ নয়।]

সূত্র: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা একাডেমি।

১,৪২৭.
শুদ্ধ বানান কোনটি?
  1. অনুসঙ্গ
  2. অনিন্দসুন্দর
  3. অনন্যোপায়
  4. অনুদিত
সঠিক উত্তর:
অনন্যোপায়
উত্তর
সঠিক উত্তর:
অনন্যোপায়
ব্যাখ্যা
শুদ্ধ বানান: অনন্যোপায়।
- বিশেষণ পদ। 
- সংস্কৃত শব্দ। 
অর্থ:
- অন্য কোনও উপায় নেই এমন। 
- নিরাশ্রয়। 


অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ- 
• অনিন্দসুন্দর - অনিন্দ্যসুন্দর। 
• অনুসঙ্গ - অনুষঙ্গ। 
• অনুদিত - অনূদিত। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪২৮.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) সমিচীন
  2. খ) পাণিনী
  3. গ) সামর্থ্য
  4. ঘ) প্রতিচী
সঠিক উত্তর:
গ) সামর্থ্য
উত্তর
সঠিক উত্তর:
গ) সামর্থ্য
ব্যাখ্যা
সমীচীন (বিশেষণ)
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = সম্যচ্‌+ঈন্‌
অর্থ: - সংগত, উপযুক্ত, উত্তম, যথার্থ, সত্য, উচিত।

পাণিনি (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = পণিন্‌+অ 
অর্থ: খ্রিষ্টপূর্ব পঞ্চম শতকের সংস্কৃত ব্যকরণপ্রণেতা।

প্রতীচী (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = প্রত্যচ্‌+ঈ 
অর্থ: পশ্চিম দিক, পশ্চিম দিকে অবস্থিত দেশসমূহ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৪২৯.
কোনটি শুদ্ধ বানান?
  1. বয়ঃকনিষ্ঠ
  2. বয়োকনিষ্ট
  3. বয়কনিষ্ঠ
  4. বয়োকনিস্ট
সঠিক উত্তর:
বয়ঃকনিষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
বয়ঃকনিষ্ঠ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'বয়ঃকনিষ্ঠ'।
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- বয়সে ছোটো।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪৩০.
কোন বাক্যটি অশুদ্ধ?
  1. বন্দরে কয়েকটি ডিপার্টমেন্টাল ষ্টোর আছে।
  2. মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে।
  3. বিধি লঙ্ঘিত হয়েছে।
  4. শিক্ষক অন্যান্য বিষয় আলোচনা করলেন।
সঠিক উত্তর:
বন্দরে কয়েকটি ডিপার্টমেন্টাল ষ্টোর আছে।
উত্তর
সঠিক উত্তর:
বন্দরে কয়েকটি ডিপার্টমেন্টাল ষ্টোর আছে।
ব্যাখ্যা
অশুদ্ধ: বন্দরে কয়েকটি ডিপার্টমেন্টাল ষ্টোর আছে।
শুদ্ধ: বন্দরে কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোর আছে।

অন্যদিকে,
- শিক্ষক অন্যান্য বিষয় আলোচনা করলেন।
- বিধি লঙ্ঘিত হয়েছে।
- মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে।
উপরিউক্ত বাক্যগুলোর প্রয়োগ শুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৪৩১.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. কৃতিত্ব
  2. প্রতিযোগিতা
  3. মন্ত্রি
  4. প্রাণী
সঠিক উত্তর:
মন্ত্রি
উত্তর
সঠিক উত্তর:
মন্ত্রি
ব্যাখ্যা

সংস্কৃত ইন্‌-প্রত্যয়ান্ত শব্দের দীর্ঘ ঈ-কারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম-অনুযায়ী সেগুলিতে হ্রস্ব ই-কার হয়।
যেমন:
- গুণী → গুণিজন, প্রাণী →প্রাণিবিদ্যা, মন্ত্রী → মন্ত্রিপরিষদ।

• তবে এগুলির সমাসবদ্ধ রূপে ঈ-কারের ব্যবহারও চলতে পারে। 
যেমন:
- গুণী → গুণীজন, প্রাণী → প্রাণীবিদ্যা, মন্ত্রী → মন্ত্রীপরিষদ।

• ইন্‌-প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে-ত্ব ও-তা প্রত্যয় যুক্ত হলে ই-কার হবে। 
যেমন:
- কৃতী → কৃতিত্ব, দায়ী → দায়িত্ব, প্রতিযোগী→ প্রতিযোগিতা, সহযোগী → সহযোগিতা, মন্ত্রী → মন্ত্রিত্ব।

উৎস: বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম।

১,৪৩২.
কোনটি অশুদ্ধ বানান?
  1. নীর্নিমেষ
  2. নিরীক্ষণ
  3. তেজস্ক্রিয়তা
  4. কণ্টক
সঠিক উত্তর:
নীর্নিমেষ
উত্তর
সঠিক উত্তর:
নীর্নিমেষ
ব্যাখ্যা
⇒ অশুদ্ধ বানান: নীর্নিমেষ।

• শুদ্ধরূপ: নির্নিমেষ।
- নির্নিমেষ (বিশেষণ পদ)।
- এটি সংস্কৃত শব্দ।
 অর্থ:
- নিমেষহীন,
- অপলক।

অন্যদিকে,
• শুদ্ধ বানান - নিরীক্ষণ।
- ‘নিরীক্ষণ’ শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- ‘নিরীক্ষণ’ অর্থ: যত্ন সহকারে অবলোকন, গভীরভাবে পর্যবেক্ষণ।

• শুদ্ধ বানান - তেজস্ক্রিয়তা।
- ‘তেজস্ক্রিয়তা’ শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- ‘তেজস্ক্রিয়তা’ অর্থ: (পদার্থ) নিউক্লিয়াস বিভাজনের ফলে পরমাণুকেন্দ্র থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা বা গামা রশ্মির বিকিরণ।

• শুদ্ধ বানান: কণ্টক।
-‘কণ্টক’ শব্দটি বিশেষ্য পদ।
- এটি সংস্কৃত শব্দ।
- যার অর্থ: লতাগুল্ম বা গাছের সুচালো অংশ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪৩৩.
নিচের কোনটি অশুদ্ধ?
  1. স্থা + অন = স্থান
  2. গম + অ = গমন
  3. শ্রু + অন = শ্রবণ
  4. দৃশ্ + অন = দর্শন
সঠিক উত্তর:
গম + অ = গমন
উত্তর
সঠিক উত্তর:
গম + অ = গমন
ব্যাখ্যা

সঠিক প্রকৃতি- প্রত্যয়ঃ √গম্ + অন = গমন।
এরূপ:
√স্থা + অন = স্থান
√শ্রু + অন = শ্রবণ
√নী + অন্ = নয়ন
√দৃশ্ + অন = দর্শন

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

১,৪৩৪.
বাংলা বানানের নিয়ম অনুসারে কোনটি সঠিক?
  1. ভাঙা
  2. ভাংগা
  3. ভাঙ্গা
  4. ভাঙ্ঘা
সঠিক উত্তর:
ভাঙা
উত্তর
সঠিক উত্তর:
ভাঙা
ব্যাখ্যা
বানানের নিয়ম:
- শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে সাধারণভাবে অনুস্বার (ং) ব্যবহৃত হবে।
যেমন:
গাং, ঢং, পালং, রং, রাং, সং।

- তবে অনুস্বারের সঙ্গে স্বর যুক্ত হলে ঙ হবে।
যেমন :
বাঙালি, ভাঙা, রঙিন, রঙের।

- ব্যতিক্রম: বাংলা ও বাংলাদেশ শব্দে অনুস্বার থাকবে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪৩৫.
কোনটি শুদ্ধ বানান?
  1. বিভীষীকা
  2. কৃপন
  3. রূপায়ণ
  4. অপরাহ্ন
সঠিক উত্তর:
রূপায়ণ
উত্তর
সঠিক উত্তর:
রূপায়ণ
ব্যাখ্যা

• শুদ্ধ বানান: রূপায়ণ।
অর্থ: মূর্তি বা আকার দান,  রূপদান, বাস্তবে পরিণতকরণ।
-----------------
অশুদ্ধ বানানগুলোর শুদ্ধ রূপ হলো:
• শুদ্ধ বানান: বিভীষিকা (বিশেষ্য),
অর্থ: আতঙ্ক, ভীতিকর ঘটনা।

• শুদ্ধ বানান: অপরাহ্ণ।
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়, বিকেল।

• শুদ্ধ বানান: কৃপণ।
অর্থ: অত্যন্ত ব্যয়কুণ্ঠ, অনুদার।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৪৩৬.
শুদ্ধ বানান গুচ্ছ নির্ণয় করুন-
  1. ক) শষ্য, ভুবন, শ্রদ্ধাঞ্জলি
  2. খ) সমীচীন, সুষ্ঠ, সাক্ষরতা
  3. গ) আকাঙ্ক্ষা, গ্রামীণ, দারিদ্র্য
  4. ঘ) মুখস্থ, মন্ত্রীসভা, ব্রাহ্মন
সঠিক উত্তর:
গ) আকাঙ্ক্ষা, গ্রামীণ, দারিদ্র্য
উত্তর
সঠিক উত্তর:
গ) আকাঙ্ক্ষা, গ্রামীণ, দারিদ্র্য
ব্যাখ্যা
•  বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে: আকাঙ্ক্ষা, গ্রামীণ, দারিদ্র্য বানান গুচ্ছগুলো সঠিক।

• আকাঙ্ক্ষা (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = আ+√কাঙ্ক্ষ্‌+অ+আ 
অর্থ: ইচ্ছা, বাসনা, অভিলাষ। 

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে দরিদ্র, দারিদ্র্য, দারিদ্র, দরিদ্রতা বানানগুলো শুদ্ধ।
১,৪৩৭.
শুদ্ধ বানান কোনটি?
  1. চিকীষ্যা 
  2. চিকির্ষা
  3. চীকির্ষা
  4. চিকীর্ষা
সঠিক উত্তর:
চিকীর্ষা
উত্তর
সঠিক উত্তর:
চিকীর্ষা
ব্যাখ্যা

• শুদ্ধ বানান: চিকীর্ষা। 
- শব্দটি বিশেষ্য পদ।
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ: 
- করার ইচ্ছা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

১,৪৩৮.
নিচের কোন বাক্যটিতে শুদ্ধ প্রয়োগ আছে?
  1. ক) চোরটাকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় কর।
  2. খ) যাবতীয় প্রাণীকুল এই গ্রহের বাসিন্দা।
  3. গ) সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম।
  4. ঘ) পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে।
সঠিক উত্তর:
ঘ) পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে।
ব্যাখ্যা

বাক্যগুলোর শুদ্ধরূপ হলো :
চোরটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করো।
যাবতীয় প্রাণী এই গ্রহের বাসিন্দা।
সারা জীবনে ভূতের বেগার খেটে গেলাম।

উৎস : ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ব্যাকরণ, ড. শাজাহান মনির, বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যাকরণ, নবম-দশম শ্রেণির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।

১,৪৩৯.
নিচের কোনটি সঠিক?
  1. গভর্ণর
  2. অঘ্রাণ
  3. ঝরণা
  4. পরাণ
সঠিক উত্তর:
অঘ্রাণ
উত্তর
সঠিক উত্তর:
অঘ্রাণ
ব্যাখ্যা
• অঘ্রাণ বানানটি শুদ্ধ।

• অতৎসম শব্দের বানানে ক্ষেত্রে ‘ণ’ ব্যবহার করা যাবে না।
যেমন:
- অতৎসম শব্দ ঝরণা, গভর্ণর বানানগুলো ভুল, সঠিক বানান ঝরনা, গভর্নর।

তেমনভাবে অতৎসম শব্দ ইরান, কান, কোরান, গুনতি, গোনা, ধরন, পরান, রানি, সোনা, হর্ন বানানগুলো সঠিক।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪৪০.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. তোমার তিরষ্কার বা পুরস্কার কিছুই চাই না।
  2. আকণ্ঠ ভোজন ভাল নয়।
  3. তোমার সঙ্গে আমার একটি গোপনীয় পরামর্শ আছে।
  4. তুমি নির্দোষ নও।
সঠিক উত্তর:
তোমার তিরষ্কার বা পুরস্কার কিছুই চাই না।
উত্তর
সঠিক উত্তর:
তোমার তিরষ্কার বা পুরস্কার কিছুই চাই না।
ব্যাখ্যা
• তোমার তিরষ্কার বা পুরস্কার কিছুই চাই না; বাক্যটি অশুদ্ধ। 
বাক্যটির শুদ্ধরূপ: তোমার তিরস্কার বা পুরস্কার কিছুই চাই না। 

• এই বাক্যে বানানজনিত ভুল ছিল। 
- এখানে তিরষ্কার বানানটি ভুল ছিল; এর শুদ্ধ বানান হচ্ছে- তিরস্কার।

- বাংলা বানানের নিয়ম অনুসারে, র- ধ্বনির পরে যদি অ, আ স্বরধ্বনি থাকে তবে তার পরে 'স' হবে।
যেমন: পুরস্কার, তিরস্কার ইত্যাদি। 

তাছাড়া, অপশনের অন্য উত্তরগুলো সঠিক। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১,৪৪১.
কোন বানানটি শুদ্ধ?
  1. কৌতুহল
  2. শিরচ্ছেদ
  3. দুরন্ত
  4. আকাঙ্খা
সঠিক উত্তর:
দুরন্ত
উত্তর
সঠিক উত্তর:
দুরন্ত
ব্যাখ্যা
• দুরন্ত (বিশেষণ),
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = [দুঃ + অন্ত]
অর্থ: দামাল, ভীষণ, উগ্র ইত্যাদি।

অন্যান্য অপশনগুলোর শুদ্ধ রূপ হলো:
• কৌতূহল (বিশেষ্য),
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = [কুতূহল + অ]
অর্থ: অজ্ঞাত বিষয়ে জানার আগ্রহ।

• শিরশ্ছেদ (বিশেষ্য),
-  এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = [শিরস্‌ + ছেদ] 
অর্থ: মাথা কেটে ছিন্নকরণ। 

• আকাঙ্ক্ষা (বিশেষ্য),
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = [আ + √কাঙ্ক্ষ্‌ + অ + আ]
অর্থ: ইচ্ছা, বাসনা, অভিলাষ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪৪২.
কোন বানানটি শুদ্ধ?
  1. তৎকালীন
  2. ততকালীন
  3. তৎকালীণ
  4. ততকালিণ
সঠিক উত্তর:
তৎকালীন
উত্তর
সঠিক উত্তর:
তৎকালীন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'তৎকালীন'
- সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
- প্রকৃতি প্রত্যয়: তৎকাল + ঈন।
অর্থ: 
- সেই সময়,
- তদানীন্তন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪৪৩.
কোনটি শুদ্ধ বানান?
  1. বূৎপত্তি
  2. ব্যূপত্তি
  3. ব্যুৎপত্তি
  4. বুৎপত্তি
সঠিক উত্তর:
ব্যুৎপত্তি
উত্তর
সঠিক উত্তর:
ব্যুৎপত্তি
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'ব্যুৎপত্তি'
- বিশেষ্য শব্দ। 
 অর্থ:
- শাস্ত্রে বিশেষ পাণ্ডিত্য। 
- জ্ঞান; বোধ; অভিজ্ঞতা। 
- পারদর্শিতা। 
- বিশেষ উৎপত্তি। 
- (ব্যাকরণ) শব্দের প্রকৃতি প্রত্যয়াদি বিশ্লেষণপূর্বক গঠন বিচার। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪৪৪.
শুদ্ধ বানান কোনটি?
  1. প্রত্যুদগমণ
  2. প্রত্যুদ্গমন
  3. প্রত্যুতগমন
  4. প্রত্যুৎগমন
সঠিক উত্তর:
প্রত্যুদ্গমন
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যুদ্গমন
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - প্রত্যুদ্‌গমন
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত শব্দ।

শব্দের অর্থ:
-  মান্য ব্যক্তিকে অভ্যর্থনাকালে কিছুদূর এগিয়ে গিয়ে বা বিদায়কালে কিছুদূর সঙ্গে গিয়ে সৌজন্য প্রদর্শন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৪৪৫.
শুদ্ধ বানান কোনটি?
  1. সহপাঠিনী
  2. সহপাঠিনি
  3. সহপাঠীনী
  4. সহপাঠীনি
সঠিক উত্তর:
সহপাঠিনী
উত্তর
সঠিক উত্তর:
সহপাঠিনী
ব্যাখ্যা

• সহপাঠী (বিশেষ্য পদ),
এর অর্থ:
- একই বিদ্যায়তনে ও শ্রেণিতে অধ্যায়নকারী।

• ‘সহপাঠী’ শব্দের শুদ্ধ স্ত্রীবাচক শব্দ- সহপাঠিনী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৪৪৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. উত্তরসুরী
  2. উত্তরসুরি
  3. উত্তরসূরি
  4. উত্তরসূরী
সঠিক উত্তর:
উত্তরসূরি
উত্তর
সঠিক উত্তর:
উত্তরসূরি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
উত্তরসূরি- বানানটি শুদ্ধ।

• 'উত্তরসূরি' শব্দের অর্থ :
- পরবর্তীকালের জ্ঞানী গুণী; উত্তরকালের পণ্ডিত।
- উত্তরাধিকারী।  

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।  
১,৪৪৭.
কোনটি শুদ্ধ?
  1. ক) নিঃশোষিত
  2. খ) নীরস
  3. গ) মাধুরিয়া
  4. ঘ) অধীনী
সঠিক উত্তর:
খ) নীরস
উত্তর
সঠিক উত্তর:
খ) নীরস
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

নীরস ( বিশেষণ)

- সংস্কৃত শব্দ।
প্রকৃতি - প্রত্যয়: নির + রস্‌
অর্থ:
- রসহীন,
- বৈচিত্র্যহীন,
- অপ্রসন্ন,
- ম্লান,
- রসবোধশূণ্য,
- বেরসিক,
- রুক্ষ,
- কর্কশ।

অন্যান্য অশুদ্ধ বানানের শুদ্ধ রূপ:
নিঃশেষিত (বিশেষণ)

- সংস্কৃত শব্দ
অর্থ:
- সম্পূর্ণ ফুরিয়ে গেছে এমন,
- সমাপ্ত।

মাধুরী (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ।
প্রকৃতি - প্রত্যয়: মধুর+অ +ঈ।
অর্থ:
- কোমল ও মধুর ভাব,
- মধুরতা,
- মাধুর্য
- লাবন্য,
- শোভা।

অধীন (বিশেষণ)
- সংস্কৃত  শব্দ।
অর্থ:
- আয়ত্ত,
- বশীভূত,
- অন্তর্গত,
- অন্তর্ভুক্ত,
- অনুগত,
- অন্তর্ভুক্ত
- অনুগত,
- বাধ্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে।
১,৪৪৮.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. আমি সাক্ষী দিব না।
  2. একটা গোপন কথা বলি।
  3. এখানে প্রবেশ নিষেধ।
  4. সমৃদ্ধিশালী বাংলাদেশ আমাদের একান্ত কাম্য।
সঠিক উত্তর:
সমৃদ্ধিশালী বাংলাদেশ আমাদের একান্ত কাম্য।
উত্তর
সঠিক উত্তর:
সমৃদ্ধিশালী বাংলাদেশ আমাদের একান্ত কাম্য।
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: সমৃদ্ধিশালী বাংলাদেশ আমাদের একান্ত কাম্য

তাছাড়া,
অশুদ্ধ বাক্য: আমি সাক্ষী দিব না।
শুদ্ধ বাক্য: আমি সাক্ষ্য দিব না।

অশুদ্ধ বাক্য: একটা গোপন কথা বলি।
শুদ্ধ বাক্য: একটা গোপনীয় কথা বলি।

অশুদ্ধ বাক্য: এখানে প্রবেশ নিষেধ।
শুদ্ধ বাক্য: এখানে প্রবেশ নিষিদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৪৪৯.
কোনটি অশুদ্ধ বাক্য?
  1. অপমানিত হবার ভয় নেই।
  2. তারা একত্র গমন করলো।
  3. লোকটি নিরাপরাধী কিন্তু নিরহংকারী নয়।
  4. কোনটিই নয় 
সঠিক উত্তর:
লোকটি নিরাপরাধী কিন্তু নিরহংকারী নয়।
উত্তর
সঠিক উত্তর:
লোকটি নিরাপরাধী কিন্তু নিরহংকারী নয়।
ব্যাখ্যা

• অশুদ্ধ বাক্য- লোকটি নিরাপরাধী কিন্তু নিরহংকারী নয়।
[এখানে "নিরাপরাধী" শব্দটি অশুদ্ধ, এবং এর শুদ্ধ রূপ হবে "নিরাপরাধ"।]

• শুদ্ধ বাক্যটি হলো: লোকটি নিরাপরাধ; কিন্তু নিরহংকারী নয়।

অন্যদিকে,  
শুদ্ধ: শুধু/মাত্র এই কটা টাকা দিলে?
শুদ্ধ: অপমানিত হবার ভয় নেই।
শুদ্ধ: তারা একত্র গমন করলো।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৪৫০.
নিম্নের কোনটি সঠিক বানান?
  1. ঐক্যমত
  2. কর্পদকশূন্য
  3. পার্শ্ববর্তী
  4. দুঃশাহস
সঠিক উত্তর:
পার্শ্ববর্তী
উত্তর
সঠিক উত্তর:
পার্শ্ববর্তী
ব্যাখ্যা
পার্শ্ববর্তী বানানটি শুদ্ধ।
- এটি একটি বিশেষণ জাতীয় শব্দ।
- অর্থ - পাশে আছে এমন।

অশুদ্ধ বানানের শুদ্ধ রূপ- 

ঐকমত্য (বিশেষ্য):

অর্থ - একমত, মতের অভিন্নতা, মতের মিল বা ঐক্য।

কপর্দকশূন্য (বিশেষণ):
অর্থ - নিঃসম্বল।

দুঃসাহস (বিশেষণ):
অর্থ - অতিরিক্ত সাহস

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৪৫১.
সর্বাপেক্ষা গ্রহণযোগ্য বাক্যটি চিহ্নিত করুন।
  1. করিম আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছে।
  2. আদালতে মিথ্যা সাক্ষী দেওয়া অন্যায়।
  3. মিথ্যা সাক্ষী দিলে বিচারকার্য বিঘ্নিত নয়।
  4. মিথ্যা সাক্ষ্য দেওয়া অপরাধের কাজও বটে।
সঠিক উত্তর:
মিথ্যা সাক্ষ্য দেওয়া অপরাধের কাজও বটে।
উত্তর
সঠিক উত্তর:
মিথ্যা সাক্ষ্য দেওয়া অপরাধের কাজও বটে।
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ‘সাক্ষী’ শব্দের অর্থ: কোনো ঘটনা বা বিষয় প্রত্যক্ষকারী; প্রত্যক্ষদর্শী।

আবার,
• ‘সাক্ষ্য’ শব্দের অর্থ: আদালতে প্রদত্ত প্রত্যক্ষ বিবরণ; সাক্ষীর কাজ।

⇒ সুতরাং ‘সাক্ষ্য’ ও ‘সাক্ষী’ শব্দের অর্থ অনুসারে সর্বাধিক সঠিক বাক্য হচ্ছে- মিথ্যা সাক্ষ্য দেওয়া অপরাধের কাজও বটে।
১,৪৫২.
নিম্নে কোন বাক্যটি সঠিক?
  1. কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
  2. আগত শনিবারে তারা যাবে।
  3. অশ্রুতে বুক ভেসে গেল।
  4. দুর্বলবশত তিনি আসতে পারেননি।
সঠিক উত্তর:
অশ্রুতে বুক ভেসে গেল।
উত্তর
সঠিক উত্তর:
অশ্রুতে বুক ভেসে গেল।
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য- অশ্রুতে বুক ভেসে গেল।
-------------------------------
অন্যদিকে,
• অশুদ্ধ বাক্য- দুর্বলবশত তিনি আসতে পারেননি।
• শুদ্ধ বাক্য- দুর্বলতাবশত তিনি আসতে পারেননি।

• অশুদ্ধ বাক্য- আগত শনিবারে তারা যাবে।
• শুদ্ধ বাক্য- আগামী শনিবারে তারা যাবে।

• অশুদ্ধ বাক্য- কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
• শুদ্ধ বাক্য- কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৪৫৩.
নিচের কোন বানানটি ‘ণ-ত্ব বিধান’ অনুযায়ী অশুদ্ধ?
  1. অঘ্রান
  2. ঝরনা
  3. গভর্নর
  4. ভীষন
সঠিক উত্তর:
ভীষন
উত্তর
সঠিক উত্তর:
ভীষন
ব্যাখ্যা

• ‘ণ-ত্ব বিধান’ অনুযায়ী অশুদ্ধ বানান - ভীষন। 
- এর শুদ্ধ বানান - ভীষণ

• অতৎসম শব্দের বানানে 'ণ' ব্যবহার করা হবে না।
যেমন- অঘ্রান, ঝরনা, গভর্নর, হর্ন। 

এখানে, 'গভর্ণর' বিদেশি শব্দ। তাই এর শুদ্ধ বানান হবে- 'গভর্নর'।

• বিদেশি শব্দের বানানে মুর্ধন্য বর্ণ (ণ) লেখার প্রয়োজন হয়না।  
যেমন- পোশাক, মাস্টার। 

• ঋ, র, ষ এর পরে মূর্ধন্য 'ণ' হয়। 
যেমন - ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।

• - পরি, প্র, নির- এই তিনটি উপসর্গের পর ণত্ব বিধি অনুসারে ন-ধ্বনি মূর্ধন্য ণ হয়। 
যেমন- প্রণয়, প্রণাম।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৪৫৪.
শুদ্ধ বানান কোনটি ?
  1. মনুষ্যত্ব
  2. ব্যপারী
  3. স্বার্থকতা
  4. মাধুর্য্য
সঠিক উত্তর:
মনুষ্যত্ব
উত্তর
সঠিক উত্তর:
মনুষ্যত্ব
ব্যাখ্যা
অশুদ্ধ বানানের শুদ্ধ রূপ- 
ব্যাপারী (ব্যাপারি) 
[স. ব্যাপার+ইন্‌]
- বিশেষণ
- ব্যবসায়ী, নণিক, কারবারি। 

মাধুর্য (মাধুর্‌যো)
[স. +মধুর+য] 
- বিশেষ্য
মধুরতা, মনুহারিতা
- সৌন্দর্য, লাবণ্য

সার্থকতা (শার্‌থোকতা)
[স. সার্থক+তা]
- বিশেষ্য
- সফলতা 
- যুক্তিযুক্ততা 

উৎস: আধুনিক বাংলা অভিধান, একাডেমি অভিধান।
১,৪৫৫.
কোন বানানটি শুদ্ধ?
  1. নিরূপম
  2. বিভূতিভূষণ
  3. বিদূষী
  4. নির্বান
সঠিক উত্তর:
বিভূতিভূষণ
উত্তর
সঠিক উত্তর:
বিভূতিভূষণ
ব্যাখ্যা

• শুদ্ধ বানান 'বিভূতিভূষণ'।
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ

শব্দের অর্থ:
- ভস্ম যার অঙ্গের ভূষণ; শিব।
- ভস্মরূপ অলংকার

অন্যদিকে,
অশুদ্ধ বানানের শুদ্ধরূপ:
- বিদুষী,
- নির্বাণ, 
- নিরুপম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৪৫৬.
কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত নয়?
  1. ক) শ্বশান
  2. খ) প্রজ্বলন
  3. গ) আকাঙ্ক্ষা
  4. ঘ) আষাঢ়
সঠিক উত্তর:
ক) শ্বশান
উত্তর
সঠিক উত্তর:
ক) শ্বশান
ব্যাখ্যা
শ্বশান বানানটি অশুদ্ধ।
এর শুদ্ধরূপ - শ্মশান

অপশনের অন্যান্য বানানগুলো শুদ্ধ।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১,৪৫৭.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. তার সাংস্কৃতি নেই
  2. তার সংস্কৃতি নেই
  3. তার সাংস্কৃত নাই
  4. তার সাংস্কিৃতি নাই
সঠিক উত্তর:
তার সংস্কৃতি নেই
উত্তর
সঠিক উত্তর:
তার সংস্কৃতি নেই
ব্যাখ্যা
• সংস্কৃতি (বিশেষ্য): 

অর্থ: 
- শিল্প-সাহিত্য আচার-আচরণ বেশভূষা প্রভৃতির দ্বারা কোনো জাতি বা গোষ্ঠীর যে পরিচয় ফুটে ওঠে (বাঙালি সংস্কৃতি),
- কৃষ্টি।
- অনুশীলন বা চর্চার দ্বারা লব্ধ শিক্ষা শিল্প রুচি প্রভৃতিবিষয়ক উৎকর্ষ।

এখানে, 'তার সংস্কৃতি নেই' বাক্যটি শুদ্ধ। বাকী অপশন গুলোতে 'সংস্কৃতি' বানান ভুল দেওয়া আছে। 

সূত্র: আধুনিক বাংলা একাডেমি অভিধান। 
১,৪৫৮.
"ই-কারান্ত ও উ-কারান্ত উপসর্গের পরে কিছু ধাতুতে কোনটি ব্যবহৃত হয়? 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

• "ই-কারান্ত ও উ-কারান্ত উপসর্গের পরে কিছু ধাতুতে 'ষ' ব্যবহৃত হয়। 
----------------------------------------
• ষ-ত্ব বিধান:
- অবিকৃত সংস্কৃত শব্দে কোন নিয়মে মূর্ধন্য ষ লেখা হবে—এই বিধানকেই ষ-ত্ব বিধান বলা হয়।
- বাংলা ভাষায় মূর্ধন্য ষ-এর জন্য আলাদা কোনো বিশেষ উচ্চারণ নেই।
- তাই খাঁটি বাংলা শব্দ ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য ষ ব্যবহারের প্রয়োজন হয় না।

• 'ষ' ব্যবহারের নিয়ম:
- ই-কারান্ত ও উ-কারান্ত উপসর্গের পরে কিছু ধাতুতে মূর্ধন্য ষ ব্যবহৃত হয়।
- যেমন:
- অভি + সেক → অভিষেক,
- অনু + সঙ্গ → অনুষঙ্গ,
- প্রতি + সেধক → প্রতিষেধক,
- অনু + স্থান → অনুষ্ঠান।

উৎস: বাংলা ২য় পত্র, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

১,৪৫৯.
‘এটা কাচা হাতের লেখা।’ বাক্যটিতে কী ধরনের অপপ্রয়োগ ঘটেছে?
  1. ক) বানান জনিত
  2. খ) পদক্রম জনিত
  3. গ) কারক জনিত
  4. ঘ) যোগ্যতা জনিত
সঠিক উত্তর:
ক) বানান জনিত
উত্তর
সঠিক উত্তর:
ক) বানান জনিত
ব্যাখ্যা
‘এটা কাচা হাতের লেখা।’ বাক্যটিতে কাঁচা বানান ভুল।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১,৪৬০.
"বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হইয়াছে।" - বাক্যটি কী কারণে অশুদ্ধ?
  1. বাহুল্যদোষ
  2. অনাবশ্যক শব্দ প্রয়োগ
  3. পদক্রম জনিত
  4. বাহুল্যদোষ এবং অনাবশ্যক শব্দ প্রয়োগ
সঠিক উত্তর:
বাহুল্যদোষ এবং অনাবশ্যক শব্দ প্রয়োগ
উত্তর
সঠিক উত্তর:
বাহুল্যদোষ এবং অনাবশ্যক শব্দ প্রয়োগ
ব্যাখ্যা

• অশুদ্ধ বাক্য: বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হইয়াছে।
এই বাক্যে মূল সমস্যা- বাহুল্যদোষ এবং অনাবশ্যক শব্দ প্রয়োগ। 

- সমূলসহ = ভুল। "সমূল" মানেই "মূলসহ", তাই "সমূলসহ" বাহুল্য।

- শুদ্ধ বাক্য:
"সমূলসহ উৎপাঠিত" অংশে ভুল শব্দচয়ন আছে। এখানে বাক্যটি হবে- বৃক্ষটি মূলসহ/সমূলে উৎপাঠিত হইয়াছে।

সুতরাং, অধিক গ্রহণযোগ্য উত্তর- ঘ) বাহুল্যদোষ এবং অনাবশ্যক শব্দ প্রয়োগ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।

১,৪৬১.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. হস্তীটি অত্যন্ত স্থুল।
  2. তার সব ছেলেরাই কৃতি।
  3. ইহা একটি কম্বদন্তী।
  4. তাঁরা সন্তোস হইল।
সঠিক উত্তর:
হস্তীটি অত্যন্ত স্থুল।
উত্তর
সঠিক উত্তর:
হস্তীটি অত্যন্ত স্থুল।
ব্যাখ্যা

'হস্তীটি অত্যন্ত স্থুল।' বাক্যটি শুদ্ধ।

অন্যদিকে,
• অশুদ্ধ বাক্য: তার সব ছেলেরাই কৃতি।
• শুদ্ধ বাক্য: তার সব ছেলেই কৃতী।

• অশুদ্ধ বাক্য: ইহা একটি কম্বদন্তী।
• শুদ্ধ বাক্য: ইহা একটি কিংবদন্তি।

• অশুদ্ধ বাক্য: তাঁরা সন্তোস হইল।
• শুদ্ধ বাক্য: তাঁরা সন্তুষ্ট হইল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,৪৬২.
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
  1. আমি সাক্ষী দিব না।
  2. একটা গোপনীয় কথা বলি।
  3. এ কথা প্রমাণ হয়েছে।
  4. অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়।
সঠিক উত্তর:
একটা গোপনীয় কথা বলি।
উত্তর
সঠিক উত্তর:
একটা গোপনীয় কথা বলি।
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: একটা গোপনীয় কথা বলি।

এমনকিছু অশুদ্ধ ও শুদ্ধ বাক্য হলো-
• অশুদ্ধ বাক্য: আমি সাক্ষী দিব না।
• শুদ্ধ বাক্য: আমি সাক্ষ্য দিব না।

• অশুদ্ধ বাক্য: এ কথা প্রমাণ হয়েছে।
• শুদ্ধ বাক্য: এ কথা প্রমাণিত হয়েছে।

• অশুদ্ধ বাক্য: অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়।
• শুদ্ধ বাক্য: অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৪৬৩.
শুদ্ধ বাক্যটি নির্বাচন করুন:
  1. ক) এটি লজ্জানীয় ব্যাপার
  2. খ) এটি লজ্জাস্কর ব্যাপার
  3. গ) এটি লজ্জাষ্কর ব্যাপার
  4. ঘ) এটি লজ্জাকর ব্যাপার
সঠিক উত্তর:
ঘ) এটি লজ্জাকর ব্যাপার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এটি লজ্জাকর ব্যাপার
ব্যাখ্যা
শুদ্ধ বাক্যটি হল:  এটি লজ্জাকর ব্যাপার।

এছাড়া,  লজ্জাস্কর বা লজ্জাষ্কর শব্দগুলো প্রচলিত ভুল বানান। 

সূত্র: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
 
১,৪৬৪.
শুদ্ধ বানান -
  1. অপকর্শ
  2. বীণাপাণি
  3. জাজ্জ্বল্যমান
  4. শ্বাশত
সঠিক উত্তর:
বীণাপাণি
উত্তর
সঠিক উত্তর:
বীণাপাণি
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- শুদ্ধ বানান - বীণাপাণি।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- বীণা যার পাণিতে, সরস্বতীদেবী, বাগদেবী।

আরো কিছু শুদ্ধ বানান:
• অপকর্শ এর শুদ্ধ বানান - অপকর্ষ।
• অন্যমনষ্ক এর শুদ্ধ বানান - অন্যমনস্ক।
• অন্যপুর্বা এর শুদ্ধ বানান - অন্যপূর্বা।
• জাজ্জ্বল্যমান এর শুদ্ধ বানান - জাজ্বল্যমান। 
• প্রোজ্বলিত এর শুদ্ধ বানান - প্রজ্বলিত।
• শ্বাশত এর শুদ্ধ বানান - শাশ্বত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৪৬৫.
কোন বানানটি অশুদ্ধ?
  1. তীক্ষ্ণদৃষ্টি
  2. তিরস্ক্রিয়া
  3. তিতীর্ষু
  4. তীর্যক
সঠিক উত্তর:
তীর্যক
উত্তর
সঠিক উত্তর:
তীর্যক
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান: তীর্যক।

• শুদ্ধ বানান: তির্যক (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- অসরল,
- বক্র,
- কুটিল।

অন্যদিকে, শুদ্ধ বানানগুলো হলো:
• শুদ্ধ বানান: তিতীর্ষু,
- বিশেষণ পদ।
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: পার হতে উচ্ছুক, তরণেচ্ছু।

• শুদ্ধ বানান: তিরস্ক্রিয়া,
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: অবজ্ঞা, অনাদর, র্ভৎসনা।

• শুদ্ধ বানান: তীক্ষ্ণদৃষ্টি (বিশেষণ পদ)।
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: সতর্ক দৃষ্টিসম্পন্ন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪৬৬.
'বিদ্যান ব্যক্তিরা দরিদ্র্যের স্বীকার হন।' বাক্যটিতে কয়টি বানান ভুল আছে?




সঠিক উত্তর:

উত্তর
সঠিক উত্তর:

ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'বিদ্যান ব্যক্তিরা দরিদ্র্যের স্বীকার হন।' বাক্যটিতে ৩টা বানান ভুল রয়েছে।
• শুদ্ধ বাক্য:বিদ্বান  ব্যক্তিরা দারিদ্র্যের শিকার হন।

- অশুদ্ধ: বিদ্যান।
- শুদ্ধ: বিদ্বান।

- অশুদ্ধ: দরিদ্র্যের
- শুদ্ধ: দারিদ্র্যের

- অশুদ্ধ: স্বীকার
- শুদ্ধ: শিকার

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৪৬৭.
কোনটি অশুদ্ধ বানান?
  1. ক) পৃষ্ঠপ্রদর্শণ
  2. খ) পৃষ্ঠপোষক
  3. গ) পৃষ্ঠব্রণ
  4. ঘ) পৃষ্ঠপোষক
সঠিক উত্তর:
ক) পৃষ্ঠপ্রদর্শণ
উত্তর
সঠিক উত্তর:
ক) পৃষ্ঠপ্রদর্শণ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা একাডেমি অনুসারে,
• পৃষ্ঠপ্রদর্শণ - বানানটি অশুদ্ধ।
- এর শুদ্ধরূপ: পৃষ্ঠপ্রদর্শন।

পৃষ্ঠপ্রদর্শন (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি - প্রত্যয়: পৃষ্ঠ + প্রদর্শন।
- অর্থ: পলায়ন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা একাডেমি।
১,৪৬৮.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ ?
  1. ক) গীতাঞ্জলী একটি কাব্যগ্রন্থ।
  2. খ) এ কথা প্রমাণিত হয়েছে।
  3. গ) তিনি সভায় উপস্থিত ছিলেন।
  4. ঘ) সকল ছাত্র পাঠে মনোযোগী নয়।
সঠিক উত্তর:
ক) গীতাঞ্জলী একটি কাব্যগ্রন্থ।
উত্তর
সঠিক উত্তর:
ক) গীতাঞ্জলী একটি কাব্যগ্রন্থ।
ব্যাখ্যা

‘গীতাঞ্জলী একটি কাব্যগ্রন্থ।’ এই বাক্যটির শুদ্ধ রূপ হলো:
গীতাঞ্জলি একটি কাব্যগ্রন্থ।

[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]

১,৪৬৯.
শুদ্ধ বানান কোনটি?
  1. অন্মেষণ
  2. দেদিপ্যমান
  3. তিরস্ক্রিয়া
  4. কল্যাণিয়েষু
সঠিক উত্তর:
তিরস্ক্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
তিরস্ক্রিয়া
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: তিরস্ক্রিয়া,
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- অবজ্ঞা,
- অনাদর,
- র্ভৎসনা।

--------------------
অন্যদিকে,
• শুদ্ধ বানান: অন্বেষণ (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয়: (অনু + √ইষ্ + অন),
অর্থ:
- তালাশ, অনুসন্ধান, খোঁজ।

• দেদীপ্যমান (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- অত্যন্ত উজ্জ্বল বা দীপ্তিময় দেখাচ্ছে এমন;
- অতিশয় দীপ্তিশীল;
- জাজ্বল্যমান।

• কল্যাণীয়েষু (বিশেষ্য) বানানটি শুদ্ধ।
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- বয়ঃকনিষ্ঠ পুরুষকে লিখিত সম্বোধনসূচক পাঠ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪৭০.
নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য 'ণ' হয়েছে?
  1. ক) ভীষণ
  2. খ) ভাষণ
  3. গ) আপণ
  4. ঘ) কারণ
সঠিক উত্তর:
গ) আপণ
উত্তর
সঠিক উত্তর:
গ) আপণ
ব্যাখ্যা
'আপণ' শব্দে- স্বভাবতই মূর্ধন্য 'ণ' হয়েছে।

• ঋ, র, ষ- এর পরে মূর্ধন্য 'ণ' হয়।
যেমন : ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।  

কতগুলো শব্দে স্বভাবতই মর্ধন্য ণ হয়।
- চিক্কণ
- নিক্বণ
- তূণ
- বণিক
- চাণক্য,
- মাণিক্য,
- গণ,
- বাণিজ্য
- লবণ,
- মণ,
- বেণু,
- বীণা,
- কঙ্কণ
- কণিকা,
- আপণ,
- লাবণ্য,
- বাণী,
- নিপুণ,
- ভণিতা,
- পাণি,
- গৌণ,
- কোণ,
- বাণ ইত্যাদি

[উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি সংস্করণ ২০১৯]
১,৪৭১.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. এ বিদ্যালয়ের সকল ছাত্রই মনোযোগী।
  2. এ বিদ্যালয়ের সকল ছাত্ররাই মনোযোগী।
  3. এ বিদ্যালয়ের সকল ছাত্রইবৃন্দই মনোযোগী।
  4. এ বিদ্যালয়ের সকল ছাত্রগণই মনোযোগী।
সঠিক উত্তর:
এ বিদ্যালয়ের সকল ছাত্রই মনোযোগী।
উত্তর
সঠিক উত্তর:
এ বিদ্যালয়ের সকল ছাত্রই মনোযোগী।
ব্যাখ্যা
- 'এ বিদ্যালয়ের সকল ছাত্রই মনোযোগী।'- বাক্যে ‘ছাত্ররা’ বা ‘ছাত্রবৃন্দ’ থাকলে ‘সকল’ শব্দটির ব্যবহার বাহুল্যদোষ সৃষ্টি করে।
- তাই সকল ছাত্র লিখতে হবে অথবা শুধু ‘ছাত্ররা’/ ‘ছাত্রবৃন্দ’ লিখতে হবে।

তাই শুদ্ধ বাক্য হবে - এ বিদ্যালয়ের সকল ছাত্রই মনোযোগী। অথবা এ বিদ্যালয়ের  ছাত্ররা/ছাত্রবৃন্দ মনোযোগী।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৪৭২.
প্রশ্ন নং ১ - ৬: শব্দের সঠিক বানান নির্ণয় করুনঃ
  1. দুরাবস্থা
  2. দূরাবস্থা
  3. দুরবস্থা
  4. দূরবস্থা
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
দুরবস্থা
উত্তর
সঠিক উত্তর:
দুরবস্থা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: দুরবস্থা।
- শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: দুর্দশা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪৭৩.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) তােমার মতাে এমন হীন চরিত্রবান লােক আমার প্রয়ােজন নেই।
  2. খ) বৃক্ষটি সমূল উৎপাটিত হয়েছে।
  3. গ) ব্যাপারটা আমার আয়ত্তাধীন নয়।
  4. ঘ) তিনি স্বত্রীক ঢাকায় থাকেন।
সঠিক উত্তর:
খ) বৃক্ষটি সমূল উৎপাটিত হয়েছে।
উত্তর
সঠিক উত্তর:
খ) বৃক্ষটি সমূল উৎপাটিত হয়েছে।
ব্যাখ্যা

শুদ্ধ বাক্যটি হলো - বৃক্ষটি সমূল উৎপাটিত হয়েছে।
অন্যান্য বাক্যের শুদ্ধরূপ হলো:
- তােমার মতাে এমন হীনচরিত্র লােক আমার প্রয়ােজন নেই।
- ব্যাপারটা আমার আয়ত্ত নয় ।
- তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন।
সূত্রঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ

১,৪৭৪.
সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি?
  1. ক) সাহ + চর + য
  2. খ) সাহ + চর+য
  3. গ) সাহচর + য
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

সাহচর্য (বিশেষ্য)
১ সংস্রব (সাধু সাহচর্য)।
২ সহায়তা (কাজে সাহচর্য দান)।
৩ সঙ্গ (সাহচর্য দান)।
৩ সঙ্গ (সাহচর্য কামনা)।
{(তৎসম বা সংস্কৃত) সহচর+য(ষ্যঞ্‌)}

১,৪৭৫.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
  2. আপনি স্বপরিবারে আমন্ত্রিত। 
  3. সকল সভ্য সভায় উপস্থিত ছিলেন।
  4. রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য।
সঠিক উত্তর:
সকল সভ্য সভায় উপস্থিত ছিলেন।
উত্তর
সঠিক উত্তর:
সকল সভ্য সভায় উপস্থিত ছিলেন।
ব্যাখ্যা
অশুদ্ধ বাক্য: সকল সভ্যগণ সভায় উপস্থিত ছিলেন।
শুদ্ধ বাক্য: সকল সভ্য সভায় উপস্থিত ছিলেন।

অন্যদিকে, 
অশুদ্ধ বাক্য: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
শুদ্ধ বাক্য: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান।

অশুদ্ধ বাক্য: আপনি স্বপরিবারে আমন্ত্রিত। 
শুদ্ধ বাক্য: আপনি সপরিবারে আমন্ত্রিত। 

• অশুদ্ধ বাক্য: রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য।
• শুদ্ধ বাক্য: রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৪৭৬.
কোন বানানটি শুদ্ধ? 
  1. শিরচ্ছেদ
  2. শিরশ্ছেদ
  3. শিরোচ্ছেদ
  4. শিরোশ্ছেদ 
সঠিক উত্তর:
শিরশ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
শিরশ্ছেদ
ব্যাখ্যা

শুদ্ধ বানান- শিরশ্ছেদ।

• শিরশ্ছেদ—
- এটি পারিভাষিক বা তৎসম শব্দ।
- সন্ধি–বিচ্ছেদ: শিরঃ + ছেদ। 
- পদ: বিশেষ্য। 
- অর্থ:
- কোনো ব্যক্তির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে হত্যা করা বা মৃত্যুদণ্ড কার্যকর করা। 

- প্রকৃতি–প্রত্যয়:
- প্রকৃতি: শিরস্ (নাম প্রকৃতি);
- ধাতু: √ছেদ্;
- প্রত্যয়: অ (অচ্)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

১,৪৭৭.
নিচের কোন শব্দে স্বভাবতই 'ষ' হয়নি?
  1. ক) ষড়ঋতু
  2. খ) ভূষণ
  3. গ) ভাষণ
  4. ঘ) দর্ষন
সঠিক উত্তর:
ঘ) দর্ষন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দর্ষন
ব্যাখ্যা
কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' হয়।
যেমন- রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, ঊষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দ্বেষ ইত্যাদি।
দর্শন, আদর্শ, অর্শ, বর্শা ইত্যাদি শব্দে ষ হয় না।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
১,৪৭৮.
নিচের কোন শব্দটি অশুদ্ধ?
  1. ক) সজ্জন
  2. খ) উজ্জল
  3. গ) বিভাজ্য
  4. ঘ) জ্বলন্ত
সঠিক উত্তর:
খ) উজ্জল
উত্তর
সঠিক উত্তর:
খ) উজ্জল
ব্যাখ্যা

‘উজ্জল’ শব্দটি অশুদ্ধ।
এর শুদ্ধরূপঃ উজ্জ্বল।
অর্থ - আলোকিত; দীপ্তিমান; তীক্ষ্ণ; প্রখর।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

১,৪৭৯.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. পরবর্তীকালে তার সাথে আমার সাক্ষাৎ হয়নি।
  2. বিবিধ জিনিসপত্র কিনলাম।
  3. আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম।
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা

• সঠিক উত্তর - কোনটিই নয়

অশুদ্ধ: পরবর্তীকালে তার সাথে আমার সাক্ষাৎ হয়নি।
শুদ্ধ: পরবর্তীতে তার সাথে আমার সাক্ষাৎ হয়নি।

অশুদ্ধ: বিবিধ জিনিসপত্র কিনলাম।
শুদ্ধ: বিবিধ জিনিস কিনলাম।

অশুদ্ধ: আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম।
শুদ্ধ: আকণ্ঠ ভোজন করলাম।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

১,৪৮০.
বাংলা একাডেমির প্রমিত বানানরীতি অনুযায়ী নিচের কোন শব্দটির বানান ভুল?
  1. জার্মানি
  2. হাঙ্গেরী
  3. ইতালি 
  4. মালদ্বীপ 
সঠিক উত্তর:
হাঙ্গেরী
উত্তর
সঠিক উত্তর:
হাঙ্গেরী
ব্যাখ্যা

বাংলা একাডেমির প্রমিত বানানরীতি অনুযায়ী ‘হাঙ্গেরী’ শব্দটির বানান ভুল।
--------------------
• দেশের নাম লিখতে ই-কার ব্যবহার: 
- যে কোনো দেশের নাম লিখার সময় সাধারণভাবে ই-কার ব্যবহার করা যায়।
- উদাহরণস্বরূপ—
- গ্রিস, জার্মানি, ইতালি, হাঙ্গেরি ইত্যাদি।
- তবে কিছু দেশের ক্ষেত্রে এটি ব্যতিক্রম,
- যেখানে ই-কার প্রয়োগ করা হয় না।
- এর মধ্যে উল্লেখযোগ্য—শ্রীলঙ্কা, মালদ্বীপ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

১,৪৮১.
শুদ্ধ বানান কোনটি?
  1. প্রবীন 
  2. মিতালী 
  3. জ্যেষ্ঠতা
  4. জেঠামি
সঠিক উত্তর:
জ্যেষ্ঠতা
উত্তর
সঠিক উত্তর:
জ্যেষ্ঠতা
ব্যাখ্যা

• শুদ্ধ বানান- জ্যেষ্ঠতা। 
- শব্দটি বিশেষ্য পদ।
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- কর্মক্ষেত্র প্রতিষ্ঠান প্রভৃতি ক্ষেত্রে বয়স বা পদমর্যাদার ভিত্তিতে পূর্বিতাক্রম।

• শব্দটির ইংরেজি পারিভাষিক শব্দ- order of priority I

অন্যদিকে, অশুদ্ধ অপশনগুলোর শুদ্ধরূপ হলো-
প্রবীণ, মিতালি, জ্যাঠামি। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৪৮২.
শুদ্ধ বানান কোনটি ?
  1. ব্যকূল
  2. ব্যাকূল
  3. ব্যকুল
  4. ব্যাকুল
সঠিক উত্তর:
ব্যাকুল
উত্তর
সঠিক উত্তর:
ব্যাকুল
ব্যাখ্যা
• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
শুদ্ধ বানান হচ্ছে — ব্যাকুল।
---------------- 
• ব্যাকুল (বিশেষণ):
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয়ন = বি+আ+√কুল্‌+অ। 
অর্থ:  অতিশয় আকুল, অস্থির, উৎকণ্ঠিত, ব্যগ্র।

• • আরো কিছু শুদ্ধ বানান: 
ত্রিনয়ন, কৌতুক, প্রণামি, ধরন,স্বতঃপ্রণোদিত, ঐকমত্য, অনসূয়া।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৪৮৩.
শব্দে ঊর্ধ্বকমা -
  1. গ্রহণ করতে হবে
  2. বর্জন করতে হবে
  3. পরিবর্তন করতে হবে
  4. অপরিবর্তিত থাকবে
সঠিক উত্তর:
বর্জন করতে হবে
উত্তর
সঠিক উত্তর:
বর্জন করতে হবে
ব্যাখ্যা
বানান-সূত্র:
- দেশ, ভাষা ও জাতির নাম লিখতে ই/ঈ-কার দেয়ার প্রশ্ন এলে তাতে নিশ্চিন্তে ই-কার (ি) দেয়া যাবে।
যেমন:
- দেশ: গ্রিস, জার্মানি, ইতালি, হাঙ্গেরি ইত্যাদি। (ব্যতিক্রম: চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ)
- ভাষা: হিন্দি, সাঁওতালি, আরবি, পারসি ইত্যাদি।
- জাতি: বাঙালি, ইত্যাদি। পর্তুগিজ, তুর্কি ইত্যাদি।

২. অপ্রাণিবাচক শব্দ ও ইতরপ্রাণিবাচক অতৎসম শব্দের শেষে ই/ঈ-কারের মধ্যে ই-কার হবে। যেমন:
অপ্রাণিবাচক শব্দ: বাড়ি, গাড়ি, শাড়ি, চাবি ইত্যাদি।
ইতরপ্রাণিবাচক শব্দ: পাখি, হাতি, চড়ুই, মুরগি ইত্যাদি।

৩. সংস্কৃত বা তৎসম স্ত্রীবাচক শব্দের শেষে সর্বদা ঈ-কার হবে।
যেমন: জননী, স্ত্রী, নারী, সাধ্বী ইত্যাদি।

৪. বিদেশি শব্দের বানান বাংলায় লেখার সময় কখনো 'ষ' লেখা যাবে। না।
যেমন: ষ্টেশন হবে না, হবে স্টেশন; ষ্টুডিও হবে না, হবে স্টুডিও; ফটোষ্ট্যাট হবে না, হবে ফটোস্ট্যাট ইত্যাদি।

৫. তৎসম বা সংস্কৃত কতিপয় শব্দ ছাড়া অন্য সব শব্দের বানানে 'ণ' হবে না, হবে 'ন'।
যেমন: কর্ণার হবে না, হবে কর্নার; কর্ণেল হবে না, হবে কর্নেল; বামুণ হবে না, হবে বামুন ইত্যাদি।

৬. বানানে যে বর্ণের উপর রেফ থাকবে, সেই বর্ণে দ্বিত্ব হবে না।
যেমন: কাৰ্য্যালয় হবে না, হবে কার্যালয়; নির্দ্দিষ্ট হবে না, হবে নির্দিষ্ট, পৰ্ব্বত হবে না, হবে পর্বত ইত্যাদি।

৭. বিস্ময়সূচক অব্যয় (যেমন: বাঃ / ছিঃ / উঃ ইত্যাদি) ছাড়া বাংলা কোনো শব্দের শেষে বিসর্গ রাখা যাবে না।
যেমন: প্রায়শঃ / বিশেষতঃ / কার্যতঃ / প্রথমতঃ ইত্যাদি লেখা যাবে না, লিখতে হবে প্রায়শ / বিশেষত / কার্যত / প্রথমত ইত্যাদি।

৮. শব্দে ঊর্ধ্বকমা লেখা যাবে না
যেমন: আগে লেখা হতো (হ'লো) এখন (হলো); আগে (দু'টি) এখন (দুটি); আগে (তা'র) এখন (তার) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৪৮৪.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. তরণী
  2. কাণ্ডারি
  3. পুষ্করণী
  4. মহীরুহ
সঠিক উত্তর:
পুষ্করণী
উত্তর
সঠিক উত্তর:
পুষ্করণী
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'পুষ্করণী'- বানানটি শুদ্ধ। 

• 'পুষ্করণী' শব্দের অর্থ:
- মাটি খুঁড়ে তৈরি উন্মুক্ত জলাধার,পুকুর।

অন্য অপশনের বানানগুলোর শুদ্ধরূপ:
তরণী- তরণি, 
কাণ্ডারি- কান্ডারি,
মহীরুহ- মহিরুহ। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৪৮৫.
'জীবনে স্বার্থকতা অর্জন করতে চাইলে সংকীর্নতার উর্ধে উঠতে হবে, সব অপগুণগুলো বিসর্জন দিতে হবে। - বাক্যটিতে বানান ভুলের সংখ্যা-
  1. চার
  2. পাঁচ
  3. তিন 
  4. কোনোটিই নয় 
সঠিক উত্তর:
তিন 
উত্তর
সঠিক উত্তর:
তিন 
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) তিন।

-------------- 
বাক্যটিতে - ৩টি বানান ভুল আছে। 
১. স্বার্থকতা এর শুদ্ধ বানান → সার্থকতা।
 
২. সংকীর্নতার এর শুদ্ধ বানান → সংকীর্ণতার।
- ণ-ত্ব বিধি অনুসারে 'ঋ, র, ষ' এর পরে 'ণ' হবে।
 
৩. উর্ধে এর শুদ্ধ বানান → ঊর্ধ্বে।
- ঊর্ধ্ব শব্দে 'ধ্ব' যুক্তাক্ষর আছে
 
• সংশোধিত বাক্য:
"জীবনে সার্থকতা অর্জন করতে চাইলে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে, সব অপগুণগুলো বিসর্জন দিতে হবে।"
 
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৪৮৬.
শুদ্ধ বানান কোনটি?
  1. কৃষিজীবি
  2. দুষণ
  3. নিষ্পন্ন
  4. ভুষণ
সঠিক উত্তর:
নিষ্পন্ন
উত্তর
সঠিক উত্তর:
নিষ্পন্ন
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'নিষ্পন্ন' - শুদ্ধ বানান।

• 'নিষ্পন্ন' শব্দের অর্থ:
- নিষ্পাদন করা হয়েছে এমন,
- মীমাংসা। 

অন্যান্য অপশনের শুদ্ধ বানান:
কৃষিজীবি - কৃষিজীবী,
দুষণ - দূষণ,
ভুষণ -ভূষণ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৪৮৭.
নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়?
  1. অন্যায়ের প্রতিফল অনিবার্য।
  2. অল্পজ্ঞান বিপজ্জনক।
  3. সে ভীষণ বিপদগ্রস্থ।
  4. কাব্যটির ভাষায় দীনতা আছে।
সঠিক উত্তর:
সে ভীষণ বিপদগ্রস্থ।
উত্তর
সঠিক উত্তর:
সে ভীষণ বিপদগ্রস্থ।
ব্যাখ্যা
অশুদ্ধ বাক্য = সে ভীষণ বিপদগ্রস্থ
শুদ্ধ বাক্য = সে ভীষণ বিপদগ্রস্ত।

বাক্যটি বানান জনিত ভুল।
’বিপদগ্রস্থ’ শব্দের সঠিক বানান = বিপদগ্রস্ত

অপশনে উল্লেখিত বাকি বাক্যগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪৮৮.
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, কোন বানানটি সঠিক?
  1. তান্ডব
  2. সুনামি
  3. সর্বশান্ত
  4. জলচ্ছ্বাস
সঠিক উত্তর:
সুনামি
উত্তর
সঠিক উত্তর:
সুনামি
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
শুদ্ধবানান - সুনামি।
বাকিদের শুদ্ধ রূপ: জলোচ্ছ্বাস, তাণ্ডব, সর্বস্বান্ত।

সুনামি (বিশেষ্য):
শব্দের উৎস: জাপানি ভাষা।
অর্থ:
- সমুদ্রগর্ভে তীব্র ভূকম্পন বা অগ্ন্যুৎ-পাতের ফলে সমুদ্র উপকূলকে প্লাবিত করে এমন প্রবল বেগে ধেয়ে আসা জলোচ্ছ্বাস,
- বেলোর্মি।

তাণ্ডব (বিশেষ্য):
শব্দের উৎস: সংস্কৃত ভাষা।
অর্থ:
- তণ্ডুমুনি-উদ্ভাবিত নৃত্য,
- উদ্যাম নৃত্য,
- শিবের নৃত্য।
আলংকারিক অর্থ: প্রলয়ংকর ব্যাপার।

সর্বস্বান্ত (বিশেষণ):
শব্দের উৎস: সংস্কৃত ভাষা।
অর্থ: সব সম্পদ হারিয়ে নিঃস্ব হয়েছে এমন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৪৮৯.
শুদ্ধ কোনটি?
  1. ক) ভূবন
  2. খ) ভুবন
  3. গ) ভুবণ
  4. ঘ) ভূবণ
সঠিক উত্তর:
খ) ভুবন
উত্তর
সঠিক উত্তর:
খ) ভুবন
ব্যাখ্যা
ভুবন (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = ভু+√অন
অর্থ: 
- পৃথিবী, জগৎ
- পুরাণে বর্ণিত চতুর্দশ লোক। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৪৯০.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. বীহঙ্গ
  2. বিহঙ্গীনী
  3. বিহঙ্গিনি
  4. বিহঙ্গিনী
সঠিক উত্তর:
বিহঙ্গিনি
উত্তর
সঠিক উত্তর:
বিহঙ্গিনি
ব্যাখ্যা
- বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, অনুসারে,
শুদ্ধবানান = বিহঙ্গিনি।

- বিহঙ্গিনি  শব্দটি 'বিহঙ্গ'-র স্ত্রীলিঙ্গ।
----------------------------------------
’বিহঙ্গ’ শব্দের অর্থ:
- পালকে আবৃত দেহ তীক্ষ্ণ দৃষ্টি ও প্রখর শ্রবণশক্তিসম্পন্ন উষ্ণ রক্তের ডিম্বজ মেরুদণ্ডী প্রাণিবিশেষ,
- পাখি,
- বিহগ, 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪৯১.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. স্কুল চলাকালীন সময়ে হর্ণ বাজানো নিষেধ।
  2. স্কুল চলাকালীন সময়ে হর্ণ বাজানো নিষিদ্ধ ।
  3. স্কুল চলাকালীন হর্ণ বাজানো নিষেধ।
  4. স্কুল সময়ে হর্ণ বাজানো নিষিদ্ধ ।
সঠিক উত্তর:
স্কুল চলাকালীন হর্ণ বাজানো নিষেধ।
উত্তর
সঠিক উত্তর:
স্কুল চলাকালীন হর্ণ বাজানো নিষেধ।
ব্যাখ্যা
অশুদ্ধ বাক্য: পরীক্ষা চলাকালীন সময়ে হর্ণ বাজানো নিষেধ।
শুদ্ধ বাক্য: পরীক্ষা চলাকালে হর্ণ বাজানো নিষেধ।

তেমনি: 
অশুদ্ধ বাক্য: স্কুল চলাকালীন সময়ে হর্ণ বাজানো নিষেধ।
শুদ্ধ বাক্য: স্কুল চলাকালীন হর্ণ বাজানো নিষেধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৪৯২.
অশুদ্ধ কিন্তু প্রচলিত বাংলা শব্দ কোনটি?
  1. উচ্ছ্বাস, শ্বাস, পক্ব
  2. সমীরণ, নীরজ, শীর্ণ,
  3. গুণী, সখী, তরস
  4. এ্যাডভোকেট, অসামঞ্জস, দন্ড
সঠিক উত্তর:
এ্যাডভোকেট, অসামঞ্জস, দন্ড
উত্তর
সঠিক উত্তর:
এ্যাডভোকেট, অসামঞ্জস, দন্ড
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ‘অ্যাডভোকেট’ শব্দটি সঠিক হলেও এর স্থলে ‘এ্যাডভোকেট’,
- ‘দণ্ড’ শব্দটির স্থলে ‘দন্ড’,
- ‘অসামঞ্জস্য’-এর স্থলে ‘অসামঞ্জস’,
- ‘খ্রিস্টান’-এর স্থলে ‘খ্রীষ্টান’ বাংলাদেশের সংবিধানে লেখা হয়েছে।

• সর্বশেষ মুদ্রিত (এপ্রিল-২০১৬) সংবিধান পর্যালোচনা করে দেখা গেছে,
শহীদ, খ্রীষ্টাব্দ, খ্রীষ্টান, স্পীকার, ডেপুটি স্পীকার, সুপ্রীম কোর্ট, নির্বাচনী, সরকারী, বেসরকারী, বিধানাবলী, মেহনতী, মজুরী, শ্রেণী, ফৌজদারী, জারী, মঞ্জরী,দাবী, ইংরেজী, ডিক্রী, রীট, চাকুরী, ঊনআশী, কর্মসূচী, মুলতবী, শর্তাবলী, বাঙালী ইত্যাদি শব্দগুলি ‘দীর্ঘ ঈ-কার’ (ী)-এ লেখা হয়েছে।

• কিন্তু প্রমিত বাংলা বানানের নিয়মে সবগুলো শব্দেই ‘হ্রস্ব ই-কার’ (ি) হবে।
যেমন-
- স্পীকারের স্থলে স্পিকার,
- মজুরীর স্থলে মজুরি ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও বাংলাদেশের সংবিধান।
১,৪৯৩.
শুদ্ধ বানান কোনটি?
  1. পক্ষিকুজন
  2. পক্ষীকুজন
  3. পক্ষিকূজন
  4. পক্ষীকূজন
সঠিক উত্তর:
পক্ষীকূজন
উত্তর
সঠিক উত্তর:
পক্ষীকূজন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - পক্ষীকূজন
- শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: পাখির ডাক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪৯৪.
কোন বাক্যটি অশুদ্ধ?
  1. মূলসহ উৎপাটিত হয়েছে।
  2. অপব্যায় একটি মারাত্মক ব্যাধি।
  3. শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব।
  4. তারা একত্র গমন করলো।
সঠিক উত্তর:
অপব্যায় একটি মারাত্মক ব্যাধি।
উত্তর
সঠিক উত্তর:
অপব্যায় একটি মারাত্মক ব্যাধি।
ব্যাখ্যা
অশুদ্ধ বাক্য: অপব্যায় একটি মারাত্মক ব্যাধি।
শুদ্ধ বাক্য: অপব্যয় একটি মারাত্মক ব্যাধি।
 
অন্যদিকে,
- শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব।
- তারা একত্র গমন করলো।
- মূলসহ উৎপাটিত হয়েছে।
উপরিউক্ত বাক্যগুলোর প্রয়োগ শুদ্ধ।
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৪৯৫.
'বিদ্যান ব্যক্তিরা দরিদ্র্যের স্বীকার হন।' বাক্যটিতে কয়টি ভুল আছে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'বিদ্যান ব্যক্তিরা দরিদ্র্যের স্বীকার হন।' বাক্যটিতে ৩টা ভুল রয়েছে।
• শুদ্ধ বাক্য:বিদ্বান  ব্যক্তিরা দারিদ্র্যের শিকার হন।

- অশুদ্ধ: বিদ্যান।
- শুদ্ধ: বিদ্বান।

- অশুদ্ধ: দরিদ্র্যের
- শুদ্ধ: দারিদ্র্যের

- অশুদ্ধ: স্বীকার
- শুদ্ধ: শিকার

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৪৯৬.
নিচের কোন বানানটি সঠিক?
  1. ঊর্দ্ধ
  2. কার্ত্তিক
  3. মূর্ছা
  4. কার্য্য
সঠিক উত্তর:
মূর্ছা
উত্তর
সঠিক উত্তর:
মূর্ছা
ব্যাখ্যা
 • প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে,
- মূর্ছা- শুদ্ধ বানান। 

• প্রমিত বাংলা বানানের নিয়ম: 
- রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। 
যেমন:
- অর্জ্জন, ঊর্দ্ধ, কার্ত্তিক,  কর্ম্ম, মূর্চ্ছা, কার্য্য  ইত্যাদির পরিবর্তে যথাক্রমে- অর্জন, ঊর্ধ্ব, কার্তিক, কর্ম, মূর্ছা, কার্য ইত্যাদি। 

উৎস: বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম।
১,৪৯৭.
কোনটি শুদ্ধ বানান?
  1. দন্দ
  2. দ্বন্দ
  3. দ্বন্দ্ব
  4. দন্ব
সঠিক উত্তর:
দ্বন্দ্ব
উত্তর
সঠিক উত্তর:
দ্বন্দ্ব
ব্যাখ্যা
• 'দ্বন্দ্ব' বানানটি শুদ্ধ।
- এটি একটি সংস্কৃত শব্দ।
'দ্বন্দ্ব' শব্দের অর্থ:
- বিরোধ (দ্বন্দ্ব-কলহে উভয় পক্ষের ক্ষতি)।
- কলহ; ঝগড়া; বিবাদ।
- দ্বিধা।
- মল্লযুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪৯৮.
নিচের কোন বাক্যটিতে অশুদ্ধ?
  1. কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
  2. কথাটি ঠিক নয়।
  3. দৈন্য প্রশংসনীয় নয়।
  4. নদীর জল হ্রাস পেয়েছে।
সঠিক উত্তর:
কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
উত্তর
সঠিক উত্তর:
কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
ব্যাখ্যা
'কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয় নয়’ বাক্যটির শুদ্ধরূপ হবে : কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয় নয়।
- অন্যান্য বাক্যগুলো শুদ্ধ।
উৎস : ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ
১,৪৯৯.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. শারীরীক
  2. শারীরিক
  3. শারিরিক
  4. শারিরীক
সঠিক উত্তর:
শারীরিক
উত্তর
সঠিক উত্তর:
শারীরিক
ব্যাখ্যা
শুদ্ধ বানান- শারীরিক।
- এটি সংস্কৃত শব্দ।  

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫০০.
অশুদ্ধ বাক্য কোনটি?
  1. সকল ছাত্রই পাঠে অমনোযোগী।
  2. বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয়।
  3. আবশ্যক ব্যয়ে কার্পণ্য উচিত নয়।
  4. উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।
সঠিক উত্তর:
উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।
উত্তর
সঠিক উত্তর:
উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।
ব্যাখ্যা
• অশুদ্ধ: উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।
• শুদ্ধ: উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।

অন্যদিকে, 
• শুদ্ধ: সকল ছাত্রই পাঠে অমনোযোগী।
• শুদ্ধ: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয়।
• শুদ্ধ: আবশ্যক ব্যয়ে কার্পণ্য উচিত নয়।

উৎস: ভাষ-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।