বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটারের ইতিহাস

মোট প্রশ্ন৫৭২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটারের ইতিহাস

PrepBank · পাতা / · ৪০১৫০০ / ৫৭২

৪০১.
বাংলাদেশের প্রথম কম্পিউটার (আইবিএম - ১৬২০ সিস্টেম) কোথায় সংরক্ষিত আছে?
  1. ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. খ) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল
  3. গ) জাতীয় যাদুঘর
  4. ঘ) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর
সঠিক উত্তর:
ঘ) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর
ব্যাখ্যা

- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরএ ২০০১ সালের ১৭ জুলাই তথ্যপ্রযুক্তি গ্যালারী চালু হয়।
- এই গ্যালারী চালুর মাধ্যমে কম্পিউটারের বিবর্তন তুলে ধরা ও আধুনিক তথ্যপ্রযুক্তির সাথে স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের পরিচয় করিয়ে দেয়া সম্ভব হচ্ছে।
- এটি মূলত বাংলাদেশের প্রথম কম্পিউটার থেকে শুরু করে আধুনিক কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংগ্রহশালা।
- এই গ্যালারীতে আ্যানালগ কম্পিউটার, আইবিএম ১৬২০, আইবিএম ১৪০১, আইবিএম ৩৭০, আইবিএম ৪৩৩১, হানিওয়েল ডি পি এস ৬, আইবিএম পিসি সহ কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন চার্ট প্রদর্শীত হচ্ছে।।

তথ্যসূত্র: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ওয়েবসাইট।

৪০২.
বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (NTMC) প্রতিষ্ঠা হয় কত সালে?
  1. ক) ২০১১
  2. খ) ২০১২
  3. গ) ২০১৩
  4. ঘ) ২০১৬
সঠিক উত্তর:
গ) ২০১৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০১৩
ব্যাখ্যা

৩১ জানুয়ারী ২০১৩
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) প্রতিষ্ঠা
বিশ্বব্যাপী অবাধ তথ্য প্রবাহের কারনে তথ্যপ্রযুক্তি কেন্দ্রিক অপরাধ সংঘটনের মাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে ৩১ জানুয়ারী, ২০১৩ ইং তারিখে এনএমসি পরিবর্তিত হয়ে ‘’ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার(এনটিএমসি)’’ নামে নবরূপে আত্নপ্রকাশ করে। সংস্থাটি ফেব্রুয়ারী, ২০১৪ সাল থেকে একটি স্বতন্ত্র সংস্থা হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অধীনে কার্যক্রম শুরু করে।

৪০৩.
মার্ক-১ কম্পিউটারটির দৈর্ঘ্য কত ছিল?
  1. ৫১ ফুট
  2. ৩ ফুট
  3. ৩১ ফুট
  4. ৫ ফুট
সঠিক উত্তর:
৫১ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৫১ ফুট
ব্যাখ্যা
• মার্ক-১ কম্পিউটার:
- যান্ত্রিক ও ইলেকট্রনিক উভয় পদ্ধতির সমন্বয়ে গঠিত কম্পিউটারকে ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার বলা হয়।
- ১৯৩৭ সালে আমেরিকার হার্ভাড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ড. হাওয়ার্ড এইচ আইকেন ইলেকট্রো-মেকানিক্যাল টেকনিক ব্যবহার করে চার্লস ব্যাবেজের অ্যানালাইটিক ইঞ্জিনের মতো একটি যন্ত্র তৈরি করার পরিকল্পনা করেন, যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে।
- ১৯৪৪ সালে হাওয়ার্ড মার্ক-১ নামের পৃথিবীর প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার তৈরি করেন।
- মার্ক-১ ছিল হার্ভাড বিশ্ববিদ্যালয় ও আইবিএম কোম্পানির যৌথ উদ্যোগের একটি ফসল।
- এটি পৃথিবীর প্রথম অটোমেটিক স্বয়ংক্রিয় গণনাযন্ত্র।
-  এর সাহায্যে যােগ, বিয়ােগ, গুণ, ভাগ এবং ত্রিকোণমিতিক ফাংশান ছাড়াও অনেক জটিল গাণিতিক কাজ করা যেত।
- এর দৈর্ঘ্য ৫১ ফুট, লম্বা, ৮ ফুট এবং ওজন প্রায় ৫ টন।
- মার্ক-১ এ ব্যবহৃত হয়েছিল ৭,৬৫,০০০টি বিভিন্ন যন্ত্রাংশ এবং শতাধিক মাইল লম্বা তার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪০৪.
প্রথম কম্পিউটার প্রােগ্রাম রচনা করেন-
  1. ক) রেমন্ড টমলিনসন
  2. খ) রবার্ট নয়েস
  3. গ) অ্যাডা অগস্টা বায়রন
  4. ঘ) ডেনিস রিচি
সঠিক উত্তর:
গ) অ্যাডা অগস্টা বায়রন
উত্তর
সঠিক উত্তর:
গ) অ্যাডা অগস্টা বায়রন
ব্যাখ্যা
লর্ড বায়রনের মেয়ে ‘লেডি অ্যাডা অগস্টা বায়রন’ প্রথম কম্পিউটার প্রােগ্রাম রচনা করেন।
- চার্লস ব্যাবেজের অ্যানালাইটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানাের জন্য তিনি ‘প্রােগ্রামিং’ - এর ধারনা সামনে নিয়ে আসেন।
- এ কারণে তাকে পৃথিবীর প্রথম প্রােগ্রামার এবং প্রােগ্রামের জনক বলা হয়।
[উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)]
৪০৫.
কম্পিউটারের চতুর্থ প্রজন্মের সময়কাল -
  1. ক) ১৯৮৫ - ২০১৮
  2. খ) ১৯৭৯ - ২০১৯
  3. গ) ১৯৬৯ - বর্তমান
  4. ঘ) ১৯৭১ - বর্তমান
সঠিক উত্তর:
ঘ) ১৯৭১ - বর্তমান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৭১ - বর্তমান
ব্যাখ্যা
চতুর্থ প্রজন্ম (Fourth Generation 1971-)
চতুর্থ প্রজন্মের কম্পিউটারের সময়কাল হল ১৯৭১ সাল হতে বর্তমান সময় পর্যন্ত।
এই সময়ে ইনপুট ও আউটপুট ডিভাইসের সংখ্যা আরও বৃদ্ধি পায় এবং প্রক্রিয়াকরণ ক্ষমতাও অধিক বৃদ্ধি পায়।

১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের ইনটেল কোম্পানি এমএসসি-৪ (MSC-4) নামে একটি মাইক্রোপ্রসেসর তৈরি করে। এই মাইক্রোপ্রসেসরে মোট ২২০০ টি ট্রানজিস্ট্রর ব্যবহার করা হয়েছিল। মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটকে মাত্র একটি চিপে (Chip) ধারণ করা সম্ভব হয়। বর্তমানে প্রায় ১ বর্গ ইঞ্চির একটিমাত্র চিপে ৩০ লাখ পর্যন্ত ট্রনজিস্ট্রর সন্নিবেশিত করে মাইক্রোপ্রসেসর তৈরি করা সম্ভব হয়েছে।

চতুর্থ প্রজন্মের কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হল:
- বৃহদাকার একীভূত বর্তনী ব্যবহার,
- অধিক তথ্য ধারণ ক্ষমতা,
- উন্নত কার্যকারিতা ও নির্ভলশীলতা।
- এই সময়ই প্যাকেজ প্রোগ্রামের প্রচলন শুরু হয়।
- এই সময় মাইক্রোকম্পিউটারের আবির্ভাব ও বিকাশ ঘটে।
- উপাত্ত সংরক্ষণের জন্য কম্প্যাক্ট ডিস্ক (Compact Disc) বা সিডি (CD) তৈরি হয়।
- IBM PS/2, Apple Macintosh ইত্যাদি চতুর্থ প্রজন্মের কম্পিউটার।

সূত্র: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪০৬.
কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?
  1. AFA
  2. ADA
  3. AEA
  4. APA
সঠিক উত্তর:
ADA
উত্তর
সঠিক উত্তর:
ADA
ব্যাখ্যা
ADA হচ্ছে কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা।

প্রোগ্রামিং ভাষা:
- অগাস্টা অ্যাডা বায়রন বিখ্যাত কবি লর্ড বায়রনের কন্যা ।
- ডাক নাম ছিল 'কাউন্টেস অফ লাভলেস' বা 'অ্যাডা লাভলেস'।
- তিনি চার্লস ব্যাবেজ এর আবিষ্কৃত কম্পিউটারের বা ডিফারেন্স মেশিনের জন্য প্রথম প্রোগ্রাম লেখেন।
- ADA হচ্ছে কম্পিউটার এর প্রথম প্রোগ্রামিং ভাষা।
- লেডি অ্যাডা আগাস্টার নাম অনুসারে নামকরণ করা হয়।

উৎস: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪০৭.
অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা কে?
  1. স্টিভ জবস
  2. স্টিভ জজনায়িক
  3. মার্ক জুকারবার্গ
  4. ক ও খ
সঠিক উত্তর:
ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ
ব্যাখ্যা
অ্যাপল কম্পিউটার (Apple Computer Inc.):
- মার্কিন যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল কম্পিউটার।
- প্রতিষ্ঠাতা: স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েন।
- প্রতিষ্ঠার সময়: ১ এপ্রিল, ১৯৭৬।
- সদর দপ্তর: কুপারটিনো, সিলিকন ভ্যালি, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।

⇒ ১৯৭৬ সালে অ্যাপল কম্পিউটার কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল স্টিভ ওজনিয়াকের অ্যাপল–১ পারসোনাল কম্পিউটার তৈরি ও বিপণন করার জন্য।
- ১৯৭৭ সালে স্টিভ ওজনিয়াক ও স্টিভ জবস মিলে অ্যাপল কম্পিউটার কোম্পানিকে ইনকরপোরেটেড করেন।

উল্লেখ্য,
- অ্যাপল ইলেকট্রনিকস পণ্য, কম্পিউটার সফটওয়্যার ও বিভিন্ন অনলাইন সেবার নকশা, উন্নয়ন ও বিক্রয় করে। অ্যাপলের তৈরি যন্ত্রগুলোর মধ্য আছে আইফোন, আইপ্যাড, ম্যাক কম্পিউটার, অ্যাপল ওয়াচ, ভিশন প্রো ও অ্যাপল টিভি। এ ছাড়া আইওএস, আইপ্যাডওএস ও ম্যাকওএস অপারেটিং সিস্টেম তৈরি করেছে প্রতিষ্ঠানটি। আইটিউনস, আইক্লাউড, অ্যাপল মিউজিক ও অ্যাপল টিভি প্লাস সেবাও দেয় অ্যাপল।

উৎস: i) Britannica.
ii) প্রথম আলো।
৪০৮.
Fifth generation computers are likely to exhibit
  1. ক) artificial intelligence
  2. খ) heuristic behaviour
  3. গ) advanced parallel processing
  4. ঘ) All of the above
সঠিক উত্তর:
ঘ) All of the above
উত্তর
সঠিক উত্তর:
ঘ) All of the above
ব্যাখ্যা
No explanation added
৪০৯.
কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?
  1. ক) অ্যালুমিনিয়াম
  2. খ) প্লাস্টিক
  3. গ) সিলিকন
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) সিলিকন
উত্তর
সঠিক উত্তর:
গ) সিলিকন
ব্যাখ্যা
সিলিকন সাশ্রয়ী, সহজলভ্য ও অন্যান্য উপাদানের সাথে সহজে ব্যবহার করা যায় বলে কম্পিউটার চিপ, সিলিকন ডায়োড, মেমোরি এবং অন্যান্য ইলেকট্রনিকস সার্কিট তৈরীতে ব্যবহৃত হয়।
৪১০.
মিনি কম্পিউটারের জনক-
  1. কেনেথ ওলসেন
  2. এডওয়ার্ড রবার্ট
  3. রবার্ট নাইসি
  4. চার্লস ব্যাবেজ
সঠিক উত্তর:
কেনেথ ওলসেন
উত্তর
সঠিক উত্তর:
কেনেথ ওলসেন
ব্যাখ্যা
• কেনেথ ওলসেন:
- তিনি ১৯৫৯ সালে শিল্পের প্রথম পণ্য, ডিজিটাল ইকুইপমেন্ট PDP-8 তৈরি করে মিনিকম্পিউটার বিপ্লবের পথপ্রদর্শক করেছিলেন।
- PDP-8 একটি সম্পূর্ণ ট্রানজিস্টরাইজড, 12-বিট, কম্পিউটার ছিল।
- তিনি ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশনের প্রেসিডেন্ট এবং সিইও ছিলেন।
- কেনেথ ওলসেন হলেন মিনি কম্পিউটারের জনক।

• মিনি কম্পিউটার:
- মেইনফ্রেম কম্পিউটারের চেয়ে ছোট আকারের কিন্তু পার্সোনাল কম্পিউটারের চেয়ে বড় আকারের কম্পিউটারকে মিনি কম্পিউটার বা মধ্যম সারির কম্পিউটার বা মিডরেঞ্জ কম্পিউটার বলা হয়।
- মেইনফ্রেম এবং মিনি কম্পিউটারে একই ধরনের কাজ করা যায়।
- মিনি কম্পিউটার আকারে ছোট এবং কাজের ক্ষমতাও কম।

উৎস:
১. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এস এসসি ও দাখিল (ভোকেশনাল)।
২. ব্রিটানিকা।
৪১১.
EDSAC কোন প্রজন্মের কম্পিউটার?
  1. ক) ১ম
  2. খ) ২য়
  3. গ) ৩য়
  4. ঘ) ৪র্থ
সঠিক উত্তর:
ক) ১ম
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ম
ব্যাখ্যা
- EDSAC -এর পূর্ণরূপ হচ্ছে Electronic Delay Storage Automatic Calculator। 
- ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক Maurice Wilkes এর নেতৃত্বে ১৯৪৭ সালে EDSAC কম্পিউটারটির নির্মাণ শুরু হয়।
- ১৯৪৯ সালে এতে প্রথম প্রোগ্রাম run করে।
- ইনপুট যন্ত্র হিসাবে punched tape ব্যবহৃত হতো।
- এই কম্পিউটারের মেমরি হিসাবে Mercury Delay Line tubes ব্যবহৃত হতো।
- EDSAC একটি প্রথম প্রজন্মের কম্পিউটার

উৎসঃ ব্রিটানিকা.কম
৪১২.
বাংলাদেশের প্রথম মোবাইল ফোন চালু হয় কত সালে?
  1. ক) ১৯৯৩ সালে
  2. খ) ১৯৯০ সালে
  3. গ) ১৯৯৫ সালে
  4. ঘ) ১৯৯৮ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৯৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৯৩ সালে
ব্যাখ্যা
বাংলাদেশে মোবাইল ফোন প্রথম চালু হয় ১৯৯৩ সালের এপ্রিল মাসে। হাচিসন বাংলাদেশ টেলিকম লিমিটেড (এইচবিটিএল) ঢাকা শহরে AMPS মোবাইল প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন সেবা শুরু করে।
৪১৩.
CDC 1604 কোন প্রজন্মের কম্পিউটার?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ 
সঠিক উত্তর:
দ্বিতীয়
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয়
ব্যাখ্যা

• CDC 1604 দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার।

• প্রথম প্রজন্মের কম্পিউটার (১৯৪২ হতে ১৯৫৯):
- প্রথম প্রজন্মের ব্যপ্তিকাল ১৯৪২ হতে ১৯৫৯ পর্যন্ত।
- এই প্রজন্মের কম্পিউটারের সার্কিটে বায়ুশুন্য টিউব ব্যবহৃত হত।
- ভারী, সীমিত তথ্যধারণ ক্ষমতা, উত্তাপ সমস্যা ইত্যাদি ছিল এই বায়ুশুন্য টিউবগুলোর বৈশিষ্ট্য।
- এরপর ধীরে ধীরে তথ্যধারণ করার ক্ষেত্রে বায়ুশুন্য টিউব এর পরিবর্তে চৌম্বকধর্মী বস্তু আসতে লাগলো।
- উদাহরণস্বরূপ, এবিসি (ABC), এনিয়াক (ENIAC), ইউনিভ্যাক (UNIVAC) ইত্যাদি এই পর্যায়ভুক্ত।

দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৫৯ হতে ১৯৬৫):
- দ্বিতীয় প্রজন্মের ব্যপ্তিকাল ১৯৫৯ হতে ১৯৬৫ পর্যন্ত।
- এই প্রজন্মের কম্পিউটারের সার্কিটে বায়ুশুন্য টিউব এর পরিবর্তে ট্রানজিস্টার ব্যবহার শুরু হয়।
- ট্রানজিস্টারের কাজ সুইচের মতো এবং এতে কোন চলমান অংশ নেই। ফলে কম্পিউটার অতি দ্রুত গতি পেল।
- একই সাথে কম্পিউটারের আকার ছোট হয়ে আসলো এবং তথ্যধারণ ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেল।
- এই সময় তাপ সমস্যার অবসান হয় ও নির্ভরশীলতার উন্নতি ঘটে।
- চুম্বকীয় কোর স্মৃতি এবং উচ্চগতি সম্পন্ন প্রবেশমুখ ও বহির্মুখ সরঞ্জাম কম্পিউটারে ব্যবহৃত হয়।
- এই পর্যায়ে অ্যাসেম্বলী ভাষার উদ্ভব হয়।
- উদাহরণস্বরূপ, IBM 1600, CDC 1604, NCR 300 সিরিজ ইত্যাদি।

তৃতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৬৫ হতে ১৯৭১):
- তৃতীয় প্রজন্মের ব্যপ্তিকাল ১৯৬৫ হতে ১৯৭১ পর্যন্ত।
- একীভূত বর্তনীর ব্যাপক প্রচলন, অর্ধপরিবাহী স্মৃতি, উন্নত কার্যকারীতা ও নির্ভরশীলতা এইসব কম্পিউটারের বৈশিষ্ট্য।
- তৃতীয় প্রজন্মের কম্পিউটারগুলো ন্যানো সেকেন্ড  সময়ে কোন একটি নির্দেশ পালন করতে পারতো।
- উদাহরণ: IBM 360, PDP 11 ইত্যাদি।

চতুর্থ প্রজন্মের কম্পিউটার (১৯৭১ হতে বর্তমান):
- চতুর্থ প্রজন্মের ব্যপ্তিকাল ১৯৭১ হতে বর্তমান সময় পর্যন্ত।
- বৃহদাকার একীভূত বর্তনীর ব্যবহার, তথ্য ধারণ ক্ষমতা, উন্নত নির্ভরশীলতা এইসব কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য।
- উপাত্ত সংরক্ষণের জন্য 'কম্প্যাক্ট ডিস্ক' (Compact Disk) বা সিডি (CD) এর অধিক ব্যবহার হয়।
- উদাহরণ: IBM PS/2, Apple Macintosh ইত্যাদি।

পঞ্চম প্রজন্মের কম্পিউটার (১৯৮২ হতে বর্তমান):
- প্রকৃতপক্ষে পঞ্চম প্রজন্মের কম্পিউটার বলতে ভবিষ্যৎ প্রজন্মের কম্পিউটারকেই বোঝানো হয়েছে।
- কম্পিউটারগুলোর নিজস্ব বিচার বুদ্ধি থাকবে, শিক্ষা গ্রহণ করার ক্ষমতা থাকবে, কন্ঠস্বর বোঝতে পারবে এবং সেই নির্দেশ অনুযায়ী কাজ করতে পারবে।
- এসব কম্পিউটারগুলোর মেমোরির তথ্য ধারণ ক্ষমতা অত্যন্ত বেশি হবে এবং তথ্য প্রক্রিয়াকরণ ক্ষমতা খুবই বেশি হবে।
- অত্যাধুনিক সফট্ওয়্যার ব্যবহার করে কম্পিউটারসমূহ পরামর্শকের (যেমন- ডাক্তার, আইনবিধ, শিক্ষক) ভূমিকায় অবতীর্ণ হবে।

উৎস: কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪১৪.
EDSAC কম্পিউটারের ইনপুট দেওয়ার জন্য ব্যবহৃত হতো-
  1. পাঞ্চড টেপ
  2. ভ্যকুয়াম টিউব
  3. ফ্লপি ডিস্ক
  4. ইনপুট দেওয়া যেতো না
সঠিক উত্তর:
পাঞ্চড টেপ
উত্তর
সঠিক উত্তর:
পাঞ্চড টেপ
ব্যাখ্যা
• EDSAC:
- EDSAC-এর পূর্ণরূপ হলো "Electronic Delay Storage Automatic Calculator"।
- এটি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মরিস উইলকসের (Maurice Wilkes) নেতৃত্বে ১৯৪৭ সালে নির্মাণের কাজ শুরু হয়।
- ১৯৪৯ সালে EDSAC-এ প্রথম সফলভাবে প্রোগ্রাম চালানো হয়।
- এই কম্পিউটারে ইনপুট দেওয়ার জন্য পাঞ্চড টেপ ব্যবহার করা হতো।
- মেমরি হিসেবে এতে মার্কারি ডিলে লাইন টিউব ব্যবহৃত হয়েছিল।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।
৪১৫.
EDSAC- এ কোন ধরনের মেমোরি ব্যবহার করা হত?
  1. ভ্যাকুয়াম টিউব মেমোরি
  2. ড্রাম মেমোরি
  3. ম্যাগনেটিক কোর মেমোরি
  4. মারকুরি ডিলে লাইন মেমোরি
সঠিক উত্তর:
মারকুরি ডিলে লাইন মেমোরি
উত্তর
সঠিক উত্তর:
মারকুরি ডিলে লাইন মেমোরি
ব্যাখ্যা
• EDSAC (Electronic Delay Storage Automatic Calculator) ছিল একটি প্রাথমিক যুগের কম্পিউটার, যা ১৯৪৯ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়। এতে মারকুরি ডিলে লাইন মেমোরি ব্যবহার করা হত। এই মেমোরি ছিল এক ধরনের সিরিয়াল অ্যাক্সেস মেমোরি, যেখানে তথ্যকে শব্দ আকারে ধ্বনিতরঙ্গের মাধ্যমে একটি তরল মাধ্যম- মারকুরি দিয়ে সংরক্ষণ ও পুনরুদ্ধার করা হত। প্রতিটি ডিলে লাইন তথ্যকে সংরক্ষণ করে রাখত নির্দিষ্ট সময় পর্যন্ত, এবং সময়মতো তা পুনরায় রিফ্রেশ করত। যদিও এই পদ্ধতিটি ধীরগতির ছিল, তবে সে সময়ের জন্য এটি একটি কার্যকর সমাধান ছিল। এটি EDSAC-এর প্রধান মেমোরি হিসেবে ব্যবহৃত হত।

• EDSAC:
- EDSAC -এর পূর্ণরূপ হচ্ছে Electronic Delay Storage Automatic Calculator।
- ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক Maurice Wilkes এর নেতৃত্বে ১৯৪৭ সালে EDSAC কম্পিউটারটির নির্মাণ শুরু হয়।
- ১৯৪৯ সালে এতে প্রথম প্রোগ্রাম run করে।
- ইনপুট যন্ত্র হিসাবে punched tape ব্যবহৃত হতো।
- এই কম্পিউটারের মেমরি হিসাবে Mercury Delay Line tubes ব্যবহৃত হতো।
- EDSAC একটি প্রথম প্রজন্মের কম্পিউটার।

উৎস: ব্রিটানিকা।
৪১৬.
ENIAC কম্পিউটারে দশ অংকের দুটি সংখ্যা গুণ করতে কত সময় লাগতো?
  1. ৩ মিলি সেকেন্ড
  2. ৫ ন্যানো সেকেন্ড
  3. ১০ মিলি সেকেন্ড
  4. ১০ ন্যানো সেকেন্ড
সঠিক উত্তর:
৩ মিলি সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
৩ মিলি সেকেন্ড
ব্যাখ্যা
• ENIAC:
- ENIAC-এর পূর্ণরূপ হলো Electronic Numerical Integrator And Computer
- ১৯৪৬ সালে ড. জন মউসলি এবং তার ছাত্র প্রেসপার একার্ট যৌথভাবে ENIAC (Electronic Numerical Integrator And Calculator) নামক কম্পিউটারটি তৈরি করেছিলেন।
- ENIAC ছিল প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার।
- ENIAC কম্পিউটারের প্রোগ্রামের জন্য তারযুক্ত প্লাগবোর্ড ব্যবহার করা হতো।

• ENIAC এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ:
- এটি ৩০ টন এবং ১৯ হাজার ইলেকট্রনিক টিউব দিয়ে নির্মিত।
- এটি চালানোর জন্য ১৩০ হতে ১৪০ কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন হতো।
- প্রতি সেকেন্ডে ৫ হাজারটি যোগ এবং ৫ শতটি গুণ করতে পারত।
- দশ অংকের দুটি সংখ্যা গুণ করতে তিন মিলি সেকেন্ড সময় লাগত।
- প্রোগ্রামের জন্য এ কম্পিউটারের তারযুক্ত প্লাগবোর্ড ব্যবহার করা হয়েছিল।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪১৭.
UNIVAC-এ কোন ধরনের স্টোরেজ ব্যবহার করা হয়েছে?
  1. ফ্ল্যাশ মেমরি
  2. ভ্যাকুয়াম টিউব ও মার্কারি ডিলে লাইন
  3. ম্যাগনেটিক কোর
  4. সলিড-স্টেট ড্রাইভ
সঠিক উত্তর:
ভ্যাকুয়াম টিউব ও মার্কারি ডিলে লাইন
উত্তর
সঠিক উত্তর:
ভ্যাকুয়াম টিউব ও মার্কারি ডিলে লাইন
ব্যাখ্যা

• UNIVAC (Universal Automatic Computer) ছিল প্রথম বাণিজ্যিক কম্পিউটার, যা ১৯৫০-এর দশকে তৈরি করা হয়। এটি অত্যাধুনিক হলেও সেই সময়ের প্রযুক্তির সীমাবদ্ধতার মধ্যে কাজ করত। UNIVAC-এ প্রধানত ব্যবহার করা হয়েছিল ভ্যাকুয়াম টিউব ও মার্কারি ডিলে লাইন স্টোরেজ। ভ্যাকুয়াম টিউবগুলোর মাধ্যমে কম্পিউটার লজিক সার্কিট কাজ করত এবং মার্কারি ডিলে লাইন ব্যবহার করা হত তথ্য সংরক্ষণের জন্য। এটি ছিল অস্থায়ী (volatile) স্টোরেজ, অর্থাৎ বিদ্যুৎ বন্ধ হলে তথ্য মুছে যেত। ফ্ল্যাশ মেমরি, ম্যাগনেটিক কোর বা সলিড-স্টেট ড্রাইভ তখনকার সময়ে প্রযুক্তিগতভাবে উপলব্ধ ছিল না। তাই UNIVAC-এর মূল স্টোরেজ ব্যবস্থা ছিল ভ্যাকুয়াম টিউব ও মার্কারি ডিলে লাইনের সমন্বয়।

সঠিক উত্তর: খ) ভ্যাকুয়াম টিউব ও মার্কারি ডিলে লাইন। 
 
• UNIVAC:
- UNIVAC হলো সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার।
- UNIVAC কম্পিউটারে সর্বপ্রথম চুম্বক-ফিতা ব্যবহার করা হয়েছিল।
- UNIVAC কম্পিউটারে একই সঙ্গে পড়া, গণনা ও তথ্য লেখার কাজ করা যেত।
- ১৯৫২ সালে টমাস ওয়াটসন IBM-701 এবং ১৯৫৩ সালে IBM-650 কম্পিউটার বাণিজ্যিক ভিত্তিতে তৈরি করেন।

- ENIAC ছিল প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার।
- EDSAC হলো প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার। 
- মার্ক-১ হলো পৃথিবীর প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪১৮.
কম্পিউটার ভাইরাস সম্পর্কে প্রথম ধারণা প্রদান করেন?
  1. ক) ফ্রেডেরিক কোহেন
  2. খ) বব থমাস
  3. গ) জন ভন নিউম্যান
  4. ঘ) জন ওয়াকার
সঠিক উত্তর:
গ) জন ভন নিউম্যান
উত্তর
সঠিক উত্তর:
গ) জন ভন নিউম্যান
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাস সম্পর্কে ১৯৪০ এর দশকের শেষদিকে প্রথম ধারণা দেন জন ভন নিউম্যান।দ্য থিউরি অব রিপ্রডিউসিং অটোম্যাটা নামে জন ভন নিউম্যান তার একটি সিরিজ লেকচারে এ সম্পর্কে ধারণা দেন।ফ্রেডেরিক কোহেন VIRUS নামকরণ করেন। বব থমাস ১৯৭১ সালে দ্য ক্রিপার প্রোগ্রাম নামে প্রথম পরিক্ষামূলক ভাইরাস তৈরি করেন।জন ওযাকার ১৯৭৫ সালে দ্য ফার্স্ট ট্রজেন ভাইরাস তৈরি করেন। (সূত্র: ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস ওয়েবসাইট)
৪১৯.
UNIVAC-এর পূর্ণ রূপ কোনটি?
  1. Universal Array Computer
  2. Unique Automatic Computer
  3. Universal Automatic Computer
  4. United Vacuum Computer
সঠিক উত্তর:
Universal Automatic Computer
উত্তর
সঠিক উত্তর:
Universal Automatic Computer
ব্যাখ্যা

UNIVAC-এর পূর্ণ রূপ Universal Automatic Computer।
- একই বছরে ENIAC-এর নির্মাতারা UNIVAC (Universal Automatic Computer) কম্পিউটারের নির্মাণকাজ শেষ করেন।
- ইউনিভ্যাকই ছিল সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার।
- এ যন্ত্রেই সর্বপ্রথম চুম্বক-ফিতা ব্যবহার করা হয়েছিল।
- UNIVAC কম্পিউটারে একই সঙ্গে পড়া, গণনা ও তথ্য লেখার কাজ করা যেত।

 উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪২০.
জাপানের প্রথম গণনা যন্ত্রের নাম কি?
  1. ক) স্কোটিয়া
  2. খ) অ্যাবাকাস
  3. গ) মার্ক-১
  4. ঘ) সরোবান
সঠিক উত্তর:
ঘ) সরোবান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সরোবান
ব্যাখ্যা

জাপানের প্রথম গণনা যন্ত্র সরোবান (Soroban)।

- অ্যাবাকাস বিশ্বের প্রথম গণনাযন্ত্র যা চীনে উদ্ভাবিত হয়েছিলো।
- আইবিএম ASCC (Automatic Sequence Controlled Calculator) কে মার্ক ১ কম্পিউটার বলা হয়।
- মার্ক ১ এর প্রধান সুবিধা ছিল এ মেশিনটি ছিল সম্পূর্ণ অটোমেটিক। একবার চালু করা হলে কাজ করার জন্য এতে কোন মানুষের সাহায্য দরকার হতাে না। এর কাজ-কর্ম ইতােপূর্বে তৈরি কম্পিউটারগুলাের চেয়ে অনেক উন্নত ধরনের ছিল।

সূত্র: নবম দশম শ্রেণির কম্পিউটার (ভোকেশনাল) বই ও ব্রিটানিকা।

৪২১.
প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ কোনটি?
  1. IBM PS/2
  2. IBM 360
  3. ENIAC
  4. Apple Macintosh
সঠিক উত্তর:
ENIAC
উত্তর
সঠিক উত্তর:
ENIAC
ব্যাখ্যা

- ENIAC (Electronic Numerical Integrator and Computer) ছিল প্রথম প্রজন্মের কম্পিউটারের একটি প্রধান উদাহরণ। 

কম্পিউটারের প্রজন্ম: 

- সময়ের সাথে সাথে কম্পিউটারের গতি, তথ্য ধারণ ক্ষমতা, হিসাব করার ক্ষমতা ইত্যাদির দ্রুত পরিবর্তন ঘটতে থাকে এবং বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। 
- পরিবর্তন ও বিকাশের এক একটি পর্যায় বা ধাপকে প্রজন্ম (Generation) হিসাবে চিহ্নিত করা হয়। 
- প্রতিটি প্রজন্মে কম্পিউটারের হার্ডওয়্যার ও সফট্ওয়্যারে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। 
- প্রজন্ম হিসাবে কম্পিউটারকে পাঁচটি শ্রেণীতে বিভক্ত করা হয়। 
যথা- প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম এবং পঞ্চম প্রজন্ম। 

প্রথম প্রজন্ম (First Generation 1942-1959): 
- ১৯৪২ হতে ১৯৫৯ সাল পর্যন্ত আবিষ্কৃত কম্পিউটারকে সাধারণত প্রথম প্রজন্মের কম্পিউটার বলা হয়। 
- এই সময়ে কম্পিউটারের মূল যন্ত্রাংশ ছিল বায়ুশূন্য ভালব, ভালবগুলো আকারে অনেক বড় ছিল এবং এগুলোর ব্যবহারের ফলে বিদ্যুৎ খরচ হতো অত্যন্ত বেশি। এগুলো ব্যবহারের ফলে তাপমাত্রা এত বেশি বেড়ে যেত যে কম্পিউটার পরিচালনার সময় কম্পিউটার ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা অসহনীয় হয়ে যেত। 
- এই সমস্ত কম্পিউটারে তথ্য ধারণ ক্ষমতা ছিল সীমিত এবং উপাত্ত সমস্যাও ছিল। 
- এর পর ধীরে ধীরে তথ্য ধারণ ক্ষমতার ক্ষেত্রে বায়ুশূন্য টিউবের পরিবর্তে চৌম্বক ধর্মী বস্তু আসতে শুরু করলো। 
যেমন- এবিসি (ABC), এনিয়াক (ENIAC), এডসেক (EDSAC), ইউনিভ্যাক (UNIVAC) প্রভৃতি প্রথম প্রজন্মের কম্পিউটার। 

অন্যদিকে, 
- IBM 360 তৃতীয় প্রজন্মের কম্পিউটার। 
- IBM PS/2 চতুর্থ প্রজন্মের কম্পিউটার। 
- Apple Macintosh অনেক পরবর্তী প্রজন্মের (সাধারণত চতুর্থ বা পঞ্চম প্রজন্ম) কম্পিউটার। 

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪২২.
ঊনবিংশ শতকের কোন গণিতবিদ অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের জন্য প্রথম অ্যালগরিদম লিখেছিলেন?
  1. Blaise Pascal
  2. George Boole
  3. John von Neumann
  4. Ada Lovelace
সঠিক উত্তর:
Ada Lovelace
উত্তর
সঠিক উত্তর:
Ada Lovelace
ব্যাখ্যা
• এডা লাভলেস (Ada Lovelace) ছিলেন একজন ব্রিটিশ গণিতবিদ, যিনি ১৮১৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত চার্লস ব্যাবেজের "অ্যানালাইটিকাল ইঞ্জিন" নামক প্রস্তাবিত প্রাথমিক কম্পিউটারের জন্য একটি অ্যালগরিদম লিখেছিলেন। এ কারণেই তাকে বিশ্বের প্রথম প্রোগ্রামার বলা হয়।

তিনি বুঝতে পেরেছিলেন যে একটি যন্ত্র কেবল সংখ্যাগণনা ছাড়াও জটিল ধাপ অনুসরণ করে নানা কাজ করতে পারে, যা সেই সময়ে এক যুগান্তকারী চিন্তা ছিল।

• অপশন আলোচনা:
- জর্জ বুল: বুলিয়ান অ্যালজেবরার জনক, যার কাজ পরবর্তীকালে কম্পিউটার বিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- ব্লেজ পাস্কাল: ১৭শ শতাব্দীর একজন গণিতবিদ, যিনি একটি প্রাথমিক যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেছিলেন।
- জন ভন নিউম্যান: ২০শ শতাব্দীর একজন বিজ্ঞানী, যিনি আধুনিক কম্পিউটারের গঠন (architecture) তৈরি করেন।

তাই, যন্ত্রের জন্য প্রথম অ্যালগরিদম লেখার কৃতিত্ব এডা লাভলেসের।

• প্রথম কম্পিউটার প্রোগ্রামার:
• ডিফারেন্স ইঞ্জিনের পরিকল্পনা:
- ১৭৮৬ সালে, জার্মানির মুলার 'ডিফারেন্স ইঞ্জিন' নামে একটি ক্যালকুলেটর বা গণনা যন্ত্র তৈরির পরিকল্পনা করেন।

• চার্লস ব্যাবেজের অবদান:
- ১৮১২ সালে, ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ আরও উন্নত একটি ডিফারেন্স ইঞ্জিন তৈরির পরিকল্পনা করেন।
- চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়।

• অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনা:
- ১৮৩৩ সালে, ব্যাবেজ 'অ্যানালাইটিক্যাল ইঞ্জিন' নামে একটি নতুন যন্ত্র তৈরির পরিকল্পনা করেন এবং তার নকশা প্রস্তুত করেন।

• অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের বৈশিষ্ট্য:
- ব্যাবেজ তাঁর মেশিনে আধুনিক কম্পিউটারের মতো নিয়ন্ত্রণ অংশ, গাণিতিক অংশ, স্মৃতি অংশ, গ্রহণ মুখ এবং নির্গমন মুখ চিহ্নিত করেন।
- এই যন্ত্রে সাধারণ অ্যাসেম্বলি ভাষার মতো প্রোগ্রাম ব্যবহার করা হতো।

• অগাস্টা এডা বায়রনের অবদান:
- অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনা ও উন্নয়নে ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা অগাস্টা এডা বায়রনের (Augusta Ada Byron) অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

• এডা লাভলেস:
- এডা লাভলেস (Ada Lovelace) অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের জন্য প্রথম প্রোগ্রাম রচনা করেন এবং তিনি পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে পরিচিত হন।

• এডা লাভলেসের নামানুসারে প্রোগ্রামিং ভাষা:
- আধুনিক প্রোগ্রামিং ভাষা "এডা" তাঁর নামানুসারে রাখা হয়।

উৎস:
১. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৪২৩.
তৃতীয় এবং চতুর্থ প্রজন্মের কম্পিউটারের মাইক্রোপ্রসেসরে সিলিকন নিচের কোনটিকে প্রতিস্থাপন করেছিল?
  1. রুবিডিয়াম
  2. জার্মেনিয়াম
  3. ক্যালিফোর্নিয়াম
  4. কপার
সঠিক উত্তর:
জার্মেনিয়াম
উত্তর
সঠিক উত্তর:
জার্মেনিয়াম
ব্যাখ্যা
• তৃতীয় প্ৰজন্মের কম্পিউটার:
- তৃতীয় প্রজন্মের ব্যাপ্তিকাল ১৯৬৫ হতে ১৯৭০ সাল পর্যন্ত।
- ১৯৫৮ সালে রবার্ট নইসি (Robert Noyce) এবং জ্যাক কিলবি (Jack Kilby) IC (Integrated Circuit) আবিষ্কার করে ইলেকট্রনিক জগতে যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেন।
- একটি মাত্র IC-তে অনেকগুলো ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর এবং অন্যান্য উপকরণ মিশিয়ে একটি ক্ষুদ্র সিলিকন পাতের ওপর স্থাপন করা থাকে।
- তৃতীয় প্রজন্মের কম্পিউটারগুলো IC ব্যবহার করে তৈরি করা হয়েছিল।
- ফলে কম্পিউটারের আকার আরো ছোট হয়ে আসে, দাম কমে যায়, বিদ্যুৎ খরচ কমে যায়, কাজের গতি ও নির্ভরশীলতা বহুগুণে বেড়ে যায়।
- একই সাথে কম্পিউটারের মেমোরিব্যবস্থারও উন্নতি ঘটে।

• চতুর্থ প্রজন্ম কম্পিউটার: 

- ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত চতুর্থ প্রজন্ম শুরু হয়েছে বলে ধরা হয়।
- কম্পিউটার তৈরিতে বড় ধরনের বিপ্লব পরিলক্ষিত হয় ১৯৭১ সালে IC এবং VLSI বর্তনীর সাহায্যে নির্মিত মাইক্রোপ্রসেসর আবিষ্কারের মধ্য দিয়ে।
- মূলত মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের VLSI চিপ।
- চতুর্থ প্রজন্মের কম্পিউটারগুলো মাইক্রোপ্রসেসর ব্যবহার করে তৈরি করা হতো। 
- Windows, DOS অপারেটিং সিস্টেম দুটির ব্যবহার এ প্রজন্ম থেকেই শুরু হয়েছিল।
- ১৯৮১ সালে IBM কোম্পানি ব্যবসায়িক উদ্দেশ্যে প্রথম মাইক্রোকম্পিউটার তৈরি করা শুরু করে।
- IBM 3033, IBM 4341, TRS 40, Pentium Series, IBM পিসি ইত্যাদি এ প্রজন্মের কম্পিউটার। 

সিলিকন দ্বারা জার্মেনিয়ামের প্রতিস্থাপন:
- সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে সিলিকন দ্বারা জার্মেনিয়ামের প্রতিস্থাপন শুরু হয়েছিল 1960 এর দশকে।
- এই প্রতিস্থাপনটি সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসাবে চিহ্নিত হয়েছে এবং কম্পিউটিং প্রযুক্তির অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
- পৃথিবীর ভূত্বকের মধ্যে সিলিকনের প্রাচুর্যতা, সিলিকনের উন্নত তাপীয় বৈশিষ্ট্য এবং এর উচ্চতর অপারেটিং ক্ষমতা সহ বিভিন্ন কারণে গবেষকরা জার্মেনিয়ামকে সিলিকন দ্বারা প্রতিস্থাপন করেছিল।

উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) IEEE.
৪২৪.
মাইক্রোপ্রসেসর হলো _________ তৈরি এক ধরনের VLSI চিপ।
  1. সিলিকনের
  2. গ্রাফাইটের
  3. কার্বনের
  4. সিলেনিয়ামের
সঠিক উত্তর:
সিলিকনের
উত্তর
সঠিক উত্তর:
সিলিকনের
ব্যাখ্যা
• কম্পিউটারের চতুর্থ প্রজন্ম:
- ১৯৭০ সালের প্রথম দিকে IC (Integrated Circuit)-এর দ্রুত উন্নয়নের ফলে LSI (Large Scale Integration) এবং VLSI (Very Large Scale Integration) চিপের আবির্ভাব ঘটে।
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের VLSI চিপ।
- চতুর্থ প্রজন্মের কম্পিউটারগুলো মাইক্রোপ্রসেসর ব্যবহার করে তৈরি করা হতো।
- Windows, DOS অপারেটিং সিস্টেম দুটির ব্যবহার এ প্রজন্ম থেকেই শুরু হয়েছিল।
- ১৯৮১ সালে IBM কোম্পানি ব্যবসায়িক উদ্দেশ্যে প্রথম মাইক্রোকম্পিউটার তৈরি করা শুরু করে।
- IBM -3033, IBM -4341, TRS 40, Pentium Series, IBM পিসি ইত্যাদি এ প্রজন্মের কম্পিউটার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪২৫.
সমন্বিত বর্তনী উদ্ভাবন করেন-
  1. থমাস টেড হফ
  2. মরিস উইলকিস
  3. জ্যাক কেলবি
  4. ওয়াল্টার ব্রাটেইন
সঠিক উত্তর:
জ্যাক কেলবি
উত্তর
সঠিক উত্তর:
জ্যাক কেলবি
ব্যাখ্যা

- আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী।
- ১৯৫৮ সালে জ্যাক কেলবি নামক একজন বিজ্ঞানী Transistor, Resistor এবং Capacitor সমন্বিত করে একটি সার্কিট তৈরি করেন যা Integrated Circuit বা IC নামে পরিচিতি লাভ করে।
- আইসি ব্যবহারের ফলে কম্পিউটারের আকার অনেক ছোট হয় এবং এর ক্ষমতা অনেক বেড়ে যায়।

৪২৬.
অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং কোন প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য?
  1. দ্বিতীয় প্রজন্ম
  2. তৃতীয় প্রজন্ম
  3. চতুর্থ প্রজন্ম
  4. পঞ্চম প্রজন্ম
সঠিক উত্তর:
চতুর্থ প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
চতুর্থ প্রজন্ম
ব্যাখ্যা

কম্পিউটারের চতুর্থ প্রজন্মের বৈশিষ্ট্যগুলো হচ্ছে VLSI (Very Large Scale Integration) এর ব্যবহার, মাল্টি-প্রসেসর সিস্টেম এর ব্যবহার, মাইক্রোপ্রসেসর এর ব্যাপক ব্যবহার, অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ও কাস্টমাইজ সফটওয়্যার এর ব্যবহার।

চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো হলোঃ

১) আকারে ছোট বিধায় সহজে বহনযোগ্য।

২) বিদ্যুৎ শক্তি কম খরচ হয়।

৩) এটি ব্যাটারি দিয়েও চালানো যায়।

৪) উন্নত ধরনের স্মৃতি ব্যবস্থার উদ্ভব।

৫) বৃহৎ ও অতি বৃহৎ মানের আইসি (LSI, VLSI) এর ব্যবহার।

৬) বাইট ধারণ ক্ষমতা বৃদ্ধি।

৭) নির্ভরযোগ্যতার উন্নতি।

৮) প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধি।

৯) মাইক্রোপ্রসেসরের প্রচলন।

১০) উন্নত ধরনের High Level প্রোগ্রামিং ল্যাংগুয়েজের উদ্ভব।

উদাহরণ: IBM-3033, HP-3000, IBM-4341, TRS-80, IBM-PC ইত্যাদি।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ৯ম-১০ম শ্রেণী (ভোকেশনাল)

 
৪২৭.
First generation of computer was based on which technology?
  1. ক) Transistor
  2. খ) LSI
  3. গ) VLSI
  4. ঘ) Vaccum Tube
সঠিক উত্তর:
ঘ) Vaccum Tube
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Vaccum Tube
ব্যাখ্যা
The first computers used vacuum tubes for circuitry and magnetic drums for memory, and were often enormous, taking up entire rooms. They were very expensive to operate and in addition to using a great deal of electricity, generated a lot of heat, which was often the cause of malfunctions.
First generation computers relied on machine language, the lowest-level programming language understood by computers, to perform operations, and they could only solve one problem at a time. Input was based on punched cards and paper tape, and output was displayed on printouts.
The UNIVAC and ENIAC computers are examples of first-generation computing devices.
Source: Fundamentals of Programming
৪২৮.
প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয় নিচের কোনটি?
  1. ক) বৃহৎ সহায়ক স্মৃতি
  2. খ) বায়ুশূন্য ভাল্ব
  3. গ) প্যারালাল প্রসেসিং
  4. ঘ) বহনযোগ্যতা
সঠিক উত্তর:
খ) বায়ুশূন্য ভাল্ব
উত্তর
সঠিক উত্তর:
খ) বায়ুশূন্য ভাল্ব
ব্যাখ্যা
• প্রথম প্রজন্মের কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্যঃ
- বায়ুশূন্য টিউব বা ভ্যাকুয়াম টিউব এর ব্যবহার,
- পাঞ্চকার্ডের সাহায্যে ইনপুট-আউটপুট প্রদান,
- চালনার সময় উচ্চশব্দ তৈরি হওয়া,
- প্রচন্ড উত্তাপ সৃষ্টি হওয়া,
- প্রোগ্রাম রচনায় সংকেতের ব্যবহার।
• প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণঃ ENIAC, EDSAC, UNIVAC-1, MARK-1.

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১ ,এস এসসি ও দাখিল ( ভোকেশনাল )।
৪২৯.
বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয় কখন?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৬৪ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৬৮ সালে
সঠিক উত্তর:
১৯৬৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৪ সালে
ব্যাখ্যা
• বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তানে) প্রথম কম্পিউটার স্থাপন করা হয় ১৯৬৪ সালে, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন-এর তত্ত্বাবধানে।
- কম্পিউটারটি ছিল IBM 1620 মডেলের। এটি একটি প্রাথমিক কম্পিউটার সিস্টেম ছিল, যা মূলত গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে ব্যবহার করা হতো।
- এর আগে, পাকিস্তান ও বাংলাদেশে কম্পিউটার প্রযুক্তি ছিল খুবই সীমিত, কিন্তু ১৯৬৪ সালে এই কম্পিউটারটির প্রতিষ্ঠা বাংলাদেশের প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। এর মাধ্যমে দেশের গবেষণা কার্যক্রমে গতি আসে এবং পরবর্তীতে কম্পিউটার প্রযুক্তির ব্যবহার বাড়তে থাকে।

- বাংলাদেশের প্রথম কম্পিউটার ব্যবহারের জন্য একটি কেন্দ্র প্রতিষ্ঠিত হয়, যার মাধ্যমে বিভিন্ন শস্য গবেষণা ও বিজ্ঞানমূলক কাজে কম্পিউটার ব্যবহার শুরু হয়। ১৯৭০ ও ১৯৭৪ সালের মধ্যে আরও অনেক কম্পিউটার প্রতিষ্ঠিত হয়, তবে ১৯৬৪ সালের ঘটনাটি বাংলাদেশের কম্পিউটার যুগের সূচনা হিসেবে চিহ্নিত।
- এটি ছিল বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞানের প্রথম পদক্ষেপ, এবং পরবর্তীতে এর ব্যবহার শিক্ষা, সরকারি প্রতিষ্ঠান ও ব্যবসায়িক ক্ষেত্রে বিস্তৃত হতে থাকে।

• বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপন:
- ১৯৬৪ সালে দ্বিতীয় প্রজন্মের IBM 1620 কম্পিউটার দিয়ে বাংলাদেশে কম্পিউটারের ব্যবহার শুরু হয়।
- এটি ছিল আইবিএম কোম্পানির একটি মেইনফ্রেইম কম্পিউটার
- IBM 1620 সিরিজের কম্পিউটারটি স্থাপিত হয় তৎকালীন পাকিস্থান পরমাণু গবেষণা কেন্দ্রে যার বর্তমান নাম বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র।
- যন্ত্রটির প্রধান ব্যবহার ছিল জটিল গবেষণা কাজে গাণিতিক হিসাব সম্পন্ন-করণ।

- কম্পিউটারটি বর্তমানে ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে সংরক্ষিত আছে।
- ষাটের দশকের শেষ দিকে হাবিব ব্যাংক ও ইউনাইটেড ব্যাংক কম্পিউটার স্থাপন করে।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 1969 সালের দিকে মেইনফ্রেম কম্পিউটার ব্যবহার শুরু করে।
- কম্পিউটারটি বর্তমানে ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে সংরক্ষিত আছে।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল।
৪৩০.
জাপানে অ্যাবাকাস যন্ত্রটি কী নামে পরিচিত?
  1. সরোবান
  2. স্কেটিয়া
  3. সুয়ানপান
  4. পিকো
সঠিক উত্তর:
সরোবান
উত্তর
সঠিক উত্তর:
সরোবান
ব্যাখ্যা

• অ্যাবাকাস:
- অ্যাবাকাস প্রাচীনতম গণনা যন্ত্র, যা একটি ফ্রেমে সাজানো গুটির স্থান পরিবর্তন করে গণনা করার কাজ পরিচালিত করে।
- গুটি গুলো সঞ্চালন করে অ্যাবাকাসের সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি কাজ করা যেত।
- অ্যাবাকাস শব্দটির অর্থ গণনাকারী বোর্ড।
- খ্রীস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে অ্যাবাকাসের প্রথম ব্যবহার শুরু হয়েছিল চীনে।
- দ্বাদশ শতাব্দী পর্যন্ত ইউরোপ ও এশিয়ায় অ্যাবাকাস ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল।
- পঞ্চদশ শতাব্দীতে অ্যাবাকাস জাপানে প্রবর্তিত হয়।
- চীনে অ্যাবাকাসকে বলা হয় সুয়ানপান (Suanpan), জাপানে সরোবান (Soroban) এবং রাশিয়াতে বলা হয় স্কেটিয়া ( Sketia)।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৩১.
Which technology was introduced in the third generation of computers?
  1. Microprocessors
  2. Transistors
  3. Vacuum Tubes
  4. Integrated Circuits
সঠিক উত্তর:
Integrated Circuits
উত্তর
সঠিক উত্তর:
Integrated Circuits
ব্যাখ্যা

• কম্পিউটারের তৃতীয় প্রজন্মে একক ট্রানজিস্টরের পরিবর্তে একটি সিলিকন চিপের ওপর অনেকগুলো ইলেকট্রনিক কম্পোনেন্ট বা ইন্টিগ্রেটেড সার্কিট (IC) ব্যবহার শুরু হয়। জ্যাক কিলবি এবং রবার্ট নয়েস এই প্রযুক্তি উদ্ভাবন করেন। এটি কম্পিউটারকে আকারে ছোট, দ্রুততর এবং অনেক বেশি সাশ্রয়ী করে তোলে।

• কম্পিউটারের পাঁচটি প্রজন্ম/জেনারেশন:
- প্রথম প্রজন্মের কম্পিউটার (১৯৪২ - ১৯৫৯),
- দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৫৯ - ১৯৬৫),
- তৃতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৬৫ - ১৯৭১),
- চতুর্থ প্রজন্মের কম্পিউটার (১৯৭১ - বর্তমান),
- পঞ্চম প্রজন্মের কম্পিউটার (১৯৮২ - বর্তমান)।

• তৃতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৬৫-১৯৭১):
- একীভূত বর্তনী (IC-Integrated Circuit) এর ব্যবহার।
- মিনি কম্পিউটার আবির্ভাব।
- উন্নত নির্ভরযোগ্যতা।
- উচ্চ প্রক্রিয়াকরণ ক্ষমতা।
- উচ্চতর প্রোগ্রামিং ভাষার ব্যবহার।
- ন্যানো সেকেন্ডে কাজ সম্পাদন।
- যেমন: IBM 360.

উৎস: কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৩২.
বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ কোনটি?
  1. টেশিস
  2. সাইমন
  3. দোয়েল
  4. তর্জনী
সঠিক উত্তর:
দোয়েল
উত্তর
সঠিক উত্তর:
দোয়েল
ব্যাখ্যা
• ল্যাপটপ কম্পিউটার:
- ল্যাপটপ কম্পিউটার ওজনে হালকা, আকারে ছোট এবং সহজে বহনযোগ্য।
- ল্যাপটপ কম্পিউটার এসি বিদ্যুত এবং ব্যাটারি উভয়ের সাহায্যেই ব্যবহার করা যায়।
- ১৯৮১ সারে এপসন (Epson) কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে।
- ডেক্সটপের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী।
- মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা হয়।
- ল্যাপটপ কম্পিউটারের সাথে আলাদাভাবে মিনিটর, মাউস, কি-বোর্ড ইত্যাদি ডিভাইস যুক্ত করা যায়।
- বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল (DOEL)।
- দোয়েল ল্যাপটপ তৈরি করে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড।

উৎস: dw news report [Link]
৪৩৩.
প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে কে ইতিহাসে প্রথম পরিচিত হন?
  1. স্টিভ জবস
  2. চার্লস ব্যাবেজ
  3. অ্যাডা লাভলেস
  4. স্যামুয়েল টমলিনসন
সঠিক উত্তর:
অ্যাডা লাভলেস
উত্তর
সঠিক উত্তর:
অ্যাডা লাভলেস
ব্যাখ্যা
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আজকের বিকাশের পেছনে রয়েছে অনেক বিজ্ঞানী, স্বপ্নদ্রষ্টা, প্রকৌশলী এবং নির্মাতাদের অবদান। 
- তার এবং তারহীন যোগাযোগ ব্যবস্থা, কম্পিউটারের গণনা ক্ষমতা বৃদ্ধি এবং মাইক্রোইলেকট্রনিক্সের বিকাশে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 
চার্লস ব্যাবেজ (Charles Babbage): 
- আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু হয় চার্লস ব্যাবেজ (Charles Babbage) নামে একজন ইংরেজ প্রকৌশলী ও গণিতবিদের হাতে। 
- অনেকে তাঁকে আধুনিক কম্পিউটারের জনক বলে থাকেন। 
- তিনি তৈরি করেন ডিফারেন্স ইঞ্জিন। 
- ১৯৯১ সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়। 
- পরবর্তীতে তিনি এনালিটিক্যাল ইঞ্জিন নামে আরোও একটি গণনা যন্ত্রের পরিকল্পনা করেন। 

অ্যাডা লাভলেস (Ada Lovelace): 
- এনালিটিক্যাল ইঞ্জিনে গণনার কাজটি আরও কার্যকর করতে ভেবেছেন কবি লর্ড বায়রনের কন্যা অ্যাডা লাভলেস (Ada Lovelace)। 
- ১৮৩৩ সালে চার্লস ব্যাবেজের সঙ্গে তার পরিচয় হলে তিনি চার্লস ব্যাবেজের এনালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য 'প্রোগ্রামিং'-এর ধারণা সামনে নিয়ে আসেন। এ কারণে অ্যাডা লাভলেসকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়। 
- ১৮৪০ সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তাঁর ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন। সে সময় অ্যাডা লাভলেস চার্লস ব্যাবেজের সহায়তা নিয়ে বক্তব্যের সঙ্গে ইঞ্জিনের কাজের ধারাটি ধাপ অনুসারে ক্রমাঙ্কিত করেন। 
- তাঁর মৃত্যুর ১০০ বছর পর ১৯৫৩ সালে সেই নোট আবারো প্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারেন, অ্যাডা লাভলেস অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটাই প্রকাশ করেছিলেন। 

উৎস: তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
৪৩৪.
ENIAC কোন কাজে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছিল?
  1. সামরিক হিসাব নিকাশ সমাধান করা
  2. তথ্য এনক্রিপশন
  3. কারখানার উৎপাদন স্বয়ংক্রিয় করা
  4. আবহাওয়ার পূর্বাভাস
সঠিক উত্তর:
সামরিক হিসাব নিকাশ সমাধান করা
উত্তর
সঠিক উত্তর:
সামরিক হিসাব নিকাশ সমাধান করা
ব্যাখ্যা

• ENIAC (Electronic Numerical Integrator and Computer) ছিল বিশ্বের প্রথম পূর্ণ বৈদ্যুতিন সাধারণ উদ্দেশ্যের কম্পিউটার। এটি মূলত সামরিক হিসাব-নিকাশ সমাধানের জন্য ডিজাইন করা হয়েছিল, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনারা “অ্যাটমিক বোমার গোলকীয় গতিবিদ্যা” সম্পর্কিত জটিল গণনা দ্রুত সম্পন্ন করতে চাইছিলেন। ENIAC ছিল তৎকালীন সময়ের অন্যান্য যন্ত্রের তুলনায় দ্রুত এবং স্বয়ংক্রিয়, যা গণনার কাজকে ঘণ্টার পরিবর্তে মিনিটে করতে সক্ষম। এটি সংখ্যা সংক্রান্ত বড় বড় সমীকরণ এবং বিস্ফোরক শক্তি ও ধ্বংসাবশেষ সম্পর্কিত মডেলিংয়ের জন্য ব্যবহার করা হতো। তাই ENIAC-এর মূল উদ্দেশ্য ছিল সামরিক হিসাব নিকাশ সমাধান করা, অন্য কোনো অপশন যেমন তথ্য এনক্রিপশন, কারখানার উৎপাদন স্বয়ংক্রিয় করা বা আবহাওয়ার পূর্বাভাস তৈরি করা ততটা ছিল না।

- উত্তর: ক) সামরিক হিসাব নিকাশ সমাধান করা।
 
• ENIAC:
 - ১৯৪৬ সালে ড. জন মউসলি এবং তাঁর ছাত্র প্রেসপার একার্ট যৌথভাবে ENIAC (Electronic Numerical Integrator And Computer) নামক কম্পিউটারটি তৈরি করেছিলেন।
- এটিই হলো প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার।
- এটি ৩০ টন এবং ১৯ হাজার ইলেকট্রনিক টিউব দিয়ে নির্মিত।
- এটি চালানোর জন্য ১৩০ হতে ১৪০ কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন হতো।
- প্রতি সেকেন্ডে ৫ হাজারটি যোগ এবং ৫ শতটি গুণ করতে পারত।
- দশ অংকের দুটি সংখ্যা গুণ করতে তিন মিলি সেকেন্ড সময় লাগত।
- প্রোগ্রামের জন্য এ কম্পিউটারের তারযুক্ত প্লাগবোর্ড ব্যবহার করা হয়েছিল।

উৎস: উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৩৫.
IBM-1620 কোন প্রজন্মের কম্পিউটার?
  1. ১ম
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ
সঠিক উত্তর:
২য়
উত্তর
সঠিক উত্তর:
২য়
ব্যাখ্যা
প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ : ENIAC, UNIVAC, EDSAC, EDVAC, IBM 650, IBM 704, Mark I, Mark IV
দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ: IBM 1401, IBM 1620, CDC 1604, RCA 301
তৃতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ: PDP 8, IBM 360, 370, ICL 2900, PDP II
চতুর্থ প্রজন্মের কম্পিউটারের উদাহরণ: IBM 3033, IBM 4341, TRS 40

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪৩৬.
একটি সক্রিয় মাইক্রোকম্পিউটারের জন্য আদর্শ রুম তাপমাত্রা কোনটি? 
  1. ৪০-৬০ ডিগ্রী ফারেনহাইট
  2. ২০-৩০ ডিগ্রী ফারেনহাইট
  3. ৫০-৭০ ডিগ্রী ফারেনহাইট
  4. ৬০-৯০ ডিগ্রী ফারেনহাইট
সঠিক উত্তর:
৬০-৯০ ডিগ্রী ফারেনহাইট
উত্তর
সঠিক উত্তর:
৬০-৯০ ডিগ্রী ফারেনহাইট
ব্যাখ্যা
- একটি কম্পিউটার সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করার জন্য নিম্নলিখিত বিষয়গুলো বা নিয়ামকগুলোর প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে- 
(১) তাপমাত্রা (Temperature), 
(২) কম্পিউটার চালু ও বন্ধ করা (Turning the Computer On/Off), 
(৩) বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা (Plugging in the System) এবং 
(৪) ময়লা ও দূষণ (Dust and Pollutants) ইত্যাদি। 

তাপমাত্রা (Temperature): 
- কম্পিউটার সিস্টেমকে অবশ্যই সার্বক্ষণিক একটি নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে রাখার চেষ্টা করতে হয়। 
- শীতপ্রধান অঞ্চলে যেখানে অফিসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে দিনের বেলা উষ্ণ রাখা হয় এবং রাতের বেলা অনেক ঠাণ্ডা হয়ে যায়। 
- মাইক্রোকম্পিউটার সে পরিবেশে বেশি সিস্টেম নষ্টের সম্মুখীন হয়। 
- সক্রিয় একটি মাইক্রোকম্পিউটারের জন্য আদর্শ রুম তাপমাত্রা হল ৬০ থেকে ৯০ ডিগ্রী ফারেনহাইট এবং বন্ধ থাকা অবস্থায় ৫০ থেকে ১১০ ডিগ্রী ফারেনহাইট। 
- মাইক্রোকম্পিউটারের জন্য অতিমাত্রায় তাপমাত্রার ওঠা নামা অত্যন্ত বিপদজনক। 
- এই কারণে কম্পিউটার কখনও কোন উত্তপ্ত বা অধিক ঠান্ডা স্থানে রাখা উচিত নয় বা সরাসরি সূর্যালোকেও রাখা উচিত নয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৩৭.
প্রথম প্রজন্মের কম্পিউটার কোন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরী হয়েছিলো?
  1. ক) IC
  2. খ) VLSI
  3. গ) Vacuum Tube
  4. ঘ) Transistor
সঠিক উত্তর:
গ) Vacuum Tube
উত্তর
সঠিক উত্তর:
গ) Vacuum Tube
ব্যাখ্যা
প্রথম প্রজন্ম কম্পিউটার:
- ১৯৪২ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত সময়কালকে কম্পিউটারের প্রথম প্রজন্ম বলে ধরা হয়।
- এ প্রজন্মের কম্পিউটারের সার্কিটে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো।
- অসংখ্য ডায়োড, ট্রায়োড, ভালভ, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি দিয়ে তৈরি হতো বলে প্রথম প্রজন্মের কম্পিউটার ছিল আকৃতিতে বড় এবং স্বল্প গতিসম্পন্ন।
- আকৃতিতে বড় থাকার কারণে সহজে বহনযোগ্য ছিল না।
- প্রথম প্রজন্মের কম্পিউটারে পাঞ্চ কার্ডের মাধ্যমে ইনপুট দেওয়ার ব্যবস্থা ছিল। 
- এ প্রজন্মের কম্পিউটারে প্রোগ্রামের জন্য মেশিন ও অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করা হতো।
- UNIVAC, ENIAC, EDSAC, IBM 650, IBM 704, Mark I, Mark IV ইত্যাদি প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৩৮.
নিচের কোনটি ইন্টিগ্রেশন স্কেল অনুযায়ী IC-এর ধরণের অন্তর্ভুক্ত নয়?
  1. SSI (Small-Scale Integration)
  2. MSI (Medium-Scale Integration)
  3. LSI (Large-Scale Integration)
  4. DSI (Deep-Scale Integration)
সঠিক উত্তর:
DSI (Deep-Scale Integration)
উত্তর
সঠিক উত্তর:
DSI (Deep-Scale Integration)
ব্যাখ্যা

• ইন্টিগ্রেশন স্কেল অনুযায়ী IC বা Integrated Circuit সাধারণত কতগুলো লজিক গেট বা কম্পোনেন্ট একটি চিপে সংযুক্ত আছে তার উপর ভিত্তি করে শ্রেণিবদ্ধ করা হয়। এই শ্রেণিবিভাগে প্রচলিত ও স্বীকৃত ধরণগুলো হলো SSI (Small-Scale Integration), যেখানে অল্প সংখ্যক গেট থাকে; MSI (Medium-Scale Integration), যেখানে মাঝারি সংখ্যক গেট ব্যবহৃত হয়; এবং LSI (Large-Scale Integration), যেখানে অনেক বেশি গেট সংযুক্ত থাকে।
- কিন্তু DSI (Deep-Scale Integration) নামে কোনো ইন্টিগ্রেশন স্কেল ইলেকট্রনিক্সে স্বীকৃত বা প্রচলিত নয়। তাই সঠিক উত্তর হলো ঘ) DSI (Deep-Scale Integration).
 
• কম্পিউটারের পাঁচটি প্রজন্ম/জেনারেশন:
- প্রথম প্রজন্মের কম্পিউটার (১৯৪২ - ১৯৫৯),
- দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৫৯ - ১৯৬৫),
- তৃতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৬৫ - ১৯৭১),
- চতুর্থ প্রজন্মের কম্পিউটার (১৯৭১ - বর্তমান),
- পঞ্চম প্রজন্মের কম্পিউটার (১৯৮২ - বর্তমান)।

• তৃতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৬৫-১৯৭১):
- একীভূত বর্তনী (IC-Integrated Circuit) এর ব্যবহার।
- মিনি কম্পিউটার আবির্ভাব।
- উন্নত নির্ভরযোগ্যতা।
- উচ্চ প্রক্রিয়াকরণ ক্ষমতা।
- উচ্চতর প্রোগ্রামিং ভাষার ব্যবহার।
- ন্যানো সেকেন্ডে কাজ সম্পাদন।
- যেমন: IBM 360.

ইন্টিগ্রেটেড সার্কিট: 
- আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট। 
- ১৯৫৮ সালে জ্যাক কেলবি নামক একজন বিজ্ঞানী ট্রানজিস্টর, রেজিস্টর এবং ক্যাপাসিটর সমন্বিত করে একটি সার্কিট তৈরি করেন যা আইসি নামে পরিচিত লাভ করে। 
- আইসি ব্যবহারের ফলে কম্পিউটার আকার ছোট হয় এবং এর ক্ষমতা অনেক বেড়ে যায়। 
- আইসি আবিষ্কারের সাথে কমে আসে কম্পিউটার মূল্য এবং হিসাব নিকাশের সময়।

উৎস: 
- কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৪৩৯.
নিচের কোনটি ২য় প্রজন্মের কম্পিউটার?
  1. IBM 1620
  2. IBM 360
  3. Mark IV
  4. ক ও খ উভয়ই
সঠিক উত্তর:
IBM 1620
উত্তর
সঠিক উত্তর:
IBM 1620
ব্যাখ্যা

IBM 1620 হচ্ছে ২য় প্রজন্মের কম্পিউটার।

২য় প্রজন্ম:
-দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলোতে ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছিল।
- টিউবের তুলনায় ট্রানজিস্টর আকারে ছোট, বিদ্যুৎ খরচ কম, দামে সস্তা এবং দ্রুত গতিসম্পন্ন হওয়ায় দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলো আকারে ছোট, দ্রুতগতির এবং বেশি নির্ভরযোগ্য ছিল।
- এ প্রজন্মের কম্পিউটারে সর্বপ্রথম হাইলেভেল ভাষার ব্যবহার শুরু হয়।
- IBM 1401, CDC 1604, RCA 301, RCA 501, BCR 300, GE 200, Honey well 200, IBM1600, IBM 1620 ইত্যাদি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ।
- ১৯৬৪ সালে এ প্রজন্মের IBM 1620 কম্পিউটার দিয়ে বাংলাদেশে কম্পিউটারের ব্যবহার শুরু হয়।

• দ্বিতীয় প্রজন্মে কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ-
১. ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টরের ব্যবহার।
২. ম্যাগনেটিক কোর মেমরির ব্যবহার।
৩. উচ্চগতিসম্পন্ন ও উন্নতমানের ইনপুট-আউটপুট ব্যবস্থার প্রচলন।
৪. উচ্চস্তরের ভাষার ব্যবহার (যেমন- COBOL, FORTRAN)।
৫. টেলিফোন লাইন ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা আদান-প্রদানের ব্যবস্থা; ইত্যাদি।।

উল্লেখ্য,
- Mark IV : প্রথম প্রজন্মের কম্পিউটার।
- IBM 360 : তৃতীয় প্রজন্মের কম্পিউটার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।

৪৪০.
কম্পিউটারের তৃতীয় প্রজন্মের ব্যপ্তিকাল কত?
  1. ১৯২১ থেকে ১৯৬৪ সাল
  2. ১৯৬৫ থেকে ১৯৭০ সাল
  3. ১৯৭১ থেকে ১৯৯৫ সাল
  4. ১৯৯৬ থেকে ২০০৫ সাল
সঠিক উত্তর:
১৯৬৫ থেকে ১৯৭০ সাল
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৫ থেকে ১৯৭০ সাল
ব্যাখ্যা
• তৃতীয় প্ৰজন্ম কম্পিউটার:
- তৃতীয় প্রজন্মের ব্যাপ্তিকাল ১৯৬৫ থেকে  ১৯৭০ সাল পর্যন্ত।
- ১৯৫৮ সালে রবার্ট নইসি (Robert Noyce) এবং জ্যাক কিলবি (Jack Kilby) IC (Integrated Circuit) আবিষ্কার করে ইলেকট্রনিক জগতে যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেন।
- তৃতীয় প্রজন্মের কম্পিউটারগুলো IC ব্যবহার করে তৈরি করা হয়েছিল।
- একটি মাত্র IC-তে অনেকগুলো ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর এবং অন্যান্য উপকরণ মিশিয়ে একটি ক্ষুদ্র সিলিকন পাতের ওপর স্থাপন করা থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪১.
IBM-709 কোন প্রজন্মের কম্পিউটার?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) চতুর্থ
সঠিক উত্তর:
ক) প্রথম
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রথম
ব্যাখ্যা
IBM-709, হচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটার। 

প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ- 
- প্রধান ইলেকট্রনিক উপাদান হিসাবে ভালভ বা ভ্যাকুয়াম টিউব ব্যবহার করত।
- কম্পিউটিং ক্ষমতা সীমিত ছিল।
- বৃহদাকার ইলেক্ট্রনিক কম্পিউটার। 
- কাজের সময় খুব গরম হতো। 
- সীমিত তথ্য ধারণ করতো। 
- পাগ বোর্ড দিয়ে প্রোগ্রাম চালনা করা হতো। 

উদাহরণ- IBM-650,704,709, UNIVAC-1 ইত্যাদি। 

সূত্র- ১৫ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 
৪৪২.
অ্যাবাকাস গণনা যন্ত্রটিকে চীনে কী নামে ডাকা হতো?
  1. ক) সরোবান
  2. খ) স্কেটিয়া
  3. গ) সুয়ানপান
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
গ) সুয়ানপান
উত্তর
সঠিক উত্তর:
গ) সুয়ানপান
ব্যাখ্যা
অ্যাবাকাস গণনা যন্ত্রটিকে চীনে সুয়ানপান  নামে ডাকা হতো। 

- অ্যাবাকাস সবচেয়ে প্রচীন গণনাযন্ত্র, যার মধ্যে গুটি (Beads) ব্যবহৃত হয়।
- গুটিগুলাে একটি ফ্রেমের উপর বসানাে তারের মধ্যে লাগানাে থাকে।
- এখনও পৃথিবীর অনেক জায়গায় অ্যাবাকাস ব্যবহার করা হয়।
- আনুমানিক খ্রীষ্টপূর্ব পাঁচশত অব্দে চিনে অ্যাবাকাসের প্রচলন ছিল বলে অনেকে মনে করেন, প্রাচীন গ্রীসেও এই যন্ত্রের ব্যবহার ছিল।
- যদিও চিনে অ্যাবাকাসের প্রথম প্রচলন ছিল বলে মনে করাে হয়, তবুও ত্রয়ােদশ শতাব্দির আগে এটা চিন দেশে খুব ব্যাপকভাবে ব্যবহৃত হয়নি।
- পঞ্চদশ শতাব্দিতে এটা জাপানে প্রবর্তিত হয় এবং তার একটি পরিমার্জিত সংস্করণ উনবিংশ শতাব্দিতেও ব্যবহৃত হত।
- চীনে অ্যাবাকাসকে বলা হয় সুয়ান পান (Suan-pan), জাপানে একে বলা হয় সরােবান (Soroban) এবং রাশিয়াতে বলা হয় স্কেটিয়া (Sketia)।

সূত্র:  ৩ পৃষ্ঠা, মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪৪৩.
বিশ্বের প্রথম যান্ত্রিক ক্যালকুলেটরের নাম কি ?
  1. ক) Blaise Pascal
  2. খ) Stepped Recknoer
  3. গ) Difference Engine
  4. ঘ) Tabulating Machine
সঠিক উত্তর:
খ) Stepped Recknoer
উত্তর
সঠিক উত্তর:
খ) Stepped Recknoer
ব্যাখ্যা

বিশ্বের প্রথম যান্ত্রিক ক্যালকুলেটরের নাম Stepped Recknoer ।
Gottfried Von Leibnitz ১৬৭১ সালে সিলিন্ডার আকৃতিবিশিষ্ট গিয়ার ব্যবহার করে এই যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন ।

- তিনি একজন জার্মান গণিতবিদ ।
- এই হিসাব যন্ত্রটি দ্বারা পৌনঃপুনিক যোগ, গুন,, ভাগ করা যেত |


Blaise Pascal এর গণনা যন্ত্রের নাম Pascalene।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নবম দশম শ্রেণি (ভোকেশনাল)

৪৪৪.
অ্যাবাকাসের ব্যবহারের ফলে কী ধরনের দক্ষতা বৃদ্ধি পায়?
  1. টাইপিং দক্ষতা
  2. দ্রুত ও সঠিক গণনার দক্ষতা
  3. মেমোরি স্টোরেজ ক্ষমতা
  4. প্রোগ্রামিং দক্ষতা
সঠিক উত্তর:
দ্রুত ও সঠিক গণনার দক্ষতা
উত্তর
সঠিক উত্তর:
দ্রুত ও সঠিক গণনার দক্ষতা
ব্যাখ্যা
• অ্যাবাকাসের ব্যবহারের ফলে দ্রুত ও সঠিক গণনার দক্ষতা বৃদ্ধি পায়।

• অ্যাবাকাস:
- অ্যাবাকাস প্রাচীনতম গণনা যন্ত্র, যা একটি ফ্রেমে সাজানো গুটির স্থান পরিবর্তন করে গণনা করার কাজ পরিচালিত করে।
- গুটি গুলো সঞ্চালন করে অ্যাবাকাসের সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি কাজ করা যেত।
- অ্যাবাকাস শব্দটির অর্থ গণনাকারী বোর্ড।
- খ্রীস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে অ্যাবাকাসের প্রথম ব্যবহার শুরু হয়েছিল চীনে।
- দ্বাদশ শতাব্দী পর্যন্ত ইউরোপ ও এশিয়ায় অ্যাবাকাস ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল।
- পঞ্চদশ শতাব্দীতে অ্যাবাকাস জাপানে প্রবর্তিত হয়।
- চীনে অ্যাবাকাসকে বলা হয় সুয়ানপান (Suanpan), জাপানে সরোবান (Soroban) এবং রাশিয়াতে বলা হয় স্কেটিয়া ( Sketia)।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪৫.
“Stored Program Concept” কার উদ্ভাবন?
  1. চার্লস ব্যাবেজ
  2. জন ভন নিউম্যান
  3. অ্যালান টুরিং
  4. জন মক্লি
সঠিক উত্তর:
জন ভন নিউম্যান
উত্তর
সঠিক উত্তর:
জন ভন নিউম্যান
ব্যাখ্যা

• Stored Program Concept (সংরক্ষিত প্রোগ্রাম ধারণা) হলো আধুনিক কম্পিউটারের একটি মৌলিক নীতি, যেখানে প্রোগ্রাম নির্দেশনা ও ডেটা একই মেমরিতে সংরক্ষিত থাকে।

- এই ধারণাটি ১৯৪৫ সালে হাঙ্গেরি-জন্ম মার্কিন গণিতবিদ ও বিজ্ঞানী জন ভন নিউম্যান (John von Neumann) প্রস্তাব করেন।

মূল ধারণা:
- ভন নিউম্যানের মতে, কম্পিউটারের উচিত নির্দেশনা (instructions) ও ডেটা (data) একই মেমরিতে রাখা।
- যাতে CPU ধারাবাহিকভাবে নির্দেশনা পড়তে, বিশ্লেষণ করতে এবং প্রয়োগ করতে পারে।
- এর ফলে কম্পিউটার নিজেই প্রোগ্রাম অনুযায়ী কাজ করতে সক্ষম হয়, আলাদা আলাদা নির্দেশনা ম্যানুয়ালি দিতে হয় না।

ভন নিউম্যান আর্কিটেকচার (Von Neumann Architecture):
- এই ধারণার ওপর ভিত্তি করেই আধুনিক কম্পিউটারের আর্কিটেকচার তৈরি হয়, যার প্রধান উপাদানগুলো
⇒ ALU (Arithmetic Logic Unit).
⇒ Control Unit (CU).
⇒ Memory Unit.
⇒ Input/Output Unit.

- এই মডেল এখনও সব ধরনের কম্পিউটারে ব্যবহৃত হয় পার্সোনাল কম্পিউটার, স্মার্টফোন, এমনকি সুপার-কম্পিউটারেও।

তথ্যসূত্র:
- NCTB, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
- ব্রিটানিকা। [লিংক] 

৪৪৬.
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও আইবিএম কোম্পানির যৌথ উদ্যোগে তৈরিকৃত কম্পিউটার কোনটি?
  1. ইউনিভ্যাক
  2. মার্ক-১
  3. এডভাক
  4. এনিয়াক
সঠিক উত্তর:
মার্ক-১
উত্তর
সঠিক উত্তর:
মার্ক-১
ব্যাখ্যা
• ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার:
- যান্ত্রিক ও ইলেকট্রনিক উভয় পদ্ধতির সমন্বয়ে গঠিত কম্পিউটারকে ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার বলা হয়।
- ১৯৩৭ সালে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ড. হাওয়ার্ড এইচ আইকেন ইলেকট্রো-মেকানিক্যাল টেকনিক ব্যবহার করে চার্লস ব্যাবেজের অ্যানালাইটিক ইঞ্জিনের মতো একটি যন্ত্র তৈরি করার পরিকল্পনা করেন, যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে।
- ১৯৪৪ সালে হাওয়ার্ড আইকেন মার্ক-১ (Mark-I) নামের পৃথিবীর প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার তৈরি করেন।
- মার্ক-১ ছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও আইবিএম কোম্পানির যৌথ উদ্যোগের একটি ফসল।
- মার্ক-১ কম্পিউটারটি ১৫ বছর চালু ছিল।
- বর্তমানে এটি প্রদর্শনের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আছে।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪৭.
কম্পিউটারের সার্কিটে ভ্যাকুয়াম টিউব ব্যবহৃত হতো কোন প্রজন্মের কম্পিউটারে?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) চতুর্থ
সঠিক উত্তর:
ক) প্রথম
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রথম
ব্যাখ্যা
প্রথম প্রজন্মের কম্পিউটারের সার্কিটে ভ্যাকুয়াম টিউব ব্যবহৃত হতো।

প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ-
১. আকার ও আয়তনের দিক থেকে বিশাল ও তাই সহজে বহনযোগ্য ছিল না।
২. তুলনামূলকভাবে ধীর গতিসম্পন্ন প্রসেসিং।
৩. মেমোরি হিসেবে ইলেকট্রনিক বর্তনীর চুম্বকীয় ড্রামের ব্যবহার।
৪. ভ্যাকুয়াম টিউবের ব্যবহার।
৫. ইনপুট ও আউটপুটের জন্য পাঞ্চ কার্ড ও ম্যাগনেটিক টেপের ব্যবহার।
৬. সীমিত তথ্য ধারণক্ষমতা।
৭. মেশিন ভাষার মাধ্যমে প্রোগামিং কোডের ব্যবহার।
৮. অতিরিক্ত রক্ষণাবেক্ষণ ব্যয়, উত্তাপ সমস্যা।

উদাহরণঃ ENIAC, EDSAC, BINAC, UNIVAC-1, MARK, IBM-650 ইত্যাদি।

সূত্র: ১২ পৃষ্ঠা, মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪৮.
কম্পিউটারকে কয়টি প্রজন্মে বিভক্ত করা যায়?
  1. ক) ২
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৩
সঠিক উত্তর:
গ) ৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫
ব্যাখ্যা
কম্পিউটারকে বর্তমানে ৫ টি প্রজন্মে বিভক্ত করা যায়।
৪৪৯.
গাণিতিক হিসাব করতে নিম্নের কোন সার্চ ইঞ্জিন ব্যবহৃত হয়?
  1. ক) এওএল
  2. খ) ওয়েব্যাক মেশিন
  3. গ) উলফ্রাম আলফা
  4. ঘ) ব্লেকো
সঠিক উত্তর:
গ) উলফ্রাম আলফা
উত্তর
সঠিক উত্তর:
গ) উলফ্রাম আলফা
ব্যাখ্যা
'উলফ্রাম আলফা' একটি সার্চ ইঞ্জিন।
এই সার্চ ইঞ্জিন গাণিতিক হিসাব করতে ব্যবহৃত হয়। 
 
নিচে উল্লেখযােগ্য কিছু সার্চ ইঞ্জিনের নাম দেওয়া হলাে :
১. গুগল (https://www.google.com/)
২. বিং (https://www.bing.com/)
৩. ইয়াহু (https://www.yahoo.com/)
৪. আসক ডট কম (http://www.ask.com/)
৫. এওএল ডট কম (www.aol.com)
৬. ব্লেকো ডট কম (http://blekko.com/)
৭. উলফ্রাম আলফা(http://www.wolframalpha.com/)
৮. ডাকডাকগো (https://duckduckgo.com/)
৯. ওয়েব্যাক মেশিন (www.waybackmachine.org) [archive.org]
১০. চাচা ডট কম (http://www.chacha.com/)
১১. পিপীলিকা ডট কম [বাংলা সার্চ ইঞ্জিন] (www.pipilika.com/)

উৎসঃ উলফ্রাম আলফা ওয়েবসাইট; কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৪৫০.
আরপানেট সিস্টেম ব্যবহার করে কোন ব্যক্তি প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন?
  1. অ্যাডা লাভলেস
  2. চার্লস ব্যাবেজ
  3. স্টিভ জবস
  4. রেমন্ড স্যামুয়েল টমলিনসন
সঠিক উত্তর:
রেমন্ড স্যামুয়েল টমলিনসন
উত্তর
সঠিক উত্তর:
রেমন্ড স্যামুয়েল টমলিনসন
ব্যাখ্যা
রেমন্ড স্যামুয়েল টমলিনসন: 
- ষাট-সত্তরের দশকে ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে আরপানেটের (ARPANET) জন্ম হয়। 
- তখন থেকে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারসমূহের মধ্যে আন্তঃসংযোগ বিকশিত হতে শুরু করে। 
- এর ফলেই পরবর্তীতে তৈরি হয় ইন্টারনেট। 
- ১৯৭১ সালে আমেরিকান প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েল টমলিনসন আরপানেট (ARPANET) সিস্টেম ব্যবহার করে প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন। 
- এজন্য তিনি @ চিহ্ন ব্যবহার করেন যা এখন পর্যন্ত ই-মেইল অ্যাড্রেসে ব্যবহার হয়ে আসছে। 

স্টিভ জবস: 
- স্টিভ জবস যুক্তরাষ্ট্রের একজন উদ্যোক্তা ও প্রযুক্তি উদ্ভাবক। 
- তাঁকে পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ বলা হয়। 
- তিনি ও তাঁর দুই বন্ধু স্টিভওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন ১৯৭৬ সালের ১লা এপ্রিল অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। 
- বর্তমানে এই প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান। 
- অ্যাপলের হাতেই পার্সোনাল কম্পিউটারের নানান পর্যায় বিকশিত হয়েছে। 

চার্লস ব্যাবেজ: 
- প্রযুক্তির ইতিহাসের অন্যতম এক স্মরণীয় ব্যক্তিত্বের নাম চার্লস ব্যাবেজ (Charles Babbage)। 
- তিনি ছিলেন একাধারে গণিতবিদ, দার্শনিক, আবিষ্কারক এবং যন্ত্র প্রকৌশলী। 
- তাঁকে কম্পিউটারের জনক বলা হয়। 
- তিনি ডিফারেন্স ইঞ্জিন ও এনালিটিক্যাল ইঞ্জিন নামের দুইটি গণনা যন্ত্র তৈরি করেন। 

অ্যাডা লাভলেস: 
- গণনার কাজটি কিভাবে আরো কার্যকর করা যায় সেটি নিয়ে ভেবেছিলেন কবি লর্ড বায়রনের কণ্যা অ্যাডা লাভলেস (Ada Lovelace)। 
- মায়ের কারণে অ্যাডা ছোটবেলা থেকে বিজ্ঞান ও গণিতে আগ্রহী হয়ে ওঠেন। 
- ১৮৩৩ সালে চার্লস ব্যাবেজের সাথে তার পরিচয় হয়। 
- তিনি ব্যাবেজের এনালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য "প্রোগ্রামিং" এর ধারণা দেন। এ কারণে অ্যাডা লাভলেসকে "প্রোগ্রামিং" ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়। 
- ১৮৪২ সালে ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তাঁর ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন। 
- অ্যাডা সে সময় ব্যাবেজের সহায়তায় পুরো বক্তব্যে ইঞ্জিনের কাজের ধারাটি বর্ণনা করেন। কাজের ধারা বর্ণনার সময় তিনি এটি ধাপ অনুসারে ক্রমাঙ্কিত করেন। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৫১.
চীনে অ্যাবাকাসকে কী বলা হয়?
  1. সরোবান
  2. স্কেটিয়া
  3. সুয়ানপান
  4. আরপানেট
সঠিক উত্তর:
সুয়ানপান
উত্তর
সঠিক উত্তর:
সুয়ানপান
ব্যাখ্যা
• অ্যাবাকাস:
- অ্যাবাকাস প্রাচীনতম গণনা যন্ত্র, যা একটি ফ্রেমে সাজানো গুটির স্থান পরিবর্তন করে গণনা করার কাজ পরিচালিত করে।
- গুটি গুলো সঞ্চালন করে অ্যাবাকাসের সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি কাজ করা যেত।
- অ্যাবাকাস শব্দটির অর্থ গণনাকারী বোর্ড।
- খ্রীস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে অ্যাবাকাসের প্রথম ব্যবহার শুরু হয়েছিল চীনে।
- দ্বাদশ শতাব্দী পর্যন্ত ইউরোপ ও এশিয়ায় অ্যাবাকাস ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল।
- পঞ্চদশ শতাব্দীতে অ্যাবাকাস জাপানে প্রবর্তিত হয়।
- চীনে অ্যাবাবাসকে বলা হয় সুয়ানপান (Suanpan), জাপানে সরোবান (Soroban) এবং রাশিয়াতে বলা হয় স্কেটিয়া ( Sketia)।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৫২.
প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে কাকে গণ্য করা হয়?
  1. অ্যাডা অগাস্টা
  2. মারিয়া এগনেসি
  3. আলান টুরিং
  4. জন ভন নিউম্যান
সঠিক উত্তর:
অ্যাডা অগাস্টা
উত্তর
সঠিক উত্তর:
অ্যাডা অগাস্টা
ব্যাখ্যা

• প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে সাধারণভাবে অ্যাডা অগাস্টাকে (Ada Augusta) গণ্য করা হয়। তিনি লর্ড বাইরনের যান্ত্রিক গণনার জন্য ডিজাইন করা যন্ত্র, যাকে চ্যার্লস ব্যাবেজের অ্যানালাইটিক্যাল ইঞ্জিন বলা হয়, তার জন্য প্রথম প্রোগ্রাম লিখেছিলেন। অ্যাডা অগাস্টা শুধু প্রোগ্রাম লিখেছেনই না, তিনি কম্পিউটার প্রোগ্রামিং-এর ধারণাকেও তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করেছেন। তার লেখা প্রোগ্রামে লজিক্যাল অপারেশন, লুপ এবং শর্ত অনুযায়ী হিসাব করার পদ্ধতির উল্লেখ আছে, যা আধুনিক প্রোগ্রামিং-এর প্রাথমিক ভিত্তি তৈরি করেছে। তাই কম্পিউটার বিজ্ঞানে তার অবদান চিরস্মরণীয় এবং তাকে প্রথম প্রোগ্রামার হিসেবে সম্মানিত করা হয়।

- সঠিক উত্তর: ক) অ্যাডা অগাস্টা।

• প্রথম কম্পিউটার প্রোগ্রামার:
- ১৭৮৬ সালে জার্মানির মুলার 'ডিফারেন্স ইঞ্জিন' নামে পরিচিত একটি ক্যালকুলেটর বা গণনা যন্ত্র তৈরির পরিকল্পনা করেন।
- এর প্রায় দুই যুগ পর ১৮১২ সালে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ (Charles Babbage) আরো উন্নত ডিফারেন্স ইঞ্জিন (Difference Engine) বা বিয়োগ ফলভিত্তিক গণনার যন্ত্র উদ্ভাবনের পরিকল্পনা করেন।
- চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়।
- ১৮৩৩ সালে ব্যাবেজ 'অ্যানালাইটিক্যাল ইঞ্জিন' নামে অপর একটি যন্ত্র তৈরি করার পরিকল্পনা করেন এবং নকশা তৈরি করেন।
- ব্যাবেজ আধুনিক কম্পিউটারের মতোই তাঁর মেশিনে নিয়ন্ত্রণ অংশ, গাণিতিক অংশ, স্মৃতি অংশ, গ্রহণ মুখ, নির্গমন মুখ চিহ্নিত করেন।
- অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনা ও উন্নয়নে ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা অগাস্টা এডা বায়রনের (Augusta Ada Byron) অবদান অনস্বীকার্য।
- এ যন্ত্রে সাধারণ অ্যাসেম্বলি ভাষার মতোই প্রোগ্রাম ব্যবহার করা হতো।
- এডা লাভল্যাচ অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের জন্য প্রোগ্রাম রচনা করেন।
- প্রকৃতপক্ষে এডা লাভল্যাস অগাস্টাই (Ada Lovelace) পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার প্রোগ্রামার।
- আধুনিক প্রোগ্রামিং ভাষা এডা তাঁর নামানুসারেই রাখা হয়।

উৎস:
১. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।

৪৫৩.
কম্পিউটারে প্রথম মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হয় কত সালে?
  1. ১৯৭৯
  2. ১৯৭১
  3. ১৯৮১
  4. ১৯৬৭
সঠিক উত্তর:
১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
১৯৭১
ব্যাখ্যা
• কম্পিউটারে প্রথম মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হয় ১৯৭১ সালে। এটি ছিল ইন্টেলের তৈরি বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর, যার নাম ছিল Intel 4004। ইন্টেল কোম্পানির প্রকৌশলী ফেডেরিকো ফ্যাগিন ও মার্সিয়ান হফ এই প্রসেসরটি তৈরি করেন। এটি একটি ৪-বিট প্রসেসর ছিল, যা মূলত ক্যালকুলেটরের জন্য তৈরি হলেও পরবর্তীতে কম্পিউটার প্রযুক্তির বিকাশে বড় ভূমিকা রাখে। এই মাইক্রোপ্রসেসরের মাধ্যমে একটি চিপেই প্রোগ্রামিং, হিসাব ও নিয়ন্ত্রণ সম্ভব হয়, যা আগের বড় বড় হার্ডওয়্যার ইউনিটকে একত্রিত করে ক্ষুদ্র আকারে গঠন করে। এভাবে মাইক্রোপ্রসেসরের আবিষ্কার আধুনিক কম্পিউটারের ভিত্তি গড়ে দেয়। সঠিক উত্তর: (খ) ১৯৭১।

• মাইক্রোপ্রসেসর:
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি বা হার্ডওয়্যারটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়।
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) চিপ।
- মাইক্রোপ্রসেসর কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে।
- মাইক্রোপ্রসেসরকেই মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়।
- বিটের সংখ্যার ওপর ভিত্তি করে মাইক্রোপ্রসেসরের নামকরণ করা হয়ে থাকে। যেমন: 4 বিট মাইক্রোপ্রসেসর, 16 বিট মাইক্রোপ্রসেসর, 32 বিট মাইক্রোপ্রসেসর, 64 বিট মাইক্রোপ্রসেসর ইত্যাদি।
- মাইক্রোপ্রসেসরের প্রতিষ্ঠাতা হলেন টেড হফ।
- যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন ১৯৭১ সালে প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে।
- এটি ছিলো Intel 4004 নামের 4 বিট মাইক্রোপ্রসেসর।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৫৪.
সুপার কম্পিউটারের প্রসেসরের গতি পরিমাপ করা হয় -
  1. MIPS এককে
  2. GHz এককে
  3. BIPS এককে
  4. MFLOPS এককে
সঠিক উত্তর:
MFLOPS এককে
উত্তর
সঠিক উত্তর:
MFLOPS এককে
ব্যাখ্যা
- সাধারণত মাইক্রোকম্পিউটার বা পার্সোনাল কম্পিউটারের প্রসেসরের গতি পরিমাপ করা হয় MHz বা GHz এ।
- কিন্তু মিনি ও মেইনফ্রেম কম্পিউটারের প্রসেসরের গতি পরিমাপ করা হয় MIPS (Millions of Instructions per Second) বা BIPS (Billions of Instructions per Second) এ।
- আবার সুপার কম্পিউটারের প্রসেসরের গতি পরিমাপ করা হয় MFLOPS (Millions of Floating Point Operations per Second), GFLOPS (Giga of Floating Point Operations per Second), TFLOPS (Tera of Floating Point Operations per Second) ইত্যাদিতে।


সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪৫৫.
মোটর গাড়ির স্পীড মিটার - কোন ধরনের কম্পিউটারের উদাহরণ?
  1. এনালগ কম্পিউটার
  2. ডিজিটাল কম্পিউটার
  3. হাইব্রিড কম্পিউটার
  4. এমবেডেড কম্পিউটার
সঠিক উত্তর:
এনালগ কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
এনালগ কম্পিউটার
ব্যাখ্যা

কাজ করার প্রক্রিয়া অনুযায়ী কম্পিউটারকে সাধারণত তিনভাগে ভাগ করা যায়। যথা-
১। এনালগ কম্পিউটার (Analog computer)
২। ডিজিটাল কম্পিউটার (Digital Computer)
৩। হাইব্রিড কম্পিউটার (Hybrid Computer)
এনালগ কম্পিউটার ক্রম পরিবর্তনশীল বৈদ্যুতিক সংকতের মাধ্যমে প্রয়োজনীয় ফল প্রদর্শিত করে। সাধারণত চাপ, তাপ, রোধ, উপাত্তের জন্য সৃষ্ট বৈদ্যুতিক তরঙ্গকে এনালগ কম্পিউটার ইনপুট হিসাবে ব্যবহার করে এবং তথ্য প্রক্রিয়াকরণের ফলাফল সাধারণত প্রদর্শনের কাটা (Indicator) দিয়ে দেখানো হয় অথবা প্লটার (Plotter) যন্ত্রের সাহায্যে কাগজে গ্রাফ আকারেও পাওয়া যেতে পারে।
মোটর গাড়ির গতিবেগ প্রদর্শনের মিটার এনালগ কম্পিউটারের একটি উদাহরণ। বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদন, মান নিয়ন্ত্রণ, চাপ, তাপ পরিমাপনের জন্য এনালগ কম্পিউটার ব্যবহৃত হয়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর কম্পিউটার শিক্ষা বই (উন্মুক্ত)।

৪৫৬.
পাঞ্চ বোর্ড দিয়ে প্রোগ্রাম চালনা করা হতো কোন প্রজন্মের কম্পিউটারে?
  1. ক) প্রথম প্রজন্ম
  2. খ) দ্বিতীয় প্রজন্ম
  3. গ) তৃতীয় প্রজন্ম
  4. ঘ) চতুর্থ প্রজন্ম
সঠিক উত্তর:
ক) প্রথম প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রথম প্রজন্ম
ব্যাখ্যা
প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য
১) প্রথম প্রজন্মের কম্পিউটার দশমিক পদ্ধতিতে কাজ করত ।
২) এটি বৃহদাকার ইলেকট্রনিক কম্পিউটার ছিল।
৩) এটিতে ডায়োড ও ট্রায়োড ভাল্ব ব্যবহৃত হতো।
৪) এটি দ্বারা প্রতি সেকেন্ড ৫০০০ যোগ বা ৩৫০ টি গুণ করা যেতো।
৫) এটিতে প্রতি ঘণ্টায় ১৫০ কিলোওয়াট বিদ্যুৎ শক্তি ব্যয়িত হতো ।
৬) এটি বসাতে দৈর্ঘে ৯ মিটার এবং প্রস্থে ১৫ মিটারের জায়গার প্রয়োজন হতো ।
৭) এটি কাজের সময় খুব গরম হতো।
৮) মাঝে মাঝে পানি ঢেলে এটিকে ঠান্ডা করার প্রয়োজন হতো ।
৯) এটি সীমিত তথ্য ধারণ করতে পারত ।
১০) এটি কম নির্ভর যোগ্যতাসম্পন্ন একটি যন্ত্র ।
১১) পাঞ্চ বোর্ড দিয়ে প্রোগ্রাম চালনা করা হতো ।
১২) এটি নাড়াচাড়া ও রক্ষণাবেক্ষণ করা বড় সমস্যার বিষয় ছিল ।

উদাহরণ: UNIVAC-1, IBM-701, IBM-650, IBM-704, IBM-709


উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি–১, এসএসসি (ভোকেশনাল)
৪৫৭.
মাল্টি-কোর মাইক্রোপ্রসেসরের মূল সুবিধা কোনটি?
  1. আকারে বড়
  2. কম দাম
  3. বেশি স্টোরেজ ক্ষমতা
  4. একই সাথে একাধিক কাজ সম্পাদন
সঠিক উত্তর:
একই সাথে একাধিক কাজ সম্পাদন
উত্তর
সঠিক উত্তর:
একই সাথে একাধিক কাজ সম্পাদন
ব্যাখ্যা

• মাল্টি-কোর মাইক্রোপ্রসেসরের প্রধান সুবিধা হলো এটি একাধিক কাজ একযোগে সম্পাদনের সক্ষমতা প্রদান করে। একাধিক প্রসেসর কোর থাকায়, একটি কোর যখন একটি প্রোগ্রাম বা টাস্ক সম্পন্ন করছে, অন্য কোর একই সময়ে অন্য প্রোগ্রাম বা টাস্ক সম্পাদন করতে পারে। এর ফলে কম্পিউটারের গতি এবং কর্মদক্ষতা বৃদ্ধি পায়, বিশেষ করে জটিল বা বহু-প্রক্রিয়াজাতকরণ (multi-threaded) কাজের ক্ষেত্রে। একক কোর প্রসেসরের তুলনায় মাল্টি-কোর সিস্টেমে কাজের বিলম্ব কমে এবং সম্পূর্ণ সিস্টেমের পারফরম্যান্স উন্নত হয়। তাই মূল সুবিধা হলো একসাথে একাধিক কাজ সম্পাদন করা, যা ব্যবহারের অভিজ্ঞতাকে দ্রুত ও কার্যকর করে।
- সঠিক উত্তর: ঘ) একই সাথে একাধিক কাজ সম্পাদন।

• মাইক্রোপ্রসেসর:
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি বা হার্ডওয়্যারটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়।
- মাইক্রোপ্রসেসরের প্রতিষ্ঠাতা হলেন টেড হফ।
- যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন ১৯৭১ সালে প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে।
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) চিপ।
- মাইক্রোপ্রসেসর কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে।
- মাইক্রোপ্রসেসরকেই মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়।
- মাইক্রোপ্রসেসর ব্যবহারের ফলে কম্পিউটারের আকার আরো ছোট হয়ে যায়, দাম কমে যায় এবং বিদ্যুৎ খরচ কমে যায় যার ফলে কাজ করার ক্ষমতা, কাজের গতি ও নির্ভরশীলতা বহুগুণে বেড়ে যায়।
- বিটের সংখ্যার ওপর ভিত্তি করে মাইক্রোপ্রসেসরের নামকরণ করা হয়ে থাকে। যথা: 4 বিট মাইক্রোপ্রসেসর, 16 বিট মাইক্রোপ্রসেসর, 32 বিট মাইক্রোপ্রসেসর, 64 বিট মাইক্রোপ্রসেসর ইত্যাদি।
- বাণিজ্যিকভাবে নির্মিত বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর Intel 4004.

উৎস:
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- sciencedirect. [link]

৪৫৮.
নিচের কোনটি ALU-এর কাজের অন্তর্ভুক্ত নয়?
  1. যোগ ও বিয়োগ
  2. গুণ ও ভাগ
  3. ডাটা স্থায়ীভাবে সংরক্ষণ
  4. লজিক অপারেশন
সঠিক উত্তর:
ডাটা স্থায়ীভাবে সংরক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
ডাটা স্থায়ীভাবে সংরক্ষণ
ব্যাখ্যা

• সিস্টেম ইউনিট (CPU):
- কম্পিউটারের প্রধান অংশ হলো সিস্টেম ইউনিট বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU)।
- মানুষের মত কম্পিউটারেও মস্তিষ্ক বা প্রসেসর বিদ্যমান রয়েছে।
- কম্পিউটারের সব রকমের কার্যাবলি নিয়ন্ত্রণ, প্রক্রিয়াকরণ ও তাদের মধ্যে সমন্বয় সাধন করাই হচ্ছে এ অংশের কাজ। এ কাজগুলোর মধ্যে রয়েছে ইনপুট ও আউটপুট এর যন্ত্রাংশসমূহ নিয়ন্ত্রণ, মেমোরি থেকে ডাটা উত্তোলন ডাটা প্রক্রিয়াকরণ ও মেমোরিতে ডাটা সংরক্ষণ ইত্যাদি।
- প্রক্রিয়াকরণ বা প্রসেসিং ইউনিটের প্রধান অংশ তিনটি। যথা:

অ্যারিথমেটিক লজিক ইউনিট (ALU):
- এ অংশের কাজ হলো গাণিতিক ও যৌক্তিক কাজগুলো করা। গাণিতিক কাজগুলোর মধ্যে রয়েছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি। আর যৌক্তিক কাজগুলো হতে পারে ছোট-বড় নির্ণয় করা, সমান কী-না যাচাই করা ইত্যাদি।

কন্ট্রোল ইউনিট:
- কম্পিউটারের সব রকমের কার্যাবলি নিয়ন্ত্রণ ও তাদের মধ্যে সমন্বয় সাধন করাই হচ্ছে এ অংশের কাজ। এ কাজগুলোর মধ্যে রয়েছে ইনপুট ও আউটপুট এর যন্ত্রাংশসমূহ নিয়ন্ত্রণ, মেমোরি থেকে ডাটা উত্তোলন ও মেমোরিতে ডাটা সংরক্ষণ ইত্যাদি।

মেমোরি বা স্মৃতি:
- প্রক্রিয়াকরণের পূর্বে প্রদত্ত উপাত্ত প্রক্রিয়াকালীন সময়ে অন্তবর্তীকালীন ফলাফল এবং প্রক্রিয়াকরণের শেষে চূড়ান্ত ফলাফল জমা রাখার জন্য কম্পিউটারের যে অংশগুলো (প্রাইমারি ও সেকেন্ডারি মেমোরি) কাজ করে তাকে মেমোরি ইউনিট বলে।
- ডাটা স্থায়ীভাবে সংরক্ষণ করে।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

৪৫৯.
কম্পিউটার আই কিউ হচ্ছে-
  1. ক) Unlimited
  2. খ) Greater than 120
  3. গ) Less than 120
  4. ঘ) Zero
  5. ঙ) 120
সঠিক উত্তর:
ঘ) Zero
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Zero
ব্যাখ্যা

কম্পিউটারের কোন নিজস্ব বুদ্ধিমত্তা নেই।
এতে দেয়া ইনপুট ডেটা এর উপর ভিত্তি করে এটি ডেটা প্রক্রিয়া করে থাকে।
তাই কম্পিউটারের আই কিউ (IQ) শূন্য ধরা হয়।

৪৬০.
রাশিয়াতে অ্যাবাকাসকে কি বলা হয়?
  1. ক) স্কোসিয়া
  2. খ) সারোবান
  3. গ) অটরেড
  4. ঘ) সুয়ান পান
সঠিক উত্তর:
ক) স্কোসিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) স্কোসিয়া
ব্যাখ্যা
চিনে অ্যাবাকাসকে বলা হয় সুয়ান পান (Suan-pan), জাপানে একে বলা হয় সরোবান (Soroban) এবং রাশিয়াতে বলা হয় স্কেটিয়া (Sketia)। সূত্রঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বোর্ড বই।
৪৬১.
প্রাচীনতম গণনা যন্ত্র অ্যাবাকাসকে রাশিয়ায় কী নামে ডাকা হয়?
  1. এনিয়াক
  2. স্কেটিয়া
  3. সরোবান
  4. সুয়ানপান
সঠিক উত্তর:
স্কেটিয়া
উত্তর
সঠিক উত্তর:
স্কেটিয়া
ব্যাখ্যা
• অ্যাবাকাস: 
- অ্যাবাকাস প্রাচীনতম গণনা যন্ত্র, যা একটি ফ্রেমে সাজানো গুটির স্থান পরিবর্তন করে গণনা করার কাজ পরিচালিত করে।
- গুটি গুলো সঞ্চালন করে অ্যাবাকাসের সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি কাজ করা যেত।
- অ্যাবাকাস শব্দটির অর্থ গণনাকারী বোর্ড।
- খ্রীস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে অ্যাবাকাসের প্রথম ব্যবহার শুরু হয়েছিল চীনে।
- দ্বাদশ শতাব্দী পর্যন্ত ইউরোপ ও এশিয়ায় অ্যাবাকাস ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল।
- পঞ্চদশ শতাব্দীতে অ্যাবাকাস জাপানে প্রবর্তিত হয়।
- চীনে অ্যাবাবাসকে বলা হয় সুয়ানপান (Suanpan), জাপানে সরোবান (Soroban) এবং রাশিয়াতে বলা হয় স্কেটিয়া ( Sketia)।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬২.
প্রথম পার্সোনাল কম্পিউটার বাজারে আসে কত সালে?
  1. ১৯৫৮
  2. ১৯৭১
  3. ১৯৭৬
  4. ১৯৮১
সঠিক উত্তর:
১৯৭৬
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৬
ব্যাখ্যা
- পার্সোনাল কম্পিউটারের অপর নাম মাইক্রোকম্পিউটার।
- ১৯৫৮ সালে অনেক ট্রানজিস্ট্রার, রেজিস্ট্যান্স ও ক্যাপাসিটরের সমন্বয়ে তৈরি হয়েছিল ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি)।
- ১৯৭১ সালের নভেম্বর মাসে ইনটেল কোম্পানি অনেক আইসির সমন্বয়ে ইনটেল-৪০০৪ (Intel-4004) নামে একটি মাইক্রোপ্রসেসর তৈরি করে। 
- মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটকে মাত্র একটি চিপে ধারণ করা সম্ভব হয় এবং কম্পিউটার জগতে একটি নতুন প্রজন্মের আবির্ভাব হয়।
- মাইক্রো (Micro) শব্দের অর্থ ক্ষুদ্র। ক্ষুদ্রাকৃতি মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি ক্ষুদ্রাকৃতি কম্পিউটারকে তাই মাইক্রোকম্পিউটার (Microcomputer) বলা হয়।
- একজন ব্যবহারকারী একাই একটি কম্পিউটার ব্যবহার করতে পারেন। এজন্য মাইক্রোকম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার (Personal Computer) বা সংক্ষেপে পিসি (PC)- ও বলা হয়।
- প্রথম সফল মাইক্রোকম্পিউটার বাজারে ছেড়েছিল ১৯৭৬ সালে এপল নামে একটি আমেরিকান কোম্পানি।
- এই কম্পিউটারকে বলা হয় এপল গোত্রের ডেস্কটপ বা এপল পিসি।
- এরপর ১৯৮১ সালে আইবিএম নামক আমেরিকান আর একটি কোম্পানি ভিন্ন ধরনের আর একটি মাইক্রোকম্পিউটার তৈরি করে। তারা তাদের এই কম্পিউটারের নাম দেন পিসি। 
- এরপর ১৯৮৪ সালে এপল কোম্পনি তাদের তৈরি মেকিনটোশ নামে মাইক্রোকম্পিউটার বাজারে ছাড়ে।

উৎস: কম্পিউটার শিক্ষা (এস.এস.সি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪৬৩.
নিচের কোনটি কম্পিউটারের প্রথম প্রজন্মের ভাষা?
  1. ক) Machine Language
  2. খ) COBOL
  3. গ) ALGOL
  4. ঘ) FORTRAN
সঠিক উত্তর:
ক) Machine Language
উত্তর
সঠিক উত্তর:
ক) Machine Language
ব্যাখ্যা
মেশিন ল্যাংগুয়েজ ও এসেম্বলি ল্যাংগুয়েজ হচ্ছে Low level Language যা যথাক্রমে প্রথম ও দ্বিতীয় প্রজন্মের ভাষা। তৃতীয় প্রজন্ম থেকে হাই লেভেল ল্যাংগুয়েজ ব্যবহার হয়ে আসছে। যেমন- Python, Java, C, C++, ALGOL, Fortran ইত্যাদি।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী)--প্রকৌশলী মুজিবুর রহমান।
৪৬৪.
‘Altair- 8800’ পার্সোনাল কম্পিউটারে ব্যবহৃত মাইক্রোপ্রসেসর হল-
  1. ক) Intel- 4000
  2. খ) Intel- 4004
  3. গ) Intel- 8008
  4. ঘ) Intel- 8080
সঠিক উত্তর:
ঘ) Intel- 8080
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Intel- 8080
ব্যাখ্যা
মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে পার্সোনাল কম্পিউটারের পথ সুগম হয়।
- ১৯৭৫ সালে এডওয়ার্ড রবার্টস Altair-8800 কম্পিউটার উপস্থাপন করেন এবং এর নামকরণ করেন পার্সোনাল কম্পিউটার।
- এটিকে বিশ্বের প্রথম পার্সোনার কম্পিউটার বা মাইক্রো কম্পিউটার ধরা হয়।
- এতে Intel-8080 মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়।
[উৎসঃ ব্রিটানিকা ও বিবিসি]
৪৬৫.
পার্সোনাল কম্পিউটারের যুগ কোন কম্পিউটার দিয়ে শুরু হয়েছিল?
  1. Altair 8800
  2. IBM PC
  3. Apple II
  4. Commodore 64
সঠিক উত্তর:
Altair 8800
উত্তর
সঠিক উত্তর:
Altair 8800
ব্যাখ্যা

◉ Altair 8800, যা 1975 সালে প্রকাশিত হয়েছিল, এটি প্রথম বাণিজ্যিকভাবে সফল পার্সোনাল কম্পিউটার হিসেবে বিবেচিত হয়। Altair 8800 পার্সোনাল কম্পিউটিং বিপ্লবের সূচনা করেছিল এবং পরবর্তীতে Apple, IBM এবং অন্যান্য কোম্পানিগুলো পার্সোনাল কম্পিউটার বাজারে প্রবেশ করে।

পার্সোনাল কম্পিউটার: 
- মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে পার্সোনাল কম্পিউটারের পথ সুগম হয়।
- ১৯৭৫ সালে এডওয়ার্ড রবার্টস ‘Altair-8800’ কম্পিউটার উপস্থাপন করেন এবং এর নামকরণ করেন পার্সোনাল কম্পিউটার।
- এডওয়ার্ড রবার্টস ছিলেন Micro Instrumentation and Telemetry Systems (MITS) এর প্রতিষ্ঠাতা।
- তার এই প্রতিষ্ঠান মূলত বিশ্বের প্রথম পার্সোনার কম্পিউটার ‘Altair-8800’ নির্মাণ করে।
- এতে Intel-8080 মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়।

উৎস:
১। ব্রিটানিকা। 
২। National Museum of American History ওয়েবসাইট। 

৪৬৬.
ENIAC কোন ধরনের কম্পিউটার ছিল?
  1. পারসোনাল কম্পিউটার
  2. অ্যানালগ কম্পিউটার
  3. ডিজিটাল কম্পিউটার
  4. হাইব্রিড কম্পিউটার
সঠিক উত্তর:
ডিজিটাল কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
ডিজিটাল কম্পিউটার
ব্যাখ্যা

◉ ENIAC (Electronic Numerical Integrator and Computer) হল প্রথম প্রোগ্রামযোগ্য, ইলেকট্রনিক, ডিজিটাল কম্পিউটার। এটি 1946 সালে তৈরি করা হয়েছিল এবং এটি বাইনারি সংখ্যা পদ্ধতিতে কাজ করত, যা ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্য। ENIAC মূলত গাণিতিক গণনা এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত হত।

ENIAC:
- ENIAC-এর পূর্ণরূপ হলো Electronic Numerical Integrator And Computer.
- ১৯৪৬ সালে ড. জন মউসলি এবং তার ছাত্র প্রেসপার একার্ট যৌথভাবে ENIAC (Electronic Numerical Integrator And Calculator) নামক কম্পিউটারটি তৈরি করেছিলেন।
- ENIAC ছিল প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার।
- ENIAC কম্পিউটারের প্রোগ্রামের জন্য তারযুক্ত প্লাগবোর্ড ব্যবহার করা হতো।

অন্যদিকে, 
- বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার ইউনিভ্যাক-১।
- প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার- এডস্যাক।
- ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার পিডিপি-৮।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৬৭.
"0/1" এ নির্দেশ দেয়া হতো কোন প্রজন্মের কম্পিউটারে?
  1. দ্বিতীয় প্রজন্ম 
  2. প্রথম প্রজন্ম
  3. তৃতীয় প্রজন্ম 
  4. চতুর্থ প্রজন্ম 
সঠিক উত্তর:
প্রথম প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
প্রথম প্রজন্ম
ব্যাখ্যা
⇒ "0/1" - এ নির্দেশ দেয়া হতো প্রথম প্রজন্মের কম্পিউটারে।

প্রথম প্রজন্মের কম্পিউটার:
- ১৯৪২ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত সময়কালকে কম্পিউটারের প্রথম প্রজন্ম বলে ধরা হয়।
- এ প্রজন্মের কম্পিউটারের সার্কিটে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো।
- অসংখ্য ডায়োড, ট্রায়োড, ভালভ, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি দিয়ে তৈরি হতো বলে প্রথম প্রজন্মের কম্পিউটার ছিল আকৃতিতে বড় এবং স্বল্প গতিসম্পন্ন।
- আকৃতিতে বড় থাকার কারণে সহজে বহনযোগ্য ছিল না।
- প্রথম প্রজন্মের কম্পিউটারে পাঞ্চ কার্ডের মাধ্যমে ইনপুট দেওয়ার ব্যবস্থা ছিল। 
- এ প্রজন্মের কম্পিউটারে প্রোগ্রামের জন্য মেশিন ও অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করা হতো।
- UNIVAC, ENIAC, EDSAC, IBM 650, IBM 704, Mark I, Mark IV ইত্যাদি প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ। 

প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ:
১. বায়ুশূন্য টিউবের ব্যবহার।
২. আকারে অনেক বড়।
৩. সীমিত তথ্য ধারণক্ষমতা।
৪. মেশিন ভাষার (0/1) মাধ্যমে নির্দেশ প্রদান
৫. ইনপুট-আউটপুট ব্যবস্থার জন্য পাঞ্চ কার্ডের ব্যবহার।
৬. সহজে স্থানান্তর যোগ্য ছিল না।
৭. অত্যধিক বিদ্যুৎ শক্তির প্রয়োজন।
৮. অনুন্নত রক্ষণাবেক্ষণ ব্যবস্থা, ইত্যাদি

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬৮.
Which was the first calculating machine?
  1. Difference engine
  2. Mechanical calculator
  3. Napier's bones
  4. Abacus
  5. None of the mentioned
সঠিক উত্তর:
Abacus
উত্তর
সঠিক উত্তর:
Abacus
ব্যাখ্যা
• অ্যাবাকাস:
- অ্যাবাকাস প্রাচীনতম গণনা যন্ত্র, যা একটি ফ্রেমে সাজানো গুটির স্থান পরিবর্তন করে গণনা করার কাজ পরিচালিত করে।
- গুটি গুলো সঞ্চালন করে অ্যাবাকাসের সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি কাজ করা যেত।
- অ্যাবাকাস শব্দটির অর্থ গণনাকারী বোর্ড।
- খ্রীস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে অ্যাবাকাসের প্রথম ব্যবহার শুরু হয়েছিল চীনে।
- দ্বাদশ শতাব্দী পর্যন্ত ইউরোপ ও এশিয়ায় অ্যাবাকাস ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল।
- পঞ্চদশ শতাব্দীতে অ্যাবাকাস জাপানে প্রবর্তিত হয়।
- চীনে অ্যাবাবাসকে বলা হয় সুয়ানপান (Suanpan), জাপানে সরোবান (Soroban) এবং রাশিয়াতে বলা হয় স্কেটিয়া ( Sketia)।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬৯.
EDSAC কে নিয়ে আমরা মূলত কী জানি?
  1. এটি ছিল প্রথম ট্রানজিস্টর-নির্ভর কম্পিউটার
  2. এটি ছিল প্রথম বাণিজ্যিক পার্সোনাল কম্পিউটার
  3. এটি ছিল প্রথম স্টোরড-প্রোগ্রাম কম্পিউটার
  4. এটি ছিল প্রথম মাইক্রোপ্রসেসর-নির্ভর কম্পিউটার
সঠিক উত্তর:
এটি ছিল প্রথম স্টোরড-প্রোগ্রাম কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
এটি ছিল প্রথম স্টোরড-প্রোগ্রাম কম্পিউটার
ব্যাখ্যা

• EDSAC (Electronic Delay Storage Automatic Calculator) ছিল প্রথম স্টোরড-প্রোগ্রাম কম্পিউটার, যা ১৯৪৯ সালে কাজ করা শুরু করে। এটি কার্যকরভাবে বিভিন্ন অঙ্কন ও বৈজ্ঞানিক হিসাব সম্পাদনের জন্য ব্যবহৃত হয়েছিল। EDSAC এর মূল বৈশিষ্ট্য ছিল প্রোগ্রাম ও ডেটা মেমরিতে সংরক্ষণ করা, যা ব্যবহারকারীদের প্রোগ্রাম পরিবর্তন ও পুনরায় চালানোর সুবিধা দিত। এটি ট্রানজিস্টর বা মাইক্রোপ্রসেসর ব্যবহার করত না, বরং ভ্যাকুয়াম টিউবের মাধ্যমে কাজ করত। EDSAC-এর সাহায্যে প্রথমবারের মতো বাস্তব জটিল অ্যাপ্লিকেশন সম্পাদিত হয়, যা আধুনিক কম্পিউটার আর্কিটেকচারের ভিত্তি স্থাপন করেছিল। তাই সঠিক উত্তর হলো: গ) এটি ছিল প্রথম স্টোরড-প্রোগ্রাম কম্পিউটার।

• EDSAC:
- EDSAC কম্পিউটারই প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার।
- EDSAC এর পূর্ণরূপ হলো Electronic Delay Storage Automatic Calculator.
- EDSAC নির্মিত হয় ১৯৪৯ সালে।
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক গবেষণার অধ্যাপক মার্কস উইলকিস এর নেতৃত্বাধীন একদল বিজ্ঞানী এ্যাডস্যাক আবিষ্কার করেন।

UNIVAC ⇒ বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার।
EDSAC ⇒ প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার। [অনেকেই প্রথম স্বয়ংক্রিয় ডিজিটাল কম্পিউটার মনে করেন।]
Mark-I ⇒ পৃথিবীর প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার।
ABC ⇒ প্রথম ইলেকট্রনিক কম্পিউটার।
ENIAC ⇒ প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১ ,এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

৪৭০.
কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?
  1. ক) C
  2. খ) JAVA
  3. গ) ADA
  4. ঘ) Python
সঠিক উত্তর:
গ) ADA
উত্তর
সঠিক উত্তর:
গ) ADA
ব্যাখ্যা
ADA প্রোগ্রামিং ভাষা:

- অ্যাডা লাভ্লেস ছিলো বিখ্যাত কবি লর্ড বায়রনের কন্যা।
- চার্লস ব্যাবেজের আবিষ্কৃত কম্পিউটারের জন্য প্রথম প্রোগ্রাম লিখেন এই অ্যাডা লাভলেস
- ADA হলো কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা।

উৎস: ব্রিটানিকা।
৪৭১.
'মার্ক-১' কম্পিউটার সম্পর্কিত কোন তথ্যটি ভুল?
  1. বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আছে।
  2. ওজন ছিল প্রায় ৫ টন।
  3. দশ বছর পর্যন্ত চালু ছিল।
  4. দৈর্ঘ্য ছিল ৫১ ফুট
সঠিক উত্তর:
দশ বছর পর্যন্ত চালু ছিল।
উত্তর
সঠিক উত্তর:
দশ বছর পর্যন্ত চালু ছিল।
ব্যাখ্যা
• ১৯৪৪ সালে আইবিএম মার্ক-১ (Mark-1) নামে এটি বাজারজাত বা বিক্রয় করতে শুরু করেন।
• মার্ক-১ যন্ত্রের সাহায্যে জটিল গাণিতিক সমস্যার সমাধান করা যেত।
• এটি প্রদর্শনের জন্য বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সযত্নে সংরক্ষিত আছে।
• মার্ক-১ কম্পিউটারের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল-
১. মার্ক-১ পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনাযন্ত্র।
২. এটির সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ত্রিকোণমিতিক ফাংশন ছাড়াও অনেক জটিল গাণিতিক কাজ করা যেত।
৩. এটির দৈর্ঘ্য ছিল ৫১ ফুট এবং উচ্চতা ছিল ৮ ফুট।
৪. এতে সাত লক্ষেরও অধিক যন্ত্রাংশ সংযোগের জন্য প্রায় ৫০০ মাইল লম্বা তার ব্যবহার করা হয়েছিল।
৫. এর ওজন ছিল প্রায় ৫ টন। মার্ক-১ পনের বৎসর পর্যন্ত চালু ছিল। 


উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৭২.
"স্লাইড রুল" - কোন শ্রেণির কম্পিউটার উদাহরণ ?
  1. Digital computer
  2. Analog Computer
  3. Hybrid computer
  4. Quantum computer
সঠিক উত্তর:
Analog Computer
উত্তর
সঠিক উত্তর:
Analog Computer
ব্যাখ্যা

• “স্লাইড রুল” একটি অ্যানালগ যন্ত্র যা গণনা এবং সংখ্যা সম্পর্কিত হিসাব করার জন্য ব্যবহৃত হতো। এটি মূলত Analog Computer এর উদাহরণ, কারণ এটি ডিজিটাল সিগন্যাল ব্যবহার না করে নিরবচ্ছিন্ন মান বা ধারাবাহিক রূপের সংখ্যাকে কাজে লাগিয়ে গাণিতিক ক্রিয়াকলাপ সম্পন্ন করত। স্লাইড রুলের সাহায্যে গুণ, ভাগ, ঘনমূল, লগারিদম প্রভৃতি জটিল গণনা করা সম্ভব হতো। এটি বৈদ্যুতিক বা মেকানিক্যাল কোন যন্ত্র না হলেও গণনায় সরাসরি ধারাবাহিক ভৌত পরিমাপের উপর নির্ভরশীল। সুতরাং, এটি ডিজিটাল কম্পিউটার নয়, বরং Analog Computer-এর শ্রেণিতে পড়ে।

- সঠিক উত্তর: খ) Analog Computer.

• অ্যানালগ কম্পিউটার (Analog Computer):
- যে সকল কম্পিউটার বৈদ্যুতিক সংকেতের ওপর নির্ভর করে ইনপুট গ্রহণ করে প্রক্রিয়াকরণের কাজ সম্পাদিত করে, সেসব কম্পিউটারকে অ্যানালগ কম্পিউটার বলা হয়।
- তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের জন্য অ্যানালগ কম্পিউটারে বর্ণ বা অংকের পরিবর্তে ক্রমাগত পরিবর্তনশীল বা অ্যানালগ বৈদ্যুতিক সিগন্যাল ব্যবহার করা হয়।
- তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের পর প্রাপ্ত ফলাফল সাধারণত মিটার, ওসিলোসকোপ ইত্যাদিতে প্রদর্শিত হয়।

• অ্যানালগ কম্পিউটারের উদাহরণ:
 - মোটরগাড়ির স্পিডোমিটার,
- স্লাইড রুল,
- অপারেশনাল অ্যামপ্লিফায়ার ইত্যাদি।

• স্লাইড রুল (Slide Rule):
- ১৬৩২ সালে উইলিয়াম অডরেট (William Oughtred) নামের একজন ইংরেজ গণিতবিদ নেপিয়ারের লগারিদম ব্যবহার করে স্লাইড রুল আবিষ্কার করেন।
- পরবর্তীতে আইজ্যাক নিউটন ও অ্যামিদি মেন হেইম এর উন্নতি সাধন করেন।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৭৩.
চার্লস ব্যাবেজ এনালিটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনা ও নকশা করেন কবে?
  1. ক) ১৮৩৩
  2. খ) ১৮২২
  3. গ) ১৮২৩
  4. ঘ) ১৮৩১
সঠিক উত্তর:
ক) ১৮৩৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮৩৩
ব্যাখ্যা
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় গণিতবিদ অধ্যাপক চার্লস ব্যাবেজ ১৮২২ সালে ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেন।
১৮৩৩ সালে এনালিটিক্যাল ইঞ্জিন নামক একটি যান্ত্রিক কম্পিউটার তৈরীর পরিকল্পনা গ্রহণ করেন এবং নকশা করেন। এজন্য তাকে কম্পিউটারের জনক বলা হয়।
উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
৪৭৪.
কোন অপারেটিং সিস্টেম সাধারণত মেইনফ্রেমের সাথে যুক্ত?
  1. z/OS
  2. Windows 11
  3. Linux
  4. macOS
সঠিক উত্তর:
z/OS
উত্তর
সঠিক উত্তর:
z/OS
ব্যাখ্যা

• মেইনফ্রেম কম্পিউটার মূলত বৃহৎ পরিসরের ডেটা প্রক্রিয়াকরণ, ব্যাংকিং লেনদেন, সরকারি রেকর্ড সংরক্ষণ এবং জটিল ব্যবসায়িক কাজের জন্য ব্যবহৃত হয়। এসব কাজের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন, নিরাপদ এবং নির্ভরযোগ্য একটি অপারেটিং সিস্টেম প্রয়োজন হয়। তালিকার মধ্যে z/OS-ই মেইনফ্রেমের সাথে সাধারণত যুক্ত অপারেটিং সিস্টেম। এটি IBM দ্বারা উন্নতকৃত একটি বিশেষায়িত সিস্টেম, যা হাজার হাজার ব্যবহারকারীকে একসাথে সাপোর্ট করতে পারে এবং টেরাবাইট পরিমাণ ডেটা নিরাপদে পরিচালনা করতে সক্ষম। অন্যদিকে Windows 11, Linux বা macOS ব্যক্তিগত কম্পিউটার ও সার্ভারে ব্যবহৃত হলেও মেইনফ্রেমের জন্য সাধারণত ব্যবহৃত হয় না। তাই সঠিক উত্তর হলো z/OS।

• মেইনফ্রেম কম্পিউটার (Mainframe Computer):
- মাইক্রো ও মিনি কম্পিউটার অপেক্ষা মেইনফ্রেম কম্পিউটার আকৃতিতে বড় কিন্তু সুপার কম্পিউটারের চেয়ে ছোট।
- মেইনফ্রেম কম্পিউটার হচ্ছে এমন একটি কম্পিউটার যার সঙ্গে অনেক ছোট ছোট কম্পিউটার যুক্ত করে একসঙ্গে অনেক ব্যবহারকারী কাজ করতে পারে।
- এ ধরনের কম্পিউটারে এক বা একাধিক কেন্দ্রীয় প্রসেসর থাকে বিধায় অনেক দ্রুতগতিসম্পন্ন, তথ্য সংরক্ষণ ক্ষমতা অনেক বেশি।
- এ ধরনের কম্পিউটারে অনেক বড় বড় এবং জটিল ও সূক্ষ্ম কাজ করার ক্ষমতা রয়েছে।
- UNIVAC 1100, NCR 8000, IBM 4300 ইত্যাদি মেইনফ্রেম কম্পিউটারের উদাহরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৭৫.
কোনটি চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য নয়?
  1. ট্রানজিস্টর এর ব্যবহার
  2. পার্সোনাল কম্পিউটারের প্রচলন
  3. মাইক্রোপ্রসেসর এর ব্যবহার
  4. Windows, DOS অপারেটিং সিস্টেমের ব্যবহার
সঠিক উত্তর:
ট্রানজিস্টর এর ব্যবহার
উত্তর
সঠিক উত্তর:
ট্রানজিস্টর এর ব্যবহার
ব্যাখ্যা

• ট্রানজিস্টর মূলত দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ব্যবহার হতো।

• চতুর্থ প্রজন্মের কম্পিউটার:
- চতুর্থ প্রজন্মের কম্পিউটারগুলো মাইক্রোপ্রসেসর ব্যবহার করে তৈরি করা হয়েছিল।
- মাইক্রোপ্রসেসর ব্যবহারের ফলে কম্পিউটারের আকার আরও ছোট হয়, দাম কমে এবং বিদ্যুৎ খরচ কমে। ফলে কাজের ক্ষমতা, গতি এবং নির্ভরযোগ্যতা অনেক বেড়ে যায়।
- মেমরির উন্নতি ঘটে, যার ফলে কম্পিউটারের ব্যাপক ব্যবহার শুরু হয় এবং পার্সোনাল কম্পিউটার তৈরি হতে শুরু করে।
- Windows, DOS অপারেটিং সিস্টেম দুটির ব্যবহার এই প্রজন্ম থেকেই শুরু হয়েছিল।
- IBM-3033, IBM-4341, TRS-40, Pentium Series, IBM PC ইত্যাদি এই প্রজন্মের কম্পিউটার।

• চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ:
১। একাধিক মাইক্রোপ্রসেসর এবং ইলেকট্রনিক যন্ত্রাংশবিশিষ্ট একীভূত বর্তমানের ব্যবহার।
২। উন্নত মেমরি অর্থাৎ ম্যাগনেটিক বাবল মেমরির ব্যবহার।
৩। তথ্য সংরক্ষণ ক্ষমতার ব্যাপক উন্নতি।
৪। সুপার কম্পিউটারের উন্নয়ন।
৫। ইন্টারনেটসহ কম্পিউটার নেটওয়ার্কব্যবস্থা চালু।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৭৬.
‘পরম’ নামে সুপার কম্পিউটার তৈরি করে কোন দেশ?
  1. ক) পাকিস্তান
  2. খ) নেপাল
  3. গ) ভারত
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
গ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত
ব্যাখ্যা
PARAM is a series of supercomputers designed and assembled by the Centre for Development of Advanced Computing (C-DAC) in Pune, India.
৪৭৭.
চার্লস ব্যাবেজ এনালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করেন-
  1. ক) ১৮২৩ সালে
  2. খ) ১৮২২ সালে
  3. গ) ১৮৩৩ সালে
  4. ঘ) ১৮৪২ সালে
সঠিক উত্তর:
গ) ১৮৩৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮৩৩ সালে
ব্যাখ্যা

• ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ অধ্যাপক চার্লস ব্যাবেজ ১৮২২ সালে ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেন।
• ১৮৩৩ সালে এনালিটিক্যাল ইঞ্জিন নামক একটি যান্ত্রিক কম্পিউটার তৈরীর পরিকল্পনা গ্রহণ করেন এবং নকশা করেন।
• এজন্য তাকে কম্পিউটারের জনক বলা হয়।
উৎসঃ মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।

৪৭৮.
কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়?
  1. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
  2. স্মৃতি
  3. যুক্তি বর্তনী
  4. নির্গমন মুখ
সঠিক উত্তর:
কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
উত্তর
সঠিক উত্তর:
কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
ব্যাখ্যা
CPU: 
- কম্পিউটারের কেন্দ্রীয় অংশ হলো সিপিইউ (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট)। 
- সিপিইউ বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশকে কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয়। 
- সিপিইউকে তিনটি ভাগে ভাগ করা হয়। 
যথা- গাণিতিক যুক্তি ইউনিট, নিয়ন্ত্রণ ইউনিট এবং রেজিস্টার স্মৃতি। 
- ALU (Arithmetic Logic Unit) হচ্ছে কম্পিউটারের ক্যালকুলেটর স্বরূপ। ইহা সকল গাণিতিক এবং সিদ্ধান্ত গ্রহণের কাজ করে থাকে। 
- গাণিতিক যুক্তি ইউনিটই মূলত কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কাজ করে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৪৭৯.
বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন-
  1. অ্যাডা লাভলেস
  2. স্টিভ জবস
  3. বিল গেটস
  4. বিল মোগরিজ
সঠিক উত্তর:
বিল মোগরিজ
উত্তর
সঠিক উত্তর:
বিল মোগরিজ
ব্যাখ্যা
বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন - বিল মোগরিজ

From Britannica -
Bill Moggridge, (William Grant Moggridge), British industrial designer (born June 25, 1943, London, Eng.—died Sept. 8, 2012, San Francisco, Calif.), created the first laptop computer, the GriD Compass. The prototype, which Moggridge designed for GRiD Systems (later acquired by Tandy Corp.) and unveiled in 1981, included a hinged clamshell-like case in which a flat electroluminescent screen folded down over a low-profile keyboard; it served as a model for most later laptop computers.

- অ্যাডা লাভলেস পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে স্বীকৃত।
- “অ্যাপল কম্পিউটার” কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস।
- বিল গেটস এবং তার বন্ধু পল অ্যালেন মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন।
৪৮০.
কম্পিউটার বিজ্ঞানের জনক চার্লস ব্যাবেজ কোন কোন যন্ত্রের নকশা করেছিলেন?
  1. Pascaline
  2. Analytical Engine
  3. Difference Engine
  4. খ ও গ উভয়ই 
সঠিক উত্তর:
খ ও গ উভয়ই 
উত্তর
সঠিক উত্তর:
খ ও গ উভয়ই 
ব্যাখ্যা

◉ চার্লস ব্যাবেজ (Charles Babbage) কম্পিউটিং ইতিহাসের একজন অগ্রগামী, যাকে "কম্পিউটারের জনক" বলা হয়। তিনি দুটি যন্ত্রের ডিজাইন তৈরি করেছিলেন:
i) ডিফারেন্স ইঞ্জিন (Difference Engine): এটি একটি যান্ত্রিক ক্যালকুলেটর, যা গাণিতিক সারণী তৈরি করতে ব্যবহৃত হতো।
ii) অ্যানালিটিক ইঞ্জিন (Analytical Engine): এটি একটি প্রোগ্রামযোগ্য যন্ত্র, যা আধুনিক কম্পিউটারের ধারণার ভিত্তি তৈরি করে। এটি লজিক্যাল অপারেশন এবং ডেটা প্রসেসিং করতে সক্ষম ছিল।

চার্লস ব্যাবেজ:
- প্রযুক্তির ইতিহাসের অন্যতম এক স্মরণীয় ব্যক্তিত্বের নাম চার্লস ব্যাবেজ।
- তিনি ছিলেন একাধারে গণিতবিদ, দার্শনিক, আবিষ্কারক এবং যন্ত্র প্রকৌশলী।
- তাঁকে কম্পিউটারের জনক বলা হয়।
- তিনি ডিফারেন্স ইঞ্জিন ও এনালিটিক্যাল ইঞ্জিন নামের দুইটি গণনা যন্ত্র তৈরি করেন।
- প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে তাঁর উদ্ভাবিত যন্ত্র সেই সময় সাফল্যের সাথে কাজ করতে পারেনি।
- ১৯৯১ সালে তাঁর ডিজাইন থেকেই সফলভাবে কর্মক্ষম একটি যন্ত্র তৈরি করা হয়।
- চার্লসের দুটি ইঞ্জিনই গণনার কাজ করতে পারত।

অন্যদিকে, Pascaline হলো Blaise Pascal-এর তৈরি একটি calculating machine.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৮১.
কোনটি সত্য নয়?
  1. ক) আধুনিক কম্পিউটারের জনক এডওয়ার্ড রবার্ট।
  2. খ) মাইক্রোকম্পিউটারের জনক জন ভন নিউম্যান।
  3. গ) ক ও খ
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
গ) ক ও খ
ব্যাখ্যা

- আধুনিক কম্পিউটারের জনক হলেন জন ভন নিউম্যান। (প্রচলিত উত্তর)
তবে,
- নবম-দশম শ্রেণির তথ্য প্রযুক্তি বইয়ের তথ্যানুসারে, আধুনিক কম্পিউটারের জনক হলেন চার্লস ব্যাবেজ।
- মাইক্রোকম্পিউটারের জনক এডওয়ার্ড রবার্ট।

৪৮২.
বর্তমানে বিশ্বের দ্রুততম কম্পিউটার ফুগাকো কোন দেশের তৈরি?
  1. ক) রাশিয়া
  2. খ) চীন
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
ঘ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জাপান
ব্যাখ্যা

• বর্তমানে বিশ্বের দ্রুততম কম্পিউটার জাপানের Fugaku।
• দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের যথাক্রমে Summit ও Sierra।
• চতুর্থ স্থানে রয়েছে চীনের Sunway TaihuLight।
উৎসঃ সাইন্সনোড ডট কম।

৪৮৩.
প্যাসকেলেন যন্ত্রে গুণ ও ভাগ কীভাবে সম্পন্ন করা হতো?
  1. সরাসরি
  2. পুনঃপুনঃ যোগ ও বিয়োগের মাধ্যমে
  3. বৈদ্যুতিক সংকেত ব্যবহার করে
  4. প্রোগ্রামিং নির্দেশনার মাধ্যমে
সঠিক উত্তর:
পুনঃপুনঃ যোগ ও বিয়োগের মাধ্যমে
উত্তর
সঠিক উত্তর:
পুনঃপুনঃ যোগ ও বিয়োগের মাধ্যমে
ব্যাখ্যা

• প্যাসকেলেন সরাসরি গুণ ও ভাগ করতে পারত না, তাই ধারাবাহিক যোগ ও বিয়োগ ব্যবহার করা হতো।

 • যান্ত্রিক ক্যালকুলেটর(Mechanical Calculator):
- যান্ত্রিক ক্যালকুলেটর হলো যান্ত্রিক পদ্ধতিতে গণনা সম্পাদনকারী একটি প্রাচীন গণনা যন্ত্র।
- এতে গিয়ার ও চাকতি ব্যবহার করে গাণিতিক হিসাব করা হতো।
 
• যান্ত্রিক ক্যালকুলেটরের আবিষ্কার:
- ১৬৪২ সালে, মাত্র ১৯ বছর বয়সে ফরাসি গণিতবিদ ব্লেইজ প্যাসকেল (Blaise Pascal) সর্বপ্রথম যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন।
- এই যন্ত্রটির নাম ছিল প্যাসকেলেন (Pascaline)।
 
• প্যাসকেলেন(Pascaline)–এর কার্যক্ষমতা:
- প্যাসকেলেন যন্ত্রের সাহায্যে যোগ ও বিয়োগ করা যেত।
- পুনঃপুনঃ যোগ ও বিয়োগের মাধ্যমে যথাক্রমে গুণ ও ভাগ করার পদ্ধতিও উদ্ভাবিত হয়।
 
উৎস: Computer & ICT Cloud, Live Publications এবং মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।

৪৮৪.
Long Term Evolution কোন প্রজন্মের মোবাইল সেবা?
  1. ক) ২য়
  2. খ) ৩য়
  3. গ) ৪র্থ
  4. ঘ) ৫ম
সঠিক উত্তর:
গ) ৪র্থ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪র্থ
ব্যাখ্যা
WiMAX, LTE (Long Term Evolution) ইত্যাদি চতুর্থ প্রজন্মের মোবাইল সেবা। GSM, EDGE, UTMS, CDMA এগুলো ৩য় প্রজন্মের মোবাইল সেবা।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান
৪৮৫.
অ্যাডা লাভলেস কোন যন্ত্রের জন্য প্রোগ্রামিং ধারণা প্রবর্তন করেছিলেন?
  1. এনালিটিক্যাল ইঞ্জিন
  2. পার্ল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
  3. ইলেকট্রনিক কম্পিউটার
  4. টারিং মেশিন 
সঠিক উত্তর:
এনালিটিক্যাল ইঞ্জিন
উত্তর
সঠিক উত্তর:
এনালিটিক্যাল ইঞ্জিন
ব্যাখ্যা

- অ্যাডা লাভলেস চার্লস ব্যাবেজের ডিজাইন করা এনালিটিক্যাল ইঞ্জিন-এর জন্য প্রথম প্রকাশিত অ্যালগরিদম তৈরি করেছিলেন, যা তাঁকে বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে স্বীকৃতি দিয়েছে

অ্যাডা লাভলেস (Ada Lovelace): 
- এনালিটিক্যাল ইঞ্জিনে গণনার কাজটি আরও কার্যকর করতে ভেবেছেন কবি লর্ড বায়রনের কন্যা অ্যাডা লাভলেস (Ada Lovelace)। 
- ১৮৩৩ সালে চার্লস ব্যাবেজের সঙ্গে তার পরিচয় হলে তিনি চার্লস ব্যাবেজের এনালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য 'প্রোগ্রামিং'-এর ধারণা সামনে নিয়ে আসেন, এই কারণে অ্যাডা লাভলেসকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়। 
- ১৮৪০ সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তাঁর ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন। সে সময় অ্যাডা লাভলেস চার্লস ব্যাবেজের সহায়তা নিয়ে বক্তব্যের সঙ্গে ইঞ্জিনের কাজের ধারাটি ধাপ অনুসারে ক্রমাঙ্কিত করেন। 
- তাঁর মৃত্যুর ১০০ বছর পর ১৯৫৩ সালে সেই নোট আবারো প্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারেন, অ্যাডা লাভলেস অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটাই প্রকাশ করেছিলেন। 

উৎস: তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।

৪৮৬.
কোন তথ্যটি সঠিক নয়?
  1. ক) মাইক্রোপ্রসেসরভিত্তিক প্রথম পার্সোনাল কম্পিউটার-Altair 8800
  2. খ) সংরক্ষিত প্রোগ্রামবিশিষ্ট কম্পিউটার-EDVAC
  3. গ) সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে নির্মিত ইলেক্ট্রনিক কম্পিউটার-UNIVAC
  4. ঘ) সবগুলোই সঠিক
সঠিক উত্তর:
খ) সংরক্ষিত প্রোগ্রামবিশিষ্ট কম্পিউটার-EDVAC
উত্তর
সঠিক উত্তর:
খ) সংরক্ষিত প্রোগ্রামবিশিষ্ট কম্পিউটার-EDVAC
ব্যাখ্যা
প্রথম জনপ্রিয় মাইক্রোপ্রসেসরভিত্তিক পার্সোনাল কম্পিউটার ছিল Altair 8800, যা Intel 8080 মাইক্রোপ্রসেসরভিত্তিক ছিল।

১৯৪৯ সালে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মরিস উইলথিম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট কম্পিউটার EDSAC (Electronic Delay Storage Automatic Calculator) তৈরি করেন।

UNIVAC (Universal Automatic Computer)-ই সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে নির্মিত ইলেক্ট্রনিক কম্পিউটার। এই যন্ত্রে সর্বপ্রথম চুম্বক ফিতা ব্যবহার করা হয়েছিল। এর পর থেকেই কম্পিউটারের বাণিজ্যিক ব্যবহার শুরু হয় এবং সেই সঙ্গে সঙ্গে কম্পিউটার দ্রুত গতিতে বিস্তার লাভ করে।
উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) ও britannica.com
৪৮৭.
নিচের কোনটি সত্য?
  1. ক) কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী।
  2. খ) কম্পিউটারের সাহায্যে শুধুমাত্র গণনা নয় এর মাধ্যমে অনেক জটিল সমস্যার সমাধান অতি দ্রুত ও নির্ভূলভাবে করা যায়।
  3. গ) কম্পিউটার হল বিভিন্ন গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা সমাধানের জন্য তৈরি একটি ইলেক্ট্রনিক যন্ত্র।
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা

- কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী। সুতরাং অভিধানিক দিক থেকে কম্পিউটারকে আমরা গণনাকারী যন্ত্র হিসাবে অভিহিত করতে পারি।
- কিন্তু কম্পিউটারের সাহায্যে শুধুমাত্র গণনা নয় এর মাধ্যমে অনেক জটিল সমস্যার সমাধান অতি দ্রুত ও নির্ভূলভাবে করা যায়
- এক কথায় কম্পিউটারকে সংজ্ঞায়িত করা অত্যন্ত কঠিন। তারপরও আমরা নিম্নলিখিতভাবে কম্পিউটারকে সংজ্ঞায়িত করতে পারি।
- কম্পিউটার হল বিভিন্ন গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা সমাধানের জন্য তৈরি একটি ইলেক্ট্রনিক যন্ত্র। কম্পিউটারের সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রভৃতি গাণিতিক কাজ অতি দ্রুত ও নির্ভূলভাবে করা যায়।
- তাছাড়াও গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তমূলক কাজ অতি দ্রুত ও নির্ভরতার সাথে কম্পিউটার সম্পন্ন করতে পারে।
তথ্যসূত্র: কম্পিউটার শিক্ষা, পৃষ্ঠা- ২, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৮৮.
চতুর্থ প্রজন্মের কম্পিউটারের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
  1. বহু মাইক্রোপ্রসেসর এবং ইলেকট্রনিক যন্ত্রাংশবিশিষ্ট একীভূত বর্তনীর ব্যবহার
  2. ইন্টিগ্রেটেড সার্কিটের ব্যবহার শুরু হয়
  3. ম্যাগনেটিক কোর মেমরির ব্যবহার
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
বহু মাইক্রোপ্রসেসর এবং ইলেকট্রনিক যন্ত্রাংশবিশিষ্ট একীভূত বর্তনীর ব্যবহার
উত্তর
সঠিক উত্তর:
বহু মাইক্রোপ্রসেসর এবং ইলেকট্রনিক যন্ত্রাংশবিশিষ্ট একীভূত বর্তনীর ব্যবহার
ব্যাখ্যা

• চতুর্থ প্রজন্মের কম্পিউটার:
- ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত চতুর্থ প্রজন্ম শুরু হয়েছে বলে ধরা হয়। ১৯৭০ সালের প্রথম দিকে IC (Integrated Circuit)-এর দ্রুত উন্নয়নের ফলে LSI (Large Scale Integration) এবং VLSI (Very Large Scale Integration) চিপের আবির্ভাব ঘটে। একটি একক VLSI সিলিকন চিপের মধ্যে এক মিলিয়নেরও অধিক ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একীভূত থাকে। কম্পিউটার তৈরিতে বড় ধরনের বিপ্লব পরিলক্ষিত হয় ১৯৭১ সালে IC এবং VLSI বর্তনীর সাহায্যে নির্মিত মাইক্রোপ্রসেসর আবিষ্কারের মধ্য দিয়ে। মূলত মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের VLSI চিপ।

- চতুর্থ প্রজন্মের কম্পিউটারগুলো মাইক্রোপ্রসেসর ব্যবহার করে তৈরি করা হতো। মাইক্রোপ্রসেসর ব্যবহারের ফলে কম্পিউটারের আকার আরো ছোট হয়ে যায়, দাম কমে যায় এবং বিদ্যুৎ খরচ কমে যায়। ফলে কাজ করার ক্ষমতা, কাজের গতি ও নির্ভরশীলতা বহুগুণে বেড়ে যায়। সাথে সাথে মেমরিও উন্নতি ঘটে ব্যাপক ফলে শুরু হয়ে যায় কম্পিউটারের বহুমুখী ব্যবহার এবং তৈরি হতে শুরু হয় পার্সোনাল কম্পিউটার। Windows, DOS অপারেটিং সিস্টেম দুটির ব্যবহার এ প্রজন্ম থেকেই শুরু হয়েছিল।

- ১৯৮১ সালে IBM কোম্পানি ব্যবসায়িক উদ্দেশ্যে প্রথম মাইক্রোকম্পিউটার তৈরি করা শুরু করে। IBM -3033, IBM -4341, TRS -40, Pentium Series, IBM পিসি ইত্যাদি এ প্রজন্মের কম্পিউটার। 

• চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ:
১। কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) ব্যবহার।
২। বহু মাইক্রোপ্রসেসর এবং ইলেকট্রনিক যন্ত্রাংশবিশিষ্ট একীভূত বর্তনীর ব্যবহার।
৩। বর্তনীগুলোতে অপটিক্যাল ফাইবারের ব্যবহার।
৪। উন্নত মেমরির তথা ম্যাগনেটিক বাবল মেমরির ব্যবহার।
৫। মানুষের কণ্ঠস্বরের মাধ্যমে প্রদত্ত নির্দেশের অনুধাবন।
৬। তথ্য ধারণক্ষমতার ব্যাপক উন্নয়ন।
৭। অত্যন্ত শক্তিশালী ও উচ্চগতিসম্পন্ন মাইক্রোপ্রসেসরের ব্যবহার।
৮। সুপার কম্পিউটারের উন্নয়ন।
৯। প্যাকেজ প্রোগ্রামের প্রচলন।
১০। ইন্টারনেটসহ কম্পিউটার নেটওয়ার্কব্যবস্থা চালু ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (বিবিএ প্রোগ্রাম)- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৮৯.
প্রথম বাইনারি কম্পিউটার কোনটি?
  1. ক) ENIAC
  2. খ) EDVAC
  3. গ) EDSAC
  4. ঘ) DOEL
সঠিক উত্তর:
খ) EDVAC
উত্তর
সঠিক উত্তর:
খ) EDVAC
ব্যাখ্যা
কম্পিউটারের ইতিহাসে:
- প্রথম পূর্ণাঙ্গ কম্পিউটার ENIAC.
- প্রথম বাইনারি কম্পিউটার - EDVAC.

1946 সালে মুর স্কুল অব ইঞ্জিনিয়ারিং এর বিজ্ঞানীরা এডভ্যাক EDVAC (Electronic Discrete Variable Automatic Computer) কম্পিউটার আবিষ্কার করেন।
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক গবেষণার অধ্যাপক মার্কস উইলকিস এর নেতৃত্বাধীন একদল বিজ্ঞানী EDSAC (Electronic Delay Storage Automatic          Calculator) আবিষ্কার করেন।

উৎস: ব্রিটানিকা
৪৯০.
ট্রানজিস্টর-ভিত্তিক কম্পিউটার কোন প্রজন্মের তুলনায় দ্রুততর, ছোট এবং আরও নির্ভরযোগ্য ছিল?
  1. 1G
  2. 2G
  3. 3G
  4. 4G
সঠিক উত্তর:
1G
উত্তর
সঠিক উত্তর:
1G
ব্যাখ্যা

• ট্রানজিস্টর-ভিত্তিক কম্পিউটার প্রথম প্রজন্মের (1G) কম্পিউটারের তুলনায় দ্রুততর, ছোট এবং আরও নির্ভরযোগ্য ছিল। প্রথম প্রজন্মের (1G) কম্পিউটারগুলি ভ্যাকুম টিউব ব্যবহার করত, যা বড়, বেশি শক্তি খরচকারী এবং অতি তাপ উৎপাদনকারী ছিল। ট্রানজিস্টর ব্যবহারের মাধ্যমে কম্পিউটারগুলো ছোট আকারের, কম শক্তি খরচকারী এবং কম ত্রুটিপূর্ণ হয়ে উন্নত হয়। ট্রানজিস্টর কম্পিউটারকে দ্রুতগতির গণনা, আরও নির্ভরযোগ্য তথ্য প্রক্রিয়াকরণ এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্ব প্রদান করেছিল। ফলে, এটি প্রথম প্রজন্মের কম্পিউটারগুলোর তুলনায় অনেক বেশি কার্যক্ষম এবং ব্যবহারবান্ধব হয়ে ওঠে।

উত্তর: ক) 1G.

• প্রথম প্রজন্ম কম্পিউটার:
- ১৯৪২ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত সময়কালকে কম্পিউটারের প্রথম প্রজন্ম বলে ধরা হয়।
- এ প্রজন্মের কম্পিউটারের সার্কিটে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো।
- অসংখ্য ডায়োড, ট্রায়োড, ভালভ, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি দিয়ে তৈরি হতো বলে প্রথম প্রজন্মের কম্পিউটার ছিল আকৃতিতে বড় এবং স্বল্প গতিসম্পন্ন।
- আকৃতিতে বড় থাকার কারণে সহজে বহনযোগ্য ছিল না।
- প্রথম প্রজন্মের কম্পিউটারে পাঞ্চ কার্ডের মাধ্যমে ইনপুট দেওয়ার ব্যবস্থা ছিল। 
- এ প্রজন্মের কম্পিউটারে প্রোগ্রামের জন্য মেশিন ও অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করা হতো।
- UNIVAC, ENIAC, EDSAC, IBM 650, IBM 704, Mark I, Mark IV ইত্যাদি প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ। 

• দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৫৯-১৯৬৫):
- ট্রানজিস্টার ব্যবহার।
- আকার ছোট ও হালকা।
- দ্রুত গতি।
- কম উত্তাপ।
- চুম্বকীয় কোর মেমোরি ব্যবহৃত।
- অ্যাসেম্বলি ভাষার প্রচলন।
- যেমন: IBM 1600, CDC 1604, NCR 300 সিরিজ।

উৎস: কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৯১.
বাংলাদেশে প্রথম রেডিক্যাশ চালু করে কোন ব্যাংক?
  1. ক) বাংলাদেশ ব্যাংক
  2. খ) অগ্রণী ব্যাংক
  3. গ) সোনালী ব্যাংক
  4. ঘ) জনতা ব্যাংক
সঠিক উত্তর:
ঘ) জনতা ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জনতা ব্যাংক
ব্যাখ্যা
নগদ অর্থের বিপরীতে ব্যাংক হতে সরবরাহকৃত এক ধরনের প্লাস্টিক কার্ডকে রেডিক্যাশ বলে। বাংলাদেশে জনতা ব্যাংক লিমিটেড সর্ব প্রথম রেডিক্যাশ কার্ড ব্যবস্থা চালু করে।
৪৯২.
কম্পিউটারে কোনটি নেই?
  1. স্মৃতি
  2. বুদ্ধি বিবেচনা
  3. দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
  4. নির্ভুল কাজ করার ক্ষমতা
সঠিক উত্তর:
বুদ্ধি বিবেচনা
উত্তর
সঠিক উত্তর:
বুদ্ধি বিবেচনা
ব্যাখ্যা
- কম্পিউটার শব্দের অর্থ গণনা বা হিসাবকারী। 
- এটি শুধু হিসাবকারী যন্ত্রই নয় মৌলিক অর্থে কম্পিউটার এমন একটি যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্নভাবে প্রক্রিয়াকরণ করে মানুষের জন্য বিশ্লেষণ ও উপস্থাপণ করে। 
- কম্পিউটার ভুল শনাক্ত করতে পারে কিন্তু নিজে নিজে ভুল সংশোধন করতে পারে না। 
- কারণ কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধি বিবেচনা নাই। 
এছাড়াও 
- বাংলাদেশে প্রাতিষ্ঠানিক কম্পিউটার শিক্ষার সূত্রপাত ঘটে ১৯৮৪ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে। - ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা হয় ১৯৯২ সালের ১লা সেপ্টেম্বর। 

উৎস: বাংলাপিডিয়া।
৪৯৩.
উন্নত যান্ত্রিক ক্যালকুলেটর রিকোনির যন্ত্র (Rechoning Machine) উদ্ভাবন করেন কে?
  1. গটফ্রাইড ভন লিবনিজ
  2. ব্লেইজ প্যাসকেল
  3. হারম্যান হলিরিথ
  4. হাওয়ার্ড এইচ আইকেন
সঠিক উত্তর:
গটফ্রাইড ভন লিবনিজ
উত্তর
সঠিক উত্তর:
গটফ্রাইড ভন লিবনিজ
ব্যাখ্যা
- ১৬৪২ সালে ১৯ বছর বয়সে ফরাসি গণিতবিদ ব্লেইজ প্যাসকেল (Blaise Pascal) গিয়ার ও চাকতি ব্যবহার করে সর্বপ্রথম যান্ত্রিক ক্যালকুলেটর বা যান্ত্রিক গণনা যন্ত্র আবিষ্কার করেন যার নাম প্যাসকেলেন (Pascalene)।
- প্যাসকেলের যন্ত্রের সাহায্যে যোগ ও বিয়োগ করা যেত। তিনি পুনঃপুনঃ যোগ ও বিয়োগের মাধ্যমে যথাক্রমে গুণ এবং ভাগ করার পদ্ধতিও আবিষ্কার করেন।

রিকোনির যন্ত্র (Rechoning Machine):

- ১৬৭১ সালে জার্মান দার্শনিক ও গণিতবিদ গটফ্রাইড ভন লিবনিজ (Gottfried Von Leibniz) প্যাসকেলের যন্ত্রের ভিত্তিতে চাকা ও দণ্ড ব্যবহার করে আরো উন্নত যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন। তিনি যন্ত্রটির নাম দেন রিকোনির যন্ত্র (Rechoning Machine)।
- এটির সাহায্যে গুণ, ভাগসহ হিসাবের অন্যান্য বিষয় আরো সহজ হয়ে যায়।
- মূলত রিকোনির যন্ত্রটিই ছিল বাণিজ্যিক ক্যালকুলেটর।
- তবে পরে ১৮২০ সালে টমাস ডি কোমার (Thomas De Colmar) রিকোনিং যন্ত্রের যান্ত্রিক অসুবিধা দূর করে লিবনিজের যন্ত্রকে জনপ্রিয় করে তোলেন।

ড. হাওয়ার্ড এইচ আইকেন - প্রথম ইলেক্ট্রো-মেকানিক্যাল কম্পিউটার Mark-I উদ্ভাবন করেন।
ব্লেইজ প্যাসকেল - সর্বপ্রথম যান্ত্রিক ক্যালকুলেটর (Pascalene) উদ্ভাবন করেন।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯৪.
কোন কম্পিউটারে ডেটা সংরক্ষণের জন্য প্রথম Mercury Delay Lines মেমোরি ব্যবহৃত হয়?
  1. ক) EDSAC
  2. খ) ENIAC
  3. গ) UNIVAC
  4. ঘ) EDVAC
সঠিক উত্তর:
ক) EDSAC
উত্তর
সঠিক উত্তর:
ক) EDSAC
ব্যাখ্যা
EDSAC: 
-  কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক গবেষণার অধ্যাপক মার্কস উইলকিস এর নেতৃত্বাধীন একদল বিজ্ঞানী EDSAC (Electronic Delay Storage Automatic Calculator) আবিষ্কার করেন।
- EDSAC কম্পিউটারই প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার।
- এতে ডেটা সংরক্ষণের জন্য প্রথম Mercury Delay Lines মেমোরি ব্যবহৃত হয়।
- অনেকেই একে প্রথম স্বয়ংক্রিয় ডিজিটাল কম্পিউটার মনে করেন।

ENIAC:
- ১৯৪৬ সালে ড. জন মউসলি এবং তাঁর ছাত্র প্রেসপার একার্ট যৌথভাবে ENIAC (Electronic Numerical Integrator and Computer) নামক কম্পিউটারটি তৈরি করেছিলেন।
- এটিই হলো প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার।

UNIVAC:
- ১৯৫১ সালে ENIAC এর নির্মাতারা UNIVAC (Universal Automatic Computer)  কম্পিউটারের নির্মাণকাজ শেষ করেন।
- ইউনিভাকই ছিল সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার এবং এ যন্ত্রেই সর্বপ্রথম চুম্বক-ফিতা ব ̈বহার করা হয়েছিল।

EDVAC:
- EDVAC (Electronic Discrete Variable Automatic Computer) এর নির্মাতা 
- EDVAC কম্পিউটারে সংরক্ষিত প্রোগ্রাম নির্বাহের কিছু সুবিধা ছিল।
- ড. জন মউসলি এবং তাঁর ছাত্র প্রেসপার একার্ট (Presper Eckert) যৌথভাবে ENIAC, EDVAC, BINAC, এবং UNIVAC কম্পিউটার নির্মাণ করেন। 

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯৫.
প্যাসকেলেন হলো-
  1. যান্ত্রিক ক্যালকুলেটর
  2. ডিজিটাল কম্পিউটার
  3. প্রোগ্রামিং ভাষা
  4. অনুবাদক প্রোগ্রাম
সঠিক উত্তর:
যান্ত্রিক ক্যালকুলেটর
উত্তর
সঠিক উত্তর:
যান্ত্রিক ক্যালকুলেটর
ব্যাখ্যা
- ১৬৪২ সালে ফরাসি গণিতবিদ ব্লেইজ প্যাসকেল গিয়ার ও চাকতি ব্যবহার করে সর্বপ্রথম যান্ত্রিক ক্যালকুলেটর বা যান্ত্রিক গণনা যন্ত্র আবিষ্কার করেন যার নাম প্যাসকেলেন।
- প্যাসকেলের যন্ত্রের সাহায্যে যোগ ও বিয়োগ করা যেত। 
- ১৬৭১ সালে জার্মান দার্শনিক ও গণিতবিদ গটফ্রাইড ভন লিবনিজ প্যাসকেলের যন্ত্রের ভিত্তিতে চাকা ও দণ্ড ব্যবহার করে আরো উন্নত যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন। তিনি যন্ত্রটির নাম দেন রিকোনির যন্ত্র।
- এটির সাহায্যে গুণ, ভাগসহ হিসাবের অন্যান্য বিষয় আরো সহজ হয়ে যায়।
- মূলত রিকোনির যন্ত্রটিই ছিল বাণিজ্যিক ক্যালকুলেটর। তবে যন্ত্রটির যান্ত্রিক অসুবিধার জন্য জনপ্রিয় হয়ে উঠতে পারেনি।
১৮২০ সালে টমাস ডি কোমার রিকোনির যন্ত্রের যান্ত্রিক অসুবিধা দূর করে লিবনিজের যন্ত্রকে জনপ্রিয় করে তোলেন।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯৬.
বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারটি ছিল-
  1. ডিজিটাল কম্পিউটার
  2. মেইনফ্রেইম কম্পিউটার
  3. মাইক্রো কম্পিউটার
  4. সুপার কম্পিউটার
সঠিক উত্তর:
মেইনফ্রেইম কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
মেইনফ্রেইম কম্পিউটার
ব্যাখ্যা
- ১৯৬৪ সালে দ্বিতীয় প্রজন্মের IBM 1620 কম্পিউটার দিয়ে বাংলাদেশে কম্পিউটারের ব্যবহার শুরু হয়।
- এটি ছিল আইবিএম কোম্পানির একটি মেইনফ্রেইম কম্পিউটার।
- IBM 1620 সিরিজের কম্পিউটারটি স্থাপিত হয় তৎকালীন পাকিস্থান পরমাণু গবেষণা কেন্দ্রে যার বর্তমান নাম বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র।
- কম্পিউটারটি বর্তমানে ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে সংরক্ষিত আছে।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল(ভোকেশনাল)।
৪৯৭.
কোন সালে প্রথম ই-মেইল পাঠানো শুরু হয়?
  1. ১৯৬৯ সালে
  2. ১৯৭০ সালে
  3. ১৯৭১ সালে
  4. ১৯৭২ সালে
সঠিক উত্তর:
১৯৭১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭১ সালে
ব্যাখ্যা
ই-মেইল (E-mail):
- ইলেকট্রনিক মেইল (Electronic mail)-এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই-মেইল (E-mail)। 
- ই-মেইল বলতে বুঝায় কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন ইত্যাদি ডিজিটাল ডিভাইস দিয়ে নেটওয়ার্ক ব্যবহার করে একজন বা অনেক জনের সাথে ডিজিটাল তথ্য বিনিময় করা। 
- ১৯৭১ সালে প্রথম ই-মেইল পাঠানো শুরু হয় এবং মাত্র ২৫ বছরের ভেতরে পোস্ট অফিস ব্যবহার করে পাঠানো চিঠি থেকে ই-মেইলের সংখ্যা বেশি হয়ে গিয়েছিল। 
- ই-মেইল পাঠানোর জন্য প্রথমেই যিনি পাঠাবেন এবং যিনি পাবেন দুজনেরই ই-মেইলের ঠিকানার দরকার হয়। 
- ই-মেইল ঠিকানাটি @ বর্ণটি দিয়ে ভাগ করা হয়েছে। 
- যদি abc@def.com একটি ই-মেইল ঠিকানা হয়ে থাকে তাহলে @ এর পরের অংশটুকু হচ্ছে ডোমেইন নেইম, যেটি দিয়ে বুঝানো হয় ব্যবহারকারী কোন প্রতিষ্ঠানের সাথে জড়িত। 
- প্রথম অংশটুকু হচ্ছে ব্যবহারকারীর কোনো ধরনের পরিচয়। 

- বর্তমানে ই-মেইল বিনিময় করার অনেক জনপ্রিয় উপায় হচ্ছে ইন্টারনেটের দেওয়া ই-মেইল সার্ভিস। 
যেমন- Gmail, Yahoo, Hotmail ইত্যাদি ই-মেইলের সেবা শুধু যে বিনামূল্যে দেওয়া হয় তা নয়, ব্যবহারকারীর ই-মেইল সংরক্ষণ করার দায়িত্বও গ্রহণ করে থাকে। 
- একটি ই-মেইল একাধিক গ্রাহকের কাছে পাঠানো যায়, প্রয়োজনে ই-মেইলকে অন্য একজনকে ‘কার্বন কপি’ (CC) হিসেবে পাঠানো যায়। 
- ই-মেইলের শুরুতে বিষয় হিসেবে ই-মেইলের বক্তব্যটি একটি শিরোনাম লিখা যায়। 
- শুধু তা-ই নয় ই-মেইলের বিষয়বস্তু লেখার পাশাপাশি তার সাথে অন্য কোনো ডকুমেন্ট, ছবি সংযুক্ত করে পাঠিয়ে দেওয়া যায়। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 
৪৯৮.
নিচের কোনটি একটি শীর্ষস্থানীয় হার্ডডিস্ক ড্রাইভ নির্মাতা প্রতিষ্ঠান?
  1. ক) Seagate
  2. খ) Fujitsu
  3. গ) Samsung
  4. ঘ) Lenovo
সঠিক উত্তর:
ক) Seagate
উত্তর
সঠিক উত্তর:
ক) Seagate
ব্যাখ্যা
Seagate, Toshiba বিশ্বের শীর্ষস্থানীয় হার্ডডিস্ক ড্রাইভ নির্মাতা প্রতিষ্ঠান।
৪৯৯.
কে সর্বপ্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করেছিলেন?
  1. Ted Hoff
  2. Charles Babbage
  3. Alan Turing
  4. Wilhelm Leibniz
সঠিক উত্তর:
Ted Hoff
উত্তর
সঠিক উত্তর:
Ted Hoff
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো: ক) Ted Hoff।

মাইক্রোপ্রসেসর, যা একটি সম্পূর্ণ কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট (CPU) এক চিপে ধারণ করে, প্রথম উদ্ভাবন করেন টেড হফ (Ted Hoff)। ১৯৭১ সালে ইন্টেলের ৪০০৪ মাইক্রোপ্রসেসর তৈরি করা হয়, যা বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে উপলব্ধ মাইক্রোপ্রসেসর হিসেবে পরিচিত। এটি ছোট আকারের চিপে তথ্য প্রক্রিয়াকরণ এবং নিয়ন্ত্রণের ক্ষমতা প্রদান করেছিল, যা কম্পিউটারকে আরও সাশ্রয়ী এবং বহনযোগ্য করতে সাহায্য করে। অন্যরা যেমন চার্লস বাবেজ বা আলান টুরিং প্রাথমিক কম্পিউটার ধারণা বা তত্ত্ব তৈরি করেছিলেন, কিন্তু বাস্তব মাইক্রোপ্রসেসর উদ্ভাবন টেড হফের নামের সঙ্গে সংযুক্ত। তাই মাইক্রোপ্রসেসরের ইতিহাসে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 
​মাইক্রোপ্রসেসর:
- মাইক্রোপ্রসেসর হলো কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য ব্যবহৃত প্রধান হার্ডওয়্যার অংশ।
- এটি কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে।
- মাইক্রোপ্রসেসরের প্রতিষ্ঠাতা হলেন টেড হফ।
- মাইক্রোপ্রসেসর সিলিকনের তৈরি একটি VLSI - Very Large Scale Integration চিপ।
- মাইক্রোপ্রসেসরকে মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়।
- ইন্টেল কর্পোরেশন ১৯৭১ সালে প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে, যা ছিল Intel 4004 নামের ৪ বিট মাইক্রোপ্রসেসর।
- মাইক্রোপ্রসেসরের নামকরণ বিটের সংখ্যা এর ওপর ভিত্তি করে করা হয়, যেমন: 4 বিট মাইক্রোপ্রসেসর, 16 বিট মাইক্রোপ্রসেসর, 32 বিট মাইক্রোপ্রসেসর, 64 বিট মাইক্রোপ্রসেসর ইত্যাদি।

​এছাড়াও, 
​Charles Babbage: তাঁকে বলা হয় কম্পিউটারের জনক (Father of Computer), কারণ তিনি ১৯শ শতকে Analytical Engine-এর নকশা করেন।
Alan Turing: তিনি ছিলেন আধুনিক কম্পিউটার বিজ্ঞানের তাত্ত্বিক ভিত্তি প্রণেতা, এবং টিউরিং মেশিন ধারণা দেন।
Wilhelm Leibniz: তিনি একজন গণিতবিদ ও দার্শনিক, যিনি বাইনারি সংখ্যা পদ্ধতি (binary system)-এর ভিত্তি তৈরি করেন।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. Stanford University.

৫০০.
অক্টাল সংখ্যাপদ্ধতিতে 177-এর পরবর্তী সংখ্যা কোনটি?
  1. ক) 100
  2. খ) 170
  3. গ) 200
  4. ঘ) 270
সঠিক উত্তর:
গ) 200
উত্তর
সঠিক উত্তর:
গ) 200
ব্যাখ্যা
অক্টাল সংখ্যাপদ্ধতিতে ০-৭ অঙ্ক ব্যবহার করা হয় তাই ৭ এর পরের সংখ্যা হবে ১০ এভাবে ১৭৭ এর পরের সংখ্যা হবে ২০০।