উত্তর
ব্যাখ্যা
• মহানন্দা:
- মহানন্দা নদী হিমালয়ের পাদদেশে দার্জিলিংয়ের নিকট মহালড্রীম পর্বত থেকে উৎপত্তি হয়েছে।
- এটি ভারতের জলপাইগুড়ি জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকায় প্রবেশ করে।
- সেখান থেকে পুনরায় ভারতে ফিরে গিয়ে পূর্ণিয়া ও মালদহ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- অবশেষে, চাপাইনবাবগঞ্জের নিকট বাংলাদেশে পুনরায় প্রবেশ করে গোদাগাড়ির কাছে পদ্মা নদীর সঙ্গে মিলিত হয়।
- পুনর্ভবা, নাগর ও টাঙ্গন এর উপনদী।
এছাড়া,
- পদ্মা নদীর উপনদী - মহানন্দা ও পুনর্ভবা।
উল্লেখ্য,
- কোন নদীতে অপর কোন নদী পতিত হলে পতিত নদীকে উপনদী বলা হয়।
সূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।