বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ১১৬ / ১৩৫ · ১১,৫০১১১,৬০০ / ১৩,৫৮৯

১১,৫০১.
X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?

সমাধান:

4 নং প্যাটার্ন তৈরি হবে।
১১,৫০২.
নিচের চিত্রে আরো কতগুলো বর্গ যোগ করলে একটি বৃহৎ বর্গ পাওয়া যাবে? 
  1. ক) 4টি 
  2. খ) 5টি 
  3. গ) 8টি 
  4. ঘ) 12টি 
সঠিক উত্তর:
খ) 5টি 
উত্তর
সঠিক উত্তর:
খ) 5টি 
ব্যাখ্যা
বৃহৎ বর্গটি হলো = 3 × 3 আকারের 
মোট ছোট বর্গ লাগবে = (9 - 4) = 5টি 
১১,৫০৩.
Car : Road :: Train : ?
  1. ক) Station
  2. খ) Passenger
  3. গ) Railway
  4. ঘ) Counter
সঠিক উত্তর:
গ) Railway
উত্তর
সঠিক উত্তর:
গ) Railway
ব্যাখ্যা
গাড়ি(Car) রাস্তায় (Road) এ চলে।
অতএব, ট্রেন (Train) রেলওয়ে (Railway) তে চলে। 
১১,৫০৪.
একটি আনারসের দাম ৭ টাকা। একটি তরমুজের দাম ৫ টাকা। পরিমল সাহেব ৩৮ টাকা দিয়ে কিছু আনারস ও তরমুজ কিনলেন। তাঁর কেনা আনারসের সংখ্যা কত হতে পারে?
  1. পর্যাপ্ত উপাত্ত নেই
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আনারসের দাম ৭ টাকা। একটি তরমুজের দাম ৫ টাকা। পরিমল সাহেব ৩৮ টাকা দিয়ে কিছু আনারস ও তরমুজ কিনলেন। তাঁর কেনা আনারসের সংখ্যা কত হতে পারে?

সমাধান:
ধরি,
সে আনারস কিনল x টি
তরমুজ কিনল y টি

∴ ৭x + ৫y = ৩৮
বা, ৫y = ৩৮ - ৭x
বা, y = (৩৮ - ৭x)/৫

এখানে y একটি পূর্ণ সংখ্যা। এবং y পূর্ণ সংখ্যা হবে যদি ৩৮ - ৭x, ৫ দ্বারা বিভাজ্য হয়।

৩৮ - ৭x, ৫ দ্বারা বিভাজ্য হবে যদি x = ৪ হয়।
৩৮ - ৭x
= ৩৮ - ৭ × ৪
= ৩৮ - ২৮
= ১০, যা ৫ দ্বারা বিভাজ্য

∴ আনারসের সংখ্যা হবে ৪টি
১১,৫০৫.
"R T P I J E U " শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
  1. একটি দেশ
  2. একটি গ্রহ
  3. একটি বাদ্যযন্ত্র
  4. একটি পর্বত
সঠিক উত্তর:
একটি গ্রহ
উত্তর
সঠিক উত্তর:
একটি গ্রহ
ব্যাখ্যা

প্রশ্ন: "R T P I J E U " শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?

সমাধান:
• "R T P I E U J" শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে যে শব্দটি পাওয়া যায় তা হলো JUPITER
- JUPITER (বৃহস্পতি) হলো আমাদের সৌরজগতের বৃহত্তম একটি গ্রহ।

∴ সঠিক উত্তর: খ) একটি গ্রহ।

১১,৫০৬.
প্যাটার্নটি সম্পূর্ণ করে এমন চিত্রটি চিহ্নিত করুন-
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা

প্রশ্ন:প্যাটার্নটি সম্পূর্ণ করে এমন চিত্রটি চিহ্নিত করুন-

সমাধান:


সুতরাং, সঠিক উত্তর 4 নং। 

১১,৫০৭.
A ডিম্বকে ব্যতিক্রমী সংখ্যা কোনটি? 
  1. 12
  2. 36
  3. 42
  4. 48
সঠিক উত্তর:
42
উত্তর
সঠিক উত্তর:
42
ব্যাখ্যা
প্রশ্ন: A ডিম্বকে ব্যতিক্রমী সংখ্যা কোনটি? 

সমাধান: 
42 বাদে বাকি 12, 24, 36, 48 সবগুলো 12 এর গুণিতক। 
১১,৫০৮.
০, ৩, ৮, ১৫, ........ ধারাটির দশম পদ কত?
  1. ৯৭
  2. ৯৩
  3. ৮০
  4. ৯৯
সঠিক উত্তর:
৯৯
উত্তর
সঠিক উত্তর:
৯৯
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ৩, ৮, ১৫, ........ ধারাটির দশম পদ হবে?

সমাধান:
এখানে,
১ম পদ = ০
২য় পদ = ০ + ৩ = ৩
৩য় পদ = ৩ + ৫ = ৮
৪র্থ পদ = ৮ + ৭ = ১৫
৫ম পদ = ১৫ + ৯ = ২৪
৬ষ্ঠ পদ = ২৪ + ১১ = ৩৫
৭ম পদ = ৩৫ + ১৩ = ৪৮
৮ম পদ = ৪৮ + ১৫ = ৬৩
৯ম পদ = ৬৩ + ১৭ = ৮০
১০ম পদ = ৮০ + ১৯ = ৯৯
১১,৫০৯.
যদি একটি বছরের জুন মাসের ১৭ তম দিন বুধবার হয়, তাহলে ঐ মাসে মোট কতটি মঙ্গলবার হবে?
  1. ৪ টি
  2. ৬ টি
  3. ৭ টি
  4. ৫ টি
সঠিক উত্তর:
৫ টি
উত্তর
সঠিক উত্তর:
৫ টি
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি বছরের জুন মাসের ১৭ তম দিন বুধবার হয়, তাহলে ঐ মাসে মোট কতটি মঙ্গলবার হবে?

সমাধান:
জুন মাস মোট ৩০ দিন।
জুন মাসের ১৭ তম দিন বুধবার হলে, ১৬ তম দিন হবে মঙ্গলবার।

১৬ তম দিন সহ মাসের বাকি মঙ্গলবার গুলো হবে ,
১৬ + ৭ = ২৩ তম দিন 
২৩ + ৭ = ৩০ তম দিন,
১৬ - ৭ = ৯ম দিন 
৯ - ৭ = ২ম দিন 

∴ ঐ মাসে মঙ্গলবার হবে মাসের ২ম দিন, ৯ম দিন, ১৬ তম দিন, ২৩ তম দিন, ৩০ তম দিন অর্থাৎ মোট ৫ টি মঙ্গলবার হবে। 
১১,৫১০.
একজন ব্যক্তি উত্তর দিকে 20 মিটার হাঁটলেন। তারপর সে ডানদিকে ঘুরলেন এবং 30 মিটার হাঁটলেন। তারপর সে ডানদিকে ঘুরলেন এবং 35 মিটার হাঁটলেন । তারপরে সে বাম দিকে ঘুরে 15 মিটার হাঁটেন। অবশেষে সে বাম দিকে ঘুরে 15 মিটার হাঁটেন। শুরুর স্থান থেকে সে কোন দিকে এবং কত মিটার দূরে অবস্থান করছে?
  1. ক) 30 মিটার পূর্বে
  2. খ) 40 মিটার দক্ষিণে
  3. গ) 35 মিটার পশ্চিমে
  4. ঘ) 45 মিটার পূর্বে
সঠিক উত্তর:
ঘ) 45 মিটার পূর্বে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 45 মিটার পূর্বে
ব্যাখ্যা
 
যাত্রা স্থান A এবং গন্তব্যস্থান F 
AF = 30 + 15 = 45 মিটার 

সে যাত্রা শুরুর সতীহান থেকে 45 মিটার পূর্বে অবস্থান করেছে।
১১,৫১১.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. শুশ্রুষা
  2. বিশেষণ
  3. ঊর্ধ্বগামী
  4. শিরশ্ছেদ
সঠিক উত্তর:
শুশ্রুষা
উত্তর
সঠিক উত্তর:
শুশ্রুষা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
শুশ্রুষা বানানটি অশুদ্ধ।
শুদ্ধ বানান - শুশ্রূষা
১১,৫১২.
{(6 + 6 + 6 + 6) ÷ 6}/(3 + 3 + 3 + 3 ÷ 3) = কত? 
  1. ক) 2
  2. খ) 2/5
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
খ) 2/5
উত্তর
সঠিক উত্তর:
খ) 2/5
ব্যাখ্যা
{(6 + 6 + 6 + 6) ÷ 6}/(3 + 3 + 3 + 3÷ 3)  
(24÷ 6)/(3 + 3 + 3+ 1) = 
=4/10
= 2/5
১১,৫১৩.
প্রশ্নবোধকস্থানে কোনটি বসবে? 
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধকস্থানে কোনটি বসবে? 


    সমাধান: 
    ১ম চিত্রটিকে ডানদিকে ৯০ ডিগ্রী ঘোরালে ২য় চিত্রটি পাওয়া যায়। 

    অতএব, ৩য় চিত্রটিকে ডানদিকে ৯০ ডিগ্রী ঘোরালে ৪র্থ চিত্রটি পাওয়া যাবে।

     
    ১১,৫১৪.
    ‘?’ চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
    1. ক) 9
    2. খ) 36
    3. গ) 27
    4. ঘ) 65
    সঠিক উত্তর:
    ক) 9
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) 9
    ব্যাখ্যা
    (ডানের সংখ্যা ÷ বামের সংখ্যা) - (উপরের সংখ্যা ÷ নিচের সংখ্যা) = মধ্যের সংখ্যা। অর্থাৎ, (36÷3) - (27÷9) = 9
    ১১,৫১৫.
    প্রদত্ত ধারার পরবর্তী সংখ্যাটি কত হবে?
    ৭, ১৫, ৩১, ৬৩, ১২৭, ____
    1. ২২৩
    2. ২৫৫
    3. ২৯৪
    4. ৩১০
    সঠিক উত্তর:
    ২৫৫
    উত্তর
    সঠিক উত্তর:
    ২৫৫
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রদত্ত ধারার পরবর্তী সংখ্যাটি কত হবে?
    ৭, ১৫, ৩১, ৬৩, ১২৭, ____

    সমাধান:
    ১ম পদ = ৭
    ২য় পদ = ৭ × ২ + ১ = ১৫
    ৩য় পদ = ১৫ × ২ + ১ = ৩১
    ৪র্থ পদ = ৩১ × ২ + ১ = ৬৩
    ৫ম পদ = ৬৩ × ২ + ১ = ১২৭
    ৬ষ্ঠ পদ =১২৭ × ২ + ১ = ২৫৫

    ১১,৫১৬.
    কোনো যন্ত্রের কর্মদক্ষতা ৪৫% বলতে কী বোঝায়?
    1. ঐ যন্ত্রের ৪৫% শক্তির অপচয় হয়
    2. ঐ যন্ত্রের ৫৫% শক্তির অপচয় হয়
    3. ঐ যন্ত্রে ৫৫% শক্তি কার্যকর হয়
    4. ঐ যন্ত্রে ৪.৫% শক্তি কার্যকর হয়
    সঠিক উত্তর:
    ঐ যন্ত্রের ৫৫% শক্তির অপচয় হয়
    উত্তর
    সঠিক উত্তর:
    ঐ যন্ত্রের ৫৫% শক্তির অপচয় হয়
    ব্যাখ্যা

    প্রশ্ন: কোনো যন্ত্রের কর্মদক্ষতা ৪৫% বলতে কী বোঝায়?

    সমাধান:
    কর্মদক্ষতা:
    - যন্ত্রের কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তি হিসাব করে যন্ত্রের কর্মদক্ষতা পরিমাপ করা যায়।
    - কোন যন্ত্রের কর্মদক্ষতা হচ্ছে যন্ত্রটির কার্যকর শক্তি ও প্রদত্ত মোট শক্তির অনুপাত।
    - যন্ত্রের কর্মদক্ষতাকে η (ইটা) দ্বারা প্রকাশ করা হয়।
    - কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয়।

    কোন যন্ত্রের কর্মদক্ষতা ৪৫% বলতে বোঝায় যন্ত্রটিতে ১০০ একক শক্তি সরবরাহ করলে তার ৪৫ একক শক্তি কার্যকররূপে পাওয়া যায়, বাকী ৫৫ একক শক্তি অপচয় হয়।

    ∴ কর্মদক্ষতা, η = কার্যকর শক্তি/ মোট প্রদত্ত শক্তি
    = কার্যকর ক্ষমতা/ মোট প্রদত্ত ক্ষমতা

    ১১,৫১৭.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

    সমাধান:
    (১ম কলাম + ২য় কলাম) ÷ ৩য় কলাম = ৪র্থ কলাম
    ১৭ + ৮ = ২৫ ÷ ৫ = ৫
    ১৪ + ১০ = ২৪ ÷ ৬ = ৪
    ৮ + ১৮ = ২৬ ÷ ২ = ১৩
    ১২ + ৮ = ২০ ÷ ৪ =

    সুতরাং, প্রশ্নবোধক স্থানে ৫ বসবে।
    ১১,৫১৮.
    প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে? 
    1. ক) 9টি
    2. খ) 10টি
    3. গ) 11টি
    4. ঘ) 12টি
    সঠিক উত্তর:
    ক) 9টি
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) 9টি
    ব্যাখ্যা
    প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে? 

    প্রদত্ত চিত্রে ত্রিভুজগুলো হলো: 1, 2, 3, 4, 5, 6, 7, 2347, 1234567
    মোট ত্রিভুজ = 9টি 
    ১১,৫১৯.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
    1. 190
    2. 221
    3. 236
    4. 255
    সঠিক উত্তর:
    255
    উত্তর
    সঠিক উত্তর:
    255
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


    সমাধান:
    প্রশ্নবোধক স্থানে " 255 " সংখ্যাটি বসবে। 

    (7 × 2) + 1 = 14 + 1 = 15
                    ↓
    (15 × 2) + 1 = 30 + 1 = 31
                    ↓
    (31 × 2) + 1 = 62 + 1 = 63
                    ↓
    (63 × 2) + 1 = 126 + 1 = 127 
                    ↓
    (127 × 2) + 1 = 254 + 1 = 255
    ১১,৫২০.
    ৫, ১১, ১৯, ২৯,  ____ পরের সংখ্যাটি কত?
    1. ৪১
    2. ৩৪
    3. ৩৩
    4. ৩২
    সঠিক উত্তর:
    ৪১
    উত্তর
    সঠিক উত্তর:
    ৪১
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৫, ১১, ১৯, ২৯,  ____ পরের সংখ্যাটি কত?

    সমাধান:
    ১১ - ৫ = ৬
    ১৯ - ১১ = ৮
    ২৯ - ১৯ = ১০

    এখানে ধারাটির পরবর্তী পদের সাথে পূর্ববর্তী পদের পার্থক্যগুলো হলো : ৬, ৮, ১০…। অর্থাৎ পার্থক্যগুলো ২ করে বৃদ্ধি পাচ্ছে।

    সুতরাং ২৯ এর সাথে ১২ যোগ করে পরবর্তী সংখ্যা ৪১।
    ১১,৫২১.
    Thermometer : Temperature : : Glucometer : ?
    1. Body sugar
    2. Body resistance
    3. Blood
    4. Blood sugar
    সঠিক উত্তর:
    Blood sugar
    উত্তর
    সঠিক উত্তর:
    Blood sugar
    ব্যাখ্যা

    প্রশ্ন: Thermometer : Temperature : : Glucometer : ?

    সমাধান: 
    Thermometer দিয়ে Temperature(তাপমাত্রা) পরিমাপ করা হয়।
    Glucometer দিয়ে Blood sugar (শর্করার) মাত্রা পরিমাপ করা হয়।

    সুতরাং, সঠিক উত্তর ঘ) Blood sugar

    ১১,৫২২.
    মরুভূমি অঞ্চলের মানুষের জন্য অসম্ভব হলো_____
    1. মৎস্যজীবী হওয়া
    2. স্বাস্থ্যবান হওয়া
    3. ধর্মপ্রাণ হওয়া
    4. যাযাবর হওয়া
    সঠিক উত্তর:
    মৎস্যজীবী হওয়া
    উত্তর
    সঠিক উত্তর:
    মৎস্যজীবী হওয়া
    ব্যাখ্যা
    প্রশ্ন: মরুভূমি অঞ্চলের মানুষের জন্য অসম্ভব হলো_____

    সমাধান:
    ক) মৎস্যজীবী হওয়া
    → মরুভূমিতে জলাশয় বা নদী-সাগর থাকে না, তাই মাছ ধরা বা মৎস্যজীবী হওয়া প্রায় অসম্ভব।
    খ) স্বাস্থ্যবান হওয়া
    → সম্ভব, যদি খাদ্য-পানীয় পাওয়া যায়।
    গ) ধর্মপ্রাণ হওয়া
    → এটি বিশ্বাস বা মানসিকতার ব্যাপার, অঞ্চল-নির্ভর নয়।
    ঘ) যাযাবর হওয়া
    → বরং মরুভূমিতে মানুষ যাযাবর জীবনযাপন করে।
    ১১,৫২৩.
    শূন্যস্থানে কোনটি বসবে?
    PCD, QEF, RGH, ____, TKL
    1. TJK
    2. SIJ
    3. UJK
    4. SJK
    সঠিক উত্তর:
    SIJ
    উত্তর
    সঠিক উত্তর:
    SIJ
    ব্যাখ্যা
    প্রশ্ন: শূন্যস্থানে কোনটি বসবে?
    PCD, QEF, RGH, ____, TKL

    সমাধান:
    এখানে ২টি বর্ণ সিরিজ বিদ্যমান।
    ১ম সিরিজ P, Q, R, S, T [ যা ধারাবাহিকভাবে বসেছে ]
    ২য় সিরিজ CD, EF, GH, IJ, KL. [ যা ধারাবাহিকভাবে বসেছে ]
    ১১,৫২৪.
    'WATER IMAGE' এর পানিতে সঠিক প্রতিবিম্ব কোনটি?
    1. A
    2. B
    3. C
    4. D
    সঠিক উত্তর:
    C
    উত্তর
    সঠিক উত্তর:
    C
    ব্যাখ্যা

    প্রশ্ন: 'WATER IMAGE' এর পানিতে সঠিক প্রতিবিম্ব কোনটি?


    সমাধান:
    'WATER IMAGE' এর পানিতে সঠিক প্রতিবিম্ব:

    ১১,৫২৫.
    দিবা, রোজা থেকে লম্বা। রোজা, জবা থেকে লম্বা। শান্তা, রোজা থেকে ছোট। শান্তা, জবা থেকে লম্বা। সবচেয়ে খাটো কে?
    1. শান্তা
    2. রোজা
    3. দিবা
    4. জবা
    সঠিক উত্তর:
    জবা
    উত্তর
    সঠিক উত্তর:
    জবা
    ব্যাখ্যা
    প্রশ্ন: দিবা, রোজা থেকে লম্বা। রোজা, জবা থেকে লম্বা। শান্তা, রোজা থেকে ছোট। শান্তা, জবা থেকে লম্বা। সবচেয়ে খাটো কে?

    সমাধান:
    প্রদত্ত তথগুলোকে অসমতা আকারে প্রকাশ করে পাই,
    দিবা, রোজা থেকে লম্বা = দিবা > রোজা
    রোজা, জবা থেকে লম্বা = রোজা > জবা
    শান্তা, রোজা থেকে ছোট = রোজা > শান্তা
    শান্তা, জবা থেকে লম্বা = শান্তা > জবা

    অসমতাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাই
    দিবা > রোজা > শান্তা > জবা

    ∴ সবচেয়ে খাটো = জবা
    ১১,৫২৬.
    যদি EAGLE এর কোড FBHMF হয়, তাহলে VULTURE এর কোড কী হবে?
    1. TSFRJP
    2. WVMUVSF
    3. RPETJE
    4. TSFJGF
    সঠিক উত্তর:
    WVMUVSF
    উত্তর
    সঠিক উত্তর:
    WVMUVSF
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি EAGLE এর কোড FBHMF হয়, তাহলে VULTURE এর কোড কী হবে?

    সমাধান:
    EAGLE = FBHMF 
    এখানে প্রতিটি বর্ণ, বর্ণমালায় তার পরের অবস্থানের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়। 

    ∴ VULTURE = WVMUVSF
    ১১,৫২৭.
    10, 17, 26, 37, 50, 65, 82,....., 122 এই ধারার শূন্যস্থানে কত হবে?
    1. 101
    2. 97
    3. 112
    4. 108
    সঠিক উত্তর:
    101
    উত্তর
    সঠিক উত্তর:
    101
    ব্যাখ্যা

    প্রশ্ন: 10, 17, 26, 37, 50, 65, 82,....., 122 এই ধারার শূন্যস্থানে কত হবে?

    সমাধান:
    10 = 32 + 1
    17 = 42 + 1
    26 = 52 + 1
    37 = 62 + 1
    50 = 72 + 1
    65 = 82 + 1
    82 = 92 + 1
    101 = 102 + 1
    122 = 112 + 1

    ∴ এই ধারার শূন্যস্থানে 101 হবে।

    ১১,৫২৮.
    ২০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
    1. ক) ৪ ফুট
    2. খ) ৬ ফুট
    3. গ) ৮ ফুট
    4. ঘ) ১২ ফুট
    সঠিক উত্তর:
    গ) ৮ ফুট
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ৮ ফুট
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?

    সমাধান:
    ধরি,
    বড় অংশের দৈর্ঘ্য x ফুট 
    ছোট অংশের দৈর্ঘ্য ২x/৩ ফুট।

    প্রশ্নমতে,
    x + (২x/৩) = ২০
    বা, (৩x + ২x)/৩ = ২০
    বা, ৫x = ৬০
    ∴ x = ১২

    ∴ ছোট অংশের দৈর্ঘ্য = (২ × ১২)/৩ = ৮ ফুট।
    ১১,৫২৯.
    ৩০ কে অর্ধ ধারা ভাগ করে ১০ যোগ করলে সংখ্যা টি কত হবে?
    1. ক) ২৫
    2. খ) ৩০
    3. গ) ৫০
    4. ঘ) ৭০
    সঠিক উত্তর:
    ঘ) ৭০
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ৭০
    ব্যাখ্যা
    (30 ÷ 0.5) + 10 = 60 + 10 = 70.
    ১১,৫৩০.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
    1. 208
    2. 141
    3. 320
    4. 256
    সঠিক উত্তর:
    141
    উত্তর
    সঠিক উত্তর:
    141
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


    সমাধান:
    বৃত্তের উপরের তিনটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা থেকে বৃত্তের নিচের তিনটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা বিয়োগ করলে বৃত্তের মাঝের সংখ্যা পাওয়া যায়।
    ১ম বৃত্তে, 734 - 562 = 172
    ২য় বৃত্তে, 348 - 259 = 89
     একইভাবে, ৩য় বৃত্তে, 684 - 543 = 141

    ১১,৫৩১.
    কোন বর্ণটি ব্যাতিক্রম?
    1. ক) থ
    2. খ) ঝ
    3. গ) খ
    4. ঘ) ট
    সঠিক উত্তর:
    ঘ) ট
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ট
    ব্যাখ্যা
    'ট' অল্পপ্রাণ ব্যঞ্জন বাকিরা মহাপ্রাণ ব্যঞ্জন বর্ণ। 

    অল্পপ্রাণ ব্যঞ্জন:
    যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলোকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি।
    যেমন - প, ব, ত, দ, স ,ট, ড, ড়, চ, জ, শ, ক, গ ইত্যাদি।  

    মহাপ্রাণ ব্যঞ্জন:
    যেসব ধ্বনি উচ্চারণে সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি সেগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি।
    যেমন- ফ, ভ , থ, ধ, ঠ, ঢ, ঢ়, ছ, ঝ, খ, ঘ ইত্যাদি

    [উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি; ২০২১ সংস্করণ]
    ১১,৫৩২.
    একটি এনালগ ঘড়িতে ৪ টা ৪০ মিনিট বাজলে আয়নার প্রতিবিম্বে কয়টা বাজতে দেখা যাবে?
    1. ৬ টা ২০ মিনিট
    2. ৭ টা ২০ মিনিট
    3. ৫ টা ২০ মিনিট
    4. ৮ টা ৪০ মিনিট
    সঠিক উত্তর:
    ৭ টা ২০ মিনিট
    উত্তর
    সঠিক উত্তর:
    ৭ টা ২০ মিনিট
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি এনালগ ঘড়িতে ৪ টা ৪০ মিনিট বাজলে আয়নার প্রতিবিম্বে কয়টা বাজতে দেখা যাবে?

    সমাধান:
    প্রকৃত সময় = ৪ : ৪০
    ∴ আয়নায় সময় = ১১ : ৬০ - ৪ : ৪০
    = ৭ : ২০

    ৭ টা ২০ মিনিট বাজতে দেখা যাবে।
    ১১,৫৩৩.
    রাজেশ 4 কি.মি. পূর্বদিকে হেঁটে বামে ঘুরে আরও 8 কি.মি. হাঁটল। আবার সে ডানে ঘুরে 10 কি.মি. হেঁটে সর্বশেষে সে ডানে ঘুরে 8 কি.মি. হাঁটল। যাত্রাস্থান থেকে সে কত দূরে আছে? 
    1. ক) 32 কি.মি.
    2. খ) 28 কি.মি.
    3. গ) 14 কি.মি.
    4. ঘ) 10 কি.মি.
    সঠিক উত্তর:
    গ) 14 কি.মি.
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) 14 কি.মি.
    ব্যাখ্যা
    যাত্রা স্থান A  এবং গন্তব্যস্থান E 
    AE = 4 + 10 = 14 কি.মি.

    ১১,৫৩৪.
    AB দণ্ডটি B এর দিকে অগ্রসর হলে Y গিয়ারটির ঘূর্ণনের দিক কেমন হবে?
    1. ঘড়ির কাঁটার দিকে
    2. যেকোনো দিকে
    3. ঘড়ির কাঁটার বিপরীত দিকে
    4. কোনদিকেই ঘুরবে না
    সঠিক উত্তর:
    ঘড়ির কাঁটার বিপরীত দিকে
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘড়ির কাঁটার বিপরীত দিকে
    ব্যাখ্যা

    প্রশ্ন: AB দণ্ডটি B এর দিকে অগ্রসর হলে Y গিয়ারটির ঘূর্ণনের দিক কেমন হবে?
     

    সমাধান:
    AB দণ্ডটি B এর দিকে অগ্রসর হলে X গিয়ারটির ঘূর্ণনের দিক হবে ঘড়ির কাঁটার দিকে।

    Y গিয়ারটি X গিয়ারটির সাথে যুক্ত থাকায়,
    Y গিয়ারটির ঘূর্ণনের দিক হবে  X গিয়ারটির বিপরীত দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে।

    ১১,৫৩৫.
    নিচের কোনটি ভিন্ন ধরনের?
    1. ভাত
    2. আলু
    3. ডাল
    4. রুটি
    সঠিক উত্তর:
    ডাল
    উত্তর
    সঠিক উত্তর:
    ডাল
    ব্যাখ্যা
    ভাত, আলু, রুটি ইত্যাদি খাবার শর্করা জাতীয় খাদ্য।
    কিন্তু ডাল, মাছ, মাংস প্রোটিন জাতীয় খাদ্য।
    ১১,৫৩৬.
    একটি গিয়ারে ৮০টি দাঁত রয়েছে এবং এটি একটি ১৬টি দাঁতের গিয়ারের সঙ্গে যুক্ত। যদি বড় গিয়ারটি প্রতি মিনিটে ২৪ বার ঘোরে, তবে ছোট গিয়ারটি প্রতি সেকেন্ডে কতবার ঘুরবে?
    1. ১২০ বার
    2. ২০ বার
    3. ৪ বার
    4. ২ বার
    সঠিক উত্তর:
    ২ বার
    উত্তর
    সঠিক উত্তর:
    ২ বার
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি গিয়ারে ৮০টি দাঁত রয়েছে এবং এটি একটি ১৬টি দাঁতের গিয়ারের সঙ্গে যুক্ত। যদি বড় গিয়ারটি প্রতি মিনিটে ২৪ বার ঘোরে, তবে ছোট গিয়ারটি প্রতি সেকেন্ডে কতবার ঘুরবে?

    সমাধান:
    দুইটি গিয়ার পরস্পরের সাথে যুক্ত থাকলে, 
    ছোট গিয়ারের ঘূর্ণন সংখ্যা= (বড় গিয়ারের দাঁত সংখ্যা × বড় গিয়ারের ঘূর্ণন সংখ্যা)/ ছোট গিয়ারের দাঁত সংখ্যা
    = (৮০ × ২৪)/১৬ 
    = ১২০ বার 
    অর্থাৎ, ছোট গিয়ার প্রতি মিনিটে ১২০ বার ঘোরে।

    ∴ প্রতি সেকেন্ডে ঘূর্ণন = ১২০/৬০ = ২ বার

     সুতরাং, ছোট গিয়ারটি প্রতি সেকেন্ডে ২ বার ঘূর্ণন হবে।

    ১১,৫৩৭.
    চিত্রের A বারটিকে একটি নির্দিষ্ট গতিতে ডান দিকে টান দিলে B বারটি -
    1. ক) বাামে একই গতিতে যাবে
    2. খ) বামে অধিক গতিতে যাবে
    3. গ) ডানে একই গতিতে যাবে
    4. ঘ) ডানে অধিক গতিতে যাবে
    সঠিক উত্তর:
    গ) ডানে একই গতিতে যাবে
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ডানে একই গতিতে যাবে
    ব্যাখ্যা

    প্রথমত, দুটি বার একই গতিতে চলবে কারণ বার দুটির দাঁতগুলোর সংখ্যা এবং আকার একই।

    এবার দিকের প্রসঙ্গে আসা যাক, বার এ ডানদিকে সরে যাবে। তাই, প্রথম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে চলে যাবে।
    দ্বিতীয় গিয়ারটি অ্যান্টি-ক্লকওয়াইজ ঘুরবে।
    তৃতীয় গিয়ারটি ক্লকওয়াইজ এবং চতুর্থ গিয়ারটি অ্যান্টি-ক্লকওয়াইজ ঘুরবে।
    যেহেতু,  চতুর্থ গিয়ারটি অ্যান্টি-ক্লকওয়াইজ ঘুরবে তাই B বারটি ডানদিকে যাবে।

    গিয়ার সম্পর্কে কিছু সাধারণ নিয়মঃ
    - যখন একটি গিয়ারটি ঘুরবে, তখন সংলগ্ন গিয়ারগুলি বিপরীত দিকে ঘুরবে।
    - সমান সংখ্যক দাঁতযুক্ত গিয়ারগুলি একই গতিতে ঘুরবে।।
    - যদি অসম সংখ্যক দাঁত থাকে তবে কম দাঁতযুক্ত গিয়ারটি দ্রুত ঘুরবে।

    তবে, এই প্রশ্নে গিয়ারগুলোর আকার কি সেটা অপ্রাসঙ্গিক। এই ধরণের সমস্যার ক্ষেত্রে A এবং B বার দুটির দাঁতের আকার এবং সংখ্যা সমান কিনা সেটাই বিবেচ্য বিষয়।

    ১১,৫৩৮.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে? 
    ৭, ২২, ১০, ২০, ১৩, ১৮, _____
    1. ক) ১২
    2. খ) ১৪
    3. গ) ১৬
    4. ঘ) ১৮
    সঠিক উত্তর:
    গ) ১৬
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ১৬
    ব্যাখ্যা
    এখানে 
    ২টি সিরিজ বিদ্যমান 
    ১ম সিরিজ = ৭, ১০, ১৩, ১৬ [যা ৩ করে বাড়ছে]
    ২য় সিরিজ = ২২, ২০, ১৮, ১৬ [যা ২ করে কমছে]
    ১১,৫৩৯.
    যখন 5 সংখ্যাটি নিচে থাকবে তখন কোন সংখ্যাটি তার উপরের পৃষ্ঠে থাকবে?
    1. 1
    2. 3
    3. 4
    4. 5
    সঠিক উত্তর:
    1
    উত্তর
    সঠিক উত্তর:
    1
    ব্যাখ্যা
    ডাইসের দুইটি চিত্রেই 2 নম্বর এর অবস্থান একই জায়গায় রয়েছে ৷
    আবার একটি চিত্রে ডাইসের উপরে ও ডানে যথাক্রমে 1 ও 4 রয়েছে এবং অপর চিত্রে উপরে ও ডানে যথাক্রমে 5 ও 6 রয়েছে।
    এ থেকে বুঝা যায় ডাইসটিতে 2 এর বিপরীতে 3; 1 এর বিপরীতে 5 এবং 4  এর বিপরীতে 6 রয়েছে।
    সুতরাং, যখন 5 সংখ্যাটি নিচে থাকবে তখন 1 সংখ্যাটি উপরে থাকবে।
    ১১,৫৪০.
    ট্রেনে ভ্রমণের সময় আপনি দেখলেন কিছু শিক্ষার্থী স্টেশন ছাড়াই তাদের সুবিধাজনক স্থানে নেমে যাওয়ার জন্য ট্রেনের শিকল টান দিতে গেল। এমতাবস্থায় আপনি কী করবেন?
    1. ক) ট্রেনের অন্য যাত্রীদের সাহায্যে তাদের এটি করা থেকে বিরত রাখবেন।
    2. খ) তাদের শিকল টান দিতে দিবেন কিন্তু ট্রেন থেকে নামতে দিবেন না।
    3. গ) ট্রেন থামার জন্য অপেক্ষা করবেন এবং কর্তৃপক্ষকে জানাবেন।
    4. ঘ) চুপ থাকবেন এবং কিছুই করবেন না।
    সঠিক উত্তর:
    ক) ট্রেনের অন্য যাত্রীদের সাহায্যে তাদের এটি করা থেকে বিরত রাখবেন।
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) ট্রেনের অন্য যাত্রীদের সাহায্যে তাদের এটি করা থেকে বিরত রাখবেন।
    ব্যাখ্যা
    প্রশ্ন: ট্রেনে ভ্রমণের সময় আপনি দেখলেন কিছু শিক্ষার্থী স্টেশন ছাড়াই তাদের সুবিধাজনক স্থানে নেমে যাওয়ার জন্য ট্রেনের শিকল টান দিতে গেল। এমতাবস্থায় আপনি কী করবেন?

    সঠিক উত্তর: 
    ট্রেনের অন্য যাত্রীদের সাহায্যে তাদের এটি করা থেকে বিরত রাখবেন।
    ১১,৫৪১.
    'নিউমোনিয়া' শব্দের সঠিক বানান কোনটি?
    1. Neumonia
    2. Pneumonia
    3. Neumunia
    4. Pniumonia
    সঠিক উত্তর:
    Pneumonia
    উত্তর
    সঠিক উত্তর:
    Pneumonia
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'নিউমোনিয়া' শব্দের সঠিক বানান কোনটি?

    সমাধান:
    'নিউমোনিয়া' শব্দের সঠিক বানান Pneumonia.

    আরোকিছু গুরুত্বপূর্ণ সঠিক বানান-
    Occasion
    Embarrass
    Achievement
    Committee
    Accelerate
    Unfortunate
    Pneumonia
    Rheumatism
    Annihilate
    Lieutenant
    ১১,৫৪২.
    ০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৭তম সংখ্যাটি কত হবে?
    1. ক) ৬৮
    2. খ) ৬০
    3. গ) ৫২
    4. ঘ) ৫৬
    সঠিক উত্তর:
    খ) ৬০
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ৬০
    ব্যাখ্যা
    প্রশ্ন: ০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৭তম সংখ্যাটি কত হবে?

    সমাধান: 
    ০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে পাই,

    ৮৪, ৮০, ৭৬, ৭২, ৬৮, ৬৪, ৬০, ৫৬, ৫২, ৪৮, ৪৪, ৪০, ৩৬, ৩২, ২৮, ২৪, ২০, ১৬, ১২, ৮, ৪

    ০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বড় থেকে ছোট হিসেবে সাজালে ৭ তম সংখ্যাটি হবে = ৬০
    ১১,৫৪৩.
    is equal to -
    1. 71/90
    2. 91/120
    3. 47/60
    4. 77/60
    সঠিক উত্তর:
    47/60
    উত্তর
    সঠিক উত্তর:
    47/60
    ব্যাখ্যা
    প্রশ্ন: is equal to -

    সমাধান:
    1 - (1/2) + (1/3) - (1/4) + (1/5) 
    = (60 - 30 + 20 - 15 + 12)/60
    = 47/60
    ১১,৫৪৪.
    প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে?
    ELFB, GLHB, ILJB,  ? , MLNB
    1. KLMB
    2. OLPB
    3. KLLB
    4. LLMB
    সঠিক উত্তর:
    KLLB
    উত্তর
    সঠিক উত্তর:
    KLLB
    ব্যাখ্যা
    এখানে,
    ৪টি বর্ণ সিরিজ রয়েছে
    ১ম বর্ণ সিরিজ : E, G, I, K, M  [ একটি বর্ণ বাদ দিয়ে পরেরটি বসেছে]
    ২য় বর্ণ সিরিজ : L, L, L, L , L   [ পরিবর্তন হয় নি]
    ৩য় বর্ণ সিরিজ : F, H, J, L, N  [ একটি বর্ণ বাদ দিয়ে পরেরটি বসেছে]
    ৪র্থ বর্ণ সিরিজ : B, B, B, B, B  [পরিবর্তন হয় নি]
    ১১,৫৪৫.
    কোনো যন্ত্রের কর্মদক্ষতা 40% বলতে কী বোঝায়? 
    1. ঐ যন্ত্রে 140% শক্তি সরবরাহ হয়
    2. ঐ যন্ত্রের 60% শক্তির অপচয় হয়
    3. ঐ যন্ত্রে 40% শক্তি সম্পূর্ণরূপে ধ্বংস হয়
    4. খ ও গ উভয়ই সঠিক
    সঠিক উত্তর:
    ঐ যন্ত্রের 60% শক্তির অপচয় হয়
    উত্তর
    সঠিক উত্তর:
    ঐ যন্ত্রের 60% শক্তির অপচয় হয়
    ব্যাখ্যা

    প্রশ্ন: কোনো যন্ত্রের কর্মদক্ষতা 40% বলতে কী বোঝায়?

    সমাধান:
    • কর্মদক্ষতা:
    - কোন যন্ত্রের কর্মদক্ষতা হচ্ছে যন্ত্রটির কার্যকর শক্তি ও প্রদত্ত মোট শক্তির অনুপাত।
    - যন্ত্রের কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তি হিসাব করে যন্ত্রের কর্মদক্ষতা পরিমাপ করা যায়।
    - যন্ত্রের কর্মদক্ষতাকে η (ইটা) দ্বারা প্রকাশ করা হয়।
    - কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয়।

    • কোন যন্ত্রের কর্মদক্ষতা 40% বলতে বোঝায় যন্ত্রটিতে 100 একক শক্তি সরবরাহ করলে তার 40 একক শক্তি কার্যকররূপে পাওয়া যায়, বাকী 60 একক শক্তি অপচয় হয়।
    ∴ কর্মদক্ষতা, η = কার্যকর শক্তি/ মোট প্রদত্ত শক্তি
    = কার্যকর ক্ষমতা/ মোট প্রদত্ত ক্ষমতা
    = {(E1 - E2)/E1} × 100%

    ১১,৫৪৬.
    চিত্র অনুসারে, A ভরকে ৬ ফুট উপরে তুলতে B কে কতোটুকু ডানে যেতে হবে?
    1. ক) ৩ ফুট
    2. খ) ৬ ফুট
    3. গ) ১.৫ ফুট
    4. ঘ) ৮ ফুট
    সঠিক উত্তর:
    খ) ৬ ফুট
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ৬ ফুট
    ব্যাখ্যা
    যেহেতু, একই দড়ির সঙ্গে যুক্ত, তাই, B ৬ ফুট ডানে গেলে A ও ৬ ফুট উপরে যাবে।
    ১১,৫৪৭.
    4, 6, 12, 14, 28, 30, ......
    ধারার পরবর্তী সংখ্যা কোনটি?
    1. 32
    2. 60
    3. 62
    4. 64
    সঠিক উত্তর:
    60
    উত্তর
    সঠিক উত্তর:
    60
    ব্যাখ্যা
    প্রশ্ন: 4, 6, 12, 14, 28, 30, ......
    ধারার পরবর্তী সংখ্যা কোনটি?

    সমাধান:
    এখানে দুটি ধারা বিদ্যমান
    ১) 4, 12, 28, (.....)
    ২) 6, 14, 30.

    ১ম ধারায়
    + 8, + 16, + 32 করে বাড়ে

    ∴ পরবর্তী সংখ্যা = (28 + 32) = 60
    ১১,৫৪৮.
    'BANGLADESH' শব্দটিতে কোন বর্ণগুলো বাস্তবে ও আয়নায় একই দেখায়?
    1. D ও L
    2. S ও H
    3. D ও N
    4. A ও H
    সঠিক উত্তর:
    A ও H
    উত্তর
    সঠিক উত্তর:
    A ও H
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'BANGLADESH' শব্দটিতে কোন বর্ণগুলো বাস্তবে ও আয়নায় একই দেখায়?

    সমাধান:

    আয়নায় ইংরেজি বড় হাতের ১১টি অক্ষর (A, H, I, M, O, T, U, V, W, X, Y) একই রকম দেখাবে।
    আয়নায় ইংরেজি ছোট হাতের ৬টি অক্ষর (i, l, o, v, w, x) একই রকম দেখাবে।
    ১১,৫৪৯.
    ২৪০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৫৪ কি.মি. বেগে ২৮ সেকেন্ড একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
    1. ১৭৫ মিটার
    2. ২২৫ মিটার
    3. ২০০ মিটার
    4. ১৮০ মিটার
    সঠিক উত্তর:
    ১৮০ মিটার
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৮০ মিটার
    ব্যাখ্যা

    প্রশ্ন: ২৪০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৫৪ কি.মি. বেগে ২৮ সেকেন্ড একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?

    সমাধান:
    ট্রেনের বেগ = ৫৪ কি.মি./ঘণ্টা
    = (৫৪ × ১০০০)/৩৬০০ মি./সেকেন্ড
    = ১৫ মি./সেকেন্ড

    ∴ ১ সেকেন্ডে যায় = ১৫ মিটার
    ∴ ২৮ সেকেন্ডে যায় (১৫ × ২৮) = ৪২০ মিটার

    ∴ সেতুর দৈর্ঘ্য = ৪২০ - ২৪০ = ১৮০ মিটার

    ১১,৫৫০.
    যদি A অর্থ '×', B অর্থ '-', C অর্থ '+', D অর্থ '÷' হয় তাহলে,
    ৪A৭B(৫০C৬)D২ = ?
    1. - ২৫
    2. ২৮
    3. ৫৬
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি A অর্থ '×', B অর্থ '-', C অর্থ '+', D অর্থ '÷' হয় তাহলে,
    ৪A৭B(৫০C৬)D২ = ? 

    সমাধান: 
    ৪A৭B(৫০C৬)D২
    = ৪ × ৭ - (৫০ + ৬) ÷ ২
    = ২৮ - ৫৬ ÷ ২
    = ২৮ - ২৮ 
    = ০
    ১১,৫৫১.
    একটি মেয়ে পড়ার টেবিলে বসে আছে। মেয়েটির দিকে ইঙ্গিত করে জিসান বলেন, 'এই মেয়েটি আমার বাবার একমাত্র সন্তানের মেয়ে।' ঐ মেয়ের সঙ্গে জিসানের স্ত্রীর কী সম্পর্ক?
    1. ক) ফুফু
    2. খ) মা
    3. গ) চাচী
    4. ঘ) খালা
    সঠিক উত্তর:
    খ) মা
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) মা
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি মেয়ে পড়ার টেবিলে বসে আছে। মেয়েটির দিকে ইঙ্গিত করে জিসান বলেন, 'এই মেয়েটি আমার বাবার একমাত্র সন্তানের মেয়ে।' ঐ মেয়ের সঙ্গে জিসানের স্ত্রীর কী সম্পর্ক?

    সমাধান: 
    বাবার একমাত্র সন্তান মানে 'জিসান' নিজেই।
    মানে মেয়েটি জিসানের মেয়ে। তাই জিসানের স্ত্রী মেয়েটির মা।
    ১১,৫৫২.
    যদি BCD = YXW হয় তবে GIVC = ?
    1. ক) TERE
    2. খ) TREX
    3. গ) TREE
    4. ঘ) কোনটিই নয়
    সঠিক উত্তর:
    খ) TREX
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) TREX
    ব্যাখ্যা
     সমাধানঃ

    B হচ্ছে শুরু থেকে ২য় শব্দ। Y হচ্ছে শেষ  থেকে  ২য় শব্দ। 
    C হচ্ছে শুরু থেকে ৩য় শব্দ। X হচ্ছে শেষ  থেকে  ৩য় শব্দ। 
    D হচ্ছে শুরু থেকে ৪র্থ শব্দ। W হচ্ছে শেষ  থেকে  ৪র্থ শব্দ। 

    অতএব,  একই প্যাটার্ন অনুসরণ করে GIVC = TREX হবে।

    ১১,৫৫৩.
    ৬টা ৪০ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
    1. ৪৫.৫°
    2. ৪০°
    3. ৬৭.৫°
    4. ৫৫°
    সঠিক উত্তর:
    ৪০°
    উত্তর
    সঠিক উত্তর:
    ৪০°
    ব্যাখ্যা

    প্রশ্ন: ৬টা ৪০ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

    সমাধান:
    মধ্যবর্তী কোণ = │(১১m - ৬০h)/২│°
    = │(১১ × ৪০ - ৬০ × ৬)/২│°
    = │(৪৪০ - ৩৬০)/২│°
    = │৮০/২│°
    = ৪০°

    ১১,৫৫৪.
    যদি CHARCOAL দিয়ে 45164913 এবং MORALE দিয়ে 296137 বোঝায় তবে, ARCHARM দিয়ে নিচের কোনটি বোঝাবে? 
    1. ক) 1616245 
    2. খ) 1516462 
    3. গ) 1645162 
    4. ঘ) 1662451 
    সঠিক উত্তর:
    গ) 1645162 
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) 1645162 
    ব্যাখ্যা
    এখানে 
    C → 4           M → 2                    
    H → 5           O → 9
    A → 1           R → 6
    R → 6           A → 1
    C → 4            L → 3
    O → 9           E → 7
    A → 1
    L → 3

    ARCHARM - 1645162
    ১১,৫৫৫.
    'R E E I N I S L C E' by arranging the jumble letters make a meaningful word and the word is-
    1. SILENCE
    2. RESILIENCE
    3. LICENSE
    4. RELIANCE
    সঠিক উত্তর:
    RESILIENCE
    উত্তর
    সঠিক উত্তর:
    RESILIENCE
    ব্যাখ্যা

    প্রশ্ন: 'R E E I N I S L C E' by arranging the jumble letters make a meaningful word and the word is-

    সমাধান:
    দেওয়া বর্ণগুলো: R E E I N I S L C E
    এগুলো সাজালে গঠিত অর্থবোধক শব্দটি হলো-  RESILIENCE
    অর্থ: স্থিতিস্থাপকতা, প্রতিকূলতা থেকে দ্রুত পুনরুদ্ধারের ক্ষমতা, মানসিক দৃঢ়তা । 

    সুতরাং, সঠিক শব্দটি হলো RESILIENCE।

    ১১,৫৫৬.
    যদি P, Q-এর মা হন এবং Q, D-এর বাবা হন তাহলে P এবং D-এর সম্পর্ক কী?
    1. মা
    2. দাদি
    3. বোন
    4. চাচি
    সঠিক উত্তর:
    দাদি
    উত্তর
    সঠিক উত্তর:
    দাদি
    ব্যাখ্যা

    প্রশ্ন: যদি P, Q-এর মা হন এবং Q, D-এর বাবা হন তাহলে P এবং D-এর সম্পর্ক কী?

    সমাধান:
    যদি P, Q-এর মা হন এবং Q, D-এর বাবা হন, তাহলে P হলেন D-এর দাদি।

    কারণ,
    P, Q-এর মা, এর মানে হলো P হলেন Q-এর জন্মদাত্রী।
    Q, D-এর বাবা, এর মানে হলো Q হলেন D-এর জন্মদাতা।
    সুতরাং, P হলেন D-এর বাবার মা, অর্থাৎ দাদি। 

    ১১,৫৫৭.
    আমার কক্ষে আমি বসে ছিলাম, এমন সময় এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে চার দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?
    1. ১০ জন
    2. ১৫ জন
    3. ১২ জন
    4. ১৬ জন
    সঠিক উত্তর:
    ১৫ জন
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৫ জন
    ব্যাখ্যা
    প্রশ্ন: আমার কক্ষে আমি বসে ছিলাম, এমন সময় এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে চার দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?

    সমাধান: 
    প্রতি দম্পতিতে ২ জন করে ৫ দম্পতি = ১০ জন ও ৪ দম্পতির সাথে ১ জন করে ৪ জন সন্তান।
    মোট ১০ + ৪ = ১৪ জন।

    আমার ঘরে আমি সহ সর্বমোট ১৪ + ১ = ১৫ জন।
    ১১,৫৫৮.
    যদি RBHDMBD = SCIENCE হয়, OKZMS = কী হবে?
    1. STONE
    2. BREAD
    3. WATER
    4. PLANT
    সঠিক উত্তর:
    PLANT
    উত্তর
    সঠিক উত্তর:
    PLANT
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি RBHDMBD = SCIENCE হয়, OKZMS = কী হবে?

    সমাধান:
    দেওয়া আছে,
    RBHDMBD = SCIENCE
    এখানে প্রতিটি বর্ণ, বর্ণমালায় তার পরের অবস্থানের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়।

    ∴ OKZMS = PLANT
    ১১,৫৫৯.
    যদি BREAD = RBEDA হয়, তবে সঠিক কোনটি?
    1. SPEAK = PSEKA
    2. SHARE = HSRAE
    3. PANIC = APNICE
    4. STEAM = MSETM
    সঠিক উত্তর:
    SPEAK = PSEKA
    উত্তর
    সঠিক উত্তর:
    SPEAK = PSEKA
    ব্যাখ্যা

    প্রশ্ন: যদি BREAD = RBEDA হয়, তবে সঠিক কোনটি?

    সমাধান:
    সঠিক উত্তর: ক) SPEAK = PSEKA

    • BREAD = RBEDA
    - এখানে মাঝখানের E বর্ণটি ঠিক রেখে প্রথমের দুটি বর্ণকে স্থানান্তর ও অনুরূপ ভাবে শেষের দুটি বর্ণকেও স্থানান্তর করা হয়েছে।

    একইভাবে, SPEAK এর E কে মাঝখানে ঠিক রেখে SP কে PS এবং AK কে KA লিখা হয়েছে, যা শর্তটি পূরণ করতে সক্ষম হয়েছে।

    ১১,৫৬০.
    'Constipation' শব্দের বাংলা পরিভাষা কী?
    1. কোষ্ঠকাঠিন্য
    2. দ্রাঘিমাংশ
    3. ধ্বনি
    4. দোভাষী
    সঠিক উত্তর:
    কোষ্ঠকাঠিন্য
    উত্তর
    সঠিক উত্তর:
    কোষ্ঠকাঠিন্য
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'Constipation' শব্দের বাংলা পরিভাষা কী?

    সমাধান:
    "Constipation" শব্দের বাংলা পরিভাষা - "কোষ্ঠকাঠিন্য"।

    • অন্যান্য অপশন আলোচনা:
    - 'Longitude' এর বাংলা পরিভাষা - দ্রাঘিমাংশ।
    - 'Interpreter' এর বাংলা পরিভাষা - দোভাষী।
    - 'Plosive' এর বাংলা পরিভাষা - ধ্বনি।
    ১১,৫৬১.
    Choose the correctly spelt word.
    1. ক) Diarhoeia
    2. খ) Diarrhoea
    3. গ) Diarihia
    4. ঘ) Diarhoea
    সঠিক উত্তর:
    খ) Diarrhoea
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) Diarrhoea
    ব্যাখ্যা
    Diarrhoea - a condition in which faeces are discharged from the bowels frequently and in a liquid form.
    ১১,৫৬২.
    Skin : Dermis :: Skull: - ?
    1. Cerebrum
    2. Cerebral Cortex
    3. Cerebellum
    4. Medulla
    সঠিক উত্তর:
    Cerebral Cortex
    উত্তর
    সঠিক উত্তর:
    Cerebral Cortex
    ব্যাখ্যা
    Skin -  গায়ের চামড়া; ত্বক। 
    Dermis - অন্তস্ত্বক; ত্বক্; অন্তশ্চর্ম। 

    সম্পর্ক: Skin এর ভিতরের আবরণ হচ্ছে Dermis. 

    Skull - মাথার খুলি; করোটি।
    Cerebral Cortex - মস্তিষ্কের প্রধান অংশ সেরেব্রামকে আচ্ছাদিত করে রাখা বেশি ঘনত্বের নিউরন দিয়ে তৈরি আবরণকে Cerebral cortex বলা হয়। এটি Skull এর ভিতরের আবরণ। 

    সম্পর্ক: Skull এর ভিতরের আবরণ হচ্ছে Cerebral Cortex. 

    Other options, 
    Cerebrum - মস্তিষ্কের বৃহত্তম অগ্রভাগ; গুরুমস্তিষ্ক;
    Cerebellum - লঘুমস্তিষ্ক। 
    Medulla - মজ্জা। 
    ১১,৫৬৩.
    নিম্নের কোন শব্দটি ব্যতিক্রম?
    1. SIR
    2. MAN
    3. TON
    4. HOG
    সঠিক উত্তর:
    TON
    উত্তর
    সঠিক উত্তর:
    TON
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিম্নের কোন শব্দটি ব্যতিক্রম?

    সমাধান:
    SIR, MAN, HOG এগুলো প্রাণির সাথে সম্পর্কিত।
    TON ওজন বা ভরের সাথে সম্পর্কিত।

    তাই, TON শব্দটি ব্যতিক্রম।
    ১১,৫৬৪.
    একটি স্প্রিং-এ 15 পাউন্ড ওজন ঝুলালে স্প্রিং-টি 0.3 ইঞ্চি প্রসারিত হয়। যদি স্প্রিং-এ 75 পাউন্ড ওজন ঝুলানো হয় তাহলে স্প্রিং-টি কত ইঞ্চি প্রসারিত হবে?
    1. 0.5 ইঞ্চি
    2. 15 ইঞ্চি
    3. 3 ইঞ্চি
    4. 1.5 ইঞ্চি
    সঠিক উত্তর:
    1.5 ইঞ্চি
    উত্তর
    সঠিক উত্তর:
    1.5 ইঞ্চি
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি স্প্রিং-এ 15 পাউন্ড ওজন ঝুলালে স্প্রিং-টি 0.3 ইঞ্চি প্রসারিত হয়। যদি স্প্রিং-এ 75 পাউন্ড ওজন ঝুলানো হয় তাহলে স্প্রিং-টি কত ইঞ্চি প্রসারিত হবে?

    সমাধান:
    আমরা জানি,
    হুকের সুত্র অনুসারে,
    F = Kx

    15 পাউন্ড ওজনের ক্ষেত্রে,
    15 = K × 0.3
    ⇒ K = 15/0.3
    ∴ K = 50

    এখন, 50 পাউন্ড ওজনের ক্ষেত্রে,
    75 = K × x
    ⇒ x = 75/K
    ⇒ x = 75/50
    ∴ x = 1.5

    ∴ সুতরাং, 75 পাউন্ড ওজন ঝুলালে স্প্রিং-টি 1.5 ইঞ্চি প্রসারিত হবে।

    ১১,৫৬৫.
    যদি STUDENT = RSTEDMS হয়, তাহলে TEACHER = কী?
    1. SZZDGEQ
    2. SDZDGDQ
    3. SZDDGEQ
    4. SDZCGDQ
    সঠিক উত্তর:
    SDZDGDQ
    উত্তর
    সঠিক উত্তর:
    SDZDGDQ
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি STUDENT = RSTEDMS হয়, তাহলে TEACHER = কী?

    সমাধান:
    ১১,৫৬৬.
    ২০, ২৬, ১৮, ২৯, ১৬, ৩২, ১৪, ৩৫, ১২,…......................... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে?
    1. ১৩
    2. ৪২
    3. ১০
    4. ৩৮
    সঠিক উত্তর:
    ৩৮
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩৮
    ব্যাখ্যা

    প্রশ্ন: ২০, ২৬, ১৮, ২৯, ১৬, ৩২, ১৪, ৩৫, ১২,…......................... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে?

    সমাধান: 
    এখানে 
    দুইটি ধারা বিদ্যমান
    ১ম ধারাটি ২০, ১৮, ১৬, ১৪, ১২................ [পার্থক্য ২ করে কমেছে]
    ২য় ধারাটি ২৬, ২৯, ৩২, ৩৫, ৩৮,................ [পার্থক্য ৩ বৃদ্ধি পেয়েছে]
    ধারাটির পরবর্তী সংখ্যাটি = ৩৮

    ১১,৫৬৭.
    আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে তিন দম্পতি প্রত্যেকে দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হল? 
    1. ক) ১৪ জন
    2. খ) ১৫ জন
    3. গ) ১০ জন
    4. ঘ) ১১ জন
    সঠিক উত্তর:
    খ) ১৫ জন
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ১৫ জন
    ব্যাখ্যা
    প্রশ্ন: আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে তিন দম্পতি প্রত্যেকে দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হল? 

    সমাধান: 
    প্রতি দম্পতিতে ২ জন করে ৪ দম্পতি = ৮ জন ও ৩ দম্পতির সাথে ২ জন করে ৬ জন সন্তান।
    মোট ৮ + ৬ = ১৪ জন।

    আমার ঘরে আমি সহ সর্বমোট ১৪ + ১ = ১৫ জন।
    ১১,৫৬৮.
    তিনটি পেন্সিল ও পাঁচটি কলমের দাম একত্রে ৯৫ টাকা। ৩০ টাকায় ২টি পেন্সিল পাওয়া গেলে ২টি কলমের দাম কত?
    1. ক) ৩০ টাকা
    2. খ) ২০ টাকা
    3. গ) ১৫ টাকা
    4. ঘ) ১৬ টাকা
    সঠিক উত্তর:
    খ) ২০ টাকা
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ২০ টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন: তিনটি পেন্সিল ও পাঁচটি কলমের দাম একত্রে ৯৫ টাকা। ৩০ টাকায় ২টি পেন্সিল পাওয়া গেলে ২টি কলমের দাম কত?

    সমাধান:
    ২টি পেন্সিলের দাম ৩০ টাকা
    ∴ ১টি পেন্সিলের দাম ৩০/২ টাকা = ১৫ টাকা 
    ∴ ৩টি পেন্সিলের দাম ১৫ × ৩ টাকা
    = ৪৫ টাকা।

    এখন
    তিনটি পেন্সিলের দাম ৪৫ টাকা হলে পাঁচটি কলমের দাম = (৯৫ - ৪৫) টাকা = ৫০ টাকা।

    ৫টি কলমের দাম ৫০ টাকা।
    ∴ ১টি কলমের দাম ৫০/৫ টাকা = ১০ টাকা 
    ∴ ২টি কলমের দাম ১০ × ২ টাকা
    = ২০ টাকা।
    ১১,৫৬৯.
    আপনি সকালবেলা সূর্যকে ডান দিকে রেখে ঘর থেকে বের হলেন। কিছুদূর যাওয়ার পর আপনি বাম দিকে ঘুরলেন, তার কিছুক্ষণ পর আবার বাম দিকে ঘুরলেন এবং সবশেষে ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে আছে?
    1. ক) পূর্বদিকে
    2. খ) পশ্চিমদিকে
    3. গ) উত্তরদিকে
    4. ঘ) দক্ষিণদিকে
    সঠিক উত্তর:
    খ) পশ্চিমদিকে
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) পশ্চিমদিকে
    ব্যাখ্যা

    অর্থাৎ, সবশেষে পশ্চিমদিকে মুখ থাকবে।
    ১১,৫৭০.
    এক দিনে কয়বার ঘড়ির ঘণ্টা এবং মিনিটের কাটা সরলরেখায় থাকে এবং পরস্পর বিপরীত দিকে অবস্থান করে?
    1. 20
    2. 22
    3. 24
    4. 48
    সঠিক উত্তর:
    22
    উত্তর
    সঠিক উত্তর:
    22
    ব্যাখ্যা
    ঘড়ির মিনিট এবং ঘণ্টার কাটা প্রতি বারো ঘণ্টায় সোজা এবং পরস্পর বিপরীত দিকে অবস্থান করে এগারোবার। কারণ ৫ টা থেকে ৭ টা এর মধ্যে শুধু মাত্র ছয়টা বাজার সময়ই ঘড়ির কাটা সরলরেখায় এবং পরস্পর বিপরীত দিকে অবস্থান করে।
    অর্থাৎ, একদিনে মোট ২২ বার এমন হয়।
    ১১,৫৭১.
    ৪০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুভাগ করা হল যেন ছোট অংশটি বড় অংশের ২/৩ ভাগ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
    1. ৮ ফুট
    2. ১৬ ফুট
    3. ২৪ ফুট
    4. ২৮ ফুট
    সঠিক উত্তর:
    ১৬ ফুট
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৬ ফুট
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৪০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুভাগ করা হল যেন ছোট অংশটি বড় অংশের ২/৩ ভাগ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?

    সমাধান:
    মনে করি, বড় অংশ ৩x ফুট।
    ছোট অংশ ২x ফুট।
    প্রশ্নমতে,
    ৩x+২x = ৪০
    বা, ৫x = ৪০
    বা, x = ৮
    ∴ ২x = ১৬
    ∴ ছোট অংশের দৈর্ঘ্য = ২x = ১৬ ফুট।
    ১১,৫৭২.
    শুদ্ধ বানান কোনটি?
    1. তিতিক্ষা
    2. তীতীক্ষা
    3. তীতিক্ষা
    4. তিতীক্ষা
    সঠিক উত্তর:
    তিতিক্ষা
    উত্তর
    সঠিক উত্তর:
    তিতিক্ষা
    ব্যাখ্যা
    বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
    'তিতিক্ষা'- বানানটি সঠিক। 

    'তিতিক্ষা' শব্দের অর্থ- 
    সহনশীলতা; সহিষ্ণুতা।

    উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
    ১১,৫৭৩.
    ঘড়িতে চারটা বাজলে ঘণ্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ হবে -
    1. ক) 90°
    2. খ) 120°
    3. গ) 150°
    4. ঘ) 180°
    সঠিক উত্তর:
    খ) 120°
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) 120°
    ব্যাখ্যা

    ঘড়িতে 4:00 টা বাজলে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন
    = │(11M - 60H)/2│
    = │(11×0 - 60×4)/2│
    = 120°

    ১১,৫৭৪.
    As the wildfire encircled the village, the mayor's __________ instructions through the megaphone kept families from descending into chaos.
    1. Tortuous
    2. Trenchant
    3. Obsequious
    4. Equivocal
    সঠিক উত্তর:
    Trenchant
    উত্তর
    সঠিক উত্তর:
    Trenchant
    ব্যাখ্যা

    সঠিক উত্তর: (খ) Trenchant
    • এখানে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের (wildfire) জরুরি অবস্থার প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে। এমন মুহূর্তে বিশৃঙ্খলা (chaos) এড়ানোর জন্য নির্দেশনার ধরণটি অত্যন্ত জোরালো এবং সরাসরি হওয়া প্রয়োজন।
    - Trenchant শব্দটির অর্থ হলো প্রবল, তীক্ষ্ণ, সরাসরি এবং অত্যন্ত কার্যকর। এটি এমন নির্দেশনাকে বোঝায় যা কোনো দ্বিধা ছাড়াই মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারে।

    অন্যান্য অপশন:
    - Tortuous → অত্যন্ত প্যাঁচানো বা জটিল কিছু বোঝায় যা জরুরি অবস্থায় মানুষের মধ্যে আরও বেশি বিভ্রান্তি সৃষ্টি করে।
    - Equivocal → অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক কথা যা মানুষকে সিদ্ধান্তহীনতায় ফেলে এবং বিশৃঙ্খলা আরও বাড়িয়ে দেয়।
    - Obsequious → অতিশয় অনুগত বা তোষামোদপূর্ণ আচরণ বোঝায় যা এই গম্ভীর পরিস্থিতির সাথে অসামঞ্জস্যপূর্ণ।

    ১১,৫৭৫.
    কাগজের প্রতি পাতা বিক্রি হয় ২১ পয়সায়। চার পাতা কত পয়সায় বিক্রি হবে?
    1. ৪ পয়সা
    2. ৯৪ পয়সা
    3. ৮ পয়সা
    4. ৮৪ পয়সা
    সঠিক উত্তর:
    ৮৪ পয়সা
    উত্তর
    সঠিক উত্তর:
    ৮৪ পয়সা
    ব্যাখ্যা
    প্রশ্ন: কাগজের প্রতি পাতা বিক্রি হয় ২১ পয়সায়। চার পাতা কত পয়সায় বিক্রি হবে?

    সমাধান:
    ১ পাতা কাগজ বিক্রয় হয় = ২১ পয়সায় 
    ৪ পাতা কাগজ বিক্রয় হয় = (২১ × ৪) পয়সায় 
    = ৮৪ পয়সায় 
    ১১,৫৭৬.
    ইংরেজি বর্ণমালায় ৪র্থ ব্যঞ্জনবর্ণের পর ৩য় স্বরবর্ণের বামের অক্ষরটি হবে - - 
    1. P
    2. Q
    3. R
    4. T
    সঠিক উত্তর:
    T
    উত্তর
    সঠিক উত্তর:
    T
    ব্যাখ্যা

    প্রশ্ন: ইংরেজি বর্ণমালায় ৪র্থ ব্যঞ্জনবর্ণের পর ৩য় স্বরবর্ণের বামের অক্ষরটি হবে - - 

    সমাধান:
    ইংরেজি বর্ণমালার ১ম চারটি ব্যঞ্জনবর্ণ হলো- B, C, D, F 
    ৪র্থ ব্যঞ্জনবর্ণের পর তিনটি স্বরবর্ণ হলো - I, O, U 

    ৩য় স্বরবর্ণ অর্থাৎ U এর বামের অক্ষরটি হবে T. 

    ১১,৫৭৭.
    'ক' 'খ' এর চেয়ে বড়, 'গ' 'ক' এর চেয়ে ছোট। তাহলে নিচের. কোনটি অবশ্যই সঠিক?
    1. 'ক' এবং 'গ' এর বয়স সমান
    2. 'গ' 'খ' এর চেয়ে বড়
    3. খ' 'গ' এর চেয়ে বড়
    4. কোনটিই নয়
    সঠিক উত্তর:
    কোনটিই নয়
    উত্তর
    সঠিক উত্তর:
    কোনটিই নয়
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'ক' 'খ' এর চেয়ে বড়, 'গ' 'ক' এর চেয়ে ছোট। তাহলে নিচের. কোনটি অবশ্যই সঠিক?

    সমাধান:
    ক > খ এবং গ > ক
    উপরের তথ্যের আলোকে ক এর বয়স = গ এর বয়স তথ্যটি সঠিক নয়।
    গ > খ তথ্যটি সঠিক নয়
    খ > গ তথ্যটি সঠিক নয়
    ১১,৫৭৮.
    যদি PALE দিয়ে 5134 এবং EARTH দিয়ে 41280 বোঝায়, তবে PEARL দিয়ে নিচের কোনটি বোঝায়?
    1. ক) 54123 
    2. খ) 52341
    3. গ) 34521
    4. ঘ) 23541
    সঠিক উত্তর:
    ক) 54123 
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) 54123 
    ব্যাখ্যা
    P → 5                E → 4
    A → 1               A → 1
    L → 3                R → 2
    E → 4                T → 8
                            H → 0

    PEARL → 54123 
    ১১,৫৭৯.
    Find the mis-spelt word:
    1. ক) Annex
    2. খ) Aniversary
    3. গ) Animate
    4. ঘ) Animosity
    সঠিক উত্তর:
    খ) Aniversary
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) Aniversary
    ব্যাখ্যা
    Correct Spelling is -
    Anniversary: কোনো ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তারিখের বার্ষিক আবর্তন; এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান; বার্ষিকী।
    ১১,৫৮০.
    "খোদার খাসি" বাগধারাটির অর্থ কী?
    1. তোষামোদকারী
    2. ভাবনাচিন্তাহীন 
    3. অতিমূর্খ 
    4. ছিঁচকে চোর 
    সঠিক উত্তর:
    ভাবনাচিন্তাহীন 
    উত্তর
    সঠিক উত্তর:
    ভাবনাচিন্তাহীন 
    ব্যাখ্যা

    প্রশ্ন: "খোদার খাসি" বাগধারাটির অর্থ কী?

    সমাধান:
    "খোদার খাসি" বাগধারাটির অর্থ হলো- ভাবনাচিন্তাহীন। 

    অন্যদিকে,
    "খয়ের খাঁ" বাগধারাটির অর্থ হলো- তোষামোদকারী। 
    "গোমূর্খ" বাগধারাটির অর্থ হলো- অতিমূর্খ। 
    "ঘটিচোর" বাগধারাটির অর্থ হলো- ছিঁচকে চোর। 

    উৎস: 
    - প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি (খন্ড-২), ড. হায়াৎ মামুদ।

    ১১,৫৮১.
    ৪ টা ৪০ মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
    1. ৯০°
    2. ১০০°
    3. ১১০°
    4. ১২০°
    সঠিক উত্তর:
    ১০০°
    উত্তর
    সঠিক উত্তর:
    ১০০°
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৪ টা ৪০ মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?  

    সমাধান:
    মধ্যবর্তী কোণ :  
    = ।(11 M - 60 H)/2।°  [এখানে, M = 40 মিনিট, H = 4 ঘণ্টা ]
    = ।(11 × 40 - 60 × 4)/2।° 
    = ।440 - 240/2।° 
    = ।200/2।° 
    = 100°
    ১১,৫৮২.
    X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    সঠিক উত্তর:
    3
    উত্তর
    সঠিক উত্তর:
    3
    ব্যাখ্যা
    প্রশ্ন: X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?

    সমাধান:
     
    ∴ 3নং চিত্রের মতো প্যাটার্ন তৈরি হবে।
    ১১,৫৮৩.
    সোনিয়ার সাথে পরিচয় করিয়ে দিয়ে আমির বলেন, "তিনি আমার মায়ের একমাত্র ভাইয়ের একমাত্র ভাগিনার  স্ত্রী।" আমিরের সঙ্গে সোনিয়ার সম্পর্ক কী?
    1. ক) স্ত্রী
    2. খ) মামি
    3. গ) খালা
    4. ঘ) বোন
    সঠিক উত্তর:
    ক) স্ত্রী
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) স্ত্রী
    ব্যাখ্যা
    মায়ের ভাই মানে মামা।
    তাই আমিরের মামার একমাত্র ভাগিনা মানে আমির নিজেই।
    তাই সোনিয়া আমিরের স্ত্রী
    ১১,৫৮৪.
    প্রশ্নবোধক স্থান কোনটি বসবে?
    2, 5, 9, ?, 20, 27
    1. 11
    2. 12
    3. 14 
    4. 18
    সঠিক উত্তর:
    14 
    উত্তর
    সঠিক উত্তর:
    14 
    ব্যাখ্যা
    প্যাটার্নটির পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য + 3, + 4, + 5, + 6,.....  করে বাড়ছে। 
    অর্থাৎ 
    2 + 3 = 5
    5 + 4 = 9
    9 + 5 = 14 
    14 + 6 = 20 
    20 + 7 = 27
    ১১,৫৮৫.
    প্রতি ২০ মিনিটে কোনো ব্যাকটেরিয়ার সংখ্যা ৩ গুণ হয়। ৫ ঘণ্টা পর x সংখ্যক ব্যাকটেরিয়া হলে আরও কত ঘণ্টা পরে ২৭x সংখ্যক ব্যাকটেরিয়া হবে? 
    1. ৪/৩ ঘণ্টা
    2. ১ ঘণ্টা
    3. ২ ঘণ্টা
    4. ৫/৩ ঘণ্টা
    সঠিক উত্তর:
    ১ ঘণ্টা
    উত্তর
    সঠিক উত্তর:
    ১ ঘণ্টা
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রতি ২০ মিনিটে কোনো ব্যাকটেরিয়ার সংখ্যা ৩ গুণ হয়। ৫ ঘণ্টা পর x সংখ্যক ব্যাকটেরিয়া হলে আরও কত ঘণ্টা পরে ২৭x সংখ্যক ব্যাকটেরিয়া হবে? 

    সমাধান: 
    ৫ ঘণ্টা পর x সংখ্যক ব্যাকটেরিয়া ৩ গুণ করে বৃদ্ধি পেলে-
    প্রথম ২০ মিনিটে ব্যাকটেরিয়া হবে = ৩x
    দ্বিতীয় ২০ মিনিটে ব্যাকটেরিয়া হবে = ৩x × ৩ = ৯x
    তৃতীয় ২০ মিনিটে ব্যাকটেরিয়া হবে = ৯x × ৩ = ২৭x
    অর্থাৎ, ২৭x পেতে মোট ৩ বার × ৩ হতে হবে।

    প্রতি বার × ৩ হতে সময় লাগে = ২০ মিনিট
    সুতরাং ৩ বারের জন্য সময় লাগবে = ৩ × ২০ = ৬০ মিনিট বা ১ ঘণ্টা

    অতএব, আরও ১ ঘণ্টা পরে ব্যাকটেরিয়ার সংখ্যা ২৭x হবে।

    ১১,৫৮৬.
    It is impossible to print a book without-
    1. Ink
    2. Editing
    3. Composing
    4. Supervise
    সঠিক উত্তর:
    Ink
    উত্তর
    সঠিক উত্তর:
    Ink
    ব্যাখ্যা
    একটি বই ছাপাতে হলে সম্পাদনা করা, কম্পোজ করা বা সুপারভাইজ করা জরুরী না, তবে কালি অবশ্যই লাগবে।
    ১১,৫৮৭.
    A কূপটি D কূপের চেয়ে গভীর, B কূপ A কূপের চেয়ে গভীর, C কূপ B কূপের চেয়ে গভীর, B কূপ D কূপের চেয়ে গভীর। কোন কূপটি সব থেকে গভীর?
    1. A
    2. B
    3. C
    4. D
    সঠিক উত্তর:
    C
    উত্তর
    সঠিক উত্তর:
    C
    ব্যাখ্যা
    A > D
    B > A
    C > B
    B > D
    সুতরাং C কূপ সব থেকে গভীর।
    ১১,৫৮৮.
      সঠিক উত্তর:
      উত্তর
      সঠিক উত্তর:
      ব্যাখ্যা
      প্রশ্ন: 

      সমাধান:
      প্রদত্ত বর্ণগুলো দ্বারা UNFPA বোঝায়। UNFPA এর পূর্ণরুপ- United Nations Population Fund.
      ∴ শূণ্যস্থানে A বসবে।

      UNFPA:
      - বিশ্ব জনসংখ্যা রির্পোট প্রকাশ করে-UNFPA 
      - UNFPA হল জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা।
      - UNFPA আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
      - সংস্থাটি  প্রতিষ্ঠা লাভ করে- ১৯৬৯ সালে। 
      - সদর দপ্তর - নিউইর্য়ক।
      - UNFPA নারী ও যুবকদের জন্য প্রজনন স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে ১৫০ টিরও বেশি দেশে।

      তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UNFPA)
      ১১,৫৮৯.
      রুমি একটি মেয়ের ছবি হাতে নিয়ে সায়মনকে বলছে ' আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমি। এই ছবির মেয়েটির মা আমার বাবার মেয়ে।' ঐ ছবিটি কার? 
      1. রুমির মেয়ের
      2. রুমির বোনের
      3. রুমির দাদির
      4. রুমির মায়ের
      সঠিক উত্তর:
      রুমির মেয়ের
      উত্তর
      সঠিক উত্তর:
      রুমির মেয়ের
      ব্যাখ্যা
      রুমির বাবা মায়ের একমাত্র সন্তান রুমি নিজেই।  
      তাই ছবির মেয়েটি রুমির মেয়ে।
      ১১,৫৯০.
      ০.৫ × ০.০৬ × ০.০০৭ = কত?
      1. ০.০০২১
      2. ০.০০০২১
      3. ০.০২১
      4. ২.১
      সঠিক উত্তর:
      ০.০০০২১
      উত্তর
      সঠিক উত্তর:
      ০.০০০২১
      ব্যাখ্যা
      প্রশ্ন: ০.৫ × ০.০৬ × ০.০০৭ = কত?

      সমাধান:
      ০.৫ × ০.০৬ × ০.০০৭
      = ০.০০০২১
      ১১,৫৯১.
      P এর অবস্থান যদি Q এর থেকে উত্তরে হয় এবং Q এর অবস্থান যদি R এর থেকে পূর্বে হয়, তাহলে P থেকে R এর অবস্থান কোন দিকে?
      1. দক্ষিণ-পশ্চিম
      2. উত্তর-পূর্ব
      3. উত্তর-পশ্চিম
      4. দক্ষিণ-পূর্ব
      সঠিক উত্তর:
      দক্ষিণ-পশ্চিম
      উত্তর
      সঠিক উত্তর:
      দক্ষিণ-পশ্চিম
      ব্যাখ্যা
      প্রশ্ন: P এর অবস্থান যদি Q এর থেকে উত্তরে হয় এবং Q এর অবস্থান যদি R এর থেকে পূর্বে হয়, তাহলে P থেকে R এর অবস্থান কোন দিকে?

      সমাধান:
      তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে সাজিয়ে পাই,

      R এর অবস্থান P এর দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত।
      ১১,৫৯২.
      Find out the correct sentence.
      1. ক) Bangalees are a brave nation
      2. খ) The Bangalees is brave nation
      3. গ) The Bangalees is a brave nation
      4. ঘ) The Bangalees are a brave nation
      সঠিক উত্তর:
      ঘ) The Bangalees are a brave nation
      উত্তর
      সঠিক উত্তর:
      ঘ) The Bangalees are a brave nation
      ব্যাখ্যা
      জাতি+plural verb. এখানে বাঙালি জাতি বুঝানো হয়েছে। তাই The Bangalees এরপর plural verb are হবে।
      ১১,৫৯৩.
      একটি কাজ করতে গিয়ে দেখা গেল রাকিবের দক্ষতা জয়ের চেয়ে বেশি কিন্তু রাসেলের চেয়ে কম। কে সবচেয়ে কম সময়ে কাজ শেষ করবে?
      1. ক) রাসেল
      2. খ) জয়
      3. গ) রাকিব
      4. ঘ) সবাই সমান সময় নিবে
      সঠিক উত্তর:
      ক) রাসেল
      উত্তর
      সঠিক উত্তর:
      ক) রাসেল
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি কাজ করতে গিয়ে দেখা গেল রাকিবের দক্ষতা জয়ের চেয়ে বেশি কিন্তু রাসেলের চেয়ে কম। কে সবচেয়ে কম সময়ে কাজ শেষ করবে?

      সমাধান: 
      দক্ষতা বেশি হলে কাজ করার সময় কমে যায় অর্থাৎ যার দক্ষতা বেশি সে কম সময়ে বেশি কাজ করতে পারে।
      রকিবের দক্ষতা জয়ের চেয়ে বেশি তাই সময় বিচারে জয়ের বেশি সময় লাগে। অর্থাৎ জয় > রাকিব
      রাকিবের দক্ষতা রাসেলের চেয়ে কম তাই রাসেল রাকিবের চেয়ে কম সময়ে কাজ করবে। রাকিব > রাসেল।

      অর্থাৎ রাসেল সবচেয়ে কম সময়ে কাজ করবে এবং জয় সবচেয়ে বেশি সময়ে একই কাজ করবে।
      ১১,৫৯৪.
      নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়?
      1. ক) ৩১
      2. খ) ৪১
      3. গ) ৫১
      4. ঘ) ৬১
      সঠিক উত্তর:
      গ) ৫১
      উত্তর
      সঠিক উত্তর:
      গ) ৫১
      ব্যাখ্যা
      ৫১ কে ৩ এবং ১৭ দ্বারা ভাগ করা যায়। তাই এটি মৌলিক সংখ্যা নয়৷
      ১১,৫৯৫.
      একটি চৌবাচ্চায় দুটি নল আছে। একটি নল দ্বারা চৌবাচ্চা পূর্ণ হয় ১০ মিনিটে এবং অপরটি দ্বারা পূর্ণ হয় ১৫ মিনিটে। নল দুটি একত্রে খোলা থাকলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে? 
      1. ক) ৬ মিনিট
      2. খ) ১২.৫ মিনিট
      3. গ) ৫ মিনিট
      4. ঘ) ৭.৫ মিনিট
      সঠিক উত্তর:
      ক) ৬ মিনিট
      উত্তর
      সঠিক উত্তর:
      ক) ৬ মিনিট
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি চৌবাচ্চায় দুটি নল আছে। একটি নল দ্বারা চৌবাচ্চা পূর্ণ হয় ১০ মিনিটে এবং অপরটি দ্বারা পূর্ণ হয় ১৫ মিনিটে। নল দুটি একত্রে খোলা থাকলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে? 

      সমাধান: 
      ১ম নল দ্বারা,
      ১ মিনিটে পূর্ণ হয় ১/১০ অংশ

      ২য় নল দ্বারা,
      ১ মিনিটে পূর্ণ হয় ১/১৫ অংশ 

      ১ম ও ২য় নল একত্রে ১ মিনিটে পূর্ণ করে= (১/১০ + ১/১৫) অংশ
      = (৩ + ২)/৩০ অংশ
      = ৫/৩০ অংশ 
      = ১/৬ অংশ

      ১ম ও ২য় নল একত্রে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ করবে ৬ মিনিটে 
      ১১,৫৯৬.
      একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে রাসেল পশ্চিম দিকে ১৮ মিটার হাঁটলো, সে বামে ঘুরে ২৫ মিটার হাঁটলো। তারপর সে বামে ঘুরলো এবং ১৮মিটার হাঁটলো। তারপর সে ডানে ঘুরে ১০ মিটার হাঁটলো। এখন রাসেলের অবস্থান যাত্রা শুরুর স্থান থেকে কত দূরে এবং কোন দিকে রয়েছে?
      1. ২৮ মিটার, পশ্চিমে
      2. ৩৫ মিটার, দক্ষিণে
      3. ৩৬ মিটার, পূর্বে
      4. ৩০ মিটার, উত্তরে
      সঠিক উত্তর:
      ৩৫ মিটার, দক্ষিণে
      উত্তর
      সঠিক উত্তর:
      ৩৫ মিটার, দক্ষিণে
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে রাসেল পশ্চিম দিকে ১৮ মিটার হাঁটলো, সে বামে ঘুরে ২৫ মিটার হাঁটলো। তারপর সে বামে ঘুরলো এবং ১৮মিটার হাঁটলো। তারপর সে ডানে ঘুরে ১০ মিটার হাঁটলো। এখন রাসেলের অবস্থান যাত্রা শুরুর স্থান থেকে কত দূরে এবং কোন দিকে রয়েছে?

      সমাধান:

      যাত্রাশুরুর স্থান A এবং গন্তব্যস্থান E
      সরাসরি দুরুত্ব AE = ২৫ + ১০ মিটার = ৩৫ মিটার
      তথ্য অনুসারে চিত্র অংকনের মাধ্যমে বুঝা যায়
      সে যাত্রা শুরুর স্থান থেকে দক্ষিণ দিকে আছে।
      ১১,৫৯৭.
      এক ব্যক্তি কোন স্থান থেকে যাত্রা শুরু করে দক্ষিণ দিকে 10 কি.মি. গেল। আবার সে পূর্ব দিকে 5 কি.মি.গেলো এবং গতি পরিবর্তন করে পুনরায় দক্ষিণ দিকে 7 কি.মি. গেলো এবং শেষে পশ্চিম দিকে 5কি.মি. গেলো। তার গন্তব্য স্থান ও যাত্রা স্থানের সরাসরি দূরত্ব কত?
      1. 12 কি.মি.
      2. 14 কি.মি.
      3. 17 কি.মি.
      4. 20 কি.মি.
      সঠিক উত্তর:
      17 কি.মি.
      উত্তর
      সঠিক উত্তর:
      17 কি.মি.
      ব্যাখ্যা
      প্রশ্ন: এক ব্যক্তি কোন স্থান থেকে যাত্রা শুরু করে দক্ষিণ দিকে 10 কি.মি. গেল। আবার সে পূর্ব দিকে 5 কি.মি.গেলো এবং গতি পরিবর্তন করে পুনরায় দক্ষিণ দিকে 7 কি.মি. গেলো এবং শেষে পশ্চিম দিকে 5কি.মি. গেলো। তার গন্তব্য স্থান ও যাত্রা স্থানের সরাসরি দূরত্ব কত?

      সমাধান:

      যাত্রাস্থান A এবং গন্তব্য স্থান E
      সরাসরি দূরত্ব AE = (10 + 7) কি.মি. = 17 কি.মি.
      ১১,৫৯৮.
      MODERN = 69 হলে, SMART = কত?
      1. 71
      2. 79
      3. 82
      4. 96
      সঠিক উত্তর:
      71
      উত্তর
      সঠিক উত্তর:
      71
      ব্যাখ্যা
      প্রশ্ন: MODERN = 69 হলে, SMART = কত?

      সমাধান:

      M + O + D + E + R + N = 13 + 15 + 4 + 5 + 18 + 14 = 69
      S + M + A + R + T = 19 + 13 + 1 + 18 + 20 = 71
      ১১,৫৯৯.
      9 : 14 :: 15 : ?
      1. 12
      2. 13
      3. 26
      4. 31
      সঠিক উত্তর:
      26
      উত্তর
      সঠিক উত্তর:
      26
      ব্যাখ্যা
      প্রশ্ন: 9 : 14 :: 15 : ?

      সমাধান:
      এখানে
      সাধারণ সম্পর্ক হলো  2x - 4
      x = 9 হলে 2x - 4 = 2 × 9 - 4 = 18 - 4 = 4
      x = 15 হলে 2x - 4 = 2 × 15 - 4 = 30 - 4 = 26
      ১১,৬০০.
      একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। ১ম নল দ্বারা ৯ মিনিটে পূর্ণ হয় ও ২য় নল দ্বারা ১৮ মিনিটে পূর্ণ হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
      1. ক) ৬ মিনিটে
      2. খ) ৮ মিনিটে
      3. গ) ১০ মিনিটে
      4. ঘ) ১২ মিনিটে
      সঠিক উত্তর:
      ক) ৬ মিনিটে
      উত্তর
      সঠিক উত্তর:
      ক) ৬ মিনিটে
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। ১ম নল দ্বারা ৯ মিনিটে পূর্ণ হয় ও ২য় নল দ্বারা ১৮ মিনিটে পূর্ণ হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?

      সমাধান:
      ১ম নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার ১/৯ অংশ
      ২য় নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার ১/১৮ অংশ

      দুইটি নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় = (১/৯ + ১/১৮) অংশ = ১/৬ অংশ

      ১/৬ অংশ পূর্ণ হয় ১ মিনিটে
      ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় ৬ মিনিটে