উত্তর
ব্যাখ্যা
তাই এখানে rising হবে।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৮৮ / ৯৯ · ৮,৭০১–৮,৮০০ / ৯,৯১২
• Although he was tired, he continued working late into the night.
- যদিও সে ক্লান্ত ছিল, তবুও সে রাত দেরি পর্যন্ত কাজ চালিয়ে গেল।
• Although শব্দের অর্থ যদিও, তথাপি।
- কোন sentence-এ দুটি কাজের বিপরীতমুখীতা বোঝাতে although ব্যবহার করা হয় যা সবসময় দুটি বিপরীতমুখী ঘটনা বা কাজকে যুক্ত করে।
- Although ব্যবহৃত হয় contrast বা বিপরীততা দেখানোর জন্য।
- বাক্যটি বোঝাচ্ছে: যদিও he was tired, তবুও he continued working late.
Other Options:
• Because – কারণ, এখানে ভুল।
• Since – ইতিপূর্বে; ইতিমধ্যে, এখানে ভুল।
• If – শর্ত দেখায়, এখানে ভুল।
Source: Oxford Learner's Dictionary.
Correct answer: The furniture we bought was very expensive.
• "furniture" শব্দটি uncountable noun, তাই এটি সবসময় singular হিসেবে ব্যবহৃত হয় এবং singular verb গ্রহণ করে।
- তাই এখানে singular verb হিসেবে "was" বসবে।
- "furnitures" ভুল, কারণ "furniture" এর কোন plural রূপ হয় না।
- সুতরাং, সঠিক বাক্যটি হলো- The furniture we bought was very expensive.
Other options:
ক) The furnitures we bought were very expensive.
- ভুল কারণ, "furniture" শব্দটি uncountable noun. এর কোন plural রূপ হয় না এবং এটি সবসময় singular হিসেবে ব্যবহৃত হয় এবং singular verb গ্রহণ করে।
খ) The furnitures we bought was very expensive.
- ভুল কারণ, "furniture" এর কোন plural রূপ হয় না।
গ) The furniture we bought were very expensive.
- "furniture" শব্দটি uncountable noun, তাই এটি সবসময় singular হিসেবে ব্যবহৃত হয় এবং singular verb গ্রহণ করে।
Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
• Complete Sentence: The book is on the table.
- “On” ব্যবহার করা হয় কোনো জিনিসের উপরে অবস্থান বোঝাতে।
- বাক্যে বলা হয়েছে “the table,” যা একটি (surface), তাই “on” সঠিক।
Other options:
খ) in – ভুল, কারণ এটি কোনো কিছুর মধ্যে বা ভিতরে বোঝায়।
গ) at – ভুল, এটি সাধারণভাবে অবস্থান বা ঠিকানা বোঝাতে ব্যবহৃত হয়।
ঘ) for – ভুল, এটি উদ্দেশ্য বা লক্ষ্য বোঝায়, অবস্থান বোঝায় না।
Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
ব্যাখ্যা:
lest যুক্ত Incomplete sentence-কে complete করতে গেলে lest-এর পরবর্তী অংশে প্রথম subject বসে+should/might+সঙ্গতিপূর্ণ একটি verb+...
Source: Advanced Learner’s HSC Communicative English Grammar & Composition by Chowdhury and Hussain
Deal out (phrasal verb):
English Meaning - To share something among a group of people.
Bangla Meaning - (অনেকের মধ্যে) বণ্টন করা; বাঁটা; বিলি করা।
Example Sentence - Could you deal out the money?
Complete Sentence - The profits were dealt out among the investors.
এছাড়াও,
Deal with (ক) মেলামেশা/সম্পর্ক রক্ষা করা: She is easy/impossible/difficult to deal with.
(খ) আচরণ/ব্যবহার করা: I don’t know how to deal with such precocious children.
(গ) (কাজ-কারবার সম্বন্ধে) ব্যবস্থা/বিহিত করা; Let’s deal with one problem at a time.
(ঘ) উপজীব্য করা; বিষয়বস্তুরূপে নেওয়া: The article deals with rural poverty.
Deal in something ব্যবসা/কারবার করা: He deals in writing materials; সময় ব্যয় করা: to deal in gossip and slander.
Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
In course of time - কালক্রমে।
• In course of time, you will be a teacher.
- সময়ের সাথে সাথে, তুমি একজন শিক্ষক হবে।
----------------
In consonance with - অনুসারে।
In lieu of/Instead of - পরিবর্তে।
In weal and woe - সুখে-দুঃখে।
Context এর সাথে সঙ্গতিপূর্ণ একমাত্র অপশন - In course of time.
Be supposed to (do) = করার কথা, এ রকম অর্থে Modal Auxiliary এর মত ব্যবহৃত হয়।
If Clause- Present tense এ হওয়ায় এটা is supposed to হবে।
A majority of society হচ্ছে collective noun.
আর collective noun সাধারণত singular হিসেবে ব্যবহৃত হয়।
তাই Argue এর সাথে 's' যুক্ত হবে।
আবার, Neither .... nor দ্বারা দুইটা Noun/Pronoun যুক্ত হলে শেষেরটা অনুযায়ী verb বসে।
এখানে যেহেতু শেষের noun 'genetics' হচ্ছে plural তাই এর পরে verb হিসেবে are বসবে।
• Correct sentence: খ) The wind stopped blowing.
• Stop + gerund:
- to finish doing something that you do regularly or as a habit.
- অর্থাৎ, কোনো কাজ পুরোপুরি বন্ধ করা অর্থে Stop -এর পরে gerund (verb এর-ing form) ব্যবহৃত হয়।
- যেমন: The wind stopped blowing.
- এখানে, বাতাস (বওয়া) থেমে গেল। অর্থাৎ, complete action, তাই এখানে stopped + gerund বসবে।
- সুতরাং, সঠিক বাক্যটি হলো- খ) The wind stopped blowing.
অন্যদিকে,
• Stop + infinitive:
- to pause for a short time while travelling or during an activity.
- অর্থাৎ, ভ্রমণের সময় বা কোনও কার্যকলাপের সময় অল্প সময়ের জন্য বিরতি নেওয়া অর্থে Stop -এর পরে infinitive (to + verb) ব্যবহৃত হয়।
- Example: I stopped to see him on my way back.
আবার,
- অপশন গ) তে Wind stopped for blowing. "For blowing" ভুল, এবং Wind এর আগে 'the' missing.
Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Cambridge Dictionary.
Complete sentence: An enormous swarm of locusts ate all of the crops.
Swarm
- English meaning: a swarm of ants/locusts; a swarm of bees.
- Bangla meaning: জাঁক, পাল, দল।
- পঙ্গপাল বা ফড়িং জাতীয় কীটপতঙ্গ এর ক্ষেত্রে এদের এক গুচ্ছ বা ঝাঁক বা দল বোঝাতে (Swarm) শব্দটি ব্যবহৃত হয়।
Other Options:
Herd:
- English meaning: a typically large group of animals of one kind kept together under human control.
- Bangla meaning: দল; পাল; দঙ্গল; যূথ; হলকা।
Bunch:
- English meaning: a number of things of the same kind.
- Bangla meaning: গুচ্ছ; স্তবক; কাঁদি; তোড়া; থোকা; গোছা; আঁটি; তাড়া; গাঁট।
Bevy:
- English meaning: a large group or collection.
- Bangla meaning: সম্মিলন; সমবেত সভা; ঝাঁক।
Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.
Explanation:
The old car Subject হওয়ায় sentence টি passive করতে হবে।
কারণ আমরা জানি, যখন বাক্যে কর্মকে প্রাধান্য দেয়া হয় তখন সেটি passive voice হয়।
Correct Sentence: The old car doesn’t need to be fixed.
• The correct answer is - There are only a few mangoes remaining in the basket.
• Little, A little, Few, A few এর ব্যবহার:
- এগুলো হচ্ছে quantifier determiners. যার দ্বারা কিছু পরিমাণ, সংখ্যাকে বুঝায়।
- Little এবং A little বসে uncountable noun এর ক্ষেত্রে,
- Few এবং A few বসে countable noun এর ক্ষেত্রে।
- Little ও Few, negative quantifier determiners ব্যবহার করা হয়। এর অর্থ অল্প সংখ্যক বা নেই বললেই চলে।
• অল্প কয়েকটি অর্থে countable noun এর আগে A few বসে এবং অল্প একটু বা সামান্য অর্থে uncountable noun এর আগে A little বসে।
- A few বা A little উভয়ের অর্থই হচ্ছে Some (অল্প কয়েকটি বা অল্প পরিমাণ)।
• প্রদত্ত sentence টিতে mangoes হচ্ছে Countable noun.
- A few এর অর্থ হলো অল্প কয়েকটি বা অল্প পরিমাণ।
- কিন্তু "remaining in the basket" এর বাংলা অর্থ হলো "ঝুঁড়িতে অবশিষ্ট থাকা"। যা দিয়ে বুঝা যাচ্ছে যে এখনও ঝুড়িতে অবশিষ্ট আছে।
- তাই এখানে (অপশন ক) সঠিক।
• উল্লিখিত বাকি অপশনগুলো,
(খ) There is only a few mangoes remaining in the basket.
- এখানে There is না হয়ে There are হবে। apples এখানে Plural তাই verb ও plural হবে।
- তাই এটি ভুল।
(গ) There a few mangoes remaining in the basket.
- There এরপর কোন verb ব্যবহার করা হয় নাই।
- তাই এটি ভুল।
(ঘ) A few of mangoes remaining in the basket.
- এটি গঠনগত ভুল।
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
প্রদত্ত বাক্যে এমন একটি শব্দ বসাতে হবে যাতে বাক্যের অর্থ পূর্ণতা পায়।
- বাক্যটি থেকে বুঝা যাচ্ছে সাইকেল আরোহীরা কোনো একটি পথ/রাস্তা বেছে নিয়েছে নৈসর্গিক ছিল।
Given options,
Riot - দাঙ্গা।
Root - বৃক্ষাদির মূল; শিকড়।
Routine - করণীয় কাজের পরম্পরা; রুটিন।
Route - পথ; গমনপথ।
অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, 'route' শব্দটি বসালে বাক্যটি যথার্থ হবে।
Complete Sentence: Instead of the usual path, the cyclists opted for a scenic route through the countryside.
Meaning - স্বাভাবিক পথের পরিবর্তে, সাইকেল চালকরা গ্রামাঞ্চলের মধ্য দিয়ে একটি মনোরম পথ বেছে নিয়েছিলেন।
Correct answer: She advised her friend to pursue her dreams.
- এখানে "Advise" verb এর পর object থাকায় উক্ত object এর পর to-infinitive ব্যবহৃত হয়েছে।
- Structure: Advise + Object + to + Infinitive.
• Advise, allow, permit, forbid- এই verb গুলির পর object থাকলে উক্ত object এর পর to-infinitive ব্যবহৃত হয়।
- He advised me to buy the car.
- I advised him to leave the company.
- She permits us to enter the building.
- They forbid you to park here.
• তবে Advise, allow, permit, forbid- এই verb গুলির পর object না থাকলে এবং সরাসরি Verb আসলে তখন "Verb+ing" হবে।
- I advise waiting until tomorrow.
- They don't allow smoking in public places.
- The rules don't permit keeping pets.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
ব্যাখ্যা:
Pay off একটি phrasal verb।
Pay off (phrasal verb)
Meaning: yield good results; succeed
Source: Oxford Languages
Correct answer: haven’t had.
Complete Sentence: The exam is going on. We haven’t had any problems.
কোন কাজ আগে থেকে আরম্ভ হয়ে বর্তমানেও চলছে বুঝালে সাধারণত verb টির Present perfect continuous tense হয়।
- কিন্তু কিছু কিছু ক্ষেত্রে present perfect continuous এর পরিবর্তে present perfect Tense হয়। এমনকি sentence এ for/ since থাকার পরেও present perfect tense ই হয়।
–সাধারণত be, see, Know ইত্যাদি verb এর perfect continuous tense হয় না।
-পরীক্ষা এখনও চলছে সুতরাং সমস্যা থাকার সম্ভাবনা এখনও শেষ হয়নি। তাই verb এর present perfect tense হবে।
Example:
1. We are good friends. We have known each other for a long time .
2. Mina has been ill for about a month.
3. I have known him for five years.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
Correct Answer: গ) we should organize a party.
• মূল বাক্য (Direct Speech): "She said to us, 'Let us organize a party.'"
- Direct Speech-এ সে বলেছে, “Let us organize a party.”
এখানে Let দিয়ে বাক্য শুরু হয়ে প্রস্তাব বুঝিয়েছে, তাই Indirect Speech-এ রূপান্তরের সময় নিম্নলিখিত গঠনটি অনুসরণ করতে হবে:
Subject + proposed/suggested + Object + that + Subject(RS) + should + Verb(RS) + বাকি অংশ।
Direct Speech-এ "us" (আমরা) Indirect Speech-এ "we" হয়ে যায়, এবং নিয়ম অনুযায়ী "should" ব্যবহার করা হয়।
সুতরাং, সঠিক Indirect Speech হলো: She proposed to us that we should organize a party.
অর্থাৎ, উল্লিখিত প্রশ্নে সঠিক উত্তর হলো গ) we should organize a party.
অন্য অপশনগুলো:
ক) we organized a party. — এখানে should ব্যবহার হয়নি।
খ) she should organize a party. — subject পরিবর্তিত হয়ে we হওয়া উচিত ছিল, she নয়।
ঘ) they should organize a party. — us → we হবে, they নয়।
• Enough (যথেষ্ট) শব্দটি adjective ও adverb হিসেবে ব্যবহৃত হয়।
- Adverb/ adjective এর পর 'enough' বসলে to-infinitive (to + verb এর base form) ব্যবহৃত হয়।
• Structure: adverb/ adjective + enough + (to+verb+....)
- Example: He didn't run fast enough to win the race.
• আবার, adjective/ adverb/ verb + enough + for + pronoun (me/him/her, etc) + (to+verb) এরূপেও ব্যবহৃত হয়।
- Example: What he says is not clear enough for me to hear him clearly.
• প্রদত্ত sentence এ 'interesting' (adjective) এর পর 'enough' শব্দটি এসেছে।
- তাই to-infinitive (to + verb এর base form) ব্যবহৃত হবে।
- তাই, সঠিক উত্তর হবে: to inspire.
• Complete Sentence: The movie was interesting enough to inspire me to watch it twice.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
• Either --- or, Neither --- nor দ্বারা Singular Subject যুক্ত হলে Verb Singular হয়।
- Example: Either he or his brother is guilty.
• Either --- or, Neither --- nor দ্বারা ভিন্ন Number এর Subject যুক্ত হলে Plural Subject টি Verb এর পূর্বে বসে এবং Verb টি Plural হয়।
- Example: Neither the chairman nor the member are present.
• Either --- or, Neither --- nor দ্বারা যুক্ত Subject যদি ভিন্ন Person এর হয় তবে Verb টি শেষ Subject অনুযায়ী নিবে।
- Example: Neither he nor his friends are present in the class.
• Subject ভিন্ন Person এর হওয়ার কারণে Verb টি শেষ Subject (the employees) অনুযায়ী প্রদত্ত Sentence টিতে Plural Verb হিসেবে Are বসেবে।
• Correct Sentence: Either the manager or the employees are responsible for the mistake.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
Structure: Future perfect tense + before + present indefinite tense হয়;
যদিও কাজটি ভবিষ্যতের বুঝায়, tense হবে present indefinite tense.
তাই সঠিক বাক্য - We shall have reached there before he comes.
I shall have done the sum before the teacher comes.
সুতরাং, শূন্যস্থানে হবে he comes.
Correct sentence: He is studying hard with a view to passing the exam.
• সাধারণত to এর পর Verb এর base form হলেও কিছু কিছু শব্দগুচ্ছ সমূহের পর verb+ing হয়।
• শব্দগুচ্ছ সমূহ হলো:
- With a view to,
- With an eye to,
- Accustomed to,
- Adhere to,
- Adverse to,
- Committed to,
- Confess to,
- Devoted to,
- Look forward to,
- Conducive to,
- Addicted to,
- Be used to,
- Get used to.
Option বিশ্লেষণ
ক) He is studying hard with view to passing the exam.
- ভুল – “a” missing, “with a view to” হবে।
খ) He is studying hard with a view passing the exam.
- ভুল – “to” missing, idiom পুরোপুরি নেই।
গ) He is studying hard with a view to pass the exam.
- ভুল – “pass” (base form), ভুল, কারণ “to” preposition এখানে → verb + -ing লাগবে।
• Meaning of 'live (from) hand to mouth' is 'to have just enough money to live on and nothing extra'. live (from) hand to mouth এর বাংলা অর্থ হলো দিন আনে দিন খায়। The poor live from hand to mouth. (গরিবেরা দিন আনে দিন খায়।)
• রোগে মারা যাওয়া অর্থে die of বসে। যেমন- The man died of Malaria.
• দুর্ঘটনায় মারা যাওয়া অর্থে die in বসে। যেমন- He died in an accident.
• To be verb (am, is, are, was, were) এর পরে Subjective Pronoun হয়। আর Relative Pronoun এর পরের verb তার Antecedent অনুযায়ী বসে। তাই Relative Pronoun এর ঠিক পূর্বের subject অনুযায়ী verb বসে। এখানে subject হচ্ছে I এর জন্য verb হবে am. যেমনঃ It is I who am to blame.
বাক্যের অর্থঃ এত সহজে কোন সিদ্ধান্তে পৌঁছে যেও না।
সিদ্ধান্তে পৌঁছানো বুঝালে jump-এর পরে to বসে।
Source: Applied English Grammar and Composition
• Correct answer: The child has a whimsical imagination that turns everyday objects into magical creatures.
- Bangla meaning: শিশুটির খেয়ালী কল্পনা সাধারণ জিনিসকেও জাদুকরী প্রাণীতে রূপ দেয়।
• উল্লিখিত অপশনগুলো,
ক) logical - যৌক্তিক; যুক্তিবাদী।
খ) connoisseur - বিষয়ে রসজ্ঞ; পণ্ডিত বিচারক; সমঝদার।
গ) whimsical - খামখেয়ালী, অদ্ভুত কল্পনাপূর্ণ।
ঘ) denigrate - মানহানি/ কালিমালেপন করা।
• অপশন গুলো বিবেচনা করলে দেখা যায় শুন্যস্থানে whimsical বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
Correct answer: I would travel to space.
Complete sentence: If I were a billionaire, I would travel to space.
- এটি একটি Second Conditional Sentence, যা অবাস্তব বা কাল্পনিক পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়।
• Second conditional এর নিয়মানুযায়ী:
- If যুক্ত Clause টি Past Indefinite Tense হয় তাহলে পরবর্তী Clause এ should/ would/might+ verb এর present form ব্যবহৃত হয়।
- এ জাতীয় Conditional Clause এ ভবিষ্যৎ ঘটনার উল্লেখ থাকে এবং তাতে যে শর্ত আরোপিত হয় তা পূরণ হওয়া অসম্ভব।
- অসম্ভব না হলেও পূরণ হওয়ার সম্ভবনা খুব কম। এ জাতীয় Conditional Clause এ Past Indefinite Tense থাকে।
- Structure: If + Past Indefinite, Subject + would/should/might + base verb.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
• Correct sentence: ঘ) We found that one of the boys was ill.
• Subject-Verb Agreement অনুযায়ী,
- One of, Any of, Each of, Either of, Neither of বাক্যের subject হিসেবে ব্যবহৃত হলে verb টি singular হবে।
- অর্থাৎ, One of এর পরে plural noun এবং singular verb বসে।
- One of/Each of…+ plural noun + singular verb + ext.
- যেমন: We found that one of the boys was ill.
- আবার, Main clause 'We found' past tense -এ আছে তাই that যুক্ত subordinate clause ও past tense -এ হবে।
- সুতরাং, সঠিক বাক্যটি হবে- ঘ) We found that one of the boys was ill.
• Get somebody to do something
(get + person + to + verb)
Example sentences:
- I tried to get Teresa to come out tonight, but she was too busy.
- I'm sure I can get Eddie to do it.
- Parents learn ways to talk to and carry a baby to get it to stop crying.
• Make somebody do something
(make + person + verb)
Here 'make' is used to mean 'force someone to do something'.
Example sentences:
- My parents always make me do my homework before I go out.
- His mother made him apologise for playing in their neighbour's rose bushes.
- The company makes us wear these ridiculous uniforms.
• Have somebody do something:
(have + person + verb)
Example sentences:
- I'll have the bellboy take up your bags.
- Could you have your technician come round to fix the copiers?
- Please have your assistant call me.
প্রশ্নোক্ত বাক্যে যেহেতু পরের অংশে person + to + verb আছে তাই শূন্যস্থানে get হবে।
Source: Longman Dictionary
Due to (preposition)
Meaning : because of something
Example :
Health crisis due to antibiotic overdose is a burning issue.
The court of inquiry ruled that the crash was due to pilot error.
She has been absent from work due to illness.
The restaurant’s success was due largely to its new manager.
Correct answer: খ) No sooner had she finished her speech than the lights went out.
• কোন Sentence এ No sooner had.....than, Scarcely had.....when, Hardly had.....when থাকলে,
- প্রথম অংশ Past perfect tense অনুযায়ী হয়, অর্থাৎ verb-এর Past participle form হবে।
- দ্বিতীয় অংশ Past indefinite tense অনুযায়ী হয়, অর্থাৎ verb-এর Past form হয়।
- অর্থাৎ Structure টি দাঁড়ায়- No sooner had + Past Perfect + than + Simple Past.
Other option:
ক) No sooner had she finished her speech the lights went out.
- কোন Sentence "No sooner had' থাকলে পরের অংশে 'than' ব্যবহার করা হয়। তাই এটি সঠিক নয়।
গ) No sooner she had finished her speech than the lights went out.
- কোন Sentence "No sooner had' থাকলে subject টি এর পরে বসে।এখানে Subject "she" had এর পূর্বে বসায় এটি সঠিক নয়।
ঘ) No sooner had she finished her speech then the lights went out.
- কোন Sentence "No sooner had' থাকলে পরের অংশে 'than' ব্যবহার করা হয়।এখানে "then:" করা হয়েছে তাই এটি সঠিক নয়।
Source: Advanced Learner's Communicative English Grammar and Composition By Chowdhury & Hossain.
Complete Sentence: It hasn’t been long since I saw her.
- When since introduces an action or event at a point of time in the past, we can use the past simple or present perfect after since and the present perfect in the main clause:
- “since” এর পরে past simple ব্যবহার হয় যখন main clause present perfect বা past perfect থাকে।
- It hasn’t been long since I saw her.
- এই বাক্যে প্রথম অংশে past participle আছে।
- তাই পরবর্তী অংশে past indefinite tense হবে।
Other Options:
ক) see - present tense হবে না।
গ) had seen - past perfect tense ব্যবহার করা যাবে না।
ঘ) have seen - present perfect এর ব্যবহার ভুল।
Source: british-grammar/since.