প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে ক্ষেত্রফল ১০√৩ বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
সমাধান:
ধরি, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য = a মিটার
∴ এর ক্ষেত্রফল = (√৩/৪)a২ বর্গ মিটার
বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে, নতুন বাহুর দৈর্ঘ্য = (a + ২) মিটার
∴ নতুন ক্ষেত্রফল = (√৩/৪) × (a + ২)২ বর্গ মিটার
প্রশ্নমতে,
(√৩/৪) × (a + ২)২ - (√৩/৪)a২ = ১০√৩
⇒ (√৩/৪) × {(a + ২)২ - a২} = ১০√৩
⇒ (a + ২)২ - a২ = ১০√৩ × (৪/√৩)
⇒ (a২ + ৪a + ৪) - a২ = ৪০
⇒ ৪a + ৪ = ৪০
⇒ ৪a = ৪০ - ৪
⇒ ৪a = ৩৬
⇒ a = ৩৬/৪
⇒ a = ৯
∴ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ৯ মিটার।