বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৮২ / ১৩৫ · ৮,১০১৮,২০০ / ১৩,৫৮৯

৮,১০১.
৭০ লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৪ : ৩। এতে কত লিটার পেট্রোল যোগ করলে অনুপাত ৮ : ১১ হবে?
  1. ২৫ লিটার
  2. ১৮ লিটার
  3. ৩৫ লিটার
  4. ২৮ লিটার
সঠিক উত্তর:
২৫ লিটার
উত্তর
সঠিক উত্তর:
২৫ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ৭০ লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৪ : ৩। এতে কত লিটার পেট্রোল যোগ করলে অনুপাত ৮ : ১১ হবে?

সমাধান:
দেওয়া আছে,
মোট মিশ্রণ = ৭০ লিটার
অনুপাতের সমষ্টি = ৪ + ৩ = ৭
∴ কেরোসিন = (৪/৭) × ৭০ = ৪০ লিটার
∴ পেট্রোল = (৩/৭) × ৭০ = ৩০ লিটার

ধরি, 'ক' লিটার পেট্রোল যোগ করতে হবে।
অর্থাৎ, পেট্রোল = (৩০ + ক) লিটার

প্রশ্নমতে,
কেরোসিন : পেট্রোল = ৮ : ১১
⇒ ৪০/(৩০ + ক) = ৮/১১
⇒ ৮ × (৩০ + ক) = ৪০ × ১১
⇒ ৮ × ৩০ + ৮ক = ৪৪০
⇒ ২৪০ + ৮ক = ৪৪০
⇒ ৮ক = ৪৪০ - ২৪০
⇒ ৮ক = ২০০
⇒ ক = ২০০/৮
∴ ক = ২৫ লিটার

সুতরাং, ২৫ লিটার পেট্রোল যোগ করতে হবে। 

৮,১০২.
যদি গুণ অর্থ ÷, বিয়োগ অর্থ ×, ভাগ অর্থ + এবং যোগ অর্থ - হয়, তবে
(3 - 15 ÷ 19) × 8 + 5 = কত?
  1. 3
  2. 2
  3. 5
  4. 4
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: যদি গুণ অর্থ ÷, বিয়োগ অর্থ ×, ভাগ অর্থ + এবং যোগ অর্থ - হয়, তবে
(3 - 15 ÷ 19) × 8 + 5 = কত?

সমাধান: 
গুণ অর্থ ÷, বিয়োগ অর্থ ×, ভাগ অর্থ + এবং যোগ অর্থ -

প্রদত্ত তথ্য অনুসারে (3 - 15 ÷ 19) × 8 + 5  এর চিহ্ন পরিবর্তন করে পাই
(3 × 15 + 19) ÷ 8 - 5  
= (45 + 19) ÷ 8 - 5
= 64  ÷ 8 - 5
= 8 - 5
= 3 

৮,১০৩.
যদি 10152 = JOB হয়, তাহলে 524113 = ?
  1. VIVA
  2. LIVE
  3. TEST
  4. EXAM
সঠিক উত্তর:
EXAM
উত্তর
সঠিক উত্তর:
EXAM
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 10152 = JOB হয়, তাহলে 524113 = ?

সমাধান:

10152 = JOB
5 24 1 13 = EXAM
৮,১০৪.
'LNGEDNA' শব্দটি সাজালে পাওয়া যাবে একটি ____ নাম।
  1. ক) প্রাণীর
  2. খ) সমুদ্রের
  3. গ) দেশের
  4. ঘ) শহরের
সঠিক উত্তর:
গ) দেশের
উত্তর
সঠিক উত্তর:
গ) দেশের
ব্যাখ্যা

- 'LNGEDNA' শব্দটি সাজালে পাওয়া যাবে একটি দেশের নাম।
- শব্দটি সাজালে হয় England.
- যা একটি দেশের নাম।

৮,১০৫.
'X' এর জ্যামিতিক আকৃতিগুলো দ্বারা কোনটি গঠন করা সম্ভব?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
'X' এর জ্যামিতিক আকৃতিগুলো  দ্বারা কোনটি গঠন করা সম্ভব?

সমাধান:
৮,১০৬.
একটি বই বিক্রয় করার সময় বিক্রেতা লিখিত মূল্যের উপর ১৫% কমিশন প্রদান করে। বইটির লিখিত বিক্রয়মূল্য ১২০ টাকা হলে, বইটি কত টাকায় ক্রয় করা যাবে?
  1. ৯৫ টাকা
  2. ১০২ টাকা
  3. ১০৫ টাকা
  4. ১০৭ টাকা
সঠিক উত্তর:
১০২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই বিক্রয় করার সময় বিক্রেতা লিখিত মূল্যের উপর ১৫% কমিশন প্রদান করে। বইটির লিখিত বিক্রয়মূল্য ১২০ টাকা হলে, বইটি কত টাকায় ক্রয় করা যাবে? 

সমাধান: 
১৫% কমিশনে, 
লিখিত মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫ টাকা 
∴ লিখিত মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫/১০০ টাকা 
∴ লিখিত মূল্য ১২০ টাকা হলে বিক্রয়মূল্য = (৮৫ × ১২০)/১০০ টাকা 
= ১০২০০/১০০ টাকা 
= ১০২ টাকা 

∴ বইটি ক্রয় করা যাবে = ১০২ টাকা।
৮,১০৭.
একজন মহিলাকে নির্দেশ করে, অপর একজন মহিলা বললেন ''তার ভাইয়ের বাবা হলেন আমার দাদার একমাত্র ছেলে।'' এই মহিলাটি অপর মহিলার সঙ্গে কীভাবে সম্পর্কিত?
  1. খালা
  2. বোন
  3. ভাতিজি
  4. চাচী
সঠিক উত্তর:
বোন
উত্তর
সঠিক উত্তর:
বোন
ব্যাখ্যা

আমার দাদুর একমাত্র ছেলে = আমার বাবা

মহিলার ভাইয়ের বাবা = তারও বাবা

এখন এক মহিলার বাবা অন্য মহিলারও বাবা হলে মহিলাটি অন্য মহিলার বােন হবেন সম্পর্কে।

৮,১০৮.
Inspite of competition, the newspaper ___ remains among the best _____ of communication between advertisers and customers.
  1. arguably : means
  2. nevertheeless : medium
  3. often : measure
  4. still : media
  5. consistently : stable
সঠিক উত্তর:
still : media
উত্তর
সঠিক উত্তর:
still : media
ব্যাখ্যা
In spite of competition, the newspaper still remains among the best media of communication between advertisers and customers.
প্রতিযোগিতা সত্ত্বেও, সংবাদপত্র এখনও বিজ্ঞাপনদাতা এবং গ্রাহকদের মধ্যে যোগাযোগের সেরা মাধ্যমগুলির মধ্যে রয়েছে।
৮,১০৯.
যদি প্রথম কন্টেইনারে প্রতি সেকেন্ডে ১ লিটার করে পানি যোগান দেওয়া যায় তবে দ্বিতীয় কন্টেইনারটি পূর্ণ হতে কতক্ষণ সময় লাগবে?
  1. ক) ৫০ মিনিট
  2. খ) ১ ঘণ্টা
  3. গ) ৭০ মিনিট
  4. ঘ) দেড় ঘণ্টা
সঠিক উত্তর:
গ) ৭০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭০ মিনিট
ব্যাখ্যা
চিত্র দেখে স্পষ্ট বুঝা যাচ্ছে যে প্রথম কন্টেইনার পূর্ণ হওয়ার পরেই শুধুমাত্র দ্বিতীয় কন্টেইনারে পানি যাবে।
প্রথম কন্টেইনারের আয়তন = ১ × ৩.৬ × ১ = ৩.৬ ঘনমিটার
আমরা জানি, ১ ঘনমিটারে পানি ধারণ করে ১০০০ লিটার।
প্রথম কন্টেইনারে পানির ধারণ ক্ষমতা = ৩.৬ × ১০০০ = ৩৬০০ লিটার
সুতরাং, প্রথম কন্টেইনার পূর্ণ হতে সময় লাগবে = ৩৬০০/১ = ৩৬০০ সেকেন্ড = ৬০ মিনিট
দ্বিতীয় কন্টেইনারের আয়তন = ১ × ০.৬ × ১ = ০.৬ ঘনমিটার
দ্বিতীয় কন্টেইনারে পানির ধারণ ক্ষমতা = .৬ × ১০০০ = ৬০০ লিটার
সুতরাং, শুধু দ্বিতীয় কন্টেইনার পূর্ণ হতে সময় লাগবে = ৬০০/১ = ৬০০ সেকেন্ড = ১০ মিনিট
অর্থাৎ, ২য় কন্টেইনার পূর্ণ হতে সময় লাগবে = ৬০ + ১০ = ৭০ মিনিট
৮,১১০.
প্রদত্ত চিত্রভিত্তিক ধারার পরবর্তী চিত্র কোনটি হবে? 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
ক)
উত্তর
সঠিক উত্তর:
ক)
ব্যাখ্যা
প্রথম ধাপে, নিম্নতম রেখাটি একটি বক্ররেখায় রূপান্তরিত করা হয়।
দ্বিতীয় ধাপে, দ্বিতীয় রেখাটি একটি বক্ররেখায় রূপান্তরিত করা হয়। এবং বিদ্যমান বক্ররেখাটি উল্টানো হয়।
তৃতীয় ধাপে, তৃতীয় রেখাটি একটি বক্ররেখায় রূপান্তরিত করা হয়। এবং বিদ্যমান ২য় বক্ররেখাটি উল্টানো হয় এবং ১ম বক্ররেখাটি সোজা হয়ে যায়।  

এই নিয়ম অনুসারে অপশন ক সঠিক।
৮,১১১.
মালিহা ১০ কি.মি. উত্তরে যায়। তারপর সে ১৫ কি.মি. পূর্বদিকে যায় এবং তারপর ১০ কি.মি. উত্তরে যায়। যাত্রাস্থান থেকে মালিহা কত কি.মি. দূরত্বে আছে?
  1. ১৫ কি.মি.
  2. ২০ কি.মি.
  3. ২৫ কি.মি.
  4. ৩০ কি.মি.
সঠিক উত্তর:
২৫ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৫ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: মালিহা ১০ কি.মি. উত্তরে যায়। তারপর সে ১৫ কি.মি. পূর্বদিকে যায় এবং তারপর ১০ কি.মি. উত্তরে যায়। যাত্রাস্থান থেকে মালিহা কত কি.মি. দূরত্বে আছে?

সমাধান:
প্রদত্ত তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে সাজিয়ে পাই,

এখানে, DE = DC + CE
= 10 + 10
= 20 কি.মি.

এখন, 
যাত্রাস্থান থেকে মালিহার দূরত্ব, AD = √(AE2 + DE2)
= √(152 + 202)
= √625
= 25 কি.মি.
৮,১১২.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
১, ৩, ৮, ১৯, ৪২, ৮৯, ?
  1. ১৯২ 
  2. ১৮৪
  3. ১০২ 
  4. ১৭৮ 
সঠিক উত্তর:
১৮৪
উত্তর
সঠিক উত্তর:
১৮৪
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
১, ৩, ৮, ১৯, ৪২, ৮৯, ?

সমাধান:
পরবর্তী সংখ্যা = (আগের সংখ্যা × ২) + (ক্রমিক সংখ্যা)
১ম সংখ্যা = ১ 
২য় সংখ্যা = ১ × ২ + ১ = ৩ 
৩য় সংখ্যা = ৩ × ২ + ২ = ৮ 
৪র্থ সংখ্যা = ৮ × ২ + ৩ = ১৯ 
৫ম সংখ্যা = ১৯ × ২ + ৪ = ৪২
৬ষ্ঠ সংখ্যা = ৪২ × ২ + ৫ = ৮৯ 
৭ম সংখ্যা = ৮৯ × ২ + ৬ = ১৮৪

সুতরাং, প্রশ্নবোধক স্থানে ১৮৪ সংখ্যাটি বসবে। 

৮,১১৩.
আগামী পরশুর পরের দিন যদি সোমবার হয় তবে, গতকালের আগের দিন কি বার ছিল?
  1. সোমবার
  2. রবিবার
  3. বৃহস্পতিবার
  4. বুধবার
সঠিক উত্তর:
বুধবার
উত্তর
সঠিক উত্তর:
বুধবার
ব্যাখ্যা
প্রশ্ন: আগামী পরশুর পরের দিন যদি সোমবার হয় তবে, গতকালের আগের দিন কি বার ছিল?

সমাধান:
আগামী পরশুর পরের দিন যদি সোমবার
পরশু দিন রবিবার
আজকে শুক্রবার
গতকাল বৃহস্পতিবার
∴ গতকালের আগের দিন বুধবার
৮,১১৪.
একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, 'তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে।' ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কী?
  1. মা
  2. খালা
  3. বোন
  4. কন্যা
সঠিক উত্তর:
বোন
উত্তর
সঠিক উত্তর:
বোন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, 'তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে।' ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কী?

সমাধান:
তার (পুরুষের) ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে। ∴ তাদের তিন জনের বাবা একজনই ।

∴ ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক বোন।
৮,১১৫.
নিচের ধারার প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
3, 7, 23, 95, ?
  1. 299
  2. 381
  3. 479
  4. 540
সঠিক উত্তর:
479
উত্তর
সঠিক উত্তর:
479
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের ধারার প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
3, 7, 23, 95, ?

সমাধান:
প্রথম পদ = 3
দ্বিতীয় পদ = 3 × 2 +1 = 7
তৃতীয় পদ = 7 × 3 + 2 = 23
চতুর্থ পদ = 23 × 4 + 3 = 95
পঞ্চম পদ = 95 × 5 + 4 = 479

৮,১১৬.
কোনটি শুদ্ধ বানান?
  1. অন্যূন
  2. অপকর্শ
  3. অন্যমনষ্ক
  4. অন্যপুর্বা
সঠিক উত্তর:
অন্যূন
উত্তর
সঠিক উত্তর:
অন্যূন
ব্যাখ্যা
‘অন্যূন’ শুদ্ধ বানান।

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,  
‘অন্যূন’ অর্থ- অন্তত; কমপক্ষে। 

অন্যদিকে অপশনের বাকি বানান গুলো অশুদ্ধ।
এগুলোর শুদ্ধ বানান - 
• অপকর্শ এর শুদ্ধ বানান - অপকর্ষ।
• অন্যমনষ্ক এর শুদ্ধ বানান - অন্যমনস্ক।
• অন্যপুর্বা এর শুদ্ধ বানান - অন্যপূর্বা।

উৎস : বাংলা বানান অভিধান, বাংলা একাডেমি।
৮,১১৭.
১৯৯৬ সালের ২৯ ফেব্রুয়ারি মাসে নাবিলের জন্ম হলে, ২০৩২ সালে তার কততম জন্মদিন পালিত হবে?
  1. ৭ম
  2. ৮ম
  3. ৯ম
  4. ১০ম
সঠিক উত্তর:
৯ম
উত্তর
সঠিক উত্তর:
৯ম
ব্যাখ্যা
(২০৩২ - ১৯৯৬)/৪ = ৯ম
৮,১১৮.
কোনটি অশুদ্ধ বানানগুচ্ছ?
  1. ক) সাক্ষর, স্বাক্ষর, পাণি
  2. খ) শরণ, স্মরণ, শুচি
  3. গ) চূত, চ্যূত, যশোপ্রভা
  4. ঘ) পরিষেবা, সম্ভবপর, স্বাচ্ছন্দ্য
সঠিক উত্তর:
গ) চূত, চ্যূত, যশোপ্রভা
উত্তর
সঠিক উত্তর:
গ) চূত, চ্যূত, যশোপ্রভা
ব্যাখ্যা
এখানে, সাক্ষর অর্থ শিক্ষিত বা অক্ষর জ্ঞানসম্পন্ন, স্বাক্ষর অর্থ দস্তখত, পাণি- হাত, শরণ- আশ্রয়, স্মরণ- স্মৃতি, শুচি- পবিত্র, চূত- আম, চ্যূত- স্খলিত। পরিষেবা, সম্ভবপর (সম্ভব- অশুদ্ধ), স্বাচ্ছন্দ্য শুদ্ধ বানান। অশুদ্ধ বানান হচ্ছে ‘যশোপ্রভা’। শুদ্ধ বানান যশঃপ্রভা।
৮,১১৯.
The word homogenous means ----
  1. same place
  2. same race
  3. same density
  4. same kind
সঠিক উত্তর:
same kind
উত্তর
সঠিক উত্তর:
same kind
ব্যাখ্যা
প্রশ্ন: The word homogenous means.

সমাধান:
homogeneous এর অর্থ সমজাতীয়ত বা একই রকমের দল
ক) same place (একই স্থান)
খ) same race (একই বর্ণ/জাতি)
গ) same density (একই ঘনত্ব)
৮,১২০.
আহসান একজন নারীকে ইশারা করে বললেন,"উনার পৌত্রী হলো আমার ভাইয়ের একমাত্র কন্যা।"
- আহসানের সঙ্গে নারীর সম্পর্ক কেমন?
  1. শ্বাশুড়ি
  2. মা
  3. দাদী
  4. বোন
সঠিক উত্তর:
মা
উত্তর
সঠিক উত্তর:
মা
ব্যাখ্যা

প্রশ্ন: আহসান একজন নারীকে ইশারা করে বললেন,"উনার পৌত্রী হলো আমার ভাইয়ের একমাত্র কন্যা।" 
- আহসানের সঙ্গে নারীর সম্পর্ক কেমন?

সমাধান:
নারীর পৌত্রী অর্থাৎ ছেলের মেয়ে হলো আহসানের ভাইয়ের মেয়ে।
অর্থাৎ আহসানের ভাই ঐ নারীর ছেলে। 
সুতরাং, আহসানও ঐ নারীর ছেলে। 

∴ নারীটি আহসানের মা। 

৮,১২১.
চিত্রের A চাকাটি ঘড়ির কাটার দিকে ঘুরলে B চাকাটি কোনদিকে ঘুরবে?
  1. ঘড়ির কাটার দিকে
  2. ঘড়ির কাটার বিপরীত দিকে
  3. নির্দির্ষ্ট সময় পর পর দিক বদল করবে
  4. কোন দিকে ঘুরবে না
সঠিক উত্তর:
ঘড়ির কাটার বিপরীত দিকে
উত্তর
সঠিক উত্তর:
ঘড়ির কাটার বিপরীত দিকে
৮,১২২.
একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ১৪ বেশি হলে, সংখ্যাটি কত?
  1. ২৫
  2. ১৬
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
৪ এর বর্গ = ১৬
৪ এর বর্গমূল = ২
 
পার্থক্য = ১৬ - ২ = ১৪

অতএব, সংখ্যাটি = ৪
৮,১২৩.
3.81x = 9x+ 4 হলে x এর মান কত?
  1. -1/7
  2. 2/7
  3. 7/2
  4. 2/3
সঠিক উত্তর:
7/2
উত্তর
সঠিক উত্তর:
7/2
ব্যাখ্যা
3.81x = 9x+ 4 
3 .(34)x = (32)x+ 4
3. 34x = 32(x+ 4)
34x + 1 =32(x+ 4)
4x + 1 = 2(x+ 4)
4x + 1 =2x + 8 
4x - 2x = 8 - 1
2x = 7 
x = 7/2
৮,১২৪.
২৫ মিটার লম্বা একটি মই খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে ২০ মিটার উচুতে দেয়ালকে স্পর্শ করে। মই এর অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত?
  1. ১৫ মিটার
  2. ১৭ মিটার
  3. ১৯ মিটার
  4. ২১ মিটার
সঠিক উত্তর:
১৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫ মিটার লম্বা একটি মই খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে ২০ মিটার উচুতে দেয়ালকে স্পর্শ করে। মই এর অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত?

সমাধান:
ধরি,
মই এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব = ক মিটার
তাহলে পীথাগোরাসের সূত্রানুযায়ী,
২৫ = ২০ + ক
⇒ ক = ৬২৫ - ৪০০
⇒ ক = ১৫
∴ ক = ১৫ মিটার
৮,১২৫.
নিচের যন্ত্রটির নাম কী?
  1. স্পেকট্রোমিটার
  2. গ্যালভানোমিটার
  3. ম্যাগনেটোমিটার
  4. স্ফিগমোম্যানোমিটার
সঠিক উত্তর:
গ্যালভানোমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ্যালভানোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের যন্ত্রটির নাম কী?

সমাধান:
ছবিতে দেখানো যন্ত্রটির নাম গ্যালভানোমিটার (Galvanometer)। এটি একটি বৈদ্যুতিক যন্ত্র যা বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের উপস্থিতি এবং তার দিক নির্ধারণ করতে ব্যবহৃত হয়।
৮,১২৬.
You must put ____ your pride and apologise to him.
  1. ক) in
  2. খ) up
  3. গ) aside
  4. ঘ) up with
সঠিক উত্তর:
গ) aside
উত্তর
সঠিক উত্তর:
গ) aside
ব্যাখ্যা

put something ↔ aside (phrasal verb)

1 to try to stop thinking about a problem, argument, or disagreement, because you want to achieve something
You must put aside your pride and apologise to him.

2 to save money regularly, usually for a particular purpose
She put at least £30 a week aside for food.

৮,১২৭.
Asthma : Lungs :: Conjunctivitis : ?
  1. Bones
  2. Teeth
  3. Eyes
  4. Blood
সঠিক উত্তর:
Eyes
উত্তর
সঠিক উত্তর:
Eyes
ব্যাখ্যা

প্রশ্ন: Asthma : Lungs : : Conjunctivitis : ?

সমাধান:
Asthma → ফুসফুসকে প্রভাবিত করে
Conjunctivitis → চোখকে প্রভাবিত করে (conjunctiva, অর্থাৎ চোখের বাইরের আবরণ এবং চোখের পাতার অভ্যন্তরীণ অংশে প্রদাহ)

A. Bones - অস্টিওপোরোসিস/আর্থ্রাইটিসের সাথে সম্পর্ক, কিন্তু Conjunctivitis নয়।
B. Teeth - ডেন্টাল ক্যারিস/জিনজিভাইটিসের সাথে, চোখের নয়।
D. Blood - লিউকেমিয়া/অ্যানিমিয়ার সাথে, চোখের প্রদাহ নয়।

সঠিক উত্তর: Eyes (চোখ)

৮,১২৮.
কোন বানানটি সঠিক?
  1. Gynoecology
  2. Guynacology
  3. Gynaecology
  4. Gynecology
সঠিক উত্তর:
Gynaecology
উত্তর
সঠিক উত্তর:
Gynaecology
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি সঠিক?

সমাধান:
ঠিক বানান হলো Gynaecology

এটি হলো চিকিৎসাবিজ্ঞানের স্ত্রীরোগ সম্পর্কিত শাখা।

উৎস: Accessible Dictionary by Bangla Academy.
৮,১২৯.
x ও y উভয়ই জোড় সংখ্যা হলে কোনটি বিজোড় সংখ্যা হবে?
  1. (x + 2y + 1)
  2. xy
  3. xy + 2
  4. 2(x + 1)
সঠিক উত্তর:
(x + 2y + 1)
উত্তর
সঠিক উত্তর:
(x + 2y + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: x ও y উভয়ই জোড় সংখ্যা হলে কোনটি বিজোড় সংখ্যা হবে?

সমাধান:
দুইটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদাই জোড় সংখ্যা হয়।

ধরি, 
জোড় সংখ্যা দুইটি x = 2 এবং y = 4, 
অপশন অনুসারে, 
ক) x + 2y + 1 = (2 + 2 × 4 + 1) = 11 (বিজোড় সংখ্যা)। 
খ) xy = (2 × 4) = 8 (জোড় সংখ্যা)।
গ) xy + 2 = (2 × 4) + 2 = 8 + 2 = 10 (জোড় সংখ্যা)।
ঘ) 2(x + 1) = 2(2 + 1) = 6 (জোড় সংখ্যা)।
৮,১৩০.
10 টা 30 মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. 105°
  2. 115°
  3. 125°
  4. 135°
সঠিক উত্তর:
135°
উত্তর
সঠিক উত্তর:
135°
ব্যাখ্যা
প্রশ্ন: 10 টা 30 মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

সমাধান :
H ঘন্টা ও M মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ = Ι (11M - 60H ) /2 Ι °

∴ 10 টা 30 মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ = Ι {(11 × 30) - (60 × 10)} /2 Ι °
= Ι (330 - 600) /2 Ι °
= Ι -270 /2 Ι°
= 270 /2°
= 135°
৮,১৩১.
নিচের যন্ত্রটি সাধারণত কোন কাজে ব্যবহৃত হয়?
  1. Drilling
  2. Cutting
  3. Measuring
  4. Heating
সঠিক উত্তর:
Measuring
উত্তর
সঠিক উত্তর:
Measuring
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের যন্ত্রটি সাধারণত কোন কাজে ব্যবহৃত হয়?


সমাধান:
• চিত্রের যন্ত্রটি হলো ভার্নিয়ার ক্যালিপার্স। 

• Vernier Calipers হলো এক ধরনের পরিমাপ যন্ত্র, যা খুব ছোট দৈর্ঘ্য, ব্যাস, গভীরতা ইত্যাদি অত্যন্ত নির্ভুলভাবে মাপতে ব্যবহৃত হয়।
অর্থাৎ ভার্নিয়ার ক্যালিপার্সের মাধ্যমে সূক্ষ্ম পরিমাপ বা Measuring করা হয়। 

• এটি দিয়ে মাপা যায়:
- বাহ্যিক ব্যাস (outer diameter), 
- অভ্যন্তরীণ ব্যাস (inner diameter), 
- গভীরতা (depth)।
৮,১৩২.
P এবং Q দুই ভাই। R এবং S দুই বোন। P-এর ছেলে হলো S-এর ভাই। তাহলে Q হলো R-এর -
  1. পুত্র
  2. ভাই
  3. পিতা
  4. চাচা
সঠিক উত্তর:
চাচা
উত্তর
সঠিক উত্তর:
চাচা
ব্যাখ্যা
প্রশ্ন: P এবং Q দুই ভাই। R এবং S দুই বোন। P-এর ছেলে হলো S-এর ভাই। তাহলে Q হলো R-এর -

সমাধান:
এখানে, P এবং Q দুই ভাই।
R এবং S দুই বোন। 

P এর ছেলে হলো S এর ভাই 
∴ P হলো S এর বাবা
R হলো S এর বোন
অতএব, R হলো P এর মেয়ে।

অর্থাৎ, Q হলো R এর চাচা।
৮,১৩৩.
নিচের কোন সংখ্যা একটি পূর্ণ বর্গ সংখ্যা থেকে ১ কম?
  1. ক) ৬২৫
  2. খ) ৬২৪
  3. গ) ৬২৬
  4. ঘ) ২২৫
সঠিক উত্তর:
খ) ৬২৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬২৪
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যা একটি পূর্ণ বর্গ সংখ্যা থেকে ১ কম?
৬২৫
৬২৪
৬২৬
২২৫

সমাধান: 
(২৫) = ৬২৫
⇒ ৬২৫ - ১ = ৬২৪ 
৮,১৩৪.
দুপুর ৩ : ২০ মিনিটের সময় একটি ঘড়ির মিনিটের কাঁটা ও ঘণ্টার কাঁটার মধ্যবর্তী কোণের মান কত হবে?
  1. ২০°
  2. ৩০°
  3. ৪০°
  4. ৫০°
সঠিক উত্তর:
২০°
উত্তর
সঠিক উত্তর:
২০°
ব্যাখ্যা

প্রশ্ন: দুপুর ৩ : ২০ মিনিটের সময় একটি ঘড়ির মিনিটের কাঁটা ও ঘণ্টার কাঁটার মধ্যবর্তী কোণের মান কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
ঘণ্টার মান = ৩
মিনিটের মান = ২০

আমরা জানি,
মধ্যবর্তী কোণ = {(১১ × মিনিট) - (ঘণ্টা × ৬০)}/২
= {(১১ × ২০) - (৩ × ৬০)}/২
= (২২০ - ১৮০)/২
= ৪০/২
= ২০° 

৮,১৩৫.
নিচের চিত্রে ভারসম্য রক্ষা করতে হলে প্রশ্নবোধক স্থানে কত কেজির ভর রাখতে হবে?
  1. ক) 8
  2. খ) 4
  3. গ) 6
  4. ঘ) 12
সঠিক উত্তর:
ক) 8
উত্তর
সঠিক উত্তর:
ক) 8
ব্যাখ্যা

m1×d1 = m2×d2
⇒ 4×4 = m2×2
∴m2 = 8

৮,১৩৬.
নিচের চিত্রে লিভারটি ভারসাম্য রক্ষা করতে প্রশ্নবোধক স্থানে (?) কত দূরত্বের প্রয়োজন?
  1. ৫০ ফুট
  2. ৫৫ ফুট
  3. ৬০ ফুট
  4. ৬৫ ফুট
সঠিক উত্তর:
৫০ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৫০ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে লিভারটি ভারসাম্য রক্ষা করতে প্রশ্নবোধক স্থানে (?) কত দূরত্বের প্রয়োজন?


সমাধান:
বামপাশের মোট বল (৫ × ৬০)+ (৬ × ৫০) = ৬০০
ভারসাম্য করতে ডানে লাগবে = ৬০০/১২ = ৫০ ফুট
৮,১৩৭.
A, B এর চেয়ে লম্বা এবং C, D -এর চেয়ে লম্বা। যদি B, C -এর চেয়ে বেঁটে না হয়, তবে খাটোর দিক থেকে ২য় কে?
  1. C
  2. A
  3. B
  4. D
সঠিক উত্তর:
C
উত্তর
সঠিক উত্তর:
C
ব্যাখ্যা

A > B; C > D এবং B > C

শর্ত তিনটি সমন্বয় করে পাই, A > B > C > D

সুতরাং, সবচেয়ে লম্বা হল A, খাটোর দিক থেকে দ্বিতীয় C

৮,১৩৮.
চালের মূল্য ২০% কমে যাওয়ায় ৮,০০০ টাকায় পূর্বাপেক্ষা ২ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ৫ কেজি চালের বর্তমান মূল্য কত?
  1. ৩০ টাকা
  2. ৩৫ টাকা
  3. ৪০ টাকা
  4. ৪৫ টাকা
সঠিক উত্তর:
৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: চালের মূল্য ২০% কমে যাওয়ায় ৮,০০০ টাকায় পূর্বাপেক্ষা ২ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ৫ কেজি চালের বর্তমান মূল্য কত?

সমাধান:
১০০ টাকায় কমে = ২০ টাকা
∴ ১ টাকায় কমে = ২০/১০০ টাকা
∴ ৮,০০০ টাকায় কমে = (২০ × ৮,০০০)/১০০ টাকা
= ১৬০০ টাকা

আমরা জানি
১ কুইন্টাল = ১০০ কেজি
∴ ২  কুইন্টাল = ২০০ কেজি

২০০ কেজি চালের দাম ১৬০০ টাকা
∴ ১ কেজি চালের দাম ১৬০০/২০০ টাকা
∴ ৫ কেজি চালের দাম (১৬০০ × ৫)/২০০ টাকা
= ৪০ টাকা
৮,১৩৯.
Cattle is to Fodder as Fish is to _______?
  1. insect
  2. plankton
  3. hay
  4. tube
সঠিক উত্তর:
plankton
উত্তর
সঠিক উত্তর:
plankton
ব্যাখ্যা
প্রশ্ন: Cattle is to Fodder as Fish is to _______?

সমাধান:
fodder বা গবাদি পশুর শুকনা খাদ্য যেমন Cattle বা গবাদি পশুর খাবার।
তেমন plankton বা সাগর, নদী, হ্রদ ইত্যাদিতে ভাসমান (প্রধানত আণুবীক্ষণিক) জীবাণুবিশেষ; প্ল্যাংকটন হলো fish বা মাছের খাবার।

অন্যদিকে,
hay - খড়।
insect - এক শ্রেণির অমেরুদণ্ডী প্রাণী, যাদের দুটি পা থাকে এবং শরীর তিন ভাগে বিভক্ত হয়ে থাকে,যেমন পিপড়া, মাছি।
tube - নল, চোঙা
৮,১৪০.
দুটি পাইপ C ও D দ্বারা একটি ট্যাঙ্ক যথাক্রমে 6 ঘণ্টা ও 12 ঘণ্টায় পানি পূর্ণ হয়। দুটি পাইপ চালু করার পর, একটি ছিদ্রের ফলে ট্যাঙ্কটি পূর্ণ হতে 1 ঘণ্টা সময় বেশি লাগে। যদি ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি থাকে, তাহলে ছিদ্র দ্বারা সম্পূর্ণ পানি বের হতে কত সময় লাগবে?
  1. 16 ঘণ্টা
  2. 18 ঘণ্টা
  3. 20 ঘণ্টা
  4. 21 ঘণ্টা
সঠিক উত্তর:
20 ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
20 ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি পাইপ C ও D দ্বারা একটি ট্যাঙ্ক যথাক্রমে 6 ঘণ্টা ও 12 ঘণ্টায় পানি পূর্ণ হয়। দুটি পাইপ চালু করার পর, একটি ছিদ্রের ফলে ট্যাঙ্কটি পূর্ণ হতে 1 ঘণ্টা সময় বেশি লাগে। যদি ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি থাকে, তাহলে ছিদ্র দ্বারা সম্পূর্ণ পানি বের হতে কত সময় লাগবে?

সমাধান:
C ও D পাইপ দ্বারা 1 ঘণ্টায় পূর্ণ হয় = (1/6) + (1/12) = (2 + 1)/12 = 1/4 অংশ
অতএব, C ও D দ্বারা ট্যাঙ্কটি 4 ঘণ্টায় পূর্ণ হয়।
ছিদ্রের জন্য পানি দ্বারা পূর্ণ হতে সময় বেশি লাগে = 1 ঘণ্টা
∴ ছিদ্রসহ নল দুটির ট্যাঙ্কটি ভর্তি করতে সময় লাগবে = 4 + 1 = 5 ঘণ্টা

এখন,
ছিদ্র ছাড়া 1 ঘণ্টায় পূর্ণ হয় = 1/4 অংশ
ছিদ্রসহ 1 ঘণ্টায় পূর্ণ হয় = 1/5 অংশ

∴ ছিদ্রের কারণে 1 ঘণ্টায় খালি হয় = (1/4) - (1/5)
= (5 - 4)/20
= 1/20 অংশ
∴ ছিদ্রটি 20 ঘণ্টায় ট্যাঙ্কটিকে খালি করবে।
৮,১৪১.
নিচের শব্দগুলোকে একটি অর্থবোধক ক্রম ধারাবাহিকতায় বিন্যাস্ত করুন৷
  1. ক) 4, 1, 5, 2, 3
  2. খ) 4, 1, 3, 5, 2
  3. গ) 4, 2, 5, 1, 3
  4. ঘ) 4, 1, 5, 3, 2
সঠিক উত্তর:
ঘ) 4, 1, 5, 3, 2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4, 1, 5, 3, 2
ব্যাখ্যা
সঠিক ধারাটি হবেঃ
৮,১৪২.
সংযুক্ত অবস্থায় কোনো যান্ত্রিক গিয়ারের চাকা বড় হলে চাকাটি ছোটটির চেয়ে _____ ঘুরবে। 
  1. ক) সমান গতিতে
  2. খ) ধীর গতিতে
  3. গ) দ্রুত গতিতে
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ধীর গতিতে
উত্তর
সঠিক উত্তর:
খ) ধীর গতিতে
ব্যাখ্যা
সংযুক্ত অবস্থায় কোনো যান্ত্রিক গিয়ারের চাকা বড় হলে চাকাটি ছোটটির চেয়ে ধীর গতিতে ঘুরবে। 
৮,১৪৩.
ইংরেজি বর্ণমালার শেষের দিক থেকে দ্বাদশ বর্ণ কোনটি? 
  1. P
  2. Q
  3. N
  4. O
সঠিক উত্তর:
O
উত্তর
সঠিক উত্তর:
O
ব্যাখ্যা
প্রশ্ন: ইংরেজি বর্ণমালার শেষের দিক থেকে দ্বাদশ বর্ণ কোনটি? 

সমাধান: 
 

ইংরেজি বর্ণমালার শেষের দিক থেকে দ্বাদশ বর্ণ O
৮,১৪৪.
যুদ্ধ শব্দের সমার্থক শব্দ -
  1. ক) অরবিন্দ
  2. খ) কোটাল
  3. গ) আহব
  4. ঘ) কুবলয়
সঠিক উত্তর:
গ) আহব
উত্তর
সঠিক উত্তর:
গ) আহব
ব্যাখ্যা

যুদ্ধ [যুদ্‌ধো] (বিশেষ্য) 

এর অর্থ -  লড়াই; সংগ্রাম; সমর; রণ; বিগ্রহ; আহব।

কোটাল = জোয়ার

অরবিন্দ, কুবলয় = পদ্ম


সোর্সঃ বাংলা একাডেমি

 

৮,১৪৫.
The L.C.M of 3/4, 6/7, 9/8 is:
  1. ক) 3
  2. খ) 6
  3. গ) 9
  4. ঘ) 18
সঠিক উত্তর:
ঘ) 18
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 18
ব্যাখ্যা

Required L.C.M = (L.C.M of 3, 6, 9)/(H.C.F of 4, 7, 8)
=18/1 = 18
Answer : 18

৮,১৪৬.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
প্রতিটি কলামে তৃতীয় চিত্রটি একটি কালো বৃত্ত এবং কেবলমাত্র সেই রেখাংশগুলি নিয়ে গঠিত যা প্রথম এবং দ্বিতীয় চিত্রগুলির মধ্যে সাধারণ (common)।
৮,১৪৭.
আপনার চাচাতো ভাইকে আপনি ঘুষ নিতে দেখলেন। এ অবস্থায় সর্বাগ্রে আপনি কি করবেন?
  1. ক) কিছু বলবেন না।
  2. খ) কিছু বলবেন না আবার উৎসাহও দিবেন না
  3. গ) তাকে বলবেন যে এটা অন্যায় এবং তার লজ্জিত হওয়া উচিত
  4. ঘ) তাকে বলবেন যে এটা ঘুষ না; এটা স্পিড মানি
সঠিক উত্তর:
গ) তাকে বলবেন যে এটা অন্যায় এবং তার লজ্জিত হওয়া উচিত
উত্তর
সঠিক উত্তর:
গ) তাকে বলবেন যে এটা অন্যায় এবং তার লজ্জিত হওয়া উচিত
ব্যাখ্যা
প্রথমত, স্পিড মানি বলতে কিছু নেই। ওটা ঘুষেরই নামান্তর। কারণ, কর্মকর্তার দায়িত্বই হচ্ছে কর্ম দ্রুত এবং দক্ষতার সাথে সম্পাদন করা। তার জন্য আলাদা কোন অর্থ লেনদেন হলে সেটা অবশ্যই অনৈতিক। আর, কাউকে এই কাজে লিপ্ত দেখলে অবশ্যই তাকে প্রথমে বুঝানো উচিত। বিশেষ করে নিকট আত্মীয় হলে অবশ্যই বুঝানোর সুযোগ থাকে।
৮,১৪৮.
যদি C = 10 এবং F = 37 হয়, তাহলে H = ?
  1. ক) 8
  2. খ) 28
  3. গ) 65
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) 65
উত্তর
সঠিক উত্তর:
গ) 65
ব্যাখ্যা
প্রশ্ন: যদি C = 10 এবং F = 37 হয়, তাহলে H = ?

সমাধান: 
 C এর অবস্থানগত মান = 3
 F এর অবস্থানগত মান = 6
 H এর অবস্থানগত মান = 8

C = 32 + 1 = 9 + 1 = 10
F = 62 + 1 = 36 + 1 = 37

অনুরূপভাবে, 
H = 82 + 1 = 64 + 1 = 65
৮,১৪৯.
দুইটি সংখ্যার যোগফল ৫৫। বড় সংখ্যাটির ৫ গুণ ছোট সংখ্যাটির ৬ গুণের সমান। ছোট সংখ্যাটি কত?
  1. ৩০
  2. ২৫
  3. ৩৫
  4. ২০
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার যোগফল ৫৫। বড় সংখ্যাটির ৫ গুণ ছোট সংখ্যাটির ৬ গুণের সমান। ছোট সংখ্যাটি কত?

সমাধান: 
মনে করি,
ছোট সংখ্যাটি x
∴ বড় সংখ্যাটি (৫৫ - x)

শর্তমতে,
বা, ৫(৫৫ - x) = ৬x
বা, ২৭৫ - ৫x = ৬x
বা, ১১x = ২৭৫
বা, x = ২৫

∴ ছোট সংখ্যা ২৫
৮,১৫০.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. Secretariet
  2. Secretareit
  3. Secretariete
  4. Secretariat
সঠিক উত্তর:
Secretariat
উত্তর
সঠিক উত্তর:
Secretariat
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
The correct spelling is Secretariat.
Secretariat (Noun):
English Meaning: a permanent administrative office or department, especially a governmental one.
Bangla Meaning: কোনো বৃহৎ সংগঠনের মহাসচিবের কর্মচারীবৃন্দ বা দফতর; সচিবালয়।
৮,১৫১.
যদি L = +, M = -, N = ÷ এবং O = × হয়, তাহলে ১৮০৩৬ N ১২ M ৬ L ৭ এর মান কত?
  1. ক) ১৫০০
  2. খ) ২৫০৪
  3. গ) ১৫০৪
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) ১৫০৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫০৪
ব্যাখ্যা
দেওয়া আছে,
 L = +, M = -, N = ÷ এবং O = ×

প্রদত্তরাশি,
= ১৮০৩৬ N ১২ M ৬ L ৭ 
= ১৮০৩৬ ÷ ১২ - ৬ + ৭ 
= ১৫০৩ - ৬ + ৭
= ১৫০৩ + ১
= ১৫০৪
৮,১৫২.
বাংলাদেশ OIC এর সদস্যপদ লাভ করে কোন সালে?
  1. ১৯৭৩
  2. ১৯৭৪
  3. ১৯৭৫
  4. ১৯৭৮
সঠিক উত্তর:
১৯৭৪
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৪
ব্যাখ্যা
প্রশ্ন: বাংলাদেশ OIC এর সদস্যপদ লাভ করে কোন সালে?

সমাধান:
• OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা - OIC.
- OIC এর পূর্ণরুপ হচ্ছে - The Organisation of Islamic Cooperation
- এটি হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট
- প্রতিষ্ঠা লাভ করে - ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ (মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে)।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।

- বাংলাদেশ সদস্যপদ লাভ করে - ১৯৭৪ সালে।
- OIC এর সর্বশেষ শীর্ষ সম্মেলন মক্কাতে ২০১৯ সালের ৩১ মে অনুষ্ঠিত হয়।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
৮,১৫৩.
Having been delayed by traffic jam, I ____ my train.
  1. ক) lost
  2. খ) missed
  3. গ) delayed
  4. ঘ) caught
সঠিক উত্তর:
খ) missed
উত্তর
সঠিক উত্তর:
খ) missed
ব্যাখ্যা
বাক্যের অর্থ অনুসারে এখানে missed হবে। ট্র্যাফিক জ্যামে দেরি হয়ে যাওয়ার পরে, আমি আমার ট্রেন মিস করি।
৮,১৫৪.
নিচের চিত্রে কয়টি আয়তক্ষেত্র আছে?
  1. ১৫ টি 
  2. ১৩ টি 
  3. ১৬ টি 
  4. ১৪ টি 
সঠিক উত্তর:
১৩ টি 
উত্তর
সঠিক উত্তর:
১৩ টি 
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের চিত্রে কয়টি আয়তক্ষেত্র আছে?

সমাধান:


একটি করে ফাঁকা ঘর নিয়ে আয়তক্ষেত্র আছে - 1, 2, 3, 4, 5, 6, 7 = ৭ টি 
দুইটি করে ফাঁকা ঘর নিয়ে আয়তক্ষেত্র আছে - 23, 45, 67 = ৩ টি 
তিনটি করে ফাঁকা ঘর নিয়ে আয়তক্ষেত্র আছে - 123 = ১ টি 
পাঁচটি করে ফাঁকা ঘর নিয়ে আয়তক্ষেত্র আছে - 12367 = ১ টি 
সবগুলো ফাঁকা ঘর নিয়ে আয়তক্ষেত্র আছে - 1234567 = ১ টি

∴ মোট আয়তক্ষেত্র আছে = ৭ + ৩ + ১ + ১ + ১ = ১৩ টি 

৮,১৫৫.
কোন হাতলটি তুলতে বেশি কষ্ট হবে?
  1. ক) A
  2. খ) B
  3. গ) একইরকম কষ্ট হবে
  4. ঘ) নির্ণয় করা সম্ভব নয়
সঠিক উত্তর:
ক) A
উত্তর
সঠিক উত্তর:
ক) A
ব্যাখ্যা
লিভারের মতো কাজ করবে।
ভর থেকে হাতলের দূরত্ব যত বেশি হবে উপরে তোলা তত সহজ হবে।
৮,১৫৬.
P is the mother of K; K is the sister of D; D is the father of J. How is P related to J?
  1. Mother
  2. Sister
  3. Grandmother
  4. Aunt
সঠিক উত্তর:
Grandmother
উত্তর
সঠিক উত্তর:
Grandmother
ব্যাখ্যা
প্রশ্ন: P is the mother of K; K is the sister of D; D is the father of J. How is P related to J?

সমাধান:
P is the mother of K
K is the sister of D
∴ P is mother of D

D is the father of J.
∴ P is the grandmother of J.
৮,১৫৭.
কোনটি ভিন্নধর্মী?
  1. ক) বৃহস্পতি
  2. খ) বুধ
  3. গ) প্লুটো
  4. ঘ) শুক্র
সঠিক উত্তর:
গ) প্লুটো
উত্তর
সঠিক উত্তর:
গ) প্লুটো
ব্যাখ্যা
প্রশ্নের অপশনগুলোর মধ্যে গ্রহের মর্যাদা নেই একমাত্র প্লুটোরই।
৮,১৫৮.
'কপাল' এর সমার্থক শব্দ কোনটি?
  1. কিরণ
  2. গাল
  3. বিধিলিপি
  4. উদক
সঠিক উত্তর:
বিধিলিপি
উত্তর
সঠিক উত্তর:
বিধিলিপি
ব্যাখ্যা
কপাল এর সমার্থক শব্দ বিধিলিপি, দৈব, ভাগ্য, ললাট, অলীক, অদৃষ্ট, নিয়তি, ভাল।

কিরণ এর সমার্থক শব্দ আলো।
কপোল শব্দের সমার্থক শব্দ গাল।
উদক এর সমার্থক শব্দ পানি।

উৎস : বাংলা একাডেমি অভিধান, বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি
৮,১৫৯.
EXPENSE শব্দটিকে আয়নায় নিচের কোনটি দেখাবে?
  1. 3
  2. 1
  3. 4
  4. 2
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: EXPENSE শব্দটিকে আয়নায় নিচের কোনটি দেখাবে?


​সমাধান:


​সঠিক উত্তর: 
৮,১৬০.
A ও B এর মোট ওজন 80 কেজি। A এর অর্ধেক ওজন B এর 5/6 অংশের সমান। B এর ওজন কত? 
  1. ক) 22 কেজি
  2. খ) 25 কেজি
  3. গ) 30 কেজি
  4. ঘ) 28 কেজি
সঠিক উত্তর:
গ) 30 কেজি
উত্তর
সঠিক উত্তর:
গ) 30 কেজি
ব্যাখ্যা
এখানে, 
(1/2)A = (5/6)B
A = (5/6).(2/1).B
A = (5/3)B 

আবার 
A + B = 80 
(5B/3) + B = 80 
(5B + 3B)/3 = 80 
8B/3 = 80 
B= (80 × 3)/8
B = 30
৮,১৬১.
১০০ এর চেয়ে ছোট কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে যাদেরকে ১২ দিয়ে ভাগ করলে ৫ অবশিষ্ট থাকে?
  1. ৯ টি
  2. ৮ টি
  3. ৭ টি
  4. ১০ টি
সঠিক উত্তর:
৮ টি
উত্তর
সঠিক উত্তর:
৮ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ এর চেয়ে ছোট কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে যাদেরকে ১২ দিয়ে ভাগ করলে ৫ অবশিষ্ট থাকে?

সমাধানঃ
১২ × ০ + ৫ = ৫
১২ × ১ + ৫ = ১৭
১২ × ২ + ৫ = ২৯
১২ × ৩ + ৫ = ৪১
১২ × ৪ + ৫= ৫৩
১২ × ৫ + ৫ = ৬৫
১২ × ৬ + ৫ = ৭৭
১২ × ৭ + ৫ = ৮৯
১২ × ৮ + ৫ = ১০১; যা ১০০ এর চেয়ে বড়।

সুতরাং এমন ৮ টি সংখ্যা আছে।
৮,১৬২.
নিচের কোন বানানটি সঠিক?
  1. Reminiscence
  2. Legitemate
  3. Plagiaerize
  4. Enthousiastic
সঠিক উত্তর:
Reminiscence
উত্তর
সঠিক উত্তর:
Reminiscence
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

সমাধান:
সঠিক বানান: Reminiscence.
বাংলা অর্থ: স্মৃতিচারণ; অনুস্মরণ।

• অন্যান্য অপশনের সঠিক বানান:
Legitemate =  Legitimate.
Plagiaerize = Plagiarize.
Enthousiastic = Enthusiastic
৮,১৬৩.
যদি ছ × I = 63 হয় তবে L × ঠ = ?
  1. 110
  2. 124
  3. 144
  4. 90
সঠিক উত্তর:
144
উত্তর
সঠিক উত্তর:
144
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ছ × I = 63 হয় তবে L × ঠ = ?

সমাধান:
বাংলা ব্যাঞ্জন বর্ণ ছ এর অবস্থানগত মান = 7
ইংরেজি বর্ণমালা I এর অবস্থানগত মান = 9
∴ ছ × I = 7 × 9 = 63

একইভাবে, 
 বাংলা ব্যাঞ্জন বর্ণ ঠ এর অবস্থানগত মান = ১২
ইংরেজি বর্ণমালা L এর অবস্থানগত মান = 12
∴ L × ঠ = 12 × 12 = 144 

৮,১৬৪.
নিচের কোনটি বতিক্রম?
  1. ক) ক্রিকেট
  2. খ) ফুটবল
  3. গ) টেনিস
  4. ঘ) দাবা
সঠিক উত্তর:
ঘ) দাবা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দাবা
ব্যাখ্যা
দাবা ব্যতীত অন্য খেলাগুলো মাঠে সশরীরে খেলতে হয় এবং বলের প্রয়োজন হয়।
৮,১৬৫.
নিম্নের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই সঠিক?
  1. অনূর্বর, ঊর্ধবগামী, শুদ্ধ্যশুদ্ধি
  2. প্রজ্বলন, শ্রদ্ধাঞ্জলী, প্রজ্জ্বল
  3. অপরাহ্ণ, মধ্যাহ্ন, পূর্বাহ্ণ
  4. পিপিলীকা, দুরবস্থা, উপর্যুক্ত
সঠিক উত্তর:
অপরাহ্ণ, মধ্যাহ্ন, পূর্বাহ্ণ
উত্তর
সঠিক উত্তর:
অপরাহ্ণ, মধ্যাহ্ন, পূর্বাহ্ণ
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই সঠিক?

সমাধান:
অপশন ‘গ’ এর সবগুলো বানানই (অপরাহ্ণ, মধ্যাহ্ন, পূর্বাহ্ণ) শুদ্ধ।

- অপশন ক এর ২টি বানান (অনূর্বর, ঊর্ধবগামী) ভুল।
এদের শুদ্ধ বানান হল- অনুর্বর, ঊর্ধ্বগামী।

 - অপশনে খ এর ২টি বানান (শ্রদ্ধাঞ্জলী, প্রজ্জ্বল) ভুল।
এদের শুদ্ধ বানান হল- শ্রদ্ধাঞ্জলি ও প্রোজ্জ্বল

- অপশন ঘ এর একটি বানান (পিপিলীকা) ভুল।
শুদ্ধ বানান হল- পিপীলিকা।
৮,১৬৬.
একটি বাস সিলেট থেকে যাত্রা শুরু করে। বাসে নারী যাত্রীর সংখ্যা পুরুষ যাত্রীর অর্ধেক। হবিগঞ্জ এসে ১০ জন পুরুষ বাস থেকে নেমে যায় এবং পাঁচ জন নারী যাত্রী বাসে উঠে। এখন বাসে সমান সংখ্যক নারী এবং পুরুষ যাত্রী আছে৷ শুরুতে এই বাসের যাত্রী কতজন ছিলো?
  1. ৩০ জন
  2. ৩৪ জন
  3. ৪০ জন
  4. ৪৫ জন
সঠিক উত্তর:
৪৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৪৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাস সিলেট থেকে যাত্রা শুরু করে। বাসে নারী যাত্রীর সংখ্যা পুরুষ যাত্রীর অর্ধেক। হবিগঞ্জ এসে ১০ জন পুরুষ বাস থেকে নেমে যায় এবং পাঁচ জন নারী যাত্রী বাসে উঠে। এখন বাসে সমান সংখ্যক নারী এবং পুরুষ যাত্রী আছে৷ শুরুতে এই বাসের যাত্রী কতজন ছিলো?

সমাধান:
ধরি,
নারী যাত্রীর সংখ্যা ক
এবং পুরুষের সংখ্যা ২ক
হবিগঞ্জ আসার পর,
২ক - ১০ = ক + ৫
⇒ ক = ১৫

তাহলে, শুরুতে মোট যাত্রী সংখ্যা = ১৫ + (১৫ × ২)
= ৪৫ জন
৮,১৬৭.
নিচের কোনটি অশুদ্ধ বানান?
  1. লবণ
  2. রামায়ণ
  3. পরায়ণ
  4. পলায়ণ
সঠিক উত্তর:
পলায়ণ
উত্তর
সঠিক উত্তর:
পলায়ণ
ব্যাখ্যা
‘পলায়ণ’- বানানটি অশুদ্ধ।

• লবণ, রামায়ণ, পরায়ণ ণ হলেও ণত্ব বিধি অনুযায়ী পলায়ন বানানে ‘ন’ হবে ।

উৎস : প্রমিত বাংলা বানানের নিয়ম, বাংলা একাডেমি ।
৮,১৬৮.
Karim was angry ____ his conduct.
  1. with
  2. by
  3. at
  4. for
সঠিক উত্তর:
at
উত্তর
সঠিক উত্তর:
at
ব্যাখ্যা
প্রশ্ন: Karim was angry ____ his conduct.

সমাধান:
Angry at (one's conduct)-
(আচরণ বা কর্মের উপর) রাগান্বিত৷
যেমন-
He was very angry at my conduct.
I was angry at the result.

Angry with (a person)-
(কারো সঙ্গে) রাগান্বিত৷
যেমন-
He is angry with me.
The headmaster was angry with the students.
৮,১৬৯.
একটি প্রতিষ্ঠানের ৪০% কর্মচারী সিনিয়র অফিসার, অবশিষ্টদের ৫০% অফিসার এবং অবশিষ্ট ৩০০ জন অফিস সহকারী। প্রতিষ্ঠানটিতে কতজন কর্মচারী আছে?
  1. ১০০০ জন
  2. ৪০০ জন
  3. ২০০ জন
  4. ১৮০ জন
সঠিক উত্তর:
১০০০ জন
উত্তর
সঠিক উত্তর:
১০০০ জন
ব্যাখ্যা
মনে করি, প্রতিষ্ঠানটিতে মোট কর্মচারী আছে y জন।

সিনিয়র অফিসার
= y এর ৪০%
= ৪০y/১০০ জন

অবশিষ্ট কর্মচারীর সংখ্যা
= y - ৪০y/১০০
= ৬০y/১০০ জন

অবশিষ্ট কর্মচারীর মধ্যে, 
অফিসারের সংখ্যা
= ৬০y/১০০ এর ৫০%
= ৩০y/১০০ জন

প্রশ্নানুসারে,
y - ৪০y/১০০ - ৩০y/১০০ = ৩০০
বা, (১০০y - ৪০y - ৩০y)/১০০ = ৩০০
বা, ৩০y/১০০ = ৩০০ 
বা,, ৩y/১০ = ৩০০
বা, y = ৩০০ × ১০/৩
∴ y = ১০০০
----------------------------
বিকল্প পদ্ধতিঃ
y - y এর ৪০% - (y - y এর ৪০%) এর ৫০% = ৩০০
বা, y - ৪০y/১০০ - ৩০y/১০০ = 300
বা, ৬০y/১০০ - ৩০y/১০০ = ৩০০
বা, ৩০y/১০০ = ৩০০
বা, y = ১০০০
৮,১৭০.
আকাশ পূর্ব দিকে 22 মিটার দৌড়ায় এবং ডান দিকে ঘুরে 10 মিটার দৌড়ায়। তারপরে সে ডানদিকে ঘুরে 8 মিটার দৌড়ায়। আবার সে ডান দিকে ঘুরে 5 মিটার দৌড়ায়। এর পরে সে বাম দিকে ঘুরে 12 মিটার দৌড়ায় এবং অবশেষে সে ডান দিকে ঘুরে 6 মিটার দৌড়ায়। এখন আকাশ কোন দিকে মুখ করে আছে?
  1. ক) পূর্ব দিকে
  2. খ) পশ্চিম দিকে
  3. গ) উত্তর দিকে
  4. ঘ) দক্ষিণ দিকে
সঠিক উত্তর:
গ) উত্তর দিকে
উত্তর
সঠিক উত্তর:
গ) উত্তর দিকে
ব্যাখ্যা
প্রশ্ন: আকাশ পূর্ব দিকে 22 মিটার দৌড়ায় এবং ডান দিকে ঘুরে 10 মিটার দৌড়ায়। তারপরে সে ডানদিকে ঘুরে 8 মিটার দৌড়ায়। আবার সে ডান দিকে ঘুরে 5 মিটার দৌড়ায়। এর পরে সে বাম দিকে ঘুরে 12 মিটার দৌড়ায় এবং অবশেষে সে ডান দিকে ঘুরে 6 মিটার দৌড়ায়। এখন আকাশ কোন দিকে মুখ করে আছে?

সমাধান: 

যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্য স্থান G .
চিত্র থেকে বুঝা যায় আকাশ উত্তর দিকে মুখ করে আছে। 
৮,১৭১.
শাহেদ একটি নির্দিষ্ট স্থান থেকে দক্ষিণ দিকে ১০ মাইল গেল। আবার সেই পূর্ব দিকে ৮ মাইল গেল এবং গতি পরিবর্তন করে পুনরায় দক্ষিণ দিকে ৫ মাইল গেল। তার গন্তব্য ও যাত্রা স্থানের মধ্যে সরাসরি দূরত্ব কত?
  1. ১৭ মাইল
  2. ২৩ মাইল
  3. ২৪ মাইল
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
১৭ মাইল
উত্তর
সঠিক উত্তর:
১৭ মাইল
ব্যাখ্যা
প্রশ্ন: শাহেদ একটি নির্দিষ্ট স্থান থেকে দক্ষিণ দিকে ১০ মাইল গেল। আবার সেই পূর্ব দিকে ৮ মাইল গেল এবং গতি পরিবর্তন করে পুনরায় দক্ষিণ দিকে ৫ মাইল গেল। তার গন্তব্য ও যাত্রা স্থানের মধ্যে সরাসরি দূরত্ব কত?

সমাধান:

দক্ষিণ দিকে মোট অতিক্রান্ত দূরত্ব = (১০ + ৫) = ১৫ মাইল
পূর্ব দিকে মোট অতিক্রান্ত দূরত্ব = ৮ মাইল

∴ সরাসরি দূরত্ব = √{(দক্ষিণে দূরত্ব) + (পূর্বে দূরত্ব)}
= √{(১৫) + (৮)}
= √(২২৫ + ৬৪)
= √২৮৯
= ১৭

∴ যাত্রা শুরুর স্থান এবং গন্তব্যের মধ্যে সরাসরি দূরত্ব ১৭ মাইল।
৮,১৭২.
'গ্রীষ্মকালের দিনের দৈর্ঘ্য শীতকালের দিনের দৈর্ঘ্যের চেয়ে বেশি হয়।' নিচের কোন বাক্যটি প্রশ্নের বাক্যের সাথে সংগতিপূর্ণ?
  1. ক) গ্রীষ্মকালে গরম বেশি
  2. খ) গ্রীষ্মকালে সূর্য আগে উঠে এবং দেরিতে অস্ত যায়
  3. গ) পৃথিবীর একাংশ সূর্যের কাছে চলে যায়
  4. ঘ) সূর্যের একাংশ পৃথিবীর কাছে চলে যায়
সঠিক উত্তর:
খ) গ্রীষ্মকালে সূর্য আগে উঠে এবং দেরিতে অস্ত যায়
উত্তর
সঠিক উত্তর:
খ) গ্রীষ্মকালে সূর্য আগে উঠে এবং দেরিতে অস্ত যায়
ব্যাখ্যা
দিনের ছোট বা বড় হওয়া সূর্য উঠা বা অস্ত যাওয়ার উপর নির্ভর করে।
গ্রীষ্মকালে গরম বেশি বা পৃথিবীর একাংশ সূর্যের কাছে চলে আসার উপর নির্ভর করে না।
৮,১৭৩.
'Foremost' এর বিপরীত শব্দ কোনটি? 
  1. Important
  2. Hindmost
  3. Disposed
  4. Premature
সঠিক উত্তর:
Hindmost
উত্তর
সঠিক উত্তর:
Hindmost
ব্যাখ্যা

প্রশ্ন: 'Foremost' এর বিপরীত শব্দ কোনটি? 

সমাধান: 
Foremost অর্থ  সবচেয়ে সামনে, প্রথম স্থানে, সর্বপ্রধান, সবচেয়ে গুরুত্বপূর্ণ।
Hindmost মানে: সবচেয়ে পিছনে, শেষ স্থানে অর্থাৎ Foremost-এর সরাসরি বিপরীত।

অন্যদিকে, 
ক) Unimportant অর্থ গুরুত্বহীন (অর্থের দিক থেকে কাছাকাছি মনে হতে পারে, কিন্তু Foremost-এর সরাসরি বিপরীত নয়)
গ) Disposed অর্থ প্রস্তুত/ঝোঁক থাকা (কোনো সম্পর্ক নেই)
ঘ) Premature অর্থ অকাল/অসময়ে 

সুতরাং সঠিক বিপরীত শব্দ খ) Hindmost1.4sFast

৮,১৭৪.
যখন একটি সংখ্যা থেকে 24 বিয়োগ করা হয়, তখন প্রাপ্ত ফলাফল সংখ্যাটির সাত ভাগের চার ভাগ হয়, সংখ্যাটির অংকগুলোর যোগফল কত?
  1. ক) 56
  2. খ) 11
  3. গ) 7
  4. ঘ) 9
সঠিক উত্তর:
খ) 11
উত্তর
সঠিক উত্তর:
খ) 11
ব্যাখ্যা
প্রশ্ন: যখন একটি সংখ্যা থেকে 24 বিয়োগ করা হয়, তখন প্রাপ্ত ফলাফল সংখ্যাটির সাত ভাগের চার ভাগ হয়, সংখ্যাটির অংকগুলোর যোগফল কত?

সমাধান: 
মনেকরি,
সংখ্যাটি x 

প্রশ্নমতে,
x  - 24 = 4x/7
x - 4x/7 = 24
(7x - 4x)/7 = 24
3x/7 = 24
x = (24 × 7)/3
x = 56

সংখ্যাটির অংকগুলোর যোগফল = 5 + 6 = 11
৮,১৭৫.
(X) চিত্রটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
(X) চিত্রটি পানিতে দেখানো প্রতিবিম্ব অপশন ক 
৮,১৭৬.
প্ৰশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
  1. ক) 90
  2. খ) 18
  3. গ) 108
  4. ঘ) 115
সঠিক উত্তর:
গ) 108
উত্তর
সঠিক উত্তর:
গ) 108
ব্যাখ্যা
13 + 15 = 28
36 + 54 = 90
45 + 63 = 108.
৮,১৭৭.
It is impossible to be brave without -
  1. ক) arms
  2. খ) friends
  3. গ) money
  4. ঘ) courage
সঠিক উত্তর:
ঘ) courage
উত্তর
সঠিক উত্তর:
ঘ) courage
ব্যাখ্যা
যার সাহস থাকে - সাহসী
courage - - - brave
courage ছাড়া brave হওয়া অসম্ভব
 পূর্ণ বাক্যটি হবে - It is impossible to be brave without courage.
৮,১৭৮.
"গলগ্রহ" শব্দের বিপরীত শব্দ কী?
  1. প্রতিপাল্য
  2. খোঁজ
  3. আয়ত্তাধীন
  4. চঞ্চল
সঠিক উত্তর:
প্রতিপাল্য
উত্তর
সঠিক উত্তর:
প্রতিপাল্য
ব্যাখ্যা
প্রশ্ন: "গলগ্রহ" শব্দের বিপরীত শব্দ কী?

সমাধা:
"গলগ্রহ" শব্দের বিপরীত শব্দ হলো - প্রতিপাল্য
৮,১৭৯.
নিচের ধারাবাহিকতায় প্রশ্নবোধক স্থানে কোনটি হবে?
T → 3 → Q → 6 → N → 9 → K → 12 → H → 15 → E → 18 → ?
  1. 21
  2. 24
  3. A
  4. B
সঠিক উত্তর:
B
উত্তর
সঠিক উত্তর:
B
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের ধারাবাহিকতায় প্রশ্নবোধক স্থানে কোনটি হবে?
T → 3 → Q → 6 → N → 9 → K → 12 → H → 15 → E → 18 → ?

সমাধান:
এখানে,
সংখ্যার ধারাবাহিকতা: 3 → 6 → 9 → 12 → 15 → 18
বর্ণের ধারাবাহিকতা:
T → Q → N → K → H → E → B
20 → 17→14→11→ 8 → 5 → 2

৮,১৮০.
BEGK : ADFJ :: PSVY : ?
  1. ক) ROUX
  2. খ) ORUX
  3. গ) LQUT
  4. ঘ) LOQT
সঠিক উত্তর:
খ) ORUX
উত্তর
সঠিক উত্তর:
খ) ORUX
ব্যাখ্যা

B E G K
-1 -1 -1 -1
A D F J
∴ PSVY = ORUX

৮,১৮১.
কোনটির অর্থ ভিন্ন?
  1. মনিকাঞ্চন যোগ
  2. আম-দুধে মেশা
  3. আদায় কাঁচ কলায়
  4. সোনায় সোহাগা
সঠিক উত্তর:
আদায় কাঁচ কলায়
উত্তর
সঠিক উত্তর:
আদায় কাঁচ কলায়
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটির অর্থ ভিন্ন?

সমাধান:
আদায় কাঁচ কলায় - অর্থ শত্রুতা।

অন্যদিকে,
মণিকাঞ্চন যোগ - উপযুক্ত মিলন।
আম-দুধে মেশা - চমৎকার সম্মিলন
সোনায় সোহাগা - উপযুক্ত মিলন।
৮,১৮২.
নিচের শব্দগুলো ইংরেজি অভিধান অনুসারে সাজালে কোন ক্রমটি পাওয়া যাবে?
1. Sound, 2. Shock, 3. Sharp, 4. Share, 5. Shark
  1. 45123
  2. 41253
  3. 41523
  4. 45321
সঠিক উত্তর:
45321
উত্তর
সঠিক উত্তর:
45321
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের শব্দগুলো ইংরেজি অভিধান অনুসারে সাজালে কোন ক্রমটি পাওয়া যাবে?
1. Plane, 2. Player, 3. Plenty, 4. Place, 5. Plain

সমাধান:
শব্দগুলোকে ইংরেজি অভিধানের ক্রমানুসারে সাজালে পাই,
Share (4)
Shark (5)
Sharp (3)
Shock (2)
Sound (1)

∴ সঠিক ক্রম: 45321

৮,১৮৩.
যদি ৮ × ৬ = ৫৬৪২ হয় তবে ৫ × ৯ = কত? 
  1. ২৮৪৮
  2. ৩৫৬৩ 
  3. ৪৩২৪
  4. ৪২৪৯
সঠিক উত্তর:
৩৫৬৩ 
উত্তর
সঠিক উত্তর:
৩৫৬৩ 
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৮ × ৬ = ৫৬৪২ হয় তবে ৫ × ৯ = কত? 

সমাধান:
৮ × ৭ = ৫৬, ৬ × ৭  = ৪২; ৮ × ৬ = ৫৬৪২

অনুরূপভাবে,
৫ × ৭ = ৩৫, ৯ × ৭ = ৬৩; ৫ × ৯ = ৩৫৬৩ 
৮,১৮৪.
নিচের কোনটি আদর্শ সংখ্যা নয়?
  1. ২৮
  2. ২০
  3. সবগুলোই আদর্শ সংখ্যা
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি আদর্শ সংখ্যা নয়?

সমাধান:
আদর্শ সংখ্যা বা নিখুঁত সংখ্যা (Perfect Number) বলতে সেই সংখ্যাকে বুঝায়। যে সংখ্যাটি নিজের চেয়ে ছোট নিজের সকল উৎপাদক এর যোগফল এর সমান।
যেমন-

৬ এর উৎপাদকগুলো হলো: ১, ২, ৩ এবং ৬
৬ এর চেয়ে ছোট উৎপাদকগুলো হলো: ১, ২, এবং ৩
এখানে,
১ + ২ + ৩ = ৬, যা সংখ্যাটির সমান
সুতরাং, ৬ একটি আদর্শ সংখ্যা

আবার,
২৮ এর উৎপাদকগুলো হলো: ১, ২, ৪, ৭, ১৪ এবং ২৮
২৮ এর চেয়ে ছোট উৎপাদকগুলো হলোঃ ১, ২, ৪, ৭ এবং১৪
এখানে,
১ + ২ + ৪ + ৭ + ১৪ = ২৮, যা সংখ্যাটির সমান
সুতরাং, ২৮ একটি আদর্শ সংখ্যা

আবার,
২০ এর উৎপাদকগুলো হলো: ১, ২, ৪, ৫, ১০ এবং ২০
২০ এর চেয়ে ছোট উৎপাদকগুলো হলো: ১, ২, ৪, ৫ এবং ১০
এখানে,
১ + ২ + ৪ + ৫ + ১০ = ২২, যা সংখ্যাটির সমান নয়
সুতরাং, ২০ সংখ্যাটি আদর্শ সংখ্যা নয় ।
৮,১৮৫.
একটি ফুটবল টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দল একে অপরের সাথে একবার করে খেললে মোট কতটি খেলা অনুষ্ঠিত হবে?
  1. ১৬টি
  2. ২৪টি
  3. ২৮টি
  4. ৩১টি
সঠিক উত্তর:
২৮টি
উত্তর
সঠিক উত্তর:
২৮টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ফুটবল টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দল একে অপরের সাথে একবার করে খেললে মোট কতটি খেলা অনুষ্ঠিত হবে?

সমাধান:
আমরা জানি, n সংখ্যক দল একে অপরের সাথে একবার করে খেললে মোট ম্যাচের সংখ্যা সমাবেশ বা nCr সূত্রের মাধ্যমে নির্ণয় করা যায়। যেহেতু একটি ম্যাচের জন্য ২টি দলের প্রয়োজন হয়, তাই r = ২।

এখানে, মোট দলের সংখ্যা n = ৮
একত্রে নেওয়া দলের সংখ্যা r = ২

∴ মোট ম্যাচের সংখ্যা = C
= ৮!/{২! × (৮ - ২)!} 
= (৮ × ৭ × ৬!)/(২ × ১ × ৬!) 
= (৮ × ৭)/২ 
= ২৮

∴ ওই টুর্নামেন্টে মোট ২৮টি খেলা অনুষ্ঠিত হবে।

৮,১৮৬.
দুপুর ১২ টা ৩০ মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. ১৫০°
  2. ১৬০°
  3. ১৭০°
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
কোনটি নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুপুর ১২ টা ৩০ মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

সমাধান:
কোণ = (| ১১ × মিনিট  - ৬০ × ঘণ্টা |)°/২
= |১১ × ৩০ - ৬০ ×০|°/২  [১২ টার সময় ঘণ্টা ০ ধরা হয়]
=  |৩৩০ - ০|°/২ 
=  ৩৩০°/২ 
= ১৬৫°
৮,১৮৭.
এরশাদ তাহের থেকে বয়সে বড়। এদিকে, এরশাদের চাচা নাসের তাহেরের থেকে বয়সে বড়। এদের মধ্যে সবচেয়ে বড় কে?
  1. তাহের
  2. নাসের
  3. এরশাদ
  4. নিশ্চিতভাবে বলা সম্ভব নয়
সঠিক উত্তর:
নিশ্চিতভাবে বলা সম্ভব নয়
উত্তর
সঠিক উত্তর:
নিশ্চিতভাবে বলা সম্ভব নয়
ব্যাখ্যা
নির্ণয় করা সম্ভব নয়, কারণ, চাচা হলেই নাসের এরশাদের চেয়ে বড় হবে এমন কোন নিশ্চয়তা নেই।
৮,১৮৮.
নিচের কোন এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ পাওয়া যাবে?
  1. IPNSREI
  2. MNABZ
  3. RJBQLO
  4. CYLMPZ
সঠিক উত্তর:
IPNSREI
উত্তর
সঠিক উত্তর:
IPNSREI
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ পাওয়া যাবে?

সমাধান:
IPNSREI কে সাজিয়ে পাওয়া যায় INSPIRE.
INSPIRE এর অর্থ: উদ্দীপ্ত/উদ্বুদ্ধ/প্রবুদ্ধ করা; জন্মানো; অনুপ্রাণিত করা; প্রেরণা/ অনুপ্রেরণা দান করা।
৮,১৮৯.
একজন পিতা একটি কাজ যত সময়ে করতে পারে তার ২ পুত্র একত্রে ঐ সময়ে করতে পারে।এক পুত্র ৪ ঘণ্টায় ও অপর পুত্র ৮ ঘণ্টায় কাজটা করতে পারলে পিতা ঐ কাজটি কত সময়ে করতে পারবে?
  1. ক) ১ ঘণ্টা ৪০ মিনিট
  2. খ) ২ ঘণ্টা ৪০ মিনিট
  3. গ) ৩ ঘণ্টা ২০ মিনিট
  4. ঘ) ৪ ঘণ্টা ১০ মিনিট
সঠিক উত্তর:
খ) ২ ঘণ্টা ৪০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ ঘণ্টা ৪০ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন মতে,
পিতার ১ ঘণ্টার কাজ = ২ পুত্রের ১ ঘণ্টার কাজ
∴ ২ পুত্রের ১ ঘণ্টার কাজ = ( ১/৪ + ১/৮) = ৩/৮ অংশ 
∴ পিতার ঐ কাজ করতে সময় লাগে ৮/৩ ঘণ্টা বা ২ ঘণ্টা ৪০ মিনিট।

৮,১৯০.
৮, ১১, ১৭, ২৯, ৫৩,.................ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ১০১
  2. ১০৫
  3. ১৫০
  4. ৭৫
সঠিক উত্তর:
১০১
উত্তর
সঠিক উত্তর:
১০১
ব্যাখ্যা
প্রশ্ন: ৮, ১১, ১৭, ২৯, ৫৩,.................ধারাটির পরবর্তী সংখ্যা কত?

সমাধান:
১ম পদ = ৮
২য় পদ = ৮ + ৩ = ১১
৩য় পদ = ১১ + ৬ = ১৭
৪র্থ পদ = ১৭ + ১২ = ২৯
৫ম পদ = ২৯ + ২৪ = ৫৩
৬ষ্ঠ পদ = ৫৩ + ৪৮ = ১০১
৮,১৯১.
ক, খ, গ এবং ঘ হলো চারটি জেলা। খ জেলাটি ক এর দক্ষিণ-পশ্চিমে, গ জেলাটি ক এর দক্ষিণ-পূর্বে। ঘ জেলাটি গ এর উত্তরে ও খ, ক বরাবর অবস্থিত হলে। ক জেলাটির অবস্থান ঘ এর কোন দিকে?
  1. ক) দক্ষিণ-পশ্চিম
  2. খ) উত্তর-পশ্চিম
  3. গ) পূর্ব
  4. ঘ) পশ্চিম
সঠিক উত্তর:
ক) দক্ষিণ-পশ্চিম
উত্তর
সঠিক উত্তর:
ক) দক্ষিণ-পশ্চিম
ব্যাখ্যা
নিচের চিত্র দেখলে বুঝা যাবে। এখানে A=ক, B=খ, C=গ, D= ঘ।
৮,১৯২.
Virus : Typhoid :: Bacteria : ?
  1. Diphtheriae
  2. Polio
  3. Tuberculosis
  4. Gonorrhea
সঠিক উত্তর:
Polio
উত্তর
সঠিক উত্তর:
Polio
ব্যাখ্যা
প্রশ্ন: Virus : Typhoid :: Bacteria : ?

সমাধান:
টাইফয়েড যেমন ভাইরাস ঘটিত রোগ নয় ঠিক তেমনি পোলিও ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়।
অর্থাৎ, টাইফয়েডের সাথে যেমন ভাইরাসের কোন সম্পর্ক নাই, তেমনি পোলিও-এর সাথে ব্যাকটেরিয়ার কোন সম্পর্ক নেই। 

• ব্যাকটেরিয়াজনিত রোগ:
- ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগকে ব্যাকটেরিয়া জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া জনিত রোগ: যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, নিউমোনিয়া, মেনিনজাইটিস, কলেরা, গনোরিয়া, সিফিলিস, টাইফয়েড, আমাশয়, প্লেগ, কুষ্ঠ ইত্যাদি।

• ভাইরাস ঘটিত রোগ:
- ভাইরাস দ্বারা আক্রান্ত রোগকে ভাইরাস জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ভাইরাস জনিত রোগ: জন্ডিস, পোলিও, জলাতঙ্ক, কোভিড-১৯, হার্পিস, দাদ, গুটি বসন্ত, জল বসন্ত, হাম, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু ইত্যাদি।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৮,১৯৩.
যদি ঢ × E = ৭০ হয়, তবে L × ঝ = ?
  1. ৯৮
  2. ১৩৫
  3. ১১৭
  4. ১০৮
সঠিক উত্তর:
১০৮
উত্তর
সঠিক উত্তর:
১০৮
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ঢ × E = ৭০ হয়, তবে L × ঝ = ?

সমাধান:


ঢ × E = ১৪ × ৫ = ৭০
L × ঝ = ১২ × ৯ = ১০৮
৮,১৯৪.
A, B এর ছবি দেখিয়ে বলল, "সে আমার পিতামহের একমাত্র পুত্রের স্ত্রীর মেয়ে"। B, এর মা সম্পর্কে A এর কী হয়?
  1. খালা
  2. ফুফু
  3. মা
  4. চাচী
সঠিক উত্তর:
মা
উত্তর
সঠিক উত্তর:
মা
ব্যাখ্যা
প্রশ্ন: A, B এর ছবি দেখিয়ে বলল, "সে আমার পিতামহের একমাত্র পুত্রের স্ত্রীর মেয়ে"। B, এর মা সম্পর্কে A এর কী হয়?

সমাধান:
পিতামহের একমাত্র পুত্র ⇒ বাবা 
বাবার স্ত্রীর ⇒ মা 
মায়ের মেয়ে ⇒ বোন। 

∴ B, A এর বোন।
তাহলে B এর মা A এর ও মা।
৮,১৯৫.
A, P, R, X, S এবং Z পরপর বসে আছে। S এবং Z কেন্দ্রে রয়েছে। A এবং P দুই প্রান্তে আছে। A এর বাম দিকে R বসে আছে। S এর বামদিকে কে বসে আছে?
  1. ক) Z
  2. খ) R
  3. গ) A
  4. ঘ) X
সঠিক উত্তর:
ঘ) X
উত্তর
সঠিক উত্তর:
ঘ) X
ব্যাখ্যা
S এর বামদিকে X বসে আছে। 
৮,১৯৬.
হাইড্রোলিক লিফটে ছোট পিস্টনের ক্ষেত্রফল 0.05 বর্গ মি. এবং বড় পিস্টনের ক্ষেত্রফল 2 বর্গ মি.। ছোট পিস্টনে 200 N বল প্রয়োগ করলে বড় পিস্টনে কত নিউটন বল পাওয়া যাবে?
  1. 160 N
  2. 8000 N
  3. 800 N
  4. 1600 N
সঠিক উত্তর:
8000 N
উত্তর
সঠিক উত্তর:
8000 N
ব্যাখ্যা

প্রশ্ন: হাইড্রোলিক লিফটে ছোট পিস্টনের ক্ষেত্রফল 0.05 বর্গ মি. এবং বড় পিস্টনের ক্ষেত্রফল 2 বর্গ মি.। ছোট পিস্টনে 200 N বল প্রয়োগ করলে বড় পিস্টনে কত নিউটন বল পাওয়া যাবে?

সমাধান:
দেওয়া আছে,
ছোট পিস্টনের ক্ষেত্রফল, A1 = 0.05 বর্গ মি.
বড় পিস্টনের ক্ষেত্রফল, A2 = 2 বর্গ মি.
ছোট পিস্টনে প্রয়োগকৃত বল, F1 = 200 N

আমরা জানি,
প্যাসকেলের সূত্র হতে পাই,
F1/A1 = F2/A2
⇒ F2 = (F1 × A2)/A1
⇒ F2 = (200 × 2)/0.05
∴ F2 = 8000 N

সুতরাং, বড় পিস্টনে 8000 N বল পাওয়া যাবে।

৮,১৯৭.
কোন বানানটি অশুদ্ধ?
  1. Rectangular
  2. Predicatively
  3. Alphabetically
  4. Substence
সঠিক উত্তর:
Substence
উত্তর
সঠিক উত্তর:
Substence
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
Substence বানানটি ভুল।
সঠিক বানান Substance.
৮,১৯৮.
  1. ক) √3 - √2
  2. খ) √3 + √2
  3. গ) √3 + 2
  4. ঘ) 3 - √2
সঠিক উত্তর:
ক) √3 - √2
উত্তর
সঠিক উত্তর:
ক) √3 - √2
ব্যাখ্যা

√2/(√6 + 2)
=√2(√6 - 2)/(√6 + 2)(√6 - 2)
= √2 . √2(√3 - √2)/(√6)2 - 4
=2(√3 - √2)/2
=(√3 - √2)

৮,১৯৯.
নিচের কোন সংখ্যাটি মূলদ নয়?
  1. √9
  2. 5/2
  3. √19
  4. 81/3
সঠিক উত্তর:
√19
উত্তর
সঠিক উত্তর:
√19
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি মূলদ নয়?

সমাধান:
যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আকারে লেখা যায় না এবং পূর্ণবর্গ নয় এমন সকল স্বাভাবিক সংখ্যার বর্গমূলকে অমূলদ সংখ্যা বলা হয়।
আবার,
যে সকল সংখ্যাকে দুইটি অখণ্ড সংখ্যা p ও q এর অনুপাত p/q রূপে প্রকাশ করা যায় সেগুলোকে মূলদ সংখ্যা বলা হয়।
শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ সাধারণ ভগ্নাংশ সবই মূলদ সংখ্যা।

প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে √19 সংখ্যাটি মূলদ নয়, অর্থাৎ এটি একটি অমূলদ সংখ্যা। 
কারন  √19 সংখ্যাটিকে p/q আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আকারে লেখা যায় না। 

অন্যদিকে,
√9 = 3 , এটি একটি মূলদ সংখ্যা। 
5/2 , এটি একটি মূলদ সংখ্যা। 
81/3 = (23)1/3 = 2 , এটি একটি মূলদ সংখ্যা। 

৮,২০০.
২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার  ছিল। ঐ বছরের ৩ অক্টোবর কী বার ছিল? 
  1. ক) বৃহস্পতিবার
  2. খ) শুক্রবার
  3. গ) শনিবার
  4. ঘ) রবিবার
সঠিক উত্তর:
গ) শনিবার
উত্তর
সঠিক উত্তর:
গ) শনিবার
ব্যাখ্যা
২০০৯ সালের ২৮ আগস্ট থেকে ৩ অক্টোবর  পর্যন্ত = ৩৭  দিন 

আমরা জানি,
যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
অর্থ্যাৎ, শুক্রবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শুক্রবার পাওয়া যাবে।

প্রশ্নে, ৩৭ দিন = (৫ × ৭) + ২দিন 

৩৬ তম দিন = শুক্রবার
৩৭ তম দিন = শনিবার 

২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার হলে ঐ বছরের ৩ অক্টোবর  শনিবার হবে।