বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ১০ / ১৩৫ · ৯০১১,০০০ / ১৩,৫৮৯

৯০১.
যদি ৮ × ৬ = ৪২৫৬ এবং ৫ × ৯ = ৬৩৩৫ হয়, তবে ৭ × ৪ =?
  1. ৪৯২৮
  2. ৩৫৪৮
  3. ৪৭২৮
  4. ২৮৪৯
সঠিক উত্তর:
২৮৪৯
উত্তর
সঠিক উত্তর:
২৮৪৯
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৮ × ৬ = ৪২৫৬ এবং ৫ × ৯ = ৬৩৩৫ হয়, তবে ৭ × ৪ =?

সমাধান:
৮ × ৬ = ৪২৫৬
এখানে ৬ × ৭ = ৪২ বসেছে আগে। তারপর ৮ × ৭ = ৫৬ বসেছে।

৫ × ৯ = ৬৩৩৫
এখানে ৯ × ৭ = ৬৩ বসেছে আগে। তারপর ৫ × ৭ = ৩৫ বসেছে।

৭ × ৪ =?
এইক্ষেত্রে, ৪ × ৭ = ২৮ আগে বসবে। তারপর ৭ × ৭ = ৪৯ বসবে।

∴ ৭ × ৪ = ২৮৪৯ হবে।
৯০২.
একটি চৌবাচ্চার ৩/৫ অংশ পূর্ণ হতে ৬ ঘণ্টা লাগে। চৌবাচ্চার বাকি অংশ পূর্ণ হতে আর কত সময় লাগবে?
  1. ৩ ঘণ্টা
  2. ৪ ঘণ্টা
  3. ৫ ঘণ্টা
  4. ১০ ঘণ্টা
সঠিক উত্তর:
৪ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার ৩/৫ অংশ পূর্ণ হতে ৬ ঘণ্টা লাগে। চৌবাচ্চার বাকি অংশ পূর্ণ হতে আর কত সময় লাগবে?

সমাধান:
একটি চৌবাচ্চার ৩/৫ অংশ পূর্ণ হতে ৬ ঘণ্টা লাগে।
বাকি অংশ = ১ - ৩/৫
= (৫ - ৩)/৫
= ২/৫ 

৩/৫ অংশ পূর্ণ হতে সময় লাগে ৬ ঘণ্টা
১ অংশ পূর্ণ হতে সময় লাগে (৬ × ৫)/৩ ঘণ্টা বা ১০ ঘণ্টা 
∴ ২/৫ অংশ পূর্ণ হতে সময় লাগে  ১০ × ২/৫ ঘণ্টা
= ৪ ঘণ্টা
৯০৩.
দণ্ডটি ভারসাম্য অবস্থায় আনতে হলে তীর চিহ্নিত বস্তুটির ওজন কত হওয়া প্রয়োজন?
  1. 17.5 kg
  2. 16 kg
  3. 12 kg
  4. 15.5 kg
সঠিক উত্তর:
15.5 kg
উত্তর
সঠিক উত্তর:
15.5 kg
ব্যাখ্যা

প্রশ্ন: দণ্ডটি ভারসাম্য অবস্থায় আনতে হলে তীর চিহ্নিত বস্তুটির ওজন কত হওয়া প্রয়োজন?

সমাধান:
দণ্ডটি ভারসাম্য অবস্থায় আনতে হলে দুই পাশের বস্তুর ওজন ও দূরত্বের গুণফল একই হতে হবে।

ধরি, তীর চিহ্নিত স্থানটি = x

শর্তমতে,
(10 × 10) + (6 × 4) = x × 8
⇒ 100 + 24 = 8x
⇒ x = 124/8
∴ x = 15.5

অর্থাৎ, তীর চিহ্নিত বস্তুটির ওজন 15.5 kg হওয়া প্রয়োজন।

৯০৪.
{ - ১১ - (- ৮)} - { - ১১ + ( - ৮)} এর মান কত? 
  1. ক) ১৯
  2. খ) ১৮
  3. গ) ১৭
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
ঘ) ১৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: { - ১১ - (- ৮)} - { - ১১ + ( - ৮)} এর মান কত? 

সমাধান: 
{ - ১১ - (-৮)}  - { - ১১ + ( - ৮)} 
= {- ১১ + ৮} - {- ১১ - ৮}
= - ৩ - {- ১৯}
= - ৩ + ১৯ 
= ১৬
৯০৫.
যদি x গিয়ার ঘড়ির কাঁটার দিকে ১০ আর. পি. এম স্থির গতিতে ঘুরে তাহলে Y গিয়ার কিভাবে ঘুরবে?
  1. ক) ঘড়ির কাটরি বিপরীতে ১০ আর. পি. এম
  2. খ) ঘড়ির কাটরি দিকে ১০ আর. পি. এম
  3. গ) ঘড়ির কাটরি বিপরীতে ৫ আর. পি. এম
  4. ঘ) ঘড়ির কাটরি দিকে ৫ আর. পি. এম
সঠিক উত্তর:
খ) ঘড়ির কাটরি দিকে ১০ আর. পি. এম
উত্তর
সঠিক উত্তর:
খ) ঘড়ির কাটরি দিকে ১০ আর. পি. এম
ব্যাখ্যা

পাশাপাশি সংযুক্ত দুটি গিয়ার একটি অপরটির বিপরীত দিকে ঘোরে।
১ম টি ঘড়ির দিকে ঘুরলে ২য় টি ঘড়ির বিপরীত দিকে
২য় টি ঘড়ির বিপরীত দিকে ঘুরলে ৩য় টি ঘড়ির দিকে ঘুরলে
৩য় টি ঘড়ির দিকে ঘুরলে ৪র্থ টি ঘড়ির বিপরীত দিকে
৪র্থ টি ঘড়ির বিপরীত দিকে ঘুরলে ৫ম (Y) টি ঘড়ির দিকে ঘুরলে
X এবং Y গিয়ারে আকৃতি একই এজন্য এরা একই গতিতে ঘুরবে।

৯০৬.
৫ টাকা, ২ টাকা ও ১ টাকার মোট ১৫ টি কয়েনের যোগফল ৬০ টাকা হলে ২ টাকার কয়েন সংখ্যা কতটি হবে?
  1. ক) ১টি
  2. খ) ৩টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৭টি
সঠিক উত্তর:
ক) ১টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১টি
ব্যাখ্যা

৫ টাকার কয়েন ১১টি = ১১×৫ = ৫৫ টাকা।
২ টাকার কয়েন ১ টি = ১×২ = ২ টাকা।
১ টাকার কয়েন ৩ টি = ১×৩ = ৩ টাকা।

৯০৭.
একটি স্প্রিং-এ ৮ পাউন্ড ওজন ঝুলালে স্প্রিং-টি ০.৪ ইঞ্চি প্রসারিত হয়। যদি স্প্রিং-এ ১২ পাউন্ড ওজন ঝুলানো হয় তাহলে স্প্রিং-টি কত ইঞ্চি প্রসারিত হবে?
  1. ০.৬ ইঞ্চি
  2. ০.৮ ইঞ্চি
  3. ১ ইঞ্চি
  4. ১.২ ইঞ্চি
সঠিক উত্তর:
০.৬ ইঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
০.৬ ইঞ্চি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্প্রিং-এ ৮ পাউন্ড ওজন ঝুলালে স্প্রিং-টি ০.৪ ইঞ্চি প্রসারিত হয়। যদি স্প্রিং-এ ১২ পাউন্ড ওজন ঝুলানো হয় তাহলে স্প্রিং-টি কত ইঞ্চি প্রসারিত হবে?

সমাধান:
আমরা জানি,
হুকের সুত্র অনুসারে,
F = Kx
৮ পাউন্ড ওজনের ক্ষেত্রে,
৮ = K × ০.৪
⇒ K = ৮/০.৪
∴ K = ২০

এখন, ১২ পাউন্ড ওজনের ক্ষেত্রে,
১২ = K × x
⇒ x = ১২/K
⇒ x = ১২/২০
∴ x = ০.৬
∴ স্প্রিং-এ ১২ পাউন্ড ওজন ঝুলানো হয় তাহলে স্প্রিং-টি ০.৬ ইঞ্চি প্রসারিত হবে।
৯০৮.
কোন বানানটি অশুদ্ধ?
  1. Lieutenant
  2. Revenous
  3. Affectionate
  4. Farewell
সঠিক উত্তর:
Revenous
উত্তর
সঠিক উত্তর:
Revenous
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
Lieutenant, Farewell এবং Affectionate বানান তিনটি শুদ্ধ।
Revenous বানানটি ভুল।
সঠিক বানান: Ravenous.
বাংলা অর্থ - লোলুপ, লোভী, রাক্ষুসে।

৯০৯.
কলোসিয়াম : ইতালি : : চিচেন ইৎজা : ?
  1. চীন
  2. জাপান
  3. মেক্সিকো
  4. সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
মেক্সিকো
উত্তর
সঠিক উত্তর:
মেক্সিকো
ব্যাখ্যা
প্রশ্ন: কলোসিয়াম : ইতালি : : চিচেন ইৎজা : ?

সমাধান:
ইতালির রোমের সবচেয়ে বিখ্যাত নির্দশন হলো কলোসিয়াম।
মেক্সিকোতে পর্যটকদের সবচেয়ে প্রিয় দর্শনীয় স্থানের একটি হলো চিচেন ইৎজা।

তাই, কলোসিয়াম ইতালির সাথে সম্পর্কিত এবং চিচেন ইৎজা মেক্সিকোর সাথে সম্পর্কিত।
৯১০.
একটি নাচের ক্লাসে ২৪ জন ছাত্রী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। মিথিলার অবস্থান বা দিক থেকে ৯ম এবং রিমুর অবস্থান ডান দিক থেকে ২২ তম। তাদের দুজনের মাঝে কতজন দাঁড়িয়ে আছে?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
গ) ৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫
৯১১.
কোনো নৌকাকে বেশি গতিতে চালাতে হলে, বৈঠা ব্যবহার করতে হবে-
  1. পিছনে
  2. সামনে
  3. ডান পার্শ্বে
  4. বাম পার্শ্বে
সঠিক উত্তর:
পিছনে
উত্তর
সঠিক উত্তর:
পিছনে
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো নৌকাকে বেশি গতিতে চালাতে হলে, বৈঠা ব্যবহার করতে হবে-

সমাধান:
• কোনো নৌকাকে বেশি গতিতে চালাতে হলে, বৈঠা ব্যবহার করতে হবে পিছনে।
একজন মাঝি যখন নৌকা চালানোর সময় নৌকার পেছন থেকে বৈঠা দিয়ে পানিতে বা লগি দিয়ে ভূমিতে ধাক্কা দেন তখন পানি বা ভূমি যথাক্রমে বৈঠা ও লগির ওপর সমান ও বিপরীত বল প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশই নৌকাকে এগিয়ে নিয়ে যায়।
৯১২.
1360 টাকা A,B ,C এর মধ্যে এমনভাবে ভাগ করে দেয়া হলো যেন A পায় B এর 2/3 অংশ B পায় C এর 1/4 অংশ। তাহলে A কত টাকা পাবে? 
  1. ক) 200 টাকা
  2. খ) 120 টাকা
  3. গ) 160 টাকা
  4. ঘ) 240 টাকা
সঠিক উত্তর:
গ) 160 টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) 160 টাকা
ব্যাখ্যা
ধরি, 
C পায়  = x টাকা 
B পায়  =  x এর 1/4 অংশ
            =x /4 টাকা 

A পায়  =(x /4) এর 2/3 অংশ
           = x /6 টাকা 

প্রশ্নমতে, 
(x/6) + (x/4) + x = 1360
(2x + 3x + 12x)/12 = 1360
17x/12 = 1360 
17x = 1360 × 12
x = (1360 × 12)/17
x = 960

A পায় = 960/6 = 160 টাকা
৯১৩.
সুশিক্ষিত লোক মাত্রই —————
  1. মেধাবী
  2. শিক্ষাবিদ
  3. অহংকারী
  4. স্বশিক্ষিত
সঠিক উত্তর:
স্বশিক্ষিত
উত্তর
সঠিক উত্তর:
স্বশিক্ষিত
ব্যাখ্যা

প্রশ্ন: সুশিক্ষিত লোক মাত্রই —————

সমাধান:
সঠিক উত্তর: ঘ) স্বশিক্ষিত

• 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত' উক্তিটি প্রমথ চৌধুরীর 'বই পড়া' প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে।
- প্রমথ চৌধুরীর মতে, স্কুল-কলেজের শিক্ষা মানুষকে কেবল পথ দেখিয়ে দেয়, কিন্তু প্রকৃত সুশিক্ষা অর্জনের দায়িত্ব ব্যক্তির নিজের।
- যে ব্যক্তি সত্যিকার অর্থে সুশিক্ষিত (ভালোভাবে শিক্ষিত, সভ্য, মার্জিত, চরিত্রবান), সে শুধু অন্যের দেওয়া শিক্ষায় থেমে থাকে না — নিজের মধ্যে শিক্ষার আলো জ্বালিয়ে রাখে, নিজেকে নিজে শেখে, জীবনভর শেখার প্রক্রিয়া চালিয়ে যায়। এটাই স্বশিক্ষিত হওয়ার লক্ষণ।

অন্যান্য অপশন:
ক) মেধাবী: সুশিক্ষিত হওয়ার জন্য মেধা সাহায্য করে, কিন্তু সব সুশিক্ষিত লোক মেধাবী নয়। মেধা জন্মগত, সুশিক্ষা অর্জিত।
খ) শিক্ষাবিদ: শিক্ষাবিদ মানে শিক্ষক বা শিক্ষাক্ষেত্রের বিশেষজ্ঞ। সুশিক্ষিত হওয়া আর শিক্ষাবিদ হওয়া এক নয়।
গ) অহংকারী: এটি সুশিক্ষার বিপরীত। সুশিক্ষিত মানুষ সাধারণত বিনয়ী ও নম্র হয়, অহংকারী নয়।

৯১৪.
A person who loves or collects books -
  1. ক) Bibliophile
  2. খ) Misogynist
  3. গ) Mediocre
  4. ঘ) Philatelist
সঠিক উত্তর:
ক) Bibliophile
উত্তর
সঠিক উত্তর:
ক) Bibliophile
ব্যাখ্যা
- A person who loves or collects books is called bibliophile.
- A person who hates or dislikes women or believes they are not as good as men is called misogynist.
- Mediocre means ​not very good; of only average standard.
- A person who collects or studies stamps is called philatelist.

Source: Oxford Dictionary.
৯১৫.
চিত্রভিত্তিক সিরিজটির পরবর্তী চিত্রটি হবে-
  1. চিত্র A
  2. চিত্র B
  3. চিত্র C
  4. চিত্র D
সঠিক উত্তর:
চিত্র B
উত্তর
সঠিক উত্তর:
চিত্র B
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রভিত্তিক সিরিজটির পরবর্তী চিত্রটি হবে-

সমাধান:
নিয়ম ১: শেডিংটি গাঢ় পটভূমি থেকে সাদা পটভূমিতে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়।
নিয়ম ২: বৃত্তের অংশ প্রতিবার ৪৫° করে কমে যায়।

সুতরাং পরবর্তী চিত্রটি হবে - চিত্র B.
৯১৬.
ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে কোন কোন চাকা?
  1. A, B, D, F
  2. A, E, C, B
  3. E, C
  4. সবগুলো
সঠিক উত্তর:
A, B, D, F
উত্তর
সঠিক উত্তর:
A, B, D, F
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে কোন কোন চাকা?

সমাধান:
দুটি চাকা ক্রস বেল্ট দ্বারা যুক্ত থাকলে পরস্পরের বিপরীত দিকে ঘুরে।
আর দুটি চাকা সোজাসুজি বেল্ট দ্বারা যুক্ত থাকলে উভয় চাকা একই দিকে ঘুরে।

যেহেতু তারটি ঘড়ির কাঁটার বিপরীতে যায় সেহেতু A, F, D, B ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। কারণ, সোজাসুজি বেল্ট দ্বারা যুক্ত আছে।

অন্যদিকে E, C ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। কারণ, তারা ক্রস বেল্ট দ্বারা যুক্ত আছে।
৯১৭.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 3
  2. 9
  3. 5
  4. 4
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান: 
১ম তিনটি কলামের গুণফল = শেষ কলাম 

এখন,
১ম ক্ষেত্রে, 
9 × 7 × 5 = 315

২য় ক্ষেত্রে,
5 × 3 × 8 = 120

একইভাবে,
 8 × 7 × ? = 168
56 × ? = 168
? = 168/56 = 3

সুতরাং, প্রশ্নবোধক স্থানে 3 সংখ্যাটি বসবে। 

৯১৮.
মানুষের জীবনকে দোতলা ঘরের সাথে তুলনা করলে তার উপরের তলা হবে-
  1. জ্ঞান ও প্রজ্ঞা
  2. স্বপ্ন ও আকাঙ্ক্ষা
  3. মনুষ্যত্ব
  4. জীবসত্তা
সঠিক উত্তর:
মনুষ্যত্ব
উত্তর
সঠিক উত্তর:
মনুষ্যত্ব
ব্যাখ্যা
প্রশ্ন: মানুষের জীবনকে দোতলা ঘরের সাথে তুলনা করলে তার উপরের তলা হবে-

সমাধান:
লাইনটি মোতাহের হোসেন চৌধুরীর ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের অংশ বিশেষ।
প্রবন্ধে বলা হয়েছে - "মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীবসত্তা সেই ঘরের নিচের তলা, আর মানবসত্তা বা মনুষ্যত্ব উপরের তলা। জীবসত্তার ঘর থেকে মানবসত্তার উঠবার মই হচ্ছে শিক্ষা, শিক্ষাই আমাদের মানবসত্তার ঘরে নিয়ে যেতে পারে।"
৯১৯.
নিচের কোন ভগ্নাংশটি বড়?
  1. ৭/১৩
  2. ৫/১১
  3. ১১/১৯
  4. ৩/৭
সঠিক উত্তর:
১১/১৯
উত্তর
সঠিক উত্তর:
১১/১৯
ব্যাখ্যা
৭/১৩ এবং ৫/১১ ⇒ ৭৭ >৬৫ ∴ ৭/১৩ বড়।

৭/১৩ এবং১১/১৯ ⇒ ১৩৩ < ১৪৩ ∴ ১১/১৯ বড়।

১১/১৯ এবং ৩/৭ ⇒ ৭৭ > ৫৭ ∴ ১১/১৯ বড়।

[ এখানে প্রথম ভগ্নাংশের লব ও দ্বিতীয় ভগ্নাংশের হরের গুনফল আগে হবে 
এবং যা বাকি থাবে তাদের গুনফল পরে হবে। এই দুই গুনফলের প্রথমটি বড় হলে, প্রথম ভগ্নাংশ বড় হবে 
পক্ষান্তরে,  এই দুই গুনফলের দ্বিতীয়টি বড় হলে, দ্বিতীয় ভগ্নাংশ বড় হবে ]

[ সংখ্যাগত দক্ষতা - অনুমান ও তাৎক্ষণিক সমাধান ]
৯২০.
একজন ছাত্র তার দক্ষিণমুখী ঘর থেকে স্কুলে যাবার পথে প্রথমে ডানদিকে ঘুরে কিছুদূর গেল এবং ডানদিকে মোড় নিয়ে আরও কিছুদূর গেল। আবার ডানদিকে ঘুরে কিছুক্ষণ হাঁটল এবং শেষবারে বামদিকে ঘুরে সে স্কুলে পৌঁছালো। স্কুলে পৌঁছানোর সময় ছাত্রের মুখ কোন দিকে ছিল?
  1. উত্তর
  2. দক্ষিণ
  3. পূর্ব
  4. পশ্চিম
সঠিক উত্তর:
উত্তর
উত্তর
সঠিক উত্তর:
উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ছাত্র তার দক্ষিণমুখী ঘর থেকে স্কুলে যাবার পথে প্রথমে ডানদিকে ঘুরে কিছুদূর গেল এবং ডানদিকে মোড় নিয়ে আরও কিছুদূর গেল। আবার ডানদিকে ঘুরে কিছুক্ষণ হাঁটল এবং শেষবারে বামদিকে ঘুরে সে স্কুলে পৌঁছালো। স্কুলে পৌঁছানোর সময় ছাত্রের মুখ কোন দিকে ছিল?

সমাধান:

স্কুলে পৌঁছানোর সময় ছাত্রের মুখ উত্তরদিকে ছিল।
৯২১.
A পিস্টনের ক্ষেত্রফল 4 বর্গমিটার এবং B পিস্টনের ক্ষেত্রফল 16 বর্গমিটার। যদি A পিস্টনে 6N বল প্রয়োগ করা হয় তাহলে B পিস্টনে কত বল পাওয়া যাবে?
  1. 24 N
  2. 22.5 N
  3. 12 N
  4. 28 N
সঠিক উত্তর:
24 N
উত্তর
সঠিক উত্তর:
24 N
ব্যাখ্যা
প্রশ্ন: A পিস্টনের ক্ষেত্রফল 4 বর্গমিটার এবং B পিস্টনের ক্ষেত্রফল 16 বর্গমিটার। যদি A পিস্টনে 6N বল প্রয়োগ করা হয় তাহলে B পিস্টনে কত বল পাওয়া যাবে?


সমাধান:
প্যাসকেলের সূত্র অনুযায়ী,
F1/A1 = F2/A2
⇒ F2 = (F1 × A2)/A1
= (6 × 16)/4
= 24 N
৯২২.
চাকরি ক্ষেত্রে আপনি যদি আপনার কাজে একাধিক ভুল করেন, তবে আপনি কী করবেন?
  1. ভুলগুলো গোপন করার চেষ্টা করবেন।
  2. ভুলগুলো স্বীকার করে সংশোধন করার উদ্যোগ নেবেন।
  3. কৌশলে ভুলগুলো অন্য কারো উপর চাপিয়ে দেবেন।
  4. হতাশ হয়ে কাজ থেকে বিরত থাকবেন।
সঠিক উত্তর:
ভুলগুলো স্বীকার করে সংশোধন করার উদ্যোগ নেবেন।
উত্তর
সঠিক উত্তর:
ভুলগুলো স্বীকার করে সংশোধন করার উদ্যোগ নেবেন।
ব্যাখ্যা
প্রশ্ন: চাকরি ক্ষেত্রে আপনি যদি আপনার কাজে একাধিক ভুল করেন, তবে আপনি কী করবেন?

সমাধান:
যখন কোনো ভুল হয়, তখন সেটি স্বীকার করে সংশোধন করার উদ্যোগ নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে ভালো কাজ করা যায় এবং একই ভুল আবার না হয়।

সঠিক উত্তর: খ) ভুলগুলো স্বীকার করে সংশোধন করার উদ্যোগ নেবেন।
৯২৩.
100.48 = x, 100.60 = y এবং xz = y2 হলে, z এর মান কত?
  1. ক) 1
  2. খ) 1.5
  3. গ) 2
  4. ঘ) 2.5
সঠিক উত্তর:
ঘ) 2.5
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2.5
ব্যাখ্যা
প্রশ্ন: 100.48 = x, 100.60 = y এবং xz = y2 হলে, z এর মান কত? 

সমাধান: 
100.48 = x
100.60 = y

xz = y2
(100.48)z = (100.60)2
10 0.48z = 101.2
0.48z = 1.2
z = 1.2/.48
z = 2.5
৯২৪.
১ জানুয়ারি ১৯৯৬, সোমবার হলে, ১ জানুয়ারি ১৯৯৭ কী বার ছিল?
  1. বুধবার
  2. বৃহস্পতিবার
  3. সোমবার
  4. শুক্রবার
সঠিক উত্তর:
বুধবার
উত্তর
সঠিক উত্তর:
বুধবার
ব্যাখ্যা
প্রশ্ন: ১ জানুয়ারি ১৯৯৬, সোমবার হলে, ১ জানুয়ারি ১৯৯৭ কী বার ছিল?

সমাধান:
আমরা জানি,
অধিবর্ষ বাদে অন্য সকল বছরের ১ম দিন ও শেষদিন একই বার হয়।
আর অধিবর্ষ হলে শেষ দিন হয় প্রথম দিন যে বার ছিল এর পরের বার।

১৯৯৬ অধিবর্ষ,
তাই ১ জানুয়ারি ১৯৯৬, সোমবার হলে, ৩১ ডিসেম্বর ১৯৯৬ হবে মঙ্গলবার
∴ ১ জানুয়ারি ১৯৯৭ হবে বুধবার। 
৯২৫.
পিয়াস, বশিরের চেয়ে ভারী; রনি, এনামুলের চেয়ে হালকা; পিয়াস, রনির চেয়ে হালকা। তাহলে এদের মধ্যে সবচেয়ে ভারী কে?
  1. বশির
  2. পিয়াস
  3. রনি
  4. এনামুল
সঠিক উত্তর:
এনামুল
উত্তর
সঠিক উত্তর:
এনামুল
ব্যাখ্যা

পিয়াস > বশির
এনামুল > রনি
রনি > পিয়াস
সুতরাং, এনামুল > রনি > পিয়াস > বশির

৯২৬.
Choose the correct spelling.
  1. Idiosyncrasy
  2. Idiosyncrecy
  3. Idyosyncrasy
  4. Idiosyncresy
সঠিক উত্তর:
Idiosyncrasy
উত্তর
সঠিক উত্তর:
Idiosyncrasy
ব্যাখ্যা
Idiosyncrasy - a mode of behavior or way of thought peculiar to an individual.
৯২৭.
যদি RIPSLE = 613082, WIFE = 4192 হয়, তাহলে PEWSL =?
  1. 32408
  2. 69824
  3. 41632
  4. 23048
সঠিক উত্তর:
32408
উত্তর
সঠিক উত্তর:
32408
ব্যাখ্যা
প্রশ্ন: যদি RIPSLE = 613082, WIFE = 4192 হয়, তাহলে PEWSL =?

সমাধান:
RIPSLE = 613082
R = 6
I = 1
P = 3
S = 0
L = 8
E = 2

WIFE = 4192
W = 4
I = 1
F = 9
E = 2

∴ PEWSL = 32408
৯২৮.
আগামী পরশু দিন যদি রবিবার হয় তবে, গতকালের আগের দিন কি বার ছিল?
  1. ক) মঙ্গলবার
  2. খ) শনিবার
  3. গ) শুক্র বার
  4. ঘ) বুধবার
সঠিক উত্তর:
ঘ) বুধবার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বুধবার
ব্যাখ্যা

আগামী পরশু দিন রবিবার
আগামী কাল শনিবার
আজ শুক্র বার
গতকাল বৃহস্পতিবার
গতকালের আগের দিন বুধ বার

৯২৯.
P, Q, R, S ও T পাঁচজন বন্ধু। P, Q এর চেয়ে খাটো কিন্তু T এর চেয়ে লম্বা। R সবার মধ্যে সবচেয়ে লম্বা। S, P এর চেয়ে লম্বা কিন্তু Q এর চেয়ে খাটো। উচ্চতায় সবচেয়ে খাটো কে?
  1. Q
  2. P
  3. S
  4. T
সঠিক উত্তর:
T
উত্তর
সঠিক উত্তর:
T
ব্যাখ্যা

প্রশ্ন: P, Q, R, S ও T পাঁচজন বন্ধু। P, Q এর চেয়ে খাটো কিন্তু T এর চেয়ে লম্বা। R সবার মধ্যে সবচেয়ে লম্বা। S, P এর চেয়ে লম্বা কিন্তু Q এর চেয়ে খাটো। উচ্চতায় সবচেয়ে খাটো কে?

সমাধান:
শর্ত অনুযায়ী সম্পর্কগুলো পাই:
১. P, Q এর চেয়ে খাটো কিন্তু T এর চেয়ে লম্বা ⇒ Q > P > T
২. S, P এর চেয়ে লম্বা কিন্তু Q এর চেয়ে খাটো ⇒ Q > S > P
৩. R সবার থেকে লম্বা ⇒ R সবার উপরে থাকবে

সবগুলো একত্র করলে পাই:
R > Q > S > P > T

∴ উচ্চতায় সবচেয়ে খাটো হলো T

৯৩০.
1 5 U P 5 0 6 2 শব্দের সঠিক আয়নার প্রতিফলন কোনটি?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 3
ব্যাখ্যা
ছবি আয়নায় প্রতিফলন হলে বাম পার্শ্বের অংশ দেখাবে ডান পার্শ্বে আর ডান পার্শ্বের অংশ দেখাবে বাম পার্শ্বে। উপরিভাগ এবং পাদদেশ একই থাকে।
৯৩১.
√(16.9 × ?) = 13
  1. 9
  2. 10
  3. 12
  4. 13
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা

মনে করি, √(16.9 × x) = 13
বা, 16.9 × x = 132
বা, x = 169/16.9 = 10

৯৩২.
নিচের নাম্বার সিরিজে একটি ভুল আছে। ভুল সংখ্যাটি কত?
২, ৫, ৯, ১৪, ২০, ২৭, ৩৫, ৪৩
  1. ৩৪
  2. ৩৮
  3. ৪৩
  4. ১৪
সঠিক উত্তর:
৪৩
উত্তর
সঠিক উত্তর:
৪৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের নাম্বার সিরিজে একটি ভুল আছে। ভুল সংখ্যাটি কত?
২, ৫, ৯, ১৪, ২০, ২৭, ৩৫, ৪৩

সমাধান:
সিরিজের সংখ্যাগুলো যেভাবে গঠিত হয়েছে-
২ + ৩ = ৫
৫ + ৪ = ৯
৯ + ৫ = ১৪
১৪ + ৬ = ২০
২০ + ৭ = ২৭
২৭ + ৮ = ৩৫
৩৫ + ৯ = ৪৪

সে অনুসারে পরবর্তী সংখ্যাটি ৩৫ + ৯ = ৪৪ হওয়া উচিত ছিলো।
∴ ৪৩ সংখ্যাটি ভুল।
৯৩৩.
একটি শ্রেণির অ্যাসেম্বলিতে ৪২ জন শিক্ষার্থীর মধ্যে রিনার অবস্থান শুরু থেকে ২৬-তম এবং আমিনের অবস্থান রিনার ৮ ধাপ আগে। শেষ থেকে আমিনের অবস্থান কত?
  1. ১৯-তম 
  2. ২২-তম 
  3. ২৪-তম 
  4. ২৫-তম 
সঠিক উত্তর:
২৫-তম 
উত্তর
সঠিক উত্তর:
২৫-তম 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি শ্রেণির অ্যাসেম্বলিতে ৪২ জন শিক্ষার্থীর মধ্যে রিনার অবস্থান শুরু থেকে ২৬-তম এবং আমিনের অবস্থান রিনার ৮ ধাপ আগে। শেষ থেকে আমিনের অবস্থান কত?

সমাধান:
রিনার অবস্থান শুরু থেকে ২৬-তম এবং আমিনের অবস্থান ৮ ধাপ সামনে।

​∴ আমিনের অবস্থান = ২৬ - ৮ = ১৮-তম 

​আমিনের পেছনে শিক্ষার্থী আছে = ৪২ - ১৮ = ২৪ জন 

∴ ​শেষ থেকে আমিনের অবস্থান = (২৪ + ১) তম = ২৫-তম 

৯৩৪.
"IBADU" শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে প্রধানত নিচের কোনটি পাওয়া যাবে?
  1. একটি শহর
  2. একটি প্রাণী
  3. একটি দেশ
  4. একটি সাগর
সঠিক উত্তর:
একটি শহর
উত্তর
সঠিক উত্তর:
একটি শহর
ব্যাখ্যা

প্রশ্ন: "IBADU" শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে প্রধানত নিচের কোনটি পাওয়া যাবে?

সমাধান:
'IBADU' শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে 'DUBAI' পাওয়া যাবে। 

Dubai হলো United Arab Emirates (সংযুক্ত আরব আমিরাত)-এর একটি প্রধান শহর এবং একটি আমিরাত (Emirate)।

৯৩৫.
প্রদত্ত চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে? 
  1. ক) 3টি
  2. খ) 4টি
  3. গ) 5টি
  4. ঘ) 6টি
সঠিক উত্তর:
গ) 5টি
উত্তর
সঠিক উত্তর:
গ) 5টি
ব্যাখ্যা


২টি ফাঁকা স্থান নিয়ে বর্গ আছে = BJGI এবং  CKFJ = 2টি 
৪টি ফাঁকা স্থান নিয়ে বর্গ আছে = ABGH, BCFG এবং CDEF = 3টি

মোট বর্গ আছে = 2 + 3 = 5টি 
৯৩৬.
এক ব্যক্তি ব্যাংকে ৫১০ টাকার চেক দিয়ে ২০ টাকার এবং ৫০ টাকার নােট প্রদানের জন্য অনুরােধ করলেন। কত প্রকারে তাঁর অনুরােধ রক্ষা করা সম্ভব?
  1. ৩ প্রকারে
  2. ৪ প্রকার
  3. ৫ প্রকারে
  4. ৬ প্রকারে
সঠিক উত্তর:
৫ প্রকারে
উত্তর
সঠিক উত্তর:
৫ প্রকারে
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ব্যাংকে ৫১০ টাকার চেক দিয়ে ২০ টাকার এবং ৫০ টাকার নােট প্রদানের জন্য অনুরােধ করলেন। কত প্রকারে তাঁর অনুরােধ রক্ষা করা সম্ভব?

সমাধান:
(৫০ × ১) + (২০ × ২৩) = ৫১০
(৫০ × ৩) + (২০ × ১৮) = ৫১০
(৫০ × ৫) + (২০ × ১৩) = ৫১০
(৫০ × ৭) + (২০ × ৮) = ৫১০
(৫০ × ৯) + (২০ × ৩) = ৫১০

৫ প্রকারে অনুরােধ রক্ষা করা সম্ভব।
৯৩৭.
পানি শব্দের সমার্থক নয় কোনটি?
  1. উদক
  2. মহি
  3. নীর
  4. সলিল
সঠিক উত্তর:
মহি
উত্তর
সঠিক উত্তর:
মহি
ব্যাখ্যা
প্রশ্ন: পানি শব্দের সমার্থক নয় কোনটি?

সমাধান:
মহি শব্দটি পানি শব্দের সমার্থক নয়। 

• 'পানি' শব্দের সমার্থক শব্দ:
অম্বু, জল, নীর, সলিল, অপ, উদক, তোয়, জীবন ইত্যাদি।



অন্যদিকে,
• পৃথিবী শব্দের সমার্থক শব্দ হলো- ভুবন, মহি, ক্ষিতি, মেদিনী, মর্ত। 

উৎস:
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৩৮.
PAWKY শব্দের আয়নায় প্রতিচ্ছবি কেমন দেখাবে?
 
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

প্রশ্ন: PAWKY শব্দের আয়নায় প্রতিচ্ছবি কেমন দেখাবে?
 

সমাধান:

PAWKY শব্দটিকে আয়নায় 2 নং এর মত দেখাবে।

৯৩৯.
কোন সংখ্যার অর্ধেকের সাথে ৬ যোগ করলে যে সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যাটির দ্বিগুণ থেকে ২৭ বিয়োগ করলে একই সংখ্যা পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ২১
  2. ২৪
  3. ২২
  4. ২০
সঠিক উত্তর:
২২
উত্তর
সঠিক উত্তর:
২২
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার অর্ধেকের সাথে ৬ যোগ করলে যে সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যাটির দ্বিগুণ থেকে ২৭ বিয়োগ করলে একই সংখ্যা পাওয়া যায়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = x
সংখ্যার অর্ধেক = x/২
সংখ্যার দ্বিগুণ = ২x
প্রশ্নমতে,
x/২ + ৬ = ২x - ২৭
⇒ x + ১২ = ৪x - ৫৪
⇒ ৩x = ৬৬
∴ x = ২২

৯৪০.
১৭ দিন আগে আবদুর রহিম বলেছিল যে তার জন্মদিন 'আগামীকাল'। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে?
  1. ক) ৭
  2. খ) ৮
  3. গ) ৯
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
ক) ৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭
ব্যাখ্যা

আজ (২৩ তারিখ) থেকে ১ দিন আগে হলে গতকাল (২২ তারিখ)। এভাবে ১৭ দিন আগে গেলে ৬ তারিখ হবে। তার সাথে ১ দিন যোগ হবে।
∴ ২৩ - ১৭ = ৬ + আগামীকাল = ৭ তারিখ।

৯৪১.
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
ঘ)
উত্তর
সঠিক উত্তর:
ঘ)
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রের পরের চিত্রটি হবে অপশনের (ঘ)
৯৪২.
নিচের কোন বানান গুচ্ছ অশুদ্ধ?
  1. ক) কৌতূহল, কৃচ্ছ্রসাধন, ক্বচিৎ
  2. খ) সৌপ্তিক, হারীত, প্রকুপিত
  3. গ) জন্মবার্ষিক, পরিষ্কার, পুরস্কার
  4. ঘ) স্বচ্ছন্দ, একত্রিত, সখ্যতা
সঠিক উত্তর:
ঘ) স্বচ্ছন্দ, একত্রিত, সখ্যতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্বচ্ছন্দ, একত্রিত, সখ্যতা
ব্যাখ্যা
স্বচ্ছন্দ, একত্রিত, সখ্যতা শব্দগুলোর শুদ্ধবানান যথাক্রমে স্বাচ্ছন্দ্য, একত্র, সখ্য।
৯৪৩.
নিচের কোনটি শুদ্ধ বানান? 
  1. ক) নির্ঝরিনী
  2. খ) নির্ঝরিনি
  3. গ) নির্জরিণী
  4. ঘ) নির্ঝরিণী 
সঠিক উত্তর:
ঘ) নির্ঝরিণী 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নির্ঝরিণী 
ব্যাখ্যা
নির্ঝরিণী- এটি সংস্কৃত ভাষার শব্দ। 
এর অর্থ- নদী 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
৯৪৪.
HUMAN : LIP : : BIRD : ?
  1. ক) LIP
  2. খ) NOSE
  3. গ) BEAK
  4. ঘ) WING
সঠিক উত্তর:
গ) BEAK
উত্তর
সঠিক উত্তর:
গ) BEAK
ব্যাখ্যা
HUMAN : LIP : : BIRD : ?

মানুষের ঠোঁট -> LIP
পাখির ঠোঁট -> BEAK

উৎস: Accessible Dictionary.
৯৪৫.
ষ্টিয়ার ক্লাচ লিভার ব্যবহৃত হয়-
  1. পাওয়ার টিলারকে থামানোর জন্য
  2. ইঞ্জিনকে বন্ধ করার জন্য
  3. পাওয়ার টিলারের গতি বাড়ানোর জন্য
  4. পাওয়ার টিলারকে ঘোরানোর জন্য
সঠিক উত্তর:
পাওয়ার টিলারকে ঘোরানোর জন্য
উত্তর
সঠিক উত্তর:
পাওয়ার টিলারকে ঘোরানোর জন্য
ব্যাখ্যা
প্রশ্ন: ষ্টিয়ার ক্লাচ লিভার ব্যবহৃত হয়-

সমাধান:
ষ্টিয়ারিং ক্লাচ লিভার:
- পাওয়ার টিলারের দু'পাশের হাতলে (ডান ও বাম) দু'টো ষ্টিয়ারিং ক্লাচ লিভার থাকে।
- পাওয়ার টিলারকে ঘোরানোর সময় এগুলো ব্যবহার করা হয়।
- যে দিকে পাওয়ার টিলারকে ঘোরানো হবে সেদিকের ক্লাচ লিভারটি চেপে ধরতে হবে।
৯৪৬.
আয়নায় প্রতিফলিত হলে কোন শব্দটি কোনো পরিবর্তন হবে না?
  1. BOX
  2. DEED
  3. AXE
  4. MOM
সঠিক উত্তর:
MOM
উত্তর
সঠিক উত্তর:
MOM
ব্যাখ্যা
প্রশ্ন: আয়নায় প্রতিফলিত হলে কোন শব্দটি কোনো পরিবর্তন হবে না?

সমাধান:
আয়নায় প্রতিফলন হওয়ার পরেও A, H, I, M, O, T, U, V, W, X এবং Y এর পরিবর্তন হবে না।

তাই এদের মধ্য থেকে অক্ষর নিয়ে গঠিত শব্দ MOM এর কোনো পরিবর্তন হবে না।
৯৪৭.
আমার মা তোমার ভাইয়ের বোন। তোমার সাথে আমার মা এর সম্পর্ক কি?
  1. ক) ছেলে
  2. খ) ভাই
  3. গ) ভাবি
  4. ঘ) নানী
সঠিক উত্তর:
খ) ভাই
উত্তর
সঠিক উত্তর:
খ) ভাই
ব্যাখ্যা
আমার মা তোমার ভাইয়ের বোন অর্থাৎ আমার মা হল তোমার বোন। অতএব তোমার সাথে আমার মা এর ভাই এর সম্পর্ক।
৯৪৮.
"উজানের কৈ" বাগধারাটির অর্থ কী?
  1. সহজলভ্য
  2. বেহায়া
  3. দুর্লভ বস্তু
  4. দীর্ঘজীবী
সঠিক উত্তর:
সহজলভ্য
উত্তর
সঠিক উত্তর:
সহজলভ্য
ব্যাখ্যা

প্রশ্ন: "উজানের কৈ" বাগধারাটির অর্থ কী?

সমাধান:
"উজানের কৈ"  বাগধারাটির অর্থ হলো- সহজলভ্য। 

অন্যদিকে,
• "কাকভূষন্ডী" বাগধারাটির অর্থ হলো- দীর্ঘজীবী।
• "কান কাটা" বাগধারাটির অর্থ হলো- বেহায়া । 
• "অমবস্যার চাঁদ" বাগধারাটির অর্থ হলো-দুর্লভ বস্তু। 

উৎস: 
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি (খন্ড-২), ড. হায়াৎ মামুদ।

৯৪৯.
একজন লোক A অবস্থান থেকে হেঁটে ডান দিকে ১০ ফুট, অতঃপর বামদিকে ২০ ফুট, তারপর বামদিকে ২০ ফুট এবং সবশেষে বামদিকে ২০ ফুট গিয়ে B অবস্থানে পৌঁছল। A ও B এর মধ্যকার দূরত্ব কত ফুট? 
  1. ৩০ ফুট
  2. ৪০ ফুট
  3. ১০ ফুট
  4. ২০ ফুট
সঠিক উত্তর:
১০ ফুট
উত্তর
সঠিক উত্তর:
১০ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক A অবস্থান থেকে হেঁটে ডান দিকে ১০ ফুট, অতঃপর বামদিকে ২০ ফুট, তারপর বামদিকে ২০ ফুট এবং সবশেষে বামদিকে ২০ ফুট গিয়ে B অবস্থানে পৌঁছল। A ও B এর মধ্যকার দূরত্ব কত ফুট? 

সমাধান:

∴ A ও B এর মধ্যকার দূরত্ব ২০ - ১০ = ১০ ফুট
৯৫০.
MALAYALAM শব্দটি আয়নাতে নিচের কোনটির মত দেখাবে?
  1. ক) (1)
  2. খ) (2)
  3. গ) (3)
  4. ঘ) (4)
সঠিক উত্তর:
খ) (2)
উত্তর
সঠিক উত্তর:
খ) (2)
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৯৫১.
প্রদত্ত চিত্রে কমলা রঙের চাকাটি কোনদিকে ঘুরবে? 
  1. ক) ঘড়ির কাঁটার দিকে
  2. খ) ঘড়ির কাঁটার বিপরীত দিকে
  3. গ) যেকোন দিকে
  4. ঘ) স্থির থাকবে।
সঠিক উত্তর:
ক) ঘড়ির কাঁটার দিকে
উত্তর
সঠিক উত্তর:
ক) ঘড়ির কাঁটার দিকে
ব্যাখ্যা

সমাধান: 


দুটি চাকা ক্রস বেল্ট দ্বারা যুক্ত থাকলে পরস্পরের বিপরীত দিকে ঘুরে।
আর দুটি চাকা সোজাসুজি বেল্ট দ্বারা যুক্ত থাকলে উভয় চাকা একই দিকে ঘুরে।
চাকা দুইটির আকৃতি একই থাকলে তারা একই গতিতে ঘুরবে।

1নং চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। 
1নং এর সাথে 2নং চাকাটি ক্রস বেল্ট দ্বারা যুক্ত। তাই ২নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। 
2নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে 3নং চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।
3নং চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ৪4নং চাকাটি ঘড়ির কাঁটার  দিকে ঘুরবে।
4নং এর সাথে 5নং চাকাটি সোজাসুজি বেল্ট দ্বারা যুক্ত 5নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। 

৯৫২.
৯, ৩৬, ৮১, ১৪৪, ____ শূন্যস্থানের সংখ্যাটি কত?
  1. ১৬৯
  2. ২৬১
  3. ২২৫
  4. ২৫৫
সঠিক উত্তর:
২২৫
উত্তর
সঠিক উত্তর:
২২৫
ব্যাখ্যা
৯, ৩৬, ৮১, ১৪৪ = ৩², ৬², ৯², ১২²।
অর্থাৎ ৩ সাধারণ অন্তর রেখে প্রাপ্ত ধারার বর্গ বের করা হয়েছে।
সুতরাং, পরবর্তী সংখ্যা ১৫² = ২২৫।
৯৫৩.
1 + (1/2) + (1/3) + (1/4) + (1/5) =
  1. (32/25)
  2. (117/60)
  3. (52/25)
  4. (109/50)
  5. (137/60)
সঠিক উত্তর:
(137/60)
উত্তর
সঠিক উত্তর:
(137/60)
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + (1/2) + (1/3) + (1/4) + (1/5) =

সমাধান:
1 + (1/2) + (1/3) + (1/4) + (1/5) =
= (60 + 30 + 20 + 15 + 12)/60
= 137/60
৯৫৪.
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
  1. ক) পূর্বাহ্ন
  2. খ) প্রাহ্ণ
  3. গ) অপরাহ্ণ
  4. ঘ) পরাহ্ণ
সঠিক উত্তর:
ক) পূর্বাহ্ন
উত্তর
সঠিক উত্তর:
ক) পূর্বাহ্ন
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ নয়?

সমাধান:
• প্রমিত বাংলা বানানের নিয়ম:

তৎসম শব্দে 'অপর, পরা, পূর্ব, প্রা' ইত্যাদি উপসর্গের সঙ্গে 'অহ্ন' প্রত্যয় যুক্ত হলে 'অহ্ন' শব্দের 'দন্ত- ন' পরিবর্তিত হয়ে 'মূর্ধন্য-ণ হয়।
যেমন- অপরাহ্ণ, পরাহ্ণ, প্রাহ্ণ, পূর্বাহ্ণ ইত্যাদি।

• প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে, পূর্বাহ্ন শুদ্ধ নয়, এর শুদ্ধ বানান- 'পূর্বাহ্ণ'

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মতি- ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন ।
 
৯৫৫.
মানুষই একমাত্র প্রাণী যে _______ ব্যবহার করে।
  1. খাদ্য
  2. ইলেক্ট্রিসিটি
  3. লাঠি
  4. আগুন
সঠিক উত্তর:
আগুন
উত্তর
সঠিক উত্তর:
আগুন
ব্যাখ্যা
বেঁচে থাকার জন্য খাদ্য এবং পানি সকল প্রাণীই ব্যবহার করে। লাঠি মানুষ ছাড়াও বানর ও হনুমান ব্যবহার করে থাকে। ইলেক্টিক ইল নামক মাছ ইলেক্ট্রিসিটি ব্যবহার করতে পারে। আগুন মানুষ ছাড়া অন্য কোন প্রাণী ব্যবহার করতে পারে না।
৯৫৬.
রতন তার বাড়ি থেকে রওয়ানা করে 10 কি.মি. পূর্বে যায়। এরপর বামে ঘুরে 6 কি.মি. যায় ও পরে আবার বামে ঘুরে 5 কি.মি. যায়। এখন বাম দিকে ঘুরে হাঁটলে, কোন দিকে হাঁটবে?
  1. পশ্চিম দিকে
  2. উত্তর দিকে
  3. পুর্ব দিকে
  4. দক্ষিণ দিকে
সঠিক উত্তর:
দক্ষিণ দিকে
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ দিকে
ব্যাখ্যা

প্রশ্ন: রতন তার বাড়ি থেকে রওয়ানা করে 10 কি.মি. পূর্বে যায়। এরপর বামে ঘুরে 6 কি.মি. যায় ও পরে আবার বামে ঘুরে 5 কি.মি. যায়। এখন বাম দিকে ঘুরে হাঁটলে, কোন দিকে হাঁটবে?

সমাধান:

বাম দিকে ঘুরে হাঁটলে, দক্ষিণ দিকে হাঁটবে

৯৫৭.
প্রশ্নবোধক স্থানে নিচের কোনটি বসবে?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে নিচের কোনটি বসবে?


    সমাধান:
    লবের সংখ্যা গুলো
    2
    2 + 3 = 5
    5 + 4 = 9
    9 + 5 = 14
    14 + 6 = 20

    হরের সংখ্যা গুলো
    4
    4 + 4 = 8
    8 + 5 = 13
    13 + 6 = 19
    19 + 7 = 26

    ∴ প্রশ্নবোধক স্থানে সংখ্যা হবে 20/26
    ৯৫৮.
    প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে?
    1. ক)
    2. খ)
    3. গ)
    4. ঘ)
    সঠিক উত্তর:
    খ)
    উত্তর
    সঠিক উত্তর:
    খ)
    ব্যাখ্যা
    প্রথমে সাদা ত্রিভুজ এর পর আড়াআড়ি দাগকাটা ত্রিভুজ রয়েছে। সুতরাং, সাদা চতুর্ভুজের পর আড়াআড়ি দাগকাটা চতুর্ভুজ থাকবে।
    ৯৫৯.
    Choose the correct spelling.
    1. ক) Supercilious
    2. খ) Supercelious
    3. গ) Supercillous
    4. ঘ) Supercileous
    সঠিক উত্তর:
    ক) Supercilious
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) Supercilious
    ব্যাখ্যা
    Correct spelling is Supercilious.
    ৯৬০.
    What is the antonym of "WINSOME" is-
    1. Beautiful
    2. Repulsive
    3. Attractive
    4. Even
    সঠিক উত্তর:
    Repulsive
    উত্তর
    সঠিক উত্তর:
    Repulsive
    ব্যাখ্যা
    প্রশ্ন: What is the antonym of "WINSOME" is-

    সমাধান:
    "WINSOME" এর অর্থ- আকর্ষণীয়, মনোমুগ্ধকর।
    এর বিপরীত অর্থ "Repulsive"
    "Repulsive" শব্দের বাংলা অর্থ হলো "ঘৃণাযুক্ত", "বিরক্তিকর", বা "অপছন্দনীয়"।
    ৯৬১.
    রাব্বানী পূর্ব দিকে ৩৫ মিটার গেল, তারপর সে ডানদিকে ঘুরল এবং ২০ মিটার গেল। এর পর সে ডানদিকে মোড় নিল এবং ৩০ মিটার যাওয়ার পর সেখান থেকে ৩২ মিটার উত্তরে গেলো। যাত্রাস্থান থেকে সে কত দূরে আছে?
    1. ৩২ মিটার
    2. ২৭ মিটার
    3. ২৬ মিটার
    4. ১৩ মিটার
    সঠিক উত্তর:
    ১৩ মিটার
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৩ মিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: রাব্বানী পূর্ব দিকে ৩৫ মিটার গেল, তারপর সে ডানদিকে ঘুরল এবং ২০ মিটার গেল। এর পর সে ডানদিকে মোড় নিল এবং ৩০ মিটার যাওয়ার পর সেখান থেকে ৩২ মিটার উত্তরে গেলো। যাত্রাস্থান থেকে সে কত দূরে আছে?

    সমাধান:

    যাত্রাস্থান A এবং গন্তব্যস্থান E 
    যাত্রাস্থান থেকে ঐ ব্যক্তির দূরত্ব = AE 

    চিত্র হতে,
    AG = AB - BG
    = (35 - 30) m
    = 5 m

    আবার,
    EG = DE - DG
    = (32 - 20)
    = 12 m

    এখন,
    AE2 = AG2 + GE2
    বা, AE2 = 52 + 122
    বা, AE2 = 25 + 144
    বা, AE = √169
    ∴ AE = 13 m

    ∴ যাত্রাস্থান থেকে ঐ ব্যক্তির দূরত্ব = ১৩ মিটার।
    ৯৬২.
    অভিধানে কোন শব্দটি আগে বসবে?
    1. বাড়ন্ত
    2. বাতায়ন
    3. বাঞ্ছনীয়
    4. বাণী
    সঠিক উত্তর:
    বাঞ্ছনীয়
    উত্তর
    সঠিক উত্তর:
    বাঞ্ছনীয়
    ব্যাখ্যা

    প্রশ্ন: অভিধানে কোন শব্দটি আগে বসবে?

    সমাধান:
    অভিধানে যে শব্দটি আগে বসবে -
    • বাঞ্ছনীয়,
    - সংস্কৃত শব্দ।
    - অর্থ: অভিলষণীয়, কাম্য, প্রত্যাশিত, প্রার্থনীয়।

    অপশনের অন্যান্য যে শব্দগুলো বর্ণের ক্রম অনুসারে অভিধানে আগে বসবে-
    • বাড়ন্ত,
    - বাংলা শব্দ।
    - অর্থ: বাড়ছে এমন, বর্ধিষ্ণু, বৃদ্ধিশীল।

    • বাণী,
    - সংস্কৃত শব্দ।
    - অর্থ: শব্দ, ভাষা, উক্তি, ভাষণ।

    • বাতায়ন,
    - সংস্কৃত শব্দ।
    - অর্থ: ঘরে আলোবাতাস প্রবেশের পথ, জানালা।

    উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

    ৯৬৩.
    নিচের ক, খ, গ ও ঘ বিকল্প নকশা ৪টির মধ্যে কোনটি প্রশ্নবোধক চিহ্নের স্থানে বসবে?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের ক, খ, গ ও ঘ বিকল্প নকশা ৪টির মধ্যে কোনটি প্রশ্নবোধক চিহ্নের স্থানে বসবে?


    সমাধান:

    ৯৬৪.
    Problem pattern -এর শূন্যস্থানে answer pattern -এর কোন চিত্রটি বসবে?
    Problem pattern
      সঠিক উত্তর:
      উত্তর
      সঠিক উত্তর:
      ব্যাখ্যা
      প্রশ্ন: Problem pattern -এর শূন্যস্থানে answer pattern -এর কোন চিত্রটি বসবে?
      Problem pattern



      সমাধান:
      Problem pattern এর চিত্রগুলোর ভিতরের কাঠিগুলোর সাদা ছোট বৃত্তদ্বয় ঘড়ির কাঁটার দিকে ৯০° কোণে ঘুরছে।
      তাই সঠিক উত্তর হবে 
      ৯৬৫.
      নিচের কোন বাক্যটি সঠিক?
      1. Who do the work?
      2. Who does the work?
      3. I had had a meal before he came.
      4. উপরের সব
      সঠিক উত্তর:
      উপরের সব
      উত্তর
      সঠিক উত্তর:
      উপরের সব
      ব্যাখ্যা
      Who do the work? এটি সঠিক কারণ Who plural(বহুবচন) হিসেবে ব্যবহৃত হয়েছে।
      Who does the work? এটি সঠিক কারণ Who singular(একবচন) হিসেবে ব্যবহৃত হয়েছে।
      I had had a meal before he came. এটি সঠিক কারণ before এর আগে past perfect ও before এর পড়ে past indefinite tense হয়।

      [ Topic - বানান ও ভাষা ( ভুল শনাক্তকরণ) ]
      ৯৬৬.
      ‘চাঁদ’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
      1. সোম
      2. সবিতা
      3. বিধু
      4. ইন্দু
      সঠিক উত্তর:
      সবিতা
      উত্তর
      সঠিক উত্তর:
      সবিতা
      ব্যাখ্যা
      • ‘চাঁদ’ শব্দের প্রতিশব্দ নয় - সবিতা।
      - 'সবিতা', ‘সূর্য’ শব্দের প্রতিশব্দ।
       
      • ‘চাঁদ’ শব্দের আরো কিছু প্রতিশব্দ:
      - চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, নিশাকর, সুধাংশু, সুধাকর, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।
       
      উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
      ৯৬৭.
      যদি 2 × 3 = 812, 4 × 5 = 1620 হয় তবে 6 × 7 = ?
      1. 2428
      2. 2442
      3. 42
      4. 1214
      সঠিক উত্তর:
      2428
      উত্তর
      সঠিক উত্তর:
      2428
      ব্যাখ্যা
      প্রশ্ন: যদি 2 × 3 = 812, 4 × 5 = 1620 হয় তবে 6 × 7 = ?

      সমাধান:
      2 × 3 = 812 [এখানে ১ম সংখ্যার 4 গুণ এবং পরে ২য় সংখ্যার 4 গুণ বসেছে]
      4 × 5 = 1620 [এখানে ১ম সংখ্যার 4 গুণ এবং পরে ২য় সংখ্যার 4 গুণ বসেছে]

      6 × 7 = 2428
      ৯৬৮.
      রাহুল, সোহেল ও বশিরের মা তাদেরকে কিছু টাকা ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করে দিলেন। বশির ২০০ টাকা পেলে, রাহুল ও সোহেল মোট কত টাকা পাবে?
      1. ২৫০ টাকা
      2. ৩২০ টাকা
      3. ২৬০ টাকা
      4. ২৮০ টাকা
      সঠিক উত্তর:
      ২৮০ টাকা
      উত্তর
      সঠিক উত্তর:
      ২৮০ টাকা
      ব্যাখ্যা
      প্রশ্ন: রাহুল, সোহেল ও বশিরের মা তাদেরকে কিছু টাকা ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করে দিলেন। বশির ২০০ টাকা পেলে, রাহুল ও সোহেল মোট কত টাকা পাবে?

      সমাধান:
      ধরি,
      রাহুল, সোহেল ও বশির যথাক্রমে পায় ৩ক, ৪ক ও ৫ক টাকা

      প্রশ্নমতে,
      ৫ক = ২০০
      ⇒ ক = ২০০/৫
      ∴ ক = ৪০

      ∴ রাহুল পায় = ৩ক
      = (৩ × ৪০) = ১২০ টাকা

      ∴ সোহেল পায় = ৪ক
      = (৪ × ৪০) = ১৬০ টাকা

      ∴ রাহুল ও সোহেল মোট টাকা পায় = (১২০ + ১৬০) = ২৮০ টাকা
      ৯৬৯.
      শরিফ ৬ কি.মি. পশ্চিমে গেল এরপর ৬ কি.মি. দক্ষিণে গেল আবার ২ কি.মি. পশ্চিমে গেল। যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?
      1. ১২ কি.মি.
      2. ১৬ কি.মি.
      3. ১০ কি.মি.
      4. ৮ কি.মি.
      সঠিক উত্তর:
      ১০ কি.মি.
      উত্তর
      সঠিক উত্তর:
      ১০ কি.মি.
      ব্যাখ্যা
      প্রশ্ন: শরিফ ৬ কি.মি. পশ্চিমে গেল এরপর ৬ কি.মি. দক্ষিণে গেল আবার ২ কি.মি. পশ্চিমে গেল। যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?

      সমাধান:

      যাত্রার স্থান A এবং গন্তব্য স্থান D 
      পিথাগোরাসের উপপাদ্য হতে পাই,
      AD = DE + AE
      ∴ সরাসরি দূরত্ব AD = √(৮ + ৬) = √(৬৪ + ৩৬) = √১০০ = ১০ কি.মি.
      ৯৭০.
      একটি ছবিকে দেখিয়ে জামিল নামের একটি ছেলে বললো, ‘সে আমার মায়ের একমাত্র ছেলের ছেলে’। সম্পর্কে জামিল ঐ ছেলের কী হয়?
      1. চাচা
      2. দাদা
      3. ভাই
      4. বাবা
      সঠিক উত্তর:
      বাবা
      উত্তর
      সঠিক উত্তর:
      বাবা
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি ছবিকে দেখিয়ে জামিল নামের একটি ছেলে বললো, ‘সে আমার মায়ের একমাত্র ছেলের ছেলে’। সম্পর্কে জামিল ঐ ছেলের কী হয়?

      সমাধান:
      জামিলের মায়ের একমাত্র ছেলে জামিল নিজে। তাহলে জামিলের মায়ের একমাত্র ছেলের ছেলে হলো জামিলের ছেলে।
      তাহলে তাদের মধ্যে সম্পর্ক হলো বাবা ও ছেলে।
      ৯৭১.
      নিচের ধারাটির ১০ তম পদ কত?
      ৮, ৪, ২, ১, ১/২......
      1. ১/৪৮
      2. ১/৬৪
      3. ১/১২৮
      4. ১/৬
      সঠিক উত্তর:
      ১/৬৪
      উত্তর
      সঠিক উত্তর:
      ১/৬৪
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের ধারাটির ১০ তম পদ কত?
      ৮, ৪, ২, ১, ১/২......

      সমাধান:
      এটি একটি গুণোত্তর ধারা। যার 
      ১ম পদ, a = ৮
      সাধারণ অনুপাত, r = ৪/৮ = ১/২
      ∴ n-তম পদ = arn - ১
      ১০-তম পদ = ৮(১/২)১০ - ১
      = ৮(১/২)
      = ৮/৫১২
      = ১/৬৪

      অতএব, ধারার ১০ম পদ হবে ১/৬৪
      ৯৭২.
      কোন সংখ্যার বর্গমূলের সাথে ৮ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে?
      1. ১৬
      2. ৩৬
      3. ৬৪
      সঠিক উত্তর:
      ৬৪
      উত্তর
      সঠিক উত্তর:
      ৬৪
      ব্যাখ্যা
      প্রশ্ন: কোন সংখ্যার বর্গমূলের সাথে ৮ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে?

      সমাধান:
      ধরি,
      সংখ্যাটি = ক 

      শর্তমতে,
      √ক + ৮ = (৪) 
      বা, √ক + ৮ = ১৬ 
      বা, √ক = ১৬ - ৮
      বা, √ক = ৮
      বা, (√ক) = (৮)
      ∴ ক = ৬৪

      ∴ নির্ণেয় সংখ্যা ৬৪।
      ৯৭৩.
      প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
      1. ৪৬
      2. ৫০
      3. ৫৬
      4. ৬০
      সঠিক উত্তর:
      ৫০
      উত্তর
      সঠিক উত্তর:
      ৫০
      ব্যাখ্যা
      প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

      সমাধান:
      ৬ + ৮ = ১৪
      ১৪ + ১০ = ২৪
      ২৪ + ১২ = ৩৬
      ৩৬ + ১৪ = ৫০

      ∴ প্রশ্নবোধক স্থানে ৫০ বসবে।
      ৯৭৪.
      কমল একটি কাজ ১৫ দিনে করতে পারে। বিমল, কমলের থেকে ৫০% বেশি দক্ষ। একই কাজ করতে বিমলের কত দিন সময় লাগবে?
      1. ৫ দিন
      2. ৯ দিন
      3. ৭.৫ দিন
      4. ১০ দিন
      সঠিক উত্তর:
      ১০ দিন
      উত্তর
      সঠিক উত্তর:
      ১০ দিন
      ব্যাখ্যা

      প্রশ্ন: কমল একটি কাজ ১৫ দিনে করতে পারে। বিমল, কমলের থেকে ৫০% বেশি দক্ষ। একই কাজ করতে বিমলের কত দিন সময় লাগবে? 

      সমাধান:
      দেওয়া আছে, 
      কমল ১৫ দিনে ১টি কাজ করে
      ∴ কমলের ১ দিনের কাজ = ১/১৫ অংশ

      এবং, বিমল কমলের থেকে ৫০% বেশি দক্ষ
      ∴ বিমলের দক্ষতা = কমলের দক্ষতার ১৫০% = ১.৫ গুণ

      ∴ বিমলের ১ দিনের কাজ = কমলের ১ দিনের কাজ × ১.৫
      = (১/১৫) × ১.৫
      = ১.৫/১৫
      = ১/১০ অংশ

      অর্থাৎ বিমল ১ দিনে কাজের ১/১০ অংশ করে
      ∴ পুরো কাজ করতে বিমলের সময় লাগবে = ১০ দিন

      সুতরাং, বিমলের ১০ দিন লাগবে। 

      ৯৭৫.
      A contest always has--
      1. an umpire
      2. victory
      3. competitor
      4. spectators
      সঠিক উত্তর:
      competitor
      উত্তর
      সঠিক উত্তর:
      competitor
      ব্যাখ্যা
      প্রশ্ন: A contest always has--

      সমাধান:
      একটি contest (প্রতিযোগিতা) তখনই সম্ভব, যখন প্রতিযোগী (competitor) থাকে।
      ৯৭৬.
      Circular এর পারিভাষিক শব্দ -
      1. ক) হলফনামা
      2. খ) কর্মসুচি
      3. গ) পরিপত্র
      4. ঘ) চুক্তিপত্র
      সঠিক উত্তর:
      গ) পরিপত্র
      উত্তর
      সঠিক উত্তর:
      গ) পরিপত্র
      ব্যাখ্যা
      'Covenant' এর বাংলা পরিভাষা- চুক্তিপত্র।
      Agenda এর পারিভাষিক শব্দ - কার্যক্রম, আলোচ্যসূচি।
      Affidavit এর বাংলা পারিভাষিক শব্দ - হলফনামা।
      Circular এর পারিভাষিক শব্দ - পরিপত্র।
      উৎসঃ বাংলা একাডেমী অভিধান
      ৯৭৭.
      ১৮ জুন, ১৯৯৮ সপ্তাহের কী বার ছিল?
      1. রবিবার
      2. মঙ্গলবার
      3. বুধবার
      4. বৃহস্পতিবার
      সঠিক উত্তর:
      বৃহস্পতিবার
      উত্তর
      সঠিক উত্তর:
      বৃহস্পতিবার
      ব্যাখ্যা
      প্রশ্ন: ১৮ জুন, ১৯৯৮ সপ্তাহের কী বার ছিল?

      সমাধান:
      ১৮ জুন, ১৯৯৮ =  ১৯৯৭ বছর + (১ - ১ - ১৯৯৮ তারিখ থেকে ১৭ - ৬ - ১৯৯৮ তারিখ পর্যন্ত সময়)

      আমরা জানি, 
      ১৬০০ বছরের মাঝে Odd day থাকে = ০
      ৩০০ বছরের মাঝে Odd day থাকে = (৫ × ৩) = ১৫ ≡ ১

      ৯৭ বছরে অধিবর্ষ আছে ২৪টি এবং সাধারণ বছর আছে ৭৩টি 
      ৯৭ বছরে Odd day আছে (২৪ × ২ + ৭৩) = ১২১ ≡ ২

      জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন (৩১ + ২৮ + ৩১ + ৩০ + ৩১ + ১৮) = ১৬৯ দিন ≡ ১ Odd day

      মোট Odd day = (০ + ১ + ২ + ১) = ৪

      ১৮ জুন, ১৯৯৮ তারিখে হবে = রবিবার + ৪ দিন = বৃহস্পতিবার
      ৯৭৮.
      Find the odd one out
      1. Relegate : Degrade
      2. Downgrade : Lower
      3. Empirical : Theoretical
      4. Experimental : Practical
      সঠিক উত্তর:
      Empirical : Theoretical
      উত্তর
      সঠিক উত্তর:
      Empirical : Theoretical
      ব্যাখ্যা
      অপশন ক, খ, ঘ এর শব্দ জোড়া সমার্থক এবং গ এর শব্দজোড়া বিপরীতার্থক।
      Relegate
      [রেলিগেইট্]
      (verb transitive)
      Synonyms: Downgrade (নিচে নামানো; তুচ্ছ করা), Lower (অপদস্থ করা), Degrade (পদ বা মর্যাদাহানি করা).
      Antonyms: Upgrade (উচ্চতর স্তরে উন্নীত করা), Promote (পদোন্নতি দান করা; সংবর্ধিত করা).
      English Meaning: To put something or someone into a lower or less important rank or position.
      Empirical
      [ইমপিরিকল্]
      (adjective)
      Synonyms: Factual (সত্য ঘটনাসম্পর্কিত), Practical (প্রায়োগিক), Experimental (পরীক্ষামূলক).
      Antonyms: Theoretical (তত্ত্বীয়).
      ৯৭৯.
      মসীময় শব্দের সমার্থক কোনটি?
      1. ক) কালিমাখাময়
      2. খ) অন্ধকারাচ্ছন্ন
      3. গ) ক ও খ
      4. ঘ) কোনটি নয়
      সঠিক উত্তর:
      গ) ক ও খ
      উত্তর
      সঠিক উত্তর:
      গ) ক ও খ
      ব্যাখ্যা
      মসীময় শব্দের সমার্থক শব্দ কালিমাখাময়, অন্ধকারাচ্ছন্ন।
      [বাংলা সাহিত্য (নবম-দশম শ্রেণি); পৃষ্ঠা নং ৮৫]
      ৯৮০.
      Elegy শব্দটির অর্থ কোনটি?
      1. শোকগাথা
      2. গীতিকা
      3. সমাধি লিপি
      4. প্রশংসাপত্র
      সঠিক উত্তর:
      শোকগাথা
      উত্তর
      সঠিক উত্তর:
      শোকগাথা
      ব্যাখ্যা

      প্রশ্ন: Elegy শব্দটির অর্থ কোনটি?

      সমাধান:
      Elegy শব্দটির অর্থ হলো শোকগাথা।

      এলিজি (Elegy) শব্দের বাংলা অর্থ শোকগাথা বা বিলাপকাব্য। 
      Elegy শব্দটি এসেছে গ্রিক শব্দ "elegos" থেকে, যার অর্থ শোকের গান বা কবিতা।

      অন্যদিকে,
      Ballad শব্দটির অর্থ হলো গীতিকা।
      Epitaph শব্দটির অর্থ হলো সমাধি লিপি। 
      Testimonial শব্দটির অর্থ হলো প্রশংসাপত্র।

      উৎস: 
      - Accessible Dictionary by Bangla Academy.

      ৯৮১.
      শ্রীকান্ত : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় : : কাবিলের বোন : ?
      1. আব্দুল কাদির
      2. আনোয়ার পাশা
      3. আল মাহমুদ
      4. এস ওয়াজেদ আলী
      সঠিক উত্তর:
      আল মাহমুদ
      উত্তর
      সঠিক উত্তর:
      আল মাহমুদ
      ব্যাখ্যা
      প্রশ্ন: শ্রীকান্ত : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় : : কাবিলের বোন : ?

      সমাধান:
      শ্রীকান্ত উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আত্মজৈবনিক উপন্যাস। 

      আল মাহমুদ রচিত উপন্যাস:
      - ডাহুকী, 
      - উপমহাদেশ, 
      - আগুনের মেয়ে, 
      - চেহারার চতুরঙ্গ, 
      - কাবিলের বোন ইত্যাদি।

      শ্রীকান্ত উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আত্মজৈবনিক উপন্যাস। 
      একইভাবে, কাবিলের বোন আল মাহমুদ রচিত উপন্যাস।

      উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
      ৯৮২.
      যদি চ × G = ৮২ হয়, তবে J × ট = ?
      1. ক) ১২০
      2. খ) ৯২
      3. গ) ১১৫
      4. ঘ) ১১০
      সঠিক উত্তর:
      ঘ) ১১০
      উত্তর
      সঠিক উত্তর:
      ঘ) ১১০
      ব্যাখ্যা

      প্রশ্নে ৮২ এর স্থলে ৪২ হবে।
      বর্ণমালায় অবস্থান অনুসারে-
      চ = ৬
      G = ৭
      J = ১০
      এবং ট = ১১
      তাই, চ × G = ৬ × ৭ = ৪২
      এবং J × ট = ১০ × ১১ = ১১০

      ৯৮৩.
      প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
      1. 18
      2. 26
      3. 27
      4. 52
      সঠিক উত্তর:
      26
      উত্তর
      সঠিক উত্তর:
      26
      ব্যাখ্যা
      প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


      সমাধান:
      এখানে,
      43 - 5 = 38; 38/2 = 19

      61 - 9 = 52; 52/2 = 26

      42 - 6 = 36; 36/2 = 18
      ৯৮৪.
      একটি সংখ্যার বর্গ অপর সংখ্যার বর্গের 8 গুণের চেয়ে 224 কম। যদি সংখ্যাদ্বয়ের অনুপাত 4 : 3 হয়, সংখ্যা দুইটি কত?  
      1. ক) 6, 8
      2. খ) 9, 12
      3. গ) 7, 9
      4. ঘ) 11, 13
      সঠিক উত্তর:
      ক) 6, 8
      উত্তর
      সঠিক উত্তর:
      ক) 6, 8
      ব্যাখ্যা
      দেওয়া আছে, 
      সংখ্যা দুইটির অনুপাত  4 : 3

      একটি সংখ্যা 4x  
      অপর সংখ্যা 3x

      প্রশ্নমতে, 
      (4x)2 = 8 × (3x)2 - 224
      16x2 = 8 × 9x2 - 224 
      16x= 72x2 - 224 
      72x2 - 16x2 = 224 
      56x2 = 224 
      x2 = 4 
      x2 = 22 
      x = 2 
      একটি সংখ্যা 4x  = 4 × 2 = 8 
      অপর সংখ্যা 3x = 3 × 2 = 6
      ৯৮৫.
      কোনটি অন্যগুলোর চেয়ে ব্যতিক্রম?
      1. A
      2. C
      3. E
      4. None
      সঠিক উত্তর:
      E
      উত্তর
      সঠিক উত্তর:
      E
      ব্যাখ্যা
      E ব্যতীত অন্য সকল চিত্রে বৃত্তের অবস্থান রেখার দুইপাশে।
      ৯৮৬.
      বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর মিঃ ফজলে কবির সাহেব বাড়ি থেকে বের হয়ে ৪ কি.মি. দক্ষিণে গিয়ে বামদিকে ৬ কি.মি. গেলেন। এরপর বামদিকে ৪ কি.মি. গিয়ে তিনি পুনরায় বামে ঘুরে ৬ কি.মি. গেলেন। উনি বর্তমানে কোথায় আছেন?
      1. ক) বাড়ি থেকে ২ কি.মি. পশ্চিমে
      2. খ) বাড়ি থেকে ২ কি.মি.পূর্বে
      3. গ) বাড়ি থেকে ৩ কি.মি. পশ্চিমে
      4. ঘ) নিজ বাড়িতে
      সঠিক উত্তর:
      ঘ) নিজ বাড়িতে
      উত্তর
      সঠিক উত্তর:
      ঘ) নিজ বাড়িতে
      ব্যাখ্যা
      ফজলে কবির সাহেব বাড়ি থেকে বের হয়ে ৪ কি.মি. দক্ষিণে গিয়ে বামদিকে ৬ কি.মি. যাওয়ার অর্থাৎ হচ্ছে উনি পশ্চিমদিকে গেছেন। এরপর বামদিকে ৪ কি.মি. যাওয়ার অর্থ তিনি উত্তর দিকে গেছে।তিনি পুনরায় বামে ঘুরে অর্থাৎ পূর্ব দিকে(যেদিকে বাড়ি) ৬ কি.মি.(আগের সমান দূরত্ব) গেলেন। তাহলে উনি বর্তমানে বাড়িতে অবস্থান করছেন।
      ৯৮৭.
      If the second book is a clothbound and the third book is a paperback, which of the following can be a cloth-bound book?
      1. ক) the second
      2. খ) the ninth
      3. গ) the seventh
      4. ঘ) none of these
      সঠিক উত্তর:
      খ) the ninth
      উত্তর
      সঠিক উত্তর:
      খ) the ninth
      ব্যাখ্যা
      Questions (28-32): Read the following passage and select the most appropriate answer.
      Nine books are to be arranged from the left to right on a shelf. Of these, four books are leather-bounds, three are cloth-bounds and remaining books are paperbacks. The leather bound books must be together. The paperback books must also be together. The cloth bound books need not to be together.

      - If the second book is a clothbound and the third book is a paperback, which of the following can be a cloth-bound book?

      Solution: 

      যদি দ্বিতীয় বইটি কাপড় মোড়ানো এবং তৃতীয় বইটি কাগজ মোড়ানো হয় তাহলে উপরোক্ত ভাবে সাজানো যাবে।
      চিত্রানুযায়ী, কাপড়ে মোড়ানো বই ১ম, ৫ম, ৯ম অবস্থানে থাকতে পারবে।
      ৯৮৮.
      নিচের অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ কোনটি?
      সা তে র দা রে মা
      1. ক) দাতের রেসামা
      2. খ) মারের সাদাতে
      3. গ) মাদার তেরেসা
      4. ঘ) দা সামারে তের
      সঠিক উত্তর:
      গ) মাদার তেরেসা
      উত্তর
      সঠিক উত্তর:
      গ) মাদার তেরেসা
      ব্যাখ্যা
      এলোমেলো শব্দগুলো দিয়ে গঠিত সঠিক অর্থবোধক শব্দ হলো ‘মাদার তেরেসা’।
      ৯৮৯.
      Pride : Lion :: Shoal : ?
      1. teacher
      2. student
      3. tiger
      4. fish
      সঠিক উত্তর:
      fish
      উত্তর
      সঠিক উত্তর:
      fish
      ব্যাখ্যা
      A group of lions is called a pride.
      A large number of fish swimming together is shoal.
      ৯৯০.
      ‘প্রতিযােগিতা’য় সবসময় কী থাকে?
      1. ক) topic
      2. খ) examination
      3. গ) party
      4. ঘ) participant
      সঠিক উত্তর:
      ঘ) participant
      উত্তর
      সঠিক উত্তর:
      ঘ) participant
      ব্যাখ্যা
      Participant বা প্রতিযোগী/অংশগ্রহনকারী ছাড়া প্রতিযোগিতা অসম্ভব।
      - Topic, Examination, Party - ছাড়াও প্রতিযোগীতা হতে পারে।
      ৯৯১.

      পরবর্তী চিত্রটি হবে-
        সঠিক উত্তর:
        উত্তর
        সঠিক উত্তর:
        ব্যাখ্যা
        প্রশ্ন:
        পরবর্তী চিত্রটি হবে-

        সমাধান:
        এখানে গাড়িগুলোর ৩টি লাইনে দুই ধরণের পরিবর্তন লক্ষ্য করা যায়,
        প্রথম পরিবর্তন:
        ১ম লাইন থেকে ২য় লাইনে আসার ক্ষেত্রে- গাড়ির লকারসহ (বাম পাশে) গাড়ির যন্ত্রাংশগুলো দ্বিতীয়টির অবস্থান পরিবর্তন করে প্রথম স্থানে, তৃতীয়টি আসছে দ্বিতীয় স্থানে এবং প্রথমটি আসছে তৃতীয় স্থানে। [একইভাবে ২য় লাইন থেকে ৩য় লাইনে পরিবর্তিত হচ্ছে]

        দ্বিতীয় পরিবর্তন:
        গাড়ির চাকার ক্ষেত্রে- ১ম লাইনের ৩য় গাড়ির চাকা যুক্ত হচ্ছে ১ম গাড়িতে, ১ম গাড়ির চাকা ২য় গাড়িতে এবং ২য় গাড়ির চাকা ৩য় গাড়িতে যুক্ত হচ্ছে। [একইভাবে ২য় লাইন থেকে ৩য় লাইনে পরিবর্তিত হচ্ছে]

        উল্লেখিত পরিবর্তন লক্ষয করলে দেখা যায় ৩য় লাইনের পরবর্তী গাড়িটি হবে অপশন ঘ এর অনুরূপ।
        ৯৯২.
        ক, খ এর পিতা। গ, খ এর চাচা। গ এর নিজের অন্য কোনো ভাই-বোন নেই। ক, গ এর কি হয়?
        1. ক) ভাই
        2. খ) মেয়ে
        3. গ) দাদী
        4. ঘ) চাচা
        সঠিক উত্তর:
        ক) ভাই
        উত্তর
        সঠিক উত্তর:
        ক) ভাই
        ব্যাখ্যা
        খ এর বাবা ক। খ এর চাচা গ। গ এর নিজের অন্য কোনো ভাই-বোন নেই, ক হল গ এর চাচাতো অথবা মামাতো অথবা খালাতো অথবা ফুফাতো ভাই। অতএব ক, গ এর ভাই।
        ৯৯৩.
        নিচের কোনটি ভিন্ন ধরনের ?
        ২৫, ৩৬, ৪৯, ১২০, ১৪৪, ১৬৯
        1. ১২০
        2. ২৫
        3. ১৬৯
        4. কোনটিই নয়
        সঠিক উত্তর:
        ১২০
        উত্তর
        সঠিক উত্তর:
        ১২০
        ব্যাখ্যা
        প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন ধরনের ?
        ২৫, ৩৬, ৪৯, ১২০, ১৪৪, ১৬৯

        সমাধান:
        ১২০ সংখ্যাটি ভিন্ন ধরনের । কেননা ১২০ বাদে অন্য সবগুলো সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা ।
        ৯৯৪.
        অর্থনীতি : এডাম স্মিথ :: রাষ্ট্রবিজ্ঞান : ?
        1. ক) এরিস্টটল 
        2. খ) সিগমুড ফ্রয়েড 
        3. গ) অগাস্ট ক্যোঁৎ
        4. ঘ) কোনটিই নয়
        সঠিক উত্তর:
        ক) এরিস্টটল 
        উত্তর
        সঠিক উত্তর:
        ক) এরিস্টটল 
        ব্যাখ্যা
        প্রশ্ন: অর্থনীতি : এডাম স্মিথ :: রাষ্ট্রবিজ্ঞান : ?

        সমাধান: 
        অর্থনীতির জনক - এডাম স্মিথ 
        রাষ্ট্রবিজ্ঞানের জনক - এরিস্টটল 
        আধুনিক মনোবিজ্ঞানের জনক - সিগমুড ফ্রয়েড 
        সমাজবিজ্ঞানের জনক - অগাস্ট ক্যোঁৎ 
        ৯৯৫.
        যদি MCEZ হয় KACX এর সাংকেতিক প্রকাশ, তবে HFOU কোন শব্দের সাংকেতিক প্রকাশ করে?
        1. ক) GENT
        2. খ) FDMS
        3. গ) FENT
        4. ঘ) FMSD
        সঠিক উত্তর:
        খ) FDMS
        উত্তর
        সঠিক উত্তর:
        খ) FDMS
        ব্যাখ্যা

        M এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর K
        C এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর A
        E এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর C
        Z এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর X
        H এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর F
        F এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর D
        O এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর M
        U এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর S

        ৯৯৬.
        'শুক্তি' শব্দের অর্থ কোনটি? 
        1. ক) মাছ
        2. খ) ঝিনুক
        3. গ) স্বচ্ছ
        4. ঘ) সুতোর কাজ
        সঠিক উত্তর:
        খ) ঝিনুক
        উত্তর
        সঠিক উত্তর:
        খ) ঝিনুক
        ব্যাখ্যা
        'শুক্তি' শব্দের অর্থ -
        ১. দুই ভাগে বিভক্ত কালচে সাদা প্রভৃতি রঙের শক্ত খোলাসাবৃত মলাস্কা পর্বের কোমল দেহ বিশিষ্ট অমেরুদণ্ডী জলজ প্রাণী, ঝিনুক 
        ২. শিশুদের  খাওয়ানোর জন্য ব্যবহৃত ঝিনুকের খোলস।  

        [উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি ]
        ৯৯৭.
        ঔৎসুক্য : অনাগ্রহ : : ঔদ্ধত্য : ?
        1. ক) বিনয়
        2. খ) ম্লানিমা
        3. গ) কার্পণ্য
        4. ঘ) আসক্তি
        সঠিক উত্তর:
        ক) বিনয়
        উত্তর
        সঠিক উত্তর:
        ক) বিনয়
        ব্যাখ্যা
        ঔৎসুক্য এর বিপরীত শব্দ হলো অনাগ্রহ।
        ঔদ্ধত্য এর বিপরীত শব্দ হলো বিনয়।
        ঔজ্জ্বল্য এর বিপরীত শব্দ হলো ম্লানিমা।
        ঔদার্য এর বিপরীত শব্দ হলো কার্পণ্য।
        ঔদাসীন্য এর বিপরীত শব্দ হলো আসক্তি।

        উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
        ৯৯৮.
        একজন ব্যাটসম্যানের আটটি ওয়ানডে-তে এভারেজ ৭৯। পরবর্তী ২ ম্যাচে কত রান করলে এভারেজ ৮১ হবে।
        1. ১৬৬
        2. ১৫২
        3. ২১০
        4. ১৭৮
        সঠিক উত্তর:
        ১৭৮
        উত্তর
        সঠিক উত্তর:
        ১৭৮
        ব্যাখ্যা
        প্রশ্ন: একজন ব্যাটসম্যানের আটটি ওয়ানডে-তে এভারেজ ৭৯। পরবর্তী ২ ম্যাচে কত রান করলে এভারেজ ৮১ হবে।

        সমাধান:
        ৮টি ওয়ানডে খেলেছে।
        পরে ২টি খেলবে।
        ∴ মোট ম্যাচ হবে = ৮ + ২ = ১০টি

        প্রথম ৮ ম্যাচে মোট রান = গড় × ম্যাচ সংখ্যা = ৭৯ × ৮ = ৬৩২

        আবার,
        ১০ ম্যাচে নতুন গড় মোট রান = ৮১ × ১০ = ৮১০ 

        ∴ পরবর্তী ২ ম্যাচে প্রয়োজনীয় রান = ৮১০ - ৬৩২ = ১৭৮
        ৯৯৯.
        1, 2, 6, 24, 120, ?
        প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
        1. 240
        2. 520
        3. 720
        4. 740
        সঠিক উত্তর:
        720
        উত্তর
        সঠিক উত্তর:
        720
        ব্যাখ্যা
        প্রশ্ন: 1, 2, 6, 24, 120, ?
        প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

        সমাধান:
        1
        1 × 2 = 2
        2 × 3 = 6
        6 × 4 = 24
        24 × 5 = 120
        120 × 6 = 720
        ১,০০০.
        আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন বর্ণগুলোর কোনো পরিবর্তন হয় না?
        1. R, l, o, v
        2. O, M, j, k
        3. M, O, v, w
        4. P, l, o, r
        সঠিক উত্তর:
        M, O, v, w
        উত্তর
        সঠিক উত্তর:
        M, O, v, w
        ব্যাখ্যা
        প্রশ্ন: আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন বর্ণগুলোর কোনো পরিবর্তন হয় না?

        সমাধান: 
        ইংরেজি বর্ণমালায় বড় হাতের A, H, I, M, O, T, U, V, W, X ও Y অক্ষরগুলো আয়নায় ও বাস্তবে কোনো পরিবর্তন হয় না।
        i, l, o, v, w, x এই ছোট হাতের ইংরেজি অক্ষরগুলোর আয়নায় প্রতিবিম্ব ও বাস্তব বিম্ব একই হয়।