বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটারের ইতিহাস

মোট প্রশ্ন৫৭২এই পাতা৭০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটারের ইতিহাস

PrepBank · পাতা / · ৫০১৫৭০ / ৫৭২

৫০১.
বাংলাদেশে ইন্টারনেট সবার জন্য উন্মুক্ত হয় -
  1. ১৯৯৯ সালে
  2. ১৯৯৪ সালে
  3. ১৯৯৬ সালে
  4. ১৯৯২ সালে
সঠিক উত্তর:
১৯৯৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৬ সালে
ব্যাখ্যা
• বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার:
- ১৯৯০ সাল থেকেই বিশ্বব্যাপী ইন্টারনেটের ব্যবহার দ্রুত ছড়িয়ে পড়লেও বাংলাদেশ অনেক পরে এ মহাযাত্রায় যোগ দেয়।
- ১৯৯৩ সালে প্রথম সরকারিভাবে ইন্টারনেট ব্যবহার শুরু হয়।
- ১৯৯৫ সালে অফলাইন ই-মেইলের মাধ্যমে প্রথম এদেশে সীমিত আকারে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়। 
- বাংলাদেশে ইন্টারনেট সবার জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে। 

- ১৯৯৬ সালে দেশে প্রথম ইন্টারনেটের জন্য ভিস্যাট (Very Small Aperture Terminal - VSAT) স্থাপন করা হয় এবং আই.এস.এন নামক একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আই.এস.পি (Internet Service Provider - ISP)-এর মাধ্যমে অনলাইন ইন্টারনেট সংযোগের বিস্তৃতি ঘটতে শুরু করে। 
- ইন্টারনেটের জনক হিসাবে পরিচিত মার্কিন নাগরিক ভিনটন জি কার্ফ। 
- ১৯৬৯ সালে ইন্টারনেট জন্ম হয়। 

উৎস: বাংলাপিডিয়া।
৫০২.
মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম সফটওয়্যার এর নাম কি?
  1. ক) ম্যাক
  2. খ) উইন্ডোজ
  3. গ) লিনাক্স
  4. ঘ) অ্যানড্রয়েড
সঠিক উত্তর:
খ) উইন্ডোজ
উত্তর
সঠিক উত্তর:
খ) উইন্ডোজ
ব্যাখ্যা

মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম সফটওয়্যার এর নাম উইন্ডোজ।
তথ্য সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, পৃষ্ঠা- ৫।

৫০৩.
জন ভন নিউম্যান আর্কিটেকচারে কোন বৈশিষ্ট্যটি যোগ হয়েছিল?
  1. Stored Program Concept
  2. Punch Card Input
  3. Mechanical Gear System
  4. Assembly Language
সঠিক উত্তর:
Stored Program Concept
উত্তর
সঠিক উত্তর:
Stored Program Concept
ব্যাখ্যা

◉ জন ভন নিউম্যান আর্কিটেকচারের (Von Neumann Architecture) মূল অবদান হলো Stored Program Concept. এর আগে কম্পিউটারে নির্দেশনা (instructions) ও ডেটা আলাদাভাবে ব্যবহৃত হতো। ভন নিউম্যান আর্কিটেকচারে নির্দেশনা এবং ডেটা একই মেমোরিতে সংরক্ষণ করা হয়।

​জন ভন নিউম্যান:
- জন ভন নিউম্যান, আসল নাম জ্যানোস নিউম্যান, (জন্ম 28 ডিসেম্বর, 1903, বুদাপেস্ট, হাঙ্গেরি—মৃত্যু 8 ফেব্রুয়ারি, 1957, ওয়াশিংটন, ডিসি, ইউ.এস.), হাঙ্গেরিয়ান-বংশোদ্ভূত আমেরিকান গণিতবিদ।
- ফলিত গণিতের জন্য ভন নিউম্যানের উপহার কোয়ান্টাম তত্ত্ব, স্বয়ংক্রিয় তত্ত্ব, অর্থনীতি এবং প্রতিরক্ষা পরিকল্পনাকে প্রভাবিত করে এমন দিকগুলিতে তার কাজ নিয়েছিল।
- ভন নিউম্যান গেম তত্ত্বের পথপ্রদর্শক এবং অ্যালান টুরিং এবং ক্লড শ্যাননের সাথে সঞ্চিত-প্রোগ্রাম ডিজিটাল কম্পিউটারের ধারণাগত উদ্ভাবকদের একজন ছিলেন।
- ভন নিউম্যান মেশিন, আধুনিক, বা ক্লাসিক্যাল, কম্পিউটারের মৌলিক নকশা করেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ENIAC-এর নির্মাণে জড়িত তিনজন প্রধান বিজ্ঞানী-আর্থার বার্কস, হারম্যান গোল্ডস্টাইন এবং জন ভন নিউম্যান-"ইলেক্ট্রনিক কম্পিউটিং ইন্সট্রুমেন্টের লজিক্যাল ডিজাইনের প্রাথমিক আলোচনা" (1946)-এ ধারণাটি সম্পূর্ণরূপে প্রকাশ করেছিলেন।

​উৎস: ব্রিটানিকা।

৫০৪.
১৯৪৬ সালে ড. জন মউসলি এবং প্রেসপার একার্ট যৌথভাবে কোন কম্পিউটারটি তৈরি করেছিলেন?
  1. EDSAC
  2. ABC
  3. ENIAC
  4. UNIVAC
সঠিক উত্তর:
ENIAC
উত্তর
সঠিক উত্তর:
ENIAC
ব্যাখ্যা
• EDSAC:
- EDSAC কম্পিউটার হলো প্রথম সংরক্ষিত প্রোগ্রামবিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার।

• ABC:
- অধ্যাপক ড. জন ভিনসেন্ট অ্যাটানসাফ এবং তার ছাত্র ক্লিফ ১৯৩৯ সালে যৌথভাবে ভ্যাকুয়াম টিউব ব্যবহার একটি ইলেকট্রনিক গণনাকারী যন্ত্র আবিষ্কার করেন। তাদের নামানুসারে যন্ত্রটির নামকরণ করা হয় এবিসি (ABC - Atanasof Barry Computer)।
- এই ABC কম্পিউটারটি হলো প্রথম ইলেকট্রনিক কম্পিউটার।
-  এটির গাণিতিক/যুক্তিমূলক কাজের জন্য ৪৫টি ভ্যাকুয়াম টিউব এবং তথ্য সংরক্ষণের জন্য মেমরি হিসেবে ক্যাপাসিটর ব্যবহার করা হয়।

• ENIAC:
- ১৯৪৬ সালে ড. জন মউসলি এবং তার ছাত্র প্রেসপার একার্ট যৌথভাবে ENIAC (Electronic Numerical Integrator And Calculator) নামক কম্পিউটারটি তৈরি করেছিলেন।
- ENIAC ছিল প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার।
- ENIAC কম্পিউটারের প্রোগ্রামের জন্য তারযুক্ত প্লাগবোর্ড ব্যবহার করা হতো। 

• UNIVAC:
- UNIVAC হলো সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার।
- UNIVAC কম্পিউটারে সর্বপ্রথম চুম্বক-ফিতা ব্যবহার করা হয়েছিল।
- UNIVAC কম্পিউটারে একই সঙ্গে পড়া, গণনা ও তথ্য লেখার কাজ করা যেত। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০৫.
IBM 360 এ যুগান্তকারী পরিবর্তন কোনটি? 
  1. ভ্যাকিউম টিউব
  2. ট্রানজিস্টর
  3. ইন্টিগ্রেটেড সার্কিট
  4. মাইক্রোপ্রসেসর
সঠিক উত্তর:
ইন্টিগ্রেটেড সার্কিট
উত্তর
সঠিক উত্তর:
ইন্টিগ্রেটেড সার্কিট
ব্যাখ্যা

• IBM 360 হলো তৃতীয় প্রজন্মের (১৯৬৪ - ১৯৭১) কম্পিউটারের ক্লাসিক উদাহরণ। এটি ইন্টিগ্রেটেড সার্কিট (IC) প্রযুক্তি ব্যবহার করে।
 
• অন্যান্য বৈশিষ্ট্য সমূহ:

- ব্যবসায়িক ও বৈজ্ঞানিক হিসাব উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যেত।
- অনেকগুলো ট্রানজিস্টর এক চিপে সংযুক্ত থাকে।
- আকার আরও ছোট, গতি দ্রুত এবং নির্ভরযোগ্যতা বেশি।
- মাল্টি প্রোগ্রামিং সমর্থন।
- কম বিদ্যুৎ খরচ এবং তাপ উৎপাদন কম।

এছাড়াও,
- ভ্যাকিউম টিউব: ১ম প্রজন্ম (১৯৪০ - ১৯৫৬) কম্পিউটারে ব্যবহার করা হত। উদাহরণ: ENIAC, UNIVAC.
- ট্রানজিস্টর: ২য় প্রজম্ন (১৯৫৬ - ১৯৬৩) কম্পিউটারে ব্যবহার করা হত। উদাহরণ: IBM 7090.
- মাইক্রোপ্রসেসর: ৪র্থ প্রজন্ম (১৯৭১ - বর্তমান) কম্পিউটারে ব্যবহার করা হয়। উদাহরণ: Intel 4004, Apple.

তথ্যসূত্র:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি।
- IBM এর অফিশিয়াল ওয়েবসাইট। [লিংক]

৫০৬.
ইন্টেল পেন্টিয়াম একটি-
  1. হার্ডডিস্ক
  2. সিডি রম
  3. প্রসেসর
  4. ফ্লপি ডিস্ক
সঠিক উত্তর:
প্রসেসর
উত্তর
সঠিক উত্তর:
প্রসেসর
ব্যাখ্যা

- ইন্টেল পেন্টিয়াম একটি প্রসেসর।
- অসংখ্য ইন্টিগ্রেটেড সার্কিট দিয়ে প্রসেসর তৈরি হয়।
- আইসি তৈরি হয় ট্রানজিস্টর দিয়ে।
- একটি প্রসেসরে ট্রানজিস্টরের সংখ্যা যত বেশি হবে প্রসেসরের গতি তত বেশি হবে।
- প্রসেসরের গতি সাধারণত হার্জ (Hz) এককে পরিমাপ করা হয়।
- বর্তমানে প্রসেসর জগতে ইন্টেল কোর i7 এবং i5 বহুল ব্যবহৃত হয়।

৫০৭.
রিকোনির যন্ত্র আবিষ্কার করেন কে?
  1. ক) চার্লস ব্যাবেজ
  2. খ) গডফ্রাইট ভন লিবানিজ
  3. গ) ড. হারম্যান হলিরিথ
  4. ঘ) ব্লেইজ প্যাসকেল
সঠিক উত্তর:
খ) গডফ্রাইট ভন লিবানিজ
উত্তর
সঠিক উত্তর:
খ) গডফ্রাইট ভন লিবানিজ
ব্যাখ্যা
• রিকোনির যন্ত্র:
১৬৭১ সালে জার্মান দার্শনিক ও গণিতবিদ গটফ্রাইড ভন লিবনিজ (Gottfried Von Leibniz) প্যাসকেলের যন্ত্রের ভিত্তিতে চাকা ও দণ্ড ব্যবহার করে উন্নত যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন। তিনি যন্ত্রটির নাম দেন রিকোনির যন্ত্র।

• ১৮৮০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ড. হারম্যান হলিরিথ (Dr. Herman Hollerith) নামের একজন পরিসংখ্যানবিদ সেন্সাস মেশিন বা টেবুলেটিং মেশিন নামে একটি গণনা যন্ত্র আবিষ্কার করেন।

• ১৮১২ সালে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ (Charls Babbage) উন্নত ডিফারেন্স ইঞ্জিন (Differenc Engine) বা বিয়োগ ফলভিত্তিক গণনার যন্ত্র উদ্ভাবনের পরিকল্পনা করেন। 

• ১৬৪২ সালে ফরাসি গণিতবিদ ব্লেইজ প্যাসকেল (Blaise Pascal) গিয়ার ও চাকতি ব্যবহার করে সর্বপ্রথম যান্ত্রিক ক্যালকুলেটর বা যান্ত্রিক গণনা যন্ত্র আবিষ্কার করেন যার নাম প্যাসকেলেন (Pascaline)। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০৮.
কোন কোম্পানির ক্যালকুলেটরের জন্য Intel 4004 চিপটি তৈরি করা হয়েছিল?
  1. Hewlett-Packard
  2. Texas Instruments
  3. Busicom
  4. Casio
সঠিক উত্তর:
Busicom
উত্তর
সঠিক উত্তর:
Busicom
ব্যাখ্যা
• Intel 4004 চিপটি মূলত Busicom কোম্পানির ক্যালকুলেটরের জন্য তৈরি করা হয়েছিল। ১৯৭১ সালে Intel 4004 ছিল বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর, যা একটি একক চিপে সম্পূর্ণ সিপিইউ ফাংশনালিটি নিয়ে আসে। Busicom, যা একটি জাপানি ক্যালকুলেটর প্রস্তুতকারী কোম্পানি ছিল, তারা তাদের ক্যালকুলেটরের জন্য একটি বিশেষ ধরনের চিপের প্রয়োজন অনুভব করেছিল। Intel তাদের জন্য এই চিপটি ডিজাইন করে, যা পরবর্তীতে কম্পিউটার প্রযুক্তিতে বিপ্লব ঘটায়। তাই, Intel 4004 চিপের উৎপত্তি এবং প্রথম ব্যবহার Busicom কোম্পানির ক্যালকুলেটরে হয়েছিল।

• মাইক্রোপ্রসেসর:
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি বা হার্ডওয়্যারটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়।
- মাইক্রোপ্রসেসরের প্রতিষ্ঠাতা হলেন টেড হফ।
- যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন ১৯৭১ সালে প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে।
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) চিপ।
- মাইক্রোপ্রসেসর কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে।
- মাইক্রোপ্রসেসরকেই মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়।
- মাইক্রোপ্রসেসর ব্যবহারের ফলে কম্পিউটারের আকার আরো ছোট হয়ে যায়, দাম কমে যায় এবং বিদ্যুৎ খরচ কমে যায় যার ফলে কাজ করার ক্ষমতা, কাজের গতি ও নির্ভরশীলতা বহুগুণে বেড়ে যায়।
- বিটের সংখ্যার ওপর ভিত্তি করে মাইক্রোপ্রসেসরের নামকরণ করা হয়ে থাকে। যথা: 4 বিট মাইক্রোপ্রসেসর, 16 বিট মাইক্রোপ্রসেসর, 32 বিট মাইক্রোপ্রসেসর, 64 বিট মাইক্রোপ্রসেসর ইত্যাদি।
- বাণিজ্যিকভাবে নির্মিত বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর Intel 4004.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০৯.
প্রথম গণনাকারী যন্ত্রের নাম কী?
  1. ক) Osborne
  2. খ) Abacus
  3. গ) Analog Calculator
  4. ঘ) Difference engine
সঠিক উত্তর:
খ) Abacus
উত্তর
সঠিক উত্তর:
খ) Abacus
ব্যাখ্যা
অ্যাবাকাস (Abacus):
- গণনার কাজে সহায়তার জন্য প্রাচীনকাল থেকে বিভিন্ন প্রকার যান্ত্রিক কৌশল প্রচলিত থাকলেও অ্যাবাকাস (Abacus) নামক একটি প্রাচীন গণনার যন্ত্রকেই কম্পিউটারের ইতিহাসে প্রথম যন্ত্র হিসেবে ধরা হয়। অর্থাৎ বলা যায় অ্যাবাকাস থেকেই কম্পিউটারের ইতিহাসের শুভযাত্রা।
- অ্যাবাকাস শব্দটির অর্থ হলো গণনাকারী বোর্ড।
- এটি কাঠের তৈরি আয়তাকার কাঠামো যাতে ফ্রেমের ভেতরে সুতা বা তার বেঁধে বিভিন্ন রঙের গুটি বা বল সাজানো থাকে।
- সাধারণত প্রত্যেক তারের ওপরের দিকে দুটি এবং নিচের দিকে পাঁচটি বল বা গুটি লাগানো থাকে।
- সবার ওপরের তারকে ধরা হতো এককের ঘর, দ্বিতীয় তারটি ছিল দশকের এবং তৃতীয় তারটি ছিল শতকের। এভাবে প্রত্যেক তারে একটি করে মান থাকত। ফ্রেমের মাঝখান বাম, ডান কিংবা ওপর-নিচ বিভক্ত থাকত। গুটিগুলো সঞ্চালন করে অ্যাবাকাসের সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রভৃতি কাজ করা যেত।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১০.
প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য কী ছিল?
  1. ক) ট্রানজিস্টর
  2. খ) আইসি
  3. গ) ভিএলএসআই
  4. ঘ) ভ্যাকুয়াম টিউব
সঠিক উত্তর:
ঘ) ভ্যাকুয়াম টিউব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভ্যাকুয়াম টিউব
ব্যাখ্যা
প্রথম প্রজন্মের কম্পিউটারের সময়কাল হলো ১৯৫১ থেকে ১৯৫৯ সাল। তখন ভ্যাকুয়াম টিউব বিশিষ্ট ইলেকট্রনিক বর্তনী ব্যবহৃত হতো এবং আকারে বড় হতো৷ দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের ব্যাপ্তিকাল ১৯৫৯-১৯৬৫। এ সময় ট্রানজিস্টরের ব্যবহার শুরু হয়। দ্বিতীয় প্রজন্ম থেকে কম্পিউটারের আকার ছোটো হতে শুরু করে।
উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম(উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৫১১.
বাণিজ্যিকভাবে উৎপাদিত প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কী?
  1. MARK-I
  2. ENIAC
  3. EDSAC
  4. UNIVAC
সঠিক উত্তর:
UNIVAC
উত্তর
সঠিক উত্তর:
UNIVAC
ব্যাখ্যা

UNIVAC:
- UNIVAC (Universal Automatic Computer) হলো বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে সফল সাধারণ-উদ্দেশ্যমূলক ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার, যা ১৯৫১ সালে জন মাউচলি এবং প্রেসপার একার্ট তৈরি করেন।
- এটি মূলত ভ্যাকুয়াম টিউব প্রযুক্তি, ম্যাগনেটিক টেপ ডেটা স্টোরেজ এবং মার্কারি ডিলে-লাইন মেমরি ব্যবহার করত। 
- ১৯৫১ সালে মার্কিন আদমশুমারি ব্যুরোতে প্রথম এটি ব্যবহার করা হয়।

অপশন আলোচনা:
ENIAC:
- এর পূর্ণরূপ: Electronic Numerical Integrator and Computer।
- ১৯৪৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে জন মাউচলি এবং জে. প্রেসপার একার্ট এটি তৈরি করেন।
- এটি ছিল প্রথম সাধারণ-উদ্দেশ্য সম্পন্ন এবং প্রোগ্রামযোগ্য ডিজিটাল কম্পিউটার।

MARK-I: এটি ছিল প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল (Electro-mechanical) কম্পিউটার।

EDSAC: এটি প্রথম প্রোগ্রাম সংরক্ষিত (Stored-program) কম্পিউটারগুলোর একটি।


উৎস:
১। US-CB [Link] 
২। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫১২.
প্রথম ইলেক্ট্রোমেকানিক্যাল কম্পিউটার কোনটি?
  1. MARK-1
  2. EDVAC
  3. ENIAC
  4. UNIVAC
সঠিক উত্তর:
MARK-1
উত্তর
সঠিক উত্তর:
MARK-1
ব্যাখ্যা
MARK-1 হচ্ছে প্রথম ইলেক্ট্রোমেকানিক্যাল কম্পিউটার।

• MARK-1:
- মার্ক-১ একটি ইলেক্ট্রোমেকানিক্যাল কম্পিউটার যেটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও ইন্‌টারন্যাশনাল বিজনেস মেশিন (International Business Machine) কোম্পানীর যৌথ উদ্যোগে নির্মিত হয়।
- হাওয়ার্ড এইকিনের তত্ত্বাবধানে ১৯৪৪ সালে এটি নির্মিত হয়।
- মার্ক-১ ছিল পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় হিসাবকারী যন্ত্র।
- এটি দ্বারা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এমনকি ত্রিকোণমিতিক হিসাবও করা যেত।

• ENIAC:
- ১৯৪৬ সালে আমেরিকার পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের জন মশলি ও প্রেসলার একাট যৌথভাবে বৃহদাকার ইলেকট্রনিক কম্পিউটার তৈরি করেন।
- তাঁরা কম্পিউলিরটির নাম দেন 'এনিয়াক' (ENIAC)।
- এনিয়াক হচ্ছে বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার।

• EDVAC:
- EDVAC তৈরি হয়েছিল ১৯৪৬ সালে।
- এটি একটি ইলেকট্রনিক কম্পিউটার ছিল।

• UNIVAC:
-জন মশলি ও প্রেসপার একাটি ১৯৪৬ সালে একটি কোম্পানি গঠন করে ১৯৫১ সালে প্রথম ইউনিভ্যাক-(UNIVAC-1) কম্পিউটার তৈরি করেন।
- এই ইউনিভ্যাকই ছিল প্রথম ডিজিটাল কম্পিউটার।
-১৯০২ সালে IBM কোম্পানি IBM-650, 701 কম্পিউটার বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ও বাজারজাত করে।

উৎস: মৌলিক কম্পিউদির শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ভোকেশনাল।
৫১৩.
প্রথম উদ্ভাবিত মাইক্রোপ্রসেসরের নাম হলো-
  1. Intel 4004
  2. Intel 4040
  3. Intel 8008
  4. Intel 8080
সঠিক উত্তর:
Intel 4004
উত্তর
সঠিক উত্তর:
Intel 4004
ব্যাখ্যা
• মাইক্রোপ্রসেসর বা প্রসেসর:
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি বা হার্ডওয়্যারটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়।
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) চিপ।
- মাইক্রোপ্রসেসর কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে।
- মাইক্রোপ্রসেসরকেই মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়। 
- বিটের সংখ্যার ওপর ভিত্তি করে মাইক্রোপ্রসেসরের নামকরণ করা হয়ে থাকে। যেমন: 4 বিট মাইক্রোপ্রসেসর, 16 বিট মাইক্রোপ্রসেসর, 32 বিট মাইক্রোপ্রসেসর, 64 বিট মাইক্রোপ্রসেসর ইত্যাদি।
- যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন ১৯৭১ সালে প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে।
- এটি ছিলো Intel 4004 নামের 4 বিট মাইক্রোপ্রসেসর। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১৪.
প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?
  1. C
  2. Fortran
  3. Ruby
  4. PHP
সঠিক উত্তর:
Fortran
উত্তর
সঠিক উত্তর:
Fortran
ব্যাখ্যা
• ফোরট্রান (FORTRAN):
- FORTRAN এর পূর্ণরূপ Formula Translation.
- FORTRAN হলো বিশ্বের প্রথম সফল কম্পিউটার প্রোগ্রামিং ভাষা।
- ফোরট্রান আদিতম উচ্চস্তরের নির্দেশমূলক প্রোগ্রামিং ভাষা।
- জন বাকাস ও তাঁর সহযোগীরা আইবিএম-এ কর্মরত থাকা অবস্থায় ১৯৫০-এর দশকের মাঝামাঝি এটি তৈরি করেন।

• ফোরট্রানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্করণগুলো হচ্ছে:
- ফোরট্রান I,
- ফোরট্রান II,
- ফোরট্রান iv,
- ফোরট্রান ৭৭,
- ফোরট্রান ৯০। 

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৫১৫.
কবে ফ্লপি ডিস্কের প্রচলন শুরু হয়?
  1. ক) ১৯৫৭
  2. খ) ১৯৭৫
  3. গ) ১৯৭৩
  4. ঘ) ১৯৮৪
সঠিক উত্তর:
গ) ১৯৭৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭৩
ব্যাখ্যা
১৯৭৩ সালে ফ্লপি ডিস্কের প্রচলন শুরু হয়। এটি ডিস্কেট নামেও পরিচিত। ধারণ ক্ষমতা অনুযায়ী ফ্লপি ডিস্ক দুই ধরনের। সাধারণ ফ্লপি ডিস্কের ধারণ ক্ষমতা ৭২০ হতে ৮০০ কিলোবাইট পর্যন্ত এবং হাই ডেনসিটি ফ্লপি ডিস্কের ধারণ ক্ষমতা ১.২ হতে ১.৪ মেগাবাইট পর্যন্ত হতে পারে।
উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৫১৬.
নিচের কোনটি প্রথম ডিজিটাল কম্পিউটার?
  1. ক) NCR--300
  2. খ) IBM-704
  3. গ) IBM-709
  4. ঘ) UNIVAC-1
সঠিক উত্তর:
ঘ) UNIVAC-1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) UNIVAC-1
ব্যাখ্যা

UNIVAC-1 হল প্রথম ডিজিটাল কম্পিউটার। 

ডিজিটাল কম্পিউটার হল এমন কম্পিউটার সিস্টেম যা বাইনারি নম্বর সিস্টেম ব্যবহার করে গণনামূলক কাজ সম্পাদান করে। ডিজিটাল কম্পিউটারের তিনটি প্রধান উপাদান হল ইনপুট, প্রসেসিং এবং আউটপুট।

আকার, আকৃতি, মেমোরি ও কার্যক্ষমতার ওপর ভিত্তিতে ডিজিটাল কম্পিউটারগুলোকে প্রধানত চারটি বিভাগে শ্রেণীবদ্ধ করা যেতে পারে।
যেমন:
১. সুপার কম্পিউটার
২. মেইনফ্রেম কম্পিউটার
৩. মিনি কম্পিউটার
৪. মাইক্রো কম্পিউটার

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

৫১৭.
প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার 'EDSAC' এর পূর্ণরূপ কী?
  1. Electronic Delay Storage Automatic Calculator
  2. Electronic Data System for Advanced Computing
  3. Extended Digital Storage and Arithmetic Computer
  4. Electronic Device for Scientific and Academic Calculation
সঠিক উত্তর:
Electronic Delay Storage Automatic Calculator
উত্তর
সঠিক উত্তর:
Electronic Delay Storage Automatic Calculator
ব্যাখ্যা

EDSAC (Electronic Delay Storage Automatic Calculator) ছিল বিশ্বের প্রথম stored-program electronic computer।

​EDSAC:
- EDSAC কম্পিউটারই প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার।
- EDSAC এর পূর্ণরূপ হলো Electronic Delay Storage Automatic Calculator.
- EDSAC নির্মিত হয় ১৯৪৯ সালে।
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক গবেষণার অধ্যাপক মার্কস উইলকিস এর নেতৃত্বাধীন একদল বিজ্ঞানী এ্যাডস্যাক আবিষ্কার করেন।

​উল্লেখ্য, 
​ENIAC: প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার। 
​UNIVAC: এটি প্রথম বাণিজ্যিক কম্পিউটার, যা 1951 সালে তৈরি করা হয়।
EDVAC: এটি ENIAC এর পরবর্তী সংস্করণ, যা 1949 সালে তৈরি করা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫১৮.
EDSAC কম্পিউটারটি তৈরি করেন কে?
  1. জন এ্যাটানাসফ্
  2. মরিস উইলথিম
  3. জন মউসলি
  4. প্রেসপার একার্ট
সঠিক উত্তর:
মরিস উইলথিম
উত্তর
সঠিক উত্তর:
মরিস উইলথিম
ব্যাখ্যা
• ইলেক্ট্রনিক যুগ:
- যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানি ডঃ জন এ্যাটানাসফ্ তার নিজের এবং ছাত্রছাত্রীদের গবেষণা কাজে সহায়তার জন্য ১৯৪২ সালে বায়ুশূন্য টিউব ব্যবহার করে একটি ছোট ইলেক্ট্রনিক কম্পিউটার তৈরি করেছিলেন।
- এ্যাটানাস ও তাঁর সহকারী ব্যারীর নামানুসারে এই কম্পিউটারটি এ্যাটানাসফ্-ব্যারী কম্পিউটার (সংক্ষেপে ABC) নামে পরিচিত।
- ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জন মউসলি (Dr. John W Mouchley) এবং তাঁর ছাত্র প্রেসপার একার্ট (Dr. J Presper Eckert) ইলেক্ট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর এন্ড ক্যালকুলেটর বা সংক্ষেপে ENIAC (Electronic Numerical Integrator And Calculator) নামক কম্পিউটারটি উদ্ভাবন করেন।
- ENIAC এর জন্য ১৫০০ বর্গফুট পরিমাণ স্থানের প্রয়োজন হত এবং এটির ওজন ছিল ৩০ টন।
- যন্ত্রটি ১৯০০০ বায়ুশূন্য ইলেক্ট্রনিক টিউব দিয়ে নির্মিত হয়েছিল এবং যন্ত্রটি চালনার জন্য ১৩০ কিলোওয়াট বিদ্যুৎ শক্তির প্রয়োজন হতো।
- এই যন্ত্রটি নয় বৎসর চালু ছিল।
- এনিয়াক কম্পিউটারের প্রোগ্রামের জন্য তারযুক্ত প্লাগবোর্ড ব্যবহার করা হত।
- প্রোগ্রামিংয়ের জন্য তারের সংযোগ বদলানোর প্রয়োজন হতো এবং শত শত সংযোগ বদলানোর জন্য কয়েকদিন পর্যন্ত সময় লেগে যেত।
- এই অসুবিধা দূর করার জন্য ১৯৪৯ সালে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মরিস উইলথিম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট প্রথম কম্পিউটার EDSAC (Electronic Delay Storage Automatic Computer) তৈরি করেন।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১৯.
ট্রানজিস্ট্রর আবিষ্কার হয়-
  1. ক) ১৯৪৪ সালে
  2. খ) ১৯৪৬ সালে
  3. গ) ১৯৪৭ সালে
  4. ঘ) ১৯৫০ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৪৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৪৭ সালে
ব্যাখ্যা

ট্রানজিস্টর আবিষ্কারের সঙ্গে বেল ল্যাবরেটরির তিনজন উদ্ভাবকের নাম জড়িত উইলিয়াম শকলি, জন বার্ডিন এবং ওয়াল্টার ব্ৰাটেইন।

From Bell Laboratory Official Site:
December 16, 1947, Bardeen, Brattain and Shockley managed to make the first working transistor, now known as the point-contact transistor.

যেহেতু, এই বেল ল্যাবেই ট্রানজিস্টরের উদ্ভাবন হয়েছে। তাই, ট্রানজিস্টর সম্পর্কিত তথ্যের ক্ষেত্রে রেফারেন্স হিসেবে এর থেকে যথাযথ রেফারেন্স আর হয় না।

তাই, ট্রানজিস্টর কত সালে আবিস্কার হয়?
এই প্রশ্নের সঠিক উত্তর, নিঃসন্দেহে ১৯৪৭ সাল হবে।

এছাড়াও, পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণী, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল) বইয়ে ১৯৪৭ এর কথাই বলা আছে।

তবে, অপশনে ১৯৪৭ না থাকলে ১৯৪৮ কে উত্তর হিসেবে নিতে হবে।

বিস্তারিতঃ Live MCQ Premium Section -> তথ্যকলদ্রুম অপশনের পোস্ট-০০৫ দেখুন।

৫২০.
বিশ্বের প্রথম এমবেডেড কম্পিউটার কোনটি?
  1. The Apollo Guidance Computer
  2. UNIVAC
  3. IBM 1620
  4. Summit
সঠিক উত্তর:
The Apollo Guidance Computer
উত্তর
সঠিক উত্তর:
The Apollo Guidance Computer
ব্যাখ্যা
• বিশ্বের প্রথম এমবেডেড কম্পিউটার হলো The Apollo Guidance Computer.

• এমবেডেড কম্পিউটার:
- এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়।
- এটি হলো মাইক্রোপ্রসেসর, সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত মেমরি বা রম এবং ইনপুট/আউটপুট সিস্টেমের সমন্বয়ে গঠিত এক প্রকার কম্পিউটার।
- এম্বেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- এমবেডেড কম্পিউটারে মনিটর থাকে না।
- আধুনিক এম্বেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রলার এর ব্যবহার হয়।
- এতে মনিটর কিংবা অন্যান্য হার্ডওয়্যার থাকে না।
- এটি কেবলে সুনির্দিষ্ট করে দেওয়া কতিপয় কাজই সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্, করে।
- ATM, ওয়াশিং মেশিন প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।

উৎস:
১. কম্পিউটারহোপ ওয়েবসাইট।
২. [Link]
৫২১.
কম্পিউটারের বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. ক) এটি নির্ভূলভাবে কাজ করতে পারে
  2. খ) এটি অতি দ্রুত গতিতে কাজ সম্পন্ন করতে পারে
  3. গ) নিজস্ব বুদ্ধি বা চিন্তা ক্ষমতা আছে
  4. ঘ) বিপুল পরিমাণ তথ্য স্মৃতিতে সংরক্ষণ করতে পারে
সঠিক উত্তর:
গ) নিজস্ব বুদ্ধি বা চিন্তা ক্ষমতা আছে
উত্তর
সঠিক উত্তর:
গ) নিজস্ব বুদ্ধি বা চিন্তা ক্ষমতা আছে
ব্যাখ্যা
কম্পিউটার
- কম্পিউটার হল বিভিন্ন গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা সমাধানের জন্য তৈরি একটি ইলেক্ট্রনিক যন্ত্র।
- কম্পিউটারের সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রভৃতি গাণিতিক কাজ অতি দ্রুত ও নির্ভূলভাবে করা যায়।
- কম্পিউটারের সাথে মানুষের মৌলিক পার্থক্য হল মানুষের মত কম্পিউটারের নিজস্ব কোন বুদ্ধি বা চিন্তা(আইকিউ- Intelligence Quotient) করার ক্ষমতা নেই
- মানুষের দেয়া নির্দেশ অনুসারে এই যন্ত্র কাজ করে।
- কম্পিউটারের নিজস্ব স্মৃতি থাকে।
- কম্পিউটারের প্রধান তিনটি বৈশিষ্ট্য হল-
• বিপুল পরিমাণ তথ্য স্মৃতিতে সংরক্ষণ করে রাখা,
• নির্ভূলভাবে কাজ করা এবং
• অতি দ্রুত গতিতে কাজ সম্পন্ন করা।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২২.
১৭৮৬ সালে কে 'ডিফারেন্স ইঞ্জিন' নামে পরিচিত একটি ক্যালকুলেটর বা গণনা যন্ত্র তৈরির পরিকল্পনা করেন?
  1. জন নেপিয়ার
  2. উইলিয়াম অডরেট
  3. মুলার
  4. ব্লেইজ প্যাসকেল
সঠিক উত্তর:
মুলার
উত্তর
সঠিক উত্তর:
মুলার
ব্যাখ্যা
• ডিফারেন্স ইঞ্জিন:
- ১৭৮৬ সালে জার্মানির মুলার ‘ডিফারেন্স ইঞ্জিন' নামে পরিচিত একটি ক্যালকুলেটর বা গণনা যন্ত্র তৈরির পরিকল্পনা করেন।
- এর প্রায় দুই যুগ পর ১৮১২ সালে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ আরো উন্নত ডিফারেন্স ইঞ্জিন বা বিয়োগ ফলভিত্তিক গণনার যন্ত্র উদ্ভাবনের পরিকল্পনা করেন।
- ১৬১৪ সালে স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার লগারিদমের সারণি আবিষ্কার করেন যার ফলে অনেক জটিল গাণিতিক হিসাব সহজ হয়।
- ১৬৩২ সালে উইলিয়াম অডরেট নামের একজন ইংরেজ গণিতবিদ নেপিয়ারের লগারিদম ব্যবহার করে স্লাইড রুল আবিষ্কার করেন।
- ১৬৪২ সালে ১৯ বছর বয়সে ফরাসি গণিতবিদ ব্লেইজ প্যাসকেল গিয়ার ও চাকতি ব্যবহার করে সর্বপ্রথম যান্ত্রিক ক্যালকুলেটর বা যান্ত্রিক গণনা যন্ত্র আবিষ্কার করেন যার নাম প্যাসকেলেন।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২৩.
TRS-40 কোন প্রজন্মের কম্পিউটার?
  1. ক) ২য় প্রজন্ম
  2. খ) ৩য় প্রজন্ম
  3. গ) ৪র্থ প্রজন্ম
  4. ঘ) ৫ম প্রজন্ম
সঠিক উত্তর:
গ) ৪র্থ প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪র্থ প্রজন্ম
ব্যাখ্যা
• ৪র্থ প্রজন্ম কম্পিউটার:
- ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত চতুর্থ প্রজন্ম শুরু হয়েছে বলে ধরা হয়।
- ১৯৭০ সালের প্রথম দিকে IC (Integrated Circuit)-এর দ্রুত উন্নয়নের ফলে LSI (Large Scale Integration) এবং VLSI (Very Large-Scale Integration) চিপের আবির্ভাব ঘটে।
- কম্পিউটার তৈরিতে বড় ধরনের বিপ্লব পরিলক্ষিত হয় ১৯৭১ সালে IC এবং VLSI বর্তনীর সাহায্যে নির্মিত মাইক্রোপ্রসেসর আবিষ্কারের মধ্য দিয়ে।
- চতুর্থ প্রজন্মের কম্পিউটারগুলো মাইক্রোপ্রসেসর ব্যবহার করে তৈরি করা হতো।
- মাইক্রোপ্রসেসর ব্যবহারের ফলে কম্পিউটারের আকার আরো ছোট হয়ে যায়, দাম কমে যায় এবং বিদ্যুৎ খরচ কমে যায়। ফলে কাজ করার ক্ষমতা, কাজের গতি ও নির্ভরশীলতা বহুগুণে বেড়ে যায়। 
- Windows, DOS অপারেটিং সিস্টেম দুটির ব্যবহার এ প্রজন্ম থেকেই শুরু হয়েছিলো।
- ১৯৮১ সালে IBM কোম্পানি ব্যবসায়িক উদ্দেশ্যে প্রথম মাইক্রোকম্পিউটার তৈরি করা শুরু করে।
- IBM -3033, IBM 4341, TRS-40, Pentium Series, IBM পিসি ইত্যাদি এ প্রজন্মের কম্পিউটার। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২৪.
Apple Macintosh কোন প্রজন্মের কম্পিউটার
  1. চতুর্থ
  2. তৃতীয়
  3. দ্বিতীয়
  4. প্রথম
সঠিক উত্তর:
চতুর্থ
উত্তর
সঠিক উত্তর:
চতুর্থ
ব্যাখ্যা
• চতুর্থ প্রজন্ম:
- চতুর্থ প্রজন্মের কম্পিউটারের সময়কাল হলো ১৯৭১ সাল হতে বর্তমান সময় পর্যন্ত।
- এই সময়ে ইনপুট ও আউটপুট ডিভাইসের সংখ্যা আরও বৃদ্ধি পায় এবং প্রক্রিয়াকরণ ক্ষমতাও অধিক বৃদ্ধি পায়।
- ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের ইনটেল কোম্পানি এমএসসি-৪ (MSC-4) নামে একটি মাইক্রোপ্রসেসর তৈরি করে।
- এই মাইক্রোপ্রসেসরে মোট ২২০০ টি ট্রানজিস্ট্রর ব্যবহার করা হয়েছিল।
- মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটকে মাত্র একটি চিপে (Chip) ধারণ করা সম্ভব হয়। 
- চতুর্থ প্রজন্মের কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হল বৃহদাকার একীভূত বর্তনী ব্যবহার, অধিক তথ্য ধারণ ক্ষমতা, উন্নত কার্যকারিতা ও নির্ভলশীলতা। 
- IBM PS/2, Apple Macintosh ইত্যাদি চতুর্থ প্রজন্মের কম্পিউটার।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২৫.
ইতিহাসে প্রথম যে ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটারটি তৈরি করা হয়েছিল, তার নাম কী?
  1. Manchester Baby
  2. EDVAC
  3. Mark-I
  4. IBM 701
সঠিক উত্তর:
Mark-I
উত্তর
সঠিক উত্তর:
Mark-I
ব্যাখ্যা
• পৃথিবীর প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটারের নাম 'মার্ক -১'।

• ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার:
- যান্ত্রিক ও ইলেকট্রনিক উভয় পদ্ধতির সমন্বয়ে গঠিত কম্পিউটারকে ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার বলা হয়।
- ১৯৩৭ সালে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ড. হাওয়ার্ড এইচ আইকেন ইলেকট্রো-মেকানিক্যাল টেকনিক ব্যবহার করে চার্লস ব্যাবেজের অ্যানালাইটিক ইঞ্জিনের মতো একটি যন্ত্র তৈরি করার পরিকল্পনা করেন, যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে।
- ১৯৪৪ সালে হাওয়ার্ড আইকেন মার্ক-১ (Mark-I) নামের পৃথিবীর প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার তৈরি করেন।
- মার্ক-১ ছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও আইবিএম কোম্পানির যৌথ উদ্যোগের একটি ফসল।
- মার্ক-১ কম্পিউটারটি ১৫ বছর চালু ছিল।
- বর্তমানে এটি প্রদর্শনের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আছে।

অপশন আলোচনা:
- Manchester Baby:
- এটি ১৯৪৮ সালে তৈরি হওয়া প্রথম stored-program কম্পিউটার।
- এটি ইলেকট্রো-মেকানিক্যাল ছিল না; এটি একটি ইলেকট্রনিক কম্পিউটার।

- EDVAC:
- EDVAC (Electronic Discrete Variable Automatic Computer) তৈরি হয়েছিল ১৯৪৯ সালে।
- এটি একটি ইলেকট্রনিক কম্পিউটার ছিল, ইলেকট্রো-মেকানিক্যাল নয়।

- Mark-I:
- Harvard Mark-I (অথবা IBM Automatic Sequence Controlled Calculator - ASCC) ছিল প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার, যা ১৯৪৪ সালে তৈরি হয়েছিল।
- এটি গণনার জন্য ইলেকট্রনিক সার্কিটের পাশাপাশি মেকানিক্যাল অংশও ব্যবহার করত।
- সুতরাং, এই অপশনটি সঠিক উত্তর।

- IBM 701:
- এটি ১৯৫২ সালে IBM কোম্পানি দ্বারা তৈরি একটি ইলেকট্রনিক কম্পিউটার।
- এটি ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার নয়।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২৬.
ড. জন ভিনসেন্ট অ্যাটানসাফ এবং তার ছাত্র ক্লিফ ভ্যাকুয়াম টিউব ব্যবহার করে নিচের কোন ইলেকট্রনিক গণনাকারী যন্ত্রটি আবিষ্কার করেন?
  1. ABC
  2. ENIAC
  3. EDSAC
  4. UNIVAC
সঠিক উত্তর:
ABC
উত্তর
সঠিক উত্তর:
ABC
ব্যাখ্যা
• ABC:
- অধ্যাপক ড. জন ভিনসেন্ট অ্যাটানসাফ এবং তার ছাত্র ক্লিফ ১৯৩৯ সালে যৌথভাবে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করে একটি ইলেকট্রনিক গণনাকারী যন্ত্র আবিষ্কার করেন। তাদের নামানুসারে যন্ত্রটির নামকরণ করা হয় এবিসি (ABC - Atanasof Barry Computer)।
- এই ABC কম্পিউটারটি হলো প্রথম ইলেকট্রনিক কম্পিউটার।
- এটির গাণিতিক/যুক্তিমূলক কাজের জন্য ৪৫টি ভ্যাকুয়াম টিউব এবং তথ্য সংরক্ষণের জন্য মেমরি হিসেবে ক্যাপাসিটর ব্যবহার করা হয়।

• অন্যান্য অপশনসমূহ সম্পর্কে আলোচনা:
- EDSAC কম্পিউটার হলো প্রথম সংরক্ষিত প্রোগ্রামবিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার।
- ENIAC ছিল প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার।
- UNIVAC হলো সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২৭.
'ANSI'- এর পূরণরূপ-
  1. ক) American National code of Standard Institute
  2. খ) American Nation Super Institute
  3. গ) American National Standard Institution
  4. ঘ) American National Standard Institute
সঠিক উত্তর:
ঘ) American National Standard Institute
উত্তর
সঠিক উত্তর:
ঘ) American National Standard Institute
ব্যাখ্যা
সর্বপ্রথম ১৯৬৩ সালে ANSI (American National Standard Institute) কর্তৃক আসকি কোড উদ্ভাবিত হয়। পরবর্তীতে ১৯৬৫ সালে রবার্ট উইলিয়াম বীমার ৭ বিটের আসকি কোড উদ্ভাবন করেন। এ কোডের মাধ্যমে ২^৭ বা ১২৮ টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়। উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাহবুবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৫২৮.
ডিজিটাল কম্পিউটার কয় ধরনের?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 2
  4. ঘ) 5
সঠিক উত্তর:
খ) 4
উত্তর
সঠিক উত্তর:
খ) 4
ব্যাখ্যা
কম্পিউটারে প্রকারভেদ:

 কম্পিউটার প্রধানত ৩ প্রকার:
১) এনালগ কম্পিউটার
২) ডিজিটাল কম্পিউটার 
৩) হাইব্রিড কম্পিউটার

ডিজিটাল কম্পিউটার আবার ৪ ধরনের:
১) সুপার কম্পিউটার
২) মাইনফ্রেম কম্পিউটার
৩) মিনি কম্পিউটার 
৪) মাইক্রো কম্পিউটার


উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা বই, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২৯.
কম্পিউটারে ব্যবহৃত ট্রানজিস্টরে কয়টি অংশ থাকে?
  1. ক) ৩
  2. খ) ২
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
ক) ৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩
ব্যাখ্যা

ট্রানজিস্টর:  সেমিকন্ডাক্টর দিয়ে তৈরী একটি ডিভাইস যেটি দুর্বল বিদ্যুতিক সংকেতকে শক্তিশালী সংকেতে রুপান্তরিত করে.

- ১৯৪৮ সালে প্রথম ট্রানজিস্টর আবিষ্কার হয়।
- সেমিকন্ডাক্টর দিয়ে তৈরী। যেমন- সিলিকন, জার্মেনিয়াম।
- ৩ টি অংশ থাকে। 
E - emitter 
B - base
C - collector

উৎস: ব্রিটানিকা।

৫৩০.
UNIVAC-এর 'A' দ্বারা কী প্রকাশ করা হয়?
  1. Architecture
  2. Advanced
  3. Analytical
  4. Automatic
সঠিক উত্তর:
Automatic
উত্তর
সঠিক উত্তর:
Automatic
ব্যাখ্যা
• UNIVAC:
- UNIVAC এর পূর্ণরূপ Universal Automatic Computer.
- ১৯৫১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে হোয়ার্লউইন্ড-১ কম্পিউটার নির্মাণের কাজ শেষ হয়।
- একই বছরে ENIAC- এর নির্মাতা ড. জন মউসলি ও প্রেসপার UNIVAC কম্পিউটারের নির্মাণকাজ শেষ করেন।
- ইউনিভ্যাকই ছিল সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার এবং এ যন্ত্রেই সর্বপ্রথম চুম্বক-ফিতা ব্যবহার করা হয়েছিল।
- UNIVAC কম্পিউটারে একই সঙ্গে পড়া, গণনা ও তথ্য লেখার কাজ করা যেত।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৫৩১.
চার্লস ব্যাবেজ নিচের কোন যন্ত্রটি তৈরি করেন?
  1. ডিফারেন্স ইঞ্জিন
  2. এনালিটিক্যাল ইঞ্জিন
  3. ক ও খ উভয়ই
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
ব্যাখ্যা
• চার্লস ব্যাবেজ:
- চার্লস ব্যাবেজ ছিলেন একাধারে গণিতবিদ, দার্শনিক, আবিষ্কারক এবং যন্ত্র প্রকৌশলী
- চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়।
- তিনি ডিফারেন্স ইঞ্জিন ও এনালিটিক্যাল ইঞ্জিন নামের দুইটি গণনা যন্ত্র তৈরি করেন।
- ১৯৯১ সালে তাঁর ডিজাইন থেকেই সফলভাবে কর্মক্ষম একটি যন্ত্র তৈরি করা হয়।
- ১৭৮৬ সালে জার্মানির মুলার ডিফারেন্স ইঞ্জিন নামে পরিচিত একটি ক্যালকুলেটর বা গণনা যন্ত্র তৈরির পরিকল্পনা করেন।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্রি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।।
৫৩২.
কম্পিউটারের আইকিউ হচ্ছে- 
  1. সীমিত
  2. বৃহৎ
  3. শূন্য
  4. অসীম
সঠিক উত্তর:
শূন্য
উত্তর
সঠিক উত্তর:
শূন্য
ব্যাখ্যা
- কম্পিউটারের আইকিউ হচ্ছে শূন্য। 
- অর্থাৎ কম্পিউটারের নিজস্ব কোন বুদ্ধিমত্তা নেই। 
- কম্পিউটার নিজে বুদ্ধি খাটিয়ে কোন কাজ করতে পারে না। 
- মানুষের তৈরি করে দেওয়া নির্দেশনা অনুসরণ করেই কম্পিউটার সব রকমের কাজ সম্পন্ন করে। 
৫৩৩.
মার্ক-১ কম্পিউটারটি প্রদর্শনের জন্য বর্তমানে কোন বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আছে?
  1. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
  2. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
  3. স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
  4. প্রিন্সটন বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর:
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
উত্তর
সঠিক উত্তর:
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
♦ ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার:
- যান্ত্রিক ও ইলেকট্রনিক উভয় পদ্ধতির সমন্বয়ে গঠিত কম্পিউটারকে ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার বলা হয়।
- ১৯৩৭ সালে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ড. হাওয়ার্ড এইচ আইকেন ইলেকট্রো-মেকানিক্যাল টেকনিক ব্যবহার করে চার্লস ব্যাবেজের অ্যানালাইটিক ইঞ্জিনের মতো একটি যন্ত্র তৈরি করার পরিকল্পনা করেন, যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে।
- ১৯৪৪ সালে হাওয়ার্ড আইকেন  মার্ক-১ (Mark-I) নামের পৃথিবীর প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার তৈরি করেন।
- মার্ক-১ ছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও আইবিএম কোম্পানির যৌথ উদ্যোগের একটি ফসল।
- মার্ক-১ কম্পিউটারটি ১৫ বছর চালু ছিল।
- বর্তমানে এটি প্রদর্শনের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আছে।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৩৪.
সরকারি দপ্তরসমূহের মধ্যে নিচের কোনটি বৃহত্তম কম্পিউটার ব্যবহারকারী প্রতিষ্ঠান?
  1. ক) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
  2. খ) বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর
  3. গ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
  4. ঘ) পানি সম্পদ পরিকল্পনা সংস্থা
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
উত্তর
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
ব্যাখ্যা
কম্পিউটারের ব্যবহার  বর্তমানে বাংলাদেশে গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর, ব্যাংক-বীমাসহ অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্প-কারখানা, সামরিক স্থাপনা ইত্যাদি সকল ক্ষেত্রেই কম্পিউটার ব্যবহূত হচ্ছে। সরকারি দপ্তরসমূহের মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বৃহত্তম কম্পিউটার ব্যবহারকারী প্রতিষ্ঠান। পরিসংখ্যান ব্যুরো তাদের বিভিন্ন শুমারী থেকে সংগৃহীত উপাত্তসমূহ সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বিশ্লেষণসহ উপাত্তভিত্তি বা ডাটাবেস (database) তৈরির সকল পর্যায়ে বর্তমানে কম্পিউটার ব্যবহার করছে।

সোর্স: বাংলাপিডিয়া
৫৩৫.
প্রথম ডিফারেন্স ইঞ্জিন তৈরির পরিকল্পনা করেন কে?
  1. মুলার
  2. চার্লস ব্যাবেজ
  3. জন নেপিয়ার
  4. ব্লেইজ প্যাসকেল
সঠিক উত্তর:
মুলার
উত্তর
সঠিক উত্তর:
মুলার
ব্যাখ্যা
 ডিফারেন্স ইঞ্জিন (Difference Engine):
- ১৭৮৬ সালে জার্মানির মুলার ‘ডিফারেন্স ইঞ্জিন' নামে পরিচিত একটি ক্যালকুলেটর বা গণনা যন্ত্র তৈরির পরিকল্পনা করেন।
- এর প্রায় দুই যুগ পর ১৮১২ সালে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ (Charls Babbage) আরো উন্নত ডিফারেন্স ইঞ্জিন (Difference Engine) বা বিয়োগ ফলভিত্তিক গণনার যন্ত্র উদ্ভাবনের পরিকল্পনা করেন।

• চার্লস ব্যাবেজ ছিলেন একাধারে গণিতবিদ, দার্শনিক, আবিষ্কারক এবং যন্ত্র প্রকৌশলী। তাকে কম্পিউটারের জনক বলা হয়।
• ১৬১৪ সালে স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার লগারিদমের সারণি আবিষ্কার করেন যার ফলে অনেক জটিল গাণিতিক হিসাব সহজ হয়।
• ১৬৪২ সালে ১৯ বছর বয়সে ফরাসি গণিতবিদ ব্লেইজ প্যাসকেল গিয়ার ও চাকতি ব্যবহার করে সর্বপ্রথম যান্ত্রিক ক্যালকুলেটর বা যান্ত্রিক গণনা যন্ত্র আবিষ্কার করেন যার নাম প্যাসকেলেন।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৩৬.
মার্ক-১ (Mark-I) কম্পিউটার তৈরি হয় কোন সালে?
  1. ১৯৪৪ সালে
  2. ১৯৩৮ সালে
  3. ১৯৩৫ সালে
  4. ১৯৫১ সালে
সঠিক উত্তর:
১৯৪৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৪ সালে
ব্যাখ্যা

• ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার: 
- যান্ত্রিক ও ইলেকট্রনিক উভয় পদ্ধতির সমন্বয়ে গঠিত কম্পিউটারকে ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার বলা হয়। 
- ১৯৩৭ সালে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ড. হাওয়ার্ড এইচ আইকেন ইলেকট্রো-মেকানিক্যাল টেকনিক ব্যবহার করে চার্লস ব্যাবেজের অ্যানালাইটিক ইঞ্জিনের মতো একটি যন্ত্র তৈরি করার পরিকল্পনা করেন, যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। 
- ১৯৪৪ সালে হাওয়ার্ড আইকেন মার্ক-১ (Mark-I) নামের পৃথিবীর প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার তৈরি করেন। 
- মার্ক-১ ছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও আইবিএম কোম্পানির যৌথ উদ্যোগের একটি ফসল। 
- মার্ক-১ কম্পিউটারটি ১৫ বছর চালু ছিল। 
- বর্তমানে এটি প্রদর্শনের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আছে। 

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৩৭.
রাশিয়াতে অ্যাবাকাস যন্ত্রটি কী নামে পরিচিত?
  1. স্কেটিয়া (Sketia)
  2. সুয়ানপান (Suanpan)
  3. সরোবান (Soroban)
  4.  কোনটিই নয়
সঠিক উত্তর:
স্কেটিয়া (Sketia)
উত্তর
সঠিক উত্তর:
স্কেটিয়া (Sketia)
ব্যাখ্যা

• অ্যাবাকাস:
- অ্যাবাকাস প্রাচীনতম গণনা যন্ত্র, যা একটি ফ্রেমে সাজানো গুটির স্থান পরিবর্তন করে গণনা করার কাজ পরিচালিত করে।
- গুটি গুলো সঞ্চালন করে অ্যাবাকাসের সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি কাজ করা যেত।
- অ্যাবাকাস শব্দটির অর্থ গণনাকারী বোর্ড।
- খ্রীস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে অ্যাবাকাসের প্রথম ব্যবহার শুরু হয়েছিল চীনে।
- দ্বাদশ শতাব্দী পর্যন্ত ইউরোপ ও এশিয়ায় অ্যাবাকাস ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল।
- পঞ্চদশ শতাব্দীতে অ্যাবাকাস জাপানে প্রবর্তিত হয়।
- চীনে অ্যাবাবাসকে বলা হয় সুয়ানপান (Suanpan), জাপানে সরোবান (Soroban) এবং রাশিয়াতে বলা হয় স্কেটিয়া (Sketia)।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৩৮.
কম্পিউটার বিশ্বে প্রথম মেইনফ্রেম কম্পিউটার তৈরি করে কোন কোম্পানী?
  1. ক) Dell
  2. খ) Apple
  3. গ) Intel
  4. ঘ) IBM
সঠিক উত্তর:
ঘ) IBM
উত্তর
সঠিক উত্তর:
ঘ) IBM
ব্যাখ্যা

The First Mainframe Computer: Harvard Mark I - originally called the Automatic Sequence Controlled Calculator (ASCC) by IBM.

৫৩৯.
কোনটি ১৯৪৯ সালে কেমব্রিজে তৈরি হওয়া প্রাথমিক স্টোরড-প্রোগ্রাম কম্পিউটার?
  1. EDSAC
  2. ENIAC
  3. EDVAC
  4. IBM 701
সঠিক উত্তর:
EDSAC
উত্তর
সঠিক উত্তর:
EDSAC
ব্যাখ্যা

- EDSAC (Electronic Delay Storage Automatic Calculator) এটি ছিল যুক্তরাজ্যের (Britain) প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার।
- ১৯৪৯ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এটি তৈরি করা হয়।
- Sir Maurice Wilkes এবং তার গবেষণা দল Cambridge University Mathematical Laboratory-তে এটি তৈরি করেন।

- এতে ভ্যাকুয়াম টিউব (Vacuum Tube) প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল।
- মেমোরি হিসেবে ব্যবহৃত হয়েছিল Mercury Delay Line Memory।

- এটি ছিল বিশ্বের প্রথম স্টোরড প্রোগ্রাম কনসেপ্ট (Stored Program Concept) ভিত্তিক কার্যকর কম্পিউটারগুলোর একটি।
- এটি প্রোগ্রাম চালাতে পারত বাইনারি নির্দেশনা (Binary Instructions) অনুসারে।

উৎস: Britannica. [লিংক]

৫৪০.
আধুনিক কম্পিউটারের জনক (Father of Modern Computer) কে?
  1. চার্লস ব্যাবেজ
  2. অ্যালান টুরিং
  3. জন ভন নিউম্যান
  4. হাওয়ার্ড আইকেন
সঠিক উত্তর:
চার্লস ব্যাবেজ
উত্তর
সঠিক উত্তর:
চার্লস ব্যাবেজ
ব্যাখ্যা

◉ চার্লস ব্যাবেজ Analytical Engine ডিজাইন করেছিলেন, যা আধুনিক কম্পিউটারের মূল ধারণা।
[''কম্পিউটার বা আধুনিক কম্পিউটারের জনক কে?'' প্রশ্নটির কনফিউশন দূর করার জন্য অ্যাপ থেকে 'তথ্যকল্পদ্রুম - ৩৩' দেখুন]

আধুনিক কম্পিউটার: 
- আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু হয় চার্লস ব্যাবেজ নামে একজন ইংরেজ প্রকৌশলী ও গণিতবিদের হাতে।
- তাকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়।
- তিনি ডিফারেনস ইঞ্জিন তৈরি করেন।
- ১৯৯১ সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়।
- তিনি এনালিটিক্যাল ইঞ্জিন নামে একটি গণনা যন্ত্রের পরিকল্পনা করেন।
- তবে গণনার কাজটি কীভাবে আরো কার্যকর করা যায় সেটি নিয়ে ভেবেছিলেন কবি লর্ড বায়রনের কন্যা অ্যাডা লাভলেস।
- ১৮৩৩ সালে চার্লস ব্যাবেজের এনালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং-এর ধারণা সামনে নিয়ে আসেন।
- এ কারণে অ্যাডা লাভলেসকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়।
- ১৮৪২ সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ।

৫৪১.
ট্রানজিস্টর কোথায় আবিষ্কৃত হয়?
  1. ওমিক্রন ল্যাবরেটরী
  2. বেল ল্যাবরেটরী
  3. আর্গন ন্যাশনাল ল্যাবরেটরী
  4. এম আই টি মিডিয়া ল্যাবরেটরী
সঠিক উত্তর:
বেল ল্যাবরেটরী
উত্তর
সঠিক উত্তর:
বেল ল্যাবরেটরী
ব্যাখ্যা
• ট্রানজিস্টর:
-  ট্রানজিস্টর একটি অর্ধপরিবাহী যন্ত্র, যা সাধারণত অ্যামপ্লিফায়ার এবং বৈদ্যুতিকভাবে নিয়ন্ত্রিত সুইচ হিসেবে ব্যবহৃত হয়।
- তিন প্রান্তবিশিষ্ট যে ক্ষুদ্র অর্ধপরিবাহী যন্ত্রে বহির্মুখী প্রবাহ, ভোল্টেজ এবং ক্ষমতা অন্তর্মুখী প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে ট্রানজিস্টর বলে।
- ট্রানজিস্টরকে বিংশ শতাব্দীর শ্রেষ্ট আবিষ্কার বলা হয়। 
- ১৯৪৮ সালে যুক্তরাষ্ট্রের বেল টেলিফোন ল্যাবরেটরির তিনজন গবেষক জে. বার্ডিন, ডব্লিউ ব্রাটেন ও ডব্লিউ সক্লে  ট্রানজিস্টর আবিষ্কারের করেন।
- ট্রানজিস্টর আবিষ্কারের কারণে জে. বার্ডিন, ডব্লিউ ব্রাটেন ও ডব্লিউ সক্লেকে ১৯৫৬ সালে নোবেল পুরষ্কার দেয়া হয়। 
- ট্রানজিস্টর দুর্বল তড়িৎ সংকেতকে বিবর্ধন করতে পারে এবং উচ্চগতিসম্পন্ন সুইচ হিসেবে ব্যবহার করা যায়। 
- ট্রানজিস্টরের প্রধান অংশ তিনটি। যথা - এমিটার, কালেক্টর এবং বেস।  
- ট্রানজিস্টর আকারে অনেক ছোট হওয়ায় বিদ্যুৎ খরচ কম হয়,কম্পিউটার গরম কম হয় এবং ট্রানজিস্টর আবিষ্কারের ফলে কর্মদক্ষতা বৃদ্ধি পেয়েছে। 

 উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪২.
CISC প্রসেসর কোন ধরনের ইন্সট্রাকশন মোড ব্যবহার করে?
  1. ক) সরল
  2. খ) জটিল
  3. গ) ক+খ
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) জটিল
উত্তর
সঠিক উত্তর:
খ) জটিল
ব্যাখ্যা
CISC-Complex instruction set computer
একটি জটিল নির্দেশনা সেট কম্পিউটার ( সিআইএসসি / এসস্ক /) হল এমন একটি কম্পিউটার যা একক নির্দেশনাগুলি নিম্ন স্তরের অপারেশন চালাতে পারে বা বহু-পদক্ষেপের অপারেশন করতে সক্ষম।
৫৪৩.
দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে কী ব্যবহৃত হতো?
  1. মাইক্রোপ্রসেসর
  2. আইসি (IC)
  3. ট্রানজিস্টর
  4. সিলিকন চিপ
সঠিক উত্তর:
ট্রানজিস্টর
উত্তর
সঠিক উত্তর:
ট্রানজিস্টর
ব্যাখ্যা

• দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার:
- ১৯৬০ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত সময় কালকে কম্পিউটারের দ্বিতীয় প্রজন্ম বলে ধরা হয়।
- দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলোতে ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছিল।
- টিউবের তুলনায় ট্রানজিস্টর আকারে ছোট, বিদ্যুৎ খরচ কম, দামে সস্তা এবং দ্রুত গতিসম্পন্ন হওয়ায় দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলো আকৃতিতে ছোট, দ্রুতগতি ও অধিক নির্ভরযোগ্য ছিল।
- দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলো অত্যন্ত দ্রুতগতিতে কাজ করলেও স্থায়িত্ব ছিল অনেক বেশি।
- এ প্রজন্মের কম্পিউটারে সর্বপ্রথম হাইলেভেল ভাষার ব্যবহার শুরু হয়।
- আবার চুম্বকীয় কোর মেমরি এবং উচ্চগতিসম্পন্ন ইনপুট-আউটপুট ব্যবস্থাও এ প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়।
- IBM 1401, CDC 1604, RCA 301, RCA 501, BCR 300, GE 200, Honey well 200, 1600 IBM 1620 ইত্যাদি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ।

দ্বিতীয় প্রজন্মে কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ:
১। ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টরের ব্যবহার।
২। ম্যাগনেটিক কোর মেমরির ব্যবহার।
৩। আকৃতির সংকোচন ও অধিক নির্ভরযোগ্যতা।
৪। উচ্চগতিসম্পন্ন ও উন্নতমানের ইনপুট-আউটপুট ব্যবস্থার প্রচলন।
৫। অপেক্ষাকৃত বেশি তথ্য ধারণক্ষমতা।
৬। উচ্চস্তরের ভাষার ব্যবহার (যেমন- COBOL, FORTRAN)।
৭। টেলিফোন লাইন ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা আদান-প্রদানের ব্যবস্থা; ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (বিবিএ প্রোগ্রাম)- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৪৪.
চিনা অ্যাবাকাস যন্ত্রে কতটি দন্ড থাকে?
  1. ক) তিনটি
  2. খ) চারটি
  3. গ) ছয়টি
  4. ঘ) সাতটি
সঠিক উত্তর:
ঘ) সাতটি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সাতটি
ব্যাখ্যা
চিনা অ্যাবাকাস যন্ত্রে ৭টি দন্ড থাকে। প্রত্যেক দন্ডের উপরের অংশে দুইটি এবং নিচের অংশে পাঁচটি করে গুটি থাকে।জাপানি সরোবান চিনা অ্যাবাকাসের মতই। এখানে প্রতিটি দন্ডে গুটির সংখ্যা মোট পাঁচটি। তারমধ্যে উপরের অংশে একটি এবং নিচের অংশে চারটি। উপরের প্রতিটি গুটির মান পাঁচ এবং নিচের প্রতিটি গুটির মান এক।
৫৪৫.
ইন্টিগ্রেটেড সার্কিট কে আবিষ্কার করেন?
  1. ক) John Backjar
  2. খ) Jack Kilby
  3. গ) Dr. Grass Hopper
  4. ঘ) Dr. John Kamony
সঠিক উত্তর:
খ) Jack Kilby
উত্তর
সঠিক উত্তর:
খ) Jack Kilby
ব্যাখ্যা
১৯৫৮ সালে Jack Kilby ইন্টিগ্রেটেড সার্কিট আবিষ্কার করেন। 

- ইন্টিগ্রেটেড সার্কিটের ফলে বিদ্যুৎ প্রবাহের গতিপথের এক পরিপূর্ণ রূপ আবিষ্কার হয়।
- John Backjar আবিষ্কার করেন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ FORTRAN (Formula Translation). 
- Dr. Grass Hopper আবিষ্কার করেন বিজনেস অ্যাপ্লিকেশন ল্যাংগুয়েজ COBOL.
- Dr. John Kamony আবিষ্কার করেন উন্নত প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। 

সূত্র- ১০ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 
৫৪৬.
কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. ক) বিপুল পরিমাণ তথ্য স্মৃতিতে সংরক্ষণ করে রাখা
  2. খ) নির্ভূলভাবে কাজ করা
  3. গ) অতি দ্রুত গতিতে কাজ সম্পন্ন করা
  4. ঘ) কম্পিউটারের নিজস্ব স্মৃতি থাকে না
সঠিক উত্তর:
ঘ) কম্পিউটারের নিজস্ব স্মৃতি থাকে না
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কম্পিউটারের নিজস্ব স্মৃতি থাকে না
ব্যাখ্যা

কম্পিউটারের প্রধান তিনটি বৈশিষ্ট্য হল- বিপুল পরিমাণ তথ্য স্মৃতিতে সংরক্ষণ করে

রাখা, নির্ভূলভাবে কাজ করা এবং অতি দ্রুত গতিতে কাজ সম্পন্ন করা।
কম্পিউটারের নিজস্ব স্মৃতি থাকে না - এটি কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য নয়।
তথ্য সূত্রঃ কম্পিউটার শিক্ষা, পৃষ্ঠা- ২, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৪৭.
প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ কোনটি? 
  1. ক) IBM-704
  2. খ) RCA-501
  3. গ) GE-2000
  4. ঘ) NCR-300
সঠিক উত্তর:
ক) IBM-704
উত্তর
সঠিক উত্তর:
ক) IBM-704
ব্যাখ্যা
IBM-704 হচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ। 

প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য
- প্রধান ইলেকট্রনিক উপাদান হিসাবে ভালভ বা ভ্যাকুয়াম টিউব ব্যবহার করত।
- আকারে বড়, প্রক্রিয়াকরণে ধীর এবং কম সঞ্চয় ক্ষমতা ছিল৷
- প্রচুর বিদ্যুৎ খরচ এবং তাপ উৎপন্ন করত।
- কম্পিউটিং ক্ষমতা সীমিত ছিল।
- সঠিক এবং নির্ভরযোগ্য ছিল না।
- প্রোগ্রামিং এর জন্য মেশিন-স্তরের ভাষা ব্যবহার করত।
- খুব ব্যয়বহুল ছিল। 

উদাহরণ: ENIAC, EDVAC, UNIVAC, IBM 650, Markk 1 ইত্যাদি।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৫৪৮.
প্রথম প্রজন্মের কম্পিউটারে কী ব্যবহৃত হতো?
  1. ট্রানজিস্টর
  2. ইন্টিগ্রেটেড সার্কিট
  3. মাইক্রোপ্রসেসর
  4. ভ্যাকুয়াম টিউব
সঠিক উত্তর:
ভ্যাকুয়াম টিউব
উত্তর
সঠিক উত্তর:
ভ্যাকুয়াম টিউব
ব্যাখ্যা

◉ প্রথম প্রজন্মের কম্পিউটার (১৯৪০-এর দশকের মাঝামাঝি থেকে ১৯৫০-এর দশকের মাঝামাঝি) ডেটা প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের জন্য ভ্যাকুয়াম টিউব ব্যবহার করত।

প্রথম প্রজন্ম কম্পিউটার:
- ১৯৪২ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত সময়কালকে কম্পিউটারের প্রথম প্রজন্ম বলে ধরা হয়।
- এ প্রজন্মের কম্পিউটারের সার্কিটে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো।
- অসংখ্য ডায়োড, ট্রায়োড, ভালভ, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি দিয়ে তৈরি হতো বলে প্রথম প্রজন্মের কম্পিউটার ছিল আকৃতিতে বড় এবং স্বল্প গতিসম্পন্ন।
- আকৃতিতে বড় থাকার কারণে সহজে বহনযোগ্য ছিল না।
- প্রথম প্রজন্মের কম্পিউটারে পাঞ্চ কার্ডের মাধ্যমে ইনপুট দেওয়ার ব্যবস্থা ছিল।
- এ প্রজন্মের কম্পিউটারে প্রোগ্রামের জন্য মেশিন ও অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করা হতো।
- UNIVAC, ENIAC, EDSAC, IBM 650, IBM 704, Mark I, Mark IV ইত্যাদি প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৫৪৯.
কোনটি প্রথম প্রজন্মের কম্পিউটার?
  1. ক) IBM 650
  2. খ) IBM 704
  3. গ) EDSAC
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
• প্রথম প্রজন্ম কম্পিউটার:
- ১৯৪২ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত সময়কালকে কম্পিউটারের প্রথম প্রজন্ম বলে ধরা হয়।
- এ প্রজন্মের কম্পিউটারের সার্কিটে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো।
- অসংখ্য ডায়োড, ট্রায়োড, ভালভ, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি দিয়ে তৈরি হতো বলে প্রথম প্রজন্মের কম্পিউটার ছিল আকৃতিতে বড় এবং স্বল্প গতিসম্পন্ন।
- আকৃতিতে বড় থাকার কারণে সহজে বহনযোগ্য ছিল না।
- প্রথম প্রজন্মের কম্পিউটারে পাঞ্চ কার্ডের মাধ্যমে ইনপুট দেওয়ার ব্যবস্থা ছিল। 
- এ প্রজন্মের কম্পিউটারে প্রোগ্রামের জন্য মেশিন ও অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করা হতো।
- UNIVAC, ENIAC, EDSAC, IBM 650, IBM 704, Mark I, Mark IV ইত্যাদি প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫৫০.
ENIAC computer was the first  -
  1. electronic digital computer.
  2. personal computer.
  3. laptop computer.
  4. computer to use integrated circuits.
সঠিক উত্তর:
electronic digital computer.
উত্তর
সঠিক উত্তর:
electronic digital computer.
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) electronic digital computer.

- ENIAC হলো প্রথম প্রোগ্রামযোগ্য, সাধারণ-উদ্দেশ্যের, ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার, যা মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত হয়।
- 1946 সালে এটি সম্পন্ন হয় এবং এতে প্রায় 18,000 ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়েছিল।
- ENIAC প্রতি সেকেন্ডে প্রায় 5,000টি যোগফল করতে সক্ষম ছিল, যা তখনকার সময়ের সবচেয়ে শক্তিশালী হিসাব যন্ত্র হিসেবে বিবেচিত হত।

প্রথম প্রজন্মের কম্পিউটার (১৯৪২-১৯৫৯)
- আকারে বিশাল এবং অত্যন্ত ভারী।
- কাজের সময় উচ্চ শব্দ এবং তাপ উৎপন্ন হতো।
- তথ্য সংরক্ষণের ক্ষমতা সীমিত।
- কার্যক্রমের গতি ধীর।
- প্রথমে মেশিন ভাষা, পরে অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করা হতো।

উদাহরণ:
- ABC,
- ENIAC,
- UNIVAC.

উৎস: ১। কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।  

৫৫১.
প্রাচীনতম গণনা যন্ত্র অ্যাবাকাসকে সুয়ানপান বলা হয় কোন দেশে?
  1. রাশিয়া
  2. জাপান
  3. চীন
  4. ইংল্যান্ড
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
• অ্যাবাকাস:
- অ্যাবাকাস প্রাচীনতম গণনা যন্ত্র, যা একটি ফ্রেমে সাজানো গুটির স্থান পরিবর্তন করে গণনা করার কাজ পরিচালিত করে।
- গুটি গুলো সঞ্চালন করে অ্যাবাকাসের সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি কাজ করা যেত।
- অ্যাবাকাস শব্দটির অর্থ গণনাকারী বোর্ড।
- খ্রীস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে অ্যাবাকাসের প্রথম ব্যবহার শুরু হয়েছিল চীনে।
- দ্বাদশ শতাব্দী পর্যন্ত ইউরোপ ও এশিয়ায় অ্যাবাকাস ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল।
- পঞ্চদশ শতাব্দীতে অ্যাবাকাস জাপানে প্রবর্তিত হয়।
- চীনে অ্যাবাকাসকে বলা হয় সুয়ানপান (Suanpan), জাপানে সরোবান (Soroban) এবং রাশিয়াতে বলা হয় স্কেটিয়া ( Sketia)।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫২.
কোনটি প্রথম বৃহৎ আকারের ইলেকট্রনিক কম্পিউটার?
  1. ক) Leo
  2. খ) Osborne1
  3. গ) Cray-1
  4. ঘ) Colossus
সঠিক উত্তর:
ঘ) Colossus
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Colossus
ব্যাখ্যা
Colossus হলো প্রথম বৃহৎ আকারের ইলেকট্রনিক কম্পিউটার। 
 
Colossus was the first large-scale electronic computer, which went into operation in 1944 at Britain’s wartime code-breaking headquarters at Bletchley Park.
 
উৎস: ব্রিটানিকা 
৫৫৩.
আধুনিক কম্পিউটারের বেসিক ডিজাইন করেন-
  1. ক) এলান টুরিং
  2. খ) ল্যারি পেইজ
  3. গ) জন ভন নিউম্যান
  4. ঘ) রেমন্ড সামুয়েল টমলিসন
সঠিক উত্তর:
গ) জন ভন নিউম্যান
উত্তর
সঠিক উত্তর:
গ) জন ভন নিউম্যান
ব্যাখ্যা

- কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজ। (কারিগরি শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বই অনুসারে)
- আধুনিক কম্পিউটারের জনক ভন নিউম্যান।
- কম্পিউটার আবিস্কার করেন হাওয়ার্ড এইকেন।
- প্রোগ্রমিং ধারণার প্রবর্তক অ্যাডা লাভলেস।

৫৫৪.
পার্সোনাল কম্পিউটারের যুগ কোন কম্পিউটার দিয়ে শুরু হয়েছিল?
  1. Altair 8800
  2. IBM PC
  3. Apple II
  4. Commodore 64
সঠিক উত্তর:
Altair 8800
উত্তর
সঠিক উত্তর:
Altair 8800
ব্যাখ্যা

Altair 8800, যা 1975 সালে প্রকাশিত হয়েছিল, এটি প্রথম বাণিজ্যিকভাবে সফল পার্সোনাল কম্পিউটার হিসেবে বিবেচিত হয়।
- Altair 8800 পার্সোনাল কম্পিউটিং বিপ্লবের সূচনা করেছিল এবং পরবর্তীতে Apple, IBM এবং অন্যান্য কোম্পানিগুলো পার্সোনাল কম্পিউটার বাজারে প্রবেশ করে।

• পার্সোনাল কম্পিউটার: 
- মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে পার্সোনাল কম্পিউটারের পথ সুগম হয়।
- ১৯৭৫ সালে এডওয়ার্ড রবার্টস ‘Altair-8800’ কম্পিউটার উপস্থাপন করেন এবং এর নামকরণ করেন পার্সোনাল কম্পিউটার।
- এডওয়ার্ড রবার্টস ছিলেন Micro Instrumentation and Telemetry Systems (MITS) এর প্রতিষ্ঠাতা।
- তার এই প্রতিষ্ঠান মূলত বিশ্বের প্রথম পার্সোনার কম্পিউটার ‘Altair-8800’ নির্মাণ করে।
- এতে Intel-8080 মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়।

উৎস:
১। ব্রিটানিকা। 
২। National Museum of American History ওয়েবসাইট। 

৫৫৫.
প্রথমবার কোন পর্যায়ে কম্পিউটারে ট্রানজিস্টর প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল?
  1. প্রথম প্রজন্ম
  2. দ্বিতীয় প্রজন্ম
  3. চতুর্থ প্রজন্ম
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
দ্বিতীয় প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয় প্রজন্ম
ব্যাখ্যা

• কম্পিউটার বিকাশের দ্বিতীয় প্রজন্মে (Second Generation) প্রথম ট্রানজিস্টর ব্যবহৃত হয়। 

• দ্বিতীয় প্রজন্ম কম্পিউটার:
- ১৯৫৯ সাল হতে ১৯৬৫ সাল পর্যন্ত আবিষ্কৃত কম্পিউটারেকে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার হিসাবে ধরা হয়।
- ট্রানজিস্টর আবিষ্কার হওয়ার ফলে এই প্রজন্মের কম্পিউটারে বায়ুশূন্য টিউবের পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহৃত হয়।
ট্রানজিস্টরে কোনো চলমান অংশ নেই এবং এর কাজ সুইচের মতো।
- দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ট্রানজিস্টর ব্যবহারের ফলে কম্পিউটারের আকার ছোট হয়, দাম কমে যায়, কম্পিউটারের গতি বৃদ্ধি পায় এবং বিদ্যুৎ খরচের পরিমাণও অনেক কমে যায়।
- এই সময়ে কম্পিউটারের তাপ সমস্যার সমাধান হয়।
- চুম্বকীয় কোর স্মৃতি এবং উচ্চ গতিসম্পন্ন ইনপুট-আউটপুট অংশ এই সময়ে কম্পিউটারে ব্যবহৃত হয়।
- দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারেই প্রথম উচ্চতর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন ফোরট্রান (FORTRAN), কোবল (COBOL) ইত্যাদির উদ্ভব ও প্রচলন শুরু হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৫৬.
মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটার-
  1. ক) Altair-4400
  2. খ) Intel-4004
  3. গ) Altair-8800
  4. ঘ) Intel-8080
সঠিক উত্তর:
গ) Altair-8800
উত্তর
সঠিক উত্তর:
গ) Altair-8800
ব্যাখ্যা

- ইন্টিগ্রেটেড সার্কিট প্রযুক্তির উত্তরোত্তর উন্নতির সঙ্গে কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা প্রসেসরের সকল উপাদানকে একটি মাত্র সিলিকন চিপের মধ্যে একীভূত করা সম্ভব হয়।
- এই চিপকে মাইক্রোপ্রসেসর বলা হয়।
- যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন ড. টেড হফের তত্ত্বাবধানে ১৯৭১ সালে প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে।
- প্রথম উদ্ভাবিত মাইক্রোপ্রসেসরের নাম নাম ইনটেল-৪০০৪।
- মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটার Altair-8800।

৫৫৭.
কম্পিউটারের তৃতীয় প্রজন্মে মূলত কোন ধরনের IC ব্যবহৃত হতো?
  1. LSI এবং VLSI
  2. SSI এবং MSI
  3. শুধুমাত্র LSI
  4. ULSI
সঠিক উত্তর:
SSI এবং MSI
উত্তর
সঠিক উত্তর:
SSI এবং MSI
ব্যাখ্যা

কম্পিউটারের তৃতীয় প্রজন্মে মূলত SSI এবং MSI ধরনের IC (Integrated Circuit) ব্যবহার করা হতো।

 • SSI (Small Scale Integration):

- এটি আইসি প্রযুক্তির একদম প্রাথমিক ধাপ।
- এতে একটি মাত্র চিপে ১০ থেকে ২০টির মতো অল্প সংখ্যক ট্রানজিস্টর এবং অন্যান্য উপাদান বসানো হতো।
- তৃতীয় প্রজন্মের শুরুর দিকের কম্পিউটারগুলোতে এই চিপ ব্যবহৃত হতো।

MSI (Medium Scale Integration):
- তৃতীয় প্রজন্মের পরবর্তী ধাপে প্রযুক্তির আরও উন্নতি ঘটে এবং MSI-এর ব্যবহার শুরু হয়।
- এক্ষেত্রে একটি চিপে ১০০ থেকে ৫০০টি (কিছু ক্ষেত্রে ১০০০ পর্যন্ত) ট্রানজিস্টর বসানো সম্ভব হয়েছিল।
- এর ফলে কম্পিউটারের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং আকার আরও ছোট হয়ে আসে।
 
• অপশন আলোচনা:
- LSI এবং VLSI: এই প্রযুক্তিগুলো মূলত চতুর্থ প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়।
- LSI: LSI (Large Scale Integration) প্রযুক্তিতে হাজার হাজার ট্রানজিস্টর থাকে, যা তৃতীয় প্রজন্মের পরবর্তী সময়ের উদ্ভাবন।
- ULSI: ULSI (Ultra Large Scale Integration) প্রযুক্তি পঞ্চম প্রজন্মের এবং বর্তমান আধুনিক কম্পিউটারে ব্যবহৃত হয়।

উৎস: ব্রিটানিকা।

৫৫৮.
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে স্থাপিত ‘আইবিএম-১৬২০’ কম্পিউটারটি ছিল-
  1. ক) সুপার কম্পিউটার
  2. খ) মেইনফ্রেম কম্পিউটার
  3. গ) হাইব্রিড কম্পিউটার
  4. ঘ) এনালগ কম্পিউটার
সঠিক উত্তর:
খ) মেইনফ্রেম কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
খ) মেইনফ্রেম কম্পিউটার
ব্যাখ্যা
১৯৬৪ সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে স্থাপিত হয় ‘আইবিএম-১৬২০’ মডেলের একটি মেইনফ্রেম কম্পিউটার।
-এটি ছিল দ্বিতীয় প্রজন্মের মেইনফ্রেম কম্পিউটার।
-ব্যাংক, বীমা, অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান এবং বৈজ্ঞানিক কর্ম তৎপরতা পরিচালনাকারী প্রতিষ্ঠানে মেইনফ্রেম কম্পিউটার ব্যবহৃত হয়।
[উৎসঃ মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।]
৫৫৯.
প্রথম ডিজিটাল বা ইলেক্ট্রোমেকানিক্যাল কম্পিউটার কোনটি?
  1. ক) Mark-1
  2. খ) ENIAC-1
  3. গ) EDSAC
  4. ঘ) UNIVAC
সঠিক উত্তর:
ক) Mark-1
উত্তর
সঠিক উত্তর:
ক) Mark-1
ব্যাখ্যা
১৯৪৩ সালে আইবিএম কোম্পানির সাথে যৌথ প্রচেষ্টায় হাওয়ার্ড এইকিন বৈদ্যুতিক রিলের উপর ভিত্তি করে প্রথম ডিজিটাল বা ইলেক্ট্রোমেকানিক্যাল কম্পিউটার মার্ক-১ বা Automatic Sequence Control Calculator উদ্ভাবন করেন। এটি ১৯৪৪ সালে আইবিএম কোম্পানি মার্ক-১ নামে এটি বাজারজাত শুরু করে।
ENIAC-1 প্রথম পূর্ণাঙ্গ ইলেক্ট্রনিক কম্পিউটার। EDSAC হলো প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার এবং UNIVAC হলো বাণিজ্যিকভাবে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার।
(সূত্রঃ কম্পিউটার শিক্ষা : এসএসসি প্রোগ্রাম – উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা)
৫৬০.
UNIVAC I-এর কোন বৈশিষ্ট্য এটিকে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে?
  1. প্রথম কম্পিউটার যা ভ্যাকুয়াম টিউব ব্যবহার করেছিল
  2. প্রথম কম্পিউটার যা ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করেছিল
  3. প্রথম কম্পিউটার যা সৌর শক্তিতে চলে
  4. প্রথম কম্পিউটার যা বহনযোগ্য ছিল
সঠিক উত্তর:
প্রথম কম্পিউটার যা ভ্যাকুয়াম টিউব ব্যবহার করেছিল
উত্তর
সঠিক উত্তর:
প্রথম কম্পিউটার যা ভ্যাকুয়াম টিউব ব্যবহার করেছিল
ব্যাখ্যা

​• UNIVAC I (Universal Automatic Computer I) ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি প্রথম কম্পিউটার যা ভ্যাকুয়াম টিউব ব্যবহার করেছিল। এটি ১৯৫১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হয় এবং বাণিজ্যিকভাবে উপলব্ধ হওয়া প্রথম বড় কম্পিউটার হিসেবে পরিচিত। ভ্যাকুয়াম টিউব ব্যবহার করে UNIVAC I তাত্ক্ষণিক গণনা করতে সক্ষম হয়, যা আগের যান্ত্রিক কম্পিউটারগুলোর তুলনায় অনেক দ্রুত এবং নির্ভরযোগ্য ছিল। এর মাধ্যমে বড় আকারের ডেটা প্রক্রিয়াকরণ সম্ভব হয় এবং সরকারি ও বাণিজ্যিক কাজে ব্যবহারের পথ প্রশস্ত হয়। এটি কম্পিউটার যুগের সূচনা হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে।

সঠিক উত্তর: ক) প্রথম কম্পিউটার যা ভ্যাকুয়াম টিউব ব্যবহার করেছিল।

​• UNIVAC:
- বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম ছিল UNIVAC (Universal Automatic Computer)। এটি ছিল প্রথম বাণিজ্যিকভাবে সফল ইলেকট্রনিক কম্পিউটার, যা ১৯৫১ সালে তৈরি হয়েছিল।
- UNIVAC কম্পিউটারে সর্বপ্রথম চুম্বক-ফিতা ব্যবহার করা হয়েছিল।
- UNIVAC কম্পিউটারে একই সঙ্গে পড়া, গণনা ও তথ্য লেখার কাজ করা যেত।
- ভ্যাকুয়াম টিউব প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল।
- ১৯৫২ সালে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সঠিকভাবে পূর্বাভাস দিয়ে UNIVAC I জনপ্রিয়তা অর্জন করে।

উৎস:
১।মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।

৫৬১.
পৃথিবীতে ল্যাপটপ কম্পিউটার কোন সময় আবিষ্কৃত হয় এবং কোন কোম্পনি এটি তৈরি করে?
  1. ১৯৮০, অ্যাপল
  2. ১৯৭২, আইবিএম
  3. ১৯৮১, কমপ্যাক
  4. ১৯৮১, এপসন
সঠিক উত্তর:
১৯৮১, এপসন
উত্তর
সঠিক উত্তর:
১৯৮১, এপসন
ব্যাখ্যা
• পৃথিবীতে প্রথম ল্যাপটপ কম্পিউটার আবিষ্কৃত হয় ১৯৮১ সালে এবং এটি তৈরি করে জাপানি কোম্পানি এপসন (Epson)। এপসনের তৈরি "Epson HX-20" ছিল বিশ্বের প্রথম ব্যাটারি চালিত, পোর্টেবল কম্পিউটার যা ল্যাপটপের আদলে তৈরি হয়েছিল। এতে ছিল একটি ছোট LCD ডিসপ্লে, বিল্ট-ইন প্রিন্টার ও রিচার্জেবল ব্যাটারি, যা একে অন্যান্য ডেস্কটপ কম্পিউটার থেকে ভিন্ন করে তোলে। যদিও এটি আধুনিক ল্যাপটপের মতো শক্তিশালী ছিল না, তবুও এটি প্রযুক্তির এক নতুন দিগন্ত উন্মোচন করে এবং ভবিষ্যতের ল্যাপটপ উদ্ভাবনের পথ তৈরি করে। তাই সঠিক উত্তর: ঘ) এপসন, ১৯৮১।

• ল্যাপটপ কম্পিউটার: 
- ল্যাপটপ কম্পিউটার ওজনে হালকা, আকারে ছোট এবং সহজে বহনযোগ্য। 
- ল্যাপটপ কম্পিউটার এসি বিদ্যুত এবং ব্যাটারি উভয়ের সাহায্যেই ব্যবহার করা যায়। 
- ১৯৮১ সালে এপসন (Epson) কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে। 
- ডেক্সটপের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। 
- মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা হয়। 
- ল্যাপটপ কম্পিউটারের সাথে আলাদাভাবে মিনিটর, মাউস, কি-বোর্ড ইত্যাদি ডিভাইস যুক্ত করা যায়। 
- বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল (DOEL)। 
- দোয়েল ল্যাপটপ তৈরি করে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
৫৬২.
'PDP II' কোন প্রজন্মের কম্পিউটার?
  1. ১ম
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ
সঠিক উত্তর:
৩য়
উত্তর
সঠিক উত্তর:
৩য়
ব্যাখ্যা
• তৃতীয় প্রজন্মের কম্পিউটার:
- তৃতীয় প্রজন্মের ব্যাপ্তিকাল ১৯৬৫ হতে ১৯৭০ সাল পর্যন্ত।
- IBM 360, 370, PDP 8, PDP II ইত্যাদি তৃতীয় প্রজন্মের কম্পিউটার।
- এ প্রজন্মে কম্পিউটারে একটি গাণিতিক প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৫ ন্যানো সেকেন্ড সময় লাগত।
- ১৯৫৮ সালে রবার্ট নইসি এবং জ্যাক কিলবি IC (Integrated Circuit) আবিষ্কার করেন।

• তৃতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ হলো-
- IC এর ব্যবহার।
- অর্ধপরিবাহী স্মৃতির (সেমি কন্ডাক্টর মেমোরি) উদ্ভব ও বিকাশ (RAM, ROM এর ব্যবহার শুরু)।
- আকৃতি ছোট, কম দাম এবং ক্ষমতা বৃদ্ধি।
- মুদ্রণের জন্য লাইন প্রিন্টারের ব্যবহার।
- আউটপুট হিসেবে মনিটরের ব্যবহার।
- অপারেটিং সিস্টেম ব্যবস্থার উন্নয়ন।
- সহজে স্থানান্তরযোগ্য।
- রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, মাল্টিপ্রোগ্রামিং পদ্ধতি, টাইম শেয়ারিং, ডেটাবেজ ম্যানেজমেন্টের ব্যবহার।
- যান্ত্রিক গোলযোগ কম বলে রক্ষণাবেক্ষণ খরচ কম ইত্যাদি।
- উচ্চতর ভাষার ব্যাপক ব্যবহার।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্রি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬৩.
ENIAC তৈরি করার প্রধান উদ্দেশ্য কী ছিল?
  1. আবহাওয়ার পূর্বাভাস
  2. কারখানার উৎপাদন স্বয়ংক্রিয় করা
  3. সামরিক হিসাব নিকাশ সমাধান করা
  4. তথ্য এনক্রিপশন
সঠিক উত্তর:
সামরিক হিসাব নিকাশ সমাধান করা
উত্তর
সঠিক উত্তর:
সামরিক হিসাব নিকাশ সমাধান করা
ব্যাখ্যা
• ENIAC (Electronic Numerical Integrator and Computer) তৈরি করার প্রধান উদ্দেশ্য ছিল সামরিক হিসাব নিকাশ সমাধান করা। এটি ১৯৪০-এর দশকে যুক্তরাষ্ট্রে নির্মিত বিশ্বের প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের গতিপথ নির্ণয়ের জন্য জটিল গাণিতিক হিসাব দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করা জরুরি হয়ে পড়ে। তখন মার্কিন সেনাবাহিনীর অনুরোধে John Presper Eckert ও John Mauchly এই কম্পিউটারটি তৈরি করেন। ENIAC প্রতি সেকেন্ডে হাজার হাজার হিসাব করতে পারত, যা আগের যান্ত্রিক ক্যালকুলেটরের তুলনায় অনেক দ্রুত ছিল। ফলে ENIAC সামরিক ক্ষেত্রে বিপুল অবদান রাখে।

• ENIAC:
 - ১৯৪৬ সালে ড. জন মউসলি এবং তাঁর ছাত্র প্রেসপার একার্ট যৌথভাবে ENIAC (Electronic Numerical Integrator And Computer) নামক কম্পিউটারটি তৈরি করেছিলেন।
- এটিই হলো প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার।
- এটি ৩০ টন এবং ১৯ হাজার ইলেকট্রনিক টিউব দিয়ে নির্মিত।
- এটি চালানোর জন্য ১৩০ হতে ১৪০ কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন হতো।
- প্রতি সেকেন্ডে ৫ হাজারটি যোগ এবং ৫ শতটি গুণ করতে পারত।
- দশ অংকের দুটি সংখ্যা গুণ করতে তিন মিলি সেকেন্ড সময় লাগত।
- প্রোগ্রামের জন্য এ কম্পিউটারের তারযুক্ত প্লাগবোর্ড ব্যবহার করা হয়েছিল।

উৎস: উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬৪.
ডট মেট্রিক্স প্রিন্টারের গতি পরিমাপক একক-
  1. ক) cps
  2. খ) ppm
  3. গ) ipm
  4. ঘ) csp
সঠিক উত্তর:
ক) cps
উত্তর
সঠিক উত্তর:
ক) cps
ব্যাখ্যা
ডট মেট্রিক্স এক ধরনের প্রিন্টার । ডট মেট্রিক্স প্রিন্টার এটি একধরনের ইমপেক্ট প্রিন্টার যা ছোট পিন ব্যবহার করে কালিকে কাগজে ছাপায়। এর গতি পরিমাপক একক CPS-character/second.
৫৬৫.
প্রথম তৈরি পারসোনাল কম্পিউটার কোনটি? 
  1. Altair-8800
  2. Apple Lisa
  3. Osborne 1
  4. IBM-PC
সঠিক উত্তর:
Altair-8800
উত্তর
সঠিক উত্তর:
Altair-8800
ব্যাখ্যা
- মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে পার্সোনাল কম্পিউটারের পথ সুগম হয়। 
- ১৯৭৫ সালে এডওয়ার্ড রবার্টস ‘Altair-8800’ কম্পিউটার উপস্থাপন করেন এবং এর নামকরণ করেন পার্সোনাল কম্পিউটার। 
- এডওয়ার্ড রবার্টস ছিলেন Micro Instrumentation and Telemetry Systems (MITS) এর প্রতিষ্ঠাতা। 
- তার এই প্রতিষ্ঠান মূলত বিশ্বের প্রথম পার্সোনার কম্পিউটার ‘Altair-8800’ নির্মাণ করে। 
- এতে Intel-8080 মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়। 
- A small firm named MITS made the first personal computer, the Altair. 
- This computer, which used Intel Corporation’s 8080 microprocessor, was developed in 1974. 
- Though the Altair was popular among computer hobbyists, its commercial appeal was limited. 
 
উৎস: ব্রিটানিকা।
৫৬৬.
কোন প্রজন্মে প্রথমবার IC ব্যবহৃত হয়?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. পঞ্চম
সঠিক উত্তর:
তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয়
ব্যাখ্যা

• তৃতীয় প্রজন্মের কম্পিউটারে প্রথমবার ইন্টিগ্রেটেড সার্কিট (IC) ব্যবহার করা হয়। প্রথম প্রজন্মের কম্পিউটারগুলোতে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো, যা বড়, ভারী এবং অধিক তাপ উৎপাদনকারী ছিল। দ্বিতীয় প্রজন্মে ট্রানজিস্টর ব্যবহার শুরু হয়, যা ভ্যাকুয়াম টিউবের তুলনায় ছোট, শক্তি খরচ কম এবং দ্রুত কাজ করত। তবে তৃতীয় প্রজন্মের কম্পিউটারগুলোতে IC প্রযুক্তি প্রবেশের ফলে কম্পিউটার আরও ছোট, দ্রুত এবং নির্ভরযোগ্য হয়ে ওঠে। IC-এর ব্যবহার কম্পিউটারের কার্যক্ষমতা বাড়ায় এবং একই সাথে দামও কমায়। পঞ্চম প্রজন্মের কম্পিউটার আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

• কম্পিউটারের পাঁচটি প্রজন্ম/জেনারেশন:
- প্রথম প্রজন্মের কম্পিউটার (১৯৪২ - ১৯৫৯),
- দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৫৯ - ১৯৬৫),
- তৃতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৬৫ - ১৯৭১),
- চতুর্থ প্রজন্মের কম্পিউটার (১৯৭১ - বর্তমান),
- পঞ্চম প্রজন্মের কম্পিউটার (১৯৮২ - বর্তমান)।

• তৃতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৬৫-১৯৭১):
- একীভূত বর্তনী (IC-Integrated Circuit) এর ব্যবহার।
- মিনি কম্পিউটার আবির্ভাব।
- উন্নত নির্ভরযোগ্যতা।
- উচ্চ প্রক্রিয়াকরণ ক্ষমতা।
- উচ্চতর প্রোগ্রামিং ভাষার ব্যবহার।
- ন্যানো সেকেন্ডে কাজ সম্পাদন।
- যেমন: IBM 360.

উৎস: কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৬৭.
বিশ্বের প্রথম মিনি কম্পিউটারের নাম কি?
  1. পিপিডি-১
  2. ডিটিপি-১
  3. পিডিপি-১
  4. ডিপিপি-১
সঠিক উত্তর:
পিডিপি-১
উত্তর
সঠিক উত্তর:
পিডিপি-১
ব্যাখ্যা
- বিশ্বের প্রথম মিনি কম্পিউটার PDP-1 ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন (DEC) দ্বারা প্রকাশ করা হয়েছে। 
- DEC 1960 সালের নভেম্বরে PDP-1 প্রবর্তন করে। 
- এটি বিশ্বের প্রথম ছোট, ইন্টারএক্টিভ কম্পিউটার। 
- PDP-1 প্রায় 120,000 ডলারে বিক্রি হয়েছিল, যা এটিকে সেই সময়ের সবচেয়ে সস্তা কম্পিউটারগুলোর মধ্যে একটি করে তুলেছিল। 
- ট্রানজিস্টার ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার হলো পিডিপি - ৮। 

উৎস: ব্রিটানিকা।
৫৬৮.
সাধারণ উদ্দ্যেশ্য ব্যবহৃত প্রথম বাণিজ্যিক কম্পিউটার হিসেবে কোনটি পরিচিত?
  1. ENIAC
  2. UNIVAC
  3. Mark I
  4. EDSAC
সঠিক উত্তর:
UNIVAC
উত্তর
সঠিক উত্তর:
UNIVAC
ব্যাখ্যা

• UNIVAC (Universal Automatic Computer) হলো বিশ্বের প্রথম সাধারণ উদ্দেশ্যে নির্মিত বাণিজ্যিক কম্পিউটার।
- ১৯৫১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এটি সর্বপ্রথম সেন্সাস ব্যুরোতে ব্যবহারের জন্য সরবরাহ করা হয়।
- এটি প্রথম কম্পিউটার যা তথ্য ও সংখ্যা- উভয়কেই প্রক্রিয়াকরণ করতে সক্ষম ছিল এবং এতে ম্যাগনেটিক টেপ ব্যবহারের সুবিধা ছিল।

• UNIVAC:
- UNIVAC এর পূর্ণরূপ Universal Automatic Computer.
- ১৯৫১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে হোয়ার্লউইন্ড-১ কম্পিউটার নির্মাণের কাজ শেষ হয়।
- একই বছরে ENIAC- এর নির্মাতা ড. জন মউসলি ও প্রেসপার UNIVAC কম্পিউটারের নির্মাণকাজ শেষ করেন।
- ইউনিভ্যাকই ছিল সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার এবং এ যন্ত্রেই সর্বপ্রথম চুম্বক-ফিতা ব্যবহার করা হয়েছিল।
- UNIVAC কম্পিউটারে একই সঙ্গে পড়া, গণনা ও তথ্য লেখার কাজ করা যেত।

উল্লেখ্য:
- ENIAC: এটি প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার হলেও বাণিজ্যিকভাবে বাজারজাত করা হয়নি।
- Mark I: এটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণামূলক ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার প্রজেক্ট ছিল।
- EDSAC: এটি প্রথম স্টোরড প্রোগ্রাম মেমোরি কম্পিউটার হলেও বাণিজ্যিকভাবে প্রথম ছিল না।

• কিছু গুরুত্বপূর্ণ পূর্ণরূপ:
- ENIAC: Electronic Numerical Integrator and Computer.
- EDVAC: Electronic Discrete Variable Automatic Computer.
- ASSC (MARK-1): Automatic Sequence Control Calculator.
- ABC: Atanasoff-Berry Computer.
- EDSAC: Electronic Delay Storage Automatic Calculator.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৬৯.
পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ বলা হয় কাকে?
  1. ক) চার্লস ব্যাবেজ
  2. খ) বিল গেটস
  3. গ) হাওয়ার্ড অ্যাইকেন
  4. ঘ) স্টিভ জবস
সঠিক উত্তর:
ঘ) স্টিভ জবস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্টিভ জবস
ব্যাখ্যা
স্টিভ জবস:
- স্টিভ জবস [১৯৫৫-২০১১] যুক্তরাষ্ট্রের একজন উদ্যোক্তা ও প্রযুক্তি উদ্ভাবক।
- তাঁকে পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ বলা হয়
- তিনি ও তাঁর দুই বন্ধু স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন ১৯৭৬ সালের ১লা এপ্রিল অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন।
- বর্তমানে এই প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান।
- অ্যাপলের হাতেই পার্সোনাল কম্পিউটারের নানান পর্যায় বিকশিত হয়েছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫৭০.
চীনে প্রাচীনতম গণনা যন্ত্র ‘অ্যাবাকাস’ কি নামে পরিচিত?
  1. ক) সরোবান (Soroban)
  2. খ) স্কেটিয়া (Sketia)
  3. গ) সুয়ানপান (Suanpan)
  4. ঘ) পাস্কালেন (Pascalene)
সঠিক উত্তর:
গ) সুয়ানপান (Suanpan)
উত্তর
সঠিক উত্তর:
গ) সুয়ানপান (Suanpan)
ব্যাখ্যা
অ্যাবাকাস প্রাচীনতম গণনা যন্ত্র, যা একটি ফ্রেমে সাজানো গুটির স্থান পরিবর্তন করে গণনা করার কাজ পরিচালিত করে।
- খ্রীস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে অ্যাবাকাসের প্রথম ব্যবহার শুরু হয়েছিল চীনে।
- দ্বাদশ শতাব্দী পর্যন্ত ইউরোপ ও এশিয়ায় অ্যাবাকাস ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল।
- পঞ্চদশ শতাব্দীতে অ্যাবাকাস জাপানে প্রবর্তিত হয়।
- চীনে অ্যাবাবাসকে বলা হয় সুয়ানপান (Suanpan), জাপানে সরোবান (Soroban) এবং রাশিয়াতে বলা হয় স্কেটিয়া (Sketia)।
[উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)]