বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ১০২ / ১৩৫ · ১০,১০১১০,২০০ / ১৩,৫৮৯

১০,১০১.
Astana : Kazakhstan : : Tashkent : ?
  1. Kyrgyzstan
  2. Uzbekistan
  3. Turkmenistan
  4. Tajikistan
সঠিক উত্তর:
Uzbekistan
উত্তর
সঠিক উত্তর:
Uzbekistan
ব্যাখ্যা

প্রশ্ন: Astana : Kazakhstan : : Tashkent : ?

সমাধান:
এখানে সম্পর্ক হলো রাজধানী : দেশ
Astana হলো Kazakhstan-এর রাজধানী।
একইভাবে, 
Tashkent হলো Uzbekistan-এর রাজধানী।

∴ সঠিক উত্তর খ) Uzbekistan।

১০,১০২.
নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? 
  1. ৩/৫
  2. ৭/২২
  3. ১১/৪০
  4. ২/৯
সঠিক উত্তর:
২/৯
উত্তর
সঠিক উত্তর:
২/৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? 

সমাধান:
এখানে,
৩/৫ = ০.৬
৭/২২ = ০.৩১৮
১১/৪০ = ০.২৭৫
২/৯ = ০.২২২

তাই ২/৯ সংখ্যাটি ক্ষুদ্রতম ।
১০,১০৩.
নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণনানুক্রমিকভাবে সাজানো রয়েছে?
  1. ক) নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়, নিষ্ক্রিয়, নিসর্গ
  2. খ) নিদর্শন, নিম্নোক্ত, নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ
  3. গ) নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়
  4. ঘ) নিদর্শন, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিরাময়
সঠিক উত্তর:
খ) নিদর্শন, নিম্নোক্ত, নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ
উত্তর
সঠিক উত্তর:
খ) নিদর্শন, নিম্নোক্ত, নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ
ব্যাখ্যা
বাংলা একাডেমি অভিধান অনুসারে,
বর্ণনানুক্রমিকভাবে সাজালে আমরা পাই,
- নিদর্শন, 
- নিম্নোক্ত, 
- নিরাময়, 
- নিরাসক্ত, 
- নিষ্ক্রিয়, 
- নিসর্গ
 
অতএব সঠিক উত্তর খ)
১০,১০৪.
Which of the following words cannot be formed using the letters from the word "INTERNATIONAL"?
  1. TRAIN
  2. NATION
  3. RAIN
  4. TIGER
সঠিক উত্তর:
TIGER
উত্তর
সঠিক উত্তর:
TIGER
ব্যাখ্যা
প্রশ্ন: Which of the following words cannot be formed using the letters from the word "INTERNATIONAL"?

সমাধান:
- RAIN: "INTERNATIONAL" শব্দ থেকে "R", "A", "I", এবং "N" ব্যবহার করে গঠন করা সম্ভব।
- TRAIN: "T", "R", "A", "I", এবং "N" ব্যবহার করে গঠন করা সম্ভব।
- NATION: "N", "A", "T", "I", "O", এবং "N" ব্যবহার করে গঠন করা সম্ভব।
- TIGER: গঠন করা সম্ভব নয়, কারণ "INTERNATIONAL" শব্দে "G" অক্ষর নেই।
১০,১০৫.
ম্রো, চাক, বম, তঞ্চঙ্গ্যা এ শব্দগুলোর সাথে সম্পর্ক আছে -
  1. ভাষার
  2. নৃগোষ্ঠীর
  3. রাজনীতির
  4. ভাষা ও নৃগোষ্ঠীর
সঠিক উত্তর:
ভাষা ও নৃগোষ্ঠীর
উত্তর
সঠিক উত্তর:
ভাষা ও নৃগোষ্ঠীর
ব্যাখ্যা
প্রশ্ন: ম্রো, চাক, বম, তঞ্চঙ্গ্যা এ শব্দগুলোর সাথে সম্পর্ক আছে -

সমাধান:
- ম্রো নৃগোষ্ঠীদের নিজস্ব ভাষা রয়েছে যা ম্রো ভাষা নামে পরিচিত।
- ম্রো নৃগোষ্ঠীদের নিজস্ব বর্ণমালা রয়েছে। 

- চাক নৃগোষ্ঠীদের নিজস্ব ভাষা রয়েছে যা চাক ভাষা নামে পরিচিত।
- চাক নৃগোষ্ঠীদের নিজস্ব বর্ণমালা রয়েছে। 

- তঞ্চঙ্গ্যা নৃগোষ্ঠীদের নিজস্ব ভাষা রয়েছে যা তঞ্চঙ্গ্যা ভাষা নামে পরিচিত।
- তঞ্চঙ্গ্যা নৃগোষ্ঠীদের নিজস্ব বর্ণমালা রয়েছে।

-  বম নৃগোষ্ঠীদের নিজস্ব ভাষা রয়েছে যা বম ভাষা নামে পরিচিত।
-  বম নৃগোষ্ঠীদের নিজস্ব বর্ণমালা রয়েছে।

এখানে, ম্রো, চাক, বম, তঞ্চঙ্গ্যা নৃগোষ্ঠী গুলোর নিজস্ব ভাষা ও বর্ণমালা রয়েছে।

বাকী অপশন গুলোর  তুলনায় ভাষা ও নৃগোষ্ঠী অধিক গ্রহনযোগ্য ও যুক্তিযুক্ত।

উৎস: বাংলাপিডিয়া এবং জাতীয় তথ্য বাতায়ন ও যুগান্তর পত্রিকা রিপোর্ট।
১০,১০৬.
আগামীকাল হেনার পরীক্ষা। পরের সপ্তাহে এই দিনে তার জন্মদিন। আজ বুধবার হলে জন্মদিনের পরের দিন কী বার হবে?
  1. শনিবার
  2. রবিবার
  3. বৃহস্পতিবার
  4. শুক্রবার
সঠিক উত্তর:
শুক্রবার
উত্তর
সঠিক উত্তর:
শুক্রবার
ব্যাখ্যা
প্রশ্ন: আগামীকাল হেনার পরীক্ষা। পরের সপ্তাহে এই দিনে তার জন্মদিন। আজ বুধবার হলে জন্মদিনের পরের দিন কী বার হবে?

সমাধান:
আমরা জানি,
যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
অর্থ্যাৎ, শনিবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শনিবার পাওয়া যাবে।
আজ - বুধবার
আগামীকাল - বৃহস্পতিবার।
পরের সপ্তাহের এই দিনে অর্থাৎ, বৃহস্পতিবারে তার জন্মদিন।
জন্মদিনের পরের দিন শুক্রবার।
১০,১০৭.
রাজীব বাড়ি ছেড়ে সাইকেল চালিয়ে দক্ষিণ দিকে 16 কি.মি. তারপর ডানদিকে ঘুরল এবং 4 কি.মি. সাইকেল চালাল এবং তারপর আবার ডানদিকে ঘুরল এবং 16 কি.মি.সাইকেল চালাল। এর পর সে বাম দিকে ঘুরে 12 কি.মি. সাইকেল চালাল। তাকে কত কিলোমিটার সাইকেল চালিয়ে সোজা তার বাড়িতে পৌঁছাতে হবে?
  1. ক) 12 কি.মি.
  2. খ) 14 কি.মি.
  3. গ) 16 কি.মি.
  4. ঘ) 48 কি.মি.
সঠিক উত্তর:
গ) 16 কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 16 কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: রাজীব বাড়ি ছেড়ে সাইকেল চালিয়ে দক্ষিণ দিকে 16 কি.মি. তারপর ডানদিকে ঘুরল এবং 4 কি.মি. সাইকেল চালাল এবং তারপর আবার ডানদিকে ঘুরল এবং 16 কি.মি.সাইকেল চালাল। এর পর সে বাম দিকে ঘুরে 12 কি.মি. সাইকেল চালাল। তাকে কত কিলোমিটার সাইকেল চালিয়ে সোজা তার বাড়িতে পৌঁছাতে হবে?

সমাধান: 
যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্য স্থান E 
নির্ণেয় দূরত্ব AE  = (12 + 4) কি.মি. 
 = 16 কি.মি.
১০,১০৮.
A, B এর চেয়ে লম্বা; C, A এর চেয়ে লম্বা। D, C এর চেয়ে লম্বা এবং E সবার চেয়ে লম্বা। যদি সবাইকে উচ্চতার উপর ভিত্তি করে বসতে বলা হয়, তাহলে মধ্যবর্তী অবস্থানে কে বসবে?
  1. A
  2. B
  3. C
  4. D
সঠিক উত্তর:
C
উত্তর
সঠিক উত্তর:
C
ব্যাখ্যা
প্রশ্ন: A, B এর চেয়ে লম্বা; C, A এর চেয়ে লম্বা। D, C এর চেয়ে লম্বা এবং E সবার চেয়ে লম্বা। যদি সবাইকে উচ্চতার উপর ভিত্তি করে বসতে বলা হয়, তাহলে মধ্যবর্তী অবস্থানে কে বসবে?

সমাধান:
A, B এর চেয়ে লম্বা; C, A এর চেয়ে লম্বা অর্থাৎ, C > A > B

আবার, D, C এর চেয়ে লম্বা এবং E সবার চেয়ে লম্বা অর্থাৎ, E > D > C

উচ্চতার ক্রম: E > D > C > A > B
∴ সবাইকে উচ্চতার উপর ভিত্তি করে বসতে বলা হলে C মধ্যবর্তী অবস্থানে বসবে।
১০,১০৯.
প্রদত্ত চিত্রটির দর্পন প্রতিবিম্ব কেমন হবে?
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
সঠিক উত্তর:
গ) C
উত্তর
সঠিক উত্তর:
গ) C
১০,১১০.
সূর্যাস্তের সময় আনাস সূর্যের দিকে মুখ করে হাটছে। কিছুক্ষণ পর সে বাম দিকে ঘুরলো এবং আবার বামে ঘুরলো। এখন সে কোন দিকে মুখ করে আছে?
  1. পূর্ব
  2. পশ্চিম
  3. উত্তর
  4. দক্ষিণ
সঠিক উত্তর:
পূর্ব
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব
ব্যাখ্যা

প্রশ্ন: সূর্যাস্তের সময় আনাস সূর্যের দিকে মুখ করে হাটছে। কিছুক্ষণ পর সে বাম দিকে ঘুরলো এবং আবার বামে ঘুরলো। এখন সে কোন দিকে মুখ করে আছে?

সমাধান:
- সূর্যাস্তের সময় সূর্য পশ্চিম দিকে থাকে, তাই সে পশ্চিম দিকে হাঁটছে।
- প্রথমবার বামে ঘোরা মানে এখন সে দক্ষিণ দিকে মুখ করে আছে।
- দ্বিতীয়বার বামে ঘোরা মানে দক্ষিন থেকে বামে ঘুরে এখন সে পূর্ব দিকে।

১০,১১১.
‘অপেক্ষমান’ শব্দটি -
  1. ক) বানানজনিত অশুদ্ধ
  2. খ) বাহুল্যজনিত অশুদ্ধ
  3. গ) গঠনজনিত অশুদ্ধ
  4. ঘ) সম্পূর্ণ শুদ্ধ
সঠিক উত্তর:
ক) বানানজনিত অশুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
ক) বানানজনিত অশুদ্ধ
ব্যাখ্যা
‘অপেক্ষমান’ শব্দটি বানানজনিত অশুদ্ধ। শুদ্ধ বানান অপেক্ষমাণ। [সূত্র: বাংলা একাডেমি ডিকশনারি]
১০,১১২.
হোয়াইট হাউসের সাথে যুক্তরাষ্ট্র যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে ‘১০ ডাউনিং স্ট্রিট’ এর সাথে কোন দেশ সম্পর্কিত?
  1. জার্মানি
  2. যুক্তরাজ্য
  3. ফ্রান্স
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা
প্রশ্ন: হোয়াইট হাউসের সাথে যুক্তরাষ্ট্র যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে ‘১০ ডাউনিং স্ট্রিট’ এর সাথে কোন দেশ সম্পর্কিত?


সমাধান:
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সরকারি বাসভবন হোয়াইট হাউস।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিট।
১০,১১৩.
নিচের কোন সংখ্যাটি তার এক পঞ্চমাংশের বর্গের সমান? 
  1. ক) ৫
  2. খ) ২৫
  3. গ) ৫০
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
খ) ২৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫
ব্যাখ্যা
মনেকরি 
সংখ্যাটি ক 

প্রশ্নমতে,
ক = (ক/৫) 
ক = ক/২৫
১ = ক/২৫
ক = ২৫ 

১০,১১৪.
৩, ৪, ৯, ৫, ১৫, ৬, ২১, ৭, .... ধারাটির ১১ তম পদটি কত?
  1. ক) ২৭
  2. খ) ৮
  3. গ) ৩৩
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
গ) ৩৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৪, ৯, ৫, ১৫, ৬, ২১, ৭, .... ধারাটির ১১ তম পদটি কত?

সমাধান:
এখানে
একটি ধারার ভিতরে দুইটি ধারা রয়েছে।
১ম ধারা  = ৩, ৯, ১৫, ২১ .... (এখানে ৬ করে বৃদ্ধি পেয়েছে)

২য় ধারা = ৪, ৫, ৬, ৭ ......    (এখানে ১ করে বৃদ্ধি পেয়েছে)
ধারাটির নবম পদটি হবে ২৭
ধারাটির দশম পদটি হবে ৮
ধারাটির এগার তম পদটি হবে ৩৩
১০,১১৫.
জহির সাহেব বাড়ি থেকে বের হয়ে ২ কি. মি. দক্ষিণে গিয়ে বাম দিকে ৩ কি. মি. গেলেন। এরপর বামদিকে ২ কি. মি. গিয়ে তিনি পুনরায় বামে ঘুরে ৩ কি. মি. গেলেন। জহির সাহেব বর্তমানে কোথায় অবস্থান করছেন?
  1. বাড়ি থেকে ২ কি. মি. দক্ষিণে
  2. বাড়ি থেকে ২ কি. মি. পূর্বে
  3. নিজ বাড়িতেই
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
নিজ বাড়িতেই
উত্তর
সঠিক উত্তর:
নিজ বাড়িতেই
ব্যাখ্যা

প্রশ্ন: জহির সাহেব বাড়ি থেকে বের হয়ে ২ কি. মি. দক্ষিণে গিয়ে বাম দিকে ৩ কি. মি. গেলেন। এরপর বামদিকে ২ কি. মি. গিয়ে তিনি পুনরায় বামে ঘুরে ৩ কি. মি. গেলেন। জহির সাহেব বর্তমানে কোথায় অবস্থান করছেন?

সমাধান: 


চিত্র থেকে দেখা যাচ্ছে, জহির সাহেব বাড়ি থেকে বের হয়ে ২ কি. মি. দক্ষিণে গিয়ে বাম দিকে ৩ কি. মি. গেলেন। এরপর বামদিকে ২ কি. মি. গিয়ে তিনি পুনরায় বামে ঘুরে ৩ কি. মি. গেলেন। জহির সাহেব বর্তমানে নিজ বাড়িতেই অবস্থান করছেন।

১০,১১৬.
২, ৫, ১১, ২৩ এই সিরিজের পরের সংখ্যাটি কত?
  1. ক) ৪২
  2. খ) ৩৫
  3. গ) ৩৭
  4. ঘ) ৪৭
সঠিক উত্তর:
ঘ) ৪৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৭
ব্যাখ্যা

৫ - ২ = ৩
১১ - ৫ = ৬
২৩ – ১১ = ১২
৪৭ – ২৩ = ২৪

১০,১১৭.
২০২০ সালের ৫ ফেব্রুয়ারি বুধবার হলে, একই বছরের ২৪ এপ্রিল কী বার ছিল?
  1. শনিবার
  2. বুধবার
  3. শুক্রবার
  4. রবিবার
সঠিক উত্তর:
শুক্রবার
উত্তর
সঠিক উত্তর:
শুক্রবার
ব্যাখ্যা

প্রশ্ন: ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি বুধবার হলে, একই বছরের ২৪ এপ্রিল কী বার ছিল?

সমাধান:
আমরা জানি,
যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই দিন পাওয়া যায়।
অর্থাৎ, বুধবার এর ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার বুধবার পাওয়া যাবে।

২০২০ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২৪ এপ্রিল পর্যন্ত = ৭৯ দিন
ফেব্রুয়ারি = ২৯ দিনের মধ্য ২৪ দিন।
মার্চ = ৩১ দিন 
এপ্রিল = ২৪ দিন
মোট = ৭৯ দিন
প্রশ্নে, ৭৯ দিন = (১১ × ৭) + ২ দিন

∴ ৭৯ তম দিন = শুক্রবার

১০,১১৮.
নিচের কোন তিনটি চিত্র একসাথে লাগানো হলে একটি সম্পূর্ণ বর্গক্ষেত্র তৈরি হবে?
  1. 145
  2. 135
  3. 245
  4. 234
সঠিক উত্তর:
135
উত্তর
সঠিক উত্তর:
135
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন তিনটি চিত্র একসাথে লাগানো হলে একটি সম্পূর্ণ বর্গক্ষেত্র তৈরি হবে ?

সমাধান: 

প্রথমে 1 নাম্বার চিত্র তার উপরে 3 ও 5 নাম্বর চিত্র বসানো হলে একটি সম্পূর্ণ বর্গক্ষেত্র তৈরি হবে।
সুতরাং, সঠিক উত্তর খ) 135

১০,১১৯.
যখন B = 2 এবং V = 22, তবে Q + W = ?
  1. 37
  2. 42
  3. 32
  4. 40
সঠিক উত্তর:
40
উত্তর
সঠিক উত্তর:
40
ব্যাখ্যা

প্রশ্ন: যখন B = 2 এবং V = 22, তবে Q + W = ?

সমাধান:


দেওয়া আছে,
ইংরেজি বর্ণমালা অনুসারে,
B = 2 এবং V = 22

সেই অনুসারে,
Q = 17 এবং W = 23

∴ Q + W = 17 + 23 = 40

১০,১২০.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
2, 5, 9, ?, 20, 27
  1. 18
  2. 16
  3. 14
  4. 12
সঠিক উত্তর:
14
উত্তর
সঠিক উত্তর:
14
ব্যাখ্যা
এখানে 
ধারাটি + 3, + 4, + 5, + 6,..... করে বাড়ছে। 
অর্থাৎ
2 + 3 = 5
5 + 4 = 9
9 + 5 = 14 
14 + 6 = 20
20 + 7 = 27
১০,১২১.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Contigous
  2. খ) Contiguous
  3. গ) Conteguous
  4. ঘ) Contegous
সঠিক উত্তর:
খ) Contiguous
উত্তর
সঠিক উত্তর:
খ) Contiguous
ব্যাখ্যা
Contiguous অর্থ সংলগ্ন,পাশাপাশি বা সন্নিহিত।
১০,১২২.
একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো। এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো। এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে?

সমাধান:
সমআকৃতির বৃত্তের ক্ষেত্রে এখানে 6টি বৃত্ত বা মুদ্রা লাগবে।
চিত্র লক্ষ্য করুন।
১০,১২৩.
ফাভেল তার বাড়ি থেকে যাত্রা শুরু করে ৭ কি.মি. পূর্বে যায়, এরপর বামে ঘুরে ৪ কি.মি. যায় ও পরে আবার বামে ঘুরে ৫ কি.মি. যায়। ফাভেল এখন কোন দিকে মুখ করে আছে?
  1. উত্তর
  2. দক্ষিণ
  3. পূর্ব
  4. পশ্চিম
সঠিক উত্তর:
পশ্চিম
উত্তর
সঠিক উত্তর:
পশ্চিম
ব্যাখ্যা
প্রশ্ন: ফাভেল তার বাড়ি থেকে যাত্রা শুরু করে ৭ কি.মি. পূর্বে যায়, এরপর বামে ঘুরে ৪ কি.মি. যায় ও পরে আবার বামে ঘুরে ৫ কি.মি. যায়। ফাভেল এখন কোন দিকে মুখ করে আছে?

সমাধান:

যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্য স্থান D
চিত্র থেকে বুঝা যায়
ফাভেল এখন পশ্চিম দিকে মুখ করে আছে।
১০,১২৪.
৪, ৯, ২৫, ৪৯, ১২১ ………...এই ধারার পরবর্তী সংখ্যা হবে -
  1. ক) ১৩৩
  2. খ) ১৫৯
  3. গ) ১৬৯
  4. ঘ) ১৮১
সঠিক উত্তর:
গ) ১৬৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৬৯
ব্যাখ্যা
এটি একটি মৌলিক সংখ্যার বর্গের ধারা।
এখানে সংখ্যাগুলো হচ্ছে - ২, ৩, ৫, ৭, ১১, ১৩
১০,১২৫.
বাংলাদেশের স্বাধীনতার ২০৩১ সালে ষাট বছর পূর্ণ হবে। 
- 'তখন ষাট বছর পূর্তিতে যে উৎসব হবে' এর এককথায় প্রকাশ কী হবে?
  1. সুবর্ণ জয়ন্তী
  2. হীরক জয়ন্তী
  3. রজত জয়ন্তী
  4. প্লাটিনাম জয়ন্তী
সঠিক উত্তর:
হীরক জয়ন্তী
উত্তর
সঠিক উত্তর:
হীরক জয়ন্তী
ব্যাখ্যা

প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতার ২০৩১ সালে ষাট বছর পূর্ণ হবে। 
- 'তখন ষাট বছর পূর্তিতে যে উৎসব হবে' এর এককথায় প্রকাশ কী হবে?

সমাধান: 
বাংলাদেশের স্বাধীনতার ২০৩১ সালে ষাট বছর পূর্ণ হবে। 
- 'তখন ষাট বছর পূর্তিতে যে উৎসব হবে' এর এককথায় প্রকাশ হবে - হীরক জয়ন্তী। 

জয়সূচক যে উৎসব, জয়ের জন্য যে উৎসব - জয়ন্তী।
- ষাট বছর পূর্তিতে = হীরক জয়ন্তী
- একাদিক্রমে পঁচিশ বছর পূর্তিতে = রজত জয়ন্তী;
- পঞ্চাশ বছর পূর্তিতে = সুবর্ণ জয়ন্তী
- পঁচাত্তর বছর পূর্তিতে = প্লাটিনাম জয়ন্তী হয়।

উৎস: বাংলা একাডেমী অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১০,১২৬.
a এর মান কত হলে (11.98 × 11.98 + 11.98 × a + 0.02 × 0.02) একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 
  1. ক) .02
  2. খ) .04
  3. গ) 2
  4. ঘ) .002
সঠিক উত্তর:
খ) .04
উত্তর
সঠিক উত্তর:
খ) .04
ব্যাখ্যা
প্রশ্ন: a এর মান কত হলে (11.98 × 11.98 + 11.98 × a + 0.02 × 0.02) একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 

সমাধান: 
 (11.98 × 11.98 + 11.98 × a + 0.02 × 0.02)
=  (11.98)2 + (0.02)2 + 11.98 × a 

ইহাকে a2 + b2 + 2ab এর সহিত তুলনা করে পাই 
11.98 × a  = 2 × 0.02 × 11.98 
a = 0.04
 
১০,১২৭.
সংখ্যা সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? ১৭, ২৪, ১৫, ২২, ১৩, ২০, ?
  1. ১৮
  2. ১২
  3. ১১
সঠিক উত্তর:
১১
উত্তর
সঠিক উত্তর:
১১
ব্যাখ্যা
১ম, ৩য়, ৫ম ও ৭ম সংখ্যা এবং
২য়, ৪র্থ, ৬ষ্ঠ সংখ্যায় পর্যায়ক্রমে ২ করে কমেছে।
তাই, ৮ম সংখ্যা হবে ১৩ - ২ = ১১
১০,১২৮.
যদি EARIS = 5118919 হয়, তাহলে BRAIN = ?
  1. 2918141
  2. 51219
  3. 2198114
  4. 2181914
সঠিক উত্তর:
2181914
উত্তর
সঠিক উত্তর:
2181914
ব্যাখ্যা
প্রশ্ন: যদি EARIS = 5118919 হয়, তাহলে BRAIN = ?

সমাধান:

51219 = EARIS
BRAIN = 2181914
১০,১২৯.
যদি MANGO = NBOHP হয়, তবে LEMON = কী?
  1. KDLNM
  2. MFNPO
  3. PHOBN
  4. FPOMN
সঠিক উত্তর:
MFNPO
উত্তর
সঠিক উত্তর:
MFNPO
ব্যাখ্যা
প্রশ্ন: যদি MANGO = NBOHP হয়, তবে LEMON = কী?

সমাধান:
MANGO = NBOHP
M = N
A = B
N = O
G = H
O = P
অর্থাৎ, প্রতিটি বর্ণকে তার পরবর্তী বর্ণে রূপান্তর করা হয়েছে।

একইভাবে,
L = M
E = F
M = N
O = P
N = O
১০,১৩০.
বরেন্দ্রভূমি : রাজশাহী :: ভাওয়ালের গড় : ?
  1. ক) রংপুর
  2. খ) কুমিল্লা
  3. গ) গাজীপুর
  4. ঘ) সিলেট
সঠিক উত্তর:
গ) গাজীপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) গাজীপুর
ব্যাখ্যা
বরেন্দ্রভূমি
রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট এবং রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা ও দিনাজপুর জেলার অংশ বিশেষ নিয়ে বরেন্দ্রভূমি গঠিত।

মধুপুর ও ভাওয়ালের গড়
উত্তরে পুরাতন ব্রহ্মপুত্র হতে দক্ষিণে বুড়িগঙ্গা নদী পর্যন্ত এ উচ্চভূমি বিস্তৃত। এ অঞ্চলটি টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার মধুপুর এবং গাজীপুর জেলার ভাওয়ালের গড় নিয়ে গঠিত।
১০,১৩১.
কোনটি সঠিক?
  1. ক) A এর চেয়ে B তে বল বেশি লাগে
  2. খ) A ও B এর সমান বল লাগে
  3. গ) B এর চেয়ে A তে বল বেশি লাগে
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) A এর চেয়ে B তে বল বেশি লাগে
উত্তর
সঠিক উত্তর:
ক) A এর চেয়ে B তে বল বেশি লাগে
ব্যাখ্যা

A এর জন্য লাগে 10/2 = 5 Kg বল
B এর জন্য লাগে 10/1 = 10 Kg বল
∴ A এর চেয়ে B তে বল বেশি লাগে।

১০,১৩২.
If South-East becomes North and South becomes North-East and all the rest directions are changed in the same manner, the what will be the direction for West?
  1. ক) North-East
  2. খ) North-West
  3. গ) South-East
  4. ঘ) South-West
সঠিক উত্তর:
গ) South-East
উত্তর
সঠিক উত্তর:
গ) South-East
ব্যাখ্যা
If South-east becomes North and North East becomes West, therefore, the whole figure moves through 135°.Hence, West will be South-East.
See, Actual figure is rotating 135° anticlockwise.
So, When West will be rotated by same degree anticlockwise. It will hold the place of south-East.
১০,১৩৩.
How many rotations will the hour hand of a clock complete in 72 hours?
  1. ক) 6
  2. খ) 3
  3. গ) 9
  4. ঘ) 12
সঠিক উত্তর:
ক) 6
উত্তর
সঠিক উত্তর:
ক) 6
ব্যাখ্যা
The hour hand of any modern 24 hours format clock, completes 6 complete rotations in the time period of 72 hours.

Explanation:

The modern time keeping system mainly follows the pattern of 24 hours format.

In the 24 hours or one day,the hour hand completes 2 rotations.(1 full rotation= 12 Hours)

So in the time period of 72 hours or 3 days ,the hour hand will complete 6 full rotations. ( 3×2=6)
১০,১৩৪.
একটি ফ্রন্ট ইঞ্জিনযুক্ত থাকা গাড়ি মৃদুভাবে এই ঢাল দিয়ে নিচে গড়িয়ে যায়। গাড়িটির শেষ পর্যন্ত অবস্থান কোথায় থাকবে?
 
  1. D
  2. C
  3. B
  4. A
সঠিক উত্তর:
D
উত্তর
সঠিক উত্তর:
D
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ফ্রন্ট ইঞ্জিনযুক্ত থাকা গাড়ি মৃদুভাবে এই ঢাল দিয়ে নিচে গড়িয়ে যায়। গাড়িটির শেষ পর্যন্ত অবস্থান কোথায় থাকবে?


সমাধান: 
একটি ফ্রন্ট ইঞ্জিনযুক্ত থাকা গাড়ি মৃদুভাবে প্রশ্নে চিত্রে উল্লিখিত ঢাল দিয়ে নিচে গড়িয়ে যায়।
ঢাল বরাবর ঠিক নিচে গাড়িটির অবস্থান হবে B
এবং শেষ পর্যন্ত গাড়িটির  অবস্থান কোথায় থাকবে - D অবস্থায়। (অপশন - ক) 

বিস্তারিত "Physics" এর আলোকে ব্যাখ্যা - 

১. ভরবণ্টন ও ভরকেন্দ্র (Center of Gravity):
সামনের দিকে ইঞ্জিনযুক্ত গাড়িতে ইঞ্জিনের অতিরিক্ত ওজনের কারণে ভরকেন্দ্র স্বাভাবিকের তুলনায় সামনের দিকে সরে থাকে। ফলে গাড়িটির ভারসাম্য সামনের দিকে বেশি ঝুঁকে থাকে।

 
২. ঢালু পথ ও গতিশক্তি (Momentum):
গাড়িটি ঢালু র‍্যাম্প বেয়ে নামার সময় মহাকর্ষজ বলের প্রভাবে গতি লাভ করে। এই গতি গাড়িটিকে একটি উল্লেখযোগ্য গতিশক্তি (Momentum) প্রদান করে, যা নিচে পড়ার সময়ও বজায় থাকে।

 
৩. মাটিতে আঘাত ও ঘূর্ণন বল (Torque):
গাড়িটি যখন নিচে পড়ে মাটিতে আঘাত করে, তখন সামনের অংশ আগে আঘাত পায়। এই অসম আঘাতের ফলে সামনের চাকাকে কেন্দ্র করে একটি ঘূর্ণন বল (Torque) সৃষ্টি হয়, যা গাড়িটিকে সামনে দিকে ঘোরাতে শুরু করে।

 
৪. কৌণিক ভরবেগ (Angular Momentum):
মাটিতে আঘাতের সময় গাড়ির কৌণিক ভরবেগ হঠাৎ পরিবর্তিত হয়। সামনের দিকে ভরকেন্দ্র থাকার কারণে এই কৌণিক ভরবেগ গাড়িটিকে সামনের দিকে উল্টে যেতে সাহায্য করে।

 
৫. চূড়ান্ত অবস্থা:
এই সকল বল ও গতির সম্মিলিত প্রভাবে গাড়িটি সম্পূর্ণভাবে সামনে দিকে উল্টে গিয়ে ছাদের ওপর উল্টো অবস্থায় স্থির হয়।

- পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী, সামনের দিকে বেশি ভরযুক্ত কোনো বস্তু যদি গতি নিয়ে অল্প উচ্চতা থেকে পড়ে, তবে তার সামনের দিকে উল্টে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই এই অবস্থায় অপশন D-ই সবচেয়ে যুক্তিসঙ্গত ফলাফল।

১০,১৩৫.
কোন হাতলটি তুলতে বেশি কষ্ট হবে?
  1. ক) A
  2. খ) B
  3. গ) একইরকম কষ্ট হবে
  4. ঘ) নির্ণয় করা সম্ভব নয়
সঠিক উত্তর:
ক) A
উত্তর
সঠিক উত্তর:
ক) A
ব্যাখ্যা
লিভারের মতো কাজ করবে। ভর থেকে হাতলের দূরত্ব যত বেশি হবে উপরে তোলা তত সহজ হবে।
১০,১৩৬.
Supersonic planes while crossing the sound barrier make a big bang.
  1. Yes
  2. No
  3. প্রশ্নটিতে দুইটি অপশন ছিল
  4. প্রশ্নটিতে দুইটি অপশন ছিল।
সঠিক উত্তর:
Yes
উত্তর
সঠিক উত্তর:
Yes
ব্যাখ্যা
প্রশ্ন: Supersonic planes while crossing the sound barrier make a big bang.

সমাধান:
সুপারসনিক বিমানগুলি ধ্বনি কমার সীমা (sound barrier) অতিক্রম করতে সময় নেয় এবং এটি একটি ধ্বনি তৈরি করতে সহায়ক হতে পারে, যা সাধারণভাবে "বিগ ব্যাং" বলা হয়। 
Yes, Supersonic planes while crossing the sound barrier make a big bang.
১০,১৩৭.
রাসেলের বোনের দাদার একমাত্র ছেলের স্ত্রী রাসেলের কী হয়?
  1. ভাবী
  2. দাদী
  3. চাচী
  4. মা
সঠিক উত্তর:
মা
উত্তর
সঠিক উত্তর:
মা
ব্যাখ্যা
প্রশ্ন: রাসেলের বোনের দাদার একমাত্র ছেলের স্ত্রী রাসেলের কী হয়?

সমাধান:
রাসেলের বোনের দাদা ⇒ রাসেলেরও দাদা
রাসেলের দাদার একমাত্র ছেলে ⇒ রাসেলের বাবা
রাসেলের বাবার স্ত্রী ⇒ রাসেলের মা  
১০,১৩৮.
‘নোটন’ - এর সমার্থক শব্দ চিহ্নিত করুন।
  1. ভাল
  2. বরাত
  3. পারাবত
  4. অদৃষ্ট
সঠিক উত্তর:
পারাবত
উত্তর
সঠিক উত্তর:
পারাবত
ব্যাখ্যা
কবুতর - নোটন, পারাবত
কপাল - ললাট, বরাত, ভাল, অদৃষ্ট, ভাগ্য, নিয়তি, নসিব।
উৎসঃ বাংলা ব্যাকরণ ৯ম-১০ম শ্রেণি
১০,১৩৯.
৪৮ কে (১/৩) দ্বারা ভাগ করে ১৬ যোগ করলে উত্তর কত হবে?
  1. ৩২
  2. ১৪৪
  3. ৬৪
  4. ১৬০
সঠিক উত্তর:
১৬০
উত্তর
সঠিক উত্তর:
১৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৮ কে (১/৩) দ্বারা ভাগ করে ১৬ যোগ করলে উত্তর কত হবে?

সমাধান:
{৪৮/(১/৩)} + ১৬
= (৪৮ × (৩/১)} + ১৬
= ১৪৪ + ১৬
= ১৬০
১০,১৪০.
একটি পানি ভর্তি বালতির ওজন ১৪ কেজি। বালতিটি অর্ধেক পানি পূর্ণ থাকলে তার ওজন হয় ৮ কেজি। খালি বালতির ওজন কত?
  1. ৩ কেজি
  2. ২.৫ কেজি
  3. ৪ কেজি
  4. ২ কেজি
সঠিক উত্তর:
২ কেজি
উত্তর
সঠিক উত্তর:
২ কেজি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পানি ভর্তি বালতির ওজন ১৪ কেজি। বালতিটি অর্ধেক পানি পূর্ণ থাকলে তার ওজন হয় ৮ কেজি। খালি বালতির ওজন কত?

সমাধান:
দেওয়া আছে,
পানি ভর্তি বালতির ওজন = ১৪ কেজি
অর্ধেক পানি ভর্তি বালতির ওজন = ৮ কেজি

​অর্ধেক বালতি পানির ওজন = (১৪ - ৮) কেজি = ৬ কেজি
∴ ​পূর্ণ বালতি পানির ওজন = (৬ × ২) কেজি = ১২ কেজি 

​আবার,
​পূর্ণ বালতি পানির ওজন + খালি বালতির ওজন = ১৪ কেজি
⇒ ​খালি বালতির ওজন = ১৪ - ​পূর্ণ বালতি পানির ওজন 
​⇒ ​খালি বালতির ওজন = ১৪ - ১২ = ২ কেজি

১০,১৪১.
'TERMINATE' শব্দটির আয়না দেখানো প্রতিবিম্ব কী রূপ হবে?
  1. TERMINATE
  2. ꓕEᖉWIИⱯꓕE
  3. ƎTAИIMЯƎT
  4. ETANIMRET
সঠিক উত্তর:
ƎTAИIMЯƎT
উত্তর
সঠিক উত্তর:
ƎTAИIMЯƎT
ব্যাখ্যা
'TERMINATE' শব্দটির আয়না দেখানো প্রতিবিম্ব রূপ - ƎTAИIMЯƎT

১০,১৪২.
'অবনী' শব্দের প্রতিশব্দ হলো-
  1. ক) ধরা
  2. খ) আঁধার
  3. গ) রশ্মি
  4. ঘ) জীবন
সঠিক উত্তর:
ক) ধরা
উত্তর
সঠিক উত্তর:
ক) ধরা
ব্যাখ্যা
'অবনী' শব্দের প্রতিশব্দ হলো-
- ভুবন, 
- পৃথিবী,
- বসুমতী,
- বসুন্ধরা,
- ধরা,
- ধরিত্রী,
 - বিশ্ব 

উৎস: ড. হায়াৎ মামুদ 

১০,১৪৩.
নিচের কোনটি ’উগ্র’ এর বিপরীত শব্দ?
  1. বিরক্ত
  2. মৃদু
  3. বিরত
  4. প্রবিষ্ট
সঠিক উত্তর:
মৃদু
উত্তর
সঠিক উত্তর:
মৃদু
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ’উগ্র’ এর বিপরীত শব্দ?

সমাধান:
'উগ্র' এর বিপরীত শব্দ - মৃদু / সৌম্য
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত
'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত
১০,১৪৪.
সঠিক বানানের শব্দটি সনাক্ত করুন : (কম্বোডিয়ার রাজধানী)
  1. Nomphen
  2. Nomfen
  3. Phnompenh
  4. Pnomphen
সঠিক উত্তর:
Phnompenh
উত্তর
সঠিক উত্তর:
Phnompenh
ব্যাখ্যা
প্রশ্ন: সঠিক বানানের শব্দটি সনাক্ত করুন : (কম্বোডিয়ার রাজধানী)

সমাধান:
কম্বোডিয়ার রাজধানীর নাম Phnompenh.

- ইকুয়েডরের রাজধানী- কিটো 
- কলম্বিয়ার রাজধানী-বোগোটা 
- নরওয়ের রাজধানী-অসলো
- মঙ্গোলিয়ার রাজধানী - উলানবাটোর।
- ব্রুনাইয়ের রাজধানী - বন্দরসেরি বেগওয়ান।
- ক্রোয়েশিয়ার রাজধানী - জাগরেব।
১০,১৪৫.
১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪ .......... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ৪০
  2. ৫৫
  3. ৬৮
  4. ৯৫
সঠিক উত্তর:
৫৫
উত্তর
সঠিক উত্তর:
৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪......... ধারাটির পরবর্তী সংখ্যা কত?

সমাধান: 
ধারাটি
১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, .........
পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান 

এখানে,
১ + ২ = ৩
২ + ৩ = ৫
৩ + ৫ = ৮
৫ + ৮ = ১৩
৮ + ১৩ = ২১
২১ + ১৩ = ৩৪ 
৩৪ + ২১ = ৫৫
১০,১৪৬.
If LOYAL is coded as JOWAJ, then FAMOUS is coded as --
  1. DAKOSS
  2. HCOQWU
  3. DYKMSP
  4. MJUOLM
সঠিক উত্তর:
DAKOSS
উত্তর
সঠিক উত্তর:
DAKOSS
ব্যাখ্যা
J - L (পার্থক্য ১)
O - O (অপরিবর্তিত)
W - Y (পার্থক্য ১)
A - A (অপরিবর্তিত)
J - L (পার্থক্য ১) হলে, 

D - F (পার্থক্য ১)
A - A (অপরিবর্তিত)
K - M (পার্থক্য ১)
O - O (অপরিবর্তিত)
S - U (পার্থক্য ১)
S - S (অপরিবর্তিত)

Therefore, if LOYAL is coded as JOWAJ, then FAMOUS is coded as DAKOSS
১০,১৪৭.
'Tokyo'-এর সাথে জাপান যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে 'Canberra'-এর সাথে কোন দেশ সম্পর্কিত?
  1. অস্ট্রেলিয়া
  2. জাপান
  3. চীন
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
প্রশ্ন: 'Tokyo'-এর সাথে জাপান যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে 'Canberra'-এর সাথে কোন দেশ সম্পর্কিত?

সমাধান:
Tokyo হলো জাপানের রাজধানী।
Canberra হলো অস্ট্রেলিয়ার রাজধানী।

তাহলে, Canberra অস্ট্রেলিয়ার সাথে সম্পর্কিত।
১০,১৪৮.
২০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টিকে জোড় মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কত?
  1. ৭২
  2. ৫৪
  3. ৬০
  4. ৪৮
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা

প্রশ্ন: ২০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টিকে জোড় মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কত?

সমাধান:
২০ থেকে ১০০ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা = ৯৭
আবার,
২০ থেকে ১০০ এর মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ২৩
∴ ২০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টি = (৯৭ + ২৩) = ১২০

আমরা জানি,
একমাত্র জোড় মৌলিক সংখ্যা = ২

∴ ২০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সমষ্টিকে জোড় মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল = ১২০/২ = ৬০

১০,১৪৯.
নুরউদ্দিন দক্ষিণ দিকে ৫ মাইল হেঁটে ডানদিকে ঘুরে ৬ মাইল হাঁটেন। তারপর ডানদিকে ঘুরে ৪ মাইল হাঁটেন। এখন তিনি কোন দিকে হাঁটছেন?
  1. উত্তর
  2. দক্ষিণ
  3. পূর্ব
  4. পশ্চিম
সঠিক উত্তর:
উত্তর
উত্তর
সঠিক উত্তর:
উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: নুরউদ্দিন দক্ষিণ দিকে ৫ মাইল হেঁটে ডানদিকে ঘুরে ৬ মাইল হাঁটেন। তারপর ডানদিকে ঘুরে ৪ মাইল হাঁটেন। এখন তিনি কোন দিকে হাঁটছেন?

সমাধান:

দক্ষিণ দিক থেকে ডানে ঘুরলে যায় পশ্চিমে।
পশ্চিম দিক থেকে ডানে ঘুরলে যায় উত্তরে।
১০,১৫০.
ANS43Q12 এর দর্পণ প্রতিবিম্ব কেমন হবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
খ) 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2
ব্যাখ্যা
ব্যাখ্যাঃ
১০,১৫১.
১২ বালতি পানি দিয়ে কোনো জলাধার পূর্ণ করা সম্ভব যদি প্রত্যেক বালতির ধারণ ক্ষমতা ১৩.৫ লিটার হয়।যদি প্রত্যেক বালতির ধারণ ক্ষমতা ৯ লিটার হয় তবে কত বালতির পানি দিয়ে জলাধার পূর্ণ করা যাবে?
  1. ক) ১২
  2. খ) ১৮
  3. গ) ২৫
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
খ) ১৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮
ব্যাখ্যা

জলাধারের পানি ধারণ ক্ষমতা = ( ১২ ✕ ১৩.৫) = ১৬২ লিটার
এখন পানি পূর্ণ করতে দরকার = ১৬২/৯ = ১৮ টি

১০,১৫২.
A, B, C, D এর মধ্যে কিছু টাকা ৫ : ২ : ৪ : ৩ অনুপাতে ভাগ করে দিতে হবে। C যদি D এর চেয়ে এক হাজার টাকা বেশি পায়, তবে B কত টাকা পাবে?
  1. ক) ৫০০ টাকা
  2. খ) ১০০০ টাকা
  3. গ) ১৫০০ টাকা
  4. ঘ) ২০০০ টাকা
সঠিক উত্তর:
ঘ) ২০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০০০ টাকা
ব্যাখ্যা
ধরি, A, B, C, D এর টাকার পরিমাণ যথাক্রমে ৫ক, ২ক, ৪ক, ৩ক
তাহলে, ৪ক - ৩ক = ১০০০
বা, ক = ১০০০
সুতরাং, B পাবে = ২×১০০০ = ২০০০ টাকা
১০,১৫৩.
'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. বুভুক্ষা
  2. জিঘাংসা
  3. বিবক্ষা
  4. জুগুপ্সা
সঠিক উত্তর:
জুগুপ্সা
উত্তর
সঠিক উত্তর:
জুগুপ্সা
ব্যাখ্যা
প্রশ্ন: 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কোনটি?

সমাধান:
• 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা ।

অন্যদিকে,
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
- 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা।
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০,১৫৪.
একটি ঘড়ির সেকেন্ডের কাঁটা ২৫ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে?
  1. ১৭৫ ডিগ্রি 
  2. ১৮০ ডিগ্রি 
  3. ১৩০ ডিগ্রি 
  4. ১৫০ ডিগ্রি 
সঠিক উত্তর:
১৫০ ডিগ্রি 
উত্তর
সঠিক উত্তর:
১৫০ ডিগ্রি 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘড়ির সেকেন্ডের কাঁটা ২৫ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে?

সমাধান:
১ মিনিটে সেকেন্ডের কাঁটা পুরো ঘড়ি একবার ঘুরে অর্থাৎ ৩৬০ ডিগ্রি ঘুরে। 

১ মিনিট বা ৬০ সেকেন্ডে ঘুরে = ৩৬০ ডিগ্রি
∴ ১ সেকেন্ডে ঘুরে = ৩৬০/৬০ = ৬ ডিগ্রি
∴ ২৫ সেকেন্ডে ঘুরে = (৬ × ২৫) ডিগ্রি = ১৫০ ডিগ্রি 

১০,১৫৫.
একটি গাছের সারিতে কোন একটি গাছ উভয়দিক থেকে পঞ্চম হলে সারিতে গাছের সংখ্যা কত?
  1. ক) ৮ টি
  2. খ) ৯ টি
  3. গ) ১০ টি
  4. ঘ) ১১ টি
সঠিক উত্তর:
খ) ৯ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯ টি
ব্যাখ্যা
সারিতে গাছের সংখ্যা বুঝার সহজ পদ্ধতি: (৪ + ১ + ৪) = ৯ টি।
১০,১৫৬.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
3, 7, 15, ?, 63, 127
  1. 30
  2. 52
  3. 47
  4. 31
সঠিক উত্তর:
31
উত্তর
সঠিক উত্তর:
31
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
3, 7, 15, ?, 63, 127

সমাধান:
এখানে, 
১ম পদ = 3
২য় পদ = 3 × 2 + 1 = 7
৩য় পদ = 7 × 2 + 1 = 15
৪র্থ পদ = 15 × 2 + 1 = 31
৫ম পদ = 31 × 2 + 1 = 63
৬ষ্ঠ পদ = 63 × 2 + 1 = 127

অর্থাৎ প্রতিবার দ্বিগুণের সাথে 1 যোগ করা হচ্ছে।

সুতরাং প্রশ্নবোধক স্থানে 31 সংখ্যাটি বসবে। 

১০,১৫৭.
Look at this series: VI, 10, V, 11, __, 12, III, ... What number should fill the blank?
  1. II
  2. IV
  3. IX
  4. 14
সঠিক উত্তর:
IV
উত্তর
সঠিক উত্তর:
IV
ব্যাখ্যা
এখানে বিজোড় অবস্থানে ১ করে কমছে এবং জোর অবস্থানে ১ করে বাড়ছে।
১০,১৫৮.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
  1. 80
  2. 76
  3. 102
  4. 88
সঠিক উত্তর:
88
উত্তর
সঠিক উত্তর:
88
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 

সমাধান:
প্রতিটি ত্রিভুজে নিচের দুই অংশের বর্গের সমষ্টি + উপরের সংখ্যা = মাঝের সংখ্যা

১ম ত্রিভুজে, 
(62 + 52) + 12 = 36 + 25 + 12 = 73

২য় ত্রিভুজে,
(22 + 32) + 17 = 4 + 9 + 17 = 30

৩য় ত্রিভুজে,
(42 + 72) + 23 = 16 + 49 + 23 = 88

সুতরাং, প্রশ্নবোধক স্থানে 88 সংখ্যাটি বসবে। 

১০,১৫৯.
যদি TANGAIL = 71 হয়, তবে GAZIPUR = কত?
  1. 98
  2. 93
  3. 105
  4. 79
সঠিক উত্তর:
105
উত্তর
সঠিক উত্তর:
105
ব্যাখ্যা

প্রশ্ন: যদি TANGAIL = 71 হয়, তবে GAZIPUR = কত?

সমাধান: 

এখন, শব্দের মান = বর্ণমালার অবস্থানের সমষ্টি + বর্ণের সংখ্যা
TANGAIL,
T = 20, A = 1, N = 14, G = 7, A = 1, I = 9, L = 12
∴ সমষ্টি = 20 + 1 + 14 + 7 + 1 + 9 + 12 = 64
TANGAIL = 64 + 7 = 71

একইভাবে, 
G = 7, A = 1, Z = 26, I = 9, P = 16, U = 21, R = 18
∴ সমষ্টি = 7 + 1 + 26 + 9 + 16 + 21 + 18 = 98 
∴ GAZIPUR = 98 + 7 = 105

১০,১৬০.
পুলিশ আসার আগেই চোরটি ______।
  1. ক) নদের চাঁদ
  2. খ) পগার পার
  3. গ) রাশভারী
  4. ঘ) গোবর গণেশ
সঠিক উত্তর:
খ) পগার পার
উত্তর
সঠিক উত্তর:
খ) পগার পার
ব্যাখ্যা
• পুলিশ আসার আগেই চোরটি পগার পার
- পগার পার বাগধারাটির অর্থ- ভেগে যাওয়া, পালানো।
• নদের চাঁদ বাগধারাটির অর্থ- সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ।
• রাশভারী বাগধারাটির অর্থ- গম্ভীর প্রকৃতি।
• গোবর গণেশ বাগধারাটির অর্থ- অকর্মণ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০,১৬১.
Anthropology : Human :: ______ : Knowledge
  1. ক) Ecclesiology
  2. খ) Epidemiology
  3. গ) Epistemology
  4. ঘ) Eschatology
সঠিক উত্তর:
গ) Epistemology
উত্তর
সঠিক উত্তর:
গ) Epistemology
ব্যাখ্যা
Anthropology বা নৃতত্ত্ব মূলত মানুষ(Human) নিয়ে আলোচনা করে থাকে। 
Epistemology বা জ্ঞানতত্ত্ব বিশেষত জ্ঞান (Knowledge) নিয়ে আলোচনা করে থাকে। 
 
১০,১৬২.
সাকিবের চাচার শালার মায়ের জামাই সাকিবের কি?
  1. ক) দুলাভাই
  2. খ) চাচা
  3. গ) বেয়াই
  4. ঘ) শ্বশুর
সঠিক উত্তর:
খ) চাচা
উত্তর
সঠিক উত্তর:
খ) চাচা
ব্যাখ্যা
সাকিবের চাচার শালার মা হলেন সাকিবের চাচার শাশুড়ি, আবার উনার জামাই (মেয়ের জামাই) হলেন সাকিবের চাচা নিজেই।
১০,১৬৩.
৪০ ফুট লম্বা একটি দন্ড এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের দুই তৃতীয়াংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত?
  1. ৮ ফুট
  2. ১০ ফুট
  3. ১২ ফুট
  4. ১৬ ফুট
সঠিক উত্তর:
১৬ ফুট
উত্তর
সঠিক উত্তর:
১৬ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ ফুট লম্বা একটি দন্ড এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের দুই তৃতীয়াংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
বড় অংশের দৈর্ঘ্য = ক ফুট
ছোট অংশের দৈর্ঘ্য = ২ক/৩ ফুট

প্রশ্নমতে
ক + ২ক/৩ = ৪০
বা, (৩ক + ২ক)/৩ = ৪০
বা, ৫ক/৩ = ৪০
বা, ৫ক = ৪০ × ৩
বা, ক = (৪০ × ৩)/৫
∴ ক = ২৪

ছোট অংশের দৈর্ঘ্য = (২ × ২৪)/৩ ফুট
= ১৬ ফুট
১০,১৬৪.
Which word is correctly spelt?
  1. ক) Reverberation
  2. খ) Catterpillar
  3. গ) Acertain
  4. ঘ) Ractengular
সঠিক উত্তর:
ক) Reverberation
উত্তর
সঠিক উত্তর:
ক) Reverberation
ব্যাখ্যা
প্রশ্ন: Which word is correctly spelt?

সমাধান
The correctly spelt word is -
Reverberation = ধ্বনির অনুরণন; প্রতিধ্বনি।

Correct Spelling of the other words:
Caterpillar = শুঁয়া পোকা, খাঁজকাটা চাকার উপরের ধাতুপাতের বেল্ট।
Ascertain = নিশ্চিত করা; নির্ধারণ করা; নিরূপণ করা; স্থির করা।
Rectangular = আয়তক্ষেত্রাকার।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১০,১৬৫.
জামাল তার বাড়ি থেকে যাত্রা শুরু করে উত্তর দিকে ৪ কি.মি. হাঁটল। তারপর সে পশ্চিম দিকে ৬ কি.মি. হাঁটল, সবশেষে সে ১২ কি.মি. দক্ষিণে গেল। সে এখন বাড়ি থেকে কত দূরে রয়েছে?
  1. ১০ কি.মি.
  2. ১৩ কি.মি.
  3. ১৭ কি.মি.
  4. ১৫ কি.মি.
সঠিক উত্তর:
১০ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
১০ কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: জামাল তার বাড়ি থেকে যাত্রা শুরু করে উত্তর দিকে ৪ কি.মি. হাঁটল। তারপর সে পশ্চিম দিকে ৬ কি.মি. হাঁটল, সবশেষে সে ১২ কি.মি. দক্ষিণে গেল। সে এখন বাড়ি থেকে কত দূরে রয়েছে?

সমাধান:
 
ধরি,
জামাল A স্থান থেকে হাঁটা শুরু করে E স্থানে পৌঁছে।

তাহলে,
দূরত্ব = √(৬ + ৮)
= √১০০
= ১০ কি.মি.

১০,১৬৬.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে? 
  1. ক) 15টি
  2. খ) 16টি
  3. গ) 17টি
  4. ঘ) 18টি
সঠিক উত্তর:
গ) 17টি
উত্তর
সঠিক উত্তর:
গ) 17টি
ব্যাখ্যা



১টি করে ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে ABF, BFG, BCG, CGH, GHD, GED, EFG এবং AFE অর্থাৎ 8 টি 
২টি করে ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে ABG, BGE, AGE, ABE এবং GCD অর্থাৎ 5টি 
৩টি করে ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে BCD, CDE, BED এবং BCE অর্থাৎ 4 টি 

মোট ত্রিভুজ = (8 + 5 + 4)টি = 17টি 
১০,১৬৭.
নিচের ধারাবাহিকতায় প্রশ্নবোধক স্থানে কোনটি হবে?
T → 3 → Q → 6 → N → 9 → K → 12 → H → 15 → E → 18 → ?
  1. B
  2. 21
  3. A
  4. 24
সঠিক উত্তর:
B
উত্তর
সঠিক উত্তর:
B
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ধারাবাহিকতায় প্রশ্নবোধক স্থানে কোনটি হবে?
T → 3 → Q → 6 → N → 9 → K → 12 → H → 15 → E → 18 → ?

সমাধান:
এখানে,
সংখ্যার ধারাবাহিকতা: 3 → 6 → 9 → 12 → 15 → 18
বর্ণের ধারাবাহিকতা: T → Q → N → K → H → E → B
                             20 → 17→14→11→ 8 → 5 → 2
১০,১৬৮.
প্রদত্ত চিত্রে কয়টি বর্গ আছে?
  1. ক) 6টি 
  2. খ) 7টি 
  3. গ) 8টি 
  4. ঘ) 9টি 
সঠিক উত্তর:
খ) 7টি 
উত্তর
সঠিক উত্তর:
খ) 7টি 
ব্যাখ্যা



২টি ফাঁকা স্থান নিয়ে বর্গ আছে = KJOM এবং  JIGQ = 2টি 
৩টি ফাঁকা স্থান নিয়ে বর্গ আছে = ANOM, NFGO এবং CDEB = 3টি 
৬টি ফাঁকা স্থান নিয়ে বর্গ আছে = QRST =1টি
১২টি ফাঁকা স্থান নিয়ে বর্গ আছে = AFIK = 1টি

মোট বর্গ আছে = 2 + 3 + 1 + 1 = 7টি
১০,১৬৯.
কোন বছরের আগস্ট মাসের ৩০ তারিখ সোমবার হলে সেপ্টেম্বর মাসের শেষ সোমবার কত তারিখ হবে?
  1. ক) ২৭ তারিখ
  2. খ) ২৮ তারিখ
  3. গ) ৩০ তারিখ
  4. ঘ) ২৯ তারিখ
সঠিক উত্তর:
ক) ২৭ তারিখ
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৭ তারিখ
ব্যাখ্যা
আগস্ট মাস ৩১ দিনের।
আগস্ট মাসের ৩০ তারিখ সোমবার হলে সেপ্টেম্বর মাসের ১ তারিখ হবে বুধবার।
যে কোন মাসের ১, ৮, ১৫, ২২ ও ২৯ তারিখ একই বার হয়। ২৯ তারিখ যদি বুধবার হয় তাহলে সোমবার হবে ২৭ তারিখ।
১০,১৭০.
x ও y উভয়ই বিজোড় সংখ্যা হলে, কোনটি অবশ্যই জোড় সংখ্যা হবে?
  1. ক) x + y +1
  2. খ) xy
  3. গ) xy + 2
  4. ঘ) x + y
সঠিক উত্তর:
ঘ) x + y
উত্তর
সঠিক উত্তর:
ঘ) x + y
ব্যাখ্যা
বিজোড় + বিজোড় +১ = জোর + বিজোড় = বিজোড় 
বিজোড় × বিজোড় = বিজোড় 
বিজোড় × বিজোড় + ২ (জোড় ) = বিজোড় + জোড় = বিজোড় 
বিজোড় + বিজোড় = জোড়
১০,১৭১.
Which one is the correct spelling?   
  1. transfiguration
  2. transfigaration
  3. transfigeration
  4. transfeaguration
সঠিক উত্তর:
transfiguration
উত্তর
সঠিক উত্তর:
transfiguration
ব্যাখ্যা
প্রশ্ন: Which one is the correct spelling?   

সমাধান:
Correct spelling is- transfiguration

যারা অর্থ - রূপান্তর, পরিবর্তন
The dull room underwent a transfiguration after the decoration.
সাজসজ্জার পর নিস্তেজ ঘরটি এক অনন্য রূপে রূপান্তরিত হলো।

Other options are misspelled.
১০,১৭২.
নিচের কোনটি ‘হরিণ’ এর সমার্থক শব্দ নয়?
  1. কুরঙ্গ
  2. ভুজঙ্গ
  3. সুনয়ন
  4. সারঙ্গ
সঠিক উত্তর:
ভুজঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
ভুজঙ্গ
ব্যাখ্যা
ভুজঙ্গ - 'হরিণ' এর সমার্থক শব্দ নয়। 
- এটি ‘সাপ’ এর সমর্থক শব্দ। 

• অন্যদিকে: 
- 'হরিণ' এর সমর্থক শব্দ - মৃগ, কুরঙ্গ, সুনয়ন, সারঙ্গ।

• গুরত্বপূর্ণ কিছু সমার্থক শব্দ: 
- ‘সিংহ' এর সমর্থক শব্দ - কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র,পারীন্দ্র, মৃগরাজ।
- ‘সাপ' এর সমর্থক শব্দ - সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।
- 'হাত' এর সমর্থক শব্দ- হস্ত, কর, বাহু, ভুজ, পাণি।
- কুল এর সমর্থক শব্দ- বংশ, গোত্র, গোষ্ঠী, জাত, বর্ণ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১০,১৭৩.
প্রশ্নবোধক স্থানে কোনটি হবে?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৪
সঠিক উত্তর:
ক) ১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১
ব্যাখ্যা
Problem pattern - এর চিত্র গুলোর ভিতরে কাঠি গুলো ঘড়ির কাঁটার অনুক্রমে ঘুরছে। সেক্ষেত্রে (?) স্থানে Answer pattern এর ১ নং চিত্র আসবে।
১০,১৭৪.
এই সিরিজটিতে পরের সংখ্যাটি কত?
৩ ৫ ৮ ১৩ ২১
  1. ২৪
  2. ২৬
  3. ২৯
  4. ৩৪
সঠিক উত্তর:
৩৪
উত্তর
সঠিক উত্তর:
৩৪
ব্যাখ্যা
প্রশ্ন: এই সিরিজটিতে পরের সংখ্যাটি কত?
৩ ৫ ৮ ১৩ ২১

সমাধান:
ধারাটি একটি ফিবোনাক্কি ধারা 
১ম পদ = ৩
২য় পদ =  ৩ + ৫ = ৮
৩য় পদ =  ৫ + ৮ = ১৩
৪র্থ পদ  = ১৩ + ৮ = ২১
৫ম পদ  = ২১ + ১৩ = ৩৪
১০,১৭৫.
১, ৩, ৬, ১০, ১৫, ................ ধারাটির পরবর্তী পদ কত?
  1. ১৭
  2. ১৯
  3. ২০
  4. ২১
সঠিক উত্তর:
২১
উত্তর
সঠিক উত্তর:
২১
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৩, ৬, ১০, ১৫, ................ ধারাটির পরবর্তী পদ কত?

সমাধান:
১ম পদ = ১
২য় পদ = ১ + ২ = ৩
৩য় পদ = ৩ + ৩ = ৬
৪র্থ পদ = ৬ + ৪ = ১০
৫ম পদ = ১০ + ৫ = ১৫
৬ষ্ঠ পদ = ১৫ + ৬ = ২১
১০,১৭৬.
XXIV, XX, ___, XII, VIII, ... শূন্যস্থানে কোন সংখ্যাটি হবে?
  1. ক) XXII
  2. খ) XIII
  3. গ) XVI
  4. ঘ) IV
সঠিক উত্তর:
গ) XVI
উত্তর
সঠিক উত্তর:
গ) XVI
ব্যাখ্যা
এটি একটি সমান্তর ধারা যেখানে আগের সংখ্যা থেকে পরের সংখ্যা পাওয়ার জন্য ৪ বিয়োগ করতে হয়।
ধারাটি হচ্ছেঃ ২৪, ২০, ১৬ (XVI), ১২, ৮
১০,১৭৭.
একটি ঘড়ি ২৪ ঘণ্টায় ১ মিনিট পিছিয়ে যায়। তুমি সন্ধ্যা ৬টায় দেখলে ঘড়িটি ৪০ সেকেন্ড পিছিয়ে আছে। ঘড়িটি কখন শেষবার সঠিক ছিল?
  1. সকাল ৬ টায়
  2. রাত ২ টায়
  3. সকাল ৫ টায়
  4. রাত ৪ টায়
সঠিক উত্তর:
রাত ২ টায়
উত্তর
সঠিক উত্তর:
রাত ২ টায়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ২৪ ঘণ্টায় ১ মিনিট পিছিয়ে যায়। তুমি সন্ধ্যা ৬টায় দেখলে ঘড়িটি ৪০ সেকেন্ড পিছিয়ে আছে। ঘড়িটি কখন শেষবার সঠিক ছিল?

সমাধান:
এখানে,
ঘড়িটি ৬০ সেকেন্ড পিছাতে সময় লাগে ২৪ ঘণ্টা
ঘড়িটি ১ সেকেন্ড পিছাতে সময় লাগে ২৪/৬০ ঘণ্টা
ঘড়িটি ৪০ সেকেন্ড পিছাতে সময় লাগে (২৪ × ৪০)/৬০ ঘণ্টা
= ১৬ ঘণ্টা

আমরা জানি,
সন্ধ্যা ৬ টা থেকে ১২ ঘণ্টা আগে = সকাল ৬ টা
∴ আরও ৪ ঘণ্টা পিছালে = রাত ২টা

∴ রাত ২ টায় ঘড়িটি সঠিক ছিল
১০,১৭৮.
মুনির দিনে ৮ ঘণ্টা কাজ করে ১২ দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। সেলিম মুনিরের দুই-তৃতীয়াংশ দক্ষ হলে এবং দিনে ৪ ঘণ্টা কাজ করলে, একই কাজ সম্পন্ন করতে সেলিমের কত দিন লাগবে?
  1. ২৪ দিন
  2. ৩০ দিন
  3. ৩৬ দিন
  4. ৪৮ দিন
সঠিক উত্তর:
৩৬ দিন
উত্তর
সঠিক উত্তর:
৩৬ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: মুনির দিনে ৮ ঘণ্টা কাজ করে ১২ দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। সেলিম মুনিরের দুই-তৃতীয়াংশ দক্ষ হলে এবং দিনে ৪ ঘণ্টা কাজ করলে, একই কাজ সম্পন্ন করতে সেলিমের কত দিন লাগবে?

সমাধান:
মোট কাজের ঘণ্টা = ৮ × ১২ = ৯৬ ঘণ্টা
মুনিরের দুই-তৃতীয়াংশ = (২/৩) × মুনিরের দক্ষতা
অর্থাৎ সেলিম 1 ঘণ্টায় মুনিরের (২/৩) অংশ কাজ করতে পারে।
সেলিমের জন্য প্রয়োজনীয় মোট ঘণ্টা = ৯৬/(২/৩) = ৯৬ × (৩/২) = ১৪৪ ঘণ্টা

যেহেতু সেলিম দিনে ৪ ঘণ্টা কাজ করে,
∴ প্রয়োজনীয় দিন = ১৪৪/৪ = ৩৬ দিন
১০,১৭৯.
একটি প্রতিষ্ঠানের ৪০% কর্মচারী আন্ডারগ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারীদের ৫০% গ্রাজুয়েট এবং অবশিষ্ট ১৮০ জন পােস্টগ্রাজুয়েট। প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্রাজুয়েট?
  1. ক) ১৮০
  2. খ) ২৪০
  3. গ) ৩০০
  4. ঘ) ৩৬০
সঠিক উত্তর:
ক) ১৮০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮০
ব্যাখ্যা
মনে করি, প্রতিষ্ঠানটিতে মোট কর্মচারী আছে y জন।

আন্ডারগ্রাজুয়েট কর্মচারী = y এর ৪০% = ৪০y/১০০
অবশিষ্ট কর্মচারীর সংখ্যা = ১ - ৪০y/১০০ = ৬০y/১০০
অবশিষ্ট কর্মচারীর মধ্যে, 
গ্রাজুয়েট কর্মচারীর সংখ্যা = ৬০y/১০০ এর ৫০% = ৩০y/১০০

প্রশ্নানুসারে, y - ৪০y/১০০ - ৩০y/১০০ = ১৮০
          বা, (১০০y - ৪০y - ৩০y)/১০০ = ১৮০
          বা, ৩০y/১০০ = ১৮০
          বা,, ৩y/১০ = ১৮০
          বা, y = ১৮০ × ১০/৩
           ∴ y = ৬০০
সুতরাং গ্রাজুয়েট কর্মচারীর সংখ্যা
=৩০y/১০০
= ৩০ × ৬০০/১০০
= ১৮০
১০,১৮০.
A, B এর চেয়ে হালকা; E, D এর চেয়ে ভারী; D, C এর চেয়ে ভারী; B, D এর চেয়ে হালকা; C, B এর চেয়ে ভারী হলে সবচেয়ে ভারী কে?
  1. C
  2. E
  3. D
  4. B
সঠিক উত্তর:
E
উত্তর
সঠিক উত্তর:
E
ব্যাখ্যা

প্রশ্ন: A, B এর চেয়ে হালকা; E, D এর চেয়ে ভারী; D, C এর চেয়ে ভারী; B, D এর চেয়ে হালকা; C, B এর চেয়ে ভারী হলে সবচেয়ে ভারী কে?

সমাধান:
A, B এর চেয়ে হালকা → A < B
E, D এর চেয়ে ভারী → D < E
D, C এর চেয়ে ভারী → C < D
B, D এর চেয়ে হালকা → B < D
C, B এর চেয়ে ভারী → B < C

অর্থাৎ, A < B < C < D < E

সুতরাং সবচেয়ে ভারী হচ্ছে - E

১০,১৮১.
'লবণ' শব্দের বিশেষণ কোনটি?
  1. ক) লবণাক্ত
  2. খ) নুন
  3. গ) লবণত্ব
  4. ঘ) লবণ
সঠিক উত্তর:
ক) লবণাক্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) লবণাক্ত
ব্যাখ্যা
-  'লবণ' শব্দের বিশেষণ লবণাক্ত
• লবণাক্ত:
- এর সঠিক উচ্চারণ: লবোনাকতো।
- এটি সংস্কৃত শব্দ।
- এর অর্থ হচ্ছে লবণ মিশ্রিত, ক্ষারযুক্ত বা লোনা স্বাদযুক্ত।

• অন্যান্য অপশগুলো:
- 'নুন','লবণত্ব', ও 'লবণ' বিশেষ্য শব্দ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১০,১৮২.
Whale : Mammal : :
  1. Peacock : Hen
  2. Horse : Pony-tail
  3. Oak : Tree
  4. Drake : Duck
সঠিক উত্তর:
Oak : Tree
উত্তর
সঠিক উত্তর:
Oak : Tree
ব্যাখ্যা
Whale : Mammal : :

Whale - তিমি।
Mammal - স্তন্যপায়ী প্রাণী।

Oak - ওক গাছ। 
Tree - গাছ।

• সম্পর্ক: Whale হচ্ছে একধরণের Mammal (স্তন্যপায়ী প্রাণী), তেমনি Oak হচ্ছে একধরণের Tree (গাছ)। 

অন্যান্য অপশনসমূহ: 
Peacock - ময়ূর, Hen - মুরগি। 
Horse - ঘোড়া, Pony-tail - অশ্বপুচ্ছ।
Drake - পুরুষ পাতিহাঁস, Duck - পাতিহাঁস। 

Source: Accessible Dictionary by Bangla Academy.
১০,১৮৩.
P এর অবস্থান Q এর উত্তরে এবং Q এর অবস্থান R এর পশ্চিমে। S এর অবস্থান P এর পূর্বে। R এর অবস্থান S এর কোনদিকে?
  1. উত্তর 
  2. পূর্ব 
  3. দক্ষিণ 
  4. পশ্চিম 
সঠিক উত্তর:
দক্ষিণ 
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ 
ব্যাখ্যা

প্রশ্ন: P এর অবস্থান Q এর উত্তরে এবং Q এর অবস্থান R এর পশ্চিমে। S এর অবস্থান P এর পূর্বে। R এর অবস্থান S এর কোনদিকে?

সমাধান:

দেওয়া আছে,
P এর অবস্থান Q এর উত্তরে 
Q এর অবস্থান R এর পশ্চিমে
S এর অবস্থান P এর পূর্বে

অর্থাৎ S এবং R উভয়ের অবস্থান যথাক্রমে P এবং Q এর পূর্বে।

R এর অবস্থান হবে S এর  দক্ষিণদিকে। 

১০,১৮৪.
L, M এর চেয়ে বয়সে ছোট; P, O এর চেয়ে বয়সে বড়; O, N এর চেয়ে বয়সে বড়; M, O এর চেয়ে বয়সে ছোট; N, M এর চেয়ে বয়সে বড় হলে, বয়সে সবচেয়ে বড় কে?
  1. P
  2. N
  3. M
  4. L
সঠিক উত্তর:
P
উত্তর
সঠিক উত্তর:
P
ব্যাখ্যা

প্রশ্ন: L, M এর চেয়ে বয়সে ছোট; P, O এর চেয়ে বয়সে বড়; O, N এর চেয়ে বয়সে বড়; M, O এর চেয়ে বয়সে ছোট; N, M এর চেয়ে বয়সে বড় হলে, বয়সে সবচেয়ে বড় কে?

সমাধান:
L, M এর চেয়ে বয়সে ছোট → L < M
P, O এর চেয়ে বয়সে বড় → O < P
O, N এর চেয়ে বয়সে বড় → N < O
M, O এর চেয়ে বয়সে ছোট → M < O
N, M এর চেয়ে বয়সে বড় → M < N

অর্থাৎ, L < M < N < O < P

সুতরাং, বয়সে সবচেয়ে বড় হচ্ছে - P

১০,১৮৫.
'কলম' কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
  1. ক) হিন্দি
  2. খ) উর্দু
  3. গ) আরবি
  4. ঘ) পর্তুগীজ
সঠিক উত্তর:
গ) আরবি
উত্তর
সঠিক উত্তর:
গ) আরবি
ব্যাখ্যা
কলম শব্দটি আরবি ভাষা থেকে বাংলায় এসেছে।
১০,১৮৬.
সুমনের ব্যবহৃত লিভার যন্ত্রের যান্ত্রিক সুবিধা ৩। এটি দিয়ে সে ২৫ নিউটন বল প্রয়োগ করে কতটুকু ভার তোলতে পারবে?
  1. ২৫ নিউটন
  2. ৭৫ নিউটন
  3. ৮.৩৩ নিউটন
  4. ২৮ নিউটন
সঠিক উত্তর:
৭৫ নিউটন
উত্তর
সঠিক উত্তর:
৭৫ নিউটন
ব্যাখ্যা
প্রশ্ন: সুমনের ব্যবহৃত লিভার যন্ত্রের যান্ত্রিক সুবিধা ৩। এটি দিয়ে সে ২৫ নিউটন বল প্রয়োগ করে কতটুকু ভার তোলতে পারবে?

সমাধান:
আমরা জানি,
লিভারের যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল

প্রশ্নমতে,
৩ = ভার/২৫
⇒ ভার = ৩ × ২৫
∴ ভার = ৭৫
∴ ২৫ নিউটন বল প্রয়োগ করে ৭৫ নিউটন ভার তোলা যাবে।
১০,১৮৭.
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
গ)
উত্তর
সঠিক উত্তর:
গ)
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।
১০,১৮৮.
সাকিব পশ্চিমদিকে ৭ কি.মি. গিয়ে একটি বাজার দেখতে পেল। তারপর বামদিকে ঘুরে ৪ কি.মি গেল। তারপর ডানদিকে ঘুরে ১০ কি.মি. গেল। তারপর সে উত্তরদিকে ৪ কি.মি. যাওয়ার পর তার স্কুলে পৌছালো। বাজার থেকে স্কুলের সরাসরি দূরত্ব কত?
  1. ২১ কি. মি.
  2. ১৭ কি. মি.
  3. ১৪ কি. মি.
  4. ১০ কি. মি.
সঠিক উত্তর:
১০ কি. মি.
উত্তর
সঠিক উত্তর:
১০ কি. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সাকিব পশ্চিমদিকে ৭ কি.মি. গিয়ে একটি বাজার দেখতে পেল। তারপর বামদিকে ঘুরে ৪ কি.মি গেল। তারপর ডানদিকে ঘুরে ১০ কি.মি. গেল। তারপর সে উত্তরদিকে ৪ কি.মি. যাওয়ার পর তার স্কুলে পৌছালো। বাজার থেকে স্কুলের সরাসরি দূরত্ব কত?

সমাধান:

দূরত্ব সর্বদা নির্দিষ্ট দুটি বিন্দুর সরলরৈখিক দূরত্বকে বুঝায়।
তাহলে, বাজার থেকে স্কুলের দূরত্ব = ১০ কি.মি.।
১০,১৮৯.
'Appeal' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. ইশতেহার
  2. অভিযোগ
  3. উত্তরবিচার প্রার্থনা
  4. জনগণনা
সঠিক উত্তর:
উত্তরবিচার প্রার্থনা
উত্তর
সঠিক উত্তর:
উত্তরবিচার প্রার্থনা
ব্যাখ্যা
প্রশ্ন: 'Appeal' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?

সমাধান:
'Appeal' এর বাংলা পারিভাষিক শব্দ 'উত্তরবিচার প্রার্থনা'।

• কিছু গুরুত্বপূর্ণ বাংলা পারিভাষিক শব্দ:
- Manifesto - ইশতেহার
- Adjournment- মুলতবি।
- Allegation- অভিযোগ।
- Appeal- উত্তরবিচার প্রার্থনা।
- Bail- জামিন।
- Capital punishment- মৃত্যুদণ্ড।
- Census- আদমশুমারি, জনগণনা।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১০,১৯০.
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে স্কুল, অফিস সব বন্ধ৷ আপনার পরিবারের সদস্যরা তাই ছুটি কাটাতে বনভোজনে যেতে চাচ্ছে৷ পরিবারের প্রধান হিসেবে আপনার কী করা উচিত?
  1. ক) সবাইকে ধমকাধমকি করা
  2. খ) প্যানিকড হয়ে যাওয়া
  3. গ) সবাইকে করোনা ভাইরাস প্রতিরোধে এই ছুটির গুরুত্ব বুঝাবেন
  4. ঘ) সবার সাথে বনভোজনে যাবেন
সঠিক উত্তর:
গ) সবাইকে করোনা ভাইরাস প্রতিরোধে এই ছুটির গুরুত্ব বুঝাবেন
উত্তর
সঠিক উত্তর:
গ) সবাইকে করোনা ভাইরাস প্রতিরোধে এই ছুটির গুরুত্ব বুঝাবেন
ব্যাখ্যা
বর্তমানে করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কার না হওয়া এবং এর বিস্তারের তীব্রতা বিবেচনায় রেখে ঘরে অবস্থান করে এর বিস্তার রোধ করাটাই বুদ্ধিমানের কাজ হবে৷
১০,১৯১.
১৭৬০ এর ৩/৪ অংশের ১/১০ অংশের অর্ধেক কত? 
  1. ক) ৩৩
  2. খ) ৪৪
  3. গ) ৫৫
  4. ঘ) ৬৬
সঠিক উত্তর:
ঘ) ৬৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬৬
ব্যাখ্যা
এখানে,
১৭৬০ × ৩/৪ × ১/১০ × ১/২
= ৬৬
১০,১৯২.
০, ৩, ৮, ১৫, ........ ধারাটির অষ্টম পদটি কত?
  1. ৫৯
  2. ৬১
  3. ৬৩
  4. ৬৭
সঠিক উত্তর:
৬৩
উত্তর
সঠিক উত্তর:
৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ৩, ৮, ১৫, ........ ধারাটির অষ্টম পদটি কত?

সমাধান:
এখানে,
১ম পদ = ০
২য় পদ = ০ + ৩ = ৩
৩য় পদ = ৩ + ৫ = ৮
৪র্থ পদ = ৮ + ৭ = ১৫
৫ম পদ = ১৫ + ৯ = ২৪
৬ষ্ঠ পদ = ২৪ + ১১ = ৩৫
৭ম পদ = ৩৫ + ১৩ = ৪৮
৮ম পদ = ৪৮ + ১৫ = ৬৩
১০,১৯৩.
ঘড়িতে যখন সাড়ে চারটা বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন প্রবৃদ্ধ কোণ কত ডিগ্রি?
  1. ক) 45°
  2. খ) 60°
  3. গ) 300°
  4. ঘ) 315°
সঠিক উত্তর:
ঘ) 315°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 315°
ব্যাখ্যা
প্রশ্ন- ঘড়িতে যখন সাড়ে চারটা বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন প্রবৃদ্ধ কোণ কত ডিগ্রি?

সমাধান-
উৎপন্ন কোণ = Ι (11m - 60h/2 Ι
= (11 × 30 - 60 × 4) / 2
= (330 - 240) / 2
= 90/2
= 45

∴ প্রবৃদ্ধ কোণ  = 360 - 45 = 315°
১০,১৯৪.
নিচের ধারাতে কোন সংখ্যাটি ভুল?
১, ২, ৬, ১৫, ৩১, ৫৬, ৯১
  1. ক) ৯১
  2. খ) ৩১
  3. গ) ১৫
  4. ঘ) ৫৬
সঠিক উত্তর:
ক) ৯১
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯১
ব্যাখ্যা
২-১ = ১
৬-২ = ৪ = ২
১৫-৬ = ৯ = ৩
৩১-১৫ = ১৬ = ৪
৫৬-৩১ = ২৫ = ৫
৯১-৫৬ = ৩৫ ≠ ৬
১০,১৯৫.
একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, 'তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে।' ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কী?
  1. মা
  2. খালা
  3. বোন
  4. ফুফু
সঠিক উত্তর:
বোন
উত্তর
সঠিক উত্তর:
বোন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, 'তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে।' ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কী?

সমাধান:
ধাপে ধাপে সম্পর্কটি বিশ্লেষণ করি:
- মহিলার 'দাদার একমাত্র ছেলে' হলেন মহিলার নিজের বাবা।
- ছবির পুরুষের 'ভাইয়ের বাবা' মানে হলো ওই পুরুষেরও নিজের বাবা।
- এখন বাক্যটি দাঁড়ায়: "পুরুষের বাবা হলো মহিলার বাবা।"

যেহেতু পুরুষ এবং মহিলার বাবা একই ব্যক্তি, সেহেতু ছবির পুরুষের সাথে মহিলার সম্পর্ক হলো ভাই-বোন।

∴ ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক বোন।

১০,১৯৬.
০, ১, ১, ২, ৩, ? অনুক্রমটির প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ৪ 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: ০, ১, ১, ২, ৩, ? অনুক্রমটির প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
নির্ণেয় সংখ্যাটি হবে = ৫

প্রদত্ত অনুক্রমটি একটি ফিবোনাচ্চি অনুক্রম।
এখানে প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল হবে তৃতীয় সংখ্যাটি। 
অনুক্রমটিতে,
০ + ১ = ১
১ + ১ = ২
১ + ২ = ৩
২ + ৩ = ৫ 

১০,১৯৭.
প্রদত্ত চিত্রটি পানিতে কেমন দেখাবে? 
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রদত্ত চিত্রটি পানিতে কেমন দেখাবে? 

    সমাধান: 

    সঠিক উত্তর ঘ) নং 

    ১০,১৯৮.
    প্রদত্ত চিত্রটি গঠন করতে সর্বনিম্ন কতটি সরলরেখা লাগবে?
    1. ৯টি
    2. ১১টি
    3. ১৫টি
    4. ১৬টি
    সঠিক উত্তর:
    ১১টি
    উত্তর
    সঠিক উত্তর:
    ১১টি
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রদত্ত চিত্রটি গঠন করতে সর্বনিম্ন কতটি সরলরেখা লাগবে?


    সমাধান:

    আনুভূমিক বরাবর সরলরেখা DE, FH, IL এবং BC মোট ৪টি।

    তীর্যক সরলরেখা AC, DO, FN, IM, AB, EM এবং HN মোট ৭টি

    ∴ মোট সরল রেখা লাগে ৭ + ৪ = ১১টি
    ১০,১৯৯.
    যদি গতকালের আগের দিন শুক্রবার হয়, তবে আগামীকালের পরের দিন কী বার হবে? 
    1. ক) শনিবার
    2. খ) মঙ্গলবার 
    3. গ) রবিবার 
    4. ঘ) সোমবার 
    সঠিক উত্তর:
    খ) মঙ্গলবার 
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) মঙ্গলবার 
    ব্যাখ্যা
    গতকালের আগের দিন শুক্রবার 
    গতকাল =  শনিবার 
    আজ = রবিবার 
    আগামীকাল =  সোমবার 
    আগামীকালের পরের দিন =মঙ্গলবার
    ১০,২০০.
    নিচের কোনটি আলাদা?
    1. Cat
    2. Snake
    3. Frog
    4. Swan
    সঠিক উত্তর:
    Cat
    উত্তর
    সঠিক উত্তর:
    Cat
    ব্যাখ্যা
    Cat ছাড়া বাকিগুলো পানিতে চলতে পারে।