বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জ্যামিতি

মোট প্রশ্ন১০,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জ্যামিতি

PrepBank · পাতা ৬২ / ১০৭ · ৬,১০১৬,২০০ / ১০,৭৫২

৬,১০১.
নিচের কোন সমীকরণ সরলরেখা প্রকাশ করে না?
  1. 2y + 5x = 10
  2. 3y + 2x - 6 = 0
  3. 3x - y = 9
  4. y = x2 + 1
সঠিক উত্তর:
y = x2 + 1
উত্তর
সঠিক উত্তর:
y = x2 + 1
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সমীকরণ সরলরেখা প্রকাশ করে না?

সমাধান: 
এখানে, ক, খ এবং গ রেখাত্রয়কে y = mx + c আকারে প্রকাশ করা যায়।
কিন্তু,
ঘ এর সমীকরণকে y = mx + c আকারে প্রকাশ করা যায় না। 
সুতরাং, এটি x2 অন্তর্ভুক্ত, তাই এটি প্যারাবোলা, সরলরেখা নয়। 

৬,১০২.
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 140 বর্গ মি.। যদি এর দৈর্ঘ্য 2 মি. কমানো হয় এবং প্রস্থ 2 মি. বাড়ানো হয় তবে তা একটি বর্গক্ষেত্র হয়। বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কত?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 14
  4. ঘ) 16
সঠিক উত্তর:
খ) 12
উত্তর
সঠিক উত্তর:
খ) 12
ব্যাখ্যা

প্রশ্ন: আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 140 বর্গ মি.। যদি এর দৈর্ঘ্য 2 মি. কমানো হয় এবং প্রস্থ 2 মি. বাড়ানো হয় তবে তা একটি বর্গক্ষেত্র হয়। বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কত?

সমাধান: 
ধরি, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য = ‍a মিটার
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = (a + 2) মিটার
আয়তক্ষেত্রের প্রস্থ = (a - 2) মিটার

প্রশ্নমতে,
(a + 2) × (a - 2) = 140
বা, ‍a2 + 2a - 2a - 4 = 140
বা,  ‍a2 - 4 = 140
বা, a2 = 144
বা, a2 = (12)2
∴ ‍a = 12

∴ ‍ বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার।

৬,১০৩.
একটি কোণ, তার পূরক কোণ অপেক্ষা 24° বেশী হলে, কোণটি হবে?
  1. 57°
  2. 58°
  3. 66°
  4. 53°
সঠিক উত্তর:
57°
উত্তর
সঠিক উত্তর:
57°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণ, তার পূরক কোণ অপেক্ষা 24° বেশী হলে, কোণটি হবে?

সমাধান: 
দুইটি কোণের সমষ্টি ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
ধরি,
কোণটি x,
∴ তার পূরক কোণ 90° - x

শর্তমতে,
x = 90° - x + 24°
⇒ x + x = 114°
⇒ 2x = 114°
⇒ x = 114°/2
∴ x = 57°
৬,১০৪.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার। এর পরিসীমা কত মিটার?
  1. ৯০
  2. ৩০
  3. ৬০
  4. ১২০
সঠিক উত্তর:
১২০
উত্তর
সঠিক উত্তর:
১২০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার। এর পরিসীমা কত মিটার?

সমাধান: 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √৯০০ = ৩০ মিটার 

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = (৩০ × ৪) = ১২০ মিটার
৬,১০৫.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ৫ মিটার ও অতিভুজ ১৩ মিটার হলে ত্রিভুজটির পরিসীমা কত?
  1. ২৮ মিটার
  2. ৩০ মিটার
  3. ৩৫ মিটার
  4. ৩৩ মিটার
সঠিক উত্তর:
৩০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩০ মিটার
ব্যাখ্যা

আমরা জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
অতিভুজ = লম্ব + ভূমি
বা, ১৩ = লম্ব + ৫
বা, লম্ব + ৫ = ১৩
বা, লম্ব = ১৩ - ৫
বা, লম্ব = ১৬৯ - ২৫
বা, লম্ব = ১৪৪
বা, লম্ব = (১২)
বা, লম্ব = ১২
সুতরাং, সমকোণী ত্রিভুজটির পরিসীমা = ৫ + ১২ + ১৩
= ৩০ মিটার।

৬,১০৬.
যদি দুইটি কোণের একটির বাহুদ্বয় অপরটির বাহুদ্বয়ের বিপরীত রশ্মি হয় এবং কোণ দুইটির শীর্ষবিন্দু একই হয়, তবে কোণ দুইটিকে কী কোণ বলে?
  1. পূরক কোণ
  2. সম্পূরক কোণ
  3. প্রবৃদ্ধ কোণ
  4. বিপ্রতীপ কোণ
সঠিক উত্তর:
বিপ্রতীপ কোণ
উত্তর
সঠিক উত্তর:
বিপ্রতীপ কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে বলে-

সমাধান:
• এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ এবং এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে স্থূলকোণ বলা হয়।
• দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়।
• দুইটি কোণের ডিগ্রি পরিমাপের সমষ্টি এক সমকোণ বা 90° হলে, কোণ দুইটিকে পরস্পরের পূরক কোণ বলা হয়।
• দুইটি কোণের ডিগ্রি পরিমাপের সমষ্টি দুই সমকোণ বা 180° হলে, কোণ দুইটিকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়।
• যদি দুইটি কোণের একটির বাহুদ্বয় অপরটির বাহুদ্বয়ের বিপরীত রশ্মি হয় এবং কোণ দুইটির শীর্ষবিন্দু একই হয়, তবে কোণ দুইটিকে বিপ্রতীপ কোণ বলে।
৬,১০৭.
একটি ১৭ মিটার লম্বা মই দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত দেয়াল থেকে ১৫ মিটার দূরে থাকলে, মইয়ের অপর প্রান্ত দেয়ালের কত উচ্চতায় স্পর্শ করেছে?
  1. ৬ মিটার
  2. ১০ মিটার
  3. ৮ মিটার
  4. ১২ মিটার
সঠিক উত্তর:
৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ১৭ মিটার লম্বা মই দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত দেয়াল থেকে ১৫ মিটার দূরে থাকলে, মইয়ের অপর প্রান্ত দেয়ালের কত উচ্চতায় স্পর্শ করেছে?

সমাধান:
ধরি,
মইয়ের অপর প্রান্ত দেয়ালের ”ক” মিটার উচ্চতায় স্পর্শ করেছে।

দেওয়া আছে,
মইয়ের দৈর্ঘ্য = ১৭ মিটার
দেয়াল থেকে মইয়ের দূরত্ব = ১৫ মিটার

যেহেতু দেয়াল মাটির সাথে ৯০° কোণ উৎপন্ন করে।

∴ পিথাগোরাসের সূত্রানুসারে,
(দেয়ালের উচ্চতা) + (দেয়াল থেকে মইয়ের দূরত্ব) = (মইয়ের দৈর্ঘ্য)
⇒ (দেয়ালের উচ্চতা) + (১৫) = (১৭)
⇒ (দেয়ালের উচ্চতা) + ২২৫ = ২৮৯
⇒ (দেয়ালের উচ্চতা) = ২৮৯ - ২২৫
⇒ (দেয়ালের উচ্চতা) = ৬৪
⇒ দেয়ালের উচ্চতা = √৬৪
∴ দেয়ালের উচ্চতা = ৮

মইয়ের অপর প্রান্ত দেয়ালের ৮ মিটার উচ্চতায় স্পর্শ করেছে
৬,১০৮.
Sinθ = Cosθ হলে θ এর মান কত?
  1. ক) 0°
  2. খ) 30°
  3. গ) 60°
  4. ঘ) 45°
সঠিক উত্তর:
ঘ) 45°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 45°
ব্যাখ্যা
প্রশ্ন: Sinθ = Cosθ হলে θ এর মান কত?

সমাধান
:
দেওয়া আছে, 
Sinθ = Cosθ 
বা, Sin2θ = Cos2θ
বা, Sin2θ - Cos2θ = 0 
বা, (1 - Cos2θ) - Cos2θ = 0 
বা, 1 - Cos2θ - Cos2θ = 0
বা, 2Cos2θ = 1 
বা, Cos2θ = 1/2 
বা,  Cosθ = 1/√2
বা, Cosθ = Cos45°
∴ θ = 45°
৬,১০৯.
একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ৮√৩ মিটার হলে, ঘনকটির ধার কত মিটার?
  1. ২√৩
  2. ৪√৩
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ৮√৩ মিটার হলে, ঘনকটির ধার কত মিটার?

সমাধান:
আমরা জানি,
ঘনকের একটি বাহু a হলে, কর্ণের দৈর্ঘ্য = a √৩

প্রশ্নমতে,
a√৩ = ৮√৩
বা, a = ৮

∴ ঘনকটির ধার ৮ মিটার।
৬,১১০.
x এর পূরক কোণ যদি x এর থেকে ৬০° ছোট হয় তাহলে x এর সম্পূরক কোণ x থেকে কত ডিগ্রি বড়?
  1. ৩০°
  2. ৫৫°
  3. ৪৫°
  4. ৪০°
সঠিক উত্তর:
৩০°
উত্তর
সঠিক উত্তর:
৩০°
ব্যাখ্যা
প্রশ্ন: x এর পূরক কোণ যদি x এর থেকে ৬০° ছোট হয় তাহলে x এর সম্পূরক কোণ x থেকে কত ডিগ্রি বড়?

সমাধান:
x এর পূরক কোণ x এর থেকে 60° ছোট।
∴ x - (90 - x) = 60
বা, 2x = 60 + 90
বা, x = 150/2
∴ x = 75

x এর সম্পূরক কোণ = 180 - 75 = 105°

∴ সম্পূরক কোণ, x থেকে (105 - 75) বা, 30° বড়।
৬,১১১.
একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ৪ সে.মি এবং উচ্চতা ৯ সে.মি হলে, উহার তলগুলোর মোট ক্ষেত্রফল কত?
  1. ১২৪π বর্গ সে.মি.
  2. ১০৪π বর্গ সে.মি.
  3. ৮৮π বর্গ সে.মি.
  4. ১০৪ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
১০৪π বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১০৪π বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ৪ সে.মি এবং উচ্চতা ৯ সে.মি হলে, উহার তলগুলোর মোট ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে
সিলিন্ডারের ব্যাসার্ধ, r = ৪ সে.মি.
উচ্চতা, h = ৯ সে.মি.

আমরা জানি,
সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr(r + h)
= ২π × ৪(৪ + ৯)
= ২π × ৪ × ১৩
= ৮π × ১৩
= ১০৪π বর্গ সে.মি.

৬,১১২.
একটি চাকার ব্যাসার্ধ 35 সে. মি.। চাকাটি একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করবে?
  1. 3.5 মিটার
  2. 2.2 মিটার
  3. 2.5 মিটার
  4. 3 মিটার
সঠিক উত্তর:
2.2 মিটার
উত্তর
সঠিক উত্তর:
2.2 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার ব্যাসার্ধ 35 সে. মি.। চাকাটি একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করবে?

সমাধান:
চাকার ব্যাসার্ধ, r = 35 সে. মি.
চাকার ব্যাস, 2r = 70 সে. মি.

আমরা জানি,
একটি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে।
∴ চাকার পরিধি = 2πr
= 2r × π
= 70 × (22/7) সে. মি.
= 220 সে. মি.
= 220/100
= 2.2 মিটার
৬,১১৩.


  1. tan A
  2. 0
  3. cot A
  4. 1
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা

প্রশ্ন:


​​সমাধান:

৬,১১৪.
১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে ৩০° কোণে স্পর্শ করলো। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙ্গে গিয়েছিল?
  1. ১২ ফুট
  2. ৯ ফুট
  3. ৬ ফুট
  4. ৩ ফুট
সঠিক উত্তর:
৬ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৬ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে খুঁটির সঙ্গে ৬০° কোণ উৎপন্ন করে ভূমিতে স্পর্শ করে। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙ্গে গিয়েছিল?

সমাধান:

ধরি,
মাটি থেকে h ফুট উঁচুতে খুঁটিটি ভেঙ্গে যায়।

ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে খুঁটির সঙ্গে ৬০° কোণ উৎপন্ন করে,
∴ ভাঙ্গা অংশটি ভূমির সঙ্গে ৯০° - ৬০° = ৩০° কোণ উৎপন্ন করে

আমরা জানি,
sin৩০° = লম্ব/অতিভূজ
বা, ১/২ = h/(১৮ - h)
বা, (১৮ - h) = ২h
বা, ৩h = ১৮
∴ h = ৬

অর্থাৎ, মাটি থেকে ৬ ফুট উঁচুতে খুঁটিটি ভেঙ্গে গিয়েছিল।
৬,১১৫.
একটি আয়তাকার জমির চতুর্দিকে প্রাচীর নির্মাণ করতে প্রতি মিটার 200 টাকা হিসেবে 50000 টাকা খরচ হয়। যদি জমির প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 12 : 13 হয়, তবে জমিটির ক্ষেত্রফল কত?
  1. 2225 বর্গ মিটার
  2. 3340 বর্গ মিটার
  3. 3900 বর্গ মিটার
  4. 4625 বর্গ মিটার
সঠিক উত্তর:
3900 বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
3900 বর্গ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার জমির চতুর্দিকে প্রাচীর নির্মাণ করতে প্রতি মিটার 200 টাকা হিসেবে 50000 টাকা খরচ হয়। যদি জমির প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 12 : 13 হয়, তবে জমিটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আয়তাকার জমির পরিসীমা = 50000/200 = 250 মিটার
মনে করি,
প্রস্থ ও দৈর্ঘ্য যথাক্রমে 12x ক এবং 13x
শর্তমতে,
2(12x + 13x) = 250
⇒ 50x = 250
⇒ x = 250/50
⇒ x = 5

অতএব,
দৈর্ঘ্য = 12 × 5 = 60 মিটার 
প্রস্থ = 13 × 5 = 65 মিটার
∴ ক্ষেত্রফল = 60 × 65 = 3900 বর্গ মিটার

৬,১১৬.
একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব ৮ সে.মি. হলে ত্রিভুজটির মধ্যমা কত?
  1. ৮ সে.মি.
  2. ১০ সে.মি.
  3. ১২ সে.মি.
  4. ১৪ সে.মি.
সঠিক উত্তর:
১২ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১২ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব ৮ সে.মি. হলে ত্রিভুজটির মধ্যমা কত?
 
সমাধান:
ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয় থাকে ঐ ত্রিভুজের ভরকেন্দ্র বলে। 
∴ XE : EF = 2 : 1
⇒ 8 : EF = 2 : 1
⇒  8/EF = 2/1
⇒ 2EF = 8
⇒ EF = 4
 
∴  ত্রিভুজটির মধ্যমা XF = XE + EF = 8 + 4 = 12 সে.মি.
৬,১১৭.
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ২ সেমি হলে, আয়তন কত?
  1. ৪ ঘন সেমি
  2. ৬ ঘন সেমি
  3. ৮ ঘন সেমি
  4. ৯ ঘন সেমি
সঠিক উত্তর:
৮ ঘন সেমি
উত্তর
সঠিক উত্তর:
৮ ঘন সেমি
ব্যাখ্যা
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য a একক হলে, উক্ত ঘনকের আয়তন a3 ঘন একক।
সুতরাং ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ২ সেমি হলে, উক্ত ঘনকের আয়তন ২ ঘন সেমি বা ৮ ঘন সেমি।
৬,১১৮.
যদি a.sin45° = b.cosec30° হয়, তাহলে a4/b4 = কত?
  1. 63
  2. 43
  3. 23
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
43
উত্তর
সঠিক উত্তর:
43
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a.sin45° = b.cosec30° হয়, তাহলে a4/b4 = কত?

সমাধান:
দেওয়া আছে,
a.sin45° = b.cosec30°
⇒ a/b = cosec30°/sin45°
⇒ a/b = 2/(1/√2)
⇒ a/b = 2√2
⇒ a4/b4 = (2√2)4
⇒ a4/b4 = 64
⇒ a4/b4 = 43
৬,১১৯.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে x কোণের মান কত?
  1. 108°
  2. 160°
  3. 120°
  4. 180°
সঠিক উত্তর:
160°
উত্তর
সঠিক উত্তর:
160°
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে x কোণের মান কত?

সমাধান:
আমরা জানি,
অন্তস্থ চতুভুজের বিপরীত দুটি কোণের সমষ্টি = 180°

∴ ABCD চতুভুজের 
∠A + ∠D = 180°
⇒ ∠A + 100° = 180°
⇒ ∠A = 180° - 100°
∴ ∠A = 80°

আবার,
একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।

এখানে,
BDC চাপের উপর দন্ডায়মান বৃত্তস্থ কোণ ∠A = 80°
BDC চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ ∠BOC = x

∴ BDC চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ ∠x = 80° × 2
∴ ∠x = 160°
৬,১২০.
৭ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ৯৮ ব. সে.মি.
  2. ৪৯ ব. সে.মি.
  3. ১৯৬ ব. সে.মি.
  4. ১৪৬ ব. সে.মি.
সঠিক উত্তর:
৯৮ ব. সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৯৮ ব. সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ব্যাসের সমান।

ধরি,
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = x সে.মি.
কর্ণের দৈর্ঘ্য = x√২  সে.মি.

এখন
∴ x√২ = ১৪
⇒ x = ১৪/√২

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১৪/√২)
= ১৯৬/২
= ৯৮ বর্গসে.মি.
৬,১২১.
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 126 বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 14 গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত? 
  1. 12 গজ
  2. 15 গজ
  3. 18 গজ
  4. 24 গজ
সঠিক উত্তর:
18 গজ
উত্তর
সঠিক উত্তর:
18 গজ
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 126 বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 14 গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত?
 
সমাধান: 
আমরা জানি, 
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × ভূমি × উচ্চতা 
= (1/2) × ভূমি × 14 
= 7 × ভূমি 
 
প্রশ্নমতে, 
7 × ভূমি = 126
বা, ভূমি = 126/7 
∴ ভূমি = 18 গজ 

∴ ভূমির দৈর্ঘ্য = 18 গজ । 

৬,১২২.
একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত ৬ঃ৫ঃ৪ এবং সমগ্রতলের ক্ষেত্রফল ২৩৬৮ বর্গ সে.মি. হলে আয়তন কত?
  1. ২৩৬৮ ঘন সে.মি.
  2. ৭৬৮০ ঘন সে.মি.
  3. ৩৮৪০ ঘন সে.মি.
  4. ৬৪৯৬ ঘন সে.মি.
সঠিক উত্তর:
৭৬৮০ ঘন সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৭৬৮০ ঘন সে.মি.
ব্যাখ্যা

ধরি, দৈর্ঘ্য = ৬x সে.মি, প্রস্থ = ৫x সে.মি, উচ্চতা = ৪x সে.মি.
∴ সমগ্রতলের ক্ষেত্রফল = ২(৬x × ৫x + ৫x × ৪x + ৬x × ৪x) = ২৩৬৮
বা, ২(৩০x + ২০x + ২৪x) = ২৩৬৮
বা, ২ × ৭৪x = ২৩৬৮
বা, x = ২৩৬৮/(২×৭৪) = ১৬
∴ x = ৪
∴ দৈর্ঘ্য = ২৪ সে.মি., প্রস্থ = ২০ সে.মি., উচ্চতা = ১৬ সে.মি.
∴ আয়তন = ২৪ × ২০ ×১৬ = ৭৬৮০ ঘন সে.মি.

৬,১২৩.
কোনো বৃত্তের ক্ষেত্রফল 49π বর্গ একক হলে, ঐ বৃত্তের পরিসীমা কত?
  1. 44 একক
  2. 42 একক
  3. 32 একক
  4. 28 একক
সঠিক উত্তর:
44 একক
উত্তর
সঠিক উত্তর:
44 একক
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ক্ষেত্রফল 49π বর্গ একক হলে, ঐ বৃত্তের পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
πr2 = 49π
⇒ r2 = 49
⇒ r = √49
⇒ r = 7

∴ বৃত্তের পরিসীমা = 2πr
= 2 × (22/7) × (7)
= 44 একক
৬,১২৪.
দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত 3 : 2 হলে বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
  1. 2 : 3
  2. 9 : 4
  3. 4 : 9
  4. 6 : 4
সঠিক উত্তর:
9 : 4
উত্তর
সঠিক উত্তর:
9 : 4
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত 3 : 2 হলে বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
বৃত্ত দুইটির ব্যাসার্ধ 3x/2 এবং 2x/2

∴ বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত = π(3x/2)2 : π(2x/2)2
= 9πx2/4 : 4πx2/4
= 9 : 4
৬,১২৫.
ΔABC এর AB এবং AC এর মধ্যবিন্দু যথাক্রমে E, F হলে < ABC = ?
  1. ক) ∠ACB
  2. খ) ∠BAC
  3. গ) ∠AEF
  4. ঘ) ∠AFE
সঠিক উত্তর:
গ) ∠AEF
উত্তর
সঠিক উত্তর:
গ) ∠AEF
ব্যাখ্যা

ΔABC-এ,
BC||EF
এবং AEB ছেদক
∴ ∠ABC অনুরুপ কোণ ∠AEF

৬,১২৬.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সে.মি. হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.।
  1. ক) 36
  2. খ) 48
  3. গ) 56
  4. ঘ) 72
সঠিক উত্তর:
ক) 36
উত্তর
সঠিক উত্তর:
ক) 36
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সে.মি. হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.।

সমাধান: 
ধরি,
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য a সে.মি.

পিথাগোরাসের উপপাদ্য হতে পাই,
a2 + a2 = 122
বা, 2a2 = 144
বা, a2 = 72

এখন,
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × a × a 
= (1/2)a2
= (1/2) × 72
= 36 বর্গ সে.মি.
৬,১২৭.
একটি বৃত্তের ক্ষেত্রফল ৩৬π বর্গ মিটার । বৃত্তটির ব্যাস কত? 
  1. ৬ মিটার
  2. ২৪ মিটার
  3. ১৮ মিটার
  4. ১২ মিটার
সঠিক উত্তর:
১২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১২ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল ৩৬π বর্গ মিটার । বৃত্তটির ব্যাস কত? 

সমাধান: 
দেওয়া আছে,
বৃত্তের ক্ষেত্রফল = ৩৬π বর্গ মিটার
= π৬ বর্গ মিটার

আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল =  π × (ব্যাসার্ধ)
বা, π৬ =  π × (ব্যাসার্ধ)
বা, (ব্যাসার্ধ) = ৬ 
∴ ব্যাসার্ধ = ৬ মিটার 

∴ ব্যাস = (২ × ৬) মিটার
= ১২ মিটার। 

৬,১২৮.
3 সেমি ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সেমি দূরত্বের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত সেমি?
  1. 3 সেমি
  2. 4 সেমি
  3. 5 সেমি
  4. 6 সেমি
সঠিক উত্তর:
4 সেমি
উত্তর
সঠিক উত্তর:
4 সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: 3 সেমি ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সেমি দূরত্বের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত সেমি?

সমাধান:

ব্যাসার্ধ OB = 3 সেমি
কেন্দ্র হতে বিন্দু C এর দূরত্ব OC = 5 সেমি

এখানে,
OB লম্ব CB

∴  OCB ত্রিভুজ এর জন্য পিথাগোরাসের সূত্র হতে পাই,
OB2 + CB2 = OC2
⇒ (3)2 + CB2 = (5)2
⇒ CB2 = 25 - 9
⇒ CB2 = 16
∴ CB = 4

∴ অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য = 4 সেমি
৬,১২৯.
কোন ৪ টি বাহুদ্বারা চতুর্ভূজ গঠন করা যাবেনা?
  1. ক) ১, ২, ৩, ৪
  2. খ) ১, ২, ৩, ৬
  3. গ) ২, ৩, ৪, ৫
  4. ঘ) ২, ৩, ৪, ৭
সঠিক উত্তর:
খ) ১, ২, ৩, ৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ১, ২, ৩, ৬
ব্যাখ্যা
চতুর্ভূজের যেকোন তিনবাহুর সমষ্টি ৪র্থ বাহু অপেক্ষা বৃহত্তর।
কিন্তু ১ + ২ + ৩ = ৬ ফলে ১, ২, ৩, ৬ দৈর্ঘ্যের বাহুগুলো দ্বারা চতুর্ভূজ গঠন সম্ভব নয়।
৬,১৩০.
একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য ৮ মিটার হলে, ভূমির দৈর্ঘ্য কত?
  1. ৮ মিটার
  2. ৬ মিটার
  3. ১০ মিটার
  4. ১৬ মিটার
সঠিক উত্তর:
৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৮ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য ৮ মিটার হলে, ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান:

সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে লম্ব ও ভূমির মান সমান। 
∴ ভূমির দৈর্ঘ্য হবে ৮ মিটার

৬,১৩১.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৮ মিটার এবং কর্ণের দৈর্ঘ্য ১০ মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার?
  1. ক) ৬৫ বর্গমিটার 
  2. খ) ৩৬ বর্গমিটার 
  3. গ) ৪৮ বর্গমিটার 
  4. ঘ) ১০০ বর্গমিটার 
সঠিক উত্তর:
গ) ৪৮ বর্গমিটার 
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৮ বর্গমিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৮ মিটার  এবং কর্ণের দৈর্ঘ্য ১০ মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার?

সমাধান: 
আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১০ মি. এবং দৈর্ঘ্য ৮ মি.
∴ প্রস্থ = √(১০ - ৮) মি.
=√(১০০ - ৬৪) মি.
= √৩৬ মি 
= ৬ মি 

আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ৮ × ৬ বর্গমিটার 
= ৪৮ বর্গমিটার
৬,১৩২.
  1. 3/4
  2. 3
  3. 3/2
  4. 5
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান: 

৬,১৩৩.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 
  1. ৩০ মিটার
  2. ৬০ মিটার
  3. ৯০ মিটার
  4. ১২০ মিটার
সঠিক উত্তর:
১২০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১২০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৯০০ বর্গমিটার 
∴ বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য = √৯০০ মিটার 
= ৩০ মিটার 

আমরা জানি, 
বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ × একবাহুর দৈর্ঘ্য 
= ৪ × ৩০ মিটার 
= ১২০ মিটার 

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = ১২০ মিটার।
৬,১৩৪.
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কি বলে? 
  1. ক) স্থুলকোণ
  2. খ) সূক্ষ্মকোণ
  3. গ) সমকোণ
  4. ঘ) বিপ্রতীপকোণ
সঠিক উত্তর:
ক) স্থুলকোণ
উত্তর
সঠিক উত্তর:
ক) স্থুলকোণ
ব্যাখ্যা
ত্রিভুজ সংক্রান্ত কিছু অনুসিদ্ধান্তঃ
১) ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
২) সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় স্থুল কোণ হবে।
৩) সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয় পরস্পর সমান হবে।
৬,১৩৫.
কোনো বৃত্তের ব্যাসার্ধ ১৪ সে.মি. হলে বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য নিচের কোনটি?
  1. ২১ সে.মি.
  2. ২৪ সে.মি.
  3. ২৮ সে.মি.
  4. ৩০ সে.মি.
সঠিক উত্তর:
২৮ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৮ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাসার্ধ ১৪ সে.মি. হলে বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য নিচের কোনটি?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
∴ ব্যাসার্ধের দ্বিগুণ হলো ব্যাস।

তাহলে,
ব্যাস = ২ × ব্যাসার্ধ
= (২ × ১৪) সে.মি.
= ২৮ সে.মি.
৬,১৩৬.
একটি আয়তকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 846 বর্গ সে.মি.। যদি ঘনবস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 5 : 4 : 3 হয়, তবে আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য কত?
  1. 10 সে.মি.
  2. 15 সে.মি.
  3. 20 সে.মি.
  4. 30 সে.মি.
সঠিক উত্তর:
15 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
15 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 846 বর্গ সে.মি.। যদি ঘনবস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 5 : 4 : 3 হয়, তবে আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য কত?

সমাধান: 
ধরি,
আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, a = 5x সে.মি.
আয়তকার ঘনবস্তুর প্রস্থ, b = 4x সে.মি.
আয়তকার ঘনবস্তুর উচ্চতা, c = 3x সে.মি.

আমরা জানি, 
আয়তকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল = 2 (ab + bc + ca) বর্গ একক 

প্রশ্নমতে, 
2 (ab + bc + ca) = 846
⇒ 2(5x . 4x + 4x . 3x + 3x . 5x) = 846
⇒ 2(20x2 + 12x2 + 15x2) = 846
⇒ 47x2 = 846/2
⇒ 47x2 = 423
⇒ x2 = 9
⇒ x2 = 32
∴ x = 3

এখন, 
আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, a = 5x সে.মি.
= (5 × 3) সে.মি.
= 15 সে.মি. ।

৬,১৩৭.
যদি θ সূক্ষ্মকোণ এবং sin(θ + 16°) = 1/2 হয়, তবে θ এর মান কত?
  1. 12°
  2. 14°
  3. 18°
  4. 30°
সঠিক উত্তর:
14°
উত্তর
সঠিক উত্তর:
14°
ব্যাখ্যা
প্রশ্ন: যদি θ সূক্ষ্মকোণ এবং sin(θ + 16°) = 1/2 হয়, তবে θ এর মান কত?

সমাধান:
sin(θ + 16°) = 1/2
⇒ sin(θ + 16°) = sin30°
⇒ θ + 16° = 30°
⇒ θ = 30° - 16°
∴ θ = 14°
৬,১৩৮.
When base is 12 inch and height is 8 inch of a triangle, its area :
  1. ক) 96 sq-in
  2. খ) 48 sq-in
  3. গ) 48 in
  4. ঘ) 40 in
সঠিক উত্তর:
খ) 48 sq-in
উত্তর
সঠিক উত্তর:
খ) 48 sq-in
ব্যাখ্যা
Question: When base is 12 inch and height is 8 inch of a triangle, its area :

Solution: 
আমরা জানি 
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × ভূমি × উচ্চতা 
= (1/2) × 12 × 8 বর্গ ইঞ্চি 
= 48 বর্গ ইঞ্চি 
৬,১৩৯.
এই প্রতিক দ্বারা কি নির্দেশ করা হয়?
  1. AB একটি তল
  2. AB একটি রশ্মি
  3. AB একটি রেখাংশ
  4. AB একটি রেখা
সঠিক উত্তর:
AB একটি রশ্মি
উত্তর
সঠিক উত্তর:
AB একটি রশ্মি
ব্যাখ্যা
প্রশ্ন: এই প্রতিক দ্বারা কি নির্দেসগ করা হয়?

সমাধান:
৬,১৪০.
রেখার প্রান্তবিন্দুর সংখ্যা কয়টি?
  1. একটি
  2. দুইটি
  3. অসীম
  4. প্রান্তবিন্দু নেই
সঠিক উত্তর:
প্রান্তবিন্দু নেই
উত্তর
সঠিক উত্তর:
প্রান্তবিন্দু নেই
ব্যাখ্যা
প্রশ্ন: রেখার প্রান্তবিন্দুর সংখ্যা কয়টি?

সমাধান:
রেখা হল অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত সরল পথ।
এর কোনো শুরু বা শেষ নেই, অর্থাৎ কোনো প্রান্তবিন্দু নেই।

অন্যদিকে,
রেখাংশ:
- একটি রেখার উপর দুইটি ভিন্ন বিন্দু হলে ঐ বিন্দু দুইটিসহ তাদের অন্তর্বর্তী সকল বিন্দুর সেটকে বিন্দু দুইটির সংযোজক রেখাংশ বলে।
- ভিন্ন বিন্দু দুইটিকে রেখাংশের প্রান্তবিন্দু বলে।
- আবার প্রান্ত বিন্দুদ্বয়ের মধ্যবর্তী সকল বিন্দু ঐ রেখাংশের উপর অবস্থিত।
অর্থাৎ, রেখাংশ হলো রেখার একটি সসীম অংশ, তাই রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে।

রশ্মি:
রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে।
৬,১৪১.
cos{(nπ)/6} অনুক্রমটির পঞ্চম পদের মান কত?
  1. - √3/2
  2. - 1/2
  3. 1/√2
  4. 1
সঠিক উত্তর:
- √3/2
উত্তর
সঠিক উত্তর:
- √3/2
ব্যাখ্যা
প্রশ্ন: cos{(nπ)/6} অনুক্রমটির পঞ্চম পদের মান কত?

সমাধান:
cos{(nπ)/6} অনুক্রমটির পঞ্চমপদ = cos(5π)/6 [এখানে, n = 5]

এখন,
cos(5π)/6
= cos(5 × 180°)/6
= cos150°
= cos(90° + 60°)
= - sin60°
= - √3/2
৬,১৪২.
AB||CD এবং BC যোগ করা হলে ∠ABC, ∠BCD পরস্পরের -
  1. ক) অনুরূপ কোণ
  2. খ) বিপ্রতীপ কোণ
  3. গ) একান্তর কোণ
  4. ঘ) পূরক কোণ
সঠিক উত্তর:
গ) একান্তর কোণ
উত্তর
সঠিক উত্তর:
গ) একান্তর কোণ
ব্যাখ্যা
একান্তর কোণের সংজ্ঞা অনুসারে প্রশ্নটি প্রণীত।
৬,১৪৩.
একটি আয়তাকার লৌহ ফলকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 10, 8 ও 5.5 সে.মি.। এই ফলকটিকে গলিয়ে 1/2 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলো গোলাকার গুলি প্রস্তুত করা যাবে?
  1. 800 টি 
  2. 840 টি 
  3. 890 টি 
  4. 900 টি 
সঠিক উত্তর:
840 টি 
উত্তর
সঠিক উত্তর:
840 টি 
ব্যাখ্যা
Question: একটি আয়তাকার লৌহ ফলকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 10, 8 ও 5.5 সে.মি.। এই ফলকটিকে গলিয়ে 1/2 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলো গোলাকার গুলি প্রস্তুত করা যাবে?

Solution: 
আয়তাকার লৌহ ফলকের আয়তন = 10 × 8 × (11/2)
= 440 ঘনসেমি 

গোলাকার গুলির আয়তন = (4/3)π(1/2)3
= π/6 ঘনসেমি
= 11/21 ঘনসেমি 

গোলাকার গুলির সংখ্যা = 440/(11/21) = 840 টি
৬,১৪৪.
যদি P + Q = 90° এবং tanP = 1/√3 হয়, তবে Q এর মান কত?
  1. 30°
  2. 60°
  3. 45°
সঠিক উত্তর:
60°
উত্তর
সঠিক উত্তর:
60°
ব্যাখ্যা

প্রশ্ন: যদি P + Q = 90° এবং tanP = 1/√3 হয়, তবে Q এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
P + Q = 90°......(1)
এবং tanP = 1/√3
⇒ tanP = tan30°  ; [tan 30° = 1/√3]
∴ P = 30°

এখন, P এর মান (1) সমীকরণে বসিয়ে পাই, 
P + Q = 90°
⇒ 30° + Q = 90°
⇒ Q = 90° - 30°
∴ Q = 60°

অতএব, Q এর মান 60°

৬,১৪৫.
একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সে.মি. এবং আয়তন 150 ঘন সে.মি.। বেলনের ব্যাসার্ধ কত? 
  1. 3 সে.মি.
  2. 4 সে.মি.
  3. 5 সে.মি.
  4. 6 সে.মি.
সঠিক উত্তর:
3 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
3 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সে.মি. এবং আয়তন 150 ঘন সে.মি.। বেলনের ভূমির ব্যাসার্ধ কত? 

সমাধান: 
মনে করি, 
বেলনের ব্যাসার্ধ r ও উচ্চতা h 
∴ বক্রতলের ক্ষেত্রফল = 2πrh = 100 ......... (1) 
এবং আয়তন = πr2h = 150 ............ (2) 

(2) নং ÷ (1) নং করে পাই, 
πr2h/2πrh = 150/100 
বা, r/2 = 150/100 
বা, 100r = 300 
বা, r = 300/100 
∴ r = 3 

∴ বেলনের ব্যাসার্ধ = 3 সে.মি.।
৬,১৪৬.
দু’টি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?
  1. ক) বিপ্রতীপ কোণ
  2. খ) পূরক কোণ
  3. গ) একান্তর কোণ
  4. ঘ) সম্পূরক কোণ
সঠিক উত্তর:
খ) পূরক কোণ
উত্তর
সঠিক উত্তর:
খ) পূরক কোণ
ব্যাখ্যা

- দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০° হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।

- দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।

- দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে কোণ দুইটির একটিকে অপরটির সন্নিহিত কোণ করে।

৬,১৪৭.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২৪ মিটার এবং প্রস্থ ১৬ মিটার। প্রস্থ কমিয়ে ১২ মিটার করা হলো। দৈর্ঘ্য কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?
  1. ২৮ মি.
  2. ৩০ মি.
  3. ৩২ মি.
  4. ৩৬ মি.
সঠিক উত্তর:
৩২ মি.
উত্তর
সঠিক উত্তর:
৩২ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২৪ মিটার এবং প্রস্থ ১৬ মিটার। প্রস্থ কমিয়ে ১২ মিটার করা হলো। দৈর্ঘ্য কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?

সমাধান:
দেওয়া আছে,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ২৪ মিটার
এবং প্রস্থ = ১৬ মিটার

আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = ২৪ × ১৬ = ৩৮৪ বর্গ মি.

ধরি
নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ক মি.
∴ ক্ষেত্রফল = ১২ক বর্গ মি.

প্রশ্নমতে,
১২ক = ৩৮৪
⇒ ক = ৩৮৪/১২
∴ ক =৩২

অতএব, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ৩২ মি. হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে।
৬,১৪৮.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ এবং ক্ষেত্রফল ৪৮ বর্গমিটার হলে, এর দৈর্ঘ্য কত?
  1. ৬ মিটার
  2. ১২ মিটার
  3. ১৬ মিটার
  4. ১৮ মিটার
সঠিক উত্তর:
১২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ এবং ক্ষেত্রফল ৪৮ বর্গমিটার হলে, এর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের প্রস্থ = a মিটার  এবং দৈর্ঘ্য = ৩a মিটার
∴ ক্ষেত্রফল = (৩a × a) = ৩a বর্গমিটার

প্রশ্নমতে,
৩a = ৪৮
⇒ a = ১৬
∴ a = ৪ 
অতএব, বড় বাহুটির দৈর্ঘ্য = ৩ × ৪ = ১২ মিটার
৬,১৪৯.
একটি ত্রিভুজের বহিঃস্থ তিনটি কোণের যোগফল কত?
  1. ক) ১৮০°
  2. খ) ২৭০°
  3. গ) ৩৬০°
  4. ঘ) ৫৪০°
সঠিক উত্তর:
গ) ৩৬০°
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৬০°
ব্যাখ্যা
একটি ত্রিভুজের বহিঃস্থ তিনটি কোণের যোগফল = ৩৬০°

৬,১৫০.
সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? 
  1. দৈর্ঘ্য × প্রস্থ 
  2. ২(দৈর্ঘ্য + প্রস্থ) 
  3. ভূমি × উচ্চতা 
  4. ১/২(ভূমি × উচ্চতা) 
সঠিক উত্তর:
ভূমি × উচ্চতা 
উত্তর
সঠিক উত্তর:
ভূমি × উচ্চতা 
ব্যাখ্যা

প্রশ্ন: সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? 

সমাধান: 
আমরা জানি, 
- সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো- (ভূমি × উচ্চতা)। 

উল্লেখ্য যে, 
- একটি চতুর্ভুজের চারটি বাহুর মধ্যবিন্দু পরস্পর যুক্ত করলে সামান্তরিক পাওয়া যাবে। 
- সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। 
- সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর অসমান। 
- সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তবে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে। 
- সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে, তা আয়ত। 

৬,১৫১.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। চাকাটি ৯০° ঘুরতে কত সময় লাগবে?
  1. ক) ১/৬ সেকেন্ড
  2. খ) ১/৩ সেকেন্ড
  3. গ) ০.৯ সেকেন্ড
  4. ঘ) ১ সেকেন্ড
সঠিক উত্তর:
ক) ১/৬ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) ১/৬ সেকেন্ড
ব্যাখ্যা

১ মিনিট বা ৬০ সেকেন্ডে ঘুরে ৯০ বার
∴ ১ সেকেন্ডে ঘুরে ৯০/৬০ বার
= ১.৫ বার
১ বার ঘুরলে ঘুরে ৩৬০°
∴ ১.৫ বার ঘুরলে ঘুরে (৩৬০ × ১.৫)°
= ৫৪০°
৫৪০° ঘুরে ১ সেকেণ্ডে
∴ ৯০° ঘুরে (১×৯০)/৫৪০ সেকেন্ডে
= ১/৬ সেকেন্ডে

৬,১৫২.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে?
  1. 11টি
  2. 12টি
  3. 13টি
  4. 14টি
সঠিক উত্তর:
11টি
উত্তর
সঠিক উত্তর:
11টি
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে?

সমাধান:
প্রদত্ত চিত্রে ত্রিভুজ আছে = 1,2,4,7,6, 25, 47,54, 67, 256, 347 = 11টি
৬,১৫৩.
কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?
  1. ক) ৬৫ঃ৬৪ঃ১৬
  2. খ) ৬৫ঃ৬৪ঃ১৫
  3. গ) ৬৫ঃ৬৩ঃ১৬
  4. ঘ) ৬৫ঃ৬২ঃ১৬
সঠিক উত্তর:
গ) ৬৫ঃ৬৩ঃ১৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬৫ঃ৬৩ঃ১৬
ব্যাখ্যা
৬৫ = ৬৩ + ১৬; ফলে ত্রিভুজটি সমকোণী।
৬,১৫৪.
একটি ত্রিভুজের দুইটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য ১৮ সে.মি. হয়, তবে সংযোজক রেখাংশের দৈর্ঘ্য কত?
  1. ৩৬ সে.মি.
  2. ৯ সে.মি.
  3. ২৭ সে.মি.
  4. ২১ সে.মি.
সঠিক উত্তর:
৯ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৯ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের দুইটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য ১৮ সে.মি. হয়, তবে সংযোজক রেখাংশের দৈর্ঘ্য কত?

সমাধান:
ত্রিভুজের মধ্যবিন্দু উপপাদ্য,
একটি ত্রিভুজের যেকোনো দুইটি বাহুর মধ্যবিন্দুকে যুক্ত করলে যে রেখাংশ পাওয়া যায়, সেটি তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার অর্ধেক দৈর্ঘ্যের হয়।

দেওয়া আছে,
তৃতীয় বাহুর দৈর্ঘ্য = ১৮ সে.মি.
সুতরাং, সংযোজক রেখাংশের দৈর্ঘ্য = তৃতীয় বাহুর অর্ধেক = ১৮ ÷ ২ = ৯ সে.মি. 

৬,১৫৫.
চিত্রে ∠ACB = ৪৬° হলে, ∠AOB = ?
  1. ক) ২৩°
  2. খ) ৪৬°
  3. গ) ৯২°
  4. ঘ) ১১০°
সঠিক উত্তর:
গ) ৯২°
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯২°
ব্যাখ্যা

কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।

৬,১৫৬.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ৭ : ২ হলে, বহুভুজটির বাহুসংখ্যা কত?
  1. ৮ টি
  2. ৯ টি
  3. ১০ টি
  4. ১১ টি
সঠিক উত্তর:
৯ টি
উত্তর
সঠিক উত্তর:
৯ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ৭ : ২ হলে, বহুভুজটির বাহুসংখ্যা কত?

সমাধান:
ধরি,
অন্তঃস্থ কোণ = ৭ক
বহিঃস্থ কোণ = ২ক

প্রশ্নমতে,
৭ক + ২ক = ১৮০°
⇒ ৯ক = ১৮০°
∴ ক = ২০°

বহিঃস্থ কোণ = ২ × ২০° = ৪০°
∴ বহুভুজটির বাহুসংখ্যা = ৩৬০°/৪০° = ৯ টি
৬,১৫৭.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ৩২ মি. এবং অপর দুইটি বাহুর প্রতিটি ২০ মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ১৬৪ বর্গমিটার
  2. ২৬৪ বর্গমিটার
  3. ২০০ বর্গমিটার
  4. ১৯২ বর্গমিটার
সঠিক উত্তর:
১৯২ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১৯২ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ৩২ মি. এবং অপর দুইটি বাহুর প্রতিটি ২০ মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
ভূমি, b = ৩২ মি. 
সমান সমান বাহুর দৈর্ঘ্য, a = ২০ মি.

আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/৪)√(৪a - b)
= (৩২/৪)√{৪ × (২০) - (৩২)}
= ৮{√(১৬০০ - ১০২৪)}
= ৮√৫৭৬
= ৮ × ২৪
= ১৯২ বর্গমিটার
৬,১৫৮.
যদি কোন বর্গের কর্ণের দৈর্ঘ্য z হয়, তাহলে বর্গের পরিসীমা কত?
  1. 2√2z
  2. 4√2z
  3. 2z
  4. √2z
সঠিক উত্তর:
2√2z
উত্তর
সঠিক উত্তর:
2√2z
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোন বর্গের কর্ণের দৈর্ঘ্য z হয়, তাহলে বর্গের পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
বর্গের এক বাহুর দৈর্ঘ্য a একক হলে বর্গের কর্ণের দৈর্ঘ্য = a√2 একক
বর্গের পরিসীমা হবে 4a একক

এখানে,
a√2 = z
∴ a = z/√2

∴ বর্গের পরিসীমা 4a = 4 × (z/√2) = (√2 × √2 × √2 × √2) × (z/√2)
= 2√2z
৬,১৫৯.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের পরিসীমা কত?
  1. 2 মিটার 
  2. 4 মিটার 
  3. 6 মিটার 
  4. 8 মিটার 
সঠিক উত্তর:
6 মিটার 
উত্তর
সঠিক উত্তর:
6 মিটার 
ব্যাখ্যা
মনেকরি,
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার
ত্রিভুজটির ক্ষেত্রফল = √3a2/4
ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল= √3(a + 2)2/4

প্রশ্নমতে,
√3(a + 2)2/4 - √3a2/4= 3√3
a2 + 4a + 4 - a2 = 12
4a + 4 = 12
4a = 8
a = 2

 সমবাহু ত্রিভুজের  পরিসীমা = 3 × 2= 6 মিটার
৬,১৬০.
যেকোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহু এর লম্ব-দূরত্বই ত্রিভুজের-
  1. পরিসীমা
  2. ত্রিভুজক্ষেত্র
  3. উচ্চতা
  4. শীর্ষবিন্দু
সঠিক উত্তর:
উচ্চতা
উত্তর
সঠিক উত্তর:
উচ্চতা
ব্যাখ্যা
প্রশ্ন: যেকোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহু এর লম্ব-দূরত্বই ত্রিভুজের-

সমাধান:
• যেকোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহু এর লম্ব-দূরত্বই ত্রিভুজের উচ্চতা।
- ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে পরিসীমা বলে।
- ত্রিভুজের বাহুগুলো দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজক্ষেত্র বলে।
- যেকোনো দুইটি বাহুর সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়।
৬,১৬১.
একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 200 বর্গ সে.মি. এবং আয়তন 300 ঘন সে.মি.। বেলনের ভূমির ব্যাসার্ধ কত?
  1. ক) 2 সে.মি.
  2. খ) 3 সে.মি.
  3. গ) 4 সে.মি.
  4. ঘ) 5 সে.মি.
সঠিক উত্তর:
খ) 3 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 3 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 200 বর্গ সে.মি. এবং আয়তন 300 ঘন সে.মি.। বেলনের ভূমির ব্যাসার্ধ কত?

সমাধান: 
ব্যাসার্ধ r ও উচ্চতা h হলে,
বক্রতলের ক্ষেত্রফল = 2πrh = 200 ......... (1)
আয়তন = πr2h = 300 ............ (2)

(2) নং ÷ (1) নং করে পাই,
πr2h/2πrh = 300/200
বা, r = 600/200
        = 3
৬,১৬২.
2° সমান কত রেডিয়ান?  
  1. π/360
  2. π/90
  3. π/270
  4. π/180
সঠিক উত্তর:
π/90
উত্তর
সঠিক উত্তর:
π/90
ব্যাখ্যা

প্রশ্ন: 2° সমান কত রেডিয়ান? 

সমাধান: 
রেডিয়ান: 
কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ঐ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে এক রেডিয়ান বলে। 

আমরা জানি, 
180° = π রেডিয়ান 
∴ 1° = π/180 রেডিয়ান
∴ 2° = 2 × (π/180)
= π/90

৬,১৬৩.
(6, 4) কেন্দ্রবিশিষ্ট বৃত্ত x-অক্ষকে স্পর্শ করলে, বৃত্তটির ব্যাস কত একক?
  1. 24 একক
  2. 16 একক
  3. 12 একক
  4. 8 একক
সঠিক উত্তর:
8 একক
উত্তর
সঠিক উত্তর:
8 একক
ব্যাখ্যা

প্রশ্ন: (6, 4) কেন্দ্রবিশিষ্ট বৃত্ত x-অক্ষকে স্পর্শ করলে, বৃত্তটির ব্যাস কত একক?

সমাধান:
(6, 4) কেন্দ্রবিশিষ্ট বৃত্ত x-অক্ষকে স্পর্শ করে (অর্থাৎ y = 0), তাহলে কেন্দ্র থেকে x-অক্ষ পর্যন্ত অনুভূমিক দূরত্বই বৃত্তের ব্যাসার্ধ।

কেন্দ্রের y-সমন্বয় = 4 ⇒ দূরত্ব = |4| = 4 একক।

তাহলে ব্যাসার্ধ = 4 একক ⇒ ব্যাস = 2 × 4 = 8 একক.
বৃত্তটির ব্যাস = 8 একক। 

৬,১৬৪.
একটি গোলকের ব্যাসার্ধ 2 গুণ বৃদ্ধি করলে উহার আয়তন কতগুণ বৃদ্ধি পাবে?
  1. 4 গুণ
  2. 16 গুণ
  3. 8 গুণ
  4. 18 গুণ
সঠিক উত্তর:
8 গুণ
উত্তর
সঠিক উত্তর:
8 গুণ
ব্যাখ্যা

আমরা জানি,
গোলকের ক্ষেত্রফল = 4 × বৃত্তের ক্ষেত্রফল
= 4πr2 এবং আয়তন = (4/3)πr3
সুতরাং গোলকের ব্যাসার্ধ 2 গুণ বৃদ্ধি করলে উহার ক্ষেত্রফল 4 গুণ এবং আয়তন 8 গুণ বৃদ্ধি পাবে।

৬,১৬৫.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এর ক্ষেত্রফল 72 বর্গমিটার হলে এর পরিসীমা কত?
  1. ক) ৩৬ মিটার
  2. খ) ৫৬ মিটার
  3. গ) ১৪৪ মিটার
  4. ঘ) ১০৮ মিটার
সঠিক উত্তর:
ক) ৩৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৬ মিটার
ব্যাখ্যা

ধরি,
প্রস্থ = x মিটার
∴ দৈর্ঘ্য = 2x মিটার
প্রশ্নমতে,
x.2x = 72
⇒ x² = 36
⇒ x = 6
অর্থাৎ, প্রস্থ 6 মিটার এবং দৈর্ঘ্য 12 মিটার।
∴ আয়তক্ষেত্রটির পরিসীমা = 2(6+12) মিটার
= ৩৬ মিটার।

৬,১৬৬.
একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বর্গের পরিসীমা ৪৮ সে.মি. এবং আয়তক্ষেত্রের প্রস্থ ৪ সে.মি. হলে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত?
  1. ১৮ সে.মি.
  2. ২৪ সে.মি.
  3. ৩২ সে.মি.
  4. ৩৬ সে.মি.
সঠিক উত্তর:
৩৬ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৩৬ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বর্গের পরিসীমা ৪৮ সে.মি. এবং আয়তক্ষেত্রের প্রস্থ ৪ সে.মি. হলে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
বর্গের পরিসীমা = ৪৮ সে.মি.
∴ বর্গের একবাহুর দৈর্ঘ্য = ৪৮/৪ সে.মি.
= ১২ সে.মি.

∴ বর্গের ক্ষেত্রফল = (এক বাহু) বর্গ সে.মি.
= (১২) বর্গ সে.মি.
= ১৪৪ বর্গ সে.মি.

প্রশ্নমতে,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান।
∴ দৈর্ঘ্য × প্রস্থ = ১৪৪
⇒ দৈর্ঘ্য × ৪ = ১৪৪
⇒ দৈর্ঘ্য = ১৪৪/৪
∴ দৈর্ঘ্য = ৩৬ সে.মি.
৬,১৬৭.
একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এবং উচ্চতা 22 মি. হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত বর্গমি.?
  1. 336 বর্গমি.
  2. 366 বর্গমি.
  3. 343 বর্গমি.
  4. 363 বর্গমি.
সঠিক উত্তর:
363 বর্গমি.
উত্তর
সঠিক উত্তর:
363 বর্গমি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এবং উচ্চতা 22 মি. হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত বর্গমি.?

সমাধান: 
দেওয়া আছে,
সামান্তরিকের উচ্চতা = 22 মিটার
সামান্তরিকের ভূমি = 22 এর 3/4 = 33/2 মিটার

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= (33/2) × 22
= 363 বর্গমি.
৬,১৬৮.
সমকোণী ত্রিভুজের একটি কোণ 90° হলে, অপর দুটি কোণের সমষ্টির অর্ধেক কত? 
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
সঠিক উত্তর:
45°
উত্তর
সঠিক উত্তর:
45°
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের একটি কোণ 90° হলে, অপর দুটি কোণের সমষ্টির অর্ধেক কত? 

সমাধান: 
আমরা জানি, 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180° 
বা, 90° + 2 কোণ = 180°
বা, 2 কোণ = 180° - 90°
বা, 2 কোণ = 90°
বা, কোণ = 90°/2
∴ কোণ = 45°
৬,১৬৯.
একটি বৃত্তের পরিধি ৫০% বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
  1. ৫০%
  2. ১৫০%
  3. ৭৫%
  4. ১২৫%
সঠিক উত্তর:
১২৫%
উত্তর
সঠিক উত্তর:
১২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের পরিধি ৫০% বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বৃত্তের মূল ব্যাসার্ধ = r
বৃত্তের মূল পরিধি = ২πr
এখন,
পরিধি যদি ৫০% বাড়ানো হয়,
∴ নতুন পরিধি হবে = ২πr + ৫০% এর ২πr = ১.৫ × ২πr = ৩πr

নতুন পরিধি ৩πrহলে, নতুন ব্যাসার্ধ = ৩πr/২π = ১.৫r
অর্থাৎ নতুন ব্যাসার্ধ পুরনো ব্যাসার্ধের ১.৫ গুণ হয়েছে।

মূল ক্ষেত্রফল = πr 
নতুন ক্ষেত্রফল = π(১.৫r)= ২.২৫πr

∴ শতকরা ক্ষেত্রফলের বৃদ্ধি = {(২.২৫πr - πr )/πr} × ১০০%
= (১.২৫πr/πr) × ১০০%
= ১২৫%

∴ ক্ষেত্রফল ১২৫% বৃদ্ধি পাবে।
৬,১৭০.
secθ = 3/2 হলে tanθ = ?
  1. ক) 2/3
  2. খ) √5/2
  3. গ) √5/2
  4. ঘ) 1
সঠিক উত্তর:
খ) √5/2
উত্তর
সঠিক উত্তর:
খ) √5/2
ব্যাখ্যা

আমরা জানি,
tan2θ = sec2θ - 1
এখন, tan2θ = (3/2)2 - 1 = (9/4) - 1 = 5/4
∴ tanθ = √5/2

৬,১৭১.
একটি সাইকেলের চাকা প্রতি মিনিটে ৪০ বার ঘুরে এবং প্রতি ঘূর্ণনে ৪০ সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। এক ঘন্টায় চাকাটি কত মিটার অতিক্রম করবে?
  1. ২০০ মিটার
  2. ৭২০ মিটার
  3. ৯৬০ মিটার
  4. ১২০০ মিটার
সঠিক উত্তর:
৯৬০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৯৬০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সাইকেলের চাকা প্রতি মিনিটে ৪০ বার ঘুরে এবং প্রতি ঘূর্ণনে ৪০ সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। এক ঘন্টায় চাকাটি কত মিটার অতিক্রম করবে?

সমাধান:
চাকাটি ১ বার ঘুরলে অতিক্রম করে = ৪০ সে.মি.
চাকাটি ৪০ বার ঘুরলে অতিক্রম করে = ৪০ × ৪০ সে.মি.
= ১৬০০ সে.মি.

চাকাটি ১ মিনিটে অতিক্রম করে = ১৬০০ সে.মি.
∴ চাকাটি ৬০ মিনিটে অতিক্রম করে = ১৬০০ × ৬০ সে.মি.
= ৯৬০০০ সে.মি.
= ৯৬০০০/১০০ মিটার
= ৯৬০ মিটার
৬,১৭২.
যদি cos4θ - sin4θ =2/3, তাহলে, 1 - 2sin2θ = কত?
  1. 1/2
  2. 2/3
  3. 1/3
  4. 4/3
সঠিক উত্তর:
2/3
উত্তর
সঠিক উত্তর:
2/3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি cos4θ - sin4θ = 2/3, তাহলে, 1 - 2sin2θ = কত?

সমাধান:
cos4θ - sin4θ = 2/3
⇒ (cos2θ - sin2θ)(cos2θ + sin2θ) = 2/3
⇒ cos2θ - sin2θ = 2/3
⇒ 1 - sin2θ - sin2θ = 2/3
⇒ 1 - 2sin2θ = 2/3
৬,১৭৩.
একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল ০.০০৩২ হেক্টর হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ৩২ মিটার
  2. ১২√২ মিটার
  3. ১০ মিটার
  4. ৮ মিটার
সঠিক উত্তর:
৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল ০.০০৩২ হেক্টর হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার
০.০০৩২ হেক্টর = ৩২ বর্গমিটার

আমরা জানি,
বর্গক্ষেত্রের একটি বাহু a মিটার হলে এর ক্ষেত্রফল a2 বর্গমিটার

এখানে,
a2 = ৩২ বর্গমিটার

কর্ণ = √(a2 + a2)
= √(৩২ + ৩২)
= √৬৪
= ৮ মিটার

সুতরাং, বর্গাকার মাঠের কর্ণের দৈর্ঘ্য ৮ মিটার।
৬,১৭৪.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৩০ মিটার এবং প্রস্থ ২০ মিটার। বাগানের সীমানা সংলগ্ন বাহিরে ২ মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির পরিসীমা কত?
  1. ক) ১১৬ মিটার
  2. খ) ২১৬ মিটার
  3. গ) ৬০০ মিটার
  4. ঘ) ১০০ মিটার
সঠিক উত্তর:
ক) ১১৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ১১৬ মিটার
ব্যাখ্যা

রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = ৩০ + (২ × ২) = ৩৪ মিটার
রাস্তাসহ বাগানের প্রস্থ = ২০ + (২ × ২) = ২৪ মিটার
∴রাস্তাসহ বাগানের পরিসীমা = ২ × (৩৪ + ২৪) = ১১৬ মিটার

৬,১৭৫.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ সে.মি. এবং উচ্চতা x সে.মি. হলে, x এর মান কোনটি?
  1. ক) ৩√৩
  2. খ) √৩
  3. গ) ৬√২
  4. ঘ) ৯√৩
সঠিক উত্তর:
ক) ৩√৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩√৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ সে.মি. এবং উচ্চতা x সে.মি. হলে, x এর মান কোনটি? 

সমাধান: 
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × (বাহু)
=  (√৩/৪) × (৬)                 
=  ৯√৩
 
আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা 
= (১/২) × ৬ × x
= ৩x 

প্রশ্নমতে,
৩x = ৯√৩
x  =৯√৩/৩
x  =৩√৩
৬,১৭৬.
১৩০° এর সম্পূরক কোণের পূরক কোণের মান কত?
  1. ৫০°
  2. ৫৫°
  3. ৪৫°
  4. ৪০°
সঠিক উত্তর:
৪০°
উত্তর
সঠিক উত্তর:
৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: ১৩০° এর সম্পূরক কোণের পূরক কোণের মান কত?

সমাধান:
দুটি সন্নিহিত কোণের সমষ্টি ১৮০° হলে তারা পরস্পরের সম্পূরক কোণ।
∴ ১৩০° কোণের সম্পূরক কোণ = ১৮০° - ১৩০°
= ৫০°

দুটি কোণের সমষ্টি ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
∴ ৫০° কোণের পূরক কোণ = ৯০° - ৫০° 
= ৪০°
৬,১৭৭.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০ মিটার কমালে একটি বর্গক্ষেত্র পাওয়া যায়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৬৪ বর্গমিটার হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
  1. ক) ১৮০ বর্গমিটার
  2. খ) ১৪৪ বর্গমিটার
  3. গ) ১২০ বর্গমিটার
  4. ঘ) ১০০ বর্গমিটার
সঠিক উত্তর:
খ) ১৪৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৪৪ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০ মিটার কমালে একটি বর্গক্ষেত্র পাওয়া যায়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৬৪ বর্গমিটার হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

সমাধান:

ধরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার।
আয়তক্ষেত্রের প্রস্থ y মিটার।
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০ মিটার কমালে একটি বর্গক্ষেত্র পাওয়া যায়।

তাহলে,
y = x - ১০

প্রশ্নমতে,
( x - ১০) = ৬৪
⇒ x - ১০ = ৮
⇒ x = ৮ + ১০
⇒ x = ১৮

y = ১৮ - ১০ = ৮

আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ মিটার।
আয়তক্ষেত্রের প্রস্থ ৮ মিটার।
∴ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = ১৮ × ৮ বর্গমিটার = ১৪৪ বর্গমিটার
৬,১৭৮.
১৮০ ডিগ্রি অপেক্ষা বেশি এবং ৩৬০ ডিগ্রি অপেক্ষা কম পরিমাণের কোণকে কী বলে?
  1. ক) প্রবৃদ্ধ কোণ
  2. খ) সূক্ষ্মকোণ
  3. গ) সম্পূরক কোণ
  4. ঘ) স্থূলকোণ
সঠিক উত্তর:
ক) প্রবৃদ্ধ কোণ
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮০ ডিগ্রি অপেক্ষা বেশি এবং ৩৬০ ডিগ্রি অপেক্ষা কম পরিমাণের কোণকে কী বলে?

সঠিক উত্তর: প্রবৃদ্ধ কোণ

প্রবৃদ্ধ কোণঃ ১৮০ ডিগ্রি থেকে বেশি এবং ৩৬০ ডিগ্রি অপেক্ষা কম।


সূক্ষ্মকোণঃ ৯০ ডিগ্রি অপেক্ষা কম।

সম্পূরক কোণঃ দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।

স্থূলকোণঃ ৯০ ডিগ্রি থেকে বেশি এবং ১৮০ ডিগ্রি অপেক্ষা কম।

উৎস : গণিত (এস এস সি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,১৭৯.
একটি বর্গের পরিসীমা 32 মিটার। যদি বর্গের বাহু দ্বিগুণ করা হয়, নতুন বর্গের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. 150%
  2. 200%
  3. 300%
  4. 400%
সঠিক উত্তর:
300%
উত্তর
সঠিক উত্তর:
300%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গের পরিসীমা 32 মিটার। যদি বর্গের বাহু দ্বিগুণ করা হয়, নতুন বর্গের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান:
বর্গের পরিসীমা, P = 4a [যেখানে a হল বাহু]
∴ 4a = 32
⇒ a = 8 মিটার

প্রাথমিক ক্ষেত্রফল, A = a2
= 82 = 64 বর্গমিটার

বাহু দ্বিগুণ করলে, a' = 2 × 8 = 16 মিটার

∴ নতুন ক্ষেত্রফল, A' = (a')2
= 162 = 256 বর্গমিটার

ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি = (A' - A)/A × 100
= {(256 - 64)/64} × 100
= (192/64) × 100
= 300%

∴ ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি = 300%

৬,১৮০.
একটি সমকোণী ত্রিভূজের ভূমি, লম্ব অপেক্ষা 2 সে.মি বড় এবং অতিভূজ অপেক্ষা 2 সে.মি ছোট হলে অতিভূজের দৈর্ঘ্য কত?
  1. ক) 6 সে.মি
  2. খ) 8 সে.মি
  3. গ) 10 সে.মি
  4. ঘ) 12 সে.মি
সঠিক উত্তর:
গ) 10 সে.মি
উত্তর
সঠিক উত্তর:
গ) 10 সে.মি
ব্যাখ্যা

ধরি, ভুমির দৈর্ঘ্য = x, লম্বের দৈর্ঘ্য = x - 2, অতিভূজের দৈর্ঘ্য = x + 2
∴ x2 + (x - 2)2 = (x + 2)2
বা, x2 = (x + 2)2 - (x - 2)2
বা, x2 = 4.x.2
বা, x2 - 8x = 0
বা, x(x - 8) = 0
বা, x - 8 = 0
∴ x = 8
∴ অতিভূজের দৈর্ঘ্য = x + 2 = 8 + 2 = 10 cm 

৬,১৮১.
একটি খুঁটির নিচের প্রান্ত থেকে আনুভূমিক তলে 25 মিটার দূরের একটি বিন্দুতে খুঁটিটির শীর্ষের উন্নতি কোণ 60° হলে, খুঁটিটির উচ্চতা কত?
  1. 75 মিটার
  2. 45 মিটার
  3. 5√3 মিটার
  4. 25√3 মিটার
সঠিক উত্তর:
25√3 মিটার
উত্তর
সঠিক উত্তর:
25√3 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটির নিচের প্রান্ত থেকে আনুভূমিক তলে 25 মিটার দূরের একটি বিন্দুতে খুঁটিটির শীর্ষের উন্নতি কোণ 60° হলে, খুঁটিটির উচ্চতা কত?

সমাধান:

ধরি,
AB খুঁটির নিচের প্রান্ত B থেকে 25 মিটার দূরে C বিন্দুতে খুঁটিটির শীর্ষের অর্থাৎ A বিন্দুর উন্নতি কোণ ∠ACB = 60°

এখন সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষেত্রে,
tan∠ACB = tan60°= AB/BC = AB/25
বা, √3 = AB/25
∴ AB = 25√3

∴ খুঁটিটির উচ্চতা 25√3 মিটার
৬,১৮২.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৮°। ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ৪৯°
  2. ৪১°
  3. ৪৫°
  4. ৮২°
সঠিক উত্তর:
৪১°
উত্তর
সঠিক উত্তর:
৪১°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৮°। ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান: 
ক্ষুদ্রতম কোণ = x
বৃহত্তম কোন = x + ৮°

প্রশ্নমতে,
x + x + ৮°  + ৯০° = ১৮০°
⇒ ২x + ৮° = ১৮০° - ৯০°
⇒ ২x = ৯০° - ৮°
⇒ ২x = ৮২°
⇒ x  = ৮২°/২
∴ x  = ৪১°
৬,১৮৩.
একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ২৮০°। চতুর্থ কোণটির মান কত?
  1. ক) ৯০°
  2. খ) ৭০°
  3. গ) ৮০°
  4. ঘ) ৬০°
সঠিক উত্তর:
গ) ৮০°
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮০°
ব্যাখ্যা

চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি ৩৬০°
∴চতুর্থ কোণের মান = ৩৬০° - ২৮০° = ৮০°

 
৬,১৮৪.
ABCD বৃহস্থ চতুর্ভূজে A : B = 2 : 3 এবং C = 120° হলে D = ?
  1. ক) 30°
  2. খ) 60°
  3. গ) 75°
  4. ঘ) 90°
সঠিক উত্তর:
ঘ) 90°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 90°
ব্যাখ্যা

C = 120°
∴ A = 180° - C
= 180° - 120° = 60°

আবার,
A : B = 2 : 3
বা, A/B = 2/3
বা, B/A = 3/2
বা, B = 3/2 × A
= 3/2 × 60° = 90°

∴ D = 180° - B
= 180° - 90°
= 90°

৬,১৮৫.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৮ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ১৮ বর্গমিটার
  2. খ) ৬৪√৩ বর্গমিটার
  3. গ) ৮১√৩ বর্গমিটার
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ৮১√৩ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮১√৩ বর্গমিটার
ব্যাখ্যা

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √৩/৪ (বাহু) বর্গমি.
= √৩/৪ (১৮) বর্গমি.
= ৮১√৩ বর্গমি.

৬,১৮৬.
রম্বসের কর্ণদ্বয় পরস্পর মধ্যবিন্দুতে ছেদ করলে কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত হবে?
  1. ক) সূক্ষ্মকোণ
  2. খ) স্থূলকোণ
  3. গ) সমকোণ
  4. ঘ) সরলকোণ
সঠিক উত্তর:
গ) সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
গ) সমকোণ
ব্যাখ্যা
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
৬,১৮৭.
একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত?
  1. ৩৬০°
  2. ৫৪০°
  3. ৬৩০°
  4. ৭২০° 
সঠিক উত্তর:
৭২০° 
উত্তর
সঠিক উত্তর:
৭২০° 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত?

সমাধান:
ষড়ভুজের বাহুর সংখ্যা = ৬ টি 

আমরা জানি,
বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি = {৯০ × (২n - ৪)}° 
= {৯০ × (২ × ৬ - ৪)}° 
={৯০ × (১২ - ৪)}° 
= (৯০ × ৮}° 
= ৭২০°

৬,১৮৮.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত?
  1. 9 মিটার
  2. 6 মিটার
  3. 2 মিটার
  4. 10 মিটার
সঠিক উত্তর:
2 মিটার
উত্তর
সঠিক উত্তর:
2 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য = a

তাহলে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) a2 বর্গ একক

দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, ক্ষেত্রফল = (√3/4) (a +2)2
= (√3/4) (a2 + 4a + 4) বর্গ একক

প্রশ্নমতে,
(√3/4) (a2 + 4a + 4) = (√3/4) a2 + 3√3
⇒ √3(a2 + 4a + 4) = √3a2 + 12√3
⇒ √3(a2 + 4a + 4) = √3(a2 + 12)
⇒ a2 + 4a + 4 = a2 + 12
⇒ 4a = a2 + 12 - a2 - 4
⇒ 4a = 8
∴ a = 2

অতএব, সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার। 

৬,১৮৯.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়ানো হলো এবং প্রস্থ ২০% কমানো হলো। ক্ষেত্রফল ....
  1. ৪% কমবে
  2. ৬% বাড়বে
  3. ২% কমবে
  4. অপরিবর্তিত থাকবে
সঠিক উত্তর:
৪% কমবে
উত্তর
সঠিক উত্তর:
৪% কমবে
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়ানো হলো এবং প্রস্থ ২০% কমানো হলো। ক্ষেত্রফল ....

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ক 
আয়তক্ষেত্রের প্রস্থ খ
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = কখ

দৈর্ঘ্য ২০% বৃদ্ধিতে 
নতুন দৈর্ঘ্য = ক  + ক এর ২০%
= ক + ক এর ২০/১০০
= ক + ক/৫
= ৬ক/৫

প্রস্থ ২০% হ্রাসে 
নতুন প্রস্থ = ক  - ক এর ২০% 
= ক - ক এর ২০/১০০
= ক - ক/৫
= ৪ক/৫

∴ নতুন ক্ষেত্রফল = (৬ক/৫) × (৪ক/৫) = ২৪কখ/২৫

∴ ক্ষেত্রফল হ্রাস = কখ - ২৪কখ/২৫
= (২৫কখ - ২৪কখ)/২৫
= কখ/২৫

∴ শতকরা ক্ষেত্রফল হ্রাস= {(কখ/২৫)/কখ} × ১০০%
=  ৪%

অতএব, ক্ষেত্রফল ৪% কমবে। 

৬,১৯০.
একটি চাকার ব্যাস ৪.২ মিটার। চাকাটি ৩০০ মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে?
  1. ক) ২৫বার
  2. খ) ৩০বার
  3. গ) ১৫বার
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
চাকার ব্যাস = ৪.২ মিটার; ব্যাসার্ধ = (৪.২/২)=২.১ মিটার 
একটি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দুরত্ব অতিক্রম করে।
পরিধি = ২πr = ২ x π X ২.১ মিটার =১৩.১৮৮ মিঃ তাহলে চাকা ঘুরবে = (৩০০/১৩.১৮৮) বার = ২২.৭৪৮ বার।
৬,১৯১.
১ কিলোগ্রাম সমান কত পাউন্ড?
  1. ক) ৪.২১
  2. খ) ২.২১
  3. গ) ৩.২১
  4. ঘ) ১.২১
সঠিক উত্তর:
খ) ২.২১
উত্তর
সঠিক উত্তর:
খ) ২.২১
ব্যাখ্যা
প্রশ্ন : ১ কিলোগ্রাম সমান কত পাউন্ড?
 
সমাধান : 
ভরের এস আই একক কিলোগ্রাম।
আমরা জানি, ১ কিলোগ্রাম = ২.২১ পাউন্ড।
৬,১৯২.
একটি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 1/2 সে.মি. হলে, বহুভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. (6√3)/4 বর্গ সে.মি.
  2. (6√3)/8 বর্গ সে.মি.
  3. (3√3)/8 বর্গ সে.মি.
  4. (3√3)/4 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
(3√3)/8 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
(3√3)/8 বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 1/2 সে.মি. হলে, বহুভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.? 

সমাধান:
আমরা জানি,
একটি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য a একক হলে, সুষম ষড়ভুজের ক্ষেত্রফল = [(3√3)/2] × a2  বর্গ একক।

∴ সুষম ষড়ভুজের ক্ষেত্রফল = [(3√3)/2] × (1/2)2
= [(3√3)/2] × (1/4) 
= (3√3)/8  বর্গ সে.মি.

৬,১৯৩.
রম্বসের একটি কর্ণ ১০ মিটার, এবং ক্ষেত্রফল ১২০ বর্গমিটার। যদি দ্বিতীয় কর্ণটি ২০% বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে?
  1. ১২৮ বর্গমিটার  
  2. ১৪০ বর্গমিটার 
  3. ১৪৪ বর্গমিটার 
  4. ১৫৬ বর্গমিটার 
সঠিক উত্তর:
১৪৪ বর্গমিটার 
উত্তর
সঠিক উত্তর:
১৪৪ বর্গমিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের কর্ণ ১০ মিটার, এবং ক্ষেত্রফল ১২০ বর্গমিটার। যদি দ্বিতীয় কর্ণটি ২০% বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
প্রদত্ত: d1= ১০ মিটার, ক্ষেত্রফল A = ১২০ বর্গমিটার।

রম্বসের ক্ষেত্রফল A সূত্র:
A = ১/২ × d1 × d2
⇒ ১২০ = ১/২ ​× ১০ × d2
⇒ ৫d2​ = ১২০
⇒ d2 ​= ২৪

দ্বিতীয় কর্ণটি ২০% বৃদ্ধি করলে:
d2′ = ২৪ × ১.২
= ২৮.৮ মিটার

নতুন ক্ষেত্রফল A′:
A′ = ১/২ × ১০ × ২৮.৮ = ২৮৮/২ = ১৪৪ বর্গমিটার
 
∴ নতুন ক্ষেত্রফল = ১৪৪ বর্গমিটার

৬,১৯৪.
৫২° এর পূরক কোণ কত?
  1. ক) ৩৮°
  2. খ) ১২৮°
  3. গ) ১২৪°
  4. ঘ) ৫২°
সঠিক উত্তর:
ক) ৩৮°
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৮°
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২° এর পূরক কোণ কত?

সমাধান: 
আমরা জানি,
দুটি কোণের যোগফল ৯০° হলে তাকে বলে পূরক কোণ।
৫২° এর পূরক কোণ = ৯০° - ৫২° = ৩৮°
৬,১৯৫.
প্রদত্ত চিত্রটিতে যদি 4x° = 5y° হয়, তবে x এর মান কত?
  1. ক) 120°
  2. খ) 180°
  3. গ) 100°
  4. ঘ) 50°
সঠিক উত্তর:
গ) 100°
উত্তর
সঠিক উত্তর:
গ) 100°
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রটিতে যদি 4x° = 5y° হয়, তবে x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
4x = 5y
বা, y = 4x/5

প্রদত্ত চিত্র হতে, 
x° + y° = 180°
বা, x + (4x/5) = 180°
বা, (5x + 4x)/5 = 180°
বা, 9x = 900°
∴ x = 100°
৬,১৯৬.
ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হয়েছে। CE, ∠ACD এর সমদ্বিখণ্ডক। AB ।। CE এবং ∠ECD = 55° হলে ∠ACB এর মান কত?
  1. 120°
  2. 70°
  3. 90°
  4. 110°
সঠিক উত্তর:
70°
উত্তর
সঠিক উত্তর:
70°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হয়েছে। CE, ∠ACD এর সমদ্বিখণ্ডক। AB ।। CE এবং ∠ECD = 55° হলে ∠ACB এর মান কত?

সমাধান:

যেহেতু CE, ∠ACD কে সমদ্বিখণ্ডিত, তাই ∠ECD = ∠ECA = 55°
∴ একান্তর ∠ECA = একান্তর ∠BAC = 55°
আবার, ∠ECD = অনুরূপ ∠ABC = 55° [যেহেতু AB ।। CE ]

∴ ∠ABC + ∠BAC + ∠ACB = 180°
⇒ 55° + 55° + ∠ACB = 180°
⇒ ∠ACB = 180° - 110°
∴ ∠ACB = 70°
৬,১৯৭.
একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে. মি. ছোট; কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা ২সে. মি. বড়। সমকোণী ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য কত?
  1. ক) 3 সে. মি.
  2. খ) 4 সে. মি.
  3. গ) 8 সে. মি.
  4. ঘ) 6 সে. মি.
সঠিক উত্তর:
ঘ) 6 সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 6 সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে. মি. ছোট; কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা ২সে. মি. বড়। সমকোণী ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য কত?

সমাধান: 
ধরি,
ভূমি = x সে.মি.
অতিভূজ = x + 2 সে.মি.
শর্তমতে
x2+ (x - 2)2 = (x + 2)2
বা, x2 + x2 - 4x + 4 = x2 + 4x + 4
বা, x2 - 8x = 0
বা, x - 8 = 0
∴ x = 8

∴ সমকোণী ত্রিভুজের লম্বের = x - 2 = 8 - 2 = 6 সে. মি.
৬,১৯৮.
বৃত্তের যেকোনাে দুইটি বিন্দুর মধ্যের পরিধির অংশকে কী বলে?
  1. ক) জ্যা
  2. খ) চাপ
  3. গ) লম্ব
  4. ঘ) ব্যাস
সঠিক উত্তর:
খ) চাপ
উত্তর
সঠিক উত্তর:
খ) চাপ
ব্যাখ্যা
বৃত্তের যেকোনাে দুইটি বিন্দুর মধ্যের পরিধির অংশকে চাপ বলে।
৬,১৯৯.
একটি রম্বসের ক্ষেত্রফল ৬০ বর্গ সে.মি. হলে, রম্বসের কর্ণদ্বয়ের গুণফল কত?
  1. ৬০ বর্গ সে.মি.
  2. ৯০ বর্গ সে.মি.
  3. ১২০ বর্গ সে.মি.
  4. ৪৫ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
১২০ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১২০ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল ৬০ বর্গ সে.মি. হলে, রম্বসের কর্ণদ্বয়ের গুণফল কত?

সমাধান:
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
⇒ কর্ণদ্বয়ের গুণফল = ২ × রম্বসের ক্ষেত্রফল
= (২ × ৬০) বর্গ সে.মি.
= ১২০ বর্গ সে.মি.
৬,২০০.
একটি ঘনকের আয়তন ৮০০০ ঘনসে.মি. হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ১০√৩ সে.মি.
  2. ২০√৩ সে.মি.
  3. ১৫√৩ সে.মি.
  4. ২৫√৩ সে.মি.
সঠিক উত্তর:
২০√৩ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২০√৩ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের আয়তন ৮০০০ ঘনসে.মি. হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ক একক হলে এর আয়তন ক ঘনএকক

প্রশ্নমতে,
= ৮০০০
∴ ক = ২০

তাহলে, ঘনকটির এক বাহুর দৈর্ঘ্য = ২০ সে.মি.
∴ ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে = ২০√৩ সে.মি.