• Correct sentence: ঘ) The picture was hung on the wall.
- "Hang" verb এর past tense ও past participle আলাদা ব্যবহারে বিভক্ত।
• Hang(verb) - ঝোলা; ঝুলে থাকা; ঝুলানো; ঝুলিয়ে রাখা।
- এই অর্থে এর past tense, past participle form হবে Hung.
- hang something from the ceiling; a picture hanging on the wall; windows hung with curtains.
• Hang (verb) - ফাঁসি দেওয়া; ফাঁসি হওয়া; ফাঁসি নেওয়া
- এই অর্থে এর past tense, past participle form hanged হবে।
- He was hanged for murder, খুনের দায়ে ফাঁসি হয়েছে;
- He hanged himself, ফাঁস নিয়ে মরেছে।
- অর্থাৎ, যখন কোনো ছবি বা বস্তু দেওয়ালে ঝুলানো হয়, তখন past tense ও past participle হিসেবে hung ব্যবহার হয়।
- যখন কারো ফাঁসিতে ঝুলানো হয়, তখন past tense ও past participle হিসেবে hanged ব্যবহার হয়।
• যেহেতু এখানে ছবি দেয়ালে ঝুলানো হয়েছে, তাই সঠিক ব্যবহার হবে: was hung.
অন্যান্য অপশন,
ক) The picture had hang on the wall.
- past participle হিসেবে hung ব্যবহার হবে।
খ) The picture was hunged on the wall.
- hunged নয়, সঠিক past participle হলো hung.
গ) The picture was hanged on the wall.
- past participle হিসেবে hung ব্যবহার হবে।
- Hanged ব্যবহার হয় ফাঁসিতে ঝুলানো এর জন্য, যেমন Execution-এর ক্ষেত্রে।