বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বানান ও বাক্যশুদ্ধি

মোট প্রশ্ন২,৬৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বানান ও বাক্যশুদ্ধি

PrepBank · পাতা ১১ / ২৭ · ১,০০১১,১০০ / ২,৬৯১

১,০০১.
কোন বানানটি শুদ্ধ?
  1. ঘূর্ণন
  2. ঘূন্যমাণ
  3. ঘৃর্ণিত
  4. ঘূর্নায়মাণ
সঠিক উত্তর:
ঘূর্ণন
উত্তর
সঠিক উত্তর:
ঘূর্ণন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: ঘূর্ণন (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
- সঠিক প্রকৃত-প্রত্যয় = (√ঘূর্ণ্ + অন),
যার অর্থ: অনবরত আবর্তন, চক্রগতি।

অন্যদিকে,
• শুদ্ধ বানান: ঘূর্ণায়মান (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
যার অর্থ: ঘুরছে এমন।

• শুদ্ধ বানান: ঘৃণিত (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
যার অর্থ: ঘৃণা করা হয়েছে এমন, অবজ্ঞাত, অবহেলিত।

• শুদ্ধ বানান: ঘূর্ণ্যমান (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
যার অর্থ: ঘোরানো হচ্ছে এমন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,০০২.
‘ইতিমধ্যে’ এর সঠিকরূপ কোনটি?
  1. ক) ইতিঃমধ্যে
  2. খ) ইতোঃমধ্যে
  3. গ) ইতোমধ্যে
  4. ঘ) ইতঃমধ্যে
সঠিক উত্তর:
গ) ইতোমধ্যে
উত্তর
সঠিক উত্তর:
গ) ইতোমধ্যে
ব্যাখ্যা
‘ইতিমধ্যে’ এর সঠিকরূপ ইতোমধ্যে। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
১,০০৩.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
  2. তার সৌজন্যে মুগ্ধ হয়েছি।
  3. সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়।
  4. তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন।
সঠিক উত্তর:
তার সৌজন্যে মুগ্ধ হয়েছি।
উত্তর
সঠিক উত্তর:
তার সৌজন্যে মুগ্ধ হয়েছি।
ব্যাখ্যা

শুদ্ধ বাক্য: তার সৌজন্যে মুগ্ধ হয়েছি।

তাছাড়া,
অশুদ্ধ বাক্য: বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
শুদ্ধ বাক্য: বাংলাদেশ একটি উন্নতিশীল / উন্নয়নশীল দেশ।

অশুদ্ধ বাক্য: সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়।
শুদ্ধ বাক্য: সকল ছাত্র পাঠে মনোযোগী নয়।

অশুদ্ধ বাক্য: তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন।
শুদ্ধ বাক্য: তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,০০৪.
প্রশ্ন নং ১ - ৬: শব্দের সঠিক বানান নির্ণয় করুনঃ
  1. আশ্বস্ত
  2. আশ্বস্থ
  3. আস্বস্ত
  4. আস্বস্থ
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
আশ্বস্ত
উত্তর
সঠিক উত্তর:
আশ্বস্ত
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: আশ্বস্ত (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- আশ্বাস বা ভরসাপ্রাপ্ত,
- আশঙ্কামুক্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,০০৫.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. কুলাটা নারীকে বর্জন কর
  2. কুলটা নারীকে বর্জন কর
  3. কূলাটা নারীকে বর্জন কর
  4. কূলটা নারীকে বর্জন কর
সঠিক উত্তর:
কুলটা নারীকে বর্জন কর
উত্তর
সঠিক উত্তর:
কুলটা নারীকে বর্জন কর
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য - কুলটা নারীকে বর্জন কর
এখানে সবগুলো শব্দই শুদ্ধ হওয়ায় বাক্যটি শুদ্ধ।

অন্যদিকে,
অন্যান্য বাক্যগুলোতে 'কুলটা' বানান ভুল লিখায়, অন্যান্য বাক্যগুলো অশুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,০০৬.
শুদ্ধ বানান -
  1. নাসিক্যভবন
  2. নাসিক্যীভবন
  3. নাসিক্যিভবন
  4. নাসীক্যীভবন
সঠিক উত্তর:
নাসিক্যীভবন
উত্তর
সঠিক উত্তর:
নাসিক্যীভবন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'নাসিক্যীভবন'
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।
শব্দের অর্থ:
- কোনো শব্দের নাসিক্যব্যঞ্জন লুপ্ত হওয়ার ফলে পূর্ববর্তী স্বরের অনুনাসিকত্ব লাভ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,০০৭.
নিচের কোন বাক্যে অশুদ্ধ প্রয়োগ ঘটেছে?
  1. ক) মহারাজ সভাগৃহে প্রবেশ করিলেন।
  2. খ) বাড়ির মালিক যে পৃষ্ঠপ্রদর্শন করেছিল, তা নয়।
  3. গ) তারা একত্রে গমন করলো।
  4. ঘ) সূর্যের উদয় হয়েছে।
সঠিক উত্তর:
গ) তারা একত্রে গমন করলো।
উত্তর
সঠিক উত্তর:
গ) তারা একত্রে গমন করলো।
ব্যাখ্যা

মহারাজ সভাগৃহে প্রবেশ করিলেন।
বাড়ির মালিক যে পৃষ্ঠপ্রদর্শন করেছিল, তা নয়।
সূর্যের উদয় হয়েছে।
বাক্যগুলি সম্পূর্ন সঠিক।

তারা একত্রে গমন করলো। বাক্যটি সঠিক নয়।
শুদ্ধ রূপঃ তারা একত্র গমন করলো।

উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,০০৮.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) অপশ্রূতি
  2. খ) অপশ্রুতী
  3. গ) অপ্রোশ্রুতি
  4. ঘ) অপশ্রুতি
সঠিক উত্তর:
ঘ) অপশ্রুতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অপশ্রুতি
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - অপশ্রুতি
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [অপ+√শ্রু+তি]
অর্থ: স্বর ধ্বনির পরিবর্তনসংক্রান্ত গুণ বৃদ্ধি ও সম্প্রসারণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,০০৯.
কোনটি অশুদ্ধ বানান?
  1. উল্লিখিত
  2. স্বীকারোক্তি
  3. দুরাবস্থা
  4. তদনুসারে
সঠিক উত্তর:
দুরাবস্থা
উত্তর
সঠিক উত্তর:
দুরাবস্থা
ব্যাখ্যা
• অশুদ্ধ: দুরাবস্থা।

• শুদ্ধ বানান: দুরবস্থা,
- শব্দটি বিশেষ্য পদ।
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- দুর্দশা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,০১০.
নিচের কোন বানান শুদ্ধ নয়-
  1. কর্ণেল
  2. চক্ষুষ্মান
  3. খ্রিষ্টাব্দ
  4. বিপণী
সঠিক উত্তর:
কর্ণেল
উত্তর
সঠিক উত্তর:
কর্ণেল
ব্যাখ্যা
• কর্নেল ফরাসি ভাষার শব্দ।

বানানরীতি অনুযায়ী বিদেশি/ অতৎসম শব্দে সবসময়ই দন্ত্য-ন হয়।
তাই 'কর্ণেল' বানানটি অশুদ্ধ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১,০১১.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) মাছেরা আকাশে ওড়ে
  2. খ) যদিও সে দরিদ্র, সে চরিত্রবান
  3. গ) যেহেতু সে পড়া শেষ করল, সে ঘুমাতে গেলো
  4. ঘ) আমি বহু কষ্টে পাশ করেছি
সঠিক উত্তর:
ঘ) আমি বহু কষ্টে পাশ করেছি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আমি বহু কষ্টে পাশ করেছি
ব্যাখ্যা

শুদ্ধ বাক্যসমূহ-
পাখিরা আকাশে ওড়ে।
যদিও সে দরিদ্র, তথাপি সে চরিত্রবান।
যেহেতু সে পড়া শেষ করল, তাই সে ঘুমাতে গেলো।
আমি বহু কষ্টে পাশ করেছি।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,০১২.
শুদ্ধ বানান কোনটি?
  1. অকষ্মাৎ
  2. অকষ্মৎ
  3. আকস্মাৎ
  4. অকস্মাৎ
সঠিক উত্তর:
অকস্মাৎ
উত্তর
সঠিক উত্তর:
অকস্মাৎ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: অকস্মাৎ। 
- এটি একটি সংস্কৃত শব্দ। 

অব্যয় পদ, অর্থ- হঠাৎ; সহসা। 
ক্রিয়া পদ, অর্থ- অজানিতভাবে। 
বিশেষণ পদ, অর্থ- কোন কারণ ব্যতীত।  
বিশেষ্য পদ, অর্থ- আকস্মিক প্রাপ্তি বা ঘটনা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,০১৩.
শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?
  1. ক) দুরাকাঙখা, বাল্মীকী, মূহুর্মুহু
  2. খ) দুর্ভাবনা, মিথস্ক্রিয়া, ব্যভিচার
  3. গ) ত্রিভূজ, প্রনয়ণ, বিমর্ষ
  4. ঘ) শিহরণ, মরুদ্যান, অঞ্জলি
সঠিক উত্তর:
খ) দুর্ভাবনা, মিথস্ক্রিয়া, ব্যভিচার
উত্তর
সঠিক উত্তর:
খ) দুর্ভাবনা, মিথস্ক্রিয়া, ব্যভিচার
ব্যাখ্যা

শুদ্ধ বানানগুচ্ছ হলো অপশন (খ)
দুর্ভাবনা - দুশ্চিন্তা; অশুভ আশঙ্কা।
ব্যভিচার - অন্যায় আচরণ৷
মিথস্ক্রিয়া - পারস্পরিক ক্রিয়া

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপঃ
দুরাকাঙ্ক্ষা, বাল্মীকি, মুহুর্মুহু, ত্রিভুজ, প্রণয়ন, মরূদ্যান৷

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

১,০১৪.
শুদ্ধ শব্দগুচ্ছ শনাক্ত করুন-
  1. ভদ্রোচিত, বাঙ্ময়, আয়ুষ্মান
  2. কৃতঘ্ন, দণ্ডস্থান, ক্ষণাঙ্গী
  3. জন্মবার্ষিকী, পরিস্কার, পুরস্কার
  4. ইতোমধ্যে, দারিদ্র্য, উৎকর্ষতা
সঠিক উত্তর:
ভদ্রোচিত, বাঙ্ময়, আয়ুষ্মান
উত্তর
সঠিক উত্তর:
ভদ্রোচিত, বাঙ্ময়, আয়ুষ্মান
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
শুদ্ধ শব্দগুচ্ছ - ভদ্রোচিত, বাঙ্ময়, আয়ুষ্মান।

অন্যদিকে,
- ’উৎকর্ষতা’ শব্দের সঠিকরূপ- উৎকর্ষ।
- ’পরিস্কার’ শব্দের সঠিকরূপ- পরিষ্কার।
- ’ক্ষণাঙ্গী’ শব্দের সঠিকরূপ- ক্ষীণাঙ্গী।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,০১৫.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. উপর্যুক্ত
  2. স্বায়ত্ত্বশাসন
  3. শ্রদ্ধাঞ্জলী
  4. দারিদ্রতা
সঠিক উত্তর:
উপর্যুক্ত
উত্তর
সঠিক উত্তর:
উপর্যুক্ত
ব্যাখ্যা

• শুদ্ধ বানান- উপর্যুক্ত (বিশেষণ):
- এর সঠিক উচ্চারণ হচ্ছে উপোর্‌জুক্‌তো।
- এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে উপরি + উক্ত।
- এর অর্থ হচ্ছে পূর্বে কথিত বা উল্লেখ করা হয়েছে এমন।

অন্যদিকে,
অপশনের বাকি বানানগুলো অশুদ্ধ।

এগুলোর শুদ্ধ বানান - 
• 'স্বায়ত্ত্বশাসন' এর শুদ্ধ বানান - স্বায়ত্তশাসন।
• 'শ্রদ্ধাঞ্জলী' এর শুদ্ধ বানান - শ্রদ্ধাঞ্জলি।
• 'দারিদ্রতা' এর শুদ্ধ বানান - দরিদ্রতা।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

১,০১৬.
কোন বাক্যে শুদ্ধ প্রয়োগ ঘটেছে?
  1. এ কথা প্রমাণ হয়েছে। 
  2. আমি অপমান হয়েছি।
  3. পূর্বদিকে সূর্য উদয় হয়।
  4. তিনি সস্ত্রীক রাজশাহী থাকেন।
সঠিক উত্তর:
তিনি সস্ত্রীক রাজশাহী থাকেন।
উত্তর
সঠিক উত্তর:
তিনি সস্ত্রীক রাজশাহী থাকেন।
ব্যাখ্যা

• শুদ্ধ প্রয়োগ ঘটেছে : তিনি সস্ত্রীক রাজশাহী থাকেন। 

• বাক্যে যথার্থ শব্দ প্রয়োগ না করায় বাক্য গঠনে ভুল হয়। 
যেমন-
⇒ অশুদ্ধ: তিনি স্বস্ত্রীক রাজশাহী থাকেন।
⇒ শুদ্ধ বাক্য: তিনি সস্ত্রীক রাজশাহী থাকেন।

অন্য অপশনে, 
অশুদ্ধ: আমি অপমান হয়েছি।
শুদ্ধ: আমি অপমানিত হয়েছি।

অশুদ্ধ: এ কথা প্রমাণ হয়েছে। 
শুদ্ধ বাক্য: এ কথা প্রমাণিত হয়েছে।  

অশুদ্ধ: পূর্বদিকে সূর্য উদয় হয়।
শুদ্ধ: পূর্বদিকে সূর্য উদিত হয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,০১৭.
কোন বাক্যটি সঠিক নয়?
  1. ক) আকণ্ঠ ভোজন ভাল নয়।
  2. খ) সর্ব বিষয়ে বাহুল্য বর্জন করা উচিত।
  3. গ) বিপদগ্রস্তকে সাহায্য কর।
  4. ঘ) তার দুরাবস্থা দেখে দুঃখ হয়।
সঠিক উত্তর:
ঘ) তার দুরাবস্থা দেখে দুঃখ হয়।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তার দুরাবস্থা দেখে দুঃখ হয়।
ব্যাখ্যা

- প্রদত্ত অপশনগুলোতে, 'তার দুরাবস্থা দেখে দুঃখ হয়।' বাক্যটি সন্ধি জনিত ভুল।
- দুঃ + অবস্থা = দুরবস্থা হচ্ছে একটি বিসর্গ সন্ধির উদাহরণ।
- তাই সঠিক বাক্যটি হবে 'তার দুরবস্থা দেখে দুঃখ হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১,০১৮.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) নীহারিকা
  2. খ) ন্যূনতম
  3. গ) কন্টক
  4. ঘ) নির্নিমেষ
সঠিক উত্তর:
গ) কন্টক
উত্তর
সঠিক উত্তর:
গ) কন্টক
ব্যাখ্যা
কন্টক- বানানটি অশুদ্ধ। 
এর সঠিক বানান- কণ্টক।

• বাংলা একাডেমি প্রমিত বানানের নিয়ম অনুসারে,
- তৎসম শব্দে ট, ঠ, ড, ঢ- য়ের পূর্বে যুক্ত নাসিক্যবর্ণ 'ণ' হয়। 
যেমন: কণ্টক, প্রচণ্ড, লুণ্ঠন ইত্যাদি। 

• বাংলা একাডেমি আধুনিক বাংলা বানান অভিধান অনুসারে,
কণ্টক (তৎসম) শব্দের অর্থ- লতাগুল্ম বা গাছের সুচালো অংশ, কাঁটা;

• নীহারিকা (বিশেষ্য) শব্দের অর্থ- 
মহাকাশে অবস্থিত নক্ষত্রপুঞ্জ; আকাশে দৃশ্যমান নক্ষত্রসদৃশ বহুবিস্তৃত বাষ্পীয় পদার্থ;

• ন্যূনতম শব্দের অর্থ- সর্বনিম্ন। 

• নির্নিমেষ (বিশেষণ) শব্দের অর্থ- 
নিমেষহীন; পলকহীন 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানারের নিয়ম।
১,০১৯.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. পুরহিত
  2. ত্রহস্পর্শ
  3. অপরাহ্ণ
  4. মহত্ব
সঠিক উত্তর:
অপরাহ্ণ
উত্তর
সঠিক উত্তর:
অপরাহ্ণ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
অপরাহ্ণ- বানানটি শুদ্ধ।

• অন্য অপশনের অশুদ্ধ বানানগুলোর শুদ্ধ বানান:
পুরহিত - পুরোহিত,
ত্রহস্পর্শ - ত্র্যহস্পর্শ, 
মহত্ব - মহত্ত্ব। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১,০২০.
কোন বানানটি শুদ্ধ?
  1. শষাঙ্ক
  2. শশাঙ্ক
  3. শসাঙ্ক
  4. শসাংক
সঠিক উত্তর:
শশাঙ্ক
উত্তর
সঠিক উত্তর:
শশাঙ্ক
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - শশাঙ্ক
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ: 
- চন্দ্র, চাঁদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,০২১.
শুদ্ধ বানান কোনটি?
  1. পূর্বসূরী
  2. ভন্ডামী
  3. ভৎসনা
  4. ভগ্নোৎসাহ
সঠিক উত্তর:
ভগ্নোৎসাহ
উত্তর
সঠিক উত্তর:
ভগ্নোৎসাহ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: ভগ্নোৎসাহ (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: উৎসাহ হারিয়েছে এমন, হতোদ্যম, হতাশ।

অন্যান্য বানানগুলোর শুদ্ধরূপ:
• পূর্বসূরি (বিশেষ্য পদ),
-  এটি সংস্কৃত শব্দ।
অর্থ: অগ্রজ বিদ্বান ব্যক্তি, পূর্বযুগের জ্ঞানী।

• ভণ্ডামি (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: প্রতারণা, ছল, চাতুরী।

• ভর্ৎসনা (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: তিরস্কার, নিন্দা, ধমক, আক্ষেপ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,০২২.
শুদ্ধ বানানে লেখা হয়েছে কোনটি? 
  1. বীনিবর্তন
  2. বিনিবর্তন
  3. বিনিবর্তণ
  4. বিনীবর্তন
সঠিক উত্তর:
বিনিবর্তন
উত্তর
সঠিক উত্তর:
বিনিবর্তন
ব্যাখ্যা
শুদ্ধ বানান : বিনিবর্তন 
এর অর্থ- পুনরায় আগমন বা গমন, বিরতি। 

[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি]
১,০২৩.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) ভুতপূর্ব
  2. খ) ভুতপুর্ব
  3. গ) ভূতপূর্ব
  4. ঘ) ভুতপর্ব
সঠিক উত্তর:
গ) ভূতপূর্ব
উত্তর
সঠিক উত্তর:
গ) ভূতপূর্ব
ব্যাখ্যা
-  এখানে শুদ্ধ বানান হলো 'ভূতপূর্ব'

আরও কিছু শুদ্ধ বানান হলো-
বর্ণচোরা।
মিতব্যয়ী।
কৃতার্থম্মন্য।
ক্রন্দসী ।
আদ্যন্ত।
অনাদি।
অবগাহন।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
১,০২৪.
"তিরষ্কার ও ভাস্কর বানান লিখতে অনেকেই ভুল করে।" - এখানে ‘তিরষ্কার’, ‘ভাস্কর’- শব্দ দুটি সম্পর্কে কোনটি সঠিক?
  1. প্রথমটি সঠিক, দ্বিতীয়টি ভুল
  2. প্রথমটি ভুল, দ্বিতীয়টি সঠিক
  3. দুটোই ভুল
  4. দুটোই সঠিক
সঠিক উত্তর:
প্রথমটি ভুল, দ্বিতীয়টি সঠিক
উত্তর
সঠিক উত্তর:
প্রথমটি ভুল, দ্বিতীয়টি সঠিক
ব্যাখ্যা

• "তিরষ্কার ও ভাস্কর বানান লিখতে অনেকেই ভুল করে।" - এখানে ‘তিরষ্কার’, ‘ভাস্কর’- শব্দ দুটির মধ্যে- প্রথমটি ভুল, দ্বিতীয়টি সঠিক।

• র-ধ্বনির পরে যদি অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে, তবে তার পরে 'ষ' হয়।
যেমন - পরিষ্কার; তিরস্কার।
কিন্তু, অ, আ স্বরধ্বনি থাকলে 'স' হয়।
যেমন - পুরস্কার; ভাস্কর।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা বানানের নিয়ম- ড. হায়াৎ মামুদ।

১,০২৫.
সঠিক বানান নির্ণয় করুন।
  1. আনুষাঙ্গিক
  2. অনুষাঙ্গিক
  3. অনুষঙ্গিক
  4. আনুষঙ্গিক
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
আনুষঙ্গিক
উত্তর
সঠিক উত্তর:
আনুষঙ্গিক
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - আনুষঙ্গিক
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- সংশ্লিষ্ট, প্রাসঙ্গিক।
- গৌণ, অপ্রধান।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,০২৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Achivement
  2. খ) Acheivment
  3. গ) Achievement
  4. ঘ) Acheivement
সঠিক উত্তর:
গ) Achievement
উত্তর
সঠিক উত্তর:
গ) Achievement
ব্যাখ্যা
Achievement (noun):
Meaning - A thing done successfully with effort, skill, or courage.
বাংলা - অর্জন; সিদ্ধি; সিদ্ধিলাভ।
১,০২৭.
নিচের কোনটি সঠিক?
  1. নিশিথিনি
  2. নিশীথিনী
  3. নিশিথীনী
  4. নিশীথীনি
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
নিশীথিনী
উত্তর
সঠিক উত্তর:
নিশীথিনী
ব্যাখ্যা

নিশীথিনী (বিশেষ্য) - রাত্রি; রজনী।
{(তৎসম বা সংস্কৃত) নিশীথ + ইন্‌(ইনি) + ঈ(ঙীষ্‌)}

উৎসঃ বাংলা একাডেমি অভিধান

১,০২৮.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) অগ্রবর্তী
  2. খ) অঙ্কনিয়
  3. গ) অকৃত্রীম
  4. ঘ) অঙ্গপ্রতঙ্গ
সঠিক উত্তর:
ক) অগ্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
ক) অগ্রবর্তী
ব্যাখ্যা
শুদ্ধ বানান = অগ্রবর্তী

 বানান গুলোর শুদ্ধরূপ হলো: 
অশুদ্ধ- অঙ্কনিয়
শুদ্ধ- অঙ্কনীয়
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয়- √অঙ্ক্+অনীয়
অর্থ: আঁকার যোগ্য, চিত্রণীয়, লেখনীয়।

অশুদ্ধ বানান - অকৃত্রীম
শুদ্ধ বানান - অকৃত্রিম
-সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় - ন+কৃত্রিম
অর্থ: বিশুদ্ধ, খাঁটি, আসল ইত্যাদি।

অশুদ্ধ- অঙ্গপ্রতঙ্গ
শুদ্ধ- অঙ্গপ্রত্যঙ্গ
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয়- অঙ্গ+প্রতি+অঙ্গ
অর্থ: দেহের হাত পা প্রভৃতি অঙ্গ, দৈহিক অবয়ক।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,০২৯.
নিচের কোনটি শুদ্ধ?
  1. ক) মহিমমণ্ডিত
  2. খ) অপকর্ষ
  3. গ) অতলস্পর্শ
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
অপশনের সবগুলো শব্দের প্রয়োগই শুদ্ধ।
১,০৩০.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. একের লাঠি দশের বোঝা।
  2. সব মাছগুলোর দাম কত?
  3. এটা লজ্জাকর ব্যাপার।
  4. কালীদাস খ্যাতমান কবি।
সঠিক উত্তর:
এটা লজ্জাকর ব্যাপার।
উত্তর
সঠিক উত্তর:
এটা লজ্জাকর ব্যাপার।
ব্যাখ্যা

এটা লজ্জাকর ব্যাপার। - বাক্যটি শুদ্ধ।

অন্যদিকে,
অশুদ্ধ: একের লাঠি দশের বোঝা।
শুদ্ধ: দশের লাঠি একের বোঝা।

অশুদ্ধ: সব মাছগুলোর দাম কত?
শুদ্ধ : সব মাছের দাম কত?

অশুদ্ধ: কালীদাস খ্যাতমান কবি।
শুদ্ধ : কালিদাস খ্যাতিমান কবি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,০৩১.
'উৎকর্ষতা' কি কারণে অশুদ্ধ?
  1. ক) সন্ধিজনিত
  2. খ) প্রত্যয়জনিত
  3. গ) উপসর্গজনিত
  4. ঘ) বিভক্তিজনিত
সঠিক উত্তর:
খ) প্রত্যয়জনিত
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রত্যয়জনিত
ব্যাখ্যা
উৎকর্ষ একটি বিশেষ্য পদ। যার বিশেষণ হলাে উৎকৃষ্টতা যা দ্বারা বস্তুর, ভাবের বা রুচির উৎকর্ষ বুঝায়।
সুতারাং, উৎকর্ষতা - এখানে প্রত্যয় জনিত অশুদ্ধ।
এর শুদ্ধ রূপ হবে - উৎকর্ষ অথবা উৎকৃষ্টতা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,০৩২.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. আমি সাক্ষ্য দিব না।
  2. তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
  3. দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল
  4. তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন।
সঠিক উত্তর:
আমি সাক্ষ্য দিব না।
উত্তর
সঠিক উত্তর:
আমি সাক্ষ্য দিব না।
ব্যাখ্যা

• শুদ্ধ বাক্য: আমি সাক্ষ্য দিব না।

তাছাড়া,
- অশুদ্ধ বাক্য: তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন।
- শুদ্ধ বাক্য: তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন।

- অশুদ্ধ বাক্য: তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
- শুদ্ধ বাক্য: তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।

- অশুদ্ধ বাক্য: দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল।
- শুদ্ধ বাক্য: দুর্বলতাবশত অনাথা বসে পড়ল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,০৩৩.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. অতিষ্ট
  2. অন্যপুর্বা
  3. অচিন্তনীয়
  4. শ্বাশত
সঠিক উত্তর:
অচিন্তনীয়
উত্তর
সঠিক উত্তর:
অচিন্তনীয়
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- শুদ্ধ বানান - অচিন্তনীয়।
অর্থ- অভাবনীয়।

অন্যদিকে,
• 'অতিষ্ট' এর শুদ্ধ বানান- অতিষ্ঠ।
• 'অন্যপুর্বা' এর শুদ্ধ বানান - অন্যপূর্বা।
• শ্বাশত এর শুদ্ধ বানান - শাশ্বত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,০৩৪.
বিরোধ যোজকের প্রয়োগ ঘটেছে কোন বাক্যে?
  1. ক) করিম ও রহিম এ কাজটি করেছে।
  2. খ) তাকে আসতে বললাম, তবু এলো না ।
  3. গ) চা না-হয় কফি খান।
  4. ঘ) যত পড়ছি, ততই নতুন করে জানছি।
সঠিক উত্তর:
খ) তাকে আসতে বললাম, তবু এলো না ।
উত্তর
সঠিক উত্তর:
খ) তাকে আসতে বললাম, তবু এলো না ।
ব্যাখ্যা
• পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে তাকে যোজক বলে। যেমন: এবং, ও, আর, তবু, অথবা, সুতরাং, কারন, তবে ইত্যাদি।
বৈশিষ্ট্য অনুযায়ি যোজক কে নিম্নলিখিত শ্রেণিতে ভাগ করা হয়:

সাধারন যোজক: এ ধরনের যোজক দুটি শব্দ বা বাক্যকে যুক্ত করে। যেমন: করিম রহিম এ কাজটি করেছে।
বিকল্প যোজক: এ ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে। যেমন: চা না-হয় কফি খান।
বিরোধ যোজক: এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে। যেমন: তাকে আসতে বললাম, তবু এলো না ।
কারণ যোজক: এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ। যেমন: বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।
সাপেক্ষ যোজক: এ ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়। যেমন: যত পড়ছি, ততই নতুন করে জানছি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১,০৩৫.
নিচের কোন গুচ্ছের সবকটি বানানই প্রমিত নিয়ম অনুযায়ী শুদ্ধ?
  1. কিংবদন্তী, শ্রেণী, মঞ্জুরী
  2. কিংবদন্তি, শ্রেণি, মঞ্জুরি
  3. কিংবদন্তী, শ্রেণি, মঞ্জুরী
  4. কিংবদন্তি, শ্রেণী, মঞ্জুরি
সঠিক উত্তর:
কিংবদন্তি, শ্রেণি, মঞ্জুরি
উত্তর
সঠিক উত্তর:
কিংবদন্তি, শ্রেণি, মঞ্জুরি
ব্যাখ্যা

কিংবদন্তি, শ্রেণি, মঞ্জুরি - গুচ্ছের সবকটি বানানই প্রমিত নিয়ম অনুযায়ী শুদ্ধ

• বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম:
- তৎসম শব্দগুলো সংস্কৃতের যথাযথ বানানে লিখতে হবে।
তবে, যে-সব বানানে মূল সংস্কৃত ই-কার ও ঈ- কার এবং উ-কার ও উ-কার উভয়ই শুদ্ধ হিসেবে গ্রহণ করেছে, সে বানানগুলোতে শুধু ই-কার এবং উ- কার ব্যবহৃত হবে।
যেমন:
- সংস্কৃতে পদবী ও পদবি দুটোই শুদ্ধ বানান। এক্ষেত্রে বাংলায় 'পদবি' গৃহীত হবে।
- সংস্কৃতে ঊষা ও উষা দুটোই শুদ্ধ বানান। এক্ষেত্রে 'উষা' গৃহীত হবে।
এ-রকম আরো উদাহরণ: কিংবদন্তি, শ্রেণি, খঞ্জনি, চিৎকার, ধমনি, ধূলি, পঞ্জি, ভঙ্গি, মঞ্জুরি, মসি, লহরি, সরণি, সূচি, উর্ণা ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, লাইভ এমসিকিউ লেকচার; ভাষা শিক্ষা- ড.  হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,০৩৬.
নিচের কোন বিপরীত শব্দজোড় শুদ্ধ?
  1. ক) ঔদ্ধত্য - গম্ভীর
  2. খ) সরল - সোজা
  3. গ) উচাটন - উত্তাল
  4. ঘ) আকুঞ্চন - প্রসারণ
সঠিক উত্তর:
ঘ) আকুঞ্চন - প্রসারণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আকুঞ্চন - প্রসারণ
ব্যাখ্যা

প্রশ্নে সঠিক বিপরীত শব্দজোড় হল আকুঞ্চন - প্রসারণ।
অন্য শব্দজোড়ের সঠিক বিপরীত রূপ হচ্ছে-
ঔদ্ধত্য - বিনয়,
সরল - গরল
উচাটন - প্রশান্ত

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।

১,০৩৭.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. প্রনালি
  2. প্রোজ্জল
  3. কূপমণ্ডূক
  4. প্রনয়ন
সঠিক উত্তর:
কূপমণ্ডূক
উত্তর
সঠিক উত্তর:
কূপমণ্ডূক
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - 'কূপমণ্ডূক'।
- এটি একটি বিশেষ্য পদ।
এর অর্থ:
- সীমাবদ্ধ জ্ঞানবিশিষ্ট।

অন্যদিকে,
- 'প্রনালি' শব্দের শুদ্ধ বানান - প্রণালি।
- 'প্রোজ্জল' শব্দের শুদ্ধ বানান - প্রোজ্জ্বল।
- 'প্রনয়ন' শব্দের শুদ্ধ বানান - প্রণয়ন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,০৩৮.
শুদ্ধ বানান -
  1. দুষণীয়
  2. জ্বরাজীর্ণ
  3. আধ্যাত্মিক
  4. উপরোক্ত
সঠিক উত্তর:
আধ্যাত্মিক
উত্তর
সঠিক উত্তর:
আধ্যাত্মিক
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - আধ্যাত্মিক
- এটি একটি বিশেষণ পদ।

শব্দের অর্থ:
- পারমার্থিক,
- আত্মা থেকে জাত,
- আত্মাসম্বন্ধীয়।

অন্যদিকে,
উপরোক্ত – উপর্যুক্ত, 
জ্বরাজীর্ণ – জরাজীর্ণ, 
দুষণীয় – দূষণীয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা একাডেমি।
১,০৩৯.
বানানের ক্ষেত্রে নিচের কোন নিয়মটি সঠিক?
  1. ক) রেফ এর পর তৎসম ও অতৎসম শব্দে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না।
  2. খ) রেফ এর পর তৎসম ও অতৎসম কোনো শব্দে ব্যঞ্জনবর্ণে ঈ-কার যুক্ত হবে না।
  3. গ) রেফ এর পর তৎসম ও অতৎসম শব্দে ব্যঞ্জনবর্ণের পর বিসর্গ যুক্ত হবে।
  4. ঘ) রেফ এর পর তৎসম ও অতৎসম শব্দে ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ হবে।
সঠিক উত্তর:
ক) রেফ এর পর তৎসম ও অতৎসম শব্দে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না।
উত্তর
সঠিক উত্তর:
ক) রেফ এর পর তৎসম ও অতৎসম শব্দে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না।
ব্যাখ্যা
রেফ এর পর তৎসম, অতৎসম শব্দে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না।
যেমন:
- কার্য্যালয় হবে না, সঠিক বানান হবে কার্যালয়।
- নির্দ্দিষ্ট হবে না, সঠিক বানান নির্দিষ্ট।
- ধর্ম্মসভা বানানটি ভুল, সঠিক বানান হবে ধর্মসভা।
- তেমনি ভাবে পর্ব্বত হবে না , সঠিক বানান হবে পর্বত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,০৪০.
সঠিক বানান নির্ণয় করুন।
  1. ভস্মীভূত
  2. ভস্মীভুত
  3. ভষ্মীভূত
  4. ভষ্মীভুত
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ভস্মীভূত
উত্তর
সঠিক উত্তর:
ভস্মীভূত
ব্যাখ্যা

• সঠিক বানান - ভস্মীভূত
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

'ভস্মীভূত' শব্দের অর্থ - আগুনে পুড়ে ভস্মে পরিণত বা সম্পূর্ণ বিনাশপ্রাপ্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,০৪১.
নিচের কোনটি অশুদ্ধ নয়?
  1. ক) প্রাণীবিদ্যা
  2. খ) মনঃকষ্ট
  3. গ) মন্ত্রীসভা
  4. ঘ) শিরচ্ছেদ
সঠিক উত্তর:
খ) মনঃকষ্ট
উত্তর
সঠিক উত্তর:
খ) মনঃকষ্ট
ব্যাখ্যা

অপশনগুলোর মধ্যে "মনঃকষ্ট" বানানটি শুদ্ধ।

অন্য শব্দগুলোর সঠিক রূপ হচ্ছে-
প্রাণীবিদ্যা (হবে না) - প্রাণিবিদ্যা (হবে),
মন্ত্রীসভা - মন্ত্রিসভা
শিরচ্ছেদ - শিরশ্ছেদ।

উৎসঃ ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।

১,০৪২.
শুদ্ধ বানান কোনটি? 
  1.  সহপাঠিনী
  2. সহপাঠীনী
  3. সহপাঠীনি
  4. সহপাঠিনি
সঠিক উত্তর:
 সহপাঠিনী
উত্তর
সঠিক উত্তর:
 সহপাঠিনী
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - সহপাঠিনী
- ‘সহপাঠিনী’ হচ্ছে “সহপাঠী” এর স্ত্রীবাচক শব্দ।
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- একই বিদ্যায়তনে ও শ্রেণিতে অধ্যয়নকারী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,০৪৩.
'নতুন নতুন আবিষ্কার তাকে পুরস্কাররের দাবিদার করেছে।'- এই বাক্যে ষ/স এর ব্যবহার- 
  1. প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ 
  2. দুটোই অশুদ্ধ
  3. প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
  4.  দুটোই শুদ্ধ
সঠিক উত্তর:
 দুটোই শুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
 দুটোই শুদ্ধ
ব্যাখ্যা

• 'নতুন নতুন আবিষ্কার তাকে পুরস্কাররের দাবিদার করেছে।' বাক্যে আবিষ্কার ও পুরস্কার শব্দের বানানে 'ষ ও স' উভয় এর ব্যবহার শুদ্ধ। 

বানানের নিয়ম:

• বিসর্গযুক্ত অ-ধ্বনির সঙ্গে সন্ধি হলে বর্ণে সাধারণত 'স' যুক্ত হয় (পুরঃ + কার = পুরস্কার) এবং বিসর্গযুক্ত ই-ধ্বনির সঙ্গে সন্ধি হলে সাধারণত 'ষ' যুক্ত হয় (বহিঃ + কার = বহিষ্কার)।

• তবে স্ক / স্ক সংক্রান্ত সমস্যার সহজ সমাধানকল্পে বলা যায় : অ-যুক্ত বা মুক্ত বর্ণের পরে সাধারণত 'স' হবে। যেমন: নমস্কার, পুরস্কার, বনস্পতি, তিরস্কার, বাচস্পতি ইত্যাদি।

• অন্যদিকে ই-যুক্ত বর্ণের পর সাধারণত 'ষ' হবে। যেমন: আবিষ্কার, নিষ্কলঙ্ক, পরিষ্কার, নিষ্ফল, নিষ্প্রভ, নিষ্পাপ, নিষ্পন্ন, নিষ্কর, জ্যোতিষ্ক ইত্যাদি। (স্প / স্ত / স্থ থাকলে 'ষ' হয় না। যেমন: নিস্পন্দ / নিস্তব্ধ / দুস্থ ইত্যাদি)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১,০৪৪.
সঠিক বানান চিহ্নিত করুন:
  1. অতিথী
  2. অতিথি
  3. অতীথি
  4. অতীথী
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অতিথি
উত্তর
সঠিক উত্তর:
অতিথি
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'অতিথি'
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।
এর অর্থ:
- গৃহে আগত ব্যক্তি;
মেহমান;
আগন্তুক।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,০৪৫.
কোনটি অশুদ্ধ বাক্য?
  1. প্রাতঃকালে লোকটি গাত্রোত্থান করে।
  2. ছেলেটি ভয়ংকর মেধাবী।
  3. আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।
  4. ছেলেটি বংশের মুখে চুনকালি দিল।
সঠিক উত্তর:
ছেলেটি ভয়ংকর মেধাবী।
উত্তর
সঠিক উত্তর:
ছেলেটি ভয়ংকর মেধাবী।
ব্যাখ্যা
• অশুদ্ধ বাক্য: ছেলেটি ভয়ংকর মেধাবী।
• শুদ্ধরূপ: ছেলেটি অত্যন্ত মেধাবী।

অন্যদিকে, শুদ্ধবাক্যগুলো হলো:
• প্রাতঃকালে লোকটি গাত্রোত্থান করে।
• আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।
• ছেলেটি বংশের মুখে চুনকালি দিল।

--------------------------------------
এরূপ কিছু অশুদ্ধ বাক্যের শুদ্ধরূপ হলো:
• অশুদ্ধ বাক্য: বিপদগ্রস্থকে সাহায্য কর।
• শুদ্ধ বাক্য: বিপদগ্রস্তকে সাহায্য কর।

• অশুদ্ধ বাক্য: মুমুর্ষূ রোগীকে শুশ্রুষা কর।
• শুদ্ধ বাক্য: মুমূর্ষু রোগীকে শুশ্রূষা কর।

• অশুদ্ধ বাক্য: রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য।
• শুদ্ধ বাক্য: রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য।

• অশুদ্ধ বাক্য: আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।
• শুদ্ধ বাক্য: আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,০৪৬.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. শুনেছি আপনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন।
  2. কন্যার বাপ সবুর করিতে পারতেন।
  3. মুখস্থবিদ্যা পরিহার করা দরকার।
  4. সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত।
সঠিক উত্তর:
মুখস্থবিদ্যা পরিহার করা দরকার।
উত্তর
সঠিক উত্তর:
মুখস্থবিদ্যা পরিহার করা দরকার।
ব্যাখ্যা
• "মুখস্থবিদ্যা পরিহার করা দরকার।" - বাক্যটি শুদ্ধ।

অন্য অপশনের শুদ্ধ বাক্যগুলো হলো:
"শুনেছি আপনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন।" - শুনেছি আপনি সস্ত্রীক ঢাকায় থাকেন।
"কন্যার বাপ সবুর করিতে পারতেন।" - কন্যার বাপ সবুর করতে পারতেন।
"সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত।" - সর্ব বিষয়ে বাহুল্য বর্জন করা উচিত।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
১,০৪৭.
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে, কোনটি সঠিক?
  1. ভাংগা
  2. ভাঙা
  3. ভাঙ্ঘা
  4. ভাঙ্গা
সঠিক উত্তর:
ভাঙা
উত্তর
সঠিক উত্তর:
ভাঙা
ব্যাখ্যা
• বানানের নিয়ম:
- শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে সাধারণভাবে অনুস্বার (ং) ব্যবহৃত হবে।
যেমন:
গাং, ঢং, পালং, রং, রাং, সং।

- তবে অনুস্বারের সঙ্গে স্বর যুক্ত হলে ঙ হবে।
যেমন :
বাঙালি, ভাঙা, রঙিন, রঙের।

- ব্যতিক্রম: বাংলা ও বাংলাদেশ শব্দে অনুস্বার থাকবে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,০৪৮.
প্রশ্ন 14-16: শুদ্ধ বানান নির্বাচন করুন:
'দুর্ভাগ্যক্রমে, ঘরের ভিতরকার ______ পুরুষটি চক্ষে কম দেখেন।'
  1. অধ্যয়ণশিল
  2. অধ্যায়নশিল
  3. অধ্যায়নশীল
  4. অধ্যয়ণশীল
  5. অধ্যয়নশীল
সঠিক উত্তর:
অধ্যয়নশীল
উত্তর
সঠিক উত্তর:
অধ্যয়নশীল
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: অধ্যয়নশীল।
- শিব্দটি বিশেষণ পদ।
- সংস্কৃতি থেকে আগত শব্দ।
অর্থ:
- অভিনিবেশ সহকারে পাঠ করতে অভ্যস্ত।

সুতরাং শুদ্ধ বাক্য হবে- 'দুর্ভাগ্যক্রমে, ঘরের ভিতরকার অধ্যয়নশীল পুরুষটি চক্ষে কম দেখেন।'

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,০৪৯.
কোনটি অশুদ্ধ বানান?
  1. প্রনয়িণী
  2. ভদ্রোচিত
  3. হীনম্মন্যতা
  4. কূপমণ্ডূক
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
প্রনয়িণী
উত্তর
সঠিক উত্তর:
প্রনয়িণী
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান - প্রনয়িণী
- শুদ্ধ বানান - প্রণয়িনী।
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- অনুরক্ত ব্যক্তি।

অন্যদিকে,
• শুদ্ধ বানান - কূপমণ্ডূক।
• শুদ্ধ বানান - হীনম্মন্যতা।
• শুদ্ধ বানান - ভদ্রোচিত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,০৫০.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) নৈঝিত
  2. খ) নৈখত
  3. গ) নৈর্ঋত
  4. ঘ) নৈহৃত
সঠিক উত্তর:
গ) নৈর্ঋত
উত্তর
সঠিক উত্তর:
গ) নৈর্ঋত
ব্যাখ্যা
শুদ্ধ বানান - নৈর্ঋত (বিশেষ্য) 
 'নৈর্ঋত' তৎসম বা সংস্কৃত শব্দ। 
 'নৈর্ঋত' শব্দের অর্থ: 
১  দক্ষিণ ও পশ্চিম দিকের মধ্যবর্তী কোণ। 
২ রাক্ষস বিশেষ  

[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি]
 
১,০৫১.
নিচের কোন বাক্যটি ভুল নয়?
  1. ক) সিদ্ধান্ত গ্রহণ হয়েছে
  2. খ) তোমাকে দেখে আশ্চর্য হয়েছি
  3. গ) সত্য প্রমাণ হোক
  4. ঘ) সূর্য উদিত হয়েছে
সঠিক উত্তর:
ঘ) সূর্য উদিত হয়েছে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সূর্য উদিত হয়েছে
ব্যাখ্যা
ক্রিয়া যদি হয়েছে, হয়েছি, হবে, হচ্ছে, হলাম এরূপ হয় তবে ক্রিয়াগুলোর আগে বিশেষণ হবে।
অর্থাৎ এই ক্রিয়াগুলোর আগের শব্দটির সাথে ‘ইত’ যুক্ত হবে।
এখানে, ঘ) সূর্য উদিত হয়েছে - বাক্যটি শুদ্ধ।
বাক্যগুলোর শুদ্ধরূপ :
- সিদ্ধান্ত গৃহীত হয়েছে
- সত্য প্রমাণিত হয়েছে
- তোমাকে দেখে আশ্চর্যান্বিত হয়েছি

উৎস : ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ
১,০৫২.
শুদ্ধ বানান কোনটি?
  1. অদ্যবধি
  2. অত্যাধিক
  3. অতিথী
  4. অচিন্তনীয়
সঠিক উত্তর:
অচিন্তনীয়
উত্তর
সঠিক উত্তর:
অচিন্তনীয়
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: অচিন্তনীয়,
- বিশেষণ পদ,
- এটি একটি সংস্কৃত শব্দ। 
অর্থ:
- অভাবনীয়,
- চিন্তার অতীত। 

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো-
• অতিথী – অতিথি। 
• অত্যাধিক – অত্যধিক। 
• অদ্যবধি – অদ্যাবধি। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,০৫৩.
কোন বানানটি শুদ্ধ?
  1. অহংকার
  2. অহঙ্কার
  3. অহঞ্ঝার
  4. ক ও খ দুটিই
সঠিক উত্তর:
ক ও খ দুটিই
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ দুটিই
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'অহংকার, অহঙ্কার'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: অহম্ + √কৃ + অ।
 অর্থ: 
- অহমিকা; গর্ব।
- আত্মচেতনা; অহংজ্ঞান। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান। 
১,০৫৪.
কোনটি শুদ্ধ বানান?
  1. নিরপরাধি
  2. নিরপরাধ
  3. নিরোপরাধী
  4. নিরপরাধী
সঠিক উত্তর:
নিরপরাধ
উত্তর
সঠিক উত্তর:
নিরপরাধ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - নিরপরাধ
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- অপরাধ করেনি এমন, নির্দোষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,০৫৫.
নিচের কোন শব্দটি শুদ্ধ?
  1. ক) ইতিপূর্বে
  2. খ) ইতপূর্বে
  3. গ) ইতোপূর্বে
  4. ঘ) ইতঃপূর্বে
সঠিক উত্তর:
ঘ) ইতঃপূর্বে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইতঃপূর্বে
ব্যাখ্যা

শুদ্ধ শব্দটি হলোঃ
- ইতঃপূর্বে - এর আগে।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

১,০৫৬.
আরবি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি?
  1. ক) আওয়াজ-নজরানা-ফরমান
  2. খ) কলম-হাকিম-দখল
  3. গ) দরিয়া-আজাদ-সুদ
  4. ঘ) দাম-উর্দি-ভরসা
সঠিক উত্তর:
খ) কলম-হাকিম-দখল
উত্তর
সঠিক উত্তর:
খ) কলম-হাকিম-দখল
ব্যাখ্যা
আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অনুসারে,

কলম (বিশেষ্য)
- আরবি শব্দ
অর্থ:
- কোনো শক্ত দন্ডের প্রান্তে বল বা নিব সংযুক্ত করে তৈরি লেখনী
- ঝরনাকলম
- নলখাগড়া পালক প্রভৃতির অগ্রভাগ ত্যারচা করে কেটে তৈরি লেখনী।
দখল (বিশেষ্য)
- আরবি
অর্থ:
- অধিকার,
- আয়ত্তে,
- আনয়ন,
- ব্যুৎপত্তি,
- জ্ঞান,
- পটুতা।

হাকিম (বিশেষ্য)
- আরবি।
অর্থ:
- বিচারক,
- ইউনানি চিকিৎসক,
- শাসনকর্তা।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,০৫৭.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. প্রোসিতভর্তৃকা
  2. ভৌগলিক
  3. শ্রদ্ধাঞ্জলি
  4. সমিচীন
সঠিক উত্তর:
শ্রদ্ধাঞ্জলি
উত্তর
সঠিক উত্তর:
শ্রদ্ধাঞ্জলি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'শ্রদ্ধাঞ্জলি' - শব্দটি সঠিক বানানে লেখা হয়েছে, যা উৎসর্গ বা নিবেদন বোঝাতে ব্যবহৃত হয়। 

অন্যান্য অপশনলিতে বানানগত অশুদ্ধি রয়েছে।
যেমন- 
ক) প্রোসিতভর্তৃকা – এর শুদ্ধ বানান - প্রোষিতভর্তৃকা।
খ) ভৌগলিক – শব্দটির সঠিক রূপ হলো - ভৌগোলিক।
ঘ) সমিচীন – সঠিক বানান হলো - সমীচীন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,০৫৮.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. ক) ইহার আবশ্যকতা নাই
  2. খ) আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত
  3. গ) বিনয়পূর্বক নিবেদন করি।
  4. ঘ) সকল সুধীমন্ডলী উপস্থিত আছেন
সঠিক উত্তর:
ঘ) সকল সুধীমন্ডলী উপস্থিত আছেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সকল সুধীমন্ডলী উপস্থিত আছেন
ব্যাখ্যা
- 'সকল সুধীমন্ডলী উপস্থিত আছেন' বাক্যটি অশুদ্ধ।
- এর শুদ্ধরূপ হল: সুধীমন্ডলী উপস্থিত আছেন।  

 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি।
১,০৫৯.
‘পরাহ্ন’ শব্দটি কী কারণে অশুদ্ধ? 
  1. বাহুল্যজনিত
  2. প্রত্যয়জনিত
  3. ণত্ব বিধি লঙ্ঘন
  4. সন্ধিজনিত 
সঠিক উত্তর:
ণত্ব বিধি লঙ্ঘন
উত্তর
সঠিক উত্তর:
ণত্ব বিধি লঙ্ঘন
ব্যাখ্যা

ণ-ত্ব বিধি লঙ্ঘন করেছে বিধায় ‘পরাহ্ন’ শব্দটি অশুদ্ধ।
----------------------
• ণ-ত্ব বিধান:
- ণ-ত্ব বিধান বাংলা ভাষায় মূর্ধন্য ‘ণ’-এর সঠিক প্রয়োগের নিয়মাবলি নির্দেশ করে।
- ণ-ত্ব বিধান বাংলা ব্যাকরণের সেই নিয়ম যা নির্দেশ করে যে কখন তৎসম (সংস্কৃত থেকে আগত) শব্দে দন্ত্য ‘ন’ পরিবর্তিত হয়ে মূর্ধন্য ‘ণ’ হবে।
- মূলত এটি তৎসম শব্দের জন্য প্রযোজ্য, কারণ দেশি বা তদ্ভব শব্দে ‘ণ’ ব্যবহার হয় না।
- নিয়ম অনুযায়ী, যদি ঋ, র, ষ বর্ণের পরে দন্ত্য ‘ন’ থাকে, তবে তা ‘ণ’ হয়, যেমন: ঋণ, বর্ণ, ঘৃণা।
- এছাড়া, ঋ, র, ষ এর পরে যদি স্বরবর্ণ, ক-বর্গ, প-বর্গ, য, ব, হ বা অনুস্বার থাকে, তবুও ‘ণ’ হয়, যেমন: কৃপণ, নির্বাণ, গ্রহণ।

- প্র, পরা, পূর্ব, অপর- এইগুলার পর অহ্ন শব্দ থাকলে দন্ত্য 'ন' মূর্ধন্য 'ণ' হয়।
- যেমন: প্রাহ্ণ, পরাহ্ণ, পূর্বাহ্ণ, অপরাহ্ণ ইত্যাদি।

- ‘পরাহ্ন'’ শব্দে — প্র, পরা, পূর্ব, অপর- এইগুলার পর অহ্ন শব্দ থাকলে দন্ত্য 'ন' মূর্ধন্য 'ণ' হয় — নিয়ম অনুযায়ী ‘পরাহ্ণ' হবে।
- ‘ন' ব্যবহার করায় ‘পরাহ্ন’ শব্দটি ভুল। 
- এর শুদ্ধ রূপ হলো- পরাহ্ণ। 
------------------- 
উল্লেখ্য,
- মধ্যাহ্ন ও সায়াহ্ন শব্দে 'ণ' হবেনা কারণ- এখানে ‘অহ্ন’- 'মধ্য' ও 'সায়' শব্দের পরে আছে। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

১,০৬০.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. আদ্যক্ষর
  2. নিক্কন
  3. বিদ্ব্যান
  4. শুশ্রূষা
সঠিক উত্তর:
শুশ্রূষা
উত্তর
সঠিক উত্তর:
শুশ্রূষা
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
সঠিক বানানটি হলো - শুশ্রূষা।
এর অর্থ হলো - পরিচর্যা, সেবা।

অন্য অপশনের শুদ্ধ বানান:
• 'আদ্যক্ষর' - আদ্যাক্ষর।
• বিদ্ব্যান - বিদ্বান।
• নিক্কন - নিক্বণ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,০৬১.
মূর্ধন্য 'ষ' এর শুদ্ধ প্রয়োগ ঘটেছে নিচের কোন শব্দে?
  1. সংষ্ফুট  
  2. সংষ্করণ
  3. অনুষঙ্গ
  4. সংষ্কার
সঠিক উত্তর:
অনুষঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
অনুষঙ্গ
ব্যাখ্যা

অনুষঙ্গ শব্দে ‘ষ’ ধ্বনির শুদ্ধ প্রয়োগ ঘটেছে।

অন্যদিকে, 
• 'সংষ্কার' এর শুদ্ধরূপ- সংস্কার।
• 'সংষ্ফুট' এর শুদ্ধরূপ- সংস্ফুট।
• 'সংষ্করণ' এর শুদ্ধরূপ- সংস্করণ।

-----------------------
• 'ষ' ব্যবহারের নিয়ম:
- 'ঋ' এবং 'ঋ-কার' এর পর 'ষ' হয়। যেমন- ঋষি, কৃষক, উৎকৃষ্ট, দৃষ্টি, সৃষ্টি ইত্যাদি।
- ট-বর্গীয় ধ্বনির সাথে 'ষ' যুক্ত হয়। যেমন- কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ ইত্যাদি।
- অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের 'স' 'ষ' হয়। যেমন- ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।

- ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে 'ষ" হয়। যেমন-অভিসেক > অভিষেক, সুসুপ্ত > সুষুপ্ত, অনুসঙ্গ > অনুষঙ্গ, সুসমা > সুষমা, প্রতিস্থান > প্রতিষ্ঠান, অনুস্থান > অনুষ্ঠান, বিসম > বিষম ইত্যাদি।
- তৎসম শব্দে 'র'-এর পর 'ষ' হয়। যেমন: বর্ষা, ঘর্ষণ, বর্ষণ।

- কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' ব্যবহৃত হয়।
যেমন- ষড়ঋতু, রোষ, কলুষ, ভূষণ, দ্বেষ, ঔষধ, কোষ, আষাঢ়, ভাষণ, ষড়যন্ত্র, ঊষা, পৌষ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

১,০৬২.
নিচের কোন বানানটি সঠিক?
  1. মুমুক্ষু
  2. মোহানী
  3. রোহমর্ষক
  4. রুক্মিনী
সঠিক উত্তর:
মুমুক্ষু
উত্তর
সঠিক উত্তর:
মুমুক্ষু
ব্যাখ্যা

মুমুক্ষু বানানটি সঠিক।

অন্যদিকে,
অশুদ্ধ: মোহানী।
শুদ্ধ: মোহিনী।

অশুদ্ধ:রোহমর্ষক।
শুদ্ধ: রোমহর্ষক।

অশুদ্ধ: রুক্মিনী।
শুদ্ধ: রুক্মিণী।

উৎস: বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান।

১,০৬৩.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. আমি সাক্ষী দিব না।
  2. উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। 
  3. দৈন্যতা প্রশংসনীয় নয়। 
  4. তুমি নির্দোষ নও।
সঠিক উত্তর:
তুমি নির্দোষ নও।
উত্তর
সঠিক উত্তর:
তুমি নির্দোষ নও।
ব্যাখ্যা
• অশুদ্ধ: তুমি নির্দোষী নও। 
বাক্যটি শুদ্ধরূপ - তুমি নির্দোষ নও। 

অন্যদিকে, 
অশুদ্ধ: উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। 
বাক্যটি শুদ্ধরূপ - উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়। 

অশুদ্ধ: 'আমি সাক্ষী দিব না।'
বাক্যটি শুদ্ধরূপ - 'আমি সাক্ষ্য দিব না।' 

অশুদ্ধ: দৈন্যতা প্রশংসনীয় নয়।
বাক্যটি শুদ্ধরূপ - দীনতা/দৈন্য প্রশংসনীয় নয়। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১,০৬৪.
কোনটি অশুদ্ধ বানান?
  1. পিপীলীকা
  2. ভদ্রোচিত
  3. ভ্রাতুষ্পুত্র
  4. অভিভূত
সঠিক উত্তর:
পিপীলীকা
উত্তর
সঠিক উত্তর:
পিপীলীকা
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান - পিপীলীকা। 
- শুদ্ধ বানান - পিপীলিকা। 
- এটি একটি বিশেষ্য পদ। 
- এটি সংস্কৃত শব্দ।

অর্থ:
- পিঁপড়া,
- পিঁপড়ে।

অন্যদিকে,
- ভদ্রোচিত, ভ্রাতুষ্পুত্র এবং অভিভূত - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,০৬৫.
শুদ্ধ বানান কোনটি?
  1. শূণ্য 
  2. চূর্ণ
  3. ​রুপক
  4. গূণ্য
সঠিক উত্তর:
চূর্ণ
উত্তর
সঠিক উত্তর:
চূর্ণ
ব্যাখ্যা

• শুদ্ধ বানান- ​চূর্ণ। 
​- শব্দটি বিশেষণ পদ।
​- এটি সংস্কৃত শব্দ। 
অর্থ:
​- কণায় পরিণত পদার্থ, গুঁড়ো, 
- চুন,
​- সুগন্ধি গুঁড়ো,
- আবির। 

• বিশেষণ পদ- গুঁড়ো করা হয়েছে এমন, চূর্ণীকৃত, সম্পূর্ণ ভগ্ন, গুঁড়োয় পরিণত।

​---------------
​অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো-
• ​শূন্য। 
​- শব্দটি বিশেষণ পদ।
অর্থ:
- পরিমাণ বা আয়তনের অভাব।

• ​রূপক। 
​- এটি বিশেষ্য পদ।
​অর্থ: 
​- যে অর্থালংকারে উপমান ও উপমেয়কে অভেদ কল্পনা করা হয়। 
​- যেসব কাব্য বা নাটকে কোনো তত্ত্বকে রূপ দেওয়া হয়।

​• গুণ্য।
 - শব্দটি ​বিশেষণ পদ।   
​অর্থ:
​গুণ করতে হবে এমন।

​উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,০৬৬.
‘সাহচর্য’ শব্দের শুদ্ধ গঠন কোনটি?
  1. ক) সহ + চর + র্য
  2. খ) সহচর + ৎ
  3. গ) সহচর + য
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) সহচর + য
উত্তর
সঠিক উত্তর:
গ) সহচর + য
ব্যাখ্যা
সাহচর্য (বিশেষ্য):
১. সংস্রব (সাধু সাহচর্য)।
২. সহায়তা (কাজে সাহচর্য দান)।
৩. সঙ্গ (সাহচর্য দান)।
৪. সঙ্গ (সাহচর্য কামনা)।
{(তৎসম বা সংস্কৃত) সহচর+য (ষ্যঞ্‌)}

উৎস: বাংলা একাডেমি অভিধান।
১,০৬৭.
নিচ থেকে শুদ্ধ বানানটি চিহ্নিত করো-
  1. ক) প্রত্যুৎপন্যমতি
  2. খ) প্রত্যুৎপন্নমতি
  3. গ) প্রত্যুতপন্নমতি
  4. ঘ) প্রত্যুৎপন্মমতি
সঠিক উত্তর:
খ) প্রত্যুৎপন্নমতি
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রত্যুৎপন্নমতি
ব্যাখ্যা
বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে ‘প্রত্যুৎপন্নমতি’ শুদ্ধ বানান।
প্রত্যুৎপন্নমতি অর্থ উপস্থিত বুদ্ধি।
১,০৬৮.
অপ্রমিত বানান রয়েছে যে গুচ্ছে -
  1. ক) ধ্বংস, ধ্বস, উচ্ছ্বাস
  2. খ) উদ্দেশ, উচ্ছল, দিঙনির্ণয়
  3. গ) বন্দি, ইতঃপূর্বে , বাষ্পীভূত
  4. ঘ) একত্র, স্তূপীকৃত, নিরবচ্ছিন্ন
সঠিক উত্তর:
খ) উদ্দেশ, উচ্ছল, দিঙনির্ণয়
উত্তর
সঠিক উত্তর:
খ) উদ্দেশ, উচ্ছল, দিঙনির্ণয়
ব্যাখ্যা
অপশন (খ) তে উদ্দেশ ও উচ্ছল বানান সঠিক থাকলেও ‘দিঙনির্ণয়’ বানানটি ভুল। এর শুদ্ধ বানান বা প্রমিত রূপ হলো- দিঙ্‌নির্ণয়।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।
১,০৬৯.
নিচের কোনটি ভুল বানান?
  1. বিমর্শ
  2. বিমা
  3. বাহুল্য
  4. বঁধূয়া
সঠিক উত্তর:
বঁধূয়া
উত্তর
সঠিক উত্তর:
বঁধূয়া
ব্যাখ্যা

• বঁধূয়া বানানটি অশুদ্ধ।
• শুদ্ধ বানান: বঁধুয়া।

'বিমর্শ' বানানটি শুদ্ধ।

• বিমর্শ অর্থ:
১. বিতর্ক।
২. বিশেষ বিবেচনা বা বিচার।
৩. তথ্য নিরূপণ।
৪. সংস্কৃত নাটকের পাঁচটি অঙ্গের প্রথমটি।

• বাহুল্য, বিমা বানানগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,০৭০.
কোনটি ভুল বানান?
  1. অদ্যাতন
  2. অদ্যাপি
  3. আদ্যি
  4. আভ্যন্তর
সঠিক উত্তর:
অদ্যাতন
উত্তর
সঠিক উত্তর:
অদ্যাতন
ব্যাখ্যা
• ভুল বানান - অদ্যাতন
- শুদ্ধ বানান - অদ্যতন।
- শব্দটি বিশেষণ।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: আজকের; সাম্প্রতিক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,০৭১.
_________ বাতাসের তোড়ে ছাতা উড়ে গেল।
  1. ঘূর্ণায়মান
  2. ঘূর্ণায়মাণ
  3. ঘূর্নায়মান
  4. ঘুর্ণায়মান
সঠিক উত্তর:
ঘূর্ণায়মান
উত্তর
সঠিক উত্তর:
ঘূর্ণায়মান
ব্যাখ্যা
• শুদ্ধ বানানটি হচ্ছে- ঘূর্ণায়মান। যার অর্থ ঘুরছে এমন।

• সুতরাং সঠিক বাক্যটি - 
ঘূর্ণায়মান বাতাসের তোড়ে ছাতা উড়ে গেল।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,০৭২.
ণত্ব বিধান অনুসারে ভুল বানান কোনটি?
  1. ক) খণ্ড
  2. খ) পাষাণ
  3. গ) ক্রন্দণ
  4. ঘ) প্রণাম
সঠিক উত্তর:
গ) ক্রন্দণ
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্রন্দণ
ব্যাখ্যা
• ণ-ত্ব বিধানের পাঁচটি নিয়মাবলী- 
১. ঋ, র, ষ—এই তিনটি বর্ণের পর তৎসম শব্দের দন্ত্য ‘ন’ মূধন্য ‘ণ’ হয়। যেমন: ঋণ, ঘৃণা, রণ, বর্ণ, ভূষণ ইত্যাদি।
২. ঋ, র, ষ-এর পর স্বরবর্ণ, ক-বর্গ, প-বর্গ, ষ, হ থাকলে তার পরবর্তী দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন: লক্ষণ, ভক্ষণ, রেণু, পাষাণ, নির্বাণ, দর্পণ, গ্রহণ ইত্যাদি।
৩. ট বর্গের পূর্বে দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন: বণ্টন, লুণ্ঠন, খণ্ড ইত্যাদি।
৪. প্র, পরা, পরি, নির—এই চারটি উপসর্গের পরবর্তী দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হবে। যেমন: প্রণাম, প্রমাণ, পরায়ণ, পরিণতি, নির্ণয় ইত্যাদি।
৫. ত, থ, দ, ধ-এর পূর্বে সংযুক্ত বর্ণে দন্ত্য ‘ন’ হয়, ‘ণ’ হয় না। যেমন: দৃষ্টান্ত, বৃন্ত, গ্রন্থ, ক্রন্দন, বন্ধন ইত্যাদি। 

• যেসকল ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযােজ্য নয়:
ক. সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ‘ন হয়। যেমন-ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক।
খ. ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনাে (ণ) হয় না, ন হয়। যেমন- অন্ত, গ্রন্থ, ক্রন্দন।।
গ. বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বর্ণ (ণ) লেখার প্রয়ােজন হয় না।

সূত্র: ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ।
১,০৭৩.
কোন বানানটি অশুদ্ধ?
  1. শূণ্য
  2. গণ্য
  3. মান্য
  4. পুণ্য
সঠিক উত্তর:
শূণ্য
উত্তর
সঠিক উত্তর:
শূণ্য
ব্যাখ্যা
• শুদ্ধ বানান শূন্য,
- এটি বিশেষ্য পদ।
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয়: √শ্বন্‌ + য।
  অর্থ: 
- পরিমাণ বা আয়তনের অভাব।

অপশনে প্রদত্ত, গণ্য, মান্য ও পুণ্য শব্দের বানানগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,০৭৪.
তাঁর মধ্যে প্রচণ্ড ____ কাজ করে।
  1. হীনন্মন্যতা
  2. হীনম্মন্যতা
  3. হীনমন্যতা
  4. হীন্যমনতা
  5. কোনোটি নয়
সঠিক উত্তর:
হীনম্মন্যতা
উত্তর
সঠিক উত্তর:
হীনম্মন্যতা
ব্যাখ্যা
• তাঁর মধ্যে প্রচণ্ড হীনম্মন্যতা কাজ করে।

• 'হীনম্মন্যতা'
- এটি একটি বিশেষ্য পদ।
- এটি সংস্কৃত শব্দ।
এর অর্থ:
- নিজের সম্বদ্ধে হীন ধারণা পোষণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,০৭৫.
নিচের কোন বানানটি শুদ্ধ - 
  1. বহিস্কার 
  2. বহিপ্রকাশ
  3. বহিঃস্কার 
  4. বহিঃপ্রকাশ
সঠিক উত্তর:
বহিঃপ্রকাশ
উত্তর
সঠিক উত্তর:
বহিঃপ্রকাশ
ব্যাখ্যা
শুদ্ধ বানান: 
♠ বহিঃপ্রকাশ
• অর্থ: মনোভাব প্রকাশ; অভিব্যক্তি।  
• উচ্চারণ: বোহিপ্‌প্রোকাশ।
• প্রকৃত-প্রত্যয়: বহিঃ + প্রকাশ। 

♠ বহিষ্কার 
•  তৎসম বা সংস্কৃত শব্দ।  
• অর্থ: বর্জন, দূরীকরণ, নিস্কাশন।  
• উচ্চারণ: বোহিশ্‌কার্‌। 
• প্রকৃতি-প্রত্যয়: বহিঃ + √কৃ + অ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,০৭৬.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. ক) ভাত ছড়ালে কাকের অভাব হয় না।
  2. খ) এখানে খাটি গরুর দুধ পাওয়া যায়।
  3. গ) কায়কোবাদ ‘মহাশ্মশান’ লেখেন।
  4. ঘ) প্রাতঃকালে লোকটি গাত্রোত্থান করে।
সঠিক উত্তর:
খ) এখানে খাটি গরুর দুধ পাওয়া যায়।
উত্তর
সঠিক উত্তর:
খ) এখানে খাটি গরুর দুধ পাওয়া যায়।
ব্যাখ্যা

অশুদ্ধ বাক্যটির শুদ্ধরূপ -
এখানে খাটি গরুর দুধ পাওয়া যায়। => এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়।
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১,০৭৭.
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে কোনটি উক্তিটি অশুদ্ধ?
  1. ঋ, র, ষ এর পরে মূর্ধন্য 'ণ' হয়। 
  2. সংস্কৃত 'সাৎ' প্রতয়যুক্ত পদে ষ হয়।
  3. রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবেনা।
  4. বিদেশি শব্দের বানানে মুর্ধন্য ষ লেখার প্রয়োজন হয়না। 
  5. কোনোটিই নয় 
সঠিক উত্তর:
সংস্কৃত 'সাৎ' প্রতয়যুক্ত পদে ষ হয়।
উত্তর
সঠিক উত্তর:
সংস্কৃত 'সাৎ' প্রতয়যুক্ত পদে ষ হয়।
ব্যাখ্যা

• প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে,
• রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবেনা।
যেমন: অর্জ্জন, কর্ম্ম, কার্য্য, মূর্চ্ছা ইত্যাদির পরিবর্তে যথাক্রমে অর্জন, কর্ম, কার্য, মূর্ছা ইত্যাদি হবে।

• বিদেশি শব্দের বানানে মুর্ধন্য বর্ণ (ণ) লেখার প্রয়োজন হয়না।  
যেমন- পোশাক, মাস্টার। 

• ঋ, র, ষ এর পরে মূর্ধন্য 'ণ' হয়। 
যেমন - ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।

• সংস্কৃত 'সাৎ' প্রতয়যুক্ত পদে ষ হয় না।
যেমন - অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।

১,০৭৮.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) নিরব
  2. খ) নূন্যতম
  3. গ) সংবরণ
  4. ঘ) প্রাতঃরাশ
সঠিক উত্তর:
গ) সংবরণ
উত্তর
সঠিক উত্তর:
গ) সংবরণ
ব্যাখ্যা

প্রদত্ত প্রশ্নের অপশনে শুদ্ধ বানানটি হচ্ছে সংবরণ
- নিরব শব্দের শুদ্ধ বানান নীরব।
- নূন্যতম শব্দের শুদ্ধ বানান ন্যূনতম।
- প্রাতঃরাশ শব্দের শুদ্ধ বানান প্রাতরাশ।

উৎসঃ;ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

১,০৭৯.
শুদ্ধ রূপ কোনটি?
  1. ক) সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  2. খ) সাহিত্য ও সংস্কৃতিক অনুষ্ঠান
  3. গ) সাহিত্যিক ও সংস্কৃতি অনুষ্ঠান
  4. ঘ) সাহিত্যিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সঠিক উত্তর:
ঘ) সাহিত্যিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সাহিত্যিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ব্যাখ্যা
সাহিত্য ও সংস্কৃতি উভয় শব্দে ষ্টিক বা ইক্‌ প্রত্যয় যোগ করেসমধর্মী করতে হবে। 
একটিতে থাকবে কিন্তু অন্যটিকে প্রত্যয় না থাকলে তা সমধর্মী  হবে না। 
এক্ষেত্রে, 
সাহিত্যিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান - বাক্যটি শূদ্ধ 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,০৮০.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই।
  2. আমার টাকার আবশ্যক নাই।
  3. ছেলেটি বংশের মাথায় চুনকালি দিল।
  4. সব পাখিরা নীড় বাঁধে না।
সঠিক উত্তর:
প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই।
উত্তর
সঠিক উত্তর:
প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই।
ব্যাখ্যা

• অশুদ্ধ- প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বীতা থাকবেই।
• শুদ্ধ- প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই।

অন্যদিকে, 
অশুদ্ধ: আমার টাকার আবশ্যক নাই।
শুদ্ধ: আমার টাকার আবশ্যকতা নাই। 

অশুদ্ধ: ছেলেটি বংশের মাথায় চুনকালি দিল।
শুদ্ধ: ছেলেটি বংশের মুখে চুনকালি দিল।

অশুদ্ধ: সব পাখিরা নীড় বাঁধে না।
শুদ্ধ: সব পাখি নীড় বাধে না।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,০৮১.
কোনটি অশুদ্ধ বানান?
  1. ক) দুর্ধর্ষ
  2. খ) দুর্দশাগ্রস্ত
  3. গ) দুজ্ঞেয়
  4. ঘ) দুর্ভিক্ষ
সঠিক উত্তর:
গ) দুজ্ঞেয়
উত্তর
সঠিক উত্তর:
গ) দুজ্ঞেয়
ব্যাখ্যা
• অশুদ্ধ - দুজ্ঞেয়
• শুদ্ধ - দুর্জ্ঞেয়
- সংস্কৃত শব্দ
- প্রকৃত প্রত্যয় = [দুঃ+√দম্+অনীয়]
অর্থ: জানা কঠিন এমন, দুরধিগম্য।

• দুর্ধর্ষ, দুর্দশাগ্রস্ত, দুর্ভিক্ষ বানান গুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,০৮২.
কোনটি শুদ্ধ নয়?
  1. যন্ত্রনা
  2. শূদ্র
  3. সহযােগিতা
  4. স্বতঃস্ফূর্ত
সঠিক উত্তর:
যন্ত্রনা
উত্তর
সঠিক উত্তর:
যন্ত্রনা
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• অশুদ্ধ বানান: যন্ত্রনা।

• শুদ্ধ বানান: যন্ত্রণা (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- পীড়া;
- যাতনা।

অন্যদিকে,
• শূদ্র (বিশেষ্য পদ),
অর্থ: নিগৃহীত ও অবহেলিত জাতিবিশেষ।

• সহযােগিতা (বিশেষ্য পদ),
অর্থ: সহায়তা, সাহায্য।

• স্বতঃস্ফূর্ত (বিশেষণ পদ),
অর্থ: আপনা থেকে প্রকাশিত, স্বতঃপ্রণোদিত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,০৮৩.
নিচের কোন বাক্যটি শুদ্ধ নিয়মে গঠিত নয়?
  1. ক) সভায় অনেক ছাত্র এসেছে।
  2. খ) অন্যান্য বিষয়ের আলোচনা হয়েছে।
  3. গ) সমুদয় পক্ষীই নীড় বাঁধে।
  4. ঘ) সকল দর্শকমণ্ডলীকে স্বাগত জানাই।
সঠিক উত্তর:
ঘ) সকল দর্শকমণ্ডলীকে স্বাগত জানাই।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সকল দর্শকমণ্ডলীকে স্বাগত জানাই।
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নানুসারে 'সকল দর্শকমণ্ডলীকে স্বাগত জানাই' বাক্যটি অশুদ্ধ।
- এর শুদ্ধরূপ হচ্ছে দর্শকমণ্ডলীকে স্বাগত জানাই

অপরদিকে,
- সভায় অনেক ছাত্র এসেছে।
- অন্যান্য বিষয়ের আলোচনা হয়েছে।
- সমুদয় পক্ষীই নীড় বাঁধে।
উল্লেখিত বাক্যগুলো শুদ্ধ নিয়ে গঠিত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
১,০৮৪.
নিচের কোন শব্দটি অশুদ্ধ?
  1. ক) দরিদ্রতা
  2. খ) উপযোগিতা
  3. গ) শ্রদ্ধাঞ্জলি
  4. ঘ) উর্দ্ধ
সঠিক উত্তর:
ঘ) উর্দ্ধ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উর্দ্ধ
ব্যাখ্যা
দরিদ্রতা, উপযোগিতা, শ্রদ্ধাঞ্জলি এই শব্দগুলো শুদ্ধ।
উর্দ্ধ এর শুদ্ধ রূপ - ঊর্ধ্ব
১,০৮৫.
কোন বানানটি শুদ্ধ?
  1. ধাঁধা
  2. ধাধাঁ
  3. ধাধা
  4. ধাঁধাঁ
সঠিক উত্তর:
ধাঁধা
উত্তর
সঠিক উত্তর:
ধাঁধা
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - ধাঁধা
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- কৌতূহলোদ্দীপক জটিল প্রশ্ন,
- দিশেহারা ভাব; সংশয়; দৃষ্টিবিভ্রম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,০৮৬.
শুদ্ধ বানান -
  1. ভ্রাতুষ্পুত্র
  2. ভ্রাতূস্পুত্র
  3. ভ্রাতূষ্পুত্র
  4. ভ্রাতুস্পুত্র
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ভ্রাতুষ্পুত্র
উত্তর
সঠিক উত্তর:
ভ্রাতুষ্পুত্র
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - ভ্রাতুষ্পুত্র
- এটি একটি বিশেষ্য পদ।
- এটি সংস্কৃত শব্দ।

শব্দের অর্থ:
- ভাইয়ের ছেলে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,০৮৭.
নিচের কোন বানান টি শুদ্ধ?
  1. ক) নিগৃহিত
  2. খ) নিগৃহীত
  3. গ) নীগৃহিত
  4. ঘ) নিগহীত
সঠিক উত্তর:
খ) নিগৃহীত
উত্তর
সঠিক উত্তর:
খ) নিগৃহীত
ব্যাখ্যা
শুদ্ধ বানান - নিগৃহীত
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয়- নি+√গ্রহ্+ত
অর্থ: নির্যাতিত, লাঞ্ছিত, দন্ডিত।

উৎস: আধুনিক বাংলা ভাষার অভিধান, বাংলা একাডেমি।
১,০৮৮.
কোনটি সঠিক বানান?
  1. ক) লক্ষণীয়
  2. খ) লক্ষ্যনীয়
  3. গ) লক্ষ্যনীয়
  4. ঘ) লক্ষনীয়
সঠিক উত্তর:
ক) লক্ষণীয়
উত্তর
সঠিক উত্তর:
ক) লক্ষণীয়
ব্যাখ্যা
লক্ষণীয় [লোক্‌খোনিয়ো] (বিশেষণ) লক্ষ করার যোগ্য; দর্শনীয়; দ্রষ্টব্য (ঢাকায় লালবাগের কেল্লার ধ্বংসাবশেষ বিশেষভাবে লক্ষণীয়)।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১,০৮৯.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ নয়?
  1. ক) এ দায়িত্ব আমাকে দিও না
  2. খ) তার কথায় মাধুর্যতা নেই
  3. গ) তুমি স্বস্ত্রীক আসবে
  4. ঘ) সলজ্জ হাসি হেসে মেয়েটি উত্তর দিল
সঠিক উত্তর:
ঘ) সলজ্জ হাসি হেসে মেয়েটি উত্তর দিল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সলজ্জ হাসি হেসে মেয়েটি উত্তর দিল
ব্যাখ্যা
সলজ্জিত অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ হলো সলজ্জ।
বাক্যগুলোর শুদ্ধরূপ :
- এ দায়িত্ব আমাকে দিয়ো না
- তার কথায় মাধুর্য নেই
- তুমি সস্ত্রীক আসবে
উৎস : ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ
১,০৯০.
"আলি" প্রত্যয় দিয়ে গঠিত শব্দে কোন কারবর্ণটি ব্যবহৃত হয়?
  1. ঈ-কার
  2. উ-কার
  3. এ-কার
  4. ই-কার
সঠিক উত্তর:
ই-কার
উত্তর
সঠিক উত্তর:
ই-কার
ব্যাখ্যা

• আলি প্রত্যয়যুক্ত শব্দে ই-কার ব্যবহৃত হবে।
যেমন,
- সোনালি, মিতালি, বর্ণালি, খেয়ালি, রুপালি, হেঁয়ালি ইত্যাদি।

[ তবে সোনালী ব্যাংক নামটি ব্যাংক কর্তৃক এভাবেই নিবন্ধন করা হয়েছে। তাই সোনালী ব্যাংক লিখতে সোনালী শব্দটিই ব্যবহৃত হবে। যদিও (সোনালী) শব্দের সঠিক বানান সোনালি।]

উৎস: বাংলা একাডেমি প্রণিত বাংলা বানানের নিয়ম; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,০৯১.
নিচের বাক্যটি কেন ভুল?
’আপনি স্বস্ত্রীক এসেছেন’।
  1. ক) যথার্থ শব্দপ্রয়াগজনিত ভুল
  2. খ) বিষেশণ প্রয়োগজনিত ভুল
  3. গ) বাচ্যজনিত ভুল
  4. ঘ) লিঙ্গ-সঙ্গতিজনিত ভুল
সঠিক উত্তর:
ক) যথার্থ শব্দপ্রয়াগজনিত ভুল
উত্তর
সঠিক উত্তর:
ক) যথার্থ শব্দপ্রয়াগজনিত ভুল
ব্যাখ্যা

উপরিউক্ত বাক্যে যথার্থ শব্দ ব্যবহার না করায় এটি ভুল। বাক্যটিতে ’স্ব’ ব্যবহার না করে বরং ব্যবহার ’স’ (সহ অর্থে) ব্যবহার করা হবে।
বাক্যটির শুদ্ধরূপ: আপনি সস্ত্রীক এসেছেন।
তথ্যসূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি-ড. হায়াৎ মাহমুদ

১,০৯২.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) প্রাতর্ভ্রমণ
  2. খ) প্রাতর্ভ্রমন
  3. গ) প্রাতঃর্ভ্রমন
  4. ঘ) প্রাতভ্রমণ
সঠিক উত্তর:
ক) প্রাতর্ভ্রমণ
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রাতর্ভ্রমণ
ব্যাখ্যা
প্রাতর্ভ্রমণ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = প্রাতঃভ্রমণ
অর্থ: সকালবেলা খোলা জায়গায় ভ্রমণ।  

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,০৯৩.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. আমরা প্রমোদোদ্যন ঘুরে দেখলাম।
  2. আমরা প্রমোদ-উদ্যান ঘুরে দেখলাম।
  3. আমরা প্রমোদ্যদান ঘুরে দেখলাম।
  4. আমরা প্রমদোদ্যান ঘুরে দেখলাম।
সঠিক উত্তর:
আমরা প্রমোদ-উদ্যান ঘুরে দেখলাম।
উত্তর
সঠিক উত্তর:
আমরা প্রমোদ-উদ্যান ঘুরে দেখলাম।
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বংলা অভিধান অনুসারে,
"প্রমোদ-উদ্যান" - শুদ্ধ বানান।

• সে অনুসারে,
"আমরা প্রমোদ-উদ্যান ঘুরে দেখলাম।" -বাক্যটি শুদ্ধ।

অন্য বাক্যের অপশনগুলোর বানানটি অশুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বংলা অভিধান।
১,০৯৪.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ঘূর্ণীয়মান
  2. চুষ্য
  3. দৌরাত্ম
  4. পরিত্যাজ্য
সঠিক উত্তর:
পরিত্যাজ্য
উত্তর
সঠিক উত্তর:
পরিত্যাজ্য
ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) পরিত্যাজ্য - এটি শুদ্ধ বানান।
অর্থ: যা পরিত্যাগ করা উচিত বা যোগ্য।

ব্যাখ্যা:
ক) ঘূর্ণীয়মান - এটি ভুল বানান।
শুদ্ধ বানান: ঘূর্ণায়মান।
অর্থ: যা ঘুরছে বা আবর্তিত হচ্ছে।

খ) চুষ্য - এটি ভুল বানান।
শুদ্ধ বানান: চূষ্য, চোষ্য।
অর্থ: যা চোষা যায়।

গ) দৌরাত্ম - এটি ভুল বানান।
শুদ্ধ বানান: দৌরাত্ম্য।
অর্থ: দুষ্টামি, অত্যাচার।

তাই সঠিক উত্তর হলো ঘ) পরিত্যাজ্য।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,০৯৫.
'দ্ধ' যুক্তাক্ষরে কোন দুটি বর্ণ রয়েছে?
  1. দ্‌ + ব
  2. দ + দ
  3. দ্‌ + ত
  4. দ্‌ + ধ 
সঠিক উত্তর:
দ্‌ + ধ 
উত্তর
সঠিক উত্তর:
দ্‌ + ধ 
ব্যাখ্যা

'দ্ধ' যুক্তবর্ণে যে দুটি বর্ণ রয়েছে তা হলো— দ্ + ধ। 

- 'দ্ধ' (দ্ + ধ) যুক্তবর্ণ দিয়ে গঠিত কিছু বাংলা শব্দ:
- অকালবৃদ্ধা, অগ্নিশুদ্ধি, অনবরুদ্ধা, অনুদ্ধত, অনুসিদ্ধান্ত, অযোদ্ধা, অর্থসিদ্ধি, অল্পবুদ্ধি, অশ্রদ্ধা, উদ্ধতচারী, উদ্ধতভাষী, উদ্ধতস্বভাব, রুদ্ধ, যুদ্ধ, বুদ্ধ, শুদ্ধ, বৃদ্ধ, লব্ধ, উদ্ধত, উদ্বোধন, বদ্ধ, সিদ্ধ, তদ্ধিত, প্রবন্ধ, প্রবুদ্ধ, পদ্ধতি, বুদ্ধি ইত্যাদি। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

১,০৯৬.
'পরশ্ব' শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
  1. ক) পরশ্শু‌
  2. খ) পরশু
  3. গ) পোরশ্‌শ
  4. ঘ) পরোশ্‌শো
সঠিক উত্তর:
ঘ) পরোশ্‌শো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পরোশ্‌শো
ব্যাখ্যা
-  'পরশ্ব' শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে পরোশ্‌শো

• পরশ্ব:
- এটি একটি সংস্কৃত শব্দ।
- এর অর্থ আগামীকালের পরবর্তী বা গতকালের পূর্ববর্তী দিন, পরশু।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,০৯৭.
'অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার" - বাক্যটি কোন ধরণের ভুল রয়েছে?
  1. ক) রীতিসিদ্ধ অর্থবাচকতা
  2. খ) দুর্বোধ্যতা
  3. গ) বাহুল্য দোষ
  4. ঘ) গুরুচণ্ডালী দোষ
সঠিক উত্তর:
গ) বাহুল্য দোষ
উত্তর
সঠিক উত্তর:
গ) বাহুল্য দোষ
ব্যাখ্যা
বাহুল্য দোষ - প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাহুল্য দোষ ঘটে এবং এর ফলে বাক্য তার যোগ্যতা হারায়।
'অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার" এর শুদ্ধ রূপ = 'অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার" বা  'অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার"

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
১,০৯৮.
কোনটি শুদ্ধ বানান?
  1. জাজ্জ্বল্যমান
  2. অন্যূন
  3. মুহুর্ত
  4. নিরূপম
সঠিক উত্তর:
অন্যূন
উত্তর
সঠিক উত্তর:
অন্যূন
ব্যাখ্যা

• ‘অন্যূন’ — শুদ্ধ বানান।

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,  
‘অন্যূন’ অর্থ- অন্তত; কমপক্ষে। 

অন্যদিকে অপশনের বাকি বানান গুলো অশুদ্ধ।
এগুলোর শুদ্ধ বানান -
• 'মুহুর্ত' এর শুদ্ধ বানান - মুহূর্ত।
• জাজ্জ্বল্যমান এর শুদ্ধ বানান - জাজ্বল্যমান।
• 'নিরূপম' শব্দের শুদ্ধ বানান - নিরুপম।

আরো কিছু শুদ্ধ বানান:
• অপকর্শ - অপকর্ষ।
• অন্যমনষ্ক - অন্যমনস্ক।
• 'অন্যমনষ্ক' - অন্যমনস্ক।
• অন্যপুর্বা - অন্যপূর্বা।
• 'অনুযায়ি' - অনুযায়ী।
• প্রোজ্বলিত - প্রজ্বলিত।
• শ্বাশত - শাশ্বত।

উৎস : আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

১,০৯৯.
বাংলা বানানের নিয়ম অনুসারে কোনটি অশুদ্ধ?
  1. গাং
  2. ভাঙা
  3. রঙ্গিন
  4. ঢং
সঠিক উত্তর:
রঙ্গিন
উত্তর
সঠিক উত্তর:
রঙ্গিন
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান: রঙ্গিন ।
- এর শুদ্ধরূপ: রঙিন।

• বানানের নিয়ম:
- শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে সাধারণভাবে অনুস্বার (ং) ব্যবহৃত হবে।
যেমন:
গাং, ঢং, পালং, রং, রাং, সং।

- তবে অনুস্বারের সঙ্গে স্বর যুক্ত হলে ঙ হবে।
যেমন :
বাঙালি, ভাঙা, রঙিন, রঙের।

- ব্যতিক্রম: বাংলা ও বাংলাদেশ শব্দে অনুস্বার থাকবে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,১০০.
"সব পাখিরা নীড় বাঁধে না।" - বাক্যটি কী কারণে অশুদ্ধ হবে?
  1. বিভক্তিজনিত কারণে 
  2. বানানজনিত কারণে
  3. বচনজনিত কারণে
  4. বাচ্যজনিত কারণে
সঠিক উত্তর:
বচনজনিত কারণে
উত্তর
সঠিক উত্তর:
বচনজনিত কারণে
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ) বচনজনিত কারণে।

অশুদ্ধ বাক্য: সব পাখিরা নীড় বাঁধে না।
শুদ্ধ বাক্য: সব পাখি নীড় বাঁধে না।
--------------------
বহুবচনের অপপ্রয়োগজনিত অশুদ্ধি:
- বহুত্ব বোঝাতে আমরা বহুবচন ব্যবহার করি। বিশেষ্য পদের সঙ্গে গুলি/গুলো/রা, এরা ইত্যাদি যুক্ত করে বহুবচন তৈরি করা হয়।
- স্মরণ রাখতে হবে যে বহুবচনের পরে দ্বিত্ব প্রয়োগ হয় না, অর্থাৎ কোনো শব্দকে এক বার বহুবচনে রূপান্তরিত করলে পুনরায় তার বহুত্ব অপ্রয়োজনীয়।
- তাই অগণিত, অনেক, বহু, যাবতীয়, সব ইত্যাদি যত বহুত্ববাচক যদি আছে, তাদের পরে সংশ্লিষ্ট বিশেষ্য পদের সঙ্গে গুলি/গুলো ইত্যাদি যুক্ত হবে না।

যেমন:
অশুদ্ধ: ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা এসেছিল।
শুদ্ধ: ক্লাসে অনেক ছাত্রছাত্রী এসেছিল।

উল্লিখিত প্রশ্নের ব্যাখ্যা:
"সব পাখিরা নীড় বাঁধে না।" — এই বাক্যটি বচনজনিত কারণে অশুদ্ধ।

কারণ:
- 'সব' শব্দটি ইতিমধ্যে বহুবচন বোঝায়।
- তাই পুনরায় 'রা' বহুবচনবোধক প্রত্যয় যোগ করা অনুচিত।
- এটি দ্বৈত বহুবচন বা অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।