বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ১৭ / ১৩৫ · ১,৬০১১,৭০০ / ১৩,৫৮৯

১,৬০১.
আপনার পাশের বাড়িতে আগুন লাগলে কোন কাজটি প্রথমে করা আপনার জন্য অধিক যুক্তিযুক্ত?
  1. সাহায্য করুন বলে চিৎকার করা
  2. ফায়ার সার্ভিসকে জানানো
  3. সেফটির জন্য বাসা থেকে পালিয়ে যাওয়া
  4. পানি দিয়ে আগুন নিভানো
সঠিক উত্তর:
ফায়ার সার্ভিসকে জানানো
উত্তর
সঠিক উত্তর:
ফায়ার সার্ভিসকে জানানো
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার পাশের বাড়িতে আগুন লাগলে কোন কাজটি করা আপনার জন্য অধিক যুক্তিযুক্ত?

সমাধান:
আপনার পাশের বাড়িতে আগুন লাগলে প্রথমে ফায়ার সার্ভিসকে জানানোই অধিক যুক্তিযুক্ত কাজ।
১,৬০২.
'পুস্তিকা' শব্দটি কোন শব্দের পরিভাষা?
  1. Brochure 
  2. Brittle
  3. Broker
  4. Butcher
সঠিক উত্তর:
Brochure 
উত্তর
সঠিক উত্তর:
Brochure 
ব্যাখ্যা
প্রশ্ন: 'পুস্তিকা' শব্দটি কোন শব্দের পরিভাষা?
 
সমাধান:
ক) Brochure = পুস্তিকা
খ) Brittle = ভঙ্গুর
গ) Broker = দালাল
ঘ) Butcher = কসাই
১,৬০৩.
যদি ইংরেজি বর্ণমালার অক্ষরগুলোকে এমনভাবে লেখা হয় যেন AB = A, CD = B, ... YZ = M হয়, তাহলে নতুন বর্ণমালার ডানদিক থেকে ৬ষ্ঠ অক্ষর কোনটি হবে?
  1. K
  2. H
  3. F
  4. J
সঠিক উত্তর:
H
উত্তর
সঠিক উত্তর:
H
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ইংরেজি বর্ণমালার অক্ষরগুলোকে এমনভাবে লেখা হয় যেন AB = A, CD = B, ... YZ = M হয়, তাহলে নতুন বর্ণমালার ডানদিক থেকে ৬ষ্ঠ অক্ষর কোনটি হবে?

সমাধান:

নতুন বর্ণমালার ডানদিক থেকে ৬ষ্ঠ অক্ষরটি হলো- H.
১,৬০৪.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে? ৮, ১২, ১০, ১৬, ১২, .....? 
  1. ক) ১৪
  2. খ) ১৬
  3. গ) ১৮
  4. ঘ) ২০
সঠিক উত্তর:
ঘ) ২০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
৮, ১২, ১০, ১৬, ১২, .....? 

সমাধান: 
এখানে দু’টি সিরিজ আছে।
প্রথমটি ২ করে বাড়ছে; ৮, ১০, ১২ ....
২য় টি ৪ করে বাড়ছে; ১২, ১৬, ২০,....

∴ প্রশ্নবোধক স্থানে ২০ বসবে। 
১,৬০৫.
If GAMES is spelt as HBNFT, what will be the spelling of SPORTS?
  1. RONQSR
  2. TQPSUT
  3. RQNOSR
  4. TOQSUT
সঠিক উত্তর:
TQPSUT
উত্তর
সঠিক উত্তর:
TQPSUT
ব্যাখ্যা
প্রশ্ন: If GAMES is spelt as HBNFT, what will be the spelling of SPORTS?

সমাধান:
এখানে, 
G - H
A - B
M - N
E - F
S - T
∴ GAMES = HBNFT
অর্থাৎ দেওয়া বর্ণটির পরবর্তী বর্ণটি হবে।

S - T
P - Q
O - P
R - S
T - U
S - T
∴ SPORTS = TQPSUT
১,৬০৬.
√(10 + √(25 + √(108 + √(169)))) এর মান -
  1. ক) 4
  2. খ) 7
  3. গ) 11
  4. ঘ) 13
সঠিক উত্তর:
ক) 4
উত্তর
সঠিক উত্তর:
ক) 4
ব্যাখ্যা

√(10 + √(25 + √(108 + √(169))))
= √(10 + √(25 + √(108 + 13)))
= √(10 + √(25 + √(121)))
= √(10 + √(25 + 11))
= √(10 + √36)
= √(10 + 6)
= √(16)
= 4

১,৬০৭.
220 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি সিগন্যাল পোস্টকে 11 সেকেন্ডে অতিক্রম করে এবং ওই একই ট্রেনটি সমান গতিতে 18 সেকেন্ডের মধ্যে একটি সেতুকে অতিক্রম করে । সেতুর দৈর্ঘ্য নির্ণয় করুন।
  1. ক) 140 মিটার
  2. খ) 360 মিটার
  3. গ) 580 মিটার
  4. ঘ) 300 মিটার
সঠিক উত্তর:
ক) 140 মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) 140 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: 220 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি সিগন্যাল পোস্টকে 11 সেকেন্ডে অতিক্রম করে এবং ওই একই ট্রেনটি সমান গতিতে 18 সেকেন্ডের মধ্যে একটি সেতুকে অতিক্রম করে । সেতুর দৈর্ঘ্য নির্ণয় করুন।

সমাধান: 
ট্রেনের বেগ = 220/11 = 20 মিটার/সেকেন্ড

18 সেকেন্ডে অতিক্রম করে = (20 × 18) মিটার 
= 360 মিটার 

সেতুর দৈর্ঘ্য = 360 - 220 মিটার = 140 মিটার 
১,৬০৮.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) আকাঙ্খা
  2. খ) আদ্যাক্ষর
  3. গ) বীণাপাণী
  4. ঘ) অদ্যপি
সঠিক উত্তর:
খ) আদ্যাক্ষর
উত্তর
সঠিক উত্তর:
খ) আদ্যাক্ষর
ব্যাখ্যা
আদ্যাক্ষর বানানটি শুদ্ধ। অপশনের অন্যান্য বানানের শুদ্ধরূপ : আকাঙ্ক্ষা, বীণাপাণি, অদ্যাপি।
১,৬০৯.
'পেট্রোল ইঞ্জিন' মটরগাড়ীর সাথে সম্পর্কিত হলে সার্চ ইঞ্জিন(Search engine) কিসের সাথে সম্পর্কযুক্ত? 
  1. উড়োজাহাজ 
  2. কম্পিউটার 
  3. জিপিএস
  4. প্যানাটোরিয়াম 
সঠিক উত্তর:
কম্পিউটার 
উত্তর
সঠিক উত্তর:
কম্পিউটার 
ব্যাখ্যা

প্রশ্ন: 'পেট্রোল ইঞ্জিন' মটরগাড়ীর সাথে সম্পর্কিত হলে সার্চ ইঞ্জিন (Search engine) কিসের সাথে সম্পর্কযুক্ত?

সমাধান:
পেট্রোল ইঞ্জিন মটরগাড়ীর শক্তি উৎপাদনের জন্য ব্যবহৃত একটি যান্ত্রিক ব্যবস্থা।

সার্চ ইঞ্জিন
হলো একটি সফটওয়্যার সিস্টেম, যা ইন্টারনেটে তথ্য অনুসন্ধানের জন্য ব্যবহৃত হয় এবং এটি কম্পিউটার বা ইন্টারনেট-সংযুক্ত ডিভাইসের সাথে সম্পর্কিত।যেমন- Google, Yahoo, Bing, AOL ইত্যাদি। 

সুতরাং, সঠিক উত্তর খ) কম্পিউটার

১,৬১০.
কলম্বিয়ার সাথে পেসো যেভাবে সম্পর্কিত, ব্রাজিলের সাথে তেমনি কোনটি সম্পর্কিত?
  1. ইউয়ান
  2. রিয়াল
  3. দিনার
  4. ইউরো
সঠিক উত্তর:
রিয়াল
উত্তর
সঠিক উত্তর:
রিয়াল
ব্যাখ্যা

প্রশ্ন: কলম্বিয়ার সাথে পেসো যেভাবে সম্পর্কিত, ব্রাজিলের সাথে তেমনি কোনটি সম্পর্কিত?

সমাধান:
- কলম্বিয়ার মুদ্রার নাম পেসো।
- ব্রাজিলের মুদ্রার নাম রিয়াল।
অতএব, কলম্বিয়ার সাথে 'পেসো' যেভাবে সম্পর্কিত, ব্রাজিলের সাথে তেমনি 'রিয়াল' সম্পর্কিত।

১,৬১১.
কোনো কিছুর কারণ জানতে হলে আমরা ইংরেজিতে যে প্রশ্ন করি তা সাধারণত কোন শব্দটি দিয়ে শুরু হয়?
  1. how
  2. what
  3. who
  4. why
সঠিক উত্তর:
why
উত্তর
সঠিক উত্তর:
why
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো কিছুর কারণ জানতে হলে আমরা ইংরেজিতে যে প্রশ্ন করি তা সাধারণত কোন শব্দটি দিয়ে শুরু হয়?

সমাধান:
- কোনো কিছুর কারণ জানতে why ব্যবহৃত হয়।
- কোনো কিছুর কিভাবে জানতে how ব্যবহৃত হয়। 
- কী দ্বারা প্রশ্ন করলে what ব্যবহৃত হয়। 
- কর্তাকে নিয়ে প্রশ্ন করলে who ব্যবহৃত হয়।
১,৬১২.
নিচের চিত্রে কতগুলো ত্রিভুজ সৃষ্টি হয়েছে?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে কতগুলো ত্রিভুজ সৃষ্টি হয়েছে?


সমাধান:

উপরোক্ত বৃহৎ ত্রিভুজে মোট কতটি ত্রিভুজ আছে 
= pn(n - 1) ÷ 2
= ২ × ৩(৩ - ১) ÷ ২
= ৬

এখানে p = আনুভূমিক রেখার সংখ্যা 
n = লম্বালম্বি বা তির্যক রেখার সংখ্যা
১,৬১৩.
ক ও খ হলো দুইবোন। খ হলো গ এর মা। ঘ হলো গ এর ছেলে। যদি ঙ, ক এর ছেলে হয় তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
  1. ক ও ঙ হলো ভাই
  2. ক, ঙ ও খ হলো ভাইবোন
  3. খ ও ঘ হলো বোন
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ হলো দুইবোন। খ হলো গ এর মা। ঘ হলো গ এর ছেলে। যদি ঙ, ক এর ছেলে হয় তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক?

সমাধান:
ক ও খ হলো দুইবোন। খ হলো গ এর মা। ⇒ ক হলো গ এর খালা।
ঘ হলো গ এর ছেলে ⇒ ক ও খ হলো ঘ এর নানী। 
ঙ, ক এর ছেলে ⇒ খ হলো ঙ এর খালা।
গ ও ঙ খালাতো ভাই/বোন। 

∴ ক ও ঙ ভাই হতে পারেনা। কারণ, ঙ, ক এর ছেলে। তাহলে, ক, ঙ ও খ  ভাইবোন হতে পারেনা।
- খ ও ঘ বোন হতে পারেনা, কারণ, খ হলো ঘ এর নানী। 

∴ সঠিক উত্তর: ঘ) কোনটিই নয়।
১,৬১৪.
কোন বানানটি অশুদ্ধ?
  1. জবা-কুসুম
  2. তিমিরবিদারী
  3. যৌবনসূর্য
  4. সলীল-সমাধী
সঠিক উত্তর:
সলীল-সমাধী
উত্তর
সঠিক উত্তর:
সলীল-সমাধী
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
সলিল সমাধি (বিশেষ্য) শব্দের অর্থ জলে ডুবে বিনাশ বা মৃত্যু। 'সলিল' শব্দের অর্থ জল বা পানি, যেখানে 'ল' বর্ণে ই-কার ব্যবহৃত হয়। অন্যদিকে 'সমাধি' শব্দের শেষেও ই-কার বসে। সুতরাং 'সলীল' (দীর্ঘ-ঈ কার দিয়ে) এবং 'সমাধী' (দীর্ঘ-ঈ কার দিয়ে) উভয় অংশই এখানে ভুলভাবে লেখা হয়েছে। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৬১৫.
কোন জোড়টি ভিন্ন?
  1. ১০, ২০
  2. ৪২, ৫৪
  3. ৪৫, ৩০
  4. ৬৫, ৭৫
সঠিক উত্তর:
৪২, ৫৪
উত্তর
সঠিক উত্তর:
৪২, ৫৪
ব্যাখ্যা
প্রশ্ন: কোন জোড়টি ভিন্ন?

সমাধান:
এখানে,
অপশন খ বাদে অন্য জোড়াগুলো ৫ দ্বারা বিভাজ্য।
কিন্তু, অপশন খ তে প্রদত্ত  ৪২ ও ৫৪ জোড়াটি ৫ দিয়ে বিভাজ্য।
∴ ৪২, ৫৪ ভিন্ন।
১,৬১৬.
নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? 
  1. 3/5
  2. 7/22
  3. 11/40
  4. 2/9
সঠিক উত্তর:
2/9
উত্তর
সঠিক উত্তর:
2/9
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? 

সমাধান:
এখানে,
3/5 = 0.6 
7/22 = 0.318
11/40 = 0.275
2/9 = 0.222

তাই 2/9 সংখ্যাটি ক্ষুদ্রতম ।
১,৬১৭.
যদি মাসের ২য় দিন সোমবার হয় তাহলে মাসের ১৮ তম দিন কী বার হবে?
  1. রবিবার
  2. সোমবার
  3. মঙ্গলবার
  4. বুধবার
সঠিক উত্তর:
বুধবার
উত্তর
সঠিক উত্তর:
বুধবার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি মাসের ২য় দিন সোমবার হয় তাহলে মাসের ১৮ তম দিন কী বার হবে?

সমাধান:
মাসের ২য় দিন সোমবার হলে , 
২ + ৭ = ৯ তম,
৯ + ৭ = ১৬ তম,
১৬ + ৭ = ২৩ তম দিন গুলোও হবে সোমবার। 

∴ ১৬ + ২ = ১৮ তম দিন হবে সোমবার + ২ দিন = বুধবার
১,৬১৮.

চিত্রে ত্রিভুজের সংখ্যা কতটি? 
  1. ক) ১২টি
  2. খ) ১৫টি
  3. গ) ১৬টি
  4. ঘ) ১৮টি
সঠিক উত্তর:
ঘ) ১৮টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: 

চিত্রে ত্রিভুজের সংখ্যা কতটি? 

সমাধান: 
এখানে,
১টি অংশ নিয়ে ত্রিভুজের সংখ্যা ৮টি।
২টি অংশ নিয়ে ত্রিভুজের সংখ্যা ৫টি।
৩টি অংশ নিয়ে ত্রিভুজের সংখ্যা ৩টি।
৪টি অংশ নিয়ে ত্রিভুজের সংখ্যা ১টি।
৯টি অংশ নিয়ে ত্রিভুজের সংখ্যা ১টি।

∴ মোট ত্রিভুজের সংখ্যা (৮ + ৫ + ৩ + ১ + ১)টি
= ১৮টি 
১,৬১৯.
The opposite of ‘Hate' is -
  1. ক) affectionate
  2. খ) Concern
  3. গ) Abhor
  4. ঘ) loathe
সঠিক উত্তর:
ক) affectionate
উত্তর
সঠিক উত্তর:
ক) affectionate
ব্যাখ্যা
প্রশ্ন: The opposite of ‘Hate' is -
 
সমাধান:
The opposite word of 'Hate' is Affectionate.
Hate - ঘৃণা করা; অত্যন্ত অপছন্দ করা।
Affectionate - স্নেহময়; মমতাময়; স্নেহশীল; প্রেমময়; প্রেমপূর্ণ; স্নেহমাখা; সাদর।

প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলোর অর্থ:
- Concern:  কোনো বিষয় যাতে কেউ উৎসাহী বা যা কারো কাছে গুরুত্বপূর্ণ।
- Abhor: ঘৃণা বা অবজ্ঞা করা; ঘৃণাভরে পরিহার করা।
- loathe: বিরাগ পোষণ করা; দারুণ অপছন্দ করা।
১,৬২০.
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রদত্ত চিত্রের পরের চিত্রটি হবে অপশনের (ঘ)
    ১,৬২১.
    যদি LOYAL দিয়ে JOWAJ বোঝায়, তাহলে EAGLE দিয়ে নিচের কোনটি বোঝাবে?
    1. ELCCA
    2. CACEL
    3. CAELC
    4. CEALC
    সঠিক উত্তর:
    CAELC
    উত্তর
    সঠিক উত্তর:
    CAELC
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি LOYAL দিয়ে JOWAJ বোঝায়, তাহলে EAGLE দিয়ে নিচের কোনটি বোঝাবে?

    সমাধান:
    J - L (পার্থক্য ২) 
    O - O (অপরিবর্তিত)
    W - Y (পার্থক্য ২)
    A - A (অপরিবর্তিত)
    J - L (পার্থক্য ২) হলে, 

    একইভাবে, 
    E - C (পার্থক্য ২)
    A - A (অপরিবর্তিত)
    G - E (পার্থক্য ২)
    L - L (অপরিবর্তিত)
    E - C (পার্থক্য ২)
    ১,৬২২.
    ‘সৌম্য’- এর বিপরীত শব্দ কি?
    1. অসুন্দর
    2. কুৎসিত
    3. কাপুরুষ
    4. কোনটি নয়
    সঠিক উত্তর:
    কোনটি নয়
    উত্তর
    সঠিক উত্তর:
    কোনটি নয়
    ব্যাখ্যা
    প্রশ্ন: ‘সৌম্য’- এর বিপরীত শব্দ কি?

    সমাধান:
    সৌম্য এর বিপরীত শব্দ - উগ্র।
    সুন্দর এর বিপরীত শব্দ - কুৎসিত।

    গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
    'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন। 
    'গ্রাহ্য' শব্দের বিপরীত শব্দ - অগ্রাহ্য।
    'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত 
    'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয় 
    'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত 
    'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত 
    'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয় 
    'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত 
    'উগ্র' এর বিপরীত শব্দ - মৃদু / সৌম্য 
    'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয় 

    উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।
    ১,৬২৩.
    দেয়ালঘড়িতে রাত ৯:০০ বাজলে ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে?
    1. ৩০°
    2. ৬০°
    3. ৯০°
    4. ১২০°
    সঠিক উত্তর:
    ৯০°
    উত্তর
    সঠিক উত্তর:
    ৯০°
    ব্যাখ্যা
    প্রশ্ন: দেয়ালঘড়িতে রাত ৯:০০ বাজলে ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে?

    সমাধান:
    ঘণ্টা ও কাঁটার মধ্যবর্তী কোণ = {(১১ × মিনিট) - (৬০ × ঘণ্টা)}/২ = ।(১১ × ০) - (৬০ × ৯)।/২ = ।- ৫৪০।/২ = ২৭০°

    নির্ণেয় কোণ = ৩৬০° - ২৭০° = ৯০°
    ১,৬২৪.
    T, R, P, N, L, ?, ? প্রশ্নবোধক স্থানে নিচের কোনটি বসবে?
    1. ক) J, G
    2. খ) J, H
    3. গ) H, K
    4. ঘ) K, I
    সঠিক উত্তর:
    খ) J, H
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) J, H
    ব্যাখ্যা

    T একটি বর্ণ আগে R
    R একটি বর্ণ আগে P
    P একটি বর্ণ আগে N
    N একটি বর্ণ আগে L
    L একটি বর্ণ আগে J
    J একটি বর্ণ আগে H

    ১,৬২৫.
    জব্বারের আয়ের ৩/৪ অংশ ১৬৫০০ টাকা হলে, তার মোট আয় কত?
    1. ১৯৫০০ টাকা
    2. ২০০০০ টাকা
    3. ২২০০০ টাকা
    4. ২৫৪০০ টাকা
    সঠিক উত্তর:
    ২২০০০ টাকা
    উত্তর
    সঠিক উত্তর:
    ২২০০০ টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন: জব্বারের আয়ের ৩/৪ অংশ ১৬৫০০ টাকা হলে, তার মোট আয় কত?

    সমাধান:
    ধরি,
    মোট আয় ক টাকা 
    এখন,
    (৩ক)/৪ = ১৬৫০০
    বা, ৩ক = ১৬৫০০ × ৪
    বা, ক = (১৬৫০০ × ৪)/৩
    ∴ ক = ২২০০০ 

    ∴ তার মোট আয় ২২০০০ টাকা।
    ১,৬২৬.
    সুমন একটি লন রোলার ঠেলছে, আবির একটি লন রোলার টানছে (দুইটি লন রোলারের ওজন সমান)। কার বেশি কষ্ট হবে?
    1. সুমনের
    2. আবিরের
    3. উভয়ের সমান কষ্ট হবে
    4. বলা সম্ভব নয়
    সঠিক উত্তর:
    সুমনের
    উত্তর
    সঠিক উত্তর:
    সুমনের
    ব্যাখ্যা
    প্রশ্ন: সুমন একটি লন রোলার ঠেলছে, আবির একটি লন রোলার টানছে (দুইটি লন রোলারের ওজন সমান)। কার বেশি কষ্ট হবে?

    সমাধান:
    টানলে রোলারের ওজন কম অনুভূত হওয়ায় রোলার ঠেলা অপেক্ষা টেনে নেওয়া সহজ।
    একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও অন্যজন ঠেলে নেয়, তবে টেনে নেওয়া ব্যক্তির কষ্ট কম হবে।

    যেহেতু সুমন লন রোলার ঠেলছে তার কষ্ট বেশি হবে।
    ১,৬২৭.
    Aeroplane : Cockpit :: Train : ?
    1. Wagon
    2. Coach
    3. Engine
    4. Station
    সঠিক উত্তর:
    Engine
    উত্তর
    সঠিক উত্তর:
    Engine
    ব্যাখ্যা

    প্রশ্ন: Aeroplane : Cockpit :: Train : ?

    সমাধান:
    এখানে সম্পর্কটি হচ্ছে 'যানবাহন : চালকের কক্ষ'। 
    - উড়োজাহাজ বা বিমান চালনা করার জন্য চালকের বসার বিশেষ স্থান বা কক্ষকে Cockpit বলা হয়।
    - একইভাবে, ট্রেন চালনা করার জন্য চালক যেখানে অবস্থান করেন বা যে অংশটি ট্রেনকে গতিশীল করে, তাকে Engine (বা Driver's Cab) বলা হয়।

    অন্যান্য অপশন:
    - Wagon: মালবাহী ট্রেনের বগি বা মালপত্র বহনকারী কামরাকে বোঝায়।
    - Coach: যাত্রীবাহী ট্রেনের বগি বা কামরাকে নির্দেশ করে।
    - Station: একটি বিশদ এলাকা যেখানে ট্রেন থামে, এটি ট্রেনের চালকের বসার নির্দিষ্ট কক্ষ নয়।

    ১,৬২৮.
    যদি √2 : (1 + √3) = √6 : x হলে, x এর মান কত? 
    1. ক) √3 - 3
    2. খ) 2√3 + 3
    3. গ) √3 - 6
    4. ঘ) √3 + 3
    সঠিক উত্তর:
    ঘ) √3 + 3
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) √3 + 3
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি √2 : (1 + √3) = √6 : x হলে, x এর মান কত? 

    সমাধান:
    √2 : (1 + √3) = √6 : x 
    ⇒ √2/(1 + √3) = √6/x 
    ⇒ x√2 = √6(1 + √3) 
    ⇒ x =√6(1 + √3)/√2
    ⇒ x = √3(1 + √3)
    x  = √3 + 3
    ১,৬২৯.
    'শরণ' শব্দের অর্থ কী?
    1. ক) মনে করা
    2. খ) আশ্রয়দাতা
    3. গ) গমন
    4. ঘ) মেনে লওয়া
    সঠিক উত্তর:
    খ) আশ্রয়দাতা
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) আশ্রয়দাতা
    ব্যাখ্যা
    'শরণ' শব্দের অর্থ = আশ্রয়দাতা 

    শরণ (বিশেষ্য) 
    - সংস্কৃত শব্দ 
    - প্রকৃতি প্রত্যয় = শৃ+অন
    অর্থ: 
    - আশ্রয়দাতা; রক্ষক 
    - আশ্রয়স্থান,
    - গৃহ। 

    উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
    ১,৬৩০.
    একজন লোক পাহাড়তলি থেকে যাত্রা শুরু করে উত্তরদিকে ২৪ কিলোমিটার গেল এবং সেখান থেকে ৭ কিলোমিটার পূর্বদিকে আমতলীতে গিয়ে যাত্রা শেষ করল। পাহাড়তলী থেকে আমতলীর দূরত্ব কত?
    1. ১৬.৫ কি.মি.
    2. ২৫ কি.মি.
    3. ৩১ কি.মি.
    4. কোনটিই নয়
    সঠিক উত্তর:
    ২৫ কি.মি.
    উত্তর
    সঠিক উত্তর:
    ২৫ কি.মি.
    ব্যাখ্যা
    প্রশ্ন: একজন লোক পাহাড়তলি থেকে যাত্রা শুরু করে উত্তরদিকে ২৪ কিলোমিটার গেল এবং সেখান থেকে ৭ কিলোমিটার পূর্বদিকে আমতলীতে গিয়ে যাত্রা শেষ করল। পাহাড়তলী থেকে আমতলীর দূরত্ব কত?

    সমাধান:
     
    দূরত্ব = √(২৪ + ৭) [পীথাগোরাসের উপ্পাদ্য অনুযায়ী]
    = √(৫৭৬ + ৪৯)
    = √(৬২৫)
    = ২৫ কি.মি.
    ১,৬৩১.
    তিনটি ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার যোগফল ৯৬ হলে, ক্ষুদ্রতর সংখ্যা দুটির যোগফল কত?
    1. ৬৩
    2. ৭৩
    3. ৬৫
    4. ৫৮
    সঠিক উত্তর:
    ৬৩
    উত্তর
    সঠিক উত্তর:
    ৬৩
    ব্যাখ্যা
    প্রশ্ন: তিনটি ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার যোগফল ৯৬ হলে, ক্ষুদ্রতর সংখ্যা দুটির যোগফল কত?

    সমাধান:
    ধরি,
    তিনটি ধারাবাহিক সংখ্যা = x - ১, x, x + ১

    প্রশ্নমতে,
    (x - ১) + x + (x + ১) = ৯৬
    ⇒ ৩x = ৯৬
    ⇒ x = ৩২

    ∴ তিনটি সংখ্যা হলো- ৩১, ৩২, ৩৩
    ∴ ক্ষুদ্রতর সংখ্যা দুটি- ৩১ ও ৩২

    ∴ যোগফল = ৩১ + ৩২ = ৬৩
    ১,৬৩২.
    দুটি সংখ্যার গুণফল হল 9375 এবং যখন বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তখন ভাগফল 15 হয়। সংখ্যা দুটির যোগফল কত? 
    1. 450
    2. 420
    3. 400 
    4. 480
    সঠিক উত্তর:
    400 
    উত্তর
    সঠিক উত্তর:
    400 
    ব্যাখ্যা
    মনেকরি 
    বড় সংখ্যাটি x 
    ছোট সংখ্যাটি y

    শর্তমতে 
    xy = 9375 .............. (1)

    x/y= 15
    x = 15y........... (2)     

    (1)নং সমীকরণ হতে পাই,
    xy = 9375
    (15y)y = 9375
    15y2 = 9375
    y2 = 9375/15
    y2 = 625
    y2 =252
    y = 25 

    (2) নং সমীকরণ হতে পাই,
    x = 15y
    x = 15 × 25
    x=375

    সংখ্যা দুটির যোগফল = 375 + 25 
                                     = 400
    ১,৬৩৩.
    নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
    SHR (..........) LING
    1. ENT
    2. INK
    3. IVEN
    4. EW
    সঠিক উত্তর:
    INK
    উত্তর
    সঠিক উত্তর:
    INK
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
    SHR (..........) LING

    সমাধান:
    INK শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় SHRINK এবং দ্বিতীয় শব্দটি শুরু INKLING হয়।
    SHRINK - পিছিয়ে আনা; সংকোচ বোধ করা; পিছু হটা।
    INKLING - কোনোকিছুর আভাস/ইঙ্গিত পাওয়া/দেওয়া।
    ১,৬৩৪.
    রহিম ও করিম একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। রহিম একা ৩০ দিনে কাজটি শেষ করতে পারলে করিম একা কতদিনে কাজটি শেষ করতে পারবে?
    1. ১০ দিনে
    2. ১৫ দিনে
    3. ১৩ দিনে
    4. ১২ দিনে
    সঠিক উত্তর:
    ১৫ দিনে
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৫ দিনে
    ব্যাখ্যা
    প্রশ্ন: রহিম ও করিম একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। রহিম একা ৩০ দিনে কাজটি শেষ করতে পারলে করিম একা কতদিনে কাজটি শেষ করতে পারবে?

    সমাধান:
    রহিম ও করিম ১০ দিনে করতে পারে কাজটির ১ অংশ
    ∴ রহিম ও করিম ১ দিনে করতে পারে কাজটির ১/১০ অংশ

    রহিম ৩০ দিনে করতে পারে কাজটির ১ অংশ
    ∴ রহিম ১ দিনে করতে পারে কাজটির ১/৩০ অংশ
    করিম ১ দিনে করতে পারে কাজটির = (১/১০) - (১/৩০) অংশ
    = (৩ - ১)/৩০ অংশ
    = ২/৩০ অংশ
    = ১/১৫ অংশ
    করিম ১/১৫ অংশ কাজ করতে পারে ১ দিনে
    ∴ করিম ১ বা সম্পূর্ণ কাজ করতে পারে (১ × ১৫)/১ = ১৫ দিনে
    ১,৬৩৫.
    নিম্নলিখিত সংখ্যা শ্রেণির প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে?
    ৪১, ৪০, ৩৮, ৩৫, ৩১, ?
    1. ২৫
    2. ২৯
    3. ২১
    4. ২৬
    সঠিক উত্তর:
    ২৬
    উত্তর
    সঠিক উত্তর:
    ২৬
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিম্নলিখিত সংখ্যা শ্রেণির প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে?
    ৪১, ৪০, ৩৮, ৩৫, ৩১, ?

    সমাধান:
    এখানে,১ম পদ = ৪১
    ২য় পদ = ৪১ - ১ = ৪০
    ৩য় পদ = ৪০ - ২ = ৩৮
    ৪র্থ পদ = ৩৮ - ৩ = ৩৫
    ৫ম পদ = ৩৫ - ৪ = ৩১
    ৬ষ্ঠ পদ = ৩১ - ৫ = ২৬

    ১,৬৩৬.
    একটি বাক্সে কিছু ৫০ টাকা, কিছু ২০ টাকা এবং কিছু ১০ টাকার নোট আছে যার আর্থিক মূল্য ৯৮০ টাকা। ঐ বাক্সে ২০ টাকার নোট ২০টি থাকলে সর্বোচ্চ কতটি ৫০ টাকার নোট আছে?
    1. ৭টি
    2. ৮টি
    3. ৯টি
    4. কোনোটিই নয়
    সঠিক উত্তর:
    কোনোটিই নয়
    উত্তর
    সঠিক উত্তর:
    কোনোটিই নয়
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি বাক্সে কিছু ৫০ টাকা, কিছু ২০ টাকা এবং কিছু ১০ টাকার নোট আছে যার আর্থিক মূল্য ৯৮০ টাকা। ঐ বাক্সে ২০ টাকার নোট ২০টি থাকলে সর্বোচ্চ কতটি ৫০ টাকার নোট আছে?

    সমাধান:
    দেওয়া আছে
    ২০ টাকার নোট ২০টি = (২০ × ২০) টাকা
    = ৪০০ টাকা

    বাকি থাকে = (৯৮০ - ৪০০) = ৫৮০ টাকা

    ৫৮০ টাকার মধ্যে সর্বোচ্চ ৫০ টাকার নোট হতে পারে = ১১ × ৫০ + ৩০ 
    অর্থাৎ ১১ টি ৫০ টাকার নোট ও ৩ টি ১০ টাকার নোট
    ১,৬৩৭.
    রাকিব পূর্ব দিকে হাঁটছিল, সে তার স্কুলে যাওয়ার জন্য ৩ বার ডানে এবং ২ বার বামে ঘুরল। তার স্কুল কোন পাশে?
    1. ক) পূর্ব দিক
    2. খ) পশ্চিম দিক 
    3. গ) উত্তর  দিক
    4. ঘ) দক্ষিণ দিক
    সঠিক উত্তর:
    ঘ) দক্ষিণ দিক
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) দক্ষিণ দিক
    ব্যাখ্যা

    দিক নির্ণয়ের ক্ষেত্রে ডানদিক = R এবং বামদিক = L ধরি এবং R ও L পরস্পর বিপরীত হবে।
    nR - mL = 0 হলে দিকের কোন পরিবর্তন হবে না।
    nR - mL = 2R অথবা 2L হলে সম্পূর্ন বিপরীত দিক হবে।
    nR - mL = 3R = R হলে ডান দিকে ঘুরা বুঝায়।
    nR - mL = 3L = L হলে বাম দিকে ঘুরা বুঝায়।
    4R বা 4L হলে যেই দিকে ছিল ঐ দিকেই থাকবে
    4R বা 4L এর বেশি মান হলে 4R বা 4L বিয়োগ করে বিয়োগফল উল্লেখিত মান গুলোর মতই ফলাফল দিবে।
    এখানে,
    3R - 2L = R, অর্থাৎ সে সর্বশেষ পূর্বদিক থেকে ডানদিকে মুখ করেছে, তাহলে তার স্কুল দক্ষিণ দিকে।

    ১,৬৩৮.
    বাহিরে প্রচন্ড ঠান্ডা এবং কক্ষের তাপমাত্রা অনেক উষ্ণ। যদি কক্ষের দরজাটি খোলা হয় তাহলে বাহির থেকে বাতাস কোন দৃশ্যের মত কক্ষে প্রবেশ করবে?
    1. শীতল বাতাস কক্ষে প্রবেশ করবে না।
    2. দৃশ্য B এর মত বাতাস ছাদের দিকে প্রবাহিত হবে।
    3. দৃশ্য A এর মত বাতাস মেঝের দিকে প্রবাহিত হবে।
    4. যেকোনোটিই হতে পারে
    সঠিক উত্তর:
    দৃশ্য A এর মত বাতাস মেঝের দিকে প্রবাহিত হবে।
    উত্তর
    সঠিক উত্তর:
    দৃশ্য A এর মত বাতাস মেঝের দিকে প্রবাহিত হবে।
    ব্যাখ্যা
    প্রশ্ন: বাহিরে প্রচন্ড ঠান্ডা এবং কক্ষের তাপমাত্রা অনেক উষ্ণ। যদি কক্ষের দরজাটি খোলা হয় তাহলে বাহির থেকে বাতাস কোন দৃশ্যের মত কক্ষে প্রবেশ করবে?


    সমাধান:
    • শীতল বায়ু উষ্ণ বায়ু অপেক্ষা ভারী। উষ্ণ বায়ু হালকা বলে বায়ুমন্ডলে তা উপরের দিকে উঠে যায়।
    • এখন কক্ষে শীতল বায়ু প্রবেশ করলে তা ভারী হওয়ায় এবং কক্ষের উষ্ণ বায়ু উপরের দিকে থাকায় দৃশ্য A এর মত মেঝের দিকে প্রবাহিত হবে।
    ১,৬৩৯.
    যদি 1394 = ACID হয় তাহলে 4516 = ?
    1. DEAN
    2. DEAL
    3. DEAF
    4. DEAD
    সঠিক উত্তর:
    DEAF
    উত্তর
    সঠিক উত্তর:
    DEAF
    ব্যাখ্যা

    প্রশ্ন: যদি 1394 = ACID হয় তাহলে 4516 = ?

    সমাধান:
    যদি 1394 = ACID হয় তাহলে 4516 = DEAF

    ইংরেজি বর্ণমালার অবস্থান (A = 1, B = 2,..., Z = 26) বিবেচনা করে দেখা যায়-
    1 = A, 
    3 = C, 
    9 = I, 
    4 = D 
    ∴ 1394 = ACID

    একইভাবে,
    4 = D ,
    5 = E,
    1 = A, 
    6 = F

    ∴ 4516 = DEAF

    ১,৬৪০.
    মুসা একটি নির্দিষ্ট স্থান থেকে ৯ কি.মি. দক্ষিণে গেল। এরপর ৩ কি.মি. পূর্বে গেল। সেখান থেকে উত্তর দিকে ৬ কি.মি. হেঁটে যাত্রা শেষ করলো। যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের সরাসরি দূরত্ব কত?
    1. ২√৩ কি.মি.
    2. ৩√৩ কি.মি.
    3. ৩√২ কি.মি.
    4. ৬ কি.মি.
    সঠিক উত্তর:
    ৩√২ কি.মি.
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩√২ কি.মি.
    ব্যাখ্যা
    প্রশ্ন: মুসা একটি নির্দিষ্ট স্থান থেকে ৯ কি.মি. দক্ষিণে গেল। এরপর ৩ কি.মি. পূর্বে গেল। সেখান থেকে উত্তর দিকে ৬ কি.মি. হেঁটে যাত্রা শেষ করলো। যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের সরাসরি দূরত্ব কত?

    সমাধান:
     
    এখানে,
    AB = ৯ কি.মি.
    BC = ৩ কি.মি.
    CD = ৬ কি.মি.
    DE = ৩ কি.মি.
    এবং CD = BE = ৬ কি.মি.
    ∴ AE = ৩ কি.মি.

    ΔAED এ যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের দূরত্ব, AD = √(AE2 + DE2)
    = √(৩ + ৩)
    = √১৮
    = √(৯ × ২)
    = ৩√২ কি.মি.
    ১,৬৪১.
    ১০০ চেয়ে ছোট কতগুলো ধনাত্মক সংখ্যা আছে যাদেরকে ২০ দিয়ে ভাগ করলে ২ অবশিষ্ট থাকে ?
    1. ক) ৪
    2. খ) ৫
    3. গ) ৬
    4. ঘ) ৭
    সঠিক উত্তর:
    খ) ৫
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ৫
    ব্যাখ্যা
    প্রশ্নঃ ১০০ চেয়ে ছোট কতগুলো ধনাত্মক সংখ্যা আছে যাদেরকে  ২০  দিয়ে ভাগ করলে ২ অবশিষ্ট থাকে ?

    সমাধানঃ

    ২০ × ০ + ২ = ২
    ২০ × ১ + ২ = ২২
    ২০ × ২ + ২ = ৪২
    ২০× ৩ + ২ = ৬২
    ২০× ৪+ ২= ৮২
    ২০× ৫ + ২ = ১০২ যা ১০০ চেয়ে বড়।

    সুতরাং এমন ৫ টি সংখ্যা আছে ।
    ১,৬৪২.
    ইংরেজি বর্ণমালায় ৪র্থ ব্যঞ্জনবর্ণের পর ৩য় স্বরবর্ণের ডানের বর্ণটি কী হবে? 
    1. S
    2. T
    3. Q
    4. V
    সঠিক উত্তর:
    V
    উত্তর
    সঠিক উত্তর:
    V
    ব্যাখ্যা

    প্রশ্ন: ইংরেজি বর্ণমালায় ৪র্থ ব্যঞ্জনবর্ণের পর ৩য় স্বরবর্ণের ডানের বর্ণটি কী হবে?

    সমাধান:
    ইংরেজি বর্ণমালার ১ম চারটি ব্যঞ্জনবর্ণ হলো- B, C, D, F 
    ৪র্থ ব্যঞ্জনবর্ণের পর তিনটি স্বরবর্ণ হলো - I, O, U 

    ৩য় স্বরবর্ণ অর্থাৎ U এর ডানের বর্ণটি হবে V. 

    ১,৬৪৩.
    একজন খেলনা বিক্রেতা বলের দামের উপর ২৫% ছাড় ঘোষণা করে। যদি একজন লোক ২৪ টাকা ছাড় পেতে হয়, তাহলে তাকে কতটি বল কিনতে হবে? যেখানে প্রতিটি বলের দাম ৩২ টাকা। 
    1. ক) ১টি 
    2. খ) ৩টি 
    3. গ) ৫টি 
    4. ঘ) ৭টি 
    সঠিক উত্তর:
    খ) ৩টি 
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ৩টি 
    ব্যাখ্যা
    প্রশ্ন: একজন খেলনা বিক্রেতা বলের দামের উপর ২৫% ছাড় ঘোষণা করে। যদি একজন লোক ২৪ টাকা ছাড় পেতে হয়, তাহলে তাকে কতটি বল কিনতে হবে? যেখানে প্রতিটি বলের দাম ৩২ টাকা। 

    সমাধান: 
    ১০০ টাকায় ছাড় ২৫ টাকা 
    ১ টাকায় ছাড় ২৫/১০০ টাকা 
    ৩২  টাকায় ছাড় (২৫ × ৩২)/১০০ টাকা
    = ৮ টাকা 

    ২৪ টাকা ছাড় পেতে বল কিনতে হবে = ২৪/৮ = ৩টি 
    ১,৬৪৪.
    নিচের কোন শব্দটিকে ইংরেজি অভিধানে আগে খুঁজে পাওয়া যাবে?
    1. Referendum
    2. Referable
    3. Reference
    4. Refection
    সঠিক উত্তর:
    Refection
    উত্তর
    সঠিক উত্তর:
    Refection
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন শব্দটিকে ইংরেজি অভিধানে আগে খুঁজে পাওয়া যাবে?
     
    সমাধান:
    Referendum, Referable, Reference, Refection
    সবগুলো শব্দের প্রথম চার বর্ণ Refe, তারপর (Referendum, Referable, Reference) শব্দগুলোতে আসে r. কিন্তু Refection এ আসে c. 
    c বর্ণটি r  এর আগে হওয়ায় Refection শব্দটি অভিধানে আগে আসবে।
    ১,৬৪৫.
    এক ব্যক্তি ২ কি.মি. উত্তর দিকে হাটলো এবং ঘুরে পূর্ব দিকে হেটে ১০ কি.মি. গেলো। এরপর উত্তর দিকে ঘুরে ৩ কি.মি. হাটার পর আবার পূর্ব দিকে ঘুরে ২ কি.মি. গেলো। সে তার যাত্রার স্থান থেকে কতটুকু দূরত্বে আছে?
    1. ক) ৫
    2. খ) ৯
    3. গ) ১২
    4. ঘ) ১৩
    সঠিক উত্তর:
    ঘ) ১৩
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ১৩
    ব্যাখ্যা

    দূরত্ব = AE
    = √(52 + 122)
    = 13 k.m.
    ১,৬৪৬.
    প্রশ্নবোধক স্থানে নিচের কোনটি হবে?
    1. ক) 3
    2. খ) 4
    3. গ) 1
    4. ঘ) 2
    সঠিক উত্তর:
    ক) 3
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) 3
    ব্যাখ্যা

    প্রথম বিভাগে ''E'' অক্ষরটি ডানদিকে, তারপরে নীচে, তারপরে ডানদিকে থাকবে। দ্বিতীয় বিভাগে, অক্ষরগুলি সমস্ত মুখ নীচে। এই ধরণটি অনুসরণ করতে, চতুর্থ বিভাগে, বর্ণগুলি অবশ্যই সমস্ত উপর মুখি হবে

    ১,৬৪৭.
    ইংরেজি অভিধানে কোন শব্দটি সবার শেষে আসবে?
    Precious, Predict, Premium, Precise
    1. Precious
    2. Predict
    3. Premium
    4. Precise
    সঠিক উত্তর:
    Premium
    উত্তর
    সঠিক উত্তর:
    Premium
    ব্যাখ্যা

    প্রশ্ন: ইংরেজি অভিধানে কোন শব্দটি সবার শেষে আসবে?
    Precious, Predict, Premium, Precise

    সমাধান:
    অভিধান অনুসারে বর্ণানুক্রমিকভাবে (Alphabetical order) শব্দগুলোকে সাজালে তাদের অবস্থান হবে-

    1. Precious (P-r-e-c-i-o...)
    2. Precise (P-r-e-c-i-s...)
    3. Predict (P-r-e-d...)
    4. Premium (P-r-e-m...)

    বর্ণানুক্রম অনুযায়ী সবার শেষে আসবে Premium

    ∴ সঠিক উত্তর: Premium

    ১,৬৪৮.
    'হর্ষ' এর বিপরীত শব্দ কী?
    1. বিষাদ
    2. সৌম্য
    3. নিশ্চেষ্ট
    4. গরল
    সঠিক উত্তর:
    বিষাদ
    উত্তর
    সঠিক উত্তর:
    বিষাদ
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'হর্ষ' এর বিপরীত শব্দ কী?

    সমাধান:
    'হর্ষ' এর বিপরীত শব্দ = বিষাদ।

    অন্যান্য অপশন আলোচনা -
    অমৃত - গরল।
    হর্ষ - বিষাদ।
    উগ্র - সৌম্য।
    সচেষ্ট - নিশ্চেষ্ট।
    ১,৬৪৯.
    কোনটি শুদ্ধ বানান?
    1. ক) Accesion
    2. খ) Acession
    3. গ) Accession
    4. ঘ) Accission
    সঠিক উত্তর:
    গ) Accession
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) Accession
    ব্যাখ্যা

    - শুদ্ধ বানানটি হচ্ছে Accession.
    - যার অর্থ সংযোজন।

    ১,৬৫০.
    যদি KDLNM = LEMON হয়, তবে ITHBD = কী?
    1. MANGO
    2. JUICE
    3. APPLE
    4. ORANGE
    সঠিক উত্তর:
    JUICE
    উত্তর
    সঠিক উত্তর:
    JUICE
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি KDLNM = LEMON হয়, তবে ITHBD = কী?

    সমাধান:
    A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

    KDLNM এর প্রত্যেকটি বর্ণের পরের বর্ণটি নিয়ে সাজিয়ে পাই,
     K = L, D = E, L = M, N = O, M = N
    অর্থাৎ, KDLNM = LEMON

    একইভাবে,
    I = J, T = U, H = I, B = C, D = E
    অর্থাৎ, ITHBD = JUICE
    ১,৬৫১.
    ৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অষ্টম সংখ্যাটি কত হবে?
    1. ২৮
    2. ২৯
    সঠিক উত্তর:
    ২৮
    উত্তর
    সঠিক উত্তর:
    ২৮
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অষ্টম সংখ্যাটি কত হবে?

    সমাধান:
    এখানে দুইটি ধারা আছে।
    বিজোড় অবস্থানের সংখ্যাগুলো নিয়ে ১ম ধারা: ৩, ৪, ৫, ৬
    জোড় অবস্থানের সংখ্যাগুলো নিয়ে ২য় ধারা: ৭, ১৪, ২১

    ∴ ধারাটির অষ্টম সংখ্যা হবে ২য় ধারার ৪নং পদ অর্থাৎ ৭, ১৪, ২১, ২৮
    ১,৬৫২.
    Doctor : Disease :: ?
    1. ক) Flower : Bud
    2. খ) Sheriff : Crime
    3. গ) Clock : time
    4. ঘ) Misdeed : Penalty
    সঠিক উত্তর:
    খ) Sheriff : Crime
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) Sheriff : Crime
    ব্যাখ্যা
    Doctor চেষ্টা করেন Disease এর প্রতিকার করতে। একইভাবে Sheriff (কোন শহরের প্রধান আইন প্রয়োগকারী কর্মকর্তা) চেষ্টা করেন Crime এর প্রতিকার করতে।
    ১,৬৫৩.
    সঠিক বানান কোনটি?
    1. Reverbaration
    2. Revarberation
    3. Riverberation
    4. Reverberation
    সঠিক উত্তর:
    Reverberation
    উত্তর
    সঠিক উত্তর:
    Reverberation
    ব্যাখ্যা
    প্রশ্ন: সঠিক বানান কোনটি?

    সমাধান:
    সঠিক বানান Reverberation.

    আরো কিছু গুরুত্বপূর্ণ সঠিক বানান-
    Bureaucracy 
    Committee
    Consensus
    Vacuum
    Acknowledgement
    Abhorrence 
    Affidavit
    Lieutenant
    ১,৬৫৪.
    √7.403841 = ?
    1. ক) 2.721
    2. খ) 2.729
    3. গ) 2.591
    4. ঘ) 2.431
    সঠিক উত্তর:
    ক) 2.721
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) 2.721
    ব্যাখ্যা
    √7.403841 = 2.721
    ১,৬৫৫.
    একটি বৈদ্যুতিক মোটরে 500 J শক্তি সরবরাহ করা হলো এবং মোটরটি 350 J যান্ত্রিক শক্তি তৈরি করলো। মোটরের কর্মদক্ষতা কত?
    1. 35%
    2. 65%
    3. 70%
    4. 100% 
    সঠিক উত্তর:
    70%
    উত্তর
    সঠিক উত্তর:
    70%
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি বৈদ্যুতিক মোটরে 500 J শক্তি সরবরাহ করা হলো এবং মোটরটি 350 J যান্ত্রিক শক্তি তৈরি করলো। মোটরের কর্মদক্ষতা কত?

    সমাধান:
    দেওয়া আছে, 
    মোট সরবরাহকৃত শক্তি = 500 J
    কার্যকর যান্ত্রিক শক্তি = 350 J 

    আমরা জানি, 
    কর্মদক্ষতা = (কার্যকর শক্তি/মোট প্রদত্ত শক্তি) × 100
    = (350/500) × 100%
    = 0.70 × 100%
    = 70%

    ∴ যন্ত্রটির কর্মদক্ষতা 70%

    ১,৬৫৬.
    কোন বানানটি শুদ্ধ?
    1. পুরস্কার
    2. পূরস্কার
    3. পুরষ্কার
    4. পূরষ্কার
    সঠিক উত্তর:
    পুরস্কার
    উত্তর
    সঠিক উত্তর:
    পুরস্কার
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?

    সমাধান:
    শুদ্ধ বানান: পুরস্কার

    পুরস্কার (বিশেষ্য)
    ১. বখশিশ; পারিতোষিক
    ২. অর্চনা; অভ্যর্থনা; সম্মান প্রদর্শন; সমাদর

    পুরস্কৃত (বিশেষণ)
    ১. পুরস্কারপ্রাপ্ত
    ২. সমাদৃত

    উৎস: Accessible Dictionary by Bangla Academy
    ১,৬৫৭.
    ১/৪ + ১/৮ = ?
    1. ৩/৪
    2. ১/২
    3. ৫/৮
    4. ৩/৮
    সঠিক উত্তর:
    ৩/৮
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩/৮
    ব্যাখ্যা
    ১/৪ + ১/৮
    = (২ + ১)/৮
    = ৩/৮
    ১,৬৫৮.
    কোনটি শুদ্ধ বানান?
    1. Disenchant
    2. Diseincheent
    3. Desenchant
    4. Disancant
    সঠিক উত্তর:
    Disenchant
    উত্তর
    সঠিক উত্তর:
    Disenchant
    ব্যাখ্যা
    সঠিক উত্তর - Disenchant

    Disenchant: [verb transitive]
    - English meaning: To free from enchantment, to deliver from the power of charms or spells, to free from fascination or delusion. 
    - Bangla meaning: জাদু বা মোহ থেকে মুক্ত করা
    - Example: I’m becoming increasingly disenchanted with my current job.

    Source: Live MCQ Lecture
    ১,৬৫৯.
    দুইটি সংখ্যার সমষ্টি 10 এবং তাদের পার্থক্য 2 হলে, সংখ্যা দুইটির গুণফল কত? 
    1. ক) 20 
    2. খ) 22
    3. গ) 26
    4. ঘ) 24 
    সঠিক উত্তর:
    ঘ) 24 
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) 24 
    ব্যাখ্যা
    প্রশ্ন: দুইটি সংখ্যার সমষ্টি 10 এবং তাদের পার্থক্য 2 হলে, সংখ্যা দুইটির গুণফল কত? 

    সমাধান:
    ধরি,
    বড় সংখ্যাটি a 
    ছোট সংখ্যাটি b 

    প্রশ্নমতে,
    a + b = 10 
    a - b = 2

    4ab = (a + b)2 - (a - b)2
           = 102 - 22
          = 100 - 4
          = 96
    ab = 96/4 
    ab = 24
    ১,৬৬০.
    যদি E = 10, J = 20, O = 30 এবং T = 40 হয়, তাহলে B + E + S + T =?
    1. ৭১
    2. ৮২
    3. ৯০
    4. ৯২
    সঠিক উত্তর:
    ৯২
    উত্তর
    সঠিক উত্তর:
    ৯২
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি E = 10, J = 20, O = 30 এবং T = 40 হয়, তাহলে B + E + S + T =?

    সমাধান:
    ইংরেজী বর্ণমালা অনুসারে,
    E এর অবস্থান 5
    E = 5 × 2 = 10

    J এর অবস্থান 10
    J = 10 × 2 = 20

    T এর অবস্থান 20
    T = 20 × 2 = 40

    একইভাবে, B = 2 × 2 = 4
    E = 5 × 2 = 10
    S = 19 × 2 = 38
    T = 20 × 2 = 40

    B + E + S + T = 4 + 10 + 38 + 40
    = 92
    ১,৬৬১.
    কিছু বন্ধু মিলে পিকনিকে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং খাবারের জন্য মোট ৯৬ টাকা খরচ করার পরিকল্পনা করল। কিন্তু শেষ মুহূর্তে ৪ জন বন্ধু অনুপস্থিত থাকায় অবশিষ্ট বন্ধুদের প্রত্যেকের মাথাপিছু খরচ ৪ টাকা করে বৃদ্ধি পেল। ঐ বনভোজনে কতজন বন্ধু উপস্থিত ছিল?
    1. ৬ জন
    2. ৮ জন
    3. ৯ জন
    4. ১২ জন
    সঠিক উত্তর:
    ৮ জন
    উত্তর
    সঠিক উত্তর:
    ৮ জন
    ব্যাখ্যা

    প্রশ্ন: কিছু বন্ধু মিলে পিকনিকে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং খাবারের জন্য মোট ৯৬ টাকা খরচ করার পরিকল্পনা করল। কিন্তু শেষ মুহূর্তে ৪ জন বন্ধু অনুপস্থিত থাকায় অবশিষ্ট বন্ধুদের প্রত্যেকের মাথাপিছু খরচ ৪ টাকা করে বৃদ্ধি পেল। ঐ বনভোজনে কতজন বন্ধু উপস্থিত ছিল?

    সমাধান:
    মনে করি, শুরুতে মোট বন্ধুর সংখ্যা ছিল x জন।

    পরিকল্পনা অনুযায়ী প্রত্যেকের দেওয়ার কথা ছিল = (৯৬/x) টাকা।
    কিন্তু ৪ জন না আসায় উপস্থিত বন্ধুর সংখ্যা = (x - ৪) জন।

    এখন বর্তমানে প্রত্যেকের দিতে হবে = ৯৬/(x - ৪) টাকা।

    প্রশ্নমতে,
    {৯৬/(x - ৪)} - (৯৬/x) = ৪
    ⇒ ৯৬ {(x - x + ৪)/x(x - ৪) } = ৪
    ⇒ ৯৬{ ৪/(x - ৪x) } = ৪
    ⇒ ৯৬/(x - ৪x) = ১
    ⇒ x - ৪x - ৯৬ = ০
    ⇒ x - ১২x + ৮x - ৯৬ = ০
    ⇒ x(x - ১২) + ৮(x - ১২) = ০
    ⇒ (x - ১২)(x + ৮) = ০
    হয়, x - ১২ = ০ ⇒ x = ১২
    অথবা, x + ৮ = ০ ⇒ x = - ৮ (বন্ধুর সংখ্যা ঋণাত্মক হতে পারে না)

    ∴ শুরুতে মোট বন্ধুর সংখ্যা ছিল ১২ জন।

    ∴ পিকনিকে উপস্থিত বন্ধুর সংখ্যা ছিল = ১২ - ৪ = ৮ জন।

    ১,৬৬২.
    Find the correctly spelled word-
    1. ক) Innocuous
    2. খ) Inocuous
    3. গ) Innocous
    4. ঘ) Innocious
    সঠিক উত্তর:
    ক) Innocuous
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) Innocuous
    ব্যাখ্যা
    The correctly spelled word- 'Innocuous'

    বাংলা একাডেমি (Accessible Dictionary) অভিগম্য অভিধান অনুসারে, 
    Innocuous (adjective) শব্দের অর্থ- অনপকারী; নির্বিষ: 

    উৎস:  বাংলা একাডেমি (Accessible Dictionary) অভিগম্য অভিধান।
    ১,৬৬৩.
    যদি ৫ + ৪ = ২০১, ৮ + ৫ = ৪০৩ হয়, তাহলে ১০ + ৬ =?
    1. ২০১
    2. ১৩৬
    3. ৬০৪
    4. ২০০
    সঠিক উত্তর:
    ৬০৪
    উত্তর
    সঠিক উত্তর:
    ৬০৪
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি ৫ + ৪ = ২০১, ৮ + ৫ = ৪০৩ হয়, তাহলে ১০ + ৬ =?

    সমাধান:
    এখানে
    ৫ + ৪ = ২০১ ⇒ ৫ × ৪ = ২০, ৫ - ৪ = ১
    ৮ + ৫ = ৪০৩ ⇒ ৮ × ৫ = ৪০, ৮ - ৫ = ৩
    ১০ + ৬ = ৬০৪ ⇒ ১০ × ৬ = ৬০, ১০ - ৬ = ৪
    ১,৬৬৪.
    'Summer does not make a one swallow' বাক্যটিকে সাজালে প্রথম শব্দের শেষ বর্ণ কোনটি হবে?
    1. a
    2. e
    3. w
    4. r
    সঠিক উত্তর:
    e
    উত্তর
    সঠিক উত্তর:
    e
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'Summer does not make a one swallow' বাক্যটিকে সাজালে প্রথম শব্দের শেষ বর্ণ কোনটি হবে?

    সমাধান:
    প্রদত্ত বাক্যটিকে সাজালে দাঁড়ায়: 'One swallow does not make a summer'
    One swallow does not make a summer অর্থ এক মাঘে শীত যায় না।

    সুতরাং, প্রথম শব্দটি 'One' যার শেষ বর্ণটি e।
    ১,৬৬৫.
    উৎপাদন : শ্রম : : খ্যাতি : ?
    1. পরিচয়
    2. ব্যক্তিত্ব
    3. সফলতা
    4. বুদ্ধি
    সঠিক উত্তর:
    সফলতা
    উত্তর
    সঠিক উত্তর:
    সফলতা
    ব্যাখ্যা
    প্রশ্ন: উৎপাদন : শ্রম : : খ্যাতি : ?

    সমাধান:
    শ্রমের মাধ্যমে যেমন উৎপাদন সম্ভব তেমনি সফলতার মাধ্যমে খ্যাতি আসে।
    ১,৬৬৬.
    ৫ জন বালক একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। শিমুল সুমনের আগে দৌড় সম্পন্ন করে কিন্তু মুরাদের পিছনে থাকে। মারুফ, রিপনের আগে দৌড় সম্পন্ন করে কিন্তু সুমনের পিছনে থাকে। তাহলে প্রতিযোগিতায় ১ম হলো কে?
    1. ক) সুমন
    2. খ) শিমুল
    3. গ) মুরাদ
    4. ঘ) মারুফ
    সঠিক উত্তর:
    গ) মুরাদ
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) মুরাদ
    ব্যাখ্যা
    এখানে মুরাদ > শিমুল > সুমন > মারুফ > রিপন।
    ১,৬৬৭.
    একটি ট্রেন ঘণ্টায় ৭২ কি.মি. বেগে চলে। ট্রেনটি ৫০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ৬০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
    1. ক) ৪০০ মি
    2. খ) ৭০০ মি
    3. গ) ৬০০ মি
    4. ঘ) ৫০০ মি
    সঠিক উত্তর:
    খ) ৭০০ মি
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ৭০০ মি
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৭২ কি.মি. বেগে চলে। ট্রেনটি ৫০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ৬০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

    সমাধান:
    এখানে, 
    ৭২ কি.মি. = ৭২০০০ মি
    ১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড
     
    ৩৬০০ সেকেন্ড অতিক্রম করে ৭২০০০ মি
    ১ সেকেন্ড অতিক্রম করে ৭২০০০/৩৬০০ মি
    ৬০ সেকেন্ড অতিক্রম করে (৭২০০০ × ৬০)/৩৬০০ মি
    = ১২০০ মি


    প্রশ্নমতে, ট্রেনের দের্ঘ্য + প্লাটফরমের দৈর্ঘ্য = ১২০০ মি.
    বা, ট্রেনের দৈর্ঘ্য = (১২০০ – ৫০০) মি. = ৭০০ মি
    ১,৬৬৮.
    আপনার ঘনিষ্ঠ বন্ধুর দেওয়া উপহারসামগ্রীটি আপনার মোটেই পছন্দ হয়নি। এমতাবস্থায় আপনি কী করবেন?
    1. আপনার অপছন্দের কথা আপনার বন্ধুকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিবেন
    2. অপছন্দের বিষয়টি নিয়ে অন্যদের সাথে সমালোচনা করবেন
    3. উপহারটি গ্রহণ না করে তাকে ফিরিয়ে দিবেন
    4. বিশেষ কোন ভাব প্রকাশ না করে বন্ধুকে ধন্যবাদ জানাবেন
    সঠিক উত্তর:
    বিশেষ কোন ভাব প্রকাশ না করে বন্ধুকে ধন্যবাদ জানাবেন
    উত্তর
    সঠিক উত্তর:
    বিশেষ কোন ভাব প্রকাশ না করে বন্ধুকে ধন্যবাদ জানাবেন
    ব্যাখ্যা
    প্রশ্ন: আপনার ঘনিষ্ঠ বন্ধুর দেওয়া উপহারসামগ্রীটি আপনার মোটেই পছন্দ হয়নি। এমতাবস্থায় আপনি কী করবেন?

    সমাধান:
    সঠিক উত্তর- ঘ) বিশেষ কোন ভাব প্রকাশ না করে বন্ধুকে ধন্যবাদ জানাবেন। 

    যেহেতু উপহার হলো অনুভূতির প্রকাশ, তাই বন্ধুর দেওয়া উপহারসামগ্রী পছন্দ না হলেও সৌজন্যের খাতিরে ধন্যবাদ জানানোই শ্রেয়।
    পরবর্তীতে সময় পেলে বন্ধুকে আপনার পছন্দ সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে বলবেন কিন্তু সঙ্গে সঙ্গেই বিরূপ প্রতিক্রিয়া না দেখানোই উত্তম।

    এটি সর্বোত্তম এবং ভদ্র আচরণ। এর ফলে বন্ধুকে সম্মান দিয়ে তাঁর অনুভূতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
    ১,৬৬৯.
    নিচের চিত্রে কতটি ত্রিভুজ আছে?
    1. ১৮টি
    2. ১৯টি
    3. ২০টি
    4. ২১টি
    সঠিক উত্তর:
    ২০টি
    উত্তর
    সঠিক উত্তর:
    ২০টি
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের চিত্রে কতটি ত্রিভুজ আছে?


    সমাধান:

    চিত্র অনুসারে, ত্রিভুজগুলো হলো - △ABC, △ADF, △BDE, △CEF, △DEF, △DEO, △FEO, △BDO, △BEO, △BDP, △ODP, △BEP, △OEP, △CFO, △CEO, △OFQ, △CFQ, △OEQ, △CEQ এবং △BOC। 

    সুতরাং, মোট ত্রিভুজ ২০টি।
    ১,৬৭০.
    আয়নায় চিত্রটির প্রতিফলন নিচের কোনটি?

    1. ক)
    2. খ)
    3. গ)
    4. ঘ)
    সঠিক উত্তর:
    গ)
    উত্তর
    সঠিক উত্তর:
    গ)
    ব্যাখ্যা

    প্রশ্ন: আয়নায় চিত্রটির প্রতিফলন নিচের কোনটি?



    সমাধান:
    আয়নায় চিত্রটির প্রতিফলন

    ১,৬৭১.
    0.4 × 0.01 × 0.04 = ?
    1. ক) 0.00016
    2. খ) 0.0016
    3. গ) 0.016
    4. ঘ) 0.000016
    সঠিক উত্তর:
    ক) 0.00016
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) 0.00016
    ব্যাখ্যা
    0.4 × 0.01 × 0.04 =0.00016
    ১,৬৭২.
    একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে এক সারিতে কিছু চারাগাছ লাগানো হয়েছে। একটি নির্দিষ্ট চারাগাছ উভয় প্রান্ত থেকেই ২৫তম অবস্থানে থাকলে, ঐ সারিতে মোট কতটি চারাগাছ আছে?
    1. ৪৫টি
    2. ৫০টি
    3. ৪৯টি
    4. ৫১টি
    সঠিক উত্তর:
    ৪৯টি
    উত্তর
    সঠিক উত্তর:
    ৪৯টি
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে এক সারিতে কিছু চারাগাছ লাগানো হয়েছে। একটি নির্দিষ্ট চারাগাছ উভয় প্রান্ত থেকেই ২৫তম অবস্থানে থাকলে, ঐ সারিতে মোট কতটি চারাগাছ আছে?

    সমাধান:
    আমরা জানি,
    সারি বা লাইনের মোট সংখ্যা = (এক প্রান্ত থেকে অবস্থান + অন্য প্রান্ত থেকে অবস্থান) - ১

    এখানে,
    বাম/এক প্রান্ত থেকে চারাগাছটির অবস্থান = ২৫তম
    ডান/অন্য প্রান্ত থেকে চারাগাছটির অবস্থান = ২৫তম

    সুতরাং, সারিতে মোট চারাগাছ আছে = (২৫ + ২৫) - ১
    = ৫০ - ১
    = ৪৯টি

    ∴ ঐ সারিতে মোট ৪৯টি চারাগাছ আছে।

    ১,৬৭৩.
    নিচের কোনটি ভিন্ন প্রকৃতির প্রাণী?
    1. ক) গাধা
    2. খ) ঘোড়া
    3. গ) জেব্রা
    4. ঘ) নীল গাই
    সঠিক উত্তর:
    ঘ) নীল গাই
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) নীল গাই
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন প্রকৃতির প্রাণী?

    সমাধান:
    নীল গাই এর শিং থাকে। 
    গাধা, ঘোড়া এবং জেব্রার শিং থাকে না।
    তাই, নীল গাই ভিন্ন প্রকৃতির প্রাণী।
    ১,৬৭৪.
    আপনি শুনতে পেলেন আপনার আত্মীয় এসেছে ইতালি থেকে, তাদেরকে কুয়েত মৈত্রী হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে কিন্তু সেখানকার ব্যবস্থাপনা ভালো না শুনার পর আপনি কী করবেন?
    1. নিজেকে নিয়ে ব্যাস্ত থাকবেন
    2. সেখানে গিয়ে ফাপর নিবেন
    3. আত্মীয়কে সেখান থেকে নিয়ে আসার চেষ্টা করবেন
    4. কর্তৃপক্ষের সাথে সহযোগিতামূলক আচরণ করবেন
    সঠিক উত্তর:
    কর্তৃপক্ষের সাথে সহযোগিতামূলক আচরণ করবেন
    উত্তর
    সঠিক উত্তর:
    কর্তৃপক্ষের সাথে সহযোগিতামূলক আচরণ করবেন
    ব্যাখ্যা
    আমাদের দেশের ব্যবস্থাপনার বিষয়ে আমরা সবাই সচেতন আছি৷ কিন্তু যে রোগ সহজেই বিস্তার লাভ করে তাকে নিজের কাছে নিয়ে আসা নিতান্তই বোকামি। সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত হচ্ছে কর্তৃপক্ষের সাথে সহযোগিতামূলক আচরণের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি বুদ্ধিদীপ্তভাবে মোকাবেলা করা৷
    ১,৬৭৫.
    একটি চৌবাচ্চার ১/৩ ভাগ পূরণ হতে ৩ ঘণ্টা সময় লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে?
    1. ৩ ঘণ্টা
    2. ৫ ঘণ্টা
    3. ৬ ঘণ্টা
    4. ৪ ঘণ্টা
    সঠিক উত্তর:
    ৬ ঘণ্টা
    উত্তর
    সঠিক উত্তর:
    ৬ ঘণ্টা
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি চৌবাচ্চার ১/৩ ভাগ পূরণ হতে ৩ ঘণ্টা সময় লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে?

    সমাধান:
    দেওয়া আছে,
    ১/৩ অংশ পূর্ণ
    ∴ চৌবাচ্চাটির বাকি অংশ = ১ - (১/৩) অংশ
    = ২/৩ অংশ

    প্রশ্নমতে,
    ১/৩ অংশ পূর্ণ হয় = ৩ ঘণ্টায়
    ∴ ১ অংশ পূর্ণ হয় = (৩ × ৩)/১ ঘণ্টায়
    ∴ ২/৩ অংশ পূর্ণ হয় = (৩ × ৩ × ২)/(১ × ৩) ঘণ্টা
    = ৬ ঘণ্টা
    ১,৬৭৬.
    For twisting, pulling, and gripping small jobs _________ is used.
    1. Spanner
    2. Micrometer
    3. File
    4. Plier
    সঠিক উত্তর:
    Plier
    উত্তর
    সঠিক উত্তর:
    Plier
    ব্যাখ্যা
    প্রশ্ন: For twisting, pulling, and gripping small jobs _________ is used.

    সমাধান:
    প্লায়ার এমন একটি হাতিয়ার যা ছোটখাট কাজের জন্য ব্যবহার করা হয়, যেমন- মোচড়ানো (twisting), টানা (pulling) এবং ধরার (gripping) কাজ। এটি সাধারণত ইলেকট্রিক্যাল ওয়ার্ক, মেকানিক্যাল কাজ, এবং ক্ষুদ্র বস্তু ধরে রাখার জন্য ব্যবহৃত হয়।
    ১,৬৭৭.
    এলোমেলো বর্ণগুলো সাজিয়ে নিচের কোনটি দ্বারা অর্থবোধক শব্দ গঠন করা যায়?
    1. ক) না ল জ রি
    2. খ) ঠ রি বা লু
    3. গ) বা তৃ মা সা
    4. ঘ) প  রি কা তা রো প
    সঠিক উত্তর:
    ঘ) প  রি কা তা রো প
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) প  রি কা তা রো প
    ব্যাখ্যা
    প্রশ্ন: এলোমেলো বর্ণগুলো সাজিয়ে নিচের কোনটি দ্বারা অর্থবোধক শব্দ গঠন করা যায়?

    সমাধান: 
    প  রি কা তা রো প বর্ণগুলো সাজিয়ে অর্থবোধক শব্দ গঠন করা যায়

    পরোপকারিতা 
    এর অর্থ- অন্যের হিত সাধন
    ১,৬৭৮.
    স্থির পানিতে নৌকার বেগ 18 কি.মি./ঘণ্টা। স্রোতের অনুকূলে যেতে যত সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে। স্রোতের বেগ কত?
    1. 5 কি.মি./ঘণ্টা
    2. 6 কি.মি./ঘণ্টা
    3. 8 কি.মি./ঘণ্টা
    4. 10 কি.মি./ঘণ্টা
    সঠিক উত্তর:
    6 কি.মি./ঘণ্টা
    উত্তর
    সঠিক উত্তর:
    6 কি.মি./ঘণ্টা
    ব্যাখ্যা

    প্রশ্ন: স্থির পানিতে নৌকার বেগ 18 কি.মি./ঘণ্টা। স্রোতের অনুকূলে যেতে যত সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে। স্রোতের বেগ কত?

    সমাধান:
    মনে করি,
    স্রোতের প্রতিকূলে বেগ = x কি.মি./ঘণ্টা
    স্রোতের অনুকূলে বেগ = 2x কি.মি./ঘণ্টা

    আমরা জানি,
    স্থির পানিতে নৌকার বেগ = (স্রোতের প্রতিকূলে বেগ + স্রোতের অনুকূলে বেগ)/2
    = (x + 2x)/2
    = 3x/2

    প্রশ্নমতে,
    3x/2 = 18
    ⇒ 3x = 36
    ⇒ x = 12 কি.মি./ঘণ্টা

    ∴ স্রোতের অনুকূলে বেগ = (2 × 12) = 24 কি.মি./ঘণ্টা

    ∴ স্রোতের বেগ = (স্রোতের অনুকূলে বেগ - প্রতিকূলে বেগ)/2
    = (24 - 12)/2
    = 12/2
    = 6 কি.মি./ঘণ্টা

    ১,৬৭৯.
    একটি ছবি দেখিয়ে সুমন বললো 'সে আমার ভাইয়ের বাবার একমাত্র মেয়ের ছেলে'। তবে সম্পর্কে ঐ ছেলে সুমনের কী হয়?
    1. ভাগ্নে
    2. মামা
    3. ভাই
    4. দাদা
    সঠিক উত্তর:
    ভাগ্নে
    উত্তর
    সঠিক উত্তর:
    ভাগ্নে
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ছবি দেখিয়ে সুমন বললো 'সে আমার ভাইয়ের বাবার একমাত্র মেয়ের ছেলে'। তবে সম্পর্কে ঐ ছেলে সুমনের কী হয়?

    সমাধান:
    সুমনের ভাইয়ের বাবার একমাত্র মেয়ে সুমনের বোন।  
    সুমনের বোনের ছেলে সুমনের ভাগ্নে।  
    ১,৬৮০.
    নিচের কোন গুচ্ছের সবগুলো শব্দই সমার্থক?
    1. বারিদ, বলাহক, সুধাংশু
    2. সর্বশুচি, কুন্তল, কলকণ্ঠ
    3. খবর, সন্দেশ, সমাচার
    4. কলাপী, বসুন্ধরা, ভুজ
    সঠিক উত্তর:
    খবর, সন্দেশ, সমাচার
    উত্তর
    সঠিক উত্তর:
    খবর, সন্দেশ, সমাচার
    ব্যাখ্যা
    • খবর, সন্দেশ, সমাচার শব্দের সবগুলো সমার্থক।
    • খবর শব্দের সমার্থক শব্দ- সংবাদ, বার্তা, ফরমান, সন্দেশ, তথ্য, সন্ধান, সমাচার ইত্যাদি।
    উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
    ১,৬৮১.
    নিচের কোন সংখ্যাটি ভিন্ন?
    1. 2/3
    2. √6
    3. 1/7
    4. √9
    সঠিক উত্তর:
    √6
    উত্তর
    সঠিক উত্তর:
    √6
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ভিন্ন?

    সমাধান:
    যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।

    পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
    যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √2 = 1.118...,√7 = 2.645751............. ইত্যাদি অমূলদ সংখ্যা।

    কোনাে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
    আবার,
    দশমিকের পরের ঘরগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম হয়, তবে সংখ্যাটি অমূলদ হবে।
    যেমন: 1.1010010001.............

    এখানে,
    √6 বাদে বাকীসব মূলদ সংখ্যা।

    ১,৬৮২.
    প্রদত্ত সিরিজে কোন সংখ্যাটি ভুল? 1, 4, 2, 5, 3, 6, 4, 7, 5, 9, 6
    1. 6
    2. 7
    3. 8
    4. 9
    সঠিক উত্তর:
    9
    উত্তর
    সঠিক উত্তর:
    9
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রদত্ত সিরিজে কোন সংখ্যাটি ভুল?
    1, 4, 2, 5, 3, 6, 4, 7, 5, 9, 6

    সমাধান:
    এখানে ২টি সিরিজ আছে।
    ১ম সিরিজ: 1, 2, 3, 4, 5, 6
    ২য় সিরিজ: 4, 5, 6, 7, 9

    প্রদত্ত সিরিজে ২য় সিরিজের 9 সংখ্যাটি ভুল।
    9 এর স্থলে 8 হলে সিরিজটি সঠিক হতো।
    ১,৬৮৩.
    নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?
    1. ০.২
    2. ১ ÷ ০.২
    3. (০.২)
    সঠিক উত্তর:
    (০.২)
    উত্তর
    সঠিক উত্তর:
    (০.২)
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি ক্ষুদ্রতম?

    সমাধান:
    ০.২
    ১ ÷ ০.২ = ৫
    =০.২২২২২২২......
    ০.২ = ০.০৪

    ∴ ক্ষুদ্রতম হলো ০.২
    ১,৬৮৪.
    যদি ৫ + ৩ = ২৮, ৯ + ১ = ৮১০, ২ + ১ = ১৩ হয় তবে, ৫ + ৪ =?
    1. ১৭
    2. ১৮
    3. ১৯
    4. ২০
    সঠিক উত্তর:
    ১৯
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৯
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি ৫ + ৩ = ২৮, ৯ + ১ = ৮১০, ২ + ১ = ১৩ হয় তবে, ৫ + ৪ =?

    সমাধান:
    ৫ + ৩ = ২৮ ; ৫ - ৩ = ২, ৫ + ৩ = ৮

    ৯ + ১ = ৮১০; ৯ - ১ = ৮, ৯ + ১ = ১০

    ২ + ১ = ১৩; ২ - ১ = ১, ২ + ১ = ৩

    অতএব, এখানে যোগফলের প্রথম অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের বিয়োগফল এবং দ্বিতীয় অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের যোগফল।
    ∴ ৫ - ৪ = ১, ৫ + ৪ = ৯; ৫ + ৪ = ১৯
    ১,৬৮৫.
    It is impossible to mix -
    1. milk and water
    2. idleness with suffering
    3. education with progress
    4. oil and water
    সঠিক উত্তর:
    oil and water
    উত্তর
    সঠিক উত্তর:
    oil and water
    ব্যাখ্যা
    পানি আর তেল না মেশার মূল কারণ হচ্ছে পানির পোলারিটি। পানি একটি পোলার অণু। পোলার অণু মানে যার এক প্রান্তে পজিটিভ চার্জ এবং অন্য প্রান্তে নেগেটিভ চার্জ থাকে।

    পানি অণু তৈরি হয় দু’টি হাইড্রোজেন মৌল ও একটি অক্সিজেন মৌলের সমন্বয়ে। হাইড্রোজেন মৌল ও অক্সিজেন মৌল অণুর দুই প্রান্তে থাকে। অক্সিজেন মৌল যেদিকে থাকে সেদিকেই মূলত অণুর নেগেটিভ চার্জ থাকে এবং হাইড্রোজেন মৌলের দিকে থাকে পজিটিভ চার্জ। এ ধরনের অণুকে পোলার অণু বলা হয়।

    যেকোনো পোলার অণুর বৈশিষ্ট্য হচ্ছে সেগুলো শুধু অন্য কোনো পোলার অণুর সঙ্গেই মেশে, পোলার নয়- এমন অণুর সঙ্গে মেশে না।
    তেল কিন্তু পোলার অণু নয়। সেজন্যই তেল আর পানি কখনো মেশে না।

    তেল আর পানি মেশানোর চেষ্টা করলে আরও একটা জিনিস খেয়াল করবে। তেল সবসময়ই পানিতে ভেসে থাকবে। এর কারণ হচ্ছে তেলের ঘনত্ব পানির চেয়ে কম। আর ঘনত্ব কম হওয়ার কারণেই তেল পানিতে ভেসে থাকে।

    উৎস: www.banglanews24.com.
    ১,৬৮৬.
    প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে?
    1. ৮টি
    2. ১০টি
    3. ১৪টি
    4. ১২টি
    সঠিক উত্তর:
    ১২টি
    উত্তর
    সঠিক উত্তর:
    ১২টি
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে?

    সমাধান:

    একটি করে ঘর নিয়ে ত্রিভুজ (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮) মোট ৮টি।
    দুইটি করে ঘর নিয়ে ত্রিভুজ (২৩, ২৬, ৩৭, ৬৭) মোট ৪টি। 

    ∴ প্রদত্ত চিত্রে মোট ত্রিভুজের সংখ্যা ৮ + ৪ = ১২টি
    ১,৬৮৭.
    আহব : যুদ্ধ : : অরাতি : ?
    1. ভানু
    2. শত্রু
    3. পাদপ
    4. ভাস্কর
    সঠিক উত্তর:
    শত্রু
    উত্তর
    সঠিক উত্তর:
    শত্রু
    ব্যাখ্যা
    প্রশ্ন: আহব : যুদ্ধ : : অরাতি : ?

    সমাধান:
    'যুদ্ধ' শব্দের সমার্থক শব্দ: সংগ্রাম, সমর, আহব, বিগ্রহ, রণ।
    'শত্রু' শব্দের সমার্থক শব্দ: অরাতি, অরি, বৈরি, অরুর, রিপু, প্রতিপক্ষ।
    'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ = গাছ, পাদপ, তরু, বিটপী, দ্রুম, মহীরুহ, শাখী, শৃঙ্গী।
    'আফতাব' শব্দের সমার্থক: অর্ক, রবি, ভানু, ভাস্কর, আদিত্য।

    [উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ]
    ১,৬৮৮.
    যদি 7 × 5 = 4230 এবং 4 × 3 = 2418 হয়, তবে 9 × 4 = ?
    1. 5228
    2. 5642
    3. 5438
    4. 5424
    সঠিক উত্তর:
    5424
    উত্তর
    সঠিক উত্তর:
    5424
    ব্যাখ্যা

    প্রশ্ন: যদি 7 × 5 = 4230 এবং 4 × 3 = 2418 হয়, তবে 9 × 4 = ?

    সমাধান:
    যদি 7 × 5 = 4230 এবং 4 × 3 = 2418 হয়, তবে 9 × 4 = 5424

    7 × 6 = 42 [6 দ্বারা গুণ করে]
    5 × 6 = 30 [6 দ্বারা গুণ করে]

    ∴ 7 × 5 = 4230 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]

    এবং 4 × 6 = 24 [6 দ্বারা গুণ করে]
    3 × 6 = 18 [6 দ্বারা গুণ করে]

    ∴ 4 × 3 = 2418 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]

    অনুরূপভাবে,
    9 × 6 = 54 [6 দ্বারা গুণ করে]
    4 × 6 = 24 [6 দ্বারা গুণ করে]

    ∴ 9 × 4 = 5424 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]

    ১,৬৮৯.
    Adult : Child : : ?
    1. ক) Horse : Mare
    2. খ) Human : Animal
    3. গ) Cat : Kitten
    4. ঘ) Cow : Herd
    সঠিক উত্তর:
    গ) Cat : Kitten
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) Cat : Kitten
    ব্যাখ্যা
    Adult : Child = বয়স্ক : শিশু
    Cat : Kitten = বিড়াল : বিড়ালছানা
    ১,৬৯০.
    প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
    1. ক) 1
    2. খ) 2
    3. গ) 3
    4. ঘ) 4
    সঠিক উত্তর:
    ঘ) 4
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) 4
    ব্যাখ্যা
    প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব হবে অপশন ঘ 
     
    ১,৬৯১.
    দুই ব্যক্তি একটি কাজ একত্রে ১৫ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা কাজটি ২০ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একা ঐ কাজটি কত দিনে করতে পারবে?
    1. ৩০ দিন
    2. ৩৬ দিন
    3. ৪৫ দিন
    4. ৬০ দিন
    সঠিক উত্তর:
    ৬০ দিন
    উত্তর
    সঠিক উত্তর:
    ৬০ দিন
    ব্যাখ্যা
    প্রশ্ন: দুই ব্যক্তি একটি কাজ একত্রে ১৫ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা কাজটি ২০ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একা ঐ কাজটি কত দিনে করতে পারবে?

    সমাধান:
    একত্রে ১৫ দিনে করতে পারে কাজটির = ১ অংশ
    ∴ একত্রে ১ দিনে করতে পারে কাজটির = ১/১৫ অংশ,

    আবার,
    প্রথম ব্যক্তি ১ দিনে করে ১/২০ অংশ কাজ
    ∴ ২য় ব্যক্তি ১ দিনে করে = (১/১৫ - ১/২০) অংশ
    = (৪ - ৩)/৬০ অংশ
    = ১/৬০ অংশ

    এখন,
    ২য় ব্যক্তি ১/৬০ অংশ কাজ করে = ১ দিনে
    ২য় ব্যক্তি ১ অংশ (সম্পূর্ণ) কাজ করে = ১ × (৬০/১) দিনে
    = ৬০ দিনে।

    সুতরাং, দ্বিতীয় ব্যক্তি একা কাজটি ৬০ দিনে করতে পারবে।

    ১,৬৯২.
    A এবং B দুই বন্ধু, S  A - এর বোন, P  B - এর ভাই। S এর মেয়ের ভাইয়ের পিতা P হলে P এবং S - এর সম্পর্ক কী?
    1. স্বামী - স্ত্রী
    2. বাবা - মা
    3. ভাই - বোন
    4. কোন সম্পর্ক নেই
    সঠিক উত্তর:
    স্বামী - স্ত্রী
    উত্তর
    সঠিক উত্তর:
    স্বামী - স্ত্রী
    ব্যাখ্যা

    প্রশ্ন: A এবং B দুই বন্ধু, S  A - এর বোন, P  B - এর ভাই। S এর মেয়ের ভাইয়ের পিতা P হলে P এবং S - এর সম্পর্ক কী?

    সমাধান:
    - B এর ভাই হচ্ছে P
    - A এর বোন হচ্ছে S
    - S এর মেয়ের ভাইয়ের পিতা P, অর্থাৎ P হচ্ছে S এর স্বামী।
    - P এবং S এর সম্পর্ক স্বামী - স্ত্রী।

    ১,৬৯৩.
    8 × 3 = 3212 এবং 6 × 5 = 2420 হলে 7 × 4 = ?
    1. 2436
    2. 2816
    3. 3674
    4. 3218
    সঠিক উত্তর:
    2816
    উত্তর
    সঠিক উত্তর:
    2816
    ব্যাখ্যা

    প্রশ্ন: 8 × 3 = 3212 এবং 6 × 5 = 2420 হলে 7 × 4 = ?

    সমাধান:
    8 × 3 = 3212 এবং 6 × 5 = 2420 হলে 7 × 4 = 2816

    8 × 4 = 32 [4 দ্বারা গুণ করে]
    3 × 4 = 12 [4 দ্বারা গুণ করে]
    ∴ 8 × 3 = 3212 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]

    এবং 6 × 4 = 24 [4 দ্বারা গুণ করে]
    5 × 4 = 20 [4 দ্বারা গুণ করে]
    ∴ 6 × 5 = 2420 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]

    অনুরূপভাবে, 7 × 4 = 28 [4 দ্বারা গুণ করে]
    4 × 4 = 16 [4 দ্বারা গুণ করে]
    ∴ 7 × 4 = 2816 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]

    ১,৬৯৪.
    স্রোতহীন অবস্থায় একজন মাঝি সকালে ৮ কি.মি./ঘণ্টা বেগে ঘাঁট থেকে বাজারে যায়। স্রোতহীন অবস্থায় বিকালে ৫ কি.মি./ঘণ্টা বেগে বাজার থেকে ঘাঁটে ফিরে আসে, এতে তার ১.৫ ঘণ্টা সময় বেশি লাগে। ঘাঁট থেকে বাজারের দূরত্ব কত?
    1. ২০ কি.মি.
    2. ১৫ কি.মি.
    3. ২৪ কি.মি.
    4. ১৬ কি.মি.
    সঠিক উত্তর:
    ২০ কি.মি.
    উত্তর
    সঠিক উত্তর:
    ২০ কি.মি.
    ব্যাখ্যা
    প্রশ্ন: স্রোতহীন অবস্থায় একজন মাঝি সকালে ৮ কি.মি./ঘণ্টা বেগে ঘাঁট থেকে বাজারে যায়। স্রোতহীন অবস্থায় বিকালে ৫ কি.মি./ঘণ্টা বেগে বাজার থেকে ঘাঁটে ফিরে আসে, এতে তার ১.৫ ঘণ্টা সময় বেশি লাগে। ঘাঁট থেকে বাজারের দূরত্ব কত?

    সমাধান:
    ধরি,
    ঘাঁট থেকে বাজারের দূরত্ব = ক কি.মি.
    বাজারে যেতে সময় লাগে = ক/৮ ঘণ্টা
    বাজার থেকে ফিরতে সময় লাগে = ক/৫ ঘণ্টা

    প্রশ্নমতে,
    (ক/৫) - (ক/৮) = ১.৫
    ⇒ (৮ক - ৫ক)/৪০ = ১.৫
    ⇒ ৩ক/৪০ = ১.৫
    ⇒ ৩ক = ১.৫ × ৪০
    ⇒ ৩ক = ৬০
    ⇒ ক = ৬০/৩
    ∴ ক = ২০

    ∴ ঘাঁট থেকে বাজারের দূরত্ব = ২০ কি.মি.
    ১,৬৯৫.
    'FROWNING' শব্দটির আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
    1. ক)
    2. খ)
    3. গ)
    4. ঘ)
    সঠিক উত্তর:
    ক)
    উত্তর
    সঠিক উত্তর:
    ক)
    ব্যাখ্যা
    'FROWNING' শব্দটির আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 

    সমাধান: 

    'FROWNING' শব্দটির আয়নায় দেখানো প্রতিবিম্ব অপশন = ক  
    ১,৬৯৬.
    একটি সংখ্যার এক-চতুর্থাংশ হতে চার বিয়োগ করলে ২০ হয়। সংখ্যাটি কত?
    1. ২৪
    2. ৩৬
    3. ৪৮
    4. ৯৬
    সঠিক উত্তর:
    ৯৬
    উত্তর
    সঠিক উত্তর:
    ৯৬
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি সংখ্যার এক-চতুর্থাংশ হতে চার বিয়োগ করলে ২০ হয়। সংখ্যাটি কত?

    সমাধান:
    মনেকরি
    সংখ্যাটি = ক

    প্রশ্নমতে
    (ক/৪) - ৪ = ২০
    ক/৪ = ২০ + ৪
    ক/৪ = ২৪
    ক = ২৪ × ৪
    ক = ৯৬
    ১,৬৯৭.
    আপনি একটি বহুতল ভবনের পাঁচতলায় থাকা অবস্থায় হঠাৎ আগুন লাগার খবর শুনলেন। তখন আপনি কী করবেন?
    1. দ্রুত লিফটের দিকে দৌড়ে যাব। 
    2. জানালা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করব।
    3. নিজের রুমে দরজা বন্ধ করে বসে থাকব। 
    4. লিফট এড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করা। 
    সঠিক উত্তর:
    লিফট এড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করা। 
    উত্তর
    সঠিক উত্তর:
    লিফট এড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করা। 
    ব্যাখ্যা

    প্রশ্ন: আপনি একটি বহুতল ভবনের পাঁচতলায় থাকা অবস্থায় হঠাৎ আগুন লাগার খবর শুনলেন। তখন আপনি কী করবেন?

    সমাধান:
    আগুন লাগলে নিরাপদ নিয়ম হলো - লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে নিরাপদ স্থানে যাওয়া।

    অন্য অপশনগুলো বিশ্লেষণ-
    ক) দ্রুত লিফটের দিকে দৌড়ে যাব-
    আগুনের সময় লিফট ব্যবহার করা বিপজ্জনক কারণ বিদ্যুৎ বন্ধ হয়ে আটকে পড়ার ঝুঁকি থাকে।

    খ) জানালা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করব - এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজ। 

    গ) নিজের রুমে দরজা বন্ধ করে বসে থাকব - ধোঁয়ায় শ্বাসরোধ হতে পারে।

    সঠিক উত্তর ঘ) লিফট এড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করা। 

    ১,৬৯৮.
    নৌকার বেগ ঘণ্টায় ৮ কি.মি. এবং স্রোতের বেগ ঘণ্টায় ২ কি.মি.। নৌকাটির ১৫ কি.মি. পথ গিয়ে ফিরে আসতে কত সময় লাগবে?
    1. ক) ১০ ঘণ্টা
    2. খ) ৯ ঘণ্টা
    3. গ) ৬ ঘণ্টা
    4. ঘ) ৪ ঘণ্টা
    সঠিক উত্তর:
    ঘ) ৪ ঘণ্টা
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ৪ ঘণ্টা
    ব্যাখ্যা
    প্রশ্ন: নৌকার বেগ ঘণ্টায় ৮ কি.মি. এবং স্রোতের বেগ ঘণ্টায় ২ কি.মি.। নৌকাটির ১৫ কি.মি. পথ গিয়ে ফিরে আসতে কত সময় লাগবে? 

    সমাধান:
    স্রোতের অনুকূলে কার্যকরী বেগ ঘণ্টায় (৮ + ২) = ১০ কি.মি. 
    স্রোতের প্রতিকূলে কার্যকরী বেগ ঘণ্টায় (৮ - ২) = ৬ কি.মি.

    স্রোতের অনুকূলে ১৫ কি.মি. যেতে সময় লাগে = ১৫/১০ ঘণ্টা = ১.৫ ঘণ্টা 

    স্রোতের প্রতিকূলে ১৫ কি.মি. যেতে সময় লাগে = ১৫/৬ ঘণ্টা = ২.৫ ঘণ্টা 

    মোট সময় লাগে = (১.৫ + ২.৫) ঘণ্টা = ৪ ঘণ্টা 
    ১,৬৯৯.
    ১ থেকে ১০০ পর্যন্ত লিখতে '১' সংখ্যাটি কতবার আসে?
    1. ১০ বার
    2. ১১ বার
    3. ২০ বার
    4. ২১ বার
    সঠিক উত্তর:
    ২১ বার
    উত্তর
    সঠিক উত্তর:
    ২১ বার
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত লিখতে '১' সংখ্যাটি কতবার আসে?

    সমাধান:
    ১ থেকে ১০০ পর্যন্ত লিখতে অথবা গুণতে "২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯" সংখাগুলো আছে ২০ বার করে।
    ১ থেকে ১০০ পর্যন্ত লিখতে অথবা গুণতে "১" সংখ্যাটি আছে ২১ বার।
    ১ থেকে ১০০ পর্যন্ত লিখতে অথবা গুণতে "০" আছে ১১ বার।
    ১,৭০০.
    X চিত্রটি কোন চিত্রে লুকিয়ে আছে?
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    সঠিক উত্তর:
    2
    উত্তর
    সঠিক উত্তর:
    2
    ব্যাখ্যা
    প্রশ্ন: X চিত্রটি কোন চিত্রে লুকিয়ে আছে?

    সমাধান:

    2 নং চিত্রে লুকিয়ে আছে।