বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৯৬ / ১৩৫ · ৯,৫০১৯,৬০০ / ১৩,৫৮৯

৯,৫০১.
নিচের চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে?
  1. ১৪টি
  2. ১৫টি
  3. ১৬টি
  4. ১৭টি
সঠিক উত্তর:
১৬টি
উত্তর
সঠিক উত্তর:
১৬টি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে?

সমাধান:

চিত্রে, সাধারণ ত্রিভুজ- AFO, AEO, FOB, EOC, BOD এবং COD অর্থাৎ ৬টি।
যুগ্মজবে ত্রিভুজ- AOB, AOC এবং BOC অর্থাৎ ৩টি।
তিনটির সমন্বয়ে ত্রিভূজ- ABD, ACD, ABE CBE, AFC এবং CFB অর্থাৎ ৬টি।
ছয়টির সমন্বয়ে গঠিত ত্রিভূজ ১টি অর্থাৎ ABC।

∴ মোট ত্রিভুজ = ৬ + ৩ + ৬ + ১ = ১৬টি
৯,৫০২.
নিচ থেকে অশুদ্ধ বানানটি চিহ্নিত করুন৷
  1. ক) ধারন
  2. খ) দারুণ
  3. গ) ধরন
  4. ঘ) দরুন
সঠিক উত্তর:
ক) ধারন
উত্তর
সঠিক উত্তর:
ক) ধারন
ব্যাখ্যা
বানানগুলোর শুদ্ধরূপ - ধরন, ধারণ, দরুন, দারুণ
৯,৫০৩.
গ্রিনিচ মান সময় (GMT) দুপুর ২ : ০০ টা। ৪৫° পূর্ব দ্রাঘিমাংশে স্থানীয় সময় কত?
  1. সকাল ৫ টা
  2. সকাল ১১ টা
  3. সন্ধ্যা ৬ টা
  4. বিকাল ৫ টা
সঠিক উত্তর:
বিকাল ৫ টা
উত্তর
সঠিক উত্তর:
বিকাল ৫ টা
ব্যাখ্যা

প্রশ্ন: গ্রিনিচ মান সময় (GMT) দুপুর ২ : ০০ টা। ৪৫° পূর্ব দ্রাঘিমাংশে স্থানীয় সময় কত?

উত্তর:
পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
৪৫° দ্রাঘিমার জন্য সময়ের প্রার্থক্য হবে = ৪৫ × ৪ = ১৮০ মিনিট বা ৩ ঘণ্টা।

পূর্বদিকে সময় বাড়ে,
সুতরাং স্থানীয় সময় = ২ : ০০  + ৩ : ০০ = বিকাল ৫ : ০০

৯,৫০৪.
যদি ১.২৫ × ১০x = ০.০১২৫ হলে x এর মান কত?
  1. ক) - ১
  2. খ) - ২
  3. গ) ৩
  4. ঘ) - ৩
সঠিক উত্তর:
খ) - ২
উত্তর
সঠিক উত্তর:
খ) - ২
ব্যাখ্যা
দেয়া আছে 
১.২৫ × ১০x = ০.০১২৫
১০x = ০.০১২৫/১.২৫
১০x = (১০০ × ১২৫)/(১০০০০ × ১২৫)
১০x = ১/১০০
১০x =১০ -২
x = - ২
৯,৫০৫.
প্রদত্ত চিত্রে কতটি আয়তক্ষেত্র আছে?
  1. 15টি
  2. 13টি
  3. 10টি
  4. 12টি
সঠিক উত্তর:
13টি
উত্তর
সঠিক উত্তর:
13টি
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে কতটি আয়তক্ষেত্র আছে?


সমাধান:

প্রদত্ত চিত্রে আয়তক্ষেত্র গুলো হলো = 1, 2, 3, 4, 5, 6, 12, 23, 45, 56, 123, 456, 123456
মোট আয়তক্ষেত্র = 13টি
৯,৫০৬.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. ক) বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
  2. খ) তোমার সঙ্গে গোপন পরামর্শ আছে
  3. গ) মেয়েটি দারুণ সবুদ্ধিমতী
  4. ঘ) আজকাল বিদ্বান মহিলার অভাব নেই
সঠিক উত্তর:
ক) বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
উত্তর
সঠিক উত্তর:
ক) বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
ব্যাখ্যা
বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছেে এই বাক্যটি সঠিক। আজকাল বিদ্বান মহিলার অভাব নেই এই বাক্যে বিদ্বান শব্দটি হল পুরুষ বাচক শব্দ। মেয়েটি দারুণ সবুদ্ধিমতী এই বাক্যর সবুদ্ধিমতী শব্দটি সঠিক নয়। তোমার সঙ্গে গোপন পরামর্শ আছে এই বাক্যটির আধিক্য দোষ আছে, পরামর্শ গোপন হয়। তাই গোপন পরামর্শ লেখার দরকার নেই।
৯,৫০৭.
যখন দুটি বস্তুর সংঘর্ষ হয় এবং তারা একসাথে লেগে থাকে, তখন তাকে কোন ধরনের সংঘর্ষ বলে?
  1. স্থিতিস্থাপক সংঘর্ষ
  2. প্লাস্টিক সংঘর্ষ
  3. অস্থিতিস্থাপক সংঘর্ষ
  4. ঘর্ষনীয় সংঘর্ষ
সঠিক উত্তর:
প্লাস্টিক সংঘর্ষ
উত্তর
সঠিক উত্তর:
প্লাস্টিক সংঘর্ষ
ব্যাখ্যা

প্রশ্ন: যখন দুটি বস্তুর সংঘর্ষ হয় এবং তারা একসাথে লেগে থাকে, তখন তাকে কোন ধরনের সংঘর্ষ বলে?

সমাধান:

 
                                                    চিত্র: পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ।

চিত্রে, পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ দেখানো হয়েছে। m₁ এবং m₂ ভরের দুটি বস্তু একই সরলরেখায় একই দিকে যথাক্রমে v01 এবং v02 বেগে চলে পরস্পরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটাল। সংঘর্ষের পর বস্তু দুটি পরস্পর যুক্তহয়ে একই দিকে v বেগে চলতে লাগল।

• অস্থিতিস্থাপক সংঘর্ষ (Inelastic Collision):
- সংজ্ঞা: এমন সংঘর্ষ যেখানে কাইনেটিক শক্তি সংরক্ষিত হয় না, কিন্তু ভরকেন্দ্রের ভরবেগ (momentum) সংরক্ষিত থাকে।
- সংঘর্ষের সময় কিছু গতি শক্তি তাপ, শব্দ বা বিকৃতি (deformation) আকারে চলে যায়।
- বস্তুগুলো সংযুক্ত হতে বা আলাদা হতে পারে।
- উদাহরণ: দুইটি গাড়ি ধাক্কা খেয়ে টক্কর মারলেও আলাদা হয়ে যায়, কিন্তু ক্ষতি হয়।

• প্লাস্টিক বা নিখুঁত অস্থিতিস্থাপক সংঘর্ষ (Plastic / Perfectly Inelastic Collision):
- সংজ্ঞা: অস্থিতিস্থাপক সংঘর্ষের বিশেষ প্রকার যেখানে ধাক্কা খাওয়া বস্তুগুলো সংঘর্ষের পর একসাথে লেগে থাকে।
- গতি শক্তির সর্বাধিক ক্ষতি হয়।
- ভরবেগ সংরক্ষিত থাকে।
- সংঘর্ষের পর সব বস্তু একই ভরের সাথে একত্রে চলে।
- উদাহরণ: দুটি মাটির গুটি একে অপরকে আঘাত করলে একসাথে লেগে যায়।
 
উল্লেখ্য, 
- সব প্লাস্টিক সংঘর্ষই অস্থিতিস্থাপক, কিন্তু সব অস্থিতিস্থাপক সংঘর্ষই প্লাস্টিক নয়।
- “প্লাস্টিক” = নিখুঁত অস্থিতিস্থাপক = বস্তু সংযুক্ত থাকে।
- “অস্থিতিস্থাপক” = সাধারণ = বস্তু সংযুক্ত বা আলাদা হতে পারে।
- Plastic = Perfectly Inelastic Collision.

- Inelastic Collision = General.

(১) Plastic = Perfectly Inelastic Collision (একসাথে লেগে থাকে)- 

(২) Elastic Collision - 


(৩) Inelastic Collision (একসাথে লেগে না থেকে, আলাদাও হতে পারে) - 

 
 সূত্র: ব্রিটানিকা। [link]

৯,৫০৮.
একটা মেয়েকে দেখিয়ে অর্ক বলল, “সে আমার মায়ের ভাইয়ের একমাত্র ভাগনের বউ”। মেয়েটি অর্কর কী হয়?
  1. ভাবী
  2. বউ
  3. চাচী
  4. ফুফু
সঠিক উত্তর:
বউ
উত্তর
সঠিক উত্তর:
বউ
ব্যাখ্যা

অর্কের মায়ের ভাই হচ্ছে তার মামা, মামার একমাত্র ভাগনে হচ্ছে অর্ক, এবং যেহেতু ভাগনের বউ সুতরাং মেয়েটি হবে অর্কের বউ।

৯,৫০৯.
পরবর্তী বর্ণ কী হবে?
খ, ছ,  ঠ,___
  1. ম 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
ধারাটি বর্গের দ্বিতীয় বর্ণ   

'ক' বর্গ : ক খ গ ঘ ঙ       
'চ' বর্গ : চ ছ জ ঝ ঞ     
'ট' বর্গ : ট ঠ ড ঢ ণ  
'ত' বর্গ : ত থ দ ধ ন      
'প' বর্গ : প ফ ব ভ ম
৯,৫১০.
৬০০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৫৪ কি.মি. বেগে চলে। ট্রেনটি যদি ১ মিনিটে একটি টানেল অতিক্রম করে তবে টানেলের দৈর্ঘ্য কত?
  1. ক) ৩০০ মিটার
  2. খ) ৪০০ মিটার
  3. গ) ৪৩০ মিটার
  4. ঘ) ৪৮০ মিটার
সঠিক উত্তর:
ক) ৩০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩০০ মিটার
ব্যাখ্যা

ধরি, টানেলের দৈর্ঘ্য x মিটার
আমরা জানি,
বেগ (v) = সরণ (s) / সময় (t)
এখানে বেগ = (৫৪ × ১০০০) / ৩৬০০ = ১৫ মি./সে.
সরণ = ৬০০ + x
সময় = ৬০ সে
প্রশ্নমতে,
⇒ (৬০০ + x) / ৬০ = ১৫
⇒ ৬০০ + x = ৯০০
⇒ x = ৩০০
∴ টানেলের দৈর্ঘ্য ৩০০ মিটার

৯,৫১১.
কোন বানানটি শুদ্ধ?
  1. মুমুক্ষু
  2. মুমূক্ষু
  3. মূমূক্ষূ
  4. মূমূক্ষু
সঠিক উত্তর:
মুমুক্ষু
উত্তর
সঠিক উত্তর:
মুমুক্ষু
ব্যাখ্যা
সঠিক বানান মুমুক্ষু। এর অর্থ ⇒ মোক্ষকামী; মুক্তিলাভেচ্ছু

উৎস: বাংলা একাডেমী অভিধান।
৯,৫১২.
নিচের প্রদত্ত নম্বর সিরিজে পরিবর্তী কোন সংখ্যা  বসবে?
১, ২, ৮, ৪৮ 
  1. ২৪৫
  2. ৪৮৪
  3. ৩৫৪
  4. ৩৮৪
সঠিক উত্তর:
৩৮৪
উত্তর
সঠিক উত্তর:
৩৮৪
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের প্রদত্ত নম্বর সিরিজে পরিবর্তী কোন সংখ্যা  বসবে?
১, ২, ৮, ৪৮

সমাধান:
প্রদত্ত, 
১ম পদ = ১
২য় পদ = ১ × ২ = ২
৩য় পদ = ২ × ৪ = ৮
৪র্থ পদ = ৮ × ৬ = ৪৮
৫মপদ = ৪৮ × ৮ = ৩৮৪

∴ পরিবর্তী সংখ্যাটি ৩৮৪

৯,৫১৩.
টম এবং হ্যারি এক ডজন মাছ ধরলো। হ্যারি টমের চাইতে দিগুণ বেশি মাছ ধরলো। টম কয়টি মাছ ধরলো?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: টম এবং হ্যারি এক ডজন মাছ ধরলো। হ্যারি টমের চাইতে দিগুণ বেশি মাছ ধরলো। টম কয়টি মাছ ধরলো?

সমাধান:
 
টম এবং হ্যারি মোট এক ডজন মাছ ধরেছে, অর্থাৎ মোট মাছ = ১২টি।
হ্যারি টমের চেয়ে দিগুণ মাছ ধরেছে।

ধরি,
টম ধরেছে xটি মাছ।
তাহলে হ্যারি ধরেছে 2xটি মাছ।

প্রশ্নমতে,
x + 2x = ১২
বা, 3x = ১২
∴ x = ৪

সুতরাং, টম ধরেছে ৪টি মাছ। 

৯,৫১৪.
'Archipelago' এর বাংলা পরিভাষা হচ্ছে -
  1. স্থপতি
  2. আদিযুগ
  3. দ্বীপপুঞ্জ
  4. আদিরূপ
সঠিক উত্তর:
দ্বীপপুঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
দ্বীপপুঞ্জ
ব্যাখ্যা

প্রশ্ন: "Archipelago" এর বাংলা পরিভাষা হচ্ছে -

সমাধান: 
'Archipelago' এর বাংলা পরিভাষা - দ্বীপপুঞ্জ।

অন্যদিকে,
Archian Era - আদিযুগ। 
Archetype - আদিরূপ। 
Architect - স্থপতি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৯,৫১৫.
কোনো পথের অর্ধেক দূরত্ব ১৫ কি.মি. প্রতি ঘণ্টা বেগে এবং বাকি অর্ধেক ২০ কি.মি. প্রতি ঘণ্টা বেগে গেলে ঐ পথ অতিক্রম করতে মোট ৭ ঘণ্টা সময় লাগে। পথের দূরত্ব কত?
  1. ৬০ কি.মি.
  2. ১০০ কি.মি.
  3. ১২০ কি.মি.
  4. ২৪০ কি.মি.
সঠিক উত্তর:
১২০ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
১২০ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পথের অর্ধেক দূরত্ব ১৫ কি.মি. প্রতি ঘণ্টা বেগে এবং বাকি অর্ধেক ২০ কি.মি. প্রতি ঘণ্টা বেগে গেলে ঐ পথ অতিক্রম করতে মোট ৭ ঘণ্টা সময় লাগে। পথের দূরত্ব কত?

সমাধান:
১ম অর্ধেক পথে,
১৫ কি.মি. যায় = ১ ঘণ্টায়
∴ ১ কি.মি. যায় = ১/১৫ ঘণ্টায়

বাকি অর্ধেক পথ,
২০ কি.মি.যায় = ১ ঘণ্টায় 
∴ ১ কি.মি. যায় = ১/২০ ঘণ্টায়

(১ + ১) বা ২ কি.মি. যায় = (১/১৫) + (১/২০) = (৪ + ৩)/৬০ = ৭/৬০ ঘণ্টায়

এখন,
৭/৬০ ঘণ্টায় যায় = ২ কি.মি.
∴ ১ ঘণ্টায় যায় = (২ × ৬০)/৭ কি.মি.
∴ ৭ ঘণ্টায় যায় = (২ × ৬০ × ৭)/৭ কি.মি. = ১২০ কি.মি. 

অতএব, পথের মোট দূরত্ব = ১২০ কি.মি.
৯,৫১৬.
একসারি ছেলের মধ্যে একদিক থেকে রাশেদের অবস্থান অষ্টম এবং অপরদিক থেকে পঞ্চদশ। সারিতে ছেলের সংখ্যা কত?
  1. ক) ২০`
  2. খ) ২১
  3. গ) ২২
  4. ঘ) ২৩
সঠিক উত্তর:
গ) ২২
উত্তর
সঠিক উত্তর:
গ) ২২
ব্যাখ্যা
বামদিক থেকে রাশেদের অবস্থান অষ্টম
রাশেদের বামে আছে ৭ জন 
ডানদিক থেকে রাশেদের অবস্থান পঞ্চদশ
রাশেদের ডানে আছে ১৪ জন 

সারিতে ছেলেরসংখ্যা = (৭ + ১ + ১৪)
                                  = ২২ জন
৯,৫১৭.
COMMUNICATION শব্দটি দ্বারা নিচের কোন শব্দটি গঠন করা যায় না?
  1. NATION
  2. MOTION
  3. CAPTAIN
  4. COMMI
সঠিক উত্তর:
CAPTAIN
উত্তর
সঠিক উত্তর:
CAPTAIN
ব্যাখ্যা

প্রশ্ন: COMMUNICATION শব্দটি দ্বারা নিচের কোন শব্দটি গঠন করা যায় না?

সমাধান:
CAPTAIN শব্দটির P বর্ণটি 'COMMUNICATION' শব্দটিতে নেই।

তাই CAPTAIN শব্দটি COMMUNICATION শব্দটির অক্ষর রাশি দ্বারা তৈরি করা যাবে না।

সঠিক উত্তর: গ) CAPTAIN

৯,৫১৮.
Protect- এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. Guard
  2. Safeguard
  3. Assault
  4. Shield
সঠিক উত্তর:
Assault
উত্তর
সঠিক উত্তর:
Assault
ব্যাখ্যা
প্রশ্ন: Protect- এর বিপরীতার্থক শব্দ কোনটি?

সমাধান: 
• Protect- এর বিপরীতার্থক শব্দ - Assault.
• Protect শব্দের অর্থ - রক্ষা করা।
• Assault শব্দের অর্থ - প্রচণ্ড; আকস্মিক আঘাত; অভ্যাঘাত; হামলা।

অন্যদিকে,
→ Guard - প্রহরারত সৈনিক বা সৈনিকের দল; প্রহরী।
→ Safeguard - যে বস্তু, অবস্থা, পরিস্থিতি ইত্যাদি নিরাপত্তা দিতে পারে; রক্ষাকবচ।
→ Shield - যে বস্তু বা ব্যক্তি রক্ষা করে; রক্ষক; রক্ষাকবচ।

সুতরাং, Protect- এর বিপরীতার্থক শব্দ - Assault.

সূত্র: Accessible Dictionary by Bangla Academy.
৯,৫১৯.
একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে ১০ মিনিট ও ১৫ মিনিটে পূর্ণ হতে পারে। নল দুটি একসাথে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ২ মিনিট
  2. ৩ মিনিট
  3. ৪ মিনিট
  4. ৬ মিনিট
সঠিক উত্তর:
৩ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৩ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে ১০ মিনিট ও ১৫ মিনিটে পূর্ণ হতে পারে। নল দুটি একসাথে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান:
প্রথম নল ১ মিনিটে পূর্ণ করে = ১/১০ অংশ
দ্বিতীয় নল ১ মিনিটে পূর্ণ করে = ১/১৫ অংশ

∴ নল দুটি একত্রে ১ মিনিটে পূর্ণ করে = (১/১০ + ১/১৫) অংশ
⇒ একত্রে ১ মিনিটে পূর্ণ করে = (৩ + ২)/৩০ অংশ   [১০ ও ১৫ এর লসাগু ৩০]
⇒ একত্রে ১ মিনিটে পূর্ণ করে = ৫/৩০ অংশ = ১/৬ অংশ

এখন,
১/৬ অংশ পূর্ণ হয় = ১ মিনিটে
∴ সম্পূর্ণ চৌবাচ্চাটি (১ অংশ) পূর্ণ হতে সময় লাগে = ৬ মিনিট

অতএব, চৌবাচ্চার অর্ধেক (১/২ অংশ) পূর্ণ হতে সময় লাগবে = (৬/২) মিনিট 
= ৩ মিনিট।

৯,৫২০.
একজন সেনাপতি ৮২৮৫ জন সৈন্য নিয়ে বর্গাকারে সাজাতে গিয়ে দেখলেন ৪ জন সৈন্য অতিরিক্ত থেকে গিয়েছে। প্রত্যেক সারিতে কতজন সৈন্য ছিল?
  1. ৯১ জন
  2. ৯২ জন
  3. ৯৩ জন
  4. ৯৪ জন
সঠিক উত্তর:
৯১ জন
উত্তর
সঠিক উত্তর:
৯১ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একজন সেনাপতি ৮২৮৫ জন সৈন্য নিয়ে বর্গাকারে সাজাতে গিয়ে দেখলেন ৪ জন সৈন্য অতিরিক্ত থেকে গিয়েছে। প্রত্যেক সারিতে কতজন সৈন্য ছিল?

সমাধান:
বর্গাকারে সাজিয়েছিলো = ৮২৮৫ - ৪ জনকে
= ৮২৮১ জনকে

∴ প্রত্যেক সারিতে সৈন্য ছিল = √(৮২৮১) জন
= ৯১ জন
৯,৫২১.
যদি TOOTH = 52257, TREAT = 52345 হয়, তবে EARTH = কত হবে?
  1. 34257
  2. 25743
  3. 73261
  4. 57342
সঠিক উত্তর:
34257
উত্তর
সঠিক উত্তর:
34257
ব্যাখ্যা
প্রশ্ন: যদি TOOTH = 52257, TREAT = 52345 হয়, তবে EARTH = কত হবে?

সমাধান:
এখানে
TOOTH = 52257
T = 5
O = 2 
O = 2 
T = 5
H = 7 

TREAT = 52345
T = 5
R = 2
E = 3
A = 4
T = 5 

সুতরাং,
EARTH = 34257
৯,৫২২.
নীচের সংখ্যা সিরিজের শেষর সংখ্যাটি কত?
৪, ৬, ১০, ১৮, .........
  1. ২৮
  2. ৩০
  3. ৩৪
  4. ৩৬
সঠিক উত্তর:
৩৪
উত্তর
সঠিক উত্তর:
৩৪
ব্যাখ্যা
প্রশ্ন: নীচের সংখ্যা সিরিজের শেষর সংখ্যাটি কত?
৪, ৬, ১০, ১৮, .........

সমাধান:
এখানে,
৪ + ২ = ৬
৬ + ৪ = ১০
১০ + ৮ = ১৮
১৮ + ১৬ = ৩৪
৯,৫২৩.
নিচের কোনটি ১৮০ : ৯০ এর সদৃশ?
  1. ৬৪ : ৩০
  2. ২১ : ২৭
  3. ১৩৭ : ১১২
  4. ৫০ : ২৫
সঠিক উত্তর:
৫০ : ২৫
উত্তর
সঠিক উত্তর:
৫০ : ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ১৮০ : ৯০ এর সদৃশ?

সমাধান:
১৮০ : ৯০
= ১৮ : ৯ [১০ দ্বারা ভাগ]
= ২ : ১ [৯ দ্বারা ভাগ]
= ২ × ২৫ : ১ × ২৫ [২৫ দ্বারা গুণ]
= ৫০ : ২৫
৯,৫২৪.
WHITE শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 3
ব্যাখ্যা
লাইভ পরীক্ষার প্রশ্নে ভুল ছিল। প্রশ্নটি হওয়ার কথা ছিলো - দর্পণ বা আয়নাতে WHITE শব্দটির প্রতিবিম্ব নিচের কোনটি হবে?
কিন্তু ভুল্ক্রমে পানিতে লেখা ছিলো।
যেহেতু পানিতে শব্দটির যে প্রতিবিম্ব উৎপন্ন হওয়ার কথা সেটি অপশনে নেই, তাই Mirror বা দর্পণে উৎপন্ন প্রতিবিম্বকে সঠিক উত্তর হিসাবে বিবেচনা করা যাবে।
আর তাই সঠিক উত্তর হিসাবে - গ) 3 গ্রহণযোগ্য।


৯,৫২৫.
রিফাত একটি নির্দিষ্ট স্থান থেকে 9 কি.মি. দক্ষিণে গেল। এর পর 4 কি.মি. পূর্বে গেল। সেখান থেকে উত্তর দিকে 6 কি.মি. হেঁটে যাত্রা শেষ করলো। যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের দূরত্ব কত? 
  1. ক) 3 কি.মি.
  2. খ) 4 কি.মি.
  3. গ) 5 কি.মি.
  4. ঘ) 9 কি.মি.
সঠিক উত্তর:
গ) 5 কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 5 কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: রিফাত একটি নির্দিষ্ট স্থান থেকে 9 কি.মি. দক্ষিণে গেল। এর পর 4 কি.মি. পূর্বে গেল। সেখান থেকে উত্তর দিকে 6 কি.মি. হেঁটে যাত্রা শেষ করলো। যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের দূরত্ব কত? 

সমাধান:
যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্যস্থান D 
AD = √(32 + 42)
       =√(9 + 16) 
       = √25
        = 5 কি.মি. 
৯,৫২৬.
একজন ব্যবসায়ী ১৫% ক্ষতিতে একটি পণ্য বিক্রি করে। যদি সে পণ্যটি ২২৫ টাকা বেশি মূল্যে বিক্রি করত তাহলে তার ১০% লাভ হত। পণ্যটির ক্রয়মূল্য কত?
  1. ৮৬০ টাকা
  2. ৮৭৮ টাকা
  3. ৮৯০ টাকা
  4. ৯০০ টাকা
সঠিক উত্তর:
৯০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৯০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী ১৫% ক্ষতিতে একটি পণ্য বিক্রি করে। যদি সে পণ্যটি ২২৫ টাকা বেশি মূল্যে বিক্রি করত তাহলে তার ১০% লাভ হত। পণ্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
ক্রয়মূল্য ১০০ টাকা
∴ ১৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১৫) = ৮৫ টাকা
∴ ১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) = ১১০ টাকা

∴ বিক্রয় মূল্যের ব্যবধান = (১১০ - ৮৫) = ২৫ টাকা

বিক্রয়মূল্য ২৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/২৫ টাকা
বিক্রয়মূল্য ২২৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ২২৫)/২৫ টাকা
= ৯০০ টাকা
৯,৫২৭.
ফিবোনাক্কি সিরিজের প্রথম ৭টি পদের সমষ্টি কত?
  1. ক) ২০
  2. খ) ৩৩
  3. গ) ৫৪
  4. ঘ) ৮৮
সঠিক উত্তর:
ক) ২০
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০
ব্যাখ্যা
প্রশ্ন: ফিবোনাক্কি সিরিজের প্রথম ৭টি পদের সমষ্টি কত?

সমাধান:
যে সিরিজে পরপর দুটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায় তাকে ফিবোনাক্কি সিরিজ বলে।
০, ১, ১, ২, ৩, ৫, ৮,................

প্রথম ৭টি পদ সমষ্টি = ০ + ১ + ১ + ২ + ৩ + ৫ + ৮ = ২০
৯,৫২৮.
নিউটন : বল : : কুলম্ব : ?
  1. ক) বিদ্যুৎ প্রবাহ
  2. খ) বৈদ্যুতিক চার্জ
  3. গ) ত্বরণ
  4. ঘ) কাজ
সঠিক উত্তর:
খ) বৈদ্যুতিক চার্জ
উত্তর
সঠিক উত্তর:
খ) বৈদ্যুতিক চার্জ
ব্যাখ্যা
প্রশ্ন: নিউটন : বল  : : কুলম্ব : ? 

নিউটন হলো বলের একক 
কুলম্ব হলো বৈদ্যুতিক চার্জ এর একক। 
৯,৫২৯.
প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যা বসবে?
  1. ক) ১৫১
  2. খ) ১৫২
  3. গ) ১৫৩
  4. ঘ) ১৫৪
সঠিক উত্তর:
খ) ১৫২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫২
ব্যাখ্যা
প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান-
২ × ২ + ২ = ৬
৬ × ২ + ৩ = ১৫
১৫ × ২ + ৪ = ৩৪
৩৪ × ২ + ৫ = ৭৩
৭৩ × ২ + ৬ = ১৫২
৯,৫৩০.
Nothing venture, nothing_____.
  1. Gained
  2. Have
  3. Lose
  4. Profit
সঠিক উত্তর:
Gained
উত্তর
সঠিক উত্তর:
Gained
ব্যাখ্যা

প্রশ্ন: Nothing venture, nothing_____.

সমাধান:
এটি একটি প্রবাদ বাক্য - "Nothing venture, nothing gained."

এই ইংরেজি প্রবাদটির অর্থ হলো- কোনো ঝুঁকি না নিলে কোনো লাভ বা সাফল্য অর্জন করা যায় না। এখানে "gain" শব্দটি সবচেয়ে উপযুক্ত, কারণ এটি প্রবাদটির প্রচলিত এবং সঠিক রূপ।

সঠিক উত্তর হলো: ক) Gain

৯,৫৩১.
ব্লাক প্যান্থার কোন দেশের গেরিলা সংগঠন?
  1. যুক্তরাজ্য
  2. নাইজেরিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. ঘানা
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বিভিন্ন দেশের গেরিলা সংগঠন: 

- আবু সায়াফ (ফিলিপাইন)
- আল শাবাব (সোমালিয়া)
- ISIS (ইরাক ও সিরিয়া
- ইউনিটা (অ্যাঙ্গোলা)
- হিজবুল্লাহ (লেবানন)
- বোকো হারাম (নাইজেরিয়া)
- ইনোসিস (সাইপ্রাস)
- কন্ট্রা (নিকারাগুয়া)
- ব্ল্যাক ডিসেম্বর, আল আয়েদা, লস্কর-ই-তৈয়বা (পাকিস্তান)
- আরসা, আরাকান আর্মি (মিয়ানমার)
- নর্দান অ্যালায়েন্স (আফগানিস্তান)
- JKLF (জাম্বু-কাশ্মীর)
- ব্লাক প্যান্থার (যুক্তরাষ্ট্র)

উৎস: ব্রিটানিকা।
৯,৫৩২.
আয়নার মধ্যে প্রদত্ত চিত্রটির প্রকৃত প্রতিচ্ছবি কোনটি?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
খ)
উত্তর
সঠিক উত্তর:
খ)
ব্যাখ্যা
প্রশ্ন: আয়নার মধ্যে প্রদত্ত চিত্রটির প্রকৃত প্রতিচ্ছবি কোনটি?

সমাধান:
৯,৫৩৩.
লিফটে দাঁড়িয়ে থাকার সময় লিফট উপরে উঠলে আপাত ওজন কেমন হয়?
  1. বাড়ে
  2. কমে
  3. সমান থাকে
  4. শূন্য হয়
সঠিক উত্তর:
বাড়ে
উত্তর
সঠিক উত্তর:
বাড়ে
ব্যাখ্যা

প্রশ্ন: লিফটে দাঁড়িয়ে থাকার সময় লিফট উপরে উঠলে আপাত ওজন কেমন হয়?

সমাধান: 
লিফটে দাঁড়িয়ে থাকলে লিফট যখন উপরে উঠতে শুরু করে (ত্বরণসহ), তখন আপাত ওজন বেড়ে যায়, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে একটু বেশি ভারী মনে হয়, কারণ লিফট উপরের দিকে অতিরিক্ত বল প্রয়োগ করে ঠেলে তোলে, যা প্রকৃত ওজনের সাথে যোগ হয়ে যায়। 

৯,৫৩৪.
"আমি বিভুতিভূষণ বন্ধ্যোপাদ্যায়ের কোনো উপন্যস পড়িনি।" - এ বাক্যটিতে কয়টি বানানে ভুল আছে?
  1. ৬টি
  2. ৪টি
  3. ৩টি
  4. ২টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
প্রশ্ন: "আমি বিভুতিভূষণ বন্ধ্যোপাদ্যায়ের কোনো উপন্যস পড়িনি।" - এ বাক্যটিতে কয়টি বানানে ভুল আছে?

সমাধান:
"আমি বিভুতিভূষণ বন্ধ্যোপাদ্যায়ের কোনো উপন্যস পড়িনি।" - এ বাক্যটিতে ৩টি বানানে ভুল আছে।

এখানে, ভুলগুলো হলো - 
১. বিভুতিভূষণ- 
সঠিক বানান: বিভূতিভূষণ।

২. বন্ধ্যোপাদ্যায়ের- 
সঠিক বানান: বন্দ্যোপাধ্যায়ের।

৩. উপন্যস- 
সঠিক বানান: উপন্যাস।

সুতরাং, বাক্যটিতে মোট ৩টি বানানে ভুল রয়েছে।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯,৫৩৫.
দুটি গিয়ার চাকা সংযুক্ত আছে। বড় চাকায় 60টি দাঁত এবং ছোট চাকায় 20টি দাঁত আছে। বড় চাকা একবার পূর্ণ ঘুরলে ছোট চাকা কয়বার ঘুরবে?
  1. 3 বার
  2. 12 বার
  3. 120 বার
  4. 30 বার
সঠিক উত্তর:
3 বার
উত্তর
সঠিক উত্তর:
3 বার
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি গিয়ার চাকা সংযুক্ত আছে। বড় চাকায় 60টি দাঁত এবং ছোট চাকায় 20টি দাঁত আছে। বড় চাকা একবার পূর্ণ ঘুরলে ছোট চাকা কয়বার ঘুরবে?

সমাধান:
দেওয়া আছে,
বড় চাকায় দাঁত = 60টি
ছোট চাকায় দাঁত = 20টি
ধরি, বড় চাকা 1 বার পূর্ণ ঘুরলে ছোট চাকা n বার ঘুরবে।

এখন, গিয়ার চাকায় দাঁতের সংখ্যা অনুপাতে ঘূর্ণনের সংখ্যা বিপরীত অনুপাতে হয়। 
অর্থাৎ, বড় চাকার ঘূর্ণন সংখ্যা × বড় চাকার দাঁতের সংখ্যা = ছোট চাকার ঘূর্ণন সংখ্যা × ছোট চাকার দাঁতের সংখ্যা
∴ 1 × 60 = n × 20
⇒ 20n = 60
⇒ n = 60/20 = 3
∴ n = 3

সুতরাং, বড় চাকা একবার পূর্ণ ঘুরলে ছোট চাকা 3 বার ঘুরবে।

৯,৫৩৬.
আয়নার মধ্য দিয়ে দেখলে একটি অ্যানালগ ঘড়িতে 8 : 30 বাজে। প্রকৃত সময় কত?
  1. 2 : 30
  2. 3 : 30
  3. 4 : 30
  4. 5 : 30
সঠিক উত্তর:
3 : 30
উত্তর
সঠিক উত্তর:
3 : 30
ব্যাখ্যা
প্রশ্ন: আয়নার মধ্য দিয়ে দেখলে একটি অ্যানালগ ঘড়িতে 8 : 30 বাজে। প্রকৃত সময় কত?

সমাধান:
আয়নায়  দেখানো সময় 8 : 30

আমরা জানি,
প্রকৃত সময় = 11 : 60 - আয়নায় সময়
= 11 : 60 - 8 : 30
= 3 : 30
৯,৫৩৭.
মেঘ:অভ্র : : অমোঘ: ?
  1. ক) অদৃশ্য
  2. খ) অগ্নি
  3. গ) অজ্ঞ
  4. ঘ) অনিবার্য
সঠিক উত্তর:
ঘ) অনিবার্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনিবার্য
ব্যাখ্যা
'মেঘ' এর সমার্থক শব্দ = 'অভ্র'
'অমোঘ' শব্দটি 'অনিবার্য' এর সমার্থক শব্দ। 

 'অনিবার্য' এর অন্যান্য সমার্থক শব্দ = অবশ্যম্ভাবী, অবধারিত, অসংবরণীয়, অব্যর্থ, অনিবার, দুর্নিবার, অলঙ্ঘনীয়। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯,৫৩৮.
একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। ১ম নল দ্বারা ৬ মিনিটে পূর্ণ হয় ও ২য় নল দ্বারা ১২ মিনিটে খালি হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
  1. ক) ৯ মিনিট
  2. খ) ১২ মিনিট
  3. গ) ১১ মিনিট
  4. ঘ) ১০ মিনিট
সঠিক উত্তর:
খ) ১২ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। ১ম নল দ্বারা ৬ মিনিটে পূর্ণ হয় ও ২য় নল দ্বারা ১২ মিনিটে খালি হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?

সমাধান: 
১ম নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার ১/৬ অংশ 

২য় নল দ্বারা ১ মিনিটে খালি হয় চৌবাচ্চার ১/১২ অংশ 

দুইটি নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় = (১/৬ - ১/১২) অংশ
= (২ - ১)/১২ অংশ
= ১/১২ অংশ 

১/১২ অংশ পূর্ণ হয় ১ মিনিটে
১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় ১২ মিনিটে 
৯,৫৩৯.
You entered the selection board at 9:00 AM. Your first sentence is______
  1. May i take may seat
  2. Good morning, Sir
  3. I am a graduate, Sir
  4. good noon, sir
সঠিক উত্তর:
Good morning, Sir
উত্তর
সঠিক উত্তর:
Good morning, Sir
ব্যাখ্যা
প্রশ্ন: You entered the selection board at 9:00 AM. Your first sentence is______

সমাধান:
You entered the selection board at 9:00 AM. Your first sentence is- Good morning, Sir

এর কারন হলো সিলেকশন বোর্ডে প্রবেশ করার পর আপনার প্রথম কর্তব্য হবে শিষ্টাচার বজায় রাখা।
প্রথমে ঢুকে "Good morning, Sir" বলাই শিষ্টাচারমূলক।
৯,৫৪০.
শুদ্ধ বানান কোনটি? 
  1. ক) উন্মেষিত
  2. খ) উন্মিষিত 
  3. গ) ঊন্মেষিত
  4. ঘ) উন্মিষিট
সঠিক উত্তর:
খ) উন্মিষিত 
উত্তর
সঠিক উত্তর:
খ) উন্মিষিত 
ব্যাখ্যা
শুদ্ধ বানান: উন্মিষিত 
অর্থ: 
১. উন্মেষপ্রাপ্ত, প্রস্ফুটিত 
২. প্রকাশিত 
৩. উন্মীলিত 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।   
৯,৫৪১.
Choose the analogous pair- Artist : Theatre
  1. ক) Gambler : Casino
  2. খ) Zoology : Animal
  3. গ) Book : Paper
  4. ঘ) Shoes : Leather
সঠিক উত্তর:
ক) Gambler : Casino
উত্তর
সঠিক উত্তর:
ক) Gambler : Casino
ব্যাখ্যা
Artist : Theatre :: Gambler : Casino , এখানে প্রথম শব্দের working place হিসেবে দ্বিতীয় শব্দ এসেছে।
৯,৫৪২.
(X) চিত্রটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
খ) 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2
ব্যাখ্যা
(X) চিত্রটি পানিতে দেখানো প্রতিবিম্ব হবে অপশন খ  
৯,৫৪৩.
একটি বর্গের ক্ষেত্রফল ৪৯ বর্গসেমি। বর্গটির বাহুকে ব্যাস ধরে উৎপন্ন বৃত্তের ক্ষেত্রফল কত? 
  1. ক) ১৫৪ বর্গসেমি 
  2. খ) ৬৪.৮ বর্গসেমি 
  3. গ) ৩৮.৫ বর্গসেমি 
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ৩৮.৫ বর্গসেমি 
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৮.৫ বর্গসেমি 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের ক্ষেত্রফল ৪৯ বর্গসেমি। বর্গটির বাহুকে ব্যাস ধরে উৎপন্ন বৃত্তের ক্ষেত্রফল কত? 

সমাধান: 
একটি বর্গের ক্ষেত্রফল ৪৯ বর্গসেমি।

বাহু = ৪৯ 
⇒ বাহু = ৭২ 
∴ বাহু = ৭ সেমি 

বৃত্তের ব্যস ৭ সেমি 
ব্যসার্ধ ৭/২ সেমি 

∴ বৃত্তের ক্ষেত্রফল = π ব্যাসার্ধ
= (২২/৭) × (৭/২)
= ৩৮.৫ বর্গসেমি
৯,৫৪৪.
625, 4, 125, 16, 25, 64,....... ধারার পরবর্তী সংখ্যা কোনটি?
  1. 1
  2. 5
  3. 256
  4. 128
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: 625, 4, 125, 16, 25, 64,....... ধারার পরবর্তী সংখ্যা কোনটি?

সমাধান:
এখানে মোট দুটি ধারা বিদ্যমান
১ম ধারা,
625
625 ÷ 5 = 125
125 ÷ 5 = 25

২য় ধারা,
4
4 × 4 = 16
16 × 4 = 64

∴ ধারার পরবর্তী সংখ্যাটি হবে ১ম ধারার পরবর্তী পদ।

∴ ধারার পরবর্তী সংখ্যা = 25 ÷ 5 = 5
৯,৫৪৫.
একজন মহিলা একটি ছবির দিকে ইঙ্গিত করে বললেন: "এই লোকটি আমার ছেলের দাদার একমাত্র ছেলে।" ছবির লোকটি মহিলার কে হয়?
  1. শ্বশুর
  2. ভাই
  3. স্বামী
  4. ছেলে
সঠিক উত্তর:
স্বামী
উত্তর
সঠিক উত্তর:
স্বামী
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মহিলা একটি ছবির দিকে ইঙ্গিত করে বললেন: "এই লোকটি আমার ছেলের দাদার একমাত্র ছেলে।" ছবির লোকটি মহিলার কে হয়?

সমাধান:
মহিলার কথা মতে,
ছবির লোকটি তার(মহিলার) ছেলের দাদার একমাত্র ছেলে।

মহিলার ছেলের দাদা মহিলার শ্বশুর।

মহিলার স্বামী শ্বশুরের একমাত্র ছেলে।

∴ ছবির লোকটি মহিলার স্বামী।
৯,৫৪৬.
(72)10 সংখ্যাটির বাইনারী সংখ্যা কত?
  1. 1100100
  2. 1001000
  3. 111000
  4. 1010000
সঠিক উত্তর:
1001000
উত্তর
সঠিক উত্তর:
1001000
ব্যাখ্যা

প্রশ্ন: (72)10 সংখ্যাটির বাইনারী সংখ্যা কত?

সমাধান:
2 দ্বারা ভাগ করে ভাগশেষ লিখে পাই,
72 ÷ 2 = 36, ভাগশেষ = 0
36 ÷ 2 = 18, ভাগশেষ = 0
18 ÷ 2 = 9, ভাগশেষ = 0
9 ÷ 2 = 4, ভাগশেষ = 1
4 ÷ 2 = 2, ভাগশেষ = 0
2 ÷ 2 = 1, ভাগশেষ = 0
1 ÷ 2 = 0, ভাগশেষ = 1
এখন ভাগশেষগুলো উল্টোদিক থেকে লিখি,
(72)10 = 1001000

৯,৫৪৭.
12 + 22 + 32 + --- --- --- + 492 = কত?
  1. 40445
  2. 40425
  3. 40325
  4. 40225
সঠিক উত্তর:
40425
উত্তর
সঠিক উত্তর:
40425
ব্যাখ্যা
12 + 22 + 32 + --- --- --- + 492
= 49(49 + 1)(2 × 49 + 1)/6
= 49 × 50 × 99/6
= 40425
৯,৫৪৮.
চিত্রের শব্দটি পানিতে কিরকম দেখাবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
খ) 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।
৯,৫৪৯.
একটি বাস সিলেট থেকে যাত্রা শুরু করে। বাসে নারী যাত্রির সংখ্যা পুরুষ যাত্রীর অর্ধেক। হবিগঞ্জ এসে ১০ জন পুরুষ বাস থেকে নেমে যায় এবং পাঁচ জন নারী যাত্রী বাসে উঠে। এখন বাসে সমান সংখ্যক নারী এবং পুরুষ যাত্রী আছে৷ শুরুতে এই বাসের যাত্রী কতজন ছিলো?
  1. ৩০ জন
  2. ৩৫ জন
  3. ৪০ জন
  4. ৪৫ জন
সঠিক উত্তর:
৪৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৪৫ জন
ব্যাখ্যা
ধরি, নারী যাত্রীর সংখ্যা ক এবং পুরুষের সংখ্যা ২ক
হবিগঞ্জ আসার পর, ২ক - ১০ = ক + ৫
বা, ক = ১৫
তাহলে, মোট যাত্রী সংখ্যা = (১৫ + ১৫ × ২) = ৪৫ জন

অতিক্রান্ত দূরত্ব = ৪০ - ২০ = ২০ কিমি
৯,৫৫০.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. মাতঙ্গ
  2. সারঙ্গ
  3. করী
  4. দন্তাবল
সঠিক উত্তর:
সারঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
সারঙ্গ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

সমাধান:
• 'হাতি' এর সমার্থক শব্দ:
- গজ, দ্বিপ, দ্বিরদ, মাতঙ্গ, ঐরাবত হস্তী, করী, দন্তী, দন্তাবল, দ্রুমারি ইত্যাদি।

• 'হরিণ' শব্দের সমার্থক শব্দ:
- মৃগ, কুরঙ্গ, সারঙ্গ, সুনয়ন।
৯,৫৫১.
যদি ‘গ’ পুলিটি যেকোনো একদিকে ঘুরে তাহলে বামের কোন পুলিটি ‘গ’ পুলির মতো একই দিকে ঘুরবে?
  1. ক) ‘ক’ পুলিটি ‘গ’ পুলি যেদিকে ঘুরছে সেদিকে ঘুরবে
  2. খ) ‘খ’ পুলিটি ‘গ’ পুলি যেদিকে ঘুরছে সেদিকে ঘুরবে
  3. গ) দুটোই ‘গ’ পুলি যেদিকে ঘুরছে সেদিকে ঘুরবে
  4. ঘ) দুটোই ‘গ’ পুলি যেদিকে ঘুরছে তার বিপরীত দিকে ঘুরবে
সঠিক উত্তর:
খ) ‘খ’ পুলিটি ‘গ’ পুলি যেদিকে ঘুরছে সেদিকে ঘুরবে
উত্তর
সঠিক উত্তর:
খ) ‘খ’ পুলিটি ‘গ’ পুলি যেদিকে ঘুরছে সেদিকে ঘুরবে
ব্যাখ্যা
খ ও গ এর মধ্যেকার বেল্ট ক্রস ভাবে যুক্ত নয় তাই এই দুটি একই দিকে ঘুরবে।
৯,৫৫২.
যদি ছ × H = ৫৬ হয়, তবে K × ড = ?
  1. ১১০
  2. ১৩২
  3. ১৪৩
  4. ১৫৬
সঠিক উত্তর:
১৪৩
উত্তর
সঠিক উত্তর:
১৪৩
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ছ × H = ৫৬ হয়, তবে K × ড = ?

সমাধান: এই সমস্যাটি বাংলা ব্যঞ্জনবর্ণ এবং ইংরেজি বর্ণমালার ক্রমিক অবস্থানের গুণফলের ওপর ভিত্তি করে তৈরি।
প্রথম অংশ:
বাংলা ব্যঞ্জনবর্ণের ক্রমে 'ছ' এর অবস্থান = ৭ (ক = ১, খ = ২, গ = ৩, ঘ = ৪, ঙ = ৫, চ = ৬, ছ = ৭)।
ইংরেজি বর্ণমালায় 'H' এর অবস্থান = ৮ (A = 1, B = 2, C = 3, D = 4, E = 5, F = 6, G = 7, H = 8)।
∴ ৭ × ৮ = ৫৬। 

দ্বিতীয় অংশ:
ইংরেজি বর্ণমালায় 'K' এর অবস্থান = ১১ (A = 1, ..., J=10, K=11)।
বাংলা ব্যঞ্জনবর্ণের ক্রমে 'ড' এর অবস্থান = ১৩ (ক-ঙ = ৫টি, চ-ঞ = ৫টি, ট = ১১, ঠ = ১২, ড = ১৩)।
∴ K × ড = ১১ × ১৩ = ১৪৩

৯,৫৫৩.
নিচের কোনটি মানুষের প্রতি নেতিবাচক মনোভাবের একটি উদাহরণ? 
  1. Stereotype
  2. Prototype
  3. Prejudice
  4. Discrimination
সঠিক উত্তর:
Prejudice
উত্তর
সঠিক উত্তর:
Prejudice
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি মানুষের প্রতি নেতিবাচক মনোভাবের একটি উদাহরণ?

সমাধান:
সঠিক উত্তর: গ) Prejudice
কারণ, এটি মানুষের প্রতি নেতিবাচক মনোভাব (negative attitude)।
এর অর্থ হলো কোনো গোষ্ঠী, জাতি, ধর্ম বা ব্যক্তির প্রতি আগে থেকেই তৈরি হওয়া নেতিবাচক বিশ্বাস বা অনুভূতি।
যেমন: 'এই গোষ্ঠীর লোকেরা সবাই অবিশ্বাস্য/অলস/খারাপ।' কোনো বাস্তব প্রমাণ ছাড়াই এমন ভাবা।

Stereotype ⇒ এটি একটি সাধারণীকৃত ধারণা, যা ইতিবাচক বা নেতিবাচক উভয়ই হতে পারে।

Prototype ⇒ মনোবিজ্ঞানে এটি কোনো বিষয়ের 'আদর্শ বা সবচেয়ে সাধারণ উদাহরণ' বোঝায়। এর সাথে নেতিবাচক মনোভাবের কোনো সম্পর্ক নেই।

Discrimination ⇒ এটি আচরণ বা কাজ, যেখানে কাউকে নেতিবাচকভাবে ব্যবহার করা হয় (যেমন: চাকরি না দেওয়া, অপমান করা, আলাদা করে রাখা)। এটি মনোভাব নয়, বরং prejudice থেকে উদ্ভূত কাজ।

 

সুতরাং, মানুষের প্রতি নেতিবাচক মনোভাব (negative attitude)-এর সবচেয়ে সঠিক উদাহরণ হলো Prejudice।

৯,৫৫৪.
২০১৬ সালের ১ লা ফেব্রুয়ারি যদি বুধবার হয়, তবে ৩ রা মার্চ কী বার হবে?
  1. ক) শনিবার
  2. খ) রবিবার
  3. গ) মঙ্গলবার
  4. ঘ) বুধবার
সঠিক উত্তর:
ক) শনিবার
উত্তর
সঠিক উত্তর:
ক) শনিবার
ব্যাখ্যা

একটি মাসের ১ম দিন, ৮ম দিন, ১৫তম দিন, ২২ তম দিন, ২৯ তম দিন একই বার হয়।
∴১ লা ফেব্রুয়ারি যদি বুধবার হয়, তাহলে ২৯ ফেব্রুয়ারি বুধবার হবে। ৩ রা মার্চ হবে শনিবার।

৯,৫৫৫.
যদি MONDAY = 72 হয় তাহলে, FRIDAY =?
  1. 63
  2. 69
  3. 75
  4. 56
সঠিক উত্তর:
63
উত্তর
সঠিক উত্তর:
63
ব্যাখ্যা
প্রশ্ন: যদি MONDAY = 72 হয় তাহলে, FRIDAY =?

সমাধান:

∴ M + O + N + D + A + Y
= 13 + 15 + 14 + 4 + 1 + 25
= 72

∴ F + R + I + D + A + Y
= 6 + 18 + 9 + 4 + 1 + 25
= 63
৯,৫৫৬.
যদি একজন লোকের মাসিক বেতন (৮/৩)% বৃদ্ধি পায় তাহলে লোকটি ৮৮ টাকা বেশি পায়। লোকটির মাসিক বেতন কত?
  1. ক) ২৭০০ টাকা 
  2. খ) ৩০০০ টাকা 
  3. গ) ৩২০০ টাকা 
  4. ঘ) ৩৩০০ টাকা 
সঠিক উত্তর:
ঘ) ৩৩০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৩০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একজন লোকের মাসিক বেতন (৮/৩)% বৃদ্ধি পায় তাহলে লোকটি ৮৮ টাকা বেশি পায়। লোকটির মাসিক বেতন কত?

সমাধান:
মনেকরি 
লোকটির মাসিক বেতন = ক  টাকা 

প্রশ্নমতে,
ক এর (৮/৩)% = ৮৮ 
(৮ক/৩)(১/১০০) = ৮৮
ক = (৮৮ × ১০০ × ৩)/৮
ক = ৩৩০০ টাকা 
৯,৫৫৭.
কোন চিত্রটি ভিন্ন ধরনের?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোন চিত্রটি ভিন্ন ধরনের?

    সমাধান:
    প্রদত্ত চিত্রগুলো হতে দেখা যায় যে, অপশন (ক)চারটি বাহু দ্বারা আয়তক্ষেত্র। 
    বাকি চিত্রগুলো ২ বাহু দ্বারা যুক্ত, যা নির্দিষ্ট কোন চিত্র প্রকাশ করে না।
    তাই, অপশন (ক) এর চিত্রটি ভিন্ন ধরনের।
    ৯,৫৫৮.
    ২০১৮ সালের ১০ জানুয়ারি বুধবার হলে, একই বছরের ১৫ মার্চ কী বার ছিল?
    1. মঙ্গলবার
    2. বুধবার
    3. বৃহস্পতিবার 
    4. শুক্রবার
    সঠিক উত্তর:
    বৃহস্পতিবার 
    উত্তর
    সঠিক উত্তর:
    বৃহস্পতিবার 
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২০১৮ সালের ১০ জানুয়ারি বুধবার হলে, একই বছরের ১৫ মার্চ কী বার ছিল?

    সমাধান: 
    ২০১৮ সালের ১০ জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত = ৬৫দিন 

    আমরা জানি,
    যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
    অর্থ্যাৎ, শুক্রবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শুক্রবার পাওয়া যাবে।

    প্রশ্নে,
    ৬৫ দিন = (৯ × ৭) + ২ দিন 

    ৬৪ তম দিন = বুধবার
    ৬৫ তম দিন = বৃহস্পতিবার
    ৯,৫৫৯.
    একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে ১৫ মিনিটে এবং ৩০ মিনিটে পূর্ণ হতে পারে। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে?
    1. ১০ মিনিটে
    2. ১৬ মিনিটে
    3. ৫ মিনিটে
    4. ১২ মিনিটে
    সঠিক উত্তর:
    ১০ মিনিটে
    উত্তর
    সঠিক উত্তর:
    ১০ মিনিটে
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে ১৫ মিনিটে এবং ৩০ মিনিটে পূর্ণ হতে পারে। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে?

    সমাধান:
    প্রথম নল দ্বারা,
    ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = ১/১৫ অংশ

    দ্বিতীয় নল দ্বারা,
    ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = ১/৩০ অংশ

    ∴ দুটি নল দ্বারা, ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = (১/১৫) + (১/৩০) অংশ
    = (২ + ১)/৩০ অংশ
    = ৩/৩০ অংশ
    = ১/১০ অংশ

    চৌবাচ্চার ১/১০ অংশ পূর্ণ হয় = ১ মিনিটে
    ∴ চৌবাচ্চার ১ বা সম্পন্ন অংশ পূর্ণ হয় = (১ × ১০) মিনিটে
    = ১০ মিনিটে

    ∴ চৌবাচ্চাটি পূর্ণ হয় = ১০ মিনিটে।

    ৯,৫৬০.
    আয়নায় নিচের কোন শব্দের কোনো পরিবর্তন হবে না?
    1. bod
    2. dob
    3. TOT
    4. উপরের সবগুলো
    সঠিক উত্তর:
    উপরের সবগুলো
    উত্তর
    সঠিক উত্তর:
    উপরের সবগুলো
    ব্যাখ্যা
    TOT, bod, dob এদের কোনো পরিবর্তন হবে না।
    ৯,৫৬১.
    নিচের শব্দের সঠিক আয়নার প্রতিফলন কোনটি?
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    সঠিক উত্তর:
    2
    উত্তর
    সঠিক উত্তর:
    2
    ব্যাখ্যা
    ছবি আয়নায় প্রতিফলন হলে বাম পার্শ্বের অংশ দেখাবে ডান পার্শ্বে আর ডান পার্শ্বের অংশ দেখাবে বাম পার্শ্বে। উপরিভাগ এবং পাদদেশ একই থাকে।
    ৯,৫৬২.
    ৩ টি ক্রমিক সংখ্যার যোগফল ২৪। এই ক্রমের পূর্বের তিনটি ক্রমিক সংখ্যার যোগফল কত?
    1. ২৪
    2. ১৮
    3. ২১
    4. ১৫
    সঠিক উত্তর:
    ১৫
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৫
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৩ টি ক্রমিক সংখ্যার যোগফল ২৪। এই ক্রমের পূর্বের তিনটি ক্রমিক সংখ্যার যোগফল কত?

    সমাধান:
    মনে করি,
    ক্রমিক সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম টি হলো = ক 
    প্রশ্নমতে,
    ক + (ক + ১) + (ক + ২) = ২৪
    ⇒ ৩ক + ৩ = ২৪
    ⇒ ৩ক = ২৪ - ৩ = ২১
    ⇒ ক = ২১/৩ = ৭ 

    ∴ ৩ টি ক্রমিক সংখ্যা = ৭, (৭ + ১) বা ৮ , (৭ + ২) বা ৯ 

    সুতরাং এই ক্রমের পূর্বের তিনটি ক্রমিক সংখ্যা হলো = ৪, ৫, ৬ 
    এবং
    এই তিনটি ক্রমিক সংখ্যার যোগফল = (৪ + ৫ + ৬) = ১৫ 
    ৯,৫৬৩.
    Thailand : Baht :: Switzerland : ?
    1. Euro
    2. Franc
    3. Krone
    4. Pound
    সঠিক উত্তর:
    Franc
    উত্তর
    সঠিক উত্তর:
    Franc
    ব্যাখ্যা
    প্রশ্ন: Thailand : Baht : : Switzerland : ?

    সমাধান:
    থাইল্যান্ডের মুদ্রা হলো 'Baht' (বাত), আর সুইজারল্যান্ডের মুদ্রা হলো 'Franc' (ফ্রাঙ্ক)।
    ৯,৫৬৪.
    ঘ-এর মাতা গ। ঘ, গ এর কন্যা নয়। অতএব ঘ ও গ এর মধ্যকার সম্পর্ক কী? 
    1. ক) ঘ ও গ ভাই
    2. খ) ঘ, গ-এর ছেলে
    3. গ) ঘ, গ-এর দাদা
    4. ঘ) কোনো সম্পর্ক নেই
    সঠিক উত্তর:
    খ) ঘ, গ-এর ছেলে
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ঘ, গ-এর ছেলে
    ব্যাখ্যা
    প্রথমেই বলা হয়েছে ঘ এর মাতা গ। আবার ঘ যেহেতু গ এর কণ্যা নয় তাহলে অবশ্যই পুত্র হবে। সুতরাং ঘ, গ-এর ছেলে।
    ৯,৫৬৫.
    পা, বা, র, রা, ধ্বনি গুলো সাজিয়ে যে অর্থবোধক শব্দ গঠিত হয় তার অর্থ হলো-
    1. ক) নদী
    2. খ) পাহাড়
    3. গ) সমুদ্র 
    4. ঘ) পাখি
    সঠিক উত্তর:
    গ) সমুদ্র 
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) সমুদ্র 
    ব্যাখ্যা
    পা, বা, র, রা, ধ্বনি গুলো সাজিয়ে যে অর্থবোধক শব্দ গঠিত হয় তা হলো-পারাবার
    'পারাবার' শব্দের অর্থ: সমুদ্র 

    উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান 
    ৯,৫৬৬.
    যদি × অর্থ যোগ, ÷ অর্থ বিয়োগ, + অর্থ গুণ এবং - অর্থ ভাগ হয়, তবে
    20 × 8 ÷ 8 - 4 + 3 = কত?
    1. ক) 20
    2. খ) 22
    3. গ) 24
    4. ঘ) 26
    সঠিক উত্তর:
    খ) 22
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) 22
    ব্যাখ্যা
    দেয়া আছে, 
    × অর্থ যোগ, ÷ অর্থ বিয়োগ, + অর্থ গুণ এবং - অর্থ ভাগ

    শর্তানুযায়ী চিহ্ন পরিবর্তন করে পাই, 
    20 + 8 - 8 ÷ 4 ×3 
    20 + 8 - 2 × 3
    20 + 8 - 6
    28 - 6 
    22
    ৯,৫৬৭.
    প্রশ্নবোধাক স্থানে কোন সংখ্যাটি বসবে?
    1. ৫৭
    2. ১১১
    3. ১২১
    4. ১১৭
    সঠিক উত্তর:
    ১২১
    উত্তর
    সঠিক উত্তর:
    ১২১
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধাক স্থানে কোন সংখ্যাটি বসবে?

    সমাধান:
    এখানে,
    ১ম কলামে,
    ৫ × ৫ = ২৫
    ৫ × ৩ = ১৫

    ২য় কলামে,
    ৮ × ৮ = ৬৪
    ৮ × ৬ = ৪৮

    ৩য় কলামে,
    ১১ × ১১ = ১২১
    ১১ × ৯ = ৯৯
     
    ৯,৫৬৮.
    নিচের চিত্রে কয়টি বর্গক্ষেত্র আছে?
    1. ক) ৩টি
    2. খ) ৪টি
    3. গ) ৫টি
    4. ঘ) ৬টি
    সঠিক উত্তর:
    ক) ৩টি
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) ৩টি
    ব্যাখ্যা
    কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
    ৯,৫৬৯.
    ২, ৪, ৯, এবং x এর গড় ১৩ হলে, x এর মান কত?
    1. ৩৫
    2. ৩৬
    3. ৩৭
    4. ৩৮
    সঠিক উত্তর:
    ৩৭
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩৭
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২, ৪, ৯, এবং x এর গড় ১৩ হলে, x এর মান কত?

    সমাধান:
    ২, ৪, ৯, এবং x এর গড় ১৩ হলে
    ২, ৪, ৯, এবং x এর সমষ্টি ১৩ × ৪ = ৫২

    ∴ x = ৫২ - ২ - ৪ - ৯ = ৩৭
    ৯,৫৭০.
    ১, ৪, ৯, ১৬,____, ৩৬, ৪৯ শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
    1. ক) ২২
    2. খ) ২৩
    3. গ) ২৪
    4. ঘ) ২৫
    সঠিক উত্তর:
    ঘ) ২৫
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ২৫
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১, ৪, ৯, ১৬,____, ৩৬, ৪৯ শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?

    সমাধান:
    ১ম পদ = ১
    ২য় পদ = ১ + ৩ = ৪
    ৩য় পদ = ৪ + ৫ = ৯
    ৪র্থ পদ = ৯ + ৭ = ১৬
    ৫ম পদ = ১৬ + ৯ = ২৫
    ৬ষ্ঠ পদ = ২৫ + ১১ = ৩৬
    ৭ম পদ = ৩৬ + ১৩ = ৪৯
    ৯,৫৭১.
    রিফাত একটি বিন্দু A থেকে যাত্রা শুরু করে এবং 2 কি.মি পূর্ব দিকে ভ্রমণ করে B স্থানে পৌছায় এবং তারপরে বাম দিকে মোড় নেয় এবং C তে পৌঁছানোর জন্য সেই দূরত্বের চার গুণ ভ্রমণ করে। সে আবার বাম দিকে ঘুরে এবং 17 কি.মি ভ্রমণ করে এবং তার গন্তব্য D-এ পৌঁছে। যাত্রাশুরুর স্থান থেকে তার গন্তব্য স্থানের সরাসরি দূরত্ব কত?
    1. 15 km
    2. 21 km
    3. 19 km
    4. 17 km
    সঠিক উত্তর:
    17 km
    উত্তর
    সঠিক উত্তর:
    17 km
    ব্যাখ্যা
    প্রশ্ন: রিফাত একটি বিন্দু A থেকে যাত্রা শুরু করে এবং 2 কি.মি পূর্ব দিকে ভ্রমণ করে B স্থানে পৌছায় এবং তারপরে বাম দিকে মোড় নেয় এবং C তে পৌঁছানোর জন্য সেই দূরত্বের চার গুণ ভ্রমণ করে। সে আবার বাম দিকে ঘুরে এবং 17 কি.মি ভ্রমণ করে এবং তার গন্তব্য D-এ পৌঁছে। যাত্রাশুরুর স্থান থেকে তার গন্তব্য স্থানের সরাসরি দূরত্ব কত?

    সমাধান:



    BC = (2 × 4) = 8 km
    CD = 17 km
    OD = (17 - 2) = 15 km

    ∴ সরাসরি দূরত্ব AD = √(OD2 + OA2)
    = √(152 + 82)
    = √(225 + 64)
    = √289
    = 17 km
    ৯,৫৭২.
    ৮৪০ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?
    1. ৩২ টি 
    2. ২৮ টি 
    3. ৩০ টি 
    4. ২৪ টি 
    সঠিক উত্তর:
    ৩২ টি 
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩২ টি 
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৮৪০ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?

    সমাধান: 
    ৮৪০ = ২ × ২ × ২ × ৩ × ৫ × ৭
    = ২ × ৩ × ৫ × ৭
    এখানে, 
    ২ এর সূচক হলো ৩, ৩ এর সূচক হলো ১, ৫ এর সূচক হলো ১ এবং ৭ এর সূচক হলো ১ 

    এখন, 
    প্রত্যেক সূচকের মানের সাথে ১ যোগ করে তাদের গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাই হবে নির্ণেয় ভাজক সংখ্যা। 
    ∴ নির্ণেয় ভাজক সংখ্যা = (৩ + ১) (১ + ১) (১ + ১) (১ + ১)
    = ৪ × ২ × ২ × ২
    = ৩২

    ∴ নির্ণেয় ভাজক সংখ্যা = ৩২ টি । 
    ৯,৫৭৩.
    ভারসাম্য রক্ষা করতে প্রশ্নবোধক নির্দেশিত স্থানে কত ওজন রাখতে হবে?
    1. 30.5kg
    2. 34.3kg
    3. 38.2kg
    4. 32.5kg
    সঠিক উত্তর:
    34.3kg
    উত্তর
    সঠিক উত্তর:
    34.3kg
    ব্যাখ্যা
    প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে প্রশ্নবোধক নির্দেশিত স্থানে কত ওজন রাখতে হবে?



    সমাধান:
    বাম পাশের (দূরত্ব × ওজন) = ডান পাশের (দূরত্ব × ওজন)
    ⇒ ? × 14 = 30 × 16
    ⇒ ? = 480/14
    ⇒ ? =  34.3kg
    অর্থাৎ  34.3kg ওজন রাখতে হবে।
    ৯,৫৭৪.
    সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?
    1. DE
    2. ED
    3. FG
    4. GF
    সঠিক উত্তর:
    FG
    উত্তর
    সঠিক উত্তর:
    FG
    ব্যাখ্যা
    প্রশ্ন: সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?

    সমাধান:
     A, B, C, D, E, F, G, H, I

    এখানে, প্রতি ১জোড়া ঘর নির্দিষ্ট একটি Letter এর জন্য বরাদ্দ, এবং পরবর্তী জোড়ার letter টি আগের জোড়ার নির্দিষ্ট Letter এর পরের Letter বাদ দিয়ে হবে। যেমন প্রথম জোড়া D এর জন্য, এর পরের জোড়া E বাদ দিয়ে F এর জন্য, এর পরের জোড়া G বাদ দিয়ে H এর জন্য।


    অন্যদিকে,
    প্রতি ১জোড়ার প্রথম ঘরটি নির্দিষ্ট Letter ও তার আগের Letter নিয়ে গঠিত। যেমন: DC
    আর ২য় ঘরটি নির্দিষ্ট Letter ও তার পরের Letter নিয়ে গঠিত। যেমন: DE


    তাহলে,
    ২য় জোড়ার ১ম ঘর হবে, FE
    ২য় জোড়ার ২য় ঘর হবে, FG, যা ‘??’ চিহ্নিত স্থানে বসবে।
    এবং 
    ৩য় জোড়ার ১ম ঘর হবে, HG
    ৩য় জোড়ার ২য় ঘর হবে, HI
    ৯,৫৭৫.
    মিলির বর্তমান বয়স ৪৫ বছর। ৫ বছর আগে, মিলির বয়স জান্নাত এর দ্বিগুণ ছিল। বর্তমানে জান্নাত এর বয়স কত? 
    1. ক) ২০ বছর
    2. খ) ২৫ বছর
    3. গ) ৩০ বছর
    4. ঘ) ৪০ বছর
    সঠিক উত্তর:
    খ) ২৫ বছর
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ২৫ বছর
    ব্যাখ্যা
    প্রশ্ন: মিলির বর্তমান বয়স ৪৫ বছর। ৫ বছর আগে, মিলির বয়স জান্নাত এর দ্বিগুণ ছিল। বর্তমানে জান্নাত এর বয়স কত? 

    সমাধান: 
    মিলির বর্তমান বয়স ৪৫ বছর।
    ৫ বছর আগে, মিলির বয়স = ৪৫ - ৫ বছর
    = ৪০ বছর 

    ৫ বছর আগে, মিলির বয়স জান্নাত এর দ্বিগুণ ছিল।
    ৫ বছর আগে, জান্নাত এর বয়স = ৪০/২ বছর
    = ২০ বছর 

    ∴ জান্নাত এর বর্তমান বয়স = ২০ + ৫ বছর 
    = ২৫ বছর
    ৯,৫৭৬.
    ভারসাম্য রক্ষা করতে নির্দেশিত স্থানের দূরত্ব কত হতে হবে?
    1. ১১ মিটার
    2. ১৩ মিটার
    3. ২২ মিটার
    4. ২৬ মিটার
    সঠিক উত্তর:
    ২২ মিটার
    উত্তর
    সঠিক উত্তর:
    ২২ মিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে নির্দেশিত স্থানের দূরত্ব কত হতে হবে?


    সমাধান:
    ভারসাম্য রক্ষা করতে হলে উভয় পাশের দৈর্ঘ্য ও ভরের গুণফল সমান হতে হয়।
    ১২ × ৫.৫ = ৩ × ?
    ⇒ ৩ × ? = ৬৬
    ∴ ? = ৬৬/৩ = ২২ মিটার

    নির্দেশিত স্থানের দূরত্ব ২২ মিটার হতে হবে।
    ৯,৫৭৭.
    একটি বাঁধ তৈরি করতে ৩৬০ শ্রমিকের ২৫ দিন সময় লাগে । ১৮ দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে, কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে?
    1. ৬০ জন 
    2. ১০০ জন 
    3. ১২০ জন 
    4. ১৪০ জন 
    সঠিক উত্তর:
    ১৪০ জন 
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৪০ জন 
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি বাঁধ তৈরি করতে ৩৬০ শ্রমিকের ২৫ দিন সময় লাগে । ১৮ দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে, কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে?

    সমাধান
    ২৫ দিনে একটি বাঁধ তৈরি করতে শ্রমিক লাগে ৩৬০ জন 
    ১ দিনে একটি বাঁধ তৈরি করতে শ্রমিক লাগে ৩৬০ × ২৫ জন
    ১৮ দিনে একটি বাঁধ তৈরি করতে শ্রমিক লাগে (৩৬০ × ২৫)/১৮ জন
    = ৫০০ জন 

    ∴ অতিরিক্ত শ্রমিক লাগবে = (৫০০ - ৩৬০) জন = ১৪০ জন 
    ৯,৫৭৮.
    ভারসাম্য রক্ষা করতে "?" নির্দেশিত স্থানে কত কেজি ওজন রাখতে হবে?
    1. 10 kg
    2. 5.14 kg
    3. 7 kg
    4. 4.26 kg
    সঠিক উত্তর:
    5.14 kg
    উত্তর
    সঠিক উত্তর:
    5.14 kg
    ব্যাখ্যা

    প্রশ্ন:  ভারসাম্য রক্ষা করতে "?" নির্দেশিত স্থানে কত কেজি ওজন রাখতে হবে?

    সমাধান:
    শর্তমতে,
    12 × 0.6 = 1.4 × ?
    ⇒ ? = (12 × 0.6)/1.4
    ⇒ ? = 7.2/1.4
    ∴ ? = 5.14

    ∴ নির্দেশিত স্থানে 5.14 kg ওজন রাখতে হবে।

    ৯,৫৭৯.
    শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
    1. 21
    2. 28
    3. 35
    4. 42
    সঠিক উত্তর:
    35
    উত্তর
    সঠিক উত্তর:
    35
    ব্যাখ্যা
    প্রশ্ন: শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?


    সমাধান:
    প্রদত্ত চিত্রের নিচের সংখ্যাটি হলো উপরের সংখ্যাটির ৫ এর গুণিতক।

    শূন্যস্থানে (7 × 5) = 35 বসবে।
    ৯,৫৮০.
    একটি সারিতে ৪৯ জন ছাত্রছাত্রীর মধ্যে আকাশের অবস্থান ১৮ তম। শেষের দিক থেকে তার অবস্থান কততম? 
    1. ৩১তম
    2. ৩২তম
    3. ৩০তম
    4. ৩৩তম
    সঠিক উত্তর:
    ৩২তম
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩২তম
    ব্যাখ্যা
    সারিতে মোট ছাত্রছাত্রী ৪৯ জন 
    শুরুর দিক থেকে আকাশের অবস্থান ১৮ তম 
    আকাশের অবস্থানের পিছনে আছে = ৪৯ - ১৮= ৩১ জন 
    শেষের দিক থেকে তার অবস্থান = (৩১ + ১) তম 
                                                    = ৩২ তম
    ৯,৫৮১.
    নিচের কোনটি সঠিক বানান?
    1. ক্ষুৎপিড়ীত
    2. ক্ষুতপীড়িত
    3. ক্ষুৎপীড়িত
    4. ক্ষুৎপিড়িত
    সঠিক উত্তর:
    ক্ষুৎপীড়িত
    উত্তর
    সঠিক উত্তর:
    ক্ষুৎপীড়িত
    ব্যাখ্যা
    • বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
    শুদ্ধ বানান — 'ক্ষুৎপীড়িত'।
    - এটি সংস্কৃত শব্দ।
    - বিশেষণ পদ।
    - প্রকৃতি প্রতয়: ক্ষুৎ + √ পীড়্‌ + ত।
    শব্দের অর্থ: 
    - ক্ষুধায় কাতর।

    উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
    ৯,৫৮২.
    নিচের কোন বানানটি শুদ্ধ?
    1. ক) অসামসায়িক
    2. খ) অসহযোগীতা
    3. গ) অসহযোগী
    4. ঘ) অসাংবিধাণিক
    সঠিক উত্তর:
    গ) অসহযোগী
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) অসহযোগী
    ব্যাখ্যা
    - অসামসায়িক এর শুদ্ধ বানান-  অসমসায়িক
    - অসহযোগীতা এর শুদ্ধ বানান- অসহযোগিতা
    - অসহযোগী বানানটি শুদ্ধ।
    - অসাংবিধাণিক এর শুদ্ধ বানান- অসাংবিধানিক 

    সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
    ৯,৫৮৩.
    চিত্রে প্রদর্শিত Weight টি উত্তোলন করতে ন্যূনতম কত ওজন স্থাপন করতে হবে? 
    1. ক) 60kg
    2. খ) 72kg
    3. গ) 78kg
    4. ঘ) 65kg
    সঠিক উত্তর:
    ক) 60kg
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) 60kg
    ব্যাখ্যা
    চিত্রে প্রদর্শিত Weight টি উত্তোলন করতে ন্যূনতম কত ওজন স্থাপন করতে হবে? 


    প্রয়োজনীয় ওজন = প্রদত্ত ওজন/ওজনটির ঝুলন্ত রশির শাখা 
                                = 360kg/6
                                = 60kg
    ৯,৫৮৪.
    মারুফের বোনের মামার একমাত্র বোনের একমাত্র ছেলের ছেলে মারুফের কী হবে? 
    1. ক) ভাই
    2. খ) মামা
    3. গ) ছেলে
    4. ঘ) চাচা
    সঠিক উত্তর:
    গ) ছেলে
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ছেলে
    ব্যাখ্যা
    প্রশ্ন: মারুফের বোনের মামার একমাত্র বোনের একমাত্র ছেলের ছেলে মারুফের কী হবে? 

    সমাধান: 
    বোনের মামা ⇔ মারুফেরও মামা 
    মামার একমাত্র বোন ⇔ মারুফের মা
    মায়ের একমাত্র ছেলে ⇔ মারুফ নিজে 
    ∴ ছেলেটি মারুফের ছেলে।
    ৯,৫৮৫.
    প্রদত্ত চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে?
    1. 12টি
    2. 24টি
    3. 16টি
    4. 14টি
    সঠিক উত্তর:
    14টি
    উত্তর
    সঠিক উত্তর:
    14টি
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রদত্ত চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে?



    সমাধান:
    যদি এ রকম প্যাটার্নে চিত্র দেয়া থাকে এবং বর্গ সংখ্যা বের করতে বলা হয় তাহলে এই সূত্র অনুসরণ করে বর্গের সংখ্যা বের করা যায়।

    ∴ মোট বর্গক্ষেত্রের সংখ্যা = 32 + 22 + 12
    = 9 + 4 + 1
    = 14 টি
    ৯,৫৮৬.
    A, B এবং C তিন জন বোন। D, E এর ভাই এবং E, B এর মেয়ে। D এর সাথে A কী সম্পর্কে সম্পর্কিত?
    1. চাচী
    2. খালা 
    3. দাদি
    4. বোন
    সঠিক উত্তর:
    খালা 
    উত্তর
    সঠিক উত্তর:
    খালা 
    ব্যাখ্যা
    প্রশ্ন: A, B এবং C তিন জন বোন। D, E এর ভাই এবং E, B এর মেয়ে। D এর সাথে A কী সম্পর্কে সম্পর্কিত?

    সমাধান:
    E, B এর মেয়ে
    D, E এর ভাই
    D, B এর ছেলে 
    A, B এবং C তিন জন বোন
    A এর D এর খালা 
    ৯,৫৮৭.
    A থেকে Z পর্যন্ত মোট কতটি বর্ণ আছে যা জলে প্রতিফলিত হলে দেখতে একই রকম লাগে?
    1. ক) ৭ টি
    2. খ) ১০ টি
    3. গ) ৮ টি
    4. ঘ) ৯ টি
    সঠিক উত্তর:
    ঘ) ৯ টি
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ৯ টি
    ব্যাখ্যা
    জলে প্রতিফলিত হলে একই রকম থাকে- B, C, D, E, H, I, K, O, X
    ৯,৫৮৮.
    কোনটির অর্থ ভিন্ন?
    1. ক) অহিনকুল
    2. খ) দা-কুমড়া
    3. গ) মণিকাঞ্চনযোগ
    4. ঘ) আদায়-কাঁচকলায়
    সঠিক উত্তর:
    গ) মণিকাঞ্চনযোগ
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) মণিকাঞ্চনযোগ
    ব্যাখ্যা
    অহিনকুল সম্বন্ধ (বিশেষ্য) সহজাতশত্রুতা; সাপ ও বেজির মধ্যে বিদ্যমান বৈরীভাবের ন্যায় সম্বন্ধ।
    দা-কুমড়া সম্বন্ধ (বিশেষ্য) মারাত্মক শত্রুতা;
    মণিকাঞ্চনযোগ (বিশেষ্য) সোনার সঙ্গে মণির সংযোগের মতো শোভন ও উপযুক্ত; অতি সুন্দর মিলন।
    আদায়-কাঁচকলায়(বিশেষণ) বিরুদ্ধ স্বভাবযুক্ত, পরস্পর শত্রুভাবাপন্ন।

    উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
    ৯,৫৮৯.
    A হলো B এর মা। B হলো C এর ভাই। D হলো  E এর ভাই। E হলো  B এর মেয়ে। A, D এর কী হয়?
    1. ক) মা
    2. খ) দাদী
    3. গ) ফুফু
    4. ঘ) বোন
    সঠিক উত্তর:
    খ) দাদী
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) দাদী
    ব্যাখ্যা
    প্রশ্ন: A হলো B এর মা। B হলো C এর ভাই। D হলো  E এর ভাই। E হলো  B এর মেয়ে। A, D এর কী হয়?

    সমাধান: 
    A হলো B এর মা।
    B হলো C এর ভাই।
    ∴ B ও C হলো সহোদর।

    D হলো  E এর ভাই। 
    E হলো  B এর মেয়ে।
    ∴ D, E  উভয়েই B এর সন্তান। অর্থাৎ, D, E  উভয়ের দাদী হলো A.

    ∴ A, D এর দাদী।
    ৯,৫৯০.
    একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় ৮, ১২ এবং ১৬ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে?
    1. ক) ৪৮ জন
    2. খ) ৯৬ জন
    3. গ) ১২৬ জন
    4. ঘ) ১৪৪ জন
    সঠিক উত্তর:
    ঘ) ১৪৪ জন
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ১৪৪ জন
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় ৮, ১২ এবং ১৬ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে?

    সমাধান: 
    ৮, ১২ এবং ১৬ এর ল.সা.গু = ৪৮
    = (২ × ২) × ( ২  × ২ ) × ৩ 
    যা বর্গাকারে সাজানো সম্ভব নয়। 

    (২ × ২) × ( ২  × ২ ) × ৩  কে বর্গাকার সংখ্যা করতে হলে ৩  দ্বারা গুণ করতে হবে। 

    ∴ ৮, ১২ এবং ১৬ সারিতে এবং বর্গাকারে সাজানোর জন্য স্কুলে ছাত্রদের সংখ্যা হবে
    = (২ × ২) × (২ × ২) × (৩ × ৩)  জন
    = ১৪৪ জন
    ৯,৫৯১.
    প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে?
    1. ক) ৮
    2. খ) ১০
    3. গ) ১২
    4. ঘ) ২২
    সঠিক উত্তর:
    গ) ১২
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ১২
    ব্যাখ্যা

    প্রত্যেকটি সংখ্যার বিপরীত পাশের সংখ্যাটি দ্বিগুন।
    (৬, ১২), (৮, ১৬), (১২, ২৪), (১০, ২০)

    ৯,৫৯২.
    যদি ‘দক্ষিণ-পূর্ব’ হয়ে যায় ‘উত্তর’, ‘উত্তর-পূর্ব’ হয়ে যায় ‘পশ্চিম’, তাহলে ‘পশ্চিম’ কী হবে?
    1. দক্ষিণ-পূর্ব
    2. উত্তর-পূর্ব
    3. উত্তর-পশ্চিম
    4. দক্ষিণ-উত্তর
    সঠিক উত্তর:
    দক্ষিণ-পূর্ব
    উত্তর
    সঠিক উত্তর:
    দক্ষিণ-পূর্ব
    ৯,৫৯৩.
    যদি ZEBRA কে 2652181 লেখা যায়, তাহলে ELEPHANT কে কিভাবে লেখা যাবে?
    1. 512516811420
    2. 512514826420
    3. 513516811420
    4. 513516812426
    সঠিক উত্তর:
    512516811420
    উত্তর
    সঠিক উত্তর:
    512516811420
    ব্যাখ্যা
    এখানে, অক্ষর গুলোর পরিবর্তে ইংরেজী বর্ণমালায় তাদের ক্রম ব্যবহার হয়েছে। যেমন- A=1, B=2,  Z=26.

    অতএব, ELEPHANT কে লেখা যাবে  512516811420 .
    ৯,৫৯৪.
    তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৩, ৪ ও ৫ ঘন্টায় করতে পারে। দুটি মেশিনে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে?
    1. ক) ৯/২০
    2. খ) ৭/২০
    3. গ) ৭/১২
    4. ঘ) ৩/৪
    সঠিক উত্তর:
    গ) ৭/১২
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ৭/১২
    ব্যাখ্যা

    মেশিন তিনটি দ্বারা ১ ঘন্টায় কাজ করা যায় যথাক্রমে ১/৩, ১/৪ ও ১/৫ অংশ।
    ∴ দুটি মেশিনে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘন্টায় করতে পারবে ১/৩ + ১/৪ = ৭/১২ অংশ কাজ।

    ৯,৫৯৫.
    একটি পথের অর্ধেক দূরত্ব ৪০ কি.মি./ঘণ্টা বেগে এবং বাকি অর্ধেক ৬০ কি.মি./ঘণ্টা বেগে গেলে মোট ৯ ঘণ্টা সময় লাগে। পথের দূরত্ব কত? 
    1. ৫০২ কি.মি.
    2. ৪৫২ কি.মি.
    3. ৪৩২ কি.মি.
    4. ৩৮০ কি.মি.
    সঠিক উত্তর:
    ৪৩২ কি.মি.
    উত্তর
    সঠিক উত্তর:
    ৪৩২ কি.মি.
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি পথের অর্ধেক দূরত্ব ৪০ কি.মি./ঘণ্টা বেগে এবং বাকি অর্ধেক ৬০ কি.মি./ঘণ্টা বেগে গেলে মোট ৯ ঘণ্টা সময় লাগে। পথের দূরত্ব কত?

    সমাধান:
    ১ম অর্ধেক পথে,
    ৪০ কি.মি. যায় = ১ ঘণ্টায়
    ∴ ১ কি.মি. যায় = ১/৪০ ঘণ্টায়

    আবার, 
    বাকি অর্ধেক পথ,
    ৬০ কি.মি.যায় = ১ ঘণ্টায় 
    ∴ ১ কি.মি. যায় = ১/৬০ ঘণ্টায়

    (১ + ১) বা ২ কি.মি. যায় = (১/৪০) + (১/৬০) = (৩ + ২)/১২০ = ৫/১২০ = ১/২৪ ঘণ্টায়

    এখন,
    ১/২৪ ঘণ্টায় যায় = ২ কি.মি.
    ∴ ১ ঘণ্টায় যায় = (২ × ২৪)/১ কি.মি.
    ∴ ৯ ঘণ্টায় যায় = (২ × ২৪ × ৯) কি.মি. = ৪৩২ কি.মি. 

    অতএব, পথের মোট দূরত্ব = ৪৩২ কি.মি.

    Shortcut:
    মোট দূরত্ব = ২ × (১ম দূরত্ব × ২য় দূরত্ব × মোট সময়)/(১ম দূরত্ব + ২য় দূরত্ব)  

    ৯,৫৯৬.
    A স্ক্রু-ড্রাইভারের হাতলের ব্যাস 4 সে.মি. এবং B স্ক্রু-ড্রাইভারের হাতলের ব্যাস 2 সে.মি.। দুই জন ব্যাক্তি দুইটি স্ক্রু-ড্রাইভার দিয়ে একই মাপের দুইটি স্ক্রু একটি কাঠবোর্ডের ভিতর সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে-
    1. A কে বেশি সংখ্যকবার ঘুরাতে হবে
    2. A স্ক্রু-ড্রাইভারটিতে বেশি বল প্রয়োগ করতে হবে
    3. দুইটিকে সমান সংখ্যকবার ঘুরাতে হবে
    4. B কে A এর দ্বিগুণ সংখ্যকবার ঘুরাতে হবে
    সঠিক উত্তর:
    দুইটিকে সমান সংখ্যকবার ঘুরাতে হবে
    উত্তর
    সঠিক উত্তর:
    দুইটিকে সমান সংখ্যকবার ঘুরাতে হবে
    ব্যাখ্যা
    প্রশ্ন: A স্ক্রু-ড্রাইভারের হাতলের ব্যাস 4 সে.মি. এবং B স্ক্রু-ড্রাইভারের হাতলের ব্যাস 2 সে.মি.। দুই জন ব্যাক্তি দুইটি স্ক্রু-ড্রাইভার দিয়ে একই মাপের দুইটি স্ক্রু একটি কাঠবোর্ডের ভিতর সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে-

    সমাধান:
    দুইটিকে স্ক্রু-ড্রাইভারকেই সমান সংখ্যকবার ঘুরাতে হবে।
    কারণ হাতলের ব্যাস যা-ই হোক না কেন সেটা একবার ঘুরলে ৩৬০ ডিগ্রি ঘোরে এবং সেই সাথে স্ক্রুটিও ৩৬০ ডিগ্রি ঘোরবে।
    কিন্তু A স্ক্রু এর হাতল মোটা হওয়ায় এটিতে কম বল প্রয়োগ করতে হবে।
    ৯,৫৯৭.
    নিচের কোন বানানটি অশুদ্ধ?
    1. Diarrhoea
    2. Newmonia
    3. pneumonia
    4. Bureaucracy
    সঠিক উত্তর:
    Newmonia
    উত্তর
    সঠিক উত্তর:
    Newmonia
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন বানানটি অশুদ্ধ?

    সমাধান:
    অশুদ্ধ বানান Newmonia.

    আরো কিছু গুরুত্বপূর্ণ সঠিক বানান-
    Acknowledgement
    Abhorrence
    Affidavit
    Bureaucracy
    Committee
    Consensus
    Vacuum
    Reverberation
    Lieutenant
    Diarrhoea(British English) অথবা Diarrhea(American English)
    ৯,৫৯৮.
    নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
    JD - MG - ? SM - VP
    1. ক) MI
    2. খ) PJ
    3. গ) NI
    4. ঘ) RJ
    সঠিক উত্তর:
    খ) PJ
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) PJ
    ব্যাখ্যা
    এখানে, দুটি ধারা বিদ্যমান।
    প্রথম ধারাঃ J, M, P, S, V
    সাধারণ অন্তর = 2
    দ্বিতীয় ধারাঃ D, G, J, M, P
    সাধারণ অন্তর = 2
    ∴ প্রশ্নবোধক স্থানে PJ হবে।
    ৯,৫৯৯.
    "UNIVERSITY" শব্দটির পানিতে প্রতিবিম্ব কোনটি?
      সঠিক উত্তর:
      উত্তর
      সঠিক উত্তর:
      ব্যাখ্যা

      প্রশ্ন: "UNIVERSITY" শব্দটির পানিতে প্রতিবিম্ব কোনটি?

      সমাধান:
      সঠিক উত্তর - খ)
       "UNIVERSITY" শব্দটির পানিতে প্রতিবিম্ব- 

      ৯,৬০০.
      P J - এর চেয়ে বড়; S M এর চেয়ে বড়; R S - এর মতো বড় না হলেও J - এর চেয়ে বড়; M J - এর মতো বড় নয়। তাহলে সবচেয়ে ছোট কোনটি?
      1. ক) J
      2. খ) P
      3. গ) R
      4. ঘ) M
      সঠিক উত্তর:
      ঘ) M
      উত্তর
      সঠিক উত্তর:
      ঘ) M
      ব্যাখ্যা
      প্রশ্ন: P J - এর চেয়ে বড়; S M এর চেয়ে বড়; R S - এর মতো বড় না হলেও J - এর চেয়ে বড়; M J - এর মতো বড় নয়। তাহলে সবচেয়ে ছোট কোনটি?

      সমাধান:
      P > J
      S > M
      S > R
      R > J
      J > M

      প্রদত্তশর্তে,
      P > S > R > J > M

      তাহলে সবচেয়ে ছোট M