বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৩২ / ১৩৫ · ৩,১০১৩,২০০ / ১৩,৫৮৯

৩,১০১.
B এর বয়স A এর থেকে দ্বিগুণ, কিন্তু F এর থেকে দ্বিগুণ ছোট। C এর বয়স A এর অর্ধেক কিন্তু D এর থেকে দ্বিগুণ বড়। সবচেয়ে ছোট ব্যক্তি কে?
  1. A
  2. C
  3. D
  4. F
সঠিক উত্তর:
D
উত্তর
সঠিক উত্তর:
D
ব্যাখ্যা
প্রশ্ন: B এর বয়স A এর থেকে দ্বিগুণ, কিন্তু F এর থেকে দ্বিগুণ ছোট। C এর বয়স A এর অর্ধেক কিন্তু D এর থেকে দ্বিগুণ বড়। সবচেয়ে ছোট ব্যক্তি কে?

সমাধান:

ধরি
A এর বয়স x
B এর বয়স = 2A = 2x
F এর বয়স = 2B = 2 × 2x = 4x
C এর বয়স x/2 বছর
D এর বয়স = (1/2)(x/2) = x/4 বছর
∴ সবচেয়ে ছোট হলো: D
৩,১০২.
ঘড়িতে যখন বিকেল 4 : 30 বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে?
  1. 30°
  2. 45°
  3. 55°
  4. 60°
সঠিক উত্তর:
45°
উত্তর
সঠিক উত্তর:
45°
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে যখন বিকেল 4 : 30 বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে?

সমাধান:
মধ্যবর্তী কোণ = । (11M - 60H)/2।  
= ।{(11 × 30) - (60 × 4)}/2।
= ।(330 - 240)/2।
= ।90/2।
= 45°
৩,১০৩.
1. Abandon 2. Actuate 3. Accumulate 4. Acquit 5. Achieve
শব্দগুলোর মধ্যে ইংরেজি অভিধানে কোনটি সবার শেষে বসবে?
  1. Accumulate
  2. Achieve
  3. Acquit
  4. Actuate
সঠিক উত্তর:
Actuate
উত্তর
সঠিক উত্তর:
Actuate
ব্যাখ্যা
প্রশ্ন: 1. Abandon 2. Actuate 3. Accumulate 4. Acquit 5. Achieve
শব্দগুলোর মধ্যে ইংরেজি অভিধানে কোনটি সবার শেষে বসবে?

সমাধান:
1. Abandon 2. Actuate 3. Accumulate 4. Acquit 5. Achieve
শব্দগুলোকে ইংরেজি অভিধান অনুসারে সাজিয়ে পাই,
Abandon
Accumulate
Achieve
Acquit
Actuate

∴ সবার শেষে Actuate বসবে।
৩,১০৪.
যদি SOMETHING-কে লেখা হয় 987654321, তাহলে MIGHT-এর কোড কত?
  1. ক) 73146
  2. খ) 73154
  3. গ) 73145
  4. ঘ) 73174
সঠিক উত্তর:
গ) 73145
উত্তর
সঠিক উত্তর:
গ) 73145
ব্যাখ্যা
দেওয়া আছে,
S = 9
O = 8
M = 7
E = 6
T = 5
H = 4
I = 3
N = 2
G = 1 

তাহলে, MIGHT = 73145
৩,১০৫.
'Natural' শব্দটির synonym হচ্ছে -
  1. Abnormal
  2. Harmony
  3. Inherent
  4. Concord
সঠিক উত্তর:
Inherent
উত্তর
সঠিক উত্তর:
Inherent
ব্যাখ্যা
প্রশ্ন: 'Natural' শব্দটির synonym হচ্ছে -

সমাধান:
'Natural' শব্দটির synonym হচ্ছে - Inherent.
Natural শব্দটির অর্থ হচ্ছে - প্রাকৃতিক/স্বাভাবিক।

প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর মধ্যে - 
Inherent - স্বাভাবিক বা স্থায়ী অংশ বা গুণরূপে বিদ্যমান; সহজ; স্বাভাবিক; অন্তঃস্থায়ী; অন্তঃশায়ী; আনুষঙ্গিক।
Abnormal - অস্বাভাবিক; অস্বভাবী। 
Harmony -  সাদৃশ্য; মিল। 
Concord - মতৈক্য বা মিল; নানা সুরের মধুর মিলন।

সুতরাং বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত Inherent শব্দটি Natural' শব্দটির synonym বা সমার্থক শব্দ।
৩,১০৬.
আপনার বন্ধু যদি ক্লাসে নিয়মিত না আসে, তবে আপনি কী করবেন?
  1. বন্ধুর সঙ্গে রাগ করবেন।
  2. বিষয়টি উপেক্ষা করবেন।
  3. বন্ধুকে ক্লাসে আসার গুরুত্ব বুঝিয়ে বলবেন।
  4. বন্ধুর বাবা-মায়ের কাছে বিচার দিবেন।
সঠিক উত্তর:
বন্ধুকে ক্লাসে আসার গুরুত্ব বুঝিয়ে বলবেন।
উত্তর
সঠিক উত্তর:
বন্ধুকে ক্লাসে আসার গুরুত্ব বুঝিয়ে বলবেন।
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার বন্ধু যদি ক্লাসে নিয়মিত না আসে, তবে আপনি কী করবেন?

সমাধান:
ক্লাসে নিয়মিত থাকা একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি বন্ধু ক্লাসে অনিয়মিত হয়, তবে তাকে রাগ না করে নম্রভাবে ক্লাসে উপস্থিত থাকার গুরুত্ব বোঝানো উচিত। বন্ধুর প্রতি সহানুভূতিশীল মনোভাব এবং সাহায্যের হাত বাড়িয়ে দিলে, সে হয়তো নিজের ভুল বুঝতে পারবে এবং নিয়মিত হতে অনুপ্রাণিত হবে।

অতএব সঠিক উত্তর: বন্ধুকে ক্লাসে আসার গুরুত্ব বুঝিয়ে বলবেন।
৩,১০৭.
আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে, গতকালের আগের দিন কি বার ছিল?
  1. সোমবার
  2. মঙ্গলবার
  3. বৃহস্পতিবার
  4. শনিবার
সঠিক উত্তর:
মঙ্গলবার
উত্তর
সঠিক উত্তর:
মঙ্গলবার
ব্যাখ্যা
প্রশ্ন: আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে, গতকালের আগের দিন কি বার ছিল?

সমাধান:
আগামী পরশুর পরের দিন ⇒ রবিবার
পরশু দিন ⇒ শনিবার 
আগামীকাল ⇒ শুক্রবার 
আজ ⇒ বৃহস্পতিবার 
গতকাল ⇒ বুধবার 
∴ গতকালের আগের দিন ⇒ মঙ্গলবার
৩,১০৮.
দিপু ৬% হার সুদে ৮০০ টাকা ঋণ নেয় এবং রনি ১০% হার সুদে ৬০০ টাকা ঋণ নেয়। কত সময় পর তাদের উভয়ের দায় সমান হবে?
  1. ক) ৫৫/৩ বছর
  2. খ) ৫০/৩ বছর
  3. গ) ৫৯/৫ বছর
  4. ঘ) ৫১/৫ বছর
সঠিক উত্তর:
খ) ৫০/৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০/৩ বছর
ব্যাখ্যা
ধরি, x বছর পর উভয়ের ঋণ সমান। 
ATQ,
{800×(6 × x) / 100} + 800 = {600×(10 × x) / 100} + 600
⇒ 48x + 800 = 60x + 600
⇒ 60x – 48x = 800 – 600
⇒12x = 200
∴ x = 50/3
৩,১০৯.
নিচের কোনটি ভিন্ন ?
  1. চোখের বালি
  2. ডাকঘর
  3. তাসের দেশ
  4. প্রায়শ্চিত্ত
সঠিক উত্তর:
চোখের বালি
উত্তর
সঠিক উত্তর:
চোখের বালি
ব্যাখ্যা
• 'যোগাযোগ' - রবীন্দ্রনাথ রচিত উপন্যাস। 
- 'ডাকঘর', তাসের দেশ, প্রায়শ্চিত্ত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক।
------------------------- 
• 'রবীন্দ্রনাথ ঠাকুর': 
-  কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- মূলত কবি হিসেবেই তাঁর প্রতিভা বিশ্বময় স্বীকৃত। ১৯১৩ সালে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। 
- এশিয়ার বিদগ্ধ ও বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম এই পুরস্কার জয়ের গৌরব অর্জন করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- রবীন্দ্রনাথের প্রথম অভিনয় ছিল জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের এমন কর্ম আর করব না নাটকে অলীকবাবুর ভূমিকায়।
- কবির শেষ বয়সের প্রায় সব নাটকই শান্তিনিকেতনে রচিত।
- বলাকা কাব্যের জীবনতত্ত্বকেই কবি রূপ দিয়েছেন ফাল্গুনী নাটকে।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
---------------------
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উল্লেখযোগ্য উপন্যাস:
- চোখের বালি,
- গোরা,
- যোগাযোগ,
- চতুরঙ্গ,
- ঘরে-বাইরে,
- চার অধ্যায়।
-------------------- 
• 'চোখের বালি' উপন্যাস:
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ''চোখের বালি'' বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস।
- তিনি এই উপন্যাস রচনার মাধ্যমে বাংলা উপন্যাসকে নতুন খাতে প্রবাহিত করেন।
- এই উপন্যাসেই লেখক প্রথম সমসাময়িক সমাজের পাত্রপাত্রী ব্যবহার করেন।
- রবীন্দ্রনাথ এই উপন্যাসেই প্রথম কাহিনির ভার পরিহার করে ব্যক্তিত্বের ফলস্বরূপ নানা সংকটকে উপন্যাসের বিষয় হিসাবে ব্যবহার করেন।
- উপন্যাসটি ১৯০৩ সালে প্রকাশিত হয়।
- প্রধান চরিত্র: বিনোদিনী, মহেন্দ্র, আশালতা, বিহারী, রাজলক্ষী প্রমুখ।
- বিনোদিনী ছিলেন বিধবা এবং তার আশা-আকাঙ্ক্ষা, প্রেম, দুঃখ ইত্যাদি এই উপন্যাসের কাহিনিকে এগিয়ে নিয়ে যায়।
- উপন্যাসে আশালতা ছিলেন মহেন্দ্র’র স্ত্রী ও পতিব্রতা। কিন্তু মহেন্দ্র তার স্ত্রীর ভালোবাসা উপেক্ষা করে এবং বিধবা বিনোদিনীর প্রতি আকর্ষণ অনুভব করে।
------------- 
• রবীন্দ্রনাথ রচিত অন্যান্য নাটক:
- বিসর্জন,
- রাজা,
- অচলায়তন,
- চিরকুমার সভা,
- তাসের দেশ,
- শারদোৎসব,
- প্রায়শ্চিত্ত,
- ডাকঘর,
- বসন্ত,
- চণ্ডালিকা,
- নটীর পূজা।
--------------

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
৩,১১০.
‘WATCH is to TIME as THERMOMETER is to ______.’ এই বক্তব্যের শূন্যস্থানে কোন বিকল্পটি বসবে?
  1. SPEED
  2. TEMPERATURE
  3. DISTANCE
  4. PRESSURE
সঠিক উত্তর:
TEMPERATURE
উত্তর
সঠিক উত্তর:
TEMPERATURE
ব্যাখ্যা
প্রশ্ন: ‘WATCH is to TIME as THERMOMETER is to ______.’ এই বক্তব্যের শূন্যস্থানে কোন বিকল্পটি বসবে?

সমাধান: ‘WATCH is to TIME as THERMOMETER is to TEMPERATURE.’
WATCH দিয়ে TIME দেখা হয়।
অনুরূপভাবে, THERMOMETER দিয়ে TEMPERATURE মাপা হয়।
৩,১১১.
এলোমেলো বর্ণগুলো সাজিয়ে কোনটি পর্তুগীজ শব্দ নয় সেটি খুঁজে বের করুন। 
  1. র আ না স
  2. উ টি পা রু
  3. ন স মা আ
  4. ন পি ল আ
সঠিক উত্তর:
ন স মা আ
উত্তর
সঠিক উত্তর:
ন স মা আ
ব্যাখ্যা

• 'আসমান' একটি ফারসি শব্দ, তাই এটি পর্তুগীজ শব্দ নয়।
অন্যদিকে, 
- আনারস, পাউরুটি, আলপিন পর্তুগীজ শব্দ।

পর্তুগিজ ভাষার কিছু শব্দ:
আনারস, কামরা, গির্জা, গুদাম, চাবি, জানালা, তোয়ালে, পাউরুটি, পাদ্রি, পেয়ারা, বালতি, বোতল, বোতাম ইত্যাদি।
অন্যদিকে,
ফরাসি ভাষার কিছু শব্দ:
কার্নিশ, কার্টিজ, কার্পেট, কার্বুরেটর, কুপন, ডিপো, ফসিল, লিস্ট, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩,১১২.
১০০ কেজি এবং ৫০ কেজি ওজনের দুইজন ব্যক্তি একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু একই সময়ে একটি জায়গায় উপস্থিত হল। কোন ব্যক্তির গতিবেগ সবচেয়ে বেশি?
  1. ১ম ব্যক্তির
  2. ২য় ব্যক্তির
  3. উভয়ের সমান
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
উভয়ের সমান
উত্তর
সঠিক উত্তর:
উভয়ের সমান
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ কেজি এবং ৫০ কেজি ওজনের দুইজন ব্যক্তি একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু একই সময়ে একটি জায়গায় উপস্থিত হল। কোন ব্যক্তির গতিবেগ সবচেয়ে বেশি?

সমাধান:
ধরি,
উভয় ব্যক্তি t সময়ে d দূরত্ব অতিক্রম করে।
তাহলে তাদের উভয়ের গতিবেগ সমান।
৩,১১৩.
চিত্রের মোট ত্রিভুজ সংখ্যা নির্ণয় করুন।
  1. ক) ১২
  2. খ) ১৫
  3. গ) ১৬
  4. ঘ) ২২
সঠিক উত্তর:
গ) ১৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৬
ব্যাখ্যা
এই চিত্রে মোট ত্রিভুজ সংখ্যা হচ্ছে ষোলটি। ত্রিভুজগুলো হচ্ছে - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, COD , DOB, BOA, AOC, ACD, BDC, ABC, ABD
৩,১১৪.
স্থির অবস্থায় থাকা মালগাড়িটির ত্বরণ কোনদিকে হবে?
  1. A
  2. B
  3. নিচের দিকে
  4. উপরের দিকে
সঠিক উত্তর:
A
উত্তর
সঠিক উত্তর:
A
ব্যাখ্যা

প্রশ্ন: স্থির অবস্থায় থাকা মালগাড়িটির ত্বরণ কোনদিকে হবে?



সমাধান:
→ স্থির অবস্থায় থাকা মালগাড়িটির পেন্ডুলাম B- এর দিকে সঞ্চরমাণ।
→ তাই, মালগাড়িটির ত্বরণ B এর উল্টোদিকে অর্থাৎ, A- এর দিকে হবে।

কোনো স্থির গাড়ি হঠাৎ করে গতিশীল করায়, সিটে বসা যাত্রী জড়তার কারণে পিছনের দিকে হেলে পড়ে।

এ নীতিতেই পেন্ডুলামের প্রভাবে স্থির অবস্থায় থাকা মালগাড়িটির ত্বরণ A- এর দিকে হবে।

৩,১১৫.
৯, ৩৬, ৮১, ১৪৪, ............ ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ১৬৯
  2. ২২৫
  3. ২৫৬
  4. ২৭২
সঠিক উত্তর:
২২৫
উত্তর
সঠিক উত্তর:
২২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৯, ৩৬, ৮১, ১৪৪,.......... ধারাটির পরবর্তী সংখ্যা কত? 

সমাধান: 
এখানে, 
রাশিগুলো ৩, ৬, ৯, ১২, ১৫,.......এভাবে দেওয়া আছে। 

= ৯ 
= ৩৬ 
= ৮১ 
১২ = ১৪৪ 
১৫ = ২২৫ 

∴ ধারাটির পরবর্তী সংখ্যাটি হবে = ১৫
=২২৫
৩,১১৬.
রাহাত দক্ষিণ দিকে ১ কি.মি. যাওয়ার পর ডানদিকে ১৩৫° ঘুরে সোজা ১ কি.মি. হাঁটল এবং ডানদিকে ৯০° ঘুরে আরো ১ কি.মি. হাঁটল। রাহাতের মুখ এখন কোনদিকে?
  1. দক্ষিণ-পূর্ব 
  2. দক্ষিণ-পশ্চিম 
  3. উত্তর-পূর্ব 
  4. পূর্ব
সঠিক উত্তর:
উত্তর-পূর্ব 
উত্তর
সঠিক উত্তর:
উত্তর-পূর্ব 
ব্যাখ্যা

প্রশ্ন: রাহাত দক্ষিণ দিকে ১ কি.মি. যাওয়ার পর ডানদিকে ১৩৫° ঘুরে সোজা ১ কি.মি. হাঁটল এবং ডানদিকে ৯০° ঘুরে আরো ১ কি.মি. হাঁটল। রাহাতের মুখ এখন কোনদিকে?

সমাধান:


রাহাত দক্ষিণ দিকে ১ কি.মি. যাওয়ার পর ডানদিকে ১৩৫° ঘুরে সোজা ১ কি.মি. হাঁটলে তার দিক হবে উত্তর-পশ্চিম। 
এরপর ডানদিকে ৯০° ঘুরে উত্তর-পূর্ব দিকে ১ কি.মি. হাঁটল। 

সুতরাং রাহাতের মুখ এখন উত্তর-পূর্ব দিকে। 

৩,১১৭.
একজন মহিলা বলছেন, 'আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন তাহলে তা আমার স্বামীর বয়সকে নির্দেশ করে। তিনি আমার থেকে বয়সে বড় এবং আমাদের বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগফলের এগারো ভাগের একভাগ।' মহিলার বয়স কত?
  1. ২৩ বছর
  2. ৩৪ বছর
  3. ৪৫ বছর
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৪৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মহিলা বলছেন, 'আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন তাহলে তা আমার স্বামীর বয়সকে নির্দেশ করে। তিনি আমার থেকে বয়সে বড় এবং আমাদের বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগফলের এগারো ভাগের একভাগ।' মহিলার বয়স কত?

সমাধান:
অপশন টেস্ট করে সমাধান করা অধিক সহজতর।
অপশন গ হতে- ৪৫ বছর।

ধরি,
মহিলার বয়স ৪৫ বছর।
মহিলার বয়সকে উল্টে দিলে তা তাঁর স্বামীর বয়সকে নির্দেশ করে। অর্থাৎ স্বামীর বয়স ৫৪ বছর।

শর্তমতে,
৫৪ বছর > ৪৫ বছর

তাদের বয়সের পার্থক্য = ৫৪ - ৪৫ = ৯ বছর।
তাদের বয়সের যোগফল = ৫৪ + ৪৫ = ৯৯ বছর।

তাদের বয়সের পার্থক্য/তাদের বয়সের যোগফল = ৯/৯৯ = ১/১১
যা তাদের মোট বয়সের যোগফলের এগারো ভাগের একভাগ। 

∴ মহিলার বয়স ৪৫ বছর
৩,১১৮.
'সেমিকোলন' চিহ্নের জন্য কত সময় বিরতির প্রয়োজন হয়?
  1. এক সেকেন্ড
  2. ১ বলার দ্বিগুণ সময়
  3. থামার প্রয়োজন নেই
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
১ বলার দ্বিগুণ সময়
উত্তর
সঠিক উত্তর:
১ বলার দ্বিগুণ সময়
ব্যাখ্যা
প্রশ্ন: 'সেমিকোলন' চিহ্নের জন্য কত সময় বিরতির প্রয়োজন হয়?

সমাধান:
যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল:
১. কমা - ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
২. সেমিকোলন - ১ বলার দ্বিগুণ সময়।
৩. দাঁড়ি বা পূর্ণচ্ছেদ - এক সেকেন্ড।
৪. প্রশ্নবোধক চিহ্ন - এক সেকেন্ড।
৫. বিস্ময় ও সম্বোধন চিহ্ন - এক সেকেন্ড।
৬. কোলন - এক সেকেন্ড।
৭. ড্যাস - এক সেকেন্ড।
৮. কোলন ড্যাস - এক সেকেন্ড।
৯. হাইফেন - থামার প্রয়োজন নেই।
১০. ইলেক বা লোপ চিহ্ন - থামার প্রয়োজন নেই।
১১. একক উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
১২. যুগল উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
১৩. ব্র্যাকেট (বন্ধনি চিহ্ন) - থামার প্রয়োজন নেই।
১৪. ধাতু দ্যোতক চিহ্ন - থামার প্রয়োজন নেই।
৩,১১৯.
A এবং B ভাই। C এবং D বোন। A-এর ছেলে হল D-এর ভাই। তাহলে B, C-এর সঙ্গে কী সম্পর্কে?
  1. চাচা
  2. ভাই 
  3. বাবা 
  4. দাদা 
সঠিক উত্তর:
চাচা
উত্তর
সঠিক উত্তর:
চাচা
ব্যাখ্যা

প্রশ্ন: A এবং B ভাই। C এবং D বোন। A-এর ছেলে হল D-এর ভাই। তাহলে B, C-এর সঙ্গে কী সম্পর্কে?

সমাধান:
A ও B ভাই।
A-এর ছেলে হচ্ছে D-এর ভাই অর্থাৎ D হলো A-এর সন্তান।

আবার,
D আর C বোন অর্থাৎ C ও D উভয়ই A-এর সন্তান। 
যেহেতু B হলো A-এর ভাই তাই  B হল C-এর চাচা (বাবার ভাই)

সুতরাং, B, C-এর সঙ্গে চাচার সম্পর্কে। 

৩,১২০.
চাকার ব্যাসার্ধ ২ মিটার ও অক্ষদণ্ডের ব্যাসার্ধ ১ মিটার হলে, ৫০ কেজি ওজনের বালতি তোলার জন্য কত বল প্রয়োগ করতে হবে?
  1. ১২.৫
  2. ২৫
  3. ৫০
  4. ১০০
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা
প্রশ্ন: চাকার ব্যাসার্ধ ২ মিটার ও অক্ষদণ্ডের ব্যাসার্ধ ১ মিটার হলে, ৫০ কেজি ওজনের বালতি তোলার জন্য কত বল প্রয়োগ করতে হবে?


সমাধান:
এখানে,
ভার = ৫০ কেজি-ওজন 
চাকার ব্যাসার্ধ = ২ মিটার
অক্ষদণ্ডের ব্যাসার্ধ = ১ মিটার
বল = কত?

আমরা জানি, 
বল/ভার = অক্ষদণ্ডের ব্যাসার্ধ/ চাকার ব্যাসার্ধ 
বা, বল/৫০ = ১/২
বা, বল = ২৫

৫০ কেজি ওজনের বস্তু তোলার জন্য ২৫ নিউটন বল প্রয়োগ করতে হবে।
৩,১২১.
সকালবেলা শাওন ও টিপু মুখোমুখি করে দাঁড়িয়ে আছে। টিপুর ছায়া শাওনের বাম দিক পড়লো। শাওন কোনদিকে মুখ করে আছে?
  1. উত্তর
  2. দক্ষিণ
  3. পূর্ব
  4. পশ্চিম
সঠিক উত্তর:
উত্তর
উত্তর
সঠিক উত্তর:
উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: সকালবেলা শাওন ও টিপু মুখোমুখি করে দাঁড়িয়ে আছে। টিপুর ছায়া শাওনের বাম দিক পড়লো। শাওন কোনদিকে মুখ করে আছে?

সমাধান:
সকালবেলা শাওন ও টিপু মুখোমুখি করে দাঁড়িয়ে আছে।
টিপুর ছায়া শাওনের বাম দিকে পড়লো। অর্থাৎ শাওনের বাম দিক পশ্চিম দিক আর ডান দিক পূর্বদিক। 
যেহেতু শাওনের ডান দিক পূর্ব এবং বাম দিক পশ্চিম সুতরাং সে উত্তর দিকে তাকিয়ে আছে। 
৩,১২২.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে? 
  1. ক) 8টি
  2. খ) 10টি
  3. গ) 16টি
  4. ঘ) 12টি
সঠিক উত্তর:
ঘ) 12টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 12টি
ব্যাখ্যা
 
১টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = AEH, EHI, EBF, EFI, FGC, IFG, DGH এবং HIG = 8টি 
২টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে =HEF, EFG, HFG এবং EFG = 4টি 

মোট ত্রিভুজ = 8 + 4 = 12টি 
৩,১২৩.
১, ৩, ১১, ৪৩, ......... ক্রমানুসারে পরবর্তী সংখ্যাটি কত?
  1. ১৯১
  2. ১৮১
  3. ১৭১
  4. ১৬১
সঠিক উত্তর:
১৭১
উত্তর
সঠিক উত্তর:
১৭১
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৩, ১১, ৪৩, ......... ক্রমানুসারে পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
৩ - ১ = ২

১১ - ৩ = ৮ = ২ × ৪

৪৩ - ১১ = ৩২ = ৮ × ৪ 
প্রতিক্ষেত্রে পার্থক্য পূর্বের পার্থক্যের ৪ গুণ করে বাড়ে

∴ পরবর্তী সংখ্যা হবে = ৪৩ + (৩২ × ৪)
= ৪৩ + ১২৮
= ১৭১
৩,১২৪.
"In Vogue" শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
  1. ব্যাপন
  2. সমন জারি
  3. চলতি
  4. অনুপ্রবেশ করা
সঠিক উত্তর:
চলতি
উত্তর
সঠিক উত্তর:
চলতি
ব্যাখ্যা
প্রশ্ন: "In Vogue" শব্দটির বাংলা পরিভাষা কোনটি? 

সমাধান:
"In Vogue" শব্দটির বাংলা পরিভাষা হলো - চলিত, চলতি। 

অন্যদিকে,
Irradiation শব্দটির বাংলা পরিভাষা হলো - ব্যাপন । 
Issue of summons শব্দটির বাংলা পরিভাষা হলো - সমন জারি। 
Intrude শব্দটির বাংলা পরিভাষা হলো - অনুপ্রবেশ করা। 

উৎস:
- প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
- Accessible Dictionary by Bangla Academy.
৩,১২৫.
ঘড়ির কাটা দিনের মধ্যে কয়বার একত্র হয়?
  1. 20
  2. 21
  3. 22
  4. 24
সঠিক উত্তর:
22
উত্তর
সঠিক উত্তর:
22
ব্যাখ্যা

ঘড়ির কাটা প্রতি বারো ঘণ্টায় এগারোবার একত্র হয়, কারণ সকাল এগারোটা থেকে দুপুর একটার মধ্যে এরকম শুধু দুপুর বারোটার সময়ই হয়।
সে মোতাবেক এরকমটা দিনের মধ্যে ২২ বার ঘটে।

AM

12:00
1:05
2:11
3:16
4:22
5:27
6:33
7:38
8:44
9:49
10:55

PM

12:00
1:05
2:11
3:16
4:22
5:27
6:33
7:38
8:44
9:49
10:55

৩,১২৬.
'তিরোহিত' শব্দের অর্থ কোনটি? 
  1. ক) অদৃশ্য
  2. খ) অস্থির
  3. গ) নিন্দিত
  4. ঘ) বাধা
সঠিক উত্তর:
ক) অদৃশ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) অদৃশ্য
ব্যাখ্যা
প্রশ্ন: 'তিরোহিত' শব্দের অর্থ কোনটি? 

'তিরোহিত' একটি সংস্কৃত ভাষার শব্দ। 
এর অর্থ-
১. অদৃশ্য 
২. মৃত 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান 
৩,১২৭.
একজন সাইকেল আরোহী উত্তর দিকে 30 কি.মি. যান এবং তারপর পূর্ব দিকে ঘুরে 40 কি.মি. যান। আবার তিনি ডান দিকে ঘুরে 20 কি.মি. যান। এরপর তিনি আবার ডান দিকে ঘুরে 40 কি.মি. যান। তিনি তার শুরুর স্থান থেকে কত দূরে আছেন?
  1. 40 কি.মি.
  2. 25 কি.মি.
  3. 50 কি.মি.
  4. 10 কি.মি.
সঠিক উত্তর:
10 কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
10 কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একজন সাইকেল আরোহী উত্তর দিকে 30 কি.মি. যান এবং তারপর পূর্ব দিকে ঘুরে 40 কি.মি. যান। আবার তিনি ডান দিকে ঘুরে 20 কি.মি. যান। এরপর তিনি আবার ডান দিকে ঘুরে 40 কি.মি. যান। তিনি তার শুরুর স্থান থেকে কত দূরে আছেন?

সমাধান: 

সাইকেল আরোহীর শুরুর বিন্দু O থেকে শেষ বিন্দু D পর্যন্ত দূরত্ব = 30 - 20 = 10 কি.মি.

সুতরাং, তিনি তার শুরুর স্থান থেকে 10 কি.মি. দূরে আছেন।

৩,১২৮.
নিচের কোনটি ভিন্ন?
  1. Hen
  2. Filly
  3. Mare
  4. Cock
সঠিক উত্তর:
Cock
উত্তর
সঠিক উত্তর:
Cock
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

সমাধান:
Hen ⇔ মুরগী
Filly ⇔ শিশু ঘোটকী
Mare ⇔ ঘোটকী
Cock ⇔ মোরগ

এখানে Cock (মোরগ) বাদে বাকি সব স্ত্রী লিঙ্গ। 
৩,১২৯.
নিচের কোন শব্দটি ‘আলো’ এর সমার্থক নয়?
  1. অংশু
  2. প্রভা
  3. ময়ূখ
  4. দীপ্ত
সঠিক উত্তর:
দীপ্ত
উত্তর
সঠিক উত্তর:
দীপ্ত
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন শব্দটি ‘আলো’ এর সমার্থক নয়? 

- দীপ্ত শব্দটি ‘আলো’ এর সমার্থক নয়। 
- দীপ্ত  অর্থ প্রজ্বলিত; জ্বলছে এমন।

• 'আলো' এর সমার্থক শব্দ:
- আলোক, দ্যুতি, ঔজ্জ্বল্য, প্রভা, অংশু, কর, দীপ্তি, আভা, বিভা, ময়ূখ, ভাতি, জেল্লা, জৌলুস, নুর ইত্যাদি।

সূত্র: উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন ও অভিগম্য অভিধান। 
৩,১৩০.
যদি x = 5y হয়, তবে (x + y), x এর কত শতাংশ?
  1. 10%
  2. 20%
  3. 80%
  4. 120%
সঠিক উত্তর:
120%
উত্তর
সঠিক উত্তর:
120%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x = 5y হয়, তবে (x + y), x এর কত শতাংশ?

সমাধান:
দেওয়া আছে,
x = 5y

এখন,
x + y = 5y + y
= 6y

(x + y), x এর = {(x + y)/x} × 100%
= (6y/5y) × 100%
= 120%
৩,১৩১.
সঠিক যুক্তবর্ণ হচ্ছে -
  1. হ্‌ + ম = হ্ম
  2. ষ্‌ + ম = ষ্ণ 
  3. ক্‌ + ম = ক্ষ
  4. ত্ + থ = ত্ত
সঠিক উত্তর:
হ্‌ + ম = হ্ম
উত্তর
সঠিক উত্তর:
হ্‌ + ম = হ্ম
ব্যাখ্যা

প্রশ্ন: সঠিক যুক্তবর্ণ হচ্ছে -

সমাধান:
• সঠিক যুক্তবর্ণ - হ্‌ + ম = হ্ম

অন্য অপশনগুলোর শুদ্ধরূপ:
- ষ্‌ + ণ = ষ্ণ,
- ক্‌ + ষ = ক্ষ।
- ত্ + ত = ত্ত

• গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
- ত্ + ত = ত্ত,
- ভ্‌ + র = ভ্র,
- ত্‌ + থ = ত্থ,
- ঙ্‌ + গ = ঙ্গ,
- ঙ্‌ + ক = ঙ্ক,
- হ্‌ + ম = হ্ম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

৩,১৩২.
৯, ৩৬, ৮১, ১৪৪, _____ এর পরবর্তী সংখ্যা কত?
  1. ক) ১৬৯
  2. খ) ২২৫
  3. গ) ২৫৬
  4. ঘ) ২৭২
সঠিক উত্তর:
খ) ২২৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ২২৫
ব্যাখ্যা

এখানে
রাশিগুলো ৩,৬,৯,১২,১৫, .......এভাবে দেওয়া আছে।
= ৯
= ৩৬
= ৮১
১২ = ১৪৪
১৫ = ২২৫

তাহলে খালি ঘরে হবে=১৫
                                =২২৫

৩,১৩৩.
ঘড়ির ঘণ্টার কাঁটা উল্টা দিকে ঘুরে ৮ টা থেকে ১ টায় পৌঁছালে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে?
  1. ১৪০°
  2. ২১০°
  3. ২৪০°
  4. ১২০°
সঠিক উত্তর:
২১০°
উত্তর
সঠিক উত্তর:
২১০°
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়ির ঘণ্টার কাঁটা উল্টা দিকে ঘুরে ৮ টা থেকে ১ টায় পৌঁছালে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে?

সমাধান:
আমরা জানি,
ঘড়ির ঘণ্টার কাঁটা এক ঘণ্টা অতিক্রম করলে প্রথমিক অবস্থানের সাথে ৩০° কোণ উৎপন্ন করে।

উল্টাদিকে ৮টা থেকে ১টা = ৭ ঘণ্টা
∴ ৭ × ৩০° = ২১০° ডিগ্রি কোণ উৎপন্ন করবে।
৩,১৩৪.
Identify the correctly spelt word.
  1. herbinger
  2. mathmatics
  3. anniversery
  4. varsity
সঠিক উত্তর:
varsity
উত্তর
সঠিক উত্তর:
varsity
ব্যাখ্যা
Correct Spelling:
harbinger = অগ্রদূত
mathematics = গণিত
anniversary = বার্ষিকী
varsity = বিশ্ববিদ্যালয়, কিন্তু University লেখার সময় a না হয়ে e লেখা হয়।

৩,১৩৫.
মুকুল তার যাত্রা শুরুর স্থান থেকে ১০ মিটার পূর্ব দিকে হাঁটার পর ডানে ঘুরলো এবং ৬ মিটার হাঁটল। এরপর সে পুনরায় ডানে ঘুরে ১২ মিটার হাঁটল। অতঃপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে পুনরায় হাঁটা শুরু করল। সে এখন কোন দিকে হাঁটছে?
  1. উত্তর দিকে
  2. পশ্চিম দিকে
  3. দক্ষিণ দিকে
  4. পূর্ব দিকে
সঠিক উত্তর:
পশ্চিম দিকে
উত্তর
সঠিক উত্তর:
পশ্চিম দিকে
ব্যাখ্যা

প্রশ্ন: মুকুল তার যাত্রা শুরুর স্থান থেকে ১০ মিটার পূর্ব দিকে হাঁটার পর ডানে ঘুরলো এবং ৬ মিটার হাঁটল। এরপর সে পুনরায় ডানে ঘুরে ১২ মিটার হাঁটল। অতঃপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে পুনরায় হাঁটা শুরু করল। সে এখন কোন দিকে হাঁটছে?

সমাধান: 

এক্ষেত্রে, ডান + ডান = ২ ডান = বিপরীত দিক, অর্থাৎ মুকুল এখন পূর্ব দিকের বিপরীত দিক অর্থাৎ পশ্চিম দিকে হাঁটছে।

৩,১৩৬.
প্রশ্নবোধাক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ১২১
  2. ১৩৫
  3. ৫৬
  4. ১৮৭
সঠিক উত্তর:
১২১
উত্তর
সঠিক উত্তর:
১২১
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধাক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
এখানে,
১ম কলামে,
৫ × ৫ = ২৫
৫ × ৩ = ১৫

২য় কলামে,
৮ × ৮ = ৬৪
৮ × ৬ = ৪৮

৩য় কলামে,
১১ × ১১ = ১২১
১১ × ৯ = ৯৯
 
৩,১৩৭.
৩৯ মিনিট আগে সময় ছিল ৩টা বেজে ৩৪ মিনিট। তাহলে ৫ টা বাজতে আর কত মিনিট বাকি আছে?
  1. ক) ৪৫ মিনিট
  2. খ) ৪৭ মিনিট
  3. গ) ৫০ মিনিট
  4. ঘ) ৪৯ মিনিট
সঠিক উত্তর:
খ) ৪৭ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৭ মিনিট
ব্যাখ্যা
৩৯ মিনিট আগে সময় ছিল ৩টা বেজে ৩৪ মিনিটি। 
তাহলে, বর্তমান সময় ৪টা ১৩মিনিট।
 অতএব, ৫টা বাজতে বাকি আছে ৪৭ মিনিট।
৩,১৩৮.
যদি PLAY = ৮১২৩ এবং RHYME = ৪৯৩৬৭ হয়, তাহলে MALE =?
  1. ৬৩২৩
  2. ৬২৮৫
  3. ৬২১৭
  4. ৬১৯৮
সঠিক উত্তর:
৬২১৭
উত্তর
সঠিক উত্তর:
৬২১৭
ব্যাখ্যা

প্রশ্ন: যদি PLAY = ৮১২৩ এবং RHYME = ৪৯৩৬৭ হয়, তাহলে MALE =?

সমাধান:
PLAY = ৮১২৩
P = ৮
L = ১
A = ২
Y = ৩

RHYME = ৪৯৩৬৭
R = ৪
H = ৯
Y = ৩
M = ৬
E = ৭

∴ MALE = ৬২১৭

৩,১৩৯.
নিচের কোন বাকটি সঠিক?
  1. ক) You, he/she and I will go to the mosque.
  2. খ) I, he/she and I will go to the mosque.
  3. গ) He/she, you and I will go to the mosque.
  4. ঘ) You, I and he/she will go to the mosque.
সঠিক উত্তর:
ক) You, he/she and I will go to the mosque.
উত্তর
সঠিক উত্তর:
ক) You, he/she and I will go to the mosque.
ব্যাখ্যা
You, he/she and I will go to the mosque. ক) অপশনের বাকটি সঠিক।  কিন্তু বাকি অপশনগুলোর বাক্য সঠিক নয়। কারণ ভাল কাজের ক্ষেত্রে you, he/she ও I পর্যায়ক্রমে বসে।
৩,১৪০.
নিচের কোনটি "সূর্য" এর সমার্থক শব্দ?
  1. অবনি
  2. সুধাকর
  3. সবিতা
  4. কলানিধি
সঠিক উত্তর:
সবিতা
উত্তর
সঠিক উত্তর:
সবিতা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি "সূর্য" এর সমার্থক শব্দ?

সমাধান:
"সূর্য" শব্দের সমার্থক শব্দ হলো- সবিতা।

অন্যদিকে,
চাঁদ শব্দের সমার্থক শব্দ হলো- কলানিধি, সুধাকর।
পৃথিবী শব্দের সমার্থক শব্দ হলো- অবনি। 

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৩,১৪১.
টাকায় ৬টি ক্রয় করে টাকায় কয়টি বিক্রয় করলে ২০% লাভ হবে?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৬টি ক্রয় করে টাকায় কয়টি বিক্রয় করলে ২০% লাভ হবে?

সমাধান:
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে  বিক্রয়মূল্য ১২০/১০০ টাকা = ১.২ টাকা

১.২ টাকায় বিক্রয় করতে হবে ৬টি 
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে (৬ × ১০)/১২ = ৫টি
৩,১৪২.
একজন ব্যক্তি উত্তর দিকে 3 km হাঁটেন। তারপর তিনি পূর্ব দিকে মোড় নেন এবং 8 km হাঁটেন। এরপর তিনি উত্তর দিকে মোড় নেন এবং 5 km হাঁটেন। সবশেষে তিনি পুনরায় পূর্ব দিকে মোড় নেন এবং 7 km হাঁটেন। তিনি শুরুর স্থান থেকে সরাসরি কত দূরে আছেন?
  1. 13 কি.মি.
  2. 15 কি.মি.
  3. 17 কি.মি.
  4. 22 কি.মি.
সঠিক উত্তর:
17 কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
17 কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যক্তি উত্তর দিকে 3 কি.মি. হাঁটেন। তারপর তিনি পূর্ব দিকে মোড় নেন এবং 8 কি.মি. হাঁটেন। এরপর তিনি উত্তর দিকে মোড় নেন এবং 5 কি.মি. হাঁটেন। সবশেষে তিনি পুনরায় পূর্ব দিকে মোড় নেন এবং 7 কি.মি. হাঁটেন। তিনি শুরুর স্থান থেকে সরাসরি কত দূরে আছেন?

সমাধান:

উত্তর দিকে মোট দূরত্ব (উল্লম্ব সরণ) = 3 km + 5 km = 8 km
পূর্ব দিকে মোট দূরত্ব (অনুভূমিক সরণ) = 8 km + 7 km = 15 km

শুরুর বিন্দু থেকে সরাসরি দূরত্ব বের করার জন্য পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
দূরত্ব = √{(মোট উত্তর দিকের দূরত্ব)2 + (মোট পূর্ব দিকের দূরত্ব)2}
⇒ দূরত্ব = √(82 + 152)
⇒ দূরত্ব = √(64 + 225)
⇒ দূরত্ব = √289
⇒ দূরত্ব = 17

অতএব, তিনি শুরুর স্থান থেকে 17 কি.মি. দূরে আছেন।

৩,১৪৩.
Y এর পশ্চিম দিকে X এবং Z এর উত্তর দিকে Y। X এর দক্ষিণ দিকে M। তাহলে Z এর কোনদিকে M অবস্থান করছে?
  1. ক) উত্তর
  2. খ) পশ্চিম
  3. গ) দক্ষিণ
  4. ঘ) পূর্ব
সঠিক উত্তর:
খ) পশ্চিম
উত্তর
সঠিক উত্তর:
খ) পশ্চিম
ব্যাখ্যা

চিত্রে দেখা যাচ্ছে M এর অবস্থান Z এর পশ্চিমে(West)। সুতরাং সঠিক উত্তর খ।
৩,১৪৪.
নিচের কোন বর্ণগুলো পানিতে, আয়নায় ও বাস্তবে একই দেখায়?
  1. ক) TOOP
  2. খ) NWOX
  3. গ) HRTO
  4. ঘ) OXHI
সঠিক উত্তর:
ঘ) OXHI
উত্তর
সঠিক উত্তর:
ঘ) OXHI
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বর্ণগুলো পানিতে, আয়নায় ও বাস্তবে একই দেখায়?

সমাধান:


উপরিক্ত দুটি ছক হতে দেখা যায় যে, OXHI এর সবগুলো বর্ণ পানিতে, আয়নায় ও বাস্তবে একই দেখায়।
বাকি অপশনগুলোর পানিতে, আয়নায় ও বাস্তবে ভিন্ন ভিন্ন।
৩,১৪৫.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা, অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল ১২ হলে সংখ্যাটি কত?
  1. ৩৯
  2. ৫৭
  3. ৭৫
  4. ৯৩
সঠিক উত্তর:
৩৯
উত্তর
সঠিক উত্তর:
৩৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা, অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল ১২ হলে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি একক স্থানীয় অঙ্ক = x
এবং দশক স্থানীয় অঙ্ক = y
∴ সংখ্যাটি = ১০y+x
অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি হয় = ১০x + y
প্রশ্নমতে,
১০y+x+৫৪ = ১০x + y
⇒৯x - ৯y = ৫৪
⇒৯(x - y) = ৫৪
∴ x - y = ৬
এবং x + y = ১২
এখন,
২x = ১৮
x = ৯
এবং y = ৩
∴ সংখ্যাটি = ১০ × ৩ + ৯
= ৩৯
৩,১৪৬.
৪, ৭, ১০, ১৩ অনুক্রমটির ২০ তম পদ কত?
  1. ৬৬
  2. ৬১
  3. ৫৭
  4. ৫৪
সঠিক উত্তর:
৬১
উত্তর
সঠিক উত্তর:
৬১
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ৭, ১০, ১৩ অনুক্রমটির ২০ তম পদ কত?

সমাধান:
এখানে,
প্রথম পদ, a = ৪
সাধারণ অন্তর, d = ৭ - ৪ = ৩

∴ অনুক্রমটির ২৫ তম পদ = a + (n - ১)d
= ৪ + (২০ - ১)৩
= ৪ + ১৯ × ৩
= ৪ + ৫৭
= ৬১
৩,১৪৭.
প্রদত্ত জোড়ার মতো সংখ্যাগুলো যে জোড়ায় একইভাবে সম্পর্কিত, সেই জোড়াটি খুঁজে বের করুন- 
9 : 27 :: __ : __
  1. 5 : 125
  2. 15 : 120
  3. 8 : 64
  4. 81 : 243
সঠিক উত্তর:
81 : 243
উত্তর
সঠিক উত্তর:
81 : 243
ব্যাখ্যা

প্রশ্ন: প্রদত্ত জোড়ার মতো সংখ্যাগুলো যে জোড়ায় একইভাবে সম্পর্কিত, সেই জোড়াটি খুঁজে বের করুন- 
9 : 27 :: __ : __

সমাধান:
প্রদত্ত জোড়া = 9 : 27 যা x : 3x 
অপশন বিবেবচনায় 
81 : 243 সঠিক উত্তর । 

৩,১৪৮.
Sum of a rational number and its reciprocal is 13/6. Find the number -
  1. ক) 2
  2. খ) 3/2
  3. গ) 4/2
  4. ঘ) 5/2
সঠিক উত্তর:
খ) 3/2
উত্তর
সঠিক উত্তর:
খ) 3/2
ব্যাখ্যা

⇒ x + 1/x = 13/6
⇒ (x2 + 1)/x = 13/6
⇒ 6x2 - 13x + 6 = 0
⇒ 6x2 - 9x - 4x + 6 = 0
⇒ 3x(2x - 3) -2(2x - 3) = 0
⇒ (3x - 2)(2x - 3) = 0
⇒ x = 2/3 or 3/2

৩,১৪৯.
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের সাথে জিব্রাল্টার প্রণালীর যে সম্পর্ক সেরূপে কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগরের সাথে কোনটির সম্পর্ক?
  1. বেরিং প্রণালী
  2. বসফরাস প্রণালী
  3. হরমুজ প্রণালী
  4. বাব-এল-মান্দেব প্রণালী
সঠিক উত্তর:
বসফরাস প্রণালী
উত্তর
সঠিক উত্তর:
বসফরাস প্রণালী
ব্যাখ্যা
প্রশ্ন: ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের সাথে জিব্রাল্টার প্রণালীর যে সম্পর্ক সেরূপে কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগরের সাথে কোনটির সম্পর্ক?

সমাধান:
জিব্রাল্টার প্রণালী ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে।
অন্যদিকে, কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগরকে যুক্ত করেছে বসফরাস প্রণালী।
৩,১৫০.
'তটিনী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) কল্লোলিনী
  2. খ) তরঙ্গ
  3. গ) মেদিনী
  4. ঘ) তুরঙ্গ
সঠিক উত্তর:
ক) কল্লোলিনী
উত্তর
সঠিক উত্তর:
ক) কল্লোলিনী
ব্যাখ্যা
'তটিনী' শব্দের সমার্থক শব্দঃ
- নদ 
-  নদী
- নদনদী 
- স্রোতস্বিনী,
- স্রোতস্বতী,
- শৈবলিনী,
- সরিৎ 
- প্রবাহিণী,
- তরঙ্গিণী
- মন্দাকিনী
- কল্লোলিনী ইত্যাদি।

'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ- তরঙ্গ 
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ -মেদিনী 
'অশ্ব' শব্দের সমার্থক শব্দ-তুরঙ্গ,

[উৎস:ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]
৩,১৫১.
যদি PUNIC = 72 হয়, তাহলে LOYAL =?
  1. 65
  2. 70
  3. 74
  4. 82
সঠিক উত্তর:
70
উত্তর
সঠিক উত্তর:
70
ব্যাখ্যা
প্রশ্ন: যদি PUNIC = 72 হয়, তাহলে LOYAL =?

সমাধান:

PUNIC
11 + 6 + 13 + 18 + 24 = 72

LOYAL
15 + 12 + 2 + 26 + 15 = 70
৩,১৫২.
"কাকভূষন্ডী" বাগধারাটির অর্থ কী?
  1. সহজলভ্য
  2. বেহায়া
  3. দুর্লভ বস্তু
  4. দীর্ঘজীবী
সঠিক উত্তর:
দীর্ঘজীবী
উত্তর
সঠিক উত্তর:
দীর্ঘজীবী
ব্যাখ্যা
প্রশ্ন: "কাকভূষন্ডী" বাগধারাটির অর্থ কী?

সমাধান:
"কাকভূষন্ডী" বাগধারাটির অর্থ হলো- দীর্ঘজীবী। 

অন্যদিকে,
• "উজানের কৈ"  বাগধারাটির অর্থ হলো- সহজলভ্য । 
• "কান কাটা"  বাগধারাটির অর্থ হলো- বেহায়া । 
• "অমবস্যার চাঁদ"  বাগধারাটির অর্থ হলো-দুর্লভ বস্তু। 

উৎস:
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৩,১৫৩.
নিচের কোনটি ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. ১২/২৩
  2. ৩/৭
  3. ৯/১৯
  4. ৭/১৭
সঠিক উত্তর:
৭/১৭
উত্তর
সঠিক উত্তর:
৭/১৭
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

সমাধান:
১২/২৩ = ০.৫২২
৩/৭ = ০.৪২৯
৯/১৯ = ০.৪৭৪
৭/১৭ = ০.৪১২
৩,১৫৪.
'মত্ত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. জীবিত
  2. স্তাবক
  3. নিরাকার
  4. নির্লিপ্ত
সঠিক উত্তর:
নির্লিপ্ত
উত্তর
সঠিক উত্তর:
নির্লিপ্ত
ব্যাখ্যা
• 'মত্ত' শব্দের বিপরীত শব্দ - নির্লিপ্ত। 
 
কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো:
- মৃত = জীবিত, 
- সাকার = নিরাকার,
- বিষাদ = প্রসাদ,
- প্রকৃষ্ট = নিকৃষ্ট,
- নিন্দুক = স্তাবক,
- তোয়াজ = তাচ্ছিল্য।
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,১৫৫.
প্রশ্নবোধক চিহ্নের (?) স্থানে কোন উত্তরটি সঠিক হবে?

 
  1. 82
  2. 96
  3. 74
  4. 88
সঠিক উত্তর:
96
উত্তর
সঠিক উত্তর:
96
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নের (?) স্থানে কোন উত্তরটি সঠিক হবে?

সমাধান: 
এখানে, 
(উপরের সংখ্যাদ্ব্যের সমষ্টি) × 2 = নিচের সংখ্যা 
প্রথম চিত্র থেকে, 
(25 + 17) × 2 = 84

দ্বিতীয় চিত্র থেকে, 
(21 + 14) × 2 = 70

একইভাবে, তৃতীয় চিত্র থেকে,
(29 + 19) × 2 = 96

অতএব, উত্তর হলো 96

৩,১৫৬.
এক টাকায় ৩টি করে লেবু ক্রয় করে এক টাকায় দুইটি করে লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ২৫%
  2. খ) ৫০%
  3. গ) ৬০%
  4. ঘ) ৭৫%
সঠিক উত্তর:
খ) ৫০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০%
ব্যাখ্যা

৩টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর ক্রয়মূল্য ১/৩ টাকা
আবার, ২টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর বিক্রয়মূল্য ১/২ টাকা
∴ লাভ = (১/২)-(১/৩) = ১/৬ টাকা
এখন ১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় (১×৩)/৬ টাকা
১০০ টাকায় লাভ হয় (১×৩×১০০)/৬ টাকা
= ৫০ টাকা
∴ নির্ণেয় লাভ ৫০%

৩,১৫৭.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৩০% বৃদ্ধি এবং প্রস্থ ২৫% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
  1. ১৫% বৃদ্ধি
  2. ১২.৫% হ্রাস
  3. ৭.৫% বৃদ্ধি
  4. ২.৫% হ্রাস
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
২.৫% হ্রাস
উত্তর
সঠিক উত্তর:
২.৫% হ্রাস
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৩০% বৃদ্ধি এবং প্রস্থ ২৫% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?

সমাধান:
ধরি,
দৈর্ঘ্য ১০০ একক এবং প্রস্থ ১০০ একক
∴ ক্ষেত্রফল = ১০০ × ১০০ = ১০০০০ বর্গ একক

আবার,
৩০% বৃদ্ধিতে দৈর্ঘ্য = ১৩০ একক
এবং ২৫% হ্রাসে প্রস্থ = ৭৫ একক
∴ ক্ষেত্রফল = (১৩০ × ৭৫) বর্গ একক
= ৯৭৫০ বর্গ একক

∴ ক্ষেত্রফল হ্রাস = (১০০০০ - ৯৭৫০) বর্গ একক
= ২৫০ বর্গ একক

∴ শতকরা ক্ষেত্রফল হ্রাসের হার = {(২৫০ × ১০০)/১০০০০}%
= ২.৫%
৩,১৫৮.
Telephone : Cable : : Radio:?
  1. Microphone
  2. Wireless
  3. Electricity
  4. Wire
সঠিক উত্তর:
Wireless
উত্তর
সঠিক উত্তর:
Wireless
ব্যাখ্যা
প্রশ্ন: Telephone : Cable : : Radio :?

সমাধান:
Telephone সাধারণত তারযুক্ত (Cable) প্রযুক্তি ছিল।
Radio হলো তারবিহীন (Wireless) প্রযুক্তি।
৩,১৫৯.
প্রদত্ত শব্দগুলোকে ইংরেজি অভিধানের ক্রমানুসারে সাজালে কোন ক্রমটি পাওয়া যাবে?
1. Measurement 2. Methodology 3. Melanin 4. Metaphor 5. Meritorious
  1. ক) 3, 1, 5, 4, 2
  2. খ) 1, 4, 2, 3, 5
  3. গ) 1, 5, 3, 2, 4
  4. ঘ) 1, 3, 5, 4, 2
সঠিক উত্তর:
ঘ) 1, 3, 5, 4, 2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1, 3, 5, 4, 2
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোকে ইংরেজি অভিধানের ক্রমানুসারে সাজালে কোন ক্রমটি পাওয়া যাবে?
1. Measurement 2. Methodology 3. Melanin 4. Metaphor 5. Meritorious

সমাধান:
প্রদত্ত শব্দগুলোকে ইংরেজি অভিধানের ক্রমানুসারে সাজালে কোন ক্রমটি পাওয়া যাবে? 
1. Measurement 2. Methodology 3. Melanin 4. Metaphor 5. Meritorious

The correct order according to the English dictionary is:
1. Measurement
3. Melanin
5. Meritorious
4. Metaphor
2. Methodology

ক্রমটি হবে =1, 3, 5, 4, 2.
৩,১৬০.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে-
  1. ৬৬
  2. ৭৫
  3. ১৩৫
  4. ৮৯
সঠিক উত্তর:
৮৯
উত্তর
সঠিক উত্তর:
৮৯
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে-

সমাধান:
১ম চিত্রে,
+ ৫ + ৬
= ৪৯ + ২৫ + ৬
= ৮০

২য় চিত্রে,
 + ৩ + ৯
= ৩৬ + ৯ + ৯
= ৫৪

৩য় চিত্রে,
+ ৪ + ৯
= ৬৪ + ১৬ + ৯
= ৮৯
৩,১৬১.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 34
  2. 48
  3. 30
  4. 52
সঠিক উত্তর:
34
উত্তর
সঠিক উত্তর:
34
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
১ম ক্ষেত্রে,
(3 + 4 + 5 + 8) - 2 = 20 - 2 = 18 ; যা মাঝের সংখ্যা

২য় ক্ষেত্রে,
(13 + 6 + 8 + 7) - 2 = 34 - 2 = 32 ; যা মাঝের সংখ্যা

৩য় ক্ষেত্রে,
(10 + 8 + 12 + 6) - 2 = 36 - 2 = 34 ; যা মাঝের সংখ্যা

∴ প্রশ্নবোধক স্থানে 34 সংখ্যাটি বসবে।
৩,১৬২.
নিচের কোন বাক্যটি সঠিক?
  1. প্রশিক্ষক প্রশিক্ষণার্থীদের শেখান
  2. প্রশিক্ষক সকল প্রশিক্ষণার্থীদেরকে কাজ শেখান
  3. প্রশিক্ষক প্রশিক্ষণার্থীদের কাজ শেখান
  4. প্রশিক্ষক সকল প্রশিক্ষণার্থীদের কাজ শেখান
সঠিক উত্তর:
প্রশিক্ষক প্রশিক্ষণার্থীদের কাজ শেখান
উত্তর
সঠিক উত্তর:
প্রশিক্ষক প্রশিক্ষণার্থীদের কাজ শেখান
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বাক্যটি সঠিক?

সমাধান:
ক) প্রশিক্ষক প্রশিক্ষণার্থীদের শেখান
শুদ্ধ, তবে "কাজ" বা নির্দিষ্ট বিষয় উল্লেখ না থাকায় কিছুটা অস্পষ্ট।

খ) প্রশিক্ষক সকল প্রশিক্ষণার্থীদেরকে কাজ শেখান
"দেরকে" বিভক্তি অনাবশ্যক → "প্রশিক্ষণার্থীদের" যথেষ্ট।

গ) প্রশিক্ষক প্রশিক্ষণার্থীদের কাজ শেখান
সবচেয়ে শুদ্ধ ও প্রমিত রূপ। "কাজ" উল্লেখ থাকায় স্পষ্ট।

ঘ) প্রশিক্ষক সকল প্রশিক্ষণার্থীদের কাজ শেখান
"সকল" শব্দটি প্রয়োজন ছাড়াই ব্যবহৃত হয়েছে (অতিরিক্ত)
৩,১৬৩.
দেহের প্রহরী বলা হয় কোনটিকে?
  1. ক) অণুচক্রিকা
  2. খ) লোহিত কণিকা
  3. গ) শ্বেত রক্তকণিকা
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) শ্বেত রক্তকণিকা
উত্তর
সঠিক উত্তর:
গ) শ্বেত রক্তকণিকা
ব্যাখ্যা
শ্বেত রক্তকণিকাকে দেহের প্রহরী বলা হয়।

রক্তে হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষগুলোকে শ্বেত রক্তকণিকা বলে। শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কোন আকার নেই। রক্তে শ্বেত রক্ত কণিকার সংখ্যা লোহিত রক্ত কণিকার তুলনায় অনেক কম। রক্তজালিকার প্রাচীর ভেদ করে কোষের মধ্যে প্রবেশ করতে পারে। শ্বেত রক্তকণিকাকে দেহের প্রহরী বলা হয়। কারণ এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে জীবাণুকে ধ্বংস করে থাকে। দেহে জীবাণু দ্বারা আক্রান্ত হলে দ্রুত শ্বেতকণিকা সংখ্যার বৃদ্ধি ঘটে।

• লোহিত রক্তকণিকা: দ্বি – অবতল, নিউক্লিয়াসবিহীন, চাকতি আকৃতির এবং লাল বর্ণের কণিকাকে লোহিত রক্তকণিকা বলে। লোহিত রক্তকণিকার কাজ হল শরীরের বিভিন্ন অংশে রক্তের মাধ্যমে অক্সিজেন পৌঁছে দেওয়া ।

• অণুচক্রিকা: রক্তের যে কণিকা রক্ত সঞ্চালন করতে সাহায্য করে তাকে অনুচক্রিকা বলে। অনুচক্রিকা দেখতে গোলাকার, ডিম্বাকার অথবা রড আকারের। অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।

উৎস: বিজ্ঞান, সপ্তম শ্রেণি।
৩,১৬৪.
100.25 × 1000.25 × 1000000.25 = ?
  1. ক) 10
  2. খ) 100
  3. গ) 1000
  4. ঘ) 10000
সঠিক উত্তর:
খ) 100
উত্তর
সঠিক উত্তর:
খ) 100
ব্যাখ্যা
100.25 × 1000.25 × 1000000.25
= 100.25 × 102 × 0.25 × 10 5 × 0.25
= 100.25 × 100.50 × 101.25
= 100.25 + 0.50 + 1.25
= 102
= 100
৩,১৬৫.
'S U O O R U H M' by arranging the jumble letters make a meaningful word and the word is-
  1. ক) Humouros
  2. খ) Humourious
  3. গ) Humorous
  4. ঘ) Humorious
সঠিক উত্তর:
গ) Humorous
উত্তর
সঠিক উত্তর:
গ) Humorous
ব্যাখ্যা
The meaningful word is: 'Humorous' 

বাংলা একাডেমি (Accessible Dictionary) অভিগম্য অভিধান অনুসারে, 
Humorous শব্দের অর্থ- 
রসাত্মক; সরস; হাস্যরসাত্মক; রসিকতাপূর্ণ; সকৌতুক।

উৎস:  বাংলা একাডেমি (Accessible Dictionary) অভিগম্য অভিধান।
৩,১৬৬.
একজন ব্যক্তি বাড়ি থেকে যাত্রা শুরু করে প্রথমে 9 কি.মি. উত্তরে, তারপর 8 কি.মি. পূর্বে এবং সবশেষে আরও 6 কি.মি. উত্তর দিকে অগ্রসর হলেন। যাত্রা শুরুর স্থান থেকে তার বর্তমান অবস্থানের সরাসরি দূরত্ব কত?
  1. 15 কি.মি.
  2. 17 কি.মি.
  3. 13 কি.মি.
  4. 25 কি.মি.
সঠিক উত্তর:
17 কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
17 কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যক্তি বাড়ি থেকে যাত্রা শুরু করে প্রথমে 9 কি.মি. উত্তরে, তারপর 8 কি.মি. পূর্বে এবং সবশেষে আরও 6 কি.মি. উত্তর দিকে অগ্রসর হলেন। যাত্রা শুরুর স্থান থেকে তার বর্তমান অবস্থানের সরাসরি দূরত্ব কত?

সমাধান:

উত্তরদিকে E থেকে D বিন্দুতে গেলেন 9 কি.মি.
পূর্বদিকে D থেকে B বিন্দুতে গেলেন 8 কি.মি.
উত্তরদিকে B থেকে A বিন্দুতে গেলেন 6 কি.মি.

ব্যক্তিটির মোট লম্ব দূরত্ব (উত্তর দিকে) = 9 + 6 = 15 কি.মি.
ব্যক্তিটির মোট ভূমি দূরত্ব (পূর্ব দিকে) = 8 কি.মি.

এখন সরাসরি দূরত্ব, AE (অতিভুজ) হলে,
দূরত্ব2 = লম্ব2 + ভূমি2
⇒ দূরত্ব2 = 152 + 82
⇒ দূরত্ব2 = 225 + 64
⇒ দূরত্ব2 = 289
⇒ দূরত্ব = √289
∴ দূরত্ব = 17 কি.মি.

∴ শুরুর স্থান থেকে তার সরাসরি দূরত্ব 17 কি.মি.

৩,১৬৭.
'Anodyne' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. Painkiller
  2. Anesthetic
  3. Narcotic
  4. Agitating
সঠিক উত্তর:
Agitating
উত্তর
সঠিক উত্তর:
Agitating
ব্যাখ্যা
প্রশ্ন: 'Anodyne' এর সমার্থক শব্দ নয় কোনটি?

সমাধান:
'Anodyne' এর সমার্থক শব্দ নয় - Agitating.

• Anodyne:
English Meaning: A drug or substance that soothes or calms.
Bangla Meaning: বেদনা উপশমকারী (ওষুধ); সান্ত্বনাদায়ক (বস্তু)।

• Synonyms:
- Narcotic (মাদক বিশেষ),
- Anesthetic (অনুভূতিবিলোপ),
- Sedative (প্রশমনকারী),
- Painkiller (ব্যাথানাশক),
- Soporific (নিদ্রা উদ্রেককারী)।

• Antonyms:
- Stimulating (উদ্দীপক),
- Agitating (উত্তেজিতকারী),
- Exciting (উত্তেজিতকারী),
- Scorching (দাহক),
- Attacking (আক্রমনাত্মক)।
৩,১৬৮.
১৯৯৪ সালের ১ জানুয়ারিতে রাকিবের জন্ম। ১৯৯৫ সালের ৩১ জানুয়ারি তার বয়স কত হবে?
  1. ৩৯৪ দিন
  2. ৩৯৫ দিন
  3. ৩৯৬ দিন
  4. ৩৯৭ দিন
সঠিক উত্তর:
৩৯৬ দিন
উত্তর
সঠিক উত্তর:
৩৯৬ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ১৯৯৪ সালের ১ জানুয়ারিতে রাকিবের জন্ম। ১৯৯৫ সালের ৩১ জানুয়ারি তার বয়স কত হবে?

সমাধান:
বছর       মাস         দিন       
১৯৯৫    ০১           ৩১
১৯৯৪     ০১           ০১ 
__________________________
       ১      ০০         ৩০
                           +  ১
_________________________
       ১      ০০         ৩১

∴ ১ বছর ৩১ দিন = (৩৬৫ + ৩১) দিন = ৩৯৬ দিন
৩,১৬৯.
'পদ্মের মত সুন্দর চোখ বিশিষ্ট' এর এক কথায় হল- 
  1. ক) চ প লো দ্ম ন
  2. খ) দ্ম প গ রা
  3. গ) তী দ্মা প ব
  4. ঘ) কা প নী ন্ত দ্মি
সঠিক উত্তর:
ক) চ প লো দ্ম ন
উত্তর
সঠিক উত্তর:
ক) চ প লো দ্ম ন
ব্যাখ্যা
পদ্মের মত সুন্দর চোখ বিশিষ্ট - পদ্মলোচন
পদ্মলোচন শব্দের স্ত্রীবাচক শব্দ - পদ্মলোচনা 

[উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান]
৩,১৭০.
যদি + অর্থ বিয়োগ, - অর্থ গুণ, × অর্থ ভাগ এবং ÷ অর্থ যোগ হয় তবে, ৩ - ৩ + ৩ ÷ ৩ × ৩ এর মান কত? 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: যদি + অর্থ বিয়োগ, - অর্থ গুণ, × অর্থ ভাগ এবং ÷ অর্থ যোগ হয় তবে, ৩ - ৩ + ৩ ÷ ৩ × ৩ এর মান কত? 

সমাধান:
যদি + অর্থ বিয়োগ, - অর্থ গুণ, × অর্থ ভাগ এবং ÷ অর্থ যোগ হয়
৩ - ৩ + ৩ ÷ ৩ × ৩ এর শর্ত সাপেক্ষ চিহ্ন পরিবর্তন করে পাই 
৩ × ৩ - ৩ + ৩ ÷ ৩ 
= ৩ × ৩ - ৩ + ১
= ৯ - ৩ + ১
= ১০ - ৩
= ৭

৩,১৭১.
একজন লোক উত্তর দিকে ৫ কি.মি. যাওয়ার পর ডানে ঘুরলো। তারপর ৩ কি.মি. যাওয়ার পর ৪৫° বামদিকে ঘুরে আরও ৫ কি.মি. হাটলো। এখন সে কোনদিকে যাচ্ছে?
  1. ক) উত্তর দিক
  2. খ) উত্তর-পূর্ব দিক
  3. গ) পূর্ব দিক
  4. ঘ) পশ্চিম-দক্ষিণ দিক
সঠিক উত্তর:
খ) উত্তর-পূর্ব দিক
উত্তর
সঠিক উত্তর:
খ) উত্তর-পূর্ব দিক
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক উত্তর দিকে ৫ কি.মি. যাওয়ার পর ডানে ঘুরলো। তারপর ৩ কি.মি. যাওয়ার পর ৪৫° বামদিকে ঘুরে আরও ৫ কি.মি. হাটলো। এখন সে কোনদিকে যাচ্ছে?

সমাধান: 

লোকটি উত্তর-পূর্ব দিকে যাবে।
৩,১৭২.
ইংরেজি অভিধানের আলোকে প্রদত্ত শব্দগুলোর সঠিক ক্রম কোনটি?
1. Analogy 2. Analysis 3. Anagram 4. Anatomy
  1. 3 1 2 4
  2. 3 4 2 1
  3. 1 2 3 4
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
3 1 2 4
উত্তর
সঠিক উত্তর:
3 1 2 4
ব্যাখ্যা
প্রশ্ন: ইংরেজি অভিধানের আলোকে প্রদত্ত শব্দগুলোর সঠিক ক্রম কোনটি?
1. Analogy 2. Analysis 3. Anagram 4. Anatomy

সমাধান:
ইংরেজি অভিধান অনুযায়ী সাজিয়ে পাই,
3. Anagram
1. Analogy
2. Analysis
4. Anatomy

∴ সঠিক ক্রম হলো "3, 1, 2, 4".
৩,১৭৩.
যদি 3x + 7 = 28 হয়, তাহলে x2 + 3 এর মান কত? 
  1. ক) 42
  2. খ) 45
  3. গ) 52
  4. ঘ) 55
সঠিক উত্তর:
গ) 52
উত্তর
সঠিক উত্তর:
গ) 52
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 3x + 7 = 28 হয়, তাহলে x2 + 3 এর মান কত? 

সমাধান: 
3x + 7 = 28
3x = 21
x = 7

এখন,
x2 + 3 = 49 + 3 = 52
৩,১৭৪.
দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে তাদের মধ্যে মহাকর্ষ বল কত গুণ হবে? 
  1. 16 গুণ
  2. 8 গুণ
  3. 2 গুণ
  4. 4 গুণ
সঠিক উত্তর:
4 গুণ
উত্তর
সঠিক উত্তর:
4 গুণ
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে তাদের মধ্যে মহাকর্ষ বল কত গুণ হবে?

সমাধান:
আমরা জানি, 
নিউটনের সার্বজনীন মহাকর্ষ সূত্র অনুসারে,
F = G × (m1 × m2)/r2
যেখানে, বল(F) দূরত্বের(r) বর্গের বিপরীত সমানুপাতিক।

মূল দূরত্ব = r
নতুন দূরত্ব = r/2 ; (অর্ধেক)

∴ নতুন বল, F' = G × (m1 × m2)/(r/2)2
= G × (m1 × m2)/(r2/4)
= 4 × [G × (m1 × m2)/r2]
∴ F' = 4 × F

সুতরাং, দূরত্ব অর্ধেক হলে মহাকর্ষ বল 4 গুণ হবে।

৩,১৭৫.
শুদ্ধ বানান কোনটি?
  1. নৈহৃত
  2. নৈর্ঋত
  3. নৈঋত
  4. নৈরিত
সঠিক উত্তর:
নৈর্ঋত
উত্তর
সঠিক উত্তর:
নৈর্ঋত
ব্যাখ্যা
নৈর্ঋত (বিশেষ্য)
১ দক্ষিণ-পশ্চিম কোণ; দক্ষিণ ও পশ্চিম দিকের মধ্যবর্তী দিক।
২ রাক্ষস।

উৎস:   বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
৩,১৭৬.
OBSTINATE শব্দটিকে আয়নায় কেমন দেখাবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: OBSTINATE শব্দটিকে আয়নায় কেমন দেখাবে?

সমাধান:
৩,১৭৭.
একটি নির্ভুল ঘড়িতে সময় দেখাচ্ছে সকাল ১০টা। ঘড়িটিতে দুপুর ২টা দেখাতে গেলে ঘণ্টার কাঁটা মোট কত ডিগ্রি ঘুরবে?
  1. ৩০°
  2. ৯০°
  3. ১২০°
  4. ১৮০°
সঠিক উত্তর:
১২০°
উত্তর
সঠিক উত্তর:
১২০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নির্ভুল ঘড়িতে সময় দেখাচ্ছে সকাল ১০টা। ঘড়িটিতে দুপুর ২টা দেখাতে গেলে ঘণ্টার কাঁটা মোট কত ডিগ্রি ঘুরবে?

সমাধান:
ঘড়ির ঘণ্টার কাঁটা ১২ ঘণ্টায় মোট ৩৬০° ঘোরে।
∴ ১ ঘণ্টায় ঘোরে = ৩৬০°/১২ = ৩০° 

সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময় ৪ ঘণ্টা

∴ মোট ঘূর্ণন হবে = ৩০° × ৪ = ১২০° 

৩,১৭৮.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 16
  2. 15
  3. 14
  4. 13
সঠিক উত্তর:
14
উত্তর
সঠিক উত্তর:
14
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
১ম ও ৩য় কলামের সংখ্যা গুণ করে গুণফলের সাথে ২ যোগ করে ২য় কলামের সংখ্যা পাওয়া যায়। 
2 × 4 + 2 = 8 + 2 = 10

3 × 5 + 2 = 15 + 2 = 17

3 × 4 + 2 = 12 + 2 = 14
৩,১৭৯.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ০.৫৭
  2. √০.৩৬
  3. ২/৩
  4. (০.৮)
সঠিক উত্তর:
২/৩
উত্তর
সঠিক উত্তর:
২/৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
০.৫৭

√০.৩৬ = ০.৬

২/৩ = ০.৬৬৬৬৭

০.৮ = ০.৬৪
৩,১৮০.
ফেনী থেকে ঢাকার দূরত্ব ১৬২ কি.মি.। একটি গাড়ি ঘণ্টায় ২০.৫ কি.মি. বেগে ঢাকা থেকে ফেনীর দিকে এবং আর একটি গাড়ি ঘণ্টায় ২০ কি.মি. বেগে ফেনী থেকে ঢাকার দিকে একই সময়ে যাত্রা শুরু করলো। কতক্ষণ সময় পর গাড়ি দুটি মুখোমুখি হবে?
  1. ক) ৫ ঘণ্টা
  2. খ) ৪.৫ ঘণ্টা
  3. গ) ৪ ঘণ্টা
  4. ঘ) ৩.৭৫ ঘণ্টা
সঠিক উত্তর:
গ) ৪ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ফেনী থেকে ঢাকার দূরত্ব ১৬২ কি.মি.। একটি গাড়ি ঘণ্টায় ২০.৫ কি.মি. বেগে ঢাকা থেকে ফেনীর দিকে এবং আর একটি গাড়ি ঘণ্টায় ২০ কি.মি. বেগে ফেনী থেকে ঢাকার দিকে একই সময়ে যাত্রা শুরু করলো। কতক্ষণ সময় পর গাড়ি দুটি মুখোমুখি হবে?

সমাধান: 
আপেক্ষিক বেগ = (২০.৫ + ২০) কি.মি./ঘণ্টা = ৪০.৫ কি.মি./ঘণ্টা 
অতিক্রান্ত দূরত্ব = ১৬২ কি.মি.

আমরা জানি,
সময় = অতিক্রান্ত দূরত্ব/আপেক্ষিক বেগ
= ১৬২/৪০.৫
= ৪ ঘণ্টা
৩,১৮১.
আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির অক্ষরগুলোর কোন পরিবর্তন হবেনা?
  1. ক) WiFi
  2. খ) WIMAX
  3. গ) NOON
  4. ঘ) WAN
সঠিক উত্তর:
খ) WIMAX
উত্তর
সঠিক উত্তর:
খ) WIMAX
ব্যাখ্যা
আয়নায় প্রতিফলিত হলে WIMAX শব্দটির অক্ষরগুলোর কোন পরিবর্তন হবেনা।
অর্থ্যাৎ WIMAX শব্দের প্রতিটি অক্ষর (W, I, M, A, X) অপরিবর্তিত থাকবে।
৩,১৮২.
দু’জন লোক একই জায়গা থেকে যাত্রা শুরু করে বিপরীত দিকে ৪ মিটার হেঁটে গেল। তারপর বামদিকে ঘুরে আরও ৩ মিটার গেল। তাদের দু‘জনের মধ্যে দূরত্ব কত?
  1. ৬ মিটার
  2. ৭ মিটার
  3. ৮ মিটার
  4. ১০ মিটার
সঠিক উত্তর:
১০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: দু’জন লোক একই জায়গা থেকে যাত্রা শুরু করে বিপরীত দিকে ৪ মিটার হেঁটে গেল। তারপর বামদিকে ঘুরে আরও ৩ মিটার গেল। তাদের দু‘জনের মধ্যে দূরত্ব কত?

সমাধান:
 
ধরি,
দুই জন লোক O বিন্দু হতে যাত্রা শুরু করে পরস্পর বিপরীত দিকে OA = OB = ৪ মিটার হেঁটে গেল।
পরবর্তীতে তারা পরস্পর বাম দিকে ঘুরে AD = BC = ৩ মিটার হেঁটে গেল।

এখন,
OD2 = OA2 + AD2
বা, OD2 = ৪+ ৩
বা, OD2 = ২৫
∴ OD = ৫

আবার,
OC2 = OB2 + BC2
বা, OC = ৪ + ৩
বা, OC = ২৫
∴ OC = ৫

∴ তাদের দুই জনের মধ্যে দূরত্ব, CD = OD + OC
= (৫ + ৫) মিটার
= ১০ মিটার
 
৩,১৮৩.
সোহাগ কোন স্থান থেকে ১০ কিমি উত্তরে হেঁটে পুনরায় ৬ কিমি দক্ষিণে ফিরে আসল। অতঃপর সে পশ্চিমে ৩ কিমি হাঁটে। যাত্রা শুরুর স্থান থেকে সোহাগ এখন কত দূরে অবস্থান করছে?
  1. ক) ৮ কিমি
  2. খ) ৯ কিমি
  3. গ) ৩ কিমি
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটি নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটি নয়
ব্যাখ্যা


∴ BC2 = AC2 + AB2
BC = √(9 + 16) = 5

৩,১৮৪.
'তাসের ঘর' বাগধারাটির সমার্থক বাগ্‌ধারা কোনটি?
  1. ক) ডামাডোল
  2. খ) ধোপদুরস্ত
  3. গ) শরতের শিশির
  4. ঘ) পোয়া বারো
সঠিক উত্তর:
গ) শরতের শিশির
উত্তর
সঠিক উত্তর:
গ) শরতের শিশির
ব্যাখ্যা
'তাসের ঘর' বাগধারাটির সমার্থক বাগ্‌ধারা 'শরতের শিশির'
'শরতের শিশির' এবং 'তাসের ঘর' বাগধারার অর্থ = ক্ষণস্থায়ী 
'ডামাডোল' বাগধারাটির অর্থ = গোলযোগ 
'ধোপদুরস্ত' বাগধারাটির অর্থ = বাবুয়ানি
'পোয়া বারো' বাগধারাটির অর্থ = অত্যধিক সুবিধে । 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,১৮৫.
নিচের কোনটি অন্য গুলোর চেয়ে আলাদা?
  1. ক) ফুটবল
  2. খ) ভলিবল
  3. গ) বাস্কেটবল
  4. ঘ) কাবাডি
সঠিক উত্তর:
ঘ) কাবাডি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাবাডি
ব্যাখ্যা

ফুটবল, বাস্কেটবল ও ভলিবল খেলার জন্য অবশ্যই বলের দরকার হয়।
কিন্তু কাবাডি খেলার জন্য বলের প্রয়োজন হয় না।

৩,১৮৬.
নিচের কোনটি 'চুল' এর প্রতিশব্দ -
  1. লহরী
  2. বিধু
  3. অলক
  4. অনল
সঠিক উত্তর:
অলক
উত্তর
সঠিক উত্তর:
অলক
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি 'চুল' এর প্রতিশব্দ -

সমাধান:
• 'চুল' এর প্রতিশব্দ- 'অলক'।
’চুল’ এর আরো কিছু প্রতিশব্দ : কেশ, চিকুর, কুন্তল, কবরী।

অন্যদিকে, 
'লহরী' শব্দের প্রতিশব্দ- ঢেউ।
'বিধু' - 'চাঁদ' এর প্রতিশব্দ।
'অনল' হচ্ছে 'আগুন' শব্দের প্রতিশব্দ।

  
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০২৫  সংস্করণ)।
৩,১৮৭.
০.৫ × ০.৫ + (০.৫/৫) = কত?
  1. ক) ০.২৬
  2. খ) ০.৩৫
  3. গ) ১.২৫
  4. ঘ) ০.২৫১
সঠিক উত্তর:
খ) ০.৩৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: ০.৫ × ০.৫ + (০.৫/৫) = কত?

সমাধান: 
 ০.৫ × ০.৫ + (০.৫/৫)
= ০.৫ × ০.৫ + ০.১
= ০.২৫ + ০.১
= ০.৩৫
৩,১৮৮.
Analogy of "Archives : Record"
  1. Catalog : Selves
  2. Thread : Spindle
  3. Aviary : Birds
  4. Pedestal : Statue
সঠিক উত্তর:
Aviary : Birds
উত্তর
সঠিক উত্তর:
Aviary : Birds
ব্যাখ্যা
• Analogy of "Archives : Record" is Aviary : Birds.

• Archives (noun): 
- English Meaning- A place in which public records or historical materials (such as documents) are preserved.
- Bengali Meaning- সরকারি দলিলদস্তাবেজ; এইসব দলিল সংরক্ষণের স্থান; মহাফেজখানা; অন্যান্য ঐতিহাসিক দলিলপত্র।
• Record (noun) তথ্য, ঘটনা ইত্যাদির লিখিত বিবরণ; লেখ্যপ্রমাণ

• Aviary (noun): 
- English Meaning- A place for keeping birds confined.
- Bengali Meaning- পক্ষীশালা; কুলায়িকা।
• Birds (noun)- পাখি।

• সম্পর্ক: Archive তৈরি হয় অনেকগুলো record নিয়ে।
• সম্পর্ক: Aviary তৈরি হয় অনেকগুলো birds নিয়ে। 

• অন্যান্য অপশনসমূহ: 
- Catalog - সুবিন্যস্ত তালিকা।
- Shelf - তাক।

- Thread -  সূত্র; সুতা।
- Spindle - সুতাকাটার টাকু।

- Pedestal - স্তম্ভের ভিত্তি; যে ভিত্তির উপর মূর্তি বা অন্য শিল্পকর্ম নির্মিত হয়; লেখার জন্য বিশেষ ধরনের টেবিলের পায়াদ্বয়ের প্রত্যেকটি।
- Statue - কাঠ, পাথর বা ব্রোঞ্জে খোদিত ব্যক্তির বা অন্য প্রাণীর প্রতিমূর্তি।

Source: 
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩,১৮৯.
Dawn is to Day as Birth is to ......... এই বক্তব্যের শূন্যস্থানে কোন বিকল্পটি বসবে?
  1. Death
  2. Life
  3. End
  4. None of these
সঠিক উত্তর:
Life
উত্তর
সঠিক উত্তর:
Life
ব্যাখ্যা
Dawn is to Day as Birth is to Life
Dawn(ভোর) হচ্ছে Day(দিন) এর শুরু
Birth(জন্ম) হচ্ছে Life(জীবন) এর শুরু
৩,১৯০.
যদি SINGLE = 66 হয়, তাহলে DOUBLE =? 
  1. 132
  2. 60
  3. 59
  4. 33
সঠিক উত্তর:
59
উত্তর
সঠিক উত্তর:
59
ব্যাখ্যা
প্রশ্ন: যদি SINGLE = 66 হয়, তাহলে DOUBLE =? 

সমাধান: 
 
S + I + N + G + L + E 
19 + 9 + 14 + 7 + 12 + 5
= 66

এখন,
D + O + U + B + L + E
4 + 15 + 21 + 2 + 12 + 5
= 59
৩,১৯১.
‘বাতিকগ্রস্ততা‘ সমস্যা সমাধানে কার সাহায্য প্রয়োজন?
  1. ক) চিকিৎসা মনোবিজ্ঞানী
  2. খ) ডাক্তার
  3. গ) সমাজ মনোবিজ্ঞানী
  4. ঘ) জ্যোতিষী
সঠিক উত্তর:
ক) চিকিৎসা মনোবিজ্ঞানী
উত্তর
সঠিক উত্তর:
ক) চিকিৎসা মনোবিজ্ঞানী
ব্যাখ্যা
বাতিকগ্রস্ত
- খ্যাপাটে
- পাগলাটে
- বায়ুরোগে আক্রান্ত

- অবসেসিভ-কমপাল্সিভ ডিজঅর্ডার (ওসিডি) বা বাতিকগ্রস্ততা এক ধরনের মানসিক রোগ।
- ‘বাতিকগ্রস্ততা‘ সমস্যা সমাধানে চিকিৎসা মনোবিজ্ঞানীর সাহায্য প্রয়োজন।

সূত্র:
১. বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
২. কালেরর কণ্ঠ সংবাদপত্র
৩,১৯২.
5 × 3 = 4527 এবং 9 × 4 = 8136 হলে 8 × 2 = ?
  1. 7218
  2. 2436
  3. 6336
  4. 5614
সঠিক উত্তর:
7218
উত্তর
সঠিক উত্তর:
7218
ব্যাখ্যা

প্রশ্ন: 5 × 3 = 4527 এবং 9 × 4 = 8136 হলে 8 × 2 = ?

সমাধান:
5 × 3 = 4527 এবং 9 × 4 = 8136 হলে 8 × 2 = 7218

5 × 9 = 45 [9 দ্বারা গুণ করে]
3 × 9 = 27 [9 দ্বারা গুণ করে]
∴ 5 × 3 = 4527 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]
এবং
9 × 9 = 63 [9 দ্বারা গুণ করে]
4 × 9 = 36 [9 দ্বারা গুণ করে]
∴ 9 × 4 = 8136 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]

অনুরূপভাবে,
8 × 9 = 72 [9 দ্বারা গুণ করে]
2 × 9 = 18 [9 দ্বারা গুণ করে]
∴ 8 × 2 = 7218 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]

৩,১৯৩.
১২ : ০০ টার সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. ক) ১০°
  2. খ) ৫°
  3. গ) ৭.৫°
  4. ঘ) ০°
সঠিক উত্তর:
ঘ) ০°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ০°
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ : ০০ টার সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

সমাধান:

১২ : ০০ টার সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ ০° 
৩,১৯৪.
একটি বড় বক্সে ৩ টি মাঝারি বক্স আছে এবং ঐ ৩ টি মাঝারি বক্সে ৩ টি করে ছোট বক্স আছে। বড়টি সহ মোট বক্স সংখ্যা কত?
  1. ১৩ টি
  2. ১৯ টি
  3. ২৫ টি
  4. ২৭ টি
সঠিক উত্তর:
১৩ টি
উত্তর
সঠিক উত্তর:
১৩ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বড় বক্সে ৩ টি মাঝারি বক্স আছে এবং ঐ ৩ টি মাঝারি বক্সে ৩ টি করে ছোট বক্স আছে। বড়টি সহ মোট বক্স সংখ্যা কত?

সমাধান:
ছোট বক্সের সংখ্যা = ৩ × ৩ = ৯ টি 
মাঝারি বক্সের সংখ্যা = ৩ টি 
বড় বক্সের সংখ্যা = ১ টি 

∴ মোট বক্সের সংখ্যা = (৯ + ৩ + ১) টি = ১৩ টি 
৩,১৯৫.
নিচের কোনটি কৃত্রিম সংখ্যা?
  1. ক) ৫৯
  2. খ) ২৩৩
  3. গ) ২৬৩
  4. ঘ) ২৫৩
সঠিক উত্তর:
ঘ) ২৫৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫৩
ব্যাখ্যা

যে সব সংখ্যার ১ এবং ঐ সংখ্যা ছাড়াও অন্যান্য গুণনীয়ক থাকে না তাদেরকে মৌলিক সংখ্যা বলে।
৫৯, ২৩৩, ২৬৩ এরা সবাই মৌলিক সংখ্যা।
কিন্তু ২৫৩ = ১১ x ২৩ দ্বারা বিভাজ্য। এজন্য এটি একটি কৃত্রিম সংখ্যা।

৩,১৯৬.
নিচের চিত্রে ভারসাম্য রক্ষার জন্য প্রশ্নবোধক চিহ্নের স্থানে কত বসবে?
  1. ক) 6 kg
  2. খ) 6.5 kg
  3. গ) 7 kg
  4. ঘ) 7.5 kg
সঠিক উত্তর:
ক) 6 kg
উত্তর
সঠিক উত্তর:
ক) 6 kg
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে ভারসাম্য রক্ষার জন্য প্রশ্নবোধক চিহ্নের স্থানে কত বসবে?


সমাধান:
আমরা জানি,
ভারসাম্য রক্ষার সূত্র,
ডান পাশের ওজন × ফালক্রম থেকে দূরত্ব = বাম পাশের ওজন × ফালক্রম থেকে দূরত্ব
বা, ডান পাশের ওজন × 7.5  = 4.5 × 10
বা, ফালক্রাম থেকে দূরত্ব = 45/7.5 
∴ ফালক্রাম থেকে দূরত্ব = 6 kg
৩,১৯৭.
'বিনীত' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) প্রত্যয়
  2. খ) অবিনীত
  3. গ) নিরত
  4. ঘ) অভদ্র
সঠিক উত্তর:
খ) অবিনীত
উত্তর
সঠিক উত্তর:
খ) অবিনীত
ব্যাখ্যা
প্রশ্ন: 'বিনীত' এর বিপরীত শব্দ কোনটি?

সমাধান
'বিনীত' এর বিপরীত শব্দ- 'অবিনীত

অন্যদিকে,
প্রত্যয় এর বিপরীত শব্দ- 'সংশয়'
'বিরত' এর বিপরীত শব্দ- 'নিরত' 
ভদ্র এর বিপরীত শব্দ- অভদ্র

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৩,১৯৮.
৫টা ৩০মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. ১৮০°
  2. ৭৫°
  3. ২৫°
  4. ১৫°
সঠিক উত্তর:
১৫°
উত্তর
সঠিক উত্তর:
১৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ৫টা ৩০মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

সমাধান:
আমরা জানি,
মধ্যবর্তী কোন = │(১১m - ৬০h)/২ │
= │(১১ × ৩০ -  ৬০ × ৫)/২│
= │(৩৩০ - ৩০০)/২│°
= │৩০/২│°
= ১৫°
৩,১৯৯.
x = 12 এবং y = 5 হলে, x3 - 3x2y + 3xy2 - y3 এর মান কত?
  1. ক) 333
  2. খ) 323
  3. গ) 343
  4. ঘ) 363
সঠিক উত্তর:
গ) 343
উত্তর
সঠিক উত্তর:
গ) 343
ব্যাখ্যা
দেয়া আছে, 
x = 12 এবং y = 5

এখন 
x3 - 3x2y + 3xy2 - y3 = (x - y)3
                                 = (12 - 5)3
                                 = 73
                                = 343
৩,২০০.
আগামীকালের পরদিন মঙ্গলবার হলে আজ থেকে ২ দিন আগে কী বার ছিল?
  1. বৃহস্পতিবার
  2. শুক্রবার
  3. শনিবার
  4. বুধবার
সঠিক উত্তর:
শুক্রবার
উত্তর
সঠিক উত্তর:
শুক্রবার
ব্যাখ্যা
প্রশ্ন: আগামীকালের পরদিন মঙ্গলবার হলে আজ থেকে ২ দিন আগে কী বার ছিল?

সমাধান:
২ দিন আগ ⇒ শুক্রবার 
১ দিন আগ ⇒ শনিবার
আজ ⇒ রবিবার
আগামীকাল ⇒ সোমবার
আগামীকালের পরদিন ⇒ মঙ্গলবার