বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৫৪ / ১৩৫ · ৫,৩০১৫,৪০০ / ১৩,৫৮৯

৫,৩০১.
১৫২, ১৫৯, ১৭৩, ১৯৪, ........ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
  1. ২২২
  2. ২৩২
  3. ২১৬
  4. ২২৮
সঠিক উত্তর:
২২২
উত্তর
সঠিক উত্তর:
২২২
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫২, ১৫৯, ১৭৩, ১৯৪, ........ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
ধারাটির প্যাটার্ন বিশ্লেষণ করি:
১৫২ + ৭ = ১৫৯
১৫৯ + ১৪ = ১৭৩
১৭৩ + ২১ = ১৯৪
১৯৪ + ২৮ = ২২২

প্যাটার্ন: পার্থক্যগুলো ৭-এর গুণিতক আকারে বৃদ্ধি পাচ্ছে (৭, ১৪, ২১, ২৮ ......)

৫,৩০২.
প্রদত্ত ধারাটির প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
2, 3, 5, 7, ?, 13, 17
  1. ক) 9
  2. খ) 10
  3. গ) 11
  4. ঘ) 15
সঠিক উত্তর:
গ) 11
উত্তর
সঠিক উত্তর:
গ) 11
ব্যাখ্যা
প্রদত্ত ধারাটি 2 থেকে শুরু করে 17 পর্যন্ত মৌলিক সংখ্যা। 
7 এর পর মৌলিক সংখ্যা হলো 11 
৫,৩০৩.
নিম্নে এলোমেলো অক্ষর দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষর কোনটি?
প নি শ বে উ
  1. ক) বে
  2. খ) শ
  3. গ) নি
  4. ঘ) উ
সঠিক উত্তর:
খ) শ
উত্তর
সঠিক উত্তর:
খ) শ
ব্যাখ্যা
এলোমেলো অক্ষর 'প নি শ বে উ' দিয়ে গঠিত শব্দ হলো উপনিবেশ যার শেষ অক্ষর শ।
৫,৩০৪.
একটি মেয়েদের সারিতে জলি’র অবস্থান বামদিক থেকে ১৩ তম এবং ডান দিক থেকে ১১ তম। ঐ সারিতে কতজন মেয়ে ছিল?
  1. ক) ২২ জন
  2. খ) ২৩ জন
  3. গ) ২৪ জন
  4. ঘ) ২৫ জন
সঠিক উত্তর:
খ) ২৩ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৩ জন
ব্যাখ্যা
জলি’র অবস্থান বামদিক থেকে ১৩ তম এবং ডান দিক থেকে ১১ তম হলে জলির বাম দিকে আছে ১২ জন এবং ডানদিকে আছে ১০ জন। তাহলে ঐ সারিতে মেয়েদের সংখ্যা = (১২ + জলি + ১০) = ২৩ জন।
৫,৩০৫.
The moon is related to the earth as the earth is to-
  1. mars
  2. sun
  3. universe
  4. stars
সঠিক উত্তর:
sun
উত্তর
সঠিক উত্তর:
sun
ব্যাখ্যা
The moon is related to the earth as the earth is to sun.
চাঁদ পৃথিবীর উপগ্রহ, পৃথিবী সূর্যের উপগ্রহ।
৫,৩০৬.
চিত্রে প্রদর্শিত Weightটি উত্তোলন করতে সর্বনিম্ন কত ওজন প্রয়োগ করতে হবে? 
  1. ক) 24 lbs
  2. খ) 16 lbs
  3. গ) 18 lbs
  4. ঘ) 9 lbs
সঠিক উত্তর:
ঘ) 9 lbs
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 9 lbs
ব্যাখ্যা
প্রয়োজনীয় ওজন = প্রদত্ত ওজন/ওজনটির ঝুলন্ত রশির শাখা 
                            = 18 lbs/2
                            = 9 lbs
৫,৩০৭.
একটি রাষ্ট্রের জন্য অবশ্য প্রয়োজনীয় _______।
  1. ক) প্রধানমন্ত্রী
  2. খ) রাষ্ট্রপতি
  3. গ) গণতন্ত্র
  4. ঘ) সার্বভৌমত্ব
সঠিক উত্তর:
ঘ) সার্বভৌমত্ব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সার্বভৌমত্ব
ব্যাখ্যা
সার্বভৌমত্ব ছাড়া কোন রাষ্ট্র হতে পারে না। সার্বভৌমত্ব কোন রাষ্ট্রের প্রথম ও প্রধান শর্ত। তাই, একটি রাষ্ট্রের জন্য অবশ্য প্রয়োজনীয় সার্বভৌমত্ব।
৫,৩০৮.
K, L এর ৪০ মিটার দক্ষিণ-পশ্চিম দিকে আছে। যদি M, L এর ৪০ মিটার দক্ষিণ-পূর্ব দিকে থাকে, তবে M, K এর কোনদিকে আছে?
  1. ক) উত্তরে
  2. খ) পূর্বে
  3. গ) পশ্চিমে
  4. ঘ) উত্তর-পূর্বে
সঠিক উত্তর:
খ) পূর্বে
উত্তর
সঠিক উত্তর:
খ) পূর্বে
ব্যাখ্যা

অর্থাৎ, M, K এর পূর্ব দিকে আছে।
৫,৩০৯.
আয়না থেকে ৬ ফুট সামনে দাঁড়ালে, আপনার থেকে আয়নায় গঠিত প্রতিবিম্বের দূরত্ব কত?
  1. ৬ ফুট
  2. ৮ ফুট
  3. ১০ ফুট
  4. ১২ ফুট
সঠিক উত্তর:
১২ ফুট
উত্তর
সঠিক উত্তর:
১২ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: আয়না থেকে ৬ ফুট সামনে দাঁড়ালে, আপনার থেকে আয়নায় গঠিত প্রতিবিম্বের দূরত্ব কত?

সমাধান:
আমরা জানি,
সমতল দর্পন হতে লক্ষ্যবস্তুর দূরত্ব = দর্পন হতে প্রতিবিম্বের দূরত্ব

দর্পন হতে আপনার দূরত্ব = ৬ ফুট,
∴ দর্পন হতে প্রতিবিম্বের দূরত্ব = ৬ ফুট

∴ আপনার থেকে প্রতিবিম্বের দূরত্ব = (৬ + ৬) ফুট
= ১২ ফুট
৫,৩১০.
‘০’ কি সংখ্যা?
  1. ক) জোড়
  2. খ) বিজোড়
  3. গ) জোড় বিজোড় উভয়টিই হতে পারে
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) জোড়
উত্তর
সঠিক উত্তর:
ক) জোড়
ব্যাখ্যা
যে সংখ্যা ২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাকে জোড় সংখ্যা ধরা হয়। ‘০’ একটি জোড় সংখ্যা। কোন সংখ্যার শেষে ‘০’ থাকলে সেটি জোড় সংখ্যা হয়।
৫,৩১১.
নিচের কোনটি ভিন্ন?
  1. Mercury
  2. Miranda
  3. Venus
  4. Jupiter
সঠিক উত্তর:
Miranda
উত্তর
সঠিক উত্তর:
Miranda
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

সমাধান:
অপশনে উল্লিখিত "Miranda" ছাড়া বাকি সবগুলোই গ্রহ। Miranda হলো ইউরেনাস (Uranus)-র একটি প্রাকৃতিক উপগ্রহ।

- Mercury - বুধ 
- Venus - শুক্র
- Jupiter - বৃহস্পতি
৫,৩১২.
একটি বানর একটি তৈলাক্ত বাশ বেয়ে ১ম মিনিটে ৪ মিটার উঠে এবং পরবর্তী মিনিটে ১ মিটার নিচে নেমে পড়ে। বাশটির উচ্চতা ১৬ মিটার। বাশটির মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে?
  1. ক) ৮ মিনিট
  2. খ) ৯ মিনিট
  3. গ) ১০ মিনিট
  4. ঘ) ১১ মিনিট
সঠিক উত্তর:
খ) ৯ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯ মিনিট
ব্যাখ্যা

প্রতি ২ মিনিটে বানরটি উঠে ৩ মিটার
তাহলে (২×৪)বা ৮ মিনিটে উঠে (৩×৪)বা ১২ মিটার
৯ তম মিনিটে বানরটি একলাফে ৪ মিটার উঠে। যেহেতু ৪ মিটার উঠলে (১২+৪)বা ১৬ মিটার অর্থাৎ একদস বাশের মাথায় উঠে যায়। ফলে পরের মনিটে আর নামে না।
সুতরাং, বানরটির সময় লাগে(৮+১)বা ৯ মিনিট।

৫,৩১৩.
এক ব্যক্তি ভোরবেলা একটি খুঁটির দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। খুঁটির ছায়াটি ঠিক তার ডানদিকে পড়লে তিনি কোনদিকে মুখ করে দাঁড়িয়ে আছেন?
  1. উত্তর 
  2. দক্ষিণ 
  3. পশ্চিম 
  4. পূর্ব 
সঠিক উত্তর:
দক্ষিণ 
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ 
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি ভোরবেলা একটি খুঁটির দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। খুঁটির ছায়াটি ঠিক তার ডানদিকে পড়লে তিনি কোনদিকে মুখ করে দাঁড়িয়ে আছেন?

সমাধান:

ভোরবেলা ঐ ব্যক্তি একটি খুঁটির দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা অবস্থায় খুঁটি B এর ছায়া তার ঠিক ডানদিকে পড়লে সূর্যের অবস্থান হবে তার বামদিকে অর্থাৎ পূর্বদিকে। 
ধরি,
ব্যক্তির অবস্থান A,
সূর্যের অবস্থান ব্যক্তির পূর্বদিকে হলে ,
খুঁটি B এর ছায়ার অবস্থান  হবে পশ্চিম দিকে। 

অর্থাৎ ওই ব্যক্তিটি দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। 

৫,৩১৪.
কোন ব্যক্তিকে বেশি বল প্রয়োগ করতে হবে?
  1. A
  2. B
  3. উভয়েই সমান বল প্রয়োগ করবে 
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
B
উত্তর
সঠিক উত্তর:
B
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ব্যক্তিকে বেশি বল প্রয়োগ করতে হবে?

সমাধান:
A ব্যক্তির বল প্রয়োগ করতে হবে 50/2 = 25 N
B ব্যক্তির বল প্রয়োগ করতে হবে 50 N

∴ B ব্যক্তিকে বেশি বল প্রয়োগ করতে হবে।

৫,৩১৫.
একদিন সকালে সানজিদা সূর্যের দিকে কিছুদুর হাটার পর ডান দিকে পরপর দুইবার মোড় নিলো। এরপর আবার ডানদিকে মোড় নিলে সে এখন কোনদিকে আছে?
  1. উত্তর
  2. দক্ষিণ
  3. পূর্ব
  4. পশ্চিম
সঠিক উত্তর:
উত্তর
উত্তর
সঠিক উত্তর:
উত্তর
ব্যাখ্যা

কেউ সকালবেলা সূর্যের দিকে হাটার মানে হলো সে পূর্ব দিকে মুখ করে হাটছে। এরপর তিনবার ডানে ঘুরে হাটলে উত্তর দিকে মুখ হয়।
৫,৩১৬.
প্রশ্নবোধক স্থানে কী বসবে?
B C E J ?
  1. L
  2. P
  3. T
  4. X
সঠিক উত্তর:
T
উত্তর
সঠিক উত্তর:
T
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কী বসবে?
B C E J ?

সমাধান:

B = 2, C = 3, E = 5, J = 10
এখানে,
2 + 3 = 5 
2 + 3 + 5 = 10 
এই হিসেবে,
2 + 3 + 5 + 10 = 20 হবে
∴ J এর পর 20 তম অবস্থানের বর্ণ অর্থাৎ T হবে।
৫,৩১৭.
জিহাদ একটি ক্লাসে সামনে থেকে ৯ম এবং পিছন থেকে ৩৬তম হলে শ্রেণিটিতে শিক্ষার্থীর সংখ্যা কত?
  1. ৪৬
  2. ৪৫
  3. ৪৩
  4. ৪৪
সঠিক উত্তর:
৪৪
উত্তর
সঠিক উত্তর:
৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: জিহাদ একটি ক্লাসে সামনে থেকে ৯ম এবং পিছন থেকে ৩৬তম হলে শ্রেণিটিতে শিক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
মোট সংখ্যা = (সামনে থেকে তম + পিছন থেকে তম) - ১ জন
= (৯ + ৩৬) - ১
= ৪৫ - ১
= ৪৪

∴ শ্রেণিটিতে শিক্ষার্থীর সংখ্যা ৪৪ জন।
৫,৩১৮.
নিচের চিত্রের a এর মান কত?
  1. ক) 30°
  2. খ) 45°
  3. গ) 72°
  4. ঘ) 60°
সঠিক উত্তর:
গ) 72°
উত্তর
সঠিক উত্তর:
গ) 72°
ব্যাখ্যা

a° = 2b°
b° = 3c°
∴ 2b° = 6c°
∴ a+b+2b = 180
⇒a+a/2 + a = 180
a = 72

৫,৩১৯.
শুদ্ধ বানান নয় কোনটি?
  1. ক) কৌতুহল
  2. খ) গীতাঞ্জলি
  3. গ) সমীচীন
  4. ঘ) অতিথি
সঠিক উত্তর:
ক) কৌতুহল
উত্তর
সঠিক উত্তর:
ক) কৌতুহল
ব্যাখ্যা
প্রশ্ন: শুদ্ধ বানান নয় কোনটি?

সমাধান:
বাংলা একাডেমি অভিধান অনুসারে,
গীতাঞ্জলি, অতিথি, সমীচীন- বানানগুলো সঠিক।

এখানে, ভুল বানান - কৌতুহল।
এর সঠিক রূপ - কৌতূহল।
৫,৩২০.
ময়নামতি : রোহিতগিরি : : সিলেট : ?
  1. জালালাবাদ
  2. শাতিলগঞ্জ
  3. ইসলামাবাদ
  4. সুবর্ণগ্রাম
সঠিক উত্তর:
জালালাবাদ
উত্তর
সঠিক উত্তর:
জালালাবাদ
ব্যাখ্যা
প্রশ্ন: ময়নামতি : রোহিতগিরি : : সিলেট : ?

সমাধান: 
- সিলেট - জালালাবাদ/শ্রীহট্ট।
- প্রাচীনকালে ‘সুবর্ণগ্রাম’ নামে পরিচিত ছিল- সোনারগাঁও।
- ময়নামতি - রোহিতগিরি।
- চট্রগ্রাম - ইসলামাবাদ/পোর্টোগ্রান্ডে/শাতিলগঞ্জ।
৫,৩২১.
শূন্যস্থানে সঠিক অঙ্কটি কত হবে?
  1. ক) 6
  2. খ) 3
  3. গ) 5
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 5
উত্তর
সঠিক উত্তর:
গ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: শূন্যস্থানে সঠিক অঙ্কটি কত হবে?


সমাধান:
এখানে,
১ম কলামে, (1 + 4 + 2)2 = 72 = 49
২য় কলামে, (4 + 2 + 2)2 = 82 = 64
৩য় কলামে, (x + 5 + 3)2 = 169
বা, (x + 5 + 3)2 = 132
বা, x + 8 = 13
∴ x = 5
৫,৩২২.
______ জাতির ইজ্জত থাকে না। বিদেশ থেকে ভিক্ষা করে এনে দেশকে গড়া যাবে না। দেশের মধ্যেই পয়সা করতে হবে।
  1. ক) ভিক্ষুক
  2. খ) দরিদ্র
  3. গ) পরাধীন
  4. ঘ) অহংকারী
সঠিক উত্তর:
ক) ভিক্ষুক
উত্তর
সঠিক উত্তর:
ক) ভিক্ষুক
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর একটি বিখ্যাত উক্তি - ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। বিদেশ থেকে ভিক্ষা করে এনে দেশকে গড়া যাবে না। দেশের মধ্যেই পয়সা করতে হবে।
৫,৩২৩.
বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ। ৫ বছর পূর্বে, পিতা পুত্রের বয়সের চার গুণ ছিল। বর্তমানে পুত্রের বয়স?
  1. 30
  2. 25
  3. 20
  4. 15
সঠিক উত্তর:
15
উত্তর
সঠিক উত্তর:
15
ব্যাখ্যা
প্রশ্ন: বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ। ৫ বছর পূর্বে, পিতা পুত্রের বয়সের চার গুণ ছিল। বর্তমানে পুত্রের বয়স?

সমাধান:
পুত্রের বয়স x এবং পিতার বয়স = 3x

প্রশ্নমতে,
⇒ 3x - 5 = 4(x - 5)
⇒ 3x - 5 = 4x - 20
⇒ 4x - 3x = 20 - 5
∴ x = 15
∴ পুত্রের বয়স 15 বছর
৫,৩২৪.
নিম্নের এলোমেলো অক্ষর দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষর কোনটি?
প নি শ বে উ
  1. নি
  2. বে
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের এলোমেলো অক্ষর দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষর কোনটি?
প নি শ বে উ

সমাধান: 
প্রদত্ত এলোমেলো অক্ষরগুলো সাজালে শব্দটি হবে 'উপনিবেশ'। শব্দটির শেষ অক্ষর হবে ''।
৫,৩২৫.
0, 6, 24, 60, 120, 210, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 240
  2. 290
  3. 336
  4. 324
সঠিক উত্তর:
336
উত্তর
সঠিক উত্তর:
336
ব্যাখ্যা
প্রশ্ন: 0, 6, 24, 60, 120, 210, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
13 - 1 = 0
23 - 2 = 6
33 - 3 = 24
43 - 4 = 60
53 - 5 = 120
63 - 6 = 216 - 6 = 210
73 - 7 = 343 - 7 = 336
৫,৩২৬.
‘প্রতিযােগিতা’য় সবসময় কী থাকে?
  1. topic
  2. examination
  3. party
  4. participant
সঠিক উত্তর:
participant
উত্তর
সঠিক উত্তর:
participant
ব্যাখ্যা
প্রশ্ন: ‘প্রতিযােগিতা’য় সবসময় কী থাকে?

সমাধান:
Participant বা প্রতিযোগী/অংশগ্রহনকারী ছাড়া প্রতিযোগিতা অসম্ভব।
- Topic, Examination, Party - ছাড়াও প্রতিযোগীতা হতে পারে।
৫,৩২৭.
একটি ছবির দিকে ইঙ্গিত করে এক মহিলা রাকিবকে বললেন, "আমি এই মহিলার একমাত্র কন্যা এবং উনার ছেলে তোমার মামা।" বক্তা রাকিবের বাবার সম্পর্কে কী?
  1. বোন
  2. স্ত্রী
  3. মা
  4. ফুফু
সঠিক উত্তর:
স্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
স্ত্রী
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ছবির দিকে ইঙ্গিত করে এক মহিলা রাকিবকে বললেন, "আমি এই মহিলার একমাত্র কন্যা এবং উনার ছেলে তোমার মামা।" বক্তা রাকিবের বাবার সম্পর্কে কী?

সমাধান: 
- বক্তা ছবির মহিলার একমাত্র কন্যা এবং সেই মহিলার ছেলেই হলো রাকিবের মামা।
-  যেহেতু বক্তার ভাই-ই রাকিবের মামা, তাই নিশ্চিতভাবেই বক্তা রাকিবের মা।
- সুতরাং, বক্তা রাকিবের বাবার স্ত্রী।

৫,৩২৮.
কোন শব্দটি অন্য শব্দ থেকে ভিন্ন? 
  1. ক) branch
  2. খ) dirt
  3. গ) leaf
  4. ঘ) root
সঠিক উত্তর:
খ) dirt
উত্তর
সঠিক উত্তর:
খ) dirt
ব্যাখ্যা
branch-শাখা  leaf-পাতা  root- মূল dirt - ময়লা দ্রব্য (ধুলা, মাটি, কাদা ইত্যাদি) 
dirt ছাড়া অপশনের বাকিগুলো গাছের অংশ। 
৫,৩২৯.
নিচের কোনটি 'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ?
  1. অনিল
  2. বিজুরি
  3. প্রভঞ্জন
  4. কুঞ্জ
সঠিক উত্তর:
বিজুরি
উত্তর
সঠিক উত্তর:
বিজুরি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি 'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ?

সমাধান:
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।
 
অন্যদিকে:
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।
 
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৫,৩৩০.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. মরিচিকা
  2. মরিচীকা
  3. মরীচীকা
  4. মরীচিকা
সঠিক উত্তর:
মরীচিকা
উত্তর
সঠিক উত্তর:
মরীচিকা
ব্যাখ্যা
বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান রীতি অনুযায়ী কতিপয় শুদ্ধ বানান হলো-
• মরীচিকা,
• মুমূর্ষু,
• কৃষিজীবী,
• বিকিরণ,
• দধীচি,
• মন্ত্রিসভা,
• মন্ত্রিপরিষদ,
• শিরশ্ছেদ ইত্যাদি।
উৎসঃ বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান রীতি।
৫,৩৩১.
জাতিকে বড় করতে হলে _____ মানুষকে প্রথমে জাগতে হবে।
  1. নগরের 
  2. শ্রমিকদের 
  3. দেশের 
  4. চাকরিজীবীদের 
সঠিক উত্তর:
দেশের 
উত্তর
সঠিক উত্তর:
দেশের 
ব্যাখ্যা

প্রশ্ন: জাতিকে বড় করতে হলে _____ মানুষকে প্রথমে জাগতে হবে।

সমাধান:
জাতিকে বড় করতে হলে দেশের মানুষকে প্রথমে জাগতে হবে।

কারণ, জাতির উন্নতি ও সমৃদ্ধির জন্য সমগ্র দেশের মানুষের, অর্থাৎ সকল শ্রেণি ও পেশার মানুষের, সচেতনতা, শিক্ষা, এবং সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। "দেশের" শব্দটি এখানে সবচেয়ে উপযুক্ত, কারণ এটি জাতির সামগ্রিক জনগোষ্ঠীকে নির্দেশ করে।

সঠিক উত্তর: গ)দেশের

৫,৩৩২.
The Antonym of the word "Inane" is -
  1. Asinine
  2. Fatuous
  3. Vacuous
  4. Profound
সঠিক উত্তর:
Profound
উত্তর
সঠিক উত্তর:
Profound
ব্যাখ্যা

প্রশ্ন: The Antonym of the word "Inane" is -

সমাধান: 
 Inane (Adjective & Noun)
- English Meaning: Extremely silly or having no real meaning or importance.
- Bangla Meaning: অসার; নিঃসার; তুচ্ছ; ফাঁকা।

• Antonyms:
- Profound - গভীর; অগাধ; সুগভীর; প্রগাঢ়; অবগাঢ়।
- Astute - বিচক্ষণ; চতুর।
- Judicious - সুবিবেচনাপূর্ণ; বিচক্ষণ।

• Synonyms:
- Vacuous - চিন্তা বা বুদ্ধিমত্তার অভাবসূচক; শূন্য; ফাঁকা; উদাস; শূন্যগর্ভ।
- Fatuous - বোকা; জড়বুদ্ধি; বোকার ন্যায় আত্মতুষ্টি প্রদর্শনকারী।
- Asinine - নির্বোধ; গর্দভসুলভ।

Source: Live MCQ Lecture.

৫,৩৩৩.
log27x + log27(1/6) = 1/3 হলে x এর মান কত?
  1. 12
  2. 15
  3. 18
  4. 21
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা
log27x + log27(1/6) = 1/3  
log27{x(1/6)} = 1/3
log27(x/6)=1/3
x/6 = (27)1/3
x/6= (33)1/3
x/6 = 3 
x = 18
৫,৩৩৪.
Water is to Oxygen as salt is to ____
  1. iron
  2. sodium
  3. calcium
  4. protein
সঠিক উত্তর:
sodium
উত্তর
সঠিক উত্তর:
sodium
ব্যাখ্যা
প্রশ্ন: Water is to Oxygen as salt is to ____

সমাধান:
Oxygen is a source of Water.
Similarly, Sodium is a source of Salt.
৫,৩৩৫.
ময়ূর ও হরিণ একত্রে ৮০টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা ২০০টি। তা হলে কতটি ময়ুর আছে?
  1. ৬০
  2. ৫০
  3. ৪০
  4. ৩০
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ময়ূর ও হরিণ একত্রে ৮০টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা ২০০টি। তা হলে কতটি ময়ুর আছে?

সমাধান:
ধরি 
ময়ূর আছে ক টি 
হরিণ আছে = (৮০ - ক)টি 

প্রশ্নমতে,
২ক + ৪(৮০ - ক) = ২০০
বা, ২ক + ৩২০ - ৪ক = ২০০
বা, ৩২০ - ২ক = ২০০ 
বা, - ২ক = ২০০ - ৩২০ 
বা, - ২ক = - ১২০ 
∴ ক = ৬০

∴ ময়ূর আছে ৬০ টি।
৫,৩৩৬.
ভারতীয় মুদ্রা রুপি, তাহলে ইউরো কোন দেশের মুদ্রা?
  1. স্পেন
  2. গ্রীস
  3. ফ্রান্স
  4. ঐ সবগুলো দেশের
সঠিক উত্তর:
ঐ সবগুলো দেশের
উত্তর
সঠিক উত্তর:
ঐ সবগুলো দেশের
ব্যাখ্যা
প্রশ্ন: ভারতীয় মুদ্রা রুপি, তাহলে ইউরো কোন দেশের মুদ্রা?

সমাধান:
ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭ টি দেশের মধ্যে ২০ টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
এগুলোঃ অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি ও ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া।

ভারতীয় মুদ্রা রুপি, ইউরো অপশনের সবগুলো দেশের মুদ্রা।
৫,৩৩৭.
A ও B দুই বোন। C, B এর মা। D, C এর বাবা। E, D এর মা। A, D এর কী হয়?
  1. মেয়ে
  2. মা
  3. বোন
  4. নাতনী
সঠিক উত্তর:
নাতনী
উত্তর
সঠিক উত্তর:
নাতনী
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B দুই বোন। C, B এর মা। D, C এর বাবা। E, D এর মা। A, D এর কী হয়?

সমাধান:
A ও B দুই বোন।
C, B এর মা।
∴ C, A এর ও মা। 

D, C এর বাবা
∴ D হলো A ও B এর নানা। 

∴ A, D এর নাতনী হয়। 
৫,৩৩৮.
নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১২ ও ৬ কি. মি.। নদী পথে ৭২ কি. মি. দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?
  1. ১৬ ঘণ্টা
  2. ১৮ ঘণ্টা
  3. ১২ ঘণ্টা
  4. ৮ ঘণ্টা
সঠিক উত্তর:
১৬ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
১৬ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১২ ও ৬ কি. মি.। নদী পথে ৭২ কি. মি. দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?

সমাধান:
ধরি,
নৌকার বেগ = ১২ কি. মি./ঘণ্টা
স্রোতের বেগ = ৬ কি. মি./ঘণ্টা

∴ স্রোতের অনুকূলে গতি = ১২ + ৬ = ১৮ কি. মি./ঘণ্টা
∴ স্রোতের প্রতিকূলে গতি = ১২ - ৬ = ৬ কি. মি./ঘণ্টা

এখন,
অনুকূলে যেতে নৌকাটির সময় = দূরত্ব/​গতি = ৭২/১৮​ = ৪ ঘণ্টা

আবার,
প্রতিকূলে ফিরে আসতে নৌকাটির সময় = দূরত্ব/​গতি = ৭২/৬ = ১২ ঘণ্টা

∴ মোট সময় = (৪ + ১২) = ১৬ ঘণ্টা

৫,৩৩৯.
আগামী পরশুর পরের দিন যদি মঙ্গলবার হয় তবে, গতকালের আগের দিন কী বার ছিল?
  1. ক) বৃহস্পতিবার
  2. খ) শুক্রবার
  3. গ) শনিবার
  4. ঘ) বুধবার
সঠিক উত্তর:
ক) বৃহস্পতিবার
উত্তর
সঠিক উত্তর:
ক) বৃহস্পতিবার
ব্যাখ্যা
প্রশ্ন: আগামী পরশুর পরের দিন যদি মঙ্গলবার হয় তবে, গতকালের আগের দিন কী বার ছিল?

সমাধান: 

আগামী পরশুর পরের দিন যদি মঙ্গলবার হয় তবে, গতকালের আগের দিন বৃহস্পতিবার বার ছিল।
৫,৩৪০.
একটি আয়তাকার পানির ট্যাংকে ৩৬০০০ লিটার পানি ধরে। যদি ট্যাংকের দৈর্ঘ্য ৬ মিটার এবং প্রস্থ ৪ মিটার হয়, তবে ট্যাংকের গভীরতা কত মিটার হবে?
  1. ৩ মিটার
  2. ২.৫ মিটার
  3. ১.৫ মিটার
  4. ০.৭৫ মিটার
সঠিক উত্তর:
১.৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১.৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার পানির ট্যাংকে ৩৬০০০ লিটার পানি ধরে। যদি ট্যাংকের দৈর্ঘ্য ৬ মিটার এবং প্রস্থ ৪ মিটার হয়, তবে ট্যাংকের গভীরতা কত মিটার হবে?

সমাধান:
আমরা জানি,
১০০০ লিটার = ১ ঘনমিটার
∴ ৩৬০০০ লিটার = ৩৬ ঘনমিটার

আবার,
আয়তন = (দৈর্ঘ্য × প্রস্থ × গভীরতা)
∴ গভীরতা = আয়তন/(দৈর্ঘ্য × প্রস্থ)
= ৩৬/(৬ × ৪)
= ৩৬/২৪
= ৩/২
= ১.৫ মিটার

∴ ট্যাংকের গভীরতা = ১.৫ মিটার
৫,৩৪১.
১ জন শ্রমিক ১টি সোয়েটার তৈরি করতে ১ ঘণ্টা সময় নেয়। তাহলে ৬ জন শ্রমিক ৬টি সোয়েটার তৈরি করতে কত সময় নেবে? 
  1. ২ ঘণ্টা 
  2. ৬ ঘণ্টা
  3. ৩ ঘণ্টা
  4. ১ ঘণ্টা
সঠিক উত্তর:
১ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
১ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: ১ জন শ্রমিক ১টি সোয়েটার তৈরি করতে ১ ঘণ্টা সময় নেয়। তাহলে ৬ জন শ্রমিক ৬টি সোয়েটার তৈরি করতে কত সময় নেবে?

সমাধান:
১ জন শ্রমিক ১টি সোয়েটার = ১ ঘণ্টা
∴ ১ জন শ্রমিক ৬টি সোয়েটার = ৬ ঘণ্টা

৬ জন শ্রমিক ১টি করে সোয়েটার তৈরি করলে, তারা একসাথে কাজ করবে,
অর্থাৎ প্রত্যেকে ১টি সোয়েটার ১ ঘণ্টায় তৈরি করবে।

অতএব, ৬ জন শ্রমিক ৬টি সোয়েটার তৈরি করবে ১ ঘণ্টায়।

কারণ: প্রতিটি শ্রমিক তার জন্য বরাদ্দকৃত একটি সোয়েটার তৈরি করতে ১ ঘণ্টা সময় নেয় এবং তারা সবাই একই সাথে কাজ শুরু করে ও শেষ করে, তাই ৬টি সোয়েটার একসাথে তৈরি হতে মোট সময় লাগবে = ১ ঘণ্টা।

৫,৩৪২.
নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি অন্যরকম?
২৫, ৯৫, ৭২, ৬৫
  1. ২৫
  2. ৬৫
  3. ৭২
  4. ৯৫
সঠিক উত্তর:
৭২
উত্তর
সঠিক উত্তর:
৭২
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি অন্যরকম?
২৫, ৯৫, ৭২, ৬৫

সমাধান: 
প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ২৫, ৬৫ ও ৯৫ এই তিনটি সংখ্যা ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য।

কিন্তু ৭২ সংখ্যাটি ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। 

ফলে ২৫, ৬৫, ৭২, ৯৫ এই চারটি সংখ্যার মধ্যে ৭২ সংখ্যাটি অন্য সংখ্যাগুলোর তুলনায় অন্যরকম।
৫,৩৪৩.
রাশেদ যদি একটি আয়নার ২ ফুট সামনে দাঁড়ায় তাহলে আয়নায় থাকা তার প্রতিবিম্বটি তার থেকে কত দূরে থাকবে?
  1. ২ ফুট
  2. ৪ ফুট
  3. ৮ ফুট
  4. ১ ফুট
সঠিক উত্তর:
৪ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৪ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: রাশেদ যদি একটি আয়নার ২ ফুট সামনে দাঁড়ায় তাহলে আয়নায় থাকা তার প্রতিবিম্বটি তার থেকে কত দূরে থাকবে?

সমাধান:
রাশেদ আয়নার ২ ফুট সামনে দাঁড়ালে আয়নাতে তার প্রতিবিম্ব হবে ২ ফুট দূরে।
কারন আয়না তে কোন বস্তুর প্রতিবিম্ব বস্তুর সমান দুরত্বে অবস্থান করে।

এখন ,
রাশেদের থেকে প্রতিবিম্বটির দুরত্ব হবে = আয়না থেকে রাশেদের দূরত্ব + আয়নাতে প্রতিবিম্বের দূরত্ব
= ২ ফুট + ২ ফুট = ৪ ফুট
৫,৩৪৪.
পারভেজ এর অবস্থান যদি করিম এর পশ্চিম দিকে, করিম এর অবস্থান রাকিব থেকে উত্তরে এবং সামি এর অবস্থান পারভেজ থেকে দক্ষিণে হলে, সামি এর অবস্থান রাকিব এর কোন দিকে হবে?
  1. পশ্চিম
  2. দক্ষিণ
  3. পূর্ব
  4. উত্তর
সঠিক উত্তর:
পশ্চিম
উত্তর
সঠিক উত্তর:
পশ্চিম
ব্যাখ্যা

প্রশ্ন: পারভেজ এর অবস্থান যদি করিম এর পশ্চিম দিকে, করিম এর অবস্থান রাকিব থেকে উত্তরে এবং সামি এর অবস্থান পারভেজ থেকে দক্ষিণে হলে, সামি এর অবস্থান রাকিব এর কোন দিকে হবে?

সমাধান:

পারভেজ এর অবস্থান করিম এর পশ্চিমে,
এর অর্থ হল করিম, পারভেজ এর পূর্বে অবস্থিত।

করিম এর অবস্থান রাকিব থেকে উত্তরে,
এর অর্থ হল রাকিব, করিম এর দক্ষিণে অবস্থিত।

সামি এর অবস্থান পারভেজ থেকে দক্ষিণে,
এর অর্থ হল পারভেজ, সামি এর উত্তরে অবস্থিত। 

এই তথ্যগুলো একত্রিত করলে আমরা পাই,
রাকিব থেকে করিম উত্তরে।
করিম থেকে পারভেজ পশ্চিমে।
পারভেজ থেকে সামি দক্ষিণে।

সুতরাং, সামি এর অবস্থান রাকিব এর পশ্চিম দিকে হবে।

৫,৩৪৫.
Correctly spelt word-
  1. ক) Capricious
  2. খ) Cappricious
  3. গ) Caprisious
  4. ঘ) Carisuous
সঠিক উত্তর:
ক) Capricious
উত্তর
সঠিক উত্তর:
ক) Capricious
ব্যাখ্যা

Capricious means subject to, led by, or indicative of a sudden, odd notion or unpredictable change; erratic:
He's such a capricious boss I never know how he'll react.
Obsolete. fanciful or witty.

৫,৩৪৬.
যদি যোগ দিয়ে ×, বিয়োগ দিয়ে ÷, গুণ দিয়ে -, ভাগ দিয়ে + বোঝায়, তাহলে
12 + 4 × 2 - 8 ÷ 4 = কত?
  1. 47.25
  2. 53.50
  3. 51.75
  4. 55.25
সঠিক উত্তর:
51.75
উত্তর
সঠিক উত্তর:
51.75
ব্যাখ্যা
প্রশ্ন: যদি যোগ দিয়ে ×, বিয়োগ দিয়ে ÷, গুণ দিয়ে -, ভাগ দিয়ে + বোঝায়, তাহলে
12 + 4 × 2 - 8 ÷ 4 = কত?

সমাধান:
12 + 4 × 2 - 8 ÷ 4
= 12 × 4 - 2 ÷ 8 + 4
= 48 - 2 ÷ 8 + 4
= 48 - 0.25 + 4
= 47.75 + 4
= 51.75
৫,৩৪৭.
যদি ঝ × J = ২৭০ হয়, তবে জ × I = ?
  1. ২১৬
  2. ১৫০
  3. ১৬২
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
২১৬
উত্তর
সঠিক উত্তর:
২১৬
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ঝ × J = ২৭০ হয়, তবে জ × I = ?

সমাধান:
বর্ণমালায় অবস্থান অনুসারে-
ঝ = ৯
J = ১০
জ = ৮
এবং I = ৯

তাই, ঝ × J = ৯ × ১০ = ৯০ ⇒ ৯০ × ৩ = ২৭০
এবং জ × I = ৮ × ৯ = ৭২ ⇒ ৭২ × ৩ = ২১৬
৫,৩৪৮.
 
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: 

    সমাধান:

    এখানে,
    উপরের সংখ্যার ধারাটি 3, 8, 13, 18, ...
    এবং সে অনুসারে ইংরেজি বর্ণ বসেছে।
    বর্ণের ধারাটি C , H, M, G, R

    ৫,৩৪৯.
    LOADSHEDDING শব্দটির সমতল দর্পণের প্রতিবিম্ব কোনটি?
    1. ক)
    2. খ)
    3. গ)
    4. ঘ)
    সঠিক উত্তর:
    ক)
    উত্তর
    সঠিক উত্তর:
    ক)
    ব্যাখ্যা
    প্রশ্ন: LOADSHEDDING শব্দটির সমতল দর্পণের প্রতিবিম্ব কোনটি? 

    সমাধান: 
    ৫,৩৫০.
    Epitaph শব্দটির অর্থ কোনটি?
    1. শোক কবিতা
    2. গীতিকা
    3. সমাধি লিপি
    4. প্রশংসাপত্র
    সঠিক উত্তর:
    সমাধি লিপি
    উত্তর
    সঠিক উত্তর:
    সমাধি লিপি
    ব্যাখ্যা
    প্রশ্ন: Epitaph শব্দটির অর্থ কোনটি?

    সমাধান:
    Epitaph শব্দটির অর্থ হলো সমাধি লিপি। 
    Epitaph শব্দটি গ্রিক শব্দ "Epitaphios" থেকে উদ্ভূত, যার অর্থ "সমাধির উপর"। 

    অন্যদিকে,
    Elegy শব্দটির অর্থ হলো শোক কবিতা। 
    Ballad শব্দটির অর্থ হলো গীতিকা। 
    Testimonial শব্দটির অর্থ হলো প্রশংসাপত্র।

    উৎস: Accessible Dictionary by Bangla Academy.
    ৫,৩৫১.
    Australia : Canberra : : Austria : ?
    1. ক) Copenhagen
    2. খ) Nairobi
    3. গ) Vienna
    4. ঘ) None of these
    সঠিক উত্তর:
    গ) Vienna
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) Vienna
    ব্যাখ্যা
    প্রশ্ন: Australia : Canberra : : Austria : ?

    সমাধান:
    Australia এর রাজধানী Canberra
    Austria এর রাজধানী Vienna
    Kenya এর রাজধানী Nairobi
    Denmark এর রাজধানী Copenhagen
    ৫,৩৫২.
    প্রদীপ : অন্ধকার :: শিক্ষা : ?
    1. ক) উন্নতি
    2. খ) কৃষ্টি
    3. গ) কুসংস্কার
    4. ঘ) সংস্কার
    সঠিক উত্তর:
    গ) কুসংস্কার
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) কুসংস্কার
    ব্যাখ্যা
    প্রদীপ  অন্ধকার দূর করে আর 
    শিক্ষা কুসংস্কার দূর করে। 
    ৫,৩৫৩.
    'Fortune favours the brave.' What is the second vowel after the fourth consonant in the line?
    1. e
    2. o
    3. u
    4. a
    সঠিক উত্তর:
    a
    উত্তর
    সঠিক উত্তর:
    a
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'Fortune favours the brave.' What is the second vowel after the fourth consonant in the line?

    সমাধান:
    চতুর্থ ব্যঞ্জনধ্বনি (n) এর পরে দ্বিতীয় স্বরধ্বনি হচ্ছে- a
    ৫,৩৫৪.
    ২২ মিনিট আগে সময় ছিল ৫ টা বেজে ৪৮ মিনিট, ৭ টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?
    1. ১ ঘণ্টা ১০ মিনিট
    2. ৪৫ মিনিট
    3. ১ ঘণ্টা ০৫ মিনিট
    4. ৫০ মিনিট
    সঠিক উত্তর:
    ৫০ মিনিট
    উত্তর
    সঠিক উত্তর:
    ৫০ মিনিট
    ব্যাখ্যা

    প্রশ্ন: ২২ মিনিট আগে সময় ছিল ৫ টা বেজে ৪৮ মিনিট, ৭ টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?

    সমাধান:
    ২২ মিনিট আগে সময় ছিল ৫ টা বেজে ৪৮ মিনিট
    ∴ বর্তমানে সময় = ০৫ : ৪৮ মিনিট + ২২ মিনিট = ০৬ : ১০ মিনিট
    ৭ টা বাজতে সময় বাকি আছে = ০৭ : ০০ টা - ০৬ : ১০ মিনিট = ৫০ মিনিট

    ∴ ৭ টা বাজতে ৫০ মিনিট বাকি আছে।

    ৫,৩৫৫.
    অর্ধেক শতাংশকে দশমিক আকারে লিখলে কোন সংখ্যাটি পাওয়া যাবে?
    1. ক) ০.২
    2. খ) ০.০২
    3. গ) ০.০৫
    4. ঘ) ০.০০৫
    সঠিক উত্তর:
    ঘ) ০.০০৫
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ০.০০৫
    ব্যাখ্যা
    আমরা জানি, ১% = ১/১০০
    তাহলে, ১/২% = ১/২ × ১/১০০
    = ১/২০০
    = ০.০০৫
    ৫,৩৫৬.
    এলোমেলো বর্ণগুলো সাজিয়ে যে অর্থবোধক শব্দটি ব্যতিক্রম তা খুঁজে বের করুন-
    1. লা কা ব
    2. ঞ্জ তা লি গী
    3. বি নৌ ডু কা
    4. ফু ন ব ল
    সঠিক উত্তর:
    বি নৌ ডু কা
    উত্তর
    সঠিক উত্তর:
    বি নৌ ডু কা
    ব্যাখ্যা
    প্রশ্ন: এলোমেলো বর্ণগুলো সাজিয়ে যে অর্থবোধক শব্দটি ব্যতিক্রম তা খুঁজে বের করুন-

    সমাধান:
    অর্থবোধক ব্যতিক্রম শব্দ- 'নৌকাডুবি' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস। আর 'বনফুল, বলাকা, গীতাঞ্জলি' তাঁর রচিত কাব্যগ্রন্থ
    ৫,৩৫৭.
    যদি '÷' অর্থ গুণ, '×' অর্থ যোগ, '+' অর্থ বিয়োগ এবং '-' অর্থ ভাগ হয় তবে, 16 × 3 + 6 - 2 ÷ 4 =?
    1. 32
    2. 20
    3. 18
    4. 7
    সঠিক উত্তর:
    7
    উত্তর
    সঠিক উত্তর:
    7
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি '÷' অর্থ গুণ, '×' অর্থ যোগ, '+' অর্থ বিয়োগ এবং '-' অর্থ ভাগ হয় তবে, 16 × 3 + 6 - 2 ÷ 4 =?


    সমাধান:
    প্রশ্ন বলা হয়েছে,
    ÷ = ×
    × = +
    + = -
    - = ÷
    এখন, সমীকরণটি,
    16 × 3 + 6 - 2 ÷ 4

    প্রকৃত অর্থ অনুযায়ী প্রতিস্থাপন করে পাই,
    = 16 + 3 - (6 ÷ 2) × 4
    = 19 - 3 × 4
    = 19 - 12
    = 7
    ৫,৩৫৮.
    ইংরেজি অভিধানে কোন শব্দটি আগে বসবে?
    1. Carrom
    2. Cramming
    3. Cartoon
    4. Carrier
    সঠিক উত্তর:
    Carrier
    উত্তর
    সঠিক উত্তর:
    Carrier
    ব্যাখ্যা
    প্রশ্ন: ইংরেজি অভিধানে কোন শব্দটি আগে বসবে?

    সমাধান:
    ইংরেজি অভিধান অনুযায়ী সাজিয়ে পাই,
    Carrier
    Carrom
    Cartoon
    Cramming

    ∴ সবার আগে বসবে Carrier
    ৫,৩৫৯.
    0 < x ≤ 1 এর জন্য (x - 1)2 + x এর সর্বোচ্চ মান কত?
    1. - 2
    2. - 1
    3. 0
    4. 1
    সঠিক উত্তর:
    1
    উত্তর
    সঠিক উত্তর:
    1
    ব্যাখ্যা
    প্রশ্ন: 0 < x ≤ 1 এর জন্য (x - 1)2 + x এর সর্বোচ্চ মান কত?

    সমাধান: 
    0 < x ≤ 1
    = 0 - 1 < x - 1 ≤ 1 - 1
    = - 1 < x - 1 ≤ 0 

    ∴ সর্বোচ্চ মান = (x - 1)2 + x  = 02 + 1 = 1
    ৫,৩৬০.
    ২০২৫ সালে রফিকের ১২-তম এবং তার পিতার ৪০-তম জন্মদিন পালিত হয়েছে। কত বছর পর পিতার বয়স রফিকের বয়সের দ্বিগুণ হবে?
    1. ১২ বছর 
    2. ১৬ বছর 
    3. ১৮ বছর 
    4. ২০ বছর 
    সঠিক উত্তর:
    ১৬ বছর 
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৬ বছর 
    ব্যাখ্যা

    প্রশ্ন: ২০২৫ সালে রফিকের ১২-তম এবং তার পিতার ৪০-তম জন্মদিন পালিত হয়েছে। কত বছর পর পিতার বয়স রফিকের বয়সের দ্বিগুণ হবে?

    সমাধান:
    ধরি, 
    ​ক বছর পর পিতার বয়স রফিকের বয়সের দ্বিগুণ হবে।

    ​প্রশ্নমতে,
    ​২(১২ + ক) = ৪০ + ক
    ⇒ ​২৪ + ২ক = ৪০ + ক
     ⇒ ​২ক - ক = ৪০ - ২৪
     ⇒ ​ক = ১৬

    ​অর্থাৎ ১৬ বছর পর রফিকের পিতার বয়স রফিকের বয়সের দ্বিগুণ হবে। 

    ৫,৩৬১.
    প্রদত্ত চিত্রে x এর মান কত?
    1. 110°
    2. 115°
    3. 100°
    4. 120°
    সঠিক উত্তর:
    115°
    উত্তর
    সঠিক উত্তর:
    115°
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রদত্ত চিত্রে x এর মান কত?

    সমাধান:
    প্রদত্ত ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ
    সুতরাং প্রদত্ত 50° বাদে অপর দুটি কোণের সমষ্টি হবে 180° - 50° = 130°।
    এবং সমদ্বিবাহু হওয়ায় কোণ দুটি ও সমান হবে। সুতরাং x এর সন্নিহিত কোণটি হবে 130°/2 = 65°
    সুতরাং x এর মান হবে 180° - 65° = 115°
    ৫,৩৬২.
    মারুফ উত্তরদিকে মুখ করে দাড়িয়ে আছে। সে ঘড়ির কাঁটার দিকে ৯০ডিগ্রী ঘুরে আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০ ডিগ্রী ঘুরল। অতঃপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে আরও ৯০ ডিগ্রী ঘুরল। সে এখন কোন দিকে মুখ করে আছে?
    1. ক) পূর্ব
    2. খ) পশ্চিম
    3. গ) উত্তর
    4. ঘ) দক্ষিণ
    সঠিক উত্তর:
    ঘ) দক্ষিণ
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) দক্ষিণ
    ব্যাখ্যা
    প্রশ্ন: মারুফ উত্তরদিকে মুখ করে দাড়িয়ে আছে। সে ঘড়ির কাঁটার দিকে ৯০ডিগ্রী ঘুরে আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০ ডিগ্রী ঘুরল। অতঃপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে আরও ৯০ ডিগ্রী ঘুরল। সে এখন কোন দিকে মুখ করে আছে?

    সমাধান: 

    উত্তরদিক + ঘড়ির কাঁটার দিকে ৯০ডিগ্রী = পূর্বদিক
    পূর্বদিক + ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০ ডিগ্রী = পশ্চিম দিক
    পশ্চিম দিক + ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৯০ ডিগ্রী = দক্ষিণ দিক।
    ৫,৩৬৩.
    নিচের প্রশবােধক স্থানে কোনটি বসবে? 15/A, G/21, 28/N, ?/?
    1. 54/N
    2. T/18
    3. L/52
    4. V/36
    সঠিক উত্তর:
    V/36
    উত্তর
    সঠিক উত্তর:
    V/36
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের প্রশবােধক স্থানে কোনটি বসবে?
    15/A, G/21, 28/N, ?/?

    সমাধান:
    উত্তর হবে V/36
    15/A, G/21, 28/N, V/36 - এই ধারায় বর্ণ এবং অক্ষর যথাক্রমে 6, 7, 8 করে বৃদ্ধি পেয়েছে।
    ৫,৩৬৪.
    ০.০০০০০০৪৯ এর বর্গমূল কত?
    1. ০.৭
    2. ০.০৭
    3. ০.০০৭
    4. ০.০০০৭
    সঠিক উত্তর:
    ০.০০০৭
    উত্তর
    সঠিক উত্তর:
    ০.০০০৭
    ব্যাখ্যা
    ০.০০০০০০৪৯ এর বর্গমূল = ০.০০০৭
    ৫,৩৬৫.
    রাহাত শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল ৭:৪৫ থেকে বিকাল ৩:৩০ পর্যন্ত কাজ করে। সপ্তাহে মোট কত ঘণ্টা কাজ করে?
    1. ৩৭ ঘণ্টা ৪৫ মিনিট
    2. ৩৮ ঘণ্টা ৪৫ মিনিট
    3. ৩৮ ঘণ্টা ১৫ মিনিট
    4. ৩৭ ঘণ্টা ৩০ মিনিট
    সঠিক উত্তর:
    ৩৮ ঘণ্টা ৪৫ মিনিট
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩৮ ঘণ্টা ৪৫ মিনিট
    ব্যাখ্যা

    প্রশ্ন: রাহাত শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল ৭:৪৫ থেকে বিকাল ৩:৩০ পর্যন্ত কাজ করে। সপ্তাহে মোট কত ঘণ্টা কাজ করে?

    সমাধান:
    প্রথমে প্রতিদিনের কাজের সময় বের করব।

    সকাল ৭ : ৪৫ থেকে বিকাল ৩ : ৩০ পর্যন্ত কাজ করে, অর্থাৎ,
    বিকাল ৩ : ৩০ = ১৫ : ৩০ (২৪-ঘণ্টার ঘড়িতে)

    ∴ সময় = ১৫ : ৩০ - ৭ : ৪৫ = ৭ : ৪৫

    এখন,
    শনিবার থেকে বুধবার = ৫ দিন।

    ∴ সপ্তাহে মোট কাজের সময় = ৫ × ৭ ঘন্টা ৪৫ মিনিট
    = ৫ × ৭.৭৫ ঘণ্টা
    = ৩৮.৭৫ ঘণ্টা
    = ৩৮ ঘণ্টা ৪৫ মিনিট

     ∴ প্রতি সপ্তাহে রাহাত ৩৮ ঘণ্টা ৪৫ মিনিট কাজ করে।

    ৫,৩৬৬.
    P, Q, R, S এবং T এর মধ্যে P, Q থেকে লম্বা। R, T থেকে খাটো। P, S থেকে খাটো। Q, T থেকে লম্বা। সবচেয়ে লম্বা কে?
    1. Q
    2. S
    3. P
    4. R
    সঠিক উত্তর:
    S
    উত্তর
    সঠিক উত্তর:
    S
    ব্যাখ্যা

    প্রশ্ন: P, Q, R, S এবং T এর মধ্যে P, Q থেকে লম্বা। R, T থেকে খাটো। P, S থেকে খাটো। Q, T থেকে লম্বা। সবচেয়ে লম্বা কে?

    সমাধান:
    সম্পর্কগুলো:
    P > Q
    T > R
    S > P
    Q > T

    ∴ R < T < Q < P < S
    অতএব, সবচেয়ে লম্বা S.

    ৫,৩৬৭.
    নিম্নের খালি স্থানে কোনটি বসবে?
      সঠিক উত্তর:
      উত্তর
      সঠিক উত্তর:
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিম্নের খালি স্থানে কোনটি বসবে?

      সমাধান:
      এখানে, বড় আয়তক্ষেত্রটি ৪টি অংশে বিভক্ত। ১ম আয়তক্ষেত্র ও তার অভ্যন্তরে দাগকাটা রেখাগুলো ঘড়ির কাঁটার দিকে 45° কোণে ঘূর্ণায়মান।
      সে অনুযায়ী সঠিক উত্তর 
      ৫,৩৬৮.
      প্রান্তিক বিরাম চিহ্ন নয় কোনটি?
      1. দাঁড়ি
      2. প্রশ্নচিহ্ন
      3. কোলন
      4. বিস্ময়চিহ্ন
      সঠিক উত্তর:
      কোলন
      উত্তর
      সঠিক উত্তর:
      কোলন
      ব্যাখ্যা
      • 'কোলন' প্রান্তিক বিরাম চিহ্ন নয়।

      • বাক্যের শেষে বসে ৪টি যতিচিহ্ন বা বিরাম চিহ্ন। এগুলো হলো:
      ১. দাঁড়ি (।)
      ২. প্রশ্নচিহ্ন (?)
      ৩. বিস্ময়চিহ্ন (!)
      ৪. দুই দাঁড়ি (।।)।
      - এগুলোকে প্রান্তিক যতিচিহ্ন বা বিরাম চিহ্ন বলে।

      উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
      ৫,৩৬৯.
      'প্রচ্ছন্ন' শব্দের বিপরীত শব্দ হলো-
      1. অর্বাচীন
      2. ব্যক্ত
      3. প্রাচ্য 
      4. নির্বাপণ 
      সঠিক উত্তর:
      ব্যক্ত
      উত্তর
      সঠিক উত্তর:
      ব্যক্ত
      ব্যাখ্যা
      'প্রচ্ছন্ন' শব্দের বিপরীত শব্দ হলো- ব্যক্ত/প্রকট 
      'প্রাচীন' শব্দের বিপরীত শব্দ হলো-অর্বাচীন 
      'পাশ্চাত্য' শব্দের বিপরীত শব্দ হলো-প্রাচ্য 
      'প্রজ্বলন' শব্দের বিপরীত শব্দ হলো-নির্বাপণ 

      [উৎস: ভাষা শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ]
      ৫,৩৭০.
      ২০০ মিটার লম্বা একটি ট্রেন ৫০০ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৭২ কি.মি. হলে প্ল্যাটফর্মটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
      1. ৪৫ সেকেন্ড
      2. ৩০ সেকেন্ড
      3. ৩৫ সেকেন্ড
      4. ৪২ সেকেন্ড
      সঠিক উত্তর:
      ৩৫ সেকেন্ড
      উত্তর
      সঠিক উত্তর:
      ৩৫ সেকেন্ড
      ব্যাখ্যা
      প্রশ্ন: ২০০ মিটার লম্বা একটি ট্রেন ৫০০ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৭২ কি.মি. হলে প্ল্যাটফর্মটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

      সমাধান:
      ট্রেনটিকে মোট দূরত্ব অতিক্রম করতে হবে = ৫০০ + ২০০ = ৭০০ মিটার
      এখন,
      ট্রেনটি ৭২ কি.মি. বা ৭২০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে
      ট্রেনটি ১ মিটার যায় = ৩৬০০/৭২০০০ সেকেন্ডে
      ∴ ট্রেনটি ৭০০ মিটার যায় = (৩৬০০ × ৭০০)/৭২০০০ সেকেন্ডে
      = ৩৫ সেকেন্ডে
      অতএব, প্ল্যাটফর্মটি অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে ৩৫ সেকেন্ড।
      ৫,৩৭১.
      The seven consonant from the beginning of this sentence is the letter-
      1. v
      2. c
      3. n
      4. s
      সঠিক উত্তর:
      n
      উত্তর
      সঠিক উত্তর:
      n
      ব্যাখ্যা
      প্রশ্ন: The seven consonant from the beginning of this sentence is the letter-

      সমাধান:
      Consonants from the beginning of the sentence are t, h, s, v, n, c, n.
      So “n” is the seventh consonant.
      ৫,৩৭২.
      কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে দশ পয়সা চাঁদা দেয়াতে ৯০ টাকা সংগৃহীত হলো। উক্ত শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত?
      1. ৯০ জন
      2. ১৫ জন
      3. ৬০ জন
      4. ৩০ জন
      সঠিক উত্তর:
      ৩০ জন
      উত্তর
      সঠিক উত্তর:
      ৩০ জন
      ব্যাখ্যা
      প্রশ্ন: কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে দশ পয়সা চাঁদা দেয়াতে ৯০ টাকা সংগৃহীত হলো। উক্ত শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত?

      সমাধান: 
      ধরি, শিক্ষার্থী সংখ্যা x  জন। 
      প্রত্যেকে চাঁদা দেয় ১০x পয়সা

      প্রশ্নমতে, 
      (x × ১০x)/১০০ = ৯০
      ⇒ ১০x২ = ৯০০০
      ⇒ x২ = ৯০০০/১০ = ৯০০ 
      ⇒ x = √৯০০
      ∴ x = ৩০

      ∴ শিক্ষার্থী সংখ্যা ৩০ জন।
      ৫,৩৭৩.
      নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে? 
      1. ক) ১০টি 
      2. খ) ১২টি 
      3. গ) ১৪টি 
      4. ঘ) ১৬টি 
      সঠিক উত্তর:
      খ) ১২টি 
      উত্তর
      সঠিক উত্তর:
      খ) ১২টি 
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে? 


      সমাধান:

      চিত্রে সাধারণ ত্রিভুজ- ABE, BEF, EFC, CDE এবং AED অর্থাৎ ৫টি।
      আবার যুগ্ম অবস্থায় আছে এরূপ ত্রিভুজ- AABF, BCE, ACE এবং ABD অর্থাৎ ৪টি।
      তিনটির সমন্বয়ে গঠিত ত্রিভুজ AFC এবং BCD অর্থাৎ ২টি।
      আর পাঁচটির সমন্বয়ে গঠিত ত্রিভুজ ১টি অর্থাৎ ABC।

      ∴ মোট ত্রিভুজের সংখ্যা = ৫ + ৪ + ২ + ১ = ১২টি
      ৫,৩৭৪.
      ০, ৩, ৮, ১৫, ........ ধারাটির অষ্টম পদ হবে -
      1. ৬৩
      2. ৬৪
      3. ৬৬
      4. ৬৭
      সঠিক উত্তর:
      ৬৩
      উত্তর
      সঠিক উত্তর:
      ৬৩
      ব্যাখ্যা

      প্রশ্ন: ০, ৩, ৮, ১৫, ........ ধারাটির অষ্টম পদ হবে -

      সমাধান: 
      এখানে,
      ১ম পদ = ০
      ২য় পদ = ০ + ৩ = ৩
      ৩য় পদ = ৩ + ৫ = ৮
      ৪র্থ পদ = ৮ + ৭ = ১৫
      ৫ম পদ = ১৫ + ৯ = ২৪
      ৬ষ্ঠ পদ = ২৪ + ১১ = ৩৫
      ৭ম পদ = ৩৫ + ১৩ = ৪৮
      ৮ম পদ = ৪৮ + ১৫ = ৬৩

      ৫,৩৭৫.
      মনিপুরী : সিলেট : : সাঁওতাল : ?
      1. ক) রাঙ্গামাটি
      2. খ) দিনাজপুর
      3. গ) ময়মনসিংহ
      4. ঘ) ঢাকা
      সঠিক উত্তর:
      খ) দিনাজপুর
      উত্তর
      সঠিক উত্তর:
      খ) দিনাজপুর
      ব্যাখ্যা
      - বাংলাদেশে মনিপুরী উপজাতি বাস করে সিলেট অঞ্চলে‌।
      - রাঙ্গামাটিতে বাস করে চাকমা, মারমা, রাখাইনসহ বেশ কয়েকটি উপজাতির অংশবিশেষ।
      - গারো ও হাজংদের বসবাস ময়মনসিংহ অঞ্চলে।
      - রাখাইন উপজাতিরা বসবাস করে পটুয়াখালীতে।
      - সাঁওতাল জনগোষ্ঠী রাজশাহী, রংপুর, দিনাজপুর, নাটোর, নওগাঁ, বগুড়া প্রভৃতি জেলায় বসবাস করে।
      - সাঁওতালরা ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও অন্যান্য অঞ্চল থেকে বাংলাদেশে আসে।


      উৎস: সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট।
      ৫,৩৭৬.
      অভিধানে কোন শব্দটি আগে বসবে?
      1. বাণী
      2. বাতায়ন
      3. বাড়ন্ত
      4. বাঞ্ছনীয়
      সঠিক উত্তর:
      বাঞ্ছনীয়
      উত্তর
      সঠিক উত্তর:
      বাঞ্ছনীয়
      ব্যাখ্যা
      অভিধানে কোন শব্দটি আগে বসবে -
      • বাঞ্ছনীয়,
      - সংস্কৃত শব্দ।
      অর্থ: অভিলষণীয়, কাম্য, প্রত্যাশিত, প্রার্থনীয়।

      অপশনের অন্যান্য যে শব্দগুলো বর্ণের ক্রম অনুসারে অভিধানে আগে বসবে-
      • বাড়ন্ত,
      - বাংলা শব্দ।
      অর্থ: বাড়ছে এমন, বর্ধিষ্ণু, বৃদ্ধিশীল।

      • বাণী,
      - সংস্কৃত শব্দ।
      অর্থ: শব্দ, ভাষা, উক্তি, ভাষণ।

      • বাতায়ন,
      - সংস্কৃত শব্দ।
      অর্থ: ঘরে আলোবাতাস প্রবেশের পথ, জানালা।

      উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
      ৫,৩৭৭.
      'হর্ষ' এর বিপরীত শব্দ-
      1. শুষ্ক
      2. দুর্লভ
      3. বিষাদ
      4. উন্মীলিত
      সঠিক উত্তর:
      বিষাদ
      উত্তর
      সঠিক উত্তর:
      বিষাদ
      ব্যাখ্যা
      'হর্ষ' এর বিপরীত শব্দ- 'বিষাদ' 

      তাছাড়া,
      - 'নির্মীলিত' এর বিপরীত শব্দ- 'উন্মীলিত'
      - 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'
      - 'সুলভ'  এর বিপরীত শব্দ- 'দুর্লভ'

      আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
      - 'সন্ধি' এর বিপরীত শব্দ- বিবাদ, বিগ্রহ
      - 'হরদম' এর বিপরীত শব্দ- 'কদাচিৎ'
      - 'হৃদ্যতা' এর বিপরীত শব্দ- 'কপটতা'
      - 'হাজির' এর বিপরীত শব্দ- 'গরহাজির'
      - 'সরস' এর বিপরীত শব্দ- 'নীরস'
      - 'মুক্ত' এর বিপরীত শব্দ- 'আবদ্ধ'
      - 'মুখ্য' এর বিপরীত শব্দ- 'গৌণ'

      উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ। 
      ৫,৩৭৮.
      সাইকেলের সাথে যেমন গিয়ারের সম্পর্ক, তেমনি ডিজেল ইঞ্জিনের সাথে কোনটির সম্পর্ক?
      1. ক) চাকা
      2. খ) বেল্ট
      3. গ) পিস্টন
      4. ঘ) টায়ার
      সঠিক উত্তর:
      গ) পিস্টন
      উত্তর
      সঠিক উত্তর:
      গ) পিস্টন
      ব্যাখ্যা
      একটি ডিজেল ইঞ্জিন সিলিন্ডার, পিস্টন, পিস্টন রিং, পিস্টন পিন, কানেকটিং রড,
      ক্র্যাংকশ্যাফ্ট, ক্যামশ্যাফ্ট ফ্লাইহুইল, বিভিন্ন ধরনের ভাল্, টাইমিং গিয়ার, বিয়ারিং,
      ইনজেক্টর, জ্বালানি পাম্প ইত্যাদি বিভিন্ন অংশ গঠিত। এগুলোর প্রতিটির আবার পৃথক
      পৃথক কাজ ও গুরুত্ব রয়েছে। 


      পিস্টনের ওঠা নামার ফলে জ্বালানি দহনেশক্তি উৎপন হয় এবং ক্র্যাংক শ্যাফটে স্থানান্তর হয়। পিস্টনের এক প্রান্ত আবদ্ধএবং অপর প্রান্ত কানেকটিং রড়ের সাথেযুক্ত থাকে যা মুক্তভাবে চলাচল করতেপারে। পিস্টন সাধারণত অ্যালুমিনিয়াম,ঢালাই লোহা ও ইস্পাত দিয়ে তৈরি করাহয়। পিস্টনের ওপরের অংশকে ক্রাউন এবং নিচের অংশকে স্কিরট বলে।


      উৎস: কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
      ৫,৩৭৯.
      ২০২১ সালের প্রথম দিন শুক্রবার হলে ওই বছরের শেষ দিন কি বার হবে?
      1. ক) সোমবার
      2. খ) বুধবার
      3. গ) বৃহস্পতিবার
      4. ঘ) শুক্রবার
      সঠিক উত্তর:
      ঘ) শুক্রবার
      উত্তর
      সঠিক উত্তর:
      ঘ) শুক্রবার
      ব্যাখ্যা
      যেসব বছরের দিনসংখ্যা ৩৬৫, সেই বছরের প্রথম এবং শেষ দিন একই হয়।
      সুতরাং, ২০২১ সালের শেষ দিনও শুক্রবার হবে।
      ৫,৩৮০.
      Please find out the dissimilar article in the following :
        সঠিক উত্তর:
        উত্তর
        সঠিক উত্তর:
        ব্যাখ্যা
        প্রশ্ন: Please find out the dissimilar article in the following :

        সমাধান:
        গ চিত্রের ফুলটিতে দেখা যায় যে, ফুলটির পুংস্তবক ও স্ত্রীস্তবক লম্বা ও দৃশ্যমান।
        বাকিগুলো একই ও অদৃশ্যমান।
        তাই চিত্রটি অন্যগুলো হতে ভিন্ন।
        ৫,৩৮১.
        শুদ্ধ বানান -
        1. মনিকা
        2. কঙ্কণ
        3. কুর্ণিশ
        4. স্থানু 
        সঠিক উত্তর:
        কঙ্কণ
        উত্তর
        সঠিক উত্তর:
        কঙ্কণ
        ব্যাখ্যা

        প্রশ্ন: শুদ্ধ বানান -

        সমাধান:
        শুদ্ধ বানান- কঙ্কণ।

        কতকগুলো শব্দে স্বভাবতই 'ণ' হয়।
        যেমন:
        চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, স্থাণু, ফণী ইত্যাদি।

        অন্যদিকে,
        - অশুদ্ধ: মনিকা।
        - শুদ্ধ: মণিকা।

        - অশুদ্ধ: কুর্ণিশ।
        - শুদ্ধ: কুর্নিশ।

        - অশুদ্ধ: স্থানু।
        - শুদ্ধ: স্থাণু।


        উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

        ৫,৩৮২.
        যদি ৫ + ৩ = ২৮, ৯ + ১ = ৮১০, ২ + ১ = ১৩ হয় তবে, ৫ + ৪ =?
        1. ক) ১৮
        2. খ) ১৯
        3. গ) ২০
        4. ঘ) ২১
        সঠিক উত্তর:
        খ) ১৯
        উত্তর
        সঠিক উত্তর:
        খ) ১৯
        ব্যাখ্যা
        প্রশ্ন: যদি ৪ + ৩ = ১৭, ৯ + ১ = ৮১০, ২ + ১ = ১৩ হয় তবে, ৫ + ৪ =?

        সমাধান:
        ৪ + ৩ = ১৭ ; ৪ - ৩ = ১, ৪ + ৩ = ৭
        ৯ + ১ = ৮১০; ৯ - ১ = ৮, ৯ + ১ = ১০
        ২ + ১ = ১৩; ২ - ১ = ১, ২ + ১ = ৩
        অতএব, এখানে যোগফলের প্রথম অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের বিয়োগফল এবং দ্বিতীয় অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের যোগফল।
        ∴ ৫ + ৪ = ১৯; ৫ - ৪ = ১, ৫ + ৪ = ৯
        ৫,৩৮৩.
        কোন বানানটি শুদ্ধ?
        1. নিরিহ
        2. নিরীহ
        3. নীরিহ
        4. নীরীহ
        সঠিক উত্তর:
        নিরীহ
        উত্তর
        সঠিক উত্তর:
        নিরীহ
        ব্যাখ্যা
        নিরীহ বানানটি সঠিক 

        নিরীহ অর্থ ১ শান্ত; গোবেচারা। 
        ২ অহিংস্র। 
        ৩ নিরুপদ্রব; নির্বিরোধ। 
        ৪ নিশ্চেষ্ট; অচেষ্ট। 
        ৫ নিঃস্পৃহ; নির্লোভ। 
        {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ঈহ; বহুব্রীহি সমাস}
        ৫,৩৮৪.
        ঘড়ি : কাঁটা :: থার্মোমিটার : ?
        1. অসুস্থতা
        2. তাপমাত্রা
        3. ফারেনহাইট
        4. পারদ
        সঠিক উত্তর:
        পারদ
        উত্তর
        সঠিক উত্তর:
        পারদ
        ব্যাখ্যা
        প্রশ্ন: ঘড়ি : কাঁটা : : থার্মোমিটার : ?

        সমাধান:
        ঘড়িতে যেমন সময় পরিমাপ করতে কাঁটা ব্যবহার হয়।
        তেমনি, থার্মোমিটারে তাপমাত্রা পরিমাপ করতে পারদ ব্যবহার হয়।
        ৫,৩৮৫.
        কোন বাক্যটি শুদ্ধ?
        1. অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
        2. ঘটনা বর্ণনা হয়েছে।
        3. আমি অপমান হয়েছি।
        4. অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
        সঠিক উত্তর:
        অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
        উত্তর
        সঠিক উত্তর:
        অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
        ব্যাখ্যা
        প্রশ্ন: কোন বাক্যটি শুদ্ধ?

        সমাধান:
        অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়- বাক্যটি শুদ্ধ।

        • অশুদ্ধ বাক্য: ঘটনা বর্ণনা হয়েছে।
        - শুদ্ধ বাক্য: ঘটনা বর্ণিত হয়েছে।

        • অশুদ্ধ বাক্য: আমি অপমান হয়েছি।
        - শুদ্ধ বাক্য: আমি অপমানিত হয়েছি।

        • অশুদ্ধ বাক্য: অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
        - শুদ্ধ বাক্য: অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার।

        উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
        ৫,৩৮৬.
        লঙ্কা কী করে পাড়বো দিদি? মা যে তক্তার ওপর রেখে দ্যায়, আমি যে নাগালে পাই নে। - যতিচিহ্ন ব্যবহারে বাক্যটিতে ভুলের সংখ্যা কতটি?
        1. ক) ০
        2. খ) ২
        3. গ) ৩
        4. ঘ) ১
        সঠিক উত্তর:
        ঘ) ১
        উত্তর
        সঠিক উত্তর:
        ঘ) ১
        ব্যাখ্যা

        লঙ্কা কী করে পাড়বো দিদি? মা যে তক্তার ওপর রেখে দ্যায়, আমি যে নাগালে পাই নে?
        [বাংলা সাহিত্য (নবম-দশম শ্রেণি); পৃষ্ঠা নং ৬৭ এর ১৮ তম লাইন থেকে নেওয়া।(আম-আঁটির ভেঁপু - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)]
        প্রশ্নে ব্যকের শেষে ''।'' দেওয়া আছে কিন্তু মূল বাক্যে '' ? '' আছে। 
        ∴ প্রশ্নের ব্যাক্য ১ টি যতি চিহ্নের ভুল আছে।

        ৫,৩৮৭.
        শুভ্র উত্তর দিকে ২০ মিটার হাঁটার পর ডান দিকে মোড় নিয়ে ১০ মিটার হাঁটালো তারপর সে বাম দিকে ঘুরে ১৫ মিটার হাঁটে এবং ডান দিকে ঘুরে ১০ মিটার হাঁটে । এখন সে কোন দিকে মুখ করে আছে?
        1. উত্তর দিকে
        2. পুর্ব দিকে
        3. দক্ষিণ দিকে
        4. পশ্চিম দিকে
        সঠিক উত্তর:
        পুর্ব দিকে
        উত্তর
        সঠিক উত্তর:
        পুর্ব দিকে
        ব্যাখ্যা
        প্রশ্ন: শুভ্র উত্তর দিকে ২০ মিটার হাঁটার পর ডান দিকে মোড় নিয়ে ১০ মিটার হাঁটালো তারপর সে বাম দিকে ঘুরে ১৫ মিটার হাঁটে এবং ডান দিকে ঘুরে ১০ মিটার হাঁটে । এখন সে কোন দিকে মুখ করে আছে?

        সমাধান:

        প্রদত্ত চিত্র অনুসারে শুভ্র এখন পূর্বদিকে মুখ করে আছে।
        ৫,৩৮৮.
        ণ-ত্ব বিধান অনুযায়ী কোন বানানটি শুদ্ধ?
        1. অপরাহ্ন
        2. অপরান্ন
        3. অপরাহ্ণ
        4. অপরাণ্ন
        সঠিক উত্তর:
        অপরাহ্ণ
        উত্তর
        সঠিক উত্তর:
        অপরাহ্ণ
        ব্যাখ্যা
        • বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
        ণ-ত্ব বিধান অনুযায়ী শুদ্ধ বানান- 'অপরাহ্ণ'।  

        • ণ-ত্ব বিধান:
        - তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মই ণ-ত্ব বিধান।
        - বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য-ণ ব্যবহৃত হয় না।
        - বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য-ন এর ব্যবহার রয়েছে। এগুলো বাংলা বানানেও অবিকৃতভাবে রক্ষিত হয়।
        - অপর, পরা, পূর্ব, প্র- এই কয়টি পূর্ব পদের পর অহ্ন শব্দ বসলে ণত্ব বিধি অনুসারে দন্ত্য ন- এর জায়গায় মূর্ধন্য ণ হয়।  
        - যেমন,
        অপরাহ্ণ, পূর্বাহ্ণ ইত্যাদি। 

        • ‘অপরাহ্ণ’ শব্দে যুক্তবর্ণের বিশ্লিষ্ট রূপ হল: হ্ + ণ = হ্ণ। 

        • অপরাহ্ণ শব্দের অর্থ:
        - মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়, বিকেল।

        উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
        ৫,৩৮৯.
        প্রদত্ত চিত্রটি একটি ঘড়ির দর্পণ প্রতিবিম্ব, বাস্তবে এই ঘড়িতে কয়টা বাজে?


        1. ৯ : ৩০
        2. ১২ : ৩০
        3. ১০ : ৩০
        4. ৭ : ৩০
        সঠিক উত্তর:
        ৯ : ৩০
        উত্তর
        সঠিক উত্তর:
        ৯ : ৩০
        ব্যাখ্যা
        প্রশ্ন: প্রদত্ত চিত্রটি একটি ঘড়ির দর্পণ প্রতিবিম্ব, বাস্তবে এই ঘড়িতে কয়টা বাজে?



        সমাধান:
        আয়নায় দেখানো সময় = ২ : ৩০
        প্রকৃত সময় = ১১ : ৬০ - ২ : ৩০
        = ৯ : ৩০
        ৫,৩৯০.
        আসিম উত্তরদিকে ৩ কিমি হাটাঁর পর ডান দিকে ঘুরে আরো ৪ কিমি হাটঁল। তারপর দক্ষিণদিকে ৫ কিমি হেটেঁ ডানদিকে ঘুরে ৬ কিমি হেটেঁ আবার ডানদিকে ঘুরে ২ কিমি হাটঁল। তারপর পূর্বদিকে ঘুরে আরো ২ কিমি হাটঁল। যাত্রা শুরুর স্থান থেকে তার বর্তমান দূরত্ব কত?
        1. ক) ৫ কিমি
        2. খ) ১৩ কিমি
        3. গ) ১০ কিমি
        4. ঘ) ০ কিমি
        সঠিক উত্তর:
        ঘ) ০ কিমি
        উত্তর
        সঠিক উত্তর:
        ঘ) ০ কিমি
        ব্যাখ্যা
        প্রশ্ন- আসিম উত্তরদিকে ৩ কিমি হাটাঁর পর ডান দিকে ঘুরে আরো ৪ কিমি হাটঁল। তারপর দক্ষিণদিকে ৫ কিমি হেটেঁ ডানদিকে ঘুরে ৬ কিমি হেটেঁ আবার ডানদিকে ঘুরে ২ কিমি হাটঁল। তারপর পূর্বদিকে ঘুরে আরো ২ কিমি হাটঁল। যাত্রা শুরুর স্থান থেকে তার বর্তমান দূরত্ব কত?

        সমাধান-
        মনে করি, আসিম A স্থান থেকে হাটাঁ শুরু করে B → C → D → E → F → হয়ে পুনরায় A স্থানে ফিরে আসে। 
        তাহলে যাত্রা শুরুর স্থান থেকে তার বর্তমান দূরত্ব ০ কিমি।
        ৫,৩৯১.
        প্রদত্ত (X) চিত্রটি কোন চিত্রের মাঝে লুকায়িত আছে? 
        1. ক) 1
        2. খ) 2
        3. গ) 3
        4. ঘ) 4
        সঠিক উত্তর:
        গ) 3
        উত্তর
        সঠিক উত্তর:
        গ) 3
        ব্যাখ্যা
        প্রদত্ত (X) চিত্রটি 3নং চিত্রের মাঝে লুকায়িত আছে। 
        ৫,৩৯২.
        "পুরত" শব্দের অর্থ কোনটি?
        1. কল্যাণ
        2. সম্মুখে
        3. স্তর
        4. পুরুষ
        সঠিক উত্তর:
        সম্মুখে
        উত্তর
        সঠিক উত্তর:
        সম্মুখে
        ব্যাখ্যা
        প্রশ্ন: "পুরত" শব্দের অর্থ কোনটি?

        সমাধান:
        "পুরত" শব্দের অর্থ হলো-  সম্মুখে, সামনে, আগে।

        অন্যদিকে,
        "কল্যাণ" শব্দের অর্থ হলো- শুভ, মঙ্গল, সমৃদ্ধি, দাক্ষিণ্য, রাতের প্রথম প্রহরে গেয় সংগীতের রাগবিশেষ, সুখী, শুভকর।
        "পরত" শব্দের অর্থ হলো- ভাঁজ, স্তর, থাক, পাট।
        "পুমান" শব্দের অর্থ হলো- পুরুষ, পুংলিঙ্গ।

        উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
        ৫,৩৯৩.
        একটি ত্রিভুজের ৩টি বাহুর দৈর্ঘ্য 5, 9, x সেমি । কোন উক্তিটি সর্বদা সত্য?
        1. ক) 5 < x < 9
        2. খ) 4 < x < 14
        3. গ) x > 5
        4. ঘ) x < 9
        সঠিক উত্তর:
        খ) 4 < x < 14
        উত্তর
        সঠিক উত্তর:
        খ) 4 < x < 14
        ব্যাখ্যা
        যেকোনো ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে এবং দুই বাহুর অন্তর  তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হবে। 
                  9 + 5 > x
        সুতরাং,   x < 14
        আবার, 9 - 5 < x
         সুতরাং,  x > 4

        এটি 4cm এবং 14 cm এর মধ্যে যেকোনো মান নিতে পারে।
        ৫,৩৯৪.
        টিটু বাড়ি ছেড়ে সাইকেল চালিয়ে দক্ষিণ দিকে 18 কি.মি. তারপর ডানদিকে ঘুরল এবং 7 কি.মি. সাইকেল চালাল এবং তারপর আবার ডানদিকে ঘুরল এবং 18 কি.মি.সাইকেল চালাল। এর পর সে বাম দিকে ঘুরে 13 কি.মি. সাইকেল চালাল। তাকে কত কিলোমিটার সাইকেল চালিয়ে সোজা তার বাড়িতে পৌঁছাতে হবে?
        1. ক) 15 কি.মি.
        2. খ) 20 কি.মি.
        3. গ) 36 কি.মি.
        4. ঘ) 35 কি.মি.
        সঠিক উত্তর:
        খ) 20 কি.মি.
        উত্তর
        সঠিক উত্তর:
        খ) 20 কি.মি.
        ব্যাখ্যা
         
        যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্য স্থান E 
        নির্ণেয় দূরত্ব AE  = (13 + 7) কি.মি. 
                                    = 20 কি.মি.
        ৫,৩৯৫.
        1, 3, 11, 67,........ ধারার পরবর্তী পদ কত?
        1. 622
        2. 523
        3. 629
        4. 525
        সঠিক উত্তর:
        629
        উত্তর
        সঠিক উত্তর:
        629
        ব্যাখ্যা
        প্রশ্ন: 1, 3, 11, 67,........ ধারার পরবর্তী পদ কত?

        সমাধান:
        0 + 10 = 0 + 1 = 1
        1 + 21 = 1 + 2 = 3
        2 + 32 = 2 + 9 = 11
        3 + 43 = 3 + 64 = 67
        4 + 54 = 4 + 625 = 629
        ৫,৩৯৬.
        Z, U, Q, N, __ শুন্যস্থানে কোন বর্ণটি বসবে?
        1. ক) K
        2. খ) L
        3. গ) M
        4. ঘ) N
        সঠিক উত্তর:
        খ) L
        উত্তর
        সঠিক উত্তর:
        খ) L
        ব্যাখ্যা
        প্রশ্ন: Z, U, Q, N, __ শুন্যস্থানে কোন বর্ণটি বসবে?

        সমাধান: 
        ইংরেজী ২৬ টি বর্ণের সর্বশেষ বর্ণ Z, এর ৪ টি বর্ণ আগে U,
        U এর ৩ টি বর্ণ আগে Q
        Q এর ২ টি বর্ণ আগে N
        N এর ১ টি বর্ণ আগে L
        ৫,৩৯৭.
        প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
        1. 36
        2. 32
        3. 31
        4. 40
        সঠিক উত্তর:
        31
        উত্তর
        সঠিক উত্তর:
        31
        ব্যাখ্যা
        প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?


        সমাধান:
        নিচের সারির ১ম সংখ্যা + দুই সংখ্যার পার্থক্য = উপরের সংখ্যা।
        ১ম চিত্রে, 30 + (30 - 15) = 45
        দ্বিতীয় চিত্রে, 25 + (25 - 19) = 31
        তৃতীয় চিত্রে, 28 + (28 - 21) = 35
        ৫,৩৯৮.
        প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
        8 : 63 : : 10 : ?
        1. 99
        2. 100
        3. 97
        4. 103
        সঠিক উত্তর:
        99
        উত্তর
        সঠিক উত্তর:
        99
        ব্যাখ্যা
        প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
        8 : 63 : : 10 : ?

        সমাধান:
        এখানে 
        8 ⇒ 82 - 1 = 63 
        অর্থাৎ 
        সম্পর্কটি হলো 
        x : x2 - 1 
        10 ⇒ 102 - 1 = 99
        ৫,৩৯৯.
        ৭, ১০, ১৬, ২৮, ৫২ ধারাটির পরবর্তী সংখ্যা কত?
        1. ক) ৭৪
        2. খ) ১০০
        3. গ) ১০৪
        4. ঘ) ১৫০
        সঠিক উত্তর:
        খ) ১০০
        উত্তর
        সঠিক উত্তর:
        খ) ১০০
        ব্যাখ্যা
        প্রশ্ন:  ৭, ১০, ১৬, ২৮, ৫২ ধারাটির পরবর্তী সংখ্যা কত?

        সমাধান:
        ১ম পদ = ৭
        ২য় পদ = ৭ + ৩ = ১০
        ৩য় পদ =১০ + ৬ = ১৬
        ৪র্থ পদ = ১৬ + ১২ = ২৮
        ৫ম পদ  = ২৮ + ২৪ = ৫২
        ৬ষ্ঠ পদ = ৫২ + ৪৮ = ১০০
        ৫,৪০০.
        ৪৪০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় ৪৮ কি.মি. বেগে চলে একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করল । প্লাটফর্মের দৈর্ঘ্য কত?
        1. ক) ৪২০ মিটার
        2. খ) ৩২০ মিটার
        3. গ) ২৮০ মিটার
        4. ঘ) ৩৬০ মিটার
        সঠিক উত্তর:
        ঘ) ৩৬০ মিটার
        উত্তর
        সঠিক উত্তর:
        ঘ) ৩৬০ মিটার
        ব্যাখ্যা
        প্রশ্ন: ৪৪০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় ৪৮ কি.মি. বেগে চলে একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করল । প্লাটফর্মের দৈর্ঘ্য কত ?

         সমাধান:
        ১ ঘন্টা বা ৬০ মিনিটে অতিক্রম করে ৪৮ কি.মি. বা ৪৮০০০ মিটার
        ∴ ১ মিনিটে অতিক্রম করে (৪৮০০০/৬০)= ৮০০ মিটার

        ∴ ট্রেন + সেতুর দৈর্ঘ্য = ৮০০
        বা, ৪৪০ + সেতুর দৈর্ঘ্য = ৮০০
        ∴ সেতুর দৈর্ঘ্য = ৮০০ - ৪৪০ = ৩৬০ মিটার