বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৩১ / ১৩৫ · ৩,০০১৩,১০০ / ১৩,৫৮৯

৩,০০১.
৬ অংকের কোন ক্ষুদ্রতম সংখ্যা ১৫,২১, ২৮ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ক) ১০০৩০৮
  2. খ) ১০০৩৮৩
  3. গ) ১০০৩৪০
  4. ঘ) ১০০৩৮০
সঠিক উত্তর:
ঘ) ১০০৩৮০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০০৩৮০
ব্যাখ্যা

১৫, ২১, ২৮ এর ল.সা.গু = ৪২০
৬ অংকের ক্ষুদ্রতম সংখ্যা ১০০০০০
১০০০০০ = ৪২০ × ২৩৮ + ৪০

৬ অংকের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে = ১০০০০০ + (৪২০-৪০)
= ১০০০০০ + ৩৮০
= ১০০৩৮০

৩,০০২.
একজন বাইকার কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার ৪ টা, ঢাকা থেকে চিটাগাং যাওয়ার ৩ টা এবং চিটাগাং থেকে কক্সবাজার যাওয়ার ২ টা পথ চিনে। সে কুমিল্লা থেকে কক্সবাজার যাওয়ার কয়টা পথ চিনে?
  1. ক) ৪
  2. খ) ১২
  3. গ) ২৪
  4. ঘ) ৪৮
সঠিক উত্তর:
গ) ২৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪
ব্যাখ্যা
কুমিল্লা থেকে কক্সবাজার যাওয়ার মোট পথ সংখ্যা = (৪ × ৩ × ২) = ২৪
৩,০০৩.
যদি BRICKS = DTKDLT হয় তাহলে MELODY = ?
  1. DFMPEZ
  2. OGNQFZ
  3. NGMQEZ
  4. OGNPEZ
সঠিক উত্তর:
OGNPEZ
উত্তর
সঠিক উত্তর:
OGNPEZ
ব্যাখ্যা
প্রশ্ন: যদি BRICKS = DTKDLT হয় তাহলে MELODY = ?

সমাধান:
যদি BRICKS = DTKDLT হয় তাহলে MELODY = OGNPEZ

B → (+ 2) →  D
R → (+ 2) → T
I → (+ 2) → K
C → (+ 1) → D
K → (+ 1) → L
S → (+ 1) → T

অনুরূপভাবে,
M → (+ 2) → O
E → (+ 2) → G
L → (+ 2) → N
O → (+ 1) → P
D → (+ 1) → E
Y → (+ 1) → Z

অর্থাৎ MELODY = OGNPEZ
৩,০০৪.
যদি REPUBLICAN = 108 হয় তবে DEMOCRAT = ?
  1. 84
  2. 105
  3. 74
  4. 100
সঠিক উত্তর:
84
উত্তর
সঠিক উত্তর:
84
ব্যাখ্যা

Vowel গুলোকে নাম্বারিং করলে -
A = 1, E = 2, I = 3, O = 4, U = 5.

আর A-Z কে বিপরীতভাবে নাম্বারিং করলে -

৩,০০৫.
নিচের শুন্যস্থানে কোনটি বসবে?
ক ( ঁ), গ ( ং), ____, ছ (ড়).
  1. ক) ট (ঢ়)
  2. খ) জ (ণ)
  3. গ) ঙ (য়)
  4. ঘ) ঘ (য)
সঠিক উত্তর:
গ) ঙ (য়)
উত্তর
সঠিক উত্তর:
গ) ঙ (য়)
ব্যাখ্যা
সিরিজের ১ম পদে বাংলা বর্ণমালার ব্যাঞ্জনবর্ণের শুরুর ও শেষের বিজোড় বর্ণ - ক (ঁ)
সিরিজের ২য় পদে বাংলা বর্ণমালার ব্যাঞ্জনবর্ণের তৃতীয় শুরুর ও শেষের বিজোড় বর্ণ - গ ( ং)
সিরিজের ৩য় পদে বাংলা বর্ণমালার ব্যাঞ্জনবর্ণের পঞ্চম শুরুর ও শেষের বিজোড় বর্ণ - ঙ (য়)
সিরিজের ৪র্থ পদে বাংলা বর্ণমালার ব্যাঞ্জনবর্ণের সপ্তম শুরুর ও শেষের বিজোড় বর্ণ - ছ (ড়)
৩,০০৬.
প্রদত্ত বৃহত্তর ত্রিভুজটি গঠন করতে নিচের কোন টুকরোটির প্রয়োজন নেই?
  1. q
  2. r
  3. s
  4. t
সঠিক উত্তর:
q
উত্তর
সঠিক উত্তর:
q
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত বৃহত্তর ত্রিভুজটি গঠন করতে নিচের কোন টুকরোটির প্রয়োজন নেই?

সমাধান:

∴ q টুকরোটির প্রয়োজন নেই।
৩,০০৭.
আরিফ ১০ মিনিটে ৫০০ শব্দ এবং রবিন ১০ মিনিটে ৪০০ শব্দ টাইপ করে। দুজনে একসাথে কাজ করে ৩৬০০ শব্দ মোট কত সময়ে টাইপ করবে?
  1. ৩০ মিনিটে
  2. ৪০ মিনিটে
  3. ৪৫ মিনিটে
  4. ৬০ মিনিটে
সঠিক উত্তর:
৪০ মিনিটে
উত্তর
সঠিক উত্তর:
৪০ মিনিটে
ব্যাখ্যা
প্রশ্ন: আরিফ ১০ মিনিটে ৫০০ শব্দ এবং রবিন ১০ মিনিটে ৪০০ শব্দ টাইপ করে। দুজনে একসাথে কাজ করে ৩৬০০ শব্দ মোট কত সময়ে টাইপ করবে?

সমাধান:
আরিফ ১ মিনিটে করে (৫০০/১০) = ৫০ শব্দ
রবিন ১ মিনিটে করে (৪০০/১০) = ৪০ শব্দ

দুজন একত্রে ১ মিনিটে করে = ৫০ + ৪০ শব্দ 
= ৯০ শব্দ 

দুজন একত্রে ৯০ শব্দ টাইপ করে ১ মিনিটে
∴ দুজন একত্রে ৩৬০০ শব্দ টাইপ করে (১ × ৩৬০০)/৯০ মিনিটে
= ৪০ মিনিটে  
৩,০০৮.
লিভারের ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবোধক চিহ্নিত বস্তুর ওজন কত হওয়া প্রয়োজন?
  1. 14 kg
  2. 20 kg
  3. 16 kg
  4. 22.5 kg
সঠিক উত্তর:
20 kg
উত্তর
সঠিক উত্তর:
20 kg
ব্যাখ্যা

প্রশ্ন: লিভারের ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবোধক চিহ্নিত বস্তুর ওজন কত হওয়া প্রয়োজন?


সমাধান:
লিভারে ভারসাম্য ঠিক রাখতে হলে দূরত্ব ও বস্তুর ওজনের গুণফল সমান হতে হয়।

প্রশ্নমতে,
10 × 7 = 3.5 × ?
⇒ ? = 70/3.5
∴ ? = 20 kg

∴ লিভারে ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবোধক চিহ্নিত বস্তুর ওজন 20 kg হওয়া প্রয়োজন।

৩,০০৯.
√0.00000081 এর বর্গমূল কত?
  1. 0.0009
  2. 0.009
  3. 0.003
  4. 0.03
সঠিক উত্তর:
0.03
উত্তর
সঠিক উত্তর:
0.03
ব্যাখ্যা
প্রশ্ন: √0.00000081 এর বর্গমূল কত?

সমাধান:
√0.00000081 = 0.0009

0.0009 এর বর্গমূল = √0.0009 = 0.03
৩,০১০.
খেলার মাঠ ঠিক করার জন্য ক একটি লন রোলার টানছে এবং খ একটি লন রোলার ঠেলছে। কার সবচেয়ে কম কষ্ট হবে?
  1. ক-এর
  2. খ-এর
  3. দুইজনেরই সমান কষ্ট হবে
  4. নির্ণয় করা সম্ভব নয়
সঠিক উত্তর:
ক-এর
উত্তর
সঠিক উত্তর:
ক-এর
ব্যাখ্যা
প্রশ্ন: খেলার মাঠ ঠিক করার জন্য ক একটি লন রোলার টানছে এবং খ একটি লন রোলার ঠেলছে। কার সবচেয়ে কম কষ্ট হবে?

সমাধান:
আমরা জানি,
লন রোলারকে যখন ঠেলা হয় তখন প্রযুক্ত বল নিচের দিকে ক্রিয়া করে, ফলে লন রোলারের ভরের সাথে প্রযুক্ত বল যুক্ত হয়ে লন রোলার ঠেলতে বেশি কষ্ট হয়।

অন্যদিকে,
লন রোলারকে যখন টানা হয় তখন প্রযুক্ত বল উপরের দিকে ক্রিয়া করে, ফলে লন রোলারের ভর থেকে প্রযুক্ত বল বাদ হয়ে যায়। একারণে লন রোলার টানা সহজ।

অর্থাৎ লন রোলার টানার জন্য ক-এর সবচেয়ে কম কষ্ট হয়। 
৩,০১১.
Epitaph শব্দটির অর্থ কোনটি?
  1. শোকগাথা
  2. সমাধি লিপি
  3. প্রশংসা বক্তৃতা
  4. গীতিকা
সঠিক উত্তর:
সমাধি লিপি
উত্তর
সঠিক উত্তর:
সমাধি লিপি
ব্যাখ্যা

প্রশ্ন: Epitaph শব্দটির অর্থ কোনটি?

সমাধান: 
Epitaph শব্দটি গ্রিক শব্দ "Epitaphios" থেকে উদ্ভূত, যার অর্থ 'সমাধি লিপি'।

অন্য অপশনগুলো 
শোকগাথা হলো Elegy
প্রশংসা বক্তৃতা হলো Eulogy
গীতিকা হলো Ballad

৩,০১২.
রিনা A থেকে ১০ ফুট পূর্বদিকে হেটে B তে গেলো। এরপর ডানদিকে ঘুরে ৩ ফুট হাটার পর আবার ডানে ঘুরে ১৪ ফুট হাটলো। সে A থেকে কত দূরে আছে?
  1. ক) ১০
  2. খ) ৫
  3. গ) ১৫
  4. ঘ) ২০
সঠিক উত্তর:
খ) ৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫
৩,০১৩.
নিম্নের কোনটি ব্যতিক্রম?
  1. মোগাদিসু
  2. পোর্ট অব প্রিন্স
  3. নাইরোবি
  4. ডাকার
সঠিক উত্তর:
পোর্ট অব প্রিন্স
উত্তর
সঠিক উত্তর:
পোর্ট অব প্রিন্স
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোনটি ব্যতিক্রম? 

সমাধান:
- পোর্ট অব প্রিন্স হাইতির রাজধানী।
- এটি উত্তর আমেরিকার একটি দেশ।
- বাকীগুলো আফ্রিকার দেশ। 

অন্যদিকে,
-  সোমালিয়ার রাজধানী মোগাদিসু। 
- নাইরোবি কেনিয়ার রাজধানী। 
- ডাকার সেনেগালের রাজধানী। 

তাই, পোর্ট অব প্রিন্স ব্যতিক্রম।

সূত্র: ব্রিটানিকা।
৩,০১৪.
যদি স্প্রিং X-তে একটি বল প্রয়োগের ফলে সেটি 45 cm সংকুচিত হয়, তাহলে একই বল স্প্রিং Y-কে কতটুকু সংকুচিত করবে?
 
  1. 22.5cm
  2. 135cm
  3. 30cm
  4. 90cm
সঠিক উত্তর:
90cm
উত্তর
সঠিক উত্তর:
90cm
ব্যাখ্যা

প্রশ্ন: যদি স্প্রিং X-তে একটি বল প্রয়োগের ফলে সেটি 45 cm সংকুচিত হয়, তাহলে একই বল স্প্রিং Y-কে কতটুকু সংকুচিত করবে?
 

সমাধান:
আমরা জানি,
সমান্তরালভাবে থাকা স্প্রিংগুলি তাদের মধ্যে প্রয়োগকৃত বলকে সমানভাবে ভাগ করে।
স্প্রিং X-তে বল প্রয়োগের ফলে সেটি 45 cm সংকুচিত হলে প্রকৃত বল হবে এর দ্বিগুণ। 

যদি একই বল স্প্রিং Y তে প্রয়োগ করা হয়, তাহলে এর সংকোচন হবে স্প্রিং X এর দ্বিগুণ। কারণ স্প্রিং B তে ১ টি স্প্রিং আছে।

∴ স্প্রিং Y এর সংকোচনের পরিমাণ হবে = (45 × 2)সে.মি. = 90cm

৩,০১৫.
‘রী ফা ল নী মা’ এলোমেলো অক্ষরগুলো দিয়ে কিসের নাম পাওয়া যায়?
  1. জেলা
  2. পাখি
  3. সবজি
  4. বিখ্যাত ব্যক্তিত্ব
সঠিক উত্তর:
জেলা
উত্তর
সঠিক উত্তর:
জেলা
ব্যাখ্যা
‘রী ফা ল নী মা’ এলোমেলো অক্ষরগুলো সাজালে পাওয়া যায় ‘নীলফামারী’ যা একটি জেলার নাম।
৩,০১৬.
বাক্যের শেষে ব্যবহৃত বিরামচিহ্ন কতটি?
  1. ১টি
  2. ৫টি
  3. ৩টি
  4. ৪টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
প্রশ্ন: বাক্যের শেষে ব্যবহৃত বিরামচিহ্ন কতটি?

সমাধান:
বাক্যের শেষে ব্যবহৃত বিরামচিহ্ন ৩টি হচ্ছে:
- দাঁড়ি (।),
- জিজ্ঞাসাচিহ্ন (?) ও
- বিস্ময়চিহ্ন (!)।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
৩,০১৭.
যদি গতকালের ৩ দিন আগে সোমবার হয়ে থাকে, তাহলে আগামীকালের ২ দিন পর কী বার হবে?
  1. শনিবার
  2. সোমবার
  3. বৃহস্পতিবার
  4. রবিবার
সঠিক উত্তর:
সোমবার
উত্তর
সঠিক উত্তর:
সোমবার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি গতকালের ৩ দিন আগে সোমবার হয়ে থাকে, তাহলে আগামীকালের ২ দিন পর কী বার হবে?

সমাধান:
৩ দিন আগে ⇒ সোমবার
২ দিন আগে ⇒ মঙ্গলবার।
১ দিন আগে ⇒ বুধবার।
গতকাল ⇒ বৃহস্পতিবার।
আজ ⇒ শুক্রবার।
আগামীকাল ⇒ শনিবার।
১ দিন পর ⇒ রবিবার।
২ দিন পর ⇒ সোমবার।

অর্থাৎ গতকালের ৩ দিন আগে সোমবার হলে আগামীকালের ২ দিন পর সোমবার হবে।
৩,০১৮.
Fear of heights -
  1. ক) Acrophobia
  2. খ) Xenophobia
  3. গ) Astraphobia
  4. ঘ) Chronophobia
সঠিক উত্তর:
ক) Acrophobia
উত্তর
সঠিক উত্তর:
ক) Acrophobia
ব্যাখ্যা
- Acrophobia - fear of heights.
- Xenophobia - extreme dislike or fear of foreigners, their customs, their religions, etc.
- Astraphobia - fear of thunder and lightning
- Chronophobia - fear of time or the passage of time.
৩,০১৯.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) ৪
  2. খ) ৭
  3. গ) ২
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
গ) ২
উত্তর
সঠিক উত্তর:
গ) ২
ব্যাখ্যা
১ম চিত্র থেকে, ৬৪ ÷ ৮ = ৮ → ৮ - ৭ = ১ (মাঝে)
১ম চিত্র থেকে, ৩৬ ÷ ৬ = ৬ → ৬ - ৫ = ১ (মাঝে)
১ম চিত্র থেকে, ৫৬ ÷ ৭ = ৮ → ৮ - ৬ = ২
সুতরাং, প্রশ্নবোধক স্থানে ২ বসবে।
৩,০২০.
A, B এবং C তিন জন বোন। D, E এর ভাই এবং E, B এর মেয়ে। D এর সাথে A কী সম্পর্কে সম্পর্কিত?
  1. চাচী
  2. খালা 
  3. দাদি
  4. বোন
সঠিক উত্তর:
খালা 
উত্তর
সঠিক উত্তর:
খালা 
ব্যাখ্যা
প্রশ্ন: A, B এবং C তিন জন বোন। D, E এর ভাই এবং E, B এর মেয়ে। D এর সাথে A কী সম্পর্কে সম্পর্কিত?

সমাধান:
E, B এর মেয়ে
D, E এর ভাই
∴ D, B এর ছেলে 

A, B এবং C তিন জন বোন
∴ A এর D এর খালা 
৩,০২১.
৫টি বিড়াল ৫ টি ইঁদুর ধরতে ৫ মিনিট সময় লাগায়। ১০০ টি বিড়াল ১০০ টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগাবে?
  1. ১০০
  2. ৫০
  3. ২০০
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
৫ টি বিড়াল ৫ টি ইঁদুর ধরে ৫ মিনিটে
∴ ১ টি বিড়াল ১ টি ইঁদুর ধরে (৫ × ৫) / ৫ = ৫ মিনিটে
∴ ১০০ টি বিড়াল ১০০ টি ইঁদুর ধরে (৫ × ১০০) / ১০০ = ৫ মিনিটে
৩,০২২.
'দ্বিপ' শব্দের অর্থ কী?
  1. কালো
  2. জলবেষ্টিত স্থল
  3. হাতি
  4. বাতি
সঠিক উত্তর:
হাতি
উত্তর
সঠিক উত্তর:
হাতি
ব্যাখ্যা
প্রশ্ন: 'দ্বিপ' শব্দের অর্থ কী?

সমাধান:
দ্বিপ (বিশেষ্য) হাতি।
দ্বীপ (বিশেষ্য) চারদিকে পানি বেষ্টিত ভূভাগ।
দীপ (বিশেষ্য) প্রদীপ; বাতি; আলোকধার।
৩,০২৩.
Investment, Business, Network, Flourish, Profit, Growth
নিচের কোন ক্রমটি সঠিক?
  1. I B N P F G
  2. I B F N G P
  3. I B P N P G
  4. I B N F P G
সঠিক উত্তর:
I B N F P G
উত্তর
সঠিক উত্তর:
I B N F P G
ব্যাখ্যা
প্রশ্ন: Investment, Business, Network, Flourish, Profit, Growth
নিচের কোন ক্রমটি সঠিক?

সমাধান:
Investment, Business, Network, Flourish, Profit, Growth শব্দগুলোর আদ্যাক্ষর নিয়ে পাই,
I B N F P G
৩,০২৪.
‘UNICEF’ শব্দটির আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: ‘UNICEF’ শব্দটির আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?


    সমাধান:
    ৩,০২৫.
    THERMOLYSIS শব্দটির অক্ষরগুলো দিয়ে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না?
    1. ক) SISTER
    2. খ) LORIS
    3. গ) LOITER
    4. ঘ) LOTUS
    সঠিক উত্তর:
    ঘ) LOTUS
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) LOTUS
    ব্যাখ্যা
    প্রশ্ন: THERMOLYSIS শব্দটির অক্ষরগুলো দিয়ে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না?
    SISTER
    LORIS
    LOITER
    LOTUS

    সমাধান:
    LOTUS শব্দটি তৈরি করা যাবে না কারণ U বর্ণটি THERMOLYSIS শব্দটিতে নেই। 
    ৩,০২৬.
    A, B, C, D, E এবং F বৃত্তাকারভাবে দাঁড়িয়ে আছে। B, D এবং C এর মাঝে। A হল E এবং C এর মাঝখানে। D, F এর ঠিক বাম দিকে। A এবং B এর মধ্যে কে দাঁড়িয়ে আছে?
    1. C
    2. D
    3. E
    4. F
    সঠিক উত্তর:
    C
    উত্তর
    সঠিক উত্তর:
    C
    ব্যাখ্যা

    প্রশ্ন: A, B, C, D, E এবং F বৃত্তাকারভাবে দাঁড়িয়ে আছে। B, D এবং C এর মাঝে। A হল E এবং C এর মাঝখানে। D, F এর ঠিক বাম দিকে। A এবং B এর মধ্যে কে দাঁড়িয়ে আছে?


    সমাধান:
    প্রদত্ত তথ্যানুসারে চিত্র অংকনের মাধ্যমে বুঝা যায়
    A এবং B এর মধ্যে C দাঁড়িয়ে আছে ।

    ৩,০২৭.
    A, B এর চেয়ে লম্বা এবং C, D এর চেয়ে লম্বা। যদি B, C এর চেয়ে খাটো না হয় তবে কে সবচেয়ে লম্বা?
    1. A
    2. B
    3. C
    4. D
    সঠিক উত্তর:
    A
    উত্তর
    সঠিক উত্তর:
    A
    ব্যাখ্যা
    প্রশ্ন: A, B এর চেয়ে লম্বা এবং C, D এর চেয়ে লম্বা। যদি B, C এর চেয়ে খাটো না হয় তবে কে সবচেয়ে লম্বা?

    সমাধান:
    A, B এর চেয়ে লম্বা
    A > B

    C, D এর চেয়ে লম্বা
    C > D

    B, C এর চেয়ে খাটো না
    ∴ B ≥ C

    ∴ A > B ≥ C > D
    ∴ সবচেয়ে লম্বা A.
    ৩,০২৮.
    সতেজ আঙুরে ৮০% পানি এবং শুকনো আঙুরে ১০% পানি থাকে। যদি শুকনো আঙুরের পরিমাপ ২৫০ কেজি হয় তাহলে সতেজ অবস্থায় এদের পরিমাপ কত ছিল?
    1. ১০০০ কেজি
    2. ১১০০ কেজি
    3. ১১২৫ কেজি
    4. ১২২৫ কেজি
    সঠিক উত্তর:
    ১১২৫ কেজি
    উত্তর
    সঠিক উত্তর:
    ১১২৫ কেজি
    ব্যাখ্যা
    প্রশ্ন: সতেজ আঙুরে ৮০% পানি এবং শুকনো আঙুরে ১০% পানি থাকে। যদি শুকনো আঙুরের পরিমাপ ২৫০ কেজি হয় তাহলে সতেজ অবস্থায় এদের পরিমাপ কত ছিল?

    সমাধান:
    ২৫০ কেজি শুকনো আঙুরে পানি থাকে = ২৫০ × (১০/১০০)
    = ২৫ কেজি

    ∴ আঙুরের  সার (নিষ্পিষ্ট শাঁস) অংশের পরিমাপ = (২৫০ - ২৫) কেজি = ২২৫ কেজি

    আমরা ১০০ কেজি সতেজ আঙুর থেকে ২০ কেজি সার অংশ পাই। 

    ২০ কেজি পাই ১০০ কেজি থেকে 
    ∴ ১ কেজি পাই ১০০/২০ = ৫ কেজি থেকে
    ∴ ২২৫ কেজি পাই (২২৫ × ৫) কেজি থেকে
    = ১১২৫ কেজি থেকে 

    ∴ সতেজ আঙুরের পরিমাপ ১১২৫ কেজি।
    ৩,০২৯.
    'বিপন্ন' শব্দের বিপরীত শব্দ-
    1. ক) নিরত 
    2. খ) নিরাপদ 
    3. গ) বিরল 
    4. ঘ) বিরাগ 
    সঠিক উত্তর:
    খ) নিরাপদ 
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) নিরাপদ 
    ব্যাখ্যা
    'বিপন্ন' এর বিপরীত শব্দ- নিরাপদ 
    'বিরত' এর বিপরীত শব্দ- - নিরত 
    'বহুল' এর বিপরীত শব্দ- - বিরল 
    'লিপ্সা' এর বিপরীত শব্দ- - বিরাগ 

    উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ 
    ৩,০৩০.
    চাকার ব্যাসার্ধ ২ মিটার ও অক্ষদণ্ডের ব্যাসার্ধ ১ মিটার হলে, ৫০০ কেজি ওজনের বস্তু তোলার জন্য কত বল প্রয়োগ করতে হবে?
    1. ১২৫
    2. ২৫০
    3. ৫০০
    4. ১০০০
    সঠিক উত্তর:
    ২৫০
    উত্তর
    সঠিক উত্তর:
    ২৫০
    ব্যাখ্যা
    এখানে,
    ভার = ৫০০ কেজি-ওজন
    চাকার ব্যাসার্ধ = ২ মিটার
     ও অক্ষদণ্ডের ব্যাসার্ধ = ১ মিটার
    বল = কত?

    আমরা জানি, 
    বল/ভার = অক্ষদণ্ডের ব্যাসার্ধ/ চাকার ব্যাসার্ধ 
    বা, বল/৫০০ = ১/২
    বা, বল = ২৫০
    ৫০০ কেজি ওজনের বস্তু তোলার জন্য ২৫০ নিউটন বল প্রয়োগ করতে হবে।
    ৩,০৩১.
    প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে? 
    1. ক) 1
    2. খ) 2
    3. গ) 3
    4. ঘ) 4
    সঠিক উত্তর:
    গ) 3
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) 3
    ব্যাখ্যা
    প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব হবে অপশন গ 


    ৩,০৩২.
    Scribble : Write : : Stammer : ?
    1. Wolf
    2. Play
    3. Speak
    4. Dance
    সঠিক উত্তর:
    Speak
    উত্তর
    সঠিক উত্তর:
    Speak
    ব্যাখ্যা
    প্রশ্ন: Scribble : Write : : Stammer : ?

    সমাধান:
    Scribble হলো হিজিবিজি লেখা এবং Write হলো লেখা। অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ।

    অনুরূপভাবে, 
    Stammer হলো অস্পষ্টভাবে কথা বলা
    এবং Speak হলো কথা বলা। অর্থাৎ এই দুইটি শব্দও সামঞ্জস্যপূর্ণ।
    ৩,০৩৩.
    ৪ টা থেকে ৬ টার মধ্যে কোন সময়ে ঘড়ির কাঁটা একই সরলরেখায় থাকবে কিন্তু একসাথে থাকবে না?
    1. ৪ টা বেজে ৩০ মিনিট
    2. ৫ টা বেজে ৫৫ মিনিট
    3. ৪ টা বেজে ৫৫ মিনিট
    4. ৪ টা বেজে ৪৫ মিনিট
    সঠিক উত্তর:
    ৪ টা বেজে ৫৫ মিনিট
    উত্তর
    সঠিক উত্তর:
    ৪ টা বেজে ৫৫ মিনিট
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৪ টা থেকে ৬ টার মধ্যে কোন সময়ে ঘড়ির কাঁটা একই সরলরেখায় থাকবে কিন্তু একসাথে থাকবে না?

    সমাধান:
    আমরা জানি, ঘড়ির কাঁটা একই সরলরেখায় থাকতে হলে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী সময়ের পার্থক্য ৩০ মিনিট হতে হয়।

    উপরের চিত্র হতে দেখা যায় যে, ৪ টা বেজে ৫৫ মিনিটে ঘড়ির কাঁটা একই সরলরেখায় থাকবে।
    ৩,০৩৪.
    56 : 72 :: 88 : ?
    1. 94
    2. 98
    3. 104
    4. 110
    সঠিক উত্তর:
    104
    উত্তর
    সঠিক উত্তর:
    104
    ব্যাখ্যা
    প্রশ্ন: 56 : 72 :: 88 : ?

    সমাধান:
    এখানে,
    8 × 7 = 56
    8 × 9 = 72

    অনুরুপভাবে,
    8 × 11 = 88
    8 × 13 = 104
    ৩,০৩৫.
    শুন্যস্থানে নিচের কোনটি বসবে? BC, EF, IJ, NO, __.
    1. ক) ST
    2. খ) TU
    3. গ) UV
    4. ঘ) VX
    সঠিক উত্তর:
    খ) TU
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) TU
    ৩,০৩৬.
    সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে কী বলা হয়?
    1. গ লু উ খা ড়া
    2. ক কূ ণ্ডূ ম প
    3. ড় উ ন্ডী চ ন
    4. র দা আ পা রী ব্যা
    সঠিক উত্তর:
    ক কূ ণ্ডূ ম প
    উত্তর
    সঠিক উত্তর:
    ক কূ ণ্ডূ ম প
    ব্যাখ্যা

    প্রশ্ন: সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে কী বলা হয়?

    সমাধান:
    সঠিক উত্তর হবে- ক কূ ণ্ডূ ম প

    "ক কূ ণ্ডূ ম প" বর্ণগুলোকে সাজালে যে অর্থবোধক শব্দ পাওয়া যায় তা হলো→ কূপমণ্ডূক

    সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে কূপমণ্ডূক বলা হয়।

    অন্যদিকে,
    র দা আ পা রী ব্যা → আদার ব্যাপারী = নগণ্য ব্যক্তি 
    ড় উ ন্ডী চ ন → উড়নচণ্ডী = অমিতব্যয়ী 
    গ লু উ খা ড়া → উলুখাগড়া = গুরুত্বহীন ব্যক্তি

    উৎস:
    - প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

    ৩,০৩৭.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
    1. ৪২
    2. ৪৪
    3. ৩৮
    4. ৫৪
    সঠিক উত্তর:
    ৪৪
    উত্তর
    সঠিক উত্তর:
    ৪৪
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

    সমাধান:
    এখানে,
    ৮ + ৬ = ১৪
    ১৪ + ৮ = ২২
    ২২ + ১০ = ৩২
    ৩২ + ১২ = ৪৪

    ∴ প্রশ্নবোধক স্থানে ৪৪ বসবে।
    ৩,০৩৮.
    নিম্নের সারির পরবর্তী চিত্র কোনটি হবে?
      সঠিক উত্তর:
      উত্তর
      সঠিক উত্তর:
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিম্নের সারির পরবর্তী চিত্র কোনটি হবে?

      সমাধান:
      প্রদত্ত চিত্রে হতে,
      ১ম চিত্রে বক্সের ভিতরে এক বাহু, ২য় চিত্রে দুই বাহু, ৩য় চিত্রে তিন বাহু বিশিষ্ট যথাক্রমে বিয়োগ, ছোট চিহ্ন ও ত্রিভুজ আছে।
      একইভাবে, ৪র্থ চিত্রে চার বাহু বিশিষ্ট চতুর্ভুজ হবে।

      ∴ সঠিক উত্তর হবে।
      ৩,০৩৯.
      গাড়িতে সাইলেন্সার ব্যবহার করা হয় কেন?
      1. ক) ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য
      2. খ) ইঞ্জিনকে ভালো রাখার জন্য
      3. গ) ইঞ্জিনের অশ্বক্ষমতা বাড়ানোর জন্য
      4. ঘ) ইঞ্জিনের বিকট আওয়াজ কমানোর জন্য
      সঠিক উত্তর:
      ঘ) ইঞ্জিনের বিকট আওয়াজ কমানোর জন্য
      উত্তর
      সঠিক উত্তর:
      ঘ) ইঞ্জিনের বিকট আওয়াজ কমানোর জন্য
      ব্যাখ্যা
      গাড়িতে সাইলেন্সার বা মাফলার ব্যবহার করা হয় ইঞ্জিনের বিকট আওয়াজ কমাতে।
      ৩,০৪০.
      প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
      1. ১১ 
      2. ৮ 
      3. ৯ 
      4. ৬ 
      সঠিক উত্তর:
      ৯ 
      উত্তর
      সঠিক উত্তর:
      ৯ 
      ব্যাখ্যা

      প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?


      সমাধান:
      উপরের সংখ্যা + নিচের ডান পাশের সংখ্যা)/নিচের বাম পাশের সংখ্যা
      ১ম চিত্রে,
      (৩০ + ২১)/১৭ = ৩

      ২য় চিত্রে,
      (২০ + ২৫)/ক = ৫ 
      ⇒ ৪৫ = ৫ক 
      ⇒ ক = ৪৫/৫ 
      ∴ ক = ৯ 

      ৩য় চিত্রে,
      (২৮ + ২৯)/১৯ = ৩


      ∴ প্রশ্নবোধক চিহ্নিত স্থানে ৯ বসবে।

      ৩,০৪১.
      প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
      1. ১০টি
      2. ১৪টি
      3. ১৫টি
      4. ১৬টি
      সঠিক উত্তর:
      ১৪টি
      উত্তর
      সঠিক উত্তর:
      ১৪টি
      ব্যাখ্যা
      প্রশ্ন: প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?



      সমাধান:

      ১টি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে ৮টি
      ২টি করে ঘর নিয়ে ত্রিভুজ (৩৪, ৯১০) আছে ২টি
      ৩টি করে ঘর নিয়ে ত্রিভুজ (৩৪২, ৭৯১০) আছে ২টি
      ৬টি করে ঘর নিয়ে ত্রিভুজ (৩৪২৬৭৮, ১২৫৭৯১০) আছে ২টি

      ∴ মোট ত্রিভুজ আছে ৮ + ২ + ২ + ২ = ১৪টি
      ৩,০৪২.
      আগামী পরশুর পরের দিন যদি মঙ্গলবার হয় তবে, গতকালের আগের দিন কী বার ছিল?
      1. বৃহস্পতিবার
      2. শুক্রবার
      3. শনিবার
      4. সোমবার
      সঠিক উত্তর:
      বৃহস্পতিবার
      উত্তর
      সঠিক উত্তর:
      বৃহস্পতিবার
      ব্যাখ্যা

      আগামী পরশুর পরের দিন যদি মঙ্গলবার হয় তবে, গতকালের আগের দিন বৃহস্পতিবার বার ছিল।

      [ সমস্যা সমাধান - সময়(দিন, তারিখ, মাস, বছর) নির্ণয় বিষয়ক সমস্যা ]
      ৩,০৪৩.
      একটি ছোট ব্যাস ও একটি বড় ব্যাসের চাকা যুক্ত দুইটি হুইল-রেঞ্চ দিয়ে একই মাপের দুটি নাট শক্ত করে বাঁধতে চাইলে কোনটির মাধ্যমে সবচেয়ে সহজে কাজটি করা যাবে?
      1. ছোট ব্যাসের চাকা যুক্ত হুইল-রেঞ্চ
      2. বড় ব্যাসের চাকা যুক্ত হুইল-রেঞ্চ
      3. দুইটির মাধ্যমেই সমানভাবে সহজে কাজ করা যাবে
      4. কোনটিই সহজ হবে না
      সঠিক উত্তর:
      বড় ব্যাসের চাকা যুক্ত হুইল-রেঞ্চ
      উত্তর
      সঠিক উত্তর:
      বড় ব্যাসের চাকা যুক্ত হুইল-রেঞ্চ
      ব্যাখ্যা

      সমাধান:
      একই মাপের দুটি নাট শক্ত করে বাঁধতে বড় ব্যাসের চাকা যুক্ত হুইল-রেঞ্চ দিয়ে কাজটি সহজে করা যাবে।

      কারণ,
      বড় ব্যাসের চাকা যুক্ত হুইল-রেঞ্চের ব্যাস বড় হওয়ায় এটি দিয়ে নাট ঘোরানোর সময় অল্প বল প্রয়োগে বেশি ঘূর্ণন বল বা টর্ক তৈরি হয়। এর ফলে সহজেই নাট শক্ত করে বাঁধা যায়।

      অন্যদিকে,
      ছোট ব্যাসের চাকা যুক্ত হুইল-রেঞ্চ দিয়ে নাট ঘোরানোর সময় একই পরিমাণ ঘূর্ণন বল বা টর্ক তৈরি করতে হলে বড় ব্যাসের চাকা যুক্ত হুইল-রেঞ্চের প্রযুক্ত বলের তুলনায় বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হয়।
      এর ফলে ছোট ব্যাসের চাকা যুক্ত হুইল-রেঞ্চ দিয়ে নাট শক্ত করতে তুলনামূলক কষ্ট হয়।

      ৩,০৪৪.
      একটি ছবি দেখিয়ে অনন্যা বললো, “এই ছেলেটি আমার নানার মেয়ের সন্তান”। অনন্যা ছবির ছেলেটির কে হয়?
      1. ভাই
      2. চাচা
      3. বোন
      4. ফুফু
      সঠিক উত্তর:
      বোন
      উত্তর
      সঠিক উত্তর:
      বোন
      ব্যাখ্যা
      নানার মেয়ে মানে মা অথবা খালা এবং তাদের ছেলে অবশ্যই তার ভাই হবে।
      অর্থাৎ, অনন্য ছবির ছেলেটির বোন।
      ৩,০৪৫.
      ১৩০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে রাফি বাম দিক থেকে ৪৪ তম এবং সাফি ডান দিক থেকে ৪৬ তম।  তাদের মাঝখানে কতজন ছাত্র-ছাত্রী আছে?
      1. ক) ৩৮ জন
      2. খ) ৪০ জন
      3. গ) ৪২ জন
      4. ঘ) ৪৪ জন
      সঠিক উত্তর:
      খ) ৪০ জন
      উত্তর
      সঠিক উত্তর:
      খ) ৪০ জন
      ব্যাখ্যা
      প্রশ্ন: ১৩০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে রাফি বাম দিক থেকে ৪৪ তম এবং সাফি ডান দিক থেকে ৪৬ তম।  তাদের মাঝখানে কতজন ছাত্র-ছাত্রী আছে?

      সমাধান: 
      রাফি বাম দিক থেকে ৪৪ তম
      রাফি সহ বাম দিকে ৪৪ জন 

      সাফি ডান দিক থেকে ৪৬ তম
      সাফি ডান দিকে ৪৬ জন

      তাদের মাঝখানে আছে = ১৩০ - (৪৪ + ৪৬)  জন 
                                         = ৪০ জন
      ৩,০৪৬.
      নিচের কোনটি সবচেয়ে ছোট?
      1. ২/১৯
      2. ৩/১৭
      3. ২/১১
      4. ৩/১৩
      সঠিক উত্তর:
      ২/১৯
      উত্তর
      সঠিক উত্তর:
      ২/১৯
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের কোনটি সবচেয়ে ছোট?

      সমাধান :
      ২/১৯ = ০.১১
      ৩/১৭ = ০.১৭৬
      ২/১১ = ০.১৮২
      ৩/১৩ = ০.২৩
      ৩,০৪৭.
      'Maverick' শব্দটির সমার্থক শব্দ কোনটি? 
      1. Follower
      2. Conformist
      3. Conservative
      4. Individualist
      সঠিক উত্তর:
      Individualist
      উত্তর
      সঠিক উত্তর:
      Individualist
      ব্যাখ্যা

      প্রশ্ন: 'Maverick' শব্দটির সমার্থক শব্দ কোনটি? 

      সমাধান:
      • 'Maverick' শব্দটির সমার্থক শব্দ হলো- Individualist.
      • Maverick (noun/adjective): স্বাধীনচেতা; প্রচলিত নিয়ম বা দলের বাইরে স্বাধীনভাবে চলে এমন ব্যক্তি।

      - Follower: অনুসারী; যে অন্যকে অনুসরণ করে।।
      - Conformist: প্রচলিত নিয়ম ও সমাজের ধারা মেনে চলে এমন; গতানুগতিক।
      - Conservative: রক্ষণশীল; পরিবর্তন বিরোধী; ঐতিহ্যগত মূল্যবোধে বিশ্বাসী।
      - Individualist: স্বাধীনচেতা; নিজের মতো চলে এমন; অন্যের উপর নির্ভর না করে স্বতন্ত্রভাবে চিন্তা ও কাজ করে এমন।

      অপশন বিবেচনায় - 'Maverick' অর্থ স্বাধীনভাবে ও স্বতন্ত্রভাবে চলা, যা Individualist শব্দটির অর্থের সাথে সবচেয়ে মিল।

      ∴ সঠিক উত্তর: ঘ) Individualist

      ৩,০৪৮.
      রীনা পূর্বদিকে A থেকে B পর্যন্ত 10 ফুট হেঁটেছে। তারপর তিনি ডানদিকে ঘুরে 3 ফুট হাঁটলেন। আবার সে ডানদিকে ঘুরে 14 ফুট হাঁটল। সে A থেকে কত দূরে আছে?
      1. 14 ফুট
      2. 6 ফুট
      3. 5 ফুট
      4. 10 ফুট
      সঠিক উত্তর:
      5 ফুট
      উত্তর
      সঠিক উত্তর:
      5 ফুট
      ব্যাখ্যা

       
      নির্ণেয় দূরত্ব AD = √{ 32 + (14 - 10)2}
                               = √(9 + 16)
                               = √25
                               = 5
      ৩,০৪৯.
      যদি LOVE এর কোড MQYI হয়, তাহলে EVIL এর কোড কী হবে?
      1. TROV
      2. UORY
      3. FXLP
      4. UQRW
      সঠিক উত্তর:
      FXLP
      উত্তর
      সঠিক উত্তর:
      FXLP
      ব্যাখ্যা

      প্রশ্ন: যদি LOVE এর কোড MQYI হয়, তাহলে EVIL এর কোড কী হবে?

      সমাধান:


      'LOVE' = 'MQYI'
      L + 1 = M
      O + 2 = Q
      V + 3 = Y
      E + 4 = I

      ∴ EVIL এর ক্ষেত্রে,
      E + 1 = F
      V + 2 = X
      I + 3 = L
      L + 4 = P

      ∴ 'EVIL' = 'FXLP'

      ৩,০৫০.
      Choose the correct spelling.
      1. Contemporaneus
      2. Contemporeneous
      3. Contamporaneous
      4. Contemporaneous
      সঠিক উত্তর:
      Contemporaneous
      উত্তর
      সঠিক উত্তর:
      Contemporaneous
      ব্যাখ্যা
      • The correct spelling is - Contemporaneous. (অপশন 'ঘ')

      • Contemporaneous (adjective)
      English Meaning: existing or occurring at the same period of time.
      Bangla Meaning: সমকালীন; সমসাময়িক।

      Example Sentence:
      1. The discovery of the two paintings suggests that they were created by the same artist during a contemporaneous period.
      2. His diary entries provide a contemporaneous account of life in the 19th century.

      Source:
      1. merriam-webster.
      2. Accessible Dictionary by Bangla Academy.
      ৩,০৫১.
      একটি পরিবারের ভাইবোনদের মধ্যে, প্রতি ২ জন ভাইয়ের যতজন বোন আছে ঠিক ততজন ভাইও আছে। এবং প্রতি বোনের যতজন বোন আছে তার দ্বিগুণ, তাদের ভাইয়ের সংখ্যার চেয়ে ২ বেশি। ঐ পরিবারে যথাক্রমে মোট ভাই এবং বোন আছে -
      1. ক) ৮ এবং ৬ জন
      2. খ) ৬ এবং ৪ জন
      3. গ) ৬ এবং ৮ জন
      4. ঘ) ১২ এবং ১০ জন
      সঠিক উত্তর:
      ক) ৮ এবং ৬ জন
      উত্তর
      সঠিক উত্তর:
      ক) ৮ এবং ৬ জন
      ব্যাখ্যা

      ধরি,
      ভাই B জন
      বোন S জন
      যেকোনো ২ জন ভাইয়ের ভাই সংখ্যা B-2 জন = S (প্রশ্নমতে)
      B - S = 2 ....... (1)
      প্রতি বোনের বোন সংখ্যা (S-1)
      প্রশ্নমতে,
      2 (S-1) = B + 2
      2S - 4 = B ....... (2)
      (1) এবং (2) সমাধান করে,
      S = 6
      B = 8

      ৩,০৫২.
      নিচের শুন্যস্থানে কোনটি বসবে? 
      ক( ঁ), গ( ং), ঙ(য়), ___.
      1. ক) ছ(ড়)
      2. খ) ট(ঢ়)
      3. গ) ছ(ঢ়)
      4. ঘ) জ(ণ)
      সঠিক উত্তর:
      ক) ছ(ড়)
      উত্তর
      সঠিক উত্তর:
      ক) ছ(ড়)
      ব্যাখ্যা
      সিরিজের ১ম পদে বাংলা বর্ণমালার শুরুর ও শেষের বিজোড় বর্ণ - ক(ঁ)
      সিরিজের ২য় পদে বাংলা বর্ণমালার তৃতীয় শুরুর ও শেষের বিজোড় বর্ণ - গ( ং)
      সিরিজের ৩য় পদে বাংলা বর্ণমালার পঞ্চম শুরুর ও শেষের বিজোড় বর্ণ - ঙ(য়)
      সিরিজের ৪র্থ পদে বাংলা বর্ণমালার ৭ম শুরুর ও শেষের বিজোড় বর্ণ - ছ(ড়)

      ৩,০৫৩.
      নিচের কোনটি সমুদ্রের প্রতিশব্দ নয়?
      1. ক) সাগর
      2. খ) অর্ণব
      3. গ) বারিধি
      4. ঘ) জলদ
      সঠিক উত্তর:
      ঘ) জলদ
      উত্তর
      সঠিক উত্তর:
      ঘ) জলদ
      ব্যাখ্যা
      সমুদ্রের প্রতিশব্দ- সাগর, সিন্ধু, বারীশ, উদধি, বারিধি, জলধি, অর্ণব, পয়োনিধি ইত্যাদি। জলদ হচ্ছে মেঘ এর প্রতিশব্দ।
      ৩,০৫৪.
      In the following question, arrange the given words in a meaningful sequence and thus find the correct answer from alternatives.
      1. Nation  2. Village  3. District,  4. Division, 5. State
      1. 2, 3, 1, 5, 4
      2. 2, 5, 1, 3, 4
      3. 5, 1, 2, 3, 4
      4. 2, 3, 4, 5, 1
      সঠিক উত্তর:
      2, 3, 4, 5, 1
      উত্তর
      সঠিক উত্তর:
      2, 3, 4, 5, 1
      ব্যাখ্যা
      প্রশ্ন: In the following question, arrange the given words in a meaningful sequence and thus find the correct answer from alternatives.
      1. Nation  2. Village  3. District,  4. Division, 5. State

      সমাধান:
      The correct order is:
      Village, District, Division, State, Nation
      ৩,০৫৫.
      ২০২৫ সালের পহেলা জানুয়ারি বুধবার হলে ২০২৭ সালের পহেলা জানুয়ারি কী বার হবে?
      1. রবিবার
      2. বৃহস্পতিবার
      3. শুক্রবার
      4. শনিবার
      সঠিক উত্তর:
      শুক্রবার
      উত্তর
      সঠিক উত্তর:
      শুক্রবার
      ব্যাখ্যা

      প্রশ্ন: ২০২৫ সালের পহেলা জানুয়ারি বুধবার হলে ২০২৭ সালের পহেলা জানুয়ারি কী বার হবে?

      সমাধান:
      অধিবর্ষ বাদে বাকি সব বছরের প্রথম দিন এবং শেষ দিন একই বার হয়।
      অধিবর্ষ হলে একদিন বাড়তি যোগ করতে হয়।

      ২০২৫ সাল হলো অধিবর্ষ নয়।
      ২০২৫ সালের পহেলা জানুয়ারি বুধবার হলে বছরের শেষ দিন বুধবার।
      ২০২৬ সালের পহেলা জানুয়ারি বৃহস্পতিবার।
      ২০২৬ সালের শেষ দিন ও বৃহস্পতিবার।
      ২০২৭ সালের পহেলা জানুয়ারি হবে শুক্রবার।

      ৩,০৫৬.
      নিচের কোন বিপরীত শব্দজোড় অশুদ্ধ?
      1. শুষ্ক-রুক্ষ
      2. সুবহ-দুর্বহ 
      3. নির্মল-পঙ্কিল
      4. ক্রয়-বিক্রয়
      সঠিক উত্তর:
      শুষ্ক-রুক্ষ
      উত্তর
      সঠিক উত্তর:
      শুষ্ক-রুক্ষ
      ব্যাখ্যা

      প্রশ্ন: নিচের কোন বিপরীত শব্দজোড় অশুদ্ধ?

      সমাধান:
      ’শুষ্ক’ এর বিপরীত শব্দ: সিক্ত।

      'সিক্ত' শব্দের অর্থ- ভেজা
      'শুষ্ক' শব্দের অর্থ- নীরস, রসশূন্য।

      ⇒ 'শুষ্ক' এর বিপরীত শব্দ- সিক্ত।

      অন্যগুলো সঠিক বিপরীত শব্দজোড়:
      সুবহ-দুর্বহ
      নির্মল-পঙ্কিল
      ক্রয়-বিক্রয়

      উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।

      ৩,০৫৭.
      চিত্রটি আঁকতে সর্বনিম্ন কয়টি সরল রেখা প্রয়োজন?
      1. ৬ টি 
      2. ৭ টি 
      3. ৮ টি 
      4. ৯ টি 
      সঠিক উত্তর:
      ৯ টি 
      উত্তর
      সঠিক উত্তর:
      ৯ টি 
      ব্যাখ্যা

      প্রশ্ন: চিত্রটি আঁকতে সর্বনিম্ন কয়টি সরল রেখা প্রয়োজন?


      সমাধান:

      চিত্রটির বাহিরের অংশে সর্বনিম্ন সরলরেখা প্রয়োজন টি AB, BC, CD, DE, EA অর্থাৎ ৫ টি 
      ভেতরের অংশে সর্বনিম্ন সরলরেখা প্রয়োজন AF, BE, BD, CE অর্থাৎ ৪ টি

      ∴ মোট সরলরেখা প্রয়োজন = (৫ + ৪) টি = ৯ টি

      ৩,০৫৮.
      রফিকের বয়স তার স্ত্রীর চেয়ে ৫ বছর বেশি, স্ত্রীর বয়স ছেলের বয়সের ৫ গুণ। ৩ বছর আগে ছেলের বয়স ৪ বছর থাকলে , বর্তমানে রফিকের বয়স কত? 
      1. ৩৫ বছর 
      2. ৪০ বছর 
      3. ৪৫ বছর 
      4. ৩০ বছর 
      সঠিক উত্তর:
      ৪০ বছর 
      উত্তর
      সঠিক উত্তর:
      ৪০ বছর 
      ব্যাখ্যা
      ৩ বছর আগে ছেলের বয়স ৪ বছর 
      ছেলের বর্তমান বয়স= ৪ +৩ = ৭ বছর 

      রফিকের বর্তমান বয়স= (৫ + ৫× ৭)বছর  =(৫ + ৩৫)বছর  = ৪০  বছর
      ৩,০৫৯.
      'উপগত ' শব্দের বিপরীত শব্দ-
      1. ক) উগ্র
      2. খ) উদ্ধত
      3. গ) অপগত
      4. ঘ) উন্নতি
      সঠিক উত্তর:
      গ) অপগত
      উত্তর
      সঠিক উত্তর:
      গ) অপগত
      ব্যাখ্যা
      'সৌম্য' এর বিপরীত শব্দ - 'উগ্র' 
      'বিনীত' এর বিপরীত শব্দ- 'উদ্ধত' 
      'অবনতি' এর বিপরীত শব্দ - 'উন্নতি' 
      'উপগত ' এর বিপরীত শব্দ- 'অপগত' 

      [উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
      ৩,০৬০.
      প্রদত্ত ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে? 
      1.5, 2.3, 3.1, 3.9, 4.7,  ...
      1. ক) 5.2 
      2. খ) 5.5 
      3. গ) 5.4 
      4. ঘ) 5.6
      সঠিক উত্তর:
      খ) 5.5 
      উত্তর
      সঠিক উত্তর:
      খ) 5.5 
      ব্যাখ্যা
      1.5 + 0.8 = 2.3
      2.3 + 0.8 =3.1
      3.1 + 0.8 =3.9
      3.9 + 0.8 = 4.7 
      4.7 +  0.8 = 5.5 
      ৩,০৬১.
      ‘ͶOITA⅃ƎЯ‘ দর্পণে এটি কোন শব্দের প্রতিফলন?
      1. ক) TENSION
      2. খ) RELATION
      3. গ) NATIONAL
      4. ঘ) RELATIVE
      সঠিক উত্তর:
      খ) RELATION
      উত্তর
      সঠিক উত্তর:
      খ) RELATION
      ব্যাখ্যা

      RELATION শব্দটির R, E, L, A, T, I, O, N বর্ণ গুলোর আয়নায় প্রতিফলিত রূপ
      Ͷ, O, I, T, A, ⅃, Ǝ, Я,

      ৩,০৬২.
      'বাতুল' অর্থ কী?
      1. ক) নির্বোধ
      2. খ) উন্মাদ
      3. গ) বেকুব
      4. ঘ) বাতিল
      সঠিক উত্তর:
      খ) উন্মাদ
      উত্তর
      সঠিক উত্তর:
      খ) উন্মাদ
      ব্যাখ্যা
      বাতুল, বাতূল  অর্থ - ১ বায়ু রোগাক্রান্ত। 
                                  - ২ উন্মাদ; পাগল; ক্ষেপা (আমি তত বাতুল নহি-রোসা)। 
      বাতুলতা অর্থ -  পাগলামি (তাহা অনেকটা বাতুলতারূপে প্রতীয়মান হইত-রবীন্দ্রনাথ ঠাকুর)। 
      বাতুলাগার অর্থ - পাগলা-গারদ (পৃথিবীর গতি আছে এই কথা বলতে মহাত্মা গ্যালিলিওকে বাতুলাগারে যাইতে হইয়াছিল-রোসা)।
      ৩,০৬৩.
      প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?

      1. ক) 29
      2. খ) 31
      3. গ) 41
      4. ঘ) 27
      সঠিক উত্তর:
      খ) 31
      উত্তর
      সঠিক উত্তর:
      খ) 31
      ব্যাখ্যা
      প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?


      সমাধান:
      ১ম চিত্রে, (30 × 2) - 15 = 60 - 15 = 45
      ৩য় চিত্রে, (28 × 2) - 21 = 56 - 21 = 35

      একইভাবে,
      ২য়  চিত্রে, (25 × 2) - 19 = 50 - 19 = 31 হবে।
      ৩,০৬৪.
      অতৎসম ও বিদেশি শব্দে কোনটি সর্বদা বর্জিত হবে?
      1. ই-কার এবং ঊ-কার
      2. ই-কার এবং উ-কার
      3. ঈ-কার এবং উ-কার
      4. ঈ-কার এবং ঊ-কার
      সঠিক উত্তর:
      ঈ-কার এবং ঊ-কার
      উত্তর
      সঠিক উত্তর:
      ঈ-কার এবং ঊ-কার
      ব্যাখ্যা
      • অতৎসম ও বিদেশি শব্দে সর্বদা বর্জিত হবে - ঈ-কার এবং ঊ-কার

      বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম:
      - তৎসম শব্দগুলো সংস্কৃতের যথাযথ বানানে লিখতে হবে। তবে, যে-সব বানানে মূল সংস্কৃত ই-কার ও ঈ- কার এবং উ-কার ও উ-কার উভয়ই শুদ্ধ হিসেবে গ্রহণ করেছে, সে বানানগুলোতে শুধু ই-কার এবং উ- কার ব্যবহৃত হবে।
      যেমন:
      - সংস্কৃতে পদবী ও পদবি দুটোই শুদ্ধ বানান। এক্ষেত্রে বাংলায় 'পদবি' গৃহীত হবে।
      - সংস্কৃতে ঊষা ও উষা দুটোই শুদ্ধ বানান। এক্ষেত্রে 'উষা' গৃহীত হবে।
      এ-রকম আরো উদাহরণ: কিংবদন্তি, শ্রেণি, খঞ্জনি, চিৎকার, ধমনি, ধূলি, পঞ্জি, ভঙ্গি, মঞ্জুরি, মসি, লহরি, সরণি, সূচি, উর্ণা ইত্যাদি।

      - ক, খ, গ, ঘ পরে থাকলে পদের অন্তস্থিত ম্‌ স্থানে অনুস্বার (ং) লেখা যাবে।
      যেমন: অহংকার, ভয়ংকর, সংগীত, শুভংকর, হৃদয়ংগম, সংঘটন।
      • বিকল্পে ঙ্‌ লেখা যাবে।
      • ক্ষ-এর পূর্বে সর্বত্র ঙ্‌ হবে।
      যেমন: আকাঙ্ক্ষা।

      - অতৎসম অর্থাৎ নিজস্ব (অর্ধতৎসম, তদ্ভব, দেশি ইত্যাদি) ও বিদেশি শব্দে সর্বদা ঈ-কার এবং ঊ-কার বর্জিত হবে
      যেমন: তরকারি, মুলা, দিঘি, সরকারি, শাড়ি, পশমি, ইমান, কুরান, নিচু, ভুখা ইত্যাদি।

      - 'আলি' প্রত্যয়যুক্ত শব্দে ই-কার হবে।
      যেমন: সোনালী হবে না, হবে সোনালি; মিতালী হবে না, হবে মিতালি।
      অনুরূপভাবে, বর্ণালি, খেয়ালি, রূপালি, হেঁয়ালি ইত্যাদি।

      - তৎসম শব্দের বানানে ণ-ত্ব বিধানের শুদ্ধতা রক্ষা করতে হবে। অতৎসম শব্দে 'ণ' হবে না, তার বদলে হবে 'ন'।
      যেমন: অঘ্রান, কান, গুনতি, ঝরনা, ইরান, কুরান, ধরন, সোনা ইত্যাদি। 

      - তৎসম শব্দের বানানে ষ-ত্ব বিধানের শুদ্ধতা রক্ষা করতে হবে। এ-ছাড়া অন্য কোনো শব্দের ক্ষেত্রে সংস্কৃত ষ-ত্ব বিধি প্রযোজ্য হবে না। কিন্তু সে-সব ক্ষেত্রে ষ-এর ব্যবহার নিষিদ্ধ তা নয়।
      যেমন: সাল, শহর, হিসাব, শখ, শৌখিন, পোশাক।
      কিন্তু বোষ্টমী, খ্রিষ্টান ইত্যাদি।

      - ইংরেজি শব্দের প্রতিবর্ণীকরণে S- এর জন্য 'স' এবং Sh, -sion, - ssion, -tion ইত্যাদির জন্য সাধারণত 'শ' ব্যবহার হবে।
      যেমন: স্টেশন, কমিশন, শার্ট, ফটোস্ট্যাট ইত্যাদি।

      উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
      ৩,০৬৫.
      প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
      1. 62
      2. 42
      3. 13
      4. 48
      সঠিক উত্তর:
      42
      উত্তর
      সঠিক উত্তর:
      42
      ব্যাখ্যা

      প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


      সমাধান:
      এখানে,
      7 + 5 = 12
      12 + 6 = 18
      18 + 7 = 25
      25 + 8 = 33
      33 + 9 = 42

      সুতরাং, প্রশ্নবোধক স্থানে 42 সংখ্যাটি বসবে।

      ৩,০৬৬.
      The opposite of the word 'diligent' is -
      1. Industrious
      2. Meticulous
      3. Indolent
      4. Careless
      সঠিক উত্তর:
      Indolent
      উত্তর
      সঠিক উত্তর:
      Indolent
      ব্যাখ্যা
      প্রশ্ন: The opposite of the word 'diligent' is -

      সমাধান:
      • 'Diligent' - অধ্যবসায়ী; পরিশ্রমী।

      • অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ -
      Careless - যত্নহীন; অসাবধান; অসতর্ক; অমনোযোগী; অনবধান।
      Meticulous - খুঁটিনাটির ব্যাপারে অতি যত্নশীল; অতি সতর্ক ও যথাযথ।
      Industrious - পরিশ্রমী; অধ্যবসায়ী; কর্মোদ্যোগী; কৃতশ্রম।
      Indolent - অলস; নিশ্চেষ্ট; নিরুদ্যম; নিরুদ্যোগী; পরিশ্রমবিমুখ।

      • সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যায়, The opposite of the word 'diligent' is - indolent.

      Source: Accessible Dictionary by Bangla Academy.
      ৩,০৬৭.
      নিচের কোন বাক্যটি সঠিক?
      1. তিনি শুধু তামাশা দেখিতেছিলেন। কোথাকার জল কোথায় গিয়ে পড়ে।
      2. তিনি শুধু তামাশা দেখিতেছিলেন, কোথাকার জল কোথায় গিয়ে পড়ে।
      3. তিনি শুধু তামাশা দেখিতেছিলেন! কোথাকার জল কোথায় গিয়ে পড়ে।
      4. তিনি শুধু তামাশা দেখিতেছিলেন; কোথাকার জল কোথায় গিয়ে পড়ে।
      সঠিক উত্তর:
      তিনি শুধু তামাশা দেখিতেছিলেন; কোথাকার জল কোথায় গিয়ে পড়ে।
      উত্তর
      সঠিক উত্তর:
      তিনি শুধু তামাশা দেখিতেছিলেন; কোথাকার জল কোথায় গিয়ে পড়ে।
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের কোন বাক্যটি সঠিক?

      সমাধান:
      বাংলা ব্যাকরণে, একাধিক স্বাধীন বাক্যকে একটি স্বাধীন বাক্যে লিখলে সেগুলোর মধ্যে সাধারণত সেমিকোলন (;) ব্যবহৃত হয়, যা বাক্যের অর্থকে স্পষ্ট এবং সংযুক্ত রাখে।

      এখানে ঘ নং অপশনে:
      "তিনি শুধু তামাশা দেখিতেছিলেন" এবং "কোথাকার জল কোথায় গিয়ে পড়ে"
      দুটি পৃথক বাক্যাংশ, তাই সেমিকোলন ব্যবহার সঠিক।

      ক) বিকল্পে দাড়িঁ (।) ব্যবহৃত হয়েছে, যা বাক্যটিকে দুটি পৃথক বাক্যে বিভক্ত করে, কিন্তু প্রসঙ্গে এটি একটি যুক্ত বাক্য হিসেবে বেশি উপযুক্ত।

      খ) বিকল্পে কমা (,) ব্যবহৃত হয়েছে, যা এই ক্ষেত্রে দুর্বল সংযোজন এবং অস্পষ্ট।

      গ) বিকল্পে বিস্ময়সূচক চিহ্ন (!) ব্যবহৃত হয়েছে, যা বাক্যের স্বাভাবিক অর্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ এটি কোনো বিস্ময় বা উচ্চারণের তীব্রতা প্রকাশ করছে না।

      উৎস: বাংলা ভাষাও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
      ৩,০৬৮.
      ১৭ জুন, ১৯৯৮ সপ্তাহের কী বার ছিল?
      1. মঙ্গলবার
      2. বুধবার
      3. বৃহস্পতিবার
      4. রবিবার
      সঠিক উত্তর:
      বুধবার
      উত্তর
      সঠিক উত্তর:
      বুধবার
      ব্যাখ্যা
      প্রশ্ন: ১৭ জুন, ১৯৯৮ সপ্তাহের কী বার ছিল?

      সমাধান:
      ১৭ জুন, ১৯৯৮ = (১৯৯৭ বছর + ১ - ১ - ১৯৯৮ থেকে ১৭ - ৬ - ১৯৯৮ পর্যন্ত সময়)
      আমরা জানি, 
      ১৬০০ বছরের মাঝে Odd day = ০
      ৩০০ বছরের মাঝে Odd day = (৫ × ৩) ≡ ১

      ৯৭ বছরে অধিবর্ষ আছে ২৪টি এবং সাধারণ বছর আছে ৭৩টি 
      ৯৭ বছরে Odd day আছে (২৪ × ২ + ৭৩) = ১২১ ≡ ২

      জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন (৩১ + ২৮ + ৩১ + ৩০ + ৩১ + ১৭) = ১৬৮ দিন ≡ ০ Odd day

      মোট Odd day = (০ + ১ + ২ + ০) = ৩

      ১৭ জুন, ১৯৯৮ তারিখে হবে = রবিবার + ৩ দিন = বুধবার
      ৩,০৬৯.
      Which one of the following words is in singular form?
      1. ক) agenda
      2. খ) oases
      3. গ) radius
      4. ঘ) formulae
      সঠিক উত্তর:
      গ) radius
      উত্তর
      সঠিক উত্তর:
      গ) radius
      ব্যাখ্যা
      ‘Radius’ শব্দটি singular form এ দেয়া আছে, এর plural form হলো radiuses বা radii.
      এছাড়া বাকি শব্দগুলো plural form এ দেয়া আছে।
      তাদের singular form হলো:
      Plural ---- Singular
      - Agenda - Agendum;
      - Oases - oasis ;
      - Formulae - Formula.
      ৩,০৭০.
      ২০১৩ সালের ১লা জানুয়ারি মঙ্গলবার হলে, ঐ বছরের ২৮ ফেব্রুয়ারি কী বার হবে? 
      1. ক) বুধবার
      2. খ) বৃহস্পতিবার
      3. গ) শুক্রবার
      4. ঘ) শনিবার
      সঠিক উত্তর:
      খ) বৃহস্পতিবার
      উত্তর
      সঠিক উত্তর:
      খ) বৃহস্পতিবার
      ব্যাখ্যা
      প্রশ্ন: ২০১৩ সালের ১লা জানুয়ারি মঙ্গলবার হলে, ঐ বছরের ২৮ ফেব্রুয়ারি কী বার হবে? 

      সমাধান: 
      ২০১৩ সালের ১লা জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত = ৫৯ দিন 
      আমরা জানি,
      যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
      অর্থ্যাৎ, শুক্রবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শুক্রবার পাওয়া যাবে।

      প্রশ্নে, ৫৯ দিন = (৮ × ৭) + ৩ দিন  = (৫৬ + ৩) দিন 
      ৫৭ তম দিন = মঙ্গলবার 
      ৫৮ তম দিন = বুধবার 
      ৫৯ তম দিন = বৃহস্পতিবার
      ৩,০৭১.
      শত্রু : অরাতি :: যুদ্ধ : ?
      1. ক) ভাস্কর
      2. খ) আহব
      3. গ) অর্ক
      4. ঘ) দ্রুম
      সঠিক উত্তর:
      খ) আহব
      উত্তর
      সঠিক উত্তর:
      খ) আহব
      ব্যাখ্যা
      'যুদ্ধ' শব্দের সমার্থক শব্দ: সংগ্ৰাম, সমর, আহব, বিগ্রহ, রণ
      'শত্রু' শব্দের সমার্থক শব্দ:  অরাতি, অরি, বৈরি, অরুর, রিপু , প্রতিপক্ষ 
      'আফতাব' শব্দের সমার্থক:  অর্ক ,রবি, ভানু, ভাস্কর, আদিত্য
      'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ = গাছ, পাদপ, তরু, বিটপী, দ্রুম, মহীরুহ, শাখী, শৃঙ্গী, 

      [উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ]
      ৩,০৭২.
      নিচের কোন বানানটি শুদ্ধ?
      1. মরূদ্যান
      2. সম্বর্ধনা
      3. আদ্যক্ষর
      4. প্রত্যান্ত
      সঠিক উত্তর:
      মরূদ্যান
      উত্তর
      সঠিক উত্তর:
      মরূদ্যান
      ব্যাখ্যা
      • শুদ্ধ বানান: মরূদ্যান।
      - শব্দটি বিশেষ্য।
      - এটি সংস্কৃত শব্দ।
      - প্রকৃতি ও প্রত্যয়: মরু + উদ্যান।
      - অর্থ: মরুভূমিতে অবস্থিত জল ও বৃক্ষাদিপূর্ণ স্থান।

      অন্যান্য অপশনসমূহ সম্পর্কে আলোচনা:
      • 'প্রত্যান্ত' বানানটির শুদ্ধ রূপ প্রত্যন্ত। -
      • 'আদ্যক্ষর' বানানটির শুদ্ধ রূপ - আদ্যাক্ষর।
      • 'সম্বর্ধনা' বানানটির শুদ্ধ রূপ সংবর্ধনা। 

      উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
      ৩,০৭৩.
      একটি গাছের সারিতে কোন একটি গাছ উভয়দিক থেকে পঞ্চম হলে সারিতে গাছের সংখ্যা কত?
      1. ক) ৮ টি
      2. খ) ৯ টি
      3. গ) ১০ টি
      4. ঘ) ১১ টি
      সঠিক উত্তর:
      খ) ৯ টি
      উত্তর
      সঠিক উত্তর:
      খ) ৯ টি
      ব্যাখ্যা
      সারিতে গাছের সংখ্যা বুঝার সহজ পদ্ধতি: (৪+১+৪) = ৯ টি।
      ৩,০৭৪.
      একটি পুকুরে একদিন যে পরিমাণ পদ্মফুল থাকে পর দিন তার দ্বিগুণ হয়। সম্পূর্ণ পুকুরটি পদ্মফুলে পূর্ণ হতে ১৮ দিন সময় লাগে। অর্ধেক পুকুর পূর্ণ হতে কত দিন সময় লাগবে?
      1. ক) ৬ দিন
      2. খ) ৯ দিন
      3. গ) ১২ দিন
      4. ঘ) ১৭ দিন
      সঠিক উত্তর:
      ঘ) ১৭ দিন
      উত্তর
      সঠিক উত্তর:
      ঘ) ১৭ দিন
      ব্যাখ্যা
      ১৭ দিনে পুকুরটির অর্ধেক পূর্ণ হলে ১৮ তম দিনে তা দ্বিগুণ হয়ে সম্পূর্ণ পুকুরটি পদ্মফুলে পূর্ণ হবে।
      ৩,০৭৫.
      এই সিরিজটিতে পরের সংখ্যাটি কত?
      ৭, ১৪, ২১, ৩৫, ৫৬, ৯১, ?
      1. ১০১
      2. ১২০
      3. ১৩৫
      4. ১৪৭
      সঠিক উত্তর:
      ১৪৭
      উত্তর
      সঠিক উত্তর:
      ১৪৭
      ব্যাখ্যা

      প্রশ্ন: এই সিরিজটিতে পরের সংখ্যাটি কত?
      ৭, ১৪, ২১, ৩৫, ৫৬, ৯১, ?

      সমাধান:
      ফিবোনাক্কি ক্রম: যেখানে প্রতিটি সংখ্যা পূর্ববর্তী দুইটি সংখ্যার সমষ্টির সমান।

      এখানে,
      প্রথম সংখ্যা = ৭
      দ্বিতীয় সংখ্যা = ১৪
      তৃতীয় সংখ্যা = ১৪ + ৭ = ২১
      চতুর্থ সংখ্যা = ২১ + ১৪ = ৩৫
      পঞ্চম সংখ্যা = ৩৫ + ২১ = ৫৬
      ষষ্ঠ সংখ্যা = ৫৬ + ৩৫ = ৯১
      সপ্তম সংখ্যা = ৯১ + ৫৬ = ১৪৭ 

      ৩,০৭৬.
      পাঁচজন বন্ধু এক লাইনে বসে আছে। আরিফ সবচেয়ে বামদিকে। রিয়াদ আরিফের ঠিক পাশে। সাজিদ রিয়াদের ডানে। তানভীর, সাজিদ আর শুভর মাঝে। বামদিক থেকে চতুর্থ জন কে? 
      1. রিয়াদ
      2. তানভীর
      3. আরিফ
      4. সাজিদ
      সঠিক উত্তর:
      তানভীর
      উত্তর
      সঠিক উত্তর:
      তানভীর
      ব্যাখ্যা

      প্রশ্ন: পাঁচজন বন্ধু এক লাইনে বসে আছে। আরিফ সবচেয়ে বামদিকে। রিয়াদ আরিফের ঠিক পাশে। সাজিদ রিয়াদের ডানে। তানভীর, সাজিদ আর শুভর মাঝে। বামদিক থেকে চতুর্থ জন কে? 

      সমাধান:
      আরিফ সবচেয়ে বামদিকে ⇒ আরিফ ⇐ ১ম
      রিয়াদ আরিফের ঠিক পাশে ⇒ রিয়াদ ⇐ ২য় 
      সাজিদ রিয়াদের ডানে ⇒ সাজিদ ⇐ ৩য়
      তানভীর, সাজিদ আর শুভর মাঝে ⇒ অর্থাৎ সাজিদ, তানভীর, শুভ এই ক্রমে

      ∴ সারি অনুযায়ী বসানো যায়- আরিফ, রিয়াদ, সাজিদ, তানভীর, শুভ

      সুতরাং, বামদিক থেকে চতুর্থ জন তানভীর। 
       
       
       

      ৩,০৭৭.
      নিম্নের কোনটি অপরগুলো থেকে ভিন্নার্থক?
      1. ক) কমল
      2. খ) কুমুদ
      3. গ) কুমুদী
      4. ঘ) কৌমুদী
      সঠিক উত্তর:
      ঘ) কৌমুদী
      উত্তর
      সঠিক উত্তর:
      ঘ) কৌমুদী
      ব্যাখ্যা
      কমল, কুমুদ, কুমুদী = 'পদ্ম' এর সমার্থক শব্দ। 
      অন্যদিকে কৌমুদী = 'জ্যোৎস্না' এর সমার্থক শব্দ।

      উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
      ৩,০৭৮.
      চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে -
      1. ক) যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে পড়বে
      2. খ) যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়বে
      3. গ) যাত্রীরা স্থির থাকবে
      4. ঘ) কোনটিই নয়
      সঠিক উত্তর:
      খ) যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়বে
      উত্তর
      সঠিক উত্তর:
      খ) যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়বে
      ব্যাখ্যা
      - চলন্ত বাস বা গাড়ি হঠাৎ ব্রেক কষলে গতি জড়তার জন্য যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে বা হুমড়ি খেয়ে পড়ে যায়।
      - গাড়ি চলন্ত অবস্থায় থাকলে গাড়ির সাথে সাথে যাত্রীর সমগ্র দেহই গতিশীল থাকে।
      - ব্রেক কষলে গাড়ি থামার সঙ্গে সঙ্গে যাত্রীর দেহের নিচের অংশ স্থির অবস্থায় আসে কিন্তু গতি জড়তার জন্য দেহের উপরের অংশ এগিয়ে যেতে চায়।
      - ফলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে বা হুমড়ি খেয়ে পড়ে যায়।
      ৩,০৭৯.
      Choose the correct spelling-
      1. Concsiousness
      2. Consciousness
      3. Conciousness
      4. Consciousnes
      সঠিক উত্তর:
      Consciousness
      উত্তর
      সঠিক উত্তর:
      Consciousness
      ব্যাখ্যা
      Consciousness - the state of being aware of and responsive to one's surroundings.
      ৩,০৮০.
      ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে বাম দিকের দূরত্ব কত হতে হবে?
      1. ক) 4 m
      2. খ) 5 m
      3. গ) 6 m
      4. ঘ) 7 m
      সঠিক উত্তর:
      ক) 4 m
      উত্তর
      সঠিক উত্তর:
      ক) 4 m
      ব্যাখ্যা
      প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে বাম দিকের দূরত্ব কত হতে হবে?

      সমাধান: 
      ভারসাম্য রক্ষার ক্ষেত্রে উভয়পাশের দূরত্ব ও ভরের গুণফল সমান হতে হবে।
      তাহলে,
      বাম পাশের দূরত্ব × ভর = ডান পাশের দূরত্ব × ভর 
      বা, বাম পাশের দূরত্ব × ২০ = ৫ × ১৬
      বা, বাম পাশের দূরত্ব = ৮০ ÷ ২০
      ∴ বাম পাশের দূরত্ব = ৪ মিটার
      ৩,০৮১.
      'বিদিত' এর বিপরীতার্থক শব্দ কোনটি? 
      1. অনুরাগ
      2. অজ্ঞাত
      3. খ্যাত
      4. অবগত
      সঠিক উত্তর:
      অজ্ঞাত
      উত্তর
      সঠিক উত্তর:
      অজ্ঞাত
      ব্যাখ্যা

      প্রশ্ন: 'বিদিত' এর বিপরীতার্থক শব্দ কোনটি? 

      সমাধান:

      • 'বিদিত' এর বিপরীতার্থক শব্দ - অজ্ঞাত।

      উল্লেখ্য,
      'অজ্ঞাত' শব্দের অর্থ - অজানা, অবিদিত; অপ্রকাশিত।
      'বিদিত' শব্দের অর্থ - জেনেছে, এমন, জ্ঞাত, অবগত, খ্যাত।

      অন্যদিকে,
      অনুরাগ - বিরাগ।

      উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

      ৩,০৮২.
      যদি SIKKIM দিয়ে THLJJL বোঝায়, তাহলে ANSWER দিয়ে, নিচের কোনটি বোঝাবে?
      1. BMTVFQ
      2. BMTQVF
      3. BVFQMT
      4. VBFQMT
      সঠিক উত্তর:
      BMTVFQ
      উত্তর
      সঠিক উত্তর:
      BMTVFQ
      ব্যাখ্যা
      প্রশ্ন: যদি SIKKIM দিয়ে THLJJL বোঝায়, তাহলে ANSWER দিয়ে, নিচের কোনটি বোঝাবে?

      সমাধান:   
      S → T [এক ধাপ পরের বর্ণ]
      I → H [এক ধাপ আগের বর্ণ]
      K → L [এক ধাপ পরের বর্ণ]
      K → J [এক ধাপ আগের বর্ণ]
      I → J [এক ধাপ পরের বর্ণ]
      M → L [এক ধাপ আগের বর্ণ]

      A → B
      N → M
      S → T
      W → V
      E → F
      R → Q 
       
      ANSWER → BMTVFQ
      ৩,০৮৩.
      Drama : Stage : Tennis : ?
      1. ক) Tournament
      2. খ) Net
      3. গ) Court
      4. ঘ) Racket
      সঠিক উত্তর:
      গ) Court
      উত্তর
      সঠিক উত্তর:
      গ) Court
      ব্যাখ্যা
      স্টেজে ড্রামা হয় আর কোর্টে টেনিস খেলা হয়।
      ৩,০৮৪.
      রাহাত বার্ষিক পরীক্ষায় মেধাক্রমে ৫ম অবস্থানে এবং মেধার নিম্নক্রম হতে ২৫ তম অবস্থানে রয়েছে। রাহাত শ্রেণিতে মোট কতজন শিক্ষার্থী আছে?
      1. ২৭ জন
      2. ২৮ জন
      3. ২৯ জন
      4. ৩১ জন
      সঠিক উত্তর:
      ২৯ জন
      উত্তর
      সঠিক উত্তর:
      ২৯ জন
      ব্যাখ্যা
      প্রশ্ন: রাহাত বার্ষিক পরীক্ষায় মেধাক্রমে ৫ম অবস্থানে এবং মেধার নিম্নক্রম হতে ২৫ তম অবস্থানে রয়েছে। রাহাত শ্রেণিতে মোট কতজন শিক্ষার্থী আছে?

      সমাধান:
      মেধাক্রমে রাহাত ৫ম, সুতরাং, রাহাতের সামনে আরও ৪ জন আছে।
      মেধার নিম্নক্রমে ২৫ তম, সুতরাং, রাহাতের পিছনে আরও ২৪ জন আছে।

      ∴ মোট শিক্ষার্থী = (৪ + ১ + ২৪) জন
      = ২৯ জন
      ৩,০৮৫.
      ১, ২, ৮, ৪৮, ...... সিরিজের পরবর্তী পদ কত?
      1. ৯৬
      2. ৩৮৪
      3. ১৮৮
      4. ২১৬
      সঠিক উত্তর:
      ৩৮৪
      উত্তর
      সঠিক উত্তর:
      ৩৮৪
      ব্যাখ্যা
      প্রশ্ন: ১, ২, ৮, ৪৮, ...... সিরিজের পরবর্তী পদ কত?

      সমাধান:
      ১ × ২ = ২
      ২ × ৪ = ৮
      ৮ × ৬= ৪৮

      সুতরাং, ৪৮ × ৮= ৩৮৪
      ৩,০৮৬.
      একটি ছেলেকে পরিচয় করিয়ে দিয়ে একটি মেয়ে বলল, 'সে আমার মামার বাবার একমাত্র মেয়ের ছেলে।' মেয়েটি ছেলেটির সম্পর্কে কী হয়?
      1. মা
      2. বোন
      3. ফুফু
      4. খালা
      সঠিক উত্তর:
      বোন
      উত্তর
      সঠিক উত্তর:
      বোন
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি ছেলেকে পরিচয় করিয়ে দিয়ে একটি মেয়ে বলল, 'সে আমার মামার বাবার একমাত্র মেয়ের ছেলে।' মেয়েটি ছেলেটির সম্পর্কে কী হয়?

      সমাধান: 
      মেয়ের মামার বাবা হলো মেয়েটির নানা 
      মেয়েটির নানার একমাত্র মেয়ে মেয়েটির মা 
      মেয়েটির মায়ের ছেলে হলো মেয়েটির ভাই 
      - মেয়েটি ছেলেটির বোন হয়।
      ৩,০৮৭.
      ৭টা ২০মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
      1. ৮০°
      2. ১০০°
      3. ১২০°
      4. ৯৮.৫°
      সঠিক উত্তর:
      ১০০°
      উত্তর
      সঠিক উত্তর:
      ১০০°
      ব্যাখ্যা
      প্রশ্ন: ৭টা ২০মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

      সমাধান:
      মধ্যবর্তী কোণ = │(১১m - ৬০h)/২│°
      = │(১১ × ২০) - (৬০ × ৭)/২│°
      = │(২২০ - ৪২০)/২│°
      = │- ২০০/২│°
      = ১০০°
      ৩,০৮৮.
      কোন চিত্রটি সিরিজটি সম্পূর্ণ করে?
        সঠিক উত্তর:
        উত্তর
        সঠিক উত্তর:
        ব্যাখ্যা
        এখানে
        প্রতিটি চিত্রে একটি করে বর্গ বৃদ্ধি পায় এবং আগের চিত্রে যা ছায়াঘেরা থাকে পরের চিত্রে তা ফাঁকা থাকে এবং আগের চিত্রে যা ফাঁকা থেকে পরের চিত্রে তা ছায়াঘেরা হয়।
        চিত্রগুলো ১ম কলামে উপর থেকে নিচে তারপর নিচের সারিতে বাম থেকে ডানে যায় এবং তারপর শেষ কলামে নিচ থেকে উপরে উঠে।

        বড় বর্গকে একটি 3 × 3 ম্যাট্রিক্স বিবেচনা করি।

        প্রথমে ১ম চিত্রে 1,1; 2,1; 3,1 ঘরে বর্গ আছে,
        ২য় চিত্রে1,1; 1,2; 1,3 এর পাশাপাশি 3,2 ঘরে একটি বর্গ আসে,
        তারপর ৩য় চিত্রে 3,3 ঘরে ১টি বর্গ বাড়ে,
        ৪র্থ চিত্রে 2,3 ঘরে একটি বর্গ বাড়ে, সুতরাং ৫ম চিত্রে 1,3 ঘরে একটি বর্গ বাড়বে।

        উল্লিখিত সকল বৈশিষ্ট্য বিবেচনায় সঠিক উত্তর হবে অপশন: ক
        ৩,০৮৯.
        A এবং B এর মধ্যে কোনটি তুলতে বেশি কষ্ট হবে?
        1. ক) A
        2. খ) B
        3. গ) দুটোতেই সমান কষ্ট হবে
        4. ঘ) নির্ণয় করা সম্ভব নয়
        সঠিক উত্তর:
        ঘ) নির্ণয় করা সম্ভব নয়
        উত্তর
        সঠিক উত্তর:
        ঘ) নির্ণয় করা সম্ভব নয়
        ব্যাখ্যা
        প্রশ্নে A ও B এর ভর সংক্রান্ত কোন তথ্য নেই। তাই, সঠিক উত্তরঃ ঘ) নির্ণয় করা সম্ভব নয়।

        তবে, A ও B সমান হলেঃ
        ডানপাশের চিত্রে বেশি সংখ্যাক পুলি থাকলেও শুধুমাত্র একটি দড়ি ভরটি বহন করছে।
        তবে, বামের চিত্রে দুইটা পুলি দুইটা দড়ির সাহায্যে ভরের সঙ্গে সংযুক্ত।
        ভার তুলতে কি পরিমাণ বল লাগবে সেটা নির্ভর করে ভরটাকে কত সংখ্যাক দড়ি টেনে ধরে রেখেছে তার উপর। যত বেশি সংখ্যক দড়ি টেনে ধরে রাখবে তত সহজে ভর উত্তোলন করা যাবে। তাই, সঠিক উত্তর B; কারণ B কে তুলতে বেশি কষ্ট করতে হবে।

        ৩,০৯০.
        ২৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৯০ কি.মি. গতিতে চললে, ১৫০ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে?
        1. ১২ সেকেন্ড
        2. ১৬ সেকেন্ড
        3. ২০ সেকেন্ড
        4. ১৮ সেকেন্ড
        সঠিক উত্তর:
        ১৬ সেকেন্ড
        উত্তর
        সঠিক উত্তর:
        ১৬ সেকেন্ড
        ব্যাখ্যা

        প্রশ্ন: ২৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৯০ কি.মি. গতিতে চললে, ১৫০ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে?

        সমাধান:
        ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + সেতুর দৈর্ঘ্য = (২৫০ + ১৫০) মিটার = ৪০০ মিটার 

        দেওয়া আছে,
        ট্রেনের গতিবেগ = ৯০ কি.মি. /ঘণ্টা = (৯০ × ১০০০)/(৬০ × ৬০) মিটার/সেকেন্ড = ২৫ মিটার/সেকেন্ড 

        ট্রেনটি ২৫ মিটার অতিক্রম করে = ১ সেকেন্ডে
        ∴ ১ মিটার অতিক্রম করে = ১/২৫ সেকেন্ডে
        ∴ ৪০০ মিটার অতিক্রম করে  = (১ × ৪০০)/২৫ = ১৬ সেকেন্ডে 

        সুতরাং, প্ল্যাটফর্মটি পার হতে ট্রেনটির ১৬ সেকেন্ড সময় লাগবে। 

        ৩,০৯১.
        প্রশ্নবোধক চিহ্নটি কোন প্রতীক দ্বারা প্রতিস্থাপিত হলে ভারসাম্য বজায় থাকবে?
        1. 4
        2. 3
        3. 2
        4. 1
        সঠিক উত্তর:
        3
        উত্তর
        সঠিক উত্তর:
        3
        ব্যাখ্যা
        প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নটি কোন প্রতীক দ্বারা প্রতিস্থাপিত হলে ভারসাম্য বজায় থাকবে?

        সমাধান:
        ধরি,
        ক্রস  (X) চিহ্ন = ক
        বৃত্ত চিহ্ন = খ 
        বর্গ চিহ্ন = গ 

        চিত্রানুসারে,
        ক + খ = গ
        ∴ খ = গ - ক ............(১)

        ২গ = ৭ক
        বা, গ = ৭ক/২

        ১নং হতে পাই,
        খ = ৭ক/২ - ক = (৭ক - ২ক)/২ = ৫ক/২

        ∴ ক : খ : গ = ক : ৫ক/২ : ৭ক/২ = ২ : ৫ : ৭ 

        ∴ প্রশ্নবোধকযুক্ত দণ্ডে 
        বাম পাশে আছে ৬টি ক্রস  (X) চিহ্ন অর্থাৎ ৬ × ২ = ১২ একক ভর
        তাহলে ডানপাশেও ১২ একক ভর হতে হবে।
        ∴ ? + খ = ১২
        বা, ? + ৫ = ১২
        ∴ ? = ৭
        ∴ ? = গ
         গ = বর্গ চিহ্ন

        ∴ সঠিক উত্তর হবে 3 নং অর্থাৎ বর্গ চিহ্ন।
        ৩,০৯২.
        প্রদত্ত সিরিজে কোন সংখ্যাটি ভুল?
        1, 8, 27, 64, 126, 216
        1. 8
        2. 126
        3. 216
        4. 27
        সঠিক উত্তর:
        126
        উত্তর
        সঠিক উত্তর:
        126
        ব্যাখ্যা

        প্রশ্ন: প্রদত্ত সিরিজে কোন সংখ্যাটি ভুল?
        1, 8, 27, 64, 126, 216

        সমাধান:
        এখানে
        প্রতিটি সংখ্যা ক্রমিক সংখ্যার ঘন।
        তাই 126 প্রদত্ত সিরিজে ভুল
        1 = 13
        8 = 23
        27 = 33
        64 = 43
        125= 53
        216= 63

        ৩,০৯৩.
        নিচের কোন বিরাম-চিহ্নের ক্ষেত্রে বিরতির প্রয়োজন নেই?
        1. প্রশ্নবোধক চিহ্ন
        2. বিস্ময় চিহ্ন
        3. ইলেক বা লোপ চিহ্ন
        4. কোলন চিহ্ন
        সঠিক উত্তর:
        ইলেক বা লোপ চিহ্ন
        উত্তর
        সঠিক উত্তর:
        ইলেক বা লোপ চিহ্ন
        ব্যাখ্যা
        বিরাম চিহ্ন:
         মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম-বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয়, সেগুলোকে বিরামচিহ্ন বলে। বক্তব্যকে স্পষ্ট করতেও কিছু চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। যতিচিহ্নকে বিরামচিহ্ন বা বিরতিচিহ্নও বলা হয়।

        যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল:
        ১. কমা - ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
        ২. সেমিকোলন - ১ বলার দ্বিগুণ সময়।
        ৩. দাঁড়ি বা পূর্ণচ্ছেদ - এক সেকেন্ড।
        ৪. প্রশ্নবোধক চিহ্ন - এক সেকেন্ড।
        ৫. বিস্ময় ও সম্বোধন চিহ্ন - এক সেকেন্ড।
        ৬. কোলন - এক সেকেন্ড।
        ৭. ড্যাস - এক সেকেন্ড।
        ৮. কোলন ড্যাস - এক সেকেন্ড।
        ৯. হাইফেন - থামার প্রয়োজন নেই।
        ১০. ইলেক বা লোপ চিহ্ন - থামার প্রয়োজন নেই।
        ১১. একক উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
        ১২. যুগল উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
        ১৩. ব্র্যাকেট (বন্ধনি চিহ্ন) - থামার প্রয়োজন নেই।
        ১৪. ধাতু দ্যোতক চিহ্ন - থামার প্রয়োজন নেই।

        উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
        ৩,০৯৪.
        "Etiquette" এর বাংলা পরিভাষা কোনটি?
        1. শালীনতা
        2. নীতিবিদ্যা
        3. বিস্তার
        4. শিষ্টাচার
        সঠিক উত্তর:
        শিষ্টাচার
        উত্তর
        সঠিক উত্তর:
        শিষ্টাচার
        ব্যাখ্যা
        প্রশ্ন: "Etiquette" এর বাংলা পরিভাষা কোনটি?

        সমাধান:
        • ”Etiquette” এর বাংলা পরিভাষা - শিষ্টাচার।

        অন্যদিকে:
        - 'Modesty' এর বাংলা পরিভাষা - শালীনতা।
        - 'Ethics' এর বাংলা পরিভাষা - নীতিবিদ্যা।
        - 'Amplitude' এর বাংলা পরিভাষা - বিস্তার।

        উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
        ৩,০৯৫.
        অসম্পূর্ণ বাক্যটির শূন্যস্থানে নিচের কোন বিকল্প শব্দ জোড়া বসবে?
        "__________ is to RIVER as COAST is to ___________"
        1. FLOOD-BEACH
        2. BANK-SEA
        3. FLOOD-SEA
        4. TIDE-BEACH
        সঠিক উত্তর:
        BANK-SEA
        উত্তর
        সঠিক উত্তর:
        BANK-SEA
        ব্যাখ্যা

        Bank ⇒ (নদী বা খালের) তীর; তট; কূল; কিনার।
        River ⇒ নদী
        Coast ⇒ সমুদ্রতীর; উপকূল
        Sea ⇒ সাগর; সমুদ্র; সিন্ধু; অর্ণব


        ∴ "BANK is to RIVER as COAST is to SEA"

        ৩,০৯৬.
        ভোরবেলায় আপনি বেড়াতে বের হলেন। তখন সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পর আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পর আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?
        1. পূর্ব
        2. পশ্চিম
        3. উত্তর
        4. দক্ষিণ
        সঠিক উত্তর:
        পূর্ব
        উত্তর
        সঠিক উত্তর:
        পূর্ব
        ব্যাখ্যা
        প্রশ্ন: ভোরবেলায় আপনি বেড়াতে বের হলেন। তখন সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পর আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পর আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?

        সমাধান:
         
        সূর্য সামনে ছিল অর্থাৎ পূর্ব দিকে মুখ করে তাকানো ছিল।
        কিছুক্ষণ পর বামদিকে ঘুরলে উত্তর দিক মুখ করে তাকানো ছিল।
        কয়েক মিনিট পর আবার ডানদিকে ঘুরলো অর্থাৎ পূর্ব দিকে মুখ করে ছিল।
        ৩,০৯৭.
        স্বাধীন : নির্ভয় : : সংশয় :?
        1. দ্বিধা
        2. প্রত্যয়
        3. বিস্ময়
        4. বিরক্তি
        সঠিক উত্তর:
        দ্বিধা
        উত্তর
        সঠিক উত্তর:
        দ্বিধা
        ব্যাখ্যা
        প্রশ্ন: স্বাধীন : নির্ভয় : : সংশয় :?

        সমাধান:
        স্বাধীনতা থাকলে যেমন নির্ভয়ে কাজ করা যায়
        তেমনি সংশয়ে থাকলে দ্বিধা কাজ করে।
        ৩,০৯৮.
        এক ব্যক্তি ভোরে ঘুম থেকে উঠে উত্তর দিকে ৫ কি.মি. হেঁটে গেলো। এরপর বামদিকে ২ কি.মি. গিয়ে পুনরায় ডান দিকে ঘুরে ২ কি.মি. দৌড়ালো । এরপর আবার ডানদিকে ফিরে ১ কি.মি. হাঁটল এবং দাঁড়ালো। ঐ ব্যক্তিটি এখন কোনদিকে মুখ করে দাঁড়িয়ে আছে?
        1. পশ্চিম
        2. পূর্ব
        3. উত্তর
        4. দক্ষিণ
        সঠিক উত্তর:
        পূর্ব
        উত্তর
        সঠিক উত্তর:
        পূর্ব
        ব্যাখ্যা
        প্রশ্ন: এক ব্যক্তি ভোরে ঘুম থেকে উঠে উত্তর দিকে ৫ কি.মি. হেঁটে গেলো। এরপর বামদিকে ২ কি.মি. গিয়ে পুনরায় ডান দিকে ঘুরে ২ কি.মি. দৌড়ালো । এরপর আবার ডানদিকে ফিরে ১ কি.মি. হাঁটল এবং দাঁড়ালো। ঐ ব্যক্তিটি এখন কোনদিকে মুখ করে দাঁড়িয়ে আছে?

        সমাধান:

        ব্যক্তিটি উত্তর দিকে A থেকে B বিন্দুতে ৫ কি.মি. হেঁটে বামদিকে B থেকে C বিন্দুতে ২ কি.মি. গেলো অর্থাৎ পশ্চিম দিকে গেলো।
        সেখান থেকে ডান দিকে C থেকে D বিন্দুতে অর্থাৎ উত্তর দিকে ঘুরে ২ কি.মি. দৌড়ালো।
        এরপর আবার ডান দিকে D থেকে E বিন্দুতে অর্থাৎ পূর্বদিকে ফিরে ১ কি.মি. হাঁটল এবং দাঁড়ালো। 

        সুতরাং ঐ ব্যক্তিটি এখন পূর্বদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। 
        ৩,০৯৯.
        ৮০ কেজি এবং ৪০ কেজি ওজনের দুইজন ব্যক্তি একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু একই সময়ে একটি জায়গায় উপস্থিত হলো। কোন ব্যক্তির গতিবেগ বেশি?
        1. ৮০ কেজি ওজনের ব্যাক্তির
        2. ৪০ কেজি ওজনের ব্যাক্তির
        3. উভয়ের গতিবেগ সমান
        4. কোনটিই নয়
        সঠিক উত্তর:
        উভয়ের গতিবেগ সমান
        উত্তর
        সঠিক উত্তর:
        উভয়ের গতিবেগ সমান
        ব্যাখ্যা
        প্রশ্ন: ৮০ কেজি এবং ৪০ কেজি ওজনের দুইজন ব্যক্তি একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু একই সময়ে একটি জায়গায় উপস্থিত হল। কোন ব্যক্তির গতিবেগ বেশি?

        সমাধান:
        ধরি,
        উভয় ব্যক্তি t সময়ে d দূরত্ব অতিক্রম করে।
        তাহলে তারা উভয়ই একই সময়ে একই দূরত্ব অতিক্রম করেছে অর্থাৎ তাদের উভয়ের গতিবেগ সমান।
        ৩,১০০.
        প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে? 
        1. ক)
        2. খ)
        3. গ)
        4. ঘ)
        সঠিক উত্তর:
        গ)
        উত্তর
        সঠিক উত্তর:
        গ)
        ব্যাখ্যা
        প্রথম চিত্র থেকে দ্বিতীয় চিত্রে ১,২নকশাগুলি বাম থেকে ডানে চলে যায় যখন ডান নকশাটি বাম অবস্থানে স্থানান্তরিত হয়।
        এই নিয়ম অনুসারে অপশন গ সঠিক উত্তর।