বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা / ১৩৫ · ১০১২০০ / ১৩,৫৮৯

১০১.
নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে মানবদেহের একটি অঙ্গের বা নালির নাম হয়?
  1. ETBABLE
  2. RETERU
  3. PELTAI
  4. ENOPHT
সঠিক উত্তর:
RETERU
উত্তর
সঠিক উত্তর:
RETERU
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে মানবদেহের একটি অঙ্গের বা নালির নাম হয়?

সমাধান:
সঠিক উত্তর: (খ) RETERU → URETER
• RETERU → URETER (ইউরেটার বা মূত্রনালি - এটি বৃক্ক থেকে মূত্রথলিতে মূত্র বহনকারী নালি)।
- URETER (ইউরেটার) হলো মানবদেহের একটি গুরুত্বপূর্ণ নালি, যা কিডনি থেকে মূত্রাশয়ে (bladder) মূত্র বহন করে।

১০২.
রাস্তায় ব্যাংকিং করা হয় কেন?
  1. কেন্দ্র বিমুখি বল দেয়ার জন্য
  2. গাড়িতে জ্বালানির অপচয় রোধের জন্য
  3. কেন্দ্ৰ মুখি বল দেয়ার জন্য
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কেন্দ্ৰ মুখি বল দেয়ার জন্য
উত্তর
সঠিক উত্তর:
কেন্দ্ৰ মুখি বল দেয়ার জন্য
ব্যাখ্যা
প্রশ্ন: রাস্তায় ব্যাংকিং করা হয় কেন?

সমাধান:
• রাস্তায় ব্যাংকিং সাধারণত কেন্দ্ৰ মুখি বল (centripetal force) দেয়ার জন্য করা হয়। ব্যাংকিং একটি রাস্তার বাঁকে রাস্তার বিপরীত অংশকে উঁচু করে দেয় যাতে গাড়ি বাঁক নেয়ার সময় কেন্দ্ৰ মুখি বল কম বেশি হওয়া যায়। এতে গাড়ির গ্রিপ ভাল থাকে এবং বিপরীত দিকে গাড়ির পিছলে যাবার সম্ভাবনা কমে।

[- রাস্তার বাঁকে গাড়ি চালনার জন্য কেন্দ্রমুখী বলের প্রয়োজন।
- প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল না পেলে গাড়ি গতিজড়তার দরুণ বাকাঁ পথের স্পর্শক বরাবর ছিটকে চলে যেতে পারে।
- কেন্দ্রমুখী বল পাবার জন্য গাড়িকে কেন্দ্রের দিকে কাত করানো প্রয়োজন।
- সাইকেল আরোহীর ক্ষেত্রে যেটি করা সম্ভব। কিন্তু গাড়ি বা ট্রেনের চালকের ক্ষেত্রে এটি অসম্ভব। যার ফলে কেন্দ্রের দিকে কাত করার জন্য গাড়ির গতি পথকেই কেন্দ্রের দিকে হেলানো রেখে তৈরী করা হয়।
- কেন্দ্রের দিকে ঢালু করে তৈরী করাকে বলা হয় রাস্তার ব্যাংকিং।]

১০৩.
কোনটি ভারসাম্যহীন অবস্থায় থাকবে?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোনটি ভারসাম্যহীন অবস্থায় থাকবে?

    সমাধান: 
    মনোভাব পরিবর্তনের ভারসাম্য মতবাদ (Balance Theory of Attitudes Change):
    - মনোভাব পরিবর্তন সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব বা মতবাদের মধ্যে ভারসাম্য মতবাদ অপেক্ষাকৃত পুরাতন ও অন্যতম মতবাদ।
    - এ মতবাদের প্রবক্তা হলেন মনোবিজ্ঞানী হাইডার ও নিউকম্ব। 
    - হাইডার কতিপয় প্রতীক (Symbol) ব্যবহার করে ছকের মাধ্যমে ভারসাম্যপূর্ণ এবং ভারসাম্যহীন অবস্থাকে উপস্থাপন করেছেন। 

    ছকটি নিম্নরূপ:
     

    [প্রদত্ত অপশন অনুসারে অপশন (ক) ভারসাম্যহীন অবস্থা নির্দেশ  করছে।
    বাকি ৩টি অপশন ভারসাম্যপূর্ণ অবস্থাকে নির্দেশ করছে।
    তাই সঠিক উত্তর: অপশন (ক)]

    সূত্র: Science Direct Journal.
    ১০৪.
    নিচের কোন অক্ষরগুলাে পুনর্বিন্যাস করে একটি অর্থবােধক শব্দ তৈরি করা যায়?
    1. রা ত্র হো অ
    2. র বা ধী প নি
    3. দ্র তা রি দা
    4. সা ব ব অ ধ্যা
    সঠিক উত্তর:
    রা ত্র হো অ
    উত্তর
    সঠিক উত্তর:
    রা ত্র হো অ
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন অক্ষরগুলাে পুনর্বিন্যাস করে একটি অর্থবােধক শব্দ তৈরি করা যায়?

    সমাধান:
    অহোরাত্র (অব্যয়)
    দিবারাত্র; সর্বক্ষণ
    - এটা বুঝি আমাদের অহোরাত্র দুঃখ দেয় - রবীন্দ্রনাথ ঠাকুর

    (ক্রিয়া বিশেষণ) এক সূর্যোদয় পর্যন্ত ২৪ ঘন্টা।

    {(তৎসম বা সংস্কৃত) অহন্=অহঃ + রাত্রি= অহোরাত্র; দ্বন্দ্বসমাস}

    সুত্রঃ বাংলা একাডেমি অভিধান।
    ১০৫.
    নিচের কোনটি সবচেয়ে ছােট সংখ্যা?
    1. ১৮/৩৬
    2. ৫/৩
    3. ১৬/৩১
    4. ৪/১২
    সঠিক উত্তর:
    ৪/১২
    উত্তর
    সঠিক উত্তর:
    ৪/১২
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি সবচেয়ে ছােট সংখ্যা?

    সমাধান:
    এখানে,
    ১৮/৩৬ = ০.৫
    ৫/৩ = ১.৬৬৭
    ১৬/৩১ = ০.৫১৬
    ৪/১২ = ০.৩৩৩
    ১০৬.
    রোদের তাপ থেকে বাঁচার জন্য কোন গাড়িটি আপনি কেনার জন্য পছন্দ করবেন না?
    1. ক) A
    2. খ) B
    3. গ) C
    4. ঘ) D
    সঠিক উত্তর:
    ঘ) D
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) D
    ব্যাখ্যা
    কালো রঙ অন্য রঙের চেয়ে বেশি তাপ শোষণ করে।
    তাই কালো রঙের গাড়িটি দ্রুত উত্তপ্ত হবে।
    সেজন্য রোদের তাপ থেকে বাঁচার জন্য কালো রঙের গাড়ি কেনার জন্য পছন্দ করা উচিত না। 
    ১০৭.
    √০.০০০০০৪০০ = কত ?
    1. ০.০০০২০
    2. ০.০০২০
    3. ০.০০০০২
    4. ০.০২০
    সঠিক উত্তর:
    ০.০০২০
    উত্তর
    সঠিক উত্তর:
    ০.০০২০
    ব্যাখ্যা
    প্রশ্ন: √০.০০০০০৪০০ = কত ?

    সমাধান:
    √০.০০০০০৪০০
    = ০.০০২০
    ১০৮.
    কুসংস্কার : শিক্ষা :: ব্যাধি : ? 
    1. পরিচ্ছন্নতা
    2. চিকিৎসা
    3. পুষ্টিকর
    4. সচেতনতা
    সঠিক উত্তর:
    চিকিৎসা
    উত্তর
    সঠিক উত্তর:
    চিকিৎসা
    ব্যাখ্যা
    শিক্ষা গ্রহণ করলে কুসংস্কার দূরীভূত হয়। একইভাবে চিকিৎসা গ্রহণ করলে ব্যাধি নিরাময় হয়।
    ১০৯.
    একজন লোক উত্তর-পশ্চিম দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে?
    1. দক্ষিণ-পূর্ব
    2. দক্ষিণ-পশ্চিম
    3. দক্ষিণ
    4. উত্তর
    সঠিক উত্তর:
    দক্ষিণ-পূর্ব
    উত্তর
    সঠিক উত্তর:
    দক্ষিণ-পূর্ব
    ব্যাখ্যা
    প্রশ্ন: একজন লোক উত্তর-পশ্চিম দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে?

    সমাধান:
    - লোকটি প্রথমে উত্তর-পশ্চিম দিকে মুখ করে ছিলো।
    - ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে উত্তর-পূর্ব মুখ করে ছিলো।
    - তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘুরে দক্ষিণ-পশ্চিম দিকে মুখ করে ছিলো।
    - তারপর একই দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আরো ৯০° ঘুরে দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে ছিলো।

    সে দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে আছে।
    ১১০.
    150 পাউন্ড ওজনের একটি বলকে 12 ফুট উঁচুতে তোলার জন্য রিয়াদ 50 ফুট লম্বা একটি হেলানো তল ব্যবহার করল। বলটিকে তোলতে রিয়াদকে কমপক্ষে কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে?
    1. 30 পাউন্ড
    2. 36 পাউন্ড
    3. 45 পাউন্ড
    4. 50 পাউন্ড
    সঠিক উত্তর:
    36 পাউন্ড
    উত্তর
    সঠিক উত্তর:
    36 পাউন্ড
    ব্যাখ্যা
    প্রশ্ন: 150 পাউন্ড ওজনের একটি বলকে 12 ফুট উঁচুতে তোলার জন্য রিয়াদ 50 ফুট লম্বা একটি হেলানো তল ব্যবহার করল। বলটিকে তোলতে রিয়াদকে কমপক্ষে কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে?

    সমাধান:

    আমরা জানি,
    হেলানো তলের যান্ত্রিক সুবিধা = ভার/বল = হেলানো তলের দৈর্ঘ্য / হেলানো তলের উচ্চতা
    ভার/বল = হেলানো তলের দৈর্ঘ্য/হেলানো তলের উচ্চতা
    ⇒ বল/ভার = হেলানো তলের উচ্চতা/হেলানো তলের দৈর্ঘ্য
    ⇒ বল = (হেলানো তলের উচ্চতা/হেলানো তলের দৈর্ঘ্য) × ভার
    = (12/50) × 150
    = 36 পাউন্ড

    ∴ রিয়াদকে কমপক্ষে 36 পাউন্ড বল প্রয়োগ করতে হবে।
    ১১১.
    নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা?
    Carrot, Potato, Tomato, Spinach
    1. Gourd
    2. Carrot
    3. Tomato
    4. Spinach
    সঠিক উত্তর:
    Spinach
    উত্তর
    সঠিক উত্তর:
    Spinach
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা?
    Carrot, Gourd, Tomato, Spinach

    সমাধান:
    Carrot, Gourd, এবং Tomato এরা সবই সবজি।
    কিন্তু Spinach একটি পাতা জাতীয় শাক।
    তাই Spinach শব্দটি অন্যদের থেকে আলাদা।
    ১১২.
    ঘড়ির কাঁটার গতি ও সাইকেলের চাকার গতি dash ।
    1. ক) ঘুর্ণন গতি
    2. খ) সরলরৈখিক গতি
    3. গ) সরল স্পন্দন গতি
    4. ঘ) কোনটিই নয়
    সঠিক উত্তর:
    ক) ঘুর্ণন গতি
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) ঘুর্ণন গতি
    ব্যাখ্যা
    কোনো বস্তু নির্দ্দিষ্ট সময় পরপর একই দিক থেকে একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করলে যে গতি উৎপন্ন হয়
    তাকে পর্যাবৃত্ত গতি বলে।
    পর্যায় গতিসম্পন্ন বস্তু বা বস্তু কণার একই দিক থেকে নির্দিষ্ট বিন্দুটি অতিক্রম করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল
    বলে।
    পর্যাবৃত্ত গতি দু’ ধরণের। ঘুর্ণন গতি ও স্পন্দন গতি।
    এই গতি বৃত্তাকার, উপবৃত্তাকার, সরল রৈখিকও হতে পারে। 

    ঘড়ির কাঁটার গতি, সিলিং ফ্যানের গতি, সাইকেলের চাকার গতি সবগুলোই পর্যাবৃত্ত গতির উদাহরণ।
     
    উৎস: এস এস সি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ১১৩.
    Choose the correct spelling.
    1. Fluoroscent
    2. Flourescent
    3. Florrescent
    4. Fluorescent
    সঠিক উত্তর:
    Fluorescent
    উত্তর
    সঠিক উত্তর:
    Fluorescent
    ব্যাখ্যা

    প্রশ্ন: Choose the correct spelling.

    সমাধান:
    Correct spelling word is - Fluorescent
    Fluorescent এর অর্থ হলো,
    উজ্জ্বল আলো নির্গতকারী / প্রতিপ্রভ  আলোকিত

    সঠিক উত্তর ঘ) Fluorescent

    ১১৪.
    নিচের চিত্রে কয়টি বর্গ ও কয়টি আয়তক্ষেত্র রয়েছে?
    1. ৩ এবং ৬
    2. ৫ এবং ৩
    3. ৬ এবং ৫
    4. ৫ এবং ৪
    সঠিক উত্তর:
    ৫ এবং ৪
    উত্তর
    সঠিক উত্তর:
    ৫ এবং ৪
    ব্যাখ্যা
    বর্গ ও আয়তক্ষেত্র বের করার জন্য প্রথমেই এর চতুর্ভুজ বের করে নিতে হবে। চতুর্ভুজ বের করার নিয়ম - উপরের সারির পর্যায়ক্রমিক সংখ্যার ঘন এর সমষ্টি। এখানে ১ ও ২ এর ঘনের সমষ্টি = ১৩ + ২৩ = ৯।
    সুতরাং, এখানে ৯ টি চতুর্ভুজ রয়েছে।
    এখন বর্গক্ষেত্র বের করতে হবে এবং এর নিয়ম উপরের সারির পর্যায়ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি।
    অর্থ্যাৎ, ১২ + ২২ = ৫।
    সুতরাং, বর্গক্ষেত্র রয়েছে, ৫টি।
    আয়তক্ষেত্র বের করার জন্য মোট চতুর্ভুজ থেকে বর্গক্ষেত্র বাদ দিতে হবে। সুতরাং, উক্ত চিত্রে (৯ - ৫) = ৪টি আয়তক্ষেত্র রয়েছে।
    ১১৫.
    ৪, ১৬, ৩৬, ৬৪, ১০০, .... ধারাটির ৭ম পদ কোনটি? 
    1. ক) ১৪৪
    2. খ) ১২১
    3. গ) ১৬৯
    4. ঘ) ১৯৬
    সঠিক উত্তর:
    ঘ) ১৯৬
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ১৯৬
    ব্যাখ্যা
    প্রশ্ন:  ৪, ১৬, ৩৬, ৬৪, ১০০, .... ধারাটির ৭ম পদ কোনটি? 

    সমাধান: 
    ১ম পদ = ৪ = ২
    ২য় পদ = ১৬ = ৪ 
    ৩য় পদ = ৩৬ = ৬ 
    ৪র্থ পদ = ৬৪ = ৮ 
    ৫ম পদ = ১০০ = ১০ 
    ∴ ৬ষ্ঠ পদ = ১২ = ১৪৪
    ৭ম পদ = ১৪ = ১৯৬ 
    ১১৬.
    নিপু, মমি, নাহিদ, বরুণ ও জাফর এর মধ্যে নিপু, মমি থেকে লম্বা কিন্তু বরুণ থেকে বেঁটে। নাহিদ, জাফর থেকে বেঁটে। মমি, জাফর থেকে লম্বা। সবচেয়ে বেঁটে কে? 
    1. নিপু
    2. বরুণ  
    3. নাহিদ
    4. জাফর
    সঠিক উত্তর:
    নাহিদ
    উত্তর
    সঠিক উত্তর:
    নাহিদ
    ব্যাখ্যা
    নিপু > মমি 
    নিপু < বরুণ  
    মমি < নিপু < বরুণ  

    নাহিদ < জাফর 
    মমি > জাফর 

    নাহিদ < জাফর < মমি 

    নাহিদ < জাফর < মমি < নিপু < বরুণ
    ১১৭.
    সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ঘড়ির মিনিটের কাঁটা ঘন্টার কাটাকে কতবার অতিক্রম করবে?
    1. ক) ১ বার
    2. খ) ২ বার
    3. গ) ৩ বার
    4. ঘ) ৪ বার
    সঠিক উত্তর:
    ক) ১ বার
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) ১ বার
    ব্যাখ্যা
    সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই দুই ঘণ্টা সময়ের মধ্যে শুধুমাত্র দুপুর ১২টা বাজার মুহূর্তেই ঘড়ির মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে অতিক্রম করবে।
    ১১৮.
    6 4 1 2 2 8 7 4 2 1 5 3 8 6 2 1 7 1 4 1 3 2 8 6
    সিরিজে কতগুলো জোড়া আছে, যেখানে প্রত্যেক জোড়ার সংখ্যাদ্বয়ের পার্থক্য 2?
    1. 6টি
    2. 4টি
    3. 7টি
    4. 5টি
    সঠিক উত্তর:
    6টি
    উত্তর
    সঠিক উত্তর:
    6টি
    ব্যাখ্যা

    প্রশ্ন: 6 4 1 2 2 8 7 4 2 1 5 3 8 6 2 1 7 1 4 1 3 2 8 6
    সিরিজে কতগুলো জোড়া আছে, যেখানে প্রত্যেক জোড়ার সংখ্যাদ্বয়ের পার্থক্য 2?

    সমাধান:
    প্রদত্ত সংখ্যা সিরিজে মোট ৬টি জোড়া রয়েছে, যেখানে প্রতিটি জোড়ার সংখ্যাদ্বয়ের পার্থক্য ২। জোড়াগুলি হলো:
    6 4 1 2 2 8 7 4 2 1 5 3 8 6 2 1 7 1 4 1 3 2 8 6

    ১১৯.
    1, 1, 2, 6, 24, 96, 720 - Which number doesn't fit here?
    1. 720
    2. 96
    3. 24
    4. 6
    সঠিক উত্তর:
    96
    উত্তর
    সঠিক উত্তর:
    96
    ব্যাখ্যা
    সবগুলো সংখ্যাকে পর্যায়ক্রমে 1, 2, 3, 4, 5, 6 দিয়ে গুণ করুন।
    24 এর পাঁচগুণ হবে 120, কিন্তু এখানে আছে 96.
    ১২০.
    ৫০০ এর (২৫/২)% = ?
    1. ৬২.৫০
    2. ৬৫
    3. ৬৬
    4. ৬৭.৫০
    সঠিক উত্তর:
    ৬২.৫০
    উত্তর
    সঠিক উত্তর:
    ৬২.৫০
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৫০০ এর (২৫/২)% = ?

    সমাধান:
    ৫০০ এর (২৫/২)% = ৫০০ × (২৫/২)%
    = (৫০০ × ২৫)/(২ × ১০০)
    = ৬২.৫
    ১২১.
    ১০০ গজ লম্বা একটি সড়কের উভয় পাশে ১৫ ফুট অন্তর গাছ লাগাতে কতটি গাছের চারার প্রয়োজন হবে?
    1. ২০টি 
    2. ৪০ টি 
    3. ২১ টি 
    4. ৪২ টি 
    সঠিক উত্তর:
    ৪২ টি 
    উত্তর
    সঠিক উত্তর:
    ৪২ টি 
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১০০ গজ লম্বা একটি সড়কের উভয় পাশে ১৫ ফুট অন্তর গাছ লাগাতে কতটি গাছের চারার প্রয়োজন হবে?

    সমাধান: 
    আমরা জানি,
    ১ গজ = ৩ ফুট
    ∴ ১০০ গজ = ১০০ × ৩ = ৩০০ ফুট

    প্রতি ১৫ ফুট অন্তর গাছ লাগানো হয়। অর্থাৎ,
    এক পাশে গাছের সংখ্যা = (৩০০/১৫) + ১ = ২০ + ১ = ২১ টি

    ∴ উভয় পাশে মোট গাছের সংখ্যা = ২১ × ২ = ৪২টি
    ১২২.
    নিচের কোনটিকে অর্থবোধক শব্দে সাজানো যায়?
    1. ANSLAYT
    2. LSNIT
    3. OTATM
    4. WQRGQ
    সঠিক উত্তর:
    ANSLAYT
    উত্তর
    সঠিক উত্তর:
    ANSLAYT
    ব্যাখ্যা
    ANSLAYT কে সাজালে হয় ANALYST.
    ANALYST অর্থ বিশ্লেষক। 
    ১২৩.
    নিচের কোন বানানটি অশুদ্ধ?
    1. পণ্য
    2. প্রতিচী
    3. তৃণজীবী
    4. কৃতিত্ব
    সঠিক উত্তর:
    প্রতিচী
    উত্তর
    সঠিক উত্তর:
    প্রতিচী
    ব্যাখ্যা
    বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
    • শুদ্ধ বানানরূপ — প্রতীচী।

    • প্রতীচী — (বিশেষ্য): 
     — সংস্কৃত শব্দ।
     — প্রকৃতি প্রত্যয়  [প্রত্যচ্+ঈ]।
    অর্থ : পশ্চিম দিক, পশ্চিম দিকে অবস্থিত দেশসমূহ।

    উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
    ১২৪.
    X চিত্রটিকে ডটেড লাইন বরাবর ভাঁজ করলে নিচের কোনটির মত হবে?
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    সঠিক উত্তর:
    3
    উত্তর
    সঠিক উত্তর:
    3
    ব্যাখ্যা
    প্রশ্ন: X চিত্রটিকে ডটেড লাইন বরাবর ভাঁজ করলে নিচের কোনটির মত হবে?

    সমাধান:

    3 নং চিত্রটির মত হবে।
    ১২৫.
    আমি কক্ষে থাকাকালীন এক বৃদ্ধ দম্পতি এবং তাঁদের সাথে আরও দুই দম্পতি প্রবেশ করলেন। যদি ঐ দুই দম্পতির প্রত্যেকের সাথে দুইজন করে সন্তান থাকে, তবে বর্তমানে কক্ষে মোট কতজন লোক আছে?
    1. ৯ জন
    2. ১০ জন
    3. ১১ জন
    4. ১৩ জন
    সঠিক উত্তর:
    ১১ জন
    উত্তর
    সঠিক উত্তর:
    ১১ জন
    ব্যাখ্যা

    প্রশ্ন: আমি কক্ষে থাকাকালীন এক বৃদ্ধ দম্পতি এবং তাঁদের সাথে আরও দুই দম্পতি প্রবেশ করলেন। যদি ঐ দুই দম্পতির প্রত্যেকের সাথে দুইজন করে সন্তান থাকে, তবে বর্তমানে কক্ষে মোট কতজন লোক আছে?

    সমাধান:
    বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি, অর্থাৎ ৩টি দম্পতি মিলে = ৩ × ২ = ৬ জন
    মোট সন্তান = ২ দম্পতি × ২ জন করে সন্তান = ৪ জন
    আমি নিজে = ১ জন

    ∴ মোট লোকসংখ্যা = ৬ + ৪ + ১ = ১১ জন

    ১২৬.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
    1. ক) 33
    2. খ) 35
    3. গ) 37
    4. ঘ) 39
    সঠিক উত্তর:
    গ) 37
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) 37
    ব্যাখ্যা
    (3 x 3) + (5 x 6) = 39
    (4 x 4) + (5 x 7) = 51
    (3 x 4) + (5 x 5) = 37
    ১২৭.
    Choose the correctly spelt word-
    1. nauseous
    2. nauseuous
    3. nausuous
    4. nausious
    সঠিক উত্তর:
    nauseous
    উত্তর
    সঠিক উত্তর:
    nauseous
    ব্যাখ্যা

    Nauseous-
    - feeling as if you might vomit, or causing this feeling.
    - বমনেচ্ছা; বমিবমি ভাব; বিতৃষ্ণাবোধ; বিরাগবোধ; বিবমিষা; সমুদ্রপীড়া।

    Source: Cambridge Dictionary; Accessible Dictionary by Bangal Academy

    ১২৮.
    Find the missing number of the series: 81, 27, ?, 3, 1
    1. ক) 6
    2. খ) 9
    3. গ) 12
    4. ঘ) 15
    সঠিক উত্তর:
    খ) 9
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) 9
    ব্যাখ্যা

    34 = 81, 33 = 27, 32 = 9, 31 = 3, 30 = 1

    ১২৯.
    Rearrange the jumble letter and identify the first letter. LMRUEEASJ = name of a city.
    1. ক) A
    2. খ) S
    3. গ) L
    4. ঘ) J
    সঠিক উত্তর:
    ঘ) J
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) J
    ব্যাখ্যা
    মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রাচীন পূণভুমি জেরুজালেম (Jerusalem)।
    এটি ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান এই তিন ধর্মের মানুষের কাছেই পবিত্র একটি স্থান বলে খ্যাত।
    ১৩০.
    ০.২২ × ০.০২ × ০.৮ = ?
    1. ০.০০০৩৫৪২
    2. ০.০০০৩৫২
    3. ০.০৩৫২৪
    4. ০.০০৩৫২
    সঠিক উত্তর:
    ০.০০৩৫২
    উত্তর
    সঠিক উত্তর:
    ০.০০৩৫২
    ব্যাখ্যা
    প্রশ্ন: ০.২২ × ০.০২ × ০.৮ = ?

    সমাধান:
    ০.২২ × ০.০২ × ০.৮
    = (২২/১০০) × (২/১০০) × (৮/১০)
    = (২২ × ২ × ৮)/(১০০ × ১০০ × ১০)
    = ৩৫২/১০০০০০
    = ০.০০৩৫২
    ১৩১.
    একটি ১২৫ মিটার দীর্ঘ ট্রেন একই দিকে ৫ কিমি/ঘন্টা গতিতে দৌড়াতে থাকা একজন ব্যক্তিকে ১০ সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনের গতি কত ছিল?
    1. ক) ৪৫ কিমি/ঘন্টা
    2. খ) ৫০ কিমি/ঘন্টা
    3. গ) ৫৪ কিমি/ঘন্টা
    4. ঘ) ৫৫ কিমি/ঘন্টা
    সঠিক উত্তর:
    খ) ৫০ কিমি/ঘন্টা
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ৫০ কিমি/ঘন্টা
    ব্যাখ্যা

    মনে করি,
    ট্রেনের গতি 'ক' কিমি/ঘন্টা
    ট্রেন ও ব্যক্তি একই দিকে চলায় তাদের আপেক্ষিক গতি, ক - ৫ কিমি/ঘন্টা।
    ক - ৫ কিমি যায় = ৩৬০০ সেকেন্ডে
    ১ কিমি যায় = ৩৬০০/(ক - ৫) সেকেন্ডে
    ১২৫/১০০০ কিমি যায় = (৩.৬X১২৫) / (ক - ৫) সেকেন্ডে
    প্রশ্নমতে,
    (৩.৬X১২৫) / (ক - ৫) = ১০
    => (৩.৬X১২৫) = ১০ক - ৫০
    => ৪৫০ = ১০ক - ৫০

    ∴ ক = ৫০ কিমি/ঘণ্টা

    ১৩২.
    _____ : প্লেটো :: ____ : আলেকজান্ডার
    1. ক) হেরোডোটাস, পিথাগোরাস
    2. খ) সক্রেটিস, এরিস্টটল
    3. গ) পিথাগোরাস, হেরোডোটাস
    4. ঘ) এরিস্টটল, সক্রেটিস
    সঠিক উত্তর:
    খ) সক্রেটিস, এরিস্টটল
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) সক্রেটিস, এরিস্টটল
    ব্যাখ্যা
    সক্রেটিস প্রাচীন গ্রিসের একজন বিখ্যাত দার্শনিক। তার শিষ্য ছিলেন প্লেটো।
    প্লেটোর শিষ্য ছিলেন এরিস্টটল এবং এরিস্টটলের শিষ্য ছিলেন আলেকজান্ডার।

    (উৎসঃ এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা)
    ১৩৩.
    'সারঙ্গ' নিচের কোনটির সমার্থক শব্দ?
    1. গজ
    2. গরু
    3. হরিণ
    4. খড়গ
    সঠিক উত্তর:
    হরিণ
    উত্তর
    সঠিক উত্তর:
    হরিণ
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'সারঙ্গ' নিচের কোনটির সমার্থক শব্দ?

    সমাধান:
    • 'হরিণ' এর সমার্থক শব্দ: মৃগ, কুরঙ্গ, সারঙ্গ, সুনয়ন।
    • 'হাতি' এর সমার্থক শব্দ: গজ। 
    • 'ধেনু' এর সমার্থক শব্দ: গরু।
    • 'তরবারি' এর সমার্থক শব্দ: খড়গ।
    ১৩৪.
    3 : 243 : : 5 : ?
    1. 3125
    2. 466
    3. 546
    4. 425
    সঠিক উত্তর:
    3125
    উত্তর
    সঠিক উত্তর:
    3125
    ব্যাখ্যা
    প্রশ্ন: 3 : 243 : : 5 : ?

    সমাধান:
    3 : 243 = 3 : 35 তেমনি, 5 : 55 = 5 : 3125
    অতএব, সম্পর্কটি হচ্ছে = x : x5
    ১৩৫.
    দুইটি সংখ্যার যোগফল ছোট সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষায় ৫ বেশি। বড় সংখ্যাটির ৫ গুণ ছোট সংখ্যাটির ৬ গুণের সমান। ছোট সংখ্যাটি কত? 
    1. ৩০ 
    2. ২০ 
    3. ৩৫ 
    4. ২৫ 
    সঠিক উত্তর:
    ২৫ 
    উত্তর
    সঠিক উত্তর:
    ২৫ 
    ব্যাখ্যা

    প্রশ্ন: দুইটি সংখ্যার যোগফল ছোট সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষায় ৫ বেশি। বড় সংখ্যাটির ৫ গুণ ছোট সংখ্যাটির ৬ গুণের সমান। ছোট সংখ্যাটি কত?

    সমাধান: 
    মনে করি,
    ছোট সংখ্যাটি ”ক”
    ∴ সংখ্যা দুটির যোগফল = ২ক + ৫

    ∴ বড় সংখ্যাটি = ২ক + ৫ - ক = ক + ৫

    প্রশ্নমতে,
    ৫(ক + ৫) = ৬ক
    ⇒ ৫ক + ২৫ = ৬ক
    ⇒ ৬ক - ৫ক = ২৫
    ∴ ক = ২৫

    ∴ ছোট সংখ্যা = ২৫

    ১৩৬.
    নীল বক্সে কমপক্ষে কত কেজি ওজন হলে সেটি ডান দিকে হেলে পড়বে?
    1. ক) 25
    2. খ) 27
    3. গ) 28
    4. ঘ) 26
    সঠিক উত্তর:
    ঘ) 26
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) 26
    ব্যাখ্যা
    নীল বক্সের ওজন 25 কেজি হলে এটি ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকবে।
    কিন্তু এর চেয়ে ওজন একটু বেড়ে গেলেই সেটি ডানদিকে হেলে পড়বে।
    সুতরাং, প্রশ্নে প্রদত্ত অপশন থেকে উত্তর হবে 26 কেজি।
    ১৩৭.
    Semantics : অর্থতত্ত্ব :: Phonology : ?
    1. ক) ধ্বনিতত্ত্ব
    2. খ) বাক্যতত্ত্ব
    3. গ) অভিধানতত্ত্ব
    4. ঘ) শব্দতত্ত্ব
    সঠিক উত্তর:
    ক) ধ্বনিতত্ত্ব
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) ধ্বনিতত্ত্ব
    ব্যাখ্যা
    - 'Semantics' শব্দের বাংলা পরিভাষা- অর্থতত্ত্ব,
    - 'Syntax' শব্দের বাংলা পরিভাষা- বাক্যতত্ত্ব,
    - 'Morphology' শব্দের বাংলা পরিভাষা- শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব
    - 'Lexicography' শব্দের বাংলা পরিভাষা- অভিধানতত্ত্ব।
    - 'Phonology' শব্দের বাংলা পরিভাষা- ধ্বনিতত্ত্ব,

    [উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ,সংস্করণ ২০১৯।]
    ১৩৮.
    একজন দর্জি এক বাণ্ডেল কাপড়কে সমান দশ টুকরা করতে পারেন। তিনি প্রতিমিনিটে ৪৫ বার কাপড়কে ভাগ করতে পারেন। তাহলে ২৪ মিনিটে তিনি কত বাণ্ডেল কাপড় কাটতে পারবেন?
    1. ক) ৩২
    2. খ) ৫৪
    3. গ) ১০৮
    4. ঘ) ১২০
    সঠিক উত্তর:
    ঘ) ১২০
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ১২০
    ব্যাখ্যা
    দশ টুকরা করার জন্য কাপড়ের বাণ্ডেলকে ৯ বার কাটতে হয়।
    সুতরাং, ২৪ মিনিটে তিনি কাটতে পারবেন (৪৫ x ২৪) / ৯ = ১২০ বাণ্ডেল কাপড়
    ১৩৯.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
    1. 5
    2. 6
    3. 7
    4. 8
    সঠিক উত্তর:
    5
    উত্তর
    সঠিক উত্তর:
    5
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

    সমাধান:
    এখানে, 
    5 × 4 × 9 = 180
    10 × 6 × 2 = 120
    3 × 4 × 5 = 60
    দেখা যাচ্ছে যে, ১ম, ২য় ও ৩য় কলামের সংখ্যাগুলোর গুনফলের পার্থক্য ৬০।
    ১৪০.
    নিচের কোন শব্দগুচ্ছ ভিন্ন?
    1. শিখা, সর্বশুচি, বৈশ্বানর
    2. ফরমান, সন্দেশ, তথ্য
    3. স্রোতস্বিনী, সুধানিধি, সীমন্তিনী
    4. সলিল, বারি, অম্বু
    সঠিক উত্তর:
    স্রোতস্বিনী, সুধানিধি, সীমন্তিনী
    উত্তর
    সঠিক উত্তর:
    স্রোতস্বিনী, সুধানিধি, সীমন্তিনী
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন শব্দগুচ্ছ ভিন্ন?

    সমাধান:
    অপশন ক তে উল্লেখিত- শিখা, সর্বশুচি, বৈশ্বানর শব্দগুচ্ছ অগ্নি-এর সমার্থক শব্দ।

    অপশন খ তে উল্লেখিত- ফরমান, সন্দেশ, তথ্য শব্দগুচ্ছ খবর-এর সমার্থক শব্দ।

    অপশন গ তে উল্লেখিত- স্রোতস্বিনী শব্দটি নদী-এর সমার্থক শব্দ, সুধানিধি শব্দটি চন্দ্র-এর সমার্থক শব্দ এবং সীমন্তিনী শব্দটি নারীর সমার্থক শব্দ।

    অপশন ঘ তে উল্লেখিত- সলিল, বারি, অম্বু শব্দগুচ্ছ জল-এর সমার্থক শব্দ।

    উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
    ১৪১.
    নিচের কোনটি অন্যদের থেকে আলাদা?
    1. ক) টোকিও
    2. খ) প্যারিস
    3. গ) লন্ডন
    4. ঘ) চিলি
    সঠিক উত্তর:
    ঘ) চিলি
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) চিলি
    ব্যাখ্যা

    টোকিও হলো জাপানের রাজধানী।
    প্যারিস হলো ফ্রান্সের রাজধানী।
    লন্ডন হলো যুক্তরাজ্যের রাজধানী।


    অন্যদিকে, চিলি হলো দক্ষিণ আমেরিকার একটি দেশ। 
    তাই চিলি ভিন্ন।

    ১৪২.
    লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৬ কি.মি. ও ৪ কি.মি.। নদীপথে ৩০ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-
    1. ৫ ঘণ্টা
    2. ৪ ঘণ্টা
    3. ৩ ঘণ্টা
    4. ৮ ঘণ্টা
    সঠিক উত্তর:
    ৪ ঘণ্টা
    উত্তর
    সঠিক উত্তর:
    ৪ ঘণ্টা
    ব্যাখ্যা
    প্রশ্ন: লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৬ কি.মি. ও ৪ কি.মি.। নদীপথে ৩০ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-

    সমাধান:
    স্রোতের অনুকূলে লঞ্চের বেগ = লঞ্চের বেগ + স্রোতের বেগ
    = (১৬ + ৪) কি.মি./ঘণ্টা
    = ২০ কি.মি./ঘণ্টা

    ∴ ৩০ কি.মি. যেতে সময় লাগবে = ৩০/২০ ঘণ্টা
    = ৩/২ ঘণ্টা

    স্রোতের প্রতিকূলে লঞ্চের বেগ = লঞ্চের বেগ - স্রোতের বেগ
    = (১৬ - ৪) কি.মি./ঘণ্টা
    = ১২ কি.মি./ঘণ্টা

    ∴ ৩০ কি.মি. যেতে সময় লাগবে ৩০/১২ = ৫/২ ঘণ্টা।

    ∴ মোট সময় লাগবে = (৩/২) + (৫/২) ঘণ্টা।
    = (৩ + ৫)/২ ঘণ্টা
    = ৮/২  ঘণ্টা
    = ৪ ঘণ্টা
    ১৪৩.
    যদি ৬ জন বালক ৬ মিনিটে ৬ পৃষ্ঠা লিখতে পারে। তবে একজন বালকের এক পৃষ্ঠা লিখতে কত সময় লাগবে?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি ৬ জন বালক ৬ মিনিটে ৬ পৃষ্ঠা লিখতে পারে। তবে একজন বালকের এক পৃষ্ঠা লিখতে কত সময় লাগবে?

    সমাধান:
    ৬ জন শিক্ষার্থী ৬ পৃষ্ঠা লিখে ৬ মিনিটে
    ∴ ১ জন শিক্ষার্থী  ৬ পৃষ্ঠা লিখে = (৬ × ৬) = ৩৬ মিনিটে
    ∴ ১ জন শিক্ষার্থী ১ পৃষ্ঠা লিখে = ৩৬/৬ = ৬ মিনিটে 
    ১৪৪.
    প্রেইরি যদি উত্তর আমেরিকার সাথে সম্পর্কিত হয় তবে ডাউন কার সাথে সম্পর্ক যুক্ত?
    1. ক) রাশিয়া
    2. খ) ভারত
    3. গ) ইউরোপ
    4. ঘ) অস্ট্রেলিয়া
    সঠিক উত্তর:
    ঘ) অস্ট্রেলিয়া
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) অস্ট্রেলিয়া
    ব্যাখ্যা
    প্রেইরি হচ্ছে উত্তর আমেরিকার তৃণভূমি আর অস্ট্রেলিয়ার তৃণভূমি হল ডাউন।
    ১৪৫.
    (.০১ × .৪ × .০০২ )/(.১ × .০৪ × .০০৫) এর মান কত?
    1. ১/২
    2. ১/৪
    3. ২/৫
    4. কোনটিই নয়
    সঠিক উত্তর:
    ২/৫
    উত্তর
    সঠিক উত্তর:
    ২/৫
    ব্যাখ্যা
    প্রশ্ন: (.০১ × .৪ × .০০২ )/(.১ × .০৪ × .০০৫) এর মান কত?

    সমাধান:
    (.০১ × .৪ × .০০২ )/(.১ × .০৪ × .০০৫)
    = ০.০০০০০৮/০.০০০০২
    = ০.৪
    = ৪/১০
    = ২/৫
    ১৪৬.
    একটি পঞ্চভুজের সমষ্টি -
    1. ক) ৪ সমকোণ
    2. খ) ৬ সমকোণ
    3. গ) ৮ সমকোণ
    4. ঘ) ১০ সমকোণ
    সঠিক উত্তর:
    খ) ৬ সমকোণ
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ৬ সমকোণ
    ব্যাখ্যা

    n সংখ্যক বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের সকল অন্তঃস্থ কোনের সমষ্টি
    = (n-2) × 180°
    = (5-2) × 180°
    = 3 × 180°
    = 6 × 90°
    = ৬ সমকোণ

    ১৪৭.
    যদি a - b = ৬ ও a + b = ১০ হয় তবে a2 - b2 = ?
    1. ৩০
    2. ৪০
    3. ৫০
    4. ৬০
    সঠিক উত্তর:
    ৬০
    উত্তর
    সঠিক উত্তর:
    ৬০
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি a - b = ৬ ও a + b = ১০ হয় তবে a2 - b2 = ?

    সমাধান:
    a2 - b2 = (a + b)(a - b)
    = ১০ × ৬
    = ৬০
    ১৪৮.
    একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু-ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্রু-কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?
    1. ক) মোটা হাতলের ড্রাইভারকে বেশি ঘোরাতে হবে
    2. খ) চিকন হাতলের ড্রাইভারকে বেশি ঘোরাতে হবে
    3. গ) দুইটিকে একই সংখ্যকবার ঘোরাতে হবে
    4. ঘ) কোনটিই নয়
    সঠিক উত্তর:
    গ) দুইটিকে একই সংখ্যকবার ঘোরাতে হবে
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) দুইটিকে একই সংখ্যকবার ঘোরাতে হবে
    ব্যাখ্যা
    দুইটি স্ক্রু-ড্রাইভারকেই সমান সংখ্যকবার ঘুরাতে হবে। কারণ হাতলের ব্যাস যা-ই হোক না কেন সেটা একবার ঘুরলে ৩৬০ ডিগ্রি ঘোরে এবং সেই সাথে স্ক্রুটিও ৩৬০ ডিগ্রি ঘোরবে। কিন্তু হাতল মোটা হলে কম বল প্রয়োগ করতে হবে তথা যান্ত্রিক সুবিধা পাওয়া যাবে।
    নিচের ছবিটি থেকে বিষয়টি ভালোভাবে অনুধাবন করা যায়।
    ১৪৯.
    যদি ১৫ + ৮ = ৭২৩, ১৬ + ৬ = ১০২২, ১৭ + ৪ = ১৩২১ হয় তবে, ১৮ + ২ = ?
    1. ১৫২২
    2. ১৫৭৮
    3. ১৫৯৮
    4. ১৬২০
    সঠিক উত্তর:
    ১৬২০
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৬২০
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি ১৫ + ৮ = ৭২৩, ১৬ + ৬ = ১০২২, ১৭ + ৪ = ১৩২১ হয় তবে, ১৮ + ২ = ?

    সমাধান:
    এখানে,
    যোগফলের প্রথম অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের বিয়োগফল এবং দ্বিতীয় অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের যোগফল। যথা:
    • ১৫ + ৮ = (১৫ - ৮) এবং (১৫ + ৮) = ৭২৩
    • ১৬ + ৬ = (১৬ - ৬) এবং (১৬ + ৬) = ১০২২
    • ১৭ + ৪ = (১৭ - ৪) এবং (১৭ + ৪) = ১৩২১

    একইভাবে,
    ১৮ + ২ = (১৮ - ২) এবং (১৮ + ২) = ১৬২০
    ১৫০.
    একটি সংখ্যাকে 40% হ্রাস করা হলে তা অন্য সংখ্যাটির 2/3 এর সমান হয়।১ম ও ২য় সংখ্যার অনুপাত কত?
    1. ক) 10 : 9 
    2. খ) 10 : 13
    3. গ) 9 : 11
    4. ঘ) 10 : 17 
    সঠিক উত্তর:
    ক) 10 : 9 
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) 10 : 9 
    ব্যাখ্যা
    মনেকরি 
    একটি সংখ্যা x 
    অপর সংখ্যা y 

    প্রশ্নমতে, 
     x এর 60% = 2y/3
     x এর 60/100 = 2y/3
    3x/5 = 2y/3
    3x/2y = 5/3
    x/y = 10/9 
    x : y = 10 : 9 

    ১৫১.
    ৬টা ৪৫মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
    1. ৯৭.৫°
    2. ৬৭.৫°
    3. ৫৭.৫°
    4. ৭৭.৫°
    সঠিক উত্তর:
    ৬৭.৫°
    উত্তর
    সঠিক উত্তর:
    ৬৭.৫°
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৬টা ৪৫মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

    সমাধান:
    মধ্যবর্তী কোণ = │(11m - 60h)/2 │°
    = │(11 × 45 - 60 × 6)/2│°
    = │(495 - 360)/2│°
    = │135/2│°
    = 67.5°
    ১৫২.
    নিচের চিত্রে কয়টি চতুর্ভুজ আছে?
    1. ক) ৪ টি
    2. খ) ৫ টি
    3. গ) ৮ টি
    4. ঘ) ৯ টি
    সঠিক উত্তর:
    ঘ) ৯ টি
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ৯ টি
    ব্যাখ্যা

    ৯ টি চতুর্ভুজ হলো - ABCD, ABFE, EFCD, AGHD, GHCB, AGOE, GBFO, EOHD, OFCH.
    ১৫৩.
    শূণ্যস্থানে কোন শব্দটি বসবে?
    BIRD (DRIP) PILLS
    GRIP (_____) ELBOW
    1. PIER
    2. PIRG
    3. PILE
    4. LEPI
    সঠিক উত্তর:
    PILE
    উত্তর
    সঠিক উত্তর:
    PILE
    ব্যাখ্যা
    প্রশ্ন: শূণ্যস্থানে কোন শব্দটি বসবে?
    BIRD (DRIP) PILLS
    GRIP (_____) ELBOW

    সমাধান:
    বন্ধনীতে থাকা শব্দের প্রথম অক্ষরটি প্রথম শব্দের চতুর্থ অক্ষর।
    দ্বিতীয়টি প্রথম শব্দের তৃতীয় অক্ষর।
    তৃতীয়টি দ্বিতীয় শব্দের দ্বিতীয় অক্ষর।
    চতুর্থটি দ্বিতীয় শব্দের প্রথম অক্ষর।
    BIRD (DRIP) PILLS

    একইভাবে, 
    GRIP (PILE) ELBOW
    ১৫৪.
    ক, খ এর ছবি দেখিয়ে বলল, "সে আমার দাদার মেয়ের স্বামীর ছেলে"। খ, এর বাবা সম্পর্কে ক এর কী হয়
    1. ফুফা
    2. ভাই
    3. খালু
    4. বাবা
    সঠিক উত্তর:
    ফুফা
    উত্তর
    সঠিক উত্তর:
    ফুফা
    ব্যাখ্যা
    প্রশ্ন: ক, খ এর ছবি দেখিয়ে বলল, "সে আমার দাদার মেয়ের স্বামীর ছেলে"। খ, এর বাবা সম্পর্কে ক এর কী হয়?

    সমাধান:
    দাদার একমাত্র মেয়ে ⇒ ফুফু
    ফুফুর স্বামী ⇒ ফুফা
    ফুফার ছেলে ⇒ ফুফাতো ভাই
    এখন, খ হলো ক এর ফুফাতো ভাই এবং খ এর বাবা হলো ক এর ফুফা।

    ∴ খ, এর বাবা হলো ক এর ফুফা।
    ১৫৫.
    'Forensic Science' এর বাংলা পরিভাষা -
    1. দুষ্ক্রিয়াবিদ্যা
    2. ফৌজদারি মামলা
    3. দণ্ডপ্রণালী
    4. বিচারসহায়ক বিজ্ঞান
    সঠিক উত্তর:
    বিচারসহায়ক বিজ্ঞান
    উত্তর
    সঠিক উত্তর:
    বিচারসহায়ক বিজ্ঞান
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'Forensic Science' এর বাংলা পরিভাষা -


    সমাধান:
    Forensic Science - আদালতি বিজ্ঞান/ বিচারসহায়ক বিজ্ঞান।

    অন্যদিকে,
    • Criminal procedure- দণ্ডপ্রণালী;
    • Criminal prosecution - ফৌজদারি মামলা ;
    • 'Criminology' এর বাংলা পরিভাষা — 'দুষ্ক্রিয়াবিদ্যা'।

    উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।
    ১৫৬.
    প্রশ্নবোধক চিহ্নিত স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?
    1. ক) ১২
    2. খ) ১৫
    3. গ) ২০
    4. ঘ) ২৫
    সঠিক উত্তর:
    ঘ) ২৫
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ২৫
    ব্যাখ্যা
    (৪৭+৩)/২ = ২৫
    (১০+৪০)/২ = ২৫
    (২০+৩০)/২ = ২৫
    ১৫৭.
    নিচের কোনটি সবচেয়ে ছোট?
    1. ৩/১০
    2. ৭/৯
    3. ৪/৫
    4. ৫/১২
    সঠিক উত্তর:
    ৩/১০
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩/১০
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি সবচেয়ে ছোট?

    সমাধান:
    ৩/১০ = ০.৩
    ৭/৯ = ০.৭৮
    ৪/৫ = ০.৮০
    ৫/১২ = ০.৪২
    ১৫৮.
    একটি পার্টিতে হাসান ও তাঁর স্ত্রী, তিন পুত্র ও তাদের স্ত্রী এবং প্রত্যেক পুত্রের ৩ জন করে সন্তান ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল?
    1. ১৫ জন
    2. ১৭ জন
    3. ১৮ জন
    4. ১৯ জন
    সঠিক উত্তর:
    ১৭ জন
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৭ জন
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি পার্টিতে হাসান ও তাঁর স্ত্রী, তিন পুত্র ও তাদের স্ত্রী এবং প্রত্যেক পুত্রের ৩ জন করে সন্তান ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল?

    সমাধান:
    মোট লোক = হাসান + তাঁর স্ত্রী + তাদের তিন পুত্র + তিন পুত্রের স্ত্রী + পুত্রদের মোট ৯ সন্তান 
    = ১৭ জন।

    ∴ পার্টিতে মোট উপস্থিত ছিল ১৭ জন।

    ১৫৯.
    তানিয়া প্রথমে ১২ কি. মি. যায় উত্তরে। পরে ১২ কি. মি. যায় পশ্চিমে। সেখান থেকে ৬ কি.মি. যায় দক্ষিণে। যাত্রাস্থান হতে ঐ স্থানের সোজাসুজি দূরত্ব কত?
    1. ৯ কি. মি.
    2. ১৩.৪২ কি. মি.
    3. ১১ কি. মি.
    4. ৬ কি. মি.
    সঠিক উত্তর:
    ১৩.৪২ কি. মি.
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৩.৪২ কি. মি.
    ব্যাখ্যা
    প্রশ্ন: তানিয়া প্রথমে ১২ কি. মি. যায় উত্তরে। পরে ১২ কি. মি. যায় পশ্চিমে। সেখান থেকে ৬ কি.মি. যায় দক্ষিণে। যাত্রাস্থান হতে ঐ স্থানের সোজাসুজি দূরত্ব কত?

    সমাধান:

    ধরি,
    প্রথমে উত্তরে যায় AB = ১২ কি. মি. 
    পশ্চিমে যায়, BC = ১২ কি.মি.
    সেখান থেকে দক্ষিণে যায় CD = ৬ কি.মি.  
    যাত্রাস্থান হতে ঐ স্থানের সোজাসুজি দূরত্ব, AD = ?

    এখানে,
    BC = ED = ১২ কি.মি.
    AE = ৬ কি.মি.  

    এখন,
    AD2 = AE2 + DE2
    = (৬) + (১২)
    = ৩৬ + ১৪৪
    = ১৮০
    AD = √১৮০
    = ১৩.৪২ কি. মি.
    ১৬০.
    নিচের কোন বানানটি শুদ্ধ?
    1. কাহিনী
    2. প্লীহা
    3. মিস্ত্রি
    4. শুশ্রুষু
    সঠিক উত্তর:
    মিস্ত্রি
    উত্তর
    সঠিক উত্তর:
    মিস্ত্রি
    ব্যাখ্যা
    • বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
    'মিস্ত্রি' — বানানটি শুদ্ধ।

    অন্য অপশনের,

    অশুদ্ধ বানানা — শুদ্ধ বানান: 
    • প্লীহা — প্লিহা, 
    • কাহিনী — কাহিনি, 
    • শুশ্রুষু — শুশ্রূষু।

    উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
    ১৬১.
    একই দিকে চলন্ত দুটি ট্রেনের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ৬৫ কিলোমিটার ও ঘণ্টায় ৪৭ কিলোমিটার। এবং একটি অপরটিকে ১ মিনিটে অতিক্রম করে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য ১২৫ মিটার হলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত?
    1. ক) ১২৫ মিটার
    2. খ) ১৫০ মিটার
    3. গ) ১৭৫ মিটার
    4. ঘ) কোনোটি নয়
    সঠিক উত্তর:
    গ) ১৭৫ মিটার
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ১৭৫ মিটার
    ব্যাখ্যা

    দুইটি ট্রেন একটি অপরটি সাপেক্ষে গতিশীল তাই আপেক্ষিক গতি হবে কার্যকারী গতি।
    ∴ আপেক্ষিক গতি (৬৫ - ৪৭) = ১৮ কিলোমিটার/ঘণ্টা = ৫ মিটার/সেকেন্ড
    মনে করি ২য় ট্রেনের দৈর্ঘ্য ক মিটার
    আমরা জানি,
    সময় = সরণ/বেগ
    বা ৬০ = (১২৫ + ক)/৫
    বা, ক = ৩০০ - ১২৫ = ১৭৫
    ∴ ২য় ট্রেনের দৈর্ঘ্য ১৭৫ মিটার

    ১৬২.
    নিচের চিত্র ম্যাট্রিক্সটি সম্পূর্ণ করতে প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    সঠিক উত্তর:
    1
    উত্তর
    সঠিক উত্তর:
    1
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের চিত্র ম্যাট্রিক্সটি সম্পূর্ণ করতে প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?

    সমাধান:

    প্রতিটি সারিতে প্রথম চিত্রের কেন্দ্রীয় অংশটি ৯০° ঘড়ির কাঁটার দিকে অথবা ৯০° ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে দ্বিতীয় চিত্রের কেন্দ্রীয় অংশ গঠন করে। একইভাবে, প্রথম চিত্রের কেন্দ্রীয় অংশটি ১৮০° ঘুরে তৃতীয় চিত্রের কেন্দ্রীয় অংশ তৈরি করে। এছাড়া, প্রতিটি সারিতে তিন ধরনের পার্শ্ব উপাদান থাকে— আয়তক্ষেত্র, বৃত্ত এবং ত্রিভুজ। সুতরাং, প্রতিটি সারির চিত্রগুলো বিশ্লেষণ করতে হলে প্রধানত দুটি বিষয় লক্ষ্য করতে হবে— কেন্দ্রীয় অংশের ৯০° বা ১৮০° ঘূর্ণন এবং পার্শ্ব উপাদান হিসেবে থাকা আয়তক্ষেত্র, বৃত্ত ও ত্রিভুজের বিন্যাস যা বিকল্প (1) এর সাথে সামঞ্জস্যপূর্ণ।

    ১৬৩.
    নিচের কোনটি ভিন্ন?
    1. Cylinder
    2. Prism
    3. Circle
    4. Sphere
    সঠিক উত্তর:
    Circle
    উত্তর
    সঠিক উত্তর:
    Circle
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

    সমাধান:
    Cylinder (সিলিন্ডার) → ৩-মাত্রিক (3D) আকার
    Prism (প্রিজম) → ৩-মাত্রিক (3D) আকার
    Circle (বৃত্ত) → ২-মাত্রিক (2D) আকার
    Sphere (গোলক) → ৩-মাত্রিক (3D) আকার

    ∴ ভিন্নটি হলো ২-মাত্রিক আকার — Circle।

    ১৬৪.
    ১১৪ মিটারের একটি রাস্তায় ৬ মিটার পরপর গাছ লাগাতে হলে, মোট কয়টি গাছ লাগানো যাবে?
    1. ক) ১৯
    2. খ) ২০
    3. গ) ২১
    4. ঘ) ১১
    সঠিক উত্তর:
    খ) ২০
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ২০
    ব্যাখ্যা
    প্রথমে একটি গাছ লাগিয়ে সেখান থেকে ৬ মিটার পরপর গাছ লাগাতে হবে। তাহলে মোট গাছ হবে = ১(প্রথম গাছটি) +১১৪/৬ = ১+১৯ = ২০ টি।
    ১৬৫.
    নিচের শব্দগুলোকে স্বাভাবিক নিয়মে সাজালে, কোন শব্দটি তৃতীয় অবস্থানে আসবে?
    1. cook
    2. digest
    3. eat
    4. serve
    সঠিক উত্তর:
    eat
    উত্তর
    সঠিক উত্তর:
    eat
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের শব্দগুলোকে স্বাভাবিক নিয়মে সাজালে, কোন শব্দটি তৃতীয় অবস্থানে আসবে?

    সমাধান:
    স্বাভাবিক নিয়ম অনুযায়ী, serve → cook → eat → digest
    ১৬৬.
    What is the possible result of (8/35 ÷ 4/15)
    1. ক) 6/7
    2. খ) 7/6
    3. গ) 1/23
    4. ঘ) 3/4
    সঠিক উত্তর:
    ক) 6/7
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) 6/7
    ব্যাখ্যা
    এখানে 8/35 ÷ 4/15 = 8/35 × 15/4 = 6/7.
    ১৬৭.
    প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
    1. ক) 1
    2. খ) 2
    3. গ) 3
    4. ঘ) 4
    সঠিক উত্তর:
    গ) 3
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) 3
    ব্যাখ্যা
    প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব অপশন গ 

    ১৬৮.
    2, 5, 10, 17, 26, 37, 50, 64 - ধারাটিতে কোন সংখ্যাটি বেমানান?
    1. 50
    2. 26
    3. 64
    4. 17
    সঠিক উত্তর:
    64
    উত্তর
    সঠিক উত্তর:
    64
    ব্যাখ্যা
    প্রশ্নোক্ত ধারা:
    2 = (1 × 1) + 1 ,
    5 = (2 × 2) + 1 ,
    10 = (3 × 3) + 1 ,
    17 = (4 × 4) + 1 ,
    26 = (5 × 5) + 1 ,
    37 = (6 × 6) + 1 ,
    50 = (7 × 7) + 1 ,
    65 = (8 × 8) + 1
    অর্থাৎ, ধারাটির৮ম সংখ্যাটি 64 না হয়ে 65 হবে।
    ১৬৯.
    ২০০ মিটারের দুটি ট্রেন একটি খুঁটি অতিক্রম করতে উভয়ে ১০ সেকেন্ড সময় নেয়। তারা বিপরীত দিকে যাত্রা করে একে অপরকে অতিক্রম করতে কত সময় লাগবে?
    1. ক) ২০ সেকেন্ড
    2. খ) ১০ সেকেন্ড
    3. গ) ১৫ সেকেন্ড
    4. ঘ) ৪০ সেকেন্ড
    সঠিক উত্তর:
    খ) ১০ সেকেন্ড
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ১০ সেকেন্ড
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২০০ মিটারের দুটি ট্রেন একটি খুঁটি অতিক্রম করতে উভয়ে ১০ সেকেন্ড সময় নেয়। তারা বিপরীত দিকে যাত্রা করে একে অপরকে অতিক্রম করতে কত সময় লাগবে?

    সমাধান: 
    খুঁটি অতিক্রম করতে হলে ট্রেনকে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে হয়।

    প্রথম ট্রেনের গতিবেগ = ২০০/১০ = ২০ মিটার/সেকেন্ড 
    ২য় ট্রেনের গতিবেগ = ২০০/১০ = ২০ মিটার/সেকেন্ড 

    বিপরীত দিকে যাত্রা করে একে অপরকে অতিক্রম করলে মোট অতিক্রম করতে হবে =(২০০ + ২০০) মিটার 
    = ৪০০ মিটার

    মোট সময় = মোট দূরত্ব/মোট গতিবেগ 
    = ৪০০/৪০ সেকেন্ড 
    = ১০ সেকেন্ড
    ১৭০.
    পানিতে প্রতিফলিত হলে নিচের কোন বর্ণগুলোর কোনো পরিবর্তন হয় না?
    1. D, E, H, 0
    2. c, D, p, 7
    3. D, Q, H, 6
    4. D, r, H, 1
    সঠিক উত্তর:
    D, E, H, 0
    উত্তর
    সঠিক উত্তর:
    D, E, H, 0
    ব্যাখ্যা
    প্রশ্ন: পানিতে প্রতিফলিত হলে নিচের কোন বর্ণগুলোর কোনো পরিবর্তন হয় না?

    সমাধান: 
    • ইংরেজি বর্ণমালায় বড় হাতের C, D, E, H, I, K, O ও X অক্ষরগুলো পানিতে ও বাস্তবে কোনো পরিবর্তন হয় না।
    • c, o, x এই ছোট হাতের ইংরেজি অক্ষরগুলোর পানিতে প্রতিবিম্ব ও বাস্তব বিম্ব একই হয়।
    • 0, 8 এই দুইটি সংখ্যার পানিতে ও বাস্তবে কোনো পরিবর্তন হয় না।
    ১৭১.
    √৮০ + √১২৫ = ? 
    1. ৯√৫
    2. ২০√৫
    3. ৪০√৫
    4. ৬০√৫
    সঠিক উত্তর:
    ৯√৫
    উত্তর
    সঠিক উত্তর:
    ৯√৫
    ব্যাখ্যা
    প্রশ্ন: √৮০ + √১২৫ = ?

    সমাধান:
    √৮০ + √১২৫ 
    = √(১৬ × ৫) + √(২৫ × ৫) 
    = ৪√৫ + ৫√৫
    = ৯√৫
    ১৭২.
    ঘড়িতে ৮ টা ৪০ মিনিট বাজলে আয়নার প্রতিবিম্বে কয়টা বাজে দেখা যাবে?
    1. ক) ৩ টা ২০ মিনিট
    2. খ) ৩ টা ৪০ মিনিট
    3. গ) ২ টা ৪০ মিনিট
    4. ঘ) ৪ টা ৪০ মিনিট
    সঠিক উত্তর:
    ক) ৩ টা ২০ মিনিট
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) ৩ টা ২০ মিনিট
    ব্যাখ্যা
    প্রশ্ন: ঘড়িতে ৮ টা ৪০ মিনিট বাজলে আয়নার প্রতিবিম্বে কয়টা বাজে দেখা যাবে? 

    সমাধান: 
    প্রকৃত সময় = ৮ : ৪০
    আয়নায় সময় = ১১ : ৬০ - ৮ : ৪০
    = ৩ : ২০
    ৩ টা ২০ মিনিট বাজে। 
    ১৭৩.
    ঘড়িতে ৪ টা ৪০ মিনিট বাজলে আয়নার প্রতিবিম্বে কয়টা বাজতে দেখা যাবে?
    1. ৬ টা ২০ মিনিট
    2. ৭ টা ২০ মিনিট
    3. ৫ টা ২০ মিনিট
    4. ৮ টা ৪০ মিনিট
    সঠিক উত্তর:
    ৭ টা ২০ মিনিট
    উত্তর
    সঠিক উত্তর:
    ৭ টা ২০ মিনিট
    ব্যাখ্যা
    প্রশ্ন: ঘড়িতে ৪ টা ৪০ মিনিট বাজলে আয়নার প্রতিবিম্বে কয়টা বাজতে দেখা যাবে?

    সমাধান:
    প্রকৃত সময় = ৪ : ৪০
    ∴ আয়নায় সময় = ১১ : ৬০ - ৪ : ৪০
    = ৭ : ২০

    ৭ টা ২০ মিনিট বাজতে দেখা যাবে।
    ১৭৪.
    জাহিদ 8 মিটার উত্তর দিকে হাঁটার পর বামে ঘুরে 15 মিটার হাঁটলো। তারপর ডানে ঘুরে 7 মিটার হাঁটার পর আবারও ডানে ঘুরে 15 মিটার হেঁটে গেল।  যাত্রা শুরুর স্থান থেকে জাহিদের বর্তমান অবস্থান কত দূরে? 
    1. ক) 10 মিটার 
    2. খ) 45 মিটার 
    3. গ) 20 মিটার 
    4. ঘ) 15 মিটার 
    সঠিক উত্তর:
    ঘ) 15 মিটার 
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) 15 মিটার 
    ব্যাখ্যা
    প্রশ্ন: জাহিদ 8 মিটার উত্তর দিকে হাঁটার পর বামে ঘুরে 15 মিটার হাঁটলো। তারপর ডানে ঘুরে 7 মিটার হাঁটার পর আবারও ডানে ঘুরে 15 মিটার হেঁটে গেল।  যাত্রা শুরুর স্থান থেকে জাহিদের বর্তমান অবস্থান কত দূরে? 

    সমাধান: 
    যাত্রা শুরুর স্থান A 
    গন্তব্য স্থান E 
    নির্ণেয় দূরত্ব AE = (7 + 8) = 15 মিটার 

    ১৭৫.
    নিম্নের চারটির মধ্যে কোনটি ভিন্ন?
    1. পিতল
    2. তামা
    3. লোহা
    4. টিন
    সঠিক উত্তর:
    পিতল
    উত্তর
    সঠিক উত্তর:
    পিতল
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিম্নের চারটির মধ্যে কোনটি ভিন্ন?

    সমাধান:
    পিতল একটি সংকর ধাতু যা তামা ও দস্তার সমন্বয়ে গঠিত। 
    তামা, লোহা ও টিন মৌলিক ধাতু।
    ১৭৬.
    নিচের কোন বানানটি সঠিক?
    1. Sovereignty
    2. Sacriligious
    3. Sinistar
    4. Milleanium
    সঠিক উত্তর:
    Sovereignty
    উত্তর
    সঠিক উত্তর:
    Sovereignty
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

    সমাধান:
    সঠিক বানান: Sovereignty.
    বাংলা অর্থ: সার্বভৌম ক্ষমতা।

    • অন্যান্য অপশন আলোচনা:
    Sacriligious = Sacrilegious.
    Milennium = Millennium.
    Sinuster = Sinister.
    ১৭৭.
    P এবং Q এর গড় মাসিক আয় ৫০৫০ টাকা। Q এবং R এর গড় মাসিক আয় ৬২৫০ টাকা। P এবং R এর গড় মাসিক আয় ৫২০০ টাকা৷ P এর মাসিক আয় কত?
    1. ক) ৩৫০০
    2. খ) ৪০০০
    3. গ) ৪৫০০
    4. ঘ) ৫০০০
    সঠিক উত্তর:
    খ) ৪০০০
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ৪০০০
    ব্যাখ্যা
    প্রশ্নমতে,
    P + Q = (5050 x 2) = 10100 .... (i)
    Q + R = (6250 x 2) = 12500 .... (ii)
    P + R = (5200 x 2) = 10400 .... (iii)
    (i), (ii) and (iii) যোগ করে পাই, 2(P + Q + R) = 33000 বাঁ, P + Q + R = 16500 .... (iv)
    সমীকরণ (iv) থেকে (ii) বিয়োগ করলে পাওয়া যাবে, P = 4000.
    ∴ P-র মাসিক আয় = 4000 টাকা
    ১৭৮.
    আপনার ঘড়িতে ০২ টা ১৯ মিনিট বাজে। সমতল দর্পণে বা আয়নায় সময় কত মনে হবে?
    1. ১০ টা ১৯ মিনিট
    2. ৯ টা ১৯ মিনিট
    3. ৯ টা ৪১ মিনিট
    4. ১০ টা ৪১ মিনিট
    সঠিক উত্তর:
    ৯ টা ৪১ মিনিট
    উত্তর
    সঠিক উত্তর:
    ৯ টা ৪১ মিনিট
    ব্যাখ্যা
    সমতল দর্পণে বা আয়নায় সময় মনে হবে = ১২ : ০০ – ০২ : ১৯ = ০৯ : ৪১ 
    সমতল দর্পণে বা আয়নায় সময় মনে হবে ০৯ টা ৪১ মিনিট।

    অপশনের গ) সঠিক।
    ১৭৯.
    নিচের কোনটি অমূলদ সংখ্যা?
      সঠিক উত্তর:
      উত্তর
      সঠিক উত্তর:
      ব্যাখ্যা

      প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা?

      সমাধান:
      মূলদ সংখ্যা:
       p/q আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, যখন p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0 , যেমন: √16 = 4, 3/1 = 3, 11/2 = 5.5, 5/3 = 1.666....... ইত্যাদি মূলদ সংখ্যা।
      - যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবেও লেখা যায়।
      - শূন্য, সকল স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ এবং পৌনপুণিক সংখ্যা মূলদ সংখ্যা।

      অমূলদ সংখ্যা:
      - যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও ৭ পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
      - পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
      - যেমন: √2 = 1.414213......., √3 = 1.732 ........, √11 = 3.31662........ ইত্যাদি অমূলদ সংখ্যা।
      - কোনো অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
      - অমূলদ সংখ্যাকে একটি মূলদ সংখ্যা দ্বারা গুণ করলে অমূলদ সংখ্যা পাওয়া যায়।

      অপশনসমূহ:
      (ক) = 15/99 ; ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাই এটি মূলদ সংখ্যা।

      (খ) 2/5 ; ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাই এটি মূলদ সংখ্যা।

      (গ) √(27/48) = √(9/16) = 3/4 ; ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাই এটি মূলদ সংখ্যা।

      (ঘ) √8 = √(4 × 2) = 2√2 ; ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এবং √2 একটি অমূলদ সংখ্যা। তাই √8 একটি অমূলদ সংখ্যা।

      ১৮০.
      Arrange the words given below in a meaningful sequence. 1. Sun 2. Moon 3. Stars 4. Milky way 5. Earth
      1. ক) 32154
      2. খ) 52134
      3. গ) 25143
      4. ঘ) 25134
      সঠিক উত্তর:
      ঘ) 25134
      উত্তর
      সঠিক উত্তর:
      ঘ) 25134
      ব্যাখ্যা
      প্রশ্ন:  Arrange the words given below in a meaningful sequence.
      1. Sun  2. Moon  3. Stars 4. Milky way 5. Earth 

      Moon ⇒ Earth ⇒ Sun ⇒ Stars ⇒ Milky way 
      2 ⇒ 5 ⇒ 1 ⇒ 3 ⇒ 4 

      এখানে, আকারে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানো হয়েছে। 
      ১৮১.
      If A, B, and C are three numbers, such that the L.C.M of A and B is B and L.C.M. of B and C is B then the L.C.M of A, B and C is-
      1. ক) A
      2. খ) B
      3. গ) C
      4. ঘ) (A + B + C)/3
      সঠিক উত্তর:
      খ) B
      উত্তর
      সঠিক উত্তর:
      খ) B
      ব্যাখ্যা

      L.C.M of A and B is ''B'';
      L.C.M of B and C is ''B';
      ⇒ L.C.M of A, B, C is ''B''
      Answer : B

      ১৮২.
      √(1 - x3/100) = 3/5 হলে, x এর মান কত?
      1. ক) 2
      2. খ) 3
      3. গ) 4
      4. ঘ) 6
      সঠিক উত্তর:
      গ) 4
      উত্তর
      সঠিক উত্তর:
      গ) 4
      ব্যাখ্যা
      প্রশ্ন: √(1 - x3/100) = 3/5 হলে, x এর মান কত? 

      সমাধান: 
      √(1 - x3/100) = 3/5
      ⇒ {√(1 - x3/100)}2 = (3/5)2
      ⇒ 1 - x3/100 = 9/25
      ⇒ 1 - 9/25 = x3/100
      ⇒ (25 - 9)/25 = x3/100
      ⇒ 16/25 = x3/100
      ⇒ x3/100 = 16/25
      ⇒ x3 = (16 × 100)/25
      ⇒ x3 = 64
      ⇒ x3 = 43
      x = 4
      ১৮৩.
      প্রদত্ত চিত্রটির ডান পাশে আয়না রাখলে, আয়নায় প্রতিফলিত রূপ কোনটি?
      1. ক)
      2. খ)
      3. গ)
      4. ঘ)
      সঠিক উত্তর:
      গ)
      উত্তর
      সঠিক উত্তর:
      গ)
      ব্যাখ্যা
      কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।
      ১৮৪.
      ৩,১,৯.৭,২৭,১৩, ___ শূন্যস্থানের সংখ্যাটি কত?
      1. ক) ১৬
      2. খ) ১২
      3. গ) ৮১
      4. ঘ) ৭
      সঠিক উত্তর:
      গ) ৮১
      উত্তর
      সঠিক উত্তর:
      গ) ৮১
      ব্যাখ্যা

      এখানে দুইটি ধারা আছে,
      ১ম ধারা - ৩,৯,২৭,৮১ (৩ এর ঘাত ১ করে বৃদ্ধি পাচ্ছে)
      ২য় ধারা - ১,৭,১৩ (৬ করে বৃদ্ধি পাচ্ছে)
      অর্থাৎ পরবর্তী সংখ্যাটি ১ম ধারার ৪র্থ সংখ্যা ৮১ হবে।

      ১৮৫.
      বাংলা বর্ণবিন্যাসে 'ধ' ব্যঞ্জনবর্ণের কোন জায়গায় অবস্থান করে? 
      1. ত বর্গের তৃতীয় 
      2. ট বর্গের দ্বিতীয় 
      3. ত বর্গের চতুর্থ 
      4. প বর্গের চতুর্থ
      সঠিক উত্তর:
      ত বর্গের চতুর্থ 
      উত্তর
      সঠিক উত্তর:
      ত বর্গের চতুর্থ 
      ব্যাখ্যা

      প্রশ্ন: বাংলা বর্ণবিন্যাসে 'ধ' ব্যঞ্জনবর্ণের কোন জায়গায় অবস্থান করে? 

      সমাধান: 

      সুতরাং, বাংলা বর্ণবিন্যাসে 'ধ' ব্যঞ্জনবর্ণের অবস্থান ত বর্গের চতুর্থ। 

      ১৮৬.
      সঠিক বানান কোনটি?
      1. Neumunia
      2. Newmonia
      3. pneumonia
      4. pnewmonia
      সঠিক উত্তর:
      pneumonia
      উত্তর
      সঠিক উত্তর:
      pneumonia
      ব্যাখ্যা
      প্রশ্ন: সঠিক বানান কোনটি?

      সমাধান:
      সঠিক বানান pneumonia.

      আরো কিছু গুরুত্বপূর্ণ সঠিক বানান-
      Acknowledgement
      Abhorrence 
      Affidavit
      Bureaucracy 
      Committee
      Consensus
      Vacuum
      Reverberation
      Lieutenant
      ১৮৭.
      নিম্নের ধারাটি (Series) পূর্ণ করতে শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে?
      ২, ৬, ১২, ৩৬, ৭২, ____
      1. ১৪৪
      2. ২১৪
      3. ১৪৬
      4. ২১৬
      সঠিক উত্তর:
      ২১৬
      উত্তর
      সঠিক উত্তর:
      ২১৬
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিম্নের ধারাটি (Series) পূর্ণ করতে শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে?
      ২, ৬, ১২, ৩৬, ৭২, ____

      সমাধান:
      এখানে,
      ২ ×  ৩ = ৬
      ৬ ×  ২ = ১২
      ১২ × ৩ = ৩৬
      ৩৬ ×  ২ = ৭২

      একইভাবে,
      ৭২ × ৩ = ২১৬
      ১৮৮.
      কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটির চারগুণ কত?
      1. ৭৫
      2. ১৫০
      3. ৩৪০
      4. ৩০০
      সঠিক উত্তর:
      ৩০০
      উত্তর
      সঠিক উত্তর:
      ৩০০
      ব্যাখ্যা
      প্রশ্ন: কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটির চারগুণ কত?

      সমাধান:
      ধরি, সংখ্যাটি ক

      ক এর ৪০% + ৪৫ = ক
      ⇒ ০.৪ক + ৪৫ = ক
      ⇒ ক - ০.৪ক = ৪৫
      ⇒ ০.৬ক = ৪৫
      ⇒ ক = ৪৫/০.৬
      ∴ ক = ৭৫

      সংখ্যাটি ৭৫
      সংখ্যাটির চারগুণ = (৭৫ × ৪)
      = ৩০০
      ১৮৯.
      প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
              17  (112)  39
              28  ( ? )  49
      1. 36
      2. 145
      3. 154
      4. 160
      সঠিক উত্তর:
      154
      উত্তর
      সঠিক উত্তর:
      154
      ব্যাখ্যা

      প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
              17  (112)  39
              28  ( ? )  49

      সমাধান:
      বন্ধনীর দুই পাশের সংখ্যার যোগফলের দ্বিগুণ বন্ধনীতে বসবে।
      17 + 39 = 56 ⇒ 56 × 2 = 112
      28 + 49 = 77 ⇒ 77 × 2 = 154

      ১৯০.
      'সেমিকোলন' চিহ্নের বাংলা পরিভাষা কী?
      1. পূর্ণচ্ছে
      2. কোলন
      3. অর্ধচ্ছেদ
      4. পাদচ্ছেদ
      সঠিক উত্তর:
      অর্ধচ্ছেদ
      উত্তর
      সঠিক উত্তর:
      অর্ধচ্ছেদ
      ব্যাখ্যা

      প্রশ্ন: 'সেমিকোলন' চিহ্নের বাংলা পরিভাষা কী?

      সমাধান:
      'সেমিকোলন'- এর বাংলা অর্থ অর্ধচ্ছেদ।

      সেমিকোলন:
      - স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করার কাযে অথবা একই ধরণের বর্গকে পাশাপাশি সাজাতে সেমিকোলন ( ; ) ব্যবহৃত হয়। যেমন - সোহাগ ক্রিকেট পছন্দ করে; আমি ফুটবল পছন্দ করি।

      সেমিকোলন চিহ্নের ব্যবহার:
      - একাধিক স্বাধীন বাক্যকে একটি স্বাধীন বাক্যে লিখতে সেগুলোর মাঝে সেমিকোলন বসে।
      - কমা'র বারংবার ব্যবহারের পর কিন্তু দাঁড়ির আগে সেমিকোলন বসে।
      - কমা অপেক্ষা অধিক বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে।
      - কোনো তালিকায় বিদ্যমান একাধিক ব্যক্তির নাম ও পদের তালিকা অনুধাবনের সুবিধার্থে সেমিকোলন ব্যবহার করা হয়।
      - যেমন- গঠিত কমিটিতে সভাপতি, মোহাম্মদ আমজাদ; সহ-সভাপতি, নুর উদ্দীন; সাধারণ সম্পাদক, হামেদ আলি প্রমুখ।

      উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

      ১৯১.
      শূন্যস্থানে কোন দুইটি সংখ্যা বসবে?
      1. ক) 22, 33
      2. খ) 7, 13
      3. গ) 37, 49
      4. ঘ) 29, 45
      সঠিক উত্তর:
      খ) 7, 13
      উত্তর
      সঠিক উত্তর:
      খ) 7, 13
      ব্যাখ্যা

      উপরের সারিতে- 2+2=4, 4+3=7, 7+4=11, 11+5=16
      নিচের সারিতে- 3+4=7, 7+6=13, 13+8=21, 21+10=31

      ১৯২.
      কোন দুটি শব্দ সবচেয়ে বেশি বিপরীতার্থক?
      1. meteoric, gradual
      2. bright, fundamental
      3. level, gradual
      4. exemplary, fundamental
      সঠিক উত্তর:
      meteoric, gradual
      উত্তর
      সঠিক উত্তর:
      meteoric, gradual
      ব্যাখ্যা
      প্রশ্ন: কোন দুটি শব্দ সবচেয়ে বেশি বিপরীতার্থক?

      সমাধান:
      meteoric - অতি দ্রুত হওয়া, একরাশ হওয়া
      gradual - ধীরে ধীরে হওয়া, প্রায়শ না হওয়া 

      এই দুটি শব্দের অর্থ পূর্ণভাবে পরস্পর বিপরীত। তাই meteoric, gradual সবচেয়ে বেশি বিপরীতার্থক।

      অপরদিকে,
      bright - উজ্জ্বল; আলোকময়।
      fundamental - মৌলিক

      level - সমতল, মসৃণ।
      gradual - ক্রমে ক্রমে সংঘটিত হচ্ছে এমন; ক্রমান্বয়ে সংঘটিত; ক্রমিক।

      exemplary - আদর্শস্বরূপ; দৃষ্টান্তমূলক।
      fundamental - মৌলিক।
      ১৯৩.
      A চিত্রটিকে XY আয়নায় কেমন দেখা যাবে?
      1. 1
      2. 2
      3. 3
      4. 4
      সঠিক উত্তর:
      4
      উত্তর
      সঠিক উত্তর:
      4
      ব্যাখ্যা
      প্রশ্ন: A চিত্রটিকে XY আয়নায় কেমন দেখা যাবে?

      সমাধান:
      ১৯৪.
      শূন্যস্থানে কোন বর্ণগুলো বসবে?
      CMM, EOO, GQQ, _____ , KUU
      1. ক) ISS
      2. খ) GSS
      3. গ) ITT
      4. ঘ) GTT
      সঠিক উত্তর:
      ক) ISS
      উত্তর
      সঠিক উত্তর:
      ক) ISS
      ব্যাখ্যা
      শূন্যস্থানে কোন বর্ণগুলো বসবে? 
      CMM, EOO, GQQ, _____ , KUU

      সমাধান:
      ১ম বর্ণসিরিজ =  C, E, G, I, K [যা একটি বাদ দিয়ে পরেরটি বসেছে]
      ২য় বর্ণসিরিজ = M, O, Q, S, U[যা একটি বাদ দিয়ে পরেরটি বসেছে]
      ৩য় বর্ণসিরিজ = M, O, Q, S, U[যা একটি বাদ দিয়ে পরেরটি বসেছে]

      সঠিক উত্তর : ISS
      ১৯৫.
      অমৃত : গরল :: কুটিল : ?
      1. ক) বিরল
      2. খ) সরল
      3. গ) বিষাদ
      4. ঘ) মৃত 
      সঠিক উত্তর:
      খ) সরল
      উত্তর
      সঠিক উত্তর:
      খ) সরল
      ব্যাখ্যা
      'অমৃত' এর বিপরীতার্থক শব্দ - গরল 
      'অবিরল' এর বিপরীতার্থক শব্দ - বিরল
      'কুটিল' এর বিপরীতার্থক শব্দ - সরল 
      'জীবিত' এর বিপরীতার্থক শব্দ  - মৃত 
      'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ  - বিষাদ

      [উৎস: ভাষা- শিক্ষা , ড.হায়াৎ মামুদ ]
      ১৯৬.
      জিহাদ উত্তর দিকে ১৫ কি.মি. হাঁটে। সে বাম দিকে ঘুরে ৩০ কি.মি. হাঁটে। সে আবার বাম দিকে ঘুরে এবং ১৫ কি.মি. হাঁটে। অবশেষে সে বাম দিকে মোড় নেওয়ার পর আরো ১৫ কি.মি. হাঁটে। এখন তার শুরু অবস্থান থেকে দূরত্ব কত?
      1. ১২ কি.মি
      2. ১৫ কি.মি
      3. ২০ কি.মি
      4. ২৫ কি.মি
      সঠিক উত্তর:
      ১৫ কি.মি
      উত্তর
      সঠিক উত্তর:
      ১৫ কি.মি
      ব্যাখ্যা
      প্রশ্ন: জিহাদ উত্তর দিকে ১৫ কি.মি. হাঁটে। সে বাম দিকে ঘুরে ৩০ কি.মি. হাঁটে। সে আবার বাম দিকে ঘুরে এবং ১৫ কি.মি. হাঁটে। অবশেষে সে বাম দিকে মোড় নেওয়ার পর আরো ১৫ কি.মি. হাঁটে। এখন তার শুরু অবস্থান থেকে দূরত্ব কত?

      সমাধান:

      যাত্রাস্থান A এবং গন্তব্যস্থান E
      ∴ শুরু অবস্থান থেকে তাঁর দূরত্ব AE = (৩০ - ১৫) কি.মি
      = ১৫ কি.মি
      ১৯৭.
      ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে?
      ৫, ১২, ২১, ৩২, ৪৫
      1. ৫৮
      2. ৬০
      3. ৬৩
      4. ৬৬
      সঠিক উত্তর:
      ৬০
      উত্তর
      সঠিক উত্তর:
      ৬০
      ব্যাখ্যা
      প্রশ্ন: ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে?
      ৫, ১২, ২১, ৩২, ৪৫

      সমাধান:
      এখানে,
      প্রথম পদ = ৫
      ২য় পদ = ৫ + ৭ = ১২
      ৩য় পদ = ১২ + ৯ = ২১
      ৪র্থ পদ = ২১ + ১১ = ৩২
      ৫ম পদ = ৩২ + ১৩ = ৪৫
      ∴ ৬ষ্ঠ পদ = ৪৫ + ১৫ = ৬০
      ১৯৮.
      দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৫। সংখ্যা দুইটির উভয় পদ থেকে ৬ বিয়োগ করলে সংখ্যা দুইটির অনুপাত হয় ৫ : ৩। সংখ্যা দুইটি যথাক্রমে-
      1. ২১ এবং ১৫
      2. ২২ এবং ১৭
      3. ১৫ এবং ১১
      4. ১৮ এবং ১৩
      সঠিক উত্তর:
      ২১ এবং ১৫
      উত্তর
      সঠিক উত্তর:
      ২১ এবং ১৫
      ব্যাখ্যা
      প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৫। সংখ্যা দুইটির উভয় পদ থেকে ৬ বিয়োগ করলে সংখ্যা দুইটির অনুপাত হয় ৫ : ৩। সংখ্যা দুইটি যথাক্রমে-

      সমাধান:
      ধরি,
      সংখ্যা দুইটি যথাক্রমে ৭ক এবং ৫ক

      প্রশ্নমতে,
      (৭ক - ৬)/(৫ক - ৬) = ৫/৩
      ⇒ ২৫ক - ৩০ = ২১ক - ১৮
      ⇒ ৪ক = ১২
      ∴ ক = ৩

      ∴ সংখ্যা দুইটি যথাক্রমে, (৭ × ৩) = ২১
      এবং ৫ × ৩ = ১৫
      ১৯৯.
      ‘সমীচীন’ - এর সমার্থক শব্দটি চিহ্নিত করুন।
      1. যথার্থ
      2. সত্য
      3. ক ও খ উভয়ই
      4. আশা
      সঠিক উত্তর:
      ক ও খ উভয়ই
      উত্তর
      সঠিক উত্তর:
      ক ও খ উভয়ই
      ব্যাখ্যা

      সমীচীন Bengali definition [শোমিচিন্‌] (বিশেষণ) ১ সঙ্গত।
      ২ যোগ্য; উপযুক্ত।
      ৩ উত্তম।
      ৪ যথার্থ; সত্য।
      ৫ উচিত।

      ২০০.
      প্রদত্ত চিত্রটিকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরালে নিচের কোনটি হবে? 
      1. ক)
      2. খ)
      3. গ)
      4. ঘ)
      সঠিক উত্তর:
      খ)
      উত্তর
      সঠিক উত্তর:
      খ)
      ব্যাখ্যা
      প্রদত্ত চিত্রটিকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরালে অপশন খ এর চিত্রটি হবে।