নিচের কোনটি সবচেয়ে বড়?
উত্তর
ব্যাখ্যা
প্রশ্নের উল্লেখিত সম্পর্ক গুলোকে আমরা P > R > S > Q প্রকাশ করতে পারি।
∴ P > R > S > Q দেখা যায় P সবচেয়ে বড়।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ২২ / ১৩৫ · ২,১০১–২,২০০ / ১৩,৫৮৯
প্রশ্নের উল্লেখিত সম্পর্ক গুলোকে আমরা P > R > S > Q প্রকাশ করতে পারি।
∴ P > R > S > Q দেখা যায় P সবচেয়ে বড়।
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
সমাধান:
১ম চিত্রে,
২৬ - ১৬ = ১০ ⇒ ১০ × ৫ = ৫০
৩য় চিত্রে,
১৩ - ৮ = ৫ ⇒ ৫ × ৫ = ২৫
∴ ২য় চিত্রে,
১২ - ৭ = ৫ ⇒ ৫ × ৫ = ২৫
প্রশ্ন: ২০০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘণ্টায় ১০৮ কি.মি. গতিবেগে চললে, ২৫০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
সমাধান:
ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + সেতুর দৈর্ঘ্য = (২০০ + ২৫০) মিটার = ৪৫০ মিটার
দেওয়া আছে,
ট্রেনের গতিবেগ = ১০৮ কি.মি. /ঘণ্টা = (১০৮ × ১০০০)/(৬০ × ৬০) মিটার/সেকেন্ড = ৩০ মিটার/সেকেন্ড
ট্রেনটি,
৩০ মিটার অতিক্রম করে = ১ সেকেন্ডে
∴ ১ মিটার অতিক্রম করে = ১/৩০ সেকেন্ডে
∴ ৪৫০ মিটার অতিক্রম করে = (১ × ৪৫০)/৩০ সেকেন্ডে = ১৫ সেকেন্ডে
প্রশ্ন: হাত, চোখ ও মস্তিষ্কের কার্যাবলি এতটাই ______ যে শৈশব কালের প্রথম দিকে হাতের ব্যবহার সম্পূর্ণ ______ বিকাশকে ত্বরান্বিত করতে সাহায্য করে। উপরের ফাঁকা যায়গাগুলো নিম্নে উল্লিখিত জোড়াশব্দ দিয়ে পূরণ করুন।
সমাধান:
হাত, চোখ ও মস্তিষ্কের কার্যাবলি যদি ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে তবে শিশুর প্রত্যক্ষণমূলক বিকাশ ত্বরান্বিত হয়।
'ঘনিষ্টভাবে যুক্ত - প্রত্যক্ষণমূলক': এটি সবচেয়ে উপযুক্ত। হাত, চোখ ও মস্তিষ্কের কার্যাবলি ঘনিষ্ঠভাবে যুক্ত (interconnected), এবং হাতের ব্যবহার প্রত্যক্ষণমূলক (perceptual) বিকাশকে ত্বরান্বিত করে (যেমন, দৃষ্টি-স্পর্শ সমন্বয়, স্থানিক বোধ ইত্যাদি)।
সুতরাং, সঠিক জোড়া হলো: ঘ) ঘনিষ্টভাবে যুক্ত - প্রত্যক্ষণমূলক।
উল্লেখ্য, অপশনের বাকি শব্দগুলো শূন্যস্থানে যথার্থ নয়।
প্রত্যক্ষণ প্রক্রিয়া:
- পৃথিবীর যাবতীয় বস্তু সম্বন্ধে আমরা যেসব অভিজ্ঞতা লাভ করি-অর্থাৎ পৃথিবীকে যেমন দেখি, শুনি, স্পর্শ করি, অনুভব করি, ঘ্রাণ পাই, স্বাদ নিই- সেগুলোই আমাদের প্রত্যক্ষণ। যে কোন বস্তুর বাস্তব অভিজ্ঞতাই প্রত্যক্ষণ।
- এ প্রেক্ষাপটে মরগান, কিং ও রবিনসন (১৯৭৯) বলেন, প্রত্যক্ষণ হলো আমরা যেভাবে বিশ্বকে দেখি, শুনি, অনুভব করি, স্বাদ গ্রহণ করি বা ঘ্রাণ নেই [Perception refers to the way the world looks, sounds, feels, tastes or smells] ।
- প্রত্যক্ষণ হলো একটি প্রক্রিয়া যার সাহায্যে জীব তথা মানুষ ইন্দ্রিয় শক্তির মাধ্যমে পৃথিবীর সব কিছুকে উপলব্ধি করে জ্ঞানীয় প্রক্রিয়া ব্যবহার করে একটি অর্থবহ ব্যাখ্যা দিতে পারে।
উৎস: শিল্প মনোবিজ্ঞান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন: একটি এনালগ ঘড়ির মিনিটের কাঁটা সন্ধ্যা ৬ : ০৫ মিনিট থেকে ৭ : ৪৫ মিনিট পর্যন্ত ____________ ডিগ্রি ঘুরে।
সমাধান:
সময়ের পার্থক্য = ৭ : ৪৫ - ৬ : ০৫
= ১ ঘণ্টা ৪০ মিনিট
= (৬০ মিনিট + ৪০ মিনিট)
= ১০০ মিনিট [১ ঘণ্টা = ৬০ মিনিট]
আমরা জানি,
ঘড়ির মিনিটের কাঁটা ১ ঘণ্টায় একটি পূর্ণবৃত্ত সম্পূর্ণ করে ঘুরে অর্থাৎ ৩৬০° ঘুরে।
এখন,
৬০ মিনিটে ঘুরে = ৩৬০°
∴ ১ মিনিটে ঘুরে = ৩৬০°/৬০
∴ ১০০ মিনিটে ঘুরে = (৩৬০ × ১০০)/৬০ = ৬০০°
প্রশ্ন: A চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে D চাকাটি কোন দিকে ঘুরবে?
সমাধান:
A এবং B চাকা দুইটি একই বেল্ট দ্বারা যুক্ত।
সুতরাং, A চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, B চাকাটিও ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
B চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, C চাকাটিও ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
এবং C এবং D চাকা দুইটি একই বেল্ট দ্বারা যুক্ত।
C চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, D চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
সুতরাং, D চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
প্রশ্ন: 'শিলীমুখ' এর প্রতিশব্দ কোনটি?
সমাধান:
'শিলীমুখ' এর প্রতিশব্দ হলো ভ্রমর বা মৌমাছি।
শিলীমুখ শব্দের আরও কিছু সমার্থক শব্দ হলো-
অলি, মধুকর, ভৃঙ্গ
অন্যদিকে,
'গুহা' শব্দের প্রধান প্রতিশব্দগুলো হলো-
গহ্বর, কন্দ, গর্ত, বিবর, ছিদ্র ইত্যাদি।
'তীক্ষ্ণপাথর' শব্দের প্রধান প্রতিশব্দগুলো হলো-
শানপাথর, শান ইত্যাদি
হুকের সুত্র অনুসারে,
F = Kx
যেখানে,
F = প্রযুক্ত বল
x = সংকোচন বা প্রসারণ
এবং, K = স্প্রিং ধ্রুবক।
চিত্রের প্রতিটি স্প্রিং যেহেতু একরকম তাই তাদের স্প্রিং ধ্রুবকও একই হবে।
ধরে নেই,
তাদের প্রত্যেকটির স্প্রিং ধ্রুবক = Ko
সিরিজে বা শ্রেণিতে যুক্ত হলে,
Ks = Ko/2 [Ks = পুরো সংযোজনের স্প্রিং ধ্রুবক।]
সমান্তরালে যুক্ত হলে,
Kp = 2Ko
যেহেতু দুইক্ষেত্রেই মোট প্রযুক্ত বল সমান তাই,
Fs = Fp
⇒ Ks . xs = Kp . xp
⇒ (Ko/2) . xs = 2Ko . xp
⇒ xs = 4 . xp
দেয়া আছে,
xs (সিরিজে বা শ্রেণিতে যুক্ত অবস্থায় সংকোচন) = ১০ সেমি
তাহলে উপরের সমীকরণ অনুসারে,
xp (সমান্তরালে যুক্ত অবস্থায় সংকোচন) = ২.৫ সেমি
প্রশ্ন: MATCH এর কোড যদি OEZKR হয়, তবে GRAIL-এর কোড কত?
সমাধান:
MATCH এর ক্ষেত্রে,
M + 2 = O
A + 4 = E
T + 6 = Z
C + 8 = K
H + 10 = R
GRAIL এর ক্ষেত্রে,
G + 2 = I
R + 4 = V
A + 6 = G
I + 8 = Q
L + 10 = V
IVGQV
এখানে,(৯, ৮১), (১০, ১০০), (৬, ৩৬), (২, ৩) এর মধ্যে (২,৩) বাদে অন্য সব গুলোতে সংখ্যা এবং সেই সংখ্যার বর্গ সংখ্যা রয়েছে
তাই অপশনের (২, ৩) হলো অন্যদের থেকে ভিন্ন ধরনের।
প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?
সমাধান:
Andromeda, Milky Way, Triangulum → গ্যালাক্সি আর Venus → গ্রহ।
প্রশ্ন: প্রদত্ত চিত্রটি তৈরি করতে প্রয়োজনীয় সর্বনিম্ন সংখ্যক সরলরেখা কয়টি হবে?
সমাধান:
চিত্রটি বিভিন্ন বর্ণ অনুযায়ী লেবেল করা হয়েছে।
অনুভূমিক রেখাগুলি হলো IK, AB, HG এবং DC: অর্থাৎ মোট 4 টি।
উল্লম্ব রেখাগুলি হলো AD, EH, JM, FG এবং BC: অর্থাৎ মোট 5টি।
তির্যক রেখাগুলি হলো IE, JE, JF, KF, DE, DH, FC এবং GC: অর্থাৎ মোট 8টি।
সুতরাং, চিত্রটিতে মোট সরলরেখার সংখ্যা = ৪ + ৫ + ৮ = 17 টি।
প্রশ্ন: রতন পশ্চিম দিকে 4 কি.মি. হেঁটে, বামদিকে ঘুরে 5 কি.মি. হাঁটলো। তারপর সে পূর্বদিকে ঘুরে 2 কি.মি. হাঁটলো। আবার সে দক্ষিণ দিকে 3 কি.মি. হাঁটলো । তারপর সে আরও 2 কি.মি. পূর্ব দিকে হাঁটলো। রতন শুরুর বিন্দু থেকে সরাসরি কত দূরে আছে?
সমাধান:
যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্যস্থান F
∴ সরাসরি দূরত্ব, AF = 5 + 3 = 8 কি.মি.
Synonyms for delicate
airy, dainty, exquisite, nuanced, refined, subtle
Antonyms for delicate
robust, strong, sturdy
১ম ব্যক্তি অবশিষ্ট ৯ জনের সাথে করমর্দন করে।
২য় ব্যক্তি অবশিষ্ট ৮ জনের সাথে করমর্দন করে।
৩য় ব্যক্তি অবশিষ্ট ৭ জনের সাথে করমর্দন করে।
মোট করমর্দন সংখ্যা = n(n-1)/2 = 10(10-1)/2 = 45
এখানে,
H ( ঘন্টা) = ৭ ঘন্টা
M ( মিনিট ) = ০ মিনিট
আমার জানি,
মধ্যবর্তী কোণ = |(৬০M - ১১H)/২| °
= |(৬০ × ৭ - ১১ × ০)/২|°
= |(৪২০ - ০)/২ |°
= |৪২০/২|°
= ২১০°
এখানে
কোণ ১৮০° এর বেশি হলে
৩৬০° থেকে বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফল হবে সঠিক কোণের পরিমাণ।
ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কোণ উৎপন্ন করবে = ৩৬০° - ২১০°
= ১৫০°
প্রশ্ন: নিচের চিত্রটিতে মোট কয়টি বর্গক্ষেত্র আছে?
সমাধান:
দুটি ফাঁকা ঘর নিয়ে গঠিত বর্গগুলো হলো: ABKJ, BCLK, CDEL, LEFG, KLGH এবং JKHI = মোট 6টি
চারটি ফাঁকা ঘর নিয়ে গঠিত মাত্র একটি বর্গ আছে, তা হলো CEGK = 1টি
আটটি ফাঁকা ঘর নিয়ে গঠিত বর্গগুলো হলো ACGI এবং BDFH = মোট 2টি
অতএব, চিত্রটিতে মোট বর্গের সংখ্যা = 6 + 1 + 2 = 9টি।
ধরি, দশকের অংক x এবং এককের অংক y
তাহলে, (10x + y) - (10y + x) = 36
⇒ 9(x - y) = 36
∴ x - y = 4.
প্রশ্ন: সারিটি পূর্ণ করুন: ২৭, ৫, ২৫, ৮, ২৩, ১১, ২১, ....., .....
সমাধান:
এখানে
২টি ধারা বিদ্যমান
১ম ধারা = ২৭, ২৫, ২৩, ২১, ১৯,........ [যা ২ করে কমছে]
২য় ধারা = ৫, ৮, ১১, ১৪,...............[যা ৩ করে বাড়ছে]
নিক্তি সমান হতে হলে উভয় পাশের দূরত্ব × ভর সমান হতে হবে। বাম পাশে যেহেতু ভর কম (5kg) বামপাশের দূরত্ব d1 বেশি হবে।
অর্থাৎ, d1 > d2
আগামী পরশু দিন রবিবার
আগামী কাল শনিবার
আজ শুক্র বার
গতকাল বৃহস্পতিবার
গতকালের আগের দিন বুধবার
প্রশ্ন: ইংরেজি অভিধানে কোন শব্দটি সবার পরে আসবে?
Nested, Nation, Nippon, Niger.
সমাধান:
সঠিক ক্রম হবে
Nation
Nested
Niger
Nippon
∴ সবার পরে আসবে Nippon.
প্রশ্ন: 'X' চিত্রটিকে পানিতে কেমন দেখাবে?
সমাধান:
সঠিক উত্তর খ) 2 নং
প্রশ্ন: BQH - CQI - DQJ - ?
সমাধান:
BQH - CQI - DQJ - EQK
• ক্রমটিতে প্রথম অক্ষরগুলোর ক্রম হলো-
B - C - D (অক্ষরগুলো ক্রমিক)
এই ক্রমটির পরবর্তী অক্ষর হবে = E
• ক্রমটিতে Q অক্ষরটি অপরিবর্তিত।
• ক্রমটিতে তৃতীয় অক্ষরগুলোর ক্রম হলো-
H - I - J (অক্ষরগুলো ক্রমিক)
এই ক্রমটির পরবর্তী অক্ষর হবে = K
∴ ক্রমটির পরবর্তী অংশ = EQK
প্রশ্ন: A person who studies ancient civilizations and artifacts _____
সমাধান:
A person who studies ancient civilizations and artifacts - Archaeologist (প্রত্নতত্ত্ববিদ)
অর্থাৎ প্রাচীন সভ্যতা ও প্রত্নবস্তু নিয়ে গবেষণাকারী ব্যক্তিকে বলা হয় - Archaeologist
অন্যদিকে,
মানুষের সংস্কৃতি ও সমাজ নিয়ে গবেষক - Anthropologist
জীবাশ্ম নিয়ে গবেষক - Paleontologist
কীটপতঙ্গ অধ্যয়নকারী ব্যক্তিকে বলা হয় - Entomologist
∴ সঠিক উত্তর: ঘ) Archaeologist
প্রশ্ন: কোন গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ?
সমাধান:
সঠিক উত্তর: ঘ) সান্ত্বনা, স্বায়ত্তশাসন, কৃত্যাকৃত্য
• বাংলা একাডেমি বানান অভিধান অনুসারে, সান্ত্বনা, স্বায়ত্তশাসন, উজ্জ্বল বানানগুলো শুদ্ধ।
- সান্ত্বনা: দুঃখ বা কষ্ট লাঘব করার জন্য সহানুভূতিমূলক কথা বা কাজ।
- স্বায়ত্তশাসন: নিজস্ব শাসনব্যবস্থা; নিজেদের দ্বারা পরিচালিত শাসন।
- কৃত্যাকৃত্য: কর্তব্য-অকর্তব্য, কাজ ও অকাজ।
অন্যান্য অপশন:
অপশন 'ক' এর অশুদ্ধ বানান হলো: শিরচ্ছেদ
- শুদ্ধ বানানগুলো হলো: শুশ্রূষা, উজ্জ্বল, শিরশ্ছেদ
অপশন 'খ' এর অশুদ্ধ বানান হলো: আকাঙ্খা, অঞ্জলী
- শুদ্ধ বানানগুলো হলো: আকাঙ্ক্ষা, দারিদ্র্য, অঞ্জলি
অপশন 'গ' এর অশুদ্ধ বানান হলো: মনোকষ্ট
- শুদ্ধ বানানগুলো হলো: মনঃকষ্ট, ব্যাকুলতা, দূষণীয়
উৎস: বাংলা একাডেমি অভিধান।