বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ১৪ / ১৩৫ · ১,৩০১১,৪০০ / ১৩,৫৮৯

১,৩০১.
০, ৫, ১২, ২১, ? , ৪৫, ……
প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) ২৮
  2. খ) ৩০
  3. গ) ৩২
  4. ঘ) ৩৩
সঠিক উত্তর:
গ) ৩২
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩২
ব্যাখ্যা
এখানে ধারাটির পরবর্তী পদের সাথে পূর্ববর্তী পদের পার্থক্যগুলো হলো : ৫, ৭, ৯, ...। অর্থাৎ পার্থক্যগুলো ২ করে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং ২১ এর সাথে ৯+২ = ১১ যোগ করে পরবর্তী সংখ্যা ৩২। এবং ৩২ এর সাথে ১১+২ = ১৩ যোগ করলে ৪৫ হয়।
১,৩০২.
'ক্যারিবিয়ান' সমুদ্রের সাথে জ্যামাইকা যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে 'ভূমধ্যসাগর' এর সাথে কোন দেশ সম্পর্কিত?
  1. মিশর
  2. জর্ডান
  3. সাইপ্রাস
  4. সৌদি আরব
সঠিক উত্তর:
সাইপ্রাস
উত্তর
সঠিক উত্তর:
সাইপ্রাস
ব্যাখ্যা
প্রশ্ন: 'ক্যারিবিয়ান' সমুদ্রের সাথে জ্যামাইকা যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে 'ভূমধ্যসাগর' এর সাথে কোন দেশ সম্পর্কিত?

সমাধান:
জ্যামাইকা একটি দ্বীপরাষ্ট্র যা সম্পূর্ণভাবে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত।
সাইপ্রাস একটি দ্বীপরাষ্ট্র যা সম্পূর্ণভাবে ভূমধ্যসাগরে অবস্থিত।
১,৩০৩.
DETERMINATION শব্দটি থেকে কিছু বর্ণ নিয়ে নিচের কোন শব্দটি গঠন করা সম্ভব?
  1. ক) MODERATION
  2. খ) MOTION
  3. গ) ROTATION
  4. ঘ) MENTION
সঠিক উত্তর:
ঘ) MENTION
উত্তর
সঠিক উত্তর:
ঘ) MENTION
ব্যাখ্যা
- DETERMINATION শব্দটি থেকে কিছু বর্ণ নিয়ে MENTION শব্দটি গঠন করা সম্ভব।
- অপশন (ক), (খ), এবং (গ) তে দুটি করে 'O' রয়েছে, কিন্তু 'DETERMINATION' এ শুধু একটি 'O' রয়েছে।
- তাই সঠিক উত্তর হবে অপশন (ঘ)
১,৩০৪.
নিচের ত্রিভুজে x এর মান কত?
  1. 35°
  2. 40°
  3. 32°
  4. 48°
সঠিক উত্তর:
35°
উত্তর
সঠিক উত্তর:
35°
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ত্রিভুজে x এর মান কত?


সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°

প্রশ্নমতে,
⇒ 40° + 3x° + x° = 180°
⇒ 4x° = (180 - 40)°
⇒ 4x° = 140°
⇒ x = 140/4 = 35°
∴ x = 35°
১,৩০৫.
Synonym of Flout.
  1. ক) Flatter
  2. খ) Avoid
  3. গ) Fear
  4. ঘ) Jeer
সঠিক উত্তর:
ঘ) Jeer
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Jeer
ব্যাখ্যা
Flout--তাচ্ছিল্য করা, Flatter-তোষামোদ করা, Avoid--উপেক্ষা করা, Fear-ভয়, Jeer- উপহাস, বিদ্রুপ করা।
১,৩০৬.
  1. a
  2. b
  3. c
  4. d
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা
প্রথম চিত্রের বলটি বাউন্স করে ২য় চিত্রে এবং সেখান থেকে ৩য় চিত্রে যায়। এরপর সেটি বাউন্স করে আসতে আসতে পূর্বের জায়গায় আসে।
১,৩০৭.
অর্ধেক শতাংশকে দশমিক আকারে লিখা যাবে কীভাবে?
  1. ০.২
  2. ০.০২
  3. ০.০৫
  4. ০.০০৫
সঠিক উত্তর:
০.০০৫
উত্তর
সঠিক উত্তর:
০.০০৫
ব্যাখ্যা
আমরা জানি, ১% = ১/১০০
তাহলে, ১/২% = ১/২ × ১/১০০
= ১/২০০
= ০.০০৫
১,৩০৮.
(০.১ × ০.০৩ × ০.০০৬)/(০.০১ × ০.০৬) এর মান কত?
  1. ০.০৩
  2. ০.০০৩
  3. ০.০০০৩
  4. ০.৩
সঠিক উত্তর:
০.০৩
উত্তর
সঠিক উত্তর:
০.০৩
ব্যাখ্যা
প্রশ্ন: (০.১ × ০.০৩ × ০.০০৬)/(০.০১ × ০.০৬) এর মান কত?

সমাধান:
(০.১ × ০.০৩ × ০.০০৬)/(০.০১ × ০.০৬)
= ০.০০০০১৮/০.০০০৬
= (১৮ × ১০০০০)/(৬ × ১০০০০০০)
= ০.০৩
১,৩০৯.
1 + 2 + 3 +...............+ 68 = কত? 
  1. 2348
  2. 2346
  3. 2398
  4. 2390
সঠিক উত্তর:
2346
উত্তর
সঠিক উত্তর:
2346
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 3 + ............ + 68 = কত? 

সমাধান: 
এখানে, 
প্রথম পদ, a = 1 
সাধারণ অন্তর, d = (2 - 1) = 1
পদসংখ্যা, n = 68

∴ সমষ্টি = (n/2){2a + (n - 1)d} 
= (68/2){2 × 1 + (68 - 1) × 1}
= 34 × (2 + 67) 
= (34 × 69)
= 2346
১,৩১০.
A a s e p e p বর্ণগুলো সাজিয়ে গঠিত অর্থবোধক শব্দটি হলো-
  1. ক) Apeapse
  2. খ) Apeapse
  3. গ) Appease
  4. ঘ) Aeasepp
সঠিক উত্তর:
গ) Appease
উত্তর
সঠিক উত্তর:
গ) Appease
ব্যাখ্যা
Appease (verb transitive): 
English Meaning: (in arguments or war) To prevent further disagreement by giving to the other side something that they have demanded.
Bangla Meaning: শান্ত বা প্রশমিত করা; মেটানো: appease somebody’s anger/hunger.
Synonyms: Conciliate (ঠাণ্ডা করা), Tranquillize (উত্তেজনা কমানো; প্রশান্ত করা), Satisfy (সন্তুষ্ট করা).
Antonyms: Provoke (রাগানো; খ্যাপানো), Inflame (উত্তেজিত/ক্রুদ্ধ করা বা হওয়া), Frustrate (ব্যর্থ করা).
Other Forms: Appeasement [Uncountable noun] শান্ত বা প্রশমিতকরণ: policy of appease.
Example Sentence: ‘The only thing that it can do now to appease the people would be to resign.’Source: Live MCQ Lecture
১,৩১১.
নিচের ছক্কাতে ৩ এর বিপরীত পাশে কত আছে?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৫
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
গ) ৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫
ব্যাখ্যা
চিত্র (i), (ii) এবং (iv) থেকে, আমরা বুঝতে পারি যে ৬, ৪, ১ ও ২ হচ্ছে ৩ এর সংলগ্ন বিন্দু। সুতরাং, ৫ হবে ৩ এর বিপরীত পাশের বিন্দু।
১,৩১২.
4 × 7 = 1456, 3 × 6 = 936 হলে, 5 × 8 = ?
  1. 2080
  2. 1090
  3. 25100
  4. 3060
সঠিক উত্তর:
2080
উত্তর
সঠিক উত্তর:
2080
ব্যাখ্যা
4 × 7 = 1456,
4 × 7 = 28;
28 এর অর্ধেক 14 এবং দ্বিগুন 56

3 × 6 = 936, 
3 × 6 = 18; 
18 এর অর্ধেক 9 এবং দ্বিগুন 36


5 × 8 = 40;
40 এর অর্ধেক 20 এবং দ্বিগুন 80
অতএব, 5 × 8 = 2080 হবে।
১,৩১৩.
শাকিল বাড়ি ছেড়ে সাইকেল চালিয়ে দক্ষিণ দিকে 15 কি.মি. তারপর ডানদিকে ঘুরল এবং 4 কি.মি. সাইকেল চালাল এবং তারপর আবার ডানদিকে ঘুরল এবং 15 কি.মি.সাইকেল চালাল। এর পর সে বাম দিকে ঘুরে 12 কি.মি. সাইকেল চালাল। তাকে কত কিলোমিটার সাইকেল চালিয়ে সোজা তার বাড়িতে পৌঁছাতে হবে?
  1. ক) 12 কি.মি. 
  2. খ) 30 কি.মি. 
  3. গ) 16 কি.মি. 
  4. ঘ) 46 কি.মি. 
সঠিক উত্তর:
গ) 16 কি.মি. 
উত্তর
সঠিক উত্তর:
গ) 16 কি.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: শাকিল বাড়ি ছেড়ে সাইকেল চালিয়ে দক্ষিণ দিকে 15 কি.মি. তারপর ডানদিকে ঘুরল এবং 4 কি.মি. সাইকেল চালাল এবং তারপর আবার ডানদিকে ঘুরল এবং 15 কি.মি.সাইকেল চালাল। এর পর সে বাম দিকে ঘুরে 12 কি.মি. সাইকেল চালাল। তাকে কত কিলোমিটার সাইকেল চালিয়ে সোজা তার বাড়িতে পৌঁছাতে হবে?

সমাধান:
যাত্রা স্থান A এবং গন্তব্যস্থান E 
AE = (12 + 4) = 16  কি.মি. 
১,৩১৪.
দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় যায় ১৫ কি. মি. এবং স্রোতের প্রতিকূলে যায় ঘণ্টায় ৫ কি. মি.। স্রোতের বেগ নির্ণয় করুন।
  1. ঘণ্টায় ১০ কি. মি.
  2. ঘণ্টায় ৭ কি. মি.
  3. ঘণ্টায় ৪ কি. মি.
  4. ঘণ্টায় ৫ কি. মি.
সঠিক উত্তর:
ঘণ্টায় ৫ কি. মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘণ্টায় ৫ কি. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় যায় ১৫ কি. মি. এবং স্রোতের প্রতিকূলে যায় ঘণ্টায় ৫ কি. মি.। স্রোতের বেগ নির্ণয় করুন।

সমাধান:
মনে করি,
নৌকার বেগ = x কি.মি./ঘণ্টায়
স্রোতের বেগ = y কি.মি./ঘণ্টায়

প্রশ্নমতে,
x + y = ১৫ ............. (1)
x - y = ৫ ............. (2)

(1) নং -  (2) নং 
x + y - x + y = ১৫ - ৫
বা, ২y = ১০
∴ y = ৫

∴ স্রোতের বেগ = ৫ কি.মি./ঘণ্টায়।
১,৩১৫.
নিচের কোন সংখ্যাটি ব্যতিক্রম?
  1. ক) 1521
  2. খ) 2304
  3. গ) 1224
  4. ঘ) 1681
সঠিক উত্তর:
গ) 1224
উত্তর
সঠিক উত্তর:
গ) 1224
ব্যাখ্যা
প্রশ্ন- নিচের কোন সংখ্যাটি ব্যতিক্রম?

সমাধান- 
ক) 39 × 39 =1521, যা পূর্ণবর্গ সংখ্যা।
খ) 48 × 48 = 2304, যা পূর্ণবর্গ সংখ্যা।
গ) 1224, যা পূর্ণবর্গ সংখ্যা নয়। 
ঘ) 41 × 41 = 1681, যা পূর্ণবর্গ সংখ্যা।
১,৩১৬.
যদি ABC = ZYX হয়, তবে URHS= ?
  1. ক) VSIT
  2. খ) DISH
  3. গ) TQGR
  4. ঘ) FISH
সঠিক উত্তর:
ঘ) FISH
উত্তর
সঠিক উত্তর:
ঘ) FISH
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ABC = ZYX হয়, তবে URHS= ?

সমাধান:

URHS = FISH
১,৩১৭.
একজন মহিলা একটি মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। মহিলার সঙ্গে মেয়েটির সম্পর্ক কি জানতে চাইলে মহিলা উত্তর দিলেন, 'মেয়েটি আমার মায়ের একমাত্র ছেলের বউয়ের মেয়ে।' বলুনতো মেয়েটির সাথে মহিলার সম্পর্ক কি? 
  1. নাতনি
  2. ভাতিজি
  3. বোন
  4.  ভাগ্নি
সঠিক উত্তর:
ভাতিজি
উত্তর
সঠিক উত্তর:
ভাতিজি
ব্যাখ্যা

প্রশ্ন: একজন মহিলা একটি মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। মহিলার সঙ্গে মেয়েটির সম্পর্ক কি জানতে চাইলে মহিলা উত্তর দিলেন, "মেয়েটি আমার মায়ের একমাত্র ছেলের বউয়ের মেয়ে।" বলুনতো মেয়েটির সাথে মহিলার সম্পর্ক কি? 

সমাধান:
'আমার মায়ের একমাত্র ছেলে' - মানে মহিলার একমাত্র ভাই।
'একমাত্র ছেলের বউ' - এটি মহিলার ভাইয়ের স্ত্রী, অর্থাৎ মহিলার ভাবী।
'বউয়ের মেয়ে' - ভাবীর মেয়ে মানে মহিলার ভাই ও ভাবীর মেয়ে অর্থাৎ ভাতিজি।

১,৩১৮.
Which word is different from others?
  1. Media
  2. Newspaper
  3. Private TV channel
  4. Radio
সঠিক উত্তর:
Media
উত্তর
সঠিক উত্তর:
Media
ব্যাখ্যা

Media - যোগাযোগমাধ্যম; গণমাধ্যম (টিভি, রেডিও, খবরের কাগজ ইত্যাদি)।

Newspaper - সংবাদপত্র; খবরের কাগজ।

Private TV channel - বেসরকারি টিভি চ্যানেল। 

Radio - বেতার; তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে যোগাযোগ।

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, ব্যতিক্রম হচ্ছে Media. 
- কেননা, Media হচ্ছে broad term.
- Newspaper, Private TV Channel, Radio এগুলো মিডিয়ার অন্তর্ভুক্ত।  

১,৩১৯.
লোচন:চক্ষু :: তনু: ?
  1. ক) কান
  2. খ) দেহ
  3. গ) হাত
  4. ঘ) চুল
সঠিক উত্তর:
খ) দেহ
উত্তর
সঠিক উত্তর:
খ) দেহ
ব্যাখ্যা
'লোচন' 'চক্ষু' এর সমার্থক।
'তনু' 'দেহ' এর সমার্থক। 

'দেহ' এর অন্যান্য সমার্থক = গাত্র, গা, শরীর, গত্র। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৩২০.
PETAL : FLOWER : :
  1. ক) SALT : PEPPER
  2. খ) TIRE : BICYCLE
  3. গ) BASE : BALL
  4. ঘ) SANDALS : SHOES
সঠিক উত্তর:
খ) TIRE : BICYCLE
উত্তর
সঠিক উত্তর:
খ) TIRE : BICYCLE
ব্যাখ্যা
এখানে,
PETAL অর্থ পাপড়ি। যা ফুলের একটি অংশ 
অনুরূপ ভাবে TIRE - টায়ার বাইসাইকেলের অংশ
১,৩২১.
নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?
  1. ক) মঙ্গল
  2. খ) শুক্র
  3. গ) বৃহস্পতি
  4. ঘ) রবি
সঠিক উত্তর:
ঘ) রবি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রবি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?

সমাধান:

এখানে, 
বুধ, শুক্র, বৃহস্পতি হলো গ্রহের নাম।

রবি নামে কোন গ্রহ নেই। তাই এটি ভিন্ন।
১,৩২২.
এখানে কোনটি অন্যগুলোর সাথে মানানসই না?
  1. ক) ইঞ্চি
  2. খ) আউন্স
  3. গ) গজ
  4. ঘ) মাইল
সঠিক উত্তর:
খ) আউন্স
উত্তর
সঠিক উত্তর:
খ) আউন্স
ব্যাখ্যা
আউন্স দ্বারা ওজন মাপা হয়, বাকিগুলো দৈর্ঘ পরিমাপের একক।
১,৩২৩.
তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে-
  1. ট্রান্সফর্মার
  2. ডায়নামো
  3. তড়িৎ মোটর
  4. ট্রান্সজিস্টর
সঠিক উত্তর:
তড়িৎ মোটর
উত্তর
সঠিক উত্তর:
তড়িৎ মোটর
ব্যাখ্যা
প্রশ্ন: তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে-

সমাধান:
- যে তড়িৎযন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে তড়িৎ মোটর বলে।
- যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভব এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয় তাকে ট্রান্সফর্মার বলে।
- যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে ডায়নামো বা জেনারেটর বলে। তাড়িত চৌম্বক আবেশের উপর ভিত্তি করে এই যন্ত্রের মূলনীতি প্রতিষ্ঠিত।
১,৩২৪.
নিচের কোন জোড়া ভিন্ন?
  1. ক) দিবাকর, ভাস্কর
  2. খ) অচল, গিরি
  3. গ) ব্যোম, সবিতা
  4. ঘ) তিমির, অন্ধকার
সঠিক উত্তর:
গ) ব্যোম, সবিতা
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্যোম, সবিতা
ব্যাখ্যা
- দিবাকর, ভাস্কর হলো সূর্য শব্দের সমার্থক শব্দ।
- অচল, গিরি হলো পাহাড় শব্দের সমার্থক শব্দ।
- তিমির, অন্ধকার হলো আঁধার শব্দের সমার্থক শব্দ।
- কিন্তু ব্যোম হলো আকাশ শব্দের সমার্থক শব্দ, সবিতা হলো সূর্য শব্দের সমার্থক শব্দ।

------------------------------
• সূর্য শব্দের সমার্থক শব্দ- অর্ক, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা ইত্যাদি। 
• অদ্রি শব্দের অর্থ পাহাড়, যার সমার্থক শব্দ হলো - নগ, পর্বত, অচল, গিরি, ভূধর, শৈল, মহীধর, শৃঙ্গী ইত্যাদি।
• 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ- চন্দ্র, নিশাকর, বিধু, সুধাংশু, হিমাংশু, শশধর, শশাঙ্ক ইত্যাদি।
• 'তিমির' শব্দের সমার্থক শব্দ- অন্ধকার, আঁধার, তমসা, তমিস্র, তম ইত্যাদি।
• 'অম্বর' শব্দের সমার্থক শব্দ- আকাশ, গগন, নভঃ, ব্যোম, খ, আসমান, ইত্যাদি।

সূত্র:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
২. বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১,৩২৫.
কীভাবে ব্যক্তিসত্তার সবোর্চ্চ ও সুষম বিকাশ সাধন হয়?
  1. পরিমিত খেলাধুলা ও অনুরূপ ক্রিয়ার মাধ্যমে
  2. জ্ঞান অর্জনের মাধ্যমে
  3. কঠোর পরিশ্রমের মাধ্যমে
  4. পড়াশোনার মাধ্যমে
সঠিক উত্তর:
পরিমিত খেলাধুলা ও অনুরূপ ক্রিয়ার মাধ্যমে
উত্তর
সঠিক উত্তর:
পরিমিত খেলাধুলা ও অনুরূপ ক্রিয়ার মাধ্যমে
ব্যাখ্যা
শারীরিক শিক্ষার প্রধান লক্ষ্য হচ্ছে ব্যক্তির সর্বাত্মক উন্নতি সাধন করা,  সুস্থদেহে সুন্দর মন গড়া। শারীরিক শিক্ষার প্রধান কাজ হলো শিশুকে আনন্দ ও খেলাধুলার মাধ্যমে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে সাহায্য করা ও কর্মক্ষম করে গড়ে তোলা। বিভিন্ন শারীরিক শিক্ষাবিদগণ শারীরিক শিক্ষার লক্ষ্য হিসেবে নিম্নলিখিত মত ব্যক্ত করেছেন। উইলিয়ামস্‌-এর মতে “শারীরিক শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তির শারীরিক, সামাজিক ও অন্যান্য দিকের সুষম উন্নতি ঘটিয়ে ব্যক্তিসত্তার সর্বাঙ্গীণ বিকাশ সাধনের চেষ্টা করা”। এক্ষেত্রে সঠিক উত্তর হবে পরিমিত খেলাধুলা ও অনুরূপ ক্রিয়ার মাধ্যমে ব্যক্তিসত্তার সবোর্চ্চ ও সুষম বিকাশ সাধন হয়।

সূত্র: শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, নবম-দশম শ্রেণি।

=====================
⇒ ব্যাপক অর্থে শিক্ষা বলতে কোনো নতুন জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করা বুঝায়। বিভিন্ন দার্শনিকের সংজ্ঞামতে, শিক্ষা তথা জ্ঞান অর্জনের মাধ্যমেই ব্যক্তিসত্তার সবোর্চ্চ ও সুষম বিকাশ সাধন হয়। এক্ষেত্রে সঠিক উত্তর হবে জ্ঞান অর্জনের মাধ্যমে


সূত্র: মাধ্যমিক শিক্ষা, ব্যাচেলর অব এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। [লিঙ্ক]

[যেহেতু  প্রশ্নটি শারীরিক শিক্ষা সম্পর্কিত, তাই পরিমিত খেলাধুলা ও অনুরূপ ক্রিয়ার মাধ্যমে ঠিক উত্তর হিসেবে নেওয়া হয়েছে।]
১,৩২৬.
যদি TOUR দিয়ে 1234, CLEAR দিয়ে 56784  এবং SPARE দিয়ে 90847 বোঝায়, তাহলে SCULPT দিয়ে নিচের কোনটি বোঝাবে?
  1. ক) 960153
  2. খ) 950136
  3. গ) 953601
  4. ঘ) 953160
সঠিক উত্তর:
গ) 953601
উত্তর
সঠিক উত্তর:
গ) 953601
ব্যাখ্যা
প্রশ্ন: যদি TOUR দিয়ে 1234, CLEAR দিয়ে 56784  এবং SPARE দিয়ে 90847 বোঝায়, তাহলে SCULPT দিয়ে নিচের কোনটি বোঝাবে?

সমাধান: 
T = 1
O = 2
U = 3
R = 4

C = 5
L = 6
E = 7
A = 8
S = 9 
P = 0


SCULPT = 953601
১,৩২৭.
"MEMORY" শব্দটির আয়নার প্রতিবিম্ব কোনটি?
  1. ক) ক
  2. খ) খ
  3. গ) গ
  4. ঘ) ঘ
সঠিক উত্তর:
খ) খ
উত্তর
সঠিক উত্তর:
খ) খ
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব হবে অপশন = খ 
১,৩২৮.
যদি L = +, M = -, N = ÷ এবং O = × হয়, তাহলে ১৮০৩৬ N ১২ M ৬ L ৭ এর মান কত?
  1. ১৫০০
  2. ২৫০৪
  3. ১৫০৪
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
১৫০৪
উত্তর
সঠিক উত্তর:
১৫০৪
ব্যাখ্যা
প্রশ্ন: যদি L = +, M = -, N = ÷ এবং O = × হয়, তাহলে ১৮০৩৬ N ১২ M ৬ L ৭ এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
 L = +, M = -, N = ÷ এবং O = ×

প্রদত্তরাশি,
= ১৮০৩৬ N ১২ M ৬ L ৭ 
= ১৮০৩৬ ÷ ১২ - ৬ + ৭ 
= ১৫০৩ - ৬ + ৭
= ১৫০৩ + ১
= ১৫০৪
১,৩২৯.
রাস্তায় হাঁটার সময় একটি মানিব্যাগ কুড়িয়ে পেয়েছেন। খুলে দেখলেন এতে অনেকগুলো টাকা আছে। এমতাবস্থায় আপনার করণীয় কী হবে?
  1. নিজের কাছে রেখে দিবেন
  2. নিকটস্থ থানায় জমা দেবেন
  3. টাকাগুলো পকেটে ভরে মানিব্যাগটি রাস্তায় ফেলে দিবেন
  4. রাস্তায় যে কাউকে ডেকে তাকে দিয়ে দিবেন
সঠিক উত্তর:
নিকটস্থ থানায় জমা দেবেন
উত্তর
সঠিক উত্তর:
নিকটস্থ থানায় জমা দেবেন
ব্যাখ্যা
প্রশ্ন: রাস্তায় হাঁটার সময় একটি মানিব্যাগ কুড়িয়ে পেয়েছেন। খুলে দেখলেন এতে অনেকগুলো টাকা আছে। এমতাবস্থায় আপনার করণীয় কী হবে?

সমাধান:
পথে একটি মানিব্যাগ কুড়িয়ে পাওয়ার পর যদি দেখেন তাতে অনেকগুলো টাকা রয়েছে তাহলে আপনার কর্তব্য হবে টাকা গুলো নিকটস্থ থানায় জমা দেওয়া অথবা যদি মানিব্যাগে ঠিকানা থাকে তাহলে সেই ঠিকানায় যোগাযোগ করা।

এটিই সবচেয়ে সৎ, আইনানুগ ও নৈতিক ভাবে সঠিক সিদ্ধান্ত। 
১,৩৩০.
রহিমা একটি মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। রহিমার সঙ্গে মেয়েটির সম্পর্ক কি জানতে চাইলে রহিমা উত্তর দিলেন, "মেয়েটি আমার মায়ের একমাত্র ছেলের বউয়ের মেয়ে।" মেয়েটির রহিমার কী হয়?
  1. খালাতো বোন
  2. ভাতিজি
  3. বোন
  4. নাতনি
সঠিক উত্তর:
ভাতিজি
উত্তর
সঠিক উত্তর:
ভাতিজি
ব্যাখ্যা

প্রশ্ন: রহিমা একটি মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। রহিমার সঙ্গে মেয়েটির সম্পর্ক কি জানতে চাইলে রহিমা উত্তর দিলেন, "মেয়েটি আমার মায়ের একমাত্র ছেলের বউয়ের মেয়ে।" মেয়েটির রহিমার কী হয়?

সমাধান:
১. রহিমার 'মায়ের একমাত্র ছেলে' = রহিমার নিজের ভাই।
২. 'ভাইয়ের বউ' = রহিমার ভাবী।
৩. 'ভাবীর মেয়ে' = রহিমার নিজের ভাইয়ের মেয়ে অর্থাৎ, ভাতিজি।

সুতরাং, মেয়েটি রহিমার ভাতিজি।

১,৩৩১.
কোন বানানগুচ্ছ শুদ্ধ?
  1. ক) গৃহীতা, আত্মসাৎ, আদ্র,
  2. খ) স্থায়ীভাবে, আয়ত্বধীন, ধূলিসাৎ
  3. গ) কৌতূহল, কৃচ্ছ্রসাধন, ক্বচিৎ
  4. ঘ) মহত্ব, অঙ্গীভূত, পথিকৃত
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) কৌতূহল, কৃচ্ছ্রসাধন, ক্বচিৎ
উত্তর
সঠিক উত্তর:
গ) কৌতূহল, কৃচ্ছ্রসাধন, ক্বচিৎ
ব্যাখ্যা
শুদ্ধ বানান- গ্রহীতা, আর্দ্র, স্থায়িভাবে, আয়ত্তাধীন, মহত্ত্ব, পথিকৃৎ।
১,৩৩২.
চিত্রে O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AB স্পর্শক। AC এর ব্যাস। যদি BC = 12 ও AB = 8 হয়, তবে বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. 20π
  2. 16π
  3. 25π
  4. 22π
সঠিক উত্তর:
20π
উত্তর
সঠিক উত্তর:
20π
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রে O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AB স্পর্শক। AC এর ব্যাস। যদি BC = 12 ও AB = 8 হয়, তবে বৃত্তটির ক্ষেত্রফল কত?


সমাধান:
দেওয়া আছে,
AB = 8 এবং BC = 12

আমরা জানি,
BC2 = AB2 + AC2
AC = √(BC2 - AB2)
= √(122 - 82)
= √(144 - 64)
=√80
= 4√5
AC = 4√5

∴ ব্যাস, AC = 4√5
∴ ব্যাসার্ধ, r = 4√5/2 = 2√5

∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2 = π(2√5)2 = 20π
১,৩৩৩.
একজন ব্যক্তি 7 কি.মি. পূর্ব দিকে গেল এরপর 8 কি.মি. উত্তর দিকে গেল আবার 8 কি.মি. পূর্ব দিকে গেল। যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?
  1. 15 কি.মি.
  2. 24 কি.মি.
  3. 9 কি.মি.
  4. 17 কি.মি.
সঠিক উত্তর:
17 কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
17 কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তি 7 কি.মি. পূর্ব দিকে গেল এরপর 8 কি.মি. উত্তর দিকে গেল আবার 8 কি.মি. পূর্ব দিকে গেল। যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?

সমাধান:

যাত্রা স্থান A এবং গন্তব্য স্থান D
∴ সরাসরি দূরত্ব AD = √(AE2 + DE2)
= √(152 + 82)
= √(225 + 64)
= √289
= 17
১,৩৩৪.
সঠিক বানান কোনটি?
  1. আবির্ভাব
  2. আবিরভাব
  3. আভির্ভাব
  4. আভির্বাব
সঠিক উত্তর:
আবির্ভাব
উত্তর
সঠিক উত্তর:
আবির্ভাব
ব্যাখ্যা
প্রশ্ন: সঠিক বানান কোনটি?

সমাধান:
শুদ্ধ বানান: আবির্ভাব
এর অর্থ: অভ্যাগম, অভ্যাগমন, প্রকাশ, উপস্থিতি, উত্থান

উৎস: Accessible Dictionary, Google Translate.
১,৩৩৫.
ইংরেজি বর্ণমালায় ৫ম বর্ণের পর ৪র্থ বর্ণটি কী হবে? 
  1. I
  2. K
  3. T
  4. L
সঠিক উত্তর:
I
উত্তর
সঠিক উত্তর:
I
ব্যাখ্যা

প্রশ্ন: ইংরেজি বর্ণমালায় ৫ম বর্ণের পর ৪র্থ বর্ণটি কী হবে?

সমাধান:

ইংরেজি বর্ণমালায় ৫ম ব্যঞ্জনবর্ণটি হলো- A, B, C, D, E
৫ম বর্ণের পর ৪র্থ বর্ণটি হলো - I
∴ ইংরেজি বর্ণমালায় ৫ম বর্ণের পর ৪র্থ বর্ণটি I 

১,৩৩৬.
০.১ × ০.০২ × ০. ০০১ = কত?
  1. ক) ০.০০০০০০২
  2. খ) ০.০০০০০১
  3. গ) ০.০০০২
  4. ঘ) ০.০০০০০২
সঠিক উত্তর:
ঘ) ০.০০০০০২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ০.০০০০০২
ব্যাখ্যা
০.১ × ০.০২ × ০.০০১ = ০.০০০০০২
১,৩৩৭.
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
  1. accommodation
  2. alloted
  3. accuracy
  4. accessory
সঠিক উত্তর:
alloted
উত্তর
সঠিক উত্তর:
alloted
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ নয়?

সমাধান:
accommodation ⇒ বাসস্থান
alloted বানানটি ভুল। শুদ্ধ বানান হলোঃ allotted ⇒ বরাদ্দ
accuracy ⇒ নির্ভুলতা
accessory ⇒ আনুষঙ্গিক
১,৩৩৮.
যদি ণ × F = 90 হয়, তবে র × J = ?
  1. 270
  2. 160
  3. 156
  4. 268
সঠিক উত্তর:
270
উত্তর
সঠিক উত্তর:
270
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ণ × F = 90 হয়, তবে র × J = ?

সমাধান:

ণ × F = 6 × 15 = 90
তবে, র × J = 27 × 10 = 270

১,৩৩৯.
কোন একটি সাংকেতিক ভাষায় RIPSLE কে 613082 এবং WIFE কে 4192 লিখা হলে, PEWSL কে কী লিখা হবে?
  1. 32408
  2. 69824
  3. 41632
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
32408
উত্তর
সঠিক উত্তর:
32408
ব্যাখ্যা
প্রশ্ন: কোন একটি সাংকেতিক ভাষায় RIPSLE কে 613082 এবং WIFE কে 4192 লিখা হলে, PEWSL কে কী লিখা হবে?

সমাধান:
RIPSLE ⇔ 613082
R ⇔ 6
I ⇔ 1
P ⇔ 3
S ⇔ 0
L ⇔ 8
E ⇔ 2

WIFE ⇔ 4192
W ⇔ 4
I ⇔ 1
F ⇔ 9
E ⇔ 2

PEWSL ⇔ 32408
১,৩৪০.
'ধনুকের ধ্বনি' এর এক কথায় প্রকাশ -
  1. টঙ্কার
  2. নিক্বণ
  3. শিঞ্জন
  4. অজিন
সঠিক উত্তর:
টঙ্কার
উত্তর
সঠিক উত্তর:
টঙ্কার
ব্যাখ্যা

প্রশ্ন: 'ধনুকের ধ্বনি' এর এক কথায় প্রকাশ -

সমাধান: 
'ধনুকের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - টঙ্কার।

অন্যদিকে,
- 'নূপুরের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - নিক্বণ। 
- 'অলঙ্কারের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - শিঞ্জন। 
- 'হরিণের চামড়া' এর এক কথায় প্রকাশ - অজিন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১,৩৪১.
স্বচ্ছ X কাগজটি ডট অঙ্কিত রেখা বরাবর ভাজ করলে কোন প্যাটার্ন পাওয়া যাবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
১,৩৪২.
A is west of B who is west of C. D is east of A and west of B. Which direction is D of C?
  1. ক) East
  2. খ) West
  3. গ) South
  4. ঘ) North
সঠিক উত্তর:
খ) West
উত্তর
সঠিক উত্তর:
খ) West
ব্যাখ্যা
D যেহেতু B এর পশ্চিমে আর A এর পূর্বে তারমানে D, A এবং B এর মাঝে অবস্থিত। অপরদিকে A, B এর পশ্চিমে আর B,C এর পশ্চিমে। তারমানে C এর সাপেক্ষে সবাই পশ্চিমে অর্থাৎ D,C এর পশ্চিমে।
১,৩৪৩.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. ৩২
  2. ২৭
  3. ৪৫
  4. ৩৪
সঠিক উত্তর:
৩৪
উত্তর
সঠিক উত্তর:
৩৪
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?


সমাধান:
এখানে,
নিচের সংখ্যা দুইটির বিয়োগফলের সমান উপরের সংখ্যা।
১ম চিত্রে,
১৭ - ৮ = ৯

২য় চিত্রে,
৪০ - ২৮ = ১২

৩য় চিত্রে,
৫০ - ? = ১৬
⇒ ? = ৫০ - ১৬
∴ ? = ৩৪

∴ প্রশ্নবোধক স্থানে ৩৪ সংখ্যাটি বসবে।

১,৩৪৪.
একটি সভায় 12 জন লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে মোট কতটি করমর্দন হবে?
  1. 126
  2. 106
  3. 96
  4. 66
সঠিক উত্তর:
66
উত্তর
সঠিক উত্তর:
66
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সভায় 12 জন লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে মোট কতটি করমর্দন হবে?

সমাধান:
দেওয়া আছে,
সভায় লোক আছে, n = 12 জন

আমরা জানি,
করমর্দন সংখ্যা = nC2

∴ সভা শেষে মোট করমর্দন সংখ্যা = 12C2
= 12!/{(12 - 2)! × 2!}
= (12 × 11 × 10!)/(10! × 2)
= 6 × 11
= 66
১,৩৪৫.
একদিন সকালে আনোয়ার সূর্যের দিকে মুখ করে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে ডানদিকে ঘুরল এবং কিছুক্ষণ হাঁটল, কিছু দূর যাওয়ার পর আবার ডানদিকে ঘুরল এবং কিছুক্ষণ হাঁটল, কিছু দূর যাওয়ার পর আবার ডানদিকে মোড় নিল। সর্বশেষ সে কোন দিকে মুখ করে ছিল?
  1. পূর্ব
  2. পশ্চিম
  3. উত্তর
  4. দক্ষিণ
সঠিক উত্তর:
উত্তর
উত্তর
সঠিক উত্তর:
উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: একদিন সকালে আনোয়ার সূর্যের দিকে মুখ করে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে ডানদিকে ঘুরল এবং কিছুক্ষণ হাঁটল, কিছু দূর যাওয়ার পর আবার ডানদিকে ঘুরল এবং কিছুক্ষণ হাঁটল, কিছু দূর যাওয়ার পর আবার ডানদিকে মোড় নিল। সর্বশেষ সে কোন দিকে মুখ করে ছিল?

সমাধান:

যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্য স্থান D
প্রদত্ত চিত্র অনুসারে আনোয়ার উত্তর দিকে মুখ করে আছে।
১,৩৪৬.
X শীটটি ডটেড লাইন বরাবর বামদিকে ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: X শীটটি ডটেড লাইন বরাবর বামদিকে ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?

সমাধান:

সঠিক উত্তর ৩ নং চিত্র।
১,৩৪৭.
পানিতে প্রদত্ত প্রতিচ্ছবিগুলোর সাথে কোনটি ইংরেজিতে একটি শব্দের সাথে সাদৃশ্যপূর্ণ?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা

    প্রশ্ন: পানিতে প্রদত্ত প্রতিচ্ছবিগুলোর সাথে কোনটি ইংরেজিতে একটি শব্দের সাথে সাদৃশ্যপূর্ণ?

    সমাধান: 

    অপশনে সরাসরি সঠিক উত্তর নেই। W এর প্রতিচ্ছবি সম্পূর্ণভাবে M হয় না। 
    তবে অপশন বিবেচনায় ঘ) সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তাই অপশন ঘ) কে সঠিক উত্তর হিসাবে নেওয়া হয়েছে।

    ১,৩৪৮.
    কোন বানানগুচ্ছ শুদ্ধ? 
    1. কর্মজীবি, মার্তন্ড 
    2. স্তূপ, কূটনৈতিক 
    3. পুনর্বাসন, জ্বলোচ্ছাস 
    4. খ্রিস্টান, আদ্যাপান্ত
    সঠিক উত্তর:
    স্তূপ, কূটনৈতিক 
    উত্তর
    সঠিক উত্তর:
    স্তূপ, কূটনৈতিক 
    ব্যাখ্যা

    প্রশ্ন: কোন বানানগুচ্ছ শুদ্ধ? 

    সমাধান: 
    সঠিক বানানগুচ্ছ - স্তূপ, কূটনৈতিক 

    অন্য অপশন গুলোর সঠিক রূপ হলো, 
    'কর্মজীবি' এর সঠিক বানান- কর্মজীবী 
    'মার্তন্ড' এর সঠিক বানান- মার্তণ্ড
    'পুনর্বাসন' এর বানান সঠিক
    'জ্বলোচ্ছাস' এর সঠিক বানান- জলোচ্ছ্বাস
    'খ্রিস্টান' এর সঠিক বানান- খ্রিষ্টান
    'আদ্যাপান্ত' এর সঠিক বানান- আদ্যোপান্ত

    ১,৩৪৯.
    প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? 
      সঠিক উত্তর:
      উত্তর
      সঠিক উত্তর:
      ব্যাখ্যা
      চিত্রের সব কর্ণ আঁকা হয়েছে।
      ১,৩৫০.
      শুদ্ধ বানানটি চিহ্নিত করুন।
      1. ক) পুরাকাহিনি
      2. খ) পুরোকাহিনী
      3. গ) পুরাকাহিনী
      4. ঘ) পূরাকাহিনী
      সঠিক উত্তর:
      ক) পুরাকাহিনি
      উত্তর
      সঠিক উত্তর:
      ক) পুরাকাহিনি
      ব্যাখ্যা
      পুরাকাহিনি:
      (সংস্কৃত - পুরা+হি. কাহিনি)
      অর্থ - প্রাচীনকালের উপাখ্যান, ইতিহাসের কাহিনি।

      উৎস: বাংলা একাডেমি অভিধান।
      ১,৩৫১.
      Race : Fatigue : : Fast : ?
      1. Slow
      2. Laziness
      3. Hunger
      4. Food
      সঠিক উত্তর:
      Hunger
      উত্তর
      সঠিক উত্তর:
      Hunger
      ব্যাখ্যা
      Race : Fatigue : : Fast : ?

      ♦ Race: দৌড় প্রতিযোগিতা; সাঁতার প্রতিযোগিতা; কোনো কাজ শেষ করা বা কোথাও পৌঁছানোর জন্য প্রতিযোগিতা। 
      Fatigue: ক্লান্তি; শ্রান্তি; অবসাদ; শ্রম। 
      Fast: উপোস

      Options,
      - Slow: ধীরগতি। 
      - Laziness: আলস্য, কুঁড়েমি। 
      - Hunger: ক্ষুধা। 
      - Food: খাদ্যদ্রব্য। 

      • সুতরাং, অপশনে উল্লেখিত শব্দ বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে, the analogy of - Race : Fatigue :: Fast : Hunger.
      - Relation: As the result of Race is Fatigue similarly the result of Fast is Hunger.
      ১,৩৫২.
      'হাইড্রোফোন' যন্ত্রটি কোন কাজে ব্যবহৃত হয়?
      1. পানির গভীরতা নির্ণয়ে
      2. পানির ঘনত্ব নির্ণয়ে
      3. পানির নিচে শব্দ নিরূপনে
      4. পানির লবণাক্ততা নির্ণয়ে
      সঠিক উত্তর:
      পানির নিচে শব্দ নিরূপনে
      উত্তর
      সঠিক উত্তর:
      পানির নিচে শব্দ নিরূপনে
      ব্যাখ্যা
      • পানির তলায় শব্দ নির্ধারণের যন্ত্র হাইড্রোফোন
      - হাইড্রোফোন হল একটি পানির নিচের যন্ত্র যা সমস্ত দিক থেকে সমুদ্রের শব্দ সনাক্ত করে এবং রেকর্ড করে।
      - অসংখ্য সামুদ্রিক জীব যোগাযোগ, প্রজনন এবং শিকার খোঁজার জন্য শব্দ ব্যবহার করে। যা হাইড্রোফোনের মাধ্যমে শনাক্ত করা যায়।

      আরো কয়েকটি গুরুত্বপূর্ণ যন্ত্র -
      • সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র - ফ্যাদোমিটার৷
      • আর্দ্রতা পরিমাপক যন্ত্র - হাইড্রোমিটার।
      • ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম সিসমোগ্রাফ।
      • ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্রের নাম রিখটার স্কেল।
      • বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্র - ব্যারোমিটার।
      • পানির নিচে তেলের সঞ্চয় নির্ণায়ক যন্ত্র - গ্রাডিমিটার।
      • রক্তচাপ মাপার যন্ত্র - স্ফিগমোম্যানোমিটার।


      উৎস: ব্রিটানিকা।
      ১,৩৫৩.
      যদি A, B এর ভাই হয়। B, C এর বোন হয়। C, D এর বাবা হয়। তাহলে D, A এর কি হতে পারে?
      1. ক) ভাই
      2. খ) বোন
      3. গ) ভাগ্নি
      4. ঘ) নির্ণয় করা সম্ভব নয়
      সঠিক উত্তর:
      ঘ) নির্ণয় করা সম্ভব নয়
      উত্তর
      সঠিক উত্তর:
      ঘ) নির্ণয় করা সম্ভব নয়
      ব্যাখ্যা

      A, B এর ভাই (A পুরুষ)
      B, C এর বোন (B নারী)
      C, D এর বাবা (অর্থাৎ C পুরুষ)
      সুতরাং, A ও C ভাই, এবং B তাদের বোন

      কিন্তু, প্রশ্নে প্রদত্ত তথ্য অনুসারে আমরা এটা নিশ্চিত হতে পারছি না যে, D ছেলে নাকি মেয়ে।
      তাই, D কি A এর ভাতিজা নাকি ভাতিজি সেটা নির্ণয় করা সম্ভব নয়।

      ১,৩৫৪.
      'PRAYER' শব্দটির আয়নায় প্রতিবিম্ব কোনটি?
      1. ক)
      2. খ)
      3. গ)
      4. ঘ)
      সঠিক উত্তর:
      খ)
      উত্তর
      সঠিক উত্তর:
      খ)
      ব্যাখ্যা
      প্রশ্ন: 'PRAYER' শব্দটির আয়নায় প্রতিবিম্ব কোনটি? 

      সমাধান: 
      ১,৩৫৫.
      অপরাধ : অনুতাপ :  :  ভুল :
      1. লজ্জা
      2. সংশয়
      3. ক্ষমা
      4. ভয়
      সঠিক উত্তর:
      লজ্জা
      উত্তর
      সঠিক উত্তর:
      লজ্জা
      ব্যাখ্যা
      প্রশ্ন: অপরাধ : অনুতাপ :  :  ভুল :

      সমাধান:
      অপরাধ করলে অনুতাপ বোধ হয় আর ভুল করলে লজ্জাবোধ হয়।
      ১,৩৫৬.
      প্রশ্নবোধক স্থানের জন্য যথার্থ চিত্র কোনটি?
        সঠিক উত্তর:
        উত্তর
        সঠিক উত্তর:
        ব্যাখ্যা

        প্রশ্ন: প্রশ্নবোধক স্থানের জন্য যথার্থ চিত্র কোনটি?


        সমাধান:
        সঠিক উত্তর: গ


        প্রশ্নবোধক স্থানে (গ) চিত্রটি বসালে চিত্রটি সঠিক ভাবে পূর্ণ হবে।
        পূর্ণাঙ্গ চিত্রটি হবে-

        ১,৩৫৭.
        ঊর্ধ্বতন কর্মকর্তা এক সপ্তাহের জন্য বাইরে যাবেন বলে রায়তুলকে পরিকল্পনাটা ____ দিতে হবে।
        1. প্রত্যেককে
        2. বাস্তবায়ন
        3. সময়ের আগে
        4. অর্ধেক
        সঠিক উত্তর:
        সময়ের আগে
        উত্তর
        সঠিক উত্তর:
        সময়ের আগে
        ব্যাখ্যা
        প্রশ্ন: ঊর্ধ্বতন কর্মকর্তা এক সপ্তাহের জন্য বাইরে যাবেন বলে রায়তুলকে পরিকল্পনাটা ____ দিতে হবে।

        সমাধান:
        “ঊর্ধ্বতন কর্মকর্তা এক সপ্তাহের জন্য বাইরে যাবেন বলে রায়তুলকে পরিকল্পনাটা সময়ের আগে দিতে হবে।”
        এখানে সময়ের আগে দেওয়ার গুরুত্ব রয়েছে, কারণ ঊর্ধ্বতন কর্মকর্তা অনুপস্থিত থাকবেন, তাই পরিকল্পনা আগেই জমা দিতে হবে।
        ১,৩৫৮.
        ঢাকা থেকে চীনের দূরত্ব ৩০১৫ কিমি। একটি উড়োজাহাজ ৩ ঘণ্টায় ঢাকা থেকে চীনে চলে আসলে উড়োজাহাজটির গড় গতিবেগ কত কিমি/ঘন্টা?
        1. ক) ১০৫
        2. খ) ১০০৫
        3. গ) ৯০৪৫
        4. ঘ) ৩৪৫
        সঠিক উত্তর:
        খ) ১০০৫
        উত্তর
        সঠিক উত্তর:
        খ) ১০০৫
        ব্যাখ্যা
        ৩ ঘণ্টায় যায় ৩০১৫ কিমি
        ১ ঘণ্টায় যায় ৩০১৫/৩ কিমি বা ১০০৫ কিমি
        উড়োজাহাজটির গড় গতিবেগ ১০০৫ কিমি/ঘন্টা
        ১,৩৫৯.
        যদি 'A' অর্থ  যোগ, 'B' অর্থ বিয়োগ, 'C' অর্থ গুণ এবং 'D' অর্থ ভাগ বোঝায়, 15 D 5 C 2 A 3 B 1 = কত?
        1. ক) 9
        2. খ) 8
        3. গ) 7
        4. ঘ) 6
        সঠিক উত্তর:
        খ) 8
        উত্তর
        সঠিক উত্তর:
        খ) 8
        ব্যাখ্যা
        প্রশ্ন: যদি 'A' অর্থ  যোগ, 'B' অর্থ বিয়োগ, 'C' অর্থ গুণ এবং 'D' অর্থ ভাগ বোঝায়, 15 D 5 C 2 A 3 B 1 = কত?

        সমাধান: 
        'A' অর্থ  যোগ, 'B' অর্থ বিয়োগ, 'C' অর্থ গুণ এবং 'D' অর্থ ভাগ

        15 D 5 C 2 A 3 B 1
        = 15 ÷ 5 × 2 + 3 - 1
        = 3 × 2 + 3 - 1
        = 6 + 3 - 1 
        = 9  - 1
        = 8
        ১,৩৬০.
        যদি '+' অর্থ বিয়োগ, ' - ' অর্থ গুণ , ' × ' অর্থ ভাগ এবং  ' ÷ ' অর্থ যোগ হয়,
        তবে ৭ - ৭ + ৭ ÷ ৭ × ৭ = কত?
        1. ক) ৪৯
        2. খ) ৪৩
        3. গ) ৪৫
        4. ঘ) ৪১
        সঠিক উত্তর:
        খ) ৪৩
        উত্তর
        সঠিক উত্তর:
        খ) ৪৩
        ব্যাখ্যা
        প্রশ্ন: যদি '+' অর্থ বিয়োগ, ' - ' অর্থ গুণ , ' × ' অর্থ ভাগ এবং  ' ÷ ' অর্থ যোগ হয়,
        তবে ৭ - ৭ + ৭ ÷ ৭ × ৭ = কত?

        সমাধান: 
        দেওয়া আছে,
        '+' অর্থ বিয়োগ, ' - ' অর্থ যোগ, ' × ' অর্থ ভাগ এবং  ' ÷ ' অর্থ যোগ 

        ৭ - ৭ + ৭ ÷ ৭ × ৭ এর শর্তানুযায়ী চিহ্ন পরিবর্তন করে পাই, 
        ৭  × ৭ - ৭ + ৭ ÷ ৭ 
        = ৭  × ৭ - ৭ + ১
        = ৪৯ - ৭ + ১
        = ৫০ -  ৭
        = ৪৩
        ১,৩৬১.
        প্রশ্নবোধক স্থানে কত হবে?
         
        1. 71
        2. 78
        3. 81
        4. 89
        সঠিক উত্তর:
        81
        উত্তর
        সঠিক উত্তর:
        81
        ব্যাখ্যা
        প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কত হবে?
         
        সমাধান:
        4 + 5 + 6 = 15 × 3 = 45
        6 + 7 + 8 = 21 × 3 = 63

        একইভাবে,
        8 + 9 + 10 = 27 × 3 = 81
        ১,৩৬২.
        যদি TIGER = 59 এবং DOG = 26 হয়, তবে LION = ?
        1. ক) 42
        2. খ) 47
        3. গ) 50
        4. ঘ) 56
        সঠিক উত্তর:
        গ) 50
        উত্তর
        সঠিক উত্তর:
        গ) 50
        ব্যাখ্যা

        TIGER = 20 + 9 + 7 + 5 + 18 = 59
        DOG = 4 + 15 + 7 = 26
        LION = 12 + 9 + 15 + 14 = 50
        ১,৩৬৩.
        নিচের ত্রিভুজে x এর মান কত? 
        1. ক) 110° 
        2. খ) 115° 
        3. গ) 135° 
        4. ঘ) 140° 
        সঠিক উত্তর:
        ক) 110° 
        উত্তর
        সঠিক উত্তর:
        ক) 110° 
        ব্যাখ্যা
        প্রশ্ন: নিচের ত্রিভুজে x এর মান কত? 


        সমাধান:

        এখানে, 
        AB = BC
        ধরি, ∠ACB = ∠BAC = m

        প্রশ্নমতে, 
        m + m + 40 = 180 
        ⇒ 2m = 180 - 40
        ⇒ 2m = 140 
        ∴ m = 70

        ∴ x° = 180° - ∠ACB = 180° - 70° = 110°
        ১,৩৬৪.
        ______ যেমন শৈশবের সাথে সম্পর্কিত, বয়ঃসন্ধিকাল তেমনই _____ এর সাথে সম্পর্কিত।
        1. শিশুকাল - বুদ্ধি 
        2. স্বাস্থ্য - পরিপক্বতা
        3. শিশুকাল - ব্যাভিচার 
        4. শিশুকাল - পরিপক্বতা 
        সঠিক উত্তর:
        শিশুকাল - পরিপক্বতা 
        উত্তর
        সঠিক উত্তর:
        শিশুকাল - পরিপক্বতা 
        ব্যাখ্যা

        প্রশ্ন: ______ যেমন শৈশবের সাথে সম্পর্কিত, বয়ঃসন্ধিকাল তেমনই _____ এর সাথে সম্পর্কিত। 

        সমাধান:  
        শৈশব (childhood) যেমন শিশুকাল (early childhood / infancy) এর সাথে সম্পর্কিত ⇒ শৈশব 

        একইভাবে, 
        বয়ঃসন্ধিকাল (adolescence / puberty) তেমনই পরিপক্বতা (maturity) এর সাথে সম্পর্কিত। 
        বয়ঃসন্ধিকাল হলো সেই সময় যখন শরীর-মন পরিপক্বতার দিকে যাত্রা শুরু করে। এটা শৈশব থেকে পরিপক্বতার দিকে সংক্রমণের পর্যায়।

        সুতরাং, শিশুকাল যেমন শৈশবের সাথে সম্পর্কিত, বয়ঃসন্ধিকাল তেমনই পরিপক্বতা এর সাথে সম্পর্কিত।

        ১,৩৬৫.
        কোন জোড়াটি ভিন্ন?
        1. ১৫, ১২
        2. ৪৫, ২৭
        3. ২০, ১০
        4. ৩৯, ১৮
        সঠিক উত্তর:
        ২০, ১০
        উত্তর
        সঠিক উত্তর:
        ২০, ১০
        ব্যাখ্যা
        প্রশ্ন: কোন জোড়াটি ভিন্ন?

        সমাধান:
        এখানে,
        অপশন গ বাদে অন্য জোড়াগুলো ৩ দ্বারা বিভাজ্য।
        কিন্তু, অপশন গ তে প্রদত্ত ২০ ও ১০ জোড়াটি ২ দিয়ে বিভাজ্য।
        তাই ২০, ১০ ভিন্ন।
        ১,৩৬৬.
        নিচের অনুক্রমটির প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
        ​১, ১, ২, ৩, ৫, ৮, ?
        1. ১৩ 
        2. ২১
        সঠিক উত্তর:
        ১৩ 
        উত্তর
        সঠিক উত্তর:
        ১৩ 
        ব্যাখ্যা

        প্রশ্ন: নিচের অনুক্রমটির পরবর্তী সংখ্যা কোনটি?
        ​১, ১, ২, ৩, ৫, ৮, ?

        সমাধান:
        ​অনুক্রমটির পরবর্তী সংখ্যা = ১৩

        প্রদত্ত অনুক্রমটি একটি ফিবোনাচ্চি সংখ্যার ক্রম।

        ​এখানে, প্রথম দুইটি সংখ্যার যোগফল হবে তৃতীয় সংখ্যাটি।
        প্রদত্ত অনুক্রমটির বর্ধিত রুপ নিম্নরূপ,
        ​১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১,.............. 

        ১,৩৬৭.
        নিচের কোনটি ভিন্ন?
        1. ক) কবুতর
        2. খ) পেঁচা
        3. গ) চিল
        4. ঘ) কাক
        সঠিক উত্তর:
        ক) কবুতর
        উত্তর
        সঠিক উত্তর:
        ক) কবুতর
        ব্যাখ্যা
        কবুতর  গৃহপালিত প্রাণী বাকিগুলো গৃহপালিত নয়।
        ১,৩৬৮.
        গত পরশু বুধবার ছিল, আগামীকালের পরদিন কী বার হবে?
        1. সোমবার
        2. শনিবার
        3. রবিবার
        4. মঙ্গলবার
        সঠিক উত্তর:
        রবিবার
        উত্তর
        সঠিক উত্তর:
        রবিবার
        ব্যাখ্যা
        প্রশ্ন: গত পরশু বুধবার ছিল, আগামীকালের পরদিন কী বার হবে?

        সমাধান:
        - গত পরশু (বুধবার) 
        - গতকাল (বৃহস্পতিবার ) 
        - আজ (শুক্রবার)
        - আগামী কাল (শনিবার)
        - আগামীকালের পরের দিন (রবিবার)
        ১,৩৬৯.
        মুজিবনগর এর সাথে যেমন ___ সম্পর্ক তেমনি ____ এর সাথে অস্থায়ী রাষ্ট্রপতি সম্পর্ক।
        1. রাজধানীর --- সৈয়দ নজরুল ইসলাম
        2. রাজধানীর --- শেখ মুজিবুর রহমান
        3. মন্ত্রিসভার ---- তাজউদ্দিন আহম্মেদ
        4. মন্ত্রিসভার ---- মুহাম্মদ মনসুর আলী
        সঠিক উত্তর:
        রাজধানীর --- সৈয়দ নজরুল ইসলাম
        উত্তর
        সঠিক উত্তর:
        রাজধানীর --- সৈয়দ নজরুল ইসলাম
        ব্যাখ্যা
        মুজিবনগর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে অস্থায়ী রাজধানী ছিল। 
        তেমনি, সৈয়দ নজরুল ইসলাম তৎকালীন সময়ে অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন।
        ১,৩৭০.
        G, I, K, M, O, Q পরবর্তীতে কোনটি আসবে?
        1. ক) R
        2. খ) S
        3. গ) T
        4. ঘ) U
        সঠিক উত্তর:
        খ) S
        উত্তর
        সঠিক উত্তর:
        খ) S
        ব্যাখ্যা
        A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

        এখানে,
        প্রতি দুটি বর্ণের মাঝে একটি বর্ণ রয়েছে।

        তাই পরবর্তী বর্ণটি হবে - S
        ১,৩৭১.
        ওডোমিটার : গতি ::
        1. ব্যারোমিটার : কোণ
        2. অল্টিমিটার : আদ্রতা
        3. হাইগ্রোমিটার : উচ্চতা
        4. ম্যানোমিটার : গ্যাসের চাপ
        সঠিক উত্তর:
        ম্যানোমিটার : গ্যাসের চাপ
        উত্তর
        সঠিক উত্তর:
        ম্যানোমিটার : গ্যাসের চাপ
        ব্যাখ্যা
        প্রশ্ন: ওডোমিটার : গতি ::

        সমাধান:
        ওডোমিটার : গতি :: ম্যানোমিটার : গ্যাসের চাপ

        এখানে, মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র ওডোমিটার। তেমনি গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র ম্যানোমিটার।

        বাকি অপশন গুলো ভুল। সঠিক উত্তর হবে - 
        - হাইগ্রোমিটার - আদ্রতা পরিমাপক।
        - ব্যারোমিটার - বায়ুমন্ডলের চাপ পরিমাপক।
        - অল্টিমিটার - উচ্চতা পরিমাপক।

        সূত্র: ব্রিটানিকা
        ১,৩৭২.
        একই হারে একটি নির্দিষ্ট পরিমাণ টাকার 6 বছরের সরল সুদ ও 9 বছরের সরল সুদের অনুপাত কত? 
        1. ক) 4 : 9 
        2. খ) 4 : 5 
        3. গ) 3 : 5 
        4. ঘ) 2 : 3 
        সঠিক উত্তর:
        ঘ) 2 : 3 
        উত্তর
        সঠিক উত্তর:
        ঘ) 2 : 3 
        ব্যাখ্যা
        মনেকরি
        আসল P 
        সুদের হার = r %

        অনুপাত  =6Pr/100 : 9Pr/100
                       = 6 : 9
                       = 2 : 3 
        ১,৩৭৩.
        নিচের কোনটি শুদ্ধ বানান?
        1. উপরেউক্ত
        2. উপরোক্ত
        3. উপরিউক্ত
        4. উপর্যুক্ত
        সঠিক উত্তর:
        উপর্যুক্ত
        উত্তর
        সঠিক উত্তর:
        উপর্যুক্ত
        ব্যাখ্যা
        সঠিক বানানটি হচ্ছে উপর্যুক্ত।
        ১,৩৭৪.
        A, B, C, E, H, এই সিরিজের পরবর্তী বর্ণ কোনটি? 
        1. ক) L
        2. খ) M
        3. গ) N
        4. ঘ) K
        সঠিক উত্তর:
        খ) M
        উত্তর
        সঠিক উত্তর:
        খ) M
        ব্যাখ্যা
        প্রশ্ন: A, B, C, E, H, এই সিরিজের পরবর্তী বর্ণ কোনটি? 

        সমাধান: 


        1 ⇔ A
        2 ⇔ B
        1 + 2 = 3 ⇔ C
        2 + 3 = 5 ⇔ E
        3 + 5 = 8 ⇔ H 
        5 + 8 = 13 ⇔ M
        ১,৩৭৫.
        সেজান উত্তর দিকে ২০ মিটার হাঁটার পর ডান দিকে মোড় নিয়ে ১০ মিটার হাঁটালো তারপর সে বাম দিকে ঘুরে ১৫ মিটার হাঁটে এবং ডান দিকে ঘুরে ১০ মিটার হাঁটে । এখন সে কোন দিকে মুখ করে আছে?
        1. উত্তর দিকে
        2. দক্ষিণ দিকে
        3. পূর্ব দিকে
        4. পশ্চিম দিকে
        সঠিক উত্তর:
        পূর্ব দিকে
        উত্তর
        সঠিক উত্তর:
        পূর্ব দিকে
        ব্যাখ্যা
        প্রশ্ন: সেজান উত্তর দিকে ২০ মিটার হাঁটার পর ডান দিকে মোড় নিয়ে ১০ মিটার হাঁটালো তারপর সে বাম দিকে ঘুরে ১৫ মিটার হাঁটে এবং ডান দিকে ঘুরে ১০ মিটার হাঁটে । এখন সে কোন দিকে মুখ করে আছে?

        সমাধান:

        প্রদত্ত চিত্র অনুসারে সেজান এখন পূর্বদিকে মুখ করে আছে।
        ১,৩৭৬.
        সর্বনিম্ন কয়টি বল দিয়ে এভাবে সাজানো সম্ভব যেখানে ক) একটি বলের আগে অন্তত দুটি বল থাকবে খ) একটি বলের পরে অন্তত দুইটি বল থাকবে গ) অন্তত একটি বল যেকোনো দুইটি বলের মধ্যে থাকবে?
        1. ক) ৩
        2. খ) ৫
        3. গ) ৭
        4. ঘ) ১১
        সঠিক উত্তর:
        ক) ৩
        উত্তর
        সঠিক উত্তর:
        ক) ৩
        ব্যাখ্যা
        (১-২-৩) এভাবে হলেই হবে। শর্ত মিলিয়ে দেখুন।
        ১,৩৭৭.
        Salt, Please, Pass এই তিনটির সাথে নিচের কোন শব্দ যুক্ত হলে পূর্ণাঙ্গ বাক্য গঠন করা যাবে?
        1. ক) Help
        2. খ) The
        3. গ) is
        4. ঘ) You
        সঠিক উত্তর:
        খ) The
        উত্তর
        সঠিক উত্তর:
        খ) The
        ব্যাখ্যা
        Salt, Please, Pass এই তিনটি শব্দের সাথে The যুক্ত করলে একটি পূর্ণাঙ্গ শব্দ গঠিত হবে।

        Please pass the salt.
        ১,৩৭৮.
        নিচের কোনটি শুদ্ধ বানান?
        1. চক্ষূরূন্মিলন
        2. চক্ষুরূন্মীলন
        3. চক্ষুর‍ুন্মীলন
        4. চক্ষুরুন্মিলন
        সঠিক উত্তর:
        চক্ষুর‍ুন্মীলন
        উত্তর
        সঠিক উত্তর:
        চক্ষুর‍ুন্মীলন
        ব্যাখ্যা
        • শুদ্ধ বানান 'চক্ষুর‍ুন্মীলন'
        - সংস্কৃত শব্দ।
        - বিশেষ্য পদ।
        - সন্ধি বিচ্ছেদ: চক্ষুঃ + উন্মীলন।
        অর্থ:
        - জাগরণ,
        - অন্তর্দৃষ্টির উন্মেষ।

        উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
        ১,৩৭৯.
        প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
        1. 51
        2. 48
        3. 45
        4. 54
        সঠিক উত্তর:
        48
        উত্তর
        সঠিক উত্তর:
        48
        ব্যাখ্যা

        প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 

        সমাধান: 
        প্রথম কলাম (5   16   49):
        5 × 3 + 1 = 16, 16 × 3 + 1 = 49

        দ্বিতীয় কলাম (9   29   89):
        9 × 3 + 2 = 29, 29 × 3 + 2 = 89

        তৃতীয় কলাম (15   ?   147):
        15 × 3 + 3 = 48, 48 × 3 + 3 = 147

        ∴ দ্বিতীয় সারির তৃতীয় সংখ্যা (অর্থাৎ প্রশ্নচিহ্নের স্থানে) = 15 × 3 + 3 = 45 + 3 = 48

        ১,৩৮০.
        BAT, EAT, HAT, ______; শূন্যস্থানে কোনটি বসবে? 
        1. CAT
        2. RAT
        3. KAT
        4. FAT
        সঠিক উত্তর:
        KAT
        উত্তর
        সঠিক উত্তর:
        KAT
        ব্যাখ্যা
        প্রশ্ন: BAT, EAT, HAT, ______; শূন্যস্থানে কোনটি বসবে? 

        সমাধান: 
        B এর ২ অক্ষর পর E
        E এর ২ অক্ষর পর  H 
        H এর ২ অক্ষর পর  K
        পরবর্তী শব্দটি হবে KAT
        ১,৩৮১.
        What is the antonym of famous?
        1. Illiterate
        2. Opaque
        3. mmature
        4. Inconspicuous
        সঠিক উত্তর:
        Inconspicuous
        উত্তর
        সঠিক উত্তর:
        Inconspicuous
        ব্যাখ্যা

        প্রশ্ন: What is the antonym of famous?

        সমাধান:
        Inconspicuous এর অর্থ - অদৃশ্য / নজরে না পড়া
        কারণ Famous (খ্যাতনামা, সুপরিচিত) এর সঠিক বিপরীতার্থক শব্দ হলো Inconspicuous (যে পরিচিত নয় বা নজরে পড়ে না)।

        অন্য অপশন গুলো -
        ক) Illiterate এর অর্থ - নিরক্ষর
        খ) Opaque এর অর্থ - অস্বচ্ছ
        গ) Immature এর অর্থ - অপরিণত

        সঠিক উত্তর: ঘ) Inconspicuous

        ১,৩৮২.
        নিচের ছবিতে ডান দিকের প্রথম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে বা দিকের দ্বিতীয় গিয়ারটি কোন দিকে ঘুরবে?
        1. ক) ১ম গিয়ার যেদিকে ঘুরবে সেদিকে
        2. খ) ঘড়ির কাটার দিকে
        3. গ) ঘড়ির কাটার বিপরীত দিকে
        4. ঘ) ক ও গ উভয়ই
        সঠিক উত্তর:
        গ) ঘড়ির কাটার বিপরীত দিকে
        উত্তর
        সঠিক উত্তর:
        গ) ঘড়ির কাটার বিপরীত দিকে
        ব্যাখ্যা
        উপরের ছবিতে ডান দিকের প্রথম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে বাঁ দিকের দ্বিতিয় গিয়ারটি ঘড়ির কাটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরবে।
        ১,৩৮৩.
        4 : 30 মিনিটে ঘড়ির ঘণ্টার ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? 
        1. ক) 30°
        2. খ) 45°
        3. গ) 60°
        4. ঘ) 75°
        সঠিক উত্তর:
        খ) 45°
        উত্তর
        সঠিক উত্তর:
        খ) 45°
        ব্যাখ্যা
        আমরা জানি,
        ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ = | (11 × M - H × 60 )/2 |°

        নির্ণেয় কোণ = | ( 11 × 30 -  60 × 4)/2 |°
                           = ।330 - 240/2 |°     
                           = 90°/2
                           = 45°
        ১,৩৮৪.
        ইংরেজি বর্ণমালার শেষের দিক থেকে একাদশ বর্ণ কোনটি?
        1. ক) Q
        2. খ) P
        3. গ) O
        4. ঘ) N
        সঠিক উত্তর:
        খ) P
        উত্তর
        সঠিক উত্তর:
        খ) P
        ব্যাখ্যা
        প্রশ্ন: ইংরেজি বর্ণমালার শেষের দিক থেকে একাদশ বর্ণ কোনটি? 

        সমাধান: 


        ইংরেজি বর্ণমালার শেষের দিক থেকে একাদশ বর্ণ P
        ১,৩৮৫.
        নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
        1. ক) ১/৪
        2. খ) ৫/১২
        3. গ) ৩/১৬
        4. ঘ) ১/২০
        সঠিক উত্তর:
        খ) ৫/১২
        উত্তর
        সঠিক উত্তর:
        খ) ৫/১২
        ব্যাখ্যা
        ১/৪ = ০.২৫
        ৫/১২ = ০.৪১৬
        ৩/১৬ =০.১৮৭৫
        ১/২০ = ০.০৫
        ১,৩৮৬.
        বাঘের চামড়া : কৃত্তি :: সাপের খোলস : ?
        1. অজিন
        2. করভ
        3. কৃত্তি
        4. নির্মোক
        সঠিক উত্তর:
        নির্মোক
        উত্তর
        সঠিক উত্তর:
        নির্মোক
        ব্যাখ্যা
        প্রশ্ন: বাঘের চামড়া : কৃত্তি :: সাপের খোলস : ?

        সমাধান:
        - 'সাপের খোলস' এর এক কথায় প্রকাশ- নির্মোক।

        • অন্যান্য অপশন আলোচনা:
        - 'হরিণের চামড়া' এর এক কথায় প্রকাশ- অজিন।
        - 'বাঘের চামড়া' এর এক কথায় প্রকাশ- কৃত্তি।
        - 'হাতির শাবক' এর এক কথায় প্রকাশ- করভ।
        ১,৩৮৭.
        A, B এর চেয়ে লম্বা এবং C, D এর চেয়ে লম্বা। যদি B, C এর চেয়ে খাটো না হয় তবে কে সবচেয়ে লম্বা?
        1. A
        2. B
        3. C
        4. D
        সঠিক উত্তর:
        A
        উত্তর
        সঠিক উত্তর:
        A
        ব্যাখ্যা
        প্রশ্ন: A, B এর চেয়ে লম্বা এবং C, D এর চেয়ে লম্বা। যদি B, C এর চেয়ে খাটো না হয় তবে কে সবচেয়ে লম্বা?

        সমাধান:
        A, B এর চেয়ে লম্বা
        A > B

        C, D এর চেয়ে লম্বা
        C > D

        B, C এর চেয়ে খাটো না
        ∴ B ≥ C

        ∴ A > B ≥ C > D
        ∴ সবচেয়ে লম্বা A.
        ১,৩৮৮.
        ঘড়িতে যখন ৬টা বেজে ৩০ মিনিট তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
        1. ২৫°
        2. ১৫°
        3. ২৮°
        4. ২০°
        সঠিক উত্তর:
        ১৫°
        উত্তর
        সঠিক উত্তর:
        ১৫°
        ব্যাখ্যা
        প্রশ্ন: ঘড়িতে যখন ৬টা বেজে ৩০ মিনিট তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

        সমাধান:  
        মধ্যবর্তী কোণ :  
         = । (11 M - 60 H) / 2 ।   [এখানে, M = 30 মিনিট, H = 6 ঘণ্টা ]
        = । (11 × 30 - 60 × 6) / 2। 
        = । 330 - 360 / 2।
        = ।- 30/2।
        = 15°
        ১,৩৮৯.
        ‘UNICEF’ এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
          সঠিক উত্তর:
          উত্তর
          সঠিক উত্তর:
          ব্যাখ্যা
          প্রশ্ন: ‘UNICEF’ এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?

          সমাধান:

          ১,৩৯০.
          যদি ৮ × ৬ = ৩০৪০ এবং ৫ × ৭ = ৩৫২৫ হয়, তবে ৯ × ৫ = ?
          1. ৪৫২৫
          2. ৩০৪৫
          3. ২৫৪৫
          4. ৪৮৩৫
          সঠিক উত্তর:
          ২৫৪৫
          উত্তর
          সঠিক উত্তর:
          ২৫৪৫
          ব্যাখ্যা

          প্রশ্ন: যদি ৮ × ৬ = ৩০৪০ এবং ৫ × ৭ = ৩৫২৫ হয়, তবে ৯ × ৫ = ?

          সমাধান:
          ৮ × ৬ = ৩০৪০
          এখানে দ্বিতীয় সংখ্যাটির সাথে ৫ গুণ করে আগে বসানো হয়েছে (৬ × ৫ = ৩০)। তারপর প্রথম সংখ্যাটির সাথে ৫ গুণ করে পরে বসানো হয়েছে (৮ × ৫ = ৪০)।

          ৫ × ৭ = ৩৫২৫
          একইভাবে, দ্বিতীয় সংখ্যা ৭ × ৫ = ৩৫ আগে এবং প্রথম সংখ্যা ৫ × ৫ = ২৫ পরে বসেছে।

          ৯ × ৫ = ?
          এই নিয়ম অনুযায়ী, ৫ × ৫ = ২৫ আগে বসবে এবং ৯ × ৫ = ৪৫ পরে বসবে।

          ∴ ৯ × ৫ = ২৫৪৫ হবে।

          ১,৩৯১.
          যদি ৪ + ২ = ২৬, ৯ + ২ = ৭১১, ২ + ১ = ১৩ হয়, তবে ৫ + ৪ = ? 
          1. ক) ২০
          2. খ) ২১
          3. গ) ১৯
          4. ঘ) ২৫
          সঠিক উত্তর:
          গ) ১৯
          উত্তর
          সঠিক উত্তর:
          গ) ১৯
          ব্যাখ্যা
          প্রশ্ন: যদি ৪ + ২ = ২৬ , ৯ + ২ = ৭১১, ২ + ১ = ১৩ হয়, তবে ৫ + ৪ = ? 

          সমাধান: 
          এখানে 
          ৪ + ২ = ২৬ ⇒ ৪ - ২ =২, ৪ + ২ =৬
          ৯ + ২ = ৭১১ ⇒ ৯ - ২ = ৭, ৯ + ২ = ১১
          ২ + ১ = ১৩ ⇒ ২ - ১ = ১, ২ + ১ = ৩
          ৫ -  ৪ =১, ৫ + ৪ =৯
          সুতরাং 
          ৫ + ৪ = ১৯
          ১,৩৯২.
          কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটির ছয়গুণ কত?
          1. ক) ৩০০
          2. খ) ৩২৫
          3. গ) ৩৭৫
          4. ঘ) ৪৫০
          সঠিক উত্তর:
          ঘ) ৪৫০
          উত্তর
          সঠিক উত্তর:
          ঘ) ৪৫০
          ব্যাখ্যা
          প্রশ্ন: কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটির ছয়গুণ কত?

          সমাধান:
          ধরি,
          সংখ্যাটি ক

          ক এর ৪০% + ৪৫ = ক
          ⇒ ০.৪ক + ৪৫ = ক
          ⇒ ক - ০.৪ক = ৪৫
          ⇒ ০.৬ক = ৪৫
          ⇒ ক = ৪৫/০.৬
          ∴ ক = ৭৫

          ∴ সংখ্যাটি ৭৫
          সংখ্যাটির ছয়গুণ = (৭৫ × ৬)
          = ৪৫০
          ১,৩৯৩.
          Sin is to confess, as fault is to _____ 
          1. punish
          2. forgive
          3. admit
          4. accept
          সঠিক উত্তর:
          admit
          উত্তর
          সঠিক উত্তর:
          admit
          ব্যাখ্যা

          প্রশ্ন: Sin is to confess, as fault is to _____

          সমাধান:
          Sin অর্থ - পাপ।
          Confess অর্থ - স্বীকার করা; কবুল করা।
          - (প্রধানত রোমান ক্যাথলিক ধর্মমতে) পাদরি বা ধর্মগুরুর কাছে কৃত পাপের স্বীকারোক্তি দেওয়া।

          Fault অর্থ - ত্রুটি; দোষ।
          Admit অর্থ - (সত্যতা, দোষ) স্বীকার করা; 
          - স্বীকারোক্তি করা: স্বীকার করা।
           
          Sin (পাপ) করলে Confess (কৃত পাপের স্বীকারোক্তি দেওয়া) করতে হয়। 
          Fault (দোষ) থাকলে তার admit (স্বীকার করা) করতে হয়। 
           
          উৎস: বাংলা একাডেমি অভিধান।

          ১,৩৯৪.
          ৩৬ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে? 
          1. ক) ৬টি
          2. খ) ৮টি
          3. গ) ৯টি
          4. ঘ) ১০টি
          সঠিক উত্তর:
          গ) ৯টি
          উত্তর
          সঠিক উত্তর:
          গ) ৯টি
          ব্যাখ্যা
          প্রশ্ন: ৩৬ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে? 

          নিয়ম-১:
          ৩৬ = ২ × ২ × ৩ × ৩ = ২ × ৩

          ৩৬ সংখ্যাটির ভাজক = (২ + ১) × (২ + ১) = ৯টি।

          নিয়ম-২:
          ৩৬ = ১ × ৩৬
                = ২ × ১৮
                = ৩ × ১২
                = ৪ × ৯
                = ৬ × ৬
            
          ৩৬ সংখ্যাটির ভাজক = ১, ২, ৩, ৪, ৬, ৯, ১২, ১৮, ৩৬,
          = ৯টি
          ১,৩৯৫.
          0.5 × 0. 5 + 0.5 ÷ 5 = কত? 
          1. 1.25
          2. 0.35
          3. 0.26
          4. 0.25
          সঠিক উত্তর:
          0.35
          উত্তর
          সঠিক উত্তর:
          0.35
          ব্যাখ্যা
          0.5 × 0. 5 + 0.5 ÷ 5  
          0.5 × 0. 5 + 0.1
          0.25 + 0.1
          0.35
          ১,৩৯৬.
          নিচের কোন সংখ্যাটি অন্যরকম?
          1. ক) √৪
          2. খ) √১৯
          3. গ) ২১
          4. ঘ) ৫/২
          সঠিক উত্তর:
          খ) √১৯
          উত্তর
          সঠিক উত্তর:
          খ) √১৯
          ব্যাখ্যা
          √১৯ অমূলদ সংখ্যা। বাকীগুলো মূলদ সংখ্যা।
          ১,৩৯৭.
          A, P, R, X, S এবং Z সারিবদ্ধভাবে বসেছে। S ও  Z মাঝে এবং A ও P দুই প্রান্তে বসেছে। R, A এর বামপাশে বসেছে। X এর বামপাশে P বসেছে। Z এর ডান পাশে R বসেছে। S এর বাম পাশে কে বসেছে? 
          1. R
          2. S
          3. Z
          4. X
          সঠিক উত্তর:
          X
          উত্তর
          সঠিক উত্তর:
          X
          ব্যাখ্যা
          প্রশ্ন: A, P, R, X, S এবং Z সারিবদ্ধভাবে বসেছে। S ও  Z মাঝে এবং A ও P দুই প্রান্তে বসেছে। R, A এর বামপাশে বসেছে। X এর বামপাশে P বসেছে। Z এর ডান পাশে R বসেছে। S এর বাম পাশে কে বসেছে? 

          সমাধান: 
          A, P, R, X, S এবং Z সারিবদ্ধভাবে বসেছে।
          S ও  Z মাঝে এবং A ও P দুই প্রান্তে বসেছে।
          R, A এর বামপাশে বসেছে। 
          X এর বামপাশে P বসেছে ।
          Z এর ডান পাশে R বসেছে।
          ∴ P X S Z R A

          ∴  S এর বামপাশে X বসেছে।
          ১,৩৯৮.
          SUPERVISOR শব্দটির আয়নায় প্রতিফলিত রূপটি হবে-
            সঠিক উত্তর:
            উত্তর
            সঠিক উত্তর:
            ব্যাখ্যা

            প্রশ্ন: SUPERVISOR শব্দটির আয়নায় প্রতিফলিত রূপটি হবে-

            সমাধান:
            সঠিক উত্তর: (ক)

            ১,৩৯৯.
            ঘড়িতে যখন সাড়ে তিনটা বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন প্রবৃদ্ধ কোণ কত ডিগ্রি?
            1. ক) 45°
            2. খ) 75°
            3. গ) 285°
            4. ঘ) 315°
            সঠিক উত্তর:
            গ) 285°
            উত্তর
            সঠিক উত্তর:
            গ) 285°
            ব্যাখ্যা
            প্রশ্ন- ঘড়িতে যখন সাড়ে তিনটা বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন প্রবৃদ্ধ কোণ কত ডিগ্রি?

            সমাধান-
            উৎপন্ন কোণ = Ι (11m - 60h) / 2 Ι
            = (11 × 30 - 60 × 3) / 2
            = (330 - 180) / 2
            = 150/2
            = 75

            ∴ প্রবৃদ্ধ কোণ  = 360 - 75 = 285°
            ১,৪০০.
            প্রশ্নবোধক চিহ্নিত(?) স্থানে কোন সংখ্যা বসবে?
            1. 535
            2. 755
            3. 577
            4. 775
            সঠিক উত্তর:
            577
            উত্তর
            সঠিক উত্তর:
            577
            ব্যাখ্যা
            ১ম কলাম : 3 × 100 + 5 × 9 = 300 + 45 = 345 
            ২য় কলাম : 4 × 100 + 6 × 10 = 400 + 60 = 460
            ৩য়  কলাম : 5 × 100 + 7 × 11 = 500 + 77 = 577