বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ১২০ / ১৩৫ · ১১,৯০১১২,০০০ / ১৩,৫৮৯

১১,৯০১.
P, Q এর স্বামী। R হলো S এবং Q এর মা। R, P এর কী হয়?
  1. মা
  2. ফুফু
  3. বোন
  4. শাশুড়ী
সঠিক উত্তর:
শাশুড়ী
উত্তর
সঠিক উত্তর:
শাশুড়ী
ব্যাখ্যা
প্রশ্ন: P, Q এর স্বামী। R হলো S এবং Q এর মা। R, P এর কী হয়?

সমাধান:
P, Q এর স্বামী

R হলো S এবং Q এর মা

∴ R, P এর শাশুড়ী
১১,৯০২.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে সঠিক বর্ণ বসান।
DF, GJ, KM, NQ, RT   ?
  1. UW
  2. YZ
  3. XZ
  4. UX
সঠিক উত্তর:
UX
উত্তর
সঠিক উত্তর:
UX
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে সঠিক বর্ণ বসান।
DF, GJ, KM, NQ, RT ?

সমাধান:
DF, GJ, KM, NQ, RT ?

আমরা পাই,
D E F,  G H I J,  K L M,  N O P Q,  R S T,  U V W X

এখানে, 
বিজোড় তম পদে মাঝের ১টি বর্ণ বাদ দিয়ে আগের ও পরের বর্ণ বসে, 
জোড় তম পদে মাঝের ২টি বর্ণ বাদ দিয়ে আগের ও পরের বর্ণ বসে, 

তাছাড়া, প্রতিটি পদের শেষে যে বর্ণ থাকে, পরবর্তী পদ সেই বর্ণটির পরের বর্ণ দ্বারা শুরু হয়।
সঠিক উত্তর UX
১১,৯০৩.
'EFFECTIVE' শব্দটির আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
প্রশ্ন: 'EFFECTIVE' শব্দটির আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 

সমাধান:
 'EFFECTIVE' শব্দটির আয়নায় দেখানো প্রতিবিম্ব হবে ক।
১১,৯০৪.
নিচের যন্ত্রটির নাম কী?
  1. ক) হাতুড়ি
  2. খ) প্লায়ার্স
  3. গ) স্লেজ
  4. ঘ) ম্যালেট
সঠিক উত্তর:
খ) প্লায়ার্স
উত্তর
সঠিক উত্তর:
খ) প্লায়ার্স
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের যন্ত্রটির নাম কী?


সমাধান: 
ছবিতে দেওয়া যন্ত্রটির নাম প্লায়ার্স।
১১,৯০৫.
বাংলা ব্যঞ্জন বর্ণমালার 'প' বর্ণের পূর্বের পঞ্চম বর্ণটি কী হবে?
  1. ক) ঢ
  2. খ) থ
  3. গ) ত
  4. ঘ) ণ
সঠিক উত্তর:
গ) ত
উত্তর
সঠিক উত্তর:
গ) ত
ব্যাখ্যা
'প' পর্যন্ত বাংলা ব্যঞ্জন বর্ণমালা:
ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, , থ, দ, ধ, ন ,প 

বাংলা ব্যঞ্জন বর্ণমালার 'প' বর্ণের পূর্বের পঞ্চম বর্ণটি হবে ত 
১১,৯০৬.
যদি ROAD কে URDG লিখা হয়, তাহলে SWAN কে কী লিখা হবে?
  1. VZDP
  2. UXDQ
  3. VXDQ
  4. VZDQ
সঠিক উত্তর:
VZDQ
উত্তর
সঠিক উত্তর:
VZDQ
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ROAD কে URDG লিখা হয়, তাহলে SWAN কে কী লিখা হবে?

সমাধান:

ROAD ⇔ URDG
R + 3 = U
O + 3 = R
A + 3 = D
D + 3 = G

SWAN
S + 3 = V
W + 3 = Z
A + 3 = D
N + 3 = Q
∴ SWAN ⇔ VZDQ
১১,৯০৭.
গ × K = ৩৩ হলে, ত × J = ?
  1. ১০০
  2. ১২০
  3. ১৫০
  4. ১৬০
সঠিক উত্তর:
১৬০
উত্তর
সঠিক উত্তর:
১৬০
ব্যাখ্যা

প্রশ্ন: গ × K = ৩৩ হলে, ত × J = ?

সমাধান:





গ × K = ৩৩ 
ত × J = ১৬০

১১,৯০৮.
X বিন্দু থেকে শুরু করে, সজীব পশ্চিম দিকে 17 মিটার হাঁটলো। সে বাম দিকে ঘুরলো এবং 23 মিটার হাঁটলো। সে তারপর বাম দিকে ঘুরলো এবং 17 মিটার হাঁটলো। এর পরে সে ডানদিকে ঘুরে 13 মিটার হাঁটলো। X থেকে সজীব এখন কত দূরে আছে?
  1. 42 মিটার
  2. 35 মিটার
  3. 36 মিটার
  4. 44 মিটার
সঠিক উত্তর:
36 মিটার
উত্তর
সঠিক উত্তর:
36 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: X বিন্দু থেকে শুরু করে, সজীব পশ্চিম দিকে 17 মিটার হাঁটলো। সে বাম দিকে ঘুরলো এবং 23 মিটার হাঁটলো। সে তারপর বাম দিকে ঘুরলো এবং 17 মিটার হাঁটলো। এর পরে সে ডানদিকে ঘুরে 13 মিটার হাঁটলো। X থেকে সজীব এখন কত দূরে আছে?

সমাধান:

যাত্রাশুরুর স্থান X এবং গন্তব্যস্থান D
নির্ণেয় দূরত্ব = (23 + 13) = 36 মিটার
১১,৯০৯.
49 : 343 : :  81 : ? প্রশ্নবোধক স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?  
  1. ক) 675
  2. খ) 729
  3. গ) 821
  4. ঘ) 920
সঠিক উত্তর:
খ) 729
উত্তর
সঠিক উত্তর:
খ) 729
ব্যাখ্যা
প্রশ্ন: 49 : 343 : :  81 : ? প্রশ্নবোধক স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?  

সমাধান:
72 : 73 = 49:343
92 : 93 = 81 : 729
১১,৯১০.
'ঘোড়ার গাড়ির চালক' এর এক কথায় প্রকাশ হলো-
  1. ক) আস্তাবল
  2. খ) কোচোয়ান 
  3. গ) গোপাট
  4. ঘ) গোবেচারা 
সঠিক উত্তর:
খ) কোচোয়ান 
উত্তর
সঠিক উত্তর:
খ) কোচোয়ান 
ব্যাখ্যা
ঘোড়ার গাড়ির চালক - কোচোয়ান 
ঘোড়া রাখার স্থান - আস্তাবল 
গোরু চলাচলের পথ - গোপথ/গোপাট  
গোরুর মত নিরীহ - গোবেচারা 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ 
১১,৯১১.
২০১৭ সালের ১ জানুয়ারি রবিবার হলে, ২০১৮ সালের ১ জানুয়ারি কী বার?
  1. ক) রবিবার
  2. খ) সোমবার
  3. গ) মঙ্গলবার
  4. ঘ) বুধবার
সঠিক উত্তর:
খ) সোমবার
উত্তর
সঠিক উত্তর:
খ) সোমবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০১৭ সালের ১ জানুয়ারি রবিবার হলে, ২০১৮ সালের ১ জানুয়ারি কী বার?

সমাধান: 
২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ১ জানুয়ারি পর্যন্ত মোট = ৩৬৫ দিন

তাহলে,
৩৬৫/৭ = ভাগফল ৫২ এবং ভাগশেষ ১

∴ ২০১৮ সালের ১ জানুয়ারি = রবিবার + ১ = সোমবার
১১,৯১২.
5 Kg বল প্রয়োগ করে সিরিজে যুক্ত স্প্রিং গুলোকে 10cm  সংকুচিত করা যায়। একই বল প্রয়োগ করে সমান্তরাল ভাবে যুক্ত স্প্রিংগুলো সংকুচিত করা হলে কত সে.মি. সংকুচিত হবে? (সকল স্প্রিং একই বৈশিষ্ট্য সম্পন্ন)
  1. 5 cm
  2. 2.5 cm
  3. 7 cm
  4. 10 cm
সঠিক উত্তর:
2.5 cm
উত্তর
সঠিক উত্তর:
2.5 cm
ব্যাখ্যা
প্রশ্ন: 5 Kg বল প্রয়োগ করে সিরিজে যুক্ত স্প্রিং গুলোকে 10cm  সংকুচিত করা যায়। একই বল প্রয়োগ করে সমান্তরাল ভাবে যুক্ত স্প্রিংগুলো সংকুচিত করা হলে কত সে.মি. সংকুচিত হবে? (সকল স্প্রিং একই বৈশিষ্ট্য সম্পন্ন)


সমাধান: 
হুকের সুত্র অনুসারে,
F = Kx

যেখানে,
F = প্রযুক্ত বল
x = সংকোচন বা প্রসারণ
এবং, K = স্প্রিং ধ্রুবক।

চিত্রের প্রতিটি স্প্রিং যেহেতু একরকম তাই তাদের স্প্রিং ধ্রুবকও একই হবে।
ধরে নেই,
তাদের প্রত্যেকটির স্প্রিং ধ্রুবক = K

সিরিজে বা শ্রেণিতে যুক্ত হলে,
Ks = K/2 [Ks = পুরো সংযোজনের স্প্রিং ধ্রুবক।]

সমান্তরালে যুক্ত হলে,
Kp = 2K [Kp = পুরো সংযোজনের স্প্রিং ধ্রুবক।]

যেহেতু দুইক্ষেত্রেই মোট প্রযুক্ত বল সমান তাই,
Fs = Fp
⇒ Ks . xs = Kp . xp
⇒ (K/2) . xs = 2K . xp
⇒ xs = 4 . xp

দেওয়া আছে,
xs (সিরিজে বা শ্রেণিতে যুক্ত অবস্থায় সংকোচন) = ১০ সে.মি.

তাহলে উপরের সমীকরণ অনুসারে,
xp (সমান্তরালে যুক্ত অবস্থায় সংকোচন) = ২.৫ সে.মি.
 
১১,৯১৩.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) ১৩
  2. খ) ১৫
  3. গ) ১৪
  4. ঘ) ১৭
সঠিক উত্তর:
খ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫
ব্যাখ্যা
প্রথম দুটি করে নিয়ে উপরে একই সংখ্যা এবং নিচে ধারাবাহিক সংখ্যা। তাই শেষের টিতে ১৬ থাকায় তার আগেরটিতে ১৫ হবে।
১১,৯১৪.
একটি সোনার গয়নার ওজন ২৪ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৫ : ১ । এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৬ : ১ হবে?
  1. ১২ গ্রাম
  2. ৮ গ্রাম
  3. ৬ গ্রাম
  4. ৪ গ্রাম
সঠিক উত্তর:
৪ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
৪ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গয়নার ওজন ২৪ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৫ : ১ । এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৬ : ১ হবে?

সমাধান:
সোনা ও তামার অনুপাতের যোগফল = ৫ + ১ = ৬
সোনার পরিমাণ = (২৪ এর ৫/৬) গ্রাম = ২০ গ্রাম
তামার পরিমাণ = (২৪ এর ১/৬) গ্রাম = ৪ গ্রাম

ধরি,
সোনা মেশাতে হবে ক গ্রাম।

শর্তমতে,
(২০ + ক) : ৪ = ৬ : ১
বা, (২০ + ক)/৪ = ৬/১
বা, ২০ + ক = ২৪
বা, ক = ২৪ - ২০
∴ ক = ৪

∴ সোনা মেশাতে হবে ৪ গ্রাম।
১১,৯১৫.
”ক” একা যে কাজ ২৪ দিনে করতে পারে, ”খ” সে কাজ ১৫ দিনে করে। ”ক” কাজটির ২/৩ অংশ করার পর বাকি কাজ ”খ” একা সম্পূর্ণ করলো। সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হলো?
  1. ১৫ দিন
  2. ১৬ দিন
  3. ১৮ দিন
  4. ২১ দিন
সঠিক উত্তর:
২১ দিন
উত্তর
সঠিক উত্তর:
২১ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ”ক” একা যে কাজ ২৪ দিনে করতে পারে, ”খ” সে কাজ ১৫ দিনে করে। ”ক” কাজটির ২/৩ অংশ করার পর বাকি কাজ ”খ” একা সম্পূর্ণ করলো। সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হলো?

সমাধান:
”ক” ১ অংশ কাজ সম্পূর্ণ করে ২৪ দিনে
∴ ”ক” ২/৩ অংশ কাজ সম্পূর্ণ করে (২৪ × ২/৩) দিনে
= ১৬ দিনে

∴ কাজ বাকি = (১ - ২/৩) অংশ
= ১/৩ অংশ

”খ” ১ অংশ কাজ সম্পূর্ণ করে ১৫ দিনে
∴ ”খ” ১/৩ অংশ কাজ সম্পূর্ণ করে (১৫ × ১/৩) দিনে
= ৫ দিনে

∴ মোট সময় লাগে = (১৬ + ৫) দিন
= ২১ দিন
১১,৯১৬.
১/৫, ৩/৮, ৫/১১, ৭/১৪ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
  1. ৯/১৫
  2. ৮/১৭
  3. ৯/১৭
  4. ১৪/১৭
সঠিক উত্তর:
৯/১৭
উত্তর
সঠিক উত্তর:
৯/১৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১/৫, ৩/৮, ৫/১১, ৭/১৪ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
প্রদত্ত ধারাটি একটি ভগ্নাংশের ধারা।
যেখানে, ক্রমিক লবগুলোর পার্থক্য ২
ক্রমিক হরগুলোর পার্থক্য ৩

∴ ৭/১৪ এর পরবর্তী ভগ্নাংশটি হবে (৭ + ২)/(১৪ + ৩) বা, ৯/১৭
১১,৯১৭.
টাকায় ১২টি কলা ক্রয় করে টাকায় কয়টি বিক্রয় করলে ২০% লাভ হবে?
  1. ৬টি
  2. ৮টি
  3. ৯টি
  4. ১০টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা

প্রশ্ন: টাকায় ১২টি কলা ক্রয় করে টাকায় কয়টি বিক্রয় করলে ২০% লাভ হবে?

সমাধান:
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২০/১০০ টাকা = ১.২ টাকা

১.২ টাকায় বিক্রয় করতে হবে ১২টি
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে ১২/১.২ = ১০টি

১১,৯১৮.
'A' চিত্রের প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসালে প্যাটার্ন পূর্ণ হবে? 
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা

প্রশ্ন: 'A' চিত্রের প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসালে প্যাটার্ন পূর্ণ হবে? 

সমাধান: 


সঠিক উত্তর ঘ) 4 নং 

১১,৯১৯.
২ : ০০ টার সময় ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী উৎপন্ন কোণ কত?
  1. ৬০° 
  2. ৮০° 
  3. ৭৫.৫° 
  4. ৫৫.৫° 
সঠিক উত্তর:
৬০° 
উত্তর
সঠিক উত্তর:
৬০° 
ব্যাখ্যা
প্রশ্ন: ২ : ০০ টার সময় ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী উৎপন্ন কোণ কত?

সমাধান:
কোণ = |১১ × ০ - ৬০ × ২ |°/২
= |০ - ১২০|°/২
= ১২০°/২
= ৬০°
১১,৯২০.
নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ডিকশনারিতে প্রথমে আসবে?
  1. April
  2. Apple
  3. Application
  4. Apply
সঠিক উত্তর:
Apple
উত্তর
সঠিক উত্তর:
Apple
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ডিকশনারিতে প্রথমে আসবে?

সমাধান:
প্রদত্ত শব্দসমূহের মধ্যে ধারাবাহিকভাবে প্রথমে আসবে Apple, তারপর April, এরপর Application, এবং সর্বশেষে Apply।

Apple: আপেল।
April: এপ্রিল মাস।
Application: আবেদন, অ্যাপ্লিকেশন।
Apply: প্রয়োগ করা, আবেদন করা।
১১,৯২১.
৪৫ কিমি/ঘন্টা গতিতে চলমান ১৩০ মিটার লম্বা একটি ট্রেন ৩০ সেকেন্ডে একটি ব্রিজ অতিক্রম করে। ব্রিজটির দৈর্ঘ্য কত?
  1. ক) ২৪৫ কিমি
  2. খ) ২২৫ কিমি
  3. গ) ২৪৫ মিটার
  4. ঘ) ২২৫ মিটার
সঠিক উত্তর:
গ) ২৪৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪৫ মিটার
ব্যাখ্যা

গতি = 45 km/sec = 252 m/sec
সময় = 30sec
ধরি,
ব্রিজের দৈর্ঘ্য x metres
তাহলে,
130 + x30 = 252
⇒ 2(130+x) = 750
⇒ x = 245m

১১,৯২২.
  1. ১ 
  2. ২২৫ 
  3. ১৫ 
  4. ১২৫ 
সঠিক উত্তর:
২২৫ 
উত্তর
সঠিক উত্তর:
২২৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: 

সমাধান: 

১১,৯২৩.
'যা লাফিয়ে চলে' এর এক কথায় প্রকাশ কী হবে ?
  1. জলচর
  2. উভচর
  3. সরীসৃপ
  4. প্লবগ
সঠিক উত্তর:
প্লবগ
উত্তর
সঠিক উত্তর:
প্লবগ
ব্যাখ্যা

প্রশ্ন: 'যা লাফিয়ে চলে' এর এক কথায় প্রকাশ কী হবে ?

সমাধান:
• 'যা লাফিয়ে চলে' এর এক কথায় প্রকাশ - প্লবগ

অন্যদিকে,
- 'যা জলে চলে' এর এক কথায় প্রকাশ - জলচর।
- 'যা জলে ও স্থলে চরে' এর এক কথায় প্রকাশ - উভচর।
- 'যে বুকে হেঁটে চলে' এর এক কথায় প্রকাশ - সরীসৃপ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১১,৯২৪.
একটি সভায় ১৫ জন লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে। মোট কতটি করমর্দন হবে?
  1. ২১০
  2. ১০৫
  3. ২২৫
  4. ১৯৬
সঠিক উত্তর:
১০৫
উত্তর
সঠিক উত্তর:
১০৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সভায় ১৫ জন লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে। মোট কতটি করমর্দন হবে?

সমাধান:
সভায় লোক আছে, n = 15 জন

আমরা জানি, 
করমর্দন সংখ্যা = nC2

∴ সভা শেষে মোট করমর্দন সংখ্যা = 15C2
= 15!/(15 - 2)! × 2!
= (15 × 14)/2
= 105 টি
১১,৯২৫.
"Leap Year" কোনটি?
  1. 2100
  2. 2200
  3. 2300
  4. 2400
সঠিক উত্তর:
2400
উত্তর
সঠিক উত্তর:
2400
ব্যাখ্যা

প্রশ্ন: "Leap Year" কোনটি?

সমাধান:
- 2100, 2200, 2300 সাল ৪ এবং ১০০ দ্বারা নিঃশেষে বিভাজ্য কিন্তু ৪০০ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়।
- তাই এগুলো লিপ ইয়ার নয়।

অন্যদিকে,
2400 - সাল ৪ দ্বারা, 100 দ্বারা এবং 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য।

[গ্রেগরীয় অ্যালগরিদম অনুযায়ী, কোনো বছর ৪ দ্বারা বিভাজ্য এবং ১০০ দ্বারা বিভাজ্য না হলে তবে সেই বছর অধিবর্ষ হবে।
কিন্তু ১০০ দ্বারা বিভাজ্য হলে সেই বছর অধিবর্ষ হবে না যদি ঐ বছর ৪০০ দ্বারা বিভাজ্য না হয়।]
.....................
...................................
2100 → Divisible by 100 but not by 400 → Not a leap year
2200 → Divisible by 100 but not by 400 → Not a leap year

2300 → Divisible by 100 but not by 400 → Not a leap year
2400 → Divisible by 100 and by 400 → Leap year

১১,৯২৬.
Which word is synonymous with 'percipient'?
  1. ক) dapper
  2. খ) natty
  3. গ) intelligent
  4. ঘ) malevolent
সঠিক উত্তর:
গ) intelligent
উত্তর
সঠিক উত্তর:
গ) intelligent
ব্যাখ্যা

percipient - having good insight or understanding; perceptive.
Similar:
astute
perceptive
sharp
clear-sighted
clear-eyed
intelligent

১১,৯২৭.
P এবং Q এর উচ্চতা সমান। R হলো P এর থেকে খাটো। S হলো T এর থেকে খাটো, কিন্তু Q এর থেকে লম্বা। সবার মধ্যে খাটো কে?
  1. S
  2. R
  3. P
  4. T
সঠিক উত্তর:
R
উত্তর
সঠিক উত্তর:
R
ব্যাখ্যা

প্রশ্ন: P এবং Q এর উচ্চতা সমান। R হলো P এর থেকে খাটো। S হলো T এর থেকে খাটো, কিন্তু Q এর থেকে লম্বা। সবার মধ্যে খাটো কে?

সমাধান:
প্রদত্ত তথ্য থেকে পাই,
1. P এবং Q এর উচ্চতা সমান: P = Q
2. R হলো P এর থেকে খাটো: P > R
3. S হলো T এর থেকে খাটো, কিন্তু Q এর থেকে লম্বা: T > S > Q

1, 2 এবং 3 একত্রিত করলে আমরা পাই,
T > S > (P = Q) > R

সুতরাং সবার মধ্যে সবচেয়ে খাটো হলো R।

১১,৯২৮.
যদি CHAIR কে 73456 এবং PREACH কে 961473 দ্বারা নির্দেশ করা হয় তাহলে CIPER কে কত দ্বারা নির্দেশ করা হবে?
  1. ক) 75516
  2. খ) 57916
  3. গ) 75946
  4. ঘ) 75916
সঠিক উত্তর:
ঘ) 75916
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 75916
ব্যাখ্যা
প্রশ্ন: যদি CHAIR কে 73456 এবং PREACH কে 961473 দ্বারা নির্দেশ করা হয় তাহলে CIPER কে কত দ্বারা নির্দেশ করা হবে?

সমাধান:
এখানে,
C ⇒ 7
H ⇒ 3
A ⇒ 4
I ⇒ 5
R ⇒ 6

P ⇒ 9
R ⇒ 6
E ⇒ 1
A ⇒ 4
C ⇒ 7
H ⇒ 3

∴ CIPER দ্বারা নির্দেশ করে 75916.
১১,৯২৯.
If ADD stands for 122, KISS for 3455 and CLASS 67155, then what about SAD?
  1. ক) 512
  2. খ) 521
  3. গ) 522
  4. ঘ) 622
সঠিক উত্তর:
ক) 512
উত্তর
সঠিক উত্তর:
ক) 512
ব্যাখ্যা
প্রশ্ন: If ADD stands for 122, KISS for 3455 and CLASS 67155, then what about SAD?

সমাধান: 
ADD stands for 122
অর্থাৎ, A = 1
D = 2

KISS for 3455
অর্থাৎ, K = 3
I = 4
S = 5

CLASS 67155
অর্থাৎ, C = 6
L = 7
A = 1
S = 5

অতএব, SAD হবে 512।
১১,৯৩০.
Cardiologist : Heart : : Chiropractor :?
  1. Kidney
  2. Liver
  3. Lung
  4. Joints
সঠিক উত্তর:
Joints
উত্তর
সঠিক উত্তর:
Joints
ব্যাখ্যা
প্রশ্ন: Cardiologist : Heart : : Chiropractor :?

সমাধান:
Cardiologist = হৃদরোগ বিশেষজ্ঞ
Chiropractor = অস্থিসন্ধিতে (বিশেষত মেরুদণ্ডের) নিপুণ করসঞ্চালন দ্বারা রোগ-চিকিৎসায় বিশেষজ্ঞ ব্যক্তি।

A cardiologist is a physician who's an expert in the care of your heart and blood vessels.

A chiropractic adjustment is a therapeutic treatment by a licensed chiropractor. Your chiropractor will use pressure to manipulate joints in your body to realign your spine and reduce pain and discomfort.
১১,৯৩১.
A, B, C, D এবং E একটি বেঞ্চে বসে আছে। A বসেছে B এর পাশে, C বসেছে D এর পাশে, E বেঞ্চের বাম প্রান্তে আছে। C ডান দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। A হল B এবং E এর ডানদিকে। A এবং C একসাথে বসে আছে। C কোন অবস্থানে বসে আছে?
  1. ক) B এবং C এর মাঝে
  2. খ) A এবং D এর মাঝে
  3. গ) A এবং E এর মাঝে
  4. ঘ) A এবং B এর মাঝে
সঠিক উত্তর:
খ) A এবং D এর মাঝে
উত্তর
সঠিক উত্তর:
খ) A এবং D এর মাঝে
ব্যাখ্যা
C এর অবস্থান A এবং D এর মাঝে। 

১১,৯৩২.
আয়নায় প্রতিফলিত কোন শব্দটি বাস্তবে অবিকৃত?
  1. ক) MUM
  2. খ) MU
  3. গ) TO
  4. ঘ) MUMMY
সঠিক উত্তর:
ক) MUM
উত্তর
সঠিক উত্তর:
ক) MUM
ব্যাখ্যা
ছবি আয়নায় প্রতিফলন হলে বাম পার্শ্বের অংশ দেখাবে ডান পার্শ্বে আর ডান পার্শ্বের অংশ দেখাবে বাম পার্শ্বে। উপরিভাগ এবং পাদদেশ একই থাকে। MUM এর বাস্তব ও প্রতিবিম্ব একই রকম দেখা যায়।
১১,৯৩৩.
ওজনটি উঠাতে কত বল প্রয়োগ করতে হবে?
  1. 240 lbs
  2. 198 lbs
  3. 200 lbs
  4. 230 lbs
সঠিক উত্তর:
200 lbs
উত্তর
সঠিক উত্তর:
200 lbs
ব্যাখ্যা

প্রশ্ন: ওজনটি উঠাতে কত বল প্রয়োগ করতে হবে?

সমাধান:
এসব প্রশ্ন সমাধানের ক্ষেত্রে শুধু প্রদত্ত ওজনের সংযুক্ত যতগুলো কপিকল থাকবে তার দুই পাশে দুটি ঝুলন্ত রশি বিবেচনা করতে হবে।
আর যদি শুধু প্রদত্ত ওজনের সংযুক্ত কোন কপিকল না থাকে তবে, ঝুলন্ত রশি 1 টি  বিবেচনা করতে হবে।

আমরা জানি,
প্রয়োজনীয় ওজন = প্রদত্ত ওজন/ঝুলন্ত রশির সংখ্যা
এখানে, 1200 lbs ওজনের সাথে সংযুক্ত কপিকল আছে 3 টি, তাই ঝুলন্ত রশির সংখ্যা হবে 6.

তাই প্রদত্ত ওজনটি উত্তোলন করতে প্রয়োজনীয় ওজন = 1200/6 = 200 lbs

১১,৯৩৪.
Q গ্রাম P গ্রামের উত্তরে, R গ্রাম Q গ্রামের পূর্বে, S গ্রাম P গ্রামের বাম দিকে। S গ্রাম R গ্রামের কোন দিকে?
  1. ক) পশ্চিম
  2. খ) দক্ষিণ-পশ্চিম
  3. গ) দক্ষিণ
  4. ঘ) উত্তর-পশ্চিম
সঠিক উত্তর:
খ) দক্ষিণ-পশ্চিম
উত্তর
সঠিক উত্তর:
খ) দক্ষিণ-পশ্চিম
ব্যাখ্যা

অর্থাৎ, S গ্রাম R গ্রামের দক্ষিণ-পশ্চিম দিকে।
১১,৯৩৫.
If X Moves in one direction as shown, then ___
  1. Y and Z move clockwise
  2. Y and Z move counterclockwise
  3. Y moves clockwise and Z moves counterclockwise
  4. Y moves counterclockwise and Z moves clockwise
সঠিক উত্তর:
Y and Z move clockwise
উত্তর
সঠিক উত্তর:
Y and Z move clockwise
ব্যাখ্যা
প্রশ্ন: If X Moves in one direction as shown, then ___

সমাধান:
আমরা জানি,
পরস্পর সংযুক্ত দুটি চাকা সমান্তরাল-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একই দিকে ঘুরবে।
প্রদত্ত চিত্রে X চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে এবং চাকাগুলো সমান্তরাল বেল্ট দ্বারা যুক্ত আছে, তাই Y ও Z চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
১১,৯৩৬.
১ নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরানোর জন্য বল প্রয়োগ করলে কোন ঘটনাটি ঘটবে?
  1. ২ নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে
  2. ২ নং চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে
  3. ৩ নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে
  4. তিনটি চাকাই স্থির থাকবে
সঠিক উত্তর:
তিনটি চাকাই স্থির থাকবে
উত্তর
সঠিক উত্তর:
তিনটি চাকাই স্থির থাকবে
ব্যাখ্যা

প্রশ্ন: ১ নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরানোর জন্য বল প্রয়োগ করলে কোন ঘটনাটি ঘটবে?

 
সমাধান:
- ১ নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরানোর জন্য বল প্রয়োগ করলে তিনটি চাকাই স্থির থাকবে।
- কারণ ১ নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরাতে চাইলে ২ নং চাকাটি ১ নং চাকাটি থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বল প্রযুক্ত হবে এবং ২ নং চাকাটি ৩ নং চাকাটি থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বল প্রযুক্ত হবে।
- আবার ৩ নং চাকাটি ২ নং চাকা থেকে ঘড়ির কাঁটার দিকে বল প্রাপ্ত হবে।
- অর্থাৎ, চাকাগুলো ঘড়ির কাঁটার দিকে ও ঘড়ির কাঁটার বিপরীত দিকে সমান বল প্রাপ্ত হবে।
- ফলস্বরূপ চাকাগুলো কোন দিকেই ঘুরবে না।

১১,৯৩৭.
প্রদত্ত চিত্রটির আয়নায় সঠিক প্রতিফলন কোনটি হবে?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
গ)
উত্তর
সঠিক উত্তর:
গ)
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
১১,৯৩৮.
প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে? 
  1. 12টি
  2. 10টি
  3. 11টি
  4. কোনটিই নয় 
সঠিক উত্তর:
12টি
উত্তর
সঠিক উত্তর:
12টি
ব্যাখ্যা

প্রশ্ন: প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে? 

সমাধান: 

একটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে- 1, 2, 3, 4, 5 = 5টি 
দুইটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে- 12, 24, 45, 15 = 4টি 
তিনটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে- 234, 345 = 2টি 
সবগুলো ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে- 12345 = 1টি 

∴ মোট ত্রিভুজ আছে = 5 + 4 + 2 + 1 = 12টি 

১১,৯৩৯.
বকুল ও মুকুল একটি কাজ পৃথকভাবে যথাক্রমে ২০ দিনে ও ৩০ দিনে করতে পারে। উভয়ে এক সঙ্গে কাজটি কত দিনে করতে পারবে?
  1. ক) ১০ দিনে
  2. খ) ১৫ দিনে
  3. গ) ১২ দিনে
  4. ঘ) ১৪ দিনে
সঠিক উত্তর:
গ) ১২ দিনে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২ দিনে
ব্যাখ্যা

বকুল ১ দিনে করে ১/২০ অংশ কাজ
মুকুল ১ দিনে করে ১/৩০ অংশ কাজ
উভয়ে একত্রে ১ দিনে করে (১/২০+১/৩০) = ১/১২ অংশ
১/১২ অংশ কাজ করে ১ দিনে
∴ ১ বা সম্পূর্ণ কাজ করে ১২ দিনে।

১১,৯৪০.
'R4K13' এর আয়নায় প্রতিবিম্ব নিচের কোনটি?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
ক)
উত্তর
সঠিক উত্তর:
ক)
ব্যাখ্যা
প্রশ্ন: 'R4K13' এর আয়নায় প্রতিবিম্ব নিচের কোনটি?
১১,৯৪১.
কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়?
১, ২, ৫, ১০, ১৩, ২৬, ২৯, ৪৮
  1. ১০
  2. ২৯
  3. ৪৮
সঠিক উত্তর:
৪৮
উত্তর
সঠিক উত্তর:
৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়?
১, ২, ৫, ১০, ১৩, ২৬, ২৯, ৪৮

সমাধান:
এখানে দুটি ধারা রয়েছে।
১ম ধারাটি বিজোড় স্থানের অংক নিয়ে: ১, ৫, ১৩, ২৯
ধারাটিতে পদের অন্তর যথাক্রমে ৪, ৮,১৬

এবং
২য় ধারাটি জোড় স্থানের অংক নিয়ে: ২, ১০, ২৬, ৪৮
- দ্বিতীয় ধারাটিতে পদের অন্তর যথাক্রমে ৮, ১৬ , ৩২ কিন্তু ৪৮ হলে আমরা অন্তর ৩২ পাই না। তাই ৪৮ সংখ্যাটি এই ধারায় অন্তর্ভুক্ত নয়।
১১,৯৪২.
নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
EX (............) ACLE
  1. PERT
  2. TRACT
  3. TENT
  4. CHANGE
সঠিক উত্তর:
TENT
উত্তর
সঠিক উত্তর:
TENT
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
EX (............) ACLE

সমাধান:
TENT শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় Extent এবং দ্বিতীয় শব্দটি শুরু Tentacle হয়।
Extent - সীমা; আয়তন।
Tentacle - দীর্ঘ, সরু, নরম।
১১,৯৪৩.
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
  1. ১২৭
  2. ১২৯
  3. ১৩১
  4. ১৩৭
সঠিক উত্তর:
১২৯
উত্তর
সঠিক উত্তর:
১২৯
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?

সমাধান: 
মৌলিক সংখ্যা: মৌলিক সংখ্যা হলো ১-এর চেয়ে বড় এমন স্বাভাবিক সংখ্যা, যার শুধুমাত্র দুটি উৎপাদক আছে, ১ এবং সংখ্যাটি নিজে। অর্থাৎ, যে সংখ্যাকে ১ এবং ঐ সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। উদাহরণস্বরূপ, ২, ৩, ৫, ৭ হলো মৌলিক সংখ্যা। 

এখন, ১২৭, ১৩১, ১৩৭ কে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। সুতরাং, এই সংখ্যা গুলো মৌলিক সংখ্যা।
কিন্তু, ১২৯ মৌলিক সংখ্যা নয়। কারণ,
১২৯ = ৩ × ৪৩ 

সুতরাং, ১২৯ মৌলিক সংখ্যা নয়। 

১১,৯৪৪.
২, ৪, ৯ এবং X এর যোগফল ৫২ হলে, তাদের গড় -
  1. ১০
  2. ১২
  3. ১৩
  4. ১৪
সঠিক উত্তর:
১৩
উত্তর
সঠিক উত্তর:
১৩
ব্যাখ্যা

প্রশ্ন: ২, ৪, ৯ এবং X এর যোগফল ৫২ হলে, তাদের গড় -

সমাধান:
এখানে,
২ + ৪ + ৯ + X = ৫২
বা, ১৫ + X = ৫২
বা, X = ৫২ - ১৫
∴ X = ৩৭

∴ সংখ্যাগুলোর গড় = (২ + ৪ + ৯ + ৩৭)/৪
= ১৩

১১,৯৪৫.
তিনটি সংখ্যার মধ্যে দুটি সংখ্যা ২৬৮ এবং ২০০। অপর সংখ্যাটি ৩টি সংখ্যার সমষ্টির ৪০%। সংখ্যাগুলোর সমষ্টি কত?
  1. ৭২০
  2. ৭৬০
  3. ৭৮০
  4. ৮২০
সঠিক উত্তর:
৭৮০
উত্তর
সঠিক উত্তর:
৭৮০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার মধ্যে দুটি সংখ্যা ২৬৮ এবং ২০০। অপর সংখ্যাটি ৩টি সংখ্যার সমষ্টির ৪০%। সংখ্যাগুলোর সমষ্টি কত?

সমাধান:
২৬৮ ও ২০০ এর সমষ্টি ৩টি সংখ্যার সমষ্টির ৬০%

২৬৮ + ২০০ = ৪৬৮

সংখ্যাগুলোর সমষ্টি = (১০০ × ৪৬৮)/৬০ = ৭৮০
১১,৯৪৬.
প্রদত্ত শব্দটির পানিতে প্রতিচ্ছবি কোনটির মত হবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত শব্দটির পানিতে প্রতিচ্ছবি কোনটির মত হবে?

সমাধান:
১১,৯৪৭.
একটি উড়োজাহাজ বরাবর উত্তর দিকে যাত্রা শুরু করেছে। যদি এটি ডানদিকে ঘুরে বরাবর পশ্চিম দিকে যেতে চায়, তাহলে কত ডিগ্রি মোড় নিতে হবে?
  1. ১৮০°
  2. ৯০°
  3. ২৭০°
  4. ৩৬০°
সঠিক উত্তর:
২৭০°
উত্তর
সঠিক উত্তর:
২৭০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি উড়োজাহাজ বরাবর উত্তর দিকে যাত্রা শুরু করেছে। যদি এটি ডানদিকে ঘুরে বরাবর পশ্চিম দিকে যেতে চায়, তাহলে কত ডিগ্রি মোড় নিতে হবে?

সমাধান: 

বরাবর উত্তর দিকগামী একটি জাহাজ ডানদিকে ৯০° ঘুরলে সেটির দিক হবে পূর্বমুখী। 

আবার, সেটি ৯০° ঘুরলে সেটির দিক হবে দক্ষিণমুখী।
আবার, সেটি  ৯০° ঘুরলে সেটির দিক হবে সোজা পশ্চিম দিকে। 

অর্থাৎ জাহাজটি (৯০° + ৯০° + ৯০°) বা ২৭০° ঘুরলে সেটি সোজা পশ্চিম দিকে চলবে।

সুতরাং, উত্তর থেকে পশ্চিমে যেতে হলে ২৭০° ডানদিকে ঘুরতে হবে।

১১,৯৪৮.
Robiul put his timepiece on the table in such a way that at 6 P.M. hour hand points to North. In which direction the minute hand will point at 9.15 P.M.?
  1. South-East
  2. South
  3. North
  4. West
সঠিক উত্তর:
West
উত্তর
সঠিক উত্তর:
West
ব্যাখ্যা
প্রশ্ন: Robiul put his timepiece on the table in such a way that at 6 P.M. hour hand points to North. In which direction the minute hand will point at 9.15 P.M.?

সমাধান:

At 9.15 P.M., the minute hand will point towards west.
১১,৯৪৯.
৬, ৫, ৩৬, ১৫, ২১৬, ৪৫, ?, ১৩৫
সিরিজের প্রশ্নবোধক (?) স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?
  1. ৪৮৮
  2. ৩২৮
  3. ৬৭২
  4. ১২৯৬
সঠিক উত্তর:
১২৯৬
উত্তর
সঠিক উত্তর:
১২৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৬, ৫, ৩৬, ১৫, ২১৬, ৪৫, ?, ১৩৫
সিরিজের প্রশ্নবোধক (?) স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
এখানে দুইটি অনুক্রম বিদ্যমান।
প্রথম অনুক্রম: ৬, ৩৬, ২১৬, ১২৯৬
প্রথম অনুক্রমটিতে ৪ গুণ করে বৃদ্ধি পাচ্ছে।
১ম পদ = ৬
২য় পদ = ৬ × ৬ = ৩৬
৩য় পদ = ৩৬ × ৬ = ২১৬
৪র্থ পদ = ২১৬ × ৬ = ১২৯৬

দ্বিতীয় অনুক্রম:
৫, ১৫, ৪৫, ?
দ্বিতীয় অনুক্রমটিতে ৩ গুণ করে বৃদ্ধি পাচ্ছে।
১ম পদ = ৫
২য় পদ = ৫ × ৩ = ১৫
৩য় পদ = ১৫ × ৩ = ৪৫
৪র্থ পদ = ৪৫ × ৩ = ১৩৫
১১,৯৫০.
০.৯ ÷ (০.৩ × ৩) = ?
  1. ক) ৯
  2. খ) ১০
  3. গ) ০.১
  4. ঘ) ১
সঠিক উত্তর:
ঘ) ১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১
ব্যাখ্যা
প্রশ্ন: ০.৯ ÷ (০.৩ × ৩) = ?

সমাধান:

০.৯ ÷ (০.৩ × ৩) 
= ০.৯ ÷ ০.৯
= ১
১১,৯৫১.
an = 1 এর জন্য নিচের কোনটি প্রযোজ্য?
  1. ক) a = 0
  2. খ) a ≠ 0
  3. গ) a = i
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) a ≠ 0
উত্তর
সঠিক উত্তর:
খ) a ≠ 0
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
১১,৯৫২.
প্রদত্ত শব্দগুলোর আলোকে যৌক্তিক ক্রম নিচের কোনটি?
1. Fox 2. Lion 3. Caterpillar 4. Leaf 5. Bird
  1. 4, 3, 1, 2, 5
  2. 1, 2, 5, 3, 4
  3. 3, 4, 5, 1, 2
  4. 4, 3, 5, 1, 2
সঠিক উত্তর:
4, 3, 5, 1, 2
উত্তর
সঠিক উত্তর:
4, 3, 5, 1, 2
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর আলোকে যৌক্তিক ক্রম নিচের কোনটি?
1. Fox 2. Lion 3. Caterpillar 4. Leaf 5. Bird

সমাধান:
1. Fox - খেঁকশিয়াল; শৃগাল।
2. Lion - সিংহ
3. Caterpillar - শুঁয়া পোকা।
4. Leaf - পাতা
5. Bird - পাখি

প্রদত্ত শব্দগুলো দ্বারা একটি খাদ্য-শৃঙ্খল এর ধারণা পাওয়া যায়।
পাতা খায় শুঁয়া পোকা, শুঁয়া পোকা খায় পাখি, পাখিকে খায় শিয়াল, শিয়ালকে খায় সিংহ।
∴ 4. Leaf ⇒ 3. Caterpillar ⇒ 5. Bird ⇒ 1. Fox ⇒ 2. Lion
∴ 4, 3, 5, 1, 2
১১,৯৫৩.
চিত্রভিত্তিক ধারাটির E এর পরবর্তী চিত্র কোনটি হবে? 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
গ)
উত্তর
সঠিক উত্তর:
গ)
ব্যাখ্যা
চিত্রের বাহুর সংখ্যার সাথে ভাগের  সংখ্যা এক করে বৃদ্ধি পায়। 
এই নিয়ম অনুসারে অপশন গ এর চিত্রটি সঠিক।
১১,৯৫৪.
নিরবধি : অবিরাম : : নিখিল : ?
  1. অশণি
  2. অনিল
  3. অখিল
  4. অশান্ত
সঠিক উত্তর:
অখিল
উত্তর
সঠিক উত্তর:
অখিল
ব্যাখ্যা
প্রশ্ন: নিরবধি : অবিরাম : : নিখিল : ?

সমাধান:
- নিরবধি শব্দের অর্থ - অনবরত, অনুক্ষণ, নিরন্তর।
- অবিরাম শব্দের অর্থ - নিরন্তর;
- নিখিল অর্থ - সমস্ত, সমগ্র, সমুদয়;
- অখিল অর্থ - সমস্ত, সমগ্র।

• নিরবধি, অবিরাম সমার্থক শব্দ।
• অখিল, নিখিল সমার্থক শব্দ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১১,৯৫৫.
তিনটি সংখ্যার গুণফল ৩১৫। দুইটি সংখ্যা ৫ ও ৭ হলে তৃতীয় সংখ্যাটি কত?
  1. ১১
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার গুণফল ৩১৫। দুইটি সংখ্যা ৫ ও ৭ হলে তৃতীয় সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি
তৃতীয় সংখ্যাটি = ক 

প্রশ্নমতে,
৫ × ৭ × ক = ৩১৫
বা, ক = ৩১৫/(৫ × ৭)
∴ ক = ৯
১১,৯৫৬.
হাসান একটি যন্ত্র দিয়ে ১৫ নিউটন বল প্রয়োগ করে ৯০ নিউটন ভার তোলতে পারে। যন্ত্রটির যান্ত্রিক সুবিধা কত?
  1. ৫.৬
  2. ৮.৫
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: হাসান একটি যন্ত্র দিয়ে ১৫ নিউটন বল প্রয়োগ করে ৯০ নিউটন ভার তোলতে পারে। যন্ত্রটির যান্ত্রিক সুবিধা কত?

সমাধান: লিভার যন্ত্র: লিভার হলো এমন একটি দণ্ড বা অবলম্বন, যা কোনো বস্তুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে।

লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্রটি হলো:
যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল

এখানে,
যান্ত্রিক সুবিধা = ক
প্রযুক্ত বল = ১৫ নিউটন
ভার = ৯০ নিউটন

∴ যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
বা, ক = ৯০/১৫
∴ ক = ৬

∴ যান্ত্রিক সুবিধা ৬।

১১,৯৫৭.
এই সিরিজটিতে পরের সংখ্যাটি কত?
৩, ৫, ৮, ১৩, ২১
  1. ২৪
  2. ২৬
  3. ২৯
  4. ৩৪
সঠিক উত্তর:
৩৪
উত্তর
সঠিক উত্তর:
৩৪
ব্যাখ্যা
প্রশ্ন: এই সিরিজটিতে পরের সংখ্যাটি কত?
৩, ৫, ৮, ১৩, ২১

সমাধান:
ধারাটি একটি ফিবোনাক্কি ধারা


৩ + ৫ = ৮
৫ + ৮ = ১৩
১৩ + ৮ = ২১
২১ + ১৩ = ৩৪
১১,৯৫৮.
E হল C-এর ছেলে। D হল C-এর স্বামী। B এবং G যথাক্রমে D-এর একমাত্র ভাই ও মেয়ে। F হল E এবং G এর মামী। B কিভাবে E এর সাথে সম্পর্কিত?
  1. ক) ভাগিনা
  2. খ) মামা
  3. গ) ভাগ্নে
  4. ঘ) কাকা
সঠিক উত্তর:
ঘ) কাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাকা
ব্যাখ্যা
E হল C-এর ছেলে। D হল C-এর স্বামী। অর্থাৎ D এর ছেলে E হবে। 
D-এর একমাত্র ভাই B 
অতএব, B হলো E এর কাকা। 
 
১১,৯৫৯.
১, ৮, ২৭, ৬৪, ১২৪, ২১৬, ৩৪৩
  1. ক) ৮
  2. খ) ২৭
  3. গ) ৬৪
  4. ঘ) ১২৪
সঠিক উত্তর:
ঘ) ১২৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২৪
১১,৯৬০.
ক এবং খ এর পিতা গ কিন্তু খ, গ এর পুত্র নয়। আবার ক, ঘ এর পুত্র। তাহলে খ, ক এর কী হয়?
  1. ক) মা
  2. খ) ফুফু
  3. গ) চাচী
  4. ঘ) বোন
সঠিক উত্তর:
ঘ) বোন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বোন
ব্যাখ্যা
প্রশ্ন: ক এবং খ এর পিতা গ কিন্তু খ, গ এর পুত্র নয়। আবার ক, ঘ এর পুত্র। তাহলে খ, ক এর কী হয়?

সমাধান:
ক ছেলে এবং খ মেয়ে, তারা পরস্পর ভাই বোন।
গ এবং ঘ যথাক্রমে স্বামী ও স্ত্রী, তাদের পিতা ও মাতা।
১১,৯৬১.
৩ - ৯ - ৯ - ১৬ - ২১ -৩০ - ৪৫ - ?
  1. ৩০
  2. ৫২
  3. ৪৪
  4. ৫৮
সঠিক উত্তর:
৫৮
উত্তর
সঠিক উত্তর:
৫৮
ব্যাখ্যা
প্রথম ধারাঃ ৩        ৯            ২১            ৪৫
পার্থক্যঃ           ৬          ১২           ২৪

২য় ধারাঃ ৯,         ১৬,          ৩০
পার্থক্যঃ         ৭            ১৪

সুতরাং ৩০ এর পরে বসবে = ৩০ + ২৮
                                         = ৫৮
১১,৯৬২.
পুটি মাছের প্রাণ : ছোটো মন :: উড়নপেকে : ?
  1. কান্ডজ্ঞানহীন
  2. অপব্যয়ী
  3. অদৃশ্য হওয়া
  4. গুরুত্বহীন লোক
সঠিক উত্তর:
অপব্যয়ী
উত্তর
সঠিক উত্তর:
অপব্যয়ী
ব্যাখ্যা
প্রশ্ন: পুটি মাছের প্রাণ : ছোটো মন ::উড়নপেকে : ?

সমাধান:
'পুটি মাছের প্রাণ' বাগধারার অর্থ - ছোটো মন।
‘তালকানা’ বাগধারা অর্থ - কান্ডজ্ঞানহীন।
‘উড়নপেকে’ বাগধারাটির অর্থ - অপব্যয়ী।
'ডুব মারা' বাগধারা অর্থ - অদৃশ্য হওয়া।
‘উলুখাগড়া’ বাগধারার অর্থ - গুরুত্বহীন লোক।
১১,৯৬৩.
Question figure এ প্রদত্ত আয়নায় চিত্রটির প্রতিবিম্ব হবে -
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
ব্যাখ্যাঃ
১১,৯৬৪.
লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি?
  1. Lieaftenant
  2. Leaftenant
  3. Leiftenant
  4. Lieutenant
সঠিক উত্তর:
Lieutenant
উত্তর
সঠিক উত্তর:
Lieutenant
ব্যাখ্যা
প্রশ্ন: লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি?

সমাধান:
লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক বানান Lieutenant General.
কিন্তু General শব্দটি অপশনে নেই।

আরোকিছু গুরুত্বপূর্ণ সঠিক বানান-
Pneumonia
Occasion
Embarrass
Achievement
Committee
Accelerate
Unfortunate
Pneumonia
Rheumatism
Annihilate
১১,৯৬৫.
Which of the following is the largest value?
  1. (1/2) of 30% of 280
  2. 2 of 50% of 30
  3. (1/3) of 70% of 160
  4. 3 of 40% of 40
সঠিক উত্তর:
3 of 40% of 40
উত্তর
সঠিক উত্তর:
3 of 40% of 40
ব্যাখ্যা
প্রশ্ন: Which of the following is the largest value?

সমাধান:
ক) (1/2) × (30/100) × 280 = 42

খ) 2 × (50/100) × 30 = 30

গ) (1/3) × (70/100) × 160 = 37.3

ঘ) 3 × (40/100) × 40 = 48
১১,৯৬৬.
City B is 5 miles east of city A. City C is 10 miles southeast of city B. Which of the following is the closest to the distance from city A to City C?
  1. ক) 11 miles
  2. খ) 12 miles
  3. গ) 13 miles
  4. ঘ) 14 miles
সঠিক উত্তর:
ঘ) 14 miles
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 14 miles
ব্যাখ্যা


BD এবং DC দুটো সমান যেহেতু বিপরীত কোন দুইটাই ৪৫ ডিগ্রি।
অর্থাৎ, BDC ত্রিভুজ থেকে আমরা পাই,
BC2 = BD2 + DC2
=> 102 = x2+ x2
x = 5√2

অনুরূপে, ADC থেকে পাই,
AC2 = AD2 + DC2
= (5 + x)2 + x2
AC = 14
অর্থাৎ, A থেকে C এর দূরত্ব ১৪ মাইল।

১১,৯৬৭.
আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করল। আমার কক্ষে মোট কতজন লোক হল?
  1. ১০
  2. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করল। আমার কক্ষে মোট কতজন লোক হল?

সমাধান:
প্রতি দম্পতিতে ২ জন করে ৩ দম্পতি = ৬ জন ও ২ দম্পতির সাথে ১ জন করে ২ জন সন্তান।
মোট = ২ + ৬ = ৮ জন।

আমার ঘরে আমি সহ সর্বমোট ৮ + ১ = ৯ জন।
১১,৯৬৮.
নিচের চিত্রটি তৈরি করতে ন্যূনতম কতটি সরলরেখা প্রয়োজন?
  1. 8
  2. 11
  3. 14
  4. 13
সঠিক উত্তর:
11
উত্তর
সঠিক উত্তর:
11
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের চিত্রটি তৈরি করতে ন্যূনতম কতটি সরলরেখা প্রয়োজন?


সমাধান:


আনুভূমিক রেখাগুলো হলো DE, FH, IL এবং BC = 4টি।
 তির্যক রেখাগুলো হলো AC, DO, FN, IM, AB, EM এবং HN = 7টি।
সুতরাং, চিত্রটিতে 4 + 7 = 11টি সরলরেখা রয়েছে।

১১,৯৬৯.
প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
15/Z, V/19, 24/Q, ?/?
  1. J/30
  2. K/30
  3. L/29
  4. I/31
সঠিক উত্তর:
K/30
উত্তর
সঠিক উত্তর:
K/30
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
15/Z, V/19, 24/Q, ?/?

সমাধান:
প্রদত্ত ধারা: 15/Z, V/19, 24/Q, ?/?

সংখ্যার ধারা 15 থেকে শুরু হয়ে 4, 5, 6 করে বৃদ্ধি পেয়েছে।
তাই সংখ্যার ধারায় (24 + 6) = 30 বসবে।

একই ভাবে ইংরেজি বর্ণ Z থেকে শুরু হয়ে 4, 5, 6 করে পিছনে এসেছে।
তাই বর্ণ ধারায় Q থেকে 6 ঘর পিছনে এসে K বসবে।

তাই উত্তর হবে: K/30
১১,৯৭০.
মণিপুরীঃ সিলেটঃঃ সাঁওতালঃ?
  1. ক) বরিশাল
  2. খ) দিনাজপুর
  3. গ) পটুয়াখালী
  4. ঘ) ঢাকা
সঠিক উত্তর:
খ) দিনাজপুর
উত্তর
সঠিক উত্তর:
খ) দিনাজপুর
ব্যাখ্যা
মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান আবাস সিলেট জেলায়; তেমনিভাবে, সাঁওতাল জনগোষ্ঠীর প্রধান আবাস - দিনাজপুর জেলায়।
১১,৯৭১.
A, P, R, X, S এবং Z এক সারিতে বসে আছে। S এবং Z মাঝে আছে। A এবং P দুইদিকে শেষপ্রান্তে আছে। R, A এর বামে আছে। P এর ডানে কে আছে?
  1. ক) A
  2. খ) S
  3. গ) X
  4. ঘ) Z
সঠিক উত্তর:
গ) X
উত্তর
সঠিক উত্তর:
গ) X
ব্যাখ্যা
P X S Z R A
১১,৯৭২.
খালিঘরগুলোতে কোন বর্ণগুলো বসবে?
  1. E, E
  2. T, O
  3. R, T
  4. O, E
সঠিক উত্তর:
E, E
উত্তর
সঠিক উত্তর:
E, E
ব্যাখ্যা
প্রশ্ন: খালিঘরগুলোতে কোন বর্ণগুলো বসবে?

সমাধান:
চিত্রের শব্দটি ঘড়ির কাঁটার ঘূর্ননের দিক প্রবাহিত হয়।
শব্দটি হলো: EVIDENCE
এর অর্থ: সাক্ষ্যপ্রমাণ

∴ খালিঘরগুলোর বর্ণগুলো হলো: E, E
১১,৯৭৩.
রহমান একটি নির্দিষ্ট স্থান হতে যাত্রা শুরু করে পশ্চিম দিকে ২০ মিটার হাঁটল। সে বামে ঘুরে ১৭ মিটার হাঁটল। আবার বামে ২০ মিটার হাঁটার পর পুনরায় ডানে ঘুরে ১১ মিটার হাঁটল। যাত্রাস্থান থেকে রহমান এখন কোন দিকে সরাসরি কত মিটার দূরে আছে?
  1. পশ্চিম দিকে ৩৭ মিটার 
  2. উত্তর দিকে ৪০ মিটার 
  3. দক্ষিণ দিকে ২৮ মিটার
  4. পূর্ব দিকে ৩২ মিটার 
সঠিক উত্তর:
দক্ষিণ দিকে ২৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ দিকে ২৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: রহমান একটি নির্দিষ্ট স্থান হতে যাত্রা শুরু করে পশ্চিম দিকে ২০ মিটার হাঁটল। সে বামে ঘুরে ১৭ মিটার হাঁটল। আবার বামে ২০ মিটার হাঁটার পর পুনরায় ডানে ঘুরে ১১ মিটার হাঁটল। যাত্রাস্থান থেকে রহমান এখন কোন দিকে সরাসরি কত মিটার দূরে আছে?

সমাধান:

যাত্রা স্থান P এবং গন্তব্যস্থান T
∴ সরাসরি দূরত্ব PT = ১৭ + ১১ = ২৮ মিটার 
∴ যাত্রাস্থান থেকে রহমান এখন দক্ষিণ দিকে ২৮ মিটার দূরে আছে।
১১,৯৭৪.
যদি ট × G = ৭৭ হয় তবে জ × E = নিচের কোনটি?
  1. ৬৬
  2. ৩৬
  3. ৪০
  4. ৪২
সঠিক উত্তর:
৪০
উত্তর
সঠিক উত্তর:
৪০
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ট × G = ৭৭ হয় তবে জ × E = নিচের কোনটি?

সমাধান:
বাংলা ব্যাঞ্জন বর্ণ ট এর অবস্থানগত মান = ১১
ইংরেজি বর্ণমালা G এর অবস্থানগত মান = ৭
 ট × G  = ১১ × ৭ = ৭৭

একইভাবে,
জ × E = ৮ × ৫ = ৪০

১১,৯৭৫.
০.০০০৪ এর বর্গমূল কত?
  1. ০.২
  2. ০.০০২
  3. ০.০২
  4. ০.০০০২
সঠিক উত্তর:
০.০২
উত্তর
সঠিক উত্তর:
০.০২
ব্যাখ্যা
প্রশ্ন ০.০০০৪ এর বর্গমূল কত?

সমাধান
√০.০০০৪
= √( ৪/১০০০০ )
= √( ৪/√১০০০০ )
= ২/১০০ 
= ০.০২
১১,৯৭৬.
নিচের কোনটি পানিতে  ACOUSTIC শব্দের প্রতিবিম্ব হবে ?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন:   নিচের কোনটি পানিতে  ACOUSTIC শব্দের প্রতিবিম্ব হবে ?



সমাধান: 
পানিতে ACOUSTIC শব্দের প্রতিবিম্ব হলো
     
১১,৯৭৭.
Calculate cube root:
  1. 4
  2. 8
  3. 192
  4. none of these
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: Calculate cube root:

সমাধান:
১১,৯৭৮.
ক, খ এর থেকে বড়; গ, খ এর থেকে ছোট; ঘ, ক এর থেকে বড়; খ, ঘ এর থেকে ছোট। কে সবার থেকে বড়?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
এখানে ক > খ এবং খ > গ কিন্তু ঘ > ক। সুতরাং বলা যায় ঘ > ক > খ > গ। অতএব, ঘ সবার থেকে বড়।
১১,৯৭৯.
খ, ছ, ঠ, ___ ধারার পররবর্তী অক্ষর কোনটি?
  1. ক) ঙ
  2. খ) থ
  3. গ) ফ
  4. ঘ) ম
সঠিক উত্তর:
খ) থ
উত্তর
সঠিক উত্তর:
খ) থ
ব্যাখ্যা
ধারাটিতে বর্গীয় বর্ণগুলোর দ্বিতীয় বর্ণ নেয়া হয়েছে।
সে হিসেবে ঠ এর পরে ত-বর্গের দ্বিতীয় বর্ণ থ আসবে।
১১,৯৮০.
Mansion : Hut : : Elephant : ?
  1. Mansion
  2. Rabbit
  3. Hut
  4. Elephant
সঠিক উত্তর:
Rabbit
উত্তর
সঠিক উত্তর:
Rabbit
ব্যাখ্যা
প্রশ্ন: Mansion : Hut : : Elephant : ?

সমাধান:
Mansion - বৃহৎ অট্টালিকা; সম্ভ্রান্ত ব্যক্তির বাসভবন।
Rabbit - খরগোশ।
Hut - কুঁড়ে; কুটির।
Elephant - হাতি; হস্তী।

এখানে, বৃহৎ এর সাথে ক্ষুদ্রতর এর তুলনা করা হয়েছে।
Mansion : Hut : : Elephant : Rabbit
১১,৯৮১.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) লাল
  2. খ) কমলা
  3. গ) ম্যাজেন্টা
  4. ঘ) সবুজ
সঠিক উত্তর:
গ) ম্যাজেন্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) ম্যাজেন্টা
ব্যাখ্যা
ম্যাজেন্টা ছাড়া বাকি তিনটি রং (লাল, কমলা, সবুজ) রংধনুর সাত রং এর অন্তর্ভুক্ত।
১১,৯৮২.
যদি LOVE এর কোড MQYI এবং HATE এর কোড ICWI হয়, তাহলে EVIL এর কোড কী হবে?
  1. TROV
  2. UORY
  3. UQRW
  4. FXLP
সঠিক উত্তর:
FXLP
উত্তর
সঠিক উত্তর:
FXLP
ব্যাখ্যা
প্রশ্ন: যদি LOVE এর কোড MQYI এবং HATE এর কোড ICWI হয়, তাহলে EVIL এর কোড কী হবে?

সমাধান:

'LOVE' = 'MQYI'
L + 1 = M
O + 2 = Q
V + 3 = Y
E + 4 = I

এবং
'HATE' = 'ICWI'
H + 1 = M
A + 2 = Q
T + 3 = Y
E + 4 = I

∴ EVIL এর ক্ষেত্রে,
E + 1 = F
V + 2 = X
I + 3 = L
L + 4 = P

∴ EVIL = FXLP
১১,৯৮৩.
নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি ব্যতিক্রম? 
121, 385, 462, 561, 678, 792
  1. 121
  2. 678
  3. 462
  4. 792
সঠিক উত্তর:
678
উত্তর
সঠিক উত্তর:
678
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি ব্যতিক্রম?
121, 385, 462, 561, 678, 792

সমাধান: 
এখানে, মাঝের অঙ্কটি অন্য দুটি অঙ্কের যোগফলের সমান।
যেমন, 
1 + 1 = 2 ⇒ 121
3 + 5 = 8 ⇒ 385
4 + 2 = 6 ⇒ 462
5 + 1 = 6 ⇒ 561
6 + 8 = 14 ⇒ 6148 ; [মাঝের অঙ্ক 7 হওয়া উচিত ছিল,কিন্তু হয় 14 যা ভুল]
7 + 2 = 9 ⇒ 792

সুতরাং, 678 হলো ব্যতিক্রম 

অন্যভাবে:
প্রতিটি সংখ্যাকে 11 দিয়ে ভাগ করা যায়। শুধু 678 কে 11 দিয়ে ভাগ করা যায় না 

১১,৯৮৪.
√১৬৯ = ১৩ হলে √১২১ = ?
  1. ১৪
  2. ১৬
  3. ১১
  4. ১২
সঠিক উত্তর:
১১
উত্তর
সঠিক উত্তর:
১১
ব্যাখ্যা
প্রশ্ন: √১৬৯ = ১৩ হলে √১২১ = ?

সমাধান:
এখানে, √১৬৯ = √১৩২ = ১৩
√১২১ = √১১= ১১
১১,৯৮৫.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ১১,৯৮৬.
    আমি চিরদুৰ্দ্দম, দুর্বিনীত, নৃশংস, মহা-প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস,
    আমি মহাভয়, আমি অভিশাপ _________!
    1. অগ্নিদেব
    2. মহাকালের
    3. পৃথ্বীর
    4. প্রলয়ের
    সঠিক উত্তর:
    পৃথ্বীর
    উত্তর
    সঠিক উত্তর:
    পৃথ্বীর
    ব্যাখ্যা
    প্রশ্ন: আমি চিরদুৰ্দ্দম, দুর্বিনীত, নৃশংস, মহা-প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস,
    আমি মহাভয়, আমি অভিশাপ _________!

    সমাধান:
    উল্লিখিত অংশটি কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার অংশবিশেষ:

    বল বীর -
    আমি চির-উন্নত শির!
    আমি চিরদুৰ্দ্দম, দুর্বিনীত, নৃশংস, মহা-প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস,
    আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর!
    ১১,৯৮৭.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
    1. ক) 5
    2. খ) 6
    3. গ) 7
    4. ঘ) 9
    সঠিক উত্তর:
    ঘ) 9
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) 9
    ব্যাখ্যা
    (16 + 9 + 15)/10 = 40/10 = 4
    (16 + 24 + 40)/10  = 80/10= 8
    (45 + 18 + 27)/10 = 90/10 = 9
    ১১,৯৮৮.
    হাসান, কামালের চেয়ে ৩ বছরের বড় এবং কবিরের চেয়ে ৩ বছরের ছোট। আবার কামাল এবং সুমন হলো যমজ। তাহলে কবির, সুমনের চেয়ে কত বছরের বড়?
    1. ২ বছর
    2. ৫ বছর
    3. ৪ বছর
    4. ৬ বছর
    সঠিক উত্তর:
    ৬ বছর
    উত্তর
    সঠিক উত্তর:
    ৬ বছর
    ব্যাখ্যা

    প্রশ্ন: হাসান, কামালের চেয়ে ৩ বছরের বড় এবং কবিরের চেয়ে ৩ বছরের ছোট। আবার কামাল এবং সুমন হলো যমজ। তাহলে কবির, সুমনের চেয়ে কত বছরের বড়?

    সমাধান: 
    ধরি, কামালের বয়স = x বছর।

    যেহেতু কামাল এবং সুমন যমজ,
    সুতরাং, সুমনের বয়স = x বছর।

    প্রশ্নমতে, হাসান হলো কামালের চেয়ে ৩ বছরের বড়।

    অতএব, হাসানের বয়স = (x + ৩) বছর।

    আবার,
    হাসান হলো কবিরের চেয়ে ৩ বছরের ছোট (অর্থাৎ কবির হলো হাসানের চেয়ে ৩ বছরের বড়)।
    অতএব, কবিরের বয়স = (x + ৩) + ৩ = (x + ৬) বছর।

    এখন, কবির এবং সুমনের বয়সের পার্থক্য হবে:
    = (x + ৬) - x
    = ৬ বছর।

    ∴ কবির, সুমনের চেয়ে ৬ বছরের বড়।

    ১১,৯৮৯.

    উপরের চিত্রে, মোট কয়টি ত্রিভুজ আছে?
    1. ২০
    2. ২৩
    3. ২৮
    4. ৩২
    সঠিক উত্তর:
    ২৮
    উত্তর
    সঠিক উত্তর:
    ২৮
    ব্যাখ্যা
    উপরের চিত্রে, মোট ২৮ টি ত্রিভুজ আছে।
    মোট ত্রিভুজ আছে = ৮ (অষ্টভুজ এর ত্রিভুজ সংখ্যা) + ১৬ (অষ্টভুজের ভিতরে অবস্থিত আয়তক্ষেত্রে মোট ত্রিভুজের সংখ্যা) + ৪ (অনধিকৃত অংশের ত্রিভুজ সংখ্যা)
                                 = ২৮ টি

    [ স্থানাঙ্ক সম্পর্ক - চিত্র যুক্তি ]
    ১১,৯৯০.
    শব্দগুলোকে ইংরেজি ডিকশনারি ক্রমানুসারে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
    1. Examine 2. Excited 3. Exclaim 4. Example 5. Execute
    1. ক) 1, 3, 5, 4, 2
    2. খ) 4, 2, 1, 3, 5
    3. গ) 1, 4, 2, 3, 5
    4. ঘ) 1, 3, 4, 2, 5
    সঠিক উত্তর:
    গ) 1, 4, 2, 3, 5
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) 1, 4, 2, 3, 5
    ব্যাখ্যা
    প্রশ্ন: শব্দগুলোকে ইংরেজি ডিকশনারি ক্রমানুসারে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
    1. Examine 2. Excited 3. Exclaim 4. Example 5. Execute

    ক্রমটি হবে -
    1.Examine
    4.Example
    2.Excited
    3.Exclaim
    5.Execute

    সঠিক ক্রমটি হবে = 1, 4, 2, 3, 5
    ১১,৯৯১.
    একটি গাছে ১০ টি পাখি আছে। একজন শিকারী গুলি করে ৩ টি পাখি শিকার করলে গাছে আর কয়টি পাখি থাকবে?
    1. ক) ৭ টি
    2. খ) ৩ টি
    3. গ) ৫ টি
    4. ঘ) ০ টি
    সঠিক উত্তর:
    ঘ) ০ টি
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ০ টি
    ব্যাখ্যা
    গুলি বিদ্ধ ৩ টি পাখি মাটিতে পড়ে যাবে এবং বাকি ৭ টি পাখি গুলির শব্দে উড়ে যাবে। ফলে গাছে একটিও পাখি থাকবে না।
    ১১,৯৯২.
    ক, খ-এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ-এর কন্যা। সম্পর্কে চ, ক-এর কী হয়?
    1. দাদি
    2. ফুফু
    3. বোন
    4. ভাতিজি
    সঠিক উত্তর:
    ফুফু
    উত্তর
    সঠিক উত্তর:
    ফুফু
    ব্যাখ্যা

    প্রশ্ন: ক, খ-এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ-এর কন্যা। সম্পর্কে চ, ক-এর কী হয়?

    সমাধান:
    সম্পর্কে চ, ক-এর ফুফু হয়।

    খ ও গ পরস্পর ভাই। ঘ গ-এর মা হওয়ায় , খ এর মা ঘ। 
    চ, ঘ এর কন্যা হওয়ায় খ, গ ও চ পরস্পর ভাইবোন। 
    এখন ক, খ-এর পুত্র হওয়ায় চ হবে ক-এর ফুফু।

    ১১,৯৯৩.
    ১ কাঠা : ৭২০ বর্গফুট :: ১ শতক : ?
    1. ক) ৮৬৩.৬ বর্গফুট
    2. খ) ৪৩৫.৬ বর্গফুট
    3. গ) ২৩৬.৬ বর্গফুট
    4. ঘ) ৩৬৫.৬ বর্গফুট
    সঠিক উত্তর:
    খ) ৪৩৫.৬ বর্গফুট
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ৪৩৫.৬ বর্গফুট
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১ কাঠা : ৭২০ বর্গফুট :: ১ শতক : ?

    সমাধান:
    ১ কাঠা = ৭২০ বর্গফুট
    ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট
    ১ একর = ৪০৪৬.৮৬ বর্গমিটার 
    ১১,৯৯৪.
    একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 361 বর্গমিটার। এর চারদিকে বেড়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত?
    1. 38 মিটার
    2. 26 মিটার
    3. 76 মিটার
    4. 43 মিটার
    সঠিক উত্তর:
    76 মিটার
    উত্তর
    সঠিক উত্তর:
    76 মিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 361 বর্গমিটার। এর চারদিকে বেড়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত?

    সমাধান:
    বাগানের একবাহু = √361 মিটার
    = 19 মিটার

    ∴ বেড়ার মোট দৈর্ঘ্য = 19 × 4 মিটার
    = 76 মিটার
    ১১,৯৯৫.
    ৭, ১০, ১৬, ২৮, ৫২, …… ধারাটির পরবর্তী সংখ্যা কত?
    1. ৯৮
    2. ১০০
    3. ১০১
    4. ১০২
    সঠিক উত্তর:
    ১০০
    উত্তর
    সঠিক উত্তর:
    ১০০
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৭, ১০, ১৬, ২৮, ৫২, …… ধারাটির পরবর্তী সংখ্যা কত?

    সমাধান: 
    ১ম পদ = ৭
    ২য় পদ = ৭ + ৩ = ১০
    ৩য় পদ = ১০ + ৬ = ১৬
    ৪র্থ পদ = ১৬ + ১২ = ২৮
    ৫ম পদ = ২৮ + ২৪ = ৫২
    ৬ষ্ঠ পদ = ৫২ + ৪৮ = ১০০
    ১১,৯৯৬.
    নিচের কোনটি প্রথম শ্রেণির লিভার নয়?
    1. সাঁড়াশি
    2. ঢেঁকি
    3. চিমটা
    4. কাঁচি
    সঠিক উত্তর:
    চিমটা
    উত্তর
    সঠিক উত্তর:
    চিমটা
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি প্রথম শ্রেণির লিভার নয়?
     
    সমাধান:
    সরল যন্ত্র:
    যেসব যন্ত্রের সাহায্যে বিশেষ কৌশল অবলম্বন করে কম বল প্রয়োগে অধিক কাজ করা সম্ভব হয়, তাদের সরল যন্ত্র বলে।

    লিভার যন্ত্র:
    লিভার হলো এমন একটি দণ্ড বা অবলম্বন, যা কোনো বস্তুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে।

    - লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্রটি হলো: যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
    চিত্র: লিভার

    লিভারের দন্ডটি যে বিন্দুতে ওঠানামা করে তাকে ফালক্রাম বলে।
    - বল যে বিন্দুতে প্রযুক্ত হয় তা থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো বলবাহুর দৈর্ঘ্য।
    - ভার থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো ভারবাহুর দৈর্ঘ্য।

    লিভারের নীতি মালা;
    বল × বলবাহুর দৈর্ঘ্য = ভার × ভারবাহুর দৈর্ঘ্য
    বা, ভার/বল = বলবাহুর দৈর্ঘ্য/ ভারবাহুর দৈর্ঘ্য

    • প্রযুক্ত বল, ভার ও ফালক্রামের অবস্থানের ওপর ভিত্তি করে লিভারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:-

    প্রথম শ্রেণির লিভার:
    এই ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে।
    যেমন: কাঁচি, সাঁড়াশি, নিক্তি, নলকূপের হাতল, পানি সেচের দোন, ঢেঁকি ইত্যাদি।

    দ্বিতীয় শ্রেণির লিভার;
    এই ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে অবস্থান করে। যেমন: যাঁতি, এক চাকার ঠেলা গাড়ি, বোতল খোলার যন্ত্র ইত্যাদি।

    তৃতীয় শ্রেণির লিভার:
    এই ক্ষেত্রে প্রযুক্ত বলটি মাঝখানে কার্যকর হয়। ভার ও ফালক্রাম থাকে দুই প্রান্তে। যেমন: চিমটা
    ১১,৯৯৭.
    X চিত্রটিকে ডটেড লাইন বরাবর ভাঁজ করলে কোন চিত্রটি পাওয়া যাবে?
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    সঠিক উত্তর:
    4
    উত্তর
    সঠিক উত্তর:
    4
    ব্যাখ্যা
    প্রশ্ন: X চিত্রটিকে ডটেড লাইন বরাবর ভাঁজ করলে কোন চিত্রটি পাওয়া যাবে?

    সমধান:

    ∴ 4 নং চিত্রটি পাওয়া যাবে।
    ১১,৯৯৮.
    যদি 214356 দ্বারা PERSON বুঝায় তবে 4125 দ্বারা বুঝাবে- 
    1. ERPO
    2. REOP
    3. REPO
    4. RPOE
    সঠিক উত্তর:
    REPO
    উত্তর
    সঠিক উত্তর:
    REPO
    ব্যাখ্যা
    যদি 214356 দ্বারা PERSON বুঝায়
    এখানে,
    2 - P,1- E, 4 - R, 3 - S, 5 - O, 6 - N 
    তাহলে,
    4125-REPO
    ১১,৯৯৯.
    বছরের কিছু মাসে ৩০ দিন থাকে, এবং কিছু মাসে ৩১ দিন থাকে। সব মিলিয়ে কয়টি মাসে ২৮ দিন থাকে?
    1. ৮ 
    2. ১২
    3. ১০ 
    সঠিক উত্তর:
    ১২
    উত্তর
    সঠিক উত্তর:
    ১২
    ব্যাখ্যা

    প্রশ্ন: বছরের কিছু মাসে ৩০ দিন থাকে, এবং কিছু মাসে ৩১ দিন থাকে। সব মিলিয়ে কয়টি মাসে ২৮ দিন থাকে?

    সমাধান:
    - ১২টি মাসেই ২৮ দিন থাকে।
    - মাসে ৩০ বা ৩১ দিন যাই থাকুক না কেন, ২৮ দিন থাকবেই।

    ১২,০০০.
    B এর চেয়ে A বড়, B এর চেয়ে C ছোট , E এর চেয়ে D বড়, C এর চেয়ে D ছোট । সবচেয়ে ছোট কে?
    1. A
    2. B
    3. D
    4. E
    সঠিক উত্তর:
    E
    উত্তর
    সঠিক উত্তর:
    E
    ব্যাখ্যা
    প্রশ্ন: B এর চেয়ে A বড়, B এর চেয়ে C ছোট , E এর চেয়ে D বড়, C এর চেয়ে D ছোট । সবচেয়ে ছোট কে? 

    সমাধান:
    প্রদত্ত তথ্যগুলোকে অসমতা আকারে প্রকাশ করে পাই 
    B এর চেয়ে A বড় = A > B
    B এর চেয়ে C ছোট = B > C
    E এর চেয়ে D বড় = D > E
    C এর চেয়ে D ছোট = C > D

    অসমতাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাই
    A > B > C > D > E